Thread Rating:
  • 84 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

-মন্দের ভালো (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 322 of 612 posts. Show all posts

(14-08-2022, 09:49 PM)pro10 Wrote:  অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ 


(14-08-2022, 10:10 PM)Bumba_1 Wrote:  
এই ধরনের টিজার পেলে গল্পের আপডেট পড়ার ইচ্ছা হাজারগুন বেড়ে যায়।  clp);

ধন্যবাদ দাদা

(14-08-2022, 10:59 PM)Arpon Saha Wrote:  শেষ পর্যন্ত বিচ্ছেদ ই হবে✌️✌️??

কি জানি..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

পরিণয় নাকি পরিণতি







লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
মাথা চাইয়া টিকা দিমু
জড়োয়া লাগাইয়া সই গো
জড়োয়া লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
নাক চাইয়া নাকফুল দিমু
পান্না লাগাইয়া সই গো
পান্না লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
কান চাইয়া পাশা দিমু
মতিয়া লাগাইয়া সইগো
মতিয়া লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
গলা চাইয়া হার দিমু
হিরা লাগাইয়া সইগো
হিরা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
হাত চাইয়া বালা দিমু
সোনা লাগাইয়া সইগো
সোনা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
কোমর চাইয়া বিছা দিমু
রুপা লাগাইয়া সইগো
রুপা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
পিন্দন চাইয়া শাড়ি দিমু
ওড়না লাগাইয়া সই গো
ওড়না লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
আইছৈন লীলাবালী থমকি থমকি
বইছৈন লীলাবালী ভালা গো
না জানি কুন তামশে লীলাবালী
না জানি কুন ইস্কে লীলাবালী
ঘুন ঘুন সদা মাতৈন গো
নাকর কেশরী কানের পাশা
বইছৈন লীলাবালী ভালা গো
মাথার শিতাপাটি গায়ের উড়না
বইছৈন লীলাবালী ভালা গো
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে


গোধূলি লগ্নে রাই আর রুদ্রের বিয়ে, এখন অধিবাসের স্নান চলছে আর সেই স্নান শেষে পাত্র পাত্রীর সাজসজ্জার পর্ব শুরু হবে। উপরের গীত টা বিয়ের বাড়ির বড় আকর্ষণ। সেই সেন্টারেই বিয়ের আসর বসছে, সেই জন্য মাঝের বড় জায়গায় নয়নাভিরাম কুঞ্জ তৈরী করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা। চারদিকে সবাই ছোটাছুটি করছে, কেউ সাজসজ্জায়, কেউ খাওয়া দাওয়ায়, কেউ ছোট বাচ্চাদের সামলাতে আর কেউ কাজের ব্যস্ততায়। পুরো সেন্টার টা মানুষে গমগম করছে, এখনো নিমন্ত্রিত অতিথিরা তো আসেই নি।

রুদ্র অনেকক্ষণ ধরেই সুযোগ খুঁজছিল রাই কে একা পাবার জন্য, ওর সাথে বিষয়টা নিয়ে কথা না বলা পর্যন্ত ও শান্তি পাচ্ছে  না। রুদ্র একবার বাথরুম হয়ে রাইয়ের রুমে যাবার সিদ্ধান্ত নেয়৷
রাইয়ের রুমের কাছে গিয়ে টুকা দিতেই পার্লারের একজন এসে দরজা খুলে, ভিতরে ঢুকে রাইয়ের সাথে একা কথা আছে বলতেই ওরা বেড়িয়ে যায়। রুদ্র একটা চেয়ার টেনে রাইয়ের সামনে বসে, ওর চোখে মুখে ভয়, অজানা আতংক আর দুশ্চিন্তা স্পট করেই ফুটে উঠেছে কপালে পাশ বেয়ে ঘাম ছুটেছে

-কি হয়েছে তোমার, এমন করে ঘামছো কেন? কোন ঝামেলা হয়েছে নাকি? কেউ কিছু বলেছে তোমাকে (রুদ্রের এমন অবস্থা দেখে রাইও ঘাবড়ে যায়)

-(কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না, বারবার গলার কাছে সব কেমন জড়িয়ে যাচ্ছে, পা দুটো কাঁপছে, ভাঙা ভাঙা স্বরেই বলতে শুরু করে) তোমাকে কিছু কথা বলা দরকার, কথা গুলো একটু শান্ত হয়ে শুনো। সবটাই আমার ব্যাপারে এগুলো তুমি জানতে না কিন্তু আমি মনে করি সেগুলো তোমার জানার দরকার।

-(রাইয়ের কপালে ভাজ পড়ে) সিরিয়াস কিছু? তুমি কোন মজা করছো না তো আবার?

-না না মজা নয়, সবটাই সত্যি (এক এক করে রুদ্র সব বলতে শুরু করে সেই রাই গ্রাম ছাড়ার পর থেকে ঘটে যাওয়া ঘটনা গুলো একএক করে রাইয়ের সামনে খোলা বইয়ের মত বলতে থাকে)

রাই স্তব্ধ হয়ে বসে আছে, ও চোখ দুটো লাল হয়ে গেছে চোখের পাতি পড়ছে না। জ্বলন্ত অগ্নিকুণ্ডের মত চোখ দুটো রুদ্রের দিকে তাকিয়ে আছে এখনি হয়তো রুদ্র ভস্ম হয়ে যাবে সেই আগুনে। রুদ্রও নিজেও ভয় পেয়ে যায় রাইয়ের মুখের অভিব্যক্তি দেখে, হাত বাড়িয়ে রাইয়ের হাত টা ধরতে যাবে তখনি রাই এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়
-তুমি আমাকে ধরবে না, ঐ হাতে আমাকে কখনো স্পর্শ করবে না। তুমি আমার বিশ্বাস আশা ভরসা সব শেষ করে দিয়েছো, এক ঝটকায় আমার সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছো। আমার ভালোবাসা কে তামাশা বানিয়ে দিয়েছো, তুমি কখনো আমাকে ভালোই বাসো নি এখনো বাসো না। তুমি তো আমাকে ঘৃণা করো আর পরেও সেটাই করবে।

-প্লিজ আমার কথাটা শুনো, তুমি যা শাস্তি দিবে সব মেনে নেব তবুও আমাকে ভুল বুঝো না। হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু....( রুদ্রকে থামিয়ে দেয় রাই)

-তুমি আর কোন কথা বলো না, তোমার কোন কথাই শুনার ইচ্ছে নেই আমার। এত কিছুর পর তুমি আবার কথা বলতে চাইছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমাকে ঠকিয়েছো শাস্তি তো পেতেই হবে তোমাকে, আমি ভেবে নিয়েছি এ বিয়ে হবে না (কথাটা বলেই রাই রুম থেকে বের হয়ে যাবে তখনি রুদ্র ওর হাত চেপে ধরে)

-তুমি এটা বলতে পারলে? এটা শাস্তি দিচ্ছো নাকি আমাকে কষ্ট দিতে চাইছো। বিয়েটা ভেঙে গেলে সেটার কারণ জানতে চাইলে মা বাবার কাছে মুখ দেখাতে পারবো না।

-সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল, এখন তো আমি সবার আগে আন্টিকেই বলবো, আন্টিই যা সিদ্ধান্ত নেবার নিবে ( রুদ্রের হাত ছাড়িয়ে নিয়ে রাই হনহন করে রুম থেকে বেড়িয়ে যায়, রুদ্র ধপ করে চেয়ারের উপর বসে পড়ে)

কিছুক্ষণ পর মায়ের আওয়াজ শুনে রুদ্রের শরীর  কেঁপে উঠে, রুমের দরজা খোলার শব্দ হতেই সেদিকে ভয়ার্ত চোখ নিয়ে রুদ্র তাকাতেই দেখে ওর মা আর রাই ঢুকছে রুমে। মায়ের মুখ দেখেই রুদ্রের যায় যায় অবস্থা। চেয়ার ছেড়ে উঠে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যে ভুল ও করেছে এই কান্নায় যে মুক্তি নেই সেটা রুদ্র ভালো করেই জানে। তবুও শেষ চেষ্টা করতে ক্ষতি কি, রাই কি শুধু মা কে বলেছে নাকি বাবাকেও বলে দিয়েছে নাকি কে জানে। বাবার কানে কথাটা গেলে ওকে মেরেই ফেলবে, মা না হয় একটু ধমকে মেরে শেষ করবে কিন্তু বাবা? আর যে অন্যায় সে করেছে তাতে করে এমন অবস্থা হবে সেটা অবাক হবার মত নয়। চোখ বুজে শাস্তির প্রহর গুনতে থাকে সে...


বাথরুমের দরজায় কেউ ধড়াস ধড়াস করে হাত চালাচ্ছে, সেটার শব্দে রুদ্রের সম্বিত ফিরে। ওর শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে, একটু ধাতস্ত হতেই বুঝতে পারে ও রাইয়ের রুমে নয় ও এখনো বাথরুমেই আছে। এতক্ষণ যেটা ছিল সবটাই ওর কল্পনা মাত্র কিন্তু তাতেই ওর হাত পা কাঁপছে, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। কিছুটা সামলে নিয়ে বাথরুমের দরজা খোলে দেখে জয় দাড়িয়ে

-কিরে বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলি নাকি, সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোর কোন খবর নেই, আরেকটু হলে তো আমি সবাইকে ডাকতে চলে যেতাম ভয় ধরিয়ে দিয়েছিলি।

-ঐ একটু চোখ লেগে গিয়েছিল ( কি বলে ব্যাপারটা কাটাবে সেটা বুঝতে পারে না, তাই এটাই বলে দেয় রুদ্র)

-কি জানি, অন্য কিছুই করছিলি নাকি কে জানে। তর সইছে না নাকিরে ভাই, এইতো আজ আর কাল তারপর তো... (জয় খিলখিল করে হাসতে থাকে)

-তোর তো সবকিছুতেই এমন মনে হয়, আমার জন্য এতো কষ্ট হলে তোর বউটাকে দিয়ে দে।

-তোর নজর তো ভালো নারে, যাই আমার বউকে আগে আগলে রাখি। তুই তাড়াতাড়ি রেডি হ আন্টিরা ডাকছে (জয় রুম থেকে বেড়িয়ে যেতেই রুদ্র কোন মতে বিছানায় গিয়ে বসে পড়ে)

রুদ্রের হাত পা অবশ হয়ে গেছে, গলা কেমন শুকিয়ে আসছে এমন ভাবে ভয় ওর উপর আগে কখনো চেপে বসে নি। এজন্যই হয়তো কাছের কাউকে হারানোর ভয় মানুষকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারে। যতবারই রুদ্র ভেবেছে এবার রাইকে সবটা বলে দিবে ততবারই হারিয়ে ফেলার ভয় ওকে চেপে ধরেছে, আচ্ছা রাই যদি সত্যি সত্যি ওকে ছেড়ে চলে যায়, মাকে সব কিছু বলে দেয় তবে কি হবে, সে কি আটকাতে পারবে রাই কে? কোন মুখে আটকাবে। মায়ের কাছেই বা দাঁড়াবে কি করে, মায়ের সব বিশ্বাস আস্থা নিমিষেই শেষ হয়ে যাবে। দরজা খোলায় আওয়াজে সামনের দিকে তাকায় রুদ্র

-(দরজা ঢেলে রুমে ঢুকে অঞ্জলি দেবী) কিরে তুই এখনো রেডি হস নি কেন? সব কিছুতো তোর সামনেই রাখা আছো, নে তাড়াতাড়ি রেডি হয়ে নে।

-ধুতি টা কিভাবে পড়বো সেটাই বুঝতে পারছি না। তাই তো দেরি হচ্ছে।

-এত বড় হয়ে এই কথা বলিস, ছি ছি। দাঁড়া আমি দেখি বাইরে জয় বা তোর বাবা কাউকে পাই কিনা।(অঞ্জলি দেবী ঝটপট রুম থেকে বেড়িয়ে যায়)

খানিক বাদে রুদ্রের বাবা জয় দুজনেই রুমে ঢুকে, দুজনে মিলে রুদ্র কে তৈরী করতে থাকে। ধুতি পড়িয়ে পাঞ্জাবি গলিয়ে মাথায় টুপুর দিয়ে রুদ্রের বরের সাজে তৈরী হয়ে রুম থেকে বের হয়ে আসে আরও অনেকের সাথে। কুঞ্জের ভিতরে রাই এর বাবা বিজয় চৌধুরী অপেক্ষা করছে সম্প্রদানের জন্য। বরের স্টেজে রুদ্র বসে আছে, দেবীকা দেবী আরও কয়েকজন মহিলা হাতে পঞ্চপ্রদীপ, ধান-দুর্বা, কলার ছড়ি, কড়ি এসবের ডালা হাতে এদিকে আসছে। কারও হাতে মিষ্টি আর জলের গ্লাস, আবার কারও হাতে মেকাপ বক্স। প্রথমেই রুদ্রের বরণ হয় তারপর মিষ্টি মুখ আর শেষে রুদ্রের কপালে হালকা চন্দনের ফোঁটায় সাজানো হয়েছে। কুৃঞ্জের ভেতর থেকে ডাক এসেছে রুদ্রকে নিয়ে যাবার জন্য।

দান করার পর রাইকে নিয়ে আসা হয় পিড়িতে বসিয়ে, পিড়ির সামনের একপাশে জয় ধরে আছে অন্যদিকে আরও তিনজন আছে। প্রথমেই শুভদৃষ্টি, মুখের সামনের ধরা পানপাতা সরিয়ে এক অন্যের চোখে চোখ রাখা। কিন্তু রুদ্রের কেন জানি একটু অস্বস্তি হচ্ছে রাইয়ের চোখে চোখ মেলাতে, নিজের ভেতরের অপরাধ বোধটা জেগে উঠছে। রুদ্রের মনে হচ্ছে ও হয়তো রাই কে ঠকাচ্ছে, এমন এক অবস্থায় দাড়িয়ে আছে এখান থেকে এখন পিছু হাঁটা অসম্ভব ওর পক্ষে। আশপাশে তাকিয়ে সবার চোখে মুখে আনন্দের রেশ খানা দেখেও রুদ্রের অশান্ত মন শান্ত হচ্ছে না। রুদ্রের চোখের মুখের ছটফটানি ভাবটা রাইয়ের দৃষ্টি এড়ায় না, রাই বুঝতে পারছে না রুদ্রের হঠাৎ কি হলো যে রুদ্র বারবার ওর চোখ এড়িয়ে যেতে চাইছে। রাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেলেও সবার সামনে সেটা আর প্রকাশ্যে আনলো না, ওদিকে রুদ্রও খেয়াল করেছে আড় চোখে রাইয়ের ওর দিকে তাকিয়ে থাকাটা তাই পরিস্থিতি একটু স্বাভাবিক করার জন্য একটা স্ফীত হাসি ফুটায় মুখে পরক্ষণেই রাইয়ের মুখেও সেই হাসি খেলা করতে থাকে।
কন্যা সম্প্রদান শেষে রুদ্রের আর রাইয়ের হাত ধরে থাকা বিজয় চৌধুরীর চোখের কোনে অশ্রু বিন্দু চিকচিক করতে থাকে। রাইয়ের চোখে ধরা খেতেই একহাতে ঝটপটে চোখ দুটো মুছে নিয়ে বৃথা হাসির চেষ্টা করে বিজয় চৌধুরী, রাই দুহাতে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আশেপাশে দাঁড়ানো যারা ছিল তারা এসে ওদের দুজন কে শান্ত করে। বর কনে কে ভেতরে নিয়ে যাওয়া হয় পাশা খেলার জন্য এর পর বাসি বিয়ে আর সিঁদুর দান পর্ব হবে। পাশা খেলা, বর কনের মান ভাঙানো, মিষ্টিমুখ ইত্যাদি রীতি পালন শেষে আবার বর কনে কুঞ্জে ফিরে আসে বাসি বিয়ে আর সিঁদুর দানের জন্য। সাত পাক ঘোরা শেষে সিঁদুর পড়িয়ে বিয়ের পর্ব শেষ হয়। সেখান থেকে বর কনে কে স্টেজে নিয়ে যাওয়া হয় ফটোসেশানের জন্য। স্টেজের মাঝখানে রাজকীয় চেয়ার বসানো হয়েছে বর কনের জন্য, তার পাশে আরও কয়েকটা চেয়ার রাখা আছে বাকিদের জন্য। প্রথমে বাবা মা, ভাই বোন দের সাথে ফটোসেশান শুরু হয় এরপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই থাকে।
অতিথিদের বেশির ভাগ খাওয়া দাওয়া করে বিদায় নিয়েছে, খুব কাছের কয়জন রয়ে গেছে, অফিসে কলিগদের মাঝেও কয়েকজন আছে আর তাদের মাছে রিতার চঞ্চলতা সবার দৃষ্টি কারছে। ফটোসেশানের পর বর কনে কে খাবার খাওয়ার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ছুটকি আর তনু আছে আপ্যায়নের জন্য। টেবিলে বাহারি সব পদ সাজিয়ে রাখা আছে, শুরুতেই হাত ধোয়ানোর জন্য তনু আর ছুটকি রুদ্র আর রাই এর কাছে টাকা দাবি করে সেটা নিয়ে কিছুক্ষণ ভালই দর কষাকষি হয়। শেষ পর্যন্ত দুজনের কাছ থেকে ভাল পরিমানে টাকা খসানো শেষে খাওয়া শুরু হয়, রাইয়ের হাতে গ্লীটারের নকশা আরো অন্যান্য সাজ সজ্জার কারণে রাই নিজ হাতে খেতে পারছিল না দেখে  রুদ্র ওর মুখে তুলে খাইয়ে দেয় সেটা নিয়ে বাকিরা বেশ ঠাট্টা তামাশায় মেতে উঠে, পল্লবী আর রিতা দুটো মিলে তো রুদ্র কে ঠিকমত খেতে পর্যন্ত দিচ্ছে না। শেষপর্যন্ত বাধ্য হয়ে পল্লবী রিতা তনু ছুটকি সবাইকেই মুখে তুলে খাইয়ে দিতে হয়েছে রুদ্রের, আর পাশে বসা রাই মুখ টিপে হেসে চলেছে তখন থেকে ও খেয়াল করেছে তখনকার রুদ্রের সেই ছটফটানি ভাবটা এখন আর নেই পরে এক ফাঁকে রুদ্রের সাথে কথা বলবে ভেবে রাখে।



একটা বড় রুমের ফ্লোরে তোশক বিছিয়ে গদি বানানো হয়েছে, অনেক গুলো কুশন আর কোলবালিশ সাজিয়ে রাখা আছে। এখানেই বাসর রাতের এর আসর বসেছে। মাঝখানে রুদ্র আর রাই বসে আছে দুপাশে বাকিরা বসেছে। হাসিঠাট্টা গল্পগুজবে আসর জমে উঠেছে, বাড়ির বড় রা এখানে তেমন কেউ নেই বড়দের দলটা আরেকটা রুমে তাদের মত করেই গল্প করে সময়টা কাটিয়ে দিবে। বাসর ঘরের রাতজাগা মানুষ গুলো দুই পক্ষ নিয়ে হুলস্থুল কান্ড ঘটাচ্ছে, কেউ কেউ রাই এর দলে আবার কেউ কেউ রুদ্রের দলে। একটু পরপর অট্টহাসি শব্দ রুমের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে কানে ফিরে আসছে, সবাই আনন্দে মশগুল হয়ে আছে কিন্তু রাইয়ের পাশে বসা রুদ্রের চোখে মুখে সেই আনন্দের ছাপ টা নেই। বাকিরা হয়তো দেখে বুঝবে না কিন্তু রাইয়ের চোখে সেটা ঠিকি ধরা দিয়েছে, রুদ্রের মাঝে একটা অস্থিরতা কাজ করছে স্পষ্ট বুঝতে পারছে৷ সবার সামনে কিছু বলতেও পারছে না কিছু বলতে গেলেই ওমনি সবাই হুমড়ি খেয়ে পরবে ওদের দিকে, রাই আস্তে করে ওর বা হাতে রুদ্রের ডান হাতটা চেপে ধরে। রাইয়ের স্পর্শ পেতেই রুদ্র ওর দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয়, হয়তো বুঝানোর চেষ্টা করে এভ্রিথিং ইজ অলরাইট রাই ও উত্তরে ছোট হাসিতেই বুঝাতে চায় ও রুদ্রের পাশেই আছে সবসময়।

এবার গানের আসর বসবে, কে প্রথমে গান করবে সেটা নিয়ে তর্কবিতর্ক চলছে। এর মাঝেই রুদ্রের পাশে বসা পল্লবী আর রাইয়ের পাশে বসা জয় গান ধরে

যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়
সেই প্রেম আমাকে দিও
জেনে নিও
তু়মি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সু়খ আমাকে দিও
জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়

জয় আর পল্লবীর গান শেষ হতেই সবাই তুমুল করতালি তে ওদের স্বাগত জানায়, ওদের কন্ঠে রোমান্টিক গানে বাসর রাতের আবহ টাই পাল্টে যায়৷ গানের পুরষ্কার হিসেবে রাই রুদ্র ওদের দুজনকেই গিফট দেয়। এরপর একে একে অন্যরাও যার যার পছন্দের আর গান গাইতে থাকে, কিন্তু রাইয়ের মন সেদিকে নেই ওর চোখ বারবার আনমনা রুদ্র কে পরখ করে যাচ্ছে। রুদ্রের কিছু তো একটা হয়েছে হয়তো সেটা রাই কে বলতে পারছে না, কিন্তু রুদ্র কে এমন অবস্থায় দেখে রাইয়ের মন শান্তি পাচ্ছে না সবার কথার মাঝে সায় দিলেও আড় চোখে বারবার রুদ্রের মুখটা দেখছে৷ এর মাঝেই তনু আর ছুটকি রাই কে চেপে ধরেছে গান গাইবার জন্য, রাই প্রথমে না না করছি এক ফাকে রুদ্রের দিকে তাকাতেই রুদ্র চোখের ইশারায় ওকে গাইতে বলে। রাই কি যেন ভেবে গান গাইতে শুরু করে

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা।
আমি তো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

রুদ্র একদৃষ্টিতে তাকিয়ে থাকে রাই এর দিকে, ও হয়তো বুঝতে পারে রাই ওর মনমরা হয়ে থাকাটা লক্ষ্য করেছে তাই হয়তো এত গান থাকতেও এই গানটা গাইলো৷ কিন্তু রুদ্র কেন নিজেকে ঠিক রাখতে পারছে না কি হয়ে চলেছে ওর ভিতরে সেটা তো বলতে পারছে না কাউকে, রাই কে কি করে সব বলবে সেটাই তো এখনো বুঝে উঠতে পারলো না। গান শেষ করে রাই খেয়াল করে রুদ্র ওর দিকে ওমন করে তাকিয়ে আছে, সবাই সেটা নিয়ে টিপ্পনী কাটা শুরু করতেই ওরা আবার স্বাভাবিক হয়ে বসে থাকে। এবার সবাই রুদ্র কে চেপে ধরে গান গাইবার জন্য, রুদ্র খেয়াল করে রাই এক হাতে ওর হাত টা চেপে ধরে আছে শাড়ির আঁচলের আড়ালে। রুদ্রের ইচ্ছে হয় এখনি সব চিৎকার করে ওকে বলে দিতে কিন্তু রুম ভর্তি মানুষের সামনে কিছুই বলা হয়ে উঠে না, রাই এর মনেও যে কিছু একটা চলছে ওকে নিয়ে সেটা রুদ্র বুঝতে পারে কিন্তু ওর হাত পা বাঁধা ওর নিজের কাছেই নইলে একটু একটু করে সময় চলে যাচ্ছে কিন্তু কিছুই বলা হয়ে উঠলো না। ওদিকে সবাই গান গাইবার জন্য তারা দেয়, কিন্তু রুদ্রের তেমন কোন গান মুখস্থ নেই, ও টুকটাক ব্যান্ডের গান শুনে এই পর্যন্তই, শেষমেশ একটা গান ধরে

সেই কবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায়ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসিমুখে ফোয়ারা
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙে চুপচুপ
যদি জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও, একদিন ঠিকই এনে দেব হাসিমুখ
রোদ্দুর...
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর...
বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর...
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া, রোদ্দুর ঝলমল দিন
প্রেমিকার মুখ রক্তিম ছিল, রোদ উঠে গেছে তাই
তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই


গানটা শেষ হতেই রুদ্র খেয়াল করে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে, ঘটনা কি সেটাই তো বুঝছে না কোন ভুল টুল গাইলো কি না কে জানে। রাইয়ের দিকে তাকিয়ে দেখে ওর চোখ দুটো চিকচিক করছে, হঠাৎ হলো টা কি সেটাই বুঝতে পারছে না। খানিক পড়েই সবাই চিৎকার করে করতালি তে রুদ্র কে অভিবাদন জানাতে শুরু করে এতো সুন্দর একটা গান গাওয়ার জন্য৷ রাত বাড়তে থাকে সাথে বাসর রাতের আসরও আরও জমতে থাকে।




★★★★


পরদিন ভোর বেলায় সেন্টার থেকে কনে বিদায় শেষে কনে সহ বরযাত্রী রা চলে আসে রুদ্রদের বাড়ী। সেদিন কালরাত্রি পালন শেষে আজ বৌভাত আর রিসেপশন অনুষ্ঠান। সকালে বাড়িতে বৌভাতের রীতি শেষ হওয়া পরপরই মেয়েদের একটা দল রাই কে নিয়ে চলে গেছে পার্লারে সেখান থেকেই ওরা কমিউনিটি সেন্টারে চলে যাবে অনুষ্ঠানে৷ অবিনাশ বাবু আগেভাগেই চলে গেছে সেন্টারে কাজের দেখাশোনা করতে, দুপুরে ভোজের আয়োজন করা হয়েছে সবকিছু ঠিকঠাক মত পৌছেছে কি না সেটাই আরেকবার দেখে নিচ্ছে। রুদ্র জয় আর ওদের গ্রুপের কয়েকজনকে নিয়ে সেন্টারের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ে, বাড়ির বাকিদের জন্যও গাড়ি রাখা আছে একেকবার একেক দল বেড় হয়ে যাচ্ছে। রুদ্ররা পৌছানোর কিছুক্ষণের মাঝেই রাই তনু ছুটকি পল্লবীরাও সেন্টারে পৌঁছে যায়। স্টেজে রাই বসে আছে বাকিদের সাথে আর রুদ্র রিসিপশন এরিয়াতে আছে নিমন্ত্রিত অথিতিদের ওয়েলকাম করতে। এর মাঝেই ওদের অফিসের স্টাফ আর অন্যান্য অফিসার বস তারাও এসে উপস্থিত হয়েছে, একে একে সবাই স্টেজে রাইয়ের সাথে দেখা করে শুভেচ্ছা জানাচ্ছে গিফট দিচ্ছে ছবি তুলছে, ছবি তোলার জন্য মাঝে মাঝেই রুদ্রের ডাক পড়ছে স্টেজে। রুদ্র কে মাঝে মাঝে খাবারের জায়গাতেও যেতে হচ্ছে, সবাইকে ঠিকঠাক মত পরিবেশন করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য।

এসবের মাঝে একবার খেয়াল করলো রাই আর রিতা একান্তে কিছু একটা নিয়ে কথা বলছে সেই তখন থেকে, রাই ওর কথা শুনছে আর এদিক ওদিক তাকিয়ে রুদ্রকে দেখছে। কয়েকবার রাইয়ের সাথে রুদ্রের চোখাচোখি হয়েছে, রাই কেমন বড়বড় চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে মুখের ভাবও একটু অন্যরকম। রুদ্রের মনে কু ডাক ডাকতে শুরু করেছে, রিতা কিছু বলে কয়ে দেয় নি তো ওদের আগের ঘটনাটা নিয়ে, যদিও বলার কথা না কিন্তু বলে দিলে তো যা হবার তাই হবে৷ কিন্তু সেটা কিভাবে সামলাবে সেটাই ভাবছে, রুদ্রের বুকের ধুকপুকানির শব্দ ওর কান পর্যন্ত পৌছে গেছে ও যতটুকু পারছে ওদিকটা এড়িয়ে যেতে চাইছে। হঠাৎ ফোনটা বেজে উঠে পকেট থেকে বের করে দেখে রাই ফোন করেছে, রিসিভ না করে স্টেজের সামনে যেতেই রাই হাতে ইশারায় ওকে কাছে যেতে বলে। ধুরু ধুরু বুকে রুদ্র স্টেজে রাইয়ের কাছে গিয়ে দাড়ায়, পাশে বসা রিতা মুচকি মুচকি হাসছে কিন্তু রাইয়েন চোখে মুখে রাগের ছটা।

-রুদ্র দা তোমার মনে আছে কলেজে থাকতে আমাকে একবার বলেছিলে তুমি কারও জন্য অপেক্ষা করে আছো, রাই দি কি সেই মানুষটা?(হঠাৎ রিতার এমন প্রশ্নে রুদ্র একটু থমকে যায় পরক্ষণেই মাথা নাড়িয়ে সায় দেয়)

-তুমি তো আমাকে কখনো বলো নি যে ও তোমাকে কলেজ পড়ার সময় থেকেই পছন্দ করতো, ও না বললে তো জানতেই পারতাম না। তুমি তো দেখি কিছুই বলো না আমাকে, রিতাই সব বললো আজ(রাগত স্বরে রাই রুদ্রের দিকে তাকিয়ে কথা গুলো বলে)

-ও কি কি বলেছে ( রুদ্র ভীত কন্ঠে জিজ্ঞেস করে)

-সব বলেছে, তোমার আর ওর সব কথাই বলেছে আমাকে (রাইয়ের কন্ঠের আওয়াজের রুক্ষতা আর কথা গুলো শুনে রুদ্রের দৌড়ে পালাতে ইচ্ছে করছে, কি কি বলেছে কে জানে)
[+] 13 users Like nextpage's post
Like Reply

(15-08-2022, 09:04 PM)Bumba_1 Wrote:  বাথরুমে বসে রুদ্রর কাল্পনিক কনফেশনের সিকোয়েন্সটা খুব ভালো ছিলো। আজকের পর্বের পুরোটাই আঞ্চলিক বিবাহের নিয়ম কানুন এবং গানের পংক্তিতে ভরা ছিল .. বেশ লাগছিল পড়তে। তবে যাই বলো ভাই জীবনে অনেক ঢলানি মেয়েমানুষ দেখেছি, কিন্তু এই পল্লবীর মতো আর একটাও দেখিনি। ওর যা মতিগতি দেখছি সুযোগ পেলেই পা ফাঁক করে দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাইহোক ও কথা থাক .. সবশেষে বলি রুদ্রর প্রতি রাইয়ের ওই রাগ দেখানোটা "কপট রাগ" হলেই মধুরেণ সমাপয়েৎ হয়ে যায় আর কি ..  :)

রিতা কি খেলা খেলেছে কে জানে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(15-08-2022, 09:05 PM)Baban Wrote:  ওটা যে দুশ্চিন্তা থেকে আসা কল্পনা ছিল সেটা সন্দেহ হয়েছিল কারণ রাই ম্যাডাম ছেলেটাকে চেনে ভালোই অন্তত কিছুটা তো বটেই। সেই ব্যাগে দুস্টু বই থেকে আজকে পর্যন্ত। তবে বেচারা ছেলেটার যে লেভেলে ফেটেছে আর ফাটছে দেখে কষ্ট হচ্ছে। নিশ্চই ওই অন্য রূদ্রটাকে পেলে পিটিয়ে লাল করে দিতো। গানগুলো আর বিয়ের মুহূর্তটা খুব সুন্দর লাগলো সাথে বাবা মেয়ের একে ওপরের প্রতি টান। যতই হোক বাবা তো। এবার রূদ্র বাবুর সাথে কি হয় সেটাই দেখার। ♥️

রুদ্র ফাটা বাঁশর চিপায় পড়েছে। যত তাড়াতাড়ি বিষয়টা সলভ করা যায় ততটাই ভালো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(15-08-2022, 10:33 PM)Jibon Ahmed Wrote:  Excellent update

thanks

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(16-08-2022, 02:05 AM)Arpon Saha Wrote:  Good luck & keep it up.??

thanks

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(16-08-2022, 11:59 AM)sudipto-ray Wrote:  বরাবরের মতোই চমৎকার আপডেট। আমার শুধু একটা প্রশ্ন..... লেখক মশাই কি গল্পের ইতি টানতে চলেছেন??? নাকি সামনে আমরা আরও অনেক ঘটন বা অঘটন দেখতে পাব।

ইতি টেনে দেব শীঘ্রই

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(16-08-2022, 02:20 PM)Somnaath Wrote:  দারুন আপডেট  clp);  রিতা আর রাইয়ের যুগলবন্দিতে মনে হয় কিছুটা নাস্তানাবুদ হবে রুদ্র বাবু। হওয়াও উচিত, কারণ কম পাপ তো করেনি!  Tongue

সেটা তো হতেই হবে।
তবে পাপ কে ঘৃনা করো পাপী কে নয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-08-2022, 11:12 PM)dreampriya Wrote:  Kub sundor update ....

thanks
অনেক দিন পর পেলাম।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply


আগের পর্ব এখনো যাদের পড়া হয় নি চটজলদি পড়ে ফেলুন পরিণয় নাকি পরিণতি।


নতুন পর্বের লেখাও শুরু হয়ছে, খুব শীঘ্রই আপডেট চলে আসবে সে পর্যন্ত সঙ্গেই থাকুন।

[+] 2 users Like nextpage's post
Like Reply

(23-08-2022, 08:35 PM)Arpon Saha Wrote:  আপডেট কবে আসবে?

লেখা প্রায় শেষের দিকে, আগামীকাল নাগাদ চলে আসবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply


-আমার এখনো চেঞ্জ করা বাকি আছে, একটু পরে আসলে ভালো হয়।


-আমার ঘরেই আমি অতিথি হয়ে গেলাম নাকি, আর আমার সামনে চেঞ্জ করতে পারো আমার কোন সমস্যা নেই।

-আমি তোমার সমস্যার কথা তো বলিনি আমি আমার সমস্যার কথা বলছি। যাও বাইরে যাও নইলে আমি কিন্তু চেঁচাব বলে দিলাম।

-এটা আবার কেমন কথা, তুমি তো আমার বউ তাই না তাহলে চেঁচাবে কেন লোকে শুনলে কি বলবে ছি ছি (রুদ্র রাইয়ের পেছনে গিয়ে দাড়ায়, রাই টুলে বসে আয়নার দিকে তাকিয়ে আছে) দাও আমি ক্লিপ গুলো খুলে দেই।






উপরের আলোচনা সম্ভাব্য রাই রুদ্রের মাঝে, তবে কি ঘটে চলেছে অন্দরমহলে?  জানতে হলে অপেক্ষা আগামীকাল অব্দি। আগামীকাল আসছে গল্পের নতুন পর্ব - লহরী
[+] 4 users Like nextpage's post
Like Reply

লহরী







বৌভাতে ভোজ পর্বের শেষে সবকিছু গুছিয়ে রুদ্র রা সবাই বাড়িতে এসেছে, রাইয়ের বাবা মা আত্মীয় স্বজনরা সেন্টার থেকেই চলে গেছে শুধু তনু রুদ্রদের সাথে এসেছে, পরদিন আবার দ্বিরাগমনে ওদের সাথেই তনুও চলে যাবে রাইদের বাড়িতে। রাত বেড়ে চলেছে বাসার সব রুম আত্মীয় স্বজনে ঠাসা, রুদ্র জয় আরও কয়েকজন বসার ঘরে বসে কথাবার্তা বলছে। কেমন একটা ভ্যাপসা গরম লাগছে জামাকাপড় চেঞ্জ করে নিলে ভালো হতো কিন্তু রুদ্রের রুমটাও দখলে চলে গেছে অন্যদের। মেয়েদের একটা দল রাই কে নিয়ে ঐ ঘরেই ঢুকেছে সেই কখন থেকে কি করছে কে জানে। রুদ্র বারবার এদিক ওদিক তাকাচ্ছে অস্বস্তি নিয়ে বসে থাকা যায় নাকি। এর মাঝেই ছুটকি এসে রুদ্র কে ডাকতে থাকে


-দাদা তুই তো বসেই আছিস আমার চুলে একটু তেল দিয়ে দিবি, কি সব স্প্রে করেছে পার্লারে চুল সব জট লেগে গেছে কাল শ্যাম্পু করতে হবে।( হাতের তেলের বোতল টা রুদ্রের দিকে এগিয়ে দেয়, রুদ্র হাত বাড়িয়ে বোতল টা নিজের কাছে নিয়ে নেয়)

-তেল দিয়ে দেব নে, আগে আমার একটা কাজ করে দে।

-কি কাজ?

-ঘর থেকে আমার ট্রাউজার আর টিশার্ট নিয়ে আয়, আগে চেঞ্জ করা জরুরি। এসব পড়ে এতক্ষণ বসে থাকা যায় নাকি।

-আচ্ছা তুই আমার ঘরে যা আমি নিয়ে আসছি, ঘরে তনু আছে।

ছুটকির রুমের কাছে গিয়ে রুদ্র দরজায় নক করে, ভেতর থেকে তনু বলে ভেতরে আসতে। তনুও চেঞ্জ করে বিছানার কাছে টুল পেতে বসে আছে এর মানে ওর চুলেও তেল দিয়ে দিতে হবে। ছুটকি রুদ্রের জামাকাপড় নিয়ে এসেছে সাথে করে, রুদ্র বাথরুমে ঢুকে চেঞ্জ করে বেড়িয়ে এসে বিছানায় বসে ছুটকি আর তনুর চুলে তেল দিয়ে জট খোলার চেষ্টা করে। রুদ্রের মন এখনো ঐ খানেই আটকে আছে রিতা রাই কে কি কি বলেছে কে জানে, একবার ভাবছে রিতা হয়তো নরমাল কলেজের কথা গুলোই বলেছে ঐদিনের ঘটনা কিছু হয়তো বলে নি। আবার রাইয়ের মুখটা মনে করে ভাবছে যেভাবে তাকিয়ে ছিল তাতে তো মনে হয় কিছু না কিছু তো বলেছে না হয় হিন্ট দিয়েছে হয়তো। আনমনে রুদ্রের হাতের টান লাগে ছুটকির চুলে

-উফফ দাদা, আস্তে টান দে চুল তো সব ছিড়ে ফেলবি মনে হয়। সেই কখন থেকে বলছি আস্তে করে জট গুলো ছাড়া।

-সরি রে, বেশি লেগেছে কি? এখন থেকে সাবধানে জট ছাড়াবো। এতো জিনিস দিতে হয় কেন রে, এই দেখ আমরা কত সিম্পল ভাবেই সব সাজগোজ করে ফেলি, আর তোরা কত কি মাখিস আর এসবের জন্য কত গুলো টাকা দিয়ে আসিস শুধু শুধু। তোদের টাকায় ওরা কোটিপতি হয়ে যাচ্ছে।

-তোমার টাকা দিতে হয়েছে তাই এতো জ্বলছে বুঝি রুদ্র দা (পাশে বসা তনু ফোড়ন কাটে)

-বেশি কথা বললে কিন্তু এখনি চুল ধরে টেনে দিব বলে দিলাম।

-না না আর কিছু বলবো না মুখে কুলুপ দিলাম(তনু ছুটকি দুটোই হাসতে থাকে)

রুদ্র তনু ছুটকির সাথে খুনসুটিতে মেতে আছে আর চুলের জট ছাড়াচ্ছে এর মাঝে রাই একবার এসে ওদের দেখে গেছে, ও শাড়িটা চেঞ্জ করে নিয়েছে বাকি সাজগোজ এখনো আগের মতই আছে। একবার রাইয়ের সাথে চোখাচোখি হতেই রুদ্র নজর অন্য দিকে সরিয়ে নেয়, এ যেন চোর পুলিশের খেলা চলছে। রাইকে দরজায় দাড়িয়ে থাকতে দেখে ছুটকি আর তনুও হাসাহাসি শুরু করে

-নে দাদা তোর ডাক এসে গেছে, এখন তো বোনের চেয়ে বউ তোর কাছে বেশি ইম্পর্ট্যান্ট, দেখ বৌদির চুলেও হয়তো তেল দিয়ে দিতে হয় নাকি। (মুচকি হাসির সাথে মুখে ভেংচি কাটে ছুটকি)

-আমি যদি ভেতরে আসি তবে কিন্তু তোর খবর আছে বলে দিলাম, আর আমার চুলে তেল নিজেই দিতে পারি তোর দাদার দরকার নেই৷ তোর দাদার আর কত মানুষ আছে সেটা তো আর তোরা জানিস না ( দরজার এখানে দাড়িয়ে চড় দেবার ইশারা করে রাই, শেষে রুদ্রের দিতে তাকিয়ে ভেংচি কেটে ওখান থেকে চলে যায়)

রুদ্র রাইয়ের শেষ কথাটা ধরার চেষ্টা করে, ওটা বলে কি বুঝাতে চাইলো সেটা তো রুদ্রের চেয়ে ভালো কারো জানার কথা নয়, এর মানে রিতা কি সব কিছুই বলে দিলো নাকি। না মনে সাহস জোগাতে হবে, যদি বলেই থাকে তবে সেটার সামনাসামনি হতে হবে আর না বলে থাকলে রুদ্রকে নিজেই বলতে হবে। আর কিছুক্ষণ ছুটকিদের রুমে থেকে রুদ্র হাত ধুয়ে নিজের রুমের দিকে বেড়িয়ে যায়।
দরজার শব্দ হতেই ওদিকে তাকিয়ে দেখে রুদ্র ঘরে ঢুকছে, রাই তখনো ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে লাগানো লাগানো ক্লিপ গুলো খুলছে। 

-আমার এখনো চেঞ্জ করা বাকি আছে, একটু পরে আসলে ভালো হয়।

-আমার ঘরেই আমি অতিথি হয়ে গেলাম নাকি, আর আমার সামনে চেঞ্জ করতে পারো আমার কোন সমস্যা নেই।

-আমি তোমার সমস্যার কথা তো বলিনি আমি আমার সমস্যার কথা বলছি। যাও বাইরে যাও নইলে আমি কিন্তু চেঁচাব বলে দিলাম।

-এটা আবার কেমন কথা, তুমি তো আমার বউ তাই না তাহলে চেঁচাবে কেন লোকে শুনলে কি বলবে ছি ছি (রুদ্র রাইয়ের পেছনে গিয়ে দাড়ায়, রাই টুলে বসে আয়নার দিকে তাকিয়ে আছে) দাও আমি ক্লিপ গুলো খুলে দেই।

-(রুদ্রের হাত ধরে আটকে দেয়, মুখের অভিব্যক্তিতে কপট রাগের আভা) আমি কি বলেছি নাকি।

-বলতে হয় নাকি, আমার একটা দায়িত্ব আছে না। (হাতটা ছাড়িয়ে নিয়ে রাইয়ের চুলে গুজা ক্লিপ গুলো এক এক করে খুলতে থাকে)
রাই সোজা হয়ে বসে আছে আর আয়নায় রুদ্রকে দেখছে, যখনি রুদ্র আয়নার দিকে তাকাচ্ছে তখনি রাই চোখ সরিয়ে নিচ্ছে আয়না থেকে। কিছুটা লজ্জা কিছুটা ভালো লাগার মিশ্র অনুভূতির ছটা চেহারার মাঝে ছড়িয়ে পড়েছে, তার উজ্জ্বল আভার দ্যুতি রাইয়ের মুখ জুড়ে খেলা করছে৷ এই ভাললাগার এই সুখের বর্ণনা ভাষার শব্দে প্রকাশ করে শেষ করা যাবে না। প্রেয়সীর সান্নিধ্যে প্রিয় কতটুকু শান্তি আর সুখের দেখা পায় সেটা কি আর মুখের ভাষায় প্রকাশ করা যায়, যতটুকু আছে সবটাই উপভোগের মাঝেই অনন্ত সময় চলে যায়। ক্লিপ গুলো খোলা শেষে রাইয়ের খোপা টা ছাড়িয়ে নিতেই লম্বা ঘন কালো চুল গুলো ছড়িয়ে পড়ে রাইয়ের পিঠ জুড়ে। রুদ্র কোমল পরশের মত আঙুল দিয়ে চুল গুলো আরও ছড়িয়ে দেয় দুই কাধের দিকে।

-(দুই হাতে রাইয়ের কাধ ধরে দাড়িয়ে আছে রুদ্র) তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগে, দেখো আগের চেয়ে এখন কত বেশি সুন্দর লাগছে।

-(আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার দেখে আরেকবার পেছনে দাড়ানো রুদ্রকে দেখতে থাকে রাই, সত্যিই বেশি ভালো লাগছে হয়তো রুদ্র পাশে দাড়ানো আছে দেখে আরও বেশি ভালো লাগছে। মনের মানুষ পাশে থাকলে পৃথিবীর নিকৃষ্টতর বিষয়টাও হয়তো ভালো লাগতে থাকে আর এ তো নিজেকে নিজের চোখে দেখা মনোরম সুখ ) আমি এমনিতেই সুন্দর তো তাই এখানে তোমার কোন কেরামতি নাই বুঝেছো, হয়ছে আর কিছু করতে হবে না এখন যাও আমি চেঞ্জ করবো।

-বারে আমাকে তো পারলে বিদায় করে দিতে চাইছো, কই ভাবলাম একটু তোমার কাছে থাকি। থাক আমি চলেই যাই (রুদ্র ঘর থেকে চলে যাবার ভান করে, সাথে সাথে রাই রুদ্রের হাত ধরে নেয়। রুদ্র কাছে থাকলে এমনিতেই ভালো লাগে এখন চলে যাবে শুনে এমনিতেই মনটা খারাপ হয়ে গেল। ভালোবাসার এই এক যন্ত্রণা প্রেয়সী কে চোখের আড়াল হতে দেয়ার চেয়ে যেন মৃত্যু কে আলিঙ্গন করা অতীব সহজ পরিক্ষা)

-(মুখটা ভার করে কাঁদো কাঁদো স্বরে)  আমি আবার চলে যেতে বলেছি কখন, না তোমার যেতে হবে না। কাজ আছে, আন্টি তখন ধ্যাত মা তখন দুটো বক্স দিয়ে গিয়েছিল সবসময় ব্যবহার করার গয়না আছে ওতে, আলমারিতে আছে ওগুলো এনে দাও।

-(আলমারি থেকে বক্স গুলো বের করতে করতে) আমার দেখি প্রমোশন হয়েছে, এখন এসব কাজও আমাকে করতে হবে( বক্স গুলো ড্রেসিং টেবিলে রেখে) তবে যদি কেউ বলে তবে আমি পড়িয়ে দিতেও পারি।

-ন্যাকা, আমি কি না করেছি নাকি( কথাটা বলেই রাই মাথা নিচু করে ফেলে, ভালবাসার মানুষের কাছে ভালবাসা পাওয়ার মূহুর্ত গুলোও অনেক দামি হয়ে উঠে। রুদ্র নিজ হাতে ওকে গয়না পড়িয়ে দিবে সেটা ভাবতেই যেন শরীরে শিহরন জেগে উঠে। অদ্ভুত এক ভাললাগার অনুভূতি ঘিরে ধরে রাই কে)

আরেকটা টুল নিয়ে এসে রাইয়ের পাশে বসে রুদ্র,  এক হাতে মুঠো করে চুল গুলো সড়িয়ে দেয় একপাশে সাথে সাথেই অনাবৃত রাইয়ের পিঠ দৃষ্টিগোচর হয়ে উঠে রুদ্রের। রুদ্রের পুরুষালী হাতের স্পর্শ ঘাড়ের কাছে পেতেই শিহরন অনুভব হতেই কেমন একটু নড়েচড়ে বসে রাই, খুব সন্তপর্ণে রুদ্র রাইয়ের গলার হার টা খুলে বক্স থেকে একটা লকেট সহ চেইন পড়িয়ে দেয়। নিজের ঘাড়ের কাছে রুদ্রের নিঃশ্বাস টা স্পষ্ট অনুভব করতে পারছে রাই সারা শরীরের লোম গুলো শিউরে উঠছে বারবার , দুচোখ বন্ধ করে মূহুর্ত টা উপভোগ করতে থাকে সে। ভারী টানা কানের দুল গুলো এক এক করে খুলে নিয়ে, তাতে অন্য কানের দুল গুলো পড়ানোর সময় নিজের কানের নরম লতিতে রুদ্রের হাতে স্পর্শ যেন তপ্ততা ছড়াচ্ছে বারংবার, নিজের নিঃশ্বাসের গতি বেড়েই চলেছে কখন থেকে, চেষ্টা করেও সেটা বাগে আনতে পারছে না রাই৷ রুদ্রের স্পর্শ ওকে সেটা করতেই দিচ্ছে না, সব চেষ্টা বিফলে চলে যাচ্ছে। আর চেষ্টা করতে ইচ্ছে হয় না, ইচ্ছে হয় এই ভাললাগার মূহুর্ত গুলোর সুখ নিজের করে নিতে, রাইয়ের মন চাইছে পেছনে বসা রুদ্রের গায়ে নিজেকে এলিয়ে দিতে। রুদ্র যেন ওকে একবার জড়িয়ে ধরুক নিজের বুকের সাথে, ওর ভেতরের অস্থিরতা টা যেন নিজের কাছে নিয়ে নেক রুদ্র। রাই স্থির হয়ে চেয়ে আছে আয়নার দিকে আর রুদ্রের মুখটা দেখছে পলকহীনভাবে, রুদ্রও আয়নার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে পেছন থেকে নিজের বাহুডোরে জড়িয়ে নেয় রাই কে।

-কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? কি দেখছো ওমন করে।

-কি দেখবে কিছুই না। তুমি এমন করে জড়িয়ে ধরেছো কেন, এখন যদি কেউ এসে পড়ে তখন কি হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না সবার সামনে ( নিজেকে রুদ্রের বন্ধন থেকে ছাড়াবার মেকি অভিনয় করে চলে রাই, রুত্রও যেন ততবার আরও শক্ত করে আকড়ে ধরে রাই কে)

-আসলে আসুক আমি ভয় পাই নাকি? আমার বউকে আমি জড়িয়ে ধরবো তাতে কে কি ভাববে তাতে আমার কি। তোমার এত লজ্জা করে কেন? এত লজ্জাবতী হলো কীভাবে অফিসের কড়া ম্যাডাম টা।

-ধ্যাত ওসব তুমি বুঝবে না, অফিসে তো আর কেউ জড়িয়ে ধরে না। একবার দেখে নিলে কে কি ভেবে কি না কি বলবে, আমাকে সামনে পেলে এটা নিয়ে মজা করবে। তোমার কি লাজ লজ্জা কিছুই নেই।

-হুম আমার লজ্জা একটু কমই, বউয়ের সামনে লজ্জা নিয়ে বসে থাকলে ভালোবাসবো কখন ( রুদ্র পেছন থেকেই রাইয়ের গালে ছোট্ট একটা চুমু দেয়)

-ইশশ, সখ কতো। খবরদার আর চুমো দেবে না বলে দিলাম৷ 

-কেন, বউকে আদর করা মানা নাকি ( রুদ্র রাইয়ের গলার কাছে নিজের মুখ চেপে ধরে নিজের গরম নিঃশ্বাসে রাইকে আরো তাতিয়ে দিতে থাকে, রাইয়ের অনাবৃত ফর্সা পিঠে হালকা করে চুমু খায়)

-ছাড়ো বলছি আমার সুড়সুড়ি লাগে তো ( রাই হি হি হি করে হাসতে থাকতে) প্লিজ ছাড়ো এখন, হাসি শুনে কেউ এসে গেলে তখন কি হবে ভেবে দেখেছো, তোমার তো কিছুই হবে না আমি তো লজ্জায় মরে যাবো৷ (দু হাতে রুদ্র কে কিল ঘুষি দিতে থাকে) যাও এখন একটু আমার তো চেঞ্জ করা বাকি (মুখে যদিও একথা বলছে কিন্তু রুদ্রের স্পর্শে যেই সুখের আবেশে মনের ভেতর ভালোবাসার ঢেউ উঠেছে সেটা ধরে রাখতে ইচ্ছে হচ্ছে, মন চাইছে এমনে করেই রুদ্রের বুকে নিজের মাথা টা পেতে রাখতে)

-না না তোমাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। থাকি না আর কিছুক্ষণ প্লিজ...

-একদম না, আমি চোখবুঁজে দশ পর্যন্ত গুনবো এর মাঝেই চলে যাবে বলে দিলাম.... এক.. দুই.... তিন......


দরজার শব্দ হতেই রাই চোখ মেলে তাকিয়ে দেখে  রুদ্র ভেতরে আসছে, রাই কিছুটা হতভম্ব হয়ে যায়। রুদ্র এখন আসছে এতক্ষণ সবটাই তাহলে নিজের মনের খেয়াল ছিল। মনে মনেই একটা ছোট্ট হাসি খেলে যায় রাইয়ের মুখে একটু আগের নিজের কল্পনা পাগলামো গুলো ভাবতে ভাবতে। নিজের খুশি টা একটু আড়াল করে কপট রাগভাব নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে

-কি দরকার, কোন কাজ আছে নাকি? আমার এখনো চেঞ্জ হয়নি দেখছো না যাও আরেকটু পরে আসবে।

-না মানে, মানে সেটাই দেখতে এসেছিলাম আর৷ কি। আর জামাকাপড় গুলো রেখেই চলে যাচ্ছি ঠিক আছে ওমন করে রাগী চোখে তাকাতে হবে না। 

-আমি ওমন করেই তাকাই রাগ টাগ কিছু না।

-ওহহ তাই নাকি, কি জানি আগে কখনো দেখেনি(একটু আস্তে করে বলে) আগে জানলে তো...

-ঐ বিড়বিড় করে কি বলছো হ্যাঁ। নিশ্চয়ই আমাকে বকাবকি করছো ঐটা ছাড়া পারো টা কি, আর তোমার তো আবার অন্য মানুষ আছে...

-বুঝেছি বুঝেছি, আর কিছু বলতে হবে না, তুমি চেঞ্জ করো আমি বাইরে আছি ঠিক আছে (রুদ্র বিড়বিড় করতে করতে রুম থেকে বেড়িয়ে যায়, রাই আয়নার সামনে বসে মুচকি হাসতে হাসতে গায়ের গয়না গুলো খুলতে থাকে)


রুদ্র জয় আর বাকিরা বসার ঘরে টিভি দেখছে আর গল্পগুজবে মেতে আছে। মাঝে মাঝে জয় আর বাকিরা রুদ্রের পেছনে লাগছে ওকে নিয়ে হাসিঠাট্টা করছে, রুদ্রের হলো আরেক মরন বিয়ে করেছে তাই এখন ওভাবে মুখ খুলে গালিগালাজ ও করতে পারছে না বাকিদের সামনে, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। মনে মনে ভাবছে আরেকবার বাগে পেলে সবগুলোকে ইচ্ছে মত ধরাবে। ওদের সামনে দিয়ে হাত ভর্তি ফুল নিয়ে রুদ্রের ঘরের দিকে যেতে দেখলো তনু ছুটকি আর পল্লবীদের কে, সামনে দিয়ে যাবার সময় পল্লবী চোখের ইশারায় রুদ্র কে কিছু একটা বলে খেপানোর চেষ্টা করে। সবার সামনে রুদ্র আর তেমন কোন রিয়্যাক্ট না করে মাথা নিচু করে মুচকি হাসতে থাকে। বেশ কিছুক্ষন পর রুদ্রের ডাক পড়ে, কিন্তু রুমে ঢুকতে যাবার আগেই ছুটকি আর তনু দরজা আগলে দাড়িয়েছে। ওদের আনা ফুল আর সাজসজ্জার খরচ মেটাতে হবে আগে, সঙ্গে সঙ্গেই বাকিরা সবাই যেন ওদের দলে যোগ দিয়ে দিল। ভেতর থেকে রাই ও বাকিদের উৎসাহ যোগাতে কোন কার্পণ্য করছে না, সে তো পারলে বিডে বারবার বেশি টাকা হাঁকাচ্ছে। রুদ্রও নাছোড়বান্দা সে টাকা দিবে না আর যাই হোক ও তো বিছানা ফুল দিয়ে সাজাতে বলে নাই, রুদ্র উল্টো ওদের ফুল ওদের কে নিয়ে যেতে বলছে। হইহট্টগোল চলছে তো চলছেই এক পর্যায়ে অঞ্জলি দেবী এসে রুদ্র কে বলে দেয় ওদের কে টাকা দিয়ে দিতে, এমনিতেই অনেক রাত হতে চলেছে ওদের চেচামেচিতে বাকিদের আর ঘুমানোর উপায় নেই।

তনু ছুটকিদের আবদার মেটানোর পর রুদ্র রুমের ভেতরে ঢুকতে গিয়ে দেখে সামনে টেবিলে থালা ভর্তি কি কি জিনিস যেন সাজানো আছে, এর মানে এখনো কোন রীতিনীতি বাকি আছে নাকি কে জানে। রুদ্র আর রাইকে পাশাপাশি বসিয়ে পল্লবী বাকি রীতি গুলো সেরে নেয়। ওসব পর্ব শেষ করেই পল্লবী বাকিদের নিয়ে রুম থেকে বেরিযে যায়। রুদ্রকে বসে থাকতে দেখে রাই বরে উঠে
-বিছানার থেকে ফুল গুলো সরিয়ে কোথাও একটা রাখো নইলে ঘুমবো কি করে, আমার খুব ঘুম পেয়ে মাথাটাও ব্যাথা করছে সেই কখন থেকে যাই একটু ফ্রেশ হয়ে আসি। তুমি বিছানা টা একটু পরিষ্কার করো তাড়াতাড়ি।

-মাথা কি বেশি ব্যাথা করছে? ও ঘর থেকে ঔষধ নিয়ে আসবো কি?

-না না ঘুমোলেই ঠিক হয়ে যাবে।( রাই বাথরুমে চলে যায়, রুদ্র বিছানার উপর থেকে চাদর টা টেনে একসাথে করে ফুল গুলো একটা কোনে রেখে আবার চাদরটা বিছিয়ে দেয়)

রুদ্র একবার ভাবে ও ঘর থেকে ঔষধ নিয়ে আসবে গিয়ে আরেকবার ভাবে এখন ও ঘরে যেতে দেখলে বাকিরা আবার হাসাহাসি শুরু করবে। ধ্যাত ভালো একটা সমস্যা হলো নিজের বাড়িতেও এখন নিজের ইচ্ছে মত চলাফেরাো করা যাবে না।

-(রাই বাথরুম থেকে বের হয়ে খেয়াল করে রুমের দরজা নড়াচড়া করছে) কি হলো দরজায় ছিটকিনি দেও নি এখনো। ওই পাজির দল গুলো হয়তো ওখানে লুকিয়ে দাড়িয়ে আছে। 

-(রাই এর কন্ঠ শুনে পেছন ফেরে তাকাতেই দেখে রাই শাড়ি কাপড় বদলে একটা ট্রাউজার আর টিশার্ট পড়ে আছে, আর সেগুলো যে রুদ্রের নিজের চিন্তে অসুবিধা হয় না) না মানে এতোদিন তো আর দরজায় ছিটকিনি দেই নি তাই মনে ছিল না। (দরজার দিকে যেতে যেতে) তুমি আমার টিশার্ট ট্রাউজার পড়লে যে।

-আমি না শাড়ি পড়ে বেশিক্ষণ থাকতে পারি না আর ঘুমানো তো দূরের কথা, আমার জামাকাপড় তো সব এখনো আনা হয় নি তাই তোমার গুলোই পড়ে নিয়েছি। (হঠাৎ চোখ দুটো একটু বড় বড় করে) তোমার টিশার্ট মানে কি? এখন আর তোমার আমার বলতে কিছু নেই বুঝলা, আমি তোমার বউ আর তোমার সব আমার। আমাকে কেমন মানিয়েছে সেটা বলো।

-(দরজা টা চাপাতে গিয়ে বুঝলো ওখানে ওরা দাড়িয়ে ছিল, রুদ্র কে আসতে দেখেই সড়ে গেছে) হুম বুঝেছি ভুল হয়ে গেছে আমার সব তোমার আমিও তোমার ঠিক আছে।(টিশার্ট ট্রাউজার দুটোই ঢিলেঢালা হয়েছে রাইয়ের গায়ে) আমার টি শার্টে তো আমার চেয়ে তোমাকে বেশি ভালো লাগছে।

-(বিছানায় বসে একটা বালিশ কাছে টেনে নিজের কোলে নিয়ে) আমি বলার আগে তো নিজ থেকে কিছু বললে না, আসলে তুমি আমাকে ভালোবাস না। তোমার তো আবার ঐ যে একজন আছে....

-(রুদ্র এসে রাই এর সামনে বসে) কি যে মুশকিলে পড়লাম, আমার আবার কে থাকবে। আর কেউ নাই, আর তোমাকে বলে কি লাভ তুমি তো বিশ্বাস করবে না। আমারও ঘুম ধরছে যাই আমিও ঘুমাই( রুদ্র উঠে গিয়ে লাইট অফ করে নাইট ল্যাম্প টা ওন করে বিছানায় এক পাশে শুয়ে পড়ে) 

-(রুদ্র কে রাগতে দেখে রাইয়ের ভালো লাগে, এখনো রেগে গাল ফুলিয়ে আছে রুদ্র। রিতা কে নিয়ে কিছু বললেই রুদ্রের চেহারা যা অবস্থা হয় সেটা দেখার মত। রাইয়ের তখন খুব হাসি পেলেও গম্ভীর ভাবটা ধরে রাখতে চাইলেও হাসতে পারে না। রুদ্র উপুর হয়ে ওপাশে মাথা দিয়ে শুয়ে আছে আর পা দুটো বারবার নাড়াচ্ছে) কি হলো ঘুমিয়ে পড়লে নাকি?

-(একটু রাগী স্বরে) এতো তাড়াতাড়ি ঘুমাতে পারে নাকি কেউ, কেন কি দরকার?

-এই বালিশ গুলো না বেশি নরম, আমার না আবার এত নরম বালিশে ঘুম আসে না।

-এখন আমি শক্ত বালিশ কই পাবো?

-বালিশ লাগবে না তুমি একটু এদিকে ফেরো আগে।

-(রুদ্র উপুড় হওয়া থেকে সোজা চিৎ হয়ে শুয়ে বলে) এখন বলো কি করবো?

-(রাই আরেকটু এগিয়ে এসে রুদ্রের ডান হাত টা টেনে মেলে নেয় আর তাতে মাথা রেখে শুয়ে পড়ে) হুম ঠিক আছে তোমার কিছু করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করতে পারি।

-সেটা তো করবেই, আমার তো আবার অন্য.... (রাই রুদ্রের মুখটা চেপে ধরে)

-(দ্বরাজ কন্ঠে রাই বলে উঠে) আমার মেজাজের আজকাল যা অবস্থা তাতে খুব শীঘ্রই আমার হাতে হয়তো একটা খুন হবে, তবে সেটা আজ হোক সেটা চাই না কথাটা যেন মাথায় থাকে।(বিপদ সংকেত অবজ্ঞা করার সাহস পায় না রুদ্র, চুপচাপ মুখে কুলুপ এটে নেয়)

রাই আরেকটু এগিয়ে এসে রুদ্রের বুকের কাছে নিজের মাথা গুজে দেয়, নিজের বুকের লোম গুলোতে রাইয়ের শ্বাসের আনাগোনার অনুভূতিতে শিউরে উঠে রুদ্রের শরীর মন দুটোই। রাইয়ের দিকে পাশ ফিরে আরেক হাতে রাইকে জড়িয়ে ধরে। মাথাটা একটু নিচু করে রাইয়ের মুখের দিকে তাকাতেই দেখে রাইও ওর মুখের দিকে তাকিয়ে আছে অপলক গভীর চাহনিতে। রুদ্রের ইচ্ছে হয় সেই গভীরতায় হারিয়ে যেতে, এতবছর যার জন্য এত অপেক্ষা সেই মানুষটা আজ তার এত কাছে নিজের বাহুডোরে শুয়ে তবুও ইচ্ছে জাগে আরও নিজের কাছে করে নিতে। রুদ্রের চোখের দিকে তাকিয়ে ওর মনের কথা যেন রাই সব পড়ে নিয়েছে নিমিষেই, একহাতে রুদ্রকে জড়িয়ে ধরে নিজেকে যেন রুদ্রের বুকের সাথে মিশিয়ে দিতে চাইছে। রুদ্রের হালকা লোমশ বুকে ছোট্ট করে চুমু খায় রাই, রুদ্রের মুখে ছোট্ট হাসির ঝিলিক উঁকি দিয়ে যায় ঠোঁট দুটো নামিয়ে এনে রাইয়ের কপালে একটা নাতিদীর্ঘ চুমু একে দেয়।

-ব্যাস শুধু এখানেই? আর কোথাও আমার কি চুমু পাওনা নেই নাকি সেটা আবার....

-(কথাটা শেষ করবার আগেই রুদ্রের ঠোঁট দুটি রাইয়ের ঠোঁটের দখল নিয়ে নেয়, উষ্ণ আলিঙ্গনে প্রেমভরা চুম্বনে সিক্ত করে দেয় প্রেয়সীর ওষ্ঠ কে) এখনো কি মাথা ব্যাথা করছে?

-(রুদ্রের ঠোঁট থেকে ছাড়া পেতেই অজানা এক ভালোলাগা আর প্রেমিকের চুম্বনের লাজের মিশেলের আনন্দে প্রানবন্ত হয়ে উঠে রাইয়ের চোখ মুখ) না মশাই মাত্রই যে ঔষধ পেলাম সেটার পর মাথা ব্যাথা কেন আর কোন ব্যাথাই থাকার কথা না। (কথা গুলো বলার সময় কেন জানি রুদ্রের চোখে স্থির রাখতে পারে না নিজের নজর, অদ্ভুত এক অনুভবের ভেলায় ভেসে যেতে চায় সব কিছু)

-আরেক ডোজ চলবে কি তাহলে?

-তুমি মশাই ডাক্তার আমি রোগী, ডাক্তারের কথা কি করে ফেলি (কথা টা বলেই হি হি করে হাসতে হাসতে নিজ থেকেই একটু আগে প্রেয়সীর প্রেমরসে সিক্ত হয়ে থাকা রুদ্রের ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিয়ে উষ্ণতার ভাগ করে নিতে থাকে রাই)

রুদ্র বা হাতে রাইয়ের চুলে বিলি কাটতে থাকে, কিছুক্ষণ পর ধীরে ধীরে চুম্বনরত ঠোঁট গুলো গতি কমাতে থাকে রাই, রাই দুচোখ বন্ধ করে আছে রুদ্র সেই মুখের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। একটুপর বুঝতে পারে রাই হয়তো ঘুমিয়ে পড়েছে, আর গত কদিন ধরে যে চাপ যাচ্ছে সেটাও তো কম না। নিজের বাহুডোরে ঘুমন্ত রাইকে দেখতে থাকে রুদ্র, অপরূপ সৌন্দর্যে ছেয়ে আছে মুখ জুড়ে, এখন আর সেখানে চঞ্চল চোখ জোড়ার দৌরাত্ম্য নেই তবু অদৃশ্য মায়ার জাল যেন রুদ্রকে সেদিকেই টানছে। শান্ত নিবিড় মুখমণ্ডলে পরম নিরাপত্তার বিশ্বাসে ঘুমন্ত পরীর মত রাইয়ের ঠোঁটের নিচের তিল টা যেন আলাদা করে নজর কাড়ছে। রুদ্র সেখানে আলতো করে হাত বুলিয়ে চুমু খায়, রাই যেন একটু নড়ে উঠে তখনি। রুদ্র একটু স্থির হয়ে চোখবুঁজে থাকে, ও ভাবে রাই হয়তো জেগে গেছে কিন্তু খানিক বাদে বুঝতে পারে রাই ঘুমের মাঝেই নড়ে উঠেছিল। মনে মনেই হাসতে থাকে নিজের খানিক আগের কাজকর্মে, ধীরে ধীরে দু চোখ বুঝে আসে রুদ্রের।




হঠাৎ করে চোখের কাছে আলোর উপস্থিতি পড়তেই রুদ্র একটু বিব্রতকর বোধ করে
-ছুটকি জানলার পর্দা টা টেনে দে, চোখে আলো পড়লে ঘুমাবো কেমন করে ( এতোদিনের অভ্যাসে রুদ্র ভাবে যে ছুটকিই হয়তো জানালার পর্দা সরিয়েছে, ওর মনেই নেই গতকাল থেকে এ ঘরের মালিকানা আরেকজনের হাতে চলে গেছে)

-(জানলার কাছে দাঁড়ানো সদ্যস্নাত রাই চুল গুলো আগত বাতাসে হালকা উড়ছে, ঘুমের ঘোরে রুদ্রের কথা গুলো শুনে রাই এর মুখে হাসি ফুটে উঠে। ধীর পায়ে হেটে রুদ্রের মাথার কাছে বসে ওর মুখের উপর নিজের ভিজে চুল দিয়ে সুড়সুড়ি দিতে থাকে) এই যে মশাই এখানে ছুটকি নেই, আমি আছি। সকাল হয়ে গেছে ও ঘরে সবাইকে চা খাবার জন্য ডাকছে উঠো তাড়াতাড়ি।

-(মুখের উপর ভিজে ভাবটা পেতেই পিটপিট করে আধবোজা আধখোলা চোখে রাইয়ের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়) গুড মর্নিং জান, তুমি তো দেখি উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছো। (ডান হাত টা তুলতে গিয়ে বুঝতে পারে হাতটা ব্যাথা করছে, কিন্তু সেটা রাই কে বুঝতে দেয় না, বা হাতে রাইয়ের মুখের সামনে চলে আসা চুল গুলো কানের পাশে গুজে দিয়ে) তোমাকে কিন্তু আজ বেশি সুন্দর লাগছে।

-তাই বুঝি, সকাল সকাল বরের কাছে এমন কমপ্লিমেন্ট পেয়ে মনটা খুশি হয়ে গেল ( মাথাটা নিচু করে রুদ্রের গালে ছোট্ট চুমু একে দেয়) নাও উঠে ফ্রেশ হয়ে নাও৷ আমাদের তো আবার ও বাড়ি যেতে হবে দ্বিরা গমনে।

রাই স্নান করেই শাড়ি পড়ে নিয়েছিল লম্বা আঁচলের ঘুমটা টেনে রুম থেকে বের হয়ে যায়, রুদ্রও সাথে সাথে উঠে বাথরুমে চলে যায়। ডান হাত টা একদম নাড়াতেই পারছে না, কোন মতে ব্রাশ করে ফ্রেশ হয়ে রুদ্র খাবার টেবিলের দিকে যেতে থাকে৷ টেবিলে আগে থেকে অবিনাশ বাবু, জয়, ছুটকি তনু আরও অনেকেই বসে আছে। অঞ্জলি আর পল্লবী হাতে হাতে খাবার গুলো টেবিলে গুছিয়ে রাখছে আর রাই টেবিলের এক কোনে দাড়িয়ে প্লেটে খাবার গুলো সার্ভ করছে, রুদ্র একটা চেয়ার টেনে বসতে গিয়ে দেখে বাকিরা কেমন মুচকি মুচকি হাসছে ঘটনা কি সেটাই বুঝতে পারছে না। রাইয়ের দিকে তাকাতেই বুঝতে পারে রাই যেন কিছু একটা ইশারায় বলতে চাইছে কিন্তু কি বলতে চাইছে সেটাই তো রুদ্রর বুঝতে পারছে না। রুদ্রের খাবার প্লেট টা দিতে এসে পল্লবী একটু ঝুঁকে রুদ্রের কানের সামনে এসে বলে

-(চাপা স্বরে হাসি মিশ্রিত কন্ঠে)  কাল রাতে তাহলে প্রেম টা ভালোই জমেছে দেখছি, আর সেটার চিহ্ন ও তো দেখি নিজের সাথে নিয়ে ঘুরছো।

-কি বলছো হেয়ালি ছেড়ে খুলে বলো তো।

-নিজের টিশার্টে দেখো আগে (রুদ্রের কাঁধের দিকে ইশারা করে পল্লবী)

রুদ্র ভালো করে খেয়াল করে দেখে সেখানে সিঁদুর লেপ্টে আছে। এবার বুঝতে পারে কেন সবাই ওভাবে মুখ লুকিয়ে হাসাহাসি করছিলো, রাতে রাই যখন ওর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল তখন হয়তো লেগে গিয়েছে সেটা দেখেই বাকিরা কি না কি ভাবতে শুরু করেছে কি জানে। রুদ্র চেয়ার ছেড়ে উঠে ঘরে চলে যায় টিশার্ট টা বদলে নিতে, পেছনে হাসাহাসির শব্দটা বেশ কানে আসছে ওর।

দুপুরের দিকে রাই রা দ্বিরাগমনে যাবে, ওদের ইচ্ছে ছিল জয় পল্লবীও যেন ওদের সাথে যায় কিন্তু জয়ের অফিসে কাজের খুব চাপ আছে ছুটিও শেষ তাই বিকেলের ফ্লাইটে ওরা ফিরে যাবে। রাই, তনু, ছুটকি ওরা রেডি হচ্ছে দ্বিরাগমনে রাইদের বাড়ি যাবার জন্য।

[+] 13 users Like nextpage's post
Like Reply

(25-08-2022, 09:37 PM)Bumba_1 Wrote:  প্রথমে কিছুটা কল্পনা এবং পরবর্তীতে ঘোর বাস্তবের মধ্যে দিয়ে রুদ্র এবং রাইয়ের ফুলশয্যার রাত বেশ ভালোই কাটলো। তার সঙ্গে বাকিদের অর্থাৎ ছুটকি এবং তনুর উপস্থিতিও বেশ উপভোগ্য। সব মিলিয়ে একেবারে জমজমাট পর্ব।  clp);


ধন্যবাদ দাদা।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(25-08-2022, 09:49 PM)Baban Wrote:  খুব মিষ্টি একটা পর্ব পেলাম আজকে। প্রথমে কল্পনার জগতে কিছুক্ষন সময় কাটানো আর পরে বাস্তবেও আরও মিষ্টি কিছু মুহূর্তের সম্মুখীন হওয়া। রাগী রাগী দুস্টু চোখ দুটো দেখে স্বামী বেচারার যে বুকের হৃদস্পন্দন কি লেভেলে বেড়ে গেছিলো সেটাই ভাবছি। এড়িয়ে যেতেও ইচ্ছে করছিলো আবার পারছিলোও না এড়াতে। দুজনের এই একান্তে কাটানো সময় টুকু ওদের কাছে অন্যতম স্মরণীয় সময় হয়ে থাকবে। ♥️

খুব শীঘ্রই একা ছেড়ে দেব ওদের ফ্যামিলি প্ল্যানিং এর জন্য।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(25-08-2022, 10:32 PM)Ari rox Wrote:  Ahhh,onk din porr
Oshadaron hoisee dadaaa

অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(25-08-2022, 10:59 PM)Jibon Ahmed Wrote:  চমৎকার আপডেট দাদা

thanks
Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(26-08-2022, 01:12 AM)pro10 Wrote:  Heart Heart khub sundor.

thanks

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(26-08-2022, 01:15 AM)Boti babu Wrote:  অসাধারণ আর কিছুই বলার নাই।

শরীর স্বাস্থ্যের কি খবর??
বৌদির সেবা ঠিক মত হচ্ছে তো নাকি একটা সুন্দরী নার্সের খোঁজ করবো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(26-08-2022, 09:54 AM)Somnaath Wrote:  দুর্দান্ত আপডেট  yr):  দ্বিরাগমনে রুদ্রর জন্য নিশ্চয়ই কিছু চমক অপেক্ষা করে থাকবে।

থাকবে তো অবশ্যই

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)