28-07-2021, 05:10 PM
WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed
Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
28-07-2021, 05:53 PM
10-08-2021, 03:47 PM
12-08-2021, 09:40 PM
12-08-2021, 09:50 PM
12-08-2021, 10:43 PM
(12-08-2021, 09:56 PM)Bichitravirya Wrote: আমার থেকে আপনি ভালোই আঁকেন। আর ওই রাধাকৃষ্ণের আঁকাটা ভুলে যাবো নাকি?
আমি তখন থেকে লাইক দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিছুতেই banghead:
❤❤❤
আমি খুব খারাপ আঁকি না, তবে এই আঁকাটা বহু বছর আগেকার .. তাই খুব একটা সুবিধার হয়নি .. সেটাই বললাম
(12-08-2021, 10:34 PM)Baban Wrote: মোটেও না..... বেশ ভালো... কেন জানো? কারণ প্রতিটা আঁকা আমার কাছে স্পেশাল লাগে... তা সে একটা ছোট বাচ্চার ভুলভাল আঁকাই হোকনা কেন.. কারণ সে তার ওই ভুল আঁকার মাধ্যমেই নিজের ইচ্ছা ফুটিয়ে তোলে... সেই বাচ্চা যদি পারে... তাহলে আমরাও পারি.... কারণ যেকোনো অঙ্কন সোজা মন থেকে বেরোয়. একসময় আঁকতাম তো.... তাই আঁকার সাথে আলাদাই ইমোশন জড়িয়ে. কারণ আঁকতে ভাল লাগতো... বা বলা উচিত লাগে ❤
তুমি ঠিক ধরেছো .. এটা আমার অনেক অল্প বয়সের আঁকা একটি ছবি। তবে ছবিটির সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে .. তাই দিলাম।
12-08-2021, 10:44 PM
13-08-2021, 09:40 AM
(12-08-2021, 11:01 PM)Baban Wrote:এইরে... পুরোনো আঁকার কোথাও তো তোলা আছে তাই সেটা দেখাতে পারছিনা.. কিন্তু আমি ডিজিটাল ড্রইং করেছিলাম মা দুগ্গার কিছু সময় আগে সেটাই দিলাম.... এই সাইটে কখনো দেবো ভাবিনি কিন্তু এই থ্রেড খুবই পবিত্র.. তাই দিলাম.
কেমন হয়েছে?
অসাধারণ বললেও কম বলা হবে .. আমি চাইবো এইরকম আঁকা তোমার কাছ থেকে ভবিষ্যতে আরও পাবো।
God bless clp);
13-08-2021, 03:06 PM
মেশিন মিতাশা
লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা
মিতাশা ছোটো মেয়ে, সাত বছরের, আজকে সে খুব খুশি .. ওর পিসি আসছে কটক থেকে। পিসিকে এর আগে ও কখনো দেখেনি, এই প্রথম দেখবে। ও তো থাকে বাবা-মায়ের সঙ্গে। ওর নিজেরও কোনো ভাইবোন নেই আর বাবারও কোনো ভাইবোন নেই। উপরের ফ্ল্যাটে থাকে ঠাম্মা আর দাদান। পিসি দাদানের বোনের মেয়ে .. মা বলে দিয়েছেন।
মা অবশ্য এও বলে দিয়েছেন .. "পিসিকে জ্বালাবে না, পড়াশোনা একদম বন্ধ করবে না, কাল কিন্তু নতুন কলেজে যেতে হবে - মনে থাকে যেন।"
মিতাশার ডাকনাম মিতি। সে ঘাড় নেড়ে সম্মতি জানায়।
দোলা পিসি এলো সকাল ন'টার মধ্যেই .. পুরী এক্সপ্রেসে এসেছে। মিতি তখন কলেজে বেরোবার প্রস্তুতি নিচ্ছে। দোলা পিসি আদর করে ওর হাতে একটা প্যাকেট দিলো। মা বললেন "রেখে দাও এখন পিসির গিফ্টটা .. এসে দেখবে।" ঘাড় নেড়ে মিতি চলে গেলো কলেজে।
দোলা এসে পড়লো ফাঁপড়ে। দোতালায় থাকে মামা মামী আর নিচে থাকে ভাই, ভাই বউ আর বাচ্চা মিতি। তাদের পৃথক অন্ন। সে খাবে কার কাছে সেটাই ভাবছিলো .. মামী বললেন - "তুই দিনে এখানে খা, রাতে বৌমার কাছে খাবি.. কারণ ওরা দুজনেই তো সকালে থাকে না ..বেরিয়ে যায়।"
সারাদিন কেটে গেলো মামা-মামীর সাথে নানা রকম গল্প করে। বহুদিন পর দেখা, বেশ ভালই লাগছিলো সবকিছু।
সন্ধ্যাবেলায় নিচের ফ্ল্যাটের বৈঠকখানায় সবাই একসাথে মিলিত হলো। মিতির মা-বাবা আজ দারুণ খুশি। কারন অনেক চেষ্টা করে, বহু কাঠখড় পুড়িয়ে, বলা ভালো মোটা ডোনেশন দিয়ে মিতিকে শহরের একটি নামকরা কলেজে ভর্তি করতে পেরেছে।
দোলা জিজ্ঞাসা করে "এই সময় তো অফ সিজন, এখন ভর্তি নিলো?"
সীমা অর্থাৎ মিতির মা জানায় "নিয়েছে এই আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য .. তবে ওরা এ'বছর টা ধরবেনা।"
"বলো কি .. এক বছর নষ্ট!" বিস্ময় প্রকাশ করে বলে দোলা।
"একবছর বলছো কি গো.. এইরকম কলেজের জন্য তিন বছর নষ্ট হলেও কিছু বলার নেই.. যুগটা কি দেখো!" সীমা চোখ বড় বড় করে উত্তর দেয়।
দোলা বলে "হয়তো ঠিকই বলছো .. এখনকার পড়াশোনা, কলেজের স্ট্যান্ডার্ড সম্পর্কে জ্ঞান আমার একটু কমই .. তা কলেজটা কোথায়?"
"দক্ষিণ কলকাতায়" সীমা জানায়।
"বাব্বা অতদূর! ওতো সারাদিনের ব্যাপার" বিস্ময় জানায় দোলা।
"সে তো হবেই .. বুঝতেই তো পারছো .. এটা কেরিয়ার তৈরীর যুগ .. এইটুকু তো করতেই হবে .. না হলে পিছনে পড়ে থাকতে হবে" এই কথা বলে সীমা চলে যায়, কারণ কাল সকালেই তাদের বের হতে হবে কলেজের উদ্দেশ্যে।
নতুন কলেজের প্রথম দিন .. মিতির বাবা-মা দুজনেই আজ ছুটি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি পর্ব। সব নতুন .. বই, ব্যাগ, জুতা, মোজা, পেন, পেন্সিল, টিফিন বক্স, রাবার, স্কেল, পেন্সিল কাটার, কালার বক্স, ইউনিফর্ম। সাত বছরের মিতি বাবা-মায়ের সঙ্গে বেরিয়ে গেলো সকাল ছ'টা পঁচিশ মিনিটে।
সারাদিন কেটে গেলো .. সন্ধ্যার মুখে ফিরে এলো তিনজন .. যেনো রণক্ষেত্র থেকে ফেরা সৈনিক .. ক্লান্ত অবসন্ন।
দোলার আর তর সয় না। জিজ্ঞাসা করে সীমাকে "সকাল আট'টা থেকে দু'টো পর্যন্ত কলেজ শুনেছিলাম .. ফিরতে সন্ধ্যে হয়ে গেলো কেনো? কোথাও গিয়েছিলে বুঝি? বিগবাজার?"
সীমা ঢোক গিলে বলে "না না কলেজেই ছিলাম .. ভীষণ ডিসিপ্লিন .. একটা বাংলা কথা বলা যাবে না .. তাই ছুটির পরে দেড় ঘন্টা মতো স্পোকেন ইংলিশ ক্লাস করতে হবে .. আজ থেকেই করতে হলো .. তাই দেরি হলো।"
"তাই বলে এতক্ষণ!" এইরূপ মন্তব্য করে মিতির দিকে তাকিয়ে দোলা পিসি বলে "আয় তোর জামাকাপড় খুলে দি।"
সীমা বলে "তুমি শুধু শুধু টেনশন নিও না .. ও নিজেই খুলবে .. ওর বাবা ওকে হেল্প করবে।"
মেয়ের গা থেকে বাবা এক এক করে যুদ্ধের পোশাক খুলে নিলেন .. পোশাকগুলিকে যথাস্থানে গুছিয়ে রেখে মেয়ে অর্থাৎ মিতি একছুটে দাদু ঠাকুমার কাছে উপরে চলে গেলো।
একটু পরে সকলেই ফ্রেশ হয়ে চায়ের টেবিলে বসলো। সান্ধ্য টিফিন খেতে খেতে মিতি বললো "মামণি আমি একটু পিসির সাথে পার্কে যাবো?"
মা বললেন "না .. আজ থাক .. এখনই তো মিঠুকাকু আসবে .. এখন থেকে এই সময়টাই আঁকা শিখতে হবে .. তাছাড়া আর সময় কই.."
মিতি মুখটা ব্যাজার করে বললো "দূ .... র"
দোলা তার ভাইয়ের দিকে তাকিয়ে বললো "আমি কিন্তু কাল সকালেই বেরোবো।"
"কেনো? আর দুটো দিন থাকো.." প্রশ্নসূচক ভঙ্গিতে বলল অশোক অর্থাৎ মিতির বাবা।
"না রে .. হাতে ছুটি বেশি বাকি নেই .. তাছাড়া নৈহাটিতে তো দু'দিন থাকতে হবে। মা-বাবা বেঁচে নেই কিন্তু এতদূর এসে আমার পৈতৃক ভিটে একবার ঘুরে যেতেই হবে।"
মিতি কাঁদো-কাঁদো ভাবে বলে ওঠে "না .. পিসি .."
সীমা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠে "পিসি নয় আন্টি বলো।"
মিতি "সরি মামণি" বলেই পিসির দিকে তাকিয়ে বলে আর দুটো দিন থাকো না আন্টি.." -- তার দুটি চোখে গভীর হতাশা।
দোলার চোখে মুহূর্তে জল এসে যায়। সামলে নিয়ে বলে "থাকলাম তো সোনা দু'দিন, তুমিতো নতুন কলেজে যাবে, নতুন নতুন মিস'দের কাছে পড়বে, কত নতুন বন্ধু হবে .. তারপর আঁকা শেখা, নাচ শেখা, টেবিল টেনিস খেলা, গান শেখা, কত কি করতে হবে .. কত সুন্দর জীবন তোমাদের, ভাবতেই ভীষণ .."
দোলা কথাটা শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠলো মিতি "সুন্দর না ছাই .. কলেজটা মোটেই ভালো না .. কত উঁচু উঁচু দেওয়াল .. আকাশ দেখা যায় না .. ছোট্ট ছোট্ট জানলা। মিস'রা গাদাগাদা লিপস্টিক মাখে .. আমার আগের কলেজ টাই ভালো ছিলো .. এটা পচা কলেজ .. পচা .. পচা।" এই কথা বলে খাওয়া বন্ধ করে ছুটে গিয়ে ঠাকুমার কাপড়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো।
নির্বাক ঠাকুমা নাতনির পিঠ সাপটে দিতে লাগলেন। এইরকম আকস্মিক ঘটনায় হতচকিত হয়ে আস্তে আস্তে সবাই টেবিল থেকে উঠে গেলো।
সন্ধ্যে থেকেই পরিবেশটা থমথমে। উপরের ছোট্ট বারান্দায় মামা মামীদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে দোলা নীচে নেমে এলো। ভাই তার অফিসের কাজে ব্যস্ত .. ল্যাপটপ নিয়ে বসেছে। ভাই বউ সীমা মেয়ের কলেজের প্রস্তুতি সেরে নিচ্ছে তার সঙ্গে রাতের রান্নার প্রস্তুতি পর্ব চলছে। নিচের পরিস্থিতি এখন অনেকটাই হালকা। মিতির আঁকার মাস্টারমশাই চলে গিয়েছে .. মনে হয় অন্য একজন এসেছে .. দরজার ফাঁক দিয়ে তার পিঠ দেখা যাচ্ছে .. স্ট্রাইপ দেওয়া জামা গায়ে .. সামনে কম্পিউটার .. মিতি বোধহয় কম্পিউটার শিখছে।
দোলার মনটা সত্যিই দমে গিয়েছিলো। এখন মনে হচ্ছে একটু হালকা, তাও সংশয় আছে। যদি কাল কলেজে যাওয়ার সময় মিতি কোনো রকম ঝামেলা করে তার আগেই বেরিয়ে পড়তে হবে তাকে।
সীমা ডাকে "দিদি এসো .. বসো।"
দোলা এসে বসে। মিতির কম্পিউটার শেখা শেষ হলো .. স্যার'কে টা টা করে দিয়ে এসে পিসির কাছ ঘেষে দাঁড়িয়ে বললো "আন্টি তুমি কাল তাহলে চলেই যাচ্ছো?"
সীমা কাজ করতে করতেই বললো "যাবে না? তুমি তখন যা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলে, তোমাকে তো আন্টি চিনেই নিলো।'
মিতি ছুটে গেলো তার মায়ের কাছে "মামণি আর হবে না কোনোদিন .. কক্ষনো করবো না মামণি .. ক্ষমা করে দাও .. বলো মামণি ক্ষমা করবে .. ?''
"থাক হয়েছে.. যাও আন্টির কাছে ক্ষমা চাও।" সীমা উক্তি করলো।
এইবার নিজের ধৈর্য্যের বাঁধ ভেঙে রে রে করে উঠলো দোলা "একদম না .. এসব কি শেখাচ্ছো মেয়েকে? ও এমন কি বলেছে যার জন্য ক্ষমা চাইতে হবে? আমি কিচ্ছু মনে করিনি .. হ্যাঁ আর একটা কথা আমাকে এবার থেকে আন্টি নয় পিসি বলে ডাকবি .. আয় আমার কাছে আয় .." হাত বাড়িয়ে মিতিকে কোলের কাছে টেনে নেয় তার দোলা পিসি। কি নরম মিতির শরীর .. যেন ছোট্ট একটা পাখির ছানা।
সীমা এবার নিজেকে সামলে নিয়ে বলে "পিসিকে কতগুলো রাইমস শুনিয়ে দাও .. আর কি কি শিখেছো দেখাও ..।"
মন্ত্রমুগ্ধের মত হাত-পা খেলিয়ে মিতি গড় গড় করে একের পর এক রাইমস বলে গেলো। মিউজিক সিস্টেম চালিয়ে নাচ দেখালো গোটা তিনেক। এরই ফাঁকে টিভিতে কার্টুন প্রোগ্রাম দেখলো। কয়েকটা ফোনও ধরলো .. তাকে এবং তার মাকে কেউ কেউ নতুন কলেজে ভর্তির চান্স পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছে .. প্রত্যেকটি ফোন কলের উত্তরও দিলো সে সপ্রতিভভাবে। এ যেন এক মনুষ্যরূপী মেশিন .. মিতিকে দেখতে দেখতে এই মুহূর্তে এই কথাই মনে হচ্ছিলো তার দোলা পিসির।
রাত দশ'টা বেজে গিয়েছে .. খাওয়ার টেবিলে সবাই অপেক্ষা করছে। সীমা ডাকলো "মিতি আয় .. খেতে বোস।"
মিতি পাশের ঘর থেকে উত্তর দিলো "যাই মামণি .. পুরনো বই খাতা বুকশেল্ফে তুলে রেখে কালকের জন্য নতুন বইপত্র গুছিয়ে রেখে আসছি।"
"আচ্ছা এসো" - বলে সীমা খাবার বাড়তে থাকে।
মিতি এসে বসে তার দোলা পিসির পাশে। আস্তে করে হাতটা ঠেলে দিয়ে বলে "আন্টি .. সরি পিসি .. থাকো না গো কালকে .. কাল ঠিক পার্কে যাবো তোমার সঙ্গে।"
চোখে জল চলে এলো দোলার। অবাক করা জীবনচর্চা .. অভাবনীয় নিয়মানুবর্তিতা .. কি করে শিখলো এইসব সাত বছরের শিশুটি! কাল থেকে ও ঠিকই কলেজে যাবে .. কারণ ও জানে এটা কেরিয়ার তৈরীর যুগ .. কলেজের জানলাগুলো ছোট হলেও ক'দিনেই ও ভুলে যাবে আকাশ দেখার মনোবাসনা। তার বদলে দেখতে পাবে আকাশ ঢাকা শুধু বড়ো বড়ো অট্টালিকা।
মিতি তার পিসিকে আবার ঠেলা দিয়ে বলে "বলো না গো পিসি .. থাকবে তো?"
মৃদু হেসে ঘাড় নাড়িয়ে তার দোলা পিসি জানায় "থাকবো"।
(13-08-2021, 03:24 PM)Sanjay Sen Wrote:one of your best non-erotic story
তবে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো গল্পটা পড়ে। ঘরে ঘরে আজ এই দৃশ্য দেখতে হয়। যদিও উপায় নেই, এই স্রোতে গা ভাসাতে হবে কারণ এগিয়ে যেতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অন্তত চেষ্টা তো করতেই হবে এগোনোর।
খুব সুন্দর করে বললে .. আসলে এগিয়ে যাওয়ার অছিলায় শৈশবের অপমৃত্যু ঘটছে সর্বত্র
(13-08-2021, 03:26 PM)Baban Wrote: একদম সঠিক নামকরণ. এইনাহলে বর্তমান সমাজ.. এই না হলে অগ্রগতি.
ছোটবেলা.. নিষ্পাপ খেলধুলা চুলোয় যাক..... আগে পড়াশুনা আর সাফল্য. বাংলা ধীরে ধীরে ভুলে যাক.. আগে তো ইংরেজি ভাষা.... না থাকুক খোলা ছাদ মুক্ত বাতাস... থাকতে শিখুক বদ্ধ ঘরে. আসুক না চোখে চশমা..... তাও তো পড়ে যেতে হবে. যাক না ভুলে হাসতে, নকল হাসি হাসতে শিখতে হবে... গান গাইতে ইচ্ছে না করলে গান গেয়ে যেতে হবে. জিততে হবে.. হারতে মানা... সাফল্য চাই... আরও আরও আরও... এটাই তো সঠিক..এরাই তো মানুষ. এগিয়ে যাওয়ার নাম জীবন আর নয়... এগিয়ে যাওয়ার নাম অগ্রগতি. লড়তে থাকো.... যতই রক্তক্ষরণ হোক.. লড়তে থাকো...
আর একদিন.... সেই নিষ্পাপ জীবিত মানুষটাও হয়ে উঠবে এই সমাজের যোগ্য মানুষ... বাইরে থেকে.. ভেতরে তো মেশিন... এবার তার পালা নিজের সন্তান কে মেশিন বানানোর
বাহ্ খুব সুন্দর করে বললে .. মিতি হয়তো বড় হয়ে এইভাবে বলবে কথাগুলো ..
শৈশবের প্রাণচাঞ্চল্য?
তা কেমন হয়?
আমার কাছে শৈশব এসেছিল,
তবে সুপ্ত ভাবে।
যার বিকাশ হয়নি, অপমৃত্যু ঘটেছে অনেক আগেই
(13-08-2021, 03:34 PM)Bichitravirya Wrote: আপনাকে একটা গোপন কথা বলি। চুপিচুপি শুনবেন। কাউকে বলবেন না। মিতি হলো আমার ভাই। আর সীমা হলো আমি। আমি অনেক আগেই পরাজয় স্বীকার করে নিয়েছি।
এক কথায় এইসব ইংরেজি মিডিয়াম দের ছাত্র/ছাত্রীদের বলা যায় --- জিন্দেগী ঝান্ড বা ফিরবি ঘামান্ড বা।
❤❤❤
আসলে বাংলা মাধ্যমে সরকারি কলেজে পড়ে যে তার সন্তান মানুষ হতে পারে এ কথা আজকাল কোনো অভিভাবক বিশ্বাস করে না।
13-08-2021, 03:58 PM
(13-08-2021, 03:52 PM)Bichitravirya Wrote: আমি নিজে বেসরকারি বাংলা মিডিয়ামে পড়েছি। সেখানে এমন এমন ঘটনা আছে যা এখানে লিখতে ইচ্ছা হয় খুব। কিন্তু একটা ঘটনা লিখলেই ধরা পড়ে যাবো। আমার আসল পরিচয় সামনে চলে আসবে। ওইসব ঘটনার মধ্যে ওই বহু আগে বলা মোলেস্টের ঘটনাটাও আছে
❤❤❤
কলেজের নাম বদলে, চরিত্রগুলির নাম পরিবর্তন করে এবং ঘটনাবলী কিছু এদিক ওদিক করে লিখতে পারো। তাহলে মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়।
13-08-2021, 04:05 PM
30-08-2021, 05:45 PM
30-08-2021, 06:42 PM
(30-08-2021, 06:13 PM)Baban Wrote: আমার যে শর্ট স্টোরির থ্রেড মানে - কিছু কথা ছিল মনে তাতে যেসব গল্প আছে তা বাস্তব অবাস্তব মিলিয়ে দুধরণেরই. আমার মনের কথা গুলোই ওই থ্রেডে গল্পের আকারে ছাড়ি. কিন্তু তোমার এই সব গল্প সরাসরি তোমার সাথে যুক্ত আবার নয়ও... তাই ভাবছিলাম গল্পগুচ্ছ নামটার পরিবর্তে - গল্প হলেও সত্যি নামটা বেশি যোগ্য. হ্যা আমি জানি এই নামে একটা গল্প এই ফোরামে আছে কিন্তু মনে হলো তাই বললাম. আসলে এটাই যেন বেশি মানানসই ❤
আসলে এই থ্রেডেই গল্প হলেও সত্যি নামের একটি গল্প আছে .. তাই আর দেওয়া সম্ভব নয়।
তাছাড়া এই থ্রেডটির নাম গল্পগুচ্ছ - কিছু অজানা কথা। অর্থাৎ এখানে এমন কিছু কথা বা ছোটগল্প লেখা হয়েছে/হবে যার সঙ্গে আমি যুক্ত থাকি বা না থাকি সেগুলো তো actually সবার কাছে অজানাই।
তবে তোমার কথা অনুযায়ী গল্প হলেও সত্যি নামটা একদম appropriate ..
30-08-2021, 07:06 PM
31-08-2021, 03:52 PM
বন্যেরা বনে সুন্দর
লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা
মুখবন্ধ : একেবারে ছোটদের জন্য আমার এই গল্পটি একসময় লিখেছিলাম। এই থ্রেডে বিশেষ করে এই সাইটে হয়তো একেবারেই বেমানান এই গল্পটি। তবুও পোস্ট করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন পাঠক বন্ধুরা।
শহর থেকে সংরক্ষিত বন বেশি দূর নয়। বনে থাকে নানা রকমের পশু .. বাঘ, হাতি, শিয়াল, হায়না, নেকড়ে আরো কতো রকমের পশু .. যেমন মাংসাশী পশু থাকে তেমনি আবার তৃণভোজী পশুও থাকে।
তবে মাংসাশী পশু গুলো ছোট ছোট তৃণভোজী পশুগুলোকে খেয়ে ফেলে, ওরা আবার গাছপালা খেতে পারে না। ফলে বনে অনেক সময় ওদের খাবার মতো পশুর আকাল পড়ে যায়। তাই অনেক সময় খাবারের সন্ধানে ওরা বেরিয়ে পড়ে এবং লোকালয়ে চলে আসে। আর তখনই হয় বিপত্তি .. হৈ হৈ রৈ রৈ ব্যাপার।
সেদিন এইরকমই একটা কাণ্ড ঘটে গেলো। আমাদের শহরে হঠাৎ করে একটা চিতাবাঘ খাবার খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছে বন থেকে। এধার ওধার খুঁজে ওর চোখে পড়লো একটা কুকুর।
কুকুরটি কি যেনো একটা খাচ্ছে .. বেশ হৃষ্টপুষ্ট, চকচকে চামড়া .. সঙ্গে সঙ্গে চিতাটার চোখ জ্বলজ্বল করে উঠলো .. মারলো এক লাফ। এক্কেবারে কুকুরটার সামনে।
কুকুরটিও কিছু একটা আন্দাজ করেছিলো, আসলে ওদের ঘ্রাণশক্তি তো ভীষণ প্রখর! চিতাটা কাছে পড়বার আগেই ও দিলো দৌড়। ছুটতে লাগলো প্রানপনে . চিতাটাও ছুটতে লাগলো পেছন পেছন। ছুট ছুট .. কুকুরটাও ছুটছে চিতাও ছুটছে .. খানাখন্দ মাঠ-ঘাট পেরিয়ে ছুটছে দুজনে।
চিতা বাঘের সঙ্গে কি কুকুর দৌড়ে পারে! তবুও আত্মরক্ষা করার আপ্রান চেষ্টা। কুকুরটি ঢুকে পড়লো লোকালয়ের মধ্যে; চিতাটিও ঢুকলো। ভয় মানুষের প্রাণ উড়ে গেলো .. যে যার ঘরে ঢুকে পড়লো আর দরজায় খিল দিলো।
এদিকে কুকুরটার পথঘাট সবই চেনা। সে জানতো সামনে একটা কুয়ো আছে। কোনো দিকে না তাকিয়ে ও ঝাঁপ দিলো কুয়োতে .. পড়লো গিয়ে জলে ঝপাৎ করে। সঙ্গে সঙ্গে চিতাটাও দিলো ঝাঁপ .. পড়লো গিয়ে একেবারে কুকুরটির ঘাড়ের উপর। কুকুরটি তাল সামলাতে না পেরে জলে ডুবে যেতে লাগলো .. চিতাটা তার উপরেই ঝাপিয়ে পড়লো .. আঁচড়ে কামড়ে অস্থির করে তুললো কুকুরটাকে। চিতার আক্রমণে ক্ষতবিক্ষত হলো কুকুরের দেহটা .. কুয়োর জল লাল হয়ে উঠলো। কুকুরটি আস্তে আস্তে তলিয়ে গেলো কুয়োর জলের মধ্যে দিয়ে একেবারে নিচে পাতালে।
এদিকে কুকুরের পেছনে চিতাকে ছুটতে দেখে এলাকায় শোরগোল পড়ে গেছে .. তার উপরে দুটোই কুয়োতে পড়েছে জানতে পেরে শহরসুদ্ধ মানুষ যেনো ভেঙে পড়েছে সেখানে দৃশ্যটি দেখবার জন্য .. কার আগে কে কুয়োতে ঝুঁকবে ভেবে পাচ্ছে না। কুয়োতে জল ছিলো বেশ খানিকটা নিচে, এলাকার মানুষ তা জানতো।
চিতাটা জলে পড়ে হাবুডুবু খাচ্ছে .. হর্ণ দিতে দিতে এসে পড়লো বনবিভাগের কর্মীরা, এলো পুলিশ বাহিনী .. ভিড় সরিয়ে তারা কুয়োর কাছে চলে এলো .. এবার শুরু হলো চিতা উদ্ধারের তোড়জোড়।
কিন্তু চিতা উদ্ধার হলেই তো হবে না .. চিতাবাঘ যা সাংঘাতিক প্রাণী .. সে উঠে যে কার ঘাড়ে পরবে কে জানে। তাই পুলিশ আগে সামলাতে লাগলো লোকজনকে .. সবাইকে সরিয়ে তবে তারা কুয়োর ধারে গেলো।
এদিকে চিতা এখন কুকুরের ভরসা ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর আশায় উপরের দিকে তাকিয়ে আছে। নিজের দেহটাকে জলের উপর ভাসিয়ে রেখে জুল-জুল করে তাকাচ্ছে। যদিও ওর চোখটা জ্বলছে .. তবুও তার ভাবখানা এমন যদি কেউ দয়া করে তাকে তুলে দেয়।
উদ্ধারের কাজ শুরু হলো .. কত রকমের ব্যবস্থা। প্রথমে জাল ফেলা হলো একটা .. চিতাকে জালে আটকানো হলো। কিন্তু তোলে কার সাধ্য .. কিছুটা জল তো সে খেয়েইছে .. দেহের ওজনও বেড়েছে স্বাভাবিক ভাবেই। খানিকটা উঠেই ঝপাৎ করে জাল ছিঁড়ে আবার জলে পড়ে গেলো চিতাটা। "গোঁ গোঁ" করে মাঝে মাঝেই আওয়াজ তুলছে চিতা। কুয়োর ফাঁকা বাতাসে গমগম করে উঠছে সে আওয়াজ। উপর থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলে নিচ্ছে ফটোগ্রাফারেরা।
বনবিভাগের কর্মীরাও আপ্রাণ চেষ্টা করছে চিতাকে তোলার জন্য। এবার তারা অন্য একটা উপায় বের করলো .. একটা ছোটখাটো গাছের গুঁড়ির দু'ধারে শক্ত করে দড়ি বেঁধে কুয়োয় নামিয়ে দিলো।
চিতাবাঘের তো দারুন বুদ্ধি .. ও বুঝে গেছে যে, সব আয়োজনই তাকে উপরে তোলবার জন্য .. মনে মনে হয়তো ভাবছে "একবার উঠতে পারলে হয়।"
গাছের গুঁড়িটা যেইনা জলে পড়া চিতাটা এক পলক দেখে নিয়ে সামনে দু'পা দিয়ে ঠিক মানুষের মতো করে গুঁড়িটাকে জাপ্টে ধরলো। বনবিভাগের কর্মীরা খুব সাবধানে দড়িটা ধরে আস্তে করে তোলার চেষ্টা করছে। এতক্ষণ জলে থেকে তার দেহটা হয়েছে ভয়ানক ভারী। কিন্তু এবার আর চিতাটা পড়ে গেলো না, উপরে প্রায় দশ-বারোজন মিলে দড়িটাকে ধরে আছে শক্ত করে। চিতার অর্ধেক দেহ জলে, অর্ধেক গুঁড়িটাকে আঁকড়ে ধরে। উপর থেকে বনকর্মীরা একটু একটু করে টানার চেষ্টা করছে।
গাছের গুঁড়িটা একটুখানি উপরে উঠেছে মাত্র। চিতাটা পেছনের পা দুটো গুঁড়িতে রাখার চেষ্টা করলো। ব্যাস, চোখের পলক কারোর পড়তে পারলো না। চিতাবাঘটা সর্বশক্তি দিয়ে মারলো এক লাফ .. সোজা কুয়োর উপরে। ঠিক ঐ রকমই এক পলকে এক লাফে সোজা গিয়ে পড়লো রাস্তায়। সেখান থেকে গা ঝাড়া দিয়ে উঠে দৌড় দিলো বনের দিকে। দৌড় দৌড় .. শুধু যেন একটা হলদে কালো রেখা তীব্র গতিতে ছুটে যাচ্ছে।
সকলেই হতভম্ব, কেউ কিছু বোঝার আগেই সে একেবারে হাওয়া। তবে যতটুকু বুঝেছিলো কেউ কেউ .. তারা তো ছিটকে পড়েছে হুড়মুড় করে এ ওর ঘাড়ে।
ফটোগ্রাফারেরা চটপট তাদের ক্যামেরায় রেকর্ড করতে থাকেন লোকালয়ে এসে প্রাণভয়ে কেমন দৌড়াচ্ছে চিতাটা .. টিভিতে নিশ্চয়ই এটা দেখানো হবে।
এদিকে বনবিভাগের কর্মীরা আর কি করেন .. চিতা গেলো ফসকে .. আবার কুকুরের দেহটাও গেছে কুয়োর জলে তলিয়ে একেবারে নিচে। অগত্যা এবার কুকুরের দেহটাকেই তুলতে হবে।
বেচারা কুকুর চিতার থাবাও খেলো আবার জলে ডুবে মারাও গেলো।
31-08-2021, 04:34 PM
(31-08-2021, 04:08 PM)Sanjay Sen Wrote: মুখবন্ধ অনুযায়ী এই সাইটে গল্পটি সত্যিই বেমানান। কিন্তু আমি মনে করি ছোটদের জন্য লেখার কাজ সবথেকে কঠিন। এবং সেই কাজে তুমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছো।
গল্পটি সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমার হাতের আঁকার তো তুলনা নেই। তবে শেষে কুকুরটা বেঁচে গেলে খুশি হতাম।
তোমার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম আর কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুশি হতাম কিন্তু বাস্তব যে বড়ই কঠিন .. এইটুকুই বলবো।
31-08-2021, 04:59 PM
(31-08-2021, 04:46 PM)Baban Wrote: তোমার এইনচিন্তাভাবনা যে আমার সাথে কিছুটা মেলে সেটা দেখে ভালো লাগল. আমিও যখন অচেনা অতিথি লিখেছিলাম সেটিও এই সাইটের জন্য বেমানান ছিল. কিন্তু তাও দিয়েছিলাম কারণ সব বড়োদের মধ্যেও আজও একটা বাচ্চা লুকিয়ে থাকে. ওই গল্পটা ছিল সেই বাচ্চাটার জন্য.
তোমার এই গল্পটাও তাদের জন্য. খাদ্য খাদকের সম্পর্ক নিয়ে বেশ সুন্দর লেখা এইটা. যদিও শেষে চাইছিলাম কুকুরটা বেঁচে যাক কিন্তু ঐযে বাস্তব আর সাথে বন্য নিয়ম মেনে চলা প্রাণীর ক্ষিদে... সব মিলিয়ে এটাই হয়তো হবার ছিল ❤
কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুব খুশি হতাম, কিন্তু জানোই তো কঠিন বাস্তব হলো এক নির্মম সত্য .. সেই সত্যকে স্বীকার করে নিতেই হবে হাজার কষ্ট হলেও।
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]](https://i.ibb.co/V2jFPGW/Animation-resize-gif-f3b601eb23d95beeb4e04c001a911ac0.gif)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
Sad
![[Image: mr-bean-waiting.gif]](https://i.ibb.co/b7GBxbY/mr-bean-waiting.gif)
![[Image: IMG-20210812-200934-223.jpg]](https://i.ibb.co/r3BG0RK/IMG-20210812-200934-223.jpg)
![[Image: 20210812-225825.jpg]](https://i.ibb.co/j5PVZBf/20210812-225825.jpg)
![[Image: IMG-20210813-115716-451.jpg]](https://i.ibb.co/MgCnKk1/IMG-20210813-115716-451.jpg)
![[Image: Screenshot-20211223-144358-3.jpg]](https://i.ibb.co/Z2f0B33/Screenshot-20211223-144358-3.jpg)
![[Image: IMG-20210830-152435-487.jpg]](https://i.ibb.co/k307LRz/IMG-20210830-152435-487.jpg)
![[Image: IMG-20210830-152435-487.jpg]](https://i.ibb.co/NmbRtyW/IMG-20210830-152435-487.jpg)
![[Image: IMG-20210830-152452-973.jpg]](https://i.ibb.co/TgGdBcB/IMG-20210830-152452-973.jpg)