Thread Rating:
  • 84 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

-মন্দের ভালো (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 322 of 612 posts. Show all posts

প্রত্যাবর্তন 



[Image: O6eOX1Qp_t.jpg]

বাবান দার উপহার




যখন থেকে ছুটকি জেনেছে তনুও ওদের সাথেই যাবে ওর উৎসাহ যেন দ্বিগুণ বেড়ে গেছে। সেদিন শপিংমলে তেমন কোন পরিচয় হয়নি আর কথাবার্তাও বেশি একটা সামনে আগায় নি৷ আজ পার্টিতে দুজনেই এক রঙের এক রকম জামা পড়ে যাচ্ছে সেটা যেমন রোমাঞ্চের সেই সাথে নতুন বান্ধবী হবে সেটাও বা কম কিসের। রুদ্র সেই কখন থেকে রেডি ছেলেদের আর রেডি হবার কি আছে ঐ তো জিন্সের প্যান্ট আর সাথে সাদা কালারের একটা শার্ট ঐটুকুতে আর কত সময়ই বা লাগে। কিন্তু অন্যদিকে ম্যাডাম ছুটকির তো সাজসজ্জা শেষ হবার নামই নেই। দুই-তিন বার ওর ঘরের সামনে থেকে ঘোরে গেছে প্রতিবারই একই দৃশ্য আয়নার সামনে বসে কত কি যে মেখে যাচ্ছে মুখে। রুদ্র বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেইসবুকে ঘাটাঘাটি করতে থাকে। কতটা সময় পরে ছুটকি এসে হাজির হয় ওর ঘরে


-দেখ তো দাদা আমাকে কেমন লাগছে?

শুয়া অবস্থাতেই আড় চোখে বোনের দিকে তাকায় সে, লাল কালারের পার্টি ফ্রকটা তে দারুন মানিয়েছে ছুটকি কে। দাদার মতই লম্বা হচ্ছে দিন দিন সে কারণেই আরও বেশি ভালো লাগছে হয়তো। মাথায় তাজ এর মত করে কিছু একটা পড়েছে সব মিলিয়ে মনে হচ্ছে কোন পরী এসে দাড়িয়েছে সামনে।
-(মুখ ভেঙচিয়ে) কিরে তুই এত সাজগোজ করলি কেন? মানুষ দেখে তো চিন্তায় পড়ে যাবে যে জন্মদিনের পার্টি টা কার? আরেকটু কম সাজলেও পারতি।

-(জিভ বের করে ভেংচি কাটে) তোকে বলেছে বুঝি সবাই এসে এসে। তুই শুধু বল কেমন লাগছে আমাকে?

-নাহ বেশি ভালো না। ঐ তো শাঁকচুন্নির আপডেট ভার্সন আর কি। তোকে দেখলে ঐ সিরিয়ালের ডিরেক্টর রা আরেকটা ভূতের নাটক বানিয়ে ফেলবে।

-(কাঁদো স্বরে) মা দেখো দাদা বলছে আমাকে নাকি ভালো লাগছে না। আমি কিন্তু তাহলে যাবই না।

-না গেলে আমি বেঁচে যাই।

-কিরে বাবু তুই এখন আবার ওর পেছনে লাগচ্ছিস কেন?? দেরি না করে ওকে নিয়ে বেরিয়ে পড়। আবার না কোথা থেকে আরেকজন কে নিবি বললি (বসার ঘর থেকেই অঞ্জলি দেবী উঁচু গলায় বলতে থাকে)

মায়ের গলা শুনেই রুদ্র তড়াক করে বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে গিয়ে শার্ট টা আরেকটু ঠিকঠাক করে ছুটকি কে নিয়ে বের হবার আগে বাবার সাথে দেখা করে আসে।
-বাবা আমি ছুটকি কে নিয়ে যাচ্ছি।

-সাবধানে গাড়ি চালাবে আর শোন বোন কিন্তু বড় হচ্ছে, সবদিক খেয়াল রেখে। আর তুমিও লিমিটে সব কিছু থাকে যেন। আর ছুটকি দাদার সাথে সাথে থাকবি, বেশি রাত করিস না।

-আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না।(রুদ্র কথাটা বলে 
ঘর থেকে হতে থাকে)

-হাতখরচের টাকা তোর মায়ের কাছে দিয়ে রেখেছি নিয়ে যাস(পেছন থেকে অবিনাশ বাবু রুদ্রের উদ্দেশ্যে কথা গুলো বলে যায়)

রুদ্রের মুখে মুচকি হাসির রেখা ফুটে উঠে। ও নিজেই ইনকাম করে নিজের খরচ বোনের খরচ সামলে বাকিটা মায়ের কাছে দিয়ে দেয় তারপরও ওর বাবা নিয়মিতই ওর আর ছুটকির হাত খরচের টাকা অঞ্জলি দেবীর কাছে দিয়ে দেয়। ওরা ঐ টাকা টা খরচ করে যেন অন্যরকম একটা আনন্দ উপভোগ করে। বাসা থেকে বের হবার আগে তনু কে মোবাইল করে জানিয়ে দেয় ওদের রওনা হবার কথা। সন্ধ্যার দিকে রাস্তা আজ অন্যদিনের চেয়ে ফাঁকা আছে। সেন বাড়ি মোড়ে যেতে মিনিট পনেরো লাগলো ওদের। বিল্ডিং এর নিচে গিয়ে ফোন করে রুদ্র। মিনিট সাতেক এর মাঝেই তনু নেমে আসে। ওকেও দারুন মানিয়েছে জামাটা। ফর্সা গায়ের রঙের সাথে যেকোন রঙই মানানসই তবে লাল রঙটা একটু বেশিই ফুটে উঠে।

-দাদাভাই এই জামাটাতে কেমন লাগছে আমাকে?

-সুপারব! দেখতে হবে না চয়েস টা কার।

-(ছুটকি পিছন থেকে পিঠে চিমটি কাটে) আর আমাকে কি বলেছিলি মনে আছে তো।

-উফফ, দজ্জাল মেয়ে! ওটা তো দুষ্টুমি করে বলেছিলাম। দুজনকেই বেশ লাগছে। এখন চল দেরি হয়ে যাচ্ছে৷ কিরে তনু বাসায় বলা হয়েছে তো।

-হুম, দিদি মা বাবা কে ম্যানেজ করে নিয়েছে। ঐতো দেখো ব্যালকনিতে মা দাঁড়িয়ে আছে।

-(নিচ থেকে অন্ধকারে মুখ স্পট বুঝা যায় না, তবে কেউ একজন দাঁড়ানো সেটা দেখা যাচ্ছে) তোর দিদি তো তাহলে বেশ আদর করে তোকে।

-করে তবে শাসন করে বেশি, তুমি দেখলে বলবে ও কোন কলেজের ম্যাডাম হলে ভালো হতো।(খিলখিল করে হাসতে থাকে)

রুদ্রের বাইকে তিন জনে যাওয়া টা একটু মুশকিল তবে সেটা তেমন একটা সমস্যা হলো না। তনু উঠে বসতেই সারিন্দা ক্যাফের দিকে রওনা হয় ওরা।



★★★★



বাবু আর ছুটকি একটু আগেই বেরিয়ে গেছে, অঞ্জলি দেবী মাত্রই সন্ধ্যা পূজো শেষে ঠাকুর শয়ন দিয়ে বের হয়েছে। শাড়িটা পাল্টে আবার আগের টা পড়ে নিয়ে অবিনাশ বাবু কে গিয়ে জিজ্ঞেস করে এখনি চা দিবে কিনা। রান্না ঘরে চায়ের জল গরম করতে দিয়েছে তখনি কলিং বেলটা বেজে উঠলো, গ্যাসের সুইচটা কমিয়ে দিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলেই দেখে রাই দাড়িয়ে আছে,

-কিরে তুই? আগে তো ফোন ও করলি না?

-কেন আন্টি ফোন না করে আসছি বলে কি বাসায় ঢুকতে দিবে না?

-ওমা এটা আবার কেমন কথা। আয় ভেতরে আয়।

-(বাসার ভেতরে আসে অঞ্জলি দেবীর পেছন পেছন) কিগো আন্টি বাসাটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে।

-লাগবেই তো দুটো বাসায় নেই যে, আমরা বুড়ো বুড়ি আছি কেবল। ওরা একটা অনুষ্ঠানে গেছে।

-(অঞ্জলি দেবীকে জড়িয়ে ধরে) তুমি মোটেও বুড়ি হওনি, একটু সাজগুজ করলে আমার থেকে তোমাকে বেশি ইয়াং লাগবে।

-(রাইয়ের গাল টেনে দিয়ে) বুঝেছি বুঝেছি! তা তুই আজ শাড়ি পড়লি যে, কোন বিশেষ দিন নাকি।

-(নাকি স্বরে) না আন্টি, তোমাদের এখানে আসবো বলেই পড়লাম। কেমন লাগছে বললে না তো?

-অনেক সুন্দর লাগছে। জাম কালার টা তোর সাথে দারুন মানিয়েছে।

-থ্যাংক ইউ আন্টি, আঙ্কেল কই দেখছি না তো?

-ঐতো রিডিং রুমে, তোর আঙ্কেলের জন্য চা বসিয়েছিলাম তখনি তুই আসলি। যা দেখা করে আয়।

-এখন না, আজ আমিই আঙ্কেলের জন্য চা নিয়ে যাবো। আর হ্যাঁ রাতে কিন্তু তোমার হাতে রান্না খাবো।

-ঠিক আছে চল ঐদিকে রান্নাঘরে।

কিছুক্ষণ পরে চা হয়ে গেছে, দুজনে এর মাঝে আর টুকটাক কথা হয়ে চলেছে। ছোট্ট ট্রে তে চা আর কয়েকটা বিস্কুট সাজিয়ে দিয়ে রাইয়ের দিকে এগিয়ে দেয়। রাই দু হাতে ট্রে ধরে এগোতে যাবে কিন্তু আঁচল টা একটু বড় হয়ে যাওয়াতে সামলাতে কষ্ট হচ্ছে। সেটা বুঝতে পেরে অঞ্জলি দেবী আঁচল টা সামনের দিকে এনে কোমরে গুঁজে  দেয়।

-নে এখন ঠিক আছে, তোকে পুরো গিন্নি গিন্নি লাগছে। এবার মেয়েকে বিয়ে দেয়াই যায়।

-(অঞ্জলি দেবীর কথায় রাই একটু লজ্জা পেয়ে যায়, চেহারায় সেটা স্পষ্ট ফুটে উঠেছে) তুমিও না আন্টি কি সব বলো। চলো আমার সাথে চা তো ঠান্ডা হয়ে যাবে এর পরে।

অঞ্জলি দেবী আগে আগে চলতে থাকে, পেছনে চায়ের ট্রে হাতে গুটি গুটি পায়ে রাই এগিয়ে যেতে থাকে। রিডিং রুমের কাছে এসে হালকা করে দরজাটা ঠেলে সরিয়ে রাইকে আগে যেতে ইশারা দেয়। রাই সন্তপর্ণে এগিয়ে যায় অবিনাশ বাবুর দিকে, তিনি তখন কোন একটা বইয়ের পাতায় মগ্ন হয়ে আছে।

-আঙ্কেল তোমার চা (চা এর প্লেট টা অবিনাশ বাবুর দিকে এগিয়ে দিয়ে আস্তে করে কথাটা বলে)

-হুম সামনে রেখে দাও( কথাটা বলা শেষ করার আগেই অচেনা কণ্ঠস্বরটা কানে বাজতেই উপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে) তুমি কে? বাবুর মা কই?(পাশে তাকাতেই দেখে অঞ্জলি দেবী মিটি মিটি হাসছে)

-দেখো তো চিন্তে পারো কিনা?

-(অবিনাশ বাবু দ্বন্দে পড়ে যায়, একবার মেয়েটির দিকে তাকায় আরেকবার অঞ্জলি দেবীর দিকে তাকায়। খুব অসহায় ভাবে ভ্রু কুঁচকে মেয়েটিকে আরেকবার ভালো করে দেখে নেয়) না তো চিনতে পারছি না। আগে কোথাও কি দেখেছি আমার তো মনে পড়ছে না।

-(রাই একটু এগিয়ে গিয়ে নিচু হয়ে অবিনাশ বাবুকে প্রনাম করে) আঙ্কেল আমি রাই, বাবুর সাথে কলেজে পড়তাম মনে আছে? আমার বাবা বিজয় চৌধুরী।

-(এবার অবিনাশ বাবুর মনে পড়ে, রাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়) সেই কবে দেখেছিলাম তখন তো ছোট ছিলে, তাই তোমাকে চিনতে পারি নি মা। কিছু মনে করো না। তোমার বাবা মা কেমন আছেন? তোমরা এখন কোথায় থাকো?

-বাবা মা ভালোই আছে, আমরা সেন বাড়ী মোড়ের আলিশা টাওয়ারে থাকি।

-ভালো ভালো, তা কি করছো এখন? জব?

-হুম আঙ্কেল একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার পদে আছি।

-অনেক ভালো লাগলো শুনে, ঐ দেখ আজ তুমি আসলে ওদিকে বাবু ছুটকি কেউ বাড়িতে নেই। ওরা থাকলে তো তোমার সাথে কথা বলতে পারতো, কতদিন পর তোমার সাথে দেখা হতো৷

-হুম আঙ্কেল আন্টির কাছে শুনেছি। সমস্যা নেই আজ না হয় তোমাদের সাথেই আড্ডা দেব৷ আচ্ছা আঙ্কেল তুমি চা খাও আমরা ও ঘরে গিয়ে বসি। পরে আবার কথা বলবো তোমার সাথে।

-আচ্ছা মা। আর রাতে কিন্তু এখানে খেয়ে যাবে।

-ওটা তুমি না বললেও আজ ও এখানে খেয়েই যেত( কথাটা বলতে বলতে অঞ্জলি দেবী মুচকি হেসে উঠে)

অবিনাশ বাবু কিছুই বুঝতে পারে না, শুধু ওদের দিকে তাকিয়ে থেকে আবার বইয়ে পাতায় মুখ গুজে দেয়। রাই আর অঞ্জলি দেবী দুজনেই বসার ঘরের দিকে এগিয়ে যায়। বসার ঘরে সোফায় পাশাপাশি বসে চায়ের কাপে চুমুকের সাথে সাথে কথার ফুলঝুরি ফোটতে থাকে। নতুন পুরনো কতশত জমা গল্প একে অন্যের সাথে ভাগাভাগি করতে থাকে। রাই তার কথা তার বোন মা বাবার বিভিন্ন সময়ের নানা অনুভবের, হাসি-খুশির, কষ্টের কথা অঞ্জলি দেবীর সামনে খোলা বইয়েে মত মেলে দিতে থাকে। কখনো হাসির রুল উঠে কখনো আবার দু'জনেরই চোখের পাতা ভিজে ভারি হতে থাকে। অঞ্জলি দেবী রাই এর চলে আসার পর থেকে এখনকার সময়ের অনেক কথাই রাই কে বলতে থাকে। দুজনের কথার ফাকেই হালকা নাস্তাও হয়ে গেছে এর মাঝেই। হঠাৎ ঘড়ির দিকে নজর দিতেই টনক নড়ে, সময় অনেকটাি গড়িয়েছে এখন রান্না না বসালে মাঝরাতে খেতে বসতে হবে।
রাই ও জেদ ধরে সেও অঞ্জলি দেবীর সাথে আজ রান্না করবে। করবে আর কি সে তো তেমন রান্না জানে না তবে ঐ সাথে থেকে খুন্তি নাড়ানো অব্দি। অঞ্জলি দেবী বার বার বারণ করছিলো এই গরমে রান্নাঘরে যাবার কোন দরকার নেই, কিন্তু রাই নাছোড়বান্দা সেই সাথে যুক্তি একা একা সে কি করবে এখানে বসে বসে শেষপর্যন্ত রাই রান্নাঘরের দখলে এগিয়ে গেল। আজ রাই এর পছন্দের দুটো পদ রান্না করবে অঞ্জলি দেবী, এতদিন সে নিজের মায়ের হাতে এই রান্না গুলো খেয়েছিল আজ রুদ্রের মায়ের হাতে রান্না খাবে। উচ্ছ্বাস আর উদ্দীপনার কোন কমতি নেই আজ রাইয়ের মাঝে। এটা ওটা এগিয়ে দিচ্ছে অঞ্জলি দেবী কে মাঝে মাঝে আন্টি নির্দেশ মতে কোন মশলা কতটুকু দিতে হবে ততটুকুই দিচ্ছে সে। দুধে আলতা গায়ের রঙের রাই গনগনে আগুনের তাপে লালচে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই, কপালের পাশ বেয়ে ঘামের ধারা ছুটছে। শাড়ির আঁচলে মাঝেমধ্যে মুখটা মুছে নিচ্ছে, আর ভাবতে থাকে একদিনের একটু মূহুর্তেই এমন অবস্থা ওর আর মায়েরা বছরের প্রতিটা দিন প্রতি বেলায় কেমন করে এসব সহ্য করেই সবার জন্য খাবার তৈরি করে চলে, এমন আত্মত্যাগ আর কে কোথায় কবে করেছে সেটা ওর জানা নেই। রান্না প্রায় শেষের দিকে, এবার অঞ্জলি দেবী অনেক ধমকে রাই কে বসার ঘরে পাঠিয়ে দেয় ফ্যানের বাতাসে একটু গা জুড়িয়ে নিতে৷ ও বসার ঘর হয়ে রুদ্রের ঘরে চলে যায়, ফ্যান টা ফুল স্পিডে অন করে বিছানায় গা এলিয়ে দেয়। ঠান্ডা বাতাসে শরীরের জমে থাকা ঘাম যখন শরীরেরই শুকাতে শুরু করে তখন গা জাড়িয়ে উঠে কাটা দেয় একটু শীত অনুভূত হয়। ক্লান্তির আবেশে চোখ বুজে আসে, পাশ ফিরে একটা বালিশ টেনে মাথার নিচে দিয়ে দেয়। ঠান্ডা বাতাসের শীতলতার প্রভাবে চোখ বুজে আসে...



অফিস শেষে রুদ্র নিচে বাইকে অপেক্ষা করছে কারও জন্য, বারবার মোবাইল বের করে কি যেন দেখছে আবার মোবাইল টা পকেটে পুড়ে রাখছে। কিছুটা সময় পরে তনয়া আসে বাইকের কাছে, ও উঠে বসতেই রুদ্র বাইক স্টার্ট দেয়। পার্কিং সাইডের অন্য পাশেই আরেকটা গাড়িতে বসা ম্যানেজার ম্যাডাম রিদ্ধিমা চৌধুরীর চোখে সবটাই পড়েছে, ম্যাডামের গাড়িটাও বাইকটার পেছন পেছন চলতে শুরু করে। অনেকটা দূর ফলো করার পর হঠাৎ সিগনালে গাড়ি আটকে যায়, সামনে এদিক ওদিক তাকিয়েও রুদ্রের বাইকের দেখা পাওয়া যায় না। ইশ, একটু জন্য আজকেও ফসকে গেল। দু মিনিট পর সিগনাল উঠে যায়, কি করবে ভেবে না পেয়ে সামনের দিকেই চলতে শুরু করে। এই রোডে গাড়ির চাপ টা বেশি দেখে অন্য একটা রোডে গাড়ি ঘুরিয়ে নেয়। হঠাৎ নজরে আসে রুদ্রের বাইকটা একটা সাইডে দাড় করানো আর বাইকে তনয়া বসে, কিন্তু রুদ্র কে দেখা যাচ্ছে না। গাড়িটা কিছুটা ব্যাক করে এক সাইডে দাড় করিয়ে নজর রাখে আশে পাশে। ঐতো একটা মেডিসিন শপ থেকে বের হতে দেখা যাচ্ছে রুদ্রকে, হাতে একটা শপিং ব্যাগও আছে ওটা আগে তো ছিল না ওর সাথে অফিস থেকে বের হবার সময়। রুদ্র বাইকের কাছে এসে আবার বাইক স্টার্ট করে চলতে শুরু করে। ম্যানেজার ম্যাডামের গাড়িটাও ফলো করছে পেছন পেছন। একটা বিল্ডিং এর সামনে এসে রুদ্রের বাইকটা থামে, তনয়া এই বিল্ডিং টা চেনে আগেও একদিন এসেছে ও জানে এটাই রুদ্রের ঠিকানা। বাইকটা পার্কিং এ রেখে রুদ্র তনয়া কে নিয়ে বিল্ডিং এর ভেতরে চলে যায়। রুদ্রের অফিসের ম্যানেজার রিদ্ধিমা চৌধুরীর গাড়িটা রাস্তার উল্টো পাশেই দাড়িয়ে।

মিনিট পনেরো র  মত অপেক্ষা করে রিদ্ধিমা চৌধুরী চিন্তা করে ফিরে যাবার আবার আরেকবার চিন্তা করে আর মিনিট দশেক অপেক্ষা করবে। একবার গাড়ি থেকে নেমে পাশের দোকান থেকে কয়েকটা লজেন্স কিনে আবার গাড়িতে উঠে বসতেই খেয়াল করে ওরা বিল্ডিং এর ভেতর থেকে বেরিয়ে আসছে। রুদ্র বাইকে করে তনয়াকে ওদের বাড়িতে পৌঁছে দিতে রওনা হয়, আগের মতই আরেকটা গাড়ি পেছন পেছন আসছে। তনয়াকে ওদের বাসার কাছে নামিয়ে দিয়ে রুদ্র চলে যায়৷ রিদ্ধিমা চৌধুরী প্রথমে ভেবেছিল আগের বিল্ডিং টাই হয়তো তনয়াদের ঠিকানা তাই নিচে রুদ্রের জন্য অপেক্ষা করছিলো কিন্তু যখন ওরা দুজনেই বের হয়ে আসলো তখন মনে প্রশ্ন জাগলো। এখন পরিষ্কার বুঝতে পারছে ওটা তনয়াদের বাসা ছিল না এখনকার টা তনয়াদের বাসা। মনে অনেক সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে, আগে মনে হতো সব হয়তো ভুল চিন্তা ভাবনা কিন্তু আজকের পর সেটা তো সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সে যেটা ভেবেছিল সেটাই সত্যি হতে চলেছে। নিজের উপরই রাগ, ক্ষোভ, ঘৃণা জন্ম নিচ্ছে। না এটার শেষ টা জানতে হবে।

পরদিন অফিস শেষে রিদ্ধিমা গাড়িতে অপেক্ষা করছিলো, তনয়া কে আসতে দেখে গাড়িতে ডেকে নেয়। রিদ্ধিমা আজ তনয়াকে পৌঁছে দিতে আগ্রহ প্রকাশ করে, ম্যাডামের মুখের উপর কিছু বলার সাহস হয় না আবার মন থেকে একটু খুশিই হয় ওকে পৌঁছে দিচ্ছে দেখে। কথা বার্তা চলতে চলতে রিদ্ধিমা আগের দিনের বিল্ডিং এর রোড ধরতেই

-ম্যাডাম এদিকে তো আমার বাসা না।

-এদিকে না? আমি তো আরও ভাবলাম সামনে বিল্ডিং এ তোমার বাসা। ঐদিন একটু কাজে এদিকে এসেছিলাম তখন যে দেখলাম তোমাকে ঐ বিল্ডিং এ যেতে। তাই ভাবলাম

-(ম্যাডাম ওদের একসাথে দেখে নিয়েছে শুনে একটু বিব্রতবোধ করে) ন..না..আআ মানে ম্যাডাম ওটা তো রুদ্র স্যারের বাসা। ওদিন একটু প্রবলেম হয়েছিল তাই ওনার বাসায় যেতে হয়েছিল।

-ওহহ, তা কোন গুরুতর সমস্যা নাকি? এখন সব ঠিক আছে? কোন হেল্প লাগলে বলতে পারো, আমি যদি কিছু করতে পারি।

-না ম্যাডাম তেমন কিছু না, এখন সব ঠিক আছে। আসলে ম্যাডাম ঐদিন বাসায় যাবার পথে হঠাৎ করেই পিরিয়ড হবার ব্যাথা হতে থাকে। আমার ব্যাগে প্যাড ও ছিল না। তখন রুদ্র স্যারকে জানাতেই স্যার প্যাড কিনে নিয়ে আসে আর স্যারের বাসায় নিয়ে যায় ফ্রেশ হবার জন্য।

-ওহহ, এই ঘটনা। তবে তো তোমাদের স্যার বেশ কেয়ার করে সবার।

-(একটু লাজুক স্বরে) ইয়েস ম্যাডাম স্যার ভীষন কেয়ার ফুল।

-তা তোমাদের বাসার রাস্তাটা কোন দিকে দেখিয়ে দাও। আর শোন আজকের এই ব্যাপার এখানেই যেন থাকে।

-ওকে ম্যাডাম, আই আন্ডারস্ট্যান্ড।
গাড়ি তনয়ার দেখানো পথে চলতে শুরু করে।




অঞ্জলি দেবীর ডাকে রাইয়ের তন্দ্রা ভাবটা কেটে যায়। মোবাইল টা হাতে নিয়ে দেখে দশটা বাজতে চললো, আন্টি ওকে খাবারের জন্য ডাকতে এসেছিল। আলসে ভাবটা কাটানোর জন্য বাথরুমে যায় চোখে মুখে জল দেবার জন্য। চোখে মুখে জল দিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে, মনে মনে কিছু একটা ঘটে চলেছে

এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

লাইন কটা রাইয়ের কানে ঘুরেফিরে আসতে থাকে বারবার। আবার একটু মুখে জল ছিটিয়ে রুদ্রের রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের দিকে চলে যায়। খাবারের টেবিলে অবিনাশ বাবু আগে থেকেই বসে আছে অন্যদিকে অঞ্জলি দেবী খাবার গুলো গুছিয়ে রাখছে। রাই কে আসতে দেখেই অবিনাশ বাবু ইশারায় ওদিকের একটা চেয়ার দেখিয়ে দেয়

-আসো আসো, চোখ লেগে গিয়েছিল নাকি? অঞ্জলি তুমি ওকে রান্না ঘরে ঢুকতে দিলে কেন, গরমে হয়তো ওর কষ্ট হচ্ছিলো।

-না না আঙ্কেল, আন্টি বারণ করেছিল আমিই জোর করে রান্নাঘরে গিয়েছিলাম। আমার কোন কষ্ট হয় নি তো। দাও আন্টি তাড়াতাড়ি খেতে দাও, তোমার হাতের জাদুতে যে সুঘ্রাণ বেরিয়েছে তাতে খিদে টা আরও বেড়ে গেল।

-তা ঠিক বলেছো মা, তোমার আন্টির হাতে জাদু আছে। কিন্তু আমাদের কি সেই কপাল আছে যা দেয় তাই খেতে হয়। আজ তবু তুমি আছো বলে ভালো কিছু কপালে জুটছে।

-কি বললে তুমি?? এর মানে কি আমি প্রতিদিন যা তা রান্না করি আর সেগুলোই তোমাদের খেতে হয়। তা যাও না বাইরে থেকেই খেয়ে এসো আমার রান্না যখন ভালো লাগে না।

-(মিটি মিটি হেসে চলেছে রাই) আন্টি তুমি রাগ করো কেন? আঙ্কেল এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আন্টি কে শুধু বদনাম করবে না। আমার আন্টি অনেক ভালো।

-ও মা এখনি দেখা যায় দল ভারী, পরিস্থিতি স্বাভাবিক থাকতে থাকতেই আমি মুখে কুলুপ এটে দিলাম( হু হু করে হাসতে থাকে)

-মেয়েটার সামনে কিছু বললাম না আর তোমাকে। কাউকে দেখলেই তুমি ভীমরতিগ্রস্ত হয়ে পড়ো। এখন চুপচাপ খেয়ে নাও।

-দেখলে তো মা, তোমার আন্টি আমাকে কিভাবে শাসনে রাখে। একটু পান থেকে চুন খসলো তো একেবারে শাসিয়ে উঠবে।

-বুঝেছি বুঝেছি যাও আমি আজ আন্টিকে বলে যাবো যেন তোমার সাথে এমন না করে।

খাওয়া চলছে এর মাঝেই টুকটাক এদিক সেদিকের আলাপ চলছে, টিপ্পনী কাটা হচ্ছে আর তার পর হাসির রুল পড়ছে। হাসতে গিয়ে বারকয়েক ভীষম ও খেয়েছে সবাই। খাবারের শেষ দিকে অঞ্জলি দেবীর সবাইকে দই দিতে থাকে। তখনি রাই বলে উঠে

-আন্টি একটা কথা বলার ছিল, কিছু মনে করবো না তো?

-কিছু মনে করবো কেন? কি বলবি বল না।

-তবুও আন্টি একটু সেনসেটিভ বিষয় তো তাই।

-বাপরে, তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন হঠাৎ, যা বলার বলে ফেল এখানে তো আর বাইরের কেউ নেই।

-আন্টি আমি তোমাদের এখানে থাকতে চাই।

-থাকতে চাইলে থাকবি, তোকে কে না করছে।

-না মানে আন্টি, এভাবে না আমি একেবারেই তোমাদের এখানে থাকতে চাই।

কথাটা শুনে অবিনাশ বাবু একটু হকচকিয়ে উঠে, অঞ্জলি দেবীও ওনার দিকে তাকায়। পরস্পর পরস্পরের দিকে চোখে চোখে কিছু একটা বলে চলেছে৷ রাই মাথা নিচু করে প্লেটে আঁকিবুঁকি করে চলেছে, মাঝে মাঝে আড় চোখে রুদ্রের মা বাবার মুখের ভাষা পড়ার চেষ্টা করছে। অঞ্জলি দেবী কিছু একটা ভেবে বলে উঠলো

-দেখ রাই তুই যেটা বলতে চেয়েছিস মানে যা বুঝাতে চেয়েছিস সেটা আমিও হয়তো বুঝেছি আর তোর আঙ্কেলও। তুই বড় হয়েছিস তোর নিজের পছন্দ অপছন্দের অধিকার আছে তবুও তোর মা বাবা এখনো তোর অভিভাবক আগে তাদের সাথে আলোচনা টা করে নেয়া ভাল হয় আমার মতে। তুই কি বলিস?

-(মাথা নিচু করেই প্লেট থেকে কিছু একটা মুখে পুড়ে নিয়েছে) তোমরা বড়, তোমরা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। আমি শুধু আমার কথাটা বললাম। সত্যি করে বলবে? আমি তোমাদের পছন্দ নই না?

-এত বড় হয়ে বোকা বোকা কথা বলছিস। পছন্দ হবে না কেন? তোকে সেই ছোট থেকে দেখেছি, অপছন্দ করার মত তো কোন কারণ পাচ্ছি না। তারপরও বাবুর সাথে তো কথা বলতে হবে তো নাকি। আর তোর আঙ্কেল আছে তার সাথেও কথা বলি।

-শুনো অঞ্জলি আমার কোন সমস্যা নেই, আমার তরফ থেকে হ্যাঁ। কিন্তু এরপরও রাই তোমাকে বলছি যে তোমার মা বাবার সাথে আগে কথা বলি। তাদেরও তো কোন মত থাকতে পরে। টেনশন করার কিছু নেই, আমি বাবুর সাথে কথা বলবো মন খারাপ করার কিছু নেই।

-না না আঙ্কেল মন খারাপ করবো কেন। তুমি আছো আন্টি আছে তোমরা ঠিক ম্যানেজ করে নিবে।

-হয়েছো তো তোর আঙ্কেলও তোর পক্ষে। নে একটু হাসি মুখে এদিকে তাকা তো।

বাকিটা সময় হই হুল্লোড়ে কাটিয়ে রাই বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়।


★★★★


ওদিকে পার্টিতে বলতে গেলে একপ্রকার গ্র্যান্ড এন্ট্রি হয়ে তনু আর ছুটকির। দুজনের পড়নেই এক কালারের জম্পেশ পার্টি ফ্রকটা সবার দৃষ্টি কাটছে। অনেকেই দেখে হয়তো ভাবছে ওরা দুই জমজ বোন হয়তো সবাই যেন ওদের ঘিরে ধরেছে, অন্য মেয়ে গুলো জিজ্ঞেস করছে কোথা থেকে জামাটা নিলো কত পড়লো এসব। আর তখনি ওরা দুজনেই দূরে দাড়িয়ে থাকা রুদ্রের দিকে ইশারা করে বলে উঠে দাদাভাই গিফট করেছে। ছিমছাম ড্রেস আপেও রুদ্র কে দারুন লাগছে এশ কালারের জিন্সের সাথে ফরমাল সাদা শার্ট গালে খুঁচা খুঁচা দাড়ি তে একদম দক্ষিণী নায়কের মত লাগছে। এক দুজন তো দৌড়ে ওর দিকেই চলে আসলো, ওর পছন্দের তারিফ করতে কিংবা সাথে অন্য কিছুও৷ যাওয়ার পথেই অনেক কথা বলা হয়ে গেছে তনু আর ছুটকির মাঝে, এখন পার্টিতে ওদের হাবভাব দেখে কেউ বুঝতেো পারবে না একটু আগেই ওদের মাঝে ঠিকমত আলাপ হয়েছে এর আগে কেউ কাউকে চিনতো পর্যন্ত না।

এর মাঝেই কেক কাটার সময় এসে গেল, অনেক হই হুল্লোড়ের মাঝে কেক কাটা হলো সাথে একে অন্যের গালেও একটু আধটু কেক মাখিয়ে দিয়ে মজা নিচ্ছে। এই ফাঁকে কয়েকটা মেয়ে এসেছিলো রুদ্রের দিকে ওকে কেক মাখানোর জন্য কিন্তু তনু আর ছুটকির কড়া পাহারার মাঝে কেউ তেমন হালে পানি পায় নি। ওদের দুটোর কান্ড কারখানা দেখে ও মুচকি মুচকি হাসছে, কোথায় ও এসেছে ওদের পাহারা দিতে এখন ওরাই ওকে পাহারা দিচ্ছে। কেক কাটার পর্ব শেষে নাচানাচি আর গানের ছোট্ট আয়োজন হয়েছে তনু আর ছুটকির তাতে পার্টিসিপ্যাইট করার মাঝে উৎসাহের কমতি নেই। প্রথমেই "প্রেমের বাক্স" নামের একটা হিট গানে ওরা দুজনে দারুন নাচলো। নাচ শেষে সবাই তুমুল করতালি দিয়ে ওদের উৎসাহ দিলো সেই সাথে অনেকেই Once More Once More বলে চিয়ার্স করতে লাগলো। সবার অনুরোধে তনু আর ছুটকি "মানভা লাগে" গানটাতেও দারুন নাচে। দেখে মনে হচ্ছিলো দুটো পরী একসাথে নাচছে এখানে, রুদ্র দুটো নাচই মোবাইলে রেকর্ড করেছে। কয়েকজন দারুন দারুন সব গান পরিবেশন করলো, অনুষ্ঠানের শেষের দিকে ওরা দুটো এসে রুদ্র কেউ চেপে ধরে ওদের সাথে নাচার জন্য, রুদ্র প্রথমে রাজি হচ্ছিলো না কিন্তু ওদের চাপাচাপি তে রাজি হতেই হলো ওকে। শেষমেশ ওরা তিনজনে একটা ম্যাশআপ গানের তালে নাচতে শুরু করলো, একদম মঞ্চ কাপানো পারফরম্যান্স চারদিকে গোল করে দাড়ানো বাকিদের মাঝে মেয়েগুলো উদ্দীপনা যেন তুঙ্গে। ওরা চিৎকার করে আর করতালিতে পুরোটা সময় মুখরিত করে রেখেছিল। নাচটা শেষ হতেই কয়েকজন যেন হুমড়ি খেয়ে পড়েছিল রুদ্রের উপর, কেউ কেউ তো অটোগ্রাফ চাওয়ার মত বাড়বাড়ন্ত অবস্থা একটা মেয়ে তো মোবাইল নাম্বারও চেয়ে বসলো। সাথে সাথে ছুটকি আর তনু যেন তেড়ে গেল ঐ মেয়ের দিকে, ওরা গিয়ে ওদের বান্ধবী কে একটু ধমকের সুরেই বললো, " ওটা আমার দাদা বুঝলি, তোর চেয়ে কত বড় জানিস তুই যে লাইন মারতে চলে এলি"। রুদ্র এগিয়ে গিয়ে ওদের দুটোকে টেনে নিয়ে আসে আর ঐ মেয়ে টিকে সরি বলে। ছুটকি আর তনুকে হালকা বকা দেবার মত করে বলতে বলতে খাওয়ার জায়গার দিকে এগিয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একে একে সবাই বিদায় নিতে শুরু করে রাত প্রায় এগারো টা বাজতে চলেছে আর দেরি করা ঠিক হবে না তাই রুদ্রও ছুটকি আর তনু কে তাড়া দেয় বাসায় চলে যাবার জন্য।

বাইরে বের হয়ে হঠাৎ ছুটকি বায়না ধরলো আজ রাতটা তনুকে ওদের বাসায় থাকার জন্য, তনুও যে আগে থেকেই রাজি হয়ে আছে সেটা ওর হাবভাবেই বুজতে পারে। তবে ওর বাসায় তো চিন্তা করবে এমনিতেই রাত তো অনেক হয়েছে। দুই পক্ষের আর্গুমেন্ট শেষে ঠিক হলো বাসায় গিয়ে ছুটকি মা কে দিয়ে তনুর বাসায় কথা বলিয়ে দিবে তাতেই তো হলো। অগত্যা রুদ্রকে রাজি হতেই হলো, রাতে রাস্তা ফাঁকা বললেই চলে তাই বাইকে স্পিড তুলে তাড়াতাড়িই বাড়িতে পৌঁছে গেল। বাসায় এসে কলিং বেল বাজাতেই অঞ্জলি দেবী এসে দরজা খুলে দেয়, তিনি যে ঘরে পায়চারি করছিলেন সেটা বুঝাই যাচ্ছে। চলতি পথে কয়েকবারই রুদ্রের ফোনটা বেজে উঠেছিল আর ফোনটা যে মা করছিলো সেটা ওর জানা। রুদ্র ছুটকির সাথে তনু কে দেখে একটু অবাক হয় অঞ্জলি দেবী

-তোদের সাথে আবার কাকে নিয়ে আসলি আবার?

-মা তোমাকে বলেছিলাম না তনুর কথা, ঐ যে আমাদের সাথেই যাবে। ও সেই তনু৷

-(তনুর দিকে এগিয়ে যায় অঞ্জলি দেবী, দু হাতে মাথায় হাত বুলিয়ে দেয়) ভারী মিষ্টি লাগছে তোমাকে। তা তুমি যে এত রাতে এখানে এলে তোমার বাসায় জানিয়েছো?

-(পাশ থেকে ছুটকি বলে উঠে) না মা, তুমি একটু ওর মায়েে সাথে কথা বলে নাও না। তুমি বললে ওনারা কিছু বলবে না।

-আন্টি মা হয়তো মানবে কিন্তু দিদি খুব রাগী ও ঠিকি বকাবকি করবে। তুমি একটু মা কে বুঝিয়ে বলো যেন দিদিকে ম্যানেজ করে নেয়।

-(মুচকি হাসতে হাসতে) ঠিক ঠিক আছে তুমি নাম্বার টা দাও আমি কথা বলে নিচ্ছি, দিদি কে নিয়ে এত টেনশন করতে হবে না। যা ছুটকি ওকে ঘরে নিয়ে যা, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। কিরে বাবু তোকে কি আলাদা করে বলতে হবে নাকি।

সোফায় বসে থাকা রুদ্র নিজের রুমের দিকে চলে যায় আর ছুটকি তনুকে নিয়ে ওর রুমের দিকে চলতে থাকে। দুজনেই খুব খুশি, পার্টিতেও অনেক আনন্দ করেছে ওরা ছুটকির ড্রেস তনুও গায়ে হয়ে যাবে তাই আর তেমন কোন টেনশন নেই৷ ওরা জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। বাইরে অঞ্জলি দেবী ফোনে তনুর মা দেবীকা চৌধুরীর সাথে কথা বলে তনুর তাদের বাসায় থাকার কথাটা জানিয়ে দেয় সেই সাথে যেন তারা টেনশন না করে সেটাও জানিয়ে দেয়।

ফ্রেশ হয়ে বেরিয়ে ওরা দুজনে গল্পে মজে যায়, হঠাৎই তনু বলে উঠে ছুটকিদের ফ্যামিলি অ্যালবাম টা আনতে দুজনে মিলে ওদের ছোটবেলার ছবি গুলো দেখবে। ছুটকি দৌড়ে গিয়ে মা বাবার রুম থেকে অ্যালবাম টা নিয়ে আসে, দুজনে মিলে বিছানার উপর উপুড় হয়ে বসে ছবি দেখায় মন দেয়। এক এক করে পাতা উল্টাতে থাকে আর ছুটকির মা বাবার বিয়ের ছবি গুলো দেখতে থাকে মাঝে মাঝে তখনকার সময়ের ছবি তোলার ভঙ্গিমা গুলো দেখে হাসিতে লুটিয়ে পড়ছে। একটা ছবিতে তনুর চোখ আটকে যায়, ছবিটা অনেক পুরনো তাতে দুটো ছেলে আরেকটা মেয়ে কলেজ ড্রেস পড়া ছবি না না ঐ তো অন্য পাতা গুলোতে ওদের আরও ছবি আছে সবগুলোতে কলেজ ড্রেস পড়া নেই বেশিরভাগ ছবিতেই নরমাল জামাকাপড় পড়া৷ কয়েকটা ছবিতে শুধু দুজনই আছে, ছবির মুখ গুলো খানিকটা পরিচিত লাগে তনুর কাছে, ছুটকি কে জিজ্ঞেস করে ছবি গুলোর ব্যাপারে


-কিরে এই ছবি গুলো কার?

-ওহ এগুলো, দাদা আর তার কলেজ ফ্রেন্ডদের। ওরা একসাথে কলেজে পড়তো ভালো বন্ধু ছিল। পরে একেকজন একেক জায়গায় চলে গেছে।

-রুদ্র দা কোনটা? আর বাকি গুলো কে কে তুই চিনিস?

-বা পাশের টা দাদার ছবি আর ঐ যে মাঝখানের মেয়েটা ওর বান্ধবী নামটা কি জানি মনে পড়ছে না(খানিকটা মাথা চুলকে) মনে পড়েছে ওটা রাই দি আর ডান দিকের টা জয় দা। আমি তাদের কাউকেই দেখিনি, দাদার মুখে নাম শুনেছি শুধু। আর মা বলতো আগে কলেজে থাকতে আমাদের আগের বাসায় তারা প্রায়ই আসতো।

-(এতোক্ষণ ছুটকির সব কথায় তনুর মনোযোগ ছিল না ও কিছু একটা ভাবছে) একটা কথা বলবো তোকে?

-কি কথা বল।

-এমন দু তিনটে ছবি আমি আমাদের বাসায় দেখেছি।

-তোদের বাসায়? ওখানে কি করে যাবে? অন্য ছবির সাথে গুলিয়ে ফেলছিস হয়তো।

-নারে, বাসায় বলতে দিদির ড্রয়ারে একটা ডায়েরি আছে ওটাতে, হুবহু একই ছবি। একই রঙের কলেজ ড্রেস ঐ ছবি গুলোতেও। আর আমার দিদিকে তো বাসায় বাবা মা রাই বলেই ডাকে ওটা দিদির ডাকনাম। তুই বলছিস রুদ্র দার কলেজ বন্ধুর নামও রাই। আচ্ছা তোরা আগে কোথায় থাকতিস?

-আমি তখন খু্ব ছোট তেমন কিছু মনে নেই সেই জায়গা টার কথা তবে আমরা গোপালপুর নামে একটা মফস্বলের মত জায়গায় থাকতাম।

-আরি ব্যাস এইতো এটাও মিলে গেল, আমি বাসায় শুনেছি আগে আমরাও গোপালপুরে থাকতাম তবে আমার জন্মের আগেই শহরে চলে এসেছিল।

-তাহলে তুই কি বলতে চাইছিস?

-ওটাই যেটা তুই ভাবছিস, রুদ্র দা আর আমার দিদি কলেজ ফ্রেন্ড।

-তা হলে এতদিনেও ওদের কাউকেই তো আসতে দেখলাম না কিংবা দাদার মুখেও কোন কথা শুনলাম না।

-সেটাই তো ভাবছি, দিদিও তো কখনো এই ব্যাপারে কথা বলে নি। আর ছবি গুলো দিদি কখনো আমাকে দেখায় নি কিছু বলবে তো দূরের কথা। কিছু একটা তো ঘটনা আছে।

-কি বলছিস এখন তো আমরই সব গুলিয়ে যাচ্ছে। এখন ঘুমোতে চল পরে ওটা নিয়ে কথা বলতে হবে, বিষয়টা ঠান্ডা মাথায় ক্লিয়ার করা দরকার।

-বিষয়টা ক্লিয়ার না হলে ঘুম আসবে না তো। চল না একবার রুদ্র দাকে জিজ্ঞেস করি।

-মাথা খারাপ নাকি তোর, দাদা কে গিয়ে এত রাতে কি জিজ্ঞেস করবি। বকুনি ছাড়া আর কিচ্ছু পাবি না, দাদার ঐ রূপটা তো দেখিস নি তাই।

-তবে আর কি, আমাদেরই গোয়েন্দা গিরি করতে হবে আর ব্যাপার টা খোলাসা করতে হবে।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(03-07-2022, 10:02 PM)Bumba_1 Wrote:  যাক, রাইয়ের আসল পরিচয় তাহলে সামনে এলো। তবে আগের পর্বে তুমি একবারও তনুর দিদির নাম উল্লেখ না করাতে তখনই সন্দেহ হয়েছিল আমার .. আজ সেটা পরিষ্কার হলো। 

x y z প্রচুর সমবয়সী নারী চরিত্র এসে যাচ্ছে/গিয়েছে এই কাহিনীতে, তাদের দিকে না তাকিয়ে এবার শুধুমাত্র রাইয়ের দিকেই concentrate করতে হবে .. কারণটা দলের মতো পরিষ্কার। 
সব মিলিয়ে আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে আজকের পর্ব।

ধন্যবাদ দাদা তোমার সুন্দর মন্তব্যের জন্য।

এতোদিন আমরা শুধু রুদ্র কেই খেলতে দেখলাম, আদতে তো আরেকজন
ও চুপিসারে খেলে চলেছিলো সেটার আভাস পেলাম এবার দেখি নাটাই কে কেমন ঘুরায়।
Like Reply

(03-07-2022, 10:14 PM)Baban Wrote:  অন্যতম সেরা পর্ব। অন্তত আমার চোখে। এক তো ওই শুরুর আর মাঝের মিষ্টি বর্ণনা। পড়তে পড়তে মনে হচ্ছিলো ঠিক যেন হবু বৌমা শশুর বাড়িতে এসে শশুর শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছে। খুব মিষ্টি একটা ব্যাপার সেটি। নায়ক বাবাজির মা বাবা খুবই মিষ্টি। মেয়েটাকে কিভাবে নিজের মেয়ে বানিয়ে ফেললো, আর পরে দেখি রাই নিজেই মনের ইচ্ছা প্রকাশ করে ফেলে।

আবার মাঝের ওই গোয়েন্দাগিরি অংশটিও বেশ ইন্টারেস্টিং। ম্যাডামের দেখি কারোর ওপর খুব নজর। সেটি শুধুই রাগ বা কৌতূহল নাকি..........?

আর শেষের ওই দুই সদ্য হওয়া বন্ধুর বাড়িতে নতুন রহস্যতে জড়িয়ে পড়া। এবার দুই গোয়েন্দা গিন্নি..... এই না মানে দুস্টু গোয়েন্দা মুন্নি মিলে জানা অজানা পথে চলে একে একে দুই আর দুইয়ে একে তিন করেই ছাড়বে। ❤❤


আমার স্যার বলতো মেয়ের পিছনে লাইন মারার আগে মেয়ের মা বাবা কে পটাও কাজে লাগবে। সেটা দেখি রাই দি ভালই এপ্লাই করেছে আর সাকসেসও এসেছে। 
রাই নিজের টা ষোলআনাই নিজের রাখতে চায়, ঐদিন তনয়ার আর রুদ্রের সাথে কথা কাটাকাটি  ঘটনার সময় থেকেই হয়তো নজরে রাখতে শুরু করেছে।
নতুন দুই সদস্য তাদের গোয়েন্দাগিরি দিয়ে গল্পে গতি আনবে কারণ মিলন এত সহজে হয় নাকি...

ধন্যবাদ দাদা পোষ্টারের জন্য
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(03-07-2022, 10:38 PM)ddey333 Wrote:  দারুন , অপেখ্যা সার্থক ... নেশা ধরানো .... পড়ে গেলাম ধুপ করে ...

আরে দাদা নেশা হওয়া ভালো তবে সেটাকে চড়তে দিবেন না। এভাবে পড়ে টড়ে গেলে বৌদি আমাকে বকবে। :) :)

Heart
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(03-07-2022, 10:45 PM)Jibon Ahmed Wrote:  Wow,,, interesting update

thanks আপনাদের ভালোলাগাই আমার চালিকা শক্তি

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(03-07-2022, 10:45 PM)dreampriya Wrote:  Kub sundor laglo ajker update ta ... Dekha jak dujoner mil bondhon ki kore ghote ....

হবে হবে তবে একটু গ্রহ নক্ষত্রের দোষ দেখা যাচ্ছে....

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(03-07-2022, 11:10 PM)Boti babu Wrote:  সব সময়ের মতো এ বারও বাবন দার পোস্টারের অপেক্ষায় ছিলাম যাক শেষ পর্যন্ত তা এসে গেল বরাবরের মত দারুণ 
পোস্টার হয়েছে বাবন দা। ।।।।।।। Heart

দারুন ভাবে গল্পটা এগোচ্ছে আরো ভালো হোক্  সে আশায় বুক বেঁধে আছি।।।।। yr):

সত্যিই বাবান দা বুম্বা দা ddey333 দের মত সিনিয়র রা যেভাবে মোটিভেট করে সেটা আমার মত নতুনদের জন্য অনেক কিছু।

আশা রাখি সামনে আরও ভালো কিছু উপহার দিবো।
[+] 2 users Like nextpage's post
Like Reply

(04-07-2022, 12:52 PM)ddey333 Wrote:  সত্যি কথা !! এই ব্যাপারটার খেয়াল রাখতে হবে আগে থেকে ... Tongue

Big Grin  Big Grin
Like Reply

(04-07-2022, 09:14 PM)sudipto-ray Wrote:  আপনার লেখার মধ্যে মায়া আছে। গল্পে চরিত্রগুলোর মাঝে সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে দেখাচ্ছেন। এবার দুই গোয়েন্দার অভিযানের পালা। আছি চমকের অপেক্ষায়। 

লাইক ও রেপু রইল।

অনেক অনেক ভালোবাসা....
রসায়নে মাঝে মাঝে বিক্রিয়া ঘটানোর জন্য প্রভাবক বা উত্তেজকের দরকার হয়।
এই গল্পে দুই গোয়েন্দার প্রভাব অনেকটা রাই রুদ্রের জন্য প্রভাবকের মতই কাজ করবে আশা করি।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

নতুন পর্ব লেখা শুরু হয়ে গেছে।
ছোট্ট দুই গোয়েন্দার অভিযান কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়।

আশা করি ঈদের দিনই নতুন পর্ব উপহার হিসেবে দিতে পারবো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 4 users Like nextpage's post
Like Reply

(08-07-2022, 07:06 AM)girlslover Wrote:  সব মিলিয়ে ভালোই,  কিন্তু আমি অঞ্জলির প্রমে পড়েছি

এত গুলো মেয়ে চরিত্রের মাঝে আপনি অঞ্জলি দেবীর প্রেমে পড়লেন??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(09-07-2022, 08:51 PM)আমিও_মানুষ Wrote:  নির্জন প্রান্তর থেকে সরে এসে আগে এখানে লিখুন ! ওখানে মায়া আছে এখানে রাই আছে ! রাইকে আমার খুব ভালো লাগে ! মায়াময় পৃথিবী আমি চাইনা ! কঠোর বাস্তব দরকার ! 

(09-07-2022, 09:01 PM)ddey333 Wrote:  আহা, তোমাকে  , মানে আপনাকে , যে আমার বাল লাগে ... কি করবো 



Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

-না যোগাযোগ নেই আর ঐ শয়তানটার সাথে কথা বলতে যাবে কে? হারামি একটা(শেষের কথাটা মনে মনেই বলে)
-শয়তান? কেন?
-শয়তান কে শয়তান বলবো না তো কি বলবো। অনেক জ্বালিয়েছে এখনো জ্বালিয়ে চলেছে(এই কথাটা একটু নিচু স্বরে বলে) ওটা একটা উজবুক, পাজি, বদমাশ, কুত্তা, হাদারাম....(হঠাৎ করেই কেমন খেঁকিয়ে উঠে রাই)





বাপরে বাপ এত রাগ কার উপরে রাইয়ের?? কে সেই পুরনো ঘা তে খুঁচা দিচ্ছে? জানতে হলে অপেক্ষা নতুন পর্বের। আগামীকাল ঈদ উপলক্ষে আসছে নতুন পর্ব - "পাশা বদল"
[+] 5 users Like nextpage's post
Like Reply

(10-07-2022, 01:32 PM)Baban Wrote:  রাগ করেছে বন্ধু আমার রাগ করিতে নাই
বন্ধু ওরে বন্ধু আজও তোরেই আমি চাই
তোকেই যেন এদিক ওদিক খুঁজে ফিরে যাই
পাইনা তোরে বন্ধু আমার মিষ্টি সোনা রাই

দোলন তথার পর এবার দাদা দেখি রাইয়ের প্রেমে পড়েছে  Heart Heart
(10-07-2022, 01:49 PM)Jibon Ahmed Wrote:  "পাশা বদল" এর অপেক্ষায়

রাতেই আসছে...
[+] 1 user Likes nextpage's post
Like Reply

পাশা বদল






রুদ্রের মা বাবা কে যত সহজে মনের কথা গুলো বলতে পেরেছিলো নিজের বাসায় ততটা সহজে সে কাজ হচ্ছে না রাইয়ের জন্য। মা কে কোন ভাবে ম্যানেজ করা যাবে কিন্তু বাবা?? বিজয় চৌধুরী পরিবারের হর্তাকর্তা, তার ইচ্ছে মতই সবাইকে চলতে হয়, উনার কথাই বাড়িতে শেষ কথা৷ ভীষণ রাগি মানুষ বাকি সবাই বিজয় চৌধুরী কে বাঘের মত ভয় পায়৷ সেই ভয়ের জন্যই সেই ছোটবেলায় শহরে পাড়ি জমাতে হয়েছিল। রাইয়ের এই সিদ্ধান্ত ওর বাবা সহজে মেনে নিবে না সেটা রাই ভাল করেই বুঝতে পারে সেটার পেছনেও তো একটা কারণ লুকিয়ে আছে। কিন্তু আজ হোক কিংবা কাল নিজের ইচ্ছের কথাটা তো বাবার কাছে বলতেই হবে সেই কারণেই গত কয়েকদিন ধরে ভেবে চলেছে কিভাবে কথা গুলো বাবার সামনে বলবে, বাবার চোখের দিকে তাকাতেই তো ভয় ধরে যায়। কিন্তু অন্যদিকে রুদ্রের বাবা মা কতো ফ্রেন্ডলি সবার সাথে, ছেলে মেয়ের সাথে বন্ধুর সাথে মেশে এতদিন পরে এক দেখাতেই কত সুন্দর রাইকে আপন করে নিয়েছিল রুদ্রের বাবা।  তবে আশার কথাও আছে বিজয় চৌধুরী সেই আগের মত হম্বিতম্বি টা আর করে না, রাগটাও কমতির পথে। সুযোগ বুঝে নিজের কথাটা বলতে হবে। অফিস থেকে এসে ফ্রেশ হবার পর বিছানায় শুয়ে শুয়ে এই কথা গুলোই ভাবছিলো রাই। রুদ্রের বাসায় কথা বলেছিল দশ বারো দিনের মত হতে চলেছে এখনো নিজের বাসায বলা হলো না। ঘরে তনু কখন এসেছে সেটা রাই খেয়াল করে নি, দিদিকে এমন আনমনে দেখে দিদির পাশে শুয়ে জড়িয়ে ধরে। তনু জড়িয়ে ধরতেই রাইয়ের ঘোর ভাবটা কেটে যায়, এক হাতে বোন কে জড়িয়ে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে।


-(একটা পা রাইয়ে উপরে দিয়ে আরও কাছে সরে যায়) কিরে দিদি এখন শুয়ে আছিস তাও আবার মনমড়া হয়ে। কিছু হয়েছে কি? মন খারাপ নাকি শরীর?

-(বা হাতে তনুর থুতনি টা নাড়িয়ে দিয়ে কপালের বা দিকে একটা ছোট্ট চুমো একে দেয়) নারে কিচ্ছু হয় নি আমার এমনি শুয়ে আছি।

-আমাকে বলবি না নাকি?? কিছু একটা নিয়ে ভাবছিলি মনে হলো। তুই মনমড়া থাকলে আমার ভাল লাগে না তো।

-আরে কই মনমড়া হয়ে আছি, ওটা তুই ভাবছিস আর কি। আচ্ছা আমি যদি চলে যাই তোর অনেক খারাপ লাগবে তাই নারে?

-(বুকের উপর ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে মাথা টা উচু করে) কেন তুই কোথায় যাবি? কি হয়েছে?কোন কারণে আমার উপর রাগ করেছিস?

-ধুরু পাগলি, রাগ করবো কেন তোর উপর। তুই আমার সোনা বোন তোর উপর রাগ করে থাকতে পারবো আমি?

-তাহলে চলে যাবার কথা বললি কেন?

-বারে, আমার বিয়ে হয়ে গেলে তখন চলে যেতে হবে না। তখন তো আমাকে শশুরবাড়ি চলে যেতে হবে।

-তুই বিয়ে করবি? কবে? তুই বিয়ে করে চলে গেলে আমার খারাপ লাগবে কেন, আমি আরও খুশি হবো। এই ঘরটা আমার হয়ে যাবে, তোর সবকিছু আমার হবে, কত কসমেটিক জিনিস আর ওর্নামেন্ট পাবো। তোর বিয়েতে কত আনন্দ করবো কত মজা হবে। নতুন নতুন ড্রেস কিনবো, পার্লারে যাবো, বিয়েতে নাচবো, ছবি তুলবো আর কত কি করবো।

-সত্যিই তুই একটুও কষ্ট পাবি না এই যে আমি তোর থেকে দূরে চলে যাবো।

-একটুও না। আমি তো খুব মজা করবো, তুই চলে গেলে আমাকে আর এত শাসনে থাকতে হবে না, তুই তো শুধু শুধু বকাবকি করিস। সেই সাথে এই আলমারি, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল সব আমার হয়ে যাবে। এত বড় বিছানা আমার ইচ্ছে মত হাত পা ছড়িয়ে ঘুমাবো, তোর সাজগোজের জিনিস গুলোও তো আমার হয়ে যাবে। তাহলে তুই বল আমি কষ্ট পাবো কেন।

-তাই, ঠিকি বলেছিস আমি তো তোর কেউ না, যা তোর সাথে আর কথাই বলবো না। ছাড় আমাকে আর জড়িয়ে ধরতে হবে না (অন্যদিকে পাশ ফিরে রাই)

-জানিস দিদি রাগ করলে তোকে না আরও বেশি ভালো লাগে। তোর গাল দুটো লাল হয়ে যায় (দিদির গাল দুটো টানতে থাকে)

-এসব ঝাড়ি মারা কথা কোথা থেকে শিখলি? বয়ফ্রেন্ডের কাছ থেকে?

-(রাইয়ের হাতে হালকা চিমটি কেটে) আমার বয়ফ্রেন্ড নেই বুঝলি। এসব শিখাতে হয় না এমনি জানা যায়। তোর বয়ফ্রেন্ড কি তোকে এসব বলে পটানোর চেষ্টা করে বুঝি।

-বললেও সেটা তোকে বলতে যাবো কেন এমনিতেই অনেক কিছু শিখে ফেলেছিস দেখছি। মা কে বলতে হবে আমার আগে যেন তোকেই বিয়ে দিয়ে দেয়।

-তোর ঐ সব মাকেই বলতে হবে কেন, আমাদের মাঝেও তো কিছু সিক্রেট থাকতে পারে তাই না। সব কথাতে বড়দের টানতে নেই বুঝলি দিদি।

-হুম সেটা ঠিক। দুই বোনের মাঝে অনেক কিছুই সিক্রেট থাকতেই পারে, ওটা বাকিরা কেউ জানবে না।

-(আসল কথা বলার সময় এসে গেছে বুঝতে পারে তনু) দিদি একটা কথা বলবো রাগ করবি নাতো?

-রাগ করার মতো হলে তো করবোই। আগে বল শুনি তারপর 
ভেবে দেখবো।

-(একটু ভয়ে ভয়ে) তোর একটা ডায়েরি আছে ঐ ড্রয়ারে, সেটা আমি লুকিয়ে দেখেছিলাম।

-আমি জানি, ঐ ছবি গুলোও দেখেছিস। ছবি গুলো উল্টানো দেখেই বুঝেছি কারো হাত পড়েছে সেখানে আর সেটা যে তুই সেটাও ভালো করে জানি।

-তার মানে তুই রাগ করিস নি। আচ্ছা ঐ ছবি গুলো কার রে দিদি? অনেক পুরনো ছবি।

-আমার কলেজের বন্ধুদের। ছোট থেকে একসাথে পড়েছি আমরা। কেজি থেকে শুরু করে সেই হাইকলেজ অব্দি।

-(বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়ার থেকে ডায়েরি টা বের করে ছবি গুলো হাতে নিয়ে রাই এর কাছে যায়) তোর বন্ধুদের কথা তো কখনো বলিস না আমাকে, কারও নামটা পর্যন্ত জানি না। তাও আবার ছবি গুলিও লুকিয়ে রাখিস কেন রে?

-কারণ আছে তুই বুঝবি না।(হাত থেকে ছবি গুলো নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে) অনেক মিস করি সেই সময়টাকে, কত হাসি খুশি আনন্দে কাটতো সেই সময় গুলো। যদি আবার ফিরে পেতাম সবাই কে। সারাদিন কত হৈ-হুল্লোড় করতাম, সবকিছুই আমাদের একসাথে করতেই হবে এমন একটা চিন্তা কাজ করতো। একই টিউশনে পড়তে যেতাম, একই রঙের জামা বানাতাম, টিফিনে এক সাথে খাওয়া সব কিছু। কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল মনে হয়।

-আচ্ছা দিদি এই ছবিতে মাঝখানে তুই সেটা বুঝতে পারছি তোর বন্ধু গুলো কে কে?

-বা পাশে যে আছে ওর নাম জয় আর ডান দিকে বাবু ওটা ওর ডাকনাম ভালো নাম রুদ্র।

-ওদের সাথে যোগাযোগ নেই? কাউকে তো আজ পর্যন্ত দেখলাম না।

-আছে..... শুধু জয়ের সাথে, অনেক বছর আগে এক জায়গায় দেখা হয়েছিল তখন থেকে মাঝে মাঝে কথা হয়। ও একটা কোম্পানিতে জব করে অন্য শহরে থাকে।

-আর রুদ্র? তার সাথে যোগাযোগ নেই?

-না যোগাযোগ নেই আর ঐ শয়তানটার সাথে কথা বলতে যাবে কে? হারামি একটা(শেষের কথাটা মনে মনেই বলে)

-শয়তান? কেন?

-শয়তান কে শয়তান বলবো না তো কি বলবো। অনেক জ্বালিয়েছে এখনো জ্বালিয়ে চলেছে(এই কথাটা একটু নিচু স্বরে বলে) ওটা একটা উজবুক, পাজি, বদমাশ, কুত্তা, হাদারাম....(হঠাৎ করেই কেমন খেঁকিয়ে উঠে রাই)

-ছি দিদি তুই এত পঁচা কথা বলিস। ছবিতে কত কিউট লাগছে রুদ্র দা কে আর তুই কি কি না বলছিস। যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে।

-আমার তো প্রেম উতলে পড়ছে না তাই আমার কাছে ওকে ওমনি মনে হয়। ওটা একটা কুত্তা কুত্তা কুত্তা। সামনে পেলে ইচ্ছে হয় মন ভরে যদি কিল ঘুসি মারতে পারতাম তবে মনটা শান্তি পেত।

-দিদি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, রুদ্র দা কে একদম বাজে কথা বলবি না।(মুখ ফসকে কথা গুলো বলে ফেলে)

-আমার যা খুশি যা ইচ্ছে তাই বলবো তোর কি।(হালকা ভ্রু কুঁচকে তনুর দিকে তাকিয়ে) কিরে হঠাৎ করে তোর ওকে নিয়ে এত আগ্রহ কেন সেটা বলতো আগে। ছবি দেখেই প্রেমে পড়ে গিয়ে একেবারে ডিফেন্ড করা শুরু করে দিয়েছিস,ঘটনা কি?

-(ধরা পড়ে যাবার ভয়ে ভ্রু কুচকে আসে) কেন আবার এমনিই হঠাৎ মনে হলো তাই, যাই মা তখন কেন জানি ডেকে ছিল দেখে আসি। তুই শুয়ে থাক।(তড়ি ঘরি করে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে যায়)

তনুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রাই রুদ্রের ছোটবেলার একটা ছবি নিজের বুকে জড়িয়ে ধরে। যেভাবেই হোক বাবাকে ওর রাজি করাতেই হবে আর যদি রাজি না হয় তবে? তবে অন্য পথে যেতে হবে তবুও আর ওকে হারানো যাবে না, একবার হারিয়ে আবার পেয়েছে এবার আর ছাড়বে না।




অফিস থেকে এসে সোজা বাথরুমে ছুটেছিল রুদ্র, আসার পথেই চাপ টা বুঝতে পারছিলো কোনমতে আটকে বাড়ি পর্যন্ত এসেছে। কোনমতে প্যান্টের জিপার খুলে নিজের পুরুষাঙ্গ টাকে অবমুক্ত করতেই এক ঘোড়া পাম্পের মত প্রেসার রিলিজ হতে থাকে। তখন যে শান্তি টা পাওয়া যায় সেটা সেসব মানুষরাই জানে যারা কখনো না কখনো বা এমন সিচুয়েশনে পড়েছে। জামাকাপড় চেঞ্জ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে এক হাতে মোবাইলটা সামনে নিয়ে আসে। একটা মেসেজ দেখে অবাক হয় সে। মেসেজ টা খুলতেই দেখে একটা গানের কয়েকটা কলি

হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে।। 


গত কিছুদিন ধরেই এমন মেসেজ আসছে এই নাম্বার টা থেকে। নাম্বার টাতে সাথে সাথে ফোন করে কিন্তু আগের বারের মত এবারও বন্ধ দেখাছে, কে এমন মেসেজ পাঠাচ্ছে বুঝতে পারছে না। প্রথমে ভেবেছিল রিতা কিংবা তনয়ার মাঝে কেউ হতে পারে, ওরা দুজনেই অনেকটাই দুর্বল হয়ে আছে সেটা রুদ্র ওদের হাভভাব দেখেই বুঝতে পারে। রিতার টা তো সেই কলেজ থেকেই জানা এত বছর পর আবার সেই প্রেম মাথাচাড়া দিয়ে উঠলো কিনা কে জানে। আর তনয়ার ব্যাপার টা একটু কমপ্লিকেটেড, ও মর্ডান মেয়ে এসব রিলেশনশিপে জড়িয়ে একমুখী জীবনে আগ্রহী হবার মত মেন্টালিটি নেই তবে মাঝে মাঝে ও যেভাবে রুদ্রের এটেনশান নিজের দিকে নেবার জন্য হামলে পড়ে সেটা একটু ভয়ের কারণ হতেই পারে। তবে রুদ্র তো কোন রিলেশনে জড়ানোর মত মনোভাব ওদের কে দেখায় নি৷ এই পর্যন্ত যা হয়েছে সবটাই ক্যাজুয়াল দুই দিক থেকেই, সেখানে কোন জোর জবরদস্তি ছিলো না আবার না ছিলো কোন কমিটমেন্ট তবুও একবার ব্যাপার টা নাড়িয়ে চাড়িয়ে দেখতেই হচ্ছে রুদ্র কে। তাই কৌশলে ওদের এই ম্যাসেজ এর ব্যাপারে জানার চেষ্টা করেছিল কিন্তু রেজাল্ট নেগেটিভ। ওরা যে নয় ওটা কর্নফাম তবে কি রুপালির কাজ এটা, ওকে দেখে তো মনে হয় না ও এমনটা করবে। কিছু বলার থাকলে তো সরাসরি বলতেই পারে। আর রুপালি কাছে এমন কিছু এক্সপেকটেশান রুদ্র করে না আর রুপালিও যাতে না করে সেটাও অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছিল। তাও তো মেয়ে মানুষের মন কখন বদলে যায় বলা তো যায় না। একবার ওর সাথে কথা বলতে হবে সেটা ভাবতে ভাবতে কপালে হাত দিয়ে হালকা মেসেজ করতে থাকে৷ মাথা একটু চিনচিন করছে, চা খেলে হয়তো ঠিক হয়ে যাবে।

-কিরে দাদা মাথা ব্যাথা করছে? (চায়ের কাপ হাতে ঘরে ঢুকে 
ছুটকি)

-না ঐ আরকি, রোদের মাঝে এদিক ওদিক যেতে হয় তাই একটু টায়ার্ড লাগছিলো আর কি। চা খেলেই ওটা কেটে যাবে।

-চা খেলেই যদি সব ঠিক হয়ে যেত তবে তো ডাক্তার রা এত এত ঔষধ না লেখে তিন বেলা চা খেতে বলতে। তোর আর চা খেতে হবে না, তুই বস আমি একটু গ্লুকোজ দিয়ে শরবত করে নিয়ে আসি।

-আরে শরবত লাগবে না, চা হলেই হবে তো। তোকে কষ্ট করতে হবে না।

-কষ্ট যেহেতু আমার হবে তাহলে তুই এত চেচামেচি করছিস কেন, শরবত আনছি সেটাই খাবি। (কিছুক্ষণ পর একটা জগ আর গ্লাস হাতে ঘরে আসে ছুটকি, জগ থেকে গ্লাসে শরবত ঢেলে দাদার দিকে এগিয়ে দেয়) নে দাদা খা, এটা শেষ করে আরেক গ্লাস খাবি কোন কথা শুনবো না।

-বুঝেছি আর বলতে হবে না, দে আমি চুপচাপ খেয়ে নিচ্ছি(এক চুমুকে সবটা শেষ করে গ্লাস টা আবার সামনে এগিয়ে দেয়) তুই আমার বোন না হয়ে মা হলে ভালো হতো। বাপরে বাপ মাও আমাকে এত শাসন করে নি তুই যতটা করিস।

-(খিল খিল করে হাসতে থাকে ছুটকি) তাই নাকি, তাহলে আমাকে ছোট মা বলে ডাকবি।

-কিরে তোর দাদাকে শরবত টা দিয়েছিস, মিষ্টি ঠিক আছে তো (জোরে জোরে কথা গুলো বলতে বলতে অঞ্জলি দেবী ওদের দিকে আসতে থাকে)

-(রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে) ওকে জিজ্ঞেস করছো কেন ওই তো শরবত বানিয়ে এনেছে মিষ্টি তো ও জানবেই।

-তোর বোন শরবত বানালে তো আমার ছুটিই হয়ে যেত, বসে বসে খেতে পারতাম। সেই কপাল তো নেই ওঘরে গিয়ে হম্বিতম্বি করে শরবত টা আমাকে দিয়ে বানিয়ে নিয়ে আসলো, দে খাওয়া শেষ হলে জগ আর গ্লাস টা দে আমাকে (জগ আর গ্লাস নিয়ে উনি বের হয়ে যায়)

-(পাশে বসে মিটিমিটি হেসে চলেছে ছুটকি) ওইটুকু পথ তো আমিই এনেছি সেটা তো সত্যি।

-হুম খুব সত্যি।

-দে দাদা আমি তোর চুলে বিলি কেটে দেই দেখবি তোর ভালো লাগবে।(আসন করে বসে রুদ্রের মাথাটা নিজের কোলে রেখে লম্বা আঙুল গুলো দিয়ে চুলে বিলি কাটতে থাকে, মাঝে মাঝে কপালে ম্যাসেজ করে দিচ্ছে। শান্তির আবেশে চোখ দুটো বুজে নেয় রুদ্র)

-খুব ভালো লাগছেরে। তা আজ খাতিরযত্ন টা বেশি করছিস তা কিছু বলার আছে না কিছু লাগবে নাকি?

-(কতকগুলো চুল মুঠি করে জোরে টান দেয়, অল্প যন্ত্রণায় রুদ্রের মুখে অভিব্যক্তি বদলে যায় আর মুখ থেকে অস্পষ্ট স্বরে উফফ শব্দটা বের হয়ে আসে) তোর কি এমনই মনে হয় যে আমি সবসময় তোর কাছে কিছু চাওয়ার জন্য আসি। যা তোর কাছে আসবো না আর চলে যাচ্ছি।

-(হাত টেনে ধরে ছুটকিকে আবার বসিয়ে দেয়) আজকাল খুব গাল ফুলানো শিখেছিস। আমার বোন গাল ফুলিয়ে থাকলে কি আমার ভালো লাগে নাকি। আমি আর এমন করে বলবো না এই কান ধরলাম।

-কান ধরতে হবে না, আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করি।

-কর না(চোখ বন্ধ করেই উত্তর দেয়)

-তোর কলেজ লাইফের কথা মনে পড়ে না? তোর বন্ধু দের সাথে কি যোগাযোগ হয় না। এত বছরে কাউকেই তো দেখলাম না আমি। আগের জায়গাটা তোকে টানে না।

-(কতটা সময় নিশ্চুপ থাকার পর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে) নারে। কলেজে থাকতে জয়ের সাথে শেষ যোগাযোগ করেছিলাম এরপর আর হয় নি৷ আমার কেন জানি আগের কোন কিছুর প্রতি আর টান টা নেই। কলেজে থাকতে আমি যেমনটা ছিলাম কলেজে উঠার পর থেকে আমি সেখান থেকে অনেকটা বদলে গেছি। আগের কিছু আমাকে আর তেমন টানে না। নিজেকে একা করে ফেলেছি ধীরে ধীরে।

-আরেকজন যে ছিল কি নাম যেন রাই দি তার সাথেও যোগাযোগ নেই?

-ওর সাথে কলেজ থেকেই যোগাযোগ বন্ধ, কোথায় আছে জানি না। শুনেছিলাম শহরে চলে এসেছে এত মানুষের ভীড়ে খুজে পাবো কোথায়? আমার উপর রাগ অভিমান আর ঘৃণা নিয়ে দূরে চলে গেছে। জানিস তোর দাদা টা না বড্ড বাজে, খারাপ মানুষ। তাই তো একটাবারো আমার কোন কথা না শুনেই চলে গেলো। অনেকেই মনে মনে আমাকে খুব খারাপ ছেলে ভাবে কিন্তু বাইরে সেটা প্রকাশ করে না। হয়তো আমি সত্যিই খারাপ ছেলে এইজন্যেই কাউকে নিজের করে ধরে রাখতে পারি না। দিন দিন যেন আমি আরও নিচের দিকে নামছি। সবাই দূরে সরে গেছে আর না হয় আমি সরিয়ে দিয়েছি। নিজেকে আজকাল নিজের কাছেই ছোট ছোট লাগে, জানিস ছোট থাকতে মা বাবা শাসন করতো তখন খুব মন খারাপ হতো, এখন তো শাসন করে না কিন্তু খুব মন চায় কেউ একটু শাসন করুক তবে হয়তো নিজেকে শুধরে নিতে পারতাম৷ জানিস ছুটকি এই যে সারাদিন সবার সাথে এতো হাসিখুশি হৈ-হুল্লোড়েে থাকি এর পরও নিজেকে খুব একা লাগে মাঝে মাঝে। নিজের মাঝে নিজেকে খুঁজতে থাকি, আমি কি ছিলাম আর এখন কোথায় এসে দাড়িয়েছি। অনেক মানুষের কাছে অপরাধী আমি, তারা কি কখনো ক্ষমা করবে কি না জানি না।(হঠাৎ নিজের কপালে ফোঁটা ফোঁটা জল পড়তে দেখে উপরের দিকে তাকায়, ছুটকির দুচোখ বেয়ে জলের ধারা গাল বেয়ে টপটপ করে রুদ্রের কপালে পড়ছে) কিরে বোকা মেয়ে কাঁদছিস কেন।

-এমনি রে দাদা, তুই নিজেকে এমন করে আড়াল করে রাখিস কেন। নিজেকে খারাপ ভাবিস কেন? আমার দাদা দুনিয়ার সবচেয়ে ভালো দাদা, কেউ তোকে খারাপ বললে তাকে আমি মেরেই ফেলবো। তুই একা হবি কেন আমি আছি মা-বাবা আছে।

-না না কাউকে মারতে হবে না। আর কেউ তোর দাদাকে খারাপ বলবে না তুই আছিস যে। যা এখন পড়তে বস গিয়ে।

-আচ্ছা,(রুদ্রের কপালের জলের ফোটা গুলো মুছে দিয়ে, গালে চুমো দিয়ে ছুটকি নাচার ভঙ্গিতে নিজের রুমের দিকে যেতে থাকে।




ঘরে গিয়েই ছুটকি তনুকে ফোন করে, ওদিকে তনুও ছুটকিকে ফোন করবে বলেই মোবাইলটা হাতে নিয়েছিল ওমনি ছুটকির ফোন পেয়ে হাসির রেখা ফুটে উঠে ঠোঁটের কিনারায়। দুজনেই আজকের প্ল্যান অনুযায়ী কি কি জানতে পেরেছে সেটা শেয়ার করে। রাই কি কি বলেছে সেটা সবটাই সে ছুটকি কে জানায় ওদিকে রুদ্র কি কি বলেছে সেটাও ছুটকি তনু কে জানায়। বিশদ আলোচনা শেষে দুজনেই বুঝতে পারে রুদ্র আর রাইয়ের মাঝে কিছু তো একটা ঘটনা আছে আর সেটা জানতে হলে একজন কে খুঁজে বের করতে হবে সেটা হলো জয় দা। রুদ্রের যেহেতু জয়ের সাথে যোগাযোগ নেই তাই রাই হলো শেষ ভরসা৷ ওর মোবাইল থেকেই জয়ের নাম্বার টা কালেক্ট করাই হলো ওদের নেক্সট মিশন আর সেটার দায়িত্ব পড়েছে তনুর উপর। তনুও তৈরী সেই কাজটা করার জন্য এই জয় দা তপসে হয়ে সাহায্য করবে বাকি রহস্যের সমাধান করতে।




সন্ধ্যা পূজা শেষে অঞ্জলি দেবী ঘরে এসে কাপড় পাল্টে  ছুটকি পড়তে বসলো কিনা সেটা একবার দেখে যায়, নিজের ঘরে গিয়ে মোবাইল টা হাতে নিয়ে একটা নাম্বারে ফোন করে। তনু চলে যাবার পর রাই কানে হেডফোন গুজে গান শুনছিলো শুয়ে শুয়ে, হঠাৎ একটা ফোন আসতেই মোবাইলটা হাতে নিয়ে নাম টা দেখে কল টা রিসিভ করে,

-হা আন্টি, কেমন আছো?

-আমি ভালো আছি তুই কেমন আছিস? কি করছিস?

-ভালোই আছি, অফিস থেকে এসে রেস্ট নিচ্ছিলাম। বাকিরা সবাই ভালো আছে?

-হুম তোর আঙ্কেল ছুটকি ভালোই আছে, আরেকজনের টা তুই নিজেই ফোন করে জেনে নে।

-(নিঃশব্দের চওড়া হাসিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠে) তুমিও না আন্টি, দরকার নেই ফোন করার। কখন কোন মোডে থাকে বুঝা মুশকিল। আর আমি ফোন করেছি জানতে পারলে হয়তো ফোনেই ধরে আছাড় মারতে চাইবে আমাকে।

-(হা হা করে হাসতে থাকে অঞ্জলি দেবী) তোর আর বাবুর মাঝে কি যে হয়েছে সেটাই আজ পর্যন্ত বললি না। তোর উপর ওর রাগ করবে কেন সেটাই বুঝি না, এরপরও আবার ওকে বিয়ে করতে চাস। তোদের ভাবস্রোত কোন দিকে বহে বুঝা মুশকিল। তা কিরে তোর বাড়িতে কথা বলেছিস? তোর আঙ্কেল তো আজও জানতে চাইলো, তোর কথা বলা হলে তোর আঙ্কেল বাবুর সাথে কথা বলবে।

-না গো আন্টি এখনো তো বলতেই পারলাম না। বাবার সামনে গিয়ে কি বলবো সেটাই তো ভুলে যাই। একবার ভাবছি মা কে দিয়ে বলাবো আবার ভাবি আমার জন্য শুধু শুধু মা বকা খাবে কেন এর চেয়ে আমিই বলে ফেলি কিন্তু সাহস হচ্ছে না৷ আমার বাবা তো সবসময়ই যেন রেগে থাকে।

-তাহলে আমিই না হয় কথা বলি৷ তোর হয়ে আমি কথা বললেই তো হলো। আমি ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটোই।

-না না আন্টি, বাবা কেমন রগচটা আর কড়া মানুষ তুমি তো জানে না। তোমাকে কি না কি বলে আবার অপমান করে জানে, তার চেয়ে আমিই কথা বলবো সেটাই ভালো হবে৷

-আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে এখন রাখি পরে কথা হবে।

-ওকে আন্টি।





★★★★★



সকালের নাস্তার টেবিলে পত্রিকা হাতে বিজয় চৌধুরী বসে আছে, দেবীকা দেবী রান্নাঘর থেকে নাস্তার প্লেট গুলো একে একে টেবিলে এনে রাখছেন। তনু রাই ওদের ঘরে রেডি হচ্ছে কলেজ আর অফিসের জন্য। একটা প্লেটে পরোটা আর ভাজি দিয়ে স্বামীর দিকে এগিয়ে দেয় দেবীকা চৌধুরী

-তোমার নাস্তাটা, খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে।

-জানো যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাহলে পত্রিকা টা পড়া শেষ হওয়ার পরেই দিতে পারতে (খেঁকিয়ে উঠে কথা গুলো বলে)

-তখন তো আবার চেচামেচি শুরু করতে যে এখনো নাস্তা দিচ্ছি না কেন। তুমি তো সবটাতেই দোষ ধরতে ব্যস্ত।

-(একটু উচ্চস্বরে) থাক, সব কথায় উত্তর দেয়া শুরু করেছো আজকাল। মেয়েরা কই এখনো নাস্তা করতে আসলো না কেন?

-ওরা রেডি হচ্ছে, এখনি চলে আসবে।

-রাই কে ডাকো ওর সাথে কথা আছে।
দেবীকা দেবী এগিয়ে গিয়ে রাই কে ডাক দিয়ে আসে।

-(একটা চেয়ার টেনে বসতে বসতে) বাবা ডাকছিলে।

-হুম, তোমার সাথে একটা কথা আছে। এমনিতেও আমি মনে করি না তোমার সাথে ডিসকাস করার দরকার আছে তবুও একবার বলছি।

-কি কথা? আমারও একটা কথা ছিল তোমার সাথে আবার মায়ের সাথেও(মায়ের দিকে তাকিয়ে কথাটা বলে, মায়ের মুখ দেখেই বুঝতে পারে সকাল সকালই বাবা আবার রাগরাগি করেছে মায়ের সাথে)।

-আগে আমি আমার টা শেষ করি তারপর না হয় তোমার টা শোনা যাবে।

-ঠিক আছে।

-আমার এক কলিগের ছেলে ইউকে তে একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানিতে চাকরি করে ও গত সপ্তাহে দেশে এসেছে। আমার কলিগ চায় তার ছেলের সাথে তোমার বিয়ে দিতে, আগামী শুক্রবার দেখতে আসতে চায় তোমাকে সেদিনই হয়তো বিয়ের ডেট ফিক্সড করবে। সেদিন কোন প্ল্যান থাকলে ক্যানসেল করে দাও।

-(বাবার কথাটা শুনার পর হঠাৎ যেন চোখে মুখে অন্ধকার হয়ে আসে, মূহুর্তেই যেন নিজেকে কেমন অসার মনে হচ্ছে। বাবা যে একরোখা মানুষ তাতে করে আর নিজের মনের কথা আর হয়তো বলা হবে না কখনো। তাহলে কি নিজের সব ভালোলাগা ভালোবাসা আবারও সেই আগের মতই মাটি চাপা দিতে হবে?? না এবার আর সেটা হবে না আগে ছোট ছিল তাই কিছু বলতে পারে নি কিন্তু আজ সময় আছে নিজের টা নিজের করে নেবার, যেভাবেই হোক বাবার বিরুদ্ধে না গেলেও বুঝাতে তো হবে) বাবা আমাকে না জানিয়ে ওদের আসতে বলে দিলে। আমারও তো একটা মতামত আছে নাকি। একদম বিয়ের ডেটও ফিক্সড মানে কি আমার কি পছন্দ ও পছন্দ কিছু নেই?

-তোমার আবার কিসের মতামত? আমি সব দেখাশোনা করেই সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে জানাবার কি আছে। যা বললাম সেরকমই সেদিন বাসায় থাকবে। তোমার যেটাতে ভালো হবে এত বছর সেটাই করে এসেছি আর আগামীতেও সেটাই করবো।

-মেয়েটার কথাটাও তো একবার শুনতে পারতে, ও তো বড় হয়েছে(দেবীকা দেবী পাশ থেকে কম্পিত স্বরে কথা গুলো বলে উঠে)

-তুমি চুপ করো তোমাকে কে কথা বলতে বলেছে, তোমার আশকারাতেই ও এতগুলো কথক বলার সাহস পেয়েছে (শাসিয়ে উঠে বিজয় চৌধুরী)

-বাবা তুমি মা কে ধমকাবে না, মা তো ভুল কিছু বলে নি। আমি জানি তুমি সবসময় আমাদের ভালোর জন্যই সব করেছো, কিন্তু বিয়েটা তো আমাকে করতে হবে সারাটা জীবন কাটাতে হবে। আমার নিজের মত ছাড়া তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না, এ বিয়ে আমি করতে পারবো না।(সশব্দে চেয়ার সরিয়ে উঠে পড়ে রাই)


আড়াল দাড়িয়ে থাকা তনু সবটাই শুনতে থাকে। দিদি কে এমন করে বাবার কথার বিরুদ্ধে গিয়ে  প্রতিবাদ করতে আগে দেখ নি সে। তবে কি দিদি অন্য কাউকে পছন্দ করে....
[+] 14 users Like nextpage's post
Like Reply

(10-07-2022, 09:53 PM)Bumba_1 Wrote:  পাশার দান যখন তখন উল্টে যেতে পারে .. তবে বিজয় চৌধুরী লোকটা শুধু রগচটাই নয়, তার সঙ্গে ইতর .. যে বাড়ির মহিলাদের সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে বাইরের মানুষকে সম্মান করবে কি করে? 

রুদ্র আর রাইয়ের মধুরেণ সমাপয়েৎ এর পথ যে সরল এবং সোজা হবে না সেটা বেশ বুঝতে পারছি।  :)

এমন মানুষ আমার কাছে জঘন্য মনে হয়। কড়া হওয়া আর অসম্মান করা দুটো ভিন্ন বিষয়। 

সরল আর সোজা তো ঐ বক্ররেখারই অংশ তাই একটু শক্ত হাতে টানতে হবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(10-07-2022, 10:03 PM)Jibon Ahmed Wrote:  বাহ!! অসাধারণ লেখায় দাদা

ধন্যবাদ
Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(10-07-2022, 10:46 PM)Baban Wrote:  গোয়েন্দাগিরি, দাদা বোন, দিদি বোনেদের ইয়ার্কি দুস্টুমি আর ইমোশনাল মোমেন্ট সাথে আবার অতীতের সেই হারিয়ে যাওয়া মানুষটার অপেক্ষায় বসে থাকা। নিজের কাছে নিজের ছোট হবার জেদ, ছেলেমানুষি, ছেলেখেলা সব কিছু নিয়ে জমজমাট পর্ব। সাথে আবার পুরানো ফিল্মের বাবা নামক ভিলেন। যদিও পুরোটাই গল্পের স্বার্থে এমন বাবা চরিত্র আনতে হয়েছে কিন্তু এমন বাবা দেখলে মটকা গরম হয়ে যায়। রাগী হওয়া ভালো। পরিবারের বন্ধন বজায় থাকে কিন্তু রাই এর ভাবার এটা নিম্ন মানের চিন্তাধারা। মেয়েকে ভালোবাসেন ঠিক কতটা সেটা জানিনা কিন্তু নারীদের উনি শক্তি হিসাবে বোধহয় দেখেন না, বিপরীতটাই হবে।

আর শেষে বলি.... ওই উপরের ছড়া আমি লিখলেও আমাকে রাই ম্যাডাম এর জন্য লিখতে বলেছিলো রূদ্র বাবু।

ছড়া দিয়েই শুরু, ছড়ার হাত টা তোমান অনবদ্য দাদা।
সময় কাহিনি সংলাপের সংযোজনে তুমি যে ছড়া রচনা করো সেটা অতুলনীয়। বৌদির জন্য এমন লেখো বুঝি??

কাহিনী বিন্যাসে সবটাই দরকার ছিল তাই না চাইতেও ওমন একটা জঘন্য চরিত্র আনতেই হলো। তারপরও দেখি রাই কতোটা কি করতে পারে নইলে আমাদের হিট জুটি অবিনাশ-অঞ্জলি তো আছেই।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(11-07-2022, 02:43 AM)Arpon Saha Wrote:  পরের পর্বের জন্য আবার সেই এক সপ্তাহের অপেক্ষা।

চেষ্টা তো করি তাড়াতাড়ি দেবার কিন্তু  লেখাপড়া বিজনেস বাকি জীবন সবকিছু সামলে তারপর লিখি। জানি এটা কোন অজুহাত হতে পারে না তবুও চেষ্টা করবো আগেই আপডেট দেবার।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(11-07-2022, 07:27 PM)Somnaath Wrote:  এইবার খেলা জমে উঠেছে, দুর্দান্ত লাগল আজকের পর্ব  yr):

খেলা হবে  Big Grin

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)