06-10-2021, 09:34 PM
WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed
Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
06-10-2021, 09:52 PM
(06-10-2021, 09:43 PM)Bichitravirya Wrote: সেই ভালো। নিজের শরীর আগে তারপর সব রিকোয়েস্ট। এইসব রিকোয়েস্ট যারা করে তারা কিন্তু --- apna kam banta ভাঁড় main jay janta এরকম মেন্টালিটি নিয়ে ঘোরে।
রিকোয়েস্ট তো আমিও কম পাইনি দাদা। তাই বুঝি
নিজের খেয়াল রাখুন .....
❤❤❤
এই মুহূর্তে আদিরসাত্মক গল্পে হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তবে অন্য ধরনের লেখা বা কবিতা দেওয়ার চেষ্টা করবো। কারণ লেখালেখি করতে আমার ভালো লাগে।
ঠিকই বলেছো, সবকিছুই শরীর বুঝে করবো।
06-10-2021, 10:17 PM
07-10-2021, 02:21 PM
জব্দ চোর
- বুম্বা -
জোড়াবাড়িতে চোর পড়েছে
রাত তখন আড়াইটা,
সবার আগে বুঝতে পারে
গেস্ট হাউজের কুকুরটা।
'ঘেউ ঘেউ ঘেউ' ডাক ছেড়ে সে
তুললো পাড়া মাথায়,
তাই না শুনে একশো কুকুর
জুটলো এসে সেথায়।
লালু, ভুলু, কালু, জিমি
যে যেখানে ছিলো,
সবাই মিলে জোড়াবাড়িতে
গোল বাধিয়ে দিলো।
চোর বাবাজি বুঝতে পেরে
দিল ভীষণ দৌড়,
কুকুরগুলোও নাছোড়বান্দা
ছুটলো পিছে ওর।
ভ্যাবাচ্যাকা খেয়ে চোর
সামনে দ্যাখে পুকুর,
ঝাঁপ দিলো সে 'জয় মা' বলে
এড়িয়ে যেতে কুকুর।
কে না জানে পদ্মপুকুর
নানান ভুতে ভরা,
মাঝে মাঝে পেত্নী ঘোরে
মাথায় নিয়ে ঘড়া।
'রাম রাম রাম' জপতে জপতে
চোর বসে রয় জলে,
কুকুরগুলো তাকে ঘিরে
শুধুই ডেকে চলে।
এমন সময় একটা শিয়াল
হঠাৎ এসব দেখে,
ভয় পেয়ে সে ছুটে চলে
জোড়াবাড়ির দিকে।
অমনি কুকুরগুলো
চোরকে ছেড়ে ছুটলো তার পিছে,
ধূর্তশেয়াল ঢুকলো গিয়ে
কালভার্টেরই নিচে।
সেখান থেকে চলে গেলো
কোথায় কোন বনে,
মিলিয়ে গেলো অন্ধকারে
একান্ত গোপনে।
কুকুরগুলো ফ্যালফেলিয়ে
দেখছে চারিধার,
সেই ফাঁকেতে চোরটা গেলো
সোজা পগারপার।
|| সমাপ্ত ||
07-10-2021, 02:29 PM
07-10-2021, 02:57 PM
07-10-2021, 03:21 PM
07-10-2021, 03:22 PM
07-10-2021, 03:33 PM
07-10-2021, 06:04 PM
(07-10-2021, 03:59 PM)Bichitravirya Wrote: আপনাকে তো বলাই হয়নি.... আপনার অনুপস্থিতিতে দুটো জিনিস হয়েছে। 1) বাবান দা আমাকে normal link কে hyperlink বানাতে শিখেয়েছে। 2) বাবান দা আমার মিষ্টি মুহুর্তের আরও একটা পোস্টার বানিয়ে দিয়েছে।![]()
দুটোই আমার মিষ্টি মুহুর্তের প্রথম আপডেটে আছে। hyperlink এর সুচিপত্র আর বাবান দার বানানো পোস্টার দেখে বলুন কেমন হয়েছে...![]()
❤❤❤
দেখলাম.. একেবারে fantabulous clp);
09-10-2021, 04:24 PM
অজয় নদীর বাঁকে
- বুম্বা -
কি যেন এক থাকে
অজয় নদীর বাঁকে,
সবাই জানে জ্যোৎস্না রাতে
গলা ছেড়ে সে ডাকে।
চাঁদের সাথে দোস্তি যার
জলে চলে মস্তি তার,
দিনের বেলায় হাজার খোঁজ
কেউ পাবে না তাকে।
কেউ বা বলে 'মগর মাছ'
কেউ বা বলে 'হিপো'
কেউ বা বলে 'শাকচুন্নি'
... 'শয়তানেরই ডিপো'।
সন্ধ্যে হলেই
গা ছমছম ..
শব্দ করে
দম দমা দম।
অন্ধকারে দু'চোখ জ্বলে
জোনাক পোকার ঝাঁকে,
সত্যি বলছি, আজও কিন্তু
কেউ দেখেনি তাকে।
|| সমাপ্ত ||
09-10-2021, 05:40 PM
09-10-2021, 05:41 PM
09-10-2021, 06:23 PM
(09-10-2021, 06:06 PM)Baban Wrote: Wow.... খুব সুন্দর হয়েছে ছড়াটা ❤
আমি বুঝি এই শেষের মিল গুলো মাথায় আনা কতটা মুশকিল তাই স্যালুট তোমায় ❤
তবে একটা জিনিস লক্ষ করলাম যদিও হয়তো কাকতালীয় ব্যাপার সেটি. তোমার দুই ছড়াতেই 'তেনাদের' একটা আভাস আছে
তাই সত্যজিৎ বাবুর সৃষ্ট সেই চরিত্র অনাথ বাবুর মতো আমিও জিজ্ঞেস করি - বিশ্বাস হয়.... ভুতে?
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ
অবশ্যই "তেনাদের" অস্তিত্বে বিশ্বাস করি .. তার প্রমাণও পেয়েছি .. সময়-সুযোগ করে একদিন বলবো ..
10-10-2021, 09:30 AM
10-10-2021, 09:32 AM
04-11-2021, 03:11 PM
নবীন মাস্টার
- বুম্বা -
নবীনমাধব কর
ঝিলের ধারে ঘর,
কারোর সাথে ভাব নেই যার
একা থাকাই পছন্দ তার।
ঝিলের জলে ভেসে চলে
হরেক রকম মাছ,
ছিপ ফেলে ঠায় বসে থাকে -
কপালে তার ভাঁজ।
মাস্টারি তার পেশা
মাছ ধরা তার নেশা,
অন্ধকারে ভুত যেন সে
হুমরি খেয়ে আছে বসে।
কানগুলো তার কুলোর মতো
চোখ যেন আগুনের ভাটা,
দেখতে পেলেই বাচ্চা ছেলে
চোখ দিয়ে সে খায় যে গিলে।
যেই না দেখে ছোট্ট ছেলে
লাফ দিয়ে সে ছিপ'টা ফেলে,
বাগিয়ে কাপড় বলে উঠে
.. ধঁঁর ধঁর ধঁর ..
|| সমাপ্ত ||
04-11-2021, 03:26 PM
04-11-2021, 03:33 PM
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[Image: IMG-20211007-140630-605.jpg]](https://i.ibb.co/k93m1VZ/IMG-20211007-140630-605.jpg)
![[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]](https://i.ibb.co/V2jFPGW/Animation-resize-gif-f3b601eb23d95beeb4e04c001a911ac0.gif)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)

![[Image: IMG-20211009-112952-1002.jpg]](https://i.ibb.co/RjTLrMq/IMG-20211009-112952-1002.jpg)

![[Image: IMG-20211104-104005-336.jpg]](https://i.ibb.co/X4KZxqt/IMG-20211104-104005-336.jpg)