Thread Rating:
  • 84 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

-মন্দের ভালো (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 322 of 612 posts. Show all posts

(14-09-2022, 10:35 PM)Ari rox Wrote:  Dada,update ar dilen na j?
দুঃখিত দাদা  Namaskar Namaskar
লেখালেখি বন্ধ হয়ে গেছে আপাতত, নতুন পর্ব লিখতেই বসি নাই।
লেখতে বসলে জানাবো।
ততদিন অন্য গল্প গুলো উপভোগ করুন।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(15-09-2022, 12:03 AM)Ari rox Wrote:  অন্য গল্প এই সাইটে কেউ তেমন লিখে নাহ

আরে নাহ দাদা অনেক গুলো ভালো গল্প পোষ্ট হচ্ছে নিয়মিত
(15-09-2022, 12:35 AM)Boti babu Wrote:  10 তারিখ কোন মাসের এটা যদি একটু বলে দাও

এই মাসের ১০ তারিখ কথা ছিল কিন্তু মানসিক অবসাদে সব এলোমেলো, দেখি সামনের সপ্তাহের মাঝেই আপডেট দেব।
(15-09-2022, 01:11 AM)pmdomg44 Wrote:  Dada golpo ta ei vabe chere deben na....
please abar likhun.

আমারও অসমাপ্ত রাখতে ইচ্ছে করছে না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply

(15-09-2022, 02:21 AM)Arpon Saha Wrote:  গল্পের লেখক হারিয়ে গিয়েছে

না দাদা আছি....

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply


সকাল থেকে মনে মনে ভগবান কে ডেকে চলেছে একটাই প্রার্থনা সব যেন ভালই ভালই মিটে যায়, এত বছরেও মনে হয় আজকের মত ভগবান কে কখনো স্মরন করে নি রুদ্র কিন্তু আজ এহেন পরিস্থিতি তে নিজের উপর আর ভরসা করার মত শক্ত ভিত পাচ্ছে না শেষমেষ সেই অনাদির আদিই যেন শেষ সম্বল।






অন্তিমের দিকে হাঁটতে থাকা গল্পে এবার কি রুদ্র পারবে রাইয়ের কাছে নিজের জীবনের অন্ধকার অংশটা সামনে আনতে। আমাদের আশা সে পারবে ভালবাসা কে জিততে হলে নিজেকে হারতে শিখতে হবে। বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে নতুন পর্বের। আগামীকাল আসছে নতুন পর্ব - স্বীকার
[+] 4 users Like nextpage's post
Like Reply

(17-09-2022, 11:20 PM)Jibon Ahmed Wrote:  অপেক্ষায় থাকব

আসছে কাল রাতে

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

স্বীকার





সকালের নাস্তার টেবিলে পাশাপাশি দুজন মানুষ বসে আছে দুটো শরীরের শারীরিক দূরত্ব হয়তো কয়েক ইঞ্চির কিন্তু গতকাল থেকে ওদের মানসিক দূরত্ব টা অনেক দূর গড়িয়েছে। খাবার ফাঁকে দুজনেই দুজনার দিকে বারবার রহস্যময় দৃষ্টিতে তাকাচ্ছে। একজনের চোখে হাজারো প্রশ্নের খেলা করছে তো আরেকজনের চোখে আত্মসমর্পনের অঙ্গীকার। নিয়মরক্ষার মত করে দুজনকেই বাকিদের সামনে নাস্তা করার অভিনয় টা চালিয়ে যেতে হচ্ছে, নইলে আবার অনেক প্রশ্নের মোকাবিলা করতে হবে যেটার জন্য দুজনের কেউই মানসিক ভাবে হয়তো সেই জায়গায় নেই। তবে মানসিক ভাবে আজ রুদ্র দৃঢ় প্রতিজ্ঞ যে করেই হোক আজ সবটাই শেষ করতে হবে নইলে নিজের সাথে নিজের লড়াইটা আর চালিয়ে যেতে পারছে না। এখানে শুধু নিজে হলে হয়তো জীবনটাকে বয়ে যেতে দিতো কিন্তু এখন তো ও আর একা নেই রাইয়ের জীবনের সাথে নিজে জড়িয়ে আছে আর সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে নিজেকে বেশিদিন আড়াল করে রাখা মানে সেই ভালবাসাকে ছোট করা ভালবাসার অস্তিত্বে আঘাত করা। নিজের ভালোবাসার মানুষ কাছের মানুষের চোখের সাথে চোখ মেলাতে না পারাটা কতটা কষ্টদায়ক আর অস্বস্তিকর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রুদ্র। কষ্ট টা বেড়ে আরও দ্বিগুন হয় যখন দেখতে পারে ওর এভাবে মুষড়ে পড়তে দেখে রাই বিমর্ষ হয়ে থাকছে রুদ্রের মলীন মুখ দেখে আরও বেশি কষ্ট পাচ্ছে, যেখানে ওর তো এই কষ্টের ভাগিদার হবার কথাই না। রুদ্র মনে মনে ভাবছে এইতো আর কিছুক্ষণ এর পর মন খুলে সবটা বলে দিবে রাই কে, রাই কেমন করে সবটা নেয় সেটা হয়তো ওর জানা নেই তবে ওর ভালবাসার উপর যে আস্থা আছে সেটার জোরেই আজ রুদ্র কে সামনের পথে এগোতে হবে। সকাল থেকে মনে মনে ভগবান কে ডেকে চলেছে একটাই প্রার্থনা সব যেন ভালই ভালই মিটে যায়, এত বছরেও মনে হয় আজকের মত ভগবান কে কখনো স্মরন করে নি রুদ্র কিন্তু আজ এহেন পরিস্থিতি তে নিজের উপর আর ভরসা করার মত শক্ত ভিত পাচ্ছে না শেষমেষ সেই অনাদির আদিই যেন শেষ সম্বল।


অফিস থেকে আগেই ছুটি নেয়া ছিল দুজনেরই। নাস্তা শেষ করেই রাই বাইরে বাইকের কাছে অপেক্ষা করছে রুদ্র এখনো বের হয় নি, রাইয়ের এখনো জানা নেই ওরা কোথায় যাবে কাল একবার জিজ্ঞেস করেছিল রুদ্র বলতে চায় নি আর রাই ও আর জানতে চায় নি। রুদ্রের উপর ভরসা আছে তাহলে ও যেখানেই নিয়ে যাক না কেন চোখ বন্ধ করে ওর সাথে ঠিক চলে যাবে শুধু ওর সাথে থাকতে পারলেই হলো আর তো কিছু চায় না রাই, ও তো সবসময় চেয়ে এসেছে রুদ্রের পাশে থাকতে। রুদ্রের মনে কি চলছে সেটা এখনো বুঝে উঠতে পারছে না ও কি বলার জন্য ওকে অপেক্ষা করাচ্ছে সেটা জানার জন্য রাইয়ের মন উদগ্রীব হয়ে আছে। রুদ্র কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছে নিজেকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করছে সেটা আচ করতে পেরে রাইয়ের নিজের ভেতরের কষ্ট হচ্ছে বাড়ছে, নিজের কোন কিছুর জন্য কষ্ট পেলে হয়তো এতোটা পাত্তা দিতো না কিন্তু রুদ্রের কষ্টে থাকাটা কোন ভাবেই সহ্য করতে পারছে না সে। যাই কিছু হয়ে যাক না কেন ও কখনো রুদ্র কে কষ্ট পেতে দিবে না, ওর সমস্ত দুঃখ কষ্ট নিজের করে নিবে আর যাই হয়ে যাক না কেন রুদ্র পাশে থাকবে সবসময়।

রুদ্র কে আসতে দেখে বাইক থেকে নেমে দাঁড়ায় রাই, রুদ্রের হাতে দুটো হেলমেট দেখে বুঝতে পারে রাইয়ের জন্যও একটা হেলমেট নিয়ে এসেছে কিন্তু রাইয়ের হেলমেট এ কেমন দমবন্ধ দমবন্ধ লাগে। এর চেয়ে হেলমেট ছাড়া বাতাসের ঝাপটা টা যখন মুখে এসে লাগে তখন ওর অনেক ভালো লাগে, নিজেকে মনে হয় বাতাসে উড়ে চলা কোন পাখির মত। রুদ্র নিজের হেলমেট টা বাইকের উপর রেখে অন্য হেলমেট টা রাই কে পড়িয়ে দিতে এগিয়ে যায়

-(বাচ্চাদের মত বায়না ধরার ভাব করে)আমি হেলমেট পড়বো না।

-সেদিন আমি হেলমেট ছাড়া গিয়েছিলাম বলে তুমি কি কি বলেছিলে মনে আছে (দুচোখ বড় বড় করে রুদ্র উত্তর করে)

-আমার কেমন দমবন্ধ দমবন্ধ লাগে যে, আচ্ছা বড় রাস্তা উঠে হেলমেট পড়ে নেব ঠিক আছে (নাকি সুরের রাইয়ের আবদারে রুদ্রের কিছুই করার থাকে না, শুধু হাসি মুখে মাথা নেড়ে সায় দেয়)

-মনে থাকে যেন, পরে আবার নতুন বায়না না ধরা হয় যেন (বাইক স্টার্ট দিতে দিতে রুদ্র বলে উঠে)

রাই উঠে বসতেই রুদ্র বাইক চালাতে শুরু করে, গলির পথ ছেড়ে বের হতেই রাই পেছন থেকে দুহাতে রুদ্রের বুকের কাছে দুহাত চেপে ওকে জড়িয়ে ধরে। বাইকের গতি বাড়তেই বাতাসের ঝাপটা এসে রাইয়ের মুখে লাগে, কপালের দিকে সাপের মত বেয়ে থাকা কয়েক গোছা চুল দুর্দান্ত প্রতাপের সাথে উড়ছে। বাতাসের সাথে উড়তে থাকা ধুলো চোখে লাগতেই নিজের মুখ আড়াল করে নেয় রাই আর রুদ্রের পিঠে মাথা গুজে দেয়। রাইয়ের এমন অবস্থা দেখে রুদ্রের শুষ্ক মুখেও হাসির বলি রেখা দেখা দেয়, তবে এমন করে জড়িয়ে ধরে থাকায় নিজের কাছেও ভালো লাগে মনে সাহস আর ভরসা দুটোই জাগে। রুদ্রের গায়ের কড়া বডি স্প্রের গন্ধ টা রাইয়ের নাকে লাগছে, এমনিতে উগ্র গন্ধ অসহ্য লাগলেও রুদ্রের গায়ের সাথে মিশে যাওয়া স্প্রের কড়া গন্ধ টাও ওর কাছে ভালো লাগে। নাক ডুবিয়ে দিতে ইচ্ছে হয় ওর পেটানো শরীর মোলায়েম চামড়ায়। দুচোখ বন্ধ করে নিজেকে এলিয়ে দেয় রুদ্রের শরীরে ইচ্ছে জাগে এমন করে সারাক্ষণ ওর সাথে মিশে থাকতে। সুখের আবেশে নিজের মুখটা ঘসতে থাকে রুদ্রের পিঠে

-(রাইয়ের আহলাদি আচরণে মনে সুখের জোয়ার বইলেও শরীরে কাতুকুতু লাগতে থাকে) এমন করলে বাইক চালাবো কেমন করে? বাচ্চাদের মত এ কি শুরু করেছো।

-বারে আমি কি করেছি? তুমি তোমার মত চালাও না, আমার সবটাতেই তুমি বাধ সাধো কেন। থাক আর ডিস্টার্ব করবো না (মেকি রাগে সুর গলায় কিন্তু আগের মতই রুদ্র কে জড়িয়ে ধরে রাখে)

-(বাইকটা হালকা স্লো করে একপাশে দাড় করায়) কথায় কথায় রাগ করো কেন হুম,(রাইয়ের দুহাত টেনে উপরের দিকে নিয়ে নিজের বুকের কাছে চেপে ধরে) আমি আর কিছু বলবো না তোমার যেমন খুশি তেমন করে থাকো ঠিক আছে তো (বা হাতে রাইয়ের গালটা টেনে দেয়, সাথে সাথেই রাইয়ের গলায় হাসির আওয়াজ)

বাইক আবার চলতে শুরু করে, শহরের রাস্তা ছেড়ে হাইওয়েতে বাইক উঠে গেছে। ফাঁকা লেন ধরে বাইকের গতি বাড়ে সামনে থেকে আসা হাওয়ার জোরে রাই চুল উড়ছে। রুদ্রের পিঠে মাথা পেতে সেই আগের মতই জড়িয়ে ধরে আছে। ওর হাতের পাতা টা রুদ্রের হৃদপিণ্ডের প্রতিটা লাবডাব অনুভব করছে। প্রিয়জনের সান্নিধ্য পাবার মত অপার্থিব সুখের আবেশে রাইয়ের চোখ বুজে আসে, আজ এখন এই মূহুর্ত টা ওর কাছে অনেক দামি প্রতিটা সেকেন্ড মূল্যবান। আর কিছুটা সময় তার পর এমন কোন মূহুর্ত এসে উপস্থিত হতে পারে যেটা হয়তো কখনো কল্পনাতেও রাখে নি সেটা ভালো বা মন্দ দুটোই হতে পারে কিন্তু আপাতত রাই মন্দ কিছু ভাবতে রাজিই নয়। ওর মন এখনো কোন অলীক সুখের প্রাপ্তির আশায় বুক বেঁধে বসে আছে। ভেতরের অস্থিরতা টাকে শান্ত করার চেষ্টা করছে ভালো কিছু আসবে সেটার ভাবনা থেকে, চঞ্চল মনে ভরসার চর জাগছে এই ভেবে হয়তো সবটাই একটা সারপ্রাইজের অংশ রুদ্র হয়তো ওকে কোন সারপ্রাইজ দিবে তাই এতো সব ঘটনা ঘটছে। মনে প্রাণে রাই শুধু এটাই ভাবছে ও যেমন করে ভাবছে তেমনটাই যেন হয় সবকিছু যেন ভালো থাকে নইলে ও কেমন করে সবকিছু সামাল দিবে সেটা জানা নেই। রাই যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে রুদ্রের প্রেমে, কিন্তু ও তো দুর্বল হতে চায় নি ওতো সবসময় চেয়ে এসেছে ভালোবাসা দিয়ে রুদ্রের শক্তি হয়ে পাশে থাকতে ওর দুর্বলতা হয়ে নয়। তবে আজ মন এমন অশান্ত উচাটন হয়ে উঠেছে কেন? কোনভাবেই যে শান্ত করতে পারছে না। রাইয়ের দুচোখ ভিজে উঠেছে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু চোখের কোনে জমা হয়ে রুদ্রের শার্ট ভিজিয়ে দিচ্ছে একটু একটু করে। রাই দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করেই হোক নিজেকে দুর্বল হতে দিলে চলবে না, নইলে যে ওর ভেঙে পড়া দেখে রুদ্রের কষ্টের বুঝা কমার বদলে বেড়েই চলবে। কিন্তু রাই তো রুদ্রের কষ্টের বুঝা বাড়াতে চায় না ও চায় রুদ্রেে কষ্টের ভাগিদার হতে ওর যন্ত্রণা লাঘব করতে।

এখন রাই যেমন বাচ্চা সুলভ মনে রুদ্র কে জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে রেখে গতকাল রাতে রুদ্রও ঠিক ওমন করেই রাইকে জড়িয়ে ধরে রেখেছিল পুরোটা সময়।




জানালার কাছে দাড়িয়ে থাকা রুদ্রের বা হাতের বাজু জাপটে ধরে রাখা রাইয়ের মাথা রুদ্রের কাঁধে হেলে পড়েছে। কারও মুখে কোন কথা নেই চুপচাপ দাড়িয়ে থাকা দুটো শরীর একে অন্যের সাথে মিশে আছে তবুও যেন অদৃশ্য কোন অক্ষরেখা ওদের দুভাগ করে দিয়ে গেছে। ক্ষাণিকটা সময়ের বিরতিতে দুজনেই দুজনার দিকে আড় চোখে চেয়ে থাকার চেষ্টায় আছে কিন্তু যখনি এক বিন্দুতে দুচোখের দৃষ্টি মিলে যাচ্ছে তখনি চোখ জোড়া উদভ্রান্ত পথিকের মত এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। একটু শান্ত হতেই আবার সেই পরম আকাঙ্ক্ষিত মুখটার দিকে ফিরে তাকাচ্ছে কিছু পাবার আশায় যেন অনেকদিনের অভুক্ত একটা প্রাণ একটু তৃষ্ণা মেটাতে তপ্ত মরুভূমির মরীচিকায় বারবার হারিয়ে যাচ্ছে তবুও আশা ছাড়ছে না এই হয়তো আরেকটু এগোলেই জমে থাকা ভালোবাসার সিন্ধু হতে ভরসা আর বিশ্বাস টুকু দুহাতে আজলা করে আকন্ঠ পান করে নেব। রাইয়ের স্থির চোখ রুদ্রের মুখে ফোটে উঠা ভয় আর অস্বস্তি টা পড়তে পারছে কিন্তু কেন এই ভয় কিসের জন্য এই ভয় সেটার উত্তর তো জানা নেই তার হয়তো জানবে কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে। রাইয়ের যদি রুদ্রের ব্যাথার কারণ জানা থাকতো তবে হয়তো অনেক আগেই সেটার পথ্যের খোঁজ করে নিত।
ঘাড় ঘুরিয়ে রুদ্র রাইয়ের দিকে ফিরে তাকায়, রাইয়ের স্থির চোখে যে হাজারো প্রশ্নের আনাগোনা চলছে সেটা রুদ্রের জানা কিন্তু কেমন করে সেই প্রশ্নের উত্তর দিবে সেটা তো রুদ্রের জানা নেই। এমন এক জায়গায় এসে দাড়িয়ে আছে যেখান থেকে আর পিছু হাটার মত শক্তি সাহস বা মনোবল কোনটাই আর রুদ্রের আত্মায় অবশিষ্ট নেই। নিজে হেরে যাবে সেই ভয় আর রুদ্রের নেই কিন্তু রাই কে হারিয়ে ফেলতে পারে সেই ভয়ংকর বিভীষিকা ওর বুকের উপর চেপে বসে আছে সেটা যে একটু একটু করে বজ্রআঁটুনি তে ওর শ্বাসযন্ত্র বন্ধ করে দেবার পায়তারা করছে।

ডান হাতটা রাইয়ের গালের কাছে হালকা করে ছোঁয়াতেই রাইয়ের যেন ঘোর ভেঙে যায়, ঘাবড়ে যাওয়া চোখে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। রুদ্র ছোট করে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে

-কি হলো! কি ভাবছো ওমন করে?

-কই কিছু না তো ( নিজেকে একটু ধাতস্ত করে নেয় রাই) তোমার কাছে এমন করে থাকতে ভালো লাগে, তোমার লাগে না?

-পাগলি একটা লাগবে না কেন, আমারও তো ভালো লাগে, ইচ্ছে করে সারাক্ষণ তোমার কাছেই এমন করে থাকি।

-তাহলে এক কাজ করি চলো, আমরা দুজন দূরে কোথায় চলে যাই সেখানে তুমি আর আমি সারাদিন এমন করে একজন আরেকজন কে জড়িয়ে ধরে বসে থাকবো। অনেক ভালো হবে তাই না।

(অঞ্জলি দেবীর গলার আওয়াজ শোনা যাচ্ছে, রাই কে ডাকছে হয়তো কোন কারণে)
-(রুদ্র একটু স্ফীত হাসি হেসে) সে তো খুব ভালোই হতো কিন্তু তোমার শশুর শাশুড়ি যেতে দেয় কি না সেটা আগে দেখো। প্ল্যান এর নাম করতেই তোমার ডাক পড়ে গেছে।

-ও কিছু না, আমি ঠিক মামনি কে ম্যানেজ করে নেব। তোমার সময় হবে কিনা সেটা দেখো আগে ( রুদ্রের বুকের কাছে ছোট্ট করে চিমটি কাটে) যাই মামনি কেন ডাকলো দেখে আসি, তোমার কিছু লাগবে কি? লাগলে বলো( রুদ্রের হাতের কব্জিতে ছোট্ট করে চুমু খায়)

-ফাঁক পেলে তোমার হাতে এক কাপ চা দিয়ে যেও তাতেই হবে।

রাই মাথা নাড়িয়ে জবাব দিতে দিতে রুম থেকে বেড়িয়ে যায় আর পেছন থেকে রাইয়ের যাওয়ার পথটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ওখানে দাড়িয়ে থেকে রুদ্রের ভালো লাগে না, টেবিল থেকে একটা বই তুলে নিয়ে ছুটকির রুমের দিকে চলে যায়। খানিক বাদে রাই দু কাপ চা নিয়ে ছুটকির রুমে গিয়ে দিয়ে আসে, ছুটকির মন ভার হয়ে আছে দাদার কাছে আজ পড়া দিতে হবে নইলে বকা খাওয়া নিশ্চিত। ছুটকির সাথে রাইয়ের চোখে চোখে কথা হয়ে যায়

-ওকে কিন্তু বেশি বকাঝকা করো না, কোন পড়া না পাড়লে আমি না হয় ওকে দেখিয়ে দেব নে পরে (ছুটকির দিকে ইশারা করে) কিরে কোন বিষয়ে প্রবলেম থাকলে আমাকে দেখাস আমি সলভ করতে সাহায্য করবো তোকে।

-বাহ ভালো ভালো! কেস হবার আগেই উকিল হাজির (রাইয়ের দিকে ফিরে হাত জোড় করে) মাই লর্ড আপনার চিন্তার কোন কারণ নেই আপনার মক্কেলের উপযুক্ত যত্নআত্তিই হবে।

রুদ্রের কথা শেষ হতেই হাসির রুল পড়ে যায় ছুটকির রুমে সেই হাসির তোড়ে কিছুটা হলেও রাই রুদ্রের মাঝের গুমোট ভাবটা কেটে যায়।

রাতে খাওয়া শেষে রাই ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল বাঁধছে বসে বসে, রুদ্র একটু বাসার বাইরে গিয়েছিল কি একটা দরকারে মাত্রই ফিরে এসেছে। আয়নায় ভেসে উঠা প্রতিবিম্বে রাই দেখছে রুদ্রকে, আধাশোয়া অবস্থায় মোবাইলে কিছু একটা করছে। ওর মুখটার দিকে আবেশিত ভাব নিয়ে রাই তাকিয়ে আছে আর রুদ্রের ঐরাতের করা দুষ্টুমি আর ভালবাসার মূহুর্ত গুলোর কথা মনে মনে ভাবছে। প্রতিটা স্পর্শ প্রতিটা চুম্বন উষ্ণতার আলিঙ্গনে লেগে থাকা সুখানুভূতির সেই মূহুর্ত গুলো আরেকবার চোখের সামনে ভেসে উঠতেই সেটার আপেক্ষিকতার ছোঁয়াতে উজ্জ্বলতার অাভা রাইয়ের মুখ জুড়ে ছড়িয়ে পরে। ওর চোখে মুখে অন্যরকম এক দ্যুতি ছড়াচ্ছে সেটা আয়নার প্রতিফলিত হয়ে নিজের চোখে ধরা দিতেই লজ্জায় নিজ দৃষ্টি নিচে নামিয়ে আনে। এক নারীর জীবনের অন্যতম এক অধ্যায়ে তার মনের মানুষের সান্নিধ্য পাওয়ার সেই স্বর্গীয় সুখের স্মৃতিতে ঠোঁটের কোনে হাসি গুলো ছোট ছোট ঠেউ এর মতই আছড়ে পড়তে থাকে। আর কিছুক্ষণ আয়নার সামনে বসে থেকে বাকি কাজ সেরে বিছানায় এসে রুদ্রের পাশে ওর দিকে কাত হয়ে শুয়ে পড়ে। রাইয়ের দিকে তাকিয়ে মৃদুছন্দে হাসি হেসে আধশোয়া থেকে রাইয়ের পাশে শুয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে রুদ্র। রুদ্র হাত বাড়িয়ে পরম যত্নে রাইয়ের একটা হাত নিজের দিকে টেনে এনে সেটার তালুতে মাথা রাখে

-তুমি কখনও আমাকে ছেড়ে যাবে নাতো? (রুদ্রের ভেতরের চাপা কান্না টা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, কোন মতে সেটা আটকাতে পারলেও গলার স্বরে জড়িয়ে যাওয়া আকুলতার সাথে চোখগুলো খানিকটা ভিজেই উঠে)

-(রুদ্রের কাতর কন্ঠটা রাইয়ের কোমল হৃদয়ে তীরের মতই বিদ্ধ হয়, জড়িয়ে যাওয়া গলার স্বর গলিত লাভার মত রাইয়ের কানে আছড়ে পড়ছে। রাই হাত বাড়িয়ে রুদ্রকে জড়িয়ে ধরে ওর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে দিয়ে পাগলের মত ওর কপালে চুমু খেতে থাকে) তোমার কেন মনে হয় আমি তোমার কাছে থাকবো না? আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো হ্যাঁ এমন কথা বলো কেন তুমি বারবার। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না?

-(রাইয়ের কোমল বুকে লেপ্টে থাকা মুখটা একটু সরিয়ে নিয়ে) না না সোনা, আমার ভয় তো আমাকে নিয়ে। আমি যদি তোমাকে ধরে রাখতে না পারি, যদি কোন কারণে তোমার হাতটা ছেড়ে দেই। তখন তুমি আমাকে আগলে রাখবে তো!

-(দুহাতে আলতোভাবে রুদ্রের গলা টিপে ধরে) স্বপ্নেও কখনো যদি আমাকে ছাড়ার কথা ভাবো তাহলে স্বপ্নে গিয়েই তোমাকে আমি মেরে তারপর আমি নিজেও মরে যাবো বলে দিলাম। যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমার আর তুমি আমার হাত টা কখনো ছাড়বে না। আর কোন কথা নয় চুপ করে শুয়ে থাকো, কথা বলতে দিলেই আবার আবোলতাবোল বলতে শুরু করবে।

রাই আরেকটু সরে আসে রুদ্রের দিকে, রুদ্র আর কথা বাড়ায় না বাধ্য ছেলের মত চুপটি করে রাইয়ের বুকে মাথা গুজে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। রাই আলতো হাতে রুদ্রের চুলে বিলিকাটতে থাকে আর অন্য হাত রুদ্র কে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে।
অন্যসময় হলে হয়তো এমন করে একে অন্যের সাথে লেপ্টে থাকা দুটি বিপরীত লিঙ্গের শরীরের হয়তো উত্তেজনায় চড়তে থাকা পারদে রক্তের গতি বেড়ে যেত। হাত পা গুলো চঞ্চল হয়ে উঠতো মিলন গন্তব্যের উদ্দেশ্যে, শুষ্ক ঠোঁট গুলো হাপিত্যেশ করতো নিজেদের প্রেয়সীর প্রেমরসে সিক্ত করে নিতে। নিজের স্তন ভাগের কাছে মিশে যাওয়া প্রিয়তমের উষ্ণ নিঃশ্বাসে শরীরকে জাগাতে শুরু করতো কিংবা প্রেয়সীর কোমল স্তনের স্পর্শ পুরুষ রক্তে কামনার আগুন ধরিয়ে দিতো তৎক্ষনাৎ, শরীরের রন্ধ্রে রন্ধ্রে কামাভাব দৌড়াতে শুরু করতো কিন্তু এখানে দুটি দেহ নয় দুটি প্রাণ একে অন্যকে আলিঙ্গনে বেঁধে রেখেছে। নিজেদের প্রতিটা শ্বাস নিশ্বাস একে অন্যের সাথে ভাগ করে নিচ্ছে, হৃদপিণ্ডের ছন্দিত কার্যের মূহুর্ত গুলো উপভোগ করছে অনুভব করছে। নিজেদের আরও বেশি করে জেনে নিচ্ছে বুঝে নিচ্ছে, প্রতিটা স্পর্শের মাহাত্ম্যে নিজেদের বুদ করে রেখেছে। শান্ত আবেশে দুটো প্রেম প্লাবনে প্লাবিত হৃদয়ে সুখানুভূতির সাথে আস্থার মেলবন্ধন গড়ছে। চারদেয়ালের নিস্তব্ধতার মাঝে দুটো প্রাণ অন্তরাত্মায় বিলীন হয়ে আছে অপ্রাকৃত প্রেমধারার মধুরতায়। ধীরে ধীরে দুজনেই ঘুমের দেশে হারাতে থাকে...


বাইকটা বড় রাস্তা ছেড়ে আরেকটা রাস্তা ধরতেই রাইয়ের কাছে জায়গা একটু চেনা চেনা লাগে। রুদ্রের পিঠ থেকে উঠিয়ে উৎসুক চোখে চারদিকে চেয়ে দেখে। এত বছরে অনেক কিছু পাল্টে গেছে আবার অনেক কিছু সেই আগের মতই আছে। যতটা পথ এগোচ্ছে ততটাই চেনা হয়ে উঠছে জায়গা টা, নিজের মুখ টা রুদ্রের কানের কাছে এগিয়ে নিয়ে

-আমরা কি গোপালপুর যাচ্ছি নাকি?

-(রুদ্র শুধু মাথা নাড়িয়ে সায় দেয়)

রাই সেই চিনচেনা শৈশবের এলাকায় একটু একটু করে হারিয়ে যাচ্ছে। অনেক কিছু বদলে গেছে, রাস্তা টা অনেক বড় হয়েছে সেই সাথে গাড়ি চলাচলও বেড়েছে। বাজারের অনেক বড় বড় দোকান বসেছে কয়েকটা বহুতল ভবনও দাড়িয়ে গেছে। আরেকটু এগোতেই সেই কলেজটা চোখে পড়ে আগের ভবনের পাশে নতুন ভবন উঠেছে, সীমানা দেয়াল হয়েছে আর তাতে নানা রঙের ছোঁয়া। কলেজের উত্তর পাশের বিশাল আমগাছটা এখনো আছে পাশেই জামরুল গাছটাও আছে দেখা যায়। কলেজের গেটের বাইরের কয়েকটা ঝালমুড়ি আর চটপটি ফুচকা এসবের দোকান দেখা যাচ্ছে কিন্তু উৎসুক চোখ যেই মানুষটাকে ওখানে খুঁজছিল তাকে দেখতে পায় নি। পুরনো স্মৃতি গুলো মনে করতে করতে মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাসের স্বর বেড়িয়ে আসে। বাইকটা যেখানে এসে থেমেছে এই জায়গাটা রাইয়ের ভালকরেই চেনা। একটু দূরে নতুন ব্রীজ হয়ে গেছে কিন্তু এ পাশের ভাঙা ব্রীজটা এখনো সেই জরাজীর্ণ চেহারা নিয়ে কোন মতে দাঁড়িয়ে আছে। এদিকটায় এখনো সেই আগের মতই ঝোপঝাড়ে ভরে আছে। আচ্ছা এখনো কি সেই ঘাসফুলের গাছ গুলো গুলো আছে ওখানে ফুল গুলো কি এখনো ফুটে প্রতিদিন, রাই নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে। এদিকটায় আগে রাস্তা টা খুব ভাঙাচোরা ছিল তাই গাড়িও চলতো খুব কম, কিন্তু এখন নতুন পিচ ঠালা রাস্তায় বড় বড় ট্রাক আর লরি পিকাপের দৌরাত্ম্য বেড়েছে অনেক। বাইকটা ঐ ভাঙা ব্রীজের ঝোপের পাশে দাড় করাতেই রাই রুদ্রের দিকে হেলে গিয়ে

-হঠাৎ এখানে কেন? কোথায় যেন যাবে বলিছিলে।

-এখানে তো তোমার পছন্দের ঘাস ফুল আছে তাই এখানেই এলাম (রুদ্র বাইক থেকে নেমে রাইয়ের একটা হাত ধরে ঝোপের পাশ দিয়ে ছোট রাস্তা টা ধরে ব্রীজটার দিকে এগোতে থাকে)

-ঘাস ফুল তো আমার অনেক পছন্দের কিন্তু তুমি তো বলতে এগুলো আগাছা ছাড়া কিছুই না। কলেজে থাকতে আমাকে কত কি বলতে যে এত এত ফুল থাকতে আমার এই আগাছার ফুল পছন্দ কেন?(একটু বিরতি নিয়ে) তবে কি এই ফুল দেখাতে এতো দূর নিয়ে এসেছো? এটা তো শহরের পাওয়া যায়।

-(রুদ্র কিছুই বলে না শুধু ওর হাত ধরে হেটে যাচ্ছে, সামনেই একটা গাছের তলায় পরিষ্কার জায়গা দেখে ধমকে দাড়িয়ে রাইয়ের দিকে ফিরে তাকায়) তোমার মনে আছে এই এখানেই আমি তোমার সাথে একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম আর তুমি আমার কাঁধে কামড়ে দিয়েছিলে।

-(হঠাৎ এই কথাটা শুনে একটু হতবাক হয় সাথে খানিকটা লজ্জায় রাইয়ের মুখের রঙ পাল্টে যায়, রুদ্রের দিকে এগিয়ে গিয়ে ওর কাধে হাত রেখে) ওটা একটু ছিল তোমার কাছে (চোখ দুটো বড় বড় করে) আবার ওমন করলে আজও কামড়ে দেব।( আপাতত সেই আবেগ টাকে সামলে রেখে নিজেকে একটু শক্ত করে নেয়) তুমি কি ওসব কথা বলার জন্য এত দূর এসেছো সেটা তো মনে হচ্ছে না। আমি কিন্তু তুমি কি বলবে সেটার জন্য অপেক্ষা করে আছি। প্লিজ বলো তোমার কি হয়েছে।

-এটাও বলতাম তবে আরও অনেক কিছু বলার বাকি আছে। জানো দুদিন পর যখন জ্বর সাড়লো তখন মা জিজ্ঞেস করেছিল আমার কাঁধে কি হয়েছে তখন মিথ্যে বলেছিলাম সত্যি বলতে তখন সত্য বলার সাহস ছিল না। সেই সাহস টা আজ কিছুটা সঞ্চয় করে এখানে আসার আগে মাকে সেদিনের সত্যটা বলে এসেছি।

-পাগল হলে নাকি? ওটা আবার মামনি কে বলতে গেলে এখন মামনি তোমার সম্বন্ধে কি না কি ভাববে বলোতো, শুধু শুধু বোকার মত ওটা বলতে গেলে কেন এখন। ঐটুকু মিথ্যা বলা তো তেমন কিছু ছিল না।

-(দুহাত রাইয়ের দু'গালের পাশে রেখে) তুমি খুব ভালো গো, তাই এখনো আমার কথাই চিন্তা করে যাচ্ছো কিন্তু আমি তো তোমার কথা ভাবিনি সবসময় নিজেকেই সবকিছুর সামনে রেখেছি। ঐ মিথ্যে টা তোমার কাছে নিছক একটা কথা হতে পারে রাই, কিন্তু আমি জানি সেইদিনের সেই মিথ্যে টার পর থেকে আমি নিজেকে কখনো আর সত্যের পথে নিতেই পারিনি। সবসময় একটা মিথ্যা কে প্রাধান্য দিয়ে সবকিছু করে গেছি। ওটাকে নিজের মননে গেথে নিয়ে ভুল পথে চলেছি নিজেকে মন্দের খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। সেই কারণেই হয়তো সত্য টা বলতে আমার এত ভয় এত দ্বিধা, অনেক লড়তে হয়েছে নিজের সাথে। রাই সত্যি বলছি আমার নিজের জন্য না আমি শুধু তোমাকে হারিয়ে ফেলার ভয়ে এতদিনেও কিছু বলে উঠতে পারিনি। তবে আজ বলবো অনেক কষ্টে আজ নিজেকে এখানে আনতে পেরেছি আজ যে করেই হোক তোমাকে সবটা বলে দিয়ে নিজেকে একটু হলেও হালকা করার চেষ্টা করবো। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না, নইলে আমি বাঁচবো না। আগের সেই আমি নেই গো, তোমাকে আবার নতুন করে পাবার পর থেকে আগের আমি বদলে গেছি। এখন আমি আমার জন্য না রাই আমি তোমার হয়ে বাঁচতে চাই।

-(এতক্ষণ কোনভাবে নিজের মন কে কোন মতে চেপে ধরে রুদ্রের কথা গুলো শুনে গেছে রাই, ওর মনের ভেতরে যে উথাল-পাতাল শুরু হয়েছে সেটা রুদ্রের সামনে আনতে চায় নি। দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে ধরে রাখছে, রুদ্র যেমন করে ভেঙে পড়ছে তার সামনে নিজেকে ভাঙতে দিলে চলবে না) তুমি এসব কি বলছো বলোতো! তুমি কি এ কথা গুলো বলবে বলেই এ কদিন ধরে এমন মনমরা হয়ে আছো, আমার তো সেটা মনে হয় না। প্লিজ সোনা আমার লক্ষ্ণীটি বলোনা কি হয়েছে তোমার। এই যে তোমার হাত ধরে রেখেছি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বললাম তো, এবার তো বলো।

রুদ্র নিচের ঠোঁট টা দাঁতে চেপে নিজের সাথে শেষবারের মত যুদ্ধ টা করে নেয়। রাইয়ের চোখের দিকে তাকিয়ে যেন সেই সঞ্জীবনী টা আবার উপলব্ধি করতে পারে, একবার চোখ বন্ধ করে নিজেকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করে প্রথম থেকে সবকিছু বলতে শুরু করে। সেই রাইয়ের গোপালপুর ছেড়ে যাওয়া থেকে যার শুরু আর তার পরের রুদ্রের অন্যরকম এক জগতের নিজের বিচরন সেখানের অন্ধকার জগত সব কিছু এক এক করে সামনে আসতে থাকে রাইয়ের। রুদ্র যতই এগোচ্ছে রাইয়ের হাতটা যেন ততোটাই চেপে বসেছে রুদ্রের বাজুতে। রাই শুষ্ক মুখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে কখন যে রুদ্র থেমে গেছে সেটার খবর নেই রাইয়ের কাছে। রুদ্রের হালকা ধাক্কায় সম্বিত ফিরে পায় রাই

-তুমি আমাকে ক্ষমা করবে তো রাই? জানি আমি যা করেছি সেটার ক্ষমা নেই তবু আমি ক্ষমা চাইবো তোমার তাছে বারংবার। তোমার জায়গায় আমি হলেও হয়তো ক্ষমা করতে পারতাম না।

-(রাই কি বলবে কিছুই বুঝতে পারছে না, এতক্ষণ সব শোনার পর নিজেকেই যেন সে নিজের মাঝে খুঁজে পাচ্ছে না। রুদ্র কে কি দোষ দিবে রাই! রাই তো মনে মনে দোষীর আসনে নিজেকে বসিয়ে নিয়েছে। যদি সেদিন ওমন করে না চলে যেত তাহলে হয়তো এতো কিছু ঘটতোই না। রুদ্র কে একা ফেলে ও চলে গিয়েছিল আরেকটু চেষ্টা করলে কি সে রুদ্রের কাছে থাকতে পারতো না? এই প্রশ্নের উত্তর কে দিবে? না রাইয়ের কাছে সেই উত্তর নেই। ও তো নিজেকেই ক্ষমা করতে পারছে না। হঠাৎ রাই রুদ্রের থেকে একটু সরে দাঁড়ায়, ওর পা টলমল করছে ঠিকমত দাঁড়াতে পারছে না)  যদি বলি তোমার প্রতি রাগ ক্ষোভ ঘৃনা হচ্ছে না তবে মিথ্যে বলা হবে কিন্তু জানো কি তোমাকে আমি এতটাই ভালোবাসি যে সেখানে হয়তো এই রাগ ক্ষোভ ঘৃনা ততটাও জায়গা নিতে পারবে না। বরং তোমার উপরে যতটা রাগ ঘৃণা হবার কথা ছিলো তার চেয়ে বেশি নিজের উপরে হচ্ছে, আমি নিজেকে নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না নিজের ভালোবাসান প্রতি যে অহং বোধ ছিল সেটা আর নেই এখন। (একটু লম্বা নিঃশ্বাস টেনে) তোমার কোন দোষ নেই গো, তাই ক্ষমা করবো কিসের জন্য। সব টা তো আমার জন্যই হয়েছে।  আমি যদি আরেকটু সাহস জোগাতে পারতাম তবে তো তোমার কাছে থাকতে পারতাম, তখন তো তুমি আমাকে ঘৃণা করতে পারতে না, আমি তোমার হৃদয়ে ভালবাসার জায়গা টা হারাতাম না। তোমার কোন দোষ নেই গো সবটাই আমার দোষ আমার ভাগ্যের দোষ নইলে কি আমি তোমার ঘৃণাতে থাকতাম কখনো! আচ্ছা তুমি কি এখনো আমাকে ঘৃণা করো তাই না। করাটাই স্বাভাবিক তুমি যদি ওমন করে চলে যেতে তবে আমিও হয়তো তোমাকে ঘৃণা করতাম আচ্ছা রুদ্র তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো এখনো? হয়তো পারো নি তাই না? কারণ আমি তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি তোমার বিশ্বাসের জায়গাটাতেই ছিলাম না, আমার জন্য তোমার জীবনটা এমন অন্ধকার হয়ে গেল তাই না! আমার না নিজের উপর নিজের রাগ হচ্ছে এখন, আমি কিছুই করতে পারলাম না। আমি তোমার দোষ খুঁজবো কখন নিজে কাছেই তো আমি হেরে গেলাম আমি হেরে গেলাম ( অঝোর ধারায় অশ্রু ঝরা চোখ দুটো মুছতে মুছতে রাই রাস্তাটার দিকে এগিয়ে যেতে থাকে) আমি তোমাকে আমার করে রাখতে পারি নি আমি হেরে গেছি ( অল্প গতিতে দৌড়ে যেতে থাকে রাস্তাটার দিকে)

-(যেটা ভেবেছিল সেটার উল্টো টা হতে দেখে রুদ্র হতভম্বের মত দাঁড়িয়ে ছিল, রাই যখনি দৌড়াতে শুরু করে তখনি ওর হুশ ফিরে। পেছন থেকে উচ্চস্বরে বলতে থাকে ) না রাই তুমি ভুল বুঝছো, তোমার কোন দোষ নেই৷ আমিই নিজের উপর বিশ্বাস রাখতে পারিনি, তোমার ভালবাসার উপর ভরসা করতে পারি নি। তুমি দাঁড়াও আমার কথাটা তো শুনো ( রাইয়ের পেছন পেছন রুদ্রও দৌড়াতে শুরু করে)



রাই দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশর এসে থমকে দাড়িয়ে হাঁপাতে থাকে। নিজের পায়ের শক্ত মাটিটা হঠাৎ কেমন আলগা হয়ে যাচ্ছে রাইয়ের। এমন করে সবকিছু ওলট-পালট হয়ে যাবে কখনো কল্পনাতেও ভাবে নি। কেন এমন হলো সেটার উত্তর কে দিবে কার কাছে পাওয়া যাবে। এতদিনের স্বপ্নের সাজানো জগত টা হঠাৎ ধমকা হাওয়ায় তাসের ঘরের মত হুমড়ি খেয়ে পড়ে গেল সেটা কি আর কখনও সাজানো যাবে আগের মত করে? সবসময় কি সব সত্য জানতে হয়? যদি এই সত্য টা কখনো সামনে আসতো তবে কি এই কষ্ট টা যন্ত্রনা টা সহ্য করতে হতো। কিছু সত্য হয়তো না জানলেই ভালো হয়, সব সত্য ভালো হয়ে আসে না জীবনে সাজানো-গোছানো জীবন এলোমেলোও করে দেয়। এমন কি হতো যদি এই সত্য গুলো মিথ্যে হয়ে আজীবন আড়ালেই থেকে যেত, ভালই হতো অন্তত এমন করে হয়তো মন ভাঙতো না। নিজের প্রতি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস টা এমন করেই দুর্বল হয়ে যেত না। নিজের ভালোবাসার মানুষটার অন্ধকার দিকটা জানার পরেও কি নিজেকে স্বাভাবিক রাখা যায়, যদি যায় তবে সেটা কি করে কেউ কি সেই পথটা বলে দিতে পারবে? রাইয়ের সারা শরীর থরথর করে কাঁপছে, হাত পা গুলো অসার হয়ে যাচ্ছে একটু একটু করে। বড় বড় নিঃশ্বাস গুলো ছোট হয়ে আসছে, চোখের সামনে যেন সবটা অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। রাই আর নিজের মাঝে নেই ওর সব কিছু হারিয়ে গেছে অজানা ঝড়ের তুড়ে, নিজের উপর সেই বিশ্বাস টা ওর আর অবশিষ্ট নেই। দুচোখ বন্ধ করে মাঝ রাস্তায় দাড়িয়ে থাকা রাই যেন আর নিজের মাঝেই নেই। চোখ বন্ধ করতেই রাইয়ের কল্প জগতে রুদ্রের আত্মসমর্পিত কাতর মুখটা ভেসে উঠে নিজেই নিজেকে বলতে থাকে, আমি শুধু নিজের কথা ভাবছি কেন? আমি তো আর একা নই তবে কেন শুধু নিজের জন্য ভাববো। আমি তো কথা দিয়েছিলাম যাই হয়ে যাক না কেন আমি ওর হাত টা কখনো ছাড়বো না, ওকে একা রেখে কখনো কোথাও যাবো না তবে কেন আমি রুদ্র কে একা রেখে চলে এলাম। আমিও কি তবে স্বার্থপর হয়ে গেলাম শুধু নিজের ভালো মন্দ টাই ভাবলাম আর ওর কথা? রুদ্র তো আমাকে এই কথা গুলো না বললেও পারতো ও নিজে না বললে আমি হয়তো কখনই কিছু জানতে পারতাম না এই সবকিছু আজীবন অতল গহ্বরে নিমজ্জিতই থাকতো। আমাকে হারাবার ভয় আছে জেনেও নিজের ভালবাসাকে সত্য করতে সবকিছু বলে দিলো আর আমি স্বার্থপরতা দেখিয়ে ওর হাতটা ছেড়ে দিলাম। আমি তো ওকে কথা দিয়েছিলাম যাই হয়ে যাক না কেন আমরা দুজন দুজনার হাত কখনো ছাড়বো না তবে আমি যে ছেড়ে দিলাম আমার ভালবাসার হাত টা। এ আমি কি করলাম না আমিও ভুল করে ফেলেছি মস্ত ভুল হয়ে গেছে, আমাকে রুদ্রের কাছে ফিরে যেতে হবে রুদ্রের পাশে থাকতে হবে নইলে তো ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে সত্যের উপর আর কখনো আস্থা থাকবে না।
রাই সিদ্ধান্ত নেয় রুদ্রের কাছে ফিরে যাবার জন্য ও হাতটা আরও শক্ত করে ধরে রাখার জন্য কিন্তু চোখ মেলে তাকাতেই.....

রাইয়ের পেছন পেছন দৌড়ে রুদ্র রাস্তার কাছে পৌঁছাতেই একটা ট্রাকের কড়া ব্রেক কসার আওয়াজ পায় আর তৎক্ষণাৎ একটা গগনবিদারী আর্তনাদ ওর কানে পৌছায়। চোখ তুলে তাকাতেই ওর খানিকটা সামনের রাস্তার পাশের সবুজ ঘাস গুলো ছিটকে আসা রক্তের ফোঁটায় রক্তিম হয়ে উঠে।
[+] 11 users Like nextpage's post
Like Reply

(18-09-2022, 09:48 PM)Ari rox Wrote:  আহহহ,কি ছিল দাদা
অসাধারণ

thanks
আপনারাই আমার লেখার শক্তি

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-09-2022, 10:21 PM)Lucca Wrote:  নাইস আপডেট

Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-09-2022, 10:40 PM)pmdomg44 Wrote:  Golpo ta ekhanei ses..

না অন্তিম পর্ব এখনো বাকি।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(19-09-2022, 06:24 AM)Jibon Ahmed Wrote:  চমৎকার আপডেট দাদা

অনেক অনেক ধন্যবাদ 
Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(19-09-2022, 09:24 PM)Bumba_1 Wrote:  এ মা, এত অসাধারণ একটা পর্ব আর আমি দেখতেই পাইনি? করজোড়ে  Namaskar  দুঃখ প্রকাশ করছি দেরি করে পড়ার জন্য এই পর্বটি। কিন্তু শেষে ওটা কোন জায়গায় থামলে বন্ধুবর? তাহলে কি সবকিছু শেষ? নাকি ওটা ভ্রান্তি, আবার নতুন করে শুরু শুরু করবে ওরা দু'জন? সবশেষে বলি ..

আমি জানি প্রিয়তমা
যে ভুল করেছিলাম
তার নেই ক্ষমা,
তবুও বলব প্রিয়
তারে ভুল ভেবেই
আমারে ক্ষমিও,
যা ভুল বোঝাবুঝি হয়েছিল মাঝে
এমনটা হয়ে থাকেই ভেবে
আমাদের এই সমাজে,
এসো যৌথ উদ্যোগে উদ্যমী হয়ে
নতুন ব্যাবস্থা গড়ে তুলি
নিজেদের মধ্যে ভ্রান্তি মিটিয়ে।

একথা তো সত্যি
ভুলের মাশুল দিতেই হয়
হলেও বা তা এক রত্তি,
তবে ভুল মানুষ মাত্রেই করে
যদিও অনেকে স্বীকার করেনা
বা করলেও করে অনেক পরে,
আজ নয় আমি নিই অঙ্গিকার
তৎক্ষণাৎ তা করব স্বীকার
যেমনটি আছে ভুল শুধরোবার অধিকার।

ওহহহ দাদা আমার পুরো গল্পের সারাংশ তোমার কবিতায় উঠে এলো। তুমি অনন্য দাদা।
না না ভ্রান্তি নয় সত্যি সত্যি ঘটে গেছে। এরপর কি হয় সেটা এখনো জানা নেই।
সেটার জন্য একজনের সাথে আলোচনা চলছে। শীঘ্রই সেটা জানতে পারবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(19-09-2022, 10:15 PM)Baban Wrote:  বহুবার ভেবেছি বলবো কিন্তু বলিনি। কারণ গল্পের লেখক তুমি। তুমি নিশ্চই সব ভেবেই এই গল্পকে ব্যাভিচার ভাগে স্থান দিয়েছো। কিন্তু আমার মনে হয়েছে ... বিশেষ করে আজকের পর্ব পড়ার পর এই গল্প রোমান্টিক গল্পের বিভাগে স্থান পাওয়া উচিত। হ্যা অবশ্যই এখানে কিছু অবৈধ বা বৈধ যাও বলা হোক মিলন দৃশ্যর উল্লেখ করা হয়েছে কিন্তু দুই ভালোবাসার মানুষের পবিত্র ভালোবাসার কাছে সেই অংশর মান খুবই সামান্য। আর বর্তমানের প্রতিটা পর্ব পড়ে এটাকে অ্যাডাল্টরি স্টোরি হিসাবে ভাবা কষ্টকর।

অসাধারণ পর্ব। দুজনের একে ওপরের প্রতি প্রতিটা অনুভূতির প্রকাশ যেভাবে ফুটিয়ে তুলেছো তা লাজবাব। কিন্তু শেষের অংশ টুকু পড়ে থ  হয়ে গেলাম। কি হলো ওটা? ওটা কি তাহলে? জানিনা কি অপেক্ষা করছে এই পরবর্তী অংশে!

ওগো ভালোবাসি, তুমি থাকো ওই দূরেই
এসোনা কাছে তুমি, পালাবো কাছে এলেই
ভীতু নই আমি, নই কাপুরুষ, ভেবোনা সেসব আমায়
তোমার ছবিই এঁকেছি আমি অংকের সাদা খাতায়
দূর থেকে দেখেছি তোমায়, কাছে গেছি অন্য ভাবে
বন্ধু হয়ে মিশেছি ওগো আমি যে তোমার সাথে
হেসেছো তুমি আমায় দেখে, করেছো আমায় পাগল
তোমার হাসি তোমার কণ্ঠ সেটাই যে আজ সম্বল

- বাবান

প্রথমে বুম্বা দা আর এখন তুমি.... দুজনেই ছন্দের জাদুতে জমিয়ে দিলে পুরো। তোমার সাথে আমি একমত গল্পটা এখন আর এডাল্ট পর্যায়ে নেই। কিন্তু আমি গল্পটা এমন করে রাখতে চাই নি, চেয়েছিলাম ব্যাভিচারে রেখেই শেষ করবো কিন্তু আমার ঘাড়ে একজননআছে তার আবার শেষাংশে মিলন ছাড়া কিছুই নাকি জমে না। অবশেষে তার কথাই শিরোধার্য করতে হয়েছে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(19-09-2022, 10:44 PM)Somnaath Wrote:  I'm speechless , কিছু বলার নেই। এক লাখ ভিউয়ের অগ্রিম শুভকামনা রইল  congrats

তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।







যাদের এখনো নতুন পর্ব পড়া হয়নি তারা জলদি করে চলে যান আগের পৃষ্ঠায়। সেখানে এসে গেছে নতুন পর্ব - স্বীকার
Like Reply

(21-09-2022, 05:04 PM)sankpan Wrote:  Dada, Next update কবে দেবেন?

লেখতে শুরু করেছি সামনের সপ্তাহেই চলে আসবে

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

অন্তিম পর্ব লেখায় হাত দিলাম।

এক এক করে এতো গুলো পর্ব কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। এতোদিন ধরে আমাকে সহ্য করার জন্য পাশে থেকে সাহস উৎসাহ অনুপ্রেরণা দেবার জন্য সবাই কে অনেক অনেক ভালোবাসা আর সাধুবাদ জানাই।
ভবিষ্যতে ও সবাইকে যেন এমন করেই পাশে পাই সেটাই আশা করি।
[+] 6 users Like nextpage's post
Like Reply

(21-09-2022, 11:36 PM)Boti babu Wrote:  অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না । কিন্তু তুমি একটা চটি গল্পকে কোনও কিছুর চিন্তা না করে যে ভাবে উপন্যাসের রুপ দিলে । সে জন্য মন থেকে তোমাকে সেলামমমম। এই ভাবে এগিয়ে যাও সব সময় পাসে আছি থাকবো।

অনেক অনেক ধন্যবাদ।

সত্যিই প্রথমে চটিতেই সীমাবদ্ধ রাখতে চেয়েও কখন যে এটার প্লটে টার্ন নিয়ে এসেছি নিজেও জানি না। তবে সবার ভালো লাগছে দেখে আমার নিচেকে একটু হলেও সার্থক মনে হচ্ছে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(22-09-2022, 02:18 AM)Arpon Saha Wrote:  হারিয়ে যাইয়েন নাহ আপনার লেখার হাত ও চিন্তাশক্তি চমৎকার আশা করি এই গল্পের পর Namaskar আরো ভালো গল্প নিয়ে আমাদের উৎসুক পাঠকবৃন্দের সম্মুক্ষে হাজির হবেন।

না না হারিয়ে যেতে চাই না।

এটা শেষেই নতুন কিছু আসবে অবশ্যই আসবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply

(25-09-2022, 06:47 PM)Ari rox Wrote:  আপডেট এর আশায় রইলাম

লেখা শেষ করেছি...
আজ যদি রি চেক করে নিতে পারি তবে আগামীকাল অবশ্যই আপডেট আসবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply


অবশষে...

অপেক্ষার প্রহর ফুরিয়ে আজ আসতে চলছে সবার অধীর আগ্রহের এই গল্পের অন্তিম পর্ব। আজ আর কোন টিজার দিলাম না, ভালো বা মন্দ যেটাই আছে সেটা না হয় গল্পেই জানা যাবে। 
এই থ্রেডের সবচেয়ে বড় আপডেট নিয়ে রাতেই আসবে গল্পের সর্বশেষ পর্ব - সমাপয়েৎ

[+] 2 users Like nextpage's post
Like Reply

সমাপয়েৎ





রাই-রুদ্রের মা বাবা যখন হাসপাতালের তিন তলার অপারেশন থিয়েটার এর সামনে পৌঁছালো তখন ওটির সামনের দেয়ালে রক্তে মাখা শরীরটা  ঠেস দিয়ে বসে থাকতে দেখে ছুটে যায় ওর কাছে। নিজের মাথায় মমতাময়ী মায়ের হাতের স্পর্শ পেতেই মাথা তুলে তাকিয়ে মাকে দেখে মায়ের কোলে মুখ গুজে দিয়ে পাগলের মত কাঁদতে থাকে রুদ্র। অঞ্জলি দেবী অবিনাশ বাবু ছেলে কে কান্না থামানোর জন্য সান্ত্বনা দিতে থাকে, পাশেই দেবীকা দেবী দাড়িয়ে আছে অশ্রুসিক্ত চোখ দুটো স্থির হয়ে আছে ওটির দরজার দিকে আর বিজয় চৌধুরী এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারি করছে। এদিকে আসা যাওয়া করা বাকিরা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে। এর মাঝেই এক নার্স ফার্স্ট এইডের বক্স নিয়ে এসেছে রুদ্রের কাছে, ওর শার্টের রঙ পাল্টে গেছে শুকিয়ে যাওয়া রক্তে। নার্স ভেবেছে রুদ্রের গায়েও হয়তো আঘাত লেগেছে, কিন্তু নার্স কে দেখে রুদ্র জানিয়ে দেয় ওর কোন কিছু হয়নি। ওর আঘাত টা শরীরের বাইরের হয়তো নেই তবে ভিতরের জখম বেশ বড়সড় সেখানের যন্ত্রণাটা হয়তো চোখে মুখে দেখা যাবে না কিন্তু বুকে কান পাতলে ঠিকই শোনা যাবে। হঠাৎ করেই ওটির দরজা টা খুলতেই উৎসুক মনে সবাই দরজার দিকে এগিয়ে যায়, দুজন নার্স বেড়িয়ে দ্রুত গতিতে ছুটে যায় হাসপাতালে করিডোর ধরে। পেছন থেকে ওরা কিছু জিজ্ঞেস করার আগেই নার্স দুটো কোথাও যেন হারিয়ে গেল আবার খানিক বাদেই দু হাত ভর্তি মেডিসিন আর নানা ধরণের সার্জিক্যাল ইকুইপমেন্ট সহ ওটিতে প্রবেশ করে। ওটির ভিতর বাহিরের ইঁদুর দৌড়টা বেশ কিছুক্ষণ ধরেই চলতে থাকে কখনো অক্সিজেন সিলিন্ডার কখনো রক্তের ব্যাগ কখনও বা অন্যান্য জিনিসের জন্য। আর প্রতিবার ওটির দরজা টা একটু খুলতেই অধীর আগ্রহে বসে থাকা মানুষ গুলো খানিকটা চঞ্চল হয়ে উঠে আর মনে মনে দুশ্চিন্তার পাল্লা একটু একটু করে ভারী হতে থাকে৷ সেই কখন রাই কে নিয়ে গেছে ওটিতে কিন্তু এখন পর্যন্ত ওর কোন খবর পাচ্ছে না রুদ্ররা। ভেতরে কি হচ্ছে কে জানে রাই কেমন আছে ওর কি হয়েছে সেটা বাড়ির মানুষেরা কেউ জানে না শুধু রুদ্রের মুখে এক্সিডেন্টের কথা শুনেই হাসপাতালে ছুটে এসেছে। ওখানে কি হয়েছিল সেটা তো একমাত্র রুদ্রই জানে কিন্তু এখন রুদ্রের যে অবস্থা ওকে এ বিষয়ে প্রশ্ন করার মত অবস্থা নেই। তবে রুদ্রের গায়ে শার্টে লেগে থাকা রক্ত দেখে যদি কিছু চিন্তা করা যায় তবে সেটাতেই গা শিউরে উঠবে। রুদ্রের পাশেই ওর মা আর দেবীকা দেবী বসে আছে, ওদের বাবা করিডোর ধরে এ মাথা ও মাথা হাটাহাটি করছে। কারও মুখে কোন কথা নেই তবে প্রতিটা মানুষের চেহারায় আতংক আর দুশ্চিন্তার বলিরেখা স্পষ্ট হয়ে আছে। ওদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় যখন দেখে আরও একজন ডাক্তার ওটির পোশাক পড়ে ওদের দিকে এগিয়ে এসে ওটিতে প্রবেশ করে, সবার মনে এবার প্রশ্ন উঁকি দেয় গুরুতর কিছু হলো না তো রাইয়ের। সবার প্রশ্নভরা চোখ গুলো রুদ্রের দিকে তাকিয়ে থাকে, রুদ্রের গলায় জমা হওয়া ক্লেদ গুলো কান্না হয়ে বেড়িয়ে আসে বাইরে।





রুদ্র কিছু মূহুর্তের জন্য যেন পাথরের মত হয়ে গিয়েছিল রাইয়ের গগনবিদারী আর্তনাদ শুনে। ওর দৃষ্টি সীমার কিছুটা সামনে খানিকটা হাওয়ায় ভেসে উঠা একটা দেহ আবার চকচকে পিচ ঢালা রাস্তায় ছিটকে পড়তেই চারদিকে মানুষের চিৎকার চেচামেচি শুরু হয়ে যায়। রাস্তায় পড়ে থাকা দেহটা থেকে কিছুটা দূরে কোন মতে ট্রাক টা থেমে যায় নইলে হয়তো আজ চাকায় পিষ্ট হয়ে যেত। সবটা দেখেও রুদ্র কি করবে সেটাই যেন বুঝতে পারছিলো না, পা গুলো যেন ওখানে মাটির সাথে জমে গিয়েছে। আশেপাশের মানুষ গুলো ভীড় জমিয়ে ট্রাকের ড্রাইভার কে ঘিরে ধরে চিৎকার করে শাসাচ্ছে। রুদ্র টলমল পায়ে কোন রকম শক্তি জুগিয়ে ভীড় ঠেলে রাইয়ের কাছে এগিয়ে যায়, রাইয়ের ডানদিকের চোখের চারপাশটা কেমন কালো হয়ে গেছে কপালের দিকটা থেতলে গিয়েছে। রক্তের ধারা বেয়ে চলেছে রাস্তায়। রুদ্র ওর সামনে হাঁটু গেড়ে বসে রাইয়ের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু রাইয়ের দিক থেকে কোন সাড়া নেই। অচেতন হয়ে পড়ে আছে পিচ ঢালা তপ্ত রাস্তায়। রাইয়ের মাথাটা নিজের কোলে তোলে নিতেই আঁতকে উঠে রুদ্র, কপালের জখমটা দেখে ওর নিজেরই অজ্ঞান হবার উপক্রম হয়। ওর দুহাত মূহুর্তেই রক্তে জবজবে হয়ে উঠে। বারবার ডেকেও রাইয়ের কোন সাড়া না পেয়ে রুদ্র খানিকটা ঘাবড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারছে না সে। ভয় আর আতংকে রুদ্রের হাত পা থরথর করে কাঁপছে, কাঁপা হাতটা কোন রকমে রাইয়ের নাকের সামনে ধরতেই ধীর গতিতে চলা শ্বাস প্রশ্বাস টা অনুভব করতে পারে। রুদ্র চিৎকার করে ভীড় করে দাড়িয়ে থাকা মানুষ গুলোকে একটা গাড়ির ব্যবস্থা করতে বলে রাইকে হাসপাতালে নেবার জন্য৷ মূহুর্তের মাঝে কেউ একজন একটা অটো সিএনজি নিয়ে নিয়ে আসে৷ সবাই ধরাধরি করে রাইকে সেটাতে তুলে দেয়। রাইয়ের ওড়না টা ওর কপালে বেঁধে দিয়েছে ভীড়ের কেউ একজন। রুদ্র নিজের কোলে রাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, স্বপ্নেও যেটা ভাবে নি সেটাই আজ ঘটে গেল কিছুক্ষণ আগে। রুদ্র মনে মনে ভাবছে নিজের কৃতকর্মের ফল কেন এমন করে রাইকে পেতে হলো, রাইয়ের তো কোন দোষ ছিল না তাহলে কেন রাইয়ের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। শুধুমাত্র রুদ্রের জীবনের সাথে মিশে গিয়েই কি এভাবে রাই কে সেটার ফল ভোগ করতে হলো। সবটাই রুদ্রের নিজের জন্য ও কেন রাই কে আটকাতে পারলো না কেন ওকে নিরাপদে রাখতে পারলো না। রুদ্র এক নাগাড়ে ভগবান কে ডেকে যাচ্ছে যেন রাইয়ের কিছু না হয়, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হাইওয়ে ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে ওদের নিয়ে যাওয়া অটো সিএনজি টা। শহরের কাছেই একটা হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছাতেই স্ট্রেচারে করে রাইকে নিয়ে ডাক্তার আর নার্স রা ছুটে যায় ওটির দিকে, আর পেছন পেছন টলতে টলতে এগিয়ে যায় রুদ্র। রাইয়ের অবস্থা দেখে ডাক্তারদের মাঝে হুলস্থুল বেঁধে যায় দ্রুত ওটি রেডি করতে বলা হয়। রুদ্র যেন আর চলতে পারছে না ওর শরীরে আর কোন শক্তি অবশিষ্ট নেই নিজেকে সামলাতে ওটির সামনের দেয়ালে ঠেস দিয়ে দাড়িয়ে থাকার চেষ্টা করে কিন্তু ওর পা দুটো যেন বিদ্রোহ শুরু করেছে কোনমতেই নিজেকে দাঁড় করাতে না পেরে ফ্লোরেই বসে পড়ে। এক ফাঁকে মোবাইল করে দু বাড়িতেই খবরটা জানিয়ে দেয় রুদ্র।



ঘন্টা তিনেক সময় পার করে ওটির দরজা খোলে ডাক্তার রা বেড়িয়ে আসে৷ ডাক্তার রা বেড়িয়ে আসতেই সবাই তাদের দিকে ছোটে যায় রাইয়ের অবস্থা জানার জন্য, ডাক্তার রা ওদের রুমে দেখা করতে বলে। রুদ্ররা সবাই ডাক্তার দের পেছন পেছন রুমে গিয়ে বসে, ডাক্তার রা ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতে বসতেই একজন এসে একটা ফাইল দিয়ে যায়। সেটাতেই চোখ বুলাতে থাকে ডাক্তার, এর মাঝে একটা ফিল্ম তুলে লাইট বক্সের সামনে রাখে দেখেই বুঝা যাচ্ছে এটা সিটি স্ক্যানের প্লেট, আরেকটা ফিল্ম বের করে সেটা এক্সরে প্লেট। একটার পর একটা কাগজ বের করছে আর সেটা নিয়ে নিজেদের মাঝে আলোচনা করে চলেছে ওদিকে রুদ্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছে রাইয়ের কন্ডিশন জানার জন্য৷ রুদ্রর অপেক্ষা করার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, ও আর নিজেকে শান্ত করে রাখতে পারছে না

-স্যার রাইয়ের কি অবস্থা, এখন কেমন আছে কিছু তো বলুন।

-(রুদ্রের দিকে তাকিয়ে চোখ দুটো একটু ছোট করে কিছু একটা যেন ভেবে একটা বড় করে শ্বাস নেয় ডাক্তার) আপনি একটু শান্ত হোন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরও রোগীর যে কন্ডিশন তাতে এখনো সেটা ফিফটি-ফিফটি পর্যায়ে আছে। ওনার মাথার আঘাত টা গুরুতর, ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর প্রচুর ব্লাড লস হয়েছে সেটা পুরো শরীরেই এফেক্ট করেছে আর ব্রেইনে আর কোন ড্যামেজ হয়েছে কিনা সেটা এখনি বলা যাচ্ছে না। আমরা ওনাকে ৭২ ঘন্টা অবজারভেশন রাখছি তারপর রোগীর অবস্থা বুঝে এগোতে হবে। তাছাড়া ওনার হাত পায়েও ফ্র্যাকচার হয়েছে  পায়ে তেমন গুরুতর না হলেও হাতে প্লেট বসাতে হয়েছে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোন কিছু করার নেই, আপনারা সৃষ্টি কর্তাকে ডাকুন তিনিই সবকিছু ঠিক করতে পারেন।

-আমরা কি একবার ওর সাথে দেখা করতে পারি?

-আপাতত তো ওনার সেন্স নেই আর অপারেশনের ধকল আর মেডিসিনের প্রভাব কাটতে সময় লাগবে মে বি পুরোপুরি সেন্স আসতে দু তিন দিন সময় লাগতে পারে এর বেশি দেরি হলে কোমায় যাবার পসিবিলিটি হাই থাকে,  আর আইসিইউ তে কাউকে ঢুকার পারমিশন দেয়া যাবে না। ৭২ ঘন্টা পর কেবিনে দিলে তখনি ওনার সাথে দেখা করতে পারবেন। এখন আপাতত আইসিইউ এর বাইরে থেকেই যতটুকু দেখা যায়।

-(পিছন থেকে ডাক্তারের টেবিলে দিকে এগিয়ে গিয়ে বিজয় চৌধুরী বলে উঠে) আমি কি ওকে অন্য কোন আরো ভালো হাসপাতালে শিফট করতে পারি? আমার জানাশোনা কিছু বড় বড় ডাক্তার আছে আমি ওদের কাছে ওকে নিয়ে যাবো। আমার মেয়েকে হসপিটালের বেডে এভাবে পড়ে থাকতে আমি দেখতে পারবো না। যে করেই হোক রাই কে আমি তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। আপনারা বললেই আমি এ্যারেজম্যান্ট শুরু করবো। দরকার হলে ওকে বিদেশে নিয়ে যাবো তবুও আমার মেয়েকে আমি সুস্থ করে তুলবো।

-দেখুন আপনার মেয়েকে চাইলে আপনি নিয়ে যেতে পারেন আমরা বাঁধা দিতে পারি না। তবে রোগীর যে কন্ডিশন তাতে এতো টানাহ্যাঁচড়া রোগীরই ক্ষতি করবে। আমরা আমাদের বেস্ট টা দিয়েই চেষ্টা করবো আপনার মেয়েকে সুস্থ করে তুলতে। আমি বলি আপনি চাইলে এখানেই আপনার পরিচিত ডাক্তারদের সাথে কনসালট্যান্ট করাতে পারেন সেটাই বেটার হবে। বাকিটা আপনাদের ইচ্ছে।

অবিনাশ বাবু এগিয়ে গিয়ে রাইয়ের বাবাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে। তারপর ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে রুদ্ররা ডাক্তারের রুম থেকে বেড়িয়ে আইসিইউর ইউনিটের দিকে এগিয়ে যায়। আইসিইউর দরজার সামনের কাঁচের দরজা গলিয়ে রাইকে দেখার চেষ্টা করে সবাই, কিছুক্ষণ খোঁজার পর খেয়াল করে একপাশের একটা বেডে হাত পা মাথা সাদা ব্যান্ডেজে মোড়ানো একটা শরীর। হঠাৎ করে দেখে বুঝার উপায় নেই যে এটাই রাই। একপাশে ডিজিটাল মনিটরের ডিসপ্লেতে ওর পালস, হার্টবিট, বিপি এসবের রিডিং দেখাছে। ছোট হয়ে মুখটার উপরে অক্সিজেন মাক্স টা চেপে বসে আছে, আরও কয়েকটা তার জড়িয়ে আছে হাত সহ সারা শরীরে যেগুলো হয়তো জানান দিচ্ছে দেহটাতে এখনো প্রাণবায়ু অবশিষ্ট হয়ে আছে। পাশের স্ট্যান্ডেই স্যালাইন আর রক্তের ব্যাগ ঝুলছে, দূর থেকেই অনুভব করা যায় এই শরীরটার উপর দিয়ে কতটা ধকল গিয়েছে আর সামনেও যাবে। রাইয়ের এমন করুন অবস্থা দেখে রুদ্র আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওখান দৌড়ে চলে যায় সিঁড়ি দিকে ওকে ওমন করে ছুটতে দেখে অবিনাশ বাবুও ছেলের পেছন পেছন যেতে থাকে।


তিনদিন পর অবস্থার খানিকটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সেন্স ফিরছে না রাইয়ের যেটা ডাক্তারদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। আরেকবার সিটি স্ক্যান, ইসিজি, এম আর আই সহ আরও কয়েকটা টেস্ট করেও কিছুই বুঝতে পারছে না। আপাতত দুদিন ধরে কেবিনেই রাখা হয়েছে রাইকে তবে নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছে ডাক্তার রা, এর মাঝে রাইয়ের বাবার পরিচিত দুজন ডাক্তার এসেও রাইয়ের সমস্ত রিপোর্ট দেখেছে রাইকেও চেকআপ করেছে। তারাও বলছে সবকিছু ঠিক আছে তবে আরও কিছুদিন রাইকে অবজারভেশনে রাখতে হবে। আজ সকালেই ভিজিটিং আওয়ারে রুদ্রের মা বোন আর রাইয়ের মা বোন রা এসেছে। এদিকে রুদ্র এ কদিন ধরে হাসপাতালেই আছে এত করে বলার পরেও ও আর বাসায় যায় নি। খাওয়া দাওয়া এক রকম ছেড়েই দিয়েছে, সারাক্ষণ একটা চেয়ারে বসে থেকে অপলক দৃষ্টিতে রাইয়ের দিকেই তাকিয়ে থাকে। সকালে এসেই অঞ্জলি দেবী ছেলেকে অনেক চেষ্টায় জোর করে এক গ্লাস জুস খাওয়াতে পেরেছে আর কিছুই ও মুখে তুলে নি। বাকিরা আসার পর রুদ্র পাশের একটা বেডে শুয়েছিল কখন যে চোখ গেছে কেউ খেয়াল করে নি। আরেকটু পর ভিজিটিং আওয়ার  ওদের চলে যেতে হবে তাই গোছগাছ করে নিচ্ছে। রাইয়ের পায়ের কাছে বেডের দুপাশে বসে আছে তনু আর ছুটকি। নার্স এসেছে ড্রেসিং ট্রে নিয়ে রাইয়ের কপালের ক্ষত টা ড্রেসিং করার জন্য, কপালের ব্যান্ডেজ টা খুলে সেলাই করা জায়গাটা পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করতে থাকে। নার্স রাইয়ের বিপি হার্ট বিট অক্সিজেন লেভেল চেক করতে থাকে এক এক করে। হঠাৎ করেই তনুর চোখে পড়ে রাইয়ের হাত পা নাড়াবার চেষ্টা করছে অল্প অল্প করে, চোখের পাতা গুলো একটু নড়ে উঠছে শুষ্ক রুক্ষ ঠোঁটটা কেঁপে উঠছে বারবার। বিষয়টা নার্স কে জানাতেই উনি ডাক্তার কে ডাকতে বেড়িয়ে গেলেন। তনুর কথা শুনে বাকিরাও রাইয়ের কাছে এসে দাঁড়িয়েছে, রাই যেন বার কয়েকবার চেষ্টা করছে চোখ মেলে তাকানোর শুকিয়ে যাওয়া ঠোঁট গুলো জিভে একটু ভিজিয়ে নেবার চেষ্টা করছে। এর মাঝেই ডাক্তার ছোটে এসেছে কেবিনে, রাইয়ের বিপি চেক করে ওর চোখের পাতা সড়িয়ে চেক করে নিচ্ছে উনি। ডাক্তারের চোখে মুখে একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে এক এক করে ওর হাতটাকে বারবার মুঠো করে আবার মুঠো খুলে ঠিকমত রেসপন্স করছে কিনা সেটাও দেখার পর পায়ের মুভমেন্টও দেখে নিচ্ছে৷ বাকিরা সবাই অধীর আগ্রহে তীর্থের কাকের মতই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে।

-যতটা বুঝতে পারছি ওর সেন্স ফিরে এসেছে, বডি মুভমেন্টও বেটার পজিশনে আছে। আশা করি বাকিটাও ভালো হবে। তবে ওকে কিন্তু বেশি কথা বলতে দেয়া যাবে না, শরীর কিন্তু এখনো অনেক দুর্বল সেটাও খেয়াল রাখতে হবে। ও যেন কোন কিছুতেই বেশি উত্তেজিত না হয় ওকে শান্ত রাখার চেষ্টা করবেন আর রোগীর সামনে কোন ধরনের কান্নাকাটি করবেন না। যেকোন প্রবলেম হলেই আমাকে ডাকবেন ঠিক আছে।

-(অশ্রুসিক্ত চোখে ডাক্তারের কাছে এসে উনার হাত দুটো ধরে নেয় দেবীকা দেবী) আপনাকে কি বলে ধন্যবাদ দিবো জানি না, আপনারা এত কষ্ট করে আমার মেয়েটাকে সারিয়ে তোলার চেষ্টা করে গেছেন সেটার ঋন কি করে শোধ করবো জানি না।

-আরে না এটা তো আমার কাজ, এটার জন্য কোন ধন্যবাদ দিতে হবে না। আপনারা থাকুন আমি এখন আসি।

ডাক্তার নার্স চলে যেতেই সবাই গিয়ে রাইয়ের মাথার কাছে দাঁড়ায়, রাই এখনো পুরোপুরি চোখ মেলে তাকাতে পারে নি। ডান দিকের চোখের চারদিকের কালো দাগটা কমে আসলেও চোখটা এখনো হালকা ফুলে আছে। সবার মুখের দিকে তাকিয়ে  বা হাতটা কিছুটা তোলার চেষ্টা করে তনু কে কাছে আসার ইশারা করে রাই। তনু দিদির কাছে এগিয়ে যেতেই রাই শুষ্ক কন্ঠে অস্পষ্ট স্বরে রুদ্রের কথা জিজ্ঞেস করতেই তনু হাতের ইশারায় ওর ডান দিকে বেডের দিকে তাকাতে বলে। পাশ ফিরে তাকাতে রাইয়ের একটু কষ্ট হলেও ও চেষ্টা করে, ওপাশের বেডে জীর্ণশীর্ন হয়ে পড়ে থাকা রুদ্র কে দেখে রাইয়ের ভিতরটা আতকে উঠে। চোখ গুলো কেমন যেন কোটরের ভিতরে ঢুকে গেছে নিচের কালো দাগ টা কয়েকটা বিনিদ্র রাতের বয়ান দিয়ে যায়, গজিয়ে উঠা দাড়িতে কেমন এক উদ্ভ্রান্তের মত দেখা যাচ্ছে । মুখটা কেমন শুকনো লাগছে, চেহারার রঙ পাল্টে গেছে। ওকে একবার দেখেই যে কেউ অনায়াসে বলে দিতে পারবে যে কতদিন ধরে ওর নিজের শরীরের উপর দিয়ে নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়ে কি অত্যাচার টাই না চালিয়ে গেছে। রুদ্র কে এমন ভাবে দেখে নিজের শরীরের যন্ত্রণা টা কমই মনে হয় মনের যন্ত্রণার কাছে, ইহাই ভালোবাসা যেখানে বরাবরই নিজের থেকেও বেশি প্রাধান্য পায় নিজের ভালোবাসার মানুষটা। রাইয়ের চোখের কোনে জমতে থাকা অশ্রুবিন্দু গাল বেয়ে নামতে থাকে, ছুটকি উঠে গিয়ে নিচু গলায় দাদাকে জাগিয়ে তুলে। ছুটকির গলাটা কানে বাজতেই ধরমরিয়ে উঠে বসে রুদ্র, ভয়ে ভীত হয়ে ছোট হয়ে আসা চোখ দুটো নিয়ে আতংকিত হয়ে এদিক সেদিকে তাকাতে থাকে। ছুটকি দাদার সামনে থেকে সড়ে গিয়ে রাইয়ের দিকে ইশারা করে। ওদিকে তাকাতেই রাইকে আধখোলা চোখে তাকিয়ে থাকতে দেখেই একটু আগের চঞ্চল হয়ে উঠা রুদ্রের শরীরটা যেন ওখানেই স্থির হয়ে গেছে। বেডে যেখানে বসে ছিল সেখানেই বসে আছে কিন্তু রুদ্রের পা দুটো একনাগাড়ে কেঁপে যাচ্ছে। সাদা হয়ে আসা দুটি চোখের অপলক দৃষ্টিতে রুদ্র রাইয়ের দিকে তাকিয়ে আছে ওকে দেখতে পারছে কিন্তু না পারছে কিছু বলতে না পারছে বেড ছেড়ে উঠে দাঁড়িয়ে রাইয়ের কাছে আসতে। এ কদিনে যে নিজেকেই দ্বায়ী করে রেখেছে রাইয়ের এমন অবস্থার জন্য কোন মুখে এখন সে রাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে। ওদিকে রাই অপেক্ষা করে আছে কখন রুদ্র ওর পাশে এসে বসবে ওর হাত টা একটু ধরবে। দুটো রিক্ত শূন্য প্রাণ একে অন্যের বেদনায় মর্মাহত হয়ে অব্যক্ত হৃদয়ে নির্বাক মুখে অপেক্ষায় বসে আছে কে কখন কার কাছে ছুটে এসে জড়িয়ে ধরে মনে জমে থাকা সব ক্লেশ দূরে সরিয়ে শূন্যরেখায় মিলে যাবে দুটো প্রাণ। ওদের ওমন চুপ থাকতে দেখে অঞ্জলি দেবী বলে উঠে

-নাও সবাই চলো দেখি তো! ভিজিটিং আওয়ার তো শেষ হতে চললো (রাইয়ের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু যেন একটা বলাবলি হয়ে গেল) আমরা এখন আসি রাতে আবার দেখতে আসবো আর ওদিকে টেবিলে খাবার রাখা আছে ইচ্ছে হলে খেয়ে নেয় যেন এখন। কিছু দরকার হলে ফোন করে জানাস কিন্তু।

ওদের কাছ থেকে বিদায় নিয়ে একে একে সবাই রুম থেকে বেড়িয়ে যায়, তখনো রুদ্র ওখানেই আগের মতই স্থির পাথরের মত বসে আছে। রাই এতক্ষণ দরজার দিকে তাকিয়ে ছিল এখন যেই রুদ্রের দিকে তাকালো ওর চোখে চোখ পড়তেই রুদ্র মাথা নিচু করে নেয়। কয়েক সেকেন্ডের মাঝেই রুদ্র আড় চোখে রাইয়ের দিকে ফিরে তাকাতেই দেখে রাই অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছে, মূহুর্তের চোখের আড়াল হতেই রুদ্রের পৃথিবীটা যেন এক নিমিষেই খালি খালি লাগতে শুরু করছে। বেড ছেড়ে ধীর পায়ে রাইয়ের বেডের পাশে রাখা টুলটা টেনে ইচ্ছে করেই একটু শব্দ করে বসে পড়ে। টুল টানার শব্দে চোখ খুলতেই দেখে রুদ্র একটু দূরে বসে আছে, চেহারার কি অবস্থা করে রেখেছে রুদ্রের চোখের মুখের অবয়বে উন্মাদ পাগলের মত দেখাচ্ছে। বা হাতের আঙুল নাড়িয়ে রুদ্র কে কাছে এসে বসার জন্য ইশারা করে রাই, কিন্তু রুদ্র ঠায় ওখানেই বসে আছে আর অপলক দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে আছে। দিন কয়েক আগের চঞ্চলমতি রাইকে এমন করে ব্যান্ডেজ জড়িয়ে হাসপাতালের বেডে পড়ে থাকা বড্ড বেমানান লাগে, ওর প্রতিটা পদক্ষেপে সাথে বেজে ওঠা নূপুরের শব্দ কতদিন ধরে শোনা হয় না ওর খোলা রাখা চুল বহুদিন হয়ে গেল উঠে এসে রুদ্রের মুখের উপর আছড়ে পড়ে না যেন বহুকাল বয়ে গেছে রাইয়ের গলার আওয়াজ রুদ্রের কানে বেজে উঠে না। এই সবটাই তো ওর নিজের কারণে রাইকে ভোগ করতে হচ্ছে রুদ্র মনে মনে ভাবছে।

রুদ্রকে ওমন করে বসে থাকতে দেখে রাই একটু উঠে বসার চেষ্টা করতে করতে বলে উঠে
-(ভেঙে যাওয়া কন্ঠে একটু জোর আনার চেষ্টা করে, চোখে মুখে একটা রাগী ভাব এনে) আমাকে কি আরেকবার বলতে হবে নাকি!

-(রাইকে উঠে বসার চেষ্টা করতে দেখেই রুদ্র টুল ছেড়ে রাইয়ের কাছে ছুটে আসে, ওকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে এমন অবস্থাতেও রাগটা ঠিকই আছে) না আর বলতে হবে না (শান্ত গলায় রুদ্র উত্তর দিয়ে রাইয়ে পাশেই বেডের কোনে বসে)

-(চেহারায় একটা আহলাদি ভাব এনে) কি হলো ওমন করে বসে আছো কেন? আর চোখ মুখের এ কি হাল করছো হ্যাঁ। (বা হাত বাড়িয়ে রুদ্রের হাতটা নিজের মুঠোয় পুড়ে নেয়)

-(রাইয়ের মুখে দিকে তাকিয়ে হু হু করে কাঁদতে শুরু করে দেয় রুদ্র, কান্না ভেজা কন্ঠেই বলতে থাকে) এমনটা কেন করলে তুমি? আমাকে এত বড় সাজা দিতে চাইলে কেন? নিজেকে এত কষ্ট যন্ত্রনা দিয়ে আমাকে রেখে দুরে চলে যেতে চাইলে কেন। যদি আমাকে ক্ষমা নাই করতে পারো তবে আমাকে মুখের উপর বলে দিলেই পারতে আমি আর কখনো তোমার সামনে আসতাম না সেই কষ্ট টা সহ্য করে নিতাম কিন্তু তোমাকে এই অবস্থায় দেখার যন্ত্রনা টা আমি সহ্য করতে পারছি না। আমাকে এত বড় সাজা টা কেন দিলে তুমি।

-(রুদ্র কে কাঁদতে দেখে রাইয়ের চোখ দুটোও ভিজে উঠে কিন্তু নিজেকে সামলে নেয় সে) ঐ দেখো কেমন বোকার মত কান্না করছে দেখো। মানুষ দেখলে কি বলবে বলো তো, আমাকে বলবে ওর বর বাচ্চাদের মত কান্না করে। ছি ছি লজ্জায় মুখ দেখাতে পারবো না। (হঠাৎ মুখটা একটু গম্ভীর করে) তোমাকে তো আমি কখনই ক্ষমা করবো না কখনই না, আমি না একটা পাগলি ভুল করে তোমার হাত টা ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে ধরে রাখলে না কেন, তুমিও কি আমার মত স্বার্থপর হয়ে গিয়েছিলে নাকি নইলে কেন যেতে দিলে আমাকে! (রুদ্রের হাতটা তখনো নিজের মুঠোতেই ধরা ছিল সেটা নিজের বুকের কাছে টেনে এনে) প্রমিস করো আমি পাগলামি করলেও তুমি কখনো আমার হাত টা ছাড়বে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না।

-তুমিও তো কথা দিয়েছিলে যাই কিছু হোক না কেন আমার হাত ছাড়বে না, আমাকে ছেড়ে কোথাও যাবে তবে কেন এমনটা করলে?

-(মুখটা করুণ ভাব করে) ভুল করে ফেলেছি, দেখছো না তোমার হাত টা ছেড়ে দিয়ে কতটা কষ্ট পাচ্ছি এখন। আমার এমন করা ঠিক হয় নি আর কখনো এমন করবো না, তুমি আমাকে আটকে রেখো তোমার কাছে।

-তুমি বললে ছাড়বো না, একবার ছেড়ে কতটা পস্তাচ্ছি সে তো আর বলার মত নেই।

-(ধমকের সুরে) তাহলে চোখ মুছো এখন, তোমাকে কাঁদতে দেখলে আমার কেমন যেন হাসি পায়। খেয়েছো কিছু?

-(চোখ নামিয়ে নেয় রুদ্র) হুম

-মিথ্যে বলো কেন? পা টা ভেঙে বসে আছি দেখে নইলে ঠিক একটা লাথি মারতাম তোমাকে। ওখানে খাবার রেখে গেছে মামনি নিয়ে এসো আসার সামনে বসে খাবে। আমারও না খিদে পেয়েছে একটু জিজ্ঞেস করে আসো না আমি কি কিছু খেতে পারবো কিনা?

-(রুদ্র বিড়বিড় করে বলতে থাকে) অর্ধেক শরীর ব্যান্ডেজ করা তাও ম্যাডামের মেজাজ কমে না।

-ঐ ওমন ঠোঁট নাড়িয়ে কি বলছো হুম আমাকে মনে মনে বকাবকি করছো নাকি?

-(ভীমড়ি খায় রুদ্র) আরে না না আমি যাই ডাক্তারের সাথে কথা বলে আসি (চোরের মত দ্রুত পায়ে বেড়িয়ে যায় রুদ্র, রাই মুচকি হাসতে থাকে ওর ওমন চলে যাওয়া দেখে।

রুদ্র ডাক্তারের সাথে কথা বলে আবার কেবিনে ফেরত আসে রুদ্র। খাবারের বক্স টা খুলে দেখে ওতে রুটি সবজি আছে আর অর্ধেক বোতল জুস রয়ে গেছে। রাইকে ডাক্তার পাতলা আর হালকা খাবার খাওয়ানোর জন্য বলেছে, চিকেন বা মাটন স্যুপ খাওয়াতে বলেছে। রুদ্র বাড়িতে ফোন করে মাকে ডাক্তারের কথা গুলো জানিয়ে দেয়। রাইয়ের জন্য জুস টা একটা গ্লাসে ঢেলে একটা প্লেটে রুটি আর সবজি নিয়ে বেডে রাইয়ের পাশে বসে পড়ে।

-নাও জুস টা খেয়ে নাও।

-জুস খেয়ে পেট ভরবে না তো, আমার অনেক খিদে লাগছে। এক কাজ করো তোমার এখান থেকে একটু রুটি আর সবজি আমাকে খাইয়ে দাও।

-(রাইয়ের বায়না ধরার ভাবখানা দেখে রুদ্রের মন ভরে উঠে, এ যেন সেই পুরনো রাইকে আবার নিজের সামনে দেখছে) আচ্ছা ঠিক আছে এখন অল্প খেয়ে নাও বিকেলে তোমার জন্য আলাদা খাবার নিয়ে আসবে।

-খেয়ে নেব মানে কি তুমি নিজ হাতে খাইয়ে দিবে, ডান হাতে তো ব্যান্ডেজ করা দেখতে পারছো না (ডান হাতটা হালকা উঠিয়ে দেখানোর চেষ্টা করে)

-থাক থাক আর দেখাতে হবে না, আমিই খাইয়ে দেব তুমি চুপটি করে বসে থাকো।

রুদ্র অল্প রুটি আর সবজি নিয়ে রাইয়ের মুখে তুলে দেয়, দুষ্টুমির ছলে রুদ্রের আঙুলে হালকা করে কামড় বসিয়ে দেয় রাই। রুদ্রের মলিন হয়ে যাওয়া মুখটাতে হাসির ঝিলিক দেখা দেয় নতুন করে। এমন খুনসুটির মাঝেই দুজনেই অল্প করে খেয়ে নেয়। এর মাঝেই নার্স আসে রুটিন চেকআপের জন্য, সবকিছু চেকআপ করে জানিয়ে দেয় আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে।  ডাক্তারের সাথে কথা বলে যতটুকু বুঝা গেছে তাতে এক দুদিনের মাঝে রাইকে ছুটি দিয়ে দিবে। কেবিনে ফিরে এসে রাইয়ের পাশেই বসে রুদ্র, ওর চোখ মুখে ঘুমের ভাবটা বেশ দেখা যাচ্ছে। রাই রুদ্রকে একটু ঘুমিয়ে নিতে বলে, সে নিজেও একটু রেস্ট নিবে মাথায় হালকা ব্যাথা অনুভব করছে অনেক্ক্ষণ ধরেই। রুদ্র পাশের বেডের দিকে যেতে চাইলে রাই ওকে ওর পাশেই থাকতে বলে। রুদ্র অনেক বুঝানোর চেষ্টা করে ছোট্ট বেডে দুজন কি করে থাকবে তার মাঝে ওর হাত পায়ে প্লাস্টার করা আছে ব্যাথা পেতে পারে, কিন্তু রাই তার সিদ্ধান্তে অনড় রুদ্র কে তার পাশেই থাকতে হবে। শেষমেশ রুদ্র রাইয়ের পাশেই গুটিশুটি দিয়ে শুয়ে পড়ে, অনেকদিনের ঘুম গুলো জমা হয়ো আছে চোখে এমন সময়ে ভালোবাসার মানুষটার পরশ পেতেই চোখ দুটো ঘুমের ভারে বুজে আসে। রাই আগেই রুদ্রের মোবইলটা চেয়ে নেয় গান শোনার জন্য। এতোদিন পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে রাইয়ের ইচ্ছে করে রুদ্র কে জড়িয়ে ধরতে কিন্তু পারে না সেই খামতি পোষাতে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঘুমন্ত রাজকুমারের দিকে। হঠাৎ ঘুমের মাঝে রুদ্র একটু সড়ে এসে একহাতে রাইকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়, রুদ্রের স্পর্শ টা পেতেই রাইয়ের সমস্ত ব্যাথা যন্ত্রনা যেন নিমিষেই কোথায় যেন মিলিয়ে গেছে। দু চোখ বন্ধ করে রাই প্রিয়তমের সেই স্পর্শ টা আরও গভীর ভাবে অনুভব করতে করতে কখন যে চোখ লেগে আসে বলতে পারে না।

পরের অংশ এক্ষুনি আসছে
[+] 7 users Like nextpage's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)