27-06-2022, 08:03 PM
Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.
You do not have permission to vote in this poll.
গল্পের কাহিনী
2
10.00%
গল্পের গতি
0
0%
গল্পের গতি এবং কাহিনী
17
85.00%
গল্প টি ভালো লাগছে না
1
5.00%
Total
20 vote(s)
100%
* You voted for this item.
Show Results
Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্তCompleted
Showing only the posts of nandanadasnandana: 222 of 494 posts. Show all posts
27-06-2022, 08:03 PM
28-06-2022, 06:13 PM
পর্ব নয়
ততক্ষণে, মহাদেবের বাড়ি থেকে ডাক আসায়, মহাদেব চলে গেল। নগেন বেশ খানিকক্ষণ বসে রইল মণ্ডপের উঁচু রোয়াকে। রাধাচুড়া গাছের মিষ্টি ছায়ার তলায়। দেখল বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে লোকের আনাগোনা। তারপরে খানিক এদিক সেদিক করে নগেন ভোলা যেদিকে গেছে, সেই দিক অনুসরণ করে এগিয়ে গেল। খানিক টা যেতেই দেখল, রাস্তার ধারে মহাদেবের বাড়ির মাটির পাঁচিলের দিকে ভোলা এক মনে তাকিয়ে আছে। নগেন মনে মনে ভাবল এই এতোক্ষন ধরে ভোলা এখানে দাঁড়িয়ে? নগেন রাস্তায় পা দিতেই ভোলা ও মহাদেবের বাড়ির পিছন দিকের গলি তে ঢুকে পরল, যেদিকে কিছু টা গেলেই পুকুর টা আছে। ও এগিয়ে গেল। কারন ওই দিকে পুকুরের ধার ধরে নগেনের বাড়িও যাওয়া যায়। ও গলির ভিতরে ঢুকে দেখল একটু দূরে ভোলা ঠিক মহাদেবের বাড়ির খিড়কি দরজার সামনে দাঁড়িয়ে হাতের ঘটি থেকে জল নিচ্ছে আর মহাদেবের বাড়ির গায়ে ছেটাচ্ছে। আর বিড়বিড় করে কিছু বলছে। কুকুরের মতন মহাদেবের বাড়ির পিছনের দেওয়ালে শুঁকছে ভোলা। নগেনের পায়ের তলায় একটা কাঠি পড়তেই পট করে আওয়াজ হলো। আর তাতেই ভোলা চেয়ে দেখল নগেনের দিকে।
কিন্তু একী? এ কার মুখ? এমন বিশ্রী ভাবে ভোলা তাকিয়ে আছে কেন? যেন কোন কাজে বাধা দিলো নগেন। ভাব লেশ হীন মৃত মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। কিন্তু মুখে একটা বীভৎস হিংসা। চোখে নির্লিপ্ততা। উফ নগেনের সারা শরীর মনে হচ্ছে কাঁপতে কাঁপতে থেমে যাবে এবারে। নগেন মহাদেবের মাটির দেওয়াল ধরে কোনরকমে নিজেকে সামলাল। আর ভোলা হিস হিস করে চাপা আওয়াজে বলে উঠলো,
- কি!!! লুকিয়ে লুকিয়ে আমার পিছু নেওয়া হচ্ছে নাকি?
নগেন এমনিতেই ভয় পেয়ে গেছিল ভোলার নজরে। এখনো মনে হচ্ছে লাল চোখ দুখানা।এবারে এই নির্জন গলি তে গলার আওয়াজেও ভয় পেয়ে গেল। কেমন চোখ বড় বড় করে ঘাড় নেড়ে ভোলা মুখে একটা নিষ্ঠুর হাসি এনে জিজ্ঞাসা করল কথাটা। ভোলার গলার আওয়াজ তো আছেই, সাথে মনে হচ্ছে অন্যের আওয়াজ ও রয়েছে ভোলার গলার আওয়াজের পিছনে। কেমন গম্ভীর সেই আওয়াজ। ভলার নিরীহ আওয়াজের পিছনে সেই বাজখাই আওয়াজে নগেনের বুদ্ধিও হাল ছেড়ে দিল বোধ করি। কিন্তু খেই হারালে চলবে না এখন নগেনের। ভুল ও হতে পারে নগেনের। ভোলা হয়ত কোন কাজেই এসেছিল এদিকে। হয়ত পুকুরেই এসেছিল । ধীরে ধীরে সাহস টা খানিক ফিরে এলো নগেনের এবারে। আমতা আমতা করে বলে উঠলো নগেন।
- না না ভোলা, আমার বাড়ি তো এদিক দিয়েও যাওয়া যায়। তাই যাচ্ছিলাম এদিক দিয়ে। আর তোর পিছু কেন নেব বাপ আমার? তুই কত ভাল কীর্তণ করিস। সেই কথাই হচ্ছিল বুঝলি, মহাদেবের সাথে।
অনেক টা সামলে নিল নগেন। বয়েস হয়েছে এখন। প্রতিটা কাজ ই একটু ধীর লয়ে করতে হয় নগেন কে। ভোলা কিন্তু দাঁড়িয়ে আছে গলি জুড়ে। কেমন একটা অবিশ্বাসের নজর ভোলার। কুতকুত নজরে তাকিয়ে নগেনের দিকে। আবার সেই রকম হিসহিসিয়ে বলে উঠলো,
- ও, তা দাঁড়িয়ে কেন? বিদেয় নেওয়া হোক।
মুখের মধ্যে একটা তীব্র কাঠিন্যের সাথে জিঘাংসা ভোলার চোখে। নগেন বুঝতে পারল, ভোলার কান্ডকারখানায় ভয় পেয়েছে সেটা বোঝালে চলবে না।যতটা সম্ভব নিজেকে একেবারে নির্লিপ্ত প্রমাণ করতে হবে ভোলার সামনে। আবার ভোলা কে পেরিয়ে যেতেও পারছে না। দেখতে ছোটখাটো ভোলা কিন্তু মনে হচ্ছে গলি টা পুরো টাই আগলে দাঁড়িয়ে আছে সে। কেমন একটা গা ছমছম করছে নগেনের। তাই অন্য দিকেই চোখ রেখে কথা ঘোরালো। বলল,
- তা কি করছিস বাপ? পুকুরে মাছ ধরতে এসেছিস? এই দুপুরে? সকালে আর যাস না তো আমাদের বাড়ির পিছনে। আগে তো রোজ যেতিস।
এতো প্রশ্ন একসাথে শুনে, ভোলা মনে হলো রেগেই গেল। এগিয়ে এলো হন হন করে নগেনের দিকে। নগেন পিছিয়ে এলো কিছু টা ভয়েই। ধাক্কা খেলো কারর সাথে। পিছনে কে দেখার সময় ও পেল না। কিন্তু ভোলা ভারী অবাক আর কিছু টা ভয় পেয়ে পিছিয়ে গেল, গিয়ে আগে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক দেখতে লাগল ভোলা। আর পিছন ফিরে নগেন তাকিয়ে দেখল, রহিম দাঁড়িয়ে কাঁধে লাঙল চাপিয়ে। উন্মুক্ত বক্ষে, কাঁধে একটা লাঙল নিয়ে, সারা গায়ে কাদা ধুলো মেখে রহিম দাঁড়িয়ে। কাঁধে একটা গামছা। ধরে প্রাণ এলো নগেনের। এই দুপুরেও এমন গা ছম ছম করবে নগেন ভাবে নি। গা ছমছমানি টা হুশ করে চলে গেল। সাহস টা একেবারে গলা অব্দি ফিরে এসেছে এখন। ততক্ষণে ভোলা পুকুরের দিকে এগিয়ে গেছে, মহাদেবের খিড়কি দরজা ছেড়ে। কিন্তু নগেন যেন শুনতে পেল মনে হলো ভোলার মুখ থেকে। বিড়বিড় করে বলছে বটে ভোলা কিন্তু শুনতে পেল নগেন।
- অ্যাঁ? এও আছে এখানে? এ কোথা থেকে এলো? একা আছে? সে কোথায়? হুম সেও আছে। আছে। আছে। সে ও আছে। ভেঙ্গে দোব বিষ দাঁত আমি তোর। ভেঙ্গে দেব।
মাথা মুণ্ডু কিছুই বুঝল না কিন্তু বুঝতে পারছে, ভয়ের জাল আস্তে আস্তে বিস্তার লাভ করছে। ভয়ে অন্তর শুকিয়ে যাবার জোগাড় হলো নগেনের। ভোলা এগিয়ে গেল সামনে দিকে। নেমে গেল পুকুরের ঘাট বরাবর। নগেন রহিম এর দিকে তাকিয়ে থরথর করে কাঁপছিল তখনো। রহিম নগেন কে দুই হাতে ধরে বলল,
- দাদু নিজেকে সামলাও। বিকালে আমরা দেখা করব কচুবনে আবার। তুমি চলে এস। আমি বরং একবার পিছু নি ভোলার।
নগেন বেশ ভয়ের সাথেই বলল রহিম কে,
- রহিম তুই ভোলার চোখ দুটো দেখলি? কেমন মরা মাছের মতন না?
থর থর করে কাঁপছিল নগেন। সেটা দেখেই আবার রহিম নগেন কে বলল,
- দাদু সামলাও এখন নিজেকে একটু। কাউকে বলতে যেও না এ কথা। বিকালে আমরা আবার কথা বলব। এখন তুমি ঘরে যাও। আমি যাই ওর পিছনে, কোথায় যায় দেখি।
রহিম বেশ দ্রুত এগিয়ে গেল ভোলার পিছনে।রহিম একটু এগিয়ে যেতেই মহাদেবের বাড়ির খিড়কী দরজা খুলে যে বেড়িয়ে এল তাকে দেখেও চমকে গেল নগেন। দেখল হীরা খালি গায়ে একটা বারমুডা পরে বেড়িয়ে এসেছে খিড়কী দরজা দিয়ে। হীরা কালো নগেন জানে। কিন্তু এই রকম তীব্র বর্ষার দুপুরে এই রকম একটা ভয়ের পরিবেশে হীরার গায়ের রঙ নীল বলে মনে হলো নগেনের। নগেনের হাত পা কাঁপতে শুরু করল বলতে গেলে। কারন ওর কাছে হীরার কাজ কর্ম ও কম সন্দেহ জনক নয়। কেমন অদ্ভুত মনে হচ্ছিল নগেনের। একটা অন্যরকম হাসি যেন হীরার ঠোঁটে লেগে রয়েছে। দেখলেই নগেনের মনে হয়, যেন কত জন্মের অকৃতজ্ঞতা জমে আছে নগেনের ভিতরে। নগেনের বোধ হয়, প্রচুর ঋণ তার জীবনে। নিজের পিতার কাছে, নিজের মায়ের কাছে, ভগবানের কাছে। সেই ঋণ সে শোধ করতে পারছে না। জানেনা নগেন হীরা কে দেখলেই তার এমন অনুভব আসে কেন? হয়ত নগেন ওখানে বসেই পড়ত। কিন্তু ততক্ষণে রহিম ছুটে এল ঘাটের সামনে থেকে। এসেই বলল,
- না গো দাদু কোথাও দেখতে পেলাম না তো।
নগেন রহিম কে দেখে ততক্ষণে একটু সাবলীল হয়েছে। রহিমের এলেম দেখেছে নগেন আগেই। তাই মুখে বুলি ফুটল একটু। বলল,
- দুটো গলি আছে তো। অন্য টায় গেছে হয়ত।
- না গো না, দুট গলি ই দেখলাম তো। অতো তাড়াতাড়ি দুটো গলির কোন টাই পার হতে পারবে না ও। জলেও দেখলাম। ভাবলাম হয়ত মাছ ধরতে নেমে পরেছে। কিন্তু নাহ সেখানেই নেই।
হীরা শুনছিল কথা ওদের দুজনার ই। নগেনের দিকে হেসে বলল এবারে,
- কি গো তোমরা এখানে দাঁড়িয়ে? বাড়ির পিছনে কেন? বাড়িতে এস।
রহিম এক গাল হেসে বলল,
- না রে যাব না। কি রে, খাওয়া দাওয়া হয়ে গেলো তোর।
- হ্যাঁ গো রহিম দা। কিন্তু তোমরা এখানে কি করছ? যতদুর জানি এই রাস্তা দিয়ে তো কেউ যাতায়াত করে না। এ তো ঘাটে যাবার রাস্তা।
নগেন ইতস্তত করলেও রহিম বলেই দিল,
- না রে, এদিকে ভোলা কাকা কে যেতে দেখলাম দুজনেই। তাই দেখছিলাম কোথায় যায়। কিন্তু আর দেখতেই পেলাম না। ভোজবাজীর মতন উবে গেল যেন।
- ও। তা না যাবার কি আছে? এদিক দিয়ে অনেকের ঘাটেই যাওয়া যায়। ভোলা কাকু তো এদিক দিয়ে যায় আসে। আমি অনেক বার দেখেছি। মাছ ধরতে যায় মনে হয়।
- অ্যাঁ? – নগেন চমকে উঠল কথা টা শুনে।
রহিম একটু অবাক হয়েই জিজ্ঞাসা করল হীরা কে।
- তুই ঠিক জানিস?
হীরা ততক্ষণে, বাড়ির মাটির দেওয়ালে লেগে থাকা, প্রায় শুকিয়ে যাওয়া, ভোলার ছুঁড়ে দেওয়া জলের বিন্দু গুলো কে দেখতে লাগল একেবারে কাছে গিয়ে। সেইগুলো দেখে, মিষ্টি হাসি হেসে বলল,
- হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি। আমি যাই এবারে। একটু ঘুমোব। দুপুরে ঘুম টা আমার দরকার।
রহিম একটু অন্যমনস্ক ছিল হীরার কথা শুনে। ভোলা এদিক দিয়ে রোজ যায়? কিন্তু এদিকে ওর কি কাজ। মাছ তো ধরে না পুকুরে ও এখন। এদিকে ওর কি কাজ। রহিম হীরার দিকে তাকাল। দেখল চোখে আর মুখে তীব্র মিষ্টতা নিয়ে হীরা তাকিয়ে আছে রহিমের দিকে। রহিম বলল হীরা কে,
- আচ্ছা তুই শুতে যা আমি যাই বাড়ি, দুপুর হয়ে এলো।
তারপরে নগেনের দিকে তাকিয়ে বলল,
- চলো গো জ্যাঠা, তোমাকে বাড়ি পৌঁছে দি।
- হুম চল।
খানিক রাস্তা চলে আসার পরে হীরা পিছন থেকে বলে উঠলো,
- গলি মানে তো গলি ই। দেখতে গেলে গলির মানে হলো, বড় রাস্তার পরিবর্তে ব্যবহৃত ছোট পায়ে চলা রাস্তা। গলি দুরত্ব, সময় আর দুটোই বাঁচায় গো দাদু!! আর নিজেকে অন্যের চোখের আড়াল ও করা যায়।
রহিম আর নগেন পিছন ফিরে দেখল হীরা কথা টা বলেই ঢুকে পরেছে ভিতরে। দরজা টা বন্ধ। দরজার সামনের কড়া টা হালকা নড়ছে। নগেন ভাবছে, “গলির মানে বোঝাল মহাদেবের ব্যাটা? না হয় পড়াশোনায় ভালই। তা বলে গলির মানে বলে দেবে? আমি কি জানি না নাকি গলির মানে? ”
নগেন বাড়ি ঢোকার সময়ে উঠোনে রাধামাধবের মন্দিরের দিকে তাকিয়ে দেখল। দেখতে পেল রাধা ঠিক আছে, কিন্তু মাধবের পরনে একটা বারমুডা আর খালি গা। অবিকল মহাদেবের ব্যাটা। কিন্তু তার স্পষ্ট মনে আছে, ও যখন প্রনাম করে বেরিয়েছিল বাড়ি থেকে মাধবের পরনে হলুদ পাঞ্জাবী আর সাদা পাজামা ছিল। আর রাধার পরনে শাড়ি। পরেশের বেটি মানে লালি কত বার জিজ্ঞাসা করেছে, গোটা গ্রামের মন্দিরে মন্দিরে কৃষ্ণ হলুদ ধুতি আর খালি গায়ে আর রাধা ঘাঘড়া পরে থাকে। আর এখানে এমন অদ্ভুত বেশ কেন? নগেন ভাসা ভাসা জানে কিছু টা উত্তর। শুনেছিল তাদের কোন পূর্বপুরুষ কে দেখা দিয়ে ছিল কৃষ্ণ এই বেশেই। তাই সেই থেকে মন্দিরে কৃষ্ণের এই বেশ। কাজেই বাড়ির মাধবের এই বেশ নিয়ে নগেনের কোন সন্দেহ নেই। এদিকে রান্না ঘর থেকে দুই বউমা আর নাতি নাতনীর কোলাহল ভেসে আছে। একটু দুরেই বাড়ির বারান্দায় ছায়া তে বসে আছে ছোট ছেলে নগেনের। গল্প করছে ঘরে বসে থাকা নগেনের , স্বর্গত দাদার স্ত্রী মানে জেঠির সাথে। বিশাল বাঁধানো উঠোনে , চমচমে রোদে নগেন দাঁড়িয়ে আছে। কিন্তু নিজেকে মনে হচ্ছে একেবারে একা। বুঝতে পারছে নগেন এবারে হয়ত ধড়াম করে পরে যাবে সান বাঁধানো উঠোনে। একী দেখছে সে? এও কি সম্ভব নাকি নগেনের মাথা ঘুরছে? নাকি কালকের ঘটনা নগেন কে এতোটাই মোহিত করে রেখেছে যে নগেন ভুল দেখছে এবারে? কাউকে ডাক তে যাবে ভয়ে বিস্ময়ে , কিন্তু তার আগে চোখ টা একবার কচলে তাকিয়েই দেখল, কই, হলুদ পাঞ্জাবী আর সাদা পাজামা ই তো পরে আছে মাধব।
নাহ, সত্যি বুড়ো হয়ে গেছে নগেন। আর তা না হলে গত তিন চারদিনের ঘটনা ওকে বিহ্বল করে দিয়েছে একেবারে। অভ্যাস মতন প্রণাম করে ঘরে এসে স্নান করে খেয়ে দেয়ে একটু বিছানায় গড়াল। মনের মধ্যে মহাদেবের ছেলের গলির মানে বোঝানো টা ঘুরপাক খাচ্ছে। নগেন জানে মহাদেবের ছেলে পড়াশোনায় সাংঘাতিক রকম ভাল।
“ কিন্তু তা বলে গলি কথার মানে কেন বলল? ওই ছেলে তো কথা বলেই না তেমন। গায়ে পরে এই গলি কথার মানে বোঝানোর কি দরকার ছিল। নাহ সবাই যেমন ভাবে ওকে ব্রিলিয়ান্ট। তেমন কিছু না। নগেন ভুলে যেতে চাইল কথাটা, হীরা কে বাচ্ছা ছেলে ভেবেই। কিন্তু………। নাহ কিছু তো আছে। কেন বলল ও ওই কথাটা? আচ্ছা, হীরা বলল, ও ভোলা কে প্রায় ই দেখে ওই রাস্তায় যাতায়াত করতে। মিথ্যে নিশ্চই বলছে না ও। ওই রাস্তায় ভোলা কি করে? মাছ তো ধরে না। তাহলে?
উফ অনেক প্রশ্ন মাথায় এখন নগেনের। চারিদিকে পরিস্থিতি এতো ভারী যে এখনি কিছু না করলে সর্বনাশ হতে দেরী নেই আর। প্রশ্ন গুলো কে সাজিয়ে ফেলল নগেন এক এক করে।
১) বাঘমুড়ো কেন হাজার হাজার বছর ধরে এখানে আছে? কবচ দিয়ে তো গ্রাম ঢাকা ছিল। বাঘমুড়ো অন্য কোথাও চলে যেতে পারত, হত্যালীলা চালাতে পারত। কিন্তু যায় নি এখানেই আছে। বাঘমুড়োর দরকারী কিছু আছে এখানে?
২) অনেক গ্রাম থাকতে এই গ্রাম কেই কেন কবচ দিয়ে ঢাকা হলো? তার মানে এই গ্রামেই কিছু আছে যেটা বাঘমুড়ো কে এখান থেকে নড়তে দেয় নি। গ্রামে কি আছে?
৩) কবচ ভাঙল কে? বাঘমুড়ো নিশ্চই নয়। তাহলে অনেক আগেই ভেঙ্গে দিতে পারত। হতে পারে বাঘমুড়ো এখন শক্তি পেয়েছে। কিন্তু কে দিল সেই শক্তি? রহিমের কথা ফেলে দেবার মতন নয়। পিছনে কেউ না কেউ আছে যে কবচ ভেঙ্গেছে। কে আছে বাঘমুড়োর পিছনে? কোন অপ্রাকৃতিক কিছু?
৪) এই তিনজন কে? রহিম অভি আর লালি তিনজন ই এই গ্রামে জন্মেছে। নগেন ওদের জন্মাতে দেখেছে। তিনজন নিরীহ ছেলে মেয়ের মধ্যে এমন ভয়ানক শক্তি কোথা থেকে এল?
৫) তার মানে এদের পিছনেও কেউ আছে। যতই এরা বাঘমুড়োর বিরুদ্ধে লড়ুক, এই তিনজন ও মহাশক্তিশালী। এদের পিছনে কে আছে। অন্য কোন পিশাচ?
৬) মহাদেবের ব্যাটাও কি কোন শক্তি? সেদিনে চন্ডীমণ্ডপে যা দেখেছিল নগেন, সেটা কি কোন মানুষ করতে পারে? হ্যাঁ অধ্যাবসায় এই প্রশ্নের একটা উত্তর। কিন্তু নগেন তো জীবনে হীরা কে ফ্লাইং ডিস্ক নিয়ে কোন প্র্যাক্টিস করতে দেখে নি। ওর জন্ম ও একটা রহস্য। নগেনের কেন জানিনা মনে হচ্ছে, এই লড়াই এ হীরা ও একটা অংশ। কিন্তু ও কে?
৭) ভোলার কি হয়েছে? ওকে কেমন মৃত মনে হয় নগেনের। দেখলে ভয় লাগে। কিন্তু কেন? কি হয়েছে ওর? ওর বোন ই বা কোথায় গেল?
৭) গলির কথা হীরা বলল কেন? আর কাউকে যেতে দেখে না ও। কিন্তু ভোলা কে দেখেছে। ও কি ভোলার উপরে নজরে রেখেছে? কারন ওই গলি দিয়ে অনেকেই যাতায়াত করে। লালিও ওই গলি দিয়ে একশ বার যায়। তার মানে হীরা বোঝালো, ভোলা ওই গলি দিয়েই যাতায়াত করে। কিন্তু কেন? ওই গলি তে ভোলার কি আছে? গলি গলি গলি গলি…
উফ এবারে মাথা টা ফেটে যাবে নগেনের। এতো প্রশ্ন? আর উত্তর কই? নেই। উত্তর নেই।খানিক এপাশ ওপাশ করে নগেন উত্তেজনায় উঠে বসল বিছানাতেই। ভাবল,
- আচ্ছা, ওই গলি তেই রহস্য লুকিয়ে নেই তো? হ্যাঁ, তাই হবে। ওই গলি তেই রহস্য আছে । অনেক অনেক রহস্য। সেদিনেও ওই গলি দিয়েই যাবার সময়ে ওরা অন্য কম্পাঙ্কে পৌঁছে গেছিল বাঘমুড়োর পিছু নিতে গিয়ে। হ্যাঁ, তাই তো!! নাহ ওই তিন জনের সাথে এক্ষনি আলোচনা করতে হবে। এক্ষনি ।
রহস্য এমন ই জিনিস, সবাই মাথা ঘামাতে পারে না। কিন্তু যে ঘামায় সে বেড়িয়ে আসতে পারে না কোন ভাবেই। এই যেমন নগেনের হয়েছে এখন। কিন্তু সমস্যা হলো, রহস্য যে ভেদ করে, সেই ভেদীর দিকেও অনেকের নজর থাকে, যারা সেই রহস্যের সাথে জড়িত। ভেদীর কাছে তাদের উপস্থিতি রহস্যের জট ছাড়ানোর কাজে লাগে। ভেদী বুঝতে পারে , কত জন কুশী লব জড়িয়ে আছে। রহস্যে জালের বুনোট কে ধীরে ধীরে ছাড়াতে সুবিধা হয় তখন।
নগেন আর অপেক্ষা করল না। বেড়িয়ে এল বাড়ি থেকে রাধা মাধব কে প্রণাম করে। গ্রামের দুপুর। শুনশান চারিদিক। পাখি গুলো ও ঝিমোচ্ছে। আওয়াজে ক্লান্তির আভাষ। বাড়ির কুকুর টা ঠিক বাড়ির সামনেই গুটুলি পাকিয়ে শুয়ে আছে ছায়ায়। নগেন পাশ দিয়ে এল, কোন ভ্রূক্ষেপ ই করল না। পাশেই ছোট পুকুর থেকে, কড়াই এ ইট ঘষে পরিষ্কার করার আওয়াজ ভেসে আসছে নগেনের কানে। একে বর্ষা কাল। তারপরে চমচমে রোদ। গা যেন পুড়িয়ে দিচ্ছে নগেনের। ভিজে গামছা টা গায়ে চড়িয়ে লালির বাড়ির দিকে রওনা দিল নগেন। এক সময়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছুল চার মাথার মোড়ে। অস্বাভাবিক শান্ত জায়গা। চার মাথার চার রাস্তা চলে গেছে চার দিকে। একটা পূব দিকে লালি দের বাড়ি। একটা উত্তর পূর্ব, যে দিকে নগেনের বাড়ি। একটা পশ্চিমে বামুন পাড়া। আর একটা দক্ষিণ পশ্চিম দিকে রহিম দের বাড়ি। নগেন কে যেতে হতো লালি দের বাড়ি। কিন্তু ঠিক মোড়ের মাথায় এসে মনে হলো চারিদিক অস্বাভাবিক শান্ত। কেউ কোথাও নেই। বলতে গেলে এক লহমা আগেও বাড়ি বাড়ি থেকে আওয়াজ আসছিল। এখন যেন দুম করে সব থেমে গেল। অসহ্য লাগছে নগেনের। এত একা জীবনে কোন দিন ও লাগে নি নগেনের। দীর্ঘ পঞ্চাশ বছরের সাথী, নগেনের স্ত্রী মারা যাবার পরেও নগেনের এতো একা লাগে নি। ভয় লাগছে নগেনের ভীষণ।
চার মাথার মোড়ে একটা মন্দির আছে। মন্দির নয় ঠিক, সেখানে দোলের সময়ে, রাধামাধব, নিজের মন্দির থেকে বেড়িয়ে দোল খেলতে খেলতে, এখানে বিশ্রাম নেন। ছোট্ট একটা উঁচু, চার টে থাম দিয়ে বানানো, মাথায় চুড়ো নিয়ে একটা মন্দিরের ক্ষুদ্র সংস্করণ মাত্র। বেশ উঁচু। প্রায় ফুট সাতেক বেদী। তার উপরে মন্দির খানা। ওখানে রাধা মাধব বসেন। মাহাত্ব্য বিবেচনা করে, সেই মন্দির কেই প্রণাম করে নিল নগেন এই ভয় থেকে রক্ষা পেতে। এতোই ভয় পেয়ে আছে যে এক পা এগোতে পারছে না লালিদের বাড়ির দিকে এই ভরা দুপুরেও। ভয়ের কারণ খুঁজতে গিয়ে দেখল, লালিদের বাড়ির দিকের রাস্তায়, ঠিক পঁচিশ হাত দূরে একটা বাড়ির সামনের রোয়াকে ভোলা বসে। ভোলা নিজের মাথাটা নীচের দিকে করে, ঠিক নগেনের দিকেই তাকিয়ে আছে ভাব লেশ হীন মুখে। মুখে একটা পৈশাচিক হাসি। যেন অপেক্ষা করছিল। একে বয়েস হয়েছে তারপরে ভোলা কে ওই ভাবে দেখে নগেন ওই খানেই বসে পরল। হাঁটু দুটো মারাত্মক কাঁপছিল নগেনের। নিজেকে ধরে রাখতে পারছিল না আর। উফ এই টানাপোড়েন আর নিতে পারছে না নগেন। এ তো প্রাণ সংশয়!!
- হে রাধামাধব রক্ষা কর আমাকে। সারা জীবন তুমি ছাড়া কিছুই বুঝিনি আমি। হে প্রভু, আমাকে মারতে হলে মেরে ফেল, কিন্তু আমাকে দেখে যেতে দাও , আমার এই গ্রাম সব দিক থেকে শান্তি তে আছে। হে মাধব, হে হৃষীকেশ, হে মধুসূদন, রক্ষা কর।
আর রক্ষে আছে কি? না নেই। ভোলা এখন উঠে এগিয়ে আসছে নগেনের দিকেই। নাহ আর কোন আশা নেই। মরণ নিশ্চিত। কোন সুদুর থেকে ভেসে আসছে, কি মিষ্টি একটা বাঁশীর সুর। কান দিয়ে ঢুকে একেবারে প্রানের ভিতরে সেদিয়ে যাচ্ছে সেই সুর। সামনে মরণ। মরণ কি এই ভাবেই হয়? এমন ভয় লাগে মরণের আগে? এতো সুন্দর বাঁশী বাজে কানে? এ তো সুখের মরণ হবে ওর! ভুলে গেল নগেন মরণের কথা। বাঁশীর আওয়াজ যেন ওকে মোহিত করে দিচ্ছে। অবশ হয়ে যাচ্ছে ওর শরীর। মরণের ভয় টা চলেই গেল বলতে গেলে। মরণের দিকে আর খেয়াল নেই। শুধুই বাঁশী শুনছে নগেন আর ভাবছে এ নিশ্চই পৃথিবীর সুর নয়। এ স্বর্গের সুর। নগেন ওই চার মাথার মোড়ে হাঁটু মুড়ে বসে দুই হাত বাড়িয়ে দিল মরণের দিকে। ভোলা এগিয়ে আসছে নগেনের দিকে কেমন হাতড়াতে হাতড়াতে। যেন দিনেও অন্ধ।
কিন্তু কি যে হল, সহসা ভোলা এদিক ওদিক দেখল। আর সেই দেখার মধ্যে ভয়ের সাথে আতঙ্ক ছিল। আর নগেন দেখল, চারিপাশ টা বদলে গেল। ভোলা মনে হলো ছুটে পালালো লালিদের বাড়ির দিক বরাবর। মুহুর্তে চারিদিক থেকে আগের আওয়াজ ভেসে এলো নগেনের কানে। মনে হলো সুর টা কানের পাশেই বাজছে। নগেন বসেই রইল ওখানে হাঁটু মুড়ে। কি মিষ্টি, কি মিষ্টি। কতক্ষন কেটেছে নগেন জানেই না। শুনতে পেল ওই মন্দিরের বেদী থেকে কেউ একজন বলছে,
- কি গো দাদু, রাস্তার মাঝে ওই ভাবে বসে কেন?
নগেনের যেন ধ্যান ভাঙল। দেখল ভোলা নেই আশে পাশে। পাখির আওয়াজ, আশে পাশের বাড়ি থেকে নানান কোলাহল আবার ভেসে আসছে নগেনের কানে। আগে রাস্তায় একটা লোক ও ছিল না সেখানে দেখল দূরে দূরে লোকজন রাস্তা দিয়ে হাঁটছে। আর মন্দিরের বেদীর উপরে গালে হাত দিয়ে পা ঝুলিয়ে বসে আছে হীরা। অন্য হাতে একটা বাঁশী। নগেন দাঁড়িয়ে পরল। জিজ্ঞাসা করল,
- বাঁশী তুই বাজাচ্ছিলি?
- ধুর আমি তো বাজাতেই পারি না। এই দেখ।
নগেন দেখল হীরা দু তিন বার চেষ্টা করল বটে, কিন্তু আজগুবি আওয়াজ ছাড়া কিছুই বের হলো না। বুঝে গেল হীরা বাঁশী বাজায় নি। বলল,
- তুই এখানে কখন এলি?
- কেন ডাকলে যে আমাকে?
নগেন ভারী অবাক হল।
- আমি কখন ডাকলাম তোকে?
হীরার চোখে তখন হাসি। বলল,
- ও হবে হয়ত। আমি তো শুনতে পেলাম তুমি ডাকছিলে। বেশ তবে তাই হোক। এলাম তবে।
নগেন দেখল, সাত ফুট উঁচু মন্দিরের বেদী থেকে মনে হল পা পেয়ে গেল নীচে অব্দি হীরা। কোন আওয়াজ হলো না। নেমেই বলল,
- মায়া বড় খারাপ জিনিস গো দাদু। মায়া কোথা থেকে আসে জান? লোভ। লোভ থাকলে মায়া কে মানুষ বশ করতে পারে না। মায়ার ঢাকা সংসার। শোননি কোনদিন কথাটা?
কথা খানা বলতে বলতেই লালিদের বাড়ির দিকে রাস্তায় হাঁটা দিল। কারন ওই দিকেই ওদের ও বাড়ি। নগেন আর দেরী করল না। মনে এক রাশ চিন্তা আর হতভম্ভতা নিয়ে হীরার পিছন পিছন হাঁটতে শুরু করল নগেন লালি দের বাড়ির উদ্দেশ্যে। মনে মনে ঘুরতে লাগল হীরার কথা গুলো। দুপুরে গলি আর এখন মায়া। মায়া??
সন্ধ্যে বেলায় নগেন আর তিন মুর্তি বসে ছিল জলার মাঠের ধারে অশ্বত্থ গাছের নীচে। এতক্ষনে নগেন নিজের চিন্তা ভাবনা আর প্রশ্নের ডালি মেলে ধরেছিল তিন মূর্ত্তির সামনে। শুধু হীরার ব্যাপার টা চেপে গেছিল লালির সামনে। বলে নি হীরার ব্যাপারে কোন কথা। দুপুরে চার মাথার মোড়ের ঘটনা ও বলে নি লালির সামনে। নগেন বোঝে হীরার উপরে লালির বিশেষ দুর্বলতার ব্যাপার টা। তাই কিছু বলে নি। হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে তাতে। লালি হয়ত বিগড়ে গেল। যাক, সে সব ভাবলে এখন চলবে না। বরং গলির ব্যাপার টা খোলসা করতে হবে এখানে। দুপুরে হীরাদের বাড়ির পিছনের ঘটনা সব টাই বলল নগেন তিনজন কে। আর নিজের বিশ্লেষণ ও সব টা জানাল। সব কিছু শুনে লালি বলল,
- দাদু, হীরার কথা যদি সত্য হয় তবে, ভোলা ওই রাস্তা দিয়েই যাতায়াত করে। ওখানে নিশ্চই কোন পোর্ট কী আছে।
- হ্যাঁ আমার ও তাই মনে হচ্ছে। আর তোদের কে বলি, আমার মনে হলো হীরা যেন এটাই বোঝাতে চাইল আমাকে। এমন ভাবেই বোঝালো যেন ও কিছু বোঝে না। কিন্তু ওর ওই গলির মানে উদ্ধার করতে গিয়ে মনে হলো, ওই খানে পোর্ট কী থাকা স্বাভাবিক। তাই ভোলা ওই রাস্তা নেয়।
নগেনের বাক্য শেষ হতে না হতেই রহিম বলল,
- ঠিক বলেছ দাদু। মাথায় আসে নি ব্যাপার টা। সেদিনেও তো আমরা ওই গলি দিয়েই পৌঁছে গেছিলাম লড়াই এর জায়গায় তাই না?
লালি চিন্তায় পরে গেল একটু। ভাবছিল, এটা কি হীরা জেনে বলেছে না ব্যস এমনি ই নিজের বিদ্যে জাহির করেছে। ও বলল,
- হ্যাঁ রহিম দা। ঠিক বলেছ। বাঘমুড়ো ওই দিক দিয়েই ঢোকে গ্রামে। আর এই পোর্ট কী র জন্যেই কবচ টা ভাঙছে। কিন্তু ভোলা কাকার কি হলো?
নগেন বেশ চিন্তা নিয়ে বলল,
- হুম ওটাই চিন্তায় ফেলেছে আমাকে। ভোলার রহস্য উদ্ধার করতেই হবে। তা না হলে কিছুই বোঝা যাবে না। সব শেষ প্রশ্নের উত্তর পেয়ে এক এক করে বাকি প্রশ্নের উত্তর পেতে হবে আমাদের। সবার আগে ভোলা কে? আর ওর সাথে বাঘমুড়োর কি সম্পর্ক? ওরা কেনই বা এখানে? বাঘমুড়োই কি ওই পোর্ট কী দিয়ে ঢোকে নাকি অন্য কেউ? বুঝলি??? অনেক কথা পরে আছে। উত্তর চাই । না হলে কিছুই করতে পারব না আমরা।
সবাই চুপ করে ছিল, কারণ এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। সবাই অল্প বয়সী, শারীরিক ক্ষমতায় বেশ পারদর্শী, কিন্তু বুদ্ধির দৌড়ে এখানে বুড়ো নগেন ই ভরসা। প্রথমে নগেন ই বলল কথা,
- দ্যাখ আমার মনে হচ্ছে আমাদের পোর্ট কী দিয়ে যাওয়া উচিৎ। দেখা দরকার কে যাতায়াত করছে ওই পোর্ট কী দিয়ে? যে আসছে সেই কি বাঘমুড়ো কে সাহায্য করছে? নাকি অন্য কেউ।
অভি চুপ করেছিল অনেকক্ষণ। এবারে প্রথম কথা বলল,
- আমার মনে হয় দাদু ঠিক বলেছে। আমাদের যেতেই হবে না হলে বুঝতে পারব না। তবে আমাদের মনে হয় আমাদের দল টা ভাগ হলে ভাল হয়। রহিম দা দাদু কে নিয়ে থাকুক আর আমি আর লালি দি। আমরা বরং পোর্ট কী ধরে যাই আর রহিম দা আর দাদু থাকুক গ্রামের ভিতরে।
রহিম সব শুনে বলল,
- এটাই ঠিক হবে। তোরা যা। কিন্তু বিপদে আমাদের জানাবি কি করে?
লালি বলল,
- না গো রহিম দা। খুব সন্তপর্নে যেতে হবে আমাদের। কোন লড়াই এ জড়ালে চলবে না। কারণ, বাঘমুড়ো এই গ্রামে এলে তোমাকে থাকতে হবে। দাদু ঠিক বলেছে। কিছু তো আছে এই গ্রামে। সেটা নিতেই ওরা আসছে। আর এখন কবচ ভেঙ্গে গেছে। বাঘমুড়ো ঢুকে পরতে পারে যে কোন সময়ে। আমাদের আর অপেক্ষা করা যাবে না। এখনি যেতে হবে। কালকে জন্মাষ্টমী। বের হতে পারব না আমি বাড়ি থেকে।
তখন নগেন বলল লালি কে,
- না রে দিদি ভাই, তবে আজকে থাক। আমার মন সায় দিচ্ছে না। বরং কালকের দিন টা পার হয়ে যাক।
- হ্যাঁ লালি দি সেই ভাল।
চার জন অসম বয়সী নর নারী নিজেদের মধ্যে গল্প করছিল, জলার ধারে অশ্বত্থ গাছের নীচে। আর সন্ধ্যের সময়ে গ্রাম থেকে ভেসে আসছিল, শঙ্খের আওয়াজ। গৃহস্থের বাড়িতে সন্ধ্যে দিচ্ছে যে গৃহবধু রা। নগেন তাকিয়ে দেখল পূব আকাশে হালকা চাঁদ। আর পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে সন্ধ্যা তারা।
অধ্যায় দুই
মাঝে মাঝেই আমার মনে ভেসে ওঠে এই সমস্ত ঘটনা। বুঝিও না ছাই কোথা থেকে আসে এই সব দৃশ্য আর কেনই বা আসে। আমি দেখতে পাচ্ছি একটি কিশোর বালক কে একটি বাগানের মতন মনোরম জায়গা তে। আহা কি নেই সেই বাগানে। আম থেকে শুরু করে ছোট বড় নানান বৃক্ষ। ম ম করছে চারিদিক সুগন্ধি আম এবং অন্যান্য ফলের গন্ধে। ইতিউতি গরুর দল দূর্বা ঘাস এ মজে। যমুনার জল যেন পারে এসে ছুঁতে চাইছে বালক টির পা। ছলাক ছলাক করে পারে ধাক্কা দিচ্ছে জলের ঢেউ। আপনা হতেই ফুল ঝরে পরছে উপর থেকে যেখানে বালক টি দাঁড়িয়ে। আর বালক টি দাঁড়িয়ে আছে একটা বিশাল গুলঞ্চ বৃক্ষের তলায়। বিশাল হলেও গাছের ডালপালা যেন নীচে থেকেই বিস্তার লাভ করেছে। আর ছেলেটি তেমন এক বিশাল ডালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুটো পা কে কাঁচির মতন করে বাঁশী বাজাচ্ছে। যেন জগত ভোলা। আহা পা দুখানি দেখে মনে হয়ে যেন জড়িয়ে ধরি। নীল পদযুগল। রক্তিম পদতল। আলতা পরা পা দু খানি। কার ছেলে কে জানে? সেই মা হয়ত পরম মমতায় ছেলের পা দুখানি আলতায় রাঙ্গিয়ে দিয়েছে। দু খানি রূপোর বালা পায়ের পাতার উপরের অংশে শোভা পাচ্ছে। হলুদ ধুতি পরে আছে বালক টি। তাতে লাল বর্ডার। সামনের কোঁচা টা ময়ূরের পেখমের মতন পায়ের পাতার উপরে দোল খাচ্ছে। কতই বা বয়েস হবে ছেলেটির। ষোল সতের। নীল কমনীয় শরীর। ক্ষীনকায়া নয় বালক টি আবার স্থুল ও নয়। নীল শরীরের পেশী না দেখা গেলেও, সামর্থের শেষ নেই সেটা বোঝাই যাচ্ছে । হুম বুঝেছি। জগতের আরাধ্য, দিন কয়েক আগেই, কংস কে বধ করে গোকুলে ফিরেছে আমাদের নয়নের মনি, যশোদার হৃদপিণ্ড , আর আমারও আরাধ্য স্বয়ং কৃষ্ণ। কে বলবে তার এই সুরের মুর্ছণা শুনে যে, কয়েক দিন আগেই, এই বালক কংস কে হত্যা করেছে? তাও শুধু হাতে? আর সুর তো নয় যেন কথা বলছে ওর বাঁশী। যেন ডাকছে সবাই কে। কেউ কি আছে এই গোকুল এ, এই বাঁশী শুনে নিজেকে সমর্পণ করে দেবে না ওই পায়ের তলায়? কে বলে রাধা পাগল ছিল বাঁশীর জন্য? সুর শুনে তো মনে হচ্ছে, বাঁশী ই আকুল হয়ে রাধা কে ডাকছে।
আর হয়ত ও থাকবে না ও এই বৃন্দাবনে। সমগ্র বৃন্দাবন, গত মাস থেকে কি যে দুঃখের সাগরে নিমজ্জিত, তা বলে বোঝাতে পারা যাবে না। ছেলে আমাদের গেছিল মথুরা তে। মহারাজ কংস ডেকে পাঠিয়েছিলেন যে। ছেলেও এক ডাকেই চলে গেছিল। তারপরে তো যা হয়েছে, না জানি কত লক্ষ বছর ধরে মানব ইতিহাসে এই ঘটনা লেখা হয়ে থাকবে উজ্জ্বল হয়ে। খেলার ছলে বিশালাকার, মহাবীর, কংস কে সম্মুখ দ্বন্দ্ব যুদ্ধে হত্যা করেছে এই বালক। কে বলবে সেটা এখন ওকে দেখে, যে এই বালক ই সংহার করেছে কংস কে। তাই সেই আনন্দে, গত কাল, মথুরায় হোলি খেলার পরে, ঠিক পাঁচ দিনের দিন সে মথুরা থেকে ফিরে হোলি খেলেছে সমস্ত বৃন্দাবনে। সকাল থেকে রাত অব্দি। নাওয়া খাওয়া ছেড়ে দুষ্টুমি করেছে। প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিতে গলি তে, প্রতিটা পুকুরের ঘাটে, প্রতিটা গাছের পাতায় আবিরের রং লেগে এখনো। সমগ্র বৃন্দাবণে ছেলের স্পর্শ। আহা খেলার পরে গোকুলের কেউ স্নান ও করে নি। কেউ যে মুছে ফেলতে চায় না তাদের কানাই এর শেষ স্মৃতি টুকু। আর দেখ, যাকে নিয়ে এই পাগলামী , সে সকাল সকাল স্নান করে এসে এই গাছে তলায় দাঁড়িয়ে। হয়ত সে চায় না এই বৃন্দাবনের স্মৃতি নিয়ে মথুরাতে ফিরতে। হয়ত সে চায় না তার পরবর্তী জীবন এর সাথে আর বৃন্দাবন কে জড়াতে। কি জানি, কি লীলায় মেতেছে দুষ্টু টা। এই দেখনা , গোটা বৃন্দাবন এখন শোকে মগ্ন, আর ইনি এখানে এসে হাজির। কারোর অপেক্ষায় বাঁশী বাজাচ্ছে। ডাকছে তাকে করুণ ভাবে। কে সেই ভাগ্যবান যার অপেক্ষায় স্বয়ং সময়? বা কে সেই জন যার অপেক্ষায় শেষ বাঁশী বাজিয়ে নিচ্ছেন সর্বশক্তিমান এই পুরুষ?
29-06-2022, 12:15 PM
(28-06-2022, 06:55 PM)Baban Wrote: উফফফফফ টান টান উত্তেজনার মাঝে বার বার ওই দুস্টু ছেলেটার আগমন আর বাঁশির সুর। ভুবন ভোলানো সেই সুরে যেন সবাই মুগ্ধ। সকল বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে তাতে। আর নগেন জ্যাঠার প্রশ্নে সেই উত্তর - তুমিই তো আমায় ডাকলে... উফফফফফ clp);
আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -
গাছের ছায়ায় বসে মাঠেসুরের ঘোরে সময় কাটে,গাছের ছায়ায় বসে মাঠেসুরের ঘোরে সময় কাটে,সূয্যি নেমে গেল পাটেসূয্যি নেমে গেল পাটেনাই কোনো খেয়াল।কেমন বাঁশি বাজায় শোনোমাঠেতে রাখালতার সুরে বুঝি যাদু আছেমন হল মাতাল.....
ছেলে মেয়ে নির্বিশেষে , ওই দুষ্টু টার জন্যেই পাগল।
29-06-2022, 12:16 PM
(28-06-2022, 06:58 PM)Bumba_1 Wrote: ঠিক যেন মনে হচ্ছে একটা চলচ্চিত্র দেখছিলাম। নগেন জেঠার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেদিন সে পেয়ে যাবে, সেদিন বাঘমুড়োর বধ নিশ্চিত। এ তো কাহিনী নয়, এ যেন একটি রত্নখচিত সীতাহার .. যার প্রত্যাশায় বসে থাকি আশা করে। clp); clp);
হে হে। কি যে ভাল লাগে এই সব ভালো ভালো কমেন্ট পেলে বলে বোঝাতে পারব না।
29-06-2022, 12:17 PM
(28-06-2022, 10:02 PM)boro bara Wrote: কি সব দুর্দান্ত আপডেট!!!! আজকের টা তো অসাধারণ বললে কম বলা হয়। কি সুন্দর বর্ণনা। সত্যি বুম্বার সাথে এক মত। মনে হচ্ছিল চলচিত্র দেখছি। দরজার কড়া নাড়ানোর দৃশ্য টা অব্দি চোখের সামনে ভাসছে। মরণের আগে বাঁশীর আওয়াজ, মনে হচ্ছিল আমি যেন শুনছি। দিদি একটা কথা বলি। কাউকে ছোট না করেই বলছি, এতো স্বল্প কথায়, কোন দৃশ্য রচনায় আপনার জুড়ি নেই। আমি অনেক বড় লেখকের কথা মাথায় রেখেই বলছি। হয়ত আপনি সখে লেখেন, তাই এতো নিপাট সুন্দর আর মিষ্টি লাগে পড়তে। অসাধারণ।
আর শেষের বৃন্দাবণের দৃশ্য মনে হলো সিরিয়ালে টিভির সামনে দেখছি। বৃন্দাবণের বর্ণনা হয়ত আমার আর কারোর থেকে ভালো লাগবে না। এটাই মনে গেঁথে গেল। উফ দুর্দান্ত। সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে!!!!
অনেক বড় প্রশংসা করলেন ভাই। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন।
29-06-2022, 12:25 PM
(29-06-2022, 01:10 AM)nextpage Wrote: বাশির সুরটা যেন এখনো কানে বাজছে....
নগেন জ্যাঠা দর্শন পেয়েছেন নাকি তাকে দর্শন দিয়েছেন। অনেক প্রশ্ন জমা হচ্ছে একে একে সবের উত্তর মিলবে আর ততক্ষণে ঐ বাঘমুড়োর নিধন হবে।
হ্যাঁ অনেক প্রশ্ন। সেদিনে সোমনাথ বলল, দিদি আরো বড় করে লিখুন। সেই চেষ্টা তেই আছি। আসলে সবাই জানি যে কৃষ্ণ চাইলেই সব হয়ে যায়। খুব ছোট বেলায় গজেন বাবুর পাঞ্চজন্য পড়েছিলাম। ওটাও একটা ফ্যান্টাসি ছিল। কিন্তু পড়তে পড়তে ভেবেছিলাম, সত্যিই তো। চাইলেই তো হয়ে যায় না সব কিছু। তার পিছনে , বুদ্ধি পরিশ্রম সব থাকে। নিজের ক্ষমতা আর বুদ্ধির উপরে আস্থা থাকা খুব দরকার। তাই তো উনি কৃষ্ণ। অর্জুন কে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া, ঘটোতকচ কে সামনে এগিয়ে দিয়ে। এই সব সিদ্ধান্ত সহজ ছিল না। আজকেও তার জন্য অভিশাপ আর চোখের জলের দাম চুকিয়ে যান উনি। আমরা মেনে নিতে পারিনি ঘটোতকচের মৃত্যু।
সেই অধ্যাবসায়, সেই চরম প্ল্যানিং এর কিছু কিছু এখানে ধরার চেষ্টা করেছি। আর সেই প্ল্যানিং যখন উনি নিজে করেন তখন মনে হয়, যে উনি চাইলেন আর হয়ে গেল। ঠিক যেন ম্যাজিক!
29-06-2022, 12:27 PM
29-06-2022, 12:28 PM
01-07-2022, 09:33 AM
01-07-2022, 09:34 AM
01-07-2022, 09:35 AM
01-07-2022, 09:36 AM
01-07-2022, 12:25 PM
আগের পর্বের কিছু অংশ...............
চার জন অসম বয়সী নর নারী নিজেদের মধ্যে গল্প করছিল, জলার ধারে অশ্বত্থ গাছের নীচে। আর সন্ধ্যের সময়ে গ্রাম থেকে ভেসে আসছিল, শঙ্খের আওয়াজ। গৃহস্থের বাড়িতে সন্ধ্যে দিচ্ছে যে গৃহবধু রা। নগেন তাকিয়ে দেখল পূব আকাশে হালকা চাঁদ। আর পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে সন্ধ্যা তারা।
অধ্যায় দুই
মাঝে মাঝেই আমার মনে ভেসে ওঠে এই সমস্ত ঘটনা। বুঝিও না ছাই কোথা থেকে আসে এই সব দৃশ্য আর কেনই বা আসে। আমি দেখতে পাচ্ছি একটি কিশোর বালক কে একটি বাগানের মতন মনোরম জায়গা তে। আহা কি নেই সেই বাগানে। আম থেকে শুরু করে ছোট বড় নানান বৃক্ষ। ম ম করছে চারিদিক সুগন্ধি আম এবং অন্যান্য ফলের গন্ধে। ইতিউতি গরুর দল দূর্বা ঘাস এ মজে। যমুনার জল যেন পারে এসে ছুঁতে চাইছে বালক টির পা। ছলাক ছলাক করে পারে ধাক্কা দিচ্ছে জলের ঢেউ। আপনা হতেই ফুল ঝরে পরছে উপর থেকে যেখানে বালক টি দাঁড়িয়ে। আর বালক টি দাঁড়িয়ে আছে একটা বিশাল গুলঞ্চ বৃক্ষের তলায়। বিশাল হলেও গাছের ডালপালা যেন নীচে থেকেই বিস্তার লাভ করেছে। আর ছেলেটি তেমন এক বিশাল ডালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুটো পা কে কাঁচির মতন করে বাঁশী বাজাচ্ছে। যেন জগত ভোলা। আহা পা দুখানি দেখে মনে হয়ে যেন জড়িয়ে ধরি। নীল পদযুগল। রক্তিম পদতল। আলতা পরা পা দু খানি। কার ছেলে কে জানে? সেই মা হয়ত পরম মমতায় ছেলের পা দুখানি আলতায় রাঙ্গিয়ে দিয়েছে। দু খানি রূপোর বালা পায়ের পাতার উপরের অংশে শোভা পাচ্ছে। হলুদ ধুতি পরে আছে বালক টি। তাতে লাল বর্ডার। সামনের কোঁচা টা ময়ূরের পেখমের মতন পায়ের পাতার উপরে দোল খাচ্ছে। কতই বা বয়েস হবে ছেলেটির। ষোল সতের। নীল কমনীয় শরীর। ক্ষীনকায়া নয় বালক টি আবার স্থুল ও নয়। নীল শরীরের পেশী না দেখা গেলেও, সামর্থের শেষ নেই সেটা বোঝাই যাচ্ছে । হুম বুঝেছি। জগতের আরাধ্য, দিন কয়েক আগেই, কংস কে বধ করে গোকুলে ফিরেছে আমাদের নয়নের মনি, যশোদার হৃদপিণ্ড , আর আমারও আরাধ্য স্বয়ং কৃষ্ণ। কে বলবে তার এই সুরের মুর্ছণা শুনে যে, কয়েক দিন আগেই, এই বালক কংস কে হত্যা করেছে? তাও শুধু হাতে? আর সুর তো নয় যেন কথা বলছে ওর বাঁশী। যেন ডাকছে সবাই কে। কেউ কি আছে এই গোকুল এ, এই বাঁশী শুনে নিজেকে সমর্পণ করে দেবে না ওই পায়ের তলায়? কে বলে রাধা পাগল ছিল বাঁশীর জন্য? সুর শুনে তো মনে হচ্ছে, বাঁশী ই আকুল হয়ে রাধা কে ডাকছে।
আর হয়ত ও থাকবে না ও এই বৃন্দাবনে। সমগ্র বৃন্দাবন, গত মাস থেকে কি যে দুঃখের সাগরে নিমজ্জিত, তা বলে বোঝাতে পারা যাবে না। ছেলে আমাদের গেছিল মথুরা তে। মহারাজ কংস ডেকে পাঠিয়েছিলেন যে। ছেলেও এক ডাকেই চলে গেছিল। তারপরে তো যা হয়েছে, না জানি কত লক্ষ বছর ধরে মানব ইতিহাসে এই ঘটনা লেখা হয়ে থাকবে উজ্জ্বল হয়ে। খেলার ছলে বিশালাকার, মহাবীর, কংস কে সম্মুখ দ্বন্দ্ব যুদ্ধে হত্যা করেছে এই বালক। কে বলবে সেটা এখন ওকে দেখে, যে এই বালক ই সংহার করেছে কংস কে। তাই সেই আনন্দে, গত কাল, মথুরায় হোলি খেলার পরে, ঠিক পাঁচ দিনের দিন সে মথুরা থেকে ফিরে হোলি খেলেছে সমস্ত বৃন্দাবনে। সকাল থেকে রাত অব্দি। নাওয়া খাওয়া ছেড়ে দুষ্টুমি করেছে। প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিতে গলি তে, প্রতিটা পুকুরের ঘাটে, প্রতিটা গাছের পাতায় আবিরের রং লেগে এখনো। সমগ্র বৃন্দাবণে ছেলের স্পর্শ। আহা খেলার পরে গোকুলের কেউ স্নান ও করে নি। কেউ যে মুছে ফেলতে চায় না তাদের কানাই এর শেষ স্মৃতি টুকু। আর দেখ, যাকে নিয়ে এই পাগলামী , সে সকাল সকাল স্নান করে এসে এই গাছে তলায় দাঁড়িয়ে। হয়ত সে চায় না এই বৃন্দাবনের স্মৃতি নিয়ে মথুরাতে ফিরতে। হয়ত সে চায় না তার পরবর্তী জীবন এর সাথে আর বৃন্দাবন কে জড়াতে। কি জানি, কি লীলায় মেতেছে দুষ্টু টা। এই দেখনা , গোটা বৃন্দাবন এখন শোকে মগ্ন, আর ইনি এখানে এসে হাজির। কারোর অপেক্ষায় বাঁশী বাজাচ্ছে। ডাকছে তাকে করুণ ভাবে। কে সেই ভাগ্যবান যার অপেক্ষায় স্বয়ং সময়? বা কে সেই জন যার অপেক্ষায় শেষ বাঁশী বাজিয়ে নিচ্ছেন সর্বশক্তিমান এই পুরুষ?
অপেক্ষার শেষ মনে হয়। ও কি? ও যে ললিতা। হ্যাঁ ওরা সখা সখী ছিল বটে। মেয়েটা ভালো বাসে খুব ছেলেটা কে। কিন্তু ছেলেটা ওই সবের ধার ধারে বলে মনে হয় না। ওসবের থেকে অনেক বড় উদ্দ্যেশ্য নিয়ে এসেছে সে এই ধরায়। ললিতায় পা ফসকালে তার চলবে কেন? কিন্তু কেউ তো কোন কথা বলে না। বলার দরকার তো হয় না কিছু ওই দুষ্টু কে? সব যে বুঝে নেয়। বাস একবার মনে করলেই হল তাকে। ললিতা বলার চেষ্টা ও করে না। আলুলায়িত কেশে ধির পায়ে এসে, পায়ের তলায় বসে চোখ বুজে বাঁশী শুনতে লাগল ললিতা। অন্যান্য দিন, বাঁশী শেষে কখন যে ফুড়ুৎ করে পালায় কানু কেউ বুঝতে পারে না। সবাই যে সেই সুরের মুর্ছণায় বোধ হীন হয়ে থাকে। আর ওই রকম বোধ হীন করে রেখেই যেন ও আনন্দ পায়। বড্ড ভালোবাসার কাঙাল ছেলেটা। কে বলবে যশোদা ওকে কি অসীম ভালবাসে। কিন্তু আজকে দুষ্টু টা নিজেই ললিতা কে ডাকল।
- কি ব্যাপার, ললিতে, আজকেও কিছু বলবে না?
ললিতার যেন চমক ভাঙল। ওর কাছেও নতুন ব্যাপার টা। কিছু কিছু ব্যাপার এমন হয়। অন্যান্য দিন, সখা তো চলেই যায়, সুরের মূর্চ্ছণায় অবশ করে রেখে। আজকে নতুন কি হলো এর? যে ডেকে তুলল? কালকের খেলা হোলির চিহ্ন সারা গায়ে ললিতার। চুল খোলা। চুলে আবীর লেগে এখনো। দুষ্টু টা শুনল না। বাড়ি থেকে বের করে আবির লাগিয়েছিল। পোশাকে আশাকে আবীরের রং লেগে। ললিতা ও চায় নি, কানুর ছুঁয়ে দেওয়া হাত আর শরীর থেকে স্নান করে এই চিহ্ন গুলো কে শেষ করে দিতে। কানু না থাকলে বাঁচার তো কোন মানেই নেই। আর বাঁচবেই না যখন তখন স্নান খাওয়া সে সব নাই বা হলো?
কে বলবে বয়সে ছোট কানু। সবাই তো ওকে ভাবে সবার থেকে বড়। ও ছাড়া গরু দুধ দেয় না। ও ছাড়া মাখন বিক্রী করতে কেউ যায় না। ও ছাড়া কে বাঁশী বাজিয়ে সবাই কে ঘুম থেকে তুলবে? ও ছাড়া কেই বা কালীয় কে নাশ করবে। ও ছাড়া কেই বা আশ্রয় দেবে বিপদে? ললিতার পিতা মাতা কম রেগে যায় না কানুর সাথে এই হেন মেলামেশায়। কিন্তু তারা কি? কানু বাড়িতে এলে তো কি করবে খুঁজে পায় না ওরাও। সে এক হয়েছে ভালো। সামনে প্রজ্জলিত হুতাশন আর তাতে ঝাঁপ দিচ্ছে সবাই। জানে জ্বলবে, পুড়বে, ছাড়খার হবে সব কিছু, তবু না জানি কীসের টান। ললিতা অসহায় ভাবে তাকিয়ে রইল কানাই এর দিকে আর মনে মনে ভাবছিল,
- বলার তো কিছু নেই তোকে? তুই তো না বলা সব কথাই জেনে নিস। আজকে ঢং হচ্ছে !
হেসে ফেলল কানু। বলল
- আরে মজা করছি না আমি। আমি হয়ত আর ফিরব না।
ললিতা যেন কোন এক ঘোরে আছে। দীর্ঘশ্বাসের সাথে বলল,
- জানি তো । তুই আর ফিরবি না।
- তবুও কিছু বলবে না? কিচ্ছু বলার নেই তোমার? কিচ্ছু চাইবার ও নেই?
এযে অসাধ্য সাধন করল ললিতা। ভগবান এর ভক্ত বুঝি এমন ই হয়। ভক্ত নেবে না আর ভগবান বলবে ওরে নিচ্ছিস না কেন? নে না যা খুশী আমার থেকে। বুদ্ধিমান ভক্ত চাইবে কেন? সে তো জানে বোকা টা সব দিয়ে যাবে ভালোবাসার টানে। বা জানে ওই গভীর চোখের মালিক, অনেক আগেই টেনে নিয়েছে তার বুকে। এখন শুধু ছলনা করছে মাত্র। ললিতার মনে হয় খেয়াল ও নেই কিছুর আর। কানুর দুটি পা ধরে পরে রইল ওই ভাবেই। চোখের জল বেড়িয়ে কানুর পা দুটি কে ধুইয়ে দিচ্ছে একেবারে। কিন্তু দুজনাই জানে এই জল দুঃখের নয়। এই জল সব দুঃখের উপরে, সব সুখের বাইরে, সব আনন্দের উপরে, এই ভালোবাসার কান্না। ওই ভাবেই বলতে শুরু করল ললিতা,
- উঁহু, কিচ্ছু চাইবার নেই আমার তোর থেকে। আমি কে বলত? আমার মতন কত ললিতার ভালোবাসা তুই পায়ে মাড়িয়ে চললি তার কি ঠিক আছে? আমার সাধ্য কি আমি চাইব তোর থেকে। শুধু মনে রাখিস, তোকে খুব ভালবাসি। এই বৃন্দাবনে বাকী সবার মতন তুই ছাড়া কিচ্ছু বুঝিনি আমি। কিন্তু আমার সাধ্য কি? যেখানে রাধা কে তুই সরিয়ে দিলি , সেখানে আমি কে বলত? যেখানে যশোদা দিদি কে ছেড়ে তুই চললি জগত ধারণ করতে, সেখানে এই তুচ্ছ ললিতা কে বলত? হয়ত তোর লক্ষী অন্য কোথাও আছে রে। শুধু মনে রাখিস আমি তোকে খুব ভালবাসি। তুই চলে গেলে আমি আর বাঁচব না হয়ত। শুধু আমি কেন এই বৃন্দাবনের কেউ ই বাঁচবে না। জানি পৃথিবীতে কেউ ই মরে না যতক্ষন না সময় হয়। তবুও তোকে লালন পালন করার ক্ষমতা এই বৃন্দাবন দেখিয়েছে , তোর বিরহে মরে যাবার ক্ষমতা ও রাখে। কিন্তু মনে রাখিস তোকে আমি খুব ভালোবাসি।
গলা ধরে এল ললিতার। কানু হাঁটু দুটো কে জড়িয়ে, মাথা টা রাখল ললিতা কানুর হাঁটুর উপরে। টলটল করছে চোখে জল। খুব ধীরে বলতে শুরু করল। হয়ত ও নিজেকেই বলছিল কথা গুলো, কিন্তু কানুর কানে সেই কথা গুলো যেন দামামার মতন বাজতে লাগল।
- আর জ্বালাস না আমাকে। এই ভাবে একটু থাকতে দে। তোর কাছে , তোর এই পা দুটো ধরে। তুই জানিস না আমরা ব্রজবাসী রা এতেই সব পেয়েছিস দলে থাকি। আর জ্বালাস না আমাকে। পৃথিবীর এই বিশাল সময় ভান্ডারে, আগামী দিনের কোটি কোটি লহমার মধ্যে আমাদের ব্রজবাসী দের দিন যে শেষের মুখে আমি তা জানি। আর জ্বালাস না আমাকে, থাকতে দে একটু এমন করে।
কানু চুপ করে রইল। বসে পড়ল ললিতার সামনে। ও জানে, ললিতার পক্ষে সম্ভব না জানা, কানু যে ভুলতেই পারে না কিছু। মনে রাখাই যে ওর কাজ। ভাল মন্দের হিসাব ও ভুলে গেলে জগত টালমাটাল করবে যে? কানু যে ঘুমোয় ও না। চোখ হয়ত বুজে থাকে সে, কিন্তু অনবরত সব কিছুই খোদাই হয়ে যাচ্ছে স্মৃতির কোঠায়। কানু ভাবছে ললিতার দিকে তাকিয়ে, কত কত দিন খেলে ধুলে দুষ্টুমি করে কাটিয়েছে সে। থাকুক এরা ওর নিজের মধ্যে। জীবনের সব থেকে ভালো কাটানো দিন গুলো রয়ে যাক নিজের মধ্যে। এই গুলোই যে তার পাথেয়। সামনের বিশাল রাস্তায় চলার আসল অনুপ্রেরণা যে এই স্মৃতি গুলোই। সামনের দিনে তাকে অনেকেই ভক্তি করবে শ্রদ্ধা করবে। অসাধু রা ভয় পাবে। গুনী জনেরা সম্ভ্রম নিয়ে দেখবে। এ যুগের শ্রেষ্ঠ ঋষি ও পা ছুঁয়ে প্রণাম করবে তাকে। সেরা গদাধারী তার ভয়ে আড়ালে থাকবে। সেরা ধনুর্ধারী ও তার আশীর্বাদের মুখাপেক্ষী থাকবে। সব থেকে বড় কুচক্রী ও নিজের শানিত চাতুর্য্য তার পায়ে অর্পণ করে দেবে। বয়সে বড় রাও তাকে আশীর্ব্বাদ না দিয়ে সামনে দাঁড়িয়ে হাত জোর করে থাকবে। সে সব পাবে। স্ত্রী পাবে পুত্র পাবে , নাতি পুতি ও পাবে। কিন্তু এমন নিস্বার্থ, নির্ভেজাল, সম্ভ্রমহীন, বাড়ির ছেলের মতন ভাল তাকে আর কেউ বাসবে না। থাক ললিতা বসে। খুঁজে নিক তাকে গোকুলের আনাচে কানাচে। খুঁজে নিক নিজের স্বামীর মধ্যে তাকে। খুঁজে নিক এই গাছের তলায়, খুঁজে নিক গোয়ালে, খুঁজে নিক ননীর মধ্যে, খুঁজে নিক নিজের সন্তান কে বুকে জড়িয়ে ধরে। খুঁজুক খুঁজুক। সর্বত্র খুঁজুক। আর কোন দিন ও আসবে না ব্রজভূমি তে। বুকে টেনে নিল ও ললিতা কে। ললিতার মনে হল, কোন শীতল দেশে গরম ঢাকায় আবৃত হয়ে গেল যেন সে। সারা রাত ঘুম নেই তার। কিন্তু এমন শান্তি কি কোথাও আছে আর? মনে হল কানু কে না কোন বিশাল বক্ষধারী সর্বশক্তিমানের বুকে আশ্রয় নিয়েছে সে। ইচ্ছে হলো কানুর মুখ টা দেখার। আর পারছে না। ক্লান্তি যেন শরীর ছাপিয়ে চোখে আসছে আর শুনতে পাচ্ছে কানুর পুটপুট করে কত কথা।
- ললিতে, আমার রাধা তো এই ব্রজভূমি। আমি স্পৃহাহীন এক জন। না ধনে স্পৃহা, না আছে মানে স্পৃহা। না আছে বীরত্বে স্পৃহা, না আছে পৌরুষত্বের স্পৃহা। না আছে পূন্যে স্পৃহা না আছে পাপে কোন আকিঞ্চন। শুধু আছে তো ভালোবাসার স্পৃহা। আমাকে যে তুমি ভালোবেসেই বধ করলে ললিতে। রাধা তো কেউ নেই। এই ব্রজভুমির প্রতিটা রন্ধ্রে, প্রতিটা আনাচে কানাচে আমার ভালবাসা তুমি পাবে। এই ভুমিই আমার কাছে রাধা। এই নিঃস্বার্থ ভালোবাসার অভিলাষ ই আমার রাধা। আমার ভালোবাসা ই আমার রাধা। আর লক্ষী? লক্ষী যে সর্বত্র। মা যশোদার কাছে লক্ষী বাঁধা। তোমার ভালোবাসায়, আর গুনে লক্ষী বাঁধা। ধন মান স্বাস্থ্য এই তিন লক্ষী যে আমার ব্রজভূমি তেই আছে ললিতে। এ জন্মে আর আমরা মিলিত হতে পারব না। কিন্তু কথা দিলাম তিন সহস্র বছর পরে আবার আমার জন্ম হবে। সাধু জনেদের পরিত্রাণ হেতু আবার আমি আসব। তুমি চাইলে, সেই জন্মে আমি ভালবাসতে চাই তোমাকে। জানি, না বলবে না তুমি ললিতে। অপেক্ষা কোর। আর শোন, দয়া করে মরে যেও না। বাঁচিয়ে রেখ এই ভালোবাসা কে। জগত জানুক, আমাকে কাবু ভালবেসেই করা যায়। আমি ভক্তি তে নয়, আমি যে ভালবাসায় কাবু। তবুও যে যেমন ভাবে আমাকে চাইবে, আমাকে পাবে।
ললিতা আর ও আঁকড়ে ধরল তার কানু কে। আহা ছেলেটা স্নান করে এসেছে। চোখের জলে বুক ভিজে যাচ্ছে কানুর। আর অমন রাজবেশ, সুগন্ধী শরীর চোখের জলে নোংরা হয়ে যাচ্ছে। যাক। আর তো একটু খানি সময়। কানুও যেন টেনে নিল ললিতা কে নিজের কাছে আরো। বলতে শুরু করল।
- এই বিশাল মহাবিশ্বের রক্ষার ভার যেদিন নিয়েছিলাম, নিতান্তই শিশু ছিলাম আমি।শৈশবেই আমাকে লড়তে হয়েছিল দুই দৈত্যের সাথে। মধু আর কৈটভ। সেদিন বুঝিনি তারা কারা। ছোট ছিলাম। আজকে বুঝি তারা আমার থেকেই জাত দুটো মহা শক্তিশালী দোষ। আমি তাদের নিজের মতন করে নাম দিয়েছি চাওয়া আর ঘৃণা। ওদের আমি বধ করেছিলাম। আমি সেদিনে বুঝেছিলাম, আমি কোন সাধারন কেউ নই। আমি মনের মধ্যে বসে থাকা সেই মহানতম গুণ, যা যে কোন জীব কে, ভালো খারাপ নির্বিশেষে রক্ষা করতে ব্রতী হওয়ায়। সেদিনেই বুঝেছিলাম, রক্ষা করতে গেলে ভালো খারাপ বিচার করলে চলে না। মায়ের কাছে ভালো ছেলে খারাপ ছেলে কি? তাই না বল? কাজেই আমি তোমার মধ্যেও আছি। আর কংসের মধ্যেও ছিলাম। লোকে ভুল বোঝে আমাকে। আমি তো শুধু ভালোবাসা ছড়াতেই আসি। পৃথিবীর মহানতম গুণ ভালবাসা। আমি সেই ভালবাসার ই বাহ্যিক রূপ মাত্র। তুমি শুধু ভালবেসে ডেক আমাকে । যে ভাবে ডাকবে, যে নামে ডাকবে আমি আসব। যদি বুঝি আমাকেই ডাকছ আমি সাড়া দেব। আর এই কথাই রইল, আমাদের মিলন হবে। সত্যি হবে। সত্যি হবে।
ললিতার বুক যেন জুড়িয়ে গেল। হয়ত কানুর কথা গুলো ওর কানে যায় নি। কিন্তু সত্যি হবে সত্যি হবে কথা খানা যুদ্ধের দামামার মতন গুম গুম করে বুকের ভিতরে বাজতে লাগল। তিনহাজার বছর তো এমনি কেটে যাবে তার কানুর কাছে আবার ফিরে যেতে। বড্ড হালকা এখন ও। যাক ওর দেরী হচ্ছে । চাঁদের থেকেও মিষ্টি মুখু টা একবার দেখে ওকে যেতে দিতে হবে, না হলে এই অবেলায় যাত্রা করলে না জানি কি হয়। যাবে সেই মথুরা। চোখ খুলতেই দেখল কই সে? কিচ্ছু নেই। বিশাল গাছ টা জড়িয়ে ধরে বসে আছে ললিতা। ঠিক কানাই এর মতনই গাছ টা ডালপালা ছড়িয়ে যেন জড়িয়ে আছে ললিতা কে। চমকে দাঁড়িয়ে পাগলের মতন খুঁজতে লাগল ললিতা কানাই কে। উফফ কোথায় গেলো ছেলেটা। একবার শেষ বারের মতন দেখতেও দিল না ! তাকিয়ে দেখল চারদিকে, কানাই থাকার সময়ে যে পরিপাটি ভাব ছিল, কয়েক লহমাতেই ভোল পালটে গেছে। যেন মনে হচ্ছে বেশ কয়েক যুগ এই বাগানের কোন দেখভাল হয় নি। বুক টা কেঁদে উঠল ললিতার। মনে হলো সর্বস্ব হারিয়ে গেল তার জীবন থেকে । মনে হল জীবনে এর থেকে ফাঁকা আর কখনো সে অনুভব করে নি । চিৎকার করে উঠল
- যাস না কানু। যাস না। তোকে ছাড়া কি ভাবে বাঁচব আমি। কানু উ উ উ উ উ উ উ উ উ!
- লালি এই লালি, কাঁদছিস কেন। এই লালি।
পরেশের বেশ কয়েকবার ধাক্কায় লালি ধড়মড় করে উঠে বসল বিছানায়। কেমন ভ্যাবলার মতন চেয়ে রইল সামনের দিকে। দেখল ওর বাবা আলো জ্বালিয়ে দেখছে ওকে। উফ ঘেমে একেবারে নেয়ে উঠেছে লালি। বালিশে হাত দিয়ে দেখল, বালিশ টা একেবারে ভিজে একসা। জম্মের কান্না কাঁদছিল নাকি ও। পরেশ বেশ ঘাবড়ে গেছে। মেয়েকে কাঁদতে দেয় না ও কোনদিন। মেয়ের সামান্য হাসির জন্য সব কিছু করতে পারে। আর সেই মেয়ে ঘুমের ঘোরে কাঁদছে? দরজা খোলাই থাকে। ভোর হচ্ছে। তাই পরেশের ঘুম টাও হালকা হয়ে গেছিল। আর হালকা হতেই টানা কান্নার আওয়াজ পেতেই ভয় পেয়ে লালির ঘরে এসে দেখে মেয়ে ঘুমের ঘোরে কাঁদছে।
- কি রে কি হয়েছে? কাঁদছিস কেন?
বাবার দিকে তাকিয়ে দেখল লালি, পরেশের চোখে মুখে ভয়ের ছাপ স্পস্ট। বস্তুত লালি নিজেও বুঝতে পারছে না সে কাঁদছিল কেন? স্বপ্ন দেখছিল ও। কিন্তু কেমন যেন স্বপ্ন টা। অদ্ভুত। বালিশ টা উল্টো করে পেতে আবার মাথা রাখল সে বালিশে। চাইছিল না বাবা থাকুক আর এখানে। মনে কেমন একটা বিষাদ। মন টা তেঁতো হয়ে গেছে একেবারে। পায়ের আওয়াজে বুঝল ওর বাবা ধীর পায়ে ঘর থেকে বেড়িয়ে গেল। কিন্তু ও বুঝতে পারছে না কি মানে এমন স্বপ্নের? অন্যান্য দিন স্বপ্ন দেখে আর ভুলেও যায়। শুধু স্বপ্নের যেখানে ঘুম টা ভাঙ্গে, সেই জায়গার ভালো বা মন্দের একটা রেশ রয়ে যায়। কিন্তু আজকে যেন স্বপ্নের প্রতিটা কথা ওর মনে বাজছে। বিশেষ করে সত্যি হবে সত্যি হবে কথা টা। সব থেকে বড় কথা, কোন সিনেমার মতন স্বপ্ন টা দৃশ্যায়িত হচ্ছিল না। ললিতার জায়গায় ও নিজে ছিল। ওই ক্ষণ টা ও ভুলতেই পারছে না যখন ললিতা জড়িয়ে ধরেছিল কানু কে। কি বিশাল বুক, কি শীতল বুক। কি দুর্দান্ত অনুভূতি।
এমন নিখাদ ভালোবাসার বিচ্ছেদ ও জীবনে ভাবতেও পারে নি। ওর জীবনে ভালবাসা এসেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারে নি ও কোনদিন ই। এই স্বপ্ন কি তেমন ই কিছুর ইঙ্গিত দিল। নাকি হীরা কে নিয়ে অত্যধিক ভাবনার ফল এটা? কিন্তু তা বলে এতো দীর্ঘ স্বপ্ন? মহাভারত ও পড়েছে। কিন্তু সেখানে রাধা বা রাধার সখী ললিতার কথা লেখা নেই। সাহিত্যের ইতিহাসে ও পড়েছে রাধা আর কৃষ্ণের কথা। কিন্তু সে তো সত্যি নয়। এই এতো বছর বাদে রাধা ললিতা আর কৃষ্ণের কথা তার মনে পরার কারন কি? আর যেটা দেখল সেটা কোন স্বপ্নের মতন ছিল না। ছিল একটা স্মৃতির মতন। পুঙ্খানুপুঙ্খ ভাবে কথা গুলো অব্দি যেন তার মাথায় ঘুরছে। হীরা কে মনে পরছে খুব ওর এখন। চোখের জল এখনো বেড়িয়ে আসছে ওর। বুঝতে পারল ও হীরা কে ভালবাসে কিন্তু তার সাথে এই স্বপ্নের কি সম্পর্ক?
বালিশে মুখ টা গুঁজে বলতে গেলে হীরার ই নাম জপতে লাগল লালি। হীরার নানা কথা মনে পরতে লাগল। দুষ্টু টার হাসি, রাগ, হ্যাংলার মতন মাখন খাওয়া, পড়াশোনা, মন খারাপ হলে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা। ইশ কি মিষ্টি ও। পুকুরের ধারে দাঁড়ালে, না জানি কোথা থেকে মাছেরা এসে ভিড় করে ঘাটে। খেলে ওর সামনে। যেই লালি দাঁড়ায় , ওরা সব পালিয়ে যায়। এত্ত বদমাশ সব। ইশ কি দেখতে ইচ্ছে করছে ছেলেটাকে। একবার ভাবল ও চলে যাবে হীরা দের বাড়ি। কিন্তু তখনো আলো ফোটে নি। বাবা যেতে দেবে না। কিন্তু ইচ্ছে করছে যে খুব দেখতে। মনে মনে প্রায় বলেই ফেলল,
- ইশ একবার যদি আসতিস হীরা , কি যে ভালো হত।
ঠিক সেই সময়ে জানালায় তিনবার খুট খুট করে আওয়াজ হলো। চমকে উঠে পড়ল লালি। কে রে বাবা! কিছুক্ষন অপেক্ষা করল ও। এই রকম পরিস্থিতি তে অনেক সময়ে রাতে নিশি বেরোয়। সেই ভয় ও আছে লালির।আর এখন তো সমস্যা বেশ গভীরে।ওই আবার আওয়াজ হলো। এবারে অনেকবার। লালি আর থাকতে পারল না। জানালা টা খুলেই বুক টা ধড়াস করে উঠল। সামনে ভুতের মতন দাঁড়িয়ে হীরা। লালির মনে হলো হৃদপিণ্ড টা মুখ দিয়ে হাতে বেড়িয়ে আসবে এবারে। এটা কেমন হলো? হ্যাঁ ও হীরা কে চাইছিল মনে মনে। কিন্তু………। আর ভাবল না সেই সব নিয়ে। মনে অদ্ভুত আনন্দের রেশ একটা। বুকের মধ্যে যেন সব থেকে কাঙ্খিত কিছু পাওয়ার একটা আনন্দের দামামা। কি পেয়েছে সেটা বুঝতে না পারলেও খুশী তে একেবারে উচ্ছ্বল হয়ে উঠল লালি। একটু সামনে নিয়ে হীরা কে বলল,
- এই কি রে তুই এখানে কি করছিস? তাও এতো ভোরে? তাও আবার আমার কাছে? গেলেই তো বলিস উঁহু দূরে দূরে।
লালির হালকা মুচকী হাসি টা মনে হল হীরা দেখল। তারপরে মুখ গোমড়া করে বলল,
- বা রে, নিজেই তো ডাকছিলে আমাকে। আবার বলছ এখানে কি করছি?
এবারে সত্যিই ভয় করতে লাগল লালির। কি বলছে ও। ও তো নিজেকে ছাড়া কাউকেই এ কথা বলে নি। আজকেও চাইছিল হীরা কে একেবারে নিজের মনে মনে। আর ও চলে এল। দুষ্টু টা নিশ্চয়ই মজা করছে। ও পালটা তেড়ে গেল।
- হ্যাঁ ভারী তুই দর্শনীয় রে! যেন এই ভোর রাতে আমি ওকে দেখতে চাইব? আমি ঘুমোচ্ছিলাম না নাকি? ভারী এক খানা পুঁচকে ছেলে তাকে আমি আবার ঘুম নষ্ট করে ডাকব!
মুখ টা কাঁচুমাচু হয়ে গেল হীরার। তাও ঠোঁটের কোনায় হালকা হাসি নিয়ে বলল,
- ও তবে ভুল শুনেছি হয়ত। ঠিক আছে আমি চললাম তুমি ঘুমাও।
এই বলে হীরা উল্টো দিকে হাঁটা শুরু করে দিল। লালি হাঁ হাঁ করে উঠল। আরে করছে কি ছোঁড়া। উফ এতো স্পষ্ট করে মনের কথা বলে দিলে হয় নাকি। রাগ একেবারে নাকের ডগায়। লালি কে কি ঘ্যাম নিতে নেই? সব সময়ে ওনাকেই প্রাধান্য দিতে হবে যেন! প্রায় চিৎকার করে ওকে আটকাল
- আরে কোথায় যাচ্ছিস? এসেই যখন পরেছিস, তখন দাঁড়া আসছি। ভোর তো হয়েই গেছে।
কোন রকমে সালোয়ার টা পরে নিল লালি, আর বুকে ওড়না টা লাগিয়ে বেড়িয়ে এলো বাড়ির বাইরে। বাইরে থেকেই প্রায় চিৎকার করে বলল পরেশ কে,
- বাবা ভোর হয়ে গেছে। উঠে পড়। গরু গুলো কে খেতে দিতে হবে। আমি হীরার সাথে হাঁটতে চললা আ আ আ ম।
দুজনে মিলে হাঁটা শুরু করল পূব দিক বরাবর। লালির তো খেয়াল থাকে না কিছুই হীরার সাথে থাকার সময়ে। তখনো রাতের ঘোর কাটেনি আকাশে বাতাসে। পূব আকাশে খুব হালকা একটা লালের আভাস। ক্ষুদে সুজ্জির ঘুম ভাঙ্গে নি এখনো। একটা হালকা হিমেল বাতাস যেন গায়ে জড়িয়ে আছে লালির। হাওয়ার বিষ দাঁত এখনো ভাঙ্গে নি। কামড়াচ্ছে লালি কে। ওড়না টা নিজের গায়ে বেশ করে জড়িয়ে নিলো ললিতা। হীরা টা কোন কথা বলছে না। প্রায় খালি গায়ে ওর সাথে চলেছে। পরনে একটা সাদা গেঞ্জি মাত্র। কখনো একটু আগে কখনো পাশে পাশে। মাঝে মাঝেই গায়ে গা ঠেকছে লালির হীরার সাথে। বাতাসে একটা সুন্দর গন্ধ। নাকি পদ্মের মতন সুগন্ধ হীরার কাছ থেকে আসছে? গায়ে গা লাগিয়ে চলল দুজনে বাঘমুড়ো র জঙ্গলের দিকে। বড় মিস্টি সকাল টা।
লালি বার বার হীরা কে দেখছে আর কিছু বলতে গিয়েও বলতে পারছে না। এক সময়ে জিজ্ঞাসা করেই ফেলল কথা টা। বিশ্বাস তো হয় না যে, লালির ভালোবাসার জন্যে, ওই আকুতি ভরা ডাক ও হীরা শুনতে পেয়েছে। তাও কিসের জন্য হীরা আজকে ভোর বেলায় এলো সেটা জানতে ইচ্ছে তো করেই। পূব দিকের রাস্তা ধরে দুজনে পাশা পাশি হাঁটছিল। অনেকেই উঠে পরেছে ঘুম থেকে। টুক টাক আওয়াজ ও ভেসে আসছে। হীরা কে সবাই বেশী ভালবাসলেও, কথা লোকে লালির সাথেই বলে বেশী। দুটি তে মিলে চললি কোথায়? বা কি রে এতো সকাল সকাল আজকে মর্নিং ওয়াক করতে বেড়িয়েছিস নাকি। এই রকম নানান কথা। লালি সবার কথার ই উত্তর দিতে দিতে একসময়ে লজ্জার মাথা খেয়েই হীরা কে জিজ্ঞাসা করে ফেলল,
- কি রে বললি না তো?
- কি?
আহা যেন কিচ্ছু জানে না। লালি রেগে গেলো বটে, কিন্তু ভাবল, আহা হীরা তো আর জানে না এতো কিছু মার প্যাঁচ। সবে তো আঠেরো। লালির মতন হয়ত ও ভাবে না। ধৈর্য্য হারালো না। বলল,
- ভোর বেলায় চলে এলি যে বড়।
বলে তাকিয়ে রইল হীরার দিকে। হীরা অন্য দিকে মুখ ফিরিয়ে আছে। হীরা কে দেখছে লালি আর স্বপ্নের কথাটা ভাবছে। লালির চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। হীরা পাওয়া না পাওয়ার নয়। এই মুহুর্ত টা কে উপভোগ করার প্রশান্তি। যথারীতি ছোট্ট কথায় উত্তর সারল হীরা,
- বা রে! ডাকলে যে!
- কোথায় ডাকলাম আমি তোকে?
হীরা এবারে চুপ করে গেল। কিছু টা এগিয়ে গেল সামনে। গ্রাম শেষ। সামনে জলার মাঠ। সামনেই পেট কাটা অশ্বত্থ গাছ টা। তলায় দাঁড়িয়ে রইল হীরা। পিছন পিছন লালি গিয়ে দাঁড়ালো। আলো ফুটছে এবারে অল্প অল্প করে। অশ্বত্থ গাছে বাস করা পাখী গুলো কিচিরমিচির করে চারিদিক ভরিয়ে দিয়েছে একেবারে। হিরা লালির দিকে তাকিয়ে বলল,
- কি জানি মনে হলো, খুব কষ্ট পেয়ে তুমি ডাকছিলে আমাকে।
অবাক হয়ে তাকিয়ে রইল লালি হীরার দিকে। কথাটা তো সত্যি। ওই স্বপ্ন দেখার পরে ঘুম ভাংতেই সবার আগে যে হীরার কথাই মনে পরেছিল লালির। আর মনে হচ্ছিল ওই কষ্ট টা, ও হীরার অনুপস্থিতি তেই পেয়েছে। নিজের বুকের দুরুদুরু ভাব খানা ঢাকতে, এক হাত দিয়ে বুক টা চেপে ধরল লালি। দেখল হীরা দাঁড়িয়ে আছে অশ্বত্থ গাছের নীচে বেদীর উপরে উঠে, গাছের গুঁড়ি তে হেলান দিয়ে, দুটো পা কে কাঁচির মতন করে। তাকিয়ে আছে দুরের দিকে। লালি বসল বেদির উপরে ঠিক হীরার পায়ের একটু দূরে, হীরার দিকে তাকিয়ে। ভাবল দেখে নি ছোঁড়া কে। অন্য দিকে তাকিয়ে আছে। হীরার দিকে তাকিয়ে হারিয়ে যাবার আগে, হালকা শুনতে পাচ্ছিল জলা থেকে ভেসে আসা কাঁসর ঘন্টা ধ্বনির আওয়াজ।
সকাল হয়ে গেছে প্রায়। পূব আকাশ লাল করে সুজ্জি মামা আড়মোড়া ভাঙছেন। গ্রামের মাঝ খান থেকে ভেসে আসছে সংকীর্তনের আওয়াজ – হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম।
চলবে..................
শুভ রথযাত্রার কোটি কোটি শুভেচ্ছা রইল সকল কে। ভালো থাকুন সকলে। আনন্দে থাকুন। সুস্থ থাকুন। শান্তি বিরাজ করুক সকলের ঘরে এবং বাইরে। মন আনন্দে ভরে উঠুক সবার।
02-07-2022, 09:56 PM
02-07-2022, 09:58 PM
(01-07-2022, 01:06 PM)Baban Wrote:উফফফফফ!! মোচড় কুইন কি মোচড় না দিয়ে থাকতে পারে? সেই দিয়েই ছাড়লো গো! প্রথমে স্বপ্নের ওই অপার্থিব ভয়ানক সুন্দর দৃশ্য, সবচেয়ে আপনজনকে হারিয়ে ফেলার বিরহ বেদনা, আর স্বপ্ন শেষে লালির এক দুস্টুর মুখ বারবার দেখতে চাওয়ার ইচ্ছা আর পরক্ষনেই ইচ্ছাপূরণ। তারপরে সামান্য মিথ্যের আশ্রয়। ওটা যে বড্ড মিষ্টি মুহূর্ত। ইচ্ছে করে মনের ভাব লুকিয়ে নিজের অন্য রূপ কাছের মানুষটার সামনে ফুটিয়ে তোলা। কিন্তু..... সেই মানুষটা যে সবই জানে। সে যে এক এমন রাজা যে রাজত্ব করে সকলের হৃদয়ে। সে কি আর জানবেনা লালির মনের কথা? সেও তো থাকতে না পেরে চলে এসেছে সেই আপনজনের কাছে। সেও যে তাকে মন দিয়ে ভালোবাসে। সে যে সকল ভক্তর ভালোবাসার জন্য পাগল দুস্টু কানাই।♥️♥️
অসাধারণ পর্ব। আজকের দিনে একটা পর্ব এক্সপেক্ট করছিলাম সত্যিই।
হাহাহাহা। মোচড় ক্যুইন? কি সব নাম হয়ে যাচ্ছে আমার!!! প্রেম ব্যাপার টা আমার বেশ লাগে। আর সত্যি কি বলত? প্রেমের গল্প লিখলে, সেক্স ব্যাপার টা রিলেট করতে পারি না। পারি না বলা ভুল। খুব কষ্ট করেই করতে হয়।
02-07-2022, 10:13 PM
(01-07-2022, 05:31 PM)boro bara Wrote: কি অপূর্ব আপডেট দিদি। অসাধারণ আপডেট। সত্যি আজকের দিনে এমন একটা আপডেট বেশ বেশ কাঙ্খিত ছিল। দুর্দান্ত। কিন্তু ললিতা কে নিলেন, রাধা কে ছেড়ে দিলেন কেন? মানে যতদূর জানি, ললিতা রাধার সখী ছিল। ললিতা আর বিশাখা। যেখানে রাধা , কানাই এর প্রেম অভিলাষা হলো, সেখানে ললিতা জীবন্ত হলো কি ভাবে? জানি এটা একটা গল্প, কিন্তু তাও জিজ্ঞাসা করলাম। নিশ্চই আপনার মনে কিছু চলেছে এই নিয়ে।
এ ছাড়া আপনার বর্ণনা এক কথায় অসাধারণ। যে কোন প্রোফেশনাল রাইটার কেও হার মানিয়ে দেবে দিদি। লাইক আর রেপু দুটোই রইল।
হুম কঠিন প্রশ্ন। বস্তুত, আমি যত রিসার্চ করেছি, তাতে আমার একটাই মনে হয়েছে, রাধা বলে কেউ ছিল না। নাহ হুড়ুম করে সিদ্ধান্তে উপনীত হয়েছি এমন না। বা এমন সিদ্ধান্তে পৌঁছে গেছি এমন ও না। কিন্তু ভেবে দেখ, বিশাল মহাভারতে কোন রাধার উল্লেখ নেই। রাধা কে আমরা চিনলাম বা জানলাম, যখন শ্রী কৃষ্ণ কীর্তণ পড়লাম। তারপরে মহাপ্রভু এসে সব ওলট পালট করে দিলেন। রাধা প্রেমী রা বললেন, শ্রী কৃষ্ণ রাধার ভাব কান্তি নিয়ে মর্ত্যে এসেছেন শ্রী চৈতন্য হয়ে। কেন? উত্তর দিলেন ওনারাই, যে শ্রী কৃষ্ণ দেখতে চাইছিলেন, কৃষ্ণ প্রেমে কি মাধুরী লুকিয়ে আছে, সেটা জানতেই উনি, রাধার ভাব কান্তি নিয়ে ফের মর্ত্যে এসেছেন। কারন রাধা ফর্সা ছিলেন আর গৌরাঙ্গ নাম তো ফর্সা হবার জন্যেই হয়েছে। এখানেও রাধা প্রেমী রা বাজী মেরে দিলেন। মানুষ ও আর ভাবল না বেশী। সে বেশ করেছে ভাবে নি। আমরা কাঁদলাম রাধার দুঃখে। হয়ত বুঝলাম প্রেম কি। তবে, রাধা ছাড়াও কৃষ্ণ কিন্তু প্রেম করেই রুক্মিণী কে বিয়ে করেছিলেন। কাজেই ওই ছোঁড়া প্রেম ছাড়া থাকে নি।
কিন্তু ওই যে ইতিহাস বাইনারী নয়। অনেক ইনফর্মেশন, আর তার থেকেই খুঁজে নিতে হবে উত্তর! শ্রী চৈতন্যের সমসাময়িক আরেক জন কৃষ্ণ প্রেমিকা ছিলেন। তিনি হলেন মীরা বাঈ। দুজনাই স্পষ্টত, রাধা কৃষ্ণ নয়, কৃষ্ণ প্রেমে মজেছিলেন। যদি ধরেও নি এনারা কেউ দৈব ভাবে প্রভোকড নন, তাহলেও এটা মানতে তো সমস্যা নেই, দুজনাই মহা পন্ডিত ছিলেন। আর তাঁরা, রাধা কৃষ্ণ কে নয় শুধু কৃষ্ণ কে প্রেম করলেন?
কাজেই ধীরে ধীরে রাধা কে ছিল আমার কাছে একটু পরিষ্কার হতে লাগল। রাধা কৃষ্ণের প্রেম অভিলাষা ই ছিলেন। হয়ত ব্রজভূমি কে রাধা বলা হয়েছে। হয়ত বা উনি জানতেন যে ভবিষ্যতে, কেউ তাকে প্রেম করবে না আর। সবাই সম্মান দেবে, ভয় পাবে, পুজো করবে, কিন্তু স্বার্থ হীন ভাল কেউ আর বাসবে না। সেই মারাত্মক প্রেমের ইচ্ছে টাই রাধা নাম নিয়ে বারংবার এসেছে আমাদের সামনে।
আর ললিতা কে নিয়ে এলাম কারন , কে বলতে পারে , সত্যি কোন ললিতা ছিল না? যে গোয়ালার ছেলে কানু কে ভালবেসেছিল। আহা অমন ছেলেকে কে না ভালবাসবে। কে না হতে চাইবে তার প্রেয়সী? কোন ললিতা ছিল হয়ত, যে কানু কে চোখে হারাতো। তাই নিয়ে এলাম ললিতা কে। একে তো নাম টা চেনা, তার উপরে লালির সাথে মিল ও খেয়ে যাচ্ছে। এ ছাড়া আর কিছু না।
02-07-2022, 10:15 PM
(01-07-2022, 07:43 PM)sudipto-ray Wrote: দুটি প্রাণের মিষ্টি ভালবাসার মূহুর্ত, সত্যিই বড় মধুর। সে যদি ললিতা হয়, তাহলে রাধা কোথায় লুকিয়ে!!!
লাইক ও রেপু রইল দিদি। আর রইল রথযাত্রার শুভেচ্ছা।
রাধা তো আমাদের সবার মধ্যেই লুকিয়ে গো। ভালবাসা পেতে কার না ইচ্ছে করে? ভেবে দেখ ভালোবাসার থেকেও ভালোবাসা পাবার ইচ্ছে টা আরো প্রবল থাকে মানুষের মধ্যে। রাধা হয়ত সেই প্রেম স্পৃহা।
02-07-2022, 10:19 PM
(01-07-2022, 08:31 PM)nextpage Wrote:প্রেমেতে টলমলভাবেতে বিহ্বলসখি বলরে তোরাকোথায় গেলে পাব কানাকানারে বাসিয়া ভালোমরেছি জনমে জনমে।
বৃন্দাবনের প্রেম আর বৃন্দাবনের বিরহ দুটোই তো দেখিয়ে দিলে। রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলায় আরেকটু হলে ভেসেই যাচ্ছিলাম কিন্তু তুমি বড়ই দুষ্টু দিদি ঐ কানার মতই ভাসাবে বলে ডাকলে কিন্তু ভাসতে দিলে না। লালিরে তুমি ললিতা বানালে রাধার প্রিয় সখী আর কৃষ্ণে প্রিয় গোপী। কি খেলা তুমি খেলতে চলেছো সেটা আন্দাজ করার সাধ্য নেই শুধুই উপভোগ করেই যাচ্ছি।বৃন্দাবনের লীলা যেহেতু সাক্ষাৎ করাচ্ছো তবে তো লালির বিরহ প্রেম অবধারিত। তবে তুমি যে স্কেলে সবটা বর্ণনা করলে সেটা লাজবাব। এটার প্রিন্ট না বেড় হলে খুবই কষ্ট পাবো।আর কি বলবো শেষে তো তুমি হীরাকে ঐ অশ্বত্থ বৃক্ষের নিচেই দাড় করালে তাও আবার ত্রিভঙ্গ মুরারি রূপে আর লালি কে না বাবা আর কিছু বলবো না রথের নাম কীর্তনে চলে যাবো।
না না বিরহ আর ভালো লাগছে না। জানিনা মন ১ কি ভাবে লিখে ফেলেছিলাম। হয়ত বা ওটা আমার অভিলাষা ছিল। এমন হলে কেমন হতো? সেই ভাবেই লিখে ফেলেছিলাম। বড্ড কেঁদেছিলাম আমি। আসলে এমন টা তো হয় নি। হয়েছিল তো ভালই। কেন যে লিখলাম কে জানে? আর লিখব না ওমনি করে। রাধা হলেও আমি মিল করিয়েই ছাড়ব। আর নিতে পারছি না বিরহ।
আহা কি রূপ বলত তার!! ওমন ত্রিভঙ্গ মূড়ারি!! উফ, ভাবলেই কেমন চোখে জল চলে আসে। বিশ্বাস কর কেউ যদি ওমনি করে সেজেও সামনে আসে, চোখের জলে পা ধুয়ে দেব আমি তার। আহা, ভাবলেই মনে সর্বস্ব দিয়ে বুকে পা দুখানি জড়িয়ে ধরি।
02-07-2022, 10:20 PM
(01-07-2022, 09:00 PM)আমিও_মানুষ Wrote: এখানে বিতর্ক আসবে অনেক, তাই বলে রাখি, ভগবান মানে আমরা ভাবি সর্বগুণসম্পন্ন একজন কেউ। কিন্তু বেসিক পার্থক্য হলো, গুণ মানুষের কাজে না এলে, তখন ভগবান না হয়ে তাকে অসুর গোত্রে আমরা ফেলে দি। বস্তুত দেখতে গেলে সাধারণ মানুষ ই ভগবান আর অসুরের মধ্যেকার একটা লাইন। সম গুণসম্পন্ন রাবণ আর হনুমান। একজনের শক্তি অসীম অন্যজন বরপ্রাপ্ত ছিলেন কারোর বধ্য হবেন না। একজনের প্রাণ কাঁদত অন্যের দুঃখে, আর অন্যজন অন্যের দুঃখ কেই নিজের শক্তি বানিয়েছিলেন। একজনের শক্তি বাঁধা ছিল করুণার বাঁধ দিয়ে আর একজনের শক্তি স্বর্গ মর্ত্য পাতাল এক সাথে গেঁথে ফেলেছিল। দুজনাই এক প্রকার অমর। তথাপি একজন অসুর অন্য জন আমাদের কাছে ভগবান। কারণ, একজন মানুষের কল্যানে ব্রতী ছিলেন অন্যজন নিজের সমৃদ্ধি দেখেছেন শুধু। অদ্ভুত লাগে। সম ভাবে পারদর্শী হয়েও একজন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, নিজের কপিধ্বজে চড়ে অঞ্জলীক কে ধনুকে জুড়ে আকর্ণ ছিলা টেনে অপেক্ষা করছেন শত্রুর, আর অন্য জন কে চোখের জল নিয়ে, নিজের পূর্ব কর্ম মনে করতে করতে ভয়ঙ্কর অঞ্জলীক অস্ত্রের প্রহর গুনতে হচ্ছে। বেশী পারদর্শী হয়েও একজন ভাঙ্গা উরু নিয়ে মৃত্যুর প্রহর গুনলেন আর অন্য জন , পাঁচ ভাই আর স্ত্রী কে নিয়ে মহাপ্রস্থানে রওনা দিলেন।
ক্ষমতা থাকা গুরুত্ব পূর্ণ নয়। বা ক্ষমতা করায়ত্ব করাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, সেই ক্ষমতার ব্যবহার। সেই ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত সাধারণ নর কে নারায়ণ মানায় আর সেই নর কে অসুর বানায় সেই সিদ্ধান্তই।
উফফফ ! এতো সুন্দর করে আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে বলে আমি জানিনা ! সত্যি বলছি আজ থেকে আমি আপনার প্রেমিক (মানে লেখনির প্রেমিক) হয়ে গেলাম !
হাহাহাহা। বেশ বেশ। তাই হোক। লেখিকা হয়ে এর থেকে ভাল প্রসাদ আর কি পেতে পারি আমি? অনেক অনেক ধন্যবাদ।
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)