Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts
#41

(29-12-2022, 03:03 AM)Boti babu Wrote:  আরে তুমি হচ্ছে গল্পের পাইলট তা কবে তোমার গল্পের পর্ব আপলোড  করছো।

Big Grin Big Grin
একটু টাইম লাগবে, আসলে কাজের চাপ বেড়েছে লেখার সময় হচ্ছে না একদম

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

শুভ ইংরাজি নব বর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা
স্বাগত----২০২৩
সবাই ভালো থাকুন
সুস্থ থাকুন।।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 2 users Like Monen2000's post
Like Reply
#43

(01-01-2023, 12:39 AM)Boti babu Wrote:  Happy Newyear bhai . valo theko anonde theko a ashai rakhlam.

তুমিও পুরো পরিবার সহ ভালো থাকো, আনন্দে থাকো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#44

 [Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                       ৩য় পর্ব

এনজেপি থেকে ঘন্টা দুয়েকের দূরত্বে প্রতাপ সরকারের তিনতলা বাড়ি "সরকার ভিলা", বাড়ি থেকে কিছুটা দূরে চা-বাগান যেগুলোর মালিক সরকার মশাই, কাছেই এক জায়গায় সরকারদের কাঠের গুদাম যেখানে কাঠ জমা হয় এবং রপ্তানি হয়।
সরকার ভিলার চারিদিকে পাঁচিল ঘেরা আছে তার ভিতরে বাড়ির একপাশে একটুকরো ফাঁকা জমি আছে যেখানে একধারে অনেক ফুলের টব লাগানো আছে প্রায় সবকটাতেই ফুল ফুটে আছে গোলাপ, গাঁদা, জবা আরও অনেক ফুল ফুটে জায়গাটার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে, এর মাঝেই একজন বছর ছাব্বিশের যুবতী একটা ছোটো ম্যাট পেতে তার উপরে ফ্রি হ্যাণ্ড এক্সারসাইজ করছে, যুবতীর গায়ের রঙ একদম দুধেআলতা না হলেও ফর্সাই বলা চলে স্লিম চেহারা, শরীরের কোথাও এতটুকু বাড়তি মেদের চিহ্নমাত্র নেই পরনে একটা কালো রঙের টাইট লেগিংস আর একটা হলুদ রঙের ক্রপ টপ ,মাথায় লম্বা চুল খোপা করে ক্লিপ দিয়ে আটকানো, দুকানে ব্লুটুথ এয়ারবট লাগানো,ঘাড়ে গলায় এমনকি টপের অনেকটাই ঘামে ভিজে গেছে।
প্রায় একঘন্টা এক্সারসাইজ করে থামে যুবতী এটা তার নিত্যদিনের অভ্যাস, দাদা প্রীতম মর্ণিং ওয়াকে গেলেও সে যায় না সে বাড়িতেই এক্সারসাইজ করে। উঠে কান দিয়ে এয়ারবট খুলে, ম্যাট গুটিয়ে বাড়ির ভিতরের দিকে যায়, ঢোকার আগে বারান্দায় জায়গামতো ম্যাটটা ঢুকিয়ে রেখে বাড়ির ভিতরে ঢোকে।
"মা... আমার জুস আর.."
তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছতে মুছতে কিচেনের দিকে যেতে যেতেই মায়ের উদ্দেশ্যে হাঁক পাড়ে যুবতী, কিন্তু পুরো কথাটা শেষ করতে পারে না কারণ ডাইনিং টেবিলে একটা চেয়ারে এক অচেনা যুবককে বসে থাকতে দেখে সে পরনে একটা কালো ফুলস্লিভ শার্ট আর কালো জিন্সের ট্রাউজারস্ চোখে কালো গগলস্, দুহাতে স্লিভদুটো কব্জির একটু উপর পর্যন্ত গোটানো, যুবকটির বাপাশে আরেকটা চেয়ারে বসা এক বৃহৎ কালো কুকুরকেও দেখতে পায়, যুবকটি গম্ভীরমুখে চুপ করে বসে একহাতে কুকুরটার মাথায় হাত বোলাচ্ছে।
যুবতীটির মাথায় আগুন জ্বলে ওঠে কারণ যুবকটি যে চেয়ারটায় বসে আছে সেটা তআর বাবা প্রতাপ সরকারের চেয়ার, স্পেশালভাবে অর্ডার দিয়ে অনেকটা রাজার সিংহাসনের আদলে তৈরি করেছিলেন প্রতাপ বাবু আর দ্বিতীয় যে চেয়ারটায় কুকুরটা বসে আছে সেটা তার দাদা প্রীতমের।
"এক্সকিউজ মি, হু আর ইউ?"
যুবতীটির প্রশ্নের উত্তরে যুবকটি কোনো কথা বলে না চুপচাপ কুকুরের মাথায় হাত বোলাতে থাকে, কিন্তু যুবতীটি আবার জিজ্ঞেস করে "হ্যালো.. হু আর ইউ অ্যাণ্ড হাউ ডেয়ার ইউ?"
কিন্তু যুবকটি তাও চুপ করে থাকে কোনো কথা বলে না, এবার যুবতীটি আগের চেয়ে আরো কিছুটা জোরে কথা বলে "আপনার সাহস হয় কিভাবে আমার বাপির চেয়ারে বসার, জানেন এরজন্য আপনার কি অবস্থা করতে পারি?"
যুবকটি তাও চুপ করি থাকে শুধু চোখের কালো গগলসের ভিতর দিয়েই একবার যুবতীটিকে আপাদমস্তক দেখে নেয়,আর সহ্য হলো না যুবতীটির রাগে ফুঁসতে ফুঁসতে হাক দেয় "সিকিউরিটি.. সিকিউরিটি"।
প্রায় সঙ্গে সঙ্গেই দুজন উর্দিপরা সিকিউরিটি দৌড়ে আসে, যুবতীকে জিজ্ঞেস করে "হ্যা ম্যাডাম?"
"এই লোকটা কে,বাড়ির ভিতরে ঢুকলো কিভাবে?"
সামনের যুবকটিকে দেখিয়ে কথাগুলো বলে সে "কি করছিলেন সবাই, যেকেউ ঘরের ভিতরে ঢুকে আসছে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন"। কথা শুনে সিকিউরিটি দুজন এগোতে গিয়েও যুবকটিকে দেখে থমকে দাঁড়িয়ে থাকে।
"কি হলো কথা কানে যাচ্ছে না?"
যুবতীটির গলা শুনে এক মধ্য চল্লিশের মহিলা ছুটে আসেন "কি হয়েছে এত চেঁচাচ্ছিস কেন?", মহিলাও হটাৎ অচেনা যুবককে দেখে দাঁড়িয়ে পড়েন।
"এই দেখোনা মা কে একজন ভিতরে ঢুকে বাপির চেয়ারে বসে আছে, কি হলো ওখানে দাঁড়িয়ে আছেন কেন বললাম না ওনাকে বার করে দিন"।
শেষের কথাটা যদিও সিকিউরিটি দুজনকে বলা কিন্তু তবুও তারা চুপ করে দাঁড়িয়ে থাকে, এইসময় প্রতাপ বাবুর গলা শোনা যায় তিনি ফোনে কারো সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসছেন, নীচে নেমে ডাইনিং টেবিলের দিকে আসেন এবং পরক্ষণেই তিনি‌ও থমকে দাঁড়িয়ে যান তার দৃষ্টি সোজা তার‌ই চেয়ারে বসা যুবকটির দিকে।
"আদিত্য, তুমি এখানে?"।
গলার স্বরে স্পষ্ট বোঝা যায় যে তিনি যথেষ্ট অবাক হয়েছেন কারন আদিত্যকে এখানে আশা করেননি এবং তার থেকেও বেশী অবাক হয়েছেন এটা দেখে যে আদিত্য তার চেয়ারে বসে থাকতে দেখে, এই চেয়ারে অন্য কারো বসার অনুমতি নেই এটা নিজের জন্য বানিয়েছেন সিংহাসনের আদলে ওটায় বসলে নিজেকে বেশ রাজা রাজা আমেজ আসে।
"ড্যাডি তুমি ওনাকে চেনো, কে উনি?"
প্রতাপ বাবু মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে একদৃষ্টিতে আদিত্যর দিকে চেয়ে থাকেন আদিত্য‌ও পাল্টা তার।দিকে তাকিয়ে থাকে, কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলেন না তারপর প্রতাপ বাবুই নীরবতা ভাঙেন,
"কি হলো সকাল সকাল আমার বাড়িতে?"
"ভাবলাম আজ আপনার বাড়িতে ব্রেকফাস্ট করি সাথে কিছু দরকারি কথাও হয়ে যাবে আপনার আপত্তি নেই তো আমি এখানে খেলে?"
শুধু আপত্তি নয় প্রতাপ বাবু রীতিমতো রাগে ফুঁসছিলেন ভিতরে ভিতরে আদিত্যর কথায় সেই রাগ আরও কয়েকগুণ বেড়ে গেল কিন্তু তবুও রাগটা আশ্চর্যভাবে নিয়ন্ত্রণ করে নিলেন কিন্তু তার মেয়ে এত সহজে শান্ত হবার নয়,
"আপনার উদ্দেশ্যটা কি বলুন তো কথা নেই বার্তা নেই আমাদের বাড়িতে এসে ড্যাডির চেয়ারে বসে আছেন আর এখন বলছেন ব্রেকফাস্ট করবেন মতলবটা কি?"
"আহঃ পিয়ালী মা, অতিথি নারায়ণ অতিথির অপমান করতে নেই, তুমি বসো একবারে ব্রেকফাস্ট করেই যাও"
বাবার কথা শুনে পিয়ালী সরকার চুপ করে বসলেও মাঝে মাঝেই আদিত্যর দিকে তাকাচ্ছিল যেন এখনই ভস্ম করে দেবেন, কিন্তু প্রতাপ বাবুর স্ত্রী তখ‌ন‌ও স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখে প্রতাপ বাবু ধমকের সুরে বলেন "কি হলো পারমিতা খেতে দাও"।
আদিত্য ওনাকে দেখে ব্যাপারটা বোঝে, পাশে বসা সারমেয়টিকে ভয় পাচ্ছেন মহিলা আদিত্য আশ্বস্ত করে তাকে "ও আমার আদেশ ছাড়া কিছু করবে না তাই অযথা ভয় পাবেন না"। পারমিতা দেবীর ভয় তবুও যায় না কিন্তু তিনি তিনজনকে খাবার দেন গরম গরম লুচি আর আলুর সাদা তরকারি, আদিত্য অল্প একটু মুখে পুরে চিবোতে আরম্ভ করে, কিন্তু পিয়ালী না খেয়ে চুপ করে বসে থাকে, প্রতাপ বাবুর‌ও খাওয়ায় তেমন আগ্ৰহ নেই তিনি আবার জিজ্ঞেস করলেন,
"আমার সাথে আদিত্য সিংহ রায়ের এমনকি কথা থাকতে পারে যার জন্য তাকে আমার বাড়ি আসতে হবে?"
আদিত্য মাত্র দুটো লুচি নিয়েছিল, পারমিতা দেবী আরও দিতে যাচ্ছিলেন কিন্তু সে বলে "আর নয়, বাড়ি গিয়ে মায়ের হাতের খাবার না খেলে উনি আবার বকবেন তাই আজ এটুকুই থাক"।
"আমার ড্যাডি আপনাকে একটা প্রশ্ন করেছেন উত্তর দিন"
আদিত্য এবারও প্রতাপ বাবুর মেয়ের কথার কোনো উত্তর দিল না, সে পারমিতা দেবীর সাথেই কথা বলতে থাকে "তবে সত্যিই আপনার রান্না সুস্বাদু,  এটা স্বীকার করতেই হবে"।
"আদিত্য, আমাকে কাজে বেরোতে হবে তোমার কি সত্যিই কোনো দরকারি কথা আছে?"
নিজের রাগটাকে আশ্চর্যভাবে নিয়ন্ত্রণে রেখে কথাটা বললেন প্রতাপ বাবু, খাওয়া শেষে টেবিলের উপর রাখা রেকাবিতে হাত ধুয়ে পকেট থেকে রুমাল বার করে হাতটা মুছতে মুছতে আদিত্য উত্তর দেয়,
"কাল রাতে আমাদের বাড়িতে কয়েকজন ঢুকেছিল"।
"তাতে আমার কি করার আছে?"
"তারা এখন পুলিশের জিম্মায়, তাদের মধ্যে  দুজন হাসপাতালে"
"তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো"
"লোকগুলোকে কেন পাঠিয়েছিলেন?"
প্রশ্নটা পারমিতা দেবী এবং পিয়ালীকে অবাক করলেও প্রতাপ বাবু হো হো করে হেসে উঠলেন, বললেন "সকাল সকাল গাঁজা টাঁজা খেয়ে এসেছো নাকি যে এইসব উল্টোপাল্টা বকছো?"
আদিত্য চুপ করে থাকে কিন্তু প্রতাপ বাবু বলে চলেন "যা বলছো সেটা প্রমাণ করতে পারবে তো? কি মনে হয় তোমার?"
আদিত্য পিছনে হেলান দেয় এবং সঙ্গে সঙ্গে মুখটা ব্যাথায় একটু কুঁকড়ে যায়, পিঠের গতরাতে লাগা আঘাতের জায়গাটায় ব্যাথা করছে, কিন্তু পরক্ষণেই ব্যাথাটা সয়ে নেয়, গম্ভীরমুখে প্রতাপ বাবুর দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না, কিন্তু প্রতাপ বাবু হাসতে হাসতে বলেন "তাছাড়া তোমার এরকম ধারণা হলো কেন যে আমি লোক পাঠিয়েছি?"।
উত্তরে আদিত্য যা বললো তাতে প্রতাপ বাবুর মুখ থেকে হাসি তো মিলিয়ে গেল‌ই সাথে বাকি দুজনের হৃদকম্প শুরু হয়ে গেল,
"আপনার ছেলে কোথায় প্রতাপ বাবু? মর্ণিং ওয়াকে গেছে এখনো ফিরলো না?"
কথাটা শুনেই প্রতাপ বাবুর মনে হলো কেউ যেন তাকে ৪৪০ ভোল্টের ইলেকট্রিক শক্ দিলো সঙ্গে সঙ্গেই তিনি ছেলেকে ফোন লাগালেন একটু পরেই ওপার থেকে ছেলে প্রীতমের গলা এল
"হ্যালো ড্যাডি"
"তুমি কোথায়?"
"ড্যাডি আমি... আমাকে এরা ধরে এনেছে"
"কারা ধরে নিয়ে গেছে?"
"জানিনা, আমাকে এখানে নিয়ে এসে..."
"হ্যালো হ্যালো.."
প্রতাপ বাবুর স্ত্রী এবং মেয়ের বুঝতে বাকি র‌ইলো না যে ফোন কেটে গেছে, প্রতাপবাবু সোজা আদিত্যর দিকে তাকিয়ে গম্ভীরমুখে জিজ্ঞেস করলেন "আমার ছেলে কোথায় আদিত্য?"
উত্তরে আদিত্য চোখ থেকে গগলস্‌টা খুলে সামনের টেবিলের উপরে রেখে আবার পিছনে হেলান দিল এবং আবার তার মুখটা একটু কুঁকড়ে আবার স্বাভাবিক হয়ে গেল, সে কোনো কথা না বলে সটান প্রতাপ বাবুর দিকে তাকিয়ে থাকে।
কয়েকঘন্টা আগে, সিংহ রায় প্যালেসে,
"এখন আমি ঠিক আছি, তোমরা গিয়ে শুয়ে পড়ো"
সবাই মিলে আদিত্যকে বিছানায় নিয়ে আসে এবং শুইয়ে দেয়, বিছানায় শুয়েই উমাদেবী এবং অতীন্দ্র বাবুর উদ্দেশ্যে কথাটা বলে আদিত্য, কিন্তু দুজনের কেউই ঘর ছেড়ে যান না প্রীতি এবং অদ্রিজাও থাকতে চেয়েছিল কিন্তু অনেকবার বলার পরে দুজনে শুতে চলে যায়, আরো কয়েকবার বলার পরে অনিচ্ছা সত্ত্বেও অতীন্দ্র বাবু গেলেন কিন্তু উমাদেবীকে নড়ানো গেল না, উল্টে আদিত্যকে ধমক খেতে হলো না ঘুমানোর জন্য, কিন্তু বাকি রাতে আদিত্যর আর ঘুম‌ই এলো না যদিও চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করতে হচ্ছিল কিন্তু মাথায় ঘুরছে কার কাজ? কে পাঠাতে পারে লোকগুলোকে? বেশি ভাবতে হলো না একপ্রকার নিশ্চিত যে একাজ প্রতাপ সরকার ছাড়া আর কারো হতেই পারে না, পুরো নর্থবেঙ্গলে ওই একটা লোক ছাড়া আর কারো এত সাহস নেই যে সিংহ রায় প্যালেসে আততায়ী পাঠাবে তাও স্বয়ং আদিত্য সিংহ রায় উপস্থিত থাকতে। রাতে শুয়ে শুয়েই আদিত্য সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার প্রতাপ বাবুকে একটু শিক্ষা দিতেই হবে, সেইমতো প্ল্যানিং ও করে নেয়।
পরদিন খুব ভোরে বিছানা ছেড়ে উঠে পড়ে পাশে তাকিয়ে দেখে উমাদেবী কখন যেন ছেলের পাশেই ঘুমিয়ে পড়েছেন আস্তে আস্তে উঠে বাথরুমে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে যখন বেরিয়ে যায় তখনও ভোরের আলো পরিষ্কার ফোটেনি বাড়ির কারো জেগে থাকার তো প্রশ্নই ওঠে না, বলাবাহুল্য একমাত্র ছায়াসঙ্গী বাদশাও মনিবের সাথে সাথেই বেরিয়ে আসে।
প্রতাপ বাবুর ছেলে প্রীতম রোজ মর্ণিংওয়াকে যায় প্রতিদিন প্রায় এক‌ই সময়ে ঘর থেকে বেরোয় এবং প্রায় একঘণ্টার মতো জগিং করে আবার বাড়ি ফিরে আসে, ছেলের প্রতি প্রতাপবাবুর স্পষ্ট নির্দেশ আছে বাড়ি থেকে বেশি দূরে যেন না যায় অবশ্য ছেলের উপর নজর রাখার জন্য পিছনে বডিগার্ডের ব্যবস্থাও আছে কিন্তু তবুও মর্ণিং ওয়াক করার মাঝেই হটাৎ‌ই একটা ট্যাক্সি প্রীতমের সামনে এসে দাঁড়ায় এবং কেউ কিছু বোঝার আগেই দরজা খুলে যায় এবং এক হ্যাঁচকা টানে গাড়ির ভিতরে ঢুকে যায় সে সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ এবং চোখের নিমেষে গাড়ি দূরে মিলিয়ে গেল।
বর্তমান সময়ে, সরকার ভিলাতে,
"আমার ছেলে কোথায় আদিত্য?"
"আমি কি জানি?"
আদিত্যর উত্তরটা ব্যাঙ্গের মতো শোনায় প্রতাপবাবুর কানে তিনি বাজখাই গলায় চেঁচিয়ে ওঠেন "তোমাকে আমি পুলিশে দেবো, তোমার পুরো পরিবারকে জেলের ঘানি টানাবো যদি আমার ছেলের কিছু হয়?"
"প্রমাণ করতে পারবেন?
জোঁকের মুখে নুন পড়লে যেমন হয় ঠিক তেমনি অবস্থা হলো প্রতাপ বাবুর, তিনি ভালো করেই জানেন কাজটার পিছনে আদিত্য আছে এটা প্রমাণ করা তার পক্ষে অসম্ভব তিনি চুপ করে র‌ইলেন কিন্তু দৃষ্টি দিয়ে আদিত্যকে ভস্ম করে দিতে থাকেন। পারমিতা দেবীর চোখে এখন ভয় এবং পিয়ালীর চোখে এখন ভয় ও রাগ মেশানো একটা ভাব।
"কি হলো বলুন প্রমাণ করতে পারবেন?"
"বাবা আমার ছেলেকে কিছু কোরো না আমি তোমার সামনে হাতজোড় করছি"
প্রতাপ বাবু কিছু না বললেও ওনার স্ত্রী পারমিতা দেবী আদিত্যর সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি হাতজোড় করতে গেলে আদিত্য তাড়াতাড়ি উঠে তার হাতদুটো ধরে ফেলে বলে "আপনার ছেলের কোনো ক্ষতি আমি করিনি সেরকম কোনো ইচ্ছা আমার নেই অন্তত আজকে তো নেই কিন্তু আপনার হাজবেন্ড যদি শত্রুতা চালিয়ে যান তাহলে ভবিষ্যতে কি হবে তার গ্যারান্টি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়"।
তারপর টেবিল থেকে গগলস্‌টা নিয়ে প্রতাপবাবুর সামনে যায় গিয়ে বলে "প্রতাপবাবু, এরকম কাজ দ্বিতীয়বার যেন না হয়, আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি আপনার অসম্মান করতে চাই না দয়া করে আমাকে খারাপ হতে বাধ্য করবেন না, আপনি আপনার এলাকার জঙ্গল, চা-বাগান, রিসর্ট নিয়ে থাকুন বিজনেস টা বিজনেসের মতোই করুন কিন্তু যদি আমার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করেছেন তাহলে আপনি ভাবতেও পারছেন না আদিত্য সিংহ রায় কতটা ভয়ংকর রূপ নিতে পারে, চলি"।
চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় এবং পিছনে ফিরে প্রথমবারের জন্য পিয়ালীকে উদ্দেশ্য করে বলে "এণ্ডমিস.. পিয়ালী আমি কিভাবে ভিতরে ঢুকলাম এটাই জানতে চাইছিলেন তো? তাহলে জেনে রাখুন আমাকে আটকানোর মতো বুকের পাটা পুরো নর্থবেঙ্গলে কারো নেই আরেকটা কথা এক্সারসাইজ করছেন ভালো কথা কিন্তু সেই সাথে আশেপাশে একটু নজর রাখবেন তখন ঢোকার সময় দেখলাম কয়েকজনের দৃষ্টি সোজা আপনার শরীরের দিকে এবং আশা করি বলে দিতে হবে না যে তাদের দৃষ্টি কেমন ছিল, গুড ডে'।
কথাটা বলেই গটগট করে বেরিয়ে গেল আদিত্য, প্রতাপবাবু নিস্ফল রাগে গুম হয়ে বসে র‌ইলেন যদিও কিছুক্ষণ পরে ছেলে ঢুকতেই তিনি ছেলের জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন, ওদিকে আদিত্য যখন সিংহ রায় প্যালেসে ফিরলো তখন সেখানে রীতিমতো দক্ষযজ্ঞ শুরু হয়েছে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#45

(01-01-2023, 01:47 AM)Boti babu Wrote:  লাইক রেপু এডেড ভাই।  নতুন বছরের শুরুতেই একদম জমজমাট ভাবে শুরু করলে দারুণ আপডেট এভাবেই চালিয়ে যাও । পাশে আছি সব সময়ই।

[Image: Screenshot-20221231-215823-Google.jpg]

(01-01-2023, 06:49 AM)Jibon Ahmed Wrote:  বাহ! অসাধারণ আপডেট

ধন্যবাদ  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#46

(01-01-2023, 08:54 AM)ddey333 Wrote:  উরি শাল্লা , ফাটাফাটি আপডেট তো

লাইক এবং রেপু !!


ধন্যবাদ  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#47

(01-01-2023, 10:11 AM)Bumba_1 Wrote:  দারুন দারুন দারুন  clp); কোনো কথা হবে না , নতুন বছরের শুরুতেই জমজমাট পর্ব। 
বরাবরের মতোই লাইক এবং রেপু রইলো

ধন্যবাদ দাদা  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#48

(01-01-2023, 04:14 PM)Arpon Saha Wrote:  ৩ পর্বেও টুইস্ট ধরতে পারলুম না,,, মনে হয় প্রতি পর্বেই টুইস্ট থাকবে। নতুন বছরের শুভেচ্ছা। ভগবান আপনার সহায়।।

তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা।
প্রতিপর্বে টুইস্ট? দেখা যাক।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#49

(02-01-2023, 01:55 AM)Arpon Saha Wrote:  ৩ পর্বেও আমার মাথায় রহস্য ঢুকছে না..
:) :) :) :)

রহস্যটা আপাতত রহস্য‌ই থাক, গল্প কেমন লাগছে সেটা বলো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#50

(02-01-2023, 04:54 PM)Arpon Saha Wrote:  গল্প অসাধারণ লাগছে,,, অনবদ্য আগুন পুরাই

ধন্যবাদ  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#51

(02-01-2023, 11:45 PM)DEEP DEBNATH Wrote:  দারুণ হচ্ছে দাদা চালিয়ে যান।  পরবর্তী আপডেট কবে পাব??

দেখা যাক, কাজের চাপের মাঝে অল্প অল্প করে লিখছি, হলেই দিয়ে দেবো।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#52

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]




                        ৪র্থ পর্ব
আদিত্য ভিতরে পা দিতেই উমাদেবী ছেলের উপর হামলে পড়লেন, "কোথায় গিয়েছিলি তুই, রাতে এত বারণ করলাম কথা শোনার প্রয়োজন মনে করিস না"
"মা, আমার কথা শোনো"।
"আগে বল কোথায় গিয়েছিলি আর কেন গিয়েছিলি?"
"আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম সকালের ফ্রেশ হাওয়া খেতে"
"ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য বাড়িতে অত বড়ো ছাদ রয়েছে, সত্যি বল কোথায় গিয়েছিলি?"
"মা...মা....মা, আগে শান্ত হয়ে বসো নাহলে শরীর খারাপ করবে তোমার"
"করুক মায়ের কথা একটু ভাবিস তুই?"
"তোমার কথাই তো ভাবি, তুমি প্রীতি আর বাবা এছাড়া আর কার কথা ভাববো?"
"তাহলে একা একা কোথায় গিয়েছিলি? রাতে অত বড়ো ফাঁড়া গেল এখনো ঠিক মতো হাঁটতে পারছিস না আর যেই আমি একটু চোখ বুজেছি অমনি'
"একা কোথায়? বাদশা ছিল তো"
এই মূহুর্তে বাদশাও মনিবের সমর্থনে একবার ডেকে উঠলো, সঙ্গে সঙ্গে উমাদেবী আরো রেগে গেলেন "তোর আর ওই হতচ্ছাড়া কুকুর দুটোরই কান টেনে ছিঁড়ে নিতে ইচ্ছা করছে"
"মা..মা ঘর ভর্তি গেস্ট,প্রীতির বন্ধুরা আছে তাদের সামনে.." আদিত্য মাকে ঠাণ্ডা করতে চেষ্টা করে। উমাদেবী কিন্তু শান্ত হননা উল্টে সমানে ছেলেকে ধমকাতে থাকেন "যতদিন না পুরো সুস্থ হচ্ছো ততদিন একা একা তোমার বাইরে যাওয়া বন্ধ"।
"মা, তুমি.."
"ব্যাস,আমি আমার কথা জানিয়ে দিয়েছি এবার তুমি কি করবে সেটা তোমার ইচ্ছা মায়ের কথা শুনবে কি শুনবে না"
"মা, কত কাজ রয়েছে আমি না গেলে.."
"কটা দিন তোমার বাবা ঠিক সামলে নেবে আর যদি না পারেন তাহলে কিছু ক্ষতি হবে কিন্তু তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না"
"মা শোনো"
"তারমানে তুই আমার কথা শুনবি না তাই তো?"
"মা.."
"ঠিক আছে শুনতে হবে না আমিও এবার থেকে তোর কোনো কথা শুনবো না"
"ঠিক আছে, যতদিন না তুমি পার্মিশন দিচ্ছো আমি বেরোবো না"
"ঠিক তো?"
"ঠিক, এবার খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও আমি জানি তুমি সকালে কিছু খাওনি"।
"তুই কিভাবে জানলি দাদা?"
প্রীতি অবাক হয় কিন্তু আদিত্য উত্তর দেবার আগেই উমাদেবী উত্তরটা দেন,
"আমার ছেলে আমার সম্পর্কে সবকিছু জানে" কথাটা বলে ছেলেকে কাছে টেনে কপালে একটা স্নেহচুম্বন দেন, প্রীতি এবং ওর বন্ধুরা অবাক হয়ে আদিত্যকে দেখতে থাকে ওরা অবাক হয় এটা ভেবে যে এই লোকটা বাড়ির বাইরে একরকম আর ভিতরে একরকম, বাড়ির বাইরে পুরো নর্থবেঙ্গল ভয় পায়, অথচ বাড়ির ভিতরে মায়ের বাধ্য ছেলে, সবাই অবাক হয়ে মা-ছেলেকে দেখতে থাকে কিন্তু কেউ লক্ষ্য করলো না যে সবার মাঝে একজন যুবতীর চোখে অবাক ভাব নেই তার বদলে যেটা আছে সেটাকে অনুরাগ ছাড়া আর কিছু বলা যাবে না।
আদিত্য যথারীতি ঘরবন্দী এদিকে প্রীতি এলাকার সরকারি হাসপাতালে জয়েন করেছে একদিন ওকে হাসপাতালে ড্রপ করার বাহানায় বেরোনোর পার্মিশন চাইতে গিয়ে আবার মায়ের ধমক খেয়েছে। কিন্তু আদিত্য মাকে কিভাবে বোঝাবে যে সে ঘরে বসে থাকলে হবে না প্রতাপ সরকার যে সোজা লোক নয়, আদিত্য তার বাড়িতে ঢুকে তাকে থ্রেট করে এসেছে এটা যে প্রতাপ সরকার সহজে মেনে নেবে না এটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু মা তাকে বেরোতে দেবে না উপায় না দেখে বাদশাকে পাঠিয়েছে অতীন্দ্র বাবুর সাথে আর প্রীতির উপর সর্বক্ষণ নজর রাখার জন্য লোক রাখা হয়েছে লোক অতীন্দ্র বাবুর উপরেও নজর রাখছে কিন্তু তবুও নিশ্চিন্ত হতে পারে না আদিত্য সিংহ রায় একা ঘরের মধ্যে ছটফট করতে থাকে আর ক্ষণে ক্ষণে খবর নিতে থাকে, তার সবচেয়ে চিন্তার কারণ প্রতাপ সরকারের একেবারে শান্ত হয়ে যাওয়া আদিত্য ভালো করেই জানে যে যতই সে প্রতাপ বাবুকে হুমকি দিয়ে আসুক প্রতাপ বাবু সহজে ভয় পাওয়ার লোক নন তাই তার এই শান্তভাবটাকে ঝড়ের পূর্বের শান্তভাব বলে মনে হচ্ছে।
মন জিনিসটা সত্যিই অদ্ভুত সবসময় নিজের খেয়ালে চলে চোখে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু কি চাইছে আর কি চাইছে না সেটা অনুভব করা যায়, মন ভালো থাকলে আনন্দ অনুভব করা যায় কষ্ট পেলে ব্যাথা অনুভব করা যায়, সবাই যেটাকে মন বলে শরীরবিজ্ঞানের ভাষায় সেটা আসলে হৃৎপিণ্ড যার কাজ পুরো শরীরে রক্ত চলাচল ঠিক রাখা, সে তার কাজ বন্ধ করলে জীবনের প্রবাহ থেমে যায়, আবার প্রেমের ভাষায় সেটাকেই মন বলে বড়ো অদ্ভুত তার স্বভাব কখন কাকে তার ভালো লাগে আবার কখন ভালো লাগে না বোঝা দায়, কখন কাকে নিজের ভিতরে আশ্রয় দেয় বোঝা যায় না কিন্তু যখন বোঝা যায় তখন তাকে বার করা শক্ত হয়ে ওঠে। খানিকক্ষণ আগেই যে অপরিচিত ছিল এখন শুধু তার কথাই মনে পড়ে প্রথম আলাপে যাকে খারাপ মনে হয়েছিল যার উপর রাগ হয়েছিল এখন শুধু তার কথাই মনে পড়ে চাইলেও ভুলে থাকা যায় না।
এই যেমন পিয়ালী সরকারের হয়েছে, কদিন আগেও সে আদিত্য সিংহ রায় বলে কাউকে চিনতো না অনেক ছোটো বেলাতেই প্রতাপবাবু তাকে এবং তার দাদাকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছিলেন পড়াশোনা করার জন্য সম্প্রতি ফিরেছে এখনো এখানে কারো সাথে ঠিক আলাপ হয়নি তাছাড়া তার বাপি তাকে বাড়ির বাইরে খুব একটা বেরোতে দেন না কাজেই আদিত্য সিংহ রায় বলে কাউকে না চেনাটাই স্বাভাবিক কিন্তু সেদিন একেবারে সম্মুখ পরিচয় হলো প্রথমে একটা অচেনা ছেলেকে নিজের বাপির চেয়ারে বসে থাকতে দেখে প্রচণ্ড রাগ হয়েছিল তরপর ছেলেটা তাকে পাত্তাই দিচ্ছিল না তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিল না এটাই যেন আরও রাগিয়ে দিয়েছিল পিয়ালীকে।
হস্টেলে থেকে কো-এড কলেজে কলেজে পড়াশোনা করেছে সে ছোটো থেকেই বন্ধুদের গ্ৰুপে একাধিক ছেলে ছিল সবাই তাকে ইমপ্রেস করার চেষ্টা করতো তার কাছে আসার চেষ্টা করতো এমনকি কখনো কখনো তো কলেজের ইয়াং প্রফেসররা পর্যন্ত দু একটা কমপ্লিমেন্ট দিয়ে খুশী রাখার চেষ্টা করতো ব্যাপারটা উপভোগ করলেও সে নিজে কাউকে পাত্তা দেয়নি, নিজের রূপ নিয়ে একটা চাপা অহংকার ছিল মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সে যে কোনো ছেলের‌ই মনোযোগ আকর্ষণ করতে পারে।
কিন্তু এই প্রথম কেউ তার সেই অহংকারের দেওয়ালে আঘাত করে ফাটল ধরিয়েছে এবং সেটা অল্প কিছুক্ষনের মধ্যেই, কলেজ কলেজের প্রায় সব ছেলেই যার পিছনে পড়ে থাকতো সেই পিয়ালী সরকারকেই একজন পাত্তা দিল না এমনকি তার দিকে তাকালোই না এই প্রথম কোনো ছেলে তার ইগোতে আঘাত করলো।
বেশ কিছুদিন হয়ে গেছে ঘটনার কিন্তু এখনো ভুলতে পারছে না পিয়ালী সবসময় তার মাথায়, চোখের সামনে একটা চেহারাই ভাসছে কিন্তু কেন? আদিত্য তার বাবাকে একপ্রকার থ্রেট করে গেছে বাবার শত্রু সে, তার দাদাকে কিডন্যাপ করেছিল তবে, তবে কেন এই মনোভাব? পরক্ষণেই মনে পড়লো তার দাদাই ফিরে এসে বলছিল যে যারা ওকে ধরে নিয়ে গেছে তারা কোনো খারাপ ব্যবহার করেনি উল্টে ওর সাথে খোশগল্প করছিল চা-বিস্কুট খাইয়ে আড্ডা দিচ্ছিল যদিও ওদের মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেনি শত্রু কি কখনো এসব করে?
আদিত্যর উপর রাগ হচ্ছিল সেদিন কিন্তু যাওয়ার আগে যখন সাবধান করে দিল পিয়ালীকে ওর উপর অন্যদের কুদৃষ্টি নিয়ে তখন যেন সেই রাগটা আর থাকলো না, আদিত্য যখন যাওয়ার আগে তার দিকে ফিরে চাইলো তখন ওর গম্ভীর রাগী মুখ আর রাগী চোখদুটো যেন দোলা দিয়ে গেল পিয়ালীকে, এইপ্রথম কোনো ছেলে তার প্রতি নয় সে নিজে কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয়েছে, "আদিত্য সিংহ রায়" নামটা অজান্তেই উচ্চারিত হলো পিয়ালীর মুখে পরক্ষণেই ঠোঁটের কোনে একটু হাসি ফুটে উঠলো নিজের রুমে একাই ছিল সে এবার সজ্ঞানেই উচ্চারণ করলো "আদিত্য সিংহ রায় এণ্ড পিয়ালী সরকার না পিয়ালী সিংহ রায়"।
নিজে নিজেই আবার হেসে ওঠে পিয়ালী একটু যেন লজ্জাও পায় নিজেকেই বলে "ইসস কিসব ভাবছে", কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না অনেক চেষ্টা করেও আদিত্যকে ভুলতে পারে না যদিও সে জানে সে যা ভাবছে সেটা সম্ভব নয় কারণ তার বাবা আর আদিত্য যে একে অপরের শত্রু এটা বুঝতে তার আর বাকি নেই তার বাবা কোনোদিন মেনে নেবে না, আদিত্য‌ই কি মেনে নেবে? বোধহয় না বা কে জানে হয়তো তার জীবনে অন্য কেউ আছে, এই তো সকালেই তাদের বাড়ির কাজের মাসি বলছিল যে পুরো নর্থবেঙ্গলে অনেক মেয়েই আদিত্য সিংহ রায় বলতে অজ্ঞান, সে যখন নিজেদের চাবাগানগুলোতে পরিদর্শন করতে যায় বা আশেপাশের গ্ৰামগুলোতে যায় তখন সেখানকার মেয়েদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, কিন্তু আদিত্য নাকি ওদের কাউকেই পাত্তা দেয় না কাউকেই নিজের কাছে ঘেঁষতে দেয় না, শুনে যে খুব উৎসাহিত হয়েছিল পিয়ালী তা নয় কারণ হতে পারে ওর জীবনে কেউ আছে তাই অন্য মেয়েদের নিজের কাছে ঘেঁষতে দেয় না কিন্তু সে কি করবে? কিছুতেই আদিত্যকে ভুলতে পারছে না।

"আবার কিসের পূজো?"
কথাটা বলেই ধমকের অপেক্ষায় চুপ করে গেল আদিত্য সে জানে মাকে পূজো নিয়ে কিছু বলতে গেলেই ধমক খাবে তবুও ব্রেকফাস্ট টেবিলে যখন মাকে কিছুই খেতে দেখলো না তখন কি হয়েছে জিজ্ঞেস করায় যখন উমাদেবী বললেন "আজ কোথাও বেরোবি না সবাই আসবে পূজো আছে" তখন কথাটা মুখ থেকে বেরিয়ে গেল কিন্তু উমাদেবী ধমক দিলেন না শান্ত কণ্ঠে বললেন "তুমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাও তাই মানত করেছিলাম"।
আর কিছু বলে না আদিত্য সেই রাতে হামলার পর একপ্রকার বাড়িতে বন্দী হয়েই ছিল কিন্তু এখন বিগত দু-তিনদিন থেকে বাইরে যাবার অনুমতি মিলেছে কিন্তু সেটাও বেশীক্ষণের জন্য নয়, এই পূজোটুজো একদম পছন্দ নয় আদিত্যর মাকে বলেওছে অনেকবার কিন্তু আজ ঘাঁটাতে সাহস হয় না কি জানি আবার যদি বাইরে বেরোনো বন্ধ করে দেন, আদিত্য মনে মনে হাসে সে এখন যথেষ্ট বড়ো হয়েছে অ্যাডাল্ট কিন্তু তাও তাকে একদম ছোট শিশু মনে করেন উমাদেবী বা হয়তো মায়ের কাছে সন্তানরা চিরকাল ছোটোই থাকে তাইতো ওই একজনের কাছেই সে ঠান্ডা হয়ে যায় পুরো নর্থবেঙ্গল তাকে ভয় পায়, তার মুখের উপর কথা বলার সাহস কারো নেই অথচ সে নিজে মায়ের সামনে একদম অন্য মানুষ হয়ে যায় একদম মায়ের বাধ্য ছেলে।
"আর কে আসবে?" জিজ্ঞেস করে আদিত্য,
"তোর বাবার বন্ধু সুবিমল আঙ্কেল আর চারুলতা আন্টি আসছেন আর অদ্রিজাও, ওরা সবাই সঙ্গে যাবেন"
"সঙ্গে যাবেন কোথায়?"
"নীলকণ্ঠ বাবার মন্দিরে ওখানেই পূজো,যা একখানা গুণধর ছেলে একবার পূজো দেওয়ার সাথে পরের বারের মানত করে আসতে হয় অ্যাডভান্স যাতে বিপদাপদ থেকে দূরে রাখেন"
"মা.."
"একদম চুপ কোনো কথা বলবি না"
আদিত্য চুপ করে যায়, খানিকক্ষণ পরেই সুবিমল বাবু পরিবারসহ চলে আসেন।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#53

(06-01-2023, 01:24 AM)Arpon Saha Wrote:  দুই নায়িকা আবার টানাটানি করবে না তো নায়ক কে???
অসাধারণ পর্ব এটি।

(06-01-2023, 01:40 AM)masud93 Wrote:  কিছু ধামাকা হয়ে যাক এবার

দুই নায়িকা কোথায় পেলে? আর টানাটানি.. দেখা যাক  Big Grin
ধামাকা বলতে??

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#54

(06-01-2023, 09:43 AM)ddey333 Wrote:  সুন্দর আপডেট , গল্প জমে উঠেছে জবরদস্ত !!
clp);

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#55

(06-01-2023, 10:07 AM)Bumba_1 Wrote:  ভীষণ ছোট আপডেট, তবে বরাবরের মতোই দুর্দান্ত clp); লাগলো। লাইক এবং রেপু দিয়েই কমেন্ট করি, তাই ওগুলো নিয়ে নতুন করে আর কিছু বলার দরকার নেই।

ধন্যবাদ।
হ্যাঁ এটা ছোটো হয়ে গেছে  Big Grin

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#56

(06-01-2023, 06:33 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote:  মনেন দা 
একবারেই ১/২/৩/৪ পর্ব পরলাম। অসাধারণ লিখেছেন,  আপনার অন্য সব গল্পের চেয়েও। এ গল্পেও রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
৪র্থ পর্বটা একটু ছোট হয়ে গেল , তবুুুও  সমস্যা নেই নিয়মিত আপডেট এ মন ভরে যাবে। 
আপনার লিখা ছোট বড় সব গল্পই পড়েছি। ছোট গল্প গুলো জোরপূর্বক তাই আমার কাছে অতোটা ভালো লাগেনি। (সত্যি কথা বললাম। মনে কিছু নিবেন না) আমার পিউর অজাচার চটি গল্প পছন্দ। 
" বন্ধুর মায়ের পেটে আমার বাচ্চা " গল্পটির শেষ পরিণয় মনে হয় অন্য কিছু ছিল আপনার মনে । কিন্তু কোন কারন বস্ত শেষের দিকে তাড়াহুড়ো করে শেষ করেছিলেন মনে হয়।
  " দ্যা রিভেঞ্জ " অসাধারণ লিখনি ছিল । তবে ১৫ বছর পর নায়িকার ঘরে ফেরা ও মারামারির সময় হাতিয়ার না
নেয়া একটু কেমন যেন মনে হয়েছে। 
পরবর্তী আপডেট এর অপেক্ষায়। 
লাইক রেপু ও 5স্টার দিলাম। 


---------------অধম

হ্যাঁ, প্রথম দু তিনটে গল্প ওই উঠলো বাই কটক যাই টাইপের লেখা।
পরেরটাও ঠিক শেষটা অন্য করার প্ল্যানিং ছিল কিন্তু পরে মত বদলাই তাড়াতাড়ি শেষ করি।
তার পরেরটায় হাতিয়ার ছিল তবে সব লড়াইতে নয় কয়েকটায় হ্যাণ্ড টু হ্যাণ্ড কমব্যাট ছিল।
কিন্তু রেপু লিস্টে আপনার নাম দেখলাম না :) তবে সাজেশনের জন্য ধন্যবাদ।  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#57

(06-01-2023, 09:35 PM)Jibon Ahmed Wrote:  চমৎকার আপডেট দাদা

ধন্যবাদ  Namaskar Dodgy

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#58

(07-01-2023, 12:29 AM)Boti babu Wrote:  দারুণ পর্ব চালিয়ে যাও এভাবেই লাইক রেপু এডেড।

ধন্যবাদ  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#59

(07-01-2023, 04:01 PM)Md Obydullah Wrote:  পরবর্তী আপডেট এর অপেক্ষায়

ধন্যবাদ।
লেখা হয়নি হলেই আসবে।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#60

(07-01-2023, 11:50 PM)Arpon Saha Wrote:  যারে কিডন্যাপ করলো তার বোনের মধ্যে লাড্ডু ফুটা শুরু করেছে অপর দিকে নায়িকার বোন এর বান্ধুপীও তো আছে।।
তবে প্রথম পর্বের দুই ভাইয়ের ঝামেলাটা বুঝতেই পারছি না

দুই ভাইয়ের কেসটা যখন আসবে তখন বুঝতে পারবেন।  Big Grin

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: