10-06-2022, 09:52 PM
Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.

গল্পের কাহিনী
2
10.00%
গল্পের গতি
0
0%
গল্পের গতি এবং কাহিনী
17
85.00%
গল্প টি ভালো লাগছে না
1
5.00%
Total
20 vote(s)
100%
* You voted for this item.
Show Results
Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্তCompleted
Showing only the posts of nandanadasnandana: 222 of 494 posts. Show all posts
10-06-2022, 09:53 PM
10-06-2022, 09:53 PM
10-06-2022, 10:03 PM
(10-06-2022, 09:19 PM)sudipto-ray Wrote: দিদি তোমার এলেম আছে বলতে হবে, এমন একটা অবাস্তব ঘটনাকে পুরোপুরি বাস্তব রূপ দান করেছ। এখন তো মনে হচ্ছে, সত্যিই বাঘমুড়ো নামে কোন জঙ্গল আছে।" Sming " নামে একটা মুভি দেখেছিলাম, সেখানেও একটি বাঘ বিভিন্ন রূপ ধরে গ্রামের নিরীহ মানুষদের স্বীকার করতো।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
অনেক ধন্যবাদ ভাই। চেষ্টা করছি। সত্যি বলতে, আমি ভুতের বা ভয়ের গল্প লেখার চেষ্টা করেছিলাম আগে। কিন্তু কিছু টা লেখার পরে এমন ভয় করে যে সব গুটিয়ে পাটিয়ে , শুতে চলে আসতাম। খুব ভীতু আমি। বিশ্বাস করবে না, আমি আরশোলা ভয় একটু হলেও কম পাই, কিন্তু ভুতে মারাত্মক ভয় পাই। তাই লেখা হয়ে উঠছিল না। তাই ভুতের সাথে ভগবান কে মিশিয়ে দিলাম। যাতে ভয় টা একটু কম লাগে। আর এখন আমার ছেলে গুন্ডা কে পাশে নিয়ে লিখি। ভয় টা কম পাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
11-06-2022, 12:37 AM
(11-06-2022, 12:18 AM)nextpage Wrote:গল্পের ভৌতিক আবহ তৈরী করতে যে প্লট টা ব্যবহার করেছেন সেটা অনবদ্য।কল্পপুরানের ঘটনার সাথে বর্তমানের যে সংযোগ ঘটালেন দিদি তাতেই তো দিল খুশ। কেবল তো কাহিনীর শুরু তবে শুরুতেই যে হীরার আগমন দেখিয়ে লোভ দেখাচ্ছেন সেটা দুর্দান্ত।
আমরা যতই অসুর বলি ,ওরাও কিন্তু ভক্ততবে ওরা নিষ্ঠা করেএকটু পথভ্রষ্ট।তবেই না গোবিন্দ দিলো কথাযতবার যাবি তোরাপাবি আমার হাতেই মুক্তি।
লাভ লাভ লাভ। অনেক ধন্যবাদ
11-06-2022, 12:38 AM
(11-06-2022, 12:25 AM)boro bara Wrote: অনেকদিন পরে এলাম। এসে নতুন নামের গল্প টা দেখে পড়তে শুরু করলাম। দুর্দান্ত। পূরাণ এবং বর্তমান কে মিশিয়ে করেছেন কি? দুর্দান্ত। বরাবর ই এমন ফ্যান্টাসি গল্প ভাল লাগে। বলতেই হবে , আপনার মহাভারতের উপরে কিছু কথা দেখে মনে হলো সত্যি আপনি মহাভারত পড়েছেন আর সেটা নিয়ে বিশ্লেষণ ও করেন। বি আর চোপড়া তে সীমাবদ্ধ নেই ব্যাপার টা। আমার ও সামান্য ন্যাক আছে ওই দিকে, তাই বলতে পারলাম। এই রাবণ আর ইন্দ্রজিৎ কে মহিমান্বিত করে গেছেন আমাদের মাইকেল। না না মাইকেলের, প্রতিভা হয়ত কবিগুরুর ও উপরের লেভেলে ছিল। কিন্তু এই খারাপ কে মহিমান্বিত করার প্রচেষ্টা মানতে পারিনি। এক ই দোষে দোষী আমাদের কবিগুরুর কর্ণ কুন্তী সংবাদ। পুরো ব্যাপার টা কেই বদলে দিয়েছিল। দৃষ্টি ভঙ্গী তাই বদলে দিয়েছে বাঙালীর। আর রামায়ণ মহাভারত কে বাঙালী করার প্রচেষ্টা বহুদিনের।
মজার ব্যাপার, একদিকে রাম বলছেন মাইকেলের কথায় , সীতা বিনা আমি যেন মনি হারা ফণী। আর বল্মীক রামায়ণে , রাম কামে কাতর হচ্ছে । কাছে সীতা নেই , রাবণ তাকে হরণ করেছেন। বসন্তের মৃদু মন্দ হাওয়া, কোকিলের কূজন, রামের কাছে কাম বার্তা বয়ে নিয়ে আসছে। একদিকে মাইকেল রাম কে দুর্বল দেখাচ্ছেন , অন্য দিকে বাল্মিকী বলছেন, সীতা কে উদ্ধার করা রামের কর্তব্য। যে রাজা বনবাসে এসে স্ত্রী হরণ কারী কে হত্যা করতে না পাড়ে, তার কাছে প্রজা কি ভাবে সুরক্ষিত থাকবে? রামের পরবর্তী কাজ কর্ম সেই ইঙ্গিত ই দেয়। কই সীতা কে অগ্নীপরীক্ষার সময়ে তো রাম কাঁদে নি?
দেব আর অসুর দের মধ্যের লাইন টা খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন আপনি। গুণ পুজো টা ভাবাল নতুন করে। বাহ দারুন। এখানে এমন গল্প পাব ভাবিনি। এডমিন এর উচিৎ এমন সব গল্প কে আলাদা করে দেওয়া। অনেকের গল্প পড়েছিলাম। বাবান, বুম্বা, বিচিত্র এরাও ভিন্ন স্বাদের গল্প লেখে। এই সব গল্প গুলো সংরক্ষণ করা প্রয়োজন। এক্ষনি। আরো লিখুন । ভালো লিখুন । সুস্থ থাকুন।
ধন্যবাদ অনেক। ভালো থাকবেন। গল্প টা পড়ছেন এটাই ভালো লাগে।
11-06-2022, 01:59 AM
(11-06-2022, 01:15 AM)Rakesh222 Wrote: Didiii... tuumar haater lekhonii toh onek Novelist der moto....thinking oo surprising... tuumi ki ekta Bangla Unfinished Golpo try korbe lekhaar???... etaa oneek ageer ekta golpo 8/9yr toh hobeii.... পূর্বার দূর্বার প্রেমিক ... eii golpo taa...
অনেক ধন্যবাদ। তাই বলে অন্যের লেখা? তাই কি পারা যায়? সবাই নিজের একটা রিদম এ লেখে। ভেবে রাখে কোথায় কি লিখবে। অন্যে লিখলে কি সেটা হবে? তাও আমাকে যোগ্য মনে করেছ এতেই আমি ধন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই।
11-06-2022, 02:11 PM
11-06-2022, 02:11 PM
11-06-2022, 06:36 PM
আগের পর্বের কিছু অংশ......
গ্রামের প্রায় সবাই এসে হাজির হলো মহাদেবের বাড়ির সামনে। বাচ্চা কে কোলে নিয়ে আছে উমা। অনেকের অনেক মতামত সামনে এল। কেউ বলল পুলিশে খবর দেওয়া উচিৎ, আর কেউ বলল, দরকার নেই এমন বাচ্চা ঘরে রেখে। কিন্তু মহাদেব উমার টলটলে জলে ভরা চোখের দিকে তাকিয়েই বুঝে গেছিল, সে এই বাচ্চা নিজের কাছেই রাখতে চায়। সন্তান হীন মায়ের কাছে এর থেকে বেশী আর কি চাওয়ার থাকতে পারে। বোধ করি তিন বছর আগে এই গ্রামে আসা সাধুবাবার প্রথম ভবিষ্যৎ বানী ফলে গেল। তারপরে পুলিশ এসেছিল বাড়িতে মহাদেবের। অনেক খোঁজ ও চলেছিল আশে পাশের গ্রামে। কিন্তু দীর্ঘদিন কোন খোঁজ না পাওয়ায় সবাই এখন ভুলতে বসেছে সেই বাচ্চা টা মহাদেব আর উমার নয়।সেই ছেলের নাম রাখা হয়েছিল হৃষীকেশ। কিন্তু গ্রামের মধুসূদন যেমন মোদো হয়ে যায় তেমন ই সেই নাম কালের গর্ভে চলে গিয়ে ডাক নামেই পরিচিত হয়ে গেল সেই ছেলে, হীরা নামে।
পর্ব তিন
এখনো অনেকেই ভোরের বেলায় গ্রামের কাছাকাছি মাঠে গেলে শোনে গুরুগম্ভীর গলায় কৃষ্ণ নামের কীর্তন ভেসে আসছে জলার কাছ থেকে। সব দিন নয়। তবে তেমন ব্রাহ্ম মুহুর্তে যোগ তৈরি হলে শুনতে অনেকেই পেয়েছে। অনেকেই শেষ রাতে উঠে বাহ্যে করতে বেরিয়ে রাস্তায় কৃষ্ণ নামের আওয়াজ শুনেছে। কেউ বা জলার ধারে গোধুলি তে গরু খুঁজতে গিয়ে ভয় পেলেও শুনেছে কৃষ্ণনাম। আলো আঁধারি তে জলার কুয়াশা ভেদ করে ভেসে এসেছে সেই নাম গান। আর সে যেমন তেমন না। ভারী গলায়, কে যেন গায়, “হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম”। বা ভারী সুন্দর মিস্টি গলায় গান ভেসে আসে জলার মধ্য থেকে, “ জয় জয় রাধা রমণ হরি বোল, জয় জয় রাধা রমণ হরি বোল”। কে যে সেই নামগান করে কেউ জানে না। এমন অনেক অজানা রহস্য, গ্রামের নাচে কানাচে রয়েছে। সেই সবের খোঁজ কেউ করে না আর। কিন্তু সবাই এটা বোঝে বাঘমুড়ো কে যুগ যুগ থেকে আটকে রেখেছে এই কৃষ্ণ নাম। সবাই কৃষ্ণ কে এতো ভালোবাসে, এ নাম গান পেলেই হলো। কে করছে অতো মাথা কেউ ঘামায় না।
সন্ধ্যের পরে বাঘমুড়োর জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করে না। কিন্তু আজকে জানিনা কার মরন এসেছে। একজন পথিক বাঘমুড়োর জঙ্গল ভেদ করে বোধকরি বাঘমুড়ো গ্রামে আসছে। এ হল পরেশ। আকাশে চাঁদ তো আছে। পূর্ণিমার আগের দিন। বেশ বড় থালার মতন চাঁদ। রাস্তা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছে পরেশ।
পরেশের মা মারা যাবার একমাস পরে পরেশ গেছিল গঙ্গায়। পুরোন সেই গঙ্গা আর নেই। আছে একটা বিশাল ঘোড়ার ক্ষুরের মতন জলা। স্রোত নেই তাতে। কিন্তু জোয়ার ভাঁটা খেলে। যোগ আছে মা গঙ্গার সাথে এখনো। পলাশপাড়ার চড়ে যোগ টা আছে। সেখানে জোয়ার ছাড়া মা গঙ্গা আর এই খাল আলাদা হয়ে যায়। একটা বিশাল গঙ্গা মাটির চড়া থাকে মাঝে। আর জোয়ারে সেই চড়া ডুবে যায়। তাই গঙ্গা স্নানের প্রয়োজনে সবাই ওই জলা তেই স্নান করে ওই জলা কেই মা গঙ্গা মেনে। বাঘমুড়োর জঙ্গলের ধারে আগে গঙ্গা বইত। কিন্তু কালের নিয়মে বা সরে গেছে প্রায় পাঁচ কিমি দূরে। আর রেখে গেছে এই জলা কে মা গঙ্গা। সেইখানেই গঙ্গা চান করে আশে পাশে দশ টা গ্রামের লোকজন। পরেশ শহরে ছিল তাই মায়ের শ্রাদ্ধ হয়ে যাবার পরে , পরিবারের সকলের সাথে গঙ্গা চান করতে পারে নি । সেই কারনে আজকে কাজ কর্ম ফাঁকা থাকায় একলাই স্নান করতে গেছিল সে। চলেই আসত দুপুরে। কিন্তু অনেকদিনের পুরোন বন্ধুর সাথে দেখা হওয়ায় তাকে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেই আসতে হলো। তাতেও দেরী হতো না।পরেশ দিন থাকতে থাকতে বেড়িয়েও পরেছিল। কিন্তু জঙ্গলের মাইল দেড়েক আগে,এমন তোড়ে বৃস্টি নামল অসময়ে যে পরেশ একটা টিনের চালের তলায় দাঁড়িয়ে পরতে বাধ্য হয়েছিল। বেশ খানিকক্ষণ সময় গাবিয়ে যখন বৃষ্টি একেবারে থামল তখন সুজ্জিমামা খেয়ে দেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। আর ততক্ষনে পরেশ কে দেরী করিয়ে দিয়ে এক খানা থমথমে রাতের আড়ালে মেঘ ও কেটে গেছে।
এই সন্ধ্যেবেলায় চল্লিশ কিমি উজিয়ে বাড়ি পৌঁছনর থেকে এই জঙ্গলের রাস্তা দিয়েই ফেরার চেষ্টা করল পরেশ। এই সন্ধ্যে তে সাধারণত ভয় থাকে না বললেই চলে। তাড়াতাড়ি ঢুকে পরতে পারলেই কেল্লা ফতে। কুড়ি কিমি উজিয়ে যেতে খুব বেশি হলে এক ঘন্টা লাগবে। তাই বেশ জোরেই সাইকেল প্যাডেল করছিল পরেশ। আর সাথে ছিল কৃষ্ণ নামের সাহস। বৃষ্টি থেমে এখন আকাশে বেশ একটা বড় চাঁদ উঠেছে। হালকা বাতাস। জোরে প্যাডেল করার জন্য ঘামছে পরেশ হালকা হালকা। নামেই জঙ্গল, কিন্তু আছে বিশাল ফাঁকা জলা। রাস্তার দুই দিকে ছোট ছোট গুল্ম ছাড়া আর কিছুই নেই। ডান দিকে বাম দিকে দুই দিকেই জলা আর জলার লম্বা লম্বা ঘাস। কখনো হাল্কা আর কোথাও দলবেঁধে ঘন হয়ে দাঁড়িয়ে। আর তার মাঝে মাঝে ফাঁক দিয়ে জলার কালো জলের উপরে প্রতিফলিত চন্দ্রমা। নির্জন আর নিস্তব্ধ। শুধু হালকা হাওয়ায় জলার ঘাস বনের ফিসফিসানি। আর সাইকেলের প্যাডেলের আওয়াজ। ক্যাঁচ – ক্যাঁচ, ক্যাঁচ ---ক্যাঁচ।
জঙ্গল শেষে, অনেক দূরে নিজের গ্রামের শেষ প্রান্তের বাড়ি গুলো তে জ্বলা হ্যারিকেন বা প্রদীপের আলো দেখতে পাচ্ছে পরেশ। মনে আনন্দের একটা রেশ। এক হাতে সাইকেলের হ্যান্ডেল টা ধরে নিজের জামার বুকের বোতাম টা লাগাতে লাগাতে পরেশ বুঝতে পারল, কেমন যেন একটা শীতল অনুভূতি বাতাসে। বৃষ্টি হয়ে গেছে ভেবে, উলিপালি করে দুহাতের জামার হাতের বোতাম গুলো ও লাগিয়ে নিল পরেশ। কিন্তু এবারে যে হাড় হিম করা ঠাণ্ডা লাগছে ওর। প্যাডেল করতে করতেই জোরে পা চালালো পরেশ একটু গরম হবার আশায়। দুইদিকের জলে প্রতিফলিত চাঁদ আর উঁকি দিচ্ছে না। মনে হচ্চে, সাদা চাদরে ঢাকা কোন অজানা পিশাচ , দুই হাত বাড়িয়ে ধোঁয়ার আকারে উঠে আসছে জলা থেকে রাস্তায়। একটা তীব্র ঠান্ডা হাওয়া, যেন ফুসফুস কেও জমিয়ে দেবে প্রশ্বাসের সাথে। পরেশের মনে সহস্র ঝড়। সহসা আকাশে চোখ যেতেই দেখল চাঁদ যেন কেমন লাল বর্ণ ধারন করেছে। একটা মেটে ভাব চারদিকে। বাতাসে একটা ভারী অনুভূতি হলো পরেশের। আশে পাশে তাকিয়ে বুঝল ঘাস গুলো যেন স্থির হয়ে আছে। মাথা দোলানো খুশী টা আর ওদের মধ্যে নেই একেবারেই। থম হয়ে গেছে পরিবেশ টা নিমেষেই।
ভয় লাগল পরেশের এবারে। বাড়ির কাছে চলে এসে আবার এই ভয়ের উপদ্রব কেন? ও শুনেছে জঙ্গলের এই শেষ ভাগ টাই নাকি সব থেকে বেশী বিপজ্জনক। সেটা ভেবেই পরেশের শীত ভাব টা যেন দশ গুন বেড়ে গেল। কান পেতে শোনার চেষ্টা করল ও কিছু। অনেক জনের পিছনে কথা বলার আওয়াজ। কথা কি? নাকি কান্না। উফ এমন কান্না ও হয়? মনে হচ্ছে জীবনে কোন কালে খুশী ছিল না ও। আর না তো কোনদিন খুশী হয়ে বাঁচতে পারবে পরেশ। আর এই সব কান্নার ও পিছনে বেশ খানিক দূরে যেন জল সরানোর খুব ধীর লয়ের শব্দ অনবরত হয়ে চলেছে। মনের মধ্যে বুদবুদের মতন ভেসে উঠল পরেশের, এই জঙ্গলের ভয়ের নানান কাহিনী। আরো জোরে প্যাডেল এ চাপ দিলো পরেশ। এগোচ্ছেই না সাইকেল টা আর যেন। কিন্তু এগিয়ে তো যেতেই হবে। না হলে কেউ জানতেও পারবে না পরেশের কি হলো। না আসলেই হতো । ভয়ঙ্কর ঠান্ডা তেও ঘামতে শুরু করল এবারে পরেশ। বাঘমুড়ো নাকি? শুনেছে ও, সময় ও থেমে যায় সে সময়, যে সময়ে বাঘমুড়ো শিকার ধরে। ভুলেও পিছনে তাকাতে নেই একদম এই সময়ে । ও তাকালো ও না। জোরে প্যডেল করতে করতে এগিয়ে যেতে থাকল। কিন্তু পারছে না। বলে সৎবিত ও হারিয়ে যায় বাঘমুড়োর খপ্পরে পরলে।
কিন্তু ও কি? জলার শেষে, জঙ্গল থেকে বেরোনোর ঠিক সামনেই যে উঁচু ঢিবি টা আছে সেখানে ওর মা দাঁড়িয়ে। ও পরিষ্কার শুনতে পেল,
- পরেশ এলি? আর পারি না হাঁটতে, আমাকে তোর সাইকেলে চাপিয়ে নিবি বাবা? ও বাবা পরেশ , কই রে সাইকেলে চাপিয়ে নে না!
অ্যাঁ, মা নাকি? মা এমন করুণ করে ডাকলে সাড়া দেবে না আমন পাষণ্ড ছেলে পৃথিবী তে নেই বললেই চলে। আর পরেশ তো মা অন্ত প্রান ছিল। পরিস্থিতির ঘোরে তড়িঘড়ি করে, পরেশ সাইকেলের ব্রেক টা মারতে যাবে তখন ই মনে পরল, মা তো একমাস হলো মারা গেছে। সর্বনাশ, এ নিশ্চই বাঘমুড়ো। ও শুনেছে বাঘমুড়ো এই ভাবে পথ ভোলাতে পারে। নিজের লোকের নকল করে বাঘমুড়ো ডেকে নিয়ে গিয়ে জলায় ফেলে মাথা খুবলে নিয়েছে অনেক জনের। এখন থামলেই নির্ঘাত মৃত্যু। অনেকের মতন তার ও মাথা খুবলে নিয়ে চলে যাবে বাঘমুড়ো।কোন জীবিত মানুষের কাছে বাঘমুড়োর কাহিনী কেউ শুনতে পায় নি। যা শুনেছে কল্পকথা। গল্পকথা। অনেক মৃত্যু ও দেখেছে এই জলার প্রান্তে। কিন্তু সেগুলো সব মৃত্যু। মাথা ছিল না ধড়ে তাদের। ধড় দেখে বোঝার উপায় তো নেই, কত খানি যন্ত্রণায় মৃত্যু হয়েছিল ওদের। কিন্তু আজ পরেশ বুঝতে পারছে হাড়ে হাড়ে। এই রকম দুঃখী জীবন নিয়ে বেঁচে থাকার তো কোন মানেই নেই। প্রানভয়ে নয়, ও কৃষ্ণ নাম জপতে লাগল আর কোন দিন ও কৃষ্ণ নাম করতে পারবে না বলে। আর কিচ্ছু মনে নেই ওর। মেয়ে, বাড়ি কিছুই আর মনে নেই ওর। মনে আছে শুধু মৃত্যুর প্রবল ইচ্ছা আর মনের ভিতরে প্রবল কৃষ্ণ নাম। আর প্রায় কোন দিকে না তাকিয়ে সাইকেল নিয়ে উর্ধশ্বাসে গ্রামের দিকে চালাতে লাগল।
কিন্তু এবারে আর সড়সড় নয়। বুঝতে পারল দুটো পা নিয়ে উর্ধশ্বাসে কেউ দৌড়ে আসছে তার দিকে পিছন থেকে।এই দৌড়নোর আওয়াজ পরেশ চেনে। পদভারে যেন কাঁপছে রাস্তা। মনে হয় পৃথিবীটাই কাঁপছে তার। সে জানে বাঘমুড়ো যে সে কেউ নয়। ঠিক সেই সময়ে পিছনের কেরিয়ার এ কেউ ধাক্কা দিল। ধাক্কার জোর এতোই ছিল যে, পরেশ সাইকেল নিয়ে পরে গেল হুড়মুড়িয়ে। বৃস্টি তে ভিজে যাওয়া রাস্তায় পরে গিয়ে , কাদায় মাখামাখি হয়ে, মারাত্মক ভয়ে কোনরকমে সোজা হয়ে দেখল এক বীভৎস দৃশ্য। বিশালাকৃতি এক পুরুষের মাথায় একটা বিশাল বাঘের মাথা। পরেশের থেকে মাত্র এক গজ দূরে রয়েছে। মুখ দিয়ে লালা পরছে আর অনবরত গোঁ গোঁ একটা অপ্রাকৃতিক আওয়াজ মুখ থেকে বেড়িয়ে আসছে পিশাচ টার। ঠান্ডায় জমে যাবে পরেশ এবারে। ঠকঠক করে কাঁপছে পরেশ। এই পিশাচের হাতে মৃত্যু না হলেও, ঠাণ্ডায় জমে , মৃত্যু হবে পরেশের। কিম্বা দুঃখে আত্মহনন করে নেবে সে। পানসে চাঁদের আলোয় নিজের মুখ থেকে ধোঁয়া বের হতে দেখল পরেশ। বাঘমুড়ো নিজের বিশাল একটা পা পরেশের ছাতি তে রাখতেই পরেশের মনে হল এই পায়ের আঘাতেই তার মরন হবে।এতো ভারী সেই পা। বুকের উপরে লালা ঝড়ে পরতে লাগল পরেশের। হিংস্রতার চরমে পৌঁছে ,কটা চোখ দিয়ে যেন বাঘ টা ওকে দেখছে যেন পুড়িয়েই ফেলবে এবারে। জিঘাংসা কি ভয়ংকর চেয়াহার নিয়ে সামনে আসতে পারে পরেশের ধারনা হল। কিন্তু ধারনা বেশীক্ষন থাকবে না আর। মরণের দেরী নেই। উফ এই ভাবে মরন হবে তার? হে ঠাকুর এমন বীভৎসতা তো কল্পনা ও করা যায় না। হয়তো পরেশের চোখে মরণ ভয় দেখল বাঘমুড়ো। এটাই তো ওই পিশাচ চায়। মৃত্যুভিক্ষা।
বিশাল হাঁ করে পরেশের মাথা টা নিজের মুখে নেবে এমন সময়ে মনে হলো একটু গরম যেন চার পাশ টা। ঠাণ্ডায় মরন হবে এমন ভাবটা যেন নিমেষে সরে গেল। আর পিছন থেকে একটা আওয়াজ পেল পরেশ, মনে হলো কোন বড় জন্তু এসে দাঁড়িয়েছে পিছনে। গরররররররররর…। সেই আওয়াজে একটা চাপা ভয়ানক ক্রোধ আর সাথে আতঙ্ক। বাঘমুড়ো যেন পিছু হটল একটু। বুকের থেকে মারাত্মক ভারী পা টা একটু সরে গেল। আবার সেই আওয়াজ টা পেল পরেশ। গরররররররররররররররররররররর………।
আওয়াজ টা ততক্ষন হতেই থাকল যতক্ষন না বাঘমুড়ো পিছু হটল। বাঘমুড়ো সামান্য পিছু হটতেই দেখল পিছন থেকে একটা বিশাল কিছু সামনে লাফ দিয়ে এসে পড়ল পরেশ কে ডিঙিয়ে। দেখল একটা দাগ হীন সাদা কুকুর। নিশ্চই নেকড়ে না হলে এতো বড় কুকুর হয় নাকি? অত নিখুঁত সাদা আর বড় কুকুর হয় কিনা সন্দেহ। কিছু না হলেও একটা গরুর সমান উচ্চতা আর লম্বায় ততটাই। লেজ ধরলে আরো লম্বা। রাগে লেজ টা ফুলে গেছে নেকড়ে টার আর সাথে মুহুর্মুহু গর্জন। যেন বলছে তফাত যাও, তফাত যাও। ভারতবর্ষে নেকড়ে? তাও এতো বড়? এদিকে, বাঘমুড়ো পিছু হটছে আর নেকড়ে টা এগিয়ে যাচ্ছে। কয়েক পলক পরেই দেখল বাঘমুড়ো তীব্র গতিতে দৌড়ে গিয়ে উঁচু মাটির ঢিবির ওপারে অদৃশ্য হয়ে গেল।
ভেবলে গেছিল পরেশ। কিন্তু সৎবিত ফিরে পেতেই বুঝল, ঠান্ডা ভাব টা একদম নেই আর। বরং প্রানভয়ে সাইকেল চালানোর দৌলতে গরম টা বেশী করতে শুরু করল পরেশের। নেকড়ে টা তাকিয়ে রইল বাঘমুড়োর দিকে। হালকা গর্জন টা থামলই না। নেকড়ে টা তাকিয়েই রইল আর গর্জন করতে থাকল আগের মতন। তারপরেই পরেশের দিকে তাকিয়ে শীতল চাঁদের আলোয়, উপরের দিকে গলা উঁচু করে আউউউউউউউউউউ করে নাগারে হুঙ্কার দিতে লাগল নেকড়ে টা। উফফ কি ভয়ানক, যেন ভিতর থেকে হৃৎপিণ্ড টা বেড়িয়ে আসবে এবারে ভয়ে। কি করুণ ভাবে, ডাকল নেকড়ে টা দিগ্বিদিক কাঁপিয়ে। কানে হাত চাপা দিল পরেশ। সহ্য করতে পারছিল না, আওয়াজ টা। নেকড়ে টা ততক্ষন ওই রকম কান্না মেশানো হুংকার করতে থাকল যতক্ষন না মেটে চাঁদ সরে রূপোর চাঁদ সামনে এল।
ঘটনার ধাক্কায় পরেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে একেবারে। ভয়ে ওর প্রান শুকিয়ে গেছে। এক বিপদ থেকে বাঁচার পরে আরেক বিপদ। নেকড়ে টা তাকে বাঁচাতেই এসেছে। কিন্তু এতো বড় নেকড়ে এই গ্রামে কোথা থেকে এলো? নেকড়ে টা ঘুরে পরেশের দিকে তাকিয়ে দাঁত বের করে আবার একটা হালকা গর্জন করতেই পরেশ বুঝতে পারল এ গর্জন তাকে চলে যেতে বলার আদেশ মাত্র। চাঁদের আলোয় মনে হল নেকড়ে টির দাঁতের রাশি ঝলকে উঠল।
আর দেরী করল না পরেশ। পা দুটো যেমন আটকে গেছিল মনে হয়েছিল, সেই অবশ ভাব টা আর নেই। নেকড়ে টা গর্জন করছে বটে, কিন্তু অমন শান্ত স্নিগ্ধ মুখ মনে হয় না ও কোন পশুর আগে দেখেছে বলে। মনে হলো একটা প্রণাম করতে। কিন্তু অমন তেজের কাছে পৌঁছন তারপক্ষে সম্ভব না, যতই ওই নেকড়ে তার জীবন বাঁচাক। আর দেরী করল না ও।
কোথা থেকে একটা রোখ চেপে বসল। কিছুক্ষন আগে বেঁচে থাকার যে ইচ্ছে টা চলে গেছিল সেটা ফিরে এলো নিজের ভিতরে। মনে মনে ভাবল নাহ বাড়িতে মেয়েটা আছে। দ্রুত চেপে বসল সাইকেলে। চাপ দিল প্যাডেল এ। পিছনে নেকড়ে টা আবার গলা উঁচিয়ে কেঁদে উঠল পরেশের হাড় সুদ্দু ভয়ে কাঁপিয়ে দিয়ে। কিন্তু সেই কান্নার মাঝেই কান খাড়া করে শুনতে পেল, পিছনে জলার দিক থেকে, দূরে খুব দূরে কোথাও কাঁসর ঘন্টা বাজছে। এই রাতেও কাঁসর ঘন্টা বাজছে? গায়ে কাঁটা দিল পরেশের। সাইকেলের হ্যান্ডেল ছেড়ে একটা হাত আপনার থেকেই কপালে উঠে গেল তার। প্রণাম করল মধুসূদন কে সে। এ শোনার ভাগ্য সবার যে হয় না !!
- ধাপ্পা!!!!!!!
এমনিতেই ভয়ে হাত পা কাঁপছিল পরেশের তারপরে এই ধাপ্পায় চমকে উঠে, সাইকেল সুদ্দু উল্টো দিকে পরে গেল পরেশ। রেগে গেলেও পরক্ষনেই ওর মাথা একদম শান্ত হয়ে গেল। কি করবে? দেখল লালি ধাপ্পা দিয়েছিল বটে মজা করার জন্য, কিন্তু বাবা পড়ে যেতেই সেও ঘাবড়ে গেছে একেবারে। ভয়ে আর ঘাবড়ে যাওয়া এই মা মরা মেয়েটা কে দেখেই যে ওর সব রাগ জল হয়ে গেল। কপট রাগ এনে বলল,
- উফ লালি!!!! আর কি তুই বাচ্চা আছিস নাকি? যে বাবাকে ধাপ্পা দিচ্ছিস?
পরেশ সামলে নিতেই , লালি হেসে উঠল নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গী তে। বড্ড মিষ্টি করে হাসে মেয়েটা। গজদাঁতের ফাঁকে অমন হাসি দেখা একজন বাবার কাছে যে কত প্রিয়, সে শুধু বাবাই জানে। ততক্ষনে, পরেশের সাইকেলে বাঁধা থলি টা নিয়ে নিয়েছে লালি হাতে। কে বলবে ও এই বছরে চব্বিশে পরল। একেবারে বাচ্চাদের মতন কান্ড। বাবা এলে কিছু না কিছু আনতেই হবে যেন ওর জন্য। পরেশ আনেও। মেয়ের পছন্দের খাবার জিনিস, চকলেট, ফল সব ই আনে। আর মেয়ের ও বিশাল কিছু লাগে না। বাবা কিছু আনলেই ও খুশী। কিন্তু আজকে লালি থমকে গেল। দেখল পরেশের মুখে, গায়ে, জামায়, প্যান্টে কাদার দাগ।এখনো শোকায় নি। মানে গঙ্গা মাটি নয়। রাস্তায় পরে গেছে পরেশ সেটা বুঝতে পারল লালি। ভয় পেয়েই জিজ্ঞাসা করল বাবাকে,
- কি হয়েছে তোমার বাবা? পরে গেছ নাকি কোথাও? লাগে নি তো। দেখি দেখি।
- উফ না রে মা! তবে আজকে বড় বিপদ হতে পারত বুঝলি? বিপদ কি? আজকে জানিনা কোন জন্মের পূন্যে আমি ফিরে এলাম আবার।
তখনো কাঁপছে পরেশ। ঘটনার রেশ যায় নি মন থেকে। লালি প্রায় কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞাসা করল পরেশ কে ,
- কি বলছ তুমি? এমন সব কথা কেন বলছ বাবা? কি হয়েছে তোমার?
লালির চোখ দুটো যেন কিছু খুঁজছে ওর বাবার চোখ থেকে। পরেশ কোনরকমে সাইকেল টা রেখে কলতলায় গিয়ে হাত পা ধুতে লাগল। চান না করলে যাবে না কাদার দাগ। আর বাঘমুড়ো ছুঁয়েছে, স্নান না করলে হয় নাকি? কি জানি কি রোগ বাধে আবার। জামা খুলতে গিয়ে বুকের মাঝে একটা টনটনে ব্যাথা অনুভব করল পরেশ। একটু হাত বুলিয়ে নিয়ে বলল,
- বলছি বলছি। দাঁড়া স্নান করে আসছি আমি!
ততক্ষনে লালি রান্না ঘরে গিয়ে বাবার জন্য গ্লাসে জল আর একটা ছোট রেকাবী তে চারটে বাতাসা নিয়ে বেরিয়ে এলো। পরেশ গামছায় মাথা, হাতমুখ মুছে লুঙ্গি আর জামা পরে নিল। মেয়ের হাত থেকে বাতাসা টা নিয়ে খেয়ে, ঢকঢক করে জল টা খেয়ে একটু শান্ত হলো। তারপরে বলল,
- হ্যাঁ রে তোকে না উমা কাকি কত করে বলেছে, সন্ধ্যে বেলায় চুল খুলে এমন করে ঘুরে বেড়াবি না। তুই কি বড়দের একটা কথাও শুনবি না?
- ইশ আমি কি বাইরে গেছি নাকি? আমি তো বাড়িতেই ছিলাম।
- ভারি সত্যি বলিস তুই আমাকে। কোথায় কোথায় ঘুরে বেরাস আমি কি জানিনা বলতে চাস?
- আচ্চা বাবা আর এমন করব না। আজকে হীরা ছিল যে সাথে। এখন বল দেখি, তুমি পরে গেলে কি করে সাইকেল থেকে?
- বলচি। দুটি মুড়ি দে দেখি খাই।
মুড়ি খেতে খেতে ঘটনা টা বলল পরেশ লালি কে। লালির মুখের অভিব্যক্তি তেই বোঝা যাচ্ছিল কি মারাত্মক ভয় ও পেয়েছে। নিজেও একবার মধুসুদনের নামে কপালে হাত জোড় করে প্রণাম করে নিল সে বাবার অলক্ষ্যেই। পরেশ কে ঘটনা টা বলতে হবে সবাই কে। বেঁচে হয়ত সে ফিরেছে, কিন্তু ব্যাপার টা ভাবনার বেশ। হয়ত এই কয়েক সহস্র বছরের ইতিহাসে এটাই প্রথম, বাঘমুড়োর কবল থেকে কেউ বেঁচে ফিরল। এটা ভালো না খারাপ, পরেশ নিজেই বুঝতে পারছে না। নগেন জ্যাঠা কে না বললে কিছু বোঝা যাচ্ছে না। হয়ত জ্যাঠা কিছু বলতে পারবে এই সম্পর্কে। আজ পর্যন্ত, বাঘমুড়োর শিকার কেউ আটকাতে পারে নি। যদিও গত দশ বছর বাঘমুড়ো শিকার ধরেও নি। কিন্তু ব্যাপার টা চিন্তার। অতো বড় সাদা কুকুর ই বা কোথা থেকে এলো গ্রামে। কই কেউ তো দেখেনি কোনদিন? কি জানি রাধামাধবের কি লীলা।
খেয়ে দেয়ে, পরেশ বেরিয়ে গেল বাড়ি থেকে। তখনো হাত পা কাঁপছিল পরেশের। লালি, রান্না ঘরের জানালা দিয়ে দেখল , ওর বাবা পড়তে পড়তে সামলে নিল নিজেকে সদর দরজার একটা কপাট ধরে নিয়ে। হালকা বলিরেখা ফুটে উঠল লালির ছোট্ট কপালে।

11-06-2022, 08:37 PM
(11-06-2022, 06:57 PM)Baban Wrote:উফফফ দুর্ধর্ষ আরেকটি পর্ব। যেন পড়তে পড়তে পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভয়ানক নরপিশাচ নিজের নতুন শিকারের দিকে এগিয়ে আসছে আর সেই সময় সেই বিশাল কুকুর / নেকড়ের আবির্ভাব। যার তেজ এতোই ভয়ানক যে ওই পিশাচকে পর্যন্ত সরে যেতে হলো আর শেষে সেই হুঙ্কার আউউউউউউউউ!! এই প্রথম বাঘমুড়োর বিফলতা, এই প্রথম কোনো বাঁধার সম্মুখীন হলো সে। আর সেই বাঁধা দেওয়া প্রাণী যে কি জিনিস সেটা ওই বাঘমুড়ো ভালো করেই বুঝেছে।
এইসব দৃশ্য কল্পনা করাই শ্রেয়, কারণ বাংলায় বা হিন্দিতে আজকের দিনে দাঁড়িয়ে যথার্থ ভাবার ফুটিয়ে তোলা সহজ ব্যাপার হবেনা। প্রায় পুরো বাজেট ওই দুজনের vfx এর পেছনেই খরচ হয়ে যাবে। অভিনেতা পাবে লবডঙ্কা।![]()
Jokes a part এমন একটা টানটান উত্তেজনায় ভরা কাহিনী লেখার জন্য পুনরায় ধন্যবাদ clp); clp);
চেষ্টা করছি ভাই। তবে এ গল্প ও ওই সতের থেকে কুড়ি পর্বে শেষ হবে।
11-06-2022, 08:39 PM
(11-06-2022, 06:58 PM)Bumba_1 Wrote: এ তো গল্প নয় .. ঠিক যেন মনে হচ্ছিলো চোখের সামনে চলচ্চিত্র দেখছি .. পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। পরেশের সাইকেল চালানো, তার উপর বাখমুড়োর আক্রমণ, সবশেষে ভগবানরূপী নেকড়ের অন্তর্ভুক্তি .. জঙ্গলের এই পুরো ঘটনাপ্রবাহ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছো। প্রত্যেক মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো, ভাবছিলাম এই বুঝি পরেশের প্রাণটা চলে গেলো। লাইক আর রেপু নিয়ে কিছু বলছি না, ওগুলো দিয়েই কমেন্ট করি।
এতো ভাল ভাল কথা লেখ যে, মনে হয় , আরো নতুন আর ভালো গল্প নিয়ে আসি তোমাদের কাছে। পাশে থেক। লাভ লাভ।
11-06-2022, 08:39 PM
11-06-2022, 08:40 PM
11-06-2022, 08:42 PM
(11-06-2022, 08:31 PM)boro bara Wrote: দৃশ্য রচনায় আপনার জুড়ি মেলা ভার। কি মারাত্মক এঁকেছেন। অসাধারণ। একেবারে জমিয়ে দিলেন এই তিন পর্বেই। এখন শুধু চাতক পাখির মতন অপেক্ষা করা ছাড়া রাস্তা নেই আর। আসব রোজ ই এই গল্পের আপডেট নিতে। একটা কথা, এই নিয়ে আপনার, দুটো গল্প পড়ছি। কন্টেন্ট অসাধারণ বের করেন। করেন বলেই আপনি ভালো লেখিকা। আমি জানি সেক্স এ গল্প লিখলেও , এই সব কন্টেন্ট এর, মধ্যেই সেক্স কে রাখবেন। হয়ত আমি শিওর না। কিন্তু মনে হলো আপনার গল্প পড়ে। মন ১ এও দেখলাম। খুব সাবলীল ভাবে সেক্স কে এনেছেন আপনি। যেন ওখানে দরকার ছিলোই সেক্স টা।
এমন অদ্ভুত সাবজেক্ট নিয়ে গল্প আমি তো কোন দিন ও পড়িনি। শীর্ষেন্দু বাবু লেখেন, এই সব ফ্যান্টাসি নিয়ে গল্প। শিশু সাহিত্য হলেও আমি গোগ্রাসে গিলি সে সব। প্রভুত কোয়ালিটি আপনার মধ্যে।
সব, রেটিং খরচা করে দিয়েছি আজকে। বারোটার পরে হয়ত আবার পাব কিছু। দিয়ে যাব অবশ্যই। লিখুন লিখুন। বাগিয়ে লিখুন। আমরা সবাই গিলি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাবাহ, যা বললেন ওতে তো গর্বে ফুলে উঠব এবারে। হুম, সেক্স টা আসুক, প্রাকৃতিক ভাবেই। তাতে পাঠক ও এনজয় বেশী ই করেন ব্যাপার টা।
11-06-2022, 10:40 PM
11-06-2022, 11:49 PM
11-06-2022, 11:52 PM
(11-06-2022, 11:37 PM)nextpage Wrote: এ বাব্বা এমন ভয় ধরানো আপডেট হবে জানলে রাতে পড়তামই না।
এখন বাইরে যেতে হলেও গা ছমছম করবে।
যেভাবে বাঘমুড়োর আবির্ভাব টা হলো সেটা কাঁপন ধরাতে যথেষ্ট। সেই প্রাণীর ভয়ংকর সব কর্মকান্ডের যে বর্ণনা সেটাতো আর বলার অপেক্ষা রাখে না তখনি ঐ অদ্ভুত নেকড়ের আগমন সে কি তান্ডব তার। বাঘমুড়ো পর্যন্ত অসহায় তার কাছে। উফফ একেবারে জমজমাট পর্ব।
শেষের দিকে লালির এন্ট্রি, ভুল না হলে এই বুঝি গল্পের নায়িকা।
অনেক ধন্যবাদ জানবেন আমার তরফ থেকে। ভালো লাগছে গল্প টা এই টাই অনেক আমার কাছে।
13-06-2022, 01:17 PM
আগের পর্বের কিছু অংশ...
মুড়ি খেতে খেতে ঘটনা টা বলল পরেশ লালি কে। লালির মুখের অভিব্যক্তি তেই বোঝা যাচ্ছিল কি
মারাত্মক ভয় ও পেয়েছে। নিজেও একবার মধুসুদনের নামে কপালে হাত জোড় করে প্রণাম করে নিল সে বাবার অলক্ষ্যেই। পরেশ কে ঘটনা টা বলতে হবে সবাই কে। বেঁচে হয়ত সে ফিরেছে, কিন্তু ব্যাপার টা ভাবনার বেশ। হয়ত এই কয়েক সহস্র বছরের ইতিহাসে এটাই প্রথম, বাঘমুড়োর কবল থেকে কেউ বেঁচে ফিরল। এটা ভালো না খারাপ, পরেশ নিজেই বুঝতে পারছে না। নগেন জ্যাঠা কে না বললে কিছু বোঝা যাচ্ছে না। হয়ত জ্যাঠা কিছু বলতে পারবে এই সম্পর্কে। আজ পর্যন্ত, বাঘমুড়োর শিকার কেউ আটকাতে পারে নি। যদিও গত দশ বছর বাঘমুড়ো শিকার ধরেও নি। কিন্তু ব্যাপার টা চিন্তার। অতো বড় সাদা কুকুর ই বা কোথা থেকে এলো গ্রামে। কই কেউ তো দেখেনি কোনদিন? কি জানি রাধামাধবের কি লীলা।
খেয়ে দেয়ে, পরেশ বেরিয়ে গেল বাড়ি থেকে। তখনো হাত পা কাঁপছিল পরেশের। লালি, রান্না ঘরের জানালা দিয়ে দেখল, ওর বাবা পড়তে পড়তে সামলে নিল নিজেকে সদর দরজার একটা কপাট ধরে নিয়ে। হালকা বলিরেখা ফুটে উঠল লালির ছোট্ট কপালে।
পর্ব চার
পরেশ সম্পন্ন চাষী। সাথে বেশ বড় সম্ভ্রান্ত গোয়ালা। একটিই মেয়ে ওর। পরেশের স্ত্রী মারা যাবার পরে আর দ্বিতীয় বিয়ে পরেশ করে নি। মেয়েকেই মানুষ করেছে মনের মতন করে। পড়াশোনায় মারাত্মক ভালো লালি। এখন শহরে পড়াতে যায় ও। এম এস সি পাশ করে একটা সরকারি হায়ার সেকেন্ডারী কলেজে পড়াচ্ছে। অমন মিষ্টি মেয়ে মনে হয় জগত খুঁড়ে ফেললেও আর পাওয়া যাবে না। লালির জীবনে পরেশ ছাড়া আর কেউ ই নেই। বাবাকে ভালবাসে পাগলের মতন। পরেশ যেমন মেয়ের হ্যাঁ তে হ্যাঁ আর না তে না , ঠিক তেমনি লালি ও বাবার একটু শান্তির জন্য, আনন্দের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। হ্যাঁ আর একজন কে ও মনে মনে মারাত্মক পছন্দ করে। সে হল হীরা। হীরা ওর থেকে ছয় বছরের ছোট। কিন্তু লালি ওকে পছন্দ করে। সেটা সে না তো হীরা কে বলতে পেরেছে কোনদিন, আর না তো বলতে পারবে । তবু মন সর্বদা হীরার কাছে যেতে ইচ্ছে করে। হীরার সাথে থাকতে ইচ্ছে করে। মনে হয় ইশ হীরা যদি সব সময়ে লালি দের বাড়িতে থাকত কি ভালই না হতো। যদিও শুধু ও নয়, হীরার জন্যে মনে হয় পুরো গ্রামের আর ওর কলেজের সব মেয়েই পাগল।
হীরা দের তেমন কিছু অবস্থা নয়। আহা এতো ভালো পড়াশোনায় ছেলেটা, মহাদেব কাকা হয়ত তেমন কিছু ভালমন্দ খাওয়াতেও পারে না ছেলেটা কে। না না অভাব নেই ওদের। কিন্তু তবুও, লালির বাবার তো এতো আছে। আর লালি তার পছন্দের মানুষ কে একটু ভালো মন্দ খাওয়াতেও পারবে না নাকি? ও মাঝে মাঝেই হীরা কে বাড়িতে ডেকে আনে পড়ানোর ছলে। পুরু সর দেওয়া গ্লাস ভর্তি দুধ, বা ক্ষীর বানিয়ে রাখে হীরার জন্য।বড়ঠাম্মুর বানানো মাখন হীরা খুব খেতে ভালবাসে। মাখনের লোভেই চলে আসে দুষ্টু টা। ব্যস ও মাখন খায় বসে বসে, আর লালি ওকে দেখে, আর এটা সেটা বকবক করে ওর সাথে।
যখন মাখন খায় কোন দিকে খেয়াল থাকে না ওর। কেমন গভীর কালো চোখের মনি দুটো। দেখলেই ছ্যাঁত করে বুক টা। মনে হয় ওই চোখে ডুব দিলেই আর উঠতে পারা যাবে না। কালো গায়ের রং। না না কালো না। সবাই বলে বটে হীরা কালো। কিন্তু লালির মনে হয় কেমন একটা উজ্জ্বল রং। সূর্যের মতন তপ্ত কাঞ্চনবর্ণ না, চাঁদের শীতল জ্যোৎস্নার মতন উজ্জ্বল গায়ের রং ওর। মনে হয় আলো পিছলে পরবে ওই রঙের জেল্লায়। কি মিষ্টি মুখ টা। আর তার থেকেও মিষ্টি ওর হাসি। ভুবন মোহন একেবারে। লম্বা বেশ। লালির থেকে ঢের বেশী লম্বা। আর ঠোঁট দুটো গোলাপি। হাতের চেটো দুটো ও গোলাপি। মাঝে মাঝে ওদের বাড়িতে গিয়েও হীরা কে লুকিয়ে লুকিয়ে দেখে লালি, উমা কাকিমার সাথে বকবক করার সময়ে।
গ্রামের মেয়ে গুলো ও কম না। সব যেন ওর জন্য পাগল। অমন একটা শান্ত ছেলে, তাকেও কেউ ছেড়ে কথা বলে না। ও বাড়ি থেকে বের হলেই হলো একবার। সব সময়েই ওর পিছনে। ছেলেটা কলেজে যায় তখন ও পিছনে পিছনে যায় মেয়ে গুলো। কি অবস্থা। লালি ভাবে মেয়ে গুলো সবে কিশোরী, এখন থেকেই ছেলে পেলেই হলো। ওকে পড়াতেও হয় না। যেন সব জেনেই এসেছে ছেলেটা এই পৃথিবীতে। এমন এমন অদ্ভুত কথা বলে ছেলেটা, লালির মনে হয় তার পড়াশোনা বৃথা। এই তো সেদিনেই ওকে লালি বলছিল, কি ভাবে ব্ল্যাক-হোল তৈরি হয়। হীরা শুনে মাখন খেতেই ভুলে গেল। হেসে উঠল এমন জোরে বলার না। উঠোনে ওদের কুকুর টা শুয়ে ঘুমোচ্ছিল। আচমকা ঘুম ভেঙ্গে হাসির দমকে ভয় পেয়ে, এমন বেমক্কা দৌড় দিল, যে বিকাল পেরিয়ে সন্ধ্যে বেলায় বাড়ি ঢুকেছিল সে। বিড়াল টা মাচার উপরে শুয়েছিল একটা ছোট লাউ এর পাশেই। হাসির দমকে মাচা থেকে পড়তে পড়তে লাউ ধরে টান দিতেই লাউ সুদ্দু উঠোনে। দোষের মধ্যে লালি বলেছিল,
- বুঝলি হীরা, স্পেসে কোন টেন্ডিং ইনফাইনাইট মাস সেখান কার স্পেস কেও নিজের দিকে টেনে দুমড়ে মুচড়ে দেয়।
হীরা মাখন খাচ্ছিল মন দিয়ে। তাও বলল,
- হুম তারপর?
- তারপর আবার কি, এতোটাই নিজের দিকে টানে যে স্পেস টা ঢুকে আসে নিজের ভিতরে। তাই আলো ও সেই স্পেস বরাবর চলতে চলতে ঢুকে পরে তার ভিতরে। আর বের হতে পারে না কারন সেখানে আর কোন সোজা রাস্তা পায় না। আর ব্যস আলো বের হতে না পারলে আমরা সেই বস্তু কে দেখব কেমন করে? তাই সেই বস্তু আমাদের কাছে অদৃশ্য থেকে যায়। আর তাকেই ব্ল্যাকহোল বা কৃষ্ণ গহ্বর বলে। বুঝলি??
ব্যস এই কথায় অতো হাসি? লালি সেদিনে, হীরার হাসির কথা ভাবতে ভাবতে নিজেই হেসে ফেলল। হাসির দমকে চারপাশ কে খানিক এদিক ওদিক করে দিয়ে, যখন কথা বলল হীরা লালির সব গুলিয়ে গেল। ও বলল,
- তার মানে তুমি বলছ যে, একটা ইনফাইনাইট টেন্ডিং মাস প্রলম্বিত অবস্থায় স্পেসে থাকে, আর নিজের ভারে ফানেলের মতন করে ফেলে চারদিকের স্পেস কে তাই তো?
- হ্যাঁ। এতে হাসির কি হলো? এই তো তুই একটা পুচকে ছেলে। সবে কলেজে ভর্তি হয়েছিস। না জেনেই খ্যালখ্যাল করে হেঁসে উঠলি। যত্তসব!
- উফ শোনই না । এতো আন্ডারেস্টিমেট করছ কেন? মানে ধর, একটা রাবারের চাদর, আর সেখানে একটা হাই মাস কে ছেড়ে দিলে সে যা বিহেভ করবে, স্পেসেও একটা অলমোস্ট ইনফাইনাইট মাস সেই বিহেভ করে। ঠিক?
- হ্যাঁ
- তবে তো বলতে হয় তুমি ভেবেই নিচ্ছ , তোমার স্পেস, একটা বই এর পাতার তলের মতন সিংগেল ডাইমেনশন মাত্র।
- অ্যাঁ?
- হ্যাঁ ভেবে দেখ, তুমি তো তাই বললে।
- হুম তাই তো!!!
- আসলেই কি তাই? স্পেস কি ভাবে সিংগেল বা ডাবল ডাইমেনশনের হবে? মিনিমাম ভ্যল্যুমাইজড তো হবেই। বই এর পাতার মতন নয় তো? তোমার কথা সত্যি হলে এমন তো ইনফাইনাইট তল থাকতে পারে। ইনফাইনাইট স্পেস, ইনফাইনাইট ডাইমেনশন বা বই এর পাতা। যার হাইট নেগলিজিবল কিন্তু দুটো প্রান্ত ইনফাইনাইট। ভাবো যখন প্রলম্বিত হয়, একটা ডাইমেনশন অন্য টার সাথে ধাক্কা খেয়ে যায় না? ধর সূর্য আমাদের, আর আলো দিচ্ছে অন্য পৃথিবী কে। বা আমাদের সুর্য খানা আমাদের না, অন্য ডাইমেনশনের। হা হা হা হা।
অবাক হয়ে গেছিল লালি। বলেছিল,
- কিন্তু বিজ্ঞানী রা তো বলছে এটাই এখনো অব্দি সঠিক।
- বা রে, আজ থেকে চারশ বছর আগে এরিস্টটল যা বলেছিল, সেটাই কি তুমি মানো নাকি? কাজেই আজকের বিজ্ঞানী রা যে ভুল নয় তুমি শিওর হচ্ছ কি করে?
- হুম।
হুম টা বেশ ভারিক্কী ভাবে বলে লালি বলল,
- এতো তুই জানলি কি করে রে? তোকে আমি দেখিনি কোনদিন ও তুই কোন অঙ্ক ভুল করলি। তোকে আমি খুঁজে খুঁজে এনে অঙ্ক দি। যত কঠিন হোক তুই করে দিস। অথচ পরীক্ষা তে সবার মতই নাম্বার পাস। একেবারে সাধারণ।
হীরা কি বলল তাতে লালি গুলিয়ে গেলেও, হীরা যে সামনে বসে কথা বলছে এতাই লালির কাছে অনেক। কিন্তু লালির কথা শেষ হতে না হতেই আবার সেই দিগবিদিক কাঁপিয়ে হাসি পাগল টার।
- হাহাহাহা। পরীক্ষা তে বেশী পেয়ে হবেই বা কি? সবাই কাজ করতে আসি বুঝলে? কাজ শেষ হলেই আমরা চলে যাই। উই আর জাস্ট প্লেয়িং আওয়ার রোলস।
লালি শুনে অবাক হয়, হীরার এই সব কথা বার্তা। বোঝে না তেমন। কিন্তু এমন এমন কথা বলে দেয় হীরা যে লালি কে স্তব্ধ হয়ে যেতে হয়। মনে হয় বয়েস টা ওর অল্প কিন্তু ভিতরে কোন সহস্র বছরের পুরোন জ্ঞানী কেউ বাসা বেঁধেছে। জ্ঞানী ই বটে তো? নাকি পাগল? কিন্তু এমন অনেক ব্যাপার এতো তাড়াতাড়ি সল্ভ করে দেয় যে লালি নিজেও অবাক হয়ে যায়। এই তো সেদিনেই, তুহিন কাকা, কলেজের প্রোফেসর, বলছিলেন যে, অন্ধকার হলো আলোর অনুপস্থিতি। সবাই চুপ ছিল। শুনছিল তুহিন কাকার কথা। দুম করে হীরা বলে উঠল,
- জেঠু, একটা কথা বলো, সত্যি ই কি আলো, আলো? আর কালো মহাশূন্য? সাতটা বেসিক কালারের বাইরে তুমি আলো দেখাও আমাকে কাকা? কালো আলো দেখেছ? তাই যদি দেখনি, আর সাত টা বেসিক কালারের বাইরে তুমি আলো ও দেখনি, তবে বলছ কি করে যে যেখানে আলো নেই সেখান টাই ডার্ক। বরং উলটো টা ভাব কাকা, যেখানে কালো নেই সেখানে অন্য কালার সুযোগ পায় মাত্র। হে হে, এই মহাবিশ্বের ৯৯.৯৯ শতাংশই যে ডার্ক কাকা। আর অন্ধকার মানেই ডার্ক নয়। আর ডার্ক মানেই, সেটা আলোর অনুপস্থিতি নয়। কারন কালো যে সব কালার খেয়ে ফ্যালে গো। একমাত্র আইন্সটাইন ব্যাটা খানিক পড়াশোনা করেছিল। বাকিরা ধারে কাছেও যেতে পারল না এখনো?
আরো কিছু বলত কিন্তু ততক্ষনে লালি একটা রাম চিমটি দিয়েছিল হীরার পেটে। ব্যস চুপ করে গেছিল হীরা। কিন্তু তুহিন কাকা ব্যোমকে গেছিল বেশ।
- আমি পরে আলোচনা করব।
এই বলে কাকা নেহাত মাথা নাড়তে নাড়তে ধীর পায়ে চলে গেছিল সেই সন্ধ্যে বেলায়। এমনি ই করে হীরা, সব সময়ে। মাস্টার রা পড়াচ্ছেন হয়ত। উঠে দাঁড়িয়ে এমন প্রশ্ন করে দেবে, খুব বেসিক প্রশ্ন, কিন্তু উত্তর দিতে কাল ঘাম ছুটে যায় মাস্টার দের। কিন্তু হীরা কে নিয়ে ভাবার সময় এটা নয়। ওর বাবার সাথে বাঘমুড়োর কথা মনে পরতেই লালির চোয়াল একটু শক্ত হয়ে গেল। বড় ঠাকুমা কে চিৎকার করে বলে দিল,
- ঠাম্মা, আমি আসছি উমা কাকির কাছ থেকে। তরকারি টা কোর না। ওটা আমি এসে করবো ও ও ও ।
ততক্ষনে ও হীরা দের বাড়ির দোরে পৌঁছে গেছে প্রায়। লালিদের বাড়ি থেকে হীরাদের বাড়ি বেশী দূরে নয়। মাঝে একটা পুকুর আছে মাত্র। রাস্তা দিয়ে গেলে একটু ঘুর হয় বলে লালি পুকুরের ধার ধরে লাফিয়ে পৌঁছে যায় হীরাদের বাড়ি। হীরাদের বাড়ি পৌঁছে দেখল, হীরা মাটির ঘরের বারান্দায় বসে পড়ছে আর উমা কাকিমা রান্না ঘরে রান্না করছে। আর মহাদেব কাকা নেই বাড়িতে। বুঝল, সন্ধ্যে বেলায় চন্ডীতলায় বসে বড় রা গল্প করছে। সেখানে লালির বাবা ও আছে। আজকের ঘটনা সবাই কে বলছে। আজকের ঘটনা নতুন তো নয়। কিন্তু সাদা নেকড়ে এসে, বাঘমুড়োর থেকে প্রাণ বাঁচানো এই প্রথম।
লালি বাড়িতে ঢুকতেই হীরা একটু চঞ্চল হলো। লালি হীরার মায়ের সাথে রান্না ঘরে আছে। একটা অন্য রকম গন্ধে যেন বাড়িটা ভরে গেছে। গত বছর দুয়েক হীরা এই ব্যাপার টা উপলব্ধি করতে পারে। নিজেও বোঝে না। বাবা মা কে হীরা কিছু বলেনি। ভয় পাবে দুজনেই। হীরার কাছে সব কিছু এখন কেমন একটা সহজ হয়ে গেছে।তা সে পড়াশোনা হোক বা অন্য কিছু। গন্ধটার খোঁজে চারিদিক ঘুরে এলো। কিন্তু বাইরে কিছুর হদিশ পেল না হীরা। বুঝতে পারল গন্ধটা ওদের বাড়িতেই আছে। আর রান্না ঘরে বেশী।খারাপ না গন্ধ টা। কিন্তু একটা বুনো গন্ধ। কোন ভয় নেই গন্ধটার মধ্যে। কিন্তু একটা লাগাম ছাড়া ভাব। লালির থেকে আসছে? কিছুদিন ধরেই ও লালির মধ্যে একটা অন্যরকম অস্থিরতা লক্ষ্য করছে। আজকেও বুঝতে পারল গন্ধ টা লালি আসার পর থেকেই একেবারে মারাত্মক রকম সারা বাড়ি ময় ছড়িয়ে গেছে। মা কি বুঝতে পারছে না? নাকি হীরা একাই টের পাচ্ছে?
কাউকে কিছু না বলে বারান্দায় পড়তে বসল হীরা। জানে লালি আসবে ওর কাছে। কিছুক্ষনের মধ্যেই লালি এলো রান্নাঘর থেকে বেড়িয়ে। কাছে আসতেই গন্ধটা একেবারে হীরা কে যেন স্থির থাকতে দিল না। প্রায় নাক সিটিয়ে উঠল। বলল,
- উঁহু দূরে …দূরে
লালির এটাই রাগ ধরে। ছেলেটা এতো রিপালসিভ যে বলার নয়। হীরা কাছে থাকলেই মনে হয় সমস্ত জগত টা কত সুন্দর।কিন্তু ইদানিং এমন রিপালসিভ হয়েছে যে বলার নয়। আগে যখন ছো ট ছিল কি সুন্দর কোলে চলে আসত। কত চটকাতো লালি , হীরা কে। কিচ্ছু বলত না। এখন একেবারে সামনে দেখেলেই পালানোর তোড়জোড় করে। যাই হোক তাতে লালির কিছুই যায় আসে না। লালি হীরার এই রিপালসিভ ব্যাপার টা কে পাত্তাই দিল না এবারে। সোজা চলে গেল হীরার কাছে। গিয়েই হীরার গাল দুটো কে টিপে দিল। উমা কাকিমা কে বাবার কথা টা বলে এসে আরেকবার হীরা কেও বলল। হীরা শুনে ভয় পেয়েছে মনে হলো না। হয়ত ছোত বলে হীরার কল্পনাতেও নেই বাঘমুড়োর আতঙ্ক কি ভয়ানক ব্যাপার। হীরা লালির দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা হাসি হেসে, একটা গভীর শ্বাস নিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। লালি হাঁ করে তাকিয়েছিল। উমা কাকীমা ও ছিল সামনেই। কিন্তু বড় অস্ফুট স্বরে বলল হীরা কিছু কথা। ঠিক যেন বই পড়ছে। বই এর দিকে তাকিয়ে বলল,
- সবার ভিতরেই কালো আর সাদা থাকে। মনের ভিতরে সেই কোন গহীনে লুকিয়ে থাকে। দরকারে বের হয় ওরা। কালো টা ভয় দেখায়। খারাপ ভাবায়। নিজেকে সবার থেকে দূরে করে রাখতে চায়। বাঁচতে আর বাঁচতে দিতে চায় না সেই কালো। মনের ভিতর খানা ক্ষতবিক্ষত করে অনবরত। কিন্তু সাদা!! সাহস দেয়। বল দেয়। সামনে এগিয়ে যাবার রসদ দেয়। বাঁচতে শেখায়। একজন বেঁচে থাকে, মনের মধ্যেকার দুঃখ, দুর্দশা, শ্লেষ, মৃত্যু, কষ্ট আর জটিলতা দিয়ে মাখানো মুখরোচক খাবার খেয়ে। আরেক জনের খাবার হচ্ছে, ভালোবাসা, মমতা, সরলতা দিয়ে বানানো সামান্য কিন্তু পুষ্টিকর খাবার। বড্ড মমতাময়ী সেই সাদা কুকুর টা। দেখলেই মনে হয় জড়িয়ে ধরি। তাই না?
কথা গুলো বলে লালির দিকে তাকাল হীরা। বড্ড গভীর চোখ। লালির মনে হলো, ডুবে গেছে প্রায় ওই চোখে। গুম গুম করে লালির মনের ভিতরে বাজতে লাগল। ভয়ে জিজ্ঞাসা করল হীরা কে,
- কি বলছিস তুই? আমাকে বলছিস না পড়াশোনা করছিস?
এবারে হীরা তাকালোই না আর লালির দিকে। বই এর দিকে তাকিয়েই খুব আস্তে করে বলল,
- ভাল, ভাল। সাদা টা বেড়িয়ে এসেছে। কালো টা বের হলে না জানি কি হতো!
- কিই???
লালির প্রশ্নের জবাব তো দিলোই না হীরা উপরন্তু, উমার দিকে তাকিয়ে এমন ভাব করল যেন, লালি আসায় পড়াশোনার বড্ড ব্যাঘাত ঘটছে। তাতে উমা কিছু না বললেও, লালি দুম দুম করে পা ফেলে রাগ করে চলে গেল উমার রান্না ঘরে। উমা ছেলের দিকে কড়া দৃষ্টি তে তাকিয়ে নিজেও রান্নাঘরের দিকে চলে গেল। আর হীরা তাকিয়ে রইল লালির চলে যাওয়ার দিকে, ঠোঁটের কোনে হাসি টা ধরে রেখে। সারা রাত ভেবেও লালি বুঝতে পারল না,
হীরা কি বলছিল তখন সাদা আর কালো দিয়ে? আর কেনই বা বলল? আদৌ কি ওকে বলছিল না কি ও নিজের পড়াশোনা করছিল?
নাহ অতো বুদ্ধি লালির নেই। যবে থেকে এই ছোঁড়া বড় হয়েছে একটু, তবে থেকে এই সব হেঁয়ালি করে বেড়ায়। লালি আর বেশী ভাবে না আজকাল হীরার কোন কথা। কিন্তু কিছু ঘটনায় বার বার ফিরে আসে হীরার বলা কথা গুলো।
এদিকে পরেশের ব্যাপার টা গ্রামের সবাই জানলেও, সাদা নেকড়ে বাঘ বা কুকুর যাই হোক না কেন, ব্যাপার টা সবাই কে একটু নাড়া দিল সেটা বলার অপেক্ষা রাখে না। কেউ পরেশ কে বিশ্বাস করল কেউ বা অবিশ্বাস। বাঘমুড়ো কে সবাই জানে। কিন্তু পরেশের বেলাতেই কেন সাদা নেকড়ে এসে বাঁচালো সেই নিয়ে প্রশ্ন ওঠা টাই স্বাভাবিক। বস্তুত সময় এবং জায়গা, যেখানে পরেশের সাথে এই ঘটনা ঘটেছিল, পূর্বের ঘটনায়, কেউ বেঁচে ফেরেনি। প্রথমবার বাঘমুড়োর মুড়ো থেকে মুড়ো বের করে এনে , গ্রামে সেই গল্প পরিবেশিত হচ্ছে। বাস্তবিক সে বর্ণনা শুনে, মুহুর্তে পরিবেশ বদলে গেল। না চাইতেও সকলের শীত করতে শুরু করল। খানিক খানিক পরেই, পিছনে সামান্য আওয়াজেও চকিত ফিরে দেখা টা যেন অভ্যেসে পরিনত হলো। সব থেকে বড় কথা সকাল সকাল বাড়ী ফিরে যেতে সবার মনেই ব্যাকুলতা। পরেশের ফিরে আসায় সবাই খুশী খুব, কিন্তু অনেকের ই মনে কোণায় কেমন একটা খটকা। কি ভাবে? আজ পর্যন্ত যা হয় নি তা হলো কি ভাবে?
যেমন নগেন জ্যাঠা, মানে সত্যি ই সবার জ্যাঠা নয় নগেন। কিন্তু গ্রামে গঞ্জে যা হয়, একজনের জ্যাঠা সে ধীরে ধীরে পুরো গ্রামের জ্যাঠায় পরিনত হয়েছিল। বয়েস নেহাত কম নয় নগেনের। তা হবে নব্বই এর কোঠায়। কিন্তু তার মানে এই না যে নগেনের দাঁত পড়ে গেছে বা নগেন অথর্ব হয়ে শুয়ে থাকে। ইংরেজ আমলে বিপ্লবী ছিল সে। ঘুষি তে নারকেল ভাঙ্গা মানুষ। এখনো দিব্বি টগবগ করে ঘুরে বেড়ায়। খটকা টা তার ই বেশী। পরেশের বেঁচে ফিরে আসাটা বাঘমুড়ো কে বেশী উত্তেজিত করে দেবে না তো? নিজের ইচ্ছেয় শিকার করা বাঘমুড়ো কোন দিন ও বাধা পায় নি। আজকে বাধা পেল। কি জানি কি হয়? ক্রোধে গ্রামের ভিতরেই ঢুকে এলো হয়ত। পরপর এই রকম বেশ কিছু ঘটনায় গ্রামবাসী ভীত হয়ে পড়ল বৈকি। পরেশের ঘটনার পরে প্রথম ঘটনা খানা ঘটল বামুনপাড়ার তরুনের বাবা সিদ্ধেশ্বর এর উপরে। সিদ্ধেশ্বর ভট্টাচার্য্য। গ্রামের সবাই ওকে সিধু কাকা বলেই জানে।
সিধুবাবু সেদিন রাতে গেছিলেন বাড়ির পিছনে মাঠের ঘাই কাটতে। ও ঘাই কাকে বলে জানেন না? আরে বাবা, যখন চাষের জমি তে আল দিয়ে আলাদা করা থাকে জলের গতি, তখন এক জমি তে অন্য জমিতে জল ঢোকাতে মাটির আল মানে ঘাই কেটে দিতে হয়। না হলে জমিতে জল বেশী হয়ে গেলে বীজ সব নষ্ট হয়ে যাবে যে!! চাষি বাসি মানুষ দের জমির খেয়াল ঘুমিয়ে ঘুমিয়েও রাখতে হয় বুঝলেন! বাড়ি থেকে বেড়িয়ে খানিক এক দেড়শ গজ দূরে তালগাছে ঘেরা বিশাল পুকুর থেকে জলের ধারা অনুসরন করে, ঘাই কেটে জল অন্য জমিতে ঢুকিয়ে, উবু হয়ে কাদা হাত ধোবার সময়েই সিধুবাবুর মনে হলো চারিদিক টা কেমন যেন থম্থম । এই গরমে সুন্দর একটা হাওয়া চলছিল, সেটা যেন একেবারে থেমে গেছে। রাতের নানান সময়ের এক এক টা সুর থাকে। কি জানি সেই সুর কি ভাবে আসে। কিন্তু থাকে। নতুন ছেলে পুলে রা বুঝবে না। কিন্তু পুরোনো মানুষ গুল সুর টা চেনে। যেমন সন্ধ্যে রাতে সব ঘরে ফেরার আওয়াজ, অনবরত সাইকেলের ক্যাঁচক্যাঁচ, গরুর গাড়ীর চাকার আওয়াজ, কোন দূরে বাড়ি ফেরার তাগিদে বারংবার বাসের হর্ন, পাখীগুনো খেয়ে দেয়ে পেট ভরে যাবার পরে শোবার তোড়জোড়, ডানা ঝাপটানি, দাওয়ায় বসে পড়তে থাকা কচিকাঁচা গুলোর কলরব, রান্না ঘরে সন্ধ্যে বেলায় মা ঠাকুমাদের শাঁখের আওয়াজ, রান্নার তোড়জোড়ের হাতা খুন্তীর ঝনঝনানি, কত বলব? এই সব মিলিয়ে একটা সুর তৈরি হয়।
সেই রকম ই এই মাঝরাতের ও একটা সুর থাকে। যেমন সবার ই নিশ্চিন্তে ঘুমনোর একটা শান্তি, তখন খুব ধীরে প্রশ্বাস এর শব্দ। প্রহর ভুল করা নব্যযুবা পাখীদের কিচমিচ, দু একটা বাচ্চার হাত বাড়িয়ে মা কে না পাবার ফোঁপানি, হাঁস হীন পুকুরে বাধা না পাওয়া জলের ঢেউ এর বয়ে যাওয়ার শব্দ, রাত থাকতে থাকতে জেলেদের বাড়ি থেকে বেড়িয়ে কথা বলার শব্দ। জমির আল দিয়ে নির্ভীক ভাবে চলতে থাকা আল কেউটের সড়সড় আওয়াজ। সর্বোপরী নতুন দিনের সূচনার একটা সুর, সব মিলিয়ে কেমন একটা গান হয়ে চলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন। এমনি বোঝা যায় না, কিন্তু একটু কান খাড়া করে শুনলে গান টা শুনতে পাওয়া যায়। সিধু বাবুর মনে হলো, সেই সুর টা আর বাজছে না। হাত ধুতে ধুতেই কান খাড়া করে শুনলেন সিধুবাবু। শুধু মাত্র হাত থেকে জল নীচে পরার শব্দ। নাহ এতো ক্লান্ত হয়ে থেমে যাবার লক্ষণ না! এতো মহাতঙ্কে মায়ের কোলে বাচ্চার চুপ হয়ে যাবার মতন নিস্তব্ধতা। বুকে যেন ভয় টা চেপে ধরল সিধু বাবুর।
পুকুরের চারিদিকে তাকিয়ে দেখলেন সিধুবাবু। তালগাছ গুলো যেন আঁকা ছবির মতন নিশ্চল। পুকুরের জলে ঢেউ গুলো সব থেমে গিয়ে মনে হচ্ছে, কোন সান বাধানো বিশাল ফাঁকা জায়গা। আচমকা শীত করতে শুরু করল সিধুবাবুর। বাঘমুড়ো? গ্রামের ভিতরে? অনেক পুরোন লোক উনি। এয়ো ভয়, এতো স্তব্ধতা বাঘমুড়োর ভয়েই সে ব্যাপারে নিশ্চিত উনি। প্রকৃতি ও ভয় পেয়ে যায় যে। বাঘমুড়োর পিছনের কাহিনী তো আর ছোটখাটো কিছু না। শ্রীকৃষ্ণ খুব কম মানুষ এর জন্যে অস্ত্র তুলেছিলেন। আর বধ করেছিলেন হাতে গোনা এক দুজন কে। তার মধ্যে বাঘমুড়োর দেহধারী একজন। পরেশের ঘটনা খানা মনে করে, মনের ভিতরে দামামা বাজাতে লাগল সিধুবাবুর । বুঝে গেলেন, ইংরেজ রা অনেক চেষ্টা করেও যে প্রাণ নিতে পারে নি, সেই প্রাণ আজকে বাঘমুড়োর মুড়োতেই ঢুকবে। কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। তবে কি নগেনের কথাই ঠিক হবে? বাঘমুড়ো নিজের জায়গা বাড়াচ্চে? এতো দিনের কৃষ্ণ নামের কোন ফল ই নেই?
মনে কু ডেকে উঠল। কেমন একটা বিষাদ। তীব্র শীতের সাথে গায়ে একটা অবশের ভাব। মনে হলো বয়েস তো হলো, কিসের জন্য আর বাঁচা? থাক রোজের এই বেঁচে থাকার ঝঞ্ঝাট এর থেকে মরে যাওয়াই ভাল। তবে কি এখন শুধুই অপেক্ষা মাত্র? সামনে পুকুরের উল্টো দিকে তাকিয়ে দেখতেই যেন মনে হলো হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে এবারে। বয়েস হয়েছে তো এতো চাপ সহ্য করতে পারবে কেন আর? দেখলেন প্রায় দুই মানুষ সমান উঁচু বিশাল কায়া নিয়ে বাঘমুড়ো দাঁড়িয়ে। রাতের বেলায় বোঝা যাচ্ছে শুধু কায়ার আকারে। আর দেরী করলেন না সিধুবাবু, বাড়ির দিকে পিছন করে কম্পিত পায়ে পিছিয়ে আসাবার তাগিদে গজ দশেক পিছিয়েছেন মাত্র। খুব বেশী হলে পাঁচ সেকেন্ড সময়। কিন্তু ওই সময়ে মনে হলো, দিগবিদিক কাঁপিয়ে ঝড় আসছে। যে তালগাছ গুলো ছবির মতন নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল মনে হলো সেগুলো যেন কোন বিশাল ঝড়ে নুইয়ে পরল একেবারে। সিধু বাবু হুমড়ি খেয়ে পরে যাচ্ছিলেন সামনে। সহসা তালগাছ গুলো সোজা হয়ে দাঁড়িয়ে পরল একেবারে। পুকুরে যে ঢেউ উঠেছিল, ছলাত করে ঘাটের সিঁড়ি তে ধাক্কার আওয়াজ টাও পেলেন সিধুবাবু। ঘাটের উপর অব্দি ঢেউ এর ছিটে এসে সিধুবাবুর ফতুয়ার সামনের অনেকখানি ভিজিয়ে দিল। পরক্ষণেই ঝড় থামার লক্ষন হিসাবে দেখলেন সামনে বাঘমুড়ো কে। পুকুরের ঘাট থেকে লাফ দিয়ে সামনে এসে পড়ল দুই মানুষ সমান বিশাল কায়ার অধিকারী বাঘমুড়ো। দুই মানুষ সমান লম্বা সেই জীব এর দর্শন মাত্র সৎবিত খোয়া যায় এমন টা কথিত ছিল। আর প্রমাণ পাওয়া গেল হাতে নাতেই। কাঁপতে কাঁপতে হাঁটু মুড়ে বসে পড়লেন সিধু বাবু। মনের মধ্যে ঝড় থেমে গেছে মনে হলো। মারাত্মক আতঙ্কে শুধু মৃত্যু কামনা ই বেঁচে আছে মনের ভিতরে। মৃত্যু হতাশায় চোখের জল বেড়িয়ে এলো সিধুবাবুর। ইশ কত কিছু দেখা হলো না। মেয়ের বাড়ি, নাতির শৈশব, ছেলের ব্যবসায় উন্নতি কিছুই দেখা হলো না আর। কিন্তু বাঁচার ইচ্ছে তো আর নেই। এদিকে নিশ্চিত শিকারের লোভে সেই বিশাল শয়তান একপা একপা করে এগিয়ে আসতে লাগল সিধুবাবুর দিকে। আর মাত্র কয়েক লহমা, ব্যস তারপরেই সব শেষ।
ঠিক সেই সময়ে দুটো তীব্র শিষের শব্দ হতেই দেখা গেল তাল গাছে সিধুবাবু আর বাঘমুড়োর মাঝে দুটো তীর এসে বিধে গেল। বেশ লম্বা তীর। তালগাছ কে ফুঁড়ে দিয়ে তীরের ফলা টা বেড়িয়ে গেছে উল্টো দিকে। যেন বাঘমুড়ো কে বলা হলো ,ব্যস আর এগিও না। এই তীর গুলো কিন্তু সাধারণ তীর নয়। বাস্তবিক, তালগাছ টা কে একেবারে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে তীর দুটো। বাঘমুড়ো যেন আসন্ন বিপদ বুঝতে পারল। বুঝতে পারল এই তীর ওকে সাবধান করে দেওয়া মাত্র। পরের মারা তীর গুলো বুকে বিঁধতে সময় নেবে না। তীরগুলোর মধ্যে যেন কিছু ছিল। চঞ্চল হলো বাঘমুড়ো। আতঙ্ক মনের বাইরে না এলে শরীরে যে চঞ্চলতা দেখা দেয় সেই রকম চঞ্চলতা। আর এদিকে শিকার হারানোর ক্রোধ। দুবার পা দুটো কে মাটিতে ঠুকে ,আতঙ্ক আর ক্রোধ মিলিয়ে পুকুরের জল কাঁপিয়ে ব্যাঘ্রনাদ করে উঠল বাঘমুড়ো। আর সেই নাদে, পুকুরের জলে অব্দি ঢেউ উঠল তির তির করে। ওই ভয়ানক আওয়াজে, সিদুবাবু অজ্ঞান হয়ে যাবার আগে অন্ধকারে বুঝলে পারলেন , পুকুরের ধারে খানিক দূরে , একটা কচু বনের পিছনে কোন অল্পবয়সী বালক, তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে।

13-06-2022, 10:57 PM
(12-06-2022, 08:12 PM)ddey333 Wrote: তুমি ফিজিক্স এর প্রফেসর ... তবে আমিও ম্যাগনেট এর ওপরে অনেক পড়াশুনো করছি আজকাল চাকরির খাতিরে ...
আর ব্রাউনিয়ান মোশন নিয়ে কিছু তথ্য পেয়েছি
এখানে কয়েকজন লোক নিজে যারা প্রায় কুড়ি পঁচিশটা fake ID দিয়ে সবার থ্রেড derate করে যাচ্ছে ...
কি করে জানলাম সেটা বলবো পরে
ছাড়ো। গল্পের রেটিং কমিয়ে দিলে দেবে। মানুষে পড়তে চাইলে পড়বে। কি আর করা?
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)