Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

আমাদের অতি প্রিয় কাকসন ভাই আমার  এই থ্রেডের জন্য বিশেষ করে একটা অনুগল্প লিখে পাঠিয়েছে ..
নিজে পোস্ট করতে চায় না , তাই ওর হয়ে আমিই নিচে পোস্ট করে দিলাম !!

thanks Heart Heart
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

আমি নন্দিনী,

 সসসসস…… তোমারা কেউ আবার এ নামে ডেকো না আমায় কিন্তু , ও আর ওর মা রাগ করবে । নামটা নাকি খুব অশ্লীল শোনায়, তবে আমি যখন একা থাকি তখন নিজেকে নিজে এই নাম ধরে ডাকি । নামটা যে কাঁদে ডুকরে ডুকরে , আমার খুব কষ্ট হয় । তাই সান্তনা দেয়ার জন্য ডাকি ।
 
শুরুটা হয়েছিলো যেদিন আমি ঘোমটা মাথায় এ বাড়ি প্রবেশ করি । এক ঝাক লোকের সামনে আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো  রাতুল এর বউ হিসেবে । বড্ড খুসি হয়েছিলাম “রাতুল এর বউ” আহা কেউ যেন আমার কানে মুধু ঢেলে দিয়েছিলো । এখন অবশ্য টের পাচ্ছি , দিন দিন আমি রাতুলের বউ ই হয়ে যাচ্ছি , আমার নিজেকে যে আমি খুঁজে পাই না আর , এমন কি আয়নার সামনে দাঁড়ালেও রাতুল এর বউ কে দেখি । অবশ্য রাতুলের বউ ছাড়াও আমার বেশ কিছু নাম আছে , যেগুলি সুধু রাতুল ডাকে অন্য কেউ নয় ।
 
বিয়ের আগের টিয়া পাখি ডাক নয় , বাবু শোনা ও নয় । এখন ওই নাম গুলি মুছে গেছে , নতুন নাম উঠেছে রাতুল এর রেজিস্টার খাতায়। “তোর ভাবি” “ তোমাদের বউমা” অথবা একেবারেই যদি সরাসরি ডাকতে হয় তাহলে “এই শুনছো” , বেশ আদুরে লাগে নামগুলি তাই না ? এইতো সেদিন রাতুল সবার জন্য সপিং করে নিয়ে এলো , মা কে বললে “ মা এটা তোমার জন্য” বাবা কে বলল “বাবা এটা তোমার জন্য” ভাই কে বলল “ সুমন নে এটা তোর জন্য” তারপর একটা সুন্দর শারি দেখিয়ে বলল “ এটা তোমাদের বউমার জন্য এনেছি”
 
সাড়িটা বেশ সুন্দর ছিলো , বেশ দামি ,  বিশ্বাস করুন  আমি অনেক খুসি হয়েছিলাম । কিন্তু আমার ভেতরকার নন্দিনী যে গুমরে কেদেছিলো , তার জন্য তো কিছুই আনা হয়নি । আচ্ছা নন্দিনির জন্য কিছু না আনুক , অন্তত এটা তো বলতে পারতো “ সরি নন্দিনী তোমার জন্য কিছুই আনতে পারিনি” এটুকু বললেই নন্দিনী আনন্দে নেচে উঠত । নন্দিনী যে খুব বেশি কিছু চায় না , সুধু নিজের পরিচয়ে বাচতে চায়।
 
অবশ্য একেবারেই যে সব পরিচয় মুছে ফেলা হয়ছে এমন কিন্তু নয় । এমনটা বললে আমি একজন অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই না ।
  বাইড়ের কেউ এসে যদি “বৌমা” নামে সন্তুষ্ট না হয়ে তখন তার কাছে নাফিসা নামে পরিচয় করিয়ে দেয়া হয়।  নাফিসা নিশাত নন্দিনী থেকে শেষটা বাদ দিয়ে বাকি দুটো এখনো বলবত আছে। আমি অবশ্য এর জন্য খুব কৃতজ্ঞ । অন্তত পুরোটা তো বাদ দেয়নি , দিলেও হয়ত কিছুই করার থাকতো না । যেমন আমি করতে পারিনি যখন আমাকে সম্পূর্ণ রুপে ঢেলে সাজানো হয়েছিলো । হয়েছিলো বলা ঠিক হবে না এখনো সেই প্রক্রিয়া চলমান । নিত্য দিন আমি আমার পুরনো আমি কে ভুলে নতুন আমি কে চিনে নিচ্ছি । আজকাল আমার পুরনো ছবি গুলো দেখলে মাঝে মাঝে বড় অচেনা মনে হয় । কারন এ্যালবামের এই মেয়েটি যে ছিলো নাফিসা নিশাত নন্দিনী  আর এখন সে কখনো  রাতুলের বউ, কখনো কারো ভাবি , কখনো আবার এই শুনছো , একজন বহুরূপী বহুনামি , হয়ত জীবনে চলতে চলতে আরও নাম যুক্ত হবে , হয়ত সে খোকার মা অথবা খুকির মা হিসেবেও পরিচিত হতে পারে ।
 
মাঝে মাঝে আমি ভেতরের অবুঝ নন্দিনী কে বুঝানোর চেষ্টা করি , বলি “আরে এতো মন খারাপ করার কি আছে , নাম গুলো কোনটাই তো খারাপ নয় , আদর করেই তো তোকে এই নাম গুলো দেয়া হয়েছে , এইজে বৌমা বলে ডাকে , কেউ বা ভাবি বলে ডাকে , এগুলি না বলে যদি নন্দিনী বলে ডাকা হতো তাহলে তোকে কেমন পর পর মনে হতো না ? আরে পাগলী এসব তো আপন করে নেয়ার ডাক।“ 
 
কিন্তু নন্দিনী কিছুতেই বুঝতে পারে না , খালি বলে “নামটা যে কাঁদে কাঁদে”    
 
 
 
Cuck Son
[+] 3 users Like ddey333's post
Like Reply

#অন্য_রূপকথা


এবার লকডাউনের পর থেকেই দেখছি, আমাদের পাড়ায় অনেকে ভ্যান বা সাইকেলে চড়ে জিনিসপত্র বিক্রি করতে আসছেন। তরি-তরকারি, ফল, বিভিন্নরকম মাছ, ফুল-মালা... সব ই পাওয়া যায় এভাবে। আমার বেশ সুবিধা হয়েছে তাতে... রোজ রোজ বাজার যেতে হয় না, জাস্ট হাঁকডাক শুনে গুটিগুটি পায়ে নিচে নেমে এলেই হলো...। এভাবেই, বেশ কয়েকজনের সাথে রীতিমতো দোস্তি হয়ে গেছে আমার। ওঁরাও জেনে গেছেন কী কী লাগে আমার, আর সেইমতো জানলার কাছে এসে "ও দিদিইইইইই" বা "ও বৌদিইইইইইই" বলে ডাক দেন।

কিন্তু সবকিছু পাওয়া গেলেও, আমার ছোট্ট খরগোশটার জন্য ওর প্রিয় কলমী শাক সবাই আনেন না। শুধু একজন দাদা ই আনেন। তা, তিনিও গত সপ্তাহে একদিন ও আসেননি...তাই বাধ্য হয়ে আমাকেই যেতে হয়েছিল বাজারে। বেচারা ছোট্ট খরগোশ...আর তো কিছু খায়ও না!
আজ সকালে...কি যেন একটা করছিলাম, হঠাৎ সেই পরিচিত গলার আওয়াজ পেয়ে "দাদা, দাঁড়াও" বলে নেমে এলাম। বেশ কয়েক আঁটি শাক নিয়ে, একটু রাগ আর অভিমান মিশিয়ে বললাম "দাদা, তুমি গেল হপ্তায় আসো নি কেন? জানো, তোমার জন্য আমার কত অসুবিধা হয়েছে? একদিন তোমার জন্য অপেক্ষা করে করে তারপর বাজারে যেতে গিয়ে আমার লগ ইন করতে দেরি হয়ে গেছে। ভাগ্যিস, আমার অফিসের সবাই খুব ভাল, নইলে কি হতো বলো তো?"
আমার কথা শুনে একটুও বেজার হলেন না দাদা। বরং একগাল হাসলেন। তারপর বললেন "আর বলবেন না দিদি, আমার ছেলের কান্ড! সবে এই ক'মাস হলো উবের বাইক চালানো শুরু করেছে। তা, আমি বাড়িতে কিছু দিতেটিতে বলিনা। যতদিন পারি, একাই চালাই। ছেলেও দিচ্ছিল না টাকা। ওর মা রেগে যেত, বলতো ছেলে গোল্লায় যাবে এবার। আমি তাও কিছু চাইনি। হঠাৎ এই রোববারের আগের রোববার বাড়িতে মিস্ত্রি এনে হাজির! কি না, এতদিন ধরে টাকা জমাচ্ছিল, এবার আমাদের বাথরুমটা ঠিকঠাক করবে। আমাদের...ইয়ে...ওই বাংলা বাথরুম তো...ওর মায়ের অসুবিধা হয়...হেঁ হেঁ...ছেলে বলল শুধু মায়ের কেন, তোমার ও বয়স বাড়ছে, এত হাঁটাহাঁটি করো ভ্যান নিয়ে, পা ব্যথা হয় নিশ্চয়ই...তাই দুজনের জন্যই কমোড দরকার। তা, এক সপ্তাহ ধরে সেসব চলল। ভাগ্যিস পাশের বাড়ি ওদের বাথরুমে যেতে দিত আমাদের...তবে হ্যাঁ, খুব সুবিধা হয়েছে দিদি... হেঁ হেঁ...পাগল ছেলে...যা জমিয়েছিল, সব দিয়ে দিল... বলে আবার জমবে, কিন্তু তোমাদের সুস্থ থাকাটা আগে দরকার..."
আরও কিছু বলছিলেন উনি।
তোবড়ানো গালে হাসতে হাসতে।
সে হাসিতে জ্যোৎস্নার ঝিলিক!
পরনে মলিণ জামা, কিন্তু, হৃদয়ে মালিণ্য নেই এতটুকু!
মুখে 'পাগল ছেলে' কিন্তু... আসলে গর্বে উদ্বেলিত পিতৃহৃদয়।
আমরা সবাই চাই বাবা মা কে খুশি রাখতে। কেউ পারি, কেউ পারিনা। কিন্তু, বাবা মায়েরা বড্ড অল্পেতেই খুশি...। এই যেমন ইনি। বারবার মনে হচ্ছিল 'কমোডে খুব সুবিধা' ছাপিয়ে 'আমার ছেলে আমাদের কথা ভেবেছে' এতেই ওঁর যাবতীয় তৃপ্তি। এই ভাবনাতেই বড় সুখ!
আজ, আরও একবার ঈশ্বর আমাকে দেখিয়ে দিলেন রূপকথা হয়! রাজপুত্তুর রাজা-রানির জন্য জীবনের যুদ্ধ জয় করতে পারে, আর বলতে পারে "তোমাদের দুজনের দরকার ছিল, তাই..."। আর ভালবাসার উষ্ণতায় ভরে যেতে পারে হৃদয়...
জীবন কত্ত সাধারণ।
জীবন কত্ত সুন্দর!

[+] 1 user Likes ddey333's post
Like Reply

অণুগল্প

কোমরটা একটু স্ট্রেচ করে নিল ঈশিতা। সকাল থেকে যা ঝড় বয়ে যায়, বাবা! এই এতক্ষণে একটু ফাঁকা হল, এবার একটু আয়েশ করে খবরের কাগজ পড়তে পড়তে কফি খাবে। তারপর স্নান করতে যাবে। চাট্টি খেতে না খেতেই তো আবার বিকেলের কাজ শুরু হয়ে যাবে। সে শেষ হতে হতে সেই রাত বারোটা।

ভাবতে ভাবতে নিজের মনেই একটু হাসল ও। এক বছর হতে চলল প্রায়!
গতবছরের বিশ্বজোড়া অতিমারি তে আরও অনেকের মতো চাকরি চলে গেছিল ওর ও। প্রথম তিনমাস ওয়ার্ক ফ্রম হোম তাই কম মাইনে, তারপর তো একটা মেইলেই পিংক স্লিপ!
কানাঘুষো চলছিল কদিন ধরেই। টানা তিনমাস ধরে কোনো ব্যবসা হয়নি, এদিকে অফিসের ভাড়া গুনতে হচ্ছে, তাই বোধহয় ছাঁটাই হবে। কিন্তু, দু বছর ধরে এক জায়গায় কাজ করার পরেও যে এরকম ভাবে একটা মেইল করে 'আর আসতে হবে না' বলা যায়, ও ভাবতেই পারেনি। আর তাই হয়ত অভিঘাত টাও বেশি হয়েছিল। এখনও মনে আছে, জুলাই মাস ই ছিল... প্রচন্ড রোদ ছিল। মেইলটা দেখে রাস্তায় বেরিয়ে গেছিল ও। খালি একটাই কথা ভাবছিল... এবার, এবার কি হবে? মধ্যবিত্ত পরিবারের মেয়ে, রেজাল্ট ও সাদামাটা। বিয়ে থা করে সংসারী হবে ভেবে রেখেছিল, কিন্তু কলেজ পাশের পরে চাকরী করতে করতেই বাবার রাজরোগ ধরা পড়ল! ক্যানসার! স্টেজ থ্রি থেকে ফোর হতে সময় লাগেনি বিশেষ। কেমো, রে, ওরাল কেমো ইত্যাদির পরেও বাবা রইলেন মাত্র বছর খানেক। বাবা চলে গেলেন, সঞ্চয়টুকুও চলে গেল। তাও ভাগ্যিস, মাথার ওপরে ছাদ টা ছিল! তখনও মনে হত, একটা ভাল চাকরি হলে, দাঁড়িয়ে যাবে ঠিক... চাকরিটা পেয়ে মনে হয়েছিল এই তো, এবার আস্তে আস্তে জমাতে হবে টাকা...আর দুটো বছর...।
কিন্তু হায় হতোস্মি! দুবছর কাটার আগেই এসে গেল হাহাকারের দিন। আর... চাকরিটাও চলে গেল।
আজ ভাবতে দ্বিধা নেই, সেদিন মাকে "একটু আসছি দোকান থেকে" বলে বেরিয়ে এসেছিল ও। মাথা কাজ করছিল না তখন। বারবার মনে হচ্ছিল মাত্র কুড়ি হাজার আটশো টাকা জমা আছে অ্যাকাউন্টে... এটা শেষ হতে কতদিন আর? আর তারপর? তারপর? তারচেয়ে... কোনো চলন্ত বাসের সামনে যদি পড়ে যায়? বাস...ট্যাক্সি...যা হোক... এই টেনশান... 'কি হবে, কি হবে' র হাত থেকে তো মুক্তি পাওয়া যাবে! ভাবতে ভাবতেই চোখ কড়কড় করে উঠেছিল ওর...মা! মায়ের কি হবে! বাবা চলে গেছেন... ও এইভাবে চলে গেলে মা কি সামলাতে পারবেন? মা যে এমনিতেই একা হয়ে গেছেন বড্ড। অফিস থেকে ফিরতে ওর সামান্য দেরি হলেই চিন্তা করতেন, ফোন করে করে পাগল করে দিতেন... মায়ের কি হবে... উফ, কেন যে একটা ভাই, দাদা, দিদি, বোন... কিচ্ছু নেই ওর? কেন যে এত সাধারণ ও? নাচ গান ছবি আঁকা... কিচ্ছু পারে না! কোনোদিন আগ্রহও ছিল না এসবে। শুধু মায়ের দেখাদেখি রান্নাটা করতে ভালবাসত ও। বড় হয়ে 'বেলা দে' র রান্নার বই কিনে এনেছিল... তখন কতরকম রকমারি রান্না করেছে! চাকরি পাবার তিনমাস পরে একটা মাইক্রোওয়েভ ও কিনেছিল এইজন্য। ওদের সাদা কালো সংসারে একমাত্র রঙিন জিনিস!
ফাঁকা রাস্তা, লক ডাউন উঠে গেলেও বাস খুব কম চলছিল। তারমধ্যেও বারবার মনে হচ্ছিল ফুটপাথ থেকে নেমে যাই রাস্তায়... বাস টাস কিছু এসে ধাক্কা মারুক... মা কে মামারা দেখবেন না?
এইসব এতাল বেতাল ভাবনার মাঝেই জোরে ধাক্কা লেগেছিল একটা। একটি ছেলের সাথে। বিরক্ত হয়ে তাকিয়ে দেখে ছেলেটি কাউকে বলছে "হ্যাঁ দাদা, এই তো আমি গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এসে গেলাম, আপনি কোথায় আছেন...আচ্ছা...কোনো দোকান দেখতে পাচ্ছেন?" আর প্রায় সঙ্গে সঙ্গেই লাল জামা পরা ফুড ডেলিভারি অ্যাপের একটি ছেলে এসে ফোনে কথা বলা ছেলেটির হাতে কয়েকটি খাবারের প্যাকেট তুলে দিল। ছেলেটিও "থ্যাংকইউ দাদা" বলে চলে গেল।
...আজ একটি বছর পরে, ঈশিতা ভাবে, সেদিন ভাগ্যিস উদভ্রান্তের মতো বেরিয়ে গেছিল! তাই তো মাথায় আইডিয়াটা এসেছিল!
সেদিন বাড়ি ফিরে মা কে সব বলেছিল ও। চাকরি চলে যাবার ব্যাপার... আর নতুন পরিকল্পনার বিষয়ও। আর তার সপ্তাহ খানেকের মধ্যেই শুরু করে দিয়েছিল "ঈশিতার রান্নাঘর"। প্রথমে সাধারণ মাছ, ডিম আর মুরগীর মাংসের থালি দিয়ে কাজ শুরু করেছিল। ভাত, ডাল, আলুভাজা, একটি তরকারি আর মাছ, ডিম বা মাংস...সাথে সামান্য স্যালাড...এই ছিল থালির উপকরণ। প্রথম প্রথম মা রান্না করতেন ও নিজেই কলেজজীবনে কেনা 'লেডিবার্ড' সাইকেল নিয়ে ডেলিভারি দিতে যেত। পাড়ার প্রতিটি ল্যাম্পপোস্টে সস্তার হলুদ কাগজে কালো হরফে লেখা "ঈশিতার রান্নাঘর" এর পোস্টার ছাপিয়ে রাতের অন্ধকারে লাগিয়েছিল নিজেই। তারপর আস্তে আস্তে নাম হল। শনিবার - রবিবার খবরের কাগজের সাথে মেনুকার্ড পাঠাত। ফেসবুক, ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলে লাইভে রান্না দেখাত, মায়ের হাতে মোবাইল টা দিয়ে। মাস তিনেক এইভাবে চালানোর পরে ফুড ডেলিভারি অ্যাপের সাথেও পার্টনারশিপ হয়ে গেল । এখন একজন দিদি ও আছেন, যিনি কুটনো কুটে, বাটিতে বাটিতে খাবার ভরে প্যাকিং এর কাজে সাহায্য করেন। সকাল থেকেই এখন বড্ড ব্যস্ত থাকে ওরা সবাই। মা ও সব অবসাদ ঝেড়ে ফেলেছেন। সাধ্যমত সাহায্য করেন ওকে। রাতে মা মেয়ে যখন ঘুমোতে যান, শত ক্লান্তির মাঝেও তখন দুজনের মুখেই হাসি লেগে থাকে... সৎ মানুষের, হেরে না যাওয়া মানুষের জয়ের গর্ব লেপা থাকে সেই হাসিতে।
কফির কাপে শেষ চুমুক দিয়ে নিজের ফোনটা টেনে নেয় ঈশিতা। তারপর গুগল থেকে খুঁজতে থাকে রন্ধনশিল্পীর ছবি। আর মনে মনে বলতে থাকে -
"গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
গুরু দেব মহেশ্বর I
গুরু সাক্ষাত পর্ ব্রহ্মা
তাস্মাই শ্রী গুরুরেব নমঃ II"
যাঁর বই পড়ে, শিখে আজ নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছে... গুরুপূর্ণিমার দিনে তাঁকে সম্মান না জানালে হয়?

[+] 1 user Likes ddey333's post
Like Reply

#কথোপকথন


-" এক্সকিউজ মি! আপনি কি বাঙালি?"

-"হ্যাঁ, কেন বলুন তো?"
-"ইয়েস! ইয়েস! ইয়েস!"
-"এক্সকিউজ মি!"
-" স্যরি... আসলে নিজের সাথে বাজি ধরেছিলাম যে আপনি বাঙালি কিনা... আসলে বিদেশ বিভুঁইতে নিজের লোক পেলে যা মজা হয় না..."
-"আমি আপনার নিজের লোক না!"
-"হ্যাঁ তো! মানে, না তো! ইয়ে মানে বাঙালি বাঙালি একটা ইয়ে আর কি..."
-"ইয়ে, মানে?"
-"মানে ইয়ে...কিছু না!"
-"আশ্চর্য ইরিটেটিং পাবলিক তো!"
-"আ..আমি ইরিটেটিং? "
-"অফকোর্স! চেনা নেই শোনা নেই, 'নিজের মানুষ'! ডিসগাস্টিং!"
-"প্লিজ এভাবে বলবেন না...আমি একজন ভাল মানুষ। নিরীহ মানুষ।"
-"..."
-"ইয়ে... একটা কথা বলব? এটাই শেষ কথা, প্রমিস!"
-"বলুন"
-"গ্রাউন্ড ফ্লোর এসে গেল। আপনার শরীর এখন ঠিক লাগছে তো?"
-"মা...মানে?"
-"মানে... লিফটে উঠেই দেখলাম আপনি ভীষণ ঘামছেন... চোখ বন্ধ করে এই স্টিলের রডটাকে ধরে আছেন...এত সুন্দর ভিউ...তাও উল্টোদিকে ফিরে...তাই মনে হচ্ছিল আপনার বোধহয় বন্ধ, বদ্ধ জায়গায় থাকার ভয়, মানে ক্লসটোফোবিয়া আছে... তাই ভুলভাল কথা বলে ডিস্ট্র‍্যাক্ট করছিলাম... স্যরি..."
-"শুনুন, এই যে, এক্সকিউজ মি!"
-"হ্যাঁ, বলুন..."
-"আপনি ঠিক বলেছেন। আমি বদ্ধ জায়গায় ভয় পাই। তবে আজ...ভাগ্যিস আপনি ছিলেন..."
-"[Image: 1f60a.png]"
-"আই অ্যাম স্যরি। রিয়েলি। খুব রুডলি কথা বলেছি আপনার সাথে..."
-"ইটস ওকে!"
-"নো ইট ইজ নট! আপনি অচেনা মানুষ হয়েও আমার সমস্যা বুঝে আমাকে হেল্প করলেন..."
-"আসলে...সত্যি বলতে কি...লিফটে ওঠার পর থেকেই আপনার দিক থেকে চোখ সরাতে পারিনি...তাই তো খেয়াল করলাম..."
-"তাইই বুঝি?"
-"হুম..."
-"স্টিল...আই ওয়াজ রুড। কফি অন মি? চলবে?"
-"দৌড়বে..."
-"চলুন তবে...নেক্সট স্ট্রিটে একটা ভাল ক্যাফে আছে..."
-"গ্রাউন্ড ফ্লোরে তো? নইলে তো আবার বকা খেতে হবে আপনার কাছে..."
-"হা হা হা!"

[+] 1 user Likes ddey333's post
Like Reply

খাটিয়া-অলভ্য ঘোষ
 
ষোল তলায় দাঁড়িয়ে সুইসাইড করার আগে শেষবার আমারমনে হচ্ছে এ জীবনের টোটাল টাই বেকার হয়ে গেল । কিন্তু চেয়ে ছিলাম ষোল কলাপূর্ণ করতে । সবাই যেমন চায় । সবাই চায় দ্রুত উঁচুতে আরও উঁচুতেউঠতে।সূর্যের কাছে গেলে পুড়ে যাবে জেনেও। ওপর থেকে নিচেটা খুব ছোট দেখায় ।নিচের লোকরাও ওপরের লোকদের নির্ঘাত ছোট লোক বলে মনে করে উপরের মতো। যাইদেখাক না কেন ; আমার মতো বায়ন-কুলার দিয়ে তাদের কেউ আমার নিকটে আসার চেষ্টাকরলেও আত্মহত্যার কোন সম্ভাবনা নেই। কারণ তারা বুঝতে পারবে তারা কত সুখীএই ওপরের বহুমাত্রিক নিশাচর প্রাণীটার চাইতে ।
এই শহরের বুকে বড় বড় মাল্টিস্টোরিড বিল্ডিং প্রতিদিন মাথা চাড়া দিয়ে উঠছেআকাশ ছোঁবে বলে। যত ওপরে উঠছে আকাশ ততো-দূরে যাচ্ছে পেছিয়ে ।হারিয়ে যাচ্ছেআকাশ ছুঁবার স্বপ্ন ছাদের তলায়। ব্যার্থ হচ্ছে সব আস্ফালন। এই পায়রার খোপেবন্দী জীবনে অতৃষ্ট হয়ে ;আমার মতো একদিন সবাই আত্মঘাতী হবে ওপর তলারমানুষেরা ! মগজে সাইবার কাফে আর শিরায় মেঘাসিটির ঘন কার্বনেটে জমা দুষিতঅ্যালকহল রক্ত বহন করে ; হৃদপিন্ডের বাইপাস সার্জারির পর দেখবে সবকিছু কতকম । প্রেম,ভালবাসা,বিশ্বাস । শুধু বেশি বুন বিষ যৌবন ।কামনা থেকে জাগ্রতপাশবিক হিংস্রতার জংলা গাছ সারা সমাজ টাকেই জঞ্জাল করে তুলেছে । ঝুপড়িরপাসে লাইট পোস্টের নিচে ; খাটিয়ার ওপর জড়াজড়ি করে শুয়ে ঘুমায় দুইজন শীতার্তমানুষ । নব দম্পতি বোধয় । জড়াজড়ির কায়দাটার মধ্যে যে আন্তরিকতা আছে,তাঅপটু নাবালকত্যপূর্ণ অথচ ভাব গভীর । যা বিবাহিত জীবনের বছর দুই তিন গড়ালেইআর থাকে না বলে আমার বিশ্বাস জন্মেছে । অবশ্য আমার বিশ্বাস টা একান্তব্যক্তিগত । এর ব্যতিক্রম নেই এমনটা দৃঢ়তার সাথে বলতে পারি না ।আমারবায়ন-কুলার টা আমি কিনেছিলাম বিয়ের পর হানিমুনে কাঞ্চনজঞ্জার অপরূপসৌন্দর্য কাছে এনে দেখবো বলে । ইডেনে শেষ ভারত পাকিস্তান টেস্ট-ম্যাচদেখেছি এটা দিয়ে ।কিন্তু কখনও ভাবতে পারিনি এটাই আমার চোখ খুলে এগিয়ে দেবেমৃত্যুর দিকে । কেন দেখতে গেলাম ! ষোল তলার ওপর যখন আমি আমার শোকেস টাতুলে-ছিলাম যে চার জোন মুঠে সেটা মাথায় করে এনেছিল তার মধ্যে ঐ লোকটা ছিল ;যে এখন বৌকে জড়িয়ে গভীর ঘুম ঘুমচ্ছে । ঘুমিয়ে পড়ার আগে একটা ছোট্ট চাদরযেটা দিয়ে এক জনেরী ঠিক ঠাক শরীর ঢাকা যায়না ; নিজের গা থেকে খুলে চুমুখেয়ে ঢেকে দিয়েছিল তার বৌয়ের গায়ে।মালা বদলের মতো বৌটা নিজের গা থেকে চাদরটা খুলে ঢেকে দিয়েছিল তার স্বামীকে। অবশেষে সহজ সমাধান ;জড়াজড়ি করে শুয়েপড়েছে একি চাদরের তলায় । অবিরত ছুটতে থাকা অশান্ত এই শহরে ওদের চোখেশান্তির ঘুম আসে । আমার চোখে ঘুমনেই । শ্যাম্পেন , কোনিয়্যাক , ব্র্যান্ডি , হোয়াইট –রেড ওয়াইন , রাম , ভদকা , হুইস্কি , জিন , টিকিলা ,মহুয়া ,হাঁড়িয়া,তাড়ি এমন কী জালেফ্লোন,সৌনাটা,রামেলটেওম,রোজেরেম , ট্রায়াজোলাম,হালসিওন ঘুমের ওষুধ গুলোও অতি ব্যাবহারে ফেল মেরে গেছে ।
-
“এই বস্তির লোকটা আমাকে তোদের খাটিয়া টা দিবি ? আমার ডবল বেড্ বিছানা টা অবহেলায় ফাঁকা পড়ে আছে ;এই নিয়ে য়া । “আমি চেঁচাচ্ছি ;কিন্তু আমার বিন্দুবিসর্গ শব্দও পৌঁছচ্ছে না ওদের কানে ।দাঁড়া; ষোল তলা থেকে নেমে সুখের খোঁজে আমিও আসছি তোদের ঐ বস্তির আস্তা কুড়ে।বস্তির মাটিতে হাওয়ার সাথে যুদ্ধ করে শূন্য থেকে যখন ধপ করে পড়লাম ;খাটিয়াটা থেকে আমি হাত কুড়ি দূরে ।ঘুম ভেঙে লাফিয়ে উঠেছে খাটিয়ারসওয়ারীরা। আমার মাথার পিছনটা ফেটে ঘিলু বেড়িয়ে পড়েছে ;মল ,মূত্রের মতো আমারশরীরের দূষিত রক্ত বয়ে চলেছে বস্তির মাটিতে ।আঃ কি শান্তি !
-
”এই তোদের খাটিয়া টায় আমাকে একটু ঘুমতে দিবি । আমি ঐ নোংরা খাটিয়াটায় শুতে চাইছি এটা তোদের সৌভাগ্য । ”আগের মতোই আমার এক বর্ণও পৌঁছচ্ছে না ওদের কানে । মানুষ আর মানুষের মাঝেরব্যবধান কিছুতেই কমছে না। এই প্রথম বুঝতে পারছি মানুষ মরে গেলে তার কথা আরকেউ শোনে না । মরে ব্যবধান বাড়ে; তবে বাঁচার মতো বাঁচায় ।সবাই ঘুম ভাঙ্গা চোখে ছোটা ছুটি করছে ; বলছে পুলিশে ফোন কর ।ওপর থেকে কেউধাক্কা মেরে ফেললো ? না পা হড়কে পড়ে গেল ? নাকি আত্ম হত্যা !
ধাক্কা আমি একটা খেয়েছি বটে ; তবে ময়নাতদন্তেও তা কেউ জানবে না ।জানলে ভাল হতো ; অন্তত সে ধাক্কা খাবার আগে বাকিরা সচেতন হতে পারতেন ।পুলিশের ডোম এসে পলিথিন প্যাকেটেতে মুড়ে ভ্যান রিক্সা করে আমার বডিটা তুলেনিয়ে যাচ্ছে । খাটিয়া টা এখন শূন্য পড়ে । আমার স্ত্রী ও দেখছি খবর টা পেয়েছুটে এসেছে ;বাপের বাড়ির সুখ ঘুম ফেলে । সাথে আমার শ্বশুর শাশুড়িওআছেন।আমার বৌ ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমার ফ্লোরের ডুপ্লিকেটচাবি টা নিচ্ছে । অরিজিনাল টা কতবার ওকে দিতে চেয়েছি ; কোনদিন নিলো না ।এবার মর্গ থেকে শ্মশানে । প্লীজ স্বর্গ রথের বদলে আমাকে একটা খাটিয়ায় নিয়েযেও । খরচ কম শান্তি বেশি । শান্তির মূল্য সামান্য আমি মরার পর বুঝেছি।


(সংগৃহীত গল্প)
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(29-07-2021, 11:05 AM)Ankit Roy Wrote:  সেদিনের ষোড়শী ৪০ পেড়িয়েছেন আর তাদের বিবাহিত জীবন ১২ বছরের।তাহলে কি এটা দ্বিতীয় বিয়ে নাকি উনি ২৭-২৮ বছরে বিয়ে করেছিলেন? আর তাই যদি হয় তাহলে ২৮ বছরের মহিলা ষোড়শী কিভাবে হয়?হ্যাঁ তারা যদি ১২ বচ্ছর প্রেম করার পর বিয়ে করেন তাহলে হিসেবে মেলে।

ওতো জটিল হিসাব কিতাব  আমার মাথায় ঢোকে না ...

কিন্তু গল্পটা আপনি এতো মনোযোগ দিয়ে পড়েছেন দেখে খুব ভালো লাগলো !!

:)
Like Reply

(03-08-2021, 08:21 PM)Bichitravirya Wrote:  এর মানে হলো --- প্রীতম বাঁ হাতে লেখে । তাইতো  ! 

❤❤❤

হ্যাঁ , তাই তো মনে হচ্ছে ... আগে খেয়াল করিনি ব্যাপারটা !!!
:)
Like Reply

#আলোর_ঠিকানা

#রূপান্বিতা



মাথায় পেঁচিয়ে রাখা ভিজে গামছাটা খুলে চুল মুছতে মুছতে আন্নার দিকে তাকালো চামেলি। চুল আগের চেয়ে পাতলা হয়েছে অনেক, তাও গোছ আছে বেশ! চুল মুছে, গামছাটা নিংড়াতে নিংড়াতে দেখে আন্না ওর দিকেই তাকিয়ে আছে, মুখে একটা কেমন হাসি!

"কি রে, হাসছিস কেন?"
"তোর 'সে' এয়েচে রে...আজ আবার বাজারের ব্যাগ এনেচে...জানি না সেই ব্যাগে কি আচে..."আন্নার হাসি আর থামেই না।
"কোথায় তিনি"?
"তোর ঘরে...হা হা, আমাকে আবার জিজ্ঞেস করল 'তোমার দিদির ঘরে একটু বসি?' আমার জাঁইবাবু!" অশ্লীল ভাবে হাসল আন্না।
দড়িতে গামছা আর কাচা শাড়ি জামা গুলো মেলতে মেলতে একটু থমকে গেল চামেলি।
এই ক' মাস হলো লোকটা আসছে ওর ঘরে। রোগাসোগা মানুষ, কেমন ভিজে বিড়ালের মতো চেহারা। দেখে মনে হয় না, এমন মানুষ যে এই পাড়ায় আসতে পারে। কিন্তু এই তিন চার বছরে, মানে যবে থেকে এখানে আছে চামেলি, এরকম যে কত দেখল! দেখে মনে হবে ছেলে-মেয়ে-সংসার ছাড়া কিচ্ছু বোঝে না, এদিকে এখানে আসা চাই! তা বলতে নেই, এমনিধারা লোকেদের জন্যই তো চামেলিদের পেট ভরে। তাই, এই লোকটাকে প্রথমদিন দেখেও তেমনি মিটমিটে শয়তান বলে মনে হয়েছিল। তাই অভ্যাস মতো মোহিনী হেসে এগিয়ে গেছিল লোকটার দিকে। আর, ওর দিকে এক পলক তাকিয়ে মাথা নীচু করে ফেলেছিল লোকটা।
"কি গো বাবু, লজ্জা পেলে? নাকি আমাকে পছন্দ হচ্ছে না?" স্বভাব মতো হেসে হেসে বলেছিল চামেলি। সেই তো শাড়ি খুলবে, তার জন্য কত ঢং!
"আ...আপনার নাম কী?" কেমন তোতলাতে তোতলাতে বলেছিল লোকটা।
শুনে খিলখিল করে হেসে উঠেছিল চামেলি। তারপর বলেছিল "রাতের পরীদের আবার নাম! তা বাবু, তোমার কোন হিরোইন পছন্দ? দীপিকা না করিনা না ক্যাটরিনা? সেই নামটাই আমার ধরে নাও!"
ওর কথা শুনে আরো চুপসে গেছিল লোকটা।
ততক্ষণে নিজেই শাড়ি খুলতে শুরু করে দিয়েছিল চামেলি। সবে সন্ধ্যে, একে মিটিয়ে নিলে আরো এক -দু'জনের জন্য অপেক্ষা করা যেতে পারে।
"শুনুন, আ - আমি এসব করতে আসিনি...আপনি আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দেবেন?" যেন অনেক সাহস নিয়ে বলেছিল লোকটি।
"মাথায় হাত বুলিয়ে মানে!" অবাক হয়ে গেছিল চামেলি।
"আমি খুব একা...বিয়ে থা করিনি, সামান্য সিকিউরিটি গার্ডের কাজ করি, রাতে ডিউটি থাকে। মা চলে গেলেন গেল বছর..সেই থেকে বাড়ি যেতেও ইচ্ছে করে না..ভাই ভাই বৌ বিরক্ত হয় আমি গেলে, বুঝতে পারি..." এসব রামকাহিনীতে আগ্রহ নেই চামেলির, তবু কেন জানি না শুনে কষ্ট হচ্ছিল বড্ড। আর কেন জানি না, নিজের কোল পেতে দিয়েছিল সেই অচেনা মানুষটির জন্য।
তারপর থেকে এই মাস তিনেকের মধ্যে বার চারেক এসেছে লোকটা ওর ঘরে। কোনোবার ই খালি হাতে আসেনি। একবার কানের গলার সেট,যেরকম ফুটপাতে পাওয়া যায়, তেমন এনেছে, একবার একটা ক'টা টিপের পাতা। এসব দেখে হাসতে গিয়েও হাসেনি চামেলি। লোকটা ওর যা পাওনা সেটা ঠিক দিয়ে যায়, তবে কোনোবার হাতে দেয় না, বালিশের নিচে রেখে যায়। প্রথম দু বার গুনে নিয়েছিল চামেলি। তিনবারের বার থেকে আর গোনেনি। ইচ্ছে করেনি। মাথায় হাত বুলিয়ে দেওয়া, অফিসের কোন বাবু কী বললেন, সেইসব গল্প শোনার জন্য টাকা নিয়ে আবার সেই টাকা কি গোনা যায়? আর, লোকটা আসেও দুপুর দুপুর বা বিকেল বিকেল, এখান থেকেই কাজে যায়।"আবার আসব তাড়াতাড়ি" বলে হাত নেড়ে বেরিয়ে যায়... দেখে কেমন মায়া হয় চামেলির। কেন কে জানে, সেই ফেলে আসা জীবনের কথা মনে পড়ে। এভাবেই তো সংসারী মানুষেরা অফিস কাছারি যায়...।
নিজের একচিলতে ঘরটায় ঢুকে চামেলি দেখে ওর তক্তপোষে বসে আছে লোকটা। ফ্যান চলছে, তাও ঘাম পড়ছে কপাল, গলা গড়িয়ে। ওকে দেখেই একগাল হাসল লোকটা।
"তোমাকে খুব সুন্দর লাগছে আজ" কেমন ঘোরলাগা আওয়াজ।
শুনে লজ্জা পেল চামেলি। এটা দুপুরে খাওয়া দাওয়ার সময়। স্নান করে বেরিয়েছে সবে। শড়িটাও এলোথেলো করে পরা।
"কি যে বলেন?"
"সত্যি বলছি চামেলি...আজ তোমাকে...মা মা লাগছে...এইভাবে শাড়ি পরা, ভিজে চুল..." বলতে বলতেই থেমে গেল লোকটি। যেন বুঝে গেল 'মা' আর 'গনিকা' এক না!
"তা আজ এইসময়ে কী মনে করে?" ইচ্ছে করেই একটু রুক্ষ হলো ও।
"আজ...ইয়ে, তোমাকে একটা জিনিস দেবার ছিল...সামনে পুজো...এই যে এটা...জানি না, তোমার পছন্দ হবে কিনা..."
তাকিয়ে দেখে একটা লাল সিন্থেটিক সিল্কের শাড়ি। সাথে লাল টিপ আর একটা আলতার শিশি।
লাজুক মুখে ওর দিকে তাকিয়ে লোকটা বলছে "তুমি এত সুন্দর...শাড়ি তো বুঝিনা আমি, তবে এই শাড়িটা দেখে মনে হলো, তোমাকে পরলে মা দুগ্গার মতোই লাগবে...তাই আর কী...আর টিপটাও, আলতাটা...ইয়ে মানে..."
"আপনি বিয়ে করেননি কেন,আর আপনি আমার কাছেই আসেন কেন? এত জিনিস নিয়ে?" কোনোদিন কাউকে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করে না, কিন্তু আজ করেই ফেলল চামেলি।
লোকটা একটু চুপ করে থেকে বলে উঠল "কেউ তো দিলই না বিয়ে! আমি বোকা মানুষ, যা মাইনে পাই, তাতে সংসার করার উপায় নেই...কেউ ভাবেইনি আমার ও একটা সুখ দুঃখের কথা বলার কেউ লাগতে পারে। তাও, মা যদ্দিন ছিলেন...মাকে বলতাম...তারপর তো মা চলে গেলেন, কথা বলার কেউ নেই, যে মেসে থাকি, সেখানের একজন বলায় এখানে এলাম... তোমার কাছেই প্রথম এসেছি...তুমি কোলে শুতে দিলে, সব কথা শুনলে...তোমার কাছে এলে মনে হয় আমার কলিগদের মতো,ওরা যেমন সপ্তায় সপ্তায় বাড়ি যায়, বৌ, বাচ্চার কাছে, তেমনি আমিও এসেছি তোমার কাছে..."
শুনতে শুনতে সবকিছু ঝাপসা দেখছিল চামেলি। বোকা কোথায়, সামনে তো একজন গোটা মানুষ, যে ওকে নিছক বাজারি মেয়ে না ভেবে...স্ত্রীয়ের মতো কেউ ভেবেছে! আর একসময়ে যার হাত ধরে ঘর ছেড়েছিল, সে এখানে বিক্রি করে দিয়ে গেছিল...
"সুন্দর হয়েছে শাড়ি, তুমি একটু বসো, আমি একটু ভাত বেড়ে আনি, দুপুরে কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই? এসো, আগে খেয়ে নাও,,তারপর তোমায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব..." বলতে বলতে ছোট্ট বারান্দায় চলে যায় চামেলি। কলাইয়ের থালায় ভাত, ডাল আর শাকভাজা বাড়ে...আজ ওঁর সাথে এক থালাতেই খাবে চামেলি...না না, চামেলি না, কৃষ্ণা...সেই কৃষ্ণা, সংসার করবে বলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে দেখতে যার জীবনটাই অন্ধকার হয়ে গেছে...
আর...ঘরে একটু আলো দেখা যাচ্ছে... ভালোবাসার ওম আছে সে আলোতে...।।

[+] 2 users Like ddey333's post
Like Reply

(07-08-2021, 11:55 AM)Baban Wrote:  কিছু গল্প হয় যেগুলো সোজা বুকের বাঁদিকে মোচড় দিয়ে যায়... এই কাহিনী.... কাহিনী? নাকি বাস্তব? সেইরকমই ❤

রিপুর থেকে বেরিয়ে এই পুরুষ নারী শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার কাঙাল. অসাধারণ.....

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া

সত্যি বড়ো অদ্ভুত সুন্দর গল্পটা ,


ব্যতিক্রমী সম্পর্ক নিয়ে একটি ছোট গল্পের প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে এটি ....


Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply

#অন্য_রূপকথা
 
 
আজ সকালে কিন্তু মেঘ ছিল না একটুও! কিন্তু, বেলা বাড়ার সাথে সাথে প্রথমে মেঘলা, আর তারপর ই, বৃষ্টি এলো ঝেঁপে।
তা, বিকেলে বৃষ্টি থামার পরে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তাই অ্যাপ থেকে অর্ডার করে দিলাম আমার প্রিয়, টেন্ডার কোকোনাট আইসক্রিম। ডেলিভারি দিতে আসা ছেলেটিকে "ডানদিকের গলি", "শেষ বাড়ি", "তিনতলা" এসব আর পরে তিনি, মানে, আইসক্রিম এলেন! বেশ খানিকটা খাবার পরেই মনে পড়ল, কাল ই আমার এক বন্ধু আমাকে রোজ অন্তত মিনিট পনেরো- কুড়ি হাঁটতে বলেছে? শরীর আর মন ভাল রাখার জন্য? তাই তাড়াতাড়ি আইসক্রিম সরিয়ে, অফিসে 'ব্রেক টাইম' দেখিয়ে, জুতো গলিয়ে বেরিয়ে পড়লাম। আবার মনে মনে ভাবছিলাম "কাল থেকে গেলেও হতো! আজ এমনিতেই প্যাচপ্যাচ করছে রাস্তা!"
এখন মনে হচ্ছে, ভাগ্যিস বেরিয়েছিলাম!
বাড়ি থেকে একটু এগিয়েই দেখি রাস্তায় আমাকে যে ছেলেটি ডেলিভারি দিতে এসেছিল, সে বাইকের পাশে দাঁড়িয়ে। পিঠে যে ব্যাগ থাকে, যার মধ্যে খাবার থাকে? সেটা বাইকের সিটের ওপর রাখা।
ভাবলাম, ছেলেটি বোধহয় আবার কোনো ঠিকানা খুঁজছে। প্রায় এক দশক এই পাড়ার বাসিন্দা হবার সুবাদে আমি মোটামুটি চিনি জায়গাটা। তাই, হেল্প করার জন্য এগিয়ে গিয়ে বললাম, "ভাই, কোনো ঠিকানা খুঁজছ?"
একটু চমকেই ঘুরে থাকাল ছেলেটি।
হাতে একটা খোলা টিফিন বাক্স...তাতে রুটি দেখতে পেলাম!
ছেলেটি বোধহয় আমাকে চিনতে পারল। মাস্ক ছিল মুখে, কিন্তু মিনিট পাঁচ সাতেক আগেই তো ডেলিভারি দিয়েছে...জামাকাপড় ও এক আছে আমার। তাই একটু কেমন হাসল। অপ্রস্তুত হাসি। তারপর বলল "না ম্যাম, আজ দুপুরে খাওয়া হয়নি। এই বৃষ্টিতেই জল জমে গেছে অনেক জায়গায়। আটকে গেছিলাম রাস্তায়। তাই এখন একটু খাচ্ছি।"
কিছু বলব না ভেবেও বলে ফেললাম "সেকি! এত দেরিতে! পাঁচটা বাজে প্রায়! কোথাও একটা খেয়ে নিতে পারতে আগে!"
ছেলেটি চুপ করে রইল কয়েক সেকেন্ড। তারপর বলল "ম্যাম, আমার মা বানিয়ে দিয়েছেন কষ্ট করে। এসব না খেয়ে অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তাই ভাত খেয়েই বের হই বাড়ি থেকে। আর দেরি হলেও এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিই। আসলে একদিন মা থাকবেন না...কিন্তু এইদিন গুলোই থেকে যাবে... তখন যাতে কষ্ট না হয়, তাই আর কি!"
থমকে গেলাম। আরও একবার।
এই আমাদের ভারতবর্ষ। এই আমাদের গর্বের দেশ। মায়ের মমতা আর ভালবাসা দিয়ে মাখা শুকনো রুটিও অমৃতসমান। এই স্মৃতি টুকুর মধ্যেও শান্তি আছে। ভালবাসার আহ্বান আছে। এইটুকুই যে সম্পদ আমাদের।
স্বামীজীর নামাঙ্কিত প্রতিষ্ঠানের ছাত্রী আমি। প্রতিদিন খাবার পরম ব্রহ্মকে নিবেদন করে মুখে তুলি, মনে মনে, নিজস্ব সুরে মন্ত্র পড়ি
"ব্রহ্মার্পণং ব্রহ্মহবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম্৷
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা৷৷"
আর আজ, এই বৃষ্টিস্নাত... না না, প্যাচপেচে দিনে, তোবড়ানো টিফিন বাক্সের শুকনো রুটি হাতে হাড় জিরজিরে, মাথায় প্লাস্টিক বাঁধা ছেলেটিকে দেখে বুঝতে পারলাম, এই যে খাদ্যের প্রতি মায়াটুকু, মায়ের প্রতি মায়াটুকু, এটাই আমাদের আসল চালিকাশক্তি। কারণ খাবার মানে শুধু অন্নকণাই না, তাতে ভালবাসা আর তিতিক্ষা দুই ই আছে সমমাত্রায়।
আজ আমি চোখের সামনে যেন সেই 'ব্রহ্ম' কে দেখতে পেলাম।
ভাল দিন! আজ বড় ভাল দিন! মন ভাল লাগায় টইটুম্বুর হয়ে যাবার দিন।

[+] 2 users Like ddey333's post
Like Reply

#অণুগল্প


"ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে..." গাইতে গাইতে দরজার বাইরে চটি খুলছিল চিত্রা। আজ মনটা খুব ভাল লাগছে ওর। যদিও, বেশিরভাগ রবিবার গুলোতেই একটুও নিজের জন্য সময় বা বিশ্রাম পায় না ও, কিন্তু সেই সাথে মনটা ভাল থাকে...যে কাজে যায় ও, সেই কাজগুলো ভাল ভাবে হলে সারা সপ্তাহের পরিশ্রমের গ্লানি কেটে যায় এক লহমায়।
চটি খুলতে খুলতেই দেখে আরও তিনজোড়া জুতো খুলে রাখা। বাড়িতে কেউ এসেছে! ভেবেই, মনটা আবার ভাল হয়ে গেল ওর। এই একটা বাজে রোগ... লোকের বাড়ি আসা, লোকলৌকিকতা... সব বন্ধ করে দিয়েছে। আগে মনে হত, "বাঁচা গেছে বাবা!" আর এখন, কষ্ট হয় খুব। এই অসামাজিক ভাবে বাঁচা যায়? ওর তো তাও কত জায়গায় যাবার থাকে, অফিস, কলেজ... বাবা মা একদম বন্দি হয়ে গেছেন।
গুনগুনটা থামিয়ে ঘরে ঢুকল চিত্রা। আর ঢুকেই দেখে তিনজন বসে আছেন। সামনে চায়ের কাপ আর ক'টা প্লেট রাখা। ভাল করে তাকিয়ে দেখে, ওমা, এতো ওদের বাড়ি থেকে চারটে বাড়ি পরে যাদের বাড়ি ছিল, সেই প্রদীপকাকু আর কাকিমা। সঙ্গে ওটা কে? অর্জুন নাকি? বাব্বা! এত বড় হয়ে গেছে! আগে তো গুরগুট্টি ছিল! লম্বাই হচ্ছিল না! এখন বসে থাকলেও লম্বা হয়েছে বোঝাই যাচ্ছে।
হাত পা ধুয়ে, জামা কাপড় ছেড়ে, ঘরের জামা পরে বসার ঘরে এল চিত্রা। বেশ ক্লান্ত লাগছে এখন। শুয়ে শুয়ে গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু মা রাগ করবেন, এভাবে গেস্টদের কুশল ও না জিজ্ঞেস করলে।
"কাকু, কাকিমা, কেমন আছ তোমরা?" একগাল হেসে বলে চিত্রা।
"আমরা ভাল আছি রে মা। আজ এদিকে এসেছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই।" হাসতে হাসতে বললেন কাকু।
"আমাকে জিজ্ঞেস করলি না তো, কেমন আছি? সেইরকম ই হিংসুটি রয়ে গেছিস দেখছি!" শুনে তাকাল অর্জুনের দিকে চিত্রা। তারপর বলল "দেখতেই পাচ্ছি, সিঙারা খাচ্ছিস...তাই বুঝতেই পারছি দিব্যি আছিস!"
হঠাৎ করে মা বলে উঠলেন "কাকু কাকিমারা এসেছেন, একটু ভাল জামা তো পরতে পারতিস। সেই ঘরের নাইটি পরে চলে এলি!"
একটু অবাক হল শুনে চিত্রা। মা তো জানেন, সারাদিন কত পরিশ্রম হয় এইদিনগুলোতে। তাই বাড়িতে পরার জন্য নরম সূতির কিছু স্লিভলেস গাউন কিনেছে ও। দেখতেও সুন্দর সবগুলো। তাহলে মা এভাবে বললেন কেন?
তারপরই মনে পড়ল।
হাতকাটা জামা! তাই বাহু পুরোটাই উন্মুক্ত। আর সেই সাথে হাতের পোড়া দাগটাও দৃশ্যমান। গলার দাগটাও। তাই!
তিনবছর আগের কালীপুজোর আগের দিন। দরজায় প্রদীপ দেবার সময়ে অতর্কিতে আগুন লেগে গেছিল ওর গায়ে। গলা-বুক-হাত পুড়ে গেছিল বিশ্রীভাবে। ভাগ্যিস সূতির শাড়ি ছিল! তারপর চিকিৎসা হয়েছে অনেক। কিন্তু দাগটা রয়েই গেছে স্পষ্টভাবে। সেই দাগের জন্যই চিত্রা হীনমণ্যতায় ভুগেছে বহুদিন। তারপর, বুঝতে শিখেছে, নিজের শর্তে, নিজের মতো করে বাঁচার আনন্দ। আরও বুঝতে পেরেছে, এই সামান্য কারণের জন্য ঋজু, ওর তখনকার বয়ফ্রেন্ড ওকে ডাম্প করায়। সেদিন অবশ্য মুক্তির স্বাদ পেয়েছিল ও!
এত কষ্টে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ, তাকে কি ছোট করা যায়? তাই হেসে মা কে বলল "তুমি চিন্তা করো না মা, কাকু, কাকিমা তো জানেনই, আমি কুরূপা!"
মা একটু থমকে যান। মেয়ে তো কখনও এমনি বলে না। উলটে কদিন আগে ওর এক বন্ধুর ছবি মোবাইলে দেখে "ও মা, কত মোটা হয়ে গেছে!" বলায় বকা খেয়েছেন। সেটা নাকি বডি শেমিং। মেয়েটি নাকি খুব ভাল। সেটাই মেয়েটির পরিচয়। আর আজ নিজেকে কুরূপা বলছে? মন খারাপ নাকি ওর? সেই আগের মতো?
তাড়াতাড়ি বলে ওঠেন "বালাই ষাট, কুরূপা কেন হবি তুই? অ্যাক্সিডেন্টে যে বড় কোন ক্ষতি হয়নি, সেটাই তো অনেক! " আর তারপর ওঁদের দিকে তাকিয়ে বলেন "তাই না?"
"একদম তাই, আন্টি। ইন ফ্যাক্ট, এখন তুই আরো সুন্দরী হয়েছিস। আমি সেদিন ই ফেসবুকে দেখলাম তুই থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির আয়োজন করিস নিয়মিত। এই প্যান্ডামিকে অনেকের বাড়ি খাবার পৌঁছে দিয়েছিস। এসব তোকে আরও সুন্দরী করেছে। আর প্লেটে সিঙারা আছে দেখেও ভাগ বসালি না, তার মানে আগের মতো ছোঁচাও নেই তুই! সব প্লাস পয়েন্ট!" হাসতে হাসতে বলে অর্জুন।
হেসে ওঠেন বাবা মায়েরাও। আর চিত্রাও।
তারপর ই খটকা লাগে।
রক্তদান শিবির!
প্যান্ডামিকে খাবার পৌঁছে দেওয়া!
ও কিভাবে জানে? ফেসবুকে তো নেই? স্টক করে নাকি ওকে? কেন?
অবাক হয়ে অর্জুনের দিকে তাকায় ও।
অর্জুন ও তাকিয়ে আছে ওর দিকেই।
সেই দৃষ্টিতে "বঁধূ কোন আলো লাগল চোখে" র সুর লাগা আছে!
একটু হাসল চিত্রা, চিত্রাঙ্গদা।
সুরূপা চিত্রাঙ্গদা।
অর্জুন নিজেই বলল যে...

[+] 2 users Like ddey333's post
Like Reply

এটি একটি গল্প, কোনো সত্যি কাহিনী নয়
 
সমুদ্র শ্রুতির খুব ভালো লাগে। সেই ছোটবেলায় একবার কলেজ থেকে সমুদ্রে অবগাহন করতে কক্সবাজার গিয়েছিলো।সমুদ্রের বিশালতায় ওকে খুব ছোট মনে হচ্ছিল কিন্তু অবগাহনে মনটা কি এক অনাবিল আনন্দে ভরে উঠেছিল, তা এত বছর পর এখনো মনে করতে পারছে।এখনো কান পাতলে সে সমুদ্রের গর্জন শুনতে পায়, ভাবে আবার কবে যাবে। কি মজাটাই না করেছিলো সেবার।চিন্তা করতে করতে শ্রুতির বুক থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।

ঘড়ির দিকে তাকিয়ে আৎকে উঠল শ্রুতি।দ্রুত মুক্তা আপার বাসায় যেতে হবে, আজকে রাতে নাকি একটা ভালো পার্টি আসবে। সকালে মুক্তা ফোন দিয়ে বলেছিলো রাতে কোনো কাজ না রাখতে, ছেলেটাকে খুশি করতে পারলে ভালো টাকা পাবে। বড় লোকের ছেলে, মাঝে মাঝে খেয়াল হলে আসে এবং আসলে তাকে সবচেয়ে ভালোটাই দিতে হবে, সে জন্য মুক্তা শ্রুতিকে ফোন করেছিলো।

মুক্তার প্রতি শ্রুতি খুব কৃ্তজ্ঞ।ওদের বিপদে একমাত্র মুক্তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।শ্রুতি অবশ্য এই লাইনে আসতে চায়নি। কিন্তু হঠাৎ করে ওর বাবা মারা যাওয়াতে ওরা বাস্তবিক অর্থেই বিপদে পড়ে গিয়েছিলো।তিন ভাই বোনের মধ্যে ওই সবচেয়ে বড়, ভার্সিটিতে পড়াশোনা করছে, ছোট দুই ভাই এখনো কলেজের গন্ডি পেরোয় নি। বাবা একটি কলেজে করণিক পদে কাজ করতো, খুব বেশী সৎ ছিলো মনে হয়, মৃত্যুর পর তার কোনো ব্যাংক একাউন্টের খোঁজ পাওয়া যায়নি, সঞ্চয়-ও খুব একটা করতে পারেনি।শ্রুতির মা তার কলেজ পড়ুয়া দুই ছেলে আর ভার্সিটি পড়ুয়া মেয়ের খরচ চালাতে গিয়ে চোখে অন্ধকারই দেখছিল, তার উপর আবার সাথে আছে প্যারালাইসিসে আক্রান্ত শ্রুতির দাদী। শ্রুতি পড়াশোনার খরচ চালানোর জন্য একটা পার্টটাইম চাকরি পাবার অনেক চেষ্টা করেছিলো। অভিজ্ঞতার অভাব ছিল, তাই চাকরিও মিললো না।যেখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেখানে নর মানুষের লোভী চোখের অভাব নেই, কিন্তু বেতন কম।

ঠিক এই সময়েই মুক্তা এগিয়ে আসে।একটা প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মুক্তার সাথে পরিচয়, সেখানকার রিসেপশনিষ্ট।ইন্টারভিউ রুম থেকে যখন বিষন্ন নয়নে বের হয়ে আসলো তখন মুক্তা শ্রুতির হাতে ফোন নম্বরটি দিয়ে বলেছিলো ফোন করতে।

এখন সে প্রায়ই মুক্তার ফোনের অপেক্ষায় থাকে। মাসে মাত্র কয়েক টা রাত থাকা লাগে, কিন্তু পকেট ভারী হয়। বাকী সময়টাতে সে পড়াশোনা করতে পারে। মুক্তার সাথে কথা বলার পর প্রথমে সে রাজীই হয়নি, পরে প্রয়োজনের তাগিদে রাজী হয়। প্রথম প্রথম খুব অস্বস্তি লাগতো, নিজেকে অশুচি অশুচি লাগতো, এখন আর লাগে না।মাঝে মাঝে সমুদ্র-অবগাহনের কথা মনে পড়ে যায়, ভাবে কোনো একদিন সমুদ্র সঙ্গমে শুদ্ধ হয়ে আসবে।

বাসা থেকে বের হবার সময় মা-কে বললো আজ রাতে সে বান্ধবীর বাসায় থাকবে, ক’দিন পর পরীক্ষা, একসাথে পড়বে। মা কিছু বলেনি, কখনো বলেনা, মা জানে শ্রুতি যেদিন রাতে বান্ধবীর বাসায় থাকে, তার পরের কয়েকটা দিন ভালো খাওয়া-দাওয়া হয়, সংসার খরচে বাড়তি কিছু টাকা আসে। সে কখনো শ্রুতিকে জিজ্ঞেস করেনি, কিভাবে টাকা আসে, কখনো জিজ্ঞেস করতেও চায়না, পাছে অপ্রিয় কথা শুনতে হয়।

মুক্তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে সূর্য পশ্চিমাকাশে ডুবে গেলো। শ্রুতি সবসময় আগে আগে আসে, এসে বিশ্রাম নেয়, একটু মেকাপ লাগায়, নিজেকে মোহনীয় করে তোলার যাবতীয় চেষ্টা চলে। মুক্তা বলছে আজকের ছেলেটা বিশাল বড় লোকের ছেলে, মাঝে মাঝে আসে, ভালো লাগলে প্রচুর টাকা দেয়।ব্যবহার ভালো, দেখতেও রাজপুত্রের মতো।মুক্তার কথায় শ্রুতি হেসে ফেলে। রাজপুত্র শুনে ওর সমুদ্রের কথা মনে পড়ে যায়।

এই সমুদ্র, সেই সমুদ্র নয়। ওদের ভার্সিটিতে পড়ে, দুই ব্যাচ সিনিয়র, সবার মাঝে খুব জনপ্রিয়। চেহারা রাজপুত্রের মতোই, বাবার মনে হয় কয়েকটা ইন্ডাস্ট্রি আছে। শ্রুতির হৃদয়েও এই সমুদ্র দোলা লাগায়, মনে মনে খুব করে চায় এই সমুদ্রেও অবগাহন করতে।কিন্তু কখনো কথা বলারও সুযোগ হয়নি, সমুদ্র-সঙ্গম তো দূরের কথা, সমুদ্র বোধহয় ওকে চিনেই না। ওর বুক থেকে আবারো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।

শ্রুতি রুমে একা বসে আছে। রাজপুত্রের মতো দেখতে ছেলেটা মাত্র এসেছে, মুক্তার সাথে কথা বলছে। কিছুক্ষন পরই এই রুমে ঢুকবে।শ্রুতি দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে……..।

এ যে সমুদ্র! শ্রুতি পাথরের মতো ঠায় বসে আছে।চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামছে, আনন্দে না কষ্টে বুঝতে পারছে না, শুধু বুঝতে পারছে সে আবার সমুদ্রে অবগাহনে যাচ্ছে, সমুদ্র-সঙ্গমে সে শুদ্ধ হয়ে উঠবে, নীল-আকাশের মতো শুদ্ধ।

(গল্পটি সংগৃহীত)
[+] 1 user Likes ddey333's post
Like Reply

গরু



- "কি বললি? আমাকে ভালবাসিস? হুহ্! ছেড়ে যাবি না তো?"
-"ছেড়ে যাব! কি যে বলিস! আমি তোর জীবনে 'গরু' হয়ে থাকব।"
-"মানে?"
-"সিম্পল! গরু খুব উপকারী জীব, জানিস তো? গরুর সবকিছুই কাজে লাগে। তেমনি আমিও তোর সব কাজে লাগব।"
-"যেমন?"
-"ধর, তুই তো জানিস ই, আমি শেফ। রান্না করব। খাবার সুন্দর করে প্লেটিং করব। বাসন মেজেছি ছোটবেলায় অনেক, তাই সেটাও করব। গরুর মতো মায়াভরা চোখে তোকে দেখব আর রোজ রোজ প্রেমে পড়ব! আর তুই আমাকে রেগেমেগে 'গরু' বলে গাল দিলেও কিচ্ছু মনে করব না!"
-"ধ্যাত!"
-"বল, রাজি?"
-"যাঃ!"
-"ওতেই হবে! স্বয়ং পরশুরাম বলেছেন যাঃ মানেই হ্যাঁ!"

[+] 2 users Like ddey333's post
Like Reply

অ্যাডমিন


পোস্টটা করে দিয়ে লজ্জা লজ্জা লাগছিল রিয়ার।
প্রায় বছরখানেক হলো ফেসবুকে এই ফুডগ্রুপটিতে আছে ও। রান্না ওর সখ। আর সেই সুবাদেই একদিন আলাপ হয় গ্রুপের অ্যাডমিন প্রীতমের সাথে। প্রথমে টুকটাক কমেন্টে কথা, তারপর ইনবক্স, হোয়াটসঅ্যাপ। 'আপনি' থেকে 'তুমি' হলেও কখনই  সীমা অতিক্রম করেনি প্রীতম।

করে ফেলেছে রিয়া নিজেই। ভালবেসে ফেলেছে শান্ত আর গভীর স্বভাবের প্রীতমকে।

আর আজ, প্রীতমের জন্মদিনে আর থাকতে না পেরে কেক বানিয়ে 'হ্যাপি বার্থডে পি' লিখে, ছবি তুলেছে। আর সেটা ওই গ্রুপেই পোস্ট করে দিয়েছে। কিন্তু এবার বড্ড লজ্জা লাগছে! পোস্ট অ্যাপ্রুভ করার সময়ে তো প্রীতম দেখবেই, কি ভাববে! যদি ভুল বোঝে? "তোমার জন্য না" বলে কাটিয়ে দেবে? তাহলে তো মনের কথা মনেই থেকে যাবে...
ইস! কেন যে করল এরকম!
ভাবতে ভাবতেই 'টুং' করে শব্দ। হোয়াটসঅ্যাপ। প্রীতমের!
কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিল রিয়া।
এক লাইনের মেসেজ
"আই লাব্বিউ টুউ, রি!"

হাতটা এখনও কাঁপছে রিয়ার... বুকে লাবডুব
প্রীতম আর রিয়া...খুশি থাকুক খুব...।।
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

#অণুগল্প


আজ সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে পড়েছে পিকু। ঝটপট ওকে একটা হোম ওয়ার্ক করে ফেলতে হবে, নইলে বাবা মায়ের কাছে মেইল করে বলে দেবেন কলেজের ম্যাম যে ও 'ক্রিয়েটিভ রাইটিং' করে নি। মা আবার "পিকু, আমি তো ভেবেছিলাম তুমি রাইটার হতে চাও? আর তুমিই লিখলে না?" বলে খুব দুঃখ দুঃখ করে তাকাবেন ওর দিকে... ওর কান্না পাবে তখন!

তাড়াতাড়ি উঠে, ব্রাশ করতে করতে নিজেকেই দোষ দিচ্ছিল পিকু। ইস! মাঝে শনিবার, রবিবার - দু দু'টো দিন গেল, তবুও কেন কাজ টা করল না ও? তাহলে তো এই সমস্যা হতো না! কিন্তু কি আর করা যাবে! লিখতে তো হবেই! তাই, মুখটা ধুয়ে ঘরে এসে বসল পিকু। আর, খাতাটা টেনে নিল।
নিজের মনে পেনটা মুখে দিয়ে কি লেখা যায় ভাবছিল পিকু। হঠাৎ কানে এলো কয়েকটি কথা। মায়ের গলা "হ্যাঁ গো, আমাদের একতলার নতুন ভাড়াটে মেয়েটি কবে আসবে? পরের সপ্তাহে?"
ওদের একতলার আঙ্কেল আন্টিরা মাসখানেক আগেই চলে গেছেন। এবার তাহলে নতুন কেউ আসবেন! ইয়েএএ! কী মজা! নইলে বাড়িটা ফাঁকা লাগে খুব! যদি ওর একটা ফ্রেন্ড পাওয়া যায়, আরও ভাল হবে...
ভাবার মাঝেই বাবার গলা কানে এলো পিকুর "না, উনি আসবেন না। অন্য ভাড়াটে দেখতে হবে.."
"সেকি! কেন? সেদিন তো ভদ্রমহিলা বললেন ওনার খুব পছন্দ হয়েছে... এরমধ্যেই শিফট করতে চান?" বেশ অবাক হয়ে বললেন মা।
"হ্যাঁ, ওনার কোনো সমস্যা নেই। আমি এই পরশুই জানতে পারলাম যে উনি একা থাকেন! ডিভোর্সি। সাথে বাবা - মা কেউ থাকবেন না। তাই ওনাকে ভাড়া দেব না।... দেখি, অন্য কাউকে খুঁজতে হবে।"
বড়দের কথায় আর মন দেবে না ভেবে খাতা খুলল পিকু। এমন একটা টপিক নিয়ে লেখা...মাথায় কিছু আসছেও না যে... ইস! ম্যাম কি তাহলে মায়ের কাছে নালিশ করে দেবেন?
"ডিভোর্সি বলে ভাড়া দেবে না? কেন?"
"কী যে বলো না রুমা! একা মেয়ে... কবে কী হয়ে যায়! হয়ত পাড়ার কেউ ডিস্টার্ব করা শুরু করল! না না, দরকার নেই বাবা!"
"সেই! ডিভোর্সি বলে কথা... বাড়ি ভাড়া দেবার দরকার নেই। স্বাধীনতা দিবস তো চলে গেছে... আজ থেকে আবার যে ই কে সেই! 'নারী স্বাধীনতা', কোনো মেয়ের নিজের মতো করে বাঁচতে চাইবার অধিকার, বা একা থাকার ইচ্ছে... সেসব আবার কি বস্তু, তাই না? আর, পাড়ার কেউ বিরক্ত করলেও তারা খারাপ মানুষ হবেন, যার দায় শুধুই তাদের। তেমন হলে আইন আছে... আমরাও পাশে থাকতে পারি" খুব ঠান্ডা গলায় বললেন মা।
একটু চুপ করে রইলেন বাবা। তারপর বললেন "আই অ্যাম স্যরি রুমা। আমি এক্ষুণি ওঁকে ফোন করে ক্ষমা চেয়ে নিচ্ছি... উনি শিফট করতে চাইলে আমি সাহায্য ও করব..."।
মুখে হাসি ফুটে উঠল পিকুর ও। তারপরই ওর মাথায় আইডিয়া এলো।
'বর্তমান সময়ে তোমার প্রেরণা' এই বিষয়ে কি লিখবে বুঝে গেছে পিকু।
মোড়ের মাথার বাড়ির দিদা, যিনি ওদের করোনা যখন হয়েছিল, তখন ওদের দুবেলা খাবার পাঠিয়েছিলেন। খোঁজ নিয়েছিলেন। ওনাকে দেখেই তো পিকু ভেবেছে ও বড় হয়ে লেখক হবে আর সমাজসেবা করবে!
নিজের মনের কথা লিখতে শুরু করে দিয়েছিল পিকু। নইলে, খেয়াল করলে দেখতে পেত ওর খাতার প্রথম পাতায় আঁকা আমাদের জাতীয় পতাকার রং যেন তখন উজ্জ্বলতর হয়ে গেছে...
 

[+] 3 users Like ddey333's post
Like Reply

#অণুগল্প

সারাদিনের কাজ সেরে একটু ফেসবুকটা খোলে এইসময় রনিতা। নইলে সারাদিন আর সময় কই! ঊনকোটি, চোষট্টি কাজ সেরে এই রাত্তিরেই তো একটু নিজের জন্য সময় পায় ও।
তা, আজও অভ্যেস মতো খুলল ফেসবুক। আর খুলেই দেখে অনেক বন্ধুরা তাদের তোলা সুন্দর সুন্দর ছবি দিয়েছে ফেসবুকে । কেউ প্রকৃতির, কেউ ঈশ্বরের, তো কেউ মানুষের। সবাই এতরকমের ছবি দিয়েছে কেন? দেখে, আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে! তাই সবাই এত সুন্দর ছবি দিয়েছে! আচ্ছা!
একটু পরে রুটি বানাতে হবে, ওবেলায় কিমার তরকারি বানানো আছে। হাতে একটু বেশিই সময় আছে ওর। সবার ছবি দেখে ওর ও ইচ্ছে করছে কোনো একটা ছবি পোস্ট করতে। কোনটা দেওয়া যায়? ইস, বিকেল বিকেল যদি ফেসবুকটা খুলত, অস্তগামী সূর্য, পাখি, গাছ... কিছু না কিছু তো তুলতে পারত ও! এখন এই অন্ধকারে আর কি ছবি উঠবে!
ভাবতে ভাবতেই মনে পড়ল, তাই তো! বাড়িতে জাবদা অ্যালবাম গুলো আছে তো! সেখান থেকেই একটা ছবি বেছে, তার ছবি তুলে পোস্ট করলে কেমন হয়?
যেই না ভাবা, তাড়াতাড়ি একটা অ্যালবাম বের করল শোকেস থেকে।
আর তারপরেই, চোখ আটকে গেল!
মায়ের ছবি। ওর আইবুড়ো ভাতের দিন তোলা। বিভিন্নরকম ব্যঞ্জন সাজানো বাটিতে বাটিতে, মাঝে কাঁসার থালায় ভাত, ও একটা আসনের ওপর বসে আছে। সামনে মা... ধান দূর্বা দিচ্ছেন মাথায়।
ছবিটা দেখতে দেখতে সেইদিনটাতে পিছিয়ে যাচ্ছিল রনিতা।
ও একটা হলুদ শাড়ি পরে... মা একটা ঘিয়ে রং এর শাড়ি পরে আছেন। মায়ের খুব প্রিয় শাড়ি ছিল ওটা। ও টিউশানির টাকায় কিনে দিয়েছিল।
মা আজ কোথায়! মায়ের কিছু শাড়ি এনে রেখেছে ও আলমারিতে সযত্নে। এটাও আছে।পরে ও মাঝে মাঝে... মায়ের গন্ধ আর স্পর্শ পায় যেন ।
এতগুলো বছর হয়ে গেল, তবু, মায়ের কথা মনে পড়লেই জল আসে চোখে...
মা... মা... মা...
"কি গো খেতে দেবে না?" সঞ্জয়ের গলার আওয়াজ শুনে চমকে উঠল রনিতা।
ওই! কর্তব্য! এখন রুটি বানাতে যেতে হবে! এর নাম সংসার!
"কি হলো? কাঁদছ কেন?" অবাক হয়ে জিজ্ঞেস করল সঞ্জয়।
"না... কিছু না। যাচ্ছি। রুটি করতে হবে।"
"ও। আচ্ছা তাহলে একটু পরে দিও। আমার একটা কল আছে, সেরে নিই।" বলে ঘরে চলে গেল সঞ্জয়।
এই রাত নটায় কল! বাড়ি থেকে কাজ বলে সময়ের কোনো মাপকাঠি থাকবে না?
আর, কতক্ষণ চলবে কে জানে? গরম গরম রুটি না হলে ভাল লাগে নাকি?
মনটাও খারাপ। একটু কথা বললে ভাল লাগত।
"নাঃ, যাই রান্নাঘরে" ভাবতে ভাবতে উঠতে যাবে, হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো সঞ্জয়।
যাক বাবা! ফোন তাড়াতাড়িই শেষ হয়েছে!
"ট্যান ট্যানান! রনি! দেখো!" মজারু গলার আওয়াজ শুনে অবাক হয়ে তাকাল রনিতা।
আর, চক্ষু চড়কগাছ হয়ে গেল!
মায়ের সেই ঘিয়ে শাড়ি! সঞ্জয় পরেছে!
"এই পিউ! দেখ আমাকে কেমন লাগছে!" মায়ের দেওয়া ডাকনাম, 'পিউ' বলে ডাকে সঞ্জয়, গলাটা সরু করে, মেয়েলি ঢং এ!
"এটা আবার কি হয়েছে? তুমি শাড়ি পরেছ কেন?"
"সিম্পল! তোমাকে হাসাতে! এসে দেখলাম চোখ জল, হাতে অ্যালবাম... মায়ের ছবি খোলা। তাই বুঝে গেলাম... আর আলমারি খুলে এই শাড়িটা পেয়েও গেলাম। বারমুডার ওপরেই গিঁট দিয়ে পরেছি। আর এই দেখো, আমার স্টাইলিশ স্লিভলেস ব্লাউজ! " সাদা স্যান্ডো গেঞ্জি পরা লোমশ হাত বার করে দেখায় সঞ্জয়।
দেখেই, প্রচন্ড হাসি পেয়ে যায় রনিতার।
পাগল ওর বরটা একদম!
"যাক বাবা, শান্তি! মেঘের কোলে রোদ হেসেছে! আচ্ছা শোনো, এটা কবেকার ফটো? এত খাবার? আমি নেই কেন?" হিংসুটে গলায় জিজ্ঞেস করে সঞ্জয়।
"কিভাবে থাকবে? এটা আমার আইবুড়ো ভাত। তোমার জীবন আলো করতে আসিনি তখনও আমি!" বলে রনিতা। একটু আগের কান্না বদলে গেছে হাসিতে
"ঘাড়ে চাপতে বলো! হা হা! আচ্ছা, এত জম্পেশ খাবারের ছবি যখন, আজ আর রুটি করো না, আমি কিছু অর্ডার করে দিচ্ছি। যে তরকারিটা আছে, ওটা কাল আমাকে টিফিনে দিয়ে দিও" বলে সঞ্জয়।
"আচ্ছা" বলে ফিক করে হাসে রনিতা। সঞ্জয়ের একটা ছবি তুলে নিয়েছে ও। ওটা দেখিয়ে, "ফেসবুকে পোস্ট করে দেব" বলে ভালোই ব্ল্যাকমেল করতে পারবে!
একটু আগের মনখারাপ তখন ছুমন্তর!
ছবি - যেমন ফেলে আসা দিনের কথা ভেবে মাঝেমাঝে দুঃখ দেয়... তেমনি স্মৃতিতে রাখা ছবি আনন্দ দেয় বড্ড...
[+] 1 user Likes ddey333's post
Like Reply

#কথোপকথন 

 
-" কি রে, চোখে জল কেন?"
-"আমি...আমি খুব খারাপ, তাই না?"
-"মানে?"
-"আহ্! বাংলা বুঝিস না নাকি? আমি খুব খারাপ, তাই না? "
-"কেন, শুনি?"
-"আমি মোটা, কালো..."
-"বেঁটে, নাক বোঁচা..."
-"এই... ভাল হবে না কিন্তু..."
-"আহা, না হয় এই দুটো নয়। তুই নাক চোখা, লম্বা, কিন্তু মোটা আর কালো... তাতে কি হলো?"
-"তো, আমাকে বাজে লাগে তো দেখতে? সবাই বলে?"
-"অ্যাঁ! সবাই বলে! কে বলে? এই একবিংশ শতাব্দীতে যারা এসব বলে, তাদের স্রেফ 'ওম ইগনোরায় নমঃ' করে সরিয়ে দে।"
-"আমি খুব বাজে রে। সবদিক দিয়ে"
-" এটা কে বলেছে? কুচুটে বন্ধু? হিংসুটি কলিগ? না ছিদ্রান্বেষী আত্মীয়? "
-"অনেকেই বলে..."
-"কৌন হ্যায় ইয়ে 'অনেকে'ই, কাঁহা সে আতেঁ হ্যায় ইয়ে 'অনেকেই'!"
-"উফ, তুই না..."
-"সিরিয়াসলি, যারা তোর ভাল না দেখে খালি খারাপটাই দেখে, তারা কি আদৌ তোর কেউ ছিল কোনোদিন? হ্যাঁ, ভুল করলে বলতেই পারে... তুই ভুল করলে ইগনোর করতে পারে...তবেই না..."
-"মনটা ঠিক হচ্ছে না কিছুতেই।"
-"কেন? তোর নিজের জন্য কি তুই যথেষ্ট না?"
-"ওরম মনে হয়।"
-"না। এরকমটাই হয়।"
-"কি যে বলিস!"
-"ভাব তো, ছোটবেলা থেকে এই এখন পর্যন্ত, কতবার, কত তুচ্ছ কারণে চোখে জল এসেছে তোর? কত তুচ্ছ মানুষের জন্য? তখন কষ্ট পেয়েছিস, তারপরেই ভুলে গেছিস, তাই না? নিজেকে বাজে ভাবলে কি এতদূর এগোতে পারতিস? আর এতদূরে, এই আজকের দিনটা অব্দি এসেছিস যখন, বাকিটাও পারবি।"
-"থ্যাংকইউ! অনেক বেটার লাগছে এবার।"
-"ইউ আর ওয়েলকাম! আচ্ছা শোন, একটা কথা বলার আছে..."
-"বল, বল..."
-"তুই বেঁটে না ঠিক ই... কিন্তু নাকটা কিন্তু বোঁচাই..."
-"কিইইইই? আমার নাক বোঁচা? আয়, ঘুঁষি মারি তোর নাকে.."
-"একটুউউউ টেকনিক্যাল সমস্যা আছে ডার্লিং... আমাকে মারতে গেলে সেটা তোর নিজের নাকেই পড়বে... আর আয়নায় মারলে, হাত কাটবে... "
-"ধ্যাত!"
-"চল, আজ ঘুমিয়ে পড়...কাল আবার নতুন সকাল...হাসি হাসি দিন..."
-" Heart "
[+] 2 users Like ddey333's post
Like Reply

(24-08-2021, 05:44 PM)dimpuch Wrote:  এই থ্রেড আমি রেগুলার পড়ি। হয়ত কমেন্ট করি না সব সময় কিন্তু ভালো লাগে তাই পড়ি। শুধু একটা প্রশ্ন সব গল্পেই প্রোটাগোনিস্ত নারী হতেই হবে?

ক্ষতি কি !! :)
Like Reply

#কথোপকথন

 
-"কি রে, ভালো আছিস?"
-"ওমা! তুই? এখানে?"
-"কেন থাকতে পারি না?"
-"না, না, তা কেন? কি কিনতে এসেছিস?"
-"কিচ্ছু না! আমি এখানে চাকরি করি। ব্যাক অফিসে। তুই..?"
-"আমি চাকরি করি না! একটা ফ্রিজ দেখতে এসেছি। ফাইভ স্টার! পুরোনোটায় কারেন্ট উঠছে বড্ড।"
-"আচ্ছা! এমনি ভাল আছিস তো?"
-"ওই, আছি আর কি! খাচ্ছি দাচ্ছি মুটোচ্ছি!"
-"হা হা! না না, ঠিক ই আছিস...মানে সামান্য হয়েছিস..."
-"কী যে বলিস! 'ও' তো বলে আমি পুরো কুমড়োপটাশ হয়ে গেছি!"
-"ও! 'ও বলে!"
-"তুই কিন্তু ভালোই আছিস। চেহারাও একরকম, চাকরি করছিস, আমার মতো বাড়ি বসে অন্নধ্বংস করিস না..."
-"হ্যাঁ তা আছি। নিজের সাথে, নিজেকে নিয়ে! তা তুই ই বা বাড়িতে বসে আছিস কেন? এত সুন্দর আঁকতিস..."
-"ধুর! ওসব কবে চুকেবুকে গেছে! রং, তুলি, ক্যানভাস সব এখন হারিয়ে গেছে কোথায়..."
-"তোর মুখে এমনি কথা শুনব...ভাবিনি কখনও..."
-"আমাকে ছাড়া বাঁচবি, ভেবেছিলি?"
-"রিমি!"
-"তুই ও জানিস, আমিও জানি, আমরা দুজন দুজনের জন্য পারফেক্ট ছিলাম। তোকে আমার মতো, আমাকে তোর মতো করে কেউ বুঝত না!"
-"ছাড়! তোর হাজব্যান্ড ও এসেছেন তো?"
-"হুম! ও ই দেখছে। আমাকে তো পাত্তাই দেয় না। বলে আমি আসলে ওই ফ্রিজের মতোই...ঠান্ডা!"
-"রিমি...!"
-"কিরে, এতেই শিউরে উঠলি? এতো কিছুই নয়!"
-"এটাই যথেষ্ট..."
-"কিন্তু কি করার আছে বল? অ্যাবিউজ আমার বেস্ট ফ্রেন্ড এখন।"
-"বেরিয়ে আয় না! নিজে অ্যাবিউজড হচ্ছিস জানিস, তাও পড়ে আছিস কেন? তুই লেখাপড়া জানিস, গুনী মেয়ে... "
-"আসতে তো চাই রে, কিন্তু ভয় লাগে খুব। লোকে কি বলবে!"
-"এই লোকে কি বলবে করেই তো সব হল! লোকের ভয়ে শালা কখনও বলতেই পারলাম না আমাদের ব্যাপারটা কাউকে। লোক! মাই ফুট!"
-"থাকবি, আমার পাশে? যদি বেরিয়ে আসি?"
-"একথা তুই জিজ্ঞেস করছিস? তুই?"
-"সেবার পালিয়েছিলাম জীবন থেকে...দুজনেই কষ্ট পেয়েছি...এবার আর কষ্ট দেব না তোকে...সত্যি বলছি..."
-"আমি জানি। তোকে বিশ্বাস করি।"
-"আজও?"
-"আজ-কাল-পরশু-তরশু-নরশু..."
-"চন্দ্রানী?"
-"হুম?"
-"আই লাভ ইউ!"
-"আমিও...লাভ ইউ টুউউ..."

[+] 2 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: