Thread Rating:
  • 33 Vote(s) - 2.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance কিছু সম্পর্কRunning

Showing only the posts of gungchill: 180 of 300 posts. Show all posts
#21

কিছু সম্পরকঃ ৫
 




 
জয় আর রাজীব কিছু বন্ধুদের সাথে ভার্সিটির মাঠে ফুটবল খেলছিলো । জয় এক দলে আর রাজীব অন্য দলে । ভীষণ টক্কর হচ্ছে দুই দলে । জয় সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে । আর রাজীব ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেব । তাউ দুই বন্ধুর মাঝেও ভীষণ টক্কর হচ্ছে । জয়ের কাজ হচ্ছে আক্রমণ করা , আর রাজীবের কাজ আক্রমণ ঠেকানো । তাই প্রায় ই দুজনের মাঝে ঠোকা ঠুকি হচ্ছে ।
 
এরি মাঝে একবার জয়ের পায়ে বল চলে এলো । এমন হাট্টা কাট্টা বডি নিয়েও জয় বেশ দ্রুত গতির । বেশ গতির সাথে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলো , তখনি জয়ের সামনে চলে আসে রাজীব । হার্ড ট্যাকল করে , জয় প্রায় দু ফুট উপরে উঠে আছড়ে পরে । কিন্তু ক্লিন ট্যাকল ছিলো । বল সীমানার বাইরে চলে যায় ।
 
“ ওই ব্যাটা , আমি যে তোর এক মাত্র বন্ধু সেইটা কি ভুলে গেলি রে বোকাচোদা” জয় মাটিতে পরে থেকেই চেঁচিয়ে ওঠে ।
রাজীব হাসিমুখে এগিয়ে যায় জয়ের দিকে , হাত ধরে টেনে তোলে , তারপর বলে “ শিশু বাচ্চার মত কাঁদিস না , খেলার মাঠ আর জুদ্ধের ময়দানে বন্ধুত্বরে কোন দাম নাই”
 
“ তোর একমাত্র বন্ধু আমি ভুলে যাসনে , আমি মরে গেলে কে তোকে মেয়ে পটায়ে  দিবে কে , তোর তো সেই মুরুদ নাই , সারাজীবন ব্যাচেলর থাকবি আর নিজের হাতের উপর টর্চার করবি ” জয় নিজের শরীর থেকে ধুলো ঝারতে ঝারতে আর চুল ঠিক করতে করতে বলল , সব সময় ফিট থাকা চাই ওর । কারনে মাঠের অপর পাশেই মেয়দের হোস্টেল সেখান থেকে কিছু মেয়ে দেখছে ওকে ।
 
“ একটা ট্যাকলে আর কি মরে যাবি” রাজীব জয় কে একটি ধাক্কা দিয়ে বলে
 
“ পা তো যাবে , আর পা গেলে এই ল্যাংড়া রোমিও কে কন মেয়ে পাত্তা দিবে , আর মেয়েরা যদি পাত্তা না দেয় তাহলে তো শুকিয়ে মরে যাবো” জয় করুন চেহারা করে বলল
 
“ হইসে আর নাটক করতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে চল” রাজীব এই বলে হাটা দেয় ।
 
জয় ও ওর পিছনে পিছনে আসে , তখন ওদের সাথে থাকা এক ছেলে বলে , “ তোরা জানিস , টুরিস্ট সোসাইটি নাকি পাঁচ দিনের ট্র্যাকিং ট্যুরের আয়জন করতেসে, ছেলে মেয়ে একসাথে”
 
সহপাঠীর কথা শুনে জয়ের কান খারা হয়ে যায় , বিশেষ করে ছেলে মেয়ে একসাথে এই কথা গুলো বিশেষ ভাবে আকৃষ্ট করে জয় কে । জয় থমকে দাড়ায় জিজ্ঞাস করে কবে হবে ট্যুর । ছেলেটি বলে শীতে নভেম্বর মাসের দিকে । জয়ের মন  খারাপ হয়ে যায় , বলে “ এখন চলছে জুন ,এর মানে আরো চার মাআআআস” জয় হতাশ হয়ে বলে ।
 
“ কিন্তু রেজিস্ট্রেশন এখন থেকেই চলছে, মাত্র ২০০ জন নেবে” ছেলেটি আবারো
 
“ এতো আগে রেজিস্ট্রেশন কেনো” রাজীব অবাক হয়ে জিজ্ঞাস করে
 
“ আক্রন হিল ট্র্যাক হবে , তাই কিছু প্রস্তুতি নিতে হবে” ছেলেটি উত্তর দিলো
 
“ ধুর কিসের বালের প্রস্তুতি ,সাথে  মেয়ে থাকলে  আমি এক দৌরে পাহাড়ে উঠতে রাজি আছি”  জয় বিরক্ত হয়ে বলে
 
“ তোর হয়তো লাগবে না , কিন্তু যে মেয়রা যাবে ওরা তো আর সবাই এক্সপার্ট না” ছেলেটি বলল
 
“ মেয়েরা যাওয়ার জন্য বসে আছে তো? কয়টা মেয়ে যাবে , কয়জন মেয়ে বাসা থেকে পারমিশন পাবে ” রাজীব হেসে বলল
“ কেন পারমিশন পাবে না , প্রয়োজনে আমি সবার বাসায় গিয়ে গিয়ে পারমিশন আদায় করে দেবো” জয় তাৎক্ষনিক ভাবে বলে উঠলো , সবাই ওর কথায় হেসে উঠলো , তারপর জয় আবারো বলতে লাগলো “ আরে বাড়ির মানুষ বোঝে না কেনো , ছেলে মেয়ে যদি একসাথে না মেলামেশা করে , তাহলে দুনিয়া আগে বাড়বে কি করে , দুনিয়া আগে বাড়ানোর স্বার্থে সব মেয়েদের অভিবাবকদের উচিৎ তাদের মেয়েদের এমন ট্যুরে পাঠানো “
 
মাঠের সবাই জয়ের এমন বক্তৃতায় হাত তালি দিয়ে উঠলো । এসব কথা বলতে বলতে ওরা মাঠের শেষ প্রান্তে চলে এসেছে । এখন জয় আর রাজীব একা । জয় একটা সিগারেট বের করে জ্বালিয়েছে , আর তখনি ওদের পরিচিত একটা ছেলে নাম বাপ্পি এগিয়ে এলো । বাপ্পি ওদের সামনে এসে কাচুমাচু করতে  থাকে , ওকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলবে কিন্তু সাহস পাচ্ছে না।
 
“ কিরে কিছু বলবি?” রাজীব জিজ্ঞাস করে
 
“ হুম , একটা হেল্প দরকার , কিন্তু কি করে বলি” বাপ্পি আবারো কাচুমাচু করে বলে
 
“ ভাই টাকার দরকার হলে জয়ের কাছে যা , এখানে সুবিধা হবে না” রাজীব হাসতে হাসতে বলে
 
“ না টাকা না , আসলে গার্ল ফ্রেন্ড প্রব্লেম” বাপ্পি মিন্মিন করে বলে
 
“ তাহলে আরো আগে অইদিকে দেখো ,”বলে রাজীব জয় কে দেখিয়ে দেয়
 
 জয় সিগারেটে একটা টান দিয়ে বলে  “ আমি কি তোর গার্ল ফ্রেন্ডের সাথে কিছু করেছি , তোর গার্ল ফ্রেন্ড কি এখন আমাকে ছাড়া বাচবে না , এমন কিছু “ জয় গম্ভির ভাবে বলার চেষ্টা করে , কিন্তু শেষ পর্যন্ত নিজের হাসি ধরে রাখতে পারে না । সাথে সাথে রাজীব ও হেসে দেয় ।
 
এদিকে বাপ্পি হালকা রেগে যায় , “ বলে ভেবেছিলাম তোরা দুজন হেল্প করবি”
 
“ আরে ভাই সমসসার কথা তো বলতে হবে , তাহলে না বুঝবো তোর কি হেল্প দরকার” রাজীব হেসে বাপ্পির কাধে একটা হাত রাখে ।
 
“ আমার গার্ল ফ্রেন্ডের সাথে ব্রেকাপ হয়ে গেছে কয়েকদিন আগে , আগামিকাল ওর জন্মদিন তাই ভেবেছিলাম রাত ১২ টার পর উইশ করবো” বাপ্পি আবারো কাচুমাচু ভঙ্গিতে বলে
 
“ তো কর না আমাদের কাছে ভ্যাদাচ্ছিস কেনো?” জয় একটু রেগে গিয়েই বলে ।
“ কিন্তু করবো কি করে , আমার গার্ল ফ্রেন্ড তো হোস্টেলে থাকে” বাপ্পি অসহায় ভাবে বলল
 
“ বাপ  মা লেখা পড়া করতে পাঠায় , হোস্টেলে রেখে পড়ায় আর ছেলে মেয়ে গুলো সুধু প্রেম করে বেড়ায়” বাপ্পির কথা শুনে রাজীব একটু রেগে গিয়ে বলল।
 
“ তো কি করবে তোর মত সাধু বাবা সেজে থাকবে নাকি” জয় সাথে সাথে প্রতিবাদ করে , তারপর বাপ্পির দিকে তাকিয়ে বলে “ আমরা কি করতে পারি , রাতের বেলা তোর গার্ল ফ্রেন্ড কে তুলে নিয়ে আসবো নাকি?”
 
“ আরে না না , সুধু আমাকে একটু দেয়াল টপকাতে সাহায্য করতে হবে” বাপ্পি জয়ের কথায় ভড়কে গিয়ে বলল
 
“ না না এসব এখানে হবে না , তুই অন্য জায়গায় দেখ” রাজীব সাথে সাথে বাপ্পিকে বলে দিলো
 
বাপ্পি রাজীবের ব্যাবহারে একটু হার্ট হলো , ঝাঁঝের সাথে বলল “ আরে এমন করে বলছিস কেনো , আমি ভিক্ষা চাইতে এসেছি যে অন্য জায়গায় দেখবো”
 
“ ভিক্ষা চাইলে দিয়ে দিতাম , কিন্তু যা চাইছিস সেটা আমরা করতে পারবো না , এখানে পড়াশুনা করতে এসেছি , প্রেম প্রেম খেলা খেলতে না” রাজীব ও রেগে গিয়ে বলল
 
এতক্ষণ জয় চুপ ছিলো , কি যেন ভাবছিলো মনে মনে তারপর হঠাত বলে উঠলো , “যা হয়ে যাবে তোর কাজ, রাত সারে এগারোটায় আমরা চলে আসবো”
 
সাথে সাথে রাজীব চেঁচিয়ে বলল “ ওই এইখানে আমরা পেলি কোথায় , এই কাজ আমার পক্ষে সম্ভব  নয় , আর তোকেও করতে দিচ্ছি না , তুই বুঝতে পারছিস এর পরিনতি কি , সুধু মাত্র এই রোমান্টিক প্রেমের সিনেমা করতে গিয়ে আমাদের ভার্সিটি থেকে বহিস্কার করতে পারে”
 
রাজীবের কথা শুনে বাপ্পির ও হুঁশ হয় । এই বহিষ্কারের ব্যাপারটা হয়তো ওর মাথায় ছিলো না । তাই প্লান কেন্সেল করার কথা বিবেচনা করতে থাকে ও , কিন্তু বাধা দেয় জয় , “ কিচ্ছু হবে না , আমি থাকতে তোদের চিন্তা কি ? ফুল প্রুফ প্ল্যান বানাবো , কোন শালা কিচ্ছু করতে পারবে না”
 
“ তুই নায়ক সাজতে চাস তুই কর , আমি এসবে নাই , আর এসব সুধু সিনেমাতে নায়করা করতে পারে, বাস্তবে এসব সম্ভব না” রাজীব উঠে চলে যেতে শুরু করে , কিন্তু জয় ওকে থামিয়ে দেয় ,
 
“ এই দুনিয়ায় যত প্রেমিক পুরুষ আছে সবাই আমার জাত ভাই , আর ভাইয়ের জন্য  আমি  জীবন দিতে প্রস্তুত , আর সবচেয়ে বড় কথা আমার কাছে ফুল প্রুফ প্ল্যান আছে , কোন কিচ্ছু হবে না”
রাজীবের কথা শুনে বাপ্পি আশাহত হলেও জয়ের কথায় ওর আশার পুনজাগরন হয় । জয় কে বার বার ধন্যবাদ দিতে থাকে , এদিকে রাজীব এখনো সম্পূর্ণ ভাবে রাজি নয় । কারন ও ভালো করেই জানে জয়ের কোন প্ল্যান নেই । ও এই ঘটনা মাত্র শুনেছে , এতো দ্রুত প্ল্যান এলো কোথা হতে?তাছাড়া জয় জানে ই না বাপ্পির গার্ল ফ্রেন্ড কোন হস্টেলে থাকে ।
 
তাই জয়ের মিথ্যা ধরার জন্য জিজ্ঞাস করলো “ আচ্ছা আমার মাস্টার প্ল্যানার বলতো , ওর গার্ল ফ্রেন্ড কোন হোস্টেলে থাকে ?”
 
জয় কিছুটা বিপদে পরে গেলো , কিন্তু দ্রুত সামলে নিলো , বাপ্পির দিকে ইশারা করতেই , বাপ্পি দ্রুতো হোস্টেলের নাম বলে দিলো।
 
“ আমি কি তোকে জিজ্ঞাস করেছি?” ক্ষেপে গেলো রাজীব ।
 
“ তুই না এলে না আয় , আমারা দুই প্রেমিক ভাই যাবো” জয় ইচ্ছে করেই এ কথা বলে । কারন জয় যদি আসে তাহলে রাজীব অবশ্যই আসবে ।
****
ঘরে ফিরে নিজের খেলার জুতো জোড়া একটু দূরে ছুরে ফেলে রাজীব , তারপর ধপ করে বিছানায় বসে বিড়বিড় করে গালাগাল দিতে থাকে । এমন সময় রানীও বাহির থেকে এসে রাজীবের অবস্থা দেখে হা হা করে ওঠে । ধুলো ময়লা মাখা খেলার পোশাক পরে রাজীব কেনো সোফায় বসেছে সেই নিয়ে চেঁচামেচি শুরু করে দেয় ।
 
হঠাত রাজীবের খেয়াল হয় ও এখনো খেলার পোশাক পরে আছে , দ্রুত উঠে পরে রাজীব , তাপর সোফার কুশন হাত দিয়ে ঝাড়তে থাকে । “ আরে বে খেয়ালে বসে পরেছি , নে ছিলো না , এবারের জন্য মাফ করে দে” রাজীব রানী কে শান্ত করার জন্য বলে । কিন্তু রানীকে শান্ত করা সম্ভব  হয় না , বরং আরো উঁচু হয় ওর গলা “ কোন খেয়ালে থাকিস ভাইয়া , গত সপ্তায় এই কভার গুলো লাগিয়েছি মাত্র”
 
“ আচ্ছা যা এবার আমি ধুয়ে দেবো” রাজীব ক্ষমা চাওয়ার স্বরে বলে । এবার কাজ হয় , তবে এখনো রানীর রাগ পুরোপুরি কমেনি, একটা মুখ ঝামটা দিয়ে বলল “ যা তুই ফ্রেশ হ, আমি চা করে নিয়ে আসি” এই বলে চলে যেতে নিয়ে আবার থেমে গেলো “ ফ্রেশ না , একেবারে গোসল করবি , গা থেকে ঘামের গন্ধে সারা ঘর গন্ধ হয়ে গেছে” এই বলে নাক চেপে ধরলো ।
 
রাজীব হাসতে হাসতে নিজের ঘরের দিকে চলে গেলো , ও জানে ঘামের গন্ধ আছে , কিন্তু এতোটা নেই যে সারা ঘর ঘন্ধে ভরে যাবে , আর সেই গন্ধের জন্য নাক ধরতে হবে।
 
ফ্রেস হয়ে , রাজীব নিজের ঘরেই বসে রইলো , একটু পর রানী চায়ের কাপ নিয়ে ওর ঘরে ঢুকে পড়ার টেবিলে কাপ রাখলো । দেখেই বোঝা যাচ্ছে রাগ এখনো কমেনি । তাই রাজীব আর কোন কথা বলল না , যতটা সম্ভব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলো, নইলে এই ব্যাপারে আবার লেকচার শুনতে হবে ।
 
বেশ কিছুক্ষন পর রানী কথা বলল “ বিড়বিড় করে কাকে গালাগাল দিচ্ছিলি?”
রাজীব মনে মনে জিভে কামর দেয় , রানী যে শুনে ফেলবে সেটা ভাবেনি ও , বেশ বিশ্রী রকমের গালি দিচ্ছিলো ও , “ তুই শুনে ফেলেছিস?” রাজীব ভয়ে ভয়ে জিজ্ঞাস করে
 
“ কান যেহেতু আছে শুনতে তো হবেই , কি আর করা”
 
“ আর বলিস না আজকে মেজেজ খারাপ  ছিলো” রাজীব নিজের দোষ ঢাকার জন্য  বলে
 
“ যতই মেজেজ খারাপ থাক , ঘরের ভেতর এই বিশ্রী গালাগাল চলবে না” রানী হুকুমের স্বরে বলল
 
“ জো হুকুম মালিক” রাজীব বসে বসে কুর্নিশ করার ভান করলো
 
“ কেন কি হয়েছে মেজাজ খারাপ কেনো? আজকাল মারামারি ও শুরু করেছিস নাকি , খেলতে গিয়ে কারো সাথে মারামারি করেছিস” রানী গম্ভির স্বরে জিজ্ঞাস করলো
 
“ আরে না আমি কি বাচ্চা নাকি যে খেলতে গিয়ে মারামারি করবো” হেসে হেসে বলল রজিব , তারপর হঠাত খেয়াল হলো রানীর রাগ অন্য কারো উপরে উঠিয়ে দিলে কেমন হয় , না হলে আজকে জতবার সামনে পরবে শাসন করবে টিচার দের মত। 
 
“ সব দোষ ওই জয়ের , ভার্সিটি লেখা পড়া করতে নয় সিনেমা করতে ভর্তি হয়েছে যেন” রাজীব বানোয়াট রাগ মিশিয়ে কথা গুলো বলল
 
“ কেনো কি করলো তোর বন্ধু” রানীর কণ্ঠ একটু কোমল হয়ে এলো, যদিও রাগ  ধরে রাখার ব্যারথ চেষ্টা করছে ও । ওর  চেহারার রাগের দাগ গুলো একটু একটু করে মিইয়ে যেতে শুরু করেছে , জয়ের নাম সামনে উচ্চারিত হতেই । একটু আগেও দেখা হয়েছে জয়ের সাথে । রানী যখন বেরুচ্ছিলো জয় তখন বাসায় ঢুকছিল । কথা হয়নি সুধু হাসি বিনিময় হয়েছে সবারত অগোচরে । আর রানীর নিঃশ্বাস ভারি হয়েছে ঘর্মাক্ত জয়ের টি সার্ট লেপ্টে থাকা মাসল গুলো দেখে । দুজনে যখন একে অপর কে ক্রস করছিলো তখন রানীর নাকে যে পুরুষালী ঘাম আর ধুলো বালির মিশ্রণে এক অপূর্ব সুবাস এসে লেগেছিলো তখন রানী না চাইতেও বুক ভরে একবার শ্বাস নিয়েছিলো । আর তাতেই মনে যেন পাখা গজিয়েছিলো , হাওয়ায় ভাসছিলো ওর মন । কিন্তু ঘরে ঢুকে রাজীবের কান্ড দেখে সেই ভালো লাগার অনুভূতি ওকে ছেড়ে জানালা গলে পালিয়েছে । আর তাতেই ওর রাগ ১০০ গুন বৃদ্ধি পেয়েছে ।
 
“ সমস্ত পৃথিবীর প্রেমিক পুরুষ  নাকি ওর জাত ভাই , আর এই ভাইদের জন্য ও যে কোন ঝুকি নিতে প্রস্তুত, আরে ভাই হিরো গিরি কর , কিন্তু তার তো একটা লিমিট থাকবে , নিজের ক্যারিয়ার বাজি রেখে এসব করার কি দরকার” এবার রাজীবের রাগের পারদ  সত্যি সত্যি উঠে গেছে ।
 
“ আর একা ওর দোষ দিয়ে কি হবে , সবাই এসব করছে আজকাল , কারো ভবিষ্যৎ নিয়ে কোন চিন্তা নেই , একেক জন সিনেমার নায়ক নাইকা , কেউ বাপ মায়ের টাকা খরচ করে হোস্টেলে থেকে পড়াশুনার বদলে প্রেম করছে , আবার কেউ ঘরের খেয়ে প্রেমিকার মান ভাঙ্গানোর জন্য নিজের ক্যারিয়ার ধংস করতে চলেছে , আবার জয়ের মত কিছু গাধা , প্রতিবেশীর বিয়েতে নাচতে গিয়ে কোমর ভাঙ্গে ফেলার মত কাজ করছে”
 
রাজীবের কথা গুলো শুনে রানীর কান গরম হয়ে এলো । ও নিজেও যে এদের সঙ্গি সেটা ওর ভাই যদি জানতো তাহলে কি করত কে জানে । না এখনো প্রেমিকা হয়ে উঠতে পারেনি , কিন্তু হওয়ার জন্য এক পায়ে দাড়িয়ে আছে।
 
“ আচ্ছা ভাইয়া তুই চা খা আমি , ছাদের কাপড় তুলে আনি” বলে রানী কোন মতে রাজীবের সামনে থেকে চলে গেলো । ওর কাছে মনে হচ্ছিলো ও ধরা খেয়ে যাবে ।
 
 দ্রুত সিঁড়ি ভেঙ্গে ছাদের উপরে উঠলো রানী । তারপর  নিজের এমন বোকা চিন্তার জন্য নিজের উপর ই হাসি পেলো ওর  । কিন্তু তখন ঠিক ই মনে হচ্ছিলো যে ওর কপালে একটু পর জাদু মন্ত্রের মত  লেখা ফুটে উঠবে ।  ‘এ একজন প্রেমিকা , যে লেখাপড়া আর ক্যারিয়ারের চিন্তা চিবিয়ে খেয়ে প্রেম করতে চায়’
****
জয় যেন এই অপেক্ষায় ই ছিলো । রানী ছাদে উঠে আসতেই দ্রুত কাঠের তক্তা পেরিয়ে এই ছাদে চলে এলো ।
“তোর ভাই কোথায় রে?”
রানী চমকে ঘুরে তাকালো , এই পর্যন্ত বেশ কয়েকবার জয় এই কাজ করেছে । কিন্তু এখনো রানী অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। জয় এখন আগের মত ঘর্মাক্ত শরীরে নেই । সম্ভবত গোসল করে এসেছে , পারফিউম ব্যাবহার করেছে , চুল গুলো সুন্দর করে সেট করা । দারুন হ্যান্ডসাম লাগছে । রানী যতটা সম্ভব জয়ের নজর এড়িয়ে ভালো  করে একবার দেখে নিলো , মনে মনে ভাবল ভাইয়া সত্যি ই বলেছে , সব সময় ফিট বাবু সেজে থাকে । রানীর ঠোঁটে আপনাতেই একটা হাসি চলে এলো ।
 
“নিচে চা খাচ্ছে , ডাকবো?” রানী জিজ্ঞাস করলো নিজের হাসি চেপে রেখে
 
“ নাহ , ওই খারুস কে ডেকে কোন লাভ নেই , ওর চেহারা দেখতে দেখতে আজকাল আমার মন ও পাথর হয়ে যাচ্ছে , এখন এমন একটা চেহারা দেখতে হবে যেন আমার মন  মোমের মত নরম হয়ে গলে যায় একেবারে” জয় রানীর দিকে তাকিয়ে  ইঙ্গিত পূর্ণ ভাবে হাসল ।  
 
রানী এক মুহূর্তের জন্য নিজের চেহারা অন্য দিকে ঘুরিয়ে নিলো , তারপর নিজের অভিব্যাক্তি লুকিয়ে নিয়ে আবার জয়ের দিকে ঘুরলো , কোন কিছু বোঝে না এমন ইনোসেন্ট ভাব নিয়ে বলল “ তা ওরকম একটা মুখ না খুজে এখানে কি করছো?”  
 
“ দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া , কবির মত যেন আমাকেও আফসোস করতে না হয় তাই খোঁজা নিজের ঘর থেকে দু পা ফেলেই শুরু করলাম” জয় রানীর চোখে চোখ রেখে বলে । কিন্তু রানী সেই চোখের দিকে তাকায় না । নিজের নখের দিকে তাকিয়ে বলল “ তা পেলে কিছু , নাকি সাত সমুদ্র তেরো নদি পারি দিতে হবে”
 
“ সেটা নির্ভর করবে সেই মুখের উপর , যদি দয়া করে দর্শন দেয় , চোখে রাখে চোখ” জয় একটু কাছে এগিয়ে আসে
“ চোখে চোখ রাখলে কি হবে” রানীর নিঃশ্বাস ঘন হয় , গালে গরম আঁচ লাগে
 
“ কথা হবে চোখে চোখে , মনের দূরত্ব ঘুচবে”
 
রানী দ্রুত কাপড় তোলায় ব্যাস্ত হয়ে পরে , যেন জয় ওর মুখ দেখতে না পারে । আর জয় রেলিঙে হেলান দিয়ে আকাশের দিকে তাকায় ,
“ সখি তুমি মুখ তুলে চাইবে কবে ,
 লজ্জা শরমের পর্দা খুলে ,
পিদিমের আলোয় তোমার কম্পিত ঠোঁট ,
কাজল টানা চোখ ,
সেখানে কার নাম লেখা ,
দেখবো আমি , যাবো হারিয়ে আপনাকে ভুলে”
 
রানী ওড়নার আড়ালে নিজের মুখ লুকায় , দাঁতে দাঁত চেপে হাসি থামায়। ও নিশ্চিত জয় এটা কারো কাছে শুনে মুখস্ত করেছে । তাপর জিজ্ঞাস করে “ আজকাল বিজনেস স্টাডিজ বিভাগে কি এসব পড়াচ্ছে নাকি?”  
 
“মনে যখন ঢেউ ওঠে , তখন কথা গুলো কবিতা হয়ে যায়” জয় আকাশের দিক থেকে চোখ নামিয়ে বলে , মনে মনে নিজের ক্লাসের আঁতেল কবি কে ধন্যবাদ জানায় ।
 
“ ওহ তাই এটা কবিতা ছিলো?” অবাক হওয়ার ভান করে রানী
 
“ তোর কাছে কি মনে হয়?”
 
রানী জয়ের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে “ তা আমার প্রেমিক কবি এটা কোন ফরম্যাটে লেখা কবিতা?”
 
“ তোর উপর ত দেখছি এখনি টিচার এর আত্মা এসে ভর করেছে , শব্দ মালায় যখন আবেগ যুক্ত হয় , তখন সেটা কবিতা হয়ে যায় , কবিতার কোন ফরম্যাট দরকার পরে না , আবেগ কে কি ফরম্যাটে বাধা যায়” জয় হারার পাত্র নয় । বেশ সুন্দর করে হাজির জবাব দেয় ।
 
“ তাহলে কি সত্যি তুমি প্রেমিক দের লিডার হয়ে গেছো , আর প্রেমিক ব্রাদারহুড তৈরি করছো , সেখানে নাকি এক ভাই অন্য ভাইয়ের জন্য মরতেও প্রস্তুত” রানী ওড়নার আড়াল থেকে বেড়িয়ে এসে জিজ্ঞাস করলো
 
“ তোকে কে বলল”
 
“ভাইয়া”
 
“ তোর ভাইয়া কি বুঝবে , ওর মন তো পাথরের , প্রেমিকরা সব সময় মরেই থাকে , ওদের নতুন করে মরার কিছু নেই বুঝলি , আমার মনে হচ্ছে তোকে দ্রুত তোর ভাইয়ের কাছ থেকে আলাদা করতে হবে , নইলে এই পৃথিবী আরো একটা পাথর মনের মানুষ পাবে”  
 
“ সেটা কিভাবে?” রানী অবাক হওয়ার ভান করে
 
“ সময় এলেই বুঝবি” জয় রহস্যময় হাসি হেসে বলে
 
এতক্ষনে রানীর কাপড় তোলা শেষ হয়ে গেছে । “ আমি গেলাম , তুমি থাকলে থাকো”
 
“ আরো কিছু কাপড় ছিলো না তোদের বাড়িতে?” জয় হতাশ হয়ে জিজ্ঞাস করে ,
 
“ সেগুলো কি তুমি ধুয়ে দিতে?” রানী চোখ রাঙ্গিয়ে বলে
 
“ তুই বললে দিতাম , জাস্ট একটা আওয়াজ দিবি , তুই আর আমি পানি সাবান আর সাবানের ফ্যানা , কেমন হবে বলতো”
 
রানীর কয়েক সেকেন্ড সময় লাগলো জয়ের কথার অর্থ বুঝতে , যখন বুঝতে পারলো , লজ্জায় ওর মুখ লাল হয়ে গেলো , দ্রুত নিচের দিকে নেমে যেতে লাগলো ।
 
জয় ও হাসতে হাসতে নিজেদের ছাদের দিকে হাটা দিলো , বিড়বিড় করে  মুখস্ত করা কবিতা আওড়াতে লাগলো । ওর ঠোঁটে একটা দু কান ব্রিস্তিত হাসি ।
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(29-07-2025, 07:32 PM)বহুরূপী Wrote:  আপনার লেখা সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। এই সম্পর্কগুলোর মধ্যে যে আবেগ, নিঃস্বার্থ ভালোবাসা, এবং আত্মিক বন্ধন — তা খুব কম গল্পেই এত স্বচ্ছভাবে উঠে আসে। পাঠক হিসেবে পাবেন যদি না রোমান্টিক বলে, পরবর্তীতে রোমান্স থেকেই  নড়েচড়ে বসে!❤️

শেষ বার আপনি যখন পড়েছেন , এর পর গল্প বেশ কিছুটা পথ পার করেছে । কিন্তু রোমান্সের কক্ষপথ থেকে এখনো বিচ্যুত হয়নি বলেই আমার ধারনা । কিন্তু সেই পথে আপনার দেখা তো আর পেলাম না জনাব।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#23

(19-08-2025, 02:40 PM)Ari rox Wrote:  অসাধারণ

ধন্যবাদ Ari rox

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#24

কিছু সম্পর্কঃ ৫ (ক) 



 
রাজীব ভার্সিটি চত্তরে বসে , ফ্লাক্সে চা বিক্রেতার কাছে চা খাচ্ছিলো । প্রায় দুপুর হয়ে এসেছে , বেশ রোদ হয়েছে আজকে । রাজীব যেখানটায় বসেছে সেখানে একটা বড় গাছ থাকায় ভালো ছায়া হয়েছে । গরমে লেবু চায়ে চুমুক দিতে ভালই লাগছিলো। পাশ দিয়ে কয়েকজন পরিচিত ছেলে হেটে যাওয়ার সময় হাত তুলে অভিবাধন । রাজীব ও হাত তুলে উত্তর দিলো । না এই দুই বছরেও রাজিবেরে নতুন কোন বন্ধু তৈরি হয়নি । যাদের সাথে রাজীবের ওঠা বসা ওরা সবাই জয়ের বন্ধু । কিছু পুরোনো বন্ধু , কিছু ভার্সিটির নতুন বন্ধু । তাই রাজীব যখন একা থাকে ওদের সাথে তেমন একটা বসা হয় না । কিন্তু যখন জয়ের সাথে থাকে তখন এক ঝাক বন্ধুদের সাথে বসে আড্ডা হয় । তখন ওদের বন্ধু মনে হয় রাজীবের ।
 
মাঝে মাঝে রাজীব ভাবে , ও কি খুব বোরিং একটা ছেলে । তা না হলে ওর পরিচিত ছেলে গুলোও জয়ের অনুপুস্থিতে এমন অপরিচিতের মত হয়ে যায় , কেন ওদের সাথে আড্ডা জমে না । হয়তো ও বন্ধু বানাতে ভুলে গেছে । যখন ওরা অন্য শহরে ছিলো তখনো রাজীবের খুব ঘনিষ্ঠ কোন বন্ধু ছিলো না । তার অবশ্য ভালো কারন ছিলো । রাজীব ওদের সাথে তেমন একটা সময় কাটাতে পারতো না । ক্লাস শেষে সোজা বাড়ি চলে আসতে হতো ওর । আর সময় না দিলে বন্ধুত্ব হবে কি করে । অবশ্য এই নিয়ে রাজীবের তেমন আক্ষেপ ও নেই । চলেই তো যাচ্ছে দিন ।
 
রাজীব যখন চা প্রায় শেষ করে এনেছে , তখন ওর সামনে হঠাত এক জোড়া জিন্স পরা মেয়েলি পা এসে থমকে দাঁড়ালো। পায়ে লোফার পরা । রাজীব উপরের দিকে চাইলো , একটা সবুজ রঙের কুর্তি পরে আছে , চোখে কালো ফ্রেমের চশমা , চুল গুলো পোনি টেল করে বাধা , রোদ থেকে বাঁচার জন্য ওড়না মাথায় দিয়ে রেখেছে । কাধে ডাউস সাইজের একটা ব্যাগ , গলায় আইডি কার্ড ঝুলানো । ভার্সিটিতে এরম দেখতে বহু মেয়ে দেখা যায় । কিন্তু রাজীবের সামনে এসে যে দাঁড়িয়েছে তাকে দেখে রাজীবের চোখ দুটো একটু উজ্জ্বল হয়ে উঠলো । এই তীব্র গরমে ক্লান্ত শরীর ও চনমনে হয়ে উঠলো । সামনে দাঁড়ানো মেয়েটির নাম জান্নাত ।
 
“ এই রাজীব , জয় কে দেখছিস? কল করছি ধরছে না” জান্নাতের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে বেশ বিরক্ত ।
 
“ এই ভার্সিটিতে আমাকে তুই করে না বললে হয় না , আমি এখানে তোর সিনিয়র , বাড়িতে কি বলিস না বলিস সেটা অন্য ব্যাপার” কথা গুলো রাজীব শান্ত ভাবেই বলে । আসলে বয়সের বেবধান কম হওয়ায় , ওরা চারজন একে অপর কে তুই করেই  বলতো । কিন্তু আজকাল রানী জয়কে তুমি করে বলছে ।  
 
“ তাহলে কি বলে ডাকবো তোকে , রাজীব ভাইয়া”
 
ভাইয়া ডাকটা যদিও রাজীবের পছন্দ হলো না , তবুও কিছু বলল না , জিজ্ঞাস করলো  “ তুই চা খাবি?” কিন্তু জান্নাত কে দেখেই বোঝা যাচ্ছে চা খাওয়ার মুডে নেই
 
“ চা পরে , আগে বল গতকাল রাতে তোরা কোথায় গিয়েছিলি, তোদের ব্যাচ মেট বাপ্পি নামে একটা ছেলেকে বহিস্কার করা হয়ছে , আর আরো দুজন কে খোঁজার চেষ্টা চলছে এই খবর জানিস? ” এই কথা বলে জান্নাত তীক্ষ্ণ চোখে রাজীব কে কিছুক্ষন দেখলো তাপর বলল “ আমার মনে হচ্ছে বাকি দুইজন তুই আর জয়, তোদের কি আক্কেল জ্ঞান কিছু হবে না , বাসায় কি বলবি ঠিক করে রাখ”
রাজীব বাপ্পির বহিষ্কারের ঘটনা জানে না , ভয় পেয়ে গেলো ও , বাপ্পি যে ধরা পরেছিলো সেটা জানে , কিন্তু এর জন্য যে সরাসরি বহিস্কার করে দেবে এতটা ভাবেনি ও , চিন্তিত ভাবে বলল “ তুই খবর পেলি কি করে , এখনো তো আমরা কিছু জানলাম না”
 
“ শোন আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস , তোদের মত না , আর একজন সাংবাদিকের জন্য ভেতরের খবর জানা কোন ব্যাপার না” একটু অহংকার ফুটে উঠলো জান্নাতের চেহারায় , সেটা দেখে এই বিপদের সময় ও একটা হাঁফ স্মাইল দেখা দিলো রাজীবের ঠোঁটে ।
 
“ লেকচার আমাকে না দিয়ে তোর ভাই কে দে , সব জায়গায় হিরো হতে যায়” রাজীব ও জয়ের উপর রাগ করে বলল
 
“ জয় না হয় উল্লুক একটা , তুই সাথে গেলি কিভাবে ?” জান্নাত জিজ্ঞাস করে
 
“ আমি না গেলেও যেতো জয় , আমার যাওয়া না যাওয়া কোন ফেক্টর না” রাজীব নিজের হয়ে সাফাই গাইলো । গতকাল রাতে দশটার পর জয় রাজীবের বাড়ির সামনে বাইকে বসে কল দেয় । বলে আমি জাচ্ছি , তুই গেলে দুই মিনিটের মধ্যে নিচে আয় । রাজীবের একবার ইচ্ছা হয়েছিলো বলে দেয় ও যাবে না । কিন্তু প্রচণ্ড রাগে পড়ার টেবিলে একটা ঘুষি মেরে বেড়িয়ে এসেছিলো। দুজনে মিলে জয়ের বাইকে করে ভার্সিটি এরিয়ায় পৌঁছে দেখে বাপ্পি আগেই দাড়িয়ে আছে । হাতে ট্যডি বিয়ার ।
 
“ একজন হিরো অন্যজন বিশ্বস্ত কমেডিয়ান, এখন বুঝবে ঠ্যালা , ছোট আব্বুকে কি বলবি এখনি ঠিক করে নে”
 
রাজীব সত্যি সত্যি বেশ চিন্তিত হয়ে পরে । সমস্ত রাগ গিয়ে পরে জয়ের উপর । নিজের ঘড়ি দেখে রাজীব , বলে “ এখন জয়ের ক্লাস শেষ হওয়ার কথা , চল আমার সাথে”
 
রাজীব আর জান্নাত জয়ের যেখানে ক্লাস হওয়ার কথা সেদিকে পা বাড়ায় । কিন্তু কিছুদুর যেতেই ওরা জয় কে দেখতে পায় লাইব্রেরীর সামনে , রানীর সাথে কথা বলছে । দূর থেকেই জান্নাত ওদের ডাক দেয় । ডাক শুনে ওদের দিকে তাকাতেই রানী আর জয় একটু ভড়কে যায় । দ্রুত হেটে ওরা রাজীব আর জান্নাতের কাছে চলে আসে । রানীর চোখে মুখে একটা চোর চোর ভাব ফুটে উঠেছে , অবশ্য জয় কে দেখে কিছু বোঝা যাচ্ছে না ।
 
রানী সরাসরি নিজের ভাইয়ের দিকে তাকাচ্ছে না । ওর মনে হচ্ছে ভাই কিছু একটা বুঝে যাবে । ধরে ফেলবে এতক্ষণ জয় আর ও কি নিয়ে আলোচনা করছিলো । কিন্তু রাজীব আর জান্নাত দুজনেই চিন্তিত থাকায় এসব ব্যাপার ওদের চোখে পরলো না ।
 
“ এই যে প্রেমিকদের লিডার , তোমার দলের যে একজন বহিস্কার হয়েছে সেই খবর রাখো?” রাজীব দাঁতে দাঁত পিষে বলল
 
“ কে কি হয়েছে , কার কথা বলছিস” একদম না বোঝার ভান করলো জয় । পাক্কা অভিনেতার মতন নিজের এক্সপ্রেশন লুকিয়ে রেখছে ।  
 
আর এদিকে বহিস্কার শব্দ শুনেই রানীর বুকের ভেতর ধক করে উঠলো । হাত দিয়ে ব্যাগ খামচে ধরলো ।
 
“আমার কাছে লুকিয়ে লাভ কি , কালকে যে কান্ডো করেছো , তোমাদের সেই  বন্ধু আজকে বহিসাকার হয়েছে , সুধু এনাউন্স হওয়া বাকি , সাথে ওই মেয়েকেও হল থেকে বের করে দেয়া হবে , আর পলাতক দুই আসামিকে খোজা হচ্ছে” লাস্টের লাইন বলে জান্নাত জয় আর রাজীবের দিকে চাইলো ।
 
জয় রাজীবের দিকে কট্মট করে তাকিয়ে রইলো কিছুক্ষন , তাপর বলল “ তোকে দিয়ে কিচ্ছু হবে না বোকাচ…” সাথে জান্নাত আর রানী থাকায় শব্দটা শেষ করলো না ।
 
“ এখানে অন্য কেউ নেই , সবাই আপনার মানুষ , লুকিয়ে লাভ কি” রাজীব হালকা ঝাঁজের সাথে বলল
 
“ আরে ধুর আমাদের খবর পাবে না , বাপ্পি কিছু বলবে না , ও হচ্ছে প্রেমিক পুরুষ , কলিজা আছে , সব দোষ নিজের উপইর নিয়ে নেবে” জয় হাসতে হাসতে বলল
 
“ ভার্সিটি যে ক্যামেরা দিয়ে ভরা সেটা জানিস “ জান্নাত জিজ্ঞাস করলো
 
“ সে জন্যই তো হুডি ব্যাবহার করেছি আর নাম্বার প্লেট ও ঢেকে রেখছিলাম  কাদা দিয়ে” জয় হাসতে হাসতে বলল ।
 
“ লজ্জা করে না তোর ছোট বোনের সামনে এসব বলতে , কই তোকে দেখে আমারা শিখবো , না তুই এসব উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছিস” জান্নাত বিরক্ত হয়ে বলল , তাপর রাজীবের দিকে তাকিয়ে বলল “ এখনো হয়তো সময় আছে , নিজের ভালো বুঝতে শিখ , ওর সাথে থাকলে তোর অবস্থাও এমন হবে”
 
“ এই তুই আমাদের মাঝে আসিস না , আমরা কি করবো সেটা আমরা বুঝবো, যেদিন থেকে চশমা নিয়েছিস নিজেকে খুব সিনিয়র ভাবতে শুরু করেছিস তুই ” জয় ক্ষেপে ওঠে
 
“ ঠিক আছে , আজকে আব্বু বুঝবে তুই ভবিষ্যতে কি করবি , আমি বাসায় গিয়ে বলছি” জান্নাত হুমকি দেয় । 
 
দুই ভাই বোনের মাঝে কিছুক্ষন এই ইয়ে তর্ক হয় । কথা বলতে বলতে ওরা চারজন একটু নিরিবিলি যায়গা দেখে বসে পরে । সবার চেহারায় চিন্তার ছাপ । জয় দুই হাত পেছনে ভর দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে , জান্নাত রাগে ফুঁসছে এখনো , রানী মাথা নিচু করে ঘাস ছিঁড়ছে । রাজীব মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে ।
 
সবাই টুকটাক কিছু বলছে , জান্নাত আর জয় মাঝে মাঝে লেগে যাচ্ছে , রানী ওদের থামাচ্ছে । সুধু কথা বলছে না রাজীব । বেশ অনেকক্ষণ হয়ে গেছে কোন শব্দ নেই ওর মুখে । তারপর হঠাত মাথা তুলল রাজীব । জয় তখন জান্নাতের সাথে তর্ক করছে এই বলে যে , ভার্সিটি লাইফে এমন দুই একটা ঘটনা না থাকলে সেটকে কি ভার্সিটি লাইফ বলে নাকি ?
“আচ্ছা বুঝলাম , কিন্তু এমন ঘটনা ঘটাতে গিয়ে যে একজনের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেলো তার কি হবে?” জয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো , না রাগ নেই ওর গলায় , তবে বেশ দৃঢ় আর ইন্টেস শোনালো । জয় রাজীবের গলার টোন শুনে ভালো করে একবার তাকালো । বাকি দুজন ও তাকালো , রাজীবের চেহারা দেখে বোঝা যাচ্ছে গত রাতের ঘটনার জন্য বেশ অনুতপ্ত এবং নিজের উপর রাগান্বিত ।
 
জয় কয়েক সেকেন্ড চুপ থাকলো , বন্ধুর গলার টোন সুবিধার মনে হচ্ছে না , তারপরও বলল “ আরে ওর কিচ্ছু হবে না , ওর বাবা বিশাল টাকা ওয়ালা কোন প্রাইভেটে ভর্তি হয়ে যাবে”
 
“ ব্যাপারটা কি এতো সহজ? এই দুই আড়াই বছরের কি কোন দাম নেই?” রাজীব থমথমে গলায় বলল
 
কেউ কোন উত্তর দিলো না , রানী চোরা চোখে একবার ভাইয়ের দিকে তাকালো ।
 
“ আর ওই মেয়েটা , ওর বাবাও কি বিশাল ধনী?” রাজীব আবার জিজ্ঞাস করলো
 
“ গ্রামের মেয়ে , ঢাকায় কেউ নেই  হোস্টেলে বহু কষ্টে সিট জোগাড় করেছে” এবার উত্তর দিলো জান্নাত
 
“ এই মেয়ের কি হবে?’
 
“ কি আর হবে বাপ্পিকে বিয়ে করে নেবে” জয় ক্যাজুয়াল ভাবে বলল
 
“ বাহ কি সহজ তাই না , যদি বাপ্পি কে বিয়েই করতে চাইতো , তাহলে ব্রেকাপ করলো কেনো? নিশ্চয়ই মেয়েটি চায় না বাপ্পির সাথে সম্পর্ক রাখতে” রাজীব জয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে , ওর দৃষ্টি বলে দিচ্ছে উত্তর চায় ও ।
 
জয় মনে মনে ভাবে খেপেছে আজকে শালা , যেদিন ক্ষেপে সেদিন আর রক্ষা নাই “ আরে ভাই এইসব ঠুকাঠুকি প্রেম ভালোসাবার মাঝে হয় , এসব কিছু না , এরকম কত ব্রেকাপ হয়ে আবার ঠিক হয়ে যায় , অসব কিছু না , আর তুই বাপ্পির দিকটা দেখ কত বড় রিক্স নিয়েছে ভালোবাসার জন্য” জয় রাজীব কে শান্ত করার জন্য বলে ।
 
“ ভালোবাসা , ভালোবাসা , এতো ভরসা কেনো তোদের , নিজের এই ভালোবাসার উপর, হয়তো বাপ্পির এই ভালোবাসার বিন্দু মাত্র দাম নেই ওই মেয়েটির কাছে আজকে , হয়তো বাপ্পি এমন কিছু করেছে যে ওই মেয়েটি চায় না বাপ্পির সাথে সম্পর্ক রাখতে । কিন্তু তোদের কে বোঝাবে এসব , তোদের এতো গর্ব এই ভালোবাসার উপর যে অন্য কিছু দেখতে দেয় না , গেলি নিজের ভালোবাসা জাহির করতে উল্টো মেয়েটি হল ছাড়া হলো , কি ঠিক করলো বাপ্পির ভালোবাসা?” রাজীব প্রায় এক নিঃশ্বাসে কথা গুলো বলল ,  
 
“ তুই  বুঝবি না এসব , কত কিছু হয় প্রেমিক প্রেমিকার মাঝে , রাস্তায় মারামারি হয় , আরো কি কি হয় এখানে বলা যাবে না , কিন্তু ওদের ভালোবাসা আবার ওদের কাছে আনে” জয় ও এবার বেশ ইন্টেন্সিটির সাথে বলল , যেন বিতর্ক প্রতিযোগিতায় জিততে চায় ।
 
এদিকে জান্নাত দুই বন্ধুর দিকে বার বার তাকাচ্ছে , মনে হচ্ছে এখুনি ঝগড়া লেগে যাবে ওরা ।
 
“ তোদের এই ভালোবাসা তোদের এতো অন্ধ করে দেয় যে আশেপাশে যে আরো কেউ আছে যারা তোদের মত প্রেমিক প্রেমিকাদের জন্য মনে ভালোবাসা রাখে ।  সেটা তোরা দেখতে পাস না , ধরে নিলাম মেয়েটি বাপ্পির এই হিরোয়িক কাজ দেখে ওকে মাফ করে দিলো , আবার ভালোবাসার সাগরে  হাবুডুবু খেতে লাগলো , কিন্তু ওই মেয়েটি কি নিজের পিতার ভালোবাসার দাম দিলো , যে পিতা গ্রাম থেকে বিশ্বাস করে মেয়েকে শহরে পাঠিয়েছে , তুই জানিস গ্রামে এখনো কত মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায় । সেখানে এই মেয়ের প্রতি ওর বাবা মায়ের ভালোবাসা আর বিশ্বাস মেয়েকে উচ্চসিক্ষিত করতে সমাজের বিরুদ্ধাচরন করে এখানে পাঠিয়েছে । কিন্তু মেয়ে এখানে ভালোবাসা বাসি খেলায় মত্ত , কি দাম রইলো ওই বাবা মায়ের ভালোবাসার? ওই ভালোবাসা কি মহান নয় , নাকি সুধু তোদের মত রোমিও দের ভালোবাসার দাম আছে?” 
 
জয় কিছু একটা বলতে যাচ্ছিলো ,কিন্তু জান্নাত ওকে থামিয়ে দিলো ।
 
রাজীব একটু বিরতি নিয়ে আবার বলতে শুরু করে “ তোরা কি মনে করিস এমনি এমনি এতো বড় হয়েছিস যে এখন একজন নারী অথবা পুরুষের ভালোবাসার জন্য সব কিছু নষ্ট করতে পারিস? না তোদের এই বড় হওয়ার পেছনে আছে কোন বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতক্ষা , যারা নিজের জন্য চিন্তা না করে তোদের জন্য চিন্তা করে । নিজে না খেয়ে তোদের খাওয়ায়, তাদের ওই সব ভালোবাসা নয় সুধু কর্তব্য , তাই না । এমন অনেক ভাই বোন আছে যারা নিজের ভাগেরটা সেক্রিফাইস করে যার মাঝে টেলেন্ট আছে তাকে আগে বারতে সাহায্য করে , তাদের ভালোবাসা কি মূল্যহীন ? জীবনের ২০-২২ বছর পর যার সাথে দেখা হলো , তার জন্য ওই সব ভালোবাসা পায়ে ঠেলে যা খুশি তাই করে বেরাবো , নিজের ভবিষ্যতের কথা ভাবব না”
 
নিজের কথা শেষ করে রাজীব উঠে চলে যায় । নিজের উপর আর প্রথাগত প্রেম ভালোবাসার উপর ভীষণ বিরক্ত । রাজীব একটু আগে বলা কথা গুলো সুধু জয় কে ই বলেনি , নিজেকেও বলছে । বার বার চোখের সামনে ওর আব্বুর মুখটা ভেসে উঠেছে , রানীর মুখ ভেসে উঠেছে । মনে হয়েছে এদের সামনে মুখ দেখাবে কি করে । ওর আব্বু যে ওদের সচ্ছল জীবনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে , তার প্রতিদান রাজীব কিভাবে দিচ্ছে , আর রানীর জন্য বড় ভাই হিশেবে কি উদাহরন রেখে যাচ্ছে ?
 
রাজীব প্রতিজ্ঞা করে আজ থেকে আর কোনদিন এমন কাজ ও করবে না , জয় কেও করতে দেবে না । হয়তো আরো একটু কঠোর হলে ও গতরাতে জয় কে আটকাতে পারতো । কিন্তু সেটা ও করেনি । কেমন বন্ধু ও , বন্ধুর জন্য সব করতে পারে এই ওজুহাতে কি বন্ধুর ক্ষতি করছে না ও? নিজেকে নিজে প্রশ্ন করে রাজীব ।  ওর আব্বুর মত বড় আব্বু আর বড় আম্মুও ওকে আদর স্নেহ করে , সব সময় পাশে থাকে , জয়ের কিছু হলে ওদের সামনেও কি রাজীব  দাড়াতে পারবে ? কিছুটা জবাদিহি কি ওকেও করতে হবে না?
 
বাকি তিনজন এখনো চুপচাপ বসে আছে । জান্নাত মনে মনে কি যেন ভাবছে , রানী মাথা নিচু করে রেখেছে , ওকে দেখে মনে হচ্ছে রাজীব কথা গুলো ওকেই বলেছে । আর জয় বেশ বিরক্ত , একটা ঘাস তুলে তার ডগা চিবুচ্ছে ।
 
কিছুক্ষন পর জয় বলে উঠলো “ ওকে বাংলা সিরিয়ালের বাবার চরিত্র দেয়া উচিৎ”
 
“ শাট আপ জয়” পাশ থেকে জান্নাত বলে উঠলো ।
 
****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#25

(21-08-2025, 02:11 AM)Ari rox Wrote:  অনেক সুন্দর হচ্ছে

thanks

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#26

কিছু সম্পরকঃ ৫ (খ)

 
সন্ধার পর রানী পড়ার টেবিলে বসে আছে , সামনে বই খোলা । কিন্তু পড়ায় মন বসছে না । আজকে দুপুরে ক্যাম্পাসে বসে রাজীবের বলা কথা গুলো কানে বাজছে । রাজীব যখন কথা গুলো বলছিলো তখন রানীর কাছে মনে হচ্ছিলো ওর ভাই কথা গুলো ওকে উদ্দেশ্য করেই বলেছে । বিশেষ করে ওই কথা গুলো যেখানে রাজীব বলছিলো , একজন ছেলে অথবা মেয়ে , নিজদের ভালোবাসা নিয়ে এতো মত্ত থাকে যে , নিজের আশেপাশে থাকা আপনজনদের কথা বেমালুম ভুলে যায় । যাদের ভালোবাসা, ত্যাগ আর সমর্থনের কারনে আজ ওরা  এই অবস্থায় এসেছে ।
 
ভুলে যায় ওই মানুষগুলোর ও যে কিছু স্বপ্ন থাকে এদের নিয়ে। আর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখার জন্যই নিজদের কথা না ভেবে সাপোর্ট করে যায় । কিন্তু প্রেমিক জুগল কি করে , নিজেদের আবেগে ভেসে গিয়ে এমন সব কাজ করে ,যা তাদের ওই কাছের মানুষ গুলোর ভালোবাসা আর ত্যাগ কে চরম অপমান করা হয় ।
 
রানী ভাবে , ও নিজেও এমন একজন যার আজকের অবস্থানে আসার পেছনে দুজন মানুষের চরম ত্যাগ আর ভালোবাসা রয়েছে। একজন পিতা যে কিনা স্ত্রী বিয়োগের পর নিজের সুখের কথা একবার ও না ভেবে দিনরাত পরিশ্রম করে গিয়েছে । যেন তার ছেলে মেয়ে সচ্ছল জীবন যাপন করতে পারে । নিজদের স্বপ্ন পুরুনে যেন বাধা না আসে আর্থিক কারনে । রানী জানে , ওর আব্বু মনে মনে কতটা হতাশা গ্রস্থ  , শিক্ষকতা ছেড়ে তাকে কোচিং বিজনেস চালু করতে হয়েছে । শিক্ষকতা ছিলো ওনার প্যাশন , কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে , নীরবে নিজের প্যাশনের গলা টিপে ধরেছেন।
 
তা ছাড়া উনি চাইলেই আরেকটা বিয়ে করতে পারতেন । কিন্তু করেননি , জীবন কাটিয়েছেন একেকি , এই একাকি জীবনের কষ্ট রানী আজকাল কিছুটা বুঝতে শিখেছে । তার পরিবারের লোকজন বন্ধু বান্ধব সবাই বলেছে বিয়ে করতে , কিন্তু বিগত স্ত্রীর ভালোবাসায় যতটা না উনি নিজেকে বিরত রেখছে , তার চেয়ে বেশি ভেবছেন সন্তানদের কথা । কোন রিক্স নিতে চায়নি , সৎ মা ভালো আচরণ করবে তার ১০০ ভাগ গেরান্টি কেউ দিতে পারে না । হ্যা রাজীব আর রানী একজন মায়ের অভাবে অনেক স্ট্রাগল করেছে , কিন্তু ওই অভাব থেকে শক্তি ও পেয়েছে নিজদের আজকের পজিশনে আনতে । আর মাত্র কয়েকটা বছর , তারপর ই ওরা নিজদের লক্ষ্যে , প্রায় পৌঁছে যাবে ।
 
আর একজন রাজীব , এমন ভাই দুনিয়ায় আর একটা খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে রানীর । অনেক দেখছে রানী কিন্তু এমন দেখনি , যেই ওদের বন্ডিং দেখে অবাক হয়ে যায় । ভালো মন্দ সব সময় পাশে পেয়েছে রাজীব কে । কোনদিন রাজীবের চোখে মুখে এমন ছায়াও দেখেনি , যা দেখে মনে হবে রাজীব ওর উপর বিরক্ত হয়েছে । কৈশোরের আঁকাবাঁকা পথ এই ভাইয়ের কাঁধে ভর করে পার করেছে রানী । তখনকার রানী আজকের রানী ছিলো না , আজকের রানী অনেক কিছু বোঝে , শান্ত থাকে সব পরস্থিতিতে । কিন্তু তখনকার রানী ছিলো সম্পূর্ণ অন্য রকম । খিটখিটে মেজাজ , এই ভালো লাগছে , তো কিছুক্ষন পর মনে হচ্ছে দুনিয়ার সব কিছু খারাপ । রানী কিন্তু সবার সামনে এমন করতো না , ওর এই সব তাল বাহানা সুধু ঘরের ভেতর ই চলতো। বাইরে সব সময় লাজুক , আর বাইরে নিজের ভাব প্রকাশ করতে পারতো না বলেই হয়তো ঘরের ভেতর তা বহুগুণে প্রকাশ পেতো । আর রানীর এই অত্যাচার সহ্য করতো প্রায় পুরোটাই একা রাজীব । কারন বাবাকে তেমন একটা পেতো না রানী।
 
রাজীব নিজেও কৈশোর পার করছিলো তখন , অথচ নির্বিবাদে সহ্য করেছে এসব । কোনদিন গায়ে হাত তোলা তো দূরে থাকুক একটা ধমক ও দেয়নি । রানী মাঝে মাঝে এই কারনেও ক্ষেপে উঠত , ভাবতো রাজীব এসব ভাব  দেখায় । কারন ওকে দেখে মনেই হতো না , রানীর চেয়ে মাত্র দু বছরের বড় । রানীর বয়স তখন ছিলো ১৩-১৪ আর রাজীব ১৫-১৬ । অথচ রাজীবের মাঝে একজন পূর্ণ বয়স্ক মানুষের ধিরস্থিরতা ছিলো ।
 
তা ছাড়া রাজীব একজন কিশোর বয়সি ছেলের  মত স্কু*ল বা কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডায় সময় ব্যয় করতো না । সোজা বাসায় চলে আসতো । কারন ওই সময় বাসায় রানী একা থাকতো , কোন কাজের মহিলার হাতে রানীকে একা ছাড়তে ভরসা করতো না । তাই ওর বন্ধু বান্ধব ও তেমন ছিলো না । বড় হওয়ার পর ও রাজীব নিজের পছন্দের বোটানিক্যাল ফটোগ্রাফি থেকে সরে এসে বিজনেস স্টাডিজ এ ভর্তি হয়েছে । যেন পরিবার কে আর্থিক সাহায্য করতে পারে । পাশ করার পরপর ই যেন কিছু একটা করতে পারে । আজো রানী লক্ষ্য করেছে রাজীব নিজের কর্মের জন্য নিজের উপর কতটা বিরক্ত আর রাগান্বিত ।
 
রানী ভাবে , ও জয়কে পছন্দ করে , জয়ের সাথে সময় কাটাতে ওর ভালো লাগে । কিন্তু এটা তো ভালোবাসা নয় , সুধুই আকর্ষণ। হয়তো এটা বয়সের দোষ । হয়তো এই বয়সের কারনে জয়ের হ্যান্ডসাম সারিরক গঠন , আকর্ষণীয় চেহারা , আর কেয়ার ফ্রি চলাফেরার প্রতি ও আকর্ষিত হচ্ছে । হয়তো দেখা যাবে কয়েক বছর পর এসব আর ভালো লাগবে না ওর কাছে । তখন সমস্যার সৃষ্টি হবে , সমস্যা যে  সুধু ওদের দুজনের মাঝে এমন নয় । দুটো পরিবারের মাঝেও তৈরি হতে পারে । তা ছাড়া ওরাও যদি আবেগে এমন কোন ভুল করে বসে যা ওদের দুজনের ভবিষ্যৎ কে অন্যরকম করে দেবে ।
 
 রানীর মনে প্রশ্ন জাগে ,  এই ঠুনকো আকর্ষণের জন্য নিজের সময় নষ্ট করা কি রানীর মত মেয়ে এফরড করতে পারবে? যার পেছনে রয়েছে দুজন মানুষের মানসিক আর শারীরিক ইনভেস্টমেন্ট ।
 
না রানী এই সম্ভাব্য সাময়িক আকর্ষণের কারনে , এ দুজনের  , ত্যাগ আর ভালোবাসার অপমান ও করতে পারে না ।
 
রানীর হাত মুঠো বদ্ধ হয়ে আসে , রানী প্রতিজ্ঞা বদ্ধ হয় আজ থেকে রানী নিজের সম্পূর্ণ ফোকাস নিজের ভবিষ্যতের উপর করবে । সামান্য আবাগে নিজেকে ভাসিয়ে দিবে না । কষ্ট হবে রানীর , কিন্তু এটুকু কষ্ট করতে রানী প্রস্তুত । যারা ওকে এতো ভালোবাসা দিয়েছে  তাদের জন্য এটুকু কষ্ট করতে রানী পিছপা হবে না ।
 
*****
 
জয় এলাকার মোড়ে নিজের দুজন পুরোনো বন্ধুর সাথে বসে আছে  । এরা দুজন ভার্সিটিতে পড়ে না । যদিও জয় ওদের সাথে বসে আছে , কিন্তু ওর সম্পূর্ণ মন এদিকে নেই । হাতের  সিগারেট হাতেই পুরে যাচ্ছে । আজ রাজীবের চোখে যা দেখতে পেয়েছে , রাজীবের আচরণে যা বুঝতে পেরেছে , তা ওর বন্ধুত্বের প্রতি বিশ্বাস কে কাঁপিয়ে দিয়েছে  । হ্যা রাজীবের চোখে মুখে অভিবাক্তিতে আজ জয় রিগ্রেট দেখতে পেয়েছে । সেই  রিগ্রেট কিসের জন্য সেটাও জয় জানে । ওর সাথে বন্ধুত্বের জন্য ।
 
জয় কোনদিন ভাবেনি এমন দিন আসবে যে ওরা দুজন একে অপরের সাথে বন্ধুত্ব করার জন্য অনুতাপ করবে । ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না জয়ের । ও বুঝতেই পারছে না কেনো এমন হলো । হ্যা একটা সমস্যা হয়েছে , সেটা ওরা দুজনে মিলে ফেস করবে , যেমনটা অতীতে করে এসেছে । তাই বলে এমন করবে রাজীব । সেই রাজীব যে কিনা জয় পানিতে ঝাপ দিলে , চোখ বন্ধ করে নিজেও ঝাপ দিতো । বিপদের কথা পরে ভাবতো , আগে বন্ধুর কথা ভাবতো ।
 
রাজীব যদি আজকে ওকে ধমকাতো , মারতো তাতেও জয়ের এতো মন  খারাপ হতো না । যতটা রাজীবের হতাশা দেখে লেগেছে।  
 
জয় মনে মনে ভাবে , আমি কি এতই সেলফিস যে  রাজীবের মত বন্ধুকে বিপদে ফেলে , লেজ গুটিয়ে বসে থাকবো? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো , কিন্তু রাজীবের কিছু আমি হতে দেবো না । এটা কি রাজীব এতো দিনেও বুঝতে পারেনি? তাহলে কিসের বন্ধুত্ব , বন্ধুত্ব কি আদৌ ছিলো ওদের মাঝে ।
 
নাকি এটা সময়ের কাজ ,সময় তো মানুষ কে পরিবর্তন করে দেয় । হয়তো  সময় রাজীব কে সেলফিস বানিয়ে দিয়েছে ।  নিজের উপর বিপদ দেখে ঘাবড়ে গেছে , ওর আসল চেহারা বেড়িয়ে এসেছে ।
 
এমন সময় হাতের সিগারেট শেষ হয়ে আঙুলে ছ্যাকা লাগে জয়ের । ব্যাথায় আর রাগে জয় সিগারেটের পোড়া ফিন্টার দূরে ছুরে মারে , আর বিশ্রী একটা গালি দেয় ।
 
জয়ের বন্ধুরা সেটা দেখে একটু অবাক হয় , জিজ্ঞাস করে “ কি ব্যাপার আজকে কি হইসে তোর বন্ধু ? চুপচাপ বইসা আছিস , আবার ক্ষেপেও আছিস মনে হচ্ছে”
 
“ বন্ধু” এই বলে জয় হাসে , তারপর বলে “ এই বাইঞ্চোদ শব্দটা আর আমার সামনে বলবি না , শালা সেলফিস , ওই শালা যে একটা চুতিয়া সেটা আমি ছোট বেলা থেকেই জানতাম , সব সময় ওজুহাতের পেছনে লুকায় , শালা গান্ডু”
 
জয়ের দুই বন্ধু একজন অন্য জনের দিকে চাওয়া চায়ি করে । কিছুই বুঝতে পারে না ।
 
এদিকে জয় বাইকে উঠতে যাবে , তখন ওর মোবালে কল আসে , স্ক্রিনে নাম দেখে বাপ্পি । জয় কল রিসিভ করে , ওপাশ বাপ্পি বলে ওঠে , “ ভাই আমাকে বহিস্কার করেছে , আর নাজিয়া কে হল থেকে বের করে দিয়েছে।“ বাপ্পির কণ্ঠ শুনে বোঝা যায় বাপ্পি কাঁদছে ।
 
জয় কিছু বলল না , বাপ্পি ই বলল “ নাজিয়ার জীবনটা আমি নষ্ট করে দিলাম রে ভাই , ওর বাবা এসে ওকে নিয়ে গেছে”
 
এবার জয় কথা বলল “ তুই তো ওকে ভালোবাসিস , যদি সত্যি ভালোবাসিস ওরে বিয়ে করে নে , নিজের ভালোবাসার মানুষ কে পেলে জীবনে আর কি লাগে , এসব  জীবন নষ্ট ফস্ট কিছু না”
“ নারে ভাই , খুব কান্নাকাটি করলো , আমি বিয়ের কথা বলেছিলাম , ও বলছে আমার মত কেয়ারলেস সেলফিস ছেলেকে মরে গেলেও বিয়ে করবে না , ওর মনে হয় আর লেখাপড়া করা হলো না” বাপ্পি এবার সত্যি সত্যি কান্নায় ভেঙ্গে পরে । জয় নানা ভাবে ওকে সাহস দেয় , বলে “ তোরে ভালোবাসতো না , হুদাই টাইম পাস্ট করেছে, যদি ভালোবাসতো তাহলে এই কাজের পেছনে তোর ভালোবাসা দেখতো, সুধু নিজের চিন্তা করতো না “
এক পর্যায়ে বাপ্পি একটু নর্মাল হয় , তারপর বলে “ তোদের দুইজন কেও মনে হয় সমসসায় ফেললাম”
 
“ আরে ধুর  বাল , তুই কি আমাকে গান্ডু ভাবিস , যে এটাকে সমস্যা ভাব্বো , আমি যখন বন্ধুত্ব করি তখন সত্যিকারের বন্ধুত্ব করি , তোর সাহায্য লাগলে আমি আরো সাহায্য করবো , নাজিয়া যদি রাজি হয় প্রয়োজনে ওকে ভাগিয়ে আনতেও সাহায্য করবো , সবার মত আমি সেলফিস না বুঝলি , বন্ধুত্তের মানে বুঝি” জয় কথা গুলো যদিও বাপ্পিকে বলল , আসলে ও রাজীব কেই উদ্দেশ্য করে বলেছে । রাগে কাঁপছে জয় ।
 
“ নাহ বন্ধু তার আর মনে হয় দরকার হবে না , ভালো থাকিস” এই বলে বাপ্পি ফোন রেখে দেয় ।
 
জয় রাগে নিজের ফোন একবার আছার দিতে গিয়েও দেয় না । ওর রাগের কারন রাজীবের একটা কথা সত্যি হয়েছে । বাপ্পির গার্ল ফ্রেন্ড সত্যি সত্যি ওকে বিয়ে করতে চায় না । আর মেয়েটির লেখা পড়া বন্ধ হয়ে গেছে । জয়ের রাগ এতে করে আরো বারে , নিজের উপর নয় , রাজীবের উপর । কারনের জয়ের মতে রাজীবের কথা সত্য হওয়া মানে , ওর পরাজয় । আর জয় পরাজয় স্বীকার করার জন্য জন্ম নেয়নি । তাও রাজীবের মত একটা গান্ডুর কাছে ।
 
“ শালা , মিডেল ক্লাস মাইন্ডসেট , একদম সেলফিস , কত বড় বড় কথা বলতো ,সব সময় বন্ধুত্বের দায়িত্ব পালন করবে কিন্তু যেই  না বিপদ দেখলো অমনি নিজের আসল চেহারা দেখিয়ে দিলো” রাগে গজ গজ  করতে করতে বলল জয় । “শালা এতদিন অপাত্রে নিজের বন্ধুত্ব খরচ করেছি”
 
জয়ের এসব আবোলতাবোল কথাবার্তায়  ওর দুই ফ্রেন্ড অবাক হচ্ছে খুব  । তবে কোন বন্ধুর সাথে যে ঝগড়া হয়েছে সেটা বুঝতে পারছে । ওরা দুইজন মনে মনে হাসছে আর বলছে , আমরা তো গার্ল ফ্রেন্ডের সাথে ব্রেকাপ হলেও এতো কান্নাকাটি করি না ।
 
“ শালা এই জয় গে নাতো” একজন অন্যজনেরে কানে বলে । তারপর দুজনেই হেসে ওঠে নীরবে ।
 
এদিকে জয় বলেই চলছে , “ সব সময় মহিলা মানুষের মত কোন কিছুর পেছনে লুকায়” তারপর অনেকটা মেয়েলি গলায় বলে “আমার মা নেই , আমার বাবা অসুস্থ , আমরা বড়োলোক না , আমার ছোট বোনের কি হবে” তারপর আবার নিজের আসল গলার শ্বরে বলে “ ধ্যাত শালা , তুই যে একটা ভিতুর ডিম সেইটা বল”
 
আরো কিছুক্ষন নিজের মনের রাগ ঝেড়ে কিছুটা হালকা হয়ে , নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ।
******

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#27

কিছু সম্পর্ক ঃ ৫ (গ)

 
সেই একি রাতে জান্নাত রাতের খাওয়ার পর নিজের ঘরে বিছানায় উপুর হয়ে শুয়ে আছে । বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে । আজকে জারনালিজম ক্লাবে এই ঘটনা নিয়েই আলোচনা হচ্ছিলো । ওদের যে “বিশ্ববিদ্যালয়”  নামের সাপ্তাহিক পত্রিকা আছে । ওটার সম্পাদক রাতুল ভাই বলছে । বাকি দুজন ও নাকি ধরা পরে যাবে । এসব ব্যাপার ভার্সিটি বেশ কঠোর । জান্নাত ভেবে পাচ্ছে না কি করবে । একবার ভাবছে আব্বু আম্মুর সাথে এই নিয়ে কথা বলবে । আবার সেই চিন্তা নাকচ করে দেয় । জয় জানতে পারলে তুল্কালাম করবে ।
 
জান্নাত নিজের ভাইয়ের ব্যাপারে খুব হতাশ , একটুও অনুতপ্ত নয় জয় । অপরদিকে রাজীব কে বেশ অনুতপ্ত মনে হচ্ছে । দুজনে কত ভালো বন্ধু , অথচ দুজনে কত তফাৎ । জয় রাজীবের মত ছেলের সাথে থেকেও আজো পর্যন্ত ম্যাচিওর হয়ে উঠতে পারেনি ।
 
আরো একটা ভয় জান্নাতের হচ্ছে । আজ জয় আর রাজীবের আচরণে ওর কাছে মনে হচ্ছে দুজনের সম্পর্কের ফাটল ধরতে পারে । জান্নাত আজ দুপুরে রাগান্বিত ভাবে রাজীব কে  বলেছিলো জয়ের সাথে আর না চলতে । আসলে সেটা রাগের মাথায় বলেছিলো ও । দুই পরিবারের মাঝে যে বন্ধুত্তরের সম্পর্ক সেটা নষ্ট হোক জান্নাত তা কোনদিন চায় না ।
 
দুই পরিবারের মাঝে কোন ঝামেলা দেখা দিলে , ওর আব্বু আর ছোট আব্বু দুজনেই ভীষণ কষ্ট পাবে । এই দুইজন মানুষ সেই ছোট বেলা থেকে আজো পর্যন্ত বুহু ঝর তুফান পার করে নিজেদের বন্ধুত্ব অটুট রেখছেন । এখনো দুজন এক সাথে হলে তাদের বন্ধুত্ব যে কতটা গভির সেটা টের পাওয়া যায় । এ দুজনের ছেলে , যারাও সেই ছোট বেলা থেকে বন্ধু , তাদের মাঝে সম্পর্কের টানপোড়ান দুই পরিবারের দুই পরজন্মের সম্পর্কের অবনতি করতে পারে ।
 
জান্নাত চেয়েছিলো রাজীবের সাথে একবার কথা বলতে , সন্ধার দিকে একবার গিয়েছিলো । কিন্তু রানী বলল সেই বিকেল থেকে ঘরের মধ্যে দরজা দিয়ে বসে আছে । রাজীব ছেলেটার আজকে দুপুরে বলা কিছু কথা সত্যি সত্যি জান্নতের মন  ছুয়ে গেছে । ছেলেটার বয়সের তুলনায় চিন্তা ভাবনায় বেশ পরিপক্ব । যে বয়সে বেশিরভাগ ছেলে জয়ের মত লাফঙ্গা গিরি করে বেড়ায় সেই বয়সে রাজীব বেশ ধির স্থির । কথা কম বলে , আচার আচরণেও বেশ নম্র । জান্নাতের ভার্সিটির ভর্তি পরিক্ষা দিতে যাওয়ার দিনের কথা মনে পরে যায় । নিজেকে কি দারুন ভাবেই না সংযত রেখছিলো রাজীব । ওর আচরণে আর কোনদিন সেই দিনের  ইংগিত ছিলো না ।
 
সবাই বলে রাজীব খুব বোরিং ছেলে । জান্নাত এ কথায় এক মত নয় । যতই দিন যাচ্ছে জান্নাত রাজীব কে দেখে আরো বেশি মুগ্ধ হচ্ছে । জান্নাত খেয়াল করেছে , ওদের দুজনে দেখা হলে রাজীবের চোখেও এক অধভুত চমক দেখা যায় । খুব অল্প সময়ের জন্য, কিন্তু জান্নাতের চোখে ব্যাপারটা ধরা পড়েছে । মনে মনে খুশি হয়েছে জান্নাত , আবার কখনো রাগ আর অভিমান ও হয়েছে । নিজের মাঝে এতো লুকিয়ে রাখার কি আছে? একবার সাহস করে বলে তো দেখ ।
 
কিন্তু আজকে দুপুরে যে লেকচার দিয়েছে , মনে হয় না সহসাই রাজীব মনের কথা মুখে আনবে । আবার নাও আনতে পারে । জান্নাত মনে মনে ভাবে ।
*****
 
রাতের খাবার শেষে রানী ওর আব্বুকে এক কাপ  দুধ দিতে যায় । প্রতিদিন শোয়ার সময় আজকাল রহিম এটা করছে। দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে । এমনিতে হৃদযন্ত্রের সমস্যা থাকায় দুধ খাওয়া রহিমের জন্য সুবিধা জনক নয় । তারপর ও শরীরের দুর্বলতার কথা চিন্তা করে , সকালে দুটো কুসুম ছাড়া ডিম আর রাতে শোয়ার সময়  এক কাপ দুধ খেতে বলেছে ডাক্তার । তবে সবচেয়ে জরুরি ভিত্তিতে যে কাজতি করতে বলেছে সেটা হচ্ছে বেড রেস্ট । এই কাজটাই রহিম করছে না ।
 
রানী এই নিয়ে ওর বড় আব্বু জয়নালের কাছে নালিশ করেছিলো , জয়নাল আর রহিমের মাঝে এই নিয়ে বেশ কথা কাটাকাটি হয়ে গেছে । কিন্তু রহিম কে রাজি করাতে পারেন নি । রহিমের এক কথা রাজীব যতদিন না কিছু করছে ততদিন ওর রেস্ট নেই। আর কাজ  করেলই নাকি রহিম ভালো থাকবে । নইলে এমনিতেই বিছানায় পরে যাবে । মাত্র ৫২ বছর বয়সে রহিম কে দেখে মনে হয় ৬০-৬৫ সব দাড়ি পেকে গেছে ।
 
“আব্বু আজকে শরীর কেমন লাগছে” রানী দুধ টেবিলে রেখে রহিমের পাশে বসে । রহিম হাসে , মেয়ের মাথায় হাত রেখে আদর করে , বলে “ তোর মত একটা মা থাকলে আমার কি শরীর খারাপ থাকতে পারে?”
 
রানী নিজের আব্বুর চোখের দিকে তাকায় , সেখানে কোন স্পার্ক দেখতে পায়না , তার জায়গায় একজন ক্লান্ত একাকি মানুষের চোখ দেখতে পায় , যারা রেস্ট নেয়ার জন্য আকুতি করছে । রানীর বুক ভারি হয়ে আসে , “ মিথ্যা বলো কেনো আব্বু, আমি যদি তোমার মা ই হতাম তাহলে তুমি আমার কথা শুনতে , রেস্ট নিতে, সেটা তো নিচ্ছো না”
 
“আমি তোর অবাধ্য ছেলে রে মা” রহিম আবার হাসে , কিন্তু হাসিতে জেল্লা নেই ,
 
“অন্তত কয়েকটা ক্লাস কমিয়ে দাও” রানী কাতর শ্বরে বলে । কিন্তু রহিম কোন উত্তর দেয় না ।
 
রানী আবার বলে “ এতো টাকা দিয়ে কি হবে আব্বু , আমরা কি তোমার কাছ থেকে বিলাসিতা চেয়েছি কখনো? তুমি ই যদি না থাকো আমাদের এই টাকা দিয়ে কি হবে” রানীর চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পরে । যা পুরোটাই বাবার অসুস্থতার জন্য নয়, বাবার ত্যাগের প্রতি নিজের উদাসিনতাও এই জলের একটা প্রধান কারন ।
 
“ কি আর হবে , কিচ্ছু হবে না , আমি থেকেও কি তোদের জন্য কিছু করতে পেরেছি , সুধু কিছু টাকা দেয়া ছাড়া । তোরা কবে বড় হয়ে গেলি সেটাই তো বুঝতে পারিনি , এখনো বিশ্বাস হয় না আমার,  তোদের দেখে বিশ্বাস করতে কষ্ট হয় , তরাই আমার রানী আর রাজীব, কি করবো বল আমি একজন অক্ষম মানুষ , টাকা আয় করতে গিয়ে তোদের বাবার স্নেহ দিতে পারিনি”   
 
রানী আর আব্বু কে জড়িয়ে ধরে , বাবার বুকে মাথা রাখে , বড় করে নিঃশ্বাস নেয় , বাবার শরীরের নোনতা বাবা বাবা গন্ধটা ওকে যেন মাথায় হাত বুলিয়ে সান্তনা দিচ্ছে , সাহস দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার । একটা সময় ছিলো রানী ওর আব্বুকে ছাড়া ঘুমাতো না , রানীর ভাসা ভাসা মনে আছে , তখন  ওদের আম্মু বেঁচে  ছিলো । তবে ওনার শেষ সময় ছিলো । রানী খুব বায়না করতো , কখন আব্বু আসবে , রহিম এলেই তবে রানী রহিমের বুকে ঘুমাতো , রহিমের বুকের পশম নিয়ে খেলতে খেলতে ।
 
মা মারা যাওয়ার পর ও রানী আর রাজীব কয়েক বছর ওদের আব্বুর সাথে ঘুমিয়েছে । তারপর ওদের আলাদা ঘর হয়েছে । দুজন এক ঘরে দুটো সিঙ্গেল বিছানায় ঘুমাতো ।  আজ আবার রানী সেই ছোট বেলার স্বাদ কিছুটা পাচ্ছে । বেশ কিছুক্ষন আব্বুর বুকে চুপচাপ মাথা রেখে বসে থাকার পর রানী বলে “ তুমি যে ছিলে , সেটাই আমাদের জন্য যথেষ্ট ছিলো আব্বু , তুমি যদি না থাকতে তাহলে আমরা আশ্রয় খুজতাম কোথায় , তুমি বিজি থাকলেও আমরা জানতাম আমাদের বাবা আছে , আর এটাই আমাদের শক্তি দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার”
 
অনেকদিন পর মেয়েকে এভাবে বুকে নিতে পেরে রহিমের খুব ভালো লাগছে । একটা প্রশান্তি অনুভব  করছে রহিম । রহিম হাসি মুখে মেয়ের মাথায় হাত বুলায় । বেশ কিছুক্ষন এভাবেই থাকে রহিম আর রানী । তারপর রহিম বলে “ রাজীবের কি হয়েছে রে , আজকে দেখলাম কেমন জানি হয়ে আছে মুখটা । ছেলেটার জন্য আমার আফসোস হয় খুব , আমি ওকে স্বাভাবিক জীবন দিতে পারিনি , যখন কলেজের ছেলেদের দেখি রাস্তায় দুষ্টুমি করছে , তখন রাজীবের কথা মনে হয়, খুব দুঃখ হয় , আমার জন্যই ছেলেটা এই উচ্ছল কৈশোরের আনন্দ পায়নি । ওর উপর ঘরের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম আমি , ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো রাজীব ওই বয়সেই নিপুন ভাবে সামাল দিয়েছে , তোকে তো ওই বড় করলো , ভাবতে গেলে আমি অবাক হই , প্রায় সমবয়সী একটা মানুষ আরেকজন কে কি সুন্দর করে সামলেছে , আমি তো ভয়েই কাছে আসতাম না রে মা। ছেলেটার প্রতি আমি অন্যায় করেছি রে” এই বলে রহিম একটু বিরতি নেয়
 
তারপর আবার বলে “ আজকাল তো আরো চুপচাপ গম্ভির হয়ে গেছে , কেমন জানি পর পর লাগে  ওকে , সামনে গিয়ে দুটো কথা জিজ্ঞাস করবো সেই সাহস হয় না, তুই দেখিস তো কি হয়েছে ওর , মনে হয় ভালো কোন বিপদে আছে, তোরা ত একজন আরেকজন কে সব বলিস”  
 
রানী একটা দীর্ঘশ্বাস নেয় , কিভাবে বলবে বাবাকে ভেবে পায় না , এমনিতে অসুস্থ এমন খবর পেলে যদি কিছু হয়ে যায়। রানী বলে “ নাহ কিছু তো হয় নি , ও এমনিতেই এমন গম্ভির হয়ে গেছে আজকাল” কথা গুলো বলে একটু হাসতে চেষ্টা করে রানী।
 
“ দেখিস মা কোনদিন ভাইয়ের মনে কষ্ট দিবি না , সব সময় ভাইয়ের সাথে থাকবি , আমি যখন না থাকবো তোর একমাত্র আপন বলতে ওই ভাই ই থাকবে । মনে রাখবি , তোর মা তো ছিলোই না , আর আমি থেকেও ছিলাম না , রাজীব ই সেই ছোট্ট বেলা থেকে তোর মা আর বাবা দুইজনের দায়িত্ব পালন করেছে , সেই ছোট বয়স থেকে  ও কিভাবে করেছে ওই জানে , বুঝে করেছে না নাবুঝে করেছে  আমি জানি না , কিন্তু করেছে যে ভাবেই হোক , আর দশটা ভাইয়ের মত কিন্তু ও না। জীবনে আরো সামনে গিয়ে তোরা দুজন যেখানে জেভাবেই থাকিস না কেনো একজন অন্যজন কে ছাড়বি না” বড় একটা নিঃশ্বাস ফেলে রহিম ।    
******
বাবার ঘর থেকে বেড়িয়ে রানী রাজীবের খোঁজে যায় । রাজীব নিজের উপর খুব বেশি চাপ নিয়ে ফেলছে আজকে । কিন্তু রাজীবের ঘরে গিয়ে রাজীব কে পায় না রানী । বাথ্রুমেও নেই , তাই রানী ছাদে যায় ।
 
ছাদের উপর একটা মাদুর বিছিয়ে চিত হয়ে শুয়ে আছে রাজীব , ওর দৃষ্টি আকাশের থিকে । আজকে আকাশে মেঘ মেই , লক্ষ লক্ষ  তারকায় খচিত হয়ে আছে রাতের আকাশ । আর রাজীব এক মনে সেই তারার দিকে তাকিয়ে আছে । রানী যে এসেছে সেটা লক্ষ করেনি রাজীব । রানী যখন রাজীবের মাদুরের পাশে এসে দাঁড়ালো , তখন রাজীবের হুঁশ হলো ।
 
“ তাঁরা গুনছিস?” রানী হেসে জিজ্ঞাস করলো , আশ্চর্য ব্যাপার গত কিছুদিন রাজীবের সাথে খুলে কথা বলতে কেমন একটা ভয় ভয়  লাগছিলো মনে হচ্ছিলো ভাই কিছু বুঝে ফেলবে , আজকে সন্ধ্যায় নিজের সিদ্ধান্তের পর সেই ভয় কেটে গেছে ।
 
“হুম্মম বলতে পারিস , ভালো টাইম পাস হয়” রাজীব একটা হাফ স্মাইল দিয়ে বলল । রানী লক্ষ্য করলো সেই হাসি কেমন মলিন।
“ঘুমের চেয়ে ভালো টাইম পাস কি আর কিছু আছে বলে তো আমার জানা নেই , রাতে চোখ বন্ধ করবি , চোখ খুলে দেখবি সকাল হয়ে গেছে” রানী হাসতে হাসতে বলল , উদ্দেশ্য রাজীব কে উজ্জেবিত করা ।
 
রাজীব কিছু বলল না , হেসে নিজের পাশের যায়গা দেখিয়ে দিলো ইশারায় । রানী ভাইয়ের পাশে শুয়ে পরলো , আকাশের দিকে তাকালো ।
 
“ এই তাঁরা গুলো সুধু তাঁরা নয় , ওই যে ওই তারাটা দেখছিস?” রাজীব একটা জ্বলজ্বলে বড় তাঁরার দিকে আঙুল দিয়ে দেখালো
 
“ হুম” রানী ছোট্ট করে বলল
 
“ যখন থেকে আমার মন থেকে ভুতের ভয় চলে গেছে , তখন থেকে এই তাঁরাটার সাথে আমার বন্ধুত্ব , এই তাঁরাটা আমাকে ওর মত জ্বলজ্বলে ভবিষ্যতের জন্য প্রেরণা যুগিয়েছে , কিন্তু আজকে মনে হচ্ছে আমি ওকে প্রতারণা করেছি , ওর এতো চেষ্টা সত্ত্বেও আমি এমন একটা কাজ করেছি যা আমার ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে  ঠেলে দিয়েছে” রাজীব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ।
 
রানী অনুভব ওরে রাজীবের অনুতাপের উত্তাপ । “ তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস , এখন থেকে সামলে চলবি” সান্তনা দেয়ার চেষ্টা করে রানী
 
“জীবন সব সময় দ্বিতীয় সুযোগ দেয় না “ রাজীব ফ্রস্টেসনে মুষ্টিবদ্ধ হাত দিয়ে ছাদে আঘাত করে । ভাইয়ের এই অবস্থা দেখে রানীর খুব কষ্ট হয় , কিন্তু কি বলে সান্তনা দেবে বুঝতে পারেনা , আজকে পজিসন রিভার্স হয়ে গেছে । সব সময় সান্তনা দেয়ার পজিশনে রাজীব থাকে , আর ও পারেও ।
 
“ সব জায়গায় ব্যারথ হলাম আমি , কোন সম্পর্কের পরিক্ষায় উতরে যেতে পারলাম না , না ছেলে হিশেবে,  না বন্ধু হিশেবে , না নিজের ক্যারিয়ার গঠনে , অসুস্থ আব্বু যদি জানতে পারে তাহলে কি হবে ভেবেছিস? আর জয়ের কেমন বন্ধু আমি , ওকে থামানোর পরিবর্তে ওর সাথে গিয়েছি”
 
“ এখনো ক্ষেপে আছিস জয়ের উপর” রানী জিজ্ঞাস করে
 
“ না , জয়ের উপর আমার রাগ নেই , রাগ আমার উপর । আমি ভালো বন্ধু হতে পারলাম না । আমি চাইলে ওকে ঠেকাতে পারতাম । কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করিনি।“ রাজীব বড় শ্বাস ছেড়ে বলে
 
“ নিজের উপর এতো অত্যাচার করিস না , তুই যা করার করেছিস , তখন ওই পরিস্থিতিতে যা তোর ভালো মনে হয়েছে তুই তা করেছিস , মুখ তো ফিরিয়ে নিসনি” রানী বেশ দৃঢ় ভাবে বলে , চেষ্টা করে রাজীব কে ডিপ্রেশন থেকে বের করে আনার ।
 
“ নাহ আমার আরো ভালো করা উচিৎ ছিলো , আমাদের সম্পর্কের ধরন টাই এরকম রে , তুই বুঝবি না। আমাদের সম্পর্কে জয় ঘুড়ি আর আমি নাটাই সুতো । জয় উড়বে আর আমি ওকে সুতোর মাধ্যমে মাটির সাথে যুক্ত রাখবো , যখন দরকার হবে টেনে নামাবো , আর তাতেই আমি ফেইল করেছি, নিজেকে বন্ধু বলতে লজ্জা হচ্ছে , যদি কিছু হয়ে যায় , আব্বুকে কি বলবো , বড় আব্বু আর বড় আম্মুকে কি বলবো” হতাশ স্বরে বলে রাজীব
 
“তোর মত আমি বলতে পারি না ভাইয়া , তবে আমার মন যা বলে তা হয় , আর আমার মন  বলছে তুই ওই বড় তাঁরাটার মতই জ্বলজ্বল করবি , হয়তো দুনিয়ার সবার জন্য নয় , তবে আমার জন্য , আব্বুর জন্য , আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য । অন্তত আমার জন্য তো হবি ই , ওই বড় তাঁরার মত তুই আমাকে দিক নির্দেশনা দিবি, এটা কি তোর জন্য যথেষ্ট নয়? তোর ছোট বোন তোর দিকে গর্বের সাথে তাকায়?”
 
“ সত্যি বলছি তাহলে আমার কিছু চাওয়ার থাকবে না , আমার সারা দুনিয়ার কাছে কোন কিছু প্রমান করার নেই , তুই আর আমার আপনজন যারা আছে তাদের মনে আমাকে নিয়ে যদি কোন ক্ষেদ না থাকে তাহলেই আমি মনে করবো আমি ওই বড় তাঁরার মত হতে পেরেছি”
 
“ তাহলে হতাশা নয় , নিজেকে নিয়ে গর্ব কর , আমি তো তোকে অনুসরণ করেই এই পর্যন্ত এসেছি , আমার বিশ্বাস তুই আমাকে আরো আগে নিয়ে যাবি , তুই ই আমার জন্য মাঝ সমুদ্রে শুকতারা , আমি বিপদে পরলে তুই আমাকে পথ দেখিয়ে তিরে ফিরিয়ে নিয়ে আসবি”
 
রাজীবের গলায় কিছু একটা দলা পাকিয়ে যায় , চোখ বেয়ে দু ফোঁটা পানি বেড়িয়ে আসে । লোকে বলে পুরুষ মানুষের কাঁদতে নেই । কিন্তু রাজীব তাতে বিশ্বাস করে না । মাঝে মাঝে কাঁদলে তেমন ক্ষতি নেই । বরং উপকার হয় ।
 
রানী ভাবে , এর নাম ই কি ভালোবাসা নয় ? আপন মানুষ গুলো একে অপরকে সম্পর্কের দড়িতে বেধে রেখছে । জীবন নামক পর্বত আহরণের সময় একজন পিছলে গেলে অন্যরা তাকে টেনে তুলছে । কি সুন্দর এই সম্পর্ক গুলো । এক বন্ধু ,বন্ধুত্বের দাবি পুরন করতে  নিজেকে ব্যারথ মনে করে নিজেকে দোষারোপ করছে । এক পিতা নিজের সর্বস্ব শেষ করে দিচ্ছে সন্তানদের জন্য হাসি মুখে । এক ভাই ভয়ে কুঁকড়ে আছে নিজের অনুজদের সঠিক নির্দেশনা দিতে ব্যারথ হবে এই ভয়ে । এক কন্যা আর বোন নিজেকে শক্ত করে ফেলছে , আবেগের সমুদ্র শুকিয়ে ফেলেছে , পিতা আর ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য । একে অপরের জন্য এই ত্যাগ গুলোই আজকে  দুনিয়ায় ভালোবাসা কে বাঁচিয়ে রেখছে । বেঁচে থাকুক এই সুন্দর সম্পর্ক গুলো ।
 
****
রাত এগারোটা ,জয় নিজের মোবাইল হাতে নেয় । নাম গুলো স্ক্রল করতে করতে আরিফ ভাই নামে সেভ করা একটা নাম্বারে এসে থেমে যায় । কিছুক্ষন ভাবে , তারপর আঙুল দিয়ে স্ক্রিনে চাপ দেয় । তিন চার বার রিং হতেই কল রিসিভ হয় ।
 
“ আরিফ ভাই কেমন আছে?”
 
ওপাশ থেকে কি বলে কিছু শোনা যায় না , জয় কে বলতে শোনা যায় “ সরি ভাই , একটু বিজি ছিলাম” তারপর আবার চুপ ,
 
“ জি ভাই জানি , তাইতো আপনাকে কল করেছি”
 
“একটা কাজ ছিলো ভাই , আপনি তো মনে হয় জানেন মেয়েদের হোস্টেলে একটা ঘটনা হয়েছে , ঐখানে রায়হান শিকদার রাজীব নামে একটা ছেলে জড়িত । আপনি ওর নাম মুছে দিবেন”
 
 
“ জি ভাই আমি জানি এটা আপনার জন্য কোন ব্যাপার না , আমি আসবো আগামিকাল আপনার কাছে”
 
“জি ভাইয়া আপনি যা বলবেন তাই হবে”
 
“ জি ভাইয়া” বলে জয় কল কেটে দেয় । মোবাইলের আলোয় ওর চোখ দুটো দেখা যাচ্ছে , সেখানে তীব্র বেদনা , যা জয়ের চরিত্রের সম্পূর্ণ বিপরিত । জয় বিড়বিড় করে বলে “ যাহ তোকে মুক্ত করে দিলাম আমার বন্ধুত্বরে শিকল থেকে”
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#28

ভালো মন্দ কিছু কমেন্ট না পেলে লেখা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বোঝা মুশকিল । তবে ধরে নিতে পারি কিছু মানুষের কাছে ভালো লেগেছে বাকিদের কাছে ভালো লাগেনি ।

এর একটা কারন আমি বুঝতে পারছি ।  রোমান্টিক গল্প বলে এখনো পারিবারিক আর বন্ধুত্বের কচলানি কচলাচ্ছি ।

let me explain without being asked. আমার কাছে মনে  হয়েছে গল্পের পরবর্তী  পার্টে     যাওয়ার আগে এই চরিত্র গুলোর অবস্থান ভালো মত কিছু ঘটনার মাধ্যমে  পাঠকদের কাছে তুলে ধরা জরুরি ছিলো।রোমান্স আসবে সিঘরই ,ভ্যানিলা প্রেমের সম্পর্ক দেখানো হবে , অন্য কোন কিঙ্ক এখানে ব্যাবহার করা হবে না । সবার উপরে চরিত্র গুলোর সম্পর্কের টানা পোড়ান দেখানোর চেষ্টা করা হবে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#29

(23-08-2025, 07:39 PM)Ari rox Wrote:  অনেক ভালো হচ্ছে বস,এগিয়ে যান

ধন্যবাদ Ari rox একমাত্র আপনিই এখনো আছেন , বাকি সবাই ভেগেছে  Big Grin

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#30

(23-08-2025, 08:38 PM)Saj890 Wrote:  Darun
থ্যাঙ্কস ভাই

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#31

কিছু সম্পর্কঃ ৬

 
আজকাল জয় খুব ব্যাস্ত হয়ে পড়েছে । অনেক দেরিতে দলে যোগ দিয়েছে ও । আরিফ ভাই ওকে আগে কলেজ লাইফ থেকেই চিনতো । তাই ভার্সিটি ভর্তি হওয়ার পর পর ই অফার করেছিলো । কিন্তু জয় বার বার এড়িয়ে গেছে , বলতে গেলে রাজীব ওকে বিরত রেখছে । কিন্তু মাস দুয়েক আগে নিজে থেকেই রাতের বেলা কল করে আরিফের কাছে সাহায্য চায় জয় । সুযোগ হাত ছাড়া করতে চায়নি আরিফ । বিনিময়ে দলে জয়েন করার প্রস্তাব দেয় জয় কে । জয়ের ও মাথায় ভুত চেপেছিলো , যে কোন মূল্যে ওর সাহায্য দরকার ছিলো । কিছুতেই নিজেকে কারো কথার নিচে রাখতে চায়নি জয় ।
 
তবে দলে জয়েন করার পর বুঝতে পেরেছে কতটা ভুল করেছিলো ও । যদি ভার্সিটি লাইফের প্রথমেই জয়েন করে ফেলতো তাহলে এতদিনে ভালো পজিশনে থাকতো । জয়ের কাছে মনে হচ্ছে এটাই ওর আসাল যায়গা , এখানেই ওর পটেনশিয়ালের সম্পূর্ণ ব্যাবহার হবে । জয় এখানে এসে দেখছে কত কিছু করার আছে এখানে । জয় প্রথিবিতে নিভৃতে জন্ম নিয়ে নিভৃতে চলে যাওয়ার জন্য জন্ম নেয়নি । বড় কিছু করার জন্য জন্ম নিয়েছে । আর এই দলের সিঁড়ি বেয়েই ওর পক্ষে কিছু করা সম্ভব ।
 
দল ও ওকে পেয়ে খুশি , ডাইন্যামিক ছেলে জয় , ভালো পপুলারেটি আছে নিজ ডিপার্টমেন্টে । এছাড়া ভার্সিটি স্পোর্টস এ বেশ পরিচিত মুখ জয় অনেকেই চেনে । তাছাড়া রোমিও নাম ছাড়া অন্য কোন ব্যাড নেম নেই । আরিফ চিন্তা করেছে একে এভাবে ব্যয় করবে না , কয়েক জন কে ডিঙিয়ে হলেও নেক্সট কমিটিতে ওকে একটা মোটামুটি পদ দেবে , তাতে আরিফের ই লাভ হবে। ছেলেটা ওর হয়েই কাজ করবে । তা ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে জয় পয়সা ওয়ালা বাপের ছেলে । ভালো ফান্ডিং করতে পারবে।
 
আগামিকাল দলের মিটিং আছে জয়ের উপর দায়িত্ব পড়েছে নিজ ডিপারট্মেন্ত থেকে ছেলে জোগাড় করার । মিনিমাম ২০০ ছেলে দরকার হবে । ইদানিং আরিফের বিপক্ষ পার্টি দলের ভেতর ই মাথা চারা দিয়েছে । তাই আরিফ দেখিয়ে দিতে চায় এখনো ওই সেরা । জয় ও মনোযোগ দিয়ে কাজ করছে । যদিও জয়ের ভালো পোস্ট নেই , তারপর ও আরিফের সরাসরি পাওয়ারে জয় এসব করছে ।
 
 যাকে কথা দিয়ে পারছে তাকে কথা দিয়ে কনভিন্স করছে , যাকে টাকা দেয়ার দরকার হচ্ছে টাকা দিচ্ছে । কেউকে রাজি করাতে হালকা ভয় দেখাচ্ছে  ।
 
প্রথম বর্ষের একটা ছাত্র কে যখন জয় সামান্য ভয় দেখাচ্ছিলো , তখনি রাজীব সেদিক দিয়ে হেটে যাচ্ছিলো । কয়েক সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয় । রাজীবের বুঝতে অসুবিধা হয় না জয় কি করছে । রাজীবের চোখে মুখে একটা অনুভুতি ফুটে ওঠে । যাতে লেখা থাকে ‘এতো নিচে নামতে পারে কেউ এতো দ্রুত’।
 
জয় ও কম যায় না , রাজীব কে দেখে যেন আরো বেশি বেয়াড়া হয়ে ওঠে , প্রথম বর্ষের ছেলেটির কলার চেপে ধরে । এতে করে ছেলেটি বেশ ভড়কে যায় , জয়ের সাথের ছেলে পেলেও বেশ অবাক হয়ে যায় , কারন ওই প্রথম বর্ষের ছেলে এমনিতেই রাজি হয়ে গিয়েছিলো । যতক্ষণ জয় ওই ছেলের কলার চেপে ধরে ছিলো ততক্ষণ জয়ের দৃষ্টি রাজীবের দিকে ছিলো । ভাব এমন কলার ধরেছে অন্যজনের কিন্তু ফিল নিচ্ছে ও রাজীবের কলার ধরেছে ।
 
রাজীব একটা ডিজগাস্ট লুক দিয়ে সেই যায়গা ছেড়ে যায় । রাজীব চলে যেতেই জয় ওই ছেলের কলার ছেড়ে দেয় । নিজে হাতেই কলার ঠিক করে দেয় , তাপর বেশ শান্ত ভাবে বলে “ চলে এসো কিন্তু ভাইয়া, বড় ভাইয়ার কথা শুনবে না?”
 
ছেলেটা আরো ভড়কে যায় , কারন যে একটু আগে কলার চেপে  ধরে রেখেছিলো সেই এখন এতো নরম ভাবে কথা বলছে । ছেলেটি মাথা ঝাঁকিয়ে শ্বায় জানিয়ে দ্রুত বিদায় হয় ।
 
“ভাই এইটা কি হলো , এতো এগ্রেসিভ হয়ে গেলা কেনো?” পাশে থাকা একটি ছেলে জিজ্ঞাস করে । জয় মুচকি হেসে বলে , “কিছু মানুষ আছে , যাদের দেখলেই হাত নিশপিশ করে ।“
 
“ওই কথা , আমাদের দেখাইয়া দিও , সাইজ করে দিবো” অন্য একটি ছেলে পাশ থেকে বলে ।
 
“ আরে বাদ দাও তো ভাই , চলো দুই একটা মেয়ে জোগাড় করি , মেয়ে না হলে আমার আবার ভালো লাগে না কেমন জানি খালি খালি লাগে , মেয়ারা হলো সব জায়গার সৌন্দর্য , যেখানে মেয়ে নাই সেখানে সৌন্দর্য নাই” জয় নিজের সাদা সার্টের হাটা গুটিয়ে কনুই পর্যন্ত আনতে আনতে বলে । তারপর চুল গুলো ঠিক করে নেয় । নিজের লুক ঠিক আছে নিশ্চিত হয়ে জয় সামনের দিকে বাড়ে ,
 
পাশ থেকে একটি ছেলে বলে “ ঠিক বলসো ভাই , মেয়ে থাকলে ব্যাপারটা আরো গুরুত্ব পায় , আরিফ ভাই খুব খুশি হবে”
 
কিছুদুর যেতেই চার পাঁচ জন মেয়ের একটা গ্রুপ দেখতে পায় , জয় নিজের সাথে থাকা ছেলেদের আর সামনে আসতে না করে। বলে “ তোমরা এখানেই থাকো , এরা মেয়ে এদের মাসল পাওয়ার বা টাকার পাওয়ার দিয়ে বশে আনা যায় না , এদের বশে আনতে লাগে সুইট টক আর ইনোসেন্ট লুকস , তোদের মতন গুন্ডা নিয়ে গেলে অন্য কিছু ভাববে” এই বলে জয় আর দাড়ায় না।
 
নিজে একাই মেয়েদের সামনে গিয়ে বলে “ Hi ladies,  ফার্স্ট ইয়ার?”
 
মেয়ে গুলো হঠাত করে আকাশ থেকে পড়ার মত করে একটা হ্যান্ডসাম ছেলে নিজের মেয়ে পটানো হাসি নিয়ে হাজির দেখে একটু হতচকিয়ে যায় , সবাই মাথা নারিয়ে জানায় হ্যা ।
 
“ তা কেমন চলছে ভার্সিটি লাইফ ? এঞ্জয় করছো?” জয় নিজের স্মারটনেস পুরোটা ব্যাবহার করে বলে
 
মেয়েদের মধ্যে দুই একজন খুব ধিরে বলে হ্যা । জয় এবার মেয়ে গুলর পাশেই বসে পরে , জিজ্ঞাস করে “ লেখাপড়া কেমন চলছে?”
 
সবাই বলে ভালো , দুই একজনের মুখে মুচকি হাসি দেখা যায় । এই মেয়েদের মাঝে বেশ কয়েকজন  জয় কে দূর থেকে আগে দেখছে । হ্যান্ডসাম , ফানি , পপুলার , এরা দূর থেকে দেখছে আর এডমায়ার করেছে । আজকে সামনে দেখে বেশ ভড়কে গেছে।
 
“ শোন , কোন সমস্যা হলে ভাইয়া কে বলবা” জয় একদম ক্যাজুয়াল হয়ে বলে  । তারপর জিজ্ঞাস কজরে “ সুধু পড়াশুনা করার জন্য ভার্সিটি তে আসছো ? নিজেকে তৈরি করতে হবে না দেশের ভবিষ্যৎ গড়ার জন্য? আর তোমারা হলে নারী শক্তি , তোমাদের ত সবার আগে থাকা দরকার , আমি বিশ্বাস করি একমাত্র নারীরা যদি সমান অংশ গ্রহন করে তবেই দেশ এগিয়ে যাবে”
 
জয়ের হঠাত এমন কথায় মেয়ে গুলো একটু গুলিয়ে যায় , কিন্তু জয় নিজের বিখ্যাত হাসি হেসে ওদের মনোযোগ ধরে রাখে , তারপর প্রায় ১৫ মিনিট ধরে নারী শক্তির উপর সবক দেয়ে , এবং নিজেকে নারী শক্তির পক্ষের একজন হিশেবে প্রমান করে। এবং মেয়েগুলো মিটিং এ আসার জন্য রাজি হয়ে যায় । জয় বিজয়ীর হাসি নিয়ে নিজের দলের ছেলেদের কাছে ফিরে যায় ।
 
ছেলেগুলো জিজ্ঞাস করে “ ভাই ওরা আসবে?”
 
জয় বলে “ সবাই হয়তো আসবে না তবে দুই একজন আসবে”
 
“ কিভাবে রাজি করালে ভাই” একজন কাতর স্বরে জিজ্ঞাস করে
 
“ আরে মেয়ে মানুষ , ওদের একটু লিফট করলেই গলে যায়, শোন একটা টিপস দেই , যদি কোন মেয়ে পটাতে চাও , নিজের জন্য অথবা অন্য কোন কারনে , সব সময় ভাব নিবা তুমি ফেমিনিস্ট , মেয়ে মানুষ সুযোগ পেলেই মাথায় উঠবে , আর একবার যদি মাথায় ওঠে আর তুমি মাথা থেকে না নামাও জীবনে নামবে না, তুমি যতদিন চাইবে তোমার সাথে থাকবে, যদি সারা জীবন রাখতে চাও , মাথায় তুলেই রাখতে হবে , মেয়ে মানুষের সবচেয়ে পছন্দের বসার স্থান হচ্ছে মাথা , মাথায় বসে এরা তোমার কান ধরে রাখবে ” জয় বিজ্ঞ লোকের ভাব নিয়ে বলল
 
“ কিন্তু ভাই মাথায় উঠলে ত জিন্দেগি বরবাদ” একটি ছেলে প্রশ্ন করলো  
 
“ আরে তুমি কি সত্যি সত্যি মাথায় উঠাবা নাকি , ভাব নিবা , কিন্তু যদি দেখো আর সহ্য করতে পারতেসো না , সময় মতন নামিয়ে দিবা, নামায়া দিতেও বেশি কষ্ট করা লাগে না , একটা দুইটা কথা বলেই নামিয়ে দেয়া যায় । এখন চলো আরো কিছু পাখি শিকার করি, একদিনের জন্য একটা টিপস ই যথেষ্ট” এই বলে জয় আগে বাড়ে ।
 
জয়ের এমন স্বতঃস্ফূর্ত আর বন্ধুত্ব পূর্ণ আচরণ ওর সাথের ছেলে পেলের মন ও অল্প দিনে জয় করে ফেলছে । দলের ভেতর জয়ের জনপ্রিয়তা অল্প হলেও আছে ।
 
*****
বিকাল দিকে জয় যখন বাইকে করে যাচ্ছিলো তখন চত্তরে রানী কে একা দাড়িয়ে থাকতে  দেখতে পায় , বাড়ি ফেরার জন্য কিছু খুজছে । জয় নিজের বাইক নিয়ে রানীর সামনে দাড়ায় ।  হ্যাল্মেট খুলে বলে “ কিরে তো সখি কই আজকে”
 
আচমকা সামনে বাইক ব্রেক করায় রানী চমকে ওঠে , দু পা পেছনে চলে যায় । তারপর ধাতস্ত হয়ে বলে , “তুমি কি চমকে না দিয়ে স্বাভাবিক ভাবে আসতে পারো না?” বেশ বিরক্ত শোনায় রানীর গলা । আজকাল জয় আর রানীর ছাদের দেখা সাক্ষাত হয় না , জয় বিজি থাকে রাত ৯-১০ টার আগে বাসায় ফিরে না । তবে ক্যাম্পাসে দেখা হলে রানী একটু এড়িয়েই চলে জয় কে ।
 
“ কিছু কিছু মানুষ ঘোরের মাঝে থাকে তাদের চমকে দিয়ে ঘোর থেকে বের করতে হয়” জয় নির্লিপ্ত ভাবে বলে
 
“ সব দায়িত্ব কি তোমার নাকি” ঝাঁজের সাথে বলে রানী ,
 
“ যেহেতু জনসেবায় নেমেছি , দায়িত্ব দেয়ার আগেই কাঁধে তুলে নেয়ার অভ্যাস করতে হবে” জয় হেসে বলে
 
“ আর অভ্যাস করার জন্য তুমি আমাকেই পাও সুধু”
 
“ কি করবো বল তুই সামনে পরে যাস, আমার কি দোষ”
 
“নাহ তোমার আবার দোষ থাকে নাকি , তা রাজনীতি কেমন চলছে তোমার”
 
“ আমি হচ্ছি রাজা , রাজনীতি আমার রক্তে বুঝলি” বেশ ভঙ্গি করে বলে জয় ,
 
“ তাই ? তুমি নিজেকে রাজা ভাবো”
 
“ তুই যদি রানী হোস , আমি ত রাজাই হবো” কথাটা জয় একেবারে হঠাত করেই বলে ফেলে ।
 
মুহূর্তে রানীর শরীর রিজিড হয়ে যায় । রাজীবের বলা অনেকদিন আগে একটা কথা মনে পরে যায় , রাজীব বলেছিলো ,’যেদিন তোর রাজা আসবে সেদিন তুই এমনিতেই বুঝে যাবি”
 
কিন্তু রানী তো বুঝতে চায় না , একমাত্র লেখাপড়া আর ক্যারিয়ার ছাড়া আর কিছুই ভাবতে চায় না রানী । কিন্তু জয় সামনে এলেই গড়বড় হয়ে যায় ওর প্রতিজ্ঞার । আর এই কারনেই জয় কে এড়িয়ে চলে রানী ।
 
রানী মনে মনে বলে ‘আমি বুঝতে চাই না ,বুঝতে চাই না’  
 
রানীকে একভাবে বিড়বিড় করে কিছু বলতে শুনে , জয় হাসতে হাসতে বলে , “কি জাদুটোনা করিস বিড়বিড় করে , আমার জন্য জাদুটোনার দরকার নাই”
 
“ আপদ বালাই বিদায়ের দোয়া এটা , কোন জাদুটোনা না , এখন যেখানে জাচ্ছিলে যাও , আমার বাসায় যেতে হবে , সামনে বাইক দাড়িয়ে থাকলে , সি এন জি পাবো না”
 
“ আমি থাকতে সি এন জি লাগবে কেনো, চল তোকে নামিয়ে দেই” জয় বাইকের পেছনের সিট দেখিয়ে বলে ।
 
“ তুমি রাজা  তুমি কেনো কষ্ট করতে যাবে , যাও  গিয়ে দুনিয়া উদ্ধার করো” রানী হালকা বেঙ্গ করে ঠোঁট বাঁকিয়ে  বলে ,
 
রানীর বলার ধরন দেখে হাসে জয়  , ঠোঁট বাঁকিয়ে কথা বলার ধরন টি বেশ ভালো লাগে ওর কাছে । যখন রানী ঐভাবে কথা বলে তখন ওকে দারুন কিউট লাগে জয়ের কাছে । এমনিতে রানীর ঠোঁট খুব সুন্দর । বেশি পাতলা ও না আবার ভারি ও না , হালকা গোলাপি আভা আছে , ফর্সা মুখে হলকা গলাপি ঠোঁট দারুনলাগে দেখতে । এমনিতে রানী সাধারন বাঙালি মেয়েদের তুলনায় একটু বেশি ই ফর্সা , তবে আজকাল দৈনিক রোদে ঘুরাঘুরির কারনে হালকা তামাটে হয়েছে । কিন্তু তাতে ওর সৌন্দর্য তেমন একটা কমেনি । এই মুহূর্তে রানী একটা ওফ হোয়াইট সালাওয়ার স্যুট পরে আছে , সব সময়ের মত চোখে কাজল আর কলাপে ছোট্ট একটা কালো টিপ পড়েছে । চুল গুলো পেছনে নিয়ে রাবার ব্যন্ড দিয়ে পনি টেল করে রাখা , কানে দুটো বড় বরর ঝুমকা ঝুলছে । মাথা নাড়িয়ে কথা বলার সময় ঝুমকা দুটো বার বার দুলছে ।
 
“ আরে রাজার প্রথম দায়িত্ব হচ্ছে রানীর দেখাশুনা করা , চল তুই ,আমার আর কাজ নেই এখানে” জয়ের আরো আড্ডা দেয়ার ইচ্ছা ছিলো বন্ধুদের সাথে কিন্তু সেই ইচ্ছা কেন্সেল করে দিয়েছে ।
“ তোমার বাইকের পেছনের সিট খুব উঁচু সাইড হয়ে বসা যায় না” রানী আবারো জয় কে এড়িয়ে যাওয়ার জন্য বলে ,
 
কিন্তু জয় কিছুতেই ছেড়ে দিতে নারাজ , চিন্তা ভাবনা না করেই বলে , “দু পা দুই দিকে দিয়ে বস”
 
রানী একটু রেগেই যায় , বলে “ গাধার মত কথা বলো কেনো? সালোয়ার কামিজে কি ওই ভাবে বসা যায় , বেকুব”
 
অন্য কেউ জয় কে বেকুব বললে , হয়তো এতক্ষনে তুলকালাম কান্ডো হয়ে যেতো । কিন্তু রানী আবারো ঠোঁট বাঁকিয়ে যখন বেকুব বলল তখন জয়ের মন্দ লাগার চেয়ে ভালোই লাগলো । মনে মনে বলল , তুই আমাকে এরকম কিউট ভাবে সারাদিন বেকুব ডাকতে পারিস , আমি কিছু মনে করবো না ।
 
“ দেখ বৃষ্টি হতে পারে , তারাতারি চল” জয় তাড়া দেয়
 
ভ্রু কুঁচকে তাকায় রানী জয়ের দিকে , সেটা দেখে জয় বলে “ সত্যি বলছি মোবাইলে দেখলাম ৭৫% চান্স”
 
“ যতই চান্স থাক , অন্তত দু চার ঘন্টার মাঝে বৃষ্টি হবেনা” রানী আকাশের দিকে তাকিয়ে বলে ,
 
“ এই রানী” পেছন থেকে কে যেন ডেকে ওঠে , মেয়েলি কণ্ঠ । রানী আর জয় দুজনেই ডাক লক্ষ্য করে তাকায় , দেখে তিন চারজন মেয়ে দাড়িয়ে আছে কিছু দূরে , ওরা হাসছে । জয় ওদের দিকে তাকিয়ে নিজের স্বভাব সিদ্ধ মেয়ে ভুলানো হাসি দেয়। সেটা দেখে রানীর চেহারা কালো হয়ে যায় । মেয়ে গুলো ওর ক্লাসের , ঠিক বান্ধবি বলা যাবে না তবে কথা বার্তা হয় । মেয়ে গুলো জয়ের হাসির উত্তরে হাত নেড়ে হাই বলে , জয় ও তাই করে ।
 
রানীর শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে । না চাইতেও হিংসা হয় । মন চায় জয়ের হাত ধরে মুচড়ে দেয় । আর ওই মেয়েগুলোর দাঁতে কালি মাখিয়ে দেয় । কেমন লোলুপ দৃষ্টিতে জয় কে দেখছে । এই মেয়েদের যে কি হবে , হ্যাডসাম ছেলে দেখলেই এদের লালা ঝরে । আর সেই ছেলের যদি বাইক থাকে তাহলে তো কথাই নেই ।
 
“কে রে?” মেয়েগুলোর মাঝ থেকে একজন জিজ্ঞাস করে , কিন্তু রানী কোন উত্তর দেয় না সেই প্রশ্নের , বরং বলে “ এখন যাই পরে কথা হবে” এই বলে রানী বাইকে ওঠার চেষ্টা করে , কিন্তু বেশ উঁচু হওয়ায় দুই তিন বারের চেষ্টায় উঠতে সক্ষম হয় । তবে একটু দূরত্ব রেখে বসে ।
 
জয়ের মুখে মুচকি হাসি , মনে মনে ওই মেয়েগুলো কে ধন্যবাদ জানায় , শেষ বারের মত মেয়ে গুলোর দিকে একটা হিরো টাইপ হাসি ছুরে মারে , তারপর রানী কে বলে ধরে বসতে । কিন্তু রাগান্বিত রানী জানিয়ে দেয় লাগবে না । রানীর উত্তর শুনে জয়ের ঠোঁটে একটা দুষ্টুমির হাসি খেলে যায় ।  
 
বাইক স্টার্ট করে জয় , ইঞ্জিন গরম করার পর ,  জয় ইচ্ছে করেই বাইক কে লাফিয়ে উঠতে দেয় হালকা ভাবে । ভয়ে আউউ করে ওঠে  রানী,  জয়ের কাঁধ ধরে নিজেকে রক্ষা করে । তারপর দাঁতে দাঁত চেপে বলে , “ঠিক মত চালাবে না আমি নেমে যাবো”
 
জয় হেসে বলে “শক্ত করে ধরে রাখ” তারপর স্মুথ ভাবে বাইক নিয়ে এগিয়ে যায় ।
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#32

(26-08-2025, 08:02 PM)Saj890 Wrote:  Darun

ধন্যবাদ ভাই , 


নতুন যারা গল্পটি পড়তে শুরু করবেন তাদের জন্য;  হয়তো গল্পটি একটু বোরিং লাগবে প্রথম দিকে । এর কারন হচ্ছে এই গল্পে সুধু একজন নারী  আর একজন পুরুষের ভালোবাসার সম্পর্ক নিয়ে লেখা নয়।ওই নারী আর পুরুষের আসে পাশে যারা আছে তাদের উপর এই সম্পর্কের কি প্রভাব পরে , এবং ওই মানুষ গুলো নিজেরা এই সম্পর্কের উপর কেমন প্রভাব ফেলে , তা ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#33

কিছু সম্পরকঃ ৬ (ক)

 
 
স্টেডি একটা স্পিড রেখে বাইক চালায় জয় , বাতাসে রানীর ওড়না মাথা থেকে পরে যায় । রানী সেটা আর দ্বিতীয় বার উঠানোর চেষ্টা করে না । বাতসের ঝাপটা মুখে চুলে আর সমস্ত শরীরে লাগতে দেয় । ও জানে এই দমকা বাতসে উড়ে চলা ওর জন্য সম্ভব নয় , তবুও যতটা সময় পাওয়া যায় উপভোগ করতে দোষ কোথায় । বাতসের সাথে যেন ওর মনের সকল চিন্তা ভাবনা উড়ে চলে যাচ্ছে , প্রতিটি মুহূর্ত যেন আরো হালকা করে দিচ্ছে ওকে । ভয় হয় রানীর , মনে হয় এমন চলতে থাকলে এক সময় উড়তে শুরু করবে ও । তখন চাইলেও মাটিতে নামতে পারবে না । অথচ ওর মাটিতে পা রাখা খুব জরুরি ।
 
সত্যিই কি জরুরি , যদি তাই হতো তাহলে , এতো ভালো লাগছে কেনো ? কেন মনে হচ্ছে না ও কোন অন্যায় করছে । কেন যতক্ষণ জয়ের সাথে থকে ততক্ষন মনে হয় ওর জীবনে কোন চাপ  নেই , নেই কোন বাড়তি চিন্তা । এই সময়টুকু কেনো এতো রিয়াল মনে হয় , কেনো  বাকি সময়টা অভিনয়ের মত মনে হয় । মনে হয় অন্য কারো জীবন যাপন করছে ও । আর সেই অন্য কারো জীবনে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পরে , রাতে ঘুমুতে বিছানায় গা রাখতেই ক্লান্তিতে অবসাদে শরীর ভারি হয় আসে ।
 
এক ফোঁটা পানি এসে পরে রানীর গালে । তারপর আরেক ফোঁটা কপালে , এর পর ঝম ঝম করে বৃষ্টি শুরু হয় । রানীর ইচ্ছে হয় দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে , সারা শরীরে মাখিয়ে নেয় বৃষ্টির ফোঁটা , ধুয়ে ফেলে জীবনের সব অবসাদ আর ক্লান্তি । কিন্তু সেটা সম্ভব হয় না , জয় কে উদ্দেশ্য করে  বলতে হয় , “ গাড়ি ওই দোকানটায় থামাও”
 
বলার প্রয়োজন ছিলো না , জয় আগেই সেই দোকানের উদ্দেশ্যে বাইক ঘুরিয়ে নিয়েছে ।
 
দোকানটা একটা ঝুপড়ি চায়ের দোকান , আগে থেকেই কিছু মানুষ চা খাচ্ছিলো । বৃষ্টির কারনে আরো কিছু মানুষ এসে জড় হয়েছে । তবে গাদাগাদি ভিড় নয় , অন্য মানুষ গুলো ওদের একটু স্পেস দিয়েই দাঁড়িয়েছে । সাথে মেয়ে আছে বলে বাড়তি খাতির ।
 
অল্প সময় বৃষ্টিতে থাকলেও বেশ ভিজে গেছে দুজনেই । রানীর চুল , কামিজ সালোয়ার সব ভিজে গেছে । আর ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে জাওয়ায় রানী চেষ্টা করছে যেন শরীরের সাথে লেপ্টে না থাকে , সেই সাথে ওড়না আর শরীর থেকে পানি ঝেড়ে ফেলার চেস্টাও  করে যাচ্ছে ।
 
জয়ের সে সবের বালাই নেই , ওর দৃষ্টি রানীর উপর । মুগ্ধ হয়ে রানীর দিকে তাকিয়ে আছে ও । রানীকে দেখতে একেবারে উপন্যাসের নাইকাদের মত লাগছে , চোয়াল শক্ত , মুখে বিরক্তির ভাব , ভ্রু কুঁচকে আছে । কিন্তু এসব ও ওর মুখের কমনীয়তা কমাতে পারেনি , বরং বৃষ্টির পানিতে ভেজা চেহারায় এক বিষাদময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে । নাকের ডগা , চোখের পাপড়ি আর থুতনির মাঝ বরাবর থেকে ফোটায় ফোটায় পানি পরছে ওর প্রতিটি নড়াচড়ার সাথে সাথে । জয়ের  কাছে মনে হচ্ছে ও স্লো মোশনে দেখছে এসব , রানীর মুখমন্ডলের একেকটি  কোষের নড়াচড়া , একেকটি  অভিবেক্তি ওর নজর গোচর হচ্ছে । কানের কাছে ভেজা কিছু চুল লেপটে আছে যাদের ডগা রানীর গাল পেরিয়ে ঝুলে আছে শূন্যে , সেখান থেকেও অল্প বিরতিতে মুক্তোর দানার মত ঝরছে বৃষ্টির পানি , কানের পেছন  , গলা পেছনের পিঠের উন্মুক্ত অংশ  ফোঁটা ফোঁটা পানিতে সজ্জিত হয়ে আছে । কানে ঝুলানো ঝুমকা বার বার দোল খাচ্ছে , রানীর  বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষা করার কর্মযজ্ঞের কারনে । এই অসাধারন দৃশ্য জয়ের মনে একদম ফ্রেম হয়ে গেঁথে যায় । হয়তো জয় ওর বাকি জীবন এই দৃশ্য ভুলতে পারবে না । একজন রাজকুমারির বিষাদ মাখা অপূর্ব সুন্দর মুখ , বৃষ্টির ফোঁটা অঙ্কিত হয়ে আরো সুন্দর হয়ে উঠেছে । জয় রানীর এই দুষ্প্রাপ্য সৌন্দর্যের সাথে সাথে চাপা পরা গভির একাকীত্ব ও অনুভব করতে পারছে । যা জয়ের মনকে আর বেশি আপ্লূত করে । ইচ্ছে হয় এই একাকি  দুঃখী রাজকন্যার হাত ধরতে , বলতে  ইচ্ছে হয় আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো , যাবে আমার সাথে ? কিন্তু বলে উঠতে পারে না ।
 
ধিরে ধিরে জয়ের দৃষ্টি রানীর গলা হয়ে কলার বোনের দিকে যায় ভেসে থাকা কলার বোন দুটোর বেশ জোরালো উপস্থিতি , তারপর আরো নিচে উন্মুক্ত বুকের উপর অংশ , বৃষ্টির ফোঁটা অঙ্কিত একটা ছোট্ট তিল , খুব খ্যেয়াল না করলে চোখে পরে না , তারপর জয়ের দৃষ্টি আরো নিচে নামতে থাকে , সোনালি সুতোর কাজ করা অংশটা উঁচু হয়ে আছে , ধিম তালে ওঠানামা করছে প্রতিটি নিশ্বাসের কারনে , এর পর আরো নিচে প্রায় সমতল পেট  , ধুসর সাদা জামা ভিজে গিয়ে রানীর পেটের কাছ টায় শরীরের সাথে সেঁটে আছে , ফর্সা ত্বক স্পষ্ট বোঝা যাচ্ছে । জয় চোখ ফিরিয়ে নিতে চায় , কিন্তু পারে না । তবুও জোর করে নিজের দৃষ্টি উপরে তোলে , আর ঠিক তখনি চোখ পরে রানীর চোখে । নিজের দৃষ্টি কে চোরের মত লুকায় না জয়, রানীর চোখে চোখ রেখেই ওর ঠোঁটে ফুটে ওঠে হালকা লজ্জা মিশ্রিত  হাসি । এই লজ্জা এইজন্ন নয় যে ও দেখেছে , এই লজ্জা ধরা পরে যাওয়ার কারনে । অনেকটা চুরি করে মিষ্টি খেয়ে মায়ের কাছে ধরা পড়ার পর যেমন হাসি সন্তান হাসে ।  
 
নিজের শরীর থেকে যখন পানি ঝারছিলো তখন জয় কে চুপচাপ দেখে বেশ অবাক হয় রানী । জয় যে এতক্ষণ চুপ থাকতে পারে সেটা ওর জানা ছিলো না , তাই কৌতূহল বসত জয়ের দিকে তাকায় । দেখে জয় ওর দিকেই তাকিয়ে আছে , জয়ের দৃষ্টি অনুসরন করতে গিয়ে রানী খেয়াল করে যে জয় ওর পেটের দিকে তাকিয়ে আছে । তখনি মনে পরে , আজকে কামিজের নিচে ব্রা এর উপরে যে ভেস্ট টা পড়েছে সেটা ওর সম্পূর্ণ পেট কভার করে না । স্পাগেটি স্ট্রেপের ভেস্ট টা বুকের নিচে কিছুদুর গিয়েই শেষ হয়ে যায় । নিশ্চয়ই ওই অংশের পেট ভেজা কাপড় এর কারনে দেখা যাচ্ছে , রানী অবাক হয়ে জয়ের দিকে তাকায় , কেমন নির্লজ্জের মত তাকিয়ে আছে !!! আর তখনি চোখ তোলে জয় , চোখা চখি হয় , এবং রানী কে আরো অবাক করে দিয়ে, জয় নির্লজ্জের মত হাসে । এক্টুও লুকানোর চেষ্টা করে না যে এতক্ষণ ও কোথায় তাকিয়ে ছিলো । নাহ এতটুকু শরীর প্রদর্শনে রানীর লজ্জা নেই , কিন্তু কেউ যদি সেদিকে কু দৃষ্টিতে তাকায় তাতে রানীর রাগ হয় । রানী রাগ করার চেষ্টা করে , কিন্তু অবাক হয়ে খেয়াল করে যে রাগ করতে পারছে না । জয়ের জয়ের এই নির্লজ্জ দৃষ্টিকে আর যাই হোক কু কিছুতেই বলেতে পারছে না। বরং জয়ের দৃষ্টিতে এমন কিছু ছিলো , যা দেখে ওর গা শিউরে উঠেছে । জয়ের দৃষ্টিতে ছিলো অধিকার , ভাব খানা এমন যে , আমি দেখবোই , আমার দেখার জন্যই তো তোমার অস্তিত্ব ।
 
নিজের শরীরে এক ধরনের শিরশিরে অনুভূতি হয় । এই ঠাণ্ডা শরীরেও উষ্ণতার আভাষ পায় । তাছাড়া অন্য লোকজন যখন কু দৃষ্টিতে তাকায় , তখন চোখে চোখ পরলে চোরের মত চোখ সরিয়ে নেয় । কিন্তু জয় চোখ তো সরিয়ে নেয়নি ই উল্টো হাসছে । ভাব খানা এমন যে আমি দেখতেই পারি ।
 
হঠাত রানীর হুঁশ হয় আশেপাশেও কিছু পুরুষ আছে , রানী আশেপাশে একবার তাকিয়ে দেখে , বেশ কয়েকজন চোরের মত দৃষ্টি লুকায় । এতক্ষনের ভালোলাগার অনুভূতি চলে যায় রানী কে ছেড়ে , দ্রুত হাত দিয়ে ঢাকার চেষ্টা করে ।
 
জয় রানীকে আশেপাশে তাকাতে দেখে আর হাত দিয়ে নিজের পেট ঢাকতে দেখে বুঝতে পারে ও বিব্রত হচ্চে । জয় নিজেও চোখ গরম করে আশেপাশে একবার তাকায় , বেশ কয়েকটি চোর ধরা পরে । কিন্তু জয় জানে ও এখানে কিছু করতে পারবে না , কিন্তু রানীকে এই অবস্থায় দেখতেও পারছে না । তাই ও একটু ভেবে নিয়ে এমন একটা কাজ করে যা হয়তো একটু বেশি বেশি মনে হবে , অনেকেই ভাববে গাঁজাখুরি সিনেমা চলছে । কিন্তু জয় এসব কেয়ার করে না , নিজের সার্ট খুলে রানীর দিকে এগিয়ে দেয় । ব্লু জিন্স যা এখন ভিজে কালচে দেখাচ্ছে এর উপর সুধু মাত্র একটা সাদা ওয়াইফ বিটার পরে আছে জয় ।
 
রানী অবাক হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে , ভ্রু কোচকানো , প্রশ্নবোধক দৃষ্টি , ‘ এটা কি হচ্ছে ধরনের প্রশ্ন’ । কিন্তু জয় সেই প্রশ্ন উপেক্ষা করে , সার্ট নেয়ার জন্য ইশারা করে । কিন্তু রানী সার্ট না নিয়ে , চোখের দৃষ্টিতে বলে , ‘ সিন না করলে হয় না’। জয় আবার এড়িয়ে যায় , উল্টো ইশারায় বলে পরে নিতে , এবার অবশ্য ধমক মেশানো থাকে ইশারাতে ।
 
রানী বুঝতে পারে জয় কথা শুনবে না , তাই সিন যেন আরো বেশি ড্রামাটিক না হয় সে জন্য সার্ট নিয়ে নেয় , তারপর নিজের শরীরের উপর চরিয়ে বোতাম আটকে নেয় । মনে মনে ভাবে হিরো সাজার অভ্যাস কোনদিন যাবে না এই ছেলের । এইটুকুর জন্য নিজের সার্ট না খুল্লেও হতো । সব ব্যাপারে বেশি বেশি , আশেপাশের লোকজন অবাক হয়ে দেখছে , কারো কারো মুখে মুচকি হাসি । খুব মেজাজ খারাপ হয় রানীর । তবে রানী স্বীকার করতে না চাইলেও মনের এক কোনে ভালোলাগার ছোট্ট একটা অনুভূতি চুপ করে বসে দাঁত বের করে হাসছে । সেই হাসি রানীর ঠোঁটেও সংক্রমিত হয় , খুব ছোট্ট করে মুচকি একটা হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে । এবং রানী খুব চেষ্টা করে সেটা যেন জয় দেখতে না পায় । বডি বিল্ডার জয়ের সার্ট রানীর জন্য বেশ ঢোলা হয় । ওড়নার আর দরকার হয় না । রানী ওড়নাটা এক প্যাচে গলায় ঝুলিয়ে নেয় । তারপর জয়ের দিকে তাকায় , ইশারায় প্রশ্ন করে ‘এবার খুশি?’
 
আর তখনি জয়ের কাঁটা কাঁটা মাসল যুক্ত বাহু আর কাঁধ , সেন্ডো গেঞ্জি ঢাকা শক্ত সমতল পেট নজরে আসে রানীর । একটা বৈদ্যুতিক শক খায় রানী , গলা শুকিয়ে আসে , ঢোক গিলতে বাধ্য হয় । সমস্ত শরীরে তাপ মাত্রা হঠাত বৃদ্ধি পাওয়া টের পায় রানী । নিঃশ্বাস ঘন হয়ে আসে । এতো সুন্দর হয় ছেলে মানুষের শরীর রানীর জানা ছিলো না । হ্যা সিনেমায় দেখছে , কিন্তু সেই অনুভূতি আর ছোঁয়ার দুরুত্ত্বে দাড়িয়ে থাকা এক ব্যাপার না । রানী যেন জয়ের শরীরের উত্তাপ টের পায় , কতটুকু শক্তি ধারন করে এই বাহু তার ভয়ংকর সুন্দর ধারনা পায় । প্রবল মেয়েলি তাড়না বোধ করে একবার ছুয়ে দেখার । নিজের অজান্তেই শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে নেয় , আর তখনি ধরা পরে যায় জয়ের কাছে ।
 
লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা হয় , দ্রুত সরিয়ে নেয় নিজের দৃষ্টি । রানী নিশ্চিত যে র গাল লাল হয়ে গেছে । মনে মনে ভাবে ‘ হায় খোদা এ কি হলো , এই ছেলে আমাকে ছারবে না , জ্বালিয়ে মেরে ফেলবে’ । রানী নিজের দৃষ্টি জয়ের দিকে ফেরায় না, তবুও এই মুহূর্তে জয়ের ঠোঁটে যে হাসি আছে সেটা কল্পনা করতে কষ্ট হয় না ওর । ইচ্ছা করে দৌরে পালিয়ে যায় । হয়তো এক্ষুনি জয় কিছু বলবে , আর সেই কথা যে ওকে একদম লিজ্জায় মাটির সাথে মিশিয়ে ফেলবে সেটা রানী খুব ভালো করেই জানে ।
 
কিন্তু রানীকে  অবাক করে দিয়ে জয় কিছুই বলে না , দশ সেকেন্ড , পনেরো সেকেন্ড , বিশ সেকেন্ড , এক মিনিট কেটে যায় । কিন্তু জয় চুপ । রানীর ভয় কাটে না , মনে মনে ভাবে ‘সয়তান টা কিছু বলছে না কেনো?’ রানীর কাছে মনে হয় কিছু বলে ফেল্লেই ল্যাঠা চুকে গেলো । কিন্তু যতক্ষণ জয় কিছু না বলবে ততক্ষণ ওর লজ্জা বাড়তেই থাকবে । ‘সয়তান টা ইচ্ছে করেই কিছু বলছেনা’ রানী মনে মনে বলে । ‘ আমাকে কি লজ্জা দিয়ে মেরে ফেলার ইচ্ছা?’ রানী প্রশ্ন করে মনে মনে । তারপর সাহস করে একবার তাকায় । চোখাচোখি হয় দুজনের , এই পুরো সময় জয় ওর দিকেই তাকিয়ে ছিলো । মুখে হাসি , সেই হাসিতে লেখা , কি ? ধরা পরে গেছো।
রানী ও হাসে , তারপর আবার তাকায় , দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে । তারপর কি মনে করে রানী নিজের ওড়না গলা থেকে খুলে জয়ের দিকে বাড়িয়ে দেয় , ঠোঁটে মুচকি হাসি নিয়ে । জয় প্রথমে অবাক হলেও বুঝে নিতে অসুবিধা হয় না ওর । কাঁধ ঝাঁকিয়ে রানীর হাত থেকে ওড়না নেয় , তারপর শীতের চাদরের মত শরীরে প্যাচিয়ে নেয় । রানীর দিকে তাকিয়ে ভ্রু নাচায় । রানী ও হাসে ।
 
কিছুক্ষনের জন্য রানী সমস্ত দুনিয়া ভুলে যায় । এই সময়টায় রানীর দুনিয়া জুড়ে সুধু জয় আর জয় , যে এখন ওর ওড়না জড়িয়ে দাড়িয়ে আছে । মুখে ভুবন ভুলানো হাসি ।
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#34

(06-09-2025, 11:25 PM)Saj890 Wrote:  Darun
ধন্যবাদ

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#35

(08-09-2025, 07:36 PM)Ari rox Wrote:  এগিয়ে যান বস

ধন্যবাদ বস ,

লাস্ট আপডেটের পর প্রায় হাজার ভিউ হয়েছে , এরা নিশ্চয়ই সবাই নতুন নন ,নিশ্চয়ই এদের মাঝে এমন অনেকেই আছেন যারা দ্বিতীয় তৃতীয় বা আরো বেশিবার গল্পটা পড়ার জন্য এসেছেন । কিন্তু ভালো মন্দ কিছুই বলেন না এরা । আমি বেশ আশাহত । মন্দ হলে মন্দ বলুন , অন্তত আমি ভালো করার চেষ্টা তো করতে পারবো ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#36

(09-09-2025, 12:25 AM)Ari rox Wrote:  বস এমন অনেক হয়ে থাকে, আপনি পেরা নিয়েন নাহ।।।আপনি আপনার লিখাটা চালিয়ে যান

হ্যা লেখা চলবে , আপনারা দুই একজন তো আছেন ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#37

কিছু সম্পর্কঃ ৬ (খ)

 
আশেপাশের মানুষের চাপা হাসির ভেতর বেশিক্ষণ থাকতে হয়নি রানী আর জয়ের । যেমন হঠাত করে  বৃষ্টি নেমেছিলো , ঠিক তেমন করেই হঠাত বৃষ্টি থেমে ঝলমলে রোদ চারদিক ঝলসাতে শুরু করে । ভেজা রাস্তা , ফুটপাতে জমা পানি ,  গাছের পাতায়  ফোঁটা ফোঁটা পানি ,  আর রানী জয়ের ভেজা জামা কাপড় না থাকলে কেউ হয়তো বিশ্বাস ই করতো না যে একটু আগে ঝুম বৃষ্টি হয়েছে ।
 
দুজনে দ্রুত নিজেদের মাঝে আরো একবার পোশাকের অদল বদল করে নেয় , তারপর জয়ের বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে । এবার রানী কিছুটা লেগেই বসে জয়ের সাথে , ভাবে আর অল্প রাস্তাই তো বাকি , রেশ টা বাড়ি পর্যন্ত থাকুক না।
 
জয় একদম রানীদের বাড়ির সামনে এসে বাইক থামায় , ওদের দুই বাড়ির মাঝে যে সম্পর্ক তাতে ওদের দুজনের এক বাইকে করে আসা নিয়ে কেউ তেমন ভ্রু কুচকাবে না । যদি কারো মনে কোন প্রশ্নের উদয় হয় ই , সেটা মনেই থেকে যাবে । রানী বাইক থেকে নামে , কিছু একটা বলতে চায় , কিন্তু বলার ভাষা খুজে পাচ্ছে না । সামান্য ধন্যবাদ ওর মুখে থেকে বের হয় না । কারন ওর কাছে মনে হয় এখানে জয় ধন্যবাদ পাওয়ার মত কিছুই করেনি । বরং জয় যা করেছে তা ওর কর্তব্য ছিলো । রানী অন্য কিছু একটা বলতে চায় , সেই অন্য কিছু একটা যে কি সেটাই গুছিয়ে নিতে পারছে না।
 
আর ঠিক সেই সময় ই রাস্তার উল্টো পাশের বিলদিং থেকে একজন নারী বেড়িয়ে আসে । রানী আর জয় দুজনই এই মেয়েকে চেনে । ওদের প্রতিবেশী , নিলু । বয়সে জয়ের চেয়ে দুই বছরের বড় । ছোটবেলায় ওরা এক সাথে খেলেছে । তবে জয় আর নিলুর আরো একটি পরিচয় আছে , জয়ের রোমান্টিক লাইফের সূচনা এই নিলুর সাথেই ।  তখন জয় সবে ক্লাস নাইনে পড়ে , আর নিলু উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ।
 
“ জয় না , কি খবর তোর?” জয় কে দেখে উচ্ছ্বাসিত ভাবে বলে । যদিও ওরা একজন আর একজনের এক্স , কিন্তু ওদের মাঝে কোন ব্যাড ব্লাড নেই । কারন ওরা জানতো এই সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই । বছর তিনেক আগে নিলুর বিয়ে হয়ে গেছে , স্বামীর সাথে ইউরোপ থাকে ।
 
“ আরে নিলু আপা, কি খবর , কবে দেশে আসলা?” পুরাতন প্রেমিকাকে দেখে জয় ও খুশি হয় । 
 
রানী দাড়িয়ে আছে , ওর মনে একটা মিশ্র অনুভূতি , নিলুর ব্যাপারে ও কিছুটা জানে । রানী কিছুটা কৌতুক পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে , দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকার পুন মিলন ।
 
“ আসলাম , দুই দিন আগে , খুব টায়ার্ড ছিলাম , তাই ঘর থেকে বের হইনাই , আঙ্কেল আন্টি কেমন আছে?”
 
রানী লক্ষ্য করে নিলু কথা বলার সময় জয়ের আপাদমস্তক একবার দেখে নেয় । এবার রানীর মনে একটা সুই বিদ্ধ হয় , তবে রানী তেমন পাত্তা দেয় না । পুরনো প্রেমিকা বলে কথা , তার উপর জয় দেখার মতই জিনিস ।
 
“ হ্যা ভালোই আছে , তোমার খবর বলো , প্যা পু হইসে নাকি?” জয় বাচ্চার কথা জিজ্ঞাস করে ,
 
“ আমার ফিগার দেইখা কি মনে হয়?” নিলু হাসতে হাসতে বলে , নিজের শরীরের দিকে ইশারা করে 
 
রানী জয়ের উত্ততর শোনার জন্য জয়ের দিকে তাকায় , চোখে এখন পর্যন্ত কৌতুক পূর্ণ কৌতূহল । দেখতে চায় জয় কি বলে ।
 
জয় নিলু কে একবার ভালো করে দেখে , তারপর নিজের স্বভাবসিদ্ধ হলকা ফ্লারট  করার টোনে বলে  “ মিস ওয়ার্ল্ড”
 
রানী ফিক করে হেসে ফেলে , আর যাই হোক নিলু কে মিস ওয়ার্ল্ড বলা যায় না । অনেক চেষ্টা করেও নিজের হাসি চাপতে পারে না রানী । মনে মনে ভাবে , এই ব্যাটা কখনো মানুষ হবে না । মেয়ে দেখলেই ফ্লারট করতেশুরু হয়ে যায়। তবে জয়ের এমন ব্যাবহারে রানী অভ্যস্ত ।  
 
নিলু সরু চোখে রানীর দিকে তাকায় , রানীর হাসি নিলুকে বিরক্ত করে , জয়ের করা কমপ্লিমেন্টের সম্পূর্ণ আনন্দ ভোগ করতে পারে না । নিলুর এই অভিবেক্তির পরিবর্তন রানীর চোখেও পরে , দ্রুত হাসি বন্ধ করে ফেলে , শত হলেও মহল্লার বড় বোন । তবে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করে ।
 
“ আরে তুই রানী না, কত বড় হয়ে গেছিস” নিলু এমন ভাব করে যেন  এতক্ষনে রানী কে দেখতে পেয়েছে ।  আর নিলুর গলাতেও আগের মত উচ্ছ্বাস খুজে পাওয়া গেলো না ।“ ওমা তোরা আবার কবে ফিরে আসলি? তোরা না এই বাড়ি বিক্রি করে দিসিলি?”
 
“ওরা কবে বাড়ি বিক্রি করলো ? কি যা তা বলো তুমি” উত্তরটা জয় ই দিয়ে দিলো ,  কিন্তু নিলু সেদিকে কোন কর্ণপাত করলো না । রানী কে উদ্দেশ্য করে বলল , “ এমন শুকনা কেনো রে , একদম কাঠির মত , শরীরে মাংস লাগা , নইলে বড় হয়েছিস , বিয়ে শাদী হবে কি করে? ছেলেরা তো তোকে নিজদের মানুষ মনে করে কাঁধে হাত দিয়ে বলবে , দোস্তো কেমন আছিস হি হি হি ”  
 
খুব নোংরা ভাবে নিলু রানীর হাসির প্রতিশোধ নিলো , রানীর চেহারা একদম শুকিয়ে গেছে , এই ধরনের কথার চালাচালিতে রানী খুব একটা পারদর্শী না । এদিকে নিলু রানীর প্রাপ্য পরিশোধ করতে পেরে তৃপ্তির হাসি হাসছে । এরি ফাঁকে রানী আর নিলুর মাঝে ঠাণ্ডা দৃষ্টির বিনিময় হয়ে গেছে বেশ কয়েকবার । কিন্তু জয় এ ব্যাপারে একদম বেমালুম । হাসতে হাসতে জিজ্ঞাস করলো “ কোথায় যাচ্ছ তুমি?”
 
“ এই একটু শপিঙে , এক কাজ কর না ভাই , বৃষ্টির পর রিক্সা পাওয়া মুশকিল , আমাকে একটু গলির মাথায় নামিয়ে দিয়ে আয় না” কথাটা বলে নিলু রানীর দিকে তাকালো , ঠোঁটে ইংগিত পূর্ণ হাসি । রানীর কাছে মনে হলো , নিলু ওর মনের একদম ভেতরে লুকিয়ে রাখা জয়ের জন্য যে আকর্ষণ আছে সেটা দেখে ফেলেছে ।
 
“ আরে ওঠো , গলির মাথায় কেনো , তুমি কোথায় যাবে আমারে বলো নামিয়ে দিয়া আসি” জয় স্বতঃস্ফূর্ত ভাবে বলল ,
 
রানী জানে ওর আর জয়ের মাঝে অফিসিয়াল কোন সম্পর্ক নেই , তবুও জয়ের এমন সহজে রাজি হয়ে যাওয়া , ওর কাছে প্রচন্ড অপমানকর মনে হলো , এতক্ষণ নিলুর সাথে যে ঠাণ্ডা দৃষ্টির লড়াই চলছিলো , তাতে ও হেরে গেছে । রানী আর দাঁড়ালো না , জয় কে বিদায় ও বলল না , দ্রুত পদে গেটের দিকে হাটা দিলো । কিছুক্ষন আগে জয়ের সাথে কাটানো সময় গুলো এতক্ষণ ছবির মত ফ্রেমে গাঁথা ছিলো , তা এখন কাচের মত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ।
 
পেছন থেকে নিলু কে বলতে শুনল , “ তুই মাত্র একজন কে নিয়ে ভিজে ভিজে রোমান্টিক গান গেয়ে এলি , এখন  কি তোর সময় হবে?” নিলুর গলায় স্পষ্ট বক্র কটাক্ষ ,
 
উত্তরে জয় বলল “ আরে ধুর , কি যে  বলো , তোমার জন্য আমার সময় আর সময়”
 
রানীর দ্রুত পদক্ষেপ এ পর্যায়ে এসে দৌরে রুপান্তর হয়েছে । ভেতর থেকে একটা চাপা কান্না প্রচণ্ড বেগে দরজায় আঘাত করছে, যে কোন মুহূর্তে বেড়িয়ে আসবে । রানী দরজার সামনে এসে চাবি বের করার সময় বাইক স্টার্ট হওয়ার আওয়াজ পায়।
 
নিজের ঘরে এসে হাতের ব্যাগ কোন রকমে ছুরে ফেলতে পারে সুধু । আর সাথে সাথেই কান্না ঠেলে বেড়িয়ে আসে । রানী ভেজা কাপরেই বালিসে মুখ গুজে শুয়ে পরে । একটি প্রস্নই বার বার ঘুরে ফিরে মনে আঘাত করতে থাকে  , “ জয় তুমি কি চাও আমার কাছে?”
 
আজকের সুখ সৃতি গুলো যে এতো স্বল্পস্থায়ী হবে সেটা কিছুক্ষন আগেও ভাবেনি রানী । রানী জানে আজকে নিজেকে যে বিরহের চোরাবালিতে নিয়ে ফেললো।  এর থেকে মুক্তি পেতে অনেক সময় লাগবে ।  না রানী জয় কে দোষ দিচ্ছে না । জয় নিজের স্বভাব সুলভ আচরণ করেছে , যা ও অনেকের সাথেই করে । জয়তো ওর সাথে কোন কমিট্মেন্ট করেনি । সুধু বাইকে করে বাড়ি পৌঁছে দিতে চেয়েছে । এবং তা করেছেও ।  দোষ ওর নিজের ই ,  ও নিজেই কাঁচের ক্যানভাসে স্বপ্ন আঁকতে চেয়েছিলো । কিন্তু ভাবেনি , কেউ একজন ঢিল ছুঁড়লেই সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে । আজকে সেই ঢিল ছোঁড়ার কাজ করলো নিলু ।
 
 
 
 
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#38

(10-09-2025, 12:56 AM)Ari rox Wrote:  এইকানে নায়ক্টা কে ভাই।।।শুধু জয়রে নিয়ে ৩টা আপডেট।।।

Ari rox ভাই , এই গল্পে কে নায়ক সেটা পাঠক বেছে নেবে । আমার কাছে মনে হচ্চে  ভিন্ন ভিন্ন পাঠকের কাছে ,ভিন্ন ভিন্ন চরিত্র , প্রধান চরিত্র বলে  গণ্য হবে । দেখা যাক সামনে কি হয় , কে প্রধান চরিত্র হিশেবে উঠে আসে শেষ পর্যন্ত 
(10-09-2025, 12:59 AM)Saj890 Wrote:  Very nice

thanks bro

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#39

কিছু সম্পরকঃ ৬ (গ) 


 
কিছুদিন যাবত রাজীব খুব বিজি সময় কাটাচ্ছে । ভার্সিটির ট্রিভিয়া ক্লাব  থেকে ওকে সাধারন সম্পাদক পদ দেয়া হয়েছে । আর দেশের সবচেয়ে বড় ভার্সিটি হওয়ায় ওদের উপর দায়িত্ব পড়েছে আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার । সেই নিয়েই রাজীবের ব্যাস্ততা । সেই সাথে লেখাপড়ার চাপ ও রয়েছে । আর কিছুদিন পর সেমিস্টার ফাইনাল । এই দুই চাপে রাজীব ঠিক মত ঘুমানোর সময় পাচ্ছে না । তার উপর আর একটা ব্যাপার রাজীব কে বেশ ভোগাচ্ছে , সেটা হচ্চে জয়ের আচরণ ।
 
হ্যা রাজীব হয়তো একটু বেশি রিয়েক্ট করে ফেলেছিলো , বাপ্পির ব্যাপারটা নিয়ে । তাই বলে এমন করবে জয় !! সেটা রাজীব কখনো ভাবেবি । রাজনীতি জয়েন করেছে , এই খবর রাজীব অনেক আগেই পেয়েছে । সেই প্রথম থেকেই জয় কে খোঁচাচ্ছিল সরকার সমর্থিত ছাত্র উইং । কিন্তু রাজীব জয় কে বার বার বাধা দিয়েছে ।
 
রাজীব জানে কেন জয় এই শেষ সময়ে এসে রাজনীতি জয়েন করেছে । ওকে  বাপ্পির কেস থেকে রক্ষা করার জন্য জয় এটা করেছে । জয় ওই দলে যোগ  দেয়ার পর লেডিস হোস্টেলে অনুপ্রবেশ এর  ব্যাপারে আর কোন ইনভেস্টিগেশন হয়নি । বাপ্পি আর ওই মেয়েকে শাস্তি দিয়েই কেস ক্লোজ করা হয়েছে ।
 
এক রাতে জয় এমন সিধান্ত নেবে সেটা রাজীব কোনদিন ভাবতে পারেনি । এটুকু রাগ করার অধিকার কি ওর নেই ? বার বার এই প্রশ্ন নিজেকে করেছে । হ্যা রাজীব ভয় পেয়েছিলো , ভয় পাওয়া কি খুব অপরাধ ছিলো? নির্ঘুম রাতে এই চিন্তা করেই কাটিয়েছে।
 
কিন্তু জয় এসব কিছুই শুনতে রাজি ছিলো না । দুই রাত রাগ আর রিগ্রেটের সাথে লড়াইয়ের পর রাজীব জয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলো । নিজের অবস্থান পরিস্কার করার চেষ্টা করতে চেয়েছিলো। কিন্তু সেটা সম্ভব হয় নি । 
 
জয় তখন গলির সামনে একটা ঝুপড়ি দোকানে বসে এলাকার বন্ধুদের সাথে সিগারেট ফুকছিলো । রাজীব গিয়ে সামনে দাড়াতেই নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অন্য একজনের সাথে কথা বলতে শুরু করে । সরাসরি এমন প্রত্যাখ্যান উপেক্ষা করে রাজীব বলেছিলো “ জয় একটু এদিকে আয় তোর সাথে কথা আছে”
 
জয় ওর দিকে না তাকিয়েই বলেছিলো “ যা বলার এইখানেই বল , এরা সবাই বন্ধু বান্ধব , ভাই ব্রাদার”
 
রাজীব কিছুক্ষন চুপ করে থাকে , বাকিদের মুখের দিকে তাকায় , এরা সবাই এলাকার ছেলে , ছোট বেলায় রাজীব আর জয় এদের সাথেইও খেলাধুলা করতো । রাজীব চলে যাওয়ার পর এদের সাথে তেমন ঘনিষ্ঠতা নেই । সবার চোখে মুখেই একটা অবাক হওয়ার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে । এরা সবাই রাজীব আর জয়ের ঘনিষ্ঠতা রাখে ।
 
এদের মাঝে একটা ছেলে জয় কে বলেছিলো “ জয় যা একটু বাইরে গিয়ে কথা বইলা আয়” ছেলেটা রাজীবের থমথমে মুখ দেখে কিছুটা বুঝতে পেরেছিলো যে ওদের মাঝে হয়তো কিছু  ঝামেলা চলছে । তখন জয় অনিচ্ছা সত্ত্বেও উঠে দাড়ায় , হাতের সিগারেট অন্য একজনের হাতে দিয়ে ঝুপড়ির বাইরে বেড়িয়ে আসে । ওর প্রতিটা নড়াচড়ায় অনিচ্ছার স্পষ্ট  ছাপ । রাজীব এসব বুঝতে পারেও উপেক্ষা করে যাচ্ছিলো ।
“ কি বলবি তারাতারি বল , আমার পার্টি অফিসে মিটিং আছে, প্রথম মীটিঙে দেরি করে যেতে চাই না ” জয় আড়মোড়া ভাঙতে ভাঙতে বলেছিলো ।
 
রাজীব সময় নষ্ট করেনি , জয়ের এমন আচরন ওকেও কিছুটা রাগান্বিত করে তুলেছিলো , এখানে আসার আগে রাজীবের মনে যে অনুসুচনা ছিলো , ধিরে ধিরে সেটা কমে আসছিলো আর সেই খালি  জায়গাটা রাগ দখল করে নিচ্ছিলো । জয়ের এমন আচরণ কিছুতেই মেনে  নিতে পারছিলো না । ভুল সুধু ও একা করেনি ।
 
“ এমন আচরণ করছিস ক্যান আমার সাথে” রাজীব সরাসরি আসল পয়েন্টে চলে আসে , এখানে আসার আগের মনভাব আর ওর মাঝে নেই । কেউ যদি ওকে এভোয়েড করতে চায় , ওর নিজেরো ঠ্যাকা পরেনি সেধে গিয়ে বন্ধুত্ব জিইয়ে রাখবে ।
 
“ কেমন আচরণ?” জয় এমন ভাব করেছিলো যেন খুব অবাক হওয়ার মত একটা কথা বলেছে রাজীব
 
“ তুই জানিস না?” রাজীব চোখ সরু করে তাকিয়েছিলো জয়ের দিকে
 
জয় হেসেছিলো , তাচ্ছিল্লের হাসি , তারপর হঠাত হাসি থামিয়ে সিরিয়ান টোনে বলেছিলো “ আমি সুধু একটা জিনিস ই জানি , যে বন্ধু মনে মনে বন্ধুত্বের জন্য রিগ্রেট রাখে , মনে এমন ভাব রাখে যে বন্ধুত্বের কারনে নিজের ক্ষতি করছে , সেই বন্ধুত্বের এক কানা কড়ি দাম নাই আমার কাছে”  
 
কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিলো রাজীব , ভেবে পাচ্ছিলো না জয় কোথাহতে এই বিষয় গুলো খুজে পেলো। জয় যে ওকে উদ্দেশ্য করে এইসব বলছে , সেটা বুঝতে রাজীবের কোন সমস্যা হয়নি । আর এই মিথ্যা অভিযোগে রাজীবের মন ভাঙার সাথে সাথে রাগের পারদ ও উপরে উঠছিল । “ তুই খুব বন্ধুত্বের মানে বুঝিস? এসব কথা তোর মুখে মানায় না”
 
“ নাহ তোর মুখে খুব মানায় , বিপদ দেখে নীতিবাক্যের পেছনে লুকানো মহাবীর রাজীব তুই”
 
জয়ের এই ব্যঙ্গাত্মক কথা গুলো , রাজীবের অহংবোধে প্রচণ্ড ভাবে আঘাত করলো , “ তুই জীবনের কি জানিস ,  জীবন মানে তো তর কাছে খেলা , তোর কাছে তো এমন মনে হবেই , তুই মনে করিস এটাই জীবন , আরে নিজের বানানো ভিদিও গেম থেকে বেড়িয়ে দেখ জীবন কাকে বলে , দায়িত্ব কাকে বলে , সংগ্রাম কাকে বলে ত্যাগ কাকে বলে ”
 
“ কাকে তুই সত্যিকারের জীবন বলছিস , সব সময় তো কারো না কারো পেছনে লুকিয়ে থাকিস , বাহান খুজিস “  জয়ের চোখে মুখেও ক্রোধ ফুটে উঠতে শুরু করেছিলো  , রাজীব কে আরো বেশি করে হার্ট করার জন্য এর পরে যা বলেছিলো , তা হয়তো জয় নিজেও বলতে চায়নি ।
 
“ আমার মা নেই , আমার আব্বু অসুস্থ , আমার ছোট বোনের প্রতি দায়িত্ব , এসব বলে বলে সব সময় নিজের খামতি লুকানোর চেষ্টা করিস , আর তুই এসেছিস আমাকে জীবন বোঝাতে , তোর মত ভিরু কাপুরুষের জন্য আমার মনে দয়া ছাড়া আর কিছুই নেই”
স্তব্দ হয়ে রাজীব কিছুক্ষন জয়ের মুখের দিকে তাকিয়ে ছিলো , এতটা পার্সোনাল হবে জয় সেটা রাজীব কোনদিন ভাবেও নি । এসব কথা জয়কে সবচেয়ে কাছের মানুষ ভেবেই শেয়ার করেছিলো রাজীব । আজ প্রয়োজনের সময় জয় ওর বিরুদ্ধে ব্যাবহার করলো ।
 
ধিরে ধিরে ওদের দুজনের মাঝে উতপ্ত বাক্য বিনিময় বাড়তে শুরু করে , সেটা দেখে ওদের বন্ধুরা দ্রুত ঝুপড়ি থেকে বেড়িয়ে ওদের আলাদা করে দেয় । দুজন কে দুদিকে নিয়ে গেলেও ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে , রাজীবের চোখে একি সাথে অভিমান আর প্রচণ্ড রাগ , আর জয়ের দৃষ্টিতে তাচ্ছিল্য , আর সেই তাচ্ছিল্যের আড়ালে কিছুটা অভিমান আর অনুসুচনা ।
 
এর পর থেকে রাজীব আর জয়ের কথা বলা বন্ধ , সামনা সামনি হয়ে গেলেও দুজন দুজন কে এড়িয়ে চলে । মাঝে মাঝে জয় নিজের স্বভাব মত রাজীব কে উদ্দেশ্য করে তির্যক কিছু মন্তব্য অথবা আন্ডিরেক্টলি কোন কাজ করে , যেমন সেদিন ক্যাম্পাসে একটি ছেলের কলার চেপে ধরেছিলো ।
 
রাজীব বুঝতে পারে এসব জয় ওকে ক্ষেপানোর জন্য করছে । রাজীব ভেবে পায় না কি করে এই অল্পদিনে ওর আজন্ম পরিচিত মানুষটি এভাবে বদলে গেলো । যদিও সেদিন রাজীব পন করেছিলো আর জয়ের সাথে ও নেই । কিন্তু এতদিনের সম্পর্ক ছিন্ন হওয়ায় মনে মনে একটা গোপন ব্যাথা বয়ে বেড়াচ্ছে ।
 
এতো এতো সৃতি জড়ানো সম্পর্ক তো এমনি এমনি শেষ করে দেয়া যায় না ।
 
 
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#40

কিছু সম্পর্কঃ ৬(ঘ)  

 
আজকেও রাজীবের খুব ব্যস্ততা গিয়েছে , প্রতিটা ভার্সিটিতে চিঠি পাঠাতে হয়েছে । সেই সাথে অডিটরিয়াম বুকিং নিয়েও কিছু ঝামেলা ছিলো সেটা মেটাতে হয়েছে । তাই ভার্সিটি থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেছে । প্রায় সন্ধ্যা হয়ে গেছে , কিন্তু ঘরের ভেতর কোন লাইট জলতে না দেখে বেশ অবাক হয় রাজীব । রানী এসব ব্যাপারে খুব পাংচুয়াল । ওদের বড় ফুপু ( বাবার মামাতো বোন , রহিমের কোন ভাই বোন নেই) একবার বলেছিলো যে সন্ধ্যায় ঘরে বাতি না দিলে ঘরে অলক্ষ্মী হয় । রানী তখন ১৪-১৫ বছরের , সেই সুপারস্টিয়াস কথা মনে প্রানে বিশ্বাস করেছিলো । এবং আজো অক্ষরে অক্ষরে পালন করে ।  
 
রাজীব লিভিং রুমের লাইট জ্বালায় । কিচেনে লাইট জ্বালায় , কিচেন দেখেই বোঝা যাচ্ছে আজকে চা হয়নি । বিকেলে চা খাওয়া রানীর অনেক দিনের অভ্যাস । রাজীব ভাবে হয়তো বাইরে থেকে চা খেয়ে এসেছে । কিন্তু মনে একটা খটকা থেকেই যায় । ভাবে , আজকাল রানীর প্রতি তেমন একটা নজর দিচ্ছে না ও । তারপর আবার ভাবে , নজর দিয়েও কি হবে , আজকাল রানীকে আর ঠিক আগের মত বুঝতে পারে না । চেপে যাওয়া স্বভাবের রানী আগেও ছিলো , কিন্তু আজকাল ও কাছে লুকাচ্ছে ।
 
একটা নিঃশ্বাস ফেলে রাজীব , মনে মনে ভাবে রানী বড় হয়ে গেছে । এখন আর ওর পক্ষে হয়তো রানীর সব সমস্যা বোঝা সম্ভব নয় , আর রানী হয়তো সব ওকে বলতেও পারবে না । ক্লান্ত শরীরেই রাজীব রানীর ঘরের দিকে পা বাড়ায় । হয়তো ওর সব সমস্যা বুঝতে পারবে না , তাই বলে একদম একাও ছেড়ে দেয়া যাবে না , যতটুকু সম্ভব সাপোর্ট করতে হবে । এই সময় সাপোর্ট খুব দরকার , বাড়িতে একজন নারী অবিভাবক এর অভাব রাজীব আজকাল যেন আরো বেশি করে বুঝতে পারে । বড় আম্মু আছে , কিন্তু ওনার নিজের সংসার আছে , নিজের সমস্যা আছে ।
 
দরজা লাগানো , রাজীব দরজায় টোকা দেয় , একবার , দু বার , তিনবার । কিন্তু ভেতর থেকে কোন শব্দ আসে না । এবার রাজীবের চিন্তা হয় , শরীর খারাপ হলো কিনা ? রাজীব একটু ইতস্তত করে দরজা খুলে ফেলে , প্রথমে অল্প , ডাকে “রানী ঘুমাচ্ছিস নাকি?” কিন্তু উত্তর দেয় না রানী , বিছানায় উপুর হয়ে শুয়ে আছে ।
 
রাজীব দ্রুত ঘরের ভেতর ঢুকে যায় , ঘর ময় একটা অসুখ অসুখ গন্ধ , ফ্যান বন্ধ , গুমট গরম , জালানা গুলোও বন্ধ । রানী যেন অচেতনের মত ঘুমাচ্ছে , ওর মুখ লাল হয়ে আছে । রাজীব রানীর গালে হাত দেয় , হাত দিয়েই চমকে ওঠে । প্রচণ্ড জ্বর রানীর শরীরে , রাজীব রানীর কাঁধে হাত রেখে কয়েকবার ডাকে , “ এই রানী , এই রানী ওঠ” কিন্তু রানী ওঠে না , বিড়বিড় করে কি যেন সুধু বলছে , রাজীব নিজের কান সামনে নিয়ে শোনার চেষ্টা করে , সুধু শুনতে পায় “ তুমি আমার কাছে কি চাও ,কেনো আমার কাছে আসো , আবার নিজেই দূরে ঠেলে দাও”
 
রাজীবের বুঝতে বাকি থাকে না , বয় প্রবলেম , এই ব্যাপারটা থেকে রানী কে দূরে রাখতে খুব চেষ্টা করেছে , কারন রানী কে ও হাড়ে হাড়ে চেনে , এই ধরনের মেয়ে গুলোই বেশি দুঃখ পায় । কিন্তু এসব ভাবার সময় এখন নেই । রাজীব দ্রুত জানালা গুলো খুলে দেয় । ফ্যান অন করে ফুল স্পিডে । কুঁকড়ে ওঠে রানী , বিরক্তি নিয়ে বলে ‘ আম্মু ফ্যান বন্ধ করো’ কিন্তু রাজীব সেই কথায় পাত্তা দেয় না ।
 
একটা এ্যাম্বুলেন্স কল করে , কিন্তু রাস্তায় যে জ্যাম দেখে এসেছে , তাতে করে মিনিমাম আধ ঘণ্টা সময় লাগবে । এর পর রাজীব আয়শা কে কল করে । আর আয়শা আসার আগেই , তোয়ালে ভিজিয়ে রানীর মুখ হাত ,  হাটু পর্যন্ত পা, পেট পিঠ  ভালো করে মুছে দেয় । এতে করে কিছুটা তাপ কমে আসে ।
 
আয়শা যখন অনেক কষ্টে দোতলায় উঠে আসে , তখন রাজীব রানীর জ্বর মেপে ফেলেছে । জ্বর একশো তিন ।
 
“ কিরে জ্বর কত?” আয়শা ঘরে ঢুকেই হাঁপাতে হাঁপাতে  জিজ্ঞাস করে ।
 
“ একশো তিন বড় আম্মু” রাজীব তখন রানীর মাথা কোলে নিয়ে বসে বসে মাথায় জল পট্টি দিচ্ছে ।
 
থাইরয়েডের প্রবলেম  থাকায় , আয়শা খুব মুটিয়ে গেছে , তাই প্রায় ৯৬ কেজি ওজন নিয়ে  নিজের বাড়ির সিঁড়ি , আর রানীদের বাড়ির দোতলায় উঠতে উঠতে খুব হাপিয়ে গেছে । তা ছাড়া হাটুতে হাড়ের ও কিছুটা খয় হয়ে গেছে । রানীর পাশে বসে কিছুক্ষন হাঁপাতে থাকে আয়শা । হাঁপাতে হাঁপাতে আয়শা রানীর পায়ে হাত দেয় ।
 
“ওরে বাবা জ্বর তো অনেক বেশি , ডাক্তার দেখিয়ে লাভ নেই হস্পিটাল নিয়ে চল” আয়শা কলাপে ভাজ ফেলে বলে ।
রাজীব জানায় ও এ্যাম্বুলেন্স কল করে ফেলেছে । আর এর পর ই জান্নাত এসে ঢোকে । এক মুহূর্তের জন্য রাজীবের সাথে চোখাচোখি হয় , জান্নাতের চোখে চিন্তার ছাপ ।
 
“আজকে ভার্সিটি ও যায়নি , গত দুই দিন ধরে অল্প অল্প জ্বর ছিলো বেশ ঠাণ্ডা ও ছিলো , জিজ্ঞাস করলে সুধু বলে ঔষধ খাচ্ছি” জান্নাত রাজীবের উদ্দেশ্য করে বলে ।  
 
“ আর তুই আমার কাছে বলিস নি?” আয়শা খুব রাগান্বিত হয়ে জান্নাতের দিকে তাকায় , গত কয়েক দিন যাবত রানী ওই বাড়িতেও তেমন যায় না । আয়শা কয়েকবার জিজ্ঞাস করবে করবে করেও ভুলে গিয়েছিলো । বেশ গিল্টি ফিল হয় আয়শার, বান্ধবির মেয়ের ঠিক মত খবর না রাখতে পেরে , প্রায় অজ্ঞান লালচে মুখতি দিকে তাকিয়ে চোখে জল আসে ।
 
ধরা গলায় আয়শা রাজীব কে বলে “ যা তো বাবা একটু বাইরে যা , আমি আর জান্নাত মিলে ওর জামাকাপর চেঞ্জ করে দেই , ঘামে ভিজে চ্যাটচেটে হয়ে আছে”
 
রাজীব খেয়াল করে সত্যি ই আর ওর বিছানা আর শরীরের কাপড় থেকেই মুলত গন্ধটা আসছে , যেটাকে অসুখ অসুখ গন্ধ মনে হয়েছিলো । রাজি নিজের কোল থেকে রানী মাথা খুব যত্ন সহকারে নামিয়ে , বাইরে চলে যায় ।
 
নিজের উপর বেশ বিরক্ত , ছোট বোনের জীবনে কি চলছে না চলছে এসব কিছুই আজকাল খেয়াল রাখছে না ও। নিজেকে নিয়ে এতোই বিজি হয়ে আছে যে , যাকে নিজের জীবনের সবচেয়ে ইম্পরট্যান্ট মানুষ ভাবে তাকেও একা ছেড়ে দিয়েছে । এসব ভাবতে ভাবতে এক সময় সমস্ত রাগ গিয়ে পরে জয়ের উপর , নিজের ঘরের মানুষ নিয়ে না ভেবে ওই অকৃতজ্ঞ সেলফিশ মানুষ নিয়ে সময় নষ্ট করেছে ও । ওই সেলফিস ছেলের জন্য আর এক মুহূর্ত ও নষ্ট করবে না বলে প্রতিজ্ঞা করে রাজীব । এমন আরো অনেক মানুষ আছে যারা ওর সময়ের দাবীদার ।
 
এ্যাম্বুলেন্স চলে এলে রাজীব আর এম্বুলেন্সের সহকারি স্ট্রেচারে করে রানীকে এম্বুলেন্সে এনে তোলে । আয়শা ব্যেগে করে রানীর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছে । এ্যাম্বুলেন্স স্টার্ট হয় , সাইরেন বাজিয়ে ওদের বাড়ির গলি থেকে বেড়িয়ে যায় । গলি থেকে বের হওয়ার সময় ই জয়ের বাইক ক্রস করে এ্যাম্বুলেন্স । জয় প্রথমে খুব একটা মাথা ঘামায় না । ওর মন আজকে বেশ ফুরফুরে , আজকের পার্টি অফিসে মিটিঙয়ে সবাই বেশ বাহবা দিয়েছে , সেদিন জয়ের একক প্রচেষ্টায় প্রচুর ছেলে হয়েছিলো , আর সবচেয়ে বড় ব্যাপার ছচ্ছে পার্টি সদস্য নয় এমন অনেক মেয়ে যোগ দিয়েছে । যা ওদের পার্টির ভাবমূর্তি কিছুটা বাড়িয়েছে।
*****
ডাক্তারদের প্রাথমিক ধাররনা হচ্ছে রানীর ইনিসিয়াল স্টেজের নিউমোনিয়া হয়েছে । ভর্তি রাখা হয়েছে , স্যাম্পল কালেকশন করা হয়েছে , আগামিকাল টেস্টের রেজাল্ট আসেব । জয়নাল আর রহিম দুজনেই খবর পেয়ে বাড়ি না ফিরে সোজা হস্পিটালে চলে এসেছে । দুই পরিবারের একজন বাদে সব সদস্য হসপিটালে উপস্থিত । সবার চোখে মুখে উদ্বেগ । রহিম কে দেখা যাচ্ছে নিজের উদ্বেগ চেপে রেখে আয়শাকে সান্তনা দিচ্ছে । আয়শা বেশ ভেঙ্গে পড়েছে , রানীর এই অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে প্রতিনিয়ত । নার্সরা ভেবেই নিয়েছে আয়শা রানীর মা । অবশ্য কেউই নার্সের এই ভুল ধারনা ভেঙ্গে দেয়নি ।
 
অনেক রাত পর্যন্ত সবাই হসপিটালেই বসে থাকে , রাতের খাওয়া কারই হয়নি । এক পর্যায়ে রাজীব সবাইকে বাড়ি চলে যেতে বলে । কিন্তু কেউই নড়ার জন্য প্রস্তুত নয় । রাত প্রায় সারে এগারোটার দিকে রাজীব প্রায় জোর করেই সবাইকে বাড়িতে চলে যেতে বলে । এবার জয়নাল ও শ্বায় দেয় রাজীবের কথায় । রহিম কেও রাজি করানো হয় । রাজি হয়না সুধু আয়শা , সে কিছুতেই যাবে না । অনেক বলে কয়ে আয়শা কে বাড়ি যেতে বাধ্য করা হয় , জয়নাল আর রহিম আয়শা কে রাজি করায়।  রাতের রেস্ট  আয়শার জন্য খুব জরুরি ।
 
রাজীব থাকবে বলে ঠিক করে , কিন্তু আয়শা বলে “ তুই ছেলে মানুষ , রানীর জন্য একজন মেয়ে এটেন্ডেন্ট দরকার , নার্সরা কি সব ঠিক মত করবে , কত দরকার হতে পারে”
 
জান্নাত মায়ের ইচ্ছা বুঝতে পারে , আয়শা যে নিজে থেকে যাওয়ার জন্য বাহানা খুঁজছে এটা ওর কাছে স্পষ্ট । এখানকার নার্সরা সবাই হেল্পফুল আর প্রফেশনাল । কিন্তু আয়শা কে এ কথা বোঝানো যাবে না , তাই নিজে থেকে যাওয়ার সিধান্ত নেয় , প্রায় ধমকের সুরে বলে “ আম্মু তোমার এ নিয়ে ভাবতে হবে না , আমি থাকছি ,তুমি দয়া করে বাড়ি যাও , রানীর সিরিয়াস কিছু হয়নি , ঠিক হয়ে যাবে ও”
 
এবার আয়শা আর কোন বাহানা পায় না , যাওয়ার সময় রানীর কপালে একটা চুমু খায়, মাথার চুলে হাত বুলায় , সমস্ত মুখে হাত বুলায়  । তারপর চোখের পানি মুছে রহিম আর জয়নালের সাথে বেড়িয়ে যায় ।
 
রয়ে যায় সুধু জান্নাত আর রাজীব । রানী ঘুমাচ্ছে , আপাতত কোন কাজ নেই , জান্নাত রানীর মাথার কাছে চেয়ারে বসে আছে আর রাজীব একটু দূরে সোফায় । কিছুক্ষন চুপ থেকে রাজীব বলল “ আমি তোর  জন্য খাবার নিয়ে আসছি”
 
****
বাড়িতে এসে কাউকে না পেয়ে বেশ অবাক হয় জয় । বাড়ির সবাই এক সাথে কোথায় উধাও হয়ে গেলো ভেবে পায় না । তাই জান্নাত করে কল করে , কিন্তু জান্নাত ফোন রিসিভ করে না , এর পর জয় ওর আম্মুকে কল করে । কিন্তু সেটাও রিসিভ করে না। ওর আব্বু এই সময় বাড়ি থাকে না , এটাই স্বাভাবিক । তাই আর জয়নাল কে কল করে না জয় । ভাবে পর মা আর বোন হয়তো পাশে রানীদের বাড়ি গেছে । একা বাড়িতে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না , তাই আবার বেড়িয়ে পরে । গলির মাথায় চায়ের দোকানের আড্ডায় । আজকাল এলাকার লোকজন বেশ সমীহ করে জয় কে , এমনকি এই ওয়ার্ডের কমিশনার পর্যন্ত ওকে ডাক খোঁজ করে ।
 
চায়ের দোকানে কেউ না কেউ এলাকার থাকেই , তাই জয়ের আড্ডা জমাতে কষ্ট হয় না । আজ ও পেয়ে গেলো সম বয়সি দুজন কে । এরা আজকাল জয় কে ধরেছে এলাকায় একটা অফিস খোলার জন্য । এলাকার কমিশনারের সাথে ভালো সম্পর্ক তৈরি করে , একটা রাজনৈতিক অফিস খুলে বসলে ভালো হয় , এইসব বুঝিয়ে যাচ্ছে । কিন্তু জয় এসব কথায় কান দেয়ার মানুষ না , রাজনৈতিক দোকান খুলে বসার জন্য ও পলিটিক্স জয়েন করেনি । ওর লক্ষ্য আরো বড় , এসব অফিস করে টুপাইস কামানোর ধান্দা ওর নেই । তবে জয় , এলাকার ছেলেদের এসব বলে না , ওদের আশাহত করে লাভ নেই । ওদের সাথে তাল মিলিয়ে যায়।
 
এইসব নিয়েই কথা চলছিলো, হঠাত এর মাঝে একটা ছোট ভাই বলে ওঠে “ ভাই আজকে তো রাজীব ভাইদের বাড়িতে এ্যাম্বুলেন্স আসছিলো”
 
জয়ের বুক ধক করে ওঠে , প্রথমেই ওর মনে পরে ছোট আব্বু রহিমের কথা । বেশ অনেকদিন ধরেই অসুস্থ । যদিও ব্যাস্ততার জন্য দেখতে যাওয়া হয়ে ওঠে না । তার উপর যোগ হয়েছে রাজীবের সাথে দ্বন্দ্ব , তাই আজকাল্ আরো বেশি যাওয়া হয় না। এবার বুঝতে পারে জয় কেনো ওদের বাড়িতে কেউ নেই ।
জয় বেশ ব্যাকুলতার সাথে জিজ্ঞাস করে “ কাকে নিয়ে গেছে জানিস কিছু”
 
কিন্তু কেউই কোন উত্তর দিতে পারলো না । জয় মোবাইল বের করে সবাই কে কল করতে থাকে । এবার কিন্তু কল ই ঢোকে না । কোন হসপিটালে নিয়ে গেছে সেটা জানতে পারলেও হতো । রেগে যায় জয় , ইচ্ছা হয় মোবাইল আছার মারে , কেউ ওকে জানানোর প্রয়োজন বোধ করলো না । ছোট আব্বু রহিমের মুখটা মনে পরলো ওর , সেই সাথে রানীর মুখটা , জয়ের বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো । এই বিপদের সময় রানীর পাশে থাকার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠলো ।
 
আর বেশিক্ষণ দোকানে বসলো না জয় । বাড়িতে ফিরে এলো , বার বার ট্রাই করে যাচ্ছে । সবাই কে কল করলো সুধু রাজীব বাদে সুধু মাত্র রানীর আর ওর আম্মুর মোবাইলে কল ঢুকল কিন্তু রিসিভ করলো না কেউ। জয় এক পর্যায়ে আবিস্কার করলো ওর আম্মুর মোবাইল বাড়িতেই রেখে গেছে  । একবার চেয়েছিলো রাজীব কে কল করতে , কিন্তু শেষ পর্যন্ত করলো না । মনে মনে সুধু আস্ফালন ছাড়া আর কিছুই করার রইলো না জয়ের ।
 
রাত প্রায় সারে এগারোটার দিকে কল ঢুকল জয়নালের মোবাইলে । রিসিভ হতেই , জয় হরবরিয়ে বলতে শুরু করলো “আব্বু , ছোট আব্বু কোন হসপিটালে , তোমারা আমাকে খবর দিলে না কেনো ? এখন কি অবস্থা , আমাকে বলো আমি আসছি”
 
“ আরে থাম থাম , তোর ছোট আব্বুর কিছু হয়নি , রানীর জ্বর হয়েছে , নিউমোনিয়া ও মনে হয় আছে “ জয়নাল ছেলেকে থামিয়ে দিয়ে বলল ।
 
এতক্ষণ ব্যাকুল হয়ে থাকা মন আরো ব্যাকুল হয়ে উঠলো , “ আব্বু হসপিটালের নাম বলো , আমি আসছি” জয় গম্ভির গলায় বলল ।
 
“ তার আর দরকার নেই , আমরা বাড়ি চলে আসতেসি , কালকে সকালে যাবি “ জয়নাল স্বাভাবিক কণ্ঠে বলল
 
জয়ের ইচ্ছে হচ্ছিলো চেঁচিয়ে বলে যে ও এখনি যেতে চায় , কিন্তু বলতে পারে না , ফ্রাস্টেসনে হাত মুঠো করে টেবিলের উপর একটা ঘুষি দেয় । চোয়াল শক্ত করে রাখে । নিজের এই অপারপগতায় নিজের উপর প্রচণ্ড রেগে যায় । কেনো ও বলতে পারলো না  ওর যাওয়া কতটা জরুরি । কেনো ও বলতে পারলো না ,  রানীকে না দেখে ওর ঘুম আসবে না । কেনো বলতে পারলো না , রানী ওর জন্য কতটা ইম্পরট্যান্ট। 
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)