Thread Rating:
  • 52 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে

Showing only the posts of Baban: 292 of 648 posts. Show all posts
#61
Wink 

(12-09-2021, 04:36 PM)a-man Wrote:  কেমন লাগলো? মুগ্ধ হয়ে পড়লাম বাবান দা। সুন্দর পবিত্র মিষ্টি একটা গল্প। আসলে প্লট তৈরিতে আপনি অসাধারণ, পাঠকের মনে একটা প্রশ্ন রেখেই দিলেন যে ভূমি আসলে কে? পাঠকেরা নিজের নিজের মত করে সাজিয়ে নেবে ভূমি কে অথবা কি !

অনেক ধন্যবাদ a-man দাদা
আমার অন্য ছোট গল্পের পাশাপাশি এটাও আপনার মন জয় করতে পেরেছে দেখে ভালো লাগলো.

হ্যা ঠিকই ধরেছেন. আমি ওই প্রশ্ন রেখেই দিলাম আপনাদের মনে.পাঠক নিজের মতো ভেবে নিক কে ভূমি? কোনো দেবী? নাকি.........!!

(12-09-2021, 04:46 PM)Bichitravirya Wrote:  প্রথম পড়ছিলাম মাথা দিয়ে। যখন ওই লাইনটা পড়লাম --- নইলে আজকের দিনে ওইরকম কাউকে দেখলে। এই লাইনটা পড়ার পর ভাবলাম হবে হয়তো কোন dark story.

কিছুক্ষণ পর গাছেদের বকা পড়তেই মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটা।

তারপর গল্প একটু এগিয়ে যেতেই মাথার সুইচ বন্ধ হয়ে গেল আপনাআপনি। আর তার সাথেই খুলে গেল মনের জানালা। গল্প যতো এগিয়েছে ঠান্ডা শীতল বাতাস সেই জানালা দিয়ে ঢুকে মনটাকে শান্ত করেছে। গল্প নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছা আর নেই  Heart

❤❤❤

আমি তো কালকেই বলেছিলাম একটা ছোটদের গল্প. হ্যা ওই অংশ টুকু আজকের দিনের বাস্তবের হালকা আভাস দিতেই রাখা. বাকি পুরোটাই এক বাচ্চার মানুসিকতা অনুযায়ী লেখা.

সবসময় সব গল্প ওই মগজ দিয়ে পড়ার জন্য হয়না.... তার জন্য আমার অন্য গল্প আছে.... কিছু গল্প আমি লিখি মন থেকে আর আমি চাই পাঠকও পড়ুক মন থেকেই. ❤

আমার গপ্পোটা যে তোমার মনে জানালা দিয়ে যে  শীতল বাতাস প্রবেশ করাতে পেরেছে এটাই তো আমার সাফল্য.


(12-09-2021, 04:53 PM)ddey333 Wrote:  অপূর্ব  লাগলো ...

গল্পের মধ্যে দিয়ে যে বার্তা টি দেওয়া হয়েছে সেটা হয়তো অনেকে ঠিকমতো বুঝে উঠতে পারবে না !!

clp);

অনেক ধন্যবাদ. বুঝতে পারছি তুমি মূল বার্তাটা বুঝতে পেরেছো ❤
আর বাকিরা যে যেরকম আর যাই বুঝুন... সকলের মুখে একটা হাসি ফুটলেই আমার এই লেখা সফল.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

❤❤❤❤❤❤❤❤
Like Reply
#63

(12-09-2021, 05:08 PM)Bumba_1 Wrote:  
ভূমির গঠন করিনি আমরা 
অজানা ভূমির রাজ,
ভূকম্পনের সন্ত্রাস এলে
 মাথার উপর বাজ।

কতটুকু এই পৃথিবীর ভূমি
তাই নিয়ে মারামারি,
সমর চালিয়ে মারছে মানুষ
চাই ভূমি ভুরি ভুরি।

ফল-ফুল এই ভূমিতেই হয়
ভূমিতেই ভরা শস্য,
ভূমি ভেজা, ভূমি শুকনো বাগান
ভূমি তো এক রহস্য।

ভূমি আদরের, ভূমি ভালোবাসা
এইতো আমার ধারণা,
ভূমির স্পর্শে প্রতিদিন পাই
নব নব যত প্রেরণা।।

ব্যাস..... আমার এই গল্প সফল ❤
তুমি যেভাবে ভূমি কে বুঝিয়ে দিলে... আমার গল্পের ভূমি হয়তো সেই ভূমি. সেই রহস্য কারোর কাছে লোভ, কারোর কাছে চাহিদা কারোর কাছে হিংসে আবার কারো কাছে পেট ভরানোর একমাত্র উপায়. কিন্তু আমার গল্পের ভূমি এক ছোট ছেলের প্রিয় বন্ধু. যে জানেনা ভূমি কে? জানতেও চায়না.... সে জানে এক বাচ্চা মেয়েকে.. যে তার বন্ধু...... নাম তার ভূমি


তুমি ও সকল পাঠক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ❤  Namaskar
Like Reply
#64

(13-09-2021, 09:59 AM)Ankit Roy Wrote:  গল্পটা নিঃসন্দেহে প্রশংসনীয় আর নামকরণের সার্থকতাও বিদ্যমান।একজন দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতার জীবন নিছক কামের তাড়নায় কিভাবে এলোমেলো হয়ে গেলো সেটারই বর্ণনা দিয়েছেন।কিন্তু দুটো খটকা লাগলো দাদা,জন্মদিনের আগের রাত্রে কাকলীর ফোনটা আসার পরেই গল্পের প্রেক্ষাপটে যেন পরিবর্তনটা হঠাৎ করেই চলে এলো!আর জীবনে সুপ্রতিষ্ঠিত একজন ব্যাক্তি নেহাত পরকীয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করবে এবং সেটার কোনো ইনভেস্টিগেশন হবে না,এটা একেবারেই ভিত্তিহীন মনে হলো।

প্রথমত ধন্যবাদ ❤
দ্বিতীয়ত বলবো আপনি আপনার প্রশ্নের জায়গায় ঠিক. কিন্তু উত্তরে বলবো - আমি যদি এটাকে বড়ো আকারের গল্পে লিখতাম তাহলে সব প্রশ্নের উত্তর পেতেন, সব খটকা দূর হতো. কিন্তু এটি একটি ছোট গল্প. মূল বিষয়টা তুলে ধরতেই এটি লেখা তাই সেই দিক থেকে দেখলে এটা যথার্থ. বাকি গল্প গুলো পড়েও নিজের মতামত জানালে ভালো লাগবে.

(13-09-2021, 10:29 AM)Sanjay Sen Wrote:  ভূমি আসলে কে বা কি তার সম্বন্ধে একটা প্রচ্ছন্ন ধারণা বুম্বার করা মন্তব্য থেকে অবশ্যই পাওয়া যায়। তবে সেই দিকে আলোকপাত না করেই বলছি অয়ন আর ভূমির কাহিনী অনবদ্য।  clp);

ধন্যবাদ.. আর হ্যা একদমই তাই দাদা ❤
ভূমি কে? কি? না জেনে এইটুকুই আমরা জানি যে সে আর অয়ন খুব ভালো বন্ধু. এটাই তো আসল. ❤
Like Reply
#65

(13-09-2021, 05:24 PM)Bichitravirya Wrote:  তখন কাটাছেঁড়া করার ইচ্ছা ছিল না তাই করিনি। এখন করছি.....
গল্পের যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ভূমির মুখ দিয়ে বলা শিক্ষনীয় কথাগুলো। ভূমি যদি ওই দশ এগারো বছরের বাচ্চা হতো তাহলে কিন্তু ব্যাপারটা বড্ড বেমানান লাগতো। কিন্তু ভূমি এখানে একাধারে যেমন বাচ্চা তমনি ধরিত্রীমাতা...

আর একটা জিনিস.... কৃষ্ণ যেমন তার সখাদের কাছে বন্ধু হিসাবে থাকতে চেয়েছে... কোন ভগবান নয় সে সুদামা মাধব যদুর কাছে। তেমনি ভূমি এখানে ধরিত্রীমাতা হয়েও সে ওই অয়ন না কি নাম তার বন্ধু হতে চেয়েছে। খুব ভালো লাগলো বিষয়টা।

কৃষ্ণকে একবার নারদ মুনি বলেছিল মায়ের কোলে যা আরাম যা শান্তি তার তুলনা হয় না। ভগবান ও তাই বারবার অবতার নিয়ে শিশু রূপে ফিরে আসে সেই মায়ের কোলে.... ব্যাপারটা যেন ঠিক তাই ভূমিও শেষে বাচ্চা রূপেই ফিরে এসেছে 

❤❤❤

অসাধারণ একটা রেপ্লায় আমার এই গল্পের ❤ গল্পের ফিডব্যাক এরকম পেলে মন আনন্দে ভোরে ওঠে.

এই কমেন্টের উত্তর তোমার আড্ডাতেই দিয়েছি... এখানে শুধু বলবো - kya baat.. Kya baat!! ❤❤
Like Reply
#66

❤❤❤❤❤❤❤
Like Reply
#67

নতুন গল্প আগের পৃষ্ঠায় আছে. যারা ইরোটিকের বাইরে অন্য কিছু পড়তে ভালোবাসেন, পছন্দ করেন. তারা পড়ে দেখুন. আশা করি ভালোলাগবে ❤

ভূমি 


[Image: 20210903-181756.jpg]
Like Reply
#68

(15-09-2021, 12:22 AM)Avishek Wrote:  আবারো একটা অসাধারণ ছোটদের গল্প পেলাম আপনার ওই অচেনা অতিথি আর বন্ধুর পরে. যদিও ছোটদের বললেও গল্পের ভেতরের বার্তা আমাদের সকলের জন্য. এই গল্পেও ভূমির মাধ্যমে আপনি বন্ধুত্ব ও ভালোবাসাকে ফুটিয়ে তুললেন. বিশ্বাস ভক্তি ছাড়াও বন্ধুত্বের শক্তি কতটা সেটা দেখালেন.  একটা প্রপার গল্প পেলাম অনেকদিন পর.  বিশেষ করে শেষের অংশ টুকু দারুণ . 

আমি আগেও বলেছিলাম সবার পক্ষে সবরকম লেখা সম্ভব হয়ে ওঠেনা. কিন্তু আপনি যেমন চরম উত্তেজক কামুক গল্প লিখতে পারেন, তেমনি একেবারে বিপরীত রোমান্টিক ও ছোটদের গল্পও সমান দক্ষতায় লেখেন.  এখানে অনেকে শুধুই উত্তেজক গল্প পড়তে আসে, আবার অন্য স্বাদেরও.  দুধরণের পাঠকই আপনার আছে.  আপনি অর্জন করেছেন তাদের বিশ্বাস ও আকর্ষণ.  

এইভাবেই লিখতে থাকুন.

আবারো অনেক ধন্যবাদ আপনাকে ❤
আমার দুধরণের লেখার ক্ষেত্রে ওই যে আগে বলেছিলাম যৌন উত্তেজক গল্প লেখার সময় নিজেকেও ওই পরিস্থিতির মাঝে নিয়ে আসতে হয়... মানে কি বলতে চাইছি বুঝতেই পারছেন. ওই মুহূর্তে অবাক কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি ও চাহিদা পাল্টে গিয়ে অন্য ধারণার সৃষ্টি হয়. তা সে আমার মাধ্যমে গল্পের চরিত্র ঠিক করুক বা ভুল.

আর এই বিপরীতধর্মী লেখার ক্ষেত্রেও তাই. তবে এখানে যৌনতার ছায়াও আসতে দিইনা, দেবোনা. এখানে মনের কথাগুলোই গল্পর মাধ্যমে ফুটিয়ে তুলি. তা সে সুখের হোক কিংবা দুঃখের, বড়োদের হোক বা ছোটদের. ভূমিও বড়োদেরই গল্প... ছোটদের চাদরে মোড়ানো শুধু.  :)
Like Reply
#69

অজস্র ভুলের মাঝেও যেন চলতে থাকে জীবন
তারই সাথে জড়িয়ে থাকে সুখ দুঃখ স্মৃতিচারণ
জীবন হাসায়, কাঁদায় জীবন, শেখায় সবচেয়ে বেশি
কে যে আপন, কে যে পর.. কাকেই বা সত্যি ভালোবাসি?
জীবন আরাম, জীবন কর্ম,
এগিয়ে চলাই মোদের ধর্ম
নিজেও হাসো হাসাও তাকেও
যে তোমার পথের সাথী
পাশে যদি কেউ নাই বা থাকুক...নিজেই হও নিজের লাঠি
- বাবান 
[+] 3 users Like Baban's post
Like Reply
#70

(17-09-2021, 08:47 AM)Bholanaath Wrote:  clp); yr):   Durdanto

অনেক ধন্যবাদ ❤
বাকি গল্প গুলোও পড়ে ফেলুন আর কেমন লাগলো জানাবেন
Like Reply
#71

(17-09-2021, 08:12 AM)Bichitravirya Wrote:  আপনার গুরু ভক্ত হয়ে গেলাম। যতদিন যাচ্ছে আপনার কবিতার ছন্দ, লয়, ধীর, তাল, অর্থ , সব আরও সুন্দর হচ্ছে ...
একদম যথার্থ লিখেছেন... Hone your skills

❤❤❤

বাবান 2.0 শুরু হয়েছিল অচেনা অতিথি,বন্ধু গল্পের মাধ্যমে... তাহলে কি এবারে 3.0 ভার্সন তৈরী হলো নাকিরে বাবা  Big Grin

না যদি সিরিয়াসলি বলি - আমি এইধরণের লেখা লিখি কিন্তু মাঝে মাঝে. তা সে কবিতা হোক বা এলোমেলো কিছু কথা. বুম্বাদার গল্পের জন্য যে কবিতা লিখি সেগুলো মজা করে লেখা কিন্তু এইগুলি আমার ব্যাক্তিগত অনুভূতি  বা কখনো অভিজ্ঞতা থেকে বেরোয়.

ধন্যবাদ ❤
Like Reply
#72

অজস্র ভুল ত্রুটি, খামখেয়ালি, বিদ্বেষ, অপমান,  বাঁধা ও নীরবতার মাঝেই কোথাও লুকিয়ে থাকে সেই গুপ্তধন যা সবচেয়ে মূল্যবান.. অথচ তা দিয়ে হয়তো কিছু কেনা যায়না, শুধু অনুভব করা যায় সেই রত্নকে যা বুকের মধ্যেই লুকিয়ে থাকে. তাকে ওতো সহজে খুঁজেও পাওয়া যায়না যতক্ষণ না সেই মানুষটি আপনার সম্মুখে আসে সিন্দুকের চাবি হয়ে.  সেই মানুষটির উপস্থিতিতেই অনুভব করা যায় সেই গুপ্তধনকে যাকে সবাই বলে ভালোবাসা.
- বাবান

Like Reply
#73

ভোকাট্টা


ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটাকে দেখছি. লাটাই হাতে দাঁড়িয়ে. পাশেই তার থেকে বড়ো আরেকটি ছেলে. দেখেই বোঝা যাচ্ছে সে ভোকাট্টার অপেক্ষায়.

দাদা.. আসছে আসছে....

দাদাটি বললো - আসতে দে না...... দেখ কি করি.

আমিও ওদের পাশে এসে দাঁড়ালাম. আকাশের দিকে তাকালাম. ঐযে লাল ঘুড়িটার খুব কাছে এগিয়ে আসছে সাদা ঘুরিটা. মনে হলো কে যেন ডাকলো আমায় কিন্তু আমি এখন একটা দারুন পরিণতির অপেক্ষায়.

দাদা টান টান....

দাঁড়া..... আরেকটু.....

আমি তাকিয়ে.... ঐযে খুব কাছে সাদা ঘুরিটা. কি হবে এবার? অবশ্য আমি জানি কি হবে.  সেটাই তো ভবিতব্য.

উফফফফ আবার কে ডাকছে রে বাবা. ঘুরে তাকালাম. নন্দিনী দাঁড়িয়ে. কোলে আমাদের ভবিষ্যতে নিয়ে দাঁড়িয়ে. ও বললো - চলো.... শেষবারের জন্য দেখবে না...?

আমি আবারো আমার পাশে তাকালাম. এখনো দাঁড়িয়ে ওই দুজন. দাদা আর ভাই.  কিন্তু ওদের আর আমার মাঝে একটা দাগ টানা. এই দাগ পেরিয়ে ওদের কাছে যাওয়া আজ আর সম্ভব নয়. সময় দিয়ে টানা সেই দাগ. দাদাটা আনন্দে ভাইকে জড়িয়ে বলে উঠলো - ভোকাট্টা...

আমি হালকা হেসে নেমে আসতে লাগলাম. চোখে জল. 

- বাবান 
[+] 4 users Like Baban's post
Like Reply
#74

(22-09-2021, 03:32 PM)Bichitravirya Wrote:  অসম্ভব.... আপনি ওই যে বললেন না.... সবকিছুর শেষ আছে। আমি এখন দেখছি এটার শেষ নেই.....

অতীতের একটা ছোট্ট একটা স্মৃতি.... খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন ফেলে আসা দিনগুলো....শেষবারের জন্য দেখবে না... মানে হলো দুই ভাইয়ের একজন মারা গেছে......

স্মৃতির কাজ কেবল দুঃখ দেওয়া (আগেও বলেছিলাম)

❤❤❤

ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন যেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়


 - শতরূপা - গায়িকা - লতা মঙ্গেস্কর জি 

(22-09-2021, 03:35 PM)ddey333 Wrote:  দারুন !!!! clp); clp);

ধন্যবাদ Ddey দাদা ❤
Like Reply
#75

(23-09-2021, 11:59 AM)Sanjay Sen Wrote:  নতুন কোনো খবর নেই, বেঁচে আছে এটুকু জানি ।

আশা করি তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যান আমাদের বুম্বা বাবু ❤

(23-09-2021, 08:29 AM)Bichitravirya Wrote:  কালকে রেপুর কোটা শেষ হয়ে গেছিল বলে দিতে পারি নি... এখন দিয়ে দিলাম....

❤❤❤

(23-09-2021, 08:41 AM)Sanjay Sen Wrote:  
হাল্কা হাসি .. চোখের জল .. excellent  clp);

ধন্যবাদ আপনাকে ❤
Like Reply
#76

অগ্রগতি


প্রচন্ড হাঁপাচ্ছে রাজকুমার অন্তত. ভয়ানক কিছুর সাক্ষী হয়েছে সে একটু আগেই. পাশে তাকিয়ে দেখলো সেনাপতি রাঘবেন্দ্র মৃতদেহের বুক থেকে রক্তমাখা তরোয়াল বার করে নিয়ে সেটা উচিয়ে জয়ের হাসি হাসছে. নিচে নিথর এক দেহ পড়ে. শুধু সেনাপতির পায়ের কাছে কেন? তার নিজ পদতলেও তো নিস্প্রান এক দেহ. তার পেটেও রাজকুমারের তীক্ষ্ণ রাজকীয় তরোয়াল প্রবেশ করে কেড়ে নিয়েছে প্রাণ. ইহা করতে বাধ্য হয়েছে অনন্ত. নইলে আজ সেই পড়ে থাকতো ওই প্রাণহীন দেহের পদতলে.

আচমলা আক্রমণে প্রথমে ভয় পেয়ে গেলেও পরোমুহূর্তে নিজ প্রয়োজনে ও রক্তের গুনে আপনা হতেই হাতে উঠে এসেছিলো তরোয়াল আর তারপর ছিন্ন ভিন্ন হয়েছে বহু শত্রুর অঙ্গ প্রত্যঙ্গ. আর এখন জয় তার পক্ষে. কিন্তু অন্ততর মুখে হাসি নেই যে. নিজ হাতের দিকে তাকিয়ে দেখলো সে. শত্রুর আক্রমণের সাক্ষী তার হাতও. সামান্যই তবু মৃত্যুকে খুব সামনে থেকে আজ দেখেছে অন্তত আর তারই প্রমান ওই হাতের রক্ত. টপ টপ করে রক্ত পড়ছে.

এবারে সে বিপরীত হাতে তাকালো. তরোয়ালেও সেই একই রং লেগে আছে. তা থেকেও টপ টপ করে ঝরে পড়ছে সেই তরল. অন্তত চারিদিকে চাইলো. কেউ আপন কেউ শত্রু কিন্তু সমস্ত নিথর দেহ থেকেই নির্গত একই তরল ও বর্ণও এক. রাজকুমার তাকালো সেনাপতির দিকে. রাঘবেন্দ্র বুঝলো ভবিষ্যতের মহারাজের মনের অবস্থা. সে এগিয়ে এসে বললো - আমি জানি কুমার.... আপনি কি ভাবছেন. কিন্তু ইহাই মানুষ্য জাতির কমজুরি ও সত্য. লোভ লালসা আজ সবার উর্ধে আর জয় কেবল তার উপরের চাদর মাত্র. এর থেকে বঞ্চিত কেউ নয়. কিন্তু কুমার...... এনারা সবাই ভুলিয়া গিয়েছে সবার ভেতরের বিয়ে চলা তরল এক. অবশ্য তাতে কারোর কিছুই আসে যায়না কুমার. আমরা যা করেছি... মানুষ হিসেবে ইহাই আমাদের ধর্ম. অগ্রগতি একমাত্র লক্ষ মোদের. পথে আসবে বহু বাঁধা ও শত্রু কিন্তু এগিয়ে যেতেই হবে. তার ফলাফল মোদের অনুকূল হোক বা প্রতিকূল. জীবন ও মরণের মধ্যন্তরে ইহাই মোদের ক্রিয়া. প্রয়োজনে মোদের উচিতের সহিত অনুচিত পথেও এগোতে হইবে... কিন্তু সেই অনুচিতের ফলাফল যদি মোদের প্রজাদের পক্ষে হয় তো তাহাই হোক আমাদের লক্ষ্য.

অনন্ত একবার ভেবেছিলো হাতে ধরে থাকা তরোয়াল ফেলে নিজেকে সকলের থেকে লুকিয়ে কাঁদবে. কিন্তু এবার সে আরও শক্ত করে সেটি ধরে উচিয়ে ধরে নিজ সৈন্য দলের উদ্দেশে বলে  উঠলো  - এগিয়ে চলো.
- বাবান 
[+] 3 users Like Baban's post
Like Reply
#77

(23-09-2021, 05:15 PM)Bichitravirya Wrote:  কয়েকদিন ধরেই দেখছি আপনি এই রসের কথা বলছেন, অনু গল্প লিখছেন। কি ব্যাপার বলুন তো

❤❤❤

নবরসের মধ্যে অদ্ভুত রসে আসক্ত হইয়া পড়িয়েছি  Big Grin
Like Reply
#78

(23-09-2021, 07:05 PM)Bichitravirya Wrote:  কাল থেকে দুবার অবতার বদলেছেন.... নবরস টা করুন রস বলেই চিন্তার....
রেপুর কোটা শেষ বলে দিতে পারছিনা

এই সাইটের নাম সার্থক করছি. Big Grin
নবরস টা অদ্ভুত রস.
যাতা ভুলভাল লেখা মাথায় উৎপন্ন করছে Tongue
Like Reply
#79

সেই সকাল- বাবান 

হটাৎ দেখি সেদিন সকালটা যে আলোয় আলোয় ভরা
নেই কোনো যে কালোর স্পর্শ, নেই কালোর ভক্ত যারা
নেই কোনো যে দুঃখ ওগো নেই কোনো ভুল ভ্রান্তি
শুধুই আলো চারিদিকে শুধুই যে গো শান্তি
কোথায় আমি? কোথায় ইহা? কোন জগতে আমি?
হটাৎ দেখি নীল এক বালক এসে বলে আমি জানি
আমি সুধাই ওগো বালক তুমিই বলো নাহয়
জানোই যদি বলেই ফেলো তুমিই আমার সহায়
বালক বলে আছো তুমি আমার ঘরে ইহা এখন তোমার
নেই যে কালো নেই যে গরল শুধুই যে সুখ এবার
আমি সুধাই ওহে বালক কেগো তুমি লাগছে খুবই চেনা
বালক হাসে... বলে বন্ধু.... তোমার আছে গো তা জানা
কেউ গো বলে মাখন চোর কেউ বা দুস্টু গোপাল 
কেউ বা বলে গোবিন্দ, হরি, কেউ বা নন্দলাল
আমি হাসি... জড়িয়ে বলি চিনতে পারছি অল্প 
এখন থেকে তুমি বন্ধু আমার, খেলবো করবো গল্প

                                              -বাবান 
[+] 3 users Like Baban's post
Like Reply
#80

(24-09-2021, 04:09 PM)Bichitravirya Wrote:  বুঝতে আমি পারছি.... বেশ ভালোই বুঝতে পারছি.....  Big Grin Big Grin Big Grin

এই কবিতাটা আগের সব কবিতাকে ছাপিয়ে গেছে.... ছন্দ, তাল, অর্থ সবকিছু ফাটাফাটি।

❤❤❤


ধন্যবাদ... কবিতাটা ভালো লাগলো তাহলে. হটাৎ এলো মাথায়, তাই লিখে দিলুম ডিজিটাল খাতায় Big Grin

কিন্তু এই সেরেছে! কি বুঝলে... মানে ভালোই বুঝলে? আরে ভাই বলনা ক্যা চাহতে হো? :shy:
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)