Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts

(15-04-2023, 09:51 PM)Patrick bateman_69 Wrote:  Dada update kobe pabo?

শিওর বলতে পারছি না তবে লেখা হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(17-04-2023, 12:11 AM)Patrick bateman_69 Wrote:  Dada kobe pabo update?

(17-04-2023, 04:04 AM)Patrick bateman_69 Wrote:  Boro akta update chai e chai dada

একটু ধৈর্য্য ধরে পাশে থাকুন। লেখা হলেই আপডেট দেবো   Namaskar Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(17-04-2023, 02:34 PM)Boti babu Wrote:  বাংলা নতুন বছর চলে এসেছে একটা বড় আপডেট দিলে মনে হয় ভালো হতো ।

লেখা চলছে, চিন্তা নেই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(18-04-2023, 01:26 AM)Patrick bateman_69 Wrote:  Dada? Update diye din na *_*

লেখা কিছুটা বাকি আছে, হলেই দেবো   Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


                            দ্বিতীয় পার্ট
                       ২য় পর্ব

"ওই ছেলেটা যখন আমার পায়ে হাত দিল তখন কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হলো, যেন মনে হলো.."
"কি মনে হলো?"
"মনে হলো যেন খুব কাছের একজন পায়ে হাত দিয়েছে"
"কাছের একজন?"
"হ্যাঁ, যেন মনে হলো অনি আমার পায়ে হাত দিয়েছে"
"অনি মানে তোমার ওই কাজিনটি যে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়?"
"হ্যাঁ, জানিনা কেন মনে হলো আমার"
"দেখো আমার সাথে কখনো তোমার এই ভাইটির আলাপ হয়নি তাই আমি ওকে চিনি না, কিন্তু ও তো মারা গেছে তাহলে?"
"সেটাই তো ভাবছি"
"হয়তো এটা তোমার মনের ভুল"
"তাই কি?"
"একদমই,  এবার চলো ঘুমানোর সময় হয়ে গেছে"।
সুনন্দা কিন্তু স্বামীর কথা শুনে চেয়ার ছেড়ে উঠলো না, উল্টে সে কথা বলতে শুরু করলো,
"জানো আমাদের পরিবারের অনেকেই অনিকে ব্ল্যাক শিপ বলতো"
"ব্ল্যাক শিপ?"
"হ্যাঁ, আসলে ছোটো থেকেই সবাই অরুদাকে বেশী ভালোবাসতো। অরুদা বরাবরই ভালো ছিল এবং সেটা সবকিছুতেই পড়াশোনা তো ছিলই এছাড়া কথাবার্তা, আচার ব্যবহার সবেতেই ভদ্র, শান্ত, নম্র ছিল সেইজন্য‌ই সবাই ওকেই বেশী ভালোবাসতো, প্রশ্রয় দিত ওকে নিয়েই সবাই বেশী আলোচনা করতো, অপরদিকে অনি, ও পড়াশোনাতে খারাপ ছিল না, খেলাধুলাতেও ভালো ছিল, খুব সুন্দর ছবি আঁকতো কিন্তু শান্ত আর নম্র ছিল না, কারো মুখের উপরে সত্যি বলতে ভয় পেতো না সেটা যেই হোক"
"তার মানে অভদ্র ছিল?"
"না অভদ্র নয়, কারো সাথে কখনো অভদ্র কিছু করেনি কিন্তু কারো মন জুগিয়ে চলা ওর ধাতে ছিল না, আর প্রচণ্ড রাগী ছিল"
"শুনেছি তোমার সাথে প্রায়‌ই লড়াই করতো"
"ঠিক লড়াই নয় ভাইবোনের মধ্যে তো টুকটাক হয়‌ই সেরকমই, আমি ছোটো থেকেই মাটি বা মোম দিয়ে পুতুল, মূর্তি বানাই"
"হ্যাঁ, এখনো তুমি খুব সুন্দর বানাও"
"ছোটোবেলায় যখন আমি বানাতাম তখন অনি এসে আমাকে ডিসটার্ব করতো নয়তো ঘেটে দিত এইসব, এছাড়া আমার খুব কাছের ছিল ও আমার সাথে ঝগড়া করতো আবার আমাকে কেউ বিরক্ত করলে তার পিছনে কুকুর লেলিয়ে দিত"
"কুকুর?"
"হ্যাঁ, তুমি তো জানো এই বাড়িটা পিসেমশাইদের ছিল, এখানেই ওনারা থাকতেন"।
"হ্যা, নতুন বাড়ি করে ওনারা ওখানে চলে যান আর আমাদের বিয়ের সময় এটা তোমাকে উপহার দেন"।
"হ্যাঁ, আমি তো বেশিরভাগ সময় এখানেই থাকতাম আমি দেখতাম পাড়ার প্রায় সব কুকুর অনির ভক্ত ছিল, অনি ওদের খেতে দিত দেখভাল করতো আর কেউ ওকে বিরক্ত করলে ও কুকুরগুলোকে লেলিয়ে দিত, একবার রাস্তার কয়েকটা বখাটে ছেলে কলেজে যাওয়ার পথে আমাকে টোন কেটেছিল অনি সেটা দেখেছিল সেদিন বিকেলে ও ওর পুরো কুকুরের দল নিয়ে তাড়া করিয়ে পুরো পাড়া ওদের দৌড় করিয়েছিল"।
"খুব ডেঞ্জারাস ছিল তো?"
"শুধুমাত্র তাদেরই ও কুকুর লেলিয়ে দিত যারা ওকে বা পরিবারের কাউকে বিরক্ত করতো, এছাড়া কারো ক্ষতি করেনি কখনো, পিসির বাড়ির টোবোকে তো দেখেছো?"
"মানে ব্যানার্জী ম্যানসনের ওই কুকুরটা?"
"হ্যাঁ, ওটাকে অনি‌ই কোথা থেকে জানি জোগাড় করে নিয়ে আসে একদম বাচ্চা অবস্থায়, নিজে হাতে ওর যত্ন‌আত্তি করতো, কুকুর খুব পছন্দ করতো আর কুকুররাও ওকে পছন্দ করতো"।
"গুণ ছিল তার মানে?"
"হ্যাঁ, বললাম না খুব সুন্দর ছবি আঁকতো, খেলাধুলা বিশেষ করে ফুটবলে ভালো ছিল"
"মানে বলতে চাইছো এত গুণ থাকা সত্ত্বেও অরু দার ছায়ায় ঢাকা পরে যেত?"
"ওই যে অরুণাভ ব্যানার্জীর চার্ম যেটা অল্প বয়স থেকেই সবার উপরে প্রভাব ফেলেছিল,কিন্তু অরুদা ওকে কেন যেন ঠিক পছন্দ করতো না, সবসময় ওকে ভয় দেখাতো, ওর নামে বড়োদের কাছে কমপ্লেন করে বকা খাওয়াতো এমনকি ছোটোখাটো কিছু ভুলের জন্য মার‌ও খেয়েছে অনি। তাছাড়া অনি যদি কিছু পছন্দ করে নিত যেমন কাপড় বা জুতো বা অন্য কিছু তাহলেও অরুদার‌ও সেটা চাই নাহলে ও অনিরটা নিয়ে নিত।"
"কেউ কিছু বলতো না?"
"না, বললাম না সবাই অরুদাকে একটু বেশীই ভালোবাসতো একটু বেশি প্রশ্রয় দিত সবার চোখে অরুদা একেবারে যাকে বলে সোনার টুকরো ছেলে এবং সেটা এখনও আছে আর অনি‌ও কাউকে খুব একটা কিছু জানাতো না"
"কেন?"
"খুব অভিমানী ছেলে ছিল, চুপ করে সব সহ্য করতো আমিই তো কত কমপ্লেন করতাম ও বকা খেতো আর তখন চুপ করে নিজের কুকুরগুলোর কাছে চলে যেত"।
"কুকুরদের কাছে যেত?"
"হ্যাঁ, ওই কুকুরগুলোই ওর সবথেকে কাছের বন্ধু ছিল ওকে সঙ্গ দিত, ওকে পাহারা দিত"
"পাহারা?"
"হ্যাঁ, এরকম অনেকদিন হয়েছে যে অরুদা বা আমার বা সুশান্তর কমপ্লেনের জন্য ও বকা খেয়েছে এমনকি পিসির কাছে তো মার‌ও খেত তারপর কাউকে কোনো কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বেড়িয়ে যেত, ঘন্টার পর ঘন্টা বাইরে কাটাতো কুকুরদের সাথে শেষে একাই ফিরে আসতো বা কখনো পিসি বা আমি গিয়ে নিয়ে আসতাম"।
"তুমি সত্যিই ওকে বকা খাওয়াতে?"
"তখন ছোটো ছিলাম, ও আমার সাথে দুষ্টুমি করতো খুব রাগ হতো তাই পিসিকে নালিশ করতাম, ও যখন বকা খেতো তখন প্রথমে খুব মজা লাগতো কিন্তু পরে খারাপ লাগতো এমনিতে বাড়িতে খুব একটা থাকতো না কলেজ, কোচিং খেলাধুলা নিজের আলাদা একটা জগত তৈরি করে নিয়েছিল তার বাইরে আমার সাথেই মিশতো কিন্তু ওর দুষ্টুমির জন্য তখন বুঝতাম না কিন্তু এখন ওকে হারানোর পর বুঝি কি হারিয়েছি?"
"ওর কি হয়েছিল কিছু জানো?"
"না, অরুদা, আর মৌমিতা বৌদির সাথে গ্যাংটকে ঘুরতে গিয়েছিল কিন্তু হটাৎ অরুদা ফোন করে জানায় যে অনি রুমটেক মঠের পিছনে খাদে পরে গেছে"
"কিভাবে কিছু বলেনি?"
"না, বললো ওখানে সেদিন রাতে কুয়াশা ছিল ওরা মঠে ঘুরতে গিয়েছিল আর একটা কি অনুষ্ঠান ছিল সেটা দেখতে গিয়েছিল সেদিন অনি ওখানে কি করতে গিয়েছিল তা জানেনা, ওরা সেদিন মঠে কি একটা অনুষ্ঠান হচ্ছিল সেটাই দেখছিল হটাৎ একজন এসে জানায় কেউ একজন খাদে পরে গেছে তার চিৎকার শোনা গিয়েছিল, সেই শুনে সবাই যায়"
"তারপর?"
"কিছুটা নীচে অনির জামার ছেঁড়া টুকরো পাওয়া যায় যাতে রক্ত লেগে ছিলকিন্তু অনিকে পাওয়া যায়নি, রক্ত পরীক্ষা করে জানা যায় ওটা অনির‌ই রক্ত লেগে ছিল জামার টুকরোতে"।
"পুলিশ এনকোয়ারি করেনি?"
"করেছিল"
"কিছু সন্দেহজনক পেয়েছিল?"
"না, তুমি যা মিন করছো অর্থাৎ খুন তেমন প্রমাণ পায়নি তাই অ্যাক্সিডেন্ট বলে ক্লোজ করে দেয়"।
"তোমার কি মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট ছিল?"
"জানিনা, তবে এটুকু জানি অনি অত অসাবধান ছিল না, যদি ধরেও নি‌ই যে একাই খাদের ধারে গিয়েছিল তাহলেও খুব সাবধানেই চলাফেরা করার ছেলে ও"।
"ছাড়ো এই নিয়ে আর মনখারাপ কোরো না"
"আমি চাইনি কিন্তু সকালে যখন ওই ছেলেটা আমাকে প্রণাম করলো তখন.."
"সকালে যে এসেছিল সে তোমার ভাই অনি নয় ওটা তোমার মনের ভুল এখন ঘুমাতে চলো জানোই তো আমার পাশে আমার মেয়ে আর ব‌উ না থাকলে আমার ঘুম হয়না" কথাটা বলে মৈনাক স্ত্রীকে দুহাতে কোলে তুলে বেডরুমের দিকে চলে গেল।
বাইপাস হাইওয়ে ধরে রুবির দিকে যাওয়ার আগে মুকুন্দপুর পার করে কিছুটা গিয়ে বাঁদিকে ছোটো একটা রাস্তা ধরে মিনিট তিরিশেক গিয়ে আবার একটা কাঁচা রাস্তা আছে সেটা দিয়ে কিছুদূর গিয়ে একটা অর্ধ সমাপ্ত বাড়ির সামনে একটা সিলভার রঙের হন্ডাসিটি এসে দাঁড়ালো আর তার পিছন পিছন‌ই আরেকটা নীল রঙের মারুতি সুজুকিও এসে দাঁড়ালো, বাড়িটা কেউ তৈরি শুরু করেও শেষ করেনি অর্ধেক শেষ করে বন্ধ করে দিয়েছে বা করতে বাধ্য হয়েছে। 
প্রথমটা গাড়িটা থেকে যিনি নামলেন তার পরনে সিলভার রঙের ব্লেজার ও ট্রাউজারস্, ব্লেজারের ভিতরে সাদা রঙের শার্ট, আর নীল সাদা টাই, হাতে দামী ঘড়ি, পায়ে কালো বুটটাও দামি এনাকে কলকাতার মোটামুটি সবাই চেনে বিশেষ করে ফ্যাশন দুনিয়ার সবাই চেনে ইনি অরুণাভ ব্যানার্জী, ব্যানার্জী ক্রিয়েশনস্ এর মালিক অভিরূপ ব্যানার্জীর ছেলে। আর দ্বিতীয় গাড়িটা থেকে যিনি নামলেন তাকেও প্রায় সবাই চেনে ইনি অরুণাভ ব্যানার্জীর স্ত্রী মৌমিতা ব্যানার্জী তার পরনে একটা নীল রঙের সিল্কের শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ, চোখে গগলস্, মাথায় চুলটা খোঁপা করে বাঁধা পায়ে উঁচু হিল‌ওয়ালা জুতো।
এই দুজনকে গাড়ি থেকে নামতে দেখে বাড়ির ভিতর থেকে আরও একজন শ্যামলা, ২৮-৩০ বছরের যুবক হাসতে হাসতে বেরিয়ে এল, "এইতো তোমরা এসে গেছো, কি ব্যাপার তোমরা আলাদা আলাদা গাড়িতে?"
"কারণ আমরা আলাদা আলাদা বেরিয়েছি তাই" অরুণাভ বাবু উত্তর দেন,
"কিন্তু আমাদের গেস্ট কোথায় ভাই?" মৌমিতা এবার প্রশ্ন করে, উত্তরে সামনের যুবকটির মুখে একটা ক্রুর হাসি দেখা যায় সে বলে "ভিতরে আছে দিদি, খুব খাতিরযত্ন করেছি চল গিয়ে দেখবি"।
তিনজনে ভিতরে ঢুকলো যুবকটি দুজনকে নিয়ে একটা ফাঁকা ঘরে ঢুকলো এখানে আরও কয়েকজন গুণ্ডা প্রকৃতির লোক দাঁড়িয়ে আছে, এছাড়া আরও একজন আছে যাকে ঘরের মাঝখানে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, ঠোঁট ফেটে রক্ত পরছে, চোখের নীচে কালশিটে দাগ এছাড়া আরো কয়েকটা আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, লোকটিকে যে যথেষ্ট মারধর করা হয়েছে সেটা বলে কাউকে বলে দিতে হয় না।
"শালাবাবু, তুমি তো দেখছি ভালোই যত্ন করেছো?"
লোকটার অবস্থা দেখে হেসে কথাটা বলে অরুণাভ ব্যানার্জী, বোধহয় তার‌ই আওয়াজ শুনতে পেরে চেয়ারে থাকা লোকটা অতিকষ্টে তাকালো তারপর মুখটা ঘৃনা ও যন্ত্রনায় বিকৃত করে নীচে কিছুটা থুতু ফেললো যদিও তাতে রক্তের পরিমাণ‌ই বেশী।
"কেমন আছেন?"
অরুণাভ ব্যানার্জী ব্যাঙ্গের স্বরে লোকটাকে প্রশ্ন  করলো কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না সে ঘৃণাভরে তাকিয়ে থাকে।
"আমাকে চিনতে পারছেন নাকি মনোজের যত্নে সেটা পারছেন না?"
এবারও লোকটা অরুণাভ‌র কথার উত্তর না দিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, অরুণাভ আবার কথা বলে,
"কেন আমার পিছনে লাগতে গেলেন বলুন তো?-কি ভেবেছিলেন আমার বিরুদ্ধে গিয়ে পার পেয়ে যাবেন?" আবার কথা বলেন অরুণাভ ব্যানার্জী, এবার লোকটা কথা বলে,
"আমাকে মারলেও আপনি বাঁচতে পারবেন না মিস্টার ব্যানার্জী"
"কে মারবে আমাকে?"
"কেউ না কেউ তো নিশ্চয়‌ই আসবে যে আপনাকে উপযুক্ত শাস্তি দেবে"।
কথাটা শুনে অরুণাভ ব্যানার্জী সহ উপস্থিত বাকিরা হো হো করে হেসে উঠলো।
"এই যেমন আপনি এসেছিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে হটাৎ আমার পিছনে লাগতে গেলেন কেন?" অরুণাভ ব্যানার্জী আবার ব্যাঙ্গ করে, কিন্তু এবারে লোকটা চুপ করে থাকে। "আচ্ছা আমাদের পিছনে লাগার সাহস কোথা থেকে পেয়েছিলেন বলুন তো? মানে আপনার সাথে আর কারা আছেন?" আবার প্রশ্ন করেন অরুণাভ ব্যানার্জী কিন্তু লোকটা তাও চুপ করে থাকে, আবার কথা বলেন অরুণাভ ব্যানার্জী,
"দেখুন আপনাকে তো আমি মারবো‌ই, তাই যাওয়ার আগে অন্তত সত্যি বলে যান"
কিন্তু লোকটা তবুও কথা বলে না শুরু ঘৃণাভরে তাকিয়ে থাকে আর আবার একটু রক্তাক্ত থুতু ফেলে। একটু পরে লোকটা মুখ খোলে,
"আজ আপনি আমাকে মেরে ফেলতেই পারেন কিন্তু যেটা মনে রাখবেন আপনিও বাঁচতে পারবেন না, আপনার আর আপনার স্ত্রীয়ের এবং আপনার শ্বশুরের অপরাধের লম্বা লিস্ট তৈরী হয়ে আছে শাস্তি আপনাদের পেতেই হবে"।
"লিস্ট তো নাহয় তৈরী করলেন কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া আদালত শাস্তি দেয় না এটুকু জানেন না?"
"আদালত কেন? আপনার বাবা আছেন তো? একবার যদি আপনার কুকীর্তির কথা উনি জানতে পারেন তাহলে উনি‌ই আপনাকে শাস্তি দেবেন"
"আপনার সত্যিই মনে হয় যে আমার বাবা আমার কথা বিশ্বাস না করে বাইরের লোকের কথা বিশ্বাস করবে? সেটাও আবার আমার বিরুদ্ধে?"
এই কথা শুনে প্রথমে লোকটার মুখ একটু ছোটো হয়ে এলেও পরক্ষণেই আবার শুকনো হাসি ফুটে উঠলো একবার যন্ত্রনায় মুখটা বেঁকে গেল তারপর অনেক কষ্টে বললেন,
"উনি ঈশ্বরতুল্য মানুষ, কখনো অন্যায়ের সাথে আপস করেননি, আজ‌ও করবেন না, আমাদের বিশ্বাস আছে ওনার উপরে"।
"কিন্তু ওনাকে বলবে কে? মানে আপনাকে তো আর বাঁচিয়ে রাখবো না আর আপনার সাথে যেকজন ছিল তাদের‌ও একে একে শেষ করে দেবো তাহলে আমার বাবাকে বলবে কে?"
অরুণাভ‌র কথা শুনে লোকটা হতবাক হয়ে চুপ করে যায়, অরুণাভ ব্যানার্জী আবার কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তাকে হতবাক করে দিয়ে একটা ছুরি সোজা লোকটার বুকের বাঁদিকে হৃৎপিণ্ড বরাবর গেঁথে যায় আর লোকটার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরোনোর সাথে সাথে মাথাটা বুকের উপরে ঝুঁকে পড়ে।
অরুণাভ ব্যানার্জী অবাক হয়ে দেখেন ছুরিটা যে চালিয়েছে সে আর কেউ নয় তার স্ত্রী মৌমিতা, স্বামীর হতবাক ভাব দেখে মৌমিতা একটু ক্রুর হাসি হেসে বলে "তুমি করতে লেট করছিলে তাই আমি করে দিলাম এমনিতেও একে বেশীক্ষণ বাঁচিয়ে রেখে লাভ কি? শুধু সময় নষ্ট তাই আমি তাড়াতাড়ি করে দিলাম"।
"তুমি আর পাল্টালে না"
"আমি এরকমই, নিজেকে পাল্টানোর কোনো ইচ্ছা আমার নেই"
"এইজন্যই তোমাকে এত ভালো লাগে"
স্বামী-স্ত্রী একসাথে হেসে ওঠে কিন্তু সেখানে উপস্থিত বাকিদের হতবিহ্বল ভাবটা তখনও কাটেনি সেটা দেখেই মৌমিতা নিজের ভাইয়ের উদ্দেশ্যে বললো "এভাবে কি দেখছিস ভাই? আমি এরকমই এবার এই লাশটার ব্যবস্থা তুই কর আমরা আসছি"।
মৌমিতার ভাইয়ের নাম মনোজ, পুরো নাম মনোজ দত্ত সে হতভম্ব ভাবটা কাটিয়ে বলে,
"সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমি ম্যানেজ করে নেবো"।
"তুমি পারবে তো শালাবাবু?"
"আজ পর্যন্ত ভুল হয়েছে?"
"না সেটা হয়নি"
"তাহলে? ভালো কথা বাবা একবার তোমাদের দুজনের সাথে দেখা করতে চেয়েছেন"
"বাবা দেখা করতে চেয়েছেন, ক‌ই উনি তো ফোন করেননি" মৌমিতা অবাক হয় ভাইয়ের কথা শুনে, অরুণাভ ব্যানার্জী ও অবাক হয়, 
"কি ব্যাপারে কিছু বলেছেন শালাবাবু?"
""না, জামাইবাবু তবে তোমরা যাও না বাড়িতেই আছেন, আমিও যাচ্ছি"
"ঠিক আছে, তুমিও কাজটা সেরে চলে এসো" অরুণাভ আর মৌমিতা ব্যানার্জী বেরিয়ে যান।
মৌমিতা আর মনোজ দক্ষিণ কলকাতার একজন নামকরা প্রোমোটার মনোজিত দত্তের সন্তান। মনোজিত দত্ত একজন প্রোমোটার ঠিকই কিন্তু প্রোমোটারি ছাড়াও তার আরও অনেক ব্যাবসা আছে যআর মধ্যে আবার দুনম্বরি ব্যাবসাও আছে, সেই ব্যাবসায় তার মেয়ে আর ছেলে সমান অংশীদার। শহরের একাধিক গুণ্ডা মস্তান তার হয়ে কাজ করে, কিন্তু তার প্রধান ক্ষমতার উৎস তার জামাই অরুণাভ ব্যানার্জী।
শুধু দক্ষিণ কলকাতায় নয় পুরো কলকাতা জুড়ে এমনকি কলকাতার বাইরেও অনেক জায়গায় "ব্যানার্জী ক্রিয়েশনস্" এর নাম ছড়িয়েছে বিশেষ করে টালিগঞ্জের ফিল্ম লাইনে যাবতীয় কস্টিউম বা ফ্যাশনের জিনিস এরাই স্পন্সর করে এছাড়া শহরের বিভিন্ন ফ্যাশন ইভেন্ট‌ও এরাই করে,বলা চলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটা শহরের ফ্যাশন দুনিয়ার একচ্ছত্র অধিপতি এই "ব্যানার্জী ক্রিয়েশনস্"।
কিন্তু অরুণাভ ব্যানার্জী এতে সন্তুষ্ট নয় তার আরও চাই আর এই "আরও চাই" এর চাহিদা মেটানোর জন্য‌ই সে অন্যান্য অনেক ব্যাবসায় জড়িয়ে পরে, ক্রমে পলিট্যিকাল লাইনেও তার ক্ষমতা বিস্তার করে যদিও নিজে সরাসরি জড়িত নয় কিন্তু যখনই দরকার পরে কোনো না কোনো পলিট্যিকাল এরিয়ার লোক ঠিক হাজির হয়ে যায়। ক্রমে নিজের শ্বশুরের দুনম্বরি ব্যাবসাতেও জড়িয়ে পরে কিন্তু রাজনৈতিক যোগাযোগের জন্যই হোক বা "ব্যানার্জী ক্রিয়েশনস্" এর মালিক অভিরূপ ব্যানার্জীর গুড উইলের জন্যই হোক এখনো আইনের জালে জড়িয়ে পরেননি তাই দিন দিন সাহস যেমন বেড়েছে তেমনি বেপরোয়া হয়ে উঠেছেন আর ক্ষমতাও বাড়িয়ে নিয়েছেন।

দেশপ্রিয় পার্ক থেকে একটু দূরে আধঘন্টার হাঁটা পথের মতো দূরত্বে মনোজিত দত্তের নিজস্ব বহুতল আবাসন "দত্ত অ্যাপার্টমেন্ট যেখানে এখন মনোজিত বাবু থাকেন, এই কয়েকবছর হলো এখানে পুরনো একতলা বাড়ি কিনে সেটাকেই নতুন করে নিজের পছন্দমতো বাড়িয়ে নিয়েছেন, এর আগে তিনি ঢাকুরিয়াতেই থাকতেন অভিরূপবাবুদের বাড়ির কাছেই পরে এখানে চলে আসেন।
মনোজিত বাবুর বাড়ির নীচে ড্রয়িংরুমে ঢুকতেই অরুণাভ ও মৌমিতা দুজনেই থমকে গেল কারণ সেখানে মনোজিত বাবুর সাথে আরও একজন বসে আছেন, যাকে এরা দুজন এখানে আশা করেননি। অরুণাভ এবং মৌমিতা  দুজনের মুখ দেখে বোঝা যায় যে তারা যথেষ্ট অবাক এবং বিস্মিত হয়েছেন কারণ মনোজিত বাবুর সাথে বসে আছেন প্রীতম সেন যিনি সম্পর্কে অরুণাভর পিসেমশাই অর্থাৎ অভিরূপবাবুর বোন মণিমালা দেবীর স্বামী।
"এইতো তোমরা এসে গেছো, আসো বাবা অরুণাভ আয় মৌ"
জামাই আর মেয়েকে ঘরে ঢুকতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মনোজিত বাবু, মনোজিত বাবুর বয়স ওই ৬০ এর আশেপাশেই তবে এখনো যথেষ্ট শক্তসমর্থ চেহারা, গায়ের রঙ কালো গায়ের লোম আরো কদাকার করেছে, মুখে পরিষ্কারভাবে দাঁড়ি কামানো থাকলেও পুরুষ্ট গোঁফ, মাথার সামনে অল্প টাক পিছনে কলপ করা কালো চুল। গলায় মোটা সোনার চেন ঝোলানো আর দুহাতের দশ আঙুলের দুটো বুড়ো আঙুল আর দুটো কড়ে আঙুল বাদে বাকি সবগুলোতেই আংটি।
"ইনি এখানে কি করছেন?"
অরুণাভ ঘরে ঢুকে একটা সোফায় বসে সটান প্রীতম বাবুর দিকে তাকিয়ে কথাটা বললো, অরুণাভ‌র পাশে মৌমিতা বসলো তার‌ও দৃষ্টি প্রীতম বাবুর উপরে। প্রীতম বাবুও তাকিয়ে আছেন অরুণাভ এবং মৌমিতার দিকে কিন্তু তার ঠোঁটে একটা মুচকি হাসি।
প্রীতম বাবুর বয়স ৫২-৫৩ হবে স্লিম ফিটফাট চেহারা, মাথায় কাঁচা পাকা মেশানো চুল ছোটো ছোটো করে ছাটা,মুখ একেবারেই ক্লিনশেভড, গায়ের রঙ পরিষ্কার তবে সবথেকে দেখার জিনিস হলো তার দুটো চোখ সবসময় ধূর্ততা আর চালাকির মিশ্রণ। এনার নিজস্ব পরিবার কেউ নেই একসময় "ব্যানার্জী ক্রিয়েশনস্" এ কাজ করতেন সেখান থেকে মণিমালা দেবীর সঙ্গে আলাপ যা ক্রমে প্রেমে রূপান্তরিত হয় তারপর বিয়ে। বিয়ের পরে অবশ্য স্ত্রীর দাদার বাড়িতেই উঠেছেন।
"কি হলো বাপি উনি এখানে কেন?"
মৌমিতার প্রশ্নের উত্তরে মনোজিত বাবু কিছু বলার আগেই প্রীতম বাবু মুখ খোলেন, ঠোঁটে একটা অদ্ভুত হাসি নিয়ে বলেন
"কেন বৌমা আমিও তো তোমাদের আপনজন আমি কি আসতে পারি না?"
"কি চান আপনি? কি দরকার আপনার?" গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে অরুণাভ। প্রীতম বাবুর ঠোঁটের হাসিটা আরও চ‌ওড়া হয় একটু চুপ থেকে তিনি বলেন "কিছু দরকার ছাড়া কি আসতে নেই?"
"চালাকি বন্ধ করুন, আপনি যে নিজের স্বার্থ ছাড়া কিছুই করেননা সেটা বুঝতে অন্তত আমার আর বাকি নেই" অরুণাভ রাগী স্বরে কথাটা বললো। প্রীতম বাবু কিন্তু দমে গেলেন না তিনি এক‌ইরকম হাসিমুখে বললেন "আর তুমি?"।
এইটুকু কথা শুনেই অরুণাভ‌র মুখ একেবারে ছোটো হয়ে গেল কিন্তু তার দুচোখ দিয়ে যেন আগুন বেরোতে থাকে পারলে এখনই প্রীতম বাবুকে পুড়িয়ে মেরে ফেলে, কোনোমতে নিজের রাগটা কন্ট্রোল করে জিজ্ঞেস করে
"এখানে কেন এসেছেন? কি চান সোজাসুজি বলুন"
"মাত্র ২ লাখ আপাতত" হাসতে হাসতেই উত্তর দেন প্রীতম বাবু
"হোয়াট আপনার মাথা খারাপ হয়ে গেছে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়"
"কি বলছো তুমি এভাবে বললে হয় নাকি?"
"আপনাকে অনেক দিয়েছি কিন্তু আমি আর আপনার জুয়া, মদ আর রেসের টাকার জোগান দিতে পারবো না" দৃঢ়ভাবে কথাটা বললো অরুণাভ, কিন্তু প্রীতম বাবুও কম যান না তিনি হাসি হাসি মুখেই বললেন "ওটা বললে কি চলে? আমি তো আর রোজ রোজ চাই না চাইকি? আর ব্যানার্জী ক্রিয়েশনস্ এর হবু মালিক যদি ২ লাখ টাকাকে বেশী বলে তাহলে সেটা শুনতে খারাপ লাগে।"
"আপনি একটু আগেই আমার থেকে ১ লাখ নিয়েছেন" এতক্ষণে কথা বলেন মনোজিত বাবু, এবং তার কথা শুনে অরুণাভ এবং মৌমিতা দুজনেই অবাক হয়ে যায়।
"মনোজিত বাবু সেটা তো নিয়েছি আপনার‌ই কাজ করার জন্য"
"তাহলে আবার কিসের টাকা?" মৌমিতা প্রশ্ন করে,
"আমার প্রাপ্য টাকা"
"আপনাকে আর একটা টাকাও দেওয়া হবে না"
"তাহলে তো আমাকে অভিরূপ ব্যানার্জীর কাছে যেতেই হচ্ছে, কি বলো অরুণাভ?"
"আপনাকে আমি.." মৌমিতা উঠে প্রীতম বাবুর দিকে তেড়ে যাচ্ছিল কিন্তু অরুণাভ তার হাত ধরে আটকায় মৌমিতা আবার সোফায় অরুণাভ‌র পাশে বসে রাগে ফুঁসতে থাকে, এতক্ষণে প্রীতম বাবুর মুখ গম্ভীর হয়, গম্ভীরমুখে তিনি বলেন
"একদম নয় বৌমা, ঘরের ব‌উ তুমি শান্ত থাকতে শেখো নাহলে বিপদ বাড়বে"।
এটা যে একপ্রকার হুমকি সেটা বুঝতে কারো বাকি থাকে না কিন্তু তবুও মৌমিতা শান্ত হয় না সেও তেজের সাথে বলতে থাকে,
"কি করবেন আপনি? বলুন কি করবেন?"
"মনোজিত বাবু আপনি আপনার মেয়েকে ভদ্রতা শেখাননি? কিভাবে বড়োদের সাথে কথা বলতে হয় সেটা শেখাননি?"
"পিসেমশাই... আপনি যা শুরু করেছেন সেটা ঠিক নয় বাবা যদি জানতে পারে তাহলে আপনাকে তাড়িয়ে দিতে দুবার ভাববে না"
অরুণাভ‌র কথা শুনে মনে হলো না প্রীতম বাবু একটুও ভয় পেলেন, তিনিও পাল্টা দাবার চাল দেবার ঢঙে বললেন,
"আর তোমরা যা করেছো সেটা যদি তোমার বাবা জানতে পারেন তাহলে? আমাকে নাহয় বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিন্তু তোমাদের কি করবে ভেবে দেখেছো?"
এই কথা শুনে অরুণাভ আবার চুপসে গেল, সে তোতলাতে থাকে
"ম..মা..মানে?"
"আট বছর আগে, গ্যাংটকে.. রুমটেক মনাস্ট্রি এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? মানছি যে অভিরূপ ব্যানার্জী বা পরিবারের সবার কাছে বা আরও যারা আছেন তাদের সবার চোখে তুমি সোনার টুকরো ছেলে কিন্তু যদি তারা জানতে পারেন তুমি আর তোমার ওয়াইফ কি করেছো তাহলে ভেবেছো কি হবে? অভিরূপ ব্যানার্জী তোমাদের জেলে ঢোকাতে দুবার ভাববেন না আর এটা তোমার থেকে ভালো আর কে জানে যে তুমি বা তোমার শ্বশুরমশাই যতই ক্ষমতা অর্জন করে থাকো না কেন এই পুরো কলকাতা শহরে অভিরূপ ব্যানার্জীর ধারেকাছেও নেই তোমরা তাই একবার যদি কথাটা ওনার কানে যায় তাহলে.."।
"তার আগে আমরা আপনাকে শেষ করবো" রাগে ফুঁসতে ফুঁসতে কথাটা বললো মৌমিতা।
"ঠিক যেভাবে একটু আগেই একজনকে শেষ করে এলে?"
প্রীতম বাবুর কথা শুনে এবার শুধু অরুণাভ আর মনোজিত বাবু নন মৌমিতাও চমকে উঠে চুপসে যায়। প্রীতম বাবু ওদের ওই অবস্থায় দেখে যেন খুবই মজা পাচ্ছেন তার মুখের হাসিটা ফেরত এসেছে তিনি বলেন,
"আমাকে মেরেও কি তোমরা বেঁচে যাবে ভেবেছো? এই শহরে আমার‌ও কিছু বিশ্বস্ত লোক আছে যাদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যদি আমার কিছু হয় তাহলে সেই সেদিনের.. সরি সেই রাতের ঘটনার প্রমাণসহ প্রথমে অভিরূপ ব্যানার্জীর কাছে আর তারপর পুলিশের কাছে যেতে, তারপর নাহয় বাকি কাজটা তারাই করবে"
প্রীতম বাবুর কথা শুনে সবাই বেশ কিছুক্ষণ চুপ করে থাকে একটু পরে অরুণাভ মুখ খোলে,
"আপনার ব্ল্যাকমেলিং কিন্তু দিনের পর দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে"
"কি করবো বলো? আমারও তো শখ আহ্লাদ আছে নাকি? আর নিজের শখ আহ্লাদ পূরণ করার উপায় যখন আছে তখন ভাবনা কি?"
"কিন্তু আমার থেকে টাকা নেওয়ার জন্য এখানে কেন, আমি তো বাড়িতেও টাকা দিতাম"।
"সে তো বটেই কিন্তু এখানে মনোজিত বাবুর থেকে পেমেন্টটা নিতে এসেছিলাম তারপর শুনলাম তোমরা আসছো তাই থেকে গেলাম"।
"বাপি কিসের পেমেন্ট?" মৌমিতা মনোজিত বাবুকে প্রশ্নটা করে কিন্তু উত্তরটা প্রীতম বাবু দেন, "আমি বলছি বৌমা, এই যে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা বলার জন্য একজনকে সরিয়ে দিয়ে এলে তার খোঁজটা মনোজিত বাবুকে কে দিয়েছে জানতে চাইবে না?... আমি বলি? ওটা আমি দিয়েছি"
"আপনি?" মৌমিতার স্বরে একাধারে অবাক এবং অবিশ্বাস।
"হ্যাঁ, বৌমা তোমরা আমাকে শত্রু ভাবলেও আমি শত্রু ন‌ই বন্ধুই কিন্তু যদি তোমরা শত্রুতা করো তাহলে ক্ষতিটা তোমাদের‌ই"।
"প্রীতম বাবু ওসব ছাড়ুন, আপনি বলছিলেন কি একটা খবর দেবেন সেটা কি?" মনোজিত বাবু প্রশ্ন করেন।
"খবর একটা নয় একাধিক"
"যেমন?"
"প্রথমত যাদবপুরে যে খেলার মাঠটা দখল করে সেখানে বিল্ডিং বানাবেন বলে ভেবেছেন বা যে পুকুরটা ভরাট করে ওখানেও ফ্ল্যাট তুলবেন বলে ঠিক করেছেন ওটা এখনই করবেন না"
"কেন?"
"ওই এলাকার বেশ কয়েকজন লোকের সাথে অভিরূপ ব্যানার্জীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে এছাড়া ওনার শালা অর্থাৎ অ্যাডভোকেট স্বর্ণেন্দু মুখার্জির বেশ কয়েকজন বন্ধু থাকে ওই এলাকায় কাজেই খবরটা যদি কোনোভাবে অভিরূপ ব্যানার্জীর কানে যায় তাহলে কাজ তো বন্ধ হবেই আপনার টাকা নষ্ট এছাড়া অভিরূপ ব্যানার্জী আপনার সাথে কি করবেন সেটা কে জানে? এটা তো স্বীকার করবেন যে ওনার ক্ষমতা আপনার থেকে অনেক বেশি। তার উপরে স্বর্ণেন্দু মুখার্জি, ওনার ক্ষমতাও কম নয় আফটার‌অল হাইকোর্টে প্র্যাকটিস করেন"।
"তার মানে আপনি কি বলছেন ওই প্লটগুলো ছেড়ে দেবো?"
"ওখানে জোরজবরদস্তি করা যাবে না, যদি প্লটগুলোর মালিক নিজে থেকে দেয় তাহলে ঠিক আছে"।
"নিজে থেকে দিচ্ছে না তো সেটাই প্রবলেম"
"তাহলে আপাতত কাজটা বন্ধ রাখাই ঠিক হবে"
"প্রশ্নই ওঠে না, অভিরূপ ব্যানার্জী এখন এমন কি‌ই বা করবেন? আর এমনিতেও এখন ব্যানার্জীদের প্রায় পুরো বিজনেসটাই অরুণাভ সামলায় তাই.." কথাটা বললো মৌমিতা।
"যেটা জানোনা সেটা নিয়ে কথা বোলো না বৌমা, অরু তোমার ব‌উকে বোঝাও অভিরূপ ব্যানার্জী এখনো কতটা ক্ষমতা রাখেন সেটা ভালো করে বোঝাও, শোনো বৌমা সিংহ শিকার করা ছেড়ে দিলেও সে সিংহ‌ই থাকে সেই জঙ্গলের রাজা থাকে, অভিরূপ ব্যানার্জী হলেন সেই সিংহ যিনি এখনো জঙ্গল অর্থাৎ এই কলকাতার রাজা আর তিনি কিন্তু এখনো রিটায়ার করেননি। রাজনৈতিক লাইনে তোমাদের যত যোগাযোগ তার থেকে অনেক উঁচু স্তরে ওনার যোগাযোগ এছাড়া পুলিশের অনেক বড়ো বড়ো অফিসার ওনার খুবই ঘনিষ্ঠ বন্ধু আর তাছাড়া এই শহরের লোক ওনাকে কেমন ভক্তিশ্রদ্ধা করে সেটা আশা করি আমাকে বলে দিতে হবে না?"।
"কিন্তু পিসেমশাই ওই প্লটগুলো আমিও দেখেছি ওগুলো ছাড়লে অনেক লস হয়ে যাবে" অরুণাভ নিজের স্ত্রীকে ইশারায় ঠান্ডা থাকতে বলে কথাটা বলে।
"এখন আপাতত ওগুলোর আশা না করাই ভালো, আর ওর থেকেও বড়ো বিপদ এখন তোমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে"।
"বিপদ?" অরুণাভ‌র স্বরে অবাকভাব।
"হুমম তবে সামনে না বলে একেবারে দরজায় বলাই ঠিক হবে" প্রীতম বাবুর কথা শুনে সবাই দরজার দিকে তাকায় সেখানে মনোজ এসে দাঁড়িয়েছে।
"এসব আপনি কি বলছেন প্রীতম বাবু আমার ছেলে বিপদ হবে কেন?" মনোজিত বাবু বিস্ময়ে প্রশ্ন করেন, অরুণাভ আর মৌমিতার মুখের ভাবে বোঝা যায় যে এক‌ই প্রশ্ন ওদের মনেও উঁকি দিচ্ছে।
"আপনার ছেলে আর মেয়ে দুজনেই সমান, মেয়ে খালি লাশ ফেলতে পারে আর ছেলে সেই লাশ গায়েব করতে পারে তাও সবসময় ঠিকভাবে হয় না এছাড়া দুটোর একটার‌ও মাথায় বুদ্ধি নেই"।
মৌমিতার মুখ দেখে মনে হচ্ছে সে যেকোনো সময় প্রীতম বাবুর উপর ঝাঁপিয়ে পরবে কিন্তু সেটা করলো না কোনোমতে প্রীতমবাবুর খোঁচাগুলো সহ্য করে চুপচাপ বসে র‌ইলো, প্রীতম বাবু বলে চলেন
"আপনার ছেলে আর তার চ্যালাচামুণ্ডারা কি করেছিল ভুলে গেছেন?"
"কোনটা?"
"ওই যে একটা মেয়ের সাথে একটু ইয়ে.."
"তাতে কি ওই কেস তো মিটে গেছে"
"একদমই নয় প্রীতম বাবু একটু খোঁজখবর রাখুন.. ওই কেস নিয়ে গোপনে তদন্ত হচ্ছে মেয়েটার জবানবন্দি‌ও নেওয়া হয়েছে"।
"কিন্তু কোর্ট তো কেস ডিসমিস করেছে আমার ছেলে আর ওর বন্ধুদের বেকসুর খালাশ করেছে কোর্ট"
"আপনার ছেলে যে বেকসুর ছিল না সেটা আপনার থেকে ভালো আর কে জানে, আর বেকসুর আলিপুর কোর্ট করেছিল হাইকোর্ট নয়"
"হাইকোর্ট?"
"ইয়েস.. কেসটি আবার কোর্টে তোলা হচ্ছে এবং হাইকোর্টে"।
"আপনি কিভাবে জানলেন? কে বললো?"।
"ব্যানার্জী পরিবারের সাথে যুক্ত হ‌ওয়ার এই একটা সুবিধা, পুলিশেও নিজের লোক রাখা যায়, ওখানকার একজন বলেছে খুব গোপনে সব হচ্ছে মেয়েটিকে খুবই গোপনীয়তার সাথে রাখা হয়েছে, একবার ভেবে দেখুন আপনার ছেলের কাজ ভিক্টিম এবং সাক্ষী দুটোকেই জ্যান্ত ছেড়ে দিয়েছে"।
"মেয়েটির হয়ে কোন উকিল লড়ছে কিছু জানেন? সেই এক‌ই লোক কি?" এতক্ষণে অরুণাভ প্রশ্ন করে।
"তুমি যা করবে বলে ভাবছো সেটা আমি অনেক আগেই করেছি অরুণাভ"
"মানে?"
"তুই ওই উকিলকে টাকা বা ভয় দেখিয়ে সরাতে চাইছো তো? ওটা আমি অনেক আগেই করেছি, আরে বাবা মনোজিত বাবুর সাথে তো আর আজ থেকে পরিচয় নয় আমার কি বলেন মনোজিত বাবু?"
"তা সেই উকিল কি কথা শুনলো না?" মনোজিত বাবু প্রশ্ন করেন।
"শুনেছে মনোজিত বাবু শুধু তাকে পঞ্চাশ হাজার ক্যাশ দিতে হয়েছে, এটুকু যদি দিয়ে দেন তাহলে ভালো নাহলে আর কি বন্ধুত্বের জন্য নাহয় নিজের পকেট থেকে যাবে"
"দিয়ে দেবো, কিন্তু যদি ওই উকিল আপনার কথা শুনে থাকে তাহলে সমস্যা কোথায়?"
"কলকাতায় একটাই উকিল আছে নাকি? অন্য একজন উকিল সেই মেয়েটার হয়ে কেস লড়বে সেই সব করছে শুনলাম সাক্ষী‌ও জোগাড় করেছে"।
"কিন্তু আঙ্কেল সেদিন কোনো সাক্ষী ছিল না" মনোজ জোর গলায় কথাটা বলে।
"দেখলেন মনোজিত বাবু বললাম না আপনার ছেলের মাথায় একটুও বুদ্ধি নেই। মনোজ তুমি কিভাবে অত শিওর হচ্ছো যে সেদিন কোনো সাক্ষী ছিল না?"
এবারে মনোজ আর কোনো কথা বললো না চুপ করে র‌ইলো, প্রীতম বাবু আবার বলতে শুরু করেন,
"হয়তো ছিল বা হয়তো নকল সাক্ষী"
"নকল সাক্ষী?"
"তুমি যদি নকল সাক্ষী খাড়া করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে, নকল সাক্ষী এনে তোমাকে দোষী প্রমাণিত করতে অসুবিধা কোথায়? মনোজিত বাবু আগে এই কেসটা সামলান, কেসটা কোনোভাবেই হাইকোর্টে তুলতে দেওয়া যাবে না তার আগেই থামাতে হবে"
"কিন্তু কেন? আমার ভাই একবার বেকসুর খালাস পেয়েছে আবার করিয়ে আনবো"
"এবারে অত সোজা হবে না আর তাছাড়া কোনোভাবে যদি এটা স্বর্ণেন্দুর নজরে পরে আর তার থেকে অভিরূপ ব্যানার্জীর কানে যায় তখন আপনাদের জন্য বিপদ হতে পারে"।
"বাপি আমাকে বাঁচাও,আমি জেলে যেতে চাই না" এতক্ষণে মনোজ এসে মনোজিত বাবুর পায়ের কাছে বসে তার পা ধরে কান্না শুরু করলো, উত্তরে মনোজিত বাবু সপাটে দুটো থাপ্পড় ছেলের গালে বসিয়ে দিয়ে বললেন,
"কতবার বলেছি এমন কোনো কাজ করবি না যাতে আমার নাম খারাপ হয় বা করলেও পরিষ্কারভাবে করবি কিন্তু তুই..."
"পিসেমশাই এই যে উকিল এই কেসটা হ্যাণ্ডেল করছে সে কে? তার সম্পর্কে জেনেছেন? কে,কোথায় থাকে, ফ্যামিলি ব্যাকগ্ৰাউণ্ড?" অরুণাভ প্রশ্ন করে।
"তার আগে ওই ভিক্টিম মেয়েটিকে নিয়ে ভাবো কি করবে?"
"আপনার মাথায় কোনো প্ল্যান আছে মনে হচ্ছে?"
"আছে"
"কি প্ল্যান?"
"এইসব প্ল্যান কি বিনা খরচে আসে?"
"কত চান আপনি প্রীতম বাবু?" এবার মনোজিত বাবু প্রশ্ন করেন।
"সবসময় টাকা চাইবো, এতটাও লোভী ন‌ই আমি মনোজিত বাবু"
"তাহলে কি চান আপনি পিসেমশাই?"
"পার্টনারশিপ"
"পার্টনারশিপ?"
"হ্যাঁ, তোমরা শ্বশুর জামাই অনেক বিজনেসে হাত পাকিয়েছো আমি সেখানে পার্টনারশিপ চাই, অবশ্য বিনিময়ে আমিও কিছু অবশ্যই যোগদান দেবো"
"আর যদি আমরা রাজী না হ‌ই?" মৌমিতা প্রশ্ন করে। "তাহলে তোমার ভাইকে জেলে যাওয়া থেকে আটকাতে পারবে না" প্রীতম বাবু যথারীতি মুখে হাসি নিয়ে উত্তর দেন।
"কিন্তু আপনাকে যদি পার্টনার করিও তাহলে আপনি কিভাবে কেসটা সামলাবেন?"
"সেসব আমার উপরে ছেড়ে দাও"
"কিন্তু আপনি যেচে আমাদের উপকার করতে চাইছেন কেন?"
"মৌমিতা তুমি হয়তো জানোনা কিন্তু তোমার বাবার সাথে আমার আজকের পরিচয় নয়, অনেকদিনের পরিচয় কি মনোজিতবাবু মেয়েকে বলুন"।
"আগে শুনি আপনার প্ল্যান"
"এসব প্ল্যান কি সবাইকে বলা উচিত? তোমার বাবা জানেন আমি হলাম শিল্পী মানুষ আর্টিস্ট, আমার কাজ আর্টের কাজ তাই তো তোমার বাবা আমাকে কাজ দেন"
"কিন্তু উপায়টা তো বলবেন"
"ধরো যদি মেয়েটা কোর্টে পৌঁছানোর আগেই কোনো দুর্ঘটনায় মারা যায় তখন"
"কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি‌ই তো এক্ষুনি বললেন যে মেয়েটাকে অত্যন্ত গোপনে রাখা হয়েছে"।
"আর সেই গোপন জায়গার খোঁজ আমি জানি"।
"প্রীতমবাবু তাহলে আপনি মেয়েটাকে সামলান আর আমি কথা দিচ্ছি আপনি আমাদের ব্যাবসার পার্টনার হবেন"।
"না মনোজিত বাবু, আগে পার্টনারশিপ তারপর আমার কাজ"
"আপনি যদি কথার খেলাপ করেন?"
"আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন কোনোদিন কথার খেলাপ করেছি? কিন্তু আপনার সেই রেকর্ড আছে তাই আগে পার্টনারশিপ পরে মেয়েটার ব্যাবস্থা"
"কিন্তু কাগজপত্র তৈরি করতে একটু সময় লাগবে"
"তার দরকার নেই, আমি তৈরী করেই এনেছি আপনারা পড়ে স‌ই করে দিন তাহলেই হবে"।
মনোজিত বাবু এবং অরুণাভ দুজনেই বুঝতে পারে এছাড়া আর উপায় নেই তাই তারা স‌ই করে,আর মৌমিতাও চুপচাপ স‌ই করে। স‌ইপর্ব মেটার পরে অরুণাভ একটা প্রশ্ন করে,
"কিন্তু পিসেমশাই, মেয়েটার সাথে নিশ্চয়‌ই পুলিশের লোক আছে পাহারার জন্য"
"সেটা তো আছেই, তবে তুমি চিন্তা কোরো না"
"কি করবেন আপনি?"
"কালকের পেপারে দেখে নিও হেডলাইন" কথাটা বলে প্রীতমবাবু হো হো করে হেসে ওঠেন।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(19-04-2023, 01:27 AM)Patrick bateman_69 Wrote:  Dada ar ekktu khahini boro update dile aro besi khushi hotam
Btw Dhonnobad update dewar jonno
দুঃখিত বড়ো আপডেট না দেওয়ার জন্য আসলে শব্দ লিমিট এতটাই ছিল আর দুটো আপডেট একসাথে দেওয়ার মতো এখনো লেখা হয়নি। সঙ্গে থাকুন পড়তে থাকুন  Namaskar
(19-04-2023, 01:38 AM)nextpage Wrote:  নকল আদিত্য মানে অনির জীবনের কিছুটা অংশ জানা গেল তার বোনের জবানীতে। সত্যিই খুব খারাপ একটা শৈশব আর কৈশোর পার করেছে সে। প্রথমে পরিবারের অবহেলা আর পরে প্রেমিকা আর দাদার বিশ্বাসঘাতকতা।

চালের উপরও চাল আছে, রাজার উপরে রাজা। প্রীতম বাবু অনেক কিছুই জানে। আমাদেরও জানতে হবে।
জানার জন্য সঙ্গে থেকে পড়তে হবে তাই সঙ্গে থাকুন আর পড়তে থাকুন।  Namaskar
(19-04-2023, 02:43 AM)Thumbnails Wrote:  এই প্রিতম মশাই দেখছি পুরোদস্তুর ব্যাটারের মতো মৌমিতা আর অরুণাভের বাউন্সি বল গুলোকে পুল শর্ট খেলে বাউন্ডারি হাঁকাচ্ছেন।
প্রত্যেক খাদকের একজন খাদক থাকে এটা তো প্রকৃতির নিয়ম। সঙ্গে থাকুন পড়তে থাকুন।  Namaskar
(19-04-2023, 03:39 AM)Patrick bateman_69 Wrote:  I gotta say man,this Story is thrilling ngl . Akta valo ending ar tar sathe sathe True love+shundor shusill bujdar akta meye(mowmitar moto abr betrayer jeno abr na hoy) ontoto ei story o deserve kore tar sathe sathe adi(অনি) o deserve kore. Bhai ong ami dada apnr lekhar upor obsessed hoye gesi ami daily 2-3bar check kori je apni update disen naki. Ei story er jodi ending baje hoy ba ending e giye kono dhurghotona hoy tahole dada ami sesss ,amr dada 2-3 months lage jabe eita afsos korte korte je shalar ending tai baje holo, so dada plz ending e dhurghotona jeno na hoy plz
ধন্যবাদ। দেখা যাক শেষ কি হয় কোন পথে যায়।
(19-04-2023, 07:20 AM)Jaguar the king Wrote:  1st part a 2to chichke 6ilo tatei thriller jome giyachhilo,kin2 akhane to sob raghob boyal bose ache dekh6i,dada jomia diachen

ধন্যবাদ  Namaskar সঙ্গে থাকুন পড়তে থাকুন।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(19-04-2023, 08:43 AM)bad_boy Wrote:  চমৎকার আপডেট ৷ পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ৷

ধন্যবাদ, সঙ্গে থাকুন পড়তে থাকুন।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(19-04-2023, 04:17 PM)Patrick bateman_69 Wrote:  New update Kobe pabo dada?

কাল রাতেই তো দিলাম  Big Grin

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(20-04-2023, 12:49 AM)Patrick bateman_69 Wrote:  Aro chai dada xd ei aktu te mon vore ni

লেখা চলছে, হোক অবশ্য‌ই দেবো।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(21-04-2023, 01:55 AM)Boti babu Wrote:  Darun darun like repu added bro

ধন্যবাদ   Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(22-04-2023, 01:35 AM)Patrick bateman_69 Wrote:  Dada update kobe pabo?

Big Grin Big Grin
লিখছি দাদা, কাজের চাপের মাঝে লিখতে হয়, লেখা হলেই দেবো  Namaskar Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(23-04-2023, 09:37 AM)Bumba_1 Wrote:  দুর্দান্ত আপডেট  clp); প্রীতম to Cha gaya ji .. চলতে থাকুক সঙ্গে আছি। 

ধন্যবাদ দাদা  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                           দ্বিতীয় পার্ট
                    ৩য় পর্ব


"আচ্ছা আঙ্কেল এই যে উকিল এই কেসটা লড়তে চাইছে সে কে? কিছু জানতে পেরেছেন?" হটাৎ মনোজ প্রশ্ন করে
"পেরেছি, একজন নতুন কেউ লড়বে"
"নতুন?"
"হ্যাঁ, বেশি কিছু জানতে পারিনি এটুকু জেনেছি যে লড়বে সে আগে অন্য উকিলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো ইদানিং ইন্ডিপেন্ডেন্টলি করছে, তবে এখনো খুব একটা নামডাক হয়নি"।
"আর কিছু জানতে পারেননি? কি নাম কোথায় থাকে এইসব?"
"তুমি কি ওকেও শেষ করতে চাইছো নাকি?"
"ইচ্ছা তো সেরকমই আছে, আমার পিছনে লাগার পরিণাম টের পাইয়ে দিতে হবে তো"
"সেসব দরকার নেই, বললাম তো সবে নিজে প্র্যাকটিস শুরু করেছে, আগে অ্যাসিস্ট্যান্ট ছিল, কয়েকটা কেস হারলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে"
"তবুও, কোথায় থাকে জেনেছেন?"
"লোক লাগিয়েছি কোথায় থাকে সেটা কয়েকদিনের মধ্যে জানতে পারবো"
"কি নাম?"
"ঠিক মনে পরছে না তবে খুব তাড়াতাড়ি ডিটেইলস পেয়ে যাবো আশা করছি"।
পরদিন সকালে ব্রেকফাস্টের আগে মোবাইলে প্রীতমবাবুর পাঠানো লিংক থেকে খবরটা দেখতে দেখতে মুচকি হাসছিল অরুণাভ,
"গতকাল রাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, উত্তর কলকাতায় এক কলোনি সংলগ্ন পুলিশ কোয়ার্টারে গতকাল রাতে আগুন লাগে, দমকল বাহিনী গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে কলোনির একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায় সাথে পুলিশ কোয়ার্টারটি একদম কাছেই অবস্থান করায় আগুন সেখানেও ছড়িয়ে পরে। মৃত এবং আহতের সংখ্যা একাধিক যার মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীর থাকার সম্ভাবনা। পুলিশের অনুমান শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে থাকতে পারে হ স্থানীয় থানার ইনচার্জ বিষয়টির তদন্ত শুরু করেছেন.. "।
ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসে এটাই ব্যানার্জী পরিবারের নিয়ম শুধু বাচ্চাদুজন কলেজে বেরিয়ে গেছে তাই তারা নেই বাকিরা সবাই উপস্থিত। খেতে বসে প্রীতমবাবু এবং অরুণাভ‌র মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয় কিন্তু বাড়ির কর্তা অভিরূপ বাবুর গম্ভীর মুখের জন্য কেউ কথা বলতে সাহস করছে না।
"অরুণাভ এরমধ্যে তুমি কোনোদিন যাদবপুরের ওইদিকে গিয়েছিলে?"
অভিরূপ বাবুর আচমকা প্রশ্নে কিছুটা হকচকিয়ে যায় অরুণাভ, খেতে গিয়ে হটাৎ‌ই বিষম লাগে তার সঙ্গে সঙ্গে শ্রীতমাদেবী ব্যাস্ত হয়ে উঠলেন তাড়াতাড়ি ছেলেকে জলের গ্লাস এগিয়ে দিলেন, জল খেয়ে কিছুটা ধাতস্থ হলো অরুণাভ এবং অভিরূপবাবুর   তার বাবার গলার স্বর কথা বলার ভঙ্গি থেকে তার বুঝতে বাকি র‌ইলো না যে তার বাবা সত্যিটা জানেন আর রেগে আছেন এখন মিথ্যা বলে লাভ নেই,
"হ্যাঁ ওই একদিন গিয়েছিলাম"।
"কেন গিয়েছিলে জানতে পারি?"
"আসলে.. আমি.... মানে.."
"বাবা আমি বলছিলাম কি.." মৌমিতা কথাটা শেষ করতে পারে না এটুকু বলেই মৌমিতা কে থামতে হয় কারণ অভিরূপবাবু হাত দিয়ে তাকে থামতে বলেন আর অভিরূপ ব্যানার্জীর ব্যাক্তিত্ব‌ই এমন যে মৌমিতাও থেমে যায়,
"আমি আমার ছেলের সাথে কথা বলছি তোমাকে মাঝে কথা না বললেও চলবে, অরুণাভ কেন গিয়েছিলে?"।
"আসলে বাবা.."
"শোনো যেটা করতে গিয়েছিলে সে ব্যাপারে আর ভেবোনা, মনোজিত বাবুকেও বারণ করে দিও, ঠিক আছে?"
কথাটা বলে টেবিল ছেড়ে উঠে পরলেন অভিরূপবাবু, কিন্তু সঙ্গে সঙ্গে শ্রীতমাদেবী বাধা দিলেন "ও কি খাবারটা পুরো খেয়ে নাও"।
"আমার হয়ে গেছে" বলে হনহন করে উপরে নিজের ঘরের দিকে চলে যান অভিরূপবাবু, পিছনে শ্রীতমাদেবীও উঠে স্বামীর পিছনে চলে যান কিন্তু টেবিলে তখনও গুম হয়ে বসে আছেন অরুণাভ অবশ্য শুধু অরুণাভ নয় মৌমিতার মুখ‌ও রাগে থম হয়ে আছে।
"আমি তোমাকে সাবধান করেছিলাম অরু"
প্রীতম বাবু অবশেষে কথাটা বলেন যদিও মৌমিতা বা অরুণাভ কেউই কোনো উত্তর দেননা, উত্তরটা দেন মণিমালা দেবী,
"যাদবপুরে কি হয়েছে?"
"তোমার জেনে কাজ নেই মণি কিন্তু তোমার দাদাযে  এখন‌ও ছেলের সব বিষয়ে শুধু হস্তক্ষেপ করছেন তাই নয়, ছেলের শ্বশুরের বিষয়েও নাক গলাচ্ছেন যেটা ঠিক নয়"।
"তুমি তো দাদাকে চেনো দাদা এরকমই যেটা নিজে ঠিক মনে করেন সেটাই করেন আর অন্যদের উপরেও চাপিয়ে দেন"।
"কিন্তু জিনিসটা ঠিক নয় মামা সবার লাইফে এভাবে ইন্টারফেয়ার করতে পারেন না" সুশান্ত অর্থাৎ মণিমালা দেবী আর প্রীতমবাবুর ছেলে কথাটা বলে, এই কথোপকথন আরো কিছুক্ষণ হয়তো চলতো কিন্তু চললো না কারণ অরুণাভ হটাৎ‌ই টেবিল ছেলে উঠে হনহন করে চলে গেল বলাইবাহুল্য মৌমিতাও গেল, মণিমালা দেবী কিছু বলার বা আটকানোর কোনো সুযোগ‌ই পেলেন না খালি অবাক  হয়ে সেদিকে তাকিয়ে র‌ইলো আর প্রীতমবাবু ছেলের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন, ছেলে এবং বাপ দুজনের মুখেই মুচকি হাসি।
ব্রেকফাস্ট টেবিল ছেড়ে সোজা নিজের রুমে যায় অরুণাভ রাগে তার সারা শরীর উত্তপ্ত, ফোঁস ফোঁস করে বড়ো বড়ো নিঃশ্বাস ফেলছে আর ঘরময় পায়চারি করছে। অবশ্য শুধু রাগ নয় সাথে ভয়‌ও আছে তার বুঝতে বাকি নেই যে, যে ভয়টা সে পাচ্ছিল সেটাই হয়েছে তার আর মনোজিত বাবুর প্ল্যানের ব্যাপারে তার বাবা সব জেনে গেছেন এখন তিনি কি করবেন বলা মুশকিল একে তো অত সুন্দর প্লটগুলো হাতছাড়া হবে সেখানে আর কোনোমতেই কাজ করা যাবে না তার উপরে আরও কি কি করবেন তার ঠিক নেই।
এইসময় মৌমিতা এসে তার সামনে দাঁড়াতে পায়চারি থামিয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো, মৌমিতার মুখ‌ও গম্ভীর সে বললো,
"উনি কিভাবে জানলেন আন্দাজ করতে পারছো?"
"না, হতে পারে পিসেমশাই বলেছে বা হয়তো অন্য কেউ। ওই এলাকায় যে বাবার পরিচিত লোক আছে এটা মিথ্যা নয়"।
"এবার কি হবে?"
"কাজ বন্ধ করতে হবে"।
"কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি?"
"আমার মাথা একদম ঠিক আছে তাই এইকথা বলছি"
"কিন্তু.."
"এরমধ্যে কোনো কিন্তু নেই, ওখানে কাজ করলে আমাদের‌ই বিপদ"
"বিপদ?"
"হ্যাঁ, বাবার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, কাজ শুরু করলেও উনি শেষ করতে দেবেন না বা দিলেও ওই প্লট আমরা নিজেদের কাছে রাখতে পারবো না, আর আমাকে ব্যাবসা থেকেও বার করে দিতে পারেন ভুলো না আমি এখনো ব্যানার্জী ক্রিয়েশনস্ এর বসের চেয়ারে বসিনি এখনও বাবাই কোম্পানির মালিক"।
"তাইবলে ওরকম প্লট হাতছাড়া হয়ে যাবে?"
"এছাড়া আর কোনো উপায় আছে?"
"আছে"
হটাৎ তৃতীয় কণ্ঠস্বরে দুজনেই চমকে ওঠে তাকিয়ে দেখে দরজায় সুশান্ত দাঁড়িয়ে আছে।
"তুই এখানে?" অরুণাভ প্রশ্ন করে।
"তোমার সাথে একটু দরকার ছিল দাদা"
"কি দরকার?"
"তার আগে বলো কি উপায়ের কথা বলছিলে? শেষের প্রশ্নটা মৌমিতা করে।
"আমার নিজের দরকারটাই আগে বলি?"
"কি দরকার?"
"আসলে আজ রাতে আমার বন্ধুদের সাথে একটা পার্টি আছে তাই কিছু টাকা দরকার"।
"টাকা দরকার তো পিসেমশাইএর কাছে গিয়ে চেয়ে নে, আমার কাছে কেন?"
"তোমার কাছে চাইলেই ক্ষতি কোথায়? তুমি তো দাদা"
"আমার কাছে টাকা নেই"
"এরকম করছো কেন? ছোটোভাই চাইছে তুমি দেবেনা?"
"না দেবোনা"
"শোনো দাদা টাকা তো তোমাকে দিতেই হবে"
"দেবোনা কি করবি?"
"করতে তো অনেক কিছুই পারি যদি ইচ্ছা করি"
"যা খুশি কর"
"তোমাকে একটা কথা বলি দাদা, তোমার তো নিশ্চয়ই মনে আছে কি করেছিলে তুমি? সেই আট বছর আগে গ্যাংটকে রুমটেক মনাস্ট্রি.."
সুশান্তর কথা শেষ হবার আগেই অরুণাভ হিংস্র জানোয়ারের মতো এক লাফে সুশান্তর কাছে গিয়ে ওর শার্টের কলারদুটো চেপে ধরলো,
"আরে দাদা করছোটা কি আগে পুরো কথাটা তো শোনো" সুশান্ত একটুও না ঘাবড়িয়ে বললো।
"তোকে আজ শেষ করে দেবো, তুই জানিস না আমি কি করতে পারি"
"জানি তো, নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের ভাইকে খুন পর্যন্ত করতে পারো তুমি"
"তাহলেই ভেবে দেখ তোর কি করবো, তুই তো আমার নিজের ভাই‌ও নোস"
"সেইজন্য‌ই তো নিজের সেফটির বন্দোবস্ত করেই রেখেছি"
"তোকে আর তোর বাপকে আমি এই বাড়ি ছাড়া করবো"
"তার আগে তুমি আর তোমার ব‌উ কি কি ছাড়া হবে সেটা ভেবেছো,যদি আমি ভিডিওটা মামাকে দেখিয়ে দি‌ই"
"ভিডিও? কিসের ভিডিও?"
"বলছি আগে কলারটা তো ছাড়ো"
অরুণাভ কলার ছেড়ে দেয় সুশান্ত শার্টের কলারটা ঠিক করে বলে
"ওই যে, যেটা তোমরা করেছিলে আট বছর আগে, তার ভিডিও আছে এইচডি কোয়ালিটি তে, সেদিন বেশ কুয়াশা ছিল একথা ঠিক কিন্তু আমি যেখান থেকে ভিডিওটা রেকর্ড করি সেখান থেকে পুরো ঘটনাটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের প্রত্যেকের মুখ‌ও স্পষ্ট বোঝা যাচ্ছে"।
অরুণাভ আর মৌমিতা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে ওরা যে ভয় পেয়েছে এটা সুশান্তর বুঝতে বাকি থাকে না সে একটু হেসে বলতে থাকে,
"তোমরা যেদিন গ্যাংটকে ঘুরতে গেলে মনে আছে? মানে তুমি বৌদি আর অনি? আমাকে নিলে না কিন্তু আমিও আমার কয়েকজন বন্ধুর সাথে গেলাম। অনিকে তো জানোই সরলসোজা ছেলে ছিল সবাইকে বিশ্বাস করতো একদম যাকে বলে বোকার হদ্দ ছিল একটা, তো ওর থেকে তোমাদের ঘোরার প্ল্যান জানতে খুব একটা অসুবিধা হয়নি তোমাদের ফলো করতে থাকি ফলো করে সেদিন রুমটেক মনাস্ট্রিতে গেলাম আমি সেদিনের অনুষ্ঠান না তোমাদের দেখছিলাম তারপর দেখলাম তুমি একসময় অনিকে নিয়ে উঠে বেরিয়ে গেলে তার একটু পরে মৌমিতা.. উপস্ সরি বৌদিও গেল পিছনে পিছনে আমিও গেলাম। খাদের ধারে তোমরা ছিলে তার থেকে একটু দূরে আমি লুকিয়ে ছিলাম, আর তোমরা কি প্ল্যান করেছো মানে তোমরা যে অনিকে মারতে ওখানে নিয়ে যাচ্ছো সেটা আমি জানতাম তাই সেখানে লুকিয়েই ভিডিও করতে থাকি তুমি তো জানোই আমি কোথাও ঘুরতে গেলে আমার সাথে ক্যামেরা থাকে, ব্যাস আর কি পুরো ঘটনা শুধু যে আমি দেখলাম তাই নয় রেকর্ড‌ও করলাম, আর যেটা বললাম কুয়াশা সত্ত্বেও খারাপ হয়নি ভিডিওটা তোমরা চাইলে দেখাতে পারি, এক কাজ করো তোমরা দেখেই নাও"। কথাটা বলে সুশান্ত নিজের মোবাইল বার করে একটা ভিডিও সেন্ড করে অরুণাভর মোবাইলে সেটা চালিয়ে অরুণাভ আর মৌমিতা দুজনের মুখ‌ই ভয়ে ফ্যাকাশে হয়ে যায়।
"একবার ভাবো এই ভিডিও যদি আমি মামাকে দেখাই তাহলে কি হবে?" হাসতে হাসতে সুশান্ত প্রশ্ন করে আর সুশান্তর কথা শুনে অরুণাভ আর মৌমিতার মুখ থেকে কথা বেরোচ্ছে না তারা বুঝে উঠতে পারছে না যে কি বলবে বা কি করবে, ওদের এই অবস্থা দেখে সুশান্ত যে বেশ মজা পেয়েছে সেটা ওর হাসি আর পরের কথা থেকেই বোঝা যায়,
"আরে ঘাবড়াচ্ছো কেন? অত ঘাবড়াবার কিছু হয়নি আমি তো ভিডিওটা কাউকে দেখাচ্ছি না কারণ আমি জানি তোমরা আমার কথা শুনবে আফটার‌অল ড্যাড আর তোমরা যে বিজনেস পার্টনার সেটা আমি জানি তাই চিন্তার কিছু নেই দেখো সবাইকে দেখানোর হলে তো আট বছর আগেই দেখাতে পারতাম দেখাইনি তো? অবশ্য ড্যাডও বারণ করেছিলেন তখন ভিডিওটা কাউকে দেখাতে"
"যাতে আমাকে পরে ব্ল্যাকমেল করতে পারিস?" দাঁতে দাঁত কিড়মিড় করে কথাটা বলে অরুণাভ।
"বাহঃ এই তো মাথা খুলেছে দেখছি, যাইহোক তখন যখন দেখাইনি তখন এখনও দেখাবো না কিন্তু যদি তোমরা আমাদের সাথে শত্রুতা করো তাহলে অবশ্য আলাদা কথা..আমি জানি তোমরা শত্রুতা করবে না, আমরাও করবো না আমরা তো বিজনেস পার্টনার"
"বিজনেস‌ই আর হবে না তো পার্টনার কিভাবে হবে?" সুশান্তর কথা শেষ হতেই মৌমিতা কথাটা বলে, কিন্তু তাতে যেন বিন্দুমাত্র চিন্তিত মনে হয় না সুশান্তকে সে বলে,
"বিজনেস বন্ধ হবে না তার জন্য উপায় আছে"
"কি উপায়?"
"সেটা এখানে আলোচনা না করাই ভালো"
"কেন?"
"দেওয়ালের‌ও কান থাকে কথাটা শোনোনি? এক কাজ করো দাদা তুমি আর মৌমিতা.. ধুত্তেরি... বৌদি... খালি নামটা মুখ ফসকে বেরিয়ে যায়.. তোমরা দুজন দেখা করো, বৌদির বাপের বাড়িতে‌ই কথা হোক? মনোজিত আঙ্কেল‌ও থাকবেন ওনাকেও দরকার হতে পারে আমাদের"
"ঠিক আছে, কাল সন্ধ্যায়"
"ওকে বৌদি, তাহলে এবার টাকাটা দাও আমার আবার কিছু কেনাকাটা করতে হবে"।
"কত লাগবে?"
"আপাতত হাজার বিশেক দাও"
অরুণাভ বাধ্য ছেলের মতো মোবাইল থেকে টাকাটা ট্রান্সফার করে দিল, সুশান্ত "থ্যাংকস" বলে একটু হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরের ভিতরে মৌমিতা এবং অরুণাভ দুজনেই গুম হয়ে বসে র‌ইলো তারা জানে এখন তাদের কিছু করার নেই একসময় মৌমিতা মুখ খুললো, "চিন্তা কোরো না অরু এখন ওদের সময় চলছে কিন্তু সময় আমাদের‌ও আসবে তখন এই বাপ ব্যাটাকে দেখে নেবো"।
শ্রীতমাদেবী ঘরে গিয়ে দেখলেন তার স্বামী দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন ছবিটা একটা ১৯-২০ বছরের সদ্য কৈশোর পার করা একটা ছেলের, মুখে হাসি নিয়ে একটা চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় বসে আছে তবে তার মুখে যে হাসিটা আছে সেটা অহংকারের নয় বরং নিখাদ খুশির হাসি কিন্তু ছবিটায় মালা পরানো আছে অর্থাৎ ছবির ছেলেটি মৃত।
শ্রীতমাদেবী আস্তে করে স্বামীর পিছনে গিয়ে তার একটা কাঁধে হাত রাখলেন অভিরূপবাবু না দেখেই বুঝতে পারলেন যে তার স্ত্রী, শ্রীতমাদেবী শান্তকণ্ঠে বললেন "অরু হয়তো একটা ভুল করে ফেলেছে কিন্তু ও কোনো অন্যায় করতে পারে না, তুমি চিন্তা কোরো না"।
"অরু অন্যায়‌ই করছে আর শুধু এবার নয় আগেও করেছে" ছবিটির থেকে দৃষ্টি না সরিয়েই উত্তর দেন অভিরূপবাবু।
"ও তোমার ছেলে তুমি একবার কথা বলো ওকে বোঝাও"
"ও এখন আর ছোটো নেই নিজেই দুই সন্তানের বাবা হয়েছে"
"চিন্তা কোরো না, আমার দৃঢ় বিশ্বাস অরু নিজের ভুল বুঝতে পারবে"
"তোমার কথা সত্যি হলে আমার থেকে খুশী কেউ হবে না কিন্তু আমি জানি সেটা হবার নয় ওর মনে এখন লোভ বাসা বেঁধেছে টাকার লোভ, ক্ষমতার লোভ যার জন্য ও গরীব অসহায় মানুষদের কষ্ট দিতেও দুবার ভাবছে না"।
শ্রীতমাদেবী বুঝতে পারলেন তার ছেলে অরুণাভ এমন কিছু করেছে যাতে তার স্বামী আজ অনেক বড়ো আঘাত পেয়েছেন তিনি কি বলবেন ভেবে পেলেন না তাই চুপ করে দাঁড়িয়ে র‌ইলেন একটু পর অভিরূপবাবু আবার কথা বলতে শুরু করেন,
"সবাই বলে অভিরূপ ব্যানার্জী কখনো অন্যায় করেনি, কখনো অন্যায়ের সাথে আপস করেনি কিন্তু সেটা যে মিথ্যা সেটা আমার থেকে ভালো আর কে জানে?"
"তুমি কোনো অন্যায় করোনি, কোনোদিন‌ও না"
"করেছি, যেদিন অরু প্রথম মৌমিতা আর মনোজিত দত্তের সাথে মিলে একজন অসহায় বৃদ্ধের শেষ সম্বল জমিটা জোর করে কিনে সেখানে বিল্ডিং তুললো সেদিন সব জেনেও চুপ করে ছিলাম"
"সেটা তুমি অনেক পরে জেনেছিলে, তারপরে তো তুমি সেই বৃদ্ধ মানুষটার উপযুক্ত ভরণপোষণের ব্যবস্থা করেছো"
"কিন্তু তাতে আমার অপরাধ কম হয় না, এখন ও যাদবপুরে একজনের পুকুর জোর করে দখল করতে চাইছে এছাড়া ওখানের একটা মাঠ‌ও দখল করে রেখেছে, এলাকার কয়েকজন বিরোধিতা করেছে বলে ওদের নাকি শাসিয়েছে"।
"এসব কি বলছো তুমি? আমাদের অরু এসব করতেই পারে না সে তো ভালো করেই জানে যে তার বাবার এই ধরনের কাজ অপছন্দ"
"অরুই করেছে অবশ্য ও একা নয় সাথে মনোজিত বাবু আর ওনার ছেলেও আছে"
"ওনারাই আমার ছেলের মাথা নষ্ট করেছে"
"তোমার ছেলে এখনো কচি খোকা নয় শ্রী যথেষ্ট বড়ো হয়েছে, বারবার কেন ভুলে যাও যে সে নিজেই এখন দুই সন্তানের বাবা"
"কিন্তু ও এই কাজ করবে কেন? ওর তো কোনোকিছুর অভাব নেই"
"বললাম যে লোভ.. তার মনে এখন লোভ বাসা বেঁধেছে সেই লোভ‌ই তাকে দিয়ে এসব করাচ্ছে....জানো বরাবরই আমার মনে হতো অরু এই ব্যানার্জী বংশের নাম আরও উজ্জ্বল করবে কিন্তু ও যা শুরু করেছে তাতে নাম ডুবতে আর বেশি দেরী নেই"
"ওকথা বোলো না এসব কিচ্ছু হবে না"
"আজ যদি অনি আমার পাশে থাকতো তাহলেও ভরসা পেতাম তাহলে আজ নিজেকে এতটা একা মনে হতো না, অনির মধ্যে অরুর মতো লোভ ছিল না কিরকম সবকিছুতে কিরকম নিস্পৃহ ছিল নিজের মতো থাকতো, টাকা-পয়সার প্রতি কোনো লোভ দেখিনি ওর মধ্যে, ও ঠিক আমার পাশে থাকতো"
শ্রীতমাদেবী স্বামীর কথা শুনে চুপ করে র‌ইলেন কিন্তু অভিরূপবাবু বলে চলেন,
"সবাই ওকে ব্যানার্জী পরিবারের ব্ল্যাকশিপ বলতো, ওকে কেউ ধর্তব্যের মধ্যেই আনতো না কিন্তু অনির মধ্যে সেইসব গুণ ছিল যা অরুর মধ্যে নেই, কোনোদিন‌ও ছিল না তবুও আমি কোনোদিন অনির গুণগুলো দেখার চেষ্টাই করিনি, আসলে অরুকে নিয়ে এত ব্যাস্ত ছিলাম যে ওর দিকে নজর দেওয়ার কথা মনেই হয়নি.. সেইজন্য‌ই...সেইজন্য‌ই বোধহয় ও আমাকে ছেড়ে চলে গেছে তাই না শ্রী?"
শ্রীতমাদেবী জানেন একথার কোনো উত্তর হয় না কারণ কথাটা খুব একটা মিথ্যা নয়, ছোটো থেকেই সবাই অরুণাভকে নিয়ে বেশী ব্যাস্ত থাকতো এমনকি শ্রীতমাদেবী‌ নিজেও, একটু হলেও ছোটো ছেলের দিকে কম নজর দিতেন তারা ওই যা হয় আরকি পরিবারেরর বড়ো ছেলে‌ই সবার মনোযোগ পেয়ে থাকে তার উপরে সেই ছেলে যদি অরুণাভ‌র মতো হয়,পড়াশোনা থেকে কথাবার্তা আচার-ব্যবহার সবেতেই কেতাদুরস্ত ছিল অরুণাভ যার জন্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতো সবার কাছের একজন হয়ে উঠতো আর অনি ওর ছায়ায় ঢাকা পরে যেতো।
"আচ্ছা সেদিন তুমি বলছিলে অনি নাকি আমাদের উপর অভিমান করে আছে, আমার কি মনে হয় জানো ও আমাকে ঘেন্না করে আমাদের ঘেন্না করে"
অভিরূপবাবুর কথায় শ্রীতমাদেবীর তন্ময়তা ভেঙে যায় তিনি বলেন "এ তুমি কি বলছো তুমি ভুলে গেছো অনি তোমাকে কত ভালোবাসতো? বাবা বলতে পাগল ছিল ও"।
"তাহলে আমাকে কেন ছেড়ে চলে গেল ও? না গো শ্রী ও ঘেন্নাই করে আমাদের, আর সেটাই তো স্বাভাবিক  ওর প্রতি তো কম অন্যায় করিনি কম অবহেলা করিনি ওকে, সেইজন্য‌ই তো দেখো না ওকে শেষ দেখাটাও দেখতে পারলাম না, আমার ছেলের শরীরটা কোথায় হারিয়ে গেল ভগবান জানেন" অভিরূপবাবুর দুচোখ জলে ভরে ওঠে। শ্রীতমাদেবী নিজেকে সামলাতে চেষ্টা করলেও পারেন না তিনিও তো মা তিনিও তো ছেলেকে শেষ দেখা দেখতে পারেননি, খাদের অনেকটা নীচ পর্যন্ত খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু অনির শার্টের রক্তমাখা কিছুটা ছেঁড়া অংশ ছাড়া আর কিছু পাওয়া যায়নি, এমনকি ওর শরীরটাও নয়।
"জানো শ্রী আমি জ্ঞানত কখনো কারো ক্ষতি করিনি, আমার অনিও করেনি ওর দিকে অরুর মতো অত দৃষ্টি হয়তো দিতাম না কিন্তু তবুও আমি দেখেছি ও সবাইকে ভালোবাসতো, সবার উপকার করতো ওর কাছে কখনো অভুক্ত কেউ এলে সে খালি পেটে ফিরতো না তাদের ও খাওয়াতো, কত অসুস্থকে সাহায্য করেছে তার হিসাব নেই, এমনকি রাস্তার কুকুর বিড়ালদের‌ও খাওয়াতো। আমার অনি তো সত্যিই খারাপ ছেলে ছিল না তাহলে ওর সাথে এমন খারাপ কেন হলো? অনির সাথে অবহেলা তো আমি করেছিলাম সেইজন্য‌ই কি ভগবান ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দিলেন?" অভিরূপবাবু ডুকরে কেঁদে ওঠেন।
শ্রীতমাদেবী স্বামীকে কি সান্ত্বনা দেবেন তার নিজের‌ই তো বুক ফেটে কান্না আসছে, কিন্তু এখন তার স্বামী ভেঙে পরেছেন তাই তাকে শক্ত থাকতে হবে। কাঁদতে কাঁদতেই অভিরূপবাবু বলেন "আমি আমার অনিকে খুব মিস করছি শ্রী, আমার ছেলেকে খুব মিস করছি, আমি ওকে কোনোদিন বলতে পারবো না যে আমি ওকেও প্রচণ্ড ভালোবাসি"।
শ্রীতমাদেবী স্বামীকে সান্ত্বনা দিতে দিতে তার চোখের জল মুছিয়ে দিতে থাকেন।
মনোজিত দত্তের বাড়িতে আসর বসেছে আসরে উপস্থিত আছেন মনোজিত দত্ত স্বয়ং তার ছেলে মনোজ এবং মেয়ে মৌমিতা সাথে অবশ্যই জামাই অরুণাভ এছাড়া আছেন প্রীতমবাবু ও তার ছেলে সুশান্ত। বলাইবাহুল্য আগের দিনের কথামতো সবাই এখানে চলে এসেছে, সুশান্ত‌ই কথা শুরু করে,
"অভিরূপ ব্যানার্জী তোমাদের সবকাজে বাঁধা দিচ্ছে, তিনি নতুন জমি দখল করতে দিচ্ছেন না, নতুন বিল্ডিং বানাতে দিচ্ছেন না, এছাড়া যাদবপুরে যে পুকুর ভরাট বা মাঠ দখল করতে দিচ্ছেন না তাইতো?"
"হ্যাঁ, কিন্তু এর উপায় কি? এগুলো আমাদের ব্যাবসা অভিরূপ ব্যানার্জী এই ব্যাবসা বন্ধ করতে চাইছেন, কি করলে আমরা ওনার অজান্তে আমাদের ব্যাবসা চালাতে পারবো?" জিজ্ঞেস করলেন মনোজিত দত্ত,
"ওনার অজান্তে কিছু করা সম্ভব নয় অভিরূপ ব্যানার্জী যতদিন থাকবেন ততদিন এই ব্যাবসা চালানো যাবে না কিন্তু যদি তিনিই না থাকেন?" এবার প্রীতমবাবু কথা বলেন আর সেটা শুনে অরুণাভ আর মৌমিতা দুজনেই চমকে ওঠেন, "মানে?" মৌমিতা প্রশ্ন করে।
"রাস্তায় ছোটো পাথর পরে থাকলে তোমরা নিশ্চয়ই রাস্তা চেঞ্জ করো না? উল্টে পাথরটাকেই রাস্তা থেকে সরিয়ে ফেলো" এবার আবার সুশান্ত কথা বলে।
"সুশান্ত.." এতক্ষণে বোধহয় কথাটা বোধগম্য হয় অরুণাভ‌র আর তাই বেশ ধমকের সুরে কথাগুলো বলে, "ভুলে যাস না যার সম্বন্ধে কথা বলছিস তিনি আমার বাবা"।
"আর তিনি থাকলে বিজনেসে লাভ তো দূরের কথা বিজনেস‌ই হবে না"।
"সুশান্ত কথাটা খারাপ বলেনি" মৌমিতা সুশান্তকে সমর্থন করে।
"মৌ তুমি কি বলছো?"অরুণাভ এখনো প্রতিবাদ করে।
"ঠিক বলছি, কাল খোলাখুলি তোমাকে একপ্রকার ঘুরিয়ে থ্রেট করে গেলেন, কতদিন ওনার ভয়ে চুপচাপ থাকবো? কতদিন আমাদের নিজস্ব শখ আহ্লাদ ছাড়তে থাকবো? আর পারছি না"
"কিন্তু.."
"কোনো কিন্তু নয় অরু, প্রীতমবাবু আর সুশান্ত ঠিকই বলেছে এইকাজ করতেই হবে উনি থাকলে আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না আর তাছাড়া আর কতদিন তুমি ব্যানার্জী ক্রিয়েশনস্ এর বসের চেয়ার থেকে দূরে থাকবে বলোতো? আর কতদিন নিজের স্বপ্ন থেকে দূরে থাকবে?"
"ব্যাস....মৌমিতা আমি আর একটা কথাও শুনতে চাই না" বেশ কড়া সুরে কথাটা বলে অরুণাভ।
"কিন্তু অরু"
"বললাম তো না" অরুণাভ ধমকে ওঠে মৌমিতাকে এরফলে মৌমিতা তো বটেই এমনকি উপস্থিত বাকিরাও হকচকিয়ে গেল।
"আর পিসেমশাই উনি শুধু আমার বাবাই নন,আপনার আশ্রয় এবং অন্নদাতা, একটু তো কৃতজ্ঞতা রাখুন, নেক্সট টাইম যদি আমি এরকম কিছু শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না"।
"অরুণাভ‌র এই কথাগুলো যে আদতে হুমকি সেটা বুঝতে কারো বাকি র‌ইলো না।
"ঠিক আছে তুমি যেমন বলবে তেমনি হবে" প্রীতমবাবু কথাটা শান্তভাবে বললেন বটে কিন্তু তার মনের ভিতরে কি চলছে সেটা বাইরে থেকে আন্দাজ করা শক্ত।
"আমি আসছি, মৌ চলো" অরুণাভ সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মৌমিতা আর কোনো কথা না বলে উঠল দাঁড়ায়, দুজনে ঘর ছেড়ে বেরিয়ে যায়, বাকিরা সেদিকে তাকিয়ে থাকে। ওরা চলে যাওয়ার পরে সুশান্ত কথা বলে,
"এবার কি করবে ড্যাড অরুণাভ যতদিন থাকবে ততদিন ওর বাবাকে কিচ্ছু করা যাবে না ও করতে দেবে না আর যতদিন অভিরূপ ব্যানার্জী বেঁচে থাকবেন ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো না"।
"সেটাই তো ভাবছি, অরুণাভ যে এইভাবে হটাৎ বেঁকে বসবে সেটা ভাবতে পারিনি"।
"তাহলে কি আমাদের এভাবেই থাকতে হবে আঙ্কেল?" প্রশ্নটা করে মনোজ, কিন্তু প্রীতমবাবুর আগে মনোজিত বাবু কথা বলেন,
"ইম্পসিবল, এভাবে আর থাকা যাবে না, অভিরূপ ব্যানার্জীকে সরাতেই হবে"
"কিন্তু মনোজিত বাবু অরুণাভ মানবে না, আর ও আমাদের বিরুদ্ধে চলে গেলে আমাদের বিপদ" প্রীতমবাবু কথা বলেন।
"ওকে একমাত্র মৌমিতা হ্যাণ্ডেল করতে পারে, ওকেই দায়িত্ব দিতে হবে অরুণাভকে সামলানোর"।
"আপনি শিওর ও পারবে?"
"পারবে, ওর কথাতেই তো নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলতে রাজী হয়েছিল"
"তাহলে মৌমিতার সাথে কথা বলুন, অরুণাভ যেন আমাদের বিরুদ্ধে না যায়"
"আপনি কাজটা করুন, অরুণাভ সঙ্গে থাকুক বা না থাকুক কাজটা করা চাই, তারপর অরুণাভকে বোঝানো যাবে যত‌ই তেজ দেখাক মাথায় অত বুদ্ধি নেই ওর, কিন্তু প্রীতমবাবু কাজটা কিন্তু বাচ্চাদের খেলা নয়, সহজ হবে না"।
"কাজটা বাচ্চাদের খেলা নয় সেটা আমিও জানি তাই আমাদের ভেবেচিন্তে এগোতে হবে একটা ভুল আর সব শেষ" প্রীতমবাবু উত্তর দেন।
"তাহলে?"
"তাহলে কিছুই না, কাজটা হবে তবে সময় লাগবে, সময় নিয়ে প্ল্যান করে করতে হবে"।
"কেন? শুভকাজে দেরী কেন?" মনোজ অবাক হয়।
"অভিরূপ ব্যানার্জী এই শহরের নামকরা একজন লোক, যদি এতটুকুও কোথাও সন্দেহের সুযোগ থাকে তাহলে পুলিশ তদন্ত করবেই আর সেটা যারা করবে তাদের উপর আমাদের জোর চলবে না, তাই কাজটা এমনভাবে করতে হবে যাতে কারো সন্দেহ না হয় আর যদি হয়‌ও তাহলে যেন অন্তত আমাদের উপরে সন্দেহ না আসে"।
"কিন্তু সেটা সম্ভব করবে কিভাবে?"
"অভিরূপ ব্যানার্জীর বন্ধুর সংখ্যা যেমন অনেক তেমন‌ই শত্রুর সংখ্যাও কম নয়, তাদের প্রত্যকেই ওনাকে মারতে চায় তাদের সাথে যোগাযোগ করতে হবে"।
"বেশ, তবে তাড়াতাড়ি করুন"
"জানোই তো কথায় আছে সবুড়ে মেওয়া ফলে, একটু সবুড় করে থাকো, অভিরূপ ব্যানার্জীর জীবনের বেশীদিন বাকি নেই"।
কথা শেষে সবার মুখেই হাসি দেখা গেল, কিছু লোক যাদের কয়েকজন যার আশ্রয়ে থাকে যার দেওয়া অন্নে ক্ষুধা নিবৃত্ত করে তাকেই খুন করার পরিকল্পনা করছে অপরদিকে তাদের সাথ দিচ্ছে যারা তারাও একসময় সেই মানুষটার দ্বারা উপকৃত হয়েছিলেন।
এটাই বোধহয় কলিযুগ যেখানে মানুষের মধ্যে উপকারীর প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই আছে শুধু লোভ, স্বার্থ, হিংসা। সময়‌ও বোধহয় এই দেখে দীর্ঘশ্বাস ফেলে আর বিধাতার কাছে প্রার্থনা করে যাতে তাড়াতাড়ি এই যুগ শেষ হয় কিন্তু সময় এবং বিধাতা দুজনেই জানেন সেটা হবার নয়।

"আঙ্কেল আপনাকে ওই উকিলটার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছিলেন?" হটাৎ মনোজ প্রশ্ন করে প্রীতমবাবুকে,
"উকিল?... ও হ্যাঁ, একজন সদ্য প্র্যাকটিস শুরু করা মেয়ে কেসটা লড়ছিল" প্রীতমবাবুর প্রথমে মনে না পরলেও পরে মনে পরে।
"মেয়ে?" 
"হ্যাঁ, পুরো ডিটেইলস এখনো পাইনি তবে শুনলাম কসবার ওদিকে একটা মেয়েদের মেসে থাকে"।
"চেনেন মেসটা?"
"চিনি, তবে গতকাল থেকে মেসে নেই সে, কোথায় গেছে সেটা কেউ বলতে পারছে না"।
"তবে বোধহয় পালিয়েছে"।
"হতে পারে"
"তবুও আরও কিছুদিন মেসের উপরে নজর রাখুন, যদি ফেরে জানাবেন"
"ঠিক আছে"
"একবার হাতে পাই তারপর দেখাবো মনোজ দত্তের পিছনে লাগার মজা দেখাবো মেয়েটাক" মনোজের চোখ হিংস্র জানোয়ারের মতো জ্বলতে থাকে শিকারের অপেক্ষায়।
 কলকাতার সায়েন্সসিটি থেকে যে রাস্তাটা লেদার কমপ্লেক্সের দিকে গেছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলে ঘটকপুকুর পার হয়ে বাসন্তী হাই‌ওয়ে ধরে গেলে অনেকগুলো রিসর্ট আছে, সেগুলো পার হয়ে আরও কিছুটা গেলে নারায়ণতলা নামে একটা গ্ৰাম টাইপের এলাকা আছে সেখানে "আনন্দ নিকেতন" নামে আরও একটা রিসর্ট এণ্ড হোমস্টে আছে, এলাকার যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। 
এর আগের রিসর্টগুলোর তুলনায় খুব একটা ফেমাস না হলেও জায়গাটা সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়, অনেকখানি জায়গা জুড়ে গড়ে উঠেছে এই রিসর্ট এণ্ড হোমস্টে টা, চারিদিকে অনেকগুলো ছোটো ছোটো কটেজের মতো রুম এছাড়া টেন্ট‌ও আছেহ পুরো জায়গাটা বাগান দিয়ে ঘেরা বাগানে বিভিন্ন ফুলগাছ যেমন রয়েছে তেমনি আম, জামহ কলা, কাঁঠাল বিভিন্ন ফলের গাছ‌ও রয়েছে হ এছাড়া রয়েছে এক বড়ো পুকুর। 
ট্যুরিস্টরা মাঝে মাঝে আসেন একদিন কি দুদিন থেকে প্রকৃতির বিশুদ্ধতা অনুভব করে আবার ফিরে যান, আবার কখনো কখনো কলকাতায় আসা নতুন লোকজন হোটেলে না থেকে এখানে থাকেন, দু ধরনের ব্যাবস্থা‌ই এখানে করা আছে, গরমকালে পুকুরে স্নান করে ট্যুরিস্টরা যেমন শরীর ঠাণ্ডা করতে পারেন তেমনি বোটিংএর ব্যাবস্থাও রয়েছে এরসাথে নিরিবিলিতে একা কিংবা সঙ্গী বা সঙ্গীনির সাথে একান্তে সময় কাটানোর জন্য জায়গাও আছে সব মিলিয়ে বন্দোবস্ত খারাপ নয় যারা একবার এখানে এসেছে তাদের আবার আসতে মন চাইবেই।
আনন্দ নিকেতনে ৪-৫ জন যুবতী এসেছে আজ এদের প্রত্যেকের বয়স ২৭-২৮ এর মধ্যে। চেক‌ইন করে নিজেদের রুমে লাগেজ রেখে ব্রেকফাস্টের জায়গায় যায়, ব্রেকফাস্ট সারার পরে সাইট ভিজিটের উদ্দেশ্যে বেরোয়। দেখার মধ্যে রিসর্টের নিজস্ব বাগান আছে, এছাড়া বাইরে নারায়ণতলা গ্ৰামটা আছে যেখানে এখনো কিছুটা পল্লীগ্ৰামের ছাপ দেখা যায় পুরনো মন্দির, খোলা মাঠে বাচ্চাদের খেলা, গরু চরা এইসব‌ই। যুবতীরা বাইরে বেরিয়ে গ্ৰাম দেখতে বেরোলো তাদের চোখেমুখে যে উত্তেজনা আর আনন্দ সেটা দেখলে যেকেউ বলে দেবে যে এই যুবতীদের এটাই প্রথম গ্ৰাম দর্শন।
যুবতীদের মধ্যে সবাই নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে, কথা বলছে শুধু একজন ছাড়া তার মুখে যে হাসিটা সেটা যে কৃত্তিম সেটা আর বলে দিতে হয় না, সে কথাও বলছে কম।
"তোর কি হয়েছে বলতো?"
অন্য একজন যুবতী জিজ্ঞেস করলো, উত্তরে আগের জন "কিছুনা" বলে এড়িয়ে যেতে চায় কিন্তু সেই যুবতী নাছোড়বান্দা, "এভাবে মনখারাপ করছিস কেন? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ,ব্যাড লাক এতে তোর কিছু করার নেই, চিন্তা করিস না আবার নতুন কেস নিশ্চয়ই পাবি"
"ওটা অ্যাক্সিডেন্ট নয় ওটা ইচ্ছাকৃত করা হয়েছে‌, ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে"
"তুই কিসের ভিত্তিতে একথা বলছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে?"
"তুই ভালো করেই জানিস আমি যেটা বলছি সেটাই সত্যি, তুই জানিস যে মেয়েটা কাদের বিরুদ্ধে মুখ খুলেছিল"
"জানি, আর এটাই তোকে বলতে চাইছি তুই যাদের বিরুদ্ধে লড়তে চাইছিস তারা অত্যন্ত পাওয়ারফুল, কলকাতার নামীদামী উকিলরা তাদের হাতের মুঠোয় সেখানে আমাদের মতো চুনোপুঁটি উকিলরা তাদের কিছুই করতে পারবো না"
"কিন্তু তাই বলে তারা এরকম একটা অপরাধ করেও পার পেয়ে বেরিয়ে যাবে?"
"এর আগেও বেরিয়েছে, আলিপুর কোর্টে ওদের বেকসুর খালাস করেছিল"
"সেটা তো মিথ্যা সাক্ষীর জন্য"
"তোকে বললাম যে ওদের অনেক ক্ষমতা"
প্রথম যুবতী চুপ করে করাটার সত্যতা স্বীকার করলেও তার মুখ দেখে বোঝা যায় যে সে মন থেকে এটা মানতে পারছে না। দ্বিতীয় যুবতী বোধহয় সেটা বুঝতে পারলো সে বললো,
"আপাতত ওসব ছাড় এখানে ঘুরতে এসেছি, তাই ওসব নিয়ে মনখারাপ করিস না নাহলে এখানে আসাটা মাটি হয়ে যাবে"।
প্রথম যুবতী আর কোনো কথা না বললেও তার মুখে হাসি ফুটলো না সে চুপচাপ চলতে থাকে, বান্ধবীর মুখ তখনও গম্ভীর দেখে দ্বিতীয় যুবতী বললো,
"তোকে সত্যিই আর বুঝিয়ে পারা যাবে না, এখনো গম্ভীরমুখে আছিস"
"ওটা মাথা দিয়ে বেরোচ্ছেই না"
"কারণ তোর মাথায় আর কিছু থাকে না, কতদিন বলেছি একটা প্রেম কর শুনবি না তাহলে অন্তত বয়ফ্রেন্ডের কথা মাথায় ঘুরলে এই কেসের কথা ভুলে যেতি"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(24-04-2023, 12:51 AM)Patrick bateman_69 Wrote:  Ei aktu te to mon vorlo na dada
শব্দ লিমিট অতটুকুই আর দুটো আপডেট দেওয়ার মতো লেখা হয়নি  Namaskar
(24-04-2023, 01:18 AM)nextpage Wrote:  লোভে পাপ আর পাপে মৃত্যু। তবে এখনো হয়তো পাপের ঘড়া ভর্তি হবার বাকি আছে।

তাদের বধিবে যে আড়ালে বাড়িছে সে। তবে ভীলেন তো অনেক একা একা পারবে তো?? নতুন মেয়ে উকিল টকই বা কে? জানতে হবে।

সময় না হলে নিয়তি কারো সামনে এসে দাঁড়ায় না আর সময় হলে তাকে আটকানো যায় না।
নতুন মেয়েটা কে সেটা দেখা যাক।

তবে লাইক আর রেপু এত কম যে মাঝে মাঝে সত্যিই আর লিখতে ইচ্ছা করে না।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(24-04-2023, 09:02 AM)bad_boy Wrote:  চমৎকার আপডেট ৷ মহিলা উকিল মনে হয় পিয়ালী সরকার৷ রেপু শেষ পরে দিয়ে দেব,দয়া করে এত সুন্দর গল্প বন্ধ করবেন না ৷

ধন্যবাদ  Namaskar 
চেষ্টা করি লেখা বন্ধ না করতে কিন্তু ক্রমাগত এভাবে রেপু আর লাইক না পেলে একটা সময় আর ইচ্ছা করে না।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(24-04-2023, 03:02 PM)skx1965 Wrote:  Fantastic. Keep it up.

Thanks  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(24-04-2023, 09:21 PM)Bumba_1 Wrote:  पिक्चर अभी बाकी है मेरे दोस्त .. খেলা জমে গেছে .. চলতে থাকুক  Cheeta  সঙ্গে আছি।

অসংখ্য ধন্যবাদ দাদা  Namaskar
(24-04-2023, 09:43 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  আপনার এই ধূসর পৃথিবী আমার চোখে এতদিন পড়েনি কেন কে জানে! বহুদিন পর এমন একজনকে পেলাম যে এই ঘরানার লেখা লিখতে জানে। যদিও আজ পার্ট ওয়ানের অংশের কিছুটা পড়লাম কিন্তু তাতেই বুঝতে পারছি এই কলমে যাদু আছে। হয়তো পরের পার্টগুলোতে পৌঁছতে বেশ দেরী হবে কিন্তু অতীতের সিঁড়ি বেয়ে বর্তমানকে ধরবই। তবে তার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনার কলমে বর্ণনা দেওয়ার মুন্সীয়ানা! খুব কম লেখক পারেন স্রেফ কথার উপর কথা চাপিয়ে মূর্ত ছবি তুলে ধরতে আর সেটাই একটা খাঁটি লেখকের জাত চেনায়। এই অধম আপনার কলমকে কুর্ণিশ জানাচ্ছে মহাশয়। চলুন আপনার ধূসর পৃথিবীর আনাচে কানাচে একটু ইতিউতি উঁকি মারি।

প্রথমেই ধন্যবাদ জানাই অধমের এই প্রচেষ্টায় সঙ্গে থাকার জন্য  Namaskar ।
আর অপেক্ষায় থাকবো কবে শেষ করে ফাইনাল রিভিউ দেবেন সেটার  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(24-04-2023, 11:48 PM)Dodoroy Wrote:  অসাধারণ

ধন্যবাদ   Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(25-04-2023, 05:08 AM)Patrick bateman_69 Wrote:  O dada update kobe pabo?

এই তো দিলাম,  Big Grin
লেখা হলেই দেবো   Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(26-04-2023, 10:52 AM)Patrick bateman_69 Wrote:  Update kobe pabo go dada?

লেখার সময়তো দিন   Big Grin
লেখা হলেই পাবেন  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)