Thread Rating:
  • 36 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica স্বামী ﴾ পর্ব নং:- ১৪ ﴿

Showing only the posts of বহুরূপী: 82 of 225 posts. Show all posts
#1
Heart 


[গল্পটি কাল্পনিক। এর সাথে কোনোরূপ বাস্তবতার মিল নেই। অডিয়েন্সের বিনোদনের উদ্দ্যেশ্যে এই গল্পটির রচনা।]


স্বামী


সূচিপত্র


 













INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 7 users Like বহুরূপী's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2


স্বামী :- প্রথম কথা

কন্যার এ বিবাহ করার মত ছিল না। কিন্তু কন্যাপক্ষের এই ছাড়া দ্বিতীয় উপায় ছিল না। বিশেষ করে বিবাহের দিন সান্ধ্যকালীন রেলে করে বর না এসে যখন বরের প্রাণনাশ হয়েছে বলে পত্র এলো; তখন বলাই বাহুল্য যে কন্যার পিতা প্রশান্ত ব্যানার্জি মাথায় হাত দিয়ে সত্যত্ব ভীষণ শান্ত হয়ে বসে পরলেন।  

ব্যানার্জি বাবুর কন্যাটি দেখতে এমন নয়  যে এই বর ছুটে গেল আর বর মিলিবে না। কিন্তু একে ত তাঁর কন্যার লগ্নভ্রষ্টা হবার আশঙ্কা, তাঁর ওপরে বিয়ের দিন বরের মৃত্যুতে অলুক্ষুনে মেয়ে বলে অপবাদটিও লেগে গিয়েছে ইতি মধ্যে। এখন বাড়ি ভর্তি লোক সম্মুখে এমন কান্ড ঘটলে তা ছড়াতে যে বিশেষ সময় লাগবে না,এই কথা সবারই জানা। তবে ব্যানার্জি বাবুর কন্যাটি কলিকাতায় লেখা পড়া করার দরূণ বেশ আধুনিকা। তাই বাবার কাছে নিজের কথা সে মন খুলেই বললে। কিন্তু ব্যানার্জি বাবুর ভাবনা ছিল ভিন্ন। মা মরা মেয়ের  ভবিষ্যত চিন্তা করে ব্যানার্জি বাবু দু'চোখে অন্ধকার দেখছেন তখন। কারণ মাস খানেক আগে তিনি ঘোড়ার পেছনে টাকা লাগিয়ে বড় সড় ব্যবসায়িক বিপর্যয়ের মধ্যে আছেন। তার ওপড়ে ঘটা করে মেয়ে বিয়ে দিতে গিয়ে গাঁটের কড়িও তিনি কম গোনেন নি। সুতরাং তাঁর দু'চোখে অন্ধকার দেখার যথেষ্ট কারণ ছিল। কিন্তু তাঁর কন্যাটির সেই কারণ জানা ছিল না।

তবে এই অন্ধকারে মাঝেই ব্যানার্জি বাবু আশার আলো হিসেবে দেখালেন তাঁরই বাল্যকালের বন্ধু বলরাম মুখার্জিকে।  তিনি মধুপুর গ্রামের একজন  নাম করা ডাক্তার। যদিও এখন তাঁর একমাত্র ছেলে সমীর মুখার্জি সেই জায়গাটার দখল নিয়ে বসেছে। তবুও গ্রামের লোকে এখনো মুখার্জি বাবুকেই ডাক্তার বাবু এবং সমীরকে ছোটবাবু বলে ডাকে। গ্রামে সমীরের বাঘের মতো নামডাক থাকলেও তা ছোটবাবু উপাধি টার জন্যে নয়। গাঁয়ের লোক সমীরকে অল্প বয়স থেকেই ছোটবাবূ বলে ডেকে আসছে‌। তাই সমীর ডাক্তারী পাস করলেও উপাধিতে পরিবর্তন ঘটে নি।

বলরাম মুখার্জির সাথে বন্ধুর দেখাসাক্ষাৎ ছিল না বহুদিন। তাই তিনি বন্ধুর বাড়িতে বন্ধু কন্যার বিবাহ উপলক্ষে উপস্থিত ছিলেন পরিবার সমেত। এবং ব্যানার্জি বাড়ির আর কেহ সমীরকে না দেখিলেও ব্যানার্জি বাবু সমীরকে চিনিতেন। মুখার্জি বাড়ির বাঘটি দেখতে মন্দ না হলেও রঙটি খানিক কালোই বলা চলে এই কথা সবাই মানলো। ওদিকে  আমাদের ব্যানার্জি বাবুর কন্যাটি গুণে ষোলকলা পূর্ণ না থাকলেও রূপে  সবাই  মুগ্ধ। তপ্ত সোনার মতো উজ্জ্বল তার দেহের রঙ‌টি। কাটা কাটা নাক মুখে সাথে টানা টানা চোখ দুটোয় যেন সর্বক্ষণ নব যৌবনের বিদ্যুৎ তরঙ্গ খেলা করে। বয়স একটু কাঁচা হলেও দেহটির গঠন তার আঁটসাঁট ও লম্বাটে। এই কাঁচা বয়সেই ব্যানার্জি বাবুর মেয়ের অমন  উঁচু আর খাড়া খাড়া দুধ জোড়া দেখে পাড়ার লোকেদের মাথা ঘোরে এই কথাও সত্য। সেই সাথে চিকন কোমর পেরিয়ে অমন মাংসল পাছা বাঙালি মেয়েদের খুব একটা দেখা যায় না। তার ওপরে পড়াশোনা,নাচগান জানা মেয়ে। সুতরাং বলা চলে সাধারণ পরিস্থিতিতে এই মেয়ের বর পেতে চিন্তা করার কিছু ছিল না। কিন্তু কন্যাপক্ষ এইরূপ আশঙ্কা জনক অবস্থায় জলদি সঠিক বর নির্ণয় করতে সক্ষম না হওয়াতে মেয়ের অমতেই বাল্যকালের বন্ধু মুখার্জি বাবুর হাত ধরে বসলেন। 


কান্ড খানি বড় সহজ নয়। কেন না, মুখার্জি বাড়ির বাঘটির এক বাঘিনী ছিল। এমনকি বাঘিনীর  দুটি ছানাও এই বাড়িতেই উপস্থিত। তাই বন্ধুর প্রস্তাব শুনে মুখার্জি বাবু পরলেন ভাড়ি চিন্তায়। তবে মুখার্জি বাবুর কিন্তু বাঘিনীকে নিয়ে চিন্তা করার কিছু ছিল না। কারণ বাঘিনীটি বুদ্ধিমতী এবং বিপদে আবেগ নিয়ন্ত্রণ করিতে জানে। যত চিন্তা তার ছেলে সমীরকে নিয়ে।  তার ছেলেটির দেহে বাঘের মতো শক্তিই নয়, বাড়ি এবং বাইরে তার বাঘের মতো দাপটও ছিল। তবে সেই ইতিহাস আমরা ক্রমে ক্রমে জানিবো। আপাতত মুখার্জি বাবু এই সংবাদ বাঘিনীর কানে তুললেন। যার গলাতে সতিন নামক ফাঁসির রায় ঘোষণা হয়েছে! তার কাছে সংবাদ দিতে ডাক্তার বাবুর ভয় যে খানিক ছিল না— তা বলা যায় না।  তবে সংবাদ শুনে  বাঘিনী কিন্তু হুঙ্কার ছাড়লে না। খানিকক্ষণ নিঃশব্দে মাথা নত করে কি ভেবে সে নিজে গিয়ে তাঁর বরটিকে এই সংবাদ দিতে এবং বোঝাতে বসলো।


এই কান্ড দেখে ব্যানার্জি পরিবার ও তার সকল আত্মীয়স্বজনেরা খানিক অবাক হলেও মুখার্জি বাবু কিন্তু হাঁপ ছেড়ে বাচলেন। তবে এতো কিছুর পরেও প্রধান দুজনের মনে কিন্তু অশান্তি রয়েই গেল। কিন্তু ক্রন্দনরতা কন্যাটি কে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পরলেও অন্য জনকে নিয়ে কারোরই মাথা ব্যথা হতে দেখা গেল না। তবে পাঠক-পাঠিকাদের জন্যে গোপন সংবাদ এই যে–৩৩ পার করে  নতুন করে বিবাহ  করার ইচ্ছে ডাক্তার সমীর মুখার্জির কোন কালেই ছিল না। যদিও বয়সটা তার খুব বেশি নয়। তবে কন্যার তুলনায় অনেক, এই ছিল তার মত। কিন্তু তার পরেও শুভ বিবাহ অতি শুভক্ষণে সুসম্পন্ন হয়ে গেল।


এর কদিন পরে মধুপুর গ্রামের যাত্রা পথে সাপের মতো আঁকাবাঁকা যে পথটি পরে। সেই পথে শেষ বিকেলের মরে যাওয়া আলোতে ধুলো উড়িয়ে চলছিল লাল চাদরে ঢাকা এক গরুর গাড়ি। যাত্রীদের সন্ধ্যার আগেই গন্তব্যে পৌঁছানোর তারা । তাই গাড়োয়ান বারবার “হুররররর...'হাঁট' 'হাঁট” বলে তাগাদা দিচ্ছে বলদ জোড়াকে। কিন্তু ক্লান্তি তো মানুষের মতো গরুরও আছে, নাই নয়কি? বিশেষ করে এই কাঠফাঁটা রৌদ্দুরে সেই সকাল  থেকে একটানা হেঁটে চলেছে গরু দুটি। একটু ঢিল দেওয়ার জো নেই। গতি কমালেই গাড়োয়ানের নির্দয় লাঠির শপাং শপাং বাড়ি পড়বে পিঠে।

ছইয়ের ভেতরে মাথায় লালপার আঁচল টেনে চার বছরের খোকনকে কোলে নিয়ে বসে আছে সুপ্রিয়া। চোখমুখে তার রাজ্যের উৎকন্ঠা। সময় মতো পৌঁছাতে পারবে তো? নৌকা পেলে তাদের এতো সময় কখনোই  লাগতো না। ছেলেটারও বিরক্তি এসে গিয়েছে একঘেয়ে পথচলায়। মাঝেমধ্যেই বিরক্তি প্রকাশ করে সে তার এলো মেলো বুলিতে বলছে,

– মা! আল কত পথ বাকি? আল ভল লাগে না আমাল।

সুপ্রিয়া কিছুই বলে না। শুধু মাঝেমধ্যে এমন ভাব করে, যেন খুব মনোযোগ দিয়ে কিছু  সে শোনার চেষ্টা করছে। তা যে কি,তা কে বলিবে? তার সম্মুখে ছইয়ের অপর পাশে বসে নিশ্চুপ হয়ে এক দৃষ্টিতে সতিনের আঁখিপানে তাকিয়ে ছিল কুন্দনন্দিনী। মাঝে মাঝে দেখছিল সূপ্রিয়ার মুখভঙ্গি। সম্মুখে আসন গ্রহণরতা রমণীটির প্রতি তার প্রবল রাগ করার যথেষ্ট কারণ ছিল। তথাপি ওই দুধেআলতা রমণীটির হাস্যমুখি ভাব দেখে তার কিছুতেই রাগ হয় না। এমনটি আজ প্রথম অনুভব করছে না নন্দিনী। ওই রমণীটিকে সে প্রথম সেদিন দেখেছিল! সে দিনই অবাক হয়ে সে চেয়ে ছিল ওই রমণীর কাজল পড়া পদ্মলোচন দুটি চোখের পানে। সর্বদা হাস্যোজ্জ্বল এই রমণীটির চোখে না জানি কি অপার্থিব মায়া নিহিত আছে। তবে এই রমণী শুধু যে কুন্দনন্দিনীকে আকৃষ্ট করেছে তা নয়। বিয়ে বাড়িতে এই রমণীর রূপ ও হাঁটু ছাড়ানো চুলের প্রশংসা ছিল সকলের মুখে মুখে। সেই সাথে নিন্দায় কিছু  ছিল বৈ কি। তবে তার মাঝে কিছু কথা হয়তো মিথ্যা, কিছু হয়তো সত্য। কিন্তু  বিশেষ করে পাড়াগাঁয়ের এই গৃহবধূটির রূপ ঈর্ষার আগুন লাগলো শহুরে কিছু মেয়ের চোখে। দুষ্টু যুবকেরা খুজলো তাকে সচোখে একটি বার  দেখবার সুযোগ। কিন্তু  সমস্যা হল রমণীটি নিজের ঘরে হতে খুব একটা বাইরে বেরুতো না। স্বামীটিও যেন তাঁর আঁচল ধরা। তবে নন্দিনী অদূরে থেকে কয়েক বার এই নিটল স্বাস্থ্যবতী সুঠামদেহী রমণীটিকে  দেখেছে। তার দুটি চোখের শান্ত দৃষ্টিতে কি জেন এক মন কাড়া অপার্থিব আকর্ষণ। সে যে কি আকর্ষণ নন্দিনী তা জানে না। কিন্তু বিশেষ করে এই রমণীটির মাতৃস্নেহ দেখার পর থেকে সে সব সময় তাকে পাশে কামনা করতো  মনে মনে।

তবে রমণীটি কিন্তু তার বাড়িতে ঘুরতে এসেও কখনো তার কাছে আসার চেষ্টা করলে না। এতে নন্দিনীর খানিক অভিমান হয়। কেন হয়েছিল নন্দিনী তাও ঠিক বলিতে পারে না। তাকে সে চিনিতো না, শুধু শুনিয়া ছিল বাবার  বাল্যকালের  বন্ধুর একমাত্র পুত্রবধূ সে। অচেনা এই মনমোহনী রমণীটিকে দেখিবার ভাগ্য সবার না হলেও  ভেতর বাড়ির  দোতলার বারান্দায় থামের আড়ালে দাঁড়িয়ে সুপ্রিয়াকে সে দেখার  সুযোগ পেলই। সূপ্রিয়া যখন নির্জন দুপুরে ঘুমপাড়ানি গান গেয়ে খোকাকে ঘুম পাড়াতো কোলে নিয়ে। তখন সে কেন যেন দৃষ্টি কিছুতেই ফিরিয়ে নিতে পারতো না। মাঝে মাঝে তার ভয় হত সূপ্রিয়া না জানি তার দৈনিক এমন তাকানো দেখে কি ভাববে। তবে অবাক হলেও সত্য  সূপ্রিয়া কখনোই দোতলার পানে তাকাতোই না। নিচে যদি বা দৈবাৎ সম্মুখে নন্দিনী পরিতো,তবে সে যেন তাকে দেখিতেই পাইতো না। তৎক্ষণাৎ পায়চারি থামিয়ে আবারও সে ঢুকতো নিজের ঘরে।


সূপ্রিয়ার এইরূপ কান্ডে আত্মীয়েরা যে  অবাক হতো না, এমনটি  নয়। কেন না সাধারণত বিয়ে বাড়িতে রমণীগন এমনটা করে না। তারা ঘুরে ফিরে নানান কাজে কর্মে হাত দিয়ে নানান আলোচনায় মগ্ন থাকে সারাক্ষণ। এতো গুলি আত্মীয়ের মাঝে এসে এর ওর কলঙ্কের খবরাখবর না নিলে তাদের চলিবে কেন! তবে আমাদের সুপ্রিয়া একটু আলাদা হলেও নন্দিনী কিন্তু আপত্তি ছিল না। মনমোহনী রূপে অহংকারী সূপ্রিয়া যদি তার কাছে নাই বা আসে— তাতে তার রাগ হয় না, হয় অভিমান। তবু সে সময় পেলে এই সময়টা সূপ্রিয়ার গান শুনতে ও তার পায়চারী করা দেখিতে আসে কেন? কারণ তার নিজের গর্জটাই  হয়তো ছিল বেশি। তবে সমীর প্রায় সর্বক্ষণ সুপ্রিয়ার কাছে কাছে থাকায় নন্দিনী ভয়নাক বিরক্ত হয়ে উঠেছিল ধীরে ধীরে। সে এমন নারীর আঁচল ধরা পুরুষ মানুষকে দু চোখে দেখতে পারে না। তা হলেই বা সুন্দরী বউ। তাই বলে সারাক্ষণ তার আঁচল তলে বসে থাকতে হবে কেন? এই কথা নন্দিনী বুঝে উঠতে পারে না। সুতরাং ইচ্ছে থাকলেও সূপ্রিয়া ও কুন্দনন্দিনীর আলাপ আলোচনার উপায় হচ্ছিল না। তবে বিয়ের দিন সূপ্রিয়া যখন প্রথমবারের মতো  বাকি রমণীদের সাথে কুন্দনন্দিনীর ঘরে এল। সেই দিন নন্দিনী ও বাকি সকলেই জানতে পারলো সর্বদা হাস্যোজ্জ্বল এই সৌন্দর্য্য প্রতিমাটি দৃষ্টিহীনা! অমন অপূর্ব যার চোখ দুখানি সেই কিনা অন্ধ! জগতে এই রূপ খাপছাড়া কান্ডও ঘটে বৈ কি।


ছইয়ের সামনের দিকটায় খানিকটা জায়গা খোলা। সমীর সেদিকটার বসে ছিল বিরক্ত মুখে। কিন্তু বিরক্তির কারণটি ঠিক বোঝা যাচ্ছে না। সে খানিক পরপর আকাশের পানে চেয়ে দেখছে কালো কালো মেঘেরা দল বেঁধে  ছুটোছুটি করে ঘনিয়ে আসছে দক্ষিণে। সমীর একবার ভাবলো হেকে  গাড়ির গতি বাড়াতে বলবে কিনা। কিন্তু আত্ম সম্বরণ করলে সকাল থেকে দীর্ঘ যাত্রা পথের কথা ভেবে। এতখনে গাড়ির চাকার কর্কশ শব্দও কানে বাজছে যেন বিরামহীন পথচলার প্রতিবাদের মতো। তবু চলার যেন শেষ নেই,একই গতিতে গাড়ি হাঁকিয়ে চলেছে গাড়োয়ান। লোকমুখে এরাই গাড়িয়াল নামে পরিচিত। কখনো কোলাহলমুখর হাটের ভেতর দিয়ে। ত কখনো লোকালয়ের পাশ দিয়ে ধীরগতিতে গায়ে রোদ্দুর মেখে চলতে চলতে ঘামে ভিজে তার স্নান হয়ে গিয়েছে। পথের পাশের দোকান  ও দুই একটি বাড়ির দোরের মুখ থেকে পল্লী গাঁয়ের গৃহবধূরা মাথার আঁচল টেনে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের গমনপথের দিকে। চাদর টাঙানো ছইয়ের ভেতর থেকে এক আধবার বাইরে তাকিয়েই সূপ্রিয়ার ছোট্ট মেয়েটি আড়াল করেছে নিজের মুখ। অদূরের বটতলায় খেলছে একদল ছেলেমেয়ে। ভিনগাঁয়ের গাড়ি তাদের ভারি আমোদ দেয়। ওরা দল বেঁধে ছুটে এসে ছড়া কাটে,

“ভাঙা গাড়ি ভেঙে যা”
“বউটা মোদের দিয়ে যা।”

ছড়া শুনে অবশ্য গাড়ি ভাঙার কোন লক্ষণ দেখা যায় না। তবে দুষ্টু ছেলেদের দল তবু হাল ছাড়িলো না। ছুটে এসে গাড়ির পেছন ধরে ঝুলতে পরলো দু একজন। ঝুলতে ঝুলতে তাল খেজুরের ছায়া ঘেরা মাটির পথে গাড়ির সওয়ারি হলো কিছুক্ষণের জন্যে। গাড়িয়াল  বিরক্ত হয়ে ,“তবে রে ব্যাটা” বলে তেড়ে আসলো।তখন ধমক খেয়ে নেমে পড়ে দুষ্টু ছেলেমেয়ের দল। 

আবার পথচলা শুরু। বটতলার পুকুর ঘাট পেরিয়ে উত্তরে সোজা রাস্তায় আরোও খানিক এগিয়ে মধুমতি নদীর তীরে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের কাছাকাছি আসতেই গাড়ি যাত্রীদের কানে লাগে  শুমধুর কীর্তন। সূপ্রিয়া তখন খোকন কে জাগিয়ে তুলে কানে কানে কি যেন বলে। সেখান থেকে আর একটু এগুতেই পূর্ব দিকে বেঁকে দু দিকে চলে গিয়েছে রাস্তাটা। পূর্ব দিকের পথে সারি বাধা খেজুর গাছের ছায়া দিয়ে পথ চলতে চলতে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে মাঝে কয়েকটি বাড়িঘর চোখে পরে। আরোও পাঁচ ছয় মিনিট এগিয়ে গিয়ে মুখার্জি বাড়িতে পৌছানো আগেই রঘুনাথের মুদির দোকান থেকে এক সুদর্শন যুবক একটি খবরের কাগজ হাতে বেড়িয়ে এসে হাত উঁচিয়ে হেকে গাড়ি থামায়,

– আরে রোক! রোক! 

গাড়ি থামিয়ে সামনে খোলা দিকটাতে উঠে বসে সে এবার চায় সমীরের মুখপানে। সারা মুখে বিরক্তির ছাপ দেখে তার বোধকরি সমীরের সহিত আলাপ জুড়ে দেবার সাহস হয় না। তার বদলে সে ছইয়ের দিকে মুখ ফিরিয়ে চাদরের আড়ালে থাকা সূপ্রিয়ার উদ্দেশ্যে বললে,

– আমার জন্যে বউ খুঁজতে গিয়ে দাদার গলায় আর একটা ঝুলিয়ে আনা কি ঠিক কাজ হলো বৌরাণী?

ছইয়ের টানানো চাদরের আড়াল থেকে সূপ্রিয়ার মৃদু ভর্ৎসনা মেশানো কোমল গলার স্বর শোনা গেল এবার।

– লক্ষ্মীছাড়ার কথা শোন! তোমার জন্য ঘটকালি করে  পরের মেয়ের কপাল পোড়াতে যাবো কেন আমি?

– তা না হয় নাই করলে,কিন্তু বরের জন্যে ঘটকালি করে নিজের কপাল পোড়ালে কেন? তাও তো আমি ভেবে পাই না বৌরাণী!

– সে আমার পোড়া কপাল আমি দেখবো না হয়। আমার পোড়া কপাল  নিয়ে হঠাৎ তোমার এতো ভাবনা কেন? সেইটি ত আমিও ভেবে পাই নে ঠাকুরপো!

সূপ্রিয়ার সাথে নতুন লোকটির কৌতুক ভরা কথা কাটাকাটি চলতে লাগলো মুখার্জি বাবুর আম-কাঁঠালের বাগান ঘেরা সেকেলে ধাঁচের দোতলা বাড়ির সদরে গাড়ি লাগার আগ পর্যন্ত। রঘুনাথের দোকান থেকেই ছেলেমেয়েদের একটা দল আসছিল গাড়ির পিছু পিছু। এবার তাঁদের মুখেই খবর শুনে বাড়ির লোকজন ছুটে এল বাইরে। ভেতর বাড়িতে একটা হুলুস্থুল কাণ্ড বেধে গিয়েছে তা আওয়াজ শুনে সদর দ্বারে দাঁড়িয়েই বোঝা যায়।

গাড়ি থামতেই কন্দুনন্দিনী পড়লো মহা  বিপদে। সে কখনোই  গরুর গাড়ি চড়ে নাই। তবে দৃষ্টিহীনা সূপ্রিয়ার এই ব্যপারে ভাড়ি সুবিধা। সে গাড়ি থেকে নামলো স্বামীর কোলে চড়ে। নামতেই এক অল্প বয়সী রমণী প্রণাম করলো তার পায়ে। কিন্তু নন্দিনীর স্বামীর কোলে চড়ে নামাতে ভাড়ি আপত্তি। তাই গাড়ি থেকে নামনে গিয়ে বেকায়দায় তার ডান পা খানা গেল মচকে। সঙ্গে সঙ্গে মৃদু স্বরে চিৎকার করে সে বুঝি প্রায় বসেই পরে  মাটিতে। তবে পতন ঠেকালো দুই দিক থেকে দুই হাতের সাহায্যে। একটি তার স্বামীর এতে সন্দেহ নেই। কিন্তু মুখখানি তুলে অপর জনের মুখ দেখেই নন্দিনীর বুকখানি উঠলো কেঁপে! এখন কেন কাঁপলো নন্দিনীর বুকখানা? সে কথা আমি কি জানি! গল্প এগুলো সামনে আসবে হয়তো।  তবে তার আগে গল্প চলবে কি না সেটা তো দেখা চাই!!


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#3

(11-04-2025, 06:18 AM)Mamun@ Wrote:  শুরু করুন ভাই yr):

বলেছিলাম সব ঠিক থাকলে নববর্ষের পর থেকে শুরু করবো। তবে আগে পোস্ট করেছি মেসেজে অতিষ্ঠ হয়।এখন তাদেরই সারা নেই। Big Grin তবে শুরু হবে নববর্ষের পরে।
(10-04-2025, 10:36 AM)Maleficio Wrote:  মনে হচ্ছে নন্দিনীর ও বাঘ ছিল, তাই বাঘ কে দেখে বাঘিনীর বুক কেঁপে উঠেছিল ।
পরের আপডেটের অপেক্ষায়……..

লাইক ও রেপু দিলাম

বাঘ না শেয়াল তা পরে দেখা যাবে। :shy:
(10-04-2025, 06:18 AM)Odrisho balok Wrote:  গ্রাম্য পরিবেশের গল্প গুলো বেশ লাগে

আমারও❤️
(10-04-2025, 05:52 AM)৴৻সীমাহীন৴ Wrote:  শুরু করুন দেখি কি হয়।
(10-04-2025, 01:03 AM)ray.rowdy Wrote:  
খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যান।
(10-04-2025, 12:01 AM)TONMOY Wrote:  GOOD  Job
(09-04-2025, 11:22 PM)Jibon Ahmed Wrote:  চমৎকার লেখা

সবাইকে ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#4

(11-04-2025, 04:15 PM)masud93 Wrote:  আহ! এতদিন পর মনে হয় বাংলা সেকশনে প্রাণ আসবে,,,কিছু একটা পড়তে পারবো,,,ভাই এগিয়ে যান,,,আর রেগুলার আপডেট দিবেন প্লিজ,,,
(11-04-2025, 04:05 PM)•°৹৴°【সামিউল】°৲৹°• Wrote:  এগিয়ে নিয়ে জান,পাশে আছি।

ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#5

(11-04-2025, 11:35 PM)masud93 Wrote:  অপেক্ষায় আছি

(11-04-2025, 09:50 PM)Mahreen Wrote:  অপেক্ষায় রইলাম।

একটু অপেক্ষা করতে হবে। নববর্ষের পর লেখা শুরু করবো।
তাই আগামী শুক্রবার থেকে স্বামী গল্পের পথ চলা শুরু হবে। ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#6

(12-04-2025, 12:04 PM)Rubya Wrote:  অসাধারণ হচ্ছে গল্প টা। এরকম গ্রামীণ পরিবেশের গল্প বেশ আকর্ষণীয় হয়। সামনে গ্রামীন জীবনের প্রেম ভালোবাসা রতিমিলনের সাথে আপনি আমাদের পরিচয় করিয়ে দিবেন এই আশা রাখি। ভালো থাকবেন। 

আপনিও ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#7

(13-04-2025, 07:23 PM)Mamun@ Wrote:  তারিখ টা খানিক এগিয়ে দেওয়া যায় না?

মনে হয় না। :)


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#8

(13-04-2025, 11:43 PM)Sweet angel Wrote:  নতুন গল্পের জন্যে শুভ কামনা রইল।

আশ্চর্য! এই তো ওখানে কথা বলছিলাম!
এতো জলদি এখানে এসে গল্প পড়ে শেষ করলেন কি উপায়ে?


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#9

(13-04-2025, 11:50 PM)Sweet angel Wrote:  গল্প পড়িনি, শুধু শুভ কামনা জানালাম। আগামীকাল ছুটি আছে তখন পড়বো না হয়।

এটাও আশ্চর্য ঘটনা, পহেলা বৈশাখে ঘরে বসে থাকবেন?


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#10

(14-04-2025, 01:01 AM)masud93 Wrote:  এত্ত পরে


গল্প আপাতত এইটু স্লো স্লো এগোবে।
আমার এখন মোটামুটি ব্যস্ত সময় কাটাচ্ছে।
তাই বাকি থ্রেড গুলোও বন্ধ করে শুধু এইটাই লিখছি। একটু মানিয়ে নিতে হবে ভাই। উপায় নেই।


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#11

পর্ব ১

– একি কান্ড দ্যাখো দেখি! মেয়েটাকে দম আঁটকে মারবি নাকি'রে ইন্দু? 


এত্তখনে কুন্দনন্দিনী পাড়াপড়শিদের ভিড় থেকে খানিক মুক্তি হাওয়া পেল। তবে এ ক্ষণিকের জন্যেই, এটাও নন্দিনী বেশ বুঝলো। কেন না, সূপ্রিয়ার কথায় সকলে কিছুটা সরে গেলেও বেরিয়ে যাবার ইচ্ছে কারোরাই দেখা গেল না। তাই এইকথা বলাই যায় এরা তাকে এখনি ছাড়ছে না। 

তবে এই বিষয়টা স্পষ্ট বুঝে নেবার অনেক আগেই আর একটি ব্যাপার নন্দিনীর কাছে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। সেই ব্যপার খানা সুপ্রিয়াকে নিয়ে। নন্দিনী বিয়ে বাড়িতে সুপ্রিয়াকে যে রূপে দেখেছে এখানে দেখছে তার উল্টো! বিয়ে বাড়িতে সুপ্রিয়া ঘরের বাইরে বেরুতো না,তবে এই বাড়িতে রাতের অন্ধকারেও তার একা চলাচল করতে কোন সমস্যা দেখা গেল। অবশ্য অন্ধের আবার দিন রাত। তবে চেনা পরিবেশ দৃষ্টিহীনা সুপ্রিয়া কতটা সপ্রতিভ সেটা এই দেখেই বোঝা যায়। যদিও খানিক আগে ছোট্ট মেয়েটার কানে কানে নন্দিনীই  বলেছি তার মা'কে আনতে। কেন না এ ছাড়া উপায় কুন্দনন্দিনীর ছিল না। আত্মীয় স্বজন আর পাড়াপড়শিদের ভিড়ে ঘরের আবহাওয়া যেন আগুন। ইতিমধ্যে নন্দিনী ঘেমে নেয়ে সারা। দম যেন আটকে আসছে তার।


সুপ্রিয়া দরজা থেকে এগিয়ে এসে নন্দিনীর পাশে বসেছিল।এবার নন্দিনীর ডান হাতটা খুঁজে তার হাতে নিলে। নন্দিনী অনুভব করলো সুপ্রিয়ার হাত খালি নয়। কি যেন একটা কৌটোও মতো জিনিস সুপ্রিয়া ধরিয়ে দিয়েছে হাতে। তবে নন্দিনী তা দেখবার আগেই সুপ্রিয়া তার কোমল দুটি হাতে নন্দিনীর হাত দুখানি চেপেধরে বললে,

– এ বাড়িতে প্রথম এলে মা দিয়েছিলেন আমায়। বলেছিলেন তার শাশুড়ি মায়ের এটি। তিনি সধবা গিয়েছিলেন, মাও তাই। কথা মিথ্যে নয় ভাই, আমার চোখে দেখা। আমিও তাই যাব দেখিস। তখন এই চাবির গোছাটাও রেখে.....

– ছিঃ বৌদি! একি অলুক্ষুনে কথা তোমার? ওকথা বলতে আছে!

এই কথা বললো ইন্দিরা। সমীরের সে ছোট বোন। আত্মীয় স্বজনেরা ডাকে ইন্দু বলে। শ্যামল গড়নের হালকা পাতলা দেহ খানি। তবে কথা সে বলে জোর গলায়। বলে সুপ্রিয়া এই বাড়ির লক্ষ্মী। তার মুখে মরণের কথা কিসে ওঠে? আর কি করেই বা ওঠে? 
সুপ্রিয়া সেই সবের ধার ধারে না মোঠেও। ইন্দিরার কথায় সে ভ্রু নাচিয়ে খানিক কৌতুকের সুরেই বলে


– ধূর, কি এমন আর বলেছি ? বিধবা হয়ে বাঁচার চাইতে স্বামীর কোলে মাথা রেখে চোখ বোঝা আমার অনেক ভালো।

– উফ্! আচ্ছা মেয়ে ত তুমি বৌদি, আবারও ওকথা!

– বলবো না কেন শুনি ? আমি বেঁচে থাকতে আমার সিঁথির সিঁদুরে স্বামী ছাড়া অন্য কারো হাত আমি পরতে দেব কেন? তবে থাক সে কথা, আজ থেকে এটি তোর দিদি। পরিয়ে দিতে পারলাম না ভাই,তুলতে গিয়ে মাটিতে পরবে এখন। কি দরকার ওসবের? রাতে তাকে বলিস পরিয়ে দিতে, সে-ই ভালো।


সুপ্রিয়া অনর্গল কথা বলে। দৃষ্টিহীনা এই রমণীটির মুখের হাসি  খানিকের ব্যবধানে বাকিদের মুখে সংক্রমণীত হয়ে ঘরের আবহাওয়া যেন মুহূর্তে পাল্টে গেল। পাল্টে গেল নন্দিনীর মনের অস্থির অস্থির ভাবটাও। হটাৎ অত লোকের ভিড়ে পরে নন্দিনীর অবস্থা দেখবার মতো ছিল বটে। এখন সুপ্রিয়ার কল্যাণে মনটি তার হালকা হয়েছে খানিক। এতক্ষনে সে ভালো মতো নত মুখখানি অল্প তুলে দেখছে সবাইকে।

মুখার্জি বাড়িতে লোক সংখ্যাও কম নয়। ইতিমধ্যে নন্দিনী শুনেছে দুবেলা একত্রে চল্লিশ খানা পাত পরে এ বাড়িতে। শুনে নন্দিনী আবাক। তাদের বাড়িতেও আত্মীয় স্বজন কম ছিল না,তবে এত কেন? তাছাড়া এই বাড়ির সব দ্বায়িত্ব ও চাবির গোছা নাকি সূপ্রিয়ার আঁচলে। যদিও একটি মিষ্টি দেখতে গোল গাল চেহারার মেয়ে; নামটি তার কমলা। সমীরের সে নাকি মামাতো বোন। সে  সবসময় সুপ্রিয়ার আগে পেছনে থাকে। তবুও, অন্ধের হাতে এত্ত বড় সংসার কি করে চলে?

এই কথা ভাবা মাত্র নন্দিনীর লজ্জা করে। এমনটি ভাবা তার উচিৎ নয় মোটেও।  বিশেষ করে সে একটা শিক্ষিত মেয়ে হয়ে সুপ্রিয়ার দূর্বলতায় প্রশ্ন ওঠায় কি করে? তাছাড়া সূপ্রিয়া এই সংসার টানছে দীর্ঘ তেরটি বছর ধরে।  তার বিয়ের বছর খানেক পরপরই সমীরের মা স্বর্গের পথ ধরেছেন।

নন্দিনীর ভাবনার মাঝে সুপ্রিয়া মেয়েটি হাতে করে আনে একটি গহনার বাক্স। নন্দিনীর অবশ্য সেদিকে নজর নেই। সে তখন আপন মনে নানান কথা ভাবতে ভাবতে দেখছে পূর্ব দিকের খোলা জানালার পাশে খাঁচা বন্ধি একটি ময়নাকে। পাখিটা থেকে থেকে ডাকছে “সুপ্রিয়া” “ সুপ্রিয়া” বলে। এদিকে  সুপ্রিয়া এখানা সোনার তৈরি ভাড়ি সীতাহার গলায় পড়িরে দিল নন্দিনীর অজ্ঞাতসারে। দেখা মাত্রই নন্দিনী কিছু একটা বলতে চাইলো বটে। তবে সুপ্রিয়ার সাথে কথা বলার সময় সে আর পেল কই? তার আগেই একদল মেয়েবউ ঢোকে ঘরে। ঘরের ভেতরে এমনি ভিড় যে মশা ঢোকার জায়গা হয় কিনা সন্দেহ! তার মধ্যে আরও একদল। তবে উপায় কি! তাঁদের মধ্যে একজন কাছে এসে নন্দিনীর চিবুক তুলে মুচকি হেসে বললে,

– উফফফ্! আমাদের ছোটবাবুর দেখছি রাজ কপাল। দু-দুটি সুন্দরী বউ ঘরে তুললে। তবে দেখো ভাই,  দিদির মতো ফন্দি এঁটে আমাদের সহজ সরল ডাক্তার বাবুকে ঘরে আঁটকে রেখো না যেন। নইলে গায়ের লোকসকল সব কোথায় যায় বলতো?

– ইসস্....আমি ফন্দি এঁটে আঁটকে রাখি ওকে! যতসব মিছে কথা বলার আর........

সুপ্রিয়া আরো কিছু বলতো এতে সন্দেহ নেই কারোরই। তার মুখভঙ্গিতে একটা কৌতুক পূর্ণ ভাবমূর্তি ফুটে উঠতেই বাইরে থেকে কে একজন ডাকলো তাকে,তাই কথা থেমে গেল মাঝ পথেই। সুপ্রিয়া উঠে যেতেই মেয়েটি নন্দিনীর পাশে বসে পড়ল।ওদিকে খানিক পর সুপ্রিয়ার মেয়েটি হাতে এখানি হাত পাখা নিয়ে করতে লাগলো হাওয়া।


সুপ্রিয়া দোতলা থেকে নেমেই টানা বারান্দার একদম অপর পাশের একটি ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। মুখার্জি বাড়ির সামনের দিকটায় দোতলা হলেও ভেতরে ঢুকতেই চোখে পরে  উঠনে নেমে বাকি তিন দিক ঘিরে টানা বারান্দায় দিয়ে ঘর গুলো একতলাতেই থেমে গিয়েছে। সেই ঘর গুলো মূল দালান থেকে আলাদা। পেছন দিকটায় কলা বাগান ও বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে পুকুর ঘাটে যাবার তিন হাতের মতো চওড়া রাস্তা। সেটুকু পেরুলেই তাল, সুপারী, শিমুল প্রভৃতি নানান গাছে ঘেরা মুখুয্যে বাড়ির পুকুর। ঘাটটি পাকা বাঁধানো। এছাড়া একটি কুয়ো আছে বটে। তবে বাঁধানো পুকুর ঘাট থাকতে কুয়ো তলায় কেহ বড় একটা স্নান করে না।

সুপ্রিয়ার ঘরটি দোতলায়। যেখানে এখন কন্দুনন্দিনী পাড়ার মেয়েদের জ্বালাতনে অস্থির। সুপ্রিয়ার তাই আসার ইচ্ছে ছিল না মেয়েটাকে একা ফেলে। তবে স্বামীর ডাক অমান্য করে কি করে? তাছাড়া যা কিছু হচ্ছে এখন, তার অনেকটাই সুপ্রিয়া নিজে স্বামীর কাঁধে চাপিয়েছেও বটে।

– তুই ওপরে যা না কমলা। মেয়েটা একা পরে গিয়েছে।

– একা পরবে কেন? কাকিমারা তো গেল ওপড়ে,আমি না হয় দাঁড়াই এখানে। 

– উঁহু্... ওপরে যা তুই, দরকার পরলে ডাকবো না হয়। তাছাড়া দরকার পরবেই বা কেন! 

– কিন্তু দাদা যে বললো চা দিতে।

– তুই যা তো ওপড়ে!


সুপ্রিয়ার আদেশে কমলা গেল ওপরে। দরজা খোলাই ছিল, সুপ্রিয়া পর্দা ঠেলে ভেতরে পা রাখলো। এই ঘরটি সমীরের । এর ভেতর দিয়ে আর একটা দরজা পেরিয়ে যে ঘরটি পরে, সেটি মোটা মোটা ডাক্তারী বই, ওষুধপত্র আর রোগী দেখবার কাজে লাগে।  ও ঘরে বাগানের দিকে আর একটি দরজা খোলে। ওটা সমীরের রোগিদের আসা যাওয়ার জন্যে। সুপ্রিয়া প্রথম ঘরটি পেরিয়ে দরজার  সামনে এসে দাঁড়ালো। যদিও দরজা বলতে মোটা পর্দা টানানো। সমীর চেয়ারে বসে বই পড়াতে মগ্ন থাকলেও সুপ্রিয়ার আসার সংবাদ পেল নূপুরের ছন্দে।

– দ্যাখো কান্ড,ছেলেটা আমায় না বলেই চলে গেল! তুমি ওকে আটকালে না কেন শুনি? রাতে খেয়ে যেত এখানে।

বলেই সুপ্রিয়া মনে মনে খানিক ভাবলো। ছেলেটা গাড়িতে তো ঠিকই ছিল। তবে বাড়িতে আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেল হঠাৎ। ছেলেটার কি শরীর খারাপ হলো?

– আচ্ছা সুপ্রিয়া! কিরণ যে চলে গেছে, তা তুমি বুঝলে কি করে? ওতো চুপ করে বসেও থাকতে পারতো।

– পারতো! 

বলেই সুপ্রিয়া হাসতে লাগলো। তারপর এগিয়ে এসে স্বামীর হাত ধরে পাশে সরে বললো,

– কখোনো পারতো না। ও ছেলে আমায় দেখামাত্র বৌরাণি বলে পাগল হতো। চৌদ্দ বছর ধরে এই সংসারে আছি। ও আমার ঢের দেখা হয়েছে।

– হুম,তাই তো দেখছি।

– শুধু দেখলেই চলবে কেন! ঠাকুরপোর কি হয়েছে বুঝলে কিছু?

– কই না তো! কিরণের আবার কি হবে? বেশ তো কথাবার্তা চললো আমাদের।

স্বামীর কথা শুনে সুপ্রিয়ার ভাবনা খানিক বারলো। সাধারণত কিরণ এই বাড়িতে এলে সুপ্রিয়ার সাথে দেখা না করে সে কোন ক্রমেই যায় না। আজকে হঠাৎ এই কান্ডের মর্ম সুপ্রিয়ার মাথায় ধরলো না। তবে তার এখন ওসব নিয়ে ভাবনার সময় নেই। সে স্বামীর কোল হাতরে বইটি হাতে নিয়ে বললে,

– ওদিকে নতুন বৌ পাড়ার মেয়েদের জ্বালাতনে অতিষ্ট।  আর উনি এখানে বই পরছেন। এ কেমন সৃষ্টি ছাড়া কান্ড তোমার?

– এই ত রীতি সুপ্রিয়া। তুমি ঘরে কি তুললে তা পাড়াপড়শিরা নেড়েচেড়ে দেখতে আসবেই। ওতে আমি কি করতে পারি বলো?

– তা সে কাল দেখবে না হয়। তুমি ওঠ দেখি! চল দোতলায়! তোমায় দেখলে সবাই মেয়েটাকে ছাড়বে এখন। গরমে ঘেমেনেয়ে মেয়েটার যা অবস্থা! ভাবলুম বাড়ি ফিরে একটু ঠান্ডা হয়ে স্নান সেরে নেবে না হয়। এখন ওদের জালায় তার কি আর উপায় আছে! 

বলেই সূপ্রিয়া স্বামীর হাত ধরে টানাহেঁচড়া শুরু করলে। সমীর চেয়ার ছেঁড়ে উঠে দাঁড়িয়ে সুপ্রিয়াকে হেঁচকা টানে পেছন ঘুরিয়ে দুহাতের বাঁধনে আঁটকে বললো,

– সত্য বলতে কিরণ কিন্তু কিছু ভুল বলেনি সুপ্রিয়া। তুমি নিজের কপাল নিজেই পোড়াবে দেখছি। স্বামীকে ঠেলেঠুলে কেউ সতিনের কাছে পাঠায়?

– ছিঃ ছিঃ একি অলুক্ষুনে কথা! 

–  যাহ্,...আমি কি করলাম?

– এই যে বললে, "আমি নিজের কপাল নিজে পোড়াবো" তোমার বুঝি এই সব বলতে আছে? হায় ভগবান! কবে যে একটু বুদ্ধি শুদ্ধি হবে তোমার! 

এই কথা সমীরও জানে যে তার বুদ্ধি আর কবে হবে! সে সুপ্রিয়ার কথায় মুচকি হেসে স্ত্রীকে ঘুরিয়ে কপালে চুমু  খায়। ওদিকে কথা শেষ করে সুপ্রিয়া চোখ বুঝে বোধকরি নাম করে ভগবানের।তারপর স্বামীর হাত ধরে নিয়ে আসে ভেতর বারান্দায়।  সমীর সিঁড়ির মুখে রমণীগনের ভিড় দেখে সুপ্রিয়াকে থামিয়ে দিয়ে বললে,

– আরে ব্যাস! তুমি এর মধ্যে আমায় নিয়ে ঢুকবে নাকি? ছেড়ে দাও লক্ষ্মীটি! অতগুলো লোকের সামনে এই কান্ড খানা করলে পাড়ায় নতুন নামকরণ হয়ে যাবে যে।


সমীর যাই বলুক, সুপ্রিয়া কিন্তু স্বামীকে টেনে নিয়ে দোতলায় উঠল। অবশ্য পাড়ার মেয়ে বউদের সাময়িক কৌতুহল ততক্ষণে মিটে গিয়েছে। তবে সুপ্রিয়ার ঘরে মুখার্জি বাড়ির গিন্নীরা আলোচনায় মগ্ন। সুপ্রিয়া পাড়ার রমণীগনকে বিদায় দিয়ে নিজের ঘরে ঢুকে ঘর খালি করলো। তারপর স্বামীর কাছে এসে চাপা স্বরে বললে,

– মেয়েটা খুব ক্লান্ত, একটু দেখে শুনে....

তার কথা শেষ হলো না।সমীর সুপ্রিয়ার কৌতুক পূর্ণ ভাবমূর্তিতে খানিক ক্ষুণ্ন হয়ে বললো,

– এই সব বলতে বুঝি আমায় এখানে আনা হয়েছে? 

হঠাৎ স্বামীর কড়া কন্ঠস্বরে সুপ্রিয়া একটু চমকে গেল। যদিও সে স্বামীর সাথে রসিকতা করার জন্যে ওকথাটা বলে নাই। বলেছিল দেখে শুনে মেয়েটার কিছু হয়েছে কিনা তাই বুঝে নিতে। তবে সমীর ভুল বোঝাতে সুপ্রিয়ার কথা জড়িয়ে গেল,

– না মা-মানে...

সমীর সুপ্রিয়ার মুখভঙ্গি দেখে নিজের ভুল বুঝে সুপ্রিয়াকে কাছে টেনে কপালে চুমু খেয়ে কি সব যেন বললো। ঘরের ভেতরে শয্যায় বসে বসে এই দৃশ্যের অভিনয় হতে দেখলো কুন্দনন্দিনী। এক সময় সমীর নেমে গেল নিচে। খানিক পরে সুপ্রিয়া ঘরে এসে পাশে বসে বললে,

– ও একটু অমনি ছেলে মানুষ গোছের। অভিমান করলে কিছুই শুনতে চায় না।  তা যাকগে, রাতে ঘুমানোর সময় নিজেই এমনি এমনি খোজ নিতে আসবে দেখবি! শরীর বেশি খারাপ লাগলে ওকে বলিস তখন, ডাক্তার সোয়ামি থাকার এই একটা সুবিধে...

তা সুবিধা বৈ কি। তবে সুপ্রিয়া যেন সমীর হয়ে কৈফিয়ত দিচ্ছে। এমনি মনে হলো কুন্দনন্দিনীর। তবে সে জানে বিয়ে বাড়িতে  মধুচন্দ্রিমার রাত্রিটি সমীরের জন্যে খুব একটা মধুর হয়নি। আজ সমীরের মুখ ফিরিয়ে নিচে নেমে যাওটা নন্দিনীর মুখমণ্ডলে একরাশ বিরক্তি এনে ঢেলে দিল। ওইদিন রাগের বশে সমীরকে সে অনেক কথা শুনিয়েছিল বটে, তাই বুঝি আজ অমনি প্রতিশোধ নিতে চায় সে নন্দিনীকে লজ্জায় ফেলে। কাল সকালেই বাড়ির লোক দেখবে নতুন বউ ঘরে একা শুয়েছে রাতে। সে কি ভেবেছে এতে করে লজ্জায় নন্দিনী গলায় দড়ি দেবে! এমন বোকা বোকা পুরুষ মানুষও থাকে জগতে?

নন্দিনী এই কথা ভাবলো বটে,তবে হয়তো সমীরের এই প্রতিশোধ সম্পুর্ন মিথ্যা যাবে না। এই বাড়ির লোকের কথা না হয় বাদই দিলাম, অন্তত সুপ্রিয়ার কাছে নন্দিনী একটু হলেও লজ্জায় পরিবে বৈ কি। সন্ধ্যায় বাড়ির মেয়েদের নিয়ে সেই ত এই ঘরটি সাজিয়েছে। যদিও সাজের সরঞ্জাম বেশি কিছু নয়, তবুও ত সাজ। এটা ভেবেই নন্দিনীর মনটি সমীরের প্রতি যেন আরও বিরূপ হয়ে উঠলো। তবে নারীর মন বড় আশ্চর্য! তাই ত সুপ্রিয়া ও সমীরের খানিক আগের ঘনিষ্ঠতা নন্দিনীর কাছে কেমন কেমন লাগছিল যেন। ও কথা বলে বোঝানো যায় না,মুখে প্রকাশ করাও লজ্জার!

যদিও সমীর সুপ্রিয়ার ঘরে  অনেক সময়েই থাকে না এই কথা সে ইতিমধ্যে জেনেছে। কিন্তু বাড়ির মেয়েরা এই ঘর সাজিয়েছে আজ। তাই আজ সমীর ঘরে না এলে নন্দিনীকে লজ্জায় ফেলা যায় যায় বটে।এ ভাবতেই নন্দিনীর মুখভব আবারও কঠিন হয়ে উঠলো। এই বাড়িতে পৌঁছেই সে আজ কিরণ নামক ধাক্কা খেয়েছে। এখন আবার সমীরের এমন আচরণ। লোকটা ভাবে কি নিজেকে? 

এইরূপ নানান কথা ঘুরতে লাগলো নন্দিনীর মাথায়। সুপ্রিয়া চলে গেলেও তার মেয়েটি এখনো হাওয়া করছে খাটের এক পাশে বসে। নন্দিনী তার হাত থেকে পাখা নামিয়ে রেখে বললে,

– এদিকে এসো দেখি খুকি!  তোমায় হাওয়া করতে কে বলছে শুনি?

– মা বললে।

– থাক আর হাওয়া করতে হবে না। তুমি বরং এই মেয়েটাকে ডেকে আনো দেখি,প্রথমটা যে বসেছিল আমার পাশে।

– ওতো ইন্দিরা পিসি,এখুনি আনছি!

খুকি ছুটে বেরিয়ে যেতেই নন্দিনীর মনে হল,বেশ মেয়েটি। মায়ের মতোই ফুটফুটে সুন্দর মুখখানা। মেয়েটি বেরিয়ে যেতেই ঘর হলো ফাঁকা। তবে নিচ থেকে ভেবে আসছে রমণীগণের কথা বার্তার আওয়াজ।তার মধ্যেই হঠাৎ কুন্দনন্দিনীর মনে পরে গেল লাল গোলাপ হাতে এক যুবকের মুখ। মুহুর্তেই যেন অতীত জীবনের কতগুলো স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো একের পর। স্মৃতি গুলো খুব বেশি পুরনো নয়। জানালার পাশে খাঁচার মধ্যে পাখিটা আর একবার “ সুপ্রিয়া " বলে ডেকে উঠলো জোর গলায়। চমক ভেঙে সেদিকে তাকিয়ে নন্দিনী আপন মনে ভাবলো,পাখিটা বোধ হয় আর কিছুই শেখেনি এই নামটি ছাড়া।

///////////

নন্দিনীর নানা রূপ চিন্তা ভাবনার পরেও সমীর কিন্তু ঘুমানোর সময় দোতলায় উঠে সুপ্রিয়ার ঘরে এসে দোরে খিল দিল। ততক্ষণে রাত গভীর। বিকেলের কালো মেঘেরা এখন আকাশের উজ্জ্বল নক্ষত্র রাশিকে আড়ালে করে আলোচনায় বসেছে। তাদের বোধকরি এখনও দলবেঁধে ধরণীতে নামার সময় হয়নি।

নন্দিনী খানিক আগে পুকুর ঘাট থেকে স্নান সেরে শয্যাপার্শ্বে চুল শুকোতে বসেছে। সমীর আসবে এটি সে ভাবেনি। তবুও এই গরমের মধ্যে বাতাসকে আমন্ত্রণ জানিনে সে জানলা দরজা খোলাই রেখেছিল। এখন সমীর এসে দোর লাগাতেই সে চমকে উঠে চাইলো সে দিকে।

– এই রাত দুপুরে স্নান করলে পুকুরে! ভয় হয়নি তোমার?

তা হয়েছে বৈ কি। এমনিতেই বাড়িটা গাছপালায় ঘেরা। তার ওপরে বাড়ির পেছনটায় বাঁশ ও কলা গাছে যেন জঙ্গল। যদিও জায়গায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, তবুও এই রাত্রিবেলা পুকুর ঘাটটা যেন অরণ্যে মধ্যে নির্জন কোন ভুতুড়ে জায়গা বলে মনে হচ্ছিল নন্দিনীর। তবে তেজ দেখিয়ে দু'জনকে নিয়ে বেরুবার পর আর ফেরা চলে না। অবশ্য ইন্দু বলেছিল স্নান ঘর আছে। কুয়ো থেকে জল আনিয়ে দিলেই হতো। কিন্তু নন্দিনীর কেমন যেন জেদ চেপে গিয়েছিল। বলা বাহুল্য এটি বিনা কারণে ডাক্তার বাবুটির ওপরেই। তবে ভাগ্য ভালো যে পুকুর ঘাট পাকা বাঁধানো। নয়তো গাড়ি থেকে নামতে গিয়ে যা কান্ড খানা হলো।

– আচ্ছা, থাক সে কথা।

কুন্দনন্দিনীর নিরবতায় সমীর খানিকক্ষণ ঘরের ভেতরে পায়চারী করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এই ঘরে জানালা দুটো। একটি বাড়ির সামনের দিকে, অন্যটি দুই পাশে দুটো জাম গাছের মধ্যে দিয়ে দৃষ্টি মেলেছে বহু দূর অবধি। সেখানে একটি ভাড়ি টেবিল-চেয়ার রাখা। চেয়ারে বসে সম্মুখে দৃষ্টি ফেললে ধান ক্ষেতের মাঝে দুটি মাটির তৈরি ঘর আর দূর রাস্তায় দু একটা দোকান চোখে পরে পাশাপাশি। ওই পথটির একদিক গেছে রাধাপুর,অন্যটি এঁকেবেঁকে চলেছে জয়নগর পর্যন্ত। রাস্তা জয়নগরের কিছুটা ছাড়া বাকি পুরোপুরি মেঠো,মানে মাটির কাঁচা রাস্তা। সমীর চোখ ফিরিয়ে পায়চারি করতে করতে নিজের মনে কিছু কথা সাজিয়ে নিচ্ছিল।

ওদিকে নন্দিনী সমীরকে ইতস্তত পায়চারি করা দেখেই ব্যাপারটা বুঝে নিয়েছিল। মধুচন্দ্রিমায় সমীরকে একগাদা কথা শোনানোর পর নন্দিনী সোফায় শুয়েছিল। তবে আজ আলাদা থাকতে হলে মেঝেতে শোয়া ছাড়া উপায় নেই।

– কুন্দনন্দিনী নামটা সুন্দর বটে ,তবে ওজনে ভাড়ি। 

কুন্দনন্দিনী ভ্রু কুঁচকে তাকালো স্বামীর পানে,তবে সমীরের কথা এখনো শেষ হয়নি।

– আচ্ছা! তোমায় কুন্দ বলে ডাকলে কি খুব বেশি আপত্তি হবে কি? কুন্দ নামটিও ত মন্দ নয়।

নন্দিনীর একবার মন চাইলো কড়া কিছু বলতে। তবে শেষ পর্যন্ত কিছু না বলে সে একটা বালিস হাতে তুলে নিল। বোধকরি এইসব দেখেই সমীর বললে,

– মেঝেতে শুতে হয়ে না তোমায়! বিছানায় শুয়ে পর তুমি। আমি চেয়ারে বসেই একটা রাত কাটিয়ে দিতে পারবো। চিন্তা নেই অভ্যাস আছে।

তা সমীরের অভ্যেস আছে বটে। অনেক সময় সে তার পড়ার ঘরেই বই পড়তে পরতে ঘুমিয়ে কাদা হয়। তাই ত সুপ্রিয়া দেয়াল ভেঙে দরজা কেটে নিচতলায় দুটি ঘর একত্রে মিশিয়ে দিয়েছে স্বামীর জন্যে। এ কথার পর সমীর জানালার কাছে চেয়ার টেনে ময়না পাখির খাঁচাটার সামনে গিয়ে বসলো। নন্দিনীর বলেতে ইচ্ছে করছিল সে মেঝেতেই সোবে।  কিন্তু কি কারণে তার মুখ দিয়ে আজ আওয়াজ বেরুলো না, তা বলা যায় না। সে শুধু বেশ খানিকক্ষণ সুপ্রিয়ার দেওয়া সিঁদুর কৌটোটার দিকে চেয়ে রইলো।

/////////////

ঝিঁঝিঁ পোকার ডাক পল্লী গাঁয়ের রাত্রিতে ঘুমের সঙ্গি। তথাপি কুন্দনন্দিনীর ঘুম মন্দ হলো না। সে এমনিতেই ভোর বেলা ওঠে। আজকেও ব্যাতিক্রম কিছু হয়নি। শুধু খোলা জানালার সামনে চেয়ারে বসে সমীরকে বেকায়দায় পড়ে ঘুমাতে দেখে একটু মায়াই হয়েছিল তাঁর। তাই মনে মনে ভাবলো নিচে শোবার একটা ব্যবস্থা করা চাই তার। 

এই ভাবনা মনে নিয়ে দোতলার বারান্দায় এসে দাড়াতেই তার চোখে পরলো সুপ্রিয়া সকাল সকাল স্নান সেরে বাগানের পথ ধরে বাড়িতে ঢুকছে। তার সাথে কমলা যদিওবা আছে,তবে মনে হয় না কমলা না থাকলে সুপ্রিয়ার খুব একটা অসুবিধা হতো বলে। এই মুহূর্তে তাকে দেখলে মনে হয়না সে অন্ধ। সাধারণ একখানি লাল শাড়ি তার পড়নে। লম্বা কেশ রাশিতে  গামছা জড়ানো। মুখে সেই চির চেনা হাসি,তবে চোখ দুখানি তার বন্ধ। মুখের ভাব দেখে বোধ হয় মনে মনে সে যেন কি সব জপ করে চলেছে অনর্গল।

তবে এত সকালে শুধু সুপ্রিয়াই নয় বাড়ির আরও অনেকেই উঠেছে। কয়েক জন ত হাত লাগিয়েছে নিজেদের কাজে। কিন্তু সুপ্রিয়া কৃষ্ণভক্ত। প্রতিদিন সকালে কৃষ্ণ অর্চনা না করে কোন কাজে তার মন বসে না। 

কমলা নিচ তলায় ঠাকুর ঘরের দোর খুলে সুপ্রিয়ার সাথেই ঢুকলো। খানিক পর সে বেরিয়ে আসতেই দোতলার সিঁড়ির মুখে পড়লো নন্দিনীর সামনে।  নন্দিনীকে দেখ কমলা বোধকরি খানিক অবাকই হয়েছে,তবুও সে বললো,

– স্নান করবে বৌ? জল তুলে দেব? তোমার ত আবার পুকুরের স্নান করে অভ্যেস নেই।

গত রাতে পুকুর পাড়ে নন্দিনীর যাওয়াটা কমলা জানে না। তবে নন্দিনীর স্নান করার প্রয়োজন ছিল না। সে মাথা নেড়ে না বলতেই কমলা একটু হেসে বললে,

– তা থাক তাহলে। রোদ উঠলে করবে না হয়। এখন এসো দেখি তোমায় বাড়িটা ঘুরিয়ে দেখাই......

নন্দিনী আর কিছু বলার সময় পেল না। কমলা তার হাত ধরে টানতেই টানতেই নিয়ে চললো যেন। ওদিকে সুপ্রিয়া ঠাকুর ঘরে পুজো সেরে তুলসী তলায় এসে দাড়াতেই দোতলার সিঁড়িতে ছুটে উঠতে দেখা গেল বাড়ির চাকর গদাধরকে। খানিক পরেই হন্তদন্ত হয়ে নিচে নেমে সমীর কোন মতে মুখে একটু জল দিয়ে ছুটলো নিচতলা নিজের ঘরে। এই কান্ড দেখে কমলা এগিয়ে এসে সুপ্রিয়া কানে কানে কি সব বলতেই সুপ্রিয়াও হাজির হলো সমীরের ঘরে,

– আজ কি না গেলই নয়? বাড়ি এমন একটা....

সুপ্রিয়ার কথা থামিয়ে দিয়ে সমীর কাছে এসে তার গালে আলতো করে হাত ছুঁইয়ে বললে,

– শসস্....এই সব নিয়ে এখন কথা নয় লক্ষ্মীটি। রাধাপুরের হেডমাস্টার তারাদাস মুখুয্যে বাড়ি যেতে হবে। তিনি গাড়ি পাঠিয়েছেন। ফিরে এসে শুনবো তোমার সব কথা।

বলেই সমীর বেরিয়ে গেল দ্রুত বেগে। সুপ্রিয়া ভগবানের নাম নিয়ে স্বামীকে বিদায় দিয়ে যখন ফিরবে ভেতর বাড়িতে। ঠিক তখনি পেছন থেকে ডাক এলো,

– আরে, চললে নাকি বৌরাণি! কথা ছিল তোমার সাথে!


তাঁদের কথা আপাতত তোলা রইলো।গল্প চলবে নাকি না তাও রইলো তোলা। আসলে খানিক বিপদে আছি। নানাজান অসুস্থ। আমাকে পশ্চিমবঙ্গে পৌঁছাতে হবে জলদি। তাই আগে ভাগে আপডেট দিয়ে দিলাম। কদিন একটু দৌড়ের ওপরে থাকবো মনে হয়। সুতরাং পরবর্তী আপডেট অবস্থা বুঝে দেব। 


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#12

(15-04-2025, 06:02 PM)মাগিখোর Wrote:  
শুভ বাংলা নববর্ষ ১৪৩২

নতুন গল্পের পরবর্তী পর্বের প্রতিক্ষায়

Namaskar
নববর্ষের শুভেচ্ছা❤️
(15-04-2025, 05:12 PM)Sage_69 Wrote:  শুরুটা দারুণ লেগেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
(15-04-2025, 04:42 PM)shazana Wrote:  পরের পর্বের অপেক্ষায়!

এসে গেছে, এনজয় ❤️

সবাইকে ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#13

(16-04-2025, 12:30 PM)Mamun@ Wrote:  পশ্চিমবঙ্গে যাবেন!? ভারত বাংলাদেশ ভিসা পাওয়া যায় এখনো?

আশ্চর্য!  পাওয়া যাবে না কেন? 
(16-04-2025, 06:51 AM)মাগিখোর Wrote:  
আপনার নানাজানের সুস্থতা কামনা করি।

ধন্যবাদ দাদা❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 2 users Like বহুরূপী's post
Like Reply
#14

(16-04-2025, 04:35 PM)Maleficio Wrote:  আপনার নানাজানের দ্রুত আরোগ্য কামনা করি ।


লাইক ও রেপু রইলো

থ্যাংকস ব্রো❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#15

(17-04-2025, 04:21 PM)Erotic story Wrote:  সেবাপরায়ন মা আর বৌদির শাসন গল্প গুলো দারুন ছিলো। আর বেশি নোংরা বিষয় গুলো সুন্দর করে সাজিয়ে তুলুন আরো ধন্যবাদ লেখা গুলো জন্য

ধন্যবাদ ❤️ চেষ্টা থাকবে
(17-04-2025, 08:08 AM)Sage_69 Wrote:  বৌরাণি শব্দটা নতুন আমার কাছে। কোন এলাকায় ডাকে?

নতুন নয় বহু পুরোনো। বিশেষ করে রাজা ও জমিদারদের আমলের ডাক।
তবে এখন তোষামোদের ডাকে পরিনত হয়েছে,তাও হাতে গোনা কয়েক জনে ডাকে,যা হঠাৎ হয়তো চোখে পরবে। 
আমি মাঝে মাঝে ভাবিকে বিপদে পরলে ডাকি।
কেন না মেয়েরা হাওয়া ভর্তি কথা বেশ পছন্দ করে। এটা যেমন— বৌ---রাণী Big Grin


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 3 users Like বহুরূপী's post
Like Reply
#16

(20-04-2025, 08:53 AM)রাত জাগা পাখি Wrote:  নতুন পর্ব আশা করি খুবই তাড়াতাড়ি পাবো
আর যদি দেরি হয় তাহলে একটু বড় করেই দিয়েন

খুব জলদি কিছু করার অবস্থা নেই। 
এই মাসে আর আপডেট আসার অবস্থা নেই।


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#17

(17-04-2025, 09:23 PM)buddy12 Wrote:  সুন্দর গল্প। 
লাইক ও রেপু দিলাম। 
সাথে আছি।

ধন্যবাদ দাদা।❤️
তবে শুরুতেই হোঁচট খেতে হলো,এই মাসটা গল্প বন্ধ থাকবে। Namaskar


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#18

আমি জলদি লেখা শুরু করবো।
সবাইকে ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 2 users Like বহুরূপী's post
Like Reply
#19

পর্ব ২

রাতে এক পসলা বর্ষণ হয়ে গিয়েছে। তবে এখনও তার রেশ ধরে রেখে ঝিরিঝিরি বৃষ্টির সাথে চলছে হালকা হাওয়া।  খানিকক্ষণ আগে বারান্দায় ঢুলে বসিয়ে সুপ্রিয়া তার শাড়ির আঁচলে কিরণের ভেজা মাথা মুছিয়ে দিতে দিতে বকাঝকা করছিল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে নন্দিনী এক দৃষ্টিতে তাকিয়ে ছিল তাঁদের দিকেই। ছেলেটা যেন এই ছ'মাসেই একদম পাল্টে গেছে,নাকি সে নিজেই ভুল বুঝেছিল তাকে? কিরণ যে এ বাড়ির মানুষ গুলোর সাথে বিশেষ ভাবে জড়িত তা সুপ্রিয়ার আচরণেই বোঝা যায়।

প্রথমটা কুন্দনন্দিনী অবশ্য স্বামী পাগল রমণীটির পরপুরুষের সম্মুখে এই বেসে দেখে যথার্থই অবাক হয়েছে। সুপ্রিয়ার দেহে তখনো শুধু শাড়ি ও কেশে বাঁধা ভেজা গামছা। তাই তার শুভ্র দেহের নগ্ন বাহু যুগল সকালের স্নিগ্ধ আলোতে দেখতে মন্দ লাগছে না যদিও। তবে সেটিই চোখে লাগার বিষয়। বিশেষ করে নন্দিনীর ধারণা ছিল পাড়াগাঁয়ের মেয়েরা ভাড়ি লাজুক স্বভাবের হয়। অবশ্য খানিকক্ষণ পর সমীরের বাসগৃহের রমণীগন যখন অন্তঃপুরে নানান কাজে বা অকাজে একই রূপে বৃষ্টি ভেজা উঠনে পায়ের দাগ ফেলে পাক খেতে লাগলো নির্দ্বিধায়,তখন নন্দিনীর চোখ কপালে ওঠার জোগাড়। আসলে গ্রামে পর্দা প্রথা থাকলেও তা অচেনা লোকেদের জন্যেই। কিন্তু কিরণ অচেনা লোকেদের মধ্যে পরে না। এছাড়া এইবাড়ির রমণীগন কেউ কেউ ব্লাউজ পর  কেউ কেউ পরে না।  এতে অতি আশ্চর্য হবার কিছুই নেই, তবে নন্দিনীর গ্রামে আসা এই প্রথম। 

কিন্তু সুপ্রিয়া অবশ্য পরলো। কিরণের মাথা মুছিয়ে দিয়ে সে কমলার সাথে উঠলো দোতলায়। নামলো সে নন্দিনীকে তাক লাগিয়ে। আমাদের সাধারণ সুপ্রিয়ার অসাধারণ সাজ দেখে  এবার সত্যিই আশ্চর্য হলো নন্দিনী। তাও যদি কোথাও বেরোনোর হতো, কিন্তু সূপ্রিয়া সর্বাঙ্গ সোনায় মুড়িয়ে গৃহকর্মে মনোনিবেশ করলো।

যদিও রান্নাঘরে রাঁধুনীর অভাব ছিল না। কিন্তু তা সত্ত্বেও দষ্টিহীনা সুপ্রিয়া কে কেন হেঁসেলে ঢুকতে হলো সেই কারণ নন্দিনীর জানতে দেরি হলো। হবার কারণ কিরণ নামক মানুষটি। বজ্জাত লক্ষ্মীছাড়া ছেলেটি একদুবার কুন্দনন্দিনীকে দেখে একটু হেসেছিল। হয়তো এ চেনা কেউকে দেখে তার সাধারণ প্রতিক্রিয়া ‌। তবে  তাই দেখে কুন্দনন্দিনীর মনে জ্বালা ধরে গেল।  জ্বালা জূড়াতে তাই সে উঠলো দোতলায়। 

এদিকে সুপ্রিয়া যতখনে রান্না ও সকলের খাবার পর্ব শেষে  কিরণের সহিস আলোচনা করতে বসলো‌। সেই সময়টা কুন্দনন্দিনী কাটালো একলা বসে খাঁচায় বন্দী ময়না পাখিটার সাথে কথা বলে।  তবে লক্ষ্মীছাড়া পাখিটা "সুপ্রিয়া" ছাড়া আর কিছু বলেই না। তখন নন্দিনী গালে হাত ঠেকিয়ে নিজের কথা ভাবতে বসলো। ভবনা তার কম নয়। বন্ধু-বান্ধব,নাটক-থিয়েটার আর স্বাধীন ভাবে ঘোরাফেরা ছেঁড়ে এই উত্তেজনা হীন নিরামিষ গ্রাম্য জীবন সে সইবে কি উপায়ে এর থেকেও বড় ভাবনার ছাপ নন্দিনীর মুখে পরেছিল। মনে তার রাগের পরিমাণও নিতান্তই কম নয়। তবে ভগবানের ওপরে তার রাগ বিশেষ নেই বললেই  চলে। কারণ তিনি যে এই ধরণীতে আছেন সেই ধারণাতে কুন্দনন্দিনীর বিশ্বাস ছিল আতি অল্প। রাগ তার সবচেয়ে বেশি ছিল বাবার প্রতি,তার পর সেটুকু বাকি তা স্বামীর ওপরে সে ফুলশয্যার রাতেই বুঝিয়ে দিয়েছে। এখন নতুন করে রাগ হচ্ছে হতচ্ছাড়া কিরণের ওপরে।সেই সাথে ভাবছিল সে ভবিষ্যতের ভাবনা। তবে তার এই ভাবনার মাঝে খানিক ক্ষণ পর পর বাড়ির লোকজন নববধূর খোঁজ খবর  নিতে লাগলো। সে খেতে কেন নিচে নামলো না তা নিয়েও বেশ কবার খোঁজ নেওয়া হলো। তবে নন্দিনী ছাড়া পেল গতকালের দূর্ঘটনার অজুহাতে। যদিও পায়ের ব্যথাটা ছিল তার অল্পই।

///////////

সুপ্রিয়া সেজেছিল বটে। পায়ে তার একজোড়া পুরোনো রূপোর নূপুর থাকে সর্বক্ষণ। সেই সাথে এখন তার দেহ যেন সোনায় মোড়ানো। নন্দিনীর পক্ষে অত অলঙ্কার নাম জানাতো দূরের কথা কিছু গহনা সে চিনতেই পারলো না। চেনাজানার মধ্যে চোখে পারলো লাল শাড়ির  ওপাড়ে সুপ্রিয়ার কোমড় বিছা,গলার চন্দ্রহার,নাকে নোলক ও দূই কানের দুলতে থাকা দুল জোড়া। এছাড়া সুপ্রিয়ার দু'হাত ভরতি চুড়ির ঠুংটাং ধ্বনি প্রাত্যহিক  গৃহকর্মে  নানান  আওয়াজের সাথে মিলেমিশে একাকার।  লম্বা কেশ গুচ্ছ তার মোটা বিনুনির বাঁধনে আঁটকে হাঁটু ছাড়িয়ে দোল খাচ্ছে হাটার তালে তালে। এই চুলের ঝামেলা নিয়ে সুপ্রিয়া কি করে গৃহকর্ম সারবে নন্দিনী তা ভেবে পায় না।

অবশ্য  সুপ্রিয়া  সাজসজ্জা যতোই করুক না কেন,তাতে তার কাজকর্ম কিছুই আঁটকে থাকলো না। বিশেষ করে সুপ্রিয়ার হাতের রান্না ছাড়া মুখার্জি বাবুর নাকি মুখে কিছুই রোচে না। এই শুনে নন্দিনীর ঠিক বিশ্বাস হয়নি। তবে সুপ্রিয়ার হাতের রান্না খেয়ে সে প্রশংসা না করে থাকতেও পারে নি। তবে এরপরেও সে ভেবেছিল কমলা বোধকরি রান্নার সময় সুপ্রিয়ার দৃষ্টির কাজ করে। কিন্তু তার কথা শুনে কমলা হেসে বললে,

– ওমা! তা হবে কেন? আমি ত এবাড়িতে এসেছি দু বছর হলো। বৌদি ত এই করছে গত চৌদ্দ বছর।

কথা মিথ্যে নয়। কমলা দুবছর আগে সেই যে স্বামীর ঘর থেকে এখানে এসেছিল,তাকে আজ পর্যন্ত আর স্বামীর ঘরে ফিরতে হয়নি। যদিও এই ঘটনা অল্পে বর্ননা করা চলে,তবে সে কথা এখন নয়।

– এতেই অবাক হলে বৌ, আমি তো সেই ছোট্ট টি থেকে দেখছি। প্রথম যখন জয়নগরের হাট থেকে বাবা ফিরে বললেন কাল দাদার বিয়ে এবং কন্যাটি অন্ধ, তখন মায়ের কন্না দেখে কে। একটা মাত্র ছেলে তার। সেই ছেলের বৌ যদি অন্ধ হয়, ত কেমন লাগে বল? কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই বৌদি কাজে কর্মে মায়ের প্রিয় হয়ে উঠলো। তারপর মা চলে গেলেন, বৌদির হাতে উঠলো সংসার।

ইন্দিরার গলাটা যেন একটু কেঁপে উঠলো । দুই সন্তানের মৃত্যুর পর জমজ বোন সিন্দু আর ইন্দিরা। মায়ের সে আঁচল ধরাই ছিল। তাই মায়ের কথা মনে করতেই বেচারির চোখে জল এলো। তবে চোখের জল তার মুছিয়ে দিলে সুপ্রিয়া। সে সবে মাত্র হাতের কাজ সেরে ছাদে উঠেছে। আলোচনা মগ্ন থাকায় কারোরই সেদিকে খেয়াল ছিল না।

– কাজ কর্ম ফাঁকি দিয়ে দিব্যি ছাদে বসে আড্ডা চলছে! ওদিকে আমি খেটে খেটে সারা হলাম, সে খেয়াল আছে কারো?

বলতে বলতে সে ইন্দিরার হাত ধরে পাশে  আয়েশ করে বসলো । তবে তার কথা কারোরই কানে লাগলো না। তার কারণ বোধকরি সুপ্রিয়া হাতের চিঠিখানি।

– ওটা কি নিয়ে এলে বৌদি! চিঠিপত্র বুঝি?

কমলা জিগ্যেস করলে খানিক কৌতুকের ভঙ্গিতেই। তবে এই সব ব্যপারে সুপ্রিয়া আরও রসিকা। 

_ হ্যাঁ, ওই পত্রই বটে। আমাদের শহুরে জামাইবাবু চিঠি দিলেন। আমায় তার খুব মনে পরে কি না! তা চোখ ত বিধাতা দিলে না যে রসের পত্র পড়বো,তাই নিয়ে এলাম ইন্দুর কাছে। যদি পড়ে শোনান আমাদের।

এবার এক কান্ড হলো বটে। ইন্দিরা সুপ্রিয়ার হাত থেকে চিঠি নিতে গেল। কিন্তু ইন্দিরা হালকা মেয়ে,সে স্বাস্থ্যবতি  সুপ্রিয়া সাথে পারবে কেন? চিঠি সুপ্রিয়া আঁচলে লুকিয়ে ইন্দিরার গলা জড়িয়ে ধরলো ছড়া গান,


“মনের সুতোয় গাঁথলাম সই গো প্রেমেরও মালা,”
“সেই মালা গলায় দিয়া বারলো মোর যৌবন জ্বালা।”
“কি যে সে জ্বালা সই গো,সহে না এই দেহে,
“বাঁশির সুরে প্রাণ কাঁদে মোর বন্ধুরও বিরহে ......”

গান শেষ হলো না। তার আগেই ইন্দু লজ্জায় মুখ লাল করে ছুটে গেল নিচে। বিবাহ তার খুব পুরোনো নয়,তাই স্বামীর চিঠিতে লজ্জায় রাঙা হবার কারণ ইন্দিরার ছিল। তবে তার লজ্জায় দৌড়ে যাওয়ার পেছনে মেয়েদের হাসির রোল উঠলো। সূপ্রিয়া তখন গান ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে,

– চিঠিটা নিয়ে যা ভাই,নয়তো উত্তর দিবি কি করে?


দুপুরের আড্ডা ওখানেই সমাপ্ত। তবে আর একটু বেলা গড়াতেই রোয়াকে লক্ষ্মী বৌ'টির মতো মাথায় আচল টেনে বসতে হলো কুন্দনন্দিনীকে। সে ভেবেছিল পাড়াপড়শিদের কৌতুহল হয়তো গলকাল সন্ধ্যাতেই মিটে গিয়েছে। কিন্তু এখন দেখা গেল একে এক  গ্রামের মেয়ে বৌ এমনকি বুড়িরাও এসে ভিড় করলো কুন্দনন্দিনীকে চোখের দেখা দেখতে। এরমধ্যে এক বৃদ্ধা— খুব সম্ভবত সুপ্রিয়ার বিশেষ পরিচিত। কেন না, সে এসেই সবাইকে ঠেলেঠুলে সরিয়ে দিয়ে বললে,

– ও লো মুখপুড়ির দল সর ত দেখি! দেখতে দে শহুরে মাগিটা হল কেমন!:

বৃদ্ধার গাল শুনে এলোমেলো ভিড় দু ভাগে ভাগ হয়ে দুদিকে সরে দাড়ালো। এদিকে এতো গুলো লোক সম্মুখে এমন গাল শুনে কুন্দনন্দিনীর ফর্সা মুখ কান পর্যন্ত সিঁদুর রাঙা হয়ে উঠলো। তবে বেশি ভাববার সময় সে পেল না। তার আগেই সুপ্রিয়া হাসি মাখানো সুরে বললে,

– মাগি দেখতে তোমার থেকে মন্দ গো ঠাকমা! চিন্তা নেই, তোমার ছোটবাবুর তোমায় ছাড়া চলছে না।

শুনে সকলেই হাসলো। তবে নন্দিনী এই সবে অভ্যস্ত নয় মোটেও। তাই এদের কথাবার্তায় সে ঠিক তাল মেলাতে পারলো না। অবশ্য নববধূর কাছে থেকে কেউ কথা শুনতেও আসে নি। তাই যা কথা হলো তার অধিকাংশই সুপ্রিয়ার সাথে।


–আহা, মাগির হাসে দেখলে গা জ্বলে। বলি সতিন কাটা গলায় যে বিঁধিয়ে আনলি, এখন কয়দিন সয় তাই দেখবো।

– এতগুলো বছর গেল তোমার মতো বুড়িকে সইছি আর ও ত  একফোঁটা মেয়ে। ও আমার কি ক্ষতিটা করবে শুনি?

– হয়েছে হয়েছে, আর রঙ্গকরে কাজ নেই! মাগির সাজের ঘটা দেখলে মনে হয় যেন বাইজি। যাক বাপ সে সবে আমার কাজ কি?একখানা পান খাওয়াতো দেখি.......

বুড়ি সুপ্রিয়াকে মৃদু ভর্ৎসনা করে পানের কথা বলে পরলো নন্দিনীকে নিয়ে। কথা সে বললো অনেক,তবে নন্দিনী উত্তর করলে অল্প ভাষায়। 

– ও লো সুপ্রিয়া! বৌ দেখি লজ্জায় মুখ তোলে না। ছোটবাবুর  ভাগ্য খুললো এবার।

সুপ্রিয়া এক ধারে বসে পান সাজতে সাজতে মুখ বাঁকিয়ে বললে,

– তা খুলবে বৈ কি! বিয়ে তো সে করেনি,আমি হাতেধরে করিয়েছি। এমন বৌ পেতে সাধনা করতে হয় মনে রেখো।

কথা শেষ করে এক এক করে খান কয়েক কৌটো তুলে ঘ্রাণ  নিয়ে সে সাজিয়ে রাখলো হাতে কাছে। তার পর দুখানি পান সেজে একটি মুখে পুরে অন্যটি এগিয়ে ধরলো বৃদ্ধার উদ্দেশ্যে। বুড়ি এগিয়ে গিয়ে পান নিয় বসলো সুপ্রিয়ার পাশে। কানে কানে কথা হলো তাদের। কি কথা হলো তা কে জানে? তবে কথা শেষ হতেই সুপ্রিয়ার সুন্দর মুখখানা আবারও হাসিতে উজ্জ্বল হয়ে উঠল।

– মরণ আমার! এই বয়সেও বুড়ি তোমার রস গেল না?

হাসি ঠাট্টা ও বাঁশ ঝির থেকে ভেসে আসা ঝিরঝিরি হাওয়াতে তাদের আলোচনার আসর চললো অনেকক্ষন। এরপর সমীর এলো শেষ বিকেলে। সে আজ রাধাপুরিই দুপুরের আহার সেরেছে। এরপর গাঁয়ে ফিরলেও তৎক্ষণাৎ গৃহে ফেরার উপায় ছিল না। কেন না মধুপুরে তার রোগির সংখ্যাও কম নয়। বিশেষ করে জয়নগর ছাড়া আসপাশের দশ গ্রামের মধ্যে মুখার্জি  বাড়ি  বাতিত যখন আর কোন চিকিৎসা ব্যবস্থা নেই— তখন সমীরকে ডাকা ছাড়া উপায় কি আর? জয়নগরের দূরত্ব কম,নৌকায় গেলেও  দুপুরে রওনা করলে পৌঁছাতে সন্ধ্যে গড়ায়।

সমীর গৃহে ফিরে পুকুর ঘাঁটে স্নান করতে আসতেই তার দেখা হলো নন্দিনীর সহিত। ইন্দিরা তখন ঘুরে ফিরে নন্দিনীকে বাড়ি-বাগান সব দেখিয়ে বেরাছিল। এদিকে স্বামীর পিছু পিছু সুপ্রিয়া ও এসে পৌছালো ঘাটে। ঘাঁটের ওপর দিকটায় পাকা বাঁধানো বসার স্থান ছিল। তিন রমণী একত্রে বসে খানিক ক্ষণ গল্প করে কাটালেও, নন্দিনীর কেমন যেন অস্থির অস্থির লাগছিল।  সমীরের বিয়ে করা বৌ সে। স্বামীকে আদ্র বস্ত্রে দেখলে অস্থির অস্থির লাগাটা বোধহয় উচিত নয়। তবে সমীর জল থেকে উঠে এলে এক দুবার তার দিকে চোখ পরতেই কুন্দনন্দিনীর বুকখানি শিরশির করতে লাগলো। সমীরের বলিষ্ঠ কালো বুক খানি  ঘন লোমের অরণ্যে ঢাকা। শিরা বহুল কঠিন হাত দুখানে দেখেই হঠাৎ নন্দিনী গলা শুকিয়ে গেল। মন পরলো কদিন আগেই এই লম্বা-চওড়া লোকটিকে রাগের মাথায় সে কত কথাই না শুনিয়েছে‌। অপরাধ সমীরের কিছু ছিল নাকি ছিল না— সে তো পরের কথা। বর্তমানে নন্দিনীর ভাবনা স্বামীর ওই বলিষ্ঠ  হাত দুখানি তার কোমল বাহু চেপে ধরলে সে ছাড়াবে কি উপায়ে? চিৎকার হয়তো করা যায়! তবে এতে লোক হাসানো ছাড়া আর কিই বা হবে? স্বামী তার স্ত্রীকে সোহাগ করতে চেপে ধরেছে— এতে পাড়াপড়শির বা বাড়ির লোকের কি করার আছে? তাছাড়া দোতলায় রাতের আঁধারে রাগের মাথা ওই শক্ত হাত দুটো তার নধর শরীরের চেপে বসলে দম তার এমনি বেরিয়ে যাবে!

/////////////

রাত্রি বেলা সুপ্রিয়া রান্নাঘরে ঢুকেছিল শ্বশুরমশাইয়ের জন্যে চা করতে। কমলা সাথেই ছিল,তবে নন্দিনী তাকে সরিয়ে দিয়ে নিজেই বসেছিল সুপ্রিয়ার পাশে। কিন্তু কমলা তা শুনতে নারাজ। অবশেষে সুপ্রিয়াই কমলাকে পাঠিয়ে দিল আলোচনার সুবিধার্থে। কথাবার্তার মাঝে এক সময়ে নন্দিনী বলে উঠলো,


– শুধু রান্নাবান্না আর ঘরকন্না দেখবে বলেই কি তোমার ভগবান মেয়েদের বানিয়েছেন দিদি?

– মেয়ের কথা শোন! আমি কি তাই বললাম নাকি? কই আমাদের বাড়িতেও ত চাঁপা আর রেশমা কাজ করে। তাই বলে ওরা কি ঘরের লোককে রেঁধে খাওয়াতে মানা করে?

সুপ্রিয়ার কথায় নন্দিনীর অল্প রাগ হলো হাসলো। তারপর বললে,

– কি যে বল দিদি। ওতো সেই ঝি গিড়ি,ঘরে রই কাজ সব। আমি সে কথা বলিনি।

– অত তো জানিনে ভাই। আমি জানি কাজ কাজওই হয়। তাছাড়া ঝি গিড়িও বড় সহজ কাজ নয়। জীবনে ত কাউকে রেঁধে খাওয়াসনি,তুই এই সব বুঝবি না।

– সে কথা রেখে আমার কথায় জবাব দাও দেখি,এছাড়া আর কিছুই আমি শুনছি না।

– সব মেয়েদের কথা ত বলতে পারিনে ভাই। তবে যদি আমার কথা বলিস তবে ভাই ঘরের লোককে আমি থাকতে অন্যের হাতের রান্না খাওয়াতে আমার  লজ্জা করে। হাজার হোক ও বাবা ইচ্ছে, তাছাড়া স্বামী সন্তানদের যদি নিজে হাতে রেঁধে খাওয়াতেই না পারি তবে মেয়ে হয়ে জন্মেছি কেন বল? নিজের লোকের রান্নায় যে ভালোবাসা মেশানো থাকে তা কি আর বামুন ঠাকুরদের দিয়ে হবে বলে? সাধে কি আর লোকে বলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা!

কথাটার নন্দিনী কোন বিরুদ্ধ যুক্তি দাড় করাতে পারলো না। হটাৎ মনে পরে গেলে কলেজের বান্ধবী জবা একবার বলে ছিল“ চল আজ তোকে মায়ের হাতের রান্না খাওয়াবো। দেখিস এই রান্নার স্বাদই অন্যরকম। খেয়েছিস তো আজীবন ভাড়া করা বামুনের  আবর্জন...” আরো অনেক কথা সে বলেছিল নন্দিনীকে। সেদিন প্রথম মায়ের মতো কেউ পাশে বসে আদর করে খাইয়ে ছিল কুন্দনন্দিনীকে। 

মায়ের মতো? কে জানে? তবে নন্দিনীর মনে পরে সেদিন জোর করেই সে খানিক বেশি খেয়েছিল বান্ধবীর মাকে খুশি করতে। খানিক আদর পেতেও বটে। নিজের মায়ের আদর ত সে পায়নি কখনোই। এইসব ভাবনা নন্দিনীর মাথায় ঘুরছিল এখন। এদিকে সুপ্রিয়াও অবশ্য চুপ নেই, তার কথা শেষ হয়নি এখনো,

– তুই নিজে একদিন ভালোবেসে রেঁধে খাইয়ে দেখিস তাকে। আর কটা দিন যাক, তোকে সব শিখিয়ে দেব না হয়। এটা শিখে রাখলে কাজে দেবে। তাছাড়া হৃদয়ে সহিত উদরের সম্পর্ক ঘনিষ্ঠ কি-না! আমার মা বলতেন উদর হল হৃদয়ের পৌঁছানোর চাবি.......

সুপ্রিয়ার কথার মাঝে কমলা এসে সমীরের ফেরার সংবাদ দিল। সন্ধ্যার পরপর সমীর আর একবার কোথায় যেন বেরিয়েছিল। এখন কমলার কথায় সুপ্রিয়া চায়ের দ্বায়িত্ব তার হাতে দিয়ে নিজে উঠেল গেল । গেল সে স্বামীর ঘরে। তবে বীনা কারণে নয়। স্বামীর সাথে তার কিছু গোপন কথা ছিল । জানার ছিল গত রাতের কথা। বিয়ে বাড়িতে সমীর ও নন্দিনীর ব্যপারটা সুপ্রিয়াও জানতো। 

নন্দিনী  ফুলশয্যার দিন সুপ্রিয়া ঘুম হয়নি। যদিও আমাদের সুপ্রিয়ার মনে বিষ বা কাটা কোনটাই নেই,তথাপি বিয়ের দু'দিন পর ফুলশয্যার খাট সাজিয়ে রাত্রিতে স্বামীকে আর একজনের হাতে তুলে দিতে বুকে তার ব্যথা খানিক লেগেছিল বৈ কি। তবে সেই ব্যথা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মধ্যরাতে  বারান্দায় হাঁটাহাঁটি শব্দে বুক খানি তার কেঁপে উঠেছিল অজানা ভয়ে।

যদিও শহুরে ভূতের নাম ডাক সে কখনো শোনিনি। তবুও বুকের ভেতর হৃৎপিণ্ড কেমন যেন করছিল তার। তবে সাহস করে সে ডেকেছিল কোনমতে। এবং  খানিক পর ভূতের আশংকাকে মিথ্যা করে ডাকে সারা দিয়েছিল তার স্বামী। তখন বাইরে বেরিয়ে স্বামীর কাছে ঘেষে  সুপ্রিয়া  বুঝেছিল স্বামী তার সিগারেট টানছেন। তখন সুপ্রিয়াই স্বামীর হাতের সিগারেট  ফেলে দিয়ে নিয়ে এসেছিল তার ঘরে। কিছু একটা হয়েছে তার আভাস সে পেয়েছিল। বাকিটা স্বামীর পায়ের কাছে বসে নরম হাতের আলতো ছোঁয়ায় উরুতে বুলিয়ে বুলিয়ে— গত চৌদ্দ বছরের প্রেমময় অভিজ্ঞতাকে সঙ্গি করছ একে একে সব কথা বের করে নিয়েছে। তারপর পুরষ্কার হিসেবে স্বামীর কাছে নিজেকে করেছে দান।

 এই হিসেবে ধরতে গেলে বিয়ে সমীরের নন্দিনীর সাথে হলেও মধুচন্দ্রিমা হয়েছে সুপ্রিয়ার সহিত। রমণরতা রমণীর কামার্ত আকর্ষণে কাছে সমীর বেশিক্ষণ নিজের ধরে রাখতে সক্ষম হয়নি। প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত হয়ে তার মনে লুকিয়ে রাখা সম্ভব হয়নি কিছুই। আর তাই তো অত ঘটা করে দোতলায় নিজের ঘরটি সুপ্রিয়া সাজিয়ে দিয়েছিল কাল। উদ্দেশ্য ছিল স্বামীকে বুঝিয়ে দেওয়া তার ভালোবাসা। কিন্তু এখন মনে হচ্ছে এই চেষ্টা তার বুঝি ব্যার্থ গেল।

অবশ্য স্বামীর ঘরে গিয়ে এই সংবাদ হাসিল করতে খানিক প্রগল্ভতাই করতে হলো তাকে। স্বামীটি তার সহজ নয়,পেটের কথা সহজে বাইরে বেরুতে চায় না। তবে সুপ্রিয়া যখন শাড়ির আঁচলটা খানিক আগলা করে নাকের নোলক নেড়ে স্বামীর পায়ের কাছে বসে! তখন সমীরের কি যে মোহ লাগে তা সে নিজেও বোঝে না। সমীরের মনে হয় সুপ্রিয়া এমনটি করে জেনে বুঝে।

 আজও সুপ্রিয়া স্বামীর পায়ের কাছে বসতে গিয়েছিল। সমীর তার হাতে ধরে বসিয়েছে কোলে। টেবিলে রাখা আট টাকা দামের টেবিল ল্যাম্পের রাঙা আলোতে সে উপভোগ করছিল স্ত্রীর নিঃশব্দ বেহায়াপনা। শাড়ির আঁচলের ফাঁকে ফাঁকে উঁকি মারছিল লাস্যময়ী এই রমণীর দৈহিক ঐশ্বর্য। ব্লাউজে ঢাকা বিশাল বুক দুখানি নিঃশ্বাসের সাথে কেমন ফুলে ফুলে উঠছিল। তার রাঙা ব্লাউজের গলার ফাঁক দিয়ে চন্দহারে আড়ালে বৃহৎ বক্ষ যুগলের গহীন বিভাজিকা অল্প দেখা যায়। সমীর বাঁ হাতের আঙুলে সুন্দরী স্ত্রীর শাড়ি আঁচল খানিক নামিয়ে নিল। তারপর সেই হাতেই কোমর বিছার আড়াল থেকে সুপ্রিয়ার সুগভীর নাভীটিকে আলো দেখালো। সুপ্রিয়া দেবী এতক্ষন চুপ ছিল, কিন্তু এবার নরম নিতম্বে কঠিন কিছুর ছোঁয়া লাগতেই তার মুখ খুললো,

– খোকাকে খাওয়ানো হয়নি। আচ্ছা,রাতে কি তুমি এখানেই থাকবে ?

কথা তার শুরু হলো এই রূপেই। এরপর প্রশ্ন ছুঁড়ল একের পর এক। তার ফাঁকে ফাঁকে স্বামীর অবাধ্য হাতটিকে  তার কোমল হাতের আলতো চাপড়ে শাসন করতে লাগলো।

– উফ্...কি হচ্ছে এই সব! ছি লক্ষ্মী্টি ঘরের দুয়ার খোলা.... তারপর কি হল বল না?

বলতে বলতেই সুপ্রিয়া ব্লাউজ ঢাকা তুলতুলে স্তন দুখানি স্বামীর বুকে আলতো ভাবে চেপে ধরে।

– কি আর হবে? খানিকক্ষণ পরেই সে ঘুমিয়ে কাদা। তখন জানালা লাগিয়ে ময়নার কাছে খানিকক্ষণ বসে ভাবলাম জানো.....

একে একে সবই বলে সে,কথা লুকানোর উপায় থাকে না সমীরের। সুপ্রিয়া মাঝে মাঝে এমন জ্বালাতন করলেও, হাতে সময় থাকলে স্বামী সেবায় সে কোন ত্রুটি রাখে না। কিন্তু এখন সেই সময়টা তার নেই। তাবে সমীর কিন্তু সুপ্রিয়ার বাঁধা উপেক্ষা করে ব্লাউজ ঢাকা নরম মাংসপিণ্ডে হাত রাখলো। খান কয়েক জোরালো টেপন দিতেই গোলাকার আকৃতি মাঝে অল্প এটু জায়গা ভিজে উঠলো। পরক্ষণেই ব্লাউজের পাতলা কাপড় ঠেলে মাথা তুলে দাঁড়ালো আঙ্গুর ফলের মতো স্তনবৃন্ত দুটি। সমীর সেই রসালো বোঁটাতে আঙুল ঘেঁষতেই “ উফফফ্....” বলে খানিক কেঁপে উঠলো সুপ্রিয়া। খোকার বয়স এখন চার বছর। তবে ছেলেটার সব কিছুই হয়েছে দেরিতে। কথা গুলো তার এখনো এলো মেলো। মায়ের দুধ ছেঁড়েছে মাস দুই আগে।তাই এখনো সুপ্রিয়ার বুকের দুধ শুকায় নি,জোরে চাপ দিলে সাদা সাদা তরলের স্রোত এখনো ব্লাউজ ভিজিয়ে দেয়।

– অনেক হয়েছে, ছাড় দেখি। কাছে পেলেই বুঝি  হাত নিষপিস করে তোমার।

স্বামীর কাঁধে সম্পুর্ণ দোষ চাপিয়ে সুপ্রিয়া উঠে দাঁড়ালো। যেই কাজে সে এসেছিল সেটি তার জানা হয়ে গিয়েছে। তাই শাড়ি খানি ঠিকঠাক করে মাথায় আঁচল টেনে সে স্বামীর কাছে বিদায় নিয়ে চটজলদি বেরিয়ে এল বাইরে। পরলো সে নন্দিনীর সম্মুখে। নন্দিনীর অবশ্য তাকেই প্রয়োজন ছিল। তাই শশুর মশাইকে চা দিয়ে সে এসে ছিল সুপ্রিয়াকে খুঁজতে। কিন্তু কতখন আগে সে এসে এইখানটায় দাঁড়িয়ে ছিল তা সুপ্রিয়ার জানা হলো না।

এদের পারিবারিক ঘটনা গুলো চলছে ধির গতিতে। অনেকটা গরুর গাড়ির মতোই। তবে চলতে থাকুক,এর মধ্যে আর ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাভ নেই।ওটা মানুষের সব সময়ের সঙ্গি। পরবতী আপডেট শুক্রবার দেবার চেষ্টা থাকবে।


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#20

(07-05-2025, 05:30 AM)Maleficio Wrote:  লাইক ও রেপু দিয়ে সাথে আছি……..

থ্যাঙ্কস ব্রো❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)