Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.
গল্পের কাহিনী
10.00%
2
10.00%
গল্পের গতি
0%
0
0%
গল্পের গতি এবং কাহিনী
85.00%
17
85.00%
গল্প টি ভালো লাগছে না
5.00%
1
5.00%
Total
20 vote(s)
100%
* You voted for this item. Show Results

Thread Rating:
  • 100 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্তCompleted

Showing only the posts of nandanadasnandana: 222 of 494 posts. Show all posts
#21

(05-06-2022, 06:22 PM)sudipto-ray Wrote:  দিদির এরকম ভালো প্রতিউত্তরে উনি যদি নিজের ভুল কিছুটা বোঝেন। যদিও সেটা প্রায় অসম্ভব। তবে হ্যা, একটা গ্রুপ অবশ্যই আছে, যারা এগুলো করে বেড়াচ্ছে। এদের মতো অসুস্থ মস্তিষ্কের লোকদের ক্ষেত্রে একটা জিনিসই করার থাকে, " JUST IGNORE ".

হ্যাঁ ইগ্নোর ই করি তো। কিন্তু রাগ রিষ রাখতে পারি না মনে। সে আবার আসলে ভাই ই বলব। কি হবে এখানে ঝগড়া করে বলুন তো। এখানে আধিপত্য নিয়েই বা কি হবে? সাধারণ হয়ে থাকতেও একটা মজা লাগে। ভালো লাগা থাকে। সবাই থাকুক নিজেদের মতন লেখা নিয়ে, নিজেদের ইচ্ছে মতন গল্প পড়া নিয়ে। আনন্দই তো সবাই পেতে আসে। ভালো থেকো ভাই।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

আগামী কাল থেকে শুরু হচ্ছে বাঘমুড়োর আতঙ্ক। আতঙ্ক থাকলে তার নিরসণ ও আছে। ঘটনা তৈরি হয়, জীবনের কম্পন থেকে , অসীম সম্ভাবনার মধ্য দিয়ে আর সেই ঘটনার পরিপ্রেক্ষী তে তৈরি হয় অনন্ত নিরসণ পথ। দেখা যাক কি হয়। 
[+] 6 users Like nandanadasnandana's post
Like Reply
#23

(07-06-2022, 12:07 PM)Baban Wrote:  আবার না মোচড় লাগে  Big Grin
তিনটে গল্পই (including রূপান্তরিতা) যা মোচড় দিয়েছে উফফফফফ!! তবে লেখিকার সেই ক্ষমতা আছে বলেই না সেটা করতে পেরেছে  clp);অপেক্ষায় ♥️

না না মোচড়ের কাহিনী নয় এটা। একটু ভিন্ন স্বাদের গল্প। আশা করি ভালো লাগাতে পারব
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#24

(07-06-2022, 12:31 PM)muntasir0102 Wrote:  দশটা ভালো মন্তব্যের মাঝে দু-একটা খারাপ মন্তব্য হয়তো থাকতেই পারে।আমরা সেগুলোকে গুরুত্ব না দিলেই হয়।এদেরকে গুরুত্ব দিলে এরা আরো বেশি করার চেষ্টা করে,যখন দেখবে কেউ ওদেরকে গুরুত্ব দিচ্ছে না তখন নিজেই লজ্জা পেয়ে যদি এইসব একটু কম করে ক্ষতি কি।

হ্যাঁ ভাই ঠিক বলেছ। আমি আর ওই সব ভাবতেও চাই না। কেউ যেন সব কমেন্ট গুলো কে মুছে দিয়েছে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#25

(08-06-2022, 12:55 AM)muntasir0102 Wrote:  রোমান্স আর কিছু  দুষ্টু মিষ্টি খুনসুটি থাকবে তো?

দেখা যাক। কি হয়। হে হে
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#26

[Image: 20220610-162806.jpg]

 বাঘমুড়োর আতঙ্ক


(এই গল্পের বেশ কিছু রেফারেন্স মহাভারত থেকে নেওয়া। নানা পুরাণ ইতিহাস থেকে নেওয়া। মিল আছে। সেটা এই কাহিনীকে প্রতিষ্ঠা করতে করা। নিছক কাহিনী হিসাবে নেওয়াই ভাল। এর সাথে সত্যতার কোন সম্পর্ক নেই। )

অনেক সময়, বহু কাহিনী বা গল্প আমাদের ভিতর দিয়ে চোরা স্রোতের মতন , প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। হয়ত কোন সত্যি ঘটনা, কোন নায়ক, অন্তর্মুখী স্রোতের টানে, কল্পকাহিনী হয়ে বা সেই নায়ক মহানায়ক হয়ে আমাদের মধ্যে বিরাজ করে। আমি চিরকাল ই ভেবেছি, আমরা কোন প্রতিমা বা মূর্তি কে পুজো করি না। সেই প্রতিমা বা মূর্তির ভিতরে যে ত্যাগ, সাহস, ভালোবাসা ইত্যাদি নানান গুণের কাহিনী লুকিয়ে আছে, আমরা তার পুজো করি। হয়ত না জেনেই করি পুজো। কিন্তু তলিয়ে দেখলে দেখা যাবে সেটাই যেটা আমি উল্লেখ করলাম। সেই কাহিনীর ভিতরে যে সব নায়ক বা নায়িকা থাকেন, তাদের নানান গুণাবলী কে আমরা পুজো করি। নায়কের বীরত্ব কে নয়, পুজো করি সেই বীর হবার জন্য তার অধ্যাবসায় কে। বা সেই বীর এর জগতের কল্যানে নিজেকে ব্রতী করার সিদ্ধান্ত কে। নায়িকার সৌন্দর্য্য কে নয়, তাঁর সন্তান বা স্বামীর ভিতরে আগুন জ্বালিয়ে দেবার মাহাত্ব্য কে পুজো করি। কোন বৃদ্ধের জ্ঞান কে নয়, সেই বৃদ্ধের সংসাররূপ বিশাল ঘানি কে ক্ষমা ও মানসিক শক্তির মাধ্যমে , সেই সংসার কে টিকিয়ে রাখার প্রক্রিয়া কে পুজো করি। শিব কে নয় পুজো করি তাঁর সংহারতার উদ্দেশ্য কে। ব্রহ্মা কে নয় পুজো করি তাঁর সৃজনশীলতা কে। নারায়ন কে নয়, পুজো করি বিশাল সৃজন কে রক্ষা করা এবং ভালবাসায় নত হবার বিশেষ গুণ কে। সরস্বতী কে নয়, পুজো করি তাঁর শিক্ষা নেবার এবং দেবার গুণ কে। লক্ষী নয়, পুজো করি তাঁর সম্পদ স্বরূপ কে। যাতে করে আমরা ভাবতে পারি , সম্পত্তি নয় সম্পদ হলো জীবনের আসল।

যাই হোক এই গল্প বিশাল কিছু না। তেমন ই এক নায়ক কে নিয়ে লেখা যে বঞ্চিত হয়েও কাঁদে নি। নিজের কাছে যা পেয়েছে সেই নিয়েই বড় হয়েছে। লৌকিক আলৌকিকের মিশেলে বানানো এই গল্প কাল্পনিক। কোন মিল নেই বাস্তবের সাথে। কিন্তু কাল্পনিক কাহিনী ও বাস্তবের রাস্তায় চলে। বা উলটো টা। কখনো কখনো বাস্তব কল্পনার থেকেও অতিলৌকিক হয়। কাল্পনিক চরিত্র কে ও হাঁটতে চলতে হয়। তাকেও ফিজিক্স মেনে চলতে হয়। কারন জ্ঞান তো শ্বাশত। কেউ যদি উড়তেও পারে তাকেও, গ্রাভিটি কে মেনেই উড়তে হবে। তাতে তার শক্তিক্ষয় হবে মারাত্মক, তাতে সে সুপারম্যান ই হোক না কেন? এখন তো দেখি প্রতিটা সুপারম্যান গল্পেও ব্যাখ্যা দেওয়া হয় কেন সুপারম্যান আমাদের পৃথিবী তে উড়তে পারে। সেটা শ্বাশততা মেনেই জ্ঞান দেয় আমাদের ওরা। তাই কাল্পনিক নায়ক কেও ভালবাসতে হয়, খেতে হয়, প্রাত্যহিক কাজ ও করতে হয়। কাজেই গল্প যতই কাল্পনিক হোক না কেন, তাঁর ক্রিয়া এবং ক্রীড়া কোন টাই জ্ঞান এর বাইরে হয় না। এ গল্প ও তেমন ই এক গল্প। আমাদের ভিতরে লুকিয়ে থাকা নানান গুণের গল্প, যাদের আমরা পুজো করি আর দূর থেকে ভাবি, ইশ যদি আমিও পেতাম এমন ক্ষমতা। শুরু হয় অধ্যাবসায়। মানুষ ভগবানে পর্যবাসিত হয় সেই অধ্যাবসায়ের পরে। এমন উদাহরণ ভুরি ভুরি আছে আমাদের চারিপাশে। কেন, আমরা মহাপ্রভু কে দেখিনি? দেখিনি, কেমন কিশোর বয়সেই, সেই সময়ের বিশাল বিশাল পন্ডিত দের তর্ক যুদ্ধে ধরাশায়ী করে এক অমিত প্রকান্ডতায় নিজের আত্মপ্রকাশ করেছিলেন? তৎকালীন নবাব হুসেন শাহ, নিজের প্রাসাদে কাউকে দেখতে না পেয়ে, ছাদে উঠে দেখেন, কি বিশাল মানুষের মেলা নিয়ে এগিয়ে চলেছেন মহাপ্রভু মানুষের গান গাইতে গাইতে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে। এ তো গেলো মধ্যযুগীয় কথা। তারপরে মুঘল দের সময়ের তানসেন? ইতিহাস সাক্ষী আছে তার গুণের মাহাত্ব্যে সমগ্র ভারত কেমন করে মগ্ন হয়েছিল। বা আধুনিক যুগের উস্তাদ বিসমিল্লাহ খান। কে না তার সানাই শুনে চোখের জল না ফেলেন নি? খেলায় মারাদোনা, মেসি, পেলে ,শচীন, ব্র্যাডম্যান, পকেট হারকিউলিস, টাইসন, রবি ঠাকুর, নজরুল, সুকান্ত আর কত নাম করব? এঁরা সবাই ভগবান তূল্য গুণ নিয়েই জগতে বেশ কিছু সময় কাটিয়েছেন বা কাটাচ্ছেন।

এখানে বিতর্ক আসবে অনেক, তাই বলে রাখি, ভগবান মানে আমরা ভাবি সর্বগুণসম্পন্ন একজন কেউ। কিন্তু বেসিক পার্থক্য হলো, গুণ মানুষের কাজে না এলে, তখন ভগবান না হয়ে তাকে অসুর গোত্রে আমরা ফেলে দি। বস্তুত দেখতে গেলে সাধারণ মানুষ ই ভগবান আর অসুরের মধ্যেকার একটা লাইন। সম গুণসম্পন্ন রাবণ আর হনুমান। একজনের শক্তি অসীম অন্যজন বরপ্রাপ্ত ছিলেন কারোর বধ্য হবেন না। একজনের প্রাণ কাঁদত অন্যের দুঃখে, আর অন্যজন অন্যের দুঃখ কেই নিজের শক্তি বানিয়েছিলেন। একজনের শক্তি বাঁধা ছিল করুণার বাঁধ দিয়ে আর একজনের শক্তি স্বর্গ মর্ত্য পাতাল এক সাথে গেঁথে ফেলেছিল। দুজনাই এক প্রকার অমর। তথাপি একজন অসুর অন্য জন আমাদের কাছে ভগবান। কারণ, একজন মানুষের কল্যানে ব্রতী ছিলেন অন্যজন নিজের সমৃদ্ধি দেখেছেন শুধু। অদ্ভুত লাগে। সম ভাবে পারদর্শী হয়েও একজন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, নিজের কপিধ্বজে চড়ে অঞ্জলীক কে ধনুকে জুড়ে আকর্ণ ছিলা টেনে অপেক্ষা করছেন শত্রুর, আর অন্য জন কে চোখের জল নিয়ে, নিজের পূর্ব কর্ম মনে করতে করতে ভয়ঙ্কর অঞ্জলীক অস্ত্রের প্রহর গুনতে হচ্ছে। বেশী পারদর্শী হয়েও একজন ভাঙ্গা উরু নিয়ে মৃত্যুর প্রহর গুনলেন আর অন্য জন , পাঁচ ভাই আর স্ত্রী কে নিয়ে মহাপ্রস্থানে রওনা দিলেন।

ক্ষমতা থাকা গুরুত্ব পূর্ণ নয়। বা ক্ষমতা করায়ত্ব করাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, সেই ক্ষমতার ব্যবহার। সেই ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত সাধারণ নর কে নারায়ণ মানায় আর সেই নর কে অসুর বানায় সেই সিদ্ধান্তই। যাই হোক গল্পের উপজীব্য এই সব কথা নয়। বা এটা একটা নেহাত ই গল্প। কিছুই হয়ত নেই এই গল্পে। আপনাদের যদি ভালো লাগে তবে তো সোনায় সোহাগা আমার কাছে।                                                 
                                                                                 শুরু প্রথম পর্ব

জঙ্গল শেষ হলেই গ্রামের রাস্তা শুরু। রাস্তা মানে কোন পাকা রাস্তা নয়। আবার পায়ে চলা সামান্য সুতো ও নয়। মোটামুটি গরুরগাড়ি চলতে পারে এমন রাস্তা। রাস্তার দুই দিকে ধুলো বালি আর মাঝে ঘাসের লম্বা রেখা চলে গেছে যতদুর রাস্তা দেখা যায়। দুই দিকে জমা করা কুচো পাথরের ছোট ছোট ঢিপি। হয়ত পাকা করার প্রচেষ্টা হয়েছিল কোন এক কালে। রাস্তার দুই ধারে ছোট ছোট গুল্ম বা একটু বড় গাছের সারি। কুল ,বাতাবী লেবু, ছোট ছোট ফুল গাছ এর সারি। দেখতে গেলে কাঁটা জাতীয় গুল্মের সংখ্যাই বেশী।  দুই ধারে ছোট ছোট পুকুরের মেলা। পদ্ম শালুকে ভর্তি থাকে। বর্ষাকালে কুল ছাপিয়ে পুকুরের জল রাস্তায় উঠে পরে। রাস্তা টা জঙ্গলের শেষ প্রান্ত থেকে শুরু হয়ে চলে গিয়েছে প্রায় গ্রামের শুরু অব্দি। আর জঙ্গলের ভিতরে এবড়ো খেবড়ো রাস্তা। শীতে ন্যাড়া ,বর্ষায় কর্দমাক্ত আর অন্য সময়ে ঘন ঘাসে ঢাকা। বাঘমুড়োর জঙ্গল নামে কুখ্যাত এই জঙ্গল। আর গ্রামের নাম বাঘমুড়ো। এখন গ্রামের নামে জঙ্গলের নাম হয়েছিল নাকি, জঙ্গলের নামে গ্রামের নাম বলা মুশকিল। তবে ঐতিহাসিক রা বলেন গ্রামের নামে জঙ্গলের নাম হয়েছিল। সেও না জানি কত পুরোন ইতিহাস তা কেউ বলতেও পারে না।

কথিত আছে এই দুইশত বর্গ কিমি জুড়ে থাকা জঙ্গলে এক কালে বাঘের উৎপাত বেশ ছিল। তবে কালের থাবায় বাঘ এখন আর নেই। তাও আছে কিনা কেউ বলতে পারে না।জঙ্গলের মাঝ বরাবর গরুর গাড়ি চলা রাস্তা দিয়ে দিনের বেলায় ভয়ে ভয়ে মানুষ চলাচল করলেও সুজ্জি মামা একটু ঢলে পরলেই কেউ আর ওই দিক মাড়ায় না। এই জঙ্গল কুখ্যাত কেন, তা এই পথিক দের জিজ্ঞেস করলেই ভাল হয়। ভয়ের পরিমাপ টা বোধকরি ভাল বোঝা যায়। কিন্তু আমি যা জানি সেটা বললেও খুব কম কিছু হবে না। জঙ্গলের ভিতরে খুব ঘন গাছের সারি নেই। বরং একটু ফাঁকা ফাঁকা। মাঝে মাঝেই বিশাল বিশাল জলা। সেই জলায় জল বেশী থাকে না। হয়ত কোমর সমান জল। কিন্তু সমস্যা হলো এই জলার পাঁক। সে এক ভয়ানক দলদল। একবার পরলে সেখান থেকে বেড়িয়ে আসা অসম্ভব। জলার মধ্যে দুই মানুষ সমান উঁচু ঘাসের ঘন পর্দা। যতই গভীরে যাওয়া যায় ঘাসের ঘনত্ব বাড়তে থাকে। তখন তলায় পাঁক আর গায়ে তলোয়ারের মতন ঘাসের ধারালো গা। জলে কুমীর ডাঙ্গায় বাঘের মতন, ক্ষতবিক্ষত হয়ে পাঁকে আটকে মৃত্যু হয় ওখানে আটকে পরা মানুষ বা জীব জন্তুর।

এ এক অদ্ভুত অভিজ্ঞতা। কথায় বলে যদি আমরা কোন জায়গার মাহাত্ব্য আগে থেকে জেনে গিয়ে থাকি, তবে ভয় বা ভক্তি আসা টা স্বাভাবিক। যেমন আমরা যদি জানি, অমুক জায়গায় অমাবস্যায় রাতে গেলে গা ছম ছম করে। সেইটা জানার পরে সাধারণ সময়েও লোকের গা ছমছম করা স্বাভাবিক। কারন সেই জায়গা এবং সেই জায়গার মাহাত্ব্য আমাদের মন কে অনেকাংশে অধিকার করে রাখে। ভারী পরিবেশ সাধারণ সময়েও মানুষের মনের মধ্যে অলীক কল্পনার জন্ম দেয় আর পরিস্থিতির গুরুত্ব মাথার মধ্যে আঁকা হয়ে থাকে। কিন্তু অজানা মানুষ অজানা জায়গায় গিয়ে এই ভয় টা কম ই পায়। গা ছমছমানি টা থাকে না। কিন্তু এই জলার ব্যাপার হলো দিনের বেলাতে কোন অঘটন না ঘটলেও , একটা দম বন্ধ করা ভয় চেপে বসে থাকে পরিবেশে।কেমন একটা অজানা শূন্যতা। চমচমে রোদ্দুরেও মনে হয় বড় বড় ঘাসের ঘন পর্দার ওপার থেকে এক জোড়া চোখ যেন অনবরত দেখে চলেছে পথিক কে। বার বার ঘাড় ঘুরিয়ে পথিক তখন দেখে। দুইদিকের জলার জলে কার যেন , অতি ধীরে জল কেটে কেটে, পথিকের পাশে পাশে সমান্তরালে যাবার শব্দ। খুব ধীরে যেন কেউ নজরে রাখছে পথিক কে। তাকিয়ে দেখলে পথিক দেখে, কেউ যেন আসছিল সন্তপর্নে , কিন্তু সহসা সে অদৃশ্য হয়ে গেছে। দেখে বোঝাই যায় জলের মধ্যে দিয়ে কোন ভারী কিছু এগিয়ে আসার পরে জলের আলপনা, জলার পাড়ে রাস্তায় এসে শনৈঃ শনৈঃ  ধাক্কা মারছে। তখন  প্রচন্ড গরমেও, জ্বর আসার মতন, শরীরে ঠাণ্ডার কাঁপুনি আসে। শিরশির করে ওঠে ব্রহ্মতালু। উফ সে এক ভয়ানক ব্যাপার। এখানকার লোকেরা জানে, তাই একলা নয়, দল বেঁধে জলা আর জঙ্গল পার করে। এতো খানি ভয় নিয়ে এই রাস্তা কেউ পার করে না।

আর রাতের বেলায় তো কথাই নেই। কোন বিশেষ তিথি না। এই জলার আবহাওয়া রাত হলেই বদলে যায়। অসম্ভব শীতলতা বিরাজ করে জলা আর জলা চিরে যে রাস্তা বয়ে গেছে তার উপরে। জলার উপরে পুরু কুয়াশার আস্তরণ পরে যায়। ঠান্ডার ধোঁয়া রাস্তা অব্দি উঠে আসে। এতো গাছ পালা, কিন্তু সকলেই যেন স্থির হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হয় কোন পটে আঁকা সাদা কালো ছবি। চাঁদ থাকলে মনে হয়, কেউ লাল রঙ করে দিয়েছে চাঁদের গায়ে। রক্তপিপাসু পিশাচের মতন লাগে তখন আমাদের প্রিয় চাঁদ খানা কে। মনে হয় রাস্তার দুই ধারে অন্ধকারে ওঁত পেতে আছে অগনিত বিপদ। জলার জল চাঁদের আলোয় লাল প্রতীত হয়। মনে হয় হাজার হাজার বছরের, হত্যার সব রক্ত জলের সাথে মিশে এমন লাল রঙ ধারণ করেছে। কিছু হবার দরকার পরে না, ওই হেন পরিস্থিতি তে কোন অভাগা পথিক এমনিতেই মৃত্যু বরণ করে। নরক তো কেউ দেখিনি আমরা, কিন্তু পৃথিবীর বুকে এই ছোট্ট নরকের ভয়াভহতা কম কিছু না।

এই জঙ্গলের নাম বাঘমুড়ো হবার কারন হিসাবে অনেকে অনেক কথা বলে। আমিও জানি কিছু কিছু। আমি তো আজ থেকে না, এই গ্রামের সেই শুরু থেকে আছি। এই গ্রামের ধুলোকনায়, এই গ্রামের মানুষের মনে, এই গ্রামের গাছে গাছে, পাখীদের কলতানে, বাচ্চাদের কান্নায়, মায়ের আদরে আমি আছি। আমি আছি শ্মশানে, আমি আছি বুড়োগাছে ভালো আত্মা দের সাথে, আমি আছি, প্রতিটা মায়ের চিন্তায়, বাপের শ্রমের মধ্যে লুকিয়ে। যাই হোক আমার কথা থাক, বরং এই গ্রামের কথা বলি।

 মহাভারতের সময়ে রাজসূয় যজ্ঞ করেছিলেন সম্রাট যুধিষ্ঠির। সেই সময়ের এক মর্মান্তিক কাহিনীর দায় ভার বয়ে নিয়ে চলেছে এই গ্রাম। তবে সে এক দেখার মতন যজ্ঞ ছিল বটে। যারা জানেন না তাদের বলি, এই ঘটনা পান্ডব দের জতুগৃহের পর, বক রাক্ষস কে বধ করে , পাঞ্চাল এ গিয়ে পাঞ্চালী কে বিয়ে করার পরে হস্তীনাপুরে ফিরে এসে, রাজ্য দুই ভাগ হয়ে যাবার পরের ঘটনা। পান্ডব রা , বিশেষ করে অর্জুন, কৃষ্ণের সহায়তায় খান্ডব বন দহন করে সেই ছাই এর উপরে ইন্দ্রপ্রস্থ স্থাপনা করে। এই যজ্ঞ তার সমসাময়িক ঘটনা। ভারতবর্ষের যেন কোন রাজ্য বাদ ছিল না, যেখান থেকে রাজা, রানী এবং পরিষদ রা আসেন নি ইন্দ্রপ্রস্থে। যদদূর খবর পৌঁছেছিল, তত দূর থেকেই ভিক্ষুক দের আগমন হয়েছিল সেই যজ্ঞে। হিমালয় থেকে শুরু করে , সমুদ্রের অতলতলে তপস্যারত প্রায় সকল মুনি ঋষি দের আগমন হয়েছিল। স্বয়ং ব্যাসদেব এসেছিলেন বহু মুনিঋষি সহ যজ্ঞের পূন্য অর্জন করতে। আকাশ থেকে দেবতারা দেখছিলেন এই যজ্ঞ, সাক্ষী হতে চাইছিলেন সেই মহাযজ্ঞের। আর ভারতের সমগ্র বীর এক ডাকে উপস্থিত হয়েছিল সেই যজ্ঞ সামনে থেকে দেখতে।  

এই মহাযজ্ঞ পান্ডব দের স্বর্গীয় পিতার ইচ্ছানুসারে হয়েছিল। যজ্ঞের প্রাক কালে কম ঝঞ্ঝাট পোয়াতে হয় নি পান্ডব দের। সব থেকে বড় কাঁটা ছিল মহারাজ জরাসন্ধ। কংসের শশুরমশাই ছিলেন উনি। তখন ভারতের একমাত্র হস্তীনাপুর ছাড়া অমন সাগরসম সেনার বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা, কারোর ছিল না। জতুগৃহ ঘটনার পরে, পান্ডবহীন হস্তীনাপুরের বুক ও বুঝি কাঁপত জরাসন্ধের সাথে সমুখ সমরের কথায়। এই হেন জরাসন্ধ কে সমুখ সমরে পরাস্ত করা সম্ভব নয় বুঝেই, ছলে,  দ্বৈত যুদ্ধে ডেকে পঞ্চদশ দিনে জরাসন্ধ কে বধ করেছিলেন ভীমসেন। আর রিষভের কৃপা তে মুক্তি পেয়েছিল অগুনতি রাজা, যারা বন্দী ছিলেন জরাসন্ধের কারাগার এ। কাজেই সেদিনে পান্ডব দের ভালোবাসা এবং বশ্যতা স্বীকার করেছিল সমগ্র ভারত। স্বয়ং দানরাজ কর্ণ ও ভীমের পরাক্রমে , ভালোবেসে অনেকানেক উপঢৌকন দিয়েছিলেন যজ্ঞের প্রয়োজনে। দেব, দানব, দৈত্য, রাক্ষস, যক্ষ, নাগ কেউ ই বাকী ছিলেন না আসতে। রাক্ষস কূল এবং নাগেরা তো আত্মীয় ছিলেন পাণ্ডবদের।

স্বয়ং রিষভ, আমার কৃষ্ণ, পদ সেবা করে দিয়েছিলেন অভ্যাগত মুনি ঋষি দের। তার সেই সেবক মুর্তি দেখে গলে গিয়েছিলেন তৎকালীন বুদ্ধিজীবি রা। ঢের ঢের আশীর্ব্বাদে ভরিয়ে দিয়েছিলেন পান্ডব এবং রিশভ কে। যজ্ঞের জন্য উপস্থিত শত সহস্র পুরোহিত এবং ঋষি রা ক্রমাগত মন্ত্রোচ্চারণে সমগ্র রাজ্য কে যেন এক দিব্য আবহাওয়ায় ঢেকে দিচ্ছিলেন। খান্ডবপ্রস্থের গহীন জঙ্গল কে কেটে তৈরি ইন্দ্রপ্রস্থের উর্বর জমির স্বাদ নিতে, সেখানে বসবাস করতে, ভারতের বহু জায়গা থেকেই সাধারণ মানুষ ভিড় করছিলেন ইন্দ্রপ্রস্থে। বহুদিন খান্ডবপ্রস্থের জঙ্গলে একাকী থেকে,পান্ডব রা জেনে গেছিলেন, রাজ্যে, মানুষের কত প্রয়োজন। স্বাগত জানাচ্ছিলেন সেই সকল ব্যক্তি বর্গ কে নিজের রাজ্যে স্বয়ং কনিষ্ঠ পান্ডব। হ্যাঁ সে এক দেখার মতন যজ্ঞ ছিল বটে।

সেদিনে, পিতামহ ভীষ্মের পরামর্শে , আর ধর্মরাজের আদেশে, শ্রী কৃষ্ণ কে নির্বাচিত করা হয়েছিল, উপস্থিত সকল মহারাজার মধ্যে প্রধান পুরুষ হিসাবে অর্ঘ্য দেবার উদ্দেশ্যে। না না আমার আপত্তি ছিল না। অমন যুগপুরুষ, প্রধান হবেন না তো কে হবেন। কমনীয় হয়েও যিনি ছিলেন অজেয়। দেব, দানব, আদিত্য, মানব, রুদ্র কেউ তাকে কোন দিন পরাজিত করতে পারে নি। না জ্ঞানে পরাস্ত করতে পেরেছিল না পেরেছিল সামর্থ্যে। জ্ঞানের আধার হওয়া সত্ত্বেও যিনি ছিলেন নব্য বালকের মতন সরল।  সবাই কে ভালোবেসেও যিনি ছিলেন ভালবাসা থেকে অনেক দূরে। মায়ের সর্বাধিক আদরের হয়েও যিনি ছিলেন সবার আদরের। রাজা না হয়েও যিনি সম্রাটের প্রণাম-যোগ্য ছিলেন। মধুর মতন বচন দিয়েও যিনি মহাবিশ্ব শাসনে রাখতেন। যার সামান্য আঙ্গুলের চাপে ধরা বিদীর্ন হয়ে যেত।সামান্য মাথার বলিরেখা সহস্র আগ্নেয়গিরি বিস্ফোরণের মতন ক্রোধের জন্ম দিত। যার বুদ্ধিতে , কৃপা তে মরুভূমি তেও সবুজ সোনা ফলত, যার কৃপাদৃষ্টি তে খান্ডবপ্রস্থের মতন গহীন জঙ্গল ও আজকে বিশাল অভিজাত জনপদে পরিনত হয়েছে, সেই সকল গুনের আধার যিনি সেই পুরুষ প্রধান হবেন না তো কে হবেন। আমার কেন ওখানে উপস্থিত কারোর তো আপত্তি ছিল না।

আপত্তি ছিল শুধু একজনের। তার নাম ছিল শিশুপাল। শিশুপালের আপত্তি ছিল। বড় অহংকার ছিল শিশুপালের। শার্দুলের মতন গর্দান ছিল তার। ভরসা ছিল নিজের উপরে। আজীবন অজেয় শিশুপাল অহংকারের বশে শুধু মোহন কেই অপমান করল না, করল সেখানে উপস্থিত সকল বিজ্ঞজন কে। ভীষ্ম কে অপমান করল নপুংসক বলে। পঞ্চপাণ্ডব কে শাপিত বলে অপমান করল। সতী কুন্তী কে বাজারের বলতেও দ্বিধা করল না শিশুপাল। মহারানী পাঞ্চালী কে বেশ্যা বলে ফেলল শিশুপাল। আর রিষভ কে তো অপমানের উপরে অপমান করতে ছাড়ল না।চোর, কুচক্রী, শয়তান, কৃতঘ্ন কত কিছুই না বলে ফেলল নিমেষেই শিশুপাল। অথচ এই শিশুপাল হলেন কৃষ্ণের পিসির ছেলে। কম বীর ছিল না শিশুপাল। জরাসন্ধের মতন বিশাল রাজা , শিশুপালের মতন রাজা কে নিজের সেনাপতি রাখতে পেরে ধন্য ছিলেন। চেদী রাজ শিশুপাল আক্ষরিক অর্থেই মহান বীর দের মধ্যে একজন ছিলেন সেই সময়ে।

বারংবার মানা সত্ত্বেও যখন শুনল না মানা তখন পদ্মনাভ তাকে সাবধান করেছিলেন। কিন্তু সে অহংকারী শুনবে কেন? সে তো শুধু মোহনের বাঁশী দেখেছিল। শুনেছিল কেমন করে সে গোকুলে বাঁশী বাজিয়ে গোপাল হয়েছিল। যে আঙ্গুল বাঁশী তে মোহন সুরের ঝংকার তুলত, সেই আঙ্গুল যে সুদর্শনের মতন ভয়ানক অস্ত্র কেও বাগ মানায় সে খবর সেই দুষ্ট জানত না। মানত না বালক অবস্থাতেই গোবর্দ্ধন পর্বত কে কড়ি আঙুলে, সামান্য তৃণর মতন তুলে সমগ্র বৃন্দাবন কে রক্ষা করেছিলেন আমার মধুসূদন। বিশাল রাজসভা। সেই সভামধ্যে বাঘের মতন গর্জন করছিল শিশুপাল। আর আমার কৃষ্ণ খুঁজছিলেন চাকা। এক খানা বিশাল চাকা। ভেবেই নিয়েছিলেন, চাকা সমগ্র মানব সভ্যতা কে প্রাচীন কাল থেকে এই সভ্য কালে নিয়ে এসেছে। চাকাই সেই জিনিস যা মানুষ কে স্থির থেকে গতিবান করেছে। কাল এর সাথে সামঞ্জস্য রেখে চাকাই মানুষ কে সভ্য করেছে, তাই এই চক্রের ফাঁদেই, এই শিশুপাল নামক অসভ্য দৈত্য কে চিরকালের জন্য শুইয়ে দিতে হবে। চাকাই পারে এই অসভ্যতা কে সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে।
হয়ত বা দেখেও ফেলেছিলেন তিনি, স্ফটিকের বিশাল সভার গাত্রে প্রথিত আছে প্রভুত বিশাল বিশাল রথচক্রের কেন্দ্র। কেই বা বলতে পারে, হয়ত ময় দানব এই দিনের জন্যেই সভায় সৌন্দর্য্যের জন্য সেই সুবিশাল চক্র গুলি কে সুসজ্জিত রেখেছিল। পলক ফেলার আগেই গরুড়ের থেকেও দ্রুত লাফ দিয়ে, স্ফটিকের মসৃণ সভাগাত্রে কোন আলৌকিক বলে যেন আটকে গেলেন কৃষ্ণ। তার পদভারে যেন অমন শক্তিশালী সভা ও কাঁপতে শুরু করেছিল। কে বলবে কৃষ্ণের, অমন সুন্দর দুই পদযুগলের এমন ক্ষমতা?  বেচারী শিশুপাল। ধারনাতেও আসে নি, কৃষ্ণ জগতের ভালর জন্য সব কিছু করতে পারেন। যেমন পারেন, উন্নতির জন্য, রণছোড় বদনাম নিয়ে মথুরা ত্যাগ করতে, ঠিক তেমন ভাবেই পারেন, জগতের ভালর জন্য নিজের পিসির ছেলে শিশুপাল কে বধ করতে। তারপরে ওই অবস্থাতেই, শ্রী কৃষ্ণ, সভা গাত্রে ঝুলিয়ে রাখা বিশাল রথচক্র বাম হাতে দেওয়াল থেকে নামিয়েই ছুঁড়ে দিলেন শিশুপালের দিকে তীব্র গতিতে। শত শত বাজের মতন হুহুংকারে সেই চাকা গর্জন করতে করতে, শিশুপালের দিকে ছুটে গেল কালের রূপক সেই বিশাল চাকা। যেন স্বয়ং মহাকাল বিনাশের জন্য গর্জন করতে করতে ছুটে যাচ্ছে শত্রুর দিকে। বিশাল চাকা, শিশুপালের বাঘের মতন শক্তিশালী গ্রীবা কে , সামান্য কলাপাতার মতন কুচ করে কেটে শিশুপাল কে মস্তকহীন করে দিল পলকেই। তারপরে সজোরে গিয়ে ময় দানবের বানানো কঠিন সভাগাত্র কেটে গেঁথে গেল রক্ত মাখা সেই বিশাল চাকা। আগুন ছিটকে বেরিয়ে এলো স্ফটিকের সভাগাত্রে কেটে বসার সময়ে। শিশুপালের কাটা আর থেঁতো হয়ে যাওয়া মাথা কোথায় উড়ে গেল কে জানে। সভামধ্যে পরে রইল মস্তকহীন দেহ। সভামধ্যে একটা কালহীন নিস্তব্ধতা বিরাজ করছিল তখন।

মজার ব্যাপার, একটাই সমুদ্র থাকে। সেখানে কেউ স্নান করে মজা নেয়, কেউ গভীরে ডুব দিয়ে, তো কেউ মনিমুক্তা খুঁজে। তেমন ই একটাই ঘটনা। নানান জনের মধ্যে নানান ভাবে দাগ কেটে গেল। অর্জুন ছাড়া চার পান্ডব সহ কুন্তী, পাঞ্চালী, সুভদ্রা শিশুপালের শাস্তি তে, কাটা দেহ দেখে উল্লাসে ফেটে পড়ল একেবারে। ভীষ্ম, দ্রোন,কৃপ, ব্যাসদেব সহ মুনি ঋষি রা হাত জোর করে মহাকালের সামনে দাঁড়িয়ে রইলেন ভক্তি তে। শকুনি দুর্যোধনের চোখে ভয়ের আভাস। শিশুপালের মতন একটা মহারথী কে যে কৃষ্ণ চোখের পলকে হত্যা করতে পারে, সেই কৃষ্ণ পান্ডব দের বন্ধু?  ভয় হওয়াই স্বাভাবিক। কর্ণ প্রায় কিংকর্তব্য হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে। উপস্থিত রাজা মহারাজাদের চোখে সম্ভ্রম। অর্জুনের চোখে ভালবাসা নিজের সব থেকে কাছের সখার জন্য। মুখে সরল হাসি তার। সভার মধ্যে সেই অসীম নীরবতাই প্রমাণ করে দিয়েছিল, সেই সময়ের অবিসংবাদিত নায়ক টি হলেন শ্রী কৃষ্ণ।

আজকের এই গল্পের শুরু এখান থেকেই। সেই দেহ দাহ সৎকার করার যোগ্য রইল না আর। সুদর্শন চক্রের ক্রোধে পতিত শিশুপালের দেহ কে সৎকার করতে বাড়ির লোকেও রাজী হলো না। ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায়। মহাবীর শিশুপালের সেই মস্তকহীন দেহ কে মা গঙ্গা ও শোধন করতে পারলেন না। গলিয়ে পচিয়ে মিশিয়ে নিতে পারলেন না পাপী শিশুপালের দেহ কে নিজের অতূল জলরাশির মধ্যে। গঙ্গার জলরাশি কোন নিয়তির টানে এই দেহ কে নিয়ে চলে গেল এই শান্তিপ্রিয় গ্রাম বাংলার দিকে। বিশাল দেহ আটকে গেলো নদীর উপরে প্রায় শুয়ে পরা বিশাল বৃক্ষের জল-নিমজ্জিত ডালে। অপ্রাপ্তি, লোভ, হিংস্রতা, আর অনেক জিঘাংসা নিয়ে শিশুপালের মাথা হীন দেহ রয়ে গেল এই জঙ্গলেই। খুঁজে বেরাতে লাগল একটা মাথা।
Like Reply
#27

(08-06-2022, 03:24 PM)Bumba_1 Wrote:  
অন্যায় কুরুক্ষেত্রে ঝরলো কৌরবদের রক্ত
অধর্মের জয়গান গেয়ে ঘুমায় কুরুক্ষেত্র
দ্রৌপদীর ইন্ধন জুড়ে চাতুরির জমা ক্লেদ
যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব
জাতিস্মরের ইস্তেহারে এবার লজ্জা মোচন
এক মহাকাশ ঘৃণা বুকে নিয়ে .. ইতি দুর্যোধন

এই কথাগুলো শুনে আমাকে ভিলেন মনে হচ্ছে তো? একবার দুর্যোধনের point of view থেকে মহাভারতের সমস্ত ঘটনা দেখার চেষ্টা করো .. তাহলে হয়তো বুঝতে পারবে। 
প্রথম পর্বের জন্য এটাই‌ আজকের review আমার তরফ থেকে।

দুর্যোধনের পয়েন্ট থেকে কি দেখার কোন দরকার আছে? আমরা কি কোনদিন ও ইংরেজ দের চোখে দেখেছি ওদের কে? কেন এতো অতাচার করেছিল ভারতবাসী সহ পৃথিবীর নানা দেশ কে। কেন দেখিনি? কারন সেখানে আমরা ছিলাম বঞ্চিত। মহাভারত একটা বিশাল মহাকাব্য। আমাদের সেই অধিকার আছে খারাপের চোখ দিয়েও পুরো মহাভারত কে দেখার বা পড়ার। কারন সেখানে আমরা কেউ বঞ্চিত হইনি। আমি জানিনা কোন যুক্তি তে রাবণের চোখে, কর্ণের চোখে বা দুর্যোধনের চোখে দেখব তাদের চারপাশ টা? বা তুমি ই বা কেন দেখছ? নিশ্চই কোন কারণ থাকবে। সেটা না জানলে কিছুই বক্তব্য রাখতে পারা যাবে না। নিশ্চই তোমার মনে হয়েছে দূর্যোধন কোন কারনে বঞ্চিত, তাই সহানুভূতি পাচ্ছে তোমার থেকে। কাজেই যুক্তি না পেলে কিছু বলা যাবে না। আমার ভালো লাগে এই সব যুক্তি রাখতে। অপেক্ষা করব।

তবে এই গল্প টা পড়ছ এটা খুব খুশীর আমার কাছে।
[+] 4 users Like nandanadasnandana's post
Like Reply
#28

(08-06-2022, 01:15 PM)nextpage Wrote:  
গল্পের শুরুতেই যে বয়ান রেখেছেন সেটাতেই মজে গিয়েছিলাম।
তারপরে গল্পশুরু করে আবার সাথে নিয়ে চলেগেলেন সহস্রাধিক বছর আগের সময়ে। 
যতটুকু টের পাচ্ছি এমন টাইম ট্রাভেলেই কাটাতে হবে এই গল্পে। 
দিদির লেখা আর মনে গাথবে না সে কি হয়।
তবে কথা একটাই বুকে মুচড় গুলো ঘনঘন দিও না বড্ড ব্যাথা হয়।

না না মোচড়ের গল্প নয় এটা তেমন ভাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
Like Reply
#29

(08-06-2022, 01:30 PM)Baban Wrote:  কি দুর্দান্ত শুরু এই মহান কাহিনীর!  খুবই উচ্চমানের লেখা তো অবশ্যই। যেভাবে জীবন ও প্রকৃতির মেল বন্ধন তুলে ধরা হয়েছে সাথে অহংকার ও রিপুর প্রকোপ ও মুক্তির পথ এর ঠিকানা তুলে ধরা হয়েছে। কখনো হোক সে মুক্তি স্বইচ্ছায় কিংবা যোগ্য জবাব দেবার জন্য কেউ না কেউ উপস্থিত হবেই। দোষ গুন মিলে মানব সভ্যতা কিন্তু সেটা বিকাশের পথে যাবে নাকি ধ্বংসের পথে সেটা যেন প্রকৃতিই বিচার করুক। তুচ্ছ মানব নয়।

তোমার ভয়ের গল্প থেকে একটু ইন্সপায়ার্ড। তোমাদের ভাল লাগলে, আমার খুব আনন্দ হবে।
Like Reply
#30

(08-06-2022, 04:18 PM)Bumba_1 Wrote:  তুমি যখন দূর্যোধনকে খলনায়ক ভেবেই নিয়েছো .. তখন আর কোনো যুক্তি দিতে চাই না .. কিচ্ছু বলতে চাই না আমার বক্তব্যের স্বপক্ষে .. মুখবন্ধটা অসাধারণ ছিলো .. প্রতি পর্বে এসে মতামত দিয়ে যাবো।  congrats

না গো ভাবিনি। আমার তেমন কোন আদর্শ নেই জীবনে। হতে পারে আমি যেমন ভেবেছি তুমি অন্য ভাবে ভেবেছ। তাই জানতে চাইছি তোমার ভাবনা টা কি? খল বলে তো কিছু হয় না। সবাই নিজের জায়গা থেকে ঠিক থাকে তার কর্মের সাপেক্ষে। কাজেই আমি জানতে চাইছি ঠিক কি ভাব তুমি। 

গল্পের জন্য তোমাদের প্রশংসা পেলে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারব না।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#31

(08-06-2022, 04:47 PM)bourses Wrote:  আপনি শুরু করে দিলেন, কিন্তু আমি কাজের চাপে এখনও একটা পৃষ্ঠাও পড়া শুরু করতে পারলাম না... তবে ছাড়বো তো না কিছুতেই... আজ নয় তো কাল, পড়তে তো হবেই... তবে টিজারটুকু পড়েই একেবারে ফিদা হয়ে গেলাম... মানতেই হবে... একটা দুর্দান্ত গল্প আবার আমরা পেতে চলেছি... 
Heart

ওহ বোরসেস দাদা। আপনি এলেন । অনেক ধন্যবাদ। সত্যি বলতে অনেকের খিস্তী খেয়েও এই গল্প চালাবো। কারন আপনারা পড়েন। Heart Heart
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#32

(08-06-2022, 04:27 PM)Somnaath Wrote:  
অসাধারণ অসাধারণ অসাধারণ 

অনেক অনেক ভালোবাসা রইল।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#33

(08-06-2022, 06:19 PM)sudipto-ray Wrote:  দিদি তোমার এই গল্প কি পুরোপুরি অলৌকিক বা ভৌতিক ?? আমার তো মনে হচ্ছে " অলৌকিক হলেও বাস্তব " এমন থিমের একটা গল্প পেতে যাচ্ছি। গল্পের শুরুটা চমৎকার হয়েছে। তুমি করেই বললাম, কিছু মনে করোনা দিদি।

আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।

ওমা দিদি কে তুমি বলবে না তো কি বলবে? আলৌকিক তো বটেই। হ্যাঁ অনেকটাই তাই। কোন কাহিনী ই বাস্তব কে পেরিয়ে পালাতে পারে না। ধন্যবাদ তোমাকে অনেক ভাই। অনেক অনেক ধন্যবাদ। লাইক আর রেপুটেশনের জন্য অনেক ধন্যবাদ।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#34

যাই হোক। মহাভারত বা রামায়ন উভয় নিয়েই আমার রিসার্চ কম নেই। অনেক কথার উত্তর এবং তার প্রত্যুত্তর দেখলাম। চলে যাই পিছনে একটু। সত্যি ই কি হস্তীনাপুর দুর্যোধনের ছিল? উত্তর হলো না ছিলো না। আমি কিন্তু কোন বাঙ্গালী লেখকের মহাভারত পড়িনি। মূল মহাকাব্য পড়ে যা আহরণ করেছি তার পরিপ্রেক্ষী তে বলছি। সর্বপ্রথমে, হস্তীনাপুরে বিপ্লব এনেছিলেন মহারাজা ভরত।  নানান চর্চা এবং এই ব্যাপারে করা রিসার্চ বলছে, ভরতের পরে রাজা হয়েছিলেন ভূমন্যু বলে এক ব্যক্তি, যিনি ভরতের পুত্র ছিলেন ই না। নিজের নয় পুত্রই অযোগ্য সেই বিবেচনা করে উনি ভূমন্যু কে এই জম্বুদ্বীপের শাসন ভার তুলে দিয়েছিলেন। দেখতে গেলে মহাভারতের কলাকুশলী সবাই এই এডপ্টেড সন্তান এবং রাজা ভূমন্যুর বংশধর। 

তারপরে কেটে গেছে অনেক কাল। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শান্তনুর সময়ে আরেকবার হস্তীনাপুরে বিপ্লব এলো। এবারে ভালোর জন্য নয়। বলা যেতে পারে মহাভারতের সূচনা হলো। চরম অন্যায় হলো দেবব্রতর সাথে। যেখানে রাজা ভরত, নিজের পুত্র অযোগ্য বলে , যোগ্য ব্যক্তি কে রাজ সিংহাসন দিয়ে যেতে দ্বিধা করেন নি, সেখানে গঙ্গা উল্টো দিকে বইল। দুজন চরম অযোগ্য রাজকুমারের হাতে রাজ্য এলো। প্রথম জন চিত্রাঙ্গদ, দ্বিতীয় জন বিচিত্রবীর্য। প্রথম জন গন্ধর্ব দের সাথে যুদ্ধে মারা গেল আর একজন রোগ ভোগে। পরের ঘটনা জানি। নিয়োগ প্রথায় বিচিত্রবীর্যের দুই স্ত্রীর গর্ভে, আরো দুই পুত্র আসে পরিবারে। কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ, সে দোষ পান্ডুর ছিল না বোধ করি। আর স্বভাবতই এই অন্ধত্ব রূপক হোক বা যাই হোক, অন্ধ রাজার উপরে প্রজাদের কনফিডেন্স ও আসে না। কাজেই নিয়মের জালে পান্ডু রাজা হলেন। যদিও জ্যেষ্ঠ্য পুত্র ছিলেন ধৃতরাষ্ট্র। এখানে বঞ্চনার প্রশ্ন আশা করি আসবে না। কারন সে দিক থেকে দেখতে গেলে ভরতের নয় পুত্রের উপরে বঞ্চনা হয়ে গেছে অনেক আগেই। ভীষ্মের উপরে আরো বড় বঞ্চনা হয়ে গেছে। ওনার মতন বীর সমগ্র কুরু পরিবারে আর আসে নি। তাও উনি সামান্য বিত্তভোগী কর্মচারী মাত্র ছিলেন হস্তীনাপুরের। আর ধৃতরাষ্ট্র অন্ধ সেখানে কারর দোষ ছিল না এটা সবাই মানবেন। 

সমস্যা টা হলো, এর পরে। পান্ডু নিজের দাদা কে কেয়ারটেকার করে বনবাসে গেছিলেন মন শান্ত করতে। মনে রাখবেন কেয়ার টেকার। রাজা নন। ধারণা ছিল ফিরে এসে আবার উনি নিজের মুকুট পরবেন। কিন্তু এখানে হিসাব টা উলটে গেল কারণ, পান্ডুর মৃত্যু হল বনেই। হিসাব মতন, জ্যেষ্ঠ্য পুত্র রাজা হবে, বা রাজার ছেলের রাজা হবে। এতো দূর এলাম, এখনো কিন্তু পান্ডব দের কোন দোষ নেই। না পান্ডুর দোষ আছে না আছে পঞ্চ পান্ডব দের।  যুধিষ্ঠির ছোট বলে, ধৃতরাষ্ট্র চালিয়ে গেলেন রাজত্ব ভীষ্মের সহায়তায়। এখানেও ভাগ্য খেলল, এ ক্ষেত্রেও বড় রাজকুমার যুধিষ্ঠির ই ছিলেন। সেখানেও আশা করি পান্ডব দের কোন দোষ ছিল না। 

কাজেই তর্কের খাতিরে দেখতে গেলে, সিংহাসন কোনদিন দুর্যোধনের ছিলই না। কাজেই ওটা আমার ছিল, আমার জিনিস অন্য কে দিয়ে দেওয়া হচ্ছে বলে , যে দাবীদার নয় তাকে ( মধ্যম পান্ডব) , বিষ খাইয়ে মেরে ফেলার কোন যুক্তি তো খুঁজে পাই নি। আর দাবীদার কে , যুবরাজ ঘোষণা করে দেবার পরে, পাঁচ ভাই এবং মা সমেত পুড়িয়ে মেরে ফেলার মধ্যে কি মহানত্ব থাকে আমি খুঁজে পাই নি কোন কালেই। ভবিষ্যতে ও চেষ্টা চালিয়ে যাব খুঁজে বেড়ানোর। সমগ্র মহাভারতে কোথাও লেখা নেই, দুর্যোধন ভাল শাসক ছিলেন। বরং প্রজাদের মধ্যে অসন্তোষ বেড়েছিল , বুঝতে পারি যখন পাঞ্চালী কে বিয়ে, পান্ডব রা ফিরে এলেন হস্তীনাপুরে আর সেখানে প্রজাদের উল্লাস দেখে। আমি তো কোন রিসার্চারের লেখা পড়ি না। যা বলছি যুক্তি আর তর্ক দিয়ে। দুর্যোধন দান ধ্যান করতেন, প্রজা হাতে রাখতে। যুধিষ্ঠির অর্থব্যবস্থা তৈরি করেছিলেন ইন্দ্রপ্রস্থে। আমি বলছি না লেখা আছে মহাভারতে, সভা পর্বে। এতদুর এলাম, কোথাও পান্ডব রা আত্মগরিমা তে ভরপুর হয়ে উল্লাস করেন নি, বা কারোর ক্ষতি করেন নি। 

চলে যাই আর একটু অন্য দিকে। এখানে কর্ণ কে টানলাম না। সেখানেও আসব। দ্রৌপদীর স্বয়ংবর সভাতে, ধনুক দুর্যোধন তুলতে পারেন নি। অর্জুন তুলে লক্ষ্যভেদ করলেন, সেখানে পাণ্ডব দের দোষ আমি খুঁজে পাই নি। স্বভাবতই, নিজের জেঠুর ছেলে প্রাণে মেরে ফেলতে চাইছে, আর নিজেদের বন্ধু দরকার, সেটা চিন্তা করাতে আত্মগরিমা খুঁজে পাই নি আমি। বরং মনে হয়েছে, এটাই করাই উচিৎ। কাজেই পাঞ্চাল রাজ্য কে নিজেদের বন্ধু বানানোর আকিঞ্চন কে নিরপেক্ষ ভাবে দেখলে সাপোর্ট করাই উচিৎ। আর নিজের বন্ধু কে বিয়ে না করতে চেয়ে দ্রৌপদীর উপরে রাগের মনে হয় না কোন মানে আছে বলে। দুর্যোধন নিজেও কাশী রাজের মেয়েকে বিয়ে করেছিলেন, তার অনুমতি নিয়েই। কাজেই একটি মেয়ে কর্ণ কে পছন্দ না ই করতে পারে, সেই স্বাধীনতা মেয়েদের ছিল। একমাত্র এতো বড় মহাকাব্যে, এমন জোর করে বিয়ে দিয়েছিলেন ভীষ্ম নিজের ভাই এর সাথে অম্বিকা আর অম্বালিকার। তাও সেখানে অম্বা ও ছিল। যাকে উনি মুক্ত করে দিয়েছিলেন , যখন শুনেছিলেন অম্বা, শ্বাল্ব কে ভালবাসেন। কাজেই দুর্যোধনের এই রাগ অশিক্ষার ফসল বলেই মনে করি। বা তার সামান্যতম ধারণা  ছিল না উনি কি । বা নিজের জায়গা উনি বুঝতেন না। 

তাহলে কি দাঁড়ালো? কেউ বেড়াতে গেলেন বাইরে, বাড়ির চাবি নিজের দাদা কে দিয়ে। ভাই মারা গেলেন। ভাই এর স্ত্রী ভাই এর সন্তান নিয়ে ফিরে এলেন, বাড়ি চাইলেন, কিন্তু শুনলেন সেই বাড়ি তাদের নয়, দাদার ছেলের হয়ে গেছে। বঞ্চিত কে হলো , তর্ক কিন্তু অন্য কথা বলছে। যদিও তখন কার রাজপাট আর এখন কার বাড়ি আলাদা। এখন যত সন্তান ই থাকুক, সেই রাজপাটে অধিকার সবার সম ভাবে। সেই সময়ের নিরিখে ভাবলে যুক্তির বান অন্য রকম ভাবে সাজবে। যে রাজপাট যুধিষ্ঠিরের ই ছিল। তাও যুধিষ্ঠির মেনে নিয়ে ছিলেন এই রাজ্যের বন্টন। নিজের জিনিস ছেড়েও, ওনাকে দেওয়া উষর, এবড়ো খেবড়ো খান্ডবপ্রস্থ কেই মেনে নিয়েছিলেন। দুর্যোধন কিন্তু মানতে পারেন নি। কারন উনি জানতেন এদের রাজ্য হলেই, সমগ্র ভারত এঁরা করায়ত্ব করতে পাড়ে। আর করেওছিল পান্ডব রা। 

মেনে নিলাম, যুধিষ্ঠির এর ভুল ছিল পাশা খেলা। আমি সেটা মানিও। আর মনে করি তেরো বছরের বনবাস ওই পাপের শাস্তি ই ছিল। কোন ভাবেই এই পাশা খেলার পরাজয়, রাজবংশের কূলবধু কে সভার মাঝে এনে নগ্ন করে উরুতে বসানোর অশিক্ষা দেয় না। এই অশিক্ষা তিনি পেলেন কোথায়?  কিন্তু যেদিন বিরাট যুদ্ধ হয় সেদিনে , উপস্থিত সবাই ক্যাল্কুলেশন করে করে বললেন, তেরোবছর পূর্ণ হয়ে কিছু দিন বেশী হয়ে গেছে। সেটা তিন বৃদ্ধ। গাঙ্গেয়, দ্রোণ আর কৃপ। সেটাও তিনি শুনলেন না। পাছে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে হয়। সেদিনে অনেক কিছুই হতে পারত। মহাভারতের লেখক সেদিনে সবাই কেই অজ্ঞান করিয়ে দিয়েছিলেন অর্জুনের হাতে। কিন্তু অর্জুনের মনে একবার ও আসে নি এদের মেরে ফেলা যায় এখনি। ভাবুন তখনো অর্জুন, নিজের মর্যাদা, নিজের শিক্ষা কে প্রাধান্য দিচ্ছে। কুরুক্ষেত্র কি সত্যি হতো যদি সেদিন অর্জুন একটু বেঁকে বসত? সেদিনেই হস্তীনাপুর বীর শূন্য হয়ে যেত। হ্যাঁ কর্ণ সমেত। কর্ণ দু বার আক্রমণ করেছিলেন অর্জুন কে। দুবার ই অজ্ঞান হয়ে গেছিলেন। এতো পরশ্রী কাতর আমি দুর্যোধন ছাড়া কাউকেই দেখিনি এতো বড় মহাকাব্যে। 

এবারে চলে আসি যুদ্ধে। ভীষ্মের কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। এতো বড় বরদান মনে হয় না আছে বলে। অমরত্বে চাইলেও মরা যায় না। কিন্তু ইচ্ছা মৃত্যু তে চাইলে মৃত্যু বরণ করা যায়। একটা সুসম যুদ্ধে সেটা ফেসিলিটি নেওয়া নয়? কই অর্জুন তো কোন দিব্যাস্ত্র প্রয়োগ করে নি। ঝাড় খেয়েছে কৃষ্ণের কাছে। তাও করে নি। বা কৃষ্ণ ও করতে বলে নি ব্যবহার। অথচ কর্ণ করলেন। ঘটোতকচ কে মারলেন দিব্যাস্ত্র দিয়ে। ভগদত্ত নারায়নাস্ত্র প্রয়োগ করলেন। কর্ণ নাগাস্ত্র প্রয়োগ করলেন। এই যুদ্ধ তো প্রথম থেকেই অসম ছিল। ওখানে কৌরবপক্ষে যুদ্ধ করা সমস্ত বড় বীর , অর্জুনের দয়ায় যুদ্ধ করছিল কুরুক্ষেত্রে। কারন বিরাট যুদ্ধে অর্জুন কাউকেই হত্যা করেন নি দয়া করে। 
দ্রোণ এর মৃত্যু তে দায়ী পাণ্ডব রা নন। ধ্যান রত দ্রোণ কে মারলেন ধৃষ্টদ্যুম্ন। পরশুরাম সম বীর দ্রোণ কে কেউ মারতে পারবে না এটা পাণ্ডব রাও জানত। ওনাকে অস্ত্র সংবরণ করানো হয়েছিল মাত্র।  কিন্তু মজার ব্যাপার। যে পক্ষে কৃষ্ণ আছেন অস্ত্র না নিয়ে, সেখানে এই দুই মহান বীর যুদ্ধ করলেন কৌরব দের পক্ষ নিয়ে। যদি ওনারা নুন খেয়েছেন বলে যুদ্ধ করেন, তবে ভীষ্ম পান্ডুর নুন ও খেয়েছিলেন। আর দ্রোণ যে রাজ্য নিয়ে বসবাস করতেন তা অর্জুনের এনে দেওয়া ছিল। দ্রুপদ কে বন্দী দুর্যোধন নয় , অর্জুন ই করেছিলেন সম্মুখ যুদ্ধে। আর ওই অর্ধেক রাজ্য দ্রুপদের ছিল। কাজেই নুন খাবার ব্যাপার থাকলে দুজনাই পাণ্ডব পক্ষেও যুদ্ধ করতে পারতেন। করেন নি। 
 
চলে যাই অভিমন্যু বধে। নিয়মের কথা ছেড়ে দিলাম। কি করে সাত জন মিলে একজন কে এই ভাবে হত্যা করতে পারে সেই যুগে, সেটা একটা বিশাল প্রশ্ন চিহ্ন। তাও সে একটা বাচ্চা ছেলে। এমন নয় যে সে অর্জুন। কি সব বীর? অর্জুন কে ডেকে নিয়ে চলে গেল কিছু পাগল সংশপ্তক। আর এদিকে বড় বড় মহারথী রা একটা বাচ্চা ছেলেকে সাত জনে মিলে হত্যা করল।  সেখানে মহানতম বীর কর্ণ ও ছিলেন আর দুর্যোধন ও ছিলেন। সেটা অন্যায় নয়? আর যখন যুদ্ধে অর্জুনের উপর্যুপরি আক্রমণে কর্ণ দিশাহারা, কর্ণ অস্ত্রের নাম ভুলে গেছেন, চাকা মাটিতে বসে গেছে অভিশাপে, তখন কৃষ্ণ , অর্জুন কে বলেন, কর্ণ কে মারতে । রথের চাকা বসে গেছে তো কি হয়েছে? তুমি ওকে মার। কর্ণ কোথায় তোমার ছেলেকে বুকে আগলে রেখেছিল চক্রব্যুহের ভিতরে। মারো ওকে মারো , কারণ তোমার ছেলের গলায় তরবারি টা ওই বসিয়েছিল। ও তো দয়া করে নি? তুমি কেন দয়া করছ? - এই ব্যাপার টা অন্যায় হয়ে গেলো? কর্ণ বঞ্চিত হলে, ওর অনেক আগে কৃষ্ণ বঞ্চিত হয়েছেন। কারন তাকেও নিজের বাবা মা কে ছেড়ে ছোত বেলায় চলে যেতে হয়েছিল প্রাণের ভয় ছিল তাই। তার ও আগে ভীষ্ম বঞ্চিত হয়েছেন। তার ও আগে ভরতের নয় পুত্র বঞ্চিত হয়েছেন। 

আসলে দুর্যোধনের রাজত্ব চাওয়া টা আমার মাথায় আসেই না। আমি হলে তো বলতে পারতাম না যে এই রাজ্য আমার, যদি না আমাকে ভুল বোঝানো হত। তাই যদি হয়, দুর্যোধনের , দুঃ ব্যাপার টার কারন ওর বাবা, পান্ডব রা নয়। মজার ব্যাপার নয়?  একমাত্র দুর্যোধন ই বলছেন রাজ্য ওনার। বাকি সবাই বলছেন রাজ্য রাজার। সেটা যুধিষ্ঠির হলে তাই সই। 

হ্যাঁ কৃষ্ণ বলেছেন কর্ণ কে যোগ দিতে পাণ্ডব পক্ষে। সেটা কুন্তী কর্ণের কাছে যাবার অনেক আগেই। কারণ কর্ণ কে সরাতে চেয়েছিলেন। উনি জানতেন এক পুরুষ ঘাতিনী অস্ত্র কর্ণের কাছে আছে। অর্জুন যে দিব্যাস্ত্র চালাবে না সেটা উনি জানতেন, কিন্তু অর্জুনের উপরে কর্ণের তীব্র ক্রোধ কর্ণ কে যে মানুষের পর্যায়ে রাখে নি সেটাও উনি জানতেন। তাই সরাতে চেয়েছিলেন। তাই নিজের ভক্ত ঘটোতকচ কেও সামনে এগিয়ে দিতে দ্বিধা করেন নি সেই রাতে, শুধু অর্জুন কে বাঁচাতে।  কিন্তু তখন ও মারা যান নি অভিমন্যু। তখনো সাত জন মিলে হত্যা করে নি নৃশংসের মতন। অর্জুন কি পারতেন না অভিমন্যু কে ওই ভাবে মারার পরে, কোন দিব্যাস্ত্র চালাতে? চালান নি তো!  খেয়াল করুন, অভিমন্যুর মৃত্যুর পরে অত দুঃখ ক্রোধের মাঝে , কৃষ্ণ  একবার ও অর্জুন কে বলেন নি দিব্যাস্ত্র চালাও, ছাড়খার করে দাও সব কিছু। আবার যুদ্ধ শেষে অশ্বথামার ব্রহ্মাস্ত্রের উলটো দিকে, ব্রহ্মশিরা চালিয়েও তাকে থামিয়ে দিলেন জগত বাঁচানোর উদ্দেশ্যে। মারা গেল নিজের নাতি। সেখানেও কৃষ্ণ এসে বাঁচালেন পরীক্ষিৎ কে। তবু অস্ত্র কে সংবরণ করিয়েছিলেন অর্জুন কে দিয়ে। বলেছিলাম তো, ক্ষমতা নয়, তার ব্যবহার এর সিদ্ধান্ত টা মানুষ কে উচ্চতায় তোলে। তাই অশ্বথামা, চুড়ান্ত অভিশাপ মাথায় নিয়ে মনিহারা হয়ে , অমরত্বের অভিশাপে জর্জরিত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। 

আর আত্মগরিমা আসে শিক্ষা আর মূল্যবোধ থেকে। পান্ডব দের আত্মগরিমা তাদের সর্বদাই ভুল কাজ করা থেকে আটকেছে। এখন ব্যাসদেব এদের চরিত্র এই ভাবে এঁকেছেন তাতে এদের তো কোন দোষ নেই। আর দুর্যোধনের আত্ম অহঙ্কারের ফিরিস্তি আর তার দ্বারা কার্যকলাপের ছোট্ট উদাহরণ উপরে লেখা আছে। 

যাই হোক একখানা গল্প মাত্র। গল্প হিসাবে দেখাই ভালো। 
[+] 8 users Like nandanadasnandana's post
Like Reply
#35

(08-06-2022, 09:27 PM)Bumba_1 Wrote:  Nextpage ভাই এবং Jupiter ভাই .. এদের দুজনের মন্তব্য পড়ে আমার মনে হয়েছে এই বিষয়ে এদের জ্ঞানের ভান্ডার অপরিসীম। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরা দু'জনে যে যুক্তি প্রদান করেছে, আমি আমার নিজের মন্তব্যের স্বপক্ষে এত ভালো গুছিয়ে লিখতে পারতাম না। তাই এদের দুজনের বক্তব্যকে তুমি তোমার প্রশ্নের উত্তর ধরে নিতে পারো ম্যাডাম (তোমাকে কিছুতেই দিদি বলে সম্মোধন করবো না  Big Grin  )। 

এর বেশি যদি কিছু বলতে চাই তাহলে ব্যক্তিগত দিকে চলে যেতে হবে, সেটা বোধহয় এখানে বলা অনুচিত হবে। শুধু এইটুকু বলতে পারি - যা একদা আমার পিতা-মাতার প্রাপ্য ছিলো, ছলচাতুরি করে ধর্মের বলা ভালো আইনের দোহাই দিয়ে সেই সবকিছু কেড়ে নিয়েছিল যারা, আমি বড় হয়ে ধর্মের বুলি না আওড়ে, ভগবানের নাম জপ না করে সেই সবকিছু ছিনিয়ে নিয়েছি তাদের কাছ থেকে .. তাই আজ আমি আমার কিছু কাজিন ভাই বোনেদের কাছে খলনায়ক .. আমাকে আড়ালে দুর্যোধন বলে তারা। দূর্যোধন যেমন তার শত্রুদের কাছে একজন ভয়ঙ্কর খলনায়ক ছিলেন, ঠিক তেমনই একজন অসম্ভব প্রজাবৎসল রাজা ছিলেন। আমার শত্রুদের কাছে আমি খুব খারাপ মানুষ হলেও, আমিও আমার পরিবারকে খুব ভালোবাসি। দুর্যোধনের মৃত্যুর পর খুব কষ্ট পেয়েছিল তার শাসিত রাজ্যের অন্তর্গত প্রজারা। দুর্যোধনের নামে দেরাদুনে একটি মন্দির আছে। সেখানে তাকে ভগবান রূপে পূজো করা হয়। in fact অনেকের মতে দেরাদুন নামটা দুর্যোধন নামের থেকেই এসেছে।

 

 আমাকে কেউ একটা গালি দিল। আর আমি সেটা সত্যি ভেবে নিয়ে , সেই গালি টা কে জীবনে জাস্টিফাই করতে লাগলাম। এটা কাজের কথা নয় তো। কই যখন কারোর মা বলে , আমার ছেলে রাজা ছেলে। কই তখন তো কেউ নিজেকে রাজা ভেবে নেয় না? বা রাজার মতন আচরণ ও করে না? তাহলে কেন আমরা একটা গালি কে সত্যি ভেবে নি আর রেগে যাই? আর শুধু রেগেই যাই না, সেই রাগের কারন কেও জাস্টিফাই করি। আমার কথা হলো, নিজের সামান্য জিনিস ও আমি কাউ কে দেব না। কিন্তু যেটা আমার নয় সেটা আমি নেব কেন? কাজেই আমার জিনিস আমি না দেবার জন্য যদি কেউ আমাকে দুর্যোধন বলে, আর সেই নিয়ে দুর্যোধন কে যদি আমি মহান করাই সেটা ঠিক না। বরং উলটো টা ভাবব। আমি পান্ডব, আমি নিজের অধিকার আদায় করে নিয়েছি। আর আমি জয়ী হয়েছি। দুর্যোধন কিন্তু জয়ী হন নি। আমার জিনিস আমি কাউকেই দিই নি। আর দেব ও না। দেখার আঙ্গিক। কেউ কিছু বলল আর সেটা আমি হয়ে গেলাম সেটা তো না। বরং ওদের কে বলবেন, তোমরা দুর্যোধন। আমি লড়াই করে ছিনিয়ে নিয়েছি সেটা , ছল করে নিই নি। 

হয়ত আপনার জীবনের ব্যাপারে লিখে ফেললাম। আপনি লিখলেন বলে লিখলাম। খারাপ লাগলে বলবেন ডিলিট করে দেব। আর দিদি নাই বা বললেন। তাতে তো, কিছু বদলে যাবে না ভাই। আপনার পড়েন বলেই লিখি। না হলে লেখার তো গুরুত্ব নেই।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#36

(09-06-2022, 09:20 PM)yaaary Wrote:  নন্দনা,

দারুন লিখেছেন। আবার একবার বিশ্বাস করালেন যে মস্তিষ্ক সবচেয়ে শক্তিশালী যৌনাঙ্গ, আর পারিপার্শ্বিক সবচেয়ে উত্তেজনাদায়ী মাধ্যম। শরীর জেগে উঠল আপনার লেখা পড়ে। শুভেচ্ছা নেবেন।

রাহুল

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Like Reply
#37

(10-06-2022, 12:11 AM)riyamehbubani Wrote:  জেনে ঋদ্ধ হলাম


ধন্যবাদ বোন।
Like Reply
#38

(09-06-2022, 12:12 PM)nextpage Wrote:  
আমি ভাবছি বিষয়টা নিয়ে আলোচনা এখানেই সমাপ্তি টানা ভালো।
এর মানে এই নয় যেটা নিয়ে আলোচনা হচ্ছে বিষয়টা বাজে, তবে এমন বিষয় নিয়ে আলোচনা অনেকেরই বোধগম্য হয় না আর তারা এটার নেগেটিভ সাইড নিয়ে ভাবতে থাকে। এর ফলে মূল আলোচনা মূল্য হারায়।

আমি একজন আপাদমস্তক ধার্মিক মানুষ তবে ধর্মভীরু নই। যেসব আচার পালন করি তার পজেটিভ সাইড গুলো বিবেচনা করেই করি। একাদশী, বিভিন্ন ব্রত, উপবাস এগুলো বাদ দেই না। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এন্টেড করি জ্ঞানীদের বক্তব্য শুনি মাঝে মাঝে নিজেও অংশগ্রহণ করি। তাতে আর যাই হোক না হোক জ্ঞানের পরিধি বাড়ে। অন্যদের সাথে তুমুল আলোচনা সমালোচনা করি তবে এমন মানুষদের সাথেই করি যারা আমার যুক্তির জায়গা ধরতে পারবে নইলে নেহাত বকবক মনে হবে।

শেষমেশ একটাই কথা,
হিরণ্যকশিপু ছাড়া প্রহ্লাদ পেতাম না, রাবন ছাড়া রাম, কৌরব ছাড়া পান্ডব, একপক্ষ কে তো বলিদান দিতেই হতো। বিষয়টা এমন ভাবে দেখলেই অনেকটা সাবলীল হওয়া যায়। 

সত্য কথা। রামায়ণ আর মহাভারত এতোই বিশাল দুটো মহাকাব্য, আর এতো চরিত্র যে নানান চরিত্রের প্রেমে পরা টা স্বাভাবিক। দেখুন ইতিহাস আর পূরাণ দুটোর কোনটাই বাইনারী কিছু না। সেখান থেকে এক্সট্র্যাক্ট করতে হয় আসল কথা টা। আর সেখানেই বিতর্কের জন্ম হয়। হিসাবে দেখতে গেলে , দুই কবি ই এই সব চরিত্র বানিয়েছিলেন। রামায়ণ তূলনায় অনেক সরল আর মহাভারতের জটিলতা বিশাল। সেখানেই খটকা লাগে আমার। এতো চরিত্রের মিশেলে তৈরি মহাভারত , সত্যি ই উনি কাহিনী লিখেছিলেন নাকি কিছু হয়েছিল ঘটনা। বা এক জন ই লিখেছিলেন তো? না কি অনেকের লেখায় মহাভারত এই আকার নিয়েছে আজকে। যদিও অরিজিনাল মহাভারতে সত্তর হাজারের কাছাকাছি শ্লোক ছিল সেটা এখন এক লক্ষ এর উপরে দাঁড়িয়েছে। এটা তো সত্যি ই যে অনেকের হাত পরেছে সেখানে।

তবে অনেকেই অসুর দের সাধারণ মানুষের প্রতিভু আর দেবতা দের বাইরে থেকে আসা এলিয়েন মনে করেন যারা আমাদের মনন এবং সব কিছু দখল করে নিয়েছেন বলে ভাবেন। দেখতে গেলে এঁরা সবাই আমাদের মতই মানুষ। কল্যানের জন্য যারা প্রাণপাত করেছেন তাদের দেব আর যারা নিজেদের ভালো বুঝেছেন তারা অসুর নাম নিয়ে সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে গেছেন। বস্তুত আমাদের মধ্যেই তাঁরা ছিলেন। কাজেই তাদের কাজ কর্মের সাথে নিজেদের রিলেট করে ফেলা টা খুব স্বাভাবিক।
[+] 5 users Like nandanadasnandana's post
Like Reply
#39

আগের পর্বের কিছু অংশ............

আজকের এই গল্পের শুরু এখান থেকেই। সেই দেহ দাহ সৎকার করার যোগ্য রইল না আর। সুদর্শন চক্রের ক্রোধে পতিত শিশুপালের দেহ কে সৎকার করতে বাড়ির লোকেও রাজী হলো না। ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায়। মহাবীর শিশুপালের সেই মস্তকহীন দেহ কে মা গঙ্গা ও শোধন করতে পারলেন না। গলিয়ে পচিয়ে মিশিয়ে নিতে পারলেন না পাপী শিশুপালের দেহ কে নিজের অতূল জলরাশির মধ্যে। গঙ্গার জলরাশি কোন নিয়তির টানে এই দেহ কে নিয়ে চলে গেল এই শান্তিপ্রিয় গ্রাম বাংলার দিকে। বিশাল দেহ আটকে গেলো নদীর উপরে প্রায় শুয়ে পরা বিশাল বৃক্ষের জল-নিমজ্জিত ডালে। অপ্রাপ্তি, লোভ, হিংস্রতা, আর অনেক জিঘাংসা নিয়ে শিশুপালের মাথা হীন দেহ রয়ে গেল এই জঙ্গলেই। খুঁজে বেরাতে লাগল একটা মাথা।

 
                                                                                            পর্ব দুই

এক সাথে অনেক ঘটনার কাকতলীয় সমাপতনে কত যে কাহিনীর জন্ম হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই জীবন এক বিশাল কম্পন। লক্ষ লক্ষ ঘটনার শুরুর অনন্ত বীজ ছুটে বেড়াচ্চে চারিদিকে, অনু পরমানুর ব্রাউনীয়ান চলনের মতন। কে জানে, যে ঘটনা এখন ঘটছে সেটা আলাদা হত না যদি অন্য কোন বীজ এই ঘটনার মূলে থাকত। কাজেই অসীম সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি।এখন চলে আসি এই ঘটনায়। কথিত আছে, সেই সময়ে এক বাঘিনী , পেটে বাচ্চা নিয়ে জল খেতে এসেছিল মা গঙ্গার জলে, যেখানে মা গঙ্গা একেবারে উপর দিয়ে বইছে। সেই সময়ে এই অঞ্চলের রাজা তাকে শিকারের উদ্দ্যেশ্যে তীর ছুঁড়তেই বাঘিনী আহত হয়ে পালিয়ে যায়। সেই দিনে ছিল মহা অমাবস্যা। রাতে অমাবস্যা শুরু হতে, মস্তকহীন শিশুপাল, জীবিত কিন্তু মৃতপ্রায় বাঘিনীর দেহ অনুভব করে গর্ভবতী বাঘিনী র পিছু নেয়।

পিশাচসিদ্ধ শিশুপালের কাছে এ ছিল এক খেলা মাত্র। নানান তন্ত্রে পারদর্শী শিশুপাল জানত, প্রসব সম্ভাবা কোন বাঘিনীর কাটা মাথাই পারে তাকে জীবিত অবস্থায় পৃথিবীতে আনতে। ওকে যেন বেঁচে উঠতেই হতো। এই জন্যেই মানি যে ভগবান আছে। অসীম সম্ভাবনার মধ্যেই তিনি খুঁজে নেন তার দরকার কে। এমন ঘটনার শুরু করেন যা মানুষ কে শিক্ষা দেবে, মানুষ কে এক জোট করবে। আইন্সটাইন একবার বলেছিলেন আমি ফিজিক্স চর্চা করি এই জন্যেই যে আমার বোঝা দরকার , এই অসীম সম্ভাবনার মধ্যে এই গুলোই ঘটল কেন, যে গুলো এখন ঘটছে।আমরা কল্পনাই করতে পারি মাত্র, কি হতে পারে। কিন্তু কি হবে আসলে, সেটা প্রেডিক্ট করা টা অসম্ভব। সেই জন্যেই এপ্রক্সিমেশন এ আমরা চলে যাই। কোন অধ্যাবসা ই পারে না এই এপ্রক্সিমেশন বা সম্ভাবনা কে নিশ্চিন্ততায় বদলাতে। কি মজা!! এদিকে পিশাচ দেহ নিয়ে সে মৃতপ্রায়, গর্ভবতী বাঘিনীর মাথা, নিজের বিশাল শক্তি তে ছিঁড়ে নিয়ে নিজের মাথায় স্থাপন করে আবার পৃথিবী দেখতে পাবার আশায়। এ যেন জোর করে ঘটানো হলো। কৃষ্ণ - র সাথে শেষ যুদ্ধের জন্য তাকে জীবিত হতেই হতো। তারপরে মানুষের দেহ আর বাঘের মাথা নিয়ে সে হয়ে গেল বাঘমুড়ো। কোন প্রসব সম্ভাবা বাঘিনীর মাথা ওই ক্ষনে কোন পিশাচের হাতে পরলে তার ক্ষমতা হয়ে ওঠে অসীম। সেই খবর অজানা ছিল না শিশুপালের।

 মৃত হয়ে ফের জীবিত হবার পরে এই অসীম ক্ষমতার বলে কম অত্যাচার করে নি শিশুপাল। আশে পাশের গ্রাম কে প্রায় অর্ধেক করে ফেলেছিল শিশুপাল হত্যা করে। মারাত্মক জিঘাংসায় সে পাগলের মতন হয়ে গেছিল। রক্ষে ছিল, বাঘমুড়োর জঙ্গলের বাইরে কোন অত্যাচার করতে পারে নি বাঘমুড়ো। কারন সবাই মিলে এই জঙ্গলে, এখানের সেই সময়ের রাজার বদান্যতায় তৈরি করেছিল শ্রী কৃষ্ণের এক মন্দির। সেই দৈব বলের কৃপা তে বাঘমুড়ো কে বেঁধে রাখা হয়েছিল জঙ্গলের মধ্যেই। আর জঙ্গল ভেদ করে বয়ের যাওয়া মা গঙ্গা ও শিশুপালের এই নিরীহ মানুষের উপরে অত্যাচার সহ্য করতে না পেরে, কালের নিয়মে সরে গেলেন বেশ কয়েক কিলোমিটার। আর রেখে গেলেন পাঁকে পরিপূর্ণ এক বিশাল জলা। আর জঙ্গল পরিনত হল এক মৃত্যুপুরী তে। 

 শোনা যায় সেই মন্দির এখনো আছে জঙ্গলের কোন এক খানে। কেউ দেখে না তাকে। হয়ত জলার কোন গভীরে সেই মন্দির লুকিয়ে আছে।হয়ত বা অন্য কম্পাঙ্কে রয়েছে। কিন্তু আজকের দিনেও সকালে সন্ধ্যায় কাঁসরের আওয়াজ পাওয়া যায়। কোন ক্লান্ত পথিক জঙ্গলের রাস্তা দিয়ে সন্ধ্যে বেলায় ফেরার সময়ে ভয় পেলে শুনতে পায়, বহুদুর থেকে ভেসে আসছে কাঁসরের আওয়াজ। কাই নানা কাই নানা। ব্যস তাতেই নাকি তার ভয় চলে যায়। শোনা যায় এখানে এই বাঘমুড়োর জন্যেই পদ্মনাভের অধিষ্ঠান। আর সেই থেকেই এই গ্রামের নাম বাঘমুড়ো। ভয় নয়, ভয় কাটাতেই এই নাম। প্রতি বাড়িতে কৃষ্ণের পুজো হয় নিয়মিত।

দেখা দেয় বাঘমুড়ো নানা ছলে, নানান ভাবে। এখনো ক্ষতি করার চেষ্টা করে এ গ্রামের মানুষ দের। ষড়যন্ত্র করে। মৃত্যুও হয়। কখনো কারোর গলা নকল করে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। কখনো বা কারর শরীর ধারন করেও ডেকে নিয়ে যায় আদর করে। তারপরে মাথা বিছিন্ন করে দেহ ফেলে রেখে দিয়ে চলে যায় সে। রাতে কোন একলা পথিক পেলে তাকে দৌড় করিয়ে অবসন্ন করে তাকে ভয় আতঙ্কে কাতর করে মৃত্যু কামনা করলে তাকে মৃত্যু দেয় বাঘমুড়ো। কথায় বলে বাঘমুড়োর কাছে মৃত্যু কামনা করতে হয়। না হলে সেই জিঘাংসা তাকে তাড়িয়ে নিয়ে বেরায়। যতক্ষন না সে মৃত্যু কামনা করে, সেই আতঙ্ক, মানসিক চাপ, আর আসন্ন নিশ্চিত মৃত্যুর প্রভাব সহ্য করতে না পেরে, বাঘমুড়ো তার মাথা ধর থেকে আলাদা করে না।  শুধু তো বাঘমুড়ো গ্রাম নয়, আশে পাশের আরো দশ টা গ্রাম আছে বাঘমুড়োর চারদিকে। দিনের বেলায় পার হলেও রাতের বেলায় কারোর সাধ্য হয় নি ওইদিকে যাবার। অতি সাহসী অনেকেই প্রান হারিয়েছে ওই জঙ্গলের ভিতরে। কে যেন মাথা খানা ছিঁড়ে নিয়ে দেহ ফেলে রেখে চলে যায়। নানান লোকে নানা গল্প বলে। অনেকেই বলে, সে নাকি নিজের মাথা আজকেও খুঁজে বেড়ায়। সরকার অনেক চেষ্টা করেছে এখানে রাস্তা বানিয়ে দিতে। পারে নি। দশ দিনের কর্মযজ্ঞে বারো জনের মৃত্যু হয়েছিল। আর একি রকম ভাবে। মাথা ছিঁড়ে নিয়ে চলে যেত সেই বাঘমুড়ো। বন্ধ হয়ে গেছিল সেই রাস্তা। তাই গ্রামের পিছন দিকটা রয়ে গেছে সেই আগের মতই পুরোন আর রহস্যময়। সরকার থেকে সরকারী ভাবে এই দিকে আসা এক প্রকার মানা হয়ে গেছে। তাও গ্রামের লোক আসে। কারন জঙ্গল লাগোয়া জমি গুলোর ফলন মারাত্মক ভাল। গরু ছাগল চড়তে আসে জঙ্গলের দিকে।

গ্রামে মোবাইল আছে কিন্তু জঙ্গলের কাছাকাছি আসলে আর কোন সিগ্ন্যাল থাকে না। গ্রামেও সিগন্যাল বিশেষ থাকে না। কোন অদৃশ্য জ্যামার যেন জ্যাম করে দেয় সিগন্যাল। বছর দশেক আগে, সরকার থেকে এক দিনে, দিনের বেলায় এই বিশ কিমি জঙ্গলের রাস্তায় পোল বসিয়ে ইলেক্ট্রিক চার্জ করিয়ে দেওয়া হয়েছিল। হাজার লোকে কাজ করেছিল সেই দিনে। গ্রামের লোকেও হাত লাগিয়েছিল। সবাই ভেবেছিল, এই আতঙ্কের নিরসন বুঝি এই ভাবেই করা যাবে। কিন্তু পরের দিন সকালে দেখা যায় কে বা কারা যেন, কংক্রীটের পোল গুলো কে উপড়ে পাশের জলায় ফেলে দিয়েছে। শুধু উপড়েই ফেলেনি, দুমড়ে মুচড়ে, মাঝা মাঝি ভেঙ্গে একেবারে তাকে ব্যবহারের অযোগ্য করে ডুবিয়ে দিয়েছে জলায়। ছিঁড়ে দিয়েছে বিদ্যুতের তার। পোল গুলোর কিছু কিছু অবশেষ জঙ্গলের রাস্তার দুই দিকে আজ ও বর্তমান। আশে পাশের কোন গ্রামেই বিদ্যুতের ব্যবস্থা করতে পারে নি সরকার। শিশুপালের অভিশাপ যেন বয়ে নিয়ে চলেছে বাঘমুড়ো আর ও নয় টা গ্রাম। গ্রামের লোকেরা দেখে, দক্ষিণ মাঠ পেরিয়ে দূরে কোন গ্রামে ঝিকিমিকি করছে বিদ্যুতের আলো। কিন্তু এই সব গ্রামে কোন দিন ও আলো আসবে কিনা সন্দেহ। একটা পরীক্ষা মূলক জায়গা হয়ে গেছে বাঘমুড়োর জঙ্গল। আশে পাশের কম করে দশ টা মোবাইল টাওয়ার এর অ্যান্টেনা জঙ্গলের দিকে ট্রিগার করা থাকলেও, ভিতরে কোন সিগন্যাল থাকে না। একেবারে শূন্য। কত বিশেষজ্ঞ এসে প্রান হারিয়েছে তার শেষ নেই। কিন্তু কিচ্ছু হয় নি।

ঠিক হয়েছিল একবার, এই বিশাল জলা পরিষ্কার করে একটা লেক মতন বানিয়ে দিলে পরিযায়ী পাখিরা এখানে আসতে পারবে। একটা ঘুরতে যাবার জায়গা হবে। হয়ত লোকজন বাড়লে বাঘমুড়ো নামের যে আতঙ্ক আছে সেটা নিরসন হবে। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে নিজে দেখে গেলেন সব কিছু। ছয় মাস ধরে পরিকল্পনা হয়েছিল। একদিন সকাল সকাল পঞ্চাশের উপরে বড় বড় বেশিন এলো। সবাই খুশী হলো। বড় বড় মেশিন গুলো সার দিয়ে দাঁড়িয়ে রইল জলার চারিধারে। পরের দিন সকালেই কাজ শুরু হবে এই আশায়।পরের দিন সকালে দেখা গেলো বড় বড় মেশিন গুলো কে, কেউ যেন দুমড়ে মুচড়ে একেবারে ডুবিয়ে দিয়েছে জলার পাঁকে। রাস্তা থেকে ভয়ে আতঙ্কে, থম মেরে, জড় হয়ে থাকা মানুষ গুলোর, শুধু জলের উপরে মাথা তুলে থাকা মেশিন গুলো কে দেখে চোখের জল ফেলা ছাড়া কোন উপায় ছিল না আর।
 
সেবারে এলেন ডক্টর কৃষ্ণমূর্তি আর বেলজিয়াম থেকে এই আধিলৌকিক এবং পরলৌকিক বিশেষজ্ঞ ডক্টর বেতুয়াসি। ওরা ছাউনি ফেলেছিলেন গ্রামের পূর্বপ্রান্তে একেবারে জলার ধারে। দিনের পর দিন পুরো টিম কে সাথে নিয়ে ছিলেন। অনেক কিছু চেষ্টা করেছিলেন তারা। বলতে গেলে প্রায় দুই মাস। কিন্তু না তো কিছু দেখা গেল না কিছু শোনা গেল। গ্রামের লোকেরা ভাবল হয়ত এই ভয়ের অবসান হলো। দুই বিশেষজ্ঞ ই হাল ছেড়ে দিয়ে নিজের দের টিম কে পাঠিয়ে দিলেন। শেষ দিন রয়ে গেলেন দুজনে তাবু তে। গ্রামের মানুষ জন অনেক রাত অব্দি ছিল সেখানে। গল্প গুজব, সামান্য খাওয়া দাওয়া। একটু রাত হতেই সবাই যে যার ঘরে চলে গেছিল। নগেন, পরেশ , মহাদেব, রাধেশ্যাম গ্রামের যত বিশিষ্ট মানুষ ছিলেন সকলেই। অন্যান্য দিনে টিম থাকত। সেদিনে তাও ছিল না। কাজেই কেউ জানতে পারে নি কি হয়েছিল সেই রাতে। সকালে কারোর চিৎকারে, সকলে ছুটে যায় জলার ধারের মাঠে। গিয়ে দেখে এক বীভৎস দৃশ্য। সকলেই দেখেছিল, দুজনের মাথা বিহীন দেহ টানতে টানতে বাঘমুড়ো একেবারে গ্রামের প্রান্তে এসে দিয়ে গেছে। আর, কারোর মাথা নেই তাদের ধরে। সে এক অপ্রাকৃতিক দৃশ্য। যেন কেউ জোর করে ছিড়ে নিয়েছে মাথা দুখানা। গলার কাছ টা লম্বা হয়ে সরু হয়ে গেছে তারপরেই যেন মাথা দুটো অদৃশ্য। উফ !! যারা যারা দেখেছিল তারা বেশ কয়েক দিন খেতে, শুতে পারে নি। এমন নয় যে বাঘমুড়ো এমনি ভাবে কাউকে প্রথম মারল। কিন্তু সাধারণত, গলায় দাঁত বসিয়ে,কামড়ে, মাথা খানা ধর থেকে আলাদা করে বাঘমুড়ো। কিন্তু কোন অতুল বলে দুই হাতে টেনে ছিঁড়ে ধর থেকে মাথা আলাদা করার ঘটনা সেইবার প্রথম ছিল। তারপরে কয়েক মাস , সন্ধ্যে হতেই মুহুর্মুহু হুঙ্কার জলার ধার থেকে। গ্রামের লোকের বাইরে বেরোন বন্ধ হয়ে গেছিল সেই কয়েক মাস। সবাই ভেবেছিল এই বুঝি বন্ধ হলো। কিন্তু ওই দুজনের মৃত্যুর পরে উৎপাত বেড়েছিল বেশ। তারপরে ধীরে ধীরে বাঘমুড়োর রাগ কমতে আবার স্বাভাবিক হয়েছিল গ্রাম। খুনের মামলা রুজু হয়েছিল বটে। কিন্তু পুলিশের ও সাধ্য ছিল না এই  নিয়ে তদন্ত করে।

আরেকবার ঘটল সব থেকে মর্মান্তিক ঘটনা। প্রথমবার ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে কাশ্মীরে। সাল টা হবে নব্বই দশক। সেবারে গ্রামে এলো প্রমোদ বাবুর ছেলে।মিলিটারি তে চাকরী পেয়েছে। সদ্য দ্রাস সেক্টর থেকে বিজয়ী হয়ে ফিরল। একেবারে যেন ফুটছে তারুণ্যে। যৌবনে ভরপুর সেই ছেলে এলো কিছু বন্ধুদের নিয়ে। দ্রাস সেক্টর, কাশ্মীরে পোস্টিং ছিলো ওরা সবাই। সবাই যে বাঙ্গালী এমন না। কিছু অবাঙ্গালী ও ছিল সেই বন্ধুদের দলে। সবাই এক এক্কে এক। গোটা গ্রাম কে একেবারে ভরিয়ে রাখল আনন্দ আর মজা করে। কিন্তু কে জানত, বাঘমুড়ো সবার অলক্ষ্যে ষড়যন্ত্রের বীজ বুনছে। প্রমোদ বাবু ছেলের জানত বাঘমুড়োর ঘটনা, আর তাই ধীরে ধীরে এক দুই দিনের অর বন্ধু রাও জেনে গেল বাঘমুড়োর কথা। পৌরাণিক এই কাহিনী বিশ্বাসযোগ্য তো হয় না সবার কাছে। ত্রাসের শিকার যে না হয়েছে সে বুঝতেও পারে না ত্রাস কত ভয়ংকর হতে পারে। সমস্যা হলো, বাঘমুড়ো কে ছেলে কটা , কোন ধর্ত্যব্যের মধ্যেই আনল না। ওরা চাইল মোকাবিলা করতে।

অনেকেই মানা করল। প্রমোদ বাবু তো ছেলে কে গ্রামে আর রাখবেন না পন করে, পরের দিন সকালেই পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ছেলে গুলো ও বুঝে গেল গ্রামের লোক কে বলে কয়ে কিছু হবে না। ওরা ভাবল, গ্রামের লোক, তাই কুসংস্কারাছন্ন। চায় না এই বিপদ থেকে বেরিয়ে আসতে। ওদের ধারনা, জলায় বেশ কিছু মহামূল্যবান সম্পদের খনি আছে। কোন বিশেষ ব্যক্তিবর্গ সেই খনির হদিশ জানে আর তাই সেই জায়গা কে ভৌতিক আখ্যা দিয়ে সাধারণ মানুষ এবং সরকার কে বঞ্চিত করে চলেছে অনন্ত কাল ধরে। ওরা কাউকে না বলে রাতে যাবার পরিকল্পনা করেছিল। আহা রে যদি জানত তবে রাতে জলার ধারে গিয়ে সরাসরি বাঘমুড়ো কে চ্যালেঞ্জ করত না। গ্রামের লোকে কিছুই জানত না। জানল তখন যখন জলার ধার থেকে পিস্তলের আওয়াজ আসতে লাগল একের পরে এক। গ্রামের লোকজন বেড়িয়ে এল রাস্তায়। কিন্তু এমন ই অবস্থা , ওখানে যাবার ক্ষমতা কারোর নেই। আর বেচারী প্রমোদ বাবু, পাগলের মতন গ্রামের রাস্তায় ছুটে বেড়াতে লাগল , ঘর থেকে কখন যে ছেলে তার বন্ধুদের নিয়ে চুপি চুপি বেড়িয়ে গেছে, সেই দুঃখে। কারোর বুঝতে বাকি রইল না জলার ধারে গুলি ওই ছেলে কটাই চালিয়েছে। আর বাঘমুড়ো কাউকেই ছেড়ে দেয় নি।পুরো গ্রাম রাত জাগল। সকালে সবাই গিয়ে দেখল, জলার ধারে মাঠে পাঁচ পাঁচটা মাথা হীন দেহ নিথর হয়ে পরে আছে। আজকে প্রমোদ বাবুর বয়েস আশি হবে। কিন্তু সেই ধাক্কা তে তিনি আজ ও মানসিক ভারসাম্য হারিয়ে খুজে বেড়ান নিজের প্রাণপ্রিয়, ছটফটে ছেলেকে।

আর ও ভয়াবহতা জড়িয়ে আছে এই জলা কে কেন্দ্র করে। এই গ্রামের থেকে প্রায় তিরিশ কিমি দূরে প্রতাপগড়ের জেল। বহু পুরোন এই জেল ইংরেজ আমল থেকেই সরকারের খুব গুরুত্বপূর্ণ জেল। তবে ইংরেজ আমলে শোনা যায় , কোন বিপ্লবী কে মারতে হলে, দিনের বেলায় তাকে জলার ধারের অনেক গুলো টিলার একটি তে তাকে বেঁধে দিয়ে যাওয়া হতো। আর পরের দিন সকালে মাথা হীন দেহ খানা তুলে নিয়ে যেত ওরা খুব সন্তপর্ণে। এমন না যে সব দিনেই এমন টা হতো। এমন ও হয়েছে দিনের পর দিন খাবার দাবার না পেয়ে , খিদে তেষ্টায় সে মানুষ মারা গেছে নিজে নিজেই। কিন্তু এই জলা আর জঙ্গল , বয়ে নিয়ে চলেছে ভারতের সেই লজ্জা জনক ইতিহাসের বেশ কিছু অধ্যায়। এই রকম ভাবে চলতে থাকার পরে, স্বাধীনতার বছর দশেক আগে ওই জলার মাঠে বেশ কিছু ইংরেজ অফিসার এসেছিলেন পিকনিকের উদ্দেশ্যে। তখন তাদের রাজত্ব মানা করার তো কেউ ছিল না। প্রতাপগড়ের জেলার ভেবেছিলেন, এই বাঘমুড়ো বিপ্লবী দের হত্যা করে বলে হয়ত ইংরেজ দের বন্ধু। কিন্তু তার কোন ধারণাই ছিল না বাঘমুড়ো গত কয়েক হাজার বছরের এক আতঙ্কের নাম। আর কত বলব, বাঘমুড়োর আতঙ্কের কাহিনী। পরের দিন সকালে মুড়ি মুড়কির মতন ছড়িয়ে ছিল চল্লিশ জনের মাথা বিহীন দেহ। কোন টা জলার জলে আধখানা হয়ে, তো কেউ টিলার উপরে মাথা হীন হয়ে। বাকি দের দেহ সারা মাঠ জুড়ে ছড়িয়েছিল ইতস্তত বিক্ষিপ্ত ভাবে।

নিঃসন্দেহে এই জঙ্গল এবং আশে পাশের বেশ কিছু গ্রাম ভয়াবহতার একটা দায় ভার বহন করেছে চলেছে না জানি কত সহস্র বছর। প্রানহানি, সম্পদ হানি হয়ে চলেছে ক্রমাগত। কত যে ঘটনা ঘটেছে তার কোন ইয়ত্তা নেই। কৃষ্ণ নামে মশগুল এই গ্রামের লোকগুলো কোন ভাবে আটকে রেখে দিয়েছে বাঘমুড়ো কে। আর আছে বেশ কিছু রহস্য এই জঙ্গল এর আশে পাশের বেশ কিছু গ্রামে। গত বেশ কিছু বছরে গ্রামের ভিতরে লালিত পালিত হচ্ছে এমন কিছু রহস্য যা সত্যি করেই বাঘ মুড়ো কে গ্রামের ভিতরে ঢুকতে দেয় নি। কিন্তু বাঘমুড়ো কে বিশ্বাস কি। হয়ত সবার অলক্ষ্যে লালন করছে কোন বিপদের সংকেত তা ভগবান ই জানেন। আজ থেকে সতেরো বছর আগের এক ঘটনা। হয়ত অনেকেই ভুলে গেছে। কিন্তু ওই যে আমি, যে কিনা কিছুই ভোলে না। আমি বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সব ঘটনার সাক্ষী হয়ে, জীবনের আর মরণের সব সংকেত নিজের মধ্যে নিয়ে।

বছর কুড়ি আগে সহসা এই গ্রামে এক সাধু এসেছিলেন। জানিনা কোন দিক দিয়ে এসেছিলেন কিন্তু আশ্রয় নিয়েছিলেন জলার ধারে একটা একটা পেট কাটা অশত্থ গাছের নীচে। হ্যাঁ পেট কাটা গাছ নাম ই ছিল গাছ টার। কারন বিশাল গুঁড়ি টা দুই ভাগ হয়ে মাঝখানে ডিম্বাকৃতি একটা ফাঁক ছিল। সেই খানে আশ্রয় নিয়েছিলেন সেই সাধু। নামেই সাধু কিন্তু না ছিল লম্বা জটা না ছিল মুখে বিশাল কিছু বুলি। শুধু গেরুয়া বসন ছিল ওনার পরিধানে। চুপ করে ধ্যান করতেন। কোন মন্ত্রোচ্চারণ নেই, নেই কোন গুরুগম্ভীর তন্ত্র প্রক্রিয়া। প্রথম দিন জলার ধারে রাত কাটানোর পরে সবাই গেছিলো ওনার কাছে। হয়ত সাধুদের মতন দেখতে নয়। কিন্তু একটা মানুষ সারাক্ষন না খেয়ে দেয়ে ধ্যান ই বা করতে পারেন কি করে? সেই সব দেখে একটা সম্ভ্রম মেশানো কৌতূহল তো জাগেই। তারপরে পরপর বেশ কয়েক রাত পরেও যখন সাধু সেই জায়গাতেই এক মনে বসে ধ্যান করেন তখন মানুষের বিশ্বাস জন্মে যায় যে, এই সাধু ছোটখাটো কেউ না। বাঘমুড়ো গ্রামের লোকজন প্রায় ভিড় করতে লাগল সেই সাধু কে দর্শনের আশায়। 

গ্রামের বেশ কিছু মানুষ গেছিলেন ওনাকে বলতে যে এই জায়গা ভালো না। তারমধ্যে, মহাদেব, উমা, নগেন, পরেশ, সিধুবাবু, প্রসাদ, ইসমাইল সবাই ছিলেন। কিন্তু সেই সাধু যে কিসের ধ্যান এ মগ্ন থাকেন কে জানে। বহুক্ষন পরে যখন ওনার চোখ খুলল, সামনে বসে থাকা প্রায় জনাকুড়ি লোক কে দেখে উনি হেসেছিলেন। যেন জানতেন এরা সবাই আসবে ওনার সাথে দেখা করতে। কেমন যেন গভীর চোখ ছিল ওনার। ধপধপে ফরসা। গায়ের জেল্লা যেন ফেটে বেরচ্ছে। সাধু এতো কাছ থেকে সবাই প্রথম বার দেখলেন কিনা? সবাই যে যার নিজের মতন সিধে এনেছিল। কেউ ভাল বাসমতী চালের সাথে আলু আর ঘী। কেউ বা বাড়ির পাকা পেঁপে। কেউ বা সব থেকে ভালো তরমুজ খানা। কেউ বা আম, আপেল ইত্যাদি। কেউ বা জ্বালানীর শুকনো গাছে ডাল, বাবা নিজেই রান্না করে খাবেন সেই জন্য। মহাদেবের বউ উমা একেবারে সামনে হাত জোড় করে বসেছিল। বাড়ির পুজোর ফল কাটার বঁটি খানা নিয়ে গেছিল সে। সাধুবাবার সামনে বসে পরম ভক্তি ভরে, ফল কেটে দিচ্ছিল আর একতা থালায় সাজিয়ে রাখছিল বাবা খাবেন সেই উদ্দ্যেশ্যে।

বাবার যে খুব ভ্রূক্ষেপ ছিল তা না। কিন্তু উমার এ হেন ভক্তি তে খুশী ই হয়েছিলেন বলা যায়। কথা উনি উমার সাথেই বলেছিলেন। যেন নিজের মেয়েকে বলছেন।

-      তা হ্যাঁ রে মা, এতো দিলি খেতে? আমি কি খেতে পারব? দ্যাখ না মা সবাই এখানে অভুক্ত। আমাকে জাগিয়ে দিসনি কেন তোরা?  
উমা গলে গেছিল বাবার এই হেন কথায়। গলায় কাপড় জড়িয়ে বাবাকে প্রণাম করেছিল। বাবা সবাই কে দেখে নিয়ে একেবারে জোর গলায় বলেছিলেন,

-      ভয় নেই ভয় নেই। আমার কিছু হবে না। এতো চিন্তা করছিস কেন তোরা?

সবাই অবাক হয়েছিল খুব। বস্তুত সবাই এসেইছিল সাধুবাবার কাছে ওনাকে অন্যত্র নিয়ে যাবার ইচ্ছে তে। কারন জঙ্গলের ধারেই উনি ডেরা বেঁধেছিলেন। কিন্তু সবার মনে কথা একেবারে সম্মুখে বলে দিতেই চাপা গুঞ্জনে ভরে গেল অশত্থ তলা। সবার মধ্যেই সমীহ জাগানো ভয় থাকলেও একমাত্র উমা , মেয়ের মতন বাবার সামনে একটু একটু ফল তুলে ধরছিল। বাবা খাচ্ছিলেন খুব ধীরে। উমাই বলেছিল,

-      বাবা জায়গা টা ভালো না। আপনি এখান থেকে না গেলে আমরা এখানে থাকব আপনার পাশে।

উমার কথায় বাবা একেবারে বাচ্চা ছেলের মতন হেসে উঠেছিলেন দিগ্বিদিক কাঁপিয়ে। তারপরে ঠান্ডা হয়ে বলেছিলেন,
-      ওরে তোদের আর এখানে আমার সাথে থাকতে হবে না। আমি আজকেই চলে যাব। তবে তোদের কিছু কথা বলতেই আসা।
সবাই চুপ। জানিনা এক অচেনা সাধু, তাদের কি বলতে গ্রামে এসেছেন? এ কী বাঘমুড়ো সম্পর্কিত? কিন্তু বাবা সবাই কে অবাক করে দিয়ে বলেছিলেন,

-      পরিত্রাণায় সাধুণাং। বিনাশায়চঃ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপানার্থায়। সম্ভবামি যুগে যুগে।

বড্ড ভাল লাগছিল বাবার গুরুগম্ভীর গলায় ওমন এক খানা শ্লোক। খানিক থেমে ছিলেন বাবা । তারপরেই বললেন।

-      ওরে তিনি আসেন। তিনি আসবেন। তবে কার গুণে প্রকট হবেন, সেটা তিনি ই জানেন। তবে তিনি আসবেন। বেশী দিন আর নেই। এই ভয়ঙ্কর অবস্থার অবসান তিনি ই করবেন। আমি ত বাহক। সেই কথাই বলতে এলাম।

সবাই চুপ। এই একবিংশ শতাব্দী তে এই কথা যে ভাবাই যায় না। বাবার কথা বিশ্বাস করাই তো মুশকিল। আজকের যুগে কি মেনে নেওয়া যায় নাকি, স্বয়ং নারায়ন চক্র নিয়ে আবির্ভুত হচ্ছেন? একমাত্র উমা, বাবাকে প্রনাম করেছিল সরল ভক্তি তে। বাবা উমা কেও একটা কথা বলেছিলেন তখন ই।

-      দ্যাখ মা, তোর সন্তান নেই আমি জানি। তবে কি জানিস? মা যশোদা ও অন্যের সন্তান মানুষ করেছিলেন। আমাকে বল মা, মা যশোদার মতন অমন মা কি আর হয়? তুই মা কষ্ট পাস না। তোর কষ্টের অবসান হলো বলে।

তারপরে সেই সন্ধ্যেতেই চলে গেছিলেন বাবা। কিন্তু কোন ভবিষ্যত বানী ই ফলে নি। এই ঘটনা আজ থেকে কুড়ি বছর আগের। এই গ্রামের ভিতরে রাস্তা তখনো কাঁচা। বর্ষা কালে বড় বড় দঁক গরুর গাড়ি কেও বসিয়ে দিত। ট্রাক্টর ভয়ে রাস্তায় নামত না। কলকব্জা খারাপ হয়ে যাবার ভয়ে। গত কয়েক বছরে অনেকেই নিজের মাটির বাস্তুভিটা পাকা করলেও সেই সময়ে বেশিরভাগ গ্রামবাসীর ভিটা ই কাঁচা ছিল। গরীব বেশীর ভাগ। তেমন ই এক গরীব চাষী ছিল, মহাদেব। মহাদেবের স্ত্রী উমা। কেতাবি শিক্ষার দৌড় দুজনের না থাকলেও, জীবনের শিক্ষায় চরম শিক্ষিত ছিল দুজনেই। সর্বদা এক মুখ হাসি নিয়ে থাকা এই দম্পতি সব সময়ে হাসিখুশী । নিজের সামান্য কিছু জমির ফসল হাটে বেচে দিন নির্বাহ করা মহাদেবের জীবনে সুখের কোন কমতি ছিল না। উমা মনে করত, তার স্বামী মহাদেব, নামেই নয় স্বভাবেও তাই। দুঃখ একটাই ছিল উমার। সেটা হলো কোন সন্তান ছিল না তাদের। না, মহাদেব কোন দিনেই তার জন্য কোন অনুযোগ করেনি উমার কাছে। মা বাবা হীন দুটো মানুষ নিজেদের নিয়েই সুখে শান্তি তে ছিল। গোয়ালে গরু, মাঠে ধান আর বাড়ির পিছনের বড় জমিতে সব্জি, পুকুরের মাছ। না ছিল খাওয়া পড়ার চিন্তা আর না ছিল ভালোবাসার কমতি। গোলার ধান, আর বাগানের সব্জি হাটে বিক্রি করেই চলে যেত দুটির। আর ছিল সকালে সন্ধ্যে হরিনাম। কৃষ্ণ ভক্ত ছিল যে উমা। সেই কোন ভোরে উঠে শীত গ্রীষ্ম বর্ষা, দুটি তে মিলে খঞ্জনী নিয়ে হরিনাম করতে বের হতো। আসতে আসতে যোগ দিতো, দুলু কাকি, পরেশ জ্যাঠা, হরেন দা, মলিনা পিসি এমন আর ও অনেকেই। উমার গানের গলা ছিল ভারী মিষ্টি। আহা সেই গলায় হরি সংকীর্তন যেন মনে হতো স্বয়ং মীরা কৃষ্ণ ভজন করছেন। ভোর বেলাতেই পাখীরা চঞ্চল হয়ে উঠত। ঘরে ঘরে শাঁখ বাজত। বাচ্চারা মায়ের কোলেই জেগে জেগে সেই সংকীর্তন শুনত। আর আমি? আমি তো আমার সব ইন্দ্রিয় দিয়ে শুনতাম সেই কীর্তন।

উমা সন্তানের আশা ছেড়ে দিলেও সেই সাধুবাবার কথা মনের মধ্যে ওকে তোলপাড় করত। আসবে সন্তান আসবে। তা সে যে রূপেই আসুক না কেন। এই বিশ্বাস ও মনে মধ্যে রেখেই খুশী তে থাকত আনন্দে থাকত। এক ভোর বেলায় উমা নিজের বাড়ির সদরে জল ছড়াতে গিয়ে দেখে, দরজার বাইরে ডান দিকে গুলঞ্চ গাছের নীচে একটি সাদা পুঁটুলি তে জড়ানো একটা বছর খানেকের বাচ্চা। কেউ বা কারা ফেলে দিয়ে গেছে। খবর দাবানলের মতন ছড়িয়ে পরল চারিদিকে। গ্রামের প্রায় সবাই এসে হাজির হলো মহাদেবের বাড়ির সামনে। বাচ্চা কে কোলে নিয়ে আছে উমা। অনেকের অনেক মতামত সামনে এল। কেউ বলল পুলিশে খবর দেওয়া উচিৎ, আর কেউ বলল, দরকার নেই এমন বাচ্চা ঘরে রেখে। কিন্তু মহাদেব, উমার টলটলে জলে ভরা চোখের দিকে তাকিয়েই বুঝে গেছিল, সে এই বাচ্চা নিজের কাছেই রাখতে চায়। সন্তান হীন মায়ের কাছে এর থেকে বেশী আর কি চাওয়ার থাকতে পারে। বোধ করি তিন বছর আগে এই গ্রামে আসা সাধুবাবার প্রথম ভবিষ্যৎ বানী ফলে গেল। তারপরে পুলিশ এসেছিল বাড়িতে মহাদেবের। অনেক খোঁজ ও চলেছিল আশে পাশের গ্রামে। কিন্তু দীর্ঘদিন কোন খোঁজ না পাওয়ায় সবাই এখন ভুলতে বসেছে সেই বাচ্চা টা মহাদেব আর উমার নয়।সেই ছেলের নাম রাখা হয়েছিল হৃষীকেশ। কিন্তু গ্রামের মধুসূদন যেমন মোদো হয়ে যায় তেমন ই সেই নাম কালের গর্ভে চলে গিয়ে ডাক নামেই পরিচিত হয়ে গেল সেই ছেলে, হীরা নামে।
Like Reply
#40

(10-06-2022, 03:50 PM)Baban Wrote:  
আমার ছোট গল্প ভয় পড়ে কেউ একজন বলেছিলো তারও ভৌতিক কিছু লেখার ইচ্ছা আছে। আর আমি বলেছিলাম অপেক্ষায় থাকবো। সেই অপেক্ষার ফল যে এমন দুর্ধর্ষ হবে জেনেও জানতাম না। এতো শুধুই নিছক ভুত বা ভয়ের গল্প না, এ তার চেয়েও বীভৎস অর্থাৎ আতঙ্কর অংশ টুকু বললাম। বাকি তো এক মায়ের গল্পও পাবো আমরা। সব শিশুর মধ্যেই ভগবান থাকে। বাকি আর কিছু বলবোনা আমি। সেটা গল্পের মাধ্যমে প্রকাশ পাক। যাইহোক ভুত তো শুধুই ঘাড় মটকে কিংবা ভয় দেখিয়ে দলে টানতে পারে, কিন্তু এই প্রাণী তো খেলে নিজের শিকার নিয়ে। শিকারের চোখে ভয় আতঙ্ক, মৃত্যু ভিক্ষা তার কাছে পৈশাচিক সুখ! সব মিলে অসাধারণ দ্বিতীয় এই পর্ব ❤

আগের দুই গল্পের প্রচ্ছদ আঁকার সুযোগ পেয়েছিলাম। তাই এবার সাহস করে এই তৃতীয় গপ্পের জন্য এই পোস্টার দিলুম। আশা করি পছন্দ হবে।

[Image: 20220610-154343.jpg]

ওয়াও বাবান। তুমি আমার আই ডি পাসোয়ার্ড রাখো। এটা সেট করে দাও ভাই আমার। আমি পারি না সেট করতে। দুর্ধর্ষ হয়েছে।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)