06-10-2021, 02:06 PM
কিছু মনের সত্যি কথা
Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts
07-10-2021, 09:37 AM
কাক-মা জানত তার বাসায় কোকিলের ডিম।
সে চুপিসারে কোকিল-মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে সে গুণে দেখেছিল, তার বাসায় ডিমের সংখ্যাবৃদ্ধি ঘটেছে।
জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে। ধৈর্য ধরে ডিমে তা দিল, বাচ্চা হলে তাকে পোকাটা-মাকড়টা খাইয়ে বড় করল। সে জানত, এই অবোধ শিশু একদিন ভিনস্বরে গেয়ে উঠবে গান, আলাদা করে নেবে নিজেকে।
সবই জানত কাক-মা, কিন্তু বুঝতে দিল না কাউকে।
সবাই ভাবল, তার মত বোকা আর কেউ হয় না, তাকে বারবার বোকা বানিয়ে যায় কোকিল-মা। দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকল, নইলে কি হত কোকিলের ছানাগুলোর? জন্মই যে হত না তাদের ! জন্ম না হলে কেই বা গাইত বসন্তদিনের অমন বন-মাতানো মন-মাতানো গান ? মা যে তাদের উড়নচণ্ডী ! বাসা বানানোর ধৈর্য নেই, সারাক্ষণ শুধু উড়ে-উড়ে সুরে-সুরে ঘুরে-ঘুরে বেড়াচ্ছে।
তাকে অবশ্য দোষ দেয় না কাক-মা। সবাই কি আর একরকম হয় ? সে নিজে কি অমন গাইতে পারবে কোনদিন ? যে পারে সে নাহয় একটু কম সংসারী হলই ! তার ছানাদের বড় করে দিতে কোনও আপত্তি নেই কাক-মায়ের। এক-একজন এক-এক ধারার বলেই না এত রঙ, এত রূপ, এত সুর এই জগতটায় !
কোনও এক বসন্তদিনে নিজের বাসায় বসে দূরে কোনও কোকিলের কুহুরব শুনে স্বরটা কেমন চেনা চেনা লাগে কাক-মায়ের। খুশিতে তৃপ্তিতে চোখ বুজে আসে। মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের! আহা, বাছারা ! বেঁচে থাকো। কাক-মাকে নাই বা মনে করলে, মধুর গানে ভুবনখানি ভরে রাখো।
দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে। নইলে কেনই বা সে ডিম পাড়বার সময় হলেই বারবার সেই কাক-মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে ? কাক-মা আর কোকিল-মায়ের এ এক অদ্ভুত সম্পর্কের রসায়ন।
Collected

07-10-2021, 10:08 AM
(07-10-2021, 09:51 AM)Bichitravirya Wrote: আহ্ এই শব্দটাই বার হলো মন থেকে..... আহ্ শব্দটিকে ইংরেজি তে মনে হয় wooow বলে। আর জাপানিজে সুগোই... কিন্তু সবজায়গায় অনুভূতি এক হলেও , আমার মস্তিষ্ক এই শব্দ গুলো জানলেও বাংলা ভাষার শব্দটাই মন থেকে বার হলো কেন ❓......
❤❤❤
কিছু একটা ফাটলে বা কোনো বিশেষ জায়গায় কিছু ঢুকলেও কিন্তু এই শব্দটাই বের হয় !!
07-10-2021, 11:24 AM
কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করে ১৮৮৩ খৃষ্টাব্দে বিলেত গেলেন।
সেখান থেকে এম আর সি পি হয়ে দেশে ফিরলেন।
তারপর দেশে ফিরে প্র্যাকটিশ শুরু করলেন।
আর এক গরীবের ভগবান!
রোগীর ওষুধ কেনার পয়সা নেই। ফি তো নিলেন না। ওষুধের টাকাও দিলেন।
এলো কলকাতায় সেই ভয়ংকর প্লেগ মহামারী। প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগল। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার। রোগীর পরিবারকে সচেতন করছেন।
এ কাজে সঙ্গী আর একজন মহীয়সী নারী। তিনি হলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন।
আর সেই বিলেত ফেরত ডাক্তার বাবু প্রখর রোদে সাইকলে চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন।
মানুষকে ভালবাসার এত নেশা! কই আমরা তো সবাই পারিনা? কি প্রয়োজন ছিল তখনকার দিনে একজন এম আর সি পি ডাক্তারের এসব করার?
ঐ যে বললাম কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যাঁরা অন্য ধাতুতে গড়া...নবজাগরণের আলোকবর্তিকা!
তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে। সেখানে ইউরোপীয় মানুষদেরই দাপট। নেটিভদের ভাল চিকিৎসা করা হয় না।
তিনি ভাবলেন, একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায়। কিন্তু কে দেবে এত টাকা? নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়!
তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দ্বারে দ্বারে।
বড়লোকের বাড়িতে বিবাহের অনুষ্ঠান। বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে.. . " কিছু অর্থ দান করুন না? হাসপাতাল করবো.. "
চেনেনা কেউ ডাক্তারকে! কপালে হাত ঠেকিয়ে( যেমন ট্রেনে ভিখারিদের অনেকে করে থাকে) ... "যত্ত সব ফোর টুয়েন্টির দল!হাসপাতাল করবে!"... হয়'ত এসব বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে।
আবার কেউ চিনতে পেরে, ডাক্তার বাবু! আপনি? এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন। এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন।
অবশেষে একদিন স্বপ্ন সফল হল!
বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম বেসরকারি আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন।
এক বিস্ময়! শুরু হল পথচলা...
এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসাশাস্ত্রের বই লিখলেন। কারণ তিনি অনুভব করেছিলেন দেশিয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে।
এরপর একদিন আচমকা...
১৯১৮ সালে ১৯ ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি!
মৃত্যুর আগে তাঁর সর্বস্ব দান করে গেলেন তাঁর মেডিকেল কলেজকে।
রইল পড়ে শুধু বসতবাটিটুকু।
১৯৪৮ সালে তাঁর তৈরী সেই হাসপাতালেের নামকরণ করলেন আর এক ডাক্তার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়।
হাসপাতালটির নাম হল আজকের " আর জি কর মেডিকেল কলেজ।"
সেই ডাক্তারবাবুর পুরো নাম হল রাধাগোবিন্দ কর, সংক্ষেপে আর জি কর ( ১৮৫২, ২৩ অগাস্ট - ১৯১৮, ১৯ ডিসেম্বর)।
জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন না তখনকার দিনের একজন বিলেত ফেরত ডাক্তার?
কিন্তু ওরা যে শুধু দু'হাত ভরে উজাড় করে শুধু আমাদের বিলোতে আসেন বিনিময়ে কিছুই চান না।
ফুলেদের সৌরভ ছড়ানোতেই আনন্দ।
★ তথ্য সূত্রঃ বাঙালির ভাষা ও সংস্কৃতি, (ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান)
(সংগৃহীত)

07-10-2021, 03:08 PM
# সংগৃহীত হাসির গল্প
সক্কালবেলায় সবে আলু-কুমড়োর তরকারি দিয়ে রুটি খেয়ে দুটো বৃহৎ পরিমাণ ঢেকুর তুলেছে এমন সময় দীপন্করের ফোন বেজে উঠল।
শ্বশুরমশাই। এই সকালে আবার কী হল!
ফোন ধরতেই বললেন, "দীপু, আমাকে বাঁচাও। কিছু সিগারেট যেখান থেকে পারো জোগাড় করে আমায় দিয়ে যাও। নইলে মরে যাব।"
দীপু বললা, "এই লকডাউনে এখন কোথায় পাব সিগারেট? তার চেয়ে এই সুযোগে সিগারেট ছেড়ে দিন।"
কাঁদো কাঁদো হয়ে শ্বশুরমশাই বললেন, "চুল্লীতে ঢোকার পর আর খাব না গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এখন না পেলে জাস্ট মরে যাব। দুদিন আগে সব শেষ হয়ে গেছে। টয়লেট হচ্ছে না। অন্তত সকালে একটা আর দুপুর আর রাত্রে খাওয়ার পর একটা করে, মোট তিনটে লাগবেই। তুমি প্লিজ একটু দয়া করো আমাকে। প্লিজ! আর হ্যাঁ সোমাকে বোলো না, অন্য যাহোক কিছু বলে দিও কিন্তু সিগারেটের কথা বোলো না।"
দীপুর খুব মায়া হল বুড়োর ওপর। একটা মুদি দোকানে সিগারেট বিক্রি করে ও জানে। সেখানেই ট্রাই করা যাক।
জামা-প্যান্ট ছাড়া শুরু করেছিল, সোমা এসে বলল, "কোথায় বেরোচ্ছ?"
গম্ভীর গলায় দীপু বলল, "তোমার বাবার একটা ওষুধ কিনে দিতে হবে। ফোন করেছিলেন।"
সোমা অবাক হয়ে বলল, "বাবার ওষুধ মানে? ইয়ার্কি নাকি? আমি এক মাসের সমস্ত ওষুধ মায় ইসবগুল পর্যন্ত কিনে দিয়ে এসেছি। কী ওষুধ?"
বেশ ফেচাংয়ে পড়া গেল তো! এদিকে আবার সিগারেটের কথাও বলা যাবে না। দীপু বলল, "সে অন্য ওষুধ। ওই কিট।"
সোমা ভুরু ব্যাপক ভাবে কুঁচকে বললেন, "কিট মানে? কিসের কিট?"
দীপু জলে ডুবে যাচ্ছিল। ওহ্ এই মহিলা যে কেন উকিল হলেন না, প্রতিভার কী বিপুল অপচয়!
এইসময় দেওয়ালে একটা ফুটফুটে বাচ্চার ছবি দেখে মনে হল ভেসে ওঠার জন্য খড়কুটো পেয়ে গেছি।
বললাম, "ওই প্রেগনেন্সি টেস্টের কিট।"
ঘরে অ্যাটম বোমা পড়ল। সোমার চোখ গোল হয়ে স্থির হয়ে গেল। তারপর অনেকক্ষণ পরে বহুকষ্টে বলল, "বাবা চেয়েছে? বাবার কী হবে?"
দীপু গম্ভীর গলায় বলল, "দরকার আছে নিশ্চই।"
ততক্ষণে ফোনে শ্বশুরমশাইকে ধরা হয়ে গেছে। লাউডস্পীকার অন করে সোমা বলল, "তুমি ওকে কী আনতে দিয়েছ? তোমার লজ্জা করে না? এত বয়স হল!"
শ্বশুরমশাই তখন চুরি করে ধরা পড়া বাচ্চার মতো বলছেন, "তুই রাগ করিস না। ওহ্ এত করে জামাইকে বলতে বারণ করলাম তাও বলে দিল? ট্রেটার!"
--"ও তুমি চাও তোমার জামাই আমাকে মিথ্যে কথা বলুক? ছিঃ বাবা। ও সত্যিটাই আমাকে বলে দিয়েছে। কিন্তু কেন বাবা? এত বয়সে এসব কী?"
শ্বশুরমশাই বোঝানোর ভঙ্গিতে বললেন, "দ্যাখ সোমা, আমি ডাক্তারবাবুকে জিগ্যেস করেছি। ডাক্তারবাবুর পারমিশান নিয়েই..."
-- "তুমি এসব ডাক্তারবাবুকে জিগ্যেস করেছ! আচ্ছা বাবা তোমার কী বুড়ো বয়সে ভিমরতি হল! আমার তো পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এখন লোকের কাছে মুখ দেখাব কেমন করে?"
শ্বশুরমশাই বললেন, "ঠিক আছে তুই যখন এত কষ্ট পাচ্ছিস তখন এবার থেকে ছেড়ে দেব আমি। প্রমিস।"
কাঁদো কাঁদো স্বরে তাঁর মেয়ে বলল, "কিন্তু এখন কী হবে বাবা! যদি পজিটিভ হয়? উফ লজ্জায় মরে যাই মরে যাই! আমাকে নির্ঘাত আত্মহত্যা করতে হবে। তুমি এক্ষুনি মাকে ডাকো। মায়ের সঙ্গে কথা বলতে হবে।"
আমি বুঝলাম এবার আমাকে বেরোতে হবে। এখন এখানে থাকা নিরাপদ নয়। বললাম, "তুমি কথা বলো। আমি বেরোচ্ছি। হ্যাঁ দরজাটা বন্ধ করে দিয়ে যাও।"
নিজের বৃদ্ধ বাবা-মায়ের এই কাণ্ডকারখানায় বউ লজ্জায় আমার মুখের দিকে তাকাতে পারল না।

07-10-2021, 05:43 PM
বাসে উঠে একটি খালি সিট পেলাম। জানালার পাশে, আমি বসলাম ।
আর পাশের সিটটি খালি !
একটু পরেই দেখি ১৮/২০ বয়সী একটি সুন্দরী মেয়ে উঠলো ।
মেয়েটিকে এক নজর দেখলেই
বোঝা যায় খুবই ভদ্র ও অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে।
এদিক ওদিক সিট খুঁজে না পেয়ে শেষে আমার পাশে এসে বসলো।
হাতে একটি মোবাইল।
দেখে বোঝা যায় অনেক দামী মোবাইল। কিছুদূর যাবার পর বাস জ্যামে থামলো। মেয়েটি বলে উঠলো, অসহ্য জ্যাম !
আমিও হুম বলে সম্মতি জানালাম । এরপর টুকটাক কথা হতে লাগলো ।
বাসও চলতে শুরু করলো !
কথায় কথায় জানলাম, মেয়েটি ইংরেজিতে অনার্স করছে।
খুবই ফ্রী ভাবে কথা বলছিলাম আমরা !
কিছুদূর যাবার পর আবারও জ্যামে পড়লো বাস। বিরক্তিকর জ্যাম ! জ্যামের মধ্যেই বাসে উঠলো সাদা শার্ট পড়া কালো চেহারার মধ্যে বয়সী এক ভদ্রলোক।
পরনে তার পুরনো পুরোনো একটি শার্ট ! ময়লা হয়ে আছে।
তার হাতে অনেক গুলো বই।
কাধে লাল রঙের একটি ব্যাগ।
লোকটি সাধারণ জ্ঞান,পৃথিবীর অজানা কথা,ইংরেজি শেখ এরকম শিক্ষণীয় নানাধরণের বই বিক্রি করছে !
লোকটি অনেকক্ষণ যাবৎ, বইতে কি কি
গুরুত্বপূর্ণ আছে তা বর্ননা করলো। কিন্তু বাসের কেউ একটি বইও কিনলো না ! আমার খুব খারাপ লাগলো।
ইচ্ছে করছিল লোকটিকে কিছু টাকা
দিয়ে সাহায্য করি !
কিন্তু, লোকটিকে টাকা দিতে
চাইলে যদি কিছু মনে করে।
তাই দিলাম না !
একটা জিনিস লক্ষ্য করলাম, লোকটি বাসে ওঠার পর থেকে
মেয়েটি আমার সাথে একটি কথাও বলেনি। মাথা নিচু করে মোবাইল দেখছিল ! বাড়িতে ঐরূপ বই থাকা সত্বেও শুধু মাত্র লোকটিকে সাহায্য করার ইচ্ছায় ২০ টাকা দিয়ে দুটি বই কিনলাম।
লোকটিকে পঞ্চাশ টাকার নোট দিলে সে
ত্রিশ টাকা ফেরত দিল !
টাকা ফেরত দেবার পরেও দেখি
সে পকেট থেকে আরও টাকা বের করছে একটি একশ টাকার নোট আর কয়েকটা দশ টাকার নোট !
আমার দিকে এগিয়ে ধরলো !
আমি তো অবাক। আমাকে টাকা দেবেন
কেন উনি ?
আমার ভুল ভাঙলো তার ডাক শুনে !
তিনি আমাকে না মেয়েটিকে টাকা দিচ্ছেন ! তিনি বললেন,
‘সোমা টাকাটা রাখো । কিছু কিনে খেয়ে নিও! তোমার মা বললো,তুমি সকালে না খেয়েই বাড়ি থেকে বেড়িয়েছো।
মেয়েটি লজ্জায় মরে যাচ্ছিল।
সে অত্যন্ত রেগে লোকটার দিকে তাকালো !
বললো,লাগবে না ! লোকটি জোর করে টাকা গুলো তার হাতে দিয়ে বাস থেকে নেমে গেল !
মেয়েটির দিকে তাকানো যাচ্ছিল না !
রেগে টং হয়ে আছে ! আমি কৌতুহল সামলাতে পারলাম না। জিজ্ঞেস
করলাম, আপনাকে টাকা দিল উনি কে ? মেয়েটা বললো, আমাদের বাড়ির পাশে থাকে !
আমি বললাম, কিছু মনে করবেন না। একটা কথা বলি, উনি কি আপনার বাবা ?
মেয়েটি রেগে তাকালো আমার দিকে ! জবাব দিলো না ! এমন ভাব করলো যেন আমি মহা অপরাধ করে ফেলেছি ! আমি বুঝতে পারলাম তার রাগের কারন।
তার বাবা একজন ভ্রাম্যমাণ হকার।
বাসে বাসে ঘুরে বই বিক্রি করে। আর সে দামী পোশাক পড়ে কলেজে বা দরকারি কাজে এদিক সেদিক যায় ! সে একজন শিক্ষিত মানুষ !
এজন্য সে বাবার পরিচয় দিতে লজ্জা পায় ! এই ময়লা শার্ট পড়া লোকটিকে বাবা
বলে স্বীকার করাটাকে সে ঘৃনার চোখে দেখে !
সে চায় না পৃথিবীর কেউ জানুক এই হকার তার বাবা ! কত বড় বিবেক সম্পন্ন মানুষ সে ! যে লোকটি রাত দিন পরিশ্রম করে বাসে বাসে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বই
বিক্রি করে মেয়েটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলছে। তাকে লেখাপড়া শেখাচ্ছে। নিজে কয়েক বছরের পুরনো একটা শার্ট পড়ে অথচ মেয়েটিকে দামী পোশাক,
ব্যাগ, দামী মোবাইল কিনে দিয়ে তার সমস্ত চাওয়া পূরন করেছেন।
সেই মানুষটিকে বাবা বলে পরিচয় দিতে
লজ্জা করছে মেয়েটির !
কত বড় নির্লজ্জ ! যে মানুষটা
তাকে লালন পালন করে এত বড় করলো, যারটা খেয়ে বেঁচে আছে তাকে বাবা বলে পরিচয় দিতে সমস্যা !
মেয়েটি হয়তো শিক্ষিত হচ্ছে,
কিন্তু তার ভেতরে
বিবেক ও মানুষত্ব তৈরি হয়নি !
হকার লোকটির প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠলো ! লোকটা হাজার কষ্টের
মাঝেও পরম মমতায় নিজের মেয়েটিকে উচ্চশিক্ষিত করে তুলছেন !
আদর্শ বাবা মনে হয় একেই বলে।
যেই শিক্ষা আমাদের মধ্যে বিবেক ও মনুষত্ব তৈরী
করেনা, কি লাভ সেই শিক্ষা গ্রহন করে ?

08-10-2021, 09:55 AM
প্রেম এসেছিল নিঃশব্দ চরণে...
কিশোর রবীন্দ্রনাথের মনে প্রথম প্রেমের জোয়ার এনে দিয়েছিল বোম্বের এক মেয়ে, নাম আন্না তড়খড়; রবীন্দ্রনাথ তাঁর নাম দিয়েছিলেন ‘নলিনী’। ঘটনা ১৮৭৮ সালের। এই প্রেমের গল্প বলেছেন কবি নিজেই। কৈশোরে বোম্বাইয়ের এক বাড়িতে কিছু দিন ছিলেন কবি। সেই বাড়ির এক শিক্ষিতা আধুনিকা তখনই বিলেত ঘুরে এসেছিলেন। তখন কবি নেহাতই অল্পবয়সি, পুঁথিগত বিদ্যার পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতেন যে, তাঁর কবিতা লেখার হাত আছে। যার কাছে নিজের এই কবিত্বের কথা প্রকাশ করেছিলেন, তিনিও মেনে নিয়েছিলেন। কবির কাছ থেকে তিনি পেয়েছিলেন একটা ডাকনাম, ভাল লেগেছিল আন্নার। আন্না বলেছিলেন, “কবি, তোমার গান শুনলে আমি বোধ হয় আমার মরণদিনের থেকেও প্ৰাণ পেয়ে জেগে উঠতে পারি।” কবি লিখেছেন— ‘মনে পড়ছে তার মুখেই প্ৰথম শুনেছিলুম আমার চেহারার তারিফ। ...একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, ‘একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে।’
১৯২৭ সালের ১ জানুয়ারি অতুলপ্রসাদ সেন ও দিলীপকুমার রায়ের সঙ্গে আলাপে রবীন্দ্রনাথ তরুণী আন্নার কথা স্মরণ করেছেন, ‘তখন আমার বয়স বছর ষোলো। আমাকে ইংরেজি কথা বলা শেখানোর জন্যে পাঠানো হলো বম্বেতে একটি মারাঠি পরিবারে।... সে পরিবারের নায়িকা একটি মারাঠি ষোড়শী।... যেমন শিক্ষিতা, তেমনি চালাক-চতুর, তেমনি মিশুক।... আমার সঙ্গে সে প্রায়ই যেচে মিশতে আসত। কত ছুতো করেই সে ঘুরত আমার আনাচে কানাচে। আমাকে বিমর্ষ দেখলে দিতো সান্ত্বনা, প্রফুল্ল দেখলে পিছন থেকে ধরত চোখ টিপে।’
এক চাঁদনি রাতে সে হঠাৎই এসে হাজির হয়েছিল কবির ঘরে। কবি তখন নিজের বাড়ির চিন্তায়, কলকাতার গঙ্গার চিন্তায় বিভোর।
কবি কী ভাবছে, জিজ্ঞেস করে সে বসে পড়ে কবির পাশে, কবির নেয়ারের খাটিয়াতেই। চিন্তামগ্ন কবির সঙ্গে কথাবার্তায় জুত না পেয়ে তরুণী আন্না প্রস্তাব দিয়েছিল, ‘আচ্ছা, আমার হাত ধরে টানো তো— টাগ্-অফ-ওয়ারে দেখি কে জেতে?’
কবি তাঁর খেয়ালিপনার সঙ্গী হয়েছিলেন, পরে বলেছিলেন— ‘আমি সত্যিই ধরতে পারি নি, কেন হঠাৎ তাঁর এতরকম খেলা থাকতে টাগ্-অফ-ওয়ারের কথাই মনে পড়ে গেল। এমনকি আমি এ শক্তি পরীক্ষায় সম্মত হতে না হতে সে হঠাৎ শ্লথভাবে হার মানা সত্বেও আমার না হল পুলক-রোমাঞ্চ, না খুলল রসজ্ঞ দৃষ্টিশক্তি। এতে সে নিশ্চয়ই আমার ভবিষ্যৎ সম্বন্ধে বিশেষ রকম সন্দিহান হয়ে পড়েছিল।’
‘শেষে একদিন বলল, তেমনি আচমকা: “জানো কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার দস্তানা কেউ চুরি করতে পারে তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমো খাওয়ার?” বলে খানিক বাদে আমার আরাম কেদারায় নেতিয়ে পড়ল নিদ্রাবেশে। ঘুম ভাঙতেই সেই চাইল পাশে তার দস্তানার দিকে। একটিও কেউ চুরি করে নি।’
রসশাস্ত্রের বিচারে আন্নাকে অনেকটা প্রগল্ভা নায়িকার পর্যায়ে ফেলা যেতে পারে, কিন্তু তরুণ রবীন্দ্রনাথের কাছে না হলেও পরিণত রবীন্দ্রনাথের কাছে সে প্রেম যথেষ্ট গুরুত্ব লাভ করেছে।
আন্নার প্রেমকে রবীন্দ্রনাথ স্বীকৃতি দিয়েছেন শেষ বয়সে। উপরোক্ত কথোপকথনের সূত্রেই তিনি বলেছিলেন, ‘কিন্তু সে মেয়েটিকে আমি ভুলিনি বা তার সে আকর্ষণকে কোনো লঘু লেবেল মেরে খাটো করে দেখিনি কোনো দিন।... একটা কথা বলতে পারি গৌরব করে যে, কোনো মেয়ের ভালোবাসাকে আমি কখনো ভুলেও অবজ্ঞার চোখে দেখিনি- তা সে ভালোবাসা যেরকমই হোক না কেন।... আমি বরাবরই উপলব্ধি করেছি যে প্রতি মেয়ের ভালোবাসা তা সে যে-রকমের ভালোবাসাই হোক না কেন— আমার মনের বনে কিছু না কিছু আফোটা ফুল ফুটিয়ে রেখে যায়— সে ফুল হয়ত পরে ঝরে যায়, কিন্তু তার গন্ধ যায় না মিলিয়ে।’
১৮৭৯ সালের ১১ নভেম্বর বরোদা কলেজের উপাধ্যক্ষ হ্যারন্ড লিটেল্ডলের সঙ্গে আন্নার বিয়ে হয়। আন্নার মৃত্যু হয় ১৮৯১ সালের ৫ জুলাই এডিনবরা শহরে। লক্ষণীয়, বিবাহিত জীবনেও আন্না রবীন্দ্রনাথকে ভোলেননি। সেই কিশোর-কবির প্রদত্ত আদরের ডাকনাম ‘নলিনী’ স্বাক্ষরেই তিনি প্রবন্ধাদি প্রকাশ করতেন। এই তথ্যটিও উল্লেখ্য, তাঁর এক ভ্রাতুষ্পুত্রের নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথ।

08-10-2021, 05:19 PM
09-10-2021, 11:17 AM
তর্পণ
ক'দিন ধরেই মায়ের সঙ্গে সরাসরি একবার কথা বলবে ভাবছিল তিন্নি।
সত্যি বলতে কি, "বলব বলব" করেও বলা হয়ে ওঠে নি ওর। যতবার ভেবেছে, ততবার ই দোনামোনা করে পিছিয়ে এসেছে। ভেবেছে "আমিই হয়ত ভুল ভাবছি!"
আর, যেমন তেমন মা না। ওর দুর্গাঠাকুরের মতো মা কে! যে মাকে ওর জ্ঞান হওয়া ইস্তক লড়াই করতে দেখে আসছে।
দেড়বছর আগের তিন্নি হলেও হয়ত ভাবতেই পারত না। সত্যি বলতে কি, করোনা অতিমারি আসার আগে তিন্নি আর পাঁচটা টিনএজারের মতোই নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। ওর এমনিতেই খুন ইচ্ছে, এডভোকেট হবে! নামী ওয়েব সিরিজের উকিলদের মতো ক্ষুরধার সওয়াল -জবাবে সত্যি খুঁজে আনবে। আসল অপরাধীকে শাস্তি দেবে। আর অনেক, অনেক টাকা হবে ওর। ওর অ্যাপয়েন্টমেন্ট পাবার জন্য সেলিব্রিটিরাও অপেক্ষা করে থাকবেন। আর ও মা কে নিয়ে দেশে-বিদেশে ছুটি কাটাতে যাবে!
তবে, কেরিয়ারের পাশাপাশি অর্ক -ঈশানদের চোরা চাউনিও যে ভাল লাগত না, তা কিন্তু নয়! কিন্তু, ওই অব্দিই। কিন্তু এই বাড়িতে থাকতে থাকতে বুঝেছে মা কত একা! তাই মা রাগটাগ করলেও মেজাজ হারায় না ও।
ভাবতে ভাবতেই চাবি খোকার আওয়াজ কানে এলো তিন্নির। মা এসেছেন! আজ মহালয়া হলেও মায়ের অফিস ছুটি ছিল না। এমনিতেই এইবছর লকডাউনের জন্য অনেকদিন অফিস বন্ধ ছিল, তাই ছুটির সংখ্যা কমে গেছে। ছোট্ট একটি বেসরকারী অফিসে মায়ের কাজ, তাই আজ ইচ্ছে না থাকলেও মা কে অফিসে যেতেই হয়েছে। সকালে উঠে রেডিওতে 'মহিষাসুর মর্দিনী' শুনেছিল ওরা মা -মেয়ে। তারপর চোখ লেগে গেছিল দুজনের ই। যথারীতি মায়ের দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে উঠতে। সেজন্য তো এক্কেবারে উসেইন বোল্টের মতো করে কাজ সারতে হয়েছিল মা কে! আর এইসবের ফাঁকে ফোনটা একদম টেবিলের ওপর রেখে চলে গেছিলেন মা। আর তিন্নির ও এমন ঘুম চোখ তখন, সামনে থাকা সত্ত্বেও নজরে পড়েনি! কী যে দুশ্চিন্তা হচ্ছিল তখন! তারপর বুদ্ধি খাটিয়ে ভাবল ওদের এই বেলেঘাটার বাড়ি থেকে এলগিন রোডে, মায়ের অফিসে যেতে মোটামুটি এক ঘন্টার একটু বেশি সময় লাগে। তাই মা বাড়ি থেকে বেরোবার ঘন্টা দেড়েক পরে মায়ের অফিসে ফোন করে মা ঠিকমতো পৌঁছেছেন কিনা খোঁজ নেবে ভেবেছিল ও।
আর ভাগ্যিস ভেবেছিল!
ঘরে ঢোকার পরে একঝলক মাকে দেখেই ক্লান্তিটা বুঝতে পারল তিন্নি। ঘামছেন মা খুব, চোখেমুখ কেমন কালো হয়ে আছে।
"মা, বসো তুমি, তোমাকে একটু নুন-চিনির জল করে দিই..." বলে ওঠে ও।
"নাহ্, এখন আর সরবত খাব না। চা খাব। মাথাটা খুব ধরেছে" বলে উঠলেন মা।
"এ বাবা! তুমি হাত পা ধোও, আমি চা বসাচ্ছি" বলে চলে গেল ও। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও চা করা, দু এক পদ রান্না করা শিখেছে ও। মন্দিরা, মানে ওর মা বরাবর বলে এসেছেন যে নিজের কাজ নিজে করে নিতে পারাই স্বাধীনতা।
স্নান করে এসে মন্দিরা দেখেন চা আর পাঁপড়ভাজা রেখেছে মেয়ে। নিজে কুড়মুড় করে পাঁপড় চিবোচ্ছে একটা।
"আবার পাঁপড় কেন ভাজতে গেলি?" চায়ের কাপ হাতে নিয়ে বলেন উনি।
"তেল বেশি পোড়াইনি মা, একটু বেশি হয়েছে, সেটা একটা পরিষ্কার বাটিতে রেখে দিয়েছি!"
"পোড়া তেল খাওয়া কি ঠিক?" বলেন মা।
"তা জানি না... তেল ফেলে দেব? তুমিই না বলো, জিনিসপত্রের এত্ত এত্ত দাম এখন?"
"উফ! তিন্নি! তোর সাথে কথায় কে পারবে!" বলতে বলতে হেসে ওঠেন মন্দিরা। আজ বেশ একটু সময় আছে হাতে। সকালে একেবারে দুইবেলার মতো খিচুড়ি করে রেখেছেন। নইলে এই সময় ফিরে, একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকে পড়তে হয়। তিন্নি নিজের মতো পড়াশোনা করে। সাড়ে দশটার মধ্যে ডিনার। তারপর শুয়ে শুয়ে একটু ফেসবুক ঘাঁটা - আবার সকাল থেকে শুরু দৌড়! ব্যস, এইই তো জীবন।
খুব, খুব, খুউউউব ক্লান্ত লাগে মাঝে মাঝে! মনে হয়, এত লোক থাকতে আমিই কেন! আমার মতো অসুখী আর কে আছে! বিরক্ত লাগে! ফ্রাস্ট্রেটেড হয়ে যান অল্পেতেই। তখন মেজাজ ও খারাপ হয়ে যায়। পান থেকে চুন খসলেই ঝাড় দেন চারপাশের লোকেদের। যে সামনে থাকে সেই বকা খায় তখন। অফিসে ব্যবহার ভাল রাখতেই হয়, তাই কলিগেরা বেঁচে যান। তবে তিন্নি মাঝেমাঝেই... আর আর... আরেকজনের ওপরেও। রাগ হয়। ঘৃণা হয়। আবার ইচ্ছেও হয়...
"মা, ও মা... একটা কথা বলব তোমাকে? রাগ করবে না তো?" আদুরে গলায় বলে ওঠে মেয়ে।

09-10-2021, 11:18 AM
পুজোর জন্য কিছু একটা চাইবে বোধহয়।
আহা রে! সারাজীবন অভাবেই বড় হলো মেয়েটা। ছোটবেলায় বাবাকে হারিয়েছে... সেই মানুষটা থাকলে একটু হলেও তো অন্যরকম হতো জীবনটা...
"কি চাই রে? ওহ! কোন এক ওয়েবসাইটে সেল দিচ্ছে, তাই না? কিছু কিনবি?"
"আঃ, না মা। তোমার থেকে একটা অন্য জিনিস চাইব। আমার পুজোর গিফট সেটা।"
"কি, তিন্নি? আমার কিন্তু হাত একদম খালি..." একটু বিপন্ন গলায় বলেন মন্দিরা। যদিও জানেন, তিন্নি উল্টোপাল্টা কিছু চাইবার মেয়ে নয়! দেখেছে তো মায়ের লড়াই এতগুলো বছর ধরে। তাড়াতাড়ি ম্যাচিওরড হয়ে গেছে তাই!
"মা... আমার... আসলে আমার..."
"বল..?"
"আজ তোমার ফোনটা ধরেছিলাম তোমার অফিসের কারো নাম্বার সেভ করা আছে কিনা খুঁজতে গিয়ে । পেলাম না। তাই পরে নেট থেকে খুঁজে ফোন করেছিলাম ল্যান্ডলাইন নাম্বারে। "
"কি বলছিস তিন্নি? আমি এখন ফোন কিনতে পারব না কিন্তু। আমার ফোন ঠিক আছে!"
"ওফ, মা! ফোন কিনতে হবে না। আসলে... আমি নাম্বার খুঁজতে গিয়ে 'অমিত এফ বি' লেখা একজনের মেসেজ দেখেছি মা। আমি বেশ কিছুদিন ধরেই দেখছিলাম তুমি রাতে শুয়ে শুয়েও অনেকক্ষণ মোবাইলে খুটুরখাটুর করো... ভেবেছিলাম তোমাকে জিজ্ঞেস করব... করা হয় নি..."
"তিন্নিইইই" চিৎকার করে ওঠেন মন্দিরা...
এগিয়ে আসে তিন্নি। মায়ের সামনে মেঝেতে বসে পড়ে, মায়ের হাঁটুতে দুটো হাত রেখে...
"তোমার প্রাইভেসি নষ্ট করতে চাইনি মা। খুব চিন্তায় ছিলাম। তোমার অফিসের নাম দিয়ে কোনো নাম সেভ করা নেই দেখে মেসেজ বক্স খুলেছিলাম। তখন ই দেখলাম এই 'অমিত এফ বি' তোমাকে অনেক মেসেজ করেছেন। ওনার প্রোফাইল ও দেখলাম আমার ফেসবুক থেকে। ওনার মেসেজ গুলো কিছু পড়েছি মা। উনি তোমাকে নতুন করে জীবন শুরু করতে বলেছেন..."
"তিন্নি, প্লিজ চুপ করো। আমি এই নিয়ে কথা বলতে বা শুনতে চাই না..."
"মা, প্লিজ শোনো। তুমি জানো, তুমিই আমার পৃথিবী। আর উনি ঠিক ই বলেছেন। বাবা মারা যাবার সময় আমি সবে ক্লাস থ্রি! মেরেকেটে আটবছর বয়স তখন আমার। নভেম্বরে আমি আঠেরোয় পড়ব মা। দশ দশটা বছর ধরে তুমি একা লড়াই করছ... লোন নিয়ে এই বাড়িটা কিনেছ...আমাকে পড়াচ্ছ...দুজনের খাওয়া খরচ... সে ও তো অনেক মা... তারপর তোমার যাতায়াত... বাকি সবকিছু... কিভাবে সব সামলাচ্ছ তুমি, ভেবেই আমার ভয় লাগে... তুমি কতদিন হাসো না মা! হাসার সময়ই পাও না! তোমার ও তো অধিকার আছে নিজের কথা ভাবার! আমার মা হবার পাশাপাশি তুমি তো 'মন্দিরা ভট্টাচার্য' ও,তাই না?"
অনেক কিছু বলবেন ভাবছিলেন মন্দিরা... কিন্তু পারছেন না।
এইকথা গুলোই তো কতবার ভেবেছেন নিজে। একা থাকার দিনে আর রাতেও।
কিন্তু পেরেছেন কোথায়? পারেন কই!
"এই 'অমিত এফ বি' হোন বা অন্য কেউ... কে কেমন, কি চাইছে, আমার থেকে অনেক ভাল বুঝবে তুমি... আমার তো সবাইকেই ভাল লাগে! তোমার তো তা না! তুমি ভাবো মা... কথা বলো, আড্ডা মারো... প্রেম ই যে করতে হবে, তার কি মানে আছে? জাস্ট, সুযোগ দাও... নিজেকে.."
তিন্নি না... যেন অন্য কেউ বলছে কথা গুলো। কেমন অমোঘ... সত্য শোনাচ্ছে!
"তুই কবে এত বড় হয়ে গেলি মা..." রুদ্ধস্বরে এটুকুই শুধু বলতে পারলেন মন্দিরা।
"এঃ, তোমার কাছে তো সবসময় ছোট্ট!" বলে মা কে জড়িয়ে ধরে তিন্নি।
মন্দিরাও জড়িয়ে ধরেন মেয়েকে।
দুই নারীর হৃদয় যেন অতলান্ত মোহনা তখন!
মাকে জড়িয়ে রেখেই দেওয়ালের দিকে তাকায় তিন্নি। দেওয়ালে বাবার ছবি টাঙানো। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে "বাবা, তোমার স্মৃতি আমার কাছে ঝাপসা হয়ে আসছে। শুধু মা কে ভাল রাখতে চাই সারাজীবন... এটাই আমার তর্পণ... তুমি আশীর্বাদ করো.."
চোখ বুজে ফেলেছিল তখন তিন্নি... নইলে দেখত... ছবির মধ্যে বাবার হাসিমুখ...

10-10-2021, 06:38 PM
11-10-2021, 12:38 PM
পরকীয়া
""""""""""""""
বাইশে মে লকডাউনের সন্ধ্যায় ডাইনিং রুমে বউ সুমনার পাশে বসে সিরিয়াল দেখার সাথে সাথে সমীর ফেসবুকের নিউজ ফিড খুলে খুলে দেখছে। ফেসবুক জুড়ে সব পোস্টই এখন করোনা সংক্রান্ত। একটা পোস্ট নজর কাড়তেই সুমনাকে বলল দেখ দেখ বেশ মজার। সুমনা ঝুঁকে পড়ে দেখা শেষ করতেই অমনি টুং করে ম্যাসেঞ্জারে একটা ম্যাসেজ ঢুকল।-- "কল করো" সমীরের অবস্থা তখন রাস্তা পার হতে গিয়ে অসাবধানে চলন্ত দশ চাকার লরির তলায় চাপা পড়ার আতঙ্ক। হার্টবিট ধরাক ধরাক করে যেন বেসুরো তাসা বাজচ্ছে। তাড়াতাড়ি ম্যসেজটা লুকিয়ে ফেলল। সুমনা বলল, "কে ম্যাসেজ করল?" সমীর, "এখন লকডাউনে অনেকের খেয়ে দেয়ে কোনও কাজকর্ম নেই সারাদিন কেবল এটা সেটা খেজুরে আলাপ আর কি।" সমীর অনুভব করছে গেঞ্জিটা অল্প ভিজে গেছে টেনশনে। মনে মনে ভাবছে শ্লা করোনা আসার আর সময় পেল না। সবে প্রেমটা জমছে তখনই কথা নেই বার্তা নেই কোথা থেকে দুম করে করোনা এসে হাজির। দেশ জুড়ে লক ডাউন বাইরে বের হওয়া বারণ ঘরে বন্দি থাকো যত্তসব। সুমনা এমনিতেই সন্দেহ করে এই সুযোগে আর বাইরেই যেতে দিচ্ছে না। এদিকে ভয় পাচ্ছে এখন যদি হঠাৎ ম্যাসেঞ্জারে ওদিক থেকে কল করে বসে তাহলেই শেষ। সুমনা নির্ঘাত শিলে বেটে থেঁতলে দেবে যা ডেঞ্জার মেয়ে , এই ভেবেই নেট টা অফ করে দিল। সুমনা আবার টিভিতে মনোযোগ দিতেই সমীর মনে মনে লোকনাথ বাবকে স্মরণ করল। কিন্তু ভীষণ কনফিউজড লোকনাথ বাবা তো রণে বনে জলে জঙ্গলে বিপদ থেকে বাঁচায় শুনেছে ঘরের ভেতর বউয়ের পাশে এই রকম পরকীয়া কেসে হাতেনাতে ধরা পড়লে তাকে কতটা সাপোর্ট দেবে যথেষ্ট সন্দেহ। এই সময়ে ওনার স্মরণাপন্ন হওয়া মানে ধুম জ্বরে হোমিওপ্যাথি ওষুধের খাওয়ার মতন রিক্স হয়ে যাচ্ছে। শ্লো অ্যাকশন সিওর। না না কুইক অ্যাকশন হবে এমন কিছু ভাবতে হবে। ওসবে ভরসা করা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সুমনাকে বলল সিগারেট একদম শেষ একবার বাইরে যেতেই হবে। শুনেই সুমনা বলল, "একদম না, দরজার বাইরে পা দিয়ে দেখ তোমার একদিন কি আমার এক দিন।" সমীর মনে মনে ভাবছে উফ! কী জ্বালায় পড়লাম রে বাবা, ফোনে প্রেমের হাতছানি ঘরে লাদেন বউয়ের হুমকি কোন দিকে যে যাই। উসখুস উসখুস করছে দুবার ড্রইং রুমে গিয়ে জল খেয়ে এল। টিভিতে বিজ্ঞাপন শুরু হতেই সুমনা উঠে রান্না ঘরের দিকে গেল। সমীর ভাবল এই সুযোগ এখন ফোন করা যে সম্ভব না জানিয়ে দিই। যেই নেট অন করেছে অমনি ম্যাসেঞ্জারে ম্যাসেজ "খুব দরকার আছে কল করো না হলে আমিই করব।" ম্যাসেজটা দেখেই তো হাত পা ঠান্ডা হয়ে যাবার যোগাড় চুল খাড়া হয়ে যাচ্ছে। ব্যচেলর বলাটা ভীষণ ভুল হয়েছে দেখছি। এদিক বাড়িতে বউ আছে জানলে প্রেমটাই তো হত না উফ কী সমস্যায় পড়লাম রে বাবা। কী করে ম্যানেজ করব বুঝতে পারছি না। তখনই সুমনা পিছনে এসে বলল, তরকারিটা একটু কম কম মনে হচ্ছে একটু আলু সেদ্ধ দিয়ে দেব? সমীর বলল আচ্ছা এই সব জিজ্ঞেস করার কি আছে? দিলে দাও এখন তো দেখছি তরকারিতে কতটা নুন দেবে সেটাও বলে দিতে হবে। সুমনা চলে গেলে আবার ম্যাসেজ করতে যাবে অমনি বাজ পড়ার মতন আওয়াজ করে সুমনা ধপাস করে পাশে বসে পড়ল। সমীর মনে মনে বলল, " সমীর আজ তোর নির্ঘাত কালশর্প যোগ রে! শিহরে শনি নাচাচ্ছে সিওর।"। ভয়ে ভয়ে সমীর ফোনটাই সুইচ অফ করে দিল। সমীরের শরীরে তখন অস্থির অস্থির ভাব। কিছুক্ষণ পরেই পাশে থাকা সুমনার ফোন বেজে উঠল। সুমনা ধরেই বলল , "কেমন আছো? আমরা ভালো আছি, না তো, দেখছি" বলেই কেটে দিয়ে সমীরকে বলল, "তোমার ফোন সুইচ অফ?" সমীর, "না তো"। সুবিমলদা ফোন করছে পাচ্ছে না। সমীর - এ বাবা অফ হয়ে গেছে তা'হলে।" সুমনা বলল, " নতুন ফোন এমনি এমনি অফ হয়ে গেল? সমীর, "তাই তো দেখছি। " সুমনা বলল, " কোনও দিন অফ হয় না আজ অফ হয়ে গেল? আমি তো দেখলাম তুমি অফ করলে। ম্যাসেঞ্জারে মেসেজটা আসার পর থেকেই তো দেখছি তোমার নাটক। ভাবছ কিছুই বুঝি না?"। চেনো তো আমাকে? যদি উল্টেপাল্টা কিছু দেখেছি ঝেঁটিয়ে ঝাল ঝেড়ে দেব।" সমীর বলল,, "কী আবোলতাবোল বলছো কিছু বুঝছি না। "সুমনা বলল, "আমি আবোল তাবোল বলছি? তুমি ওদিকে ডুবে ডুবে জল খাচ্ছো আর ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? সমীর - "খবরদার যা তা বলবে না বলছি। একে সিগারেট নেই মাথা কাজ করছে না তারপর আবার আনাপসানাপ বকছো। মাথা খারাপ কোরো না।" সুমনা বলল, "আমি যা তা বলছি? মাথা খারাপ করছি? তুমি পিয়ালী নামে একটা মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করছ সেটা আমার জানতে বাকি নেই বুঝলে? সমীর মনে মনে বলল এ আবার গোয়েন্দা হল কবে থেকে রে? সমীর একটু সামলে, "এবাবা ও তো আমার কলিগ। কাজের স্বার্থে ম্যাসেজ চালাচালি তো করতেই হয়" । সুমনা, "আহা কি দারুণ, ম্যাসেজ চালাচালি করতেই হয়!" কান খুলে শোনো সুবিমলদার বউকে আমি একটা ফেক একাউন্ট খুলে তোমার চরিত্র পরীক্ষা করতে বলেছিলাম। তোমার স্বভাব চরিত্র যে সুবিধার না সেটা আমি বিয়ের পর থেকেই বুঝেছি। মেয়ে দেখলেই হামলে পড়া স্বভাব। ওই পিয়ালী হল সুবিমলদার বউয়ের ফেক আই ডি বুঝলে? এরপর যদি কোনও দিন দেখি এই সব ছোঁকছোকানি, তাহলে শিলের ওই নোড়া দিয়ে তোমার হাড়মাশ সব এক করে দেব বলে দিলাম। অসভ্য কোথাকার।

12-10-2021, 09:35 AM
12-10-2021, 09:35 AM
12-10-2021, 11:09 AM
12-10-2021, 02:58 PM
- Sir, আপনার order টা নিয়ে location এ দাড়িয়ে আছি।
- দাড়াও ভাই, আসছি।
দরজা খুলে অনীশ মুখার্জী গেটের বাইরে এসে সাইকেল করে আসা Zomato-র ছেলেটার কাছ থেকে তার খাবারের ব্যাগটা নেয়।
- Thank you, Sir, please 5 star দিয়ে দেবেন।
- Ok, দাড়াও একটু, দেখে-নি সব ঠিক আছে কিনা!
ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে অনীশ দেখেতে থাকে। Zomato র ছেলেটা মনে মনে অবাক হয়, ভাবে, এখন আবার প্যাকেট খুলে খুলে দেখবে না তো, ভেতরে সব ঠিকঠাক খাবার দিয়েছে কিনা! এইটাই লাস্ট delivery ছিল, ভিষণ খিদে পেয়েছে,ভাবলাম এবার বাড়ি গিয়ে খয়ে নেব, এখন এ আবার কতো দেরী করায় কে জানে!
এদিকে অনীশ ব্যাগের থেকে একটা খাবারের প্যাকেট বের করে নিয়ে বলে,
- এই একটা প্যাকেট নিয়ে যাও, আর একটা রাখলাম।
- না.. মানে Sir, আপনি যা order দিয়েছিলেন, তাই এনেছি, আপনি দুটো চাউমিনের order করেছিলেন।
- হ্যাঁ, দিয়েছিলাম তো। এখন প্রায় রাত নটা-সাড়ে নটা বেজে গেছে, একলা মানুষ, দুটো প্যাকেট নিয়ে কি করব? তুমি একটা নিয়ে যাও।
Zomato র বাইশ-তেইশ বছরের ছেলেটা ভাবছে (এতো মহা ঝামেলায় পড়লাম, তাহলে order-টা দিলে কেন বাবা!) যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে বললো,
- Sir, আমি তো on time-এই নিয়ে এসেছি। আপনার ফুল পেমেন্টও হয়ে গেছে। আপনাকে cancell করতে হবে order টা। অসুবিধা হবে। এইভাবে একটা প্যাকেট নিয়ে আরেকটা ফেরত দিতে গেলে অসুবিধা হবে।
Zomato র app খুলে অনীশ ছেলেটির নামটা দেখে নিয়ে বললো,
- তপন, থাকো কোথায়? কে কে আছেন বাড়িতে? এখানে তো দেখাচ্ছে, তোমার ওপর দুজন dependent, তুমি ই একমাত্র earning member
তপন ভাবে, এতো আমার ঠিকুজি নিয়ে পড়লো, আবার complain করবে না তো! স্টার পাওয়া আমার মাথায় উঠলো, এবার বক্ বক্ করো এর সাথে, কোথায় ভাবলাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু খাবো!
তপন একটু মাথা নীচু করে বলে,
- কাছেই থাকি Sir, সাহেব বাগান, মা-বাবা আর আমি। অনেক রাত হলো তো Sir, আর ফেরত দেবেন না। ফ্রিজে রেখে দিন, কাল নাহয় খেয়ে নেবেন, এক্ষুনি বানিয়েছে, নষ্ট ও হবে না। এটাই আমার last order ছিল, না হলে....
একটু স্মিত হেসে, অনীশ বলে,
- এই প্যাকেটটা তোমার বাড়ি নিয়ে যেতে বলছি। দোকানে তো ফেরত নিয়ে যেতে বলিনি।
এবার তপনের অবাক হওয়ার পালা,
- মা.. নে, ঠিক বুঝতে পারলাম না।
অনীশ হেসে বলে,
- দেখো ভাই তপন, আমি একা থাকি, ইচ্ছে করেই দুটো প্যাকেট order দিয়েছি। তোমাকে খাওয়াবো বলে। এই পরিস্থিতি না থাকলে তোমাকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়াতাম। তুমি যদি নিয়ে যাও, আমার খুব ভালো লাগবে। আমি যখনই order দি, একটা বেশি order করি... নিয়ে যাও ভাই।
অনীশের অমায়িক কথা শুনে, তপনের চোখটা ছল্ ছল্ করে ওঠে। যা রোজগার করে, কোনরকমে চলে যায় তিন জনের। রোজই এখান থেকে ওখানে খাবার বয়ে নিয়ে যায়, ইচ্ছে থাকলেও কখনো পকেটের টান ওকে দোকানের খাবার কিনতে দেয়নি।
আবার ভাবে, এইভাবে ভিক্ষার জিনিস নেওয়া উচিত হবে কিনা!
অনীশ যেন তপনের মনের কথা শুনতে পায়, সঙ্গে সঙ্গে বলে,
- ভেবো না ভাই, আমি তোমায় ভিক্ষে দিচ্ছি। আসলে, একা থাকি তো, কেউ খেলে ভালো লাগে। নেবে?..
তপন আর কথা না বলে প্যাকেট-টা নিয়ে, তার চোখের ভাবেই ধন্যবাদ জানিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দেয়। এইরকম মানুষ-ও এখনকার এই কঠিন পরিস্থিতিতে পৃথিবীতে আছে.... এরাই মনে হয় মানুষ রূপী ঈশ্বর.. সাহেব বাগানের দিকে এইসব ভাবতে ভাবতে চলতে থাকে তপন।

12-10-2021, 02:59 PM
অনীশ মুখার্জী, আই. টি. সেক্টরের বড় চাকুরে, কোলকাতার উপকন্ঠে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে থাকে। জলপাইগুড়িতে মা-বাবা, একান্নবর্তী পরিবারে থাকেন, এখন ওয়ার্ক ফর্ম হোম হোলেও, মাঝে মাঝে অফিসে যেতে হয়, তাই আর জলপাইগুড়ি যাওয়া হয়না। অনেকসময় মা-বাবা এখানে এসে কয়েকদিন থেকে গেলেও সবসময়ের জন্য থাকতে চাননা। অগত্যা বিয়ে করতে অনাগ্রহী অনীশ একা-ই থাকে, সকালে কণিকা মাসি রান্না আর ঘরের অন্যান্য কাজ করে দিয়ে যায়, তাতেই বেশ চলছে তার। মুখের স্বাদ বদলের জন্য, Zomato-তে order করে, নিজের যা লাগে সবসময় তার থেকে একটা বেশি order করে, লক্- ডাউনের বাজারে এইভাবে ওই ছেলেগুলোকে খাইয়ে মানসিক প্রশান্তি পায়। অনেকে অনেকভাবে এই সময় মানুষকে সাহায্য করছে, ও এইভাবে কিছু করার চেষ্টা করে।
তপন, পরিমল, আমিনুল, প্রলয়, ফিরাদ আরো অনেকেই সেদিন এই অঞ্চলের নামকরা একটি রেস্টুরেন্টে-এর সামনে নিজেদের বাহন নিয়ে order নেওয়ার জন্য অপেক্ষা করছিল। একে অপরের পরিচিত হওয়ায় টুকটাক হাসি-মস্করাও চলছে, এমন সময় ফিরাদের কাছে নতুন order ঢোকে। তার চোখে হাল্কা হাসি খেলে যায়, তপনের চোখ যায় ফিরাদের দিকে-
- কিরে, হাসলি কেন ওই address দেখে?
- ও... কিছু না, এই বাড়িটাতে আগেও গেছি।
- তো? শুধু এরজন্য হাসলি? বল্ না ফিরাদ, কি ব্যাপার? গোপন কিছু?
গলাটা খাদে নিয়ে, একটু আড়াল করে ফিরাদ বললো-
- ওই বাড়িতে অনীশ মুখার্জী বলে একজন থাকেন, সবসময় একটা বেশি order দেয়, যে delivery করতে আসে তাকে ওইটা দিয়ে দেয়। আজকে রাতে একটু ভালো-মন্দ পেটে যাবে। (একটু হেসে বলে) বড়ো ভালো মানুষ-রে দাদা, এইরকম লোকও আছে!
ফিরাদের কথা শুনতে শুনতে তপনের-ও চোখ গোল গোল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলে-
- আ.. মি চিনি ওনাকে, আমিও একদিন ওই extra box-টা পেয়েছিলাম, মা-বাবা ভিষণ খুশি হয়েছিল সেদিন। উনি তো আবার order-এর সঙ্গে tips-ও যোগ করে দেন - 50/- টাকা। সত্যি বড়ো ভালো মনের লোক।
এই শহরতলীর অনেক Zomato delivery boy এর কাছেই অনীশ মুখার্জী বিশেষ পরিচিত হয়ে যায়। এরা সবাই জানে, ওনাকে প্যাকেট দিতে গেলেই উনি ভালোবেসে আরেকটা ওদের হাতে ঝুলিয়ে দেবে। পয়সা রোজগার করতে বেরিয়ে উপরি পাওনা এই ভালোবাসা সবারই মনে দাগ কাটে।
সেদিন সকাল থেকেই অনীশের শরীরটা ভালো লাগছে না, মাথাটা টিপ্-টিপ্ করছে, কোমর- গা-হাত-পা ব্যথা, কিছুই ভালো লাগছে না। কণিকা মাসি দুদিনের ছুটি নিয়ে বোনের বাড়ি গেছে, রান্না করে ফ্রিজে খাবার-ও রেখে গেছে, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। সন্ধ্যের সময় calpol 650 খাওয়ায় শরীরটা একটু ঝর্ ঝরে লাগলে, Zomato তে order দেয়, পছন্দের দোকানের চাউমিন।
আটটা নাগাদ তপন তাদের অনীশদার জন্য খাবার নিয়ে হাজির হয়। এখন আর ওরা location-এ এসে phone করেনা, অনীশদার বাড়িতে calling bell বাজিয়ে একদম হাতে দিয়ে দেয়। কিন্তু সেদিন দুবার calling bell বাজিয়ে, দু-এক বার অনীশ-দা করে চেঁচিয়ে ডেকে, phone-এ পুরো রিং হয়ে যাওয়ার পর-ও অনীশদার দেখা না পাওয়ায় তপন একটু ঘাবড়ে যায়। এমনিতেই ওর বাড়িটা পাড়ার শেষ প্রান্তে, আশেপাশে ফাকা, লোকজন- ও বিশেষ কাউকে এদিকে দেখা যায়না। ঘরের যে জানলার আলো বাইরের দিকে পড়েছে, সেদিকে গিয়ে পর্দা সরিয়ে তপন ভীষণ অবাক হয়ে যায়।
দেখে, কিরকম অদ্ভুত ভাবে খাটের ধারে শুয়ে আছে অনীশদা - বা হাত খাট থেকে নীচে ঝুলছে, বা-পা-টাও কেমন ধারের দিকে ঝুলে রয়েছে, মুখটা অন্যদিকে ঘোরানো। কিছুক্ষণ ওইদিকে তাকিয়ে, তপন হতবাক হয়ে যায়, কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারে না, সম্বিত ফিরতেই সে প্রথমেই ফিরাদকে phone করে। ফিরাদ বাকিদের সব জানায়... সবাই প্রায় আধঘণ্টার মধ্যে চলে আসে তাদের প্রিয় অনীশদার বাড়িতে। আমিনুল-এর ওই অঞ্চলের Zomato zonal manager এর সাথে বিশেষ জানাশোনা থাকায় আর পুলিশের সহায়তায় অনীশ মুখার্জী-কে কোলকাতার হসপিটালে ভর্তি করা সম্ভব হয়।
কদিন প্রায় যমে-মানুষে টানাটানি যায়, কখনো প্রলয়, কখনো তপন.... ওরা কেউ না কেউ হাসপাতালে থেকে, কখনো রাত জেগে যখন যা দরকার যোগান দিয়ে গেছে। জলপাইগুড়ি থেকে ওর মা-বাবা -খুড়তুতো ভাই এসে অর্থের ব্যবস্হা করলেও অনীশের Zomato ভাইয়েরা সমস্ত ছোটাছুটির কাজগুলো নির্দ্বিধায় স্ব-উৎসাহে করে যায় দিনের পর দিন। প্রায় একমাস হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরে অনীশ, সেদিন-ও তার সঙ্গী ছিল ফিরাদ।
আরও একমাস পরে, আজ অনীশ মুখার্জীর ভাড়া বাড়িতে আনন্দ হইচই, বাড়িতে রীতিমতো ঠাকুর দিয়ে রান্না চলছে। অনীশের Zomato ভাইদের আজ সারাদিনের নিমন্ত্রণ ঐ বাড়িতে, যার যখন সুবিধা এসে খেয়ে যাবে। ওরা নিজেরাই সবকিছু তদারকি করছে, তপন-ফিরাদ আজ ছুটি নিয়েছে। অনীশ বারান্দায় ঠায় বসে আছে তার এই বৃহৎ পরিবারের সদস্যদের সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। ওর মা-বাবাও ওদের এই মিলন উৎসবে সমান উৎসাহে মেতে উঠেছেন.... পরম করুণাময় ঈশ্বরের কাছে তাঁরা বারবার ধন্যবাদ জানাচ্ছেন, ভাগ্যিস্ অনীশের এই ভাইয়েরা এখানে ছিল.... তা-না হলে কি যে হতো কে জানে?

12-10-2021, 03:16 PM
যদিও এটা সংগৃহিত কিন্তু গল্প নয় ,
পুরোপুরি সত্যি ঘটনা , ফেসবুকে কেউ একজন লিখেছিলেন ...

16-10-2021, 10:25 AM
#অনুগল্প
#হাঁদারামের_বৌ
#কলমে_অরু(অরুণিমা নাথ)
সোনাই... অ্যাই সোনাই... সোনাই... কানে কি কথা যাচ্ছে না নাকি... সোনাই... বলতে বলতে ঘরে ঢুকলেন একজন বছর পঞ্চাশের মধ্যবয়স্কা মহিলা। পরণে সাধারণ শাড়ি যার আঁচলটা কোমরে গোজা রয়েছে এবং ডান হাতে একটি স্টিলের খুন্তি ধরা, যা থেকে বোঝা যায় মহিলা রান্না করতে করতেই এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে তার মুখখানা যথেষ্ট পরিমাণে লাল বর্ণ ধারণ করেছে এবং দুচোখেও স্পষ্ট রাগের ঝলক দেখা যাচ্ছে... তার দৃষ্টি স্থির হয়ে রয়েছে ঘরের একেবারে মাঝামাঝি অংশে রাখা বিছানার ওপর ঘুমিয়ে থাকা একটি মেয়ের দিকে... মেয়েটি ঘুমিয়ে থাকলেও তার ঠোঁটের কোণে আলতো একটা হাসির ঝিলিক দেখা যাচ্ছে যা থেকে অনুমান করা যায় যে হয়তো মেয়েটি কোনো মিঠে স্বপ্নের আবেশে বিভোর হয়ে রয়েছে... মহিলাটি আরো কয়েক মুহূর্ত মেয়েটির দিকে অপলকে তাকিয়ে থাকার পরে দুই কদম এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা জলের গ্লাসটি তুলে গ্লাসে থাকা জলটা সজোরে ছুঁড়ে দিলেন সেই মেয়েটির ঘুমন্ত মুখ লক্ষ্য করে... আচমকাই নিজের মুখে এভাবে জলের আক্রমণে মেয়েটি "বৃষ্টি.. বৃষ্টি... ছাদ ফুটো হয়ে গেছে... সব ভেসে যাবে মা..." বলতে বলতে ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে, তারপর চারদিকে নজর বুলিয়ে অবাক হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করে বলে...
কি হল, কোথায় বৃষ্টি?
তারপর নিজের মুখে হাত দিয়ে ত্বকের সিক্ততা অনুভব করে বলে...
এই তো জল, তাহলে এটা কোথা থেকে এল?... বলতে বলতেই তার নজর পড়ে সামনে দাড়িয়ে থাকা মহিলাটির দিকে যিনি বর্তমানে তার দিকেই জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন...
মেয়েটি কিছু বলার আগেই সেই মহিলা বেশ ব্যঙ্গের সুরে বলে ওঠেন...
তা বলি মহারাণীর ঘুম ভাঙল নাকি আরো এক গ্লাস জল ঢালব?
মেয়েটি তখন দুহাতে চোখ রগড়ে বেশ কিছুটা আড়মোড়া ভেঙে এবং শেষে একটা বড় হাই তুলে জড়ানো গলায় বলে...
উফ্ মা কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমার সল্লুকে নিয়ে... সল্লু আর আমি ইতালিতে বেড়াতে গেছি... চারদিকে কত বরফ... সল্লু আমাকে গোলাপ হাতে প্রপোজ করছে... কিন্তু তুমি এসে সব ভণ্ডুল করে দিলে ধুর... মুখ পেঁচিয়ে বলে মেয়েটি ওরফে সোনাই।
এই যে খুন্তি দেখছো, এইটার বাড়ি পিঠে এক ঘা পড়লে না, সব স্বপ্ন জানলা দিয়ে পালাবে... সকাল আটটা বাজে, এই ধিঙ্গি মেয়ের এখনো ঘুম ভাঙল না... বলছি ইউনিভার্সিটি কি আমি যাবো নাকি ওটাকে তোমার এই বাবার বাড়ির হোটেল পেয়েছো যে যখন খুশি যাবে আর তোমাকে ক্লাসে ঢুকতে দিয়ে দেবে?... চিৎকার করে ওঠেন মহিলাটি ওরফে সোনাইয়ের মা।
উফ্ মা, কুল ডাউন! সবে আটটা বাজে এখনো তিন ঘন্টা দেরী আছে। কত দিন পরে জমিয়ে একটু স্বপ্ন দেখছিলাম দিলে সবটা পণ্ড করে... এক এক সময় খুন্তি হাতে এমন মা কালী হয়ে যাও না কি বলব... বিকৃত মুখে বলে সোনাই।
আর একটা কথাও শুনলে না এই গরম খুন্তির একটা মারও বাইরে পড়বে না বলে দিলাম... ওঠ্, শিগগির ওঠ... আগে বাথরুমে যা... পনেরো মিনিটের মধ্যে যদি নিচে টেবিলে না দেখেছি তাহলে সত্যি সত্যিই এই খুন্তি তোর পিঠে ভাঙব বলে দিলাম... তেইশ বছর বয়স হয়ে গেল এখনো নবাবজাদীর ধিঙ্গিপনা গেল না...
ওহ্ মা চিল! বারবার ওই খুন্তির ভয় দেখিয়ে লাভ নেই সেকথা তুমিও জানো আর যতক্ষণ তুমি এখানে দাড়িয়ে আমার পিছনে টাইম ওয়েষ্ট করছো ততক্ষণে তোমার খুন্তি আর রান্না দুটোই ঠান্ডা বরফ হয়ে গেছে... আর সবসময় বয়সের খোটা দেবে না তো, আমি এখনো যথেষ্ট বাচ্চা আছি... বিছানা থেকে নামতে নামতে উত্তর দেয় সোনাই।
তবে রে... সোনাইয়ের কথায় তার মা তেড়ে আসলে সোনাই... "ও বাবা গো, তোমার মেয়েকে মেরে ফেলল তোমার পাগল বৌ..." বলেই একছুটে ওয়াশরুমে ঢুকে ধড়াম করে দরজা বন্ধ করে দেয়। তারপর দরজার সাথে পিঠ ঠেকিয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলে...
বাপ রে, খুব বাঁচান বেঁচে গেছি আজ নাহলে সত্যিই আজ ওই খুন্তি আমার পিঠে পড়তই.. মাদার ইণ্ডিয়া যা খেপেছে আজকে, মাথার ওই আগুন শান্ত হওয়াটা হেবি চাপের...
ওদিকে তখনও তিনি চিৎকার করে চলেছেন বাইরে থেকে...
কতবার বলেছি দেখ দেখে শেখ কিছু নির্ঝরের থেকে, কি ভালো ছেলেটা... যেমন পড়াশোনা তেমনি স্বভাব চরিত্রে। সি.এ পাশ করে ব্যাঙ্কে চাকরি পেয়ে গেল এইটুকু বয়সে আর উনি এখনো ধেই ধেই করে নেচে চলেছেন সারাদিন আর ইউনিভার্সিটি গিয়ে টো টো করে ঘুরে বেড়াচ্ছেন... মা-বাবার প্রতি বিন্দুমাত্র সম্মান নেই আর ওদিকে নির্ঝর প্রতিদিন অফিসে বেরোনোর আগে কি সুন্দর তনুজা দিকে বলে যায় "মা, আমি আসছি"... আর এক আমার মেয়ে, ভোর রাত অবধি জেগে সাত বেলায় ঘুম থেকে উঠবে আর নাকেমুখে গুজে ছুটবে... এ জীবনে বোধহয় আমার আর শোনা হল না যে মা আমি আসছি...
এদিকে ভিতর থেকে এই সব কথাই সোনাইয়ের কানে খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছিল... এতক্ষণ মায়ের এমন মধুর বচনে সকাল সকাল নিজের কান দুটোকে সার্থক করে অবশেষে সে মুখ খোলে...
বলছি মা, তোমার মেয়ের না এখনো এম.এ টা শেষ হয়নি হ্যা, ওটা শেষ হলে যখন চাকরি পাব তখন আমিও ওই হাঁদারাম মানে তোমার নির্ঝরের মত বলে যাব যে আমি আসছি...
হ্যা.. হ্যা... দেখব কত চাকরি পাও! চাকরি তো ছেলের হাতের মোয়া না, যখন চাইবে তখনই দোকান থেকে কিনে এনে হাতে ধরিয়ে দেবে... লোকজন তো বসে রয়েছে ওনাকে চাকরি দেওয়ার জন্য... পড়াশোনার যা বহর তাতে এম.এ টা টেনেটুনে পাস করলে হয়... হা ভগবান, আমার গর্ভেই এমন একটা উড়নচণ্ডী মেয়ের জন্ম দিতে হল...
এই যে মাদার ইণ্ডিয়া, ভগবানকে বলে লাভ নেই তার থেকে বরং তুমি গিয়ে এখন রান্নাটা শেষ করো নাহলে বাবা বাজার থেকে বাড়ি ফিরে তোমার ওপর খেপে লাল হয়ে যাবে তাই আমার ওপর ঝাল পরে ঝেড়ে এখন গিয়ে রান্নাটা শেষ করো। আমার কিন্তু এখন থেকেই পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, টেবিলে খাবার না পেলে কিন্তু আমি না খেয়েই চলে যাব এই বলে দিলাম... ভিতর থেকে বলে সোনাই।
অসহ্য.. অসহ্য... জ্বলে গেল জীবন আমার এই মেয়ে নিয়ে... বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।
যাক মা গেছে এবার আপনাদের সাথে একটু ঠিকমত কথা বলতে পারব... এই যে যিনি এখনি আমার ষষ্ঠীপুজো করে গেলেন তিনি আমার মা জননী শ্রীমতী তমালিকা বসু, আমার বাবা যিনি এখন বাজারে গেছেন তার নাম শ্রীযুক্ত তমাল বসু এবং আমি তাদের একমাত্র মেয়ে বিবৃতি বসু ওরফে সোনাই। আমার বয়স এখন তেইশ, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি বাংলায় মাস্টার্স করছি। তাই বলে ভাববেন না সারাক্ষণ আমি কঠিন কঠিন বাংলা কপচাই... নেহাত ছোটবেলা থেকে এই সাবজেক্টে ভালো ছিলাম আর এইচ এসেও ভালো নম্বর ছিল তাই বাংলার ঘাড় ধরেই ঝুলে পড়লাম, যতই হোক মাতৃভাষা বলে কথা... এই তমালিকা দেবী মানে আমার মা এতক্ষণ ধরে আমার পিছনে বেগার খাটছিলেন তার কারণ হল আমার দেরীতে ঘুম থেকে ওঠা। আচ্ছা এখানে আমার কি দোষ বলুন তো তাড়াতাড়ি ঘুম না ভাঙলে... কাল রাতে সল্লু মানে সলমন খানের হেব্বি ঝিঙ্কুমার্কা একটা রোমান্টিক সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে... এদিকে সল্লু হল আমার জানেমন, আমার দিল কা টুকড়া, আমার ফেবারিট হিরো তাই সল্লুর সিনেমা না দেখলে ভগবান আমাকে পাপ দেবে না তাইতো সিনেমাটা শেষ করে ঘুমোতে গেলাম... আর স্বপ্ন দেখলাম সল্লু আর আমি ইতালিতে বেড়াতে গেছি... চারিদিকে সাদা বরফের চাদর বিছিয়ে রয়েছে... সল্লু একটা গোলাপের তোড়া নিয়ে হাঁটু মুড়ে বসে আমাকে প্রপোজ করছে আর যখনি আমি সেই প্রপোজাল আ্যাকসেপ্ট করে ফুলগুলো নিতে গেলাম ঠিক তখনি এই মাদার ইণ্ডিয়া রণচণ্ডী হয়ে এসে আমার স্বপ্নে মানে আমার মুখে জল ঢেলে সল্লুর প্রপোজালের বারোটা বাজিয়ে দিল... বাকি যা কিছু তার সবটাই তো আমার মায়ের থেকেই জেনে গেছেন তাহলে এবার তার বিষয়ে বলি যার সাথে মাদার ইণ্ডিয়া আমার তুলনা করছিল। নির্ঝর মিত্র ওরফে হাঁদারাম। বলছি বলছি কেন আমি ওকে হাঁদারাম বলে ডাকি... আমাদের ফ্ল্যাটের উপরের তলায় থাকে মিত্র ফ্যামিলি। ফলে স্বাভাবিক ভাবেই তনুজা আন্টির সাথে মায়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই ফ্ল্যাটে আমরা এবং ওরা প্রায় একই সাথেই শিফট করেছিলাম তাই হয়তো সখ্যতা হতে বেশি সময় লাগেনি। ওদিকে বাবার সাথে রাজদীপ আঙ্কেলেরও ভীষণ ভালো বন্ধুত্ব কিন্তু এর মধ্যে শুধু ব্যতিক্রম হলাম আমি আর নির্ঝর। ওই হাঁদারামটার নামে আর কি বলব, সবটাই তো মা বলে দিল। কিন্তু সত্যি বলছি আমার না ওই নির্ঝরকে একদম সহ্য হয় না বিশ্বাস করুন। তুই ব্যাঙ্কে চাকরি করিস কোথায় ঠাটবাট নিয়ে চলবি, বন্ধুদের সাথে ঘুরবি-বেড়াবি-হ্যাং আউট করবি তা না উনি লতানো লাউডগার মত প্রতিদিন ঠিক টাইমে অফিস যাবেন আর অফিস থেকে ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে। কি করছে জিজ্ঞাসা করলে বলবে কাজ করছি। কাজ না হাতির মাথা! আমার তো ডাউট হয় ব্যাটা তলে তলে অন্য কিছু করে। মাঝেমধ্যেই মা ভালোমন্দ রান্না করলে মিত্র বাড়িতে দিয়ে আসতে বলে আমাকে, কতবার বলেছি যাব না ওই হাঁদারামের বাড়িতে কিন্তু আমার কথার কোনো মূল্য আছে নাকি এই বাড়িতে... উল্টে ধমক খেতে মায়ের কাছে যে কেন ওনার আদরের নির্ঝরকে আমি হাঁদারাম বলছি। বিশ্বাস করুন ওইরকম একটা গোপাল অতি সুবোধ বালক টাইপের ছেলেকে হাঁদারাম না বলে আর কি বলব... যখনই ওদের বাড়ি গেছি আজ অবধি একটা কথা বলা তো দূর চোখ তুলে আমার দিকে তাকায় নি অবধি... নয়তো হা করে বসে ক্রিকেট গিলেছে নয়তো ল্যাপটপে মুখ গুজে বসে থেকেছে আর নয়তো ডাইনিং টেবিলে বসে এমনভাবে মাথা নিচু করে খেয়েছে যেন আমার দিকে তাকালেও ওর ব্রহ্মচর্য ভেঙে যাবে... যতটুকু জানি হাঁদারাম আমার থেকে বছর চারেকের বড় তাহলে ওর বয়স আন্দাজ সাতাশ কি আঠাশ। এই বয়স থেকেই মোটামুটি ছেলেরা বিয়ের প্ল্যান করতে শুরু করে তা বাপু তুইও কর না কিন্তু না উনি ওইসব করবেন না কারণ উনি মনে হয় আজীবন ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাইতো প্রতিদিন অফিস যাওয়ার আগে বলে যায় 'মা, আমি আসছি'। কোথায় বিয়ে থা করে মাকে রেহাই দিয়ে বৌকে নরম সুরে বলে যাবি যে 'ও বৌ, আমি এলাম' তা নয়, উনি সেই মায়ের ঘাড়েই চেপে বসে থাকবে। তবে যতই রাগ করি না কেন এটা অস্বীকার করার জো নেই যে হাঁদারামকে কিন্তু এক কথায় ফার্স্ট ক্লাস দেখতে... ওইরকম হ্যাণ্ডু মার্কা চেহারা, ক্লিন শেভেন মুখ, কাটা কাটা নাক-চোখ, ওইরকম হাইট আর হালকা হালকা মাসলওয়ালা বডি... এইরকম পারফেক্ট কম্বিনেশনের ছেলে আমাদের এই পাড়ায় কটা আছে হাতে গুণে বলা যায়। আমার ঘরের একটা জানলা ফ্রন্ট ফেসিং হওয়ায় মেন গেট থেকে কেউ বেরোলেই সেটা আমার চোখে পড়ে। তাই ওই হাঁদারামটাও যখন ফিটফাট হয়ে ফুল বাবু হয়ে অফিস যায় তখন না চাইতেও আমার চোখটা ওর দিকে একবার হলেও চলে যায়... কিন্তু তাই বলে ওর ওপর ক্রাশ, নৈব নৈব চ কারণ আমার ক্রাশ তো আমাদের ফ্ল্যাটের অপোজিটের মুখার্জি বাড়ির একমাত্র ছেলে রক্তিম। মানছি হাঁদারাম সুন্দর কিন্তু রক্তিমও কোনো অংশে কম যায় না... ও যখন নিজের ঘরের সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলে তখন হা করে আমি ওর হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে থাকি... রক্তিম আমার মনের কথা বোঝে কি না কে জানে তবে দেখা হলেই যে কিলার স্মাইলটা দেয় না উফ্ আমি ওখানেই ক্লিন বোল্ড..! আর এই এক হাঁদারাম, রাস্তাঘাটে এমনকি লিফটে ওঠার সময়ও যদি কখনো একসাথে আসি তবুও ব্যাটা মুখ ফুটে দুটো কথা বলে না এমন উটকো ছেলে একটা... আমিও কথা বলি না। কেন বলব নিজে থেকে তাই আমারও ভারি বয়ে গেছে, হুহ্..! এই দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন এতটা সময় পেরিয়ে গেছে খেয়ালই করি নি। যাই এবার কাজ সারি নাহলে ওদিকে আবার মাদার ইণ্ডিয়া তাণ্ডব করতে শুরু করে দেবে...
.......
আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম ইউনিভার্সিটি যাব বলে হঠাৎ জানলা দিয়ে বাইরে চোখ পড়লে দেখি হাঁদারাম ফুল বাবু সেজে চললেন অফিসে... তবে মানতে হবে বস, এই ডার্ক ব্লু শার্ট আর লাইট ব্লু জিন্সে নির্ঝরকে দারুণ লাগছে। অবশ্য যা গায়ের রং তাতে ওকে সবকিছুতেই মানিয়ে যায় সাথে আজকে আবার চুলে জেল লাগিয়েছে মনে হচ্ছে? উম্, ব্যাপার কি? কারোর জন্য ছিপটিপ ফেলতে যাচ্ছে নাকি... না ব্যাঙ্কে নতুন মেয়ে কলিগ এসেছে যাকে ইমপ্রেস করার জন্য বাবুর এত সাজ... এই.. এই.. এই... আমি মরতে ওই হাঁদাটার কথা ভাবছি কেন? আর কি বলে ডাকছিলাম যেন, নির্ঝর... আহ্...! আমার মাথা গেছে... এ শিওর ওই জল ঢালার ফল। মায়ের জন্য আমার সল্লুকে আই লাভ ইউ টু বলা হল না আর এখন এই হাঁদারামটা আমার মাথায় চেপে বসছে সকাল সকাল ওর নামের পাঁচালি শোনার জন্য... বিবু রে, এত অধপতনের আগে তুই পাগল হলি না কেন রে... মাথা চাপড়ে যখন নিজেকে পাগল বানানোর চেষ্টা করছি ঠিক তখনি মাদার ইণ্ডিয়ার চিৎকার শুনে হাঁদারামের কথা ভুলে 'আসছিইইইই' বলে ছুট লাগালাম নাহলে আজকের ব্রেকফাস্টটুকুও আর জুটবে না কপালে শুধু গালমন্দ খেয়েই কলেজ যেতে হবে...
......
সেদিনই তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাওয়ায় আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রূপু মানে রূপকথা দুজনে মিলে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাস ধরব বলে হঠাৎ রূপু লাফিয়ে উঠে বলল...
এই বিবু, ওই দ্যাখ ফুচকা। এ কতদিন খাই না রে, চল চল...
আমিও সাথে সাথেই মাথা নাড়িয়ে একগাল হেসে বললাম...
হ্যা চল, ফুচকাকে না বললে ভগবান পাপ দেয়।
তারপর আর কি, দুজনে মিলে জমিয়ে তখন বিভিন্ন সাইজের ফুচকাগুলোকে উদরস্ত করতে করতে ফুচকাওয়ালা কাকুকে ইনস্ট্রাকশন দিয়ে চলেছি কখনো ফুচকার সাইজ নিয়ে আবার কখনো টক জল নয়তো আলু মাখা নিয়ে... তখন আমি পনেরো নম্বর ফুচকাটা সবে মাত্র গালে ঢুকিয়ে আরাম করে চিবিয়ে তার স্বাদ নিচ্ছি ঠিক তখনই রূপু সামনে কিছু একটা দেখে চমকে উঠে বলল...
ওই দ্যাখ বিবু, ওটা তোর হাঁদারাম না?
রূপুর কথায় আমিও যাহোক করে আধ খাওয়া ফুচকার টুকরোগুলোকে পেটে চালান করে সামনে তাকিয়ে দেখি, হ্যা সত্যিই তো। ওইতো ওই ফুটে হাঁদারাম দাঁড়িয়ে রয়েছে আর এই শার্ট-জিন্সেই তো সকালে ওকে বেরোতে দেখলাম কিন্তু ব্যাটা এখন এই চারটের সময় এখানে কি করছে?
এই প্রশ্নটা যখন সবেমাত্র আমার মনের ভেতরে নিজের জায়গাটা ভালো করে সেট করে নিচ্ছে ঠিক তখনই রূপুও আমার ভাবনাগুলোকে শব্দে রূপ দিয়ে বলল...
এ ভাই, এই ছেলে এখন এখানে কি করছে রে? এর তো এখন ব্যাঙ্কে থাকার কথা... কাউকে লাইন-ফাইন মারছে নাকি রে ইউনিভার্সিটির..?
হ্যা সত্যিই তো, রূপুর কথাটা তো ভেবে দেখার মত। যে ছেলে কিনা রোজ মাকে বলে যায়, মা আসছি সেই ছেলেই আজ এত ইসটাইল মেরে ফুলবাবু সেজে পুরো ঝিঙ্কু লুক নিয়ে এখানে এইট বি এর কাছে কি করছে? এমনিতেই যাদবপুর আর এইট বি বাসস্ট্যান্ড প্রেমের লীলাক্ষেত্র তাই এখানে এসেছে মানে শিওর কোনো ঘাপলা কেস আছে। এইসব কথাই যখন আবার আমার মাথার ভিতর সকালের মত কিলবিল করতে শুরু করেছে ঠিক তখনই আবার রূপু আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল...
কি রে বিবু, কি এত ভাবছিস? আর ব্যাটা তো তোদের ফ্ল্যাটের ওপরেই থাকে তাহলে তুই কিছু জানিস না এই ব্যাপারে?
এখানে বলে নেওয়া প্রয়োজন যে নতুন পাড়ায় এই ফ্ল্যাটে শিফট হবার পর রূপুর সাথেই আমার প্রথম বন্ধুত্ব হয়। কিভাবে যেন আমাদের দুজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছিল আর তারপর কিভাবে যে দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম সেকথা আমরা নিজেরাও জানি না। তাই ন্যাচারালি সব কথার মত হাঁদারামের কথাও আমি রূপুকে জানিয়েছিলাম এছাড়াও এক পাড়ায় থাকার জন্য রূপুও হাঁদারামকে চেনে আর মোটামুটি ওর বিষয়ে সবকিছু জানে ও...
রূপুর কথায় আমি ঝাঁঝিয়ে উঠে বললাম...
আশ্চর্য তো, ওর খবর আমি কি করে জানব? আমি কি ওর গার্লফ্রেন্ড নাকি বিয়ে করা বৌ যে ওর সব ঠিকুজি-কুষ্ঠি, কোথায় কখন যায় আসে সব আমি জেনে বসে থাকব... হাঁদাটা তো আমাকে দেখলেই এমন ভাব করে যেন আমি বাঘ, ওর ঘাড়ে লাফিয়ে পড়ব। আস্ত উজবুক একটা, ওর মত হাঁদারামের খবর রাখতে আমার বয়েই গেছে। ফুচকা খাওয়ার মুডটাই পুরো বিগড়ে দিলি ধুত... বলে পাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি গটগট করে এগিয়ে গেলাম আর শুনলাম রূপুর চিৎকার...
এই বিবু ওয়েট আমি আসছি..!
......
বেশ কয়েকদিন পরের কথা, আমি তখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের ছাদে। এই বিকেল বেলার সময়টা আমার একা ছাদে দাঁড়িয়ে থাকতে বড্ড ভালো লাগে। হালকা ফুরফুরে হাওয়া, সূর্য ঢলে পড়ছে পশ্চিম দিকে আর তার মরা আলোর লাল আভায় ভরে যাচ্ছে আকাশের সবটুকু কোণা... সারাদিন এদিক সেদিক ঘুরে ক্লান্ত হয়ে সব পাখিরা ফিরে যাচ্ছে নিজের নিজের বাসায়... এই অদ্ভূত সুন্দর দৃশ্যটা আমাকে ভীষণ টানে তাই প্রায়ই আমি ছাদে এসে নিজের একাকীত্বটাকে উপভোগ করি এই পরিবেশের সাথে... প্রতিদিনের মত আজও পশ্চিম আকাশের দিকে তাকিয়ে মন দিয়ে সূর্যের মিলিয়ে যাওয়া দৃশ্য উপভোগ করছি ঠিক তখনই কারোর পায়ের শব্দে আমার চমক ভাঙল... পিছনে ফিরে দেখি ও বাবা, এ যে হাঁদারাম। কিন্তু এখন এই সময়ে ব্যাটা এখানে কি করছে? পরে মনে পড়ল আজ তো রবিবার তাই বাবু ছুটির দিনে ছাদে হাওয়া খেতে এসেছেন। পরণে একটা কালো ট্র্যাক প্যান্ট আর সাদা রঙের টি-শার্ট, এই সামান্য ড্রেসেই হাঁদাটাকে বেশ লাগছে কিন্তু... অবশ্য এরকম হ্যাণ্ডু হলে সব পোশাকেই মানিয়ে যায়। ওদিক হাঁদারামও ভাবেনি যে এই সময় আমাকে এখানে দেখবে তাই বেচারা নিজেও হকচকিয়ে গেছে... ওর চোখ-মুখ দেখে মনের অবস্থা বুঝে নিতে সমস্যা হল না আমার এছাড়া আমি নিজেও ওর সাথে থাকতে অত কমফর্টেবল ফিল করি না তাই ভাবলাম ছেলেটা একদিন ছাদে এসেছে, ও-ই নয় থাকুক আমি নাহয় পরে আসব... এই ভাবনা মতই সবেমাত্র ওর পাশ কাটিয়ে সিড়ির দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনি গম্ভীর গলায় নির্ঝর বলে উঠল...
দাঁড়াও বিবৃতি, তোমার সাথে আমার কথা আছে।
কি হল, কি ভাবছেন হঠাৎ হাঁদারাম ছেড়ে কেন নির্ঝর বললাম? বিশ্বাস করুন ছেলেটা যেরকম গাম্ভীর্যের সাথে আমাকে ডাকল তাতে কয়েক সেকেন্ডের জন্য আমি যেন ফ্রিজ হয়ে গেলাম...! তাছাড়া এতদিন ভাবতাম ব্যাটাচ্ছেলের আমার ওপর নজর অবধি দেয়নি কখনো কিন্তু এখন দেখছি এ আমার নামও জানে। এই কেসটা কি হল? কোনো ঘাপলা করেছি বলে তো মনে পড়ছে না তাহলে আমাকে হঠাৎ দাঁড়াতে বলল কেন, আর কি কথা বলতে চায় তাও আবার আমার সাথে... এইসব চিন্তাই মাথার মধ্যে একসাথে তালগোল পাকিয়ে যাচ্ছিল তাই আমার সবসময় চলতে থাকা মুখটাও কিছু সময়ের জন্য নিজের ঝাঁপ বন্ধ করেছিল আর সেই সুযোগেই হাঁদারাম বলল...
তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, তোমার কাছে কি একটু সময় হবে আমাকে দেওয়ার জন্য?
লে পচা, এটা কি হল? মোহাব্বতের অমিতাভ থেকে ডাইরেক্ট ম্যায়নে প্যায়ার কিয়া-র সল্লুতে কনভার্ট হয়ে গেল কি করে এই ছেলে? আবার বলে কি না জরুরি কথা... ভয় আর চিন্তায় তখন আমার হাঁটু কাঁপতে শুরু হয়ে গেছে। আমি বিবৃতি বসু কিনা হাঁদারামের ভয়ে... নো ওয়ে! তাই নিজেকে যথা সম্ভব স্বাভাবিক করে বেশ প্রশ্নের সুরেই বললাম...
জরুরি কথা, আমার সাথে? আর আপনি আমার নাম জানলেন কিভাবে?... যার সাথে আজ পর্যন্ত হাই-হ্যালোটুকুও ঠিকমত হয়নি আর বয়সে যে মানুষটা আমার থেকে বড় তাকে হঠাৎ করে তুমি বলতে আমার কেমন একটা বাধো বাধো ঠেকল তাই আপনি করেই বললাম। কিন্তু বদলে হাঁদাটা যা উত্তর দিল তাতে আমি শকড্ হয়ে গেলাম...
ব্যাটাচ্ছেলে বলে কিনা...
যে মানুষটা সারাক্ষণ আমাকে নিয়ে এত ভাবে এমনকি আমাকে বেশ অনেকগুলো ইউনিক নামে যে ডাকে.. যে আমাকে জানলা দিয়ে দেখে তার নাম না জানাটাই তো অপরাধ তাই না?
এই কেস করেছে, এ ব্যাটা তার মানে দেখেছে আমি সেদিন ওকে জানলা দিয়ে দেখছিলাম আর ইউনিক নামে ডাকে মানে ও কি এটাও জানে নাকি যে আমি ওকে হাঁদারাম বলে ডাকি? সর্বনাশ করেছে, সব কথা মায়ের কানে তুলবে নাকি... তাহলে তো আজ আমি শেষ... ! প্রচণ্ড ভয়ে একটা ঢোক গিলে বললাম...
আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন?
বুঝলে না নাকি সব বুঝেও না বোঝার ভান করছো, হুম... নিজের মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে বলল নির্ঝর। শুধু তাই নয় কথাগুলো বলার সময় ওর চোখে যে ভীষণরকম দুষ্টুমি মিশে ছিল এমনকি আমার ভয় পাওয়া মুখটাও ও ভীষণভাবে এনজয় করছিল এটাও বুঝতে পারলাম...
তাই মনে মনে ভয়টা চেপে ধরলেও সেই ভয়ের চিহ্ন চেহারায় ফুটে উঠতে না দিয়ে বেশ ঝাঁঝ দেখিয়েই বললাম...
অদ্ভুত কথা তো, আপনি কি বলছেন সে আপনি জানেন আমি কিভাবে সেটা বুঝব শুনি?
ওহ্ তাই! বুঝতে পারছো না... বেশ আমি বুঝিয়ে দিচ্ছি... বলতে বলতে নির্ঝর আমার দিকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগল আর আমি না চাইতেও পিছিয়ে যেতে লাগলাম... সেই সময় ওকে কোনো অ্যাঙ্গেল দিয়েই হাঁদারাম মনে হচ্ছিল না বরং ভীষণ ধূর্ত কোনো শিকারী আর নিজেকে সেই শিকারীর ফাঁদে আটকে পড়া শিকার বলে মনে হচ্ছিল...
এগিয়ে আসতে আসতেই নির্ঝর বলতে থাকে...
তোমার প্রথম প্রশ্ন আমি তোমার নাম জানলাম কিভাবে? এর উত্তর খুব সোজা, যে মেয়ে কথায় কথায় আমাকে হাঁদারাম বলে চিৎকার করে আর যার চিৎকার নিচের থেকে মাঝেমধ্যেই আমাদের উপরের ফ্ল্যাট অবধি শোনা যায় তার নাম বা ডাকনাম জানাটা কি এতই কঠিন স্পেশালি যখন তোমার এবং আমার মায়ের এত ভালো সম্পর্ক। আর সেকেন্ড আমার জরুরি কথা হল...
নির্ঝরের কথা শেষ হল না তার আগেই নিজের পিছনে শক্ত কিছু অনুভব করেই চমকে উঠে বুঝলাম যে সত্যিই এবার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর সামনে যেভাবে এই ছেলে খাম্বার মত দাঁড়িয়ে রয়েছে তাতে পালানোর উপায়টুকুও নেই। ব্যাটাচ্ছেলে আমার দিকে তখনও সেই দুষ্টুমি মাখা চোখেই তাকিয়ে রয়েছে আর এতক্ষণে ঠোঁটের কোণের হাসিটাও দেখছি কিছুটা চওড়া হয়েছে। ওর হাবভাব দেখে ততক্ষণে আমি দরদর করে ঘামতে শুরু করেছি... বুকের বাঁদিকে কেউ যেন ফুল ভলিউমে ড্রাম বাজাচ্ছে আর সেই আওয়াজে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম... কিন্তু এভাবে ভয় পেলে তো চলবে না, যেভাবেই হোক আমাকে পালাতেই হবে তাই আড়চোখে এদিক ওদিকে তাকাতে লাগলাম যে কিভাবে নিজেকে এই খড়ুশটার হাত থেকে মুক্তি পেতে পারি... আমার মুখ দেখে মনে হয় নির্ঝর আন্দাজ করেছিল আমার মনের ভাব তাই যে মুহূর্তে একটা ঢোক গিলে ওকে ধাক্কা দিয়ে পালাতে গেলাম ঠিক তখনি ব্যাটাচ্ছেলে নিজের শক্ত দুটো হাতে আমার হাত দুটোকে ধরে দেওয়ালের সাথে আমাকে ঠেসে ধরে তারপর নিজের হাতের সাহায্যে আমার দুপাশ দিয়ে দেওয়ালে এমনভাবে একটা অভেদ্য বেষ্টনী গড়ে তুলল যে আমার পক্ষে পালানো অসম্ভব হয়ে গেল... এইরকম ঘটে যাওয়ায় আমি সত্যিই তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছি যার ফলে থরথর করে কাঁপছি আর চোখ দুটো সজোরে একে অপরের সাথে চেপে ধরেছি...
আমাকে ওইভাবে দেখে আবারও নির্ঝর আমার মুখের একটু কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে বলল...
এখনি চলে গেলে হবে, শুনবে না তোমার সাথে আমার জরুরি কথাটা কি?
আমার অত কাছে থাকায় নির্ঝরের তপ্ত নিশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে যার ফলে নিজের ভিতরের অস্বস্তিটা ভীষণভাবে টের পাচ্ছিলাম। ওই কথাটা বলেই নিজের মুখটা এবার আমার কানের কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল...
খুব তো বলো যে আমি রোজ মাকে কেন বলে যাই অফিস যাওয়ার আগে, মা আসছি। কেন বলি না যে ও বৌ আসছি তাই তো? তাই আমি ঠিক করেছি এবার মাকে রেহাই দিয়ে বৌকেই বলব যে ও বৌ আমি আসছি আর সেটা কাকে বলতে চাই জানো, তোমাকে... শুনবে নাকি আমার মুখে, ও বৌ আমি আসছি... কথাটা বলেই নির্ঝর হালকা করে আমার কানে একটা ফু দিয়ে আমাকে মুক্তি দিয়ে ছাদ থেকে চলে গেল...
এদিকে এতক্ষণ নির্ঝর কি বলে গেল তার সবটাই ভয়ের চোটে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিল কিন্তু যখন পায়ের শব্দ মিলিয়ে যেতে শুনলাম তখন বুঝলাম যে সত্যিই এবার আমি মুক্ত। বুকের ভেতরের ড্রামটা তখনও বেজে চলেছে এমনকি কানের কাছের সেই তপ্ত নিশ্বাস এখনো যেন অনুভব করতে পারছি তবুও ভয়ে ভয়ে চোখ মেলে দেখলাম যে নাহ্ ছেলেটা চলে গেছে কিন্তু তিড়িং করে আমার মাথায় ঘন্টা বেজে উঠল আর আমি নিজেকেই বললাম...
এই... এই... ব্যাটাচ্ছেলে কি বলে গেল এখনি, ও নাকি নিজের বৌকে বলতে চায় অফিস যাওয়ার আগে আর সেই কথাটা ও আমাকে... মানে... আমি... শেষে আমিই কিনা হাদারামের বৌ... মানে... মানে... অ্যাএএএএ... শেষে এই ছিল আমার কপালে...
........
এইসব কথাই এতক্ষণ ধরে ভাবতে ভাবতে নিজেই একা হাসছিলাম সেই একই ছাদে.. একই সময়ে.. একলা দাঁড়িয়ে সন্ধ্যেবেলায়... হঠাৎই কোমরে দুটো বলিষ্ঠ হাতের স্পর্শে চমকে উঠলেও পরমুহুর্তেই আমার ঠোঁটের হাসিটা আরেকটু চওড়া হল। কানের কাছে আবারো সেই তপ্ত নিশ্বাস আর সাথে গম্ভীর তথা আদুরে কন্ঠস্বর...
আমার কথা ভাবছিলে বুঝি?
উহ্, তোমার মত হাঁদারামের কথা ভাবতে আমার বয়েই গেছে... হালকা হেসে উত্তর দিলাম।
তাই বুঝি? তাহলে আজ থেকে একবছর আগে এই হাঁদারামের গলায় মালা দিয়েছিলে কেন শুনি... ছেলেমানুষী সুরে বলল হাঁদারাম ওরফে নির্ঝর যে এখন আমার স্বামী।
হ্যা, ঠিকই ধরেছেন গত একবছর আগে এই হাক্ষদারামের সাথেই আমি সাত পাকে বাঁধা পড়েছি। আর আজ আগের মতই ছাদে একলা দাঁড়িয়ে সেই পুরোনো স্মৃতিই মনে করছিলাম আর একাই হাসছিলাম... আমরা ওই ফ্ল্যাটেই থাকি তবে আলাদা ফ্লোরে। নির্ঝর আর আমি দুজনের কেউই নিজেদের বাবা-মায়ের থেকে আলাদা হতে চাইনি তাই এই ফ্ল্যাটেরই থার্ড ফ্লোরে নিজেদের ছোট্ট একটা সংসার সাজিয়ে নিয়েছি।
আমাকে চুপ করে থাকতে দেখে নির্ঝর আবার বলল...
কি হল বললে না তো কেন তাহলে রাজি হয়েছিলে আমার প্রস্তাবে?
ঠোঁটের কোণে ফাজিল হাসি ফুটিয়ে বললাম...
কি করব বলো, তুমি যেভাবে রিকোয়েস্ট করলে যে মামণিকে রেহাই দিয়ে আমাকেই বলে যেতে চাও অফিস যাওয়ার আগে, সেটা আর ফেলতে পারলাম না। আফটার অল, হাঁদারাম বলে কথা...
আমার কথায় নির্ঝর চোখ পাকিয়ে আমার দিকে তাকালেও পরক্ষণেই হা.. হা.. করে হেসে উঠে আলতো করে আমার গালে ঠোঁট ছুঁইয়ে বলল...
ওহ্ আমি যদি হাঁদারাম হই তাহলে তুমি কি শুনি?
আমিও একইভাবে নির্ঝরের গালে চুমু একে দিয়ে হেসে বললাম...
আমি হাঁদারামের বৌ...!
©কলমে অরু। ( স্বত্ব সংরক্ষিত )

16-10-2021, 06:27 PM
যাদবপুরের বাংলা ডিপার্টমেন্ট , খুব ভালো সংগ্রহ ছিল ...
:)
:)
« Next Oldest | Next Newest »
Users browsing this thread:

![[Image: IMG-20211006-WA0018.jpg]](https://i.ibb.co/mvFTPS1/IMG-20211006-WA0018.jpg)
![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)
Sad![[Image: IMG-20211012-WA0007.jpg]](https://i.ibb.co/Ps2qYzw/IMG-20211012-WA0007.jpg)