Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts

(26-11-2022, 10:08 PM)Baban Wrote:  আহ্হ্হঃ দারুন দারুন। ছোটোর মধ্যে ভারী সুন্দর..... নানা ভুল বললাম, গা ছমছমে একটা ভৌতিক গল্প উপহার দিলে। অভিক বাবু খুব বাঁচান বেঁচে গেছেন এইবারে। আর ওদিক না মারালেই ভালো।

যদিও আমি
আ
লো
জ্বে
লে
ই
পড়েছি কিন্তু বেশ লাগলো clp);  ♥️

ভালো বলেছো  :) ন্যাড়ার একবারই বেলতলায় যাওয়া উচিৎ
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(27-11-2022, 08:36 AM)ddey333 Wrote:  কি দিলে গুরু !!
clp); clp);

হাহাহা  :) thank you দাদা 

(27-11-2022, 09:18 AM)Sanjay Sen Wrote:  এইসব গল্প সকালে পড়ে মজা নেই, এখন লাইক আর রেপু দিয়ে রাখলাম, রাতে জমিয়ে পড়বো।

আমি তো রাতেই পোস্ট করেছিলাম, তুমি এখন দেখলে :)
Like Reply

(27-11-2022, 11:54 AM)Somnaath Wrote:  প্রচ্ছদ up to the mark হয়নি  bananaSad তবে গল্পটা ছোট হলেও দুর্দান্ত হয়েছে, সামান্য হলেও ভয় পেয়েছি  clp);   সর্বগুণসম্পন্ন লেখক বোধহয় একেই বলে। ভবিষ্যতে এরকম আরো গল্প চাই।

না না, এইসব ভুলভাল লেখায় কি আর গুণ প্রকাশ পায়? এগুলো হলো নেই কাজ তো খই ভাজ টাইপের লেখা। আমার থেকে অনেক ভালো এবং গুণী লেখক আছেন এই ফোরামে .. already যাদের মধ্যে দু'জন এই গল্পে মন্তব্য করেছেন।  :)

 প্রচ্ছদ পছন্দ হয়নি বলছিলে .. তাই অন্য একটি দিলাম .. দেখে জানিও এটা পাতে দেওয়ার যোগ্য কিনা।  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(27-11-2022, 02:11 PM)Jupiter10 Wrote:  শীতল রাতে আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে উপভোগ করার মত  জিনিস। নির্জন রাতে অজানা গ্রাম্য রেল ষ্টেশন ট্রেনের জানালা দিয়ে উঁকি মারতেই গায়ে শিহরণ জাগে। যেখানে আপনি এমন একটা আবহের সৃষ্টি করলেন তাতে ভয় মিশ্রিত আনন্দ উপভোগ করলাম বৈকি!ফোন রেখে চোখ বুজে ঘুমও ভালোই হল। আপনার সেই ষ্টেশনের কথা কল্পনা করতে করতে।

এর আগে বহু লেখক নির্জন ষ্টেশন নিয়ে গল্প লিখেছেন। যে গুলো সবই উপাদেয়। ঠিক সেই রকম আপনার এই লেখা টাও।

সব থেকে চমকানো বিষয় হল ওই সাইন বোর্ডটা। লেখকের অপার চিন্তনের ফল অথবা সৃজনশীলতাও বলা যেতে পারে।

অনেক ধন্যবাদ বুম্বা দা।

হ্যাঁ বাকি পাঠকের মত আমারও মনে হল প্রচ্ছদটা গল্পের বর্ণনা অথবা পাঠকের কল্পনার সঙ্গে মিলল না।


বাকি কথা ছেড়েই দিলাম, আমার এই লেখা যে তোমার রাতে ভালো ঘুমের কারণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি যৎপরোনাস্তি আপ্লুত।  :)
বলছিলাম প্রচ্ছদটা বদলে দিয়েছি .. এটা কি আদৌ পাতে দেওয়ার যোগ্য?
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(27-11-2022, 03:47 PM)Baban Wrote:  কালকে নেটের সামান্য সমস্যার জন্য প্রথমে পোস্টারটা লোডিং হয়নি আমার, পরে দেখেলাম। কার্টুন এর মতো লাগছিলো। তবে এই নতুন টা বেশ লাগছে। সুন্দর মানিয়েছে।♥️

ভয় ২ লেখার কথা ভাবছি। তবে তার আগে বিসর্জন আসছে।

বিসর্জন পড়লাম, অসাধারণ  clp);
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(27-11-2022, 06:02 PM)hirak Wrote:  এক মহান সৃষ্টিকারের স্মরণিকা

Namaskar Namaskar 
Like Reply

(28-11-2022, 09:14 AM)Somnaath Wrote:  হ্যাঁ, অবশ্যই পাতে দেওয়ার যোগ্য  clp); নন্দনা নট আউট সিরিজ কবে থেকে শুরু করছো?

একসঙ্গে দুই নৌকায় পা দিয়ে চললে মাঝসমুদ্রে নৌকা ডুবতে বাধ্য। আমি একজন চাকুরীজীবী, পাশে শখের লেখক। বর্তমান উপন্যাসটি লিখতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তার উপর দুটো উপন্যাস বা সিরিজ সমান্তরালভাবে লিখতে শুরু করলে দুটির মধ্যে একটিতেও আর সেই অর্থে প্রাণ থাকবে না। গোগোল শেষ হলে ওইটার কথা ভাবা যাবে, না হলে নয়।  Namaskar
Like Reply

(28-11-2022, 02:44 PM)Jupiter10 Wrote:  হ্যাঁ এখন প্রচ্ছদটা ভালো লাগছে।

পাতে দেওয়ার যোগ্য মানে? সুস্বাদু ব্যাঞ্জন সর্বদা পাতে খুবই অল্প পরিমাণে পড়ে। :)

ক্ষুদ্র গল্প বড় গল্পের অপেক্ষা অধিক বাস্তবিকতা বহন করে।

thank you thank you  :)
Like Reply

(28-11-2022, 03:34 PM)Baban Wrote:  এবার কিন্তু এই দুজনের থেকে বড়ো একটা ভুতের গল্প চাই। আমি একাই কি এই দায়িত্ব সামলাবো নাকি?  Big Grin

ভূতের গল্প না হলেও ভয়ের (সাইকো থ্রিলার বলা যেতে পারে) গল্প অবশ্যই লিখবো এবং সেটা এই গল্পের থেকে বড়ই হবে।  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(28-11-2022, 07:48 PM)bidur Wrote:  মানুষটা মেঘে ঢাকা তারার মতই রইলেন। ভাল লাগে যখন দেখি ওনার নাতি স্থানীয় আত্মীয়রাও উন্নতি করছে। পরমব্রত ভাল অভিনেতা।

Namaskar Namaskar 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(30-11-2022, 06:23 PM)Laila Wrote:  একদম সত্যি কথা

Namaskar   Namaskar 
Like Reply

(24-12-2022, 03:28 PM)Chandan Ghosh Wrote:  just like a movie, durdanto

অনেক ধন্যবাদ  Namaskar  

(24-12-2022, 03:30 PM)Chandan Ghosh Wrote:  that's great, eta niye kintu koyekta episodes er golpo hotei parto

হ্যাঁ হতেই পারতো , কিন্তু তাহলে বানিয়ে বানিয়ে লিখতে হতো  :) 

(24-12-2022, 03:32 PM)Chandan Ghosh Wrote:  valo lageni , nijer life niye jokhon kono lekha likhcho, tokhon setake aro interesting kora proyojon, otherwise keu porte pochhondo korbe na

হ্যাঁ সেটা ঠিক, তবে আমার লিখতে কিন্তু বেশ লেগেছে। 

(24-12-2022, 03:34 PM)Chandan Ghosh Wrote:  auntyr haater drawing ta just awesome, kintu lekha ta motamuti, khub ekta valo lageni

লেখার পর আমিও satisfied হতে পারিনি 

(24-12-2022, 03:37 PM)Chandan Ghosh Wrote:  jerakam tomar anka, serakam asadharon lekha, eta je kono boro potrikaye chapanor joggo

এইরকম মন্তব্য পেয়ে আমি আপ্লুত  Namaskar  

(24-12-2022, 03:39 PM)Chandan Ghosh Wrote:  As usual nice drawing, but lekha ta motamuti

ঠিক কথা 

(24-12-2022, 03:41 PM)Chandan Ghosh Wrote:  ei golper dharekache keo nei, best of the best

অসংখ্য ধন্যবাদ  Namaskar

(24-12-2022, 03:42 PM)Chandan Ghosh Wrote:  another great story, right now you're the best writer in this forum

না না, একদমই তাই নয়। আমার থেকে অনেক ভালো ভালো লেখক আছেন এই ফোরামে।  Namaskar 

(24-12-2022, 03:45 PM)Chandan Ghosh Wrote:  lekata to valoi, kitu ei storyr kichu portion ek jayega theke anupranito hoye lekha, prapti swikar korle aro valo lagto, anyways nice story

আমি এই গল্পের কোনো অংশ কোনো জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে লিখিনি। তোমার যদি মনে হয় তাহলে সেই গল্প বা উপন্যাসের নাম বলো, মিলিয়ে দেখতে হবে। 

(24-12-2022, 03:47 PM)Chandan Ghosh Wrote:  serar sera ...... sotti asadharon , ekei bole bhoye paowa

চেষ্টা করেছি মাত্র .. তোমাদের ভালো লাগলেই আমার সাফল্য 

(24-12-2022, 03:49 PM)Chandan Ghosh Wrote:  anekdin Mone thakbe ei story ta amar, tumi jodi sudhu romantic novel likhte taholeo ei ekirakam somman pete

আমার নিজের অত্যন্ত প্রিয় ছোট গল্পগুলোর মধ্যে এটি একটি। পুরোপুরি রোমান্টিক উপন্যাযাস আমি আর লিখবো না, তবে বর্তমান যে উপন্যাসটি লিখছি, সেখানে রোমান্টিকতার ছোঁয়া অবশ্যই থাকবে/আছে। 

(24-12-2022, 03:55 PM)Chandan Ghosh Wrote:  Multi talented bhai Bumba amader, hats off to you bhai

হাহাহাহা  Big Grin  থ্যাঙ্ক ইউ

(24-12-2022, 03:53 PM)Chandan Ghosh Wrote:  motamuti hoyeche, sei level er noye

লেখার পরেই বুঝতে পেরেছিলাম .. ব্যাপারটা ঠিক জমেনি। পরেরবার যখন ছোট গল্প নিয়ে ফিরে আসবো সুদে আসলে উসুল করে দেবো।  :)  



এগুলি ছাড়াও আরো বেশ কিছু গল্প লিখেছি আমি। এছাড়াও অনেকগুলি কবিতা এবং অঙ্কন আছে। আর কয়েকটা প্রতিবেদন আছে .. সময় পেলে সেগুলিও পড়ে দেখতে পারো।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(24-12-2022, 06:32 PM)Chandan Ghosh Wrote:  dekhechi, sob dekhechi ...... drawing & poem somporke amar bisesh agroho nei tai na bujhe comment korini, protibedan lekhar modhhye tomar abar credit kothaye! tai montobbyo korini , r chotogolper modhhye ei 13 tai sobtheke valo legeche, that's why comments korlam, bakigulo vulval

ভুলভাল? উফ্ বড্ড কঠিন উক্তি  bananaSad 
[+] 3 users Like Bumba_1's post
Like Reply

(01-01-2023, 09:48 AM)Jupiter10 Wrote:  
নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার অন্যতম প্ৰিয় লেখককে। নতুন বছরে আপনার সুস্বাস্থ্য এবং সার্বিক উন্নতির কামনা করি। Heart Heart

[Image: IMG-20230101-WA0026.jpg]
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(01-01-2023, 04:58 PM)ekagro Wrote:  নববর্ষের শুভ ক্ষণে আরেকটা এমন সৃষ্টি হয়ে যাক

হবে নিশ্চয়ই হবে .. আগে আমার বর্তমান উপন্যাসটি শেষ করি, তারপর এই থ্রেডে নিয়মিত কিছু সৃষ্টির নমুনা দিতে থাকবো। আশা করি তখন পাশে পাবো আপনাকে।  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: FB-IMG-1673519985586.jpg]

|| স্বামীজি ||

সালটা ছিল ১৮৯৩, জুলাই মাসের পড়ন্ত বেলায় জাপান থেকে কানাডা জলপথের একই জাহাজের দুই যাত্রী ছিলেন একজন গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী ও আর একজন হলেন মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ী। ইয়োকোহামা থেকে ভ্যাঙ্কুবার অভিমুখী জাহাজ চলেছে তার নিজের ছন্দে। ১২ দিনের যাত্রাপথেই জমে ওঠে দুজনের আলাপ। একজন যাচ্ছেন বাণিজ্যের উদ্দেশ্যে মার্কিন মুলুকে আর অন্যজন চলেছেন শিকাগো ধর্মসভাতে।এনাদের একজন হলেন স্বামী বিবেকানন্দ ও অন্যজন হলেন আধুনিক ভারতবর্ষের শিল্পের জনক জামশেদজি টাটা।

সেদিনের দুইজনের আড্ডাতে উঠে এসেছিল ভারতবর্ষের ভবিষ্যৎ অর্থনীতি ও বাণিজ্যের প্রসঙ্গ। স্বামী বিবেকানন্দের থেকে তিনি উৎসাহিত হয়েছিলেন দেশে ইস্পাত কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করার। এছাড়াও তাদের বার্তালাপ এ উঠে আসে জাপানের দেশলাই কারখানার ব্যবসার কথা।স্বামী বিবেকানন্দ জামশেদজি কে বলেছিলেন জাপান থেকে দেশলাই আমদানি না করে কেন নিজের দেশে কারখানা গড়ে তুলছেন না? তিনি আরও বলেন, কারখানা হলে তো দেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত হবে। দেশের ছেলেরা কাজ পাবে এবং দেশের অর্থ দেশেই থাকবে।১৪ বছরের ছোট সন্ন্যাসীর কাছ থেকে এই রকম একটা অভিমত পেয়ে জামশেদজি টাটা বেশ অভিভূত হয়েছিলেন। তাঁদের কথোপকথন বেশ অনেক দূর গড়িয়েছিল।ব্রিটিশ শাসনে ভারতীয় জনগণ কতটা অত্যাচারিত হচ্ছে এবং যার জন্য দু’বেলা অন্ন জোগাড় করা কতটা কষ্ট সাধ্য তা নিয়ে জামশেদজির কাছে বিশদে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ।

১৮৯৩ সালে ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেন স্বামী বিবেকানন্দ।তারপর থেকে গোটা দুনিয়া তাঁকে চিনে যায়।তাঁর এই সাফল্যে খুশি হন বোম্বাইতে বসবাসরত জামশেদজি টাটা। ততদিনে তাঁদের দুইজনের জাহাজ যাত্রার গল্প হৃদয়ে গেঁথে যায়। ১৮৯৮ সালে ২৩ নভেম্বর জামশেদজি স্বামী বিবেকানন্দকে এক পত্র লিখলেন, সেই পত্রে জানালেন ভারতের বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ার চিন্তা ভাবনা করছেন। তাই তাঁকে অনুরোধ করেছিলেন ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য প্রচার পত্র লিখে দিতে।

তার মধ্যেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় জামশেদজির অনুরোধ গ্রহণ করতে না পারলেও ভগিনী নিবেদিতাকে দেখা করতে বলেছিলেন জামশেদজি টাটার সঙ্গে।১৯০২ সালে স্বামী বিবেকানন্দ পরলোকগমন করেন। ঠিক তার দুই বছরের মধ্যেই ১৯০৪ সালে জামশেদজি টাটার মৃত্যু ঘটে।ভারতের ইস্পাত কারখানা গড়ে তোলার স্বপ্ন জামশেদজি টাটা তার উত্তরসূরিদের হাতে অর্পণ করে চলে গেলেন।১৯০৭ সালে তাঁর পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠে টাটা স্টিল। এই কারখানাটি বর্তমানে বৃহত্তম ভাবে দন্ডায়মান বহুজাতিক সংস্থা রূপে।১৯০৯ সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা আজ আমাদের গোটা ভারতবর্ষের গর্ব।

[Image: FB-IMG-1673520141379.jpg]

খাওয়া-দাওয়া প্রসঙ্গে স্বামীজি

স্বামী বিবেকানন্দ ধর্মের সঙ্গে খাদ্যভ্যাসের সম্পর্ককে চিরকালই অস্বীকার করেছেন। সন্ন্যাসী হয়েও তিনি মাছ-মাংস খাওয়ার সপক্ষেই বলে গেছেন। ধর্মের সঙ্গে নিরামিষ খাওয়ার প্রচলন কে তুড়ি মেরে উড়িয়ে বলেছেন --

“ ঈশ্বর কি তোমাদের মতো আহাম্মক, তিনি কি ফুলের ঘায়ে মূর্চ্ছযান যে একটুকড়ো মাংসে তাঁর দয়ানদীতে চড়া পরে যাবে! ”

বিভিন্ন প্রকার মাছ-মাংস গ্রহণের পক্ষেই ছিল স্বামীজীর সমর্থন। গুরুভাইদের মাংস খাওয়া নিয়ে কুসংস্কার ভাঙতে একদিন সবাই কে নিয়ে বিডন স্ট্রীটে ফাউলকারী খাইয়ে এনেছেন।

একবার ঠাকুর “ কি খেয়েছিস ? ” জানতে চাইলে বললেন --

“ মুরগির ডালনা ”

ঠাকুর বললেন -- “ বেশ করেছিস ”

নরেনের হোটেলে খাওয়া নিয়ে কেউ নালিশ করলে রামকৃষ্ণদেব বলেছিলেন --

“ ওরে শালা, তোর কিরে? তুই শালা যদি হবিষ‍্যিও খাস আর নরেন যদি হোটেলেও খায়, তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না। ”

শ্রীশ্রীমায়ের কথায়, “ নরেন আমার নানারকমের মাংস রাঁধতে পারতো, চিরে চিরে ভাজতো, আলু চটকে কিসব রাঁধতো। ”

স্বামীজির মত ছিল, “ যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, মন শুদ্ধ না হলে রান্না ভালো হয় না। ”

[Image: FB-IMG-1673520152262.jpg]

বিবেকানন্দের সংগীত চর্চা

স্বামী বিবেকানন্দ নিজেই প্রশিক্ষিত গায়ক ছিলেন (যদিও পেশাদার নয়)। তিনি 'বেনি ওস্তাদ' যার আসল নাম 'বেনি গুপ্ত' তাঁর থেকে নরেন শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা পান।

১৮৮১ সালের শেষের দিকে রামকৃষ্ণ ও বিবেকানন্দের যখন প্রথম সাক্ষাত হয় (যদিও সেসময় স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত) তখন নরেন কয়েকটি ভক্তিমূলক গান গেয়েছিলেন। তার কণ্ঠস্বর আর সংগীতের প্রতি তার ভক্তি রামকৃষ্ণকে অত্যন্ত প্রভাবিত করেছিল, এবং এর মধ্যেদিয়েই তিনি খুঁজে পেয়েছিলেন তাঁর শ্রেষ্টতম শিষ্যটিকে।

এরপরের ঘটনা আমাদের সকলেরই জানা.. নরেন থেকে বিবেকানন্দ হয়ে ওটায় এই গানের ছিলো এক বড়ো ভূমিকা।

কেমন ছিলো স্বামী বিবেকানন্দের জীবনের শেষ সময়? 

স্বামীজির মহাপ্রয়াণ হয় ৩৯ বছর বয়েসে ১৯০২ সালে। বেলুড় মঠে তখন রাত ৯ টা ১০ মিনিট। তখন বেলুড় মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ‍্যুৎ ছিল না। কিন্তু টেলিফোন ছিল তবুও কোন সংবাদমাধ্যম আসেনি এবং পরের দিন বাঙ্গলাদেশের কোন কাগজেই বিবেকানন্দের মৃত্যূ সংবাদ প্রকাশিত হয়নি,এমন কি কোন রাষ্ট্রনেতা বা কোন বিখ্যাত বাঙ্গালী কোন শোকজ্ঞাপনও করেননি।

ভাবতে পারেন..?

স্বামী বিবেকানন্দ তাঁর স্বল্প জীবনে অপমান, অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বার বার। পিতার মৃত্যুর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারী করতে হয়েছে তাঁকে। বহু বার হাজিরা দিয়েছেন কাঠগড়ায়।

নিদারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরুতেন। দিনের পর দিন মা কে বলতেন মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাবো। প্রায় দিন দেখতেন সংসারে চাল,ডাল,নুন ,তেল কিছুই নেই কিন্তু ভাই ও বোন নিয়ে ৫ টা পেটের খাবার কি ভাবে জুটবে ? মুদির দোকানে ধার করে মাকে এক- দুই দিনের চাল ডাল দিয়ে ... মা কে বলতেন আমার রান্না কোরো না.. মা ! দিন দুই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু.. কোথায় নিমন্ত্রণ ? আনাহার আর অর্ধপেটে থাকতেন তৎ কালীন নরেন্দ্র..

ভাবা যায় !!

চরম দারিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন। ২৩ বছর বয়েসে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন কলেজে। যাঁর প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে .. শ্বশুরকে বলে...“ খারাপ পড়ানোর অপরাধে ” বিদ‍্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে। অথছ, যাঁর জ্ঞান, বুদ্ধি, ব্যুৎপত্তি তর্কাতীত, অন্তত সেই সময়েও।

আবার বেকার বিবেকানন্দ। বিদেশেও তাঁর নামে এক বাঙ্গালি গুরু প্রচার করেন .. বিবেকানন্দ বেশ কয়েকটি বৌ ও দশ-বারো ছেলে পুলের পিতা ও এক আস্ত ভন্ড ও জুয়াখোর।

দেশে ও বিদেশে অর্ধপেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে...

চিঠিতে লিখেছিলেন :

“কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি। মনে হয়েছে আজই হয়ত মরে যাবো ... জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি .... বলেছি ...আমার ভয় নেই, নেই মৃত্যূ, নেই ক্ষুধা, আমি পিপাসা বিহীন। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে ?”

অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তাঁর সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভা তে আসতে রাজি হয় নি অনেক বিখ্যাত বাঙ্গালী ( নাম গুলি অব্যক্ত রইল) শেষে প্যারিচাঁদ মিত্র রাজি হলেও ... তিনি বলেছিলেন .. ', নয় বিবেকানন্দ। ও কায়েত... তাই সন্ন্যাসী হতে পারে না ,আমি ওকে brother বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করবো।
১৮৯৮, বিদেশের কাগজে তাঁর বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত আর বাঙ্গালীরা !

সেই  বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান,(চেম্বার- ২ সদর স্ট্রিট। কলকাতা যাদুঘরে পাশের রাস্তা )। রুগী বিবেকানন্দ কে দেখে সেই সময় ৪০ টাকা ও ঔষুধের জন্যে ১০ টাকা মানে আজ ২০২২ এর হিসাবে প্রায় ১৬০০০ টাকা নিলেন বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে ... বেলুড় মঠের জন্যে তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মনন্দ এই টাকা বিখ্যাত বাঙ্গালী ডক্টর রসিকলাল কে দিয়েছিলেন।

আরও আছে ...

বিবেকানন্দের মৃত্যুর কোন ফটো নেই। এমনকি বীরপুরুষের কোন ডেথ সার্টিফিকেটও নেই কিন্তু সে সময় বালি-বেলুড় মিউনিসিপালিটি ছিলো।

আর এই municipality বেলুড় মঠে প্রমোদ কর বা amusement tax ধার্য করেছিলো।

বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো .. "বিচিত্র আনন্দ" বা "বিবি- কা আনন্দ"। ( মহিলা /বধূ / ... নিয়ে আনন্দ ধাম)। এই ছিলো তৎকালীন মুষ্টিমেয় বাঙ্গালীদের মনোবৃত্তি।

সাধে কি শেষ সময় বলে গিয়েছিলেন -- “একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝেতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল।”

আজ আমরা যে বিবেকানন্দকে কে নিয়ে এত মাতামাতি করছি, সেই বিবেকানন্দ কেই নিজের জীবদ্দশাতেই সহ্য করতে হয়েছিলো এত বঞ্চনা এত অপমান। ভালোই হয়তো করেছিলেন স্বামীজী এত তারাতারি এই পৃথিবীকে ত্যাগ করে.. নইলে হয়তো আজকের এইসব লোকদেখানো শ্রদ্ধা দেখে বলতেন ‘আদিখ্যেতা সব.."

তথ্যসূত্রঃ- অজানা  বিবেকানন্দ


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply

(12-01-2023, 06:28 PM)Baban Wrote:  কিছু লেখা লাইন শিহরণ জাগালো আর কিছু লাইন পড়ে ক্রোধ জগতে বাধ্য। কেন যে এই জাতির অন্তরে আগ্রহ নামক অনুভূতি থাকা সত্ত্বেও সেটাকে বার বার ভুলভাবে ব্যবহার করে কিংবা অন্ধকারের প্রতি আকর্ষিত হয়ে কাউকে ঠিক মতো না চিনেই অপমান করার উল্লাস সুখ উপভোগ করে কে জানে? শেষের লেখা লাইনটা ব্যাপক।


হ্যাঁ, ঠিক কথাই বলেছো। স্বামীজির সম্পর্কিত অনেক তথ্যই হয়তো অনেকের জানা, তবে যেগুলো অজানা .. সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি এই প্রতিবেদনে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(12-01-2023, 08:40 PM)Sanjay Sen Wrote:  
স্বামীজির জন্মদিনে জানাই সশ্রদ্ধ প্রণাম  Namaskar

Namaskar Namaskar Namaskar Namaskar 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(13-01-2023, 10:02 AM)Chandan Ghosh Wrote:  Ojana Vivekananda to ekta part er name 
puro uponyaser naam holo koto ojanare , eta diye dilam eijonnei, samnei boimela asche, aneke boita kine porte parbe , tobe tumi je beche beche bishesh ongshogulo ek kore likhecho , tar jonno hats off to you , tomar collections durdanto  clp);

বুঝলাম  :shy: 

(13-01-2023, 02:08 PM)Somnaath Wrote:  মাংস তো অবশ্যই খেতে ভালোবাসতেন , তার সঙ্গে আইসক্রিম উনার ভীষণ প্রিয় ছিল।

হ্যাঁ, একদম ঠিক কথা। আসলে মুখের স্বাদ বদলের থেকেও অন্য একটা ব্যাপারে উনি মাঝে মাঝে আইসক্রিম কিনে খেতেন। স্বামীজির ইনসোমনিয়ার পেশেন্ট ছিলেন, এছাড়াও লিভারের সমস্যা, কিডনির সমস্যা ডায়াবেটিস, হার্টের প্রবলেমের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক আলসার ছিলো। যখন অসম্ভব যন্ত্রণা হতো পেটে, তখন আইসক্রিম খেয়ে কিছুটা হলেও জ্বালা জুড়াতো হয়তো। 

(13-01-2023, 02:39 PM)ddey333 Wrote:  এরকম লোকেরা মনে হয় পাঁচ হাজার বছরে একজন জন্মায় , আমি নিজে স্বামীজীর বিশেষ অনুগামী।

যতটা সামর্থ আমার , প্রত্যেক বছরে কিছু পাঠাই বেলুড় মঠের আকউন্টে।   

Namaskar Namaskar

আমার একজন মারাঠি বুড়ো বন্ধু আছেন , প্রফেশনাল জীবনে যাকে নিজের গুরু মানি।

টাটা মোটরের quality  বিভাগের প্রধান ছিলেন , ওনার পুনের বাড়িতে একবার দুইদিন কাটিয়েছিলাম।
অবাক হয়ে গেছিলাম ওনার বিশাল দোতলা  বাড়ির একটা ঘর দেখে , স্বামীজীর একটা পুরো রিয়েল সাইজের মূর্তি ছিল ওখানে আর ওনাকে রোজ দেখেছি ওই মূর্তির সামনে সকালে এক ঘন্টা করে বসে ধ্যান করতে।  অবাক হয়ে গেছিলাম একজন মারাঠি লোকের বিবেকানন্দর ওপর এতো শ্রদ্ধা দেখে , আমরা কজন বাঙালি আর ওই রকম ভাবে মনে রেখেছি ওই বীর তপস্বীকে ??

দক্ষিণ ভারতে স্বামীজি ভগবান রূপে পূজিত হন। অথচ উপরের প্রতিবেদনটি করলে জানা যায়, জীবদ্দশায় কতটা দুঃখে, কষ্টে, অবহেলায় কেটেছিলো তাঁর জীবন।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply


আজ এই মহান দেশনায়কের জন্মদিন। বিভিন্ন জায়গায় সবাই তার কর্মকাণ্ড নিয়ে কথা বলছে, কোথাও আবার তার শৈশব কৈশোর যৌবন নিয়ে কথা বলা হচ্ছে, তার মৃত্যুরহস্য নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু এখানে সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে একটা প্রতিবেদন দিলাম। সময় করে অবশ্যই পড়ে দেখবেন।


[Image: IMG-20230123-WA0014.jpg]

[Image: IMG-20230123-WA0013.jpg]

[Image: IMG-20230123-WA0012.jpg]

[Image: IMG-20230123-WA0011.jpg]

[Image: IMG-20230123-WA0007.jpg]

[Image: IMG-20230123-WA0010.jpg]

[Image: IMG-20230123-WA0009.jpg]

[Image: IMG-20230123-WA0008.jpg]

[Image: IMG-20230123-WA0006.jpg]

[Image: IMG-20230123-WA0005.jpg]



~ কার্টুনে সুভাষচন্দ্র ~

১৯৪৬ সালের ২৩ জানুয়ারি। সুভাষচন্দ্র বসু নিখোঁজ প্রায় এক বছর হল। সে বছর সুভাষের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছাত্ররা বিরাট এক মিছিল করল। সবচেয়ে বড়ো মিছিল হয়েছিল বোম্বেতে (বর্তমানে মুম্বাই) ছাত্রদের। কোনো রাজনৈতিক নেতার হাত ছিল না তাতে। সরকার ভয় পেল। পুলিশ কমিশনার হ্যারল্ড এডুইন বাটলার নির্দেশ দিলেন ছাত্রদের ছত্রভঙ্গ করার। প্রথমে কাঁদানে গ্যাস, তারপর সরাসরি গুলি। তাতে মারা গেল সেদিনের সেই 'টুকরে টুকরে গ্যাং'-এর ৮০ জন ছাত্র, আহত ৫০০ জনের বেশি... এখন যাদের আমরা গালভরা 'শহীদ' নাম দিয়েছি। পরদিন পত্রিকায় কুট্টি আঁকলেন এই বিখ্যাত কার্টুন (Cartoons)। কমিশনার বাটলার চারদিকে সরকারি গ্যাস মুখোসধারী পুলিশে ঘেরা হয়ে বলছেন "যদি সত্যি কাঁদার ইচ্ছে থাকে, তোমাদের সে ব্যবস্থা করছি।" কোনোক্রমে গ্রেপ্তার হতে হতে বাঁচলেন কুট্টি। বোঝাই যায়, নিখোঁজ হবার পরেও নেতাজি লাইভ ওয়্যার। বিপজ্জনক।

সমকালেও সুভাষের পথ একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না। একদিকে যেমন সমর্থকরা তাঁর পক্ষে প্রচার করতেন, অন্যদিকে বিরোধীরা শানাতেন সমালোচনার অস্ত্র। সমকালীন কমিউনিস্ট থেকে আর এস এস, কেউ তাঁকে ছেড়ে কথা বলেনি। আর সবক্ষেত্রেই কার্টুন এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আজ এতদিন পরে সেই সব কার্টুন দেখে কেমন অলীক রূপকথার মত মনে হয় বৈকি! তখনকার কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ পত্রিকা এবং এককালের মুখপত্র ‘পিপলস ওয়ার’ পত্রিকা দিনের পর দিন নেতাজিকে বিদ্রুপ করে কার্টুন এঁকে গেছে। ১৯৪২-এর ১৯ জুলাই-এর এই কার্টুনটি যেমন। এখানে স্পষ্টই সুভাষ বোসকে তোজোর গাধার সঙ্গে তুলনা করা হয়েছিল। এতেই শেষ হল না, একের পর এক নিম্নরুচির কার্টুন প্রকাশ পেতে লাগল সেই পত্রিকায়। কোথাও সুভাষ বোস তোজোর পাশে বামন, কোথাও গোয়েবলস-এর হাতে নাচা বাঁদর, আবার কোথাও জাপানি স্বৈরতন্ত্রের মুখ। সেই পত্রিকাতেই নেতাজির অভিধা হয়েছিল “the running dog of Japanese Fascism”. সবচেয়ে ক্রুর ছবি ছিল ১৯৪২ এর ২২ নভেম্বরে ছাপা কার্টুনটি, যেখানে দেখা যাচ্ছে সুভাষ বোস নিজে জাপানি বোমায় চেপে এদেশের দুর্ভিক্ষ পীড়িত জনগণের মাথায় ল্যান্ড করছেন। এখন ফিরে দেখলে এসব ঐতিহাসিক ভুল ছাড়া আর কিছুই মনে হয় না।

মজার ব্যাপার, এই ধরনের আক্রমণের ব্যাপারে আর এস এস-ও পিছিয়ে ছিল না। নাথুরাম গডসের নিজের সম্পাদিত পত্রিকা ‘অগ্রণী’তে একটা কার্টুন প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, রামের পরিবর্তে আরএসএসের দুই তিরন্দাজ উদ্যত হয়েছে দশমাথা রাবণকে জ্বালাতে। সেই তিরে লেখা রয়েছে ‘অখণ্ড ভারত’। রাবণের প্রধান মুখ যেখানে মহাত্মা গান্ধীর, সেখানে পরের মুখগুলি বানানো হয়েছে সর্দার বল্লভভইি প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতাদের মুখের আদলে।

তবে মুদ্রার উলটো দিকও ছিল। ন্যাশনাল প্রেসের পক্ষ থেকে শ্যামসুন্দরলাল অগ্রবাল অদ্ভুত একটা পোস্টার ছেপে প্রকাশ করে কানপুরের দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দিলেন।  আপাতদৃষ্টিতে গোটা পোস্টার বেশ চমকে ওঠার মতো। নেতাজিকে এখানে তুলনা করা হয়েছে কালীর অন্যতম রূপ ছিন্নমস্তার সঙ্গে। আজাদ হিন্দ ফৌজের পোশাক পরে তিনি তাঁর নিজের গলা কেটে উৎসর্গ করছেন দেশের জন্য। আশেপাশে ছড়িয়ে আছে আরও সৈনিকদের কাটা মাথা। তলায় লেখা— “सुभाष चन्द्र बोसे कि अपूर्व भेट” (সুভাষ চন্দ্র বোসের অপূর্ব উপহার)। আজাদ হিন্দের আত্মত্যাগ ঠিক কতটা সাড়া জাগালে একজন মানুষ বেঁচে থাকতেই ঈশ্বরের সঙ্গে তুলনীয় হন, তা বলাই বাহুল্য। সেই আমলেই নেতাজিকে নিয়ে বিজ্ঞাপন দিয়েছিল জয় হিন্দ কেমিক্যাল ওয়ার্কস। বেশ মজার বিজ্ঞাপন। নেতাজি, গান্ধীজী, নেহেরু, প্যাটেল বা আজাদ— সবার যে একখানা করে ইন্দ্রলুপ্ত আছে, তা খেয়াল করেছিল তারা। সেই জন্যেই, একমাত্র উপায় মাথায় ‘জয় হিন্দ আমলা গন্ধনিধি হেয়ার অয়েল’।

শেষে বলি প্রমথ সমাদ্দারের সেই বিখ্যাত কার্টুনের কথা। দেশ সবে স্বাধীন। কিন্তু সবাই জুজু দেখছে। ওই বুঝি নেতাজি আসেন। জওহরলাল দূরবিনে চোখ রেখেছেন, প্যাটেল মাথা চুলকাচ্ছেন, শাস্ত্রী হতাশ হয়ে মাটিতে বসে। দেশজুড়ে গুজব "নেতাজী আসছেন নেতার বেশে"... কে জানত? পঞ্চাশ বছর পেরিয়েও নেতাজির ভূত আজও তাড়া করে বেড়াবে দেশের অনেক নেতাদের!তবে নেতাজির কার্টুন নিয়ে সেরা কাজটি করেছিলেন প্রফুল্ল চন্দ্র লাহিড়ী। একদম ঠিক ধরেছেন। ইনিই কাফি খাঁ কিংবা পিসিয়েল নামে দিনের পর দিন বাংলা ইলাস্ট্রেসন আর কার্টুনকে পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায়। সুভাষচন্দ্রের জীবন নিয়ে সত্তরের দশকে প্রকাশিত অসামান্য বই ‘সুভাষ আলেখ্য’ তাঁর লেখায় আঁকায় ভরে তোলেন। স্বয়ং ওয়াল্ট ডিজনি তাঁর কাজে মুগ্ধ হয়ে আমেরিকায় থেকে যেতে বলেছিলেন। থাকেননি তিনি। এই বইতে কী সুন্দরভাবে নেতাজির জীবনকে ফুটিয়ে তুলেছেন পাতাজোড়া ছবি আর অন্যপাতায় লেখায়, তা না দেখলে বিশ্বাস হয় না। এ মুখার্জী থেকে প্রকাশিত এই বইটি দেখতে অনেকটা অ্যালবামের মতো। এমন অসামান্য আলেখ্য পৃথিবীতে খুব কমই লেখা হয়েছে।

-- ★★ --


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 6 users Like Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)