23-07-2021, 12:44 PM
WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed
Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
23-07-2021, 12:53 PM
(23-07-2021, 12:48 PM)Sanjay Sen Wrote: আমার সুমতি হওয়ার দরকার নেই, যেটা বলেছিলে সেটাই দিতে হবে, এই সাইটে একমাত্র তুমি আছো যে কথা দিয়ে কথা রাখতে জানে। তাহলে এরকম কেন করছো?
আমার ওটাই লাগবে
এতটা pressure দিও না আমাকে। সত্যি বলছি খুব কাজের চাপ, লেখার সময়় পাচ্ছিনা। আমিও তো মানুষ নাকি!!
in fact পরের মাস থেকে নাগপাশ শুরু করতে পারবো বলেও আমার মনে হয় না। এই প্রথম কথা দিয়ে হয়তো কথা রাখতে পারবো না।
ক্ষমাপ্রার্থী
23-07-2021, 04:09 PM
23-07-2021, 05:23 PM
(23-07-2021, 12:57 PM)Sanjay Sen Wrote: ঠিক আছে এক্ষেত্রে ছেড়ে দিলাম, কিন্তু ওটা সময়-সুযোগ করে লিখো। আর পরের মাস থেকে commitment দিয়ে ফেলার পরেও নতুন গল্প শুরু করতে না পারলে, কপালে দুঃখ আছে তোমার। কথাটা মাথায় থাকে যেন।
এইরকম ভাবে continuously আমাকে ভয় দেখালে একদিন দেখবে এই সাইট ছেড়ে চলে গেছি .. তখন বুঝবে ঠ্যালা।
(23-07-2021, 04:25 PM)satyakam Wrote: আজকের গল্প হলেও সত্যির অপেক্ষায় ❤❤❤
আশা রাখি, আজকে দুটো ছোট্ট গল্প দিতে পারবো। তাহলে হয়তো তোমরা একটু খুশি হবে।
23-07-2021, 06:15 PM
জীবনের প্রথম পুরস্কার পাওয়ার তৃপ্তি
লেখা:- বুম্বা
প্রচ্ছদ:- জয়ের সেই মুহূর্তটার ফটোগ্রাফ
আমার বাড়ির মেমেন্টো আর মেডেলগুলি ছাড়াও বেশীরভাগ show piece এবং কাঁচের বা চিনামাটির, শরবতের সেট, টি সেট, ডিনার সেট, এছাড়াও অনেক রকম জিনিস যেমন ফ্লাস্ক, টাওয়েল, দেওয়াল ঘড়ি, ইত্যাদি ইত্যাদি .. এগুলি সবই আমার পুরস্কার পাওয়া এ কথা অনেকেই জানেন।
কিন্তু শুরুর দিকের দিনগুলি একেবারেই এইরকম ছিল না। একদম ছোটবেলাতে আমি খুবই সাধারণ মানের একটি বাচ্চা ছিলাম। কোনো উচ্চাকাঙ্ক্ষাই ছিল না আমার, অল্পতেই সন্তুষ্ট হয়ে যেতাম। পড়াশোনাতে ৬০% নম্বর পেয়েই খুশী থাকতাম আর খেলাধুলাতেও সব থেকে শেষেই নাম থাকতো আমার।
বাচ্চারা কোনোকিছু না পেলে বা না পারলে কেঁদে জেতার চেষ্টা করে, কিন্তু আমার মধ্যে সেইটুকু তাগিদও দেখা যায়নি কখনও, আমি যেন ধরেই নিয়েছিলাম কোনোকিছুতে প্রথম হওয়া বা জেতা আমার পক্ষে সম্ভব নয়।
বাবার চাকরির সুবাদে আমার পুরো শৈশবকাল, কৈশোর এবং যৌবনের প্রথম দিকটা কেটেছে অফিসার্স কম্পাউন্ডে। ওখানে প্রতিবছর ২৬শে জানুয়ারি annual sports আয়োজিত হতো। ১৯৯০ সালে আমি প্রথম অংশগ্রহণ করি প্রতিযোগীতায়, তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বলা বাহুল্য তিনটি বিভাগেই কার্যত ব্যর্থতা নিয়ে ফিরতে হয় আমাকে।
এর মধ্যে একটা কথা বলা হয়নি .. যেহেতু আমি দৌড়াতে পারতাম না তাই বাবা- মা আমার রেস শুরু হওয়ার সময় অন্যদিকে মুখ করে থাকতেন লজ্জাতে। ওই দৃশ্যটা যে আমার কাছে কতটা দুঃখের আর লজ্জার ছিল সেটা বলে বোঝাতে পারবো না।
পরের বছর ১৯৯১ .. অনিচ্ছাসত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই অংশগ্রহণ করতে হলো আমাকে.. প্রথম বিভাগের খেলা "অঙ্ক রেস" সেখানে সৌমিক বলে শুধুমাত্র একটি ছেলেই অঙ্কটি ঠিক করেছিল, বাকিরা আমরা সবাই ভুল।
যাইহোক দ্বিতীয় বিভাগের খেলা শুরু হলো "ফ্লাট রেস".. কি করে জানিনা by chance আমি তৃতীয় হয়ে গেলাম। সবে আনন্দ করতে যাবো, এমন সময় বাধ সাধলেন ভট্টাচার্য আঙ্কেল। সলিল বলে একটি ছেলে disqualified হয়ে যাওয়ার দরুন রেস'টা আবার শুরু করতে হলো, কারণ সলিল ছিল ওই কোম্পানির মালিকের ভাইপো/ভাগ্নে কি যেন একটা .. তাকে খুশি করতে পারলেই ভট্টাচার্য আঙ্কেলের পদোন্নতি।
পুনরায় "ফ্লাট রেস" শুরু হলো .. কিন্তু হায় ভগবান আমি আর পারলাম না .. সবার পিছনে দৌড় শেষ করলাম। মা-বাবার মুখের দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখের করুণ অবস্থা, ইচ্ছে থাকলেও কিছু বলতে পারছেন না। ভেতরটা কেমন যেন করে উঠলো, যেটা কোনোদিন করিনি সেটাই করলাম .. হাউ হাউ করে কেঁদে ফেললাম।
আমাদের গ্রুপের ক্যাপ্টেন পুনম দিদিও তখন থামাতে পারছে না আমাকে। মা দৌড়ে এসে বললো "পারিসনি তো কি হয়েছে বুম্বা .. সবাই কি আর সবকিছু পারে? কাঁদিস না সোনা.."
মা এর হাত টা ছাড়িয়ে দিয়ে এসে একটা ফাঁকা জায়গাতে বসলাম। মনে মনে সঙ্কল্প করতে লাগলাম, আমাকে অনেক কিছুর জবাব দিতে হবে, নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে।
শুরু হলো তৃতীয় বিভাগ "অরেঞ্জ রেস"। মায়ের দিকে তাকিয়ে দেখলাম অন্যদিকে মুখ করে বসে আছে। যথাসময় whistle বাজলো .. রেস শুরু হলো .. এক পা দৌড়ানোর পরেই মুখ থুবড়ে পরলাম আমি .. আমি দেখতে পাচ্ছি আমার পাশ দিয়ে সৌমিক, দেবেশ, তমাল, সলিল, আরো কয়েকজন (সবার নাম এই মুহূর্তে মনে নেই).. এরা সব একে একে পেরিয়ে গেলো। দূর থেকে শুনতে পাচ্ছি পুনম দিদি আর কুশান দা'র গলা "come on Bumba, you can do it"
হঠাৎ মায়ের করুণ মুখটার কথা মনে পরে গেলো। আমি উঠলাম .. দৌড় শুরু করলাম .. আমার স্বপ্নের দৌড় .. কিভাবে কি হলো জানি না .. ফিনিশিং পয়েন্টে দাঁড়িয়ে থাকা বাবার বুকের উপর গিয়ে পড়লাম .. সেই মুহূর্তে মাইকে announcement শুনলাম অরেঞ্জ রেসে অরুণাভ মৈত্র অর্থাৎ আমি প্রথম হয়েছি।
উফ্ .. সে কি অনুভুতি .. সে কি আনন্দ .. বলে বোঝাতে পারবো না। তারপর থেকে আমাকে লেখাপড়া হোক বা খেলাধুলা কোনো বিষয়েই আর পিছন ফিরে তাকাতে হয়েনি। বিশেষ করে দৌড়ের প্রতিযোগীতা মানেই আমি প্রথম। দ্বিতীয় বা তৃতীয় কে হবে সেটা নিয়ে বাকিদের মধ্যে প্রতিযোগিতা চলতো। পরবর্তীকালে ওই এলাকায় খেলাধুলার জন্য আমি রকেট বুম্বা নামে পরিচিত হই।
23-07-2021, 06:39 PM
23-07-2021, 06:49 PM
(23-07-2021, 06:40 PM)satyakam Wrote: রকেট বুম্বাদা। নামটা বেশ ভালো। পছন্দ হয়েছে আমার।![]()
এখানেও সেই nepotism![]()
. কিন্তু ওই nepotism এর জন্যে সবথেকে বেশি লাভ হয়েছে আপনার
। আপনি প্রথম স্থান অধিকার করলেন কিন্তু আপনার বাবা মায়ের অনুভূতি বললেন না
।
বলেছিলেন দুটো গল্প দেবো। এখনও একটা বাকি![]()
হ্যাঁ, এ কথা অনেকেই বলে .. ভট্টাচার্য আঙ্কেলের জঘন্যতম ওই সিদ্ধান্তের জন্যই হয়তো আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল।
পরের গল্প রাতের দিকে আসবে।
23-07-2021, 06:57 PM
(23-07-2021, 06:44 PM)Sanjay Sen Wrote: এই ঘটনাটি সর্বৈব সত্য। শুধুমাত্র একটি কথা অসত্য .. মাইকে তখন announcement শুনলাম অরুণাভ মৈত্র অর্থাৎ আমি প্রথম হয়েছি। পদবী ঠিক আছে, কিন্তু তোমার আসল নাম অরুনাভ নয় (ওটা ছদ্মনাম)। তোমার আসল নাম আমি জানি। তবে তোমার অনুমতি ছাড়া কোনোদিন প্রকাশ করবো না।
আমার মনে এখনো জ্বলজ্বল করছে সেই কথা। তোমার এই লেখাটি ইছামতি ওয়েব পত্রিকায় প্রথম হয়েছিল। সেই সময় যে মন্তব্য আমি করেছিলাম এখনো সেটাই করি - এই লেখা পড়তে পড়তে মতি নন্দীর গল্পগুলির কথা মনে পড়ে যাচ্ছিলো।
হ্যাঁ, একটুও বাড়িয়ে বলছি না। you are a genius .. এতদিন তুমি করে বলেছি, অনেক উল্টোপাল্টা ইয়ার্কি করেছি, এখন কিছুটা কুণ্ঠা বোধ হচ্ছে বৈকি আপনাকে তুমি সম্বোধন করতে।
তুমি যখন বলেছো তুমিই বলবে .. আপনি-টাপনি বললে ক্যালাবো ..
তুমি আমাকে চিনলেও, আমি তোমাকে চিনতে পারছিনা। তার জন্য ক্ষমাপ্রার্থী
তবে একটাই অনুরোধ, যেটুকু জেনেছো যা জেনেছো নিজের মধ্যে রেখে দাও।
ভালো থেকো .. যদিও উনার নখের যোগ্য নই তবুও শ্রদ্ধেয় মতি নন্দীর লেখার সঙ্গে তুলনা টানাটা আমার চিরকাল মনে থাকবে।
23-07-2021, 07:01 PM
(23-07-2021, 06:51 PM)Baban Wrote: কখনো কিছু খারাপ ব্যাপার অজান্তেই ভালো কিছু করে ফেলে. এই যেমন সেদিন যদি ওই ব্যাপারটা না ঘটতো তাহলে তৃতীয় হয়েই থাকতে হতো তোমায়.... ওই ধাক্কাটা পেলে বলেই তোমার ভেতরের সেই পুরুষ ওই বয়সেই জেগে উঠেছিল. এই ধাক্কাটার প্রয়োজন অবাক সময়..... দারুন দারুন ❤
একদমই তাই .. ধাক্কা খাওয়া প্রয়োজন জীবনে অন্তত একবার .. kick টা যত তাড়াতাড়ি আসবে ততই উন্নতি সাধন হবে।
27-07-2021, 05:26 PM
27-07-2021, 07:58 PM
27-07-2021, 08:04 PM
28-07-2021, 04:12 PM
প্রথমে মেঘ পরে রৌদ্র
লেখা :- বুম্বা
প্রচ্ছদ :- আমার মায়ের সৃষ্টি
রাখীর বন্ধন হলো, চাওয়া পাওয়ার আবদার,
রাখীর বন্ধন হলো, ভাই-বোনের ভালোবাসার।
রাখীর বন্ধন হলো, অনেক দুস্টুমির পর,
কুছ মিঠা তো জরুর চাই ..
রাখীর বন্ধন হলো,
আমার মতো তোকে কে ভালোবাসবে ভাই!!
আগামী ইংরেজি মাসের ২২ তারিখ রাখী-বন্ধন উৎসব পালিত হবে সারা দেশ জুড়ে। গতবছর দেখেছিলাম করোনার আবহাওয়ায় রাখীর বাজারের বিক্রি-বাট্টা অন্যবারের তুলনায় অনেকটাই কম .. তবুও তার মধ্যে বিশেষ ভাবে চোখে পড়ছিলো বিভিন্ন রাজনৈতিক দলগুলির জনসাধারণকে রাখী পরানো নিয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা।
ওইদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে এক জায়গায় শুনতে পেলাম একজন তৃণমূল সমর্থক এক বি.জে.পি সমর্থক কে খুব গর্বের সঙ্গে বলছে "তোরা সাড়ে পাঁচশো'টা পরিয়েছিস? আমরা দেড় হাজারের উপর .." বলতে এসেছিলাম এক কথা এখন দেখছি উল্টোপাল্টা বকে আমি বোধহয় অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যাই হোক এবার মূল প্রসঙ্গে আসা যাক। আজ আমার ছোটবেলার একটা রাখীবন্ধনের দিনের ঘটনা তোমাদের কে বলবো ..
ছোটবেলায় এই দিন'টা আমার কাছে খুব স্পেশাল ছিল। রাখী উৎসবের জন্য নয় .. কারণ আমার নিজের কোনো বোন বা দিদি নেই, কাজিন সিস্টার যারা আছেন তারা অনেক দূরে দূরে থাকতেন, তাই তাদের কাছ থেকে রাখী পরার সৌভাগ্য আমার কোনোদিনই হয়েনি। তবে সেই অভাব টা পূরণ করে দিতেন আমার মা আর ঠাকুমা। ওরাই প্রতিবছর আমাকে রাখী পরাতেন। এছাড়াও আর একটা কারণে দিনটি'র গুরুত্ব আমার কাছে বেশী ছিলো, ওইদিন ছিলো আমার ঠাকুমা'র জন্মদিন।
আগেকার দিনের মানুষের বিশেষ করে বাড়ির মহিলাদের নিজের জন্মদিনের তারিখ মনে থাকতো না বা হয়তো তারা মনে রাখার চেষ্টাই করতো না। তাই নির্দিষ্ট তারিখ স্মরণে না থাকলেও যেহেতু উনি এই বিশেষ দিনটিতে জন্মেছিলেন তাই প্রতিবছর রাখীবন্ধন উৎসবের দিনেই উনার জন্মদিন পালিত হতো .. আর জন্মদিন মানেই তো বাড়িতে ভালোভালো খাওয়াদাওয়া।
সেবার আমার দাদু'র প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার ধরা পড়লো। লাস্ট স্টেজ .. ডাক্তার সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই সময় তো এখনকার মতো চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি হয়নি, তাই কেমোথেরাপি দিয়ে যতদিন বাঁচিয়ে রাখা যায় আর কি .. সবার খুব মন খারাপ। দুর্ভাগ্যক্রমে রাখীর দিনই দাদুর কেমোথেরাপির ডেট পড়লো। তাই ঠিক হলো সেইবছর ওইদিন আর আমার দিদা'র (ঠাকুমা) জন্মদিন পালন হবে না।
আগেরদিন রাতে দাদু কে নিয়ে আমার বাবা গাড়ি করে কলকাতা চলে গেলো। তারপর থেকে শুরু হলো বাড়ির সকলের টেনশন। তখন তো মোবাইল ফোন আবিষ্কার হয়েনি। আমাদের বাড়িতে সেই সময় ল্যান্ডফোনও আসেনি। রাখীর দিন দুপুরে শুধু আলুসিদ্ধ আর ভাত রান্না হয়েছিল আমাদের বাড়িতে।
বিকেলের দিকে বাবার অফিসের বিশ্বাস কাকু খবর নিয়ে আসলেন বাবা অফিসে ফোন করে জানিয়েছে দাদু ভালো আছে, ওরা কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে, সন্ধ্যের মধ্যেই ঢুকে যাবে। হাঁপ ছেড়ে বাঁচলো মা আর ঠাকুমা এইভেবে যে অন্তত এই যাত্রায় তো উদ্ধার পাওয়া গেলো!
বাবা সন্ধ্যাবেলা দাদু কে নিয়ে ফিরলো। আমি তখন খুবই ছোটো .. ৫ - ৬ বছর বয়স হবে হয়তো। তাই রাখী উৎসবের দিনে একটাও রাখী না পাওয়া বা বাড়িতে সেইভাবে কোনো মুখরোচক রান্না না হওয়ার জন্য খুবই মুষড়ে পরেছিলাম।
কিন্তু দাদুকে দেখার পর মনে একটা অদ্ভুতরকমের আনন্দ অনুভব করতে লাগলাম। দাদু কে জড়িয়ে ধরে খুব আদর করলাম। তারপর নালিশ করলাম মা আর দিদা'র নামে এই বলে যে, আমাকে সারাদিন একটুও ভালোমন্দ কিছু খেতে দেয়নি এরা।
দাদু আসাতে বাড়িতে খুশীর পরিবেশ ফিরে এলো।
রাতে দিদা পায়েস আর গোকুল-পিঠে বানিয়েছিলেন। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আমার।
বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা.... আজ আর কেউই নেই। কোথায় যে হারিয়ে গেলো সেই সব সোনালি দিন কে জানে!! তোমরা যেখানেই থাকো ভালো থেকো গো।
28-07-2021, 04:28 PM
28-07-2021, 04:32 PM
(28-07-2021, 04:26 PM)Sanjay Sen Wrote: তোমার লেখার মান নিয়ে তো বলার কিছু নেই। as usual আরেকটা সেরা লেখা উপহার দিলে। এইসব লেখার ক্ষেত্রে তোমার জুড়ি মেলা ভার।
তবে গল্পটির নামকরণ মেঘ ও রৌদ্র দিলে আরো ভালো হতো।
by the way ''উল্টাপাল্টা বকছি'' এই কথা বলে আসল কথাটা বলে দাও always
মেঘ ও রৌদ্র এই নামটাই মাথায় এসেছিল সর্বপ্রথম। কিন্তু বিশ্ববিখ্যাত কবি যে নাম ব্যবহার করেছে সেটি ব্যবহার করতে স্পর্ধায় কুলালো না।
আমার কাছে বা তোমার কাছে বা অন্যের কাছে যেটা আসল কথা বাকিদের কাছে সেটা অযৌক্তিক মনে হতেই পারে .. তাই আগে থেকেই উল্টোপাল্টা বকি এইরকম একটা ঢাল ব্যবহার করে নি।
28-07-2021, 04:38 PM
(28-07-2021, 04:28 PM)Baban Wrote: নিজের কাছের মানুষের ওপর যতই রাগ অনুরাগ থাকুক না কেন..... তাদের ওপর কোনো বিপদ এলে নিজেরও কষ্ট হয়... এটাই মানুষের মনুষত্ব... একটা অদৃশ্য বন্ধন যা ভেঙে গেলে খুব কষ্ট হয়.... সামান্য দুঃখের পরিবর্তে যখন একটা খুশির খবর পাই তখন সেই দুঃখ যেন কোথায় গায়েব হয়ে যায় ❤❤ এই খুশি নিজের স্বার্থের নয়... এই খুশি হলো সত্যিকারের ভালোবাসার ❤
একদমই তাই .. এটাই তো যৌথ পরিবারের সারমর্ম .. তবে ওইটুকু বয়সে ঠিক রাগ নয় তবে অভিমান কিছুটা হয়েছিল .. ওটাই মেঘ
28-07-2021, 04:40 PM
28-07-2021, 04:45 PM
28-07-2021, 04:51 PM
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]](https://i.ibb.co/V2jFPGW/Animation-resize-gif-f3b601eb23d95beeb4e04c001a911ac0.gif)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
![[Image: IMG-20210723-180304-881.jpg]](https://i.ibb.co/Dr88gWv/IMG-20210723-180304-881.jpg)
![[Image: 20200725-163454.png]](https://i.ibb.co/x6tqVfg/20200725-163454.png)
। আপনি প্রথম স্থান অধিকার করলেন কিন্তু আপনার বাবা মায়ের অনুভূতি বললেন না
।
![[Image: FB-IMG-1627464849473-1.jpg]](https://i.ibb.co/P1rGZT4/FB-IMG-1627464849473-1.jpg)

Sad