Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
#1
Photo 

[Image: Polish-20220722-093352325.jpg]

পাতা উল্টে দেখো 
কিছু সৃষ্টি বোনা
কিছু পুরনো স্মৃতি 
আর কিছু অচেনা



 বেশকিছু পাঠক বন্ধুদের অনুরোধে একটি নতুন থ্রেড খুললাম। এখানে আমার এবং আমার পরিচিত অথবা কাল্পনিক কয়েকটি চরিত্রদের নিয়ে কিছু মজার, কিছু দুষ্টুমির, কিছুুুু ভালোবাসার এবং কিছু দুঃখের .. এই সব মিলিয়ে একগুচ্ছ গল্প আর কবিতা নিয়ে আসার চেষ্টা করবো। যেখানে বাস্তবের সঙ্গে হয়তো কোথাও কল্পনার মেলবন্ধনও থাকবে। এছাড়াও অঙ্কন, নাটক এবং বেশ কিছু প্রতিবেদন থাকবে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো।



নিচে সূচিপত্র দেওয়া হলো

[Image: Monophy.gif]



ছোট গল্প


হাল ছেড়ো না বন্ধু - https://bit.ly/3ieNevG

পুরানো সেই দিনের কথা - https://bit.ly/3hEDX0W

মহালয়া . দুর্গাপুজো . এবং . https://bit.ly/3ekUMfe

মোরা এক বৃন্তে দুটি কুসুম - https://bit.ly/2TkfULu

থাকিস নে বসে তোরা - https://bit.ly/3B9TugT

শৈশবের এক টুকরো স্মৃতি - https://bit.ly/3Bax8vT

জীবনের প্রথম পুরস্কার প্রাপ্তি - https://bit.ly/3rv9NQT

প্রথমে মেঘ পরে রৌদ্র - https://bit.ly/3rCpl5D

মেশিন মিতাশা - https://bit.ly/3CEc0yR

বন্যেরা বনে সুন্দর - https://bit.ly/3mO7iZC 

বুম্বার হনুমান পোষা - https://bit.ly/3zfiqSa

সান্টাক্লজের উপহার - https://bit.ly/3B2GWdx

বিল্টুর কেরামতি - https://bit.ly/3yWCCdh

ভীতি - https://bit.ly/3RSiIZJ

অসমাপ্ত - https://bit.ly/3v35HCw

নাড়ির টান - https://bit.ly/3PqSLyK

গল্প হলেও সত্যি - https://bit.ly/3gwKr3R

অশনি সংকেত - https://bit.ly/3AMjDnt

ভায়োলিন এবং - https://bit.ly/3K30xPh

দ্বৈত সত্তা - https://bit.ly/3xL2Yic

ভৈরবীর মাঠ - https://bit.ly/3KMIBJi

কিছু কথা এবং - https://bit.ly/3TAiXKh


করোনাকালীন - https://bit.ly/3zoML2Y

কন্টেন্ট - https://bit.ly/40QsTB9

এক মুঠো পবিত্রতা - https://shorturl.at/dezI8

রক্তের স্বাদ - https://shorturl.at/hiy56


হামারি আধুরি কাহানি - https://shorturl.at/fJK69



কবিতা/ছড়া


জব্দ চোর - https://bit.ly/3DhLkTP

অজয় নদীর বাঁকে - https://bit.ly/3Ap4x4f

নবীন মাস্টার - https://bit.ly/3ENA2Yv

আজব মিছিল - https://bit.ly/3cHhg8V

হুলোর বিপত্তি - https://bit.ly/3zHzGBg

হতভাগ্য ব্যাঙ - https://bit.ly/3FpFdxF

খুকুর বায়না - https://bit.ly/3AH6avL

ছোট্ট ভাইটুর বইমেলা দর্শন - https://bit.ly/3PJ4dFD

অমর ২১শে - https://bit.ly/3xDMusk


অঙ্কন এবং নাটক


ভ্যানিলা'স ক্রিয়েশন - https://bit.ly/3PtLQoe

আমার সৃষ্টি - https://bit.ly/3cylK5d

আমার মায়ের সৃষ্টি - https://bit.ly/3BF3y4r

বিন্দা পিসি জিন্দাবাদ - https://bit.ly/3PiCsDb 

রঙ যেন মোর মর্মে লাগে - https://bit.ly/3SQYsZi


প্রতিবেদন


বীরাঙ্গণা  - https://bit.ly/3JY7PRA

মাতৃদিবস - https://bit.ly/3ymQFdE


খুঁজে ফিরি - https://bit.ly/3neNE8t

পিতৃদিবস - https://bit.ly/3OjTyjO

উপেক্ষিত নায়ক - https://bit.ly/3pjBgoH

কিছু অজানা কথা - https://bit.ly/3CRsVjY

পিতামহ ভীষ্ম - https://bit.ly/3Ur56pv

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র - https://bit.ly/3RepqaK

গৌরী দেবী - https://bit.ly/3ete6Kw

মেঘে ঢাকা তারা - https://bit.ly/3W7z29A

স্বামীজি - https://bit.ly/3CGSdQO

 কার্টুনে সুভাষচন্দ্র - https://bit.ly/3R0snwY

পেনশন প্রার্থী - https://bit.ly/3YJGDfQ

ফার্স্টক্লাস - https://bit.ly/3YZTsCZ

বিস্মৃত নায়ক - https://bit.ly/3ofBShK

সুর সম্রাট - https://rb.gy/kpy97

ফাইটার - https://rb.gy/146ke

খোজাকরণ - http://surl.li/jmjpb

মহিষাসুরমর্দিনী - https://shorturl.at/kFSU5

[Image: unnamed-1.gif]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 9 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

[Image: FB-IMG-1624006193855-1.jpg]

 হাল ছেড়ো না বন্ধু 
 কণ্ঠ ছাড়ো জোরে

লেখা :- বুম্বা
প্রচ্ছদ :- ব্যক্তিগত পারিবারিক অ্যালবাম থেকে

   আমার জীবনের প্রথম স্টেজ পারফরম্যান্স। তখন আমার নয় বছর বয়স। অনুষ্ঠানটি হয়েছিল চন্দননগর নৃত্যগোপাল স্মৃতিমন্দিরে (যেখানে পরবর্তীকালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জাতিস্মরের কিছু অংশের শুটিং হয়েছিল)।

  ছোটবেলাতে যে আমার গানবাজনার খুব আগ্রহ ছিল তা নয়। একপ্রকার জোর করেই আট বছর বয়সে আমাকে গানের দিদিমণির কাছে ভর্তি করে দেয় আমার মা। অশ্রুকণা পাল সেই সময়ের খুব নাম করা একজন উচ্চাঙ্গসংগীতের বেতার-শিল্পী .. তিনিই আমার প্রথম সঙ্গীতের গুরু।

  গানের গলা যে আমার সেইসময়‌ একেবারে ‌মধুমাখা ছিলো তা হয়তো নয়, তবে দিদিমণি এবং সেই সময়কার  সমসাময়িক কিছু মানুষ বলতেন আমার "তাল সেন্স" নাকি খুব ভালো।  তার মানে হলো তবলার ঠেকা শুনে আমি যখন খুশী গান ধরতে পারতাম।

দিদিমণির কাছে যারা গান শিখতো তাদের কাছে সেটা দুর্বোধ্য ব্যাপার ছিল। তাই কিছুদিনের মধ্যেই অনেকেরই চক্ষুশূল হয়ে উঠলাম আমি। বিশেষত মৃত্তিকা নামের একজন মেয়ের কাছে তো বটেই, সে কথাই বলবো আজ তোমাদের।

তবে দিদিমণি আমাকে খুবই ভালোবাসতেন (এখনও বাসেন)। যাইহোক এবার অনুষ্ঠানের দিনের কথায় আসি..

   দিনটি ছিল ১৮ই নভেম্বর .. প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী নলিনীকান্ত বাগচীর জন্মদিন। উনি দিদিমণির গুরু ছিলেন তো বটেই, সেই সঙ্গে চন্দননগরের সংগীত জগৎ এর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনার সম্মানার্থেই সেদিনের অনুষ্ঠানটি হয়েছিল।

সেদিন সেখানে উপস্থিত ছিলেন আরো কয়েকজন গুনি মানুষ। তনিমা ঠাকুর, কুমার রায়, বুদ্ধদেব দাসগুপ্ত (এদের পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সেরা) ইত্যাদি ইত্যাদি আরও কিছু নমস্য ব্যক্তি। এক কথায় সেদিন ওখানে চাঁদের হাট বসেছিল।

   দিদিমণির এতটাই প্রিয় ছাত্র ছিলাম, উনি বলেছিলেন "উদ্বোধনি সংগীত তুই গাইবি।" যেহেতু সন্ধ্যেবেলার অনুষ্ঠান তাই ত্রিতালের উপর ইমনরাগের একটা খেয়াল ঠিক করে দিয়েছিলেন আমার জন্য। আমিও খুব খুশী,  এতো গণ্যমান্য ব্যক্তিরা আসছেন তাদের সামনে গান গাওয়ার একটা সুযোগ পাবো এটা ভেবে।

  বিকেল পাঁচ'টা তে পৌছনোর কথা ছিল আমার। আমার তাড়নার চোটে বিকেল চার'টে তেই মা আমাকে নিয়ে যেতে বাধ্য হলো।

   গ্রিনরুমে এ বসে অপেক্ষা করছি কখন শুরু হবে অনুষ্ঠান, কখন ডাকবে আমাকে। সন্ধ্যে ছ'টা তে অনুষ্ঠান শুরু হলো, কিন্তু কই আমাকে তো ডাকলো না। মা দৌড়ে গেল দিদিমণির কাছে, জানতে চাইলো 'কি হলো'..  দিদিমণি বললেন, "এই তো পরের বারে বুম্বাকেই বসানো হবে" ..

কিন্তু পরের বারেও যে সুযোগ এলো না .. একটার পর একটা গান হয়ে যাচ্ছে আমার ডাক আর আসছে না। রাত আট'টা বেজে গিয়েছে তখনো কোনো খবর নেই। মা আবার গেলেন দিদিমণির কাছে, থমথমে মুখে দিদিমণি যা বললেন তার মানে এই আজ আর আমার গান গাওয়া হবে না। মৃত্তিকা যে আমাকে সবথেকে বেশি ঘেন্না করতো দিদিমণির ক্লাসে, তার বাবা ওখানকার তৎকালীন রুলিং পার্টির লোকাল কাউন্সিলর ছিলেন আর সেই নাকি পুরো অনুষ্ঠানটি স্পন্সর করছে। তাই তিনি আর তার মেয়ে চায় না আমি গান গাই।

 পাবলিক প্লেসে মা'কে সেদিন প্রথম কাঁদতে দেখেছিলাম। সাড়ে আট'টা বেজে গেলো। অনুষ্ঠান ন'টায় শেষ হবে। আমি সেই যে দুপুরবেলা ভাত খেয়েছিলাম তারপর থেকে কিছুই আর খাইনি। ক্ষিদেতে পেট চুঁইচুঁই করছে। শরীর আর বইছে না, সারাদিনের উৎসাহ, সারাদিনের পরিকল্পনা..  সব শেষ।

  মা বললো "চল আমরা চলে যাই,  অপেক্ষা করার আর কোনো মানেই হয়ে না।" 

আমরা বেরিয়ে যাওয়ার মুখে দিদিমণি হঠাৎ এসে মা'র হাত টা চেপে ধরে বললেন "বৌদি, মৃত্তিকার বাবার সঙ্গে কথা হয়েছে, উনি বুম্বাকে গাইতে দিতে রাজি হয়েছেন, তবে সময় মাত্র পনেরো মিনিট পাবে"।

মা বললো "আজ আর ও গাইতে পারবে না, সেই দুপুরের পর থেকে কিছুই খায়নি ছেলেটা, তার উপর এতক্ষণ অপেক্ষা করে সব এনার্জি শেষ। আমরা এখন যাব।" 

দিদিমণি বললেন "ওকে গাইতে দিন বৌদি,  আজ না গাইলে কোনোদিন পারবে না, ওকে বুঝতে দিন বাস্তবটা বড়ই কঠিন, সব কিছু লড়াই করেই পেতে হয়, কি রে বুম্বা পারবি না? সবাইকে দেখিয়ে দিতে হবে তো তুই আমার সেরা ছাত্র, কিরে পারবি তো বল!"

  আমি কি বুঝলাম জানি না, "হ্যাঁ পারবো" বলে দিলাম।

  পৌনে ন'টায় আমার গান শুরু হল। হাতে মাত্র পনেরো মিনিট সময়। আলাপ শুরু করলাম, পাঁচ মিনিট করার পর থেমে গেলাম, কারণ পনেরো মিনিটে পুরো গান'টা তো শেষ করতে হবে। দর্শক আসন থেকে নলিনীবাবু হাত নাড়িয়ে নির্দেশ দিলেন আলাপটা চালিয়ে যেতে,  আলাপ যখন শেষ হলো ঘড়িতে দেখলাম কুড়ি মিনিট হয়ে  গিয়েছে। এরপর আরোহণ-অবরোহণ, তারপর প্রধান রাগ, সব শেষে তান-সারগাম। আমার গান যখন শেষ হলো ঘড়িতে সাড়ে ন'টা বেজে গিয়েছে।

   হাততালি তে ফেটে পড়লো গোটা হল। স্টেজের একপাশে দেখলাম মা আর দিদিমণি দাঁড়িয়ে আছেন, দুজনের চোখেই জল। আর একপাশে দাঁড়িয়ে আছেন মৃত্তিকার বাবা, পাংশুটে মুখে কি যেন বিড়বিড় করছেন।

   অনুষ্ঠান শেষে নলিনীবাবু আমাকে গ্রিনরুমে ডেকে অনেক আশীর্বাদ করলেন। শ্রদ্ধেয়া তনিমা ঠাকুর আমাকে একটা কলম উপহার দিয়েছিলেন। সেটা এখনও যত্ন করে রাখা আছে আমার কাছে।

     জীবনে অনেক খারাপ সময় আসবে, সেটাকে আঁকড়ে না থেকে, জীবনে যা কিছু ভালো .. সেটাকে পাথেয় করে চলতে পারলে তবেই সাফল্য আসবে।

[Image: 20200725-163454.png]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#3

(18-06-2021, 03:06 PM)Baban Wrote:  Welcome to the group bumba.....!!
মানে ইরো থেকে নন ইরো দের গ্রূপে ❤
আমরা তো ইরো লিখিই কিন্তু সেটাতো নিজেদের শরীর খুশি করতে.... কিন্তু আমি মনকে খুশি করতে নন-ইরোটিক শুরু করেছিলাম. অনেক পাঠকদের ভালোবাসা পেয়েছি..... এবারে সেই ভালোবাসা পাবার তোমার পালা...... ❤❤❤

একটি গল্প দিলাম .. পড়ে দেখো যদি ভাল লাগে  Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#4

(18-06-2021, 03:13 PM)Baban Wrote:  অসাধারণ বললেও কম বলা হয়... না মোটেও মিথ্যা বলছিনা..... সত্যি কাজে বুঝিয়ে দিয়েছো যোগ্যতা কি? ওই ফ্যাকাসে মুখটাও কিন্তু তোমার  অন্যতম জয়. আর ভালোবাসার কলম তো সবচেয়ে বড়ো উপহার!!

হাল ছেড়োনা বন্ধু.... বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমার আর জয়ের নিশ্চই কোনো ভোরে...

Repu, like, 5 star সব দিলাম ❤

আমি আপ্লুত এবং যারপরনাই আনন্দিত .. তোমার মন্তব্য শুনে .. ভালো থেকো  Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#5

(18-06-2021, 02:57 PM)ddey333 Wrote:  খুব ভালো খবর !!

thanks

গল্পটি পড়ে কেমন লাগলো জানাবেন কিন্তু   Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#6

(18-06-2021, 03:35 PM)satyakam Wrote:  আমি জানতুম না আপনি একজন গায়ক। গান হলো এমন একটা গুন যা জন্মগত ট্যালেন্ট বলে আমি মনে করি।

জেনে খুশী হলাম যে আপনি একাধারে গায়ক আবার লেখক।

লাইক রেপু স্টার এসব বলবো না। এসব আগে থেকেই দিয়ে দিই।

আমি কিছুই ঠিকভাবে পারিনা  .. খুবই সাধারণ একজন মানুষ .. তবে চেষ্টা করি সবসময় ভালো কিছু করার ..

তোমার মন্তব্য পেয়ে যারপরনাই আনন্দিত আমি 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#7

(18-06-2021, 03:46 PM)satyakam Wrote:  হাঁসবো না কাঁদবো আমি সেটাই ভাবছি। আপনার গ্যাং ব্যাং ইতিহাসে অমর হয়ে থাকবে। আর আপনি বলছেন আমি পারি না।  Exclamation 

না না .. তুমি ভালোবাসো বলে এরকম বলছো .. আসলে ওই রকম "আদিরসাত্মক লেখা" আমার থেকে ঢের ভাল অনেকেই লিখতে পারেন। আমি সামান্য একজন ব্যক্তি 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#8

(18-06-2021, 04:09 PM)satyakam Wrote:  আরে মশাই ভালোবাসি আর যাই করি। আপনার লেখা পড়ে সুড়সুড়ি জাগে। ব্যাস। আর আপনার মতো গ্যাং ব্যাং আমি আর কারোর লেখায় পাই নি। 

তাই আমার চোখে আপনিই গ্যাং ব্যাং এর সম্রাট। 

তবে এবার দুটো মেয়ে একটা ছেলে হলেও মন্দ হয়না  Big Grin Tongue Blush

কঠিন দাবি করে ফেললে বন্ধু .. চক্রব্যূহে শ্রীতমা গল্পে এটা আর সম্ভব হবে বলে মনে হয় না .. তবে পরবর্তীকালে অন্য কোনো গল্পে দেওয়া যেতেই পারে।  Tongue


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#9

(18-06-2021, 04:45 PM)ddey333 Wrote:  গল্প তো নয়, এটা জীবনের একটা টুকরো স্মৃতি ....


ভালো লাগলো , চালিয়ে যান ...

clp); yr):

অনেক ধন্যবাদ .. সঙ্গে থাকুন   thanks


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#10

(18-06-2021, 06:00 PM)satyakam Wrote:  
পরের গল্পেই চাইছি দাদা। তবে নায়ক একটা নায়িকা দুটো এরকম। 

তুমিই না হয় এরকম কিছু একটা লেখো .. আমরা পড়ি  fishing


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#11

(20-06-2021, 03:55 PM)satyakam Wrote:  দাদা আমি তো সুচিত্রা আর আকাশ কে নিয়ে লিখছি।  Blush

আর গ্যাং ব্যাং আমি পারবো না মনে হয়। bananaSad

পরের রবিবার সকালে। পড়বেন কিন্তু মনে করে  Blush Tongue Big Grin

সবক্ষেত্রে "গ্যাংব্যাং" হবে কেনো? একজন পুরুষ আর দুজন নারী নিয়ে একটি মিষ্টি প্রেমের গল্পও হতে পারে।

পরের রবিবার মানে এখনো এক সপ্তাহ .. ঠিক আছে অবশ্যই পড়বো  clp);


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#12

(20-06-2021, 04:28 PM)Baban Wrote:  আবার মিষ্টি প্রেম থেকে সাইকোলজিক্যাল থ্রিলার ও হতে পারে...... সবসময় ছেলেরাই ভিলেন কেন হবে? খলনায়িকাও তো দুর্দান্ত হতে পারে.... কি বলো?
 নিশ্চই আমার মোহিনীকে মনে আছে? আমার প্রথম খলনায়িকা কিন্তু আচ্ছা আচ্ছা খলনায়কও তার সামনে...... Big Grin Big Grin

অবশ্যই মনে আছে বন্ধু .. তুমি তো গুরুদেব মানুষ‌ .. তোমার বেশিরভাগ সৃষ্টি অনবদ্য  Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#13
Lightbulb 

(20-06-2021, 05:37 PM)Baban Wrote:  আমি গুরুদেব তো তুমি কি হে? একটা গল্পেই যা সব রোমাঞ্চকর অনুভূতি ফুটিয়ে তুলছো...... এটার পরে আবার কিছু লিখলে রোমান্টিক কিছু ভাবতে পারো. তোমার হাতে ভালোই ফুটবে রোমান্টিক কাহিনী ❤ যদিও এখন সেসব ভাবার দরকার নেই... যেটা লিখছো সেটা নিয়েই থাকো

যথা আজ্ঞা জাহাঁপনা  Namaskar 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#14

(18-06-2021, 03:35 PM)satyakam Wrote:  এটা গল্প হলে অনেক কিছু বলতাম। কিন্তু এটা যে বাস্তব ঘটনা। তাই কিছু বলবো না। 22 বছর বয়স আমার। এখনো জীবন শুরুই হলো না। 

আপনার এই ঘটনাকে কিভাবে কাটাছেঁড়া করবো বলুন। 

সমস্ত গল্পের পেছনেই লেখকের মস্তিষ্কপ্রসূত কল্পনা অথবা কিছু সত্য ঘটনার মেলবন্ধন থাকে বা থাকা আবশ্যক। 


যেসব কাহিনীতে এই দুটোর মধ্যে একটাও থাকে না সেগুলো মানুষের মনে দাগ কাটতে পারে না .. ওই পড়তে হয় পড়ার মতো।  Heart

তাই আমার কাছে যেটা সত্য ঘটনা .. তোমার বা অন্যের কাছে সেটা তো গল্পই। 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#15

[Image: FB-IMG-1624427500498-1-1.jpg]

পুরানো সেই দিনের কথা 

লেখা :- বুম্বা
প্রচ্ছদ :- আমার মাতৃদেবীর নিজের হাতের সৃষ্টি 

আমার ঠাকুমা আমার জীবনের অনেকটা অংশ জুড়ে ছিলেন, আছেন এবং থাকবেন। উনাকে আমি দিদা বলে ডাকতাম। আমার যখন ১৪ বছর বয়স তখন উনি মারা যান। উনার চলে যাওয়াটা বহুদিন মন থেকে মেনে নিতে পারিনি .. তারপর আস্তে আস্তে সময় যতো গড়িয়েছে, মন ততটাই শক্ত হয়েছে .. time is the best healer.
 
উনি কেমন মানুষ ছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না, কারণ সব নাতি-নাতনির কাছেই তাদের দাদু/দিদা'রা সেরা হন। আমার কাছেও উনি ঠিক তাই ছিলেন।

 তবে এমনিতে ভীষণ রকম রাশভারী এবং গম্ভীর প্রকৃতির মানুষ হলেও উনার সম্বন্ধে একটা কথা অবশ্যই বলতে হয়, উনার sense of humour দুর্দান্ত ছিলো আর অসম্ভব সহজ কিন্তু সোজা কথা বলতে পছন্দ করতেন। সেই রকমই একটি ঘটনা আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে। তবে তার আগে কিছুটা মুখবন্ধের প্রয়োজন ..
 
  আমার মাতৃদেবীর মধ্যে শিল্পসত্তা ছিলো ভরপুর। কিন্তু কোনো জিনিসটাই উনার জীবনে স্থায়ী হয়নি .. কোনো টা নিজের ইচ্ছাতে আবার কোনো টা অপরের আপত্তিতে। তবে আমার মায়ের একটা অদ্ভুত স্বভাব ছিলো .. যে সখগুলো উনি নিজে থেকে মেটাতে পারেননি বা মেটাতে চাননি সেগুলো আমার ইচ্ছে থাক বা না থাক জোর করে আমার উপর চাপিয়ে দিতেন।

এই যেমন ধরুন গান এবং অঙ্কন তো সর্বক্ষণের সঙ্গী ছিলই, বিবাহের আগে উনি একজন নৃত্যশিল্পীও ছিলেন। তবে বিবাহের পর আমার ঠাকুরদার 'বাড়ির বউ ধেই ধেই করে নাচবে না' এইরকম উক্তিসূচক আপত্তিতে উনার নৃত্যকলার ওইখানেই ইতি হয়ে যায়। এ তো গেলো অপরের আপত্তির কথা। এবার নিজের ইচ্ছেতে বেশিদিন কোনো কিছুর মধ্যে আটকে না থাকার কয়েকটা ঘটনা বলি ..

হঠাৎ করে নাচ ছেড়ে দেওয়ার ফলস্বরূপ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বভাবতই উনার শরীরের নিম্নভাগে চর্বি জমতে থাকে এবং আস্তে আস্তে চেহারা ভারীর দিকে যেতে থাকে।

বাবা যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানির সংলগ্ন একটি বড়সড় কম্পাউন্ডে থাকতাম আমরা। সেখানে ফ্যাক্টরির ডাক্তার থেকে শুরু করে মালি, সুইপার, এমনকি বাড়িতে কাজ করার লোকও ফ্রী ছিলো আমাদের।

যাই হোক সেই কোম্পানির ডাক্তার অশোকলাল গুপ্তা আমার মাতৃদেবীকে পরীক্ষা করে বললো "ভাবিজি আভি তাক তো ঠিক হ্যায় .. লেকিন এরপরে শরীর আরো ভারী হয়ে গেলে কষ্ট আপনারই হবে .. ইসি লিয়ে কুছ এক্সারসাইজ করতে হবে আপনাকে .. এই যেমন ধরুন সকালে উঠে জগিং করবেন আমাদের কম্পাউন্ডে, বিকেলে সাইক্লিং করবেন আউর daily সুইমিং করনা তো জরুরি হ্যায়"

ডাক্তারের কথা কি আর অমান্য করা যায়! সেই সময় অর্থাৎ ৯০ দশকের মাঝামাঝি সময়ে মহিলাদের জন্য 'লেডিবার্ড' নামের একটা রেসিং সাইকেল খুব বিখ্যাত ছিলো। পরেরদিন গোলাপি রঙের লেডিবার্ড সাইকেল এলো .. আমার মায়ের সাইকেল শেখার ক্লাস শুরু হলো। চার থেকে পাঁচ দিনের মধ্যে উনি সাইকেল চালানো পুরোপুরি রপ্ত করলেও খুব বেশিদিন স্থায়ী হয়নি উনার সাইক্লিং এর মাধ্যমে এক্সেসাইজ। অগত্যা আমার প্রবল অনিচ্ছা সত্ত্বেও মাত্র ১১ বছর বয়সে একপ্রকার বাধ্য হয়েই ওই লেডিবার্ড সাইকেল দিয়ে আমার সাইকেল চালানো শেখা শুরু।

আমাদের কম্পাউন্ডের মধ্যে একটি বড়োসড়ো সুইমিং পুল ছিলো। ওখানে শুধু কোম্পানির employee এবং তাদের পরিবারের সদস্যদের ঢোকার অনুমতি ছিলো। একজন পার্সোনাল ট্রেনার রেখে বিদেশিনীদের মতো সাঁতারের পোশাক কিনে শুরু হলো আমার মাতৃদেবীর সুইমিং শেখার ক্লাস। আমার মা অসম্ভব সুন্দরী একজন নারী ছিলেন। তাই হয়তো তাকে খুশি করার জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক সেটা আমি ঠিক বলতে পারবো না .. আমার বাবা কোনোদিন তার কোনো ইচ্ছাতে বাধা দেয় নি। কিন্তু সাঁতার শেখার ব্যাপারে আমার বাবার প্রবল আপত্তি থাকলেও আমার ঠাকুমার অনুমতিতে তার আপত্তি ধোপে টেকেনি। কিন্তু এখানেও সেই একই ব্যাপার ..  মাসখানেক সাঁতার শিখে দুম করে হঠাৎ একদিন ওখানে যাওয়া বন্ধ করে দিলেন আমার মা। ফলস্বরূপ আমার অনুমতির তোয়াক্কা না করেই আমার উপরে দায়িত্বভার পড়লো মায়ের শখ পূর্ণ করার। সুইমিং ক্লাসে ভর্তি হয়ে গেলাম আমি।

তবে এখন আমার realization হলো ভাগ্যিস জোর করে এই সমস্ত প্রশিক্ষণ আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তাই হয়তো অনেক কিছুই পারি এখন আবার অনেক কিছু পারিও না।

যাক সে কথা, একসময় আমার মাতৃদেবী শখ করে 'সন্তুর' নামক একটি বাদ্যযন্ত্র কিনেছিলেন শিখবেন বলে। কিন্তু সময়ের অভাবে শিখতে পারেননি। তাই শেখার দায়িত্বটা পরবর্তীকালে আমার উপরেই বর্তায়।

মায়ের যিনি মাস্টারমশাই ছিলেন তিনি খুব ভালোমানুষ ছিলেন। প্রফেশনালিজমের কিছুই জানতেন না। আমিও উনার কাছেই সন্তুরের তালিম নিতাম, কিন্তু হঠাৎ একদিন শুনলাম উনি দিল্লী চলে যাবেন। ওখানে নাকি বেটার কিছু অফার পেয়েছেন।

যাই হোক, এরপর একদিন আমার নতুন মাস্টারমশাইয়য়ের আগমন ঘটলো। এঁর নাম অরণ্য চৌধুরী। সন্তুর বাদক হিসেবে কেমন ছিলেন ঠিক বুঝতে পারিনি,  তবে সাংঘাতিক প্রফেশনাল ছিলেন।

উনি মাস মাইনের ধার ধারলেন না। উনার বক্তব্য ছিলো প্রত্যেক রবিবার আসবেন আর যেদিন আসবেন ১০০ টাকা নিয়ে বাড়ি যাবেন। শুরু হলো আমার ক্লাস। প্রথম মাসে কথামতো চারদিনই এলেন। কিন্তু পরের মাস থেকে শুধু রবিবাসরীয় ক্লাসে আর সীমাবদ্ধ থাকলো না আমার সন্তুর শেখা। রবিবার ছাড়াও উনি অন্যান্য দিন'ও আসতে লাগলেন।

আমি কিছু বলতে গেলেই উনি বলতেন "আমার অর্ধেক হলে তুমি। আমি যত বেশী করে আসবো ততই পূর্ণতা পাবে তুমি।" এইভাবেই চলতে লাগলো কয়েকমাস। কিন্তু কিছুমাস পরে যখন দেখা গেলো উনি মাসে ৮ দিন আসছেন তখন আমার বাড়ির লোকের সহ্যের সীমা ছাড়ালো।

বাবা বললেন "ঘোড়ারডিম শেখা হচ্ছে, এইসবের জন্য আমি মাসে এতগুলো টাকা দিতে পারবো না।" আর সত্যি তো সেইসময় মাসে ৮০০ টাকা মানে বিশাল ব্যাপার ছিল।

কিন্তু মুশকিল হচ্ছে বেড়ালের গলায় ঘন্টা টা বাঁধবে কে? তার মানে হল কে বারণ করবে মাস্টারমশাই কে! এমনভাবে উনাকে বোঝাতে হবে যে যাতে উনি অপমানিত না হন। বাবা তো আগেই হাত তুলে দিয়েছেন। আমার মাতৃদেবী কোনোদিনই সাংসারিক খুঁটিনাটি এবং বৈষয়িক ব্যাপারে মাথা গলাতেন না। তাছাড়া জানিনা কেনো মাস্টারমশাইকে বারণ করার পক্ষে সায় ছিলো না মায়ের .. তাই তিনিও এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চাইলেন না। অবশেষে আমার ঠাকুমা দায়িত্ব নিলেন।

   শুক্রবার বিকেল পাঁচ'টা তে উনার আসবার কথা ছিল। সেদিন দিদা আমাকে বললেন "এই শোন, আজ সাড়ে ছ'টার আগে খেলে যদি বাড়ি ঢুকিস তো ঠ্যাং ভেঙ্গে দেবো।"

আমি ভাবলাম - এ আবার কি! রোজ তাড়াতাড়ি না ফিরলে ঠ্যাং ভাঙার হুমকি দেয় যে দিদা আজ উল্টো বলছে কেনো! তারপর ভবলাম আমার অতকিছুতে দরকার কি.. অনেকক্ষণ খেলতে পারবো এই ভেবে বেড়িয়ে গেলাম। এরপর পৌনে সাত'টা তে খেলে ফিরে যা শুনলাম সেটাই বলি আপনাদের...
 
  মাস্টারমশাই আসার পরে দিদাই সেদিন উনাকে চা করে দিয়েছিলেন।  উনি জিজ্ঞেস করাতে বলেছিলেন বাড়িতে কেউ নেই। আসলে বাবা আপিসে ছিলেন ঠিকই কিন্তু মা পাশের ঘরেই ছিলো। দিদা আমার মা'কে বের হতে দেননি।

মাস্টারমশাই :  বুম্বা কখন ফিরবে?

দিদা : বুম্বা পড়তে গেছে, রাত ন'টার আগে ফিরবে না।

মাস্টারমশাই : ও হো,  অতক্ষণ তো বসতে পারবো না। যাগ্গে আজকের টাকা টা দিন, আমি উঠি।

দিদা : কতটাকা যেন বাপু তোমার? ১০০ টাকা তাই না? এই নাও, আর শোনো, বুম্বার এখন বিকেলে রোজই পড়া থাকবে, আর সকালে তো কলেজ থাকে, তাই তোমার এসে আর কাজ নেই। ওই না হয় সময় করে শিখতে যাবে তোমার কাছে। তুমি ওকে ৫০ টাকা করে দিয়ে দিও .. কেমন!

মাস্টারমশাই : না না,  আপনি বুঝতে পারছেন না মাসিমা। আমি কেনো ওকে টাকা দেবো? actually আমি তো গুরু আর ও তো ছাত্র আমার।

দিদা : রাখো তো তোমার একচুয়ালী আর দুইচুয়ালী .. তুমি নিজেই তো বলো বুম্বা নাকি তোমার অর্ধেক ..  তুমি যদি আমাদের বাড়িতে এলে ১০০ টাকা নাও তাহলে বুম্বা তোমার বাড়িতে গেলে ৫০ টাকা পাবে না কেনো?

অরণ্য চৌধুরী তো সেদিন পলায়ন করেছিলেন বটেই, উল্টে আমার ঠাকুমার কথায় এতটাই ভয়ে পেয়ে গিয়েছিলেন যে, যাওয়ার সময় বলে গেছিলেন উনি নাকি আগামীকাল'ই বাইরে কোথাও চলে যাচ্ছেন।  তাই আমাকে আর শেখাতে পারবেন না।

[Image: 20200725-163454.png]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 14 users Like Bumba_1's post
Like Reply
#16

(23-06-2021, 03:57 PM)satyakam Wrote:  আপনি বললেন আপনার উপর জোর করে সবকিছু চাপিয়ে দেওয়া হতো। তারপরেই বললেন ভাগ্যিস চাঁপানো হতো তাই আজ এতো কিছু পারি। Tongue Big Grin

আর দিদার thug life নিয়ে কিছু বললাম না। cool2

হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে যদি শরীরও বাড়তে থাকে তাহলে অনেক রোগ দেখা দেয়। আপনার ফটো দেখে মনে হচ্ছে আপনিও heavyweight
। বিবাহিত বলে রক্ষা। ( বৌদির যত্নের কথা বলছিলাম) Cool

হ্যাঁ আমিও heavy .. তোমার বৌদি যতদিন ছিলেন আমার যত্ন নিতেন বৈকি।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#17

(23-06-2021, 04:10 PM)satyakam Wrote:  
মানে !!! যতদিন ছিলেন মানে !!!  bananaSad bananaSad bananaSad

ছেড়ে দাও .. leave the matter please


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#18

(23-06-2021, 04:44 PM)ddey333 Wrote:  খুব ভালো লাগলো পড়তে !!!

clp);

আসলে এসব জায়গায় এধরণের একটা থ্রেড খুলে আপনি একটা যুগান্তকারী  কাজ , একটা দৃষ্টান্ত স্থাপন করলেন ...
চলতে থাকুক ....

Namaskar

ধন্যবাদ .. তবে সেইভাবে response পাচ্ছি না কারোর .. এটাই যা দুঃখের


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#19

(23-06-2021, 05:32 PM)ddey333 Wrote:  খুবই স্বাভাবিক , এখানে সাধারণত সবাই XXX রেটেড গল্প পড়তে আসে , এসব জিনিসের মূল্য দেওয়ার মতো শুধু হাতে গোনা কয়েকজন পাঠক মাত্র ....


সুতরাং number of responses  নিয়ে  ভেবে বা দুঃখ করে কোনো লাভ নেই !!!

আপনি নিজের খেয়ালে নিজেকে খুশি রাখার জন্য চালিয়ে যান ....

:)

সেটাই দেখছি .. হ্যাঁ ঠিকই আমি আমার মতো এগিয়ে যাবো  horseride


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#20

(23-06-2021, 06:06 PM)satyakam Wrote:  এই দুই মাসে আমি যা বুঝেছি সেটা হলো এখানে বেশিরভাগই মজা নিতে আসে। খুব কম লোক আড্ডা দেয়। খুব কম লোক প্রশংসা করে। আর তার থেকেও কম লোক আপনার এইসব লেখার কদর করতে জানে । 

আপনি আপনার মতো লিখুন। তিন চার জন হলেও তো আছে-- এটাই সুখের 

ঠিকই বলেছো .. এখানে প্রায় ৯০% পাঠক আদিরসাত্মক গল্পগুলোই পড়তে আসে .. আমিও ঐ ধরনের গল্প লিখেছি .. লিখছি .. ভবিষ্যতেও হয়তো লিখবো .. কিন্তু নিজের মনের পুষ্টির জন্য এই non-erotic থ্রেডটাও চালিয়ে যাবো নিজের মতো করে।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)