Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

আমার বড়মাসি ওনার ভ্যানিটি ব্যাগ থেকে একটা পেন আর কাগজ বের করে মেয়ের হাতে দিয়ে বললো,

~ তুমি এক কাজ করো মা।  তোমার ঠিকানাটা ইংলিশে  এইখানে একটু  লিখে দাও তো দেখি! 
 
মেয়েটি আবারও মুচকি হেসে মাসিকে বললো,
- আমি ইংলিশে অনার্স করেছি আর আপনি বলছেন আমি যেন ইংলিশে আমার ঠিকানাটা লিখি।  বিষয়টা কি আমার জন্য অপমানজনক না?
 
বাবা তখন বললো,
- না না মা, তুমি অপমানবোধ করো না।  আসলে আমার এই বড় শালীকে বর পক্ষ যখন দেখতে এসেছিল তখন ইংলিশে ওর বায়োডাটা লিখতে বলেছিলো।  তখন সে একলাইন লিখতে গিয়ে ৩বার কলম ভেঙেছিলো। এজন্যই হয়তো ও ভাবে  সবাই ওর মতই কলম ভাঙবে। ও তো আর এটা বোঝে না সবাই তো আর ওর মত মাধ্যমিকে ইংলিশে দুইবার ফেল করে নি।
 
বাবার কথা শুনে মেয়েটি মুচকি মুচকি হাসতে লাগলো আর আমি বাবার হাত চেপে ধরে বললাম,  চুপ করো এইবার। বাড়ি ফিরলে মা তোমার ১২টা বাজাবে... 
 
মা'র বান্ধবী রিনা আন্টি বললো,
~সবি ঠিক ছিলো কিন্তু মেয়েটা একটু বেঁটে-খাটো। 
 
মেয়েটি তখন রিনা আন্টির পা থেকে মাথা অব্দি দেখে বললো, বেঁটে-খাটো বলে সমস্যা কি?  আমাকে দিয়ে তো আর বাড়ির সিলিংফ্যান পরিষ্কার করাবেন না, যে আমাকে লম্বা হতে হবে। ২ ইঞ্চি হিল জুতো পরে চলাফেরা  করলে বাকি মেয়েদের বেঁটেই মনে হয়।  জুতো খুলে আমার পাশে এসে দাঁড়ালে দেখবেন আমার চেয়ে আপনি ১ইঞ্চি বেঁটেই হবেন!
 
মেয়ের বাবা-মা মেয়েকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে মেয়ে যেন চুপ থাকে।  কিন্তু মেয়ে ওনাদের কোন কথা কানেই নিচ্ছে না ।
 
বাবা তখন মেয়েকে বললো,
- সিলিংফ্যান পরিষ্কার নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না মা। তোমার শ্বাশুড়ি ৫ ফুট ৭ ইঞ্চি।  এইকাজ তোমার শ্বাশুড়িই করতে পারবে। 
 
মা তখন কিছুটা রেগে গিয়ে মেয়েকে বললো,
- তোমার মুখ যেভাবে চলে রান্নার হাতও সেভাবে চলে কি?  রান্না বান্না কিছু পারো? 
 
মেয়েটি মার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললো,
- আমি রান্না বান্না কিছুই পারি না।  বাবার বাড়ি কষ্ট করে রান্না করা শিখবো পরে যদি শ্বশুরবাড়ির লোকজনের সেই রান্না পছন্দ না হয় তখন তো আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। তাই ঠিক করেছি বিয়ের পর শ্বাশুড়ির থেকেই রান্না শিখবো...
 
মেয়ের মুখে এমন কথা শুনে মা উঠে দাঁড়িয়ে  মেয়ের মা-বাবাকে বললো,
- মেয়ে আমাদের পছন্দ হয় নি। আগে মেয়েকে শিষ্টাচার শেখান কিভাবে বড়দের সাথে সম্মান করে কথা বলতে হয়।  
 
মেয়েটি তখন মাকে বললো,
- পছন্দ হয় নি ভালো কথা। আপনারা আমাকে ২৫ হাজার টাকা দিয়ে চলে যান। কোন সমস্যা নেই। 
 
মা অবাক হয়ে বললো,
- মানে!
 
মেয়েটি দাঁড়িয়ে তখন বললো,
- এটা কোন কাঙ্গালী ভোজন না, যে আপনি দলবল নিয়ে এসে খেয়ে দেয়ে চলে যাবেন আর কোন দাম দেবেন না।  আপনাদের জন্য আমার বাবার ১৮ হাজার টাকার বাজার করতে হয়েছে। আর আমার মা, মাসি মিলে ভোর সকাল থেকে সেগুলো রান্না করেছে। তাদের কষ্টের তো একটা দাম আছে নাকি? সেই হিসাবে আমাকে হয় ২৫ হাজার টাকা দেবেন নয়তো আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হবে।  
আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে আসবেন সেজন্য আপনি, আপনার ছেলে আর বড়জোর পরিবারের দুই একজন আসতে পারতেন।  কিন্তু আপনি তা না করে চোদ্দগুষ্টি নিয়ে এসে হাজির হবেন এটা কেমন কথা?
 
আপনারা এতজন আসবেন শুনে আমার বাবা অন্যের থেকে টাকা ধার করে বাজার করেছেন।  আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মায়েদের কখনো সাহস হয় না একসাথে ৩ রকম পদের তরী-তরকারি রান্না করতে।  কিন্তু আমার মা আপনাদের জন্য ৯ রকম পদের তরী-তরকারি রান্না করেছে যাতে  আপনাদের খাওয়ার কোন সমস্যা না হয়।  এত কিছুর পরে যখন আপনারা বলেন, "মেয়ে খাটো তাই পছন্দ হয় নি" কিংবা " মেয়ে রান্নাবান্না পারে না তাই মেয়ে পছন্দ হয় নি" 
তখন মেয়ের বাবা মার কিংবা মেয়ের মনে কতটা কষ্ট হয় জানেন? 
 
নেক্সট টাইম যখন ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন তখন দলবল না নিয়ে গিয়ে ছেলে আর আপনার পরিবারের ৩-৪ জন যাবেন।  এতে মেয়ে পছন্দ না হলেও মেয়ের বাবা মার এতটা হয়রানি আর এতটা কষ্ট হবে না...
 
আমি বাবার হাতে চাপ দিতেই আমার নিরীহ বাবাটা হঠাৎ সাহসী হয়ে বললো,
- এই মেয়ে আমার পছন্দ হয়েছে।  এই মেয়েকে দিয়েই আমি কয়কজনকে মনের মতন শিক্ষা দিতে পারবো। এই মেয়েকেই আমি আমার ছেলের বউ হিসাবে চাই।  বিয়ে এখানেই হবে। আমার পরিবারের কেউ যদি *এই বিয়েতে বাধা দেয় তাহলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলে দিলাম* l
 
 
।।লেখকের নাম বলবো না।।
কারণ নাম জানিনা

[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

আমার মায়ের ফিরে পাওয়া জীবন ও আমি  ---- ( কাল্পনিক নাম ,  সত্যি  ঘটনা )

 
আমার লেখা নয় । ভাল লাগল তাই। 
------------------------------------------
 
প্রায় তিন বছর  আগে আমি আমার মায়ের বিয়ে দিয়ে আমার  কর্মক্ষেত্র হায়দ্রাবাদে   ফিরে এসেছিলাম ।
শুনতে কেমন একটা লাগছে তাই তো ! 
আমার ভীষণ ভালো লাগা থেকে এই কাহিনীর অবতারণা ।   মায়ের জীবনের শেষ  পর্যায়ে মা তাঁর  প্রাপ্য সুখের অন্তত কিছু টা  হলেও নিজের চেষ্টায়  ফিরে  পেয়েছে ,  সেটাই  আমার ভালো লাগার কারণ ।মায়ের জীবন হারিয়ে যেতে বসেছিল আমার অজ্ঞতার জন্য ।
 বিয়ের পরদিন,  মা আর  মায়ের স্বামী কোলকাতা এয়ারপোর্টে  আমাদের বিদায় জানাতে এসেছিল । এত দিনের দেখা মা কে সেদিন একদম অন্য মা  বলে মনে হচ্ছিল । 
এয়ারপোর্টের লাউঞ্জে অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম -- আমার মা সৌমেন বাবুর সাথে হেঁটে  যাচ্ছে।  মুখে এক আকাশ হাসি ,  মনে বিশ্বাস  ,আস্থা, ফিরে পাওয়া প্রেম,ভালো ভাবে  বাঁচার আকুতি নিয়ে  মা এগিযে যাচ্ছে  সৌমেন বাবুর হাত ধরে । মনে হলো    মা গাইছে মায়ের হারিয়ে যাওয়া  প্রিয় গান -
 
" কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে,
দখিন - হাওয়া দিশেহার
আমার ফুলের গন্ধে মাতে ॥"
 
ফ্লাইটে বসে মন টা কখনও  বিষন্ন কখনো প্রসন্ন । ঠিক যেমন টা ফ্লাইটের জানালা দিয়ে দেখা মেঘের  আলো আঁধার নিয়ে  খেলা । এই  ঘটনার আগে   মায়ের ইচ্ছে ,মায়ের জীবনের একাকীত্বের  যন্ত্রণা আমাকে তেমন ভাবে  কোনদিনই ভাবাই নিই৷  
সারা টা জীবন নীরবে  কোনো এক মুহূর্তের  ভুলের মাশুল দিয়ে  যাচ্ছিল আমার মা । সেই ভুলের   সুফসল আমি । আমি আজ  সুপ্রতিষ্ঠিত শুধুমাত্র   আমার মায়ের আত্মত্যাগের জন্য। 
আজ বলতে দ্বিধা নেই,  মায়ের জীবন যে  ভাবে চলছিল,  সেটাই স্বাভাবিক মনে হোত । মায়েরও  একটা মন  , ভালবাসা পাওয়ার ইচ্ছে থাকতে পারে  বা একটা আত্মা ও নিজস্ব সত্তা থাকতে পারে , এসব কোন দিন ভাবি নিই৷ 
 এখন মনে হচ্ছে ,  মা তার জীবনের হারিয়ে যাওযা় প্রেমের কিছু টা  হলেও  ফিরে পেয়েছে । 
আমার বিয়ে আজ থেকে পাঁচ  বছর আগেই  হযে গেছে ।আমার এক পূত্র সন্তান ও আছে ।
 শুধু সুন্দরী বলে আমার মায়ের রূপ বর্ণনা করা যাবে না ।  আমার মা এখনও  অপ্সরা সুন্দরী । দুধে - আলতা গায়ের রঙ , প্রায় পাঁচ ফুট নয়   ইঞ্চি লম্বা ,জোড়া ভুরুর নিচে  টানা টানা চোখ, ঢেউ খেলানো ঘন কেশরাশি।  
আমার মায়ের গলায় রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে আমি  ছোট থেকে বড় হয়েছি । 
আমার লেখাপড়ার খরচের  জন্য মা কে টিউশন করতে দেখতাম । ভালো ইংলিশ মিডিয়াম  কলেজে পড়তাম । তারপর ভালো রেসাল্ট  করে  খড়গপুর  আই আই টি  থেকে বি টেক করে আজ আমি হায়দ্রাবাদে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার । 
বাবার কথা বলছি না কেন,  সেটা ভেবে হয়ত অনেকে  অনেক কিছুই   ভাবছেন । 
আমার যখন এক বছর বয়স তখনই  আমার বাবা তার  ভালো লাগার অন্য বাসা খুঁজে চলে যান।  শুনেছি মা প্রেম  করেই  বিয়ে করেছিল। খুব  অল্প বয়সের প্রেম ছিল । মা ক্লাস নাইনে  পড়ত । যার দেয়া উপাধি নিয়ে আমার পরিচয়,    তিনি নাকি   হিরোদের মত মোটর বাইকে ঘুরে বেড়াতেন।   চেহারা ও নাকি হিরোদের মত ছিল।  "হিরো অন বাইকের " সাথে মায়ের প্রেম হয । 
 প্রতাপ আদিত্য রোডের বনেদী মুখার্জি  বাড়ী আমার দাদুর  । মা নাকি খুব সন্তপর্নে  লুকিয়ে লুকিয়ে প্রেম করত । বাড়ীর একমাত্র  মেয়ে ছিল  আমার মা ।ভীষণ আদুরে ছিল বাড়ীর সবার ।ডাক নাম ছিল তুলতুল । কমলা  গার্লসে পড়ত মা । হিরো অন বাইকের সাথে কলেজে যেতে যেতে  প্রেম ,  দক্ষিণী তে গান শিখতে যাওয়ার পথে প্রেম ,  হায়ার সেকেন্ডারি পাশ করার পরে  যোগেশ চন্দ্র কলেজে যেতে যেতে প্রেম ।
হটাৎ একদিন কাউকে না বলেই মা বাড়ী থেকে উধাও । তারপর বিয়ে । একটা ভাড়া বাড়ীতে  সংসার শুরু হল । "হিরো অন বাইকের "রোজগার খুবই  সামান্য।  দক্ষিণ কলকাতার এক  সিনেমা হলের  লাইট ম্যানের  চাকরি । অসম প্রেমের  ব্যর্থ সংসার । আমার আগমনে সংসারে  আরো বিপর্যয়  ঘনিয়ে  এল । 
অভাব অনটন কে সঙ্গে নিয়ে চলার মানুষ আমার মায়ের তৎকালীন প্রেমিক ছিলেন না ।কারণ তিনি  যে ছিলেন "হিরো অন  বাইক ।"  নতুন সঙ্গীনীর   সন্ধান নাকি আমার জন্মানোর  এক বছরের  মধ্যে তিনি পেয়ে গিয়েছিলেন । 
উনি উড়ে গেলেন অন্য এক সুখের নীড়ে। মায়ের দু বছর চার  মাসের দাম্পত্য জীবনের ইতি হযে গেল৷
 মা কে আর আমাকে বাড়ীতে ফিরিয়ে আনলেন দাদু  । 
দাদু দিদিমার   আদরে  বড় হতে লাগলাম । 
আমার বারো বছর বয়সে  দাদু মারা  গেলেন । ঠিক তার  এক বছরের মাথায় দিদু ও চলে গেলেন ।
আমাকে নিয়ে মায়ের জীবন সংগ্রাম শুরু হল । তারপর আমিও  বড় হলাম ,চাকরি পেয়ে বিয়ে করলাম ।আমিও মা কে ছেড়ে হায়দ্রাবাদে পাড়ি দিলাম ।
মা একাই ওই বাড়ীতে তে থাকত ।
রোজ রাতে একবার ফোনে কথা হোত । কোনদিন মাকে কোনো ব্যাপারে  অভিযোগ  করতে শুনি নিই৷ 
মা ফেস বুক করে , এটা জানতাম। 
যাইহোক ,পরে জানা গেল ,  সৌমেন চট্টোপাধ্যায়  নামে একা ভদ্রলোক মায়ের ফেসবুক ফ্রেন্ড । প্রায় একাত্তর  ছুই ছুই বয়স । সৌম্যদর্শন পুরুষ ।উনি মার্কিন মুলুকে  সায়েন্টিস্ট  ছিলেন । বিপত্নীক , নিঃসন্তান ।    বালিগঞ্জের  ফার্ন রোডের বাড়ীতে একা থাকেন । বিজ্ঞানী  হলেও সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ও  সঙ্গীত প্রেমিক এবং  এক বাস্তব বাদী সংবেদন শীল  মানুষ ।
জীবনের উপান্তে  এসে "ফেস বুকের" মাধ্যমে  একজন আরেক জনের কাছাকাছি আসতে শুরু করেছিলেন  সবার অলক্ষে।  
হটাৎ এক সন্ধায়  একটা  আননোন  নম্বর থেকে ফোন আমার কাছে ।

[+] 1 user Likes ddey333's post
Like Reply

গুরু গম্ভীর অথচ সম্ভ্রম জাগানো  গলায় বললেন - কুড আই  স্পিক টু  মিস্টার সপ্তর্ষি রয়। 
আমি বললাম - ইযেস ,স্পিকিং ।  ------- আপনি  কে বলছেন ?
ভরাট  গলায় খুব ধীরে ধীরে  নিজের পরিচয় দিলেন । তারপর বললেন - আমি তোমার মায়ের সম্মতি তে  ওনাকে বিয়ে করছি ।এই সিদ্বান্ত টা তোমাকে জানানো প্রয়োজন , তাই ফোন করেছি । আমি  হতভম্ভ  হযে চুপ করে ছিলাম । উনি  আরো বললেন -- যদি সম্ভব হয় তুমি তোমার মায়ের সাথে কথা বলে নিও ।  ভালো থেকো, গুড নাইট  বলে ফোন টা  রেখে দিলেন ।
এক নাম না জানা  ঝড় অকল্পনীয় এক  বার্তা দিয়ে  কোনো  উত্তরের  অপেক্ষা না করে চট জলদি উবে গেল । বুকের ভেতর এক  পারমাণবিক ফিউশন  অনুভব করলাম । এই অচেনা স্বর  মায়ের সাথে  আমার স্থায়ী সম্পর্কের  অবস্থান কে এলোমেলো করে দিয়ে চলে গেল। ফোনের কথা গুলো তখনও উষ্ণ  ঝড়ো হাওয়ার  মত কানের  পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ।
 আমার মা তো আমারই । আমাকে বাদ দিয়ে মায়ের  কোনো আলাদা অস্তিত্ব থাকতে পারে ,এ তো স্বপ্নেও কোন দিন ভাবি নিই৷  আমি আর মা তো একটা  সরলরেখার দুটি প্রান্ত,সেই সরলরেখায় আর অন্য কোনো প্রান্ত তো হতে পারে না । তাহলে এই ভদ্রলোকের অবস্থান কোথায় হবে ।সম্পর্কের  সরল রেখা কী  ত্রিভুজের আকৃতি নেবে !! 
আমার কী করা উচিৎ  ভাবতে গিয়ে  কূলকিনারা পাচ্ছিলাম না  । মা কে ফোন করতে গিয়েও  ফোন করতে পারলাম না । 
আমার মায়ের বিয়ে ! ! এতো কল্পনাতীত । আত্মীয় স্বজন বন্ধু বান্ধব  এদের কাছে কী জবাব হবে আমার ।  সেই রাতে  আমার স্ত্রী   রুপা কে কিছুই বলতে পারলাম  । ঘুম এলো না । অস্থির হয়ে বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত কেটে গেল ।
পরদিন সকালে  রুপা কে সব বললাম । রুপা যে সমস্ত ব্যাপারটা  এতটা  সহজ করে দেবে আমি ভাবতেই  পারি নি ।
 
রুপা বলল  -- আচ্ছা ,তুমি তোমার নিজের জীবন  , ক্যারিয়ার  ছাড়া  মায়ের জীবন ,শখ , ইচ্ছে একাকীত্ব নিয়ে কখনও কী কোন দিন  ভেবে দেখেছো ?  দিনের পর দিন ,বছরের  পর বছর কী ভাবে মা শুধু তোমার কথা ভেবেছে।  নিজের ভালো লাগার মত  কোনো কিছুই  জীবনে পান নিই৷ অল্প বয়সে প্রেম খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন । এখন যখন জীবনের নতুন অধ্যায়ে  প্রবেশ করতে চাইছে সেখানে তুমি বাধা হতে পারো না ।বাকি জীবনটা যদি মা  একজন সঙ্গী পায় তোমার  অসুবিধে কোথায়, সোসাইটির বা  কোথায় অসুবিধে।  
তুমি বছরের কটা দিন মা কে সময় দাও ,কতক্ষণ কথা বলার সময়  পাও ।  তাঁর জীবনের প্রাইম টাইমে   তিনি শুধু তোমার জীবন , তোমার ক্যারিয়ার নিয়ে ভেবেছেন। এখন তিনি যদি তার কথা বলার ,ভালোলাগার কোনো সঙ্গী পায়, আমাদের সম্পূর্ণ ভাবে তার পাশে দাঁড়ানো উচিৎ । মা বাঁচুক নিজের মত নতুন করে । 
রুপা এই কথা বলেই মা কে ফোন করে প্রথমই বললো - মা কনগ্রেচুলেশনন্স । মা আমি তোমার সাথে আছি । ডেট ঠিক করে জানাও আমরা সব্বাই বিয়ে তে থাকবো ।এত  কঠিন কথা এত সহজে  বলা যায় জানা ছিল না। 
যথারীতি বিয়ের আগের দিন আমরা  বাড়ী এলাম । পরের দিন ম্যারেজ রেজিষ্টারের অফিসে সবাই হাজির হলাম ।  মায়ের বিয়ে হল ।আমি আর  রুপা উইটনেস  হলাম ।আমার মা তখন নব বধূ ।  সুন্দর  জড়ি বসানো নীল রংঙের বেনারসী শাড়ি ,মাথায় ছোট্ট ঘোমটা ।সিঁথিতে লাল টকটকে  সিঁদুর  । হাতে সোনার বালা । ৬৩ বছরের মা কে মনে হচ্ছিল একুশ  বছরের  নব বধু ।
মা আমার হাত টা  নিজের হাতে চেপে ধরে কেঁদে ফেলল । আমি মা কে জড়িয়ে ধরলাম । 
শুধু একবার বল  --- তুই রাগ করিস নি তো ? আমি বড্ড একা  ছিলাম রে । উনি আমাকে বাঁচতে শিখিয়েছেন । 
মায়ের কথা গুলো  হিমপ্রবাহ  হয়ে আমার অনুভূতি কে হিমশীতল  করে দিচ্ছিল। 
আমি বললাম - আমি ভীষণ খুশি মা । আমি তোমার একাকীত্ব বা  তোমার মনের কোনো খোঁজ রাখতে পারি নিই৷ আমাকে ক্ষমা করো । তুমি ভালো থাকবে  মা । 
মা ভালো আছে ।  বেশ  ভালো আছে । গত  দু বছরে অনেক  ঘুরে বেড়িয়েছে । সৌমেন বাবু বেড়াতে ভীষণ ভালোবাসেন । সামনে ইউরোপ ট্যুরে যাবেন ।
বলতে দ্বিধা নেই ,আমার মায়ের যে এমন একটা জীবন পাওয়া খুবই দরকার ছিল , সেটা রুপা না বোঝালে হযতো কোনো দিনই  বুঝতে পারতাম না । মা যে  একজন দুখী  মানুষ ,  সে কথা কখনো ভেবে দেখি নিই৷ মায়ের  মনের ক্ষত মা  নিজেই দূর করেছেন ।
আমি এখন খুশি ,ভীষণ খুশি ।
পরিশেষে একটা কথা না বললেই নয় সেটা হলো জন্ম লগ্ন থেকেই আজ অবধি   'বাবা' শব্দটি আমার মুখের অনুচ্চারিত এক  শব্দ ।বাবা   ডাকে অভ্যস্থ  না থাকায় আমি ওনাকেও মানে সৌমেন বাবু কে 'বাবা'  ডাকতে পারি  নিই৷
যত দিন বেচে থাকবো  "মা " ডাক নিয়েই বেচে থাকবো ।আমার মা ভালো মা । সৌমেন বাবু এখন  আমার একজন ভালো বন্ধু ।
 
লেখক:-
দিলীপ চৌধুরী
[+] 3 users Like ddey333's post
Like Reply

।ফুটবল। 

 
প্রতি লিওনেল মেসির একটা কিলিয়ান এমবাপে থাকে।
যে তাকে মনে করিয়ে দেবে , 
জয়ের ঠিক পাশ ঘেঁষে পরাজয় বসে থাকে,
কখন যে ওরা নাম পাল্টাপাল্টি করবে , 
কোনো ঠিক নেই।
 
প্রতি আর্জেন্তিনা পিছু একটা সৌদি আরব থাকে, 
যে বুঝিয়ে দেবে, 
বিশ্ব-চ্যাম্পিয়ন মানে সর্বজয়ী নয়,
সুযোগের সদ্ব্যবহার করলে 
তাকেও হারাতে পারে নামহীন কেউ। 
 
জীবন তোমার কাঁধে ওইরকমই এক বা এক কোটি লোকের দায়িত্ব চাপিয়ে পেনাল্টি মারতে পাঠাবে কখনো। 
তোমার সামনে নিশ্চিত হার, গ্যালারি প্রতিপক্ষ সমর্থকে ভরা,
আর কেউ নেই যে তোমার কাজটা করতে পারে। 
তুমি হয়তো সীমান্তের এক সৈনিক, যে প্রথম অনুপ্রবেশকারীকে দেখেছো।
অথবা ডাক্তার, যে বুঝেছো এবারে জ্বরটা যেন অন্য অসুখ, অচেনা মহামারীর সংকেত,
কিংবা এত বড় কিছু না, রেলের ইঞ্জিন বা বাসের ড্রাইভারি সিট থেকে দেখছো,
অদূরে কাটছে পথ কলেজের কিশোরী। 
তোমার হাতে বন্দুক, স্টেথোস্কোপ, স্টিয়ারিং। 
অথবা তোমার পায়ে ফুটবল। 
ওই রেফারির বাঁশি বাজলো। তুমি শট নিলে…
 
গোল হলে এমবাপে তুমি। যুগের নায়ক। 
না হলে হ্যারি কেন। পরের জীবন বড় কষ্টদায়ক। 
 
অবশ্য স্ট্রাইকারই নও সর্বদা,
কখনো গোলের আগে তুমি লাস্ট ম্যান।
একমনে বল দেখো, পেনাল্টি স্পটে আছে যেটা বসানো,
বুকে ধুকপুক বাড়ে, দুই হাত ছড়ানো তোমার,
কানে আসে কারো চিৎকার , কাম অন, কাম অন কিপার! 
 
হঠাৎই প্রিয়জনের বায়োপ্সি পজিটিভ, 
মেডিক্লেম নেই,
অথবা দুম করে চাকরিটা চলে গেছে, 
সামনে মেয়ের পরীক্ষা ,
কলেজের ফি’জ দিতে হবে,
কিংবা এসব কিছু নয়, 
বোনকে টিটকিরি মারে বলে প্রতিবাদ করতে যেতে হবে পাড়ার ক্লাবকে,
মোট কথা উল্টোদিকে প্রবল প্রতিপক্ষ, 
গোল আগলে তুমি একা,
তোমায় ঠিক করে নিতে হবে ডাইনে না বাঁয়ে ঝাঁপাবে।
বাঁচাতে পারলে তুমি হিরো, 
নয় গোল খেয়ে যাওয়া হেরো,
মাথা নিচু করে মাঠ ছেড়ে চলে যেতে হবে এইবারে..
 
আরেঃ, চললে কোথায়? 
একখানা খেলা শেষ, টুর্নামেন্ট তো বাকি আরো। 
হেরোর কান্না হোক, 
অথবা চওড়া থাক বিজয়ীর হাসি
কালকে আরেকখানা দিন । 
জার্সিটা পরে ফেলো, 
চলো আরেকটা দিন জীবনের ফুটবল তেড়ে খেলে আসি।
 
চলো চলো, সময় হয়েছে। কান পাতো, শোনা যায় রেফারির বাঁশি…
 
আর্যতীর্থ
[+] 2 users Like ddey333's post
Like Reply

# যমুনামাসির_মেসি

 
যমুনামাসির আজ দেখি উস্কোখুস্কো চুল, চোখের নিচে কালি। কী হয়েছে জিজ্ঞেস করতে উত্তর এলো,
— কাইল সারারাত্তির ঘুম হয় নাই বৌদিদি। পাড়ার পোলাপানগুলা মাইক বাজাইছে, বাজি ফাটায় কী যে চিল্লামিল্লি করসে সে আর কওয়ার না। তা সকালে খোঁজ নিয়া জানলাম আমাগো দ্যাশের আর্জিনা ফুটবল খেলায় জিতসে হেই লাইগ্যা এতো চিল্লানো।
— ওহ তাই বলো। তবে আর্জেন্টিনা আমাদের দেশে নয়, ওটা একটা অন্য দেশ।
— কও কী! আর্জিনা আমাগো দ্যাশে থাকে না? তো ও জিতসে, আর আমাগো পাড়ার পোলাপান লাফায় ক্যান? এইডা তো ঠিক না।
 
    অবস্থা বেগতিক। বললাম
— ব্যাপারটা একই। আমাদের দেশ খেলতে যায়নি, আর্জেন্টিনা গেছিলো। তাইই...
 
 
    মাসি কি বুঝলো জানিনা।কিছুক্ষন পর ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিতে দিতে বললো 
—আচ্ছা বৌদিদি মোড়ের মাথায় একডা বড়ো ছবি টাঙ্গাইসে না? ওই ছবিটা আর্জিনার?
—ওই দেশের লোক মেসির।
— ক্যামন নাম? পদবী নাই? বামুন?
— লিওনেল মেসি। কেন বামুন হলে তোমার কি সুবিধে?
    মাসি ফিক করে হেসে বললো
— আমার না। ওই চাটুজ্জে বাড়ির মাইয়া টিনা মোবাইলে ওই মেসি পোলাডার ফটোরে চুমা খাইয়া ফোনে কারে য্যান কি কইতেছিলো! আমি তো ভাবসি ওর লগে ভাব ভালোবাসা আছে ঠিক। চেহারাখান তো ভালোই, ফর্সা ফর্সা মুখখান। টিনার লগে মানাইবো না? কি কও?
— হ্যাঁ সে তো মানাবেই। কিন্তু মেসির যে তিন ছেলে আছে। তোমার টিনার সাথে বিয়ে হলে ওঁর বউটার কি হবে?
 
    মাসি চোখ কপালে তুলে। লম্বা জিভ কেটে বললো
— ছিঃ ছিঃ টিনার মায়েরে আইজই কইবো মাইয়ার বিয়া দাও। বিবাহিত লোকের লগে ভাব ভালোবাসা শুনলে ওর বাপ কাইটাই ফেলাবো ওরে।
হেসে বললাম
— ওঁকে তো আমিও ভালোবাসি।
       মাসির কপালে তোলা চোখ এবার নেমে এলো।ভুরু কুঁচকে আমাকে কয়েক সেকেন্ড দেখে চলে গেলো ঘর থেকে। বেচারি কাল রাতে ঘুমোতে পারেনি, আজ রাতেও ওর ঘুম হবে কিনা সন্দেহ।

-- ️সোমাশ্রী পাল চন্দ --

[+] 1 user Likes ddey333's post
Like Reply

অসাধারন একটি লেখা। আশাকরি ভালো লাগবে -  :)

 
এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে।
অফিসার জানতে চাইলেন- আপনার পেশা কি?
মহিলা বললেন, আমি একজন মা।
আসলে ,শুধু মা তো কোনো পেশা হতে পারেনা।
যাক, আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিনী।
 
মহিলা খুব খুশী হলেন। পাসপোর্টের কাজ
কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো। মহিলা সন্তানের চিকিৎসা নিতে বিদেশ গেলেন। সন্তান সুস্থ হয়ে দেশে ফিরে আসলো।
 
অনেকদিন পরে, মহিলা দেখলেন পাসপোর্টটা নবায়ন করা দরকার। যেকোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন। দেখেন আগের সেই অফিসার নেই। খুব ভারিক্কি, দাম্ভিক, রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন।
 
যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে
অফিসার জানতে চাইলেন-
আপনার পেশা কি?
 
মহিলা কিছু একটা বলতে গিয়েও একবার থেমে গিয়ে বললেন-
আমি একজন গবেষক। নানারকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। শিশুর মানসিক এবং শারিরীক বিকাশ সাধন পর্যবেক্ষণ করে,সে অনুযায়ী পরিকল্পণা প্রণয়ন করি। বয়স্কদের নিবিড় পরিচর্যার দিকে খেয়াল রাখি। সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি। প্রতিটি মূহুর্তেই আমাকে
নানারকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়। কারণ,আমার সামান্য ভুলের জন্য যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে।
 
মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন । এবার অফিসার জানতে চাইলেন-
 
আসলে আপনার মূল পেশাটি কি? যদি আরেকটু বিশদভাবে বলতেন।লোকটির
আগ্রহ এবার বেড়ে গেলো।
 
আসলে, পৃথিবীর গুণীজনেরা বলেন - আমার প্রকল্পের কাজ এতো বেশি দূরহ আর কষ্ট সাধ্য যে, দিনের পর দিন আঙুলের নখ দিয়ে সুবিশাল একটি দীঘি খনন করা নাকি তার চেয়ে অনেক সহজ।
 
আমার রিসার্চ প্রজেক্ট তো আসলে অনেকদিন ধরেই চলছে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরীর বাইরেও কাজ করতে হয়। আহার,নিদ্রা করারও আমার সময়ের ঠিক নেই। সব সময়
আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। দুজন উর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে মূলত আমার প্রকল্পের কাজ নিরবিচ্ছিন্ন ভাবে চলছে।
 
মহিলা মনে মনে বলেন,দুজনের কাউকে অবশ্য সরাসরি দেখা যায়না।
(একজন হলেন, আমার স্রষ্টা আরেকজন হলো বিবেক)
 
আমার নিরলস কাজের স্বীকৃতি স্বরুপ আমি তিনবার স্বর্ণপদকে ভূষিত হয়েছি। (মহিলার তিন জন কন্যা সন্তান ছিল।)
 
এখন আমি সমাজবিজ্ঞান,স্বাস্থ্যবিজ্ঞান আর পারিবারিক বিজ্ঞান এ তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিলতম প্রকল্পের বিষয় বলা যায়। প্রকল্পের চ্যালেঞ্জ হিসাবে একটি অটিস্টিক শিশুর পরিচর্যা করে মানুষ হিসাবে গড়ে তুলছি, প্রতিটি মুহুর্তের জন্য।
 
‘ঊষর মরুর ধূসর বুকে, ছোট্ট যদি শহর গড়ো,
একটি শিশু মানুষ করা তার চাইতেও অনেক বড়।‘
 
অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনলেন । এ যেন এক বিস্ময়কর মহিলা। প্রথমে দেখেতো একেবারে পাত্তাই দিতে মনে হয়নি।
 
প্রতিদিন আমাকে ১৪ থেকে ১৬ ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে ২৪ ঘন্টাই আমার ল্যাবে কাজ করতে হয়। কাজে এতো বেশি ব্যস্ত থাকতে হয় যে, কবে যে শেষবার ভালো করে ঘুমিয়ে ছিলাম কোনো রাতে,তাও আমার মনে নেই। অনেক সময় নিজের আহারের কথা
ভুলে যাই।আবার অনেক সময় মনে থাকলেও সবার মুখে অন্ন তুলে না দিয়ে খাওয়ার ফুরসত হয়না । অথবা সবাইকে না খাইয়ে নিজে খেলে পরিতৃপ্তি পাই না। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই। ২৪ ঘন্টাই আমার অন কল ডিউটি।
 
এরপর আমার আরো দুটি প্রকল্প আছে । একটা হলো বয়স্ক শিশুদের ক্লিনিক। যা আমাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হয়।সেখানেও প্রতিমুহুর্তে শ্রম দিতে হয়।
 
আমার নিরলস কাজের আর গবেষণার কোনো শেষ নেই ।
 
আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে, এ চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার বেতন কেমন হতে পারে।
আমার বেতন ভাতা হলো- পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি। এর চেয়ে বড় অর্জন আর বড় প্রাপ্তি যে কিছুই নেই।
 
এবার আমি বলি, আমার পেশা কি?
আমি একজন মা। এই পৃথিবীর
অতিসাধারণ এক মা।
 
মহিলার কথা শুনে অফিসারের চোখ জলে ভরে আসে। অফিসার ধীরে ধীরে চেয়ার ছেড়ে ওঠেন। নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে।তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে, মহিলাকে সালাম দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দেন। তারপর নিজের অফিস রুমে এসে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করে -ছবিটির দিকে অপলক চেয়ে থাকেন। নিজের অজান্তেই চোখের জল টপ টপ করে ছবিটির ওপর পড়তে থাকে।
 
আসলে "মা"-এর মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক।বড় কোনো পেশাদারিত্বের করপোরেট চকচকে ভাব।কিন্তু কত সহজেই পৃথিবীর সব মা নিঃস্বার্থ ভাবে প্রতিটি পরিবারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।মাতৃত্বের গবেষানাগারে প্রতিনিয়ত তিলেতিলে গড়ে তুলছেন একেকটি মানবিক নক্ষত্র।
 
সেই মা সবচেয়ে খুশি হন কখন জানেন-
যখন সন্তান প্রকৃতই মানবিক মূল্যবোধ
নিয়ে ধনে নয়, সম্পদে নয়,বিত্তে নয়, ঐশ্বর্যে নয় শুধু চরিত্রে আর সততায় একজন খাঁটি মানুষ হয়।
Namaskar
---
নমস্কার....
 
কপি পোস্ট
@everyone

[+] 2 users Like ddey333's post
Like Reply

যেদিন আমার বয়স হয়ে যাবে..

তুইও হবি সুন্দরী এক বুড়ি... 
ভোরে উঠে morning walk যাবো..
alarm দিবি রোজ ৪ টে ২০.. 
তখন বুঝি সুগার হবে আমার, 
কোলেস্টেরল বাড়বে বুঝি তোর..
কুঁচকে যাবে গায়ের চামড়া জানি, 
আসবে কমে এই গায়ের জোর। 
তাও ভীষন বাঁধন ছেঁড়া হবো..
দুর্গা পুজোয় দাঁড়িয়ে, ফুচকা খাবো..
লুকিয়ে গোলাপ খোঁপায় দেব গুঁজে..
সেই আদরে ভাবিস চোখটা বুজে...
বয়স বুঝি শুধুই সংখ্যা তবে,
বাষট্টিতেও বাইশ পাবি খুঁজে।। 
আয়না ভর্তি চিটিয়ে বাসি টিপ,
চুড়ির গোছে সেফটি পিনটা আঁটা..
চূড়ান্ত এক গিন্নীপোনা মাখা,
পা থেকে তোর চুলের কাঁটা..।
তোরও থাকবে একটা বাক্স গোপন..
যেটা হয়তো আমারো খুব আপন..
প্রথম দেওয়া কিছু উপহার,
প্রথম পাওয়া কিছু অনুভূতি..
প্রথম যাওয়া হানিমুনের টিকিট..
প্রথম দেওয়া কিছু প্রতিশ্রুতি.. 
আর তোর প্রিয় "ঘুঙুর"..
বাক্সে যদি এসবই কিছু আছে,
ছুঁয়ে দেখিস..... 
ওতে আজও যৌবন লেগে আছে..
আসবে হাসি পুরনো চ্যাট দেখে..
পুরনো দিনের গন্ধ পাবি, 
দেখিস স্মৃতি মেখে..
তখন বুঝি আর "ওসব" হবে না..? 
চুমু বুঝি হয়ে যাবে হামি? 
কাঁপা হাতের স্পর্শ থাকবে একই,
স্পর্শটাই সারা জীবন দামী..
আমার কাছে বাষট্টিতেও বাইশ হয়ে থাকিস..
সেদিনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস..
ঐ কাজল চোখটা সর্বনাশী..
বলবে সেদিন ভালোবাসি..
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

|| এক্কাদোক্কা ||

 
সৌরভ ভট্টাচার্য 
==============
কপালে শেষ ট্রেনই ছিল। কাঁচরাপাড়ায় নামলাম। ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে। যা ভেবেছিলাম তাই। কিচ্ছু নেই। আমার গন্তব্য হাঁটাপথে আধঘন্টা এখন। 
 
     প্লাটফর্ম থেকে নেমে আগে একটা লাঠি খুঁজলাম। কুকুরগুলো জ্বালিয়ে মারবে নইলে। পেয়েও গেলাম। হাঁটা শুরু করলাম। 
 
     সামনেই রেলের হাস্পাতাল। এদিকটায় আসতে একটু গা ছমছম করে রাতে। অল্প কুয়াশা কুয়াশা পড়েছে। হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। 
 
     সবে ফার্স্ট এভিনিউটা ধরেছি, হঠাৎ পাশে আলো এসে পড়ল। টোটো একটা। 
 
     কোথায় যাবেন?
 
     দরকার নেই দাদা.. এগিয়ে যান..
 
     আরে কোথায় যাবেন বলুন না…
 
     চাকলা। 
 
     আসুন… আমিও ওদিকেই যাব.. ছেড়ে দিই… পঞ্চাশ টাকা দেবেন। 
 
      আসলে সমস্যাটা হল সেইখানেই। টাকা নেই। একটা দশ টাকা পড়ে আছে। বললাম, যান না দাদা… লাগবে না বললাম তো….
 
     চলে গেল। 
 
                          =======
 
     আমার সমস্যাটা হল হিসাবের। কাঁকিনাড়াতে মামাদের চশমার দোকান। নতুন করে সাজানো হচ্ছে। আমার উপর দায়িত্ব দোকান বন্ধ করে ফেরার। আজ মিস্ত্রি দেরি করল কাজ শেষ করতে। খিদে পেয়ে গিয়েছিল। এটা সেটা খাওয়ায় পর এই পড়ে আছে পকেটে। 
 
     ফার্স্ট এভিনিউয়ের শেষে টোটোটা দাঁড়িয়ে। চালক মুখটা বার করে আমার দিকে তাকিয়ে।
 
    আসুন না দাদা… আচ্ছা তিরিশ দেবেন….
 
    নেই... দশ আছে… হবে? তাছাড়া সেটাই বা দেব কেন… যাব না তো বললাম… হ্যাজাচ্ছেন কেন?
 
     যা শালা!
 
     চলে গেল। 
 
     আমি ডানদিকে ঘুরে ফিফথ এভিনিউয়ের দিকে এগোলাম। বেশ কনকন করছে পা। কিটো পায়ে। মোজাটা কেন যে আনলাম না। ইচ্ছা করছে জ্যোৎস্নার সঙ্গে কথা বলি। থাক। প্রচুর লোক ওদের বাড়ি। ওর দাদার বিয়ে কাল। আমাকে সময় দিয়েছে চার বছর। তার মধ্যে দোকান দাঁড় করিয়ে দেব। বড়মামা হেল্প করবে। তিরিশ বছর হবে তখন আমার। আজকাল বিয়ের জন্য এমন কিছু দেরী নয়। জোনপুরে দোকান ভাড়া পাওয়া যাবে। 
 
     ফিফথ এভিনিউয়ের সামনে আবার দাঁড়িয়ে টোটোটা। 
 
     আমি দাঁড়িয়ে পড়লাম। রাস্তা চেঞ্জ করব? একটু ঘুর হবে এই ফোর্থ এভিনিউ ধরে এগোলে। যাব? কিন্তু কেন? ব্যাটার কোনো বদ মতলব আছে কি? কিন্তু কি নেবে আমার কাছে? মাল খেয়ে আছে?
 
     এগোলাম। সে টোটো থেকে নেমে দাঁড়ালো। আমার মুখোমুখি রাস্তা আটকে দাঁড়ালো। খপ্ করে আমার হাতটা ধরে বলল, টাকা লাগবে না…. বোনটা মর্গে… সুইসাইড…. লাশ কাল দেবে… বড্ড ভয় লাগছে… আমি বেরিয়েছিলাম সুইসাইড করতে….. মনে মনে ভেবেছিলাম রাস্তায় যদি কাউকে দেখি.. তবে জানব ঠাকুর চাইছেন আমি বাঁচি… কেউ না থাকলে ভাবব.. তাই ইচ্ছা করে রেলকলোনিতে এলাম… জানি কেউ থাকে না এই সময়ে…  আপনি বলুন তো ঠাকুর আমায় কেন বাঁচতে বলছেন….
 
                         =======
 
     কেন মরলেন উনি?
 
     বরটার অন্য মেয়ের সঙ্গে লাফড়া ছিল… আমার বোনও কিছু ধোয়া তুলসীপাতা ছিল না দাদা… কিন্তু হাজার হোক বোন তো… কি জানি হঠাৎ সেন্টি খেয়ে কেন গলায় দড়ি দিয়ে দিল….
 
     আমি আর বিশ্বজিৎ সামনা সামনি বসে। বোনের নাম বলেনি। 
 
     হঠাৎ নেমে গেল। টোটোর মাথায় হাত দিয়ে বলল, কি শিশির পড়েছে দেখুন… আসুন। 
 
     অন্য সময় হলে হাত দিতাম না। এখন নামলাম। হাত শিশিরে ভিজল। বললাম, বাড়িতে কে আছে?
 
     মা, বাবা, আমি… ব্যস...
 
     সুইসাইড করে নিই? আসলে বোনটা আমার জান ছিল… আমার বাইক ছিল জানেন… গায়ের রক্ত জল করে কিনেছিলাম… মালটার বিয়ের জন্য বেঁচে দিলাম…..
 
     হুস্ করে কেঁদে ফেলল। স্বাভাবিক না কান্নাটা। রাস্তায় উবু হয়ে বসে চালকের আসনে হাতটা দিয়ে কাঁদছে। কি সব বলছে। ক'টা কুকুর ঘেউঘেউ করে তেড়ে এলো। আমি ভিতরে গিয়ে বসলাম। কি করব, চলে যাব? 
 
                         =======
 
     ঠক্ করে একটা আওয়াজ হল। বিশ্বজিৎ সিট থেকে মাথাটা তুলে বলল, এখনই! দাদার সঙ্গে একটু কথা বলছিলাম যে।
 
     আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে সামনের দিকে তাকিয়ে থাকলাম। কুকুরগুলো অসম্ভব ডাকছে। রেললাইনটা খুব দূরে নয়। মনে হচ্ছে একটা মালগাড়ি যাচ্ছে। 
 
     বিশ্বজিৎ আমার সামনে এসে টোটোর ছাদে দুটো হাত দিয়ে আমার মুখের কাছে মুখ এনে বলল, বোনটা এসেছে। খেলবে বলছে। আপনি একটু বসবেন?
 
     আমি 'হ্যাঁ, না' কিছু বলার আগেই দেখলাম ফোর্থ এভিনিউয়ের পীচের রাস্তার ওপর খসখস করে এক্কাদোক্কার ছক কাটা হয়ে গেল।
 
     বিশ্বজিৎ ওদিকে তাকিয়ে বলল, প্রথমে তোর দান। তুই খেল। আমি আসছি।
 
     আমার কপাল ঘামে ভিজছে। তলপেটে মাংসপেশিগুলো খামচে ধরছে। আমি বিশ্বাস করতে পারছি না যা দেখছি। বিশ্বজিৎ হাসছে। খেলছে। আমি আর কাউকে দেখছিও না, কথাও শুনতে পারছি না। 
 
                         =======
 
     হঠাৎ "দাদা একটু আসছি", বলে বিশ্বজিৎ অন্ধকারে মিলিয়ে গেল। আমি উঠতে চাইছি, কিন্তু শরীরে ওঠার শক্তি নেই। মামাকে ফোন করব? থাক। টোটো থেকে নামলাম। বলতে গেলে জোর করে নামালাম নিজেকে। দুটো পায়ে ঝিঁ ঝিঁ ধরে। টোটোটা ধরে দাঁড়ালাম কিছুক্ষণ যতক্ষণ না পায়ে সাড় আসে। প্রায় ছুটতে শুরু করলাম।
 
     চাকলা ঢোকার মুখে হঠাৎ মনে হল পিছন থেকে টোটোটা আসছে। দেখলাম প্রচন্ড স্পীডে টোটো চালিয়ে আসছে বিশ্বজিৎ। একবার ভাবলাম দৌড়াই। লাভ নেই। ধরে ফেলবে। যা থাকে কপালে। দাঁড়িয়ে পড়লাম। নিজের বুকের আওয়াজ রেলের চাকার মতোন ঘটাশ ঘটাশ করছে।
 
      বিশ্বজিৎ টোটোটা সামনে দাঁড় করাল। বলল, সরি দাদা। আপনাকে অকারণে অনেকটা বিব্রত করে ফেললাম। আপনি একটা কথা শুধু আমায় বলুন, আমি কি বোনের সঙ্গে যাব, না থাকব? বোন বলল, মদনপুর থেকে ডাউনে একটা মালগাড়ি আসছে। ও অপেক্ষা করছে রেলের হাস্পাতালের সামনে রেললাইনের ধারটায়। ওখানে আমি আর বোন লাইনের ওপর পাথর রেখে, পয়সা রেখে দেখতাম লাইনে চাপা পড়লে কি হয়। গলাটা রেখে দেব দাদা? নইলে বোনটা একা হয়ে যাবে।
 
       আমার মাথাটা সম্পূর্ণ চিন্তাশূন্য। কিচ্ছু ভাবতে পারছি না। বুকের মধ্যে ভুটভুটি কাটার শব্দ। স্পষ্ট নয়। বিশ্বজিৎ ফ্যালফ্যাল করে আমার চোখের দিকে তাকিয়ে। যেতেই তো পারে ও। আমিও যেতেই পারি। এই গলি, এই মাটি, এক আকাশ তারা --- এরাই তো থাকবে অনন্তকাল। আমাদের থাকায় কি আসে যায়?
 
     টোটোটা দাঁড়িয়ে থাক রাস্তায়। ডাউনে আসুক মালগাড়ি। ছিন্ন হয়ে যাক, শেষ হয়ে যাক সব। কার কি ক্ষতি?
 
     বললাম, বিশ্বজিৎ, কেন যাবেন... থাক না।
 
     ফিরে এলাম। তাকালাম না পিছনে। টোটোর শব্দ মিলিয়ে গেল। মাথার মধ্যে অঙ্কুরিত হচ্ছে দ্বন্দ্ব। ভুল করলাম।
 
     পরের দিন ভোরে মামার বাইকটা নিয়ে ছুটলাম লাইনের দিকে। কি দেখতে চাইছি? কি দেখলে খুশি হবো? 
 
     আকাশ অল্প অল্প ফরসা হচ্ছে। কয়েকজন এই ভোরেও মর্নিং ওয়াকে বেরিয়েছে। এত ঠান্ডাতেও। বাঁচার কি প্রবল তাগিদ মানুষের! বাজার বসেনি এখনও। মাছের গাড়ি ঢুকছে। শাক-সব্জি আসছে ভ্যানে। 
 
     কেউ কাটা পড়ে নি।

[+] 3 users Like ddey333's post
Like Reply

কানায় কানায় ভর্তি, গেঁজে ওঠা ফেনিল খেজুর রসের গ্লাস গলায় ঢেলে #গ্যাঁড়া বলে উঠলো,

—'শুন মাষ্টার, #ফিস্টি আর #পিকনিক কিন্তু এক নয়৷ এমনকি, ফিস্টির সাথে পিকনিকের দূরদূরান্তের কোন সম্পর্কই নেই৷ দুটোই আলাদা বিষয়, আলাদা প্রসিডিওর, আলাদা ভাবাবেগ, আলাদা চেতনা এবং সম্পূর্ণ আলাদা ঐতিহ্যের৷ তাই দয়া করে এদের এক করে দিস না৷ বরং আয়, দেখে নিই ফিস্টি আর পিকনিকের মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোথায়৷
 
ফিস্টি— প্রথমেই বলি, বিনা প্ল্যানে যেটা হয় সেটা ফিস্টি৷ সকালবেলা দুই বন্ধুর দেখা হল বাজারে, হুট করে বাইকে বসে বসেই ঠিক হল 'চ মাড়া'৷ তারপর ফোনে ফোনে আর পাঁচ সাত দশ বিশজন মিলে শুরু হয়ে যাওয়ার নাম ফিস্টি৷
পিকনিক— সবসময় প্ল্যান করে হয়৷ তিন চার মাস আগে থেকে ডেট এডজাস্ট করতে হয়৷ কার অফিস ছুটি থাকবে, কার কলেজ বন্ধ থাকবে, কার মামাশ্বশুর আসবে, কার ডাক্তার দেখানোর ডেট, কার ক্লায়েন্ট মিটিং৷ এই সবকিছু এডজাস্ট করে তবে পিকনিকের ডেট ঠিক হয়৷
ফিস্টি—তে সবসময় নির্ধারিত সংখ্যার চেয়ে লোক বেশি হয়৷ মাঝরাস্তায় "কি বে, আমাকে বল্লিনি মাড়া' বলে কেউ বাইকের পিছনে উঠে বসলে তাকে নামানোর নিয়ম নেই৷
পিকনিক—তে অবশ্যই লোকসংখ্যা কমবে৷ সেই নির্দিষ্ট দিনে নিশ্চই কারও মামার শালীর বিয়ে পড়বে, অথবা অফিসের চাপ, বা বৌয়ের শরীরখারাপ, গাড়ি সার্ভিসিং, ছেলের কলেজের এনুয়াল প্রোগ্রামের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি৷
ফিস্টি—র কোন নির্ধারিত জায়গা থাকে না৷ হতে পারে ঘরের পাশের জঙ্গল, কারও কনস্ট্রাকশন সাইট, বাসস্ট্যান্ডের পিছনের ফাঁকা জায়গা, পাথর খাদানের সাইড, ক্লাবের ছাদ, দূর্গামন্ডপ এমনকি বৌ বাপের বাড়ি গেলে সেই ঘরেও ফিস্টি করা যায়৷
পিকনিক—এর জন্য অবশ্যই নির্দিষ্ট জায়গা থাকে৷ কোন পপুলার পার্ক, ট্রাভেল সাইট, দর্শনীয় স্থান, দামি রেস্তোঁরা, নিদেন পক্ষে হোটেল বুক করে পিকনিক করতে হয়৷
ফিস্টি—র নির্দিষ্ট টাইম থাকে না৷ দুপুর বারোটায় শুরু হয়ে তিনটের মধ্যেও শেষ হতে পারে, আবার রাত্রি আটটায় শুরু হয়ে পরের দিন দুপুর পর্যন্তও চলতে পারে৷ মোটামুটি ঘরে ঢোকার আগে যেন  মুখে গন্ধ না থাকে৷
পিকনিক— নির্দিষ্ট টাইম মেনে হয়৷ পিকনিকের টাইম ঠিক হয় ট্রেনের টাইম ধরে, বাসের টাইম ধরে, ড্রাইভারের টাইম ধরে৷ পিকনিকে যাওয়ার টাইম নির্দিষ্ট, ফেরার টাইমও নির্দিষ্ট৷
ফিস্টি—তে কোন ডেকোরাম মেইনটেন হয় না৷ ডি'লেভেলের কর্মচারিও এ' লেভেলকে নিঃসংকোচে #সুদীরভাই বলতে পারে৷
পিকনিক—ডেকোরাম মেনে হয়৷ সবাই ভদ্রকথা বলে, স্ট্যাটাস অনুযায়ী দুরত্ব বজায় রাখে একে অপরের সাথে৷
ফিস্টি—র কোন ড্রেসকোড থাকে না৷ দলে সাতজনের বারমুন্ডা, তিনজনের থ্রিকোয়ার্টার, প্রায় সবারই টিশার্ট যেগুলো অকুস্থলে গিয়ে আর গায়ে থাকেনা৷ পাঁচজনের জিনস্, চারজনের গামছা, বগলকাটা গেঞ্জি৷ গায়ে ঘাম আর আদা রসুন তেজপাতার গন্ধ৷
পিকনিক—এ গায়ে জ্যাকেট থাকে, পায়ে দামি শ্যু থাকে, গায়ে দামি পারফিউমের সুবাস, পিঠখোলা বগলকাটা ব্লাউজ, দামি হাফপ্যান্ট, খোলা চুল অথবা ডিজাইন করে বাঁধা, চোখে জানলার কাঁচের সাইজের চশমা৷ হাতে প্রজাপতির মত ঝলমলে বাচ্চা, মুখে কথা কম...ট্যুইঙ্কেল ট্যুইঙ্কেল বেশি৷
পিকনিক—এর মাঝে সবাই সাইটসিনে যায়৷
ফিস্টি—র মাঝে নুন ফুরিয়ে গেলে পাশের কারো ঘরে ঠোঙা নিয়ে হাজির হয়, তেল ফুরিয়ে গেলে পনের টাকা নিয়ে দোকানে৷
পিকনিক—এ কালচারাল প্রোগ্রাম হয়৷ বাচ্চারা নাচ, গান, রাইমস্ করে৷ আঙ্কেল আন্টিরা হাততালি দেয়৷ আবার আন্টিরা রবিঠাকুর করে, আঙ্কেল আর বাচ্চারা হাততালি দেয়৷ এটাই নিয়ম৷
ফিস্টি—তে একটাই প্রোগ্রাম৷ শু বা...বাঁ..আমার পাতে মুরগির পু#টা কে দিলি বে? আমার পাতে খাসির বি# এল কোত্থেকে?
পিকনিক—এ রান্নার ঝামেলা থাকে না৷ ক্যাটারার টিম থাকে, অথবা রান্নার লোক যায়৷ আমসত্ত্ব খেজুর নারকেল পেঁপে কিসমিস বেদানা আপেল কাজু কিসমিস দিয়ে ফ্রুট চাটনি হয়৷
ফিস্টি—তে সবাই রাঁধুনি, সবাই৷ চাটনিতে বাঁধাকপির পাতা, ফুলকপির গোড়া, আড়াইশো কাঁচালঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা এমনকি হেডফোনের স্পিকারও থাকতে পারে৷
পিকনিক—এ সকালে টিফিন থাকে, স্ন্যাক্স থাকে, কফি মেশিন থাকে৷ চিকেন মটনের আলাদা বাটি থাকে, ডেজার্ট থাকে, মকটেল থাকে, ককটেল থাকে৷
ফিস্টি—তে মটনের গায়ে খাসির কালো লোম থাকে, চিকেনের গায়ে মুরগির সাদা পালক থাকে, ডালের বালতিতে বিঁড়ির টুকরো থাকে৷
পিকনিক—এ জি'পে থাকে, পেটিএম থাকে, ফোন'পে থাকে, নেট ব্যাঙ্কিং থাকে৷
ফিস্টি—তে পিছনের পকেট থাকে, সামনের পকেট থাকে, জিনসের চোরা পকেট থাকে৷ বাপের পকেট থাকেই থাকে৷
পিকনিক—এ দুটো সান্টাক্লজ ক্লাউন থাকে৷ দাড়ি মুখোশ আর লালটুকটুকে টুপি, ঢোলা পোশাক৷
ফিস্টি—র মাঝপথে অন্তত তিনজনের ওপর ডাইরেক্ট সান্টা ভর করে৷ কোমরে গামছা, লালটুকটুকে জাঙ্গিয়া মাথার ওপর৷
পিকনিক—এ ডিএসএলআর থাকে, আইফোন থাকে৷ সেলফি থাকে, গ্রুপফি থাকে৷ নাচের ভিডিও, গানের ছবি, নেভা ওভেনে খালি কড়ায় খুন্তি হাতে পোজ থাকে৷ মিঃ সামন্তের ফিশ ফ্রাইয়ের ডিশ হাতে ছবি থাকে, মিসেস চ্যাটার্জির স্টিলের বালতি হাতে দই পরিবেশনের ছবি থাকে৷
ফিস্টি—তে 'এই মাড়া ফোন টোন সব ত্রিপলে তলায় রাখ, ফিস্টি করতে করতে যে ফোন বের করবি, আর এই সব ছবি ফবি যে তুলবি শুনে রাখ, একটা ছবিও যদি বাইরে যায়...দুম করে পোঁ# মেরে দেব বাঁ#৷ 
পিকনিক—এ অরিজিৎ এর গলায় 'দে দোল দোল দোল, তোল পাল তোল' চলে৷
ফিস্টি—তে 'মেঘা ও রে মেঘা টুকু বর্ষে দে,
আমার প্রেমিকা কে, পহিলা ছিঁটায় ভিজাইন দে', বারো মিনিটে চারবার৷
পিকনিক— শেষে উদ্বৃত্ত খাবার অকুস্থলে ঘুরে বেড়ানো আদুল গায়ের বাচ্চারা পায়, 'এই শোন, থালাবাসনগুলো ধুয়ে দে, তারপর খাবারগুলো নিয়ে যা', অথবা নষ্ট হয় ডাস্টবিনে৷
ফিস্টি—তে খাবার বাড়তি হয় না, বরং কম পড়ে৷ তিনবার ঝগড়ার পর ফয়সলা হয়, 'পরেরবার থেকে কেলা মাংস কম আনবি, চাল বেশি করে লিবি৷'
পিকনিক—থেকে ফেরার পথে৷
'মিঃ ঘোষের বউয়ের দিকে অমন হাঁ করে তাকিয়েছিলে কেন? মনে হচ্ছিল যেন গিলে খাবে! কেন, আমায় আর পোষাচ্ছে না?/ মিসেস পাল কে দেখছিলে, ঐ শাড়িটা আমরা সেবার আমাদের কাজের মেয়ের বিয়েতে দিয়েছিলাম৷/ মিঃ চৌধুরী মেয়ে কে নিয়ে যে এত বড়াই করছে, গুণধর কণ্যা কটা ছেলের সাথে দীঘা গেছে সেটা জানে? আজ যদি হাটে হাঁড়ি ভেঙে দিতাম!/ মিসেস মন্ডল যেন বাড়িতে ডিপ ফ্রিজে থাকে, এই ডিসেম্বরের রোদেও গায়ে ফোস্কা পড়ছে৷/সরলা বৌদিকে দেখেছিলে, বয়স কি কমছে না কি বলতো? অমন ভাবে কাপড় পরার চেয়ে না পরেই আসতে পারতি, এতই যদি দেখানোর সখ পুরোটা খুলে দেখা না৷/ এই অমলের ছেলেটা কোন মাষ্টারের কাছে পড়ে দেখো তো, দরকার হলে দুশো টাকা বেশি দেবে তাকে নিয়ে এসো তো!/ বাব্বা, রঞ্জনার ছেলেটা কি খায় গো!! ঐ টুকু ছেলে যা খায়, আমাদের ড্রাইভারটা এত খেতে পারে না৷/ পিন্টুর জ্যাকেটটা দেখেছিলে, ওটা ওর কোম্পানীর, স্টিকারটা কেটে ফেলে দিয়েছে৷/ এবার বুঝলে তো তাপস বছরে দুবার প্রমোশন পায় কেন! আরে, ওর বৌকে দেখছিলে না, বসের সাথে কিভাবে ঢলে ঢলে কথা বলছিল?
ফিস্টিা— থেকে ফেরার পথে৷
 'ধ্যের বাঁ#... বিকাল হতে হতে সব কেটে গেল৷ বার বার বলেছিনুম বাঁ# অত দামি আনুনু৷ এই....রাত্রে বেলা আবার ফিস্টি লাগা ব্বাঁ... আমি একটা সাড়ে সাতশ দিচ্চি, বাকিটা তরা ম্যানেজ কর৷ সে'বেলার বাঁধাকপিটা দিয়েই মেরে দুব৷
 
© দীপেন ভূঞ্যা, চন্দ্রকোণা৷

[+] 1 user Likes ddey333's post
Like Reply

অসমাপ্ত...

 
ক'দিন আগেই জিয়া একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছে ফোনে। আর বলেছে "মা, এই অ্যাপটাতে এন্ড অফ দ্য ইয়ার সেল চলছে গোটা ডিসেম্বর মাস জুড়ে। লিপস্টিক টিপস্টিক সবেতেই প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। তুমি কেনো না কিছু।"
মেয়ের কথা শুনে হেসেছেন সঞ্চারী।
যখন সময় ছিল, নতুন বিয়ের গন্ধ লেপ্টে ছিল গায়ে - সেই আটের দশকের শেষের দিকে, তখনই সেভাবে কিছু কেনেন নি কখনও। সঙ্গতিও ছিল না অবশ্য। নইলে, ইচ্ছে কি হতো না! তারপর তো একের পর ঝড় গেল। আর সেইসব ঝড় সামলাতে সামলাতেই সুনামি বয়ে গেল জীবন ভর! আর কি, "যে যেমন ভাগ্য নিয়ে আসে!" ভাবেন সঞ্চারী।
জিয়া অবশ্য রাগ করে আজকাল। বড় হচ্ছে তো, কুড়ি সালের ওই বিচ্ছিরি সময়েও চাকরি পেয়ে গেছিল, দেখে তো মনে হয় ভালোই কাজ করছে। তাই নিজের ওপর আত্মবিশ্বাস ও খুব বেড়েছে মেয়ের। প্রায়ই দাপটের সঙ্গে বলে ওঠে "মা, তুমি তো এমন কিছু গাঁইয়া না, মাত্র আটচল্লিশ বছর বয়স। আমাদের বম্বে অফিসের একজন সিনিয়র ভি পি ম্যাডামের বয়স পঁয়তাল্লিশ - এই নভেম্বর মাসে বিয়ে করলেন। আর তুমি! সারাজীবন ওই হাল্কা লিপস্টিক আর একটা টিপের বাইরে কিচ্ছু পরলে না।"
"আমার ভাল লাগে না সাজতে, জিয়া।" ক্লান্ত স্বরে বলে ওঠেন সঞ্চারী। যতই নিজেকে খুব বড় হয়েছে ভাবুক না কেন, আদতে তো সংসারের মারপ্যাঁচ এখনও কিছুই দেখেনি মেয়ে! বম্বেতে ওদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম যেটি করতে পারেন… ওনার পক্ষে এখানে সম্ভব? আর, যখন বয়স কম ছিল তখন বেঁচে থাকাটাই ছিল তীব্র অনিশ্চিত। কুড়িতে বিয়ে, পঁচিশে বিধবা! তখন জিয়া আড়াই। ব্রতীন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, খুব বড় কোম্পানি নয়, কিন্তু কমপেনসেটারি গ্রাউন্ডে চাকরি পেয়েছিলেন উনি। তবে, টেকনিক্যাল জ্ঞান না থাকায় স্যালারি ছিল খুব কম। তারমাঝেও শ্বশুরবাড়ি থেকে কাজ করা নিয়ে আপত্তি ছিল। অশান্তিও হতো মাঝেমাঝেই…। পরে শাশুড়ি মা গত হবার পরে ভাসুরের প্রস্তাব মেনে বাড়ির ভাগ ছেড়ে দিয়ে, পাওনা টাকা থেকে ফ্ল্যাট কেনা… তারমাঝেই মেয়ের পড়াশোনা, কাজকর্ম সব দেখা - পঁচিশ যে কখন আটচল্লিশ হয়ে গেল!
আর, বিপদও তো ছিল কতরকমের। সাধারণ দেখতে ছিলেন, তবু কত চাউনিই যে ছুঁয়ে ছুঁয়ে যেত। বেশিরভাগ দৃষ্টিতেই অবশ্য লালসা লেখা থাকত। তাই তো বড্ড গা ঘিনঘিন করত। নিজেকে প্রায় লুকিয়েই রাখতেন তখন সঞ্চারী। মেয়ে যে লিপস্টিকের কথা বলছে, সে ও তো অবরে সবরেই পরতেন…। আজকালকার কথা আলাদা… তবে সেইসময় কেউ দ্বিতীয় বিয়ের কথা ভাবেনইনি ওঁর জন্য। উনিও…মাঝে মাঝে খুব অসহায় লাগত… কাঁচাবয়সের আকুলতাও ছিল যথেষ্ট। মেয়েকে আঁকড়ে ধরে কত যে নিদ্রাহীন রাত কেটেছে…। কিন্তু কারো লালসাকে প্রশ্রয় দেবার কথা ভাবলেই ঘেন্না হতো। আর সেই করতে করতেই… কখন যে মনের কষ্টের সীমাবদ্ধতা পালটে 'লোয়ার ব্যাক পেইন' হয়ে গেল…
আজ জিয়ার জন্য একটা অন্যরকম টিফিন বানিয়েছেন সঞ্চারী। সুজি আর টকদই মিক্সিতে মিশিয়ে, সেই দিয়ে ব্যাটার তৈরি করে ধোসার মতো। মেয়েটা একটু পালটে পালটে খাবার খেতে ভালোবাসে। ওঁকে তো কেউ করে দেবার ছিল না…
"উফ মা, কি বানাচ্ছ গো আজ? বেশ স্মোকি একটা গন্ধ ছাড়ছে?" জিয়ার স্নান হয়ে গেছে।
"এই একটু ধোসার মতো। তেল ছাড়াই বানাচ্ছি।"
"আরে জিও মাই মাস্টার শেফ! তা একটা বা দুটো বেশি দিতে পারবে? মানে, তোমার হবে?"
একটু থমকে গেলেন সঞ্চারী। তারপর জিজ্ঞেস করলেন "বেশি? তুই খেতে পারবি? এটা কিন্তু আজই প্রথম করলাম - যদি খেতে সেরকম না হয়?"
"আরেএএ মাম্মিজান! আমার বস তো তোমার জন্য ফিদা!"
"আমার জন্য?" লাল হতে হতে বলেন সঞ্চারী।
"হ্যাঁ! রোজই লাঞ্চের সময়ে আমার খাবার টেস্ট করেন তো। বলেন তোমার হাতে নাকি জাদু আছে।"
"ধ্যাত, ওসব কিছু না।" তাড়াতাড়ি পুদিনাপাতা আর বাদাম দিয়ে ধনেপাতার একটা চাটনি বানাতে বানাতে বলেন সঞ্চারী।
"না গো শাক্য খুব খেতে ভালবাসে। আর তুমি তো কত কম জিনিস দিয়েও কত কিছু বানিয়ে দাও।" তাড়াতাড়ি রেডি হতে হতেই বলে জিয়া।
"বস? শাক্য? কি ব্যাপার ম্যাডাম?" হাল্কা একটা উৎকন্ঠা নিয়ে বললেন সঞ্চারী।
"আরে চিল মম! আমাদের অফিসে সবাই সবাইকে নাম ধরে ডাকে। স্যার ম্যাম বলার রেওয়াজ নেই এখানে, যদি না কোম্পানির ডিরেক্টর লেভেলের কেউ হন।"
"আমি জানি শাক্য কে" বলতে গিয়েও চুপ করে যান সঞ্চারী।
সবাইকে সবকথা বলতে নেই। মেয়েকে তো নয়ই।
আর কীই বা বলতেন! যে, জিয়ার ফেসবুক পোস্ট দেখে দেখে ওর সব কলিগদের প্রোফাইল খুলে দেখেছেন উনি? আর এখন এটাই ওনার একটা বড় পাসটাইম?
এমনকি… ক'দিন আগে একটা পোস্টে ওদের একসঙ্গে লাঞ্চ করার ছবি দিয়েছিল জিয়া। নিচে লিখেছিল "হোয়েন অফিস ইজ লাইক ইয়োর এক্সটেনডেড ফ্যামিলি।" সেই ফটোর নিচে শাক্যর কমেন্ট ছিল "দেন লেট আস ইনক্লুড ইয়োর গর্জিয়াস মম ইন দিস ফ্যাম! রোজ রোজ ডিলিশিয়াস খাবার পাব তবে আমরা…"।
কমেন্টটা দেখে হেসেছিলেন উনি। তারপর শাক্যবাবুর প্রোফাইলে ঢুঁ মেরেছিলেন একবার।
বেশ কায়দা করে তোলা ছবি সব। কোনোটায় মুখ বোঝা যায়, তো কোনোটায় হাতের এক একটা বিশেষ ভঙ্গিমা। মোটা ফ্রেমের কালো চশমা পরা একজন… ছবি দেখে মনে হয় বছর পঁয়ত্রিশ হবে।
নেই কাজ তো খই ভাজ! তাই জিয়ার আর কোনো ছবিতে কমেন্ট আছি কিনা দেখতে গিয়ে প্রথমেই নজরে পড়ল জিয়ার প্রোফাইলের ছবিটা। সেই মে মাসে, মাদার্স ডে তে তোলা… বাড়ির কাছের মলটার ফুডকোর্টে। জিয়া ওঁর কাঁধের ওপরে মুখ রেখে সেলফি তুলেছিল। আর সেই ছবির কমেন্টে লেখা "কী সুন্দর ছবিটা। তোর মা খুব সুন্দরী।" তার উত্তরে জিয়া লিখেছে "আর আমি?" তার উত্তর এসেছে "তুই তো একটা উচ্চিংড়ে! শি ইজ রিয়্যাল বিউটি।" মেয়ে আবার তার উত্তরে লিখেছে "আমার মা কে লাইন মেরে লাভ নেই বস! শি ইজ আ নান!"
লেখাটা পড়েই কান গরম হয়ে গেছিল সঞ্চারীর।
মেয়ে লিখল উনি নাকি একজন 'নান'...সন্ন্যাসিনী! সে তো এখন হয়েছেন… কিন্তু একটা সময়…
কিছুক্ষণ পর থেকেই অন্য একটা কথা মনে এলো। একটা ভাল কোম্পানির ম্যানেজার র‍্যাঙ্কে কাজ করা কেউ তাঁকে 'গর্জিয়াস', 'সুন্দরী' বলেছেন! এ ও তো বড় পাওনা।
কেন জানি না, সেটা জানার পর থেকেই শিরশির করছে ভেতরটা।
আর সেদিন থেকেই জিয়াকে একটু বেশি বেশি করেই খাবার পাঠাচ্ছেন সঞ্চারী। মেয়ে তো খেয়ালও করেনি… তবু কেন জানি না মনে হয়েছে আহা সবাই মিলে খাবে…।
[+] 1 user Likes ddey333's post
Like Reply

কোভিডের সময়েই সঞ্চারীর অফিস থেকে কয়েকজনের ছাঁটাই হয়েছিল। উনিও ছিলেন তাঁদের মধ্যে। তবে মোটামুটি একটা কমপেনসেশান পাওয়া গেছিল। জিয়াও চাকরি পেয়ে গেছিল। তাই খুব বেশি চিন্তার মধ্যে পড়তে হয়নি। এখনও তাই মোটামুটি ঠিকই আছেন সঞ্চারী। শুধু দুপুরগুলোই বড্ড বড় যেন। কাটতেই চায় না। বইপত্র পড়ার সেভাবে অভ্যাস নেই ওঁর, তাই এদিক ওদিকের ভিডিও দেখেই সময় কাটান। আজ ফোন করলেন একবার মেয়েকে।

"হ্যালো? বলো?" তাড়া লাগানো গলায় বলল জিয়া।
"কি করছিস?"
"এই একটা মিটিং থেকে বেরোলাম। কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার?" একনিঃশ্বাসে বলে মেয়ে।
একটু থমকে যান সঞ্চারী।
সত্যি তো, উনি অফিসে থাকাকালীন ফোন এলে উনিও তো বিরক্ত আর উৎকন্ঠিত হতেন…
"না না এমনি। লাঞ্চ করেছিস?"
"মা! জাস্ট একটা বাজে। আরেকটু পরে করব। রাখি?"
কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছিল মেয়ে। রেগে গেল কি? এভাবে ফোন না করলেও পারতেন…
বসে থাকতে থাকতেই তন্দ্রা মতো এসেছিল ওঁর। কিন্তু ফোনের আওয়াজে কেটে গেল।
জিয়া।
"হ্যালো?"
"মা? কি করছিলে?"
"তেমন কিছু না। এই একটু…"
"আচ্ছা শোনো না! তোমার এই নতুন ধোসা তো সুপারহিট। খুব ভাল খেয়েছি…।"
"তাই? বাহ!"
"আর তুমি ভাবছিলে কেমন না কেমন হবে! আচ্ছা… শোনো একটু ফোনটা ধরো, একজন কথা বলবে…" জিয়া বলার সঙ্গে সঙ্গেই আরেকটি গভীর কন্ঠ ভেসে এলো "হ্যালো মিসেস সোম! ডিস্টার্ব করছি না তো আপনাকে?"
"না না" তাড়াতাড়ি বলে উঠলেন সঞ্চারী।
"আমার নাম শাক্য মুখার্জী। আমি জিয়ার কলিগ।"
"ও.. আচ্ছা…" কি বলবেন বুঝতে পারছেন না সঞ্চারী।
"আসলে আমি রোজ জিয়ার টিফিনে ভাগ বসাই। আপনি আমাদের লোকাল মাষ্টারশেফ!"
"আরে না না, আমি তেমন কিছু পারিনা।"
"বলেন কি মিসেস সোম! আপনি পারেন না? জিয়ার কাছে শুনেছি আপনি কত ফাইট করে ওকে বড় করেছেন। তাই হয়ত, ইভেন শী ইজ আ ফাইটার। নইলে আমাদের অফিসের ডেডলাইন আর টার্গেটের চাপ সহ্য করা বেশ শক্ত।"
"কী যে বলি… থ্যাংকইউ! " লজ্জা লজ্জা গলায় বলেন সঞ্চারী।
"আচ্ছা, একটা কথা বলার ছিল আপনাকে। আপনার ফোন নাম্বারটা পেতে পারি?"
"ওকে। নাইন এইট থ্রি…" বলতে বলতে কাঁপছিলেন ভেতর ভেতর সঞ্চারী।
"থ্যাংকইউ। প্লিজ, জিয়া কে বলবেন না আমি আপনার নাম্বারটা নিয়েছি। আর, আমি আপনাকে একটু পরে ফোন করতে পারি একবার? একটা কথা বলার ছিল।"
কোনোরকমে "হ্যাঁ" বলে ফোনটা রেখে দেন সঞ্চারী।
বুকের মাঝে লাবডুব হচ্ছে একটা।
ফোন কেন করতে চান উনি?
আর নিজেকে এতটা অচেনাই বা লাগছে কেন? মনে হচ্ছে যেন আঠেরোর যুবতী! চেনেন না শোনেন না… সামান্য ক'টা ফেসবুকের ছবি দেখে…
কিন্তু 'গর্জিয়াস' বলেছেন এই শাক্যবাবু ওঁকে।
কোনোদিন এই কথাটা কেউ বলেনি…
আপন মনেই জিয়ার ইনস্টল করে দেওয়া অ্যাপটা খুললেন সঞ্চারী। এখনও অ্যাপ থেকে কেনাকাটা করতে স্বচ্ছন্দ বোধ করেন না উনি। বরং পাড়ার দোকানই বেশি প্রিয়। তাও দেখতে ভাল লাগছিল। জিয়ার তো সবই এখন অনলাইন শপিং। পুজোর জামাটাও…
ভাবতে ভাবতেই ফোন এলো "হ্যালো? মিসেস সোম? আমি শাক্য।"
"হ্যাঁ, বলুন।"
"আসলে, অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে কথা বলব। সুযোগ পাচ্ছিলাম না। আজ পেলাম।"
"বলুন…"
"একবার দেখা করা যায়, প্লিজ?"
"দেখা? কেনো বলুন তো?" উফ! এই হতচ্ছাড়া হার্টটা আজ ফেইল করবেই।
"প্লিজ, কারণটা ফোনে জানতে চাইবেন না। আই নিড টু স্পিক টু ইউ। প্লিজ।"
"আচ্ছা… ওকে…"
"আজ হবে? আপনার সুবিধা মতো?"
"আজই কেন?"
"আমি আর লেট করতে চাই না তাই। এমনিতেই আমার জন্যই দেরি হয়ে গেছে অনেকটা। বছরের শেষটা ভাল হোক, সেটাই চাই।"
"আচ্ছা… কোথায়? আসলে আমি এভাবে কখনও দেখা করিনি কারো সাথে.."
"আমি বুঝতে পারছি। আপনার বাড়ির কাছেই একটা ক্যাফে আছে না? সেখানে আসি? ছ'টা নাগাদ? প্পিজ?"
"আচ্ছা.."
'আচ্ছা' বলেও বিপদে পড়লেন সঞ্চারী । মাত্র ঘন্টাতিনেক সময় আছে হাতে। কি যে পরবেন…
আচ্ছা, এত ভাবছেন ই বা কেন? যা খুশি একটা পরলেই তো হয়…
কিন্তু যা খুশি না, সাদা চিকনের শাড়িটাই পরেন উনি। একটা ঝুটো মুক্তোর হার গলায়। হাতে ঘড়ি… ব্যস। আর, হাল্কা গোলাপী লিপস্টিক…

[+] 1 user Likes ddey333's post
Like Reply

ক্যাফেতে ঢোকার সময়েই দেখেন শাক্য বসে আছেন। ওঁকে দেখেই তাড়াতাড়ি উঠে সামনের চেয়ার টেনে দেন বসার জন্য।

একটু হাসেন সঞ্চারী। এটাকেই ভদ্রতা বলে! ওঁর জীবনে কেউ এমনি করেনি আগে কখনও…
"থ্যাংকইউ ফর কামিং, মিসেস সোম। থ্যাংকইউ সো মাচ।"
"আপনি এভাবে ডাকলেন, তাই এলাম… "
"থ্যাংকইউ। আমি আসলে আপনাকে ফেসবুকে একটা মেসেজও করেছিলাম, আপনি দেখেননি।"
"না তো?"
"স্প্যাম ফোল্ডারে চলে গেছিল বোধহয়! আচ্ছা, কি খাবেন? চা না কফি? আচ্ছা, আপনি তো আইসড টী পছন্দ করেন, তাই না?"
"আপনি কিভাবে জানলেন?"
"পছন্দের মানুষ সম্পর্কে সব খবর রাখতে হয় যে…" মিটিমিটি হাসতে হাসতে বলেন শাক্য।
'পছন্দের মানুষ!' কান, গাল গরম হচ্ছে সঞ্চারীর।
"হ্যাঁ…" তারপর একটু থেমে বলেন "আমার নাম তো শুনেইছেন - শাক্য মুখার্জী। এই কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি, সামনে আরেকটা প্রোমোশন আছে পাওনা। হয়ত অন্য কোথাও চলে যাব… "
"আচ্ছা…"
"তার আগেই মিট করতে চাইছিলাম। আসলে… আমি…। ওকে… আমি খুলেই বলি সব, আমার আগে একটা বিয়ে হয়েছিল। কিছু কারণে টেকে নি সেটা। আমি তার দোষ দিই না, ইট ওয়াজ আ মিউচুয়াল ডিসিশান।"
"ওহ"
"আমার বয়স থার্টি সিক্স। হয়ত একটু বেশি। বাট আজকালকার দিনে এটা কি ম্যাটার করে খুব একটা?"
"ম্ মানে?" ভয় হচ্ছে সঞ্চারীর! ছেলেটি বুকের আওয়াজ শুনে ফেলবে না তো?
আর এরকম হচ্ছেই বা কেন? অদ্ভুত তো! বয়সকালে কখনও হয়নি… আর এখন… এই মেনোপজের সময়ে…
"মিসেস সোম? আর ইউ হিয়ার? প্লিজ বলুন, আপনার মত আছে?" 'গভীর গলা' কানে এলো আবার।
"মত? কিসের?"
"ওই যেটা বললাম… জিয়াকেও আসতে বলেছিলাম, কিন্তু শী ইজ টুউ শাই! বলছে আপনি যদিও ওর বন্ধুর মতো,,তাও ও আপনাকে কিছুতেই বলতে পারেনি আমাদের ব্যাপারে। আপনি নাকি আজও জিজ্ঞেস করেছিলেন? আসলে 'মা' তো, বুঝেছিলেন সবই, তাই না? দেখুন, আমার আর জিয়ার কিছু এজ গ্যাপ থাকলেও, আই লাভ হার আ লট! আমার পাস্টের কোনো ছায়া আমি পড়তে দেব না ওর মধ্যে।" একটানা বলে চলেন শাক্য।
আর বারবার একটাই কথা কানে আসে "জিয়া… আই লাভ হার আ লট!"
এটাই তো হবার ছিল!
সামান্য ক'টা কমেন্ট দেখে ভেবে নিয়েছিলেন…নাহ্!
আর মেয়েটাও কিচ্ছু বলেনি! 'শাই' নাকি! হুহ্!
আর ওঁরও বোঝা উচিৎ ছিল… পোষাকী 'জিনিয়া' নয়, 'জিয়া' বলে ডাক… বাড়ির কাছের কফি শপটার কথা জানা…
চেনাশোনা, মেলামেশা না থাকলে হয়?
কিন্তু, বুকের লাবডুব যে মরেও না!
আত্মজার জন্য হিংসে নয়… আবার বাঁধভাঙা খুশিও না… কেমন থম মেরে যাচ্ছেন উনি…
একটা ডিপ ব্রেথ নেন সঞ্চারী। আহ্!
"দেখুন, মেয়েটাকে সেভাবে কিছুই দিতে পারিনি। ভাল টিউটার ও না। যতটুকু পেরেছে নিজের চেষ্টায়। তবে খুব আদরের মেয়ে। তাই একটু ভাবতে দিন আমাকে…" ধীর গলায় বলেন সঞ্চারী।
উল্টোদিকে শাক্য চুপ।
"আপনার বাড়িতে কে কে আছেন? একদিন আসুন না আমাদের বাড়িতে। বসে কথা বলা যাবে?" একটু হাসেন বলতে বলতে উনি।
"ইজ দ্যাট আ 'ইয়েস'? মিটিমিটি হাসেন শাক্য।
কিচ্ছু বলেন না সঞ্চারী। একটু হেসে উঠে পড়েন। তারপর বেরিয়ে আসেন কফি শপ থেকে।
বিলটাও দেওয়া হলো না…
অন্তত অফারটুকু করা উচিৎ ছিল…
পিছন ফিরে তাকালেন একবার। ফোনে কথা বলছেন শাক্য, হাসিমুখে।
হয়ত অপরপ্রান্তে জিয়া ই…
সে ও হাসছে নিশ্চয়ই…
আহা! হাসুক!
সঞ্চারীর তো জাস্ট… ওই কি বলে? 'মিড লাইফ ক্রাইসিস' ছিল একটা…
চারিদিকে এত 'ক্রাশ ক্রাশ' শোনেন, তাই একটা...
ও কিছু নয়...
কিচ্ছু নয়...
মাথা নাড়তে নাড়তে বাড়ির পথ ধরেন সঞ্চারী…
কতকিছুর আওয়াজ পাওয়া যায়, শুধু মন ভাঙাই শব্দহীন…
"জুড়িয়ে দিল চোখ আমার
পুড়িয়ে দিল চোখ…
বাড়িতে এসে বলেছিলাম
ওদের ভাল হোক…"।।
 
 
রূপান্বিতা রায়

[+] 2 users Like ddey333's post
Like Reply

[Image: IMG-20230101-WA0037.jpg]
Like Reply

আজকেরই এই দিনে
সবকিছু হোক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জরা জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্যমে  কাজ করো
নতুন এই  বছরে । 
[+] 2 users Like ddey333's post
Like Reply

[Image: IMG-20230103-WA0002.jpg]

এই মানুষটিকে সবাই চেনেন। নাম - #ক্রিস_গেইল। ক্রিকেট দুনিয়া তাকে বলে - ইউনিভার্সাল বস। টেস্ট ম্যাচে ১৫টি শত রান, একদিনের খেলায় ২৫ টি শত রান, বর্ণময় এক ব্যাটসম্যান। মাঠে নেমে রানের বন্যা বইয়ে দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপক্ষের যেকোনো বোলারকে উড়িয়ে দিয়ে বল পাঠিয়ে দিতেন স্টেডিয়ামের বাইরে। টেস্ট ম্যাচে দুবার তিনশত রান করেছিলেন গেইল। আর আইপিএল এর বিনোদনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন।

 
বিতর্কও পিছু ছাড়েনি গেইলের, মাঠের বাইরের বেহিসেবি জীবন, মদ, মহিলাসঙ্গ সব কিছু যেন গেইলের সাথে জুড়ে থাকতো।
২০২১ সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেবার পরে আর্জেন্টিনাতে গেইল স্বামীজির একটি বই হাতে পান, বইটি শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে পারেন নি। কি কথা, কি তার তেজ, ভিতরটাকে নাড়া দিয়ে দিচ্ছে, ভেবেছিলেন  ৪২ বছর বয়সের জ্যামাইকার ক্রিকেটেরটি। তারপরই গেইলের ধ্যান জ্ঞান হয়ে যায় স্বামী বিবেকানন্দ।
বিবেকানন্দ মানে ঝড়। যার পরতে পরতে মিশে আছে রুদ্রময় তেজ। স্বাভাবিকভাবে এমন চরিত্রের প্রতি গেইল যে আকৃষ্ট হবেন সেটাই স্বাভাবিক। ২২ গজে তিনিও যে ঝড় তোলেন। রুদ্র মূর্তিতে সংহার করেন প্রতিপক্ষের বোলারদের।
 
ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজের সাংবাদিককে গেইল বলেছেন, বিবেকানন্দ আমার ভিতরের আলো জ্বেলে দিয়েছেন সম্প্রতি। এখন গেইলের কাজ স্বামীজির কথা ছড়িয়ে দেওয়া। 
ওয়েস্ট ইন্ডিজে যে খুব স্বামীজি চর্চা হয় তা নয়। রামকৃষ্ণ মিশনের কোনো শাখা কেন্দ্র সেখানে নেই। কিন্তু গেইল এখন জমাইকাতে নতুন এক মানুষ, রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট আশ্রম খুলেছেন। ওয়েস্টইন্ডিজের ক্যালিপসো সুরে মিশে গেছে - খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়।
 
রোমা রলা বলেছেছিলেন  Vivekananda's words are great music. জর্জ হ্যারিসন-ও তাই মনে করেছেন। আর গেইলকে আকৃষ্ট করে স্বামীজির এক জোড়া চোখ, ব্যক্তিত্ব আর মানুষের প্রতি সীমাহীন দরদ। 
গেইল গতিকে ভালোবাসেন। মাঠে নেমে ঝড়  তুলতেন, বন্যা বয়ে যেত রানের। সব সময় উত্তেজনা চাই। সেই গেইল আজ ধীর, শান্ত, নিজের ভিতরে খুঁজে পেয়েছেন এক আনন্দের জগৎকে।
এগিয়ে যাও, থেমে থেকো না, পিছনের দিকে তাকিও না, স্বামীজির জীবন্ত এই বাণী নতুন জীবন দিয়েছে গেইলকে।
একবার স্বামীজি পড়তে শুরু করো, দেখবে নতুন করে নিজেকে চিনতে আর বুঝতে পারবে।  ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বেলুড় মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন এখান থেকেই ঠাকুরের আদর্শ গোটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে।

[+] 2 users Like ddey333's post
Like Reply

মাথায় এক বাটি তেল দেওয়া একটা মেয়েকে সেদিন প্রপোজ করেছিলাম।মেয়েটার নাম রূপা।দেখতে কালো একেবারে যে কুচকুচে কালো তা না।কুচকুচে কালোর চেয়ে একটু ফর্সা।কাপড় পড়েছে ঢিলেঢালা।আমি যখন প্রেম নিবেদনের জন্য রূপার সামনে একটা গোলাপ নিয়ে হাজির হয়েছি আমার দিকে ঢেপঢেপ করে তাকিয়ে আছে।আর বার বার অপ্রস্তুত ভাবে ওড়নাটা ঠিক করছে।সেদিন আমি ফুলটা হাতে ধরিয়ে দেওয়ার আগেই সে দ্রুত গতিতে চলে গেল।ফুলটা আর দেওয়া হলো না।

পরেরদিন একই সময়ে একই পথে আবার দাঁড়িয়েছি।হাতে একটা তরতাজা গোলাপ
"দাঁড়াও"
"পথ ছাড়ুন আমার"
"আগে ফুলটা নাও"
"না"
"সমস্যা কোথায়?"কি হলো চুপ হয়ে আছো কেন?জবাব দাও!"
রূপা অনেকটা ইতস্ততা নিয়ে বলল
"আপনার মত এত সুন্দর একটা ছেলে আমাকে ভালোবাসতে যাবে কেন?নিশ্চয় গরমিল আছে কোথাও"
আমি অন্য পাশে মুখ ফিরিয়ে মুচকি হেসে আবার রূপার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বললাম
"এক্ষুনি নাও।না হলে তোমাকে উঠিয়ে নিয়ে যাব"
ধমকে কাজ হয়েছে।ফুলটা হাতে নিয়ে কাপতে কাপতে চলে গেল।প্রপোজ করার আগে অনেকদিন ধরে রূপাকে অব্জার্ভ করছিলাম মেয়েটা ভীষণ ভীতু অল্পতে ভয় পায় আর একটু আগে আমি সেটার সুযোগ নিলাম!
রূপা দেখতে বড্ড সেকেলে।কথা বলার ধরণ,হাটা-চলা,সহজে ছেলেদের সাথে না মিশা সব মিলিয়ে একটু আলাদা।
যে রাস্তায় রূপার জন্য আমি অপেক্ষা করি সেই রাস্তা দিয়ে রূপা টিউশনে যায়।যেদিন ফুল দিয়েছি তার পরেরদিন রূপার আর কোনো দেখা পাইনি।অকেক্ষণ দাঁড়িয়ে ছিলাম।মহারাণীর আসার কোনো নাম নেই।ভাবলাম হয়তো আমার জন্যই যাচ্ছে না।
পরেরদিন আবার সেই একই অপেক্ষা।কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মহারাণীর দেখা পেলাম।রূপাকে দেখে ভিতরটা কেমন যেনো মোচড় দিয়ে উঠলো।হৃদস্পন্দনটাও বেড়ে গেল।আমাকে দেখে রূপা একটা মুচকি হাসি দিল।রূপার মুচকি হাসি দেখেই আমার ভিতরটা আরো মোচড় দিয়ে উঠলো।বুঝলাম প্রেমের প্রস্তাবে সে রাজি।মুচকি হাসিটা ছিল গ্রিন সিগনাল!
রূপার সাথে পায়ে পা মিলিয়ে হাটতে হাটতে জিজ্ঞেস করলাম
"কাল দেখলাম না কেন?ব্যস্ত ছিলে?"
"হুম"
"কি নিয়ে?"
"নিজেকে নিয়ে!"
"মানে?"
"আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না?"
খেয়াল করলাম রূপার চুলগুলো বাতাসে উড়ছে।
"ও বুঝেছি আজ তেল দাওনি তাই তো?"
"হু"
"কেন দাওনি?"
"ছেলেরা মেয়েদের উড়ন্ত চুল পছন্দ করে তাই"
আমি একটু হেসে বললাম
"কে বলল?"
"আমার বান্ধবী"
পরেরদিন খেয়াল করলাম রূপার পোশাকে পরিবর্তন এসেছে।আস্তে আস্তে কথাবার্তায় ও আধুনিকতার ছোয়া।দিন দিন রূপার পরিবর্তন আমি উপলব্ধি করছি।
রূপাকে আগের মত তেল দিতে দেখি না।শালীনতার ভিতরে থাকলেও কিছুটা আধুনিক জামা কাপড় পড়ছে।সব কিছু কেমন যেনো উলটপালট মনে হচ্ছে।
বেশ কিছুদিন পর রূপার বাসায় বিয়ের প্রস্তাব পাঠালাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার চাকরি আমার সব কিছু দেখে রূপার পরিবার আমাকে মেনে নিল।বিয়েটাও হলো।
বিয়ের দিন রাতে রূপা জানালার পাশে দাঁড়িয়ে আছে।ভরা পূর্ণিমা।জানালার গ্রিল ছোয়ে পূর্নিমার আলো রূপার গায়ে আচড় কাটছে।আবছা আলোয় রূপাকে বউয়ের সাজে কি যে মায়াবতী লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি!
আমাকে দেখতে পেয়ে রূপা বলল
"এমন বিশেষ দিনে তুমি আমার কাছে কি চাও?"
"আমার পুরনো রূপাকে"
রূপা অনেকটা অবাক হয়ে বলল
"মানে?"
"মানে অনেক সহজ!সেই এক বাটি তেল মাথায় দেওয়া মেয়েটাকে আমার চাই,সেই ঢিলেঢালা কাপড় পড়া মেয়াটাকে আমার চাই,কথাবার্তায় আর চাল চলনে বড্ড সেকেলে মেয়েটাকেই আমার চাই।অবশেষে আমি আমার পুরনো রূপাকে ফিরে পেতে চাই।"
রূপার চোখে পানি টলমল করছে।আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রূপা বলল
"এতটা পরিবর্তন আমি তোমার জন্য হয়েছি।আমি ভেবেছি আমি সেকেলে হয়ে থাকলে তুমি অন্য কারো হয়ে যাবে।আমি ভেবেছি তুমি আমাকে আর ভালোবাসবে না।ক্ষমা করো আমায়"
রূপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললা
" সব পুরুষ মানুষ এক হয় না।সবাই রূপের জন্য ভালোবাসে না।কোনো কোনো পুরুষ মানুষ কালো রঙের মাঝে হালকা ফর্সা রঙটাকে ভালবেসে ফেলে,কোনো কোনো পুরুষ মানুষ ঢেপঢেপিয়ে তাকিয়ে থাকার মায়ায় পড়ে যায়,কোনো কোনো পুরুষ মানুষ হঠাৎ দেখায় মুচকি হাসিটাই আজীবন সুখে থাকার একমাত্র কারণ বানিয়ে নেয়।"
বিয়ের ৪৫ বছর পর ও আমি রূপার মাথায় তেল দিয়ে দিই।রূপা যখন ঢেপঢেপ করে তাকিয়ে থাকে তখন আমি রূপার প্রেমে পড়ি।মেয়েটার নাম হয়তো রূপা কিন্তু সে আমার জন্য হীরার টুকরো ছাড়া আর কিছুই না।
 
       (সমাপ্ত)
 
ভালোবাসা_এমনি_হয়
লেখক_মাহমুদ

[+] 2 users Like ddey333's post
Like Reply

: ## কাজের মাসি 

                  ? দেবকমল চক্রবর্তী 
                       ( সম্পূর্ণ নতুন গল্প)
 
" একটু কম দামের মধ্যে কিছু শাড়ি দেখান তো।এই বড়জোর চারশো পাঁচশোর মধ্যে।"
     দেবাংশুর প্রশ্নের উত্তরে অভিজ্ঞ সেলসম্যান 
এক মুহূর্ত চিন্তা করেনি---" আর বলতে হবে না দাদা।বাড়ির কাজের মাসির জন্য পুজোর শাড়ি
চাচ্ছেন তো?"--- বলেই এক গাদা শাড়ির একটা লট নামিয়ে দেয় দেবাংশু আর মধুজার দিকে।
   পুজোর আগের আলোকজ্বল বাজার। সবাই পুজোর কেনাকাটা সারতে ব্যস্ত। দেবাংশুর ছুটি খুব কম।তাই এক রোববার দেখেই বেরিয়েছিলো মধুজা কে নিয়ে।একমাত্র মেয়ে টিকলির পোশাক আগেই কেনা হয়ে গেছিল, তাই দুজনেরই ইচ্ছে ছিল ওকে ঠাম্মার কাছে রেখে আসার।এই সময় প্রচন্ড ভীড় হয় দোকানে। কিন্তু বাধ সেধেছিলো টিকলি নিজেই,
----- ওর একটাই ইচ্ছে সবার জিনিস ও নিজে  দেখে কিনবে।মাত্র ফোরে পড়লে কি হবে?টিকলি যাকে বলে একটা চলমান বিশ্বকোষ। হেন কোন বিষয় নেই,যা নিয়ে ও কথা বলে না। তাই দশটা ক্যাডবেরির প্রলোভন ও ওকে বিরত করতে পারলো না।
    তা টিকলি কোন গোলমাল ও করেনি।দুজনের মাঝে শান্ত হয়ে বসেছিলো।কিন্তু বাবার এই কথা শুনে মুখ খুলতে দেরি করলো না---" কি বলছো গো তুমি বাপি? নিজের, মায়ের, ঠাম্মির, পিসিমণির জন্য এত দামী দামী পোশাক কিনলে আর মাসি ঠাম্মির জন্য মাত্র চারশো? কেন বাপী? মাসি ঠাম্মির তো মোটেই দুটো কাপড়,তাও কত জায়গায় ছিড়ে গেছে।তুমি একটা ভাল শাড়ি মাসি ঠাম্মির জন্য এখুনি কেনো।"
    মুখের ওপর কে যেন এক পোচ কালি বুলিয়ে দিয়েছিলো দেবাংশুর। পাশে মধুজার মুখ ও চুণ।মেয়ের কাছ থেকে যে এই এক হাট লোকের মধ্যে এমন একটা প্রতিবাদ আসবে বুঝতেই পারেনি----" ঠিক আছে বেটা,আর একদিন নয় আমরা তিনজনে এসে তোমার মাসি ঠাম্মির জন্য ভাল শাড়ি কিনে নিয়ে যাবো "   ---- এই বলে কোনমতে সে যাত্রা সামলাতে পেরেছিলো।
    বস্তুত জ্ঞান হবার পর থেকেই বাড়িতে দুটো বয়স্কা মানুষের উপস্থিতি লক্ষ্য করে এসেছে টিকলি--- এক তার ঠাম্মি আর একজন মাসি ঠাম্মি।এই মাসি ঠাম্মি-- নামটা অবশ্যই তার নিজস্ব উদ্ভাবন। সত্যি বলতে কি এই মাসির নাম কোনদিনই জানার চেষ্টা করেনি দেবাংশু।
তার কলেজ লাইফের সময় থেকেই মাসি এ বাড়ির সর্বক্ষণের কাজের লোক। মায়ের দেখাদেখি সেও মাসিই বলতো।তারপর কলেজ, কলেজ চাকরির গন্ডী পেরিয়ে যখন মধুজা ঘরে এলো--- সেও তো সেই মাসি বলতে অজ্ঞান।পরে একবার অবশ্য মায়ের কাছে জেনেছিলো দেবাংশু--- যে মাসির নাম আশালতা বাউরি।কিন্তু সেই নাম কোনদিনই মাসির কাজের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় নি।মাসি সেই মাসি হিসেবেই বহাল ছিল এই ঘরে--- মায়ের সামান্য ছুতমার্গ ছাড়া।
   তারপর বছর দুয়েক পরে যখন টিকলি এলো,
তখন মাসির আনন্দ দেখে কে---" কি দাবাবু,
তোমার পিঠে ব্যাথা ট্যাথা হলে কেমন তেল ডলে ঠিক করে দি।আজ থেকে মনার তেল মাখানোর কাজ কিন্তু আমার। দেবাংশুর মা তখন বাতের ব্যাথায় শয্যাশায়ী।মধুজাও এই সব ব্যাপার গুলোর সাথে তেমন পরিচিত ছিল না।কিন্তু সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলো মাসি।দু পা সামনে মেলে দিয়ে যখন সদ্যোজাত টিকলি কে ঘষে ঘষে তেল মাখাতো--- সে এক দেখার মত ব্যাপার। 
   সেই থেকেই মাসির সাথে টিকলির নাড়ির সম্পর্ক। ক্লাস থ্রি তে পড়ার সময় টিকলি এক মজার কান্ড বাঁধালো।সেদিন মাসি একটু দেরি করেই কাজে এসেছে।হাঁটাটাও ঠিক স্বাভাবিক নয়।একটু যেন পা টেনে হাঁটছে।
   টিকলি কি বুঝলো কে জানে,একটা বাটিতে করে কিছুটা সরষের তেল এনে সরাসরি মাসির পায়ে তেল মালিশ করতে বসলো--- " নিশ্চয়ই তোমার পায়ে ব্যাথা হয়েছে তাই না মাসি ঠাম্মি, এসো তেল মালিশ করে তোমার ব্যাথা কমিয়ে দি।মা আমাকে বলেছে যে ছোটবেলায় আমাকে নাকি তুমি অনেক তেল মাখিয়েছো। এসো এসো। "
    এক হাত জিভ কেটে ছিটকে সরে গেছিল মাসি।বামুন বাড়ির মেয়ে,সে যতোই ছোট হোক,
তাই বলে বাউরির পায়ে হাত দেবে।নরকেও তো স্থান হবে না তার।
   কিন্তু টিকলি ও নাছোড়বান্দা--- তেল সে লাগাবেই।ব্যাপার টা সামলে নিলো মধুজা---
---- " মাসি তুমি চুপ করে বসো তো ওখানে।নে মা,এইবার তুই তেল লাগা ভাল করে।"
   আড়াল থেকে দেবাংশু বারবার চোখের ইশারা করে নিরস্ত করার চেষ্টা করেছিলো মা আর মেয়ে কে।কিন্তু তার কথা ধোপে টেকেনি।
   মাসির তখন ডাক ছেড়ে কাঁদার অবস্থা।বৌদিমণির কড়া আদেশের সামনে পা ছড়িয়ে বসতেই হলো। আর টিকলি তার ছোট্ট হাতে একটু তেল নিয়ে যেই মাসির পায়ে ঠেকিয়েছে, 
মাসির তড়াং করে এক লাফ--- " দেখ লো মনা,
আমার পা কেমন এক বারেই স্যারে গেলো "----
বলে মাসির সে কি সোজা হয়ে হাঁটার কষ্টকর প্রচেষ্টা।
   এইভাবেই চলছিলো।একজন বয়স্কা মহিলার ওপর টিকলির অবাধ শাসন।কেন মাসি এ বাড়িতে চায়ে ভিজিয়ে রুটি খাবে,কেন তার মতো দুধ কর্ণফ্লেক্স আর বয়েল এগ খাবে না, এই নিয়ে টিকলির মাথা ব্যথার শেষ ছিল না।কেন মাসি সবসময়ই মাথায় ঘোমটা দিয়ে রাখে এই ব্যাপারেও ছিল টিকলির অদম্য কৌতূহল। সে মাঝেমধ্যেই চেষ্টা করতো মাসির মাথা থেকে ঘোমটা টা নামিয়ে দিতে,আর মাসিও চেষ্টা করতো সাত তাড়াতাড়ি ঘোমটা টা উঠিয়ে দিতে। 
   ঠাম্মা কে বেশি পেতো না টিকলি।বাতের ব্যাথায় বড্ড কষ্ট পেতো মানুষ টা।তাই তার সমস্ত আবদার গুলো গিয়ে পড়তো মাসি ঠাম্মির ওপর। মাঝে মাঝে টিকলি গান শোনানোর আবদার করতো মাসির কাছে।মাসির হাজার কাকুতি মিনতি ও ধোপে টিকতো না।শেষে গানের একটা হাস্যকর চেষ্টা করতো মাসি:---
       " টিপির টিপির জলে
           চিটা মাটি গলে
         আমি সড়ক্যে গেলি গ
         আমি পিছলে গেলি গ
            তুকে ভাল্যে ভাল্যে "
এই গানটাই মাসি ফিসফিস করে সুর করে গাইতো।আর টিকলি বসে বসে থালা বাজাতো।
   কিন্তু টিকলি হঠাৎই বড় হয়ে গেল ক্লাস সিক্সে
ঠাম্মা হঠাৎই চলে যাওয়ার।রাতে ঠাম্মাই ছিল তার শোওয়ার সঙ্গী।ঠাম্মার মলিন বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়তো টিকলি।
    সেই ঠাম্মাই চলে গেল--- টিকলিকে অনেক টা বড় করে দিয়ে।কেমন যেন চুপচাপ হয়ে গেল টিকলি।মাসির গান শোনার ইচ্ছেটাও মরে গেছে। মাসি ও কেমন চিন্তিত হয়ে পড়লো।বার বার ছুটে গেল দেবাংশুর কাছে---" উহাকে তোমরা হাঁসানোর চিষ্টা করো দাবাবু।বডো কষ্ট পায়েছ্যে মনা।
    মা চলে যাওয়ার কয়েক মাস পরের কথা।কি যেন একটা কাজে বেলা নটা নাগাদ বেরোতে হলো মধুজা কে।মাসি তখন কাজে চলে এসেছে।বেরোনোর আগে পইপই করে মাসিকে বুঝিয়ে দিলো মধুজা---" আমি ঠিক দশটার মধ্যেই ফিরে টিকলি কে রেডি করে ওকে নিয়ে ওর কলেজে যাবো। আমি আসা পর্যন্ত তুমি কিন্তু থাকবে।এরমধ্যে তোমার দাবাবু আবার সাড়ে নটা নাগাদ অফিস বেরোবে।আমি আসা পর্যন্ত টিকলির দায়িত্ব কিন্তু তোমার। "
    পড়িমরি করে বেরিয়ে গেল মধুজা।কিন্তু খেতে বসে দেবাংশু পড়লো মহা গেরোয়।তড়িঘড়ি করে বেরিয়ে গেছে মধুজা।কিছুই গুছিয়ে যায়নি।গুছিয়ে দিলে সে খেতে পারে, কিন্তু গুছিয়ে কি করে নিতে হয় তা তার জানা নেই।নিজে যে থালাটায় খায় সেটাও দেখা যাচ্ছে না।অগত্যা একটা ডিশ টেনে নিয়ে হাড়ি থেকে দু মুঠো ভাত বের করলো দেবাংশু।তারপর পট থেকে হাতা করে ডাল নেওয়ার চেষ্টা করলো।কিন্ত মাপ ঠিক না হওয়ায় সেই ডাল ভেসে চলে এলো টেবিলে।কিছুই খুঁজে পাচ্ছে না দেবাংশু।একটু দূরে দাঁড়িয়ে আছে মাসি। চোখ দেখেই বোঝা যাচ্ছে যে  আপ্রাণ ইচ্ছে হচ্ছে এগিয়ে এসে খাওয়ার টা ঠিক করে বেড়ে দেওয়ার। কিন্তু পারছে না।একটা সহজাত বোধ তাকে ',ের হেঁসেলে ঢুকতে বাঁধা দিচ্ছে।বাউরি সম্প্রদায় ভুক্ত সে---- কিছুতেই বেড়া টা ডিঙোতে পারছে না।
   টিকলি পড়ছিলো,কি বুঝলো কে জানে? এক ছুটে এগিয়ে এলো---" যাও না মাসি ঠাম্মি,বাপি কে খাবার টা গুছিয়ে দাও।বাপি তো তোমার ও ছেলের মতো তাই না? তা দেখছো যখন বুড়ো ছেলেটা পারছেনা,তখন মা হয়ে এগিয়ে যাবে না? এ কি,মাসি ঠাম্মি,কাঁদছো কেন তুমি? যাও যাও,বাপির খাওয়া তো শেষ হয়ে যাবে।"
   ছুটে গিয়ে হাত দুটো সাবান দিয়ে ধুয়ে এলো মাসি।তারপর সামনে বসে খাওয়ালো তার দাবাবুকে।খাওয়াবে কি,কেঁদেই অস্থির অতো বড়ো মানুষ টা।চোখের কোণ টা ভিজে আসছিলো দেবাংশুর ও।সত্যিই মেয়েটা এই বারো তেরো বছর বয়সেই বড্ড বড় হয়ে গেল।
   কিন্তু টিকলির থেকে অনেক শেখা বাকি ছিল দেবাংশুর। টিকলির সেবার অ্যানুয়াল পরীক্ষা।
ঠাম্মা চলে যাওয়ার পর এটাই তার প্রথম পরীক্ষা।প্রতিবার ই বেরোনোর আগে প্রথমে ঠাম্মি আর তারপর মা বাপি কে প্রণাম করে পরীক্ষা দিতে বেরোয় টিকলি। এবার জাস্ট একটু চেঞ্জ করে দিলো।মধুজা কপালে দইয়ের ফোঁটা একে দেওয়ার পর এক ছুটে গিয়ে প্রথমে মাসি ঠাম্মি কে গড় হয়ে প্রণাম করলো।তারপর মা আর বাপিকে প্রণাম করে কলেজ ভ্যানের দিকে হাঁটা দিলো।
   ভয়ে শিউরে উঠে মাসি কিছু বলতে যাচ্ছিলো।সে বুঝতেও পারেনি যে এমন অভাবনীয় কান্ড কোনদিন ঘটতে পারে।কিন্তু তাকে থামিয়ে দিলো টিকলি--- " ঠাম্মি তো নেই গো,তাই সেই জায়গাতেই তোমাকে বসিয়েছি।ঠাম্মি তো আমাকে পরীক্ষা দিতে বেরোনোর আগে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো।তুমি করবেনা?"
   হাউ হাউ করে কান্নার ভেঙে পড়েছিল পাকা চুলের বুড়িটা।সে কোনদিন মনেহয় প্রণাম পায়নি।কি করে আশীর্বাদ করে তাও জানে না।তাও টিকলির মাথায় হাত দিয়ে সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বললো,তারপর আঁচলের খুট খুলে একটা মলিন দশ টাকার নোট ধরিয়ে দিলো টিকলির হাতে--" কাল তুমার বাপি কে বইলব্যে ডাব আইনত্যে।"
   অবাক হয়ে দাঁড়িয়েছিলো দেবাংশু আর মধুজা।দর্শকের চোখের আড়ালে কি সুন্দর একটা সিনেমা সংগঠিত হয়ে গেলো কেউ জানতেও পারলো না।"
   টিকলি গাড়িতে ওঠার আগে এগিয়ে গেল মধুজা।মুখটা নামিয়ে আনলো টিকলির কানের কাছে----" এই দশ টাকা তুই কোনদিন খরচ করিস না মা।এর মূল্য তুই বড় হলে ঠিক বুঝবি।"
         
                                       ( শেষ )

[+] 3 users Like ddey333's post
Like Reply

#মর্নিংওয়াক_সিরিজ


#অর্পিতা_সরকার

আজ ভোরে রাস্তায় বছর বিয়াল্লিশের একজন ভদ্রমহিলা দেখি রয়‍্যাল এনফিল্ড চালানো শিখছেন। 
পিছনে তার হাজবেন্ড। 
এক ভদ্রলোক বললেন, কী ব্যাপার বৌদি স্কুটি ছেড়ে একেবারে এনফিল্ডে শিফট করলেন যে?
ভদ্রমহিলা কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, তখন আমি সাইকেল নিয়ে টিউশন করতে যেতাম হে নবারুণ। তখন উনি আমায় বলেছিলেন, আমার খুব ইচ্ছে তুমি বুলেট কিনবে আর আমায় সেই বুলেট চালানো শিখিয়ে দেবে। আমি পাড়ার মধ্যে দিয়ে বুলেট চালাবো। 
এতদিনে মহারানীর সে ইচ্ছে আমি পূরণ করতে পারলাম। সস্তার একটা স্কুটি কিনে দিয়েছিলাম আগেই ওকে। 
কিন্তু বুলেট কিনে দিতে পারিনি এতদিন। বাড়িঘর করতে করতে হয়ে ওঠেনি আর। বেচারি এত বছরে নিজের সেই ইচ্ছের কথা ভুলেও গিয়েছিলো। কিন্তু টিউশন করা ছেলেকে বিশ্বাস করে বিয়ে করেছিল যখন তখন ইচ্ছেপূরণের দায়িত্বটা আমি ভুলি কী করে!
ভদ্রমহিলার মুখে লজ্জা জড়ানো হাসি। 
মহিলা বললেন, আর বলবেন না দাদা, সেই কবে বলেছিলাম। এখন কী আর সে বয়েস আছে! কিন্তু কে শোনে কার কথা, পাগল মানুষ একটা। আমায় শিখিয়ে তবেই ছাড়বে। 
আমি পাশ থেকে বলেই ফেললাম, শিখুন না। এমন সৌভাগ্য কজন পায়?
ভদ্রমহিলা হেসে বললেন, ঐজন্যই তো চেষ্টা করছি। আমি শিখতে না পারলে ও কষ্ট পাবে। ভাববে কিনতে দেরী করে ফেলেছে।
 
© এক চিলতে রোদ্দুর-কলমে- অর্পিতা সরকার

[+] 2 users Like ddey333's post
Like Reply

অপেক্ষা


বছরের প্রথমদিনেই একটা মজার কথা শুনলাম
তুমি নাকি আমাকে ভালোবাসো, সৌর?
দীপ্তিকে নাকি বলেছ, "তুলি
এমন কেন?
কবে থেকে ভালবাসি ওকে,
স্টেটাস - টাকা, কি নেই আমার?
আর আমার নতুন বুক করা
ফ্ল্যাট? যেখানে আমরা সংসার পাততে পারি..?"
দীপ্তি আমাকে বকাবকি করল, জানো?
আমি নাকি "হাতের লক্ষ্মী পায়ে ঠেলছি।"
তা হতে পারে!
আসলে কি জানো?
টাকা
স্টেটাস
নতুন বাড়ি
কিচ্ছু না…
আমি শুধু 'অপেক্ষা' চাই…
অনেকদিন পরে শহরে ফিরে
হাওড়া ব্রিজ দেখার অপেক্ষা…
গ্রীষ্মের দুপুরে মাটির কুঁজোর
জল খাবার অপেক্ষা…
সন্ধ্যে নামলে তুলসীতলায় পিদ্দিম দেবার পরে
শাঁখ বাজানোর মতো অপেক্ষা…
আসন পেতে জলের গেলাস দেবার পরে
ভাতের থালা পাবার মতো অপেক্ষা…
তেমনি পাগল-পারা, নিদ্রাহীন আকুল অপেক্ষা…
পারবে দিতে, সৌর?
তাহলে ফোন করো কাল…
আমি অপেক্ষায় থাকব…

[+] 1 user Likes ddey333's post
Like Reply

#অণুগল্প

 
জানেন, এই দুনিয়ায় কেউ কারো হয় না।
বিশেষ করে ছেলেরা।
নইলে, যে মানুষটার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম, এমনকি বাবা মা কে ও ছেড়ে চলে এলাম, সে কিনা এরকম করল আমার সঙ্গে?
অথচ কী করিনি আমি ওর জন্য?
যখন প্রায় এক কাপড়ে চলে এসেছিলাম ওর কাছে – কী অবস্থায় ছিল ও? একটা সামান্য শাড়ির দোকানের কর্মচারী। তাও সারাদিন মালিকের মুখঝামটা খেয়ে কাটায়। ক'টা টাকাই বা মাইনে পেত তখন? বস্তির ভাড়া বাড়িতে থাকত।
এক কাপড়ে চলে এসেছিলাম, কিন্তু গয়না গুলো আনতে ভুলিনি। হতভাগা মিনসে তো সেই দেখেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল। গয়না বিক্কিরির ব্যবস্থা তো একা হাতে আমিই করেছিলাম। আর সেই টাকা দিয়েই তো ব্যবসা শুরু করেছিলাম আমি। শাড়ির ব্যবসা।
চোদ্দবছর ধরে এত খাটুনির পরে একটু দাঁড়িয়েছে ব্যবসাটা। আগে বাড়ি বাড়ি গাঁটরি ভরে নিয়ে যেতে হতো… এখন তো একটা দোকানও হয়েছে। না, নতুন দোকান না, যে দোকানটায় একসময় ও কাজ করত, সেটাই আমাদের এখন। কিভাবে? থাক, চোদ্দটা বছর ধরে কী কী করেছি সবকিছু আপনাদের বলে দেব নাকি? ইল্লি রে!
তবে, দোকানটা পাবার পর থেকেই মুখপোড়াটা কেমন পালটে গেছে। আগে আমার খেয়াল রাখত খুব। চোখের দিকে তাকালেই বুঝে যেত আমার কিছু চাই কিনা। আর এখন? তাকিয়েই দেখে না আমার দিকে! আর তাকালেও, কেমন একটা ভয়ে ভয়ে… যেন আমি ওকে খেয়ে ফেলব!
মরণ!
একেই বলে "যার জন্য করি চুরি সেই বলে চোর।"
আরে, আমি কি নিজের কথাই ভাবি নাকি সারাক্ষণ? তুমি ছাড়া আমার আছে কে শুনি? তা, তোমাকে ভাল রাখার জন্য যদি আমাকে একটু বাঁকা পথ ধরতে হয়, হবে! সেজন্য তুমি আমাকে এত ভয় পাবে?
আর, ভয় পেয়ে কি করছে? ওই নেকি মাগির কাছে ঘেঁষে ঘেঁষে থাকছে। ওকে দামী দামী শাড়ি দিচ্ছে দোকানের। অথচ আগে যখন মহাজনের কাছ থেকে শাড়ি কিনে আনতাম, এক একটা শাড়ি বিক্কিরি করতেই চাইত না ও। বলত ওগুলো নাকি আমাকে বেশি মানায়! মনখারাপ করত। বারবার বলত "কেন যে তুমি আমার দোকানে এলে আর সেদিনই আমাকে মালিক অপমান করছিলেন সেটা দেখে নিলে…"। আমি থামিয়ে দিতাম ওকে, আমার নিজস্ব উপায়ে।
তখন অভাব ছিল, তবু জানতাম আমিই ওর জীবনে একমাত্র। নারী -টারী না, একমাত্র সবকিছু।
আর সেই লোকটা এখন… আমার থেকে দূরে চলে গেছে। আমাকে দেখিয়ে দেখিয়েই সেদিন মাগিটার কাছে গেল। আমি তাকিয়ে আছি… তারমধ্যেই আমারই দোকানের একটা শাড়ি পরিয়ে দিল… ছিঃ! ঘেন্না ঘেন্না!
বাপের বাড়ি যাবার মুখ নেই আমার, নাহলে একটু কাঁদাকাটির জায়গা অন্তত থাকত। কাকেই বা বলতাম আমার এই কষ্টের কথা। স্বামী ভয় পায়, আবার আমাকে দেখিয়ে দেখিয়ে একটা বেলাজ মেয়েছেলেকে নিয়ে পড়ে থাকে… বলতে তো লজ্জাও লাগে, নাকি?
তাও হাল ছাড়িনি। আমাদের এখানের কালীমন্দিরে গেছিলাম, পুরুতমশাই হাত দেখেন ভাল। সব জানালাম। উনি পাত্তাই দিলেন না। বললেন "তোর মাথা খারাপ হয়েছে, তুই বাড়ি যা।"
কেউ মানতেই চায়না ওর সব কান্ডের কথা। চোদ্দবছর ধরে দেখছে তো ওকে, আর আমাকেও। তাই…
তবে অনেক সহ্য করেছি। আজ ওর একদিন কি আমার একদিন।
আমার সামনে এতদিন নোংরামো করে এসেছে। আজ আমি সব শেষ দেখব। ধুতরোর বিষ কি করে, আমিও জানি…
আরে, প্রণব সমাদ্দারের মতো ঝুনো ব্যবসায়ী কিছু বুঝতে পারল না আর বাদল সরকার তো নস্যি!
আমার সামনে অন্য একজনকে নিয়ে মাতামাতি!
বোঝ শালা এবার!
আমি কিচ্ছু চাইনি কোনোদিন। যা করেছি সব নিজে। সব।
আর এবারেও নিজেই করলাম।
হতভাগা, আমার বদলে অন্য কাউকে ভালবাসবি? শাড়ি খুলবি আবার পরাবি?
কিছুতেই মানব না।
সে যতই দোকানের… ওই কি যেন বলে… ম্যানে..ম্যানি…ম্যানিকুইন হোক না কেন!
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)