Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts

(10-06-2023, 09:33 AM)Naim_Z Wrote:  ভাই আপডেট কবে দেবেন আর অপেক্ষা করতে পারছিনা

লেখা চলছে, একটা ব্যাক্তিগত ঝামেলায় ফেঁসে আছি তার মাঝেও লেখা চলছে। হলেই দেবো চিন্তা নেই  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(10-06-2023, 09:25 PM)Patrick bateman_69 Wrote:  Update koi?:"(

আসবে আসবে, ধৈর্য্য ধরো  Big Grin Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(11-06-2023, 01:48 PM)ratayani Wrote:  দুর্দান্ত। ফ্যান হয়ে গেছি আপনার লেখার। একটা কথা বলি জানি অনেক তাড়াহুড়ো করে লিখতে হয়। লেখার জন্যে হাতে বেশি সময় থাকে না। তবু যখন লেখার মধ্যে সিন চেঞ্জ করবেন তখন একটা প্যারাগ্রাফ ভাগ দেবেন। ডট ডট দিয়ে দিতে পারেন অথবা যা ইচ্ছা। আদিত্যর কথা হতে হতে যখন মনোজের কথায় / অভিরূপবাবুর কথায় ঢুকে যাচ্ছেন তখন কখন সখন ব্যাপারটা ক্যাচ করতে একটু অসুবিধা হয়। আর প্রতিশোধের থেকে অনেক গোছান লেখা এটা। এগিয়ে যান।

সাপোর্টের জন্য ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                 দ্বিতীয় খণ্ড
                 ১৫তম পর্ব


গল্ফগ্ৰীনে সুপ্রতিমবাবুর নিজস্ব দোতলা বাড়ি, পুরো বাড়িটা এক মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ভিতরে ঠিক বাগান না থাকলেও একাধিক ফুলের গাছ টবে লাগিয়ে বসানো আছে। মেইন গেটে দুজন উর্দিপরা দারোয়ান পাহারা দিচ্ছে।

সকাল নটার সময় গাড়িতে করে অভিরূপবাবু আর স্বর্ণেন্দু বাবু সুপ্রতিমবাবুর বাড়ির মেইন গেটের সামনে এসে থামলেন, অভিরূপবাবু আজ নিজেই ড্রাইভ করে এসেছেন, ড্রাইভারকে আনেননি।

গেটে থামতেই স্বর্ণেন্দু বাবু মুখ বার করে তাকাতেই দারোয়ান দুজন চিনতে পারলো ফলে তাদের মুখে হাসি দেখা গেল তবুও নিয়মমাফিক চেক করে গাড়িটা ভিতরে অ্যালাও করলো।

পোর্টিকোর উপর দিয়ে গিয়ে স্বর্ণেন্দু বাবুর দেখানো জায়গায় গাড়িটা পার্ক করে দুজনে নেমে ঘরের দিকে র‌ওনা দিলেন। কলিংবেল বাজাতেই একজন পরিচারক এসে দরজা খুলে দিলে তারা ভিতরে ঢুকলেন, এই পরিচারকের মুখেও হাসি দেখে অভিরূপবাবু বুঝতে পারলেন এই বাড়ির সবাই তার শ্যালককে চেনে,

"তুমি যে বলছিলে সুপ্রতিমবাবু তোমার সাথে দেখা করেন না, কিন্তু এখানে তো দেখছি সবাই তোমাকে ভালো করেই চেনে"

"কেসের ব্যাপারেই আসতে হয় তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাই কিছু বলে না কিন্তু পার্সোনালি ঢুকতে দেয় না আইমিন দিত না সেইজন্যেই তোমার সাথে দেখা করানোর অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সময় লাগলো শেষমেশ ওর অফিসে একপ্রকার জোর করে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নি‌ই আজ বোধহয় আমার কথা বলে রেখেছে তাই ঢুকতে দিল"

"বুঝলাম"

পরিচারকটি দুজনকে একটা সোফা দেখিয়ে বসতে বলে চলে গেল বোধহয় বাড়ির কর্তা সুপ্রতিমবাবুকে ডাকতে। অভিরূপবাবু সোফায় বসে চারিদিকে দেখতে থাকেন, বেশ সাজানো গোছানো ড্রয়িংরুম দেখতে দেখতে একটা জায়গায় এসে চোখটা আটকে গেল একদিকের একটা শেলফে সেখানে অনেক ট্রফি সাজিয়ে রাখা আছে সাথে কিছু সার্টিফিকেট বাঁধিয়ে রাখা আছে, কয়েকটা ছবিও বাঁধিয়ে রাখা আছে, এর উপরে দেয়ালে একটা তুলনামূলক বড়ো ছবি বাঁধিয়ে দেয়ালে টাঙানো আছে।

অভিরূপবাবু সোফা থেকে উঠে শেলফের কাছে গিয়ে ছবিটা দেখতে থাকেন ছবিটায় একটা মধ্যবয়স্ক লোক দুসাইডে একজন কিশোর এবং কিশোরীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তিনজনের মুখেই হাসি। মধ্যবয়স্ক লোকটির চেহারা চিনলেও ওনার সাথে সম্মুখ পরিচয় আগে হয়নি আজ হবে, ইনি নগরপাল সুপ্রতিম দাশগুপ্ত, কিশোরীটিকে না চিনলেও কিশোরটিকে চিনতে ভুল হয়নি অভিরূপবাবুর তার ছোটো ছেলে অনিকেত।

অভিরূপবাবু একদৃষ্টে নিজের ছেলের ছবির দিকে তাকিয়ে থাকেন তারপর তার চোখ পরে নীচে সার্টিফিকেট আর ট্রফিগুলোর উপরে সেখানে ট্রফি বিজেতা এবং সার্টিফিকেটে অর্জনকারীর নাম লেখা আছে। অভিরূপবাবু অবাক হয়ে দেখেন কয়েকটা ট্রফি এবং সার্টিফিকেটে অনিকেতের নাম লেখা আছে, তার মানেটা বুঝতে অভিরূপবাবুর অসুবিধা হয় না ওগুলো তার ছেলের অনিকেতের, সেই ওগুলো জিতেছিল।

তন্ময় হয়ে তিনি নিজের ছেলের অর্জনগুলো দেখছিলেন যেগুলোর বিষয়ে তিনি এর আগে জানতেন না বা কখনো জানার চেষ্টাও করেননি, শুধু তিনি কেন তার স্ত্রী শ্রীতমাও যে ছেলের এই কৃতিত্বের ব্যাপারে জানেন না এতে তিনি নিশ্চিত।

"অনির ট্রফিগুলো দেখছো জামাইবাবু?" 

স্বর্ণেন্দু বাবুর আওয়াজ শুনে পিছনে ফিরে দেখেন কখন যেন তার পিছনে এসে দাঁড়িয়েছেন স্বর্ণেন্দু বাবু।

"আমার ছেলে এগুলো সব.."

"অনি জিতেছিল সঙ্গে কিছু তানিয়ার আছে বোধহয়"

"তানিয়া?"

"ওই যে ছবিতে যে মেয়েটিকে দেখছো সুপ্রতিমের মেয়ে বর্তমানে নিজেও একজন রাফ এণ্ড টাফ অফিসার"।

এইসময় পিছনে পায়ের আওয়াজ পেয়ে দুজনেই পিছনে ফিরে দেখেন সুপ্রতিমবাবু এসে দাঁড়িয়েছেন। স্বর্ণেন্দু বাবু পরিচয় করানোর জন্য বললেন,
"পরিচয় করিয়ে দি‌ই ইনি আমার জামাইবাবু অভিরূপ ব্যানার্জী, আর জামাইবাবু ও এই শহরের নগরপাল সুপ্রতিম দাশগুপ্ত"

অভিরূপবাবু এবং সুপ্রতিম বাবু দুজনেই পরস্পরকে সৌজন্যমূলক নমস্কার করলেন। তারপর সুপ্রতিমবাবু "বসুন" বলে সোফা দেখিয়ে নিজেও তাদের মুখোমুখি বসলেন, প্রায় সঙ্গে সঙ্গেই একজন পরিচারিকা ট্রে তে তিনকাপ চা এবং বিস্কুট নিয়ে এলো তারপর তিনজনের হাতে তিনটে চা ভর্তি কাপ প্লেটে করে দিয়ে চলে গেল।

"তানিয়া মা কোথায় সুপ্রতিম? এখনো পর্যন্ত ঘুমানোর মেয়ে তো নয়" স্বর্ণেন্দু বাবু প্রশ্ন করলেন।

"ও ভোর থাকতে বেরিয়েছে একটা ইনফর্মার থেকে খবর পেয়েছে তাই" তারপর অভিরূপবাবুর দিকে তাকিয়ে বললেন "এবার বলুন মিস্টার ব্যানার্জী আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন কেন?"

"আমি আসলে আমার ছেলের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি, ওকে বোধহয় আপনি চিনতেন" অভিরূপবাবু একটু সংকোচের সঙ্গে কথাটা বললেন।

"আপনার ছেলে মানে অরুণাভ ব্যানার্জী, ওনাকে তো পুরো শহর চেনে যদিও কখনও সম্মুখ পরিচয় হয়নি তার কারণ ব্যানার্জী পরিবারের রাজনৈতিক ক্ষমতা, যার জন্য অনেক ক্ষেত্রেই উনি ক্রাইম করেও পার পেয়ে গেছেন। কিন্তু ওনার ব্যাপারে কি কথা? ওনার যে অ্যাক্সিডেন্টটা হলো সেই ব্যাপারে?"

"না, অরুণাভ নয় আমি কথা বলতে এসেছি আমার ছোটো ছেলে অনিকেতের ব্যাপারে, স্বর্ণেন্দুর কাছে শুনলাম যে আপনি ওকে চিনতেন আর এখানে এসে ওই ছবি আর ট্রফি সার্টিফিকেট দেখে নিশ্চিত হলাম"
অভিরূপবাবু শেলফের দিকে দেখালেন।

সুপ্রতিমবাবু কয়েকমুহূর্ত একদৃষ্টিতে অভিরূপবাবুর দিকে তাকিয়ে থেকে বললেন, "শুধু চিনতাম বললে ভুল বলা হবে আমার খুব কাছের ছিল আর ওই ট্রফি আর সার্টিফিকেটগুলোর বেশিরভাগই অনিকেতের অর্জন করা। মার্শাল আর্ট কম্পিটিশন তারপর রাইফেল শ্যুটিং কম্পিটিশন এইসবে জেতা তাও প্রথম হয়ে"

"তার মানে কি আপনি.."

"বলতে পারেন অনিকেত আমার শিষ্য ছিল"

সুপ্রতিমবাবু যেন স্মৃতির পথ ধরে ফেলে আসা অতীতে হাঁটতে শুরু করেন,

"কলকাতায় এখন অনেক মার্শাল আর্ট কোচিং সেন্টার আছে কিন্তু আজ থেকে আট নয় বছর আগে এত ছিল না তখন কোনো পাড়ার ক্লাব যদি অর্গানাইজ করতো তখন সেখানে ইচ্ছুকরা শিখতে পারতো, পুলিশের চাকরি ছাড়াও এরকমই কয়েকটা ক্যাম্পে আমি শেখাতে যেতাম পেশা নয় জাস্ট সবাইকে বিশেষ করে মেয়েদের সেলফ্ ডিফেন্স শেখাতেই যেতাম।
এরকম‌ই কোথাও অনিকেত আমাকে দেখেছিল তারপর হয়তো কোনোভাবে জানতে পেরেছিল যে স্বর্ণেন্দুর সাথে আমার পরিচয় আছে তাই ওর থেকেই আমার ঠিকানা নিয়ে এখানে আসে বলে মার্শাল আর্ট শিখতে চায় টুকটাক সেলফ্ ডিফেন্স না পুরো ডিটেইলসে শিখতে চায়।
আমি যথারীতি মানা করে দি‌ই কারণ মার্শাল আর্ট শেখা সহজ নয় এটা সাধনার জিনিস অনেক কষ্ট ব্যাথা সহ্য করতে হয় যেটা ওর ছিল কি না আমি শিওর ছিলাম না, কত‌ বয়স ছিল তখন তেরো কি চোদ্দ হবে হয়তো কিংবা তার থেকেও এক দুবছর কম ছিল হয়তো"

"হ্যাঁ, তখনও ওর মাধ্যমিক কমপ্লিট হয়নি ক্লাস নাইনে উঠেছে কিংবা ওই মাঝামাঝি সময়ে" স্বর্ণেন্দু বাবু মাঝে বলে ওঠেন।

সুপ্রতিমবাবু আবার বলতে শুরু করেন,

"প্রথম প্রথম বেশ কয়েকদিন আমি ফিরিয়ে দি‌ই কিন্তু শেষপর্যন্ত ওর জেদের কাছে আমাকে হার স্বীকার করতেই হয়, আর সত্যি বলতে এখনো আমি এই সিদ্ধান্তে খুশী যে আমি অনিকেতকে শেখাতে রাজী হয়েছিলাম, প্রত্যেক গুরুইতো এরকম শিষ্য চায় ওর আগ্ৰহ একাগ্ৰতা, অধ্যবসায় ছিল দেখার মতো ঘন্টার পর ঘন্টা একনাগাড়ে প্র্যাকটিস করে যেত বয়স যত বাড়তে থাকে ততই ধারালো হয়ে উঠতে থাকে তারপর তো ওর বয়স আঠারো হবার পরে শ্যুটিং শুরু করে এবং সেটাতেও টপ।
আগেই বলেছি তখন মার্শাল আর্ট কোচিং কম ছিল ফলে টুর্ণামেন্ট তো আরো কম হতো তারপরেও যেকটা হতো ওকে যোগ দিতে বলতাম কিন্তু ও বারণ করে দিত, শেষে একবার জোর করেই নাম দেওয়াই ওর উপর বিশ্বাস ছিল বলেই এটা করি কিন্তু অবিশ্বাস্য মনে হলেও প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়, ফাইনালে ওর থেকে বয়সে বড়ো প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু জাস্ট দাঁড়াতে দেয়নি।
আমার আজ‌ও মনে আছে ফাইনালের দিন ওর জন্মদিন ছিল ট্রফি আর সার্টিফিকেট বাড়িতে নিয়ে যায় কিন্তু পরেরদিন ফেরত নিয়ে আসে মুখ থেকে আগের দিনের জেতার হাসিটা উধাও বলেছিল বাড়িতে কারো কাছে সময় নেই ওটা দেখার, তাই আমাকে দিয়ে দেয় ওটা তারপর আরও অনেকগুলো জেতে কিন্তু একটাও আর নিজে নেয়নি সবগুলোই আমি রেখে দিয়েছি, দাঁড়ান"

এতটা বলে সুপ্রতিমবাবু শেলফ্‌টার কাছে গিয়ে কিছু খুঁজলেন তারপর একটা মেডেল আর একটা সার্টিফিকেট নিয়ে এসে অভিরূপবাবুর হাতে দিয়ে বললেন,

"এটা সেই প্রথম জেতা মেডেল আর সার্টিফিকেট যেটা বাড়ি নিয়ে যায় আর পরদিন ফেরত নিয়ে আসে"

অভিরূপবাবু মেডেলটা হাতে নিয়ে আলতোভাবে হাত বোলাতে থাকেন সুপ্রতিমবাবু বলে চলেন,

"ভেবেছিলাম পুলিশে জয়েন করাবো আমি জানতাম আমি বললে না করতো না কিন্তু তার আগেই সব শেষ, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দুর্ভাগ্য যে ওর মতো একটা অ্যাসেটকে পেলো না"

একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুপ্রতিমবাবুর ভিতর দিয়ে, অভিরূপবাবু তখনও মেডেলটায় হাত বুলিয়ে যাচ্ছেন দেখে সুপ্রতিমবাবু বলেন, 

"আপনি অনিকেতের ব্যাপারে এতকিছু জানতেন না তাই না?"

অভিরূপবাবু মাথা নেড়ে না বলেন কিন্তু মুখে কিছু বলেন না তার দৃষ্টি তখন‌ও মেডেলটার দিকে, একসময় সেটা ফেরত দিয়ে বলেন,

"আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি এই মেডেল আর সার্টিফিকেটের একটা ছবি তুলে নিতে পারি?"

"আপনি যদি চান তাহলে এইদুটো নিয়ে যেতে পারেন"

"না, আমার ছেলে আপনাকে দিয়ে গেছে ওগুলো আপনার কাছেই থাকুক আমি শুধু ছবি তুলে বাঁধিয়ে রাখবো"

"ঠিক আছে নিন"

সুপ্রতিমবাবুর পার্মিশন পেয়ে অভিরূপবাবু মোবাইলে ছেলের অর্জিত মেডেল এবং সার্টিফিকেটের বেশ কয়েকটা ছবি তুলে নেন। এইসময় সুপ্রতিমবাবু একটা প্রশ্ন করে বসেন যেটার জন্য অভিরূপবাবু তো নয়‌ই এমনকি স্বর্ণেন্দু বাবুও বোধহয় তৈরী ছিলেন না।

"একটা কথা জিজ্ঞেস করবো মিস্টার ব্যানার্জী? যদিও এটা আপনাদের পারিবারিক ব্যাপার, হয়তো অবাঞ্চিত কৌতূহল দেখাচ্ছি তবুও"

"বলুন"

"অনিকেত কি আপনাদের নিজেদের ছেলে ছিল নাকি কুড়িয়ে পাওয়া ছেলে ছিল? আসলে অনিকেতের মৃত্যুর পরে আপনারা তো তদন্ত করতে দিলেন না নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে থামিয়ে দিলেন তবুও আমি চুপ থাকতে পারলাম না অনিকেত আমার খুবই কাছের একজন ছিল তাই আপনাদের ঢাকুরিয়ার প্রতিবেশীদের সাথে কথা বলেছিলাম এমনকি তখন আপনাদের বাড়ির পরিচারিকার সাথেও কথা বলেছিলাম তিনিই বলেছিলেন যে ওনার সন্দেহ অনিকেত আপনাদের নিজেদের ছেলে নয় তাই আপনাদের পরিবারের সবার ওর প্রতি অবহেলা একটু বেশি ছিল"

"হোয়াট" অভিরূপবাবু দুঃখে, ক্ষোভে, বিস্ময়ে স্তব্ধ হয়ে যান তারপর কোনোমতে নিজের কথাটা শেষ করেন "অনি আমার নিজের ছেলে আমার নিজের রক্ত ও"

"তাহলে ওর মৃত্যুর তদন্ত করালেন না কেন? এদিকে সম্প্রতি আপনার বড়ো ছেলের অ্যাক্সিডেন্টের তদন্তের জন্য আপনাদের এলাকার থানার ইনচার্জকে রীতিমতো ব্যাতিব্যস্ত করে রেখেছেন বলে খবর পেয়েছি"

"কারণ অরুণাভর ধারণা ওটা অ্যাটেম্পট টু মার্ডার ছিল"

"আর অনিকেতেরটা? অ্যাক্সিডেন্ট?"

"অরুণাভ আর মৌমিতা মানে আমার বড়ো পুত্রবধূ জানিয়েছিল অনি ড্রিংক করেছিল তাই হয়তো খাদ থেকে পরে যায়"

"আর আপনি বিশ্বাস করে নিলেন?

"স্বর্ণেন্দুর মুখে শুনলাম আপনার সন্দেহ অনিকে খুন করা হয়েছে এবং আপনার সাসপেক্ট অরুণাভ আর মৌমিতা"

"উঁহু সন্দেহ নয় বিশ্বাস যে অনিকেতকে খুন করা হয়েছে"

"এরকম বিশ্বাসের কারণ?"

"যে ছেলে ড্রাংক অবস্থাতেও নিজেকে সামলাতে পারতো এমনকি ড্রাংক অবস্থাতেও হ্যাণ্ড টু হ্যাণ্ড কমব্যাটে একাধিক লোকের মোকাবেলা করতে পারতো সে নেশা করে খাদ থেকে পরে গেছে  এটা ঠিক বিশ্বাস হয় না এক যদি না পরিচিত কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে"

"নেশা করে লড়াই ..."

"জ্যাকি চ্যানের নাম শুনেছেন?"

"জ্যাকি চ্যান মানে হলিউড অভিনেতা?"

"হ্যাঁ, অবশ্য শুধু অভিনেতা নন উনি একজন মার্শাল আর্ট এক্সপার্ট‌ও, তো এই জ্যাকি চ্যানের একটা মুভি আছে 'ড্রাংকেন মাস্টার' এই ড্রাংকেন মাস্টার মুভি দেখে অনিকেতের এই টেকনিক শেখার ইচ্ছা হয়, আমিও এই টেকনিকটা জানিনা কিন্তু ও দীর্ঘদিন প্র্যাকটিস করে নিজেকে তৈরি করে নিয়েছিল। এমনিতে যে ড্রিংক করতো সেটা নয় শুধু এই টেকনিক প্র্যাকটিস করার জন্যই একটু খেতো যদিও যাকে মাতাল বলে সেরকম কিছু হতো না নিজের উপরে অসম্ভব কন্ট্রোল ছিল"

অভিরূপবাবু চুপ করে কিছু একটা চিন্তা করতে থাকেন, সুপ্রতিমবাবু আবার বলেন "আচ্ছা আপনারা কিজন্য আমার সাথে দেখা করতে চাইছিলেন সেটাই শোনা হলো না"

অভিরূপবাবুকে দেখে মনে হচ্ছে তার কথা আটকে গেছে  বলার অনেক কিছুই আছে কিন্তু বলতে পারছেন না কোনোমতে স্বর্ণেন্দু বাবুকে উদ্দেশ্য করে বলেন, "স্বর্ণেন্দু শুরুটা তুমিই বলো তারপর আমি বলছি"

"ঠিক আছে জামাইবাবু" স্বর্ণেন্দু বাবু বলতে আরম্ভ করেন,

"সুপ্রতিম ব্যাপারটা একটু আজব, শুনলে তুমি আমাদের কি ভাববে জানিনা"

"তুমি শুরুই করো না আমার ভাবনা আমার উপরে ছেড়ে দাও" সুপ্রতিমবাবু মাঝখানে বলে ওঠেন, স্বর্ণেন্দু বাবু আবার শুরু করেন,

"জামাইবাবুর বোন অর্থাৎ মণিমালা দেবীর হাজবেন্ড প্রীতমবাবুকে তুমি চেনো?"

"ওরে বাবা উনি তো আরেক কীর্তিমান, হঠাৎ ওনার কথা?"

"মাসতিনেক আগে ওনার ছেলে সুশান্তর বিয়ে ছিল, বৌভাতের দিন রিচুয়ালসের পরে সুশান্ত ওর ব‌উকে নিয়ে ওর ইনভাইটেড ফ্রেণ্ডসদের সাথে আলাপ করাতে নিয়ে যায়, নিয়ে যায় বলতে বাড়ির বাইরে না ব্যানার্জী ভিলাতেই আমরা বড়োরা ওখানে ছিলাম না হটাৎ একটা হ‌ইহট্টগোল শুনে দৌড়ে সেখানে যাই গিয়ে দেখি একটা ছেলে সুশান্ত আর মনোজিত বাবুর ছেলে মনোজকে  প্রচণ্ডভাবে ঠ্যাঙাচ্ছে, শুধু ওদের নয় ওদের বাঁচাতে যেকজন সিকিউরিটি এসেছিল তাদের‌ও একাই ঠেঙিয়ে শুইয়ে দিয়েছে"

"এই ছেলেটি কি ওদের ইনভাইটেড বন্ধুদের কেউ?" সুপ্রতিমবাবু জিজ্ঞেস করেন।

"না, বাইরে থেকে এসেছিল"

"বাইরে থেকে এসে বাড়ির ভিতরে ঢুকে শহরের সবথেকে বড়ো দুজন ক্রিমিনালের ছেলে যারা আবার শহরের সবথেকে বিত্তবান এবং ক্ষমতাধর পরিবারের সাথে সম্পর্কিত তাদের গায়ে হাত দিয়েছে? ছেলেটার সাথে আলাপ করার লোভ হচ্ছে, ছেলেটা কে আর ওদের হটাৎ মারলোই বা কেন কিছু বলেছে?"

"নামটা বলেনি তবে ওর সাথে একটা মেয়ে ছিল যাকে নিজের স্ত্রী বলছিল। মনোজ আর সুশান্ত ওর সাথে খারাপ ব্যবহার করেছে ওকে রেপ করার থ্রেট দিয়েছে তাই"

সুপ্রতিমবাবুর মুখ গম্ভীর হয়ে গেল তিনি বললেন "আর সেটা তোমরা কিভাবে জানলে? মানে মনোজ আর সুশান্ত তো স্বীকার করেনি"

"না সেটা করেনি, কিন্তু ছেলেটা প্রমাণ দিয়েছিল"

"কি প্রমাণ?"

"কল রেকর্ডিং যেখানে মনোজ আর সুশান্তর গলা স্পষ্ট বোঝা যাচ্ছে"

"তারপর তোমরা ওই দুজনের সাথে কি করলে?"

"সুশান্তর বিয়ে ছিল ওকে কোনো শাস্তি দিলে মেয়েটা অযথা কষ্ট পেতো আর শুধু মনোজকে শাস্তি দিলে সেটা উচিত হতো না"

 "তারমানে দুজনকেই ছেড়ে দিলে, দারুণ... তারমানে ছেলেটা জানতো এই দুজনের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে লাভ নেই তাই নিজেই শাস্তি দিয়েছে অবশ্য শাস্তিটা কম হয়ে গেছে, কিন্তু এখন আমাকে কি করতে বলছো স্বর্ণেন্দু?"

"ছেলেটাকে খুঁজে বার করতে হবে"

"যাতে তোমরা ওকে শেষ করে নিজেদের ক্ষমতা জাহির করতে পারো?"

"সুপ্রতিম!" স্বর্ণেন্দু বাবুর গলায় বিস্ময়, একটু থেমে স্বর্ণেন্দু বাবু বলতে থাকেন "সুপ্রতিম তোমার সত্যিই মনে হয় যে ছেলেটার ক্ষতি করতে চাইলে সেইদিন ওকে যেতে দিতাম?"

"তাহলে এখন ওকে খুঁজতে চাইছো কেন? আর যদি আমি ওকে খুঁজিও তাহলে ওকে প্রটেক্ট করবো"

"আর সেইজন্যেই আমরা তোমার কাছে এসেছি"

"মানে?"

"প্রীতম আর মনোজিত এতসহজে ওকে ছাড়বে না, ওরা নিশ্চয়ই ওদের দুজনকে খুঁজছে, আবার আমরা যদি লোক লাগাই তাহলে ওরা ঠিক জানতে পারবে কিন্তু তুমি নিজের বিশ্বস্ত সোর্স দিয়ে লুকিয়ে ওর খোঁজ করতে পারবে"

"একটা কথা বলোতো শুধু প্রীতম বাবু আর মনোজিত বাবুর হাত থেকে বাঁচাতে ওকে খুঁজতে চাইছো নাকি অন্য কারণ আছে? না মানে নিজের হোক বা না হোক অনিকেতের সাথে যা করেছিলে তোমরা তাতে একজন বাইরের ছেলের জন্য এত ভাবনা, ব্যাপারটা কেমন যেন লাগছে"

"অনি আমার নিজের ছেলে মিস্টার দাশগুপ্ত, বারবার এই এক কথা বলবেন না প্লিজ। কে কি বলেছে আমি জানিনা আর জানতেও চাইনা কিন্তু সত্যি এটাই অনি আমার নিজের ছেলে"

এতক্ষণে মুখ খুললেন অভিরূপবাবু আর কথাটা বললেন বেশ জোরের সঙ্গেই,

"মিস্টার দাশগুপ্ত, স্বর্ণেন্দুর মুখে শুনলাম আপনি অনিকে অত্যন্ত স্নেহ করতেন তাই হয়তো আমার উপরে রাগ আছে যেটা স্বাভাবিক কিন্তু আপনি বলুন বাবা হয়ে এক ছেলেকে আরেক ছেলের খুনি ভাববো কিভাবে? আপনার কোনো ধারণা নেই যেদিন অনির খাদ থেকে পরে যাওয়ার খবরটা শুনলাম সেদিন আমার মনের অবস্থা কেমন হয়েছিল? কিন্তু কাউকে কিছু বলতে পারিনি সবাই আমাকেই খারাপ ভাবে হয়তো অনিও ভাবতো কিন্তু আমিও ওকে কম ভালোবাসতাম না, শুধু ওকে কোনোদিন বলতে পারিনি"

সুপ্রতিমবাবু এতক্ষণ চুপ করে অভিরূপবাবুর কথা শুনছিলেন এবার তিনি থামতেই বললেন,  "আয়্যাম সরি মিস্টার ব্যানার্জী আমি হয়তো একটু ওভার রিয়্যাক্ট করে ফেলেছি।"

"মিস্টার দাশগুপ্ত আমি সত্যিই চাই ছেলেটা প্রীতম আর মনোজিত বাবুর হাত থেকে সেফ থাকুক কিন্তু ওকে খুঁজতে চাওয়ার এটাই একমাত্র কারণ নয় আর একটা কারণ আছে যেটা হয়তো আপনাকেও ইন্টারেস্টেড করবে"

"আর সেই কারনটা কি?"

"আমার স্ত্রীর ধারনা ওই ছেলেটা আর কেউ নয় আমার ছেলে অনিকেত"

কথাটা শুনে সুপ্রতিমবাবু চমকে উঠলেন অভিরূপবাবু বলতে থাকেন "সত্যি কথা বলতে ছেলেটা যখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখন আমারও ওরকম মনে হয়েছিল"

"একমিনিট আপনার মনে হয় মানেটা কি? ও যদি অনিকেত হয় তাহলে তো আপনাদের চেনার কথা"

"অবশ্যই চিনে নিতাম যদি ওর চেহারা অনির হতো, কিন্তু চেহারার দিক থেকে এই ছেলে অন্য একজন সত্যি বলতে প্রথমে আমি অতটা গুরুত্ব দি‌ইনি কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যাতে আমারও ধারণা পাল্টে গেল আমারও এখন মনে হয় যে ওই অনিকেত ছিল"

"কি ঘটনা একটু ডিটেইলসে বলুন মিস্টার ব্যানার্জী"

"আপনি জানেন কি না জানিনা যে আমাদের বাড়িতে একটা কুকুর আছে নাম টোবো, অনি‌ই এনেছিল ওকে একদম বাচ্চা অবস্থায়"

"হ্যাঁ, জানি অনিকেত একবার নিয়েও এসেছিল, কিন্তু সে কি করেছে?"

অভিরূপবাবু সেদিনের টোবোর কার্যকলাপ আনুপূর্বিক বর্ণনা করলেন, এমনকি শেষে বাইকের পিছনে ছুটে বেরিয়ে যাওয়ার ঘটনাও‌। সব শুনে সুপ্রতিমবাবুর কপালে একটু ভ্রুকুটি দেখা গেল অভিরূপবাবু এবার জিজ্ঞেস করলেন,

"এবার আপনি বলুন টোবোর এই আচরণটা কি আপনার অদ্ভুত মনে হচ্ছে না? যে কুকুর অনির চলে যাওয়ার পর থেকে কাউকে নিজের কাছে আসতে দিত না শুধু আমি আর আমার স্ত্রী যেতে পারতাম এছাড়া আমাদের অনুপস্থিতিতে একজন বৃদ্ধ পরিচারক যেতে পারেন তাও শুধু খাবার দিতে। যে কুকুর এতগুলো বছর চুপচাপ শান্ত হয়ে ছিল সেই কুকুর সেদিন যা করলো আপনি না দেখলে বিশ্বাস করবেন না, আর ও যে কত খুশী ছিল সেটা ওর ঘনঘন লেজ নাড়ানো দেখেই বোঝা যাচ্ছিল। মিস্টার দাশগুপ্ত মানুষ মানুষকে চিনতে ভুল করতে পারে কুকুর কিন্তু মানুষ চিনতে ভুল করে না আর একথা আপনিও ভালো করে জানেন"

সুপ্রতিমবাবু কিছুক্ষণ চুপ করে র‌ইলেন বোধহয় ঘটনাটা অনুধাবন করার চেষ্টা করছিলেন তারপর বললেন,

"আপনার কথাগুলো আমাকেও ভাবিয়ে তুললো মিস্টার ব্যানার্জী"

"তাহলে আপনি ওকে খুঁজবেন তো মিস্টার দাশগুপ্ত?"

"মিস্টার ব্যানার্জী ওই ছেলে যদি সত্যিই অনিকেত হয় তাহলে আমিও কম খুশী হবো না, কিন্তু ওকে খুঁজতে গেলে কিছু ডিটেইলস জানা দরকার এদিকে আপনি বলছেন নামটাও জানেন না এভাবে তো মুশকিল একটু মনে করুন তো কিছু তো বলেছে যার থেকে ওর এখনের পরিচয় বা ঠিকানার খোঁজ পাওয়া যায় বা অন্য যেকোনো ইনফরমেশন"

অভিরূপবাবু একটু ভেবে বলেন "মনে পরেছে, একটা কথা বলেছিল তবে নিজের সম্বন্ধে নয় ওর সঙ্গের মেয়েটির সম্বন্ধে যাকে ওর ওয়াইফ বলে পরিচয় দিয়েছিল"

"কি বলেছিল?"

"মেয়েটি উকিল, মনোজিত বাবুর ছেলের বিরুদ্ধে একটা কেসে ওর লড়ার কথা ছিল কিন্তু কোর্টে ওঠার আগেই ভিক্টিম মারা যায় এবং বাড়ির লোক কেসটা উইথড্র করে নেয় কিন্তু মনোজিত বাবুর ছেলে মেয়েটির পিছনে পরে যায়, ওকে তুলে আনার জন্য বারবার লোক পাঠাতে থাকে"

এইসময় স্বর্ণেন্দু বাবু কথা বললেন,

"সুপ্রতিম, মেয়েটা উকিল জানার পরে আমিও কিছু খোঁজখবর নি‌ই মেয়েটির নাম পিয়ালী সরকার, আগে একজনের অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতো তারপর নিজে প্র্যাকটিস শুরু করে একটা না দুটো কেস লড়ে সেগুলো জেতেও তারপর এই কেসটা তারপর আর প্র্যাকটিস করে না কোর্টেও আসে না, ও যার অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতো তার সাথে কথা বলে জেনেছি মেয়েটি কসবা এলাকায় একটা মেসে থাকতো, আমি ওখানেও খোঁজ নি‌ই ওরা বলে মেয়েটা মাসখানেক আগে একবার কাউকে কিছু না বলে মেস ছেড়ে চলে যায় তারপর তিনমাস আগে ফিরে আসে নিজের হাজবেন্ডকে নিয়ে যে জিনিসগুলো ছেড়ে গিয়েছিল সেগুলো নিতে"

"কবে বললে তিনমাস আগে?"

"সেইরকমই তো বললো কেন বলোতো?"

সুপ্রতিমবাবু "একমিনিট দাঁড়াও" বলে কাকে যেন ফোন করলেন তারপর বেশকিছুক্ষণ তার সঙ্গে কথা বলে ফোনটা রেখে আবার আরেকজনকে ফোন করলেন আবার কিছুক্ষণ কথা বলে ফোন রেখে বললেন,

"তিনমাস আগে কসবা থানার অফিসাররা ওখানকার স্থানীয়দের থেকে কয়েকজন লোককে উদ্ধার করে, একেবারে পিটিয়ে আধমরা করে দিয়েছিল"

"কিন্তু তারসাথে আমাদের কি?"

"লোকগুলো মনোজিত বাবুর হয়ে কাজ করে, যদি আমার অনুমান ভুল না হয় তাহলে এই লোকগুলোকেই পাঠানো হয়েছিল মেয়েটিকে তুলে আনার জন্য তারপর কোনো বিষয় নিয়ে লোকাল লোকদের সাথে ঝামেলা হয়, সেখান থেকে ওদের পেটানো হয়েছে"

"মিস্টার দাশগুপ্ত আপনি প্লিজ খুঁজে বার করুন"

"হ্যাঁ, সুপ্রতিম মেসে নাকি মেয়েটির সম্পর্কে খোঁজখবর করে গেছে কয়েকজন, আমি শিওর এরা প্রীতম বা মনোজিত বাবুর লোক"।

অভিরূপবাবু এবার মোবাইলে একটা ভিডিও চালিয়ে সুপ্রতিমবাবুকে দেখিয়ে বললেন,

"এই দেখুন মিস্টার দাশগুপ্ত এই হচ্ছে ওদের ফুটেজ বাড়ির সিসিটিভি তে উঠেছে"

সুপ্রতিমবাবু মন দিয়ে দেখলেন তারপর বললেন, "মিস্টার ব্যানার্জী আপনি এই ফুটেজটা আমাকে ফরোয়ার্ড করুন আমি খোঁজ নিচ্ছি"

"আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো"

"ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, অনিকেত আমারও খুব কাছের ছিল ও বেঁচে থাকলে আমিও খুব আনন্দিত হবো"।

বাড়ি ফেরার পথে অভিরূপবাবুকে চুপ করে বসে থাকতে দেখে স্বর্ণেন্দুবাবু জিজ্ঞেস করলেন, "জামাইবাবু কি হয়েছে? এত চুপচাপ হয়ে গেলে?"

"তুমি জানতে যে অনি এতগুলো ট্রফি, মেডেল জিতেছিল?"

"হ্যাঁ, দেখেছিলাম তবে তোমার মতোই আমিও ওগুলো দেখে অবাক হয়ে যাই"
"কখনো বলোনি তো?"

"বলে লাভ ছিল না, কারণ ততদিনে অনি আমাদের থেকে দূরে চলে গেছে"

অভিরূপ বাবু একটু অবাক হয়ে তার দিকে তাকালে স্বর্ণেন্দু বাবু বলেন, "অনি থাকতে সুপ্রতিম ওগুলো ওরকম সাজিয়ে রাখেনি, অনি ওগুলো দেখতে পছন্দ করতো না, এমনকি জেতার পরে দেখতো‌ও না সুপ্রতিমকে দিয়ে দিত"।

"ওইদিনটা আমার মনে পরেছে"

"কোন দিনটা?"

"ওই যে যেদিন ও প্রথম মেডেল জিতলো ওর জন্মদিনের দিন"

স্বর্ণেন্দু বাবু চুপ করে শুনে যেতে থাকেন অভিরূপবাবু বলতে থাকেন, "ও হাসতে হাসতে কিছু একটা দেখাতে এসেছিল আমাকে আর তোমার দিদিকে কিন্তু ও কিছু দেখানোর আগেই অরু আসে ওর একটা শার্ট পছন্দ হয়েছিল ওটাই কিনতে যাওয়ার জন্য জেদ করছিল, আমরা অনিকে পরে দেখবো বলে অরুকে নিয়ে বেরোই অনিকে যেতে বলেছিলাম কিন্তু ও যায়নি। ফিরে এসে ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি দেখাতে চাইছিল কিন্তু ও বলে কিছু না"

"ও কতটা অভিমানী ছেলে ছিল সেটা তো আমরা সবাই জানি জামাইবাবু"

"তুমি ভাবতে পারছো স্বর্ণেন্দু, আমার ছেলের জেতা প্রথম মেডেল আর সার্টিফিকেট আমার ঘরে নেই সেটা অন্য একজনের ঘরে সাজানো আছে..কেন যে সেদিন অনির সাথে কথা বললাম না" অভিরূপবাবুর গলায় আফশোষ ঝরে পরে।

"তুমি চাইলে কিন্তু নিয়ে আসতে পারতে ওগুলো"

"আমার ছেলে ওগুলো তার গুরুকে দিয়ে গেছে কোন অধিকারে আমি ওগুলো নিয়ে আসতাম?

রাতে নিজের রুমের ব্যালকনিতে আরামকেদারায় বসে ছিলেন অভিরূপবাবু কোলে একটা বাধানো ছবির ফ্রেম, সকালে সুপ্রতিমবাবুর বাড়িতে নিজের ছেলে অনিকেতের জেতা প্রথম মেডেল এবং সার্টিফিকেটের ছবি তুলে এনেছিলেন তারপর সেটা এনলার্জ করিয়ে বাধাতে দিয়েছিলেন, আর্জেন্ট বলায় দোকানদার সন্ধ্যার মধ্যেই দিয়ে দেয় সেটাই এখন তার কোলে।

শ্রীতমাদেবী ঘরে ঢুকে ব্যালকনিতে স্বামীকে দেখে অবাক‌ই হন বাইরে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঠান্ডা হাওয়া ব‌ইছে মানুষটার ঠান্ডা লেগে গেলে কি হবে? সে খেয়াল আছে নাকি?

"কি গো এখানে কি করছো?"

স্বামীর পিছন গিয়ে জিজ্ঞেস করলেন শ্রীতমাদেবী এবার সামনে এসে দাঁড়ালেন বললেন, "ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিতরে চলো, ঠাণ্ডা লেগে যাবে যে"

অভিরূপবাবু স্ত্রীর কথায় উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন,
"আজ একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম অনির পরিচিত তিনি"

শ্রীতমাদেবী একটু বিস্মিত হন কারণ তাদের বাড়িতে আসা একটা ছেলেকে তার ছেলে অনিকেত বলে মনে হয়েছিল, হয়েছিল না বলে মনে হয় বলাটাই উচিত কারণ তার সেই মনোভাব এখনো বদলায়নি। স্বামীকে একবার বলেছিলেন ছেলেটাকে খুঁজতে কিন্তু তারপর তার স্বামী ওই বিষয়ে আর কথা বলেননি, শ্রীতমাদেবীও আর বলেননি কারণ তিনি জানেন তার স্বামী যখন একবার বলেছেন যে ছেলেটাকে খুঁজবেন তখন খুঁজবেন তাই আজ স্বামীর মুখে ছেলের পরিচিতর সাথে দেখা করতে যাওয়ার কথা শুনে তার মনে একটু আশার আলো জ্বলে উঠলো,

"কি বললেন তিনি? তিনি জানেন অনি কোথায় আছে? আমাকে নিয়ে গেলে না কেন?" একসাথে তিনটে প্রশ্ন ছুঁড়ে দিলেন স্বামীর উদ্দেশ্যে।

"না তিনি জানেন না তবে আজ এক বড়ো কঠিন মিথ্যার মুখোমুখি হলাম যেটা আমাদের কাছে মিথ্যা হলেও হয়তো বাইরের সবার কাছে সত্যি"

"কি বলছো বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলবে?"

"আজ যার কাছে গিয়েছিলাম তিনি শুধুমাত্র আমাদের অনির পরিচিত‌ই নন তিনি ছিলেন অনির গুরু আজ তিনি আমাকে একটা কথা বললেন"

"কি কথা?"

"বললেন তিনি আমাদের পুরনো বাড়ির আশেপাশের লোকদের মুখে শুনেছেন অনি নাকি আমাদের নিজেদের ছেলে নয় ও কুড়িয়ে পাওয়া ছেলে"

"কি" শ্রীতমাদেবী স্তম্ভিত হয়ে যান "এসব কে বলেছে ওনাকে"

"কে বলেছে সেটা বড়ো কথা নয়"

"বড়ো কথা নয়? আমার ছেলের সম্পর্কে এইধরনের মিথ্যা কে ছড়িয়েছে সেটা জানতে হবে"

"শ্রীতমা কে ছড়িয়েছে সেটা জেনে কোনো লাভ নেই কিন্তু ভেবে দেখো এই মিথ্যাটা যদি অনি জেনে থাকে তখন? আর যদি এটা সত্যি হয় যে ও বেঁচে আছে তাহলে হয়তো এই কারণেই ও ফিরছে না কারণ ও ভাবছে আমরা ওর বাবা-মা ন‌ই"

"অনি এরকম কেন ভাববে? কেউ যা খুশী বলবে আর ও বিশ্বাস করে নেবে? অনি এতটা বোকা নাকি?"

অভিরূপবাবু হাতে ধরা ফটোফ্রেমটা স্ত্রীর হাতে দিলেন শ্রীতমাদেবী "এটা কি" বলে ছবিটা ভালো করে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, খানিকক্ষণ পরে বিস্মিত কণ্ঠে বললেন "এতে তো আমার অনির নাম লেখা"

"এটা অনির জেতা প্রথম মেডেল আর সার্টিফিকেট, যেটা ও মার্শাল আর্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে জিতেছিল"

"কিন্তু এ জিনিস তো বাড়িতে দেখিনি"

"বাড়িতে ছিল না তাই দেখোনি, এটা জিতে ও আমাদের দেখাতেই এনেছিল ওর জন্মদিন ছিল কিন্তু আমরা সেদিন ওর কথা না শুনে অরুর জিদের জন্য ওকে নিয়ে বেরিয়ে যাই আর অনি পরদিন এগুলো ওর গুরুকে দিয়ে দেয়, আমি আজ ছবি তুলে এনেছি এগুলো ছাড়াও আরো অনেক ট্রফি মেডেল সার্টিফিকেট আছে যেগুলো অনি জিতেছিল কিন্তু একটাও ওর নিজের বাড়িতে নেই, বুঝতে পারছো কতটা অভিমান ওর মনে ছিল এরপরেও তোমার মনে হয় যে কেউ যদি ওকে কোনো মিথ্যা বলে তাহলে ও সেটা সত্যি বলে ধরে নেওয়াটা অসম্ভব?"

শ্রীতমাদেবীর চোখ থেকে জল ঝরতে থাকে অভিরূপবাবু বলতে থাকেন, "আমাদের এক ছেলে সবকিছু পেয়েছে তারপরেও ওর চাহিদা মেটেনি, লোভ হিংসা সবকিছু ওর মনের মধ্যে জমা হয়েছে অপরদিকে আরেক ছেলে সে আমাদের থেকে একটু হলেও অবহেলা পেয়ে মনের মধ্যে গুমরে গুমরে অভিমানে ধীরে ধীরে কবে যে আমাদের থেকে দূরে সরে গেছে বুঝতেই পারিনি। গ্যাংটকের ঘটনাটা তো শুধু ওর শরীরকে আমাদের থেকে দূরে করেছে বাস্তবে তো ও আমাদের থেকে অনেক আগেই দূরে সরে গিয়েছিল, আমার ভয় হয় যে যদি ও বেঁচে থাকেও তাহলেও ও আর আমাদের কাছে আসবে কি না?"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


                দ্বিতীয় খণ্ড
                ১৬তম পর্ব


মানুষের জীবন বড়ই অদ্ভুত আর জটিল কখন কি হয় কেউ বলতে পারে না স্রোতস্বিনী নদীর মতো তীব্র গতিতে বয়ে চলে কিন্তু কখন কোন দিকে বাঁক নেবে সেটা আগে থেকে কেউ কল্পনাও করতে পারে না নদীর মতোই এখানেও কখনো জোয়ার তো কখনো ভাটা, কখনও আনন্দে ভরে ওঠে তো পরমুহূর্তেই চরম দুঃখের গহ্বরে নিমজ্জিত হতে হয় তবুও থেমে না গিয়ে এগিয়ে যেতে হয় ঘাত প্রতিঘাত, ঝড়ঝঞ্ঝা আসবেই কিন্তু তবুও না থেমে গিয়ে এগিয়ে যেতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই মানব জীবনের নিয়ম।

নিজের দাদা আর প্রেমিকার থেকে প্রতারিত এবং হত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েও যখন অনিকেত বাড়ি ফিরে দেখে যাকে সে নিজের পরিবার মনে করতো তারা তার কথা ভুলে বিয়ে নিয়ে মেতে আছে তখন তার মনের অবস্থা অনুমান করতে পারে এমন কেউ ছিল না, অন্য সময় হলে হয়তো বিশ্বাস করতো না কিন্তু সেদিন প্রতিবেশীর মুখে শোনা 'হয়তো কুড়িয়ে পাওয়া ছেলে' কথাটা তার মাথার গভীরে ঢুকে গেছে।

একপ্রকার বাঁচার আশা ছেড়েই দিয়েছিল এমনকি নতুন নাম, নতুন পরিচয় নতুন জীবন পাওয়ার পরেও তার সেই আশা জাগেনি, শেষে যখন সে আবার বাঁচর কথা ভাবতে শুরু করলো তখনই তাকে সেই পরিচয় ছেড়ে চলে আসতে হলো।

কিন্তু নিয়তি বোধহয় সর্বহারাদের কিছু না কিছু পাইয়েই দেন একেবারে নিঃস্ব রাখেন না। নর্থবেঙ্গল থেকে চলে আসার পরেও তাই আনন্দ নিকেতনে আশ্রয় জুটে যায় আর শুধু আশ্রয় নয় সাথে নতুন পরিবার‌ও খুঁজে পায় আদিত্য‌ ওরফে অনিকেত তারপর তো তার জীবনে সে আসে যে তাকে আবার নতুন করে ভালোবাসতে শিখিয়েছে তার স্ত্রী পিয়ালী।

সবকিছুই ঠিকঠাক চলছিল অনিকেত ভেবেছিল এইভাবেই নিশ্চিন্তে তার জীবনটা কেটে যাবে কিন্তু সেটা তো হ‌ওয়ার ছিল না প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতোই তার ফেলে আসা অতীত তার সামনে এসে দাঁড়ায়।

তার বাবা মা, সেই প্রতারক দাদা আর সেই প্রেমিকা যে এখন তার দাদার স্ত্রী সবাই, যাদের থেকে সে এতগুলো বছর দূরে ছিল আর কখনো যাদের সামনে গিয়ে দাঁড়ানোর কথা ভাবেনি তাদেরই সামনে গিয়ে দাঁড়াতে হলো।

হটাৎ একটা বজ্রপাতের শব্দে তন্ময়তা ভেঙে অতীত ছেড়ে বর্তমানে ফিরে এলো আদিত্য ঘরের বাইরে খোলা বারান্দায় দাঁড়িয়ে ছিল সে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি দেখতে দেখতেই কখন যেন নিজের ফেলে আসা অতীতে ডুবে যায় সে, মুখে বৃষ্টির জলের ঝাপটা এসে ভিজিয়ে দিয়েছে যদিও সেই জলবিন্দুগুলোর মধ্যে আদিত্যর চোখের জল আছে কিনা এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না, আদিত্য পরনের পাঞ্জাবির খুঁটে মুখটা মুছে নিল হাতঘড়িটা দেখলো পৌনে বারোটা বাজে।

আদিত্য‌ ঘরের ভিতরে ঢুকে দেখে পিয়ালী তখনও জেগে, সে বিছানায় চুপ করে বসে আছে। নিজেকে একটু অপরাধী মনে হয় আদিত্যর খামোখা এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার জন্য সে জানে যে যতক্ষণ সে পাশে না আসবে পিয়ালী ঘুমাবে না, তাড়াতাড়ি পিয়ালীর কাছে গেল আদিত্য।

"আয়্যাম রিয়েলি সরি পিয়ালী, আসলে বৃষ্টিটা দেখতে ভালো লাগছিল তাই দাঁড়িয়ে পরেছিলাম" ঠোঁটের কোণে একটা হাসি এনে কথাটা বলে বিছানায় পিয়ালীর পাশে বসলো আদিত্য, কিন্তু পিয়ালী তখনও গম্ভীর কোনো কথা বললো না।

আদিত্য পিয়ালীর মুখটা আলতোভাবে নিজের দিকে ঘোরালো পিয়ালীর চোখে এখন এক অদ্ভুত দৃষ্টি যেন ভালো লাগা, আনন্দ, বিস্ময় সব মিশে এক ঘোরের মধ্যে রয়েছে সে।

"কি হয়েছে কিছু বলবে? আমি আসতে দেরী করায় রেগে আছো?" আদিত্যর এই কথার উত্তরে পিয়ালী যা বললো সেটার জন্য আদিত্য‌ও প্রস্তুত ছিল না,

"কাল একবার ডাক্তারের কাছে নিয়ে যাবে? কিছু টেস্ট করাতে হবে"

"পিয়ালী তোমার কি হয়েছে? শরীর খারাপ? তাহলে চলো আমি এখনই নিয়ে যাচ্ছি চলো ওঠো"

"আদিত্য আদিত্য রিল্যাক্স আসলে আমার মনে হচ্ছে যে.."

"কি মনে হচ্ছে বলবে? তুমি কিন্তু আমার টেনশন বাড়িয়ে দিচ্ছো"

"আমি.....আমি.....আমি প্রেগনেন্ট"

"হোয়াট?" আদিত্য‌ পিয়ালীর কথাটা ঠিক অনুধাবন করতে পারলো না বুঝে পিয়ালী আবার বললো, "তুমি বাবা হতে চলেছো"

পিয়ালীর এই কথার জন্য আদিত্য‌ একদমই প্রস্তুত ছিল না ফলে সে হতবাক হয়ে গেল এমনকি এতক্ষণ তার ঠোঁটের কোণে যে সূক্ষ্ম হাসির রেখাটা ছিল সেটাও মিলিয়ে গেল যেটা পিয়ালীর দৃষ্টি এড়ালো না।

"তুমি কিভাবে জানলে?" আদিত্য প্রশ্ন করে, স্বামীর মুখে হাসি নেই দেখে পিয়ালী একটু অবাক হয় সাথে একটু ভয়‌ও লাগে ওর মনে আশঙ্কার চোরাস্রোত ব‌ইতে শুরু করে 'তবে কি আদিত্য এখনো তৈরি নয়? এখনই কি চায়নি এটা?', মুখে কিছু না বলে পিয়ালী ঘাড় ঘুরিয়ে বিছানার পাশে টেবিলের উপরে প্যাকেটের উপরে রাখা প্রেগনেন্সি কিটটা দেখায় আদিত্য হাতে না নিয়েই দেখে সেটায় পজিটিভ সাইন দেখাচ্ছে,

পিয়ালী বলতে থাকে "এটাতে পজিটিভ বলছে তবুও কাল ডাক্তার দেখিয়ে টেস্ট করালে পুরোপুরি কনফার্ম হ‌ওয়া যাবে"।

আদিত্য তখনও মুখে কিছু বলে না সে আলতো করে তার ডান হাতটা পিয়ালীর পেটের উপরে রাখলো।

"তুমি খুশী ন‌ও?"

আদিত্য এবার পিয়ালীর দিকে তাকালো পিয়ালীও তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে,

'না'

আদিত্যর এই উত্তর পিয়ালী প্রত্যাশা করেনি ধীরে ধীরে তার দৃষ্টি নীচে নেমে গেল কিন্তু এরপর আদিত্য যা করলো সেটার জন্য পিয়ালী আরোই প্রস্তুত ছিল না।

আদিত্য হটাৎই একটা হাত পিয়ালীর মাথার পিছনে দিয়ে মাথাটা একটু নিজের দিকে টেনে তার কপালে একটা চুম্বন দিল তারপর বললো, "তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশী"

পিয়ালীর মুখ উজ্জ্বল হয়ে উঠলো আদিত্য এবার পিয়ালীকে জড়িয়ে ধরে বলে, "থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো সবকিছু হারিয়ে বাঁচার আশাও ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি যে শুধু আমাকে বাঁচার পথ দেখিয়েছো তাই নয় আজ আমাকে নতুনভাবে বাঁচার কারণটাও দিলে"।

আদিত্য যে সত্যিই ভীষণ খুশী হয়েছে পিয়ালীর সেটা বুঝতে আর বাকি থাকে না, সে এখন তার স্বামীর মুখে এই আনন্দের ভাবটা উপভোগ করছে আর আদিত্য? তার‌ও খুশির সীমা নেই একবার তো পিয়ালীর পেটে কান পেতে বোধহয় নবাগত সন্তানের আগমনের পদধ্বনি শোনার চেষ্টা করলো আর সেটা দেখে পিয়ালী খিলখিলিয়ে হেসে উঠলো।

কিছুক্ষণ পিয়ালীর পেটে কান পেতে থাকার পর উঠে হাতঘড়িতে সময় দেখে আদিত্য বলে, "আগে বলতে পারলে না? তাহলে ডাক্তারের কাছে গিয়ে টেস্টগুলো করিয়ে নিতাম সাথে এখন কি কি করা উচিত সেগুলোও জেনে নিতাম"

"আদিত্য রিল্যাক্স একটু শান্ত হ‌ও, সকাল হোক তারপর যাবো"

"আমি অনেককিছু হারিয়েছি পিয়ালী আর কিছু হারাতে চাইনা পারবো‌ও না"

"আর কিছু হারাতে হবে না"।

পরদিন গ্ৰামের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখিয়ে তারপর টেস্ট করিয়ে রিপোর্ট পেতে পেতে সন্ধ্যা হয়ে গেল এবং অবশ্যই রিপোর্ট প্রেগন্যান্সি কনফার্ম করলো, খবরটা অত্যন্ত দ্রুতগতিতে পুরো গ্ৰামে ছড়িয়ে পরলো বলাবাহুল্য পুরো গ্ৰামের মহিলারা এসে পিয়ালী আর আদিত্যকে নানা জ্ঞান দিতে থাকেন কি করা উচিত কি উচিত নয়, কি খাওয়া উচিত কি খাওয়া ঠিক নয় ইত্যাদি নানা জনের নানা মত।

গ্ৰামের অনেকেই অনেক সবজি ফল দিয়ে গেছেন অখিলবাবুও অনেক ফল এনে দিয়েছেন আর কড়া হুকুম করেছেন যে এখন থেকে পিয়ালীর ঘরে কাজ করা বন্ধ, খাবার রিসর্ট থেকে চলে আসবে আর ঘরের অন্যান্য কাজের জন্য লোক পাঠিয়ে দেবেন পিয়ালী একটু আপত্তি করেছিল এতে কারণ রিসর্টের কাজে লোক কমে যাক এটা সে চায়না কিন্তু অখিলবাবুর ধমকের পরে আর কথা বলেনি।

রাতে বিছানায় পিয়ালী জিজ্ঞেস করলো "আদিত্য একটা কথা জিজ্ঞেস করবো?"

আদিত্য পিয়ালীর পাশে বসে অখিলবাবুর দেওয়া আপেল কাটছিল পিয়ালীর জন্য সেটা করতে করতেই বললো, "করো"

"তোমার কি চাই ছেলে না মেয়ে?"

"তোমার কি চাই?"

"আগে আমি জিজ্ঞেস করেছি"

"ঠিক আছে আমি বলবো তো, কিন্তু আগে তোমারটা জানি"

"ছেলে বা মেয়ে যেই হোক সে তো আমাদের‌ই যেই হোক আমি খুশী হবো, এবার তুমি বলো"

"আমার দুটোই চাই"

"কি?" পিয়ালীর মুখ লজ্জায় লাল হয়ে উঠলো, আদিত্য আবার বললো,

"হ্যাঁ, আমার দুজনকেই চাই"

পিয়ালী আরো রক্তিম হয়ে আদিত্যর কাঁধে মাথা রাখলো। আদিত্য এইসময় দরজার কাছে বাদশাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে কাছে ডাকে বাদশা বিছানায় উঠে পিয়ালীর কাছে বসে পিয়ালী একবার ওর মাথায় হাত বুলিয়ে আদর করে, আদিত্য বাদশাকে বলে,

"বাদশা তোর দায়িত্ব কিন্তু বেড়ে গেল এতদিন তুই আমার সুরক্ষা করেছিস এবার কিন্তু আমার সন্তানের সুরক্ষাও করতে হবে, তোকে ছোটো থেকেই নিজে হাতে বড়ো করেছি তুই আমার ছেলে আমার ভাই আমার বন্ধু এবার তোকেও কিন্তু তোর ভাই, তোর ভাইপো বা তোর ছোট্ট বন্ধুর দায়িত্ব নিতে হবে, পারবি তো?"

"ভৌ" সারমেয়টা আনন্দের সাথেই সম্মতি দিল, পিয়ালী আবার ওর মাথায় হাত বোলাতে থাকে।



"শোনো এবার আসল কাজের সময় এসে গেছে"

সামনে বসা লোকটিকে বললেন প্রীতমবাবু। আজ আবার মনোজিত বাবুর বাড়িতে মিটিং হচ্ছে গুণ্ডা প্রকৃতির লোকগুলো আবার উপস্থিত হয়েছে,তাদেরই একজনকে কথাটা বললেন প্রীতমবাবু।

"খুব ভালো, কবে করতে হবে কাল?" গুণ্ডা প্রকৃতির লোকটা জিজ্ঞেস করলো।

"হ্যাঁ, কদিন থেকেই বিকেলের দিকে যাদবপুরে একটা পার্কে যাচ্ছে লোকটা সাথে শুধু ড্রাইভার ওখানে কিছুক্ষণ বসে তারপর ফিরছে, ওইসময় পার্কে কিছু বাচ্চা খেলা করে কিন্তু পার্কের বাইরের রাস্তায় লোক বিশেষ থাকে না"

"কিন্তু ড্রাইভার টা?"

"চিন্তা নেই ও আমার লোক তোমাদের হেল্প‌ই করবে"

"ঠিক আছে কাজ হয়ে যাবে"

"একটা কথা মনে রেখো গুলি মেরে নয় ছুরি দিয়ে ওর পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিতে হবে, বুঝতে পেরেছো?"

"পেরেছি"

লোকগুলো চলে গেলে মনোজিত বাবু কথা বললেন, "এক গুলিতে শেষ করার বদলে ছুরি মারতে বললেন কেন?"

"যাতে কষ্ট পেয়ে মরে আমাকে অপমান করার হিসাব তো চোকাতেই হবে"

"ওই পার্কে কি করতে যান উনি?"

"ওখানে ছোটোছেলেকে নিয়ে যেতেন, ইদানীং ওই ছেলের প্রতি দরদ উথলে উঠেছে"

"যে মরে ভূত হয়ে গেছে তার জন্য দরদ?" মনোজিত বাবু হো হো করে হেসে ওঠেন, কিন্তু প্রীতমবাবু গম্ভীরমুখে বলেন "এবার ও নিজেও ওই ছেলের কাছে যাবে"।



পার্কের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য স্মৃতিতে ডুবে যায় আদিত্য এই সেই পার্ক যেখানে ছোটোবেলায় মাঝে মাঝে বাবার সাথে আসতো সে, এমনিতে দাদার জন্য বাবার সান্নিধ্য খুব একটা পায়নি সে কিন্তু তবুও তার মাঝে কিছু কিছু সময় বাবার সাথে এখানে আসতো এখানে বাবার কয়েকজন বন্ধু থাকতেন বাবা তাদের সঙ্গে গল্প করতেন আর সে তার কয়েকজন বন্ধুদের সাথে খেলতো তারপর অবশ্য ধীরে ধীরে তার আসা বন্ধ হয়ে যায়।

আজ এতবছর পরে সেই পার্কের সামনে দাঁড়িয়ে ছোটোবেলার কথা মনে পরে আদিত্যর। এখন আর বাড়ি থেকে বেশি বাইরে বেরোয় না রিসর্টে রোজকার কাজগুলো সেরেই বাড়িতে ফিরে যায়, বাড়িতে নতুন অতিথি আসছে তাই সে এখন স্ত্রীর সঙ্গেই বেশীরভাগ সময় কাটায় কিন্তু না চাইতেও আজ বেরোতে হয়েছে।

শৈলেশবাবু বেঁচে থাকতেই আনন্দ নিকেতনে বেশ কয়েকজন স্পন্সর ছিল তারা এখনো আছে, এদের মধ্যে বেশিরভাগের‌ই নিজস্ব ছোটোখাটো কোম্পানি আছে কারো ফ্যাক্টরি আছে তারা তাদের কোম্পানি বা প্রোডাক্টের বিজ্ঞাপন দেন রিসর্টে বা কেউ ছোটোখাটো স্টল লাগান, কলকাতা ছাড়াও আরো অনেক জায়গা জুড়েই তারা থাকেন কলকাতাতেও অনেকেই থাকেন এরকমই একজন থাকেন যাদবপুরে।

তার সঙ্গেই একটা মিটিং ছিল আদিত্যর, আদিত্য‌ যদিও আসতে চাইছিল না সে বারবার করে কিন্তু ভদ্রলোক নিজের অসুস্থতার খবর দিয়ে আদিত্যকে অনুরোধ করেন আসতে।

এখানে আসার সময়েই পার্কটা দেখেছিল সার্ভিসিংএর জন্য বাইকটা আনেনি, ক্যাব বুক করে এসেছে কিন্তু তখন সময় না থাকায় ঢোকেনি, এখন ফেরার সময় ভাবলো কিছুক্ষণ পার্কে বসে তারপর ফিরবে, সেইমতো পার্কের সামনে দাঁড়িয়ে ভিতরে ঢুকলো।

পার্কটা একটু সংস্কার করা হয়েছে চারিদিকে বসার জন্য জায়গা করা হয়েছে, ভিতরে মাঝখানে বাচ্চারা খেলা করছে দেখতে দেখতে আদিত্যর চোখের সামনে তার নিজের ছোটোবেলার দিনগুলো ভেসে উঠতে থাকে।

আদিত্য চারিদিকে তাকিয়ে দেখতে থাকে হটাৎই একটা বসার জায়গায় তার চোখ আটকে যায় সেখানে একাই একজন লোক বসে আছেন, সঙ্গে সঙ্গে তার ভিতরটা মোচড় দিয়ে ওঠে আদিত্য একবার ভাবে ফিরে যাবে কিন্তু তার পা দুটো যেন তার ইচ্ছার বিরুদ্ধেই সেদিকে এগোতে থাকে।

আদিত্য আসতে আসতে সেদিকে গিয়ে লোকটির পাশে বসলো অতিকষ্টে চোখের জল সংবরণ করে বলে, "আপনি এখানে একা বসে আছেন? শরীর ভালো?"

এতক্ষণে বোধহয় আদিত্যর উপস্থিতি অনুধাবন করে তার দিকে তাকালেন মিস্টার অভিরূপ ব্যানার্জী।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(11-06-2023, 10:47 PM)Dodoroy Wrote:  Akbare sabta parlam. Darun, Sera, charam, kub valo hoyeche

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(11-06-2023, 10:57 PM)Naim_Z Wrote:  অসাধারণ হয়েছে ভাই ....এবার মনে হয় সামনের আপডেট একটা ফাইট সিন দেখতে পাবো ...যাইহোক পরবর্তী আপডেট এর জন্য অপেক্ষায় রইলাম।

Like & Repu Added

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(12-06-2023, 01:43 AM)Rampu007 Wrote:  Wow,,,,, darun..... clp);
তোমার লেখনী পড়ে বুঝলাম অনেক দিন ধরে লিখছো।।।।
আর অন্য কোনো site এ তোমার গল্প থাকলে জানিও।।।।।
As soon as possible update deor chestha koro......
Namaskar
ধন্যবাদ  Namaskar
না অন্য কোথাও লেখা নেই, এখানেই আছে।
(12-06-2023, 01:58 AM)nextpage Wrote:  বরাবরের মতই অনবদ্য রচনা...
মন্ত্রমুগ্ধের মত গল্পের মায়ায় আটকে যাই। যেন এটা কোন গল্প না চোখের সামনে ঘটে চলা বাস্তব চিত্র।

বাবার বিপদে ছেলেই পাশে আছে
ধন্যবাদ।
পাশে থাকাটাই তো ছেলের কর্তব্য।
(12-06-2023, 02:18 AM)Boti babu Wrote:  1st Awesome writing excellent work keep it up brother.  Like repu added.  
এখন সময় এসে গেছে তোমার লেখাকে সব দিকে ছরিয়ে দেওয়ার,  ফেসবুক দিয়ে দেখতে পারো । শুধুমাত্র এখানে রেখে মনে হয় না আর ঠিক হবে।
ধন্যবাদ  Namaskar
প্রতিলিপিতে প্রতিশোধটা আপডেট করে দিয়েছিলাম, কিন্তু ভিউ আসছে না দেখে সরিয়ে দিয়েছি, ফেসবুকের ব্যাপারে এখনো ভাবিনি। দেখা যাক।
(12-06-2023, 04:11 AM)Patrick bateman_69 Wrote:  Shundor likso , akhon next update e kisu ogothon na gotlei hoy aktu shukh jeno adir jibon e thakhe sompurko shukh e jodi kere nao tate ki lav tomar? Ar golpo te akta jinis jeno kirom lagse seita holo golpe papi der kono punishment dewa hocce na even pyalir name ato kharap khotha bolar poro kew e kisu bollbo na na monoj ke na sukanto ke
এই আপডেটে বলা হয়েছে ওদের কেন শাস্তি দেওয়া হয় নি, দুজন এক অপরাধ করলে দুজনকেই শাস্তি দেওয়া উচিত একজনকে ছেড়ে অপরজনকে দিলে সেটা অন্যায় হয়। আর সুশান্তকে শাস্তি দিলে ওর নববধূও শাস্তি পেতো।
(12-06-2023, 04:12 AM)Patrick bateman_69 Wrote:  Repu like added
ধন্যবাদ।
(12-06-2023, 04:15 AM)Patrick bateman_69 Wrote:  Ar amr personal opinion mote marshall arts er bepar ta darun legese

thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(12-06-2023, 10:06 AM)bad_boy Wrote:  দুর্দান্ত ৷ পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম ৷ like & repu added

ধন্যবাদ   Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(12-06-2023, 01:24 PM)ratayani Wrote:  খুব সুন্দর এগোচ্ছে গল্প। এই গল্পটা একবার প্রতিলিপিতে দিয়ে দেখুন।  পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম। এই সাইটে ইরোটিকা পড়তে এসে যে এরকম একটা টান টান নন-ইরোটিকা থ্রিলার পেয়ে যাব কখনো ভাবতেই পারিনি। তবে এই গল্পের নায়ক যে একেবারে সাধু পুরুষটি হয়ে উঠল। এর আগের গল্পে এসিজি তাও এর তার সঙ্গে ঝুলে পরছিল। আর সবাইকে একই ধরণের ড্রেস কেন পরাচ্ছেন? মানছি আপনার কালো ফুল হাতা শার্ট, অল্প হাতা গুটানো পরতে ভালো লাগে। আর আমাদের নায়কদের শার্টলেস দেখতেই ভালো লাগে। তবুও ড্রেস কোডটা একটু চেঞ্জ করুন। একবার অন্ততঃ অনিকেত একটু জমকালো অন্য কিছু পরুক। অথবা রঙিন জামাকাপড়। কি বিধবাদের মত একবার সাদা একবার কালো :P

প্রথমেই ধন্যবাদ জানাই  Namaskar
ড্রেস কোডে চেঞ্জ আছে তো, কখনো শার্ট তো কখনো পাঞ্জাবি।   Big Grin 
আগের গল্পগুলো অন্য টাইপের ছিল ওখানে গল্পের প্রয়োজনে অন্য যার তার সঙ্গে ঝুলে পরার দরকার ছিল এখানে সেটা নেই। এখানের নায়কের চরিত্র আলাদা।  Big Grin

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(13-06-2023, 10:06 AM)skx1965 Wrote:  As usual awesome. Keep it up. a nail biting thriller. God bless.

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(13-06-2023, 10:21 AM)Bumba_1 Wrote:  অসাধারণ লেখনী, চরম আপডেট লাইক (+2) রেপু (+2) দিলাম তোমার এই দুর্দান্ত প্রয়াসের জন্য।  yr):

ধন্যবাদ দাদা  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(14-06-2023, 12:13 AM)Ari rox Wrote:  অনেক বেশি সেরা হচ্ছে দাদা।।। আপডেট এর আশায় রইলাম দাদা
ধন্যবাদ।
(14-06-2023, 02:02 AM)Naim_Z Wrote:  অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তি আপডেট এর জন্য

লেখা হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(15-06-2023, 06:52 AM)Patrick bateman_69 Wrote:  Taratari update dio

লেখা হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(15-06-2023, 08:50 AM)Naim_Z Wrote:  আজকে কি আপডেট পাবো

না, আজ হবে না।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(17-06-2023, 12:11 AM)Mahin1ooo Wrote:  আজকে কি আপডেট আসবে!

লেখা চলছে, আজকে না হলেও কালকে দেওয়ার চেষ্টা করবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(17-06-2023, 07:08 PM)Mahin1ooo Wrote:  আজকে আপডেট আসবে নাকি ভাই
আর যে অপেক্ষা করতে পারতেছি না

চেষ্টা করছি দেওয়ার আজ না হলে কাল আসবেই।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(17-06-2023, 08:52 PM)Naim_Z Wrote:  Waiting vai

thanks Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                 দ্বিতীয় খণ্ড
                 ১৭তম পর্ব


আজকাল আর কোনো কিছু ভালো লাগে না অভিরূপবাবুর কোনো কিছুতেই মন বসে না, নেহাত বড়ো ছেলের অ্যাক্সিডেন্টের জন্য সে অফিসে আসতে পারছে না তাই অভিরূপবাবু কেই আসতে হয় কিন্তু রোজ‌ই বিকেলের মধ্যে অফিসের কাজ সেরে এই যাদবপুরে একটা পার্কে যান তিনি।

একা একাই যান কখনো ড্রাইভার থাকে আবার কখনো থাকে না গিয়ে একাই চুপচাপ বসে থাকেন। তার ছোটো ছেলের স্মৃতির সাথে জড়িয়ে আছে এই পার্ক এখানেই সে আসতো তার সাথে।

ছোটো ছেলে অনিকেত যাকে তিনি কিছু বছর আগে দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন কিন্তু সম্প্রতি তাকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশা দেখা গেছে। সুপ্রতিমবাবু যদিও বলেছেন যে তিনি খুঁজবেন কিন্তু প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখনো কোনো খবর আসেনি তাঁর কাছ থেকে।

মাঝে মাঝে অধৈর্য্য হয়ে ওঠেন অভিরূপবাবু কিন্তু পরক্ষণেই মনে পরে সুপ্রতিমবাবু একজন নগরপাল তাঁর অনেক কাজ, অনেক দায়িত্ব শুধুমাত্র তাঁর ছেলেকে খুঁজতে বসলে চলবে না।

এসবই বোঝেন অভিরূপবাবু কিন্তু তবুও তার মন ধৈর্য্য ধরে না। তিনি শুনেছেন লোকে বলে অনি তার নিজের ছেলে নয় তার মনের মধ্যে ভয় কাজ করে অনিও কি এই কথা শুনেছিল? তার থেকেও বড়ো কথা যদি শুনেও থাকে তাহলে কি বিশ্বাস করেছিল এই মিথ্যাটা?

অনি যদি বিশ্বাস করেও থাকে তবুও অভিরূপবাবু একবার অন্তত একবার ছেলের সামনে গিয়ে দাঁড়াতে চান, তার ছেলে যদি রাগ দেখায় অভিমান করে তবুও তিনি ছেলের সামনে দাঁড়াতে চান। সন্তান বাবা-মায়ের উপরে অভিমান করবে না তো কি বাইরের লোকের উপর করবে? তাছাড়া সন্তানের কাছে তাদের মা যতটা কাছে থাকে বাবা ততটা থাকেন না, বাবাদের ভাগ্যটাই এরকম, তারা সন্তানদের থেকে দূরেই থেকে যান যতই কাছে আসতে চান না কেন পারেন না, কিন্তু অভিরূপবাবুর ভাগ্যটা একটু আলাদা তিনি জানেন অনি ছোটো থেকেই তার মতো হতে চাইতো তার মতো হাঁটা চলা, নকল করতো, কিছু কিছু অঙ্গভঙ্গিও তার মতো হয়ে গিয়েছিল এমনকি তাদের দুজনের...

"আপনি এখানে একা বসে আছেন? শরীর ভালো?"

হটাৎ অপ্রত্যাশিত প্রশ্নে ভাবনার সুতো ছিঁড়ে গেল অভিরূপবাবুর, তিনি দেখলেন পার্কের যে বেঞ্চটাতে তিনি বসে আছেন সেখানে তার পাশে আরও একজন যুবক এসে বসেছে এবং সেই প্রশ্নটা করেছে।

অভিরূপবাবু প্রথমে বুঝতে পারলেন না যে তিনি জেগে আছেন না স্বপ্ন দেখছেন, যার খোঁজ না পেয়ে তার মন অধৈর্য্য হয়ে উঠেছে চেহারা বদলে গেলেও যার স্পর্শ তাকে তার ছেলের কথা মনে করাচ্ছে সে এখন তার পাশে বসে আছে, এইসময় এখানে যুবকটিকে দেখে চমকেই গিয়েছিলেন অভিরূপবাবু তার মন এখন চাইছে এখনই সামনের যুবকটিকে বুকের সাথে জড়িয়ে তার তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা নিবারণ করতে, যুবকটির চোখের দিকে তাকিয়ে তার বারবার মনে হতে লাগলো যে এই চোখ তার অনিকেতের ছাড়া আর কারো হতেই পারে না।

"আপনার শরীর ভালো? এখানে একা কি করছেন?" অভিরূপবাবুকে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করে আদিত্য। তার কথায় অভিরূপবাবুর চমক ভাঙে, নিজের মনটাকে কোনোমতে নিয়ন্ত্রণ করে তিনি বলেন, "তুমি?"

"আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না আমি সেদিন আপনার বাড়িতে গিয়ে একটা কাণ্ড করে এসেছিলাম"

"আমি চিনতে পেরেছি তোমাকে কিন্তু তুমি নিজের নামটা বলোনি এখনো?"

আদিত্য একটু চুপ থেকে বললো, "আদিত্য..আদিত্য ব্যানার্জী"

"ভালো আছো? আর তোমার স্ত্রী? আর কোনো ঝামেলা করেনি তো ওরা?"

"হ্যাঁ, ও ভালো আছে, আর না এখনও পর্যন্ত কোনো ঝামেলার মুখোমুখি হইনি কিন্তু আপনি এখানে এভাবে একা?"

"আমি এখানে প্রায়ই আসি কিন্তু তুমি এখানে? আগে তো দেখিনি?"

"আমি এখানে একটা কাজে এসেছিলাম ফেরার সময় ভাবলাম এই পার্কে কিছুক্ষণ বসে যাই, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পার্কে"

"আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছেলে আসতো আমার সঙ্গে"

"অরুণাভ বাবু এখন আসেন না কেন?" কথাটা শুনে অভিরূপবাবু তার দিকে তাকালেন দেখে অনেকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতেই আদিত্য বলে, "আমি ওনার অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, সেদিন দেখলাম‌ও কিন্তু তবুও এখানে তো আসতেই পারেন, ওনার‌ও তো স্মৃতি আছে এখানে?"

"অরুণাভ নয়, আমার ছোটো ছেলে আসতো এখানে আমার সঙ্গে"

"তিনি এখন কোথায়?"

"হারিয়ে ফেলেছি, জানিনা কোনোদিন ফিরে পাবো কি না... তুমি বলো তোমার‌ও স্মৃতি আছে বললে কারো সঙ্গে আসতে?"

"হ্যাঁ, আমার বাবার সঙ্গে আসতাম"

অভিরূপবাবুর মুখ একটু গম্ভীর হয়ে গেল তার ভিতরে উত্তেজনা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তিনি বললেন, "তিনি এখন আসেন না?"

"আসেন হয়তো কিন্তু আমার সঙ্গে না"

"তুমি আসো না কেন তাঁর সঙ্গে?"

"আমি তাঁর থেকে আলাদা হয়ে গেছি, হারিয়ে ফেলেছি আমার পরিবারকে"

অভিরূপবাবুর উত্তেজনা আরও কিছুটা বৃদ্ধি পেলো কিন্তু সেটা বুঝতে না দিয়ে একদম স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলেন "হারিয়ে ফেলেছো? মানে কিভাবে? কবে?"

"একটা ঘটনার পরে আমি তাদের থেকে আলাদা হয়ে গেছি এখন তাদের সবার কাছে আমি মৃত"

অভিরূপবাবুর মধ্যে এবার শুধু উত্তেজনা নয় তার সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ছেলেকে ফিরে পাওয়ার আকাঙ্খা, তিনি বললেন "তুমি ফিরে যাচ্ছো না কেন?"

"আমি ফিরে গেলে আমার বাবা-মায়ের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো তাই ফিরি না"

"সন্তান বাড়ি ফিরলে বাবা-মা আনন্দ পান, কষ্ট পান না"

"আমি বাড়ি ফিরলে এমন কিছু সত্য কথা প্রকাশ পাবে যেগুলো জানলে ওনারা কষ্ট পাবেন, সেগুলো ওনাদের না জানাই ভালো। আমি কয়েকজনের মুখে শুনেছিলাম যে আমি নাকি ওনাদের নিজেদের সন্তান নয়, কুড়িয়ে পাওয়া ছেলে জানিনা কথাটা সত্যি কি না তবে সত্যি মিথ্যা যাই হোক জেনেশুনে ওনাদের কষ্ট দি‌ই কিকরে?জেনেশুনে ওনাদের কষ্টের কারণ হবো কিভাবে?"

অভিরূপবাবু যেন আবার একটা তীক্ষ্ণ শলাকার খোঁচা খেলেন, তার এই মুহূর্তে ইচ্ছা করছে একে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে যে 'তুই আমার নিজের ছেলে, আমার নিজের সন্তান' কিন্তু তিনি অতিকষ্টে নিজেকে সংবরণ করে বললেন, "সত্যিটা নাহয় বাড়ি গিয়ে বাবা-মার কাছেই শুনে নিও একবার ফিরেই দেখো না কে বলতে পারে হয়তো তুমি যা ভাবছো তোমার সেই ধারণা ভুল প্রমাণিত হলো"

"আমি ফিরলেও এখন  তারা আমাকে চিনতে পারবেন না"

"এটা কেন বলছো জানতে পারি? কারণ বাবা-মা তার সন্তানের প্রতিটি স্পর্শ চিনতে পারেন, অনুভব করতে পারেন"

"বিশ্বাস করুন আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালেও তারা আমাকে চিনতে পারবেন না। সেদিন যেমন ম..আইমিন আপনার স্ত্রীর হাত থেকে মিষ্টি খেলাম সেরকম যদি আজ আমার মায়ের সামনে গিয়ে খাই বা আজ যেমন আপনার পাশে বসে আপনার সাথে গল্প করছি সেরকম আমার বাবার পাশে গিয়ে বসিও তবুও তারা আমাকে চিনতে পারবেন না"

কথাটা বলেই আদিত্য অভিরূপবাবুর দিকে তাকিয়ে তার দৃষ্টি দেখেই বুঝতে পারলো সে মস্ত বড়ো ভুল করে ফেলেছে, নিজের আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে প্রয়োজনের থেকে একটু বেশীই বলে ফেলেছে অভিরূপবাবু একদৃষ্টে তাকে দেখছেন বোধহয় তার ভিতরের অনিকেতকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিন্তু এখন বলে ফেলা কথা ফেরানোর উপায় নেই তবুও কথা ঘোরানোর জন্য বা বোধহয় নিজের বাবাকে খবরটা দেওয়ার জন্য‌ই বললো, "একটা কথা জিজ্ঞেস করবো?"

"অভিরূপবাবু সেইভাবেই তাকিয়ে থেকে বললেন "কি?"

"আপনি যখন প্রথম বার শুনলেন যে আপনি বাবা হতে চলেছেন তখন আপনি কি কি করেছিলেন?"

প্রশ্নটা শুনে অভিরূপবাবুর ভ্রুদুটো একটু কুঁচকে গেল দেখে আদিত্য তাকে বলে, 

"আসলে আমি বাবা হতে চলেছি আমার স্ত্রী প্রেগনেন্ট। প্রথমবার তাই কিছুই জানা নেই আর কেউ বলে দেওয়ারও নেই তাই জিজ্ঞেস করছিলাম যে এইসময় একজন স্বামী হিসেবে বা বাবা হিসেবে কি কি করা উচিত আর উচিত নয়"

অভিরূপবাবুর মুখ এই দুঃখের মাঝেও এই খবর শুনে দুঃখটা ঢেকে গিয়ে খুশীতে উজ্জ্বল হয়ে উঠলো,

"কনগ্ৰাচুলেসন"

"থ্যাংক ইউ"

তারপর যেন নিজের অভিজ্ঞতা থেকে ছেলেকে উপদেশ দিচ্ছেন এমনভাবে বলতে শুরু করলেন,

"শোনো এইসময় স্ত্রীর মানে.. কি যেন নাম বৌমার?"

"পিয়ালী"

"হ্যাঁ, পিয়ালী ওর কাছে থাকবে সবসময় ওকে বেশিরভাগ সময় দেবে,বাড়িতে যদি সিঁড়ি থাকে তাহলে সিঁড়িতে যেন ওঠানামা না করে, সাবধানে হাঁটাচলা করে ওকে সবসময় পুষ্টিকর খাবার খাওয়াবে.."

অভিরূপবাবু বলে চলেন আর আদিত্য চুপ করে শুনতে থাকে একটা সময় অভিরূপবাবুর কথা শেষ হয় আদিত্য একটু হেসে বলে, "বাব্বা এত কিছু?"

"বাবা হচ্ছো দায়িত্ব নিতে শেখো এইকথা বললে হবে? এ তো কিছুই না আরও আছে, তোমার মা.. মানে আমার স্ত্রী জানে তুমি এক কাজ করো বৌমাকে নিয়ে বাড়ি চলে এসো"

মাঝখানে অভিরূপবাবুর মুখে 'তোমার মা' শুনে চমকে উঠেছিল আদিত্য কিন্তু পরক্ষণেই অভিরূপবাবু কথা ঘোরানোয় কিছুটা আশ্বস্ত হয়, ব্যানার্জী ভিলায় যাওয়ার কথায় আদিত্য বলে "ওখানে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, আপনি ভুল বুঝবেন না কিন্তু ওখানে ওরা থাকবেন আমার ওয়াইফ কম্ফর্টেবল ফিল করবে না"

"ঠিক আছে এক কাজ করো তোমার ঠিকানাটা দাও আমিই আমার ওয়াইফকে নিয়ে যাবো"

এইকথার উত্তর আদিত্যর কাছে ছিল না সোজাসুজি মানা করতে পারলো না বাবা কষ্ট পাবে ভেবে তবুও খুব দ্রুত ভেবে হাতঘড়িটার দিকে তাকিয়ে বললো, "সন্ধ্যা হয়ে এসেছে এবার আপনার ফেরা উচিত, সাউথ কলকাতার রাস্তা এখন সেফ নয় অলরেডি পাঁচ পাঁচটা ডাকাতি হয়ে গেছে, তার উপরে জায়গাটা বড্ড নির্জন হয়ে গেছে কেউ এসেছে না একাই এসেছেন?"

অভিরূপবাবুর বুঝতে বাকী র‌ইলো না যে তার ছেলে তাকে নিজের ঠিকানা দিতে চায় না, এ যে তার ছেলে অনিকেত‌ই এবিষয়ে তাঁর আর কোনো সন্দেহ নেইমনে মনে তিনি বললেন "তুমি যখন নিজের বাবাকে নিজের পরিচয় নিজের ঠিকানা দেবে না ঠিক করেছো তবে তাই হোক কিন্তু আমিও তোমার বাবা তোমার ঠিকানা আমি খুঁজে বার করবোই তারপর তোমার সামনে গিয়ে দাঁড়াবো দেখি কিভাবে তাড়িয়ে দাও আমাকে"

অভিরূপবাবু শুধুমাত্র "ঠিকই বলেছো, আচ্ছা আমি আসছি এখানে আবার যদি আসো তাহলে দেখা হবে" বলে উঠে চলে গেলেন, আর তিনি চলে যেতেই আদিত্যর চোখের জলের বাঁধ ভেঙে গেল অঝোরে জল ঝরতে থাকে, সেও নিজের মনেই বলতে থাকে

"আয়্যাম সরি বাবা, তোমার অনিকে ক্ষমা করে দিও আমি জানি আমার কথায় তুমি কষ্ট পেয়েছো কিন্তু আমার কিছু করার নেই আমার পরিচয় আমার ঠিকানা না জানাই তোমার আর মায়ের জন্য ভালো হবে, কতটা অভাগা দেখো আমি এতবছর পরে দুবার তোমার সামনে এলাম অথচ একবারও তোমাকে জড়িয়ে ধরতে পারলাম না, কোনো গাছ থেকে যদি কোনো পাতা ঝরে পড়ে যায় তাহলে সেটা আর গাছে লাগে না ব্যানার্জী পরিবার যদি একটা গাছ হয় তাহলে আমি সেই ঝরে পড়ে যাওয়া পাতা যে আর কখনো কোনোদিন‌ও গাছের সঙ্গে জোড়া লাগবে না"।

'আআআআআআঃ'

একটা আর্তনাদ শুনে চমকে উঠলো আদিত্য কেউ একজন চিৎকার করে উঠেছে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য কেউ তার মুখ চেপে সেই চিৎকার বন্ধ করে দিল। একটা অজানা আশঙ্কায় আদিত্যর বুক কেঁপে উঠলো,
আওয়াজটা এসেছিল পার্কের গেটের দিক থেকে আদিত্য ওই দিকে দৌড় লাগালো।

অভিরূপবাবুর বুঝতে অসুবিধা হলো না তার ছেলে এখন তাকে নিজের পরিচয় আর ঠিকানা কোনোটাই দেবে না তাকেই খুঁজে বার করতে হবে এটাকে তিনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পার্ক থেকে বের হয়ে গেলেন। নিজের গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে না দেখতে পেয়ে তাকে ফোন করেন, একটু পরেই দৌড়ে ড্রাইভার এলে তাকে গাড়ি স্টার্ট করতে বলে আরেকবার পিছনে ফিরে বোধহয় নিজের ছেলেকেই দেখার চেষ্টা করলেন কিন্তু তিনি যেখানে আছেন সেখান থেকে দেখা যাচ্ছে না তিনি এবার গাড়িতে উঠতে গেলেন কিন্তু হটাৎ‌ই পিছনে কেউ যেন ধারালো কিছু দিয়ে আঘাত করলো সঙ্গে সঙ্গে অভিরূপবাবু আর্তনাদ করে উঠলেন কিন্তু পিছনের আঘাতকারী তার মুখ চেপে ধরলো, লোকটা গাড়ির কাছ থেকে টেনে কয়েকপা পিছিয়ে আনলো, অভিরূপবাবু আচমকাই ডানহাতের কনুই দিয়ে লোকটার পাঁজরে আঘাত করলে লোকটা অভিরূপবাবুর মুখ ছেড়ে একটু পিছিয়ে যায়।

অভিরূপবাবু সভয়ে দেখেন আততায়ীরা সংখ্যায় প্রায় ছ-সাত জন প্রত্যকের মুখ ঢাকা, তিনি তাড়াতাড়ি এগিয়ে গাড়ির দরজা খুলে উঠতে গিয়ে দেখেন দরজা বন্ধ, ড্রাইভার ভিতর থেকে দরজাগুলো লক করে দিয়েছে। ইতিমধ্যে আততায়ীরা অভিরূপবাবুকে ঘিরে ফেলেছে তাদের প্রত্যেকের হাতে একটা করে ধারালো ছুরি ডুবন্ত সূর্যের আলোতেও চকচক করছে, রক্তপানের জন্য তারা উৎসুক।

পরপর কয়েকটা ছুরির আঘাত অভিরূপবাবুর শরীরকে ফালাফালা করে দিল, লোকগুলো ছুরি গুলো  আড়াআড়ি চালাচ্ছে ফলে অভিরূপবাবুর শরীর কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে, কয়েকজনের টা অভশ্য গায়ের পোশাক ভেদ করে চামড়া মাংস এ গেঁথে আবার বেরিয়ে আসছে, এবং গলগল করে রক্ত বেরোচ্ছে।

ইতিমধ্যে অভিরূপবাবু দেখলেন তার ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এসেছে তার হাতেও একটা ছুরি চলে এসেছে মুখে একটা ক্রুর হাসি, অভিরূপবাবু আর দাঁড়িয়ে থাকতে পারছেন না ইতিমধ্যে তার পুরো শরীর রক্তে ভিজে লাল হয়ে গেছে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, মৃত্যু যে তার কাছে এগিয়ে আসছে এটা বুঝতে বাকী র‌ইলো না আধবোজা চোখেই তিনি দেখলেন তার ড্রাইভার হাতের ছুরিটা তার পেটে গেঁথে দিতে উদ্যত হয়েছে কিন্তু সে আঘাত করার আগেই আরেকজন লোক হুমড়ি খেয়ে তার উপরে পরে, অভিরূপবাবু আর দাঁড়িয়ে থাকতে পারেন না মাটিতে বসে পড়েন তার পিঠ গাড়ির সাথে লেগে থাকায় সেখানে রক্তের দাগ লেগে যায়, একটাই কথা তার মাথাতে এলো শেষ সময়ে কি একবার ছেলের মুখটা দেখতে পারবেন না? তার চেতনা ধীরে ধীরে লোপ পেতে থাকে পুরোপুরি জ্ঞান হারাবার আগে প্রায় বুজে আসা চোখে তিনি দেখলেন লোকগুলোর সাথে একটা ছেলের লড়াই শুরু হয়েছে, তিনি জানেন এই ছেলে তার‌ই ছেলে, তার ছেলে এসেছে, শরীরের যন্ত্রনার মাঝেও ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে ছেলের মুখে বাবা ডাক শুনে হাতটা বাড়িয়ে শেষবারের মতো ছেলেকে ছোঁয়ার চেষ্টা করলেন তিনি কিন্তু পারলেন না শরীর অত্যন্ত দুর্বল, হাত নড়াচড়া করতে রাজী হলো না চোখ‌ও আর খোলা থাকতে রাজী ন‌য় অভিরূপবাবু ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, শেষবারের মতো শুনলেন ছেলেটা তাকে ডাকলো নাম ধরে নয় বা অন্য কিছু বলেও নয় ছেলেটা তাকে ডাকলো 'বাবা' বলে।

চিৎকারটা শুনেই আদিত্যর বুক ভয়ে কেঁপে উঠলো সে তাড়াতাড়ি উঠে পার্কের গেটের দিকে দৌড়াতে থাকে, সে আর অভিরূপবাবু যে বেঞ্চটায় বসেছিল সেটা থেকে পার্কের গেট একটু দূরে ফলে তার গেটের কাছে পৌঁছাতে একটু সময় লাগলো গেট থেকে বেরিয়ে একটু এদিক‌ওদিক তাকাতেই সে ঘটনাটা দেখতে পেলো আর বুঝলো তার আশঙ্কাই সত্যি।

আদিত্য দেখে কয়েকজন মুখ ঢাকা লোক ছুরি হাতে তার বাবাকে ঘিরে রেখেছে আর ড্রাইভার ছুরির আঘাত করতে উদ্যত, তার বাবা গাড়িতে হেলান দিয়ে কোনোমতে দাঁড়িয়ে আছেন, ওনার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে।

আর দাঁড়িয়ে থাকতে পারলো না আদিত্য দৌড়ে লোকগুলোর কাছে গিয়ে একজনকে পিছন থেকে লাথি মারে লোকটা হুমড়ি খেয়ে আঘাত করতে উদ্যত ড্রাইভারের উপরে পরে এবং দুজনেই ভূপতিত হয়। আদিত্য লোকগুলো আর অভিরূপবাবুর মাঝখানে দাঁড়িয়ে পড়ে।

অভিরূপবাবুর উপরে আক্রমণ করা লোকগুলো বোধহয় এই অপ্রত্যাশিত বাঁধার জন্য তৈরী ছিল না তারা কিছুটা হকচকিয়ে যায় কিন্তু সেটা মুহুর্তের জন্য পরক্ষনেই তারা আদিত্যকে আক্রমণ করে, এদিকে এতদিন দূরে থাকলেও এইমুহূর্তে নিজের বাবার রক্তাক্ত শরীরটা দেখে আদিত্যর ভিতরের অনিকেত বেরিয়ে আসে, কেউ যেন মহাপ্রলয়রুদ্রের ধ্যানসমাধি ভাঙিয়ে তাকে জাগিয়ে তুলে মহাবিধ্বংসকে আমন্ত্রণ করেছে কারণ এরপর আদিত্য ওরফে অনিকেত যা করলো সেটাকে প্রলয়রুদ্রের বিধ্বংসী তাণ্ডবলীলা ছাড়া আর কিছু বলা যায় না, যে তাণ্ডবের মধ্যে পরে অভিরূপবাবুর উপরে আক্রমণকারীরা নিজেরাই ক্ষতবিক্ষত হতে থাকলো, কারো হাত কনুই থেকে ভাঙলো তো কারো কনুই আর কবজির মাঝখান ভেঙে গেল তো কারো পা ভেঙে শরীরে ঝুলে গেল তো কারো হাতের ছুরি তার‌ই পেটে ঢুকে গেল, আবার কারো পাঁজর ভেঙে গেল আদিত্যর লাথি খেয়ে।

অবশেষে লোকগুলো পিছু হটতে বাধ্য হলো পালানোর চেষ্টা করলো হয়তো ব্যার্থ‌ই হতো কারণ তখন‌ও আদিত্য ওদের মারতে উদ্যত হয়তো ওদের মেরেই ফেলতো যদি না একটা গোঙানির শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে বাবা কোনোমতে হাতটা তুলে তাকে ডাকছে পরক্ষণেই হাতটা নেমে গেল।

এই সুযোগে লোকগুলো কোনোমতে একে অপরের সাহায্যে নিজেদের আনা গাড়িতে উঠে পালিয়ে গেল আর আদিত্য দৌড়ে নিজের বাবার কাছে এলো।

"বাবা বাবা চোখ খোলো বাবা"

ছেলের ডাকেও অভিরূপবাবুর জ্ঞান ফিরলো না আদিত্য তাড়াতাড়ি ওনার কবজি ধরে নাড়ী বোঝার চেষ্টা করে, দেখে ক্ষীণ নাড়ীর স্পন্দন তখনও আছে, একবার চারিদিকে অসহায়ের মতো তাকায় আদিত্য কেউ কোথাও নেই যে কজন ছিল তারা এই মারামারি, রক্তারক্তি কাণ্ড দেখে চম্পট দিয়েছে। আদিত্যর বুঝতে বাকি থাকে না যে এখন অন্য কারো সাহায্য সে পাবে না যা করার তাকেই করতে হবে সে তাড়াতাড়ি গাড়ির ড্রাইভার সিটের কাছে যায়, সৌভাগ্যবশত ড্রাইভারটি গাড়ি থেকে নামার সময় চাবি লাগিয়ে রেখে নামে, আদিত্য তাড়াতাড়ি ড্রাইভার সিটে গিয়ে পিছনের দরজার লকগুলো খুলে আবার বেরিয়ে এসে অভিরূপবাবুকে ধরে তুলে কোনোমতে পিছনের সিটে শুইয়ে দেয় তারপর দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।

"ডক্টর ডক্টর এমার্জেন্সী"

অভিরূপবাবুকে কাছেই একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পাগলের মতো ডাক্তারদের ডাকতে থাকে আদিত্য, অভিরূপবাবু তখন স্ট্রেচারের উপরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শায়িত। সন্ধ্যার সময় এমার্জেন্সীতে ভিড় অনেকটাই কম, আদিত্যর ডাকাডাকিতে একজন যুবক ডাক্তার বেরিয়ে এলেন আদিত্য তাকেই ধরলো,

"ডক্টর, আমার বাবা.. আমার বাবা কয়েকজন আততায়ী ছুরি মেরেছে"

ডাক্তারটি একটু দেখেই কয়েকপা পিছিয়ে গেলেন, "ইটস্ আ পুলিশ কেস, পুলিশে ইনফর্ম করেছেন? আগে সেটা করুন"

"আমি সব করবো, আপনি আমার বাবাকে বাঁচান প্লিজ" হাতজোড় করে কাতরভাবে অনুরোধ করে আদিত্য, কিন্তু আদিত্যর নরম স্বর দেখেই বোধহয় আরও মাথায় চড়ে বসতে যায় যুবক ডাক্তারটি, আদিত্যর অনুরোধে কর্ণপাত না করে বেশ চড়া সুরেই বলে, "আপনাকে বললাম না এগুলো পুলিশ কেস পুলিশ না এলে আমরা কিছু করতে পারবো না এটা হাসপাতালের নিয়ম"

মুহুর্তের মধ্যে আবার প্রলয়রুদ্র জেগে উঠে ভৈরবরূপ ধারণ করলেন, আদিত্য চোখের পলকে ডাক্তারটির শার্টের কলার ধরে পিছনের দেয়ালের সঙ্গে ঠেসে ধরে কিছুটা শূন্যে তুলে ধরলো, আদিত্যর চোখ থেকে যেন আগুন ঝরতে থাকে, "আগে মানুষের জীবন না আগে রুলস? বেশ আমি পুলিশকে ডাকছি আপনি ওয়েট করুন কিন্তু এইসময়ে যদি আমার বাবার কিছু হয় তাহলে আগে আপনাকে, এই হসপিটালকে আর আপনার পুরো পরিবারকে খুঁজে আগুনে পোড়াবো তারপর আমার বাবার কাজ, এবার আপনি ডিসাইড করুন পুলিশের জন্য ওয়েট করবেন না ট্রিটমেন্ট শুরু করবেন?"

আদিত্যর এই আকস্মিক পরিবর্তনে যুবক ডাক্তারটি কিছুটা হকচকিয়ে যায় সে কিছু বলতে পারে না, একজন স্টাফ বোধহয় আদিত্যকে বাঁধা দিতে আসছিল কিন্তু আদিত্যর অগ্নিদৃষ্টি দেখে আর এগোতে সাহস পায় না।

"কি হচ্ছে টা কি এখানে?"

একটা ভারী গলা শুনতে পেয়ে আদিত্য সেদিকে তাকিয়ে দেখে আরেকজন ডাক্তার তবে ইনি আগেরটির তুলনায় একটু বয়স্ক।

আদিত্য এবার আগের ডাক্তারটিকে ছেড়ে নতুন ডাক্তারটির কাছে যায়, "আমার বাবাকে কয়েকজন ছুরি মেরেছে কিন্তু উনি ট্রিটমেন্ট না করে নিয়ম দেখাচ্ছেন"

নতুন ডাক্তারটি বোধহয় অভিরূপবাবুকে চেনেন তিনি শায়িত অবস্থায় দেখে "আরে এ তো মিস্টার ব্যানার্জী" বলে তাড়াতাড়ি এসে নাড়ী দেখলেন, নাড়ীর স্পন্দন তখনও আছে দেখে উনি তাড়াতাড়ি ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে আদেশ দিলেন তারপর যুবক ডাক্তারটির দিকে তাকিয়ে "তোমাকে পরে দেখছি" বলে চলে গেলেন, যাওয়ার আগে আদিত্যকে একটা প্রশ্ন করলেন,"ওনার অনেক ব্লাড লস হয়েছে, হয়তো ব্লাড দিতে হতে পারে ওনার ব্লাড গ্ৰুপ জানেন?"

"ও পজিটিভ" একটুও না ভেবে উত্তর দেয় আদিত্য, ডাক্তারটি চলে যান আর আদিত্য অস্থিরভাবে পায়চারি করতে থাকে এইসময়ে বারকয়েক পিয়ালীর ফোন এলেও সে রিসিভ না করে কেটে দেয়।

খানিক পরে একটা অন্য সমস্যা দেখা দেয় একজন নার্স বেরিয়ে এলে আদিত্য ব্যাগ্ৰভাবে বাবার কথা জিজ্ঞেস করলে নার্সটি জানান, 'হাসপাতালের ব্লাডস্টোরেজে ও পজিটিভ ব্লাড আর নেই একটাই বোতল ছিল যেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কাছাকাছি যে ব্লাডব্যাংক আছে সেখানেও খোঁজ নেওয়া হয়েছে সেখানেও নেই, তিনি আরও বলেন যদি ফ্যামিলির কারো এই ব্লাডগ্ৰুপের রক্ত থাকে তো'

আর বলতে হয় না আদিত্যকে তার নিজের ব্লাডগ্ৰুপ তার বাবার গ্ৰুপ‌ই ও পজিটিভ, সঙ্গে সঙ্গে সে বলে "আমার ব্লাড গ্ৰুপ ও পজিটিভ এবং আমার কোনো রোগ নেই আমি সম্পূর্ণ ফিট আমার রক্ত নিন"

ঘন্টাখানেক পরে আদিত্য অচেতন অভিরূপবাবুর পাশে বসে আছে তার চোখ থেকে অনবরত জল ঝরছে। অভিরূপবাবুর শরীরের আঘাতের জায়গাগুলো পরিষ্কার করে ব্যাণ্ডেজ করে দেওয়া হয়েছে ভাগ্য ভালো ইন্টারনাল ড্যামেজ হয়নি কিন্তু অত্যন্ত রক্তপাতের জন্য তার অবস্থা খারাপের দিকে গিয়েছিল তবে এখন অনেকটাই স্থিতিশীল তাকে এখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

রক্ত দেওয়ায় আদিত্যর নিজের শরীরেও দুর্বলতা এসেছে যদিও সেটাকে সে গুরুত্ব দিতে নারাজ, সে অচেতন বাবার পাশে বসে কখনো তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো আবার কখনো চুপ করে মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে একজন নার্স চেক করতে এসে তাকে বলে "আপনি এবার বাড়ির লোকদের খবর দিন আর পুলিশেও জানানো দরকার, প্লিজ এবার অন্তত হাসপাতালের নিয়মটা.."

"ঠিক আছে আমি করছি"

নার্স চেক করে বেরিয়ে গেলে আদিত্য অভিরূপবাবুর কেবিনের বাইরে এসে দাঁড়ায় সেখানে এখন অল্প কয়েকজন লোক আছে, অন্যান্য পেশেন্টদের বাড়ির লোক।



"কি রে তোর জামাইবাবু তো এখনো ফিরলো না একটু দেখ না আবার ফোন করে"

"জামাইবাবুর ফোনটা বন্ধ দিদি"

"তাহলে একটু এগিয়ে গিয়ে দেখোনা"

ব্যানার্জী ভিলায় শ্রীতমাদেবীর কপালে চিন্তার রেখা তাঁর স্বামী এখনো ফেরেননি এত রাত কখনো করেন না, তার উপরে ফোনটাও বন্ধ করে রেখেছে মানুষটা।
পরিচারক পরিচারিকা ছাড়া এইমুহূর্তে বাড়িতে মানুষ বলতে শ্রীতমাদেবী, তার ভাই স্বর্ণেন্দু বাবু এবং তাঁর স্ত্রী সুদেষ্ণা দেবী। বাড়ির অন্যরা অর্থাৎ শ্রীতমাদেবীর ননদ মণিমালা দেবীর স্বামী প্রীতমবাবু কয়েকদিনের জন্য বাইরে গেছেন, বাকিরা অর্থাৎ সুশান্ত তার স্ত্রী, মণিমালা, শপিংএ গেছে আর অরুণাভ আর মৌমিতা ওদের ছেলেমেয়ে সহ এক বন্ধুর পার্টিতে গেছে। তাই দিদিকে সঙ্গ দিতে স্বর্ণেন্দু বাবু সস্ত্রীক চলে এসেছেন এমনিতেও এবাড়িতে তার অনায়াস যাতায়াত লেগেই থাকে।

স্বামী ফিরছে না দেখে এবং তার ফোন বন্ধ দেখে একসময় ভাইকে কথাটা বলেন, এবং তাতে সায় দেন সুদেষ্ণা দেবী, স্বর্ণেন্দু বাবুর‌ও যে চিন্তা হচ্ছে না সেটা নয়, তাঁর জামাইবাবু যে রোজ বিকেলে যাদবপুরে যান এটা তিনি জানেন কিন্তু সন্ধ্যার মধ্যেই ফিরে আসেন অথচ আজ আসছেন না ব্যাপার কি? এমনিতেও সাউথ কলকাতা জুড়ে কয়েকমাস ধরে ডাকাতি শুরু হয়েছে।

স্বর্ণেন্দু বাবু ঠিক করেন এবার পুলিশে খবর দেবেন কিন্তু তার আগেই একটা অচেনা নম্বর থেকে তার ফোনে ফোন আসে,

"হ্যালো, স্বর্ণেন্দু বাবু কথা বলছেন?

অ্যাডভোকেট স্বর্ণেন্দু মুখার্জি?" এক পুরুষ কণ্ঠ ভেসে আসে।

"বলছি, আপনি কে?"

"আমি কে সেটার থেকেও ইম্পর্টেন্ট হলো আমি কি বলতে চাইছি"

"মানে কি বলতে চাইছেন আপনি? তার আগে বলুন আপনি কে?"

"আমি আপনাদের শত্রু ন‌ই কাজেই যা বলছি সেটা শুনুন কিন্তু এখনই রিয়্যাক্ট করবেন না"

"আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না"

"আপনার জামাইবাবু মানে অভিরূপবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে"

"হোয়াট?"

"রিয়্যাক্ট করবেন না, প্লিজ চুপচাপ শুনে যান আপনি এখনই আপনার দিদিকে নিয়ে যাদবপুরে জে.সি.রায় মেমোরিয়াল হসপিটালে চলে আসুন আর কাউকে কিচ্ছু বলবেন না ওনার সেফটির জন্যই বলছি"

"ম....মা"

"নিজেকে সামলান, উনি এখন‌ও আউট অফ ডেঞ্জার নন প্লিজ আপনার দিদিকে নিয়ে চলে আসুন আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আর পারলে আপনার বন্ধু সুপ্রতিমবাবুকে ডেকে নিয়ে আসুন, শুধুমাত্র ওনাকেই ডাকবেন আর কোনো পুলিশকে নয়"।

"কার ফোন ছিল রে ভাই ওরকম আঁতকে উঠলি কেন?"

ফোনটা কেটে যাওয়ার পরেও হতভম্ব ভাবটা কাটাতে একটু সময় নিলেন স্বর্ণেন্দু বাবু, তিনি বুঝে উঠতে পারলেন না যে ঠিক কি হলো তার সাথে, কেউ কি কোনো প্র্যাংক করলো? কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব তার সাথে এরকম প্র্যাংক করবে এরকম পরিচিত কেউ নেই আর যদি প্র্যাংক না হয় যদি সত্যি সত্যিই জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তখন? মানুষটির শত্রুর তো অভাব নেই ফোনের ওপাশে যে ছিল সেও ওরকম‌ই একটা কিছু বললো সবথেকে বড়ো কথা লোকটির আওয়াজ শুনে মনে হলো না যে সে প্র্যাংক করছে উল্টে কাঁদছে বলেই মনে হলো।

ভাইকে চুপ করে বসে থাকতে দেখে চিন্তিত মুখে প্রশ্ন করলেন শ্রীতমাদেবী,

"কার ফোন ছিল রে ভাই ওরকম আঁতকে উঠলি কেন?"

দিদির ডাকে সম্বিৎ ফিরলো স্বর্ণেন্দু বাবুর এইমুহূর্তে দিদিকে কিছু জানানো যাবে না খবরটা সহ্য করতে পারবে কি না শিওর নন তাই জোর করে মুখে একটা হাসি এনে বললেন,

"তুই চল আমার সাথে এক জায়গায় যেতে হবে"

"কোথায় তোর জামাইবাবু ঠিক আছে তো?"

"চল না, বড্ড কথা বলিস তুই"

"কিছু একটা নিশ্চয়ই হয়েছে, নাহলে তুই আঁতকে উঠলি কেন? বল না তোর জামাইবাবু কোথায়?মানুষটার কিছু হয়নি তো?"

"দিদি তোকে বলছি তো যেতে হবে গিয়ে শাড়ীটা চেঞ্জ করে আয়"

"না ,তুই এখনই আমাকে নিয়ে চল"

"তোর শাড়ীর অবস্থা দেখ এটা পরে বাইরে যাওয়া যায় না, যা তাড়াতাড়ি চেঞ্জ করে আয়, সুদেষ্ণা তুমিও চেঞ্জ করে চলো"

দুই মহিলা শাড়ী পাল্টাতে যেতেই স্বর্ণেন্দু বাবু সুপ্রতিমবাবুকে ফোন করলেন,

"হ্যালো সুপ্রতিম?"

"বলো, কি হয়েছে?"

"কোথায় তুমি?"

"আর বলো না আবার সেই ডাকাতি"

"মানে?"

"যাদবপুরে একটা পার্কের সামনে কয়েকজন নাকি এক ভদ্রলোককে অ্যাটাক করে আশেপাশের কয়েকজন ওই দেখে পালিয়ে যায়,তারপর লোকাল থানায় খবর দেয় কিন্তু পুলিশ এসে কাউকে পায়নি শুধু একটা জায়গায় রক্তপাত হয়েছে সেই চিহ্ন ছাড়া, কিন্তু তুমি কেন ফোন করেছো?"

"লোকগুলো বলেছে কার উপর অ্যাটাক হয়েছে?"

"না, ওরা ভয়ে পালিয়ে গিয়েছিল অত খুঁটিয়ে দেখেনি"

"আমার মনে হয় আক্রান্ত লোকটি আমার জামাইবাবু"

"হোয়াট, এটা কি বলছো তুমি?"

"আমার জামাইবাবু রোজ বিকেলে ওই পার্কে যান, সন্ধ্যার মধ্যে ফিরে আসেন আজ ফেরেননি একটু আগে একটা ফোন এসেছিল বললো জামাইবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি হসপিটালে যেতে, দিদি আর আমাকে যেতে বললো আর কাউকে বলতে বারণ করলো আর হ্যাঁ বললো তোমাকে যেন নিয়ে যাই"

"কোন হসপিটালে?"

"জে.সি.রায় মেমোরিয়াল"

"ঠিক আছে তোমরা আসো, আমি তো কাছেই আছি আমি চলে যাচ্ছি"

"শোনো শুধু তোমাকেই যেতে বলেছে আর কোনো পুলিশকে নয়"

"ঠিক আছে, তোমরা আসো"

স্বর্ণেন্দু বাবু ফোন রেখে দেখেন সামনে আরেক বিপদ তার দিদি কখন যেন এসে সব কথা শুনে নিয়েছেন,

"কি বললি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই.. আমি এক্ষুনি যাবো ওনার কাছে"

শ্রীতমাদেবী কান্নায় ভেঙে পড়েন, সুদেষ্ণা দেবী কোনোমতে ধরে সামলে আছেন, স্বর্ণেন্দু বাবু কোনোমতে দিদিকে শান্ত করে তাড়াতাড়ি বেরিয়ে গাড়িতে ওঠেন।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                  দ্বিতীয় খণ্ড
                  ১৮তম পর্ব



স্বর্ণেন্দু বাবুরা হাসপাতালে পৌঁছে দেখেন সুপ্রতিমবাবু অলরেডি সেখানে পৌঁছে গেছেন, শ্রীতমাদেবী তো সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন এখানে এসে  তার কান্না আরো বেড়ে যায়, কোনোমতে তাকে বুঝিয়ে কান্না থামিয়ে কেবিনের ভিতরে নিয়ে যাওয়া হয়, অভিরূপবাবুর জ্ঞান তখনও ফেরেনি।

শ্রীতমাদেবী আর সুদেষ্ণা দেবীকে ভিতরে রেখে স্বর্ণেন্দুবাবু বাইরে সুপ্রতিমবাবুর কাছে আসেন, সুপ্রতিমবাবুই প্রথম কথা বলেন

"তোমাকে কে ফোন করেছিল?"

"অচেনা নম্বর একটা মেল ভয়েস ছিল কেন বলোতো?"

"এখানে এসে আমি ডাক্তারদের সাথে কথা বলে একটা জিনিস জানলাম"

"কি জিনিস?"

"একজন ছেলে মিস্টার ব্যানার্জীকে এখানে নিয়ে আসে, সে নিজেকে মিস্টার ব্যানার্জীর ছেলে বলে পরিচয় দেয়, এমনকি এক ডাক্তারকে নাকি রীতিমতো থ্রেট করেছিল"

"কেন?"

"ডাক্তারটি বলেছিল যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ ট্রিটমেন্ট শুরু হবে না"

"অ্যাডমিট ফর্মে নাম.."

"তাতে এ ব্যানার্জী লেখা"

"কিন্তু অরু তো এখানে নেই"

"সেটাই ভাবছি তাহলে কে ছেলেটা? এটার উত্তর বোধহয় অভিরূপবাবুর জ্ঞান ফিরলে জানা যাবে"

জ্ঞান ফিরতে অবশ্য আর বেশি দেরী হলো না একটু পরে একজন নার্স চেকআপ করতে এসে দেখেন অভিরূপবাবুর আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তৎক্ষণাৎ ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি চলে আসেন এবং শ্রীতমাদেবী ও সুদেষ্ণা দেবী কেবিন থেকে বেরিয়ে আসেন।

একটু পরে নার্স বেরিয়ে এসে জানান অভিরূপবাবুর জ্ঞান ফিরেছে কিন্তু উনি অনি বলে কাউকে খুঁজছেন, তাঁর পার্মিশন নিয়ে একে একে শ্রীতমাদেবী, সুদেষ্ণা দেবী ও স্বর্ণেন্দুবাবু ঢুকলেন সুপ্রতিম বাবু শুধু বাইরে দাঁড়িয়ে র‌ইলেন তাঁর মাথায় কয়েকটা কথা ঘুরছে যেমন,

অভিরূপবাবুর উপর কারা অ্যাটাক করলো এবং কেন?

তাকে বাঁচিয়ে এখানে কে আনলো? সেই নিশ্চয়ই স্বর্ণেন্দুকে ফোন করেছিল, কিন্তু সে স্বর্ণেন্দু আর তার বন্ধুত্বের কথা জানলো কিভাবে?

বাড়ির আর কাউকে বলতে বারণ করেছে কেন? তাকেই বা এখানে ডেকে আনার কারণ কি?

সুপ্রতিম বাবু বুঝতে পারছেন কিছু প্রশ্নের উত্তর অভিরূপবাবুর থেকে জানতে হবে তাই এবার তিনিও কেবিনের ভিতরে ঢুকলেন, ঢুকে শুনতে পেলেন ডাক্তার বলছে,

"ধন্যি ছেলে আপনার মিস্টার ব্যানার্জী, আপনাকে এখানে নিয়ে এসে রীতিমতো হল্লা করে দিয়েছে আমাদের একজন ডাক্তারকে তো থ্রেট দিয়েছিল যে আপনার কিছু হলে উনি এই হাসপাতাল জ্বালিয়ে দেবেন"

"আমাদের ছেলে? মানে?" শ্রীতমাদেবীর গলায় বিস্ময়

"হ্যাঁ, মিসেস ব্যানার্জী ছেলেটি তো তাই বললেন ইনফ্যাক্ট ওনার জন্যেই মিস্টার ব্যানার্জীকে আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। ওনার অনেক ব্লাড লস হয়েছিল আপনাদের ছেলেই তো নিজের ব্লাড ডোনেট করলো ভাগ্যিস বাবা আর ছেলের ব্লাডগ্ৰুপ সেম"

"আমার ব্লাডগ্ৰুপ আপনারা কিভাবে জানলেন?" আস্তে আস্তে কথা বললেন অভিরূপবাবু।

"আপনার ছেলেই তো বললেন ও পজিটিভ কিন্তু আমাদের স্টোরেজে ছিল না তখন উনি বলেন ওনার‌ও সেম ব্লাড গ্ৰুপ আমরা বাধ্য হয়েই ওনার ব্লাড নিই, কোথায় উনি? ওনার কিন্তু একটু রেস্টের দরকার অনেকটাই রক্ত দিয়েছেন"

"কিন্তু আমার ছেলে তো.."

শ্রীতমাদেবী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অভিরূপবাবু তাকে থামিয়ে দিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বললেন "থ্যাংক ইউ ডক্টর"।

ডাক্তারটি চলে গেলে উপস্থিত সবাই অভিরূপবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন,

"তুমি ঠিক ছিলে শ্রী, সেদিন বাড়িতে যে এসেছিল সে আর কেউ নয় আমাদের অনি আর আজ ওই আমাকে বাঁচিয়েছে" আস্তে আস্তে বললেন অভিরূপবাবু, এবার সুপ্রতিম বাবু একটা প্রশ্ন করলেন,

"মিস্টার ব্যানার্জী আমি জানি আপনার এই অবস্থায় আপনাকে প্রশ্ন করাটা ঠিক হবে না তবুও করছি আপনার উপরে অ্যাটাক কারা করলো?"

শ্রীতমাদেবী একটু অবাক এবং বিরক্ত ভাবে সুপ্রতিমবাবুর দিকে তাকিয়ে আছেন দেখে স্বর্ণেন্দু বাবু পরিচয় করিয়ে দিলেন, "দিদি ও সুপ্রতিম, কলকাতার নগরপাল এবং আমার বন্ধু। যে ফোন করে জামাইবাবুর খবরটা দেয় সেই ওকে ডাকতে বলে"

এবার অভিরূপবাবু কথা বলেন "ওনার আরও একটা পরিচয় আছে সেটা হলো উনি আমাদের অনির গুরু" এবার শ্রীতমাদেবী মুখের বিরক্তি ভাবটা চলে গেলেও কান্নার ভাবটা রয়েই গেল, অভিরূপবাবু এবার সুপ্রতিমবাবুর দিকে তাকিয়ে বলেন,

"সুপ্রতিমবাবু ওদের মুখ ঢাকা ছিল, তবে একজনকে চিনি আমার ড্রাইভার ও ওদের দলে ছিল, কিন্তু ওদের পরে সুপ্রতিমবাবু আপনি আগে অনিকে খুঁজে বার করুন"

"মিস্টার ব্যানার্জী আমার এখন ফাস্ট প্রায়োরিটি ওই ডাকাতদের খুঁজে বের করা"

সুপ্রতিমবাবুর কথার উত্তরে অভিরূপবাবু কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু দরজায় নক হ‌ওয়ায় চুপ করে গেলেন, দরজা ঠেলে ভিতরে ঢুকলো একজন স্টাফ সে সুপ্রতিমবাবুকে একটা কাগজের টুকরো দিয়ে বললেন "স্যার একজন এটা আপনাকে দিতে বললেন"

"আমাকে?"

"হ্যাঁ স্যার, এই কেবিনটা দেখিয়ে বললেন এই কেবিনে একজন পুলিশ অফিসার আছেন তাকে এই চিঠিটা দিতে"

"কে চলুন তো আমাকে দেখাবেন"

সুপ্রতিমবাবু স্টাফটির সঙ্গে বেরিয়ে গেলেন এবং একটু পরেই ফিরে এসে বললেন "পেলাম না, আচ্ছা স্বর্ণেন্দু তোমাকে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল ওটাতে রিং করো তো"

স্বর্ণেন্দু বাবু তাই করলেন ফোনে নম্বরটা ডায়াল করে স্পিকার চালু করলেন, একটা মহিলা কণ্ঠ ভেসে এলো

"হ্যালো"

"হ্যালো, এই নম্বর থেকে আমার ফোনে একটা ফোন এসেছিল"

"এই নম্বর থেকে... হ্যাঁ মনে পরেছে একটা ছেলে করেছিল"

"একটা ছেলে?"

"হ্যাঁ বললো, ওনার একজন হাসপাতালে অ্যাডমিট তাই বাড়ির লোককে খবর দিতে হবে কিন্তু ওনার ফোনটা চার্জ নেই বন্ধ হয়ে গেছে, তাই আমার থেকে ফোন নিয়ে করলেন"

"আচ্ছা ধন্যবাদ"

ফোনটা কেটে কেবিনে উপস্থিত প্রত্যেকে চুপ করে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন শুধু সুপ্রতিমবাবু চিঠিটা খুলে পড়ে নিলেন, তার কপালে চিন্তার ভাঁজ দেখে অভিরূপবাবু জিজ্ঞেস করলেন, "কার লেখা? অনির? কি লেখা আছে?"

"মিস্টার ব্যানার্জী এতে লেখকের নাম লেখা নেই তবে যা লিখেছে সেটা আপনাদের না শোনাই বোধহয় ভালো হবে"

"চিঠিটা যদিও আপনাকে লেখা তবুও যদি অসুবিধা না থাকে বলুন"

সুপ্রতিমবাবু চিঠিটা স্বর্ণেন্দু বাবুর দিকে বাড়িয়ে দিলেন তিনি জোরে জোরে পড়তে শুরু করলেন,


সুপ্রতিম স্যার,
আপনাকে দেখেই বুঝেছি কাজের চাপে যতটা ভালো থাকা যায় ততটাই আছেন বোধহয় তার থেকেও কম তাই ওসব ছেঁদো কথায় সময় নষ্ট করছি না সরাসরি আসল কথায় যাচ্ছি।
চিঠি লিখছি তাই বুঝতেই পারছেন সামনে আসতে চাইছি না, ফোন করতে পারতাম কিন্তু আপনার নাম্বার আমার কাছে নেই কিন্তু আপনাকে ডেকে আনার উদ্দেশ্য‌ই হলো কিছু কথা জানানো, সামনাসামনি বলতে পারলে আরও ভালো হতো কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়।
এতক্ষণে তো আপনি বুঝতেই পেরেছেন যে শহরে আরেকটা অ্যাটাক হয়েছে এবং সেটা হয়েছে খোদ অভিরূপ ব্যানার্জীর উপরে, উনি জ্ঞান ফিরলে হয়তো আরও জানবেন যে ওনার ড্রাইভার‌ও এর সঙ্গে জড়িত ছিল, স্বভাবতই আপনারা ড্রাইভারকে খুঁজতে চেষ্টা করবেন সে করুন ভাগ্য ভালো থাকলে তাকে পেয়েও যেতে পারেন অন্তত লাশ‌ও পেতে পারেন আর ভাগ্য খারাপ থাকলে কিছুই না।
যে কথাগুলো বলার জন্য আপনাকে ডেকে এনেছি সেগুলোর স্বপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই তাই হয়তো বলা উচিত হবে না কিন্তু আমি জানি আপনাকে বললে সেটা ভুল হবে না বরং আপনার কাজের সহায়তা করাই হবে।
স্যার, আমি নিশ্চিত যে আজকে অভিরূপবাবুর উপরে এই অ্যাটাক কোনো সাধারণ ডাকাতির ঘটনা নয় বরং এটা পূর্বপরিকল্পিত আততায়ীদের উদ্দেশ্যই ছিল অভিরূপবাবুকে হত্যা করা তাকে লুঠ করা নয়, এবং আমার অনুমান যদি সত্যি হয় তাহলে বিগত কয়েকমাস ধরে শহরে যে ডাকাতির ঘটনা চলছে সেটা আসলে ছিল আজকের ঘটনার নেট প্র্যাকটিস বা পুলিশের তদন্তকে অন্যপথে চালিত করার প্রয়াস আর বোধহয় এতে তারা সফল‌ও হয়েছে।
আজ আততায়ীরা অভিরূপবাবুকে হত্যা করতে এসে নিজেরাই উল্টে জখম হয়েছে, আপনি অবিলম্বে পুরো দক্ষিণ কলকাতায় তল্লাশির ব্যবস্থা করুন, জানি কাজটা একটু কঠিন কিন্তু বিশ্বাস করুন আপনি কোনো না কোনো সূত্র পাবেন‌ই হয়তো আততায়ীদেরকেও পেয়ে যেতে পারেন ,ওদের কয়েকজনের পা ভেঙেছে কয়েকজনের হাত আবার কেউ নিজেদের ছুরিতেই আহত হয়েছে অত‌এব বুঝতেই পারছেন কি করতে হবে?
আর যদি মেইন কালপ্রিটদের কথা বলেন তবে তারা সকলেই আপনার পরিচিত এবং ব্যানার্জী পরিবারের পরিচিত‌‌ও, প্রমাণ নেই তাই নামগুলো বলা ঠিক হবে কি না জানিনা তবে আপনাকে বলছি এইরকম প্ল্যান খুব বেশি লোকের মাথায় আসবে না যাদের মাথায় আসবে তাদের মধ্যে প্রীতমবাবু একজন দ্বিতীয় মনোজিত বাবু, আমার স্থির বিশ্বাস এই ডাকাতি এবং আজকের ঘটনার পিছনে এই দুজনের মস্তিষ্ক রয়েছে।
এটা ভাববেন না যে আমি কোনো ব্যাক্তিগত আক্রোশের জন্য এটা বলছি এটা আমার অনুমান তবে বোধহয় ভুল করছি না, যদি আক্রমণের কারণ বলেন তবে প্রথমেই যে কারণটা ধরা যায় সেটা হলো প্রতিশোধ, কিছুদিন আগে ব্যানার্জী ভিলায় এক বহিরাগত দম্পতির সামনে ওনাদের দুষ্কর্মের জন্য কথা শোনান মিস্টার ব্যানার্জী যেটাকে ওনারা যে ভালো ভাবে নেওয়ার লোক নয় এটা আপনার মতো বুদ্ধিমান এবং বিচক্ষণ পুলিশ অফিসার নিশ্চয়ই বুঝতে পারেন। এবার কি করতে হবে সেটা আপনি‌ই ঠিক করুন
আরেকটা কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না কারণ তাতে লাভের থেকে ক্ষতি হবার সম্ভাবনা বেশী তাই আমাকে অন্তরালেই থাকতে দিন।
                                                                                                     ইতি,
                                                                                                       এক বন্ধু

চিঠি পড়া শেষ হলে অভিরূপবাবুকে গম্ভীর দেখে সুপ্রতিমবাবু বলেন, 

"আপনাকে আগেই বলেছি যে চিঠিটার বক্তব্য আপনার জানা ঠিক হবে না"

"এটা আমার অজানা নয়"

"আপনিও ওদের সন্দেহ করেন?"

"ওদের কুকীর্তির অনেক খবর পেয়েছি কিন্তু প্রমাণ পাইনি"

"আপনি কি চান আমি তদন্ত করি?"

"আপনি আগে অনিকে খুঁজুন, যদি এটা সত্যি হয় যে এই ডাকাতিগুলো আমার উপরে অ্যাটাকের জন্য হচ্ছিল তবে আপাতত সেগুলো বন্ধ থাকবে বলেই মনে হয়"

"কিন্তু জামাইবাবু আমার এখনো মনে হয় তোমরা ভুল করছো এই ছেলে অনি নয়, অনি এরকম আমাদের থেকে লুকিয়ে থাকবে কেন?"

"সেটাই তো জানতে হবে, আর আজ আরও প্রমাণ পেয়েছি যে ওই অনি"

"কি প্রমাণ?"

"ভুলে যাচ্ছো ডাক্তার কি বললেন? ছেলেটা আমার ব্লাডগ্ৰুপ জানতো"

"তাতে কি প্রমাণ হয়?"

"তুমি আমার ব্লাডগ্ৰুপ জানো? জানোনা তুমি কেন তোমার দিদিও জানেন না আমি অনেক আগে একবার ব্লাডটেস্ট করিয়েছিলাম তখনই জেনেছিলাম আমার ব্লাডগ্ৰুপ তারপর আর করাইনি দরকার হয়নি। তাই আমার ব্লাডগ্ৰুপ খুব একটা কেউ জানে না কিন্তু অনি জানতো, একবার ওর‌ও ব্লাডটেস্ট করাতে হয়েছিল তখনই আমি ওর ব্লাডগ্ৰুপ জেনে নিয়েছিলাম আমিই বলেছিলাম ওকে যে ওর আর আমার ব্লাডগ্ৰুপ এক, ও শুনে খুব আনন্দ পেয়েছিল যে আমার আর ওর ব্লাডগ্ৰুপ এক"

"মিস্টার ব্যানার্জী এই চিঠিকে আপনি গুরুত্ব দেবেন কি না জানিনা তবে আমি কিন্তু দেবো তাই এবার অন্তত তদন্তে বাঁধা দেবেন না"

সুপ্রতিম বাবু বললেন, উত্তরটা দিলেন শ্রীতমাদেবী
"আপনি আপনার ইচ্ছামত তদন্ত শুরু করুন কেউ বাধা দেবে না এবার অপরাধীদের শাস্তি দরকার"

"ধন্যবাদ মিসেস ব্যানার্জী" কথাটা বলে সুপ্রতিম বাবু বেরিয়ে গেলেন।

তিনি বেরিয়ে যেতেই শ্রীতমাদেবী স্বামীকে বললেন "এবার চুপ করে একটু রেস্ট নাও"

কিন্তু অভিরূপবাবু বললেন, "শ্রী অনিকে খুঁজতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব"

"ঠিক আছে এখন রেস্ট নাও"

"আজ অনি নিজের পরিচয় না দিলেও একটা সুখবর দিয়েছে কিন্তু কি দুর্ভাগ্য দেখো ঠিকমতো সেলিব্রেট করতে পারছি না"

"কি খবর?"

"ওর সাথে ওই মেয়েটাকে মনে আছে?"

"হ্যাঁ কিন্তু.."

"ওই মেয়েটি আমাদের বৌমা এবং সে সন্তানসম্ভবা, ব্যানার্জীদের নতুন বংশধর আসছে হয় নাতি নয়তো নাতনী"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)