WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed
Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
10-01-2022, 03:21 PM
হুলোর বিপত্তি
- বুম্বা -
আসল কথা কিছুই না ..
গোঁফ বাগিয়ে একটা হুলো
করছে আনাগোনা।
ছোট্ট দুটো শালিক ছানা
খাচ্ছিল যে খুঁটে দানা,
দেখতে পেয়ে চেঁচিয়ে মাথায়
তুললো বাড়ি খানা।
কাঁঠাল গাছের নিচের ডালে
দুলছে বাসা খানা,
গাছের নিচে বিজ্ঞ হুলো
করছে আনাগোনা।
কিচির মিচির ক্যাঁচর ম্যাচর
উঠলো যেন 'ডাকের' ঝড়,
একশো শালিক বসলো গাছে
জাপটে তাদের ডানা।
ডান্ডা নিয়ে তেড়ে এলো
রামকুমারের নানা ..
পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালো
ধুমসো হুলো খানা।
|| সমাপ্ত ||
10-01-2022, 04:21 PM
10-01-2022, 06:10 PM
10-01-2022, 08:12 PM
11-01-2022, 10:20 AM
(10-01-2022, 09:43 PM)Bichitravirya Wrote: আমি একটা কাকওল্ড গল্প লিখতে গিয়ে সেখানে থ্রিলার & রোমান্স ঢুকিয়ে দিয়েছি। একজনের অনুরোধে থ্রিলার লিখেছিলাম, সেই একজনই পড়েনি সেটা। আর একটা রোমান্টিক গল্প লিখতে গিয়ে সেখানে পরিবার, সমাজ, রাজনীতি ঢুকিয়ে দিয়েছি। আর এঁচোড়ে পেকে যাওয়ার জন্য বয়স ভুলে ছোট বড়ো সবার সাথে ইয়ার্কি করি।
এর মধ্যে কোনটা আপনি পারলে খুশি হতেন ???
❤❤❤
এগুলোর মধ্যে কোনোটাই না .. তবে এই বয়সে তুমি যেরকম mature .. আমি সেইরকমটা মোটেও ছিলাম না। তোমার বয়সে আমি ইউনিভার্সিটিতে পরতাম ঠিকই। কিন্তু পড়াশোনাতে মেধাবী হলেও সেই অর্থে বাস্তব বুদ্ধিশুদ্ধি মাথায় বিশেষ ছিল না। "গেছো" প্রকৃতির ছেলে ছিলাম। লেখালিখি, প্রেম-টেম তো দূরঅস্ত বেশিরভাগ সময় আমাকে ক্যাম্পাসের বাগানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাতাবিলেবু গাছ .. এই সমস্ত জায়গায় ফল চুরি করতে দেখা যেতো।
এছাড়া অদ্ভুত রকমের মাতৃভক্ত ছিলাম। মা হয়তো ক্যাম্পাসে কোনো অফিসারের বাড়িতে বেড়াতে গেলো, সেখানে একটা expensive & unique showpiece দেখে খুব পছন্দ হলো, ফিরে এসে বাবাকে বললো ঐরকম একটা আমার চাই। কিন্তু সেই সময় অত টাকা দিয়ে ঐরকম একটা দামী জিনিস দেওয়ার ক্ষমতা হয়তো বাবার ছিলো না। তাই একথা সেকথা বলে পাশ কাটিয়ে যেতো। কিন্তু আমি এতটাই মাথামোটা ছিলাম, মায়ের মন খারাপ দেখতে না পেরে আমি পত্রপাঠ কোনো দরকারের অছিলায় ওই ব্যক্তির বাড়ি গিয়ে যে কোনো উপায় showpiece টা চুরি করে এনেছি। এইরকম ঘটনা জীবনে দু'বার ঘটিয়েছিলাম। পরে বাবার কাছে পেটানি খেয়ে জিনিসগুলো ফিরিয়ে দিয়ে আসতে হতো আমাকে। একবার তো যথাস্থানে রাখতে গিয়ে ধরা পড়ে বাবার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম।
সেই তুলনায় তুমি অনেক বেশি mature .. ওই বয়সে আমি এইরকম হতে পারলে কিছুটা হলেও অন্য রকম লাগতো।
11-01-2022, 11:51 AM
(11-01-2022, 11:33 AM)Sanjay Sen Wrote: তুমি যেভাবে জীবন কাটিয়েছো, ওটাই real life ওই বয়সের জন্য brother, সেই জন্যেই তুমি মানুষের মত মানুষ হয়েছো। তবে এখন সময় বদলেছে, এখন সবাই কূপমন্ডুক শ্রেণীর হয়ে গেছে। মাঠে ফুটবল ক্রিকেট খেলার থেকে ঘরে বসে মোবাইলে গেম খেলাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
তবে আমি এখনকার ছেলেমেয়েদের একদমই দোষ দিই না। মাঠ কোথায়, যে খেলবে? বেশিরভাগই তো প্রোমোটারদের দখলে। সর্বোপরি সন্তানদের spoil করার পেছনে তাদের বাবা-মাদের ভূমিকা অপরিসীম।
তবে এতকিছুর মধ্যেও বিচিত্রবীর্যের মত কয়েকজন উঠে আসছে, যারা নিশ্চিত ভাবে সারাদিন মোবাইলে গেম না খেলে (তাহলে লেখার সময় পেত না) উপন্যাস লিখছে।
উফফফফ, কি দিলে গুরু .. একটু পায়ের ধুলো দিও।
13-01-2022, 02:50 PM
হতভাগ্য ব্যাঙ
- বুম্বা -
হঠাৎ করে উঠলো দুলে
ছোট্ট ডাল খানা,
গাছের মাথায় লাউডগা সাপ
নাড়ছে না কেউ ডানা।
ভয় পেয়ে তায় কিচিরমিচির
গোল বাঁধালো একটা তিতির..
বিড়াল ছানা গোঁফ ফুলিয়ে
ল্যাজ উঁচিয়ে,
যেই না দিলো লাফ -
ধপাস করে পড়লো গায়ে
লিকলিকে সেই
সবুজ রঙের সাপ।
এক লাফেতে বিড়াল ছানা
উধাও সেখান থেকে,
তিতিরগুলো আরো জোরে
মরছে ডেকে ডেকে।
নিজের মনেই থপথপিয়ে
যাচ্ছিলো এক ব্যাঙ ..
ইচ্ছেমতো উঠলো ডেকে
গ্যাঙর গ্যাঙর গ্যাঙ।
থমকে গিয়ে সাপ বাবাজি
জিভ'টা দেখায় দু'বার,
খপাৎ করে ব্যাঙটা ধরেই
করলো মুখে সাবার।
তারস্বরে চেঁচিয়ে ডাকে
হতভাগ্য ব্যাঙ,
সাপের মুখে যাচ্ছে দেখা
তার ছটফটানি ঠ্যাং।।
||সমাপ্ত||
13-01-2022, 03:41 PM
13-01-2022, 03:53 PM
(13-01-2022, 03:44 PM)Bichitravirya Wrote: তিতির পাখি দেখার সৌভাগ্য আমার হয়নি। নাম শুনেছি এই যা। ... এই কবিতায় একটা গুপ্ত অর্থ খুজে পেলাম। যদিও সেটা আপনার কবিতার উদ্দেশ্য ছিল কি না কিংবা আমার বুঝতে ভুল হয়েছে, এরকমও হতে পারে। সেটা হলো দানে দানে পার লিখা হোতা হে খানে বালো কা নাম।
❤❤❤
একদমই তাই এবং তার সঙ্গে যোগ্যতমের উদ্বর্তন .. এটাও প্রাধান্য পেয়েছে।
13-01-2022, 04:02 PM
(13-01-2022, 03:56 PM)ddey333 Wrote: একটা আলাদা থ্রেড খুললে কেমন হয় , শুধু এই ধরণের ছড়া , কবিতা আর ছবির জন্য ?
যার যখন ইচ্ছে হবে গিয়ে পড়তে আর দেখতে পারে , নাহলে এই রত্নগুলো লম্বা লম্বা বিভিন্ন থ্রেডের মধ্যে আস্তে আস্তে কোথায় হারিয়ে যাবে ... ভবিষ্যতে খুঁজে বের করাই খুব কঠিন কাজ হবে l
মাথায় এলো তাই বললাম , নিজে লিখিনা বা পারিওনা কিন্তু পড়তে খুব ভালো লাগে ...
খুব ভালো ভাবনা clp); তুমি একটা ভালো নাম দিয়ে থ্রেড খোলো .. সেখানে আমি প্রায় নিয়মিত ছবি এবং কবিতা/ছড়া পোস্ট করবো।
13-01-2022, 04:52 PM
(13-01-2022, 04:24 PM)ddey333 Wrote: আমিও খুলতে পারি তবে আমার মনে বিচির নামটা এসেছিলো কমেন্টটা লেখার সময় ..
দুটো ব্যাপার :
১) থ্রেডের নাম কি হবে ?![]()
২) শুধু লেখা , ছবি আঁকা আর ওসবের উপরে মন্ত্যব্য করা ছাড়া বাকি কোনো অপ্রাসঙ্গিক আড্ডাবাজি যেন না হয় , শুধু শুধু পাতার সংখ্যা বাড়িয়ে লাভ কি !! :)
![]()
![]()
অঙ্কন এবং কবিতা/ছড়া সংকলন .. এই জাতীয় কিছু নাম হতে পারে।
18-01-2022, 07:53 PM
শিবপুর বার্নিং ঘাট এর উদ্দেশ্যে তাঁর দেহকে নিয়ে যাওয়া হবে। বাঁটুল দা একাই খাটটা দুই হাতে তুলে নিতে পারতো। কিন্তু নন্টে ফন্টে আর কেল্টুদাও কাঁধ দিতে চাইলো। চিরো অলস কেল্টুদারও আজ চোখে জল। বাঁটুল দা নন্টে-ফন্টে কে নিয়ে আলোচনা করছিলো, মুখাগ্নি কে করবে। সবাই বাঁটুল দাকেই করতে বলছে। বিচ্চু দুটো আজ খুব শান্ত.. খৈ ছড়াতে ছড়াতে চলেছে সামনে। সুপারিন্টেন্ডেন্ট স্যার খুব ভেঙে পড়েছেন, তাই তাকে শেষ যাত্রায় সঙ্গে নেওয়া হয়নি। পিতৃহারা হোলো এঁরা, আর বাংলার কার্টুন জগৎ ..
RIP আমাদের ছোটবেলা
22-01-2022, 03:24 PM
22-01-2022, 04:04 PM
(22-01-2022, 03:46 PM)Bichitravirya Wrote: সকাল থেকে টিভি চালানো হয়নি তাই খবরটা জানতে পারিনি। এখন আপনার বলায় জানলাম। ইনি তো ইস্টবেঙ্গলের লোক। আমি আবার ঘটির সমর্থক। 2019-2022 এতো খারাপ যাচ্ছে যে বলার মত নয়। সেই মহিলা যে বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যৎ বাণী করেছিল সে এই 2022 টা সবথেকে ভয়ঙ্কর বছর বলে ভবিষ্যৎ বাণী করেছেSad
Sad
Sad
❤❤❤
সুভাষ ভৌমিক তার খেলোয়াড় জীবনে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের হয়ে খেলেছেন বেশি। তবে খেলোয়াড় এবং কোচ হিসেবে সাফল্য ইস্টবেঙ্গলের হয়ে অনেক বেশি এসেছে তাঁর। ভারতবর্ষের একজন সফল অধিনায়ক ছিলেন .. ৫০ টার উপর আন্তর্জাতিক গোল আছে।
আর ভয়ঙ্কর বছরের কথা বলছো .. আমার এই মাত্র ৩৭ বছরের জীবনের মধ্যেই যত কিছু খারাপ, যত কিছু মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটার ঘটে গিয়েছে। আমার নিজের চলে যাওয়া ছাড়া আর খারাপ কিছু ঘটার নেই। তাই ওইসব ব্যাপারে আমি চাপমুক্ত।
22-01-2022, 06:09 PM
(22-01-2022, 05:57 PM)Sanjay Sen Wrote: 1975 IFA shield এ একাই শেষ করে দিয়েছিল মোহনবাগানকে।
RIP ভৌমিক দা
৭৫ এর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মোহনবাগানকে সেই ৫ - ০ গোলে হারানোর অনেক গল্প শুনেছি মা এবং বাবার মুখে। তখন আমার মাতৃদেবী কলেজে পড়ে আর আমার বাবা কলেজে। সেই খেলায় ভোম্বল বাবু (সুভাষ ভৌমিক) নিজে একটাও গোল না করলেও চার চারটি গোল করিয়েছিলেন।
কয়েক মাস আগে আমার এক বন্ধু বিশিষ্ট সাংবাদিক অনিলাভ (চট্টোপাধ্যায়) দা'র বাড়িতে জীবনে প্রথম এবং শেষবার দেখি সুভাষ ভৌমিককে।
আমি প্রশ্ন করেছিলাম "শুনেছি .. আপনি নাকি ডিফেন্স থেকে ডেকে ডেকে নিয়ে এসে সবাইকে গোল করাচ্ছিলেন ওই ম্যাচে?" উনি এক গাল হেসে বলেছিলেন "না না .. এইসব গল্পকথা .. আমি কি মারাদনা নাকি!!"
28-01-2022, 03:37 PM
খুকুর বায়না
- বুম্বা -
ইস্টিশনের মাঠে
কুমোরপাড়ার হাটে,
তুলছে কারা বোল
ধিতাং তাং ধিতাং তাং -
বাজছে যে মাদল।
হাটে যাবে, গয়না নেবে
ধরেছে খুকু বায়না,
জোড় পেরোতে জলে নামে
তর যেন আর সয় না।
জোড়ের জলে পা ভিজেছে
ধরলো খুকু কান্না,
কোলে তুলে বাবা বলেন
"থাক হয়েছে, আর না" ..
||সমাপ্ত||
28-01-2022, 04:04 PM
28-01-2022, 04:06 PM
(28-01-2022, 04:04 PM)Baban Wrote: আমি কিন্তু মনে করি কোনো লেভেল থাকা উচিত নয়.... একজন যেমন উচ্চমানের কঠিন ভাষায় গল্প কবিতা লিখবে.. সে প্রয়োজনে একদম বাচ্চাদের মতন সহজ সরল ভাষাতেও গপ্পো ছড়া লিখবে..... যদি প্রতিবার লেভেল সেট করার কথা ভাবে... তার ভেতরের শিল্পীসত্তা হ্রাস পাবে।
দারুন হয়েছে... মিষ্টি খুব কিউট ❤❤❤
খুব সুন্দর বললে ভাই .. অসংখ্য ধন্যবাদ 

28-01-2022, 07:03 PM
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[Image: Polish-20220110-114916586.jpg]](https://i.ibb.co/VvtzLKz/Polish-20220110-114916586.jpg)
![[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]](https://i.ibb.co/V2jFPGW/Animation-resize-gif-f3b601eb23d95beeb4e04c001a911ac0.gif)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
Sad কিংবা প্রথম পুরুষে গল্প লেখা :shy: ![[Image: Polish-20220113-112036890.jpg]](https://i.ibb.co/3B6X3kc/Polish-20220113-112036890.jpg)
![[Image: IMG-20220118-WA0014.jpg]](https://i.ibb.co/Ny21sbk/IMG-20220118-WA0014.jpg)
![[Image: 1642823640-pic-1.jpg]](https://i.ibb.co/DpD34s5/1642823640-pic-1.jpg)
![[Image: Polish-20220128-115035974.jpg]](https://i.ibb.co/1z1mY5Z/Polish-20220128-115035974.jpg)