16-11-2021, 10:31 PM
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
Showing only the posts of Baban: 292 of 648 posts. Show all posts
22-11-2021, 07:31 PM
ছবি -বাবান
ঠাম্মি - এই? ওটা কি দেখছো গো? কি ওটা?
দাদু - এটা? একটা ছবি...
ঠাম্মি - ছবি? কার ছবি দেখছো সকাল সকাল?
দাদু - হুমম..মেয়ের..
ঠাম্মি - মেয়ে মানে? কোন মেয়ে? কার মেয়ে?
দাদু - সে এক ভিলেন মার্কা লোকের হিরোইন মেয়ে.. উফফফ কি দেখতে
ঠাম্মি - কি! এই বুড়ো কিসব বলছো এসব?
দাদু - হ্যা গো.... দেখতে যা সুন্দরী না... কি বলবো তোমায়? একেবারে সুইট সিক্সটিন
ঠাম্মি - ছিছি বুড়ো... ছেলের বিয়ে হয়েছে, বাড়িতে বৌমা আছে... কদিন পরে আরেকজন আসবে বাড়িতে.. আর এই লোকটা কচি কচি মেয়েদের ছবি দেখছে ছি!
দাদু - ও তুমি করো ছিছি... আঃহা কি দেখতে একে.... একদিকে এই মেয়ে.. আরেকদিকে তুমি..... ঝগড়ুটে বুড়ি
ঠাম্মি - কি? আমি ঝগড়ুটে বুড়ি! হ্যা তাতো এখন লাগবেই..... বুড়োর যে ভীমরতি হয়েছে... নাতনির বয়সী মেয়ের ছবি দেখছে....
দাদু - ভীমরতি তো লাগবেই এমন মুখ দেখে...
ঠাম্মি - বাবা ঠিকই বলেছিলো এই লোকটার সাথে বিয়ে না করতে... কিন্তু বোকা আমি তখন.....
দাদু - এই.. এই.. এতদিনে একটা ঠিক কথা বললে
ঠাম্মি - কি কথা?
দাদু - ঐযে তুমি বোকা
ঠাম্মি - ওহ.. আমি বোকা আর তুমি খুব চালাক তাইনা?
দাদু - অবশ্যই.. শুধু চালাক না হ্যান্ডসমও... জোয়ান বয়সে কত সুন্দরী আমায় দেখলে পাগল হয়ে যেত জানো?
ঠাম্মি - ওরে আমার উত্তম কুমার এলো রে.... মেয়েরা পাগল হয়ে যেত.... বিশ্রী দেখতে গুন্ডা মার্কা লোক একটা
দাদু - ওহ তাই? তা এই বিশ্রী লোকটার সাথে দেখা করার জন্য তো পাগল হয়ে যেতে... আমার সাথে দেখা হলেই কিভাবে জড়িয়ে...
ঠাম্মি - এই চুপ অসভ্য
দাদু - তা অসভ্য বলো আর যাই বলো.. এমন রূপসীর জন্য সব হতে রাজি... উফফফ ইচ্ছে করছে সুন্দরীর গালে চকাম করে চুমু খাই....
ঠাম্মি - কি!! এতো বড়ো সাহস তোমার বুড়ো!! আমার সামনে ওই ছবির ডাইনি কে কিনা চুমু খাবে? ডাইনি টা কে দেখি একবার... দাও.. দাও ছবিটা
দাদু - আরে আরে আস্তে..... ছিঁড়ে যাবে তো.... ...... এইযে বুড়ি? কি দেখছো ছবিটা অমন করে? বলো ডাইনিটা কেমন দেখতে?
ঠাম্মি - এখনো সামলে রেখেছো ছবিটা.....?
দাদু - তা রাখবোনা? আমার ডার্লিং বলে কথা..... তোমার মতো বুড়ি ঝগড়ুটে নাকি? সুন্দরী নায়িকা... উফফ কাছে পেলে না জড়িয়ে
ঠাম্মি - যাহ.. অসভ্য বুড়ো.....
দেয়ালে টাঙানো ক্যালেন্ডারে বালগোপালের মুখের হাসিটা যেন আরও বৃদ্ধি পেয়েছে.. খিলখিল করে হাসছে নন্দলাল

সমাপ্ত
![[Image: IMG-20250821-034916-217.jpg]](https://i.postimg.cc/zXhKcPrJ/IMG-20250821-034916-217.jpg)
22-11-2021, 10:07 PM
(22-11-2021, 07:45 PM)Bichitravirya Wrote: Lovely.....![]()
মেজদার মনে প্রেম জেগেছে মনে হচ্ছে![]()
![]()
![]()
আর কি বলবো সেটাই ভাবছি![]()
❤❤❤
প্রেম কথাটা ছোট, অক্ষর তার দুটো.... কিন্তু ভয়ানক গড়বড়ের জিনিস
(22-11-2021, 08:12 PM)Bichitravirya Wrote: আপনি প্রথম পৃষ্ঠায় সূচিপত্র বানিয়েছেন :shy: .... কিন্তু লিঙ্ক দেননিSad পাঠক খুঁজে পাবে কিভাবে ?
❤❤❤
যারা আমার গল্প পড়ে তাদের জন্য আলাদা করে লিংক দেবার দরকার নেই.. তারা শুরু থেকেই পড়ছে গপ্পো গুলো... নতুন কেউ এলে ঠিক খুঁজে নেবে...(যদি পড়ার ইচ্ছে থাকে আর যদি সত্যিই কেউ এই সাইটে এসব পড়তে আসে
)
22-11-2021, 10:09 PM
(22-11-2021, 08:54 PM)Jupiter10 Wrote: সুন্দর। আপনার কবিতা আমার রবীন্দ্র সরবরে একটা বৃদ্ধ যুগলের কথা মনে পড়ে গেলো। কীভাবে তাঁরা একে ওপরের হাত ধরে হাঁটছিলেন। বৃদ্ধা বসেছিলেন বৃদ্ধ তাঁর জন্য কফি এনে দিলেন। এই কবিতার মাধ্যমে বোঝা যায় পাকা চুলেও নতুন যৌবন আরম্ভ হয়। বৃদ্ধ বয়সেও প্রেমের জোয়ার নেমে আসে।
অনেক ধন্যবাদ ❤
বয়স একটা সংখ্যা.. হ্যা একটা সময় পরে অনেক কিছুই করার শক্তি থাকেনা.. হয়তো ঠিক মতো হাঁটার ক্ষমতাও আর থাকেনা, কিন্তু পাশে থাকা মানুষটার হাতটার স্পর্শ অনেক ব্যাথা ভুলিয়ে দেয়.. এতটাই ক্ষমতা সেই স্পর্শের ❤
22-11-2021, 10:33 PM
23-11-2021, 11:36 AM
01-12-2021, 07:26 PM
সকলের সুবিধের জন্য আবারো এখানে সূচিপত্র দিলাম
সূচিপত্র-
অচেনা অতিথি-1st page
নতুন করে শুরু- 1st page
দূরত্ব- 1st page
বন্ধু- 1st page
এলোমেলো- 2nd page
আমার একলা আকাশ- 4th page
RESPECT (Hindi)- 5th page
ভূমি- 6th page
কালীপূজার অমাবস্যা রাত - জুপিটার দা লিখিত- page15
তুমি আছো এতো কাছে তাই - page 20
অণু গল্প
ভোকাট্টা- page7
অগ্রগতি -page 8
সেইদিনগুলো- page 10
টান- page 13
ছবি - page 21
কথা হয়েছিল -page 22
ছড়া/কবিতা
সাহস- page 10
আজকের মূলমন্ত্র- page 9
দিনগুলি - page 9
ভু... ভু.. ভুত!! Page - 14
প্রশ্ন- page 8
আলোয় ভুবন ভরা - page 19
তুমি আছো এতো কাছে তাই - page 21
একটি প্রশ্ন - page 13
সেই সকাল - page 8
অনুরোধ - page 23
![[Image: IMG-20250821-034916-217.jpg]](https://i.postimg.cc/zXhKcPrJ/IMG-20250821-034916-217.jpg)
02-12-2021, 12:08 PM
কথা হয়েছিল - বাবান
কি বলবো কিছুই বুঝতে পারছিনা. সামনে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়েই আছি. কি বলবো? কি বলা উচিত? এ কি ঝামেলা রে বাবা! এমনিতে এতো বকবক করি কিন্তু এখন একেবারে শান্ত গুড বয় হয়ে বসে আছি.
কি করি? এ ছেলে যে দেখি কিছুই বলেনা. খালি হা করে তাকিয়ে আছে. হাসি পাচ্ছে কিন্তু হাসতেও পারছিনা. তার সাথে কেমন একটা ভালোও লাগছে. কি সুইট লাগছে ছেলেটাকে... একেবারে গুড বয়. খুব একটা খারাপ মানাবে না আমাদের মনে হয়.... আরে কিছু তো বলো... আমিই শুরু করবো?
আরে ঘোড়ার ডিম.. কিছু দিয়ে কথা শুরু কর বুদ্ধু... মেয়েটা দেখ কিভাবে তাকিয়ে আছে... হয়তো ভাবছে কার পাল্লায় পড়লো রে. এ ছেলে যে বোবা. কিন্তু কি করবো..... যাকে ছবিতে দেখার পর থেকে মাথায় সারাক্ষন ওই মুখটায় ঘুরছে, কাজেও বাড়িতেও একাকিত্ব সময় তো বটেই এমন কি খেতে বসেও ওই হাসিমুখটা ভাসে, মায়ের বকুনি খেতে হয় যার জন্য.. তাকে যদি একদম নিজের এতো সামনে দেখি হয়তো এমন কিছুই হবার কথা. কেউ এতো সুন্দর কিকরে হয়?
আচ্ছা ওকে কি আমি বলবো যে ওকে দেখার পর আমারও ওকে..... নানা থাক.... কি জানি কি ভাববে. ভাববে কি হ্যাংলা মেয়ে রে বাবা. কিন্তু ছেলেটার মধ্যে কি যেন একটা আছে... ওই চোখ দুটো বিশেষ করে. ছবিতে প্রথম বার দেখার পর থেকেই কেমন যেন...... আর আজতো একেবারে সামনে. আমার অবস্থা আমিই জানি.
আপনি খুব সুন্দর... এটা দিয়েই শুরু করবো? নানা..... কেমন যেন লাগবে.... আপনি কি করেন? না ওটাও তো জানি....টিচার..... আরে ধুৎ ছাই কি দিয়ে শুরু করবো রে বাবা? ওই দেখো আমায় দেখে কেমন হাসছে.... উফফফফফ ওই হাসি দেখলেই যে... এইরে বাঁ দিকটা কেমন কেঁপে উঠলো আবার.
বেচারার অবস্থাও আমার মতোই. কিছুই বলতে পারছিনা. সামনে থেকে তো আরও দারুন লাগছে ওকে. ট্রিম করা দাড়িতে উফফফ...... যেভাবে দুটো চুল কপাল ছাড়িয়ে চোখের কাছাকাছি এসে পড়েছে. ছেলেরা লজ্জা পেলে এতো কিউট লাগে?
উফফফ মা এ আমায় কি ঝামেলায় ফেললো.. বাবাও হাসছিলো আমায় দেখে যখন ও আমায় নিয়ে ওদের বারান্দায় নিয়ে আসছিল. বাবাও নিশ্চই নিজের অতীত মনে করে হাসছিলো..... আমাকে আগের থেকে ট্রেনিং দিতে পারলোনা? ইশ.... মাও কেমন দেখো.... ছেলের দিকে ওই দূর থেকে তাকিয়ে হাসছে দেখো... আর বাবাকে কিসব বলছে.
নিজেরা ওখানে বসে আড্ডা দিচ্ছে আর আমাদের এখানে এই অবস্থা. এদিকে.. এদিকে যে চা টা...... হ্যা এটা দিয়েই কথা শুরু করি....'আপনার চা যে ঠান্ডা.......
'আমি রাজি' (এ কি বলে ফেললাম)
আজ্ঞে? (সত্যি!)
না মানে... আমি আসলে (এইরে!! এ কি বেরিয়ে গেলোরে মুখ থেকে!! ওই ওই দেখো.... কেমন মুখ নামিয়ে হাসছে দেখো.... ইশ... বোকা উল্লুক গাধা.... হতচ্ছাড়া মুখ... কি বলে ফেললি রে? মেয়েটা না জানি কি ভাবছে....)
আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে (আমিও)
হুমম..... খুব সুন্দর... মানে চা টা
দুজনেই চেয়ে চুমুক দিলো........ আরেকবার তাকাল একে ওপরের দিকে. লজ্জামাখানো হাসিটা দুজনের মুখেই স্পষ্ট. ওই দূর থেকেও চারজন মানুষ বুঝে ফেললো ওই বারান্দায় উপস্থিত ছোটদের মনের কথা. এবারে তাদের মিষ্টি খাবার পালা... ওসব ডায়বেটিস দূর হ.

04-12-2021, 04:22 PM
04-12-2021, 05:59 PM
(04-12-2021, 05:10 PM)ddey333 Wrote: কয়েকটা বানানের ভুল আছে , ঠিক করে দাও ....
Done... আসলে হটাৎ করে গল্পটা মাথায় এলো আর লিখে ফেললাম. তাই অতটা চেক করা হয়নি.
(04-12-2021, 05:17 PM)Bichitravirya Wrote: সত্যি করে বলুন আপনি আজকে মেয়ে দেখতে গেছিলেন কি না !
আর এটাও বলুন যে বিয়ের তারিখ কবে? বলুন বলুন ।... না বললে ছাড় নেই
❤❤❤
এ ছেলে বলে কি!!
04-12-2021, 06:52 PM
(04-12-2021, 06:33 PM)Bichitravirya Wrote: সে যাই হোক....
আপনার যে গুনটা ( মানে লেখনশৈলী র মধ্যে) সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো ফার্স্ট পার্সন এর ভিউতে লেখা...
সবধরনের গল্প কিংবা ছোট গল্প তো আছেই... সেটা আমার পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ... প্রথম অবশ্যই প্রথম পুরুষের লেখা.... ফাটিয়ে দেন![]()
ফার্স্ট পার্সন এর ভিউতে আপনি যেভাবে লেখেন.... উফফফ... বাড়িয়ে বলছি না একদম ... এরকম আমি টাকা দিয়ে কিনে বই পড়ে তাতে পাইনি
❤❤❤
❤❤❤❤❤❤❤
04-12-2021, 07:17 PM
(04-12-2021, 07:02 PM)Bumba_1 Wrote: অগ্রিম শুভেচ্ছা রইলো for your conjugal life ..
লজ্জায় মেয়ে জড়োসড়ো হয়েটুলে বসে গুটিসুটি,মাখা নিচু করে ভাবে এ জ্বালারকতখনে হবে ছুটি।জিজ্ঞাসা ছিল 'নাম কি তোমার?'উত্তর ছিল 'পারু',কন্ঠের মধু পান করা হলোচোখের দেখার শুরু।
অনেক ধন্যবাদ (আমার গল্পটা পড়ার জন্য
)খুব সুন্দর হয়েছে লেখাটা (ছড়ার কথা বললাম)
07-12-2021, 08:18 PM
(07-12-2021, 06:41 PM)Avishek Wrote: [quote pid='3959837' dateline='1636882181']
Baban
গল্প- তুমি আছো এতো কাছে তাইলেখক- বাবান
অসাধারণ একটা গল্প এটা. একেবারে অন্য গুলোর থেকে আলাদা. সবকটাই তাই.... কিন্তু এটা বেশ ডার্ক আবার ততটাই রোমান্টিক. দুটোরই মিশ্রণ দারুণ ভাবে করা হয়েছে. প্রায় প্রতিটা ইমোশান তুলে ধরা হয়েছে. clp);
[/quote]
অনেক ধন্যবাদ আপনাকে ❤
হ্যা গল্পটা অন্যধরণের বটেই.
আমার অণু গল্প আর ছড়া/কবিতা গুলোও সময় পেলে পড়বেন :shy:
09-12-2021, 11:53 AM
Next page
09-12-2021, 11:54 AM
Next page post coming
09-12-2021, 11:55 AM
![[Image: 20211208-190154.png]](https://i.ibb.co/wrBhxTF/20211208-190154.png)
অনুরোধ - বাবান
ছিলাম তখন আমরা ছোট
উচ্চতাতে অনেক খাটো
বুঝতামনা অনেক কিছুই
শিখেছিলাম একে একে দুই
বসতাম না শান্ত হয়ে
ছিলোনা ভবিষ্যতের ভয়
উড়ে বেড়াতাম হাওয়ায় হারিয়ে
অলীক পাখনা দুই নাড়িয়ে
তেমন কোনো ছিলোনা চাপ
হরলিক্স খেতাম রোজ দুই কাপ
মায়ের আদর বাবার আদর
এসবই ছিল ভালোবাসার চাদর
যতই বলুক আজকে বাঁদর
আমরা করি তাদের কদর
তাদের ছাড়, আবার শাসন
তাদের বকা যেন ভাষণ
আজকে বুঝি সেসব কথা
ছিল কত জরুরি
পাইনা সেরম শরীরে ব্যাথা
মনের ব্যাথা ভুরি ভুরি
আজকে মোরা পাল্টে গেছি
নেইতো আর ছোট
অনেক কিছু বুঝতেই শিখেছি
নেইতো আর খাটো
ভুল করেছি ভুল করে
ছোটবেলার কথা বলছি
আজ করি ভুল জেনে বুঝে
অনুতাপেও হয়তো জ্বলছি
এই সমাজ পাল্টে ফেলেছে
সেই ছোট্ট বাচ্চাটাকে
লোভ আজ সব গোগ্রাসে গিলেছে
জেনে বুঝে পা দিয়েছি পাঁকে
তবুও কোথাও আছে সে লুকিয়ে
আজও প্রশ্ন করে ভয় সিটিয়ে
কেন এমন হচ্ছে,
কেন করছি এসব মোরা?
কেন ঠকাই অপরকে?
কেন হাতে বন্দুক ছোড়া?
কেন দি কষ্ট অপরকে?
কেন হাসি তারপরে?
কেন আর নেই মিষ্টি বায়না?
বরং আগুন লাগাই ঘরে?
তাকে আমরা উত্তর দি
ওরে নিষ্পাপ শিশু
একদিন আমি তুই ছিলাম
আজকে মোরা পশু
হরলিক্স খেয়ে মেটেনা তেষ্টা
ভাত খেয়ে আর ক্ষিদে
মাংস চাই.... নরম মাংস
সোজা পথ সবকটা গেছে বেঁকে
বাচ্চা বলে এতো রেগে থাকো কেন আজকাল?
কিসের এতো রাগ তোমার? মাথাভর্তি জঞ্জাল
সরিয়ে দাও এসব তুমি
আমার থাকতে হয় যে কষ্ট
এইটুকু তো চাইছি আমি
এটাও করোনা তোমরা নষ্ট
#baban
![[Image: IMG-20250821-034916-217.jpg]](https://i.postimg.cc/zXhKcPrJ/IMG-20250821-034916-217.jpg)
09-12-2021, 01:18 PM
11-12-2021, 11:43 PM
13-12-2021, 01:58 PM
খোঁজ - বাবান
বিস্তীর্ণ মরুভূমির মাঝে সে একা. কেউ নেই চারিধারে. একা উপস্থিত সে. না একা না... তার ছায়াও তার সঙ্গী. খুঁজে চলেছে সে অনবরত. কি খুঁজছে সে? জানিনা... হয়তো মুক্তি, হয়তো বন্ধু, হয়তো অশান্তি, হয়তো পরাধীনতা অথবা জীবনের বিপরীত অধ্যায়. তার নিম্নে কালো ছায়াও তাকে অনুসরণ করে চলেছে. যেন বালির ওপর অস্পষ্ট চাদর ঢাকা কিছুটা অংশ যা চলমান... যার মালিক কিছু খুঁজতে ব্যাস্ত.
না... পাচ্ছেনা খুঁজে. তৃস্নায় পাগল অবস্থা তার. জল... একটু জল কেউ দিতে পারে তাকে? ওই তো জল... না..... সত্যিই জল? নাকি মরীচিকা? জানেনা সে... জানতেও চায়না. তার অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যাস্ত সে. সে জানতে ব্যাকুল... কি? জানিনা আমরা কেউ.. হয়তো কে সে? কেন এখানে উপস্থিত সে? কি দায়িত্ব তার? ওই সূর্যরশ্মি কেন ভেদ করে দিচ্ছে তার দেহ?
আর সেই ছায়া তার সঙ্গী নেই. সেও বেইমানি করেছে অনেক আগেই. ঐযে ছায়া ঘুমিয়ে. পাশে কে যেন শুয়ে. সেও ঘুমিয়ে. গভীর ঘুম. দেখতে তার মতোই যেন. কিন্তু না.... থামলে চলবেনা..... খুঁজতেই হবে অস্তিত্ব... কিসের? জানিনা... সেও কি জানে?
#baban
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 2 Guest(s)

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
Sad পাঠক খুঁজে পাবে কিভাবে ? 
![[Image: 20210924-180903.png]](https://i.ibb.co/PYxDF26/20210924-180903.png)
❤❤❤
![[Image: 20211204-184935.gif]](https://i.ibb.co/Lvz0Q04/20211204-184935.gif)