08-07-2022, 01:44 PM
Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.

গল্পের কাহিনী
2
10.00%
গল্পের গতি
0
0%
গল্পের গতি এবং কাহিনী
17
85.00%
গল্প টি ভালো লাগছে না
1
5.00%
Total
20 vote(s)
100%
* You voted for this item.
Show Results
Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্তCompleted
Showing only the posts of nandanadasnandana: 222 of 494 posts. Show all posts
08-07-2022, 01:47 PM
(07-07-2022, 04:38 PM)boro bara Wrote: এই গল্পের লেভেল যে কি মারাত্মক উঁচু দরের সেটা বলার অপেক্ষা রাখে না দিদি। কি কি ভাবে রহস্য টা কে তুলে দিলেন উপরে সেটাই ভাবছি। অশ্বথামার মনি। আন্দাজ করেছিলাম। কিন্তু সেই মণির কাহিনী যে এতো সুন্দর ভাবে উপস্থাপিত হবে সেটা ভাবতেও পারছি না। মহাভারত গুলে খাওয়া আপনার সেটা তো পরিষ্কার। অসাধারণ বললেও কম বলা হয়। তার উপরে ধাঁধা? উফ মনে হচ্ছে গোয়েন্দা গল্প। অনন্য দিদি। আজকের বরাদ্দ সব রেপু দিলাম আপনাকে। উফ ভাবতেও পারছি না।
অপেক্ষা সার্থক।
হ্যাঁ যদিও যেটা লিখেছি, একটা লিঙ্ক থেকেই লিখেছি, কোন সত্যতা তো নেই। এমন নয় সে কালে গোয়েন্দা ছিল না। ভাব না, শকুনি যে কপট করেছিল পাশা খেলায় , কি ভাবে বেরিয়ে এসেছিল? তারপরে বারাণাবত এর জতুগৃহ। বিদুর গোয়েন্দাগিরি করেছিল। এমন অনেক উদাহরণ আছে, গোয়েন্দাগিরির, মহাভারতেই।
08-07-2022, 01:48 PM
(07-07-2022, 04:42 PM)ddey333 Wrote: এই অসাধারণ একটা এপিক উপন্যাসেরও রেটিং কমিয়ে দিয়েছে ওরা , পাঠকদের অনুরোধ এরকম হতে দেবেননা দয়া করে ....
ভেব না অতো। তোমাদের মতন গুণগ্রাহী কিছু পাঠক তো আছে, যারা শুধু সেক্স নয় অন্য কিছুও ভাল লাগে। তারাই এখানে আসে, কমেন্ট করে, আমাকে রেপু দেয়। আমি ধন্য আর কৃতজ্ঞ তাদের কাছে।
08-07-2022, 01:49 PM
(07-07-2022, 06:09 PM)nandini20002022 Wrote: darun ekta porbo. eto sundor golpo bhabteo parchi na. kalke sara ratei motamuti porechilam sob gulo porbo. ekhon ei porbo ta porlam. apni nisondehe ekjon powerful writer.
ওহ ধন্যবাদ তোমাকে বোন। বোন বললাম কিন্তু জানিনা তোমার কত বয়েস। বেশী হলে দিদি বলে নেব তখন।
08-07-2022, 01:52 PM
(07-07-2022, 07:12 PM)Baban Wrote: তোমারে প্রণাম!! উফফফফ কি ভয়ানক পর্ব লিখেছো এটা। অন্যতম সেরা পর্ব ছিল এই কাহিনীর। মহাভারতের একটা অজানা অংশকে যেভাবে তুমি আবারো এই কাহিনীতে নিয়ে এলে আর তাও সবচেয়ে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেটা দুর্ধর্ষ! কেদার স্যার এর কথা শুনেই সন্দেহ হচ্ছিলো মানুষটা এতো জানলো কিকরে? উত্তর পাওয়া গেলো, সাথে মনির ঠিকানার একটা উৎস। হটাৎ মনে পড়ে গেলো সেই আমাদের চেনা ছড়া যেন -
পায়ে ধরে সাধা
রা নাহি দেয় রাধা
শেষে দিলো রা
পাগল ছাড়ো পা
তেতুল বটের কোলে
দক্ষিনে যাও চলে
ঈশান কোণে ঈশানি
কহে দিলাম নিশানী
আর হীরার শেষের ওই লীলা উফফফফ। কেদার স্যার বাঁচবে, তাকে বাঁচতে হবে।
তোমার মতো লেখিকা পেয়ে গসিপির বাংলা বিভাগ ধন্য দিদি। ♥️♥️♥️
ঈশান কোনে ঈশানী , কয়ে দিলাম নিশানী। এটা কিন্তু আমার কাছে ওই বয়সে একটা বিশাল ব্যাপার ছিল।
08-07-2022, 01:55 PM
(08-07-2022, 01:10 AM)nextpage Wrote: ব্যস্ততার কারণে একটু দেরি হলো, দুটো পর্ব একসাথে পরলাম এখন।
গল্পের শুরুতেই একটা পর্বে বলেছিলাম এই গল্পে টাইম ট্রাভেল করতে হবে সেটাই হলো দেখছি৷ কি অসাধারণ বর্ণনায় বেঁধেছো পুরো পর্বটা। প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে তিনশো বছর আগে চলে গিয়েও লালি টের পেল না কার হাত টা সে ধরে আছে। সেটাতেও কারণ আছে ভগবান সবাইকে সবসময় সবটা জানায় না, সবসময় আশেপাশে থাকলেও সেই মানুষ গুলো কে সম্মোহনী শক্তিতে বেঁধে রাখে যাতে তারা সঙ্গের মানুষটাকে নিয়ে বেশি কিছু ভাবতে পারে না।
যুদ্ধের পরবর্তী যে বর্ণনা দিলে সেটা আজই জানলাম, এর আগে এ বিষয়ে কোখাও শুনিনি কিন্তু একবারো মনে হলো না যে তুমি ভাট বকছো কারন, সেটা তোমার লেখনী আর ডিটেলিং এর জাদু। এত ইনফরমেশন এড করেছো যে সেখানে সন্দেহ করাটাও পাপ।
সময় ঘনিয়ে এসেছে বাঘমুড়ো বধের সেই সাথে মণি উদ্ধারের এখন শুধু দেখার পালা হীরা লালির প্রেম উপাখ্যান কোথায় গিয়ে ঠেকে।
না না ভিতরের গল্প টা বানানো। কিন্তু পূর্বাঞ্চল থেকে সুশর্মা আর ওই দুই রাক্ষস যুদ্ধ করতে গেছিল সে নিয়ে সন্দেহ নেই। হ্যাঁ ভিতরের কাহিনী টা আমার কল্পনা। এমনিতেও তো বাঘমুড়ো টাই কল্পনা। ইনফর্মেশন যা আছে, মণি নিয়ে চলে আসার টা ছাড়া পুরো টাই সত্য।
13-07-2022, 09:02 PM
(13-07-2022, 12:38 AM)sringgarok Wrote: গসিপ বন্ধ হয়ে যাবার পরে গসিপের নামের আদলে বেশ অনেকগুলো ফোরাম তৈরি হয় কিন্তু কোনোটাতেই সেভাবে ঢোকা হয় না। দেখা হয় না। নাম দিয়ে কি হবে যদি মানুষগুলো না থাকে। কিন্ত এখানে সেই পুরোনো প্রিয় মানুষগুলোর একজনকে এভাবে আবার হঠাৎ আবিষ্কার করতে পেরে এত ভাল লাগল যে কি বলব। এ যেন হঠাৎ বৃষ্টি...ই।![]()
ইরোটিকা (যৌন-সাহিত্য) এবং নন-ইরোটিকার (মূলধারার সাহিত্য) প্ল্যাটফর্মের ব্যাপারটাতে আমি সবসময় বিশুদ্ধবাদী ঘরানার। আমার মতে দুটোর প্ল্যাটফর্ম সবসময় আলাদা থাকাটা বাঞ্ছনীয়। ভাল non-adult কোনো কন্টেন্ট দেখার জন্য YouTube এর পরিবর্তে YouPorn এ যাওয়াটা কোন কাজের কথা না বরং বিপর্যয়কর ব্যাপার স্যাপার! অ্যামেচার/অপেশাদার লেখকদের জন্য নন-ইরোটিক/মূলধারার সাহিত্য কেন্দ্রিক অজস্র সাইট আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টি হচ্ছে; হবে। ফলে 'লিটইরোটিকা'র মত অল্প কিছু দূর্লভ ইরোটিকা সাইট কখনো মূলধারার সাহিত্যের প্ল্যাটফর্মে পর্যবসিত হবে না। প্রয়োজন নেই।
গসিপে পিনুদার নন-ইরোটিক একটা গল্পে আমার মন্তব্য না করার কারণ নিয়ে পিনুদার কাছে আমার অবস্থানটা পরিষ্কার করেছিলাম। পিনুদা আমার মতের সাথে পূর্ণ সহমত পোষণ করেছিল। তবে একমত হয়ে আরো একটা নন-ইরোটিক গল্প পোস্ট করেছিল কি না মনে পড়ছে না। হা হা হা।
মানুষের কাম অনেকভাবেই জাগে; শুধু মেয়েদের বিষয় এটা নয়। কারণ এই 'কাম' প্রক্রিয়ার শুরুটা হয় মগজে; দু পায়ের ফাঁকে নয়। মানুষের বুদ্ধিমত্তার উপর কাম জাগাটা খুব স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি। নির্বুদ্ধিতার উপর সবার কাম জাগলে ভবিষ্যত অন্ধকার। হা হা হা।
গসিপে আমার সিগনেচারে ছিল, যৌন সাহিত্য মানে যেখানে (যৌনতা)কামকে উদযাপন করা হয়। শুধু গোপনাঙ্গ আর মৈথুন-সম্বন্ধীয় কিছু শব্দের যথেচ্ছাচারের সাথে এর সম্পর্ক সামান্য। এসব একান্তই আমার ভুলভাল ভাবনা।
দিদি আপনাকে এভাবে আবার পুরোনো রূপে দেখতে পাওয়াটা সত্যিই দারুন আনন্দের। এই গল্পের থ্রেড প্রসঙ্গে বলব, পাঠকদের সুবিধার্থে প্রথম পাতায় আপডেটের সূচিপত্র থাকলে ভাল হবে।
![]()
![]()
যাক তবে বহু দিন পরে আপনার আগমন তাও নিজের পুরোন নামে, এ তো অভাবনীয় ব্যাপার। পুটুর পুটুর করে মন্তব্য মিস করছিলাম। কট্টর সমালোচনা ব্যাপার টা আপনি ই পারেন। আর থ্রেড প্রসঙ্গে বলি, ওই সব আমি করতে পারি না। আসলেন থাকবেন কিন্তু। উদয় হয়ে আবার অস্তে চলে যাওয়া টা কাজের কথা নয়।
ঘরাণা আবার কি। সঙ্গীতের কোন ঘরাণা হয় নাকি। হয়ত নয়, আমি জানি হয়। আমি সেটা মিন করিনি। বলতে চাইছিলাম, সঙ্গীত মানুষের ভালো না লাগলে কোন ঘরাণাই আর ভালো লাগে না। যেকোন কলার একটা ভারী দিক হল মানুষের ভালোবাসা আর ভালোলাগা। তারপরে না হয় চুলচেরা বিশ্লেষণ চলুক। আমার মনে হয় আপনার সাথে আমার ও সমালোচক হয়ে যাওয়ার দরকার ছিল।
আমরা আম্যেচার লেখক। মূল ধারার সাহিত্যে কত দৌড় সেটা এখানে একটু টেস্ট করে নিলে ক্ষতি কি। ইরোটিকা কি সত্যি লেখায় থাকে? থাকলে মহায়ন হতো না। থাকলে ভীষ্ম আর অম্বা নিয়ে প্রেমের নাটক হয়ে যেত না। বা মূল ধারার সাহিত্যে লক্ষ প্রক্ষেপণ হয়ে যেত না। মজার ব্যাপার আমি সেদিনে দেখছিলাম, আমার আগের লেখা হার্ড কোর সেক্সুয়াল গল্প দুটো ও নানান লেখকের দ্বারা প্রক্ষেপিত হয়ে গেছে। কারোর চিন্তা কে নাড়িয়ে দিয়েছে কিছু ঘটনা, তাই সেটা নিয়ে পরে কাটা ছেঁড়া চলেছে।
যাই হোক এই সব থাক। এবারে যেন নিয়মিত এই গসিপ পাড়ায় যাতায়াত লেগে থাকে। এই বলে দিলাম। আসুন কিছু পুটুর পুটুর করে জ্ঞান জ্ঞম্যি ছড়িয়ে দিন, তাতে সকলের ভালই লাগবে।
13-07-2022, 09:03 PM
17-07-2022, 10:21 AM
আগের পর্বের কিছু অংশ......
লালি অবাক হয়ে দেখল হীরা লালির হাত টা ধরে একটা হ্যাঁচকা টানে প্রায় পাঁজাকোলা করে তুলে ঝাঁপ দিলো, অশ্বত্থ গাছের ছোট ফুটোর ভিতরে। আর তার থেকে ও অবাক হয়ে গেল যখন দেখল, লালি কে বুকে জড়িয়ে ধরে লাফ দেবার সময়ে, প্রায় ভাসমান অবস্থাতেই নিজের হাত দিয়ে কেদারের দিকে কিছু একটা ইশারা করতেই, গ্রামের কবচের মতন একটা নীল আলো দিয়ে কেদারের চার পাশ টা ঢেকে গেল নিমেষেই। লালির মনে হল সে জ্ঞান হারাচ্ছে।
অধ্যায় তিন
পর্ব ১৪
বিশাল জলা। মাঝে মাঝে জল আর বেশীর ভাগ টাই বিশাল ঘাসের বন। ধারালো ঘাসের পাতার ধার। বিশ্রী দুর্গন্ধ জলার থেকে উঠে আসছে। কত সহস্র বছরের পুরোন জল আর তার নীচে থাকা পাঁক। কিন্তু ভোলার ওসবে কিছু যায় আসে না। সামান্য নাক ও সিটকে ও নেই ও। এই সব দুর্গন্ধে ও অভ্যস্ত, সেটা দেখেই বোঝা যাচ্ছে। রোগা প্যাংলা ভোলা কিন্তু হাতে এক খানা বিশাল ধনুক। পিঠে অক্ষয় তূনীর। কোমরে বিশাল তলোয়ার। দুইদিকে জলা কে রেখে ভোলা এগিয়ে যাচ্ছিল আর ও গভীর জঙ্গলের দিকে, জঙ্গলের রাস্তা ধরে। সহসা দাঁড়িয়ে পড়ল ভোলা। খুব সন্তপর্ণে, জলার থেকে আওয়াজ আসছিল, জল কেটে এগিয়ে আসার। শুনল আওয়াজ টা কিছুক্ষণ ও। মরা মানুষের মতন মুখে একটা আলতো হাসি খেলে গেল। আরো কিছু টা এগিয়ে গিয়ে গেল ভোলা। জন্মাষ্টমীর অন্ধকারে ধীরে ধীরে ভোলার রূপ বদলে বিশাল পুরুষের রূপ নিল। নিজের ধনুক পাশে রেখে গম্ভীর গলায় বলল,
- এস এস শিশুপাল, আর লুকিয়ে থেক না। বেরিয়ে এস। ভয় নেই। আমরা এক হলে এই ধরিত্রী আমাদের ভোগ্যা হবে। জাননা এই মেদিনী বীর ভোগ্যা? এস এস বেড়িয়ে এস। লুকিয়ে থাকার সময় আর নেই।
কথা শেষ ও হলো না। জল থেকে লাফ দিয়ে উঠে এল বাঘমুড়ো। দেখেই মনে হচ্ছে মারাত্মক উত্তেজিত। আর আগের থেকে শক্তিশালী। বিশাল ছাতির সাথে পেশী বহুল শরীর। শরীরে সামান্য মেদ ও নেই। সামর্থ্যের সাথে গতির মিশেল বাঘমুড়োর মধ্যে। সাথে আছে সহস্র বছরের জিঘাংসা। অশ্বথামা হেসে উঠল বাঘমুড়োর দিকে তাকিয়ে। দুজনায় সামনা সামনি এসে দাঁড়াল। প্রথম কথা অশ্বথামাই বলল,
- নতুন শক্তি, বেশী সামর্থ্য কেমন লাগছে শিশুপাল?
বাঘমুড়োর মুখে কথা তো এলো না। কিন্তু নিজের গর্জনে বুঝিয়ে দিল সে খুশী। ছড়িয়ে পরল সেই মৃদু গর্জন জলার বাদাবনের ভিতরে। উড়ে গেল কিছু পাখি সামনের বিশাল মাদার গাছ থেকে। নিজের হাত টা তুলে পেশীর সমাহার দেখাল অশ্বথামা কে। অশ্বথামা খুশী হল। কারন ও নিশ্চিত হয়ে গেছিল বাঘমুড়ো নিজের সামর্থ্য বাড়াতে পেরে খুশী হয়ে গেছে। এখন বাঘমুড়োর সামর্থ্য ই প্রয়োজন ওর। ওই মণির কাছে যাবার সাধ্য নেই তার। কিন্তু বাঘমুড়ো ওই গ্রামে ঢুকতে পারবে কিনা সেটা কথা বলে নেওয়া প্রয়োজন। বাঘমুড়োর সাথে কথা শুরু করল ও।
- দেখ শিশুপাল, সেই কবে থেকে তুমি শাপিত হয়ে এই জলায় ঘুরে বেড়াচ্ছ। আর আমিও তাই। আমার দরকার মণি আর তোমার দরকার মুক্তি। চল না দুজনে মিলে এই সমস্যার সমাধান করি। আমি আগেও এসেছিলাম। কিন্তু সেই সময়ে তুমি আমার ক্ষমতা কে গ্রাহ্য কর নি। কিন্তু আজকে বুঝলে তো, আমার ক্ষমতা ও কম নয় কিছু। আমার পিতা কোনদিন মানেন নি আমি অর্জুন সম বীর। সেই আক্ষেপ আমার আজ ও বর্তমান। আমি পরশুরাম শিষ্য, দ্রোণ পুত্র। অথচ চিরকাল ভয় পেয়ে এসেছি অর্জুন কে। আর তারপরে, ভীম কত নৃশংস ভাবে আমার মাথা থেকে খুবলে নিল আমার প্রাণপ্রিয় মণি। ভেবে দেখ শিশুপাল, প্রান ত্যাগ করতে পারব না আমি, কিন্তু বাঁচতে হবে প্রাণ হীন হয়ে। উফ এতো বড় অভিশাপ আমাকে দিল কৃষ্ণ? আর তুমি? তুমিও ও চিরকাল কৃষ্ণ র থেকে পেয়ে এসেছ অপমান। তোমার প্রাণ সে নেবে ঠিক হয়ে গেছিল তোমার শৈশবেই। একশ অপরাধ ক্ষমা করবে নাকি? ভাব তুমি কত অপমান নিয়ে বেঁচে এসেছ তুমি? তোমার বাগদত্তা রুক্মিণী কে বিয়ে করেছিল কৃষ্ণ, অপহরণ করে। একজন পুরুষের কাছে এ যে কত বড় অপমান সে আমাকে বলে দিতে হবে না।
অশ্বথামার কথা শেষ ও হলো না। বাঘের গর্জনে মনে হল ঝড় উঠল চারিদিকে। ভারী হয়ে গেল মুহুর্তে পরিবেশ টা। পেশী বহুল শরীরে পেশী কিলবিল করে উঠলো। আর শুরু হলো মুহুর্মুহু গর্জন। অশ্বথামা বুঝল, সঠিক জায়গায় আঘাত হেনেছে ও শিশুপালের ওরফে বাঘমুড়োর। চুপ রইল শিশুপাল। ও জানে সময়ের অপেক্ষা মাত্র যখন বাঘমুড়ো ওর ইশারায় কাজ করবে। খানিক বাদে বাঘমুড়োর গর্জন থামলে অশ্বথামা বলল,
- চল না শিশুপাল, আমরা এক হয়ে যাই। তুমি আমাকে সহায়তা কর আর আমি তোমাকে। তুমি আমাকে গ্রাম থেকে মণি এনে দাও আর আমি তোমাকে শক্তিশালী করে দি। এই গ্রাম কে কৃষ্ণ রক্ষা করলে , আমার কাছে আছে আমার ধনুকের ক্ষমতা আর মহাকালীর আশির্ব্বাদ।
এই বলে অশ্বথামা হাত বাড়ালো বাঘমুড়োর দিকে। বাঘমুড়ো নিজের হাত বাড়াতেই একটা ব্যাপার হয়ে গেল মুহুর্তেই। একটা অদৃশ্য বন্ধন যেন দুটো হাত কে বেঁধে দিল। হলুদ আলোর একটা আভাস ফুটে উঠল দুই কব্জির মিলনস্থলে। মেঘের দল মহানিনাদে অট্টহাসি করে উঠলো। ভয়ংকর মেঘনাদে চারদিক মুখরিত হয়ে উঠলো। বৃষ্টির দেরী নেই আর। সব থেথাম হলে অশ্বথামা বলল,
- শোন শিশুপাল, এই গ্রামেই আছে মণি। তোমাকে সেটা এনে দিতে হবে। আমি জানি, তুমি গ্রামে প্রবেশ করতে পারবে এবারে। বাধা কেটে গেছে। সুদর্শণের মহাকবচ ভাঙছে একটু একটু করে। পূব দিক দিয়ে তুমি প্রবেশ কোর। দেখ আমার মণির চরিত্র একটু অন্যরকম। শক্তিশালী আত্মার কাছাকাছি আসলে তার উজ্জ্বলতা বেড়ে যায়। অতএব স্বাভাবিক ভাবেই, তোমার কাছা কাছি আসলে পরে সে আরো বেশী উজ্জ্বল হবে। রাতের বেলায় খুঁজো। এই টুকু গ্রাম সমস্যা হবার কথা নয়। কিন্তু আমি পারব না ওকে নিয়ে আসতে। কৃষ্ণের অভিশাপে, আমি নিজে ওর কাছে গেলেই দুর্বল হয়ে পরি। কিন্তু কৃষ্ণ বা কেউ, যে কেউ সেই মণি আমার হাতে তুলে দিলে মণিহারা হয়ে বেঁচে থাকার অভিশাপ থেকে হয়ত মুক্তি পাব আমি। ফিরে পাব আবার নিজের পুরোন শক্তি। আবার বাঁধতে পারব আমার ব্রহ্মাস্ত্র কে নিজের ধনুকে। ছাড়খাড় করে দেব তখন এই পৃথিবী কে আমি। রাজত্ব করব আমরা দুজনে।
মুহুর্মুহু গর্জন শুরু করল বাঘমুড়ো। নতুন খেলায় মেতে ওঠার তাগিদ যেন শরীরের পেশীতে খেলা করতে লাগল। অশ্বথামা তার পরে একটু গলা নীচু করে বলল,
- তোমাকে সাবধান করে দি শিশুপাল। এই গ্রামে সম্ভবত শেষ নাগের অধিষ্ঠান আছে। হ্যাঁ ঠিক ই শুনতে পেয়েছ। শেষ নাগ। সাবধানে। রহিম বলে একটা ছেলে। অতুল ক্ষমতার অধিকারী কিন্তু শেষ নাগ। অতুল ক্ষমতা। সেই রাজসভাতেই কৃষ্ণ না আটকালে হয়ত বলরাম এর বেশে শেষ নাগ ই তোমাকে হত্যা করত। পারত পক্ষে এড়িয়ে চলবে শেষ নাগ কে। তোমার শরীরে আমার তন্ত্রের মায়া জাল আছে। সেদিনে যুদ্ধের সময়ে শেষ নাগের আঘাত তোমার শরীরে লাগে নি। তারকীণি তোমাকে সুরক্ষা দিচ্ছিল। কিন্তু ভয় অন্য জায়গায়। সেটা হলো, সে কোথায়? শেষ নাগ আছে যখন, তখন সে ও আছে। আমার সব মায়া কাজ করবে, কিন্তু সেটা তাঁর অনুপস্থিতিতে। তাঁর সামনে কোন মায়া কাজ করবে না। অতএব সাবধান। রহিম কে দেখলে সেখান থেকে পালাবে। আমাদের খুব সাবধানে মণি উদ্ধার করতে হবে। একবার মণি পেলে তখন ব্যাপার টা অন্যরকম হবে। আমাদের দুজনাকেই মুক্তি পেতে হবে শিশুপাল। চলো আমরা যাই। আমার শিকার দরকার তোমাকে গ্রামে পাঠানোর আগে। চল।
ঝমঝম করে বৃষ্টি শুরু হল। এমন তীব্র বৃষ্টি বোধকরি এই গ্রাম কোনদিন ও দেখে নি। কি তোড়জোড় তার। কি মারাত্মক শনশন করে আওয়াজ। আজকে বোধকরি সব ভাসবে। একে অন্ধকার তারপরে এমন তীব্র বৃষ্টি। কিন্তু দুজনের কোন অসুবিধা হচ্ছে না। ওরা এগিয়ে আসতে শুরু করল গ্রামের দিকে।
মহাদেবের বাড়ির পূব দিকে সরলা ঘোষের বাড়ি। বলতে গেলে গ্রামের মাঝখান বরাবর সব থেকে সামনের বাড়িটা সরলার। জলার মাঠের দিক থেকে ঢুকলে রাস্তার বাম দিকেই প্রথম বাড়ি টা সরলার বাড়ি। আর তার পাশে একটা বিঘে দশেকের পুকুর আর পুকুরের পরেই প্রথম বাড়ি টা মহাদেবের। সরলা বিধবা মহিলা। একমাত্র ছেলে দীনেশ কে নিয়ে থাকে। বছর বাইশের দীনেশ বড় কর্মঠ ছেলে। খান চারেক গরু আছে। দুধ বিক্রী করে শহরে আর দুগ্ধজাত খাবার দাবার নিজেদের গ্রামের হাটে বেঁচে না হলে শহরের বেশ কিছু দোকান আছে ওর বাঁধা খদ্দের। সেই খানেই বিক্রী করে। সেদিনের হিসেব নিকেশ করে ও শুতে যাবে তখন ই আকাশে ঘন মেঘ গর্জন শুনতে পেল সে। বেড়িয়ে এল বাইরে। গরু গুলো সব ঠিক আছে নাকি একবার দেখে নেবে ও। ওর গোয়ালের দরজা দিয়ে উঠোনের জল ঢোকে বৃষ্টি হলে। গোয়াল টা একটু নাবু কিনা। খানিক বালির বস্তা আর চট চাপিয়ে দেবে গোয়ালের দরজায়। জল ঢুকবে না আর তাহলে।
বাইরে বেড়িয়ে এসে বুঝল বাতাসে বুনো জলের গন্ধ। তার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে পরতেই যা দেরী। আকাশে উড়ছে জলকণা। হাওয়ায় উড়ছে এখন। উঠোনে নামতে না নামতেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। কোনরকমে মাথায় হাত দিয়ে ছুটে এলো গোয়ালে দীনেশ। রাখাই থাকে গোয়ালের টিনের দরজার কাছে বালির বস্তা। আর কিছু চট। ভালো করে উঁচু করে দিল দরজার বাইরে টা গোয়ালের। যাক জল ঢুকবে না। সকালে উঠে জল দেখলে গোয়ালের পিছন দিক এর দেওয়াল হালকা কেটে দিলে জল বেরিয়ে যাবে। কাজ হয়ে যাবার পরে একবার গরু গুলো কে গলায় আদর করে দিল দীনেশ। এই অন্ধকারেও ও বলে দিতে পারে গলকম্বল ধরেই কোন গরু টার কি নাম। ও ছাড়া একমাত্র হীরা পারে এই গ্রামের সব গুলো গরু কে চিনতে। বস্তুত এই নাম গুলো হীরার ই দেওয়া। কিন্তু মনে হলো গরু গুলো চঞ্চল। কাছে থাকলে চুপ থাকলে কিছু একটা ছেড়ে অন্য টার কাছে গেলেই , বাকি গুলো ছটফট করছে। কি হলো সাপ খোপ ঢুকল নাকি গোয়ালে? সর্বনাশ। এখনি টর্চ টা আনতে হবে। ও বাইরে যাবার তোরজোড় করতেই পেল গন্ধ টা। একটা অদ্ভুত বাজে পচা গন্ধ। ইশ বমি হয়ে যাবে মনে হচ্ছে। এমন বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে? ও হুড়মুড়িয়ে বেরিয়ে এলো গোয়াল থেকে।
কই কিছু তো নেই। কিন্তু বাইরে গন্ধ টা আরো বেশী। এগোতে পারছে না আর দীনেশ। মা কে জাগাবে? হ্যাঁ জাগানোই ভাল। কেমন গা টা ছম ছম করছে দীনেশের। আড়ষ্ট ভাব একটা। আর নিতে পারছে না দীনেশ। ইশ কি ভয়ঙ্কর দুর্গন্ধ!!! মা কে ডাকার জন্য এগোতেই কিছু একটা দেখে থমকে গেল দীনেশ। বিদ্যুতের আলোয় দেখল মাটির পাঁচিল এর মাথায় দুটো ভয়ঙ্কর মুখ। একটা মুখ বাঘের আর একটা মুখে যেন মৃত্যুর ছায়া। পচা গলা একটা মুখ। ভয়ঙ্কর আতঙ্কে মা কে ডাকতে যাবে সেই সময়েই, হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মাটির পাঁচিল। সেকেন্ডের ও কম সময়ে বিশাল চেহারা নিয়ে তড়িৎ গতিতে বাঘমুড়ো ছুটে এসে গলা টা টিপে ধরল দীনেশের। পলকে তুলে নিল দীনেশের শরীর টা নিজের এক হাতেই। গলা টা চেপে ধরে বাঘমুড়ো তুলে ধরেছে দীনেশ কে। দীনেশ কোন ভাবেই আওয়াজ বের করতে পারছে না। আর বের করলেও এই বৃষ্টি তে সেই আওয়াজ কেউ শুনতেও পারবে না। দীনেশের প্রাণ বেড়িয়ে যাবার আগে, মনে মধ্যে মরণের ইচ্ছে জেগে উঠল , এই ভয়ানক আতঙ্কের হাত থেকে মুক্তি পেতে।দীনেশ কে জলার মাঠে এনে বাঘমুড়ো অশ্বথামার নির্দেশে ধড় থেকে মাথা টা কে ছিঁড়ে ফেলল। দীনশের ভয়ঙ্কর মরণ চিৎকারে চারিদিকের নিস্তব্ধতা খান খান করে ভেঙ্গে গেল। পরে রইল দুই দিকে ধড় আর মাথা। ধড়ের পা দুট খানিক ছট ফট করে স্থির হয়ে গেল। মাঠের এক দিকে গড়িয়ে যাওয়া মাথা খানা পরে রইল নিথর হয়ে, ভয়ঙ্কর আতঙ্কে চোখ দুটো অস্বাভাবিক বের করে।
- তুমি এবারে যাও অশ্বথামা। আজকেই সেই মণি পাবে এমন কোন স্থিরতা নেই। খোঁজা বন্ধ করলে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব সেই মণি আমাদের খুঁজে পেতেই হবে। আমার একটু কাজ আছে। কাজ টা শেষ করে নি। তুমি বরং লেগে পড় কাজে। আর দাঁড়াও। এই আংটি তুমি পরে যাও। পিছন থেকে রক্ষা পাবার জন্য এই আংটি তোমার কাজে লাগবে। আর যা বলেছি। এর পরেও বিপদ বুঝলে পালিয়ে আসবে। আগের দিনের মতন যুদ্ধে লেগে যেও না।
এই বলে তূনীর থেকে একটা আংটি বের করে অশ্বথামা পরিয়ে দিল বাঘমুড়ো কে। অপেক্ষা করল না বাঘমুড়ো আর। চলে গেল ক্ষিপ্র তার সাথে। আর অশ্বথামা লেগে পড়ল নিজের কাজে। শুনশান বৃস্টিস্নাতা জলার মাঠে একটা গন্ডী কেটে ফেলল অশ্বথামা নিজের তূনীরের একটা তীর দিয়ে। অবাক ভাবে, গন্ডীর ভিতরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তীর দিয়ে নিজের আসন নির্দিষ্ট করে বসে পড়ল অশ্বথামা সেখানে। চাদরের মতন একটা ঢাকা তে ঢেকে গেল ওই জায়গা টা। পূর্ব দিনের মতন একটা বিশাল অগ্নী কুণ্ড বানিয়ে ফেলল অশ্বথামা। নিজের তলোয়ার দিয়ে কেটে কুচি কুচি করে ফেলা দীনশের শরীর খন্ড নিক্ষেপ করতে থাকল অগ্নী কুণ্ডে। সহসা এক বিশাল রক্ত বর্ণের শেয়াল উপস্থিত হলো যেন মাটি ফুঁড়ে। গম্ভীর আওয়াজে অশ্বথামা বলল,
- কে তুই?
- ভুলে গেছিস নাকি?
একটা পুরুষের গলায় উত্তর এল শেয়ালের কন্ঠ থেকে। অশথামা বিরক্ত হল। কিন্তু চেঁচিয়ে উঠল
- যা জিজ্ঞাসা করছি উত্তর দে।
- আমি ব্রহ্মপিশাচ। কি চাস এখন তুই?
অশ্বথামা ছুঁড়ে দিল মাংসপিণ্ড শেয়ালের দিকে। বিশাল হাঁ করে খেয়ে নিল কাঁচা মাংস শেয়াল টা। অশ্বথামা বলে উঠল,
- মণি কোথায় আছে?
- কেন বাঘমুড়ো কে তো পাঠালি? ও খুঁজুক।
- যা জিজ্ঞাসা করছি জবাব দে। কোথায় আছে?
- আমিও জানি না। তবে অনুভব করতে পারি সে এই গ্রামেই আছে।
- কোথায়।
- জানিনা, আমরা যারা জীবন মৃত্যুর মাঝের জীব, তারা এমন কোন দৈব মণির সামনেও যেতে পারি না। ঠিক যেমন তুই পারিস না।
- হুম কে পারবে?
- কেউ না। স্বয়ং নারায়ণ ছাড়া সেই মণি কোথায় আছে কেউ বলতে পারে না। আর জানে অলায়ুধের বংশধর।
- হুম আমার কাছে খবর আছে। সে রাক্ষসের বংশধর কি জীবিত এখনো?
- হ্যাঁ
- কে সে? কি নাম তার?
- তার নাম অলায়ুষ। তার ছেলের নাম অলকজিত। আর নাতির নাম অলকৃত্য।
- হুম ঠিক আছে। খুঁজে নেব আমি। তবে তুই বাঘমুড়োর কে সুরক্ষা দিবি।
আবার এক খন্ড মাংসপিণ্ড ছুঁড়ে দিল অশ্বথামা শেয়ালের দিকে। আগের ভঙ্গী তেই শেয়াল টা লুফে নিল সেই মাংস খন্ড। তার পরে বলল,
- পারব। তবে আজকের দিনের জন্যেই। কালকে তোকে আবার ডাকতে হবে। না ডাকলে আমি আসি না।
- দেখা যাবে। তুই এখন যা, বাঘমুড়োর পিছনে। ও পেয়ে গেলে ওই মণি নিয়ে যেন সোজা এখানেই আসে। এর যেন অন্যথা না হয়।
- বুঝেছি।
চলে গেল শেয়াল টা। ঠিক যেমন ভাবেই এসেছিল, তেমন ভাবেই অদৃশ্য হয়ে গেল হুশ করে।
পরের দিন সকালে যখন লালির ঘুম ভাঙল, দেখল নিজের বিছানায় শুয়ে আছে। নিজের পোশাক বদলানো। একটা সাদা রাত্রিবাস পরে ও শুয়ে। ঘুম ভেঙ্গে গেছিল একেবারে। এমন ভাবেই ভাঙল যেন ও ঘুমের কোন লেশ মাত্র নেই শরীরে আর মনে। মন আর মাথা খালি করে এমন ঘুম মনে হয় না ও কোন দিন ঘুমিয়েছে বলে। আস্তে আস্তে বাইরে বেড়িয়ে এল লালি। দেখল, উঠোনে বড় ঠাম্মু বড়ি দিচ্ছে। আর লালির বাবা একবার গোয়াল থেকে কল পাড়ে যাচ্ছে জল নিতে আর গোয়ালে ঢুকছে আবার। লালি বুঝল ওর বাবা গোয়াল পরিষ্কার করছে। ঝলমলে রোদ। ও এসে বসল দুয়ারে। ঠাম্মু দেখছে লালি কে আর হাসছে। কি হলো ঠাম্মুর? এক এক করে লালির মাথায় ভিড় করে আসতে থাকল কালকের ঘটনা গুলো।
- ওগুলো কি সত্যি ই ছিল নাকি স্বপ্ন? স্বপ্ন হলে সে শুতে গেল কখন? আর যদি স্বপ্ন না হয় তবেই বা কি করে ও এলো এখানে। ও পোশাক বদলে দিল কে? পরিষ্কার মনে আছে হীরার সাথে দুপুরের পরে খেয়ে দেয়ে ঘুরতে বেড়িয়েছিল। তারপরে যা হলো সেটা কে স্বপ্ন বলা চলে না। তবে কি সত্যি ছিল সেই সব? তার মানে অশ্বথামার মণি এই গ্রামেই আছে? এই গ্রামেই অলায়ুধের বংশধর বাস করছে? কবচ ভাঙছে, মানে এখন গ্রামে নারায়ণের ও অধিবাস চলছে? ওদের মধ্যে শক্তি কি নারায়ণের প্রভাবেই এসেছে? কিন্তু গ্রামে আরো মানুষ থাকতে ওদের মধ্যেই এলো কি করে শক্তি?
এই রোদ ঝলমলে সকালেও গা ছম ছম করে উঠলো লালির এই সব কথা ভেবে। কিন্তু সবার আগে হীরার সাথে দেখা করতে হবে ওকে। এখনি। কালকে ওখান থেকে চলে আসার সময়ে, হীরার কার্যকলাপ ও অদ্ভুত ছিল।
- ও কি ভাবে জানল ওই ',ের ছেলে বেঁচে? আর ওই ফুটোর ভিতরে লাফ দেবার সময়ে ও কি করল যেটা কবচের মতই নীল রঙ হয়ে ', কে ঘিরে ফেলল কবচের মতন করে? আচ্ছা, হীরা কালকে এতো ঘটনা পরম্পরা দেখে একবার ও চমকে গেলো না তো? ও কি জানত এই সব?
উফ মনের মধ্যে এতো প্রশ্নের মেলা বসেছে লালি একেবারে পাগল হয়ে গেল। তার পরে মণির ধাঁধা। কে উদ্ধার করবে সেই ধাঁধার উত্তর? হীরা? নাহ লালিকে বলতেই হবে এই সব কথা, নগেন দাদু, রহিম দা আর অভি কে। সামনে তো সমূহ বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব মণি উদ্ধার করতেই হবে। এই মণি অশ্বথামার হাতে পরলে আর রক্ষে নেই। ওই ', তো সেই কথাই বললেন। অনেক কাজ এখন। সবার আগের কাজ মণি উদ্ধার।
লালি তড়িঘড়ি সকালের কাজ কর্ম সেরে তৈরি হয়ে নিয়ে বেড়িয়ে এলো বাড়ি থেকে। সবার আগে গেল হীরা দের বাড়ি। গিয়ে দেখল হীরা নেই যথারীতি। উমা কাকি বলল, পড়তে গেছে। কিন্তু লালির কেন জানিনা মনে হলো, হীরা পড়তে যায় নি। ও হয়ত বুঝতে পারল হীরা কোথায় যেতে পারে। ও আর অপেক্ষা করল না মহাদেব কাকার বাড়িতে। সোজা চলে এল জলার মাঠে। এসেই দেখল হীরা অশ্বত্থ গাছ থেকে শুধুই পা দিয়ে মেপে গ্রামের ভিতরে ঢুকছে। লালি বুঝে গেল যে কালকের ধাঁধা নিয়ে হীরা লেগে পরেছে। লালির মনের অনেক কিছু মিটে গেল সেই মুহুর্তেই হীরা কে দেখে। এর অর্থ এটাই দাঁড়ায় যে, কালকের যা যা ঘটনা ঘটেছে সব সত্যি। সেই ',ের বলা ধাঁধা ও সত্যি। মণি এই গ্রামেই আছে। শুধু একটাই খটকা লাগছে, কালকে রাতে ওর পোশাক বদলে দিল কে? ভেবেই শিউরে উঠলো লালি লজ্জায়।ততক্ষণে হীরা দেখতে পেল লালি কে। ইশারায় ডাকল। লালি সামনে যেতেই বলল,
- নাও কাজ শুরু কর। অনেক টা মানে আমি উদ্ধার করেছি। বাকি টা করতে আমার তোমার সাহায্য লাগবে।
লালি দেখল হীরা একেবারে সাধারণ ভাবেই কথা বলছে। মানে কালকের রাতের ঘটনা ও মনের মধ্যে রাখেই নি। হয়ত পোশাক বদলে দেবার ব্যাপার টা ও মাথায় নেই। অনেক প্রশ্ন লালির কাছে। জানেনা লালি কখন বাড়িতে ফিরেছে। নিশ্চই অচেতন হয়েই ফিরেছিল। বাড়িতে কেউ কোন প্রশ্ন করল না কেন তাহলে? যাক এই সব ভাবার সময় নেই এখন আর। কাজে লেগে যেতে হবে।সময় খুব কম। লালি বলল,
- কি উদ্ধার করলি শুনি?
- দেখ পেট কাটা গাছ ডান দিকে রেখে সোজা হাঁটার কথা বলা ছিল ছড়া তে। তবে সিংহ দুয়ার পাওয়া যাবে। এখন এটা তো পরিষ্কার, তখন কার সিংহ দুয়ার এখন আর নেই। আমরা জায়গা টা পেতে পারি শুধু। এখন প্রশ্ন হলো, ডান দিকে রেখে হাঁটা, ৩৬০ ডিগ্রী তে হতে পারে তাই না? দেখতে গেলে ইনফাইনাইট পসিবিলিটি। তাহলে কোন দিকে? নিশ্চই গ্রামের দিকেই হবে। এটা আমার অনুমান, অলায়ুধের বংশধর , গ্রামে বাস করে মণি কে নিশ্চই নিজের থেকে খুব দূরে রাখবে না। খুব ভালো হত যদি কোন একজন বৃদ্ধ কাউকে পাওয়া যেত, যে গ্রামের পুরোন ব্যাপার স্যাপার জানে। তা না হলে আমাকে চন্ডীপুরের লাইব্রেরী তে যেতে হবে এখন ই। আমি দেখেছিলাম, বাঘমুড়োর আতঙ্ক নামে একটা বই লাইব্রেরী তে আছে। পড়েছিলাম আমি সেটা। কিন্তু সিংদরজার কথা পাই নি।
লালি অবাক হয়ে শুনছিল হীরার কথা। এই ছেলে যে খুব বড় জায়গায় যাবে সেই নিয়ে সন্দেহ নেই। কি অদ্ভুত মেধা হীরার! লালি হাঁ করে হীরা কে দেখছিল। ওর মনে হলো সরাসরি বাঘমুড়ো আর অশ্বথামার সাথে লড়াই না করলেও, এই বুদ্ধির লড়াই এ হীরা কে একসাথে নেওয়াই যায়। লালি সিদ্ধান্ত নিল হীরা কে সব বলবে। ওদের টিমের ব্যাপারে। সেখানে তো নগেন দাদুও আছে। অনেক কথাই নগেন দাদু জানবে, যা হয়ত ওই লাইব্রেরীর বই এ লেখা নেই। ততক্ষণে হীরা এগিয়ে এসে লালির হাঁ মুখ খানা বন্ধ করে দিয়েছে।
- এই যে , কিছু বললে ভাল হয়।
লালির চমক ভাঙল। খুব খুশী হয়ে বলল,
- আমি কি হেল্প করব তোকে? তুই তো নিজেই সব কিছু বের করে ফেলেছিস? তোর কাছে বুদ্ধির দৌড়ে আমি কি আর পাত্তা পাব? তবে তোকে লাইব্রেরী যাওয়ার কষ্ট থেকে মুক্তি দিতে পারি।
- কি করে? অনেক প্রশ্ন আছে,তুমি বুঝতে পারছ না। যেমন বলেছে, সাতের পিঠে সাত কে নিয়ে সিং দরজা পাওয়া যাবে। এখন হেঁটে সাতাত্তর পা এগোতে হবে, এটা আমি নিশ্চিত। কিন্তু কোন দিকে? সেই জন্যেই পুরোন কাউকে দরকার। ভেবে দেখ কালকে আমরা যে প্যারাল্যাল টাইম লাইনে গেছিলাম তখন এই অশ্বত্থ গাছের তলা তেই বসে ছিলাম অনেকক্ষণ। কিন্তু কোন সিং দরজা দেখিনি। মানে হলো, সেই সিং দরজা ভেঙ্গে গিয়েছিল সেই সময়েই। কাজেই এমন কাউকে দরকার যে এই গ্রামের অনেক পুরোন ইতিহাস জানে।
লালি যতই হীরা কে দেখছে, ওর কথা শুনছে ও অবাক হয়ে যাচ্ছে। সেই পুচকে ছেলেটা কত বড় হয়ে গেছে। বিজ্ঞের মতন এক এক করে জট ছাড়াচ্ছে ধাঁধার। লালি বলল,
- নগেন দাদু কে জিজ্ঞাসা করলে কেমন হয়?
হীরা মনে হল একবার মুচকী হাসল, বলল,
- হ্যাঁ ভালই হয়, সাথে অভি আর রহিম দা কেও ডেকে নিয়ে এস। সবাই মিলে আলোচনা করলে ব্যাপার টা আরো সহজ হবে।
লালি চমকে উঠল। এদের কথা হীরা জানল কি ভাবে? লালি কিছু বলতে যাবে তার আগেই হীরা বলল,
- সময় বেশী নেই আমাদের হাতে। যাও। ওদের কে ডেকে নিয়ে এস। তুমি জান না, কাল রাত থেকে সরলা কাকির ছেলে দীনেশ নিখোঁজ।
- অ্যাঁ?
- হুম। দেখ না গিয়ে সরলা কাকি কান্না কাটি করছে।
- সেকী? কই শুনিনি তো?
- হুম, দেখ গিয়ে তোমার পুরো টিম সেখানে আছে। তুমি ই লেট করে ফেললে।
লালি আর দেরী করল না। ছুটে গেল সরলা কাকির বাড়ির দিকে। পিছন ফিরে দেখল হীরা আগের মতই ব্যস্ত হয়ে পরেছে ধাঁধার উত্তর খুঁজতে। লালি সোজা চলে এলো সরলা কাকির বাড়িতে। এসেই দেখল, অনেক লোক জন জড়ো হয়ে গেছে বাড়িতে। মাটির দেওয়াল টা ভেঙ্গে গেছে। মনে হচ্ছে কোন বড় ট্রাক্টর বা লরি এসে ধাক্কা মেরেছে। অনেক টা জায়গা জুড়ে ভাঙ্গা মাটির দেওয়াল টা। দেখল, রহিম দা, অভি আর নগেন দাদু তিনজনেই আছে। কিছু বুঝতে পারল না লালি। কিন্তু এটা বুঝল দেওয়াল ভেঙ্গে কিছু ঢুকেছে। যদি বাঘমুড়ো হয়, তাহলে দেওয়ালে এমন ক্ষত হওয়া স্বাভাবিক। তাহলে হিসাবে দাঁড়াল এটাই যে, বাঘমুড়ো দেওয়াল ভেঙ্গে দীনেশ কে তুলে নিয়ে গেছে? লালির বুক টা আঁতকে উঠল। আর পুকুর টা পেরোলেই হীরা দের বাড়ি। দীনেশ না হয়ে হীরা হলে কি হতো সেটা ভেবেই লালি ভয়ে কুঁকড়ে গেল একেবারে। কালকে রাতের বৃষ্টি তে কাদা হয়ে গেছে জায়গা টা। না হলে পায়ের ছাপ দেখে কিছু আন্দাজ করা যেত। কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন আর। ওদিকে দুয়ারে বসে সরলা কাকি কাঁদছে ভীষণ। লালি আর সহ্য করতে পারল না সেই কান্না। বেড়িয়ে এলো ও বড়ি থেকে। মন টা খারাপ হয়ে গেল। ও বেড়িয়ে এসে বসল অশ্বত্থ গাছের তলায়। হীরা সেই পায়ের মাপে মেপেই চলেছে গাছের গোঁড়া থেকে। চারিদিক কেমন ভয়ের পরিবেশ তৈরি হল সহসা। লালি বুঝল, সেটা লালির মনের ভয়ের কারণে।

19-07-2022, 10:47 AM
(17-07-2022, 10:29 AM)boro bara Wrote: এমন ভয়ঙ্কর লেখা কি ভাবে লেখেন কি ভাবে কে জানে। সেই জন্যেই আপনি লেখক। কল্পনার আতঙ্কের মন মারাত্মক তীব্রতা আমাকে অবশ করেই দিয়েছে। একটা বিপজ্জনক পর্ব। জাল গোটাতে শুরু করেছেন বুঝতে পারছি। হীরা কে ভগবান রাখেন নি। সাধারণ ছেলের মতন করে রেখে দিয়েছেন। যেন মায়ের কোলের ছেলে। লালির ভালোবাসা এবারেও বাকি গল্প গুলোর মতন একটা জায়গা করে নেবে পাঠকদের মনে সেটা বুঝে গেছি।
হতে পারে এটার রেটিং কমে গেছে, কিন্তু এই গল্প আমার কাছে পাঁচ তারারও বেশী। যদিও আমার মনে হয় না আপনার তাঁরা নিয়ে কোন চাপ আছে বলে। দুর্দান্ত আপডেট।
হ্যাঁ হীরা তো বাড়ির ই ছেলে। নয় কি? ভগবানের সংজ্ঞা তো আমি দিয়েইছি শুরুতে। ভগবান তো আর কেউ নয়, বাড়ির ছেলে টা বা মেয়েটা কিছু মারাত্মক গুণ নিয়ে আসে ক্ষণজন্মা বা বিশাল সময় নিয়ে। বদলে দেয় সেই পরিবার বা আশেপাশের চিন্তাভাবনা কাজ করার ধরণ বা জীবনের মানে। আর সেটা সেই সময়ের উপযোগী হয়ে তাদের জীবন কে একেবারে নতুন করে বানিয়ে দেয়। মায়ের কোলের ছেলেটাও একদিন ঘুম থেকে উঠে নিজের বউ এর অত্যচারের বিপক্ষে প্রশ্ন তোলে। সেই স্ত্রীর কাছে সেই কোলের ছেলেটাই একেবারে শ্রী কৃষ্ণর মতন হয়ে দেখা দেয়। কাজেই সেই সময়ে সেই ছেলে কারোর না কারোর কাছে কৃষ্ণ। আমি সেই টাই বলতে চাইছি।
19-07-2022, 10:47 AM
(17-07-2022, 10:39 AM)Bumba_1 Wrote: গল্পটা বাঘমুড়োরূপী শিশুপালের হলেও এই গল্পের আসল চাবিকাঠি ভোলারূপী অশ্বত্থামার হাতে। কি ভয়ানক, কি নৃশংস দীনেশের মৃত্যু!!
অশ্বত্থামার মণি খোঁজার জন্য চেষ্টার কোনো ত্রুটি থাকবে না শত্রুপক্ষের, এটা বেশ বোঝা যাচ্ছে। আমার এদিকে অর্জুন-শ্রীকৃষ্ণ জুটি bounce back অবশ্যই করবে .. সেটাই দেখার অপেক্ষায়।
হ্যাঁ এর শেষ তো আছেই গো।
19-07-2022, 10:48 AM
(17-07-2022, 12:03 PM)nextpage Wrote: এ যেন সহস্র বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বমহিমায় প্রত্যাবর্তন....
পুরো গা ছমছমে আপডেট, অশ্বথামা আর বাঘমুড়ো একত্র হয়েছে সাথে ব্রহ্মপিশাচ শক্তি বেড়েই চলছে। এবার লড়াইটা জমবে, কিন্তু আমাদের লালি তো প্রেমে বিভোর হয়েই আছে এতো এতো হিন্ট দেবার পরেও হীরা কে চিনতে পারছে না উল্টো হীরার সুরক্ষা নিয়েই তার যত চিন্তা। একেই হয়তো বলে প্রেমে অন্ধ হওয়া।
দেখি আগে আর কি অপেক্ষায় আছে...
হ্যাঁ সব ই লীলা তার। কার কাছে কি রকম হয়ে থাকতে হবে সেই দুষ্টুর থেকে ভাল করে আর কে জানে?
19-07-2022, 10:52 AM
(17-07-2022, 12:39 PM)Baban Wrote: উফফফফ কি ভয়ানক, বীভৎস আর নৃশংস! নিজের স্বার্থ লাভ ও নির্দোষের হত্যা এদের কাছে মজা এবং রহস্য ভেদের চাবিকাঠি। রাগ, ঘৃণা, লোভ সব মিলে আরও পৈশাচিক হয়ে উঠেছে দুজনে। রাতের ওই ভয়ঙ্কর মৃত্যু বর্ণনা ও পূর্বের ভয়াবহ পরিবেশকে ফুটিয়ে তোলা আর সাথে দুটো ভয়ঙ্কর মাথার ঝলক আর দীনেশের মৃত্যুভয় ও শেষে মৃত্যুকে ডাকা উফফফফ বীভৎস!
ওদিকে হীরা নিজের কাজে ব্যাস্ত, আর লালি ব্যাস্ত হীরায় কিংবা হীরায় হারিয়েও বলা চলে। উত্তেজনার পারদ বেড়েই চলেছে। দুর্দান্ত পর্ব। ফিরে এসেই ছক্কা!!
হ্যাঁ নিজের জিনিস পেতে ওরা দুজনাই পাগল সেটা পেতে। বাকি বাঘমুড়ো গ্রামের লোকজনের হাতে।
19-07-2022, 10:53 AM
19-07-2022, 10:55 AM
(18-07-2022, 06:56 PM)bourses Wrote: নারায়ণ নারায়ণ...
আমার এই পর্বটা পড়ার সময় হটাৎ করে মাথায় এলো, আচ্ছা, সত্যিই তো... আমাদের মধ্যেই তো এই বর্তমান সময়েই এনারা আমাদের মত সাধারণের ছদ্মবেশে অধিষ্ঠান করতেই পারেন... হয়তো আমাদের নিত্যদিনের জনজীবনেই এদের অবস্থান... আমরা রোজ এনাদেরকে দেখি, কিন্তু এনাদের আসল পরিচয় জানি না বলেই হয়তো গুরুত্ব দিয়ে ভাবি না কখনও... পাশ কাটিয়ে নিজের কর্মব্যস্ততায় চলে যাই প্রতিদিন...
অসাধারণ ম্যাডাম... এই ধরনের চারিত্রিক মিশেলের জন্য... দেখা যাক... হিরার কেরামতি... আর রহিমের মধ্যে শেষনাগের উল্লেখ এক অন্য মাত্রা যোগ করেছে...
yr): yr): yr):
হ্যাঁ আগেই কারোর প্রশ্নের উত্তরে লিখলাম যে, ভগবান সম গুণ নিয়ে বাড়ির কেউ ই থাকে। গল্পের প্রয়োজনে সামর্থ্য বাড়াতে হয়েছে। কিন্তু আসলে তো তাই আমাদের মধ্যেই কেউ এই সকল গুণ নিয়ে আমাদের মধ্যেই অবস্থান করে।
20-07-2022, 02:29 PM
আগের পর্বের কিছু অংশ............
তাহলে হিসাবে দাঁড়াল এটাই যে, বাঘমুড়ো দেওয়াল ভেঙ্গে দীনেশ কে তুলে নিয়ে গেছে? লালির বুক টা আঁতকে উঠল। আর পুকুর টা পেরোলেই হীরা দের বাড়ি। দীনেশ না হয়ে হীরা হলে কি হতো সেটা ভেবেই লালি ভয়ে কুঁকড়ে গেল একেবারে। কালকে রাতের বৃষ্টি তে কাদা হয়ে গেছে জায়গা টা। না হলে পায়ের ছাপ দেখে কিছু আন্দাজ করা যেত। কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন আর। ওদিকে দুয়ারে বসে সরলা কাকি কাঁদছে ভীষণ। লালি আর সহ্য করতে পারল না সেই কান্না। বেড়িয়ে এলো ও বড়ি থেকে। মন টা খারাপ হয়ে গেল। ও বেড়িয়ে এসে বসল অশ্বত্থ গাছের তলায়। হীরা সেই পায়ের মাপে মেপেই চলেছে গাছের গোঁড়া থেকে। চারিদিক কেমন ভয়ের পরিবেশ তৈরি হল সহসা। লালি বুঝল, সেটা লালির মনের ভয়ের কারণে।
পর্ব পনেরো
লালি ভাবতে লাগল, এর শেষ তো আছে! হীরা কে দেখছিল ও আর ভাবছিল, বাঘমুড়ো গ্রামে ঢুকে এবারে নিজের শিকার ধরছে? সত্যি হাতে সময় বেশ কম। না হলে গ্রাম উজার হয়ে যাবে অল্প দিনেই। এই অশ্বথামা আর বাঘমুড়োর মিলিত শক্তি কে সামাল দেবার ক্ষমতা লালি দের নেই। ততক্ষণে, পিছন পিছন বাকি তিনজন এসে হাজির। চার জনা মিলেই বসল গাছের তলার বেদী তে। চারজনেই চুপ। চারজন ই তাকিয়ে আছে হীরার দিকে। নগেন প্রথমে কথা বলল,\
- দিদি ভাই ওই ছোঁড়া কি করছে বলতো?
লালি তাকাল নগেনের দিকে। লালি অন্যমনস্ক ভাবেই তাকিয়ে বলল,
- সাতাত্তর পা গুনছে গাছের গোঁড়া থেকে। সিং দরজা খুঁজছে।
- অ্যাঁ? ও কি করে জানল ওখানে সিং দরজা আছে?
লালি ঘুরে তাকিয়ে বলল,
- সত্যি আছে?
নগেন ভারী অবাক হয়ে গেল এবারে। লালি কে বলল,
- ও কি করে জানবে সেটা? আমি আমার দাদুও দেখেনি সেই সিং দরজা। শুনেছিলাম তিন চারশ বছর, কি তার ও আগে সেখানে সিং দরজা ছিল। গঙ্গা কাছেই ছিল তখন। দাদু বলতেন তার দাদু নাকি গল্প করতেন তাঁরা শুনেছিলেন, রাজা মহারাজাদের বড় বড় বজরা আসত গঙ্গার ঘাটে। আর আমাদের গ্রামের শুরু তে ছিল বিশাল সিং দরজা। ধীরে ধীরে বাঘমুড়োর উৎপাতে সব নষ্ট হয়। সে তো বহুকাল আগের কথা। আমাদের গ্রাম এবং আশে পাশের দশ টা গ্রাম নিয়ে অনেক কথা প্রচলিত আছে। সেই সব প্রচলিত কথাই আমার দাদু লিখে একটা চটি বই প্রকাশিত করেছিলেন। পরে বেশ কিছু বার ওটার পূনর্মুদ্রন করলেও , সেটা বন্ধ আছে গত তিরিশ বছর। কিছু কপি হয়ত লাইব্রেরী তে আছেও এখনো। আমি দাদুর মুখেই শুনেছি গ্রামে প্রবেশের মুখে একটা বিশাল সিং দরজা ছিল। তাই অবাক হয়ে গেলাম যে এটা ওই ছোঁড়া কি করে জানল? কারন এই কথা লেখাও নেই ঐ বই এ। এটা আমি দাদুর মুখে শুনেছিলাম তাই বলতে পারলাম।
নগেনের এই দীর্ঘ কথায় লালি একটা ব্যাপার বুঝতে পারল যে, কালকের ঘটনা নেহাত কোন ছুটকো ঘটনা ছিল না। কালকের ঘটনার গুরুত্ব হীরা বুঝতে পেরেছে। আর মণির ব্যাপার টা সত্যি। সেই মণি এখানেই আছে। ততক্ষণে অভি ছুটে গেল হীরার কাছে। হীরার সাথে অভির সখ্যতা বেশ ভাল। রহিম দাঁড়িয়ে রইল মুখ ভার করে। ও বলেছিল যে আর কাউকে মরে যেতে দেবে না ও। কিন্তু কালকে দীনেশ এর নিখোঁজ হয়ে যাওয়া, ওর মরে যাওয়ার আরেক নাম ই বলা যেতে পারে। তাই রহিম এর মন ও ভালো নেই। লালি ভাবতে লাগল কালকের ঘটনা বলে দেবে কিনা সবাই কে। কিন্তু সিদ্ধান্ত নিতে পারল না। ও উঠে এল হীরার কাছে। সাথে সাথে নগেন ও উঠে এল। এদিকে হীরা নিজের মতন করে মাপছিল পা। লালি কাছে আসতেই ও বলল,
- হিসাব মতন এই খানে সাতাত্তর পা শেষ হচ্ছে বুঝলে। এই খানেই হওয়া উচিৎ।
এই বলে সরলা কাকিদের বাড়ীর সামান্য আগে একটা জায়গা দেখাল হীরা। বলল,
- কিন্তু এখান থেকে পরের ব্যাপার টা এগোনো ঝামেলা। একে তো সিং দরজা কত টা চওড়া ছিল সেটা আমরা জানি না। এই সিং দরজার বাঁদিক হয়ে আগমনীর আট পা যেতে হবে। এখন সিং দরজার পজিশন ই কিছু বোঝা যাচ্ছে না। তাহলে পরের টা কি ভাবে বের করব?
নগেন চুপ ছিল এতোক্ষণ। কিন্তু এবারে কথা বলল,
- আমার মনে হয় সেই সিংদরজা ছোট খাটো ছিল না। কারণ যতদূর আমি শুনেছি, সেই সিং দরজা দিয়ে দুটো ঘোড়ার গাড়ি পার করত এক ই সময়ে। তার মানে। মোটামুটি বারো ফুট চওড়া হতেই হবে তাই না। আর সিং দরজা এখানেই ছিল বুঝলি কি করে হীরা?
হীরা তাকাল নগেনের দিকে। অভি আর রহিম কিছুই বুঝতে পারছে না। নগেন ও বুঝতে পারছে না। কিন্তু এটা বুঝতে পেরেছে যে হীরা সিং দরজা খুঁজছে। আর নগেনের কাছে সিং দরজা সম্পর্কিত কিছু তথ্য আছে। হীরা একবার নগেনের দিকে তাকিয়েই প্রায় লাফিয়ে উঠল আনন্দে,
- দাদু কিছু জান তুমি কোথায় ছিল এই সিংহ দুয়ার?
নগেন হীরার উচ্ছ্বাসের সাথে পা মেলাল না। বস্তুত ওর মনেও অনেক প্রশ্ন। একে তো হীরা র কার্য কলাপ নগেনের কাছে ঠিক লাগে না। কিন্তু তা সত্বেও নগেন বলল,
- না ঠিক তো জানি না। তবে এটা জানি যে তখন রাস্তা আর ও চওড়া ছিল। আর তা হলে, পুকুরের ধার দিয়ে এখন যে রাস্তা সেটার আধ খানা পুকুরের মধ্যেই পরবে। আর তাহলে সিং দরজার আধ খানাও এখন পুকুরের মধ্যেই ছিল। হিসাব করে দ্যাখ না। বারো ফুটের রাস্তা। আর জলার দিকে আমাদের গ্রামে ঢোকার এই রাস্তা টা আট ফুটের বেশী না।
হীরা ভাবল নগেন ঠিক কথাই বলেছে। তবে ছড়া অনুযায়ী, সিংদরজার বাম দিক দিয়ে আগমনীর আট পা যেতে হবে। লালির দিকে তাকাল হীরা। হীরা ধরেই নিয়েছে জলে নামবে ও। কিন্তু ঠিক জায়গা টা খুঁজে না পেলে সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে না। একে তো আগমনীর আট পা বুঝতে পারছে না। তারপরে সিং দরজা কোথায় সেটাও না পাওয়া গেলে সমস্যা বাড়বে। হীরা আমার মনে মনে আওড়াতে লাগল ছড়া টা। আচ্ছা নগেন দাদুর কথাও ঠিক হতে পারে। রাস্তা এটা ছিলই না হয়ত। না না তা কি করে হয়? ছড়া তে তো বলাই আছে, “পেট কাটা গাছ ডাইনে রেখে সোজা হাঁটা দাও”। তার মানে এই বরাবর ই রাস্তা। হ্যাঁ হয়ত চওড়া ছিল একটু বেশী। তাহলে সিং দরজার বাম দিকের থাম টা জলের মধ্যে এখন তাই তো? তারমানে জলে নামতেই হবে। হীরা জলে নামার তোড়জোড় করতেই লালি এসে বাধা দিল। বলল,
- সাঁতার জানিস না জলে নামছিস কেন?
হীরা ভারী অবাক হয়ে গেল। বলল,
- জানিনা বুঝি? কি জানি, আমার তো মনে হয় আমি সাঁতার জানি।
- মনে হয় তুই সাঁতার জানিস? আর তার উপরে ভরসা করে তুই জলে নামবি? কোন দরকার নেই।
নগেন দুজনের কথাকাটাকাটি দেখছিল অবাক হয়ে। সত্যি পারেও আজকাল কার ছেলে মেয়েরা। নগেন এগিয়ে এল এবারে। মনে হল, হীরা কে সাহায্য করা দরকার। ও রহিম কে বলল নামতে। রহিম নেমে পরল জলে। হীরা রেগেই ছিল লালির উপরে, জলে নামতে না দেবার জন্য। এই বাচ্চাদের মতন ট্রিট করলে ওর একদম ভাল লাগে না। কিন্তু এই বারে ব্যাপার টা বাড়তে দিল না হীরা। ও এগিয়ে গেল পুকুরের ধারে। চেঁচিয়ে বলল রহিম কে,
- রহিম দা দেখ কিছু শক্ত পাও কিনা জলের তলায়। মানে কোন শক্ত কিছু বা উঁচু জল তলের থেকে।
- দাঁড়া দেখছি।
বাকি তিনজন দাঁড়িয়ে আছে পুকুরের পাশে। দেখছে রহিম কে। লালি হীরার একটা হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। রহিম জলের তলায় ডুব দিল। সবাই চাতকের মতন অপেক্ষা করতে লাগল। এদিকে রাস্তা দিয়ে দলে দলে লোক সরলার বাড়ি যাচ্ছিল, খবর নিতে। যেখানে লালিরা দাঁড়িয়ে আছে সেখান থেকে হাত বিশেক দূরেই সরলার বাড়ি। ভিতরের কান্না কাটি সবাই শুনতে পাচ্ছে। এক এক করে মহাদেব, পরেশ ছাড়াও আরো অনেকেই এল দেখা করতে। ততক্ষণে ভুশ করে জেগে উঠল রহিম। সেটা দেখেই হীরা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল,
- কিছু বুঝলে? কিছু পেলে?
চোখ থেকে জল টা মুছে রহিম বলল,
- না রে কিছু পেলাম না।
হীরা বলল,
- আর এক বার দেখ না প্লিস। বা এটাও দেখ যে, নীচের তল টা উঁচু হয়ে আছে নাকি?
- আরে পাঁক এ ভর্তি। এখান টা ঘাট নয় যে। আচ্ছা আবার একবার দেখছি দাঁড়া। মনে হয় কিছু পেয়েছি।
আবার ডুব দিল রহিম। খানিক বাদে আবার উঠে এল। বলল,
- যেখান টায় দাঁড়িয়ে আছি, সেখানে একটা উঁচু ঢিপির মতন আছে। তবে উপরে পাঁক।
হীরা হিসাব করে দেখল ওই জায়গা টা হিসাব মতন রাস্তা থেকে ফুট আটেক দূরে। মানে সিং দরজার শেষ প্রান্ত টা হবে। হিসাব করে দেখল অশ্বত্থ গাছের থেকে সাতাত্তর পা হয়ে যাবে ওই দিক টা। ভাবল দেখাই যাক। বলল,
- ওখান থেকে হিসাব করলে বাম দিক ধরে এগোতে হবে, পুকুরের পাড় অব্দি। হিসাব মতন মানুষের এক টা পদক্ষেপ গড়ে আড়াই ফুট হয়। তুমি পুকুরের পাড় অব্দি পা গুনে এস। সোজা আসবে। চেষ্টা কর তাল গাছের বাম দিকে পৌঁছনোর।
রহিম চেষ্টা করল সাধারণ পা ফেলে এগিয়ে যাবার। জলের সাথে লাগোয়া তাল গাছের বাম দিকে পৌঁছে বলল,
- উনিশ পা হল।
- হুম, কিন্তু এখানে তো আগমনীর আট পা লেখা আছে। কিন্তু হয়ে তো গেল উনিশ পা।
নগেনের মাথায় কিচ্ছু ঢুকছে না। লালিও তথৈবচ। হীরা জিজ্ঞাসা করল লালি কে,
- আগমনী মানে মা দুর্গার মর্ত্যে আসা কে বলে তাই না?
- হ্যাঁ। এগজ্যাক্টলি সেটা না। মায়ের বাপের বাড়ি আসার কনসেপ্ট কে বলে আগমনী। মানে আসা বা আগমন কথা টা কে একটা রূপ দেওয়া হয়েছে মায়ের বাপেরবাড়ি আসার সাথে।
হীরা চুপ করে গেল খানিক। বলল,
- আগমন মানে আসা? আর আগমনী ? মানে আসি? আসি মানে আশি? আগমনীর আট পা? আশির আট পা? মানে আশির পরে আট পা? মানে অষ্ট আশি পা?
পুকুর টা গোল করে এখানে রাস্তা ঘুরেছে। পাশের বাড়ি টাই হীরাদের বাড়ি। কাউকে কিছু না বলে , ও পা মেপে গুণতে গুণতে এগিয়ে গেল বাড়ির ভিতর দিয়েই। পিছন পিছন অবাক হয়ে বাকি সবাই চলল। নগেন এর মাথায় ঢুকছেও না কি করছে ছেলেটা। লালি হীরাদের বাড়ির ভিতর দিয়ে আসবার সময়ে, একটা গামছা ঝোলানো ছিল, সেটা নিয়ে রহিম কে দিল মাথা আর গা মুছতে। ভিজে গায়েই রহিম হীরার পিছন পিছন উঠে এসেছিল। আর ততক্ষণে নিজের বাড়ি পেরিয়ে গিয়ে খিড়কী দরজা দিয়ে বেড়িয়ে একটা জায়গায় থামল হীরা। বলল,
- এখানে অষ্ট আশি পা শেষ হচ্ছে।
জায়গা টা তে কারোর বাড়ী নেই। একটা জায়গা মাত্র। দুটো তিনটে খড়ের পালা রয়েছে বাঁধা। এই জায়গা টা নগেন আর মহাদেবের বাড়ির মাঝখান। আসলে জায়গা টা নগেনের স্বর্গত দাদার জায়গা। নিগেনের বৌদি নগেন দের সাথেই থাকে কিন্তু নগেনের দাদার ছেলে নেই। দুই মেয়ে দুজনের ই বিয়ে হয়ে গেছে। কাজেই এই সব জায়গা দেখাশোনা নগেন কেই করতে হয়। ওই জায়গার মাঝে দাঁড়িয়ে হীরা বলল,
- এই জায়গা ঠিকানা। কিন্তু কীসের? মণির ঠিকানা তো না। তবে কীসের ঠিকানা?
মনে মনে বিড়বিড় করতে লাগল হীরা। এতক্ষণে নগেন কথা বলল। লালি কে জিজ্ঞাসা করল,
- কি ব্যাপার আমাকে বল দেখি খোলসা করে? কি খুঁজছে ছোঁড়া?
লালি একবার হীরা কে দেখল আর একবার নগেন কে দেখল। বলল,
- দাঁড়াও বলছি?
তারপরে ঘুরে অভি কে বলল,
- তুই হীরার সাথে থাকবি। আমরা পিছনেই চন্ডী মন্ডপে আছি। ওকে ছেড়ে নড়বি না বুঝলি? আর কিছু সে রকম বুঝলে হাঁক দিবি। আমরা চলে আসব।
অভি বলল,
- আচ্ছা ঠিক আছে। কেন গো লালি দি কিছু বিপদ?
- না না কিছু না। সব বলছি। তুই কিন্তু হীরা কে ছেড়ে কোথাও যাবি না বুঝলি?
তারপরে নগেন আর রহিম কে দেখে বলল,
- চল চন্ডী তলায়। বলছি অনেক ঘটনা ঘটে গেছে কালকে। এস বলছি।
চন্ডী তলায় তিনজনে বসে পরল। লালি এক এক করে সব টা বলল নগেন আর রহিম কে। শুধু , কেন হীরার সাথে বিকাল ভ্রমণে বেড়িয়েছিল, সেটা এড়িয়ে গেল লালি। নিজের প্রেমের কথা কাউকে বলে কাজ নেই। নগেন দাদু আর রহিম বেশ অনেক টা বড় ওর থেকে। রহিম এর মুখে কোন কথা নেই। গামছা দিয়ে মাথা মুছছিল রহিম শুধু। নগেন এর মুখ খানা অস্বাভাবিক ছোট হয়ে গেছে। লালি কোন ভ্রূক্ষেপ নেই। ও উত্তেজনার সাথে দুজন কে বলতে থাকল, সেই ',ের কথা। লালির হয়ত বলাও শেষ হলো না। ততক্ষণে হীরা ছুটে এসেছে মন্দিরে। এসেই লালি কে বলল,
- বাবাহ এ উদ্ধার করা সমস্যার।
- কেন কি হলো?
হীরা লালি কে কিছু না বলে, নগেনের দিকে তাকাল। জিজ্ঞাসা করল,
- আচ্ছা দাদু এখানে কোন ঘোড়ার আস্তাবল ছিল?
- ঘোড়া?
লালির অবাক হয়ে করা প্রশ্নের উত্তরে হীরা বলল,
- হ্যাঁ “হয় ঠিকানা” আছে ছড়া তে। হয় মানে তো ঘোড়া। তাই ভাবলাম যদি কোন ঘোড়ার আস্তাবল থেকে থাকে। না হলে অন্য কিছু ভাবতে হবে।
লালি অভি আর রহিম তিনজনেই একসাথে তাকাল নগেনের দিকে। নগেন তখনো বেশ অন্যমনস্ক। তিনজনে এক সাথে তাকাতে, সবাই কে অবাক করে দিয়ে নগেন বলল,
- হুম তা ছিল। তবে সেটা আমিও দেখেছি। যেখানে হীরা এতক্ষণ ছিল, সেখানে না। আমাদের বাড়ি টা যেখানে এখন সেখানেই ছিল বিশাল আস্তাবল। বলেছিলাম তো তোদের, যখন গঙ্গা কাছে ছিল, এই রাস্তা ছিল খুব ব্যস্ত রাস্তা। তাই এই গ্রামে পান্থ শালা ছিল বেশ কয়েক টা। পান্থশালা জানিস তো? এখন কার দিনের হাইওয়ে হোটেলের মতন। সেই সব পান্থশালায় আসা অতিথি দের ঘোড়া আস্তাবলেই থাকত। তবে হীরা যেখানে খুঁজছে সেখানে ছিল না এই আস্তাবল। ছিল আমাদের বাড়ির দক্ষিণে। বস্তুত সেই আস্তাবল ইংরেজ আমল অব্দি ছিল। আমি ছোট বেলায় দেখেছি ভাঙ্গাচোরা সেই আস্তাবলের কিছু টা। পরে আমার বাবা সেই আস্তাবলের সামান্য নিয়ে আমাদের বাড়ি টা বানান। এখন অবশ্য আমার ছেলে ও কিছু টা মডিফাই করেছে।
হীরা আনন্দে লাফিয়ে উঠলো এক প্রকার। নগেন কে বলল,
- লাভ ইউ দাদু। এস সবাই।
কথা শেষ ও করল না। ও পালাল তীব্র গতি তে নগেনের বাড়ির দিকে। পিছন পিছন সবাই গেল ওর। নগেনের বাড়ি পৌঁছে ও মাপ করে দাঁড়াল যেখানে রাধামাধবের মন্দির টা আছে। নগেন বলল,
- এই মন্দিরের অংশটুকু আস্তাবল থেকে নেওয়া ছিল। বরং বাইরে থেকে দেখলে ভালো করে বোঝা যাবে।
ওরা সবাই বাইরে বেরিয়ে এল। বস্তুত ওরা কি করছে কারোর খেয়াল নেই। কারণ দীনেশের বেপাত্তা হয়ে যাওয়া টা একটা বড় ধাক্কা সবার কাছে। সেই গোলমালে এই ছেলে গুলো, একটা বুড়োর সাথে কি করছে অতো মাথা ব্যাথা কারোর ছিল না। যেখানে আস্তাবল টা ছিল সেখান থেকে হীরা এবারে পঞ্চান্ন করতলের মাপ নেবার চেষ্টা করল। লালি কে বলল,
- করতল মানে তো হাতের তালু । কিন্তু আমি দেখেই বুঝতে পারছি হাতের তালুর হিসাব করলে এই খানেই কোথাও হবে। মানে এই জায়গার কোন কোনে হবে। আর এই খানেই হলে পরের লাইনের সুত্র দেবার কি মানে? আর প্রশ্নই বা কই যে উত্তর পাবো?
তখন অভি বলে উঠলো,
- হীরা দা, হয়ত হাতের তালু নয়। পঞ্চান্ন হাত বুঝিয়েছে। তুমি একবার মেপে দেখবে কি?
হীরা বলল,
- হ্যাঁ সেটা হতেই পারে। কিন্তু কি প্রশ্নের বিপরীতে, সেটা না বের করতে পারলে পঞ্চান্ন করতল ব্যাপার টার কোন মূল্য নেই।
রহিম দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। লুঙ্গি আর গেঞ্জি টা ভিজে। মাথা টা মুছেছে হীরা দের গামছায়। ও বলল,
- প্রশ্ন কি কিছু আছে? নাকি প্রশ্নের বিপরীত কথা টাই এখানে বেশী কাজে আসবে? না মানে আমি লেখা পড়া বিশেষ করিনি। কিন্তু মনে হলো কোন প্রশ্ন এখানে নেই।
- মানে?
- মানে হলো, প্রশ্নের বিপরীত কি হয়?
- উত্তর?
কথা টা বলে খানিক চুপ করে রইল হীরা। তারপরে উচ্ছ্বাসে রহিম কে বলল,
- উফ রহিম দা, ইউ আর গ্রেট। ঠিক বলেছ তুমি, এখানে প্রশ্নের বিপরীতে মানে উত্তর দিকে পঞ্চান্ন হাত যেতে বলছে। অভি গোন তো ঠিক এই মাঝ খান থেকে পঞ্চান্ন হাত। ধরে নে হিসাব মতন, প্রায় পঞ্চান্ন আর সাড়ে সাতাশ, হলো গিয়ে, সাড়ে বিরাশি ফুট। তুই তিরাশি ফুট হিসাব কর। না হলে বত্রিশ তেত্রিশ পা গোন। দুমদাম পা নয়, নর্মাল সাধারণ পা।
অভি খানিক দূর গিয়ে বলল,
- হীরা দা পুকুরে চলে যাচ্ছে তো।
- অ্যাঁ?
পিছন পিছন সবাই গেলো। গিয়ে দেখল নগেন দাদুদের বাঁধানো ঘাটের কিনারায় দাঁড়িয়ে অভি। বলল,
- এখানে সাতাশ পা হচ্ছে। আরো ছয় পা হলে পুকুরের মধ্যে হবে জায়গা টা।
লালির মুখে একটা হাসি ছিল। সেই হাসি উবে গেল যেন। বিশ্বাস করতে পারছে না সকাল থেকে এতোক্ষণের পরিশ্রম সব বিফলে গেল। পুকুরের মধ্যে নিশ্চই কেউ মণি ডুবিয়ে রাখবে না। কিন্তু হীরা চুপ রইল। কোন কথা বলল না হীরা। কিছু একটা চিন্তায় এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে। জলে পা ডুবিয়ে বসে রইল গালে হাত দিয়ে।
একে একে সবাই চলে গেল। শুধু লালি আর নগেন রয়ে গেল সেখানে। হীরা চুপ করে বসে রইল জলে পা ডুবিয়ে। লালি দেখছিল হীরা কে। এই ছোঁড়া কে সত্যি ও বুঝতে পারে না। পরশু অব্দি এই সবে বিশ্বাস করে নি ও। কালকের পর থেকে এই রকম উৎসাহী হয়ে উঠেছে। কি ছেলে ও নিজের জানে সেটা। কিন্তু ওকে আর একা ছাড়া যাবে না। লালি ভাবল, উমা কাকি কে বলে আস্তে হবে ওই ছোঁড়া কে যেন একলা না ছাড়ে। এদিকে নগেন দাদু বেশ চুপ করে গেছে, লালির মুখ থেকে গত কালের পুরো ব্যাপার টা শোনার পর থেকে। লালি দেখল বেলা বেশ বেড়ে গেছে। ও হীরা কে তুলে উমা কাকির জিম্মায় রেখে দিয়ে আসার জন্য উঠল। আর দেখল নগেন দাদু ধীর পায়ে ঢুকে গেল বাড়ি। লালি হীরা কে জিজ্ঞাসা করল,
- কি গোয়েন্দা মশাই, বাড়ি যাবি না? স্নান করেছিস?
- উম?
- উম কি? ওঠ। অনেক বেলা হয়েছে। বাড়ি চল। খেয়ে দেয়ে আবার ভাবতে বসবি। আমি তো জানতাম ওই ', ভুল ভাল বকছে। কিচ্ছু নেই মণি। তাও আবার অশ্বথামার? যেমন তুই তেমন ওই ', । চল এবারে!!
হীরা অন্যমনস্ক ভাবে তাকিয়ে ছিল, লালির কথায় বলল,
- আচ্ছা তুমি নগেন দাদু কে কালকের ঘটনা বলার পরে দাদু কেমন চুপ করে গেল না? শুধু আস্তাবলের ব্যাপার টা ছাড়া বিশেষ কোন সাড়াশব্দ দেয় নি। তাই না?
- হ্যাঁ তাতে কি? সব দিকে নজর এই ছেলের। দাদুর মন খারাপ। দীনেশ কে দাদু ভালবাসত খুব। দাদুর বাড়িতে গাই দুইতে আসত দীনেশ।
- হুম হবে হয়ত। নাহ বাড়ি যাই। দুপুরে আবার ঘুম দরকার আমার। আজকের রাত টা সাবধান হয়েই থাকতে হবে আমাদের।
লালি শেষের কথা গুল অস্পষ্ট ভাবে শুনল। বুঝতে পারল না ও। মনে হলো যেন হীরা বলল, আজকের রাত টা সাবধানে থাকতে হবে। ও জিজ্ঞাসা করল,
- কি বললি?
- কিছু না। তুমি বরং একবার বগেন দাদুর বাড়ি যাও। মনে হয় উনি কিছু তোমাকে বলবেন।
- মানে? তুই কি করে জানলি?
- মনে হলো। আমার সাথে আর যেতে হবে না।
- ইশ, ভাত খেয়ে তো আর বের হবি না, ভোঁস ভোঁস করে ঘুমোবি। এই টুকুই তো আর থাকব তোর সাথে, আবার সেই বিকালে দেখা হবে। নগেন দাদুর বাড়ি না হয় পরে যাব একটু। এখন মায়ের ছেলেকে মায়ের কাছে ফেরত দিয়ে আসি।
বাড়িতে ঢুকতেই হীরা নিজের হাত টা লালির হাত থেকে সরিয়ে নিল। লালি থতমত খেয়ে দেখল সামনে উমা কাকি দাঁড়িয়ে।
উমা কেমন একটা চোখে দুজন কে দেখল। উমার যেন মনে হল লালি হীরার হাত টা নিজের হাতে নিয়ে আদর করছিল। উমা কে দেখেই হীরা হাত টা ছাড়িয়ে নিল। উমা লক্ষ্য করছে দুজনে বেশ কিছু টা সময় একলা একলা কাটায়। মায়ের চোখ, ব্যাপার টা যে অস্বাভাবিক, সেটা বুঝলেও, হীরা লালির সাথে প্রেম করছে এই ধারণা উমার হলো না। কারণ লালি কে উমা অসম্ভব ভালো বাসে। আর লালিও ছোট থেকে হীরার সাথে এই ভাবেই থাকে। গায়ে গায়ে লেগে থাকে।
এদিকে লালি উমার বিহ্বল মুখ টা দেখে হয়ত আন্দাজ করতে পারল, হীরার হাতে আদর করা টা কি উমা কাকি দেখে ফেলেছে? লজ্জার সাথে ভয় টা ও কাজ করল ওর মনে। কিন্তু সামলে নিল নিজেকে। সাথে সাথেই বলে উঠল,
- কাকি, নাও তোমার গুণধর কে দিয়ে গেলাম। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। সেই পেটকাটি থেকে নগেন দাদুর বাগান অব্দি। কান ধরে দিয়ে গেলাম চান করিয়ে খাইয়ে ঘুম পারিয়ে দাও পুচু টা কে।
উমা হেসে ফেলল,
- তুই ধরবি ওর কান? ছোট বেলায় পড়াতিস, কত দুষ্টুমি করত। কোলে নিয়ে বসে পড়াতিস। এই তো দেখলাম হাতে খানা ধরে নিয়ে এলি।
লালির মনে হলো, এবারে মেদিনী দ্বিধা হয়ে যাক আর ও ঝাঁপ দিক সেখানে। সামাল দিল হীরা। হীরা তখন একটা গামছা নিয়ে স্নান করতে যাচ্ছিল, থেমে গিয়ে বলল,
- এর মানে কি? আমাকে চান করিয়ে, খাইয়ে আর ঘুম পারিয়ে দিতে হয়?
লালি মুখ বেঁকিয়ে বলল,
- তা না তো কি? এখনো মায়ের কাছ ছাড়া শুস না। আমি সবাই কে বলে দেব দ্যাখ।
উমা লঙ্কা তুলছিল গাছ থেকে, মহাদেব কে খেতে দেবে। লঙ্কা তুলে কলের জলে ধুয়ে নিয়ে, হাসতে হাসতে বলল,
- বলিস না মা আমার। এখনো যত টুকু করতে দেয়, ওই সব বললে আর করতে দেবে না রে মা।
হীরা কলতলায় জল ঢালতে ঢালতে বলল,
- যাও তো!! বলগা!! না গো মা, তুমি ভেব না। আমি তোমার কাছেই শোব। কে কি বলল, আর আমি তোমার কাছ ছেড়ে অন্য কোথাও শোব, এমন বোকা আমি নই। হিংসুটে রে ভাই, আমি শুকিয়ে কেন যাই। আমার মন ভাল নেই তাই। বরং ওকে বলো, সেও চাইলে আমার মায়ের কাছে এসে শুতে পারে। আমি না হয় ওর কথা ভেবে আধ খানা মা ওকে দেব আমার। হিংসুটি। আহা ওর থেকে আরামের কিছু নেই। হরি হরি!!!
হুশ হুশ করে জল ঢালতে লাগল হীরা গায়ে।
- আর একজনের নগেন দাদুর বাড়ি যাবার কথা ছিল। সে যেন পুকুরের ধার দিয়ে না যায়। বড় রাস্তা ধরে যেন যায়।
কথা টা শুনেই লালি দৌড় লাগালো নগেনের বাড়িতে। মন টা কি মারাত্মক ভাল হয়ে গেল। নিজের মা এর ভাগ দেবে? মানে বিয়ে হলে তো, উমা কাকি লালির ও মা হবে। কি দুষ্টু বাবা। মায়ের সামনেই কেমন করে বলে দিল কথা টা। কেউ কিছু বুঝতেও পারল না। আসতে আসতে শুনতে পেল উমা কাকি বলছে,
- ভারী ভাগ দেনে বালা এলেন। আমি ওর ও মা। ও লাল, ছুটিস না পড়ে যাবি। ওই দেখ, পড়বি লো!!
লালি থামলই না। লজ্জায় থেমে গেলে এই মুখ আর ওদের কে দেখাতে পারবে না। কিন্তু হীরাদের দরজার কাছে এসে মনে পড়ল, হীরা বলছিল নগেন দাদু কিছু বলতে পারে ওকে। হীরা বুঝতে পারে এই সব কথা। লালির তো মনে হয় না কিছু! মানে লালি বুঝতেই পারে না কিছু। হীরাদের দরজা থেকে বেড়িয়ে মাথায় এল, হীরা ওকে বড় রাস্তা ধরে যেতে কেন বলল। ও আর ভাবল না। লালি বড় রাস্তা নিল। বেশ দুপুর হয়েছে। রোদ একেবারে নিজের মেজাজে। গাছের পাতা ঝুলে গেছে। লালি গাছের আড়ালে আড়ালে আসছিল নগেনের বাড়ি। কিন্তু হীরাদের পাঁচিলের কোন টা যেখানে বড় রাস্তা থেকে হীরাদের বাড়ির গলি টা শুরু হয়েছে, সেখানে আসতেই দেখল, কটি পিসি র সাথে একটা অচেনা লোক কথা বলছে। লালির গা টা গুলিয়ে উঠল একটা বিশ্রী দুর্গন্ধে। কটি পিসিও নাকে সাদা কাপড়ের আঁচল টা চাপা দিয়ে আছে। কটি পিসির বাড়ি . পাড়ার আগে, মুচী পাড়ায়। সুন্দর তালপাতার চাটাই বুনতে পারে পিসি। পিসির বোনা অনেক গুলো শীতলপাটি লালিদের বাড়িতে আছে। হীরা পড়তে বসবে বলে, লালি একটা বড় শীতলপাটি হীরা র বাড়িতে দিয়ে এসেছিল। নিজের ওড়না টা, নাকে চাপা দিয়ে এগিয়ে গেল পিসির কাছে। ওকে দেখেই কটি পিসি বলে উঠলো,
- দ্যাখ তো লালি কার খোঁজ করছে এই লোকটা। কি নাম বললে? অলকা না কি যেন একটা? কই গো বল?

21-07-2022, 02:06 PM
(20-07-2022, 03:34 PM)bourses Wrote: বাহ! পড়তে পড়তে হটাৎ করে মনে হলো যেন দূর্গেশগড়ের গুপ্তধনের সোনাদাকে দেখছি, ধাঁধার উত্তর খুঁজতে... কতটা মাথা খাটিয়ে পর্বগুলোর একে অপরের সাথে যোগসূত্রে আবদ্ধ করতে হয়েছে ভেবেই রোমাঞ্চিত হচ্ছি ম্যাডাম... ফাস্টো কেলাস... আর সেই সাথে লালীর উমার সামনে আচম্বিতে মুখোমুখি হয়ে গিয়ে হিরার হাত ছেড়ে "ধরণী দ্বিধা হও" মানসিকতা... উফফফফ... এক্সিলেন্ট যাকে বলে আর কি... তবে এই অলকাটির খোঁজ আবার অস্বথামা কেন করছে, সেটা জানার আগ্রহ বেড়ে গেলো যে... এমন জায়গায় এসে ছেড়ে দিচ্ছেন যে পরের পর্বটা না আসা অবধি শান্তি পাচ্ছি না...
clp);
ওহ অনেক ধন্যবাদ আপনাকে বোরসেস দাদা। হ্যাঁ এর পরে আর চারটে পর্বে শেষ হবে গল্প টা।
21-07-2022, 02:12 PM
(20-07-2022, 05:28 PM)nandini20002022 Wrote: osdaharon didi.... ki ki sob sundor porbo.. apnar baki golpo duto khub bhari. porini ekhono shudhu review dekhchilam. tatei mone holo porbo ki porbo na. kintu ei golpota ekebare durdanto. ish pujor somoye dite parten. pujo ta ei golpo ta porei kete jeto. duronto porbo. amar to lalir sathe hirar prem ta darun legeche. ki misti prem. bhabi prem hoyto emni i hoy sobar jonyo. amra hariye feli nijeder doshe. ar baki roilo rohosyo bhed, tate apni eksho te eksho. apnar charidike obadh goti mone hocche. ki durdant porrbo ta. onek onek bhalobasa roilo ar shroddha roilo apnar upore.
খুব ভালো ভালো কথা লিখেছ বোন। অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা নিও
21-07-2022, 02:13 PM
(20-07-2022, 06:15 PM)nextpage Wrote: পড়তে পড়তে বারবার নিজেকে গোয়েন্দা মনে হচ্ছিলো, এই বুঝি নিজেই আটঘাট কোমর বেঁধে নেমে পড়বো সত্য উদঘাটনে। একের পর এক রহস্যের পর্দা উন্মোচন করে ধাঁধার উত্তর গুলো মিলিয়ে যাবো।
শুধু আমার নয় হযতো বাকি পাঠকেরও মনের কোনে এমন আকাঙ্খা নিশ্চয়ই জেগে উঠেছে আর এটাই এই পর্বের সার্থকতা...
অশ্বথামা গ্রামে ঢুকেছে দিনের বেলায় হয়তো নগেন জ্যাঠার খোঁজে.... সামনে বড় বিপদ
বাহ একদিন তুমিও এই সব ছাই পাঁশ লিখে ফেলতে পারবে। লজিক সেন্স মারাত্মক তোমার। কেন সেটা বললাম না।
21-07-2022, 02:27 PM
(20-07-2022, 08:04 PM)Baban Wrote: উফফফফ গোয়েন্দা গুলোর গোয়েন্দাগিরি, সত্যিই কেমন যেন ভালো লাগলো ওই অংশটা। হ্যা যদিও ব্যাপারটা গুরুতর কিন্তু ওই সবার অমন করে মাথা খাটিয়ে খোঁজাখুঁজি আর মগজাস্ত্রের প্রয়োগ সাথে আবার এক ভালোবাসার মানুষের হাত ধরা, মাতৃত্ব, কোলে বসিয়ে পড়ানোর অতীত আবার মায়ের ভালোবাসার আর মমতার ভাগ, লজ্জায় একটি নারীর পালিয়ে যাওয়া আর শেষে একটা লোকের আবির্ভাব। কারে যেন খুজতাসে! উফফফফফ পুরো কাঁপিয়ে দিচ্ছ তো ❤
হ্যাঁ এই মাথা খাটিয়ে বের করতে তাঁর ও ইচ্ছে করে। হয়ত বুদ্ধিশিরোমণি আছে বলেই উনি সব জানেন।
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)