25-09-2021, 12:15 PM
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
Showing only the posts of Baban: 292 of 648 posts. Show all posts
25-09-2021, 12:16 PM
(24-09-2021, 11:59 PM)Avishek Wrote: ভোকাট্টা আর অগ্রগতি পড়লাম. অপূর্ব. অনু গল্পতেও বাজিমাত. এতো ছোটোর মধ্যে বিষয় তুলে ধরা সোজা নয়. গল্প লেখা তো ছিলই, এবার দেখছি কবিতার হাতও দারুণ. আর কি কি লুকিয়ে রেখেছেন বলুন তো?
এবার তো ওই বিখ্যাত লাইনটা বলতেই হচ্ছে - আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই
উটে চড়া অভ্যেস আছে?
25-09-2021, 11:56 PM
প্রশ্ন by baban
আচ্ছা দাদা... বলতে পারেন সূয্যি কোথা যায় রাতে?
চাঁদও দেখি গায়েব দিনে, উঁকি মারে সন্ধেটাতে?
বলতে পারেন রাস্তা কেন এদিক ওদিক বাঁকে?
কেনই বা ওই ভুরু নাচে, ঘুমের ঘোরে নাকটা ডাকে?
কেনই বা যে লেজটি বাঁকা কুকুর গুলোর তাহলে?
জিরাফ বাবুর লম্বা গলা... কেন বাদুড় উল্টে ঝোলে?
দিনের বেলা ব্যাস্ত সবাই আর রাতে আসে ঘুম?
আলোয় এতো হৈচৈ আর রাতে যে সব নিঝুম?
কেনই বা যে এতো কালো দিনরাত নির্বিশেষে?
কেনই বা ওই আরশি বলে - তুইও কিনা শেষে...
হাতে তুলে অস্ত্র খানি জীবন নিলি হেসে!
26-09-2021, 01:37 PM
27-09-2021, 06:27 PM
(27-09-2021, 06:23 PM)ddey333 Wrote: এই পানু ফোরামটাকে আমরা দুই চারজন মিলে, সেই আগেকার দিনের লিটল ম্যাগাজিনের মতো বানিয়ে ফেলতে চলেছি নাকি !!!
তাতে যদি সফল হই.. তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবেনা. কারণ অবশ্যই আমি চাইবো অ্যাডাল্ট গল্পের পাঠকদের পাশাপাশি এইধরণের লেখার পাঠকের সংখ্যা বাড়ুক. পানু গল্প জিন্দাবাদ! কিন্তু এই সুন্দর মিষ্টি গল্প, পদ্য গুলোও নিজের জায়গা তৈরী করুক
আর খুশি আরেকটা কারণেও হবো -আমাকে কেউ বলতেও পারবেনা যে এই সাইট কিসের সাইট ভালো করে দেখুন.
আর যদি কেউ বলে জ্ঞান দেয়ও তাকে আমার লেখা- কামলালসা, পার্ভার্ট, অভিশপ্ত বাড়ি, নিশির ডাক, উপভোগ, আদর,লোভে পাপ ছুড়ে মারবো. সারাদিন রাত এমন ব্যাস্ত হবে যে রোগা হয়ে যাবে একদম
27-09-2021, 06:56 PM
27-09-2021, 08:24 PM
27-09-2021, 09:03 PM
আজকের মূলমন্ত্র #বাবান
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন কেলো করে চলি
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি শুধু শুনে যাই হেসে মনে মনে
ভাই বোন সকলের টাকা আমি ঝাড়ি
একদিন কেড়ে সব বানাবো গাড়ি বাড়ি
কেউ যেন শুনেনা ফেলে প্ল্যান এই আমার
নইলে হবে গো তাকে সরাতে যে আবার
(বিশ্বাস করুন... শুধুই মজার জন্য লেখা
)
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন কেলো করে চলি
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি শুধু শুনে যাই হেসে মনে মনে
ভাই বোন সকলের টাকা আমি ঝাড়ি
একদিন কেড়ে সব বানাবো গাড়ি বাড়ি
কেউ যেন শুনেনা ফেলে প্ল্যান এই আমার
নইলে হবে গো তাকে সরাতে যে আবার
(বিশ্বাস করুন... শুধুই মজার জন্য লেখা
)
28-09-2021, 12:11 AM
(27-09-2021, 09:07 PM)ddey333 Wrote: আমরা তো শুনে ফেললাম ,
এবারে কি করা উচিত
এইরে! বোধহয় বাড়াবাড়ি করে ফেললাম..... ঠিক হ্যা... কোনো ব্যাপার না....
আমাকে এদের ভিড়ে আলাদা করে খুঁজে পাওয়া ওত্তো সজ্জা হবেক লাই বটে
(27-09-2021, 09:36 PM)Sanjay Sen Wrote: মজা করে লিখলেও , কথাগুলো অনেকাংশে বাস্তব। clp);
হুম
Sad
28-09-2021, 10:32 PM
দিনগুলি - বাবান
সেই যে ছিল ছোটবেলা
দারুন দারুন মজায় ভরা
লেখাপড়া আর খেলাধুলো
এই নিয়েই কেটে যেত দিনগুলো
পুরোনো ছায়াছবি আর তার গান
শুনলে ভরে যেত মন আর প্রাণ
বন্ধুদের সাথে আড্ডা দুস্টুমি
বাবা মার আদর আর বকুনি
ছিলোনা এই দৌড়াদৌড়ি, ছিলোনা এতো চিন্তা
ছিল শিক্ষা, ছিল আগ্রহ, ছিল এগিয়ে যাবার দৃঢ়তা
আজও জন্মায় নতুন জীবন, আজও আসে ছোটবেলা
আজ নেই সেই দিনগুলো আর নেই সেই ছেলেবেলা
আজও খেলে তারা,আজও শেখে তারা, করে তারাও ভুলভাল
কিন্তু সে ভুল অনেক কালো, হয়তো দায়ী অন্তর্জাল!

29-09-2021, 11:59 AM
(29-09-2021, 10:50 AM)Bichitravirya Wrote: আপনাকে কি বলে প্রশংসা করবো সেটাই ভাবছি.... কবিতার মাধ্যমে চার পাচ লাইনে যা বলা যায়... একটা গল্পে সেটাই চল্লিশ লাইনে বলতে হয়
আপনি এই কবিতায় খুব ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন... যা বলতে চাইছেন আর কি
একটা প্রশ্ন ---- এই কবিতা গুলো রাত দশটার পর কেন ছাড়েন?
❤❤❤
ধন্যবাদ ❤
তাইতো কবিতা লেখা একটা দারুন কঠিন কাজ. গল্পে গোজামিল দেওয়া যায় কিন্তু এখানে তার কোনো স্থান নাই
তোমার প্রশ্নের উত্তরে বলবো - ওরকম কোনো ব্যাপার নেই. যখন ঠান্ডা মাথায় একটু ভাবি তখনি লিখি আর পোস্ট করি. দিনরাত ওসব দেখে নয়. দুপুরেও তো ওই ভোকাট্টা, অগ্রগতি বা একটা দুটো কবিতা পোস্ট করেছি. ওগুলো তখনি ভেবে লেখা. তোমাদের যে পছন্দ হয়েছে এটাই বড়ো ব্যাপার ❤
05-10-2021, 08:48 PM
এমনও ছিল একদিন হাতে হাত ধরে মোরা হেটেছি।
করেছি গল্প, দিয়েছি আড্ডা, দেখেছি কত স্বপ্ন।
নানা ছিলোনা তাহা প্রেম নয় ভালোবাসাও. সে ছিল অন্য এক অনুভূতি. হয়তো বন্ধুত্ব. ছিল বিশ্বাস সর্বাধিক মাত্রায়. ছিল অনেক পাখি, শাখে শাখে দৃশ্যমান. তারাও কুহু গুঞ্জন করিয়া প্রকৃতির শোভা আরও বাড়িয়ে তুলতো. নেই আজ তারাও. এই দুরভাস যন্ত্রের প্রকোপ থেকে তারাও নিস্তার পেলোনা. ঐযে নিষ্পাপ ছোটবেলা..... সে তো কবেই হারিয়ে গেছে. সেই খেলাধুলা পাল্টে গেছে ক্রোধে. নানারকম মাদক দ্রব্যের থেকেও প্রখর আজ জয়লাভ. রিপু আজ পথপ্রদর্শক মোদের. বেশ..... তাই হোক.... পরিবর্তন যখন নিয়ম তখন সেই সম্মানর্থে বর্তমানে মোরাও হয়ে উঠি শ্রেষ্ঠ প্রাণী.
#বাবান
06-10-2021, 12:17 PM
06-10-2021, 10:59 PM
সেইদিনগুলো # বাবান
সেই দিনগুলো বড়ো মনে পরে. সবকিছুতেই কম ছিলাম আমরা. জ্ঞান, বুদ্ধি, বাস্তবতা সম্পর্কে, চলচ্চিত্র, বিনোদন সম্পর্কে ধারণা... এমনকি উচ্চতাতেও. জানতাম না ফিল্মের ক্যামেরার কারুকার্য কত রকমের হয়, জানতাম না একই নায়ক বিভিন্ন গানে ভিন্ন স্বরে কিকরে গান গায়? ভাবতাম ওই ছোট্ট পর্দায় ঘটে চলা সবই বোধহয় সত্যি, বাবা অথবা মায়ের হাত ধরে কলেজে যাওয়া, নিজের মতো ছোট ছোট মাথাগুলোর মাঝে চেনা মাথাগুলো খুঁজে তাদের সাথে গল্প করা, ম্যাডামদের কে কেন জানি ভয় পেতাম না... একটা বন্ধুত্বের অদৃশ্য সম্পর্ক ছিল যেন. বইয়ে রঙিন ছবি আর প্রথম ইংরেজি শেখা, অজানা লেখাগুলোর মধ্যে আলাদা উৎসাহ খুঁজে পাওয়া, নতুন নতুন কবিতা যার মূল্য অনেক, নতুন নতুন গল্প যা আজও যেন খুজি. শেয়ালের গল্প, পাখির গল্প আমাদের মুখে ফোটাতো হাসি. আর তারপরে এলো ড্রয়িং. নিজের হাত দিয়ে সাদা খাতা যখন রঙিন কিছুতে ভোরে উঠতো তখন সেকি আনন্দ. হোক না ভুলভাল সেই চিত্র... আজকের পরিষ্কার চিত্রর থেকে অনেক সুন্দর. সেই প্রথম আঁকা কুঁড়েঘর আর কলসি মাথায় গ্রামের বৌ, নীল আকাশে উড়ন্ত পাখি, নদী নালা, পুকুর, গাছপালা, সেই প্রথম কালো কুকুরটা আর সেই পাঁচিলে শুয়ে থাকা সাদা বিড়াল. কি অদ্ভুত ভাবে বাস্তব থেকে সাদা পৃষ্ঠায় চলে আসতো তারা.
এছাড়া সেই দিনটা কিকরে ভুলতে পারি? সেই ঢুলু ঢুলু চোখে ঘুম থেকে ওঠা. বাবা নিয়ে আসতো পুরোনো সেই রেডিও. আর সেটা চালু করতেই কানে আসতো - অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর, ধরণীর বহিরাকাশি অন্তর্হিত মেঘমালা........ অজান্তেই হাসি ফুটে উঠতো ঠোঁটে. সাথে এক অজানা শিহরণ. বাবা মায়ের সাথে বসে সেই রেডিও শোনা, যাদের ভাই বোন ছিল তারা পাশাপাশি বসে শুনতো..... বুঝতো কতটা? কে জানে? কিন্তু বোঝার থেকে বেশি নিষ্পাপ আনন্দ যা আজ স্মৃতি. পরে বন্ধুদের সাথে সেই নিয়ে আড্ডা... তাও আজ স্মৃতি.... কারণ আজ যে নতুন বলে আর কিছুই নেই... সবই যেন জানা... আমরা আজ বুঝতে শিখে ফেলেছি.. কিছু ক্ষেত্রে একটু বেশিই.... তাই সেই দিনগুলো যখন আমরা আজকের তুলনায় নির্বোধ ছিলাম সেইদিন গুলো আজ আমাদের খুশির খোরাক. কিছু অতীত কাদায়... কিন্তু আবার কিছু অতীত মুখে হাসিও ফোটায়.

07-10-2021, 02:48 PM
ছোট্ট পা দুটো একদিন চলতে শেখে
একদিন নিজের পায়ে দাঁড়াতে শেখে
এগিয়ে যাওয়াই জীবন..... কিন্তু এই এগোনোর পথে থেমে মাঝে মাঝে পেছনে ফিরে তাকালে দেখবে কখনো একটি শিশু আবার কখনো একটি কিশোর আবার কখনো একটি বালক হাসিমুখে নিজের হাত বাড়িয়ে তার হাতটা ধরতে বলছে. এবারে এটা তোমার ওপর..... সেই বাচ্চাটার নিষ্পাপ হাসিমাখা মুখটা দেখেও তুমি এড়িয়ে যাবে? নাকি তার হাতটা ধরে তাকে পাশে পাশে নিয়ে চলবে.

07-10-2021, 04:06 PM
(07-10-2021, 03:00 PM)Bumba_1 Wrote:বাহ্ .. ek Se badhkar ek clp); clp);
ধন্যবাদ দাদা ❤
(07-10-2021, 03:09 PM)Sanjay Sen Wrote:
মুছে যাওয়া দিনগুলি আমায়় যে পিছুু ডাকে .. অপূর্ব
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে..... ধন্যবাদ দাদা ❤
(07-10-2021, 03:21 PM)Bichitravirya Wrote: আমি বলেছিলাম রাতে পোস্ট করবেন না। আর আপনি এগারোটায় পোস্ট করলেন..... তাতে আমরা দেখতেই পেলাম না লেখাটা .... এখন দেখলাম
আপনি এই পুরানো দিনের স্মৃতির উপর যে করুন রসের বন্যা বইয়েদেন.... সেটা পড়তে কিন্তু ভালোই লাগে....
কিন্তু প্রশ্নটা হলো.... আদিরসাত্মক কিংবা কিশোর সাহিত্য ছেড়ে হঠাৎ করুন রসের গুনগান গাওয়া কেন
❤❤❤
ঐযে আগেই কইসি - অদ্ভুত রসে ডুবে আছি বর্তমানে
10-10-2021, 11:45 AM
![[Image: 20211009-235528.jpg]](https://i.ibb.co/2NzcKtp/20211009-235528.jpg)
সাহস
লেখা ও ছবি - বাবান
•••••••••••••••••••••••••••••
কে.. কে রে ওটা গাছের ডালে?
ঠ্যাং দুটোকে ঐযে নারে?
আর ঐটা কে রে গাছের তলায়?
ঝুলে ডালে ঠ্যাং যে দোলায়!
ওরে বাবা দেখছি একি !
ওটা আকাশে ভাসছেটা কি?
একটু আগেই ছিল পোড়ো বাড়ি
সেথায় নাকি ঘোরে একটি নারী
সাদা শাড়ি লাল পার
সামনে পেলেই মটকায় ঘাড়!
সামনে আবার পচা পুকুর
ওথায় থাকেনা একটাও কুকুর
যেতে হবে ওদিক দিয়ে
কেন যে এলাম আজকে ফিরে
বলেছিলো বৌ থেকে যাও আজ
বৃষ্টি পড়ে আবার সাথে যে বাজ
উফফ কেন যে ফিরলুম করে খাটনি
এবার সামনে যে প্রেত পেছনে পেত্নী
ধুর ধুর! যা হবে গো দেখা যাবে
এগোই দেখি.... কি আর হবে?
হয়তো যাবো ওদের পেটে
খাবে আমায় ভাতে মেখে
রাম রাম রাম বাঁচাও ঠাকুর
নামটি নিয়ে দিলাম যে দৌড়
কই? কেইতো এলোনা ধরতে আমায়
টান দিলোনা আমার জামায়
পিছন ফিরে আবার দেখি
ঝুলছে কি ওগুলো? ব্যাপারটা কি?
হায় রে পাগল ভীতুর ধারী
এযে বাদুড় ঝোলে সারি সারি
ঝুলতে দেখে বাদুড় ডালে
আমি ভাবি ফাঁসলুম ভুতের জালে
আজ বুঝলুম কি এই ভয়
চাপলে সেটি কত ভুল হয়
তার চেয়ে চলি সাহস করে
কাটবে সব ভুল ধীরে ধীরে
ঐযে দূরে দাঁড়িয়ে মানুষ
নিশ্চই অন্যকিছু, কিংবা ফানুস
হেসে আমি যাই এগিয়ে
সেই ব্যাটাও চলে লাফিয়ে
ব্যাটা কি তবে চোর নাকি?
হাসছে দেখো গলা করে নাঁকি
তবেরে ব্যাটা! দেখাস আমাকে ভয়!
এইবারে দেখ তোর যে কি হয়
হাঁটা ছেড়ে দিলাম যে দৌড়
দেবো ঘুসি আছে হাতে যত জোর
এইটা ভেবে যেই ধরেছি ঘাড়
কি ঠান্ডা গো জমে যায় হাড়!
ওমা এযে একটা সাহেব
আর অমনি ব্যাটা হটাৎ গায়েব
প্রচন্ড ভয় আমি ধপাস
লম্বা হয়ে এপাশ ওপাশ
বড়ো শিক্ষা আজকে যে পাই
বেশি সাহসও ভালো নয় ভাই
(সমাপ্ত)
![[Image: IMG-20250821-034916-217.jpg]](https://i.postimg.cc/zXhKcPrJ/IMG-20250821-034916-217.jpg)
10-10-2021, 01:06 PM
(10-10-2021, 12:14 PM)Bumba_1 Wrote:আর যেখানেই যাও না রে ভাই সপ্তসাগর পাররাতের বেলায় গাছের তলায় যেও না খবরদার
খুব খুব খুব সুন্দর হয়েছে![]()
![]()
ঠিক বলেছো বুম্বা দাদা তুমি একদম
গাছের তলায় রাত্রিবেলায় খাড়া হয় গায়ের লোম!
(10-10-2021, 12:34 PM)Bichitravirya Wrote: কালকে বুম্বাদার ছড়া আর আজকে আপনার কবিতা পড়ে নিজেকে বনমানুষ মনে হচ্ছে.....
কবিতাটার ব্যাপারে কি বলবো..... ওই বুম্বাদা বলে দিয়েছেন খুব খুব খুব সুন্দর হয়েছে। আমিও একমত। আর যে বার্তাটা দিলেন সেটা খুব ভালো লাগলো.... বেশি সাহস ও ভালো নয়
এই ধরনের পোস্টার বানাতে আপনার কতক্ষণ লাগে?
ধন্যবাদ ❤
আসলে কল্পনায় চিত্রাঙ্কনটাই আসল. একবার structure টা ভেবে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়. তাও সময় তো একটু লাগেই ডিটেলিং গুলো করতে.
10-10-2021, 05:43 PM
11-10-2021, 10:35 PM
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
![[Image: mahalaya5.jpg]](https://i.ibb.co/FY00k87/mahalaya5.jpg)
![[Image: IMG-20211006-WA0004.jpg]](https://i.ibb.co/LZb7BTL/IMG-20211006-WA0004.jpg)

![[Image: 20211010-002057.jpg]](https://i.ibb.co/0Q7sxM0/20211010-002057.jpg)