Thread Rating:
  • 52 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে

Showing only the posts of Baban: 292 of 648 posts. Show all posts

(28-10-2021, 04:36 PM)Bumba_1 Wrote:  
বিড়াল ডাকে মিয়াঁও মিয়াঁও
কুকুর ডাকে ঘেউ,
কেন ওদের ডাকাডাকি
জানে না তো কেউ।
সন্তু বলে, তোমরা দুজন
ডাকছ কেন ভাই,
পেটে বুঝি ভীষণ খিদে
ঘরে খাবার নাই?
বিড়াল বলে, দুধ খেয়েছি
লেগে আছে মুখে,
কুকুর বলে, বিস্কুট খেয়েছি
ডাকছি মনের সুখে।

Wow!! খুব খুব সুন্দর❤ ahhhh লাভলী  Big Grin

(28-10-2021, 05:34 PM)ddey333 Wrote:  কোথায় যেন একবার পড়েছিলাম ...

পোষ্য হিসেবে কুকুরেরা যেমনি নিঃস্বার্থ আর প্রভুভক্ত  হয় বেড়ালেরা  তেমনি স্বার্থপর আর অলস
.

যে যেমন ভাবে জন্মায় আর যার যা স্বভাব..... বেড়াল মূলত শান্ত আর চুপচাপ প্রকৃতির হয়... হ্যা প্রয়োজনে ক্ষিপ্ত হয় সেটা আলাদা. কিন্তু এমনিতে বেশ মিষ্টি. আর কুকুর তো আলাদাই জিনিস..... যেমন মিষ্টি তেমনি প্রয়োজনে জীবন দিয়ে দিতে পারে প্রভুর জন্য. দুজন দুরকমের কিন্তু দুজনই প্রকৃতির সৃষ্ট. আর স্বার্থপর বেড়াল কে কি বলছো? এই মনুষ্য জাতি তো আলাদাই লেভেলের জিনিস  Big Grin

(28-10-2021, 07:09 PM)Bichitravirya Wrote:  ছোট গল্প হোক কিংবা বড়ো উপন্যাস.... পাচ্ছি তো.... এটাই অনেক....

আমার মনে হচ্ছে এই গল্পটা আপনি কোন চাক্ষুষ দেখা ঘটনা থেকে নিয়েছেন....

❤❤❤

ধন্যবাদ ❤
নাম পরিবর্তিত..... কে জানে সন্তু আসলে পরিচিত কেউও হতে পারে  Big Grin
[+] 1 user Likes Baban's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

একটি প্রশ্ন - বাবান 

আকাশ কেন নীল গো দাদা?
আমি আসলে বড্ড হাঁদা
জানিনা কত কথার মানে
ভেসে এসেছি স্রোতের টানে
এই স্রোতেতেই দেখেছি ডুবতে
কত প্রাণকে জীবন খুঁজতে
একটু বাঁচার আশা নিয়ে
হাতড়েছে স্রোতে তবু গেছে তলিয়ে
পাল্টেছি তাই নিজেকে গলিয়ে
ঝেড়ে ফেলে বস্ত্র অতীত ভুলিয়ে
ভেজা বস্ত্র ডুবতে দেখেছি
নতুন বস্ত্র পড়তে শিখেছি
আরও শিখেছি অনেক কিছু
মানব শরীরে আজকে পশু
তবু বুঝিনা কেন নীল এই আকাশ
অদৃশ্য কেন এই ঠান্ডা বাতাস?

#baban
[+] 3 users Like Baban's post
Like Reply

(30-10-2021, 10:13 AM)Bumba_1 Wrote:  
খুব ভালো লিখেছো বাবান ভাই  clp); 

সাথে চলেছো
 সাথী হয়েছো
হে নারী, তুমি জানো কি
 আকাশ কেন নীল ..
তোমার ছলনায়, তোমার শাড়ির রঙ্গে
আকাশ হলো নীল

ধন্যবাদ দাদা ❤
তুমিও সুন্দর লিখেছো  clp);

(30-10-2021, 09:38 AM)Bichitravirya Wrote:  কবিতাটা রাতেই পড়েছিলাম কিন্তু তখন মানে বুঝিনি.... এখন ঘুম থেকে উঠে পড়ে তারপর মানেটা বুঝলাম... প্রথম আর শেষ লাইনের অর্থ লঘু হলেও মাঝের সব লাইনের অর্থ গুরুগম্ভীর  Tongue

❤❤❤

ধন্যবাদ...... যা মাথায় এসেছিলো.... লিখে দিয়েছি  :)
Like Reply

(31-10-2021, 10:56 AM)Sanjay Sen Wrote:  
দারুন গল্প এবং তার সঙ্গে সার্থক নামকরণ 

অনেক ধন্যবাদ ❤❤
Like Reply

[Image: 20211009-235528.jpg]


সাহস লেখার পরে আবারো আসছি ফিরে!!

ভুত চতুর্দশী উপলক্ষে আবার ছন্দের মিল নিয়ে ফিরছি আজ সন্ধে....যার নাম........

ভু... ভু.... ভুত!!
[+] 1 user Likes Baban's post
Like Reply
Star 

[Image: 20211103-013902.jpg]


মনে আছে সেই দিনগুলো
চাদর চাপিয়ে গায়ে


ঘিরে বসতাম ভাই বোনেরা
শান্ত শীতল সন্ধেটায়


কখনো জেঠু কখনো বাবা
কখনো বা ঠাকুমা


আবার কখনো মেসো মাসি
কিংবা প্রিয় ছোটমামা


কিসের গল্প?
কিসের আবার....

সেইজে প্রিয় বিষয়

যা শুনলে মন জুড়তো
আবার লাগতো দারুন ভয়!


ভুত গো দাদা ভুত যে ছিল
মোদের আড্ডার প্রাণ


যদিও রাতে বাথরুম যেতে
আঁতকে উঠতো জান!


মনে পড়তো সেসব গল্প
সেই যে মামার বয়স অল্প


গেছিল করতে রাতে যে ইয়ে...
কাউকে না জাগিয়ে একাই এগিয়ে
দরজা খুলে বাইরে বেরিয়ে
কলঘরে ঢুকে দরজা লাগিয়ে


কাজে ব্যাস্ত হতেই হটাৎ
বাইরে যেন কিসের আওয়াজ?


কেউকি হাসে?
আশেপাশে?

দূরেই ছিল এখন কাছে!

ওরে বাবা শুনছি একি!
কাঁদছে গলা করে যে নাকি


এগিয়ে আসে আওয়াজ টা যে
এবার যে শুনি খুবই কাছে


 বাইরে কি তবে দাঁড়িয়ে কেউ?
দূরে শুনি ডাক ঘেউ ঘেউ ঘেউ


ওরা ঠিক বোঝে এসব ব্যাপার
কিন্তু এবারে কি হবে আমার?


ধুর ছাই কেন এলাম একা?
আমি সত্যিই আস্ত বোকা


এতটা বলে থামলো মামা
ঠিক করলো নিজের জামা


মামা মামা... তারপরে কি ?
বাঁচলে কিকরে বলোতো শুনি!


জড়িয়ে চাদর মামা বললো 
শোন তাহলে আগে কি হলো...


আমি তো বুঝি জ্ঞান হারাবো
কিকরে আমি ভুত তারাবো?


এদিকে যে বাইরে বাচ্চা কাঁদে
বাড়িতে নেই বাচ্চা আমি বাদে!


সবাই বড়ো আমার থেকে
ডাকটা আসছে থেকে থেকে


ওরে বাবা এযে বাইরেই!
ওয়া ওয়া কেঁদে চলেছেই


ভয় আমার পাচ্ছে কান্না
বাইরে এখন বেরোতে মানা


বেরোলেই যে চাপবে ঘাড়ে
নইতো মরবো ভুতের মারে!


ওগো ঠাকুর বাঁচাও আমায়
ভয় আমার বুঝি জ্ঞান এই হারায়


তখনি হটাৎ আওয়াজ থামলো
ভয়টা যেন একটু কমলো


গেলো কি তবে সে চলে?
বেরিয়ে এলাম দরজা খুলে


না কই? নেইতো কেউ
বাইরে তখনো ঘেউ ঘেউ ঘেউ


বাইরে বেরিয়ে যেই গেছি এগিয়ে
অমনি আবার গেলাম দাঁড়িয়ে!


পেছনে আবার কাঁদছে কে গো?
এবার তাহলে গেলাম মাগো


তোমার পাচু গেল এবার
চোখে ভাসছে মুখ যে সবার


ওমা পায়ে দিচ্ছে সুড়সুড়ি!
এবার খাবে আমার নাড়ি ভুঁড়ি


নিচ্ছি তখন ঠাকুরের নাম
বাঁচাও আমায় রাম রাম রাম


হচ্ছে নাতো কিছুই দেখি
কেঁদেই চলেছে  ভুত বাবাজি


সাহস করে আমি ঘুরেছি
জানি আমি এমনিতেও গেছি


ঘুরে দেখি কেউ আর নেই
আসছি ফিরে পিছন না ফিরেই


কিসে আমার লাগলো যে পা
ফ্যাস করে অমনি উঠলো যে তা


আমিও উঠেছি ভয় লাফিয়ে
দিলাম যে দৌড় এলাম পালিয়ে


সিঁড়িতে উঠেই কিসে খেলাম ধাক্কা
বুঝলাম এবার পাবো অক্কা


ধরে ফেললো দুটো হাত আমায়
টান পড়লো আমার জামায়


কিরে বাবু তুই এই রাতে?
গেছিলি নাকি কলঘরেতে?


উফফফ বাবা চেনা এই গলা
আমার দাদুর জড়িয়ে গলা


বললাম দাদু বাইরে যে ভুত!
বাচ্চার গলা করে ডাকছে যে খুব


হাসলো দাদু শুনে আমার কথা
চলতো কই ভুত আমায় দেখা


দাদুকে নিয়ে এলাম আবার
বাইরে যে সেই একি অন্ধকার


বলল দাদু কই ভুত তোর ?
ডাকতো তাকে দেখি কত জোর


ঢোক গিলে আমি বলি দাদুকে
চলে যাই চলো ফিরে ঘরেতে


ওই যে কাঁদে শুনছো তুমি!
এই শুনেই তো পালাই আমি


দাদু হেসে বলে ওরে বোকা ছেলে
তাকিয়ে দেখ ওই টিনের চালে


আমিও তাকাই খুব ভয় ভয়
কি জানি দেখে যদি আর না সয়


যেই তাকিয়েছি চালের ওপর
গেল সোজা একদিকেতে নজর


আরে.. কি রে ওটা গাছের ডালে?
ঠ্যাং ঝুলিয়ে লেজটা নারে?


সাহস করে গেলাম এগিয়ে
ওটাও দাঁড়ালো লেজ বেঁকিয়ে


বুঝলাম ওটা ছিল চোখের ধোঁকা 
আমি সত্যিই আস্ত বোকা


ভাবছিলাম যারে তেনাদের দালাল
সে আসলে একটা বিড়াল!!


দাদু এবারে এগিয়ে এলো
কাঁধে রেখে হাত আমায় বললো


শোনো দাদুভাই একটা কথা
ভয় পেয়োনা তুমি অযথা


এবার তুমি যাও গো ফিরে
উঠতে হবে আবার ভোরে


এবার গিয়ে শুয়ে পোড়ো
ভয় পেয়োনা, হচ্ছ বড়ো


আমিও হেসে আসছি ফিরে
বুকে অনেক সাহস নিয়ে


দোতলাতে আমি উঠেছি যেই
মনে পড়লো.... দাদুতো আর নেই!


গেছেন তিনি মোদের ছেড়ে
বছর দুয়েক আগে চলে


জানলা দিয়ে বাইরে তাকাই 
বিড়ালটা আর ওখানে নাই


পেয়ারা গাছটা হাওয়ায় নড়ছে
বুকে আবারো ভয় করছে


কিন্তু আমি দিলাম না দৌড়
মনে আমি আনলাম জোর


মনে পড়লো মুখটা দাদুর 
বাইরে উড়ছে অনেক বাদুড়


ভয় খুবই লাগছিলো আমার
ইচ্ছে করছিলো দৌড়ে যাবার


তবু আমি দম নিয়ে
গিয়েছিলাম সামনে এগিয়ে
ঘরে ঢুকে দরজা ভিজিয়ে
শুয়ে পড়লাম বালিশ জড়িয়ে


এইটা ছিল সেই গল্প মামার
শুনে হাত পা কাঁপতো আমার


বাবা মা মাসি মেসো কাকি
এরাও হয়েছে ভুতের সাক্ষী


কখনো বাড়িতে বা বেড়াতে গিয়ে
অজানা ডাকে নাকি গেছে বেরিয়ে


আরও কত যে শুনেছি কাহিনী
কখনো একা বা নিয়ে বাহিনী


আজও মনে পড়ে গো সেসব
হারিয়েছে সেদিন স্মৃতি আজ সব


তবু একটা কথা মানতেই হয়
সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!


কারণ যতই বড়ো হও না কেন
 স্মার্টও তুমি হলে ভীষণ...

একবার যদি তার পাল্লায় পড়ো
ফাটবে তখন তোমারো........ (বুঝেই গেছো)


#baban

[Image: 20211103-180318.png]
[+] 5 users Like Baban's post
Like Reply

(03-11-2021, 07:22 PM)Bumba_1 Wrote:  
খুব খুব খুব সুন্দর লিখেছো  clp);


ভূতগ্রস্তের মানে কি জানো? ভূতাবেশ? ভূতাবিষ্ট?
কোন কোন ভূত শান্তশিষ্ট? কারা খুবই ন্যায়নিষ্ঠ?
কোন কোন ভূত করে রাম-নাম? কারা গায়ে হরে-কেষ্ট?
ভূতের জগতে কারা অতি ওচাঁ? কারা রূপে গুণে শ্রেষ্ঠ?

অনেক ধন্যবাদ ❤
ওরে বাবা তুমি তো দেখছি ভুত বিশেষজ্ঞ.....
কিছু জানতাম.... তবে ভালোভাবে অবশ্যই জানতে চাই... আমার মনে হয় স্কন্দকাটা সাংঘাতিক... অন্তত দৈহিক দিক থেকে.....তুমি এগুলোর উত্তর জানাতে পারো. আর নিজের জানা কোনো অভিজ্ঞতাও পারলে জানাতে পারো.  :shy:
[+] 1 user Likes Baban's post
Like Reply

(03-11-2021, 08:28 PM)Bichitravirya Wrote:  পড়লাম.... অসাধারণ লাগলো... আমার মনে হয় এটাকে ছড়াই বলা উচিত.... Heart  আপনি আর বুম্বাদা হলেন গিয়ে সব্যসাচী  Heart  সমান দক্ষতা কাব্য আর গদ্যে  Heart

ছোটবেলায় ভুতের গল্প শোনানোর লোক ছিল না.... তাই শুনিনি.... কিন্তু এখন আপনার এই ছড়া পড়ে মনে হচ্ছে... কতো অভাগা আমি...  bananaSad   

তবে ভুতের অভিজ্ঞতা হয়েছে... এটার তুলনা নেই  Big Grin  

❤❤❤

অনেক ধন্যবাদ ❤ তোমাদের ভাল লাগছে জেনে আমার ভালো লাগছে  :shy:
ভুত এমনই একটা বিষয় এটাকে এড়িয়ে যাওয়া সহজ নয়... ছোটবেলায় হোক বা বড়োবেলায়... একটু কেমন কেমন করেই  Tongue

তা কেমন অভিজ্ঞতা? আড্ডা থ্রেডে গল্পকারে লিখতে পারো.... অবশ্য কোনো সমস্যা না থাকলে.
Like Reply

(03-11-2021, 08:37 PM)Sanjay Sen Wrote:  বুম্বা মিঁয়া তো বাড়ে মিঁয়া লেকিন ছোটে মিঁয়া অর্থাৎ বাবান মিঁয়া সুবহানাল্লাহ্ 


দুজনেই অসম্ভব গুণের অধিকারী - এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ  Big Grin

Koi humey pyar kare, koi jaan neesar karein
Parkey humri story toh kehte hai log bhala.... Big Grin
Like Reply

(03-11-2021, 08:37 PM)ddey333 Wrote:  এখানেও একটা ভূত আছে পিনুরাম নামের ...
Big Grin

এখানে মানে? আ... আমার থ্রেডে? তা ভুত কি বলছে..... এ তো দেখছি প্ল্যানচেট করে ডাকতে হবে এবারে  Big Grin
Like Reply

(03-11-2021, 08:52 PM)Bumba_1 Wrote:  নিজের তো প্রচুর অভিজ্ঞতা আছে .. আগামীকাল গল্পগুচ্ছে তাহলে ছড়ার  ্আকারে একটা দেবো ভাবছি।

আরিব্বাস.... কালকে ডবল বোনাজা.... আগে আসবে ভুত আর তারপরে রাতে...... ঐটা না হয় বুঝেই নাও সবাই  Big Grin
Like Reply

(03-11-2021, 09:15 PM)Jupiter10 Wrote:  
একজনের ভূতুড়ে অভিজ্ঞতাকে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।তাও আবার ছন্দ নিয়ে। নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখেন কবি মশাই। ভুতের গল্প পড়ে থাকলেও কবিতা এই প্রথম তাও আবার সিরিয়াস ভূতের কবিতা। বিশেষ করে দাদুর অংশটা দুবার পড়লাম। দ্বিতীয়বার ভয় পাওয়াবে বৈকি।



                                                                       "ধুর ছাই কেন এলাম একা?
                                                       আমি সত্যিই আস্ত বোকা"


                                                      "[b]তবু একটা কথা মানতেই হয়
                                                    সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!"
[/b]
                                                                    সেরা লাইন


অনেক ধন্যবাদ জুপিটার দা..... গপ্প তো লিখলাম বেশ কিছু.... তাই এবারে নতুন কিছু ট্রাই করলাম  Tongue
[+] 1 user Likes Baban's post
Like Reply

(03-11-2021, 09:22 PM)Bichitravirya Wrote:  সমস্যা তো আছে মশাই.... আমার জীবনের বেশিরভাগ অভিজ্ঞতায় কোন না কোন হারামীচো_ , পাগলাচো_ , বোকাচো_, বন্ধু আছে  Dodgy banghead:

তাই চাইলেও লিখতে পারবো না  Dodgy

❤❤❤

মানে তুমি এই ভয় পাচ্ছ যে ওই দা দা রা   Big Grin এখানে এসব পড়ে তোমায় চিনিয়া ফেলিতে পারেন..... তাহলে তুমি চাইলে ব্যাক্তিগত ভাবে জানাতে পারো. মানে বুঝতেই পারছো....... আসলে ভুতের কাহিনীর আলাদাই একটা ইয়ে আছে  Big Grin
অবশ্য তাতেও অসুবিধা হলে কোনো ব্যাপার নয়..... আমি পার্সোনাল ব্যাপারে জানতেও চাইনা তুমি জানো.
Like Reply

(03-11-2021, 09:41 PM)Jupiter10 Wrote:  বাস্তব জীবনের ভূতুড়ে গল্প শুনতে চাইছিলাম। Sleepy

যদি অভিজ্ঞতা হয় কোনোদিন
না হয় গল্প বলবো সেদিন  Big Grin
[+] 1 user Likes Baban's post
Like Reply

(03-11-2021, 09:07 PM)ddey333 Wrote:  ডেকেছিলাম একটু আগে , বাকি কথা বলা ঠিক হবে না ... Big Grin

তা সেই ভুত কি আমার গল্প আজও পড়ছে? নাকি সাথে অন্য কারোর শরীরে ঢুকে তার মাধ্যমে কমেন্টও করছে? Big Grin ভুত তো অনেক কিছুই করতে পারে তাইনা  Tongue
Like Reply

(03-11-2021, 10:58 PM)Jupiter10 Wrote:  সাহস কবিতাটা পড়লাম। এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব যে একলা রাত্রে ঘরে ফিরলে ঠিক এই রকমই অনুভূতি হয়।অন্ধকার তখন নানান রূপ নেয়। প্রেতাত্মা তখন সজাগ হয়। পড়ে বেশ গা গরম ভাব অনুভব করলাম :D । সত্যিই বেশি সাহস ভালো নয়।

আবারো ধন্যবাদ জুপিটার দা ❤
আপনি ও আপনাদের মতন পাঠক পাশে থাকলেই ব্যাস... আর কি চাই  happy

আপনি যে রোমান্টিক গল্প নিয়ে ভাবছিলেন তার কি হলো? আমি মোটেও তাড়াহুড়ো করতে বলবোনা..... যখন মন চাইবে ও সময় পক্ষে থাকবে তখনি নিয়ে আসুন নতুন গল্প. অপেক্ষায় থাকবো ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply

(04-11-2021, 11:22 AM)Jupiter10 Wrote:  অশেষ ধন্যবাদ বাবান দা। রোম্যান্টিক গল্প আসবে যথা সময়ে। এগুলো শেষ করে নতুন গল্প লিখবো। :shy:

একদম.... কোনো তাড়াহুড়ো নেই..... নিজের ব্যাক্তিগত কাজ ও চলতে থাকা গল্প শেষ করে তবেই নতুন গল্প লিখুন.  গল্পের একটা আইডিয়া আগের থেকে ঠিক করে রাখবেন তারপরে সেই অনুযায়ী এগোনো আর নতুনত্ব সংযোজন. অপেক্ষায় থাকবো  Heart
[+] 1 user Likes Baban's post
Like Reply

[Image: 20211103-013902.jpg]


মনে আছে সেই দিনগুলো
চাদর চাপিয়ে গায়ে


ঘিরে বসতাম ভাই বোনেরা
শান্ত শীতল সন্ধেটায়


কখনো জেঠু কখনো বাবা
কখনো বা ঠাকুমা


আবার কখনো মেসো মাসি
কিংবা প্রিয় ছোটমামা........

(বাকিটা পড়তে আগের পৃষ্ঠায় যান)
ভুত চতুর্দশী স্পেশাল 
Like Reply

(04-11-2021, 05:44 PM)Bichitravirya Wrote:  অবশ্যই বলবো, আপনাদের না বললে আমি আর কাদের বলবো.... তবে pm করে বলবো ( মানে পুরো সত্যি ঘটনা কয়েক বাক্যে) ? নাকি বন্ধুর পার্ট কেটে একটু রঙ মিশিয়ে গল্পের আকারে বলবো?  :shy:

❤❤❤

অবশ্যই pm করেই বলো.... আর যখন ব্যাক্তিগত ভাবে জানাচ্ছ.. তখন আর রঙ মেশানোর কি দরকার? সত্যিটাই একদম বলো. No color only real Big Grin
Like Reply

[Image: 20211104-112702.jpg]
[+] 1 user Likes Baban's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)