Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

[Image: 12.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো 

লিস্ট আরো লম্বা। কয়েকটাই দেওয়া হয়েছে মাত্র।
 
১. মার খাবার পরে কাঁদলে
২. মার খাবার পরে না-কাঁদলে
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে
৫. না-খেললে
৬. বড়দের আড্ডায় ঢুকলে
৭. বড়দের কথার উত্তর না-দিলে
৮. বড়দের কথায় প্রম্প্ট উত্তর দিলে
৯. অনেকদিন মার না-খেয়ে থাকলে
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে
১১. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে প্রণাম না-করলে
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় হাতসাফাই করতে গিয়ে ধরা পড়লে
১৩. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে
১৪. খেতে না-চাইলে
১৫. সন্ধে্ নামার আগে বাড়ি না-ফিরলে
১৬. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে
১৭. জেদ দেখালে
১৮. অতি উৎসাহী হলে
১৯. কারো সাথে মারামারি করে হেরে এলে
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে
২১. স্লো মোশনে খেলে
২২. ফাস্ট ফরোয়ার্ড কলেজে যাওয়ার সময় খেলে
২৩. সকালে ঘুম থেকে উঠতে না-চাইলে
২৪. রাতে ঘুমোতে না-চাইলে
২৫. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রইলে।
২৬. শীতকালে স্নান করতে না চাইলে
২৭. গ্রীষ্মে বেশীক্ষণ স্নান করলে
২৮. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে
২৯. কলেজে টীচারদের কাছে মার খেয়েছি খবর পেলে
৩০. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান করলে বা বিড়বিড় করে পড়লে
 
আমাদের না ছিল মান, না অভিমান, না ডিপ্রেশন। মার খেতাম আবার চোখে জল নিয়ে হেসেও ফেলতাম...
 
এখন আর মার খাই না
ভাল আছি?
জানিনা!!   bananaSad

[+] 1 user Likes ddey333's post
Like Reply

বিয়ে কি ? 

সঞ্জীব চট্টোপাধ্যায়
 
" অস্কার ওয়াইল্ড লিখেছিলেন- ম্যারেজ ইজ এ পারমানেন্ট ডিসএগ্রিমেন্ট। মানে স্থায়ী একটা মতের অমিল। স্বামী আর স্ত্রীর মতের মিল হলে, বিবাহিত জীবনের সমস্ত স্বাদই চলে গেল। সেই দাম্পত্য জীবন আলুনি তরকারির মতো। চিনি আর দুধ ছাড়া চায়ের মতো। লেজ- কাটা বেড়ালের মতো। গোঁফ - কামানো বাঘের মতো। শব্দহীন ঝরনার মতো। নিঃশব্দ হাটের মতো। ফ্যাঁস আর ফোঁস এই হল দাম্পত্য জীবন। আমি ফ্যাঁস করব, তিনি ফোঁস করবেন। লাগাতার খিচিমিচির নাম বিয়ে। কি বড়, কি ছোট জীবনের যে- কোন ব্যাপারে দুজনের দুরকম মত। 
 
কোন বিশ্বসংস্থার ক্ষমতা নেই সেখানে বিশ্বশান্তির প্রতিষ্ঠার। "
 
.... সঞ্জীব চট্টোপাধ্যায়
[+] 1 user Likes ddey333's post
Like Reply

দাম্পত্যপ্রেম বড় মধুর 

বিবাহের অনেক দিন পর দুই বন্ধুতে দেখা হয়েছে। প্রাণের বন্ধু দুজন একে অপরকে জড়িয়ে ধরে কত কথা.....ফুরোতেই চায়না। যাই হোক অনেক কথার পর এবার একে অপরকে তার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চাইল।
প্রথম জন  : তো ভাই বল ! তোমার দাম্পত্য জীবন কেমন চলছে?
দ্বিতীয় জন :-
"আর বোলনা ভাই , ওপরওয়ালার কৃপায় খুবই ভাল চলছে । আমাদের নিজেদের মধ্যে বিশাল understanding।  সকালের চা টা আমিই করতে ভালবাসি । তারপর দুজনে মিলেমিশে জলখাবার তৈরী করি। ।  তারপর গল্প করতে করতে বাসন ও ধুয়ে ফেলি। কি যে ভালবাসা আমাদের মধ্যে যে কি বলব।। এই ভালবাসার জোরে কখন যে কাপড় কেচে ফেলি , বুঝতেই পারিনা। । কখনো কখনো আমার স্ত্রী তার পছন্দের ডিশ আমাকে বানাতে বলে আবার কখনো কখনো আমিই নিজের ইচ্ছেতে ওর পছন্দের খাবার বানাই। 
আমার স্ত্রী আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালবাসে । তাই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমি নিজে পালন করি। এসব আর কিছুই নয় , গভীর প্রেমের প্রকাশ। 
এবার তুমি বল ভাই , তোমার বৈবাহিক জীবন কেমন চলছে ......?
দ্বিতীয় জন একগাল হেসেবলছে : ভাই , বেইজ্জতি তো আমারও এমন হয় , যেমনটা তোমার । কিন্তু একটাই সমস্যা যে আমি তোমার মত এত সুন্দরভাবে Presentation দিতে জানিনা।
 
Collected ! Namaskar

Like Reply

*কি সুন্দর উত্তর!*

দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......
 
একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই
ওয়াইফাই নেই
কোন ইন্টারনেট নেই
কম্পিউটার নেই
অনলাইন শপিং নেই
টিভি নেই
মোবাইল ফোন নেই?
শপিং মল নেই
মাল্টিপ্লেক্স নেই"
 
তার বাবা উত্তর দিলেন:
"ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের
সাথে জীবনযাপন করে -
 
প্রার্থনা নেই
সমবেদনা নেই
সম্মান নেই
কোনো শ্রদ্ধাবোধ নেই
কোন চরিত্র নেই
লজ্জা নেই
বিনয় নেই
সময় পরিকল্পনা নেই
খেলাধুলা নেই
পড়া নেই"
 
 
আমরা যারা 1940-1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ:
 
o কলেজের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি।
o আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়।
o আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয় কলের জল পান করি।
o আমরা কখনই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম।
o আমাদের কখনই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম।
o খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি।
o আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি।
o আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম।
o আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়। 
o আমাদের কখনই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট ছিল না - তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল।
o আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি।
o আমরা হয়ত কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু  সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম।
o আমরা একটি অনন্য এবং, সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি । আর প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।
 
সংগৃহিত।
Like Reply

ময়ূর পুচ্ছে কাক


আমাদের পাড়ায় কালুর নন ভেজ পাকোড়ার ব্যবসা। বছর চারেক আগে একটা টিনের চালার দোকানে কড়াই, স্টোভ নিয়ে ব্যবসার শুরু। আজ তার নিজের দোতলা বাড়ির এক তলায় একটা অংশে টেবিল চেয়ার পাতা ছোট্ট সুন্দর দোকান। ডেইলি সেল প্রায় ৫/৬ হাজার টাকার। না আমি কোন উদ্যোগ পতির গল্প বলতে বসিনি। বলছি আমাদের আধুনিক বাঙালী সমাজের মানসিকতা আর অন্ধ অহমিকার কথা। কালুর সঙ্গে প্রেম স্বপ্নার। স্বপ্নার ব্যাংক অফিসার বাবার আপত্তি পাকোরা ওলার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। স্বপ্নার বিয়ে হলো কালুর তিনভাগের একভাগের রোজকার করা KFC এর সুট টাই শোভিত কাউন্টার ম্যানেজারের সঙ্গে।
হায়রে এই আমাদের দেশ! বিজ্ঞাপনের বিপণন কৌশলে সাউথ সিটি তে ডেসার্ট মারছি, fb তে পিক দিচ্ছি, সবটাই বিপণনের গেরোয় পড়া হাফ আতেল বাঙালী।  কিন্তু চন্দননগরের জলভরা কোনোদিন জাতে উঠতে পারলো না। এরা নিজেরা নিজেদের উৎকর্ষতাকে নিজেরাই বিশ্বাস করে না, খালি ভাবে সাত সমুদ্র তেরো নদী না ছুঁয়ে এলে সর্টিফায়েড নয়, কি ডাক্তার, কি জামাই, কি ওষুধ, কি খাবার!
আসলে বিজ্ঞাপনের বিপণন কৌশলে আমাদের মাথায় কাঁঠাল ভাঙছে বিদেশী বেনিয়ারা।
বড় বড় রেস্তোরাঁ এবং হোটেলের খাদ্যতালিকায় সমস্ত খাবারের নাম ইংরেজি কিংবা অন্য কোন বিদেশী ভাষায় লেখা থাকে দেখেছি।দেখা যাক কিছু উদাহরণ-
'রোসেটো আল্জফার্নো'
এটা বস্তুত ভাতে লাল শাক মেখে পরিবেশন করা হয়।
দাম- ৩৭৫ থেকে ৪০০ টাকা প্লেট । বাড়িতে আপনাকে দিলে আপনি কি খাবেন না নাক সিটকবেন! অথচ এসি রেস্তোরায় সোনা মুখ করে খেয়ে আসবেন!
'নাচোজ উইথ সালসা'
খাস্তা নিমকি কাঁচা টমেটোর চাটনির সাথে পরিবেশিত
দাম- ২০০ টাকা ।খাস্তা আর কাঁচা টমেটোর চাটনি শুনলে কেই বা আর ২০০ টাকা দেবে। তা ছাড়া কাঁচা টমেটোর চাটনি সহযোগে খাস্তা খাচ্ছি বলাটাও বেশ লজ্জাজনক!
'সিনোমিনে সুফলে'
সুজির হালুয়া দাম - ১৭৫ টাকা! বাড়িতে মা ঠাকুমার হাতে এই টাকায় ২৫ জনের হয়ে যাবে।
"রাইস সুপ উইথ লেমন গ্রাস" এর নামে ভাতের মাড় ১৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং কুল স্মার্ট ছেলেগুলো বুক ফুলিয়ে বলে, "I am having rice soup and NACHOS WITH SALSA..!!!" কে আর বলতে পছন্দ করবে খাস্তার সংগে ভাতের মাড় খাচ্ছি রে! হাসিও পায় আবার দুঃখও হয়।
একটা ডিশের নাম, 'ইন্ডিলাচা'
আমাদের যে পরোটার ভেতরে সবজী ভরে মা হাতে ধরিয়ে দিত ছেলেবেলায়, এ সেই জিনিষ! দাম- ২০০ টাকা ।
"ছাতু" বললে লোকে গেঁয়ো ভাবতে পারে এবং হীন দৃষ্টিতে দেখবে হয়ত। কিন্তু ঠেলা ওয়ালার ঘটিতে তৈরি ১০টাকার ছাতুর সরবত যখন আমরা রেস্তোরায় বসে ১৫০ টাকা দিয়ে খাই "গ্রাম জুস উইথ পিপার" আহা ..!! কি স্ট্যান্ডার্ডের খাবার!
কুকারে সেদ্ধ করা ৫ টাকার ভুট্টা, "সুইট কর্ণ" বলে বেমালুম ৬০ টাকায় বিক্রি করছে আর লোকে কিনে খাচ্ছেও !
জাপানিজ রাইস ওয়াইন ওটা একটু সুগন্ধি সহযোগে পরিবেশিত গোদা বাংলায় যাকে বলে হাঁড়িয়া।
চিলড রাইস উইথ গ্রিলড ব্রিঞ্জাল 225 টাকা+ GST. আসলে পান্তা ভাত আর বেগুন পোড়া।
আসলে আমরা অতি আধুনিকরা খাবার নয় খাবারের মোড়কে টাকা চিবিয়ে খেতে পছন্দ করি। আর এটাই প্রমাণ করে, আমাদের মতন বুদ্ধি ধারী ও আঁতেলরা যতদিন এই ধরাধামে বিচরণ করছে, অন্তত ওই রেস্তোরাঁ আর হোটেলের মালিকরা অনাহারে মরবে না।
 
Collected .

Like Reply

*এক নিরক্ষর ঈশ্বর - "মা" -*

              Namaskar
 
 *এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেয়েছে। বাবা মার্কসিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, "ওগো শুনছো, পায়েস বানাও আমি রসগোল্লা আনছি, তোমার ছেলে মাধ্যমিকে ৯৫% নম্বর পেয়েছে।*
 
*মা রান্নাঘরের থেকে প্রায় দৌড়ে এসে বললেন, "কি বললে? আমাকেও দেখাও।"*
 
*ছেলে মাঝখানে ফট করে বলে উঠল, "বাবা মা'কে রেজাল্ট দেখিয়ে কি হবে, মা কি লেখাপড়া জানে, মা তো আঙ্গুলছাপ' নিরক্ষর, মার্কসিট পড়তেই পারবে না।"*
 
 *মায়ের চোখ ভিজে উঠল, আঁচল ঢাকা দিয়ে রান্না ঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে।*
ন
*ছেলের কথা শুনে বাবা বললেন, "হ্যাঁরে এটা সত্যি তোর মা পড়তে পারেন না। আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই ৯ মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য - কেন না ও নিরক্ষর ছিল।*
 *সকাল ৭ টার সময় তোকে কলেজে যেতে হবে, তাই তোর মা ভোর ৫ টার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করত - কেন না ও নিরক্ষর ছিল।*
 
*যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত - কেননা ও নিরক্ষর ছিল।*
 
 *তোকে ভালো কাপড় জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত - কেন না তোর মা নিরক্ষর ছিল।*
 
 *তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত - কেন না তোর মা নিরক্ষর ছিল।*
 
*এই কাগজের টুকরোটা'তে যে নম্বর তুই পেয়েছিস তার বেশিটাই তোর মায়ের দান জেনে রাখিস - সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রী পিএইচডির উপরে।*
 
 *আর তুই বলছিস নিরক্ষর। মা তোর সবচেয়ে বেশি ডিগ্রীধারী শিক্ষক। যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়।*
 
*ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে কতটা আঘাত করেছে। সে কাঁদতে কাঁদতে রান্না ঘরে ঢুকে গেল।  অনেক সন্তানই নিজেদের মা বাবা'কে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়।*
 
 *তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা'রা তাদের জন্য কত কষ্ট সহ্য করেন, নিজেদের ইচ্ছা অভিলাষ জলাঞ্জলি দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন, সন্তান প্রতিষ্ঠিত হলে তাঁরা কত খুশি হন।*
 
        *- : সংগৃহীত :;-*

Like Reply

একবার বাদশাহ আকবর পরিপূর্ণ রাজসভায় বীরবল কে একসঙ্গে তিনটি প্রশ্ন করেন -

১. দুধ কেন উথলে পড়ে?
২. বেসিনে জল কেন বইতে থাকে?
৩. তরকারি কেন পুড়ে যায়?
 
প্রশ্নের সঙ্গে বাদশাহ শর্ত রাখলেন, এই তিনটি প্রশ্নের জবাব যেন একটাই হয়।
 
রাজদরবারে নিস্তব্ধতা নেমে আসে এবং সমস্ত মাননীয় সভাসদ ও মন্ত্রীগণ বীরবলের দিকে দৃষ্টিপাত করেন। 
 
কিছুক্ষণ নিরবতার পর বীরবল বাদশাহ কে বলেন,
 
-যদি অভয় দেন তাহলে বলি।
 
আকবার বাদশাহ গুরুগম্ভীর কণ্ঠে বীরবলকে অভয় দান করেন এবং তারপরেই বীরবল উত্তর দেন…..
 
 
 
 
 
-ফেসবুক জাঁহাপনা।
 
অপার বিস্ময় ও আনন্দে বাদশার চোখে জল এসে যায়। তিনি রাজসিংহাসন  থেকে নেমে বীরবলকে জড়িয়ে ধরেন এবং নিজের গলার মুক্তোর মালা বীরবলের গলায় পরিয়ে দিয়ে বলেন,
 
-ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও।

Big Grin Big Grin
Like Reply

অণুগল্প

 
এই কদিন হলো বেশ জমাটি ঠান্ডা পড়ে গেছে। ভোর রাত্তিরে ঘুম থেকে উঠতে বেশ কষ্টই হয় সরলের। কিন্তু কিছু করার নেই, ওর কাজটাই এমন, প্রায় রাত থাকতে থাকতেই উঠতে হয়। বাড়ি বাড়ি কাগজ বিলি করার কাজ করে ও। এক্কেবারে ঘড়ির কাঁটা ধরে সাড়ে তিনটের মধ্যে 'পয়েন্টে' পৌঁছতে হয়। তারপর নিজের হিসেবের কাগজ নিয়ে পাড়ায় ঢোকে ও। যদিও, সকাল সাড়ে ছ'টা - সাতটার মধ্যেই কাজ শেষ হয়ে যায় ওর। তারপর একবার ওর মালিক, শিবাদার বাড়ি গিয়ে বাকি কাগজপত্তর, বা কারো বাড়ি থেকে টাকাপয়সা দিলে, সেগুলো বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যায়। গিয়ে স্নান খাওয়া সেরে অফিসে যায়। অফিস মানে সেটাও একজনের বাড়িই, ছোটকাদা - এখানের বেশিরভাগ বাড়ির কেবল কানেকশান ছোটকাদার কাছ থেকেই নেওয়া। সেখানের টুকিটাকি কাজ করতে হয় - কারো বাড়িতে লাইনের কোনো সমস্যা হলে দেখে আসা, বা, ওর দ্বারা সেটার সমাধান না হলে ইলেক্ট্রিশিয়ান বিশুদাকে খবর দেওয়া, কেবলের টাকা তোলা, এইসব। আর এর মধ্যেই, দুপুরবেলা আর বাড়ি ফেরে না সরল, ছোটকাদার বাড়িতে বসেই একটু পড়ার বই পড়ে নেয়, নোট দেখে নেয়। কখনও কখনও ঘুমে চোখ জুড়ে আসে…তখন মিনিট পনেরোর জন্য ঘুমিয়ে নিয়ে আবার পড়া শুরু করে দেয়। বারবার বাবার কথা মনে পড়ে "সারাক্ষণ মোবাইল, বন্ধুবান্ধব - এসব ছেড়ে পড়াশোনা কর। এখন সময় খুব খারাপ। চাকরি বাকরির অবস্থাও খারাপ। কী যে হবে…"।
তখন বুঝত না সরল। বাবা চলে যাবার পরে বোঝে। মানে, মানুষ সারাজীবন থাকে না… জন্মালে চলে যেতেই হয়, কিন্তু, বাবা! বাবা চলে যাবার পরে হাড়ে হাড়ে বুঝেছে সরল, যে, বাবা কতখানি ছিলেন! আগে যে নিজেদের নিম্নবিত্ত হওয়া নিয়ে ছোট লাগত, এখন বোঝে ওই মোটা চালের ভাতটুকু জোগাড় করতে গিয়ে বাবাকে কতটা দিশাহারা হতে হয়েছে। আহা রে! বাবাকেও সেই ভোর বেলা থেকেই আগুনের ধারে থাকতে হতো। সকালে কচুরি, আলুর দম, ডিম কষা আর বিকেলে চপ ভাজা হতো বাবা যে দোকানে কাজ করতেন সেখানে। কারিগর হিসেবে বাবার মোটামুটি সুনাম ছিল। ওর বন্ধুরা অনেকেই ওই দোকান থেকেই চপ কিনে খেত। আর পরে ওকে এসে বলত। মাঝেমাঝে অদ্ভুত হীনমন্যতাতেও ভুগত সরল এজন্য। আর এখন - গর্ব হয়। বাবা চলে যাবার পরে একদিন ওই দোকানের মালিক কাকুর সঙ্গে দেখা হয়েছিল, উনি বলছিলেন "কালীদা মারা যাবার পর থেকে আমার খরিদ্দার ও কমে গেছে রে। অনেকেই বলে আগের মতো হচ্ছে না! মানুষটা এত কষ্ট পাচ্ছিল, বলে নি কোনোদিন!"
কান্না চেপে, কোনো মতে ঘাড় নেড়ে চলে এসেছিল সরল।
সত্যি, লাংসে ক্যান্সার হয়েছিল বাবার। চারিদিকে এত হাওয়া… তবু নিঃশ্বাস নিতে কষ্ট হতো। রোগা হয়ে গেছিলেন, বলতেন "ভাল তো রোগা হওয়া। আমাদের দোকানের উল্টোদিকেই তো একটা জিম আছে। কত টাকা নেয় জানিস? পনেরোশো টাকা! প্রতি মাসে! এত টাকা দিয়ে লোকে রোগা হতে যায়। আর আমি তো ফ্রিতেই রোগা হচ্ছি! হা হা!" এমনকি নিঃশ্বাস নিতে কষ্ট হলে বলতেন "পাম্প স্টোভে রান্না তো, ওইজন্যই একটু… ও কিছু নয়।"
ওই "ও কিছু নয়" টাই কাল হলো! যখন ধরা পড়ল, ততদিনে রোগটা ছড়িয়ে গেছিল অনেকটাই। সরকারী হাসপাতালে চিকিৎসা শুরুও হয়েছিল। কিন্তু তার মাসতিনেকের মধ্যেই…
আর, হঠাৎ করেই সরলও 'বড়' হয়ে গেল। এমনিতেই ওদের জমানো কিছু ছিল না সেভাবে। যেটুকু ছিল, সেটাও শেষ হয়ে গেল। তাই, বাধ্য হয়েই কাজ ধরতে হয়েছে সরলকে। মা আগে থেকেই দুই বাড়ি রান্নার কাজ করেন। এইভাবেই চলে যাচ্ছে। তবে এই ভাবে 'চলা' না, সরল ভাল ভাবে বাঁচতে চায়। তাই কষ্ট হলেও পড়াশোনা বজায় রেখেছে। ভাগ্যিস নাইট কলেজে ভর্তি হয়েছিল! তবে, সব ক্লাস করতে পারে না ও। সাড়ে ছ'টা নাগাদ কলেজ গিয়ে ন'টার মধ্যে বেরিয়ে পড়ে। দশটার মধ্যে না ঘুমোলে তিনটের সময় উঠে, সাড়ে তিনটের মধ্যে কাগজ আনার পয়েন্টে পৌঁছবে কি করে?
আজও রোজের মতোই কাগজ দিচ্ছিল বাড়ি বাড়ি। রবিবার গুলো একটু অন্যরকম হয়। কলেজ যেতে হয় না। কেবলের অফিস থেকে সোজা বাড়ি গিয়ে মায়ের সঙ্গে একটু গল্প করতে পারে। আর দশটার বদলে সাড়ে আটটা - ন'টা বাজলেই ঘুমিয়ে পড়ে ও।
কাগজ দেওয়া প্রায় শেষ, হঠাৎ হলুদ ফ্ল্যাট বাড়ির জানলা থেকে ওই বাড়ির কাকিমা ডেকে উঠলেন "এই যে ভাই, একবার আসবে?"
টাকা দেবার কথা আছে কি? কিন্তু শিবাদা তো কাগজের বিল পাঠায় নি? তবে অনেক বাড়ি থেকেই বিল না পাঠালেও টাকা দিয়ে দেয়, একদিন দুদিন পরে গিয়ে ও বিল দিয়ে দেয়। তেমনি কিছু হবে হয়ত।
তাড়াতাড়ি করে ঘরের সামনে এলো ও।
"কাকিমা, ডাকছিলেন?"
"হ্যাঁ, তোমার নাম কি গো? মানে, তুমি যখন কাগজ দেওয়া শুরু করো, শিবা বলেছিল বটে, একজন নতুন ছেলে আসবে। কিন্তু নামটা জানা হয়নি।"
"আমার নাম সরল বসাক, কাকিমা। আপনি কি আজ কাগজের টাকা দেবেন?"
"টাকা? না না, আমার মাসপয়লায় দেবার থাকে। তোমাকে দিয়েছিলাম তো এই মাসে।"
"ও হো, স্যরি কাকিমা, আমি ভুলে গেছিলাম।" মাথা চুলকে বলে ওঠে সরল। প্রায় একশোটা বাড়িতে কাগজ দিতে হয়… মনেই ছিল না।
কিন্তু, কাকিমাটা ডাকলেন কেন? একটু অবাক হয়েই তাকাল সরল।
উনি যেন বুঝে গেলেন ওর মনের কথাটা। তাই বললেন "তুমি তো পড়াশোনা করো, তাই না? শিবা বলেছিল। তোমাকে এটা দেবার জন্য ডাকলাম।"
তাকিয়ে দেখে, কাকিমার হাতে একটা চকোলেট!
"চকোলেট! কেন, কাকিমা?"
"শুনেছিলাম তোমার বাবা মারা গেছেন। বেশ আতান্তরে পড়েই কাজ শুরু করেছ। কতই বা বয়েস তোমার! আমার ছেলেটাও তোমার থেকে বড় হবে! ফেসবুকে দেখলাম, কাল 'ইন্টারন্যাশনাল মেনস ডে' ছিল। তাই ভাবলাম, একটা বাচ্চা ছেলে, যে বড় হবার আগেই সংসারের প্রয়োজনে 'বড়' হয়ে গেল, উপার্জনশীল হয়ে গেল, তাকে একটু থ্যাংকইউ বলি। ভাল থেকো, বাবা। বাবা নেই, মা তো আছেন। ওঁকে ভাল রেখো। নিজের যত্ন নিও। আর, পড়াশোনার জন্য কোনোরকম দরকার হলে আমাদের জানিও, কেমন?"
ছোট্ট একটা চকোলেট…কিন্তু… কী বিশাল! একজন মানুষের আশীর্বাদ আর ভালবাসা জুড়ে আছে যে তাতে।
আজকাল আর চোখে জল আসে না সরলের। তাও আজ গলার কাছটা যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে, ওর মতো সাধারণ একজনকেও এভাবে কেউ আশীর্বাদ করতে পারেন?
এবার থেকে ও ও সবার পাশে থাকবে। এখন তো সবাই কেমন পালটে যাচ্ছে। মা বলেন, সবাই কেমন যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। সেখানে একটু ভাল ব্যবহার, একটু কথা বলা - এভাবেও যদি পাশে থাকা যায়…
আর অন্যের মন ভাল করে দিতে যে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, সদিচ্ছাটুকু ছাড়া, এই তো আজই বুঝে গেল ও…
রাস্তায় বেরিয়ে প্যাডেলে চাপ দিল ও।
ঝকঝকে সোনারঙা দিন আজ। ঠিক ওর কাণায় কাণায় ভরে যাওয়া মনের মতো একটা দিন…

[+] 2 users Like ddey333's post
Like Reply

পানিফল


হেমন্তের নরম সকালে মাঝে মাঝে শোনা যায় এই হাঁক, “পানিফল নিবেন গো, পানিফ-অ-অ-অ-ল...”
অভিজাত মানুষজন পানিফল কেনেন না, আর এই গলিতে বাস যত অভিজাত মানুষদেরই। সাইকেলের পিছনে ঝুড়ি-বাঁধা পানিফল-ব্যাপারি তবু এই গলিতে ঢোকে কেন কে জানে। ভুল করেই ঢোকে হয়তো, কিংবা ঢোকে বিক্রির ক্ষীণ আশায়। তবে আজ কেউ তাকে ডাকল। ডাকলেন মৃগাঙ্ক। রানি হঠাৎ লাফিয়ে উঠে বায়না ধরেছে “পাঁইফল খাব!”
অলকা তাকান পুত্রবধূর দিকে। তাঁর দুই ভুরুর মাঝে হালকা কুঞ্চনরেখা। সেটি আরও স্পষ্ট হওয়ার আগেই ধাঁ করে পানিফলওয়ালাকে ডেকে ফেলেন মৃগাঙ্ক।
কেনা তো হল, কিন্তু পানিফল ছাড়াবে কে? খোসা ছাড়ানোর হাঙ্গামা এড়াতেই ও জিনিস কদাপি কেনেন না অলকা। তা ছাড়া স্বাদ গন্ধ কিছুই যার মনকাড়া নয়, তা কিনবেনই বা কেন? অলকার কাজ কি কম পড়িয়াছে?
 
মৃগাঙ্কই ধুয়েটুয়ে এনে ফলগুলো বধূমাতার হস্তে অর্পণ করলেন এবং উজ্জ্বল মুখে বললেন, “নে ধর, খোসা ছাড়াতে পারবি তো?”
অলকা বাঁচলেন। যাক, কাজটা রানির ঘাড়ে পড়ল তা হলে। কিন্তু বাঁচার জো কি অলকার আছে? ফলগুলো হাতে পাওয়া মাত্র অদ্ভুত দ্রুততায় আঙুলে কাঁটা ফুটিয়ে ফেলল রানি। অলকা মনে মনে ‘বেশ হয়েছে’ ভেবেছেন কি ভাবেননি, রানির আঙুল নিয়ে হুলস্থুল বাধালেন মৃগাঙ্ক। আঙুলের শুশ্রূষাপর্ব মিটলে দেখা গেল পানিফল ছাড়ানোর কাজটি চেপে গেছে অলকারই ঘাড়ে।
অলকা নিরুপায়। গুমোর দেখিয়ে কাজটা ফেলে রাখলে অনভ্যস্ত হাতে মৃগাঙ্কই যাবেন পানিফল ছাড়াতে। জলখাবারের মেনুতে আজ ছুটি-স্পেশাল কচুরির তোড়জোড় চলছে, তার মাঝে পানিফলের খোসা ছাড়ানোর বরাত দিলে রান্নার মেয়ের গাল ফুলবে। অগত্যা নীরবে বধূমাতার মুণ্ডপাত করতে করতে অলকাকেই বসতে হল পানিফলের বিরক্তিকর খোসা বিয়োজনে।
একটু বাদে রানিসাহেবা হেলেদুলে এলেন, একটি পানিফল তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এবং দেখতে দেখতে সহসা সোল্লাসে চেঁচিয়ে উঠলেন, “মা দেখেছ, পাঁইফল দেখতে একেবারে বাইসনের মাথার মতো! কাঁটা দুটো হল শিং আর এই এই জায়গাগুলো হল নাক মুখ চোখ। দেখো না, দেখো দেখো...”
মৃদু একটা ‘হুম্’ ছাড়া অলকার কাছ থেকে আর সাড়া না পেয়ে রানি এ বার ছুটল শ্বশুরের কাছে। মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন অলকা, রানির হাতে বাইসনের মাথা দেখতে দেখতে মৃগাঙ্ক ‘তাই তো! তাই তো!’ করে নিজের মাথাখানা দুলিয়েই চলেছেন। এ ছবি বড়ই গাত্রদাহকর। সে দাহ মাথায় পৌঁছেও যায় চট করে। ফলাফল, ক্ষণিকের মনোযোগহীনতা এবং সেই অবকাশে পানিফলরূপী বাইসনের তীক্ষ্ণ শিং গুঁতোয় খোদ অলকাকে।
কিন্তু অলকার তো মৃগাঙ্ক হেন শ্বশুর নেই, তাই বিক্ষত আঙুল টিপে ধরে নিজের ব্যথা নিজেকেই কমানোর চেষ্টা করতে হয়। এমনকি কোটাকুটি শেষ হলে নুন লঙ্কা মাখিয়ে প্লেটে সাজিয়ে ফলগুলো বধূমাতা সমীপে রেখেও আসতে হয়।
আজকাল প্রায়ই কপালে করাঘাত করেন অলকা। কী কুক্ষণে এ মেয়েকে পছন্দ করেছিলেন তিনি! ছবিতে মিষ্টি মুখখানি দেখে অলকাই গলেছিলেন বেশি। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ মেয়ে দেখা পর্বে মেয়ের মা-বাবার কথায় আর ব্যবহারে সর্বাধিক কাতও তিনিই হয়েছিলেন। পুকাইও অবশ্য এক দেখাতে পছন্দ করেছিল। তবে অলকার আগ্রহ আতিশয্যেই রানির পদার্পণ এ বাড়িতে। কিন্তু সে মেয়ে যে এমন ন্যাকাষষ্ঠী হবেন, তা কি তখন ঘুণাক্ষরেও বোঝা গেছিল?
মঞ্চে এ বার পা রাখল অলকার সুপুত্র, তথা রানিসাহেবার আর এক খিদমতগার, পুকাই। নিদ্রাভঙ্গ হয়েছে তার। হাই তুলতে তুলতে এসে অলকাকে বলল, “মা, চা।”
পানিফলজনিত জমে থাকা রাগঝাল এ বার ছেলের ওপরে ঝাড়লেন অলকা, “মা-কে কেন? বৌকে বলো না গিয়ে।” পুকাই অমনি হেসে বলল, “রানি করবে চা? তার চেয়ে বাবা আমিই এক কাপ জল মাইক্রোতে গরম করে খেয়ে নিই।” অলকা উত্তরে কিছু বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন, কারণ মঞ্চে তখন পুনঃপ্রবেশ ঘটছে রানিসাহেবার। মুখে টকাস টকাস শব্দ করতে করতে এসে অলকাকে জড়িয়ে ধরে এক পাক ঘুরে নিয়ে সাহেবা বললেন, “পাঁইফলটা এত সুন্দর মেখেছিলে মামণি, আমি সবগুলো খেয়ে ফেলেছি। তোমার জন্য একটাও রাখতে পারিনি। কাল লোকটা গেলে আবার কিনব, বেশ?”
অলকা দ্রুত স্থানত্যাগ করলেন। মাথাটা বড্ড তেতে উঠছে, ঠান্ডা না করলেই নয়। মনের গরল কারও কাছে উগরাতে পারলে একটু শান্তি হত, কিন্তু তা করবেন কার কাছে? মৃগাঙ্ককে কিছু বলার উপায় নেই। তাঁর মুখে এক কথা, “ও একটা বাচ্চা মেয়ে, নিজের বাবা-মাকে ছেড়ে আমাদের কাছে এসেছে। ওকে একটু আদর যত্ন না করলে চলে, বলো?”
চোখ ফেটে জল আসে অলকার। ধামাচাপা স্মৃতিরা সব ধামার তলা থেকে বেরিয়ে নাচানাচি শুরু করে দেয় মনে। রানির চেয়েও অল্প বয়সে মা-বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি এসেছিলেন অলকা। বাপসোহাগি বেটি তিনিও ছিলেন, কিন্তু... না থাক, সাত সকালে ও সব স্মৃতি কিছুতেই আজ মনে আনবেন না অলকা। শ্বশুরবাড়িতে যন্ত্রণা আর লাঞ্ছনা পাওয়াকে এ দেশের মেয়েরা ভবিতব্য বলে মানে, তিনিও মেনে নিয়েছেন। জ্বালা ধরে কেবল রানির প্রতি মৃগাঙ্কর এই আদিখ্যেতাগুলো দেখলে। তাঁর বেলায় মৃগাঙ্ক মুখে কুলুপ এঁটে থাকতেন কেন? সত্যি বলতে, অলকার যত না কষ্ট তখন হয়েছিল, মৃগাঙ্কর ব্যবহার দেখে এখন হয় তার চেয়ে ঢের বেশি।
[+] 2 users Like ddey333's post
Like Reply

অলকার দুঃখ অলকার মেয়ে বকাইও বোঝে না। মেয়ের কাছে বৌমার নিন্দেমন্দ করে মন হালকা কোন শাশুড়ি না করে? অলকার সে পথও বন্ধ। মৃগাঙ্ক তবু মিষ্টভাষী, বকাই একেবারে কড়া দিদিমণি। সে নিজে কোনও নিন্দে শুনবে না, অলকাকেও করতে দেবে না। তার টেলিফোনিক চোখরাঙানিতে অলকা তটস্থ, “কিচ্ছুটি বলবে না তুমি রানিকে। বেশি দিন থাকবে না ও তোমার কাছে। পুকাই ট্রান্সফার হয়ে গেলে রানিও চলে যাবে। সেই ক’টা দিন রানির সব ছেলেমানুষি তুমি চোখ-কান বুজে ইগনোর করবে। জেনে রাখ, এইটাই সম্পর্ক ভাল রাখার একমাত্র উপায়...” এই হল তার মাকে জ্ঞানদান।
তবে অলকার মনটা আজ বড়ই চিড়বিড় করছে। সেলাই নিয়ে বসে পড়লেন তাই। ওই একটি কাজে ডুবে গেলে মাথাটা ঠান্ডা হয় তাঁর। স্ত্রীর মেজাজ বিগড়ে আছে বুঝে মৃগাঙ্ক খেতে পর্যন্ত চাইতে পারছেন না, শুধুই ঘুরঘুর করছেন। কিছু ক্ষণ পরে এসে জুটল পুকাই, বলল, “বুঝলে বাবা, আমাদের বাড়িটা শিল্পনিকেতন হয়ে উঠল। এক জন এ ঘরে সেলাইয়ে মেতেছেন, আর এক জন ও ঘরে বসেছেন আঁকতে।”
শুনে অলকার পড়ে আসা রাগ আবার টঙে চড়ল। রানিসাহেবা আঁকায় বসেছেন, তার মানে তাকে ডেকে ডেকে এনে খাওয়ানোর দায়িত্ব এ বার অলকার।
আঁকাআঁকির প্রতি দুর্বলতা ছিল বলে ছেলেমেয়েদের ছবি আঁকা শেখাবার পেছনে এক কালে অনেক খেটেছিলেন অলকা। তারা কেউ শিখল না, অথচ আজ পরের বাড়ির একটা মেয়ে এসে ছবি এঁকে এঁকে বাড়ি ভরাচ্ছে। তাও সে সব ছবি যদি দৃষ্টিনন্দন হত! রানির আঁকা ছবি মানেই হয় ট্যারাব্যাঁকা মানুষ, নয় ক্যানভাস জুড়ে উদ্দাম রঙের স্রোত। ওগুলো নাকি ছবি! চোখের কষ্ট আর রঙের পিছনে পয়সা নষ্ট। মৃগাঙ্ক তাঁকে বোঝান, “এ সব হল মডার্ন আর্ট, বুঝতে একটু ট্রেনিং লাগে।” সে কথা শুনে আরও রাগ হয় অলকার। অখাদ্য সব ছবিকে নাকি ট্রেনিং নিয়ে বাহবা দিতে হবে! নাহ, মনের জ্বলুনি কমাতে না পারলে আখেরে নিজেরই কষ্ট। অলকা এ বার তাই শাসন করেন মনকে, ‘যে যা করে করুক, তোমার অত দেখার দরকার নেই। তুমি নিজেকে নিয়ে থাকো।’
কিন্তু নিজেকে নিয়ে থাকার জো অলকার থাকলে তো! টপনটে তুলি গুঁজে ছুটে এল রানি। অলকা আর মৃগাঙ্ককে দু’হাতে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে খাড়া করে দিল তার ইজেলের সামনে, তার পর শুধোল, “বলো, কেমন হয়েছে!”
পানিফলে অনুপ্রাণিত রানি এত ক্ষণ ধরে বাইসনের মাথা এঁকেছে। ছবি দেখে পেটটা হাসিতে গুড়গুড় করে উঠল অলকার— এই ছবি আঁকলেন এত ক্ষণ ধরে মহারানি! পুকাই এর চেয়ে অনেক ভাল ছাগল আঁকত ক্লাস থ্রিতে। মৃগাঙ্ক কিন্তু উদ্ভাসিত মুখে এ দিক ও দিক ঘাড় কাত করে দেখেই চললেন। বকাইয়ের কড়া নির্দেশ মেনে হাসি চেপে দুটো প্রশংসাবাক্য উগরে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে অলকা শুনতে পেলেন মৃগাঙ্ক বলছেন, “বাইসনের যে ন্যাচারাল দুর্ধর্ষতা আর তেজ, সেটা কিন্তু ভারী সুন্দর ফুটিয়েছিস চোখদুটোয়। এক্সেলেন্ট!”
ছেলের বৌকে আদর দিয়ে বাঁদর করার ব্রত নিয়েছেন মৃগাঙ্ক; অলকা কী করবেন? লোকে নাতিনাতনির সঙ্গে যে ঢঙে কথা বলে মৃগাঙ্ক তেমন করে কথা বলেন রানির সঙ্গে। সকালে তিনি পানিফলের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বোঝাচ্ছিলেন রানিকে। তিন হাজার বছর আগে থেকে নাকি লোকে পানিফল খায়; এমনকি, অতীতে কোনও কোনও জায়গার লোকজন গমের বদলে পানিফলের আটাকেই নাকি প্রধান খাদ্য হিসেবে খেত, তাও বলেছেন। পানিফলের আটা শুনে হাঁ হয়েছে রানি। অলকা তখনই বুঝেছিলেন বাড়িতে এ বার ‘পাঁইফল’-এর গুঁড়ো আসছে। হাড়ে হাড়ে চেনেন তিনি স্বামীকে। বিকেলে দেখা গেল মৃগাঙ্ক ঠিক খুঁজেটুঁজে ‘জলশিঙাড়া কা আটা’র প্যাকেট হাজির করেছেন। অলকার সহ্যের বাঁধ সত্যিই এ বার ভাঙব-ভাঙব। তিনি জানেন, ও জিনিস রান্নার কী ভয়ানক হ্যাপা। খুন্তি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। এই বৌয়ের জন্য আর কত ঝকমারি পোহাবেন তিনি!
সন্ধেবেলা অলকা পুজোয় বসেছেন, সেই অবসরে শ্বশুর আর বৌ চুপিসাড়ে গেল জলশিঙাড়ার হালুয়া রাঁধতে। কিন্তু রন্ধনকর্মটি যদি এতই সহজ হত! দেখতে দেখতে পোড়া গন্ধে মাতোয়ারা হল বাড়ি। পুজো মাথায় উঠল অলকার। আসন ছেড়ে উঠে এসে রান্নাঘরে উঁকি দিয়ে দেখেন, খুন্তি হাতে কড়াইয়ের সঙ্গে যুদ্ধ করছেন মৃগাঙ্ক আর মোবাইল ফোন দেখে দেখে নির্দেশ দিচ্ছে রানি। আজকের মতো রাগের কোটা বোধহয় শেষ হয়ে গিয়েছিল অলকার, এ দৃশ্য দেখে এ বার তাই হাসি পেল তাঁর।
[+] 3 users Like ddey333's post
Like Reply

ডিনারে আজ অলকার তৈরি স্পেশাল ডেজ়ার্ট, ‘শিঙাড়া কা হালুয়া’। অলকা অবশ্য বলেন ‘পানিফলের পালো’। পালো খেয়ে রানি তো একেবারে আত্মহারা। এমন ‘ইয়াম্মি’ ডেজ়ার্ট সে নাকি জীবনে খায়নি। একটার পর একটা হালুয়ার বরফি চালান করে চলেছে মুখে। অলকা কোনও ক্রমে বাকিদের পাতে দুটো করে তুলে দিলেন। তাতে রানি একটু ভুরু কুঁচকোল ঠিকই, কিন্তু উঠে এসে অলকার গালে একটা চুমুও খেয়ে গেল।
বড় তৃপ্তি নিয়ে আজ শুতে এসেছেন মৃগাঙ্ক। জীবনটাকে এত পরিপূর্ণ রোজ রোজ মনে হয় না। চোখটা লেগে এসেছে এমন সময় দরজায় দুমদাম আওয়াজ। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল রানি, বগলে তার বালিশ। সোজা এসে অলকাদের বিছানায় উঠতে উঠতে সে বলে, “আমি এখানে শোব। পুকাই খুব ইরিটেট করছে।”
“কেন রে, হলটা কী?” সন্তর্পণে জিগ্যেস করলেন মৃগাঙ্ক।
“পুকাই আমার বাইসনের ছবি বাজে বলেছে!” নাকের পাটা ফুলছে রানির। বিছানায় উঠে গুছিয়ে বসে পড়ে বলে, “তোমরা কে তোমাদের ছেলের কাছে শুতে যাবে বলো!”
গলার স্বরে সিদ্ধান্ত স্পষ্ট। কোনও পরামর্শ শুনতে সে রাজি নয়।
ধড়মড়িয়ে শয্যা ত্যাগ করেন মৃগাঙ্ক, “আ-আমি যাচ্ছি।”
ঘুম আসছে না অলকার। রাত গভীর হলে মানুষের চিন্তাভাবনার ধরনধারণ বদলে যায় বোধহয়, না হলে রানির যে ন্যাকামি, যে আহ্লাদেপনা সারা দিন অসহ্য ঠেকে তাঁর, সে সব কিছুকে এখন অন্য রকম মনে হচ্ছে কেন? নিজে তিনি শ্বশুরবাড়িতে যে ভাবে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারেননি, এই মেয়েটা নিঃসঙ্কোচে সেই ভাবে থাকে। এর বেশি কিছু করে কি? বিয়ের পর মৃগাঙ্কর সঙ্গে ঝগড়াঝাঁটি তাঁরও কিছু কম হয়নি। রাগ দেখিয়ে খাট থেকে নেমে মেঝেতে চাদর পেতে শুয়েছেন। এর বেশি কিছু করার সাধ্যই ছিল না অলকার। খিদে পেলেও শাশুড়িমাকে মুখ ফুটে বলতে পারতেন না। এই মেয়েটা অনায়াসে সে সব পারে। তাই কি রানির উপর এত বিরাগ তাঁর?
রানিকে একটা পানিফলের মতো মনে হচ্ছে এখন অলকার। আহ্লাদেপনার বদখত খোলসটার ভিতরে খুব সাদা সরল আর সবাইকে আপন করে নেওয়া একটা মন রানির নিশ্চয়ই লুকিয়ে আছে, না হলে এ সব কি পারা যায়?
শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনে মনে হচ্ছে রানি ঘুমিয়ে পড়েছে। খুব সাবধানে পাশ ফিরে বৌমার গায়ে একটা হাত রাখলেন অলকা। স্নেহের হাত।
সে হাতের স্পর্শে ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে রানির মনে হল, তার শাশুড়িটি আস্ত একটি ‘পাঁইফল’। ভুরুদুটোকে সব সময় কাঁটার মতো করে রাখলে কী হবে, মিষ্টি একটা শাঁস মাথার ভিতরে কোথাও ঠিক পোরা আছে!

মোনালিসা চন্দ্র
[+] 3 users Like ddey333's post
Like Reply

◾ উচ্চ শিক্ষিত এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

 
◾ ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।
 
◾ এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??
 
◾ প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।
 
◾ দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।
 
◾ ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।
 
◾ চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।
 
◾ পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।
 
◾ একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।
 
◾ এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।
 
◾ একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!
 
আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!
 
সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।
 
?একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই✌
আমাদের জীবন সুখের হবে

_____collected

[+] 1 user Likes ddey333's post
Like Reply

। মিনিট।

 
আরেকখানা মিনিট পাবি 
এমনটা কে বললো তোকে ?
বাঁচতে হলে নে বেঁচে নে, 
নিংড়ে নিয়ে মুহূর্তকে।
 
কাঁদার হলে নে না কেঁদে 
হৃৎপিন্ড উজাড় করে
একটা ফোঁটা চোখের জলও 
না রয়ে যায় কান্নাঘরে।
 
হাসিস যদি সবটুকু দে, 
মন ভালো কর এক মিনিটে
জীবন বলে ভাবিস যেটা, 
গড়া সেটা মিনিট ইঁটে।
 
এক লহমায় প্রেম করে নে 
তুচ্ছ করে সময়শাসন
অতীত এবং আগামীকে 
খামোখা দিস উচ্চ আসন।
 
ইতিহাসকে টেরিয়ে দেখিস,  
মুহূর্তরা যায় যে বয়ে
এই মিনিটে করিস যে কাজ, 
উঠুক সেটাই জীবন হয়ে।
 
লাভ কি হবে আগাম ভেবে, 
পরের দিনের প্ল্যানটা করে
কেউ জানেনা থাকবি কিনা 
রাত পোহালে কালকে ভোরে।
 
একটা করে মিনিট বাঁচুক 
সেই মিনিটেই তীব্রভাবে
পরের মিনিট এলে তখন 
সেটাও নিয়ে ভাবা যাবে।
 
আগের মিনিট চলে গেছে 
ঠিক বা ভুলের হিসেব দিয়ে
খামোখা আর এই মিনিটে 
করবি কি সে ভাবনা নিয়ে ?
 
ইচ্ছে হলে নাচ না এখন 
ভাবার হলে খুব নে ভেবে
ষাটটা সেকেন্ড মাত্র শুধু 
মিনিটটা তোর সঙ্গ দেবে।
 
কেউ জানেনা ব্যাংকে আছে 
আর কখানা মিনিট পড়ে
একটা গোটা জীবন নিয়ে 
এক মিনিটে দে না ভরে।
 
 
লেখায় : ভারতীয় দাদা
 

[+] 2 users Like ddey333's post
Like Reply

[Image: IMG-20221210-WA0006.jpg]

তবে সব শেষে এই ছবিটা থাক। ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান পেরিসিকের পুত্র খেলা শেষে দৌঁড়ে আসে তার স্বপ্নের নায়ক নেইমারের দিকে। তাকে আটকানোর চেষ্টা করে সিকিউরিটি। নেইমার বারণ করে। খুদে ফ্যান এগিয়ে আসে নেইমারের দিকে। তাকে হেরে যাওয়ার সমবেদনা জানায় জুনিয়র ইভান। নেইমার জড়িয়ে ধরে খুদে ফ্যানকে। এক মুখ হাসি আর রোমাঞ্চ নিয়ে ফিরে যায় আগামী প্রজন্ম। 

 
আগামীর মধ্যে সঞ্চারিত হোক এই উন্মাদনা। লড়তে থাকুক বিশ্ব এই বাহানায়। গ্রেনেড, গুলি, পারমাণবিক অস্ত্রের চেয়ে ফুটবলের ৯০মিনিট লড়াই করা স্বাস্থ্যকর। অক্ষয় থাক দ্যা বিউটিফুল গেম!
 
---- ময়ূখ রঞ্জন ঘোষ
Like Reply

[Image: 81198896-3959277010764896-5800402046767071232-n.jpg]
Like Reply

অসাধারণ একজন বাবার অসাধারণ চিন্তা ধারার গল্প!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''""""""""

এক কন্যাদায়গ্রস্ত পিতার সঙ্গে আজ আলাপ হলো। ভদ্রলোক অটোচালক। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করেছিলেন। কিন্তু সংসারের চাপে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। ভদ্রলোকের গায়ের রং বেশ কালো। লম্বা চেহারা, মাথায় সাদার থেকে কালো চুলের আধিক্য বেশি। সস্তার জামা-প্যান্ট পরেছিলেন, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 
গল্প করতে করতেই জানতে পারলাম, ভদ্রলোকের এক মেয়ে। মেয়ে বি এড কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসছে। 
ভদ্রলোক হেসে বললেন, আমার মা যখন আমার বিয়ে দিয়েছিলেন তখন ফর্সা বউ এনেছিলেন। তার কারণ নাতি-নাতনি যাই হোক সে যেন ফর্সা হয়। কিন্তু আমার মায়ের সে ইচ্ছেতে জল ঢেলে দিয়ে আমার কন্যা আমার গায়ের রং পেলো। আমিও আদর করে তার নাম দিলাম কৃষ্ণকলি। 
মেয়ে আমার সব কাজে পারদর্শী। লেখাপড়াতেও খুব ভালো। 
ভদ্রলোক বললেন, মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি। গায়ের রং কালো বলে তেমন মনের মত পাত্র পাচ্ছিও না। 
আমার মনে হলো, এই হোলো আমাদের সমস্যা। চামড়ার মেলানিনের পরিমাণের হেরফেরে সমস্ত গুন চাপা পড়ে গিয়ে সে হয়ে যাবে কম দামি। সহানুভূতির গলায় বললাম, চিন্তা করবেন না। আপনার মেয়ের এত গুন, ওর খুব ভালো বিয়ে হবে। দুমিনিট কথা বলার পরে অবশ্য বুঝলাম, উনি কারোর সহানুভূতি চান না। 
ভদ্রলোক একটু হেসে বললেন, আসলে ওর একটা খুব ভালো সম্বন্ধ এসেছিল। বিয়ে ফাইনাল হয়ে গিয়েছিল। পাত্র সরকারি চাকরি করে। দেখতে শুনতে ভালো, ভালো ফ্যামিলি ওদের। 
কিন্তু আমিই ভেঙে দিলাম বিয়েটা। 
আমি অপ্রস্তুত হয়ে বললাম, মানে কেন ভেঙে দিলেন? অনেক পণ চেয়েছিল নাকি?
ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, না। এক পয়সাও নিতো না। 
আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে?
ভদ্রলোক আমাকে চূড়ান্ত চমকে দিয়ে বললেন, আমার মেয়ে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিলো তাই।
আমি কিছুই না বুঝে বললাম, বুঝতে পারছি না দাদা। 
ভদ্রলোক আক্ষেপের গলায় বললেন, আত্মীয়- স্বজন দিনরাত আমার কলিকে বলছিলো, তুই খুব ভাগ্যবতী, তুই খুব লাকি যে তোর অমন ফর্সা, সুদর্শন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। 
ছেলের বাড়ির দিকের আত্মীয়রাও নাকি বলেছে, তুমি খুব লাকি কৃষ্ণকলি , নাহলে তোমার এমন গায়ের রঙে অমন ছেলে পাওয়া দুষ্কর। 
মেয়ে সেদিন প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার কাছে এসে বললো, বাবা আমি এতটা ভাগ্যবতী হতে চাইনি। ছেলেও নাকি মেয়েকে ফোন করে বলেছে, কেমন লাগছে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে? নিজেকে নিশ্চয়ই খুব লাকি মনে হচ্ছে!
এসব কথা শুনেই আমি ভেবে দেখলাম, আমার মেয়ে তার কপালের ভার নিজেই বইতে পারবে। এতটা ভাগ্যবতী হতে হবে না তাকে লোকের দয়ায়। 
তাই বাড়ির সকলের অমতে গিয়েই আমি বিয়েটা ভেঙে দিলাম। যাদের মনে হবে, বিয়ে করে আমার মেয়েকে ভাগ্য ফিরিয়ে দিচ্ছে না, তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেব। ভাগ্যবতী শব্দের ভার বহন করার দরকার নেই কলির। 
যদি চাকরি পায় ভালো, নাহলে আরেকটা অটো কিনে দেব, ও চালাবে। নিজের ভাগ্য নিজে তৈরি করবে। কারোর দয়া লাগবে না ওর। 
আমি অভিভূত হয়ে দেখছিলাম ভদ্রলোককে। বললাম, তো বিয়েটা ভেঙে দেবার পরে আপনার মেয়ের কি বক্তব্য?
ভদ্রলোক বললেন, মেয়ে আমার কানে কানে বলেছে, আমার বাবা বেস্ট। ভদ্রলোক বললেন, আরে ওর গায়ের রং আমার মতন, ভাবনাও আমার মতনই হবে না! লোকে আমাকে বলছে.. কন্যাদায়গ্রস্ত বাবার নাকি এত তেজ ভালো নয়! আমি বলেছি, কন্যা আমার কাছে দায় নয়, আমার অহংকার।
অকারণে লোকের করুণার পাত্রী হতে যাবে কেন? কি নেই ওর? সব আছে ওর। আমি ওকে সবটুকু দিয়ে মানুষ করেছি। কোনো অবহেলা পায়নি ও কোনোদিন। 
আমি বললাম, বিশেষ করে ওর এমন বাবা আছে। 
সত্যি বলতে কি ওই অদেখা কৃষ্ণকলির আদরে ভাগ বসাতে খুব ইচ্ছে করছিল। 
কৃষ্ণকলিরা এভাবেই মাথা উঁচু করে দাঁড়াক। কারোর দয়ায় সৌভাগ্যবতী না হয়ে, নিজের চেষ্টায় নিজের পরিচয় গড়ে নিক। 
 
কলমে - বিপুল দত্ত

[+] 2 users Like ddey333's post
Like Reply

খুব বেশি জামাকাপড় তাঁর ছিল না। শোনা যায়, শুধুমাত্র দু’খানা কাপড় ছিল তাঁর। একটিকে ধোপাবাড়ি দেওয়া হলে তাঁকে কোনও কারণে কাপড় বদল করতে হলে বাধ্য হয়ে তাঁকে ধোপা বাড়িতে গিয়েই কাপড় বদলে আসতে হত ! এমন ঘটনা নিজেই প্রত্যক্ষ করেছিলেন সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়। একদিন মুক্তারামবাবুতে শিবরামের মেসে গিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। একটা সভায় যাওয়ার কথা ছিল তাঁদের। তাঁকে শিবরাম বলেছিলেন, ‘‘আমার এই তক্তাপোশে পা তুলে বসো। কারণ এর তলায় কী কী জন্তু জানোয়ার আছে তা আমি জানি না। ঘাঁটাইনি কোনও দিন। সাপও থাকতে পারে। আমি আমার ড্রেসিং রুম থেকে আসছি।’’ সুনীল গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন, ‘‘সেটা কোথায়?’’ শিবরাম বলেছিলেন, ‘‘ওই যে রাস্তার ওপারে যে লন্ড্রিটা রয়েছে ওইটা। আমি ওখানে গিয়ে আমার এই ধুতি আর পাঞ্জাবিটা ছেড়ে দেব। আর যেটা কেচে এসেছে সেটা পরে চলে আসব। দুটো সেট। কোনও ঝামেলা নেই। বাক্সপ্যাঁটরা নেই। বুঝলে, একেই বলে আপনি আর কোপনি। জীবনটাকে হালকা করো। রেল কোম্পানির বিজ্ঞাপন দেখেছ? ট্রাভেল লাইট।’’

 
ছোটদের জন্য লিখতেন, নিজের মনটাও ছিল একেবারে শিশুর মতো। নিজের খেয়াল খুশির রাজা।
খুদে পাঠকরাই ছিল তাঁর বন্ধু। বেজায় ভালবাসতেন ছোটদের। জীবনে কোনও দিন কারও নিন্দা করেননি, শুনতেও চাইতেন না | কেউ যদি কখনও এসে বলতেন, শিবরামদা আপনার নামে অমুকে খারাপ কথা বলে বেড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে শিবরামের উত্তর, ‘‘হতেই পারে না। আপনিই ভুল শুনেছেন।’’ বলেই তার হাত ধরে নিয়ে যেতেন খাওয়াতে। 
 
নিজেকে সাহিত্যিক পরিচয় দিতেও সংকোচ। বলতেন, ‘‘ধুর ধুর আমি আবার সাহিত্যিক হলাম কবে? প্রেমেন, অচিন্ত্য, শরৎচন্দ্র, বিভূতিভুষণ এরা হলেন সাহিত্যিক। কত ভাল ভাল লেখেন! তাদের পাশে আমি!’’ নিজের সম্পর্কে বলতেন, ‘‘সার্কাসের ক্লাউন যেমন। সব খেলাই সে পারে, কিন্তু পারতে গিয়ে কোথায় যে কী হয়ে যায় খেলাটা হাসিল হয় না। হাসির হয়ে ওঠে। আর হাসির হলেই তার খেলা হাসিল হয়।’’
 
"গায়ের জোর নেই বলে রিকশা টানতে পারি না তার বদলে কলম টানি। কলমের ওপর টান আমার এইটুকুই।" একটু পেয়ারা সন্দেশ কিংবা রাবড়ি খাওয়ার জেদেই কলম ধরলেও কথা বলে তাঁর কালি। সেই কলমের নিপ হাস্যরস আঁকে। যার ছোয়ায় জীবন্ত হয়ে ওঠে হর্ষবর্ধন-গোবর্ধনরা। তাঁর লেখা কালজয়ী মানতে নারাজ খোদ তিনি। বরং তিনি ছোট লেখক। ছোটরা তাঁর লেখা পড়বে , এই ছিল তাঁর বাসনা। 
 
শেষ বয়সে এসে বুঝতেন শরীরটা ভাল যাচ্ছে না | বলতেন "জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে। এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব।" হঠাৎ একদিন প্রবল জ্বরে দুর্বল হয়ে বাথরুমেই সংজ্ঞা হারান তিনি। সারারাত পড়ে ছিলেন সেখানেই। পরদিন জানাজানি হলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে।
 
১৯৮০ সালের ২৮ আগস্ট সকাল। হাসপাতালের বেডে আচ্ছন্ন বাড়ি থেকে পালিয়ে’র নায়ক।
 
ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, ‘‘শিবরামবাবু, এখন কেমন লাগছে শরীর?’’
 
‘‘ফার্স্টক্লাস।’’
 
জড়ানো গলায় তখনও একই উত্তর। 
 
আর তারপর পেয়ে গেলেন ট্যাক্সি | চলেই গেলেন শিবরাম |
 
জন্মদিবসে বিনম্র প্রণাম | Namaskar
 
সংকলনে অহর্নিশ 
তথ্য : আনন্দবাজার পত্রিকা
[+] 1 user Likes ddey333's post
Like Reply

** একমুঠো আনন্দ **

 
রামপুরহাট থেকে দমদম ফিরছিলাম ট্রেনে। ভিড় তেমন ছিল না। এক মহিলা উঠলেন চকোলেট নিয়ে। ওরকম তো কতই ওঠে বিক্রেতা। কিন্তু মহিলার আঁচল ধরেই সামনে এলো এক ছোট ছেলে। বয়স আন্দাজ পাঁচ,সাড়ে পাঁচ হবে। মা কি বিক্রি করছে সেদিকে ছেলেটির খেয়ালই নেই। সে নিজের মতো করে ঘুরে ঘুরে যেন চারপাশ দেখছে। আমার ছেলের বয়সী আবার দেখতেও অনেকটা সেরকম। আমি ইশারা করতেই মায়ের আঁচল ছেড়ে আমার কাছে এলো। এসেই জিজ্ঞাসা, তুমি কি এখন নেমে যাবে ? 
- না তো এখন নামবো না।
- তবে তোমার পাশে আমি একটু বসি?
 এর মধ্যেই মা ঘুরে এদিকে এলো। সে ছেলেকে সামলে নিয়ে বলছে কি রে কি বলছিস তুই ? 
  আমি ব্যাগ থেকে একশো টাকা বের করে মায়ের হাতে দিয়ে বললাম, আমি চারটে চকোলেট নেব। ওর মা বললো, এই টাকায় তো অনেক চকোলেট হবে। 
- তা হোক। আমি চারটেই নেব।
  চকোলেটের জারটা আমার সামনে ধরলো। আমি চারটে তুলে নিলাম। ছেলেটা এদিকে বলছে আরো নাও,আরো নাও। খুব ভালো খেতে। চারটে চকোলেটের দুটো ওর হাতে দিয়ে বললাম, আগে তুই খা। তোর মুখ দেখে আমি বুঝে নেব কতটা ভালো চকোলেট। 
- তুমি মুখ দেখে বুঝে নিতে পারো?
- হমম খুব পারি। 
 ওর মা ব্যস্ত হয়ে বললো ওকে আর দেবেন না চকোলেট। সারাদিন ওই খেয়ে যাচ্ছে বমি হয়ে যাবে। আমি ভাবছি,তাহলে কি দেওয়া যায় ওকে?
 
    হঠাৎ আমার মনে হলো মল্লারপুরে বাইনার মোড় থেকে নতুন গুড়ের সন্দেশ কিনে ব্যাগে রেখেছি। খুব ভালো খেতে। গুড়ের অপূর্ব গন্ধ আর মুখে দিলেই মিলিয়ে যায়। তাই নিজে খেয়ে বাড়ির জন্য নিয়ে আসছিলাম। বাড়িতে প্রথমে ঠাকুরকে দেব তারপর প্রসাদ করে সবাই খাবো। সেই প্যাকেটটা বের  করলাম। ছেলেটা এর মধ্যেই আমার পাশের সিটে বসে পড়েছে। 
- তোমার মোবাইলে কার্টুন আছে? 
ওর মা খানিক সঙ্কুচিত কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে যেন বললো, যার হাতেই মোবাইল দেখবে সেখানেই দাঁড়িয়ে পড়বে কার্টুন দেখার জন্য। একে নিয়ে আর পারিনা।
  আমার মনে হলো একটা নিষ্পাপ শিশুর যা পাওয়ার কথা সেটা তো ওকেই আমরা, আমাদের সমাজ দিতে পারছি না।পরিবর্তে মা কে সেই বাচ্চা 
কে নিয়ে বেরোতে হচ্ছে ফেরি করে জিনিস বিক্রি করতে। এ লজ্জা তো আমাদের সমাজের! যাহোক, ওকে একটা কার্টুন চালিয়ে দিলাম। আর প্যাকেট টা খুলে ওর সামনে ধরলাম। কি আনন্দ করে পরপর চারটে সন্দেশ খেয়ে নিল। অমন আনন্দ আর মুখ নাচিয়ে তাড়িয়ে তাড়িয়ে খেতে দেখে আমার মনটা খুশিতে কানায় কানায় ভরে গেল।এমন মায়া ভরা হাসি মুখ দেখলে কেটে যায় সব ক্লান্তি, বেড়ে যায় বাঁচার আনন্দ!সুখী হওয়ার এত শর্টকাট উপায় থাকতেও আমরা তা অবলম্বন করিনা কেন? মায়ের হাতেও দিলাম দুটো। আমিও একটা নিলাম ওদের সাথে সাথ দিতে। মা বললো ছেলেটাকে দুধ কিনে দিতে পারছে না, বেচাকেনা একদম ভালো নেই। সুখী হওয়ার লোভ ততক্ষনে আমাকেও পেয়ে বসেছে। ব্যাগ থেকে যথাসাধ্য বের করে তার হাতে দিলাম। বললাম দুধ আর মাছ কিনে দেবেন।  আমার ছেলেটা যে মাছ বড় ভালোবাসে, সেই কথাটা মনে পড়ে গেল। এবার পনেরো মিনিটের কার্টুন দেখার ইতি হলো। মায়ের তাগাদা - এই এবার চল। দিয়ে দে কাকুকে মোবাইল। ছেলের কাতর মিনতি মা আর একটু থাকি না। কাকুটা খুব ভালো। বিশ্বাস করুন জীবনে অনেকবার শুনেছি 'ভালো' এই কথাটা। কিন্তু  এমন সুন্দর করে সার্টিফিকেট তো কেউ দেয়নি !
  মা টেনে নিয়ে গেল ছেলেটাকে। কিন্তু আমি মনে রেখে দিলাম স্মৃতিটা। থাকলো ঈশ্বরের প্রতি কিছু অভিযোগও। তুমি মঙ্গলময় ,কিন্তু ওই ছেলেটাকে রাস্তায় বের করে কার কি মঙ্গল হচ্ছে ?আমাদের সকলকে দুঃখ দিও, কষ্ট দিও, পরীক্ষা নিও কিন্তু কোন শিশুকে এই কঠোর বাস্তবের সম্মুখীন দাঁড় করিও না প্রভু।  তোমার দেওয়া কষ্ট সইতে পারবো কিন্তু বাচ্চাদের এই কষ্ট যে অসহনীয়।এই সব ভাবনার ভিড়ে আনন্দের মাঝেও চোখ ঠেলে জল যেন বেগে বেরিয়ে আসতে চাইছিল। চলন্ত ট্রেনের জানলার দিকে তাকিয়ে নিবৃত করলাম নিজেকে।মনে হলো আমার ঠাকুরের জন্য বয়ে নিয়ে আসা সন্দেশ ঠাকুর নিজে শিশু বেশে এসে খেয়ে গেল।
 
  -- কৌশিক চৌধুরী--

[+] 1 user Likes ddey333's post
Like Reply

(সংগৃহীত)

 
*গল্পের নাম  -*আমার বিয়ে*
 
আমার বিয়ের জন্য আজ মেয়ে দেখতে যাবো। 
 
 আমার সাথে আমার বাবা মা, আমার এক কলিগ আর এক কাকাও যাবেন। 
এই অব্দি ঠিক ছিলো কিন্তু না, আমার সাথে আরো যাবেন মামা-মামী, মাসি-মেসো, পিসি-পিসোমশাই,  মামাতো ভাইবোন, মাসতুতো ভাইবোন, মার একবান্ধবী আর তার ছেলে আরো কয়েকজন যাবে যাদের আমি নিজেই ভালো করে চিনি না।
 
এত মানুষ দেখে আমি বাবাকে বললাম,
-- বাবা, এইসব কি! এতজন কেন?
বাবা মুখ গোমড়া করে বললো,
- আমি নিজেও জানি না। তোর মাকে জিজ্ঞেস কর।
 
আমি মাকে আলাদাভাবে ডেকে বললাম,
-- মা আমি তো মেয়ে দেখতে যাচ্ছি।  মেয়ে তুলে আনতে তো যাচ্ছি না। আমি যতদূর জানি মেয়ের বাবা হাই কলেজের মাস্টার আর মেয়ের একটা ছোট ভাই আছে ক্লাস এইটে পড়ে। সেই হিসাবে ওরা মেয়ে দেখানোর নাম করে আমাকে কিডন্যাপ করার চান্স নেই।  তাহলে শুধু শুধু এত সামরিক বাহিনী নিয়ে যাচ্ছি কেন?
 
মা কিছুটা রেগে বললো,
- তুই এতসব বুঝবি না। আমার একমাত্র ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো।  এতজন নিয়ে যাচ্ছি কারণ মেয়ের কোন খুঁত(সমস্যা) থাকলে কারো না কারো চোখে নিশ্চয়ই পড়বে।
 
আমি এই মুহুর্তে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। যাত্রা পথে মেয়ের বাড়ির জন্য বাবা দোকান থেকে যখন ১৫ কেজি মিষ্টি কিনছিলো তখন পিছন থেকে মা'র বান্ধবী বলে উঠলো,
~আরে জামাইবাবু,  আপনার কি বুদ্ধি-শুদ্ধি জীবনেও হবে না? মেয়ে দেখতে যাওয়ার সময় এত মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কি দরকার? দেখা গেলো মেয়ে পছন্দ হলো না তখন মিষ্টি সাথে নিয়ে ফিরে আসাও যাবে না। তারচেয়ে বরং ৫কেজি মিষ্টি নিন। 
 
বাবা আমতা আমতা করে বললো,
- এতজন মানুষ শুধু ৫কেজি মিষ্টি নিয়ে যাবো?
মা তখন বললো,
-- রিনা ঠিক কথা বলেছে। মেয়ে পছন্দ না হলে শুধু শুধু  এতগুলো টাকার মিষ্টি জলেই যাবে।
 
আমার নিরীহ বাবা, মা'র উপর কখনোই কিছু বলার সাহস পায় না।  তাই মা'র কথা মতই  ৫কেজি মিষ্টি কিনলো।  আমি বাবার চেয়েও আরো বেশি নিরীহ।  মা'র উপর আমারও কিছু বলার সাহস নেই... 
 
মেয়ে দেখার আগে সবাই ভরপেট খাওয়া দাওয়া করে নিলো। কারণ পরে মেয়ে পছন্দ না হলে খেয়ে নাকি তৃপ্তি পাওয়া যাবে না। তাই আগে খাওয়া-দাওয়া পরে মেয়ে দেখা।
 
খাওয়া শেষ করে সবাই যখন মেয়ের জন্য অপেক্ষা করছিলাম তার কিছুক্ষণ পর মেয়ে আসলো।  পরনে হলুদ শাড়ি আর ঠোঁটে হালকা লিপস্টিকে মেয়েটাকে ভয়ংকর রকমের সুন্দর লাগছিলো।  মেয়েটা আমার পাশের সোফাতে মাথা নিচু করে চুপচাপ বসে রইলো। এমন সময় আমার পিসি মেয়েকে বললো,
~মা, একটু হেঁটে দেখাও তো!
 
মেয়েটি মুচকি হেসে আমার পিসিকে বললো,
-আমি তো কিছুক্ষণ আগে হেঁটে এসেই এইখানে বসলাম।  উড়ে উড়ে এসে তো আর বসি নি, যে এখন হেঁটে দেখাতে হবে!
 
মেয়ের কথা শুনে বাবা বললো,
- সাধু-সাধু,  মেয়ে দেখছি বুদ্ধিমতী। মেয়ের কথায় যুক্তি আছে।
 
আমি বাবার হাতে চাপ দিয়ে বাবার কানে কানে বললাম চুপ থাকতে কারণ মা রেগে যাচ্ছে..
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: