Thread Rating:
  • 33 Vote(s) - 2.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance কিছু সম্পর্কRunning

Showing only the posts of gungchill: 180 of 300 posts. Show all posts

(21-11-2025, 10:39 PM)Saj890 Wrote:  Very nice

thanks bro ,

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(24-11-2025, 11:09 PM)mukta02 Wrote:  আপডেট দেন ভাই অপেক্ষাতে আছি

আগামী ১৫ দিন আপডেট খুব স্লো আসবে , হয়তো দুটো আপডেট দিতে পারি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

লাস্ট আপডেটের পর পায় হাজার খানেক ভিউ হয়েচছে । এর মাঝে সবাই যে গল্পটা পড়েছেন এমন নয় , অনেকেই সুধু দেখে চলে গেছেন , অনেকের এই ফোরামে আইডি নেই । তাদের বাদ দিয়ে যারা পড়েছেন, তাদের মাঝে ,১ জন লাইক দিয়েছেন,১ জন লাইক এবং কমেন্ট করেছেন , আর একজন সুধু কমেন্ট করেছেন । বাকি যারা পড়েছেন   তারা নিশ্চয়ই ডিজেপয়েন্টেড হয়েছেন , তাই লাইক অথবা কমেন্ট করা থেকে নিজেকে বিরত রেখছেন ।  

আমি সেই সব পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ,ক্ষমা চাচ্ছি আপনাদের হতাশ করার জন্য । 

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

আসলেঅমন একটা কমেন্ট করার পর থেকেই যে গায়েব হয়েযেতে হবে সেটা বুঝতে পারিনি , পারলে ঐমন্তব্য করতাম না । মানুষ হয়তো ভেবেছে আমি রাগ করে চলে গেছি । আসলে তেমন কিছু নয় । সমস্যা ছিলো তাই আসতে পারিনি । আবার কন্টিনিউ করবো ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

[Image: 678796807_1.png]

নববর্ষের শুভেচ্ছা

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply

অনেকদিন গ্যাপ থাকার কারনে লিখতে কিছুটা সমস্যা হচ্ছে ,তাই আজকে একটা ছোট আপডেট দিয়ে শুরু করতে চাইছি । 



কিছু সম্পর্কঃ ৯ (ঙ)

 
হাসপাতালের প্রশস্ত কেবিনের এক কোণে রাখা সিঙ্গেল সোফায় বসে আছে রাজীব। সামনে বিছানায় হেলান দিয়ে থাকা রহিমের দিকে নয়, ওর চোখ আটকে আছে রহিম আর জয়নালের কথাবার্তায়। সেই কাকডাকা ভোরেই জয়নাল চলে এসেছিল। চোখ দেখেই রাজীব বুঝে গিয়েছিল, বড় আব্বুর ভালো ঘুম হয়নি। চোখের নিচে কালি, কণ্ঠে চাপা ক্লান্তি। তখন কিছুই করার ছিল না, ওয়েটিং রুমে বসে থাকা ছাড়া। তবু রাজীব কিছু বলেনি। বলেনি, “সুধু সুধু কেন এসেছো?”রাজীবের মনে হয়েছিল, এমন প্রশ্ন করা মানে আব্বুর সঙ্গে জয়নালের যে আত্মিক টান, সেটাকে অকারণে খাটো করা।

তবে এসে ঝামেলা কম করেনি জয়নাল। ডাক্তার যখন বলল, আজকেই রহিমকে কেবিনে শিফট করা হবে,তখনই জয়নাল বেঁকে বসে। ওর দৃঢ় ধারণা, CCU-তে বেডের সংকুলান না হওয়াতেই ডাক্তার রহিমকে বের করে দিচ্ছে, যাতে অন্য কোনো রোগী ঢোকানো যায়। এই নিয়ে ডাক্তারের সঙ্গে জয়নালের তুমুল তর্ক বেঁধে গিয়েছিল। রাজীব তখনো হস্তক্ষেপ করেনি।

এক পর্যায়ে ডাক্তার বিরক্ত আর অবাক হয়ে বলে উঠেছিল,“আরেহ ভাই, আপনি তো আশ্চর্য মানুষ! সবাই চায় নিজেদের রোগী যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আর আপনি চাইছেন রোগী যেন সুস্থ না হয়!”

কিন্তু জয়নালের এক কথা। ওর বিশ্বাস, ডাক্তার ইচ্ছে করেই এই সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য রাজীবকেই এগোতে হয়েছিল। শান্ত গলায় কথা বলে, যুক্তি দিয়ে, কাগজপত্র দেখিয়ে পরিস্থিতি সামলাতে হয়েছিল ওকে। আর রাজীবের হস্তক্ষেপেই এখন রহিম কেবিনে।

এমনকি বেশ সুস্থই লাগছে। এই মুহূর্তে বিছানায় হেলান দিয়ে জয়নালের সঙ্গে হাসি–তামাশা করছে। আর রাজীব দূর থেকে আব্বু আর বড় আব্বুর বন্ধুত্বটা নীরবে অ্যাডমায়ার করছে।

রাজীব ভাবছে, এত বছরে কীভাবে টিকে থাকল এই বন্ধুত্ব? চরিত্রে অমিল আছে, চিন্তায় অমিল আছে। একজন অস্থির, আরেকজন ঠান্ডা মাথার। একজন সন্দেহপ্রবণ, আরেকজন সহজ বিশ্বাসী। তবু কোথাও যেন একটা সুতো আছে, যেটা কখনো আলগা হয়নি।
তাহলে ওর আর জয়ের বন্ধুত্বটা টিকলো না কেন?

 ওদের বন্ধুত্বকে কোনোদিনই দুর্বল মনে হয়নি রাজীবের। বরং সবসময়ই মনে হতো, একজন আরেকজনের জন্য সবকিছু করতে পারে। এমন না যে কথায় কথায় ঝগড়া হতো, বা অবহেলায় জমে উঠত দূরত্ব। তবু এত অল্প সময়ের মধ্যে সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেল। তাও ধীরে ধীরে নয়—এক ঝটকায়। ড়াজিব এটুকু নিশ্চিত যে সম্পর্কের সুতোটা অরা দুজন দুদিক থেকে টেনেছে , কারো একজনের টানে সেই সুতো ছিরে নাই । 

 যদি একজনের টানেই দড়ি ছিঁড়ত, তাহলে অন্যজন পড়ে যেত হুমড়ি খেয়ে। একপাশ শক্ত, আরেকপাশ দুর্বল—এমন হলে বোঝা যেত। কিন্তু ওদের ক্ষেত্রে তা হয়নি। কেউ কাউকে টেনে নামায়নি। বরং দু’পাশ থেকেই টান ছিল। সমান জেদ, সমান অনড়তা। তাই দড়ি ছিঁড়তেই ওরা দু’দিকে ছিটকে গেছে, আরো দূরে, আরো বিচ্ছিন্ন হয়ে।

তাহলে ভুলটা কার?

এই প্রশ্নটা রাজীব নিজেকেই করে, আবার নিজেই থামে। একজনের ভুল হলে ব্যাপারটা সহজ হতো। দোষটা কাঁধে তুলে নেওয়া যেত। কিন্তু এখানে তা সম্ভব নয়। কয়েকদিন সবকিছু একটু অন্যরকম লেগেছিল—কথাবার্তায় অস্বস্তি, চোখে চোখ না রাখা। তারপর আবার মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে।
 
“রাজীব…”জয়নালের ডাকে ওর চিন্তা ভেঙে যায়। 

“জি বড় আব্বু।”

“দেখ তো বাবা, তোর বড় আম্মু এখনো আসছে না কেন? একটা ফোন কর।”সবাই দেরি করছে ভেবে জয়নাল ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত। ওর বন্ধু অসুস্থ হয়ে পড়ে আছে, আর বাকিরা বাড়িতে বসে আরাম করছে , এটা জয়নাল মেনে নিতে পারছে না।

“আমার সাথে কথা হয়েছে, ওরা আসছে,” রাজীব শান্ত গলায় বলে।

“এত সময় লাগে নাকি? আমি তো জাগিয়ে দিয়ে এসেছিলাম। নাস্তা করবে কখন রহিম?” জয়নাল গজগজ করে।

“আরেহ, তুই হুলুস্থুল করিস না তো। এই তো স্যুপ খেলাম,” রহিম হাসতে হাসতে বলে।

“কোনো ডিসিপ্লিন নেই আমার বাড়িতে! সব একেকটা অলস!”জয়নাল রাগে গজগজ করতে থাকে।

“আহা, বললাম না হুলুস্থুল করিস না,” রহিম থামিয়ে দিয়ে আবার বলে,

“মনে তো হচ্ছে আসল খিদেটা তোরই লেগেছে। দোষ চাপাচ্ছিস আমার আর রাজীবের ওপর।”এই বলে সে খোলা হাসি হেসে ওঠে।

রহিমের হাসি দেখে জয়নাল আরো ক্ষেপে যায়। আঙুল তুলে শাসিয়ে বলে,“খবরদার হাসবি না! হাসলে এবার তোকে ICU-তে পাঠাবো।”
কিন্তু রহিমের হাসি থামে না। হাসতে হাসতেই বলে,“রাজীব বাবা, যা তো। তোর বড় আব্বুর জন্য নাস্তা নিয়ে আয়। রাক্ষসের খিদে পেলে মাথা ঠিক থাকে না।”
রহিম হা হা করে হাসতে থাকে।

রাজীব মুখ টিপে হেসে দ্রুত বেরিয়ে আসে। স্পষ্ট বোঝা যাচ্ছে, জয়নাল আরো রেগে যাচ্ছে। এই রাগ যেন নিজের ওপর এসে না পড়ে, এই আশঙ্কাতেই রাজীবের প্রস্থান।

করিডোরে এসে হাঁটতে হাঁটতে আবার ভর করে ওর আর জয়ের কথা। করিডোরের চেয়ারে বসে রাজীব ভাবতে থাকে—কেন ওদের বন্ধুত্ব ওদের বাবাদের মতো হলো না?

অনেক ভেবে কোনো কূলকিনারা পায় না। কখনো মনে হয় দোষটা তারই ছিল। আবার কখনো মনে হয় জয়ের। কিন্তু রাজীবের ভেতরের কেউ যেন বারবার বলে যায়—এটা একার কারো দোষ নয়।

কিছু সম্পর্ক ভুলের জন্য ভাঙে না, ভাঙে ভুল বোঝার জন্য।আর সেই ভুল বোঝার সামনে সবচেয়ে গভীর বন্ধুত্বও একসময় হেরে যেতে পারে।
এই মুহূর্তে রাজীবের মনে হচ্ছে, ও আর জয় একে অপরকে কোনোদিনই ঠিক করে চিনতে পারেনি, বুঝতে পারেনি।জয়নাল আর রহিম পেরেছে—তাই ওরা এখনো বন্ধু।আর ও আর জয়, শুরু থেকেই ছিল দুজন দুই জগতের বাসিন্দা।
 
****    
 
 জয় আজকে নিজেই গাড়ি চালাচ্ছে। সাধারনত জয় নিজের বাইক ছাড়া বের হয় না । তবে আজকে রানী আয়শার সঙ্গে যাবে—এই কারণেই প্রিয় বাইক রেখে গাড়ির স্টেয়ারিং ধরেছে। কারন ও রানীর পাশে থাকতে চেয়ছে। শুধু উপস্থিত থাকতে নয়, দায়িত্বটা নিজের হাতে রাখতে, গতকালের রাতে নেয়ে সংকল্প পুরন করতে। গতকাল রাতে নেয়া সংকল্পের একটা অংস ছিলো , রানির জীবনে নিজের উপস্থিতি এব্যাসলুট করা। সুধু মুখে মুখে নয় সত্যিকারে রানির দায়িত্ব  তুলে নেয়া । আর জয় এখন এই মুহুরতে নিজের বাইকের প্রতি ছেলেমানুষি আকর্ষণ ছেড়ে গাড়ির স্টেয়ারিং ধরে সেই পথেই প্রথম পা রেখছে। 

গারি চালাতে চালাতে জয় বার বার রিয়ার ভিউ মিররে তাকিয়ে পেছন টা দেখে নিচ্ছে , পেছনে এক দারুন দৃশ্য চলছে । 
  
পেছনের সিটে আয়শা আর রানী পাশাপাশি বসে আছে। জয় বারবার রিয়ার ভিউ মিররে চোখ রাখছে। খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, আয়শা রানীর একটা হাত নিজের কোলে তুলে নিয়ে ধরে রেখেছে। হাতটা স্বাভাবিক স্নেহে ধরে রেখছে। 

এই দৃশ্যটা জয়ের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। মনেমনে ভাবে, এই তো একজন পুরুষের জীবনের একান্ত কাম্য দৃশ্য। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নারী, মা আর ভালোবাসা, একে অপরের প্রতি নিঃশর্ত স্নেহে বাঁধা। 

জয় নিজেকে হঠাৎ ভীষণ ভাগ্যবান মনে করে। মা আর প্রেমিকাকে একে অপরের পছন্দ করানোর জন্য তাকে কোনোদিন আলাদা করে কষ্ট করতে হবে না—এই ভাবনাটা ওর মুখে আপনাতেই একটা হাসি এনে দেয়। একটু আগে রানীকে পাশের সিটে বসাতে না পারার যে দুঃখটা ছিলো সেটা এখন নেই বললেই চলে ।  
হাসতে হাসতে জয় আবার রিয়ার ভিউ মিররে তাকায়। এইবার রানীর সঙ্গে চোখাচোখি হয়।

চোখাচোখি হতেই জয়ের হাসি আরো চওড়া হয়। দাঁত বেরিয়ে আসে।

রানী তখন আয়শার সঙ্গে কথা বলছিলো ,এক ফাঁকে  চোরা চোখে সামনের দিকে তাকিয়েছিল। জয়কে এমন দাঁত বের করে হাসতে দেখে ও ভ্রূকুটি করে। আয়শার চোখ এড়িয়ে, চোখের ইশারায় জয়কে সাবধান করে, রাস্তার দিকে মন দিতে বলে।

কিন্তু এতে ফুরফুরে মেজাজে থাকা  জয়ের হাসি কমে না। বরং বাড়ে। রানীকে ভয় দেখানোর জন্য সে স্টিয়ারিং ছেড়ে দেওয়ার ভান করে।
রানী আঁতকে ওঠে। আয়শার কোলে রাখা হাতটা একটু নড়ে যায়।

“কি রে মা?” রানীর এমন হঠাৎ কেঁপে ওঠা টের পেয়ে আয়শা তাকায় ওর দিকে। গতকালের পর থেকে রানীর সামান্য অস্বাভাবিক আচরণ ওকে এমনিতেই ভাবিয়ে তুলেছে।

রানী দ্রুত নিজেকে সামলে নেয়। “কই, কিছু না তো বড় আম্মু,” একটু হরবড় করে বলে।

“তাহলে এমন করে কেঁপে উঠলি যে? ভয় পেয়েছিস?” আয়শা আবার জিজ্ঞাস করে।

সামনের সিটে জয় তখন মিটমিট করে হাসছে। রানী একবার চকিতে তাকিয়ে চোখ মটকায়। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলে,
“না না, কিছুই না বড় আম্মু। এমনিতেই হয়তো হয়েছে।”

আয়শা আর কিছু বলে না। তবে রানীর হাতটা নিজের কোলে আরো ভালো করে টেনে নেয়। তারপর জানালার বাইরে তাকায়।
রানী আবার রিয়ার ভিউ মিররের দিকে তাকায়। দেখে, জয় এখনো তাকিয়ে আছে। রানী রাগান্বিত ভঙ্গিতে ওর দিকে চোখ কটমট করে তাকিয়ে থাকে। কিন্তু পরক্ষণেই নিজের অজান্তেই ফিক করে হেসে ফেলে। 

এভাবেই খুনসুটি, চোখের ভাষা আর না-বলা কথার ভেতর দিয়ে ওরা হাসপাতালের সামনে এসে পৌঁছে যায়।
 
****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply

[Image: afroja-prototype.png]

আমি গল্পের ভিজুয়াল নিয়ে কাজ করছি, একটা glimpse দিলাম , কেমন হয়েছে বলবেন।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

[Image: Chat-GPT-Image-Jan-31-2026-05-47-18-PM.png]

এই গল্প সবচেয়ে খুটিয়ে পড়া মানুষ টা আজকাল একটিভ নয় , তবুও জিজ্ঞাস করছি , এই দৃশ্য টা কি কেউ চিনতে পারেন ?

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

সসসসসসসসসসসসসসসসস

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

ভিডিও দেয়া যায় কি করে ?
Like Reply

[Image: aysha.png]
আয়শা চৌধুরী 

ছবি সম্পূর্ণরূপে AI জেনারেটেড , জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে AI দায়ী, আমি নই । কারন আমি রেফারেন্স হিসেবেও কারো ছবি বেবহার করিনি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

[Image: janat.png]

জান্নাত চৌধুরী , 

ছবি সম্পূর্ণরূপে AI জেনারেটেড , জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে AI দায়ী, আমি নই । কারন আমি রেফারেন্স হিসেবেও কারো ছবি বেবহার করিনি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

[Image: joy.png]

জয় চৌধুরী 

ছবি সম্পূর্ণরূপে AI জেনারেটেড , জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে AI দায়ী, আমি নই । কারন আমি রেফারেন্স হিসেবেও কারো ছবি বেবহার করিনি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

[Image: joynal.png]

জয়নাল চৌধুরী 

ছবি সম্পূর্ণরূপে AI জেনারেটেড , জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে AI দায়ী, আমি নই । কারন আমি রেফারেন্স হিসেবেও কারো ছবি বেবহার করিনি । 

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply


কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply


কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

(07-02-2026, 07:33 PM)Ra-bby Wrote:  দারুন পদক্ষেপ।

ভয়েস সেট করে দিলে, গোশিপ ফ্যানিদের জন্য নতুন কিছু হতে যাচ্ছে।

ভয়েস তো আছে ভাই শুনতে পাননি ?

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(07-02-2026, 08:15 PM)Ra-bby Wrote:  কই, আমি শুনতে পেলাম না যে

ইউটিউবে গিয়ে দেখন তো ভাই , এখন থেকেই যাবেন , একটু কস্ত করে দেখেন

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (ঙ)  এর বাকি অংশ  

আয়শা আর রানী যখন করিডর দিয়ে হেটে আসছিলো , তখনো রাজিব কোরিডরে বসা , ও নাস্তা আনতে যায়নি , কারন ও জানতো বাসা থেকে খাবার কিছুক্ষনের মাঝেই পৌঁছে যাবে । আয়শার সাথে ওর কথা হয়েছিলো । ওদের দেখে রাজিব উঠে দাড়ায়, হাসি মুখে সামনে এগিয়ে জেতে নেয় , ঠিক তখনি পেছনে জয়ের আবির্ভাব হয় , হাতে টিফিন ক্যারিয়ার । এক মুহূর্তের জন্য থেমে যায় রাজিব , চোখাচোখি হয় জয়ের সাথে । চোখাচোখি হতেই দুজনেই প্রায় একসাথে চোখ সরিয়ে নেয়—যেন কেউ প্রথমে থামলে অন্যজনের ভেতরের কথা বেরিয়ে পড়বে।

রাজিব নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে, আর সামনে এগোয় না। জয়ের মুখটা দেখেই রাজিবের পা দুটো থমকে যায়। ঠিক ভয় নয়, ঠিক রাগও নয়—একটা পুরোনো পরিচিত অনুভূতি, যেটা এখন আর পরিচিত লাগে না। একসময় যাদের দূরত্ব বোঝারই কথা ছিল না, তাদের মাঝখানে এখন কয়েক কদম ফাঁক পড়ে গেছে—আর সেই ফাঁকটা পেরোতে রাজিবের অদ্ভুত লাগে।

জয় নিজেও একটু থমকে দাড়ায় , হাতে ধরে টিফিন ক্যারিয়ারের উপর হাতের চাপ আরো কিছুটা বারে , চোখে রাগ নেই—আছে একটা ছোট্ট ভুল।হয়তো ভুলও নয়, কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করা। 

রাজিব , জয়ের দিকটা উপেক্ষা করেই রানী আর আয়শার দিকে তাকায়। হাঁটার সময় আয়শা রানীর একটা হাত ধরে রেখেছে। রাজিব একটা ছোট শ্বাস ফেলে। রানীকে স্বাভাবিকই লাগছে তার কাছে। এতে একটু স্বস্তি পায় রাজিব।

সকালে রানীকে ফোন করে সে ডাক্তাররা রহিম সম্পর্কে যতটা ভালো খবর বলেছিল, তার চেয়েও একটু বাড়িয়ে বলেছিল—রানী যেন দুশ্চিন্তামুক্ত থাকে।
রানী একবার রাজিবের দিকে তাকিয়ে আবার স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই রাজিবের চোখে একটা ব্যাপার ধরা পড়ে। রানী শুধু ভারমুক্তই নয়—ওর চোখের কোণে যেন একটা হালকা উজ্জ্বলতা লেগে আছে, আর ঠোঁটের কোণে একটা চেপে রাখা হাসি। 
রাজিব একটু অবাক হয়। অনেক দিন পর রানীর মুখে এমন একটা সহজ ভাব দেখছে সে। তবে বিষয়টা নিয়ে বেশিক্ষণ ভাবে না। বরং ভালোই লাগে। গতকাল ওকে এমন ভয় পেতে দেখার পর, আজ এই মুখটাই রাজিবের জন্য যথেষ্ট।

আয়শার দিকে তাকিয়ে ওর মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। আয়শা যেমন এখনো রানীর হাত ধরে আছে, রাজিবের বুঝতে অসুবিধা হয় না—কেন রানী এতটা ভারমুক্ত। নিশ্চয়ই আয়শা আর জান্নাতই গত রাত আর আজকের সকালটা ওর পাশে থেকে ওকে এই অবস্থায় এনে দিয়েছে।
 
“ কিরে তুই এখানে দাড়িয়ে কেনো?” কাছে আসতেই আয়শা জিজ্ঞাসা করে ,  
 
হাল্কা হাসে রাজিব , বলে “ বড় আব্বু নাস্তা কিনতে পাঠিয়েছে , হেব্বি রেগে আছে তোমাদের দেরি দেখে”
 
রাজিবের কথা শুনে রানী চেপে রাখা হাসি ফিক করে বেরিয়ে আসে , আয়শা ভ্রূকুটি করে আর পেছনে জয়  নিসব্দে আই রোল করে ।
 
“ বাদ দে তোর বড় আব্বুর কথা , সে তো মনে করে , আমি মেশিন , রান্না হও বলবে আর রান্না হয়ে যাবে , চল ভেতরে”
 
রাজিব ও মুচকি হাসল , তারপর ওদের নিয়ে ভেতরে গেলো ,
 
******
 
ভেতরে গিয়েই রানীর নজর প্রথমে পড়ে ওর আব্বুর উপর। গাড়ির ভেতরে জয়ের সঙ্গে খুনসুটির রেশ ধরে এতক্ষণ চোখের কোণে যে ঝিলিকটা ছিল, সেটা ধীরে ধীরে নরম হয়ে যায়। তার জায়গা নেয় এক ধরনের শান্ত দৃষ্টি।

হ্যাঁ, রানী দেখতে পাচ্ছে—রহিম এখন ভালো আছে। বন্ধু জয়নালের সঙ্গে গল্প করছে।

রানীর বুকের ভেতর থেকে একটা চাপা শ্বাস খুব ধীরে বেরিয়ে আসে। তার সঙ্গে প্রায় ফিসফিস করে বেরিয়ে আসে শব্দটা—“আব্বু…”

এটা ডাকার ডাক না। যেন একটা পরীক্ষা। মানুষটা সত্যিই আছে কি না, সেটুকু যাচাই করে নেওয়া।

গতকাল এই মানুষটাকে হারিয়ে ফেলবে ভেবে পুরো পৃথিবীটা হঠাৎ খুব কঠিন লেগেছিল। তাই এই একটুকু শব্দ দিয়ে রানী যেন নিজেকে বুঝিয়ে নেয়—মানুষটা এখনো আছে।
 
রহিম মেয়ের দিকে তাকায়। প্রথমেই ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। তারপর নজর যায় রানীর নরম দৃষ্টির দিকে। ঠিক তখনই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে রহিমের। এই প্রথম একটু ভয় পায় সে। ভয়টা নিজের জন্য নয়—আবার পুরোপুরি নিজের জন্যও।

নিচের ঠোঁটে হালকা একটা কাঁপুনি দেখা দেয়, এতটাই ক্ষীণ যে চোখে পড়ার কথা নয়।

“আব্বু…”
মেয়ের মুখে শব্দটা শুনেই রহিম বুঝে নেয়। এই ডাক বলে দেয়, গতকাল রানী কতটা ভয় পেয়েছিল।

রহিম হাত বাড়ায়। রানী হেঁটে আসে। এই হাঁটার মধ্যেও একটা অনিশ্চয়তা চোখে পড়ে রহিমের—যেন সে নিজেও ঠিক জানে না, সত্যিই আব্বুর কাছেই আসছে কি না।

কয়েক সেকেন্ডের জন্য কেবিনের বাতাস ভারী হয়ে যায়। রহিম নিজেই সেটা হালকা করার চেষ্টা করে। রানীর হাত ধরে নরম গলায় বলে,“খুব ভয় পেয়েছিলি রে মা। ভয় নেই, আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না।”

রানীর চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে।

আধশোয়া ভঙ্গিতে রহিম মেয়েকে বুকে টেনে নেয়। তখন সে টের পায় সেই উষ্ণতা—রক্তের উষ্ণতা—যে উষ্ণতা কোনো ডাক্তারের ওষুধ, কোনো নার্সের সেবা এনে দিতে পারে না।

এই উষ্ণতা রহিমের একার নয়, রানীর শরীরের একারও নয়। দুজনের শরীরে বয়ে চলা একই রক্তই এই উষ্ণতা তৈরি করেছে—যার কোনো বিকল্প নেই, যা আর কেউ তৈরি করতে পারে না।

চোখ তুলে রহিম তাকায় রাজিবের দিকে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে আছে। শরীর আর পোশাকে ক্লান্তির ছাপ, সারারাত না ঘুমানোর চিহ্ন স্পষ্ট।সেই সব ক্লান্তির চিহ্ন ছাপিয়ে উঠেছে তৃপ্তি—আর তার ছায়া হয়ে আছে, তৃপ্তির আড়ালে চাপা পড়া ভয়।

রহিম ভেবে পায় না—কীভাবে সে এখনো নিজের ছেলে-মেয়ের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে আছে। এদের জন্য সে আসলে কী করেছে, আর কী করতে পারেনি। কান্নাটা আর ঠোঁটের কাঁপুনিতে সীমাবদ্ধ থাকে না , ছোট্ট দু’ফোঁটা জল হয়ে চোখে চিকচিক করতে থাকে ।  
 
*****  
 
কেবিনের ভেতরটা এখন ভেজা আবেগে ভরপুর। রহিম জড়িয়ে রেখেছে রানীকে—চোখে জমে আছে জলের ফোঁটা। রানী বাবার বুকে মিশে নিঃশব্দে কাঁদছে। রাজিব একটু দূরে দাঁড়িয়ে নীরবে দেখছে। তার মনে কী চলছে, বোঝা খুব মুশকিল নয়—এখন সব ঠিক আছে, কিন্তু একটা ঝড় এলেই সব ওলটপালট হতে পারে।পাশে বসে জয়নাল নীরবে দেখছে। আয়শা দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। জয় সবার পেছনে—ওর দৃষ্টি শুধু রানীর হালকা হালকা কেঁপে ওঠা পিঠের ওপর নিবদ্ধ।

প্রথম নীরবতা ভাঙলো আয়শা। হাসিমুখে একটু এগিয়ে এসে, রানীর পিঠে হাত রেখে রহিমকে জিজ্ঞেস করলো,“এখন কেমন আছেন ভাই?”

একই সময় জয়নাল পাশ থেকে হাত রাখলো রহিমের কাঁধে।

আয়শা আর জয়নালের নিজেদের উপস্থিতি জানান দেওয়া যেন রহিমকে নিজের আবেগ কন্ট্রোলের শক্তি যোগান দিলো। রানীকে ছেড়ে সে ওকে সোজা করে দাঁড় করালো। ঠোঁট চেপে সাহসী হাসিতে দু’বার হালকা ঝাঁকুনি দিলো রানীর দু’বাহু ধরে—যেন বলতে চাইছে, আব্বু এখনো আছে।তারপর হাসিমুখে আয়শার দিকে তাকিয়ে বলল,“এখন ভালো আছি। আপনাদের অনেক কষ্ট দিলাম, ভাবি”—বলে একটু হাসার চেষ্টা করল।

“এই কষ্টের সুদে–আসলে শোধ নেবো ভাই। একদম নিয়ম মেনে চলবেন, আর ক্লাস করা বন্ধ—একদম টোটাল অফ,”বলে আয়শা এখনো হালকা কাঁদতে থাকা রানীর কাঁধ এক বাহুতে জড়িয়ে ধরলো। রানীর দিকে তাকিয়ে আবার বলল,“কি বলিস মা, তুই, আমি আর সবাই মিলে কঠিন সাজা দেবো তোর আব্বুকে।”

বলবার সময় আয়শার গলাও ধরে এলো। বারবার আফরোজার কথা মনে পড়ছে—এই সময় আফরোজা থাকলে কী করতো, সেই ভাবটাই ভেসে উঠছে মনে।
আয়শার এই মৃদু শাসনে জয়নালের কণ্ঠে একটু কঠোরতা এলো। বলল,“শালা, যদি আর কোচিংয়ের নাম নিবি, আমি তোর ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো।”

কথাটা শুনে রানী আয়শার বুকে মুখ গুঁজেই হালকা হেসে ওঠে। চোখের কোণটা আঙুলের ডগায় মুছে নেয় সে—কান্না থামেনি, কিন্তু এখন আর ভাঙন নেই।

একটু দূরে দাঁড়িয়ে থাকা রাজিব ধীরে একটা লম্বা শ্বাস ছাড়ে। এতক্ষণ যে চাপা ভয়টা বুকের ভেতর আটকে ছিল, সেটা আর নেই। সে দেয়ালের দিকে হেলান দেয়—মাথাটা হালকা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য। ভাবটা এমন, পরে কী হবে দেখা যাবে—এই মুহূর্তটা থাক।

জয় সবার শেষে একটু এগিয়ে এলো। চোখেমুখে হালকা দুষ্টুমি ধরে রেখে বলল,
“কি ব্যাপার ছোট আব্বু, কিছুদিন আগে আমাকে খুব সাহস দিচ্ছিলেন—এখন নিজেই চিতপটাং!”

রহিম হেসে উঠলো। বলল,“মাঝে মাঝে তোদের ইয়াংম্যানদের একটু খাটিয়ে নিতে ইচ্ছে হয় রে।”

আগের গুমোট ভাবটা কেটে গেছে। তবে কেবিনের ভেতরটা এখনো উষ্ণ। এই উষ্ণতা ছড়াচ্ছে সম্পর্কগুলো। এভাবেই কিছু সম্পর্ক আমাদের জীবনকে, শরীরকে উষ্ণতা দেয়—নির্জীব শীতলতা থেকে দূরে সরিয়ে আনে।

বেঁচে থাক এই সম্পর্কগুলো। বেঁচে থাক এই উষ্ণতা। 
 
*****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

(10-02-2026, 05:54 PM)Ra-bby Wrote:  ❤️?

ভালোবাসা গ্রহন করলাম , কিন্তু প্রশ্নবোধক চিহ্ন টা ঠিক বুঝলাম না ?

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply




Users browsing this thread: 2 Guest(s)