Thread Rating:
  • 33 Vote(s) - 2.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance কিছু সম্পর্কRunning

Showing only the posts of gungchill: 180 of 300 posts. Show all posts

কিছু সম্পর্কঃ ৯ (ক) এর বাকি অংশ.........



জান্নাত আসার আগেই ওর বাবা আর মা চলে এসেছে । রাজীব ওদের সাথেই কথা বলছে । রাজীব কে দেখে বোঝাই যাচ্ছে না কিছুক্ষন আগেও ওর নিজের উপর কন্ট্রোল ছিলো না । জান্নাতের নিজের ডিসিশনের উপর ডাউট হতে থাকে । রাজীবের চোখ দুটোতে এখনো চাপা কান্না স্পষ্ট । অথচ কথা বলছে নির্লিপ্ত ভাবে ।
 
জান্নাত ভাবে— সবাই রাজীবকে  দেখে খুব গোছানো, আত্মবিশ্বাসী ছেলে মনে করে। তাই ওকে নিয়ে কেউ বিশেষ ভাবনাচিন্তা করে না। কেউ ভাবতেও পারবে না  কিছুক্ষণ আগে এই রাজীবের অবস্থাই ছিল একেবারে ভেঙে পড়ার মতো। জান্নাতের  মনে হয়,  ওর উচিৎ হয়নি রাজীবকে থামানো , উচিৎ ছিল রাজীব কে  কাঁদতে দেওয়া।    
 
তাহলে সবাই  বুঝতে পারতো  রাজীবও একটা মানুষ , ওকে নিয়েও সবার কছুটা ভাবা দরকার । কিছুটা সান্তনা ওর ও পাওনা , কারো একজনের উচিৎ ওকে জড়িয়ে ধরে সান্তনা দেয়া , বলা ,  চিন্তা করিস না , আমরা  তো আছি । কিন্তু এটা কেউ করবে না, সবাই ভাববে , রাজীব পারবে , ঠিকই সামলে নেবে একা সব । কারন রাজীব সবার লক্ষি ছেলে , কর্মঠ দায়িত্ববান । কিন্তু কারো সময় হয় না ওর ভেতরে উকি দিয়ে একবার দেখার , ভেতরটা যে পাথর হয়ে গেছে ওর , চাপ গুলো বয়ে বেড়াতে বেড়াতে ।
 
“ এই নে পানি” জান্নাত রাজীব কে পানির বোতল এগিয়ে দেয় । জান্নাত কে দেখে জয়নাল জিজ্ঞাস করে “ রানী কই ওকে বলেছিস?”
 
“ আছে হয়তো কোথাও, ফোনে পাচ্ছি না”   জান্নাত নিজের অনুভূতি গোপন রাখতে সক্ষম হয় না , আসলে এই বিরক্তিটা রানীর উপড়ে নয় , বরং এটা ওর আব্বুর উপরে । রানীর বেপারে জিজ্ঞাস করার সময় জয়নালের চোখে মুখে যে উদ্ভেগ ফুটে উঠেছিলো সেটা রাজীবের সাথে কথা বলার সময় দেখতে পায় নি ও । সবাই রানী কে নিয়ে চিন্তিত , বাবার অসুস্থতার খবর শুনে রানী কেমন করবে এই ভেবে সবাই উৎকণ্ঠায় আছে । অথচ সামনে দারনো রাজীবের ব্যাপারে চিন্তা নেই কারো । জান্নাত ভেবে পায় না , এটা কি ওরা বোঝে না? রানীর তো রাজীব আছে  । কিন্তু রাজীবের কে আছে ?      
 
“ জয় আসেনি?” এবার আয়শা জিজ্ঞাস করলো
 
জয়ের কথা উঠে আসতেই জান্নাতের মনে হলো , আচ্ছা রানী তো জয়ের সাথেও থাকতে পারে , জয় কে কল করলেই হতো। মুখে বলে “ নাহ ওকে বলাই হয় নি”  
 
“ কেন?” আয়শা মেয়ের উপর একটু বিরক্ত হয় ,
 
“ জয় এসে কি করবে?  ও কি ডাক্তার? যা আগে করা জরুরি তাই করছি আমরা ”  
 
“ জান্নাত তোর ছোট আব্বু অসুস্থ আর তুই এমন করছিস কেন , তোর কি জ্ঞান বুদ্ধি কমছে ? কখন কেমন আচরণ করতে হবে , ভুলে যাচ্ছিস ?”   জয়নাল চাপা স্বরে বললেও ওর উত্তেজনা টের পাওয়া যায় । কিন্তু জান্নাত সেদিকে ভ্রূক্ষেপ না করে অন্য দিকে চলে যায় । ওর মনে হয় এখন মুখ খুললে ভালো কিছু হওয়ার বদলে খারাপ ই হবে ।  
 
জান্নতের এমন চলে যাওয়া দেখে জয়নাল আরো ক্ষেপে ওঠে , এমনিতেই বন্ধুর অসুস্থতা ওকে বেশ কাতর করে ফেলেছে । তার উপর মেয়ের এমন আচরণ । স্ত্রীর দিকে তাকিয়ে বলে “ দেখেছো অবস্থা”
 
“ আহা বড় আব্বু বাদ দাও তো? তুমি এখানে বস , শান্ত হও , আব্বুর তেমন কিছুই হয়নি , আজকে অবজারভেশনে রেখে , কাল ছেড়ে দেবে” রাজীব জয়নাল কে বোঝানোর জন্য মিথ্যা করেই বলে । রাজীব বুঝতে পারে , ছোট বেলার বন্ধুর এমন হঠাত অসুস্থতা জয়নালের উপর চাপ সৃষ্টি করেছে ।
 
“ তোর মত আর একটা ছেলে মেয়েও আমাদের হয়নি রে , আফসোস” জয়নাল চিবিয়ে চিবিয়ে বলে , “একজন মানুষ এমন অসুস্থ আর কথার কি ছিরি দেখছসি ?”  এই বলে জয়নাল মেয়ে যেদিকে সেদিকে তাকায় ,
 
“ আহা বাদ দাও না বড় আব্বু” রাজীব আবার বলে
 
“ আমার যদি কোনদিন এমন কিছু হয় , তুই ই আমাকে দেখিস বাবা, আর কারো প্রতি আমার বিশ্বাস নেই , ছেলে তো একটা লাফাঙ্গা হয়েছে , কোন কাজে তাকে পাওয়া যায় না , আর মেয়ে একটা বেয়াদপ”  শেষের দিকে জয়নালের কণ্ঠ একটু কাঁপে।
 
রাজীব শুষ্ক হাসে , ওর বড় আব্বু যে বিচলিত হলে রেগে যায় এটা সবাই জানে । নিজের বাবার প্রতি একটা মানুষের এমন অক্রিত্তিম ভালোবাসা দেখে রাজীবের ভালো লাগে । রাজীব পানির বোতল জয়নালের দিকে বাড়িয়ে দেয় । জয়নাল আনমনে পানি নেয় , বিড়বিড় করে বলতে থাকে “ কত আর বয়স হয়েছে ? আমার সমান ই তো”
 
****
জয় রানীকে যে রেস্তোরাঁয় নিয়ে এসেছে, এরকম জায়গায় আগে কখনো আসা হয়নি ওর।অনেক ছোটবেলায় একবার এসেছিলো—যখন বড় আব্বু, জয়নাল, এক বিশেষ উপলক্ষে সবাইকে নিয়ে এসেছিলেন।রানীর মনে আছে, সেদিন জয় একটা প্লেট ভেঙে ফেলেছিলো একটা অতি নাটকিও কিছু করতে গিয়ে ।
তারপর আর কখনো এমন রেস্তোরাঁয় আসা হয়নি। সাধারণত ওর আব্বু ওদের কোথাও নিয়ে গেলে সেটা হতো চিড়িয়াখানা, জাদুঘর বা বইমেলার মতো জায়গা।আব্বু সবসময় বলত, “ঘুরতে গেলে এমন জায়গায় যেও, যেখান থেকে কিছু শেখা যায়।”
রানী ভেতরে ভেতরে বিরক্ত হতো, কিন্তু মুখে কিছু বলতো না।কারণ, এমনিতেই আব্বু কোথাও খুব একটা নিয়ে যেত না—আর যদি মুখ খোলে, তবে হয়তো একেবারেই নিয়ে যাওয়া বন্ধ করে দেবে, এই ভয় কাজ করত।
আরও বড় হওয়ার পর, আব্বু নিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছিলো। তখন রাজীব-ই মাঝে মাঝে নিয়ে যেত, চটপটি বা ফুচকা খাওয়াতে।এর বেশি কিছু না। কলেজে ওঠার পর   জান্নাতের সাথেও কয়েক জায়গায় গেছে, কিন্তু জান্নাতও খুব ফেন্সি জায়গায় যায় না।তাই এই পরিবেশ রানীর কাছে একেবারেই অচেনা।
রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই ওর একটু সংকোচ বোধ হচ্ছে।এখানে যারা এসেছে, তাদের পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ—সব যেন ওর থেকে আলাদা।
“এতো বড় রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল?” রানী হালকা সংকোচ নিয়ে জিজ্ঞেস করে।
“তুই কি বললি!” জয় অবাক হয়ে বলে, তারপর হেসে ওঠে, “তোর কাছে হয়তো আজকের ব্যাপারটা হাইজ্যাকিং মনে হচ্ছে, কিন্তু আমার জন্য এটা আমাদের ফার্স্ট ডেট। আর আমি আমার ফার্স্ট ডেট স্পেশাল করব না?”
 
“ইস, তুলে এনে বলছো ডেট! আগে বললে কি ক্ষতি হতো? তোমার পাগলামি না করলে মনে হয় শান্তি হয় না,” রানী অভিযোগের স্বরে বলে।
 
“তুলে আনার মজাই আলাদা! তুই বুঝবি না,” জয় দুষ্টুমি ভরে বলে।তারপর একটু থেমে যোগ করে, “সেদিন যদি এতো কিছু না করে তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম—আহ!” বলে হা হা হা করে হেসে ওঠে।
 
জয়ের এমন উচ্চস্বরে হাসি আশেপাশের গেস্টদের দৃষ্টি আকর্ষণ করে।অনেকেই বিরক্ত চোখে তাকায়।
 
“এই চুপ! সবাই তাকাচ্ছে,” রানী চোরা চোখে চারপাশে দেখে ফিসফিস করে বলে।
 
“তাকালে আমার বা…”—‘বাল’ শব্দটা মুখে আসতেই জয় থেমে যায়। বলার ভঙ্গি বদলে নেয়,বলে  “বয়েই গেছে!”

“প্লিজ, একটু স্বাভাবিক আচরণ করো। আমার ভীষণ… ইয়ে হচ্ছে।”রানী এতোটাই অপ্রস্তুত হয়ে গেছে যে, কথাগুলোও গুলিয়ে ফেলছে।
রানীর দিকে তাকিয়ে জয় বুঝতে পারে, সত্যিই ও লজ্জা পাচ্ছে।তাই নিজেকে সংবরণ করে নেয়।
 
সত্যি বলতে, জয় ভীষণ খুশি। এখন থেকে রানীকে নিয়ে যেকোনো জায়গায় যেতে পারবে—এমন এক বিশ্বাস ওর  ভেতরে জন্মেছে। তার ওপর, ফেরার পথে রানীর বলা  কিছু কথা এখনো কানে বাজছে।তাই হয়তো একটু বেশি পাগলামি চেপে বসেছে।
 
“যাহ! তোকে মাফ করে দিলাম। আর বিব্রত করব না,”  জয় হেসে বলে, “তবে তুই কিন্তু আমার ঐ কথাটা ভেবে দেখতে পারিস।”
 
“কোন ব্যাপারটা?” রানী অবাক হয়ে জিজ্ঞেস করে।
 
“ঐ যে বললাম—তুলে নিয়ে বিয়ে করা। আমরা এখনো ঐ রোলপ্লে টা করতে পারি।”
 
“তুমি থামবে?” রানী লজ্জায় মুখ লাল করে ফেলে।  “আমি তো জানতাম তুমি হিরো, এখন দেখছি তুমি ভিলেন!” রানী মুচকি হেসে বলে।
 
“আজকাল হিরোরা এমনই—আচরণ ভিলেনের মতো, কিন্তু হিরো।আর মেয়েরাও এমন ছেলেই পছন্দ করে। আগের দিনের মেন্দা মারা হিরোদের দিন শেষ!”জয় জ্যাকেটের কলার তুলে সিনেমার হিরোদের স্টাইলে পোজ দেয়।
 
রানী মুখে হাত চাপা দিয়ে হাসে।“কে বলল সব মেয়ে এমন হিরো পছন্দ করে?”
 
“সব মেয়ের কথা বাদ দে, তুই যে করিস—সেটা আমি জানি।” 
 
“কচু জানো তুমি,” রানী হাসতে হাসতে বলে। তারপর উঠে দাঁড়িয়ে যোগ করে,“তুমি অর্ডার করো, আমি একটু রেস্টরুমে যাচ্ছি। চুল এলো-মেলো হয়ে গেছে, জামা কাপড়ের ছিরি নেই আর উনি আমাকে নিয়ে এসেছে এখানে!”
 
“তুই পাগলনি সেজে এলেও আমার রানীই থাকবি,” জয় বসেই কুর্নিশ করার ভঙ্গি করে।
 
রানী কিছু বলে না, শুধু ভ্রুকুটি করে,কিন্তু ঠোঁটের কোণে লেগে থাকে মিষ্টি এক হাসি।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

কিছু সম্পর্কঃ ৯ (ক) এর শেষ অংশ .........


রানী টয়লেট থেকে বেড়িয়ে আয়নার সামনে দাড়ায়।  তারপর হাত ধুয়ে চুল ঠিক করে । ওয়াস রুমে রানী একাই ছিলো । আয়নার দিকে তাকিয়ে রানী জয়ের কথা নকল করে “ তুলে এনে বিয়ে করে ফেলা উচিৎ ছিলো” তারপর নিজে নিজেই হাসে , আবার আয়নার দিকে তাকিয়ে নিজে নিজেই লজ্জায় লাল হয় ,  বলে “ যাহ,  শয়তান একটা , আমাকে জ্বালিয়ে মারবে সারাটা জীবন” বলার পরে রানীর হাসি আর গালের লালিমা দেখে বোঝাই যায় এই জ্বালাতন ওর ভালোই লাগবে ।   

 
রানী নিজের সাইড ব্যাগ থেকে লিপ গ্লস নেয়ার জন্য হাত বাড়ায় , ওর ঠোঁট দুটো শুষ্ক বাতাসে বেশ শুকিয়ে আছে , তখনি মোবাইল টা ওর নজরে আসে । আজকে সকাল থেকে বেশিরভাগ সময় বাইকেই ছিলো , আর জয়ের সাথে এতটা সময় এক সাথে থেকে , মোবাইল এর কথা ভুলেই গিয়েছিলো রানী । হঠাত মোবাইলে চোখ পরায় , একবার দেখে নেয়ার কথা চিন্তা করে । মোবাইল আনলক করতেই রানী জিভ কাটে , রাজীব কল দিয়েছে তিন বার , আর জান্নাত দুবার , জান্নাত একটা টেক্সট ও পাঠিয়েছে , রানী ভাবে কি হলো আবার,  ওরা দুজন ই কল করেছিলো? জরুরি কিছুই হবে ।   
 
রানী কল করে জান্নাত কে , “ হ্যাঁ জান্নাত , একটু বিজি ছিলাম রে”
 
“ কোথায় আছিস , দ্রুত আয় , ছোট আব্বু হসপিটালে …”  বাকি কথা আর রানীর কানে যায় না , রানীর মুখ ফ্যাঁকাসে হয়ে গেছে , মোবাইল থেকে আঙ্গুলের গ্রিপ হালকা হয়ে আসে ।
 
“ রানী শুনতে পারছিস , আমি ঠিকানা বলছি “  রানী নিজের সম্বিৎ ফিরে পায় , কল কেটে দেয় , ওর মাথা শূন্য হয়ে গেছে , এখন কি করবে সেটা ঠিক করতে পারছে না , রানী কয়েকবার ওয়াশ রুমের দরজার দিকে গিয়েও আবার ফিরে আসে , আয়নার সামনে দাড়ায় , আবার দরজার সামনে যায় , আবার এসে আয়নার সামনে দাড়ায় । যেন ও ভুলে গেছে ও কোথায় আছে , অনেকটা প্যানিক এটাকের মত হয়েছে ওর । “ এখন কি করবো , আব্বু হসপিটালে , আর আমি এখানে , এখন কি করবো , কি ভাবে যাবো” অনেকটা প্রলাপের মত বলতে থাকে ।  
 
এমন সময় আবার রানীর মোবাইল বেজে ওঠে “ হ্যালো , রানী , তুই কোথায় ? কল কেটে দিলি যে”
 
কিন্তু রানী জান্নাতের কথা শোনে না , প্রলাপের মত বলতে থাকে “ আব্বুর কি হয়েছে , আমার আব্বু কি মরে গেছে”  
 
“ কি বলছিস তুই , না  না মাথা ঘুরে…।”
 
“ আমার আব্বু কি মরে গেছে” রানী এক কথাই বার বার বলতে থাকে ।
 
আবার কল কেটে দেয়  …  আবার প্রলাপ করতে থাকে , আমার আব্বু কি মরে গেছে , আমি এখন কি করবো ,
 
শেষ পর্যন্ত রানী দরজা খুলে বেরুতে পারে … সোজা হাটা দেয় , আশেপাশে ওর নজর নেই , কোথায় আছে এ বেপারেও যেন সচেতন নয় । হাটে আর বিড়বিড় করে বলে ‘ কিভাবে যাবো ‘
 
জয় রানীকে বেড়িয়ে আসতে দেখে হাসে ,  কিন্তু রানী সেদিকে ফিরেও তাকায় না , রানী কে দেখে মনে হচ্ছে ও ঠিক জয় কে চিনতে পারেনি । জয় বিষয়টা বুঝতে পারে যখন রানী ওদের টেবিল ক্রস করে যায় । জয় প্রথমে পেছন থেকে ডাকে । এমন সময় জয়ের মোবাইল বেজে ওঠে , কিন্তু জয় সেটা ইগোনোর করে , আরো একবার রানী কে ডাকে , কিন্তু রানী যখন কোন রেসপন্স করে না তখন জয় অবাক হয় , রানীর আচরণ অন্য রকম লাগে । দ্রুত উঠে গিয়ে লম্বা পা ফেলে রানীর হাত ধরে ।
 
প্রথমে রানী ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে । আশেপাশে লোকজন আবারো ওদের দিকে তাকায় । এবার জয় বিব্রত হয় । কারন রানী এখনো ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে । তাই জয় একটু জোরেই রানীর হাত চেপে ধরে , চাপা কণ্ঠে  জিজ্ঞাস করে “ এমন করছিস কেন ? কি হয়েছে , কেউ কিছু বলেছে , আমাকে বল”
 
এবার রানী জয় কে চিনতে পারে , “ ওহ জয়”  
 
“ মানে কি? কি বলছিস তুই , এমন সিন করছিস কেনো? লোকজন কি ভাববে?” জয় একাধারে বিস্মত আর বিরক্ত  । বিরক্তির কারন আশেপাশের লোকজন এমন ভাবে তাকাচ্ছে যেন জয় কিছু একটা করেছে । আর বিস্মিত হয়েছে রানীর আচরন দেখে , রানী এমন করে ওহ জয় বলল যেন এই মাত্র ওদের দেখা হয়েছে ।
 
“ আমাকে যেতে হবে , আমাকে ছারো” রানী আবার হাত ছাড়ানোর চেষ্টা করে
 
এবার জয় প্রমাদ গোনে । একবার জয়ের মনে হয় , রানী হয়তো মজা করছে , ভাবে যদি তাই হয় , এখন একটু বেশি ই হয়ে যাচ্ছে । জয় চোখের কোন দিয়ে দেখে একজন এগিয়ে আসছে , হটেলের লোক ।
 
“ রানী এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ?” জয় রাগত স্বরে বলে , কারন ও জানে সবাই কি ভাবছে , সবার মুখের উপর স্পষ্ট লেখা আছে ওদের ভাবনা । আর উপসর্গ গুলোও ওদের পক্ষে , রানী যেভাবে এসেছে , তাতে বোঝাই যাচ্ছে সাধারন ঘরের মেয়ে। ভীষণ সুন্দরী , এসব কিছু এক দিকেই ইংগিত করে , জয় এই মেয়েকে নিয়ে এসেছে ফুর্তি করার জন্য , আর এখন এই মেয়ে চলে যেতে চাচ্ছে আর জয় যেতে দিচ্ছে না । জয়ের রাগ উঠে যাচ্ছে ।
 
“ স্যার এনি প্রবলেম?” হোটেলের লোক এসে নম্র ভাবে জিজ্ঞাস করে ,
 
“ সব ঠিক আছে , আপনি নিজের কাজ যান প্লিজ” জয় গম্ভির স্বরে , কিন্তু পোলাইটলি বলে । কিন্তু ও বুঝতে পারে হোটেলের কর্মচারী ওর কোথায় সন্তুষ্ট নয় ।
 
“ ম্যাডাম কোন সমস্যা ? আমি কি আপনাকে কোন ভাবে হেল্প করতে পারি?”  এবার সেই কর্মচারী রানীর দিকে তাকিয়ে বলে
 
“ হ্যাঁ আমার যেতে হবে , কিন্তু কিভাবে যাবো?” রানী ব্ল্যাংক দৃষ্টিতে সেই কর্মচারীর দিকে তাকিয়ে  বলে
 
“ প্লিজ আপনি এই ব্যাপারে নাক গলাবেন না” জয় রাগত দৃষ্টিতে হোটেল কর্মচারীর দিকে তাকায় , কিন্তু হোটেল কর্মচারী ওকে পাত্তা দেয় না , নির্লিপ্ত স্বরে বলে “ স্যার আমাদের একটা রেপূটেশন আছে , এখানে কোন সিন ক্রিয়েট হোক সেটা আমরা চাই না”
 
“ রানী , তুই এমন করছিস কেন ? কি হয়েছে আমাকে বল, এমন পাগলের মত করলে চলবে , লোকে কি বলবে?” জয় রানীর দিকে তাকিয়ে  একটু নরম স্বরে বুঝিয়ে বলার মত করে বলে ।
 
রানী জয়ের হাত আবারো ছাড়ানোর চেষ্টা করে , আর তখনি জয় নিজের উপর কন্ট্রোল হারায় , প্রায় ধমকে ওঠে , “ রানী…… কি করতে চাইছিস তুই , আমাকে এভাবে অপমান কেন করছিস?”
 
“ স্যার প্লিজ উত্তেজিত হবে না”
 
“ ইউ শাট আপ” জয় কর্মচারী কেও ধমকে ওঠে ।
 
তারপর আবার রানীর দিকে তাকায় , কিন্তু রানীর মাঝে কোন পরিবর্তন নেই , দেখে আরো ক্ষেপে ওঠে , হাত ছেড়ে দেয় , বলে “ যা তুই জাহান্নামে যা , আমার কি” এই বলে জয় নিজের টেবিলে ফিরে আসে , দেখে জান্নাত লাগাতার কল করে যাচ্ছে । একবার ভাবে ধরবে না । রানীর আচরনে ভীষণ বিরক্ত ও । সব তো ঠিক ই ছিলো , গেলো ভালো । ওখানে কি হলো যে এমন করছে । জয় ভেবে পায় না । তা ছাড়া কেমন একটা সিন হয়ে গেলো , সবাই এখন ওকেই দেখছে । জয়ের বিশ্বাস আরো একটু বেশি কিছু হলে হোটেলের লোক সিকিউরিটি ডাকতো ।
 
জয় বিল মিটিয়ে দেয় , তারপর জান্নাতের কল ধরে , “ হ্যাঁ বল”
 
“ জয় তুই কি রানীর সাথে?” জয় জান্নাতের কন্ঠে আরজেন্সি টের পায় । কিন্তু এখনো রেগে আছে । তাই একটু ঝাঁজের সাথে বলে “ ছিলো এখন নেই”
 
“ মানে? এখন কই”
 
“ কি জানি ,  ফাইজলামি করছে , আমাকে যেন চিনতেই পারছে না, একটা সিন ক্রিয়েট করেছে”  জয় বিরক্তির সাথে অভিযোগ করে
 
“ জয় রানীকে নিয়ে এখুনি আয় , আমার ই দোষ , এভাবে হঠাত বলা ঠিক হয়েনি আমার”
 
“ কি বলতে চাস , কি বলা ঠিক হয়নি, ঝগড়া করেছিস “ জান্নাতের কণ্ঠ শুনে জয় বুঝতে পারে হয়তো ওদের দুজনের মাঝে কিছু হয়েছে ।
 
“ আরে না , ছোট আব্বু হসপিটালে এটা বলেছি , এটা শোনার পর থেকেই রানী পাগলের মত করছে”
 
জান্নাতের মুখ রাহিমের অসুস্থতার নিউজটা শুনেই , জয় প্রচণ্ড অনুশোচনায় পরে যায় , জয় কল কেটে দেয় , বাকি টাকা ফেরত না নিয়েই , বাইকের চাবি নিয়ে দ্রুত বেড়িয়ে যায় । বেড়িয়ে দারোয়ানের কাছে রানীর বর্বণা দিয়ে জানতে চায় কোন দিকে গিয়েছে। দারোয়ান হোটেলের মেইন গেটের দিকে দেখিয়ে দেয় ।  
 
জয় সেই দিকেই দৌর দেয় , কিছুদুর গিয়েই , দেখে একজন স্টাফের সাথে রানী দাড়িয়ে আছে , স্টাফ কিছু জিজ্ঞাস করছে কিন্তু রানী কিছুই বলছে না , সুধু দাড়িয়ে আছে । জয় আরো দ্রুত রানীর কাছে পৌছায় ।   
 
কাছে এসেই জয় হোটেল স্টাফ কে অগ্রাহ্য করে রানী কে বলে “ রানী , কোন সমস্যা নেই , আমি তোকে নিয়ে যাচ্ছি”
 
কিন্তু রানী জয় কে দেখে আঁতকে ওঠে , একটু পিছিয়ে যেতে চায় ।
 
“ স্যার উনি তো কথাই বলছেন না, আপনি কি ওনাকে চেনেন” এই স্টাফ অন্য একজন , আগের জন নয় ।
 
“ হ্যাঁ , চিনি , আপনাকে চিন্তা করতে হবে না , আমি ওকে নিয়ে যাচ্ছি  “ জয় রানীর দিকে তাকিয়েই বলে , জয়ের কপাল কুঁচকে আছে , কারন ও বুঝতে পারছে , রানী ওকে দেখে ভয় পাচ্ছে।
 
“ স্যার আমাকে দায়িত্ব দেয়া হয়েছে , ওনাকে গাড়িতে তুলে দিতে, কিন্তু উনি কিছুই বলছেন না”
 
“ আমি বললাম তো আপনার কিছু করতে হবে না” জয় একটু ঝাঁজের সাথে বলে , ওর দৃষ্টি এখনো রানীর দিকে , জয় দেখে স্টাফের সাথে খারাপ ভাবে কথা বলায় রানী আরো ভয়ে কুঁচকে গেছে , ওর শরীর ও একটু একটু কাঁপছে ।
 
স্তাফ কিছু একটা ভাবে , তারপর বলে “ স্যার আপনি ওনাকে নিয়ে যান , কোন সমস্যা নেই , তবে দেখবেন আমার যেন কোন সমস্যা না হয় , আমাকে দায়িত্ব দেয়া হয়েছে”
 
জয় দুটো নোট বের করে স্টাফের হাতে ধরিয়ে দেয় , আর বলে “ এখানে গাড়ি পাওয়া যাবে?”
 
স্টাফ খুশি হয়ে বলে “ জি স্যার , এখানে সব সময় রেন্ট কারের বেবস্থা থাকে , আপনি ঠিকানা বলুন আমি ঠিক করে দিচ্ছি , দু মিনিটে”
 
জয় জান্নাতের কাছ থেকে ঠিকানা নিয়ে স্টাফ কে বলে ।
 
*****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

কেউ তো প্রশ্ন করে না , তাই নিজে থেকেই বলছি । অনেকের রানীর যে সমস্যা টা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে । আমিও গল্পে প্যানিক এটাক বলেছি , কিন্তু এটা প্যানিক এটাক নয় । এটা হচ্ছে ,  দুটি বেপারের মিশ্রণ এই দুটি ব্যাপার হচ্ছে 

১ Panic Attack

২ Acute Stress Reaction

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(02-11-2025, 08:59 PM)ধূমকেতু Wrote:  দুটো সম্পর্কই সম্পূর্ণ আলাদা আবার দারুণ ইন্টারেস্টিং। আর সত্যিই জয়কে সবাই খুব একটা পাত্তা দেয় না, যেটা কি না আমি মনে করি ওর প্রতি অবিচার। কিন্তু এখন মনে হচ্ছে জয় বেশ রেসপন্সিবল দ্যা ওয়ে হি শোউস কেয়ার ফর রানি, ইজ ভেরি গুড।
আজকের আপডেট টা এখন পর্যন্ত বেস্ট ছিলো। সব দিক দিয়েই।

প্রতিটা সম্পর্কই আলাদা  , প্রতিটা সম্পর্কের দাবিও আলাদা থাকে । দেখা যাক আমাদের কুশীলবেরা কতটা এই সম্পর্ক  গুলোর দাবি মেটাতে সক্ষম হয় ।

জয় নিজেও এই নিয়ে একবার আক্ষেপ করেছিলো । সবাই ওর বাইরেরটা সুধু দেখে ভেতর টা কেউ দেখতে চায় না । আসলে এখানে "সবার" তেমন  দোষ দেয়া যায় না । জয় তেমন কারো  পাত্তা চায় ও না যদি চাইতো তাহলে অন্যদের ও পাত্তা দিতো ।

গেলো বারের আপডেট কে  যখন  প্রায় নিখুঁত বললেন , আমি ভেবেছিলাম এটা হয়তো আর ভালো লাগবে না । আবার আজকে এইআপডেট কে বেস্ট বলছেন । আমি কি ভেবে নেবো কিছুটা উন্নতি হয়েছে ? 

যদি উন্নতি হয়েই থাকে , সেটার  কৃতিত্ব আপনার পাওনা । অনেক ধন্যবাদ ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(02-11-2025, 09:35 PM)Saj890 Wrote:  Very nice

many thanks' brother

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(03-11-2025, 02:19 PM)ধূমকেতু Wrote:  ধন্যবাদ। 
প্রশংসা শুনতে আমার বেশ ভালো লাগে।

লেখা খুব ভালো। সত্যি প্রচুর উন্নতি হয়েছে। সামনের দিকে হয়তো খুঁত বের করতে পারবো না। 
কি কমেন্ট করবো সেটাই এখন ভাবছি।

আমারো প্রশংসা শুনতে ভালো লাগে ,

খুঁত থাকবেই , সব সময় তো আর এক রকম যাবে না । আমি আবার সোজা লাইনে চলতে পারি না , মাঝে মাঝেই লাইনচ্যুত হই ।  চরিত্র গুলোর সমালোচনা  করবেন । বলার তো কত কিছুই আছে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

(03-11-2025, 08:15 PM)Ra-bby Wrote:  লিস্টেড।

হাতে সময় করে পড়তে হবে।

জেনে খুশি হলাম আপনি আমার গল্প সর্ট লিস্ট করে রেখেছেন , সময় করে পড়ার জন্য । যদি সময় করে পড়েতে পারেন , তাহলে অবশ্যই নিজের মতামত জানাবেন । প্রতিটা পাঠকের মতামত আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ । ভালো লাগলে না বললেও চলবে , কিন্তু কোন অংশ নিয়ে খটকা লাগলে , পছন্দ না হলে , অবশ্যই দয়া করে বলবেন । আমি ভীষণ ভাবে ইন্টারেস্টেড বিপরিত মতামত শোনার জন্য । যে কোন কিছুই বলতে পারেন , কোন ধরনের দ্বিধা না রেখে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(04-11-2025, 04:46 PM)Ra-bby Wrote:  ৬(খ) পর্যন্ত পড়ে আমার অভিমত হলো-----"গল্পের প্লট সুন্দর" "লিখার স্টাইল আসতে ধিরে ইম্প্রভড হচ্ছে" "আপনার লিখার প্রতি ভালোবাসা ব্যাপক।"

লিখতে থাকেন, আমিও সময় সুযোগ খুজে বাকিটুকুও টুক করে পড়ে ফেলবো।

অনেক ধন্যবাদ আপনার অবজারভেশন শেয়ার করার জন্য

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(04-11-2025, 08:07 PM)Ra-bby Wrote:  একটা রিপু করেছি। সময় নিয়ে দেইখেন। পার্সনাল প্রশ্ন আর কি

ভাই আমি PM  করে দিয়েছি ।

তবে আমি পাঠকদের অনুরোধ করবো , কোন চরিত্রের মাঝে নিজেকে কল্পনা না করতে । বিশেষ করে রাজীবের , ভবিষ্যতে গল্প পড়তে অসুবিধা হবে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (খ) 


 
জান্নাত অস্থির হয়ে এদিক-ওদিক পায়চারি করছে।বারবার জয়ের নম্বরে ফোন দেয়, কিন্তু জয় ধরছেই না।প্রতিবার কল কেটে যাওয়ার সাথে সাথে জান্নাতের অস্থিরতা আরও বেড়ে যায়।মনে মনে ভাবে, কেন যে রানীকে ওভাবে বলতে গেলাম! এখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়?যেভাবে সামান্য কারণেই রানী অজ্ঞান হয়ে যায়,এটা তো অনেক বড় ব্যাপার।জান্নাতের হাত-পা কাঁপছে হালকা, বুকের ভেতর ভার হয়ে আছে অজানা ভয়।ফোনের স্ক্রিনে  জয়ের নামটার দিকে তাকিয়ে কাতর স্বরে বলে “ প্লিজ ধর , প্লিজ ফোনটা ধর ভাই” 

“হ্যাঁ বল।” অবশেষে জয় কল রিসিভ করতেই জান্নাতের মনে একটুখানি স্বস্তি আসে।
কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকে না।রানীর কথা জিজ্ঞাস করতেই জয়  অভিযোগের স্বরে যা বলে তা  শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের হাত পা হিম হয়ে যায় । জয়ের গলায় যে বিরক্তি আর ক্ষোভ, সেটা জান্নাত একদম স্পষ্ট বুঝতে পারে।ওর মনে হয়, জয় নিশ্চয়ই রানীর উপর রেগে গেছে, হয়তো বকাঝকা ও করেছে ।  আর এখন রানী জয়ের সাথে নেই ।এই ভাবনাটা জান্নাতকে আরও ভীত করে তোলে। 


জান্নাত ভাবে এই অবস্থায় রানী একা একা কি করবে কে জানে ? প্রশ্নটা করেই জান্নাত উত্তর খুজতে যায় না । কারন উত্তর ওর পছন্দ হবে না । জান্নাত সময় নষ্ট করে না , সরাসরি নিউজ টা দেয় জয় কে আর বলে , জয় যেন দ্রুত রানী কে নিয়ে চলে আসে।
 
 
জয় যখন নিউজটা শুনেই কল কেটে দেয় , তখন জান্নাত আবারো পাইচারি করতে থাকে । আর  বার বার প্রার্থনা করতে থাকে , জয় যেন রানীকে নিয়ে ভালোয় ভালোয় চলে আসতে পারে । জান্নাত আর জয় কে কল করে না , কিন্তু অধির হয়ে জয়ের কলের জন্য অপেক্ষা করতে থাকে । 

 
মাঝের তিন চার মিনিট জান্নাতের কাছে তিন চার ঘণ্টা মনে হয় । কিন্তু জয় যখন আবার ফোন করে ঠিকানা চায় , তখন আবার শান্ত হয় জান্নাত । মনে মনে ভাবে যাক শেষ পর্যন্ত সমাধান হয়েছে । জয় কে জিজ্ঞাস করতে যাবে রানীর কি অবস্থা তখন জয় আবার কল কেটে দেয় । জান্নাত পাশের চেয়ারে বসে , একটা বড় নিঃশ্বাস ছাড়ে । ডান হাতে কলাপ চেপে ধরে ভাবে , দিন দিন ওর কি হয়ে যাচ্ছে ? এমন ইরেস্পন্সিবল আচরণ ও কেন করছে বার বার ।
 
হ্যাঁ রাজীব কে এভাবে কাঁদতে দেখে , ওর নিজের মনের অবস্থা ভালো নেই । নিজে রাজীবের জন্য কিছু করতে না পাড়ায় নিজের উপর ও কিছুটা বিরক্ত। কিন্তু এসব তো আর এমন নিরবুদ্ধিতার এস্কিউজ হতে পারে না । দিন দিন নিজের মাঝে সহনশীলতা কমে যাওয়ায় জান্নাত কিছুটা ভীত হয় ।
 
আবার রাজীবের চিন্তা ওর মনে ফিরে আসে , ভাবে রাজীব কি করে পারে ? বা এতোদিন কিভাবে পেড়েছে ? আশ্চর্য হয় জান্নাত । সেই সাথে রাজীবের প্রতি স্রদ্ধাও বৃদ্ধি পায় । শত চাপেও কোনদিন রাজীব কে নিজের অবস্থান থেকে বিচ্যুত হতে দেখেনি ও।  জান্নাত আড় চোখে কিছুদুর দাঁড়ানো রাজীব কে দেখে । একেবারে শান্ত দেখাচ্ছে রাজীব কে  , এখনো ওর বড়  আব্বুর সাথে কথা বলছে । দেখে মনে হচ্ছে জয়নালের আব্বু অসুস্থ আর রাজীব জয়নাল কে সান্তনা দিচ্ছে ।  
 
জান্নাত উঠে দাড়ায় , হেটে হেটে আবার সবাই যেখানে আছে , সেখানে চলে আসে । কিছুটা নির্ভার লাগছে এখন নিজেকে ।
 
“ জয় কে কল করেছি , ও রানী কে নিয়ে আসছে” কথাটা জান্নাত ওর বাবা মায়ের দিকেই তাকিয়ে বলে । কিছুক্ষন আগে নিজের আচরণের কারনে কিছুটা লজ্জিত লাগে ।
 
“ আসুক আজকে লাফাঙ্গাটা , ওর লাফাঙ্গা গিরি আমি ছুটিয়ে দেবো” জয়নাল চাপা গর্জন করে ,
 
“ আব্বু এখানে কি চেঁচামেচি করে কোন লাভ হবে ? আরো অসুবিধা হবে, প্লিজ এখানে কিছু বলো না” জান্নাত এবার খুব ধীরেসুস্থে জয়নাল কে বুঝিয়ে বলে। রেগে বা বিরক্তি নিয়ে নয় ।    
 
জয়নাল ও জান্নাতের কথায় কিছুটা শান্ত হয় । মেয়ের আচরণে কিছুটা পরিবর্তন দেখে হয়তো জয়নালের আচরনেও পরিবর্তন আসে । একটু নরম দৃষ্টিতে  তাকায় মেয়ের দিকে ।
 
রাজীবের সাথে চোখাচোখি হয়ে জান্নাতের রাজীব হালকা ইশারায় যেন বলতে চায় ,  “হ্যাঁ এবার ঠিক আছে” 

 
উত্তরে জান্নাতও শুষ্ক হাসি হাসে , মনে মনে প্রার্থনা করে , রানী যেন আসতে আসতে স্বাভাবিক হয়্যে যায় , নইলে এই  ছেলেটার উপর আরেক বিপদ এসে পরবে । তখন রানীকে সামলাতে হবে । তবে জান্নাতের মনে হয় ঠিক হয়ে যাবে । এতক্ষণ কি আর রানী এমন অবস্থায় থাকবে ? 

 
“ তোমারা সবাই চা  খাবে?”  জান্নাত সবার উদ্দেশ্যে বলে , কিন্তু কেউ  উত্তর দেয় না । ঠিক আছে , আমি নিয়ে আসছি , এই বলে জান্নাত আবার চলে যায় চা আনতে । আসল উদ্দেশ্য জয় কে আর একবার কল করবে। রানীর কি অবস্থা সেটা জানার চেষ্টা করবে ।   

****  
 
জয় সামনের প্যাসেঞ্জার সিটে বসেছে , আর রানী পেছনে , জয়ের সাথে বসতে চাচ্ছিলো না । জয় যখন নরম স্বরে বলল “ তোর আব্বুর কাছে নিয়ে যাবো” তখন রাজি হয়েছে । জয় সামনে বসলেও তাকিয়ে আছে পেছনে , রানীর প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করছে। সময়ের সাথে সাথে জয়ের উদ্বেগ বেড়েই চলছে । কারন রানীর হাত কাঁপছে অনিয়ন্ত্রিত ভাবে । চোখে ভয় , চোখের মনি স্থির নয় , এদিক সেদিক দেখছে । দেখেই বোঝা যাচ্ছে ঠিক কাউকে বিশ্বাস করতে পারছে না ।
 
জয় দুই একবার কথা বলার চেষ্টা করেছে , কিন্তু এতে কাজ তো হয়ই নি উল্টো আরো ভয় পেয়ে গেছে । তাই সেই চেষ্টা বাদ দিয়েছে । ঠিক সেই মুহূর্তে জান্নাতের কল আসে , জয় রিসিভ করতেই অপর পাশ থেকে জান্নাত প্রশ্ন করে “ রানীর অবস্থা এখন কেমন ? তোদের আসতে আর কত সময় লাগবে?”
 
“ রাস্তা ফ্রি আছে , হয়তো আর পনেরো মিনিট, কিন্তু আমি রানীর অবস্থা কিছুই বুঝতে পারছি না , মনে হচ্ছে আমাকে ভয় পাচ্ছে , আমি একটু রাগ হয়েছিলাম , কি করবো বল , একটা রেস্টুরেন্টে ছিলাম , ওয়াশ রুমে গেলো ভালো , ফিরে এসে যেন আমাকে চেনেই না , রাগ উঠে গিয়েছিলো” জয় কথা গুলো খুব নিচু স্বরে বলে ,
 
“ আমিও যে কোন আক্কেলে ওকে বলতে গেলাম…… উফ…”
 
“ আচ্ছা চিন্তা করিস না , হস্পিটালেই তো আসছি , যা হবে দেখা যাবে” জয় জান্নাত কে আশ্বস্ত করার জন্য বলে ।
 
“ ঠিক আছে আমি গেটে দাঁড়াচ্ছি” এই বলে জান্নাত কল কেটে দেয়
 
জয় আবার রানীর দিকে তাকায় , দেখে রানী আড় চোখে ওকে দেখছে , কিন্তু সরাসরি চাইছে না । জয় রানীর দিকে তাকিয়ে উষ্ণ হাসি হাসে , চেষ্টা করে রানীকে আশ্বস্ত করতে । কিন্তু কোন কাজ হয় বলে মনে হয় না । উল্টো রানী আরো কুঁচকে যায় , নিজের উপর ভীষণ রাগ হয় জয়ের । নিজেকে বড্ড অপ্রয়োজনীয় মনে হয় । ওর সবচেয়ে পছন্দের মানুষটি এমন কষ্ট পাচ্ছে , ও কিছু তো করতেই পারেনি , উল্টো আরো সমস্যা তৈরি করেছে ।
 
রানীর এমন ভয়ার্ত অসহায় মুখের দিকে তাকাতে পারছে না , বুকের ভেতরটা বার বার মোচড় দিচ্ছে । নিজেকে এতো ছোট কোনদিন মনে হয়নি । জয় আর পেছনে তাকিয়ে থাকতে পারে না , সামনের দিকে তাকায় । রাস্তা ফাঁকা , দুপুরে লাঞ্চের সময় ঘণ্টা খানেকের জন্য রাস্তা ফাঁকা থাকে । আর সেই সময়টাই ওরা পেয়েছে । জয় ড্রাইভার কে ইংগিত করে একটু দ্রুত চালানোর জন্য
 
****  

জান্নাত গেটের সামনেই দাঁড়িয়ে ছিল, চোখ বারবার ঘুরে বেড়াচ্ছিল জয়ের বাইক খুঁজে।তাই ওদের গাড়িটা যখন এসে সামনে থামল, প্রথমে বুঝতেই পারেনি।জয় যখন গেট খুলে নেমে জান্নাতের উদ্দেশ্যে হাত নাড়ল তখন জান্নাত ওদের দেখতে পেলো। বাইক না দেখে জান্নাতের মুখে হালকা বিস্ময় ফুটল, চোখের ইশারায় জিজ্ঞেস করল “বাইক বাদ দিয়ে গাড়ি কেন?” 
 
জয় কোনো কথা না বলে শুধু চোখের ইশারায় রানীর দিকে দেখিয়ে দিল। ওর মুখের গম্ভীর ভাব, আর বাইকের বদলে গাড়ি, সব মিলিয়ে জান্নাতের বুঝতে বাকি রইল না, রানীর অবস্থা ও যা ভেবেছিল, তার চেয়েও খারাপ।হাত নাড়িয়ে জান্নাত রানীর কথা জানতে চাইল।জয় মৃদু স্বরে বলল, “গাড়ির ভেতর দেখ, বের করতে পারিস কিনা।” 
 
জান্নাত দরজা খুলতে গেল, কিন্তু লক করা। ড্রাইভারকে বলতেই সে লক খুলে দিল। দরজা খুলে জান্নাত রানীর দিকে তাকিয়ে থমকে গেল। রানীর চোখের দৃষ্টি যেন অচেনা, অস্বাভাবিক, শূন্য। একটু ভয়ও পেল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল।
 
হাসি মুখে নরম স্বরে বলল, “তুই এসেছিস, চল, তোকে ছোট আব্বুর কাছে নিয়ে যাই।” 
 
জান্নাত নিজের হাত বাড়িয়ে দেয়।দেখে, রানী কিছুটা ইতস্তত করছে।এমন সময় সামনে থেকে ড্রাইভার বলে ওঠে, “ম্যাডাম, উনার কি মাথায় সমস্যা?”
 
জান্নাত এক মুহূর্তে অগ্নিদৃষ্টিতে তাকায় ড্রাইভারের দিকে।ওর সেই দৃষ্টিতে ড্রাইভারের সব দাঁত যেন মুহূর্তেই আবার মুখের ভেতর ঢুকে যায়।তারপর জান্নাত আবার রানীর দিকে ঘুরে তাকায়, হাসি মুখে বলে,“ছোট আব্বু কতক্ষণ যাবত তোর জন্য অপেক্ষা করছে জানিস? আয়, আমি নিয়ে যাচ্ছি তোকে।”
 
“আব্বু” শব্দটা শুনতেই রানীর ভেতর হালকা চাঞ্চল্য আসে।একবার ভালো করে জান্নাতের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে নিজের কম্পিত হাত বাড়িয়ে দেয়।জান্নাত খুব আলতো করে সেই হাত ধরে, যেন স্পর্শে নিশ্চয়তা দেয়ার চেষ্টা করছে , বলার চেষ্টা করছে, ভয় পাস না, আমি আছি। 
 
রানী ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে। নেমেই রানীর চোখে জয়ের দিকে যায় , জয় ও রানীর দিকে তাকায় । দুজনার চোখ এক হতেই রানী দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় । কিছুটা অস্থির হয়ে ওঠে রানী , যেন জয়ের কাছ থেকে দূরে থাকতে চায় ।
 
জয় আর জান্নাত দুজনেই বিষয়টা টের পায়। জান্নাত হাত তুলে ইশারা করে,  “এখন আসিস না।” প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও জয় মেনে নেয়, শুধু রানীর জন্য। রানী আর জান্নাত ভেতরে চলে যায় ।
 
এই মুহূর্তে রানীর ওর প্রয়োজন নেই, এই ভাবনাটা জয়ের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। গাড়ির ভাড়া মিটিয়ে  জয় কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। একটা সিগারেট ধরায়, লম্বা একটা টনে ধোয়া গুলো সব বুকের ভেতর নিয়ে নেয়। আগুনে তামাক  পোড়ার  পট পট মৃদু শব্দ শুনতে পায় , সেই সাথে  জয় টের পায়,  ওর ভেতরেও কিছু একটা জ্বলছে।না আছে ধোঁয়া, না আছে শব্দ, তবু সেই আগুনের জ্বলন টের পায় জয় ।   

**** 

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (খ) এর বাকি অংশ.........



ভেতরে নিয়ে যাওয়ার পথে জান্নাত নরম স্বরে বার বার রানীকে আশ্বস্ত করতে চেষ্টা করে  , ওর Intuition ওকে বলছে , রানীকে এখন আশ্বস্ত করা খুব জরুরি , জয় না বুঝেই ওর সাথে হয়তো কঠোর হয়েছিলো , তাই রানী জয়ের সামনে ভীত হয়ে উঠছে । যদিও জান্নাত বুঝতে পারছে  ওর আশ্বাস বানীতে রানী সম্পূর্ণ রুপে নির্ভার হচ্ছে না , এখনো ওর  চোখে অনিশ্চয়তা , ভয় আর দ্বিধা  ,  এমনকি জান্নাতের মনে হচ্ছে রানী ওকে সম্পূর্ণ ভাবে চিনতেও পারেনি । তবে জান্নাত অনুভব করছে রানীর হাতের কম্পন কিছুটা কমে এসেছে । মনে মনে জান্নাত সান্তনা খোঁজে , অন্তত একটা কিছু তো ঠিক হচ্ছে ।  

 
“ এইতো আর অল্প একটু , তারপর আমরা ছোট আব্বুর কাছে চলে আসবো”  লিফটের বদ্ধ পরিবেশে, লোকজনের মাঝে রানীকে আবারো কিছুটা অস্থির হয়ে উঠতে দেখে , জান্নাত  আর একবার রানীকে আশ্বস্ত করার চেষ্টা করে । আলতো করে রানীর হাতটা ধরেই রেখছে জান্নাত । কিছুক্ষনের মাঝেই নির্দিষ্ট  ফ্লোরে লিফট এর দরজা খুলে যায় । জান্নাত রানীর দিকে তাকিয়ে ম্রিধু স্বরে বলে , “ এই তো চলে এসেছি “ কথাটা বলার সময় জান্নাত ঠোঁটে মৃদু একটা উষ্ণ হাসি ধরে রাখে , রানীর বিশ্বস্ততা অর্জন করার জন্য । আসলে ভেতরে ভেতরে ও বেশ চিন্তিত , লজ্জিতও । রানীর এই অবস্থার জন্য ওর ভুমিকাটা বেশ বড় ।
 
হসপিটালের লম্বা করিডোর ধরে হেটে আসছে জান্নাত আর রানী , জান্নাত আগে আগে , রানী ওর পেছন পেছন । রানী বার বার এদিন সেদিক তাকাচ্ছে ভীত দৃষ্টিতে , আর জান্নাত মনে মনে অনুশোচনায় ভুগছে । এইতো কিছুক্ষন আগে , রাজীবের জন্য সহানুভুতি দেখাতে গিয়ে সবার উপর বিরক্ত হয়েছিলো । আর এখন সেই বিরক্তির ফসল নিজের হাতে ধরে নিয়ে যাচ্ছে , রাজীবের ঘারে চাপিয়ে দেয়ার জন্য । রাজীবের জন্য ওর সেই অবুঝ মমতার কি লাভ হলো ? মনে মনে ভাবে জান্নাত । উল্টো ক্ষতিই হলো , এখন আরো একটা বাড়তি দায়িত্ব রাজীব কে পালন করতে হবে । আরো একটু বাড়তি চাপ ।
 
প্রতিটা পদক্ষেপের সাথে সাথে জান্নাতের পা দুটো ভারি হয়ে আসছে । রাজীবের যতটা কাছাকাছি যাচ্ছে ততই অনুশোচনাটা ওর মনের উপর চাপ বাড়াচ্ছে । কিছুদুর এগিয়ে যেতেই জান্নাত রাজীব কে দেখতে পায় । রাজীব জয়নালের সাথে কি নিয়ে যেন আলোচনা করছে । শান্ত নির্লিপ্ত চেহারা , কিন্তু জান্নাত তো জানে ভেতরে কতটা ভেঙ্গে পরা , জানাত যদি পারতো তাহলে এখন রানীকে কোথাও লুকিয়ে রাখতো । কিন্তু সেটা সম্ভব নয় , জান্নাত নিজেও তাই জানে । তাইতো ধির লজ্জিত পদক্ষেপে রানীকে নিয়ে এগিয়ে যায় ।
 
রানীর দিকে তাকিয়ে বলে “ এইতো চলে এসেছি  ঐ যে দেখ রাজীব দাড়িয়ে আছে”  জান্নাত রাজীবের দিকে হাত তুলে দেখায় ।
 
রাজীবের নামটা শুনতেই রানীর মাঝে চাঞ্চল্য দেখা দেয় , দ্রুত পা চালায় রানী , তাল মেলানোর জন্য জান্নাত কেও দ্রুত পা ফেলতে হয় ।
 
 
রাজীব ঠিক তখন জয়নালের সঙ্গে এই কিছুক্ষণ আগে  ডাক্তারের বলা কথাগুলো নিয়ে আলোচনা করছিল। ডাক্তার জানিয়েছে—আপাতত তেমন ভয় নেই, তবে আরও কিছু টেস্ট করা হবে, ভবিষ্যতের ঝুঁকি বোঝার জন্য। রহিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। দু’দিন সেখানে থাকতে হবে।
 
এই সময় রাজীবের চোখ পড়ে জান্নাত আর রানীর দিকে। ওরা তখন মাত্র দশ ফুট দূরে। প্রথমে রাজীবের দৃষ্টি পড়ে জান্নাতের উপর—খেয়াল করে, জান্নাত খুব যত্ন করে রানীর হাত ধরে নিয়ে আসছে। দৃশ্যটা দেখে রাজীবের মনের ভেতর হালকা একটা প্রশান্তি ছুঁয়ে যায়। এই দুঃসময়েও মেয়েটা নিঃস্বার্থভাবে পাশে আছে—এই ভেবে ওর মনে কৃতজ্ঞতায় ভরে ওঠে। রাজীব মৃদু হেসে জান্নাতের দিকে তাকিয়ে নড করে , কিন্তু জান্নাতের ঠোঁটে হাসির বদলে , চেহারায় একটা দুশ্চিন্তার ছাপ দেখতে পায় । আর তখনি রাজীব রানীর দিকে ভালো করে তাকায় ,  
 
এক মুহূর্তেই রাজীবের ঠোঁটের হাসি মিলিয়ে যায়। ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, “কিছু একটা ঠিক নেই”  
 
রাজীব তাড়াতাড়ি লম্বা পা ফেলে ওদের দিকে এগিয়ে আসে। ভালো করে তাকিয়ে দেখে, রানীর চোখে ভয়, যা এই পরিস্থিতিতে স্বাভাবিক। কিন্তু সেই ভয়ের ভেতরেও একটা দিশেহারা ভাব, এমন এক শূন্য দৃষ্টি যা রাজীবকে অস্বস্তি দেয়। ভয় আর দিশেহারার বাইরেও কিছু আছে, যা রাজীব ঠিক বুঝে উঠতে পারে না , একবার চকিতে জানাতের দিকে তাকায় রাজীব , চোখে জিজ্ঞাসা । কিন্তু জান্নাতের কাছ থেকেও কোন উত্তর আসে না ।  
 
“ রানী , কি হয়েছে , ভয় পেয়েছিস? এই যে দ্যাখ, এইতো আমি , আমরা সবাই আছি”  খুব শান্ত কণ্ঠে বলে রাজীব, ধীরে ধীরে দু’হাত রাখে রানীর কাঁধে, এমন সতর্কভাবে, যেন  হঠাৎ নড়াচড়ায় রানী চমকে না ওঠে ।
 
যার উপর ছোটবেলা থেকে নির্ভর করে এসেছে,  সেই নির্ভর যোগ্য বিশ্বস্ত মানুষটির  স্নেহময় কণ্ঠস্বর, পরিচিত ছোঁয়া, আর উষ্ণ উপস্থিতি যেন জাদুর মতো কাজ করে। রানীর চোখের ভয় আস্তে আস্তে ম্লান হয়, শরীরের কম্পন কমে আসে। আশপাশের পরিবেশ ও নিজের অবস্থান সম্পর্কে সে ধীরে ধীরে সচেতন হয়ে ওঠে। রানীর চোখে সেই দিশেহারা ভয় , ধিরে ধিরে কমতে থাকে, সেই শূন্য স্থান দখল করে নেয় , নোনা পানি ।
 
প্রথমে রানীর  ঠোঁট দুটো  ফুলে ওঠে , তারপর চাপা স্বরে “ভাইয়া …… আব্বু……” বলে রাজীব কে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে ।  
 
রানীর এই অবস্থা দেখে , জয়নাল আর আয়শা এগিয়ে আসে , ওদের দুজনের চোখে মুখেই উৎকণ্ঠা , আর সহানুভুতি। আয়শা রানী কে ধরতে যায় , আর জয়নাল কিছু বলতে যায় । কিন্তু রাজীব ওদের ইশারা করে , দুজন কেই  থেমে যেতে অনুরধ করে । জান্নাত , আয়শা আর জয়নাল তাকিয়ে থাকে । জান্নাত মনে মনে একটা সস্তির নিঃশ্বাস ফেলে , রানী কে কাঁদতে দেখে কিছুটা নিশ্চিন্ত হয় । জান্নাতের অসস্তির কারন ছিলো ,  গাড়ি থেকে এ পর্যন্ত আসার সময় রানী একটা কথাও বলেনি । জান্নাতের কাছে ব্যাপারটা ঠিক স্বাভাবিক মনে হয়নি । উল্টো রানী চিৎকার করে কাঁদলেই সেটা স্বাভাবিক বলে মনে হতো জান্নাতের কাছে।       
 
রানীর কান্নার শব্দে করিডোরের বাতাস ভারী হয়ে ওঠে,  তবু সেই কান্নার মধ্যেই যেন রানী কে কল করার পর , এই  প্রথমবার একটু শান্তির ছোঁয়া পায় জান্নাত। এতক্ষণ বেশ চাপের মাঝে ছিলো ।
 
“ শশশ…… কিচ্ছু হয় নি……… আব্বু একদম ঠিক আছে ……… কোন ভয় নেই………  এই তো আমরা সবাই আছি ……… কিচ্ছু হবে না ……সব ঠিক হয়ে যাবে …”   রাজীব স্নেহভরে যত্নের সাথে রানীর মাথায় হাত বুলাতে বুলাতে প্রায় ফিসফিস করে কথা গুলো বার বার রানীর কানের কাছে বলতে থাকে ।  
 
এরই মধ্যে দর্শকের সংখ্যা তিন থেকে চার হয়। জয় এসে দাঁড়িয়েছে সবার কাছ থেকে একটু দূরে। ভগ্ন হৃদয়ে তাকিয়ে আছে রানীর ক্রন্দনরত শরীরের দিকে। নীরব করিডোরে সেই কান্নার শব্দ বারবার ধাক্কা দিচ্ছে ওর বুকের ভেতরে।  একবারের জন্য জয় ও জান্নাতের চোখাচোখি হয়।  জান্নাত হাত তুলে ইশারায় জানায়, সব ঠিক আছে।জয় নিঃশব্দে মাথা নাড়ে। সামান্য স্বস্তি আসে বটে, কিন্তু সেই স্বস্তির ভেতরও লেগে থাকে এক অদ্ভুত ভার।রানীর এই অবস্থায়, এতক্ষণ ধরে জয় নিজের ভেতরে অসংখ্য অনুভূতির সঙ্গে লড়াই করেছে, ভয়, অপরাধবোধ, অস্থিরতা, আর একটুকরো অসহায় ভালোবাসা।

কিছুক্ষণ পর রাজীব খুব নরম হাতে রানীকে নিজের বুক থেকে আলাদা করে । “তুই একটু বস,” —রাজীবের কণ্ঠে অনুরোধের সুর। কিন্তু রানী মাথা নাড়ে, বসতে চাচ্ছে না জানিয়ে দেয়। আশেপাশের অপরিচিত চোখগুলো তাকে এখনো অস্বস্তিতে রেখেছে।  

রাজীব ধৈর্য ধরে বলে, “অনেক দূর থেকে এসেছিস… একটু বিশ্রাম নে, তারপর তোকে আব্বুর কাছে নিয়ে যাবো।” রানী এবার রাজীবের কথায় সাড়া দেয়। রাজীবের দেখানো চেয়ারে ধীরে ধীরে বসে পড়ে।

চোখ এদিক-ওদিক ঘুরিয়ে দেখতে চায়, কিন্তু রাজীব সেটা হতে দেয় না , সম্পূর্ণ মনোযোগ ওর নিজের দিকে আকর্ষণ করে । নিজে হাঁটু গেড়ে বসে পড়ে রানীর সামনে, নরম স্বরে জিজ্ঞেস করে— “একটু পানি খাবি? গলাটা শুকিয়ে গেছে, তাই না?” 

রানীর কান্না তখন অনেকটা কমে এসেছে, এখন সুধু কিছুক্ষন পর পর  নাক টানছে। মাথা নেড়ে জানায়, ও পানি খাবে।
জয়নাল এগিয়ে দেয় বোতলটা, রাজীব সেটা নিয়ে রানীর হাতে তুলে দেয়। রানী কয়েক চুমুক খায়, তারপর রাজীব বোতলটা নিয়ে পাশে রাখে। 

এরপর খুব আলতো করে রানীর দুই হাত নিজের হাতে নেয়। “আমার সাথে সাথে শ্বাস নে তো…” —কথাটা বলেই রাজীব গভীর শ্বাস নেয়। রানীও ওর মতো করে নিঃশ্বাস নিতে শুরু করে। প্রথমে তাল মেলাতে পারে না, তারপর ধীরে ধীরে দু’জনের শ্বাসপ্রশ্বাস এক হয়ে যায়। চোখে মুখে শান্তি নামে, শরীরের কম্পন মিলিয়ে যায়, রানী আস্তে আস্তে নিজের ভেতর ফিরে আসে।

জান্নাত, জয়, আয়শা আর জয়নাল , চারজনেই নীরবে দেখছে এই দৃশ্য। 
কেউ কিছু বলে না, তবু তাদের মুখে ফুটে ওঠে ভেতরের কথাগুলো,  বিস্ময়, মায়া, স্বস্তি, অপরাধবোধ।


বিশেষ করে জয় ,  ওর মুখে জমে থাকা অনুতাপ যেন আরও ঘন হয়ে ওঠে। ওর চোখের সামনের দৃশ্যটা এই  মুহূর্তে যেন ওর  অক্ষমতা ওর চোখের সামনে তুলে ধরেছে , নিষ্ঠুর এক আয়নার মতো। রানীর প্রতি নিজের ভালোবাসা থাকলেও, আজ সে কিছুই করতে পারেনি। বরং নিজের অজান্তেই পরিস্থিতি আরও খারাপ করেছে। অথচ রাজীব কি সুন্দর আর যত্নের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে । 

জীবনে এই প্রথমবার জয় নিজেকে এত হালকা মনে করে। যে ছেলেটা ভাবতো , মুখে যা বলে তা করে দেখানোর ক্ষমতা ওর  আছে, আজ বুঝতে পারছে, কিছু জিনিস আছে যা ইচ্ছাশক্তিরও বাইরে। 


রানীর অবস্থা একটু ভালো হতে দেখে ওর বুকটা হালকা লাগে, কিন্তু সেই হালকা হওয়ার ভেতরেই যেন সূক্ষ্ম একটা সূচ ফোঁটে একটা অদৃশ্য ঈর্ষা। মনে হয়, রাজীবের জায়গায় কেন ও  নিজে নেই? কেন রানীর চোখের নিরাপত্তা অন্যের উপস্থিতিতে জেগে ওঠে, ওর নিজের উপস্থিতিতে নয়? যে রানীকে ও একান্ত নিজের করে পেতে চায় , যে রানীর হৃদয়ে সুধু ওর নিজের ছাপ ছাড়া আর কেউকে চায় না , কেন ও সেই রানীর দায়িত্ব সম্পূর্ণ রুপে নিতে ব্যারথ হচ্ছে ।  
এসব অনুভুতির মাঝেও জয় রাজীবের প্রতি অল্প হলেও কৃতজ্ঞতা বোধ করে ।
 
জান্নাতের মনের অবস্থা জয়ের ঠিক উল্টো। রাজীবকে এতটা শান্ত ও দক্ষভাবে পরিস্থিতি সামলাতে দেখে তার মনে এক অদ্ভুত স্বস্তি নামে। সেই স্বস্তির ভেতর মিশে আছে একরাশ গর্বও। যেন নিজের মানুষকে নতুন করে চিনে ফেলেছে ও। 
 
হঠাৎই জান্নাতের মনে  উপলব্ধি জাগে, যদি সত্যিই রাজীবের সহমর্মী হতে চায়, তবে রাজীবের কাছের মানুষগুলোর প্রতিও ওকে সমান সহানুভূতিশীল হতে হবে। রাজীবের কাঁধে বোঝা বাড়ছে, তাই ওর প্রিয় মানুষদের প্রতি বিরক্তি দেখানো মানে, আসলে রাজীবকেই কষ্ট দেওয়া,  এই সত্যটা যেন আজ প্রথমবার গভীরভাবে টের পায় জান্নাত।   
 
রাজীব কাউকেই বোঝা ভাবে না,  সেটা তো চোখের সামনেই প্রমাণ হয়ে আছে। রানীর অবস্থার উন্নতি দেখে রাজীবের মুখে যে স্বস্তি, যে নিঃশব্দ পরিতৃপ্তির ছায়া ফুটে উঠেছে, সেটাই বলে দিচ্ছে, এই মানুষগুলোই রাজীবের পৃথিবী, রাজীবের প্রাণের মানুষ। জান্নাত ভাবে রাজিব কে আপন করে পেতে চাইলে এদের কেও আপন করে নিতে হবে , যেমন করে রাজীব নিয়েছে । 


 
সময়ের সাথে সাথে রানীর অবস্থার আরও উন্নতি হতে থাকে। রাজীব পুরোপুরি সন্তুষ্ট হলে, ওর হাত আলতো করে চেপে ধরে হাসিমুখে বলে, “ভয় পেয়েছিলি খুব?”
 
রানীর চোখে তখনো বিভ্রান্তি। যেন কয়েক মিনিট আগের কিছুই স্পষ্ট মনে নেই।
“ঠিক বুঝতে পারছি না… তবে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিলাম। একটা দরজা খুলছিল না, কেউ খুব রেগে গিয়েছিল… কী যেন…”
 
রাজীব রানীকে আর আগে বাড়তে দেয় না।  মৃদু হাসে, বলে  “হয়েছে, ওসব কিছু না। আর ভয় পেয়েছিলি কেন? আমি আছি না? আমি থাকতে তোর ভয় কিসের?”  বলতে বলতেই রাজীবের গলা হালকা কেঁপে ওঠে, কিন্তু মুখে হাসিটা লেগেই থাকে। 
 
রানীও হেসে ফেলে নির্ভার, শান্ত  হাসি। “আমি জানি…” বলে থেমে যায়, তারপর হঠাৎই কিছু মনে পড়ে যায় ওর, চিন্তিত স্বরে বলে  “ভাইয়া, আব্বু কেমন আছে?” 
 
রাজীব সান্ত্বনার স্বরে বলে, “আব্বুর তেমন কিছু হয়নি। উনি এখন ডাক্তারদের কেয়ারে আছেন, অবজারভেশনে রেখেছে।”
 
“তুই মিথ্যা বলছিস না তো ভাইয়া?” 
 
রাজীব হালকা মুচকি হাসে, “তুই কি  বোকা মেয়ে, যে আমি তোকে  মিথ্যে বলে ভুলিয়ে রাখবো? তুই আমার বুদ্ধিমতী বোন। আমি  জানি তুই সব পরিস্থিতি সামাল দিতে জানিস। এখন চল এমারজেন্সিতে ,  তোকে একটু চেকআপ করিয়ে নিই।”   
 
“আমাকে কেন? আমার কী হয়েছে? আমি তো…” রানী অবাক হয়ে জিজ্ঞাস করে ।
 
পেছন থেকে আয়েশা সাবধানে বলে ওঠে “যা না, একবার দেখিয়ে আয় না।”  এখন কথা বলা ঠিক হবে কিনা আয়শা বুঝতে পারে না, তাই আয়েশার কণ্ঠে দ্বিধা মেশানো ভয়ও স্পষ্ট। 
 
জয়নালও সায় দেয়,  “হ, একটু দেখিয়ে আয় মা, সাবধানতার জন্য।”
এতক্ষনে রানী অন্যদের উপস্থিতি টের পায় , বুঝতে পারে না এতক্ষণ ওর সাথে কি হচ্ছিলো । ও বুঝতে পারে বেশ কিছুক্ষন আগেই ও এসেছে । তাহলে বড় আম্মু , বড় আব্বু , জান্নাত , জয় এদের এতক্ষণ খেয়াল করেনি কেনো ? রানী মাথায় একটা ভোঁতা ব্যাথা টের পায় ।
 
বেশ দুর্বল বোধ করছে রানী। বসা থেকে উঠতেই মাথাটা হালকা ঘোরে। রাজীবের হাত ধরেই জরুরি বিভাগের দিকে হাঁটে সে, পাশে জান্নাত।
 
জয়ের সামনে দিয়ে যাওয়ার সময় একবার তাকায় রানী। জয়ের চোখে অনুতাপ, আর রানীর চোখে……আশ্চর্যভাব……আর কোনো ভয় নেই। উল্টো, তাতে আছে একটুখানি নির্ভরতার ছোঁয়া। যেন জয়ের উপস্থিতি ওকে এই দুঃসময়ে কিছুটা স্বস্তি দিচ্ছে।
 
প্রথমে একটু অবাক হলেও জয়  বুঝে ফেলে, রেস্তোরার ঘটনার কিছুই রানীর স্পষ্ট মনে নেই। শুধু ভাঙা ভাঙা কিছু টুকরো আছে । দরজা বন্ধ, ভয়, আর কারও রাগ। কিন্তু সেই ‘কেউ’ যে জয়, সেটা ওর মনে নেই। 
 
আর তখনই জয়ের বুকের ভেতর আবার অপরাধবোধের ভার নেমে আসে, এক নিঃশব্দ অনুশোচনার মতো। 
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply

(05-11-2025, 09:07 PM)ধূমকেতু Wrote:  আবেগ ঘন একটা পরিবেশ ছিল আজ।
আমারো ছোট বোন আছে, রানির মতো, কিন্তু রাজীবের মতো এমন হতে পারবো কিনা জানিনা। পড়তে পড়তে হাড়িয়ে গেছিলাম, বুক টা কেমন যেন ভার হয়ে গেল জয়ের মতো, নিজেকে ছোট মনে হচ্ছে এখন।

Writing was very good, full of emotions, ☺️
I don't have words, so..... You can imagine the rest.

Take love ?

মানুষের যেমন সুস্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর খাবার খেতে হয় , তেমনি প্রতিটা সম্পর্কের সুস্বাস্থ্য রক্ষার জন্যও পুষ্টিকর খাবার দরকার পরে । এইসব পুষ্টিকর খাবারের মাঝে একটা হচ্ছে “ নিজেকে ছোট মনে করা” তবে এটা বেশি হয়ে গেলে আবার ক্ষতিও হতে পারে । আবার ভুল কারনে অথবা ভুল সময়ে ব্যাবহার করতে গেলেও ক্ষতি হতে পারে । পরিমিত আর সঠিক সময়ে নিজেকে ছোট মনে করতে পারলে , বেশ ভালো রকম পুষ্টি পাওয়া যায় , বলে আমার মনে হয় ।   

 
কেউ একজন আমার গল্প পড়ে আবেগ আপ্লূত হয়েছে এটা আমার জন্য একটা বড় পাওয়া ।
 
একই গর্ভ আর ঔরসে জন্ম নেয়া মানুষ গুলোর মাঝে যে সম্পর্ক । এর চেয়ে কমপ্লেক্স সম্পর্ক আমি আর দেখিনি । বড় জটিল এই সম্পর্ক । ধাপে ধাপে রুপ বদলায় । বলতে গেলে প্রতিটা সম্পর্কই ধাপে ধাপে রুপ বদলায় । তবে আমার মতে এই সম্পর্কটা একটু বেশিই বদলায় । এই পর্যন্ত মানুষ যত গুলো সম্পর্কের সাথে পরিচিত , বলতে গেলে প্রায় সব সম্পর্কের স্বাদ এই একটি সম্পর্কে পাওয়া সম্ভব ।   

আপনিও ভালোবাসা নেবেন । ভালো থাকবেন । 

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(06-11-2025, 12:26 AM)Saj890 Wrote:  Darun

থ্যাংকস

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

(07-11-2025, 08:04 PM)Ra-bby Wrote:  আগ্রহে বসে থাকার মতই চলছে গল্প। বসে আছি। অধীর আগ্রহে।

পুরোটা শেষ করে ফেললেন ?

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (গ)

 
রহিমকে সারারাতের জন্য কার্ডিয়াক কেয়ারে রাখা হবে। তাই সন্ধ্যার পর ডাক্তার যখন দ্বিতীয়বার সবাইকে ব্রিফ করলেন, তখন রাজীব সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করল।
জয়নাল কিছুতেই রাজি হচ্ছিল না ।  রাজীবের অনেক বোঝানো, আশ্বাস আর অনুরোধে অবশেষে বাড়ি যেতে রাজি হয়েছে । রানীকেও ডাক্তার  কিছু ওষুধ দিয়েছে, বলেছে  রাতে একদম নির্বিঘ্ন ঘুম হতে হবে। রাজীব চেয়েছিল ওকে আগেই পাঠিয়ে দিতে, কিন্তু রানী রাজি হচ্ছিল না,  একবার আব্বুকে দেখে যাবে, এই জেদ নিয়ে বসেছিল। শেষে রাজীবও ভেবেছিল, একবার দেখা হলে বরং ওর মনটা শান্ত হবে।   
সবাই চলে যাওয়ার পর রাজীব একাই থেকে গেল। এখন CCU-তে রহিম সারা রাত পর্যবেক্ষণে থাকবে, তাই অন্য কারো কিছু করার নেই। শুধু যদি হঠাৎ ডাক পড়ে, সেই ভেবেই রাজীবের থাকা।
ও বসে আছে হাসপাতালের ওয়েটিং রুমে। চারপাশ নিস্তব্ধ, একটা টিভি চলছে , মিউট করা ।  মাঝে মাঝে  দূরের করিডোরে নার্সদের পদশব্দ শোনা যায় সুধু। 
রাতের খাবারের চিন্তা নেই, কারণ জান্নাত যাওয়ার আগে ওকে জোর করে খাইয়ে রেখে গেছে। রাজীবের খাওয়া নিশ্চিত করতে জান্নাত নিজেই থেকে গিয়েছিল, রানীকে পাঠিয়ে দিয়েছিল আয়েশা আর জয়নালের সঙ্গে। 
রাজীব যতক্ষণ খাচ্ছিল, জান্নাত ঠিক সামনে বসে ছিল— একদৃষ্টে তাকিয়ে। খাওয়ার ফাঁকে ফাঁকে রাজীবের চোখ চলে যাচ্ছিল জান্নাতের দিকে।
ওর এমন মমতাভরা দৃষ্টি রাজীবকে অচেনা এক উষ্ণতায় ভরিয়ে তুলছিল। কেউ যেন নিঃশব্দে খেয়াল রাখছে তার প্রতিটি গ্রাসে, প্রতিটি নিঃশ্বাসে।
রাজীবের মনে পড়ে না , কোনদিন কেউ , এমন করে ওর খাওয়ার দিকে চোখ থেকেছিলো কিনা? তার পর ভাবে  হয়তো অনেক বছর আগে, মা যখন বেঁচে ছিলো।   
তখনই মনে এক অদ্ভুত লোভ জেগে উঠল রাজীবের , ভাবল থাকুক না তাকিয়ে , খাওয়ার সময় সামনে কেউ বসে পরম মমতায় তাকিয়ে আছে , সেটা রাজীবের কাছে ভালোই লাগছিলো ।    রাজীব না চেয়েও বারবার তাকিয়ে ফেলছিল জান্নাতের দিকে
 
রাজীব চাইছিল, ওর এই চেয়ে দেখা যেন জান্নাত টের না পায়। কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে যতবার চোখাচোখি হয়েছে । জান্নাত মিষ্টি করে হেসেছে । আর রাজীব চোরের মত মুখ লুকিয়েছে ।  শেষের দিকে রাজীব আর তাকানোর সাহস করেনি । মাথা নিচু করে খেয়ে গেছে , কিন্তু প্রতিটা মুহূর্তে , জান্নাতের সেই মমতা মাখা দৃষ্টি , অনুভব করেছে , নিজের শরীরে, মনে আর হোটেলের অখাদ্য খাবার গুলো সুস্বাদু হয়ে উঠেছে ।

এখন এই নিঃসঙ্গ অয়েটিং রুমে বসে ভাবছে , এই এক জান্নাত  কিন্তু  কত রূপ ! 

কখনো  স্বাধীনচেতা, সমাজের নিয়মভাঙা এক তরুণী, যে নিজের ছন্দে, নিজের নিয়মে বাঁচতে জানে। আবার কখনো স্থির, প্রজ্ঞাবান, কঠিন পরিস্থিতিতেও আশ্চর্য দক্ষতায় সামলে নেয় সব। 
রাজীবের মনে পড়ে, বেশি দিন আগের কথা নয়,  একবার ও খুব বিশ্রীভাবে জান্নাতের বুকের দিকে তাকিয়ে ফেলেছিল।
নিজের উপর প্রচণ্ড ঘৃণা জন্মেছিলো । ভেবেছিল, জান্নাত হয়তো আর ওর মুখ দেখবে না। কিন্তু না, জান্নাত কী অদ্ভুত কোমলতায় ওর লজ্জা থেকে মুক্তি দিয়েছিল! এমন আচরণ করেছিল যেন কিছুই ঘটেনি। রাজীব যে একজন মানুষ , রক্ত মাংসের মানুষ সেটা বুঝিয়ে দিয়েছিলো । রাজীবের মনে হয় , জান্নাত সুধু সেদিন ওকে লজ্জা থেকেই সুধু বাচায়নি , সেদিন জান্নাত রাজীবকে শুদ্ধ করেছিলো ।   
আবার  এই একই জান্নাত,  হালকা তামাশা আর হাস্যরসে পুরো পরিবেশ বদলে দিতে পারে। তখন মনে হয়, ওর ভেতরে কোনো গভীরতা নেই, নিছক এক কিশোরী মাত্র। 

আবার সেই সেই জান্নাত যখন রেগে যায়, সামনে দাঁড়ানোই মুশকিল হয়ে পড়ে। কেউ সামনে দাড়াতে পারে না ।

আর আজ, সেই একই মুখে মমতার ছায়া,  এমন শান্ত, এমন উষ্ণ,  রাজীবের বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে , ভাবে জান্নাতের চোখে আজকে ও যা দেখছে , তা ছিলো মাতৃ মমতার মত অকৃত্রিম মমতা , যে মমতার জন্য রাজীবের মন আজন্ম তৃষ্ণার্ত ।
 
****  
 
 
জয় সরাসরি বাড়ি আসেনি; ও ফিরে গিয়েছিল হোটেলে, বাইক নিয়ে আসার জন্য। বাইক নিয়ে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। জয় জানে, আজ রাতে রানী ওদের বাড়িতেই থাকবে, কিন্তু ও অবাক হয়ে লক্ষ্য করলো, এই তথ্য যতটা থ্রিল দিতে পারত, ততটা থ্রিল ও অনুভব করছে না।  
হাসপাতালেও একই ধরনের অনুভূতি হচ্ছিল, সারাক্ষণ রানী ওর আশেপাশেই ছিল, কিন্তু জয়ের মনে হচ্ছিল রানী যেন ওর ধরা ছোঁয়ার বাইরে। রানীর পাশে গিয়ে যে দুটো সান্তনার কথা বলবে, যা একটু সাহস যোগাবে, সেই সাহস জয়ের হয়নি। হোটেলে ঘটে যাওয়া ঘটনাটির অনুতাপ সারাক্ষণ জয়ের মন ও শরীরকে যেন অসার করে রেখেছিল।   
 
 বাসায় ফিরে প্রথমে ফ্রেশ হয় জয় ,। কিছুক্ষন পর খাওয়ার ডাক এলে বলে দেয় ও খাবে না ।  কিছু খাওয়ার মত অবস্থা ওর নেই । সেই যে সকালে নাস্তা করে বের হয়েছিলো এর পর আর খাওয়া হয়নি ।তবুও ক্ষুধা টের পাচ্ছে না ,  ক্ষুধা টা নষ্ট হয় গেছে , জয়ের মনে হচ্ছে ওর গলা দিয়ে খাবার নামবে না , তাই সুধু সুধু চেষ্টা করার মানে হয় না ।   
 
একবার ভাবে রানী কে দেখে আসবে , কিন্তু সেই চিন্তাও বাদ দেয় । ঘরের দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায়।
 
কিছুতেই জয়ের মনে শান্তি আসছে না  , বার বার  হসপিটালের দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে ।  তখন পরিস্থিতি স্বাভাবিক হতে দেখে কিছুটা স্বস্তি পেয়েছিলো , এমন কি রাজীবের প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধ ও এসেছিলো । কিন্তু এর পর যতই  পরিস্থিতি স্বাভাবিক হয়েছে , জয়ের মন থেকে ঐ স্বস্তি আর কৃতজ্ঞতা বোধ দূর হয়ে সুধুই পরাজয়ের গ্লানি আর অপরাধবোধ রয়ে গেছে ।
 
ফিরতি পথে রানীকে বলা কথাগুলো বার বার একেকটা তির হয়ে ওর বুকে এসে বিঁধেছে । “ আমার সাথে থাকলে তোর মনে হবে , জীবন অতটা কঠিন নয়” ……… “ তোকে এতোদিন যা যা শেখানো হয়েছে আমি একটা একটা করে সব উপড়ে ফেলবো”  নিজের বলা এই কথাগুলো খুব বেশি ফাঁকা মনে হয় ।
 
সিগারেটের স্বাদ বিস্বাদ লাগে , ছুড়ে ফেলে দেয় বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে । তারপর নিচে তাকিয়ে দেখে ছোট্ট লাল আগুনের পতন , চরকির মত ঘুরতে ঘুরতে নিচের দিকে যাচ্ছে । পতনের সাথে সাথে কিছু স্ফুলিঙ্গও ছড়িয়ে পরে চারদিকে , তারপর ধিরে ধিরে অন্ধকারে হারিয়ে যায় ।
 
জয় কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই অন্ধকারে—
মনে হয়, ভেতরেও যেন ঠিক এমনই কোনো আগুন নিভে যাচ্ছে, ধীরে ধীরে, নিঃশব্দে। এক মুহূর্তের জন্য প্রচণ্ড ভয় পেয়ে যায় জয় । ভেতরের এই আগুনটাই যে জয়ের প্রান ভোমরা । এটা নিভে গেলে ও বাচবে কি করে ।
 
কিন্তু পরমুহুরতেই জয় নিজেকে সামলে নেয় , জয়কে সাহায্য করে  রানীকে করা  ওর একটা প্রতিজ্ঞা  । জয় রানীর কাছে প্রতিজ্ঞা করেছিলো ,   “আমি সুধু তোর কাছেই পরাজয় স্বীকার করবো দুনিয়ার আর কারো কাছে নয়”       
 
 
জয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে , ওকে দেখে মনে হচ্ছে , ও জানে এর পর ওর করনীয় কি । নিজের এমন শোচনীয় পরাজয় থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের করনীয় সম্পর্কে একদম পরিস্কার ধারনা নিয়ে জয় দ্বিতীয় সিগারেটে আগুন ধরায় । এবার আর স্বাদ  তেঁতো লাগে না । বরং শেষ শীতের ঈষৎ শীতল বাতাসে , সিগারেটের তপ্ত ধোয়া ওর বুকে উষ্ণতার প্রশান্তি ছড়িয়ে দেয় ।   
 
অনেকটা নির্ভার হওয়ার পর রানীকে দেখার জন্য ওর মন ছটফট করতে থাকে । একি ছাঁদের নিচে ওরা দুজন , এই তথ্যটা যেন হঠাত ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । শরীরে মনে অজানা এক শিহরণ ওঠে ।
 
****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (গ) এর বাকি অংশ.........



সিগারেট শেষ করে জয় জান্নাতের দরজার সামনে এসে দাড়ায় , মৃদু টোকা দেয় , ভেতর থেকে আওয়াজ আসে “ দরজা খোলা” । জয় নিঃশব্দে দরজা খোলার চেষ্টা করে , কিন্তু পুরনো দিনের ভারি কাঠের দরজা মৃদু প্রতিবাদ করে নিজের বার্ধক্যের কথা জানান দেয় ।
 
জান্নাতের ঘরে একটা নরম আলোর লাইট জ্বলছে । সব সময়ের মত অগোছলো , এখানে সেখানে ব্যবহার করা জামা কাপড় পরে আছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে , যেখানে ওদের থাকার কথা নয় ।  আর সেই অগলাছালো ঘরে , রানীর শান্ত স্নিগ্ধ ঘুমন্ত মুখটা যেন বড্ড বেমানান ঠেকে জয়ের কাছে । বিছানার ঐ অংশটা যেন আলোকিত হয়ে আছে, যেখানটায় রানী শুয়ে আছে  ।  রানীর ঘুমন্ত মুখটা এতোটাই শান্ত মনে হচ্ছে , যেন শত শত ঘুমের পরীরা ওকে ঘিরে রেখেছে । জয় অপলক তাকিয়ে থাকে , নিঃশ্বাস ফেলার সাথে সাথে রানীর নাকের সুক্ষ ফুলে ওঠা , মাঝে মাঝেই পাপড়ির ভেতরে চোখের মনির দৌড়াদৌড়ি , জয়ের ভাবতে ভালো লাগে রানীর চোখের তারা দুটো হয়তো ওকেই খুজে ফিরছে ।    
 
জয়ের ঠোঁটে নিজের অজান্তেই একটা হাসি ফুটে ওঠে , রানীর ফুলের মত নিষ্পাপ মুখটা দেখে জয়ের মনে পুরনো এক তাড়নার নতুন জন্ম হয় । অনাঘ্রাতা এই ফুল্টিকে একান্ত নিজের করে পাওয়ার তীব্র আখাঙ্কা বুকে ডঙ্কা বাজাতে থাকে । সেই সাথে একটা ভালো লাগা শরীর মন কে প্রশান্ত করে , এই আশ্বাস দেয় , এই ফুলটির জম্ন ওর জন্যই হয়েছে। যেমন ইভের সৃষ্টি হয়েছিলো এডামের জন্য । এই ফুলের ঘ্রান সুধু ওর মনকেই  সুরভিত করবে , এর সৌন্দর্য সুধু ওর চোখের তৃষ্ণা মেটাবে । অপেক্ষা সুধু ফুলটিকে তার নিজের জন্য নির্ধারিত ভাসে সাজিয়ে রাখার । আর সেই ভাস যে জয়ের নিজের হৃদয় , সে ব্যাপারে জয়ের বিন্দু মাত্র সন্দেহ নেই ।
 
“ হ্যালো , এখানে আমিও আছি, মিস্টার লস্ট ইন থট”  জান্নাত ইঙ্গিতপুরন দুষ্টুমির হাসি মিশিয়ে বলে , জয় যে আশপাশ ভুলে গেছে , সেদিকেই জান্নাতের ইংগিত ছিলো ।  
 
জান্নাতের ইচ্ছা পূরণ হলো , রানীর প্রতি জয়ের অখণ্ড মনোযোগে বাধা পরল , জান্নাতের দিকে তাকিয়ে হাসল , জয়ের স্বভাব বিরুদ্ধ কিছু লজ্জাও সেই হাসিতে মিশে রইলো ।
 
“ ওহো , লজ্জা পাচ্ছিস মনে হয় , আমার লজ্জাবতী ভাই” জান্নাত আরো একটু দুষ্টুমি করে বলল । তারপর স্বাভাবিক ভাবে বলল “ আয় ভেতরে আয়, দরজায় দাড়িয়ে আছিস কেন “
 
জয় ঘরে ঢোকে , জান্নাতের দুষ্টুমি ভরা চোখে জয় কে ফলো করছে , কিন্তু জয় সেটা  অগ্রাহ্য করে ফাঁকা চেয়ারে বসে পরে । তারপর জিজ্ঞাস করে “ তারপর কি অবস্থা?”  
 
“ কার অবস্থা জানতে চাইছিস , আমার ? না রানীর? রানী ঠিক আছে , মরার মতন ঘুমাচ্ছে , বোমা ফাটলেও উঠবে না , আর……… যদি আমার কথা জিজ্ঞাস করে থাকিস …  আমি তোর রানীর যত্ন নিচ্ছি সাথে সাথে একটা স্ক্রিপ্ট এর খসড়া করছি , আজকে রাতেই আবরার কে পাঠাতে হবে”  
 
আবরারের নামটা উচ্চারিত হতেই , জয়ের ভ্রু কুঁচকে যায় । একটু বিরক্তি নিয়েই জানতে চায় , “ কোন আবরার?”
 
জান্নাত হাসে , হাসতে হাসতেই ভ্রু উঁচিয়ে বলে “ সেই আবরার”  
 
জয়ের চোয়াল কিছুটা শক্ত হয় , একটা নিঃশ্বাস ফেলে , ওকে দেখে মনে হয় কিছু একটা বলতে চেয়েও সেটা গিলে নিয়েছে । এক মুহূর্ত সময় নেয় তারপর বলে “ তুই কি ঠিক করেই নিয়েছিস , যাদের আমি পছন্দ করি না , বেছে বেছে তাদেরকেই তোর দলে রাখবি” জয়ের বলার টোনে , রাগ বা বিরক্তি না থাকলেও একটা অসন্তোষের রেশ রয়েছে ।
 
জান্নাত জয়ের অসন্তোষ টের পায় , তবে স্বাভাবিক ভাবে যেমন উত্তর দিতো , আজকে তেমন দেয় না , কিছুটা নরম কিন্তু দৃঢ় ভাবে বলে “ এখানে তুই দলাদলি কোথায় পেলি , আমার কাছে মনে হয়েছে ওদের এক্সপারটিজ আমার দরকার আছে , তাই ওদের কে আমার কাজের সাথে জুড়ে নিয়েছি , তুই এটা বেক্তিগত ভাবে নিচ্ছিস কেন , সেটাই আমি বুঝতে পারছি না”
 
“ তুই বুঝতে পারবি না , কারন তুই মেয়ে , একটা ছেলেকে আর একটা  ছেলেই ভালো করে চেনে, এই আবরারের মোটিভ আমি খুব ভালোকরে জানি”
 
“ আমি জানি না তুই কি বুঝেছিস , বা জেনেছিস , কিন্তু আমার কাছে আবরার কে ভালই মনে হয়েছে , সহজ সরল ছেলে , আমরা কেউই যখন রানীর পাশে ছিলাম না , তখন কিন্তু এই আবরার ই ওর পাশে ছিলো , আবরারের সাথে থেকে রানীর একাডেমিক পারফর্মেন্স কিন্তু বেশ উন্নতি ই হয়েছিলো”  কথাগুলো বেশ দ্রিরতার সাথে বলে জান্নাত , জয়ের স্টেট্মেন্ট কে চেলেঞ্জ করে যেন।
 
কিন্তু জয়ের মাঝে ফাইটিং স্প্রিট দেখা যায় না , উল্টো ওর চোখে মুখে একটা নিরাশার ছাপ পরে , দীর্ঘশ্বাস ফেলে বলে “ হ্যাঁ বাকি সবাই রানীর জন্য উপকারি বন্ধু , সবাই রানী কে বোঝে , আবরার রানীর পড়াশুনায় হেল্প করে , রাজীব সারাক্ষণ খেয়াল রাখে , তুই বিপদে পাশে থাকিস , আমিই সুধু এক মাত্র ব্যাক্তি যে কিনা রানী কে বুঝি না  রানীর জন্য সুধু সমস্যাই তৈরি করি, রানীও আজকে আমাকে এই একি কথা বলেছে , প্রমান  এমন হাতেনাতে পেয়ে যাবো ভাবতে পারিনি” কথা গুলো বলে জয় উপরে সিলিঙের দিকে তাকায় , জান্নাতকে নিজের চেহারা যেন দেখতে দিতে চায় না ।      
 
জান্নাত নিজের চেয়ার থেকে একটু ঝুকে সামনের দিকে আসে হাত দিয়ে জয়ের হাটুতে বেশ কয়েকবার ট্যাপ করে । কয়েক  মুহূর্ত সেখানেই হাত রাখে , তারপর নরম সরে বলে “ আজকের ঘটনার কথা ভেবে বলছিস?…… আজকের ঘটনার জন্য তোর চেয়ে আমার ভুমিকা বড় , তুই একা কেন চাপ নিচ্ছিস? রানীকে দেখে সাধারন একটা বোকা মেয়ে মনে হলেও ওকে হ্যান্ডেল করা কিন্তু  সহজ নয়,  এটা তোকে আমি আগেও বলতে চেয়ে ছিলাম , কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিলি”     
 
 
“ তোর ব্যাপারটা আর আমার ব্যাপার কি এক হলো” এই বলে জয় জান্নাতের দিকে তাকায় , তারপর  রানীর ঘুমন্ত মুখের দিকে , ঐ দিকে তাকিয়ে থেকেই বলে  “ আমার অন্তত বোঝার উচিৎ ছিলো , এখন দেখছি সবাই রানী কে বোঝে সুধু আমিই বুঝি না , তা ছাড়া না বুঝতে পারলেও আমার তখন অমন আচরণ করা ঠিক হয়নি , হ্যাঁ আমি বুঝতে পারিনি যে রানী একটা দুঃসংবাদ শুনে ভয় পেয়েছে , কিন্তু তাতে কি ? কোন পরিস্থিতিতেই কি আমার অমন আচরণ করা ঠিক হয়েছিলো? আমি কি বলেছি জানিস …… তুই জাহান্নমে যা , তারপর একা ছেড়ে দিয়েছি”    
 
জান্নাত অনুধাবন করতে পারে , যে জয়ের ভেতরে কি চলছে , ও নিজেও এই আগুনে পুরেছে আজকে , তাই জান্নাত জয় কে কিছুটা ভার মুক্ত করার চেষ্টা করে , বলে “ জয় , একটা মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আশেপাশে একটা আপন মানুষের বলয় তৈরি করতে হয় , একেক জন আপন মানুষের কাজ ভিন্ন ভিন্ন রোল প্লে করা, কেউ বন্ধু হয়ে পাশে থাকে , কেউ পরিবার হয়ে সাহস যোগায় , কেউ জীবন সঙ্গি হয়ে চলার পথে সঙ্গ দেয় , জয় তোদের সামনে অনেক সময় আছে , ধিরেধিরে তোরা একে অপরের জন্য একজন ভালো জীবন সঙ্গি হয়ে উঠবি বলেই আমার বিশ্বাস , তোদের দুজনের মাঝেই সেই ইচ্ছা আমি দেখছি। কিন্তু তাড়াহুড়ো করিস না , এতে ভালোর চেয়ে মন্দ হবে”    
 
জয় ছোট্ট করে হাসে , কিন্তু সেটা মাত্র এক মুহূর্তের জন্য , তারপর ওর চেহারায় দৃঢ় সংকল্পের  ছাপ পরে , জান্নাতের দিকে তাকায় , চোখে আত্মবিশ্বাস “ দেখিস তুই , রানীর পুরোটা জগত জুড়েই সুধু আমি থাকবো , ওর সব দায়িত্ব আমি নেব , কোন কিছুর জন্যই রানীকে অন্য কারো মুখাপেক্ষি হতে হবে না,”   
 
জান্নাত জয়ের দিকে ভাল করে তাকায় ,  তারপর ঠোঁটে মৃদু হাসি টেনে আনে , জান্নাতের হাসি দেখেই বোঝা যাচ্ছে , জয়ের সাথে একমত নয় ও , জান্নাত আর কথা বাড়াতে চায় না , নিজের ভাই কে চেনে বলেই জান্নাত এই সিধান্ত নেয় । ও জানে এখন জয় কে কোন কিছু বুঝিয়ে লাভ হবে না ।  তার চেয়ে ভালো , পরিবেশ হলকা করার সিদ্ধান্ত নেয় , হাসি আর একটি চওড়া করে বলে
 
“ ওকে ঠিক আছে , কিন্তু আজকে একটা ব্যাপার খেয়াল করেছিস?”  
 
“কি?”  জয় একটু অবাক হয়েই জিজ্ঞাস করে ,  
 
“ আজকে আমারা দুই ভাই বোন কিন্তু দারুন টিম ওয়ার্ক করেছি , ইতিহাসে কিন্তু এটা খুব বিরল ঘটনা” জান্নাত হাসতে হাসতে বলে ।  
 
“মানে?” জয় জান্নাতের কথার মাথা মুণ্ডু কিছুই বুঝতে পারে না ।
 
“ মানে আমি রানীকে ভয় পাইয়ে দিয়েছি , আর তুই সেটা আরো বাড়িয়ে দিয়েছিস , কি সুন্দর টিম ওয়ার্ক দেখছিস , আমাদের উচিৎ এই অকেশন সেলিব্রেট করা , লেটস সেলিব্রেট ব্রো…… কফি খাবি?”
 
জান্নাতের এমন হঠাত টপিক পরিবর্তন করায় , জয় প্রথমে অবাক হলেও , সেটা বেশিক্ষণ স্থাই হয় না , ও নিজেও হেসে ওঠে , বলে   “ওকে খাওয়া যায়”  
 
“ তাহলে যা দুই কাপ কফি বানিয়ে নিয়ে আয়” জান্নাত হাস্য উজ্জ্বল মুখে বলে ,
 
জান্নাতের কথা শুনে জয় যেন আকাশ থেক পরে , বিস্মিত হয়ে বলে “ মানে ?  অফার করলি তুই , আর বানাবো আমি!!!”  
 
“ তো? অফার করেছি , এর মানে এই নয় যে আমি বানাবো, তাছাড়া তোর গার্ল ফ্রেন্ডের দেখাশুনা করার মহান দায়িত্ব আমার কাঁধে , এটা ফেলে আমি তো সামান্য কফি বানাতে যেতে পারি না” জান্নাত বেশ সিরিয়াস টোনে বলল
 
“ আমার কফি খাওয়া লাগবে না , আমি গেলাম” এই বলে জয় উঠতে চায় ,
 
কিন্তু জান্নাত সাথে সাথেই বাধা দেয় “ উহু উহু এটা চলবে না , কফির নাম যেহেতু উঠেছে , সেহেতু কফি খেতেই হবে , আর তোর সাথে বকর বকর করে আমার অনেক সময় নষ্ট হয়েছে , এখন এই স্ক্রিপ্ট শেষ করতে অনেক রাত হবে , এখন যদি কফি না পাই আমার ঘুমে ধরবে , আর ঘুম তারানোর জন্য আমার গান শুনতে হবে , আর গান শুনলে যদি রানী জেগে যায়”   
 
জয় বুঝতে পারে জান্নাত কি করতে চাইছে , ওকে দিয়ে কফি বানিয়ে নিতে চাইছে , কিন্তু জয় ও ছেড়ে দেয়ার পাত্র না “ তুই কি আমাকে ব্যাক্মেইল করছিস ? তুই আমাকে চিনিস না?”  হুমকির স্বরে বলে জয় ।
 
“ নো মাই ডিয়ার ব্রো , এটা ব্ল্যাক মেইল নয় , আমি তোর প্রেমের পরিক্ষা নিতে চাচ্ছি , এক কাপ কফি বানানোর কষ্ট তোর কাছে বড় , না তোর গার্ল ফ্রেন্ডের ঘুম ”  জান্নাত জয়ের হুমকি থোরাই কেয়ার করে । এমন ভাব নিয়ে বলে ,  
 
জয় কিছুক্ষন চুপ করে থাকে , এক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকে । কিন্তু জান্নাত পাত্তা দেয় না , ও নিজেও নির্লিপ্ত  ভাবে তাকিয়ে থাকে জয়ের দিকে । জয়ের দৃষ্টিতে নগ্ন হুমকি , যেন বলতে চাইছে , ভেবে দ্যাখ এর পরিনাম কি হবে , আর জান্নাতের নির্লিপ্ত দৃষ্টি বলতে চাইছে , আই ডোন্ট কেয়ার। বেশ কিছুক্ষন চলে এই গেম , তারপর জয় ই প্রথমে দৃষ্টি সরিয়ে নেয় , বলে
“ ওকে  ফাইন , এনে দিচ্ছি কফি”
 
জান্নাত বিজয়ীর হাসি হাসে ।
 
মিনিট পাচেক পর জয় এক কাপ কফি নিয়ে ঢোকে , জান্নাতের সামনে রেখে বলে , “ মনে থাকবে আমার”
 
“ তোর কফি কই?” যেন খুব অবাক হয়েছে , এমন ভাবে বলে জান্নাত
 
“ আমি কফি খাবো না , তুই খা” এই বলে জয় আবার বেড়িয়ে যেতে নেয় , জান্নাত আবার পেছন থেকে ডাকে ,
 
“ জয় আর একটা কথা”
 
“ কি বলবি তারাতারি বল”
 
“ কিছু টাকার দরকার ছিলো , আমার হাত একদম খালি , বুঝতেই পারছিস , টাকার চিন্তা হলো দুনিয়ার সবচেয়ে বড় দুশ্চিন্তা , দুশ্চিন্তা নিয়ে ঘুমালে আমি আবার নাক ডাকি , রানীর যদি  আবার ডিস্টার্ব হয় …… ভাবিস না আমার জন্য বলছি , রানীর কথা ভেবেই……”
 
“ কত?”  জান্নাতের কথা শেষ হওয়ার আগেই বলে জয় ।  
 
“ মাত্র পাঁচ হাজার”  
 
“ আমার কাছে নেই ?” জয় সত্যি করেই বলে , আজকে হোটেলের বিল দেয়ার পর ওর কাছে এতো ক্যাশ নেই ।
 
  কিন্তু জান্নাত নাছোড় বান্দা , সাথে সাথেই অন্য অপশন বের করে ফেলে , বলে “ তোর কার্ড হলেই হবে”
 
 
জয় বুঝে ফেলে , জান্নাত কোমর বেধেই নেমেছে , আজকে ওর নিস্তার নেই ।  ঘর থেকে বেড়িয়ে যায় , তারপর কিছুক্ষন পর আবার জান্নাতের ঘরে এসে , নিজের কার্ড ছুড়ে দেয় , আর জান্নাতের দিকে একটা জলন্ত দৃষ্টি নিক্ষেপ করে,  বলে “ ১৮১১৪৯, পাসওয়ার্ড”
 
পাসওয়ার্ড দেখে জান্নাতের চোখ বড় বড় হয় “ এতো বড় পাসওয়ার্ড , তোর মনে থাকে?”  
 
“ এটা স্পেসাল পাসওয়ার্ড তোর মত গাধা বুঝবে না” এই বলে জয়  আর দাড়ায় না , কিছুটা রাগ কিছুটা আশংকা ওকে আর দাড়াতে দেয় না  , আরো একটু থাকলে না জানি আর কি কি দাবি করে বসবে জান্নাত , মনে মনে ভাবে জয় । শেষ বারের জন্য একবার রানীকে দেখে বেড়িয়ে যায় । আর তখনি জান্নাত পেছন থেকে ডাকে ।    
 
“ আবার কি হলো ?”  এবার জয় সত্যি সত্যি বিরক্ত হয়ে উঠেছে । ওর কণ্ঠে স্পষ্ট বিরক্তি , এমন কি গলাও একটু চড়ে গেছে ,
 
“ আর একটা অনুরধ , আজকে রাতে আর আমার ঘরের সামনে আসবি না, আমি দরজা লাগিয়ে দিচ্ছি , এর পর  দরজায় টোকা পরলে আমি রানীকে জাগিয়ে দেবো”   জান্নাত প্রচ্ছন হুমকির স্বরে বলে ।
 
জয় কোন উত্তর দেয় না , বেড়িয়ে যাওয়ার আগে আর একবার রানীর ঘুমন্ত নিষ্পাপ মুখের উপর চোখ বুলিয়ে দরজা লাগিয়ে বেড়িয়ে যায় । নিজের ঘরে যেতে যেতে জয় মনে মনে বলে , আর কিছু দিন , তারপর সুধু এক ছাঁদের নিচে নয় , আমরা একি ঘরে একি বিছানায় থাকবো । সারা জীবন , যত দিন বেঁচে থাকি ।
 
জয় চলে যাওয়ার পর জান্নাত কফির কাঁপে চুমুক দেয় , প্রচুর চিনি হয়েছে , জান্নাতের মুখ মিস্টির কারনে বিকৃত হয়ে ওঠে । তারপর কফির কাপ রেখে পাসওয়ার্ডের দিকে তাকায় , মুখে বলে “হুম………স্পেসাল পাসওয়ার্ড না”
জান্নিনাতের মাথার পোকা গুলো জেগে ওঠে । নিজের বিরক্তিকর অভ্যাসটার জন্য জান্নাত নিজেকে নিজে গালি দেয় , এই পাসওয়ার্ড ক্রেক না করা পর্যন্ত ওর শান্তি আসবে না । অন্য কাজে মনও দিতে পারবে না ।   
 
কিন্তু ভাগ্য ভালো বলতে হবে , জয় এসব ব্যাপারে খুব প্রেডিক্টেবল , অন্তত জান্নাতের কাছে । আর ঘরে হিন্টস মজুদ থাকায় ক্র্যাক করতে সময় লাগলো না । মাত্র পাঁচ মিনিট , এই পাসওয়ার্ড কিভাবে এলো বুঝে গেলো । “ শালা একটা ক্রিঞ্জ” মুখ সুধু এটাই বলল ।
 
 তারপর আবার লিখতে শুরু করে , জান্নাটের আঙ্গুল ল্যাপ্টপের কি বোর্ডে দ্রুত গতিতে চলতে থাকে , সেই সাথে জান্নাতের মুখ এক টুকরো হাসি ।  এই হাসি নিকট ভবিষ্যতে জয়ের সাথে ওর লড়াইয়ের কথা ভেবে। সুধু স্ক্রিপ্ট লেখা , ভিডিও ধারন ও এডিট হতে যতদিন সময় লাগে ।
 
ভয় একটাই আবরার না আবার ভয় পেয়ে যায় । তখন জান্নাত কে নিজের ই কষ্ট করে স্ক্রিপ্ট লিখতে হবে । জান্নাত জানে রাজীব ও বাধা দেয়ার চেষ্টা করে , যদিও রাজীব জয়ের ইনভল্ভমেন্ট না জেনেই বাধা দেয়ার চেষ্টা করবে । কিন্তু জান্নাত এসব ব্যাপারে রাজীব কেন দুনিয়ার কারো কথাই শোনে না । ভিডিওর বিষয় কি হবে , এ ব্যাপারে জিন্নাতের ডিসিশন ই ফাইনাল । আর কেউ এখানে হাত দেয়ার এখতিয়ার রাখে না ।   

****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (গ) এরশেষ অংশ......



জয়নাল আর আয়শা নিজেদের বিছানায় শুয়ে আছে , জয়নাল খুব অস্থির হয়ে আছে , আয়শা পরম মমতায় জয়নালের বুকে হাত বুলিয়ে দিচ্ছে ।

 
“ বুঝেছো আয়শা” এই বলে জয়নাল একটা বড় নিঃশ্বাস ফেলে , তারপর কয়েক মুহূর্ত বিরতি দিয়ে বলে “ মাঝে মাঝে মনে হয় , শালা চলেই যাক , ভাবি চলে যাওয়ার পর ও যেন থেকেও নেই , শালা স্বার্থপরের মত , একদম গর্তে ঢুকে গেলো, তাই মনে হয় চলে গেলেই মনে হয় ওর শান্তি হবে” কথা গুলো বলে জয়নাল আবার একটা নিঃশ্বাস ফেলে । তারপর আবার বলে …
 
“ রহিম যে এমন বউ পাগল হবে সেটা ওর বিয়ের পর ও কেউ বুঝতে পারেনি , তোমার মনে আছে আফরোজা ভাবি প্রায় ই বলতো , ও ঠিক মত সময় দেয় না”  
 
“ হুম মনে আছে “ আয়শা নরম স্বরে বলে ,
 
“ আর সেই শালাই কিনা বউ মরার পর মজনু হয়ে গেলো , ছেলে মেয়ের দিকেও নজর দেয়নি ঠিক মত, অথচ দেখো , ওর ছেলে মেয়ে দুটো ,একদম হীরের টুকরো , এই একটা ব্যাপারে আমার ওর উপর হিংসা হয় জানো?”  শেষ দিকে জয়নালের গলার স্বর অভিমানী হয়ে উঠলো ।
 
“ হ্যাঁ রাজীব আমার শোনার টুকরো ছেলে , রানীও শান্ত মেয়ে , কিন্তু সবাই কি এক রকম হয় , আমাদের জান্নাত কে দেখছো? কেমন এই বয়সেই কত বুদ্ধিমান , আর জয় ও ভালো ছেলে , বয়স হোক দেখবে”
 
“ ভয় হয় আয়শা , যা দিনকাল পরেছে , মেয়েটাকে নিয়ে বেশি ভয় , সত্যি করে বলি আজকে , আমার মাঝে মাঝে মনে হয় , এই মেয়ে আমার না ……”
 
জয়নাল কে কথা শেষ করতে না দিয়ে আয়শা বলে উঠলো “ এটা কি বললে তুমি” হতবাক হয়ে উঠে বসেছে ও ।
 
“ না গো ভুল বুঝো না , আমি ওরকম কিছু বলনি , আমি বলছি , আমার মেয়ে এমন হবে সেটা আমি ভাবিনি , আর এই জন্যই বড় ভয় হয় , মাঝে মাঝে পর পর ও লাগে , মনে হয় আমার মেয়ে এমন না হয়ে জয়ের মত ফুর্তিবাজ হলেই মনে হয় আমি খুশি হতাম , আর মেয়েটাও আমার উপর অভিমান করে থাকে। মনে করে আমি ওকে কন্ট্রোল করতে চাই , ও বুঝে না আসলে আমি ভয় পাই,  মেয়ে অনেক দূর চলে যাবে, আবার মাঝে মাঝে গর্ব ও হয়”
 
“ ছেলে মেয়ে বড় হলে তো দূরে যাবেই ………” আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে , ওর দৃষ্টি যেন দূরে তাকিয়ে আছে  
 
“ না গো , সেই দূরে নয় , আমার কাছে মনে হয় , মেয়ে একদিন এতো বড় হবে  যে আমি  ওর পিতা , সেই দাবি নিয়ে কিছু বলার সাহস হবে না আমার, এর চেয়ে ভালো মেয়ে যদি সাধারন মেয়ে হতো , তাহলে সব সময় আমাকে সমীহ করতো, সব সময় আমার মেয়ে হয়েই থক্তো”  
 
“ ও এই কথা?” বলে আয়শা হাসে , তারপর বলে “ আমাদের জান্নাত একটুও এমন নয় , মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলতে পারো না ? দেখবে আমাদের মেয়ে কত লক্ষি , আমার সাথে তো আজকাল কত কথা বলে”
 
“ তাই নাকি?” জয়নাল একটু নড়েচড়ে শোয় , তারপর বলে “ আগে তো দেখতাম তুমি সুধু মেয়েকে সময় পেলেই ঝারি দাও” বলে জয়নাল হাসে ।
 
“ হু , আমি কবে ওমন ছিলাম” আয়শা অভিমান করে বলে , “ সুধু তো আমার দোষ ই টমার নজরে পরে , আমি বুঝি মেয়েকে আদর করতাম না , ওসব তো বলতাম , কারন ওকে শিখাতে চাইতাম , ভাবতাম মেয়ে পরের ঘরে যাবে , এসব কিছু শিখিয়ে দেই, কিন্তু যত দিন যাচ্ছে , আমি বুঝতে পারছি , এসব শেখানোর কোন দরকার নেই , মেয়ে আমার কোনদিন ই পরের ঘরে যাবে না।”
 
“ বলো কি আয়শা” জয়নাল চোখ বড় বড় করে জিজ্ঞাস করে , একেবারে শোয়া থেকে বসে পরেছে “ জান্নাত কি বিয়ে টিয়ে করবে না নাকি?”
 
 জয়নালের অবস্থা দেখে আয়শার হাসি পায় , ওর নিজের ও একি অবস্থা হয়েছিলো , যখন জান্নাত ওকে এই কথা বলেছিলো । পরে জান্নাত ওকে বুঝিয়ে বলেছিলো , আর সেভাবেই আয়শা ও জয়নাল কে বোঝায় ।
 
“ না  না তেমন কিছু না , অবশ্যই বিয়ে করবে , নিজের মন মত সঙ্গি খুজে নিয়ে , আলাদা নতুন ঘর বাধবে “  
 
“ মানে কি , আমি মেয়ের জন্য জামাই ও পছন্দ করতে পারবো না?” জয়নাল হতাশ হয় । আবার আয়শা কে আবারো কথার মাঝে থামিয়ে দেয় ।
 
“ না , পছন্দ তো মেয়েই করবে , আমরা নিজেদের মতামত দেবো , যদি পছন্দ না হয় তখন মেয়েকে বলবো, কিন্তু সিধান্ত মেয়ে নিবে , কারন জীবনটা ওর , তুমি আমি ওর হয়ে তো সারাটা জীবন ঐ মানুষের সাথে কাটাবো না , ওরই যেহেতু ঐ মানুষের সাথে জীবন কাটাতে হবে , সেহেতু সিধান্ত ওর হবে”
 
“ এই যে আমার মা তোমাকে পছন্দ করে এনে , দিলো , আর তোমার বাবা মা আমাকে তোমার জন্য পছন্দ করলো , এতে কি আমরা সুখী না ?” জয়নাল এখনো মেনে নিতে পারছে না । তাই নিজেকে দিয়েই যুক্তি দেয়ার চেষ্টা করলো ।
 
“ হ্যাঁ , অন্তত আমি তো সুখী , কিন্তু আমাদের সময় আর এখনকার সময় তো এক নয় , যুগে যুগে সমাজ পাল্টায় , সেই সাথে নিয়ম , একটা সময় তো ছিলো , মেয়েদের ১০-১১ বছর বয়সে বিয়ে দেয়া হতো , এবং সেটাকেই উত্তম এবং মর্যাদাপূর্ণ মনে করা হতো , তুমি কি তোমার মেয়েকে ১০-১১ বছর বয়সে বিয়ে দিয়েছো?” আয়শা জয়নালের যুক্তির বিপক্ষে জান্নাতের শেখানো একটা যুক্তি উপস্থাপন করলো ।
 
“ না তা কেন করবো?” জয়নাল বুঝতেপারে ওর যুক্তি টিকবে না ,
 
“ তেমনি , তোমাদের আমাদের সময় যে নিয়ম ছিলো , এখন সেটা খাটবে কেনো?”
 
“ তাহলে তুমি যে জয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছো?”
 
“ হ্যাঁ রেখছি , ইচ্ছা পোষণ করেছি , আমি তো আর জোর করবো না , আমি বলবো , ওরা যদি রাজি হয় , তবে”
 
“ তখন ওরা যদি বলে আম্রাও নিজেদের নতুন ঘর বানাবো? তখন কি করবে আয়শা?” জয়নাল সুযোগ বুঝে মোক্ষম প্রশ্ন করে ।
 
“ বানাবে , এতে আমার কোন সমস্যা নেই, আগে ছিলো , এখন নেই, থাকা উচিৎ ও না এটাই প্রকিতির নিয়ম , যদিও মনে হয় খুব কঠিন নিয়ম, ”  আয়শা একটা গভির নিঃশ্বাস ফেলে , না একদম হতাশ নয় , তবুও বেড়িয়ে এলো , যেন নিয়তিকে মেনে নেয়ার ঘোষণা করলো ।
 
“ তাই বলে ভেবো না , আমাদের কাজ শেষ হয়ে যাবে , যতদিন থাকবো , আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে ওদের নতুন ঘর কে সমৃদ্ধ করে যাবো”
 
জয়নাল কিছুক্ষন চুপ থাকে , তারপর বলে “ শুনতে খারাপ লাগে , বুকে ব্যাথা হয় , কিন্তু একটু ভাবলে মনে হয় , তুইমি ই ঠিক , এমন ই তো হওয়া উচিৎ , এই দেখো না , দুটো পাখি , বাসা বাধে , সেখানে ওদের ছানা পোনা হয় , তারপর ওরা যখন বড় হয় , সেই বাসা থেকে বেড়িয়ে ওরা নিজেদের সঙ্গি বেছে নিয়ে নতুন করে বাসা বাধে , কেউই কোনদিন অন্য কারো বাসায় গিয়ে ওঠে না”
 
আবারো কিছুক্ষনে নীরবতা , তারপর আবার জয়নাল বলে ‘ আয়শা এই যে তোমাকে আমি অন্য একজনের ঘরে এনে তুলেছিলাম , এতে তোমার মনে কোন দুঃখ আছে?”
 
আয়শা একটু হাসে , তারপর বলে “ না গো , আমরা অন্যরকম ছিলাম , আমরা সারাজীবন এমন দখেই বড় হয়েছি , আমাদের কাছে এটাই স্বাভাবিক ছিলো , তাই কোন কষ্ট হয়নি” কথা গুলো শেষ করেও আয়শার মুখে হাসি লেগে থাকে , যেন স্বামীকে আশ্বস্ত করতে চায় ।
 
কিন্তু জয়নাল হাসে না , আয়শার মুখটা ভালো ভাবে খুটিয়ে দেখে , তারপর বলে ‘ তোমাকে সবাই অনেক জ্বালাতন করেছে না ? আম্মা , বড় আপা …… দুঃখিত আয়শা , আমার যতটা সাপোর্ট করা উচিৎ ছিলো , আমি মনে হয় করতে পারিনি , আমি আসলে বুঝতেই পারিনি আসলে কি বলবো ……”
“ থাক আর কিছু বলতে হবে না…” আয়শা জয়নালের কাঁধে হাত রাখে , হাসি মুখে বলে “ যা হওয়ার তো হয়েই গেছে , আর আমার অভ্যাস হয়ে গেছে , এই যে আম্মা কত দিন বাড়ি নেই , আমার ভালো লাগে না , সেই যে গেলো আর আসছে না “
 
“ আসবে আসবে , মাস দুয়েকের মাঝে আসবে , বড় আপার মেয়ের তাহিয়ার বিয়ে ঠিক হয়েছে , ছেলে ওখানকার , কিন্তু বিয়ে করবে এখানে , এখানকার বিয়ে নাকি ওদের খুব পছন্দ”
 
“ ওমা …।। বিদেশি ছেলে” আয়শা অবাক হয়ে বলে
 
আয়শার এমন অবাক হওয়া দেখে জয়নাল হেসে ওঠে , বলে “ তুমিই তো বললে, ছেলে মেয়ে যাকে পছন্দ করবে হা হা হা”
 
‘ হ্যাঁ তবুও বিদেশি ছেলে… কেমন না?”
 
আবারো দুজনে হেসে ওঠে , হাসি শেষে , জয়নাল জিজ্ঞাস করে , “ আচ্ছা আয়শা তুমি এতো কথা সিখলে কবে , যখন বিয়ে করে এনেছিলাম তখন তো মুখ দিয়ে কথাই বের হতো না”
 
“আমার ান্ধবীর কাছ থেকে” আয়শা রহস্য করে বলল ।
 
“ ওরে বাবা তোমার ান্ধবী দেখি দারুন জ্ঞানী , আমাকেও পরিচয় করিয়ে দাও, আমিও কিছু শিখি” জয়নাল হাসতে হাসতে বলে ।
 
“ তুমি তো ওকে চেনোই” আয়শা রহস্য করে বলে আবারো ,
 
“ আমি চিনি……” জয়নাল বুঝতে পারেনা ,
 
“ আরে এই বাড়িতেই থাকে গো , আমার নতুন ান্ধবী, চাইলে তুমিও বন্ধুত্ব করে নাও , দেখবে কত ভাল লাগে , ভয় ডর সব দূর হয়ে যাবে”
 
আয়শার হাসি মুখে তাকিয়ে থেকে , জয়নাল অবাক হয়ে বলে “ তুমি জান্নাতের কথা বলছো?”
 
উত্তর আয়শা মাথা ঝাঁকায় ,  এখনো হাসছে ও ।
 
কিন্তু জয়নাল একটা দীর্ঘশ্বাস ফেলে , বলে , “ সেই সময় পেরিয়ে গেছে , যখন সময় ছিলো তখন টাকার পেছনে ছুটেছি । এখন শেষ সময়ে আর মায়া বাড়িয়ে লাভ নেই”
 
****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 4 users Like gungchill's post
Like Reply

(11-11-2025, 04:50 PM)Ra-bby Wrote:  নতুন বান্ধবির কথা শুনে জয়নাল যতই দীর্ঘশ্বাস ফেলুক। ভেতর ভেতর কুচ তো হে Blush
ভবিষ্যত ভাবতে নিজের ই উলাল্লা উলাল্লা

আমি যতটুকু দেখেছি , বা জেনেছি । তাতে আমার মনে হয়েছে , সন্তানের  যখন বাবা মা দুজনের মাঝে একজনের সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে  তখন, অপরজণের মনে কিছুটা হলেও হিংসা হয় , একদম নির্জলা হিংসা , এই অনুভুতিকে অন্য নাম দেয়ার কোন উপায় নেই ।  এখানে স্বামী স্ত্রীর মাঝে যত গভির ভালবাসাই থাকুক না কেন ।    

 
তাই জয়নালের মনে আয়শার প্রতি কিছুটা হিংসা হওয়া স্বাভাবিক । তা ছাড়া ওর মনে ভয় সংসয় আর অনুশোচনা ও আছে বলে মনে হচ্ছে । শেষ লাইনটা সেই অনুশোচনার ইংগিত ই বহন করে । আমার মনে হয়  সন্তানের সাথে বন্ধুত্ব করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে , সন্তান যখন বয়ঃসন্ধি পার করে । আর জয়নাল সেই সময় টাকা কামানোর নেশায় মত্ত ছিলো ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (ঘ)

 
প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই জান্নাত মোবাইলটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে সাতটা ভয়েস আর একটা টেক্সট।
গতরাতে বেশ দেরি করে ঘুমিয়েছে ও। সাধারণত নয়টার মধ্যেই বিছানা ছাড়ে, আজ সোয়া দশটা বেজে গেছে। রাতে রানী পাশে ছিল, তাই মোবাইল সাইলেন্ট করে রেখেছিলো—এলার্মও বাজেনি।
শুয়ে শুয়েই জান্নাত ফোন আনলক করে দেখে কে কে মেসেজ দিয়েছে। যেমনটা ভেবেছিলো, তেমনই—আবরার পাঠিয়েছে সাতটা ভয়েস রেকর্ড। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে জান্নাতের। মনে মনে ভাবে………ভালোই হয়েছে মোবাইলটা সাইলেন্ট করেছিলাম, নইলে আবরার ঘুমাতেই দিতো না।
বাকি একটাই টেক্সট রাজীবের। খুব বেশি আগের না,  চল্লিশ মিনিট হবে।
রাজীব লিখেছে— “আব্বুর অবস্থা উন্নতি হয়েছে। আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ।”
জান্নাত ছোট করে উত্তর দেয়— “আমি আসছি, কিছুক্ষণ পর।”
তারপর এক লম্বা নিঃশ্বাস নিয়ে আবরারের ভয়েসগুলো খুলে শোনে। ও জানে, আবরার নিশ্চয়ই নাটক শুরু করেছে।
প্রথম ভয়েসেই আবরার বলে—
“ভাই, আমার নামের আগে কি ‘শহীদ’ বসানোর ইচ্ছা হয়েছে তোমার? প্রথম কাজেই জয় সাহেবের মুখোমুখি! আমি কি অপরাধ করেছি বলো ভাই? অপরাধ থাকলে ক্ষমা করে দাও ভাই, কিন্তু বাপের দান এই জীবনটা তো আর খোয়াতে পারবো না।”    
বাকি ভয়েসগুলোতেও একই আক্ষেপ, একই নাটক। সব শুনে জান্নাত নির্লিপ্ত গলায় একটা ভয়েস পাঠায়—“তোমার যদি এত ভয় লাগে, করো না। আমিই করে নেবো।” , যদিও জান্নাত ভাব নিয়েছে ওর কোন সমস্যা হবে না , আসলে মনে মনে চাইছে কাজটা যেন আবরার করে , নইলে ওর উপ বেশ চাপ হয়ে যায় ।
 
কিছুক্ষণের মধ্যেই আবার ভয়েস আসে আবরারের কাছ থেকে— অভিযোগের সুরে বলে , “এটা কিন্তু ঠিক হলো না বস! প্রথম কাজেই অগ্নিপরীক্ষা! অন্তত একটা সুযোগ তো পাওয়া উচিত ছিল নিজেকে প্রমাণ করার।”
 
জান্নাত  হালকা হাসে, তারপর একটু দৃঢ় গলায় গাম্ভীর্যের সাথে  উত্তর দেয়— “এই লাইনে নিজেকে প্রমাণ করার সেরা উপায় হলো সাহস। ভয় পাচ্ছো কেন? আমি তো আছি।” শেষের কথা গুলো বলার সময় কিছুটা আশ্বস্ত করার চেষ্টাও করে ।
 
কিন্তু আবরার প্রায় সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয়— ওর কণ্ঠে কিছুটা ব্যাঙ্গ মেশানো ,  “বস, আপনার ‘আমি আছি’ কথার মানে তো গতকালই ভালোভাবে জেনে গেছি।”
 
এবার জান্নাতের মুখের হাসি মিলিয়ে যায়। আবরারের খোঁচা দেয়া কথা শুনে , একটু রাগ হয় , বেশ  কড়া আর শীতল  স্বরে ভয়েস পাঠায়— “তুমি আছো কিনা সেটা আগে বলো। গতকালই তো বলেছিলে—‘পিঠে সয়, কিন্তু পেটে সয় না’। এখন পিঠে একটু চাপ পড়লেই ভয় পাচ্ছো?”
 
 সময় পাড়িয়ে যায় । জান্নাত ভাবে, এবার হয়তো আবরার পিছিয়ে যাবে।তবে ওকে ভুল প্রমাণ করে আবরার নতুন ভয়েস পাঠায়—  “আচ্ছা বস আপনি যা বলেন, তবে  একটা প্রশ্ন ছিলো ,  রাজীব ভাই তো এডিট করবে?  উনি কি জানেন রানী আর জয় সাহেবের ব্যাপারটা? আমি কি এমনভাবে লিখব যাতে উনি বুঝতে না পারেন? …আর একটা ছোট অনুরোধ—পিঠে চটের বস্তা বাঁধার জন্য যেন একটু সময় পাই।”   প্রথম দিকের কথা গুলো সিরিয়াস ভাবে বললেও শেষের দিকে আবরারের স্বভাবমতো  রসিক ভাব ফুটে ওঠে।  
 
 
জান্নাত হেসে ফেলে। স্বস্তির একটা ছায়া নামে মুখে। তারপর ভয়েস পাঠায়—

“রাজীব এডিট করবে, কিন্তু ও জানে না রানী আর জয়ের ব্যাপারটা। আমরা কারো নাম বলব না—আমাদের উদ্দেশ্য কাউকে এক্সপোজ করা না, বরং পুরো হল সিস্টেমটা দেখানো। তবে তোমার সাথে যা ঘটেছে, সেটা ব্যবহার করতে হবে—বুঝলে?
আর হ্যাঁ, পিঠে চটের বস্তা বাঁধার জন্য সময় পাবা, চটও আমিই দেব। চিন্তা করো না, বস হিসেবে আমার কিছু দায়বদ্ধতা অবশ্যই আছে।”
 
আবরারের ভয়েসে এবার নতুন এনার্জি টের পায় জান্নাত —

“ওকে বস! জয় সাংবাদিকতার জয়, জয় জান্নাত ম্যাডামের জয়! …ওহ, এই দেখো , যা করি তাতেই ঐ ভয়ংকর নামটা চলে আসে! যাক, কাজে নেমে পরি। যা থাকে কপালে , প্রয়োজনে শহীদ হয়ে যাবো , কিন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো হা হা হা,
ওহ ভুলেই গিয়েছিলাম —রানীর আব্বু এখন কেমন আছেন?”  
 
হেসে ফেলল জান্নাত। তারপর ভয়েস পাঠায়—
“এই তো, এখন লাইনে আসছো। গুড লাক! ছোট আব্বুকে আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ। ওকে, বাই—পরে কথা হবে।”
 
জান্নাত যখন হেসে হসে বলছিলো “ ওকে, বাই, পরে কথা হবে” তখনি রানী  বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। গতকাল অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল বলে আজ তার ঘুম ভেঙে গেল বেশ সকালে। ঘুম ভাঙতেই প্রথমেই হসপিটালে থাকা রাজীব কে কল করে , রহিমের ব্যাপারে খোঁজ নিয়েছিলো।  রাজীবের কাছ থেকে সুসংবাদটা পেয়ে বেশ হালকা বোধ হচ্ছিলো বলে আরো কিছুক্ষন বিছানায় গড়িয়ে নেয়ার চিন্তা করেছিলো ।একবার চোখ  বুজেও এসেছিলো, তবে সেটা বেশি সময়ের জন্য নয়। নটার দিকে ফোনে টুং করে একটা নোটিফিকেশন ভেসে উঠল —

জয় এর মেসেজ।আর তাতেই যেন রানীর তন্দ্রা শুধু ভাঙল না, পুরোপুরি উড়ে গিয়েছিলো। 
 
“কিগো আমার রানী, ঘুম ভেঙেছে?কেমন লাগছে, এক ছাদের নিচে? আমার কিন্তু সারারাত ঘুম হয়নি…তুই সারারাত সপ্নে এসে আমাকে শুধু জ্বালিয়েছিস! এখন এসে একটু ঘুম পাড়িয়ে দে না (কিস) (কিস) (কিস)” 
 
মেসেজটা পড়েই রানীর গাল গরম হয়ে উঠেছিলো। মনে হচ্ছিলো যেন জয় সত্যিই পাশে আছে, কানে কানে বলছে কথাগুলো। এমন কি কানে হলকা সুড়সুড়ি অনুভুত হচ্ছিলো যেন । ঠোঁটের কোণে এক চিলতে হাসি, বুকের ভেতর তীব্র  শিহরণ—সেই থেকেই ওর মনটা যেন প্রতিটা মুহূর্তেই কেমন জানি করছে।লজ্জা পাচ্ছে, আবার ভালোও লাগছে। এর আগেও এই ঘরে অসংখ্য রাত কাটিয়েছে , গত রাতেও এমন কিছু মনে হয়নি । কিন্তু জয়ের টেক্সট টা দেখার পর থেকেই , এই বাড়ির প্রটিতা কোনে কোনে যেন জয়ে কে দেখছে , মেঝেতে প্রতিটা পদক্ষেপে জয় যেন ওর পায়ের তালুতে সুড়সুড়ি দচ্ছে , হাত দিয়ে যাই ধরছে , তাতেই যেন জয়ের তপ্ত হাতের ছোঁয়া পাচ্ছে । এমন কি প্রতিটা নিঃশ্বাসের সাথে যে বাতাস ওর বুকে যাচ্ছে , তাতেও জয়ের উষ্ণ শ্বাস মিশে আছে । এমন কি বাথরুমে জাওয়ার সময় ও মোবাইল সাথে করে নিয়ে গিয়েছিলো । ভাবছিলো জান্নাত যদি দেখে ফেলে। ( যদিও সেটা সম্ভব নয়)
 
 
তবে বাথরুম থেকে বেড়িয়ে জান্নাত কে জাগ্রত দেখে , রানী জয়ের উপস্থিতির যে অনুভূতি ছিলো সেট কিছুটা কম টের পায় । তবে গালের লালিমা এখনো কিছুটা রয়ে গেছে , বুকের ভেতর গরম ভাপ ও কিছুটা টের পাচ্ছে । নিজেকে আর স্বাভাবিক করার জন্য জান্নাতের সাথে কথা বলা শুরু করে রানী
 
 “ কিরে হাসছিস কেন একা একা ?  কার সাথে কথা বলছিস?”  
 
“ আবরারের সাথে…” বলার সময় ও জান্নাতের ঠোঁটে হাসি কিছুটা লেগে থাকে  , কিন্তু বলার পর দেখে আবরারের নাম শোনার পর ই রানীর মুখ কিছুটা মলিন হয়ে গেছে । ওর মনে পরে যায় , রানী আবরারের সাথে ওর মেশা ঠিক পছন্দ করে না । তাই এক্সপ্লেইন করার মত করে বলে “ তুই ভাবিস না আমি আবার তোর বন্ধু হাইজ্যাক করেছি , ও আমার চ্যানেলে কাজ করে সুধু”
 
“ কি যাতা বলছিস , আমি এমন মনে করবো কেন?” রানী ভ্রু কুঁচকে , সাথে সাথেই প্রতিবাদ করে ওঠে । তবে আবরারের নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে , রানীর মনে কিছুটা অনুতাপ  জেগে উঠেছিলো , আবরার ওকে বেশ কিছুদিন যাবত কিছু একটা বলার চেষ্টা করছে , কিন্তু ও সারাক্ষণ আবরার কে এড়িয়ে চলছে , ক্যাম্পাসে দেখা হলে বলে পরে কথা বলবো , ফোন করলেও খুব একটা রিসিভ করে না ।
 
“ ওমা , রানী !!!! তুই তো বিরাট পল্টিবাজ” জান্নাত যেন আকাশ থেকে পরেছে , রানীর কথা শুনে । “ এইতো কয়দিন আগেও আবরারের সামনে যাওয়া আমার জন্য নিষেধ ছিলো, আর এখন বলছিস আমি যা তা বলছি!!!!” জান্নাতের কণ্ঠ থেকে অবাক ভাবটা কাটে না , তারপর ব্যাঙ্গ করে বলে  “  তুই এখানে কি করছিস ভাই? যা জয়ের সাথে রাজনীতি জয়েন কর , তোর ভবিষ্যৎ ওখানেই  উজ্জ্বল ,এমন পল্টিবাজ লোকজন ই রাজনৈতিক লোকজন খুজে”    
 
“ যাহ, আমি ওসব কবে বললাম ?, তোর ইচ্ছা হলে তুই ওকে চাকরি দে , না হলে যা ইচ্ছা তাই কর তাতে আমার কি?”   
 
আর তা শুনে জান্নাত হেসে লুটিয়ে পরে পরে , হাসতে হাসতে বলে “ সুধু পল্টিবাজ না তুই তো বিরাট মিথ্যা বাদিও” এই বলে জান্নাত দাড়িয়ে রানীকে সম্মান জানানোর ভঙ্গি করে বলে  “আমাদের ভবিষ্যৎ প্রধান মন্ত্রী তো আমার সামনে দাড়িয়ে আছে, কি সৌভাগ্য আমার”
 
“ আরে না না , মিথ্যা বলবো কেনো ? ধুর আমার কোন সমস্যাই নেই” রানী বেশ লজ্জা পেয়ে বলে , তারপর কথা অন্যদিকে ফেরানোর জন্য হঠাত করে বলে “ সুধু চাকরি কেন , তুই যদি চাস , আবরারের গলায় ও ঝুলে পরতে পারিস , ছেলে কিন্তু ভালো” রানী যেন নিজেকে নির্দোষ প্রমানের জন্য এই প্রস্তাব দেয় ।
 
 “ হ্যাঁ ভালো ছেলে , কিন্তু…… আমার টাইপ না”  জান্নাত বলতে চাইছিলো অন্য কথা , কিন্তু সেটা চেপে গেলো , রানী সবে মাত্র একটা শক থেকে উঠেছে , তাই ওকে হার্ট করতে বা মানসিক কোন চাপ দিতে চাইছিলো না । তাই রানীর দুষ্টুমির মুড টা ঠিক রেখেই বলল ।
 
“ তা তোমার কেমন ছেলে পছন্দ ,মিস জান্নাত”  বলতে বলতে রানী জান্নাতের পাশে এসে বসে , নিজের কাঁধ দিয়ে জান্নাত কে একটা ধাক্কা দেয় ।
 
 
 “ জেনে তুই কি করবি , আমার জন্য ঘটকালী করবি?” জান্নাত হেসে বলে , ওর কাছে মনে হয় রানী যেন আজ একটু বেশিই ভালো মুডে আছে ,
 
“ হ্যাঁ করতেই পারি , তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না”  রানী নিজের গলায় গাম্ভীর্য টেনে বলার চেষ্টা করে , কিন্তু ওর চোখে মুখে হাসির ঝিলিক ।
 
“ তাহলে কি তুই আমাকে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিস , যেন আমি তোকে ভাবি ডাকি!!!” জান্নাত ভ্রু উঁচিয়ে রানীর দিকে তাকিয়ে হাসে …
 
এক রাশ লজ্জা এসে রানী কে ঘিরে ধরে , ও এই চিন্তা করে কথাটা বলেনি , জান্নাতের কাঁধে একটা থাপ্পড় বসিয়ে দেয় , লজ্জা রাঙ্গা মুখে বলে “ ধ্যাত , তোদের মুখে কোন কথা আটকায় না , তোরা একেকটা নির্লজ্জ” এই বলে রানী উঠে রানীর ঘর থেকে বেড়িয়ে যেতে নেয় , আর জান্নাত ওর হাত ধরে টেনে রাখে ,
 
“ আরে আমার ভাবি , যাচ্ছিস কোথায় , দাড়া দাড়া ভাবি ননদ মিলে দুটো সুখ দুঃখের কথা বলি” জান্নাত হাসতে হাসতে বলতে থাকে ,
 
এদিকে রানীর অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাচি , বার বার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে , প্রথমে জয়ের টেক্সট আর এখন জন্নাতের ভাবি ডাক ।  সাথে সাথে এই নিয়েও দুসচিন্তায় পরে যায় , কেউ শুনেছে কিনা , “ জান্নাত ঠিক হচ্ছে না কিন্তু, ছাড় আমাকে, ছাড় বলছি” রানী কাতর স্বরে অনুরধ করে ,  কিন্তু জান্নাত ওকে ছাড়ার নাম নেয় না , আরো শব্দ করে হাসতে থাকে , এক সময় রানী রেগে যায় । কিন্তু তাতেও কাজ হয় না , রানী যত রাগ করে জান্নাত তত হাসে ।    
 
এক সময় রানী নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় , জান্নাতের ঘর থেকে বেড়িয়ে যায় , যাওয়ার আগে জান্নাতের ব্যাবহার করা একটা টপস হাতের কাছে পেয়ে সেটাই ছুড়ে মারে ।
 
জান্নাত প্রস্তুত ছিলো , তাই রানীর ছুড়ে দেয়া টপস হাওয়ায় থাক্তেই ধরে ফেলে ।  রানী চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত জান্নাত হাসতে থাকে । কলেজে থাকাকালিন এরকম রানীকে অনেক খেপাতো জান্নাত , রানীকে খেপানো খুব সহজ । কলেজের কোন ছেলে কে আর রানীকে নিয়ে কোন কিছু বললেই রানী রেগে যেতো । এখন আর সেই চান্স নেই যদিও । আগে জান্নাত রানী কে আর যেকোনো ছেলেকে মিলিয়ে অশ্লীল অশ্লীল কথা বলে খেপাতো । এখন যেহেতু জয় ওর ভাই , সেই সুযোগ জান্নাত আর পায় না।
 
****  

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply

কিছু সম্পর্কঃ ৯ (ঘ) এর বাকি অংশ......... 



প্রচণ্ড লজ্জা আর রাগের মিশ্রিত অনুভূতি নিয়ে নিচে নামল রানী। মনে মনে নিজের, তারপর জান্নাতের, উপর রাগ ঝাড়তে থাকে  আর মাঝে মাঝে জয় ও কিছুটা ভাগ পায়। রানীর মতে , ওর মুখ থেকে অমন বেফাস কথা বেরুনোর মুল কারিগর আসলে জয় । ওর ওই টেক্সটটা পাওয়ার পর থেকেই তো সব এলোমেলো হয়ে গেলো । নাহলে রানী কি কখনও  এমন বেফাঁস কিছু বলে ফেলত?  

ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে আসে আয়শার আদুরে ডাক— “আমার মায়ের ঘুম হয়েছে?… আয় মা, এদিকে আয়। সকাল থেকে এই রান্নাঘরেই আছি, তোর যে একটু খবর নেবো—সেই সুযোগটাই পেলাম না।” শেষের দিকে রানীর খোঁজ নিতে না পারার আক্ষেপ স্পষ্ট আয়শার কণ্ঠে ।

রানী ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়শার সামনে দাঁড়ায়। মাথা নিচু করে—কারণ জান্নাতের সেই “ভাবি” ডাকের পর যে লজ্জাটা ওকে ঘিরে ধরেছিল, আয়শার সামনে এসে সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। কারন জান্নাত ওকে যা ভেবে ভাবি ডেকেছে , সেই হিসেবে সামনে দাঁড়ানো এই নারী ওর শাশুড়ি হয় , মাথা নুচু অবস্থায় ই রানীর ঠোঁটে মৃদু এক হাসি খেলে যায় । ভীষণ লজ্জা হচ্ছে ঠিক , কিন্তু সেই সাথে এই মাতৃ স্থানীয় নারিটিকে আগের চেয়ে আরো অনেক বেশি আপন মনে হচ্ছে ।
রানীকে এমন মাথা নিচু করে থাকতে দেখে আয়শা ভাবে—রানী বোধহয় এখনো আব্বুর ব্যাপারেই চিন্তিত।
সান্ত্বনা দিতে নরম গলায় বলে—“এখনো ভয় পাচ্ছিস? তোর বড় আব্বু সেই  সকালে উঠেই হসপিটালে চলে গেছে। ডাক্তার বলেছে রহিম ভাইয়ের তেমন সমস্যা নেই। গতকাল যেটা হয়েছিল, সেটা বড় কিছু না।” আয়শা চেষ্টা করে , রহিমের সমস্যা আর বেশি ছোট করে দেখাতে , যতটা না ডাক্তার বলেছে ।
কিন্তু রানী মাথা তোলে না। এবার কারণটা ভিন্ন।
আব্বুর নাম শুনতেই বুকের ভেতর হঠাৎ করে কিছু  অনুতাপ জমে ওঠে, নিজেকে কেমন জানি স্বার্থপর মনে হতে থাকে । ভাবে হাসপাতালে ওর বাবা শুয়ে আছে, আর ও কীভাবে হা-হা হি-হি করে ঘুরে বেড়াচ্ছে! সমস্যা যত ছোটই হোক—মনটা কেমন করে ওঠে রানীর। নিজেকে বড্ড আত্ম কেন্দ্রিক মনে হতে থাকে ।
রানীকে এভাবে চুপচাপ দেখে আয়শা খুন্তি নামিয়ে রেখে কাছে এগিয়ে যায়। দুই হাত বাড়িয়ে রানীকে টেনে নেয় বুকে। আন্তরিক মমতা মাখা স্বরে বলে , “আমরা আছি না? এত্তো ভেঙে পড়িস কেন? আমরা কি তোর আপন নই,  কিরে মা? আমাদের আপন মনে হয় না?”  
রানী চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়—আয়শার গা থেকে ভেসে আসা রান্নার মশলার  গন্ধে যেন মাথাটা হালকা হয়ে আসে।
মনে মনে বলে— ছোট আম্মু তোমাদের ,এতোই আপন মনে হয়  … তোমাদের মাঝেই তো সব ভুলে যাই। নিজের অবস্থান , নিজের পরিচয় সব ভুলে যাই , তাই ভয় হয় গো …… বড্ড ভয় । তোমারা যদি আমাকে আপন করে না নাও……… তবে মুখে কিছু বলে না—শুধু আলিঙ্গনের ভেতরে শান্ত হয়ে থাকে।   
কিছুক্ষণ পর আয়শা আলতো করে ওকে ছাড়ে। হয়তো আরও একটু রাখত, কিন্তু চুলায় বসানো সবজির হাঁড়ি , সেখান থেকে  পোড়ে গন্ধ বেরুতে শুরু করেছে। আয়শা খুন্তি তুলে নিয়ে আবার কাজে লেগে যায়। তবে বার বার চোখ তুলে রানীর দিকে তাকায় মৃদু হেসে। গতকাল রানীর অবস্থা দেখে সত্যিই ভয় পেয়ে গিয়েছিল আয়শা—তাই আজকের এই বাড়তি যত্ন। 
“যা, রেডি হয়ে নে তুই। রান্না শেষ হলে আমি আর তুই হাসপাতালে যাবো।” আয়শা মমতায় ভরা কণ্ঠে বলে।
হাসপাতালের কথা শুনে রানী ,  নিজের ডিপ থট থেকে বেড়িয়ে আসে , একটা ছোট নিঃশ্বাস ফেলে বলে “উহু, আমি আগে তোমাকে রান্নায় হেল্প করি।” তারপর আশেপাশে তাকায়  দেখে,  আয়শা একাই সব সামলাচ্ছে। তাই জিজ্ঞাসা করে— “শান্তির মা কই?”
আয়শা দীর্ঘশ্বাস ফেলে বলে—“আসেনি রে। কাজের মানুষ পাওয়া খুব মুশকিল এখন। সময়মতো কেউ আসে না।”
তারপর হাসতে হাসতেই বলে—“তাই বলে তোর এখন রান্নায় নামতে হবে না। আমার শরীরে যত দিন শক্তি আছে, আমিই করব। আমি একেবারে বুড়ো হয়ে গেলে তখন করিস।” 
 
কিন্তু রানী কথাটা শোনে না। কোমর বেঁধে কাজে লেগে পড়ে। মুল রান্না আয়শা করে, আর রানী ছোটখাটো সাহায্য—মশলার কৌটা এগিয়ে দেওয়া, লবণ চেক করা, টুকটাক কাটাকুটি করে দেয়া এসব।  ফাঁকে ফাঁকে দুজনের মধ্যে টুকটাক গল্প হয়—হালকা হাসি,  আর ঘরোয়া উষ্ণতায়। ধীরে ধীরে রানীর মন থেকে অনুতাপটাও দূর হয়ে যেতে থাকে। কাজে ডুবে যাওয়া আর আয়শার আন্তরিক ব্যাবহার , রানীকে আবার ভুলিয়ে দিতে থাকে , সমস্যা গুলো ।
আধ ঘণ্টা পর ডাইনিং  থেকে ডাক আসে— “আম্মু, নাস্তা…” জয়ের কণ্ঠ। এর সঙ্গে জান্নাতের অস্তিত্ব ও টের পাওয়া যায় , জয়ের সাথে কি নিয়ে যেন আলোচনা করছে।   
আয়শা হাসিমুখে বলে,  “ঐ যে এসেছে সাহাজাদা আর সাহাজাদি। যা মা—ঢেকে রাখা ট্রেটা নিয়ে যা। তুইও খেয়ে নিস। রান্নাঘরে আর আসিস না, আমার কাজ প্রায় শেষ।এই দ্যাখ তোর মুখ কেমন লাল হয়ে গেছে আগুণের আঁচে” এই বলে আয়শা নিজের আঁচল দিয়ে রানীর মুখ মুছিয়ে দেয় , সত্যিই রানীর চেহারা আগুনের আঁচে একটু লালচে হয়ে উঠেছিলো , তবে ঘাম তেমন হয়নি, আয়শা একটু আহ্লাদ করেই মুছিয়ে দিয়েছে । রান্না করে অভ্যাস থাকলেও, গত চার পাঁচ মাস তেমন একটা রান্না করে না রানী, তাই আগুনের আঁচে বেশিক্ষণ থাকার ফলে মুখ কিছুটা লালচে হয়ে উঠেছে ওর , এটাও তেমন কিছু নয়।  তবুও রানীর কাছে আয়শার এই আদুরে জেসচার টা বেশ ভালো লাগলো ।    
 
রানী হাসিমুখে ট্রেটা হাতে নিয়ে ডাইনিংয়ে আসে। জান্নাত আর জয় তখন টেবিলে বসে গল্পে মশগুল। খুবই স্বাভাবিক ধাঁচে রানী একে একে নাস্তার থালাগুলো নামাতে থাকে।
কিন্তু থালা নামানোর মাঝেই চোখ পড়ে দুজনের মুখে।
ওরা ঠোঁট টিপে  হাসি চেপে রাখতে চাইছে—যেন একটা গোপন হাস্যকর কিছু চলছে ওদের মাঝে। 
রানী ভ্রু কুঁচকে তাকায় দুই ভাই বোনের দিকে । ওর চোখে জিজ্ঞাসা , যেন জানতে চাইছে এতো হাসি কিসের ?
জান্নাতের হাসি ধীরে ধীরে বড় হতে থাকে, চোখ টলটল করছে দুষ্টুমিতে।
আর জয় বেচারা ,  মুখে যতই সিরিয়াস ভাব আনার চেষ্টা করুক… ঠোঁটের কাছে হাসিটা বারবার ফেটে বেরিয়ে আসছে। কাঁধ পর্যন্ত কাঁপছে ওর , জোর করে হাসি থামাতে গিয়ে ।
রানীর বুঝতে বাকি থাকে না ওরা দুজন কি নিয়ে হাসছে ,  সেই আগের লজ্জাটা আবার ধুম করে ফিরে আসে রানীর  ভেতর।
কিন্তু এবার অবশ্য ও লজ্জায় চুপ করে দাঁড়িয়ে থাকে না— বরং আত্মরক্ষার জন্য রাগের আশ্রয় দেয়। চোখ রাঙিয়ে বলে ……
“হাসছিস কেন দাঁত বের করে? কোনোদিন টেবিলে নাস্তা রাখতে দেখিস নি?”
বাক্যটা জান্নাতের দিকে তাকিয়েই বলা, কিন্তু গরমটা গিয়ে লাগে জয়ের গায়ে। জয় তাড়াতাড়ি মুখ নিচু করে পানির গ্লাস তুলে নেয়—পানি খাওয়ার চেষ্টা করে হাসি থামিয়ে।  
কিন্তু জান্নাত? ও তো থামার পাত্রী নয় ।
হাসতে হাসতেই বলে— “রাগ করিস কেন? একটা খুশির ব্যাপার ঘটেছে আর আমি হাসবো না?”
কথাটা বলেই জান্নাতের মুখের হাসি আরও বাড়ে… যেন রানীর রাগান্বিত প্রতিক্রিয়াই ওর হাসি আরো বাড়িয়ে দিচ্ছে।  
 
“কি খুশির ব্যাপার ঘটেছে? এখানে কি সার্কাস চলছে নাকি?” রানী মুখটা টান টান করে ঝামটা মেরে বলে।
জান্নাত চোখ বড় বড় করে, নাটকীয় ভঙ্গিতে জয়ের দিকে তাকায়।
“ওরে বাপ রে জয়! আমি তো ভেবেছিলাম তুই আমার জন্য একটা নরম–সরম ভাবি এনেছিস… এখন দেখি এ তো পরিষ্কার দেবি চৌধুরানী!”
“ভাবি” শব্দটা শোনা মাত্র জয় আর নিজের হাসি আটকাতে পারে না। ঠোঁট চাপা হাসি এক মুহূর্তে ফেটে বের হয়ে আসে, পানি চোখেও চলে আসে।
আর রানী তো রেগে ফেটে পড়ার উপক্রম। পা ঠুকতে ঠুকতে চেঁচিয়ে ওঠে,
“বড় আম্মু! দেখো তো জান্নাত আর জয় আমার সাথে কি করছে!”
রান্নাঘর থেকে সাথে সাথেই ভেসে আসে আয়শার গলা,
“জান্নাত… জয়… ভালো হবে না কিন্তু… দাড়া, আমি আসছি!”
আয়শার সেই গলা শুনেই রানীর মুখে এমন ভাব ফুটে ওঠে, যেন মুহূর্তেই যুদ্ধ জিতে ফেলেছে।
 
একটু পরেই আয়শা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, উনুনের ধোঁয়া আর মশলার গন্ধ গায়ে মেখে। এসে টেবিলে বসতেই রানীর মুখে এমন এক ভাব—যেন যুদ্ধ জিতে গেছে, এখন জয় আর জান্নাত কে দেখে নেবে।
ওদের চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে… পারলে এবার  বল।  
আয়শার সামনে পড়ে অবশ্য দুজনেই চুপ। তাই নাস্তা শান্তিতেই শেষ হলো।
নাস্তা শেষে আয়শা বলে, “রানী মা, তুই এখানেই গোসল করে নে না? ঐ বাড়িতে যাওয়ার কি দরকার?”
রানী মুখ খুলতে যাচ্ছিল… ঠিক তখনই জান্নাত বলে ওঠে,
“জামা–কাপড় কি পরবে? ওর জিরো সাইজে আমার প্লাস সাইজ মনে হবে হ্যাঙ্গারে কাপড় ঝুলছে হি হি?” (যদিও ও মোটেও প্লাস সাইজ নয়, তবুও ড্রামা করে বলল।)  
“হ্যাঁ তা ঠিক বলেছিস। তাহলে এক কাজ কর… জান্নাত, তুই রানীর সাথে যা। ওর একা গিয়ে কাজ নেই?” আয়শা গতকালের সিন মনে করে বলল ।
“উফ আম্মু! রানী কি বাচ্চা মেয়ে?” জান্নাত বিরক্ত হয়ে বলে। “আমার কাজ আছে, এখনই বের হতে হবে। পারব না আমি।”
রানীও মাথা নেড়ে বলে, “আমি একাই যেতে পারবো।”
কিন্তু আয়শা কিছুতেই রাজি না। নিজেরও তো গোসল বাকি—তাই ও  জান্নাতের পেছনে লেগে থাকে।
একবার অনুরোধ করে …  কাজ না হলে মৃদু ধমক দেয়… হুমকি ও দেয়  তাও জান্নাত নড়ে না। 
এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ জয় বলে ওঠে, “আমি নিয়ে যাচ্ছি রানীকে।” যেন গ্রামবাসীর বিপদে হিরোর আগম হয়েছে , এমন ভাব করে ।
তিন রমণী তখন একসাথে জয়ের দিকে তাকায়— তিন মুখে তিন রকমের অভিব্যক্তি।
আয়শা প্রথমে চমকে যায়, তারপর মনে মনে ভাবে,
এই ছেলের মুখে তো কোনো ফিল্টারই নেই। যা  মুখে আসে  না বুঝে তাই বলে।  
জান্নাত তাকায় মাত্র এক সেকেন্ড— তার মুখে তাচ্ছিল্য,  যেন বোঝাতে চিয়াছে ……তুই জীবনেও মানুষ হবি না। 
রানী’র মুখে দুই আবেগ একসাথে—  এক চিমটি ভয়, এক চিমটি লজ্জা। গালে গারো গোলাপি আভা । সেই সাথে জয় গেলে কি হতে পারে সেটা ভাবে আতঙ্ক ।
আর জয়? চুটুল হাসি দিয়ে তিনজনের মুখই দেখছে, যেন খুব আনন্দ পাচ্ছে। 
প্রথমে রানীই বলে ওঠে ,  “না না না… আমি একাই যেতে পারবো। কাউকে লাগবে না!”কথা শেষ হতেই আড়চোখে জয়ের দিকে বিষাক্ত দৃষ্টি ছুঁড়ে দেয়। যেন বলছে , খুব সখ না? দাড়াও দেখাচ্ছি ।
কিন্তু আয়শা তো ছাড়ার পাত্রী না।  শেষ পর্যন্ত জান্নাতকেই  নতি স্বীকার করতে হয় , “ঠিক আছে… যাই। কিন্তু সময় দিচ্ছি মাত্র পনেরো মিনিট। তারপর আমি বের হবো। আমার অনেক কাজ আছে” 
রানী একরকম হাঁফ ছাড়ে। জয় আবার হাসে। বাকি সবার চোখ এড়িয়ে রানীর দিকে একবার তাকায় , চোখে নগ্ন ইংগিত । রানী লজ্জায় চোখ আড়াল করে ।
 
রানী আর জান্নাত ওদের ঘরের চৌকাঠ না পেরুতেই রানীর মোবাইল বেজে ওঠে টুং শব্দে । জয় টেক্সট করেছে , “ আমি এলে কি হতো ? তোকে ভালো করে গোসল করিয়ে দিতাম ( হাসির ইমোজি)”
 
রানী লিখে পাঠায় “ খুব বার বেড়েছে না , আগামী তিনদিন আমাকে কোন টেক্সট করবে না , আজকে বড্ড জালিয়েছো” পাঠানোর সময় রানীর ঠোঁটে একটা হাসি লেগে থাকে , যেন রানীও জানে ও আসলেই এমন চায় না ।
 
তবে জয় ওর কথা অমান্য করতে সময় নেয় মাত্র পনেরো সেকেন্ড , আবার টুং করে শব্দ হয় রানীর মোবাইলে , জয় লিখেছে…… “ তুই জানিস না , বাজার থেকে মৃত্যুদন্ড উঠে যাচ্ছে , আমাকে কেন মৃত্যুদণ্ড দিচ্ছিস?”  
 
টেক্সট পড়ে রানীর মুখ ঝলমল করে ওঠে , ঠোঁট কামড়ে হাসে , মনে মনে ভাবে , আমার সোনারা বান্দর টা রে …… 

*****  


কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 6 users Like gungchill's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)