05-04-2022, 09:21 PM
কিছু মনের সত্যি কথা
Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts
07-04-2022, 11:37 AM
*প্রশ্ন :* বউ-এর মুখ ঝামটা থেকে বাঁচার জন্য কোনও ঘরোয়া উপায় আছে কি?
উত্তরঃ.....
তোমাদের প্রশ্ন শুনেই বুঝেছি বিয়ের আগে তোমরা আমার সেই জগৎখ্যাত ক্র্যাশ কোর্সটি করোনি। কত পিছিয়ে আছে এই বাঙালি স্বামীরা!! এই ভুলগুলো যে কেন করো তোমরা ?
ঠিক আছে আমি অল্প করে, হালকা করে বলে দিচ্ছি । বিনে পয়সায় বেশী উপায় বলা যাবে না।
1 . উপায়গুলো ভীষণ সোজা। একদম সিম্পল। নিয়মবিধি গুলো যদি মেনে চল তাহলে তোমার সংসারে মৃদুমন্দ মলয় পবন বইবে সর্বক্ষণ ।
2. বিয়ের দিন থেকেই মনে এই বিশ্বাসটা রাখবে যে তোমার সাথে লেতিপেতি কোন মেয়ের বিয়ে হয়নি। একজন দেবীর সাথে তোমার বিয়ে হয়েছে। ওনার মধ্যে লক্ষী সরস্বতী একত্রে বাস করছেন।
3. মনে রাখবে প্রজাপতি ব্রহ্মার নজর যখন তোমার ওপর পড়েছে তাহলে সেটা তোমার মঙ্গলের জন্যই পড়েছে। উনি চাইছেন তুমি একজন উৎকৃষ্ট মানবে পরিণত হও। তোমার খামতিগুলো ঠিক করার জন্য বিশেষ একজনকে স্ত্রী হিসেবে তোমার কাছে উনি পাঠিয়েছেন।
4. তোমার শিক্ষাদীক্ষা যাই হোক না কেন, তুমি তোমার স্ত্রীর সামনে একখানা হাবাচন্ডী হয়ে থাকবে। দেখাবে যেন তুমি কিছুই জানো না, কিছুই শেখোনি। স্ত্রীর অপেক্ষায় ছিলে ........... কবে সে এসে তোমাকে শিখিয়ে পড়িয়ে নেবে।
5. বিভিন্ন বিষয়ে স্ত্রী তোমার চক্ষু উন্মোচন করবে। তুমি সেগুলো দেখে, শুনে, জেনে আনন্দ প্রকাশ করবে। তোমার রাগ তুমি একটা সিন্দুকে ঢুকিয়ে তালা মেরে চাবিখানাকে দরিয়া মে ফেক দো।
6. প্রশংসা করতে শেখো … মানে অন্য কারো না, শুধু নিজের বৌয়ের। শব্দ ভান্ডার তৈরী কর। বৌকে সারাক্ষণ সুন্দর লাগছে, ভাল লাগছে , দুর্দান্ত রান্না বলতে থাকলে বৌয়েরা বোর হয়ে যায়। তাই বিভিন্ন ভাষা থেকে প্রশংসা সুলভ শব্দগুলো চয়ন করে একটা খাতায় লিখে রেখে মুখস্থ করো।
7. অফিস থেকে বা কাজ থেকে ফিরে কখনও বলবে না যে তুমি পরিশ্রান্ত। বরং বৌকে জিজ্ঞাসা করব, "তুমি খুব পরিশ্রান্ত না গো ? আমি আর অফিসে কি কাজ করি ? আমি তো শুয়ে বসে কাটিয়ে দিই। কাজ তো করো তুমি।
8. বৌয়ের ভুল ধরতে যেও না। "ওরা ভুল করতে পারেনা" এই দৃঢ় বিশ্বাসটা মনে গেঁথে রাখবে।
9. 'শ্বশুরবাড়ী জিন্দাবাদ' .. স্নান করে পবিত্র হয়ে এটা একশ আটবার জপ করবে।
10. বৌয়ের মুখে মুখে কক্ষনো তর্ক করতে যাবে না। তুমি লাস্টে সেইতো হেরেই যাবে। তারচেয়ে মুখে সেলোটেপ আটকে চুপটি করে বসে থাকো। ঝড়কে বইতে দাও। প্রাকৃতিক বিপর্যয়কে কি কোন মানুষ আটকাতে পারে ?
আমার এই পয়েন্টগুলো যদি তুমি মেনে চল তাহলে বৌয়ের মুখ ঝামটা শোনার তোমার প্রয়োজনই পড়বে না। তোমার সংসার সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে।
শুভকামনা থাকলো । আরো গভীর ভাবে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন.......দক্ষিনা আবশ্যক|
(সংগৃহীত)

08-04-2022, 11:44 AM
কিছু কিছু মানুষ থাকে যাদের আপনি কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। এরা যদি ২+২=২২ বলে তো চমকানোর কিছুই নেই। মানে তার লজিক এমনই। ষাঁড় সব রং ছেড়ে দিয়ে লাল দেখলে কেন দৌড়ায় তার যেমন কোনো লজিক নেই, নেতা হলেই চোর কেন হতে হবে তারও যেমন কোনো লজিক নেই তেমনই এরাও কেন ২+২=২২ বলবেন তারও কোনো লজিক নেই।
তো লোকাল ট্রেনের লেডিসে যাচ্ছি। একজন ভদ্রমহিলা উঠলেন। পরনে ব্লু কালারের খাদির শাড়ি। চুলটা একটা হাতখোপা করা। মধ্যবয়সেও তিনি রীতিমত সুন্দরী। ছিপছিপে ফিগার, কপালে চোখে পড়ার মত বড় টিপ।
মহিলা আমার কম্পার্টমেন্টেই উঠলেন। ভাবখানা এমন যেন, আমার পারসোনাল ড্রয়িংরুমে এমন ভিড় কেন? উফ, কে এদের অ্যালাও করল!
ভদ্রমহিলা নিজের বড় ব্যাগটা বাংকে তুলে দিলেন।
একটা ঠান্ডা জলের আরেকটা গ্লুকোজের বোতল পাশের ফাঁকা সিটটাতে রাখলেন। তার পাশের সিটটাতে নিজে বেশ আরাম করে বসলেন। তারপরেই সামনে বসে থাকা আমারই মত কয়েকজন অতি অকিঞ্চিতকর মানুষের দিকে একটা অবজ্ঞার দৃষ্টি ফেলে তাকালেন।
মনে হল, আবার এরা কেন আমার জমিদারিতে! যতসব দখলবাজ লোকজন। লেঠেল ডেকে এদের তুলে দেওয়াই উচিত।
পরের স্টেশনে ট্রেনে আরও বেশ কিছু অর্বাচীন মানুষ উঠলেন। এর মধ্যে একটি শান্ত শান্ত স্বভাবের মেয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, দিদিভাই আপনার জলের বোতল আর ভ্যানিটি ব্যাগটা একটু সরাবেন ? তাহলে ফোর্থ সিটে আমি বসতে পারি।
মহিলা যেন শুনতেই পাননি এমনভাবে অন্যদিকে তাকালেন। এসব মশা, মাছিসম মানুষকে উনি যে দেখতে পান না সেটাও বুঝিয়ে দিলেন।
মেয়েটি আবারও বলল, দিদিভাই প্লিজ বোতলগুলো তুলে নেবেন একটু ?
মহিলা অত্যন্ত বিরক্তির গলায় বললেন, অদ্ভুত মেয়ে তো তুমি! আরে আমি যদি মোটা হতাম তাহলে তুমি এখানে বসতে পারতে? পারতে না। ওই যে ঐ সিটে তিনজন বসে আছে। পারবে ওখানে বসতে? কারণ ওরা তিনজনেই মোটা। আমি না খেয়ে খেয়ে নিজেকে রোগা রেখেছি। নিজের বসার জায়গাটুকুর মধ্যেই বোতল দুটো আর ভ্যানটি ব্যাগ রেখেছি। অন্যের জায়গা নিইনি। তাই সরাতে পারব না।
মেয়েটা কী বলবে বুঝতে পারছিল না। মানে ওই ২+২=২২ উনি বুঝিয়ে দিলেন এভাবে।
ধৈর্য্য আমার কোনো কালেই খুব বেশি নয়। আমার কাছের মানুষরা ভাল করেই জানেন।
মেয়েটা মুখ নীচু করে দাঁড়িয়ে আছে। পাশে যারা বসে আছেন তারা অন্যের ঝামেলায় কেন ঢুকবেন ভেবে চুপ করে আছেন। আরেকজন ভদ্রমহিলা সামান্য প্রতিবাদ করে বললেন, আপনার জিনিসগুলো আমি ধরছি, ওকে বসতে দিন।
উনি হিটলারি মেজাজে বললেন, এত দরদ হলে নিজের সিটটা ছেড়ে দিন।
আমি তখন ব্যাগ হাতড়ে চলেছি। এই এক রোগ আমার। সময়ের জিনিস সময়ে পাই না।
যাইহোক ব্যাগের চারটে গেব খুঁজে অবশেষে পেনটা পেলাম। ওনার সামনে ধরে বললাম, ম্যাডাম একটা অটোগ্রাফ প্লিজ।
উনি অবাক হয়ে বললেন, কেন? অটোগ্রাফ কেন? আমি তো কোনো সেলিব্রিটি নই।
আমি এক মুখ হেসে বললাম, এমন অদ্ভুত আজব লজিকের গোঁয়ার মানুষের অটোগ্রাফ সংগ্রহ করাটা আমার নেশা বলতে পারেন। আসলে আপনাদের সংখ্যা তো খুবই কম। রোজকার যাতায়াতের পথে এমন পাই কোথায়! আজ যখন পেয়েছি একটা অটোগ্রাফ নেবই।
ভদ্রমহিলা কিছু না বলে জলের বোতল দুটো নিজের কোলে নিয়ে সরে বসলেন। মেয়েটা ফোর্থ সিটে বসে মুচকে মুচকে হেসেই যাচ্ছিল। আমি গম্ভীর। ভদ্রমহিলা জানালার দিকে তাকিয়ে বাইরের লু বওয়া ওয়েদারে মনোনিবেশ করলেন।
©️ এক চিলতে রোদ্দুর-কলমে-অর্পিতা সরকার
সত্য ঘটনা :)

08-04-2022, 06:31 PM
একটা সত্যি ঘটনা বলি। সল্টলেকে থাকার সময়কার ঘটনা। আমাদের পাশের ব্লকে শীলবাবু বলে এক ভদ্রলোক থাকতেন। লোকটা ভালো। কিন্তু সন্দেহবাতিক। বউ বিষ খাইয়ে দিতে পারে, এই সন্দেহে বাড়িতে না খেয়ে বাসস্ট্যান্ডে চায়ের দোকানে চা-পাউরুটি খেত। ওখানেই দেখা হত আমার সঙ্গে। বেঞ্চের ওপর নোংরা পাজামা পরা এক পা তুলে ভারি অশ্লীল ভঙ্গিতে বসত। আমরা বলতাম - শীলবাবুর বাইরে পঞ্চশীল আর ভেতরে হাইড্রোসিল।
এমনই এক সকালে রোজকারের মোলাকাত হল। আগের দিন পাড়ার একজন মারা গেছেন। দাহ করে ফিরেছি অনেক রাতে। পরদিন সকালে দেখা হতেই প্রথম প্রশ্ন - আজকাল দাহ করতে খরচ কেমন? বললাম - সব মিলিয়ে একশো তিরিশ টাকা। শুনে শীলবাবু আঁতকে উঠলেন - বলেন কি? এত বেড়ে গেছে? আমার বাবার সময় বেশ মনে আছে, খরচ হয়েছিল বারো টাকা আশি পয়সা! আমি যখন মরব, তখন কত লাগবে কে জানে?
আমার চিরসাথী হারামি মন নেচে উঠল। গম্ভীরভাবে বললাম - এখন থেকে বুকিং করে রাখলে খরচা একই লাগবে। নতুন নিয়ম হয়েছে। শোনেন নি?
শুনে শীলবাবুর চা চলকে পড়ে যায় আর কী! "মাইরি বলছেন? আমি তাহলে আজই নিমতলা যাব!"
এরপর দিন দুয়েক আর চা-দোকান মুখো হইনি। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু ছোট এলাকা। কত আর গা-ঢাকা দেওয়া যায়। দেখা হয়েই গেল। আমি যেন কিছু মনে নেই এমন ভাব দেখিয়ে হাসলাম কেবল।
শীলবাবু বললেন - গেছিলাম।
কোথায়?
নিমতলা।
সেকি? কেন? আবার কেউ ...?
মুখের প্রশ্ন রয়ে গেল মুখে। শীলবাবু বললেন, আপনার কথা শুনে বুকিং করতে।
শুনেই গালমন্দ শোনার জন্য প্রস্তুত হল আমার হারামি মন। তবু বেশ উৎসাহ নিয়ে বললাম - কাজ হল?
উত্তর এল - ওরা বলেছে সে নিয়ম সিরাজদ্দৌলার আমলে ছিল। আরো অনেক কথা বলেছে।
কি বলল?
বলল, যে বানচোতের কথায় খোঁজ নিতে চলে এসেছেন, তাকে কাঁধে করে যদি আনতে পারেন, আপনাকে এমনি ফ্রি করে দেব।

10-04-2022, 06:44 AM
কে ইনি? কে উনি?
ইনি ফোনে কথা বলছেন, উনি পাশে এসে দাঁড়ালেন। কেন, জিজ্ঞেস করলে উনি বললেন 'সারাজীবন তো গুছিয়ে কথা বলা শিখলে না! কাকে কি হড়বড় করে বলছ, তাই দাঁড়াতে হলো।'
এবার উনি ফোনে কথা বলছেন, প্রায় ঘন্টাখানেক হলো। ইনি কোনও একটা কাজে ওখানে যেতে বাধ্য হয়েছেন। এবার উনি ফোন শেষ করে, অধিকাংশ ক্ষেত্রেই 'একটু পরে আবার করছি' বলে ফোনটা রেখে, "তোমার জন্য কী শান্তিতে ফোনে একটু কথাও বলতে পারব না? কী বলছি তাও শুনতে চলে এলে? তোমার বা তোমার গুষ্টির শ্রাদ্ধ করছিলাম না! তাহলে কী ভাবছ প্রেমালাপ করছিলাম? অতই যদি সন্দেহ, তাহলে সারাদিন বাড়িতেই বসে থাকো না কেন? তোমার যখন কাজের থেকে ফিরতে দেরী হয়, আমি কোনোদিন কিছু বলেছি?...ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি!!!"
এবার আবার ওপরে যান। শিরোনামটি পড়ুন। এবং নিজের দায়িত্বে উত্তর দিন। দাম্পত্য কলহ বাধলে আমি দায়ী নই ।।
:) :)

10-04-2022, 08:37 PM
[প্রথমেই বলে রাখি এটা আমার লেখা নয়। এত (কু)বুদ্ধি আমার নেই। আদ্যোপান্ত কপি করা। আমার ওপর রাগ করবেন না।]
রবিবার
*******
জানি, আপনার বয়স হয়েছে এবং আপনি বেশ কয়েকবার চেক আপ করিয়েছেন। ইউরিক অ্যাসিড, সুগার, কোলেস্টেরল সবকিছুর ভয় দেখিয়েছেন ডাক্তারবাবু। এতএব ডায়েটিং। খাবেন না ডিমের কুসুম, বড় মাছ, খাসীর মাংস, সন্দেশ, ঘী, বাটার, বাঁধাকপি, টমেটো, পনীর ইত্যাদি ইত্যাদি।
তাহলে খাবেন কী? চিনি ছাড়া লিকার চা, ক্রীম ক্র্যাকার বিস্কুট, তেল ছাড়া পেঁপের তরকারী, সাদাটে ব্রয়লার মাংস আর টক দৈ??? এর থেকে মরে গেলেই বা ক্ষতি কী?
ছাড়ুন মশাই!! সপ্তাহের আর ছ'টা দিন অখাদ্য ক্রীম ক্র্যাকার বিস্কুট, পেঁপের তরকারী আর চারাপোনার ঝোল খেতে পারেন কিন্তু রোববার টা আপোষ করবেন না। ঈশ্বর এই একটা দিন আপনাকে উপহার দিয়েছেন।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লুঙ্গি ফতুয়া বা পাজামা পাঞ্জাবী পরে বাজার চলুন। প্যান্ট শার্ট পরে বাজার যাবেন না, ওটা অসভ্যতা। মোড়ের চায়ের দোকানের বেঞ্চে আরাম করে বসে খবরের কাগজটা খুলুন।সঙ্গে একটা লেড়ো বিস্কুট আর ঘন লিকারে দুধ চিনি মেশানো চায়ে আওয়াজ করে চুমুক। গিন্নি ফোনে তাড়া দেবে, পাত্তা দেবেন না।
এবার গুটি গুটি পায়ে এগিয়ে চলুন। সামনে ঝোলানো খাসীর সামনের পা থেকে কিছুটা আর সিনা বা গর্দান থেকে কিছুটা... বাড়ি গিয়ে হাঁক দেবেন...কই গো, চা দাও। মনে রাখবেন বাকীদিন গুলো বিড়াল হলেও রোববার কিন্তু আপনি বাঘ।
খাসীর মাংস দেখে বউ যদি আপনাকে ডাক্তারের উপদেশের কথা মনে করিয়ে দেয়...দাঁত মুখ খিঁচিয়ে বলবেন, বেশি জ্ঞান দিওনা, যা বলছি তাই কর। মনে রাখবেন, "শের ভুখা মর যাতা লেকিন ঘাস নেহি খাতা..!"
জলখাবারে ফুলকো লুচি, লঙ্কা ফোড়ন দেওয়া সাদা আলুর চচ্চড়ি সঙ্গে মুচমুচে জিলিপি।
এরপর আবার এক কাপ চা, একদম মালাই মার কে...
এবার পাড়ার মোড়ে বসে রাজা উজির মেরে যখন বাড়ি ফিরবেন, গন্ধে ম ম করছে গোটা বাড়ি। বাথরুমে ঢুকে স্নান করতে করতে গলা ছেড়ে গাইতে থাকুন, "ঠান্ডা ঠান্ডা পানিমে নাহানা চাহিয়ে...." চিন্তা নেই, আজকে আপনি গানকে সুরের বাঁধন থেকে মুক্তি দিয়েছেন।
এবার মেঝেতে পাত পেড়ে খাওয়া। কাঁসার থালায় সাদা ঝরঝরে সরু চালের ভাত, ঝিরিঝিরি আলুভাজা আর বড় জামবাটিতে ধোঁয়া ওঠা মাংস।
শেষ পাতে ঘনযৌবনা চাটনি আর লাল দই। যদি সাহসে কুলোয় তাহলে বউ কে বলবেন হাতপাখা দিয়ে হাওয়া করতে। ওটা প্রয়োজনীয় নয়, আলংকারিক, জাস্ট পুরনো মেজাজটা একটু ফিরিয়ে আনা (মেজাজটাই আসল রাজা....)।
খাওয়ার পর একটা মিঠাপাতি মুখে পুরে সিগারেট ধরিয়ে মোবাইল টা খুটখাট করুন। চোখের পাতা ঘন হয়ে আসছে...ঘুম আসছে...ঘুম আসছে "মিলন কি মসতি /ভারী আঁখো মে/ হাজারো সপনে/ সুহানে লিয়ে..."!!!
পাশবালিশ জড়িয়ে বিছানায় লম্বা ঘুম ।
এরপর বিকেলে যদি আর ঘুম থেকে সারাজীবন না ও ওঠেন...কোন আফসোস নেই। এই তো জীবন !!!
পড়ুন কিন্তু follow করবেন চিন্তা ভাবনা করে, just মজা করার জন্য দেওয়া।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন

12-04-2022, 10:25 AM
#######*সেল সেল সেল*
---------------#########
*(প্রাপ্তবয়স্কের স্বাদ পেলে তার দায় সম্পূর্ণ রূপে পাঠকের ?)*
পরশুদিন ছুটি নিয়ে ল্যাদ খাচ্ছি,কিচেনে বৌ মনে হলো যেন আমাকে শুনিয়ে গান গাইছিল,
দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গোনে আমার মন
স্বপ্নের দিন এই জীবনে
আসবে কখন??...
বলে কি পাগলি!!!হুপ হুপ করে তিন লাফে বৌ এর সামনে গিয়ে জাপটে ধরে বললাম,ধূর পাগলি,দিন গোনার কি দরকার, তুমি চাইলেই এখুনি ইয়ে মানে ইয়ে...
বৌ বললো, তোমার শরীর আজ ভালো আছে তো?
শিকারের গন্ধ পেয়ে উৎসাহিত হয়ে বললাম, ভালো কি! খুব ভালো.. চাঙ্গা..
বৌ বললো,চলো আজ তাহলে সেলের কেনাকাটা করে আসি!!
বলে কি!সব পানি পানি রে.. ও তাহলে এই দিনের গান শোনাচ্ছিলে তুমি!!করুনস্বরে বললাম, শরীরটা জানো তো কেমন খারাপ খারাপ লাগছে।
বৌ বললো, অসভ্য,ছোটোলোক, ওসব চালাকি সব বুঝি, তুমি যাবে কিনা বলো!!
যদিও এইসব হুংকারে আমি খুব একটা পাত্তা দিই না, পুরুষ সিংহ তো তাই, তবে ঘাড়ে হাত দিয়ে দেখলাম মাথা আমার একটা ই,অগত্যা বেরোনোর সিদ্ধান্ত ই নিলাম..
ছোটোবেলার কথা মনে পড়ে,মা প্রতিবার চৈত্র সেলে গেঞ্জি আর হাফ প্যান্ট কিনে দিতো (সত্যি বলছি ওই বয়সে আমাদের জাঙ্গিয়া কনসেপ্ট আসেনি)..নরকঙ্কাল মার্কা চেহারায় সানি দেওল মার্কা গেঞ্জি পড়লে যা হয় তাই হয়েছিল,বড় হাফ হাতার মধ্যে থেকে লিকলিক করে দুটো হাত ঝুলে থাকতো! কাকতাড়ুয়া র ভায়রা ভাই মনে হতো নিজেকে!সেলের প্যান্টের
চরিত্র মেনে প্যান্টের চেন গড়বড় করতো..মা হেঁইয়ো মারো হেঁইয়ো বলে একবার টান মেরে তুলতে গিয়ে ইয়েতে বাঁধিয়ে দিয়েছিল! যদি ও দুর্ঘটনা তেমন কিছু ঘটেনি, ঘটলে ধনসম্পদ হারিয়ে কি যে হতো কে জানে!!
সেলের বাজারে গড়িয়াহাটের মজাই আলাদা! আমি দেখেছি সেলে মূলত যে জিনিসগুলো মহিলারা টার্গেট করে তাদের মধ্যে নাইটি,সায়া ,ব্লাউজ ,ইনার গার্মেন্টস,বেডকভার আর বরের একটা বারমুডা থাকবেই! শুরু করা যাক নাইটি,সায়া বিক্রেতা কে দিয়ে !এদের দেখলেই আমার কেমন যেন দুপুর ঠাকুরপো র কথা মনে পড়ে!এদের বলার ভঙ্গিমাটা দেখুন একবার.."এই সেল সেল সেল, নাইটি তুলুন একশো,সায়া তুলুন ষাট!!!" শালা বলিস কি রে পাগলা,তোর বৌ শুনলে তোকে জুতোপেটা করবে রে!?
এবার তাকান ব্লাউজ আর ইনার গার্মেন্টস যারা বিক্রি করে তাদের দিকে..এক নববিবাহিতা বৌদির দিকেই তাকিয়েই এক দোকানীকে বলতে শুনেছিলাম,কালু ৩৪ দে তো!! বৌদি লাজুক মুখে বলেছিলেন, না না আমার ৩৬ লাগে!
কি যে বলেন বৌদি, এতদিন ঘাঁটছি এটুকু বলতে পারবো না!!
পাশে দাঁড়ানো তার পতিদেবতার মুখটা ছিল দেখার মতো!সে ব্যাটা ঘাঁটার কথা শুনে বোঝার চেষ্টা করছিল কবে? কোথায়? কিভাবে??
একবার এক ইনার গার্মেন্টস এর দোকানে গেছি বৌ কে নিয়ে, থুড়ি ..বৌ আমাকে বগলদাবা করে নিয়ে গেছে,দোকানী একটা লাল রং এর ইয়ে বার করে বৌ কে বললো , আপনাকে এটাতে হেভি মানাবে বৌদি, ফিটিং ও ঠিকঠাক হবে!!শাআআলা,তোর বৌকে তোর পছন্দের ইয়ে পড়া গিয়ে, আমি এতদিনেও বৌকে ব্লাউজের রং বলার সাহস দেখাতে পারলাম না,আর তুই ইয়ের কালার পছন্দের কথা বলছিস ,তোকে শালা সেলের চিকেনের ললিপপ বানিয়ে ছিবড়ে করে ফেলবো!?
সেলের বেডকভারের কদরই আলাদা!! একবার বৌ এর শত নিষেধ থোড়াই কেয়ার করে এরকমই এক বেডকভার কিনেছিলাম আমি!হেব্বি কালার.. পাতার পড় বৌ কে বললাম, তোমার ভাগ্য দেখে নিজের ও হিংসে হয় !কত ভালো কাজ করলে আমার মতো স্বামী পাওয়া যায় বলো তো!জহুরীর চোখ আমার, সেরাটা তুলে এনেছি!পরের দিন সকালে গান গেয়েছিলাম,মেরে রং মে রঙনেবালি,পরী হো ইয়া হো পরীও কি রাণী!!..আরে ধূর মশাই যা ভাবছেন তা নয়,ধোয়ার পর কি হয়েছিল ভেবে নিন,ধোয়ার আগেই যা রং বেরিয়েছিল, পাড়াপড়শি ভাবতে শুরু করেছিল, হঠাৎ অকাল হোলিতে কেন মেতেছি আমরা!!?
মনে পড়ে একবার সেলের মার্কেট থেকে একটা বারমুডা কিনে এনেছিল বৌ! সামান্য রাত্রি টুকু কাটাতে পারেনি বেচারা বারমুডা ট্রায়াঙ্গল! সকালে এমনভাবে হাঁ করেছিল যেন বহুদিন ওর খাওয়া জোটেনি!তবে ওই হাঁ এর পিছন থেকে আমার ধনসম্পদকে উঁকি মারতে দেখে সঙ্গী এমনভাবে হা হা করে হেসেছিল পিত্তি জ্বলে গেছিল ?
অনেক হয়েছে এবারে খতম করি, একবার সস্তায় সেলে জকির জাঙ্গিয়া কিনেছিলাম! তবে ও জকি আমার "ঘোড়ার" উপর এমনভাবে জাঁকিয়ে বসেছিল যে দু পা হাঁটতে গেলেই খচখচ করে!নাগিন নাগিন ড্যান্সের ছন্দে সেবার যা হেঁটেছিলাম অনায়াসে র্যাম্পে নামিয়ে দেওয়া যেতো!!?
তবে আম বাঙালির কাছে এও যেন এক উৎসব! সামান্য হলেও মনের মানুষটির জন্য ,বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য কিছু কেনার মধ্যে যে আনন্দ পাওয়া যায় , মূল্য দিয়ে তার বিচার করার সাধ্যি কার!!তাই বেঁচে থাক চৈত্র সেল...
এই সেল সেল সেল...সায়া তুলুন পঞ্চাশ,নাইটি একশো..সেল সেল সেল
সংগৃহীত

14-04-2022, 11:15 AM
*মূল্যায়ন- ইংলিশ মিডিয়াম কলেজ*
আজ একটি খ্যাতনামা ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক অনুষ্ঠান। গেটের চারিধারে নামীদামী সারীবদ্ধ গাড়ী। তারই মাঝদিয়ে একটি নীলবাতিওলা গাড়ী সোজা কলেজে প্রবেশ করলো। গেটকিপাররা স্যালুট জানালো। বডিগার্ড কারের গেটটা খুলতেই নেমে এলেন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট সাহেবা মিস অনুপমা সেন। আজকের আমন্ত্রিত চিফ গেস্ট।
অতিথি আপ্যায়নে খামতি না রেখে সোজা নিয়ে যাওয়া হলো স্টেজে। স্টেজে আরও বিশিষ্ট অতিথিরা আছেন। সামনের সারিবদ্ধ চেয়ারগুলোতে সকল অভিভাবক সমেত ছাত্রছাত্রীরা এবং সকল কলেজ স্টাফেরা বসে। সরগরম কলেজ প্রাঙ্গন।
প্রিন্সিপাল ম্যাডাম কিছু উদ্বোধনী ভাষন দেওয়ার পরই ঘোষক প্রধান অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করলেন।
পুষ্পস্তবকটি টেবিলে রেখে পোডিয়ামের লাউড স্পিকারের সামনে দাঁড়ালেন অনুপমাদেবী, অনুপমা সেন, ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট।
বহু সম্বোর্ধনা সভা বা প্রশাসনিক কাজে স্পিচ দিয়েছেন। ভাষন দেওয়াটা তার কাছে নিত্যকার ব্যাপার । কিন্তু আজ তাকে কেমন যেন একটু অন্যমনস্ক দেখালো। সামান্য শ্রদ্ধাজ্ঞাপনপূর্বক কথা বলেই বললেন, আজ আপনাদের একটি গল্প বলতে চাই....
"ভবেশবাবু একজন অবসর
প্রাপ্ত শিক্ষক ছিলেন।ভবেশবাবু ও তার স্ত্রীর একটি মাত্র কন্যা সন্তান ছিল। অনেক আদরের একমাত্র কন্যাকে যথোপযুক্ত উচ্চ শিক্ষিত করে যথাসময়ে একটি উপযুক্ত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অবসরের কয়েক বছর আগেই বিপত্নীক হন। তাঁর বাড়িতেই এক মহিলা মালতীদেবী, মালতী দাস তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ওনার বাড়িতে কাজ করতেন। একা ভবেশবাবুর রান্নাবান্না বাড়ির কাজ এককথায় ভবেশবাবুর দেখভালের কাজ করতেন। ক্রমেই স্বামীহারা মালতীদেবীও ঐ বাড়ির মেয়ে হয়ে গিয়েছিলেন। ভবেশবাবুও মালতীদেবীকে ও ওনার কচি কন্যা সন্তানকে মেয়ে ও নাতনির মতোই দেখতেন। মালতীদেবীও পিতৃতুল্য ভবেশবাবুকে বাবা বলে সম্মোধন করতেন। তার ছোট্ট মেয়েটি ওনাকে দাদু বলতে অজ্ঞান। ঘরে সাজানো বইগুলো থেকে দাদু ছোট্ট মেয়েটিকে ছোট ছোট নীতিমুলক গল্প, কবিতা শোনাতেন। বেশ আনন্দেই কাটে। নাতনিটির পড়ার আগ্রহ দেখে দাদু তাকে বড় কলেজে ভর্তি করার মনস্থ করলেন। একদিন এলো সেই ভর্তির দিন। মালতীদেবী সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেন। আজ তার কি আনন্দের দিন তা বলে বোঝানো মুশকিল। দাদুকেও একটি সাদা ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বার করে দিলেন। গলি পেরিয়ে বড় রাস্তার মাইল খানেক দূরেই ইকলেজটি। তাই দাদু নাতনি মিলে গল্প করতে করতে পায়ে হেঁটেই গেল কলেজে। কলেজের গেটের সামনে বড় বড় গাড়ী। সুট টাই পরা অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে কলেজে ঢুকছেন। দাদু নাতনিও ঢুকলেন। এক বড় অডিটোরিয়াম হলে সবাই বসে। তারাও বসলেন। এক এক করে নাম কল হতে লাগলো। এক এক করে যাচ্ছে। এক সময় তাদেরও ডাক পড়লো। দাদু নাতনি আনন্দে ঢুকলেন সেই ইন্টারভিউ নেওয়ার ঘরে। এসি ঘরে বিশাল গোল টেবিলে বেশ কয়েকজন ম্যাডামের তীক্ষ্ণ দৃষ্টি দাদু নাতনির দিকে। হয়তো তাদের সাধারন পোশাক দেখে। দাদুও হয়তো মনে মনে ভেবেছিলেন এই টুকু টুকু বাচ্ছাদের ভর্তির জন্য এতো আয়োজন কেন! দুজনেই দুটি চেয়ারে বসলেন। প্রিন্সিপাল ম্যাম প্রশ্ন করলেন মেয়েটির দিকে তাকিয়ে.........
তোমার নাম কি?
মেয়েটি নাম বললো।
কিসে করে এলে কলেজে?
পায়ে হেঁটে।
এরপর দাদুর দিকে তাকিয়......
আপনি কে হন মেয়েটির?
দাদু।
ওর ফাদার মাদার আসেনি কেন?
আমার নাতনিটির বাবা ইহজগতে নেই। মা ঘরের কাজে ব্যাস্ত। তাই আমিই নিয়ে এলাম।
আমিই তার অভিবাবক।
কিন্তু বাবা মায়ের আর্থিক সঙ্গতি তো আমাদের জানা দরকার। তাদের শিক্ষাগত যোগ্যতা জানা দরকার। তাই...
আমার নাতনির মা গৃহকর্ত্তী। আমি তার অভিবাবক। আমিই তাকে বাড়িতে পড়াবো।
এটা একটা ইংলিশ মিডিয়াম কলেজ। বৃটিশ ইংলিশে পড়ানো হয়। অনেক বড় বড় পোষ্টের ব্যক্তিরা এখানে বড় বড় এ্যমাউন্টের ডোনেশান দিয়েও তাদের চিল্ড্রেনদের ভর্তি করাতে চায়। বাচ্ছাদের পড়ানোর জন্যও বাড়িতে টিউটর দিতে হবে। পারবেন তো সামলাতে।
আমি একাই ওকে পড়াবো। সামলে নেবো ঠিক।
একা সামলানো আপনার পক্ষে মুশকিল হবে। তার ওপর আপনি রিটায়ার করেছেন। তাই বলছি আপনি অন্য কলেজে চেষ্টা করে দেখতে পারেন। বলেই প্রিন্সিপাল ম্যাডাম বক্রচাউনি চেয়ে চোখ ঘোরাতে যাবে, এমন সময় দাদু প্রশ্ন করলেন ম্যাডামকে......
আপনার এখানে কোনো মন্তেসরি কোর্স পাস করা শিক্ষক বা শিক্ষিকা আছেন?
ম্যাডাম একটু ইতঃস্ততঃ বোধ করে....না নেই। তবে ডঃ পারমিতা সেন ম্যাডামের বই ফলো করি। ওনার ভিডিও লেকচার দেখানো হয়।
ডঃ পারমিতা সেনকে চেনেন আপনারা?
হ্যাঁ, উনি রাষ্ট্রপতি এওয়ার্ড প্রাপ্ত অধ্যাপিকা। উনি মন্তেসরি কোর্সে পি.এইচ.ডি করেছেন। ওনার লেখা অনেক বই আমাদের লাইব্রেরীতে আছে। ওনাকে আমাদের কলেজে আনা হয়েছিল স্পিচ দিতে। স্পিচ দিয়ে অমূল্য সময় ব্যায় করে আমাদের ধন্য করেছেন। ওনাকেই আমাদের শিক্ষক শিক্ষিকারা ফলো করেন।
ও আচ্ছা.....। ডঃ পারমিতা সেন আমারই মেয়ে। আমিই তাকে কলেজ শিক্ষায় শিক্ষিত করেছি।
এই কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন....স্যরি স্যার!!!!
দাদু তখন বললেন.....কোনো মানুষকে দেখে তার মূল্যায়ন করা ঠিক নয়। বিদ্যালয়কে কখনো বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিনত করাও ঠিক নয়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রদানের জন্যই হওয়া উচিত।
দাদু নাতনীর দিকে তাকিয়ে বললেন......চল, অনু। আমি তোকে সাদামাটা কলেজেই ভর্তি করে পড়াবো।
দাদু নাতনীর হাত ধরে বাড়ীর পথে রওনা দিলেন।"
গল্পটা বলে গ্লাসের জলটায় একটু চুমুক দিয়ে বললেন.......
আমিই সেই অনু, অনুপমা সেন। *সেদিনের পর আজ দ্বিতীয় বার এই কলেজে এলাম ! সেদিন আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন আর আজ আমাকে বক্তৃতা করতে ডেকেছেন। দাদু নেই, তিনি নিশ্চয়ই উপর থেকে হাসছেন* এখন সবাই প্রশ্ন করবেন..... আমার পদবী দাস হওয়া উচিত। সেন হল কি করে। উনি আমার অভিভাবক হয়ে সকল সময় আমার পাশে আপনজন হয়ে ছিলেন। উনিই আমাকে অনুপমা সেন(I.A.S) বানিয়েছেন।
আজ উনি নেই। কিন্তু সকল সময় ওনাকে স্মরণ করে আমি কাজ শুরু করি। প্রনাম দাদু?
আজ আমিও তাই বলবো....প্রকৃত শিক্ষায় কোনো চাকচিক্যর দরকার হয় না। সৎ ইচ্ছাটাই বড় কথা। সকল শিক্ষক শিক্ষিকা ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো কলেজ বা শিক্ষা যেন অহংকার না হয়। শিক্ষায় নম্রতা ও সৎ ইচ্ছার দরকার। তবেই প্রকৃত শিক্ষালাভ হয়। তবেই একটা বিদ্যালয় বড় হয়। বড় মাপের মানুষ হওয়া যায়। ঠিক আমার দাদু শ্রী ভবেশ সেনের মতো।
সকলকে নমষ্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম।

15-04-2022, 09:59 AM
15-04-2022, 02:43 PM
-------------- জোয়ার - ভাঁটা --------------
"মা, বাবা কখন আসবে? আমার খিদে পেয়ে গেছে।" বুকানের অস্থির প্রশ্নের উত্তরে মল্লিকা কী বলবে ভেবে না পেয়ে একটু শুষ্ক হাসিই ফিরিয়ে দেয়।
মনে মনে ভাবে, খিদের আর কী দোষ! ওইটুকু ছ'বছরের বাচ্চা, এই বয়সেই তো খিদে পাবে। আজ আবার তার উপর জন্মদিন বলে কথা, ভালোমন্দ দুটো পদ বাড়তিই হয়েছে রান্না। সেই দেখে বুকান কী আর স্থির থাকতে পারে! আজকের দিনে বাকিদের মত জন্মদিন মানেই ঢাউস একটা কেক এনে দশটা লোক নেমন্তন্ন করে, ফটো তুলে, হই-হুল্লোর করার মানসিক ও আর্থিক বিলাসিতা আজ আর মল্লিকার অন্তর থেকে আসেনা। ওই পাড়ায় থাকতে প্রথম কয়েকটা বছর করেছিল সাধ্যমত আশেপাশের ক'টা বাচ্চা আর তাদের মায়েদের নিয়ে। বিগত দু'বছরে জীবনটাকে একটু বেশীই দেখেছে। ওই পাড়াও ছেড়ে দিয়ে এই ঠাকুর কলোনীতে বাসা নিয়েছে ওঁরা।
- "কী গো?" বুকানের তাড়ায় মল্লিকার সম্বিৎ ফেরে।
- "জানিস তো, রবিবার নাইট করে সোমবার ফিরতে তোর বাবার একটু দেরীই হয়। এসে যাবে এক্ষুণি, বারোটা তো বাজতে চলল।"
বলতে বলতেই দরজায় রুপমের আওয়াজ পাওয়া গেল, "এসে গেছি। আর এই দেখো কী এনেছি।"
মল্লিকা দেখে রুপম একটা প্যাকেট হাতে এসেছে। বের করতে দেখে একটা কেকের বাক্স।
- "তুমি আবার শুরু করলে!" মল্লিকা কিছুটা বিরক্তি সহকারেই বলে।
- "আরে, ঠিক আছে। ছোট দেখেই এনেছি। সন্ধ্যেবেলায় কাটবে।এখন তো পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। তাই ভাবলাম নিয়েই আসি।"
- "আজ স্থিতিশীল, অস্থির হতে কতক্ষণ! যাক গে, তাড়াতাড়ি স্নান করে এসো। আরেকজনের খাবারের গন্ধ পেয়েই খিদে পেয়ে গেছে আজ।"
- "হ্যাঁ, বাবি, এসো তাড়াতাড়ি।"
রুপম হেসে চলে যায়।
স্নান করে এসে দেখে দু'টো আসন পাতা রয়েছে, বুকান একটায় বসে আছে। দু'টো থালায় ভাত আর কয়েকটা বাটিতে অনেকরকম পদ সাজানো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁচ রকম ভাজা, আলু-পটলের তরকারি, কাতলা মাছের ঝোল, খাসির মাংস, চাটনি আর পায়েস। বুকানের আর দোষ কী, রুপমেরই দেখে খিদে পেয়ে গেল।
- "মলি, তুমিও নিয়ে এসো। আবার বসে থাকবে কেন!"
- "নিচ্ছি, নিচ্ছি। তোমরা শুরু করো। ভাত লাগবে, দিয়ে আমি নিয়ে আসব।"
বাপ-বেটা পরম তৃপ্তিতে খেতে লাগল। মল্লিকা একদৃষ্টিতে সেটাই মনের মণিকোঠায় ফ্রেমবন্দি করছে, এতে একটা আলাদা সুখ আছে। রোজকার একরাশ না পাওয়ার মাঝে এই পড়ে পাওয়া চোদ্দআনা সুখটা যে অমূল্য। একসাথে খেতে বসলে এই মূহুর্তগুলো কোথা দিয়ে পালিয়ে যেত টেরও পেত না।
স্মৃতির সরণী বেয়ে মল্লিকা আপন খেয়ালে এক'পা দু'পা করে পিছিয়ে চলল। রুপম আর বুকানকে নিয়ে একটা দিব্যি সাজানো সংসার ছিল। শহরের এক নামকরা রেঁস্তোরায় রুপমের চাকরিটাও বেশ স্থিতিশীল ছিল। আর পাঁচটা সচ্ছল মধ্যবিত্ত পরিবারের মতই ওদের জীবনেও ছিল ছোট ছোট নানা খুশির সমাহার, এদিক সেদিক ঘুরতে যাওয়া, উৎসবের আবেশ, উপহার, কেনাকাটি। হঠাৎ করেই বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ আর একে একে তার করাল গ্রাসে পড়ল হোটেল - রেঁস্তোরা ব্যবসাতেও। একের পর এক ব্যবসা বন্ধ আর সাথে রুপমের মত লক্ষ মানুষের নতুন করে বেকার হওয়ার খবর অনেকাংশেই ঢাকা পড়ল মহামারীর প্রকোপ আর তা সুরাহার অনিশ্চিত ভবিষ্যতের খবরে। চারপাশের চেনা-জানা হিসেব ওলোট-পালোট করে ভীষণ অচেনা হয়ে যাওয়া সেইসব দিনগুলো মনে পড়লে অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে। বেশ কয়েক মাস বেকারত্বের পর অবশেষে একদিন রুপম জানালো এই নতুন চাকরিটার কথা। একটা সফটওয়্যার কোম্পানীর ক্যান্টিনে। মাইনে মোটামুটি ভালোই হলেও দুটো বিষয় একটু আলাদা, চাকরিটা রাত্রিকালীন আর সাপ্তাহিক ছুটি সোমবার। তারপর থেকে আস্তে আস্তে সংসারটা আবার স্থিতিশীল হতে শুরু করেছে।
- "মা, মাংসটা খুব ভালো খেতে হয়েছে।" বুকানের গলার আওয়াজে মল্লিকা বর্তমানে ফিরে আসে।
- "এই দাঁড়া, ভাত নিয়ে আসি।"
- "তোমারটাও নিয়েই এসো।" পাশ থেকে রুপম বলে ওঠে।
মল্লিকা মাথা নাড়িয়ে আনতে যায় বাকি সব একসাথেই। আরো আধঘন্টা যাবৎ খাওয়া-দাওয়া পর্ব চলার পরে শেষ হলে বুকান শুতে যায়, রুপম খবরের কাগজটা নিয়ে বসে আর মল্লিকা রান্নাঘরে সব পরিষ্কার করে গুছিয়ে রাখার কাজে ব্যস্ত হয়ে পড়ে।
সন্ধ্যেবেলা তিনজন মিলে মোমবাতি জ্বালায়, কিনে আনা কেকটা কাটে, নিজেদের মত করে ছেলের জন্মদিনটা পালন করে। অনেকদিন পর যেন সবকিছু আগের মত লাগছিল মল্লিকার। মনে মনে প্রার্থনা করে এই চাকরিটায় যেন কারোর নজর না লাগে।
পরদিন আর পাঁচটা দিনের মতই বেশ চলছিল। এগারোটা নাগাদ তিনটে লোক এসে জিজ্ঞাসা করল যে রুপম সরকার এখানেই থাকে কিনা। মল্লিকা হ্যাঁ বলতেই ওনারা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে রুপমকে ডেকে দিতে বলে। পুলিশ।
রুপম ভিতর থেকে মল্লিকার ডাকে বেরিয়ে আসলে ওনাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে বলেন, "আপনিই রুপম সরকার, স্যরি, অ্যান্থনি?"
রুপমের মুখটা এইটুকু হয়ে গেছে মল্লিকার নজর এড়ায় না। কিন্তু অ্যান্থনি কথাটার মানে ও কিছুই বুঝতে পারে না।
- "চলুন আমাদের সাথে।"
- "কিন্তু ওঁর দোষটা কী আমাকে বলুন। চুরি, ডাকাতি, স্মাগলিং কিছু করেছে নাকি? দয়া করে আমাকে বলুন।" মল্লিকা কাতরকণ্ঠে অনুরোধ করে।
রুপম চুপচাপ ওদের সাথে বেরোনোর জন্য এগোয়।
- "কি গো, তুমি তো বলো, কী করেছো।" মল্লিকার কাতরতা দেখে ওই তিনজনের একজন কিছু বলতে গিয়ে দেখে বাচ্চাটা ভিতরের ঘরের দরজায় পরদাটা আঙ্গুলে নিয়ে পেঁচাচ্ছে।
- "আমাদের ওখানে পরে আসুন, সবটা জানানো হবে।" মল্লিকার উদ্দেশ্যে এটুকুই বলে উনি বাকিদেরকে নিয়ে বেরিয়ে গেলেন।
কিংকর্তব্যবিমূঢ় মল্লিকা আকাশ-পাতাল ভেবেও কোনো কূল-কিনারা খুঁজে পেল না। বুকানকে ঘরে শান্ত হয়ে থাকতে বলে পোষাক পাল্টে কিছুক্ষণ পরে মল্লিকা বেরোল থানার উদ্দেশ্যে।
ঢুকে দেখল রুপমকে একটা কোণায় বসিয়ে রেখেছে। থানার অফিসারের কাছে গিয়ে নিজের পরিচয় দিতেই ভারী গলায় উনি বলে ওঠেন, "উনি যা করেছেন তা ভারতীয় দণ্ডবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিছুদিন জেলের হাওয়া খেলেই সব শখ মিটে যাবে। আপনি চলে যান ম্যাডাম।"
- "কী করেছে তো বলুন।"
- "স্যার তো বলল আপনাকে চলে যেতে, কানে গেলো না!" পাশ থেকে এক উর্দিধারী বলে ওঠে।
- "আমাকে জানতে তো হবে আমার স্বামী কী করেছে!"
- "শুনতে চান? শুনুন তাহলে, আপনার স্বামী একটা জিগোলো।"
- "কী যা তা বলছেন!" মল্লিকা নিজের কানকে বিশ্বাস করতে পারে না।
- "হ্যাঁ, বহুদিন যাবৎ অ্যান্থনি নামের আড়ালে উনিই জিগোলো হিসেবে কাজ করছেন। আমাদের কাছে খবর ছিল একটা বাগানবাড়িতে মাঝেমাঝেই অন্যরকম আসর বসাতো কয়েকজন বিত্তশালী মহিলা। অনেকদিন ধরে রেইকি করার পরে আমরা গিয়ে চার্জ করলে সব সত্যিই প্রকাশ হয়, তখন আরো দুজন সমেত ওনার নাম হাতে আসে। ওনার এটাই পেশা, শহরের বিভিন্ন তথাকথিত আধুনিকা, বিত্তশালী, নিঃসঙ্গ মহিলাদের দরকার মত চাহিদা পূরণ করা। রীতিমতো এজেন্ট মারফত যোগাযোগ করে দরাদরি হয় এবং এজেন্ট একটা অংশ নেওয়ার পরে উনি বাকি টাকাটা পান প্রতি রাতের মূল্য হিসেবে। আপনি জিজ্ঞাসা করে দেখুন ওনাকে।"
মল্লিকা ধীর পায়ে এগিয়ে যায় রুপমের কাছে। কী বলবে বুঝে পায় না, নিষ্পলকে তাকিয়ে থাকে রুপমের দিকে। দুজনের মাঝের একহাত দূরত্ব যেন কয়েকশো যোজনের ন্যায় এই মূহুর্তে।
রুপম অধোবদনে মৃদুস্বরে বলতে শুরু করে, "দীর্ঘদিন বেকার বসে থাকার পরে ওই রেঁস্তোরাতেই নিয়মিত আসতেন এমন একজন যখন প্রস্তাব দিলেন যে মনোরঞ্জনের বিনিময়েও টাকা উপার্জন সম্ভব, আমার কাছে আর কোনো পথ ছিল না। পারলে ক্ষমা করো।"
- "তুমি একটাবার জিজ্ঞাসা অবধি করলে না এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে!"
- "জিজ্ঞাসা করলেও কিছুই লাভ হত না। তুমি কখনোই রাজি হতে না আর আমাকেও করতেই হত। না খেয়ে মরতে তো দিতে পারতাম না!"
মল্লিকা চুপ করে দাড়িয়েই থাকে। একটা মহামারী যে এভাবে একের পর এক নানা উপায়ে ওর সমস্ত আকাশটাকে ছিঁড়েখুড়ে ফর্দাফাই করতে পারে, কোনোদিন স্বপ্নেও ভাবেনি। রুপমের কথাগুলো শুনে ও পরবর্তী কিছু কর্মকাণ্ড ঠিক করে নেয়। এগিয়ে যায় অফিসারের সাথে কথা বলতে।
- "স্যার, আমি সবটাই জানি এখন। গর্হিত অপরাধ জেনেও আমি এটুকুই বলতে চাই যে, ও যা করেছে পরিস্থিতির শিকার হয়ে করেছে। যা করেছে পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য করেছে। সংশোধনের একটা সুযোগ তো দেওয়া উচিত। নারী বা পুরুষ কেউই সচরাচর স্বেচ্ছায় কারো লোলুপতার ভোগ্যপণ্য হতে চায় না। নারীদের যারা এই পেশায় আছেন, তাদের সমস্যাটা আজ বহুল প্রচারিত হওয়ার সুবাদে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসে তাদের প্রয়োজনে। কিন্তু কোনো পুরুষ আর এই পেশা, তা তো ভাবতেও পারে না সমাজ। সেখানে সমস্যা, তার সমাধান, সে সব তো দূরস্ত।"
থানার অফিসার এক দৃষ্টিতে মল্লিকার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর শান্তভাবে বললেন, "ম্যাডাম, আপনার ভাবনা-চিন্তার প্রশংসা না করে পারছি না। সংশোধনই আমাদেরও লক্ষ্য, লাঠিপেটা করে ক্ষমতা প্রদর্শন না। কিন্তু, একেবারেই ছেড়ে দেওয়া তো যায় না এভাবে।"
- "আর এরকম হবে না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমাদের একটা ছ'বছরের ছেলে আছে। আমি চাইনা এই ঘটনাটার কথা জানতে পেরে সারাজীবনের জন্য বুকানের চোখে ওর বাবা এতটুকুও ছোট হয়ে যাক।"
- "আমি বুঝতে পারছি। আপনি এক কাজ করুন। একজন উকিল নিয়ে কালকে আসুন, আমি বাকিটা দেখছি।"
মল্লিকা অফিসারকে ধন্যবাদ জানিয়ে রুপমের কাছে যায়। রুপম বাকরুদ্ধ অবস্থায় মল্লিকার দিকে তাকিয়ে থাকে।
- "চিন্তা করো না। কাল সব হয়ে যাবে। আর একটা কথা, আমার কাছে তুমি আজও আগের রুপমই আছো। কিচ্ছু বদলায়নি।" বলে মল্লিকা ওর গালটা আলতো ছুঁয়ে বেরিয়ে গেল।
প্রাথমিক খারাপ লাগার মেঘটা কেটে গিয়ে কখন যে একটা স্বস্তির রোদ্দুর উঁকি মেরেছে, এতক্ষণে টের পেল মল্লিকা। কিছু কিছু হেরে যাওয়া অনেক গোপন জিতের সুলুক সন্ধান দেয়, আজও।
-------- (সমাপ্ত) --------
Collected

16-04-2022, 06:43 PM
এমন একটা প্রেম হোক
তোমার সাথে আমার প্রেম হবে শব্দ বিহীন। তুমি সারাদিন আমার দিকে তাকিয়ে থাকবে ভূগোল চোখ নিয়ে, আর তোমার ঐ অপলক দৃষ্টিতে সৃষ্টি হবে হাজার খানেক কবিতা, যে কবিতা কোনো বিচ্ছেদের না, সে কবিতা মন গড়ার, সে কবিতা আমাদের ভালোবাসার।।
আমাদের প্রেমে কোনো রাগ থাকবে না, থাকবে অজস্র অভিমান, থাকবে অনুরাগ, থাকবে কষ্ট কিন্তু সে কষ্ট হবে অহংকারের। প্রতিটা চুমুতে আমাকে তুমি সহজ করে তুলবে আরো..,আমার বুকে থাকবে প্রশান্তের ঢেউ, তোমার বুকে জ্বলন্ত অগ্নিপিন্ড।
এমন একটা প্রেম হোক আমাদের...।
যে প্রেমে নিয়ম করে দেখা করতে হয় না, যে প্রেমে নিয়ম করে খবর নিতে হয় না। আমাদের প্রেমটা তেমনই হোক। দুটো শরীর থাকবে দুটো বালিশে, কিন্তু দুটো মন থাকবে এক বিছানায়। তুমি ব্যালকনিতে দাঁড়াবে, আর আমি বেডরুমে বসে এক নিমেষে বলে দিতে পারব তোমার চোখ ক'টা তারা গুনলো!
পৌষালী বৃষ্টি দিনে তুমি ঘুমিয়ে থাকবে আর আমি স্বপ্নে তোমার চোখের পাতায় টানবো কাজল, ঠোঁটে লিখে দেবো অর্ধ চন্দ্রের গল্প, তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়বে অভিসার, আমার বুকে তখন ফল্গু ধারা!
তারপর বৃষ্টি থামবে...
বাইরের আকাশে উড়বে তখন অগুন্তি বিহান ফানুস।
অষ্টমী কিংবা পঞ্চমী তুমি শাড়ি নাই বা পড়লে, ইচ্ছে হলে পড়তে পারো মনের মতো টপ-স্কার্ট, আমি জিন্স-ব্লু শার্ট! বিনুনি করে চুল নাই বা বাঁধলে, তোমার খোলা চুলেই থাকবে আদম সুখ।
আমাদের প্রেম টা একটু অগোছালো হোক,
ঠিক যতটা অগোছালো মোনালিসার মুখ...।।
Collected....

18-04-2022, 12:24 PM
# অণুগল্প
উফ, আজ যেন বাকি দিনগুলোর থেকেও বেশি গরম! গলাটা এক্কেবারে শুকিয়ে গেছে অসীম বাবুর।
অবিশ্যি শুধু বাইরের গরম তো না, পকেটও গরম আছে যে!
মানে, ছিল!
গেল হপ্তায় তিনদিন 'নবীন সংঘ' ক্লাবের অন্নপূর্ণা মায়ের পুজোয় ঢাক বাজিয়েছেন উনি। সেই করোনা আসার পর থেকে এই প্রথম এইভাবে ঢাক বাজানোর বরাত পাওয়া গেছিল। ওর সঙ্গে ছোটুয়াও গেছিল, কাঁসর বাজাতে। তা, বেশ ভালোই টাকা দিয়েছে কেলাবের বাবুরা তারপরেও, পাড়ার মা জননীরা কিছু বখশিস দিয়েছেন। পুজো শেষ হয়ে যাবার পরে বাপ-ব্যাটা মিলে তাই আজ একটা বাজার থেকে কিছু কেনাকাটা করেছে। বেশি কিছু না, ছেলের একটা গেঞ্জি, দুটো প্যান্ট, যেটা কেনার সময় ছোটুয়া বলেছিল "বাবা, খালি গায়েও তো থাকা যায়, কিন্তু প্যান্ট না পরলে..."। এছাড়া ওনার জন্য একটা লুঙ্গি। ছেলের মায়ের জন্য একজোড়া সূতি শাড়ি। একটা নতুন বিছানার চাদর। তাতেই কত টাকা শেষ হয়ে গেল! তাও, বেশ খুশি খুশি মন আছে আজ দুজনেরই। ছোটুয়া খুব খুশি, সোমবার থেকে ইকলেজে যাবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে। অসীমও খুশি... ছেলের মা খুশি হবে ভেবে - একসাথে দু' দু'খান শাড়ি - কতদিন পরে যে পাবে!
ভাবতে ভাবতেই হাতে টান লাগে অসীমের। তাকিয়ে দেখেন ছোটুয়া দাঁড়িয়ে গেছে। চোখে জল আসব আসব করছে।
"একি বাপ, দাঁড়্যে পল্লে কেন?" বলেই নজর পড়ল নীচের দিকে। পায়ের চটিটা বুড়ো আঙুলের পাশ দিয়ে ছিঁড়ে গেছে!
"যাহ! এবার মুচি খুঁজতে হবে..." বলতে বলতে এদিক ওদিক তাকান উনি। ইস! এই অচেনা জায়গায় কোথায় মুচি বসেন কে জানে!
"দাদা, এখেনে জুতো সেলাই কোতায় হয় বলতি পারেন?" জিজ্ঞেস করে একজন পথচারীকে।
"উইদিকে দেখেন" বলে এগিয়ে যান তিনি।
আর কী করা! খোঁড়াতে থাকা ছেলেকে নিয়ে সেইদিকে যান। বেশ খানিকটা যাবার পরে জুতো সেলাইয়ের দোকান পাওয়া যায়। 'দোকান' বলতে রাস্তার মধ্যেই জুতো সেলাইয়ের সরঞ্জাম রাখা। তবে সামনে রাখা পিঁড়িতে কেউ নেই!
"কোতায় গ্যালো রে বাবা.." নিজের মনেই বিড়বড় করে বলেন অসীম। ট্রেন টা না চলে যায়! তাহলে হাসনাবাদ যাবার গাড়ি আরও একঘন্টা পরে...
"একটু দাঁড়াতে হবে বাবু..." শুনে চমকে তাকান উনি।
মলিন পোষাক আর ফেজ টুপি পরা একজন মানুষ সামনে দাঁড়িয়ে। হাত পায়ে জল লাগা। ওহ, এখন তো রোজা চলছে... হয়ত এখন ওঁর রোজা ভাঙার সময়। কিন্তু দাঁড়াতে গেলে তো...
সেকথা বলার আগেই ছোটুয়া বলে ওঠে "বাবা, গলা শুক্যে গেচে - জল খাব।"
আর, সামনের মানুষটি বলে ওঠেন "এই তো বাবা, জল। এই নাও।" আর একটা বোতল বাড়িয়ে দেন ছেলেটির দিকে। তারপর কি মনে হওয়াতে অসীমকে বলে ওঠেন "আমি ইফতারি করতে যাচ্ছিলাম, তা দ্যান, সারিয়েই দিই জুতোটা... এই যে বাবা পা টা এই জুতোটার ওপর রাখো..." আর তারপর জুতোটার অবস্থা দেখে বলে ওঠেন "হায় আল্লা! জুতোর তো কিছুই নেই দেখছি। আঠা লাগিয়ে সেলাই দিতে হবে।"
"দেরি হবে?" আকুল হয়ে জিজ্ঞেস করে ছোটুয়া।
আহা রে, খিদে পেয়েছে বেচারার। সেই কোন সকালেই খাওয়া সেরে কেনাকাটি করতে শুরু করেছিল। তাতেই এত দেরি হয়ে গেল... এত খরচ হয়ে গেল...
"ক্ষুধা পেয়েছে, বাবা? এই যে, এই পেয়ারাখান খাও ততখন... এখুনি হয়ে যাবে..." পলকে মুচিভাই পেয়ারা বের করে দেন কোঁচর থেকে।
"তা দাদার বাড়ি কই?"
"হাসনানাদ লাইনে। আপনি এখেনেই থাকেন?"
"হ্যাঁ... ক'মাস পর পর বাড়ি যাই... মেদনিপুরের দিকে বাড়ি..."
"কে কে আছে বাড়িতে? "
"আম্মু, আছে, পোলাপান আছে, আপনার ভাবী আছে..."
"মন টানে না?" আহা, এই কদিনেই বাড়ি ছেড়ে থাকতে মনখারাপ হয়েছে ওঁর... আর এই মানুষটি...
"টানে তো... কী আর করা!" আঠা শুকিয়ে গেছে, বড় একটা সূচে সুতো পরিয়ে সেলাই করতে করতে বলেন উনি। তারপর বলে ওঠেন "ওই পাটিটাও দাও বাপজান... ইয়ে, বাবা... ওটাও সেলাই মেরে দিই।"
"পেয়ারাখান খুব ভাল" বলে ওঠা ছোটুয়া।
"খাও বাবা, খাও। তোমার ভাল লাগলেই ভাল!"
কী যে হল অসীমের... চোখটা ঝাপসা ঝাপসা লাগছে যেন।
কার খাবার, কার ভোগে লাগে!
রোজার পরে ইফতারির জন্য রাখা খাবার খাচ্ছে এক বালক, যার কাঁধের ব্যাগে তখন পুজোয় বাজানো কাঁসর - ঘন্টা!
হঠাৎ কী যে হয়ে গেল অসীমের! তাড়াতাড়ি ফতুয়ার বুকের ভেতরের পকেট থেকে একটা একশো টাকার নোট বার করে দিলেন নাম না জানা এই মুচিভাইকে। আর বলে উঠলেন "ভাই, খেয়ে নিন কিছু... আমরা চলি? আবার দেখা হবে..."
"আরে এত টাকা না..." প্রতিবাদ করেন মুচিভাই।
"ও কিছু না... একটু জল-মিষ্টি খাবেন। সুস্থ থাকবেন ভাই... টেরেন চলে যাবে... আসি..." বলে ছোটুয়ার হাত ধরে হাঁটতে থাকেন অসীম।
এই তো, এই 'দিবে আর নিবে, মিলাবে মিলিবে...' এর মাঝেই তো আছে একটা আস্ত তীর্থক্ষেত্র, যার নাম 'ভারততীর্থ!'

18-04-2022, 08:23 PM
19-04-2022, 09:59 AM
(18-04-2022, 10:02 PM)cuck son Wrote: এ বড় অন্যায় দাদা , এত মাথা খটিয়ে একটু ভাবের কথা বললাম । কই বলবেন বাহ বেশ তো , এত in depth চিন্তা ভাবনা তোমার !!! তা না করে সৌরভ নামক এক ফিট এর ব্যারামে আক্রান্ত লোকের প্রসঙ্গ টেনে আনলেন।
ওই ব্যাটা ফিটের ব্যারামে ভুগুক কিছুদিন আমি এই ফাকে আমার গাড়ি চড়ার পথ ক্লিয়ার করে রাখি ।![]()
আসলে আমি বড় লেখক তো , তাই তিন চার ঘণ্টা সময় হাতে নিয়ে না বসলে লেখা বেরুয় না। বুঝতেই তো পারছেন বড় লেখক দের বড় সমস্যা
তোমার উদোম বন্ধু ওই ব্যাটা বিচি আজকাল কোথায় যেন ঘাপটি মেরে আছে !!
একটু ডাকাডাকি করে দেখতো দেখি আসে কিনা ... :)
19-04-2022, 03:26 PM
20-04-2022, 10:40 AM
অগ্নিবাণ
এই এত্ত গরমের মধ্যেও শাড়ি পরে অফিস গেছিল সুমি। স্মোকি আইজ, লাল টুকটুকে লিপস্টিক এঁকেছিল। কিন্তু কোনো কাজেই এলো না! ধ্যাত!
এমনিতে প্রতিবছরই "পরব না, পারব না, যা গরম, এপ্রিল মাসেই এই, মে জুন মাসে কি হবে" - এইসব ডায়ালগ দিয়েও পয়লা বৈশাখে শাড়িই পরে সুমি। বছরের কিছু কিছু দিন ট্রাডিশনাল সাজ ছাড়া মানায় না, এমনটাই মনে হয় ওর। কিন্তু এইবছর এত ইউটিউব ভিডিও আর ইন্সটাগ্রাম রিলস দেখে স্মোকি আই বানাতে শিখল, আবার খরচা করে চিক টিন্ট কিনে গাল রাঙা করল, কিন্তু ওই কথায় বলে না, "অভাগা যেদিকে যায় সাগর শুকায়?" নইলে এত্তগুলো বছর পরে যে মর্কটটাকে একটু একটু মনে ধরেছিল ওর, সে কিনা সেদিন হাফ ডে লিভ নিয়ে ভাগলবা হবার প্ল্যান বানিয়ে রেখেছিল! আর তাই, বাকি অর্ধেক দিন জুড়ে কাজের পাহাড় নিয়ে বসেছিল!
ভেবেই নিজের ওপরেই রাগ হচ্ছে সুমির!
ফেব্রুয়ারির শেষের দিকে ফাইনান্স ডিপার্টমেন্টে জয়েন করেছে ময়াঙ্ক নামের ছেলেটি। এমনিতে খুব সাধারণ দেখতে হলেও ইয়ার এন্ডের কাজের সময় দেখেছে ছেলেটির যেমন ঠান্ডা মাথা, তেমনি কাজে দক্ষতা। আর "আমি সি এ, আমি যা বলব তাই ঠিক" মার্কা ইগো নেই। আর সবসময় মুখে হাসি। একত্রিশে মার্চ, ইয়ার এন্ডের সব ডকুমেন্টের সাবমিশান হয়ে যাবার পর সবাই যখন হাল্কা মেজাজে তখন উনিও গুনগুন করে মোবাইল দেখতে দেখতে গান করছিলেন। সেই গান, যেটা ইন্সটাগ্রামে অনেক রিলেই শুনেছে সুমি। কানের দুল নিয়ে এত সুন্দর গান শুনে মুগ্ধ ও হয়েছে, কিন্তু ময়াঙ্কের গুনগুন শুনেই বেশ একটা "ওয়াও" ফিল এসেছে ওর।
তা, সেই ময়াঙ্ককে একটু মুগ্ধ করবে ভেবেছিল পয়লা বৈশাখে। আর একটু জানার চেষ্টা করবে ছেলেটা কেমন... কিন্তু চান্সই পেল না। অফিসের সবাই সবাইকে "শুভ নববর্ষ" "কী সুন্দর লাগছে!" "আয়, একটা সেলফি তুলি" নিয়ে যখন ব্যস্ত, তখন একবার "হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার" বলেই কাজে বসে গেছিল ও।
ময়াঙ্ক, না আস্ত মর্কট!
ছুটি নিলেই ভাল হতো তারচেয়ে!
যাই হোক, সেদিন এমনি অফিসে মজা হয়েছে বেশ। সবাই মিলে অনেক ছবি তোলা হয়েছে। লেগ পুলিং হয়েছে। পারচেজের অনীকদা "তোকে তো একদম নতুন বৌ লাগছে, শুধু সিঁদুরটাই নেই" বলে পেছনে লেগেছে।
কিন্তু এতকিছুর মধ্যেই মর্কটটাকেও মিস করেছে সুমি।
তবে শুক্রবার ওই হুটোপুটির পরে খুব ক্লান্ত ছিল। তাই শনিবারটা মোটামুটি ঘুমিয়ে আর জাস্ট ল্যাদ খেয়েই কাটিয়েছে ও। একটা সুপারহিট দক্ষিণী ছবির সিকোয়েল এসেছে, সেটাও দেখতে যেতে ইচ্ছে করেনি। আজও সকালে উঠে ফেসবুকের নিউজফিড স্ক্রোল করছে অলস হাতে, হঠাৎ একটা 'টুং' আওয়াজ। হোয়াটসঅ্যাপ মেসেজ।
আর সেন্ডারের নাম দেখেই হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল সুমির।
সেই হনুমানটা।
অর্থহীন একটা রাগ তাড়া করে বেড়াচ্ছে ওকে। তাই প্রথমেই মনে হল "আমার পারসোনাল নাম্বারে মেসেজ করল কেন? অফিসের নাম্বারে না করে?" তারপর তড়িঘড়ি মেসেজটা খুলল।
"হাই। ইউ দেয়ার?"
"হ্যাঁ, আছি।"
"সেন্ডিং আ ফাইল। উইল লুক ফরোয়ার্ড টু ইয়োর ফিডব্যাক।"
নির্ঘাত কোনো কাজ দেবে। ওদের ইন্টার-ডিপার্টমেন্টাল কাজ হয় কিছু।
তাও না তো করা যায় না। তাই বেজার মুখে "শিওর" লিখল ও। আর তারপরেই অফলাইন হয়ে গেল। ব্যাটা বুঝুক, ও সবসময় অ্যাভেলেবেল থাকে না ছুটির দিনে।
এক্কেবারে স্নান-টান সেরে, লাঞ্চ করে আবার মোবাইলটা হাতে নিল ও। নোটিফিকেশন এ দেখে যা ভেবেছে তাই। প্রায় আট -ন'টা মেসেজ নোটিফিকেশন এসেছে উজবুকটার কাছ থেকে। একটা ভয়েজ নোট ও আছে। হয়ত যে কাজটা দিয়েছে সেটা কিভাবে করতে হবে তার নির্দেশিকা আছে।
বিরক্ত হয়েই খুলল হোয়াটসঅ্যাপ টা।
"হাই, সুমি। স্যরি তোমাকে সানডে তে মেসেজ করছি।" প্রথম মেসেজ।
উঃ! নেকু! মনে মনে ভাবল ও!
"বাই দ্য ওয়ে, দ্যাট ডে, তোমাকে র্যাভিশিং লাগছিল!"
"মানে ইউ লুক গুড এভরি ডে। কিন্তু সেইদিন... ওয়াজ স্পেশ্যাল।"
"আমি জানতাম না সেদিন বেঙ্গলি নিউ ইয়ার। একটা কাজে হাফ ডে নিয়েছিলাম। স্যরি!"
বাব্বা, এ কী ফ্লার্ট করছে নাকি! মেসেজ ঘাঁটতে ঘাঁটতে ভাবছিল সুমি। এরপরেই আছে ভয়েজ নোট টা। কাজ দেবার আগে মাখন লাগিয়েছে আরকি!
ভয়েজ নোটটা খোলে সুমি।
আর গান বেজে ওঠে "এসোওও হে বৈশাখ এসো এসো..."
ময়াঙ্কের গলায় রবীন্দ্রসঙ্গীত! তাও সেই গান, যেটা দিয়েই নববর্ষের শুরু হয়। আর একটু অবাঙালি টান থাকলেও মোটের ওপর সুন্দর গেয়েছে।
ওর জন্যেই গেয়েছে কি?
একটু একটু করে গলে যাচ্ছিল সুমি।
"থ্যাংকইউ। তুমি খুব ভাল গান করো।" মেসেজ করল ও।
"রিয়্যালি? থ্যাংকইউ! " সাথে সাথে মেসেজ ঢুকল প্রায়।
"একদম।"
"তবে..."
"কি?"
"সেদিনের গানটা বেশি ভাল গেয়েছিলাম, তাই না?"
"সত্যি বলব? হুম! তবে, এটাও ভাল।"
"এটা কাল সারাদিন প্র্যাকটিশ করে তুলেছি। তাও সেভাবে পারিনি।"
"একদিনে? তাহলে তো খুব ভাল হয়েছে।"
"সেদিনেরটা বেশি ভাল কেন হয়েছিল জানো?"
"কেন?"
"তুমি সেদিন চান্দ-বালিয়া পরা চাঁদ হয়ে ছিলে যে!"
"ধ্যাত!"
"আরে, সাচ্চি-মুচ্চি!"
হঠাৎ করে খুউউউউব আনন্দ হচ্ছে সুমির।
উজবুক, হনুমান, মর্কটটার পেটে পেটে এত!
ধ্যাত! ধ্যাত! ধ্যাত!
খুব হাসছিল সুমি।
আয়না দেখেনি ও... দেখলে বুঝতে পারত, ওর গালদুটো লাল টুকটুকে হয়ে আছে - এর সামনে কোথায় লাগে কেমিক্যাল প্রোডাক্ট!
দারুণ অগ্নিবাণেও কিউপিড নিজের কাজ করেই যাচ্ছেন যে!

21-04-2022, 10:01 AM
পয়লা
আচ্ছা, শোনো,
দুপুরে দই-কাতলা করেছিলাম।
আর, রাতের জন্য গন্ধরাজ মুরগি।
ফ্রিজে রেখে গেলাম, কেমন?
খেয়ে নিও মনে করে।
জানোই তো, খাবার নষ্ট করতে নেই।
আমাদের দেশে কতমানুষ না খেয়ে থাকেন!
ভাবছ, তোমার কথাই তোমাকে
কেন ফিরিয়ে দিচ্ছি?
আসলে, কতদিন নিজের মতো করে
ভাবিনি, বলিনি...
তাই অভ্যাস চলে গেছে আর কি!
নইলে, এতদিন সব জেনেও চুপ থাকি!
"কোথায় যে যাই!" ভেবে
অপমানের অশ্রু মাখা ভাত খাই?
ওহ্, হ্যাঁ
আমি তো আবার অনেক খাই
তাই পৃথুলা।
না না, 'মুটকি'!
সেদিনই বিয়েবাড়িতে বললে কাকে যেন।
যেন আমার শারীরিক অসুবিধাগুলো
শুধুই আরও সুস্বাদু ওষুধ খাবার বাহানা!
আর, তার ক'দিন আগেই বলেছিলে
অফিস থেকে ফিরে আমাকে
দেখেই, 'মুড অফ' হয়ে যায় তোমার।
ঘামে জবজবে নাইটি পরে থাকি
লেপ্টে যাওয়া কাজল নিয়ে...
কিছু বলিনি,
কি বলতাম?
অফিস থেকে ফিরেই রান্নাঘরে ঢুকেছি,
মুখটা পরিষ্কার করার সময়ই পাইনি!
থাক!
কতকিছুই তো বলেছি এতদিন ধরে।
করেছি, এতদিন ধরে।
ওসব বাদ দাও।
কী লাভ চর্বিতচর্বণ করে।
তারচেয়ে শুনে নাও
চলেই যাচ্ছি আমি।
নিজের মতো বাঁচব বলে।
চাবিটা পাপোষের নিচে রইল।
কি বলছ?
"কোন চুলোয় যাব?"
সে একটা ব্যবস্থা করেছি।
"একলা মেয়েছেলে?"
আরে না! একলা কেন হব!
একলা নয়, পয়লা...
প্রথম কদম রাখছি নিজের জন্যে।
নিজের সাথে।
কারণ,
আমার একটা আস্ত আমি আছি যে...
আচ্ছা, শোনো,
দুপুরে দই-কাতলা করেছিলাম।
আর, রাতের জন্য গন্ধরাজ মুরগি।
ফ্রিজে রেখে গেলাম, কেমন?
খেয়ে নিও মনে করে।
জানোই তো, খাবার নষ্ট করতে নেই।
আমাদের দেশে কতমানুষ না খেয়ে থাকেন!
ভাবছ, তোমার কথাই তোমাকে
কেন ফিরিয়ে দিচ্ছি?
আসলে, কতদিন নিজের মতো করে
ভাবিনি, বলিনি...
তাই অভ্যাস চলে গেছে আর কি!
নইলে, এতদিন সব জেনেও চুপ থাকি!
"কোথায় যে যাই!" ভেবে
অপমানের অশ্রু মাখা ভাত খাই?
ওহ্, হ্যাঁ
আমি তো আবার অনেক খাই
তাই পৃথুলা।
না না, 'মুটকি'!
সেদিনই বিয়েবাড়িতে বললে কাকে যেন।
যেন আমার শারীরিক অসুবিধাগুলো
শুধুই আরও সুস্বাদু ওষুধ খাবার বাহানা!
আর, তার ক'দিন আগেই বলেছিলে
অফিস থেকে ফিরে আমাকে
দেখেই, 'মুড অফ' হয়ে যায় তোমার।
ঘামে জবজবে নাইটি পরে থাকি
লেপ্টে যাওয়া কাজল নিয়ে...
কিছু বলিনি,
কি বলতাম?
অফিস থেকে ফিরেই রান্নাঘরে ঢুকেছি,
মুখটা পরিষ্কার করার সময়ই পাইনি!
থাক!
কতকিছুই তো বলেছি এতদিন ধরে।
করেছি, এতদিন ধরে।
ওসব বাদ দাও।
কী লাভ চর্বিতচর্বণ করে।
তারচেয়ে শুনে নাও
চলেই যাচ্ছি আমি।
নিজের মতো বাঁচব বলে।
চাবিটা পাপোষের নিচে রইল।
কি বলছ?
"কোন চুলোয় যাব?"
সে একটা ব্যবস্থা করেছি।
"একলা মেয়েছেলে?"
আরে না! একলা কেন হব!
একলা নয়, পয়লা...
প্রথম কদম রাখছি নিজের জন্যে।
নিজের সাথে।
কারণ,
আমার একটা আস্ত আমি আছি যে...
« Next Oldest | Next Newest »
Users browsing this thread:

![[Image: IMG-20220405-WA0017.jpg]](https://i.ibb.co/BPmgr2R/IMG-20220405-WA0017.jpg)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
![[Image: IMG-20220411-WA0003.jpg]](https://i.ibb.co/gznLyzc/IMG-20220411-WA0003.jpg)
![[Image: IMG-20220413-WA0005.jpg]](https://i.ibb.co/KLkDD6P/IMG-20220413-WA0005.jpg)
![[Image: IMG-20220415-WA0002.jpg]](https://i.ibb.co/k1DHJtp/IMG-20220415-WA0002.jpg)
![[Image: IMG-20220419-WA0008.jpg]](https://i.ibb.co/zVcg0RV/IMG-20220419-WA0008.jpg)
আমাকে নিয়ে টানাটানি কেন