Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts

(17-03-2023, 08:34 PM)Somnaath Wrote:  প্রথমে ইচ্ছাকৃতভাবে smooch বলে, পরে আবার সেটাকে শুধরে নিয়ে much বলার অর্থ কি? বিস্তারিত জানতে চাই।  Tongue

কথাটা যাকে বলেছি সে ঠিকই বুঝেছে  :)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(19-03-2023, 08:28 PM)Jupiter10 Wrote:  "কিছু কথা এবং..." প্রসঙ্গে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমাকে অনেকেই বহুবার অনুরোধ করে থাকেন "পরকীয়া" নিয়ে গল্প লিখতে। আমিও বহুবার বলে থাকি আমি অবশ্যই চেষ্টা করব। সে'কথা ভেবেই বেশ কিছু দিন ধরে পরকীয়া লেখার কথা মাথায় এসেছিল।একটা দুর্দান্ত প্লটও মাথার মধ্যে এসে গিয়েছিল সে'মুহূর্তে। একদিন ঠিক করলাম লিখতে বসার আগে গসিপের কিছু জনপ্রিয় লেখা পড়ে নেওয়া যাক। সেই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় পরকীয়া গল্প বলতে বুম্বা দার "চক্রব্যূহে শ্রীতমা" আমার ল্যাপটপ স্ক্রিনে ভেসে এল। পড়া শুরু করলাম। কিন্তু আশ্চর্য রূপে আমাকে থামতে হল।মনে মনে বললাম, "একি!! এটা তো আমার প্লট। আমি ঠিক যেভাবে কল্পনা করেছিলাম। হুবহু এটাই তো"। বুঝলাম, মানে আমি এখন যেটা চিন্তা করছি সেটা "চক্রব্যূহের..." লেখক বহু আগেই ভেবে ফেলেছেন।

একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। জানিনা এটা কাকতালীয় ভাবে না লেখকের সৃজনশীলতা। লেখকের প্রত্যেকটা গল্পের "নামকরণে" এটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ট্র্যাপ যাকে বলে। যেমন ধরুন "চক্রব্যূহ","নাগপাশ","গোলকধাঁধাঁ" সব কটায় কিন্তু একধরণের মরণফাঁদকে নির্দেশ করছে। ভীক্টীম যদি সঠিক উপায় না জানেন সেখান থেকে বেরনোর তাহলে তার মৃত্যু নিশ্চিত। জানি কোন কিছুই কাকতালীয় ভাবে হয়না। তবে গল্পের এই নামকরণেও লেখক আলাদা প্রশংসার দাবী করেন।

অজাচার, কাকওল্ড বহু ক্ষেত্রেই চূড়ান্ত ফ্যান্টাসির মধ্যে পড়ে। যার পাঠকও অনেক ক্ষেত্রেই নবযুবকরা হয়ে থাকেন। অপর দিকে পরকীয়া বাস্তবিক। সমাজের একটা কঠোর দিক। যার পাঠক অনেকটাই পরিণত পরিপক্ক বয়সের হয়। বলা যায় একটা নির্দিষ্ট বয়সের পর বাস্তবিক জগতের পরকিয়ার সঙ্গে সম্মুখীন হয় এবং ফ্যান্টাসির জগতেও পরকীয়া টাকে উপভোগ করে থাকে এবং যদি জীবনে পরকীয়ার সঙ্গে জড়িত হয় অথবা শিকার হয়। তবে তার পরিনতি গুলোকে ভালো ভাবে বুঝতে পারে।লেখক এখানে উপভোগও করিয়েছেন এবং ফলাফলও দেখিয়েছেন।

শেষে আসি ছবির বিষয়ে "রাতের আঁধারে একলা নর্তকীর ভিক্টোরিয়ান স্ট্রিট আলোর স্নান"। ছবিটা আমার স্ত্রী হঠাৎ করে দেখে বললেন, "ওয়াও! এটা তুমি এঁকেছো!" আমি বললাম, "না,না...তবে আমি এইরকম এঁকে দিতে পারি"। ও বলল, "খুব সুন্দর পেন্তিং! তুমি এই রকম একটা এঁকে দাও আমার জন্য। আমি দেওয়ালে টাঙ্গিয়ে রাখব"। :)  

এরকম মন্তব্য পেলে আনন্দে এবং আবেগে মনটা ভরে যায়। আমার মা একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বলতেন "ভালো শিল্পী হতে গেলে প্রথমে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন।" সেই কথা সূত্র ধরে বলতে পারি .. আপনার মতো একজন মহান লেখক যে আমার মতো একজন অতি সাধারণ লেখকের প্রত্যেকটি উপন্যাসের নাম এবং লেখনীর যে এইভাবে বিশ্লেষণ করলেন তাতেই বোঝা যায় আপনি কত বড় মনের মানুষ, by the way আপনার স্ত্রীর যে আমার আঁকা পছন্দ হয়েছে তার জন্য আমার তরফ থেকে উনাকে ধন্যবাদ জানাবেন।  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(19-03-2023, 09:50 PM)Jupiter10 Wrote:  আপনার ছবিটা আমি নিয়ে রাখলাম দাদা। :)

হ্যাঁ অবশ্যই .. রাখুন।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: FB-IMG-1679375256447.jpg]

|| ফার্স্টক্লাস ||

শিবরাম চক্রবর্তীর জীবনেও প্রেম এসেছিল একদিন  নীরবে। গ্রামের একটি কিশোরী মেয়ের সঙ্গে শিবরামের হাল্কা প্রেমের পরশ জেগেছিল। মেয়েটির নাম ছিল রিনি। শিবরাম মুখে কোনোদিন বলেননি, রিনি তোকে আমি ভালবাসি। ভালবাসা মুখে বলা হয়নি কোনোদিন। হৃদয় শুধু জেনেছিল।

শিবরাম সেইসময় কলেজের ছাত্র। গোপনে স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। রিনিও তখন কিশোরী। সেও সেইসময় শিবরামের সঙ্গে  স্বদেশী আন্দোলনে অল্প-বিস্তর জড়িয়ে পড়েছিল। একদিন শিবরামের বাবা কলকাতা থেকে নতুন গুড়ের সন্দেশ আনলেন। শিবরাম বাড়ি থেকে লুকিয়ে রিনির জন্য সন্দেশ নিয়ে গেল, একসঙ্গে দু'জনে বসে খাবে বলে। রিনি শিবরামের হাতে দুটো সন্দেশ দেখেই সোজা মুখে পুরে দিল।

শিবরাম বলে ওঠে, "এ্যাই রিনি কি করলি? দুটোই মুখে পুরে দিলি? আমাকে একটাও দিলি না?"

রিনি তখন মুখের ভেতর থেকে একটা সন্দেশ বার করে শিবরামের মুখে সেই সন্দেশ পুরে দিলো।
হাত দিয়ে নয়। মুখে মুখ লাগিয়ে  শিবরামের মুখের ভিতর  রিনি সেই সন্দেশ পুরে দিয়েছিল। দুজনের ঠোঁটে ঠোঁট মিলে গেল। এ যেন সেলুলয়েডের বুকে আঁকা এক অপূর্ব রোমান্টিক মুহূর্ত!

শিবরাম আস্তে করে শুধু বলল, "রিনি! এই প্রথম আমি তোকে 'মিষ্টি চুমু' খেলাম।" তবে এই প্রথম আর এই শেষ চুমু। রিনি লজ্জায় দু'হাত দিয়ে মুখ ঢাকল।

শিবরাম বলেছিলেন, “আমার জীবনে তুই একমাত্র মেয়ে। তুই প্রথম আর তুই-ই শেষ”।  

এর কিছুদিন পর  স্বদেশী করার অপরাধে রিনি কলকাতায় জেলে এলো। শিবরামও একদিন স্বদেশী করার জন্য একই জেলে এলো। জেলে আবার দু'জনের মিলন হলো। কিন্তু কিছুদিন পর রিনি অন্য জেলে স্থানান্তরিত হয়ে গেলো। শিবরামের সঙ্গে আর জীবনে রিনির দেখা হলো না। শিবরামের প্রেম চিরতরে হারিয়ে গেলো!

এজন্যই হয়তো শিবরাম চক্রবর্তী  জীবনে কোনোদিন বিয়ে করলেন না .. কে জানে জীবন যে বড়ই বিচিত্র..!

★★★★

সুনীল গঙ্গোপাধ্যায় তখন আনন্দবাজার-এ চাকরি করেন। একদিন বেলার দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন শিবরামবাবুকে দেখলাম, অফিসের কাছেই ফুটপাথে চিৎ হয়ে শুয়ে আছেন। মনে হয় শরীরটরির...!’’

সর্বনাশ! সে কী কথা!

সুনীল সদলবলে ছুটলেন। গিয়ে দেখেন, সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টানটান শুয়ে রয়েছেন ফুটপাতে।

‘‘কী হল? শরীর খারাপ লাগছে?’’

‘‘না না, ফার্স্টক্লাস আছি। আসলে যেতে যেতে হঠাৎ মনে হল ফুটপাতে শুয়ে আকাশটাকে কেমন দেখতে লাগে একবার দেখাই যাক।’’

একটা ট্যাক্সি পেলেই চলে যাব..

শরীরটা কিন্তু সত্যিই ঠিক যাচ্ছিল না। স্মৃতি কমে আসছিল। কথাবার্তা অসংলগ্ন। শেষ জীবনে প্রায় কপর্দকহীন।

প্রায়ই বলতেন, ‘‘জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব।’’

চিরকাল লোককে বিশ্বাস করেছেন আর বারবার ঠকেছেন। অনেক প্রকাশক ঠকিয়েছে।

এমনকী শেষদিকে সেই সময়ের রাজ্য সরকার এবং কয়েকটি সংস্থা মিলে তাঁর চিকিৎসা ও ভরণপোষণের জন্য যে মাসিক ছ’শো টাকা তারই এক পাড়াতুতো পরিচিতের কাছে পাঠাত, সেই টাকারও সঠিক ব্যবহার হত না।

শুকনো-রিক্ত চেহারা। অথচ কেমন আছেন জিজ্ঞাসা করলেই উত্তর ‘‘খাসা আছি। ফাইন আছি।’’

কোনও দিন কোনও অভিযোগ নেই কারও কাছে।

তারমধ্যে আবার একদিন ঘরে চোর ঢুকে শেষ পাঞ্জাবিটাও নিয়ে গেছিল, গেঞ্জি পরেই থাকতেন।

মুখে বলতেন, ‘‘দরকার কী? এই তো দিব্বি চলে যাচ্ছে গেঞ্জিতে।’’

হঠাৎ কয়েক দিনের প্রবল জ্বর। দুর্বল শরীরে টলতে টলতে বাথরুমে ঢুকেই সংজ্ঞা হারালেন।

সারারাত পড়ে রইলেন ওখানেই। পরদিন বেলায় খবর জানাজানি হতে ভর্তি করা হল হাসপাতালে।

১৯৮০ সালের ২৮ অগস্ট সকাল। হাসপাতালের বেডে আচ্ছন্ন বাড়ি থেকে পালিয়ে’র নায়ক।

ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, ‘‘শিবরামবাবু, এখন কেমন লাগছে শরীর?’’

‘‘ফার্স্টক্লাস।’’

জড়ানো গলায় তখনও একই উত্তর।

তার ঠিক পাঁচ মিনিট পরেই সেই অপেক্ষার অচেনা ট্যাক্সিতে চেপে বসলেন শিবরাম।

রেডিয়োতে সন্ধেবেলায় যখন সেই খবর ঘোষণা হচ্ছে, তখন হয়তো হর্ষবর্ধন আর গোবর্ধনের সঙ্গে চাঁদে জমি কেনা নিয়ে তুমুল ব্যস্ত তাঁদের স্রষ্টা..!

তথ্যসূত্রঃ- শিবরাম চক্রবর্তীর আত্মজীবনী মূলক উপন্যাস, "ঈশ্বর পৃথিবী ভালবাসা", "ভালবাসা পৃথিবী ঈশ্বর" এবং আরো কিছু লেখা।
 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 9 users Like Bumba_1's post
Like Reply

(21-03-2023, 02:16 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  "চা খাও বা না খাও আমাকে তো চাখাও!" শিবরাম যিনি নিজেকে শিব্রাম বলতে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ছিল শব্দ নিয়ে খেলা। মনে হয় না কোনদিন এমন কেউ আসবেন যিনি সত্যি সত্যিই শব্দের ওই খেলাটা আবার খেলতে পারবেন, সহাস্যে বলবেন এই বেদানা আমাকে বড়ই বেদনা দিল! তাঁর পন্ডিচেরি বনাম মস্কো কিংবা আপনি কী হারাইতেছেন আপনি জানেন না এরকম বহু লেখা যেগুলো ভাবতে শেখায় ভিন্ন ভাবে। সাহিত্যিক থেকে দর্পণ সবেতেই তিনি অনন্য। 

তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার। Namaskar

শিবরাম অর্থাৎ শিব্রাম পেটুক প্রকৃতির মানুষ ছিলেন .. মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে রসগোল্লা, রাবড়ি ইত্যাদি মিষ্টান্ন। খাবারের ব্যাপারে তিনি লাজ-লজ্জার ধার ধারতেন না। ‘'নকুড়মামার মাথায় টাক'’ থেকে শুরু করে বহু গল্পে তার উল্লেখ আছে। 

যাইহোক, বুদ্ধদেব বসুর জ্যেষ্ঠা কন্যার বিয়েতে সাহিত্যিক শিবরাম আমন্ত্রিত। একে ওকে জিজ্ঞেস করে ইতিমধ্যেই খবর সংগ্রহ করে ফেলেছেন মেনুতে ছানার পায়েস আছে, রাবড়ির মতো সেটাও ওঁর আরেকটা প্রিয় বস্তু। অনেক সময় বিয়েতে ভালো ভালো জিনিস ফুরিয়ে যায়... ভি-আই-পি টেবিলে বসলে সে ভয় নেই। খাবার ডাক পড়তেই টুক করে গিয়ে বসে পড়লেন বরের বাবার পাশে।

হায়, সবই এল শুধু স্টার অ্যাট্রাকশনটাই এল না। শিবরাম মাঝে মাঝেই হাঁক দিচ্ছেন, '‘ছানার পায়েস কিন্তু এদিকে আসেনি।''

কয়েকবার সেটা শোনার পর বুদ্ধদেববাবুর বেয়াই আর পারলেন না। হাত জোর করে বললেন, ''শিবরামবাবু, এবার প্লিজ থামুন। আমি বরের বাবা, এটা ভালো দেখায় না।''

এরকম ছোট ছোট অনেক ঘটনা রয়েছে শিবরাম চক্রবর্তী জীবন নিয়ে। শুনতে চাইলে সময় করে আরো অনেক গল্প শোনাবো।
[+] 6 users Like Bumba_1's post
Like Reply

(21-03-2023, 02:34 PM)Baban Wrote:  সত্যিই ফার্স্টক্লাস। ♥️
হারিয়ে ফেলেছে সব কিছুই সে বাস্তবিক ভাবে কিন্তু  সব একি ছিল ওই ছোট্ট অন্তরেতে। নেই যে পাশে আজ আর কেউ তার একাই নিজের সাথী। সেই সাথীর হাত ধরেই ট্যাক্সি করে নতুন বাড়ি পৌঁছে গেলেন তিনি। অনেক জমানো ব্যাথা ওই বুকেই রেখে হালকা হয়ে নতুন করে বাঁচার লক্ষ এখন তার। কিন্তু তাও কি সব ভুলতে পেরেছেন? কে জানে?

বুকে জমানো ব্যথা-বেদনা তো ছিলোই এবং সেই নিয়েই তার মতো একজন মহান লেখককে নিরবে চলে যেতে হয়েছিলো। আসলে সেই সময় তো সত্যিকারের লেখকেরা কদর পেতেন না, সেই সঙ্গে উপযুক্ত পারিশ্রমকও পেতেন না। তাই তাঁর শেষ জীবনটা খুবই কষ্টের ছিলো। বিশেষ করে অর্থকষ্ট। এই নিয়েই একটা ঘটনা বলি .. ‘'কল্লোল যুগ'' বইয়ে বন্ধুবর অচিন্ত্য সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি, প্রকাশক ডি এম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওঁর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে। ডি এম লাইব্রেরির কর্ণধার শিবরামকে চিনতেন। শিবরাম সেই বই চাইতে গেলে বললেন, ‘'কী করবেন বই নিয়ে, ফুটপাথে বেচে দেবেন তো? নাম খারাপ হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’'
হাতে টাকা পাওয়া মাত্রই শিবরাম ফুটপাথের উলটোদিকে চাচার হোটেলে গিয়ে ভালোমন্দ খেলেন, যা হান্ড্রেড পার্সেন্ট গল্পের শিব্রামীয়।

[+] 5 users Like Bumba_1's post
Like Reply

(21-03-2023, 03:31 PM)Somnaath Wrote:  এই স্বভাবটা অনেকটা তোমার মত। খাওয়ার ব্যাপারে বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে তুমিও যেরকম লজ্জা নামক বস্তুটিকে বিসর্জন দিয়ে তবেই পদার্পণ করো।  Tongue

সুগার-প্রেসার-কোলেস্টেরল .. এই ত্রিদেব যতদিন না ধরা পড়বে বা বলা ভালো আমাকে গ্রাস করবে ততদিন এই ভাবেই চলতে থাকবে আমার হ্যাংলামি।  :)

(21-03-2023, 06:14 PM)ddey333 Wrote:  শিব্রামের গল্প যারা ছোটবেলায় পড়েনি তাদের শুধু বাল্যকাল নয় জীবন বৃথা বলে মনে করি।


Namaskar

যথার্থ বলেছো দাদা  clp);
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(21-03-2023, 05:12 PM)Sanjay Sen Wrote:  সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মত একটি প্রতিবেদন এটি। কথায় বলে গেঁয়ো যোগী ভিখ পায় না , এই মহান লেখকের ক্ষেত্রেও এই কথাটাই খাটে। ভবিষ্যতে এই ধরনের লেখা আরো চাই।

সে তো বটেই আসলে আমরা কোন কালই গুণের কদর করতে জানি না। সেকালেও না আর একালেও না। তবে এই দুঃখ-কষ্টের মধ্যেও সেন্স অফ হিউমার মারাত্মক ছিলো শিবরামের। মুক্তোরাম স্ট্রিটের মেসে ঘরে থাকলেও শিবরাম দরজার কড়ার ভেতর শেকল দিয়ে তালা ঝুলিয়ে রাখতেন। একজন শিবরাম-ভক্ত দেখা করতে এসেছেন। তালা খুলে দিতে অনুরোধ করায় শিবরাম বললেন, ''এক দিকের কাঁধ ঢুকিয়ে কেতরে কেতরে ঢুকে পড়ো।''

সেইভাবে ঢোকার পর শিবরাম ভক্ত বললেন, ''এ ভাবে তালা লাগিয়েছেন আপনি! চোর তো চাইলেই ঢুকে পড়তে পারে!''
''তা পারে। কিন্তু বেরোবে কী করে? ভেতরে ঢোকা যায় ঠিকই, কিন্তু শিব্রাম চাবি দিয়ে তালা না খুলে দিলে বেরোনো যায় না, পাল্লাদুটো গায়ে চেপে বসে।" হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন তিনি।
[+] 4 users Like Bumba_1's post
Like Reply

(21-03-2023, 09:12 PM)Chandan1 Wrote:  good one  Namaskar

thank you  thanks
Like Reply

(22-03-2023, 01:46 PM)Jupiter10 Wrote:  লেখা টা পড়লাম। শিবরাম চক্রবর্তীর যে ক্ষুদ্র প্রেমের মুহূর্ত তুলে ধরেছেন,প্রকৃত রূপে ওটাই আসল প্রেম। এর আগেও এই "সৃষ্টি" থ্রেডেও বহু ব্যক্তিত্বের জীবনের অনুকাহিনী তুলে ধরেছেন। সব ক'টায় হৃদয় বিদারক।অন্তরকে নাড়িয়ে দেয়।

আপনার এই লেখা প্রসঙ্গে একটা কথা বলতে চাই। কেউ একজন আমায় বলেছিল। লেখক হলে কি আর ধনী যায়? লেখকদের জীবনই ওই রকম। অভাব,আকাল। কখনও প্রেমের। কখনও অর্থের। কখনও বা সম্মানের।

 একদম যথার্থ বলেছেন, আপনার কথা শুনে আমার মনটাও ভারাক্রান্ত হয়ে গেলো। তাই কিছুটা হাল্কা করার করছি। শিবরামের বাবা ছোটবেলায় শিবরামের বিভিন্ন রকমের বই পড়ার নেশা দেখে খুশি হয়ে বলেছিলেন, "গ্রন্থি ভবতি পণ্ডিতঃ" অর্থাৎ যারা গ্রন্থ নিয়ে পড়ে থাকে, তারাই পণ্ডিত হয়।


এই শুনে শিবরামের মা বলেন, "ঠিকই বলেছেন তোর বাবা। যারা বই মুখে করে পড়ে থাকে সব সময়, তাদের সবকিছুই পণ্ড হয়ে যায়, সেইজন্যেই তারা পণ্ডিত।"

[+] 3 users Like Bumba_1's post
Like Reply

[Image: Polish-20230324-095705536.jpg]


দুপুরের দিকে বৃষ্টি হলে রাস্তাঘাট কেমন যেন শুনশান হয়ে যায়! আকাশে ভার হয়ে ঝুলে থাকা মেঘ, ভেজা রাস্তা, দুপাশের ঘরবাড়ি, বন্ধ রাখা জানলা .. সবকিছুই যেন নিঃস্তব্ধ। একটা কাক ডেকে উঠলো কোথাও। অনেকক্ষণ ধরে কানের কাছে একটা বাঁশির মতো শব্দ শুনছিলো সঞ্জীব। আকাশের আলো অনেকটাই মরে এসেছে। আষাঢ়ের বড় বেলা, কিন্তু হলে কি হবে! আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিলো। সঞ্জীবের মা অঞ্জলি দেবী অনেক করে বলেছিলেন, "পড়াতে যাচ্ছিস সেই ফুলবোনাতে, ছাতাটা নিয়ে যাস মনে করে।"

কিন্তু কে কার কথা শোনে! অকারণে জেদ করেই একরকম, ছাতা ছাড়াই প্যাডেলে চাপ দিয়েছিল সে। 'মাসের দশ তারিখ হয়ে গেলো, তাও শালারা এখনও এমাসের মাইনেটা দিলো না .. এরকম করলে চলে!' কথাগুলো ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছিলো সঞ্জীব। এইসময় উত্তর-পশ্চিম থেকে একটা গুমগুম করে শব্দ হলো, আর বৃষ্টিটাও আর একটু চেপে এলো। সাইকেল থেকে নেমে পড়লো সে। আপাতত গোবিন্দদের বাড়ি পড়াতে যাওয়ার ভাবনাটা পাশে রেখে সে ভাবছিলো .. নাহ্ , ভাবা আর গেলো না। কারণ ফের খসখসে বাঁশির শব্দটা শুনলো সে।

আর এবার...! হ্যাঁ ঠিকই  তো! একটা মিহি কণ্ঠস্বর যেন! কিন্তু এই নির্জন শেষ বিকেলে একটা পুরোনো বন্ধ দোকানঘরের দাওয়ায় দাঁড়িয়ে সে ভূতের গলা শুনবে নাকি? "হ্যাঁ ছার (পড়ুন স্যার) শুনবেন বই কি .." বেশ কষ্টে কে যেন অত্যন্ত মিহি স্বরে কথাগুলো বলে উঠলো।

এবার অবাক হওয়ার পালা সঞ্জীবের। কারণ সেই বাঁশির মতো শব্দটাও সাথে সাথে যেন শুনলো সে। "হ্যাঁ, ওই বাঁশি বাজাতে গিয়েই তো যত বিপত্তি!" সঞ্জীব আবার শুনতে পেলো সেই আওয়াজ। "তখন থেকে কইচি, ছার এট্টু আগুন দ্যান, এট্টু আগুন দ্যান, শুনতেই পান না নাকি?"

এবার সঞ্জীব বেশ রেগে যায়, "তুমি কে হে? আর আমার কাছে আগুন আছে কি নেই তুমি কি করে জানলে? সর্বোপরি আমার মনের কথাগুলো, অর্থাৎ যেগুলো আমি ভাবছি সেগুলো তুমি অবলীলায় পড়ে নিয়ে বলছো কি করে?" 

"জানি ছার, আমরা সব জানি ! ইয়ে পাব্লিক হ্যায় না .. ইয়ে সব জানতা হ্যায়, শোনেন নাই?" পুনরায় শোনা গেলো কণ্ঠস্বরটি।

"বিলক্ষণ শুনেছি ! তবে তুমি কিরকম পাবলিক যে দেখা যায় না?" বিরক্তি প্রকাশ করে জিজ্ঞাসা করলো সঞ্জীব।

"আজ্ঞে ছার,আমরা তো ছায়াছবি নই যে দেকবেন! আমরা হলুম গিয়ে যাকে বলে ইয়ে .." কথাটা শুনে এবার থমকালো সঞ্জীব, "ইয়ে মানে?" তারপর কিছু একটা ভেবে গলাটা একটু ঝেড়ে নিয়ে বললো, "তা তোমাদের তো আগুনে বড় ভয় শুনেছি, আগুন চাইছো যে বড়?"

দু'বার বাঁশি ফুক ফুক করে উঠলো। সঞ্জীব বুঝতে পারলো অশরীরীটি হাসলো বোধহয়! ফের শোনা গেলো "একটা সিগ্রেট খাবো ছার, এখন আমরা বিড়ি-সিগ্রেট সব খাই, আগুনে কিস্যু হয় না"

"বটে?" বিস্ময় প্রকাশ করে উঠলো সঞ্জীব। "হ্যাঁ ছার, এখন তো দেশে সবাই উল্টো নিয়মে চলছে, তা আমরাই বা কমতি কিসে?" উত্তর দিলো অশরীরী।

দেশের কথা, রাজ্যের কথা, রাজনীতির কথা .. পাছে অন্যদিকে ব্যাপারটা ঘুরে যায়, তাই অগত্যা ব্যাগ হাতড়ে লাইটারটা জ্বালালো‌ সঞ্জীব। তারপর অবাক হয়ে দেখলো, আগুন থেকে একটা ফুলকি যেন বেরিয়ে গিয়ে একটু তফাতে গিয়ে স্থির হলো, তারপর মাঝে মাঝে ধোঁয়া উড়তে লাগলো।

এদিকে বৃষ্টি থামেনি এখনও। উপরি পাওনা সন্ধ্যে নামছে দ্রুত। লোকজন সে এরমধ্যে কাছেপিঠে দেখেও নি। ভয় ঠিক নয়, বরং একধরণের অস্বস্তি কাজ করছিলো সঞ্জীবের ভেতর। কয়েকহাত দূরে এইরকম পরিবেশে যদি এমন একজন মনের সুখে সিগারেট খায়, যার শরীর দৃষ্টিগোচর হয় না! তবে সেটা আর যাই হোক, সুখকর হতে পারে না কারও কাছে।

"একটা কথা বলি ছার ?" কণ্ঠস্বরটি শুনে কিছুটা চমকে উঠলো সঞ্জীব। তারপর নিজেকে সামলে নিয়ে বললো "বলো.."

"বাদলাটা ঠিক সহ্যি হয় না ছার তাই সিগ্রেটখান ধরালাম .. " ভূতের আবার বৃষ্টি-বাদল সহ্য হয় না! আরোও কত কিই যে দেখতে হবে! হাসি চেপে যতটা পারা যায় গম্ভীর হয়ে সঞ্জীব বললো, "এটা তো আসল কথা নয়! ঝেড়ে কাশো দেখি!"

কণ্ঠ বলতে থাকে " নদী পেরিয়ে পাশের জেলাতে আমার বাড়ি ছার। বৌ মরেছে আঁতুড়ে ছেলেটাকে রেখেই। গেরামের নেতাদের ন্যাজধরা হয়ে ঘুরতুম আর ভোটের সময় ডিউটি ছিলো বাঁধাধরা.."

কথা ফের অন্যদিকে ঘুরে যায় মনে করে সঞ্জীব বললো, "সে না হয় হলো, তারপর?"

অশরীরী বলতে শুরু করলো, " দাঁড়ান ছার, অত তাড়াহুড়ো করলে চলে ? যাই হোক ছার, ওই ডিউটি করতে গিয়েই তো পরাণ বেরিয়ে গেলো। অপোজিছন ছেলেরা ডিউটি দেখতে পেয়ে জানলা দিয়ে গুলি ছুঁড়লো। গলার সাঁকি ফুটো হয়ে গেলো। সেই থেকে হাওয়া হয়ে ঘুরছি .."

বাঁশির আওয়াজের রহস্যটা এতক্ষণে পরিষ্কার হলো সঞ্জীবের কাছে। বৃষ্টির বেগ কমছে, এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। "থেমে গেলে যে বড়?" তাড়া দেয় সঞ্জীব।

"ছেলেটার কথা ভেবে কষ্ট হয় ছার, সামনের ভাদ্রে ছ'য়ে পড়বে। একলা দিদিমার কাছে থাকে। নেকাপড়া মোটে করে না ছার ! খালি গুলতানি .." এইটুকু বলে আবার থেমে যায় কণ্ঠ।

"তো আমি কি করবো?" বিস্মিত কন্ঠে জিজ্ঞাসা করে সঞ্জীব।

"বলছিলাম কি ছার, ছেলের আমার মাতা ভালো" বাঁশিকণ্ঠে যেন দ্বিধা জড়ায়। ইঙ্গিতটা কিছুটা পরিষ্কার হয় সঞ্জীবের কাছে। কণ্ঠ এবার বলে ওঠে "ছেলেটাকে পড়ান ছার, এটুকুই বলতে চাইচি। দিদিমাটা মরে গেলে কি হবে জানি না। তবে যদ্দিন আচে নেকাপড়াটা তো করুক। ওই পাশের গেরাম ফুলবোনাতেই আমার শ্বশুরবাড়ি, ওকেনেই তারা থাকে।"

কিছু একটা বলতে গিয়েও থেমে যায় সঞ্জীব। অশরীরী বলতে থাকে, " ছেলেটা বক্কেশ্বর হলে কি হবে .. বুদ্দি আছে। ওর মায়ের বেরেনটা পেয়েচে কিনা! একটা গরিব ছেলেকে বিনি পয়সায় না হয় এট্টু সাহায্যিই করলেন! আমি কতা দিচ্চি ওকে নেকাপড়া করাতে আপনার ভালোই লাগবে। আপনার সোন্দর মুকখান জ্বলজ্বল করবে .."

ছেলেমেয়ের জন্য বাবা-মা যে মরেও শান্তি পায় না, কথাগুলো শোনার পর সেটা উপলব্ধি করতে পারে সঞ্জীব। ঠিক সেই মুহূর্তে পিতৃমাতৃহীন অসহায় ছেলেটির প্রতি একটা অজানা টান অনুভব করে সে। "ঠিক আছে .. পড়াবো।" মুচকি হেসে এইটুকু বলে বাঁশিকণ্ঠকে আশ্বাস দিয়ে সন্ধ্যের অন্ধকারে প্যাডেলে চাপ দিলো সঞ্জীব। আকাশে এখন অনেক তারা। ফুলবোনাতে পৌঁছাতে মিনিট দশ-পনেরো লাগবে। 

[Image: Images-3-2.jpg]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 12 users Like Bumba_1's post
Like Reply

(23-03-2023, 10:55 PM)ddey333 Wrote:  অসাধারণ , মুড পাল্টে দেয় এসব লেখা।

অনেক ধন্যবাদ দাদা  thanks 

(23-03-2023, 11:21 PM)Chandan1 Wrote:  great concept  Namaskar  bhooter golper moddhyeo je erakam fun, humour and social message thakte pare, seta tomar golpo na porle jantei partam na  yr):

তোমার এইরকম মন্তব্য পেয়ে আমি আপ্লুত , অসংখ্য ধন্যবাদ চন্দন ভাইয়া  thanks
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(24-03-2023, 12:10 PM)Sanjay Sen Wrote:  
ভূত বা অশরীরী যাই বলা হোক না কেন, আমার ধারণা এখানে সেটা শুধুমাত্র symbolic , গল্পটাকে আকর্ষক করার জন্য হয়তো দেওয়া হয়েছে। তাই এখানে ভুতুড়ে গল্পের কোন ব্যাপার নেই। আমার মনে হয় এটি একটি আদ্যোপান্ত সামাজিক গল্প, যেখানে বর্তমান সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। রাজনৈতিক হিংসার শিকার হয়ে এরকম কত পরিবার অভিভাবকহীন হয়ে যাচ্ছে। যাদের সন্তান এবং পরিবার খড়কুটোর মত ভেসে যাচ্ছে যত্রতত্র। ক'জন সঞ্জীব আর তাদের খবর রাখে!

bravo bravo  Namaskar কি analysis করলে গুরুদেব! একদম আমার মনের কথাগুলোই লিখেছো।

(24-03-2023, 02:49 PM)Somnaath Wrote:  ভৌতিক আঙ্গিকে, অথচ একদম অন্য সাধের গল্প এটি। মন ছুঁয়ে গেল বড়ভাই। শুধু একটাই কথা বলব, অশরীরী সঞ্জীবের কাছ থেকে সিগারেট চেয়ে খেয়েছে ঠিক কথা, কিন্তু প্রচ্ছদে সিগারেটের ব্যবহার করাটা বোধহয় উচিত হয়নি। কথাটা বলছি এই কারণে, প্রচ্ছদটা দেখে প্রথমে অনেকেরই মনে হতে পারে গল্পের নাম টান, তার উপর সিগারেট থেকে ভৌতিকরূপী ধোঁয়া নির্গত হচ্ছে! তার মানে সাইকেল চালানো লোকটা নিশ্চয়ই ধোঁয়া টানতে টানতে মরেছে  Big Grin  একটু মজা করলাম। তবে ছোট হলেও গল্পটা অসাধারণ।  Namaskar

অসংখ্য ধন্যবাদ ছোটভাই। পরেরবার থেকে প্রচ্ছদ তৈরি করার আগে তোমাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবো।  Tongue
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(26-03-2023, 08:00 PM)indecentindi Wrote:  বুম্বা দা, গসিপিতে আসি - সেই আসা সার্থক বলে মনে হয় যখন আপনার এমন লেখাগুলো পড়ার সুযোগ হয়।

(26-03-2023, 08:07 PM)indecentindi Wrote:  অপূর্ব ছবি ও লেখা! এমন লেখাই কাম্য।

অনেক ধন্যবাদ  thanks
Like Reply

(29-03-2023, 02:30 PM)Somnaath Wrote:  না না আমি তা বলিনি, আমাকে জিজ্ঞাসা করে তৈরি করবে কেন! যাই হোক, পরের গল্পের জন্য মুখিয়ে রয়েছি। আবার কবে পাবো গুরু?

কে বলতে পারে, হয়তো দু-একদিনের মধ্যেই একটা নতুন সিরিজ শুরু হয়ে যাবে।  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: Polish-20230401-181309816.jpg]


বিল্টু আর তার মামা গেছে পাত্রী দেখতে। মামার মেজাজ খুবই ফুরফুরে। বিল্টুকে বারবার জিজ্ঞাসা করছিলো , "পাত্রীর বাড়ি কি লাল?" বিল্টু বললো , "বাড়ির রঙ তো জানি না!" মামা বিরক্ত হয়ে উত্তর দিলো , "ওরে গাধা, বাড়ির রঙ নয়। আমি জানতে চাইছি ওরা সিপিএম কিনা!" বিল্টু বললো, তার জানা নেই।

যাইহোক , পাত্রীর বাড়ির সামনে যেতেই দেখা গেলো একটা লোক মহাকাশচারী টাইপ ড্রেস পরে দাঁড়িয়ে আছেন। ওদের দু'জনকে রিক্সা থেকে নামতে দেখেই নমস্কার করলেন। পরিচয় দিলেন , উনি পাত্রীর কাকা। বাড়ির গেটে ঢোকার আগে বিল্টু আর তার মামার কপালে থার্মাল গান লাগিয়ে দেখলেন জ্বর আছে কিনা। তারপর জিজ্ঞাসা করলেন , "রিপোর্ট এনেছেন?" মামা বললো , "আজ্ঞে ছেলের গুপ্তরোগ নেই।"

বিল্টুও রিপোর্টের কথা শুনে ভেবলে গিয়েছিলো। পাত্রীর কাকা বিরক্তি প্রকাশ করে বললেন , "আরে ধুর মশাই, গুপ্তরোগের প্রশ্ন আসছে কোত্থেকে? আমি কোভিড টেস্টের রিপোর্টের কথা বলছি।" এই কথা শুনে বিল্টু আর তার মামা দু'জনেই মাথা নেড়ে জানিয়ে দিলো , "নাহ্ , ওসব নেই।"

পাত্রীর কাকা ছাড়নেওয়ালা পার্টি নয়, এটা বেশ বোঝা গেলো। বললেন, "ওটা আপনাদের আনা উচিৎ ছিলো। এর আগে যাঁরা এসেছিলেন, তাঁদের আমরা রিপোর্ট ছাড়া অ্যালাও করিনি।" মামা বললো , "তাহলে আমরা আসি!" সঙ্গে সঙ্গে আর একজন পিপিই পরা ভদ্রলোক হাজির হলেন। জানা গেলো ইনি পাত্রীর বাপ, থুড়ি বাবা। তিনি বললেন , "আহা, উনার কথায় কিছু মনে করবেন না প্লিজ , আপনারা ভেতরে আসুন।"

মামা তার উত্তরে বললো , "না না আগে টেস্ট করিয়ে আসি। তারপর না হয় .." বিল্টু চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ ধরে সবার কথা শুনছিলো। সে এবার বলে উঠলো , "না মানে টেস্টেও সবসময় ধরা পড়ে না।"

সেই শুনে পাত্রীর কাকা ভদ্রলোকটি বললেন , "আপনাদের কোনো সিম্পটম আছে?"  মামা তৎক্ষণাৎ উত্তর দিলো , "দু'দিন হলো খুব গ্যাস হচ্ছে আর বাহ্যে তীব্র দুর্গন্ধ।" তার সঙ্গে বিল্টু সংযোজন করলো , "আসলে দু'দিন পেট পরিষ্কার হয়নি কিনা .. তাই।"

পাত্রীর কাকা গুগুল করলেন। তারপর বললেন , "নাহ্ এগুলো কোভিডের সিম্পটম নয়।" পাত্রীর বাবা ওদের দু'জনকে গদগদ হয়ে ভেতরে নিয়ে যেতে উদ্যত হলেন। তবে তার আগে বললেন , "এই নিন পিপিই কিট পরে নিন।" প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে বিল্টু আর তার মামা ওইগুলো পড়ে নিলো , তারপর ফেসশিল্ড। জিনিসগুলো পড়ার ফাঁকে মামা স্বগতক্তি করে উঠলো , "শালা .. পাত্রী দেখতে এসছি, নাকি বাড়ি স্যানিটাইজ করতে!"

 ড্রেসপর্ব মিটলে ওদের দু'জনের সারা গায়ে স্প্রে করে দেওয়া হলো। উফফ কি তীব্র দুর্গন্ধ! মামা ফিসফিস করে বললো, "ভাগ্নে, এরা কি নর্দমার জল স্প্রে করে দিলো?" সেই কাকাটা হঠাৎ বলে উঠলেন, "গন্ধটা কেমন লাগছে?" এর উত্তরে বিল্টু কিছু বলার আগেই তার মামা বললো, "সাতদিনের পচা পায়খানার গন্ধ এর চেয়ে বেটার।" কাকা বললেন , "যাক তাহলে আপনি গন্ধ পাচ্ছেন!" মামা বললো , "মানেটা কি?" কাকার উত্তর , "আরে অনেক পাত্রপার্টি গুল মারে। গন্ধ না পেয়েও বলে, পাচ্ছি। তাই , এমন স্প্রে দিয়েছি যে গুল মারার অপশন নেই।"

পাত্রীর বাবা গদগদ হয়ে বললেন , "আমাদের সব স্প্রে পুজো করে ঘরে ঢোকে, মানে আমরা নিয়ে আসি আর কি। তাই, এটা শান্তির জল ভেবে নিন। বিল্টু আর তার মামা ফাইনালি ভেতরে ঢুকলো। ভেতরে কারা বসে আছেন বোঝার উপায় নেই । কারণ সকলেই পিপিই কিট পরে আছেন। এবার পরিচয়পর্ব শুরু হলো .. মামা , মামী , মাসি , মেসো , মা , বাবা .. যদিও এদের সবাইকে একরকম লাগছে । মেয়ে একটা আলাদা চেয়ারে বসেছে। পাত্রপক্ষ অর্থাৎ বিল্টু আর তার মামার জন্য জন্য সিঙ্গারা , মিষ্টি , ফিসফ্রাই , পকোরা এসব প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই প্লেটে কিসব স্প্রে করে দেওয়া হলো। মামা সেই দেখে বললো , "যেটা ঢোকার সময় আমাদের গায়ে স্প্রে করেছিলেন, সেই মোষপচা গন্ধের স্প্রে'টা আবার দিলেন?"

পাত্রীর কাকা বললেন , "না না এটা হারবাল। এটা খাবারে দেওয়া যায়, কোনো ক্ষতি হয় না। সিঙ্গারা খেয়ে মনে হলো নর্দমার পাঁক পুরে মিশিয়েছে। ফিসফ্রাইতে এতো ঝাল  যে সারা শরীর জ্বলতে শুরু করলো। কাকা জিজ্ঞাসা করলেন , "খুব ঝাল লাগছে?" বিল্টুরা দুজনেই  জিভ বার করে "হ্যাঁ" বলতে পারলো কোনোমতে ।

সেই দেখে কাকা মৃদু হেসে জানালেন , "তারমানে স্বাদ  যায়নি।" মামা উত্তেজিত হয়ে বলে উঠলো , মানেটা কি?"

"আরে অনেকে স্বাদ না পেয়েও গুল মারে তো , তাই .." নির্বিকার চিত্তে বলে উঠলেন পাত্রীর কাকা। মামা ফিসফিয়ে বিল্টুর কানে বললো , "শালা পুরো ক্ষ্যাপাচোদা ফ্যামিলি। এখানে বিয়ে করলে মরে যাবি বলে দিলাম।

এই প্রথম পাত্রী মুখ খুললো। সে বললো -  ''সোফাটা খুব নরম লাগছে না?'' তার উত্তরে বিল্টু আর তার মামা দুজনেই বলে উঠলো , "হ্যাঁ , তা লাগছে। এটাও কি করোনার কোনো টেস্ট?"

কাকা বললেন, '‘না না তা নয়, আসলে এসবই কাকলি ফার্নিচারের থেকে কেনা।" মামা বললো, "কলকাতায় ব্রাঞ্চ খুলেছে নাকি?" কাকার উত্তর , "নাহ্ ডিরেক্ট ওপার থেকে আনিয়েছি , ওরা হোম ডেলিভারি দেয় তো।" তারপর কোথা থেকে দুটো বাচ্চা মেয়ে এসে অন্য একটি সোফায় উঠে লাফাতে শুরু করলো আর তারা চিৎকার করে বলতে লাগলো - "দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার , দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার ..."

হঠাৎ বিল্টুর ঘুমটা ভেঙে গেলো ... পেটগরম হয়েছে , বিচ্ছিরি স্বপ্ন।

[Image: Images-3-2.jpg]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply

(01-04-2023, 06:49 PM)Baban Wrote:  টান যেমন একটা ফিল গুড টাইপের সুন্দর একটা গপ্পো, তেমনি এটা বেশ মজার। দুটোই একসাথে পড়লাম। যদিও টান জয়ী কিন্তু এটাও কিন্তু বেশ লাগলো। বিশেষ করে মামাবাবুর কথাটা ভেবে। এই অলংকারে বেশি বাড়াবাড়ি হলে মাথা তো গরম হবেই। আর শেষে ওই বাচ্চা দুটোর ডায়লগ Lotpot

এই ধরণের এন্ডিং ওয়ালা গল্প গুলো বেশ ভালো লাগে। অ্যাবস্ট্রাক্ট টাইপের।

অনেক অনেক ধন্যবাদ   thanks

(01-04-2023, 09:37 PM)Somnaath Wrote:  লেখকের sense of humour যে অসাধারণ, সেটা এই ছোট্ট গল্পটা পড়লেই বোঝা যায়। একদিকে কোভিড অন্যদিকে কাকলি ফার্নিচার - দুইয়ে মিলে জম্পেশ একটা পরিবেশন। পাত্রীর কাকা আর পাত্রের মামার conversation was just awesome, ভালো লাগলো।  clp);

অসংখ্য ধন্যবাদ বন্ধু  Namaskar  

(01-04-2023, 10:23 PM)ddey333 Wrote:  এটা আগে পড়েছি কোথাও , নতুন লেখা নয়।  

তবে ছবিটা দারুন। :) clp);

[Image: ehiz-taecvult.gif]
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(01-04-2023, 09:02 PM)ddey333 Wrote:  [Image: 22.jpg]

আমি যতদূর জানি শিবরাম চক্রবর্তীর জন্মদিন আজ নয়, ১৩ই ডিসেম্বর।  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(02-04-2023, 09:16 AM)Sanjay Sen Wrote:  দারুন দারুন  yr):  কিন্তু দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার এই কথাটা আগে কোথায় যেন শুনেছি।

আব্বে ঘোঁচু .. এটাতো একটা ফেমাস ডায়লগ। করোনার সময় খুব ট্রোল করা হয়েছিলো এটাকে নিয়ে, YouTube খুলে search দিলেই দেখতে পাওয়া যাবে। সেজন্যই তো ঢোকানো হয়েছে ওই ডায়লগটা।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(02-04-2023, 11:35 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  ভাগ্যে বিল্টুর স্বপ্নদোষ হইয়াছিল থুড়ি স্বপ্নের দোষ ছিল, বাস্তবের কষ্টিপাথরে ঘষা খাইলে বিস্তর গোল লাগিয়া যাইত Big Grin । 

রম্য রসে পূর্ণ হইলেও ইহা কয়েক বৎসর পূর্ব্বের এক কঠোর স্মৃতি স্মরণ করাইয়াছে, এক ভয়াবহ বৈশ্বিক মহামারী মনুষ্যমননে কী পরিমাণ ভীতির সঞ্চার করিয়াছিল তাহার এক যথার্থ প্রতিফলন।  Namaskar

অসংখ্য ধন্যবাদ ছোটভাই, অনেকদিন তোমার কোনো খবর পাই না। আশা করি সব কুশল আছে!
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply




Users browsing this thread: