Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
#21

(23-06-2021, 06:31 PM)Baban Wrote:  প্রথমে তোমার দিদাকে স্যালুট. একচুয়ালি দুচুয়ালি করে যে শিক্ষা দিলেন ওহো.... দিদা savage❤ তখনকার দিনের মানুষের এই সেন্স অফ হুমর প্রচন্ড ছিল. আর প্রত্যেক বাবা মাই সন্তানের মধ্যে নিজের স্বপ্নকে দেখে. হ্যা অনেক সময় তা পূর্ণতা পায়, আবার কখনো পায়না. কিন্তু তার ফলে ভালোবাসায় কোনো খাদ পড়েনা. আমরা যতই উন্নত অগ্রগতির সাথে বড়ো হয়ে বাবা মাকে স্মার্টফোন ল্যাপটপ এসব চালানো শেখাই না কেন..... একদিন তারাই আমাদের অ আ ক খ শিখিয়েছিল.

আর দ্বিতীয়ত কঠিন সত্যি এটাই যে এইসব সাইট আজও পানু সাইট হয়েই থেকে গেলো. আমিও যখন ইরোটিক ছেড়ে নন- ইরোটিক লিখতে শুরু করি তখন ফারাকটা বুঝতে পারি. কিন্তু লেখা থামাইনি. যে কজন.. যতজনই আমার এই লেখা পড়ুক না কেন তারাই আমার প্রিয় পাঠক. আমার গল্প তাদের জন্যই. সেটাই তোমাকেও বলছি.... তুমি আমার থেকে বড়ো.... বাকিটা বলার প্রয়োজন নেই. দুর্দান্ত অসাধারণ প্রতিটা কাহিনী ❤

আর তোমার মাতৃদেবীর অঙ্কনের হাত অসাধারণ

ইরোটিক থ্রেড আর নন-ইরোটিকা থ্রেড .. এই দুটির তুলনা করলে কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম এই দুটোর কথা প্রথমেই মনে আসে  Tongue   jokes apart 


অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য .. এই থ্রেডটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য I'll try my best  horseride


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(23-06-2021, 06:54 PM)satyakam Wrote:  It's not a joke. I think it's a reality  Namaskar

হ্যাঁ, মানে সত্যিটাই মজা করে বললাম আর কি  Big Grin Big Grin


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#23
Lightbulb 

(23-06-2021, 06:56 PM)satyakam Wrote:  হঠাৎ করে এত লিঙ্গ বড়ো করার বিজ্ঞাপন আসছে কেন
আপনাদের আসছে?

হ্যাঁ  ব্যাপারটা বিকেল থেকে আসতে শুরু করেছে দেখছি  flamethrower


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#24

(23-06-2021, 07:13 PM)satyakam Wrote:  
I think It's called business  Big Grin Big Grin Big Grin who is the owner of this forum  Dodgy Dodgy Dodgy

কি জানি .. চিনি না .. তবে আমার যা কিছু problems হয় বা কোনো ব্যাপারে suggestions এর দরকার হলে এই সাইটের main admin Sarit11 এর সঙ্গে consult করি


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#25

(23-06-2021, 07:22 PM)satyakam Wrote:  ব্যাপার টা হলো -- এটা কোন সমস্যা নয়। তাই কিছু বলাটাও ঠিক হবে কি না জানি না। 
এই ব্যাক্তিই ইউজার নেম বদলে দিয়েছিলেন আমাদের। 

বিজ্ঞাপন যখন এসেছে .. ব্যবসা তো হচ্ছেই বস .. তবে Sarit11 খুব ভালো একজন মানুষ.. শুধু ইংরেজি ছাড়া কিছুই বোঝে না বা বলতে পারে না  Tongue


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#26

(23-06-2021, 07:40 PM)satyakam Wrote:  তেলেগু ভাষী saritt11 । কিন্তু আমি বাংলা হিন্দি ইংরেজি ছাড়া আর কিছু জানি না । কিছুটা জাপানিজ আর আরবি জানি। তেলেগু শেখার ইচ্ছা আছে। কিন্তু মন দিচ্ছে না।   Tongue Tongue Tongue

আমি .. বাংলা, ইংরেজি আর হিন্দি ছাড়া ফরাসি ভাষা জানি .. ফরাসি ভাষায় certificà examination এ পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় হয়েছিলাম 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#27

(23-06-2021, 07:54 PM)satyakam Wrote:  কোথায় তোমার চরণ দুটি 
আমি কি স্পর্শ করতে পারি
তোমার ওই জ্ঞানের ভান্ডার 
আমি কি তার কিছুটা লইতে পারি 
আমার এই শূন্য মন্দির 
তোমারে কি বসাইতে পারি 
 
so kind of you 

তবে এইসব বলে লজ্জা দিওনা ভাইটি .. আমি খুবই সাধারন একজন মানুষ।  Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#28

(23-06-2021, 08:02 PM)satyakam Wrote:  আমি যেমন বলি -- আমি একটা বাইশ বছরের বাচ্চা । তেমন আপনি বলেন --আমি একজন সাধারন মানুষ 

কিন্তু আমরা দুজনেই জানি -- না আমি বাচ্চা , না আপনি সাধারণ মানুষ।   Big Grin Big Grin Big Grin

Heart Heart Heart Heart   Namaskar Namaskar 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#29

[Image: Polish-20220101-112322308.jpg]

মহালায়া .. দুর্গাপুজো .. এবং 

লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা

আমার জন্মের পর থেকে প্রায় পঁচিশ'টা বছর কেটেছে বাবার অফিস সংলগ্ন কম্পাউন্ডে। ক্যাম্পাসটি আনুমানিক ২০ একর জমির উপর অবস্থিত। ওখানে একতলা দোতলা মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিভিন্ন পদাধিকারী অফিসার্সদের কোয়ার্টার তো ছিলোই। তার সঙ্গে কম্পাউন্ডের অন্য প্রান্তে সার্ভেন্টস কোয়ার্টার, দারোয়ানদের কোয়ার্টার, বাগানের মালি এবং সুইপারদের কোয়ার্টার আলাদা করে ছিলো। এছাড়াও তিন কামরার একটি বড়সড় রিক্রিয়েশন ক্লাব, দুটি প্রমাণ সাইজের ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ এবং বিস্তৃত ফল ও ফুলের বাগান ছিলো .. যেখান থেকে আমি বাতাবিলেবু চুরি করে খেতাম। আর সুইমিং পুলের কথা তো আগের কাহিনীতেই উল্লেখ করেছি। ওহো, ছিলো কেনো বলছি! এখনো সবকিছুই আছে, শুধু আমি আর সেখানে থাকি না।

অত বড় কম্পাউন্ডের এত সংখ্যক পরিবার, তাই ওখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকতো। যদিও ওখানকার পরিবার গুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশই অবাঙালি ছিলো। তবুও আমাদের কম্পাউন্ডের সেরা উৎসব ছিলো দুর্গাপুজো এবং হোলি।

দুর্গাপুজোর ওই চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম আমরা কচিকাঁচারা এবং অবশ্যই বড়রাও। কোথা দিয়ে যে ওই চারটে দিন অতিবাহিত হয়ে যেতো আমরা বুঝতেই পারতাম না। ষষ্ঠীর দিন পুজোয় কেনা নতুন জামা-কাপড় পড়ে মাঞ্জা দেওয়া থেকে শুরু করে, অষ্টমীর পুষ্পাঞ্জলি, ষষ্ঠী থেকে নবমী .. ওই চার দিন দুপুরে ও রাতে রিক্রিয়েশন ক্লাবে পাত পেড়ে মহাভোজ খাওয়া এবং সবশেষে দশমীর বিকেলে সিঁদুরখেলা। এইসব আনন্দ স্মৃতি থেকে কোনোদিনও বিলুপ্ত হওয়া সম্ভবপর নয়।

যেহেতু সাহেবি আমলের কোম্পানি এবং সেই সময়ও মালিকদের অর্থাৎ দণ্ডমুণ্ডের কর্তাদের একাংশ বিদেশি ছিলেন (এখনো আছেন হয়তো) তাই কুৎসিত হোক, কালো হোক, মোটা হোক, বেঁটে হোক - অধঃস্তন কর্মচারীরা সম্পূর্ণ স্বদেশী ঊর্দ্ধতন অফিসারদের 'সাহেব' এবং তাদের স্ত্রীদের 'মেমসাহেব' বলে সম্মোধন করতো .. এটাই ওখানকার রীতি রেওয়াজ ছিল।

যদিও আড়ালে-আবডালে বা সামনেও হয়তো কখনো কখনো এইসব খাঁটি দেশীয় 'সাহেব' এবং 'মেমসাহেব' দের বিশেষ করে 'মেমসাহেব' দের তাদের বাহ্যিক রূপের গঠন অনুযায়ী কিছু সাংকেতিক নামে ডাকা হতো। এই যেমন কালি মেম, নাটি মেম, মোটি মেম, চুড়েল মেম ... ইত্যাদি ইত্যাদি। সেই হিসেবে রূপ এবং গায়ের রঙ অনুযায়ী আমার মাতৃদেবীকে ওরা 'গোরি মেম' (অর্থাৎ ফর্সা মেমসাহেব) বলে সম্মোধন করতো।

প্রতিমা বিসর্জনের আগে দশমীর দিন 'সিঁদুরখেলা' পর্বটি কম্পাউন্ডে উপস্থিত আমাদের সবার কাছে বিশেষ করে আমাদের থেকে বড়ো দাদারা এবং কম বয়সী আর বেশী বয়সী আঙ্কেলদের কাছে ছিল নয়নাভিরাম এবং আনন্দদায়ক একটি অনুষ্ঠান। বিদেশি বড়কর্তার আদেশসূচক অনুরোধে পৃথিবী ওলট-পালট হয়ে গেলেও 'গোরি মেম' এর ওই 'সিঁদুরখেলায়' অংশগ্রহণ আবশ্যক ছিল। যাই হোক, তারপর দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনের পর থেকে শুরু হতো আমাদের সবার মন খারাপ .. আবার অপেক্ষা সামনের বছরের জন্য।

দুর্গাপুজোর দিন সাতেক আগে মহালায়া আর মহালায়া মানেই দেবীপক্ষের শুরু, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ দিয়ে ঘুম ভাঙ্গা। মহালয়ার কথা বলতেই অনেক স্মৃতি মনে পড়ে যায়, তার মধ্যে আজ একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

সাল'টা ঠিক মনে নেই তবে আজ থেকে প্রায় পঁচিশ-ছাব্বিশ বছর আগেকার ঘটনা। তখন আমি খুব ছোটো .. সম্ভবত ক্লাস ফাইভে পড়ি। কাকতালীয়ভাবে ঐদিন আবার আমার জন্মদিন পড়েছিল। সে বার মহালয়ার দিন সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছিলো। বৃষ্টির জলের ধারার সঙ্গে আমার চোখ দিয়েও অবিরাম জলের ধারা পড়ছিলো। ছোটোবেলা থেকে কোনোদিনই আমার সুখ বা দুঃখের বহিঃপ্রকাশ নেই, তাই কেউ দেখে ফেলবে এই ভেবে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদছিলাম। এই কান্নার পেছনে অবশ্য গুটিকয়েক কারণ ছিলো। সিরিয়াস কিছু নয় .. সবই শিশুসুলভ কারণ।

মহালয়ার কিছুদিন আগে থেকে শুরু করে পুজোর পঞ্চমী পর্যন্ত আমাদের কলেজের সেকেন্ডটার্মিনাল পরীক্ষা চলতো। আগের দিন অঙ্ক পরীক্ষা ছিলো, কোনো কারনে পরীক্ষা আশানুরূপ হয়নি .. তাই সেটা মন খারাপ আর কান্নার প্রথম কারণ। দ্বিতীয় কারণ'টা অবশ্য আরেকটু গুরুতর... প্রত্যেকবছর বাবা মহালয়ার দিন "পুজো বোনাস" পেতেন তারপর আমাদের পুজোর শপিং শুরু হতো।

যদিও অনেকেই হয়তো ভাববেন যে সেই সময় তো দোকানে সব ঝাড়াই-বাছাই মাল পাওয়া যায়, চোখে লাগা এবং পছন্দের জিনিসগুলো তো আগেই বিক্রি হয়ে যায়। কিন্তু তবুও ওই সময়ে বাবা-মা'র সঙ্গে পুজোর বাজার করতে যাওয়ার আনন্দের স্মৃতি আমি আজও ভুলতে পারবোনা। খুব মিস করি সেই সব দিনগুলোকে।

যাই হোক, সেবার বাবার কারখানায় লক্-আউট চলছিলো। ঠিক করে প্রতি মাসে বেতন হচ্ছিলো না, 'বোনাস' তো দূরস্থ। "জন্মদিনের জামা তো হবেই না, বোধহয় পুজোর জামাও এবার আর হবেনা" এই ভেবে ভেবে দুই চোখ দিয়ে গঙ্গা-যমুনা বইয়ে দিচ্ছিলাম।

আমার মাতৃদেবী রূপবতী হওয়ার সঙ্গে সঙ্গে এতটাই ব্যক্তিত্বময়ী মহিলা ছিলেন উনাকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছিলাম না। দুপুরবেলা গম্ভীর গলায় মা আমাকে খেতে ডাকলেন। মনে অনেক প্রশ্ন, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করতে না পেরে চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিলাম।

জন্মদিনে মা আমার জন্য পায়েস বানিয়েছিলো। বললো "পায়েস'টা খেয়ে নিয়ে চুপচাপ গিয়ে পড়তে বসবে, কাল জীবন বিজ্ঞান পরীক্ষা, যদি পরীক্ষা খারাপ হয় পিঠের চামড়া তুলে নেবো।"

কি আর করা যাবে, মন খারাপ নিয়েই পড়তে বসতে হলো। কিন্তু পড়া কি আর হয়! শুধু একটাই ভাবনা - এবার আর হলো না।

বিকেল বেলা মাকে বললাম, "মা একটু খেলতে যাবো? এই সামনের মাঠটাতেই খেলবো,বেশি দূরে যাবো না।"  অনেক সাধ্যসাধনার পর মা অনুমতি দিলেন।

তখন বিকেল সাড়ে পাঁচটা হবে.. অনেকক্ষণ ফিল্ডিং খাটার পর সবেমাত্র আমার ব্যাটিংয়ের চান্স এসেছে.. দেখি বাবা কখন যেনো মাঠের ধারে এসে দাঁড়িয়েছে  আর আমাকে হাত নেড়ে ডাকছে।

পুজোতে এবার কিচ্ছু হবে না - এই ভেবে এমনিতেই বাবার উপর গিয়ে সব অভিমান জমে ছিল আমার। তার উপর সবে ব্যাটিং পেয়েছি আর বাবা ডাকছে.. আমি বললাম "কিছুতেই যাবো না আমি, এখন আমি খেলবো।"

মাঠের উল্টো দিকেই আমাদের একতলা কোয়ার্টার ছিলো। হঠাৎ দেখি.. মা দরজায় তালা লাগিয়ে বেরোচ্ছে আর পরনের নাইটিটা ছেড়ে বাইরে যাওয়ার শাড়ি পড়েছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম.. বাবার পরনেও অফিসের সাদা জামা আর সাদা প্যান্টের বদলে অন্য জামা-প্যান্ট।

আমার কি মনে হলো, আমি ব্যাট ফেলে বাড়ির দিকে দৌড় লাগালাম। আমার এক বন্ধু সৌমিক বললো "কিরে এতক্ষণ ফিল্ডিং দিলি, ব্যাটিংটা করে যা।"

আমি বললাম "আজ আমারটা তুই করে নে, কালকে আমাকে প্রথমে ব্যাটিং দিস তাহলেই হবে, এখন যাই।"

দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম "কি গো তোমরা কোথায় যাচ্ছ?"

বাবা বললো "অফিসের সব ঝামেলা মিটে গেছে রে .. কাল থেকেই ফ্যাক্টরি চালু হচ্ছে। আজ বোনাস পেলাম, তাই ভাবলাম পুজোর বাজারটা করে নি। তুই কি যাবি আমাদের সঙ্গে, না খেলবি এখন?"

"যাবো যাবো যাবো" এই বলে বাবার কোলে ঝাঁপিয়ে পড়লাম।

বাবা বললো "তাহলে ভালই হলো, রাতে এক্কেবারে বাইরে থেকে খাওয়া-দাওয়া করে ফেরা যাবে।"

মা তখন সব শুনে বললো "সকাল থেকে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে এখন ছেলের আহ্লাদ দেখো!"

আমরা তিনজন বাজার অভিমুখে রওনা হলাম।।

[Image: 20200725-163454.png]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 11 users Like Bumba_1's post
Like Reply
#30

(28-06-2021, 03:19 PM)satyakam Wrote:  প্রথমেই বলবো --- এই সেই বাতাবীলেবু। ????

দ্বিতীয় --- গোরি মেম শব্দটা কোন এক টিভি সিরিয়ালে শুনেছি।

তৃতীয় --- আপনি বললেন আপনি লুকিয়ে কাঁদছিলেন । তাহলে আপনার মা জানলো কি করে যে আপনি কেঁদে কেঁদে বালিশ ভেজালেন। ( মায়েদের ভালোবাসা হয়তো এরকমই হয়। )

পাবো না পাবো না এটা ভাবতে ভাবতে যখন হঠাৎ জিনিস টা সারপ্রাইজ এর মতো আমাদের সামনে এসে ধরা দেয় তখন সেটার আনন্দই আলাদা। 

আপনি পচিঁশ বছর পর্যন্ত ওখানেই ছিলেন। মানে শৈশব কৈশোর আর যৌবনের শুরু। মানে বেশ ভালোই স্মৃতি জড়িয়ে আছে ওই জায়গা টার সাথে।

আপনার শৈশবের জন্য রেপুর বদলে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এটা দিলাম।

আর এই neel191298 লাইক দেয় । কিন্তু কমেন্ট করে না কেন ?

প্রথমতঃ হ্যাঁ, এই সেই বাতাবি লেবু

দ্বিতীয়তঃ 'ভাবিজি ঘর পার হ্যায়' নামক হিন্দি সিরিয়ালে শুনেছিলে। আমিও যেদিন প্রথম সিরিয়ালটি দেখি .. চমকে গিয়েছিলাম এই ভেবে যে আজ থেকে কত বছর আগে আমার মাতৃদেবীকে ওই একই নামে ডাকতো ওখানকার অনেকেই।

তৃতীয়তঃ যতই লুকাও .. মায়েরা সব জানতে পেরে যায় .. কিন্তু মুখে প্রকাশ করে না সব সময়।

neel191298 খুব ভালো ছেলে 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#31

(28-06-2021, 03:44 PM)satyakam Wrote:  বাতাবীলেবু জিন্দাবাদ  Big Grin  Big Grin  
 
ভাবিজি দেখতাম আগে। এখন আর দেখা হয় না। তাই হয়তো মনে পড়ছিল না  Tongue

ওরে ওরে .. আমি শুধুুুুু গাছ থেকেই চুরি করে খেতাম .. অন্য কিছু নয়   Namaskar


এখানকার মানুষজন সত্যি সত্যিই এবার আমাকে খারাপ ভাববে  Flame


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#32

(28-06-2021, 06:41 PM)Baban Wrote:  ঘটনাটা হয়তো তোমার... তাও অতীতের কিন্তু পড়ে আমার সেই ছোট্ট আমিটাকে মনে পড়ে গেলো. বাবা মায়ের সন্তানের প্রতি ভালোবাসা ব্যাখ্যা করা মনেহয় যায়না. সত্যিই অনেককিছু মনে পড়লো. তোমার এই ঘটনা পড়ে একটা হাসি ফুটে উঠলো আমার মুখে.... এটাই তোমার প্রাপ্তি. এর থেকে বড়ো হয়তো আরকিছু হয়না ❤❤❤❤❤

অনেক অনেক ধন্যবাদ .. পাশে থাকার জন্য  thanks


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#33

(29-06-2021, 11:01 AM)ddey333 Wrote:  খুব সুন্দর লাগলো ...

জীবনের এই টুকরো টুকরো খুশিগুলোই তো আরো বেঁচে থাকার ইচ্ছাটা জাগিয়ে তোলে বার বার !!

clp);

অসংখ্য ধন্যবাদ  thanks


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#34

(30-06-2021, 11:08 PM)yaaary Wrote:  স্মৃতি অনেকের থাকে, ভাষা থাকেনা। সরস্বতী আপনার কলমে সর্বদা বিরাজ করুন। শুভেচ্ছা জানবেন।

খুব দামী কথা বললেন .. সঙ্গে থাকুন 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#35

[Image: maxresdefault-1.jpg]

আগামীকাল আসছে ঠিক এই সময়ে

জানতে হলে পড়তে হবে গল্পগুচ্ছ - কিছু অজানা কথা


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 4 users Like Bumba_1's post
Like Reply
#36

(05-07-2021, 07:42 PM)satyakam Wrote:  মোরা এক বৃন্তে দুটি কুসুম। এর দুটো অর্থ হয় ---1) আপনার কোন . বন্ধুর সাথে ঘটনা । ---2) আপনার কোন বোন কে নিয়ে ঘটনা। 

এখানে প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি

দেখাই যাক না কাল কি হয় ❤


তবে I'm the only child of my parents .. আমার কোনো সহোদর ভগিনী নেই। 

(05-07-2021, 07:55 PM)Baban Wrote:  আহা...একুশে বাংলা... দারুন লাগে এইটা আমার.... আলাদাই মাত্রা এইটার......দারুন ভাবে সাজিয়েছো

ঘটনাও নিশ্চই মনে রাখার মতন হবে আমাদের কাছেও ❤

আশা করি ভালো লাগবে তোমাদের ❤


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#37

(05-07-2021, 08:48 PM)satyakam Wrote:  ওকে স্যার। 

কিন্তু বাবার দা যে একুশে বাংলা বললো সেটা পুরো মাথার উপর দিয়ে গেল

ও মনে হয় ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবসের কথা বলতে চেয়েছে।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#38

[Image: Polish-20220101-113109217.jpg]

মোরা এক বৃন্তে দুটি কুসুম

লেখা :- বুম্বা


  আজ যে কোনো কারণেই হোক মনটা ভারাক্রান্ত আমার .. আর মনের সঙ্গে শরীর যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, তাই হয়তো শরীরটাও খুব একটা জুতসই লাগছিলো না।

ঠিক করলাম অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আজ আর অফিসের গাড়িতে কাঁচ তুলে দিয়ে এসি চালিয়ে একটা দমবন্ধকর পরিস্থিতিতে বাড়ি ফিরতে ইচ্ছে করলো না। একটু মুক্ত বাতাস সেবন করার জন্য ট্রেনে করে ফেরার সিদ্ধান্ত নিলাম। আমার কাছে 'পাস' থাকার দরুন এই লকডাউনের মধ্যেও ট্রেনে যাতায়াত করতে অসুবিধা হয় না।

যাই হোক, ফেরার পথে ট্রেনে কাল্লু ভাইয়ের সঙ্গে হঠাৎ অনেকদিন পরে দেখা।

"আরে ভাইয়া ক্যায়সে হো আপ? ইতনা দিন ‌কোই খবর নেহি .. লেকিন পাপ্পু, জো সান্যাল স্যার কে ওয়াহাঁ কাম কারতে হ্যায় .. উনহি সে আপকে খবর মিলতে রেহেতে হ্যায় .. বহুৎ বুরা লাগা আপ কে বারে মে শুনকার .. ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়েসা ক্যায়সে হো সাকতা হ্যায়!" এই বলে আমাকে জড়িয়ে ধরলো। পুরনো দিনের স্মৃতিচারণ এবং দুজনের বর্তমান জীবনের কথা বলতে বলতে যাত্রাপথের সময়টুকু কোথা দিয়ে যে অতিবাহিত হয়ে গেলো টেরই পেলাম না।

সাল টা ২০১২ হবে .. তখন আমি Bhushan Power & Steel এ চাকরী করি। কলকাতার হেড অফিসে J.K. Millennium Centre বিল্ডিং এর ছয় তলায় বসতাম।

সকালে অফিস যাওয়ার সময় আমার সঙ্গেই ট্রেনে নিয়মিত যাতায়াত করতো কাল্লুভাই। তবে লক্ষ করতাম ওকে কেন জানিনা সবাই একটু এড়িয়ে চলার চেষ্টা করতো। কারণটা অবশ্য পরে জেনেছিলাম।

আমার আবার তাস খেলার বিশেষত 'কন্ট্রাক্ট ব্রিজের' খুব নেশা ছিল তখন (এখনো যে নেই তা নয়)। কাল্লুকে পার্টনার নিয়ে খেললেই বেশিরভাগ সময় আমরা জিতে যেতাম। এইভাবেই ওর সঙ্গে বন্ধুত্ব টা গাঢ় হতে লগলো। কখন যে আমরা একে অপরের অতি প্রিয় বন্ধু হয়ে উঠলাম বুঝতেই পারিনি।

 এইভাবেই বেশ চলছিলো .. হঠাৎ একদিন দেখলাম কাল্লু আর আসছে না। একদিন.. দু'দিন.. তিনদিন.. করে এইভাবে সাতদিন কেটে গেলো।

 ট্রেনের কাউকে জিজ্ঞেস করলে কেউই কিছু বলতে পারে না। একদিন মরিয়া হয়ে কাল্লুর বাড়ির ঠিকানা খুঁজে অফিস থেকে ফেরার পথে ওর বাড়ি গেলাম।

কাল্লুভাই ওরফে হায়দার আলীর বাড়ি উত্তরপাড়া তে। প্রথম জীবনে সিনেমার টিকিট ব্ল্যাক করতো। পরবর্তী কালে কি করে যেন লোহা মাফিয়াদের দলে ভিড়ে গিয়েছিলো।

ওর বাড়ি গিয়ে যা দেখলাম তা আমার কল্পনার অতীত। জরাজীর্ণ একটি বাড়িতে অন্ধকূপের মতো একটি ঘরে ভাড়া থাকে কাল্লু। যদিও বাড়িতে সে তখন ছিলো না .. ছিলো তার পক্ষাঘাতে পঙ্গু শয্যাশায়িনী মা আর তার তালাক হয়ে যাওয়া এক দিদি।

আধা বাংলা আধা হিন্দিতে যা বুঝলাম তার মানে হলো কাল্লুকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে লোহা পাচারের জন্য। কাল্লু আমার কথা এবং আমার চেহারার বর্ণনা বাড়িতে এমনভাবেই দিয়েছে যে তারা আমাকে দেখামাত্রই চিনতে পেরেছে সে কথাও জানালো।

  আমার মাথায় হঠাৎ বিদ্যুৎ খেলে গেলো। আমাদের ডানকুনি প্লান্টে কয়েকদিন আগে night shift এ  galvanized steel পাচারের দায় তিনজন কে ধরেছিল পুলিশ। ঘটনাটা শুনেছিলাম .. কিন্তু যেহেতু আমি কলকাতার হেড আপিসে বসতাম, তাই ওই ব্যাপারে বিশদে জানবার প্রয়োজন বোধ করিনি।

সেই মুহূর্তে ওদের সামনে থেকে একটু তফাতে এসে আমি সঙ্গে সঙ্গে আমাদের factory shop manager সাক্সেনা কে ফোন করে ওই তিনজন ছেলের নাম জানতে চাইলাম। প্রথমে তিনি নামগুলি জানাতে অস্বীকার করলেও পরে আমার পীড়াপীড়িতে যে নামগুলি বললেন তার  ভেতর একজন হায়দার আলী ওরফে কাল্লুভাই।

কথাটা শুনে প্রথমে প্রচন্ড রকম চমকে উঠে তারপর কিছুটা আশঙ্কিত হয়ে পড়লাম আমি। এই ব্যাপারটা ওর মা-বোন কে জানালে ওরা কাল্লুকে ছাড়ানোর জন্য আমার উপর চাপ দিতে পারে এটা ভেবে ওদের কিচ্ছু না বলে তখনি বেড়িয়ে এলাম ওখান থেকে।

বাড়িতে ফিরে মা'কে সব খুলে বললাম। মা সব শুনে বললেন "নিজের মন যেটা চাইবে সেটাই করো.. তবে তোমাকে আমি যেটুকু শিক্ষা দিয়েছি তাতে মনে হয় না তুমি অমানবিক কাজ করতে পারো।"

সেদিন রাতে কিছু না খেয়েই শুয়ে পড়লাম .. অনেক রাতে ঘুম এলো। স্বপ্নে দেখলাম অস্পষ্ট একটা মুখ আমাকে বলছে "ভাইয়া ও ভাইয়া, কুছ কারোগে নেহি মেরে লিয়ে?" ঘুম ভেঙ্গে গেলো‌ .. অনুভব করলাম ঘরে এসি চললেও দর দর করে ঘামছি।

পরেরদিন ডানকুনি প্লান্টে গিয়ে factory shop থেকে সাক্সেনা কে একপ্রকার জোর করে নিয়েই থানায় গেলাম। Quality Control এ কাজ করার সুবাদে ওই এলাকার পুলিশ স্টেশন আমাদের এবং অবশ্যই সাক্সেনা সাহেবের ঘরবাড়ি হয়ে গিয়েছিল। তার উপর বড়বাবু আমার বিশেষ পরিচিত ছিলেন .. তাই personal bond এ কাল্লুকে ছাড়াতে বিশেষ অসুবিধে হলো না।

সেই থেকে কাল্লু আমার ভক্ত হয়ে গেলো। আমাকে কথা দিলো এই লাইন ও ছেড়ে দেবে। আমার এক দাদা শান্তনুকে ধরে ওকে কোনো একটি ব্যাঙ্কের ATM এর security guard এর চাকরী তে ঢোকানো হলো।
 
★★★★

 সেবছর দুর্গাপূজার আগে আমার হঠাৎ মাথায় ভূত চাপলো বাড়ির দরজা-জানালা রঙ করাবো। ট্রেনেও সেইসব নিয়ে আলোচনা তুঙ্গে। ওই কম্পার্টমেন্টের বেশিরভাগ প্যাসেঞ্জার আমার মুখ চেনা হয়ে গিয়েছিল এবং আমাকে বিশেষ স্নেহ করতো। এক একজন এক এক রকমের suggestion দিচ্ছে।

সবশেষে কাল্লুভাই বললো "আপ ইতনা tension মাত লিজিয়ে ভাইয়া .. colour আপ choose কিজিয়ে .. হাম আকে পেইন্ট কর দেঙ্গে।"

  যেমন কথা তেমন কাজ .. মহালয়ার পরের দিন থেকে কাজে লেগে পড়লো কাল্লুভাই।

আমি বললাম, তোমার ডিউটির কি হবে? ও বললো "ছুটি লে লিয়া, পাহলে আপকা কাম, বাদমে ডিউটি।"

 মা বললেন "বুম্বা তুই ওকে পারিশ্রমিক দিবি তো?"  আমি কিছু বলতে যাওয়ার আগেই আমাকে থামিয়ে দিয়ে কাল্লুর উক্তি "এ্যায়েসা মাত বোলিয়ে ম্যাডাম জি ..  হাম ইনকো 'ভাইয়া' আউর 'আপ' বোলতে হ্যায় ইজ্জত দেনে কে লিয়ে .. লেকিন ইনহে মন‌ সে আপনা ছোটা ভাই মানতে হ্যায় .. প্যায়সা দোগে তো হাম আভি কাম ছোড়কে চালে জায়েঙ্গে .. আপ কুছ খিলা দিজিয়েগা হামে।"

 মা বললেন "কাল্লু তোমাকে একটা কথা বলবো? ভাইফোঁটার দিন আসবে তুমি? যদি কোনো অসুবিধে না থাকে।"

কাল্লুভাই রাজি হলো। দুর্গাপূজার দু'দিন আগে রঙ করা শেষ হলো।

ভাইফোঁটার দিন প্রত্যেকবারের মতো আমার দুই মাসি এবং মিষ্টি হাতে রাঙামামা (মেজমামা) হাজির। ফোঁটা দেওয়া শেষ .. কাল্লুর কথা আমরা ভুলতেই বসেছিলাম, আসাও করিনি ও আসবে।

 কিছুক্ষণ পরে কাল্লুর আগমন মিষ্টির বাক্স হাতে। আমরা তো খুব খুশি। গল্পগুজব চলছে। এর মধ্যেই আমার মা সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটালেন।

কাল্লুকে হঠৎ বলে বসলেন "আমি কি তোমাকে ফোঁটা দিতে পারি?"

আমরা তো সবাই চুপ, জানি উত্তর আসবে "বিলকুল নেহি। "

আমাদের সবাইকে অবাক করে দিয়ে কাল্লুভাই বললো "জরুর .. কিঁউ নেহি!"

মা ফোঁটা দিলো হায়দার আলী ওরফে কাল্লু ভাইকে।

আজ অনেকদিন পর কাল্লুকে দেখে সেই মধুর স্মৃতি রোমন্থন করলাম।

মা ও মা..  মা গো .. কোথায় তুমি!!!!

[Image: 20200725-163454.png]
                                 
                                         


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply
#39

(06-07-2021, 03:48 PM)satyakam Wrote:  আমি বলেছিলাম * . নিয়ে কিছু একটা হবে। আর হয়েছেও । Big Grin

ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়সা কেয়সা হয় সাকতা হে --- কাল্লু ভাইয়ের আপনার প্রতি বলা এই কথা গুলোর মানে বুঝলাম না। Exclamation Exclamation Exclamation

কাল্লু ভাইকে যদি আপনার মা ভাইফোঁটা দেয় তাহলে তো সে এখন আপনার মামা। ভাই তো না। Blush 

"ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়েসা ক্যায়সে হো সাকতা হ্যায়!" এটা হায়দার আলীর dialogue .. আমার নয় .. তাই এই কথার তাৎপর্য এবং কেনো সে এই কথা বলেছে .. এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।  Blush


আর রইল বাকি ফোঁটা দেওয়া আর সম্পর্কের কথা ..

• খুব সহজ-সরল ভাবে বললে বলা যায় ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত হায়দারকে আমি 'কাল্লুভাই' বলে ডাকতাম .. তাই আমার মায়ের কাছ থেকে ফোঁটা পাওয়ার পর থেকেই তাকে 'মামা' বলে সম্বোধন করাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতো হয়তো।  Tongue

• আমার নিজের তো কোনো বোন নেই। তাই ছোটবেলায় ভাইফোঁটা এবং রাখিবন্ধনের দিন আমি খুব কান্নাকাটি করতাম। সেই সময় আমার দিদিমা বা ঠাকুমা উপস্থিত থাকলে আমাকে ফোঁটা দিয়ে দিতেন আবার রাখিবন্ধনের দিন রাখিও পরিয়ে দিতেন। উনারা কেউ উপস্থিত না থাকলে আমার মা আমাকে অনেকবার ফোঁটা দিয়েছেন এবং রাখি পড়িয়েছেন।  :)

 তাই আমি মনে করি ভাইফোঁটা এবং রাখিবন্ধন কোনো সম্পর্ক মানে না .. এগুলো হলো একটি মিলন উৎসব। ‌


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#40

(06-07-2021, 04:37 PM)Baban Wrote:  কিছু লেখা পড়ে কেমন লাগলো বর্ণনা করা যায়না...... এইটুকুই বলবো...... তোমার মা হলো এমন একজন নারী যিনি ওই পুরুষ.... মানে যেসব পুরুষ নিজেদের শক্তিশালী জাতি মনে করে তাদের 10000 এর সমান বা তার থেকেও বেশি ..... গায়ের জোরে অনেক কিছু জয় করা যায়... কিন্তু মন জয় করতে তোমার মায়ের মতন মন দরকার. ওনাকে প্রণাম   Namaskar

তুমি হয়তো আমার মা'কে নিয়ে সঠিক analysis করেছো .. তবুও এই ব্যাপারে কিছু মন্তব্য না করে শুধু এইটুকুই বলি .. god bless  ❤❤


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply




Users browsing this thread: 1 Guest(s)