Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.
গল্পের কাহিনী
10.00%
2
10.00%
গল্পের গতি
0%
0
0%
গল্পের গতি এবং কাহিনী
85.00%
17
85.00%
গল্প টি ভালো লাগছে না
5.00%
1
5.00%
Total
20 vote(s)
100%
* You voted for this item. Show Results

Thread Rating:
  • 100 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্তCompleted

Showing only the posts of nandanadasnandana: 222 of 494 posts. Show all posts
#81

(16-06-2022, 09:04 PM)Bumba_1 Wrote:  সেই ভয়ঙ্কর আগন্তুক ওরফে অশ্বথামা .. ব্রহ্মপিশাচ .. তারকীণি .. এদের সঙ্গে last but not the least one and only বাঘমুড়ো .. এতগুলো অশুভ শক্তি .. তার সঙ্গে conspiracy .. খুব কঠিন হয়ে গেল হীরার কাজটা। 
অসাধারণ একটা পর্ব .. splendid  clp);

ধন্যবাদ অনেক। হ্যাঁ বেশ কঠিন। হাহা।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

(16-06-2022, 09:34 PM)boro bara Wrote:  আজকের পর্ব টা কি ছিল!!!!! বাপরে!!! 

পড়তে পড়তেই কেমন গা শির শির করছিল। বুম্বা ঠিক ই ধরেছেন। অশ্বথামা ওটা !!! কি ভাবে আঁকতে পারেন দিদি এসব?  এতো ভয়ঙ্কর ভাবে শেয়াল গুলো এলো। ভেবেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। তন্ত্র বিদ্যা নিয়েও মনে হয় পড়াশোনা করেছেন আপনি দিদি। জানিনা এই সব আছে কিনাতন্ত্রে। যদি থাকে তাহলেও অসম্ভব সুন্দর করে এঁকেছেন। আর যদি না থাকে তবে বলতে হয় আপনার ওই দিকেও বিচরণ বেশ কিছু দূর অব্দি আছে। 

যাক একদিকে যেমন ভয় দেখালে তেমন ই হীরার কর্মকান্ডে বেশ পুলকিত হলাম। হ্যাঁ ওর জন্য এমন সব প্রতিপক্ষ না হলে কি জমে নাকি? অশ্বথামা, বাঘমুড়ো রূপী শিশুপাল। বাপরে বাপ। রেপু রইল লাইক রইল। 

এ জিনিস বিভুতিভূষন আর তারাদাস দিয়ে গেছেন কিছু আমাদের। আর দিদি আপনি দিচ্ছেন। অসাধারণ পর্ব ছিল। দারুণ। 

কি সব ভালো ভালো কথা। খুব ভালো লাগছে এমন রিভিউ পড়ে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক কি হয়।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#83

(16-06-2022, 10:03 PM)Baban Wrote:  ভয়ানক বীভৎস এক পর্ব! যদিও শেষে একটা ভালোলাগা ছিল কিন্তুতার পূর্বের অংশ উফফফফ! আগন্তুক ওরফে অশ্বথামা, চিনতে কষ্ট হয়নি তাকে আর পিশাচ, তারকীনি আর নির্মম হত্যা আর সন্ধি। কালো শক্তিও ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে ওদিকে অবতারও নিজ গুনে বৃদ্ধি পাচ্ছে শরীরে, মনে আর হৃদয়ে ❤

আসবে সে লড়তে
সাম্রাজ্য গড়তে
সেই মৃত্যুপিশাচ কে
আসবে কেউ রুখতে
নানা নামে ডাকি তারে
নানা রূপে চিনি মোরা
তার তেজে তার কাছে 
হারবে যে বাঘমুড়া

তবে সে অবশ্য অনেক দেরী আছে। Big Grin

হ্যাঁ একটু দেরী আছে। মোটামুটি সতের আঠেরো পর্বে শেষ হবে গল্প টা। দেখি।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#84

(16-06-2022, 10:04 PM)Somnaath Wrote:  অশ্বত্থামা হত ইতি গজ -- আমাদের শ্রীকৃষ্ণ একা পড়ে গেছে, সঙ্গে একজন অর্জুন থাকলে খুব ভালো হতো।
দুর্দান্ত পর্ব  yr):

তিনি কি একলা আসেন আর? যতবার ই এসেছেন সমভিব্যাহার এ এসেছেন। দেখা যাক এবারে কাকে কাকে এনেছেন। ধন্যবাদ অনেক।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#85

(17-06-2022, 10:36 AM)ddey333 Wrote:  একবার মনে হচ্ছে কল্প কাহিনী ... একবার মনে হয় কঠোর বাস্তব , এ কি দুর্বার বৈচিত্র কাহিনীর বিন্যাসে !!!


clp); yr):

তোমরা পছন্দ কর বলেই লিখতে সাহস পাই।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#86

আগের পর্বের কিছু অংশ......

বাচ্চা গুলোর সাথে লালিও বাচ্চাদের মতই নেচে উঠল প্রায়। কিন্তু নগেনের মনে একটা কেমন ভয় জমাট বাঁধল। এও কি সম্ভব? আর ওই কয়েক মুহুর্তের জন্য চমকে যাওয়া টা? ছেলেটা কে দেখলে তো ভয় লাগে না। কিন্তু…… নাহ থাক। কাউকে বলল না কিছু। নাট্মন্দিরে হীরা কে ঘিরে আনন্দে মত্ত লালি আর বাচ্চা গুলো কে পাশ কাটিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল নগেন। মনের মধ্যে অজস্র প্রশ্ন।                                                             


                                                                                                   পর্ব সাত

এই গ্রামে সকলেই কোন না কোন ভাবনা নিয়ে ঘুমতে যায় রাতে। যেমন নগেন জ্যাঠা ঘুমতে যায় এক রাশ চিন্তা নিয়ে। কে বলতে পারে আজকে বাঘমুড়ো তার বাড়িতেই হানা দিল না? বা অন্য কারোর বাড়িতে। হিসাব মতন, গ্রামের সব থেকে পূর্বে মহাদেবের বাড়ি। বাঘমুড়োর সব থেকে সহজ শিকার। কিন্তু বাঘমুড়ো সহজ শিকার ছেড়ে গ্রামের দক্ষিণ দিকে ঢুকল কেন সিধু ভটচাজ এর কাছে? পরেশ কে না হয় জঙ্গলেই পেয়ে গেছিল। কিন্তু মহাদেব এর বাড়ি ছেড়ে, সিধু ভটচাজ কেন? তারপরে, মহাদেবের বাড়ির পরে ছোট রূপকুন্ড পুকুর। তারপরই পরেশ, দিবা আর কলিদের গোয়াল। মহাদেবের মাটির গোয়াল ও আছে। সে সব ছেড়ে, বাঘমুড়ো, গ্রামের উত্তরে ফজলের গোয়াল ভেঙ্গে গরু তুলে নিয়ে গেল? কেন? তারপরে পরেশ কে বাঁচাতে একটা নেকড়ে এল। সেই নেকড়ে কে কেউ দেখে নি। সিধু ভটচাজ অজ্ঞান হবার আগে কোন ধনুর্ধারী বালক কে দেখেছে। তাকেও কেউ দেখে নি সিধু ভটচাজ ছাড়া।

-      হে মধুসূদন, কে প্রভু , রক্ষা কর আমাদের।

মশারীর ভিতরে মাথায় হাত ঠেকিয়ে মধুসূদন কে প্রণাম করে শুয়ে পড়ল নগেন জ্যাঠা। বস্তুত মনের ভাবনা, চিন্তা, ভিয় সব ই অর্পণ করে দিল কৃষ্ণ কে। কিন্তু ঘুম তো আসে না। এই গ্রামের বয়োজ্যেষ্ঠ্য হিসাবে নগেনের দায়িত্ব কম কিছু না। গ্রমের মানুষ কটা কে বিপদে সাবধান করে দেওয়া তার তো বিশেষ কর্তব্য। তার কেন জানিনা মনে হচ্ছে বাতাসে সর্বক্ষণ ষড়যন্ত্রের একটা গন্ধ। তার বিশ্বাস বেশ ভালোরকম সক্রিয় হয়ে উঠেছে বাঘমুড়ো।

কালকেও রাতে বাথরুম করতে গিয়ে অনুভব করেছিল বাতাসে একটা ভারী ভাব ছিল। অনেক দিনের পুরোন মানুষ উনি। বুঝতে পারেন। এখন কার লোকে বিশ্বাস করতে চায় না। কিন্তু তন্ত্রসিদ্ধ মানুষ বাঁধন দিতে জানে। উনি প্রতক্ষ্য প্রমাণ পেয়েছেন আগেও। যেমন বাতাসে একটা ঠান্ডা ভাব থাকবে। সামনে আলো জ্বললেও মনে হবে আলোর পরিমান কম। যেখানে ভয় লাগবে সেখানেই আলো সহসা কমে গিয়ে জায়গা টা অন্ধকার করে দেবে। হয়ত কিছু আড়াল থাকবে। কোন গাছ পালা বা কোন কিছু বড় জিনিসের আড়াল। কিন্তু জায়গা টা অন্ধকার থাকবে। কিন্তু সেই জায়গাতেই বাঁধন না থাকলে অন্ধকার জায়গা ও খুব পরিষ্কার দেখা যাবে। কেন দুর্গাপুজোর সময়ে হয় না? এতো বড় গ্রামে দুটো পুজো হয়, একটা পশ্চিম দিকে তো আরেক টা পূব দিকে। দুটো পুজো দুই প্রান্তে। সেই ছোট থেকে এ পাড়া ও পাড়া করতে দেখেছে নগেন পুরো গ্রামের লোক কে। নিজেও অন্ধকারেই যাতায়াত করেছে অসংখ্যবার। কই ভয় তো লাগে নি। কিন্তু অন্য সময়ে মাঝে মাঝে গা ছমছম করে। তখন বুঝতে হবে যে বাঁধন পড়েছে।

যখন যখন বাঘমুড়ো আঘাত করেছে, নগেনের মন ভয় পেয়েছে। যেমন আজকেও ঘুম আসছে না তার। কেমন একটা ভয় চেপে বসেছে মনের মধ্যে। কেমন একটা গা ছমছমানি ভাব। স্ত্রী অনেক কাল আগেই মারা গেছে নগেনের। একাই শোয়। মাঝে মাঝে এমন হয়। কিন্তু আজকের টা না জানি কেমন একটা অদ্ভুত ভয়। জীবনের কোন স্থায়িত্ব নেই, বার বার এই কথা টাই মনের মধ্যে গেঁথে গেছে যেন। অন্য দিকে ভাবনা শুরু করলেও ওই মৃত্যু ভাবনা বার বার মন কে বিচলিত করছে। তা তো সম্ভব নয়। বয়েস তো কম হলো না নগেনের। সে আসতেই পারে মৃত্যু। কিন্তু আজকে এই সময়ে, ভাবনা আসার কি কারণ। নাহ মন টা কেমন বাজে হয়ে গেলো। একটা গুমোট ভাব। কই বাইরে তো এই ভাব টা ছিলো না। এক আকাশ তারা দেখেছিল শুতে আসার আগে। এমনিতেই বর্ষা কাল। ছাদে যাওয়া যাক। বয়েস হয়েছে, প্রেশার বাড়তে পারে। আবার একটা ভয় কাজ করল মনের মধ্যে। টুকটুক করে ছাদে উঠে এল নগেন।

কই বেশ তো শীতল হাওয়া! কি সুন্দর ঝক ঝক করছে আকাশ। গুমোট ভাবটা একদম নেই আর। পূব দিকে চেয়ে দেখলেন, ঝকঝক করছে একেবারে। কে বলবে, চির অন্ধকার জায়গা ওটা। দুরের থেকেও দুরের তারা নজরে চলে এলো যেন নগেনের। নীচে শোবার ঘরে যে গুমোট ভাবটা ছিল, মরনের চিন্তা হচ্ছিল, সেটা ছাদে এসে আর একদম রইল না। চারদিক ঘুরে দেখতে লাগল নগেন। নগেনের বাড়ির পিছনে পুকুরের দিকে চেয়ে রইল নগেন। সহসা নুপুরের আওয়াজ পেল নগেন। না সাধারণ ঝুমঝুম আওয়াজ নয়। নুপুর পরে কারোর দৌড়ে যাওয়ার আওয়াজ। মনে হলো আওয়াজ টা বাড়ির সামনের দিক থেকে গলি হয়ে পুকুরের দিকে গেল। সাথে সাথেই আর একটা খচ মচ করে আওয়াজ। সেটাও ও মনে হলো পুকুরের ধার বরাবর এসে , নগেনের বাড়ির পিছনে দাঁড়ালো। চোর? তাও মেয়ে চোর? না হলে কোন ছেলে নুপুর পরে রাতে ঘুরে বেড়াবে? অবাক করা ঘটনা। সবাই বাঘমুড়োর ভয়ে পাগল আর কেউ চুরি করতে বেড়িয়েছে। যে চোর সেও তো গ্রামের ছেলে বা মেয়ে। সাবধান করে দিতে হবে। না হলে বেঘোরে মাথা খানা হারাতে হবে। নগেন দেরী করল না আর।

নেমে এলো নীচে। আলতো করে পিছনের খিড়কী দরজা টা খুলে বেড়িয়ে এল পুকুরের ঘাটের কাছে। বয়েস হয়েছে সেই নজর ও আর নেই। বেড়িয়ে আসার সময়ে দরজায় যে আওয়াজ হলো অল্প, তাতেই মনে হয় ওরা পালালো। সান বাঁধানো ঘাটে ওরা দাঁড়িয়েছিল। একজনের পায়ের কাদার ছাপ স্পষ্ট। এটা তার পায়ের ছাপ যে পুকুরের ধার দিয়ে ছুটে এসেছিল। পায়ে জল কাদা লেগেছিল তার। খালি পায়ে এসেছে। কিন্তু এতো বাচ্চা ছেলের পা। না খুব ছোট না। কিন্তু বারো তেরো বছরের ছেলের পায়ের ছাপ। পায়ের পাতা বেশ চওড়া। তাই পরিষ্কার নগেনের কাছে এটা ছেলের পায়ের ছাপ আর অল্প বয়সী ছেলে। নগেন জানে, ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলে। দৌড়াদৌড়ি করে। তাই পায়ের পাতা চওড়া হয়ে যায় মেয়েদের তুলনায়। ওদের পালিয়ে যাওয়া নগেন পরিষ্কার দেখতেও পেল যেন । সাথে ফিসফিসানি । ওরা মহাদেবের বাড়ির দিকে চলে গেল পুকুরের ধার ধরে। নগেন পিছু নিল। ভয় করছিল না এমন না। কিন্তু ভাবল যে, সবার বাড়ির পিছন এই দিক টা, চেঁচালে শুনতে তো পাবেই  কেউ না কেউ, আর বেড়িয়েও আসবে। কিন্তু এতো রাতে একটা বাচ্চা ছেলে আর একটা মেয়ে এই রকম ভয়ের সময়ে ঘুরে বেড়াচ্ছে কেন?

নেহাত ই কি চুরি? নাকি অন্য গল্প আছে। গত বেশ কয়েকদিনের ব্যাপার স্যাপারে নগেনের বদ্ধমূল ধারণা কিছু না কিছু তো চলছেই এই গ্রামে। বাঘমুড়োর কোন চাল নয় তো। কিন্তু গ্রামের ভিতরে ঢুকে এই ভাবে ডেকে নিয়ে যাবার মতন ঘটনা আগে তো ঘটে নি। এটা ভাবতেই নগেনের ভয় লাগল। আবার এটাও ভাবল, কই চারপাশে বাঘমুড়ো থাকার কোন লক্ষণ ই নেই। না শীতলতা বিরাজ করছে, না তো বাতাস ভারী। চারিদিকে ঝরঝরে একটা পরিবেশ। আর সে রকম ভয় ও করছে না। গা ছমছম নেই। বয়সের ভারে পাল্লা দিতে না পারলেও নগেন এর দৃষ্টির আড়ালে যেতে পারছে না চোর দুটো। কিন্তু যেখানে এসে আর দেখতে পেল না নগেন চোর দুটো কে , জায়গা টা ভালো না। নগেন উত্তেজনায় ভুলেই গেছিল ও পুব দিক বরাবর দৌড়চ্ছে। অলি গলি দিয়ে বেড়িয়ে যেখানে এসে থামল সেখান থেকে সামনে টা পুরোই ফাঁকা। বিশাল জলার মাঠ যেন ডাকছে নগেন কে সামনে।

শন শন করে হাওয়া দিচ্ছে। পাশের কচুবনের বড় বড় কচুর পাতা গুলো হাওয়ায় দুলছে, মানুষের মাথা নাড়ানোর মতন করে। বাম দিকে দাঁড়িয়ে আছে বিশাল অশ্বত্থ গাছ টা পাহাড়ের মতন। চাঁদের আলো যেন মুড়ে ফেলেছে মাঠ খানা কে। কিন্তু সামনে ও কী? বিশাল দু মানুষ উঁচু কেউ দাঁড়িয়ে। মাঠের মাঝে যে টিলা আছে সেই টিলার উপরে দাঁড়িয়ে। চাঁদের আলো তে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বাঘমুড়ো? মনের মধ্যে এক দোলাচাল এখন নগেনের। কই ভয় লাগছে না তো?  মনে হলো, এই তো ভালো। যাই এগিয়ে। দেখি বাঘমুড়ো কে। ধীর কদমে এগিয়ে যেতে শুরু করল নগেন। কি আশ্চর্য্য টান। একি মৃত্যুর টান? নেশাগ্রস্তের মতন এগিয়ে যেতে লাগল সামনের দিকে।

কিন্তু বেশী দূর যাওয়া হলো না এগিয়ে তার আগেই নগেনের পাশের কচুবন থেকে একটা আওয়াজ পেল নগেন। মারাত্মক ক্রোধের বহিপ্রকাশে কোন কুকুর যেন চাপা গর্জন করছে। সেই আওয়াজে নেশা টা কেটে গেলো নগেনের। মাথা টা দুবার ঝাঁকিয়ে নিল নগেন। চারিদিকে তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে গেল। জলার বিশাল ফাঁকা মাঠে এলো কি করে নগেন? সামনে দাঁড়িয়ে বাঘমুড়ো, এ নিয়ে কোন সন্দেহ নেই। নগেন শুধু শুনেইছে। দেখল এই প্রথম। ভয়ে কথা হারিয়ে ফেলল। পিছনে ফিরে পালানোর জন্য ঘুরতেই ধাক্কা খেল, নিজের থেকেও বড় একটা লোমশ কিছুর সাথে। ধাক্কা খেয়ে পড়তে পড়তে গিয়েও পরে গেলো না কারন কেউ একজন তাকে পিছন থেকে ধরে নিল। অন্ধকারে ভালো করে বুঝতে না পারলেও আকারে আর মুখের আদলে বুঝতে পারল এটা সিধুর নাতি।

-      দাদু ধীরে। কোন কথা নয় দাদু এখানে। চুপ। 

নগেন খেই হারিয়ে ফেলল এবারে। দেখল সিধুর নাতি, নগেন কে সোজা করে দাঁড় করিয়ে দেবার পরে, ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করার ভঙ্গিমা তে দাঁড়িয়ে আছে। অভিজ্ঞ হলেও আতঙ্কে একেবারে পাগল পারা হয়ে জিজ্ঞাসা করল,

-      তু তু তু তুই সিধুর নাতি না? এখানে কি করছিস? ভাল জায়গা নয় এটা। চ চ চ ল এখানে থেকে।

সিধুর নাতির কোন হেলদোল দেখা গেল না। ভয় তো নেই ই ওর মনে উল্টে নগেন কে ফিসফিস করে বলল,

-      জানি দাদু এটা ভালো জায়গা না। কিন্তু তুমি এখানে কেন? আর কথা বোল না। তোমার কথার তরঙ্গ ওকে আকর্ষণ করবে। কিছু আগেই তো দেখছিলে, তোমাকে একেবারে বশ করে ফেলেছিল। ও জিনিস বড় সাঙ্ঘাতিক। একদম চুপ কর। ভয় পাওয়ার কিছু নেই আমরা আছি। আর হ্যাঁ, আমি অভি। আমার দাদু সিদ্ধেশ্বর ভট্টাচার্য্যর নাতি।
-      আমরা আছি? আর কে আছে সাথে তোর?

নগেনের কথা শেষ ও হলো না। সাথে সাথেই পিছন থেকে চাপা গর্জন টা আবার শুরু হলো। নগেন চকিতে ঘুরে দেখল, একটা বিশাল সাদা কুকুর বাঘমুড়োর দিকে তাকিয়ে চাপা গর্জন শুরু করেছে আবার। নগেন বাঘমুড়োর দিকে তাকাতেই ভয়ে প্রাণ টা শুকিয়ে গেল। দেখল বাঘমুড়ো ধীর পায়ে এগিয়ে আসছে। বিশাল কুকুর টা চঞ্চল হলো এবারে। লেজ ফুলিয়ে, হাড় হিম করা ভঙ্গী তে ডেকে উঠল, আআআআআআউউউউউউউউউউউউউউউ…

কান চাপা দিল নগেন। কিন্তু সেই আওয়াজে বাঘমুড়ো একবার থেমে গিয়েও থামল না। এগিয়েই আসতে থাকল। কিছু কাছে আসার পরে নগেন দেখল বাঘমুড়ো কে। বিশাল দেহধারী বাঘমুড়োর হিংসা ক্রোধে পরিপূর্ন মুখ খানা। খয়েরী চোখ দুটো তে যেন সহস্র বছরের ক্রোধ। উফফ আর সহ্য করা যাচ্ছে না। বেশ এগিয়ে এসেছে বাঘমুড়ো। একবার কুকুর টা কে আরেকবার সিধুর নাতি কে দেখছে আক্রোশে। কিন্তু এদের মধ্যে ভয় নেই কেন? অভি পিছনে কচুবনের আড়াল থেকে ততক্ষণে একটা বিশাল ধনুক বের করে ফেলেছে। পলকেই, কম করে ফুট চারেক লম্বা একটা ভারী তীর জুড়ে ফেলেছে ধনুকে। তীব্র শিষের মতন শব্দ করে সেই তীর অভ্রান্ত নিশানায় ছুঁড়ে দিল বাঘমুড়োর দিকে, কান অব্দি ছিলা টেনে ধরে। নগেনের মনে হলো, সেই তীর বোধ করি পাহাড় কেও ফাটিয়ে ফেলতে পারত। কিন্তু বাঘমুড়ো অদ্ভুত কায়দায় সেই তীর নিজের দুই হাতে ধরে নিয়ে ফট করে ভেঙ্গে ফেলল মাঝ বরাবর। এই তীব্র আতঙ্কে, যত টুকু ও মনোবল ফিরে পেয়েছিল নগেন, তীর ভেঙ্গে যাবার সাথে সাথে, সেই মনোবল টাও ভেঙ্গে গেল। তীর ভাঙ্গার সাথে সাথে , তীব্র নাদে ফেটে পরল বাঘমুড়ো।

এদিকে পাশের বিশাল কুকুর টা মারাত্মক চঞ্চল হয়ে উঠল তীর ব্যর্থ হতেই। ততক্ষণে, দ্বিতীয় তীর খানা জুড়ে ফেলেছে অভি। কুকুর টা কে উদ্দেশ্য করেই বলল মনে হলো,

-      এবারে এক সাথে।

সাথে সাথেই কুকুর টা তীব্র বেগে বাঘমুড়ো কে আক্রমণ করল। সে কি গর্জন দুজনের। অভি অপেক্ষা করতে লাগল সঠিক সময়ের। বাঘমুড়ো কে ব্যস্ত হতে হবে তবেই তীর টা ছুড়বে সে। ছুঁড়ল ও। কুকুর টা লাফ দিলো বাঘমুড়োর গলা লক্ষ্য করে আর সাথে সাথেই অভিও তীর টা ছুঁড়ল। কিন্তু এবারেও বাঘমুড়ো দেখাল সে শুধু নামেই বাঘমুড়ো নয়। অতো বড় দেহ নিয়ে চকিতে সরে গিয়ে কুকুরের আক্রমণ কে নস্যাৎ করল আর নিজেকে একবার পাক খাইয়ে নিয়েই ফের তীর টা কেও ধরে নিল। আর ছুঁড়ে ফেলে দিলো মাটিতে। নগেন তো বিশ্বাস করতে পারছে না , সামনে এই রকম কিছু একটা ঘটছে বলে। এও কি সম্ভব? কিন্তু ও কি? জলার দিক থেকে ও কীসের কান্না? একজনের না বহু জনের কান্না ভেসে আসছে এবারে। পরিস্থিতি ভারী হয়ে আসছে মারাত্মক। মনের মধ্যে ভয় আর সাথে কষ্ট। সামনে তিন যুযুধান একে অপরের মৃত্যুর পরোয়ানা নিয়ে লড়তে প্রস্তুত। কুকুর টা পড়ে গিয়েছিল মাটিতে, আক্রমণ বিফলে যেতেই। এখন আবার উঠে, এক মুখ ফলার মতন দাঁত বের করে প্রস্তুতি নিচ্ছে আক্রমণের। আর অভিও ধনুকে তীর বাগিয়ে এগিয়ে গেছে অনেক টা। এখন মাঝে বাঘমুড়ো আর দুই দিকে অভি আর সেই কুকুর টা। ঘুরছে ওরা। সুযোগ খুঁজছে আক্রমণের। বাঘমুড়ো এখন একদম চঞ্চল নয় এখন। বরং শান্ত। বহুদিন বাদে প্রতিপক্ষ পেয়েছে কিনা।

নগেন মনে হচ্ছে পাগল হয়ে যাবে এবারে। বাঘমুড়ো একা নয় ও বুঝতে পারছে। জলার প্রেত রা বাঘমুড়ো কে সাহায্য করছে। তা ভয়েই হোক বা ভক্তি তে। না হলে এতো করুণ কান্না কেঁদে পরিস্থিতি ভারী করে দিচ্ছে কেন? এই গহীন রাতের চাঁদ কে মনে হচ্ছে, রক্তিম বর্ণ ধারন করেছে। সাদা রঙের কুকুর কে মনে হচ্ছে গায়ে কেউ রক্ত ছড়িয়ে দিয়েছে। নগেন বুঝেই গেছে, পাল্লা বাঘমুড়োর দিকেই ভারী এখন। কুকুরের গর্জন বেশ কমে এসেছে। তির ছোঁড়ার শিষের শব্দ গুলোর বেশ কিছুক্ষণ পরে আসছে এবারে। আসতে আসতে পরিবেশে জাঁকিয়ে বসছে বাঘমুড়ো। 

ভয়ানক লড়াই করছে বাঘমুড়ো। একদিকে ওই বিশাল কুকুরের আক্রমণ প্রতিহত করছে আবার অভির তীর ধরে নিয়ে বল্লমের মতন অভির দিকেই ছুঁড়ে দিচ্ছে ভীষণ দ্রুত। এরাও কম যাচ্ছে না। বার বার প্রতিহত হয়েও কুকুর টা দ্বিগুন বেগে আক্রমণে যাচ্ছে। লক্ষ্য বাঘমুড়োর গলা আর অভি ও নিজের দিকে ছুটে আসা তীর কে তীর দিয়েই প্রতিহত করছে। কিন্তু ধীরে ধীরে বাঘমুড়ো যেন চেপে বসছে। ঘটনা লিখছি হয়ত এতো ধীরে। কিন্তু আসলেই ঘটনা ঘটছে বেশ দ্রুত। কোন এক অজানা অক্ষয় তূণীর থেকে একের পর এক তীর, অতি দ্রুত নিক্ষেপ করছে অভি আর ততোধিক ক্ষিপ্রতায় বাঘমুড়ো সেই সব তীর কে এড়িয়ে যাচ্ছে বা প্রতিহত করে দিচ্ছে।মাঝে মাঝে অভি কে ব্যস্ত রাখতে , অভির দিকে তীর ছুঁড়েও দিচ্ছে। যেটা অভি আবার প্রতিহত করছে তীর দিয়েই। কিন্তু একটা সময়ে এলো যখন বাঘমুড়ো কুকুর টা কে আছাড় মারল বেশ জোরে। মনে হল জলার মাঠ থরথর করে কেপে উঠলো। মাটিতে আছাড় খেয়ে কুকুর টা উঠে পরে পিছিয়ে এলো একটু। বাঘমুড়োর সামনে সোজাসুজি আক্রমণ থেকে বিরত হলো। আর অভির তীর বর্ষন ও কমল। সবাই ক্লান্তি তে হাঁপাচ্ছে।

ঠিক সেই সময়ে গ্রামের দিক থেকে আরেক জন কেউ বের হলো। নগেন অতো লম্বা চওড়া মানুষ দেখেছে বলে মনে হলো না কোনদিন। খালি গা। পেশীবহুল দেহ। লুঙ্গী পরা। লুঙ্গী টাকে কোঁচা দিয়ে গুটিয়ে নিল সে। নগেনের আর মাথায় ঢুকছে না কিছু। সেই লোক টার মুখ খানা চেনা তো লাগছে নগেনের কিন্তু এই চেহারা কোনদিন তো তার দেখে নি নগেন। ও '. পাড়ার রহিমের মতই দেখতে। গম্ভীর গলায় হাঁক পাড়ল সে,

-      ভয় নাই , ভয় নাই। আমি আছি। আজকে ওকে ছাড়ব না।

এই বলে ঠান্ডা মাথায় একবার নগেন কে দেখে নিয়ে দৌড়ে গেলো যুযুধান বাঘমুড়োর দিকে। রহিম দৌড়ে গিয়েই যে ভাবে বাঘমুড়ো কে ধরে মাটিতে আছড়ে ফেলল তাতেই পরিবেশ টা খানিক টা বদলে গেল। চাঁদ আবার সাদা হলো ক্ষনিকেই। সাদা কুকুর আবার সাদা হলো। তীব্র শিষের মতন তীর ছোঁড়ার আওয়াজ গুলো বেশ দ্রুত হতে থাকল এবারে। কুকুরের গর্জন বেড়ে গেল। বাঘমুড়ো কে বেশ কয়েকবার মাটিতে আছাড় খেতে দেখল নগেন। সেটা রহিম ই করছে। কিন্তু আক্রমণ হচ্ছে মিলিত। কুকুর কে আটকাতে গিয়ে তীরের ফলা বিঁধে যাচ্ছে বাঘমুড়োর গায়ে, আর ততক্ষণে, রহিম বাঘমুড়োর সামনে গিয়ে তীরের ফলা বেঁধা হাত টা কে নিজের কাঁধের উপরে ধরে চাপ দিয়ে, নিজে ঝুঁকে গিয়ে, বাঘমুড়ো কে মাটিতে পেড়ে ফেলছে একেবারে। তিনজনে তিন দিক থেকে আক্রমণ শানাচ্ছে। কিন্তু এবারেও বাঘমুড়ো দেখালো কেন সে বাঘমুড়ো। কোনো অদৃশ্য শক্তির বলে, একবার উঠে দাঁড়িয়েই, রহিমের বুকে যে পদাঘাত টা করল তাতে, মাটিও মনে হয় ফাঁক হয়ে যেত। রহিম সেই জোর সামলাতে না পেড়ে দুটো তিনটে ডিগবাজি খেয়ে গড়িয়ে গেল সামনের দিকে। পদাঘাতের আওয়াজেই জোর বুঝতে পেরেছিল নগেন। কেমন মন্ত্র মুগ্ধের মতন দেখছিল তিন জনের লড়াই। জীবনে কি ভাবতে পেরেছিল এই গ্রামে এমন তিনজনের জন্ম হবে যারা বাঘমুড়োর সাথে সামনা সামনি লড়াই করতে পারবে? এ নিশ্চই স্বপ্ন। ওদিকে হয়ত রহিম কে কমজোরী ভেবেছিল নগেন। রহিম গড়িয়ে গিয়েই অদ্ভুত দক্ষতায় উঠে দাঁড়িয়ে পরল এবারে। দ্বিগুণ ক্রোধে রহিম ছুটে গেল আঘাত হানার উদ্দেশ্যে।

এবারে কিন্তু বাঘমুড়ো রণে ভঙ্গ দিলো। বিপদ আঁচ করে, রহিম কে একবার মাটিতে আছাড় মেরেই সোজা জলার দিকে দৌড় দিল সে। পিছনে পিছনে রহিম আর কুকুর টা। রহিম জলার মধ্যেই চলে গেল বাঘমুড়োর পিছু ধাওয়া করে। কিন্তু কুকুর টা জলার ধার থেকেই গর্জন করতে লাগল ততক্ষণ, যতক্ষন না কাদা পাঁক মেখে রহিম উঠে এলো জলা থেকে। অভি দাঁড়িয়েছিল কুকুর তার পাশে যতক্ষন না রহিম উঠে এল উপরে।

কত রাত কেউ জানে না। সবাই বসেছিল সেই বিশাল অশ্বত্থ গাছের তলায়। নগেন যে এখন অজ্ঞান হয়ে যায় নি সেটা নগেনের অভিজ্ঞতার জন্য। বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছে ও। কিছু উত্তর বাকী আছে এখনো। নগেনের পাশে বসে আছে অভি। রহিম পাশেই পুকুরে গা হাত পা থেকে কাদা ধুচ্ছিল। শুধু কুকুর টা কে দেখতে পাচ্ছে না নগেন। নগেনের মনে অনেক প্রশ্ন ছিল। এক এক করে জট খুলতে লাগল। তার মানে, সেদিনে পরেশ কে এই কুকুর টাই বাঁচিয়েছিল। আর সিধু কেও বাঁচিয়েছিল, ওর ই নাতি। এখানেও এক রাশ প্রশ্ন। সেদিনে পরেশের কথা অনুযায়ী কুকুর টা কে দেখেই পালিয়েছিল বাঘমুড়ো। বা দূর থেকে তীর দিয়ে সাবধান করার পরে বাঘমুড়ো পালিয়ে গেছিল। আজকে পালালো না কেন? আজকে তো দুজনে একসাথে ছিল। আর রহিম? ওর মধ্যে কি ভাবে এই শক্তি এলো? এই তিনজন মিলেও বাঘমুড়ো কে কায়দা করতে পারছিল না আজকে। মনের মধ্যে অজস্র প্রশ্ন। পাশেই বসে থাকা অভি নগেনের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। ওর বুঝতে বাকি নেই যে, দাদুর মনে সহস্র প্রশ্নের তীর। কিন্তু বলা টা উচিৎ হবে কিনা সেটা ও নিজেও বুঝতে পারছে না।

ততক্ষণে রহিম উঠে এসেছে পুকুর থেকে। নিজের লুঙ্গির সামনে টা ঝুঁকে নিংড়ে নিচ্ছিল। নগেন নেহাত ই বাচ্চা ছেলের মতন প্রশ্ন টা করে বসল
-      অভি বাবা বলত, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না।

অভি একবার রহিম কে দেখল আর একবার পিছনের কচুবনের দিকে তাকাল। বুঝতে পারছে না দাদু কে কি বলবে এখন। তাও বলল,
-      দাদু আমরাও বিশেষ কিছু বুঝতে পারছি না। সেদিনে যখন দাদু কে বাঘমুড়ো ধরেছিল, সেদিনে আমি বেড়িয়ে ছিলাম বাইরে। আমি তো দাদুর কাছেই শুই। প্রথম বার আমি বুঝতে পারি কোন বিপদ আছে সামনে। এর আগে ওসব বুঝতাম না। ভয় ও পাই নি সেদিনে। সেদিনে আমি জানিনা আমি কি ভাবে এতো কিছু জানলাম। প্রথমেই বাড়ির পিছনে ডুব দিয়েছিলাম আমি। হাতে এই ধনুক টা ঠেকেছিল। সাথে এই তূনীর বাঁধা। ধনুক নিয়ে আমি যখন পৌঁছই দেখি দাদু হাঁটু মুড়ে বসে আর বাঘমুড়ো দাদুর সামনে। আর কিছু ভাবিনি আমি। আমি জানতাম ও না যে আমি তীর চালাতে পারি। কাউকে মারা তো দূর আমি কাউকে কোন আঘাত ও করিনি। চেয়েছিলাম, বাঘমুড়ো কে আটকাতে। সেটাই হয়েছিল।

এ আবার কেমন কথা? নগেন বেশ ঘাবড়ে গেল। তার বৃদ্ধ মাথাও পারছে না, যোগসুত্র টা ধরতে। বুঝে গেল অনেক কথা জানার আছে এখন। সে সব না জেনে কোন যোগসুত্র ই পাবে না। শুধু জিজ্ঞাসা করল,
-      ওই বিরাট কুকুর টা কোথায় গেল?
-      আসছে। পোশাক পড়তে গেছে।

রহিমের কথা শুনে নগেন আরো অবাক হলো। আর দেখতে না দেখতেই যে এলো কচুবনের ভিতর থেকে সে হলো লালি। নগেনের গলা থেকে বেরিয়ে এলো

-      হে ভগবান! লালি তুই???
-      হ্যাঁ দাদু। আমি।
Like Reply
#87

(17-06-2022, 07:19 PM)Bumba_1 Wrote:  অশ্বত্থামা, ব্রহ্মপিশাচ আর তারকীণির সম্মিলিত শক্তিতে বাঘমুড়ো আগের থেকে অনেক বেশী শক্তিশালী হয়ে উঠেছে। অর্জুন আর ভীমের প্রবেশ ঘটেছে যুদ্ধক্ষেত্রে। লালির আত্মপ্রকাশ তো আগেই ঘটেছিল। তবে এদের অজান্তেই এদেরকে দিয়ে আড়াল থেকে কর্ম করিয়ে নিচ্ছে হীরা .. বেশ জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। দেখা যাক আগে কি হয় .. 

হ্যাঁ ঠিক বলেছ। বাঘমুড়োর শক্তি এখনো পরিপূর্ণ প্রকাশ পায় নি।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#88

(17-06-2022, 07:36 PM)Baban Wrote:  প্রতি পর্বের সাথে আকর্ষণ ভয় আর উৎসাহ বেড়েই চলেছে। এযে আর ফ্যান্টাসি নয়, একেবারে থ্রিলার পড়ছি। দুইয়ের মিলনে ফ্যান্টাসি থ্রিলার!! তারওপর এইরকম লেখনী। সব মিলে ওই মগনলাল এর ভাষায় নাজুক নাজুক ♥️

বুম্বাদা ঠিকই ধরেছে। ভীম ও অর্জুন নবরূপে, মানব সন্তান রূপে আবারো ফিরে এসেছে। কিংবা তাদের যোগ্যতা ক্ষমতা ও তেজ দান করেছে এই চিহ্নিত মানবদের। সাথে লালি! দুর্ধর্ষ পর্ব ছিল এটা। ওই লড়াই এর মুহুর্তটা সাংঘাতিক। তবে বাঘমুড়া যে আর সহজে হারার পাত্র নয়, সেও তা বুঝিয়ে দিলো। ঐযে আগেই বলেছিলাম এই গল্পের খলনায়ক সে আবার সবচেয়ে বড়ো আকর্ষণ স্বয়ং সেই।

হাহা। ঠিক বলেছ। তবে গল্প এগোক। দেখা যাক কি হয়।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#89

(17-06-2022, 11:57 PM)nextpage Wrote:  প্রথমেই একটা কথা বলি দিদি আমার কাছে গল্পটা কোন ভাবেই ফ্যান্টাসি ফর্মে পড়ছে না, এটা থ্রিলার এর চেয়ে কম নয়।

এবার গল্পে আসি, ভগবান যতবারই ধরাধামে এসেছেন ততবারই তার সাঙ্গ পাঙ্গ নিয়েই এসেছেন। তিনি তার লীলা দেখিয়েছেন আর চুপিসারে বাকিদের দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। আর যখন নিজে সেই কাজে হাত দিয়েছেন তখন আর রক্ষে নেই সেটা স্বয়ং সেই পাপীও জানতো।

রহিম যে শক্তির এক অংশ সেটাতো আগেই জানতে পেরেছি তবে আজ অভির চেয়ে বেশি অবাক হয়েছি লালি কে দেখে। আগের চার পর্বে লালি যে এমন এক শক্তির অংশ সেটা একদম বুঝা যায় নি। ওদিকে তারকিনী, পিশাচ, অশ্বথামা আর বাঘমুড়ো একত্রিত হচ্ছে যার শক্তি আজ দুজনকে প্রতিহত করতে পেরেছে ঠিকই কিন্তু তিনজনের সামনে দাড়াতে পাড়েনি তার মানে আরও কোন ভয়ংকর শক্তি এদের সাথে সামনে যোগ দিবে।

তবে ভয় নেই হীরা রূপি কৃষ্ণও তার বাকি শক্তির প্রকাশ একে একে করবে আর তাতেই তো গল্পটা আরও জমে উঠবে।

হ্যাঁ সে তো পিছন থেকেই খেলে। বিবেকের মতন।
Like Reply
#90

(18-06-2022, 12:07 AM)sudipto-ray Wrote:  মহান ঋষি ব্যাসদেব মনে হয় মহাভারতের এই অন্তিম পর্বটি লিখতে ভুলে গিয়েছিলেন, যেটা তুমি লিখছ দিদি। এটা যেন আধুনিক মহাভারতের একটা কাহিনী। মহাভারতের মহারথীরা সবাই ফিরে এসেছেন, অশুভ শক্তিকে দমন করার জন্য। 

তোমাকে অনুরোধ করবো দিদি, গল্পটাতে আরও কিছু কল্পকাহিনী যুক্ত করে বড় পরিসরে লেখার জন্য। আসলে এত সুন্দর একটা গল্প আর কয়েকটা পর্বেই শেষ হয়ে যাবে, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। যদিও জানি সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে, তবুও বললাম। 

আপডেটের জন্য লাইক ও রেপুটেশন(+2) দুটোই।

হাহাহাহা। কি যে বল!!  খুব একটা ছোট না এই কাহিনী টাও। হিসাবে মন ১ এর সমান সমান। তবে কাহিনী তো, গুটিয়ে আনতে সময় আর পরিসর দুটোই লাগবে।
Like Reply
#91

(18-06-2022, 01:47 AM)boro bara Wrote:  রোজ একের পরে এক ব্লাস্টিং পর্ব দিচ্ছেন তো? অসাধারণ। আসতে আসতে জট খুলছে। লালির ব্যাপার টা মাথায় ছিল না। টিজার পরে আর গত পর্ব গুলো তে লালির ব্যাপার গুলো কে দেখে মনে হচ্ছিল, সাধারণ মিষ্টি মেয়ে একটা। কিন্তু এতো এক কাঠি উপরে। 

সত্যি , এ কিন্তু মেইন স্ট্রীম গল্প দিদি। কি জানি হয়ত কোনদিন দেখব, এই গল্প বই এর আকারে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত। থ্রিলারের থেকে কম কিছু না। অসাধারণ। কিছু রেপু আর লাইক দিলাম দিদি। কাহিনী চলুক। আপনার কাহিনী শুরু হলে একটাই খারাপ লাগে তা হলো হুশ করে শুরু হয়, আর মাস খানেকেই শেষ হয়ে যায়। হয়ত এটাই আপনার স্টাইল। কাহিনী শেষ না করে আপনি এখানে দেওয়া শুরু করেন না , সেদিনেই দেখলাম কাকে লিখলেন। একসাথেই পুরো টা পড়তে ইচ্ছে হচ্ছে মারাত্মক। 

অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ লালি এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ। খুব ই গুরুত্বপূর্ণ।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#92

(18-06-2022, 10:03 AM)ddey333 Wrote:  এতো সাংঘাতিক !! কল্পকাহিনী , অ্যাকশন , থ্রিলার আর কঠিন বাস্তবের অনর্বচনীয় তালমিল !!!!

:) clp);

ইচ্ছে ছিল বহুদিনের। মৈথিলী মতন। কিন্তু মৈথিলী টা প্রায় ২০০ পাতা লেখার পরে অরিজিনাল টা কি করে জানি ডিলিট হয়ে গেল। চেষ্টা করেও আর রিট্রিভ করতে পারলাম না। আর কেউ না আমার ছেলের কাজ। মাঝে মাঝেই দেখি ল্যাপ্টপ নিয়ে ঘাঁটাঘাঁটি করে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#93

একটু সমস্যায় আছি। এই গল্প টা প্রোবাবলি প্রিন্ট হবার চান্স আছে। দুদিন অপেক্ষায় আছি। যদি হয় তবে, কিছু বদল করে এখানে দিতে হবে। পাঠক নিরাশ হবেন না। আমি এই গল্প টা এখানেই দেব। এই গল্পটার সাথে মন ২ টাও। দেখা যাক আপনাদের আশীর্ব্বাদ হয়ত কাজ করছে।
[+] 5 users Like nandanadasnandana's post
Like Reply
#94

আগের পর্বের কিছু অংশ......

এ আবার কেমন কথা? নগেন বেশ ঘাবড়ে গেল। তার বৃদ্ধ মাথাও পারছে না, যোগসুত্র টা ধরতে। বুঝে গেল অনেক কথা জানার আছে এখন। সে সব না জেনে কোন যোগসুত্র ই পাবে না। শুধু জিজ্ঞাসা করল,

-      ওই বিরাট কুকুর টা কোথায় গেল?
-      আসছে। পোশাক পড়তে গেছে।
রহিমের কথা শুনে নগেন আরো অবাক হলো। আর দেখতে না দেখতেই যে এলো কচুবনের ভিতর থেকে সে হলো লালি। নগেনের গলা থেকে বেরিয়ে এলো
-      হে ভগবান! লালি তুই???
-      হ্যাঁ দাদু। আমি।
                                                  
                                                                                                       পর্ব আট
লালিত গলায় ছিল আত্ম প্রত্যয়ের সুর। লালি নগেনের দিকে তাকিয়ে বলতে শুরু করল,

-      দেখ দাদু জানিনা কি ভাবে আমাদের মধ্যে এই সব গুণ এলো। কিন্তু এসেছে যে ভাবেই হোক। প্রথম বুঝতে পারি যেদিনে আমার বাবা জলায় বাঘমুড়োর হাতে পরেছিল। আমি গন্ধ পাই বাঘমুড়োর। উদ্ভ্রান্তের মতন আমি দৌড়ে এসেছিলাম এখানে। আর একটু দেরী হলেই সব শেষ হয়ে যেত। সেদিনে সিধু দাদুর বেলাতেও আমি গেছিলাম। ততক্ষণে দেখি অভি কাজ করে ফেলেছে। সেদিনেই আমরা জেনে যাই আমাদের মধ্যে বিশেষ ক্ষমতা আছে। আজকে রাতেও আমি ই প্রথম বুঝতে পারি বাঘমুড়ো গ্রামে ঢুকেছে। ওকে পিছু করতে করতে তোমাদের বাড়ির পিছনে পুকুরের ধারে চলে এসেছিলাম, আমরা দুজনেই। বুঝিনি রহিম দা ও আমাদের কে ফলো করতে পারবে।

তখন রহিম বলল কথা,
-      আমি আজকে রাতে বাঘমুড়োর গ্রামে ঢোকার ব্যাপার টা বুঝতে পেরে গেছিলাম। পিছু নিতে নিতে এখানে চলে আসি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো লালি, সেটা হলো, আমার মনে হলো এই জায়গা টা অন্য জায়গা। মানে সব ই এক, কিন্তু মনে হচ্ছে আমাদের জলার মাঠ না।

ততক্ষণে, লালি কথা বলল,

-      না গো রহিম দা এটা সেই জায়গার ই মাঠ। আমাদের ই জলার মাঠ এটা, কিন্তু কোন আলাদা কম্পাঙ্কে মনে হয়। কিম্বা কেউ বেঁধে দিয়েছে জায়গা টা। তবে কেন জানি না আমার মনেহয় এটা আলাদা কম্পাঙ্ক। কোন দুশো তিনশো বছর আগের কিম্বা এই সময়ের ই কিন্তু আলাদা পিচ এ আছি আমরা।

নগেন এবারে সত্যি করেই ঘাবড়ে গেল। তোতলাতে লাগল কথা বলতে গিয়ে।

-      মা মা মানে? কি বলছিস তুই দিদি ভাই?
-      হ্যাঁ গো দাদু। আমাদের সেই রাস্তা দিয়েই ফিরতে হবে, না হলে আমরা সেই পোর্ট কি টা পাব না। দেখছ না, এখানে এতো লড়াই হলো, এতো আওয়াজ, তা সত্বেও গ্রাম একেবারে নীরব নিথর। কেউ জানেই না এখানে কি হয়ে গেল। হয়ত আমাদের কে না পেয়ে, খোঁজাখুঁজি শুরু হয়েছে, কিন্তু আমি নিশ্চিত ওই পোর্ট কি তে কেউ পা না দিলে এখানে কেউ পৌঁছোতে পারবে না।

নগেন ভ্যোম হয়ে বসে রইল। বেশির ভাগ কথাই তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ওর। এবারে কথা বলল রহিম।

-      কিন্তু লালি, একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে, বাঘমুড়ো কিন্তু এতো শক্তিশালী ছিল না। আজকে যেন মনে হলো, ওর গায়ে ভীম বল। অতূল বল।
-      হ্যাঁ গো রহিম দা। আমার ও মনে হলো। আমি নিশ্চিত ছিলাম , আমি আর অভি মিলে আজকেই ওর এতোদিনের খেলা আর আতঙ্ক শেষ করে দেব। কিন্তু আমি তো কাছেই ঘেঁষতে পারছিলাম না। শেষের দিক টা আমাকে রীতিমত ভয়ে ভয়ে ওর হাতের নাগালে যেতে হচ্ছিল। ভাগ্যিস তুমি এলে না হলে আজকে আমার আর অভির ই খেল খতম হয়ে যেত। পরের বারে আমাদের প্ল্যান করে এগোতে হবে রহিম দা।

নগেন শুধু শুনছে ওদের কথা। যেন তিনজন মহাবীর কথা বলছে আর তার মাঝে শিশুর মতন বসে আছে নগেন। এবারে অভি বলল কথা,

-      হ্যাঁ গো লালি দি। আমার ছোঁড়া তীর গুলো কে এমন ভাবে হাতে ধরে ফেলছিল আমার ভিতরে ভিতরে খুব ভয় লাগছিল। রহিম দা যোগ দেবার পরে একটু কনফিডেন্স পেলাম। না হলে আমার ও মনে হয়েছিল, এই লড়াই ই আমাদের শেষ লড়াই।

রহিম বলল
-      ছাড় তোরা এসব কথা। দ্যাখ আমরা ছাড়া আর তো কেউ নেই। কিন্তু আজকে আমার মনে হয়েছে আমরা যথেস্ট না। কেউ না কেউ তো আছেই বাঘমুড়োর পিছনে। এতো বলশালী তো ও ছিল না। ওর মায়া আমার উপরেও জাঁকিয়ে বসছিল সময়ে সময়ে। জলার থেকে ভেসে আসা কান্না আমাকে এতো টাই ব্যথিত করে দিচ্ছিল আমি লড়াই এ মন দিতেই পারছিলাম না।

-      মায়া?         নগেন প্রশ্ন করল রহিম কে।
-      হ্যাঁ দাদু মায়া। এই মায়া বাঘমুড়ো ও জানে। শক্তির প্রদর্শনের সাথে চারিপাশের পরিবেশ এবং প্রকৃতি কেও বশ করে শত্রুর পিছনে লেলিয়ে দিতে জানে এরা।

নগেন ঠক ঠক করে কাঁপতে লাগল বলতে গেলে। রহিম এক নিঃশ্বাসে কথা গুল বলে, নগেন এর দিকে তাকিয়ে বলল,

-      দাদু, আমরা তো নজরে রাখছি ই। কিন্তু তোমাকেও নজরে রাখতে হবে। তোমাকে বলছি কারন, তুমি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ, তোমার কাছে অনেকেই আসে। খেয়াল রাখতে হবে তোমাকে। কোন নতুন মানুষ, বা জীব বা গাছ। জানিনা কোন রূপে সে আছে।
নগেন একেবারে ভ্যাবলা হয়ে গেলো। মানে কি নজরে রাখবে ও? বলল,

-      গাছ? গাছের রূপ ধরে কেউ থাকে নাকি?
-      হ্যাঁ দাদু থাকে।

রহিমের উত্তরে নগেন এবারে সত্যি অসহায় বোধ করতে লাগল। এ যে অসম্ভব ব্যাপার হয়ে চলেছে। রহিম নগেনের দিকে তাকিয়ে বলল,

-      ধর তুমি দেখলে যে এই গাছ টা কালকে তো ছিল না এদিকে। বা দেখলে অস্বাভাবিক পাতার আকার আর একেবারে জড়বৎ দাঁড়িয়ে। সামান্য পাতাও নড়ছে না। সাথে সাথে আমাকে বা অভি কে বা লালি কে খবর দেবে।
-      অ্যাঁ? কিন্তু কি নজরে রাখব আমি। আমার তো ভয়ে হাল খারাপ এই জন্য যে এই কিছুদিন আগে থাকতে বাঘমুড়ো গ্রামের ভিতরে ঢুকছে। আগে তো ঢুকত না।

লালি বলল এবারে কথা, নগেনের কথা টা কেড়ে নিয়ে,

-      ঢুকত না নয় দাদু, ঢুকতে পারত না। তুমি বুঝবে না আমরা তিনজন বুঝি, এই গ্রাম কোন শক্তিশালী কবচে রক্ষিত ছিল। যবে থেকে ক্ষমতা পেয়েছি আমি দেখতে পেতাম গ্রামের উপরে পুরু ধোঁয়ার চাদর। সেটা কেটে গেছে ইদানীং।

-      কিন্তু সে তো শুনেছি কোন কল্প কথা। শুনেছিলাম, কোন এক রাজা এই বাঁধন দিয়েছিলেন, জলার মধ্যে শ্রী কৃষ্ণের মন্দির বানিয়ে।

-      না দাদু আমরা দেখেছি সে কবচ।মহা শক্তিশালী সেই কবচ। এই কবচ স্বয়ং নারায়ন ছাড়া কারোর ভাঙ্গার ক্ষমতা ছিল না বলেই জানি। আমরা দেখেছি সে কবচ। আর এখন সেটা ভাঙতেও দেখছি একটু একটু করে। ভয় সেখানেই। এই কবচ যে ভেঙ্গে ফেলে তার শক্তি কম না গো দাদু। আমরা নেহাত ই শিশু।  

-      কি হবে তাহলে? – নগেনের গলায় ভয়ের সুর এবারে।

রহিম বলল,

-      কিছু না দাদু। কবচ যেমন ভাঙছে, তেমনি আমরাও তো আছি। লালি যতই বলুক আমরা ঠিক সামলে নেব।  কিন্তু লালি, এই খোঁজ পাওয়ার খুব দরকার , আর কে আছে বাঘমুড়োর পিছনে। যে কোন রূপে থাকতে পারে সে। আমাদের কিন্তু খুঁজে বের করতেই হবে। না হলে সামনে সমূহ বিপদ।

লালি তখন নগেন কে বলল,

-      দাদু তুমি সারাদিন চন্ডী মণ্ডপে বসে থাক। এই গ্রামের সব মানুষ ই একবার না একবার ওই মণ্ডপ হয়ে যায়। তুমি সবাই কে লক্ষ্য রাখ। আমরা খুঁজতে পারব না। পড়াশোনা, কলেজ সব আছে আমাদের। বাবা সন্দেহ করতে পারে। বাঘমুড়ো কে জানতে দিলে হবে না আমরা কারা। আর আমরা তো লক্ষ্য রাখবই। কিন্তু তুমি একটু মাথা কান চোখ খোলা রাখো। দেখ আমার সন্দেহ যদি ভুল না হয় তবে, আজকে বাঘমুড়ো তোমার বাড়ির পিছনেই ছিল।

নগেন মিলিয়ে দেখল কথা টা মিথ্যা না ও হতে পারে। কারন শোবার পরে একটা সময়ে একটা গুমোট ভাব ছিল ঘরের মধ্যে। মনের মধ্যে একটা বিষাদ। কেটে গেছিল সেটা ছাদে আসতেই। হয়ত সেই সময়ে লালি পৌঁছে গেছিল সেখানে। এদিকে লালি বলে চলে,

-      আর আমার স্থির বিশ্বাস বাঘমুড়ো তোমাকে মেরে ফেলত না। তোমাকে বশ করত। তোমার থেকে ওর কিছু জানার ছিল। বা তোমাকে তুলে নিয়ে যেত তার কাছে যে ওর পিছন থেকে খেলছে। জানত, আমরা কারা যারা বাঘমুড়োর সামনে চলে আসছি বারংবার।

কাঁপতে লাগল নগেন। ভয়ে আতঙ্কে একেবারে জড়বৎ হয়ে গেলো। ও জানত শুধু বাঘমুড়ো একটা পশু মাত্র। কিন্তু এতো বুদ্ধি ধরে?  কিন্তু কেন? কি আছে এই গ্রামে? কিছু তো আছে না হলে প্রায় তিন সহস্র বছর এক ই জায়গায় বাঘমুড়ো থাকবেই বা কেন? কি সেই মহা মূল্যবান জিনিস? নাহ এ বড় সহজ কাজ নয়। তবে আশার কথা একটাই যে, এই তিনজন আছে এখন গ্রামে। নিজেকে শক্ত করল নগেন। বলল

-      শোন বাবারা, আমি জানি না আমি কি করতে পারব। তবে আমি মানি তিনি আছেন। তিনি ই সব শেষ কথা। আর তিনি আমাদের ভিতরেই আছেন। আমাদের মত করেই আছেন। আর তোরা আছিস। আমি আছি তোদের সাথে। আমৃত্যু।

পাশাপাশি তিনজনে দাঁড়িয়েছিল। দেখছিল নগেন কে। তিনজনেই জড়িয়ে ধরল নগেন কে এসে। লালি বলল,

-      দাদু, আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু। এখন চল, কত সময়ে গেল জানিনা। ভোর হয়ে গেলে আমাদের খোঁজ পরবে। পোর্ট কি খুঁজে না পেলে আরেক বিপদ। ওটা কে সরিয়ে রাখতে হবে যদি সম্ভব হয়।

আকাশের দিকে তাকিয়ে দেখল নগেন। মুক্ত আকাশ কিন্তু কেমন যেন ভয়ের একটা কালো রঙ লেগে আছে। তারায় ভর্তি, কিন্তু সেই তারাগুলো একে অপরের সাথে জুড়ে কোন ভয়ঙ্কর মুখ আঁকা হয়ে যাচ্ছে আপনা থেকেই। নগেনের মাথার ভিতরেই আঁকা হয়ে যাচ্ছে। মহাতঙ্কের একটা গুম গুম করে আওয়াজ, মনের কোন গহিনে বাজছে, নাকি বাইরে কোন সুদুর থেকে নাদের মতন অনবরত বেজে চলেছে বুঝতে পারছে না নগেন। শুধু বুঝতে পারছে, কোন বিশাল নাগ, তার করাল গরলে ছেয়ে ফেলছে চারিদিক। এই চরম বিপদে তিনি ই পাঠিয়েছেন এই তিন মুর্তি কে হয়ত সবাই কে রক্ষা করতে । আকাশের দিকে তাকিয়ে প্রণাম করতে ভুলল না মধুসূদন কে নগেন। সেই সময়ে জলার মধ্য থেকে ভেসে এলো গম্ভীর কাঁসর ঘণ্টার আওয়াজ। সবাই তাকিয়ে রইল সেই দিকে। এতো বিপদের মাঝে এই কাঁসর ঘন্টাই যে ভরসা সবার। মাঝে নগেন কে রেখে তিনজনে, তিন দিক থেকে আড়াল করে নগেন কে নিয়ে গুটি গুটি পায়ে প্রবেশ করল গ্রামের ভিতরে, কচুবন পেরিয়ে।

ঠিক সেই সময়ে উমার ঘুম ভেঙ্গে গেল। তাকিয়ে দেখল, একটা বিশাল সমুদ্র। সমুদ্র না বলে তাকে মহাসমুদ্র বলাই ভাল। মনে হলো পূরাণে কথিত সেই মহাসলিল এটা। আর উমা একটা ছোট নৌকা তে বসে আছে। একলা। ভয়ে উমা থর থর করে কাঁপছে। তীব্র ঝড় আর সেই ঝড়ে ওঠা বিশাল বিশাল ঢেউ এর সামনে নৌকা টা কে মনে হচ্ছে জল বিন্দু মাত্র। আর সে কি যে সে ঝড় নাকি? মনে হচ্ছে শত শত কালবৈশাখী একসাথে পৃথিবী কে দুমড়ে মুচড়ে শেষ করে দেবার ষড়যন্ত্র করছে। ওই বিশাল ঢেউ নৌকার উপরে ভেঙ্গে পরলেই নৌকা সুদ্দু অতল সলিলে সমাধি। কি ভাবে যে এগিয়ে চলেছে নৌকা উমা জানে না। সারা শরীর, আর নৌকার খোল জলে থই থই করছে। হাসি পেল উমার এই ভয়েও। কোথায় কোন অসীম অর্ণবে একটা ছোট নৌকায় ও আটকে আর শরীরে জলের বিন্দু নিয়ে ভাবছে? কিন্তু এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলল।  এবারে মনে হলো বিশাল বিশাল ঢেউ গুলো যেন গজরাচ্ছে ছোট্ট নৌকা টা কে দুমড়ে মুচড়ে ভেঙ্গে ফেলার তাগিদে। বাঁচার আশা নেই আর। এ কি কোন স্বপ্ন? নিশ্চই তাই। ঠিক সেই সময়ে শুনতে পেল,
-      ভয় নেই মা , আমি আছি ।

তাকিয়ে দেখল এদিকে ওদিকে। হীরার গলা না?

-      হে মাধব, এই বিপদে ওকে টানলে কেন তুমি। হে ঠাকুর রক্ষে কর আমার ছেলেকে কে।  

উমা কে অবাক করে এলো একটা ছোট্ট মাছ। ঢেউ এর অতো গর্জনেও উমা শুনতে পেল,

-      মা নৌকার দড়ি টা আমার ল্যাজে বেঁধে দাও।

হাসি পেল, পুচকে মাছ টার কথায়। আহা ছেলে আমার মাছ হয়ে এসেছে এই বিশালার্নব থেকে মা কে বাঁচাতে। তাও বেঁধে দিল নৌকার দড়ি টা। উমা কে অবাক করে দিয়ে সেই ছোট্ট মাছ রূপী হীরা পাশ কাটিয়ে এগিয়ে চলল। আর ধীরে ধীরে নিজের কায়া বড় করতে শুরু করল। একটা সময় এল মনে হলো, ঢেউ এর থেকেও বিশাল কায়া নিয়ে ছেলে, ছোট্ট নৌকা টা কে বয়ে নিয়ে চলেছে সামনের দিকে। এই মনে হলো ডুবে যাবে নৌকা। ভয়ে চোখ বুজে ফেলছিল উমা মাঝে মাঝেই। কিন্তু সেই মাছ উমার ছোট্ট নৌকা টা কে নিয়ে এগিয়ে যেতে লাগল সামনে দিকে।

একটা সময় এল যখন দেখল, কোন ঝড় নেই, ঢেউ নেই কিচ্ছু নেই। সব কিছু শান্ত। প্রশান্ত মহার্ণবের মাঝে উমার নৌকা। কিন্তু ছেলে কোথায় গেলো? এদিক ওদিক তাকাতেই দেখল, আকাশে যেন গ্রহ নক্ষত্রের মেলা লেগেছে। ছোট বেলায় শনির ছবি দেখেছিল উমা। হ্যাঁ ওই তো শনি। সুর্য কে দেখে মনে হলো, কে বলবে, শীতকালে অমন মিঠে কড়া রূপ নিয়ে আকাশে থাকে। এখানে মনে হচ্ছে, লেলিহান আগুনের শিখা নিয়ে চারিদিক জ্বালিয়ে ছারখার করে দেবে। নৌকা এগিয়ে যেতেই দেখল, প্রায় অর্ধেক সমুদ্র জুড়ে একটা বিশাল পালঙ্ক। আর সেই পালঙ্কের মাথার সহস্র মুখ বিশিষ্ট এক মহা নাগ। আর সেই বিছানায় শুয়ে আছেন এক নীলাভ কোমল শরীরের একজন। কিন্তু উমা তো এই সব দেখতে চাইছে না। ও তো চাইছে ওর ছেলেকে। কোথায় যে গেলো ছেলে? বিশাল সমুদ্রে চেচিয়ে উঠলো,

-      হীরা আ আ আ আ আ। কোথায় গেলি বাবা!!! এখন আয় , আর ঝড় নেই সোনা। মায়ের কাছে ফিরে আয়।

আর তখন ই অবাক করে দিয়ে, সেই মহানাগের সুশীতল পালঙ্কে শুয়ে থাকা নীল রঙের মানুষ টি উঠে বসে বলল,

-      এই তো মা আমি এখানে।

উমা দেখল, সেই মানুষ টা আর আর হীরার মুখ খানা একেবারে এক।

ধড়মড় করে উঠে বসল উমা বিছানা থেকে। এ আবার কি রকম স্বপ্ন? দরদর করে ঘামছে উমা। পরক্ষণেই, স্বপ্ন মনে করে ছেলেকে খুঁজতে গিয়ে দেখল, মহারাজ ঠিক পাশেই শুয়ে ঘুমিয়ে আছে। বুকে হাত দিয়ে খানিক নিজেকে সামলে নিয়ে, ছেলের গায়ে হাত বুলিয়ে যখন পাশে শুতে যাবে আবার, শুনতে পেল পুব দিক থেকে ভেসে আসছে কাঁসর ঘন্টার আওয়াজ। রাধামাধব কে প্রণাম করে যখন শুলো, হীরার গায়ে একটা হাত রেখে, তখন উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে থাকা হীরার মুখে, এক চিলতে মিষ্টি হাসি খেলে গেল।  
 
বেশ কিছুদিন সব থেথাম ছিল। নগেন রোজ চন্ডীতলায় বসে। দেখে কে আসে কে যায়। আর দেখে হীরা কে। এই ছোঁড়ার সব কিছু রহস্য ময়। লালি তবে বেশ খানিক টা সময় হীরা কে নিয়ে থাকে। কিছু বুঝলে তো লালি সাবধান হয়ে যেত। তবে প্রেম যে অন্ধ হয় সেটা নগেন জানে। এই ছোঁড়া আর লালির মধ্যে কিছু একটা চলছে, সেটা এই বয়সে এসে ভালই বুঝতে পারে নগেন। এই মৃত্যুলীলা যে সতের বছর আগে শুরু হয় নি, কেই বা বলতে পারে? ছেলেটার কান্ড কারখানাই অদ্ভুত। সেই জন্যেই নগেনের চিন্তা হয়।

 বাকিদের আর কার উপরেই বা নজর রাখবে নগেন? সবাই তো নিজের কাজ কর্ম আর সংসার নিয়ে মত্ত। এখনো মহাদেব এলো না তো? এই সময় টা মহাদেবের সাথেই বসে আড্ডা দেয় নগেন। মহাদেবের কাজ কর্ম সব সকালেই শেষ হয়ে যায়। সকাল এগারোটার মধ্যে অর কাজ শেষ। বিকালে একবার যায় বটে মাঠে তবে সেটা নেহাত ই দেখতে যায় নিজের গাছ গুলো কে। গাছ গুলো কে বড্ড ভালোবাসে কিনা মহাদেব!
বলতে না বলতেই মহাদেব এসে হাজির। নগেন বলল,

-      কি রে দেরী করলি এতো আজকে?

গামছা দিয়ে মণ্ডপের ধুলো ঝেড়ে বসে পরল মহাদেব। বলল,

-      আর জ্যাঠা!!!!  তোমার বৌমার খুব ফ্যাচাং। রোজ সকালে জলার থেকে কাঁসর ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছে আর রোজ রাধা মধবের পুজো দেবে বলে আমাকে পরেশদার বাড়ি থেকে মাখন, দুধ নিয়ে আসতে হচ্ছে। ধার হয়ে গেলো গো জ্যাঠা শ পাঁচেক টাকা।

শুনে হাসল নগেন। মনে মনে ভাবল, ওই কাঁসর ঘন্টা ই এখন সম্বল রে মহাদেব। খেচিয়ে বলল,

-      যা যাহ!! বৌমা তো ভাল কাজ ই করছে। আমি বলে দেব ক্ষণ। আমার বাড়ি থেকে দুধ দিয়ে আসিস কেজি টাক রোজ। পয়সা লাগবে না। তা তোর সকালের সংকীর্তণ কেমন চলছে?

-      আর বোল না জ্যাঠা। লোক কমছে বুঝলে, ধীরে ধীরে।
-      কি রকম?
-      এই দেখ, কাজরী টা চলে গেল ওর পিসির বাড়িতে। আবার ভোলা ও আসছে না সকালে। আগে ওই ডেকে তুলতো আমাদের ঘুম থেকে।

কাজরীর পিসি? নগেন ভোলা কে জন্মাতে দেখেছে। ভোলার বাবাও নগেন কে দাদা বলত। ভোলার বাপের মেয়ে আছে বলে তো নগেন শোনে নি কোন দিন। আর ভোলার ব্যাপার টা কেমন কেমন একটু। ভোলা মাছ না ধরলে খাচ্ছে কি? নগেন জানে ভোলা মাছ ধরছে না বেশ কিছুদিন ধরে। কারন নগেন যখন ঘুম থেকে উঠে ছাদে পায়চারী করে তখন ভোলা পিছনের পুকুরে ছোট জাল ফেলে, চিংড়ী, কাঁকড়া এই সব ধরে। সবাই ভালবাসে ভোলা কে। মাছ গুলো কিনে নেয় সকালেই। কিন্তু বেশ কিছুদিন ধরে মাছ ও ধরছে না।

-      ও জ্যাঠা কি ভাবছ?
-      উঁ???

চিন্তায় ছেদ পরল নগেনের। বলল,

-      না কিছু না । তোর ছেলে কোথায়?
-      তার কি ঠিক আছে গো কিছু? সব সময়ে বই নিয়ে বসে।
-      এখন কোথায়?
-      বাড়িতেই। কেন জ্যাঠা?
-      না না। এমনি , কোন কারণ নেই।

খানিক চুপ রইল মহাদেব। তার মধ্যেই অনেকে রাস্তা দিয়ে যেতে যেতে নগেনের ভাল মন্দ জিজ্ঞাসা করছে। নগেন ও কথা বলছে। আর তার ফাঁকে ফাঁকেই মহাদেবের সাথেও, কথার পিঠে কথা বলছে। ঠিক তখন ই, শিবমন্দিরের পিছন থেকে ভোলা কে আসতে দেখল দুজনাই। নগেন ডাকল,

-      ভোলা এদিকে আয় বাপ একবার। তোর বোন আছে তো শুনি নি আমি জম্মে।

ভোলা কোন সাড়া দিল না। যেন কোন একটা ঘোরে আছে ও। অদ্ভুত রকম ভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে সামনের দিকে এগিয়ে চলেছে ও। দুজনায় আবার ডাকল ভোলা কে। ভোলা শুনতেই পেল না যেন। চলে গেল রাস্তা ধরে যে দিকে মহাদেবের বাড়ির পিছন দিক সেই দিকে। নগেন আর মহাদেব একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগল। আর মহাদেবের নাকে এসে লাগল, সেই ভোরে ভোলা কে ডাকতে গিয়ে যে গন্ধ টা নাকে লেগেছিল। বমি চলে আসবে মনে হচ্ছে। দেখল নগেন জ্যাঠার নাকেও গামছা চাপা। কোনরকমে সামলে নিয়ে, তারপরে নগেন কে বলল,

-      জানো জ্যাঠা, সেদিন থেকে বলব বলব করে বলা হয় নি তোমাকে।

মহাদেবের গলার আওয়াজে কিছু একটা যেন ছিল। নগেন বলল,

-      কি কথা রে?
-      সেদিনে ভোরে আমি ডাকতে গেছিলাম ভোলা কে। মানে যেদিনে ও এল না প্রথম। সেই দিন ভোরে।
-      হ্যাঁ, কি হয়েছিল।
-      ওর বাড়িতে ঢুকেই একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছিলাম আমি। সেটা এখনো পেলাম আমি।
-      হুম আমিও পেলাম। বকের পায়খানার গন্ধ। বর্ষাকালে জল পরলে বকের পায়খানা থেকে এমনি ই বিশ্রী গন্ধ বের হয়। পুতি গন্ধের মতন।
-      হুম। হবে হয়ত, দীর্ঘদিন মাছ ধরেছে। কিম্বা আজকেও ধরেছে, কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে। তাই হয়ত গায়ে গন্ধ টা লেগে আছে। কিন্তু ও সাড়া দিল না কেন?
ততক্ষণে, মহাদেবের বাড়ি থেকে ডাক আসায়, মহাদেব চলে গেল। আর নগেন ভোলা যেদিকে গেছে, সেই দিক অনুসরণ করে এগিয়ে গেল। খানিক টা যেতেই দেখল, ভোলা মহাদেবের বাড়ির পিছন দিকে ঢুকে পরল, যেদিকে পুকুর টা আছে। ও এগিয়ে গেল। কারন ওই দিকে পুকুরের ধার ধরে নগেনের বাড়িও যাওয়া যায়। ও গলির ভিতরে ঢুকে দেখল একটু দূরে ভোলা ঠিক মহাদেবের বাড়ির খিড়কি দরজার সামনে দাঁড়িয়ে হাতের ঘটি থেকে জল নিচ্ছে আর মহাদেবের বাড়ির গায়ে ছেটাচ্ছে। আর বিড়বিড় করে কিছু বলছে। কুকুরের মতন মহাদেবের বাড়ির পিছনের দেওয়ালে শুঁকছে ভোলা। নগেনের পায়ের তলায় একটা কাঠি পড়তেই পট করে আওয়াজ হলো। আর তাতেই ভোলা চেয়ে দেখল নগেনের দিকে।

চলবে........................
Like Reply
#95

(26-06-2022, 02:48 PM)Bumba_1 Wrote:   প্রথমেই জানাই তোমার দুটি গল্প ছেপে প্রকাশ হওয়ার জন্য অভিনন্দন  congrats
ছোট্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি পর্ব .. নগেন জ্যাঠার উপস্থিতি ভোলার চোখে পড়ে যাওয়াতে এরপর তার জন্য কি অপেক্ষা করে আছে ভগবান জানে .. আমরাও অপেক্ষায় রইলাম  clp);

অনেক ধন্যবাদ বুম্বা। এই গল্প টা এখানে চলবে। আরে বুঝিনি, যে এখানে তিনশোপাতার গল্প বই হলে ছোট্ট হবে। আরো গল্প চাই। লিখব এক এক করে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#96

(26-06-2022, 03:36 PM)Baban Wrote:  স্বপ্নের অংশটা অসাধারণ আর বাকিটা রোমহর্ষক!  ভোলার ওই অদ্ভুত ব্যবহার আর গন্ধ আর শেষে তার ওই হাবভাব নগেন জ্যাঠাকে ভাবিয়ে তুলেছে কিন্তু ওনার উপস্থিতি ভোলা টের পেয়ে গেলো যে!  দারুন জায়গায় থামলো পর্বটা। পরের অংশের প্রতীক্ষায়।

হ্যাঁ, অশ্বথামা কেন এসেছে গ্রামে সেটা একটা বিশাল প্রশ্ন। দেখতে গেলে সেও বিশাল বীর ছিল। অমন লাগাম ছাড়া,অমর, ক্রোধী মহারথী, অভিশাপ না নিয়ে থাকলে , ভারতে ওই রাজ করত।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#97

(26-06-2022, 06:09 PM)boro bara Wrote:  এই পর্ব টা সাঙ্ঘাতিক। স্বপ্ন'র জায়গা টা দুর্ধর্ষ। গায়ে কাঁটা দিচ্ছিল দিদি সত্যি করেই। আর আপনার গল্প প্রকাশিত হবে শুনে দারুন আনন্দ হচ্ছে দিদি। জানিনা এরপরে হয়ত অনেক গল্পই আপনার প্রকাশিত হবে এ নিয়ে সন্দেহ নেই। 

Heart   ।  অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#98

(26-06-2022, 11:54 PM)nextpage Wrote:  নগেন জ্যাঠা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে কিন্তু এই সেরেছে সে তো ভোলা রূপী পিশাচের নজরে পরে গেল।

উমার স্বপ্নের অংশটা গায়ে কাটা দিয়ে উঠলো। মহাপ্রলয়ে অশনি সংকেত সেই সাথে নারায়ণ দর্শন। ঐদিকে কিন্তু ঘুমন্ত হীরা একটু হেসে উঠলো গো। আপাতত শক্তির অংশরা নিজেদের শক্তির পরিক্ষা দিচ্ছে তবে আসল যে খেলা খেলবে সে তো নির্বিকার এদিক ওদিক ঘুরছে। 
সব মিলিয়ে জম্পেশ একটা পর্ব...

হ্যাঁ শক্তি রা, নিজেদের শক্তির ডালি মেলতে প্রস্তুত ভয় ডর হীন হয়ে। উলটো দিকে ওরাও বেশ শক্তিশালী। আর ঠিক ই , নারায়ণ হলো নীর অয়নে যার। জলের মতন প্রবহমান, সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে। বিপদে স্থির। ঠান্ডা মাথা। বিপদ থেকে রক্ষা করতে বদ্ধ পরিকর। জাল বেছাতে এক্সপার্ট। যেকোন মানব শত্রুর জন্মের আগে থেকেই প্ল্যান তৈরি থাকে ভদ্রলোক টির। অনেক ধন্যবাদ তোমাকে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#99

(27-06-2022, 09:48 AM)ddey333 Wrote:  অসামান্য .... অদ্ভুত !!!

clp);

Heart Heart Heart Heart Heart
Like Reply

(27-06-2022, 12:55 PM)sudipto-ray Wrote:  একটু মন খারাপ হয়েছিল বটে, ভেবেছিলাম গল্পের নেক্সট আপডেট পেতে সময় লাগবে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে তুমি ফিরে এলে। এজন্য তোমাকে ধন্যবাদ। 

শত্রুরা যেভাবে জাঁকিয়ে বসেছে, তাতে মনে হয় কৃষ্ণকে কিছুটা হস্তক্ষেপ করতে হবে। সেটা সাকারে না হলেও নিরাকারে, অবশ্য সব কিছুর মূলে তো কৃষ্ণই।

আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।

অনেক অনেক ধন্যবাদ।  Heart
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)