Thread Rating:
  • 157 Vote(s) - 2.89 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Adultery ভাঙনের পরে

Showing only the posts of Henry: 163 of 855 posts. Show all posts
#1

ভাঙনের পর(১৮+)

পাঠকের প্রতি হেনরির নিবেদন: 'ভাঙনের পর' অংশুমানের গল্প। অংশুমান তার পারবিবারিক জীবনের অন্ধকার থেকে বড় হওয়া এক ডাক্তার। এই গল্প দীর্ঘ হবে না। হেনরির নিজস্ব ধাঁচেই এই গল্পের সৃষ্টি। একঘেয়েমি লাগলে পরে যে কোনো পাঠক গল্প মাঝপথে ছেড়ে চলে যেতে পারেন। কাজেই যার ভালো লাগবে না, সে গল্প পড়বে না। অহেতুক বিতর্ক কিংবা লেখককে আক্রমণ করলে এই গল্প লেখকও মাঝপথে ছেড়ে চলে যাবে।

গল্পে বর্ণিত জাত, ধর্ম, বর্ণ এর উদ্দেশ্য কাউকে আক্রমণ করা কিংবা ছোট করা নয়। উদার মনোভাব নিয়ে এই উপন্যাসধর্মী যৌন গল্প উপভোগ করুন। ধন্যবাদ।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

আমাকে এত সতর্কীকরণ দেওয়া হচ্ছে কেন জানি না। আমি এখানে মহান দর্শন তত্বের মহান উপন্যাস লিখতে আসিনি। এসেছি ইরোটিক উপন্যাস লিখতে। জানি না ইরোটিক লেখারও অনুমতি আছে কিনা। পশু নির্যাতন, শিশু নিগ্রহ, যৌন নিগ্রহের পক্ষে আমি নই। যৌনতা যদি পরস্পরের অনুমতিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে হয় তাহলেই হল। কিন্তু এত এলার্ট কেন? আর কাউকে তো দেওয়া হল না এসব এলার্ট। ভালো লাগছে না। কাল থেকে এমনিতে এপ্রুভের ঝামেলা আজ উটকো এলার্ট দিয়ে অবমাননা। কোনটাই ভালো লাগছে না। কিচ্ছু লিখছি না এখন। পাঠকরা যত পারেন গাল পাড়ুন। মানুষের মুড বলে একটা বিষয় থাকে। exbii, xossip, xossipy কত পেরিয়ে এলাম, এখন এই অবমাননা সত্যিই অস্বস্তিকর।
[+] 11 users Like Henry's post
Like Reply
#3

যাইহোক। পাঠকের ভালোবাসায় আপডেট দেব। আরজি করের ঘটনায় আমরা সকলেই মর্মাহত। প্রতিবাদ উচ্চারিত হোক। কিন্তু এটা মনে হয় না আরজি করের ঘটনার এফেক্ট। যারা এই পর্নোগ্রাফির আধিপত্যের যুগে যৌনতার ফ্যান্টাসির জন্য ইরোটিকা পড়েন তারা মূলত সাহিত্য প্রেমী। তার যৌনতাকে সাহিত্য শিল্পের মধ্যে খোঁজেন। আর যারা সাহিত্য ভালোবাসেন তারা কেউ ধর্ষক নন। এই ইরোপাঠকরা যৌনগল্পে উদীপ্ত হয়ে ;.,ে অংশ নেবেন এমন নয় বলেও বিশ্বাস। তারা সংযম রক্ষা করতে পারেন। যারা ইভিটিজিং করে, এন্টি সোশ্যাল কিংবা ধনী পরিবারের বেলেল্লাপনা করা নাইট ক্লাবে নারী নিগ্রহ করে তারা এসব ইরো সাহিত্য টাহিত্য পড়ে না। আমার পাঠকদের প্রতি ভরসা আছে। আর দুইজনের অনুমতি ক্রমে স্যাডিজম, কিন্ত ;., নয়। তবে তা মানসিক বিকৃতি হতে পারে।
হ্যা xossip গুনগত মানে নজর দিক আমিও চাই। গুচ্ছের আজগুবি সব গল্প, অজাচারে ভরা মাথামুণ্ডুহীন ধর তক্তা মার পেরেক মারা দুটো পোস্ট দিয়ে থ্রেড খুলে কেটে পড়া, অন্যের গল্পে বুলি করা আর যুক্তিহীন গণসঙ্গমের ফ্যান্টাসিময় গল্পের দিকে নজর দিক বরং মডারেটরা। বহুজন তো এই ফোরামে দারুন লেখেন। আমি নিচ্ছি না, কিন্তু বহুজন লেখেন বেশ দক্ষতার সাথে। কিন্তু দু লাইন লিখে গাদাগাদা থ্রেড খুলে পালানো লোকেদের প্রতি মডারেটরদের নজর নেই। বড্ড বিরক্তি উৎপাদন হয়েছে গতকাল থেকে। আর স্পষ্টতই বলি, সাম্প্রদায়িকতা, জাতপাত, নিগ্রহকে আমি সমর্থন করি না। বিস্টিয়ালিটি বিষয়ে একটা কথা বলা দরকার। পদ্ম নাগের বিষ গল্পে শেষে সাপের সাথে যে বিষয়টি এসেছিল সেটা ছিল সিম্বলিক। ক্লিওপেট্রার দ্বারা প্রভাবিত ছিল। মোটেই কোনো পশু সঙ্গম নয়। রমার বিষময় জীবনকে তার একাকীত্ব, সকলের জীবনে মৃতবৎ বিষের কারন রমাই যে, আবার রমাই যে সর্বত্যাগী তা বোঝাতে এই সাররিয়াল কনসেপ্ট এনেছিলাম। এমনই একটা সাররিয়াল কনসেপ্ট নিয়ে একটা গল্পও মাথায় ছিল। কিন্তু বিস্টিয়ালিটি বলে মডারেট বা লোকে ভুল করতে পারে ভেবে ওটা লিখিনি।
[+] 13 users Like Henry's post
Like Reply
#4

পর্ব: ১

কলেজের গেটে দাঁড়িয়ে ফুচকাওলার সাথে ঝগড়া জুড়ে দিয়েছে ছেলেমেয়েরা। চারটের সাথে আরো ফাউ দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই ফিজিক্সের রাগী স্যার অম্লান দত্ত ছুটির সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলেন গেটের দিকে। অংশু দূর থেকে ব্যাপারটা নজর করছিল। 
সুমনা সমানে বেচারা ফুচকাওলার সাথে ঝগড়া করেই চলেছে। তাল দিয়েছে পৃথ্বী। তবে কিছুটা সামাল দেবার চেষ্টা করছে দেবাশীষ। কিন্তু কে শোনে, সুমনা ফাউ নিয়েই ছাড়বে। 
অম্লান দত্তের এই মুহূর্তে আগমনটা জমবে বেশ। তাই ওদের সতর্ক না করেই মজা দেখবার জন্য অপেক্ষায়মান অংশু। আচমকা পেছনে অম্লান স্যারের আগমন চমকে দিয়েছে সুমনাকে। 

---কি হয়েছে? তোমরা এত ঝামেলা করছ কেন? ভারী গলায় অম্লান দত্তের গলা শুনে মিউ মিউ করতে লাগলো সুমনা। 

বেচারা ফুচকাওলা বলতে লাগলো---দেখিয়ে না সার, ই ক্যায়সা মাঙ হ্যায়। চারো মিলকার এক বার ফিরি লিয়া হ্যায়, ফিরভি মাঙ রাহা হ্যায়। 

অম্লান দত্ত একই রকম গম্ভীর স্বরে বললেও স্বভাবের বাইরে গিয়ে বললেন---মাঙ রাহা হ্যায় তো দে দিজিয়ে। 

চমকে উঠল সুমনা, পৃথ্বী, দেবাশীষ, নেহা সকলেই। অদূরে মজা দেখবার জন্য উপস্থিত অংশুও চমকে উঠল। এ কি! অম্লান স্যার কি না বকাঝকা দেবেন, তা না করে ডিমান্ডকে ন্যায্য বলছেন! 

অম্লান দত্ত অংশুকে অদূরে দেখে বলল---এই অংশুমান এদিকে আয়। 

অংশু কাছে যেতেই দত্ত স্যার বললেন---তোকে তো ফুচকা খেতে কোনোদিন দেখি না। নে আমার ব্যাগটা ধর। 

বলেই ফুচকাওলার কাছ থেকে শালপাতার বাটি চেয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লেন আর বললেন---কি হল রামবিলাশ, চালু করো। 

---হামরা নাম রামবিলাশ নেহি হ্যায় সার, হামার নাম খালি পাসোয়ান আছে। জগদীশ পাসোয়ান। 

---ঐ যাইহোক। দাও সকলকে দাও, ফাউ-টাউ বাদ দিয়ে ওদের তৃপ্তি করে ফুচকা দাও। আর আমাকেও একটু জল কম দিয়ে দিও। 

সুমনা বললে---স্যার, আপনি ওর নামও জানেন? 

অম্লান দত্ত হেসে বললেন---জানবো না মানে? আমাদের পাড়ায় ও আরেকটু পর হলেই হাজির হবে। আর তোর মত আমার একটা মেয়ে আছে কিনা। এবার বোঝ...

সবাই হেসে উঠল। অংশু বলল---বুঝলাম। কিন্তু স্যার আমার কি প্রাপ্তি হল? আমি যে এতক্ষণ আপনার ব্যাগ ধরে দাঁড়িয়ে...

---ফুচকা খায় না যে তার এমনই শাস্তি হওয়া উচিত। ডাক্তারের ছেলে বলে ফুচকা খাবি না নাকি? 

সবাই হেসে উঠে তাল মেলালো। অংশু ভাবলো আজ কি সে এই ফুচকা জিনিসটা খেয়ে দেখবে একবার? দিদির পাল্লায় একবার খেয়েছিল বটে, পরদিন পেট খারাপ হওয়ায় মায়ের বকা খেতে হয়েছিল দিনভর। 

পৃথ্বী বলল---হ্যাঙলার মত না দাঁড়িয়ে চলে আয় অংশু। আর পেট খারাপ হলে সমস্যা কি, কলেজের তো ছুটি পড়ে গেছে। 

অংশু দু' একপিস খেয়ে দেখল প্রথমে। ততক্ষনে অম্লান স্যার স্বল্প খেয়েই সেরেছেন। তিনি অংশুকে বললেন---পছন্দ না হলে খাস না। তোর আবার যদি পেট খারাপ হয়, তখন তোর বাবা-মা এসে কমপ্লেন করে দিয়ে যাবে আমার নামে। 

আজ স্বভাবগত রাগী অম্লান স্যারের বন্ধুত্বপূর্ন আচরণে সকলেই মুগ্ধ। অংশু বললে---না না। বাবা তেমন কিছু বলেন না। যদি কেউ বলে থাকে, সেটা মা।
***
Like Reply
#5

[Image: bc6ea60d-4b59-44ab-a768-05362e0fc9df.png]
[+] 15 users Like Henry's post
Like Reply
#6

হাসপাতালে রোগী দেখার ফাঁকে জয়ন্তর কাছে এসে হাজির হল ওয়ার্ড বয় সুকুমার। বললে---স্যার, কেউ একজন আপনার খোঁজ করছে।

লাস্ট রাউন্ড দিয়ে বেরোবে জয়ন্ত। হাত ঘড়িতে দেখল সাড়ে সাতটা। এসময় আবার হাসপাতালে তার কে খোঁজ করতে এসেছে।
জয়ন্ত টয়েলটে গিয়ে চোখের চশমা নামিয়ে হাত মুখ ধুয়ে নিল। তারপর সাদা রুমাল দিয়ে মুখটা মুছে বেরিয়ে এলো ওয়েটিং রুমে। নিশ্চই কোনো রোগীর আত্মীয় হবে। অনেক সময় রোগীর আত্মীয়রা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ডাক্তারদের এমন হাঁকডাক শুরু করে। আবার দুস্থ হলে কিছু ওষুধপত্র কিনে দেবার কথাও বলে। সেজন্য অবশ্য ডাক্তারদের একটা ট্রাস্টি আছে, তেমন হলে জয়ন্ত সেখানেই পাঠায়।

ওয়েটিং রুমের একেবারে শেষপ্রান্তে উঠে দাঁড়িয়ে হাসিমুখে তাকিয়ে আছে একটা দীর্ঘকায় পাগলাটে লোক। লোকটাকে এর আগে কখনো জয়ন্ত দেখেছে কিনা মনে করতে পারছে না। দেখেই বোঝা যায় ভিখিরি কিংবা পাগল। জয়ন্তের সাথেই বা এ হেন লোকের কিসের দরকার? বিস্মিত হল জয়ন্ত।

লোকটা এগিয়ে এলো জয়ন্তের দিকে। এক মুখ বিশ্রী হাসি নিয়ে বলল---ভালো আছেন?

বিস্ময়ে তাকালো জয়ন্ত, গলা দিয়েও তার সেই বিস্ময় ঝরে পড়ল---হুম্ম। চিনতে পারলাম না তো!

লোকটাকে দেখতে হয় মাথা উঁচু করে। জয়ন্তর চেয়ে অন্তত এক হাত লম্বা হবে। কাছে আসতেই বিদঘুটে গন্ধ পেল জয়ন্ত। যেন বহুদিন স্নান করেনি লোকটা। জমে থাকা ঘামের উৎকট ঘ্রাণ তার সর্বাঙ্গ দিয়ে উপচে পড়ছে। সেই সাথে গাঁজার গন্ধ। এ গন্ধটা জয়ন্ত চেনে মেডিক্যাল কলেজে পড়বার সময় থেকে। কিছু ছাত্রের একটু আধটু নেশায় সেই গন্ধে ভরে যেত হোস্টেল। লোকটা গাঁজা খায়।

জয়ন্ত ঈষৎ দূরে সরে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল লোকটিকে। মাথার চুলগুলো কোঁকড়া কোঁকড়া, ঝাঁকড়া হয়ে আছে জুলফি পর্যন্ত। লালচে নোংরা সেই চুলে মাটি আর বালির চিহ্ন। লাল চোখ, কোটরে ঢুকে আছে। রুক্ষ কর্কশ মুখে চোয়াল শক্ত হয়ে আছে। গাল ভর্তি কয়েক জন্ম না কাটা উস্কখুস্ক দাড়ি গোঁফ।

হলদে দাঁত বের করে লোকটা এখনো হাসছে। সেই হাসিতে দেখা যায় বিশ্রী রকম হলদে দাঁত কপাটি। ঠোঁটের কোণে ক্ষয় ধরেছে লোকটার। নেশা করার ফল হয়ত। গায়ে একটা চেক শার্ট। কিন্তু শার্টটা এতটাই নোংরা, যে তার রঙ চেনা মুশকিল। প্যান্টটা কোমরের কাছে দড়ি দিয়ে বাঁধা। পায়ে একটা সস্তার জুতো। বহুবার ছিঁড়ে যাওয়ায় তার দিয়ে বাঁধা হয়েছে কোথাও কোথাও।

---আমি গফুর। লোকটা কর্কশ ভাবে নামটা উচ্চারণ করল।

গফুর! শরৎচন্দ্রের 'মহেশ' গল্পে ছাড়া এই নামটা কবে কোথাও শুনেছে বলে মনে করতে পারলো না জয়ন্ত। তার না চিনতে পারা মুখের অভিব্যক্তি বুঝতে পেরে লোকটা বলল---চিনতে পারবেন না জানি। আমি আপনার শ্বশুরের গেরামে আলি চাচার ছেলে।

আলি চাচা নামটা অবশ্য অনেকবার সুচিত্রার মুখে শুনেছে জয়ন্ত। আলি চাচা লোকটাকে শেষবার তাদের বিয়ের সময় দেখে ছিল সে। সাদা ছাগ দাড়িওলা লোকটা জয়ন্তের শ্বশুরবাড়ির কেয়ারটেকার ছিলেন।

জয়ন্ত লোকটাকে এবার কাছ থেকে আরো ভালো করে পর্যবেক্ষণ করল। ময়লা জমতে জমতে গায়ের রঙটা কেমন বোঝা মুশকিল। কথা বলার সময় মুখের মধ্যে একটা লালার জাল তৈরি হচ্ছে। যা অত্যন্ত একটা ঘিনঘিনে দৃশ্য।

জয়ন্ত চারপাশটা দেখে নিল তৎক্ষনাৎ। লোকে কি ভাববে একজন ডাক্তার একটি নোংরা ভিখিরি মাতালের সাথে কি এত কথা বলছে! তাই সংক্ষিপ্ত করতে চাইল সে। বলল---আমি তো ঠিক চিনতে পারছি না ভাই আপনাকে।

লোকটার মুখটা তখন গম্ভীর হয়ে গেল। পকেট থেকে একটা পুরোনো পাসপোর্ট সাইজ ছবি বার করে দেখালো জয়ন্তকে। বলল---চিনতে পারছেন ডাক্তার বাবু? আপনার শ্বশুরবাড়ির কেয়ার টেকার, আমার আব্বা মহম্মদ আলি। রংপুর থেকে আব্বাকে নিয়েসে ছিল এপারে নিকুঞ্জ বাগচীর বাপ।

জয়ন্ত সুচির বাবার গ্রামীন বাড়িতে বহুবার গেছে, তবে কেয়ারটেকার আলির চেহারা কেমন ছিল পুঙ্খানুপুঙ্খ মনে রাখা কঠিন। তবে লোকটা বেশ লম্বা ছিল একথা সুচিও বলত।

এই লোকটাও লম্বা। বেশ লম্বা। অন্যান্য পাগল ভিখারীদের চেয়ে আলাদা করে নজর কাড়বে তার জন্য। এমন লম্বা লোক সচরাচর খুব কম দেখা যায়। আর্মিতেই মেলে। মাতাল কিংবা ভিখারি ভাবা যায় না। জয়ন্ত মনে মনে ভাবলে ইন্ডিয়ান ক্রিকেটে এখন একজন ফাস্ট বোলার এসেছে সদ্য, ইশান্ত শর্মা না কি নাম যেন। এ লোক যেন তেমনই। হয়ত অতটা লম্বা নয়। তবে ছয় ফুটের বেশি তো হবেই। তবে চেহারাটা সেই উচ্চতা অনুযায়ী নয়। যদিও বেশ শক্তপোক্ত, কব্জির কাছে শিরা-উপশিরা দেখা মিলছে। তবে কাঁধের কাছটা যেরকম চওড়া গড়নটা ততটা নয়।

এইবার লোকটা বলল---আমি একটা দরকারে এসেছি সার।

জয়ন্ত ভ্রু কুঁচকে তাকাতেই লোকটা বলল---আমার স্ত্রী খুব অসুস্থ। ক্যানসারের রোগী। এখুনি ওষুধ কিনতে পাঁচ হাজার টাকা লাগবে। কিছু টাকা পয়সা যদি সাহায্য করতেন...।

জয়ন্তর কাছে এই সাহায্যটুকু তেমন কিছু নয়। কিন্তু চেনা নেই, জানা নেই, এ লোককে সে টাকা দেবে কেন! বলল---থাকো কোথায় তুমি?

---পার্ক সার্কাসে ভাড়া বাড়িতে থাকি। কারখানায় কাজ করি সার। যা আয় হয় বউ বাচ্চাতে চলে না। এদিকে বউটা অসুস্থ। কি করি বলুন তো সার, তাই পথে নামতে হয়েছে।

---তুমি আমার খোঁজ পেলে কি করে? জয়ন্ত জিজ্ঞেস করল।

লোকটা আবার মুখের মধ্যে ঘিনঘিনে লালার জাল বিন্যাস করে হলদে দাঁত বের করে বলল---হপ্তা আগে গেরামে গেছিলাম বউয়ের চিকিৎসার জন্য জমিজমা যা আছে বেচতে। সেখানেই শুনলাম নিকুঞ্জবাবুর জামাই নাকি কলকাতা শহরে বড় ডাক্তার। তাই ভাবলাম যদি আপনার কাছে কিছু সাহায্য মেলে। আবার আব্বা তো সারাজীবন বাগচী বাড়ির কেয়ারটেকার ছিল, নিশ্চয় সেই বাড়ির জামাই হয়ে আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না।

মহা ধন্দে পড়ল জয়ন্ত। লোকটা তার শ্বশুরের নাম, কেয়ারটেকার আলির নাম সব ঠিকঠাক বলছে। আবার লোকটাকে দেখে কোনো অংশেই সংসারী লোক মনে হয় না। হয় ভবঘুরে উন্মাদ, নয় নেশাখোর মাতাল।

জয়ন্ত বললে---ঠিক আছে। আপনি দিন তিনেক পরে আসুন। আমি দেখছি কতটা কি করা যায়।

লোকটা আবার নোংরা দাঁত বের করে বিচ্ছিরি হাসিতে বললে---কিছু যদি মনে না করেন, শ' খানেক টাকা যদি এখন পেতাম, বাসভাড়া যে এত বেড়েছে বুঝতে পারিনি।

হাসপাতলে স্ট্রেচার নিয়ে রুগী ঢুকছে। এসময় একটা ভবঘুরের সাথে দাঁড়িয়ে পথ আটকানোর কোনো মানে হয় না। জয়ন্ত লোকটাকে বাইরে যেতে বলল। হাসপাতালের বাইরে লোকটার হাতে একশ টাকা দিয়ে বলল---আসুন।

লোকটা খানিক গিয়েই রাস্তায় কারোর ফেলে যাওয়া একটা জ্বলন্ত বিড়ি কুড়িয়ে টান দিতে দিতে বিদেয় হল।

জয়ন্ত মনে মনে হাসছে। কোত্থেকে এ উন্মাদের আচমকা উদয় হল কে জানে। জয়ন্তের শ্বশুর বাড়ির খোঁজ খবরই বা পেল কোথায়!

জয়ন্তের গাড়ির ড্রাইভার চন্দন এসে হাজির হল ততক্ষনে। বলল---সার চলুন।
***
[+] 13 users Like Henry's post
Like Reply
#7

জয়ন্তর হাসপাতাল থেকে বেরোতে সন্ধে গড়ালো। গতকাল নাইট ডিউটি ছিল। বড্ড স্ট্রেস গেছে। এক্সিডেন্ট পেশেন্টদের ঐ এক সমস্যা, পেশেন্ট পার্টি, অমুক নেতা তমুক নেতা কত কি। ট্রাফিকের জট ছাড়িয়ে চন্দন গাড়ি বার করল নিয়ম ভেঙে।

সামনের ট্রাফিকে যথারীতি আটকা পড়ল সে। ট্রাফিক সার্জেন কোনোভাবেই ফাইন ছাড়া শুনবেন না। অন্যথায় কেস দেবেন। চন্দন তর্ক জুড়ে দিল ট্রাফিক সার্জেনের সাথে। জয়ন্ত এবার কড়া গলায় ধমক দিল চন্দনকে। বললে---চুপ কর, চন্দন।

ট্রাফিক সার্জেনকে চালান দিয়ে সে বললে---চল। কি দরকার ছিল এমন করে গাড়ি চালানোর?

চন্দন বিরক্ত স্বরে বলল---শালা! সিগন্যাল ফেলে রেখেছে এতক্ষন! এটা কোনো নিয়ম হল! বলুন সার?

হাসলো জয়ন্ত। চন্দন অনেকদিন গাড়ি চালাচ্ছে জয়ন্তের। ঠান্ডা মাথার ছেলে। আজ একটু বেশিই মাথা গরম করে ফেলেছে।

জয়ন্তদের বাড়ির গলি মুখে রাস্তাটা বেশ সরু। চন্দন বেশ দক্ষতার সাথে গাড়ি ঢোকায় ওখানে। জয়ন্ত গাড়ির দরজা খুলে নিজেই বাড়ির গ্রিল খুলে দিল। চন্দন গাড়ি গ্যারেজ করে বনেটে ঝাড়পোঁছ করতো লাগলো। গাড়ি গ্যারেজ করেই ও চলে যায় নিজের বাসায়, এখানেই ও তার মোটরবাইক রাখে সকালে।

সামনের বাড়ির কুকুরটা কি জানি জয়ন্তকে দেখে এমন চেঁচায় কেন! জয়ন্ত মনে মনে প্রায়শই ভাবে প্রতিবেশী বাড়িতে এবার জানিয়ে দেবে, আপনার এই বদ কুকুরটিকে সাবধান করুন, না হলে আমি কিন্তু ওকে পুলিশে দেব।

সিঁড়ির কাছে মোজা না খুলে ছাদে ওঠা বারণ। ঐ মোজা পায়ে দেখলেই সুচিত্রা তেড়ে আসে। একবার তো সুচিত্রার বোনপো পল্টু এসেছিল সটান মোজা পায়ে সোফায়। নিজের বোন পো হলেও ছাড় দেয়নি সূচি। খুলিয়ে নিয়েছিল তক্ষুনি ওর পা থেকে মোজা জোড়া।

সূচি রান্না ঘরে। পিউ ইয়ার ফোন এঁটে সোফায় বসে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। ফিজিক্সের ছাত্রীর আবার ল্যাপটপ কি কাজে লাগে বুঝতে পারে না জয়ন্ত। আসলে আজকালকার দিনে নাকি সবেতেই ল্যাপটপ লাগে। ঐ তো সেদিন মেডিক্যাল সায়েন্সে কি গবেষণা চলছে তার পুঙ্খানুপুঙ্খ একটা সাইটে রেজিস্ট্রেশন করিয়ে দিল ডঃ মিত্র। সুবিধাই হয়েছে জয়ন্তর। এখন আর লাইব্রেরি ভরা বইয়ের দরকার নেই। অনলাইন লাইব্রেরির সম্ভার কম নয়। আর পিডিএফ, ই-বুক ক্রয় করে দিব্যি বই পত্র পড়া যায়।

বাবাকে দেখে পিউ কান থেকে ইয়ারফোন খুলে বললে---মা, বাবা এসছে।

জয়ন্ত ব্যাগটা নামিয়ে রেখে মেয়েকে বলল---রাঙ্ক কত হল রে?

ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে পিউ জবাব দিল---৯২। এদিকে সেমিস্টার শুরু আগামী সপ্তাহে।

মেয়ে আইআইটি এর প্রস্তুতি নিচ্ছিল। জেইই এর পরীক্ষা দিয়েছে সে। আজ তার রেজাল্ট ছিল। তার সাথে তার ফিজিক্সের ফাইনাল ইয়ার চলছে এ বছরই। এসব বিষয় অবশ্য জয়ন্তের খুব একটা মনে থাকে না। তবে আজ সকালে সুচিই বলছিল মেয়ের রেজাল্টের কথা। ৯২ রাঙ্ক অবশ্য বেশ ভালো। পিউ কিংবা অংশু তার দুই ছেলেমেয়েই পড়া লেখায় ভালো।

জয়ন্ত জামার হাতা, বোতাম খুলতে খুলতে পেছন থেকে দেখতে পেল রন্ধনশালায় তার ব্যস্ত স্ত্রীকে। সুতির ফুলছোপ হাউসকোট পরে আছে সূচি।
জয়ন্ত জামা কাপড় বদলে স্নানে গেল। বাথরুমের ভেতর থেকেই সে বলল---পিউ, তোর মাকে ডাক তো।

---মা, বাবা ডাকছে। পুনরায় হাঁক দিল পিউ।

রান্না ঘরে ঘেমেনেয়ে একসা হয়ে আছে সুচিত্রা। তারওপরে মেয়ের এমন রুক্ষ হাঁকডাকে বিরক্ত হল সে। আজ ছবিও আসেনি যে তাকে সাহায্য করবে রান্নায়।

বিরক্ত হয়ে বেরিয়ে এলো সূচি। ঝাঁঝালো স্বরে মেয়েকে বলল---কি হল? চেঁচামেচি করছিস কেন?

---বাবা ডাকছে।

বাথরুম থেকে মুখ বাড়িয়ে জয়ন্ত বলল---কই গো? সাবান কোথায়?

----সাবানটাও খুঁজে নিতে পারো না।
স্বামীকে ঠেলে বাথরুমে ঢুকে পড়ল সুচিত্রা। থাকের আড়ালে নতুন সাবানের প্যাক কেটে বিরক্ত মুখে ধরিয়ে দিতে ঘুরে পড়ল সে জয়ন্তর দিকে। তৎক্ষনাৎ তার মুখে হাসি খেলে গেল। তার একুশ বছরের দাম্পত্য সঙ্গীর নগ্ন পুরুষালি দেহটা, দুই উরুর মাঝে ঝুলছে জয়ন্তের পুরুষাঙ্গ। বাথরুমের দরজা ভেজানো।

মুখে হাসির রেখা দেখা দিল সুচির। সাবানটা স্বামীর হাতে দিয়ে বাথরুম থেকে বেরিয়ে গেল সে। স্নান সেরে জয়ন্তের অভ্যাস সকালের কাগজ পড়া দোতলার বারান্দায় বসে। কাচের শেডটা খুলে দিলে বাতাস আসে ওপাশ থেকে। সূচি চা দিয়ে গেছে।
জয়ন্তর চোখ পড়ল প্রতিবেশীর উল্টো দিকের বাড়িতে। এই বাড়িতেই থাকেন নিঃসন্তান ঘোষ দম্পতি। খুব অল্প দিন হল এই দম্পতি এই বাড়িটা ক্রয় করছেন। ওদের কুকুরটাকে নিয়ে জয়ন্তের বিরক্তির শেষ নেই।
ঘোষ জায়া বারান্দায় ভর সন্ধেতে খোলা চুলে দাঁড়িয়ে আছেন। জয়ন্ত এর আগেও লক্ষ্য করেছে বউটাকে। গায়ের রঙ ফর্সা নয়, পাকা গমের মত উজ্জ্বল। টানা টানা দুটো বড় চোখে যেন একটা আবেদন থাকে সর্বদা। শরীরের সর্বত্র যেখানে যেমন মাংসের প্রয়োজন তেমনই। সবচেয়ে নজরকাড়া মহিলার মস্ত উদ্ধত বুক জোড়া।

জয়ন্ত ঠাহর করতে পারে মহিলার বয়স খুব বেশি হলে পঁয়ত্রিশ-ছত্রিশ হবে। সুচির চেয়ে কম করে ছয়-সাত বছরের ছোট। মহিলার স্বামী আসলে কোন পেশার সাথে যুক্ত ছিলেন জানা নেই তার। এখন মিঃ ঘোষ কোমর থেকে প্যারালাইজড। জয়ন্তের মনে হয় তাই বোধ হয় ঘোষ ঘরনীর এমন নীরব চাপা আবেদন। অথচ এই আবেদন অত্যন্ত নিস্পৃহ, যা কেবল জয়ন্তই যেন অনুভব করে।

মাঝে মধ্যে দুঃখ হয় এই রমণীটির জন্য জয়ন্তের। একটি যদি সন্তানও থাকতো হয়ত হেসে খেলে কাটাতে পারতো মহিলা।
স্ট্রিট লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেল জয়ন্ত মহিলা হাসছেন তার দিকে তাকিয়েই। অস্পষ্টভাবে কানে এলো তার, কিছু একটা বললেন তিনি। জয়ন্ত সাড়া দিয়ে বললে---শুনতে পাচ্ছি না।

মহিলা তাদের বাড়ির ছাদের রেলিং ধরে এগিয়ে এলেন। বললেন---বৌদি বাড়িতে আছে দাদা?

---হ্যা। আছে। ডেকে দেব?

---না থাক। আপনি বরং অংশুকে একটু পাঠিয়ে দিন না। যদি ও পড়ায় ব্যস্ত না থাকে...।

জয়ন্ত ডাক দিল ছেলেকে---অংশু?

অংশু পড়ার ঘর থেকে ছাদ বারান্দায় বাবার কাছে এসে হাজির হল। জয়ন্ত বললে---ঘোষ কাকুর বাড়িতে একটু যা তো। তোর ঘোষ কাকিমা ডাকছেন।

রমণীটি পুনর্বার হাসলো জয়ন্তের দিকে তাকিয়ে। হালকা কলাপাতা রঙা শাড়িতে স্ট্রিট লাইটের আলোয়ও তার লাবণ্য ঠিকরে বেরুচ্ছে।

জয়ন্ত কাগজের পাতা শেষ করে ড্রয়িং রুমে এলো। রান্না সেরে ঘেমেনেয়ে এসে হাজির হয়েছে সুচিত্রা। চোখের চশমার ওপর দিয়ে তাকালো জয়ন্তের দিকে। বলল---অংশু কোথায় গো?

---পাশের বাড়ির ঘোষ গিন্নি ডেকে পাঠিয়েছেন।

পিউর এলোমেলো করে রাখা ড্রয়িং রুমের টেবিল গোছাতে গোছাতে সূচী বলল---ঘোষ বাবুর শরীরটা নাকি ক'দিন হল ভালো নেই। বেচারা একা থাকে মিতা। তাই অংশুকে দিয়ে জরুরী ওষুধপত্র আনায়।

এই প্রতিবেশি দম্পতি এই বাড়ি ক্রয় করে প্রায় ছ' মাস হল এসেছেন। এর মধ্যে বহুবার গোপনে লক্ষ্য করেছে জয়ন্ত এই পরস্ত্রীকে। প্রথমবার আজ জানলো প্রতিবেশীনির নাম মিতা। জয়ন্ত ভাবলো হয়ত সুস্মিতা কিংবা শুভমিতাও হতে পারে। ছোটো করে নাম রেখেছে মিতা। হয়ত মিঃ ঘোষই স্ত্রীয়ের নামটি ছোট করে নিয়েছেন, যেমনটি জয়ন্ত নিজের স্ত্রীয়ের সুচিত্রা নামটি ছোট করে নিয়ে ডাকে 'সূচি' বলে।
***
Like Reply
#8

খাবার টেবিল হল সবচেয়ে উৎকৃষ্ট সময় সারাদিনের। সুচির কলেজ, পিউ এর ফিউচার, অংশুর পড়াশোনা, জয়ন্তের হাসপাতাল, আত্মীয় স্বজন, রাজনীতি, সাহিত্য, খেলাধুলা সবই আলোচনা হয় এই সময়। সূচি সকলকে খাবার দিয়ে নিজের প্লেটে ভাত নিয়ে বলল---ট্রান্সফার লেটার এসেছে আজ।

এক গ্রাস ভাত মুখে পুরে জয়ন্ত তাকালো স্ত্রীর দিকে। সুচির মা অনেকদিন ধরেই অসুস্থ। এদিকে বয়স্কা মহিলা ঐ বাড়ি ছেড়ে আসতেও চান না কোথাও। মায়ের দেখাশোনা করার জন্য সুচির এক দূর সম্পর্কের পিসতুতো অবিবাহিত বোন আছে অবশ্য, তবু তার ভরসা হয় না। না হবারও কারণ আছে, একদিন সুচির মা বাথরুমে পড়ে চোট পান আচমকা, তবে থেকেই সুচির এই দুশ্চিন্তা। শেষমেশ সূচি চেয়েছিল বাপের বাড়ির কাছে প্রত্যন্ত কোনো গ্রামীণ কলেজে ট্রান্সফার নেবে। যাতে সে মায়ের কাছে থাকতে পারে।

অংশুর মাধ্যমিকের জন্য অপেক্ষা করতে হয়েছিল তাকে। মাস চারেক হল ট্রান্সফারের চেষ্টা করছিল সূচি। অবশেষে আজ সেই ট্রান্সফার লেটার এসেছে। সুচির মুখে তাই তৃপ্তির ছাপ। এই ট্রান্সফারের জন্য জয়ন্তকেও সুচির সাথে কম ছোটাছুটি করতে হয়নি।
জয়ন্ত বলল---কোন কলেজে হল তবে?

---ঐ গোবিন্দপুরে একটা আপার প্রাইমারী কলেজ আছে, ওখানে। ছাত্র-ছাত্রী কম, কলেজটাও ছোট। ভালোই হল, মায়ের কাছে থাকতে পারবো বেশিক্ষন।
সুচির গলায় স্বস্তির স্বর। জয়ন্ত তার শ্বশুরের গ্রামের বাড়ির এলাকাটা ভালোই চেনে। গ্রামের বাড়ি বলা ভালো কারন সুচিরা বড় হয়েছে চন্দননগরে। আসলে জয়ন্তের শ্বশুরমশাই ছিলেন জয়ন্তের বাবার বিশেষ বন্ধু। জয়ন্তের বাবা ছিলেন চন্দননগরে ইংরেজির শিক্ষক। আর শ্বশুরমশাই ছিলেন সেই এলাকার নাম করা হোমিওপ্যাথি ডাক্তার। জয়ন্তের বাবা অনন্তদেব দাশগুপ্ত সুচির বাবার দেওয়া ওষুধ ছাড়া এলোপ্যাথি ছুঁতেন না। বয়স্কালে অবশ্য দুজনকেই এলোপ্যাথির দ্বারস্থ হতে হলেন। একজন ছিলেন হার্টের পেশেন্ট অপরজন ক্যানসার নিয়ে বুড়ো বয়সে জয়ন্তেরই ট্রিটমেন্ট নিয়েছিলেন।

সূচি আর জয়ন্তের বিয়েটাও একরকম দুই বাড়ি থেকে ঠিক করাই ছিল। কানাঘুষো সে সব কথা জয়ন্তের কানে আসতো শৈশব থেকেই। হুগলি জেলার সুচিদের গ্রামের বাড়িতে পুজোর সময় দুই পরিবার হই হই করে যাওয়ার চল ছিল।
সে সময়ই গ্রামটা চেনা জয়ন্তের। ইচ্ছেমত গ্রামে ঘুরে বেড়ানোর শখ ছিল শহরে বড় হওয়া জয়ন্তের। হুগলির প্রত্যন্ত এই গ্রামে সুচিত্রাও বড় হয়নি। সে বড় হয়েছে তার বাবার হোমিওপ্যাথি পেশার সুবাদে চন্দননগর শহরে। কাজেই সূচি বরং তার দেশবাড়ির গ্রাম জয়ন্তের চেয়ে কম চেনে।

জয়ন্ত বললে---গোবিন্দপুরে আপার প্রাইমারি? খুব মনে পড়ছে না তো?

অংশু খাবার চিবোতে চিবোতে বলল---আছে। গোবিন্দপুর জুনিয়র হাইকলেজ।

---তুই জানলি কি করে? জয়ন্ত বিস্ময়ে জিজ্ঞেস করল ছেলেকে।

অংশু কিছু উত্তর দেওয়ার আগেই পিউ বলল---কোত্থেকে আবার? ইন্টারনেট থেকে জেনেছে।

জয়ন্ত হাসলো। আজকালকার দিনের ছেলে-মেয়েরা এক্সপার্ট সব কিছুতেই। তার ছেলে-মেয়েটিও কম নয়। দুটিতেই পড়াশোনায় ভালো। দুটিতেই ভীষণ স্মার্ট। অবশ্য এর জন্য তার চেয়ে সুচিত্রার অবদান বেশি।

জয়ন্ত বলল---কবে থেকে জয়েন করছ তবে? তোমার কলিগরা জানে?

সুচিত্রা ছেলের পাতে ভাত দিতে দিতে বলল---জানবে না কেন। হেড মিস্ট্রেস নিজেই তো চেষ্টা কম করেননি। জয়েন হতে এখনো তিনমাস বাকি। এদিকে মা খুব অসুস্থ।

সুচিত্রার বর্তমান কলেজটা কলকাতাতেই। বালিগঞ্জেই তার কলেজ। সামান্য অটো ধরেই যাওয়া যায়। ফলে সংসার, কলেজ সবকিছুই সুচিত্রার সামলাতে তেমন কোনো সমস্যা হয় না। এদিকে সত্যিই সুচির মা খুব অসুস্থ। মাঝে একবার জয়ন্ত নিজেই গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছিল শাশুড়িমাকে।

অংশু বলল---আমি যাবো। আমার সামার ভ্যাকেশন পড়েছে কলেজে। এখন তো যেতেই পারি।

জয়ন্ত ছেলের দিকে তাকিয়ে বলল---তুই একা যেতে পারবি?

অমনি সূচি ঝাঁঝিয়ে উঠে বলল---না। ও একা যেতে পারবে না। রাস্তাঘাট চেনে না, যাবে কি করে!

অংশু মায়ের ওপর বিরক্ত হয়ে বলল---পারবো না কেন? শিয়ালদা থেকে ট্রেন ধরেই তো যেতে হবে। আমাদের কলেজেই পড়ত একটা ছেলে। ওর বাড়ি আরামবাগে। গোবিন্দপুর গ্রাম ও খুব চেনে। আমি যাতায়াতের সবটা জেনে নেব ঠিক ওর কাছ থেকে।

জয়ন্ত হেসে বললে---সূচি, তোমার ছেলে বড় হয়ে গেছে। ষোল পেরিয়ে গেল। তুমি এখনও ছোটো বলছ?
***
Like Reply
#9

একটা সময় খাবার পর সিগারেট খেত জয়ন্ত। এখন তাকে শরীরের চাপেই ছাড়তে হয়েছে। বরং সে এখন খাবার পরে একটু পায়চারি করতে ভালোবাসে। 
ছাদ বারান্দায় জয়ন্ত পায়চারি করতে গিয়ে বারংবার তাকাতে থাকলো প্রতিবেশীনির বাড়ির দিকে। ও বাড়ির দোতলার একটা ঘরে হালকা আলো জ্বলছে। একটা রাগপ্রধান গানের মৃদু সুর ভেসে আসছে। জয়ন্ত লক্ষ্য করল আচমকা! ছায়ামূর্তির মত দাঁড়িয়ে আছে রমণীটি ঐ একই জায়গায় এখনো। সন্ধেবেলা ঠিক যেখানে দাঁড়িয়েছিল সে। 
রমণীর গায়ে সেই কলাপাতা রঙা শাড়ী। ভরাট পূর্ণতা শরীরে সর্বত্র। এমন নারীকে গোপনে কামনা করা কোনো মুনি ঋষিরও অন্যায় নয়। জয়ন্তের দুঃখ হয় তার হতভাগ্য স্বামীটির জন্য। বেচারা প্যারাইলস পেশেন্ট, এমন জীবন সঙ্গিনী পেয়েও...।

জয়ন্তকে দেখে হাসলো মিতা। মুখের লাবণ্য প্রভা ভেঙে বেরিয়ে এলো এক নিস্তরঙ্গ শোকার্ত হাসি। যেন এই রাগপ্রধান গানের সহিত মানানসই। বললেন---খাওয়া হয়ে গেছে? 

---হ্যা? আপনাদের? 

----ওনার হয়েছে, আমার হয়নি। 

---রাত তো অনেক হল। খাননি কেন? জয়ন্ত দরদ নিয়ে বলল কথাটা। 

মহিলা হাসলেন। বললেন---খিদে পাচ্ছে না। আমি দেরীতেই খাই।

জয়ন্ত আর কিভাবে কথার অগ্রগতি ঘটাবে খুঁজে পাচ্ছে না। মিতা বলল---আপনাদের বাড়ির ছাদে একটা সাদা পেঁচা বসেছে। 

জয়ন্ত ছাদ বারান্দা থেকে ঘাড় বেঁকিয়ে দেখার চেষ্টা করল। মিতা হেসে বললে---আমি যা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাবেন না। 

সত্যিই ওপাশের ছাদ থেকে মিতা যা দেখতে পাচ্ছে জয়ন্ত পাচ্ছে না। সে বললে---ওহ তাই। ও হয়ত আপনারই মত নকটারনাল। 

মিতা হাসলো। বলল---আপনি ভারী মজার কথা বলেন। একদিন বৌদি, ছেলে-মেয়ে নিয়ে আসুন। ভালো রেঁধে খাওয়াবো। 

এ' যেন গভীর আহ্বান জয়ন্তের কাছে। আরেকটু কথা বাড়ানো যেত। সুচির তৎক্ষনাৎ ডাকে তাকে সাড়া দিতে হল---যাই। 

মৃদু হাসি মুখে মিতার দিকে তাকিয়ে সে বলল---যাই, আমার গিন্নির ডাক পড়েছে। 

বিছানার সামনে ড্রেসিং আয়নায় মুখে ক্রিম মাখছে সূচি। ওটা ওর পুরোনো অভ্যেস। কেন যে মাখে, জয়ন্ত বোঝে না। এমনিতেই সূচী তীব্র ফর্সা, যদিও তার গায়ের রঙটা মিতার মত পাকা গমের শ্যামলা নয়। বরং সুচির গায়ের রঙ ফ্যাকাশে ধরনের। যদিও এ' রঙ সুচির পিতার বংশের বনেদিয়ানার, তবু এত ফর্সা রঙ জয়ন্তের ভালো লাগে না। আসলে সুচির বাবার গায়ের রঙও ছিল এমনই। 


ফ্যাকাশে পাতলা হাত দুটি দিয়ে নাইটির হুক দুটি খুলে পিঠের দিকে নামিয়ে দিল সুচি। পিঠের দিকটা আলগা হয়ে গেল তার। ধবধবে ফর্সা পিঠখানা মসৃন হলেও রুগ্ন। কোমরের কাছেই যা সামান্য মেদের ভাঁজ। 

সূচি বললে---একটু ক্রিম লাগিয়ে দাও না?  

জয়ন্ত সুচির হাত থেকে ক্রিমের ডিবে নিয়ে ওর কোমল সাদা পিঠে ঘষতে লাগলো। গায়ে একটা কালো ব্রেসিয়ার পরেছে সূচি। জয়ন্ত ভাবলে ওটা না পরলেও চলত, সুচির পেয়ারার মত স্তনজোড়া তো মিতার মত পুষ্ট ঠাসা নয়। রোগাটে কাঁধের কাছে তাই ব্রায়ের স্ট্র্যাপখানিও নেমে রয়েছে। 

এমন মুহূর্তে জয়ন্তের হঠাৎ যেন নিজের স্ত্রীয়ের সাথে ঘোষজায়ার তুলনা করতে ইচ্ছে হল। তুলনাটা যদিও অপ্রয়োজনীয়, সুচিত্রা দাশগুপ্ত তার স্ত্রী, যার সাথে তার দাম্পত্য এখন একুশ বছরের, সেই দুটি সন্তানের মা সংসারের বোঝাটানা রমণীর সাথে বয়সে অনেকটা কম মাংসল আবেদনময়ী মিতা ঘোষের সৌন্দর্য্যের কোনো তুলনাই হয় না।

সুচিত্রার সাথে জয়ন্তের শৈশব থেকে পরিচয়। সুচির চেয়ে ছয় বছরের বড় জয়ন্ত। জয়ন্ত এখন উনপঞ্চাশ। সূচি তেতাল্লিশ। সুচির সাথে জয়ন্তের বিয়ে শৈশবেই নির্ধারন করেছিলেন দুই বন্ধু; তথা সুচির পিতা হোমিওপ্যাথি ডাক্তার নিকুঞ্জবিহারী বাগচী ও জয়ন্তের পিতা অনন্তদেব দাশগুপ্ত। জয়ন্ত যখন হায়ার সেকেন্ডারির পর ডাক্তারি পড়তে যায়, সূচী তখন ক্লাস নাইন। তারপর একসময় ওরা দুজনেই বুঝতে পারে ওদের ভবিষ্যত নির্ধারিত। আস্তে আস্তে সে সময়ই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। সূচি বরাবরেই পাতলা চেহারার। সেদিনও যেমন ছিপছিপে পাতলা চেহারার ছিল সে, আজও তেমন। লোকে বলে দুই সন্তানের মা হবার পর মধ্য বয়সের নারীদের শরীরে বাড়তি মাংস জমে পরিণত করে তোলে। সুচির ক্ষেত্রে তা হয়নি বলা ভালো। হয়ত সুচি পরিশ্রমি বলেই কিনা জয়ন্তের জানা নেই। তার দেহকান্ড এখনো ছোটখাটো উচ্চতার, পাতলা। মিতার মাংসল ভরাট শরীরের ঢেউ সুচিত্রার দেহে বিন্দুমাত্র নেই। এই চল্লিশ ঊর্ধ্ব বয়সে সুচির দেহে সামান্য বাড়তি মাংস বা মেদ যেটুকু দেখা যায়, সেটা দু দুটো সন্তানের জন্ম দেওয়া সিজার হওয়া পেটে। 

সুচিকে শুঁটকি চেহারার বললে অবমাননা করা হয়। তাই জয়ন্ত এই শব্দটি পরিত্যাগ করে। আসলে জয়ন্ত জানে তার স্ত্রীর শরীর দিনরাত সংসারের খাটুনিতে ছোট ছোট বুকে দুটি বাচ্চাকে দুধ খাইয়েও বৃদ্ধি নেই। অথচ মিতার স্তন ভরপুর, উদ্ধত, লোভনীয়। 

পরস্ত্রী মিতার মুখে যে লাবণ্য প্রভা দেখা যায়, সুচির মধ্যে তেমন নেই। তবে সুচিকে অসুন্দরী বলা অন্যায় হবে। সে যথেষ্ট সুন্দরী বটে, হয়ত তেতাল্লিশ বছর বয়সে তাতে অনেক পার্থক্য এসেছে। আসলে অসাধারণ মিতা ঘোষের পাশে দাঁড়ালে সুচিত্রা দাশগুপ্ত এক সাধারণ ঘরনী, কিংবা দশটা-পাঁচটার কলেজের শিক্ষিকা ছাড়া আর কিছু মনে হবে না।  সুচির মুখে বয়সের ছাপও ইদানিং খুব সামান্য হলেও পড়ছে। মিতার পটলচেরা চোখের যে সৌন্দর্য্য আছে তাও সুচিত্রার নেই। সুচিত্রার চোখে বরাবরের চশমা সেই সৌন্দর্য্য প্রদান করে না। জয়ন্ত স্পষ্টতই তুলনা করতে পারে তার একুশ বছরের দাম্পত্য সঙ্গিনী তেতাল্লিশের সুচিত্রার সাথে, মিঃ নির্মল ঘোষের জায়া মিতা ঘোষের পৃথকতা।
Like Reply
#10

সুচির পিঠে ক্রিম দেওয়ার পর বিছানায় লম্বা হয়ে শোয় জয়ন্ত। তার কল্পনা কম্পিত হতে থাকে পরস্ত্রীর বাসনায়, তার নিজের ছিপছিপে পাতলা খাটো উচ্চতার ফ্যাকাশে ফর্সা স্ত্রী সুচিত্রার রূপ লাবণ্য যেন চোখে পাওয়ার চশমার আড়ালে দিদিমণিসুলভ, সেখানে ছাদ বারান্দায় দাঁড়িয়ে থাকা একাকী নিশাচর রমণী মিতা এক কামনাময়ী লাবণ্য প্রভা পরী।

কাছে এলো সুচিত্রা। স্বামীর কপালে মৃদু ঘাম দেখে বলল---কি হল ঘামছো কেন? এসিটা বাড়িয়ে দেব? নাকি শরীর খারাপ হল?

রান্না ঘরের কাজ সেরে ফেরা স্ত্রীয়ের সদ্য ক্রিমের গন্ধে ভরা ভেজা কোমল হাতস্পর্শ জয়ন্তের কপালে পড়তেই সে তার ফ্যান্টাসির জগৎ থেকে নেমে এলো তার সন্তানদের মা, তার ঘরনীর কাছে। সুচির প্রতি আর আকর্ষিত হবার কিছু নেই। সুচির গায়ে সর্বদায় সংসারী গৃহিনীর গন্ধ, কিংবা সাবান শ্যাম্পু বা এখন যে ক্রিমের গন্ধ তা'ই পাচ্ছে জয়ন্ত। তবু কাছে টেনে নিল স্ত্রীকে। বলল---ওরা ঘুমিয়েছে?

---হুমমম। খুব হাল্কা স্বরে জবাব দিল সুচিত্রা।

জয়ন্ত ঠোঁট চেপে ধরল সুচির ঠোঁটে। বারবার রান্নাঘর আর বাথরুমের জল ঘাঁটায় সুচি বেশ পরিচ্ছন্ন। বিশেষ করে শোবার সময়। মাঝে মধ্যে তো সুচির এই শুচিবাই অভ্যাসে বিরক্ত হয় জয়ন্ত।

আস্তে আস্তে করে সুচির নাইটির ভেতর হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো তার স্তন। নাঃ এক্ষেত্রেও যে মিতা অনেক এগিয়ে টের পেল জয়ন্ত। সুচির স্তন ছোটো, পেয়ারার মত। মুঠোতে ধরা হয়। মিতার স্তন উদ্ধত, বিশাল। দূর থেকেও টের পাওয়া যায় তার আবেদন।

সূচি স্বামীর কানের কাছে ফিসফিসিয়ে বলল---দাঁড়াও খুলে দিই।

সুচি আলগা করে দিল নাইটির হুক। নাঃ ভেতরে ব্রেসিয়ার কোনো বাধা সৃষ্টি করল না। ওটা সুচি নামিয়ে দিয়েছে গা থেকে। কখন নামালো, বাথরুমে গিয়েছিল যখন? সুচি কি জানতো আজ তার স্বামী তাকে চাইবে? মনে মনে হাসলো জয়ন্ত। সুচিত্রার সাথে যে তার একুশ বছরের দাম্পত্য। তার জীবনের খুঁটিনাটি সুচির নখদর্পনে। সুচি কি জানে তার স্বামী যুবতী পরস্ত্রীর প্রতি কামনায় উত্তেজিত হয়ে নিজের মধ্যবয়সী রোগাটে স্ত্রীয়ের সাথে সম্ভোগ করে তৃপ্ত হতে চায়? জয়ন্ত জানে না সুচি কোনকিছু টের পায় কিনা।
জয়ন্তের প্রশ্নের নিরসন হল তক্ষুনি। সুচি বললে গরমে ব্রেসিয়ার রাখা যায় না গায়ে। খুলে এলুম।

জয়ন্ত মনে মনে হাসলো। এই স্তনে ব্রেসিয়ার ঢেকেই বা কি লাভ। হত যদি মিতার মত..। ডিম লাইটের আলোয় স্ত্রীর স্তনজোড়ার দিকে তাকিয়ে আছে জয়ন্ত। এই স্তন সে একুশ বছর দেখছে। এই স্তনে লালিত হয়েছে তার ছেলে-মেয়ে। সত্যি সুচিও বুঝতে পারে তার ছোট স্তনে আকর্ষণ আর তেমন নেই। বিশেষ করে সে এখন যুবতী নারী নয়। কম বয়সী মেয়েদের স্তনের আকার যাইহোক, তার একটা আলাদা মাধুর্য্য থাকে। সুচি তেতাল্লিশ, সে এখন কুড়ি বছরের মেয়ের মা। যেটুকু সৌন্দর্য তার স্তনে যৌবনে ছিল দুটি বাচ্চার লালনে তা র অবশিষ্ট নেই।

জয়ন্ত জানে স্তন নিয়ে কম বয়সে যতটা তোয়াক্কা করত সুচি, এখন সেও তা করে না। এখন তো সূচি কলেজ থেকে বাড়ি ফিরলে ছেলে-মেয়ের পরোয়া না করেই অনেকসময় ব্লাউজ ব্রেসিয়ার খুলে শাড়ি বদল করে নেয়। অনেক সময় জয়ন্ত দেখেছে অংশু বা পিউ ফ্যালফ্যাল করে দেখতে থাকে তাদের মায়ের দুদু দুটো।

আসলে বয়স বাড়লে নারী যত বেশি স্তনের সৌন্দর্য হারায়, তত তার গুরুত্বও হারাতে থাকে। ফলত বয়স বাড়লে আস্তে আস্তে নারী তার দুই স্তনকে আর গোপন অঙ্গ বলে মনে করে না। হয়ত সুচিত্রাও বয়স বাড়ার সাথে সাথে আর তেমন গুরুত্ব দেয় না তার এই বৃন্ত থেবড়ে যাওয়া ছোটো ছোটো দুটি শুষ্ক স্তনকে। তাই হয়ত ছেলেমেয়ের সামনে উদলা হয়ে কাপড় বদল করতে এখন আর তার তেমন অস্বস্তি হয় না।
সুচির স্তনের তুলনা মিতার সাথে করা সঠিক হবে কিনা জানা নেই জয়ন্তের। সে ভাবলে এই স্তনেই তো সূচী আগলে রাখতো পিউকে, অংশুকে। ছোট স্তন হওয়ার জন্য কখনো তার বুকের দুধের তো অভাব হয়নি। অথচ এত বড় আকর্ষণীয় স্তন নিয়েও মিতা সে পূর্ণতা পায়নি।

সুচির বাম স্তনে একটা লালচে তিল আছে। জয়ন্ত মৃদু হাতে ধরতে চাইল সুচির পেয়ারার মত স্তনটি। আঃ করে একটা শব্দ করল সুচিত্রা। জয়ন্ত মুখ ডোবালো অপরটায়। ডান স্তনের বৃন্তটা ঢুকে গেছে গভীরে। আলতো করে বৃন্তটা মুখে নিয়ে টান দিতেই সুচি বলে উঠল---আঃ, আস্তে, ভীষণ ব্যথা। এমন কামড়াচ্ছো কেন?

এই এক সুচির ব্যারাম হয়েছে আজকাল। বয়স বাড়ার সাথে সাথে ওখানে ব্যথা এখানে ব্যথা তো লেগেই আছে। তেমনই সঙ্গমের সময় একটু চূড়ান্ত আদরে কামড় দিলেই বাধা দেবে।

জয়ন্ত দেরি করল না। সুচির পায়ের ফাঁকে যোনি দেশে আলতো করে প্রবেশ করালো তার লিঙ্গটা। মৃদু ধাক্কায় সে মন্থন করতে লাগলো সুচিকে। কল্পলোকে সে তখন মিতাকেই দেখছে।
সুচির পাতলা খাটো চেহারাটাকে আঁকড়ে ধরল সে। জয়ন্ত যে খুব লম্বা পুরুষ তা নয়। কিন্তু উচ্চতায় ছোটখাটো হওয়ায় জয়ন্তের তলায় হারিয়ে যায়। সেও আঁকড়ে ধরেছে জয়ন্তকে। হালকা ধাক্কায় স্ত্রীয়ের যোনিতে কয়েকটা ঠাপ মেরে চলেছে জয়ন্ত। এখন সুচি কি চায় জয়ন্ত জানে, তাই সে গতি বাড়ালো ক্রমশ। নিজের থেকেই সুচি এবার ফিসফিসিয়ে বলল---দুদুতে মুখ দাও না কেন?

জয়ন্ত হাসলো। ছোট ছোট পেয়ারার মত সাদা সাদা ফর্সা মাই জোড়াকে আঁকড়ে ধরল সে। এখন আর বাধা দেবে না সুচিত্রা। জয়ন্ত তা জানে। মৈথুনের তালে সুচিও ভালোমত মেলে দিয়েছে পা।

সময়মত বীর্য পাত করল জয়ন্ত। তেতাল্লিশ বছরে মেনোপজ হয়ে যায় অনেক মহিলার। এই যা সুচির এখনো সব স্বাভাবিক। তাই নিরাপদ সময় বেছে নিতে হয় তাকে। নতুবা জয়ন্তকেই এনে দিতে হয় পিল। যদিও এখন আর অসময়ে মিলন হবার মত তাদের দুজনেরই আকাঙ্খা বা তাড়না নেই। সেই বয়স তাদের ফুরিয়েছে। এখন নিরাপদ সময়ই তারা বেছে নেয়। এই তো আজ তারা মিলিত হল কমপক্ষে একমাস পরে।
Like Reply
#11

সঙ্গমের পর জয়ন্ত টানটান করে মেলে ধরে শরীর। তার গায়ের রঙ সুচির মত ফ্যাকাশে ফর্সা না হলে গৌরবর্ণা। সুচির মত তারও চোখে চশমা লাগে। জয়ন্ত যে উনপঞ্চাশ বছরেও সুদর্শন, তা হসপিটালের নার্স, হেলথ স্টাফদের কানাঘুষোয় শোনা যায়। সুচিত্রা স্বামীর বাহুর ওপর মাথা রাখে। বলে---অংশুকে কি একা পাঠানো ঠিক হবে?

---বড় হয়েছে ও। একা যেতে পারবে না কেন?

সুচির চোখে মুখে চিন্তার ছাপ। সে বলল---আমি চলে গেলে তুমি একা সব সামলাতে পারবে তো?

---সব পারবো। ছেলে-মেয়ে বড় হয়েছে। ওরা নিজেদের কাজ পারে। আর কি?

সুচি চুপ করে রইল। স্বামীর আরো কাছে গা ঘেষে শুলো সে। হঠাৎ করে আজ হাসপাতালে আসা লোকটার কথা মনে পড়ল জয়ন্তের। বলল---সুচি, তোমাদের গ্রামের বাড়িতে আলি চাচা বলে ছিলেন এক কেয়ারটেকার, মনে আছে?

---হ্যা মনে থাকবে না কেন। যখন গ্রামে যেতাম আলি চাচাই ছিল আমাদের দুই বোনকে ঘোরাতে নিয়ে যাবার ভরসা।

---আচ্ছা, তোমার আলি চাচার কোনো ছেলে আছে?

চমকে উঠল সুচি। বলল---হ্যা। একটা ছেলে ছিল। কিন্তু সে তো বহুদিন নিরুদ্দেশ!

---তুমি কি তাকে দেখেছ?

সুচি খানিক চুপ করে থাকার পর বলল---হ্যা। গফুর দা'কে শেষবার যখন দেখি তখন ওর তেইশ-চব্বিশ বয়স। কেন কি হয়েছে? সুচি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল।

---আজ একজন এসেছিল। নিজেকে ঐ গফুর পরিচয় দিচ্ছিল। তার নাকি টাকা দরকার। শালা মস্তবড় ফেরেব্বাজ!

সুচি হাসলো। বলল---তোমাকেই লোকে কেন এমন ঠকায়!

জয়ন্ত মৃদু রাগ করে বলল---ঠকাতে পারেনি। এবার আসুক, পুলিশে দেব।

সুচিত্রা বলল---গফুর দা; আলী চাচার একমাত্র ছেলে। ফুটবল খেলত ভালো। ঘুড়ি ওড়ানো, আম ভাঙা এসব যত দস্যিপনা, গফুর দা'ই করত। পড়াশোনা করতে চাইলো না গফুর দা। বাবা বললেন ''আলী, তোর ছেলেকে ফুটবলের কোচিংয়ে ভর্তি করে দে, আমি খরচ দেব''। কিন্তু গফুর দা ছিল অন্য ধাতের। তাকে বেঁধে রাখা যায় না। তারপর একদিন সেই যে বাড়ি ছেড়ে পালালো, আর খোঁজ মিলল না।

জয়ন্ত সুচিদের বাপের বাড়ির দেশগ্রামের কেয়ারটেকার আলী চাচার এই ছেলের সম্পর্কে এই প্ৰথম শুনল সুচির মুখে। বলল--আজ যে এসেছিল, নিঃসন্দেহে আস্ত মাতাল একটা। ঘিনঘিনে নোংরা চেহারার। স্নানটান করে না বোধ হয়।

সুচি বলল---তবে তোমার খোঁজ পেল কোথায়?

---সেটাই তো মিস্ট্রি। বলে নাকি গ্রামের বাড়িতে গিয়ে জেনেছে নিকুঞ্জ বাবুর জামাই ডাক্তার বলে। কোনো না কোনো ভাবে একটা হয়ত তোমাদের ঐ গোবিন্দপুর গ্রামের সাথে লিঙ্ক আছে, আর সেটাকে কাজে লাগিয়ে কিছু পয়সা হাতাতে চেয়েছিল নেশার জন্য।

সুচি বলল---তোমাকে পয়সা চাইছিল কেন?

---ওর নাকি স্ত্রী খুব অসুস্থ। চিকিৎসা করানোর জন্য পয়সা দরকার। টিপিক্যাল ভিখারীদের পলিসি যা হয় আরকি।

সুচি বলল---তুমি পয়সা দিলে?

---মাথা খারাপ নাকি! দিন তিনেক পরে এলেই ধরিয়ে দেব পুলিশের হাতে।

---সাবধান বাপু এসব মাতাল লোকেদের থেকে। সুচিত্রা সতর্ক করল স্বামীকে।

ঠিক সে সময়ই রান্না ঘরে জিনিসপত্র পড়ার শব্দ হল। সুচি তৎক্ষনাৎ উঠে বসে বলল---এই রে ইঁদুরটা আবার ঢুকেছে।

স্বামী-স্ত্রী মিলে শুরু হল ইঁদুর খোঁজা। এতবড় বাড়িতেও সিঁদ কেটে কোনধার দিয়ে ঢুকছে বুঝতে পারে না জয়ন্ত। অংশু বাবা-মায়ের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দ্রুতই আলোটা জ্বেলে দিল ড্রয়িং রুমে। সেই আলোর কিরণ এসে পড়ল রান্না ঘরে। সাবধানী হয়ে উঠল ইঁদুর।

জয়ন্ত বললে---দিলি তো আলোটা জ্বেলে!

---কেন কি হয়েছে? বাবার দিকে আধো ঘুম চোখে তাকিয়ে বলল অংশু।

সুচিত্রা বললে---কি আবার! ঐ ধেড়ে ইঁদুরটা আবার ঢুকেছে।

অংশু ওভেনের থাকের তলা থেকে গ্যাসের সিলিন্ডারটা সরিয়ে দিতেই উঁকি দিতে লাগলো ইঁদুরের লেজখানি। অমনি সে বার করে আনলো লেজ ধরে ইঁদুরটাকে। সুচি বকা দিয়ে বললে---ওমা গো! হাতে নিয়েছিস কেন? ফেল ওটাকে।

ততক্ষনে বাপ-ছেলে মিলে ওটার ব্যবস্থা করতে নীচে নিয়ে গেল লেজ ধরে। ইঁদুরটাকে না মেরে বাড়ির মেইন গেট খুলে ড্রেনে ছেড়ে দিয়ে এলো জয়ন্ত। অংশু অবশ্য কয়েকদিন রেখে ওর ওপর পরীক্ষা নিরীক্ষা করবে ভাবছিল। জয়ন্ত বকা দিতেই সে তার এই সব অদ্ভুতুড়ে বৈজ্ঞানিক ভাবনা থেকে বিরত থাকলো।

চলবে।
Like Reply
#12

তাই যদি হয়ও, তাও তো পড়তে এসেছেন। আগ্রহ কম নয় আপনার। ভালো না লাগলে পড়বেন না, এ কথা তো ডিসক্লেমারেই দিয়েছি, তাও আপনি এসেছেন। দু'কলম লিখুন না, দেখি আপনার কত ভ্যারিয়েশন আছে।
[+] 5 users Like Henry's post
Like Reply
#13

সবকিছু ঠিকঠাক চললে আগামীকাল আপডেট আসবে।
[+] 6 users Like Henry's post
Like Reply
#14

পর্ব: ২

অংশুকে ট্রেনে তুলে দিয়ে জয়ন্ত রওনা হল হাসপাতালের দিকে। ওর মা পই পই করে বলে দিয়েছে দিদার বাড়ি পৌঁছে যেন টেলিফোন করে।
জয়ন্ত হাসপাতালে ঢুকেই দেখল একটা গোলমাল বেঁধেছে। কোনো এক পেশেন্ট পার্টির দাবী ডাক্তারেরা তাদের রোগীকে মেরে ফেলেছে।
ভিড় সামলে ঢুকল জয়ন্ত। ডঃ মিত্র বললেন--সাবধান, ডঃ দাশগুপ্ত। পেশেন্ট পার্টি স্থানীয় বস্তি থেকে এসেছে। যে কোনো মুহূর্তে বাড়াবাড়ি করতে পারে।

জয়ন্ত ডঃ মিত্রকে জিজ্ঞেস করল---কোন ডাক্তার ছিলেন?

---ডঃ নাগ।

নামটা শুনে একটু বিরক্ত হল জয়ন্ত। এই নিয়ে তিনটে কেস হল ডঃ মৃণ্ময় নাগের। জয়ন্ত ঢুকে গেল ওয়ার্ডে। একের পর এক পেশেন্ট দেখছিল সে, ঠিক তক্ষুনি বাইরে একটা হল্লা। একজন জুনিয়র ডাক্তার বললেন---পুলিশ এসেছে।

জয়ন্ত দেখল পুলিশ পেশেন্ট পার্টিকে শান্ত করছে। সামনের ডেস্কেই প্রেসক্ৰিবশন রাখা। জয়ন্ত প্রেসক্ৰিবশন পড়ে বুঝতে পারছে ডাঃ নাগ আবার অতিরিক্ত কিছু ওষুধ দিয়েছেন। মেডিসিন কোম্পানির কমিশনের লোভে এমনটা বহু ডাক্তার করে থাকেন। তবে ডঃ নাগেরটা বাড়াবাড়ি। অবশ্য ডঃ নাগ খুব প্রভাবশালী। রাজনৈতিক শিবিরে ওঠাপড়া আছে। সব সামলে নেন। কিন্তু এর তো একটা প্রতিকার দরকার। বারবার এমন করে যাবেন, তা তো চলতে পারে না।

ডঃ মিত্র বললেন---কি করবেন, ওর যে মিনিস্ট্রিতে হাত রয়েছে। কাছের লোক কিনা।

জয়ন্ত গম্ভীর নিশ্বাস ফেলল, আর শব্দ করল---হুম্ম!
***

অংশু কতদিন পর দিদার বাড়ি এলো। ছোটবেলায় এখানে এলে তার যেতেই ইচ্ছে হত না। অংশুর দাদু যখন বেঁচে ছিলেন, বলতেন এই বাড়িটা নাকি অংশুর দাদুর ঠাকুরদা বানিয়েছিলেন। দেখলেই অবশ্য বোঝা যায়, সেকেলে আদলে বানানো দোতলা বাড়িটার দালান কোঠাগুলি মোটা মোটা।
দিদার কাছে গিয়ে অংশু বললে---দিদা কেমন আছো?

শায়িত বৃদ্ধা চিনতে পারলেন না নাতিকে। বললেন---কে বলতো?

---অংশু।

---অংশু? বৃদ্ধা এখন ভুলে যান সবকিছু। মনে করালে মনে পড়ে।

পাশেই ছিল সর্বক্ষণ দেখাশোনা করার জন্য অংশুর মায়ের এক এক দূর সম্পর্কের অবিবাহিতা পিসতুতো বোন ডালিয়া। অংশু শুনেছিল মায়ের কাছে ডালিয়া পিসির একটি দিদি ছিল তার নাম ঝুমুর। মায়ের সমবয়সী। সেই ঝুমুর মাসি নাকি মায়ের প্রানের বন্ধু ছিল ছোটবেলায়। মায়েরা যখন চন্দননগরে থাকতো, তখন নাকি ঝুমুর মাসি একদিন বাড়ির দীঘিতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। মায়ের মুখে বহুবার সেই ঝুমুর মাসির স্মৃতিচারণ শুনেছে অংশু।

ডালিয়া মাসি অবশ্য মায়ের চেয়ে বছর ছয়-সাতেক ছোট। সে বললে---মামী, সুচি দি'র ছেলে গো।

---ও সুচির ছেলে..অংশু..! অংশুর হাতটা মুঠিয়ে ধরলেন বৃদ্ধা। তারপর বললেন---তোর মা আসেনি?

---আসবে। মায়ের ট্রান্সফার হয়েছে এখানেই গোবিন্দপুরের কলেজে।

ডালিয়া বলল---হ্যা রে অংশু, পিউ এলো না?

---দিদির তো সেমিস্টার। সামনে আইআইটির কাউন্সিলিং।

অংশুর মনে পড়ল মাকে একটা ফোন করে দিতে হবে। মা এখন কলেজে। সে দ্রুত দিদার বাড়ির ল্যান্ড ফোন থেকে মাকে জানিয়ে দিল পৌঁছে যাবার কথা।
***
[+] 13 users Like Henry's post
Like Reply
#15

আজকে ডিউটি শেষ হবে দুটোর দিকে। ফলে লাঞ্চটা জয়ন্ত বাড়িতে গিয়েই করবে। চন্দন ড্রাইভ করছিল। বলল---স্যার, কাল যে লোকটা এসেছিল আপনার সাথে দেখা করতে, ওকে চেনেন?

---কাল? কে বল তো? জয়ন্ত মনে করতে পারলো না।

---ঐ যে আপনি ডিউটি শেষ করে বেরবার সময়...

মনে পড়ল জয়ন্তের। হেসে বলল---ওঃ, তুই ঐ লোকটার কথা বলছিস? কি যেন নাম বলেছিল...গফুর...

---কাল খবর পেলাম ওর সম্পর্কে। থাকে পার্ক সার্কাসে, ফুটপাথে কোথাও। এক নম্বরের গাঁজাখোর, নেশা ভান করে ঘুরে বেড়ায়। আর এভাবে টাকা চায়।

জয়ন্ত হাসলো। মনে মনে ভাবলো সে ঠিকই চিনেছে লোকটাকে। এত অপরিচ্ছন্ন, জামা কাপড় ময়লা, নোংরা চেহারার লোক আর যাইহোক সংসারী নয়। চন্দন গাড়িটা টার্ন নিয়ে বাইপাস ধরে এগোতে লাগলো।
***

ডালিয়া মাসির খুব বেশি পড়াশোনা নেই। এ' বাড়িতে ছোট থেকে আছে। ঝুমুর মাসি যখন মারা যায় তখন নাকি মায়ের পিসির একমাত্র সম্বল ছিল এই ডালিয়া মাসি। সেই থেকে ডালিয়া মাসি তার অসুস্থ মায়ের জন্য বিয়ে থা না করে রয়েই গেল মামাবাড়িতে। এখন ডালিয়া মাসির মা বেঁচে নেই। সে দিদার দেখাশোনা করে, নিজে রেঁধে খায়। অংশুর দুপুরের আহারের রান্না ডালিয়া মাসিই করেছে।

খাবার পরে বড় ঘরটার দরজা খুলে দিল ডালিয়া মাসি। হালকা ঝাড়পোঁছ করে একটা কাচা বিছানা চাদর পেতে দিল বিছানায়। বললে---অনেক পরিশ্রম হয়েছে, বিশ্রাম কর অংশু। এই ঘরে ছিল দুজনের, তোর মা আর তার প্রাণের বন্ধু আমার আপন আপন মায়ের পেটের ঝুমুর দি'র। বিয়ের আগে তোর মা এলে ঝুমুর দি'র সাথে এ ঘরেই থাকতো।

ঘরটা এখনো বেশ গোছানো হয়ে আছে। কিন্তু বহুদিন খোলা হয়না বলে একটা গুমোট গন্ধ আছে। ইতিউতি ফাঁদও জমেছে। গন্ধটা কাটাতে মাথার কাছে জানালাটা খুলে দিল অংশু। পেছনেই দীঘি। এই দীঘির গল্প মায়ের কাছে শুনেছে অংশু। এই দীঘিতেই তো ঝুমুর মাসি ভর দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। দিদা বলে এই দীঘিতে নাকি যক্ষ আছে। সেই যক্ষই নাকি ঝুমুর মাসিকে টেনে নিয়ে গেছে। অংশু অবশ্য সেসব বিশ্বাস করে না। দিদার এই আজগুবি গল্প নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার।
বরং মায়ের মুখে ছিল এ' ঝিল নিয়ে নানা সুন্দর স্মৃতিচারণ। চন্দননগর থেকে কলেজ ছুটিতে যখন মা দাদুর সাথে দেশ বাড়িতে আসতো তখন এই দিঘিতে মাছ ধরা হত। আর যে মাছ উঠত তা নাকি সামান্য রেখে বাকিটা গ্রামে বিলিয়ে দেওয়া হত। এ' বাড়িতে নাকি একসময় দুর্গাপূজাও হত বিশাল। সেই পূজাতেই নাকি বাবাও আসতো শৈশবে। ঠাকুর্দা আর দাদু ছিলেন ঘনিষ্ট বন্ধু। সব কথা অংশু আর তার দিদি মিলে মায়ের কাছে বহুবার শুনেছে।

এখন ঘুম পাচ্ছে অংশুর। জয়ন্তের মত টানটান হয়ে শোয়া তার অভ্যেস। ওভাবেই শুয়ে রইল ও'। এখানে বইয়ের থাকে কত বই। এক আধটা উপন্যাস গল্প ছাড়া, বেশিরভাগই বোধ হয় পড়ার বই। এ' বই নিশ্চই মা আর ঝুমুর মাসির। মা এসব বই কোনোকিছুই বিয়ের পর নিয়ে যায়নি। অংশু জানে তার মা খুব যত্নশীল। বইগুলোয় সব ধুলোবালি, ফাঁদ জমেছে। মা এলে নিশ্চই সব গুছিয়ে রাখবে।
***

এসময় বাড়ি এলে নিজেকেই গেট খুলতে হয় জয়ন্তের। সুচিত্রা কলেজে, পিউ কলেজে। ছবি কাজ করে চলে গেছে। গেট খুলে ঢোকার মুখে কানে এলো ঘোষবাড়ির কুকুরটা আবার ঘেউ জুড়েছে।

জামাকাপড় বদলে স্নানে গেল জয়ন্ত। খাবার গুছিয়ে টেবিলে ঢেকে রেখে গেছে সুচি। জয়ন্ত খাওয়া সেরে দাঁতে কাঠি করতে করতে এলো বারান্দায়। ঘোষ বাড়ির কোনো শব্দ আর নেই। কুকুরের হাঁক ডাক নেই। মিতা ঘোষকেও আর দেখা যাচ্ছে না। জয়ন্ত কাগজটা পড়তে লাগলো। টিভিটা চালিয়ে দিল কিছুক্ষণ। খবরের চ্যানেলের উৎকট শব্দ আর ভালো লাগলো না।
ঘুমোতে যাবে রেডি হচ্ছে সে, ঠিক সেই সময় পিউ এসে হাজির হল কলেজ থেকে। সোফায় ব্যাগটা ছুঁড়ে দিয়ে বললে---বাবা, ছবি মাসি চলে গেছে?

---হুম্ম। সে তো আমি আসার আগেই কাজ করে পালিয়েছে।

পিউ জামা কাপড় না বদলেই সোফায় বসে পড়ল টিভির রিমোট নিয়ে। তারপর বলল---খিদে পেয়েছে!

জয়ন্ত সুচি না থাকলে ছেলে মেয়ের জন্য সামান্য টিফিন বানিয়ে দেওয়ার কাজটা কখনো কখনো করে দেয়। মেয়ের দিকে তাকিয়ে বলল---কেন, সকালে ভাত খেয়ে যাসনি? নুডলস বানিয়ে দেব?

ব্যাজার মুখে তাকালো পিউ বাবার দিকে। জয়ন্ত বললে---তাহলে ডাবল ডিমের অমলেট?

---না...গররাজি হল মেয়ে।

---তাহলে কি খাবি? আমি তোর মায়ের মত আর কিছু রাঁধতে পারবো না।

পিউ বললে---মা আসুক। তারপর।

---তোর মা আসতে সেই চারটে। এতক্ষন না খেয়ে থাকবি?

কথা শেষ করতে না করতেই পিউ ফ্রিজ থেকে চকোলেটের বার বের করে কামড় দিতে দিতে বলল---ভাই পৌঁছে গেছে?

---হুম্ম। তোর মাকে ফোন করে জানিয়েছে।
***
[+] 13 users Like Henry's post
Like Reply
#16

অংশুর ঘুম ভাঙলো সন্ধের দিকে। ডালিয়া মাসি এসে বললে--চা খাস তো অংশু?

অংশু মাথা নাড়লো। চা দিয়ে গেল ডালিয়া মাসি। অংশু চায়ে চুমুক দিতে দিতে বারান্দায় এসে দাড়ালো। গাছ-গাছালি ঘেরা নির্জন এই জায়গাটা বিকেলে যেন আরো নিঃসঙ্গ হয়ে রয়েছে। অংশু চা শেষ করেই বেরিয়ে পড়ল দাদুর পৈতৃক এই দশ কাঠা জমির বসত বাড়ি দেখতে। জঙ্গলাকীর্ন বড় দীঘিটার আগে একটা ডোবা মত আছে সেটা কখনো দেখেনি অংশু। ঐ ডোবার ধারেই ঝোপঝাড় ভরা একটা দু' কামরার টালির চাল দেওয়া ঘর। বহুদিন কেউ থাকে না বোধ হয়।

অংশু ভাবলো এ জায়গা দিদা মারা যাবার পর কি হবে? অংশুর কোনো মামা নেই। আছে একমাত্র এক মাসি। সুচির ছোটোবোন সানন্দাকে সিনু মাসি বলেই ডাকে অংশু-পিউরা। মেসো আর্মির অফিসার ছিল। চল্লিশ বছরে রিটায়ার্ডমেন্টের পর সপরিবারে আমেরিকায় সেটল। ওখানেই মাসি থাকে। মাসির ছেলে পল্টু অংশুরই সমবয়সী। এই বাড়ির ওয়ারিশ বলতে মা আর সিনু মাসি। এত বিশাল এলাকা ঝোপ ঝাড়, গাছ গাছালি কে রক্ষনাবেক্ষন করবে?

অংশু জানে মা এখানে এসে থাকলে পরে খানিকটা হয়ত দেখাশোনা হবে। কিন্তু এতবড় বসত জমি মা কি একা পারবে? তাছাড়া অংশুর বাবা জয়ন্তের শ্বশুরের এই ভিটে মাটি নিয়ে আগ্রহ নেই।

অংশু দীঘির ধারে বসল খানিকক্ষণ। বেশ নিবিড় ঘন সবুজ শ্যাওলায় ঢেকেছে। পাখির কিচিরমিচির অনবরত লেগেই আছে।
অংশু ভাবলো আজ একবার গিয়ে দেখবে গোবিন্দপুর গ্রামটা। মায়ের ট্রান্সফার হওয়া ঐ আপার প্রাইমারি কলেজটাও দেখে আসবে।

ডালিয়া মাসিকে বলে বেরোলো অংশু। বেরোনোর সময় ডালিয়া মাসি বললে---রাস্তা যদি ভুলে যাস, তবে লোককে জিজ্ঞেস করে নিস নিকুঞ্জ বাগচীর বাড়ি কোথা?

অংশু হাঁটা দিল। খানিক হেঁটেই বুঝল দাদুর বাড়িটা থেকে মূল গোবিন্দপুর গ্রাম অনেক দূরে। অন্তত দুই কিমি হবে। দাদুর বাড়ি ঠিকানাটা গোবিন্দপুর হলেও জাতীয় সড়কের গায়ে পিচ রাস্তা ধরেই খানিক নেমে বটতলা দিয়ে যে মোরাম গেছে, সেই মোরাম গিয়ে শেষ হয়েছে দাদুর বাড়িতে।

অংশু হাঁটতে হাঁটতে একটা মুদির দোকানের সাইনবোর্ড দেখে বুঝতে পারলো মূল গোবিন্দপুর গ্রাম এখানেই। দোকানে কেউ নেই। বাইরে কেবল একটা বেঞ্চ। সেখানে পায়ের ওপর পা তুলে বসে আছেন এক বয়স্ক বৈষ্ণব। গলায় তার তুলসী মালা দেখে তাই মনে হল অংশুর। এক মনে লোকটি জাল বুনে যাচ্ছে। অংশু দেখেছে গ্রামে গঞ্জে বয়সকালে বহু লোকে এই জাল বোনার কাজ করে। শহরে বয়স হলে লাফিং ক্লাব আর মর্নিং ওয়াকে গিয়ে দাদুরা গপ্প জুড়ে দেন। সেসব শুনতে অবশ্য খারাপ লাগে না অংশুর। তবে অনেকক্ষেত্রে এসব বুড়োদের আড্ডায় নতুনদের প্রতি তাচ্ছিল্য থাকে। যা অংশুর একদমে ভালো লাগে না।

অংশু লোকটিকে জিজ্ঞেস করল---গোবিন্দপুর আপার প্রাইমারী কলেজটি কোথায় বলতে পারেন?

লোকটা মোটা মোটা কালো ফ্রেমের চশমা দিয়ে তাকালো। তারপর বললে---পেরাইমারী ইকলেজ। সামনেই আছে ইকটা।

---প্রাইমারি না আপার প্রাইমারি।

লোকটা বোধ হয় বুঝল না। অংশু আরো খানিকটা এগিয়ে গিয়ে আরেকটি মাঝ বয়সী লোকের দেখা পেল। সেই লোকটিও প্রাইমারী কলেজের কথা বললেও আপার প্রাইমারীটা ঠিক সমঝে উঠতে পারলো না।
অনেককেই অংশু তারপর জিজ্ঞেস করল। গোবিন্দপুর থেকে আরো দূরে খানাকুল হাইকলেজ পর্যন্ত ঠিকানা দিল লোকে, কিন্তু অংশু যা খুঁজছে তা কেউ বলতে পারল না।

আরো খানিকটা এগিয়ে গেল অংশু। গ্রামের রাস্তা। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। অংশু একটি বেঁটে মত লোকের খোঁজ পেল। এবারটা না খোঁজ পেলে সে ফিরে যাবে। কাল আবার না হয় খোঁজ করবে।
অংশু জিজ্ঞেস করল লোকটিকে---কাকু, গোবিন্দপুর আপার প্রাইমারি কলেজটা কোথায় বলতে পারেন?

লোকটা অংশুকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষন করে বললে---এখন তো ইকলেজ বন্ধ হয়ে গেছে বাবু।

---হ্যা। কিন্তু জানেন কি কলেজটা কোথায়?

লোকটা বললে---আছে একটা আপার প্রাইমারী। ক্লাস টেন পর্যন্ত। তবে সে তো পিচ রাস্তার ধারে।

অংশু ধন্যবাদ দিল লোকটিকে। কথা না বাড়িয়ে হাঁটা দিল তক্ষুনি। পিচ রাস্তা দিয়েই তো সে এলো কই কোনো কলেজ দেখেনি তো।

ফিরে যাবার পথেই দাদুর বাড়ি যাবার পিচ রাস্তা। অন্ধকার হয়ে গেছে। জাতীয় সড়কে উঠে হাঁটা দিল অংশু। সাঁই সাঁই করে লরিগুলো বেরিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে এক আধটা ছোট গাড়ি। তা নাহলে নির্জন। জাতীয় সড়ক থেকে ডান দিকে বড় পিচ রাস্তা। এই রাস্তা কোথায় গিয়ে পৌঁছেছে অংশুর জানা নেই। হয়ত গোবিন্দপুর গ্রামেও মিলতে পারে। তবে অংশুর দাদুর বাড়ি এই রাস্তার গায়ে ছোট মোরাম রাস্তা ধরে। যে মোরাম রাস্তায় শেষ কবে মোরাম পড়েছিল বোঝা যায় না। কারণ এই শ' মিটার খানেক রাস্তা শুধুমাত্র বাগচী বাড়িতে গিয়েই শেষ হয়েছে। কারোর ব্যবহারে লাগে না। তাই হয়ত এখানকার প্রশাসন গুরুত্ব দেয়নি।

মোরাম রাস্তার মুখে এসে বাড়ির দিকে যাওয়ার পথেই অংশু ভাবল উল্টো দিকটা দেখা হয়নি। হয়ত ওদিকেই কলেজটা থাকতে পারে। ভাবতে না ভাবতেই পেছন থেকে একটা মোটর বাইকের আলো এসে থামালো। ঠিক যেন বাইকটা ঘাড়ের উপর উঠে পড়বে।
[+] 10 users Like Henry's post
Like Reply
#17

চমকে উঠল অংশু। পেছন ঘুরে দেখলে বাইক আরোহী ঐ বেঁটে লোকটা। বললে---দাঁড়িয়ে পড়লে কেন? সামনেই কলেজ। আমিও যাচ্ছি ওদিকে, নামিয়ে দেব।

অংশু একটু ইতস্তত বোধ করছিল। জানা নেই শোনা নেই, একটা অপরিচিত লোকের এমন নির্জন গ্রাম্য রাস্তায় বাইকে ওঠাটা ঝুঁকি হবে না তো। পরক্ষণেই ভাবলো সে একটা ষোল-সতেরো বছরের ছেলে, ভয় কিসের তার। বাইকে উঠে বসল অংশু। লোকটা বলল---কার ঘরের ছেলে তুমি?

----নিকুঞ্জ বাগচী আমার দাদু।

---ও বাগচী বাড়ি? তাই ওখানে দাঁড়িয়ে ছিলে?

---হ্যা।

লোকটা যেন হঠাৎ অংশুর প্রতি সম্মান বাড়িয়ে দিল। বললে---বাগচী বাড়িতে তো এখন কেউ থাকে না। তোমরা শহর থেকে এসেছ নাকি?

----থাকে তো, আমার দিদা।

লোকটা বিস্মিত হল। তারপর হেসে বলল---এ' রাস্তা দিয়ে যাতায়াত লোকে আজকাল কমই করে। আমিও তেমন একটা যাই না। গোবিন্দপুর যেতে এ রাস্তা অনেক সময় নেয়। এছাড়া রাস্তার অবস্থাও ভালো নয় দেখছ!

হ্যা ঠিকই। অংশু লক্ষ্য করল পিচ রাস্তা হলেও রাস্তা যত এগোচ্ছে তত তার ভাঙন। মোটরবাইকের আলোয় দেখা যায় উঠে যাওয়া পিচের মাঝে ঘাস জমে গেছে কোথাও কোথাও।

লোকটা বললে---নিকুঞ্জ বাগচীর কেউ হও যেন বললে?

---নাতি। স্বল্প কথায় উত্তর দিল অংশু।

লোকটা বলল---নিকুঞ্জ বাবুর তো দুই মেয়ে ছিলেন। ওরা তো চন্দননগরে থাকতো। তুমি কোন মেয়ের ছেলে।

---বড় মেয়ে...

---আচ্ছা আচ্ছা। ভারী ভালো মানুষ ছিলেন নিকুঞ্জ বাগচী। আমরা অবশ্য খুব ছোট বেলায় তার কাছে এসেছি। তিনি গ্রামে এলে আমাদের মা ঠাকুমারা শরীর খারাপ হলে তার কাছে নিয়ে যেতেন ওষুধ দিতে। কোনোদিন গ্রামের মানুষের কাছ থেকে পয়সা নেননি।

অংশু বললে---আরো কতদূর?

---এই তো সামান্য।

বলেই লোকটি আবার কথা শুরু করল। বললে---তোমার দাদু এত বড় বাড়ি, বাস্তু রেখে গেছেন। আজ আর কেউ দেখাশোনার নেই। আমরাও বহুদিন এ রাস্তায় আসি না বলে কেউ আসছে কিংবা থাকছে কিনা জানি না। ভালো লাগলো তোমরা এসেছ শুনে।
কলেজটার সামনে নামিয়ে দিল লোকটা। চলে যাবার সময় লোকটাকে আবার ধন্যবাদ দিল অংশু। লোকটা অংশুর দু' হাত চেপে ধরল। বললে---তুমি আমার ছেলের বয়সী হলেও, তুমি বাগচী বাড়ির ছেলে। ধন্যবাদ দেবার দরকার নেই।

দোতলা কলেজ। দুই তলা মিলিয়ে গোটা পনেরো রুম হবে। আপার প্রাইমারী কলেজগুলি যে হাইকলেজের মত বড় হয় না তা জানে অংশু। বালিগঞ্জে মায়ের কলেজটা দেখেছে অংশু। সেও খুব বড় নয়। অংশু দেখল এলাকায় আশেপাশে একটি মুদির দোকান ছাড়া কিছু নেই। অংশুকে এমন অন্ধকারে কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানি লোকটি বেরিয়ে এলো। এ লোকের গলাতেও তুলসী মালা। নিশ্চই এখানে কোথাও বৈষ্ণবদের গ্রাম আছে।

লোকটি কর্কশ গলায় বললের---কি হে ছোকরা? অন্ধকারে কি করছ?

অংশু হেসে বললে---এই কলেজটা দেখছি। আসলে আমার মায়ের এখানে ট্রান্সফার হয়েছে, তাই দেখতে এলাম। কলেজটা কেমন?

লোকটা বললে---আচ্ছা আচ্ছা। এই কলেজে? ছাত্র-ছাত্রী তো মাত্র একশ জনেরও কম হবে, দু'জন সার। চলবে কি করে? এখানেও সরকার নতুন মাস্টার পাঠাচ্ছে নাকি? বেশ বেশ।

অংশু অবাক হল। সে যদিও মা-বাবার আলোচনায় শুনেছে আপার প্রাইমারী কলেজগুলির অবস্থা এখন ভীষন খারাপ। তবুও মায়ের বালিগঞ্জের কলেজে তো পাঁচ শ'এর বেশি ছাত্র-ছাত্রী আছে।

লোকটা বলল---একজন আছে বয়স্ক মাস্টারমশাই। অনেক দূর থেকে আসেন। তিনিই হেড স্যার, আরেকজন আছে সেও খানাকুলের লোক। একসময় কলেজটা ভালো চলত বৈকি। এখন গেরামের লোক বাচ্চাকাচ্চাকে নস্করপুরের হাইকলেজে পাঠায়। এ' ইকলেজ চলছে পঞ্চাশটা বাচ্চা লিয়ে আরকি।

মনে মনে অংশু ভাবলো ভালোই হল, মায়ের কাজের চাপ এখানে কম। এখন দিদাকে সময় দেওয়াটা খুব জরুরী। এই কলেজে থাকলে মা দিদার কাছে সারাক্ষণ থাকতে পারবে।

অংশু বলল---কলেজ কতক্ষন হয়?

লোকটা তাচ্ছিল্য করে বলল---কি আর হয়? এগারোটায় শুরু হয়ে তিনটায় ছুটি হয়ে যায় আর কি।

লোকটা বোধ হয় দোকানটা বন্ধ করতে চলেছে। অংশু জার থেকে দশটা চুইংগাম নিয়ে দশটাকা দিল লোকটাকে। লোকটা বললে---এখানে এসেছ কার বাড়িতে ছোকরা?

বাগচী বাড়ি তথা অংশুর দাদু নিকুঞ্জবিহারী বাগচীর যে এখানে বেশ সম্মান আছে আগেই বুঝেছে অংশু, তাই সে বুক চিতিয়ে বললে--আমি নিকুঞ্জ বাগচীর নাতি।

লোকটা হাঁ করে তাকিয়ে রইল অংশুর দিকে। বললে---কই ডালিয়া তো কিছু বলল না? সে তো একটু আগেই এসেছিল তেল মশলা কিনতে। তুমি তাহলে নিকুঞ্জ ডাক্তারের নাতি?

---হ্যা।

বুড়ো লোকটা তখন থেকে যেভাবে কর্কশ কন্ঠে কথা বলছিল এখন যেন মোমের মত গলে গেল। বলল---বাগচী বাড়িতে আগে বিশাল দুগ্গা পূজা হত। দু' গেরামের লোক খাওয়াতো। সেসব দিন চলে গেছে। তার মানে তোমার মা মানে নিকুঞ্জ ডাক্তারের মেয়ে এই ইকলেজের দিদিমণি হয়ে আসছে?

---হ্যা।

---সে ছোটবেলায় দেখেছি তাকে। বাঃ বাঃ। যাও বাবা অন্ধকার হয়ে গেছে। এ' রাস্তায় তো লোক চলাচল হয় না। সাপ খোপের আড্ডা আছে।
***
[+] 14 users Like Henry's post
Like Reply
#18

জয়ন্তের ঘুম ভাঙল মা-মেয়ের চেঁচামেচিতে। হাউসকোট পরা সুচিত্রা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলল----তুমি ঘুমাচ্ছ! তোমার মেয়েকে দেখো, ভর সন্ধেবেলা সেজেগুজে কোথায় চলেছে!

জয়ন্ত ঘুম ভাঙা চোখে বালিশের তলা থেকে চশমাটা খুঁজে চোখে আটকে বেরিয়ে এলো ঘর থেকে। জিন্স আর টপ পরে পিউ তখন ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। জয়ন্ত কড়া গলায় বললে---কোথায় যাচ্ছিস রে?

---বাবা, আজ শিল্পার জন্মদিন। না গেলে খুব রাগারাগি করবে।

---কে শিল্পা? জয়ন্ত প্রশ্ন করল।

সুচি বললে---কে আবার, তোমার ঐ বন্ধু পুলিশে আছে...রজতাভর মেয়ে।

রজতাভ মল্লিক জয়ন্তের বন্ধু বলার চেয়ে বলা ভালো পেশেন্ট। সেই সূত্রে পরিচয়। ওর মেয়ে শিল্পা পিউর ক্লাসমেট। জয়ন্ত এবার সুচিত্রার দিকে তাকিয়ে বললে---আঃ, সুচি, যাক না মেয়ে বড় হয়েছে...।

---বড় হয়েছে বলেই তো চিন্তা। ছেলে-মেয়ে দুটো বড়ই খালি হয়েছে, বুদ্ধিশুদ্ধি বাড়েনি। ঝাঁঝিয়ে উঠল সুচি।

জয়ন্ত হেসে বলে---বুদ্ধিশুদ্ধি বাড়েনি বলছ মানে? আমাদের ছেলে মেয়ে দুটো পড়াশোনায় কম কে?

---পড়াশোনায় ভালো হলেই শুধু হয় না। আজকালকার দিনে চতুরও হতে হয়। তোমার কি? সংসারের সব দায় তো আমার।

পিউ আড়াল হতেই সুচির কাঁধে মুখ নামিয়ে জয়ন্ত বললে---আচ্ছা আচ্ছা রনচন্ডী দেবী, এবার চুপ করো। আমি রজতাভকে ফোন করে বলে দিচ্ছি। ও' যেন অনুষ্ঠান শেষে পিউকে পৌঁছে দেবার ব্যবস্থা করে।
***

অংশু বাড়ি ঢুকতেই ডালিয়া মাসি বললে---কোথায় গিয়েছিলি? আমি দুশ্চিন্তা করছি এতক্ষন! তোর মা যদি এখুনি ফোন করত কি জবাব দিতাম?

অংশু বলল---ঘুরে এলাম এলকাটা। মায়ের নতুন কলেজটাও দেখে এলাম।

----ওমা! সে কলেজ তো সামনে। সে আবার দেখতে যাবার কি দরকার?

---সে তো গিয়েই বুঝলুম। হোক, ডালিয়া মাসি কিছু খেতে দাও দেখি।

ডালিয়া মাসি গরম পেঁয়াজি ভেজেছে। সঙ্গে মুড়ি, ছোলা আর চানাচুর তেল মেখে খেতে খারাপ লাগলো না অংশুর।
অংশুরা শহরে জলখাবারে একেবারেই মুড়ি খায় না। কিন্তু গ্রামীন মানুষ যে মুড়িটাকেই আজও প্রেফার করে, সেটা অংশু জানে।

এর মাঝে একবার বাড়িতে ফোন করতে হবে। ঠিক তক্ষুনি ডালিয়া মাসি দাদুর বাড়ির বড় রান্না ঘর থেকে বললে---অংশু, টেলিফোনটা বাজছে। দেখ, তোর মা ফোন করেছে হয়ত।
***

পিউ যাবার পর জয়ন্ত টিভির চ্যানেল বদলে বদলে দেখছিল। ল্যান্ড ফোনটা বেজে উঠতেই রান্না ঘর থেকে বেরিয়ে এলো সুচিত্রা। ফোনটা ধরে কার সাথে কথা বলছে বুঝতে পারছে না জয়ন্ত। প্রথমে ভাবলো অংশুর সাথে কথা বলছে হয়ত। কিন্তু এখুনি তো ছেলের সাথে কথা হল। এটুকু বোঝা যাচ্ছে কারোর শরীর খারাপ নিয়ে কথা হচ্ছে।

টেলিফোনটা রেখেই সুচি বললে---ঘোষ দা'র বোধ হয় প্রেসার ফল করেছে। মিতা ফোন করছিল, যাও না গো একটু।

মিতার বাড়ি যেতে হবে, কেমন একটা অনুভূতি হল জয়ন্তের। মিতার স্বামী অসুস্থ, এর চেয়ে মিতার কাছাকাছি যাবার সুযোগ যেন জয়ন্তকে শিহরিত করছে। অবশ্য উনপঞ্চাশ বছরের একজন ডাক্তার সে, তার তরুণের মত আবেগ দেখানো চলে না।

সে ট্রাউজারের উপর জামাটা চাপিয়ে নিল। স্টেথো, প্রেসার মাপার যন্ত্র সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল।

ঘোষ বাড়ির কলিং বাজাতেই সবার প্রথম বাজখাঁই শব্দে তেড়ে এলো জার্মান শেপার্ড কুকুরটা। পেছনে ওর চেন ধরে সামলাতে ব্যাস্ত মিতা।

---টনি...টনি... সাইলেন্ট...টনি...

কুকুরটা মিইয়ে গেল। জয়ন্ত ঢুকতেই আবার একবার সে তেড়ে আসার চেষ্টা করল বটে, কিন্তু মিতার অনুশাসনে সে পুনরায় মিইয়ে গেছে।
মিতার মুখে মৃদু সৌজন্যতার হাসি। সে বলল---আসুন।
Like Reply
#19

সিঁড়ি দিয়ে উঠছে জয়ন্ত। মিতার পিছু পিছু। মিতা আজও শাড়ি পরেছে, আজ শাড়ির রঙ মেরুন। জয়ন্তের চোখ অনুসরণ করছে মিতার নিতম্বদেশ। উদ্ধত নিতম্বে হাঁটার সাথে এক অপরূপ ছন্দ আছে।
জয়ন্ত দোতলার যে ঘরে ঢুকল সে ঘরে নানা বাদ্য যন্ত্র ঠাসা। বোঝা গেল নির্মল ঘোষ আসলেই একজন সঙ্গীতশিল্পী মানুষ। ঘোষ বাবু শুয়ে আছেন ইজি চেয়ারে। তার কোমরের নীচের অংশ অসাড়। হাত জোড় করে নমস্কার করলেন তিনি।
জয়ন্তও নমস্কার করল। বললে---কেমন আছেন?

নির্মল ঘোষের বয়সটা যেন জয়ন্তের চেয়েও বেশি বলে মনে হল জয়ন্তের। কাঁপা কাঁপা গলায় বললে---ভালো নেই।

---কেন ভালো নেই? ওষুধ খাচ্ছেন ঠিক করে?

স্টেথো বুকে বসাতে বসাতে জিজ্ঞেস করল জয়ন্ত। একে একে সে প্রেসার, হার্টবিট সব চেক করল। রোগী দেখার সময় ডাক্তার জয়ন্তের খেয়াল নেই তার পাশে দাঁড়িয়ে আছে মায়াবী রমণী মিতা।
মিতা বললে---চা করে আনি?

---চা। নাঃ। এইতো বাড়িতে খেয়ে এলুম।

---কেন সুচিত্রা বৌদির হাতের চা ছাড়া আর কারোর হাতের চা খাবেন না ঠিক করেছেন নাকি?

জয়ন্ত হাসলো সামান্য। সাদা কাগজে কয়েকখানি ঔষধ লিখে দিল সে। নির্মল ঘোষকে বলল---চিন্তার কিছু নেই, তেমন কিছু না। সব ঠিক হয়ে যাবে।

কিছুক্ষন পরেই মিতা এসে বলল---পাশের ঘরে আসুন। ওখানে চা দিয়েছি।

মিতা তাকে নিভৃতে আহ্বান করছে। জয়ন্ত জানে রাস্তার ওপারেই তার নিজের স্ত্রী রান্না ঘরে। এই সামান্য দূরত্বটুকু অতিক্রম করে তার কি পরস্ত্রীর সাথে গল্প করা চলে।

মিতা তখনও দাঁড়িয়ে রয়েছে পাশে। জয়ন্ত চায়ে চুমুক দিয়ে বললে---বেশ ভালো?

---কি?

----আপনার হাতের চা।

মিতা হাসলো। বলল---কেমন দেখলেন।

জয়ন্ত তাকালো মিতার দিকে। ভরাট মুখে টানাটানা চোখ, পরিণত দেহের সর্বত্র প্রয়োজন মত মাংস। কোমরে হালকা মেদের ভাঁজ, যা সুচিরও আছে। কিন্তু সুচি এই নারীর কাছে বুড়িয়ে যাওয়ার মুখে দাঁড়ানো এক চিমসে নারী। আঁচলের আড়ালেও মিতার ভারী স্তন জোড়া টের পাওয়া যায়। জয়ন্ত বলল----ভালোই। দুশ্চিন্তার কিছু নেই। ওষুধ দিয়েছি...সময় মত খাওয়াবেন।

জয়ন্ত দেখল মিতা যেন আনমনা হয়ে কিছু ভাবছে। জয়ন্ত ঘরের এদিক ওদিক তাকালো। এ' ঘরেও নানা বাদ্যযন্ত্র। জয়ন্ত বলল---আপনিও সঙ্গীতের সাধিকা?

মিতা হাসলো। বলল---না, এসব আমার স্বামী বাজাতেন।

জয়ন্ত চা শেষ করল। উঠে যাবার জন্য রেডি হল। চায়ের কাপ নিয়ে গেল মিতা। জয়ন্ত মিতাদের দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। ঠিক যে জায়গাতেই মিতা দাঁড়িয়ে থাকে। জয়ন্ত নিজে মেপে নিল সে ঠিক উল্টো দিকে কোন জায়গায় দাঁড়ায়।

---কি দেখছেন?

চমকে উঠল জয়ন্ত। মৃদু সামাল দিয়ে বলল---দেখছি আপনাকে ঠিক কোন জায়গা থেকে দেখা যায়।

----আপনি বুঝি আমাকে দেখেন।

হঠাৎ করে এত সাহসী বাক্য বিনিময় হয়ে যাবে ওরা বোধ হয় দু'জনের কেউই বুঝতে পারেনি। জয়ন্তের অনুভূতিগুলো এখন তারুণ্যের মত। সে বললে---শুধু কি আপনার স্বামীকে দেখতে সিঁড়ি ভেঙে এলাম তাহলে?

মিতা আচমকা জয়ন্তের নাগালে উঠে এসে নিজের ঠোঁট চেপে ধরল জয়ন্তের ঠোঁটে। চুম্বন আকস্মিক হলেও এটাই যেন এই মুহূর্তের ভবিতব্য ছিল। মিতা সুচির মত খাটো নয়, ফলত জয়ন্তের অসুবিধা হচ্ছে না। মিতাকে বাহুবন্ধনে আবদ্ধ করে সেও তখন মিতার সিক্ত ঠোঁটের স্বাদ গ্রহণ করছে। এই বিশেষ মুহূর্তে তারা সরে এলো ঘরের মধ্যে। চুম্বন থামতেই মিতা বললে---আপনি এখন আসুন।

জয়ন্তের কোনো জোরাজুরি নেই। সে তার ব্যাগটা তুলে নিল। সিঁড়ির কাছে এগিয়ে দিল মিতা। জয়ন্ত পেছন ঘুরে দেখল মিতার টানাটানা চোখে জলের আস্তরণ। হয়ত জয়ন্ত চলে গেলেই সে চোখে বাঁধ ভেঙে বন্যা নামবে। জয়ন্ত পুনরায় মিতার কাছে গিয়ে দাঁড়ালো, কপালে চুমু খেল তার। এটুকু অনুভূতি প্রাপ্য ছিল মিতার।
***
Like Reply
#20

রাতের রান্নায় ডালিয়া মাছ ভেজে দিয়েছে। সেই সাথে সামান্য সবজি। অংশু তখন দিদার সাথে গল্পে মত্ত। বৃদ্ধা মানসী দেবী তখন অংশুকে শোনাচ্ছে এ বাড়িতে দুর্গাপূজার ইতিহাস, তার শ্বশুরের গল্প, আরো অনেক।

ডালিয়া বললে---অংশু, চল বাবা, খেয়ে নে। রাত হল যে।

অংশু খেতে বসল টেবিলে। পুরোনো দিনের কাঠের টেবিল। অংশুদের বাড়ির স্টেইনলেস স্টিল আর কাচের সৌখিন ডাইনিং টেবিল নয়।

খাবার সময় ডালিয়া বললে---তোর মা এলে আমি নিশ্চিন্ত হব।

অংশু মজা করে বলল---কেন গো ডালিয়া মাসি। মা এলে বুঝি তুমি ছুটি কাটাতে কাশ্মীর চলে যাবে?

----না রে, আমার খুড়তুতো দাদার দিল্লিতে বড়ো ব্যবসা আছে, ওর বউ বাঙালি না। সেও ব্যবসার কাজে হাত লাগায়। বাচ্চা কাচ্চার দেখাশোনার জন্য দাদা প্রায়ই বলে এখানে চলে আয়, আরামে থাকবি, বাচ্চাগুলোর দেখাশোনা করবি।

---তাহলে তুমি মায়ের ঘাড়ে সব চাপিয়ে পালাবে?

---পালাবো না? শুধু মামীর জন্য আমাকে পড়ে থাকতে হচ্ছে। আমার আর কে কোথায় আছে বল? সুচি দি বা সিনু কেউই তো এদ্দিন খোঁজ খবর নিল না এ' বাড়ির। আমি আছি বলেই না এত বড় বাড়ি, বাস্তু সব রক্ষা পেয়েছে।

কথাটা অবশ্য ঠিক, অংশু মনে মনে ভাবল। মা-বাবা কিংবা মাসি-মেসো কাউকেই এ' বাড়ি নিয়ে আগ্রহী দেখেনি সে। মাসি-মেসো যে কোনোদিন এ' বাড়িতে আসবে না সে কথা অংশুও জানে।

ডালিয়া বলল----তোকে আরেকটু ভাত দিই?

---না না, থাক। রাতে কম খাই।
***

জয়ন্ত খাবার টেবিলে বসে রয়েছে। মুখোমুখি সুচিত্রা। পিউ বন্ধুর বাড়িতে ডিনার করে এসেছে। ও' নিজের ঘরে ব্যস্ত। সুচি বলল---কেমন দেখলে ঘোষ দা'কে?

অন্যমনস্ক ছিল জয়ন্ত। সুচি পুনরায় বললে---কি গো?

জয়ন্ত মাছ চিবোতে চিবোতে বলল---কি?

---কেমন দেখলে ঘোষ দা'কে?

সুচিত্রার দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে জয়ন্তের। এ' এক পাপবোধ নাকি মনস্তাত্বিক আলোড়ন সে বুঝতে পারছে না। বলল---তেমন কিছু না। প্যারালাইসিস রোগী, প্রেসার কখনো বাড়ে, কখনো ফল করে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।

সুচিত্রা বিড়বিড় করে বলল---বেচারা মিতা। মেয়েটা খুব ভালো জানো। বিয়ে করেছিল বাড়ির অমতে নিজের গানের শিক্ষককে। ঘোষ দা'র বয়স ওর চেয়ে ঢের বেশি।

সুচির কথাগুলি কানে যাচ্ছিল জয়ন্তের। কিন্তু সে নির্বিকার ছিল। সে জানে মিতাকে সে জয় করতে পেরেছে। কিন্তু সে দুই সন্তানের পিতা, একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। তার স্ত্রী-সন্তান আছে। এই বয়সে এসে মিতার সাথে ঘনিষ্ট হওয়ার আকাঙ্খা যা কিছু তার আছে, সবটাই খুব সাংঘাতিক।

সুচিত্রার আগেই জয়ন্তের খাওয়া হয়ে গেল। সুচি লক্ষ্য করল তার স্বামী আজ খুব বেশি খেল না। জয়ন্ত ডিম আলোয় শুয়ে রয়েছে একা। নতুন উদ্দীপনা যেমন আছে সদ্য প্রেমে পড়া তরুণের মত, তেমনই দ্বিধা। সুচিকে ঠকানো। সুচি বনেদী রক্ষণশীল বাড়ির মেয়ে। মাত্র ক্লাস নাইনে পড়বার সময়ই জেনে যায় তার বাবার বন্ধুর ছেলে ডাক্তারির ছাত্র জয়ন্ত দাশগুপ্তের সাথে তার বিয়ে ঠিক করা আছে। তারপর জয়ন্ত আর সুচির চিঠি লেখা, প্রেম বিনিময় হয়েছে সুদীর্ঘ সময়। সুচির জীবনে যে সে ছাড়া আর কোনোদিন কেউ ছিল না জয়ন্ত জানে। কিন্তু জয়ন্তের জীবনে বারবার নারী এসেছে। সুচির সাথে যখন তার প্রেম গভীর, তখন মেডিক্যাল কলেজে তার সহপাঠীনি রূপসা বলে একটি মেয়ের সাথে কিছুদিন ক্যাজুয়াল প্রেম চলেছিল তার। সুচিত্রা অবশ্য তা জানে। কিন্তু এখন সে বিবাহিত। একুশ বছর তার দাম্পত্য জীবন কেটেছে। তার দুটি বুদ্ধিদীপ্ত ছেলে-মেয়ে আছে। অথচ উনপঞ্চাশ বছর বয়সে এসে এই রোমাঞ্চ সে ত্যাগ করতে পারছে না কেন?

এখনো রান্না ঘরে ঠুংঠাং শব্দ। সুচি কাজে ব্যস্ত। জয়ন্ত পঞ্চাশ ছুঁও বয়সেও সুদর্শন, সামান্য চুল পাতলা হয়েছে তার যদিও। পেটের কাছে মেদও হয়েছে। কিন্তু ডাক্তার জয়ন্ত দাশগুপ্ত যে সুদর্শন মানুষ এ' কথা সকলেই বলেন। জয়ন্ত এর আগে এই বিষয়টাতে কখনো গর্ববোধ করেনি। কিন্তু আজ মনে হল যদি তার পৌরুষ এখনো আকর্ষণ করে নারীকে, তবে জীবনে একটু রোমাঞ্চ অন্যায় কি। সুচিত্রা বুড়িয়ে যাচ্ছে, তার সেই সক্ষমতা না থাকলে জয়ন্ত কেন তার সক্ষমতাকে জলাঞ্জলি দেবে।
***
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)