Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


               দ্বিতীয় পার্ট
                ৯বম পর্ব


কথায় আছে সকাল দেখেই বোঝা যায় যে পুরো দিনটা কেমন যাবে কিন্তু কথাটা সবসময় বোধহয় সত্যি নয় যদি সত্যি হতো তাহলে ব্যানার্জী পরিবার তাদের উপর আসন্ন বিপদের আগমন বার্তা বুঝতে পারতো কিন্তু সেটা তারা পারেনি।
প্রতিদিনের মতোই ব্যানার্জী পরিবারের সবাই সকালে উঠে নিজের নিজের কাজে ব্যাস্ত হয়ে গেছে। বাড়ির দুই সিনিয়র মহিলা বাড়ির কর্ত্রী শ্রীতমাদেবী কিচেনে সবার খাবারের ব্যবস্থা করছেন তার সঙ্গে তাকে সাহায্য করছেন মণিমালা দেবী,বাড়ির ব‌উ মৌমিতা ছেলে মেয়েকে কলেজে যাবার জন্য তৈরী করছে। বাড়ির কর্তা অভিরূপবাবু ড্রয়িংরুমে একটা সোফায় বসে পেপার পড়ছেন, অরুণাভও কাজে যাবার জন্য তৈরী হচ্ছে, প্রীতমবাবুর‌ও অবশ্য ব্যাস্ততা আছে তবে সেটা অন্য কারণে, তার ছেলে সুশান্তর বিয়ে ঠিক হয়েছে প্রীতমবাবুর বন্ধু এলাকার বিধায়কের এক আত্মীয়ের মেয়ের সাথে, কিছুদিনের মধ্যেই আশীর্বাদ তাই কেনাকাটার একটা ধুম লেগে আছে, তিনি অফিস থেকে কদিনের জন্য ছুটি নিয়েছেন কিন্তু অভিরূপবাবু আর অরুণাভকে অফিসে যেতেই হবে।
খাবার তৈরী হয়ে গেলে যে যার মতো বেরিয়ে গেলেন, অভিরূপবাবুর একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে তাই তিনি প্রথমে অফিসে যাবেন তারপর অফিসে যাবেন, কিন্তু অরুণাভ‌র সেরকম কোনো ব্যাপার নেই সে সোজা অফিসেই যাবে। দুই বাপ-ব্যাটা একসাথেই বাড়ি থেকে বেরোলো যদিও আলাদা আলাদা গাড়িতে, অভিরূপবাবু নিজে ড্রাইভ করেন না তার জন্য ড্রাইভার আছে অরুণাভ‌বাবুর জন্যও ড্রাইভার আছে কিন্তু সে কদিনের জন্য ছুটি নিয়েছে তাই এইকদিনের জন্য নতুন ড্রাইভার না রেখে নিজেই ড্রাইভ করছে আজ‌ও তাই নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল কেউ লক্ষ্য‌ই করলো না ওরা বেরিয়ে যেতেই  পিছনে একদম আলাদাভাবে প্রীতমবাবু কাউকে ফোন করলেন আর বললেন "এইমাত্র বেরোলো,সবাই রেডি তো?" উত্তরে তার মুখে একটা ক্রুর হাসি ফুটে উঠলো।
নিউ আলিপুরের বাড়ি থেকে বেরিয়ে তাদের রাজারহাটের অফিসটার উদ্দেশ্যে যায় অরুণাভ, এমনিতে পুরো শহর জুড়েই বিভিন্ন জায়গায় অনেক গুলো ছোটো ব্রাঞ্চ আছে বড়ো অফিস তুলনায় কম তার‌ই একটা রাজারহাটে।
অরুণাভ পাকা ড্রাইভার বেশ স্মুথলি‌ই গাড়ি চালাচ্ছিল কিন্তু একটা সিগন্যালে এসে গাড়ি থামানোর জন্য ব্রেক চাপতেই সে বিপদের ঘন্টা শুনতে পেলো গাড়ির ব্রেক কাজ করছে না, বাড়ি থেকে খুব একটা দূরে এখনো আসেনি তাই সে ভাবলো কোনোমতে যদি থামে তাহলে মেকানিক ডেকে ঠিক করিয়ে নেবে, এমনিতে তার ড্রাইভার‌ই সব চেক করে নেয় বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু এইকদিন সে না থাকায় সেটা হয়ে ওঠেনি আর এটা যে মস্ত বড়ো ভুল সেটা এখন বুঝতে পারছে।
অরুণাভ বারংবার চেষ্টা করতে থাকে গাড়ি থামানোর কিন্তু পারে না, কোনোমতে এদিক ওদিকে গাড়ি ঘুরিয়ে অ্যাক্সিডেন্টগুলো এড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই থামতে পারে না ইতিমধ্যে সে আগের সিগন্যাল ব্রেক করে এগিয়ে এসেছে তারপর আবার থামতে হবে কারণ সামনে আরেকটা সিগন্যাল সে প্রাণপণ চেষ্টা করে গাড়ি থামানোর কিন্তু পারে না সে সিগন্যাল ব্রেক করে সোজা এগিয়ে যায় ক্রসিং পার করতেই আরেকটা ট্যাক্সি এসে অরুণাভ‌র গাড়ির সাইডে আঘাত করে আর তৎক্ষণাৎ অরুণাভ গাড়িসহ উল্টে গিয়ে একটা পাক খেয়ে রাস্তার উপরে পরে আর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা ফুটপাতের উপরে থাকা ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে এবং গাড়িতে সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে ওঠে আর অরুণাভ গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে আটকে যায়।
"আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার সাথে বসে আছি আর আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে"
নারায়ণতলা গ্ৰামে আনন্দ নিকেতন রিসর্টের ভিতরের নিজস্ব জলাশয় ছাড়াও বাইরে গ্ৰামের লোকেদের জন্য একটা পুকুর আছে যেখানে গ্ৰামের লোকজন স্নান, কাপড় কাঁচা আরও টুকটাক কাজে ব্যবহার করেন, পুকুরটার চারপাশে চারটে বাধানো ঘাট আছে যেগুলো থেকে সিঁড়ি নীচে জলে নেমে গেছে তার‌ই একটা ঘাটের একটা সিঁড়িতে পাশাপাশি বসে আছে অনিকেত ওরফে আদিত্য আর পিয়ালী।
সেদিন একে অপরকে প্রেম নিবেদন করার পরে আদিত্য প্রথমে যায় বৃদ্ধ অখিল বাবুর কাছে, সেখানে প্রথমে তাকে ধন্যবাদ জানায় তাকে সঠিক পথ দেখানোর জন্য তারপর তার আর পিয়ালীর কথা বলে। বৃদ্ধ শুনে তো খুব খুশি পারলে তক্ষুনি দুজনকে ধরে বিয়ে দিয়ে দেন, কিন্তু তারপর নিজেই একটু শান্ত হয়ে ঠিক করেন এভাবে নয় রীতিমতো পুরোহিত ডেকে দিনক্ষণ ঠিক করে তারপর বিয়ে হবে।
আদিত্য বা পিয়ালী কারোরই অবশ্য এতে আপত্তি ছিল না পিয়ালীর পরিবারে কেউ নেই তাই পার্মিশন চাওয়ার কোনো দরকার নেই আর আদিত্যর থেকেও নেই বরং এই আনন্দ নিকেতন এবং এই নারায়ণতলা গ্ৰামের লোকজনকেই সে নিজের পরিবারের লোক বলে কাছে টেনে নিয়েছে। অখিলবাবু গ্ৰামের পুরোহিত ডেকে ওদের বিয়ের দিন ঠিক করেন এবং যখন শুনলেন যে এক সপ্তাহ পরেই একটা ভালো দিন আছে তখন ঠিক করলেন যে ওই দিনেই দুজনের বিয়ে দেবেন আদিত্য আর পিয়ালী আপত্তি করেনি। অবশ্য খুব বড়ো অনুষ্ঠান হোক এটা দুজনের কেউই চায়না বরং আদিত্য প্রস্তাব দেয় যে বিয়ে সাধারণভাবে করে আনন্দ নিকেতন এবং গ্ৰামের সবাইকে খাওয়ানো হোক পিয়ালীও এতে সম্মতি দেয়, গ্ৰামটা এমনিতেই ছোটো তাই খুব বেশি লোক এখানে থাকে না ফলে অসুবিধা হবার প্রশ্ন‌ই আসে না।
কয়েকদিন কেটে গেল দুজনে এখন মাঝে মাঝেই বিকেলের দিকে গ্ৰামে হেঁটে হেঁটে ঘুরতে বেরোয় আজ‌ও সেরকম‌ই বেরিয়েছিল, আর তারপর পুকুরের ঘাটে বসে গল্প করছে।
"আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার সাথে বসে আছি আর আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে" পিয়ালী বললো।
"কেন, বিশ্বাস হচ্ছে না কেন?"
"কোনোদিন ভাবিনি যে তোমাকে কাছে পাবো, প্রথমদিন যখন তোমাকে দেখি তখন তোমার সাথে আমার বাবার শত্রুতা ছিল, ভয়ানক শত্রুতা। জানতাম বাবা কোনোদিন মেনে নেবেন না আর তুমিও আমাকে মেনে নেবে কি না জানতাম না"
"তবুও তো কোর্টে এসেছিলে"
"হ্যা,তোমাকে দেখে আর থাকতে পারিনি একটু কথা বলতে ইচ্ছে করছিল"
"বুঝলাম, কিন্তু এখন তো আমরা একসাথে আছি তাহলে বিশ্বাস হচ্ছে না কেন?"
"মনে হচ্ছে স্বপ্ন দেখছি"
"তাহলে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে? একটা কাজ করতে পারি"
"কি কাজ?"
"বাদশা" হঠাৎই আদিত্য নিজের পোষ্যটিকে ডাক দিল যে ওদের পিছনেই বসে ছিল কিন্তু পিয়ালী বাদশার নাম শুনে ভয়ি আঁতকে উঠলো,
"আবার ওকে ডাকছো কেন?"
"ও তোমাকে বিশ্বাস করাবে যে যা হচ্ছে সেটা সত্যি"
"না... ওকে ডেকো না"
"তুমি ওকে ভয় পাচ্ছো কেন, ও কিচ্ছু করবে না"
"আ...আমার ভয় করছে"
"আমি আছি তো, ও শুধু তাদেরই ক্ষতি করে বা ভয় দেখায় যাদের আমি ওকে দেখাতে বলি বা যারা আমার ক্ষতি করতে চায়"
"কিন্তু.."
"কোনো কিন্তু নয় তুমি ওর মাথায় হাত বোলাও"
পিয়ালীর ভয় তবুও যায় না তার হাত কাঁপতে শুরু করেছে, কিন্তু আদিত্য তার একটা হাত ধরে বাদশার মুখের দিকে এগিয়ে নিতে থাকে দেখে পিয়ালী চোখ বন্ধ করে নেয় কিন্তু আদিত্য পিয়ালীর হাতটা ধরে বাদশার মাথায় বোলাতে শুরু করে, ধীরে ধীরে পিয়ালী চোখ খোলে এবার আদিত্য আস্তে আস্তে পিয়ালীর হাতটা ছেড়ে দেয় আর বাদশা আস্তে আস্তে এগিয়ে এসে দুজনের কোলের উপরে বসে।
পিয়ালীর যে বাদশার প্রতি ভয়টা ধীরে ধীরে কাটতে শুরু করেছে সেটা ওর মুখে ফুটতে থাকা হাসির রেখা দেখেই বোঝা যাচ্ছে সে এবার নিজে নিজেই বাদশার মাথায় হাত বোলাতে থাকে, আদিত্য বলে
"ও না থাকলে আমিও থাকতাম না। ওর জন্যই আমি প্রাণে বেঁচেছি এবং এখানে আসতে পেরেছি"
পিয়ালী উত্তরে বাদশাকে আদর করতে করতে বলে "থ্যাংক ইউ বাদশা"
বাদশা একবার মুখ তুলে তার মনিবের হবু স্ত্রীকে দেখে তারপর আবার মাথা নামিয়ে চোখ বন্ধ করে আদর খেতে থাকে।

"আমার ছেলে বাঁচবে তো ডক্টর?"
আকুলভাবে প্রশ্ন করেন অভিরূপবাবু, অ্যাক্সিডেন্টের পরে আশেপাশের উপস্থিত প্রত্যক্ষদর্শীরা কোনোমতে অজ্ঞান অরুণাভ‌কে গাড়ি থেকে বার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখানে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু হয়।
অরুণাভকে প্রায় পুরো শহর চেনে আর এই হাসপাতাল তার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই বাড়িতে খবর যেতে দেরী হয়নি বাড়ির সবাই সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে, অভিরূপবাবু‌ও খবর পেয়ে মিটিং ক্যানসেল করে চলে আসেন।
ডাক্তার জানায় অরুণাভ‌র অবস্থা খুবই আশঙ্কাজনক একাধিক বড়ো ইঞ্জুরি হয়েছে, একটা পায়ের হাড় কয়েক টুকরো হয়ে গেছে এক‌ই অবস্থা একটা হাতের, একটা কাঁধের হাড় সরে গেছে, মাথা তো ফেটে গেছে কিন্তু ইন্টারনাল কোনো আঘাত হয়েছে কি না সেটা জানার জন্য মাথায় সিটি স্ক্র্যান করা হয়েছিল তবে সৌভাগ্যের বিষয় মাথার বাইরে ফেটে গেলেও খুলি বা মস্তিষ্কে কোনো বড়ো আঘাত লাগেনি, কিন্তু তারপরেও বাকি শরীরের যা অবস্থা তাতে বাঁচবে কি না বলা মুশকিল, ডাক্তাররা অবশ্য অপারেশন শুরু করে দিয়েছেন।
এদিকে শ্রীতমাদেবী, মৌমিতা কান্নাকাটি শুরু করেছে মণিমালা দেবী তাদের সান্ত্বনা দিচ্ছেন একে একে স্বর্ণেন্দু বাবু, সুনন্দা, মৈনাক, মনোজিত বাবু, মনোজ এবং আরো অন্যান্য আত্মীয় পরিজনরা আসতে শুরু করেছেন, দীর্ঘ সময় ধরে অপারেশন চলার পরে একটা সময় ডাক্তার ওটি থেকে বাইরে বেরিয়ে আসেন আর তখনই অভিরূপবাবু তাকে ধরেন,
"আমার ছেলে বাঁচবে তো ডক্টর?" প্রায় কেঁদে ফেলেন তিনি নিজেকে কোনোভাবে সামলে নিয়ে আবার বলেন "ডক্টর আমার ছেলেকে বাঁচান এক ছেলেকে অনেকদিন আগে হারিয়েছি আরেক ছেলেকে হারাতে পারবো না"।
ডক্টর অভিরূপবাবুর কাঁধে হাত রেখে বলেন, "মিস্টার ব্যানার্জী আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং এখনো করে চলেছি, তবে মাঝে মাঝে কিছু সময় আসে যখন সবকিছু আমাদের হাতে থাকে না। অরুণাভ বাবুর মাথায় খুলি বা মস্তিষ্কে কোনো আঘাত হয়নি যেটা আমাদের কাছে কিছুটা স্বস্তির ওটা থাকলে ভয়ের কারণ ছিল, এখন দেখা যাক আমাদের অপারেশন সাকসেসফুল, আমরা এখন ওনাকে অবজার্ভেশনে রাখবো.. লেটস্ হোপ ফর দ্যি বেস্ট"।
মানুষের জীবনে কখন কি হয় সেটা কে বলতে পারে? অনেকেই দাবি করে যে সে ভবিষ্যৎবক্তা কিন্তু তারাও কি সত্যিই ভবিষ্যৎ বলতে পারে? সন্দেহ আছে।
কারণ জীবন কখনো সোজা রাস্তায় চলে যায় সে কিছুটা সোজা যায় তারপর বাঁক নেয়, কখনো কখনো এই বাঁকগুলো এতটাই অপ্রত্যাশিত হয় যে চেয়ে চেয়ে দেখা এবং সেটা সাথে নিয়ে এগিয়ে চলা ছাড়া আর উপায় থাকে না।
আদিত্য আর পিয়ালীর জীবন‌ও সেরকমই একজন নিজের পরিবারকে হারিয়ে অন্য একটা পরিবারে গিয়েছিল তারপর সেটাও হারিয়ে আজ এই জায়গায় এসেছে আর অপরজন‌ও এক‌ই এক ঝটকায় তার পুরো পরিবারকে হারিয়ে এই পৃথিবীতে একা হয়ে গেছে।
দুজনের নিয়তিই এক‌ই তাই হয়তো তাদের ভাগ্যদেবী চাননি যে তারা একে অপরের থেকে দূরে থাকুক তাই হয়তো দুই সর্বহারা মানুষ আজ একে অপরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলছে, হ্যাঁ আজ অনিকেত ওরফে আদিত্য আর পিয়ালীর বিয়ে।
ধুমধাম করে নয় বরঞ্চ খুবই সাধারণভাবে যে বিয়ে করবে এটা দুজনে আগেই সিদ্ধান্ত নিয়েছিল সেইমতো গ্ৰামের এক মন্দিরে অল্প কয়েকজন মানুষের উপস্থিতিতে বিয়ে সারলো দুজন।
সাধারণভাবে বিয়ে করলেও পরেরদিন পুরো গ্ৰাম ভোজের জন্য নিমন্ত্রিত ছিল, অবশ্য শুধু ভোজ নয় একটা পারিবারিক অনুষ্ঠানে যেরকম পরিবারের সবাই একসাথে সব আয়োন করে তেমনই সবাই একত্রিত হয়ে আনন্দ হ‌ইহট্টগোল করতে করতে সব কাজ করছিল তারপর রাতে ভোজ সেরে ফিরে যায় গ্ৰামের লোকদের সাথে এইদুদিন রিসর্টে যেসকল গেস্ট উপস্থিত ছিল তারাও আমণ্ত্রিত ছিল।
রাতে আদিত্য নিজের তাঁবুতে ঢুকে দেখে সেখানে নীচে ফুল দিয়ে সাজিয়ে শয্যা তৈরি করা হয়েছে যেখানে এখন তার নববিবাহিত বধূ অপেক্ষা করছে। এখনো তাঁবুটা ব্যবহার করার কারণ অখিলবাবু তাঁর এবং রিসর্টের মালিক শৈলেশবাবুর থাকার বাড়িটা আদিত্য আর পিয়ালীর থাকার জন্য দিয়েছেন কিন্তু ওটা শৈলেশবাবুর পরে বেশকিছুদিন ব্যবহার করা হয়নি তাই ওটা পরিষ্কার করে মেরামত করে নতুন রঙ করতে দিয়েছেন এইকাজে একটু সময় লাগবে তাছাড়া একটা দম্পতি তাদের সংসার শুরু করতে চলেছেন তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে দেওয়া হয়েছে এইহবের জন্য আপাতত আদিত্যর তাঁবুটাতেই দুজনে থাকবেন, এবং যেহেতু আদিত্য এতকাল একা থাকতো তাই নিজের জন্য একটা সিঙ্গেল চৌকি ব্যবহার করতো যেটায় দুজন আঁটবে না অত‌এব চৌকি সরিয়ে নীচেই দুজনের ফুলশয্যার ব্যবস্থা করা হয়েছে।
আদিত্য পিয়ালীর পাশে বসে আস্তে করে তার ঘোমটা তুলে ফেললো প্রথমে পিয়ালী একটু লজ্জায় চোখ বন্ধ করে নিলেও বেশীক্ষণ নয় এবার সে সোজা আদিত্যর দিকে তাকিয়ে থাকে, বলাইবাহুল্য পিয়ালীর শর্ত অনুযায়ী আদিত্য তার চুল ছোটো করে কেটেছে সাথে পরিষ্কার করে দাঁড়িগোঁফ কেটেছে, এতে যেন তাঁর রূপ আরও বেড়ে গেছে তাকে আরো সুন্দর লাগছে দেখতে, পিয়ালী দৃষ্টি ফেরাতে পারে না এক‌ই অবস্থা আদিত্যর‌ও, সেও একদৃষ্টিতে পিয়ালীর দিকে তাকিয়ে থাকে।
এভাবে কিছুক্ষণ দুজনে পরস্পরের দিকে তাকিয়ে দেখার পর আদিত্য‌ই প্রথম মুখ খোলে,
"থ্যাংক ইউ আমাকে এক্সেপ্ট করার জন্য আমি কোনোদিন ভাবিনি যে আবার কারো ভালোবাসা আমার জীবনে আসবে আমি তো ভেবেছিলাম.."
এতটা বলেই আদিত্যকে থামতে হয় কারণ পিয়ালী তার মুখ চেপে ধরেছে, পিয়ালী বলে,
"আজ ওসব কথা নয়.. আজ তুমি শুধু আমাকে ভালোবাসবে, আজ আমি পুরোপুরি তোমার হতে চাই... তোমাকে নিজের করে পেতে চাই"।
আদিত্য আর কোনো কথা না বলে আস্তে করে নিজের মুখটা পিয়ালীর মুখের দিকে এগিয়ে নিয়ে যায়, উল্টোদিকে পিয়ালীও এগিয়ে আসে, একসময় উভয়ের ঠোঁটজোড়া পরস্পরের স্পর্শ পায়।
বেশকিছুক্ষণ দুজন প্রেমচুম্বনে লিপ্ত থেকে ক্ষান্ত হয় তবে থামে না। প্রচণ্ড আবেগে ভালোবাসায় পিয়ালী হঠাৎই আদিত্যকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিতে থাকে তারপর একে একে আদিত্যর ঘাড়ে, গলায় তারপর তার কুর্তার ফাঁকে বুকে মুখ ঘষতে থাকে।
কিছুক্ষণের মধ্যে অন্য এক অনুভূতি শুরু হল আদিত্যর শরীরে। যুগ যুগ ধরে মানুষের শরীরে ঘুমিয়ে থাকা আদিম অনুভূতিও জেগে উঠতে শুরু করল তার ভিতরে। সে অনুভূতি মিশে থাকে প্রত্যেক নর-নারীর রক্তে, প্রত্যেক প্রাণীর রক্তে। আদিত্যর মনে হল তার নববিবাহিতা স্ত্রীর দেহেও যেন জেগে উঠেছে সেই আদিম সত্তা, নইলে সে ওভাবে একটানা আদিত্যর বুকে মুখ ঘসে চলেছে কেন?
আলিঙ্গনরত পিয়ালীর নখগুলো যেন প্রচণ্ড উত্তেজনায় আদিত্যর পিঠে বসে যাচ্ছে!
আদিত্য যেন নিজের অজান্তেই পিয়ালীকে টেনে সাজানো শয্যায় শুইয়ে দিল। বাধা দিল না পিয়ালী বরং আদিত্যর মুখটা আরও চেপে ধরল নিজের মুখের ওপর।
ধীরে-ধীরে শরীর থেকে পোশাক খসিয়ে চুড়ান্ত মিলনের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করল পিয়ালী। এই প্রথম নিজেকে একজন পুরুষের কাছে সত্যি সমর্পণ করল পিয়ালী, যার জন্য সে এতদিন অপেক্ষা করে ছিল যাকে প্রথম দেখা থেকেই নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। শরীর ও মনের এক আশ্চর্য তৃপ্তি অনুভব করতে পারছে পিয়ালী, তার শরীর উন্মোচিত হল আদিত্যর সামনে সে শরীরে শুধু কামবাসনা নয় বরং ভালোবাসা জড়িয়ে আছে, পিয়ালীর শরীরের প্রতিটা রোমকূপ, প্রতিটা রন্ধ্র যেন আদিত্যর স্পর্শ পাবার জন্য উন্মুখ। নিজের পরিহিত কুর্তা খসিয়ে ফেলল আদিত্য তার ঠোঁট পিয়ালীর ঠোঁট ছুঁয়ে নামতে শুরু করল তার গলায়, বুকের মাঝে, দু-পাশে পদ্মের মতো প্রস্ফুটিত দুই স্তনে, তারপর আরও নীচে গভীর নাভিকূপে। সেখানে কিছুক্ষণ থেমে তারপর আরও নীচে।
তাঁবুর একপাশে একটা ছোট্ট জানালার মতো ব্যবস্থা করা ছিল সেই খোলা জানলা দিয়ে সেই চাঁদের আলো এসে ছড়িয়ে পড়ল শয্যায়, আলিঙ্গনরত আদিত্য ওরফে অনিকেত আর পিয়ালীর নগ্ন শরীরে, দুজন যেন মিথুনরত পৃথিবীর প্রথম নারী-পুরুষ তারা। বাইরে পাহাড়ায় অবিচল সারমেয় ভিতরে অনেকরাত পর্যন্ত তাঁবু জুড়ে দুজন নরনারীর আদিম ক্রীড়ার শিৎকারে মুখরিত হয়ে থাকলো তারপর একসময় দুজনেই ক্লান্ত অথচ পরিতৃপ্ত হয়ে একে অপরকে আঁকড়ে ধরে পাশাপাশি শুয়ে থাকে।
সকালবেলা নিজে থেকেই ঘুমভেঙে গেল পিয়ালীর প্রথমে গতরাতের ঘটনাটা স্বপ্ন বলে মনে হলো তার কিন্তু পরক্ষনেই পাশে চোখ যেতেই বুঝলো স্বপ্ন নয় গতরাতে যা ঘটেছে সেটা সত্যি।
পিয়ালী নিজে সোজা হয়ে শুয়েছিল পুরো নগ্ন শরীরের উপরে বুক পর্যন্ত ঢাকা দেওয়া একটা চাদর, পাশে তাকাতেই সে দেখে তার পাশে এক‌ই চাদরের তলায় আদিত্য উবু হয়ে ঘুমিয়ে আছে তার মুখ পিয়ালীর কাঁধের কাছে এবং এটাও বুঝতে পারলো যে আদিত্য নিজেও সম্পূর্ণ নগ্ন এবং তার একটা হাত পিয়ালীর স্তনদ্বয়ের ঠিক নীচে ছড়িয়ে রাখা আছে, রাখা আছে বলা ভুল পিয়ালীকে আঁকড়ে ধরে রেখেছে‌।
পিয়ালী কিছুক্ষণ ওইভাবেই ঘুমন্ত আদিত্যর মুখের দিকে তাকিয়ে দেখতে থাকে, তারপর আস্তে করে আদিত্যর হাতটা নিজের উপর থেকে নামিয়ে উঠে পরে, উঠতে গিয়ে প্রথমে একটু থেমে যায় তার দুপায়ের মাঝে যোনিতে একটু ব্যাথা আছে, প্রথমবার কোনো পুরুষের লিঙ্গ সেখানে ঢুকেছিল গতরাতে, কিন্তু ব্যাথার থেকেও যেটা অনুভব করছে সেটা খুশী কারণ সেই পুরুষটা আর কেউ নয় তার স্বামী তার ভালোবাসার মানুষ আর গতরাতে পিয়ালী ওকে নিজের করে পেয়েছে নিজেকেও ওর কাছে পুরোপুরি সমর্পণ করেছে ভাবতে ভাবতেই তার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল।
আস্তে আস্তে উঠে পরলো সে প্রথমে একটু যোগব্যায়াম করলো যেটা তার অনেকদিনের অভ্যেস, তারপর তাঁবুর ভিতরের বাথরুমে গিয়ে স্নান করলো, স্নান করে বেরিয়ে এসে নতুন শাড়ি বার করে পরলো লাল-সাদা শিফন শাড়ি ও লাল রঙের স্লিভলেস ব্লাউজ যেটা একটু বেশীই ডিপ ব্যাক সাথে সামনেও একটু ডিপ সাথে বোধহয় সাইজে একটু ছোটো ফলে স্তনের কিছুটা অংশ ব্লাউজের উপরে উঠে এসেছে এবং ক্লিভেজটা একটু বেশীই গভীর মনে হচ্ছে, দুই হাতে শাখা-পলার সাথে লাল কাঁচের চুড়ি, দুই কানে অক্সিডাইজড জাঙ্ক ইয়ারিং কপালে, ছোট্ট টিপ দুই পায়ে রয়েছে তাঁর নুপূর। চুল খোলা, সেক্সি কোমরে আঁচল গুঁজে তারপর ভেজা চুলটা মুছে আঁচড়িয়ে সিঁথিতে সিঁদুর পরলো, আয়নায় সে খেয়াল করলো যে তার গলায়, ঘাড়ে কয়েকটা দাগ বুঝতে অসুবিধা হলোনা ওগুলো কিসের দাগ সে জানে ওগুলো গতরাতের আদিত্যর ভালোবাসার চিহ্ন।
আদিত্যর কথা মনে পরতেই সে ঘুরে দেখে সে তখন‌ও ঘুমাচ্ছে, আবার সে আদিত্যর কাছে এসে আবার একদৃষ্টিতে দেখতে থাকে যেন যতই দেখে তার আশ মেটে না।
"দূর থেকে এভাবে না দেখে কাছেও তো আসতে পারো,এখন তো আমি তোমার হাজবেন্ড"
পিয়ালী চমকে উঠলো আদিত্যর কথা শুনে, আদিত্যর চোখ বন্ধ থাকায় সে ভেবেছিল সে ঘুমাচ্ছে।
"তুমি জেগে গেছো?" পিয়ালী আস্তে করে জিজ্ঞেস করলো,আদিত্য চোখ খুলে উবু থেকে সোজা হয়ে শুয়ে বললো, "যার নতুন বিয়ে করা ব‌উ পরদিন সকালেই তার কাছ থেকে উঠে যায় তার আর ঘুম কিভাবে আসে বলো?"
"আসলে আমার এক্সারসাইজের অভ্যাস, সেটাই করছিলাম"
"এখনো এক্সারসাইজ করে কি হবে?"
"দরকার আছে যদি মোটা হয়ে যাই আর আমার বর আমাকে পছন্দ না করে তখন?"
উত্তরে আদিত্য কোনো কথা বললো না শুধু পিয়ালীর দিকে তাকিয়ে র‌ইলো এবং তার ঠোঁটে একটা দুষ্টুমির হাসি দেখা গেল, পিয়ালী প্রথমে বুঝতে পারলো না তারপর আদিত্যর দৃষ্টি বলো করে নিজের বুকের দিকে তাকাতেই ব্যাপারটা বুঝতে পারলো আর সঙ্গে সঙ্গে তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, তার ভেজা চুল থেকে একটু জল চুঁইয়ে পরে ঘাড় বেয়ে নীচে নেমে তার স্তনগহ্বরে প্রবেশ করে হারিয়ে গেছে আদিত্য সেটাই দেখছিল,
"একদম দুষ্টুমি করবে না" আদিত্য কি দেখছে সেটা বুঝতে পেরে কপট রাগ আর লজ্জা মেশানো কণ্ঠে বললো পিয়ালী।
"এটা কোনো কথার কথা হলো? আমার ব‌উ আর আমি কিছু করবো না?"
"কাল রাতে অনেক হয়েছে"
"তাতে কি হয়েছে? নতুন বিয়ে করা ব‌উ একরাতে শখ মেটে নাকি?
 "আবার আজ রাতে হবে, কিন্তু নর্থবেঙ্গলের সদারাগী,সদাগম্ভীর থাকা আদিত্য মশাই যে এত রোমান্টিক সেটা কে বিশ্বাস করবে?"
"আমার ব‌উ করলেই হলো আর এসব তোমার জন্য আমি তো আর কোনো কিছুর আশাই ছেড়ে দিয়েছিলাম শুধু নিজেকে শেষ করলে একটা অবলা জীব একা হয়ে যাবে তাই.."
"একদম ওসব খারাপ কথা বলবে না, এখন কিন্তু শুধু বাদশা নয় আমিও আছি তোমার সাথে"।
পিয়ালীর কথা শুনে আদিত্য কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু হটাৎ আবার কিছু একটা দেখে তার মুখ গম্ভীর হয়ে গেল, সে বললো
"আমি তোমাকে হার্ট করেছি, আয়্যাম সরি আমি বুঝতে পারিনি"
পিয়ালী বুঝতে পারলো যে আদিত্য তার শরীরের দাগগুলোর কথা বলছে সে বললো,
"এটা তুমি কি বলছো? এগুলো তোমার ভালোবাসার চিহ্ন"
"আমি তোমাকে ব্যাথা দিয়েছি"
"আমার কোনো ব্যাথা লাগেনি, তুমি বুঝতে পারছো না আমি কতটা খুশি, তুমি আমার চোখে খুশী দেখতে পারছো না?"
আদিত্য তবুও মুখ শুকনো করে আছে দেখে পিয়ালী এবার আদিত্যর উপর ঝুঁকে ওর দুগালে দুটো চুম্বন দিয়ে বলে,
"আমার কোথাও ব্যাথা লাগেনি আমি খুব খুশি যেটা কোনোদিন সত্যি হবে বলে কল্পনাও করিনি আজ সেটা সত্যি আজ তুমি আমার সাথে, আমি তো এরকমই চেয়েছিলাম একটা ছোট্ট ঘর যেখানে তোমার সাথে থাকতে পারবো সাথে শ্বশুর শাশুড়ির আশীর্বাদ আর গাইডেন্স থাকবে কিন্তু এখন নাহয় আমরা দুজন‌ই থাকবো"
"ভৌ"
কথা বলতে বলতে দুজনেই চমকে উঠলো পিয়ালীর কথা শেষ হতে না হতেই তাঁবুর গেটের কাছ থেকে বাদশা ডেকে উঠলো এখন তার স্বরে হুমকি বা ভয় দেখানো ভাব নেই, কিন্তু আদিত্য বুঝতে পারলো তার মনের ভাব তাই সে হো হো করে হেসে উঠলো পিয়ালী কিন্তু বুঝতে পারেনি সে আদিত্যর দিকে চেয়ে থাকে বলে, "কি হলো তুমি হটাৎ হাসছো কেন?"
আদিত্য হাতের ইশারায় বাদশাকে কাছে ডাকে বাদশা তৎক্ষণাৎ এগিয়ে এসে একেবারে মনিবের গা ঘেঁষে দাঁড়ায়, আদিত্য হাসি থামিয়ে বলে, "তুমি এক্ষুনি বললে না যে একটা ঘর যেখানে শুধু আমরা দুজন থাকবো তাতে ও ভেবেছে আমরা বোধোহয় ওকে তাড়িয়ে দেবো তাই আওয়াজ করে নিজের অস্তিত্ব বোঝাতে চাইছে"
"এ বাবা আমি কিন্তু ওভাবে বলিনি"
"জানি" আদিত্য পিয়ালীকে আশ্বস্ত করে তারপর উঠে বসে বাদশার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, "তোকে আমি কোথাও যেতে দেবো না তুই সারাজীবন আমার সাথে থাকবি বুঝলি?"
বাদশা মনিবের কথা শুনে বোধহয় কিছুটা আশ্বস্ত হয় সে আলিঙ্গন করার ভঙ্গিতে আদিত্যর দুকাঁধে দুটো পা তুলে জড়িয়ে ধরে, পিয়ালী বলে "শুধু তোমার সাথে নয় ও আমাদের সাথে থাকবে। আর বাদশা চিন্তা নেই নতুন বাড়িটা হলে তোকেও বিয়ে দিয়ে দেবো"
"হ্যাঁ, এবার একটা মেয়ে কুকুর দেখতেই হবে"
আদিত্যর কথায় পিয়ালী হেসে ওঠে।
"আচ্ছা এবার কিন্তু মেস থেকে আমার জিনিসগুলো আনতে হবে" হাসি থামিয়ে পিয়ালী বলে।
"হ্যাঁ, মনে আছে ঘরটা ঠিক হয়ে যাক তারপর একদিন গিয়ে নিয়ে আসবো"
"আচ্ছা, তুমি সবসময় শৈলেশবাবুর নাম বলো, কিন্তু ওনাকে দেখি না উনি এখানে থাকেন না?"
"তোমাকে বলিনি?"
"কি?"
"উনি মারা গেছেন, পরিবারে কেউ ছিল না, বিপত্নীক এবং নিঃসন্তান ছিলেন আনন্দ নিকেতন এবং নারায়ণতলা গ্ৰামের লোকজন‌ই ওনার আপনজন ছিল এছাড়া মাঝে মাঝে অন্য অনেক গ্ৰামে যেতেন চিকিৎসা ক্যাম্পে এরকমই একটা জায়গা থেকে আমাকেও নিয়ে আসেন এটা তো বলেছি"
"ওহ, সরি"
"ইটস্ ওকে, উনি থাকলে বুঝতে খুব ভালো মানুষ ছিলেন যাওয়ার আগে আমাকে এই আনন্দ নিকেতনের দায়িত্ব দিয়ে যান আমি এখনো বুঝতে পারিনি যে আমার মধ্যে কি দেখেছিলেন"
"তুমি যে ওনার দায়িত্ব পালন করবে এই বিশ্বাস ওনার ছিল হয়তো উনি মানুষ চিনতেন"
আদিত্য একটু শুকনো হেসে একহাতে পিয়ালীকে বুকে টেনে নেয়।
অ্যাক্সিডেন্টে বেঁচে গেলেও অরুণাভর মধ্যে একটা পরিবর্তন আসে যেটা সবাই বুঝতে পারলেও এখনই ওটা নিয়ে মাথা ঘামায় না, পরিবর্তনটা শুধু শারীরিক নয় মানসিক।
শারীরিক অবস্থা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তবে আপাতত কমপ্লিট রেস্ট। অবশ্য সেটা ছাড়া উপায়‌ও নেই মাথায় ব্যাণ্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার এসব নিয়ে আর যাই হোক কোনো কাজ করা যায় না।
অপারেশনের পর বেশকিছুদিন অবজার্ভেশনে রেখে তারপর ডাক্তাররা ডিসচার্জ করে দেয় তাকে সাথে এটাও বলে দেয় যে আপাতত নিয়মিত চেকআপে থাকতে হবে, ব্যানার্জী পরিবারের সবাই অবশ্য সেটা মেনেই নেয়।
হাসপাতাল থেকে বাড়িতে এসে অরুণাভর মনে হলো যেন সে নতুন জন্মলাভ করেছে। হুইলচেয়ারে বসে যখন সে ভিতরে ঢুকছে তখন অবাকভাবে চারিদিকে দেখতে থাকে কিন্তু মুখে কিছু বলে না চুপ করে থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে দায়সারাভাবে উত্তর দেয়।
ছেলেমেয়েদুটো অবশ্য বাবাকে পেয়ে কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে কিন্তু মৌমিতা বেশিক্ষণ থাকতে দেয় না পাছে ওদের হুড়োহুড়ির জন্য কোনো অঘটন ঘটে যায়।
"তোমার কি হয়েছে, কথা বলছো না কেন?"
অবশেষে আর থাকতে না পেরে জিজ্ঞেস করে মৌমিতা কিন্তু অরুণাভ উত্তর দেয় না চুপ করে থাকে। মৌমিতা আর কথা বাড়ায় না সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে পিছনে ফিরতেই অরুণাভ কথা বলে,
"এসব পাপের ফল যা পাপ আমি করেছি তার ফল তো আমাকেই ভোগ করতে হবে"
চকিতে স্বামীর দিকে ফেরে মৌমিতা জিজ্ঞেস করে, "কিসের কথা বলছো তুমি?"
"কেন তুমি জানোনা? একটা তো নয় অনেকগুলো আর আমার সব কাজেই তো তুমি আমার পার্টনার ছিলে"।
"তুমি কি বলতে চাইছো?"
"তোমার কি মনে হয় এটা শুধুই অ্যাক্সিডেন্ট?"
"না, আমি নিশ্চিত এটা প্ল্যান করে ঘটানো হয়েছে আর কে করেছে সেটাও জানি"
"জেনে কি করবে?"
"তুমি কি চাও?"
"আমি জানিনা, আমি এই পাঁকে আটকে গেছি এখান থেকে বেরোনোর উপায় নেই"
"যদি ওনাদের শেষ করে দি‌ই"
"কজনকে করবে?"
"মানে, একজন‌ই তো মেইন কালপ্রিট"
"তার সঙ্গে আরও অনেকে আছে"
"তুমি কি আমার বাবা আর ভাইকে সন্দেহ করছো?"
"সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস ওনারাও যুক্ত আছেন"
"কিন্তু আমার বাবা তোমাকে মারতে চাইবেন কেন? উনি তো জানেন যে তুমি আমার স্বামী কোনো বাবা কি তার মেয়েকে বিধবা দেখতে চান?"
"হয়তো তুমিও ওদের সাথে যুক্ত আছো"
"অরুণাভ.. এই কথাটা বলতে পারলে তুমি?" মৌমিতার স্বরে অবিশ্বাস এবং হতাশা।
"ভুল কোথায় বললাম, অর্থ আর প্রতিপত্তির জন্য তুমি কি কি করেছো ভুলে গেছো?"
"শুধু আমি? তুমি করোনি?"
"করেছি, সেই পাপেই তো আজ আমার এই অবস্থা"
"এখন সবকিছুর জন্য আমি দায়ী হয়ে গেলাম অরু?"
শেষের কথাটা বলতে গিয়ে মৌমিতা কেঁদে ফেলে, আর এই কান্না দেখেই বোধহয় অরুণাভ কিছুটা নরম হয়, বলে "সরি মৌ... তোমাকে কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু এটা সত্যি তোমার বাবা হয়তো পিসেমশাইয়ের এই প্ল্যানে আছেন"
এই কথায় মৌমিতার কান্না থেমে যায় তার চোখে রাগের ঝিলিক দেখা যায় সে বলে "যদি এটা সত্যি হয় তবে আমার বাবাকেও এর জবাব দিতে হবে তবে আগে প্রমাণ জোগাড় করতে হবে পিসেমশাইয়ের বিরুদ্ধেও"
"কিন্তু কিভাবে?"
"আগে যেভাবেই হোক সুশান্তর ভিডিওটা পেতে হবে তারপর ওনার যেসব বন্ধুরা এই শহরে ছড়িয়ে আছেন তাদের খুঁজে বার করতে হবে"
"আমার মাথায় কিচ্ছু আসছে না এগুলো কিভাবে হবে?"
"সব হবে দুজনে একসাথে মিলে প্ল্যান করবো, আপাতত তোমার রেস্টের দরকার.. তুমি রেস্ট নাও"।
"তোমার জিনিসগুলো কবে আনতে যাবে? মেসের যে মালিক তার সাথে কথা বলেছো?"
আদিত্য প্রশ্ন করে পিয়ালীকে, দেখতে দেখতে তাদের বিয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেছে ইতিমধ্যে শৈলেশবাবুর বাড়িটাও নতুন করে সাজানো হয়ে গেছে এখন আদিত্য, পিয়ালী আর বাদশা ওখানেই থাকে, বাড়িটা রিসর্টের বাইরে হলেও খুব দূরে নয়, ওখানে ওদের নিজের সংসার যদিও দুজনের বেশীরভাগ সময়টাই কেটে যায় হয় রিসর্টে আর না হয় গ্ৰামের বাচ্চাদের সাথে, নারায়ণতলা একটা ছোট্ট গ্ৰাম এখানে সবাই সবাইকেই ভালোবাসে নিজেদের মধ্যে ঝামেলা হয় আবার নিজেরাই মিটিয়ে নেয়।
প্রতিদিন রিসর্টে আসার দরকার না থাকলেও আদিত্য অবশ্য প্রায়ই একবার হলেও এসে খানিকক্ষণ থেকে যায় তারপর সেখান থেকে বেরিয়ে পিয়ালী আর বাদশাকে নিয়ে গ্ৰামে ঘুরে বেড়ায় বা কোনো পুকুরের ধারে গিয়ে বসে বা নিজের বাড়ির বাগানে বসে গল্প করে, একরকম‌ই একদিন রিসর্ট থেকে ফিরে বাড়ির সামনে একটা ছোট্ট বাগানে বসে আড্ডা দেওয়ার জায়গা করেছে সেখানেই চা খেতে খেতে কথা বলছিল নবদম্পতি তখন‌ই আদিত্য প্রশ্নটা করে।
"সে বলে দেবো কিন্তু জিনিসগুলো আনবে কিভাবে?" পিয়ালী পাল্টা প্রশ্ন করে।
"এখানে একজন আছে যাদের ছোটা হাতি আছে, তাকে বললে সেই যাবে সাথে আরও কয়েকজনকে নিতে হবে জিনিসগুলো লোডিং করার জন্য, আচ্ছা ওগুলো এনে কি করবে? মানে এখানে তো খুব একটা দরকার হবে না বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সব‌ই মোটামুটি আছে"
"ওখানে আলমারি নেই বাকি যা ফার্ণিচার আছে সেগুলো এখানে এনে না হয় রিসর্টের কাজে ব্যবহার করা হবে আর কিছু ব‌ই আছে ওগুলো আমি রাখবো"
"ঠিক আছে, তাহলে আমি ওদের বলে রাখছি দেখি ওদের কবে সময় হয়?"
"ঠিক আছে"।

দিনকতক পরে কসবার যে মেসে পিয়ালী থাকতো সেখান থেকে নিজের ফেলে আসা বাকি জিনিসগুলো বার করে নিচ্ছে গ্ৰাম থেকেই কয়েকজনকে নিয়ে গিয়েছিল আদিত্য ওরাই জিনিসগুলো ধরাধরি করে গাড়িতে লোডিং করছে। এখানে আসার পর মেসের বাকি মেয়েরা অবশ্য পিয়ালীকে ঘিরে ধরেছে 'ও কেন চলে গেল, কোথায় থাকে বিয়ে কবে করলো' ইত্যাদি প্রশ্নে ব্যাতিব্যস্ত করে তুললো পিয়ালী অবশ্য বুঝে শুনেই উত্তর দিচ্ছে আদিত্য পাশে চুপ করে দাঁড়িয়ে আছে।
এখানে এসে পিয়ালী জানতে পারলো ও চলে যাওয়ার কয়েকদিন পর থেকে কয়েকজন লোক একাধিকবার ওর ব্যাপারে খোঁজ করে গেছে যদিও কাউকে কিছু বলে যায়নি বলে কেউ কিছু বলতে পারেনি শুনে পিয়ালী একবার আদিত্যর মুখের দিকে তাকিয়ে দেখে আদিত্য নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে।
লোকগুলো কারা ছিল সে বিষয়ে জানতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না একটু পরেই চার পাঁচটা বাইকে দশজনের মতো লোক এসে মেসের সামনে দাঁড়ালো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]


                 দ্বিতীয় পার্ট
                  ১০ম পর্ব



লোকগুলো কারা ছিল সে বিষয়ে জানতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না একটু পরেই চার পাঁচটা বাইকে দশজনের মতো লোক এসে মেসের সামনে দাঁড়ালো।
পিয়ালীর বুঝতে বাকি র‌ইলো না এরাই তার বিষয়ে খোঁজখবর করছিল কিন্তু এখন কিভাবে জানলো যে ও এখানে এসেছে? পিয়ালীর মনের প্রশ্নটা আন্দাজ করেই বোধহয় আদিত্য উত্তর দিল, "মেসের‌ই কারো সাথে ওদের যোগাযোগ ছিল সেই ওদের জানিয়েছে যে তুমি ফিরে এসেছো সাথে এটাও বলেছে তে তুমি একা নয় তাই হকিস্টিক নিয়ে এসেছে"
"আমার ভয় লাগছে আদিত্য"
"যখন একা ছিলে তখন ভয় লাগেনি আর এখন ভয় লাগছে?"
"এখন একা ন‌ই এটাই ভয়ের, তোমার কিছু হয়ে গেলে আমি তো..."
"রিল্যাক্স... আমার কিচ্ছু হবে না"।
লোকগুলো সোজা পিয়ালী আর আদিত্যর দিকে এগিয়ে আসতে থাকে, আদিত্য পিয়ালীর জিনিস নিয়ে যাবার জন্য গ্ৰাম থেকে যাদের নিয়ে এসেছে তারা ব্যাপারটা খেয়াল করলো বলাইবাহুল্য এই গ্ৰামের সবাই আদিত্যকে নিজেদের লোক মনে করে তাই ঝামেলা আঁচ করে এগিয়ে আসছিল কিন্তু আদিত্য তাদের ইশারায় বারণ করে।
লোকগুলো সোজা ওদের সামনে এসে আদিত্য আর পিয়ালীকে কিছুক্ষণ নিরীক্ষণ করলো তারপর তাদের একজন বোধহয় এদের নেতা সে একটু শয়তানী হাসি হেসে নিজের সঙ্গীদের বললো,
"এতদিন ওয়েট করে শেষপর্যন্ত পাখি ধরা পরলো"
"ঠিক বলেছো, দাদা খুব খুশি হবে" অপর একজন সায় দিল।
"আপনারা কারা? আর আমাদের কাছে কি চান?" আদিত্য প্রশ্ন করে পিয়ালী আদিত্যর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদিত্যর কথার উত্তর না দিয়ে নেতা গোছের লোকটি নিজের সঙ্গীদের বললো,
"এই মালটাই বোধহয় ওদের মেরেছিল বলেই তো মনে হচ্ছে তাই না?"
"মনে তো তাই হচ্ছে দাদা"
"অবশ্য এরকম একটা আইটেম সঙ্গে থাকলে সব ছেলেদের‌ই একটু গরম বেড়ে যায়"
নেতার কথা শুনে বাকি লোকগুলো হাসতে থাকে, আদিত্য একবার পিয়ালীর দিকে তাকিয়ে দেখে ওর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে চোখের ইশারায় ওকে আশ্ব, এবার বাদশার দিকে তাকাতেই দেখলো বাদশা নিজের শরীরটাকে তৈরি করছে যেকোনো সময় লাফ মারবে কিন্তু আদিত্য ওকেও নিরস্ত করলো।
"কি রে আজ এত শান্ত? তুইই তো আমাদের কয়েকজন লোককে মেরে হাত পা ভেঙে দিয়েছিলি, আজ কি হলো?" নেতা গোছের লোকটি আদিত্যকে প্রশ্ন করে।
"দেখুন সেদিন ওরা ওকে তুলে নিয়ে যেতে এসেছিল আমার কিছু করার ছিল না" আদিত্য শান্তভাবে উত্তর দেয়।
"আমরাও সেটাই করবো, দেখি তুই কি করিস?"
"কিন্তু কেন? আপনারা আমাদের পিছনে পরেছেন কেন?"
"এই মেয়েটা আমাদের বসের বিরুদ্ধে কোর্টে গেছে আর যারা বসের বিরুদ্ধে যায় তাদের শাস্তি পেতে হয়"
"আপনারা তো ফিল্মের ডায়লগ দিচ্ছেন.. ঠিক আছে ও ভুল করেছে আমি ওর হয়ে ক্ষমা চাইছি"।
"কেনো রে দম শেষ? কিন্তু এখন ক্ষমা চেয়ে কিছু হবে না দাদার হুকুম ওকে তুলে নিয়ে যেতে হবে আর তোকে মেরে ফেলে দিতে হবে"
লোকগুলো এগিয়ে আসতে যেতেই আদিত্য যেন প্রচণ্ড ভয় পেয়েছে এমনভাবে বলে, "আচ্ছা আমি আপনাদের বসের কাছেও ক্ষমা চাইতে রাজী উনি যদি আমাদের ক্ষমা করে দেন তাহলে তো আমাদের ছেড়ে দেবেন?"
লোকগুলো একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলো তারপর নেতা লোকটি বললো, "তোর কি মনে হয় দাদা তোকে ছেড়ে দেবেন?"
"দেখাই যাক না, ওনার সাথে কথা বলিয়ে দিন আমি ক্ষমা চেয়ে নেবো ওনার কাছে"।
নেতা গোছের লোকটা একটু হেসে ফোনে একটা নম্বর ডায়াল করলো একটু পরেই ওপাশ থেকে আওয়াজ এলো,
"হ্যাঁ, বল কি হয়েছে?"
"বস, ওই উকিল মেয়েটাকে ধরে ফেলেছি"
"কি বলছিস... শাবাশ শাবাশ নিয়ে আয় আর ওই ছেলেটাকে কি করেছিস?"
"ওই ছেলেটা আপনার সাথে কথা বলতে চাইছে"
"আমার সাথে কি কথা?"
এরমধ্যে আদিত্য ফোনটা নিয়ে নিয়েছে তারপর স্পিকার চালু করে ভয়ার্ত গলায় বলে,
"হ্যা..হ্যালো স্যার"
"কি হয়েছে?"
"স্যার আমি ক্ষমা চাইছি আমার ওয়াইফের হয়ে, ওকে আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ"।
ফোনের ওপাশ থেকে প্রথমে অট্টহাসির আওয়াজ আসে তারপর ওপাশে থাকা লোকটি বিদ্রুপের স্বরে বলে, "কেনো রে ভয় পেয়ে গেলি?"
"ভয় না পেয়ে উপায় আছে? আপনি কত বড়ো মানুষ?"
"তাহলে আমার লোকদের মেরেছিলি কেন?"
"ভুল হয়ে গেছে, আর তখন তো আমি জানতাম না যে ওরা আপনার লোক"
আবার হাসির আওয়াজ আদিত্য বলে চলে, "প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন"
"ঠিক আছে যা তোকে ছেড়ে দিলাম"
"থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ"
"আমার লোকজন তোকে ছেড়ে দেবে কিন্তু.."
"কিন্তু?"
"তোর ওই উকিলটাকে আমার পছন্দ হয়ে গেছে, ওকে আমার লোকেদের হাতে তুলে দে"
"স্যার.. এ কি বলছেন, প্লিজ স্যার এরকম করবেন না"
"অ্যাই... তোকে রিকোয়েস্ট করছি না এটা অর্ডার"
"প্লিজ স্যার"
"চোপ.. তোকে ছেড়ে দিচ্ছি এটাই অনেক, এবার চুপচাপ কেটে পর"
"স্যার"
"অ্যাই.. এবার আর কোনো কথা বললে তোকে মেরে ওকে তুলে নিয়ে আসবে আমার লোকেরা"
"না.. স্যার আমাকে কিছু করবেন না"
"তাহলে চুপচাপ কেটে পর, আচ্ছা যা শুধু একটা রাত তোর ব‌উকে নিয়ে আমি মজা করবো তারপর আবার তোর কাছে ফিরিয়ে দেবো"
"ঠিক আছে স্যার.... কোথায় আসতে হবে?"
"তোকে আসতে হবে না.. আচ্ছা তুইও আয় তোর ব‌উএর সাথে যখন আমরা মস্তি করবো তখন তুই সেটা দেখে হ্যাণ্ডেল মারবি" কথার শেষে আবার অট্টহাসি তবে এবার একজন নয় দুজন আদিত্যর সেটা বুঝতে অসুবিধা হয় না সে বলে,
"আমরা?"
"হ্যাঁ, ওর সাথে আমিও আছি" এবার আরেকটা গলা শোনা যায়, সেই গলার অধিকারী বলতে থাকে "আমার আর সহ্য হচ্ছে না বুঝলি ভাই মনোজ"
"অপেক্ষা তো আমারও হচ্ছে না সুশান্ত, কিন্তু রাত পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, আজ রাতে ফুল মস্তি হবে"
আদিত্য চুপচাপ ফোনের ওপাশের দুজনের কথোপকথন শুনে যাচ্ছে, ফোনের ওপাশের দুজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছে তাদের হুঁশ নেই যে ফোনে একজন তাদের কথা শুনছে,
"কিন্তু সুশান্ত তোর তো বিয়ে হয়ে গেছে এখন তো শুধু নিজের ব‌উএর সাথে মস্তি করবি"
"ব‌উকে তো রোজ‌ই পাবো কিন্তু এই উকিলটাকে তো রোজ রোজ পাবো না"
"ভাবছিস কেন যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে এসে মস্তি করবো যখনই ইচ্ছা হবে তুলে নিয়ে এসে লাগাবো"
আবার দুজনের অট্টহাসি শোনা যায় কিন্তু পরক্ষণেই হাসি থেমে যায় বোধহয় তাদের হুঁশ ফিরেছে যে ফোনটা তখনও চালু আছে প্রথম কণ্ঠ অর্থাৎ মনোজ নামের লোকটা বলে, "শোন আমার লোকদের বলা আছে কোথায় আনতে হবে, তুই চাইলে আয় নাহলে চলে যা"
"ঠিক আছে, আসছি"
ফোনটা কেটে গেল আদিত্য পিছন ফিরে পিয়ালীর দিকে তাকালো পিয়ালী এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আদিত্য আবার সামনে ফেরে নেতা গোছের লোকটা হাত বাড়িয়ে নিজের ফোনটা নিতে চাইলো কিন্তু দেখে অবাক হয়ে গেল যে আদিত্য ফোনটা না দিয়ে নিজের পকেটে ঢোকালো। পিয়ালীও অবাক হয়ে আদিত্যকে দেখছিল আর ওর হাবভাব লক্ষ্য করছিল এটা ওর কাছে পরিষ্কার যে আদিত্যর মাথায় কিছু একটা চলছে কিন্তু সেটা কি সেটাই সে বুঝতে পারছে না সেটাই বুঝতে চেষ্টা করছে কিন্তু এরপর যেটা হলো সেটাতে তার মাথা কাজ করা বন্ধ করে দিল।
"কি রে ফোনটা ফেরত দে পকেটে ঢোকালি যে?" নেতা গোছের লোকটা আদিত্যকে জিজ্ঞেস করে।
"ফোনটার দরকার তোদের আপাতত নেই" আদিত্যর এই কথায় লোকটা অত্যন্ত অবাক হয় শুধু কথা নয় কথা বলার ধরন‌ও বদলে গেছে, লোকটা আদিত্যর কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে "মানে কি বলছিস তুই?"
উত্তরে আদিত্য যেটা করলো সেটার জন্য সেটার জন্য লোকগুলো তো নয়‌ই এমনকি পিয়ালীও প্রস্তুত ছিল না। আদিত্য হঠাৎই নিজের মাথা দিয়ে সজোরে নেতা গোছের লোকটার নাকে আঘাত করলো আর সঙ্গে সঙ্গে তার নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে আরম্ভ করে, অকস্মাৎ এই আক্রমণে বাকীলোকগুলো ক্ষণিকের জন্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও দ্রুত নিজেদের সামলে নিয়ে আদিত্যকে আক্রমণ করলো কিন্তু আদিত্যর সাথে হ্যাণ্ড টু হ্যাণ্ড কমব্যাটে পেরে ওঠা যার তার কম্ম নয় আর এই কজন গুণ্ডা প্রকৃতির লোকের তো নয়‌ই তার উপরে আদিত্যর সাথে থাকা ছেলেগুলো এগিয়ে এসেছে বাদশা তো অপেক্ষায় ছিল ফলে শীঘ্রই গুণ্ডা প্রকৃতির লোকগুলো ধরাশায়ী হলো তাদের কারো মাথা ফেটে রক্ত ঝরছে তো কেউ পা ভেঙে যাওয়ায় আর্তনাদ করছে, আর নেতা গোছের লোকটাও ছিটকে মাটিতে পরেছিল তার নাক দিয়ে তখনও রক্ত পরে চলেছে, সে ভয় আর অবিশ্বাস মেশানো চোখে চারিদিকে দেখছে।
এবার আদিত্য তার সামনে গেল আদিত্য জানে নাকে আঘাতের পরে আবার যে লাথিটা সে এই লোকটার বাম হাঁটুতে মেরেছে তাতে ওর হাঁটুর জয়েন্ট ভেঙে যাওয়া অসম্ভব নয় খুব সম্ভবত সেটাই হয়েছে কারণ লোকটা উঠে দাঁড়াতে পারছে না মাটিতে ঘষটে ঘষটে পিছিয়ে যাচ্ছে।
আদিত্য লোকটার সামনে গিয়ে দাঁড়ালো পাশে বাদশা লোকটা এবার ভয়ার্ত চোখে আদিত্যকে দেখতে থাকে, আদিত্য বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে,
"তোদের এই বস কি নাম.. হ্যাঁ মনোজ ও এখন কোথায়?"
"জানিনা"
"দেখ, আমি জানি তুই জানিস তাই সোজাসুজি বলে দে কেন আমাকে আবার খারাপ হতে বাধ্য করছিস?"
"তুই জানিস না তুই কার সাথে দুশমনি করছিস?"
"সেটা জানতেই তো যেতে চাইছি, বল কোথায় এখন?"
"বলবো না যা পারিস করে নে"
আদিত্য কিছু না বলে লোকটার বাম হাঁটুতে নিজের একটা পা তুলে চাপ দিল আর সঙ্গে সঙ্গে লোকটা ব্যাথায় আর্তনাদ করে উঠলো, আদিত্য চাপ আরও বাড়ালো লোকটার আর্তনাদ আরও বাড়লো। আশেপাশের কয়েকজন লোক এই পুরো ঘটনাটা দেখেছে এবার তারাও এগিয়ে এসে বাকি গুণ্ডাগুলোকে চড় থাপ্পড় মারতে শুরু করেছে, আদিত্য একবার ওইদিকে তাকিয়ে আবার নেতা গোছের লোকটাকে বলে, "দেখ তুই না বললে কষ্টটা তোর‌ই হবে"
"তুই যা পারিস কর"
"আমি কিছু করবো না যা করার আমার এই কুকুরটা করবে ও এমনিচে খুবই শান্ত এবং আমার বাধ্য কিন্তু ওর মানুষের মাংসের প্রতি খুবই লোভ আসলে শিকারী কুকুর তো তাই, তো তুই যদি না বলিস তাহলে আমি তোকে ওর সামনে ছেড়ে দেবো আর ও তোকে ছিঁড়ে খাবে এবং এটা আশা করি না বললেও চলবে যে তোকে আমি মারবো না জ্যান্ত‌ই ও তোকে খাবে"
এবার আদিত্যর মনে হলো ওষুধে কাজ ধরেছে লোকটার চোখে এবার সত্যিই আতঙ্ক দেখা গেল অবশ্য বাদশার‌ যা চেহারা যে কেউ ভয় পাবে, আদিত্য বলতে থাকে, "ঠিক আছে তুই যখন আমার কোনো কাজে লাগবি না তখন আমার কুকুরের কাজে লাগ" বলে লোকটার হাঁটু থেকে পা সরিয়ে পিছনে ফিরতেই লোকটা তাড়াতাড়ি ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে "দাদা এখন নিউ আলিপুরের ব্যানার্জী নিবাসে আছেন"
তারপর আরও কিছু খবর জেনে নিল আদিত্য তারপর লোকটাকে ছেড়ে পিয়ালীর কাছে এল ওর চোখেমুখেও তখনও বিষ্ময়ভাব। আশেপাশের লোকগুলোর থেকে কয়েকজন ওদের কাছে এগিয়ে এল বললো, "বাবা তোমরা এখান থেকে চলে যাও ওদের আমরা দেখে নেবো"
"আপনারা?"
"আমরা এই পাড়াতেই থাকি, এরা মাঝে মাঝেই এখানে আসে আমাদের বাড়ির মেয়েদের উত্যক্ত করে,হাত ধরে টানাটানি করে"
"আপনারা পুলিশকে জানাননি?"
"জানিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি, আজ ওদের ছাড়বো না পিটিয়ে তক্তা করে দেবো"
আদিত্য দেখলো কথাটা নেহাত খারাপ নয় ও বলে, "ঠিক আছে তবে দেখবেন যেন ওরা কারো সাথে কন্ট্যাক্ট না করতে পারে"
"ওদের এমন অবস্থা করবো আজকে আমরা যে আর কোনোদিন কোনো মেয়ের সাথেই খারাপ ব্যবহার করতে পারবে না"।
লোকগুলো গুণ্ডাগুলোকে টানতে টানতে নিয়ে গেল তারপর আদিত্য নিজের সঙ্গে থাকা লোকগুলোকে বললো "তোমরা মালগুলো নিয়ে চলে যাও ওখানে অখিল জ্যেঠুকে বলা আছে কি করতে হবে আমি আর পিয়ালী একটা কাজ সেরে ফিরবো"
তাতে একজন বললো, "দাদা বলো তো আমরাও যাচ্ছি তোমার সাথে?"
"দরকার নেই তোমরা জিনিসগুলো নিয়ে যাও"
লোকগুলো চলে গেলে আদিত্য পিয়ালীর কাছে গেলক পিয়ালী জিজ্ঞেস করলো "এখন কোথায় যাবো আমরা?"
"নিউ আলিপুরে"
"কেন?"
"ঝামেলা মেটাতে, চলো দেখা করে আসি"
"কিন্তু.."
"ভয় নেই আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না"
"পিয়ালী নামের প্রপার্টি তোমার নামে রেজিস্ট্রেশন হয়েছে এখন সেখানে অন্য কেউ হাত দেবে নাকি তুমি নিজের প্রপার্টি প্রোটেক্ট করবে সে ভাবনা তোমার আমি কেন ভয় পাবো?"
"তখন নিশ্চয়ই তোমার মনে হয়েছিল যে আমি তোমাকে ওদের হাতে."
"একদমই না, আমি তো তোমার প্ল্যানটা বোঝার চেষ্টা করছিলাম"
"তাই নাকি?"
"অবশ্যই তাই"
পিয়ালী বাইকে আদিত্যর পিছনে বসে হেলমেট পরলো আদিত্য বাইকে স্টার্ট দিতে দিতে বললো, "মনোজ আর সুশান্ত এই দুই নামের দুজনকে আমি চিনতাম অনেক আগেকার কথা আশা করছি ওরা নয়, দেখা যাক" বলে বাইক স্টার্ট দিল।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(22-05-2023, 12:29 AM)Boti babu Wrote:  বাহ দারুন পর্ব পরিবেশন করলে ভায়া এ ভাবেই চালিয়ে যাও । লাইক রেপু দিলাম।
ধন্যবাদ  Namaskar
(22-05-2023, 07:31 AM)Rampu007 Wrote:  Darun,,,,,,valoi niye jachho bondhu......

As soon possible update deor chestha koro bondhu.....

yr):

ধন্যবাদ  Namaskar
চেষ্টা অবশ্যই করবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(22-05-2023, 09:37 AM)bad_boy Wrote:  দূর্দান্ত দুটো আপডেট৷ পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম৷ like & repu added

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(22-05-2023, 02:10 PM)nextpage Wrote:  লেখা নিয়ে বলার মত ধৃষ্টতা দেখাবো না কারণ আপনি আপনার জায়গায় সেরার সেরা। কাহিনীর সাথে পাঠক কে এনগেজ কিভাবে করতে হবে সেটাতে বেশ পটু। 
অরুণাভের মাঝে অনুশোচনা জেগে উঠলেও মৌমিতাদের সাথে থেতে সেটা কতক্ষণ টিকবে সেটাই দেখার বিষয়।

একটা অনুরোধ থাকবে গল্পটা প্যারা আকারে দিলে পড়তে সুবিধা হয়। প্রতিটা প্যারার পর গ্যাপ থাকলে সুন্দর হয় আর চরিত্রদের মাঝে কনভারসেশন গুলোতেও স্পেস দিলে আরও জম্পেশ হয়। এই দিকটা একটু ভেবে দেখবেন।

ধন্যবাদ  Namaskar
প্যারার বিষয়টা খেয়াল রাখবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(22-05-2023, 04:00 PM)Bumba_1 Wrote:  এক কথায় অসাধারণ  clp);  keep going বন্ধু। এই মুহূর্তে রেপুর কোটা শেষ, পরে মনে করে ঠিক দিয়ে দেবো।

ধন্যবাদ দাদা  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(22-05-2023, 09:09 PM)Patrick bateman_69 Wrote:  আদি যদি আবার আগের অতীতে ফিরে আসে এই ভয়টা পাচ্ছিলাম সেইটাই হবে বলে মনে হচ্ছে। লাইফ এ অনেক সময় অতিবাহিত আর কষ্টের পরও যদি আদির জীবনে একটু সুন্দর মুহুর্ত না আসে তাহলে মনেন দাদা তুমি খুবই খারাপ হয়ে যাবে আমার কাছে এই বলে দিলাম তোমার উপরে এই রাগ সারাজীবন থাকবে। আর তাড়াতাড়ি আপডেট দাও ভালো কিছু দিও আদির জীবনে কিছুই নেই ওকে এখন অন্তত একটু ভালো থাকতে দাওগো । ওরযে পরিবার থেকেও অনাথ নিজের আপন মানুষ যখন ওকে মারতে চেয়েছে তাহলে একটু চিন্তা করলেই বুঝা যাবে আদির ভিতরে ভিতরে কতো কষ্ট জমে আছে। তাই দয়া করে মনেন দাদা আর কিছু ওর থেকে কেড়ে নেওয়ার থেকে ওর মরণও ভালো।
আরও একটা কথা হচ্ছে আদির জন্য তো আরো একজন অপেক্ষা করে আছে? তার কি হবে? ত্রিভুজ প্রেম দেখতে পাবো কি?

banana একটু বড়ো আপডেট দিলে কি হতো? একটু তাড়াতাড়ি আর বড়ো করে আপডেট দিও। ধন্যবাদ

লাইক রেপু দিয়ে দিয়েছি।

প্রথমেই ধন্যবাদ পাশে থাকার জন্য  Namaskar
প্রথমে বলি ত্রিকোণ প্রেমের ব্যাপারটা ওটা নাহয় আপাতত সাসপেন্স থাক, দেখা যাক কি হয় ভবিষ্যতে।
এবার আসি। অতীতের কথায়, অতীত বা ইতিহাসকে মানুষ যতই ভুলতে চেষ্টা করুক সেটা সম্ভব নয় কারণ অতীত নিজেকে ভুলতে দেয় না, এটাই সত্যি আর আদিত্যর জীবনে কি হয় সেটা ক্রমশ প্রকাশ্য।
সঙ্গে থাকো পড়তে থাকো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(23-05-2023, 01:12 PM)skx1965 Wrote:  Fantastic updates. waiting for next update. pleas carry one same way/

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(23-05-2023, 04:20 PM)Bumba_1 Wrote:  
repu added

ধন্যবাদ দাদা  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(24-05-2023, 01:59 AM)Patrick bateman_69 Wrote:  Update kobe pabo dada?

সময় লাগবে, লেখা চলছে হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(26-05-2023, 02:20 PM)Patrick bateman_69 Wrote:  Update?

লেখা শেষ হলেই দেবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(27-05-2023, 01:35 PM)Dodoroy Wrote:  Darun

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(28-05-2023, 01:04 AM)Patrick bateman_69 Wrote:  Bhai eto deri kn aktu daw na update

চিন্তা নেই লেখা হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                দ্বিতীয় পার্ট
                ১১তম পর্ব


মানুষের জীবন বড়ো অদ্ভুত কখন কি হয়ে যায় সেটা কে বলতে পারে? সবাই ভাবে যে সে কোনো সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী কাজ করছে, কিন্তু বাস্তবে কি তাই হয়? 

না হয় না মানুষ একটা ভ্রমে বেঁচে থাকে মানুষ নিজে কিচ্ছু করতে পারে না ঠিক যেমন চাইলেও তার অতীত ভুলতে পারে না, অতীতের থেকে পিছু ছাড়াতে পারে না যত চেষ্টাই করুক অতীত ঠিক কোনো না কোনো ভাবে সামনে চলে আসবে।

আদিত্যর জীবনেও সেটাই হয়েছিল সে ঠিক করেছিল আর কখনও তার ফেলে আসা অতীত জীবনে ফিরবে না সেইমতো আপ্রাণ চেষ্টাও করছিল কিন্তু তার এই চেষ্টা যে বৃথা এটা মহাকাল ভালো করেই জানতেন তিনিও হয়তো হেসে হেসে বলতেন 'যতই চেষ্টা করো নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না তুমিও পারবে না, অতীত ভুলতে চাও? কিন্তু অতীত যে নিজেই তোমাকে খুঁজে সামনে এসে দাঁড়াবে'।

নিউ আলিপুরে পৌঁছে আদিত্য গুগল ম্যাপে ব্যানার্জী নিবাস সার্চ করে কিছু না পেল না উল্টে ব্যানার্জী ভিলা দেখাচ্ছিল ফলে একপ্রকার বাধ্য হয়েই রাস্তার কয়েকজন লোককে জিজ্ঞেস করে জানতে পারে ব্যানার্জী নিবাস নয় ব্যানার্জী ভিলা বলে একটা বাড়ি আছে এখানে, তার‌ও কিছুক্ষণ পরে যখন আদিত্যর বাইকটা ব্যানার্জী ভিলার সামনে দাঁড় করালো তখনও বোধহয় সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে অজান্তে সে নিজের‌ই ফেলে আসা অতীতে পদার্পণ করছে।

ব্যানার্জী ভিলা বাড়িটা অবশ্য বাড়ি না বলে ছোটোখাটো বাংলো বলাটাই বোধহয় ঠিক হবে, সেটাতে কোনো অনুষ্ঠান চলছে, এবং একটু এদিক ওদিক তাকাতেই বুঝতে পারলো যে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা হয়েছে কারণ গেটে সুশান্ত নামের কারো বিয়ের বোর্ড লাগানো।

কয়েকজন গেস্ট ভিতরে ঢুকছে আদিত্য বাইক নিয়ে গেটে ঢুকতে গেল ভেবেছিল সিকিউরিটি বাধা দেবে কিন্তু সেরকম কিছু করলো না শুধু চেকিং করে ছেড়ে দিল খুব সম্ভবত বিয়ে উপলক্ষ্যেই গেস্টরা যাতে মনক্ষুণ্ণ না হয় তাই অর্ডার দেওয়া হয়েছে, ভিতরে ঢুকে বাইক পার্কিং এরিয়াতে বাইক রেখে দুজনে নামলো।

"বাদশা তুই বাইকেই থাক আমরা এক্ষুনি চলে আসবো"।

মনিবের হুকুম বাধ্য সারমেয় পালন করলো সে বাইকের উপরেই বসে থাকে। আদিত্য আর পিয়ালী কয়েকজন গেস্টকে ফলো করে এগোতে থাকে। গেস্টরা প্রধান বাড়িটায় নয় বরং পাশে অনেকটা জায়গা জুড়ে লনের দিকে যাচ্ছে সেদিকেই ওরা গেল যেতে যেতে হটাৎ আদিত্য দাঁড়িয়ে পরে,

"কি হলো?" পিয়ালী জিজ্ঞেস করে, উত্তরে আদিত্য বলে "জানিনা হটাৎ কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে"

"তোমার শরীর খারাপ লাগছে নাকি?"
"না সেসব নয়, অনেক বছর পর এই ফিলিংসটা হচ্ছে, বোধহয় যেটার ভয় পাচ্ছিলাম সেটাই"

"চলো ফিরে যাই, আমার ভয় লাগছে"

"না, আর তোমাকে তো বলেছি আমি থাকতে তোমাকে কেউ ছুঁতে পারবে না আমার উপরে ভরসা নেই?"

"আমার তোমার জন্যই ভয় লাগছে"

"চলো, তোমার পিছনে লাগা দুজনকে শিক্ষা দেওয়াটা জরুরী"

দুজনে এগিয়ে চলে একটু গিয়েই দেখে সেখানে কিছুটা জায়গা জুড়ে সামিয়ানা টাঙানো হয়েছে এবং অনেক ছেলে মেয়ে একত্রে হাসি ঠাট্টা করছে এবং তারা প্রায় প্রত্যেকেই সমবয়সী ওই ৩০ এর আশেপাশেই বয়স।

"তুমি ওই ছেলেটাকে চেনো যার বিরুদ্ধে কেস ছিল? এখানে আছে?" আদিত্য পিয়ালীকে জিজ্ঞেস করে, উত্তরে পিয়ালী একটা দিকে দেখায় যেখানে ছেলে মেয়েদের জটলা একটু বেশি তবে মধ্যমণি একজন ছেলে এবং একটি মেয়ে, বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠান এদের‌ই বিবাহ উপলক্ষ্যে সাথে এদের পাশে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে এদের ঘিরে বাকিরা। 

পিয়ালী নবদম্পতির পাশে দাঁড়ানো ছেলেটির দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওই সে আর ওই যে নিউলি ওয়েড গ্ৰুম ওটি ওর সঙ্গী।

আদিত্য পিয়ালীর হাত ধরে সেইদিকে নিয়ে গেল একেবারে ওই তিনজনের সামনে গিয়ে দাঁড়ালো ফলে স্বভাবতই সবাই অচেনা দুজন ছেলেমেয়েকে দেখে একটু অবাক হলো, আদিত্য বেশ ঠান্ডা স্বরেই বললো
"নমস্কার"

"কে বে তুই?" অত্যন্ত রুক্ষতা এবং তাচ্ছিল্যের সঙ্গেই উত্তর দিল মনোজ,

"আমি ওর হাজবেন্ড" পাশে পিয়ালীকে দেখিয়ে বলে আদিত্য, মনোজ এবার পিয়ালীকে লক্ষ্য করে এবং ওকে দেখে ওর মুখ গম্ভীর হয়ে যায় আদিত্য আবার বলতে থাকে,
"আপনি বলেছিলেন না যে ওকে আপনার কাছে নিয়ে আসতে তাই নিয়ে এসেছি"।

মনোজ একবার চারিদিকে চোখ বোলায় দেখে তার আশেপাশের সবাই তার এবং আদিত্য আর পিয়ালীর দিকে দেখছে আদিত্যর বুঝতে অসুবিধা হয় না যে এদের কাছে মনোজের ক্যারেক্টার ভালো ছেলের, মনোজ এবার রাগে চিবিয়ে চিবিয়ে বলে,
"এসব কি বলছিস তুই? কে তোরা?"

"আমরা কে? খানিকক্ষণ আগেই তো ফোনে আমাদের সাথে কথা হলো আপনি বললেন আমার স্ত্রীকে আপনার হাতে তুলে দিতে আপনি আর আপনার বন্ধু সুশান্ত একরাত এনজয় করে ওকে আমার কাছে ফেরত দেবেন, নিন আমি নিয়ে এসেছি ওকে এবার আপনারা দুজন হাত লাগিয়ে দেখান"

শেষের শব্দগুলো প্রায় চ্যালেঞ্জের সুরে বলে আদিত্য, কিন্তু মনোজ কোনো উত্তর দেয় না সে আবার চারপাশে তাকিয়ে দেখে, আদিত্য আবার বলে, "কি হলো হাত লাগিয়ে দেখান"

উত্তরে মনোজ কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই একটা থাপ্পড় তার গালে এসে পরে আর সেটা মেরেছে আদিত্য, সঙ্গে সঙ্গে পাশ থেকে বন্ধুকে বাঁচাতে সুশান্ত এগিয়ে আসে এবং পরক্ষণেই চোয়ালে একটা ঘুষি খেয়ে ছিটকে পড়ে।

আশেপাশে যারা ছিল তারা এই আকস্মিক ঘটনায় এতটাই হতচকিত হয়ে গেছে যছ সবাই পাথরের মূর্তির মতো স্থির হয়ে দেখছে। কিন্তু মনোজ আর সুশান্ত মার হজম করার ছেলে নয় ওরা আদিত্যকে মারতে এলো এবং আবার আদিত্যর ঘুষি খেয়ে ছিটকে পিছনে পরলো, এরপর আদিত্য ওদের দুজনের একজনকে ধরে পরপর কয়েকটা চড় মারে ফেলে দেয় তারপর অপরজনকে ধরে চড় মেরে ফেলে দেয়।

এবার প্রথমে নববধূ চিৎকার করে ওঠে "কে আছো? বাঁচাও... সিকিউরিটি" বলে এবং সাথে আরো কয়েকজন। এই চিৎকার শুনেই বোধহয় কয়েকজন ষণ্ডামার্কা লোক ডান্ডা হাতে দৌড়ে আসতে থাকে, আদিত্য এবার মনোজ আর সুশান্তকে ছেড়ে দেয় তারপর হাত থেকে ঘড়িটা খুলে পিয়ালীর দিকে বাড়িয়ে ধরে পিয়ালীও কোনো কথা না বলে স্বামীর ঘড়িটা ধরে।

এরপর ওখানে রীতিমতো একটা ছোটোখাটো ঝড় বয়ে গেল ঝড় থামার পরে দেখা গেল আদিত্য হাতে একটা ডান্ডা নিয়ে নিজের পায়েই দাঁড়িয়ে আছে কিন্তু যারা ওকে মারার জন্য এগিয়ে আসছিল তারা কেউ দাঁড়িয়ে নেই, কেউ হাঁটু ধরে , কেউ হাত, কেউ মাথা ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে।

এবার আদিত্য আবার মনোজ আর সুশান্তর দিকে এগিয়ে যায় ইতিমধ্যে আরও কয়েকজন লোক এবং মহিলা এসে গেছে তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছে "অ্যাই ছেলে কে তুমি, আমার ছেলেকে মারছো কেন?"

"আপনি আপনার ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারেননি মানুষ করতে পারেননি, ওকে এখন মানুষ হয়তো করতে পারবো না কিন্তু কিছু শিক্ষা দিয়ে যাচ্ছি"

বলে আদিত্য আবার মনোজ আর সুশান্তকে ডান্ডা দিয়ে ঠাণ্ডা করতে থাকে। আশেপাশের লোকজন "ছেড়ে দাও.. অ্যাই কে আছিস ধর ওকে"চিৎকার করতে থাকে কিন্তু কে শোনে? আদিত্যর কি করতে পারে সেটা একটু আগেই সবাই দেখেছে তাই এখন সবাই মুখে বললেও ওকে আটকানোর জন্য ওর কাছে যেতে কেউ সাহস করছে না আর সেই সুযোগে আদিত্য মনের সুখে দুজনকে ঠেঙিয়ে যাচ্ছে।

"এখানে এইসব কি হচ্ছে?" হঠাৎই একটা গুরুগম্ভীর স্বর শুনে সবাই চমকে ওঠে এমনকি আদিত্য‌ও থেমে যায়, পিয়ালী এবং আদিত্য তাকিয়ে দেখে বক্তাকে, তার ব্যাক্তিত্ব‌ই এমন যে সবাই সম্ভ্রমের সঙ্গে দাঁড়িয়ে আছে কেউ তার দিকে সোজা দৃষ্টি দিচ্ছে না, ইনিই যে অভিরূপ ব্যানার্জী সেটা আর না বললেও চলে পুরো কলকাতা শহরে খুব কম লোক‌ই আছেন যারা তাঁকে চেনেন না।

আদিত্য তাকিয়ে দেখে অভিরূপবাবুর পিছনে আরও তিন-চারজন লোক দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে একজন এই এলাকার বিধায়ক যার আত্মীয়ের মেয়ের সঙ্গে সুশান্তর বিয়ে হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে আছেন যিনি খুব সম্ভবত তিনিই কন্যার পিতা, পারিবারিক সূত্রে শুধু নয় এনাদের মধ্যে বন্ধুত্বের‌ও সম্পর্ক আছে তাই নিঃসংকোচে এসেছেন এদের সাথে প্রীতমবাবু এবং মনোজিতবাবু দাঁড়িয়ে আছেন এছাড়া আরও একজন আছেন তার বয়স ৫০ এর আশেপাশে মাথায় কাঁচা পাকা মেশানো চুল মুখে ফ্রেঞ্চকাট দাঁড়ি, চোখে ফ্রেমহীন আয়তাকার চশমা, এদের প্রায় সবার পরণেই নতুন পাঞ্জাবী এবং পাজামা, অভিরূপবাবুর কাঁধে একটা চাদর আছে।
তাদের দেখেই প্রথমে মনোজ 'বাপি' বলে নিজের বাবার কাছে যায় আর একটু আগের মহিলা যিনি আসলে সুশান্তর মা এবং অভিরূপবাবুর বোন মণিমালা দেবী তিনি দাদার কাছে অভিযোগ জানাতে থাকেন,
"দেখ না দাদা এই ছেলেটা কোত্থেকে না জানি এসে সুশান্ত আর মনোজকে মারতে শুরু করেছে"।

বলাইবাহুল্য আশেপাশের সবাই এমনকি সুশান্তর নববধূও আদিত্যর দিকে আঙ্গুল তুলছে।

"অ্যাই ছেলে কে তুমি, আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস হয় কিভাবে? জানো এরজন্য তোমার কি অবস্থা করতে পারি?" প্রীতমবাবু একপ্রকার হুমকি দিলেন এবং তার সুরেই সুর মেলালেন মনোজিত বাবু, "ওর আমাদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই মনে হয়, ওকে দেখানো দরকার"

"আপনাদের অনেক ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা অন্যকে দেখানোর বদলে যদি নিজেদের ছেলেদের দেখাতেন, যদি ওদের সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারতেন তাহলে আজ আমাকে এখানে আসতে হতো না" আদিত্য ভয়হীন স্বরে উত্তর দেয়।

"তোমার সাহস তো কম নয় আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে অমানুষ বলছো আবার আমার শিক্ষাকে অপমান করছো?" প্রীতমবাবু আবার হুংকার ছাড়েন, কিন্তু এবার উত্তরটা পিয়ালী দেয় এবং সেটাও ভয়হীন দৃঢ় স্বরে,
"যে ছেলে মেয়েদের সম্মান করতে জানেনা, তাদের সম্মান নিয়ে খেলতে যাদের বিবেকে আটকায় না তাদের মানুষ বলি কিভাবে? ইনফ্যাক্ট আমার তো ওই নববধূর জন্য আফশোষ হচ্ছে বেচারির জীবনটা বরবাদ হয়ে যাবে এরকম স্বামী পেয়ে"

প্রীতমবাবু এবার পিয়ালীর দিকে তাকালেন এবং পরক্ষণেই মনোজিত বাবুর সাথেও দৃষ্টি বিনিময় করলেন।

"এখানে উপস্থিত অনেকেই বিবাহিত, আপনারাই বলুন কেউ যদি আপনাদের স্ত্রীকে অপমান করে বা তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করতে চায় তাহলে স্বামী হিসেবে আপনার কি করণীয়? আপনারা কি নিজের স্ত্রীকে সেই লম্পটের হাতে তুলে দেবেন নাকি সেটাই করবেন যেটা আমি করেছি?"
আদিত্যর এই দৃপ্ত স্বরে আশেপাশের যারা এতক্ষণ ওর বিরুদ্ধে কথা বলছিল তারা চুপ করে যায় আদিত্য পিয়ালীকে দেখিয়ে বলতে থাকে,
"এই হলো আমার স্ত্রী, বিয়ের আগে ওকালতি করতো তখন একটা কেসে এই মনোজের বিরুদ্ধে লড়তে রাজী হয় কিন্তু কেসটা কোর্টে ওঠার আগেই ভিক্টিম অর্থাৎ ওর ক্লায়েন্ট মারা যায় এবি কেসটা বন্ধ হয়ে যায় কিন্তু এনারা আমার ওয়াইফের পিছনে পরে যায় এর আগেও ওরা লোক পাঠিয়েছিল কিন্তু তারা ফেল করে, তাই আবার পাঠায় এখন তো আমার ওয়াইফ প্র্যাকটিস করেনা, সেকথা আমি ওনাদের জানিয়ে আগের ব্যাপার মেটাতে চাই, ক্ষমাও চাই উত্তরে ওনারা দুজন কি বলেছেন জানেন? বলেছেন আমি যেন আমার স্ত্রীকে একরাতের জন্য ওনাদের হাতে তুলে দি‌ই ওনারা ওর সাথে মজা করে ফেরত দেবেন... এবার আপনারাই বলুন আমি যা করেছি সেটা ঠিক না ভুল?...বলুন"।

আশেপাশের ছেলে মেয়েগুলোর মুখ থেকে একটা শব্দ‌ও বেরোয় না, শব্দ বেরোয় মনোজের মুখ থেকে যথারীতি সে অস্বীকার করে, "মিথ্যে কথা আমি এই মেয়েকে চিনি‌ই না"

"আমার কাছে প্রমাণ আছে" আদিত্যর কথায় জোঁকের মুখে নুন দিলে যেমন হয় মনোজের মুখ সেরকম হয়ে গেল।

"কি প্রমাণ? আর যদি প্রমাণ থাকেই তাহলে পুলিশের কাছে যাওনি কেন? জানোনা কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারে না, সেটাও এক ধরনের ক্রাইম?" এই প্রথম মুখ খুললেন স্বর্ণেন্দু বাবু।

"স্যার, আপনার সম্পর্কে অনেক শুনেছিলাম সব‌ই ভালো কথা যে আপনি কখনো অন্যায়কে সাপোর্ট করেন না, সবসময় তার বিরোধিতা করেন এমনকি এও শুনেছি যে যদি কোনো ক্লায়েন্ট অপরাধী হয় তাহলে আপনি সেই কেস নেন না, কিন্তু এখন দেখছি পুরোটাই মিথ্যা এখানে তো আপনি অপরাধীদের‌ই সাপোর্ট করছেন" ব্যাঙ্গের সুরে কথা বলে পিয়ালী।

"আমি এখনো কাউকেই সাপোর্ট করছি না, শুধু আইনটা বললাম"

"আপনার মতো না হলেও আইন আমিও কিছুটা জানি, আপনার আইন কি নতুন উকিলদের সেফটি দেয়? যে পুলিশের কথা বলছেন সেকরম এক পুলিশ‌‌ই আমার কাছে কেসটা এনেছিল কারণ কেউ এই কেসে মিস্টার মনোজ দত্তের বিরুদ্ধে দাঁড়াতে চায়নি, আমি দাঁড়িয়েছিলাম আর কো-ইন্সিডেন্ট বলুন বা ষড়যন্ত্র কেস কোর্টে ওঠার ঠিক আগেই ভিক্টিম মারা যায় এবং এক অজ্ঞাত কারণে তার ফ্যামিলি কেস উইথড্র করে নেয়"।

"কেসটা ওখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু ওনারা সেটা করেননি ওনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করতে থাকেন। আপনি বলছেন পুলিশের কাছে যাইনি কেন? কোন অফিসার ব্যানার্জী পরিবারের ছেলে বা তার পরিচিতর বিরুদ্ধে কেস নেবে একটু বলবেন? আমরা সাধারণ মানুষ বেশি ঝামেলা পছন্দ করি না, আমাদের সেই ক্ষমতাও নেই যে আপনাদের সঙ্গে লড়াই করবো তাই আমি অন্যায় না থাকা সত্বেও আমার ওয়াইফের হয়ে ক্ষমা চেয়েছিলাম কিন্তু ওনারা.." আদিত্য আবার দৃঢ় স্বরে কথা বলে এবার অবশ্য স্বর্ণেন্দু বাবুও চুপ করে থাকেন।

"তুমি বলছিলে প্রমাণ আছে সেটা দেখাও"
এতক্ষণে এইপ্রথম কথা বললেন অভিরূপবাবু এতক্ষণ তিনি চুপ করে কথা শুনছিলেন এবার নিজে মুখ খোলেন।

"মামা ও মিথ্যা কথা বলছে তুমি বিশ্বাস করো" সুশান্ত কথা বলে, তাকে সাপোর্ট করে তার মা মণিমালা দেবী "দাদা তুই এই বাইরের ছেলেটাকে বিশ্বাস করছিস? সুশান্ত তোর নিজের ভাগ্নে ও এরকম কাজ করতে পারে বলে তোর মনে হয়?"

"একজন বাইরের ছেলে তো শুধু শুধু এতবড়ো একটা অভিযোগ আনছে না বা শুধু শুধু বাড়ি বয়ে এসে ওকে ঠ্যাঙাচ্ছে না"

"কিন্তু মামা?"

"তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে তো তোমার ভয় পাওয়ার কিছু নেই? ক‌ই দেখি কি প্রমাণ" অভিরূপ বাবু শেষের কথাটা অবশ্য আদিত্যকে উদ্দেশ্য করে বলেন।

"দেখাবো না শোনাবো"

"বেশ শোনাও"

অভিরূপবাবুর কথা শুনে আদিত্য কিছু বলতে যাচ্ছিল কিন্তু হটাৎ একটা বাচ্চা মেয়ের আওয়াজ পেয়ে থেমে যায়,
"সুপারম্যান আংকেল, তুমি এখানে?"

একটা ৬ বছরের বাচ্চা মেয়ে হঠাৎই আদিত্যর সামনে এসে দাঁড়ায় এতে আদিত্য প্রথমে কিছুটা অবাক হলেও তারপর নিজেকে সামলে নেয়। বাচ্চাটি আদিত্যর সামনে এসে ওর দিকে তাকিয়ে থাকে অপরদিকে আদিত্য‌ও বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে, অভিরূপবাবু এবং স্বর্ণেন্দু বাবু এমনকি পিয়ালীও অবাক হয়ে এই দুজনকে দেখছে।

"পিউ দিদি, তুমি কাকে কি বলছো? তুমি ওকে চেনো?" স্বর্ণেন্দু বাবু বাচ্চা মেয়েটিকে বলেন, উত্তরে মেয়েটি বলে, "হ্যাঁ, দাদুন আমি চিনি" তারপর আদিত্যর দিকে তাকিয়ে বলে "আমাকে চিনতে পারছো না সুপারম্যান আংকেল? আমি পিউ"।

আদিত্য একটু হেসে দুহাতে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নেয় তারপর মোলায়েম স্বরে বলে, "আমি তো তোমাকে চিনতে পেরেছি কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? আমাকে তোমার মনে আছে? কারণ একে তো তোমার সাথে আমার একবার‌ই দেখা হয়েছিল সেটাও অল্পসময়ের জন্য তাও আবার অনেকদিন আগে, তার উপরে তখন আমার মাথায় লম্বা চুল, মুখভর্তি দাঁড়িগোঁফ, তুমি আমাকে চিনতে পেরেছো সেটাই আশ্চর্যের, আমাকে চেনার কথা নয়"

"জানিনা কিভাবে চিনলাম, ওখান থেকে তোমাকে দেখেই আমার মনে হলো, আরে এই তো সুপারম্যান আংকেল"।

বাচ্চা মেয়েটি যেদিকে দেখালো সেদিকে তাকিয়ে আদিত্য কয়েক মূহুর্তের জন্য থমকে গেল সেখানে একজন যুবক যুবতী দাঁড়িয়ে আছে এদের দিকেই মেয়েটি দেখালো কিন্তু আদিত্য তাদের পাশে থাকা দুজনের দিকে দেখছে এদের মধ্যে ছেলেটি একটা হুইলচেয়ারে বসে আছে এবং চেয়ারের পিছনে দাঁড়িয়ে আছে এক যুবতী, আদিত্য কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে র‌ইলো।

"জানো আমি তোমাকে খুব মিস করেছি" আবার বাচ্চাটির কথায় চমক ভাঙে আদিত্যর, "তাই?"

"হ্যাঁ, আমি মাম্মাকে আর ড্যাডিকে অনেকবার বলেছি তোমাকে নিয়ে আসতে কিন্তু ওরা আনেনি, আচ্ছা তুমি আমার বার্থডে তে এলে না কেন?"

"এই রে.. ভুল হয়ে গেছে আমি তো জানতাম না যে কবে তোমার বার্থডে জানলে অবশ্যই আসতাম"।

"এখন আমি তোমার সাথে কথা বলবো না, রেগে আছি" বাচ্চা মেয়েটি লাগে মুখ ফুলিয়ে থাকে, আদিত্য একটু হেসে বলে, "আচ্ছা তাহলে আমি কি করবো যাতে তোমার রাগ ভাঙে?"

"আমার সাথে দেখা করতে আসবে এবং খেলবে?"

"আচ্ছা ঠিক আছে আমি যখন তোমাদের পাড়ায় যাবো তখন তোমার সাথে অবশ্যই দেখা করবো, এবার খুশী তো?"

"প্রমিস?"

"প্রমিস, কিন্তু এদিকে যে আমি আরেকটা ভুল করে ফেলেছি.. তোমার জন্য কোনো গিফ্ট আনিনি আমি তো জানতাম না যে এখানে তোমার সাথে দেখা হবে তাই আনা হয়নি, ভেরি সরি"

"ঠিক আছে তবে প্রমিস ভুলো না যেন তাহলে আমি কিন্তু আবার রেগে যাবো"

"ওরে বাবা আর ভুল হবে না, তোমাকে আমি রাগাতে পারি?" বলে আদিত্যর বাচ্চাটির দুগালে দুটো স্নেহচুম্বন দিল উত্তরে বাচ্চাটিও আদিত্যর দুগালে হামি দিল।

"তোমার আংকেল গিফ্ট ভুললেও আমি কিন্তু ভুলিনি" কথাটা বলে পিয়ালী পার্স থেকে একটা বড়ো ক্যাডবেরী বার করে এগিয়ে দেয়।

"তুমি কে?" বাচ্চাটি জিজ্ঞেস করে, উত্তরটা আদিত্য‌ই দেয়,
"ও তোমার একটা আন্টি ওর নাম পিয়ালী"

"পিয়ালী আন্টি?"

"হ্যাঁ, এবার আন্টির গিফ্টটা নাও"
বাচ্চাটি ক্যাডবেরীটা নিতেই পিছন থেকে এক যুবতী বারণ করলো, "না না ওসবের দরকার নেই" যুবতী আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগে তার পাশে দাঁড়ানো যুবকটি তাকে আটকালো, বললো
"শিশুরা ঈশ্বরের রূপ তারা নিষ্পাপ, আমরা বড়োড়া অকৃতজ্ঞ উপকারীর উপকার ভুলে যাই কিন্তু শিশুরা ভোলে না তাই দেখো যে আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছিল তাকে আমরা ভুলে গেলেও পিউ কিন্তু ভোলেনি" তারপর যুবকটি আদিত্যর সামনে এসে হাতজোড় করে বলে "আমাকে চিনতে পারছেন? আমি মৈনাক পিউর বাবা"

"নমস্কার"

"আমি সত্যিই আপনাকে চিনতে পারিনি আপনাকে কতটা অকৃতজ্ঞ আমরা"
"না না ইটস্ ওকে সেটাই স্বাভাবিক তখন আমার যা রূপ ছিল অনেকেই চিনতে পারবে না"

"পিউ কিন্তু চিনতে পেরেছে ওর জীবনদাতাকে" তারপর নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে মৈনাক বলে, "সুনন্দা তুমি ওনাকে চিনতে পারছো না? উনি‌ই আমাদের পিউকে গাড়ির থেকে বাঁচিয়েছিলেন"

"হ্যাঁ, এবার মনে পরেছে" সুনন্দা একটু লজ্জিত কণ্ঠে বলে।

"আচ্ছা এবার ওকে এখান থেকে নিয়ে যান, এখানে বড়োদের কথার মাঝে ওর না থাকাটাই উচিত" পিউকে মৈনাকের কোলে দিয়ে  আদিত্য বলে,

"বাই আংকেল, বাই আন্টি তোমরা দুজনেই আসবে কিন্তু" যেতে যেতে বাচ্চা মেয়েটি বলতে থাকে।

"অবশ্যই আসবো" পিয়ালী এবং আদিত্য দুজনেই তাকে আশ্বাস দেয়, পিউ চলে যেতেই আদিত্যর মুখ থেকে হাসিটা মিলিয়ে গিয়ে আবার আগের গাম্ভীর্য ফিরে এলো তবে সে কিছু বলার আগেই স্বর্ণেন্দু বাবু তাকে বললেন "থ্যাংকস"

"কিসের জন্য?"

"তুমি আমার নাতনীকে বাঁচিয়েছো তার জন্য"

"ওটার জন্য থ্যাংকস এর কোনো দরকার নেই, যাইহোক আপনারা প্রমাণ চাইছিলেন সেটার আগে কিছু কথা বলে নেওয়া দরকার.... আমাদের বিয়ের আগে ও কসবা এলাকার একটা মেসে থাকতো সেখানে আগে কয়েকজন এসেছিল কিন্তু সৌভাগ্যবশত সেদিন‌ও আমি উপস্থিত থাকি এবং ওরা ব্যার্থ হয় তারপর আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই কিন্তু আজ একটা কারণে আবার মেসে ফিরে এলে নতুন একদল লোক আসে তারা অবশ্য এখন কি অবস্থায় আছে বলা মুশকিল কারণ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওদের ঠ্যাঙাবেন বলে নিয়ে গেছেন, ওরা নাকি ওখানকার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। তো ওদের‌ই একজন তাদের লিডার অর্থাৎ আপনাদের মনোজকে ফোন করে এবং তখনই ওনার সাথে আমার কথা হয়"

এবার আদিত্য পকেট থেকে একটা ফোন বার করে পিয়ালী অবাক হয়ে দেখে এটা আদিত্যর নিজের ফোনটা নয় এটা সেই ফোনটা যেটা সে সেই গুণ্ডাদের নেতার থেকে নিয়েছিল, এবার আদিত্য সেই ফোনে কিছু একটা করে এবং সেটা থেকে একটা কথোপকথন বাজতে থাকে একটা কল রেকর্ডিং, এবং সেটা যে আদিত্যর সাথে মনোজের কথোপকথনের সেটা পিয়ালীর বুঝতে বাকি থাকে না, সে বুঝতেও পারেনি কখন আদিত্য এই কাজটা করেছে অর্থাৎ এই কলটা রেকর্ড করে নিয়েছে, ফোনের ভিতল থেকে মনোজ এবং আদিত্য দুজনের এবং সাথে সুশান্তর আওয়াজ বেরোতে থাকে,

"হ্যা..হ্যালো স্যার"

"কি হয়েছে?"

"স্যার আমি ক্ষমা চাইছি আমার ওয়াইফের হয়ে, ওকে আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ"।

"কেনো রে ভয় পেয়ে গেলি?"

"ভয় না পেয়ে উপায় আছে? আপনি কত বড়ো মানুষ?"

"তাহলে আমার লোকদের মেরেছিলি কেন?"

"ভুল হয়ে গেছে, আর তখন তো আমি জানতাম না যে ওরা আপনার লোক"

 "প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন"

"ঠিক আছে যা তোকে ছেড়ে দিলাম"

"থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ"

"আমার লোকজন তোকে ছেড়ে দেবে কিন্তু.."

"কিন্তু?"

"তোর ওই উকিলটাকে আমার পছন্দ হয়ে গেছে, ওকে আমার লোকেদের হাতে তুলে দে"

"স্যার.. এ কি বলছেন, প্লিজ স্যার এরকম করবেন না"

"অ্যাই... তোকে রিকোয়েস্ট করছি না এটা অর্ডার"

"প্লিজ স্যার"

"চোপ.. তোকে ছেড়ে দিচ্ছি এটাই অনেক, এবার চুপচাপ কেটে পর"

"স্যার"

"অ্যাই.. এবার আর কোনো কথা বললে তোকে মেরে ওকে তুলে নিয়ে আসবে আমার লোকেরা"

"না.. স্যার আমাকে কিছু করবেন না"

"তাহলে চুপচাপ কেটে পর, আচ্ছা যা শুধু একটা রাত তোর ব‌উকে নিয়ে আমি মজা করবো তারপর আবার তোর কাছে ফিরিয়ে দেবো"

"ঠিক আছে স্যার.... কোথায় আসতে হবে?"

"তোকে আসতে হবে না.. আচ্ছা তুইও আয় তোর ব‌উএর সাথে যখন আমরা মস্তি করবো তখন তুই সেটা দেখে হ্যাণ্ডেল মারবি"

"আমরা?"

"হ্যাঁ, ওর সাথে আমিও আছি, আমার আর সহ্য হচ্ছে না বুঝলি ভাই মনোজ"

"অপেক্ষা তো আমারও হচ্ছে না সুশান্ত, কিন্তু রাত পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, আজ রাতে ফুল মস্তি হবে কিন্তু সুশান্ত তোর তো বিয়ে হয়ে গেছে এখন তো শুধু নিজের ব‌উএর সাথে মস্তি করবি"

"ব‌উকে তো রোজ‌ই পাবো কিন্তু এই উকিলটাকে তো রোজ রোজ পাবো না"

"ভাবছিস কেন যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে এসে মস্তি করবো যখনই ইচ্ছা হবে তুলে নিয়ে এসে লাগাবো"

"শোন আমার লোকদের বলা আছে কোথায় আনতে হবে, তুই চাইলে আয় নাহলে চলে যা"

"ঠিক আছে, আসছি"।

কথোপকথন এখানেই শেষ, সঙ্গে সঙ্গে পিয়ালীর বিদ্রুপের ধ্বনি শোনা যায়, "স্বর্ণেন্দু স্যার, এটাকে কি বলবেন? আপনার চোখে এটা কি ক্রাইম নয়? অবশ্য নাও হতে পারে হাজার হোক আপনার পরিচিত আপনার চোখে তো শুধু আমার হাজবেন্ড ক্রাইম করেছে"

স্বর্ণেন্দু বাবু চুপচাপ খোঁচাটা হজম করলেন যদিও তিনি উত্তর দিতে পারলেন কিন্তু দিলেন না উল্টে স্বামীর প্রতি এই মেয়েটির ভালোবাসা দেখে খুশী‌ই হলেন।

"তাহলে প্রমাণ পেলেন?" এবারে আদিত্য মুখ খোলে, সুশান্ত কোনোমতে তোতলাতে তোতলাতে বলতে চেষ্টা করে যে এটা মিথ্যা কিন্তু অভিরূপবাবুর ধমক খেয়ে আর চুপ করে যায়, কিন্তু আদিত্য বলতে থাকে এবং তার উদ্দেশ্যে প্রীতমবাবু এবং মনোজিত বাবু
"আপনাদের অনেক ক্ষমতা কিন্তু এবার থেকে সেই ক্ষমতা নিজেদের ছেলেদের শোধরানোর কাজে ব্যবহার করুন, আপনারা পুরো শহর জুড়ে কি কি করে বেড়ান তার কিছু কিছু খবর জানি কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ফের যদি আমার ওয়াইফের বা আমাদের লাইফে কোনোরকম ডিস্টার্বেন্স ক্রিয়েট করেন তাহলে তার ফল ভালো হবে না"

"এটা কি হুমকি?"
আদিত্যর প্রতি অগ্নিদৃষ্টি দিয়ে প্রশ্ন করেন প্রীতমবাবু, উত্তরে আদিত্য‌ও ভয়হীন অথচ কঠিন স্বরে বলে,
"যা ভাবতে চান, আপনাদের লাইফ আর আমাদের লাইফ সম্পূর্ণ আলাদা তাদের মধ্যে কোনো কানেকশন নেই আর এখন তো আমার ওয়াইফ‌ও ওকালতি ছেড়ে দিয়েছে তাই আপনারা আপনাদের মতো থাকুন আমরা আমাদের মতো থাকি কেউ কারো লাইফে না ঢোকাই ভালো আগে যা কিছু হয়েছে সেটা ভুলে যাওয়াই উচিত, তাই নয়কি?" শেষের কথাগুলো অবশ্য আদিত্য‌ বলে অভিরূপবাবু এবং প্রীতমবাবুর দিকে তাকিয়ে ওনাদের উদ্দেশ্য করে।

"তোমাদের আর কেউ কোনো ডিস্টার্ব করবে না, আমি কথা দিচ্ছি" অভিরূপ বাবু তার গম্ভীর স্বরে বলেন কিন্তু মনোজিত বাবু এবার প্রতিবাদ করেন, "কিন্তু মিস্টার ব্যানার্জী ও হুমকি দিচ্ছে"

"আপনার ছেলে যা করেছে তাতে ওকে যে এখনো মেরে ফেলেনি এটাই অনেক মনোজিত বাবু, আপনারা যা শুরু করেছেন তাতে ব্যানার্জী পরিবারের নাম খারাপ হচ্ছে, আর প্রীতম এবং মণি দেখো ছেলেকে কি শিক্ষা দিয়েছো তোমরা, ওকে এবার শুধরে যেতে বলো নাহলে কোনোদিন রাস্তায় মার খেয়ে মরবে তখন ক্ষমতা দেখিয়ে কোনো লাভ হবে না, ওদের ভাগ্য ভালো ওরা পুলিশে জানায়নি নাহলে জেলের ভাত খেতে হতো"

চার বাপব্যাটা মুখে কিছু না বললেও এমনভাবে আদিত্যকে দেখছে যেন পারলে এখনই ওকে টুকরো টুকরো করে কাটে ওদের এই ভাবভঙ্গি অভিরূপবাবু‌ও বোধহয় লক্ষ্য করলেন যেটা তার পরের কথাতেই পরিষ্কারভাবে বোঝা গেল "আর এরপর যদি আবার তোমরা ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না" তারপর আদিত্যকে উদ্দেশ্য করে তিনি বললেন, "আর তুমি আমার কার্ড রাখো যদি কোনো প্রবলেম হয় তাহলে সোজা আমাকে জানাবে" বলে তিনি নিজের একটা কার্ড আদিত্যকে দিলেন তারপর আবার বললেন, "আমাকে বা স্বর্ণেন্দুকে জানালেও হবে স্বর্ণেন্দু তুমিও তোমার একটা কার্ড ওদের দাও"
এবার স্বর্ণেন্দু বাবুও নিজের একটা কার্ড দিলেন, আদিত্য কার্ড দুটি নিয়ে "থ্যাংকস" বললো তারপর হটাৎ কি মনে হ‌ওয়াতে প্রথমে অভিরূপবাবু আর তারপর স্বর্ণেন্দু বাবুকে প্রণাম করলো এতে দুজনেই কিছুটা
হকচকিয়ে গেলেন পরক্ষনেই পিয়ালীও যখন তাদের প্রণাম করলো তখন তারা একটু অবাক‌ই হলেন, অভিরূপবাবু অবশ্য কিছুক্ষণ আদিত্যর দিকে তাকিয়ে র‌ইলেন এক অদ্ভুত দৃষ্টি তার চোখে একধারে অবাক অবিশ্বাস, বিষ্ময় সবকিছুই মিশে আছে সেই দৃষ্টিতে, উল্টোদিকে আদিত্য‌ও একবার তারদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় তারপর চলে আসার জন্য পিছন ফিরে হাঁটতে যাচ্ছে এমন সময় একটা কুকুরের আওয়াজ শোনা যায় প্রায় পরক্ষণেই দেখা যায় একটা সাদা রঙের কুকুর ডাকতে ডাকতে দৌড়ে আসছে একজন বয়স্ক লোক তার পিছু পিছু দৌড়ে আসছে, ওকে আসতে দেখে এতক্ষণে সুশান্তর মুখে কথা ফোটে সে আদিত্যকে উদ্দেশ্য করে বলে,

"এবার দেখ টোবো তোর কি করে, বাইরের কেউ যদি এইবাড়ির কারো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ও তাকে আস্ত রাখে না"।

"টোবো.. কি হচ্ছে?" অভিরূপবাবু ধমকে ওঠেন কিন্তু কুকুরটার সেদিকে খেয়াল নেই সে দৌড়ে এসে হটাৎই থেমে গিয়ে এদিক‌ওদিক দেখছে যেন কাউকে খুঁজছে, পিছনে আসা বয়স্ক মানুষটা হাঁফাতে হাঁফাতে বলে, "বাবু আজ কেন যেন হটাৎই ডাকতে শুরু করে তারপর এদিকে দৌড় দেয় আমি ধরতে পারিনি"

এদিকে কুকুরকে দেখে আশেপাশের সবাই থমকে গেছে এমনকি আদিত্য‌ আর পিয়ালীও তাকে দেখতে থাকে।

এদিক‌ওদিকে দেখতে দেখতে একসময় কুকুরটার দৃষ্টি আদিত্যর উপরে এসে থামে এবার সে পায়ে পায়ে আদিত্যর কাছে এগিয়ে এসে প্রথমে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে তারপর পায়ের কাছে কিছু একটা শোঁকে এবং তারপর দুএকবার ডেকে ওঠে সাথে আনন্দে ঘনঘন লেজ নাড়াতে থাকে, অভিরূপবাবু পর্যন্ত অবাক হয়ে যান কুকুরটার এইরকম আচরণ দেখে।
এবারে কুকুরটা আদিত্যকে প্রদক্ষিণ করা শুরু করে সাথে ডাক আর লেজ নাড়ানো তো আছেই এরপর একসময় আবার আদিত্যর সামনে এসে পিছনের দুপায়ে ভর দিয়ে সামনের পা দুটো আদিত্যর উপরে তুলে সোজা হয়ে দাঁড়ায়, আশেপাশের সবাই অবাক বিস্ময়ে দুজনকে দেখতে থাকে।

আদিত্য এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল এবার বাঁহাত দিয়ে কুকুরটার মাথায় আলতোভাবে বোলাতে থাকে এতে কুকুরটার লেজ নাড়ানো আরও বেড়ে যায় কিন্তু বেশীক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না এবার সে আদিত্যর পায়ের কাছে প্যান্টের কিছুটা কামড়ে ধরে টানতে শুরু করে যেন ওকে কোথাও নিয়ে যেতে চাইছে।
আদিত্য‌ও অবশ্য ওর ডাকে সাড়া দিয়ে ওর পিছু পিছু চলতে থাকে এবং ওর সাথে পিয়ালী, অভিরূপবাবু, স্বর্ণেন্দু বাবুও আসে। কুকুরটা ওকে একটা ছোট্টরুমের সামনে নিয়ে যায় রুমটা সত্যিই ছোটো বোধহয় কুকুরটার থাকার জন্যই তৈরি করা, এবার কুকুরটা রুমটার ভিতরে ঢুকে যায় এবং একটু পরেই মুখে করে একটা ছোটো লাল বল নিয়ে বেরিয়ে আসে, এসে আদিত্যর পায়ের কাছে বলটা রেখে ওর মুখের দিকে তাকিয়ে একবার ডেকে লেজ নাড়তে থাকে, আদিত্য বুঝতে পারে কুকুরটা কি চাইছে সে এখন এই বল নিয়ে আদিত্যর সাথে খেলতে চাইছে।

আদিত্য‌ এবার কুকুরটার সামনে হাঁটু মুড়ে বসে বলটা হাতে তুলে নেয় তারপর একটা দিকে ছুঁড়ে দেয় আর কুকুরটা তৎক্ষণাৎ সেদিকে ছুটে যায় বলটা নিয়ে আসতে, আদিত্য তাকিয়ে দেখে  অভিরূপবাবু, স্বর্ণেন্দু বাবু এবং পিয়ালী অবাক বিস্ময়ে এই ঘটনা দেখছে।

কুকুরটা চলে যেতেই আদিত্য উঠে দাঁড়ায় এবং ইশারায় পিয়ালীকে আসতে বলে যেদিকে বাইক পার্ক করেছিল সেদিকে পা বাড়াতেই পিছন থেকে এক মহিলার "কে?"শুনে থেমে যায় কিন্তু পিছনে ফেরে না এবার কেউ একটা হাত আদিত্যর কাঁধে রাখে ফলে তাকে ঘুরতেই হয়।

পিছনে এক মহিলা দাঁড়িয়ে আছেন তিনিই আদিত্যর কাঁধে হাত রেখেছিলেন তার পিছনে আরও এক মহিলা দাঁড়িয়ে আছেন হাতে একটা বড়ো পূজোর ডালা নিয়ে, বোধহয় দুজনে কোনো মন্দিরে গিয়েছিলেন পূজো দিতে।

"কি হলো শ্রী?" অভিরূপবাবু নিজের স্ত্রীকে প্রশ্ন করলেন, শ্রীতমাদেবী উত্তর না দিয়ে একদৃষ্টিতে আদিত্যকে নিরীক্ষণ করতে থাকেন আদিত্য‌ও কোনো কথা না বলে শ্রীতমাদেবীর দিকে তাকিয়ে থাকে।

"দিদি তুই ওকে চিনিস?" স্বর্ণেন্দু বাবু দিদিকে প্রশ্ন করেন, কিন্তু শ্রীতমাদেবী ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে পিছনে দাঁড়ানো মহিলার হাতের ডালা থেকে একটা সন্দেশ এগিয়ে দেন আদিত্যর দিকে বলেন, "পূজোর প্রসাদ নাও"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                 দ্বিতীয় পার্ট
                 ১২তম পর্ব


পিছনে এক মহিলা দাঁড়িয়ে আছেন তিনিই আদিত্যর কাঁধে হাত রেখেছিলেন তার পিছনে আরও এক মহিলা দাঁড়িয়ে আছেন হাতে একটা বড়ো পূজোর ডালা নিয়ে, বোধহয় দুজনে কোনো মন্দিরে গিয়েছিলেন পূজো দিতে।

"কি হলো শ্রী?" অভিরূপবাবু নিজের স্ত্রীকে প্রশ্ন করলেন, শ্রীতমাদেবী উত্তর না দিয়ে একদৃষ্টিতে আদিত্যকে নিরীক্ষণ করতে থাকেন আদিত্য‌ও কোনো কথা না বলে শ্রীতমাদেবীর দিকে তাকিয়ে থাকে।

"দিদি তুই ওকে চিনিস?" স্বর্ণেন্দু বাবু দিদিকে প্রশ্ন করেন, কিন্তু শ্রীতমাদেবী ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে পিছনে দাঁড়ানো মহিলার হাতের ডালা থেকে একটা সন্দেশ এগিয়ে দেন আদিত্যর দিকে বলেন, "পূজোর প্রসাদ নাও"।

ইতিমধ্যে টোবো বলটা খুঁজে এনে আবার আদিত্যর পায়ের কাছে রেখে একবার ডেকে উপরের দিকে আদিত্যর মুখের দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকে, স্বর্ণেন্দু বাবু এবার কুকুরটাকে একটু ধমক দিলেও কুকুরটা সেটা গ্ৰাহ্য করে না, আদিত্য‌ আবার বলটা তুলে একটা দিকে ছুঁড়ে দেয় আর কুকুরটা আবার সেদিকে ছুট লাগায়।

"নাও প্রসাদ" শ্রীতমাদেবী আবার আদিত্যকে প্রসাদ নিতে বলেন, কিন্তু আদিত্য‌ সেটা না নিয়ে বলে, "আমি এইসব ঠাকুরদেবতা বিশ্বাস করি না"

"ঠিক আছে, আমি প্রসাদ হিসেবে দিচ্ছি তুমি সন্দেশ ভেবেই খাও" বলে শ্রীতমাদেবী সন্দেশটা আদিত্যর মুখের সামনে ধরেন, আদিত্য‌ এবার আর দ্বিরুক্তি না করে আস্তে করে সন্দেশটা মুখে নেয়, শ্রীতমাদেবী এবার আরেকটা সন্দেশ নিয়ে পিয়ালীর দিকে তাকিয়ে একটু হেসে তার দিকে বাড়িয়ে ধরেন কিন্তু পিয়ালী হাত বাড়াতে তিনি পিয়ালীর হাতে না দিয়ে তার‌ও মুখের সামনে ধরেন পিয়ালী একবার আদিত্যর দিকে তাকিয়ে সন্দেশটা খেল, এবার হটাৎ আদিত্য কিছু না বলে শ্রীতমাদেবী ও তার পিছনে দাঁড়ানো মহিলাকেও প্রণাম করে যথারীতি পিয়ালীও তাই করে, এরপর আর কাউকে কোনো কথা বলার চান্স না দিয়ে পিছনে হাঁটা লাগায় তারপর বাইক যেখানে রাখা ছিল সেখানে এসে বাইকে উঠে গেট দিয়ে বেরিয়ে যায় আর একবারও পিছন ফিরে তাকায় না।

আদিত্য যখন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন যদি একবারও পিছন ফিরে তাকাতো তাহলে দেখতো টোবো আবার বলটা খুঁজে মুখে করে নিয়ে এসে তাকে খুঁজছে এবং তাকে বেরিয়ে যেতে দেখে তার পিছনে ধাওয়া করেছে এদিকে অভিরূপবাবু,স্বর্ণেন্দু বাবু শ্রীতমাদেবী এতটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলেন যে টোবোকে বাধা দিতেও পারলেন না।

ব্যানার্জী ভিলা ছেড়ে কিছুদূর যেতেই বাইকে আদিত্যর পিছনে বসা পিয়ালী বললো, "এই কুকুরটা তো পিছনে আসছে"।

"হোয়াট"

বলে রাস্তার একসাইডে বাইক থামিয়ে পিছনে তাকাতেই কুকুরটাকে দেখতে পেলো আদিত্য, পিয়ালী বাইক থেকে নেমে দাঁড়ালে আদিত্য‌ও নামে আর কুকুরটা ওর সামনে এসে আবার ডাকতে থাকে কিন্তু এবারে লেজ নাড়ছে না উল্টে তার দুচোখ বেয়ে জল ঝরছে।

আদিত্য এবার আবার কুকুরটার সামনে হাঁটু মুড়ে বসে ওর মাথায় হাত বোলাতে থাকে তারপর কুকুরটাকে উদ্দেশ্য করে বলতে থাকে,
"তুই আমাকে চিনতে পেরেছিস টোবো?"

উত্তরে কুকুরটা একবার ডেকে বোধহয় "হ্যা" বলে, আদিত্য এবার জড়িয়ে ধরে তাকে এবং পিয়ালী অবাক হয়ে লক্ষ্য করে এবার শুধু কুকুরটার চোখেই নয় আদিত্যর চোখেও জল। কুকুরটা আবার আদিত্যর পায়ের কাছে প্যান্ট কামড়ে ধরে টানতে থাকে আদিত্য আবার ওকে কাছে টেনে নেয় এবং ডানহাতের উল্টো পিঠে জলটা মুছে আদিত্য বলে,
"আমি জানতাম আর কেউ আমাকে চিনতে পারুক বা না পারুক তুই আমাকে চিনতে পারবি, কিন্তু আমি আর ওই বাড়িতে ফিরতে পারবো না ওখানে আর আমার জায়গা নেই"

কুকুরটা আদিত্যর মুখের দিকে তাকিয়ে আছে তার দুচোখ দিয়ে তখনও জল ঝরছে, আদিত্য সেই জল মুছে দিয়ে বলে, "তোকে যা বলেছিলাম মনে আছে তো? বাবা-মায়ের খেয়াল রাখতে হবে তোকে, মনে আছে তো?"

কুকুরটা আদিত্যর বুকের সাথে মিশে যেতে চায় আদিত্য‌ ওকে আদর করতে করতে বলে "আমি ওই পরিবারে ফিরতে পারবো না কিন্তু এবার তুই ফিরে যা, বাবা-মায়ের খেয়াল রাখবি আর নিজের‌ও, মনে থাকবে? যা"

কুকরটা তবুও যেতে চায় না তারপর আদিত্য‌ আরও কয়েকবার যেতে বলায় কিছুটা ফিরে গিয়ে একবার পিছনে ফিরে আদিত্যকে দেখে তার দুচোখ দিয়ে আবার জল ঝরছে, তারপর পিছনে দৌড় লাগায়।

আদিত্য উঠে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে পিয়ালীর দিকে তাকাতেই দেখে পিয়ালী একদৃষ্টিতে তাকে দেখছে, পিয়ালীর মনে যে কিছু প্রশ্ন ঘুরছে সেটা বুঝতে অসুবিধা হয় না, তাই হয়তো বলতে শুরু করে,

"ওকে আমিই বাড়িতে এনেছিলাম একদম বাচ্চা অবস্থায় তখন ঝর মুমূর্ষু অবস্থা তারপর নিজে হাতে খাইয়ে, শ্রুশ্রূষা করে বাঁচিয়ে তুলি তারপর থেকে আমার সাথেই থাকতো, ঠিক যেমন এখন বাদশা থাকে,কুকুর মানুষের চেহারা দেখে না মানুষের গায়ের গন্ধে মানুষ চেনে আর সেই গন্ধ কোনো কিছুতেই ঢাকা যায় না কোনো মেকাপে না এমনকি প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টালেও না তাই কেউ আমার চেহারার জন্য আমাকে না চিনলেও ও চিনেছে"

"তারমানে তুমি এই ব্যানার্জী পরিবারের ছেলে.. তার মানে.."

পিয়ালীর কথা শেষ হয়না আদিত্য তার কথাটা শেষ করে, "আমি শ্রী অভিরূপ ব্যানার্জী আর শ্রীমতী শ্রীতমা ব্যানার্জীর ছোটো ছেলে অনিকেত ব্যানার্জী, যে এখন মৃত যার বর্তমান পরিচয় আদিত্য ব্যানার্জী"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(29-05-2023, 12:01 AM)Dodoroy Wrote:  Sera.
ধন্যবাদ  Namaskar
(29-05-2023, 12:02 AM)Boti babu Wrote:  Darun bhai chokhe jol ane dile like repu added
thanks thanks
(29-05-2023, 01:41 AM)nextpage Wrote:  আমরা যতই অতীত কে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাই না কেন কখনো কখসো বর্তমানের সমস্যা গুলো ঠিক করতে সেই অতীতেভ ফিরতে হয়৷ হয়তো অতীতে স্মৃতি আমাদের নাম মুছে যায় কিন্ত কাজ থেকে যায়।

কুকুর বেশ প্রভুভক্ত প্রাণী অনেক ক্ষেত্রে মানুষের চেয়েো ভালো।

হ্যাঁ, কুকুর সত্যিই প্রভুভক্ত প্রাণী।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(29-05-2023, 09:19 AM)Bumba_1 Wrote:   আমার কয়েকটি পোষ্য সারমেয় রয়েছে। না না, তারা কোনো বিলেতি প্রোডাক্ট নয় .. খাঁটি দেশি। তাই এই পর্বটি একটি আলাদা অনুভূতি এনে দিয়েছে আমার জন্য। যাক সে কথা, তোমার লেখা সেরা পর্বগুলির মধ্যে এটি একটি। শুধু বাক্য গঠনের ক্ষেত্রে আভ্যন্তরীণ কমা'র (,) দিকে একটু নজর দিও। বাকিটা দুর্দান্ত  yr):

ধন্যবাদ দাদা  Namaskar   thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(29-05-2023, 09:59 AM)Rampu007 Wrote:  Khub valo,,,,,,,darun....    
Just   clp);
Chaliye jao..... Namaskar

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(29-05-2023, 04:32 PM)bad_boy Wrote:  দূর্দান্ত আপডেট৷ পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম৷ Like & Repu Added.
thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(29-05-2023, 05:43 PM)Rancon Wrote:  পাঠককে করে রাখার ক্ষমতা সব লেখকের থাকে না। শুধুমাত্র যৌনতার উপর ভিত্তি করে লেখা গল্প/উপন্যাস গুলো এই সাইটে অনেক অনেক পাঠককে ধরে রাখে। আপনার লেখা একটা পরিপূর্ণ সাহিত্য। লেখাটা দারুন উপভোগ করছি আশাকরি লেখাটা আপনি চালিয়ে যাবেন।
আপনার জন্য অনেক ভালোবাসা। congrats

ধন্যবাদ পাশে থাকার জন্য  Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
282,953 views




Users browsing this thread: 2 Guest(s)