Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

যে পুরুষ একদিন প্রেমিক ছিল, তাকে।

 
এ গ্রাম ভুলে গেছে রূপ কথার গল্প বলতে। তুমিও ঠিক ভুলে গেছো বলো, আমাদের শরৎ আকাশ, কোপাই নদী, কাশ বন, অষ্টমীর সকাল আর ভুলে গেছো, আমাদের প্রথম কাছে আসা। ভালোবেসে আমাকে তুমি নাম দিয়েছিলে খেয়ালী নদী, আমার চুলে নাকি ঝর্ণা হয়ে মিশে যায় কবিতা। সত্যি বলোতো, একবার ও কি তোমার ইচ্ছে হয় না নতুন ছন্দে সেই কবিতা লিখতে? আমাদের কাটানো পাঁচটা বসন্তে তুমি আমাকে দিয়েছিলে মায়ের স্নেহ, বাবার শাসন আর প্রেমিকের সুখ। আমি বাধ্য হয়েছিলাম বিশ্বাস করতে, সব প্রেমিক প্রতারক না। আজ আমাদের ২ বছর ৩ মাস ১২ দিন দূরত্বে আমি আবারও বুঝলাম, সব প্রেমিক আশ্রয় হয় না, গাছের ছায়ার মতো কিছুটা সময় প্রাণবন্ত হলেও তারা কেউ সারাজীবন থেকে যায় না, ঠিক যেমন খেয়ালী নদীর কাছে কখনও থেকে যায় না উদাসী পাহাড়। মেঘেদের ভিড়ে চিলেকোঠায় দাঁড়িয়ে কত অল্প সময়ে তুমি গুনে নিয়েছিলে আমার শরীরের সমস্ত তিল, মেপে নিয়েছিলে আমার ঠোঁটের গভীরতা, জোনাকিদের আলোয় আমি দেখলাম অকাল শ্রাবণে ভিজে গেল বাড়ির রক্ত জবা। আমার শরীরের প্রতিটা শিরায় লিখে রাখা ভয় গুলোকে, তুমি কত সহজে মুছে দিলে, আমি তখন স্রেফ একটা সাদা খাতা, তুমি সেই রাতে আমার সারা শরীরে লিখেছিলে অভিসারি গান। তারপর বেশ কয়েকবার তালিম দিয়েছিলে অন্তরায়। তোমার নিপুণ হাতে আমাকে গড়ে তুলেছিল সহজিয়ায়। তারপর, ঠিক যেভাবে ভাত ঘুম ভেঙে গেলে ফিকে হয় দুপুরে খাবার, আমিও ফিকে হতে লাগলাম তোমার জীবনে। পাট ভাঙা জামদানির মতোই তোমার কাছে আমি হয়ে গেলাম মূল্যহীন, শীতের শহরের মতো ধোঁয়াশা হলো প্রেম, পরিযায়ী পাখির মতো চলে গেল সব ভালোবাসা। কূলে রেখে আসা পায়ের চিহ্নের মতো আসতে আসতে মিলিয়ে গেলে তুমিও...।
একদিন তোমার জন্য পায়ে আলতা পরা মেয়েটা, আজ আর সদর গেটের চৌকাঠে পা রাখে না! জানলা থেকেই দেখে ছাদের পাশে বসে থাকা জলনূপুর। শরীরের সমস্ত তিল ঢেকে যাচ্ছে সংকীর্ণতায়। আর, গোধূলি আকাশ এর মত ফুরিয়ে যাচ্ছে, সময়...।।
 
bourses
[+] 2 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

বিয়ে করে কি পেয়েছি?

 
-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি।  পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
 
-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
 
-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি! 
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
 
-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
 
-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
-  একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
 
-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নেই)
 
-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
 
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!
 
আমাদের মধ্যবিত্ত জীবনে এটাই অনেক...
 

Dada_of_India
[+] 2 users Like ddey333's post
Like Reply

(19-03-2023, 08:59 PM)আমিও_মানুষ Wrote:  আগামি সপ্তাহ থেকে আমার সমস্ত অসামাপ্ত লেখা গুলো সমাপ্ত করার চেষ্টা করবো ! আমি মানে dada_of_india. indian_dada, আমি_বোকাচোদা, আমিও_মানুষ .........

যাক , আমার তপস্যা সার্থক হবে তাহলে। Namaskar Namaskar
Like Reply

(20-03-2023, 02:23 PM)cuck son Wrote:  একটু বুঝিয়ে বলবেন কি ? আমার কাছে বেশ ঘোলাটে লাগছে ।

আমার গত চার বছরের সব কিছু দাদার নামে চালানোর চেষ্টা করেছিল কেউ।  দাদাকে বলেছি ব্যাপারটা কিন্তু ব্যস্ত মানুষ এখনো দেখেনি এসব।

তবে এখন ব্যাপারটা ঠিক করে দিয়েছে দেখলাম। 
Like Reply

(20-03-2023, 10:17 PM)cuck son Wrote:  এই ধরনের মানবীয় গোলযোগ হওয়ার কোন কারন কি ব্যাখ্যা করা হয়েছে ?

না
Like Reply

(20-03-2023, 10:19 PM)ddey333 Wrote:  না

need to check, some mistake might have happened. 


এই জবাব দিয়েছিলো মডারেটর

Like Reply

(20-03-2023, 10:23 PM)cuck son Wrote:  তাহলে মনে হয় যান্ত্রিক গোলযোগ বলে চালিয়ে দেয়া হবে Sick

যান্ত্রিক না __ত্রান্তিক কে জানে।

যাকগে ছেড়ে দাও , আর ভাল্লাগে না।
Like Reply

শুনতে বাজে লাগলেও সত্যিই লিভ টুগেদার একটা ওপেন সিক্রেট এখন!  

এক বাসায় থাকছে, সংসার করছে কিন্তু বিয়ে করছে না! 
এমন অনেক ঘটনা দেখেছি। 
মানুষ হিসাবে একটা সাধারণ প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। এদের যদি সংসার, শারীরিক সম্পর্কে আপত্তিই না থাকে তাহলে বিয়েটাতেই এতো আপত্তি কেন? !
 
আধুনিক হবার পরেও এই ব্যপার টা আমার ঘেন্না লাগে। একেবারেই মানতে পারি না।
একটা ছেলে আমাকে বিয়ে করলো না, কিন্তু আমি তাকে বিবাহিত জীবনের সমস্ত আনন্দ দিলাম। 
এটাকে আমার আধুনিতকা মনে হয় না। 
বরং এটাকে আমি মানুষের ব্যক্তিসত্বার চরম অপমান বলেই মনে করি।
 
যে মানুষ টা অফিসিয়ালি আমার দায়িত্ব নিতে ভয় পায়, সামাজিক ভাবে আমাকে স্বীকৃতি দিতে চায় না, তার হাতে নিজেকে কেন তুলে দেব!  
 
অনেকেই দেখি বলে, ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু বিয়ে করতে পারবে না। 
কিসের ভালোবাসা রে ভাই? ফাইজলামিরও একটা লেভেল থাকে!  
বিবাহিত জীবন সুখের হোক বা না হোক, যে আপনাকে ভালোবাসে, সে যে কোন মুল্যে আপনাকে বিয়ে করতে চাইবে।
যেখানেই দেখবেন বিয়ে নিয়ে অনাগ্রহ, 
একদম শিওর হয়ে যান সে বসন্তের কোকিল। বসন্ত ফুরালেই পালিয়ে যাবে। 
 
বি দ্র: আমি এখানে পুরুষ কে ছোট করিনাই। নারীকেও না। একজন মানুষ হিসেবে নিজের মতামত দিয়েছি। প্রতিটি মানুষেরই সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। মানুষ লুকিয়ে অপমানিত হয়ে কেন বাঁচবে! 
যেখানে তার মাথা উঁচু করে বাঁচার সুযোগ আছে
 
Dada_of_India

[+] 1 user Likes ddey333's post
Like Reply

(21-03-2023, 04:33 PM)cuck son Wrote:  লিভ ইন খারাপ না ভালো সেই নিয়ে আমার কোন কথা নেই । আমি এমন বিজ্ঞ ব্যক্তিও না যে সেটা নিয়ে আলোচনা করবো । তবে এই লাইনটা পড়ে আমার মনে একটা কথা এসেছে । সেটাই বলছি ।

এই ব্যাপার গুলো , "দায়িত্ব নেয়া" "স্বীকৃতি দেয়া" "নিজেকে তুলে দেয়া" এগুলো থেকে বেড়িয়ে আসা দরকার । বিয়ে মানে নিজেকে তুলে দেয়া হওয়া ঠিক না । বিয়ে মানে কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়া হওয়া ঠিক না , বিয়ে মানে কেউ একজন আমার দায়িত্ব নেবে এটাও ঠিক না ।

দাদার লেখা তাই দাদাই জবাব দেবে।

আমি আজকাল কোনো তর্ক বিতর্ক থেকে দূরে রাখছি নিজেকে।

Namaskar :)
Like Reply

(21-03-2023, 09:13 PM)আমিও_মানুষ Wrote:  আর হ্যাঁ ! একটা কথা ! একটা ভীষণ সমস্যায়  ফেঁসে ছিলাম ! মুক্তি পেয়ে গেছি ! তাই পরশু শিরডি যাচ্ছি ! ফিরে এসে কথা বলবো ! 

পরকীয়া ছাড়লে তাহলে অবশেষে। Big Grin

অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদা। Namaskar Heart
Like Reply

দরিয়া

 
আজকাল পরিশ্রম কম হচ্ছে বলে রাতে ঘুম আসতে চায় না জিনিয়ার। আগে অফিস টাইমের পরে জার্নিতেই যেন শরীর কাবু হয়ে যেত ওর। বাড়ি ফিরে রান্নাবান্নার বালাই থাকত না বেশিরভাগ দিনই। টেক অ্যাওয়ে দিয়েই কাজ চালিয়ে নিত। আর, ওদের কোম্পানি যেমন স্যালারি দেয়, তেমনি খাটিয়েও মারে। তাই উইক ডেজ গুলো যে কিভাবে কাটত,বুঝতেই পারত না জিনিয়া। আর উইক এন্ড তো এলো আর গেল। সেই ছোটবেলায় পড়া 'সোম মঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি' র মতো আর কি! তাও ভাল, বাড়ির কাছেই রাজারহাটের মল, তাই মুভি যেতে, শপিং এ যেতে অসুবিধা হয়না।
একটা কনটেন্টের ওপর কাজ করছে ও এখন। আজকের মধ্যে সাবমিট করতে হবে। লিখতে লিখতেই মনে হলো একটু কফি খেলে ভাল হয়। ক্লান্তু লাগছে খুব। স্ট্রেসড লাগছে। ক্যাফাইন মাথায় গেলে হয়ত ভাল আইডিয়া আসবে। কনটেন্ট টা বেটার হবে। যেমন ভাবা তেমন কাজ, ল্যাপটপ টা টেবিলে রেখে বেডরুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এলো ও।
নিউটাউনে একটা কিছুদিন আগে কমপ্লিট হওয়া হাউজিং এ থাকে জিনিয়া। রেন্টেড অ্যাপার্টমেন্ট। কলকাতার এই দিক টা বরাবর ই খুব প্রিয় ওর। সন্ধ্যেবেলা তো মনে হয় এক টুকরো বিদেশ যেন। তাই এবার আগের ফ্ল্যাটের এগ্রিমেন্ট শেষ হবার আগেই বিভিন্ন প্রপার্টি অ্যাপে খোঁজ করছিল এই এলাকায় ফ্ল্যাটের জন্য। শেষমেষ পুজোর পরে সন্ধান পেল এই কমপ্লেক্সের। ওর ফ্ল্যাটটা একজন এন আর আই এর, যিনি রেন্ট আউট করে দিতে চাইছিলেন। একটু বাজেট বেশি হলেও হাতছাড়া করেনি জিনিয়া।
বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যেতে গিয়ে ড্রয়িংরুমে রাখা সোফার দিকে তাকিয়ে থমকে দাঁড়াল ও। বাবা আবার সোফাতেই ঘুমিয়ে পড়েছেন। খাটে না শুয়ে সোফায় শুলে হয়, ঘাড়ে ব্যথা হবে না? আস্তে আস্তে বাবার দিকে এগিয়ে গেল জিনিয়া।
বাবা কিছুতেই ওর এই ফ্ল্যাটে আসতে চাননি। আসলে বাবা রিটায়ার করার কিছুদিন পরেই মা চলে গেলেন। তারপর থেকেই বাবা একটু যেন চুপচাপ হয়ে গেছেন। কলকাতা আসতেই চান না,বলেন বর্ধমানেই ভাল আছেন। মেয়েকে যেন একটু সমীহ ও করে চলেন। তারপর এই ঝাঁ চকচকে ফার্নিশড ফ্ল্যাট। প্রথমদিন বারবার ওকে জিজ্ঞেস করছিলেন 'ঝুনু, এই খাট, সোফা, রান্নাঘরের জিনিস সব তুই কিনেছিস?' আর জিনিয়া বুঝিয়ে পারে না যে এগুলো সব আগে থেকেই ছিল। এবার ও তো জনতা কার্ফুর আগেরদিন বাবাকে এনেছিল ও, ওদের অফিস ওয়ার্ক ফ্রম হোম ঘোষনা করে দেওয়ায়। ভাগ্যিস এনেছিল, নইলে বাবা ওখানে একা একা কি যে করতেন!
একটু বেশি করে কফি বানিয়ে দুটো মাগে নিয়ে বাবার কাছে এলো জিনিয়া। দেখে বাবার কোলে রাখা নিউজ পেপারের কটা পাতা পড়ে গিয়ে উড়ে গেছে সেন্টার টেবিলের নীচে। আর বাবা কেমন হাঁ করে ঘুমোচ্ছেন...ঘামে চকচক করছে মুখটা।
ঘাম দেখে ওপরের দিকে তাকালো জিনিয়া। যা ভেবেছে তাই! বাবা একা ঘরে থাকলেই ফ্যান বন্ধ করে দেন, দেখেছে জিনিয়া। কি,না ইলেক্ট্রিসিটির বিল বেশি আসবে। এদিকে নিজে কষ্ট পাবেন, সে বেলা কিছু না! গরম ও পরে গেছে যথেষ্ট।
ভাবতে ভাবতেই চোখ টা কেমন কড়কড় করে উঠল জিনিয়ার। প্রাইভেট কোম্পানির একাউন্টেন্ট ছিলেন বাবা। অর্থের অভাব ছিল বাড়িতে, ভালবাসার না। একটাই স্বপ্ন ছিল...মেয়েকে যেন কষ্ট পেতে না হয়! মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে লড়াই করেছে জিনিয়াও। আজ, বারো বছরের কেরিয়ারের পরে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছে ও। কিন্তু...এত কিছুর মধ্যে হয়ত হারিয়ে গেছে বাবার সেই দুষ্টু মেয়েটা, যে বাবা ফিরলেই নানারকম দুষ্টুমি শুরু করে দিত বাবার সাথে। আর মা বকে উঠলে বাবা ই ওকে প্রশ্রয় দিতেন...,মা কে বলতেন 'না না আমি টায়ার্ড না...একটু চা দাও তো...'
বাবার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি জেগে উঠল ওর মধ্যে। টুক করে নিজের ঘরে ঢুকে নিজের টিপ রাখার বাক্স খুলে একটা লাল টিপ বের করে পরিয়ে দিল বাবার কপালে। একদম ছোটবেলার মতো। একবার তো বাবা সেইভাবে বাজারেও চলে গেছিলেন! ঘটনা টা মনে পড়ে যেতেই হেসে ফেলল ও। তারপর সেন্টার টেবিলে রাখা কফির মাগ টা হাতে নিয়ে বলল 'ও বাবা, ওঠো, কফি খাও!'
বাবা একটু চমকেই উঠলেন যেন 'অ্যাঁ...হ্যাঁ' বলে।
'এসো বাবা, ব্যালকনিতে এসো...কফি খাও...' বলে স্লাইডিং দরজাটা খুলে বারান্দায় গিয়ে বলল ও।
একটু শ্লথ পায়ে এলেন বাবা। কপালে টিপ পরা বাবা। হঠাৎ দেখে পাশের ফ্ল্যাটের বারান্দায় বসা মারাঠি আঙ্কেল -আন্টি বাবার দিকে তাকিয়ে হাসছেন। বাবা ও একটু সৌজন্যের হাসি হাসলেন দেখে। আন্টি বলে উঠলেন 'হ্যালো দাদা, ইয়োর ডটার ইজ ভেরি নটি...দেখিয়ে আপকে ফোরহেড পে বিন্দি লাগা দি হ্যায়..'
চমকে উঠে বাবা কপালে হাত দিলেন, আর আর ও কপট রাগে আন্টিকে বলে উঠল 'ইস আন্টি, তুমি বলে দিলে? আই ওয়াজ প্লেইং আ গেম উইথ হিম...'
হঠাৎ শোনে, বাবা পাশ থেকে বলছেন 'মেরি বেটি যব ছোটি থি, তব অ্যায়সি হি করতি থি...আভি ভি বড়ি নেহি হুয়ি হ্যায়...' বলে হাসতে হাসতে ওর মাথায় হাত রাখলেন...।
বাবা কতদিন পর এভাবে বললেন ওকে, মাথায় হাত রাখলেন!
আনন্দে শরীর জুড়ে কাঁপুনি আসছে জিনিয়ার।
না, জিনিয়া না, 'পাপা কি পরী' - ঝুনুর।।
 
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

[Image: 111.jpg]
[+] 1 user Likes ddey333's post
Like Reply

অন্য রূপকথা

 
 
একগাদা জামাকাপড় ইস্ত্রি করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসার জন্য পাড়ার লন্ড্রিতে গেছিলাম।। আমার স্লিপটা নিয়ে দোকানের দাদা দোকানের পিছনের একচিলতে জায়গায় ঢুকে গেলেন। এদিকে, আমার আগেই দোকানে আরও দুজন দাঁড়িয়ে ছিলেন। মানে, একজন 'ছিল', অন্যজন 'ছিলেন'। একজন তো বাচ্চা মেয়ে, কলেজ - টলেজ পড়ে, আরেকজন মেয়েটির মা...টিপিক্যাল 'মা' 'মা' চেহারা।
তা যাই হোক, মিনিট পাঁচেক কেটে গেল, দোকানের দাদা আসেন না। ভদ্রমহিলা বেশ উসখুশ করছিলেন, একবার জোরে ডাকলেন ও "ও শান্তিদা, কি হলো তোমার?" ভেতর থেকে উত্তর এলো "বৌদি, এইঘরটা একটু রং হলো তো, মাল ওলোট-পালোট হয়েছে। তবে আছে, হারায় নি কিছু, একটু দাঁড়ান।"
উনি একবার মোবাইল টিপে সময়টা দেখলেন, তারপর মেয়েকে বললেন "তুই জামা ক'টা নিয়ে বাড়ি চলে আসবি? আমি চলে যাই?"
মেয়ে বেশ অসন্তুষ্ট হয়ে বলল "উফ মা, দাঁড়াও তো চুপচাপ। গিয়ে তো দেখবে ওই অখাদ্য বাংলা সিরিয়াল গুলো! যত কূটকাচালি শেখায়। লাউড মিউজিক! মেক আপ! অসহ্য! ওসব দেখার দরকার নেই। তুমি দাঁড়াও।"
খুব সাধারণ কথা। আমরা সবাই কম বেশি বলেই থাকি। কিন্তু যে উত্তরটা শুনলাম, সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমি একেবারেই।
ভদ্রমহিলা একটু চুপ করে রইলেন। তারপর বলে উঠলেন "হ্যাঁ, কূটকাচালি... লাউড মিউজিক, মেক আপ, সব ই ঠিক। তাও আমি দেখব। কারণ আমার ভালো লাগে। কিছুক্ষণের জন্য আমি ওই জগতের বাসিন্দা হয়ে যাই। মনে হয়, আমি একা না, আমার থেকেও খারাপ অবস্থায় কেউ আছে, আর সে জিতেও যায়। এতে আমার মনের জোর বাড়ে। আর তোরা যে মোবাইলে রাতদিন মুখ গুঁজে পড়ে থাকিস? আমাকে তো একদিন দেখালি...কি মির্জাপুর না কি নাম ছিল। গালিগালাজ, বীভৎস দৃশ্য, খুনোখুনি...কি নেই সেখানে! সেগুলো দেখা যদি তোর চয়েস হয়, আমার বাংলা সিরিয়াল দেখাও আমার চয়েস!"
আমি ঘুরে তাকালাম মেয়েটির দিকে। দেখলাম, মেয়েটি মাথা নীচু করে রেখেছে। 'মাই চয়েসের' সপাট চপেটাঘাতেই বোধহয়।
অদ্ভুত লাগছিল আমার।
বাংলা সিরিয়াল, বা, হিন্দি সিরিয়াল নিয়েও কত কথা শুনি। 'কথা' না বলে 'খিল্লি' বলাই ভালো। আর, তার যে একটা উল্টোদিক আছে, থাকতে পারে...যেখানে জীবনের নেগেটিভ দিক সরিয়ে আশার আলো দেখা যায়... এভাবে তো ভাবিনি কখনও, সত্যি।
আর চয়েস! নিজেরা বড় হয়ে গিয়ে বাবা - মায়ের চয়েস নিয়ে অনেক কথাই বলি বা ভাবি আমরা। নিজেদের মতটা চাপিয়ে দেবার চেষ্টা করি কম বেশি সবাই। কিন্তু কতটা ভাবি ওঁদের নিজস্ব ইচ্ছে - অনিচ্ছের কথা? চয়েসের কথা? আবার, উল্টোটাও হয়। অন্যের চাপে নিজের ইচ্ছে জলাঞ্জলি দিই আমরা প্রায়শই। নিজেদের মনে কষ্ট পাই, গুমরে মরি...তাও, মুখ খুলি না।
কেন খুলি না? কেন ভাবি না?
আজ একজন তথাকথিত ছাপোষা মানুষ আমাকে সেই প্রশ্নটাই করলেন।
ভাবছি আমি। দেরি করে ফেলেছি বড্ড, তাও ভাবছি।
সাধে কি আর সেই জ্যোতিষ্কের মতো মানুষটি বলেছিলেন "ভাবুন, ভাবুন, ভাবা প্র‍্যাকটিশ করুন।"
ভাবছি আমি। ভাবছি।
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

~পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে! 

 
..ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে ১০০টাকার তিনটা নোট নিয়ে বলে- ধন্যবাদ সমাজকে! এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে।
 
..রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়! 
 
..ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে! প্রশ্নের বিপরীতে তার জবাব- পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে!
 
..কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়! 
 
>>ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরীব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দ্বারে দ্বারে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে!প্রশ্নের বিপরীতে তার জবাব- "মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব"?
 
>>এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়-
 
..সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে; একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত!পৃথিবীটা ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!
 
..সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্যকে দোষারোপ করি!
 
..কোটিপতি সন্তানটার কাছে মা হয়ত বোঝা! কিন্তু গরীব ছেলেটির কাছে 'মা'ই সব। আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়!
 
ঐ যে, পৃথিবী। ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!
উদ্যোক্তা হন।পরিশ্রম করুন। ভাগ্যকে দোষারোপ করে নয়।বরং কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করুন...!!


Dada_of_India
[+] 1 user Likes ddey333's post
Like Reply

" Sr Citizen প্রেম পত্র "

 
গিন্নি ,
          আমি ভাল আছি। সারাদিন তোমার মুখঝামটা না খেয়ে বেশ স্বাধীনভাবে দিন কাটাচ্ছি। তুমি বাবলির মেয়ে মাস-দুয়েকের হলেই ফিরে আসবে, এই কথা ছিল। আজ ঠিক চার মাস আঠারো দিন। কথার খেলাপ করা তোমার চিরকালের স্বভাব। তুমি না থাকাতে আমার কোন অসুবিধা হচ্ছে না। শুধু বলে রাখি দিল্লিতে কিন্তু সাংঘাতিক ঠান্ডা পড়ে। 
সেই সময় যদি কলকাতা ফিরে না এসে ওখানেই থেকে যাও এবং ঠান্ডা লাগাও পরে তার ঝক্কি এই বয়সে আমি পোহাতে পারব না। তোমার তুলসীগাছে রোজ জল দিতে আর সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালাতেও আমি আর পারছি না......আমার ভাল লাগছে না, এই বলে দিলাম। তাই বলে ভেবো না যে, আমি তোমার দুঃখে কাতর হয়ে পড়েছি। মোটেও তা নয়। শুধু তুলসীগাছ শুকিয়ে গেলে আমাকে যাতে দোষ দিতে না পার, তাই আগে থেকেই জানিয়ে রাখলাম।
আরও  জেনে রাখো যে, আমি কিন্তু মনে করে লাইট-ফ্যানের সুইচ বন্ধ করে বাইরে যাচ্ছি না......সারাদিন ওগুলো চলুক, যা ইচ্ছে হোক। তুমি না থাকাতে এসব নিয়ে কেউ আমাকে খিচ্ খিচ্ করছে না, তাই বেশ শান্তিতেই আছি। শুধু  ভোরবেলা রান্নাঘরেের পাশে যে কাকগুলোকে তুমি বিস্কুট ভেঙে ভেঙে খেতে দাও, তারা তোমাকে দেখতে না পেয়ে প্রবল ডাকাডাকি করছে,সকালবেলা ঘুমের দফারফা। অসহ্য লাগছে আমার.....তোমার অনুপস্থিতির জন্য মোটেই নয়, কাকগুলোর কর্কশ চিৎকারের জন্য। 
আমাদের নাতনিটিকে নিয়ে তুমি খুবই ব্যস্ত বুঝতে পারছি। যে মিনতির মার উপর আমার দেখ্ভালের দায়িত্ব দিয়ে গেছ, সে প্রায়শই রান্নায় নুন বেশী দিচ্ছে। কাল রাত্রে তো দুধ দিয়ে রুটি খেলাম, তরকারি মুখে তুলতে পারি নি। অবশ্য দুধ-রুটি খেতে আমার কোনো অসুবিধা নেই, তবে মিনতির মার হাতের রান্না নিয়ে তোমার  আদিখ্যেতা দেখলে আমার মাঝে মাঝে হাড় পিত্তি চটে যায়,তাই ঘটনাটা জানালাম।
শোনো গিন্নি, তোমার সঙ্গে প্রেমালাপ করার ইচ্ছে বা সময় কোনটাই আমার নেই। তবে সাবধান করে দিচ্ছি, আগামী দশ দিনের মধ্যে তোমার ফিরে আসার খবর যদি না পাই তবে আমি প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দেব এই বলে রাখলাম।তোমাকে জব্দ করার উপায় আমার জানা আছে।
একটা কথা বড় জানতে ইচ্ছে করছে। বাবলি তো এখন চাকরি করছে না। ওদের রাতদিনের একটি কাজের মেয়ে রয়েছে.....তবুও তোমাকে এতো প্রয়োজন ? নাকি দিল্লিতে তুমি নতুন কোন প্রেমিকের সন্ধান পেয়েছ?
সন্ধ্যে হয়ে এল। তোমার জন্য দুটি পুজোসংখ্যাও কিনে রেখেছি। বাবলি, জামাই ও ছোট্ট দিদিভাইকে আমার আশীর্বাদ দিও।
 
ইতি___
 
বাবলির বাবা
 
 
 
[+] 1 user Likes ddey333's post
Like Reply

বাবা পুলিশ, মা চোর

---------------------------------
আমার বাবা ছিলেন পুলিশ, আর মা চোর। রোজ সকালে, বাবা স্নানঘর গেলেই দেখতাম, মাকে সন্তপর্ণে, শোওয়ার ঘরে ঢুকে গোপনে রুমালের নিচে চাপা দেওয়া খুচরো পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিতে। ভাত খেয়ে বাবা অফিসের দিকে রওনা হলে, মা যত্ন করে চুরির পয়সা লাল রঙের মাটির ভাঁড়ে জমা করে রাখত। আমি ভাবতাম মা একেবারে দস্যু মোহন - বাবার এতো পয়সা চুরি করে রোজ, আর আমার অবোধ বাবা কিছুই টের পায়না। মার উপর মাঝে মাঝে রাগ হতো। ক্রিস্টিয়ান ইশকুলে লেখাপড়া শেখা আমার নৈতিকতায় রোজকার এই বেহায়া পকেটমারি বড়ো বিতশ্রদ্ধ লাগত।
এই ভাবেই দিন কতেক যাওয়ার পর, একদিন স্নান শেষে শোওয়ার ঘর থেকে হুংকার আসত, " আরে আমার খুচরো গুলো কোথায়? " চোরের মন বোঁচকার দিকে থাকায় সঙ্গে সঙ্গে রান্নাঘর উত্তর দিত, " আমি কি করে জানব!"
"না, তুমি জানো না আর। রোজ রোজ অটোওয়ালা নোট ভাঙ্গিয়ে দেবে না। আমার পয়সাগুলো ফেরত দাও। "
চুরি ধরা পড়ে যাওয়াই, অপরাধী মা কেঁদে কেঁদে পয়সা ফেরত দিত - " সব নিয়ে নাও আমার কাছ থেকে। আর কোনদিনও তোমার পার্সে হাত দেবো না। " পয়সার ঠুং-ঠ্যাংর সঙ্গে জড়িয়ে থাকত কেমন একটা অপাপবিদ্ধ অসহায়তাও।
সেইদিন সকালে অফিসের ভাত বাড়ার মধ্যে যদিও লুকিয়ে থাকত রাগ- অভিমান- অভিযোগ , আমি জানতাম, সেইদিন সন্ধ্যেবেলায় বাড়ী ফিরে বাবা কোথা থেকে জোগাড় করে আনা ১টা ৫টাকার কয়েন, মার ঝাঁপিতে আলতো করে ফেলে দেবে। মাও বোধহয় জানত তা। তাই মুখে কিছু না বললেও পর্দার ফাঁক থেকে তার উঁকি চোঁখের মুচকি হাঁসি জানান দিত সব। ঠিক যেমন করে বাবাও জানত পরের দিন সকালে আবার অটোর খুচরো পাওয়া যাবে না।
আমি ভাবতাম এহেন একুশে আইন তো ভালো বটে - পকেট কাটলে সাঁজা নাই। সাঁজার বদলে গজা আছে যখন, তখন আমিও বা পকেট কাটি না কেন। এক সকালে, তাই দস্যু মোহনের আগে আমি নিজেই বাবার পাঞ্জাবিতে সিঁধ কেটে ফেলি। যদিও চুরির মাল উপভোগ করার আগেই আসামি সিধে জেলে আটক। বন্দী দশায় মার হাতের খুন্তির third degree না হয় আজ এখানে নাই মনে করলাম। বুঝলাম দাম্পত্যের নিয়ম বাৎসল্যে খাটে না। অভিযোগী গলায় মাকে বলেছিলাম " তুমি যে রোজ নাও, তাতে কিছু হয় না বুঝি। " মা আরেকবার খুন্তি ঘা মেরে বলেছিল, " গরিবের ঘরে মা বাবার পকেট না কাটলে সংসার চলে না। "
কথাটার মানে তখন (অবশ্যই) বুঝিনি। বুঝেছিলাম ঘটনাটার ১০-১৫ বছর পর, যখন আমার IIT যাওয়া প্রায় বন্ধ টাকার অভাবে। আমার অন্নপূর্ণা মা, সেইদিন, তার দস্যু মোহনের খুলি গুহা থেকে সব গুপ্তধন বেড় করে দিয়েছিল - এই ১০ বছরে জমানো ৫টা লাল মাটির ভাঁড় - আমার বাবার পকেট মেরে জমানো। সাকুল্যে এই ১০ বছরে ১০ হাজার টাকা - সত্যি বলছি বিশ্বাস করুন। IITর ভর্তি পুরো টাকাটা না হলে, অনেকটাই এসেছিল সেই থরে থরে রাখা মাটির ভাঁড়গুলো থেকে। কসবার এঁদো গলির, এক ফেলি বারান্দায় যার পৃথিবীর পরিধি শেষ - সেই মার ১০ বছরের সবটুকু সঞ্চয় ঢেলে পাঠিয়েছিল আমাকে IIT তে পড়তে। নিম্ন-মধ্যবিত্ত সব বাড়ীতেই নাকি এইরকমই হয় - আমার, আপনার বেড়ে ওঠার গল্প প্রায় একই - কোন এক বাবা- মার চোর-পুলিসি সঞ্চয়- সম্বল আছে তার পেছনে।
হাতে টোনার কালো leather walletটা নিয়ে এই সব হ-য-ব-র-ল ভাবছি, আর ওইদিক থেকে কেউ একজন walletর জন্যে চেঁচিয়ে মরছে। মার মতন স্বামীর পকেটমারি করার guilty pleasureএ পার্সের মধ্যে সদ্য হাতটি ঢুকিয়েছি - কিন্তু কোথায় কি!!! ডলার তো না হয় ছেঁড়েই দিলাম, এক খানি কুঁচো পেনিও তো হাতে এলো না। পার্সের ১০১ খাপ থেকে শুধু উঁকি মারছে ১০২টি ক্রেডিট কার্ড - লাল, নীল, হলুদ, সবুজ- রথের মেলা মতন। কিন্তু এখানে শুধু রথ দেখেই দিন কাবার, কলা বেচা আর হল না । মনে মনে ভাবি আজ থেকে ১০-১৫ বছর পর আমার সন্তানের প্রয়োজনে আমি কোথা থেকে নিয়ে আসব সেই যক্ষপূরীর ধন। কোথা থেকে আসবে সেই ঐন্দ্রজালিক লক্ষ্মীর ঝাঁপি?
হায় নরেন্দ্র মোদী, অভাগা এই দেশের লক্ষ্য কটি বাবাদের cashless
করার আগে তুমি কি শুনেছিলে অগুনতি দস্যু মোহন মায়ের আক্ষেপ, তাকিয়ে ছিলে তার লাল মাটির ভাঁড়ের দিকে?
        
[+] 1 user Likes ddey333's post
Like Reply

উত্তরণ

 
 
"পিউ,
কেমন আছ?
ভাবছ, এতদিন পরে কেন লিখছি?
অনেকদিন ধরেই ভেবেছি লিখব, জানো? কিন্তু পারিনি।
অপরাধবোধ হয় সেজন্য রোজ।
থাক সেসব কথা।
এখন গান করো না, পিউ?
"যেতে দাও আমায় ডেকো না" শুনেছিলাম একবার পাড়ার ফাংশানে। মায়ের একটা সবুজ শাড়ি পরেছিলে…
যাই হোক, আজ এখানেই থামি।
আবার লিখব।
ইতি,
'আমি'।
সকাল সকাল পোস্টকার্ডে চিঠিটা দেখেই অবাক হয়ে যান ইন্দ্রজিৎ। 'পিউ' মানে দিদি! দিদিকে আবার কে এমন চিঠি লিখতে পারে?
তবে চিঠিটা দেখে, ভাষা দেখে তো খুব চেনা কেউ মনে হচ্ছে! দিদির গানের কথা জানে… মায়ের শাড়ি… হুম, মায়ের শাড়ি তো দিদি পরতেই পারে…
কে ইনি?
দিদির প্রেমে পড়েছিল কেউ?
"মহুয়া, মহুয়া? এদিকে এসো…" হাঁক দিয়ে বৌকে ডাকলেন ইন্দ্রজিৎ।
"কি? সকাল সকাল এত ডাকাডাকি কেন? আমি কিন্তু এখন আর চা করতে পারব না, একবার করে চা দিয়েছি। সব কাজ তো একাই করতে হয়। মিনতিদি না আসা অব্দি বসারও চান্স পাই না।" আঁচলে হাত মুছতে মুছতে বলেন মহুয়া।
সত্যি তো, বয়স তো থেমে থাকে না, তারমধ্যে এখন থেকেই মহুয়ার পায়ে আর্থারাইটিস ধরা পড়েছে। হাঁটু মুড়ে বসতে কষ্ট হয়। বাড়ির কাজ নিয়ে রেগেও থাকে প্রায় সবসময়। আজকাল কথায় কথায় 'আইবুড়ি দিদি' নিয়েও খোঁটা দেয়। অথচ বিয়ের আগে থেকেই তো জানত দিদির কথা…
"এই চিঠিটা… আজ পেলাম লেটারবক্সে।"
"কিসের চিঠি?"
"পড়েই দেখো।"
পড়তে পড়তে ভুরু কুঁচকে গেল মহুয়ার। তারপর বলল "দিদি গান করত? ফাংশানে? সে তো আদ্যিকালের কথা। এখন আবার কে এসব লিখল?"
"চেনা কেউই হবে নিশ্চয়ই। কিন্তু কোনো নাম লেখেনি…"
"লুকোনো প্রেমিক! ফর্টি ফাইভ ক্রশ করল দিদি আগের বছর… আর এখন এইসব…"
"এইসব মানে? কী আশ্চর্য কথা মহুয়া!"
"দিদি বিয়ে করেনি, এই বয়সে এইসব চিঠি… দেখে তো আমিই আশ্চর্য হচ্ছি।"
"দেখো, চিঠি এসেছে ঠিকই, কিন্তু তাতে তো কোনো অশোভন কিছু লেখা নেই? তাহলে তুমি রিয়্যাক্ট কেন করছ?"
"তুমিও তো রিয়্যাক্ট করছ! তাই তো অফিস যাবার আগের এই ব্যস্ত সময়েও আমাকে ডেকে দেখালে…"
"ভুল হয়েছে! একটা চিঠি দেখে অবাক হলাম তাই শেয়ার করার জন্য ডাকলাম।"
কিছু উত্তর দেবার আগেই কলিংবেল বেজে উঠল।
"এখন আবার কে?"
"প্লিজ তুমি দেখো, আমি স্নানে যাচ্ছি, নইলে দেরি হয়ে যাবে। এমনিতেই সোমবার লেট হলে অসুবিধা হয় খুব।"
"হুঁ, আমার যেন খুব সময় আছে হাতে!" গজগজ করতে করতে দরজার দিকে এগিয়ে যান মহুয়া।
দরজার কাছে যাবার আগেই দেখেন ইন্দ্রজিতের দিদি, সুমেধা দরজা খুলে কিছুর একটা ডেলিভারি নিচ্ছেন। পিছনে ঘুরে ওকে দেখতে পেয়ে হাসলেন।
আজ একটা হাল্কা গোলাপী রঙের শিফন শাড়ি পরেছেন। গলায় একছড়া মুক্তোর হার। মাথার চুল ভিজে।
"আজ একটু বেশিই সাজগোজ! কী ব্যাপার, কারো সাথে দেখা করার আছে নাকি?" না চাইতেই বেশ একটু অন্যরকম হয়ে গেল মহুয়ার গলা।
ছেচল্লিশ হতে চলল, মহুয়ার থেকে ছ বছরের বড়, তাও চিঠি আসছে বাড়িতে!
"হ্যাঁ, আজ অফিস যাব না, একটা জায়গায় যাবার আছে" হাসিমুখে বললেন সুমেধা।
"শাড়িটা নতুন গো? খুব সুন্দর।"
"হ্যাঁ, পরশুদিনই ডেলিভারি পেলাম… এই যে এখনও পিকো করা হয়নি! ভেবেছিলাম আজ পরব না, তারপর ভাবলাম পরেই ফেলি…" হাসতে হাসতে বললেন সুমেধা।
"তোমাকে আজ একদম অন্যরকম লাগছে!"
"তাই?" আবার একমুখ হাসি সুমেধার।
"দিদি, তোর একটা চিঠি এসেছে। আজ বাজার থেকে আসার পথে লেটারবক্সে পেলাম।"
"চিঠি? জানি?"
"জানিস? কে লিখেছে বুঝতে পেরেছিস?" কৌতূহলী চোখে জিজ্ঞেস করেন ইন্দ্রজিৎ।
"হ্যাঁ রে… অনেকদিন, অনেক পরিকল্পনার পরে লেখা চিঠি… জানব না?"
"তারসাথেই আজ দেখা করতে যাবে বুঝি? তাই এত্ত সাজ?"
"নাহ্, তার সঙ্গে ক'দিন আগেই দেখা হয়েছে। তাই তো আজ অফিস ছুটি নিলাম"।
"দিদি, কিছু মনে করো না, নিজের বয়সের কথাটা একবার ভেবে যা করার করো।"
"বয়সের কথা ভেবেই তো করছি গো… সব ফুরিয়ে যাবার আগেই সব ফিরে পেতে হবে…"
"দিদি, প্লিজ কোনো ভুল করিস না। তুই চাকরি করিস, বাবা চলে যাবার আগে বাড়ির দোতলাটা তোকেই লিখে দিয়েছেন… তোকে এসবের জন্যে যেন কেউ না ঠকায় রে…" অসহায় গলা ইন্দ্রজিতের।
"ঠকাবে কেন কেউ? কী যে বলিস!"
"দিদি, তোমাকে এইবয়সে কেউ সত্যিকারের ভালবাসলে তো ভালোই, কিন্তু সোসাইটি তো খুব একটা ভাল জায়গা না! অনেক লোভী মানুষ আছে। তাই তোমার ভাই বলছে…"
একটু হাসেন মহুয়া। তারপর ডাইনিং টেবিলটার একটা চেয়ার টেনে বসেন। হাতে রাখা প্যাকেটটি টেবিলের ওপর রাখেন।
"জানিস ভাই, মহুয়া, ভেবেছিলাম তোদের সঙ্গে একটা খেলা খেলব। ক'মাস ধরেই নিজেকে কেমন ফুরিয়ে গেছি বলে মনে হচ্ছিল। আমি বিয়ে করিনি, সেটা আমার ইচ্ছে ছিল, সে নিয়ে অনেকদিন কোনো আক্ষেপও ছিল না আমার। কিন্তু চল্লিশ পেরোবার পর থেকেই কষ্ট হতো… ভেবেছিলাম পেপারে বিজ্ঞাপন দেব। ভাই যা যা বললি, সেই চাকরি, বাড়ি, এসব লিখেই। কিন্তু, ভয় লাগল! তারপর… মনে হল তোরা নিজেদের জীবন নিয়ে এত ব্যস্ত, আমাকে পাত্তাও দিস না…"
"সেটা ঠিক না দিদি, তুমিও জানো…"
"জানি মহুয়া, জানি। সবাই আমরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। আমি বুঝি! কিন্তু মাঝে মাঝে মেঘলা দিন তো আসে, বলো? নিজেকে একা মনে হয় খুব? সেরকমই একটা দিনে সিদ্ধান্ত নিয়েছিলাম এইরকমভাবে নিজেকে চিঠি লেখার! এমনকি এই শাড়িটা অর্ডার করেছিলাম…"
"নিজেকে চিঠি লেখা?" অবাক গলা ইন্দ্রজিৎ আর মহুয়ার।
"হ্যাঁ, আরও একটা চিঠি পোস্ট করেছি। তাতে আরেকটু প্রেম প্রেম ভাব। ভেবেছিলাম তোরা সেসব পড়বি। পোস্টকার্ডে তো লেখাই সেজন্য। আর আমার গুরুত্ব বাড়বে তোদের কাছে… তোরা আর ইগনোর করবি না আমাকে…"
"দিদি…"
"জানি… ভুল করছিলাম। তবু খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু… কাল হঠাৎ ভাবলাম - কেন? আমি তো কোনো অন্যায় করিনি! শুধু নিজের মতো করে বাঁচতে চেয়েছি। গান করতাম, ছেড়ে দিয়েছিলাম, আবার শুরু করতে চাই। আর সেজন্য একজন কাল্পনিক অ্যাডমায়ারার তৈরি করে, তার বকলমে চিঠি লেখা, নিজের ডাকনামে… হ্যাঁ, দুজন মানুষ, যারা আমার আপনজন, তাদের কাছে গুরুত্ব পাবার জন্য এতকিছু করতে যাচ্ছিলাম আমি! আর তখনই বুঝলাম, এভাবে নিজের কাছেই গুরুত্বহীন হয়ে যাচ্ছি! তাই আজ সবটা স্বীকার করলাম রে, ভাই, মহুয়া!" হাসিমুখে, ক্লান্ত গলায় বলেন সুমেধা।
"দিদি, প্লিজ আবার গানটা শুরু কর… সত্যি তো ভাল গাইতিস, কেন ছাড়লি?"
"কেউ শুনতেই চাইত না তো আর! ক'টা আর ফাংশান হয় এখন বল? আর আমাকেই বা তারা ডাকবে কেন? সেভাবেই ভুলে গেলাম রে সব আস্তে আস্তে…"
"দিদি, এটা কি গো?" এতক্ষণে টেবিলের দিকে চোখ গেল মহুয়ার।
"এটা একটা কেক গো। আজ আমার একটা নিজের একটা নতুন দিন, এসো আমরা কেকটা কাটি…" সেই হাসিমুখ সুমেধার।
"সেসব তো বুঝলাম, কিন্তু তুই আজ কোথায় যাচ্ছিস অফিস কেটে?"
"একটা হারমোনিয়াম কিনব রে! একটা গানের কলেজে ভর্তি হব আজ।"
"দিদি…" বলে জড়িয়ে ধরল মহুয়া, সুমেধাকে।
কত বাজে কথা ভেবেছে ও! শুধু আজ নয়, আগেও। বিরক্ত ও হয়েছে। কিন্তু সেটা যে কত ভুল ছিল…
দিদি নতুন করে গান শুরু করছেন। ওর এত পায়ে ব্যথা... কতবার ভেবেছে, কিন্তু যোগাসন শুরু করেনি... 'সময় কোথায়' ভেবে কাটিয়ে দিয়েছে। অথচ... মাত্র চল্লিশ ও... শুরু তো করতেই পারে!
জড়িয়ে ধরল সুমেধাও।
আহা, আজকের দিনটা খুব ভাল! চারিদিকে কেমন একটা নতুন আলো!
ভেঙে যাচ্ছে বাঁধ… নতুন করে জোয়ার আসছে…
ভালো থাকার, ভাল রাখার ক্ষণ এসে গেছে…
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল আজও অমিতবাবুর, লাবণ্যপ্রভার আঃ উঃ শুনে। সাতষট্টি বর্ষীয়া লাবণ্যপ্রভা আমিতবাবুর উনপঞ্চাশ বছরের জীবন সঙ্গিনী, সুখ দুঃখের ভাগীদার। জীবনের নাগরদোলায় দুজনে এক সাথে পেরিয়েছেন অনেকগুলো দিন, স্মৃতির দেওয়ালে আজও ঝলমল করছে কত শত অম্লমধুর অনুভূতি। বেলাশেষের ক্ষণে এসে আজকাল বড্ড মনে পড়ে সেসব। হয়ত মনের এখন অখণ্ড অবসর বলেই। তাই এই ছাড় ছুট। নইলে এতগুলো বছরে সময়ই কোথায় হয়েছে আর সুযোগই বা কোথায় মিলেছে, দায়িত্ব কর্তব্যকে লক্ষ বানিয়ে অবিরত ছুটে চলাই তো ছিল অভ্যাস! আজ আর সে তাড়া নেই, নেই ভবিষ্যত সুরক্ষিত করার দুশ্চিন্তাও। ঈশ্বরের কৃপায় যা আছে, যতটুকু আছে, কত্তা গিন্নীর চলেই যাবে হেসে খেলে। ছেলেমেয়েরাও নিজের নিজের মত সুপ্রতিষ্ঠিত। এখন শুধু বসে জিরিয়ে, গড়িয়ে যাওয়া সেই অন্তিম ক্ষণের দিকে।

চলে যাওয়ার কথা ভাবলেই বুকটা যেন টনটন করে আজকাল অমিতবাবুর। লাবণ্যপ্রভার জন্য। উনপঞ্চাশটা বছর কম কথা তো নয়। অষ্টাদশী লাবু আজ তার অস্তিত্বে মিশে একাকার। তাকে ফেলে যান কি করে! তাকে রেখেই বা যান কোন ভরসায়!এই একটা ভাবনাই আজকাল দুশ্চিন্তা হয়ে জ্বালায় অমিতবাবুকে। আর এমনই জ্বালা, মন খুলে কাউকে বলতেও পারেন না এ কথা। লাবুকে তো নাই, সে বেচারী শুনে নিশ্চিত প্রেসার বাড়িয়ে ফেলবে চাড্ডি। ছেলেমেয়েরা শুনলেও বুঝতে পারবে না এ যাতনা! অগত্যা মনের ভেতরেই ডালপালায় বাড়ে ভাবনাগুলো। অতএব, মনে মনেই তাদের ছেঁটে কেটে ফেলার জন্য "আজ"টাকে আঁকড়ে ধরার অভ্যাস করেন অমিতবাবু। যা গেছে তা ফিরে পাবার উপায় নেই যখন, যেটুকু বেঁচে বর্তে আছে, তার শেষ বিন্দু নির্যাসও নিংড়ে নেওয়া আর কি!
যাপনের এই নতুন অভ্যাসে আর একজনও মহা খুশী, লাবণ্যপ্রভা। হবে না, এই যে এত খেয়াল রাখে আজকাল মানুষটা, ঘুমের মধ্যে আঃ উঃ করলেও লাইট জ্বালিয়ে উৎকন্ঠিত গলায় বলে, "কি হয়েছে লাবু, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে, বলো আমায়"... এমনটা শোনার অপেক্ষা নিয়েই তো কেটে গেছে এতগুলো বছর। কিন্তু সদা ব্যস্ত মানুষটা বরাবর যেন প্রয়োজনের চেয়ে বেশি নিশ্চিন্ত নিজের স্ত্রীয়ের প্রতি। নিশ্চিন্ত নাকি বেখেয়ালী? এমন প্রশ্নও লাবণ্যর মনে আসেনি তা নয়, উত্তরও পেয়েছেন সময়ের হাত ধরে। হ্যাঁ, প্রথম দিকে কষ্ট পেলেও ক্রমশঃ স্বামীর এই নির্লিপ্ততা আর উদাসীনতার অভ্যাস হয়ে গেছে লাবণ্যর। বুঝেছেন বলেই হয়তবা।
কত সময় এমন হয়েছে, ছেলেমেয়েরাও রেগে গেছে বাবার বেখেয়ালীপনায়, সামলেছে লাবণ্যই। এইত সেবার বাবি ফোন করেছে সিডনি থেকে। বোন টুসিদেরকেও নিয়েছে গ্রুপ কলে। ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই যমজ নাতি, নাতনি সবাই ঠেলাঠেলি করছে মোবাইলের সাড়ে সাত ইঞ্চি পর্দায়। সবার এক প্রশ্ন এক অভিযোগ! বাবা কই মা, এখনও আসে নি? আজকের দিনেও? আজ গেলই কেনো অফিসে? এত কিসের কাজ কাজ? উফফ, বাবাকে নিয়ে আর পারা যায় না!বাবাকে না দেখে হই হই করে উঠেছে দুই ভাই বোন।
আর যথারীতি রক্ষণাত্মক হয়েছে লাবন্য। বলেছে, "তাতে হয়েছেটা কি শুনি। কাজ কম্মো মাথায় তুলে অফিস ছুটি করে কি সকাল থেকে নাচবে আমায় মাথায় করে? বিয়ের দিন বলে? বিয়ের দিন তো কি ? তিন যুগ আগের কথা! আজও কি সেই আনন্দে হাত পা তুলে ধেই ধেই করতে হবে? আজ বাদে কাল রিটায়ার করবে। এত দায়িত্বশীল পদ! হুট পুট ছুটি নেব বললেই হলো। তোরাও হয়েছিস যেমন। ঘুরতে ফিরতে খালি এই দিন, ওই দিন... জম্মো দিন, বিয়ের দিন, প্রেমের দিন, কবিতার দিন,...বাপরে বাপ! আসলে, হুল্লোড় করার ফন্দি ফিকির যত!"
পিছন থেকে এসে স্ত্রীয়ের কথার কিছুটা শুনে ফেলে অমিতবাবু। দরজা আলগা ভেজানো ছিল। স্বামী এক্ষুণি ফিরবে ভেবেই এমন ব্যবস্থা লাবুর। খেটেখুটে এসে মানুষটাকে যেন অপেক্ষা করতে না হয় দুদণ্ড। এতটাই খেয়াল লাবুর। কিন্তু তার নিজের? এত ভুল হয় কি করে বারবার? ভুল নাকি এ তার ইচ্ছাকৃত অভ্যাস? সত্যিই তো, কেন মনে ছিল না আজকের দিনটার কথা? বিশেষ একটা দিন, বিশেষ ভাবে পালন করা, সেটাই ত স্বাভাবিক। তবু কেমন ওকে আগলেই ঢাল হয়েছে লাবু। বরাবরের মত। সেই প্রথম বছর বিবাহ বার্ষিকীর দিন থেকেই।
খবর না দিয়ে সেবার আচমকা চলে এসেছিল লাবুর বাবা মা ভাই বোন। একরাশ উপহার নিয়ে। মেয়ে জামাইকে চমকে দিতে। অফিস থেকে ফিরে তাদের মুখোমুখি হয়ে ভারী বিব্রত বোধ করছিল অমিতবাবু। কেউই কিছু বলে নি, প্রশ্ন করে নি তাও। নিশ্চই কিছু গল্প বানিয়ে বলেছে লাবু ওদের, তাই প্রশ্নের বদলে সম্ভ্রম তাদের চোখে মুখে। রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই চলে যেতে বউকে বুকে জড়িয়ে আদর করেছিল হৈম। লাবণ্যর শাশুড়ি। বড় বউকে এজন্যই আজীবন চোখে হারাতো অমিতবাবুর মা। গর্ব করে বলত, "সংসারের ছোট ছোট ফুটিফাটা বড় হতে দিতে নেই, এভাবেই রিফু করে নিতে হয় ক্ষমা, দয়া, প্রশ্রয় ভালোবাসা দিয়ে। এক সুতোয় সবাইকে বেঁধে রাখা কি যে সে কথা! তবে বড় বউ পারবে, নিঃসন্দেহে। আরে বাবা জহুরীর মেয়ে আমি, এমন রত্ন চিনতে কি আর আমার ভুল হয় কখনো?"
ঠিকই বলত মা। রত্ন বলেই তো এত অযত্নেও তার এমন দ্যুতি! এতগুলো বছর কি আর পেল লাবু? পিতৃহীন পরিবারে মায়ের দায়িত্ব, ছোট ভাইয়ের দায়িত্ব সবটাই ছিল তার একার কাঁধে। সেসব সামলে জন্মদিন বিয়ের দিন পালন ছিল নিতান্ত বিলাসিতা। ওসব তো পরের কথা, মধুচন্দ্রিমাতে নতুন বউকে কোথায় নিয়ে গেছিল সে, না দেশের বাড়ী চণ্ডীপুরে, তাও মাকে সাথে নিয়ে। তবু কি খুশিই না হয়েছিল লাবু। শহরের ইট কাঠের ঘড়ি বাঁধা জীবন থেকে ছুটি পেয়ে কটা দিন যেন স্বপ্নের মতই কেটেছিল ওদের। দীঘির জলে পা ডুবিয়ে নিটোল গোল চাঁদকে সাক্ষী রেখে প্রথমবার সাহসী হয়েছিল লাবু। এদিক ওদিক তাকিয়ে ঠোঁট ছুঁয়েছিল স্বামীর ঠোঁটে, আর অমিতবাবু? তার যেন বুকে হাতুড়ি পিটছিল কে দুম দুম করে। "এমন করেই ভালো বাসবে ত আমায় সবসময়? আমার কিন্তু অনেক দোষ। সব থেকে বড় দোষ বোধহয় বেখেয়াল। মা বলে।" পরম আশ্লেষে বউকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল সে। উত্তরে হেসেছিল লাবন্য। বলেছিল "সে ঠিক আছে, তোমার ভাগের খেয়াল আমিই রেখে নেব, আমি আছি তো!"
আমি আছি ! এই ভরসাটাকেই উপভোগ করে এতগুলো বছর এমন চোখ বুঁজে কাটিয়ে দিল অমিতবাবু, একি নির্ভরতার অভ্যাস না বেখেয়ালের বদভ্যাস?? ছুটি না নিলেও আধ ঘন্টা আগে বেরিয়ে আসা, যেতেই তো পারতো! আর আসার সময় মনে করে বিশুর থেকে একটা জুঁই এর মোটা মালা নিয়ে আসলেই তো ঝলমলিয়ে উঠত ও মুখ, হাজার বাতির রোশনাইয়ের মত, তবে...
না, মুখে কোনোদিন এসব নিয়ে কিছু বলেনি লাবু ঠিকই, কোন অভিযোগ অসন্তোষও করেনি। হাসিমুখেই মেনে নিয়েছে স্বামীর যত অপারগতা। কিন্তু মনে মনে নিশ্চই আশা করেছে, নিশ্চই ভেবেছে, এবার হয়ত মনে পড়ে যাবে মানুষটার। ইস,ভারী অন্যায় হয়েছে তার প্রতি। ঘটাপটা আদিখ্যেতা, আড়ম্বর না হলেও এটুকু তো করাই যেত। ভালোবাসাও কিন্তু সবাক হতে চায় কখনও কখনও। উপহারের ভাষায়। আদরের ছোঁয়ায়। কেন যে বোঝেনি আগে অমিতবাবু!!
নির্ভেজাল আনন্দে হৈ হুল্লোড় করার দিন আসলে খুবই সীমিত জীবনের পরিক্রমায়। সময়ের অভাব, সুযোগের অভাব, অর্থের অভাব, ইচ্ছের অভাব... অভাব একটা না একটা থেকেই যায় ঠিক, যদি না ইচ্ছেটা অভ্যাস করা হয়। প্রথমদিন থেকেই যারা ছোট ছোট আনন্দ উদযাপনের জন্য খুব সাদামাটা হৈ হুল্লোড় করারও ফন্দি ফিকির খুঁজে নেয়, তাদের অভ্যাস হয়ে যায় আমোদ করার, জীবনকে উপভোগ করার। থোর বড়ি খাড়া জীবন চিরহরিৎ তাদের জন্য। দীর্ঘতম টেস্ট ইনিংসের প্রতিটি দিনই আসলে এক একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ। বিনা আফসোসে, বিনা হাহাকরে বিদায় নিতে হলে সব কটা ম্যাচই সমান উৎসাহে খেলে যেতে হয় তাই হয়ত। সেঞ্চুরি হোক বা শূন্যে আউট সব মিলিয়ে তুমিই তখন ম্যান অফ দি সিরিজ এই জীবনের!!
আজ বুঝেছে অমিতবাবু, দাম্পত্যের ছত্রিশটা বসন্ত অযত্নের অভ্যাসে কাটিয়ে দেবার পর। সব সম্পর্কেই একটা যত্ন লাগে, একটা সুন্দর বোঝাপড়া হওয়ার জন্য। তবেই স্থায়ী হয় সম্পর্ক। কিন্তু ওনার ভাগে তো শুধুই ফাঁকির হিসেব। সে ইচ্ছে অনিচ্ছে যে কারণেই হোক। তবু ওনার ভাগের যত্নের অভাবটা কখনো বুঝতেই দেয় নি লাবু। উল্টে দ্বিগুণ যত্নে, প্রশ্রয়ে ভরিয়ে রেখেছে, বিপদে আপদে ঢাল হয়ে দাড়িয়েছে টান টান হয়ে। কিন্তু মনের অগোচরে কোথাও কি কোনো ক্ষোভ জমে আছে লাবুর? নাকি সইতে সইতে এভাবে সইয়ে নেওয়াকেই অভ্যাস করে নিয়েছে সে!! বুঝতেই হবে আমায়, নইলে যে চিরকালের মত অপরাধী হয়ে থাকতে হবে লাবণ্যর কাছে। একান্তে বিড়বিড় করেন অমিতবাবু।
নিয়তির এমন পরিহাস সুখ এলেও তার যাবার তাড়া বড় বেশি চিরকালই। বাষট্টিতে রিটায়ার করে অমিতবাবু যখন ভাবলেন এবার চুটিয়ে উসুল করে নেবেন জীবনের না পাওয়া আনন্দের অনুভূতিগুলো লাবুর সাথে নির্ঝঞ্ঝাট, একাধিক রোগের একশো হাত যেন আস্টে পৃষ্ঠে ঘিরে ধরল লাবণ্যকে। আজ রক্তে চড়চড় করে বাড়ছে চিনি তো কাল হাঁটু অবশ, পরশু থাইরয়েড, তরশু উচ্চ রক্তচাপ। তবে সব কিছুর চেয়ে ভয়ের হল তার বিস্মৃতির অসুখ।ডাক্তার বলল বয়সের দোষ। এমন হয় অনেকেরই। আদর, ভালোবাসা আর যত্নে সেরে উঠতেও পারেন রোগী। অমিতবাবু কিন্তু জানেন এ রোগের কারণ তিনিই। তার ভাগের দায় দায়িত্ব, ভালো মন্দ, মনে রাখতে রাখতেই আজ জবাব দিয়েছে লাবুর মন। কত আর সইবে? কত আর সামাল দেবে স্বামীর বেখেয়ালী পনার? আর কত?
অনেককিছুই আজকাল ভুলে যায় লাবণ্য। খেই হারিয়ে ফেলে কিছু বলতে বলতে। অসহায় দৃষ্টিতে তাকায় ফ্যালফ্যাল করে। তাড়াতাড়ি সামলায় অমিতবাবু। অন্য কিছু মজার কথা বলে, হাসিয়ে। গায়ে মাথায় হাত বুলিয়ে। কি আশ্চর্য ভাবে উল্টে পাল্টে গেছে সব হিসেব! চিরকালের বেখেয়ালী মানুষটা আজ ভীষন ভাবে মনে রাখে সংসারের প্রতিটা খুঁটি নাটি, লাবুর ওষুধ,পথ্য,পছন্দ অপছন্দও। পুরোন অভ্যাসগুলো চলে যেতে যেতে কিছু নতুন অভ্যাসও রপ্ত হয়েছে আজকাল অমিতবাবুর।
উপলক্ষ ছাড়াই বাজার থেকে আজকাল অর্কিড আনেন অমিতবাবু। সাজিয়ে রাখেন বসার ঘরের কাঁচের লম্বা ফুলদানিটায়। কিংবা অনিতা রাতের খাবার রেঁধে বেড়ে যাবার পরেও উনি হঠাৎ করেই বানিয়ে ফেলেন এক বাটি ঝুরঝুরে আলুভাজা। ছোট ছোট পদক্ষেপ, তবু উনি খেয়াল করে দেখেছেন লাবণ্যর চোখ মুখ যেন জ্বল জ্বল করে খুশিতে।
এভাবেই চলছিল দিন। নিয়ম অনিয়ম যাই হোক না কেন, নিয়মিত চলতে চলতেই তো অভ্যাস হয়ে দাঁড়ায় একদিন। এ গল্পেও তাই হলো। কিন্তু নতুন অভ্যাসে দক্ষ হবার আপ্রাণ চেষ্টা স্বত্ত্বেও সেই ফাঁকিতেই পড়তে হলো অমিতবাবুকে। পঞ্চাশ বছর পূর্তির ঠিক একদিন আগেই সারাজীবন সাথে থাকার প্রতিশ্রুতিকে ফাঁকি দিয়ে রাতে ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে চলে গেল লাবণ্যপ্রভা। একবার অস্ফুট আঃ উঃ করেই। রোজকার মত ধড়মড় করে জেগে গিয়ে লাইট জ্বালিয়ে কি হয়েছে লাবু, কোথায় কষ্ট হচ্ছে বলো, বলো আমায়, বললেও উত্তর এলো না আর। নিথর নিস্পন্দ মানুষটার ঠোঁটের কোণায় যেন যুদ্ধ জয়ের সুখ। যেন নিঃশব্দে বলছে, "আমার কাজ শেষ। এবার তোমার পালা। তোমায় খেয়াল রাখার অভ্যাস হয়ে গেছে, ব্যাস এবার নিশ্চিন্ত আমি।"
সাতদিন হলো মানুষটা ছাই হয়ে গেছে তবু রোজ মাঝরাতে নিয়ম করে ঘুম ভেঙে যায় অমিতবাবুর। ঘুমের মধ্যেও লাবুর আঃ উঃ শুনতে পান উনি। আর জেগে ওঠেন ধড়মড়িয়ে। তারপর সারাটা রাত জেগেই কাটান। জল খান, পায়চারি করেন, লাবণ্যর ফটোর সামনে দাঁড়িয়ে বিড়বিড় করেন, বকবক করেন, কখনো সুখের কথা, কখনো দুঃখের, হাসেন, কাঁদেন, মনে হয় এইত পাশেই আছে লাবু, কোথাও যায় নি তো তাকে ছেড়ে।চোখ ভারী হয়ে আসে তবু ঘুমোন না আর। রাত হলেই এই এক ঘটনা চলছে বিগত এক সপ্তাহ। কোনক্রমে চোখে পড়ে গেল একদিন টুসির। জল খেতে উঠে বাবাকে এমন করতে দেখে সঙ্গে সঙ্গে দাদাকে ডেকে দেখালো সে। ভাই বোনে আলোচনা হল নিচু গলায়। ঠিক হল সকাল হলে বুঝিয়ে বলবে বাবাকে।নিজের নিজের জায়গায় ফিরে যেতে হবে ওদেরও শিগগির।এভাবে বাবাকে একা রেখে যাওয়া তো অসম্ভব!
সেদিন সকালে যখন ছেলে মেয়েরা বুঝিয়ে বলল, বিনা প্রতিবাদে ওদের পুরো কথা শোনেন অমিতবাবু। হ্যাঁ, চিন্তা হওয়ারই কথা ওদের। কিন্তু এই যে রোজ রাতে স্ত্রীয়ের সাথে মন খুলে সুখ দুখের গপ্পো করার সদ্য এক নতুন অভ্যাস পেয়ে বসেছে তাকে, তার কি হবে ওদের সাথে চলে গেলে ? লাবু যে একেবারে হারিয়ে যাবে তার থেকে।এই বাড়ি, এই বিছানা, এই বালিশ সব কিছুতেই যে লাবুর গন্ধ। আর সেই গন্ধকে বুকে আঁকড়ে বেঁচে থাকার অভ্যাসটাও তো আর আজকের কথা নয়। তাই তার একটাই উত্তর "না"। আজ নয়ত কাল চলেই যেতে হবে যখন, তখন আর কিসের চিন্তা! রাতে ঘুম না হলে তেমন, দিনেই ঘুমিয়ে নেবেন। ক্লান্তি এলে ঘুমও আসবে ঠিক আপনা আপনি। কিন্তু লাবণ্যকে এখানে এভাবে ছেড়ে, কোথাও যেতে পারবেন না তিনি। এই যাপন শুধু অভ্যাস নয়, এ এক অনুভূতি যাকে শব্দ দিয়ে বা অক্ষরে বোঝানো যায় না, মন দিয়ে স্পর্শ করতে হয় বুঝতে চাইলে।

[+] 1 user Likes ddey333's post
Like Reply

[Image: 22.jpg]
[+] 1 user Likes ddey333's post
Like Reply

উষ্ণতা খুঁজেছিলাম আমি
কিন্তু তুমি অধপতনের পথে নিয়ে গেলে 
তোমার শরীরের গরম দিয়ে !
দগ্ধ করে আমায় এখন প্রশ্ন করো 
"অমাবস্যা তোমার মুখে ?"
নষ্ট কি করোনি তুমিও আমায় 
কলঙ্কিত আমার হৃদয় !
ওগো দোষ  শুধু একা  আমার নয় 
তুমিও তো চেয়েছিলে কলংকিত হতে !
ভাগিদার যে তুমিও !
তোমাকে ছেড়ে যাবো কোথায় 
একমাত্র মরণ ছাড়া !
হৃদয় জুড়ে আছো তুমি 
তাইতো আমি ছন্নছাড়া !
 
Dada_of_India
[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)