Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts
Exclamation 

[Image: FB-IMG-1662195931307.jpg]

~ কিছু অজানা কথা ~

দ্রৌপদী নিঃসন্দেহে মহাকাব্য মহাভারতের প্রধানতম নারী চরিত্র। মহাভারতের কাহিনি অনুসারে, তিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী। কেমন ছিল পাঁচ স্বামীর সঙ্গে তাঁর গৃহজীবন? মহাভারত ঘাঁটলে এই বিষয়ে পাওয়া যায় কয়েকটি চমকে ওঠার মতো তথ্য—

পত্নী হিসেবে দ্রৌপদী ছিলেন নিষ্ঠাবতী। প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার ক্ষমতা ছিল তাঁর। এক জন স্বামী টানা এক বছর দ্রৌপদীর ঘরে কাটানোর পরে দ্রৌপদীর সান্নিধ্য লাভের সুযোগ মিলত দ্বিতীয় স্বামীর। এই নিয়মে পর্যায়ক্রমিকভাবে চলত তাঁদের গৃহজীবন।

 এক স্বামীর সঙ্গে এক বছর কাটানোর পরে দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে অগ্নিতে প্রবেশ করে নিজেকে শারীরিকভাবে শুদ্ধ এবং পুনরায় কুমারী করে নিতেন দ্রৌপদী। প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি করে পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী।
বিবাহের আগেই যুধিষ্ঠির তাঁর ভাইদের ডেকে শোনান সুন্দ-উপসুন্দ নামে দুই রাক্ষস ভ্রাতার গল্প। জানান, কীভাবে এক সুন্দরী নারীর প্রেমে পড়ে তারা পরস্পরের ধ্বংসের কারণ হয়েছিল। তিনি বোঝাতে চান, দ্রৌপদী যেন তাঁদের ভাতৃবিবাদের কারণ না হন। সেই বিষয়টি মাথায় রেখেই, তিনি এই নিয়ম চালু করেন যে, এক এক ভাই একটা নির্দিষ্ট সময়ের জন্য দ্রৌপদীর সঙ্গে যাপন করবেন। তারপর দ্রৌপদীর সান্নিধ্য পাবেন দ্বিতীয় ভাই। কেউ এই নিয়ম অমান্য করলে মিলবে শাস্তি। এক বার ক্ষাত্রধর্ম পালনের দায়ে অর্জুন এই নিয়মের ব্যত্যয় ঘটান। শাস্তিস্বরূপ তাঁকে ১২ বছর নির্বাসনে কাটাতে হয়।

 যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ সেহেতু তিনি স্থির করেন, দ্রৌপদীর সান্নিধ্য তিনিই সবার আগে উপভোগ করবেন। অন্য ভাইয়েরা তাঁর এই সিদ্ধান্ত মেনে নেন।
যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে। কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল, যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল। নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তাঁর কিঞ্চিৎ কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর।

যুধিষ্ঠিরের পর একে একে ভীম, অর্জুন ও নকুল ও সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন। দ্রৌপদীর প্রতি ভীমের ভালবাসা ছিল প্রগাঢ়। পঞ্চ স্বামীর মধ্যে তিনিই সর্বাধিক ভালবাসতেন দ্রৌপদীকে। দ্রৌপদীর সমস্ত ছোটখাটো ইচ্ছাপূরণের ব্যাপারে ভীম ছিলেন সদাতৎপর। তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতেন। ভীম বাহ্যত কর্কশ ও ক্রোধী প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তাঁর ব্যবহার ছিল সদা কোমল। দ্রৌপদীকে বিরাট রাজ্যে রানি সুদেষ্ণার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে ভীম কেঁদে ফেলেছিলেন। দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে। বিরাট রাজ্যে কীচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই।

পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালবাসতেন অর্জুনকে। কারণ অর্জুনই তাঁকে স্বয়ম্বর সভায় জিতে নিয়েছিলেন। যদিও অর্জুনের প্রিয়তমা পত্নী দ্রৌপদী ছিলেন না। অর্জুন তাঁর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালবাসতেন সুভদ্রাকে, যিনি ছিলেন কৃষ্ণের ভগিনী। সুভদ্রার গর্ভজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র। দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানদের তুলনায় অভিমন্যুকে সবসময়েই বেশি গুরুত্ব দিয়েছেন অর্জুন।

 অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন, তখন দ্রৌপদীকে খুব একটা ব্যথিত হতে দেখা যায় না মহাভারতে। কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী। সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন শুধু এইটুকু বোঝানোর জন্য যে, সামাজিক মর্যাদায় তিনি সর্বদাই দ্রৌপদীর নিম্নবর্তী।

 ভাইদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক। মদ্রদেশ শাসনের সুযোগ তাঁরা হেলায় ছেড়ে দিয়েছিলেন যুধিষ্ঠিরের সান্নিধ্য পাওয়ার লোভে। দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্কও সর্বদাই নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 7 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(04-09-2022, 03:36 PM)Somnaath Wrote:  অর্জুন এবং ভীম ছাড়া বাকি পাণ্ডবরা কি আদৌ অন্য বিবাহ করেছিল?


 হ্যাঁ, অবশ্যই অন্যত্র বিবাহ করেছিল তারা...

দ্রৌপদীকে বাদ দিয়ে যুধিষ্ঠিরের আর একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়, যার নাম হলো — দেবিকা এবং তার পুত্রের নাম হলো যৌধ্যেয়। দেবিকার গর্ভে উৎপন্ন যুধিষ্ঠিরের আর কোনো পুত্র বা পুত্রীর উল্লেখ পাওয়া যায় না।

দ্রৌপদী অতিরিক্ত ভীমের  অন্য তিন স্ত্রী যথাক্রমে -

১.বলন্ধরা — সর্বগ ( পুত্র )

২. হিড়িম্বা — ঘটোৎকচ ( পুত্র ) দ্রৌপদীর সাথে বিবাহের পূর্বে।

৩. নাগ রমনী ( রাজস্থানের লোক কথা অনুযায়ী )

এখানে একটি কথা বলে নিই, যুধিষ্ঠির ও দ্রৌপদীর সহবাস পর্বে অর্জুন এক ',ের সাহায্যার্থে অস্ত্র সংগ্রহের জন্য যুধিষ্ঠিরের কক্ষে প্রবেশ করে। অতএব পূর্বের শর্তানুযায়ী অর্জুন বারো বছরের জন্য বনবাস গ্রহণ করেন। এই সময় তিনি পরিস্থিতি অনুযায়ী তিনটি বিবাহ করেন ও পুত্র সন্তানের জন্ম দেন, যেমন ..

১.উলপী — ইরাবান (পুত্র)

২. চিত্রাঙ্গদা — বভ্রুবাহন (পুত্র)

৩. সুভদ্রা — অভিমন্যু (পুত্র)

নকুলের দ্রৌপদী অতিরিক্ত আর একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়--

করেনুমতি— নিরামিত্র ( পুত্র )

সহদেবের ক্ষেত্রেও আর একটি স্ত্রীর উল্লেখ পাই--

 বিজয়া-- সুহোত্র ( পুত্র )

পঞ্চপান্ডবের এই স্ত্রীরা পুত্রদের নিয়ে পিতার নিকটেই বাস করতো। শুধুমাত্র সুভদ্রা থাকতো তার স্বামী অর্জুন তথা দ্রৌপদীর সঙ্গে।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(04-09-2022, 04:53 PM)Baban Wrote:  একরকম ভাবে ভাবলে এগুলো পড়ে বা জেনে কেমন যেন লাগে। কিন্তু মন পরিষ্কার করে ভাবলে এদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি ও সম্মান সর্বদা বজায় থাকে। জীবন স্রোতে ভাসতে ভাসতে মানব সভ্যতাকে অনেক কিছুর সাক্ষী হতে হয় যার কিছু ভালো কিছু মন্দ আবার কিছু বিশেষ ভাবে উল্লেখযোগ্য আবার কিছু ব্যাখ্যাহীন। কিন্তু স্রোতের ঢেউ সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে। এক রূপ থেকে আরেক রূপে, এক যুগ থেকে আরেক যুগে। কিন্তু সময় স্রোত থামেনা। সে বিশাল রূপে কিংবা সরল রূপে ভাসিয়ে নিয়ে চলে। খুব ভালো লাগলো এই ব্যাপারটা আরও ভালো ভাবে জেনে। ♥️

বাহ্ .. খুব সুন্দর করে বললে
Like Reply

(04-09-2022, 06:26 PM)Sanjay Sen Wrote:  যুধিষ্ঠির সেয়ানা মাল ছিল। দ্রৌপদীকে কুমারী অবস্থায় দেওয়ার জন্য অন্য ভাইদের ভুলভাল গল্প শুনিয়েছিল, এদিকে আবার সবাইকে সত্যের জ্ঞান দিয়ে বেড়াতো।  Tongue

 না না ..  এটা ঠিক নয়। যুধিষ্ঠির মহাজ্ঞানী ছিলেন, আর কখনো মিথ্যে কথা বলেননি (অশ্বত্থামা হত ইতি গজ ছাড়া)। 
দ্রৌপদীকে কুমারী হিসেবে পাওয়ার সুখ পঞ্চপান্ডদের সকলেই পেয়েছে। কারণ টানা এক বছর একজন স্বামীর কাছে থাকার পর,  পরবর্তী স্বামীর কাছে যাওয়ার আগে দ্রৌপদী  অগ্নিতে প্রবেশ করে নিজেকে শুদ্ধ এবং কুমারী করে নিতো।
Like Reply

(05-09-2022, 07:52 PM)Jupiter10 Wrote:  বরাবরের মতোই এই পর্বটাও বেশ ভালো লাগলো দাদা। তবে খুবই সংক্ষিপ্ত বলে মনের খিদে রয়েই গেলো।

পঞ্চ পান্ডবের মধ্যে একমাত্র যুধিষ্ঠির মনে হয় দ্বিতীয় স্ত্রী রাখেন নি।

এর পর গান্ধারী কিংবা কুন্তীর জীবন সম্বন্ধে জানবো।তবে আরও বিস্তারিত রূপে।

আপনার এই তথ্য গুলো কিছু খুব মানুষই জানেন।

প্রথমে জানাই অনেক ধন্যবাদ  thanks
দ্রৌপদীকে বাদ দিয়ে যুধিষ্ঠিরের আর একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়, যার নাম হলো — দেবিকা এবং তার পুত্রের নাম হলো যৌধ্যেয়।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(06-09-2022, 09:05 PM)Jupiter10 Wrote:  এটা জানা ছিলো না। আজ জেনে ভালো লাগলো দাদা। সত্যিই মহাভারত এতো গভীর কাব্য যেন প্রত্যেকটা চরিত্র নিয়ে লিখলে পরে এক এক আস্ত মহাভারত হয়ে যাবে। দাদা কংস নিয়েও একটা বড় প্রতিবেদন চাই। কংসের স্ত্রী এবং পুত্রর সম্বন্ধে জানতে চাই।

ধন্যবাদ। Namaskar

অবশ্যই চেষ্টা করবো .. ধীরে ধীরে একটার পর একটা চরিত্র আসবে। 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(06-09-2022, 11:36 PM)nextpage Wrote:  তুমি ছিলে বলেই কত কি জানতে পারি।
তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না দাদা, তোমার জন্য অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা।

অফুরান ভালোবাসা তোমার জন্য 
Like Reply

(15-09-2022, 11:47 AM)Jupiter10 Wrote:  দাদা পুজো আসছে। এই উপলক্ষে কিছু অজানা পৌরাণিক গল্প অথবা প্রতিবেদন চাই।

এই বছর পূজা বার্ষিকী পড়তে পেলাম না। আপনার লেখা দিয়েই তার স্বাদ পূরণ করবো।

আপনি এবং আপনার পরিবারকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই  Namaskar আমার পছন্দের বিষয় মহাভারত। চেষ্টা করবো এই মহাকাব্যের অন্তর্গত কোন চরিত্রকে সামনে নিয়ে আসার।
ভালো থাকুন .. সুস্থ থাকুন 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: r-Kr-BVk-Nd-Z7zn-Vw9k-54-547206-bhishma-...harata.jpg]

|| পিতামহ ভীষ্ম ||

‘যাহা নাই মহাভারতে, তাহা নাই ভারতে’- প্রবাদটি কমবেশি সবার জানা। মহাভারতের পাঠকেরা এহেন দাবির তৎপর্যও ধরতে পেরেছেন সত্যিকারভাবে। মহাকাব্যটিতে প্রাচীন ভারতের লোকাচার, ধর্ম, রাজনীতি, বাণিজ্য, কৃষি এবং যুদ্ধের মতো বিষয়কে তুলে আনা হয়েছে অতুলনীয় নান্দনিকতায়। পাশ্চাত্য সাহিত্যের দুই মহাগ্রন্থ- ইলিয়াড এবং ওডিসির মোট আয়তন এর আয়তনের এক অষ্টমাংশ। মহর্ষি ব্যাসদেবের হাতে রচিত আখ্যানের পটভূমি আবর্তিত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে।

[Image: uphm10s0-EHPp-RPWD-18619-8428516729-cd92...1-01-1.jpg]

হস্তিনাপুরের সিংহাসন দখল নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে রেষারেষি অবশেষে পরিণত হয় ভয়াবহ যুদ্ধে। খুড়তুতো ভাইদের মধ্যকার আগুন ছড়িয়ে পড়ে সমগ্র ভারতের রাজাদের মাঝে। যদিও পাণ্ডবেরা বিজয়ী হয়েছে, কিন্তু তাকে ঠিক বিজয় বলা যায় না। সে যা-ই হোক, মহাভারতে সন্নিবেশিত বিচিত্র সব চরিত্রের মাঝে অন্যতম দেবব্রত ভীষ্ম; প্রজ্ঞা, বীরত্ব, স্থিরতা, সংযম এবং দেবভক্তির মতো গুণ মিলিত হয়ে যার চরিত্রকে পরিণত করেছে অন্য সবার চেয়ে আলাদা হিসাবে। যুদ্ধকালে সৈন্যদের উদ্দেশে তার উপদেশ তুলে ধরেছেন কাশীরাম দাস-

“তবে ভীষ্ম কহিলেন চাহি সর্বজনে,
অন্যায় করিয়া যুদ্ধ না করি কখনে;
অস্ত্রহীনে কদাচিত না করি প্রহার
স্মরণাগতেরে নাহি করিব সংহার।”
                            
নাম দেবব্রত হলেও তা হারিয়ে গেছে ভীষ্মদেব নামের কাছে। ভীষ্মদেব আসলে অন্য সবার মতো মানুষ না; ছিলেন দেবতা। মানুষ হয়ে জন্ম নেবার কারণে তাকে বরং দেবমানব বলা যেতে পারে। মানবসমাজে অবতরণ সম্পর্কে মহাভারতেই উদ্ধৃত হয়েছে কাহিনী। 

একবার পৃথুসহ আট বসু নিজ নিজ স্ত্রীসহ সুমেরু পর্বতের পাশে বেড়াতে গেলেন। পাশেই বশিষ্ঠ মুনির আশ্রম। ‘নন্দিনী’ নামে বশিষ্ঠ ‍মুনির একটি কামধেনু ছিলো। যখন যে পরিমাণ দুধ চাওয়া হতো; সে পরিমাণ দুধ দিতে পারতো গাভীটি। আট বসুর একজনের নাম দ্যু-বসু; যার স্ত্রী নন্দিনীকে দেখেই মুগ্ধ হয়ে গেলো। আবদার করলো সখী রাজকন্যা জিতবতীকে সেই কামধেনু উপহার দিতে। পত্নীর অনুরোধে দ্যু-বসু নন্দিনীকে অপহরণ করে নিয়ে গেল।। বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এসে দেখলেন, তার প্রিয় কামধেনুটি নেই।

ঘটনা ক্রুদ্ধ হবার মতোই। মুনিও ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন। যারা তার কামধেনু অপহরণ করেছে; তারা মানুষ হয়ে জন্ম নেবে। পরে বসুগণ অনুনয় করলে একটু নরম হলেন বশিষ্ঠ। উদার হয়ে সাতজনকে শাপমুক্ত হবার আশ্বাস দিলেন এক বছর পরেই। শুধু দ্যু-বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মানুষের সমাজে থাকবে বলে অটল থাকলেন। এমন অভিশাপ চিন্তায় ফেলে দিলো অষ্টবসুকে। মুনিবাক্য বৃথা যায় না। সুতরাং একযোগে নিজেদের নিবেদন করলেন গঙ্গাদেবীর কাছে। পৃথিবীতে যখন যেতেই হবে; তবে গঙ্গাদেবীকে তারা যেন মা হিসাবে পান। কাতর আবদারে সম্মতি দিলেন গঙ্গাদেবী।

আখ্যানের দ্বিতীয় অংশ হস্তিনাপুর রাজ্যে। রাজা প্রতীপের ছেলের নাম শান্তনু। গঙ্গার ধারে ধ্যানমগ্ন প্রতীপ অপরূপা নারীরূপে গঙ্গাদেবীকে দেখে নিজের পুত্রের সাথে বিয়ে দেবার প্রত্যাশা করেন। কিন্তু তা হয়ে ওঠেনি। তার আগেই পুত্রকে সিংহাসন দিয়ে তপস্যার জন্য অরণ্যে চলে যান। অবশ্য যাবার আগে গঙ্গাতীরের অভিজ্ঞতা জানিয়ে যান পুত্রকে। কিছুদিন পর শান্তনু শিকারে গিয়ে ঘুরে ঘুরে সেই গঙ্গার ধারেই হাজির হন। দেখা হয় সেই পরমা সুন্দরী মেয়ের সাথে। মুগ্ধ রাজা বিয়ের প্রস্তাব দিলে সুন্দরী রাজি হলেন। শুধু শর্ত দিলেন- ‘তার কোনো কাজে অসন্তোষ হওয়া বা প্রশ্ন করা যাবে না। যদি কোনোদিন হয়, তবে তখনই চলে যাবেন।’ মেনে নিলেন রাজা।  

[Image: 5-Sn-OFC2-LKt-F8-Ak7-T-427px-Raja-Ravi-V...u-1890.jpg]

শান্তনু আর গঙ্গাদেবীর সম্পর্ক ভালোই চলছিলো। সমস্যা দাঁড়ালো প্রথম সন্তান জন্ম নেবার পর। অজ্ঞাত কারণে রানী তাকে গঙ্গার জলে গিয়ে ফেলে দিয়ে এলেন। রাজা কষ্ট পেলেও চুপচাপ হজম করে গেলেন ঘটনাটা দেখে। কিন্তু কতদিন মুখ বুঝে থাকা যায়? একে একে সাতটা সন্তানকে জলে ফেলে দেবার পর রানী যখন অষ্টম সন্তানকে ফেলতে যাবেন; শান্তনু তাকে বাধা দিলেন। এবার থামলেন রানী। অষ্টম সন্তানকে তুলে দিলেন রাজার কোলে; আর শর্তভঙ্গের কারণে চলে গেলেন নিজে। শান্তনুর কোলে থেকে যাওয়া সেই সন্তানই দেবব্রত। যিনি বশিষ্ঠ মুণির কাছে সকল বেদ এবং বৃহস্পতি ও শুক্রের কাছে থেকে সকল শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন। যাকে সমস্ত ধনুর্বিদ্যা শিখিয়েছেন স্বয়ং পরশুরাম।

নিয়তির ইচ্ছায় শান্তনু দ্বিতীয়বার আরেকজন নারীর প্রতি আসক্ত হন, যার নাম সত্যবতী। রাজা বলেই তো আর জোর করে ধরে আনতে পারেন না। প্রস্তাব পাঠাতে গেলে এক শর্ত জুড়ে দেয়া হলো। শান্তনু সত্যবতীকে বিয়ে করতে পারবেন; যদি সত্যবতীর ছেলেদের সিংহাসনে বসানো হয়। শর্তটা কঠিন। জীবিত এবং বড় পুত্র দেবব্রতকে বঞ্চিত করে শান্তনু ছোট ছেলেদের সিংহাসনে বসাতে পারেন না। এদিকে সত্যবতীর প্রতি তার আসক্তিও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

পরিণামে অসুস্থ হয়ে পড়লেন শান্তনু। ঘটনা বুঝতে পেরে দেবব্রত নিজে গিয়ে সত্যবতীর পিতাকে রাজি করালেন। নিজেকে এবং নিজের বংশধরদের সরিয়ে নিলেন সিংহাসনের দাবিদার থেকে। আর তার জন্য সিদ্ধান্ত নিলেন বিয়ে না করার। তার এই ভীষণ পণের কারণেই নাম ‘ভীষ্ম’ হিসাবে খ্যাত হয়। পুত্র ভীষ্মের প্রতি সন্তুষ্ট হয়ে পিতা শান্তনু তাকে ইচ্ছামৃত্যুর বর দিলেন। অর্থাৎ ভীষ্মদেব নিজে ইচ্ছা না করলে কেউ তাকে মারতে পারবে না।

[Image: 6f-Bh-E7se8-RMfewc5-Bheeshma-oath-by-RRV.jpg]

শান্তনু ও সত্যবতীর ঘরে দুই সন্তান জন্ম নেয়- চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ রাজা হলেও খুব বেশিদিন থাকতে পারলেন না। মারা গেলেন এক গন্ধর্বের সাথে যুদ্ধে। অপরিণত বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে ভীষ্ম অভিভাবকের দায়িত্ব নিলেন। বিচিত্রবীর্যের সাথে বিয়ে দিয়ে দিলেন কাশীরাজের কন্যা অম্বিকা ও অম্বালিকার। এই অম্বিকার ঘরেই জন্ম নেন ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার ঘরে পাণ্ডু। কুরুক্ষেত্রের যুদ্ধটা ছিলো মূলত ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর ছেলেদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব। সে যা-ই হোক, ভীষ্মদেবের এমন নিঃস্বার্থ ও মহানুভব আচরণ গোটা মহাভারত জুড়ে দৃশ্যমান। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ধৃতরাষ্ট্রের সাথে কথা বলার সময় ভীষ্মদেব বলেছিলেন - "আমার কাছে গান্ধারী (ধৃতরাষ্ট্রের স্ত্রী) সন্তানেরা আর কুন্তি ও মাদ্রীর (পাণ্ডুর দুই স্ত্রী) সন্তানেরা সমান প্রিয়।”       

ভীষ্মদেবের জ্ঞান-বুদ্ধি ও তেজস্বিতা সমসাময়িক বীর বা রাজন্যবর্গের কাছে ছিলেন বিশেষভাবে জনপ্রিয়। এমনকি কুরুক্ষেত্র যুদ্ধের পরিণতিও তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। দুর্যোধনের সাথে পরামর্শকালে সরাসরি তাই উপস্থাপন করেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন সম্পর্কে। "আমি নারদ মুনির কাছে শুনেছি, অর্জুন পূর্ববদেব নর এবং ভগবান বাসুদেব পূর্ববদেব নারায়ণ। একমাত্র আত্মা নর ও নারায়ণ হিসাবে দ্বিধাকৃত হয়েছে। দেবগণ, অসুরগণ এবং মানবগণ তাদেরকে পরাজিত করতে সক্ষম হয় না।”

দ্রোণাচার্যেরও সমর্থন ছিল ভীষ্মের কথায়। কিন্তু পাপাত্মা দুর্যোধন তাতে কান না দিয়ে কুরুক্ষেত্রের সংঘাতকে অবশ্যম্ভাবী করে তুললো। অনিচ্ছা সত্ত্বেও কৌরব পক্ষের সেনাপতির দায়িত্বগ্রহণ করেন ভীষ্মদেব। যুদ্ধে দু পক্ষ মুখোমুখি হলে পাণ্ডবপক্ষের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির রথ থেকে নেমে বর্ম ও অস্ত্র ত্যাগ করে পায়ে হেঁটে ভীষ্মের রথের কাছে যান। ভীষ্মদেবকে প্রণাম করে প্রার্থনা করেন আশীর্বাদ। মন খুলে আশীর্বাদ করেন ভীষ্ম। 

“শিবিরে গেলেন যুধিষ্ঠির মহামতি,
সভা করি বসিলেন বিষাদিত অতি।
পিতামহ পরাক্রম অতুল ভুবনে,
কিরূপে হবেন ক্ষয় ভাবেন তা মনে।”

[Image: wy-AOD1nog-XHNBsi-T-0521-bhishma-cover.jpg]

কুরুক্ষেত্রের ময়দানে ভীষ্মের অফুরন্ত বীরত্বে শঙ্কিত হয়ে পড়ে পাণ্ডবেরা। তাই, রাতে কৌরব শিবিরে প্রবেশ করে স্বয়ং ভীষ্মদেবের কাছে গিয়েই তাকে পরাজিত করার উপায় জানতে চায়। বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে সম্ভবত আত্মগ্লানিতে ভুগছিলেন ভীষ্ম। বলে দিলেন তাকে পরাজিত করার উপায়। পরের দিন পাণ্ডবপক্ষের শিখণ্ডিকে পাঠানো হলো ভীষ্মের সামনে। ভীষ্ম জানতেন, শিখণ্ডি পুরুষ নন। তাই বীরধর্ম মোতাবেক তার দিকে অস্ত্র ওঠালেন না।

সে সুযোগে অজস্র তীর এসে তাকে বিদ্ধ করলো। শেষমেশ অর্জুনের বাণে রথ থেকে পড়ে গেলেন তিনি। তীরগুলো এমনভাবে বিদ্ধ হয়েছিলো যে শরীরটা ভূমিতে না, তীরের উপর ভর করে শূন্যে একরকম ভাসমান ছিলো। মাথা ঝুলে পড়ছিলো দেখে অর্জুন আরো তিনটি শর নিক্ষেপ করে শরবালিশ করে দেন। ভূমিতে শরাঘাত করে তৃষ্ণার্ত ভীষ্মের জন্য বের করে দিলেন অমিয় জলধারা।    

[Image: pydt6ls-HTTa5-Eg-AN-800px-Bhisma-on-arrows-bed.jpg]

পিতা শান্তনুর থেকে বর পাওয়ার পর ভীষ্মের ইচ্ছা ছিল উত্তরায়ণে মৃত্যুবরণ করার। অর্থাৎ উত্তরায়ণ আসার আগে পর্যন্ত তার মৃত্যু হবে না। এই জন্যই শরশয্যায় দীর্ঘ আটান্ন দিন কাটাতে হয়েছে তাকে। মহাভারতের ভীষ্মপর্বে তিনি রথ থেকে পড়ে গিয়ে অস্ত্র ত্যাগ করলেও মৃত্যু হয়েছে তেরোতম- অর্থাৎ অনুশাসন পর্বে। সমগ্র মহাভারতে ভীষ্মপর্বই সবচাইতে গুরুত্বপূর্ণ। এই পর্বেই উল্লিখিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের প্রতি উপদেশ গীতা বা শ্রীমদভগবদগীতা। চারবেদের নির্যাস এবং নিষ্কাম কর্মবাদের অমরগ্রন্থ; যা বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থগুলোর একটি হিসাবে স্বীকৃত।

কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির রাজক্ষমতা গ্রহণ করেন। কৃষ্ণ ও অন্যান্য ঋষি-মহর্ষিদের পরামর্শে পিতামহ ভীষ্মদেবের কাছে আশীর্বাদের জন্য গেলেন তিনি। তখন মাঘমাসের শুক্লপক্ষ সমাগত। সূর্যের উত্তরায়ণের সময়। ভীষ্মের স্বর্গারোহণের সময় টের পেয়ে ছুটে এলেন শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্র, বিদুর এবং সাত্যকি। চারদিকে ঘিরে রেখেছিলেন ব্যস, নারদ এবং অন্যান্য মুনি-ঋষি।

ভীষ্মদেব চোখ খুলেই চারপাশে আত্মীয় স্বজনদের সবাইকে দেখতে পেলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের হাত ধরে তার আচরণে তুষ্টি প্রকাশ করলেন। সৃষ্টিতত্ত্ব, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং অন্যান্য বিষয় নিয়ে দিলেন নানা দিক নির্দেশনা। কৌরব ভাইগণের পিতা ধৃতরাষ্ট্রকেও উদ্দেশ করে উপদেশ দিলেন। “

সূক্ষ্ম দেবশাস্ত্র ও ধর্ম তোমার অবিদিত না। সুতরাং শোক পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য। ধর্মানুসারে পাণ্ডবগণ তোমার পুত্রের মত। ধর্মপরায়ণ হয়ে পাণ্ডবগণকে প্রতিপালন করো। যুধিষ্ঠির সর্বদা তোমার আজ্ঞানুবর্তী হয়ে থাকবে। তোমার পুত্ররা লোভী, ঈর্ষাকাতর ও দুরাত্মা ছিল। তাদের জন্য দুঃখ করো না।”

কৃষ্ণকে লক্ষ্য করে বললেন, "আমার দেহত্যাগের সময় সামনে উপস্থিত। আমার যেন স্বর্গপ্রাপ্তি ঘটে।" ক্লান্ত চোখে তাকালেন সকলের দিকেই। বললেন "তোমরা অনুমতি দাও আমি দেহত্যাগ করি। তোমাদের বুদ্ধি যে কখনো সত্যকে পরিত্যাগ না করে। সত্যের তুল্য আর কোন শক্তি নেই।”

[Image: d9ttd0wb-QKLHPA8-P-pitamaha-bhishm-cover-1541.jpg]


তারপর ভীষ্মদেব চুপ হয়ে গেলেন। শরগুলো একে একে শরীর থেকে খসে পড়তে লাগলো। একসময় শরীরে একটা ক্ষতের দাগও রইলো না। অবশেষে তার পুণ্যাত্মা স্বর্গের অভিমুখে যাত্রা করলো। দেবতাগণ পুষ্পবৃষ্টি ও দুন্দুভিবাদ্যের নির্দেশনা দিলেন। কাশীরাম দাসের বর্ণনামতে,

“সাক্ষাতে পদারবিন্দ দেখিয়া নয়নে,
শরীর ত্যজেন ভীষ্ম দেখে দেবগনে;
জয় জয় শব্দ হৈল ইন্দ্রের নগরে
পুষ্পবৃষ্টি কৈল দেব ভীষ্মের উপরে।
দিব্য রথ পাঠাইয়া দিল সুরপতি
পবনের গতি রথ মাতলি সারথি;
রথেতে তুলিয়া স্বর্গে করিল গমন,
বন্ধুগণ সহ গিয়া হইল মিলন।   

বিশেষত্বের দিক থেকে মহাভারতের অন্যতম প্রভাবশালী চরিত্র ভীষ্মদেব। তার নামে একটি বিশেষ পর্ব তো রয়েছেই; আদিপর্ব ও শান্তিপর্ব সহ অন্যান্য নানা অংশে তার প্রবল উপস্থিতি লক্ষ করা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরব- উভয়পক্ষ তাকে অভিভাবক জ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করে। এজন্যই কৌরবপক্ষের সেনাপতি হিসাবে যুদ্ধ করলেও যুদ্ধ শেষে বিজয়ী পাণ্ডবেরা বিনম্রচিত্তে উপদেশ গ্রহণ করতে যায়। খুব সম্ভবত সমগ্র মহাভারতে শ্রদ্ধাভাজন চরিত্র হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের পরেই দেবব্রত ভীষ্মের অবস্থান।

--★★--

তথ্যসূত্রঃ- নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সঙ্কলন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply

(21-09-2022, 11:45 AM)Sanjay Sen Wrote:  
পুরোটাই জানা, শুধু এই সংস্কৃত শ্লোকগুলো ছাড়া 

সংস্কৃত কোথায়? এ তো নিপাট বাংলা  Big Grin প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসে কতকটা এই ধরনের ভাষা ব্যবহার হতো।
Like Reply

(21-09-2022, 03:42 PM)Somnaath Wrote:  
সমৃদ্ধ হলাম  Namaskar

❤️❤️❤️❤️❤️❤️
Like Reply

(21-09-2022, 04:08 PM)Baban Wrote:  কিছুটা অবশ্যই জানতাম। কিন্তু এইভাবে জেনে সত্যিই সমৃদ্ধ হলাম ♥️

❤️❤️❤️❤️❤️❤️
Like Reply

(21-09-2022, 07:11 PM)Jupiter10 Wrote:  অসাধারণ! কিছুটা জানা এবং অজানার মধ্যে সব থেকে বড় প্রাপ্তি আপনার লেখা। আপনার লেখার মধ্য দিয়ে জানা গল্পও পড়ে সেই একই রকম তৃপ্তি হয় যেমন অজানার ক্ষেত্রে থাকে। মনে হয় যেন আপনি বলছেন আর আমরা শুনছি।

আপনার শব্দ চয়ন এবং লেখন পদ্ধতিতে মনে হচ্ছে যেন চোখের সামনে দেখছি। লেখার শুরুতে আপনি মন্তব্য করেছেন পাণ্ডবরা প্রকৃত রূপে জয় প্রাপ্ত করেনি। বলে "যাইহোক" দিয়ে এড়িয়ে গেছেন। ওই অংশটা "Just awesome" লাগলো। মানে "আমি শুধু উল্লেখ করবো। বিস্তারিত" অপ্রয়োজনে যাবো না।

আপনার এবং বাবান দার এই "non erotic"  থ্রেড দুটো এই ফোরামের রত্ন। তথাকথিত "যৌনতা" মূলক গল্পের সাইটে এই রকম জ্ঞান পূর্ণ এবং পৃথক স্বাদের লেখনি আমাদের পাঠকদের কাছে উপহারের মতো।

অসংখ্য ধন্যবাদ এবংং অফুরান ভালোবাসা ❤️❤️
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(22-09-2022, 12:53 PM)nextpage Wrote:  ভীষ্মদেব সম্পর্কে আগে থেকেই কিছু পড়াশোনা করা এরপরও তোমার বাচন ভঙ্গি আর ডেলিভারি স্টাইলে আবার যেন নতুন করে সবকিছু জানলাম এমনটাই মনে হয়।

অনেক অনেক ভালোবাসা রইলো দাদা।

ভালোবাসা অফুরান ❤️❤️
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: FB-IMG-1663991525318.jpg]


|| বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সর্বভূতেষু কন্ঠ রূপেন সংস্থিতা ||

আগামীকাল মহালয়া আর বাঙালির ঘরে দুর্গা আসার আগে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র .. দুর্গা পুজোর কার্টেন রেজার। কিন্তু প্রতি বছর শিশিরে পা ভিজিয়ে বঙ্গে মহালয়ার যে পুণ্যপ্রভাত উপস্থিত হয়, যার কন্ঠে চেপে উপস্থিত হয়, যার উদাত্তস্বর বাদ দিলে ফিকে লাগে ব্রহ্মমুহুর্ত, যার কন্ঠ যে যেখানে যতোবার বাজিয়েছে আজ অবধি, ততবার যদি দশ টাকা করে নেওয়া যেত, বীরেন ভদ্রের পরিবার যদি রয়ালটি পেতো তার কালজয়ী সৃষ্টির, হয়তো আর পাঁচটা বলিউডি তারকার মতোই জীবনধারণ হতো তাদের।কিন্তু বাঙালি যে আত্মবিস্মৃত জাত।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পেনশন, প্রভিডেন্ড ফান্ডও পাননি। আজীবন রয়ালটি না দিলেও বীরেন ভদ্রকে আকাশবানীতে ঢোকার মুখে আটকাতে তো পেরেছিল। যে কন্ঠে স্তোত্রপাঠ শোনা যায় সে কন্ঠ রাগে ফেটে পড়েছিল। দারোয়ানকে দলাপাকানো গলায় চিৎকার করে সেদিন বলেছিল, ‘‘এই রেডিও’কে  জন্ম দিয়েছি আমি, আমার কাছে পাস চাইছ!’’

বাঙালি এক পুরুষ জাদুবিদ্যা আয়ত্তে করে ছিল সেই কবেই। আজও যেকোন উষালগ্নে তার কন্ঠে 'মহিষাসুরমর্দিনী' চালিয়ে দিন, দেখবেন সেই ভোর যেন ঝপ করে বদলে যাবে মহালয়া সকালে। বারান্দায় এসে বসুন বা ছাদে গিয়ে দাঁড়ান, হালকা শীত শীত লাগবে, ঠিক চোখের সামনে দেখতে পাবেন মায়ের মৃন্ময়ী রূপ, চোখে ভাসবে ইষ্ট দেবতা কিংবা পাশে এসে দাঁড়াবে হারানো প্রিয়জন। প্রবাসী সকালে বাড়ির জন্যে মনকেমন করবে। নাকে ঠিক ভোরের গঙ্গার গন্ধ পাবেন। রেডিও চালিয়ে যৌথ পরিবারগুলো শুনছে কোন এক পৃথিবীতে। পূর্বপুরুষকে করা তর্পন দেখা যাচ্ছে ওই দূরের ঘাটে।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! এক অ', কায়েস্ত যে পৃথিবীর সমস্ত পুরুতমশাইদের একাই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন। শুধু ', সমাজ কেন, তারকা সমাজের প্রতিভূ উত্তম কুমারের চরম ব্যার্থতার পরে আর কেউ সাহস পেল কই অন্য কন্ঠ দিতে? এতো দশক পরেও টপকানো গেলনা তার মন্ত্রোচ্চারণের উৎকর্ষ। ওনার মেয়ের কথায় 'বাবা স্তোত্র পাঠ করতেন শুনে সবাই ভাবতেন, বাবার মতো ঈশ্বরবিশ্বাসী বোধহয় আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করুন, বাবাকে আমি কোনওদিন বাড়িতে পুজো করতে দেখিনি। একটা ধূপ পর্যন্ত জ্বালতে দেখিনি। বাবা বলতেন, বিশ্বাসটা থাকবে মনে। সেটা দেখানোর কী আছে!' হয়তো এই বিশ্বাস থেকেই আমরা এখনো ভাবি, ঘুম না ভাঙলেও মা বাবা তো আছে, ঠিক নিজেরা উঠে, চা এগিয়ে দেবে বিছানায় আর ডাকবে, "ওঠ। শুনবি না মহালয়া?"

হয়তো এই বিশ্বাস থেকেই এখনো "অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা" শুনলেই পৃথিবীর যে কোন প্রান্তেই থাকি না কেন, নাকে ধুপের গন্ধ, কানে ঢাক আর কাঁসর ঘন্টা বাজে, লালপাড় সাদা শাড়ির ভীড় জড়ো হয়, সিঁদুর খেলায় মেতে ওঠে চারপাশ, খবারের গন্ধ আসে, নবমীর ভুরিভোজ, বন্ধুদের সাথে প্যান্ডেলের সামনে আড্ডা, অনেকগুলো ঠাকুর দেখে শেষরাতে ট্যাক্সিতে ওর কাঁধে মাথা রেখে শান্তি পাওয়া!

বীরেনবাবু আপনি তো ম্যাজিক জানেন। প্লিজ এই অসময়ে ফের গলার কাছে দলা পাকান, মৃত্যু, জরা, গ্লানি, দুর্নীতি, বেকারত্ব, হতাশার বাইরে বের করে নিয়ে আসুন আমাদের কয়েকটা দিনের জন্য। প্লিস মাকে বলে আগের মতোই সব উপভোগ করতে পারি যাতে তার একটা ব্যবস্থা করুন না! প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী। আনন্দময়ী মহা মায়ার পদধ্বনি আগত কিন্তু অশনিসংকেত যে বড়! করোনার বিনাশ হোক। তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণ-ময়ী। জাগো! জাগো জাগো মা ..

-- ★★ --


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply

(24-09-2022, 12:08 PM)sudipto-ray Wrote:     আহ্ সেই কন্ঠ। এই কন্ঠের মাধ্যমেই তিনি অমর                     হয়ে রইবেন আমাদের মনে। 

একদমই তাই  Namaskar 

(24-09-2022, 01:35 PM)Somnaath Wrote:  
সিংহস্থা শশিশেখরা মরকতপ্রখ্যা চতুর্ভির্ভুজৈঃ
শঙ্খং চক্রধনুঃশরাংশ্চ দধতী নেত্রৈস্ত্রিভিঃ শোভিতা ।
আমুক্তাঙ্গদ-হার-কঙ্কণ-রণৎ-কাঞ্চীক্বণন্নূপুরা
দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নোল্লসৎকুণ্ডলা ।।

প্রণাম  Namaskar
Like Reply

(25-09-2022, 12:05 PM)Sanjay Sen Wrote:  
Namaskar Namaskar clp); clp); 

Namaskar Namaskar  

(25-09-2022, 07:58 AM)Baban Wrote:  
"অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা"

শুনলে আজও কেমন অদ্ভুত এক অনুভূতির জাগরণ হয়। গায়ে কাঁটাও দেয়। মনে পড়ে যায় সেই ছোটবেলার দিনগুলি। যতই ঘুম আসুক না কেন ওই একদিন উঠে পড়তাম আমরা। সকল ঘুম কোথায় যেন হারিয়ে যেত ওই কথা গুলো শুনে। অদ্ভুত যেন কি একটা আছে ওই কণ্ঠে। দারুন লাগলো লেখাটা পড়ে। ধন্যবাদ এমন সুন্দর লেখা গুলি উপহার দেওয়ার জন্য। শুভ মহালয়া ❤

একদম ঠিক কথা বলেছো। আমাদের অনেকের বাড়িতেই হয়তো সেই সময় মহালয়ার ক্যাসেট বা সিডি ডিস্ক ছিলো। কিন্তু  মহালয়ার দিন ভোরবেলায় উঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী এর অনুষ্ঠান শোনার মধ্যে যে রোমাঞ্চ হতো, সেটা পরে অন্য কোনো সময় শুনলে হতো না।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(13-10-2022, 08:08 PM)Jupiter10 Wrote:  পুজোর আগে এটা পড়েছিলাম। কিন্তু মন্তব্য করা হয়নি। আশাকরি বুম্বাদা আপনি ভালো আছেন। এবং উৎসবের মুহূর্ত গুলো ভালোই কাটিয়েছেন।

|| বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সর্বভূতেষু কন্ঠ রূপেন সংস্থিতা ||

এই প্রতিবেদনের মাধ্যমে নিঃসন্দেহে আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে ট্রিবিউট দিয়েছেন। সত্যি কথা আমরা ওনার অমর কণ্ঠ এখনও শুনি এবং আগামী শত প্রজন্মও শুনে আসবে কিন্তু এই রকম চিন্তা কেউ করে না। এখনকার এবং তৎকালীন সঙ্গীতশিল্পী রাও যেভাবে তাদের সৃষ্টির রয়্যালটি পেয়ে থাকেন তেমন হয়তো এনি পাননি অথবা পাননা।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর বিকল্প হিসাবে এককালীন উত্তম কুমারও উঠে এসেছিলেন। কিন্তু তিনিও ব্যর্থ।

এই প্রতিবেদনটা লেখার জন্য ধন্যবাদ বুম্বাদা।


হ্যাঁ, আমি বর্তমানে থেকে কিছুটা ভালো আছি। তবে শারীরিক অসুস্থতার কারণে পুজোর সময় একদমই ভালো কাটেনি আমার। 
নতুন করে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিকল্প হিসেবে যেমন উত্তমকুমার উঠে এসেছিলেন ঠিক তেমনি পঙ্কজ মল্লিকের বিকল্প হিসেবে হেমন্ত মুখার্জীকে আনা হয়েছিল। এছাড়াও বেশ কিছু কলাকুশলীর পরিবর্তন করা হয়েছিল। কিন্তু পুরো অনুষ্ঠানটাই ব্যর্থ হয়েছিল। ওই বছরের পর আকাশবাণী আর সাহস পায়নি পুনরায় অনুষ্ঠানটা লাইভ করার। 
ভালো থেকো আর সুস্থ থেকো  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: FB-IMG-1665729433602-1.jpg]

 ভবানীপুরের বাড়ির লক্ষ্মী প্রতিমার মুখে স্ত্রী গৌরীদেবীর ছাপ 

যদুভট্ট ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মহানায়ক। সেটে প্রয়োজন একটি সরস্বতীর মূর্তি। কুমোরটুলি থেকে বায়না দিয়ে তা বানিয়ে আনা হল। দেখে এক কথায় মুগ্ধ উত্তর কুমার। স্থির করলেন, তাঁর বাড়ির লক্ষ্মী ঠাকুরও গড়বেন সেই শিল্পীই । নাম নিরঞ্জন পাল। তবে দিলেন একটি শর্ত। মায়ের মুখ হতে হবে তাঁর স্ত্রী গৌরী দেবীর মুখের মত।

সেই মতই গৌরী দেবীর মুখের আদলে প্রতিমা গড়ে ফেললেন শিল্পী নিরঞ্জন পাল । সবাই দেখে অবাক। তবে থেকেই চলে আসছে এই প্রথা। আজও সেই একই ধাঁচের প্রতিমা গড়া হয়। আগে বেনারসী পরিয়ে মাকে নিয়ে আসা হত বাড়িতে। কিন্তু আজ সেই প্রথা আর নেই। তাঁতের শাড়ি পড়িয়ে বাড়িতে লক্ষ্মীর প্রবেশ। মহানায়কের বাড়িতে লক্ষ্মী পুজো আজও প্রথা মেনেই হয়ে আসছে। উত্তম কুমারের মৃত্যুর পরও তা বন্ধ করে দেওয়া হয়নি। একই ভাবে, একই সাজে ও একই রূপে আজও পূজিত হন মা লক্ষ্মী।

এক বিশেষ সাক্ষাৎকারে রত্না বন্দ্যোপাধ্যায় (উত্তমকুমারের ভাইঝি) জানিয়েছিলেন,
উত্তমকুমারের বাড়ির পুজো মানেই এই লক্ষ্মীপুজো। মহানায়ক ধুমধাম করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বাড়িতে প্রতিমা এনে পুজো করতেন। কেন করতেন? তাঁর অনুরাগীরা জানেন না। মহানায়কের ভাইঝি তাঁর মায়ের কাছে শুনেছিলেন, তাঁর কাকুর দেবীদর্শন হয়েছিল। পুজোর কিছু আগে ছাদে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছিলেন। বাড়িতে তখন মেয়ে বলতে একমাত্র রত্না (ডাকনাম মাঈ) ।
কাকু (উত্তমকুমার) তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে বলেছিলেন, ‘‘বৌদি মাঈ ছাদে পা ঝুলিয়ে বসে। পড়ে যাবে। ওকে দেখো।’’ মা বলেছিলেন, "মাঈ তো ঘুমোচ্ছে!" শুনে কাকু অবাক।

কোজাগরী লক্ষ্মীপুজোর দু’দিন আগে থেকে রোজ একটি লক্ষ্মী প্যাঁচা উত্তমকুমারের বাড়িতে আসতে আরম্ভ করল। দেখতে দেখতে তাঁর নাম, যশ, অর্থ বেড়ে চার গুণ। সেই থেকে তাঁর বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো শুরু। বাড়িতে তৈরি মিষ্টি দিয়ে মায়ের পুজো হবে, এই ইচ্ছে থেকে উত্তমকুমার ভিয়েন বসাতেন। সেখানে গরম গরম পান্তুয়া তৈরি হত। তিনি ডেকে ডেকে সেই পান্তুয়া খাওয়াতেন বাড়ির সবাইকে।

লক্ষ্মীপুজোর রাতে ছোটদের বড় প্রাপ্তি উত্তমকুমারের ছবি দেখতে পাওয়া। বড় স্ক্রিন টানিয়ে মহানায়ক সবাইকে তাঁর অভিনীত দু'টি ছবি দেখাতেন। সব থেকে মজার কথা, ছবি দেখতে দেখতে বাড়ির বড়রাই ভুলে যেতেন, উত্তমকুমার তাঁদের পরিজন। জনপ্রিয় দৃশ্য বা গান শুরু হলে তাঁরাই ‘গুরু গুরু’ বলে চেঁচিয়ে উঠতেন। বিষয়টি কিন্তু দারুণ উপভোগ করতেন মহানায়ক। হেসে ফেলতেন পরিবারে লোকজনদের অবস্থা দেখে।পুজোর পরের দিন উত্তমকুমার সবাইকে মাছ খাওয়াতেন। ওই দিন রুপোলি পর্দার সব তারকা জড়ো হতেন মহানায়কের বাড়িতে।

লুচি, পাঁচ রকম ভাজা, বাঁধাকপির তরকারি, ফুলকপির ডালনা, পোলাও, চাটনি ও মিষ্টি দেওয়া হয় মা লক্ষ্মীর ভোগে। আগে বাড়িতে ভিয়েন বসিয়ে তৈরি হতো পান্তুয়া, দরবেশ ও গজা। এখন সে সব পাট চুকে গিয়েছে। কিন্তু আজও পাত পেড়ে খান প্রায় চারশো-পাঁচশো জন অতিথি। উত্তমকুমারের সময় থেকেই শুরু হয় এই আতিথেয়তার। ভোজনরসিক মহানায়কের কাছে পুজো বাড়িতে পেট পুরে না খেয়ে যাওয়াটা ছিল একেবারেই অনভিপ্রেত। শোনা যায়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সকল নিমন্ত্রিতদের খাওয়াতেন। তার পরেই নিজে খেতে বসতেন। মেনুতে অবশ্যই থাকত লুচি, ছোলার ডাল, বেগুন বাসন্তী, আলুর দম, ধোকার ডালনা, ছানার ডালনা, মিষ্টি। ইদানীং মেনুতে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। পুজোর পরের দিন দরিদ্র নারায়ণ সেবা করতেন মহানায়ক। তিনি নিজেই সকলের পাতে খাবার পরিবেশন করতেন। কিন্তু এখন লোকবলের অভাবে সেই সেবা বন্ধ হয়ে গিয়েছে। অবশ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের যে ধারা বজায় ছিল, তা কিন্তু আজও অমলিন।

তথ্যসূত্রঃ ‘দেবীদর্শন’ .. (আনন্দবাজার পত্রিকা)


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 7 users Like Bumba_1's post
Like Reply

(14-10-2022, 02:43 PM)Somnaath Wrote:  এই লেখা আনন্দবাজারে বেরিয়ে থাকলে মানুষজন সেখান থেকেই পড়ে নেবে, খামোখা তোমার এই প্রতিবেদন পড়তে যাবে কেন?  Big Grin  by the way এই ছবিতে গৌরী দেবী কোনটা?

একদম হক কথা কইসো  clp);  কিন্তু আমি নিচে তথ্যসূত্র দিলাম বলেই তো জানতে পারলে! otherwise খুঁজে পেতো কেউ কোনোদিন? তাছাড়া এই লেখাটা তো আনন্দবাজারে কালকেই ছাপানো হয়নি, লেখা হয়েছিলো আজ থেকে তিরিশ বছর আগে। তাই যারা পড়ার তারা আমার এই প্রতিবেদনটাই পড়বে। বুঝলে কিছু?  Tongue
মহানায়কের পদতলে যিনি বসে আছেন, তিনিই গৌরী দেবী
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)