Thread Rating:
  • 52 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে

Showing only the posts of Baban: 292 of 648 posts. Show all posts

(11-10-2021, 10:59 PM)dimpuch Wrote:  আপনার ছোড়ার জন্য এই  থ্রেড এ আসা।  এইবার ছড়া না লিখে কবিতা শুরু করুন না?  দেখুন না কি হয়

আপনাকে আমার থ্রেডে পেয়েছি সত্যিই ভালো লাগছে. আমার ওই ছড়াটা যখন পড়লেন তাহলে নতুন ছড়া - সাহস টাও পড়ে ফেলুন. কেমন লাগলো জানাবেন. :) আর এটা লাইন আসলে আমার ছোট গল্পের থ্রেড. সেগুলোও পারলে পড়ে দেখতে পারেন ❤
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(12-10-2021, 09:28 AM)ddey333 Wrote:  ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে

তার ওপর ঢলঢলে ফতুয়া পরে সবাই কে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে
বাবা বলে ।
 
এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে
মা বলে।
 
বন্ধুর জন্মদিনে পাওয়া চকোলেট টাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় 
ভায়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে।
 
কাঠি আইস্ক্রিম টা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে
 ভাই বলে।
 
ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে 
ঠাকুমা বলে।
 
ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আড়চোখে দেখা টাকে ভালোলাগা বলে।
 
টরন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবু কে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে।
 
 শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গাঠাকুর টিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য  জামাকাপড় কেনাটাকে  
 মানবিকতা বলে ।
 
সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশির্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে।
 
বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে এ কদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাতে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে
বাপের বাড়ি বলে।
 
আর এই চিত্রকল্প গুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এককথায় দুর্গাপুজো বলে ।।।
 
 ~সংগৃহীত~

Namaskar

আর এই লেখাকে অসাধারণ লেখা বলে ❤ শুভ মহাসপ্তমী ❤
Like Reply

[Image: 20211010-002057.jpg]


এই শুভ সময় এইটা হওয়ায় আরও ভালো লাগছে......
ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ❤❤
[+] 3 users Like Baban's post
Like Reply

(12-10-2021, 10:41 AM)Bichitravirya Wrote:  অসাধ্য সাধন করেছেন আপনি  

Congo বাবান দা। যেটা কেউ করতে পারে নি সেটা আপনি করে দেখিয়েছেন  

অনেক অনেক ধন্যবাদ ❤❤
তোমাদের সকলের ভালোবাসা ও বিশ্বাস ও সাপোর্ট এর জোর ❤

(12-10-2021, 01:00 PM)ddey333 Wrote:  clp); yr): banana congrats

ধন্যবাদ ddey দাদা ❤
Like Reply

(12-10-2021, 01:24 PM)Bichitravirya Wrote:  দুঃখের কথা আর কি বলি বাবান দা! কালকে এতো হাটা হেটেছি যে আজকে আর খাট থেকে নামতে ইচ্ছা হচ্ছে না  bananaSad bananaSad bananaSad

❤❤❤

[Image: 20211012-133447.jpg]

ঠাকুর দেখতে যাবার সময় আমরা সবাই এক একজন যোদ্ধা আর ফেরার সময় ঠিক এইটা  Big Grin
Like Reply

(12-10-2021, 01:48 PM)ddey333 Wrote:  আমারও থ্রেডের সংখ্যা ২৫০ পেরিয়ে গেলো আজ !!!!

Tongue Big Grin banana horseride

গ্রান্ড স্যালুট দাদাকে... ওরে বাবারে!! ২৫০ টা থ্রেড উফফফফ  clp);
Like Reply

(12-10-2021, 02:42 PM)Jupiter10 Wrote:  বাবান দা সাথে দে বাবুকেও আমার হার্দিক অভিনন্দন Heart Heart । বাবান দার ১৫০০ রেপুটেশন অর্জন এবং দে বাবুর ২৫০ থ্রেডের অবদানের জন্য।  clp); clp);

আপনাদের এই প্রচেষ্টা গসিপকে তার পুরনো গরিমা ফিরে পেতে সহায়তা করবে।


II শুভ মহা সপ্তমী II

অনেক ধন্যবাদ জুপিটার দা ❤
এই সাফল্যে আপনাকেও পাশে পেয়ে খুব ভাল লাগছে  :)

আপনার পাঠক হয়তো আমি নই.. কিন্তু আপনার লেখনী জাদুতে এইভাবেই সকলকে মুগ্ধ করে রাখুন এটাই আশা...❤

পুজো ভালো কাটুক আপনার ও সকলের 
[+] 1 user Likes Baban's post
Like Reply

(12-10-2021, 03:30 PM)Bichitravirya Wrote:  আমার মনে হচ্ছে আমি এই প্রথম আপনাকে অন্য কারোর থ্রেডে দেখলাম  Angel Angel

❤❤❤

অন্যের কথা জানিনা... কিন্তু জুপিটার দা আমার থ্রেডে আসেন... ❤❤

(12-10-2021, 03:19 PM)Bumba_1 Wrote:  
আরো পথ এগিয়ে চলো সেটাই চায় মন
১৫০০ রেপুর প্রাপ্তিতে জানাই অভিনন্দন

তোমার অভিনন্দনে হলাম আমি খুশি
সব চিন্তা ভুলে সবার মুখে ফুটুক হাসি 
[+] 1 user Likes Baban's post
Like Reply

(12-10-2021, 05:23 PM)Jupiter10 Wrote:  ওই যে বলেছিলাম প্রেম পিপাসু পথিক আমি। যেখানে প্রেম পাই সেখানেই যাই। Tongue

ওহে প্রেম পিপাসু পথিক...... আমার ভূমি গল্পটি পড়িয়া দেখিবেন সময় করিয়া. এই পবিত্র সময় এইরকম একটা গল্প আশা করি ভালো লাগবে আপনার. পৃষ্ঠা নম্বর ৬ তে আছে. ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply

(12-10-2021, 05:08 PM)dimpuch Wrote:  
পড়েছি। ভালো লেগেছে। সব সময় যে কমেন্ট করি তা নয়, কিন্তু incest  ছাড়া সব পড়ি। ওইটি  পড়িনা তার কারন যে কটা  জীবনে পড়েছি  সব 'প্রেম হিন'। আর প্রেমহিন জীবন সাদা। কবিতা আমার খুব প্রিয়। একটি কবিতা, বহুলপ্রচলিত ,  শেষ দুটি লাইন আমার মাথা ঘুরিয়ে দিয়েছিলো। বোধ হয় শুভ দাশগুপ্তর লেখা  একটি বেশ্যা মেয়েকে নিয়ে। সারা রাত ময়দান ঘুরে খদ্দের পায়নি। বাড়িতে অভাব হা করে আছে। ক্লান্ত শরীর আর মন নিয়ে ক্ষুদিরামের স্ট্যাচুর তলায় বসে। স্ট্যাচুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা  করছে " আচ্ছা তোমার কি খুব কষ্ট হয়েছিলো? কতটা লেগেছিল?  আমার এই প্রতিদিন চাল আলু পটল  কিনতে যা কষ্ট হয়, তোমার কি তার থেকেও বেশি লেগেছিল?" --- হয়ত কথাগুলো ঠিক লিখতে পারলাম না স্মৃতি থেকে, তবে  মুল ভাব ঠিক আছে। 
সেইজন্য কবিতা আমার প্রিয়। কিন্তু নিজে লিখতে পারিনা

হ্যা ছন্দ মিলিয়ে লেখা লিখতে কি কষ্ট সেটা নিজ অভিজ্ঞতায় আজ বুঝি  Big Grin

আপনার ওই উল্লেখিত শুভ দাসগুপ্তের লিখিত কবিতার মূল বিষয় আপনার মাধ্যমে জেনেই অসাধারণ লাগলো. বেশ্যা... কথাটা বলতে একবারও আমরা ভাবিনা আসল নোংরা মানুষ কারা.. যে নিজের পরিবার চালাতে ওই কাজ করছে? নাকি আমাদের মতো জ্ঞানের কথা বলা আর একান্তে নোংরা চিন্তা উপভোগী মানুষ  Angry.....?
Like Reply

(12-10-2021, 03:17 PM)Jupiter10 Wrote:  আক্ষেপ তো এই খানেই  গসিপের কোনো সেলিব্রিটি লেখক আমার লেখা পড়েন না। bananaSad যাইহোক আপনিও এভাবেই লিখতে থাকুন। আর পাঠকদের মনরঞ্জন করতে থাকুন।  Heart Heart Heart

আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা।

[Image: 20211012-224027.png]

জুপিটার দা আপনার লেখন ক্ষমতার জোর ও আকর্ষণ কতটা তা আপনার পাঠকদের কমেন্ট পড়লেই আন্দাজ করা যায়. তাই এটা ভাববেন না যে আপনার গল্পকে অন্য চোখে দেখি.... মোটেও নয়.... আসলে আমি ওই ইনসেস্ট ব্যাপারটা ঠিক...... যাইহোক.... কিন্তু তার মানে এটা কখনোই এটা নয় যে আমি ওই ধরণের গল্পকে অপমান করি.. মোটেও নয়.... পুরোটাই নির্ভর করে লেখকের লেখন ক্ষমতার ওপর... আর সেই দিক থেকে আপনি সম্পূর্ণ সফল লেখক. কজনের ওতো ভিউয়ার হয় বলতে পারেন? ওসব সেলিব্রিটি নই কেউ আমরা.... আমরা সবাই অন্যকে বিনোদনের খোরাক যোগাই.. তাদের আনন্দ পেতে দেখলে নিজেদের আলাদাই আনন্দ হয়. তা সে উত্তেজক গল্প হোক না যৌনতাহীন গল্প. আপনি আমি আমরা সবাই এইভাবেই বিনোদন দিতে পারলেই হলো ❤

আর হ্যা..... আপনি রোমান্টিক বা নন ইরোটিক বা অ্যাডাল্টও যদি কিছু লিখবেন ভেবে থাকেন জানাবেন.... তখন দেখবেন পড়ি কিনা :)
[+] 1 user Likes Baban's post
Like Reply
Star 

[Image: 20211012-153506.png]

দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী,
অদ্বিতীয়া তুমি অনন্যা
ভবানী মা দুঃখহারিনী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
Namaskar
[+] 2 users Like Baban's post
Like Reply

(13-10-2021, 08:04 PM)Jupiter10 Wrote:  ভুমি গল্পটা পড়লাম। এক কথায় অনবদ্য। অনেকটাই ইমোশোনাল হয়ে গেলাম। সব কিছুই চোখের সামনে ভাসছিল। a-man ভাই একটা কথা বলেছেন। আপনি প্লট তৈরিতে সেরা। সেটা আমারও মনে হয়। প্লট তৈরিতে আপনার ধারে কাছে কেউ নেই। সব গুলোই অনন্য। যতগুলো পড়েছি। সবই ভিন্ন। প্রচুর চিন্তা লাগে এতে। আপনার গল্প পড়তে পড়তে ভাবছিলাম এই ধরনের গল্পের ধারণা কোথা থেকে পান আপনি? জানতে বড্ড ইচ্ছা করে। লেখকের মন কোন এটা উৎস বিন্দু থেকেও অনুপ্রানিত হয়ে বড় উপন্যাস লিখে দিতে পারে। কিন্তু সেই spark টার তো প্রয়োজন হয় তার।
সেটাই জানার ইচ্ছা জাগছে বড়।

গল্পে ভুমির মতো চরিত্র মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভুমির চরিত্র খুব ভালো লাগলো।

গল্পের কিছু লাইন আমার খুব মনে ধরেছে। সেগুলো নীচে উল্লেখ করলাম।

আমি চলেই যাচ্ছিলাম... হটাৎ কি মনে করে আবার ওর কাছে এসে ওর হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে অনেক গুলো টফি দিয়ে বললাম - এগুলো তোমার... তুমি খাও...



এইযে বুদ্ধুরাম..........



পেছন থেকে এটা শুনেই আমার হাসিটা গাল পর্যন্ত ছড়িয়ে পড়লো. ঘুরে তাকালাম. ঐতো.... ঐতো সে এসেছে...... আমার বন্ধু ভূমি..... সেই একই রূপে.... সেই ছোট্টবেলার ভূমি. আমি বড়ো হয়ে গেছি কিন্তু আমার প্রিয় বন্ধুটা সেই আগের মতোই আছে....সেই ছোট্ট মেয়েটি, মুখে তার নিষ্পাপ হাসি.... একহাত বাড়িয়ে.


সেই হাতে রয়েছে আমারই আনা ও সকালে সিঁড়ির ওপরে রেখে আসা একটা .... টফি.

এই লাইন গুলো আমাকে emotional করে দিয়েছে। ছোট্ট গল্প হলেও একটা দুনিয়া তৈরি করতে পেরেছেন আপনি। ধন্যবাদ বাবান দা।

অনেক ধন্যবাদ জুপিটার দা ❤

আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম. আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সফল.... একজন লেখক হিসেবে আপনিও নিশ্চই এই খুশি অনুভব করতে পারেন. আপনি জিজ্ঞাসা করলেন এই নতুন নতুন প্লট এর ধারণা কিকরে পাই? এর উত্তর নিজেই জানিনা আমি........ অ্যাডাল্ট গল্পগুলোর ক্ষেত্রে একটা বেসিক আইডিয়া ভেবেনি আগে, কিন্তু এই ভূমি বা বন্ধু বা এই ধরণের গল্প গুলোর প্লট বা আইডিয়া অজান্তেই চলে আসে মাথায় আর লিখতে বসে পড়ি.
আমাদের লেখকদের মাথাটা বোধহয় একটু অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে  Big Grin

আর শেষে বলবো আপনার মতো পাঠক পেয়ে ধন্য আমি. কারণ আপনাদের মতো পাঠক শুধু উপরে উপরে চোখ বুলিয়ে চলে যায়না... প্রতিটা লাইন অনুভব করে পড়েন.... তাই আবারো ধন্যবাদ ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply

(13-10-2021, 08:55 PM)Jupiter10 Wrote:  
প্লট বা আইডিয়া অজান্তেই চলে আসলে ধরে নিতে হবে তিনি চিন্তার অতল সাগরে ডুবে থাকেন। সেই সাগর থেকে অমূল্য ধারণা তুলে আনেন।


আর শেষে বলবো আপনার মতো পাঠক পেয়ে ধন্য আমি. কারণ আপনাদের মতো পাঠক শুধু উপরে উপরে চোখ বুলিয়ে চলে যায়না... প্রতিটা লাইন অনুভব করে পড়েন.... তাই আবারো ধন্যবাদ ❤

যখন গল্প পড়ি তখন পাঠকের মনোভাব নিয়ে পড়ি। কারন যতই পড়বো। ততই বুঝবো। আর যখন প্রতিটা লাইন উপভোগ্য হয়, তখন আর কিছু বলার থাকেনা। তবে আপনার এই গল্প গুলো কে হৃদয় কে ছুঁইয়ে যাবার মতো।

thanks❤
Like Reply

বড়ো দুজনের হাত ধরে হাঁটা.... মনে পড়ে যায় আজও. ছোট্ট হাত দুটো নিজের হাতে নিয়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, এক রাস্তা থেকে আরেক রাস্তায় নিয়ে চলে যেত তারা. আবার কখনো তো কোলে করে...... আজ ভাবলে কেমন কেমন লাগে. কি অদ্ভুত তাইনা? আজকের সেই শরীর এইটুকু ছিল একদিন..... কোলে কোলে ঘুরে বেড়ানো, শুধুই আদর আর চুমু. রিকশা করে ঘুরতে যাওয়া বাবা বা মায়ের কোলে বসে.... আর আজ.... আজ হয়তো একাই অর্ধেক জায়গা নিয়ে নেবো রিক্সার.... কোলে বসা তো স্মৃতিই আজ. সত্যিই... হামাগুড়ি ছেড়ে একটু একটু হাঁটা আর সেই হাঁটা থেকে দৌড় আর একদিন সেই দৌড় ভুলে জীবনের দৌড়..... এই নিয়ম মেনেই সবাই এগিয়ে চলি. নিয়ম পালনে এতটাই মনোযোগ দিয়ে ফেলি মাঝে মাঝে যে ছোটবেলার অনিয়ম, ভুল, দুস্টুমি এগুলো কোনো এক জায়গায় জমা হয়েই থেকে যায়. আর যদি মনেও পড়ে....... মুচকি হাসা ছাড়া আর কিছুই করার থাকেনা. ❤

#বাবান
[+] 4 users Like Baban's post
Like Reply

(18-10-2021, 02:35 PM)Bichitravirya Wrote:  কাঁদিয়ে দিলেন মশাই  bananaSad

❤❤❤

আচ্ছা বেশ..... তাহলে হাসিয়ে দিচ্ছি....

একবার এক ডাক্তারের কাছে এক বুড়া তার নাতনির বয়সী বৌ নিয়ে এসে বললো - এইযে ডাক্তার... কি বলেছিলে? আমি বাবা হতে পারবোনা? এই দেখো হুহু বাওয়া.... আমার বৌ এক্সপেক্ট করছে..... আমি বাবা হতে চলেছি.. কিসের ডাক্তার তুমি হ্যা?

ডাক্তার মুচকি হেসে বৌটাকে দেখে বললো - শুনুন স্যার একটা গল্প বলি...... একবার এক শিকারি গেলো একাই শিকার করতে বাঘ. জঙ্গলে এদিক ওদিক ও অনেক্ষন খুঁজেও হাতে এলোনা সে. এবার ভাবলো ফিরেই যাবে... কিন্তু তখনি হালুম!!

বুড়ো - তারপরে তারপরে!!

ডাক্তার - যেই না বাঘ বেরিয়েছে... অমনি শিকারি বন্দুক তাক করতে গিয়ে দেখে সে ভুল করে ছাতা নিয়ে চলে এসেছে.....!!

বুড়ো - কি সাংঘাতিক!! তা... তারপরে?

ডাক্তার - কি আর? দরাম করে গুলি ছুড়লো আর বাঘও চিৎপটাং..

বুড়ো চমকে - এ? মানে? ছাতা দিয়ে গুলি বেরোলো? আর বাঘ মরেও গেলো?

ডাক্তার - গেলো তো.... একদম দম তারপরেই ধপাস

বুড়ো - তোমার মাথা গেছে ডাক্তার..... নিশ্চই... নিশ্চই পেছনে আরেকটা শিকারি এসেছিলো... সেই গুলি ছরে পিসন থেকে... আর ওই গুলিতে বাঘ অক্কা পায়... বুঝলে ডাক্তার? কে বানিয়েছে তোমায় ডাক্তার ?

ডাক্তার আবার হেসে বৌটাকে দেখে আবার বুড়োকে বলে - হুমমম... তা ঠিক... খুব বোকা আমি... কি বলেন ম্যাডাম?

সুন্দরী কিছু বলেনা  . শুধু মুচকি হাসে   Big Grin
[+] 3 users Like Baban's post
Like Reply

(18-10-2021, 10:11 PM)Bumba_1 Wrote:  
সেরা সেরা  clp); banana

ধন্যবাদ বুম্বা দা ❤ কেমন আছো এখন? 
Like Reply

(19-10-2021, 11:38 AM)Sanjay Sen Wrote:  
দুটোই লা-জবাব  yr):

ধন্যবাদ ❤
দ্বিতীয়টা আলাদাই জিনিস  Big Grin
Like Reply

(19-10-2021, 01:57 PM)ddey333 Wrote:  ইস্ স্ স্ স্

 
নতুন বৌমাকে সকালবেলা রান্নাঘরে ঢুকতে দেখে শাশুড়ী বললো, " মা, বাসী কাপড়ে রান্নাঘরে ঢুকো না৷"
 
বৌমা - "বাসী হবে কি করে মা?"
 
শাশুড়ী - "এটা কাল রাতে পরেছো না?"
 
বৌমা - "কি যে বলেন না মা। রাতে তো আমি কিছুই পরিনা। আপনার ছেলের বারন।

শাশুড়ি মনে মনে - ছেলে আমার সত্যিই বড়ো হয়ে গেছে  :)
Like Reply

টান - বাবান


কলেজ থেকে ফিরছিলো সন্তু. ভালো নাম শান্তনু. নতুন সাইকেল কিনেছে আজ কয়েকমাস হয়েছে মাত্র. তাই সেটি করে আসা যাওয়া শুরু. রোজকের মতো আজকেও ফিরছিলো সন্তু. বুড়ো আমাগাছ ক্রস করে বাঁ দিকে মোর নিয়ে অজয় কাকুদের বাড়িটা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলো ও. কিন্তু একটু এগোতেই ফোঁস ফোঁস আওয়াজে আর গরররর গরররর আওয়াজে চমকে উঠলো সন্তু. কোথা থেকে আসছে আওয়াজ টা? ধীর গতিতে আর কিছুটা এগোতেই চোখে পড়লো ব্যাপারটা. একটা ঝোপের সামনে একটা চেনা কুকুর কান উঁচু করে দাঁড়িয়ে ওই ঝপগুলোর ফাঁক দিয়ে কি দেখছে আর গরর গরর করছে. আর ঝোপের ভেতর থেকেই তীক্ষ্ণ কণ্ঠে আউউউউউউউউ আর ফোঁস আওয়াজ আসছে. সন্তুর বুঝতে অসুবিধা হলোনা সেটা একটা বেড়াল. তবে মনে হয় বেশি বয়স না. ছোটই হবে.

সন্তু একবার ভাবলো পাস কাটিয়ে চলে যাবে. ঐতো একটু দূরেই বাড়ির গেট. কিন্তু কেন জানি একটা অদ্ভুত দুশ্চিন্তা শুরু হলো ওর. কেন? কার জন্য? ওর বেড়ালটার জন্য? ওটা তো ওর পোষাও নয়... তাহলে?

শেষ পর্যন্ত ও ওর বাড়ির রাস্তা ধরলো. পেছন থেকে তখনো ফোঁস আর গরর আওয়াজ. যত দ্রুত সম্ভব ততো জোরে প্যাডেল করে গেট খুলে সাইকেল ঢুকিয়ে বেল বাজালো সন্তু. মা দরজা খুলতেই ঢুকে দৌড় দিলো রান্না ঘরে.

আরে!! আরে ওদিকে কোথায় যাচ্ছিস? রান্নাঘরে কি চাই তোর?

মায়ের কথার উত্তর দেবার সময় নেই. ফেরার সময় মায়ের হাতে ব্যাগ ধরিয়ে বেরিয়ে গেলো ও. ছেলের আজব কান্ড দেখে আশ্চর্য হলো মা. তিনিও বাইরে গেলেন ছেলের পিছনে. উফফফ সাইকেলটাও স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো প্রয়োজন মনে করেনি. দেয়ালে হেলান দিয়ে রাখা. বাইরে বেরোতেই তিনি শুনলেন ছেলে বলছে - এই... এই আয় আয়.. চু চু আয়.

দূরে দাঁড়িয়ে থাকা কুকুরটা হটাৎ সন্তুর দিকে তাকিয়ে কয়েক পলক দেখে এগিয়ে আসতে লাগলো লেজ নাড়তে নাড়তে. সেটা কাছে আসতেই সন্তু ওদের গেটের সামনে কয়েকটা বিস্কুট ফেলে দিলো আর কুকুরটাও এসে খেতে লাগলো ওগুলো. মা অবাক.... একটা কুকুরকে খেতে দেবার এতো তাড়া ছেলের? কিন্তু ওকি! আবার দৌড়ে সামনে কোথায় যাচ্ছে সন্তুটা?

সন্তু দৌড়ে এলো ওই ঝোপের কাছে. নিচু হলো. ওইতো সাদা হলদে পা দুটো. বেচারা ভয় ওকে দেখেও আউউউউ আউউউ করে ওয়ার্নিং দিচ্ছে. চমৎকার সাহস মানতেই হবে. সন্তু আরও নিচু হলো. ঐতো ফুটফুটে বিল্লু বাবুর মিষ্টি মুখ দেখা যাচ্ছে. আরে ঐযে নতুন পুচকে গুলো হয়েছিল তাদেরই একটা না? তাহলে তো পূর্ব পরিচিত ইনি.

এই পুচকে... আমাকে ভয় পাচ্ছিস কেন রে? আমাকে তো চিনিস. সন্তুর কথায় কিনা কে জানে বাচ্চাটার চোখ মুখের রাগ ভয় কেটে গেলো. মিউ মিউ করে বাইরে বেরিয়ে এলো সে . কিন্তু সতর্ক সে. সন্তুo একবার দেখে নিলো ডানদিকে. এখনো বিস্কুটে মগ্ন কুকুর. অনেকগুলো বিস্কুট দিয়েছে. আজ নির্ঘাত মায়ের বকুনি খেতে হবে. কিন্তু সে হোক. হাত বাড়ালো সন্তু.. এতক্ষন আতঙ্কে থাকা  বাচ্চাটা ভয় পেয়ে পিছিয়ে গেলো. কিন্তু পালালো না. সন্তু হাত বাড়িয়ে ঘাড়ের নরম অংশটা ধরে তুলে নিলো সেটাকে. লেজ গটিয়ে চুপচাপ শান্ত ভাবে ঝুলে রইলো বিল্লু বাবু . সন্তু ওটাকে ওই ভাবেই ধরে উল্টো দিকের পাঁচিলে তুলে দিলো. এখানে অনেকবার এটাকে নিজের ভাইবোনের আর মায়ের সাথে দেখেছে ঘোরাঘুরি করতে. একটা বিস্কুট ছোট ছোট টুকরো করে ওর সামনে দিলো. ছোট্ট মুখ হা করে খেতে লাগলো সে ওই বিস্কুট .

নামিস না কিন্তু তুই. এখানেই থাক..... বুঝলি? হাত বুলিয়ে বললো সন্তু. বিড়াল বাচ্চাটা কি বুঝলো কে জানে. শুধু খেতে খেতে মিষ্টি গলায় উমমমম করে আবার খেতে লাগলো. এবার ফিরে আসতে লাগলো সন্তু. মা বাইরে দাঁড়িয়ে. পুরোটাই দেখেছে সে. মায়ের কাছে এসে মুচকি হেসে মাথা চুলকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললো - মা... ক্ষিদে পেয়েছে.... চলো  খেতে দাও. তারপরে মুখ ফিরিয়ে কুকুরটা কে আদেশের স্বরে বললো - একদম ওদের পেছন লাগবোনা বুঝলি. কুকুরটাও শেষ বিস্কুট খেতে খেতে লেজ নাড়িয়ে দিলো. ছেলের ব্যাগ ধরা মা এবার নিজের মনে হেসে গেট লাগিয়ে ফিরে এলো ঘরে. 

সমাপ্ত 

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 4 users Like Baban's post
Like Reply




Users browsing this thread: