Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts
#61

শহুরে পার্কের কোণের বেঞ্চিতে বসে থাকা ঝলমলে শাড়ির মেয়েটা চোখ বন্ধ রেখে মাথা রাখল জ্যালজেলে গেঞ্জি পরা ছেলেটির কাঁধে।
মধ্যবয়সী কাকু গিন্নির দেওয়া ফর্দ মিলিয়ে মাসকাবারি বাজার নিতে গিয়ে ভুঁরু কুঁচকে তাকিয়ে, মাথা নেড়ে, যোগ করলেন একটি বডি লোশান এবং ফুট ক্রিম।
প্রাইম টাইমে গুরুত্বপূর্ণ খবরের চ্যানেল ছেড়ে হাসিমুখে উঠে পড়লেন প্রৌঢ়... রোজকার মতোই...।
#ভালো_থাকুক_ভালোবাসা
[Image: 2764.png]
[+] 3 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

#অন্য_রূপকথা
আজ সকালবেলাটা একটু অন্যভাবে শুরু হলো।
আমি ঘুমকাতুরে মনিষ্যি। রোববার সক্কাল সক্কাল ঘুম থেকে উঠলে ঠাকুর পাপ দেন শুনেছি, তাই ঘড়ির কাঁটার সাথে আমার আড়ি থাকে এইদিন। তা, আজ ও সেইরকম একটা ঘুম ঘুম রবিবার কাটছিল, তাও ঘুম থেকে উঠে পড়তে হলো তাড়াতাড়ি।
সৌজন্যে - কলিং বেল!
দরজা খুলে দেখি আমাদের আবাসনের এক বাসিন্দা। মধ্যবয়সী এক কাকু। এই নিউ নর্ম্যাল দিনে মাস্কের আড়ালে থাকা মুখ তো চেনা যায় না...তাই, বলা ভালো, ওনার সাথে চোখ চেনা। তবে, ক'দিন আগেই ওনার ফ্ল্যাটের সামনে বিস্তর চ্যাঁচামেচি শুনেছি। ওনার এক বোন সম্ভবত, সম্পত্তি, বাড়ি ইত্যাদি সম্পর্কে কিছু আলোচনা করছিলেন, যে টি ঠিক আলোচনা নয়, ঝগড়ার পর্যায়ে চলে গেছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেয়েছিলাম বেশ কিছু অপ্রীতিকর শব্দ। শান্তিপ্রিয় মানুষ আমি, খারাপ লেগেছিল শুনে।
যাই হোক, আজ সকালে ওঁকে দেখে অবাক হয়েছিলাম। কেন জানি না, মনে হচ্ছিল "এই রে, ইনি আবার কেন!" আর, অবান্তর ভাবেই মনে হচ্ছিল "ইনি আমার সাথে ঝগড়া করবেন না তো!"
আমাকে অবাক করে উনি বলে উঠলেন "আমাকে একটা সাহায্য করবে মা? আমার একজনকে...মানে তাকে কিছু পাঠাতে চাই...সেই জন্য..."
"আ...আমি কি করব কাকু..." আমতা আমতা করে বলে উঠেছিলাম।
"তুমি তো প্রায়ই বাইরে থেকে খাবার আনাও...আমার জন্য একটা অর্ডার দিয়ে দেবে? এখানে না...পাশের পাড়ায় একজনের বাড়ি..." বললেন কাকু।
'একজনের বাড়ি!' সেরেছে!
কৌতুহল হচ্ছিল খুব। তাই ওনাকে জিজ্ঞেস করলাম "কার বাড়ি কাকু?"
"আমার বোনের কাছে...এই তো পাশের পাড়াতেই থাকে...সেদিন ঝগড়াঝাঁটি করে চলে গেল...আজ জন্মদিন...ফোন ও ধরছে না যে বলব 'আজ তোর নেমতন্ন'... তাই একটু যদি অর্ডার করে দাও...ওই ফোন দেখে...আমি তোমাকে ক্যাশ টাকা দিয়ে দেব..." একটানা বলছিলেন উনি।
একটা হাতাওলা গেঞ্জি পরা... কাঁধের কাছে দুটো ছোট্ট ছোট্ট ফুটো...কাঁচাপাকা দাড়ি... কন্ঠার হাড় উঁচু হয়ে আছে।
হাত দুটো একসাথে... ঢোঁক গিলছেন...চোখে প্রত্যাশা...
আর একটু জল ও কি!?
হ্যাঁবাচক মাথা নাড়ার পরে স্বস্তির চিহ্ন ফুটে উঠল সেই দুটি চোখে।
"কাকু, এখন তো সবে সকাল আটটা...আরো পরে লাঞ্চের অর্ডার দেওয়া যায়... আমি তোমাকে জিজ্ঞেস করে অর্ডার দিয়ে দেব..."
হাসিমুখে মাথা নেড়ে, আমাকে আশীর্বাদ করে চলে গেলেন উনি।
ঘরে ঢুকে ভাবছিলাম... কতরকম রূপকথা ই যে ঘটে যায় চারিদিকে...খালি চোখে কইটুকুই বা বুঝতে পারি আমরা!
আর, অনেক সময় কানে শোনা, চোখে দেখা সবকিছুর বাইরেও... বুকের ধুকপুকুনিটাই সত্যি। আর সেইটুকুকে খুঁজে নিতে হবে, নিতে হয় আমাদের... আর তাই, সেদিনের ঝগড়া করা দাদা যেমন সত্যি, তেমনি বোনের জন্মদিনে খাবার পাঠানোর জন্য...সামান্য চেনা একজনের কাছে ছুটে আসা...পরম সত্যি...
এই সাদা আর কালোর মাঝের রঙ ঝলমলে মানুষ গুলোকে...একটু খুঁজে যদি নেওয়া যেত...সবসময়...প্রত্যেকদিন...
ভালোটাকে আঁকড়ে ভালো থাকুন সবাই...
ভালোবাসার রঙ রামধনু ছড়াক সব্বার জীবনে...
[+] 2 users Like ddey333's post
Like Reply
#63

নতুন করে

স্নান করে বেরিয়ে ড্রায়ারে চুল শুকোতে শুকোতে আয়নায় নিজেকে দেখছিলেন শম্পা। সাদা লম্বা ঝুলের চিকনের কাজের কুর্তি আর মানানসই পালাজোয় আজ নিজের চোখের নিজেকে অনন্যা লাগছিল ওঁর।
হয়ত, অন্যরকম পোষাকের জন্য।
নইলে তো, বিজনেস স্যুটেই কেটে যায় সোম থেকে শুক্র...কখনো কখনো শনিও। আর রবিবার পাজামা - টি শার্টের বাইরে বেরোতেই ইচ্ছে করে না। সারা সপ্তাহ ধরে যা ধকল যায়! রবিবার মনে হয় শুধুই রেস্ট নেবার দিন। আর এখন তো সিনেমা টিনেমা দেখার জন্যও বাড়ির বাইরে যেতে হয় না। বাজার -হাট, কেনাকাটা সব অ্যাপেই। আর সামান্য যদি কিছু আনার থাকে মা নিজেই চলে যান... ওঁদের এই বিলাসবহুল সোসাইটির এক পাশেই একটি সুপার মার্কেট আছে, সেখান থেকে কিনে কেটে আনেন।
এইভাবেই কেটে গেল কত গুলো বছর!
শৈবালের সাথে ছাড়াছাড়ি হবার পর থেকেই তো!
একসময়ের হাসিখুশি, মিষ্টি মেয়েটা যেন হারিয়ে গেলেন কোথায়! 'প্রতিষ্ঠিত হতেই হবে' আর 'ভুলে থাকতে গেলে কাজ করতে হবে আরও বেশি করে' র জাঁতাকলে কত যে বসন্ত শীত হয়ে গেল! তখন মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছে করত...ভাবতেন, হেরেই গেলেন বুঝি...কিন্তু... ওই 'পারতেই হবে' টা কে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছিলেন। বেশ কয়েকটা কোম্পানি টপকে আটবছর আগে নিজের কোম্পানি শুরু করেছিলেন। তখন মা একটু অসন্তুষ্ট ই হয়েছিলেন, অত ভালো চাকরি, পার্কস, সব ছেড়ে স্টার্ট আপের 'ভূত' মাথায় উঠেছিল বলে। মায়ের ও দোষ নেই, খুব মধ্যবিত্ত অবস্থা থেকে মেধাবী মেয়ের কল্যানেই যাবতীয় জাগতিক সুখ। যে ক'বছর বিয়ে হয়ে সংসার করেছিলেন, তখনও যথেষ্ট পাশে ছিলেন শম্পা মায়ের। আর, তারপর তো চলেই এলেন।
মাঝে মাঝে অভিমান হয় ওঁর, আজও। মা একবার ও নিজে থেকে চেষ্টা করেন নি সম্পর্কটাকে জোড়া লাগানোর। শৈবালের সাথে একবার ও কথা বলেন নি। এমনকি ওঁর মাথাতেও হাত বুলিয়ে দেন নি একবার ও...সেইসব বালিশ ভেজা বৃষ্টির দিনেও। আজকাল মনে হয়...বাবা থাকলে হয়ত...এমনি হতো না কিছুতেই। বাবা বুঝতেন। বোঝাতেন। আবার, মনে হয়... মায়ের ও তো বয়েস হয়েছে... হয়ত চাইছিলেন পাশে থাকুন উনি... রাতবিরেতে... হাঁপানির টানে আর প্রেসারের অনিয়মের দিনগুলিতে। তবে...অভিমান ও পাহাড়ের মতো হয়ে আছে যেন।
ভাবতে ভাবতে অতীত থেকে বর্তমানে ফিরে এলেন শম্পা। কী আর হবে সেসব ভেবে! ভাবলেই মন খারাপ! বরং এখন একটা নতুন সময় আসতে চলেছে।
আর মায়ের তো সব ই খারাপ ছিল না! এই তো, ডিভোর্স হবার আগে সেই দমচাপা সময়ে উনি কত স্ট্রং, মনে করিয়ে দিয়েছেন বারবার। প্রতিবার প্রমোশান - ইনক্রিমেন্টের সময়ে, নতুন ফ্ল্যাট কিনে শিফট করার সময়, কালো রঙের নতুন গাড়ি কেনার সময়ে, বা হালে 'ফর্টি আন্ডার ফর্টি' লিস্টিতে নাম ওঠার পরে উচ্ছ্বসিত হয়ে ওঠা... আত্মীয়দের কাছে চোদ্দরকম ভাবে গল্প করে শোনানো... সব ই করেছেন সুচারু ভাবে। এমনকি, এই যে ইস্টার্ন বাইপাসের ওপরের এই ফ্ল্যাট...এতে এতটুকুও সময় দিতে হয় না শম্পাকে। সব মা একাই সামলে দেন। এই বয়সেও। এও তো অনেক কিছু করাই, তাই না?
তাও...মাঝে মাঝে কুট করে কামড়ায় বুকের মাঝে...যদি একবার মা ওকে বোঝাতেন...বিয়ের পরে একটু পরিবর্তন আসেই, অত গায়ে মাখতে নেই! আর শৈবালকে ফোন করে বলতেন "আর একবার চেষ্টা করো দেখি তোমরা!"
মা ছাড়া আর কেই বা ছিল ওঁর!
যাই হোক, 'সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়!' সময় নিজের মতো বয়ে গেছে। শৈবাল এখন নিউইয়র্ক না কোথায় একটা আছে! একবার ফেসবুকে খুঁজেছিলেন শম্পা। কভার ফটোতে এক মহিলার হাসিমুখের পাশে দেখে বুকটা খালি হয়েছিল অনেকক্ষণ! সে বড় কষ্ট! তাই আর খোঁজেন নি! কে আর চায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে!
একটা দীর্ঘশ্বাস বুক ভেঙে এলো শম্পার। বিছানায় রাখা রয়্যাল ব্লু বেনারসি কাজের দোপাট্টা টা পরে একবার নিজের প্রতিবিম্ব টা দেখলেন শম্পা। অন্যরকম সাজে দিব্যি মানিয়েছে তো আজ! হঠাৎ কি মনে হতে একটা ছোট্ট নীল বিন্দি পরে নিলেন কপালের মাঝটিতে। এই তো! আজকের দিনের উপযুক্ত সাজ।
আজ যে বড় ভালো দিন!
বড় ড্রয়িংরুমটার একপাশে ডাইনিং জোন। সেখানে এসে বসতেই মা এক গ্লাস জুস এনে রাখলেন। তারপর লাগোয়া কিচেনে চলে গেলেন। রোজকার মতোই।
জুসের গ্লাসটা দেখে একটু হাসলেন শম্পা। সোনালী রঙের জুস। পাইন আপেল কি? তাহলে খাবেন না আজ।
দুটো হোল হুইট ব্রেড, পিনাট বাটার দিয়ে খাওয়া অভ্যেস শম্পার। আর একটা এগ পোচ। মা প্লেট এনে রাখলেন। একটু হেসে শম্পা বলে উঠলেন, "মা, আজ ডিমটা খাব না...গন্ধ লাগছে...আর জুসটাও না। "
"গন্ধ লাগছে! সে কি! শরীর ঠিক আছে তো?" মায়ের উদ্বিগ্ন কন্ঠ।
"হ্যাঁ হ্যাঁ,এমনিতে তো ঠিক ই আছে। কিন্তু ডিমটায় স্মেল লাগছে হঠাৎ করে। শুনেছি এমন হয়। আর পাইন আপেল খাওয়াও শুনেছি ঠিক না...গন্ধ নেই যদিও...দেখি ডক্টরকে একবার জিজ্ঞেস করে..." বলে ওঠে ও।
"গন্ধ লাগে! খাওয়া ঠিক না! কি হয়েছে তোমার?" কপালে হাত ছুঁইয়ে বলেন মা।
মায়ের দিকে তাকিয়ে একটু হাসে শম্পা।
তারপর বলে "কিচ্ছু না...আমি খুব ভালো আছি...আসলে কাল ই জানতে পারলাম তো যে আমি পজিটিভ...মানে...প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ...তাই আর কি...আগে দেখি ডাক্তার কী বলেন..."
ওর কথা শেষ হবার আগেই ধপ করে চেয়ারে বসে পড়েন মা।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পরে জিজ্ঞেস করেন "প্রে...প্রেগনেন্সি...পজিটিভ...মানে?"
"মানে তো খুব সিম্পল মা, তুমি দিম্মি হতে চলেছ! তবে আমার তো চল্লিশ প্রায়, একটু সাবধানে থাকতে হবে আমাকে, এই যা!"
"বান্টি! তুমি জানো, তুমি কি বলছ! তুমি...তুমি প্রেগন্যান্ট! কে সে? না কি ওই...আই ভি এফ না কি বলে, সেটা করেছ! ছিঃ ছিঃ ছিঃ!" একটানা বলে থামেন মা।
একনজর মায়ের দিকে তাকান শম্পা।
কুসন্তান হলেও কুমাতা হতে পারেন না কখনো। তাও, অভিমান হয় বড্ড। ওর ও যে সংসার, স্বামী, সন্তানের প্রয়োজন হতে পারে...ডিভোর্স হলেও যে চাহিদা থেকে যায়, স্বপ্ন মরে না...বোঝেন নি মা। তাই ও...উনিই এবার, নিজেই সিদ্ধান্ত নিয়েছেন...
"না মা, আই ভি এফ না...কোনো সম্পর্কেও নেই আমি। এরচেয়ে বেশি কিছু জানতে চেয়ো না, প্লিজ। তোমার ভালো লাগবে না। শুধু বলি, আমি চেয়েছিলাম... সঙ্গ এবং সন্তান, দুটোই, ঠিক যেভাবে আমি তোমার খেয়াল রাখি, রেখে এসেছি, তেমনি কেউ একটা থাকুক আমার ও। আমার নিজস্ব কেউ। তাই। "
"আমি এবার সবাইকে মুখ দেখাব কি করে! লোকে কি বলবে! " কাঁদতে কাঁদতে বলেন মা।
খারাপ লাগে শম্পার। টেবিলে রাখা মায়ের হাতটা আলতো জড়িয়ে ধরে বলেন "লোকে কি বলবে ভেবেই তো এতগুলো বছর নিজেকে কষ্ট দিয়েছি মা...আর পারলাম না! বরং লোকে কি বলবে না...ডাক্তারবাবু কী কী বলবেন, সেটাই আমার প্রায়োরিটি এখন। আমি খুব খুশি মা...জোর করছি না...তবে আমি চাই তুমিও খুশি হও আমার এই খুশিতে..." বলে টোস্টে কামড় বসান শম্পা।
অন্যহাত টা তখনও মায়ের হাতের ওপর রাখা।
বাইরে সোনাঝরা রোদ্দুর।
অথচ ঘরের ভেতরে, মনের মাঝে বর্ষণ!
কিন্তু, কিচ্ছু করার নেই শম্পার। এবার বাইরের লোক না, নিজের মনের মাঝে থাকা ঈশ্বরের কথা শোনার সময়।
মা পাশে থাকলে ভালো লাগত, এই যা!
একটা আওয়াজ হওয়ায় চমকে তাকান শম্পা।
হাত ছাড়িয়ে উঠে গেছেন মা।
মাথা নীচু করেন শম্পা। হাল ছাড়বেন না উনি, কিছুতেই না।
আরেকটা আওয়াজ।
ওঁর চেয়ারের পেছনেই।
মা এসেছেন...জড়িয়ে ধরেছেন পেছন দিক থেকে...হাত বুলোচ্ছেন মাথায়...
চোখে জল আসে শম্পার, সেই অভয়- স্পর্শে...
পাহাড় গলছে...
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#64

তাড়াহুড়ো করে পার্কিং সেরে গাড়ি থেকে নামল শ্রেয়ান। কিভাবে যে প্রায় ঝড়ের বেগে ড্রাইভ করে এসেছে শুধু ও ই জানে আজ!
তানিয়াদের ফ্ল্যাটে কলিং বেল বাজাবার পর খুলতে যেটুকু সময় লাগে...তাতেই তর আর সইছিল না ওর। মনে হচ্ছিল অনন্তকালের অপেক্ষা যেন!
থমথমে মুখে দরজা খুলে দাঁড়ালেন প্রীতি আন্টি। তানিয়ার মা। চোখ ফুলে আছে ওঁর।
ড্রয়িংরুমের সোফায় তানিয়ার বাবা বসে আছেন...কেমন হাল ছেড়ে দেওয়া, উদভ্রান্ত মুখ ওঁর। ডাইনিং টেবিলের ওপর ডাঁই করে রাখা কয়েকটা চকচকে ট্রে...
ওদের বিয়ের তত্ত্বের ট্রে।
যে বিয়েটা...হবে কিনা আদৌ, সন্দেহ।
তানিয়া অদ্ভুত একটা কথা বলে বিয়েটা ক্যানসেল করে দিতে চাইছে। মাত্র সতেরো দিন আগে!
"আন্টি, তানিয়া কোথায়?" ফ্যাঁসফ্যাঁসে গলায় জিজ্ঞেস করে শ্রেয়ান।
কাল সারা রাত ঘুম হয় নি ওর। তানিয়ার মেসেজ পেয়েই চলে আসত...নেহাত মা বেরোতে দেন নি, তাই!
"আর কোথায়, নিজের ঘরে.." বলেন আন্টি। গলার আওয়াজ বসে গেছে। খুব কান্নাকাটি করলে যেমন হয়।
"আমি একটু দেখা করতে যাচ্ছি " বলে শ্রেয়ান।
"যাও...দেখো, দরজা খোলে কিনা! সকাল থেকে বাইরেও আসে নি!"
"আন্টি, কি হলো বলুন তো, হঠাৎ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল একটা অদ্ভুত মেসেজ পেলাম..." গলা ভেঙে আসে ওর।
"কী যে বলি বাবা...আমাদের ও মাথা কাজ করছে না!"
আর কথা না বাড়িয়ে এগিয়ে যায় শ্রেয়ান।
"তানি, প্লিজ দরজা খোলো। উই নিড টু টক!" নক করতে করতে বলে ও।
খুট করে একটা আওয়াজ। দরজা খোলে তানিয়া।
গোলাপী বার্বি আঁকা নাইট স্যুট পরা, পনিটেল বাঁধা তানিয়া যেন নিজেই একটা বার্বি ডল!
কিন্তু, ওর ও চোখ ফোলা। দেখেই মনে হচ্ছে 'কাল রাত্তিরে ঝড় বয়ে গেছে রজনীগন্ধার বনে"।
তানিয়ার হুইমসের প্রতি সারা রাত ধরে যে রাগ হচ্ছিল, এক মুহূর্তেই কেটে যাচ্ছিল শ্রেয়ানের।
বড্ড কেঁদেছে মেয়েটা!
"কী হয়েছে বাবু? কাল এমনি একটা মেসেজ করলে? তারপর থেকে ফোন অফ..."
কোনোদিন ন্যাকা ন্যাকা "বাবু", "সোনা" না করা শ্রেয়ান জিজ্ঞেস করল।
উত্তরে শুধু একটু ম্লান হাসল তানিয়া।
তারপরে বলে "আমি তো ভুল কিছু লিখি নি...যা সত্যি, তাই লিখেছি!"
"কি সত্যি? দ্যাট ইউ হ্যাভ সামওয়ান ইন ইয়োর লাইফ? আ সো কলড ফিঁয়ান্সে?" রাগ হচ্ছে শ্রেয়ানের এবার।
তানিয়া কি বুঝতে পারছে না ওর কষ্ট? মজা করছে এখনও?
"শ্রেয়ান, আমি ঠিক ই বলেছিলাম। আই হ্যাভ আ ফিঁয়ান্সে...হঠাৎ করেই যে আমার জীবনে এসেছে..."
"হোয়াট দ্যা ফা...তানি? শাট আপ! জাস্ট শাট আপ..." নিজের কোঁকড়া চুলে হাত বুলোতে বুলোতে বলল শ্রেয়ান।
"আমি কেন চুপ করব? ইন ফ্যাক্ট, সে আমার ঘরেই আছে এখন..."
চমকে তাকালো শ্রেয়ান। ঘর তো ফাঁকা...লাগোয়া ব্যালকনিতে চোখ গেল ওর। ওখানে আছে নাকি সে? দ্যাট বাস...
"এসো.." বলে ব্যালকনির দিকে এগিয়ে যায় তানিয়া।
যা ভেবেছে তাই!?
রাগত চোখে ওদিকে যায় শ্রেয়ান।
তানিয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে।
"এই দেখো..."
তাকায় শ্রেয়ান। ব্যালকনির দরজার উপরে একটা ছবি।
দেবাদিদেব মহাদেব।
অবাক হয়ে তাকাল শ্রেয়ান। তানিয়ার কি মাথাটা গেল?
"আমি নাকি মাঙ্গলিক... পরশু আন্টি, তোমার মা ফোন করেছিলেন...বললেন আমাকে বিয়ে করলে তোমার জীবনের ভয় আছে...আর তাই আমাকে ওঁকে বিয়ে করতে হবে...ফিঁয়ান্সে ই তো হলেন, তাই না?
সারা রাত, সারা দিন অনেক ভাবলাম... মাঙ্গলিক আমি...কিন্তু...এভাবে...হয় নাকি?" তানিয়া হাঁপাচ্ছে এবার।
চুপ করে থাকে শ্রেয়ান। মাথা নীচু। মা কিসব বলছিলেন ক'দিন ধরেই...হ্যাঁ হু করে উড়িয়ে দিয়েছিল... বোঝে নি, যে মেয়েটা এতটা ভালবাসে ওকে... তার কাছে আঘাত লাগতে পারে কিনা...
চোখ তুলে তাকায় শ্রেয়ান। তানিয়া তাকিয়ে আছে ওর দিকে। চোখে জল...ঠোঁট টা কাঁপছে অল্প অল্প...
মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় ও তানিয়ার দিকে। মৃত্যু অমোঘ...কিন্তু তারচেয়েও অমোঘ বেঁচে থাকা...প্রতিমুহূর্ত জুড়ে...
আর তানিয়াই ওর প্রতিদিনের অক্সিজেন...
হাঁটু গেড়ে বসে শ্রেয়ান, তানিয়ার পায়ের কাছে। ক্ষমা চাইতে হবে ওকে। এক্ষুণি।
ভালোবাসার মানুষ কষ্ট পেলে প্রতি মুহূর্ত যে মৃত্যুর ই সমান হয়...।।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#65

(24-12-2020, 12:05 AM)Trambak Wrote:  @ddey333
আপনার ছোট্ট ছোট্ট লেখাগুলি ভারি সুন্দর। বুঝতে পারি যে আপনি খুব মন দিয়ে লক্ষ্য করেন জীবনের জটিল তথ্যগুলি। বাচ্চাদের সরল স্বভাব আর মানুষের অসহায় অবস্থা আপনাকে বিচলিত করে। ভালো লিখছেন, অল দা বেস্ট।

অনেক ধন্যবাদ আপনাকে ..
কিন্তু একটা ভুল করে ফেলেছেন আপনি , এগুলোর কোনোটাই আমার লেখা নয়, অত বিদ্যে নেই আমার পেটে !!
থ্রেডের প্রথম পাতাতেই উল্লেখ করেছিলাম যে এগুলো সব রূপান্বিতা রায়ের ফেসবুক ওয়াল থেকে তুলে আনা , আমি ওনার একজন অনুগামী মাত্র ...
পড়ে ভালো লাগে বলে এখানে এসে বন্ধুদের জন্য শেয়ার করি

আপনার লেখা দুটো অসাধারণ গল্পই অনেকদিন আগে পড়েছিলাম , যদি ওরকম আরো কিছু থাকে তাহলে অনুরোধ করছি এখানে দেবার জন্য     

Namaskar Namaskar
Like Reply
#66

(24-12-2020, 04:39 PM)ddey333 Wrote:  অনেক ধন্যবাদ আপনাকে ..
কিন্তু একটা ভুল করে ফেলেছেন আপনি , এগুলোর কোনোটাই আমার লেখা নয়, অত বিদ্যে নেই আমার পেটে !!
থ্রেডের প্রথম পাতাতেই উল্লেখ করেছিলাম যে এগুলো সব রূপান্বিতা রায়ের ফেসবুক ওয়াল থেকে তুলে আনা , আমি ওনার একজন অনুগামী মাত্র ...
পড়ে ভালো লাগে বলে এখানে এসে বন্ধুদের জন্য শেয়ার করি

আপনার লেখা দুটো অসাধারণ গল্পই অনেকদিন আগে পড়েছিলাম , যদি ওরকম আরো কিছু থাকে তাহলে অনুরোধ করছি এখানে দেবার জন্য     

Namaskar Namaskar

এবার লকের কপি পেস্ট করা ছেরে দিয়ে নিজেও কিছু লেখ ! আমার মনে হয় তুমি খুব ভালো লিখতে পারবে ! তখন না হয় আমরাই কপি করে অন্য কোন জায়গায় পেস্ট করতে শুরু করে দেবো ! 
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#67

।। ঝগড়া ।।

স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে যায়। স্বামী তবুও ইচ্ছেমতো স্ত্রী কে বকে গেলো। বকতে- বকতে একসময় স্বামী ও চুপ হয়ে যায়,। স্ত্রীর পাশে গিয়ে বসে, নিচু স্বরে স্ত্রী কে জিজ্ঞাসা করে ---- চুপ হয়ে গেছো কেন? 
---- স্ত্রী তখন নিজের লাগেজ গুছাতে- গুছাতে বললো ---বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো তাই সে কথা রাখতে নিজেই নিশ্চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে প্রেয়সীর হাতটা ধরে বললো --- কোথায় যাচ্ছ তুমি? 
--- বাপের বাড়ি যাচ্ছি। 
স্বামী তখন গম্ভীর কন্ঠে বললো ---- বিয়ের রাতে আমাদের মাঝে এ ও কথা হয়েছে যে --- যতই মনোমালিন্য কিংবা জগড়া হোক না কেন, দিনশেষে রাতের আধারে তুমি ঠিকেই আমার বুকের বা পাশে মাথাটা রেখে ঘুমোবে। অতএব তোমার যদি সত্যিই কোথা ও যেতে ইচ্ছে করে আমাকে ছাড়া যে যেতে পারবেনা। তাই তুমি বসো আমি ও নিজের লাগেজটা গুছিয়ে নেই।

স্বামীর এমন কথা শুনে প্রেয়সীর মুখে সেই হাসিটা আবার উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো রকম ঝামেলার মাঝে ও দিপ্ত কন্ঠে বলতে বাধ্য করে --এইতো আমার সুখ, এই তো আমার মায়াজাল, এইতো আমার সংসার। ??
সংগৃহীত।
[+] 3 users Like ddey333's post
Like Reply
#68

#কথোপকথন
-"ভালো আছো?"
-"ওহ্, আনব্লক করেছ!"
-"ভালো আছো? বললে না তো..."
-"আছি, আমার মতো..."
-"আনব্লক করলাম একটা কারণে..."
-"ঢেলে দাও কানে"
-"সার্কাজম! এনি ওয়ে, আজ কি বার?"
-"কেন? রবিবার!"
-"বছর আর দশকেরও শেষ হলো এবার।"
-"ও..."
-"শুধু ও! ভালো!"
-"আর কি বলব? জ্ঞান বাড়ল?"
-"না, শুধু আমার ই দুঃখ বাড়ল।"
-"হ্যাঁ, আমি তো শুধু তোমাকে দুঃখই দিয়েছি.."
-"ঝগড়া করো না মিছিমিছি। "
-"মেসেজ কেন করলে বলবে? প্লিজ!"
-"দশবছর আগের এইদিনটাকে করছিলাম মিস।"
-"দঅঅশ বছর আগে? কি হয়েছিল?"
-"এইদিনটার কদিন পরে নতুন বছর এসেছিল!"
-"বাহ! সুন্দর লজিক। সাতাশে ডিসেম্বরের পর এসেছে নতুন বছর।"
-"সেই নতুন বছরে আমরা বেঁধেছিলাম ঘর।"
-"হুম, তখন তো জানতে না আমি এত বর্বর।"
-"সাথে মাথায় এক বস্তা গোবর!"
-"গোবর? ছ্যাঃ! কেন?"
-"আহা জানে না যেন!"
-"না জানি না। তুমিই বোঝাও।"
-"কী মশা এখানে! রোজ রোজ জানলা বন্ধ করতে ভুলে যাও!"
-"এখানে একটাও নেই মশা"
-"বেহায়া! লজ্জাও করে না!"
-"ঝগড়া করে গেছ কেন ড্রয়িং এ শুতে?"
-"তোমাকে আজ ধরবে ভূতে!"
-"কিস্যু হবে না। পেত্নী আছে ওয়ালপেপারে।"
-"আমি পেত্নী? আজ হচ্ছে তোর, দাঁড়া রে।"
-"শোন শোন, আসার সময় একটা জলের বোতল আনিস।"
-"আজও জলের বোতল নিস নি? তুই আজ হবিইইই ফিনিশ..."
-"জলদি আয় প্লিজ..."
-"আসছি, ততক্ষণ কর আমাকে মিস..
[+] 2 users Like ddey333's post
Like Reply
#69

[Image: 133661855_10158785849746815_424818091945...e=601172E2]
Like Reply
#70

মাধ্যমিকে মেধাতালিকায় থাকা ছেলেটি বাবার চোখে চোখ রেখে বলতে পারুক... "বাবা জয়েন্ট না, আমি সাহিত্য নিয়ে পড়তে চাই...ইংরিজি পড়তে আমি..."
একমাস ও হয়নি সিঁথি সাদা হয়েছে যে মেয়েটির, সে শাশুড়ি মা কে বলুক "মা আমি আতপ চাল খাব না। আর কাল আমি কেক খেতে চাই। কারণ কেক খেতে আমি খুব..."
উচ্চতায় এবং পদমর্যাদায় খাটো ছেলেটির দিকে হাসি হাসি চোখে চেয়ে মেয়েটি বলে দিক "এই যে শুনছেন মশাই, আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বড্ড..."
কলেজের সবচেয়ে বিচ্ছু মেয়েটির দিকে তাকিয়ে ভালোমানুষ ছেলেটি গলায় জোর এনে শোনাক 'এই, শো...শো...শোন...আ..আমি...তো...তোকে..."
"ভালোবাসি!"
"ভালোবাসি!"
"ভালোবাসি!"
"ভালোবাসি!"
জোর গলায় বলুক সবাই। বলুক, ভালোবাসি।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#71

#কথোপকথন
"হ্যালো...
স্যরি, ডিস্টার্ব করলাম বোধহয়...
আসলে একটা কথা ছিল...
আমার একটা জিনিস রয়ে গেছে ওই বাড়িতে...আনতে যেতে চাই!"
"এই বাড়িতে? বেশ তো...যে কোনো দিন এসে নিয়ে যেও। যদিও আমি জানতাম তুমি সবকিছু নিয়ে গেছ লিস্ট মিলিয়ে...।"
"হ্যাঁ, আসলে...একটা জিনিস...ভুলে গেছিলাম, লিস্টে ছিল না। আমার একার জিনিস...তাই..."
"ওহ! নিয়ে যেও। যেদিন খুশি...
খুব ভারী কিছু? তাহলে আমি থাকতে পারি...মানে, যদি তুমি চাও..."
"ভারী? নাহ্, খুব হাল্কা...। কিন্তু...ভারীও..."
"হাল্কা, কিন্তু ভারী? ভালো হেঁয়ালি...!"
"তোমার কাছে হাল্কা, হয়ত...আমার কাছে খুব, খুউউউব ভারী..."
"কি যে বলছ..."
"আমার...হোম প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট টা...সেই সাদা প্লেটে দুটো লাল দাগ...ওটা...ঘরের জানলায় রাখা মানিপ্ল্যান্টের টবে পুঁতে রেখেছিলাম...ওটা...ওটা আমার.."
"তোমার? তোমার কিভাবে হয় ওটা চন্দ্রানী? ও তোমার একার ছিল?"
"হ্যাঁ, আমার একার ই ছিল। তুমি... কেয়ার ই করো নি...ও চলে যাবার পরেও না। নির্বিকারে অফিসে গেছিলে..."
"হ্যাঁ, গেছিলাম। বাড়িতে থাকতে পারছিলাম না আমি।
স্বপ্ন আমার ও ছিল চন্দ্রানী। ও আমার ও ছিল..."
"আমাকে দাও ওটা। প্লিজ। "
"বেশ। তাহলে লিস্টের বাইরে ও যে একটা জিনিস নিয়ে গেছ তুমি, সেটা আমাকে ফেরত দাও।"
"ক্কি...কি জিনিস? আমার কাছে কিচ্ছু এক্সট্রা নেই...বিশ্বাস করো?"
"আছে...খুব ঠুনকো একটা জিনিস..."
"কি?"
"আমার মন টা... যে তোমার কথা ভেবে আজও কাঁদে, আর ভাবে... 'কি ভুল টা করলাম...কি করলে এমন হতো না...' দাও ফেরত..."
"তুমি...এখনও..."
"হ্যাঁ, ভালোবাসি... খুব বোকা আমি, মুখ ফুটে বলতে পারি না। শুধু বুকটা ফেটে যায়..."
"কেঁদো না... প্লিজ.."
"আমি কাঁদছি না। কেন কাঁদব? আমি তো তোমার যোগ্য ছিলাম না। ভালো রাখতে পারিনি তোমাকে.."
"আমি সেটা বলিনি। আমি...আমি আসব? তোমার কাছে? আরেকবার?"
"না..."
"না?"
"না...কারণ, এবার তুমি চলে গেলে আমি আর..."
"আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখব এবার তোমায়..."
"চন্দ্রানী..."
"উবার বুক করছি...আসছি আমি...তুমি কিছু খাবার অর্ডার করে দাও..."
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#72

(06-01-2021, 02:15 AM)Chodon.Thakur Wrote:  ভালো হচ্ছে, দাদা। লিখতে থাকুন নিয়মিত।

মা ছেলে ভরপুর সঙ্গম চাই।

করে ফ্যাল চোদন ভাই , কে আটকাচ্ছে .... Big Grin
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#73

#অন্য_রূপকথা
এই হতচ্ছাড়া করোনা টা এইবছর টা একদম শেষ করে দিল! দুর্গাপুজো, কালীপুজো, ঈদের আনন্দ মাটি করে এবার ক্রিসমাসে যে আনন্দ করব, সে গুড়েও বালি (না বাপু, আমি সোশ্যাল ডিসটেন্সিং ভেঙে পার্ক স্ট্রিটে যাব না)! প্রতিবছর পঁচিশ তারিখ আমাদের বাড়ির কাছের 'নির্মলা মাতা মারিয়া গির্জা'য় যাই...কী সুন্দর করে সাজানো হয় সবকিছু ওখানে... লাল নীল টুনি দিয়ে...কাগজের শিকল বানিয়ে...আর ছোট্ট ছোট্ট তাঁবুর ভিতরে বেথলহেম বানানো হয়, আস্তাবল বানানো হয়... দেখে বারবার মনে হয় এ যেন...কংসের কারাগারের দৃশ্যান্তর... কেষ্ট আর খৃষ্ট...মিলে মিশে এক হয়ে যান...।
কিন্তু এই 'নিউ নর্ম্যাল' দিনে চার্চে ঢোকার উপায় নেই। তাই গ্রিলের ফাঁক দিয়েই সাজানো দেখছিলাম হাঁ করে! হঠাৎ দেখি, আমার পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। পথশিশু। এই শীতেও গায়ে ছেঁড়াখোঁড়া একটা মাটি মাটি সোয়েটার। চুল, মুখ সব ই মাটি মাটি, মুখে মাস্ক নেই। ও ও হাঁ করেই সাজানো দেখছে ভিতরের।
খানিকক্ষণ দাঁড়িয়ে বাড়ি আসার জন্য রাস্তার দিকে পা বাড়াতে যাব, হঠাৎ ছেলেটি বলে উঠল "আচ্ছা, ওরা কবে এগুলো ভেঙে দেবে?"
প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম। তারপর ভাবলাম ও বোধহয় রোজ একবার করে দেখতে আসবে। আমার ই মতো প্রায়! তাই বললাম "এক তারিখ অবধি তো থাকবেই...তারপর জানি না।"
ছেলেটি গম্ভীর মুখে বলল "তাহলে আর কতদিন হয়?"
আমিও গম্ভীর ভাবে বললাম "আর ছয়দিন ধর।"
ছেলেটা মাথা নেড়ে জিজ্ঞেস করল "এরা তো সব ফেলে দেবে, তাই না? আমি চাইলে আমাকে দেবে না?"
ভাবলাম ছোট্ট পুতুল- মডেল নিতে চায় ও। তাই কিন্তু কিন্তু করে বললাম "তা তো জানি না।"
ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসল। সামনের দুটো দাঁতই ফোকলা। তারপর বলল "আমি সকালেই চলে আসব। তারপর খড় গুলো নিয়ে যাব।"
পুতুল না? খড়?
খুব অবাক হয়ে তাকালাম। ফোকলা -রাম হেসে বলল "দেখছ না আজ থেকে আবার ঠান্ডা পড়েছে? কুত্তাগুলোর জন্য পেতে দেব...ওরা একটু আরামে ঘুমোবে। খুব কষ্ট পাচ্ছে ওরা গো...ওরাই তো আমাদের পাহারা দেয়..."
অবাক হয়ে তাকিয়ে রইলাম। 'কুত্তা' শব্দটা কানে লাগা সত্ত্বেও...মনে হলো...
প্রতিবার এক ভুল করি, তাই আজ আকুল হয়ে জিজ্ঞেস করলাম "এই এই, তোর নাম কি রে? কোথায় থাকিস?"
উত্তরে জানাল ওর নাম 'রাজু শেখ', থাকে গির্জার কাছে, ক্যারি রোডের কাছের এক বস্তিতে। জরির কাজ করে আব্বু, আম্মুর 'মাথা খারাপ'। আব্বু খুব রাগী। বলতে বলতে আবার একটু ফোকলা হেসে চলে গেল।
আর, আমি ভাবছিলাম... বস্তিতে থাকে, যেতে -আসতে একবার দুবার দেখেছি এলাকাটিকে...অত্যন্ত অস্বাস্থ্যকর...নোংরা পরিবেশ...সেখানের একজন, নিজের জন্য তো ফ্লেক্স গুলোও চাইতে পারত...তা না করে খড়...সারমেয়রা কষ্ট পাচ্ছে বলে...
আর, কী অপরূপ আমাদের দেশ! রাজু শেখ যাবে মারিয়া গির্জায় কেষ্টর মতো করে খৃষ্টের জন্মবৃত্তান্ত সাজানো তাঁবুর ঘাস নিয়ে এমন প্রানীদের কষ্ট লাঘব করতে...যারা সব ধর্মের ঊর্ধে।
কলকাতার যীশুর হাতে...উঠে আসবে প্রভু যীশুর একটা অংশ...
আহা রে জীবন!
বাহ্ রে এই জীবন!
[+] 7 users Like ddey333's post
Like Reply
#74

লকডাউনের বিকেল।
শিবানী দাশ।
    দক্ষিণাপনের পঁয়ত্রিশ নম্বর স্টল 'বিকিকিনি'র সাটারে বড় বড় পাঁচ খানা তালা ঝুলিয়ে সুমন্ত যখন বাইরে বেরিয়ে এলো, বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে। কয়টাতে আবার আসর গোটানোর তোড়জোড় চলছে। 
    গেট দিয়ে বাইরে বেরিয়ে ওভার ব্রিজের সিঁড়ির মুখে দাঁড়িয়ে অভ্যেস মত উল্টোদিকের ফুটে তাকিয়ে দেখল। রোজকার মতই অবিরাম গাড়ি চলাচল ও জনস্রোতের ঢল।  
    ওভারব্রিজের সিঁড়িগুলোর দিকে তাকিয়ে দেখে সুমন্ত।   এতগুলো সিঁড়ি ভাঙার পরিশ্রম। তারপর ওপারে পৌঁছে অটো কিংবা বাসে ফাঁকা জায়গা পাওয়ার ভাগ্যের পরীক্ষা। ভাগ্য যদি অনুকূলে না থাকে, তাহলে ওপারে গিয়ে আবার ও সেই একই হন্টন। সব মিলিয়ে বেশ খানিকটা সময়ের অপচয়। 
    এতগুলো 'যদি' ও 'কিন্তু'র গেরোয় না গিয়ে এখনই যদি এদিকের ফুট বরাবর হাঁটা দেয়, আধঘন্টার মধ্যে যাদবপুরের পালপাড়ায় পৌঁছে যাবে। 
    সময় নষ্ট না করে হনহনিয়ে হাঁটা লাগায় সুমন্ত। 
    কিছু দূর এগোনোর পর আচমকা ওর  মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকাল কেউ।  সুমন্তর পা থেকে মাথা পর্যন্ত কড়া নজরে জরিপ করতে করতে লোকটার কেটে গেল কিছুটা সময়। তারপর উল্লাসের সঙ্গে বলে উঠলো ---আরে, সুমন্ত না!
    সুমন্ত ও একইভাবে স্যুট প্যান্ট টাই পরা লোকটিকে কড়া নজরে মেপে চলছিল। চেহারা পোশাক আশাক ঝকঝকে। কেতাদুরস্ত। যার পাশে নিজের সারাদিনের ঘেমো রঙ চটা পুরোনো জামাকাপড় একেবারেই জুতসই লাগছিল না। অস্বস্তি হচ্ছিল সুমন্তর। 
    লোকটার হাতে একটা মাঝারি সাইজের ভারি চামড়ার ব্যাগ। পাশের ফুটে লোহার জাল ঘেরা দোকানের দিকে তাকিয়ে দেখল সুমন্ত। কয়েকজন লাইনে দাঁড়িয়ে। লোহার জালের কাটা চৌখুপির ও পাশ থেকে সিল করা বোতল বেরিয়ে আসছে। এদিক থেকে পাঁচশ দুই হাজারি বড় বড় অঙ্কের নোট চৌখুপির মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। 
    আচমকাই সুমন্তর সামনে সবকিছু পরিষ্কার হয়ে উঠল। স্পষ্টতই সে বুঝতে পারল এই লাইন থেকে বেরিয়ে তাকে দেখতে পেয়েছে লোকটি। এবং নিমেষের মধ্যে লোকটির পরিচয় ও উন্মুক্ত হয়ে উঠল সুমন্তর সামনে। 
    ততোধিক বিস্ময়ে সুমন্ত ও প্রায় চেঁচিয়ে উঠলো ---আরে সৌরভ! তুই! এখানে!
    হাঁটতে হাঁটতে দুই বন্ধু এগিয়ে চলে। 
    সৌরভ জিজ্ঞেস করল ---কোথায় থাকিস? কী করছিস এখন? 
    সুমন্ত বলল---থাকব আবার কোথায়? তুই তো চিনিস আমাদের বাড়ি। 
    ---ও, তার মানে যাদবপুরে পালপাড়ার তোদের ওই পৈতৃক বাড়ি?  কেন, কোলকাতায় তো এখন ব্যাঙের ছাতার মত এখানে ওখানে ফ্ল্যাটের ছড়াছড়ি। সেরকম একটা কিছু জোগাড় করতে পারিসনি এখনও? 
    ---সে সাধ্য কী আর সামান্য এক ব্যবসায়ীর থাকে রে ভাই? যে মাগ্গিগন্ডার যুগ পড়েছে। অগত্যা সেই ভাঙাচোরা পৈতৃক নিবাস। তবে যতটা সম্ভব সারিয়ে সুরিয়ে নিয়ে আধুনিক বসবাসের উপযোগী করে নিয়েছি । 
    সুমন্ত বলে। 
    সৌরভ বলে ---আচ্ছা, তুই তাহলে ব্যবসা ধরেছিস। ভালো। এটা তো ব্যবসায়ীদেরই যুগ। কথায় আছে না 'বানিজ্যে বসতি লক্ষ্মী'। 
    সুমন্ত বলে ---ধুর। কোথায়ই বা বানিজ্য। আর কোথায়ই বা লক্ষ্মী। যা দিনকাল পড়েছে। ছোট্ট একটা নাইটি চুড়িদারের দোকান থেকে কতটুকু লাভই বা আর থাকে। তাছাড়া এতদিন এই সর্বনাশা লকডাউনের জেরে বিক্রিবাটা সব বন্ধ ছিল। এতদিনে লকডাউন যদিও বা উঠল, কিন্তু  খদ্দের তেমন নেই বললেই চলে। বাজার ভীষণ ডাল। 
    হাঁটতে হাঁটতে দুই বন্ধুর চলার গতি নিজেদের অজান্তেই কিছুটা ধীর হয়ে আসছিল। ফুটের পাশে একটা সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ দেখতে পেয়ে সুমন্তর হাত ধরে টান দিল সৌরভ। ---এইভাবে হাঁটতে হাঁটতে কী আলাপ জমে নাকি! চল ভেতরে। সাউথ ইন্ডিয়ান ডিস খেতে খেতে জমিয়ে গল্প করা যাবে। কতদিন পরে দেখা বলত। প্রায় এক যুগ। তাইনা? 
    হাতের কব্জি উল্টে সময় দেখে নিয়ে আঁতকে ওঠে সুমন্ত। ---না রে। আজ নয়। নটা প্রায় বাজতে চললো। এরপর বাড়ি পৌঁছতে আরও দেরি হয়ে গেলে খিচির মিচির শুরু দেবে বৌ। 
    ---ওরে বাব্বা! এরই মধ্যে বিয়ে ও করে ফেলেছিস? 
    ---শুধুই কী বিয়ে। একটা আড়াই একটা চার বছরের দুটো গুঁড়ি গুঁড়ি ছেলেমেয়ে। অসুস্থ বাবা মা। সকাল থেকে সারাটা দিন বাড়ির হাজারো ঝক্কি সামলিয়ে বৌয়ের মাথাটা ফুটন্ত আগ্নেয়গিরির মত জ্বলতে থাকে। আমাকে দেখলেই গলন্ত লাভাস্রোত বেরিয়ে আসতে থাকে। 
    ---বাপরে। তুই তো দেখছি খুব গুনী মানুষ।  এই বয়সে ঘর সংসার পাতিয়ে পুরো একটা কলোনি বানিয়ে ফেলেছিস। এর উপর আবার বুড়ো বাপ মাও ঘাড়ের উপর! এতকিছু সামলাস কী করে! একটা নাইটি চুড়িদারের দোকান থেকে এতসব হয়ে যায়! 
    ---সহজে কী আর হয় রে ভাই। হওয়াতে হয়। 
    সুমন্তর গলায় আক্ষেপের সুর।  
    ---নাকি অন্য কোনো ইনকাম আছে? আজকাল তো ইন্ডিয়ায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে শুনি মানুষ নানারকমের ফন্দিফিকিরের সঙ্গে লেপটে থাকে। তোর ও তেমন কিছু আছে নাকি? 
    সৌরভ বলে। 
    ---আরে দুর। তাহলে তো হয়েই যেত। তুই তো আমাকে কলেজ লাইফ থেকে চিনিস। আমার মত বোকা হাঁদাকে দিয়ে ও সব ধান্দাবাজি চলে নাকি! যাক্। বাদ দে। আমার কথা ছাড়। তোর কথা বল। তোকে যে এভাবে কোলকাতার অলিগলিতে দেখতে পাব, এতো আমার স্বপ্নের ও বাইরে। আমি তো জানতাম তুই আমেরিকায় থাকিস। 
    ---ঠিকই শুনেছিস। আমেরিকাতেই থাকি। তবে এখন এখানে থাকাটাও ওই লকডাউনের কল্যাণে। বাড়ি থেকে বাবা মা এমন কিচির মিচির শুরু করে দিল, যেন আমেরিকায় কোনো জীবিত মানুষ নেই আর এখন। এরমধ্যে  ওখানকার অফিসগুলো ও বন্ধ হয়ে গেল। একরকম বাধ্য হয়েই চলে আসতে হল। তবে এই লকডাউনটা আমাদের মত কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেদের জন্য শাপে বর হয়েছে, জানিস। 
    ---সে কেমন? 
    ---কেমন আবার। এখানে ওখানে রেসের ঘোড়ার মত  চরকিবাজি নেই। অফিসের কাজকর্ম সব ঘরে বসে অনলাইনে চলছে। বাদ বাকি সময় দুই বন্ধুতে আড্ডা মেরে নেশার মৌতাতে বেশ কেটে যাচ্ছে লকডাউন পিরিয়ড। দ্যাখনা, এ জন্যেই তো এই ভর সন্ধ্যায় ঘর থেকে বেরোনো। 
    নিজের হাতের কালো ব্যাগটাকে দেখিয়ে কান এঁটো করা হাসি হাসতে হাসতে সৌরভ বলে। 
    ---বাঃ, বেশ আছিস তাহলে। ঘর সংসারের ঝামেলা নেই। টাকা পয়সার চিন্তা নেই। বিয়ে থা ও করিসনি নিশ্চয়ই। 
    ---পাগল! কোনো ভদ্রলোক বিয়ের গেরোয় পা দেয় নাকি! কোম্পানিতে কাজ করে ওই দেশের একটা মেয়ে। ওর সঙ্গে লিভ টুগেদারে থাকি।  যতক্ষণ ভালো লাগে একসাথে থাকা। এই যেমন এখন। ও আমেরিকায়। আমি এখানে। বিন্দাস আছি।
    হাল্কা মেজাজের ঢঙে সৌরভ বলে। 
    সুমন্ত বলে ---কিন্তু তোর বাড়ি তো বরানগরে। তাহলে তুই এই দক্ষিণ কোলকাতায় কেন? আর দুই বন্ধু মিলে থাকার কথা যে বললি, তাও তো বুঝতে পারছি না। তোর কথা গুলো কেমন হেঁয়ালির মত লাগছে আমার। 
    সুমন্তর কথার জবাবে  চোখে মুখে রহস্যের হাসি ছড়িয়ে সৌরভ বলে ---সব কথা কী আর রাস্তায় দাঁড়িয়ে হয় রে ভাই। এক কাজ কর কালকের দিনটা বাদ দিয়ে পরশু তো রোববার। তোর দোকান নিশ্চয়ই বন্ধ ওই দিন। আমাদের আস্তানায় চলে আয়। নেশার মৌতাতে সারাটা দিন আড্ডা জমে যাবে। রাম, ভদকা, হুইস্কি, কনিয়াক --- যা চাস স—--ব পাবি।।
    ---কিন্তু তোর আস্তানাটা কোথায়? 
    ---যাদবপুরে সুলেখার মেইন রোডের বাঁ দিক দিয়ে দেখবি একটা রাস্তা বেরিয়ে গেছে। দুটো আবাসন পার করে  জি প্লাস টু একটা ফ্ল্যাট বাড়ি দেখতে পাবি। গেটে বড় বড় অক্ষরে খোদাই করা নাম দেখবি 'মানিক জোড়'। ওটাই আমাদের এখনকার আড্ডা খানা। আমি আর দুর্বার  একটা চার কাঠার প্লট কিনে বানিয়েছি।
    ---তুই আর দুর্বার! ক্লাসের উজ্জ্বল দুই রত্ন। সারা ক্লাসে তোরা দুজনই তো ছিলি টপে। 
    ---সেই টপের গেরোয় জড়িয়েই তো এখনকার এই জেরবার অবস্থা। নিজের রক্ত জল করা খাটনি খাটতে খাটতে কোম্পানির সেবা করে চলেছি। তবে তোদের সঙ্গে ও কিন্তু গলাগলি ভাব আমার সবসময়ই ছিল। তাইনা বল? 
    ---হ্যাঁ, তুই সবসময় হিসেব করে আর ছক কষে কিছুটা ব্যালান্স করে চলতি। 
    বন্ধুর কথার খোঁচাটাকে পাত্তা না দিয়ে সৌরভ বলে ---তা হ্যাঁরে সুমন্ত, আমাদের সেই স্বপন, বিভাস আর প্রত্যুষের কী খবর? এখন ও যোগাযোগ আছে তোর সঙ্গে? থাকলে ওদেরকেও নিয়ে আয় ওই দিন। যাদবপুরে পড়ার সময় মনে আছে, কফি হাউসে, মাঝে মাঝে তোদের বাড়ির ছাদে কত আড্ডা মারতাম সবাই মিলে। 
    কলেজ লাইফের কথায় সুমন্তর গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। উদাস হয়ে ওঠে চোখ মুখ। ঝাপসা আলো আঁধারিতে সৌরভের তা নজরে পড়ল না। সে তখনও নিজেকে পুরোণো স্মৃতির জালে জড়িয়েই চলেছে। সেই স্মৃতির রেশ ধরে ভরা গলায় বলল ---তবে যাই বল, কলেজের সেই দিন গুলোই লাইফের সব চেয়ে উজ্জ্বল মুহূর্ত। জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে থেকে যাবে। 
    সৌরভের আগের কথার রেশ ধরে সুমন্ত বলে ---স্বপন, বিভাস আর প্রত্যুষের সঙ্গে যোগাযোগ সেভাবে নেই ঠিকই, তবে ফোন নম্বর আছে। যোগাযোগ করে নেওয়া যায়। আসলে সরাসরি কানেকশন রাখার সময়ই বা কার এখন আছে বল। আগে তাও কখনও সখনও রাস্তা ঘাটে দেখা হয়ে যেত। কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং এর ধাক্কায় দেখা সাক্ষাৎ না হতে হতে মানুষে মানুষে এক বিরাট মানসিক দূরত্ব ও তৈরি হয়ে গেছে  এই কয়মাসে। 
    এরপর নিজের হাতের কব্জি উল্টে সময় দেখে নিয়ে আঁতকে ওঠে সুমন্ত। ---ওরে বাপরে! কথায় কথায় কীভাবে যে সময় কেটে গেল। সাড়ে নটা বাজতে চললো। এরপর আর ও দেরি করলে মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করবে বৌ। চলিরে ভাই। 
    ---ঠিক আছে। তোদের গৃহবিবাদের কারণ হতে চাই না আমি। তবে ওই কথাই রইল। সামনের রোববার সদলবলে আসছিস আমাদের বাড়ি।
    সুমন্ত বলে ---আমি তো যাচ্ছিই। ওদের সঙ্গে যোগাযোগ করা যায় কী না দেখি। ওরা ও যে খুব একটা দূরে থাকে তা নয়। স্বপন আর প্রত্যুষ বাঘাযতীন। বিভাস গড়িয়ায়। ইচ্ছে করলেই আসতে পারে।

    'সুলেখা'য় 'মানিকজোড়' আবাসন খুঁজে পেতে কোনো বেগ পেতে হল না। দশটা বাজার কয়েক মিনিট আগে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকল চার বন্ধু। বড় মাপের একটা হল ঘর।  ড্রয়িং কাম ডাইনিং। এখনকার ফ্ল্যাট বাড়িগুলো যেমন হয়ে থাকে।। 
    ওদের দেখেই সৌরভ আর দুর্বার সমস্বরে হইচই বাধিয়ে দিল। ---আয়। সেই কোন্ সকাল থেকে তোদের জন্য আসর সাজিয়ে বসে আছি। 
     ঘরের চতুর্দিকে দামি দামি আসবাব অগোছালোভাবে ছড়ানো। আধুনিক ডিজাইনের সেন্টার টেবিলকে মাঝখানে রেখে চার বন্ধু কলেজ লাইফের পুরোণো দুই বন্ধুর মুখোমুখি সোফায় বসল। 
    কাচের ডাইনিং টেবিলের উপর স্যান্ডউইচ, পিৎজা, বার্গার ইত্যাদি নানা ধরনের কন্টিনেন্টাল খাবারের প্যাকেট আর  নানা আকৃতির মদের বোতল। যার বেশিরভাগই জীবনে এরা প্রথম দেখছে। এরা সাধারণত বিয়ার হুইস্কি বা রামের বোতল চেনে। মাঝে মাঝে সময় সুযোগ পেলে আসরে ভীড়ে ও যায়। বিশেষ করে পাড়ার ক্লাবের পুজোর ভাসানের সময় বা কালীপুজোর রাতে চলে দেদার হুল্লোড়। 
    তবে এ সবই বিনে পয়সায়। পয়সা খরচা করে এমন মহার্ঘ ফুর্তি করার পক্ষে এদের কারও পকেট ততখানি স্বচ্ছল নয়।  
    
    এরা সবাই যাদবপুর ডিগ্রি কোর্সের কলেজ থেকে পড়াশোনা করেছে। এদের মধ্যে সৌরভ আর দুর্বার এখন কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা। আমেরিকার ডালাস শহরে দুই ভিন্ন সংস্থায় কর্মরত। লেখাপড়ার পাট চুকিয়ে চাকরি পাওয়ার পর কয় বছর বাদে ফেসবুকের মাধ্যমে এদের পুরোণো বন্ধুত্ব আবার ফিরে এসেছে। এবং পরবর্তীতে দুই বন্ধু জমি কিনে এই আবাসনটি তৈরি করে। এখনকার এই লকডাউন আবার ওদের একসঙ্গে মিলিয়ে দিয়েছে। প্রধানত একসাথে থাকবে বলেই দেশে ফিরে পৈতৃক বাড়িতে না থেকে নিজেদের বাড়িতে থেকে লকডাউন পিরিয়ড চুটিয়ে উপভোগ করছে। 
    সুমন্ত স্বপন বিভাস আর প্রত্যুষ ---চার বন্ধু কলেজের পাট শেষ করার পর আর এগোতে পারেনি। ছাত্র হিসেবে এরা ছিল মধ্য মেধার। বাড়ির অবস্থা ও ততখানি স্বচ্ছল নয়। ফলে চটজলদি অর্থ উপার্জনের পথ দেখতে শুরু করে। 
    ঢাকুরিয়ার দক্ষিণাপনে সুমন্তর নাইটি চুড়িদারের দোকান। বিভাসের এল আই সি এজেন্সির ব্যবসা। সারা সপ্তাহের মধ্যে মূলত ছুটির দিনগুলোতেই বাড়ি বাড়ি ঘুরে ওর কাজের ব্যবস্থা করতে হয়। আজ পুরোণো বন্ধুত্বের টানে একবেলার ব্যবসা মাটি হল। স্বপন আর প্রত্যুষ তাদের নিজেদের এলাকার প্রাইভেট কিন্ডারগার্টেন কলেজে মাস্টারি করে।

    আর্থিক সামাজিক কাঠামোর দুই বিপরীত মেরুর বাসিন্দা কয়জন বন্ধু খুব অল্প সময়ের মধ্যেই সামাজিক বৈসম্য ভুলে এক যুগ আগের ছাত্র জীবনে ডুবে যেতে থাকে। 
    এরা সবাই কলেজ লাইফ নিজেদের মত এনজয় করেছে। সুমন্ত আর স্বপন ছিল সিনেমার পোকা। প্রায়শই ক্লাস বাঙ্ক করে কোলকাতার বিভিন্ন সিনেমা হলে দেশী বিদেশী সিনেমা দেখতে ছুটত। কখনও সখনও সৌরভও জুটে যেত ওদের সঙ্গে। কিন্তু ক্লাস বাঙ্ক করে কখনোই নয়। 
    স্বভাব কবি বিভাসের কাঁধে সর্বদাই ঝোলানো থাকত একটা শান্তিনিকেতনী ঝোলা। যখনই যা মাথায় আসত, বসে পড়তে খাতা কলম নিয়ে। গঙ্গার ধার, ভিক্টোরিয়া কিংবা গড়ের মাঠের নির্জন কোন খুঁজে নিয়ে খোলা প্রকৃতির বুকে নির্মাণ করে চলত নানান সৃষ্টি। তার দু একটা কখনও সখনও কলেজ পত্রিকা বা লিটলম্যাগে ছাপার অক্ষরে ও ফুটে উঠত।
    প্রত্যুষ মেতে থাকত রাজনীতি নিয়ে। প্রায়শই লাল ঝান্ডা হাতে সমাজ বদলে দেওয়ার স্লোগান দিতে দিতে রাজনীতির দাদাদের সঙ্গে মিছিলে পা মেলাত। কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনে জিতে ও ছিল একবার। 
    কফি হাউসের সান্ধ্য কফি টেবিলের আসরে ছয় বন্ধুর আড্ডা জমে উঠত। রাজনীতি, দর্শন, সাময়িক প্রসঙ্গ খেলাধুলো --- বিভিন্ন বিষয়ের আলোচনায় দেড় দুই ঘন্টা সময় নিমেষের মধ্যে কেটে যেত। আসরের সমাপনী হত বিভাসের শান্তিনিকেতনী ঝোলার শিল্পকর্ম দিয়ে। খেলা, রাজনীতি, সাময়িক ঘটনাবলি, প্রেম --- যে কোনো বিষয় নিয়ে ঝরঝরে রচনার মধ্যে দিয়ে 'মধুরেণ সমাপয়েত' হত সান্ধ্য আসরের। 
    আজও বিভাসের কাঁধে সেদিনের মত শান্তিনিকেতনী ঝোলা।  
    ছয় বন্ধুর মধ্যে সৌরভ আর দুর্বার ছিল নির্বাক শ্রোতা। মাঝে মাঝে দু একটা মন্তব্য করা ছাড়া আড্ডার আসরে এদের তেমন কোনো ভূমিকা থাকত না কখনও। 
      কন্টিনেন্টাল খাবার আর দামি ড্রিংকসের গন্ধে ঘরের বাতাস ভরপুর। সবার গলার স্বরে নেশার জড়তা। বারো বছর আগের স্মৃতি চারনায় মশগুল পরিবেশ। 
    আচমকা ঘড়ির দিকে তাকিয়ে সজাগ হয়ে ওঠে বিভাস। জড়ানো গলায় বলে ---আরে দুপুর গড়িয়ে বিকেল পার হতে চলল। এবার তো আমাকে উঠতেই হচ্ছে। সন্ধে সাতটায় এক ক্লায়েন্টের বাড়িতে আ্যপো করা আছে। এখনি না উঠলে দেরি হয়ে যাবে। তোরা আড্ডা মারতে থাক। আমি আজ চলি রে ভাই। 
    গেস্ট এবং হোস্ট কারও অনুমতির অপেক্ষায় না থেকে অসংলগ্ন পায়ে দরজার দিকে এগিয়ে যায় বিভাস। 
    বাকি তিনজন ও নড়েচড়ে বসল। ঠিকই তো! গল্পে গল্পে অনেকটা বেলা পার হয়ে গেছে। 
    দুর্বার এগিয়ে এসে বিভাসের মুখোমুখি পথ আগলে দাঁড়ায়। ---চলে যাবি মানে! তোর ঝোলার মধ্যেকার গুপ্তধনগুলো বের করে এবার। তোর লেখা ছাড়া আমাদের আড্ডা শেষ হয়েছে কখনও? যে আজ হবে। বরাবরের মতো এবারও 'মধুরেণ সমাপয়েত' হোক। ওঃ, কতকাল পরে তোর খোলা গলায় তোর স্বরচিত গল্প কবিতা শুনব বলে তীর্থের কাকের মত বসে আছি। 
    কথা বলতে বলতে দুর্বার বিভাসের ঝোলার জিপ খুলে কয়েক গোছা কাগজ ভেতর থেকে বার করে আনে। শক্ত হাতে সেগুলোকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করে বিভাস। পারে না। টানাটানিতে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে লাইফ ইন্স্যুরেন্সের ফর্ম আর নিয়মাবলী লেখা এক তাড়া কাগজ।
    আচমকা বিভাসের মুখের উপর একটা কালো ছায়া ঘনিয়ে আসে। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। মেঝে থেকে দরকারি কাগজগুলো তুলে নিয়ে সেগুলো আবার ঝোলার মধ্যে ঢুকিয়ে নেয়। শুকনো গলায় বলে ---গল্প কবিতা সাহিত্য এসব হচ্ছে অল্পবয়সের দুষ্ট ব্রণর মত। একটা বিশেষ বয়সে নাছোড়বান্দার মত কিছুদিন খুব জ্বালায়। এরপর সংসারের জাঁতাকলে পিষতে পিষতে নিজের অজান্তে কবে যে সেসব চুকে বুকে যায়, টেরটাও পাওয়া যায় না। 
    জমজমাট আড্ডার আসরে হঠাৎ নীরবতা নেমে আসে। রঙ্গমঞ্চের যবনিকা পতনের মত একটা কালো পর্দা নেমে আসে সবার চোখের উপর। 
    বাকি তিন বন্ধুও উঠে দরজার দিকে পা বাড়িয়েছে। বিভাস  দুর্বারকে বলে ---ওসবের পাট কবেই চুকিয়ে দিয়েছি। এখন আমি তরঙ্গ বিক্ষুব্ধ মহাসমুদ্রে ভাসমান এক নাবিক। নিজের হাড় জিরজিরে ফুটোফাটা নৌকোটাকে সামলাতে সামলাতে এখন শুধু কবি  সুকান্তর সেই অমোঘ বাণী সারাক্ষণ আমার মাথার মধ্যে তোলপাড় চালায় 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি'। 
    ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে পা বাড়ায় চার বন্ধু।
    সৌরভ আর দুর্বার বন্ধুদের এগিয়ে দিতে আসে বাইরের গেট পর্যন্ত। সৌরভ বলে ---সেই দেখাই যদি হল, একেবারে শেষ বেলায়। আরো কটা দিন আগে যদি দেখা হত, আরও কয়বার আড্ডা জমানো যেত।  
    স্বপন বলে ---কেন, এরমধ্যেই ফিরে যাচ্ছিস নাকি? কবে ফিরছিস ? 

    দিন কয়েক পরে সৌরভ আর দুর্বার কলেজ বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল দুই রত্ন আজ তাদের কর্মস্থলে ফিরে যাবে। সুমন্ত স্বপন বিভাস আর প্রত্যুষ --- চার বন্ধু নিজেদের কাজকর্ম বাদ দিয়ে বন্ধুদের বিদায় জানাতে বিমান বন্দরে হাজির। 
    সৌরভ দুর্বার তাদের মা বাবার সঙ্গে চার বন্ধুর পরিচয় করিয়ে দেয়। বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম  আর চার বন্ধুর সঙ্গে গলা জড়াজড়ি করে শেষ বিদায় জানায়। 
    এয়ারপোর্টের গেটের ভিতর ওরা ঢুকে যাওয়ার পর দুই বৃদ্ধ বৃদ্ধা বিষন্ন মুখে ফিরতি পথে পা বাড়ান। সেই সঙ্গে চলে ছেলের বন্ধুদের সঙ্গে নানা রকম আলাপ পরিচয় আর তত্ত্বতালাশ। কে কী করে, কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি। 
    আলাপন পর্ব শেষ হলে চার বন্ধু তড়িঘড়ি বাসস্ট্যান্ডের দিকে পা বাড়ায়। দুই জোড়া বৃদ্ধ বৃদ্ধা তখনও নিজেদের মধ্যে গল্পে মশগুল। 
    হঠাৎ পেছন থেকে দুর্বারের বাবার ডাক শুনতে পেয়ে ঘুরে দাঁড়ায় চারজন। ---এই যে শোনো। 
    ফিরে আসে ওরা ---হ্যাঁ বলুন মেসোমশাই। 
    তোমরা তো সবাই দক্ষিণ কোলকাতায় যাবে, তাইনা? 
    ---হ্যাঁ মেসোমশাই। কেন বলুন তো? ওদিকে কোনো দরকার আছে নাকি আপনাদের? 
    সুমন্ত বলে। 
    ---তাহলে বাসে যাবে কেন? আমার গাড়িতে উঠে বোসো। আমি ও তো গড়িয়ায় যাচ্ছি। তোমাদের নামিয়ে দিয়ে বাড়ি ফিরব। 
    দুর্বারের বাবার গলায় আন্তরিকতার সুর। 
    চার বন্ধু পরস্পর মুখ চাওয়া চাওয়ি করতে থাকে। এই অপ্রত্যাশিত সাহায্য নেওয়াটা উচিত হবে কী না বুঝতে পারে না। 
    দুজোড়া বয়স্ক নারী পুরুষ কিন্তু নাছোড়বান্দা। দুর্বারের বাবার নির্দেশে গাড়ির ড্রাইভার মস্ত এইট সিটারের দরজা খুলে দাঁড়িয়ে। 
    সৌরভের বাবা বললেন ---একটা কথা বলব বাবা, কিছু মনে করবে না তো তোমরা? 
    গলার স্বরে কুন্ঠা আর সঙ্কোচ। যা এদের মত হাই প্রোফাইলের মানুষের চরিত্রের সঙ্গে খাপ খায় না। 
    সুমন্ত বলে ---হ্যাঁ বলুন না মেসোমশাই। আমরা কিচ্ছু মনে করব না। আমরাও তো আপনাদের ছেলেরই মত। 
    ---তোমাদের ফোন নম্বরটা দেবে বাবা? আর মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবে না তো? বুঝতেই তো পারছ, আমরা প্রত্যেকেই বয়স্ক। সবারই বয়স আশির আশপাশ দিয়ে। এই বয়সে প্রত্যেক মানুষই চায়, ছেলে-মেয়ে-নাতি-নাতনি তাদের চারপাশে ঘিরে থাকুক। কিন্তু আমাদের তো সেই সৌভাগ্য কোনোকালেই হবে না। তোমাদের বাবা মায়েরা জীবনে অনেক পুণ্য করেছেন। তাই তোমাদের মত এমন রত্নদের জন্ম দিয়েছেন। 
    প্রত্যুষ বলে ---এভাবে বলবেন না মেসোমশাই। একটুও কুন্ঠিত হবেন না।  দরকার মনে করলেই, শুধু একটা ফোন কল দেবেন। তাছাড়া রাজনীতির সঙ্গে কিঞ্চিত যোগাযোগ আছে আমার। প্রয়োজন পড়লেই বলবেন। দলবলসুদ্ধু হাজির হয়ে যাব।

    চার বন্ধুকে  তাদের তাদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়ে দুর্বারের বাবা মা যখন নিজের বাড়ির লন দিয়ে ঢুকছেন, দিনের আলোর ম্লান আভা আর শহরের ল্যাম্পপোস্টের আলো একসাথে মিলেমিশে এক বিষণ্ণ সন্ধ্যার পরিবেশ রচিত হয়েছে চতুস্পার্শে। 
     বাড়ির দরজার তালা খুলতে খুলতে দুর্বারের মায়ের গলা দিয়ে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। 
    স্বামীকে বললেন ---ছেলেগুলো কিন্তু বেশ। না গো? প্রথম আলাপেই কেমন আপন করে নিয়েছে আমাদের। অথচ আমাদের নিজের রক্তের ছেলেকে দ্যাখ, এতদিন কোলকাতায় এসে থাকল, একটি বারের জন্য বুড়ো বাপ মায়ের বাড়িতে এলো না পর্যন্ত। নিজের জীবনের সমস্ত শখ-আহ্লাদ, সুখ-আনন্দ বিসর্জন দিয়ে ছেলে মানুষ করার এই তো আলটিমেট পরিণতি। 
     আনমনাভাবে  দুর্বারের বাবার গলা দিয়ে নির্লিপ্ত জবাব বেরিয়ে আসে ---হ্যাঁ। সত্যিই খুব অমায়িক ছেলেগুলো।
[+] 8 users Like ddey333's post
Like Reply
#75

(11-01-2021, 06:07 AM)Rajdip123 Wrote:  বাহহ.........সুন্দর......সাবলিল লেখা। নতুন কিছু অপেক্ষা করছে মনে হচ্ছে। গুণী মানুষ ভাই তুমি...... লেখ লেখ...

দারুন লাগলো ...
এটা দাদা নিজে লেখেনি মনে হয় , সংগৃহিত গল্প
শুরেতেই লেখিকার নাম দেয়া আছে , শিবানী দাশ...

Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#76

বাপরে , কি ব্যাপার রে ভাই !!
ভারতীয় দাদা , বোরসেস দাদার মতো মহারথীরা আমার মতো একটা টুকলিবাজ অধমের থ্রেডে লেখালেখি শুরু করে দিয়েছে,....
গায়ে চিমটি দিয়ে দেখতে হবে , স্বপ্ন দেখছি নাকি ???

banghead: Dodgy
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#77

[Image: IMG-20210111-WA0018.jpg]
[+] 2 users Like ddey333's post
Like Reply
#78

(12-01-2021, 07:32 PM)pinuram Wrote:  শুধু মাত্র পয়সার একদিক দেখেই বিচার করা উচিত নয়! ইংরেজিতে একটা কথা আছে "A coin has two sides" যদিও গল্পটা খুব ভালো তাও ওই শেষের দিকে মন থেকে মেনে নিতে পারি না অনেক কারনে !!!!!

একদম ঠিক কথা বলেছ ! এখনও মানুষ আছে ! গল্পটার শেষের দিকটাই তো আমাদের কথা ! 
[+] 2 users Like ddey333's post
Like Reply
#79

যাপন

ক্যালেন্ডারের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন অসীম বাবু।
তিন সপ্তাহ হয়ে গেল অমিতাভ চলে যাবার পর।
কেন যে সেই দিন টা এসেছিল... তরতাজা জোয়ান ছেলেটাকে...ঘাতক ট্রাক এসে...এখনও ভাবলে শিউরে ওঠেন উনি। পাড়ার বন্ধুদের সাথে পিকনিক করতে গেছিল অমিতাভ। ফেরার পথেই হয়েছিল দুর্ঘটনা টা। যখন খবরটা পেয়েছিলেন, তখন গিন্নি আর বৌমা মিলে রাতের খাবার বানাচ্ছিলেন, বছর শুরুর দিনে একটু ভালোমন্দ আয়োজন ও হয়েছিল... আর তারপরই তো...
চোখ থেকে নেমে আসা জলটা তর্জনী দিয়ে মুছলেন অসীম বাবু।
অপঘাতে মৃত্যু, তাই কাজ মিটে গেছে চারদিনের মাথাতেই। আর তারপর থেকেই অবিরাম শূন্যতা। কিভাবে যে সকাল হয়...রাত্তির আসে...খেয়াল ই থাকে না। প্রথম প্রথম লোকজন আসত বাড়িতে, সময় কেটে যেত নিজের নিয়মে। কিন্তু এখন...লোক আসা কমে গেছে অনেক...আর তাই সময় কেটে যেত নিজের মনে...কিন্তু এখন তো লোকের যাতায়াত কমে গেছে, সময় কাটতেই চায় না। তাই এই দিন দুয়েক হলো বাড়ির কাছের মন্দিরে যাওয়া শুরু করেছেন উনি। সময় ও কাটে, আবার ধর্মের তত্ত্ব শুনে পোড়া মনকে শান্ত ও করা যায়।
আজ ও সেখানেই গেছিলেন। ফেরার পথে থমকে গেলেন হঠাৎ।
পুকুরধারে সাদা শাড়ি পরে...বউমা না?
এই অন্ধকারে পুকুর ধারে কেন? ভুলভাল কিছু করবে না তো মেয়ে?
দ্রুতপায়ে এগিয়ে গেলেন উনি। আর তারপর ই থমকে গেলেন।
বাঁধানো ঘাটের ধাপিতে বসে আছে বউমা, হাতে একটা ঠোঙা... কিছু একটা খাচ্ছে...
নিমিষে মাথায় এলো একটা কথা...বাড়িতে ঠিকভাবে রান্না হয় না কতদিন হল...খোকা যেদিন চলে গেল, সেদিন মাংস রান্না হচ্ছিল...কিন্তু সেটাও... আর এখন তো শুধুই একসিদ্ধ ভাত খেয়ে দিনযাপন... মাত্র পঁচিশ বছরের মেয়ে...পেট, মন মানে? তাই হয়ত...
গলার কাছটা দলা পাকিয়ে গেল ওঁর।
বাড়ির দিকে না গিয়ে আবার বাজারের পথ ধরলেন অসীম বাবু। যা হোক একটু আমিষ কিনে নিয়ে যেতে হবে... ছেলেটা গেছে...বউমা...না, না, মেয়েটা তো আছে...ওর জন্য...ওর জন্য...
[+] 2 users Like ddey333's post
Like Reply
#80

ভেসে থাকার অধিকার 
 
ধর্মাশোক 
 
সেদিন হঠাৎ দেখতে পেলাম জাগরীকে 
গড়িয়াহাটে 
শীতের রোদের বাদামি মলাট রাস্তাঘাটে
দোকান পাটে ,
"তুমি , কতদিন পর দেখা , কী খবর , কেমন আছ? "
কেমন যেন অচেনা লাগল শব্দ দুটো 
জাগরীর পৃথুলা শরীরের মত , 
" খবর" মানে তো ব্যতিক্রম 
আর আমি যেরকম ভাবে আছি সে তো নিয়ম , 
জাগরী কী জানতে চায় ?
একটার সাথে যোজন তফাতে অন্যটা , 
তবু চারপাশে এত খবরের নেশা,
আকাশের কোনো খবর নেই , মাছেদের নেই 
পাখীদের নেই , শিশুদের নেই ,
মানুষ কেবল খবর খুঁজে খুঁজে 
ব্যতিক্রমটাই নিয়ম বলে ধরে নেয় ,
তাই নিয়ম হয়ে যায় ব্যতিক্রম , 
এরকম কোনো দুনিয়া সৃস্টি করা যায় ?
যেখানে কোনো খবর হবে না , 
শুধু থাকা হবে , ঝরা হবে , 
ধরা ও না , ছাড়া ও না , 
জন্ম মৃত্যুও খবর না , 
সেদিন হয়তো জাগরী আবার আসবে গড়িয়াহাটে,
কোজাগরী চাঁদের 
টিপ পরে 
ঝলমলে হেমন্ত সন্ধ্যায় 
আমায় দেখে বলবে 
" তোমায় দেখেই বুঝি তুমি ভাল আছ 
আমিও আছি 
আর দেখ ঐ চাঁদ আছে ,
কেমন যেন হাসছে , ......
সেদিন ঐ নিস্খবরী সন্ধ্যায় 
বাঁচা হবে জোরদার 
খবর নয়
মানুষের শুধু ভালবাসাতেই 
ভেসে থাকার অধিকার !!!!

Collected..
[+] 3 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)