Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts

(07-03-2023, 02:54 PM)Baban Wrote:  প্রত্যেকটা দারুন। না ভালো বলার জন্য বলছিনা মোটেই। সত্যিই দারুন। গণপতির ওই আর্ট উফফফফফ বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশন চরম। আর অন্য গুলোর ক্ষেত্রে বলবো যেমন হাসিমুখের ঠোঁট ও দন্ত আঁকা সোজা নয়, তেমনি জলের প্রতিফলন সৃষ্টি করাও সোজা নয়। খুব শক্ত নয় কিন্তু কায়দা না জানলে ফুটিয়ে তোলা যায়না। এখানে দারুন ভাবে সেটা করা হয়েছে।  clp); yr):

এমন আরও দেখতে চাই ♥️♥️

অসংখ্য ধন্যবাদ বন্ধুবর  thanks  ভবিষ্যতে অবশ্যই এরকম আরো কিছু সৃষ্টি নিয়ে আসবার চেষ্টা করবো তোমাদের সামনে। 

(07-03-2023, 03:15 PM)nextpage Wrote:  মন জুড়ানো প্রাণ ভরানো।

ইশশ এমন করে যদি আঁকতে পারতাম

অনেক ধন্যবাদ বন্ধু  thanks 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(07-03-2023, 08:45 PM)Chandan1 Wrote:  you're a genius bro   Namaskar

[Image: Polish-20230308-92513827.jpg]

thank you very much
[+] 5 users Like Bumba_1's post
Like Reply

(08-03-2023, 11:23 AM)Somnaath Wrote:  Holi 'র দিনে একটা হোলির গল্প হয়ে যাক, কিছুটা মজার আর কিছুটা দুষ্টুমির , কি ...... হবে তো?

(08-03-2023, 12:03 PM)Sanjay Sen Wrote:  
একদম, হয়ে যাক হয়ে যাক  horseride

(08-03-2023, 01:57 PM)Chandan1 Wrote:  holi ki rangeen & rasbhari khahani ........ please please

ঠিক আছে তোমরা যখন সবাই বলছো, তাহলে কিছু কথা অবশ্যই শেয়ার করবো। সেগুলো রসের কিনা জানিনা, তবে অবশ্যই দুষ্টুমির এবং রঙিন তো বটেই ..


বাবার কর্মসূত্রে আমার ছোটবেলা কেটেছে সম্পূর্ণ একটি অবাঙালি অধ্যুষিত এলাকায়। তাই সেখানে বাঙালির দোল সেভাবে পালন করা না হলেও অবাঙালিদের হোলি নিয়ে মাতামাতি ছিলো। যাই হোক, দোল বা হোলি মানেই সকালে উঠে বাড়ির বাক্স-প্যাটরা ঘেঁটে নিচু ক্লাসের বা বলা ভালো তখন যা বয়স, তার থেকে অল্প বয়সের পুজোর জামা আর প্যান্ট উদ্ধার করা। জামাটা অনেক কষ্ট করে পড়া, কিন্তু প্যান্ট ! ছোট হয়ে যাবার পর সেটা পাতলুন আর পিটার-কৌপিনের মধ্যবর্তী পর্যায়ে দুলতো। কিন্তু, কোনো এক অদ্ভুত যাদুতে প্যান্টটি গলিয়ে নিয়ে আমার সেই সময়কার খুব কাছের বন্ধু কৌস্তবের বাড়িতে যাওয়া। সেই বন্ধুটিও আমার মতোই মান্ধাতার আমলের ড্রেস পরে রেডি। তারপর দলে একে একে জুড়ে যেত তারকাটা, ঘাটের মরা, পাগলা বিশু, কিপটে তাপি (এগুলো সব সেই সময়কার সাংকেতিক নাম ছিলো আমাদের বন্ধুদের) এবং এছাড়াও আরো অনেকে। এরপর শুরু হতো সেই ভয়ঙ্কর রঙ খেলা। তবে আমার সব থেকে ভয়ের কারণ ছিলো দু'টো রঙ .. কালো তেল রঙ আর সিলভার কালার। এই দুটো রঙ মুখে একবার লেগে গেলে তিন থেকে চারদিনের মধ্যে আর উঠতে চাইতো না। তবুও প্রত্যেকবার ওইগুলোই আমরা একে অপরকে মাখাতাম।

পরবর্তীতে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুই বছর হোস্টেলে ছিলাম। পরে আমার মাসতুতো দাদা সন্তোষপুরে ফ্ল্যাট কেনার পর ওদের সঙ্গে থাকতাম। তো যাই হোক,  হস্টেলের দোল খেলা ছিলো আরও ভয়ঙ্কর। কেউ যদি বলে দোল খেলবে না তাহলে তার কপালে দুঃখ ছিলো। আমাদের এক সহপাঠী ছিলো, তার নাম ছিলো দেবাশীষ। মাথায় বুদ্ধি বরাবরই কম তার উপর short tempered .. যাকে বলে গোঁয়ার-গোবিন্দ ছিলো ওই বন্ধুটি। ওর সাংকেতিক নাম ছিলো ট্যামড়া। সে কিছুতেই রঙ মাখবে না, দরজা বন্ধ করে বসে আছে। আমাদের ঘরের একটা জানলার কাজ ভাঙ্গা ছিলো। সারানো হয়নি .. এটাই ঐতিহ্য! তো যাই হোক, এবার কেউ একজন সেই ফাঁক দিয়ে পিচকিরি ঢুকিয়ে ঘুমন্ত ট্যামড়ার সর্বাঙ্গে রঙ দিয়েছে । ব্যাস আর যায় কোথায়.. জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি । সে বাথরুম থেকে কমোডের জল পিচকিরিতে ভরে লোকজনের গায়ে পাগলের মতন দিয়ে চলেছে। ওদিকে কিছু পাবলিক অদ্ভুত কিছু জিনিস খেয়ে তার প্রভাবে একজন খাটে উঠে বলছে .. "আমি নামতে পারছিনা , এতো উঁচু ছাদ , হেল্প মি।" তাকে একজন হেল্প করতে আসছে। তার দাবী সে দমকল থেকে আসছে কিন্তু দমকলের গাড়িটা কোথায় পার্ক করেছে খুঁজে পাচ্ছে না। এরমধ্যে একজন নিজের দুটো ছেঁড়া চপ্পল হাতে নিয়ে ফেরি করছে - "আইসক্রিম  আইসক্রিম .."  অর্থনীতির ছাত্র অনুপমকে জাপটে ধরে সুপ্রিয় বলছিলো - ''তুই যে এবার ইকোনোমিক্স এ নোবেল পেলি, কবে খাওয়াবি ?'' অনুপম বলেছিলো - ''আরে ওরা এখনো টাকাটা পাঠায়নি .." সুপ্রিয় আবার বলছিলো , "ধুর, তোর নোবেলটা ওই ইন্টারনেটের কোটি টাকা জিতেছেন ইমেলের মতন।  

এসব চলছে .. এরই মাঝে, সবচেয়ে চাপের দৃশ্য হতো আমাদের বিল্ডিং এর বাইরে। আমাদের বন্ধু চাটনি টেনশন করছে খুব । আর পাশে রয়েছে ছাগল সেন । চাটনি ভুলে গেছে তার বাড়ি কোথায় । তাই সে বাড়ি ফিরতে পারছে না । সে ছাগল সেনকে জিজ্ঞাসা করেছে - 

- আমার বাড়ি কোথায় ? 
- জিপি এস দেখে নে । 
- আজ দোলের জন্য জি পি এস এর অফিসে  ছুটি ।
- আচ্ছা , তোর বাড়ি নিয়ে কি কি মনে পড়ছে । 
- কিছু না .. আমি বাড়ি যাবো ।
- বাদ দে ..  তুই আমার বাড়ি চল । 
- ওকে .. তোর বাড়ি কোথায় ? 
- আমার বাড়ি ? আরে , এইতো একটু আগেই ছিলাম ওখানে । কিন্তু  এখন ভুলে যাচ্ছি ...


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 5 users Like Bumba_1's post
Like Reply

(08-03-2023, 04:15 PM)ddey333 Wrote:  আমার বাড়ি কাঁকুড়গাছিতে ছিল তাই বাসেই যাতায়াত করতাম রোজ কিন্তু মাঝে মাঝে প্রজেক্টের কাজে হোস্টেলে রাত কাটিয়েছি।

জীবনে ব্যাস তিনবার শুধু গাঁজায় দম দিয়েছি সে ওই যাদবপুরের হোস্টেলেই শুধু।

হোস্টেলের পাঁচিলের লাগোয়া ছিল পুলিশদের থাকার কোয়ার্টার।  একবার কালীপুজোর দিন একটা ছেলে কাগজের রকেট বানিয়ে ছোড়ে ঐদিকে আর ওটা কোনো পুলিশের বৌয়ের ব্লাউসের ওপরে গিয়ে ল্যান্ড করে। তুমুল হুজ্জুতি হয়েছিল , পরের দুই দিন ভয়ের চোটে কেউ হোস্টেল ছেড়ে বেরোয়নি।
কলেজ অবশ্য ছুটি ছিল ওই সময়।    

অতীত হোক কি বর্তমান .. তোমার স্মৃতিচারণায় মহিলার উপস্থিতি থাকবে না, তাও কি হয়!  Tongue তবে ঘটনাটা বেশ মজার।  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(08-03-2023, 04:38 PM)Sanjay Sen Wrote:  Nostalgia  Namaskar দারুন লাগলো বন্ধু। আমিও যেন সেই কলেজ জীবনে ফিরে গিয়েছিলাম। তবে তোমরা যেখানে থাকতে, মানে তোমাদের ক্যাম্পাসের কিছু গল্প শুনতে চাইছিলাম - ওখানে খতরনাক হোলি খেলা হতো নারী-পুরুষ নির্বিশেষ  Tongue

সে তো হতোই , কিন্তু ওইসব ঘটনা বলতে শুরু করলে আর শেষ হবে না। তাই থাক ..  :)
Like Reply

(08-03-2023, 09:16 PM)Somnaath Wrote:  তা তোমার সাংকেতিক নাম তোমার বন্ধুরা কি রেখেছিল শুনি? 

চেটো  Tongue
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(08-03-2023, 07:21 PM)Chandan1 Wrote:  dushtumi & rangeen are there, but rasbhari is missing  Tongue

ji Chandan Bhaiya  :)

(08-03-2023, 10:19 PM)Somnaath Wrote:  এটা আমি জানতাম, ওই জন্যই তো জিজ্ঞাসা করেছি  Tongue  হাহাহাহা  Big Grin  কিন্তু এই নামটা দেওয়ার কারণ কি?

বেশি জানলে পেট খারাপ হবে, তাই keep calm  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(08-03-2023, 10:40 PM)ddey333 Wrote:  ঘটনা নয় সত্যি।

যাদবপুরে চার বছর পড়েছিলাম।  কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওটা এখন মনে হয়।
বিয়ার  বোতল কুড়ি বা পঁচিশ টাকা ছিল।


মনুষ্যজাতির জীবনে নিঃসন্দেহে সবচেয়ে সেরা সময় হলো তার ছাত্রাবস্থার ফেলে আসা দিনগুলি। কতকটা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাসের মতো ছাত্রাবস্থায় আমরা মনে করি বড় হলে না জানি কতই সুখ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু একবার যখন বড় হই, তখন আমরা সকলে প্রতিমুহূর্তে বারবার ফিরে যেতে চাই আমাদের সেই কলেজ আর কলেজ জীবনের ফেলে আসা দিনগুলিতে। ফিরে পেতে চাই ছেলেবেলার সেই সারল্য আর মাধুর্যে ভরা দিনযাপনের সময়কালকে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(08-03-2023, 10:32 PM)Jupiter10 Wrote:  তৈলচিত্রের মধ্যেকার তুলির টানে এক দৃষ্টিতে তাকালে কোথায় যেন হারিয়ে যায়। রূপকথা, কল্পনার জগতে। বিভিন্ন রঙের সঙ্গমিশ্রণে এক অজানা দুনিয়ার মধ্যে পাড়ি দিয়েছি যেন। প্রথম ছবিটায় ব্রিজের দৃশ্য আমাকে হলিউড হরর সিনেমা "মামার" কথা মনে পড়িয়ে দেয়। সব কটা ছবিই অসাধারণ। লাজাব। বিশেষ করে তুলির আঁচড় দিয়ে সৃষ্টি করা প্রাকৃতিক দৃশ্য গুলো। মনে ভরে যায়।

সেক্সি কিছু দেখার বাসনা আছে। আগেও একবার আবদার করে ছিলাম বোধয়। তৈলচিত্রের ক্যানভাসে গ্রাম্যনারীর সিক্ত শরীর অথবা উন্মুক্ত নিটোল নিতম্ব। পুকুরে স্নানরতা দেবীর ভেজা আঁচলের আড়ালে নধর স্তনবৃন্ত উঁকি দেওয়া। অথবা কাঁখে মাটির কলসি নিয়ে জল ভরতে যাওয়া লাজুক নারীর বক্র শরীরী অভিব্যক্তি। Heart

প্রথমে জানাই অনেক ধন্যবাদ  thanks হ্যাঁ মনে আছে আপনি আগেও একবার বলেছিলেন। কিন্তু তখনও যেটা বলেছিলাম এখনো সেটাই বলছি .. ওই ধরনের ছবি আঁকার জন্য যে space দরকার হয়, সেটা আমাদের বাড়িতে নেই। অর্থাৎ লোকজন সর্বদা বিরাজ করছে আমাদের বাড়িতে। সেখানে ভালো কিছু অবশ্যই সৃষ্টি করা যায়, কিন্তু ওই ধরনের ছবি আঁকতে গিয়ে ধরা পড়ে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে আমাকে। তবে সময় সুযোগ করে উঠতে পারলে অবশ্যই চেষ্টা করবো আপনার কথা রাখার।  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: Polish-20230313-091447044.jpg]


~ পেনশান প্রার্থী ~

স্যার , ভদ্রমহিলা আবারো এসেছেন । ভেতরে আসতে বলবো?

ডি আই সাহেব একটু বিরক্তির সুরে বললেন , বলো।
ভেতরে ঢুকলেন এক বৃদ্ধা । দক্ষিণ কলকাতায় এক কলেজ থেকে দশ বছর আগে রিটায়ার করেছেন । এখনো পেনশান পাননি । তদ্বির করতে এসেছেন বৃদ্ধা।

ভেতরে ঢুকতেই ডি আই অব কলেজ তাঁর ফাইলে কৃত্রিম মনোযোগ নিক্ষেপ করে বললেন , যা বলবার তাড়াতাড়ি বলুন । মহিলা তাঁর আঁচলে মুখের ঘাম মুছলেন । চশমার কাঁচ মুছলেন । তারপর ক্ষীণকন্ঠে একটা চেয়ারের কোনা ধরে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে বললেন , স্যার ! আমার ফাইলটা মুভ করেছে ?

টেবিলের অপর প্রান্তে ফাইলে মুখ গুঁজে ডি আই এর উত্তর ভেসে এলো , কী করে করবে ? এ জি বেশ কিছু প্রশ্ন তুলেছে । যথাযথ রিপ্লাই না পেলে আপনার ফাইল পাঠিয়ে কোন লাভ হবে না ।
প্রৌঢ়া বললো , কী প্রশ্ন জানতে চান ?

ডি আই বিরক্তির সুরে বললেন , আপনার সার্ভিস বুক থরোলি চেক করে আপনাকে আমি আগেও যে প্রশ্ন করেছিলাম এ জি ঠিক সেই প্রশ্নই করেছে ... তবুও আপনি আমায় রিকোয়েস্ট করেছিলেন এ জি-তে ফাইলটা পাঠাতে । আই হ্যাভ ডান মাই ডিউটি । নাও আই হ্যাভ নাথিং টু ডু । আপনার সার্ভিস বুকে আপনার কোয়ালিফিকেশানের কোন উল্লেখ নেই । আপনি যে বি এ পাশ করেছেন তার প্রমাণ কোথায় ? আপনাকে কলেজ কমিটি সিলেক্ট করেছিল কমপ্যাশানাট গ্রাউন্ডে । সার্ভিস বুকে শুধু লেখা রয়েছে , সী হ্যাস বীন সিলেক্টেড অন রেকমেনডেশান অব এ সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এন্ড দ্যা কলেজ কমিটি হ্যাজ বীন কমপেলড টু রিক্রুট হার অন কমপ্যাশানেট গ্রাউন্ড দ্যাট সি ওয়াজ এ ফ্রীডাম ফাইটার এন্ড হ্যাড বীন ইন জেল ফর এ সেভারেল লঙ ইয়ার্স ।

বৃদ্ধার মুখে এবারে ফুটে উঠলো অপমানের ছাপ ।
সত্যিই তো , তিনি যে বি এ পাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সে প্রমাণ কোথায় ? তিনি বি এ পাশ করার পর একটা চোথা কাগজ পেয়েছিলেন বটে যেটাকে মার্কশিট বলে । কিন্তু সেটাই বা কোথায় ? ১৯৩১ সালে বি এ পাশ করলেন ইংরেজিতে অনার্স নিয়ে । পরের বছরে হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব । সেই সমাবর্তনে তাঁর সার্টিফিকেট পাওয়ার কথা ছিল । কিন্তু তা আর হল কৈ ? সেদিনই যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলো । তারপর দীর্ঘ কারাবাস । কারাবাস থেকে বাড়ি ফিরে এসে দেখলেন পুলিশ ঘরে ঢুকে তাঁর বইপত্র সবকিছু তছনছ করে চলে গেছে । অনেক খুঁজেও পাওয়া গেলো না তাঁর সেই মার্কশিট । আর সেনেট হলের সেই ঘটনার পরেই তো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সার্টিফিকেট বাতিল করে দিল । তাঁর তখন মনে হয়নি ঐ সার্টিফিকেটের মূল্য কতখানি । জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পর আবারো জেলে গেলেন ভারত-ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে । দেশ স্বাধীন হল । তাঁর মনে হল , এই স্বাধীনতাই কি তাঁরা চেয়েছিল ? পেটের দায়ে নেতাদের দয়ায় দক্ষিণ কলকাতার এক কলেজ থেকে অন্য কলেজে চাকরি করলেন ক'বছর । তখন কি করে বুঝবেন যে এ দেশে কমপ্যাসানেট গ্রাউন্ডে চাকরি পাওয়া যেতে পারে কিন্তু ইউনিভার্সিটির বাজেয়াপ্ত সার্টিফিকেট পাওয়া যায় না ! এই সার্টিফিকেটের জন্যে তিনি বহুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রেজাল্ট সেকশানে তদ্বির করেছেন । শেষে একজন এসিস্ট্যান্ট কন্ট্রোলার অনেক ফাইল ঘেঁটে-ঘুটে তাঁকে শেষে বলেছিলেন , আপনার সম্পর্কে সে সময় সিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বর্তমান সিনেট কনডোন করে আপনাকে সার্টিফিকেট দেওয়ার সুপারিশ না করা পর্যন্ত আপনাকে কোন সার্টিফিকেট দেওয়া যাবে না । অনেক চেষ্টা করে বৃদ্ধা একবার ভাইস চ্যান্সেলারের সাথে গিয়েও দেখা করেছিলেন । ভি সি যদিও খুব ভদ্র ব্যবহার করেছিলেন কিন্তু তিনিও তাঁকে সেই একই কথা বলেছিলেন । বিশ্ববিদ্যালয়ের রুলস অনুযায়ী সিনেটের পারমিশান ছাড়া কাউকে সারটিফিকেট দেওয়ার কোন প্রভিশান নেই । একজন সিনেট সদস্য একবার ব্যক্তিগত উদ্যোগে তাঁকে ইউনিভার্সিটির তরফে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে একটা প্রস্তাব তুলেছিলেন । কিন্তু সিনেট তো আসলে দলীয় রাজনীতির আখড়া । যিনি প্রস্তাব তুলেছিলেন তিনি তো দলীয় রাজনীতির বিচারে মাইনরিটি । তা তাঁর প্রস্তাব বাকিরা মানবে কেন ? ফলে প্রস্তাবটা প্রত্যাখ্যান হল । আফটার অল , বৃদ্ধা একজন কংগ্রেসি মন্ত্রীর রেকমনডেশনে কলেজের চাকরিটা পেয়েছিলেন । কংগ্রেসিরা রাজ্য শাষণ থেকে বিদায় নিয়েছে । বৃদ্ধা আজও মনে-প্রাণে কংগ্রেসি । ক্ষমতায় এখন বামপন্থীরা । তাদের সেনেটররা এটা মানবেন কেন ? কংগ্রেসিদের যত কিছু ছলাকলা সেসব গঙ্গাজলে ধুয়েমুছে শিক্ষাক্ষেত্রকে স্যানিটাইজ করার জন্যেই তো বামপন্থীরা ক্ষমতায় এসেছেন ।

দোরে দোরে ঘুরেও সমস্যার কোন সুরাহা হল না । উপরন্তু যারা তাঁকে কর্মসূত্রে চেনে বা জানে তারা আড়ালে-আবডালে বলতে লাগলো , মন্ত্রীর সুপারিশে কোন সার্টিফিকেট ছাড়া এতো বছর চাকরি করেও ক্ষিদে মেটেনি । এখন আবার পেনশনের জন্যে বুড়ি তদ্বির করতে শুরু করেছেন এখানে ওখানে । একদিন কথাটা কানে গেলো বৃদ্ধার । তাঁর স্বামীও ছিলেন একজন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী । তিনিও গত হয়েছেন । নিঃসন্তান , সহায়সম্বলহীন বৃদ্ধার দু-চোখে তখন শুধু অন্ধকার । মনে করে দেখলেন , যেদিন তিনি কলকাতা ইউনিভারসিটির সার্টিফিকেটের পরোয়া না করে শহিদ বিনয় বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিভারসিটির চ্যান্সেলর স্টানলি জ্যাকসনের দিকে তাক করে রিভলবার চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন সেদিন কিন্তু তাঁর দু-চোখে একটুও অন্ধকার ছিল না । ছিল শুধু স্বপ্ন ! সে স্বপ্ন হল একদিন না একদিন দেশ স্বাধীন হবেই হবে । সে সব কোন যুগের কথা । আর কেই বা সেসব কথা মনে রেখেছে ?

হতাশায় নিমজ্জিত , আশাহীন বৃদ্ধা চোখের জল ফেলতে ফেলতে একদিন মনের দুঃখে চলে গেলেন হরিদ্বারে । তারপর হরিদ্বার থেকে একদিন এলেন হৃষীকেশে । কবে গেলেন হরিদ্বার আর কবেই বা এলেন হৃষীকেশে ---- সেসব এখন ডাস্টবিনের জঞ্জাল !

কলকাতা শহরটাকে তাঁর নিশ্চয়ই তখন মনে হয়েছিল এক জেলখানা । যে জেলখানার চেয়ে ইংরেজের জেলেখানায় কষ্ট এবং গর্ব ---- দুইই ছিল ঢের ঢের বেশি । এই গর্বই একদিন সব দুঃখ-কষ্ট ভোলাতে সাহায্য করেছিল তাঁকে । কিন্তু এখন এখানে থাকবেন কার ভরসায় আর কীসের আকর্ষণে ? এখানে তো দুহাত ভরে কুড়িয়েছেন শুধু অপমান আর অপমান ।

হৃষীকেশে কার কাছে গেলেন তিনি ? কে তাঁকে আশ্রয় দিল ? হয়তো দেখা যাবে কোন আশ্রমে সকালে ও সন্ধ্যায় অনাথ ভিখিরিদের সাথে পাত-পেরে তিনিও বসে গেছেন দুটো অন্নের লোভে ! মানুষের পেটের দায় যে বড় বেশি !

কতদিন হৃষীকেশে ছিলেন তার কোন প্রমাণ নেই । কে রাখবে সে খোঁজ ? কত মানুষ সেখানে নিত্য আসে যায় ! তবে হ্যাঁ , একদিন হৃষীকেশের পুলিশের কাছে খবর এলো যে অমৃতবাহিনী গঙ্গার কোলে এক নির্জন স্থানে এক বেওয়ারিশ লাশ দেখা গেছে । স্থানীয় মানুষেরা কেউ তাকে চেনে না । পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করলো । পুলিশ দেখলো লাশটি এক মহিলার । বয়েস আনুমানিক সত্তর । তাঁর কাপড় পরার ধরণ দেখে পুলিশের মনে হল মহিলা সম্ভবত বাঙালি । শরীরে কোন অলংকার নেই । লোক্যাল পেপারে মহিলার মুখের ছবি ছাপা হল । পেপারের খবরটা নজরে এলো ডঃ ত্রিগুণা সেনের । তিনি তখন কনখলে আনন্দময়ী মায়ের আশ্রম রয়েছেন । ড ত্রিগুণা সেন ফোন করলেন তাঁর এক ছাত্রকে হৃষীকেশে । সেই ছাত্রের কাছে সংবাদের সত্যতা যাচাই করে ছুটে এলেন নিজে .. হৃষীকেশে ।

এসে কী দেখলেন ত্রিগুণা সেন ? পুলিশ মর্গে গিয়ে দেখলেন কীভাবে নিশ্চিন্তে ' ঘুমের দেশে ' চলে গেছেন এক বীরাঙ্গনা যিনি একদিন বাংলার ছোটলাটকে সেনেট হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন । যিনি ছিলেন বাঙালির শ্রেষ্ঠ বীর ও দেশপ্রেমিক সুভাষচন্দ্রের জীবনে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পরিচিত বেণীমাধব দাসের কন্যা । যিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া স্বাধীনতা সংগ্রামীর পেনশান প্রত্যাখ্যান করেছিলেন নীতিগত কারণে । অথচ যিনি বহু চেষ্টা করেও আইনের বজ্রআঁটুনির জন্যে নিজের প্রাপ্য পেনশান আদায় করতে পারেননি সরকারের থেকে । বঞ্চিত হয়েছিলেন ন্যায্য অধিকার থেকে । বলা বাহুল্য যে , ত্রিগুণা সেন বীণাকে চিনতেন। যাদবপুরে যখন তিনি ভি সি তখন অনেক অনুষ্ঠানেই বীণার সাথে তাঁর দেখাসাক্ষাৎ হয়েছে ।

বীরাঙ্গনা বীণা দাস ! তোমায় আমরা তোমার ন্যায্য অধিকার থেকে সেদিন বঞ্চিত করে যে অন্যায় করেছিলাম তার জন্যে তুমি আমাদের মতো এই অধম , অধঃপতিত ও নির্বোধ জাতিকে ক্ষমা করো।

(জনস্বার্থে প্রচারিত)


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 10 users Like Bumba_1's post
Like Reply

(13-03-2023, 09:49 AM)Sanjay Sen Wrote:  
দুনিয়ায় কত আছে দেখবার
 কত কি জানার 
কত কি শেখার

একদমই তাই  :) 

(13-03-2023, 09:55 AM)ddey333 Wrote:  ভালো লাগে এরকম লেখা পড়তে , কিছু মন্ত্যব্য করার ইচ্ছে দমিয়ে দিলাম কারণ রাজনীতির তর্জমা শুরু হয়ে যাবে তাহলে।

লাইক এবং রেপু যথারীতি।



clp); yr):

  thanks  thanks
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(13-03-2023, 12:19 PM)Somnaath Wrote:  
Namaskar Namaskar Namaskar Namaskar

thanks thanks  

(13-03-2023, 01:15 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  মন্তব্য করিবার ক্ষমতা নাই। শুধু গ্লানিতে মন ভরিয়া আছে। এক স্বাধীনতা সংগ্রামীর সহিত এইরূপ আচরণ কোন সভ্য দেশ করিবার স্পর্ধা দেখায় না, আমরা তাহা দেখাইয়াছি। পশ্চিমী দেশগুলির বহিরাঙ্গের আবরণ নিজ দেহে ধারণ পূর্ব্বক সাহেবিয়ানার ভড়ং করিয়াছি কিন্তু তাহাদিগের একটি ভালগুণও লহি নাই। চামড়া ফর্সা করিতে যতখানি ক্রীম ঘষিয়াছি তাহার এক শতাংশও যদি বিবেক শুদ্ধ করিতে করিতাম তবে হয়ত আজ এই দেশ সকল দিকে এত পিছাইয়া পড়িত না।

একদম উচিৎ কথা বলেছ ভাই, ভালোবাসা নিও।  Heart 

(13-03-2023, 01:46 PM)Baban Wrote:  মাথাটা কেমন যেন উত্তপ্ত হয়ে যায় এমন লেখা পড়ে। হয়তো করার কিছুই থাকেনা আমাদের কিন্তু বলার অনেক কিছুই থাকে। কারণ বলতে তো অর্থ লাগেনা। লিখতে যদিও সামান্য সময় ও শ্রম লাগে। কিন্তু ইহাকে তাচ্ছিল্য করা যায় না। প্রয়োজনে এসব লেখনী হয়ে ওঠে জবাব দেবার যোগ্য পথ। ওই সামান্য কলম যেকোনো ধারালো তরোয়ালের থেকেও বিপদজনক হয়ে উঠতে পারে। এমন লেখা বুঝিয়ে দেয় বারংবার যে মনুষ্য প্রজাতি সত্যিই প্রগতিশীল। তাহারা শুধুই পেট ভরাতে শিকার করেনা, মজা লোটার স্বার্থেও শিকার করে। তিলে তিলে ব্যাথা দিয়ে মজা পায় আর শেষে মরে গেলে উল্লাসে ফেটে পড়ে।

ওপরের লেখা গুলো পড়তে পড়তে কেমন যেন সব পাল্টে গেলো। যেন দেখছিলাম লেখা ছিল পেটের সন্তানটাকে যে মা একটু একটু করে বড়ো করলো, যাকে একটা সুস্থ জীবন দিতে সবঝড় প্রলয় নিজে সামলে ক্ষত বিক্ষত হয়েও বাচ্চাটার গায়ে আঁচড় লাগতে দিলোনা। একদিন প্রগতির পথে চালিত সেই বাচ্চা মানুষ রূপ নিয়ে সেই মাকেই ফেলে পালিয়ে গেলো আরও প্রগতির পথে। মা? ওটা একটা তুচ্ছ ইমোশান ছাড়া কিছুই নয়। সে যা করছে ওটা তার কর্তব্য ছিল। ব্যাস ওসব ফালতু ইমোশনাল হয়ে কোনো লাভ আছে নাকি? মানুষ না পৃথিবীর সেরা প্রাণী?

একদম ঠিক কথা বলেছ  clp);
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(13-03-2023, 08:37 PM)Chandan1 Wrote:  clp); clp);

yr):   yr): 
Like Reply

(14-03-2023, 10:12 AM)Jupiter10 Wrote:  লেখাটা পড়লাম। বুকে একরাশ বেদনার সঙ্গে চোখের কোণে ক্ষুদ্র জল আর হাই নিঃশ্বাস ছাড়া কোনো প্রতিক্রিয়া বেরিয়ে এলো না।
ভাবি অতীতে অনেক সংগ্রামী মানুষ ছিলেন যাঁরা নিজের অবদান টুকু রেখে মাটিতে মিশে গেছেন। ইতিহাসের পাতায় তাঁদের ঠাঁই হয়নি। উপযুক্ত সম্মানও পাননি তাঁরা ।

একদম ঠিক কথা  
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(14-03-2023, 05:55 PM)surjosekhar Wrote:  কী যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটে! ভাবটা তেমন বোধ হল। হে মোর দুর্ভাগা দেশ।

যথার্থ উক্তি  Namaskar
Like Reply

[Image: FB-IMG-1678964670716.jpg]

কিছু কথা এবং ..

ছবি এবং লেখাঃ- বুম্বা

আমাদের মধ্যে যেমন উত্তম না সৌমিত্র, হেমন্ত না মান্না, ইস্টবেঙ্গল না মোহনবাগান থেকে শুরু করে, মেসি না রোনাল্ডো .. কে সেরা , এই লড়াই যেমন চিরকাল ছিলো, আছে এবং থাকবে! ঠিক সেইরকম এই ফোরামে incest না cuckold এই দুই ধরনের বিভাগের গল্পগুলির মধ্যে কোন বিভাগ সেরা এবং কোন লেখক সেরা .. এই লড়াই তাদের ভক্তদের মধ্যে চিরকাল থেকে যাবে। তবে খুব সচেতনভাবেই incest এবং cuckold এই দুটি বিভাগ থেকে, বা বলা ভালো এই বিভাজন থেকে নিজেকে বাইরে রাখা আমি মনে করি একটা healthy competition থাকার অবশ্যই প্রয়োজন আছে। তবেই তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য বা আরো ভালো কিছু সৃষ্টির জন্য তাগিদ অনুভব করবে লেখকেরা। কিন্তু এই প্রতিযোগিতায় যেন কোনো নোংরা রাজনীতি না ঢোকে, এটাই কাম্য।

আমি এমনি এমনি কোনো কথা বলি না। তাই উপরোক্ত কথাগুলি বলার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের এখানকার একটি টাউন হলে বেশ কয়েকজন সংস্কৃতিমনস্ক মানুষের আড্ডা বসেছিলো। সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, খেলাধুলা, রাজনীতি .. এইসব বিষয় কথা হতে হতে একসময় আলোচনা এসে দাঁড়ায় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা কাহিনী বা উপন্যাসগুলি নিয়ে। এই প্রসঙ্গে কথা হবে, অথচ আদিরসাত্মক সাহিত্যের এক নম্বর ফোরাম গসিপি নিয়ে কথা হবে না, তা তো হয় না! এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির বক্তব্য ছিলো পুরাতন গসিপের তুলনায় বর্তমানের গসিপিতে লেখা গল্পগুলি অধিকমাত্রায় উন্নত ধরনের (যদিও দু'একজন এর বিরোধিতা করেছিলো, এটাও ঠিক)। আমি যে গসিপিতে লেখালেখি করি সেটা ওনাদের মধ্যে সবাই জানতেন। কিন্তু আপনারা যারা এখানে লেখালেখি করেন, তারা একটা ব্যাপার শুনলে অবাক হয়ে যাবেন .. এখানকার বেশিরভাগ লেখককে তারা চেনেন (অর্থাৎ নাম শুনেছেন) এবং বেশ কিছু লেখকের ভালোরকম fan base তৈরি হয়েছে। নিষিদ্ধ বিষয় নিয়ে মানুষের মনে সর্বদা কৌতূহলের মাত্রা অধিক থাকে, এ কথা অনস্বীকার্য। তাই অজাচার এবং কাকোল্ড .. এই দুটি বিভাগ নিয়ে দেখলাম সবার আগ্রহটাই বেশি। তাদের কথাতে স্পষ্ট অজাচার গল্পের সম্রাট Jupiter10 এর বর্তমানে চলতে থাকা দুটি উপন্যাস যেন কোনোদিন শেষ না হয়, এই ভাবেই  যেন চলতে থাকে বছরের পর বছর ধরে। কাকোল্ড গল্পের বেতাজ বাদশা Baban যেন একটি নতুন উপন্যাস শুরু করে .. এটাও স্পষ্ট হয়েছিলো তাদের কথায়। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তা হলো, এই ফোরামের registered users এর থেকে guest users এর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। ওরাই ঠিক করে দেয় গল্পের views , যেখানে কোনোরকম তঞ্চকতা চলে না। ভালো-মন্দ মিশিয়ে আরও আরও, আরও আলোচনা হয় গসিপি নিয়ে .. সব কথা তো এখানে বলা সম্ভব নয়। তবে আমার সবথেকে বেশি গর্ববোধ হচ্ছিল এই ভেবে যে, এখানে তারা নিষিদ্ধ বিষয় নিয়ে লেখালেখি করে বলে নিজেদের পরিচয় গোপন রাখলেও (যদিও এটাই স্বাভাবিক) বাইরে তাদের ছদ্মনামের এত ক্রেজ এবং এরকম একটা ফোরামের একজন সামান্য সদস্য আমি। যাই হোক, আমি একজন আদ্যোপান্ত শিল্পী মানুষ, বিশেষ জটিলতা পছন্দ করি না। তাই কোনো বিষয়ে কথা হলে এবং সে কথাগুলি যদি আমার মন ছুঁয়ে যায়, তবে সেগুলিকে আমার মতো করে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই করেছি .. অর্থাৎ  incest এবং cuckold এই দুটি বিভাগের মধ্যে কে সেরা নিয়ে এই দ্বন্দ্বের প্রসঙ্গে নিজের মতো করে একটি কবিতা সৃষ্টি করে ফেলেছি। সবশেষে এটাই বলবো, আগেও যা বলেছি .. দ্বন্দ্ব চিরকাল থাকুক, কিন্তু স্বাস্থ্যকর প্রতিযোগিতাই কাম্য। তবেই তো গসিপির উন্নতি সাধন হবে, না হলে নয়, ভালো থাকবেন।



তুমি ভুলভাল, আমি সদাঠিক
আমি মেইনস্ট্রিম , তুমি প্রান্তিক।
আমি নাইভ নাইভ, তুমি সদা লাইভ
আমি বোকা বোকা, তুমি স্মার্ট টাইপ।
তুমি বিন্দাস , আমি ঝড়ে হাঁস।
আমি ক্রন্দন , তুমি উচ্ছাস।
আমি উত্তাল , তুমি নতমুখ
আমি গর্জন , তুমি খুব চুপ
তুমি চাল কলা , আমি উড়ো খই
আমি অনলাইন , তুমি ছেঁড়া বই।
তুমি সেমিনার , আমি আলপথ
আমি খালি পা, তুমি রাজরথ।
তবু বিষয়েই , চাই তোমাকেই
তুমি হালফিলে , খুব ঠিকঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক !
তাই জেনে নাও, আমি সন্ন্যাস
মেঠো বনপথ , জুড়ে সন্ত্রাস
তাই বিষয়ের , মোড় ঘোরাবোই
তুমি কাটা ব্যাঙ , হতে বাধ্যই
যত দিন যায় , বেলা গড়িয়ে
সব প্রান্তিক , যাবে ছড়িয়েই।
কিছু নির্ভুল, কিছু কম ঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 10 users Like Bumba_1's post
Like Reply

(16-03-2023, 06:09 PM)Somnaath Wrote:  যেরকম কবিতাটা সুন্দর, সেইরকম অসাধারণ হয়েছে আঁকাটা। আর লেখা অর্থাৎ ভিতরের বিষয়বস্তু সম্বন্ধে বলি, কাকোল্ড আর ইনসেক্ট উপন্যাসের দুই দিকপাল Baban আর Jupiter10 সম্পর্কে ওদের দাবিগুলো একদম যথার্থ। আর বাকি লেখকদের সম্পর্কে কারোর কোনো দাবি নেই? বিশেষ করে তোমার সম্পর্কে?

ওই দু'জন বহুদিন ধরে গসিপির সঙ্গে যুক্ত এবং একটার পর একটা ব্লকবাস্টার উপন্যাস দিয়ে গেছে। সর্বোপরি দু'জনের পাঠকদের সঙ্গে interaction খুব ভালো, তাই বলাই বাহুল্য ওঁরা দু'জন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সব থেকে বেশি। নতুন অনেক প্রতিশ্রুতিমান লেখক উঠে আসছে/আসবে। ভবিষ্যতে তাদের নিয়েও নিশ্চয়ই অনেক আলোচনা হবে, অনেকের অনেক দাবি তৈরি হবে তাদের লেখার সম্পর্কে।

দেখো, কালকের আলোচনাটা মূলত অজাচার এবং কাকোল্ড বিভাগ নিয়ে হয়েছিলো (কারণ এই দুটি বিভাগের গল্পগুলোই সব থেকে বেশি পড়ে লোকে)। আমি তো এই দুটির মধ্যে কোনো বিভাগকেই represent করিনা (হ্যাঁ আমার প্রথম উপন্যাসে কাকোল্ডারির ছোঁয়া ছিলো, কিন্তু সেটা আমি পরবর্তীকালে নিজেই এনজয় করতে পারিনি)। আমি তো দুটি বা একাধিক চরিত্রের সম্পর্ক নিয়ে গল্প বা উপন্যাস লিখি। যেখানে প্রেম, বিবাহ, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, ষড়যন্ত্র এবং শেষে সত্যের জয় হয়। তাই ওই আলোচনায় মূলত আমাকে নিয়েই কথা হওয়াটা একটু অস্বাভাবিক। তবে হ্যাঁ, কাকোল্ড হোক বা ইনসেস্ট .. এই দুই ধরনের বিভাগের পাঠকেরাই আমার গল্প পড়েন এবং পছন্দ করেন। ওদের কথা শুনে মনে হয়েছিল ওরা যতটা না আমার উপন্যাসের প্রেমে পড়েছে তার থেকে বেশি প্রেমে পড়েছে আমার করা কিছু প্রাকৃতিক বর্ণনা, আমার ব্যবহৃত কিছু রূপকের এবং রোমান্টিক সিকোয়েন্সের মুহূর্তগুলোর। আমার কাছে দাবি বলতে বিশেষ কিছু নয়। ওদের বক্তব্য আমার মোটামুটি সবকটা বিষয় নিয়েই লেখা হয়ে গিয়েছে, শুধু কমেডি ছাড়া। আমি যেন এবার সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। ব্যাস এইটুকুই ..
[+] 3 users Like Bumba_1's post
Like Reply

(16-03-2023, 06:46 PM)Sanjay Sen Wrote:  তোমার মত একজন গুণী মানুষকে পেয়ে এই ফোরাম ধন্য। এইসব আঁকার কদর করার মত মানুষ এখানে নেই গো! লেখা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে কবিতাটা জাস্ট অসাধারণ।  Namaskar

 বরাবরের মতোই তোমার মন্তব্য পেয়ে আমি অভিভূত, আপ্লুত এবং আনন্দিত। ভালো থেকো দাদা  Heart Heart


 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(16-03-2023, 07:05 PM)Baban Wrote:  
জেনেও ভালো লাগছে যে আমার এসব ভুলভাল লেখাগুলো নিয়ে আলোচনায় হয়। জুপিটারদা এতদিন ধরে দুটো গল্পকে সন্তানের মতো আগলে রেখে এগিয়ে নিয়ে চলছে সফল ভাবে এটা সত্যিই একটা উদাহরণ হয়ে থাকবে লেখকের তার সৃষ্টির প্রতি আবেগ ও ভালোবাসা কতটা তাহার। এমনি এমনি তো আর এতো পাঠক পড়ে না সেসব।

কিন্তু এই কাকোল্ড আর অজাচারের মধ্যে সেরা কে এটা নিয়ে বিবাদ না হওয়াই শ্রেয়। দুই নিজের নিজের স্থানে সেরা হোক না। গল্পকে আমরা যদি সত্যিই ভালোবাসি তবে তার বিভাগগুলোর মধ্যে কে সেরা এটা নিয়ে কেন এমন ভাগাভাগি করবো? মনে রাখতে হবে এই সেক্স ফোরামকে কিন্তু দুই স্বাদের গপ্পো অনেকটা এগিয়ে নিয়ে গেছে নিজের মতো করে। আমি এখানে অন্য বিভাগ গুলো নিয়ে কথা বলছিনা মানে এটা নয় তাদের আকর্ষণ কিছু কম। কিন্তু সেক্স গল্পের ফোরামে এই দুই বিশেষ বিভাগ লোকের মনে আলাদা জায়গা করে রেখেছে এটা মানতেই হবে। অন্তরের সুপ্ত ইচ্ছা গুলো যখন গল্পের মাধ্যমে চরিতার্থ হয় তখন পাঠক ও লেখকের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ জন্ম নেয়। সেগুলো সৃষ্টি ও মতামত এর মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় কিছু কিছু মতামত এমন উত্তেজিত করে তোলে লেখককে যে পরবর্তী কোনো পর্বে তার ছাপ পাওয়া যায়। লেখকের সৃষ্টির ইচ্ছা বহুগুন বেড়ে যায়।

এই যেমন জুপিটার দা এতদিন ধরে গল্প চালিয়ে যাচ্ছে সেটা এই জন্যই কারণ তার পাঠক আজও অপেক্ষায় থাকে কবে আবার নতুন ভাবে সৃষ্ট চরিত্র গুলো ফিরে আসবে পাঠকদের মাঝে। আর পাঠকদের এই ভালোবাসা বাধ্য করে লেখক জুপিটার কে লিখতে তো অবশ্যই সাথে নিজের চরিত্র দের সাদা পাতায় ফুটিয়ে তুলতে। নিজের কল্পিত মানুষ গুলোকে রঙ দিয়ে রাঙিয়ে বিলিয়ে দেয় বহু মানুষের মাঝে। এটা তখনি সম্ভব যখন অচেনা অজানা মানুষ গুলোর ভরসা পাশে থাকে।

তেমনি আমিও বা তুমিও এসব একের পরে এক সৃষ্টি করেছি। আমি জানিনা আমার আগে গল্পের সাথে পোস্টার বানিয়ে সংযোজন কে কে করতো কিন্তু এটা আমাকেও ভাবিয়েছিল নিজের সৃষ্টিকে কেননা আরও ভালো ভাবে ফুটিয়ে তুলি পাঠক দের মাঝে। আমার হাতে ফুটিয়ে তুলি আমার গল্পের নায়িকা ও খলনায়ক/ নায়িকা কে।

এই সব একসাথে মিলেমিশে আজ গসিপির দেশে আমরা সবাই একটু মাটি কিনতে পেরেছি। তাই আমি সবসময় বলি যে যে ধরণের গপ্পো পড়তেই মজা পাক না কেন নিজের প্রিয় বিভাগকে এগিয়ে রাখতে যেন অন্য বিভাগকে ছোট কেউ না করে। আমিই তো অজাচার পড়িনা। তার মানে এই নয় যে কোনোদিন চোখ বোলাইনি। বা যে কাকোল্ড একেবারেই পড়েনা সেও কি কোনোদিন ঘুরতে আসেনি এটা দেখতে যে কেমন হয় এসব অসভ্য গল্প একটু দেখি?

হয়তো এর মাধ্যমেই নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আগেও বলেছি আবারো বলছি - পুরোটাই লেখনীর ওপর নির্ভর করে। লেখনী শক্তি দারুন হলে তার মান ও আকর্ষণ বাড়বেই।

আমার কাকোল্ড গল্প নিয়ে দু কথা যদি বলি - আমি কোনোদিনই এমন কাকোল্ড গপ্পো লিখতে চাইনি যেখানে একজন তার কাছের মানুষটাকে ওপর একজনের সাথে মিলনে লিপ্ত দেখে তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বরং আমার গল্পে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে সে বাধ্য হচ্ছে এমন কিছুর সাক্ষী হতে যা কোনোভাবেই তাকে উত্তেজিত তো করছেই না বরং ভেতরে ভয় রাগ ও হালকা দুঃখ নিয়ে আসছে। অনেক সময় তার অজান্তে তার সামনেই তার আপনজন পরপুরুষের দ্বারা সুখলাভ করেছে। বুম্বাদা শুরু থেকেই আমার গপ্পো পড়ে আসছে তাই তুমি জানো। আর এটাই হয়তো সবথেকে বেশি আকর্ষণ করেছে পাঠকদের যে তারা বারবার আমায় বলেছে অমন গল্প আবারো লিখতে। তোমার ওই পরিচিত মানুষজন যারা এসব পড়েছে কিংবা প্রতিনিয়ত যারা এই ফোরামে ঢুকে ওই গল্প গুলো আজও পড়ে তারা হয়তো ওই কিক টা আবারো অনুভব করতে চায়, ঠিক যেভাবে অজাচার বিভাগের কোনো একটা বিশেষ মুহুর্ত চিরকালের জন্য পাঠক মনে জায়গা করে নেয়। তা যে যৌনতার হতে হবে তার কোনো মানে নেই। সেটা প্রেমেরও হতে পারে। কিন্তু সেই লাইন গুলো পাঠের প্রথম অনুভূতি তারা বারবার অনুভব করতে চায় নতুন চরিত্রর মাধ্যমে। 

তাই শেষে বলবো এই দুই বিশেষ বিভাগ নিয়ে আরও আরও গল্প আসতে থাকুক। পাঠক আরও বৃদ্ধি পাক। শুধুই বৃদ্ধি পেলে হবেনা, তারা যেন নিজের প্রিয় বিভাগের গল্প পড়তে পড়তে নিজেদের মূল্যবান মতামতও দেয়। তবেই তো লেখক আরও অনুপ্রেরণা পাবে ♥️♥️♥️♥️

আর শেষে বলি - আমাকে বাদশা বানালে, জুপিটার দাকে সম্রাট কিন্তু নিজেরটা বললে না। Big Grin অমনি চেপে গেলে। তুমি যে গোটা ইনডাস্ট্রি হে  Tongue

কবিতাটা একেবারে যথার্থ হয়েছে।   clp);


যথার্থ বলেছো , শুধু তুমি কেন Jupiter10 এই একই কথা বলবে যে, দুই বিভাগের মধ্যে কে সেরা এটা নিয়ে কখনোই দ্বন্দ্ব হওয়া উচিৎ নয়। তার চেয়ে বরং দুই বিভাগ থেকেই আরো ভালো ভালো গল্প আসুক, যাতে গসিপি আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিন্তু একটা কথা বুঝতে হবে .. মেসি বা রোনাল্ডো কখনো নিজেদের মধ্যে মারপিট করে না বরং তারা সাক্ষাৎকারের সময় একে অপরের প্রশংসা করে। কিন্তু মারামারি করে তাদের ভক্তরা। আমিও সেটাই বলছি cuckold না incest এর মধ্যে কোনো বিভাগের গল্পগুলি বেশি popular এটা নিয়ে পাঠকদের মধ্যে একটা রেষারেষি থেকেই যাবে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মতো। তুমি আর Jupiter10 সম্পর্কে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, সেটা মোটেও আমি করিনি, করেছে তোমাদের ভক্তকুল। সত্যিই তো তোমরা বাদশাহ এবং সম্রাট।
আর আমি? না না আমি ইন্ডাস্ট্রি নই .. ইন্ডাস্ট্রি তো স্বয়ং অরুণ চ্যাটার্জী  :)
[+] 4 users Like Bumba_1's post
Like Reply

(17-03-2023, 10:27 AM)Chandan1 Wrote:  good one ....….. your painting was just awesome r poem tao appropriate  clp);

thank you very smooch , oops sorry I mean very much  Tongue
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)