Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

রাখী বন্ধন



উনুনে মাংসটা কষাতে কষাতে চম্পা চেঁচালো,
--ভাই... এই ভাই করছিস কি সেই সকাল থেকে? খাবি না? আয়...
--হ্যাঁ দিদি আসছি রে আর একটু...
    চম্পা আজ মাংস রাঁধছে ভাইয়ের জন্য। ভাইটা মাংস খেতে বড্ডো ভালোবাসে। চার পাঁচ বাড়ি ঠিকে ঝিয়ের কাজ করে পেটে ডাল-ভাত জোটানোই মুশকিল। মাংস কিনবে কোত্থেকে। আজ জমানো টাকা থেকে একটু কিনতে হলো। আজ যে রাখী।
দু কামরার ভাঙা টালির ঘর চম্পার। বৃষ্টি এলেই ঘরে জল ঢোকে, বিছানা ভিজে যায়। হাতে কিছু টাকার খুব দরকার। চিন্তায় ঘুম আসেনা রাতে।
   ভাইটা ছোট, ইকলেজে পড়ে। চম্পারই বা কতো বয়স ! কেলাস ফোর এ পড়ে তখন মা মারা গেলো। ভাইয়ের জন্মের কয় মাস আগেই বাপটা অন্য মেয়েকে বিয়ে করে পালালো। ভাই জন্মানোর পরেই মা বিছানা নিলো। সেই থেকে চম্পা ঝিয়ের কাজ করে সংসারের হাল ধরেছে।তারপর বছরখানেক বেঁচে ছিলো মা, ভাইকে দেখাশোনা করতো। মা মরতে চম্পাই ভাইকে সামলাতো,  কখনো কোলে চাপিয়ে কাজে নিয়ে যেত, কখনো পাশের বাড়ির পিসির কাছে রেখে যেত। পিসি বলেছিলো ভাইকে কাজে পাঠাতে। অনেকেই নাকি বাড়ির বাচ্চাকে ধার দেয়। ওরা নাকি ঘুমের ওষুধ খাইয়ে দেবে বাচ্চাকে, তারপর কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে নয়তো রাস্তার ধারে ফেলে রেখে ভিক্ষে চাইবে। সারাদিন শেষে বাচ্চাকে বাড়িতে ফিরিয়ে দেবে। দৈনিক পঞ্চাশ টাকাও দেবে বলেছিলো। তবে চম্পা রাজি হয়নি। ওর স্বপ্ন ভাইকে পড়ালেখা শিখিয়ে বড়ো মানুষ করবে।

        ভাইটা প্রতি বছর ক্লাসে পাশ দেয়। চম্পা ঠাকুরের থানে মানত করে, "ভাইটাকে দেখো ঠাকুর, যেন ভালো  মানুষ বানাতে পারি। " তবে ইদানিং পাড়ায় লোকের মুখে শুনেছে ভাইকে নাকি এদিক সেদিক ঘুরে বেড়াতে দেখা গেছে। কোনো বদ সঙ্গে পড়লো কিনা চম্পা ভয় পায়। তবে ও খুঁটিয়ে দেখেছে ভাইটা একটুও বদলায় নি। দিদি বাড়িতে এলেই ক্ষেপিয়ে তোলে ছড়া শুনিয়ে, " চম্পা চম্পা, বেনুনীটা লম্বা "। দিদি লাঠি হাতে তেড়ে এলেই দৌড়ে  পালায়।
  চম্পা কাজের বাড়িগুলো থেকে ছুটি নিয়েছে আজ। ভাইয়ের জন্য পুজো দিয়ে এসেছে মন্দিরে। ফেরার পথে অল্প মাংস নিয়ে এসেছে। ভাইটা কি যে ভীষণ খুশি হবে...
    কিন্তু ভাই সেই সকাল থেকে দরজা দিয়ে কি করছে কে জানে ! চম্পা আবার ডাকে,
--কিরে ভাই? কি করছিস? বেরো বলছি নয়তো...
   দরজাটা জোরে ধাক্কা দিতেই খুলে গেলো।  চম্পা ঘরে ঢুকেই  আঁতকে ওঠে  !
--এতো রক্ত !! কি করে? হাত কেটেছিস কেন? এসব কি?
রাগে, ভয়ে, দুঃখে চড় বসালো ভাই-এর গালে। ছি ছি কি করছিস তুই এসব? এইজন্যই পাড়ার লোক তাহলে...
--বকিস না দিদি, আমি তোর জন্যই...

বেশ ক'ঘা পিটিয়ে তারপর ভাইয়ের হাতে গাঁদা ফুলের পাতা ডলে কাপড় বেঁধে দিলো চম্পা। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো,
--এবার বল কি করছিলিস তুই?কোনোদিন আমি বাড়িতে থাকি না টের পাইনা... বল...
      ভাই কাঁদতে কাঁদতে এগিয়ে গেলো পড়ার টেবিলের কাছে। তারপর দিদির হাতটা টেনে পরিয়ে দিলো রাখী।
--এটা দিদি তোর জন্য, আমি বানিয়েছি। এটা বানাতেই তাড়াহুড়োতে বেলেড দিয়ে...

চম্পা অবাক!
--এতো সুন্দর রাখী তুই...কি করে !!
--হ্যা দিদি। আমাদের ইকলেজে আমাদের কর্মশিক্ষার কেলাসে মাস্টারমশাই শেখালো। আমি দু মাস ধরে  জমানো টিফিনের টাকা দিয়ে পুঁতি, ফিতে, জরি এই সব কিনে অনেক রাখী বানিয়েছি। ইকলেজের বন্ধুরা আমার থেকে কিনলো। কেষ্ট কাকার দোকানে অনেকগুলো দিয়ে এসেছি বিক্রি করতে।  কাকা পাঁচশো টাকা দিয়েছে দেখ। ইকলেজ থেকে আরও দুশো টাকা উঠেছে। সব টাকা তোর দিদি, এই নে...  
      চোখে জল আসতেই চম্পা গর্বে বুকে টেনে নিলো ভাইকে। ভাঙা টালির ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিকরে এসে পড়েছে রাখীর জড়ির ওপর। চম্পা দেখলো সমস্ত ঘরটা যেন আলোতে ঝলমল করছে।


সোমাশ্রী পাল চন্দ
[+] 2 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

না বলা কথা
 
মালিকা ঘোষাল ব্যানার্জী



বাবাকে আজকাল রাত্রির অসহ্য লাগে। তবে সে কোনোদিনই সেভাবে বাবা-ঘেঁষা নয়।  মাঝেমধ্যে ভাবে তৃষার বাবার মতো তার বাবারও দূরে কোথাও চাকরির পোস্টিং হলে খুব ভালো হতো। ন'মাসে ছ'মাসে একবার বাড়ি আসতো, কোনো ঝামেলাই থাকতো না। বাড়িতে যতক্ষণ বাবা থাকে কেমন একটা গুমোট ভাব থাকে যেন।
অথচ তার বন্ধুদের বাবারা এমন নয়। সৌপ্তিকা সেদিন বলছিল, "জানিস, কাল আমার বার্থ ডে ছিল বলে বাপি দ্য ক্যালকাটা ক্লাবে আমাদের ডিনারের জন্য নিয়ে গিয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে এতো বড়ো সারপ্রাইজ দেবে। উফ্, কী যে খুশি হয়েছি কী বলবো।"
সুপ্রীতি হাসতে হাসতে বলে, "আর আমার বাবা তো ঘুরতে নিয়ে যাওয়ায় এক্সপার্ট। ছুটি পেলেই জিজ্ঞাসা করবে কোথায় বেড়াতে যেতে চাই, ঠিক নিয়ে যাবে। মা তো বলে বাবা নাকি আমাকে তোল্লাই দিচ্ছে।"
হাসি হাসি মুখ করে শুনে গেলেও মনের ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছিল রাত্রির। টাকাপয়সার অভাব নেই তাদের। কিন্তু তাও তার বাবা কোনোদিন কোনো বড়ো জায়গায় তাকে খাওয়াতে নিয়ে যায়নি, বেড়াতেও নিয়ে যায় খুব কম। আর সবসময় এমন গম্ভীর হয়ে ঘুরে বেড়ায় যে ভালো করে এনজয় করা হয় না। আবার রাত্রির যদি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফিরতে রাত হয় সেই নিয়ে রাগারাগি করে। তার সাথে দু'দণ্ড বসে হাসি ঠাট্টা গল্প করা তো বহুদূরের ব্যাপার।
...................................................................................
ক'দিন পরেই রাত্রির বিয়ে, তার পছন্দের মানুষ শুভায়ুর সঙ্গে। শ্বশুরবাড়ি নিয়ে খুবই খুশি, আশাবাদী ও উত্তেজিত রাত্রি। তার হবু শ্বাশুড়ি মা যেমন ভালো, হবু শ্বশুরমশাইও তেমন হাসিখুশি মানুষ। সর্বক্ষণ হইহই করছেন। রাত্রি ভাবে, বিয়েটা হলে বাঁচবে সে। মায়ের জন্য মনকেমন করবে ঠিকই, কিন্তু এই গুমোট পরিবেশ থেকে সে বেরোতে পারবে।
বিয়ের দিন সন্ধ্যেবেলায় সেজেগুজে রাত্রি তৈরি। ক্যামেরাম্যান হাজির, বান্ধবীদের সঙ্গে ফটোশ্যুট চলছে। বিয়ের লগ্ন দেরিতে, বরযাত্রী এসে পৌঁছায়নি এখনও। চিকেন পকোড়া আর কফি পরিবেশন করা হলে রাত্রির বান্ধবীরা সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুভায়ুকে মেসেজ পাঠায় রাত্রি, রওনা হয়েছে কিনা জানতে চায়।
হঠাৎ কী মনে হতে সামনে তাকিয়ে দেখে তার বাবা নিজের পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনটা তার দিকে তাক করে দাঁড়িয়ে আছেন। মনোযোগ সহকারে ফটো তুলছেন তার। এমন দৃশ্য দেখে রাত্রি এতটাই অবাক হয়ে যায় যে হাঁ করে চেয়ে থাকে। একজন অতিথি এসে তাঁকে ডাকতে তিনি চলে যান। রাত্রি মনে মনে ভাবে, এভাবে তার ফটো তোলার এতো ঘটা কেন কেজানে! ক্যামেরাম্যান তো রয়েইছে। সেইতো ঝাপসা ফটো তুলবে, আর ওই ফোনের ক্যামেরা কোয়ালিটিও ভালো নয়। কিছুক্ষণ পর বর আর বরযাত্রী এসে পড়ে, রাত্রিও ব্যস্ত হয়ে যায়।
পরেরদিন সকালে বিদায়ের পর সারাটা রাস্তা মায়ের কথা ভেবে চোখ ছলছল করতে থাকে রাত্রির। তবে শ্বশুরবাড়িতে পৌঁছে সকলের স্নেহ ভালোবাসা আর বিয়ের আচার অনুষ্ঠান পালনের ব্যস্ততায় কিছুটা কষ্ট সে কাটিয়ে ওঠে। শ্বশুরবাড়ির মানুষগুলোকে ভালো লাগতে শুরু করে। কতো প্রাণখোলা সবাই।
দেখতে দেখতে অষ্টমঙ্গলা এসে যায়। শুভায়ুর সঙ্গে রাত্রি বাড়ি যাচ্ছে। গাড়ি করে যেতে যেতে জিজ্ঞাসা করে, "কী কী মিষ্টি কিনলে?"
শুভায়ু হেসে বলে, "গিয়ে দেখতে পাবে।"
"এতো রহস্য করার কী আছে! নেহাত আমার রেডি হতে একটু দেরি হলো বলে আগে গিয়ে মিষ্টিটা কিনে আনলে.."
"একটু দেরি?" শুভায়ু হাসতে থাকে, "সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, তোমার আর হয় না। অগত্যা মিষ্টিগুলো কিনে আনলাম।"
বাড়ি পৌঁছে রাত্রি তার মায়ের সঙ্গে হইহই করে গল্প শুরু করে দেয়। শুভায়ু জিজ্ঞাসা করে, "বাবা কোথায়?"
রাত্রির মা বলেন, "কেজানে কোথায় বেরোলো! দই আর মিষ্টিটা রেখে দিয়ে বেরিয়ে গেলো। রান্নায় ব্যস্ত ছিলাম বলে আর জিজ্ঞাসা করে উঠতে পারিনি।"
শুভায়ুর আনা মিষ্টির ব্যাগটা বার করে একটু অবাক হয় রাত্রি।
"তোমাকে তো বলেছিলাম রাজভোগ আর মিহিদানা নিতে। এই বাক্সটা কীসের? সন্দেশ আছে? কিন্তু সন্দেশ তো এবাড়ির কেউ খায় না!"

শুভায়ু বলে, "আছেন আছেন, তোমাদের বাড়িতে সন্দেশপ্রেমী মানুষ আছেন।"
"কে?"
"তোমার বাবা।"
রাত্রি আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করে, "বাবা সন্দেশ খেতে ভালোবাসে?"
রাত্রির মা বলেন, "হ্যাঁ।"
"কই কখনও তো আনেনি?"
"আমি আর তুই তো সন্দেশ তেমন খেতাম না, তাই নিজের জন্য আর আলাদা করে কোনোদিন আনেনি।"
কথাটা অদ্ভুত লাগে রাত্রির। নিজের পছন্দটা পছন্দ নয়! শুভায়ুকে বলে, "তুমি কীকরে জানলে?"
শুভায়ু হেসে বলে, "একবার কথাপ্রসঙ্গে বলেছিলেন।"
কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে রাত্রির বাবা বাড়ি ফেরেন। শুভায়ুকে "কী, ভালো আছো তো?" বলে রান্নাঘরে চলে যান। রাত্রি কিছুটা অসন্তুষ্ট হয়, ঘরে এসে একটু কথা বলতে পারলো না!
মায়ের হাতে হাতে সাহায্য করে দেওয়ার উদ্দেশ্যে রান্নাঘরে যেতে গিয়ে রাত্রি শুনতে পায় তার মাকে তার বাবা বলছেন, "চট করে দু'খানা ভেটকি মাছ একটু রেঁধে দিতে পারবে?"
রাত্রির মা অবাক হয়ে বলেন, "এতক্ষণ তাহলে খুঁজে খুঁজে ভেটকি মাছ আনতে গিয়েছিল? কী দরকার ছিল! ইলিশ তো রাঁধলাম। চিংড়ি আছে, মাটন আছে।"
বিস্মিত রাত্রি শোনে তার চিরগম্ভীর বাবা ইতস্তত করে বলছেন, "না, মেয়েটা তো ভেটকি মাছ খেতে ভালোবাসে। ইলিশের কাঁটা বেছে তেমন খেতে পারে না।"
রান্নাঘরের পাশ থেকে সরে আসে রাত্রি। হঠাৎই মনের মধ্যে কেমন ঝুপ করে একটা মনখারাপ নেমে আসে।
বাড়িতে দু'দিন কাটিয়ে শ্বশুরবাড়ি ফিরে যাবে রাত্রিরা, জামাকাপড় পরে তৈরি। গাড়ি এসে গেছে। মায়ের কাছে বিদায় নিয়ে বাবার ঘরে যেতে যায়, দেখে মোবাইল ফোনে বাবার দৃষ্টি নিবদ্ধ। পাড়ার একজন লোক এসে হাঁক দিতে ফোনটা বিছানায় রেখে দিয়ে উনি কথা বলতে চলে যান। রাত্রি কৌতূহলী হয়ে দেখতে আসে ফোনটা।
অবাক হয়ে দেখে বাবার পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনে সাদামাটা ভাবে তোলা তার বিয়ের দিনের সেই ফটোটা। তেমন ঝকঝকে আসেনি। ফোনটা চুপচাপ বিছানায় রেখে দিয়ে চলে আসে রাত্রি।
বাইরে গিয়ে গাড়িতে ওঠার আগে পেছন ফিরে তাকায় সে। মায়ের সঙ্গে শুভায়ু কীসব বকবক করছে। ধীরপায়ে বাবার কাছে গিয়ে এই প্রথম বাবাকে জড়িয়ে ধরে তাঁর বুকে রাত্রি মাথা রাখে। বাবা পরম স্নেহে মেয়ের মাথায় হাত রাখেন। মেয়ের প্রতি বাবার না বলা কথাগুলো বুঝে নিতে আর ভুল হয় না রাত্রির।
[+] 1 user Likes ddey333's post
Like Reply

[Image: 270206891_1116896555732464_7619773467360...e=61DB7D54]
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(07-01-2022, 11:24 AM)Bumba_1 Wrote:  
বোকাচোদা  Flame আমি মামা আর বাবান দাদা? একবার পাই সামনে কোনোদিন  Armyman  

BC আমাকে বলে কিনা কাকা  !! Angry Angry

এবারের মতো মাপ করে দিলাম , এমনিতেই একজন ওকে দাদু বলে ডেকেছে বলে মুষড়ে পড়েছে বেচারা .... Tongue Big Grin
Like Reply

# ফোবিয়া 

 
আলো আসবে
"এই তোমার মেয়ে কোথায়?"
"মেয়ে আসেনি গো। "
"ওমা, সেকি! কেন?"
"ইয়ে... আসলে চারিদিকে কোভিড ছড়াচ্ছে তো, তাই এল না।"
"এখন তো অনেক কমে গেছে গো কোভিড....এমনিতেই তো এখন করোনা করোনা করে ওদের কলেজও বন্ধ। কলেজ লাইফ, মজা, কিছুই তো পেল না এখনও। আর আমরা এই ফার্স্ট ইয়ার-টিয়ারে কী কী সব করেছি ভাবো! আমারটাকে দেখো না, রোজ ঘ্যানঘ্যান করছে বেড়াতে নিয়ে যাবার জন্য!"
গোপার কথাগুলো শুনে কষ্ট হচ্ছিল সুনীতার। কিন্তু, কিচ্ছু করার নেই। আবাসনের মধ্যে বিয়ে, প্রায় একসাথে খেলে বড় হওয়া দিদির বিয়ে... তাও এলোই না। সেই নিয়েই তো আজ কত ঝগড়া - অশান্তি হল। কিন্তু মেয়ের একটাই কথা - "যাব না!"
শুধু এই বিয়েবাড়ি কেন... কোত্থাও যেতে চায় না। বাড়ির বাইরেই বেরোয় না! সারাদিন ইন্টারনেট নিয়ে বসে থাকে। কোনো বন্ধু নেই... কিচ্ছু না... শুধু ওদের কলেজ, মানে 'স্বর্ণরেখা বালিকা বিদ্যালয়ের' কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে। তাদের সঙ্গে হা হা হি হি চলে। কিন্তু, বেরোতে চায় না কিছুতেই।
কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ 'খচ' করে উঠল মন।
মেয়েটা... শুধু মেয়েদেরই পছন্দ করে, এমন না তো?
আজকাল তো এমন কতই হয়।
কিন্তু... ওঁদের বাড়িতে... সমাজ মেনে নেবে?
নভেম্বর মাস, গরম নেই এখন একেবারেই, তাও ঘেমে যাচ্ছিলেন সুনীতা। নিজের মনেই ঠিক করে নিলেন, মেয়ে যদি লেসবিয়ান হয়... মেয়েকে বোঝাবেন "লাভ ইজ লাভ"। আর পাশে থাকবেন। এই যে বয়ঃসন্ধির সময়... এখনই তো নিজেকে চেনার, জানার সময়।
কিন্তু, মেয়েকে তো মনের কথা বলতে হবে মন খুলে!
বাড়ি ফিরে স্নান টান সেরে সোজা মেয়ের ঘরে গেলেন সুনীতা।
"বান্টি, আজ তুই পাতুরিটা যা মিস করলি না..." ইচ্ছে করেই প্রগলভ হলেন উনি।
"মা, আমার কিছু ভাল লাগে না।" একটু যেন ক্লান্ত স্বর বান্টির।
"কি ভাল লাগে না বান্টি?"
"কাউকেই, মা।"
"বান্টি, একটা কথা জিজ্ঞেস করছি, বন্ধুর মতো করে... তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? একটা সিঁড়িঙ্গেপানা ছেলেকে যেন দেখলাম বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করতে!"
এতক্ষণে হাসল বান্টি।
"ধ্যাত! যত তোমার ভুল কথা!"
"আচ্ছা... তবে কোনো গার্লফ্রেন্ড?" হাসিমুখে, কিন্তু বুকে উৎকন্ঠা নিয়ে জিজ্ঞেস করেন সুনীতা।
একমুহূর্ত চুপ করে থাকে মেয়ে। তাকায় ওঁর দিকে।
তীক্ষ্ণ সে দৃষ্টি।
তারপর বলে "মা... আমার সব ছেলেদের ভয় লাগে। হাত-পা ঠান্ডা হয়ে যায়... ঘামতে থাকি।"
"কিন্তু কেন? সোনা মা?"
"জানি না মা... আমি নিজেকে প্রশ্ন করেছি অনেক। আমার মেয়েদের বন্ধু হিসেবেই ভাল লাগে। আলাদা কোনো আকর্ষণ নেই। তাই আমি আরও বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে.."
বড্ড ভেঙে পড়া স্বর বান্টির।
জড়িয়ে ধরেন মেয়েকে সুনীতা।
ক'দিন আগেই ইন্টারনেট স্ক্রল করার ফাঁকে দেখেছিলেন পুরুষদের প্রতি একটি ভয় বা ফোবিয়া আছে, যার নাম 'অ্যান্ড্রোফোবিয়া'। কখনও কোনো বিশেষ ঘটনা, পরিস্থিতি, বা ডি এন এ এর কোনো কারণেও ঘটতে পারে। এবং, সঠিক চিকিৎসা, ওষুধ এবং কাউন্সেলিং এর সাহায্যে ফোবিয়া আক্রান্ত মানুষটি ঠিক হয়ে যান।
বুক ভরে শ্বাস নেন সুনীতা।
সামনে অনেক লড়াই... তাও দিনের শেষে জয় হবেই।
ওই বলে না... "ডর কে আগে জিত হ্যায়!"
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

বিয়ের রাত, মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে ,এমন সময় হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটু চিরকুট। চিরকুট পড়ে খুবই চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা। গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চমহল থেকে। ফুলশয্যার রাতে নির্জন কক্ষে সহধর্মিণী পুস্পকে বললেন " তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তুমি আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তুমিই আমার স্ত্রী থাকবে। দলের গুরুত্বপূর্ণ কাজে আমার বাকি এসেছে।আজ ই তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে।" অশ্রুসিক্ত নয়নে মাস্টারদাকে বিদায়  দিয়েছিলেন নব বিবাহিতা স্ত্রী পুস্প। শুধু জিজ্ঞেস করেছিলেন মাস্টারদার চিঠি পাবে কিনা।                                         কথা রেখেছিলেন মাস্টারদা। চিঠি আসতো পুস্পর কাছে, খুব গোপনে।সে চিঠি শুরু হতো " স্নেহের পুস্প" দিয়ে আর শেষ হতো  " তোমার ই সূর্য " দিয়ে।                                                   আর দেখা হয়নি স্বামী স্ত্রীর? হয়েছিল,পুস্প যখন নিউমোনিয়ায় আক্রান্ত, মৃত্যু পথযাত্রী, সূর্য তখন জেলে। প্যারোলে কয়েক ঘণ্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পূস্পকে দেখতে এসেছিলেন মাস্টারদা। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে পূস্পর।

২রা ফেব্রুয়ারী ১৯৩৩ ....
পলাতক সূর্য সেনকে গৈরালা গ্রামে নিয়ে এসেছেন বিপ্লবী ব্রজেন সেন । মাষ্টারদার সাথে রয়েছেন তার একান্ত অনুগত শান্তি, কল্পনা দত্ত,  সুশীল ও মণি দত্ত । তাঁরা ছিলেন গ্রামের বিশ্বাস বাড়িতে, পরম যত্নে আগলে রেখেছিলেন সে বাড়ির বড়বধূ ক্ষিরোদপ্রভা ।

বেশ ছিলেন কিন্ত বিপদ এলো অন্য দিক দিয়ে । প্রতিবেশী নেত্র সেনের সন্দেহ হলো কারা আছে বিশ্বাস বাড়িতে ? কিসের এত ফিসফাস গুঞ্জন । খবর লাগাতে বললেন নিজের গিন্নিকে ।
গ্রাম্য বধূটি সরল মনে এসে বললো ও বাড়িতে সূর্য সেন লুকিয়ে আছে গো ! অমন লোককে খাওয়ালেও যে পূণ্যি লাভ !
শুনে লাফ দিয়ে উঠলো নেত্র । খবর দিলেই যে কড়কড়ে দশ হাজার টাকা ! বউকে আশ্বস্ত করে
ব্যাগ হাতে তখনই বেরিয়ে পড়লো, সোজা উঠলো গিয়ে থানায় ।

সেদিন রাতে ঘুম ভাঙতে চমকে উঠলো ব্রজেন , জানলা দিয়ে লণ্ঠন দেখিয়ে কি করছে দাদা নেত্রীর সেন ? এক মিনিটও লাগলো না বুঝতে, ছুট লাগালেন বিশ্বাস বাড়ির দিকে । দেরী হয়ে গেছে ততক্ষনে, ক্যাপ্টেন ওয়ামসলের নেতৃত্বে গোটা বাড়ি ঘিরে ফেলেছে গোর্খা সেনার দল।রকেট বোমার আলোতে সবকিছু দিনের মতো স্পষ্ট ।
পরদিন সমস্ত সংবাদপত্রের হেডলাইন..... গৈরালা নামক গ্রামে সূর্য সেন গ্রেফতার । এনাকে ধরবার জন্য সরকার দশহাজার টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন ।( অমৃতবাজার পত্রিকা ১৭.২.১৯৩৩)
তিনদিন পর.........
সন্ধে বেলায় জলখাবার খেতে বসেছে নেত্র সেন,পাশে স্ত্রী । দরজায় শব্দ হতে উঠে গিয়ে খুলে দিলেন। পাড়ারই চেনা ছেলে দেখা করতে এসেছে স্বামীর সঙ্গে । সবে উনি ভাবছেন সেখান থেকে সরে যাবেন কিনা, আচমকা পাড়ার সেই ছেলের হাতের ভোজালির কোপে স্বামীর মুণ্ডু ছিটকে পড়লো!

থরথর কাঁপছেন গ্রাম্য বধূ । ঘাতক যাওয়ার আগে বলে গেলেন, মাস্টার দার সঙ্গে বেইমানি করার উপযুক্ত শাস্তি ।
বৃটিশ পুলিশ কতবার কতভাবে জেরা করেছে সাধারণ আটপৌরে ঐ বধূটিকে। একবার তিনি বলুন স্বামীর ঘাতকের নাম। মুখ খোলেননি নেত্র সেনের বিধবা |
শুধু বলেছিলেন চোখের সামনে তিনি স্বামীকে লুটিয়ে পড়তে দেখে মানসিক ভাবে বিধ্বস্ত । স্বামী হারানোর যন্ত্রণায় এখন কষ্ট পাচ্ছেন, আর কিছুই বলার নেই। কিন্তু যে মানসিক যন্ত্রণায় তিনি সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন তা হল এই জেনে যে তাঁর স্বামী নেত্র সেন একজন বিশ্বাসঘাতক, যিনি  পুলিশের পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন মাস্টার দার মতো ব্যক্তির সঙ্গে । তাই তাঁকে হত্যা করে ঠিকই করেছেন মাস্টার দার সহযোগী ঐ তরুণ। মেরে ফেললেও তিনি ওই বিপ্লবীর নাম ফাঁস করবেন না ।

হয়রানির বেশি আর কিছু নেত্র সেনের স্ত্রীকে করেনি ব্রিটিশ পুলিশ | ততদিনে তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে | কারাগারে নির্মম অত্যাচার করা হচ্ছে মাস্টার দার উপরে |
অনেকদিন পর জানা গেছিল হত্যাকারী আর কেউ নয়, ..... .....সেন বংশের পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিল ঐ বাড়িরই ছোট ছেলে কিরন সেন । মাষ্টারদা মরার আগে জেনে গেছিলেন দেশদ্রোহীকে চরম দন্ড দিতে তাঁর মন্ত্রশিষ্যরা এতটুকু দয়া দেখায়নি ।
মুক্তির মন্দিরের সোপান তলে এরকম কত কিরণ নিঃশব্দে দিয়েছে বলিদান ......আমরা মনে রাখিনি।

বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ  সেনাপতি মাস্টারদার জন্মদিনে আজ স্মরণ করি স্বাধীনতার সেই অনামী সেনানীকে,আর প্রণাম জানাই সেই গ্রাম্য বধুকে শত প্রলোভনেও যিনি উচ্চারণ করেননি তার বিশ্বাসঘাতক স্বামীর হত্যাকারীর নাম।
"তোমাকে ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়া।
তোমার বিপ্লব আজও উদিয়মান সূর্যের আলোর মতো।
যতোদিন এই পৃথিবীতে সূর্য উঠবে, ততোদিন তুমিও থাকবে মাস্টারদা সমগ্ৰ ভারতবাসীর অন্তরের অন্তঃস্থলে।"
[+] 1 user Likes ddey333's post
Like Reply

*বাঁচতে শেখা*


"কিপটে বুড়ি, আমি আর কাজ করবো না তোমার বাড়িতে । হাড়-মাস জ্বালিয়ে খেল, নতুন বছরে দুশো টাকা মাত্র বোনাস চাইছি, তাও দেবে না ! ওই টাকা নিয়ে তুমি কি স্বর্গে যাবে ? তিন কুলে তো কেউ নেই ? কী করবে ওই টাকা দিয়ে তুমি ?" 

"দরকার হলে, রাস্তার ভিখিরিদের দান করে দেব তবু এগারোশো টাকা মাইনের এক পয়সা বেশি পাবি না, এই বলে রাখলাম ।"

"এই শেষ, নাক-কান মুললাম, তোমার বাড়িতে যদি আর কাজে আসি তবে নাম বদলে দিও ।চললাম আমি ।"

এই নিয়ে প্রায় বার চল্লিশেক কাজ ছেড়েছে টুম্পা । প্রত্যেক বারই আর না আসার দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর, খুব বেশি হলে দুপুর ছেড়ে বিকেল, এই হল তার রাগের সীমারেখা । বহু চেষ্টা করে একবার সন্ধ্যে ছয়টা অবধি আসেনি সে, কিন্তু  সাড়ে ছয়টায় মৃণালিনী দেবীর একটা ওষুধ আছে । তাই আবার সে ছুটতে ছুটতে গ্যাছে । ওই ওষুধ না খেলে বুড়ি সারা রাত দু-চোখের পাতা এক করতে পারবে না । 
মৃণালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভিতরে ঢোকে টুম্পা । তার শরীরে সকালের ঝগড়ার কোন রেশ নেই আর । ঘরে ঢুকেই একেবারে দিদিমনির কায়দায় শাসন শুরু করে দেয় সে -
"এই বুড়ি, দুপুরে খেয়েছো ?"
- "না খেয়ে কি তোর জন্যে বসে থাকবো মুখপুড়ি ? আসতে এত দেরি হলো যে ? সিরিয়ালের প্রথম পার্টটা তো হয়েই গেল ।"
- "সে হোক গে, ওষুধ খেয়েছো ?"
- "না ।"
- "দেখলে, একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু ।"
- "এই, মেলা জ্ঞান দিস না তো । বক্ বক্ না করে মুড়ি চানাচুরটা মেখে নিয়ে আয় দেখি । কুচি কুচি করে পিঁয়াজ দিস আর হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা চিরে আনবি ।"
- "খালি হুকুম আর হুকুম । এই নাও ওষুধ, গিলে আমায় শান্তি দাও ।"
- "হুম, আমি গেলে তুই তো শান্তিই পাস । বুড়ি মরলে তোকে দেখবে কে রে মুখপুড়ি ?"
- "ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমাকে দেখার লোক অনেক আছে ।"
- "কেন রে প্রেম টেম করছিস নাকি ? বলিস নি তো !"
- "থামবে তুমি ?"

চলতে থাকে তাদের আবোলতাবোল বক বক । প্রতিদিন প্রায় এভাবেই সন্ধ্যে কাটে দু-জনের । দিন শুরু হয় ঝগড়া দিয়ে, শেষও হয় ঝগড়া দিয়ে । মাঝে লেগে থাকে এক রাশ অভিমান, আবদার, অভিযোগ আর খুনসুটি । দুজনের বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ-বাহান্ন হবে, অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেড়া পুতুলের মুন্ডু নিয়ে ঝগড়া করছে । 

ভাগ্যের কি নির্মম পরিহাস ! দু-জনের ভাগ্য বোধহয় ঈশ্বর একই কলমে লিখে ছিলেন । টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় । আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরেনি সে । গত কয়েক বছর হলো টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে  । উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে 'গুতেল মুন্সি' নামের এক দূর সম্পর্কের কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দুই বছর বয়সে । তাই উত্তর প্রদেশের গ্রামের বাড়ি অথবা তার নিজের মা-বাবার মুখও মনে নেই তার । এবং না থাকাটাই স্বাভাবিক । 
গুতেল মুন্সি মদ খেয়ে খেয়ে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছিল, তাই  কেউ আর তাকে কাজে নিতে চাইতো না । তাই খুব ছোট বয়স থেকেই এর ওর বাড়িতে কাজ করে, দু দুটো পেট চালাতে হতো টুম্পাকে । তারপর হঠাৎ একদিন রাত তিনটের দিকে খবর এলো তার ভিটেমাটির একমাত্র সাক্ষী, তার ওই গুতেল কাকু মদ্যপ অবস্থায় লরির নীচে পরে পার্থিব কষ্ট থেকে মুক্তিলাভ করেছে । খুব কেঁদেছিল সেদিন টুম্পা, যাও বা কিছু মাত্র শিকড় ছিল তাও সমূলে উপড়ে গেল । এবার সে সম্পূর্ণ উদ্বাস্তু হয়ে গেল । উত্তরপ্রদেশের কোথায় তার বাড়ি ? কে তার মা-বাবা ? কিছুই যে জানে না সে । 

অপর দিকে মৃণালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন স্যান্যাল, অগাধ সম্পত্তির মালিক । কিন্তু ভগবান সব দিক থেকে দু-হাত ভরে দিলেও মৃণালিনী দেবীর কোল ফাঁকা করে রেখেছিলেন । পার্কে বা কলেজের সামনে সব মায়েদের তাদের নিজের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু হু করে উঠতো, কিন্তু কিছুই করার ছিল না তার । জরায়ুতে টিউমার অপারেশনের সময় ডাক্তার বলেই দিয়েছিলেন সেই নির্মম সত্যটা । তারপর জীবনের একমাত্র সঙ্গী এই বৃদ্ধ বয়সে এসে, তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিলো তা আজ প্রায় তিন বছর । যৌবন তাও বা কেটে যায় নেশায় নেশায়, বার্ধক্যের ব্যালকনিতে এলে প্রকৃত ভালোবাসার যে অর্থ উপলব্ধি করা যায়, তা তিনি প্রতিটা রাতেই ওপাশের ফাঁকা বালিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন । 

এই ভাবেই জীবনের পথে হাঁটতে হাঁটতে দুই পথ হারানো নাবিক, দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য । 

- "শোনো বুড়ি, বেশী রাত অবধি বই পড়ো না কিন্তু । ঘুম ঠিক করে না হলে কাল সারাদিন কিন্তু মাথা ব্যথা করবে, বুঝলে ?"
- "হুম বুঝেছি, অনেক রাত হয়ে গেল, যা এবার বাড়ি যা ।"
- "ধুর-র কোথায় রাত ? সবে সাড়ে নটা বাজে । যাই হোক শোনো, টেবিলের উপর ওষুধ রইলো রাতের, ঘুমাবার আগে খেয়ে নিও । আর গরম জল করে ফ্ল্যাক্সে রেখে গেলাম । ঠান্ডা জল খেয়ে আবার সর্দি বাঁধিয়ে বসো না কিন্তু ।"
- "আচ্ছা বাবা ঠিক আছে, প্রতিদিন একই কথা মুখস্থের মতো আওড়িয়ে যাস । আমার কথা তো আর শুনবিও না ।"
- "তোমার আবার কি কথা ?
- "কত করে বলি, রাতটা এখানেই থেকে যা । না, রাতে তারকা রাক্ষসীর ঝুপড়িতে না গেলেই নয় । এই কে আছে রে তোর বাড়িতে ?"
- "দেখো বুড়ি ।"
- "এই থাম থাম ! আবার জ্ঞান দেবে । যা তুই যেদিকে মন চায়, কাল সময় মতো চলে আসিস ।"

প্রতিদিনই রাতে গেট দিয়ে বেরোনোর সময়, ভীষণ খারাপ লাগে টুম্পার । একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে, রাত বিরেতে কিছু হয়ে গেলে কেউ জানতেও পারবে না । 

সত্যিই একদিন তেমনটাই হলো, রাতে উঠে বাথরুমে গিয়ে আর শোওয়ার ঘরে ফেরা হলো না মৃণালিনী দেবীর । পরদিন সকালে কাজে এসে টুম্পাই প্রথম জানতে পারে । যেদিন গুতেল কাকু মরে গেল সেদিনও এতটা কষ্ট হয়নি তার, যতটা আজ হচ্ছে । তার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার বুকের বাঁদিক থেকে একটা বড় অংশ কেটে নিয়ে গেলেন । মাকে পায়নি সে, কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্তর্পনে লিখতে ভুল করেননি । আজ যেন সম্পূর্ণ অনাথ হলো টুম্পা । সময়ের কাটা থেমে থাকেনি, চোখের জলের রেখাও বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ প্রায় পাঁচ মাস হতে চললো । বিশাল প্রাসাদের মতো সাদা ওই বাড়িটা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে । গেটে তালা ঝোলে, ওপাশে কেউ নেই, এপাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিন কে দিন । 

হঠাৎ একদিন বস্তির মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ালো আর তার থেকে নেমে এলো কোট-টাই পড়া এক ভদ্রলোক । বস্তিতে কোনও বড় গাড়ি দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায়, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি । লোকটি কয়েকজনকে জিজ্ঞেস করে করে সোজা টুম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো । বাইরের চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে । লোকটি জিজ্ঞেস করলো -

"আপনি মিস টুম্পা সরকার ?"
- "হ্যাঁ ।"
- "আচ্ছা, আপনার ভোটার অথবা আধার কার্ডটা একবার একটু দেখতে পারি ?"
- "হ্যাঁ, কিন্তু.....মা...মা নে...আমি তো আপনাকে চিনি না আর টিভিতে যে বলে অচেনা কাউকে দরকারি কাগজ পত্র কিছু দিতে নেই ।"
- "না না, আপনার চিন্তার কোন কারণ নেই, আমি আমার পরিচয় বলছি । আমি স্বর্গীয় মিস্টার উপেন স্যান্যালের স্ত্রী স্বর্গীয়া মিসেস মৃণালিনী স্যান্যালের উকিল ছিলাম । আসলে মৃণালিনী দেবী নিজের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে আপনাকে মনোনীত করে গেছেন । এখন আপনাকে এখানে একটা সই করতে হবে আর সেজন্যই একটা প্রমাণ থাকা তো জরুরি যে আপনিই আসল টুম্পা সরকার । ও হ্যাঁ, এর সাথে একটা চিঠিও রেখে গিয়েছেন ।" 

কাঁপা কাঁপা হাতে চিঠিটা ধরলো টুম্পা । আগে হলে হয়তো এটা পড়ার সাধ্যি তার হতো না, কিন্ত মৃণালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছেন, পনের দিনে একটা গল্পের বই পড়তে হতো তাকে । তারপর তার থেকে মৃণালিনী দেবী প্রশ্ন করতেন । এইসব পুরোনো কথা মনে পড়লেই টুম্পার চোখের জল কোন বারণ না শুনেই অবাধে নেমে আসে । চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো সে.....

- "শোন মুখপুড়ি, তোর দায়িত্বে সব রেখে গেলাম । জানি তুই হেলায় নষ্ট করার মতো মেয়ে নোস, তবু মনে রাখিস আমি আর উনি কিন্তু উপর থেকে সব দেখছি । আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম, আগের মতোই গুছিয়ে যত্ন করে রাখিস । আর শোন, আবার একটা বিয়ে করিস । একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না, ঝগড়া করারও একটা লোক চাই । আজ তো এই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধ্যে ঝগড়া করবি । ভাল থাকিস, নিজের একটু যত্ন নিস, চলি রে !"
                   
ইতি,
তোর ঝগড়ুটে বুড়ি

থর থর করে কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়ে টুম্পা । প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও নিজেকে তার পৃথিবীর সব চাইতে নিঃস্ব ব্যক্তির থেকেও নিঃস্ব মনে হচ্ছিল । 

~~~~~

তিন তিনটে বছর কেটে গেছে তারপর, এখন মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয়, এটি একটি বৃদ্ধাশ্রম । এখানে টুম্পা মৃণালিনী দেবীর মতো এমন পঁয়ত্রিশ জনকে নিয়ে এসেছে যাদের সমাজ, পরিবার এমন কি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছে । তাদেরই দু-হাতে বুকে টেনে নিয়েছে টুম্পা, জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে শেষ কটা দিন তারা যেন একাকিত্বে না বাঁচেন । টুম্পা যেন একা না থাকে, একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিল মৃণালিনী দেবীর শেষ ইচ্ছে । সেটাই খুঁজে নিয়েছে সে, একটা দুটো নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বুড়ি । এখন সারাটা দিন মন খুলে সে তাদের সঙ্গে ঝগড়া করে ।

সংগৃহিত।।।

চোখ ভরে এলো,ভাগ করলাম তোমাদের সাথে।
[+] 4 users Like ddey333's post
Like Reply

চোখ আমারও ভরে এলো দাদা পড়ার পরে ... Namaskar
Like Reply

(09-01-2022, 06:55 PM)Bichitravirya Wrote:  বাঁচতে শেখা পড়লাম। কই আমার তো চোখ ভরে এলো না  Tongue Tongue Tongue

❤❤❤

তোর চোখে ছানি পড়েছে ! কাটিয়ে নে ! হারামি কোথাকার  :) :) :)
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(09-01-2022, 08:44 PM)dada_of_india Wrote:  তোর চোখে ছানি পড়েছে ! কাটিয়ে নে ! হারামি কোথাকার  :) :) :)

Lotpot মেজো জেঠুর আশীর্বাদ !!Lotpot
[+] 1 user Likes ddey333's post
Like Reply

*হ্যাপি নিউ ইয়ার।*

(বন্ধুবর শ্রী অতনু দত্তের গল্প অবলম্বনে)

রাতের খোয়ারি তখনও কাটেনি, গিন্নি বলেন শুনছো
আউট হয়েছো কয় পেগ খেয়ে এখনো কি তাই গুনছো?
আজ বছরের পয়লা তারিখ, অনেক রয়েছে ঝক্কি
যাওনা বাজার, সবজীর সাথে নিয়ে এসো রামপক্ষী।
বাড়িতে আসবে বান্ধবী সব হুল্লোড় হবে রাত্রে
তোমার এমন গা এলানো ভাবে জ্বালা ধরে যায় গাত্রে।

বেগতিক দেখে ব্যাগখানি হাতে বাজারের দিকে ছুটলাম
হায়রে বছর, প্রথম দিনেই কার মুখ দেখে উঠলাম!
নিজের মনেই গজগজ করে রাস্তাতে চলি একা,
হারান খুড়োর সাথে হয়ে গেলো হঠাৎ করেই দেখা।
খাটো ধুতি আর ফতুয়া পরনে, গায়েতে পুরোনো শাল,
খুড়োর পোশাকে হয়না বদল, হোকনা নতুন সাল।
হারান কাকুর সটান কথাকে সবলোকে ভয় করে
ছেলেকে মানুষ করেছেন একা কাকিমা যাওয়ার পরে
সেই ছেলে আজ বছর দশেক অনাবাসী ভারতীয়
দেশে ফিরবেনা সেই তথ্যটা নয় খুব গোপনীয়।
ডলারের থোকা মাঝে মাঝে নাকি খুড়োর বাড়িতে আসে
নিয়মিত  সেটা দান করে দেন নানান বৃদ্ধাবাসে।

'সাত তাড়াতাড়ি চললে কোথায়, হনহন করে ছোকরা?'
মাঝচল্লিশে ছোঁড়া ডেকে যান কাকুর মতন লোকরা।
মৃদু হাসি মুখে এনে তবু বলি হ্যাপি নিউ ইয়ার খুড়ো
খুঁড়োর কথায় সে সম্ভাষণ ভেঙে হলো গুঁড়ো গুঁড়ো।
'হ্যাপি তো হয়েছে মদের দোকান আর কিছু রেস্তোরাঁ, 
ছাপোষাদের নয়া সাল এলে যায় আসে না হে ছোঁড়া!
সক্কলে মিলে পৃথিবীর সাথে ঘুরলাম আরো একপাক 
বুঝিনা হে বাপু এই নিয়ে কেন হইচই হাঁকডাক।
চলি হে ছোকরা, মোবাইলটাতে পয়সা কিছুটা ভরবো
ভেবেছি আজকে ছেলেটার বাড়ি একবার ফোন করবো।'

বাজারে ঠিক ঢোকার পরেই  মনখারাপের খবর শুনি
বছরশেষের রাতের শেষে মরে গেছে পাগলি  টুনি।
টুনি পাগলি এই বাজারেই থাকতো হাসতো বকতো খালি
ইদানিং তো পাথর ছুঁড়তো, সঙ্গে বিকট গালাগালি।
নারী মানেই কিছু পশুর খুবলে খাওয়ার জন্য শরীর,
পাগলী হলেও পায় নি রেহাই, অঙ্গগুলো সেই তো নারীর।
তিলে তিলে বেড়ে উঠেছিলো ছেলে  ধর্ষিত জরায়ুতে ,
জননী পাগলী কখনো কাউকে শিশুকে দিতো না ছুঁতে
কালকে রাত্রে পাগলীটা গেছে ছেড়ে জীবনের দাবী
ছেলেটা এবার শেষ হয়ে যাবে বিষন্নবুকে ভাবি।

ফিরবার পথে চায়ের দোকানে জটলা একটা দেখি,
হারানকাকার কোলে বসে আছে টুনির ছেলেটা, একি!
'শোনো হে ছোকরা', খুড়ো বললেন কান্নার মতো হেসে
আমার নাতিটা পুরো মার্কিনী, ছেলে ফিরবেনা দেশে।
সময় কোথায় হাতে হে তাদের, ফোনটোন তুলবার
আমারও সময় এসে গেছে বুঝি তাদেরকে ভুলবার।
তাই ভাবলাম টুনির ছেলেকে আমি নিয়ে যাই বাড়ি
দেখাই যাক না কতটা যত্নে মানুষ করতে পারি।
মুশকিল হলো খুড়োর চোখেতে সরাসরি চোখ রাখা
রুমালে দুচোখ ঢেকে নিয়ে বলি,হ্যাপি নিউ ইয়ার, কাকা!

?
[+] 2 users Like ddey333's post
Like Reply

*লুকোচুরি* 


জীবনটা কি অদ্ভুত, তাইনা? যখন শশ্মানে কাউকে দাহ করতে যাই তখন অজান্তেই এক শূণ্যতা ভর করে। আমাদের শেষ ঠিকানা! আজ শশ্মানে দাহ করতে এসেছি শশিভূষন বাবুকে। দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে ছিলেন তিনি, আর আমিই তাঁর লোকাল গার্ডিয়ান। মানে আমার হাত থেকেই আশ্রমে টাকাপয়সা যেত, উনার সুবিধা অসুবিধাও আমিই দেখতাম। উনার সন্তান পরিমল আমার বন্ধু ছিল, পরিমল ছোটবেলা থেকেই মাতৃহীন, বিদেশে থাকার জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা ছাড়া আর কোনো উপায় ছিলনা। প্রায় ১৪ বছরের মতন শশিভূষন বাবু বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন। তবে এই দীর্ঘসময়ে উনার ছেলে পরিমল একবারও আসেনি, এমনকি এই আধুনিক ইন্টারনেটের যুগেও কখনো ভিডিও কলে কথা বলেনি। আশ্রম কর্তৃপক্ষ এ নিয়ে আমাকে কয়েকবার বললেও আমি এড়িয়ে গেছি, তারাও আর বিশেষ ঘাঁটায়নি। ঠিক সময়ে টাকা পাচ্ছে এমনকি আমি কখনো অতিরিক্ত টাকার জবাব চাইনি, তাই হয়তো এ বিষয়কে আর তত গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। তারা ধরেই নিয়েছে শশিভূষন বাবুর উপর তার ছেলের কেবল সামাজিক দায় আছে কোনরকম আত্মীয়তার বন্ধন নাই, তাই অর্থের বিনিময়ে এই দায়মোচন করে চলেছে 'কুপুত্র'। তবে একটা বিষয় আমাকে বরাবর অবাক করেছে। শশিভূষন বাবু কখনো তার ছেলের সাথে দেখা করতে চাওয়া দূরে থাক কেমন আছে তাও জানতে চাইতেন না। আমি বছরে ১/২ বার পরিমলের পত্র ওনার হাতে দিতাম, উনি শীতল চোখে আমার দিকে তাকিয়ে সেগুলো নিতেন, কোনোদিন সেগুলোর উত্তর দেন নি। উত্তর দেন নি এজন্য বলছি কারণ পরিমলের ঠিকানা একমাত্র আমি জানতাম, তাই চিঠি লিখতে হলে আমার মাধ্যমে ওঁকে পাঠাতে হত।  
একসাথে এতবছর থাকার ফলে বৃদ্ধাশ্রমের সাথে শশিভূষন বাবুর একটা আন্তরিক আত্নীয়তার সম্পর্ক গড়ে উঠেছ। আশ্রমের বেশ কয়েকজন কর্মীছেলে এসেছেন দেখতে পাচ্ছি, প্রবীণদের মধ্যেও কয়েকজন উপস্থিত। কর্মীদের মধ্যে অল্পবয়সি একটা ছেলে, নাম পরিতোষ, এগিয়ে এল আমার কাছে। ছেলেটার চোখ ভেজা, বেশ শোক পেয়েছে বোঝাই যাচ্ছে। কে বলে , স্বার্থ থেকে সৃষ্ট সম্পর্ক স্বার্থকে কখনো ছাড়িয়ে যায়না? আমি অবশ্য কোনো শোক বা বেদনা অনুভব করছি না, বরং ভারমুক্তির একটা অনুভুতি অনুভব করছি। চিন্তার জগৎ এ চলে গিয়েছিলাম বোধহয়, পরিতোষের কথায় চমক ভাংলো! 
"কাকার তো দাহর সময় হয়ে এলো, পরিমল বাবুকে কি খবর দেওয়া হয়েছে? আসবেন? মুখাগ্নি করবেন কে?" অন্যদের মতন বডি না বলে কাকা বলা এবং 'পরিমল বাবু' শব্দ দুটো ভালোভাবে লক্ষ্য করলাম। অনেক কিছু জানাতে ইচ্ছে হল কিন্তু তার বদলে এমন কিছু বললাম যা হাস্যকর শোনাল, অবশ্য পরিতোষ বা তার সঙ্গীরা কেউই হাসল না, একটু অবাক হলো অবশ্য। আমি বললাম, "পরিমল এখানেই আছে, তবে মুখাগ্নি করার ক্ষমতা নাই ওর, তোমরা কেউ কর।" মনে হলো পরিতোষ একটু খুশীই হলো মুখাগ্নি করতে পেরে। 
শশ্মানের কাজ শেষ হলে আরেকবার বৃদ্ধাশ্রমে আসলাম শশিভূষন বাবুর সব হিসাবনিকাশ চুকিয়ে দিতে। আমার সন্তান যদি এখানে না পাঠায় তবে এটাই আমার অন্তিমবার এখানে আসা। উনার হিসাবে বাকি বিশেষ কিছুই ছিল না, বরং কিছু টাকা জমা হিসেবে ছিল। সেগুলো আর ফেরত নিলাম না, ওদের ট্রাস্টেই দান করলাম! চলেই যাচ্ছিলাম, তখন পরিতোষ ডাক দিল, একটা ব্যাগ দিয়ে বলল, কাকার শেষ স্মৃতিচিহ্ণ। নিয়ে যান, এর উপর কেবল পরিমল দাদার অধিকার। বলতে বলতে ওর গলা বুজে আসল। আমি কোনো কথা না বলে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে আসলাম। 
বিকালে আবার সেই শশ্মানে আসলাম। শশ্মানে এখনো চিতা জ্বলে চলেছে। একটু দূরে নদীর পাশে ঘাসের উপর বসলাম। প্রায় ১৫ বছর আগে আমি আর পরিমল এখানে বসেছিলাম আর একটা নাটকের প্লট রচনা করেছিলাম। তারপর এতবছর ধরে আমরা শুধু অভিনয় করে চলেছি। 
পরিমল আমার খুব ভালো বন্ধু। না, ছোটবেলার বন্ধু নয়। আমাদের বন্ধুত্ব কর্মজীবনে। আমরা এক জায়গাতেই চাকরি করতাম। সেদিন অবশ্য পরিমল আমাকে এখানে ডেকে এনেছিল। প্রথমে জীবন নিয়ে সব দার্শনিকতার কথা শোনাচ্ছিল। তারপর বলল ওর ব্রেন ক্যান্সার। নিজের রোগের কথা এমনভাবে বলল যেন অন্য কারও রোগের কথা বলছে! তারপর নিজের বাবাকে নিয়ে পরিকল্পনা করল। এদেশে ওদের তেমন আত্নীয় কেউ ছিলনা। তারপর শুরু করল বৃদ্ধাশ্রমের খোঁজ। সবচেয়ে ভালো আশ্রমের সবচেয়ে ভালো রুমটাই সে ঠিক করল বাবার জন্য। তারপর বিভিন্ন বছরের তারিখ দিয়ে ৫০ টা চিঠি লিখে ফেলল। আমার কাজ সেসব চিঠি নির্দিষ্ট তারিখের ২/৩ দিন পর শশীভূষন বাবুর কাছে পৌঁছানো। নিজের চিকিৎসার জন্য সামান্য টাকা রেখে সবই আমার নামে ব্যাংকে জমা রাখল যেন ওর বাবার কখনো কোন অভাব না হয়। এরপর ৩ মাসের ভেতর পরিমল দেহ রাখল। প্রিয় বন্ধুকে আমি এই শশ্মানেই দাহ করেছিলাম। এতবছর ধরে এক "পিতার নিকট তার পুত্রের" এই গোপন কথা লুকিয়ে রেখেছি। আর আজ তো সব শেষ। 
সন্ধার পর বাসায় ফিরে বৃদ্ধাশ্রম থেকে আনা সেই ব্যাগটা চোখে পড়ল। আগামীকাল এটার একটা ব্যাবস্থা করতে হবে। তবে কৌতূহলী হয়ে একটু ব্যাগটা খুললাম, সাধারণ পোশাক, ৫০০ টাকার ৫ খানা নোট , কিছু খুচরা টাকা এসব ছাড়া একটা ডায়েরী পেলাম। সেখানে চিঠিগুলো রাখা, সবগুলো খামের মুখ বন্ধ, মানে তিনি কোনোদিনও ওগুলো খুলে দেখেননি। ডায়েরীতে সবই ফাঁকা, শুধু ভেতরে এক পৃষ্ঠায় লেখা- *“খুব ছোট থাকতে পরি আমার সাথে লুকোচুরি খেলত, ও কোথায় লুকাত আমি জানতাম কিন্তু কখনো সেখানে খুঁজতাম না পাছে খেলার মজা নষ্ঠ হয়। বাবা!! ডাক্তারি রিপোর্টগুলো কেন আরও কঠিন জায়গাতে লুকালি না?”*

#collected
[+] 2 users Like ddey333's post
Like Reply

আমার এই শুস্কম কাষ্ঠম থ্রেডটা  একেবারে টপ এ রাখার জন্য দাদা সবসময় লেগে থাকে Heart ...  আমি নিজে যদিও হাল ছেড়ে দিয়েছি .. :)

প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি থ্রেড পোস্ট করেছি , সময়ের স্বল্পতা ধীরে ধীরে গ্রাস করছে  ... এবার সরে যাওয়ার পালা শুরু ..
শুধু পাঠক হয়েই আসা শুরু হয়ে যাবে অদূর ভবিষ্যৎ থেকে ... কতদিন এড়িয়ে থাকা যায় শুধু সেটাই দেখার বিষয় .. Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(11-01-2022, 09:33 PM)Bichitravirya Wrote:  এই নিয়ে কতবার এই কথাটা বললেন সেটা ভুলে গেছি। আর ভালো লাগছে না। সত্যি আর ভালো লাগছে না। তার চেয়ে বরং চলেই যান। একটু কষ্ট হবে। তবে সেটা সময়ের সাথে সয়ে যাবে।
কষ্ট! কিসের কষ্ট? ওই যে এতদিন কথা বললাম, আড্ডা দিলাম, হাসি ঠাট্টা করলাম। এইসব ভুলে শুধু কোন পিনুরাম , না কি যেন নাম লেখকটার , ওই লেখকের জন্য চলে যেতে চাইছেন। যান , চলে যান। আমরা তো কেউ নই আপনার কাছে। আমাদের সাথে এত হাসি ঠাট্টাও কিছু নয় আপনার কাছে। ঠিক যেমন বাবান দা কে ভাইটু বলে সম্বোধন করাটা পিনুরাম নামক লেখকের কাছে কিছু ছিল না। বাবান দা কে মিথ্যা ভাইটু বলে ডেকে লোকটা চলে গেল। আপনিও যান। অন্তত এই বারবার চলে যাবো , ভালো লাগছে না , এইসব তো শুনতে হবে না। 

তিনটে লাভ স্টিকার দিলাম না আর।

চলে যাবো বলিনি BC !! Angry


বলেছি যে শুধু পড়তে আসবো , গত দেড় বছর ধরে এই যে  প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় অন্য জায়গায় থেকে গল্প খুঁজে বেড়ানো আর এখানে দেওয়া সেটা আর সম্ভব হবে না ...
এবারও যদি মাথায় না ঢোকে তাহলে আরো বিশেষ কিছু শক্তিশালী বিশেষণের প্রয়োগ করতে হবে আমাকে ... D:)

Big Grin Big Grin
Like Reply

যখন পৃথিবী থাকবেনা
কিন্তু আমি থাকবো 
সৃষ্টির প্রতি অনুরণে 
প্রতিক্ষণে আমি ভাববো !
আর কতদিন হবো ইতিহাস 
মহেঞ্জাদারো, হরপ্পা, 
সত্য, ত্রেতা, দ্বাপরের শেষ নিশ্বাস ?
সভ্যতার উন্মাদনায় 
আর কতো  যুগ  হবে শেষ?
আবার কবে নতুন প্রাণ নেবে জন্ম 
খুঁজবে সভ্যতার ভগ্নাবশেষ ?

লেখা : ভারতীয় দাদা
[+] 1 user Likes ddey333's post
Like Reply

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।
কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!
কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।
কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।
কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।
কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই. কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!
কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি!সৃষ্টিকর্তা চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে.
নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!
[+] 1 user Likes ddey333's post
Like Reply

দাদা কাঁপিয়ে যাচ্ছে এই গরিবের থ্রেডটা !!

Namaskar clp); Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply

এরই নাম জীবন !
একদিকে যেমন ঝলমলে আলোর উস্কানি !
অন্যদিকে অতল আঁধারের হাতছানি !
এরই নাম জীবন !
একদিকে হিংস্র পশুর পাশবিকতা !
অন্যদিকে রোজ মরে মানবিকতা !
এরই নাম জীবন !
একদিকে থাকে শারীরিক যৌনতা !
অন্যদিকে মুখ ফেরানোর মৌনতা !
এরই নাম জীবন !
একদিকে একজন রোজ হয় ধর্ষিতা !
অন্যদিকে রোজ সাজানো হয় শরীরে পশড়াটা !
এরই নাম জীবন !
বিকৃত উন্মাদনার বীভৎস লোলুপতা !
জন্ম দিয়ে যায় অন্ধকারের কুটিলতা !

লেখা : ভারতীয় দাদা
[+] 2 users Like ddey333's post
Like Reply

বাড়ী ঘর পুড়লে বীমা করা যায়
স্বপ্ন পুড়লে কি করা যায়...
 
বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়
চোখের জল পড়লে কি করা যায়...
 
বাঘ গর্জালে পালিয়ে বাঁচা যায়
অহংকার গর্জালে  কি করা যায়...
 
কাঁটা বিঁধলে বের করা যায়
কথা বিঁধলে কি করা যায়...
 
শরীরের কষ্টে ঔষুধ নেওয়া যায়
মনের কষ্টে কি করা যায়...

লেখা : ভারতীয় দাদা
[+] 2 users Like ddey333's post
Like Reply

প্রশ্নোত্তরের খেলায়।

Following the trend
১. নাম?
উ. ভারতবর্ষ
২. পদবী?
উঃ পদবী নেই... ইংরাজি একটা নাম আছে... 'ইন্ডিয়া'।
৩. ডাকনাম?
উঃ যে নামেই ডাকো না কেন, 'মা' তো, 'মা' ই হয়, তাই না?
৪. চুলে রং করেছেন?
উঃ হিমালয়ের বরফ সাদা রং, সমুদ্দুরের নীল, জঙ্গলের সবুজ, মরুভূমির হরিদ্রাভ বালুকারাশি - কোন রংটা পছন্দ?
৫. হাড় ভেঙ্গেছে কোনোদিন?
উঃ মন ভেঙেছে। বাইরের লোকেরা যখন ঘরের মানুষদের মেরেছে। যখন নিজের মানুষেরা নিজেদের মধ্যে লড়াই করেছে। কষ্ট হয়েছে... তবু স্বপ্ন দেখি... ভাঙা মন জুড়বে...
৬. একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে?
উঃ? তোমাকে। তোমাদের সবাইকে।
শোনোনি, "কুপুত্র যদিও হয়, কুমাতা কদ্যপি নয়?"
৭. কাউকে মারা যেতে দেখেছেন?
উঃ "যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।"
৮. সব থেকে প্রিয় ফুল?
উ: সব ফুল... ওরাও আমার সন্তান যে...
৯. অ্যাম্বুলেন্সে উঠেছেন?
উঃ প্রতিটি সাইরেনের শব্দে... বুকের মাঝে রক্ত ঝরে...
১০. পোষা প্রাণী আছে ?
উ: পোষা না, ভালবাসার প্রাণী আছে। মানুষ আর মনুষ্যেতর সবকিছু...বড্ড ভালবাসার।
১১. হাসপাতালে থেকেছেন?
উঃ হাসপাতাল ও তো আমারই অংশ...
১২. ঘোড়ায় চড়েছেন?
উঃ আহা,বড় মিষ্টি বাছা আমার ওরা...
১৩. ভালবাসেন?
উঃ প্রতিদিন। প্রতিমুহূর্তে। তোমাকে। তোমাদের।
১৪. টিকিট ছাড়া ভ্রমণ করেছেন?
উঃ নিজের বাড়িতে ভ্রমণ করতে আবার টিকিট লাগে নাকি? অ্যাঁ?
১৫. প্রেমপত্র লিখেছেন?
উ: লিখিনি, বলি - মনে মনে। তোমাদের জন্য। তার নাম "মায়ের প্রার্থনা"।
১৬. রাস্তায় নেচেছেন কখনো?
উঃ ছেলেমেয়েদের নাচতে দেখতে, ভাল থাকতে দেখলে ভাল লাগে... ওইটুকুই...
১৭. জীবনে কয়টা প্রপোজ পেয়েছেন?
উঃ বহুমানুষ বলেছেন "আই লাভ মাই ইন্ডিয়া"।
১৮. বাড়ি থেকে পালিয়েছেন?
উঃ পালাবার পথ নেই...
১৯. চুরি করেছেন?
উঃ ভগিনী নিবেদিতা থেকে মাদার টেরেসা - কতজনের যে মন চুরি করেছি!
তোমরাও কি মন দাও নি? সত্যি বলো?
২০. ভূত দেখেছেন?
উঃ ভূতপূর্বকাল, অর্থাৎ অতীত দেখেছি।
২১. বেস্টফ্রেন্ড আছে?
উঃ আছে। অগুনতি। সন্তানেরাই তো মায়ের বেস্ট ফ্রেন্ড হয়, তাই না?
২২. আপনার জন্য কেউ অপেক্ষা করে?
উঃ তোমরা।
২৩. কাউকে ভালো লাগে?
উঃ সবাইকে।
২৪. প্রিয় খাবার?
উঃ যা তোমাদের প্রিয়, তাইই আমার প্রিয়।
২৬. আপনি কেমন?
উঃ সুজলাং সুফলাং মলয়জশীতলাং।
২৭. প্রিয় জায়গা?
উঃ আসমুদ্রহিমাচল।
২৮. বড় কোন ইচ্ছা আছে ?
উঃ "বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,
ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে|
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।"
২৯. প্রিয় রং?
উঃ পতাকার রং। সম্মানের রং। গৌরবের রং। শক্তি, ত্যাগ আর ভালবাসার রং।
৩০. প্রিয় পোশাক?
উঃ আলিঙ্গন। তার চেয়ে উষ্ণতা যে আর কিচ্ছুতে নেই, তাই বড় প্রিয় পোষাক।
৩১. কখনো লুকিয়ে কেঁদেছেন?
উঃ প্রতিবার যখন সন্তান বিয়োগ হয়...
৩২. নিজেকে ১০-এ কত দিতে চান?
উঃ ০ - অসীম, সীমাহীন। ঠিক তোমাদের প্রতি আমার ভালবাসার মতো...
 
 

[+] 2 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)