Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts
#61

(09-01-2023, 09:40 PM)Jaguar the king Wrote:  কোথায় হারিয়ে গেলেন দাদা

কোথায় হারাবো? কোথাও হারাইনি।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

(09-01-2023, 10:28 PM)Arpon Saha Wrote:  শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা আপনার লেখনী কবে নাগাদ আসিবে??

সাধু ভাষা হটাৎ?   Big Grin   Big Grin
লিখছি, কিন্তু কথা হচ্ছে লাইক রেপু কিছুই তেমন আসছে না তোমরা কয়েকজন ছাড়া সবাই ঢুকে বেরিয়ে যাচ্ছে পছন্দ হচ্ছে না বোধহয়, মাঝে মাঝে তাই লেখা বন্ধ করে দি‌ই।
অবশ্য তারপর আবার শুরু করি, তাই একটু সময় লাগছে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#63

(10-01-2023, 01:31 AM)Arpon Saha Wrote:  লেখা চালিয়ে যাও দাদা কম আসার কারণ হচ্ছে প্রচার কম করা হয়ত আমার মতে। তবে চেষ্টা করে যাও দরকার হয় আমরা তোমার গল্প গুলোর প্রচার করব  তবুও লেখা ছেড়ো না প্লিজ।

সাধু ভাষা হয়না। বাংলা ভাষার লিখিত রূপ সাধুরীতি এবং চলিত রীতি।
হ্যাঁ ওই সাধুরীতিকেই সাধুভাষা বলেছি। মাঝে মাঝে মনে হয় লিখে কি হবে? কেউই তো পছন্দ করছে না তখনই লেখা বন্ধ করে দি‌ই তারপর আবার লিখতে শুরু করি। তবে পাশে আছো তোমরা তার জন্য ধন্যবাদ।
(10-01-2023, 07:13 AM)Jibon Ahmed Wrote:  আজ একটা আপডেট চাই দাদা

আজ আপডেট হবে না লেখা হয়নি পুরো তবে চেষ্টা করছি তাড়াতাড়ি আপডেট দিতে।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#64

(10-01-2023, 09:19 PM)Boti babu Wrote:  মোনেন তুমি ভালো করে জানো তোমাকে কি নজরে দেখি  তাই কিছু কথা বলছি তুমি কি পাঠকদের জন্য লেখালেখি শুরু করেছো নাকি তোমার নিজের লেখক স্বত্বাকে আরো উৎকৃষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য লেখালেখি করছো। 

সামান কিছু লাইক ভিউ রেপু রেটিং দিয়ে কখনও নিজের লেখাকে মাপতে জাবে না । তুমি লেখ তোমার মনের আনন্দে তাই ফাল্তু দিকে নজর না দিয়ে লেখাতে মন দাও যদি লেখাকে ভালোবেশে থাক মন থেকে।

প্রথমেই ধন্যবাদ বারবার এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
দেখো লেখাকে উৎকৃষ্ট করার জন্য লেখা এটাও যেমন ঠিক তেমনি একজন লেখক এটাও চান যে তার লেখা যেন পাঠকদের পছন্দ হয়, এখানে সেটার মাপকাঠি লাইক এবং রেপু তাই সেটা না পেয়ে মাঝে মাঝে মন খারাপ হয় বৈকি।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 3 users Like Monen2000's post
Like Reply
#65

(10-01-2023, 10:50 PM)buddy12 Wrote:  প্রথম থেকে পড়লাম।  খুব ভাল লাগল। 
লাইক ও রেপু দিলাম। 
ধন্যবাদ  Namaskar আশা করছি ভবিষ্যতেও পাশে থাকবেন।
(10-01-2023, 11:38 PM)Boti babu Wrote:  এক দিনেই কি রবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেল । এক দিনেই কি নরেন বিবেকানন্দ হয়েছিলেল। একটা কথা জীবনে যে ধৈর্য নিতে পেরেছেন সেই জীবনে তার কাঙ্খিত সব কিছু পেয়েছেন। 

লাইক রেপুর কথা  বলেছো তাই একটু ছোট্ট ঘটনা বলছি আমির খান সালমান খান অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা মুভিটি যখন রিলিজ হয়েছিল তখন ছবিটি ডাহা ফ্লপ হয়েছিল । কিন্তু আজকের দিনে এই মুভিকে কমিডি ছবির গুলোর মধ্যে কাল্ট মুভি হিসেবে ধরা হয় , ইতিহাস হাতড়ালে এমন অজস্র উদাহারন পাবে। আর যদি এই ফোরামের কথা বলো তা হলে বলবো এখানে এমন অজস্র উদাহারন পাবে যখন লেখক গল্প লিখেছে তখন বেশি কিছু পাই নি পাঠকদের থেকে কিন্তু আজকে পাঠকরা ঐ সব লেখা শেষ করার জন্য কমেন্টের পর কমেন্ট করে চলছে ।

বুদ্ধিমান ছেলে তুুুমি আশা করি এখন থেকে নেগেটিভ চিন্তা না করে শুধু পজিটিভ চিন্তায় মাথায় রাখবে। নিজের মনে ঠিক রেখে নিজের কাজ করে যাও হয়তো আজকে তুমি সফলতা সে ভাবে আসছে না। কিন্তু তুমি যদি নিজের কাজ ঠিক মন দিয়ে করে যাও একদিন না একদিন সফলতা ঠিক তোমার ঝুলিতে ধরা দেবে। যারা নেই সে নিয়ে না ভেবে যারা আছে তাদের কথা চিন্তা করো ।

ক্রাইম মাস্টার গোগো  Big Grin Big Grin
নেগেটিভ চিন্তা আসে তখন লেখা বন্ধ করি বা স্লো হয়ে যায় কিন্তু তারপর আবার শুরু করি। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ বারবার তুমি পাশে থেকে উৎসাহ দাও সেইজন্য।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#66

(11-01-2023, 12:56 AM)Arpon Saha Wrote:  বল্টি দাদাকে কুর্নিশ জানাই। স্যালুট বল্টি দাদা আপনাকে।

(11-01-2023, 12:58 AM)Arpon Saha Wrote:  মোনেন দা বল্টি দাদাই পুরোটা বলে দিয়েছি। যদি তোমার গল্পের প্রচারণার দরকার হয় তবে আমি আমার ফেসবুক বন্ধুমহলে তোমার গল্পের কথা বলি।

ধন্যবাদ তোমাকে ভাই।
ফোরামের বাইরে প্রচারের কথা আমি সেভাবে ভাবিনি কিন্তু এই ফোরামে যারা পড়ে তারাও দেখি পড়ে বেরিয়ে যায় তাদের কথাই বলেছি।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 2 users Like Monen2000's post
Like Reply
#67

(11-01-2023, 06:28 PM)ddey333 Wrote:  হক কথা , এই ddey33  কি একদিনেই টুকলিবাজ হয়েছিল ?
না , প্রচুর সময়ের আর পরিশ্রমের হিসেব ছিল যদিও ওগুলো এখন অতীত।
ভালো লাগছে সবার সঙ্গে আড্ডা মেরে কিন্তু আমার ওই পিনুকে মিস করছি

টুকলিবাজ??  Big Grin Big Grin

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#68

(11-01-2023, 08:54 PM)ddey333 Wrote:  তাছাড়া কি , সবাই জানে।

Namaskar Big Grin

আমার জানা নেই।  Blush

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#69

(11-01-2023, 09:30 PM)Boti babu Wrote:  কিন্তু এই মোনেন পাগলাকে বুঝাবে কে । এখন কম বেশি সবাই সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করে, বলিউডের মেক্সিমাম মুভিকে বয়কট করছে লাগাতার জনসাধারণ, তাই বলে কি বলিউড মুভি বানানো বন্ধ করে দিয়েছে । আজকে চলছে না তাই বলে ভবিষ্যতে চলবে না এটা কেমন কথা । 

আর পিনুরামের কথা বলছেন ওনার মহানগরের আলেয়া গল্প আমার এই জীবনে যত একশান থ্রিলার চটি গল্প পড়েছি তার মধ্যে একদম উপরের থাকবে। উপরে কেন এক নম্বরে আছে। কি নেই এই গল্পের ভেতর আফুরন্ত উত্তেজনা, উন্মাদের মত যৌনতা, একশান, মারপিট, গোলাগুলি, ভালোবাসা ,ধোকাবাজী, প্রতারণা, প্রতিশোধ।  এই গল্পের উপরে আরামসে একটা ওয়েব সিরিজ বানানো যায় । আমার কেন জানি মনে হয় এই গল্পের উপরে একদিন ঠিক কোনও কিছু একটা হবে। এশিয়ার না হয়ে বিদেশে হতো তাহলে এখনই  এই গল্পের  উপরে একটা ওয়েব সিরিজ হয়েযেত। আমার মনে হয় না এমন গল্প এখনার কোনও বর্তমান লেখক লেখতে পারবে সবাইকে যথাযোগ্য সন্মান দিয়ে কথাটা বলছি। 

কিন্তু ঐ যে মোনেন যে রোগের রোগী হয়েছে এখন পিনুরামের সেই রোগী হয়েছিল আগে তাই ওনি লেখা বন্ধ করে চলেগেছেন।  

  বাবান দা এখন  ছোট গল্প লিখে । বুম্বাদা অলরেডি ঘোষণ করেছে চলমান উপন্যাস ওনার লাস্ট বড় কাজ তারপর থেকে ছোট গল্প লিখবেন।  জুপিটার দা চলমান দুটি গল্প শেষ হলে আর লেখালেখি করবে না অন্য প্রজেক্টের উপর কাজ করবে । নন্দনা দির কথা কি বলবো উনার কাজ সংসার সব সামলিয়ে উনি লেখা চালিয়ে যেতে পারছেন না। চোদন ঠাকুর কেটে পড়েছে।  ভাবতে পারেন এক এক করে এই ফোরামের সব মনি মুক্ত চলে যাচ্ছে । পুনিরাম তো আগেই চলে গেছে। দাদা অফ ইন্ডিয়ার পাত্তা নেই। এখন যদি যারা নতুন প্রজন্মের লেখক তারাও এমন করে মন খারাপ করে তা হলে বলুন কেমন লাগে। 

টুকলি করার জন্যতো গল্প লাগবে Big Grin যা চলছে একদিন এই টুকলির জন্য নতুন কোনও গল্প থাকবে না যদি ভালো লেখকরা আবার লেখা শুরু না করেন।

মহানগরের আলেয়া গল্পটার লিংক দিতে পারবে??

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#70

                                                     [Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


                                ৫ম পর্ব

যথারীতি আসার পর থেকেই অদ্রিজা আদিত্যকে ক্ষণে ক্ষণে নিজের শব্দ শলাকার খোঁচা দিতে থাকে প্রীতির বারণ সত্ত্বেও সে থামে না আদিত্যকে রাগিয়েই যেন তার আনন্দ। আদিত্য রেগে গেলেও কোনো উত্তর দেয় না চুপচাপ সহ্য করে যায় তার একটা কারণ হলো অদ্রিজারা এখন অতিথি আর অতিথিদের সাথে ঝামেলা করাটা উমাদেবী পছন্দ করেন না কিন্তু অগ্নিদৃষ্টি দিয়ে অদ্রিজাকে ভস্ম করতে চায় আদিত্য, যদিও পারে না অদ্রিজা এটা বোঝে যে এই মূহুর্তে আদিত্য তাকে কিছু বলবে না তাই সে আরো বেশি করে আদিত্যকে রাগাতে থাকে এমনকি যখন আদিত্য বললো যে সে মন্দিরে যেতে চায় না তখন যেন শব্দের খোঁচার তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়।
নীলকণ্ঠ মন্দিরটা আসলে একটা শিবমন্দির যেটা সিংহ রায়দের গ্ৰামে জঙ্গলের মধ্যে অবস্থিত এবং যথেষ্ট পুরনো একটা মন্দির, মন্দির চত্বর থেকে কিছুটা দূরেই গাড়ি রাখার জায়গা সেখান থেকে হেঁটেই ঢুকতে হয়, সিংহ রায় রা এবং চক্রবর্তী পরিবার যখন মন্দিরের সামনে গাড়ি থামালো তখন প্রায় দেড়টা বাজে, সবাইকে মন্দিরে পৌঁছে দিয়ে আদিত্য নিজে গাড়িতে রয়ে গেল সাথে বাদশা মায়ের কথায় সবার সঙ্গে গেলেও মন্দিরে ঢুকতে রাজী হলো না আদিত্য বলাইবাহুল্য এই না যাওয়ার জন্য আরেকপ্রস্থ অদ্রিজার খোঁচা সহ্য করতে হলো আদিত্যকে এবং এবারেও কোনো উত্তর দিল না।
প্রায় ঘন্টা দুয়েক পরে পূজো শেষ হয়ে সবাই মন্দির থেকে বেরিয়ে আসছে হটাৎ প্রীতি চেঁচিয়ে উঠলো "আরে অদ্রিজা কোথায় গেল?" এবার সবাই খেয়াল করলো সঙ্গে সঙ্গে অদ্রিজার নাম ধরে ডাকাডাকি ও খোঁজা শুরু হলো আবার মন্দিরে ফিরে গেল আশেপাশে খোঁজা হলো কিন্তু অদ্রিজাকে খুঁজে পাওয়া গেল না, চারুলতা দেবীতো কেঁদেই ফেললেন উমাদেবী ও প্রীতি তাকে সান্ত্বনা দিতে থাকেন, 
প্রীতি বলে "হয়তো গাড়িতে ফিরে গেছে আমরা ওখানে গিয়ে আগে দেখি, অতীন্দ্র বাবু আর সুবিমল বাবু বাদে তিনজন গাড়ির কাছে এল যেখানে আদিত্য বসে অপেক্ষা করছিল অতীন্দ্র বাবু এবং সুবিমলবাবু আবার খুঁজতে চলে যান, প্রীতি উমাদেবী এবং চারুলতা দেবী গাড়ির কাছে থাকেন আর থাকে আদিত্য তার যেন কোনো হেলদোল নেই।
"অদ্রিজা এখানে এসেছে দাদা?"
"অদ্রিজা?" বোনের প্রশ্নটা শুনে যেন আকাশ থেকে পড়ে আদিত্য বলে "ক‌ই না তো"।
এরপর আর কোনো কথা চলে না তাই সবাই অপেক্ষা করতে থাকে বাকিদের ফিরে আসার, আদিত্য‌ও যেন কিছুই হয়নি এমনভাবে বাদশাকে আদর করতে থাকে।
"আদিত্য তুই কিছু বলিসনি তো অদ্রিজাকে যাতে মেয়েটা মনখারাপ করে কোথাও চলে গেছে?"
উমাদেবী হটাৎ প্রশ্নটা করেন আদিত্যকে, গাড়ির কাছে ফিরে আসার পর থেকেই আদিত্যর এই শান্তভাব তার মনে খটকা জাগাচ্ছিল আদিত্য এরকম নয়, কেউ বিপদে আর ও চুপ করে বসে থাকবে এমন ছেলেই ও নয় অথচ আজ কিরকম শান্ত নিশ্চিন্ত হয়ে বসে আছে তাই মনে জেগে ওঠা প্রশ্নটা করেন তিনি।
"আমি.. আমি তো গাড়িতেই ছিলাম আমি কি বলবো?"
অবাক হয়ে উত্তর দেয় আদিত্য, কিন্তু উমাদেবীর বিশ্বাস হয় না তিনি আবার বলেন "সত্যি বলছিস? অদ্রিজা তোকে কতকিছু বলেছে তখন তুই চুপ করে ছিলি তখন, এখন এখানে আসনি?."
"আমি তখন চুপ করে ছিলাম, তারপরেও তোমার মনে হচ্ছে আমি মিস চক্রবর্তীকে কিছু বলেছি যাতে তিনি চলে গেছেন তিনি তো তোমাদের সাথেই ছিলেন"।
"কিন্তু মাঝে একবার বেরিয়েছিল"
কথাটা বলে প্রীতি, উত্তরে আদিত্য কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখন অতীন্দ্র বাবু এবং সুবিমল বাবু ফিরে আসেন এবং তাদের হতাশ মুখ দেখে আর বলে দিতে হয় না যে অদ্রিজাকে খুঁজে পাননি, ফলে চারুলতা দেবীর কান্না আরও বেড়ে যায়।
উমাদেবী নিজের বাল্যবান্ধবীকে শান্ত করতে করতে আদিত্যকে প্রায় হুকুমের স্বরে বলেন "আদিত্য তুই এখনো চুপ করে থাকবি, কিছু করবি না?"
"আমি কি করবো?,মিস চক্রবর্তী হয়তো কোথাও গেছেন চলে আসবেন"
"ও যে এইভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার মেয়ে নয় সেটা আমরা সবাই জানি"
"তাতে আমি কি করতে পারি?"
"এই এলাকায় অনেক লোক তোর চেনা যারা এই জঙ্গলে যাতায়াত করে তুই নিজেও ঘোরাঘুরি করিস"
"তাতে কি?"
"অদ্রিজাকে তুই খুঁজে আনবি?"
"মা. আমি"
"বাবা আমি হাতজোড় করছি অদ্রিজার কথায় যদি তোমার খারাপ লাগে তো আমি ক্ষমা চাইছি কিন্তু তুমি আমার অদ্রিজাকে খুঁজে এনে দাও আরেকটু পরেই জায়গাটা অন্ধকার হয়ে যাবে আমার মেয়েটা ভালো করে চেনেও না জায়গাটা বাবা তুমি কিছু করো।"
চারুলতা দেবী হাতজোড় করে কাঁদতে কাঁদতে কথাটা বলেন, সুবিমল বাবুও অনুরোধ করেন তিনি যদিও কাঁদছেন না কিন্তু মুখ দেখে বোঝাই যাচ্ছে কোনোমতে কান্নাটাকে নিজের ভিতরে আটকে রেখেছেন। উমাদেবী এবার ছেলেকে হুকুম করেন "তুই যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয় অদ্রিজাকে"
"মা আমি কিভাবে? তার থেকে থানায় খবর দেওয়া উচিত"
"সেটা আমরা দেখছি কিন্তু আমি জানি তার দরকার হবে না,তুই ওকে খুঁজে নিয়ে আসতে পারবি"
"মা কিন্তু"
"তুই শুনবি না তো আমার কথা?"
অগত্যা আর কোনো কথা না বলে গাড়ি থেকে নামে আদিত্য,যাওয়ার আগে বলে "ঠিক আছে আমি খুঁজে দেখছি তোমরা বাড়ি যাও" বলে মন্দিরের দিকে চলে গেল।

আস্তে আস্তে চোখ মেলে তাকালো অদ্রিজা মাথাটা ভার হয়ে আছে কয়েকমিনিট বোঝার চেষ্টা করলো কোথায় আছে, বুঝলো একটা গাছের তলায় শুয়ে আছে, উঠে বসে চারিদিকটা দেখলো বুঝতে পারে না সে এখানে কিভাবে এলো তারপর ধীরে ধীরে মনে পড়লো, তাকে এখানে তুলে আনা হয়েছে আর এনেছে আদিত্য..
অদ্রিজার মনে পরলো মন্দিরে পূজো দেওয়ার সময় সে একটু বাইরে এসেছিল, আশেপাশে জঙ্গলটা দেখছিল হঠাৎ একটা পাখির আওয়াজ শুনে সেটাকেই ধাওয়া করতে করতে মন্দির থেকে একটু দূরেই চলে এসেছিল, কিন্তু পরে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলে কিছুক্ষণ এদিক সেদিক দৌড়াতে থাকে কিন্তু তবুও পথ খুঁজে পায় না।
একটু একটু করে যত সময় যেতে থাকে ততই আতঙ্ক বাড়তে থাকে অদ্রিজার, হটাৎ‌ই একটা পায়ের আওয়াজ শুনতে পায় কেউ তার দিকেই এগিয়ে আসছে আওয়াজটা লক্ষ্য করে কিছুটা এগিয়ে যেতে দেখে হ্যাঁ একজন এসেছে পরিচিত‌ই সে আদিত্য।
গভীর সমুদ্রে দিকভ্রস্ট নাবিক যখন ডাঙার চিহ্ন দেখে তখন তার মনে যেভাব জেগে ওঠে ঠিক সেরকমই হলো অদ্রিজার তাড়াতাড়ি আদিত্যর কাছে ছুটে গেল হাফাতে হাফাতে বললো
"থ্যাংক গড আপনি এসেছেন আমি তো পথ‌ই খুঁজে পাচ্ছিলাম না খুব ভয় পেয়ে গিয়েছিলাম"
"ভয় পাওয়ার‌ই কথা এবং ভয় পাওয়াই উচিত আপনার"
কথাগুলো যত না অবাক করলো কথাগুলো বলার ধরন আরো বেশি অবাক করলো অদ্রিজাকে সে জিজ্ঞেস করলো "ম..মানে?"
"কখনো ম্যান‌ইটারের সাথে মুখোমুখি হয়েছে আপনার?"
কথাটা শুনেই আতঙ্কের চোরাস্রোত বয়ে গেল অদ্রিজার শিরা-ধমনী দিয়ে কোনোমতে উত্তর দিল "ন..না"।
"চিন্তা নেই আজ হয়ে যাবে এই জঙ্গলের ভিতরে আপনার লাশ তো দূরের কথা কাল সকালে যদি কেউ আপনার এতটুকু অংশ খুঁজে পায় তাহলে সেটাই হবে আপনার জন্য সৌভাগ্যের"
"এ..এসব কি বলছেন আপনি?"
"ওই দেখুন" আঙুল দিয়ে কিছুটা দূরে মাটিতে কিছু একটা দেখায় আদিত্য, সেদিকে তাকাতেই আরও একবার আতঙ্কের স্রোত বয়ে যায় অদ্রিজার শরীর জুড়ে, বেশ খানিকটা অংশ জুড়ে কাদার উপর অনেকগুলো পায়ের দাগ, পায়ের দাগ বলা ভুল বলা উচিত থাবার দাগ,বাঘের থাবা। দেখে আর কথাই বেরোতে চায় না অদ্রিজার মুখ থেকে কোনোমতে তোতলাতে তোতলাতে বলে "ও..ওগুলো"
"বাঘের থাবার দাগ"
অদ্রিজাকে কথাটা শেষ করতে না দিয়েই বলে আদিত্য, তারপর আবার বলে "এপথে তাদের যাতায়াত আছে"
"আপনি মিথ্যা কথা বলছেন, এগুলো আপনার কোনো চালাকি আমাকে ভয় দেখানোর জন্য কিন্তু আমি ভয় পাবো না"
গলায় বেশ কিছুটা জোর এনে বলে অদ্রিজা, আদিত্য অবশ্য তার স্বাভাবিক গম্ভীর স্বরেই কথা বলে,
"আপনাকে ভয় দেখাতে নয় মারতে চাই আমি,অবশ্য আমার প্ল্যান অন্য ছিল কিন্তু এখন তো দেখছি আমাকে কিছুই করতে হবে না আর ওগুলো সত্যি সত্যিই বাঘের থাবার দাগ"
"আ..আমাকে মারতে চান কিন্তু কেন? আমি কি ক্ষতি করেছি আপনার?" অদ্রিজার গলার জোর আবার কমে গেছে।
আদিত্য দুহাতে অদ্রিজার দুটো বাহু জোরে চেপে ধরে, ব্যথায় কঁকিয়ে ওঠে অদ্রিজা, কিন্তু তাতে আদিত্যর কোনো ভাবান্তর দেখা যায় না সে বলে,
"আপনাকে অনেকবার বলেছি আমার থেকে দূরে থাকুন, আমাকে রাগাবেন না কিন্তু আপনি. আপনি সেই কাজটাই বারবার করেছেন তাই এবার তার শাস্তি ভোগ করুন আমি আপনাকে এখানে ছেড়ে রেখে যাবো কেউ জানতে পারবে না আপনার কি হয়েছিল"
"আ..আপনি এরকম করতে পারেন না"
"আমি কি করতে পারি সে সম্পর্কে আপনার কোনো ধারনাই নেই"
"বাঁচাও.. কেউ আছেন বাঁচাও" অদ্রিজা চিৎকার শুরু করেছে, কিন্তু কেউ নেই এক আদিত্য ছাড়া, সে বলে "কেউ নেই, কেউ আসবে না"।
কথাটা সত্যিই আশেপাশে কাউকে দেখতে পেলো না অদ্রিজা ভয়ে অবিশ্বাসে তার মুখে কোনো কথা বেরোলো না তার উপরে তার দুই বাহুতে আদিত্যর হাতের চাপ বাড়ছে তার ব্যাথাও করছে কিন্তু আদিত্যর সেদিকে ভ্রুক্ষেপ নেই, "কেউ খুঁজে পাবে না আপনাকে কেউ জানবে না আপনার কি হয়েছে এখানেই আপনার জীবন শেষ হবে" বলে অদ্রিজাকে একটা হাল্কা ঠেলে সরিয়ে দেয় আদিত্য, হতবিহ্বল ভাবটা কাটে না অদ্রিজার সে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে আদিত্যর দিকে এমনকি যখন সে দ্রুত পায়ে চলে যাচ্ছে তখনও সম্বিত ফিরতে কিছুটা সময় লাগে তার, যতক্ষণে তার পুরোপুরি বোধগম্য হয় যে কি হয়ে গেল ততক্ষণে আদিত্য জঙ্গলের মধ্যে প্রায় অদৃশ্য হয়ে গেছে, তাকে ধরার জন্য দৌড় শুরু করতেই কিসে যেন হোচট খেয়ে মাটিতে পড়ে আর তারপরেই মাথায় একটা চোট তারপর সব অন্ধকার।
জ্ঞান ফেরার পরে সবকিছু মনে পড়তে একটু সময় লাগলো তারপর তাড়াতাড়ি উঠতে গিয়েই একটা আর্তনাদ করে আবার মাটিতে বসে পড়ে অদ্রিজা, পায়ে প্রচণ্ড যন্ত্রণা খুব সম্ভবত অজ্ঞান হবার আগে হোচট খেয়ে পড়ে যাওয়ার সময় মাথার সাথে পায়েও আঘাত পায় সে যার কারনে এই যন্ত্রণা, আরও একবার ওঠার চেষ্টা করে সে পাশের গাছটা ধরে কিন্তু কোনোমতে উঠে দাঁড়ালেও হাঁটতে পারে না আবার বসে পড়ে।
ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে জঙ্গলের মধ্যে অন্ধকারটা আরও দ্রুত হচ্ছে বলে মনে হচ্ছে অদ্রিজার দুই হাঁটু ভাঁজ করে মাথা গুঁজে কাঁদতে শুরু করে সে, তার বাবা মা এতক্ষণে হয়তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, হয়তো তার খোঁজ করছে তবে এদিকে কি আসবে? আর যদি না আসে? যদি আসেও ততক্ষণ কি সে অক্ষত থাকবে?
প্রশ্নগুলোর সাথে আতঙ্ক চেপে বসতে থাকে অদ্রিজার মনে, সাথে খুব রাগ‌ও হয় আদিত্যর প্রতি, আদিত্যর কথা মনে পড়তেই তার একবার মনে হলো আদিত্য হয়তো সত্যিই তার সাথে মজা করছে এরকমভাবে জঙ্গলের ভিতরে কি একা রেখে যাবে সে? দু-একবার আদিত্যর নাম ধরে ডাকে অদ্রিজা কিন্তু কোনো সাড়া পায় না।
আদিত্য সত্যি সত্যিই তাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে চলে গেছে এবার কি করবে সে? হাঁটতে পারলে বেরোনোর চেষ্টা করতো কিন্তু যন্ত্রনায় তো হাঁটতেই পারছে না যন্ত্রণা কমা পর্যন্ত কি বেঁচে থাকবে নাকি তার আগেই.. হটাৎ আবার পায়ের আওয়াজ শোনে সে তবে এবার অন্ধকার আরো কিছুটা বেড়েছে কিন্তু একেবারে রাত হয়নি, একটু পরে জ্বলজ্বলে দুটো চোখ দেখতে পায় সে আর দেখেই ভয়ে একেবারে কাঠ হয়ে যায় তবে কি সত্যি সত্যিই সে বাঘের পেটে যাবে?আর ভাবতে পারে না, জ্বলন্ত চোখদুটোর দিকে তাকাতেও পারে না নিজেই নিজের দুচোখ বন্ধ করে আর তখন‌ই পরিচিত পুরুষকণ্ঠ শুনতে পায়,
"বাহঃ এখনো টিকে আছেন দেখছি বাঘের পেটে যাননি দেখছি বাঘ‌ও খেল না তাহলে আপনাকে?"
আদিত্যর আওয়াজ শুনে চোখ খোলে অদ্রিজা দেখে সামনে আদিত্য দাঁড়িয়ে আছে হাতে একটা ছোটো টর্চ যদিও নেভানো আবার বিস্ময়ে হতবাক হয়ে যায় কিন্তু পরক্ষনেই প্রচণ্ড রাগ হয় অদ্রিজার কোনোমতে আবার গাছের গুঁড়ি ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে, ততক্ষণে আদিত্য তার কাছে চলে এসেছে এতক্ষণে অদ্রিজা বুঝতে পারে জ্বলজ্বলে চোখদুটো আসলে বাদশার।
কাছে আসতেই ঠাস করে আদিত্যর গালে একটা চড় মারে অদ্রিজা, বাদশা তো প্রায় লাফিয়ে পড়ছিল কিন্তু মনিবের হাতের ইশারায় থেমে যায় কিন্তু গরররর করতে থাকে রাগে, অদ্রিজা কিন্তু থামে না অপরগালে আবার আরেকটা চড় মারে সঙ্গে সঙ্গে আদিত্য আবার ওকে চেপে ধরে দুজনের মুখমণ্ডল পরস্পরের অত্যন্ত কাছে চলে এসেছে দুজনেই দুজনের চোখে রাগী দৃষ্টিতে চেয়ে আছে, প্রথম কথাটা অবশ্য অদ্রিজাই বলে,
"আই হেট ইউ, আই হেট ইউ মিস্টার আদিত্য সিংহ রায়। এই পৃথিবীতে যদি কাউকে সবথেকে বেশি ঘেন্না করি তাহলে সেটা আপনি"
আদিত্য‌ও অবশ্য রাগী স্বরেই উত্তরটা দেয় "ইচ্ছা করছে এখনই আপনাকে বাদশার সামনে ফেলে দি‌ই কিন্তু মা বলেছেন আপনাকে খুঁজে নিয়ে যেতে তাই না চাইলেও শুধু যে ফিরতে হলো তাই নয় আপনাকে বাঁচিয়েও রাখতে হচ্ছে"
"আমি ফিরে গিয়ে সবাইকে আপনার এই আসল রূপটা সম্পর্কে বলবো"
"যদি এটা করেছেন তাহলে সত্যি সত্যিই আপনাকে বাদশার পেটে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কথাটা মনে রাখবেন এখন চলুন"
কথাটা বলে অদ্রিজাকে ছেড়ে হাঁটা লাগায় অদ্রিজা অবশ্য হাঁটার চেষ্টা করে কিন্তু পারে না যন্ত্রনায় আর্তনাদ করে গাছ ধরে দাঁড়িয়ে থাকে, আদিত্য পিছন ঘুরেই বুঝতে পারে ব্যাপারটা আবার অদ্রিজার কাছে আসে সে, "এটা ধরুন" বলে টর্চটা অদ্রিজার হাতে দেয় তারপর ঝুঁকে অদ্রিজাকে কোলে তুলে নিতে গেলে অদ্রিজা ঝংকার দিয়ে ওঠে "দরকার নেই আপনার সাহায্যের আমি একাই হাঁটতে পারবো"।
কিন্তু আদিত্য তবুও দুহাতে কোলে তুলে নেয় তারপর হাঁটা শুরু করে। কিছুক্ষণ পথ চলার পরে একটা কুটির জাতীয় ছোটো ঘরের সামনে আসে আদিত্য বাইরে থেকেই হাঁক দেয় "হরি কাকা হরি কাকা?"। ডাক শুনে একজন রোগা মতো প্রৌঢ় লোক বেরিয়ে আসেন পরনে আধময়লা ধুতি ও একটা সুতির ফিনফিনে পাঞ্জাবি মাথায় লম্বা পাকা চুল মুখেও লম্বা দাঁড়ি গোঁফ।
"কে? ওহ ছোটো জমিদার মশাই আসেন আসেন, তা এটি কে?" বলাইবাহুল্য শেষের কথাটা আদিত্যর কোলে থাকা অদ্রিজাকে লক্ষ্য করে বলা। কুটিরের সামনে একটু জায়গা নিয়ে উঠোন সেখানেই অদ্রিজাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য, বলে "হরি কাকা ইনি আমাদের অতিথি জঙ্গলে ঘুরতে গিয়ে এনার পায়ে চোট লেগেছে হাঁটতে পারছেন না আর আমার গাড়িটাও নেই যে তাড়াতাড়ি নিয়ে যাবো তাই আপনার কাছে নিয়ে এলাম"।
"আরে বলো কি? তাড়াতাড়ি ভিতরে আসো ভিতরে শুইয়ে দাও আমি দেখছি" প্রৌঢ় যেন ব্যাস্ত হয়ে পড়লেন, আদিত্য ভিতরে গিয়ে একটা ছোটো ঘরের একধারে পাতা একটা খাটিয়ার উপরে শুইয়ে দিল, প্রৌঢ় লোকটি অদ্রিজার পায়ের কাছে এসে দেখলেন পায়ে হাত দিতে গেলে অবশ্য অদ্রিজা বারণ করেছিল কিন্তু উনি শোনেননি, কিছুক্ষণ দেখে বললেন "কয়েক জায়গায় ছড়ে গেছে আর বোধহয় মোচড় লেগেছে তাই না মা?"
প্রশ্নটা অদ্রিজাকে করা, সে হ্যাঁ জানালে প্রৌঢ় বললেন "ঠিক আছে তোমরা বসো আমি আসছি, আদিত্য বাবা তুমি ততক্ষণ এই পরিষ্কার কাপড়টা দিয়ে ক্ষতের জায়গাগুলো একটু পরিষ্কার করে দাও" বলে একটা পরিষ্কার সাদা কাপড় আদিত্যকে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। 
"আমাকে এখানে আনলেন কেন, উনি ডাক্তার?"
প্রৌঢ় লোকটি বেরিয়ে যেতেই অদ্রিজা প্রশ্ন করলো,আদিত্য অদ্রিজার পায়ের ছড়ে যাওয়া জায়গাগুলো কাপড় দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে করতে বললো "কেন এনেছি সেটা তো আগেই বললাম আর ডাক্তার কি না সেটা একটু পরেই বুঝতে পারবেন"।
খানিক পরে প্রৌঢ় হাতে একটা বাটিতে কিছু একটা নিয়ে ফিরে এলেন, এসে আবার অদ্রিজার পায়ের কাছে বসে আঘাতপ্রাপ্ত পায়ে বাটিতে আনা কিছু একটা লাগাতে থাকেন, সেটা কি অদ্রিজা জিজ্ঞেস করায় বলেন "এটা প্রকৃতির ওষুধ,একটা বিশেষ গাছের পাতা বেটে এনেছি এর রস খুব উপকারী, চিন্তা নেই মা কাল সকালের মধ্যেই তুমি হাঁটতে পারবে", তারপর আদিত্যকে উদ্দেশ্য করে বলেন "জমিদার মশাই এইনাও কিছুটা নিয়ে ওই কপালের কাটা জায়গাটায় লাগিয়ে বেঁধে দাও"।
আদিত্য কোনো কথা না বলে একটু খানি নিয়ে অদ্রিজার কপালের কাটা জায়গাটায় লাগিয়ে দেয়, লাগানোর সময় ব্যাথায় একটু "সসস্" করে ওঠে তখন আস্তে আস্তে ফু দিয়ে লাগায়, দুজনের মুখ আবার কাছাকাছি দৃষ্টি পরস্পরের চোখে আবদ্ধ দেখে কে বলবে যে খানিকক্ষণ আগেই এদের মধ্যে তীব্র বাদানুবাদ রাগারাগি হয়েছে। ওষুধ লাগানো হয়ে গেলে প্রৌঢ় ভদ্রলোক মাটির গ্লাসে কিছুটা দুধ এনে দিলেন অদ্রিজাকে।
"এটা না করলেই পারতেন"
দুধটা খেতে খেতে আদিত্যকে কথাটা বলে অদ্রিজা, আদিত্য অবশ্য অবাক হয় কথাটায় বলে "মানে? কোনটা?"
"এই যে আমাকে ভয় দেখানোর জন্য বাঘের থাবার ছাপ তৈরি করা, আমি বোকা ন‌ই বাঘ কোনোদিন দুপায়ে হাঁটে না এটা আমি জানি, আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন"।
কথাটা শুনে প্রৌঢ় হরি কাকার মুখে হাসি দেখা দিলেও আদিত্য গম্ভীর, বলে "এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারি পাস করলেন কিভাবে?।
"আর লুকাতে হবে না"
"লুকানোর কিছু নেইও, ওই ছাপগুলো সত্যি সত্যিই বাঘের থাবার দাগ"
"তার মানে আপনি বলছেন বাঘ দুপায়ে হাঁটে?"
"চলার সময় বাঘের সামনের পা এবং পিছনের পা প্রায় এক‌ই জায়গায় পড়ে তাই ছাপ দেখলে মনে হয় দুপায়ে হেঁটে গেছে, বুঝেছেন?"
অদ্রিজা একটু যেন চুপসে যায় বলে "ঠিক আছে ঠিক আছে আমি মানুষের ডাক্তারি পড়েছি, বাঘের বা জঙ্গলের জানোয়ারদের উপর নয়"
"যে মেয়ে জঙ্গলে আনাড়ির মতো ঘুরে বেড়ায় তার দ্বারা ওটা হবেও না"
"দেখুন.."
অদ্রিজা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তাকে থামতে হয় কারণ তখনই জঙ্গলের ভিতর থেকে বাঘের গর্জন ভেসে এল, খুব বেশি দূরে নয় শুনে হরি কাকা আর আদিত্যর বিশেষ ভাবান্তর হলো না কিন্তু অদ্রিজার মুখ শুকিয়ে গেল দেখে আদিত্য বললো "ভয় পাওয়ার কিছু নেই আপনি বিশ্রাম নিন খাবার হলে ডেকে দেবো"
"কিন্তু বাড়িতে চিন্তা করবে"
"আমি দেখছি মোবাইলে টাওয়ার পেলে জানিয়ে দেবো আর আমি বা হরি কাকা আর যাই হ‌ই না কেন চরিত্রহীন লম্পট ন‌ই তাই নিশ্চিন্ত থাকুন"
"আপনি সত্যিই আমাকে মারতে চেয়েছিলেন?"
"ওরকম আনাড়ির মতো জঙ্গলে ঘোরাঘুরি করলে অন্য কারো দরকার হবে না আপনাকে মারার জন্য"
"আপনি জঙ্গলে কি করছিলেন?"
"জঙ্গলের নির্জনতা আমার খুব ভালো লাগে, আমাকে টানে তাই সময় পেলেই জঙ্গলে বা অন্য কোথাও একা থাকি"
"আপনি কিন্তু আমার কথার উত্তর দিলেন না?"
"কোন কথা?"
"ওই যে সত্যিই আমাকে মারতে চেয়েছিলেন?"
"না, সেরকম কোনো ইচ্ছা ছিল না'
"তাহলে প্রথমবারে আমাকে একা রেখে চলে গিয়েছিলেন কেন?"
"ভয় দেখানোর জন্য"
"যদি সত্যিই বাঘ আসতো?"
"লোক ছিল আপনাকে সরিয়ে নিত"
"কোথায় আমি তো দেখিনি"
"ছিল, আপনার উপর নজর রাখছিল পরে আমি ফিরে এলে ওরা চলে যায়"
"জঙ্গলের ভিতরে লোক?"
"হ্যাঁ, কাঠুরে, কাঠ সংগ্ৰহ করতে গিয়েছিল। এবার রিল্যাক্স করুন আরেকটা কথা যেটা বলেছিলাম সেটা যেন মনে থাকে বাড়িতে যেন কেউ না জানে যে আমি আপনাকে জঙ্গলে ছেড়ে গিয়েছিলাম, কথাটা মনে রাখবেন"।
অতীন্দ্র বাবু সকালেই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, রাতে আদিত্য জানিয়ে রেখেছিল সকালে গাড়ি পাঠানোর জন্য।গাড়িতে করে অদ্রিজা এবং আদিত্য যখন আবার সিংহ রায় প্যালেসে ফিরলো তখন সেখানে রীতিমতো হুড়োহুড়ি লেগে গেল বিশেষ করে অদ্রিজাকে নিয়ে। উমাদেবী, চারুলতা দেবী প্রীতি অতীন্দ্র বাবু সুবিমল বাবু সবাই একসাথে প্রশ্ন করতে থাকেন একটু পরেই অবশ্য সবাই ভুল বুঝতে পারে তাই থেমে যায় কিন্তু অদ্রিজা তখনও জানায় তার পায়ে ব্যাথা আছে হাঁটতে গেলে লাগছে এটা শুনে উমাদেবী ছেলেকে বলেন অদ্রিজাকে ড্রয়িংরুমে পৌঁছে দিতে, এবং অনিচ্ছা সত্ত্বেও আদিত্যকে কাজটা করতে হয়, ড্রয়িংরুমে বসার পরেই উমাদেবী আবার জিজ্ঞাসা করেন কি হয়েছিল অদ্রিজা কোথায় হারিয়ে গিয়েছিল?
উত্তরে অদ্রিজা যা বলে সেটা ঘরের সবাইকে চমকে দেয়, "আন্টি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন কি হয়েছিল? উনি আমাকে জঙ্গলে একা রেখে চলে গিয়েছিলেন"। চমকে ওঠে আদিত্য এবং পরক্ষনেই খেয়াল করে ঘরের সবার চোখ তার দিকে নিবদ্ধ।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#71

(13-01-2023, 12:49 AM)Boti babu Wrote:  লাইক রেপু এডেড ভালো হয়েছে আরও ভালো করতে হবে । প্রচন্ড সংলাপের অভাব। ঝগড়া এক তরফা হচ্ছে ।

ধন্যবাদ সাজেশন এবং লাইকড় রেপু উভয়ের জন্য।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#72

(13-01-2023, 11:21 AM)Arpon Saha Wrote:  লাইক রেপু এডেড। পর্ব টা আরেক টু বড় করা যেত।

ধন্যবাদ  Namaskar
হ্যাঁ, তা যেত কিন্তু করিনি দেখি পরের আপডেটে বড়ো দেওয়ার চেষ্টা করবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#73

(13-01-2023, 10:22 PM)ddey333 Wrote:  অদ্ভুত গল্পের প্লট মানতেই হবে ,

আচ্ছা আপনিকি ওই DOMIS  যে প্রায় এরকমের দুর্ধর্ষ গল্প লিখে পুরোনো পাড়াটা কাঁপাতো এক সময় ??  


yr):
ধন্যবাদ। কে ডমিস? না আমি জানিনা আপনি কার কথা বলছেন, তবে পুরোনো পাড়া কাঁপানো দুর্ধর্ষ গল্পের সাথে তুলনা করছেন তার জন্য আরেকবার ধন্যবাদ।
(13-01-2023, 10:39 PM)Jibon Ahmed Wrote:  অসাধারণ আপডেট দাদা।  পরের পর্বের অপেক্ষায় থাকব

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#74

(13-01-2023, 11:24 PM)Md Obydullah Wrote:  চমৎকার আপডেট সঙ্গে লাইক রেপু পরবর্তী আপডেট এর অপেক্ষায় রইলাম

ধন্যবাদ  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#75

(24-01-2023, 01:56 AM)Arpon Saha Wrote:  গল্পটিকে মেরে ফেললেন?

আসলে কাজের প্রচণ্ড চাপ চলছে, লেখার একদম সময় হচ্ছে না, দেখি একটু চাপ কমুক তারপর আপডেট দেবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#76

(24-01-2023, 08:01 PM)Bumba_1 Wrote:  এত ভালো একটা আপডেট আর আমার চোখেই পড়েনি এতদিন? এ তো ভীষণ অন্যায়। ক্ষমা করে দিও দাদা। তবে পারস্পরিক কথোপকথনের ঝাঁজ আর একটু বাড়াতে হবে‌ .. তাহলে ব্যাপারটা অতিমাত্রায় দৃষ্টিনন্দন হবে। এত ভালো একটা গল্প শেষ হয়ে যেতে দিও না, লিখতে থাকো।

সাজেশনের জন্য ধন্যবাদ দাদা,
অফিসে প্রচণ্ড কাজের চাপ তাই লেখার সময় হচ্ছে না আর অন্য একটা কারণে কদিন মনটাও খারাপ চলছে তাই লেখা হচ্ছে না‌।
দেখি একটু সময় হোক আপডেট দেবো।  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#77

(26-01-2023, 12:23 AM)Boti babu Wrote:  Kemon acho bhai . Sob kicho thik ache to

তুমি কেমন আছো?
আমার কাজের প্রচণ্ড চাপ চলছে সাথে একটা অন্য কারনে মনটাও ঠিক নেই।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#78

(26-01-2023, 08:59 AM)ddey333 Wrote:  ব্রেকআপ নাকি
:)

না আমার ওসব ঝামেলা নেই আমি সিঙ্গেলদের বেতাজ বাদশা। আমার উসুল আপনা হাত জিন্দাবাদ  Big Grin ।
মনখারাপ অন্য কারনে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#79

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


                             ৬ষ্ঠ পর্ব

কি বলবে ভেবে পায় না আদিত্য সে ভাবতেও পারেনি যে অদ্রিজা সত্যি সত্যিই সবার সামনে সত্যি কথা বলে দেবে,সবার চোখের দিকে তাকিয়ে দেখে সে স্পষ্টতই সবাই বিরক্ত বিশেষ করে অদ্রিজার বাবা-মা সুবিমল বাবু আর চারুলতা দেবী।
"আদিত্য তুই অদ্রিজাকে জঙ্গলের ভিতরে একা ছেড়ে এসেছিলি?"
উমাদেবীর রাগী স্বরে করা প্রশ্নটার উত্তর দিতে পারে না এর‌ইমাঝে ড্রয়িংরুমে একটা সোফায় হেলান দিয়ে বসা অদ্রিজার ঠোঁটের কোণের বাঁকা হাসিটা চোখ এড়ায় না আদিত্যর, আদিত্য রেগে গেছে অথচ কিছু বলতে বা করতে পারছে না এই জিনিসটায় অদ্রিজা বেশ মজা পেয়েছে।
"কি রে উত্তর দে, অদ্রিজা যা বললো সেটা সত্যি?" আবার প্রশ্ন করেন উমাদেবী, কিন্তু এবারও আদিত্য উত্তর দিতে পারে না,
"মা আসলে আমি.."
"উনি শুনতে পাননি আমার ডাক"
হঠাৎ অদ্রিজা উত্তর দেওয়ার ভঙ্গিতে বলে ওঠে, সবার দৃষ্টি তখন ঘুরে যায় তার দিকে অদ্রিজা বলতে থাকে "আসলে মন্দিরের ভিতরে আমার ভালো লাগছিল না অনেক লোক ছিল তো তাই দম বন্ধ হয়ে আসছিল, একটু খোলা হাওয়ার জন্য বাইরে আসি তখনই একটা পাখির ডাক শুনি ওটাকেই ফলো করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে যাই এবং একসময় পথ হারিয়ে ফেলি"
"তারপর?"অদ্রিজা একটু থামতেই প্রীতি জিজ্ঞেস করে।
"হ্যাঁ, তারপর অনেক চেষ্টা করেও পথ খুঁজে পাইনি সেইসময় কিছুটা দূরে ওনাকে যেতে দেখি আমি ওনার নাম ধরে জোরে জোরে ডাকিও কিন্তু উনি শুনতে পাননি তারপর আমি ওনাকে ধরার জন্য দৌড়াতে গিয়ে হোচট খেয়ে পড়ে যাই আর মাথায় লেগে অজ্ঞান হয়ে যাই"।
আদিত্য একটা নিঃশ্বাস ছাড়ে অদ্রিজা তাকে বাঁচিয়েছে যদিও বিপদেও সেই ফেলেছিল। অদ্রিজা থামতেই প্রীতি বলে "সেই বল নাহলে আমার দাদা কাউকে বিপদে ফেলে চলে যেতে পারে না"।
"তবুও বাবু তোর শোনা উচিত ছিল অদ্রিজার ডাক,কিছু একটা হয়ে গেলে?"
"হয়েছে তো আন্টি, দেখুন না পায়ে লেগেছে হাঁটতে পারছি না, কপালেও লেগেছে"
"তাইতো ইসস কতটা কেটে গেছে কপালে, পায়ে এখনো ব্যাথা তাই না মা?"
"হ্যাঁ আন্টি খুব ব্যাথা"
"না এখনই একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত" চারুলতা দেবী বললেন।
"ঠিক বলেছো চারু আমারও তাই মত" বান্ধবীকে সমর্থন জানালেন উমাদেবী।
"না আন্টি এখন নয়, এখন আমার খুব ঘুম পাচ্ছে রাতে খুব বাঘের গর্জন শোনা যাচ্ছিল তাই ঠিক ঘুম হয়নি আর তাছাড়া ওষুধ তো লাগানোই আছে"
"ঠিক আছে তাহলে আগে একটু ঘুমিয়ে নাও, অবশ্য হরিদা যখন ওষুধ লাগিয়ে দিয়েছে তখন চিন্তার কিছু নেই"
"বাপি আমি হাঁটতে পারছি না, আমাকে একটু প্রীতির রুমে নিয়ে গিয়ে দিয়ে আসবে?
অদ্রিজার কথা শুনে সুবিমলবাবু কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই প্রীতি বলে উঠলো "কেন আঙ্কেল কেন দাদা আছে তো আঙ্কেল কি ওকে কোলে তুলতে পারবেন নাকি তারপর কোমরে লেগে গেলে তখন আবার চারু আন্টি বকাবকি করবেন"।
"উমা তোমার মেয়ে কিন্তু বড্ড ফাজিল হয়ে যাচ্ছে" প্রীতির কথার খোঁচাটা শুনে চারুলতা দেবী একটু লজ্জা পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে, উমাদেবী তার কথার উত্তর না দিয়ে ছেলেকে হুকুম করলেন 'আদিত্য যাও ওকে নিয়ে যাও'
"মা, আমি.."
"তুমি যদি জঙ্গলের ভিতরে একটু কান খোলা রেখে হাঁটতে তাহলে হয়তো অদ্রিজার ডাকটা শুনতে পেতে আর তাহলে ওর এই অবস্থা হতো না, ওর এই অবস্থার জন্য তুমিও একপ্রকার দায়ী ধরে নাও এটা তোমার শাস্তি"
বাধ্য হয়েই আদিত্য আর কোনো কথা না বলে আবার অদ্রিজাকে কোলে তুলে নিল এবং সিঁড়ির দিয়ে উপরে উঠতে থাকে যদিও রাগে তার মুখ থমথমে হয়ে গেছে এবং সেটা যে অদ্রিজাকে বেশ মজা দিয়েছে সেটা ওর মুখের হাসিতেই স্পষ্ট, আদিত্যর এই রাগটা সে বেশ উপভোগ করছে।
"আপনার কিন্তু এখন আমাকে সরি এবং থ্যাংকস দুটোই বলা উচিত"
উপরে উঠে আদিত্য অদ্রিজাকে প্রীতির বিছানায় শুইয়ে দিয়ে বেরিয়ে আসছিল তখনই অদ্রিজা কথাটা বললো।
"আপনাকে বলবো সরি সাথে আবার থ্যাংকস, কোন দুঃখে?"
"এই যে নীচে আপনাকে সবার হাত থেকে বাঁচালাম তার জন্য থ্যাংকস আর জঙ্গলে আমাকে ছেড়ে আসার জন্য সরি"
"স্বপ্ন দেখুন, জঙ্গলে আপনি গিয়েছিলেন আমি নিয়ে যাইনি আর নীচেও আমার নামটা আপনি বলেছেন"
"তাতে কি হয়েছে বাঁচালাম‌ও তো আমিই"
"ফাঁসিয়েছিলেন‌ও আপনি"
"তাতে কি?"
"আপনি  আমার গায়ে হাত তুলেছিলেন ইচ্ছে করছে আপনাকে বাদশার সামনে ফেলে দি‌ই"
"বেশ করেছি তার জন্য কি এখন চুমু দিতে হবে নাকি?, আপনিও তো আমাকে জঙ্গলের ভিতরে একা ছেড়ে এসেছিলেন"
"আপনার লজ্জা করছে না এসব বলতে?"
"লজ্জা কেন? চুমুর কথায়,? আপনি কচি খোকা নাকি যে লজ্জা পাচ্ছেন?"
"আপনি অত্যন্ত নির্লজ্জ মেয়ে"
"আর আপনি বড্ড অহংকারী আর ইগোইস্টিক"
"আপনাকে সাবধান করছি নেক্সট টাইম ভুলেও আমার গায়ে হাত দেবেন না, নাহলে তার ফল ভালো হবে না"
"আন্টি যদি জানতে পারে যে আপনি আমাকে এই কথা বলেছেন তাহলে কি হবে ভেবে দেখেছেন?"
"ভয় দেখাচ্ছেন?"
"আদিত্য সিংহ রায় আবার ভয়‌ও পায়?"
"ঘুম পাচ্ছে বলছিলেন না ঘুমিয়ে পড়ুন"
"আগে সরি আর থ্যাংকস বলুন, আমিও নাহয় দুটো থাপ্পড়ের বদলে আপনার দুগালে দুটো চুমু দিয়ে দেবো নিন এবার বলুন"
"কক্ষনো না"
"আন্টিকে ডাকবো? আ."
"আপনাকে আমি."
অদ্রিজা সত্যি সত্যিই চিৎকার করতে যাচ্ছিল কিন্তু পারলো না কারন তৎক্ষণাৎ আদিত্য ওর মুখ চেপে ধরেছে, তারপর মুখের কথাটাকে পাল্টিয়ে বললো "আপনাকে আবার সাবধান করছি আমাকে বেশি রাগাবেন না সেটা আপনার জন্যই ভালো হবে"।
কথাটা বলে আদিত্য অদ্রিজার মুখ ছেড়ে আর দাঁড়ালো না ঘর থেকে বেরিয়ে গেল,পিছন থেকে অদ্রিজা অস্ফুটস্বরে বললো "না রাগালে তো তুমি কথাই বলতে চাও না, ফিরেও তাকাও না আমার দিকে, তোমাকে মারতে চাইনি তুমি আমাকে একা জঙ্গলে ছেড়ে আসায় রাগ হয়েছিল তাই করে ফেলেছি"। যদিও এইকথা আদিত্যর কানে যায়নি এটা নিশ্চিত।
সময় প্রবাহমান সবসময় বয়েই চলে অদ্রিজা আর আদিত্যর ওই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে অদ্রিজা এখন সম্পূর্ণ সুস্থ, অবশ্য এইকদিন ও সিংহ রায় প্যালেসেই ছিল এবং উমাদেবীর আদেশে অদ্রিজাকে চেকআপ করাতে নিয়ে যাওয়া থেকে শুরু করে এক্স-রে করানো সবকিছুতেই আদিত্যকে যেতে হয়েছে মায়ের মুখের উপর মানা করতে পারেনি একটু গাঁইগুঁই করছিল কিন্তু শেষ পর্যন্ত যেতেই হয়েছে। এটা আলাদা কথা যে অদ্রিজার পায়ের এক্স-রে রিপোর্টেও তেমন কিছু আসেনি,এখন সে সুস্থ তাই আদিত্য‌ও দায়িত্বমুক্ত।
"স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, শোনেননি?"
মেয়েলি কণ্ঠে কথাটা শুনে সিগারেটটা না ধরিয়ে থেমে গেল আদিত্য পিছনে ফিরে দেখে বছর ছাব্বিশের এক যুবতী দাঁড়িয়ে আছে সেই কথাটা বলেছে পরনে সাদা শার্টের উপরে কালো কোট আর কালো ট্রাউজারস্, পায়ে কালো বুট বোঝাই যাচ্ছে যুবতী উকিল।
অতীন্দ্র বাবুর সাথে কোর্টে এসেছে আদিত্য একটা জমির রেজিস্ট্রেশনের কাজে, অতীন্দ্র বাবু আসতে চাননি এইসব কোর্ট কাছারির কাজ তিনি আদিত্যর উপরেই দিয়ে নিশ্চিন্ত থাকেন কিন্তু যখন‌ই নতুন কোনো হোটেল বা জমি বা অন্য কিছু কেনেন তখন আসতেই হয়, আদিত্য জোর করে নিয়ে আসে আজ‌ও এসেছে। 
স‌ইসাবুদের কাজ সাড়ার জন্য অতীন্দ্র বাবু উকিলের সাথে ভিতরে গেছেন বেশ কিছুক্ষণ সময় লাগবে আদিত্য কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, একটা সিগারেট ধরাতে যাচ্ছিল অতীন্দ্র বাবু বা উমাদেবীর সামনে খেতে পারে না এই সুযোগে খেয়ে নেবে কিন্তু হটাৎ‌ই মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায়।
"ওটা ফেলে দিন, ওটা স্বাস্থ্যের জন্য ভালো নয়"
যুবতী আবার কথা বলে কিন্তু আদিত্য কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে আছে দেখে যুবতীটি বোধহয় ভাবে আদিত্র তাকে চিনতে পারছে না তাই পরিচয় দেওয়ার ভঙ্গিতে বলে "আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না আমি."
"পিয়ালী সরকার, ডটার অফ প্রতাপ সরকার"
যুবতীকে কথাটা শেষ করতে না দিয়ে নিজে শেষ করে আদিত্য, কথাটা বলে সিগারেটটা ঠোঁটে ধরে জ্বালায় কিন্তু একটা টান দিতে না দিতেই পিয়ালী দ্রুত পায়ে এগিয়ে এসে সিগারেটটা আদিত্যর ঠোঁট থেকে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে ফেলে, বলে "আপনি বুঝতে পারছেন না এসব খাওয়া ভালো না"।
"হোয়াট দ্যা হেল."
সিগারেটটা ফেলে দেওয়ায় যারপরনাই আদিত্যর মাথায় রাগ চড়ে যায় কিন্তু তবুও রাগটা নিয়ন্ত্রণ করে বলে "আর কখনো এরকম করবেন না অন্তত আমার সাথে"
"আপনাকে যেখানেই সিগারেট খেতে দেখবো সেখানেই আবার এক‌ই কাজ করবো" যুবতীও সটান ভয়হীন স্বরে উত্তর দেয়, একটু থেমে বলে "আপনার নিজের স্বাস্থ্যের প্রতি চিন্তা নেই? এগুলো তো আপনার ক্ষতি করছে"
"প্রথম কথা কোনো কিছুতেই আমার আর কোনো ক্ষতি হয় না আর দ্বিতীয় কথা যদি ক্ষতি হয়‌ও সেটা আমার হবে আপনার তাতে কি?"
আদিত্যর কথাটায় একটু খারাপ লাগে সেটা বোঝা যায় কারণ পিয়ালীর মুখটা ছোটো হয়ে যায়, তবুও একটু নরম স্বরে বলে "ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী তাই চাইনা আপনার কোনো ক্ষতি হোক"
"আপনার বাবার সাথে আমার শত্রুতা আছে, আর এদিকে আপনি বলছেন আপনি আমার শুভাকাঙ্ক্ষী, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না খোলসা করে বলুন তো মতলবটা কি?"
"আমার মতলব? সেটা না হয় অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় বলবো, কোর্ট চত্ত্বর সেটা বলার জায়গা নয়, তবে ঘাবড়াবেন না আমার কোনো বদ মতলব নেই"
"আপনি উকিল?"
"ল নিয়ে পড়াশোনা করেছি, তবে এখনো নিজে প্র্যাকটিস শুরু করিনি বলতে পারেন ট্রেনিংয়ে আছি একজন সিনিয়র লয়্যারকে অ্যাসিস্ট করছি, আশা আছে খুব তাড়াতাড়ি নিজেই প্র্যাকটিস শুরু করতে পারবো"
"গুড লাক, আপনার বাবার জন্য ভালো হবে"।
"আপনি আমার বাবাকে ঘেন্না করেন তাই না?"
"আমি কাউকেই ঘেন্না করি না তবে এটা ঠিক উনি একজন ক্রিমিনাল"।
"আপনি একজন মেয়ের সামনে তার বাবাকে ক্রিমিনাল বলছেন, আমার বাবাও কিন্তু এই এলাকার একজন গণ্যমান্য লোক"।
"উঁহু, ভুল জানেন একটু খোঁজখবর করুন তাহলেই জানতে পারবেন লোকে পিছনে খিস্তি দেয় আপনার বাবাকে"।
আদিত্য আবার পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে সঙ্গে সঙ্গে পিয়ালী বাঁধা দেয় "বললাম না ওসব খাবেন না, ওতে ক্ষতি হয়"
"কিন্তু আপনার কথা আমি কেন শুনবো? মুখে কথাটা বললেও আদিত্য আবার সিগারেটের প্যাকেটটা পকেটে ঢুকিয়ে দেয়।
"কারণ আমি আপনার ভালো চাই তাই"
"আমার ভালো চাইতে কে বলেছে আপনাকে?"
"সবসময় কি সবকিছু কাউকে বলে দিতে হয়? কিছু কিছু জিনিস নিজে থেকেই হয়"
"আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না, আপনার উদ্দেশ্যটা ঠিক কি বলুন তো রিভেঞ্জ?"
"রিভেঞ্জ? কেন?"
"এই যে আপনার বাবার সাথে আমার শত্রুতা, সেদিন আপনাদের বাড়িতে গিয়ে একপ্রকার থ্রেট করে এসেছিলাম, আপনি তো সেদিন পারলে আমাকে ওখানেই মেরে পুঁতে রেখে দিতেন"
"আপনাকে আমার বাবার চেয়ারে বসে থাকতে দেখে রাগ হয়েছিল, সেটাই তো স্বাভাবিক ছিল নয়কি? কিন্তু সত্যি বলছি আপনার ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই এটুকু বিশ্বাস করতে পারেন"
"আমার ক্ষতি চাইলেও কেউ করতে পারবেও না, এমনকি এই সিগারেট‌ও নয়"
"এত কনফিডেন্স?"
"এটাই সত্যি"
"আপনার এরকম ধারণার কারণটা জানতে পারি?"
আদিত্য বেশ কিছুক্ষণ উত্তর না দিয়ে একদৃষ্টিতে পিয়ালীর দিকে তাকিয়ে র‌ইলো যেন পিয়ালীর একেবারে ভিতর পর্যন্ত দেখতে চাইছে, একসময় পর মুখ খুললো "মৃতরা সব লাভ-ক্ষতির উর্ধ্বে তাই"।
"মৃত,আপনি?"
কথাটা শুনে পিয়ালী খিলখিলিয়ে একটু হেসে ওঠে তারপর হাসি থামিয়ে বলে "আপনি তো অদ্ভুত লোক বেঁচে থাকতে নিজেকে মৃত বানিয়ে নিয়েছেন"।
"শুধু শরীরটা চলাফেরা করলে আর কথা বললেই কেউ জীবিত থাকে না, আমার শুধু শরীরটা চলেফিরে বেরাচ্ছে, ওয়াকিং ডেড বোঝেন? যারা মৃত হয়েও মৃত নয় দিব্যি হাঁটাচলা করে অথচ কেউ জ্যান্ত নয়, আমি তাই"
"ওয়াকিং ডেড" এবারে পিয়ালী হাসতে গিয়েও আদিত্যর গম্ভীর মুখ দেখে থেমে যায় বোঝে আদিত্য মজা করছে না, আদিত্য বলে "হ্যাঁ, পার্থক্য এটাই যে আমি সিনেমার ওয়াকিং ডেডদের মতো কারো রক্ত চুষে খাই না সেই প্রবৃত্তি আমার নেই তবে আমিও একপ্রকার ওয়াকিং ডেড"
দুজনে বেশ কিছুক্ষণ চুপ করে পরস্পরের দিকে তাকিয়ে থাকে কেউ কোনো কথা বলে না তারপর একসময় আদিত্য‌ই নীরবতা ভঙ্গ করে বলে "পারলে নিজের বাবাকে শোধরান, দিনের পর দিন ওনার খারাপ কাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে, চলি"
"গুড বাই, তবে আমার কথাটা প্লিজ মাথায় রাখবেন"
কথাটা শুনে আদিত্য যেতে গিয়েও থেমে পিয়ালীর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়,পিয়ালী একটু হেসে উত্তর দেয় "সিগারেট খাওয়া ছেড়ে দিন ওতে আপনারই ক্ষতি হচ্ছে"। কথাটা বলেই সেখান থেকে চলে যায়, আদিত্য কিছুক্ষণ পিয়ালীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর সেও গিয়ে নিজের জিপে উঠে বসে।
রাতে কিছুতেই ঘুম আসছিল না পিয়ালীর বারবার চোখের সামনে আদিত্যর মুখটা ভেসে উঠছে কানে বাজছে ওর বলা কথাগুলো "আমি মৃত আমি ওয়াকিং ডেড" কথাগুলোর পিছনে যেন একটা গভীর ব্যাথা, অনেক চাপা কষ্ট লুকিয়ে আছে কিন্তু কি সেটাই ধরতে পারছে না পিয়ালী। কোর্ট থেকে বাড়িতে ফিরেও এমনকি এখনও পর্যন্ত তার মন ভালো হয়নি, বিছানায় শুয়ে শুয়েই মোবাইলের লক খুলে গ্যালারিতে থাকা আদিত্যর ছবিটা বার করে আজ‌ই কোর্টে আদিত্যকে দেখতে পেয়ে তুলেছিল।
"কিসের এত কষ্ট তোমার?"
ছবিটা মুখের সামনে ধরে বলে পিয়ালী যেন ছবিটিকে নয় খোদ আদিত্যকেই প্রশ্ন করছে সে, তারপর নিজের মনেই বলতে থাকে,
"আজ অনেকদিন পর তোমাকে দেখেই জানিনা কেন মনটা খুশিতে ভরে উঠলো, তবে তোমার কিসের দুঃখ এত? একবার তো বলতে পারতে কথায় বলে দুঃখের কথা শেয়ার করলে দুঃখ কমে অবশ্য এটাও ঠিক শেয়ার করতে হলে আমার সাথে কেন করবে? আমি কে হ‌ই তোমার, কেউ না তুমিও তো আমার কেউ হ‌ও না তবে তোমাকে দেখে আমার মনে এত খুশী আসে কেন? তোমাকে কষ্টে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? তবে কি..তবে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এর‌ই নাম কি ভালোবাসা? জানিনা কিন্তু যদি হয়‌ও তাহলেই বা কি? তুমি কি কোনোদিন ভালোবাসবে আমাকে? আমি তো তোমার শত্রুর মেয়ে, শত্রুর মেয়েকে কেউ পছন্দ করে না তুমিও করবে না আমিও হয়তো কোনোদিন তোমাকে জানাতে পারবো না আমার মনের কথা তবে সারাজীবন চাইবো তুমি ভালো থাকো কেউ না কেউ নিশ্চয়ই আছে যাকে তুমি তোমার মনের সব কষ্টের কথা বলতে পারবে, আমার মন চাইছে যেন সেইজন আমি হ‌ই কিন্তু জানি সেটা সম্ভব নয়। আমার মনের কথা একান্তই আমার‌ই থাক তুমি কিন্তু নিজের খেয়াল রাখো আর ওসব সিগারেট ফিগারেট ছেড়ে দাও ওতে তোমার‌ই ক্ষতি হবে এই কথাটা অন্তত আমার শুনো লক্ষ্মীটি প্লিজ"।
পিয়ালী এরপর মোবাইলের স্ক্রিনটা ঠোঁটে ছোঁয়ায় যেন আদিত্যকেই চুম্বন করছে তারপর এক কাত হয়ে ছবিটা জুম করে বড়ো করে দেখতে থাকে তার প্রিয়তম পুরুষটিকে।
একটা বিশ্রী দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় আদিত্যর আস্তে আস্তে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে ছাদে উঠে যায় সে, আজকাল এতে অভ্যাস হয়ে গেছে তার প্রায়দিন‌ই রাতে ঘুম আসে না যেদিন একটু আসে তাও মাঝে মাঝে ঘুম ভেঙে যায় একটাই দুঃস্বপ্ন তাড়া করে বেরাচ্ছে তাকে দুঃস্বপ্ন‌ই বা কোথায় তার অতীতের স্মৃতি সাতবছর আগের একটা ঘটনার স্মৃতি যেটা কোনোদিন তার মন থেকে মুছে যাবে না।
ছাদে ঠাণ্ডা হাওয়ায় কিছুটা শান্ত হয় আদিত্য সিগারেটের প্যাকেটটা বার করেও থেমে যায় মনে পরে একটা কথা "ওতে আপনার ক্ষতি হচ্ছে ওসব খাবেন না", কিন্তু তাও প্যাকেট থেকে সিগারেট বার করে ধরিয়ে একটা টান দিয়ে কিছুটা ধোঁয়া ছাড়ে তারপর স্বগোতোক্তির সুরে বলে "আমার আর কোনো ক্ষতি হবে না, যা হবার সেটা সাতবছর আগেই হয়ে গেছে"।
নীচে কার যেন জোরে জোরে অট্টহাসির শব্দে ঘুমের চটকাটা ভেঙে যায় আদিত্যর মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পরে অনেকক্ষণ ছাদে ছিল, ঠাণ্ডা হাওয়ায় শরীরটা শান্ত করে বেশ কয়েকটা সিগারেট শেষ করে প্রায় ভোররাতে আবার বিছানায় এসে শুয়েছে, হাল্কা ঘুমের আমেজ‌ও এসেছিল কতক্ষণ ওইভাবে ছিল খেয়াল নেই কিন্তু আবার কার যেন হাসির শব্দে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নীচে এসে দেখে দুজন অতিথি এসেছেন তারা উমাদেবী আর অতীন্দ্র বাবুর সাথে হাসিঠাট্টা করছেন, একজন মধ্যবয়স্ক অতীন্দ্র বাবুর সমবয়সী পরনে সাধারণ ট্রাউজারস্ আর সবুজ কালো চেক শার্ট, শ্যামলা গায়ের রঙ, অর্ধেক মাথায় টাক,ভুঁড়িসহ পেট সবসময় শরীরের থেকে এগিয়ে চলে মুখে দাড়ি গোঁফের চিহ্ন নেই, মুখের ভিতরে পান খাওয়ার জন্য লাল হয়ে আছে, ঠোঁটের পাশ দিয়ে পানের রস গড়িয়ে পরছে কুতকুতে দুটো চোখে লোভ, ধূর্ততা স্পষ্ট ইনি মনোহর বাবু অতীন্দ্র বাবুর দূরসম্পর্কের ভাই অপরজন তার ছেলে মলয়, আদিত্যর সমবয়সী এর‌ও গায়ের রঙ শ্যামলামাথায় কদমছাট চুল,উচ্চতায় আদিত্যর থেকে একটু কম, মুখে হাল্কা দাড়ি এবং একটি সরু গোঁফ আছে, এর‌ও চোখদুটো বাপের মতো লোভ আর ধূর্ততায় ভরা।
আদিত্যকে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসতে দেখে মলয় এগিয়ে গেল হ্যাণ্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে বললো "কি রে কেমন আছিস?"
আদিত্য যে এদের দেখে খুশি হয়নি সেটা ওর গম্ভীরমুখ দেখেই বোঝা যায় তবুও একবার মায়ের দিকে তাকিয়ে মলয়ের হাতে হাত মেলায় যতটা সম্ভব নরম স্বরে উত্তর দেয় "এই তো চলে যাচ্ছে তুই কেমন আছিস"
"আমারও চলে যাচ্ছে"
"হটাৎ এখানে, এতদিন পর, কোনো বিশেষ কারণ?"
প্রশ্নটায় দুই বাপ-ব্যাটায় একটু হতচকিত হয়ে পরস্পরের চোখাচোখি করে, কিন্তু উমাদেবী উত্তরটা দেন, ছেলেকে ভর্ৎসনার সুরে বলেন "এ কিরকম কথা আদিত্য? বাড়িতে অতিথি এলে তাকে কেউ এই প্রশ্ন করে?"
"সরি মা, আসলে শুনেছিলাম ওনারা বিদেশে সেটল হয়ে গেছেন সেখানে ওনাদের বিজনেস রমরমিয়ে চলছে তাই জিজ্ঞেস করলাম আর কি"।
"আসলে বাবা আদিত্য নেপাল আর ভুটানকে কি ঠিক বিদেশ বলা চলে?
একটা অদ্ভুদ ভঙ্গিতে কথাটা বলেন মনোহর বাবু, কথা শুনে আর তার সাথে ওনার ওই পান খাওয়া মুখের নোংরা হাসি দেখে রাগে গা জ্বলে যায় আদিত্যর তবুও রাগটাকে দমন করে ঠাণ্ডা গলায় বলে "নেপাল ভুটান? দু-দুটো দেশে একসাথে? হ্যাঁ ওইদুটো লজিক্যালি বিদেশ‌ই বটে তা ওখানে কিসের ব্যাবসা ছিল কাকাবাবু?"
"ওই ছিল টুকটাক কিন্তু সেটাও গেল তাই তো দেশে ফিরে এলাম দাদার কাছে ভাবলাম যদি দাদা কোনো গতি করে দেন"
"খুব ভালো করেছেন দাদা, আমরা তো আপনাদের আপন জন‌ই" উমাদেবী সরলভাবে কথা বলেন, মনোহরবাবু আবার নোংরা হাসিটা হেসে বলে "সেইজন্যই তো এলাম বৌদি"।
"তবে আদিত্য বোধহয় আমাদের আসাটা পছন্দ করছে না, তাই না আদিত্য?"
মলয়ের এই কথায় আরো গা জ্বলে উঠলো আদিত্যর কারণ সে সত্যিই এদের সহ্য করতে পারে না এর আগে কয়েকবার এসেছেন এরা তবে নিজের স্বার্থে প্রতিবার টাকা নয়তো অন্য কোনো প্রশাসনিক সাহায্য চাইতে,আর প্রতিবার আদিত্যর বারন সত্ত্বেও অতীন্দ্র বাবু আর উমাদেবী সেই সাহায্য করেছেন ওনারা যে কেন এই দুজনের আসল লোভী চেহারাটা দেখতে পান না সেটা বুঝতে পারে না সে।
"একদমই নয়, আদিত্য ওইরকম‌ই গম্ভীরমুখে থাকে সবসময়"
আদিত্য কিছু বলার আগেই উমাদেবী কথাটা বললেন, এরপর অবশ্য আদিত্য‌ও কথা বললো এবং সেটাও যে দুই বাপ-ব্যাটা আশা করেনি সেটা ওদের ভাবভঙ্গি দেখেই বোঝা গেল,
"কাকাবাবু আপনাদের ঠিক কিসের ব্যাবসা ছিল?
"ওই একটা ছোটোখাটো ব্যাবসা" মনোহর বাবু কিন্তু কিছুতেই খুলে বলতে নারাজ, আদিত্য তবুও জিজ্ঞেস করে "তবুও বলুন না শুনি কিসের ব্যাবসা? ইম্পোর্ট-এক্সপোর্টের?"
কথাটা শুনে দুজনের মুখ শুকিয়ে গেল, মনোহরবাবু তাও কোনোমতে বললেন "ওই আর কি"
"তা কি কি ইম্পোর্ট এক্সপোর্ট করতেন?"
"তুই তো জেরা শুরু করেছিস দেখছি"
আদিত্যর কথার উত্তরে মলয় কথাটা বললো কিন্তু বাপব্যাটার কেউই আদিত্যর প্রশ্নের উত্তর দিল না। আদিত্য আর মলয় কিছুক্ষণ পরস্পরের চোখের দিকে তাকিয়ে র‌ইলো ঠিক যেন দ্বন্দ্বযুদ্ধের আগে দুজন প্রতিদ্বন্দ্বী পরস্পরকে মেপে নেয়।
"দাদা এখানে যদি তুমি মলয়ের কিছু একটা ব্যাবস্থা করে দিতে.."
মনোহরবাবুর কথায় আদিত্য আর মলয় দুজনেই তার দিকে তাকায়, মনোহরবাবু অবশ্য কথাটা অতীন্দ্র বাবুকে বলেছেন কিন্তু এবারেও উমাদেবী আগে কথা বললেন,
"সেসব দেখা যাবে মলয় না হয় আদিত্যর সাথেই থাকবে তবে আগে কিছুদিন বিশ্রাম নিন এতবছর পরে এলেন ভালো করে ঘুরুন খাওয়াদাওয়া করুন"
"আদিত্যর সাথে? তার থেকে ভালো মলয় যদি দাদার সাথে থাকতো"
"না, মা যখন বলেছেন মলয় আমার সাথে থাকবে তখন তাই হবে"
মনোহরবাবুর দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে কথাটা বললো আদিত্য,বলেই আবার সিঁড়ির দিকে যেতেই উমাদেবী ধমক দিলেন "আবার উপরে কোথায় যাচ্ছো, ব্রেকফাস্ট করবে এসো"। ব্রেকফাস্ট টেবিলে মনোহরবাবু উমাদেবী আর অতীন্দ্র বাবুকে বিভিন্ন মজার কথা বলে হাসাতে লাগলেন সাথে প্রীতিও হাসতে লাগলো শুধু আদিত্য‌ই গম্ভীরমুখে ওদের দুই বাপ-ব্যাটাকে নিরীক্ষণ করতে থাকে এমনকি প্রীতিকে দেখামাত্র যে দুজনের চোখে মুহূর্তের জন্য একটা লোভের ঝলক এসেই মিলিয়ে গেল সেটাও আদিত্যর চোখ এড়ায়নি।
সময় দ্রুত এগিয়ে চলেছে মলয় এখন আদিত্যর সহযোগী হয়ে কাজ করছে তবে মাঝে মাঝে মালিকসুলভ ব্যবহার করে বসে সেটা ঠিক পছন্দ করে না আদিত্য বিশেষ করে কর্মচারীদের সাথে প্রায়‌ই খারাপ ব্যবহার করে যেটা একদমই বরদাস্ত করতে পারে না বেশ কয়েকবার সাবধান‌ও করেছে মলয়কে, প্রতিবার মলয়ের চোখের দৃষ্টিতে স্পষ্ট জিঘাংসা দেখতে পায়, আদিত্য বুঝতে পারে যেভাবেই হোক এইদুজন বাপ-ব্যাটাকে যত দ্রুত সম্ভব বিদায় করতে হবে নাহলে যেকোনোদিন বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে এখানে আসার প্রথমদিন ব্রেকফাস্ট টেবিলে প্রীতিকে দেখার পরে দুজনের চোখে মুহূর্তের জন্য দেখা লোভের চকচকানিটা কিছুতেই ভুলতে পারছে না অনেক চেষ্টা করেছে কারন বোঝার কিন্তু বুঝতে পারেনি ওদের সম্পর্কে অনেক খোঁজখবর করেছে কিন্তু তেমন কিছুই জানতে পারেনি। দুই বাপ-ব্যাটার লোভী দৃষ্টিটা কাঁটার মতো বিঁধছে তাকে অথচ কিছু করতে পারছে না।
বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে যাওয়ায় মাঝে মাঝে আদিত্যর মনে হয় যে তার মনে যে বিপদের আশঙ্কা উঁকি দিচ্ছে সেটা হয়তো অমূলক, কিন্তু পরক্ষণেই তার সেই ব্রেকফাস্ট টেবিলে দেখা দুই বাপ-ব্যাটার দৃষ্টিটা মনে পরে যায়, সবথেকে খারাপ যেটা সেটা হলো এই বিষয়ে সে কাউকে কিছু বলতে পারবে না, না উমাদেবীকে কিছু বলে বোঝাতে পারবে আর না প্রীতিকে অগত্যা সে নিজেই অতীন্দ্র বাবু আর প্রীতির উপর নজর রাখার জন্য লোকের সংখ্যা বাড়িয়ে দেয়, এরা সাধারণ মানুষের মতোই ওদের আশেপাশে থাকবে আর আদিত্যকে খবর দেবে শুধুমাত্র উমাদেবী যেহেতু সবসময় বাড়িতেই থাকেন তাই বাড়ির কাজের লোক, দারোয়ান, সবাইকে সাবধান থাকতে বলেছে সাথে বিশ্বস্ত সনাতন জ্যেঠুকেও বলেছে উমাদেবীর উপর নজর রাখতে।
এত সতর্কতার মধ্যেও বিপদ এলো এবং সেটা একদম অনাকাঙ্ক্ষিত দিক দিয়ে আদিত্য ভাবছিল পারিবারিক বিপদের কথা কিন্তু বিপদ এলো ওদের ব্যাবসায়, পরপর বেশ কয়েকটা চা রপ্তানির কন্ট্রাক্ট তারা পেতে পেতেও পেলো না হাতছাড়া হয়ে গেল, যেটা সবথেকে খারাপ হলো সেটা এই যে কন্ট্রাক্টগুলো পেলেন প্রতাপ সরকার। এতে অতীন্দ্র বাবু ভীষণ মুষড়ে পড়লেন, আদিত্য‌ও চিন্তিত হলো কিন্তু বাইরে কাউকে কিছু বুঝতে দিল না, ওর মনে একটা সন্দেহ বাসা বাঁধছে আর সেটা এই যে এই কন্ট্রাক্টগুলো হাতছাড়া হবার পিছনে কোনো না কোনো ভাবে মনোহরবাবু আর মলয় দায়ী, এই সন্দেহ আরো দৃঢ় হলো যখন সে একসময় হটাৎ করেই ওদের দুই বাপ-ব্যাটাকে প্রতাপ সরকারের সাথে হাসিমুখে কথা বলতে দেখে‌ যদিও সাধারণ দৃষ্টিতে এটা খুব একটা বড়ো।ব্যাপার নয় তবুও সন্দেহের কাঁটাটা আরো বড়ো আকার ধারণ করলো।
ডুয়ার্স অঞ্চলের এক গভীর জঙ্গলের ভিতরে গোডাউনে এইমুহূর্তে প্রচণ্ড ব্যাস্ততা চলছে গোডাউনের সামনের কিছুটা ফাঁকা জায়গায় সারি দিয়ে কয়েকটা ম্যাটাডোর দাঁড়িয়ে আছে যার কয়েকটায় অলরেডি কাঠ বোঝাই হয়ে গেছে বাকিগুলোয় বোঝাই করা চলছে, মাঝে মাঝে ছোটো ছোটো সিলপ্যাক করা বাক্স ধরাধরি করে নিয়ে আসছে কয়েকজন সেগুলো একদম নীচে রেখে তার‌উপরে কাঠগুলো এমনভাবে সাজানো হচ্ছে যাতে বাইরে থেকে কোনোভাবেই নীচের বাক্স দেখা না যায়।
কাজ করতে করতে একজনের নজর পরে কিছুটা দূরে একটু ঝোপের আড়ালে কি যেন নড়ছে প্রথমটায় অতটা গুরুত্ব দিল না, কিন্তু তারপর থেকে মাঝে মাঝেই ওদিকে তাকিয়ে কি যেন দেখতে থাকে একটু পরে হটাৎ‌ই নিজের কোমরের পিছন থেকে রিভলবার বার করে ওদিকে একটা ফায়ার কর আর চিৎকার করে ওঠে "পুলিশ", মুহুর্তের মধ্যে বাকিদের হাতেও আগ্নেয়াস্ত্র উঠে আসে এবং সেগুলো সশব্দে গর্জন করতে থাকে, প্রত্যুত্তরে অবশ্য ওপাশ থেকেও গুলি চলতে থাকে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় জায়গাটা মাথার উপরে বিভিন্ন রকম পাখি পরিত্রাহি চিৎকার জুড়ে দিয়েছে তার সাথে পাল্লা দিয়ে চলছে আগ্নেয়াস্ত্রের আওয়াজ এবং গুলি লেগে আহত হ‌ওয়ার আর্তনাদ, একটু পরেই অবশ্য গোডাউনে কর্মরত লোকগুলো পরাজয় স্বীকার করতে বাধ্য হয় তাদের কয়েকজন সরাসরি গুলি লেগে নিহত হয়েছে, আর কয়েকজন আড়ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে কাতরাচ্ছে, অবিলম্বে জন্য তিরিশেক সশস্ত্র পুলিশের পুরো দলটা জায়গাটা ঘিরে ফেলে তাদের‌ও কয়েকজন আহত হয়েছে।
যারা অক্ষত অবস্থায় অস্ত্র ফেলে সমর্পণ করেছে তাদের একটা লাইনে মাটিতে হাঁটু মুড়ে দুহাত মাথার উপর তুলে বসানো হয়েছে, কয়েকজন পুলিশ রিভলভার হাতে তাদের ঘিরে রেখেছে বাকিরা তল্লাশি চালাচ্ছে ম্যাটাডোরগুলো থেকে বাক্সগুলো নামিয়ে আনা হয়েছে, গোডাউনের ভিতর থেকেও আরো অনেকগুলো বাক্স পাওয়া গেছে সেগুলো সব বাইরে এনে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। সবকিছু পর্যবেক্ষণ করছিল এক দীর্ঘদেহী গৌরবর্ণ সুঠাম দেহের অধিকারী এক যুবক।
যুবকটির পরনে একটা সাদা ফুলস্লিভ শার্ট যেটা প্রায় কনুই পর্যন্ত গোটানো আর আকাশী নীল রঙের জিন্সের প্যান্ট, পায়ে বাদামি বুট, চোখে কালো গগলস্, মাথায় চুল ছোটো ছোটো করে ছাঁটা, নাকের নীচে ঠোঁটের এমাথা থেকে ওমাথা পর্যন্ত সরু গোঁফ এছাড়া পুরো ক্লিন শেভড্, দুহাতের বাইসেপস্ আর ট্রাইসেপস্ যেন জামা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, দুহাতেরকবজি থেকে কনুই পর্যন্ত একটি শিরা উঁচু হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।
যুবকটি যে এই পুলিশবাহিনীর নেতৃত্ব করছে সেটা বুঝতে কারো বাকি র‌ইলো না। বাক্সগুলো সব জড়ো করা হলে যুবকটি এগিয়ে গিয়ে একটা বাক্সের ডালা খুলে ফেলে এবং তার ভিতরে অবস্থিত একটা সাদা পাউডারের মতো পদার্থে ভর্তি প্যাকেট তুলে নাকের কাছে ধরে তারপর শুঁকে আবার রেখে দেয়।
"ওয়েলডান নীলাদ্রি ওয়েলডান, তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমাকে এখানে এনে আমি কোনো ভুল করিনি"
তরুণ অফিসার নীলাদ্রি সান্যালের প্রশংসা যেন থামতেই চায়না পুলিশ কমিশনার শশাঙ্ক সান্যালের মুখে, অবশ্য এটাও ঠিক প্রশংসিত হবার মতোই কাজ করেছেন অফিসার নীলাদ্রি সান্যাল উত্তরবঙ্গে এসেই প্রথম অপারেশনে কয়েক লক্ষ্য টাকার চোরাই কাঠ উদ্ধার করেছেন সাথে লক্ষাধিক টাকার কোকেন উদ্ধার করেছেন যেগুলো এই নর্থবেঙ্গল থেকেই বর্ডার পেরিয়ে বিদেশে রপ্তানি হতো বা দেশের বিভিন্ন রাজ্যে পাচার হতো, মূলত এই চোরাচালান বন্ধ করার জন্যই শশাঙ্ক বাবু উচ্চমহলে কথা বলে নীলাদ্রিকে ডুয়ার্স অঞ্চলে ট্রান্সফার করিয়ে এনেছেন, এবং প্রথম অপারেশনেই এত বড়ো সাফল্য ফলে শুধু শশাঙ্ক বাবুই নন পুরো ডিপার্টমেন্ট উচ্ছ্বসিত নীলাদ্রির এই সাফল্যে, আর এতে যে শশাঙ্ক বাবুর ছাতি গর্বে আরো ফুলে উঠেছে সেটা বলাইবাহুল্য কারণ নীলাদ্রি আসলে তাঁর নিজের ছেলে। ছেলের সাফল্যে বাবা তো গর্বিত হবেনই তবে এই মুহূর্তে দুজনেই ডিউটিতে, তাই ব্যাক্তিগত পরিচয় বাড়িতে রেখে এসেছেন এবং সেটা দুজনেই।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#80

(01-02-2023, 11:55 AM)ddey333 Wrote:  অনবদ্য রচনা !!!

হ্যাটস অফ টু ইউ !!!

Like & Repu ...
clp);

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: 21 Guest(s)