12-07-2022, 12:53 PM
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
(14-07-2022, 10:11 PM)Baban Wrote: এতো সেই সেদিনে ফিরে গেছে যখন একজন ছাত্রী বন্ধুর বাড়ি গিয়ে অন্য কিছু খুঁজে পেয়েছিল
(15-07-2022, 09:30 PM)Bumba_1 Wrote: রাই ওরফে ঋদ্ধিমা চৌধুরী যে কিনা একটা এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে কাজ করে, ধরে নিচ্ছি গাড়িটাও ওর নিজস্ব। তার ওই জানোয়ার বাবা বিজয় চৌধুরীকে পাত্তা দেওয়ার বেশি দরকার নেই। আজ যে কথাগুলো বাবার মুখের উপর বলেছে, একদম ঠিক বলেছে।
গাড়ি চালাতে চালাতে রাইয়ের অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে আবার বর্তমানে ফিরে আসার এই বিষয়টা বেশ উপভোগ্য লেগেছে। রুদ্র জংলি ঘোড়া ঠিকই, তবে রাইকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে ওরা সুখীই হবে। তবে রাস্তা বেশ কঠিন .. লড়ে জিততে হবে।
(15-07-2022, 10:12 PM)Baban Wrote:ঋদ্ধিমা ম্যাডাম যে আজকে অন্য সুরে কথা বলছে। ওদিকে একজন ফোন লুকিয়ে রাখছে, আরেকদিকে অচেনা নম্বর থেকে বার বার ম্যাসেজ। যদিও হয়তো লেখক এইটা দেখিয়ে নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সত্যি হয়তো অন্য। অনেকটা ওই গোয়েন্দা গপ্পের মতো। দেখে মনে হয় অপরাধী একজনকে কিন্তু আসলে বেরোয় অন্য একজন। ছোটোখাটো থ্রিলার চলছে এই গল্পে।
এদিকে মহান বাবাজির মহান জ্ঞান। আহা পুরুষ বোধহয় একেই বলে। মেয়ে বৌ যাক চুলোয়, খুজি সোনা ধুলোয়। আগেও বলেছিলাম কঠোর হওয়া ভালো, এতে পরিবার বন্ধন দৃঢ় হয় কিন্তু এটাতো বিকৃত। শুধুই যৌনতাতে বিকৃত মানুসিকতা থাকে তা নয়, এমন অনেক কিছুতেই লুকিয়ে থাকে। যে সন্তান পিতা মাতার স্নেহ কম আর ধমক আর রাগ সহ্য করে বড়ো হয় তাদের মানুসিকতাও হিংস্র হয়ে যাবার চান্স থাকে। আর এই মহান পিতা তো নিজের পৌরুষ ও লোভে মেতে। না বৌ, না কন্যা কেউ আপন না এর কাছে। কন্যার সুখ দুঃখ কিছুরই মূল্য নেই এর কাছে![]()
যাইহোক এতো পুরো ৯০ এর বাংলা সিনেমার সিন্ দেখলাম আজকে। এমন কোনো শট কোনো ফিল্মে হলে রাই এর বাবার ভূমিকায় শুভেন্দু বাবু অসাধারণ অভিনয় করতেন, রাই হয়তো ঋতুপর্ণা কিংবা ইন্দ্রানী আর রূদ্র বাবু তো প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায়না।
clp); yr):

(16-07-2022, 01:10 AM)Boti babu Wrote: দারুন ভাবে এগিয়ে চলছে,এই গ্রীষ্মের দাবদাহের ভেতরেও এমন গল্প শীতল ঠান্ডার অনুভূতি নিয়ে আসে এ ভাবেই চালিয়ে যান ভাইসাব।
(16-07-2022, 07:38 PM)আমিও_মানুষ Wrote: সুন্দর ভাবে গল্প এগিয়ে চলেছে ! মনে হচ্ছে ঠিক যেন সিনেমা দেখছি ! সব চরিত্রগুলো জীবন্ত ঘোরাফেরা করছে ! আশা করি পরের পড়বে রুদ্র রাইকে চিনতে পারবে !
(16-07-2022, 07:38 PM)sudipto-ray Wrote: দুটো আপডেট একসাথে পড়লাম। এবার স্বমহিমায় রাই, এই জন্য বলেছিলাম রিদ্ধিমা চৌধুরী নামটা মনে রাখতে হবে। আপনার গল্পের " Dramatic Conversation " গুলো বেশ চমৎকার, বিশেষত (.....) এর মাধ্যমে বুঝিয়ে দেয়াটা। রাই যত পারুক রুদ্রকে নিয়ে খেলুক, কিন্তু রুদ্র যেদিন তার রাইকে চিনবে, সেদিন সেও হয়তো রাই এর মন নিয়ে দুষ্টমিষ্টি খেলাটা খেলবে। রাই যেমন রুদ্রর পরীক্ষা নিচ্ছে, তেমনি রুদ্রও রাইয়ের পরীক্ষা নিবে।
আপনি এমন একজন লেখক, যার গল্পে পিনুদার লেখার গন্ধ পাই।
(18-07-2022, 04:34 PM)Somnaath Wrote:খেলা তো এইবার শুরু হবে, দুর্দান্ত আপডেট clp);
(19-07-2022, 08:52 PM)আমিও_মানুষ Wrote: এটা পরিস্কার ঢ্যাম্নামি হয়ে গেলো ! ।। এ রকম কোনও কথা ছিলনা !
(19-07-2022, 09:20 PM)Baban Wrote: Kya thaa yeh!!![]()
![]()
![]()
এমন ধাক্কা কে দেয়?
তবে ডালে নিশ্চই কালো কিছু আছে মনে হচ্ছে