Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts
#81

#অন্য_রূপকথা

কোনো এক অজ্ঞাত কারণে, দমদমের যেখানে আমি থাকি সেখানে মাত্র একটি এটিএম ই আজ সকালে কাজ করছিল। বাকিগুলোর কোনোটায় টাকা নেই তো কোনোটায় নোটিশ সাঁটা 'এটিএম নট ওয়ার্কিং'!
যাই হোক, সেই 'শিবরাত্রির সলতে', বন্ধন ব্যাঙ্কের এটিএম টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আমার আগে দুজন, আর আরেকজন ভেতরে ছিলেন।
তা বলতে নেই, যিনি ভেতরে ছিলেন, বেশ অনেকক্ষন সময় লাগাচ্ছিলেন! এদিকে ভিনাইল লাগানো ঘষা কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল না কিছুই। আমার আগের চরকা বরকা বারমুডা পরা, কমলা চুলের ছেলেটি উসখুশ করছিল অনেকক্ষন ধরে। তারপর তার সামনের লোকটির থেকে একটু সরে গিয়ে এটিএমের দরজায় টোকা মেরে বলল "আরে কি করছেন টা কি? রোব্বারের বাজার...সবার ই তো তাড়া আছে!" আর তারপর ই 'উহ!' করে একটা বিরক্তির আওয়াজ করল।
সামান্য পরেই দরজা খুলে গেল। বেরোলেন একজন বয়স্ক মানুষ। ধূসর রঙের সোয়েটার পরা...মাথায় একটা হনুমান টুপি। হাতে বাজারের ব্যাগ। আরেক হাতে খাপে ধরা এটিএম কার্ড...সেটিকে যত্ন করে সোয়েটারের নীচে, পাঞ্জাবির বুকপকেটে রাখলেন উনি। তারপর এগিয়ে গেলেন।
ততক্ষনে লাইনে থাকা প্রথম ভদ্রলোকটি এটিএমে ঢুকে গেছেন।
হঠাৎ আমাকে চমকে দিয়ে কমলা চুলের ছেলেটি "দিদি আমার লাইনটা রইল" বলেই সেই ভদ্রলোকের দিকে এগিয়ে গেল। আমার ও, কেন জানি না, চোখ ঘুরে গেল সেই দিকে।
দেখি, ছেলেটি ভদ্রলোকের সামনে গিয়ে বলল "জ্যেঠু, কিছু মনে করবেন না...আমি বুঝতে পারি নি আপনি, মানে একজন বয়স্ক মানুষ ছিলেন এটিএমে... বাজে ভাবে কথা বলে ফেলেছি। স্যরি জ্যেঠু। "
দুজনেই আমার দিকে পিছন ফিরে ছিলেন...তাই শুনতে পেলেও, দেখতে পাচ্ছিলাম না কাউকে...কিন্তু কেন জানি না মনে হচ্ছিল...ছেলেটির মুখে হয়ত একটু লাজুক হাসি ছিল...আর, বৃদ্ধ, কিঞ্চিৎ জবুথবু মানুষটির চোখ হয়ত ছলছল করছিল...একদম আমার ই মতো...
কত সাধারণ একটা কাজ...ক্ষমা চাওয়া...ভুল স্বীকার করা...আর হয়ত মনে মনে সেটা পুনরায় করার অঙ্গীকার না করা...এই তো...এইটুকুই তো... আর সেটুকুই কিভাবে কানায় কানায় ভরিয়ে দিতে পারে মনের আনাচকানাচ...আজ ও...
ফেরার পথে, নিজের মনেই একটা কথা মনে হচ্ছিল... , হালফিলের রাজনীতির অনেক ঊর্ধে...ত্যাগের, তিতিক্ষার...আর হয়ত ক্ষমা চাওয়া বা করারও...
আর তাও...তবুও...
কেন যে এত বিবাদ চারিদিকে...
এত..এত... "এত রক্ত কেন?"
[+] 3 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

[Image: IMG-20210131-WA0066.jpg]
[+] 3 users Like ddey333's post
Like Reply
#83

(09-02-2021, 02:32 PM)Mr Fantastic Wrote:  এবার ddey তুমি নিজে কিছু লেখো, একটা চেষ্টা করেই দেখো না !  :)

ইচ্ছে যে করে না তা নয় , কিন্তু সমস্যা হলো লিখতে গেলে যে পরিমানের ধৈর্য আর মনঃসংযোগের দরকার সেটার খামতি bananaSad


পিনুদার মতো লেখককে দিয়ে গল্প লেখাছি , এটাই একটা বিরাট বড়ো প্রাপ্তি আমার জন্য , আর কি চাই ??

Namaskar Namaskar :) :)    
[+] 3 users Like ddey333's post
Like Reply
#84

-হ্যালো আমি সাইকিয়াট্রিস্ট ডঃ অরিন্দম বাগচীর সঙ্গে কথা বলতে পারি?
 
-হ্যাঁ বলুন,আমি ওনার পি এ বলছি।
 
-আসলে আজ আমার অ্যাপয়মেন্ট ফিক্স করা ছিলো ওনার সাথে।
 
-আচ্ছা আপনার নামটা একবার বলুন।
 
-অন্তরা। অন্তরা মিত্র।
 
-ওয়ান মিনিট প্লিজ।
 
-শিওর।
 
-হ্যাঁ,অন্তরা মিত্র,পেয়েছি। হ্যাঁ আজ দুপুর দুটোয় কলেজ স্ট্রীটে কফি হাউসে চলে আসবেন। উপরে উঠে একদম বামদিকের টেবিলটায় বসবেন।
 
-কফি হাউসে? ওনার চেম্বার?
 
-ওটাই ওনার চেম্বার!
 
-বুঝলাম না
 
-যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশী,তাই তার চার্জ টাও তুলনায় বেশী।
 
-হ্যাঁ জানি। মানি ইজ নট দ্য প্রবলেম। আই ওয়ান্ট সলুউশন। আই এম টায়ার্ড উওথ মাই লাইফ।
 
-বেশ তাহলে দুটোয় চলে আসুন। রাখলাম। হ্যাভ এ নাইস ডে।
 
কি অদ্ভুত! কফি হাউসে কোন ডাক্তার দেখে। পাগল দেখতে দেখতে ডাক্তারও পাগল হয়ে গিয়েছে বোধহয়।
 
কিন্তু আর পারা যাচ্ছিলো না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম নাই। নানা রকমের বাজে দুশ্চিন্তা,আদৌ যার কোনো ভ্যালু নেই। সবসময় একটা ভয়। কিসের ভয় ভাবতে বসলে আর কোনো উত্তর মেলে না,কিন্তু ভয় টা জাঁকিয়ে ধরে থাকে সবসময়। বারবার মানিব্যাগ চেক,হারিয়ে গেলো না তো? ঘরে ঢুকে ছিটকিনি বারবার চেক,ও জানে ভালো করে যে ছিটকিনি ও টেনেছে,তাও মনে হয় যদি খোলা থেকে যায়।
 
বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিলো। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকিস সবসময়।
 
শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিলো অন্তরা।
 
স্নান করে হালকা একটু খেয়ে রেডি হয়ে নিলো। ক্যাব বুক করে পৌছে গেলো কলেজ স্ট্রীটে। উপরে উঠে বামদিকের টেবিলটায় গিয়ে বসলো। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়,সিগারেটের গন্ধ সহ্য হয়না একেবারে।
 
দুটো বাজতে মিনিট দশেক দেরী। কফি হাউস আজ তুলনামূলক ভাবে অনেকটা ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের নিজের মতো গল্প করিছে,ধোঁয়া উড়াচ্ছে।
 
দুটো বাজলো। দুটো পনেরো। আড়াইটা।
 
ফোন করলো। ফোন ও তোলেনা। কি অদ্ভুত!
 
হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বসলো।
 
-এক্সিউজ মি,আপনাকে অনেকক্ষন ধরে দেখছি,আপনাকে কি ডঃ বাগচী এখানে আসতে বলেছেন?
 
বিস্মিত হয় অন্তরা।
 
-আপনি কি করে জানলেন?
 
-আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছেননা। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর আধঘন্টা মতো,মনে তো হয়না আর আসবেন।
 
-হুম দেখা যাক।
 
অল্পবিস্তর কথা হলো। অন্তরা ভীষন ইন্ট্রোভার্ট,অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারেনা। তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বললো। ছেলেটা ভীষন মজাদার। কথায় কথায় হাসে। মনে হচ্ছিলোনা এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তবুও,বাহির থেকে কী আর সব বোঝা যায়!
 
তিনটে বাজলো। ফোনও ধরছেননা। নাহ এবার উঠতে হয়।
 
-আচ্ছা আপনার প্ল্যান কি আজ?
 
-কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম,তাই আর কোনো প্ল্যান রাখিনি।
 
-আমিও তো তাই। আচ্ছা আপনি তো বললেন কলকাতা তেমন চেনেননা,চলুন আপনাকে কলকাতা চেনাই।
 
-কীভাবে শুনি?
 
-প্রথমেই যাবো কাছেই পুঁটিরাম এ,কড়াইশুঁটির কচুড়ি আর রাবড়ী দিয়ে টিফিন। তারপরে মেট্রো করে ময়দান। শীতের কুয়াশাঘেরা ময়দান ভীষন মায়াবী। তারপরে হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট। সেখানে নৌকা করে সূর্যাস্ত। আহা জমে ক্ষীর। কি বলেন?
 
ঢোক গিললো অন্তরা। এরকম পাগলের মতো ও বাঁচতো এককালে। তারপরে কবে যে বাঁচতে ভুলে গেলো কে জানে।
 
আরে ছেলেটার নামটাই তো জানা হয়নি।
 
-শুভব্রত। লোক প্যার সে হমে শুভ বুলাতে হ্যায়।
 
-হাহা।
 
-বলুন এবার যাবেন কি না? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেননা! আর একটা রিকোয়েস্ট,প্লিজ আপনি বলবে না আর,ওতো ও বুড়ো হয়ে যাইনি এখনো!
 
না বলতে গিয়েও কখন হাঁ বলে ফেললো অন্তরা। নিজের ভেতরের বন্যপ্রানীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে।
 
পুঁটিরামে খেলো। ময়দানে বিকেলের রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট।
 
শুভ ও একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে। যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো।
 
প্রিন্সেপ ঘাট এ পৌছে তার মাথায় আর এক ভূত চাপলো।
 
-প্রাঙ্ক করবো
 
-মানে?
 
-আরে প্রাঙ্ক!! ভিডিও দেখোনি
 
-হ্যাঁ সে দেখেছি খানকতক। কিন্তু এখানে?
 
-হ্যাঁ এখানেই।
শোনো প্ল্যানটা। দেখো লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমন ভাবে টপকাবো যেনো ওখানে কিছু পড়ে আছে। আসলে কিচ্ছুই নেই। কিন্তু ভান করবো। তুমিও ইক্সাক্টলি একই জিনিস করবে। তিন নম্বরে যে পার করবে তার রিয়েকশান কি হয়,আমরা দেখবো।
 
যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো,দেখাদেখি অন্তরা। ওদের পরে আসছিলো একতা ছেলে,হাতে ক্যামেরা। সেও দেখাদেখি ওইটুকু যায়গা লাফ দিয়ে পাড় হলো,কিন্তু ঘুরে কিছু দেখতে পেলোনা!
 
ওদের তো হাসতে হাসতে পেটব্যাথা। হাসি থামতেই চায়না। অন্তরাও হাসলো প্রানখুলে,অনেকদিন পর।
 
এরপরে নৌকা নেওয়া হলো একঘন্টার জন্য। সারা নদী যেনো সোনায় মুড়ে গেছিলো। অন্তরা হাঁ হয়ে দেখছিলো সেই দৃশ্য।
 
-ম্যাডাম,প্রতিদিন নেচার ফ্রীতে মর্নিং আর ইভিনিং শো দেখায়,আমরা দেখি কদিন?
 
-সুর্যাস্তটা বড়োই সুন্দর।
 
-জানি। আচ্ছা কোনো গান চালানো যাক।
 
শুভ গান চালালো। 'জানি দেখা হবে',শ্রেয়া ঘোষালের গলায়..
 
অন্তরা ভাবছিলো কিকরে এতোদিন এতো কাছে থেকেও এতো সুন্দর সন্ধ্যাগুলো ও মিস করতে পারে! উঠতে ইচ্ছা করছিলো না৷ কিন্তু সময় হয়ে এসেছে।
 
-ম্যাডামজি,আমাদের জীবনে এতো টেনশন,এতো দুশ্চিন্তা কেনো জানো? আমরা এই মুহুর্তে না বেঁচে ফিউচারে বাচতে যাই,হুইচ ইউ অবভিয়াসলি কেন্ট ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়?
 
লিভ ম্যাডাম,লিভ। মরার আগে বেঁচে নিন। বুঝলেন?
 
অন্তরা তখনো ঘোরে। অনেকদিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটালো।
 
রাত হয়েছে। ক্যাব বুক করলো। আসার আগে শুভকে নিজের নম্বর দিলো। মিসকল করে দিতে বললো। সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায়না।
 
ট্যাক্সিতেও সেই ঘোর যায়না। হাসি ফুটে ওঠে মুখের কোনায়। অনেকদিন পর।
 
হোয়াটসঅ্যাপ খোলে। অনেকক্ষন খোলা হয়নি হোয়াটসঅ্যাপ।
 
দেখে ডক্টরের পি এ-এর ম্যাসেজ। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে,যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে।
 
দেখেই মাথাটা গরম হয়ে গেলো। হাউ কেয়ারলেস এন্ড এরোগেন্ট!
 
ফোন করে। ঝাঁঝালো গলায় বলে কীসের ফিজ,ডক্টর তো আসেনইনি।
 
পি এ অবাক হয়। সারাদিন তো আপনার সঙ্গেই ছিলেন ডক্টর!
 
শুভর তখনকার মিসকল দেখে হোয়াটস অ্যাপ নম্বরটা খোলে অন্তরা ম্যাসেজ করার জন্য। দেখে নীচে ছোট্ট হরফে জ্বলজ্বল করছে একটা নাম,ডঃ অরিন্দম বাগচী।
 
আর প্রোফাইল পিকচারে একটি বিখ্যাত লাইন। বাংলা মানে করলে যেটা দাঁড়ায়-
 
'অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারেনা। শুধু আলোই পারে……'

Heart
[+] 2 users Like ddey333's post
Like Reply
#85

(12-02-2021, 12:56 PM)pinuram Wrote:  ও না লিখলে আমি লিখবো ওর মনের সত্যি কথা, "মাফিনের মালকিন" !!!!!!

হ্যাঁ , সুপ্তির ... শেষ হওয়ার পরে একটা ছোটগল্প লিখতে পারো চাইলে ... :)


একদিন সন্ধেবেলা বসতে হবে তোমার সাথে  গ্লাস আর কাগজ কলম নিয়ে ..
আমি কিছু কিছু বলবো আর তুমি ওগুলোকে লেখার পাতায় জীবন্ত করে তুলবে Tongue Big Grin

পিনুরাম আর ডিডে৩৩৩ র যৌথ প্রয়াস , বেশ জমবে ,ইতিহাসের পাতায়   লেখা থাকবে ওই চূড়ান্ত পাগলামির ব্যাপারটা ... 

banana horseride
Like Reply
#86

[Image: IMG-20200108-WA0006-2.jpg]
image hosting service
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#87

ভালবাসা -নবনীতা দেব সেন
 
ভালবাসা হল - বাড়ি ফিরতে দেরী হলে যখন মা বলে " কি হল আজ অনেক দেরী হয়ে গেল "!
 
ভালবাসা হল - কাজের থেকে ফিরে বাবা যখন প্রশ্ন করে "আজ খুব খাটাখাটুনি গেল "?
 
ভালবাসা হল - বৌদি যখন বলে "কিরে মেয়ে দেখেছি তোর জন্য । তোর কাউকে পছন্দ থাকলে বল "!
 
ভালবাসা হল - যখন দাদা বলে " তুই একদম চিন্তা করিস না । আমি তো আছিই"!
 
ভালবাসা হল - মন খারাপ বুঝতে পেরে ছোটো বোন যখন বলে " চলনা দাদা , একটু ঘুরে আসি "!
 
ভালবাসা হল - প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে " তোকে ছাড়া কিছু জমে না রে " ! 
 
এইগুলো খুবই ছোট কিন্ত জীবনের অমুল্য মুহূর্ত । এইগুলো হারিয়ো না । 
 
ভালবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয়। 
 
ভালবাস তাদের যারা তোমার জীবনের  এক একটা বিশেষ  অংশ জুড়ে আছে । 
 
যখন ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রনা করছে বলে কপাল টিপে দেয় - সেটাই ভালবাসা ।
 
যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনি টা ঠিকঠাক হয়েছে কিনা ! - সেটাই ভালবাসা ।
 
যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে - সেটাই ভালবাসা ।
 
পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে - সেটাই ভালবাসা ।
 
ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে - কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো ! - সেটাই ভালবাসা ।
 
একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালবাসা নয় ।
 
ভালবাসা হল - যখন তোমার একটা একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় ।
 
নিরাপত্তা , বন্ধন , বিশ্বাস আর একটু যত্নের নামই ভালবাসা । 
 
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
[+] 2 users Like ddey333's post
Like Reply
#88

 কাল ভ্যালেনটাইন ডে  , নবনীতা দেব সেন এর লেখা ভালোবাসার কথাগুলো দিলাম।  

 
আমাদের ইউনিভার্সিটি তে কম্পারেটিভ লিটারেচার এর প্রফেসর ছিলেন উনি , যখন আমি পড়তাম সেখানে। 
  আমি অবশ্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম আর উনি পড়াতেন আর্টস এ। দুটো ছোট ছোট ঘটনা মনে পড়লো আজ। 
আমাদের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের প্রথম সেমেস্টার এ ইংলিশের একটা পেপার থাকতো তখন , এখন জানিনা আছে  কিনা। 
একবার আমাদের যিনি ইংলিশের ক্লাস নিতেন সেই ইংলিশ ডিপার্টমেন্টের মহিলা প্রফেসর অনুপস্থিত থাকার জন্য , খামখেয়ালি নবনিতাদি ( এই নামেই সব ছাত্র ছাত্রীরা ডাকতো ওনাকে ) হঠাৎ এসে হাজির আমাদের ইংলিশের ক্লাস নিতে। 
সেদিন ওই ৪০ না ৫০ মিনিটের ক্লাস , এখনো অবিস্মরণীয় হয়ে আছে। পড়াশোনা কিছুই হয়নি , সবার নাম পরিচয় নেয়া আর নানারকম মজার মজার কথা বলে সবাইকে হাসিয়ে মাতিয়ে নিজেও হাঁসতে হাঁসতে ক্লাসের শেষে চলে গেছিলেন আমাদের নবনিতাদি।    
আরেকবার মনে আছে , আমি য়ুনিভার্সিটির অফিস বিল্ডিং থেকে ফিস জমা করার পরে দৌড়ে বেরোচ্ছিলাম নিজের ডিপার্টমেন্টের দিকে , ক্লাসের জন্য দেরি হয়ে গেছিলো। উনি কি কাজে জানিনা এসেছিলেন ওখানে , একটা রিক্সা  থেকে নামছিলেন। পায়ের কাছে একটু ফুলে থাকা তাঁতের শাড়ির কুচিটা রিক্সার নিচের দিকে জড়িয়ে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। আমাকে ঠিক ওই সময় একদম সামনে পেয়ে আমার কাঁধে হাত রেখে কোনোরকমে সামলালেন নিজেকে। 
হায় ভগবান , তারপরে উল্টে আমাকেই বকুনি !! এই ছেলে ঠিকমতো দেখে চলতে পারিস না নাকি ? আরেকটু হলেই তো আমাকে ফেলে দিতি !!
মুখে একটা অনাবিল দুস্টু হাসি !!   
  ২০১৯ এর নভেম্বর এ নবনিতাদি চলে গেছেন , সেই আর কখনো না ফেরার দেশে। 
সেই নোবেলজয়ী মহাপুরুষটি , যিনি বিয়ের ১৮ বছর পরে নবনিতাদিকে ত্যাগ করে চলে গেছিলেন এক অন্য বিদেশিনীর সাথে ঘর বসাতে , মিডিয়াতে তার বয়ান পড়েছিলাম সেদিন। তিনি বলেছিলেন , হ্যাঁ খুব খারাপ লাগছে কিন্তু গিয়ে আর কি হবে , মারা গেছে , তাই দেখা তো আর হবে না !
একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন , না রাগ বা ক্ষোভ নয় , একটা অন্য কিছু যেটা বলে বোঝানো যাবে না আজ আর !  
[+] 2 users Like ddey333's post
Like Reply
#89

#কথোপকথন
-"অ্যাই!"
-" হুম?"
-"কাল কি পরবে?"
-"জানি না। কেন?"
-"বলো না!"
-"ভাবিনি"
-"বলো না!"
-"উফ!"
-"অ্যাই!"
-"কিইইই?"
-"কাল হলুদ শাড়ি পরবে?"
-"আর তুমি সাদা পাঞ্জাবি? "
-"হতেই পারে!"
-"সেই আগের মতো?"
-"সেই আগের মতো। প্রথমবারের মতো"
-"প্রথমবারের কথা আর বলো না! কী ভয় পেয়েছিলাম...এই বুঝি কেউ দেখে নিল..."
-"তাও তো হাত ধরেছিলে..."
-"হাত না, কনুই..."
-"কি যেন বলতে? নিজেকে সবচেয়ে সুন্দরী মনে হয় আমার কনুই ধরে হাঁটলে?"
-"হুম!"
-"চলো না, কাল আবার..."
-"হলুদ শাড়ি পরতে পারব না, লোকে কি বলবে? তুমিও সাদা পাঞ্জাবির বায়না করো না..ইস্ত্রি করা আছে কিনা কে জানে... সাদা শার্টটা পরো, যেটা মেয়ে দিল গেল পুজোতে?"
-"অগত্যা...যদিও এই 'লোকে কি বলবে' ই খেলো আমাদের!"
-"কোথায় মেয়ে ঘুরতে যাবে, তা না...ঘুমোও তো, কাল অনেক কাজ..."
-"অনেক কাজ...আর আমাদের... ওই আজকাল কি বলে? ডেট!"
-"ধ্যাত!"





ইসস এরকম যেনো একটা জীবন পাই।
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#90

দৃষ্টি

আজকাল বাড়ি থেকে বেরোলেই খুব ভয় লাগে গৌতমের। কেমন হাত পা ঠান্ডা হয়ে যায়...এই হাল্কা শীতেও ঘাম হয়... মাথা কাজ করা বন্ধ করে দেয়... খালি মনে হয় বেশ কয়েক জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টি মেল তাকিয়ে আছে ওর দিকে...।
ঘটনার শুরু মাসখানেক আগে থেকে।
প্রথম প্রথম অত পাত্তা দেয় নি গৌতম। ওর মতো স্মার্ট, ড্যাশিং মানুষের এসব বিষয়ে মাথা ঘামানোর মতো সময় কোথায়? তাই প্রথম কদিন দুয়েকবার মাথায় এলেও মনের ভুল ভেবে কাটিয়ে দিতে সময় লাগেনি একটুও।
কিন্তু এই একমাস পরে, ও জানে, এটা মনের ভুল না।
বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মনে হয় মার্বেলের মতো তীক্ষ্ণ একটা দৃষ্টি অনুসরণ করছে ওকে। সেই দৃষ্টি শুধু তীক্ষ্ণ ই না, হিংস্র ও বটে।
এমনকি আজকাল বাড়িতে থাকলেও অনুভব করতে পারে সেটা। শুধু দৃষ্টিই না, আওয়াজ ও পাচ্ছে আজকাল ও। অথচ এমনটা হবার কথা না।
সারা দিন এই একই চিন্তা মাথায় ঘুরছে ওর। আর রাতেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই মনে পড়ে যাচ্ছে ঘাড় বেঁকানো দৃষ্টিটা...আর সাথে... একটানা সেই আওয়াজ...
আজও ঠিক এমনটাই হচ্ছে ওর। প্যানিক অ্যাটাক হয়েছে মনে হচ্ছে....হাতে পায়ে জোর নেই একটুও...ঘাম হচ্ছে বড্ড...
ঠিক কাকলির মতো!
মাস দেড়েক আগে কাকলি ওর প্রস্তাবে 'না' করে দিয়েছিল। সটান বলে দিয়েছিল "আমি তোমাকে 'বন্ধু' ভেবেছিলাম। অন্য কিছু না। আর তাছাড়া আমি ম্যারেড। লেভেল নেই এমন সম্পর্কে আগ্রহী নই আমি। কখনও ছিলাম না। "
প্রত্যাখ্যান নিতে পারে নি গৌতম। তাই কদিন পরে ফটোগ্রাফির কথা বলে উত্তর কলকাতার বিশেষ একটি লোকেশানে নিয়ে গেছিল ওকে । ঠান্ডা মাথায়। জেনেশুনে।
অরনিথোফোবিয়া অর্থাৎ বার্ড ফোবিয়া আছে কাকলির, জানত ও। তাই, এমনকি রাস্তার কোনো দোকান থেকে চাউমিন টাউমিন ও খেত না ও। কাক উড়ে আসবে সেই ভয়ে। কোনো বাজারের পাশ দিয়ে যাবার সময় সিঁটিয়ে থাকত ভয়ে। আর সেই মেয়েকে একটা ভ্যাটের কাছে নিয়ে গিয়ে, খাবার আর দানা ছড়িয়ে শয়ে শয়ে পাখি ডেকে আনলে... অ্যাংজাইটি থেকে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, জানত গৌতম। কিন্তু যেটা বুঝতে পারেনি যে, তারপর থেকে ওকেও তাড়া করে বেড়াবে পায়রার মতো ঘাড় বেঁকা তীক্ষ্ণ চাউনি। সারাক্ষণ কানে বাজবে বকম বকম শব্দ....
অন্ধকার ঘরে ডানা ঝাপটানোর আওয়াজ পাচ্ছে গৌতম...বাঁকানো থাবা আর চঞ্চু নেমে আসছে ওর গলার নলির কাছে...
প্রলয় আসছে...
প্রলয়রূপী মহাকাল, যিনি কাউকেই শাস্তি দিতে ভোলেন না...
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#91

আ মরি

আজ বেশ জ্বর জ্বর ভাব ছিল দীপের। কিচ্ছু ভাল লাগছিল না, তাই পড়ে পড়ে ঘুমিয়েছে সারাদিন। মাঝে শুধু লাঞ্চ করতে উঠেছে, তার আগে একটু কাকস্নান মতো করে নিয়েছিল। আজ এতই কাহিল লাগছে যে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন ছবিটাও দেখেনি ও, যে দীপ নাকি এইসবের পোকা!
তা বলতে নেই, সারাদিন রেস্ট নেবার পর সন্ধ্যের পরে শরীরটা বেশ ঝরঝরে লাগছিল ওর। মায়ের করা এক কাপ কড়া কফি খেয়ে বেশ 'ফুর্তির প্রাণ গড়ের মাঠ' টাইপ লাগছিল! তাই একটু সোস্যাল মিডিয়াটা খুলেছিল ও।
ফেসবুক খোলার সাথে সাথেই একের পর এক পোস্ট। বিশ্ব মাতৃভাষা দিবস সম্পর্কে। তারমধ্যে একটা পোস্ট দেখল...কী সুন্দর ভাবে বিভিন্ন নাম দিয়ে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে ভাল না বেসে কেন পারা যায় না! ওর বাবা মা নিজেরা বাংলা মিডিয়াম ছিলেন, কিন্তু ওকে 'যুগের সাথে তাল মেলাবার জন্য' ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন । তবে তার জন্য সত্যজিৎ - স্বপন বুড়ো-সুনীল-শীর্ষেন্দু পড়ায় বাধা ছিল না কোনো। বরং শুকতারা আর আনন্দমেলা পড়েই তো বড় হয়েছে ও। আর সত্যিই তো, যে ভাষা এত সুন্দর, সেই ভাষাকে ভাল না বেসে পারা যায়! এই তো, ওর এক মারাঠি কলিগ, বিশাল গায়কোয়াড় কিছুদিন আগেই বলল "ইয়ার, বেঙ্গলি বহোৎ স্যুইট ল্যাঙ্গোয়েজ হ্যায়!" শুনে যে ওর কী গর্ব হচ্ছিল! এক বর্ণ বাংলা না বোঝা মানুষের কাছেও বাংলাকে মিষ্টি শোনায়। আহা! এজন্যই তো বলে "আ মরি বাংলা ভাষা!"
কথাটা ভাবতেই একটু থমকে গেল দীপ।
সেইদিনের কথাটা মনে পড়ে গেল। বিশালের কথা শুনে আনন্দে আটখানা হয়ে করে ফেলা একটা মন্তব্যের কথা মনে পড়ে গেল...
বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল দীপের। নিজেকে কথায় কথায় 'রেসপনসিবল সিটিজেন' ভাবে, এমনকি 'ভালো মানুষ' ভাবে...আর সেই কিনা...অবলীলায়...ছিঃ! আর তখন...মনেও হয় নি কোন ভুল করছে বলে!
ভাবতে ভাবতেই ফোনটা তুলে নিল।
কন্টাক্ট লিস্ট খুলে বের করল একটা নাম্বার।
সরস্বতী স্বামীনাথন। ওর প্রজেক্ট টিমের একজন সদস্য...অত্যন্ত কর্মদক্ষ এই মেয়েটিকে আড়ালে ওরা 'ত্যান্ডাই ম্যান্ডাই' বলে ডাকে। আর সেদিন তো সবার সামনেই ও মন্তব্য করে ফেলেছিল দক্ষিণ ভারতীয় ভাষাগুলির দুর্বোধ্যতা নিয়ে... এমনকি জনপ্রিয় বলিউডি গানের আগের কিছু কথা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে নি। সরস্বতী চুপ করে বসেছিল। কিছু বলেনি। কিন্তু...ওর খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। আহা রে...
ফোনের কল বাটনটা টিপে দিল দীপ।
আজ ওকে ক্ষমা চাইতে হবে সরস্বতীর কাছে সেদিনের জন্য। এতগুলো দিনের জন্য। আর কোনোদিন ও এমনি করবে না ও...বরং অন্য কেউ করলে তাকে আটকাবে...এটা মনে মনে প্রতিজ্ঞা করে নিল দীপ।
মাতৃভাষা দিবসে এরচেয়ে বড় উপহার, নিজেকে দেওয়া... নিজের ভাষাকে দেওয়া আর কি কিছু হতে পারে?
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#92

বাবা ,

হ্যাঁ বাবা-ই লিখলাম ড্যাড নয়। 
তুমি হয়তো ভাবছো বাংলা অক্ষরগুলোকে আমি ভুলে গেছি, হয়তো ভাষাটাকেও। চমকে গেলে তো আমার চিঠি পেয়ে? হোয়াটসআপ কল নয়, রীতিমত চিঠি লিখছি দেখে নিশ্চয়ই ভাবছো 
এ দেশে এসে অরিনের নিশ্চয় 
মাথাটাই খারাপ হয়ে গেছে। 
জানো বাবা কিছু কথা ফোনে নয় বাংলা শব্দে লিখে জানাতে চাই তোমায়। 
জানি আমার বাংলা বড়ই দুর্বল 
তবুও চেষ্টা করতে তো দোষ নেই। 
তুমিই ছোটবেলায় বলতে, 
চেষ্টা করলে সাফল্য পাবই।

আপাতত আমি ফিরে যেতে চাই আমাদের কলকাতার সেই ফ্ল্যাটে, 
যে ফ্ল্যাটটা তোমার বড্ড অপছন্দের ছিল। তুমি মাঝে মাঝেই বলতে, 
অক্সিজেনের বড় অভাব, 
বুঝলি অরিন আমরা এই ফ্ল্যাটে শুধুই কার্বন ডাই অক্সাইড টানছি ফুসফুস ভরে। আমি অবাক হয়ে ভাবতাম, 
বাতাসের আবার পার্থক্য কি!

তুমি বলতে, জানিস, আমার বীরভূমের একতলা বাড়িটার দক্ষিণদিকে ছিল সোনাঝুড়ির জঙ্গল। 
সন্ধ্যেবেলা ওই বারান্দায় দাঁড়ালে আমি ওদের কথা শুনতে পেতাম। 
ওরা শনশন আওয়াজে বলতো, আরো জোরে হাওয়া দে, যাতে রাঙা মাটি এসে লাগে আমাদের পাতায়। 
তুমি বলতে, অরিন, তোর এক্সামের পরে একবার যাবি আমার সাথে বীরভূমে। তোকে শান্তিনিকেতন ঘুরে দেখাবো। রবীন্দ্রনাথ টেগরের পোয়েম পড়িস তো, ওনার আশ্রম দেখাবো, যাবি?
আমি ঘাড় নেড়ে বলতাম, যাবো। 
ঠিক সেই সময় মা এসে বলতো, 
না যাবে না। অরিন যাবে না। 
সামার ভ্যাকেশনে আমরা সিঙ্গাপুর যাবো, নিদেন মানালী। 
তোমার তো দার্জিলিং টুকুই দৌড়। টাকাগুলো তো তোমার বীরভূমের দুঃস্থ ছেলেদের পিছনেই খরচ করো। 
আমাদের শখের কথা কবে আর ভাবলে তুমি! মায়ের গলায় ক্ষোভ থাকতো। আমার ছেলেটাকে একটু বড় স্বপ্ন দেখাতে পারো না তুমি, শুধু টেনে নিয়ে যেতে চাও গ্রামে।

তুমি চোখ নিচু করে বলতে, অরিন বীরভূম চিনবে না সুচেতনা? ও অয়ন মুখার্জীর ছেলে হয়ে বাবার ভিটে চিনবে না?

মা রাগী গলায় বলতো, অরিন পড়তে বসো। 
জানো বাবা, আমারও ইচ্ছে করতো তোমার জন্মভূমিতে একবার অন্তত যাই। 
তোমার চোখের দৃষ্টিতে বীরভূমকে আমি কল্পনা করতাম। যদিও ধীরে ধীরে আমি বুঝে গেলাম, আমাকে অনেক পড়তে হবে, আমাকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে সাত সমুদ্র পাড়। 
মা বলতো, বাবার মত দেশের মাটি কামড়ে পড়ে থাকার নাম বোকামি। আমি অনেক চেষ্টা করে ওকে কলকাতা নিয়ে এসেছি। তবুও দেখ, তোর বাবার গায়ে এখনো লালচে মাটি লেগে আছে। তোকে অনেক উঁচুতে উঠতে হবে, তোকে বিদেশে যেতে হবে। জানো বাবা, তখন থেকেই আমি বুঝতে শিখলাম, ইন্ডিয়াতে মানুষ থাকে না, বোকারা থাকে।

তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে ফিরে আমার পাশে এসে চুপটি করে বসতে। আমার মাথায় হাত বোলাতে বোলাতে ভয়ে ভয়ে বলতে, অরিন, বাংলা তো তোদের থার্ড ল্যাঙ্গুয়েজ তাই না? একটু আধটু পড়িস তো? আমি ঘাড় নেড়ে বলেছিলাম, না ড্যাড, মাম্মি বলেছে ওতে ভালো না করলেও চলবে।

তুমি ম্রিয়মান মুখে আমার পিঠে হাত বুলিয়ে বলেছিলে, মাতৃভাষাকে ভুলে যাবি? 
আমি কিছু বলার আগেই মাম্মি এসে বলেছিল, হ্যাঁ যাবে। 
তুমি তো বাংলার প্রফেসর হয়েছো, কজন জানে তোমার নাম? 
জীবনে তো নন্দনে বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু পারলে না। 
আমার ছেলে বিদেশে যাবে, ওখানে বাংলা ওর কি কাজে লাগবে? 
তুমি অস্ফুটে কিছু একটা বলতে চেষ্টা করেছিলে, কিন্তু আমি শুনতে পাইনি। 
তবে আন্দাজ করেছিলাম, তুমি বলতে চেয়েছিলে, একটু শিখে রাখলে ক্ষতি কি! 
জানো বাবা, আমার সেই সন্ধ্যের কথাটা খুব মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনে তুমি আমায় একটা কবিতা শিখিয়েছিলে। 
বলেছিলে, অক্ষরগুলো তো চিনিস, দেখে দেখেই বলবি ওনার ছবির সামনে দাঁড়িয়ে। 
আমিও সকাল থেকে অনেকবার অভ্যেস করে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা মা বললো, ওসব নাকি খুচরো সেন্টিমেন্ট, ওসবে গুরুত্ব না দিয়ে আমি যেন পড়তে বসি। 
মায়ের সাথে ওয়েস্টার্ন ডান্স শিখতে যেতাম আমি, স্প্যানিশ গিটার শিখতাম আর তুমি মাঝে মাঝেই বলতে, অরিন রবীন্দ্র সংগীত শুনবি? গিটারে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর তোল না!

আমিও তখন শিখে গেছি, বাবা নামক মানুষটা আসলে বড্ড পুওর। 
তাকে ড্যাড বলে ডাকলেও, 
মানুষটা আসলে গুড ফর নাথিং। 
তাই মায়ের মতোই আমি বলেছিলাম, 
ড্যাড, আমাকে অনেক বড় হতে হবে। ইউনিভার্সিটির বাংলার প্রফেসর হয়ে থাকলে হবে না। 
তুমি সেদিনও মাথা নিচু করে ফিরে এসেছিলে আমার ঘর থেকে। 
আমার আর মায়ের জগতে তুমি ছিলে নিতান্তই ব্রাত্য। 
বড্ড গেঁয়ো, স্রোতের উলটো দিকে চলা
পাবলিক। তাই আমি যতই বড় হচ্ছিলাম দূরত্ব বাড়ছিল তোমার সঙ্গে।

একই বাড়িতে বাস করেও তুমি ছিলে সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা। 
মা বলতো, প্লিজ অরিন, বাবার মত হোস না তুই। তোর বাবার জন্য আমার কোনো সাধ পূরণ হয়নি। আমি আমেরিকা যেতে পারিনি, বাংলোর মত বাড়িতে থাকতে পারিনি, জাস্ট কিছু পারিনি। তোর বাবা সারাজীবন নিজের উপার্জনের টাকা চ্যারিটি করে গেছে।

আমি জানতাম, তুমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারোনি তাই তার দায়িত্বও আমাকেই নিতে হবে। 
জানো বাবা, তুমি মানুষটাকে আমি ধীরে ধীরে এড়িয়ে যেতে লাগলাম। 
চুপচাপ বই মুখে পড়ে থাকা একটা মানুষ। দিনরাত পেন নিয়ে সাদা কাগজে আঁকিবুকি কাটা মানুষটা একেবারেই সোশ্যাল নয়, মিশুকে নয়। কেমন যেন খোলসের মধ্যে বাস করা একটা প্রাণী। দশটা-পাঁচটা জীবন কাটাতে যে অভ্যস্ত। খুব বড় স্বপ্ন দেখতেও যে জানে না। মা বলতো জিততে শেখেনি তোর বাবা! লুজার, হেরে যাওয়া একটা মানুষ। 
যদিও তোমার চোখে কখনো হারের গ্লানি দেখিনি আমি।

মায়ের স্বপ্ন মতোই আমি বড় হচ্ছিলাম। ভালো রেজাল্ট করতে করতে আমিও এক সময় বিশ্বাস করতে শুরু করেছিলাম যে, যারা সত্যিই শিক্ষিত তারা কেউ ইন্ডিয়ার মাটি আঁকড়ে পড়ে থাকে না। 
মা ছোট মেসোমশাইকে দেখিয়ে বলতো, দেখ মেসোকে দেখে শেখ। তিনবার লন্ডন ঘুরে এলো। বেশিরভাগ সময় বাইরেই থাকে তোর মেসো। 
আর তোর বাবাকে দেখ, বেড়াতে যাওয়া মানে হরিদ্বার, সিমলা....
ছোট মেসো ছিল আমার আইডল। 
মাসিমনির বাড়িতে গিয়ে আমি মেসোর সাথে গল্প করতাম। 
স্বপ্নের দেশের ছবি আঁকতাম মনে মনে। 
না বাবা, সেখানে তোমার জন্মভূমির মত লালমাটি নেই, ওখানের বাতাসে ধুলো ওড়ে না। 
মেসোর অ্যালবামে বিদেশের ছবি দেখতে দেখতে মনে হতো... মা ঠিক বলছে, ওটাই জীবন। 
আত্মীয়-স্বজন সকলেই দেখতাম ছোটমেসোকে আলাদা সম্মান করতো। এমনকি মামার বাড়ি গেলে দাদু পর্যন্ত বলতো, ভালো করে পড়াশোনা কর অরিন, ছোটমেসোর মত হয়ে দেখা। কেউ কখনো বলতো না বাবার মত হয়ে দেখা।
ছোটমেসোর মত আমিও সব সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম। 
ভুল করেও বাংলা বলতাম না। 
তুমি একবার বলেছিলে, অরিন পারলে আমায় বাবা বলে ডাকিস। 
ড্যাড শুনলেই কেমন হাঁসফাঁস করি।

আমি তখন সদ্য বি.টেক ভর্তি হয়েছি। 
বিরক্ত হয়ে বলেছিলাম, তোমাকে না ডাকলেই বা তোমার কি আসে যায়! 
তোমার গরিব ছাত্রদের বলো, 
তোমায় বাবা বলে ডাকবে। 
তোমার চোখে সেদিনও অসহায়তা দেখেছিলাম।

কিন্তু ডাল-ভাত খাওয়া ভেতো বাঙালি তখন আমার দুচোখের বিষ।

ছাত্র পড়ানো ছাড়া জীবনে যে আর কিছুই করতে পারেনি তাকে শ্রদ্ধা করতে আমার বয়েই গেছে।

কলেজে সবাই একটু সমীহ করেই বলতো, অরিন তোর বাবা প্রফেসর? 
আমি বলতাম, হ্যাঁ বাংলার। আমার ড্যাড, বাংলা ছাড়া আর কিছুই জানে না। 
জীবনে কোনোদিন ভুল করেও আমার বাবার মুখে কোনো ইংরেজি শুনিনি। এমনকি আমার বাবা ভুল করলে সরি বলতো না, দুঃখিত বলতো।

বন্ধুরা হেসে বলতো, ভেতো বাঙালী। 
মাম্মি বলতো, অরিন , বন্ধুরা বাবা কি করেন জিজ্ঞেস করলে শুধু বলো, বাবা প্রফেসর, কোন সাবজেক্টের সেটা বলার দরকার নেই। লোকে শুনলে হাসবে। 
একটা মানুষ ইংরেজীর ই না জেনেই 
জীবন কাটাচ্ছে জানলে সভ্য মানুষরা হার্টফেল করবে।

তুমি মুচকি হেসে বলতে, সুচেতনা নিজের ভাষাকে অসম্মান করো না। অন্য ভাষা শেখ দোষ নেই, কিন্তু মাকে অপমান করো না।

মা ব্যঙ্গ করে বলতো, জানো অয়ন, মাঝে মাঝে তোমাকে দেখে করুণা হয়। 
তোমার দেশ ভক্তি দেখে হাসি পায়। 
আসলে কি বলতো, যারা জীবনে মারাত্মক ভাবে ব্যর্থ হয়, তারাই দেশের মাটি আগলে পড়ে থাকে আর নিজের ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা দেখায়। 
এটাও একটা মুখোশ বুঝলে। 
নিজের অক্ষমতা ঢাকার মুখোশ। দেশভক্তির মুখোশ পরে তুমি নিজের অক্ষমতা ঢাকছো নিজের সন্তানের কাছেও। হেরে যাওয়া মানুষরা এভাবেই নিজেদের মনকে সান্ত্বনা দেয়।

রঞ্জনকে দেখে শেখ। সে কেমন বিভিন্ন দেশে গিয়ে নিজেকে প্রমাণ করছে। 
ওদেশে ওর কত সম্মান। 
নামি কোম্পানিতে জব করছে। 
এক গাদা স্যালারি পাচ্ছে। 
বউ, মেয়েকে সুখে রেখেছে। 
রঞ্জনের নাম করলেই আমার মনেও আলাদা শ্রদ্ধা কাজ করতো, কারণ ছোটমেসো ছিল আমার কাছে ভগবান। 
মা বলেছিল, কতটা যোগ্যতা থাকলে এতগুলো দেশে সম্মান পাওয়া যায়!
মামাবাড়িতে গেলেও দেখতাম, 
তোমাকে সবাই জিজ্ঞেস করতো, 
অয়ন, সারাটা জীবন ইউনিভার্সিটি 
আর বাড়ি করেই কাটিয়ে দিলে?

তুমি বলতে, ছাত্র তৈরি করলাম। ভবিষ্যতের মুখ গড়লাম। 
ওরাই আমাদের দেশকে উজ্জ্বল করবে। 
দাদু ব্যঙ্গ করে বলতো, আমারই ভুল। আমিই প্রফেসর দেখে সুচেতনার বিয়ে দিয়ে ফেললাম। আমার বোঝা উচিত ছিল অরিজিনটা সেই বীরভূমের। 
সুচেতনা যতই চেষ্টা করুক, গা থেকে মাটির গন্ধ ধুয়ে ফেলতে পারেনি এখনো। 
তুমি হেসে বলতে, 
পুরো গন্ধ না ওঠাই ভালো বাবা, 
আবার তো মাটিতেই মিশতে হবে।

আই টি জয়েন করার পরেই আমার প্রথম লক্ষ্য ছিল এদেশ ছেড়ে চলে যাওয়া। 
মা বলতো, জীবনে তো তোর বাবাকে নিয়ে গর্ব করতে পারিনি, 
এবারে তোকে নিয়ে করবো।

বেশিদিন সময় লাগেনি, আমার ইউ কে পাড়ি জমাতে। 
প্রায় বছর খানেক হলো আমি বিদেশের মাটিতে। 
একটা জিনিস উপলব্ধি করলাম, এদেশের কিছু মানুষ ইন্ডিয়ানদের দেখলে একটু যেন করুনার চোখেই তাকায়। 
ভাবখানা এমন যেন, ওরা ছিল বলে আমরা করে খাচ্ছি। 
অপমানিত বোধ করি মাঝে মাঝে।

মায়ের কথাই ঠিক, বাংলা আমার কোনো কাজেই লাগে না। সারাদিনে আমি একটাও বাংলায় কথা বলি না।

মা ফোনে সেদিন বললো, ভিডিও কল করতে। ছোটমাসি আর ছোটমেসোর অহংকার নাকি এতদিনে মা ভাঙতে পেরেছে। 
মাকে জেতাতে পেরে আমিও জিতলাম।

জানো বাবা, তোমাকে তো তাও তোমার দুশো জন ছাত্র সম্মান করতো, 
কিন্তু এদেশে আলাদা করে 
আমাকে কেউ সম্মান করে না। 
চাকরি করি, মাইনে পাই। 
স্যালারিটাই যা আকর্ষণীয়। 
তার মানে ছোটমেসোকেও এসব দেশে আলাদা করে কেউ সম্মান করতো না। কারণ ছোটমেসোও তো চাকুরীজীবীই ছিল। 
মায়ের ধারণা ভুল ছিল। স্যালারির সাথে সম্মানের কোনো যোগসূত্র নেই।

এখানে আমার বেশ কিছু বন্ধু হয়েছে। 
এরা অবশ্য ইন্ডিয়ান বলে আলাদা একটু সম্মান করে। 
এরা বলে, আমি রবীন্দ্রনাথ টেগরের দেশের লোক। 
আমি বিবেকানন্দের দেশের লোক, তাই ....

জানো বাবা, আমাদের অফিসে দুদিনের ছুটি ছিল, আমি আর আমার আরেক বন্ধু গিয়েছিলাম অক্সফোর্ড ঘুরতে। 
ওখানে এক প্রফেসরের সাথে আমাদের পরিচয় হলো। 
অভিক চক্রবর্তী। ও বাঙালী। 
আমাদের যাদবপুরের ছেলে।
ওখান থেকে ফিরেই তোমায় লিখতে বসলাম। 
ওখানে দেখা একটা অভিজ্ঞতার কথা তোমায় লিখতে ইচ্ছে হলো। 
অভিক অক্সফোর্ডের প্রফেসর। 
ও আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল ওদের লাইব্রেরিটা। 
হঠাৎ অভিক বলে উঠলো, জানো অরিন,
আমাদের উনিভার্সিটিতে বাঙালি রাইটারের লেখা বই পড়ানো হয়। 
ছাত্র- ছাত্রীদের উজ্জীবিত করার জন্য এই বইটা গত বছর থেকে পাঠ্য তালিকায় ঢোকানো হয়েছে। আগ্রহের বশেই তাকালাম ওর হাতের বইটার দিকে। 
কেন জানিনা বহুদিন পরে বাঙালি শব্দটা শুনে একাত্ম হয়ে যাচ্ছিলাম। বাঙালীর লেখা বই অক্সফোর্ডে পড়ানো হচ্ছে! গায়ে কাঁটা দিয়ে উঠেছিল শুনে।

The winner
Written by 
Dr. Ayan mukharjee

নামটা তোমার সাথে মিল আছে বলেই বইটা হাতে নিলাম।
পাতা ওল্টাতেই দেখলাম, তোমার সেই সাদা আর আকাশি পাঞ্জাবী পরা ছবিটা। 
তোমার মুখে সেই কিচ্ছু জানিনার বোকা বোকা হাসিটা। 
যেটা দেখে মা বলতো, চূড়ান্ত আনস্মার্ট।

চারশো পাতার একটা বই জুড়ে তুমি বুঝিয়েছো, কাদের উইনার বলা হয়। জীবনে কারা জেতে। আর কারা হেরে গিয়েও জিতে গেছি ভেবে উল্লাস করে। 
তুমি লিখেছো জিতে যাওয়া কার নাম! কি ভাবে হারতে হারতেও বিজয়ী হওয়া যায়। তোমার বইটা পড়তে পড়তে নিজেকে বড্ড লুজার মনে হচ্ছিল। 
না বাবা, আমি উইনার নই। 
এত সুন্দর ইংরেজী লেখো তুমি! সারাজীবন কনভেন্টে পড়েও তো আমি এমন একটা বাক্যও গঠন করতে পারবো না বাবা। 
কাজ চালানো ইংরেজী আর অনুভূতি দিয়ে গড়া একটা বাক্যের মধ্যে কত পার্থক্য! 
তবে আমরা যে জানতাম, তুমি বাংলা ছাড়া আর কিছুই পারো না? 
তুমি অবশ্য মাঝে মাঝেই বলতে, জানিস অরিন, অনেকেই জানে না, গীতাঞ্জলির অনেক ইংরেজীই কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথের সৃষ্টি। পরে অবশ্য অনুবাদ করা হয়।

বাবা, তুমি কেন মামার বাড়িতে, রঞ্জন মেসোর সামনে এসব বলোনি? 
মাকেও বলোনি কেন বাবা?
কেন সারাটা জীবন সব জেনেও 
না জানার অভিনয় করে গেছো? 
অবশ্য তোমার দ্য উইনার পড়তে পড়তে আমি বুঝেছি জয়ীর সংজ্ঞাটা কি! পার্সোনালিটি ডেভলপমেন্টের ওপরে তোমার লেখা এমন যে একটা বই থাকতে পারে আমি কখনো কল্পনাও করিনি। 
অথচ মা সারাজীবন বললো, 
তোর বাবার কোনো পার্সোনালিটি নেই।

বাবা, দেখো তো আমিও কিন্তু বাংলাটাকে ভুলিনি। 
হয়তো তোমার মত অমন ভাষায় লিখতে পারলাম না, কিন্তু তুমিই তো বলেছো, যে জয় করতে পারে তার ভিতরের আনন্দটা কাউকে দেখানোর প্রয়োজন হয় না, একমাত্র সেই উপলব্ধি করতে পারে।
আজও বাংলায় চিঠি লিখে আর তোমাকে বাবা ডেকে আমি কিন্তু উইনার হলাম বাবা। আমার এতটাই আনন্দ হচ্ছে, যে আমার চোখ দিয়ে সে আনন্দ গাল বেয়ে চিবুক ছুঁতে যাচ্ছে। 
একটা কথা সত্যি করে বলতো বাবা, 
বছর দুই আগে দিন পনেরোর জন্য তুমি ভ্যানিশ হয়ে গিয়েছিলে। 
আমরা কেউ তোমায় ফোনে পাইনি। 
ফিরে এসে তুমি বলেছিলে, ইউনিভার্সিটির কাজে গেছো। 
আমার দৃঢ় ধারণা, তুমি তখন তোমার রাঙামাটির দেশে পালিয়েছিলে। 
নিজের শিকড়ের সন্ধানে। 
জানো বাবা, আমি অভিক চক্রবর্তীকে বললাম, এই অয়ন মুখার্জীই আমার বাবা।
দ্য উইনার। 
খুব তাড়াতাড়ি ফিরছি বাবা। 
ড্যাড নয়, বাবা বলেই ডাকবো তোমায়। বাবা, আমি খুব দুঃখিত, 
তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। 
না, সরি নয়, দুঃখিত। 
এবারে ফিরেই আমি তোমার সাথে বীরভূম যাবো। 
নিয়ে যাবে তো?
দ্য লুজার 
অরিন
[+] 2 users Like ddey333's post
Like Reply
#93

অসাধারণ !!
মনপ্রাণ ছুঁয়ে গেলো !!

Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#94

- একটা টিউশনি করবে?
- কোথায়?
- ভবানিপুরে।
- ছাত্র না ছাত্রী?
- ছাত্র। ক্লাস এইট।
- ছাত্র পড়াব না।
- পুলিশ অফিসারের ছেলে। বাবা ডিআইজি। ভালো মাইনে দেবে। ভালো খাবার পাবে। আরে এতো বড়ো পুলিশের ঝাড়ুদার হতে পারাও ভাগ্যের। সুপারিশে চাকরিও হয়ে যেতে পারে। দুদিন পর আইজি হবেন।
-------------------------
রাজি হয়ে যাই রাজীবের প্রস্তাবে।
রাজীব বলল, মাইনে মাসে আটশ টাকা।
সে সময় আটশ অনেক  টাকা। কিন্তু  টিউশনিটা রাজীব নিজে না করে কেন যে আমাকে দিচ্ছে বুঝতে পারছিলাম না। 
-  তুমি করছ না কেন?
-  আমার সময় নেই।
ডিআইজি সাহেবের ছেলের নাম অনি। ফর্সা, তবে ধবধবে নয় কিন্তু বেশ মায়াময়। বিশাল বাড়ি, বারান্দায় দামি ফুলের টব। চারিদিকে সমৃদ্ধির ছড়াছড়ি। রাজীব আমাকে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল।
ছাত্রের মুখোমুখি হলাম।
-  স্যার, বেড়াল প্রথম রাতেই মেরে ফেলা উচিত। আমার কথা নয়, আমার  বাবার কথা, ঠিক না?
- ঠিক। কিন্তু বেড়াল কোথায়?
- আছে স্যার, আছে। অনেক বড়ো বেড়াল।
- আমি বেড়াল মারব কেন?
- একটা কথা বলব?
- বলো।
- আগের কথা আগে বলে দেওয়া ভালো। রাখলে আমারও লাভ আপনারও লাভ। নইলে দুজনেরই ক্ষতি। আমি চাই না আপনার ক্ষতি হোক।
- কী কথা বলে ফেল।
- আপনার মাইনের চল্লিশ পার্সেন্ট আমাকে দেবেন। আপনার মাইনে আটশ টাকা। চল্লিশ পার্সেন্টে হয় তিনশ কুড়ি টাকা। তবে আমাকে তিনশ দিলেই হবে, কুড়ি টাকা আপনার বখশিস। কী বলেন স্যার?
প্রথমে মাথাটা ঝিম ঝিম করে ওঠে। ইচ্ছে করছিল ঘুরিয়ে একটা চড় দিই। হাত এগিয়ে নিয়েই থামিয়ে ফেলি। মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে ফেলি আমাকে। তারপর সহজ গলায় আদর মেখে বললাম, কম নেবে কেন বাবা?
- এমনি।
- না, আমি পুরো তিনশ কুড়িই দেব।
- তাহলে স্যার খুচরো দিতে হবে। আমি একশ টাকার নিচে  খুচরো রাখি না।
- তাই হবে।
বিচিত্র অভিজ্ঞতার আশায় আমার মনটা ফুরফুরে হয়ে ওঠে। মজার হবে টিউশনিটা, দেখি কতদূর যেতে পারে অনি। মাস শেষ হওয়ার কয়েক দিন আগে আমি একটি খামে করে তিনশ  কুড়ি টাকা  অনির হাতে তুলে দিই।
অনি যথাসময়ে টাকা পেয়ে খুশি।
হাসি মুখে বলল, স্যার, আপনি খুব ভালো মানুষ।
আমি বললাম, তুমি আমার কাছ থেকে শিখছ আর আমি শিখছি তোমার কাছ থেকে। দুজনের মাইনে   ঠিক সময়ে দিয়ে দেওয়া উচিত। তাহলে শ্রমের মর্যাদা মাসের প্রথমদিকে হাসার সুযোগ পায়।
অনি বলল, থ্যাংক ইউ স্যার। সব মানুষ যদি আপনার মতো হতো!
চার মাস পর ডিআইজি সাহেব পড়ার রুমে এলেন। এতদিন তাকে একবারও দেখিনি, বেশ গম্ভীর চেহারা, দেখলে সমীহ আসে। চোখের চশমায়, দামটা পুলিশের পোশাকের মতো ঝিলিক মারছে, হাতের ঘড়িতে আরও বেশি।তিনি অনির একটি খাতা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে বললেন, মাস্টার, আপনার মাইনে চারশ টাকা বাড়িয়ে দিলাম।
- কেন স্যার?
- আমরা পুলিশের লোক। গুণীর কদর করতে জানি। এ পর্যন্ত কোনো মাস্টার আমার ছেলের কাছে দুই মাসের বেশি   টেকেনি। প্রত্যেকে আমার ছেলেকে বকা দিয়েছে, মেরেছে, অশ্রাব্য কথা বলেছে। ছেলে কেবল আপনারই প্রশংসা করেছে। আপনি নাকি  ভালো পড়ান।
তিনি একটা কলম ও একটা ডায়েরি আমার হাতে দিয়ে বলেন, এগুলোর আপনার।
- থ্যাংক ইউ স্যার।
কলমটা ছিল সম্ভবত পার্কার। তখন তো আর মোবাইল ছিল না, ওই সময় পার্কার ছিল আমাদের কাছে স্মার্ট ফোনের মতো লোভনীয়।
সাহেব চলে যেতে অনি বলল : স্যার।
- তুমি কী কলম আর ডায়েরি হতেও ভাগ চাইছ?
অনি হেসে বলল, না স্যার। ও সবে আমার আগ্রহ নেই। টাকা হলে সব  পাওয়া যায়।
-  তবে?
-  আমার পাওনা এখন চারশ আশি টাকা। আমি আশি টাকা নেব না, একশ টাকা নেব। তার মানে পাঁচশ টাকা।
-  ঠিক আছে। তুমি আমার টিচার, তোমাকে  কুড়ি টাকা বেশি দিতে না পারলে আমার জ্ঞান অর্জন হবে কীভাবে?
অনির হাসিটা আরও বিস্তৃত হলো। কমিশন নিলেও পড়াপাড়ি বেশ ভালোই হচ্ছে। আরও তিন মাস কেটে যায়। এরমধ্যে, আমার মাইনে আরও দুশ টাকা বেড়ে গেছে। অনিকে এখন টাকা দিতে কষ্ট হচ্ছে না। 
সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। অনিকে অন্যদিনের চেয়ে বেশ আনমনা মনে হচ্ছে।
বললাম, কী হয়েছে?
-  স্যার, আমাকে একটা কাজ করে দিতে হবে।
- কী কাজ?
- একটা চিঠি লিখে দিতে হবে।
- চিঠি তো লিখেই দিই।
- কলেজের চিঠি নয়।
- কোন চিঠি?
- আমার প্রেমিকা, সরি স্যার বান্ধবীকে দেওয়ার জন্য।
- কী লিখব?
- আপনার মতো করে আপনি লিখে দেবেন। আমি তাকে ভালোবাসি। তাকে না দেখলে বুকটা কেমন মোচড় খায়। কিছু ভালো লাগে না। সে খুব সুন্দর।
চিঠি লিখে দিলাম গভীর ভাষায়, প্রেমের মমতায়।
রাস্তায় এসে ইচ্ছেমতো হাসলাম। অনি আর রেহাই পাচ্ছে না। 
-
 খবর পাঠিয়েছে, শুক্রবার তাদের বাড়ি যেতে হবে। অনির জন্মদিন।
কী নিয়ে যাই?
অনেক চিন্তাভাবনা করে অনির বান্ধবীকে দেওয়ার জন্য একটা চিঠি লিখি। 
অনি চিঠি পড়ে এত খুশি হয় যে, সে মাসের পুরো কমিশনটাই আমাকে ফেরত দিয়ে দেয়।
অবাক হয়ে বললাম, ফেরত দিলে যে?
অনি আমাকে আরও অবাক করে দিয়ে বলল : আপনার লেখার সম্মানি। স্যার, চিঠিটা একদম ফাটাফাটি হয়েছে।
লেখার সম্মানি! আমি চমকে উঠি। লেখার প্রথম আয়, এ তো মস্ত ব্যাপার! তাহলে কেন এতদিন লিখিনি! অনির উৎসাহে উৎসাহিত হয়ে পত্রিকায় লেখা শুরু করি। তারপর আস্তে আস্তে লেখা আমার নেশা হয়ে যায়।
-
যতই গল্প করি, যতই প্রেমপত্র লিখে দিই না কেন, লেখপড়ায় অনিকে এমন কৌশলে ব্যস্ত রাখি যে, সে ধীরে ধীরে বইয়ে ঝুঁকে পড়ে, তার সব আনন্দ অন্যান্য জায়গা থেকে বইয়ের পাতায় এসে ভীড় করতে শুরু করে। আগে তার বাবাকে বলত চকলেটের কথা, এখন বলে বইয়ের কথা। আগে ইলেকট্রনিক্স জিনিসে তার আলমারি ছিল ভর্তি; এখন সেখানে ঠাঁই পেয়েছে বই, পৃথিবীর বিখ্যাত লেখকদের নানা বই। আমার কাছ থেকে নাম নিয়ে যায় বইয়ের, নিয়ে আসে তার বাবাকে দিয়ে। দেশে না পেলে বিদেশ থেকে। কত দামি দামি বই, আমার কাছে মনে হতো, সামর্থ্যবানদের ইচ্ছাই প্রাপ্তি।
আরও তিন মাস পর আমার মাইনে হয় পনেরশ টাকা। অনেক সরকারি অফিসারও তখন এত মাইনে পেতেন না। এখন অনির পাওনা গিয়ে দাঁড়ায় ছয়শ টাকায়।
মাসের শেষদিন অনিকে ছয়শ টাকা দিতে যাই। লজ্জায় চোখটা নিচু করে ফেলে সে। আগের মতো দ্রুত হাত এগিয়ে দিচ্ছে না।
- সরি স্যার।
- নাও তোমার টাকা।
- লাগবে না স্যার।
- আরে নাও। আমি অত টাকা দিয়ে কী করব?
- স্যার, একমাসে যতটাকা আপনাকে দিই, আমি একদিনে তার চেয়ে অনেক বেশি দামের চকলেট খাই। একটা চকলেটের দাম একশ টাকা, দিনে কুড়িটা চকলেট আমি একাই খাই। বাবার হুকুমে সুইজারল্যান্ড থেকে আসে।
তারপরও আমি বললাম, নাও।
- লাগবে না স্যার।
- আগে লাগত কেন?
- তাস খেলতাম, ওকে দিতাম। এখন তাস খেলা সময় নষ্ট মনে হয়, বই পড়ি।   
 
আমি সাফল্যের হাসি নিয়ে বের হয়ে আসি।
অ্যানুয়াল  পরীক্ষার পর অনির ওখানে যাওয়া বন্ধ হয়ে যায়।  সাহেব বলেছেন এক মাস পর থেকে আবার পড়ানো শুরু করতে। আমার মতো ভালো মাস্টারকে তিনি ছাড়বেন না। বদলি হলে সেখানে নিয়ে যাবেন।
পনের দিন পর দেখি আমার মেস বাড়ির সামনে একটা বিরাট গাড়ি দাঁড়িয়ে। 
হন্তদন্ত হয়ে বের হয়ে আসি।
অনি আর তার বাবা নামছেন।
সাহেব বললেন, মাস্টার  আমার ছেলে থার্ড হয়েছে। এর আগে কোনোদিন পঞ্চাশেও ছিল না। এক বছরের মধ্যে আপনি আমার ছেলেটাকে বদলে দিয়েছেন। 
ডিআইজি সাহেব আমার হাতে একটা ঘড়ি তুলে দিয়ে বললেন, আমার ছোট ভাই আমার জন্য সুইজারল্যান্ড থেকে এনেছেন। আপনাকে দিলাম। এটি কোনো বিনিময় নয়, উপহার; ভালোবাসার নিদর্শন।
আনন্দে আমার চোখ ঝাপসা হয়ে আসে। এমনভাবে কেউ আমাকে কোনোদিন এমন উপহার দেননি।
অনি আমায় প্রণাম করে বলল, স্যার, আপনি আমাকে বদলে দিয়েছেনে।
-  মাস্টার,  অনি আমাকেও পাত্তা দিত না। এ  ছেলের কাছে আমি ছিলাম কেবল টাকার ঝুড়ি। আপনি তাকে মানুষ করে দিয়েছেন। বলুন কীভাবে সম্ভব হয়েছে?
বললাম, ভালোবাসা, শুধুই ভালোবাসা।
- আপনি আমার কাছ থেকে কী চান?
- ভালোবাসা, শুধুই ভালোবাসা।
টিউশনি এবং ভালোবাসা
ঘটনার সময়কাল : জানুয়ারি ১৯৮৬।...
-
 
বিশিষ্ট লেখক ড. আমিন।
 "ভালবাসা, শুধুই ভালবাসা'' গ্রন্থে তার জীবনের সত্য ঘটনার অবলম্বনে ।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#95

মোম রঙের বাক্স
©ঐন্দ্রিল ভৌমিক
 
শীত অনেকেরই প্রিয় ঋতু। সকালের নরম কুয়াশা, খেজুর রস, বনভোজন, হাজার একটা মেলা। শীত আমাদের সরকারি চিকিৎসকদের কাছেও প্রিয়। তবে তার কারণটা অন্য।
 
শীতকালে আউটডোর আর ইন্ডোরে রোগীর ভিড় বেশ কমে। আউটডোর রোগী একধাক্কায় সাতশো- আটশো থেকে তিনশ- চারশোয় নেমে আসে। ফুরফুরে মেজাজে রোগী দেখা যায়। এমনকি নাইট ডিউটির সময়ে তিন-চার ঘন্টা ঘুমিয়েও নেওয়া যায়। রাত বারোটার পর খুব এমারজেন্সি ছাড়া রোগী আসে না।
 
এমনই এক শীতের সকালে আউটডোর করছিলাম মুর্শিদাবাদের খড়গ্রাম হাসপাতালে। বিশেষ তাড়া নেই। রোগী প্রায় শেষ করে এনেছি। সামনের রোববার হাসপাতালের সব স্টাফকে নিয়ে একটা পিকনিক করার পরিকল্পনা হচ্ছে। রোগী দেখার ফাঁকে ফাঁকে তাই নিয়ে পীযূষদার সাথে আলোচনা করছি। পীযূষদা অর্থাৎ ডাঃ পীযূষ কান্তি পাল পাশের টেবিলে রোগী দেখছে। তার সামনেও রোগীর তেমন ভিড় নেই।
 
রোগীর লাইনে একটি তেরো- চৌদ্দ বছরের মেয়ে। অত্যন্ত রোগা অপুষ্টিতে ভোগা চেহারা। চোখের নীচে কালি। তবু মেয়েটিকে দেখতে ভালো লাগছে। তার একটাই কারণ মেয়েটির মুখে এখনও শৈশবের ছাপ রয়েছে।
 
জিজ্ঞসা করলাম, ‘কি হয়েছেরে মনা?’
 
মেয়েটি অত্যন্ত লাজুক ভাবে ফিসফিস করে বলল, ‘আজ্ঞে ডাক্তারবাবু, আমার শরীর খারাপ হয়নি।’
 
‘শরীর খারাপ হয়নি তো হাসপাতালে এসেছিস কেন? যা... পালা।’
 
মেয়েটি চলে গেল না। দূরে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে ডাকলাম, ‘কিছু বলবি? দাঁড়িয়ে রইলি যে বড়!’
 
মেয়েটি আবার বলল, ‘আজ্ঞে ডাক্তারবাবু, এমাসে আমার শরীর খারাপ হয়নি।’
 
এতক্ষণে মাথায় ঢুকল ব্যাপারটা। বললাম, ‘বয়স কত তোর?’
 
‘আজ্ঞে, চৌদ্দ।’
 
‘সঙ্গে কে এসেছে?’
 
‘একা এয়েচি।’
 
চোখের নীচের পাতা টেনে দেখলাম। ফ্যাকাশে। রক্ত কোথায় যে মাসিক হবে। বললাম, ‘শরীর খারাপ কতদিন শুরু হয়েছে?’
 
‘আজ্ঞে, বছর দুয়েক হবে।’
 
আমি বললাম, ‘প্রথম প্রথম এরকম একটু সমস্যা হয়। অতো টেনশন করিস না। এমাসে হয়নি পরের মাসে হবে।’
 
তবু মেয়েটি যায় না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না।
 
ডাক্তারদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। সেই ষষ্ঠ ইন্দ্রিয় অনেক সময় চিকিৎসককে সঠিক রোগ নির্ণয় করতে সাহায্য করে। যদিও ক্রেতা সুরক্ষা আইন আর এভিডেন্স বেসড মেডিসিনের যুগে আস্তে আস্তে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় দূর্বল হয়ে যাচ্ছে।
 
যাই হোক, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল কিছু একটা গন্ডোগোল আছে। একটা ছোটো কাগজে লিখলাম, “ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট”। বললাম, ‘উপরের তলায় একদম মেয়েদের ওয়ার্ডে ঢুকে যাবি। ওখানে যে সিস্টার দিদি থাকবেন তাঁকে কাগজটা দেখাবি।’
 
কে জানে কোন সিস্টার ডিউটিতে আছেন? তেমন কেউ থাকলে এইটুকু মেয়ের প্রেগনেন্সি টেস্ট পাঠানোর জন্য ঝাড় খেতে হবে।
 
খানিকক্ষণ বাদে দেখি শিল্পীদি মেয়েটিকে নিয়ে আসছেন। আমি আতঙ্কিত হলাম। সর্বনাশ করেছে। ঐ টুকু মেয়ের সামনেই আমাকে না ঝাড় খেতে হয়!
 
শিল্পীদি গম্ভীর মুখে বললেন, ‘ডাঃ ভৌমিক, একটু উঠে আসুন। এক্সরের ঘরে চলুন।’
 
এটা একদিক থেকে ভালো। ফিল্মের অভাবে আপাতত এক্স রে বন্ধ আছে। ঘরটা ফাঁকাই থাকে। অতএব ওই ঘরে ঝাড় খেলে কেউ জানতেও পারবে না।
 
এক্সরের ঘরে ঢুকে বললাম, ‘কি বলবেন, বলুন।’
 
দিদির গলায় অবিশ্বাস, ‘ডাঃ ভৌমিক আপনি কার্ডটা দেখুন।’
 
হাতে নিয়ে দেখলাম। দুটো দাগ। এই দুটো দাগ নবদম্পতির জীবনে সবচেয়ে খুশি নিয়ে আসে। আর এই বালিকার জীবনে ঝড় তুলবে।
 
আমি বললাম, ‘দেখেছেন কাণ্ড। আজকালকার মেয়েগুলো কি জিনিস। এখনও নাক টিপলে দুধ বেরোয়, ওদিকে...’
 
এইবার সত্যি সত্যি ঝাড় খেলাম। শিল্পীদি বললেন, ‘থামুন। যা জানেন না, তাই নিয়ে বড় বড় কথা বলবেন না। সব মেয়েদের দোষ, তাই না? আপনি জানেন ঘটনাটা কি?’
 
ঘাড় নাড়লাম। সত্যিই কিছু জানিনা।
 
দিদি বললেন, ‘দিনের পর দিন একটা নোংরা, কুৎসিত, মাঝ বয়সী লোক ঐ ছোট্ট মেয়েটাকে ;., করেছে। সম্পর্কে লোকটি ওর জামাইবাবু হয়। নিজের জামাইবাবু। মেয়েটির বাবা নেই। শুধু মা আর দুই মেয়ে। সকলে জামাইবাবুর কাছেই থাকে। মেয়েটা মা কে, দিদিকে অনেকবার বলেছে। কেউ বিশ্বাস করেনি। অথবা বিশ্বাস করলেও প্রতিবাদ করার সাহস পায়নি। দুবেলা দুমুঠো ভাতের দাম নিজের পেটের মেয়ের দামের থেকে বেশী।’
 
আমি ঘর থেকে বেরিয়ে মেয়েটিকে আবার দেখলাম। ওর দুচোখে গভীর আতঙ্ক। শরীর থেকে শৈশব যাওয়ার বহু আগেই ওর মন থেকে শৈশব বিদায় নিয়েছে।
 
শিল্পীদি বললেন, ‘আমি ওকে একটু উপরে নিয়ে যাচ্ছি। একটু কাউন্সিলিং করে দি। আর ওর মাকে বিকালে আপনার সাথে দেখা করতে বলছি।’
 
সেদিন বিকালেই মেয়েটির মা কোয়ার্টারে এলেন। চোখে দেখেই বোঝা যাচ্ছে এনার হিমোগ্লোবিন মেয়েটির চেয়েও কম। বয়স যাই হোক কৃশ শরীর থেকে নারীত্বের সব চিহ্নই অকালে বিদায় নিয়েছে।
 
আমার কাছে সব শুনে তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। 
 
বললাম, ‘চুপ করে রইলেন কেন? কিছুতো করতেই হবে। তাড়াতাড়ি এবরশন না করলে পরে অসুবিধা হবে।’
 
মহিলা বললেন, ‘ওই হতভাগা মেয়ে মরলে আমার হাড় জুড়ায়।’
 
আমি ধমক দিলাম। বললাম, ‘উল্টোপাল্টা না বকে সমাধান নিয়ে চিন্তা ভাবনা করুন। কান্দিতে আমার চেনা একজন গাইনোকোলোজিস্ট আছেন। ডাঃ অর্জুন গুপ্ত। ওনাকে বলে দেব। আপনি গিয়ে সোজা হাসপাতালে যোগাযোগ করুন।’
 
‘হাসপাতালে ভর্তি হলে জানাজানি হবে। জামাই কিছুতেই তা করতে দেবে না।’
 
মনের রাগ চেপে রেখে বললাম, ‘তাহলে প্রাইভেটে ওনার সাথে যোগাযোগ করুন।’
 
‘প্রাইভেটে তো অনেক পয়সা লাগবে।’
 
বললাম, ‘আমার নাম বলবেন, কম পয়সা নেবেন। ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি।’ 
 
অর্জুনদাকে ফোন করলাম, ‘একটা এম টি পি করতে হবে। চৌদ্দ বছর বয়েসে এক্সিডেন্টাল প্রেগনেন্সি। বাড়ির লোক সরকারি জায়গায় লোক জানাজানির ভয়ে করতে চায়না। প্রাইভেটে করাবে। এদিকে আর্থিক অবস্থা খুব খারাপ।’
 
‘আটশো টাকা দিতে পারবে?’
 
‘অ্যাঁ... কত?’
 
‘বলছি, আটশো টাকা খরচ করতে পারবে। আমার আর এনাস্থেটিক্সের খরচ লাগবে না। শুধু নার্সিং হোমের ওটির ভাড়া আর ওষুধপত্র। সকালে আনলে বিকেলেই ছেড়ে দেব। আর যদি তাও না পারে তাহলে আমার অ্যাডমিশান ডে’র দিন পাঠিয়ে দে। তুই একটা চিঠি লিখে দিস। আমি ডি সি করে সেদিনই ছেড়ে দেব।’ 
 
আমি বললাম, ‘আটশো টাকা জোগাড় করতে নিশ্চয়ই পারবে। মেয়েটার জীবন মরনের ব্যাপার। ঠিক আছে, আমি ওর মায়ের সাথে কথা বলছি।’
 
মেয়েটির মাকে সব বুঝিয়ে বললাম। অর্জুনদার কাছে একটা চিঠিও লিখে দিলাম। ওই অমানুষ জামাইকে ছেড়ে মা আর মেয়েদের কোনও আশ্রমে চলে যাওয়ার জন্য বলতে গেছিলাম। মহিলা এমন প্যানপ্যানে কান্না আরম্ভ করল যে সে চেষ্টায় বিরতি দিলাম। যাগগে, ওর মেয়ে। ও যা ভালো বোঝে করুক।
 
দুটোদিন কেটে গেছে। এক রাত্রিরে পীযূষদা আমায় ডেকে তুলল। বলল, ‘ঐন্দ্রিল, খুব বাজে পেশেন্ট এসেছে।’
 
আমি পাশ ফিরে শুলাম। বললাম, ‘তোমার নাইট ডিউটি। ভালো হোক, বাজে হোক, তোমার পেশেন্ট তুমি সামলাও। না সামলাতে পারলে কান্দি রেফার কর। আমাকে ডাকছ কেন?’
 
পীযুষদা বলল, ‘ঐন্দ্রিল, ওই মেয়েটাকে নিয়ে এসেছে। ওই যে চৌদ্দ বছরের প্রেগনেন্ট মেয়েটা। আজ সন্ধ্যে থেকে ব্লিডিং পার ভ্যাজাইনা হচ্ছে। ওর জামাইবাবু নাকি কি কবিরাজি ওষুধ এনে খাইয়েছে। যে ভ্যানে করে এনেছে, সেই ভ্যান রক্তে ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি চল।’
 
মুশকিলের ব্যাপার হল এই হাসপাতালে আমিই একমাত্র গাইনিতে হাউস স্টাফ শিপ করা লোক। পীযূষদা গাইনি রোগী নিয়ে সমস্যায় পড়লেই আমাকে ডেকে তোলে। আমিও অবশ্য কোনও বাচ্চা নিয়ে সমস্যায় পড়লে পীযূষদাকে ডাকতাম। যাইহোক গজ গজ করতে করতে হাসপাতালে ছুটলাম।
 
লেবার রুমে ঢুকে দেখি প্রকৃত অর্থেই রক্তারক্তি ব্যাপার। লেবার টেবিলে শুয়ে মেয়েটি ঠক ঠক করে কাঁপছে। আমি চোখ টেনে দেখলাম, একেবারে ফ্যাকাশে। নাড়ী অত্যন্ত দ্রুত গতিতে চলছে। বললাম, ‘সিস্টার শিগ্রী জেটে আরএল চালান।’
 
পীযুষদা বলল, ‘ঐন্দ্রিল, এখানে ডি সি করে দিবি?’
 
আমি বললাম, ‘তুমি কি পাগল! মেয়েটার কিছু হলে ঐ পাষণ্ড জামাই লোকজন নিয়ে আমার ছাল তুলে দেবে। জেটে ফ্লুইড চালিয়ে স্টেবেল করে একে কান্দি সাব ডিভিশানাল হাসপাতালে পাঠাও। রক্তেরও দরকার হতে পারে।’
 
মেয়েটির মা মাথা নিচু করে লেবার রুমের কোনায় দাঁড়িয়ে আছে। বলল, ‘আমি কোথাও নেবোনা। মেয়ে মরলে মরুক। ও মরলে ওর বড় দিদি আর আমি হাঁফ ছেড়ে বাঁচি।’
 
ইন্দ্রাণীদি ডিউটি করছিলেন। তিনি বললেন, ‘একদম বাজে কথা বলবে না। তুমি আগে লেবার রুম থেকে বেরোও। বেরোও বলছি...।’ ইন্দ্রাণীদি প্রায় ঘাড় ধাক্কা দিয়েই মেয়েটির মাকে ঘর থেকে বের করলেন।
 
আমার আর কিছু করার নেই। চোখের সামনে একটা মেয়েকে তো মরতে দেখা যায় না। শেষ চেষ্টা করে দেখি।
 
ওটি ড্রেস পরে নিলাম। ইন্দ্রাণীদি ডি সি সেট তৈরী করে ফেলেছেন। স্পেকুলাম ঢুকিয়ে ভলসেলাম দিয়ে সার্ভিক্স ধরতেই মেয়েটি ছট ফট করে উঠল। ইন্দ্রানীদি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, ‘পাঁচটা মিনিট সহ্য কর মা। এখুনি হয়ে যাবে।’
 
আমি পিযূষদাকে বললাম, ‘লিগনোকেন টানো। সার্ভিক্সে একটু লোকাল দিয়ে করে দি। পালসের যা অবস্থা ফোর্ট উইন, ক্যাম্পোজ দিতে সাহস হচ্ছে না।’
 
কিউরেটর দিয়ে অতি সাবধানে জরায়ুর দেওয়াল থেকে এক অমানুষের লালসা চেঁচে বার করছি। নিদারুণ যন্ত্রণায় মেয়েটি কঁকিয়ে উঠছে। লোকাল অ্যানাস্থেসিয়ার সাথে আমার ভোকাল অ্যানাস্থেসিয়াও চলছে।
 
‘এই মেয়ে, তোর কি খেতে ভালো লাগে? কালকে সকালে এই দিদি তোকে চপ আর মুড়ি খাওয়াবে। তুই একসাথে কটা চপ খেতে পারবি? আর একটু...। নড়িস না...। তোর কি লাগবে বল? তুই যা চাইবি, তাই দেবো।’
 
দূর্বল কন্ঠে মেয়েটি বলল, ‘সত্যিই দেবে?’
 
‘হ্যাঁ... হ্যাঁ। তুই বলেই দেখনা।’
 
‘আমাকে একটা রঙের বাক্স দেবে? ওই যেটাতে বারোটা মোম রঙ থাকে। আর একটা আঁকার খাতা। আঁকতে আমার খুব ভালো লাগে।’
 
ইন্দ্রাণীদির চোখের কোন থেকে জল গড়াচ্ছে। পীযূষদা লেবার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ ঝাপসা হলে চলবে না। আর কয়েকটা মিনিট আবেগকে বাগে রাখতে হবে।
 
আমি পিছনে টর্চ ধরে দাঁড়ানো আয়া মাসীকে জোর ধমক দিলাম, ‘ঠিক করে আলো ফেলো। আলো এতো নড়ছে কেন!’
★★★★★★★★★★★★★★★
[+] 2 users Like ddey333's post
Like Reply
#96

বাকি টা কোথায়?
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#97

(02-03-2021, 02:09 PM)dada_of_india Wrote:  বাকি টা কোথায়?

বাকি কিছু নেই , এখানেই শেষ করেছিলেন লেখক


ঠিকই করেছিলেন , এর পরেও আর কি লিখবেন ... এতটা যে লিখতে পেরেছিলেন তাই যথেষ্ট ....

গল্পটা (সত্যি ঘটনা বলেই মনে হয়) প্রথম পড়েছিলাম বছরখানেক আগে , হোয়াটস্যাপ এ কেউ পাঠিয়েছিল ... শেষটা পড়তে পড়তে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম আমি , এখনো মনে আছে ...
[+] 2 users Like ddey333's post
Like Reply
#98

(02-03-2021, 02:23 PM)ddey333 Wrote:  বাকি কিছু নেই , এখানেই শেষ করেছিলেন লেখক


ঠিকই করেছিলেন , এর পরেও আর কি লিখবেন ... এতটা যে লিখতে পেরেছিলেন তাই যথেষ্ট ....

গল্পটা (সত্যি ঘটনা বলেই মনে হয়) প্রথম পড়েছিলাম বছরখানেক আগে , হোয়াটস্যাপ এ কেউ পাঠিয়েছিল ... শেষটা পড়তে পড়তে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম আমি , এখনো মনে আছে ...

শেষটা আমি পরেছিলাম ! একটা মানবিক দিক ছিল সেখানে ! একজন ডাক্তার হিসাবে একটি অসহায় মেয়েকে নতুন জীবন দান এবং এক নতুন জীবন দেওয়ার ঘটনা ছিল সেখানে ! এতি একটি সত্য ঘটনা ! তার জামাইবাবু এখনও জেল খাটছে সাথে মেয়েতির মা ও !
[+] 2 users Like ddey333's post
Like Reply
#99

এক নিঃশ্বাসের গল্প
 
ওয়ালজ
 
“আমাদের প্রথম ওয়ালজের কথা মনে আছে?”
 
“হ্যাঁ, তুমি খুব নার্ভাস ছিলে, আমার পা মাড়িয়ে দিয়েছিলে।”
 
পরেশকে হুইল চেয়ার থেকে হাত ধরে তুলে, এক পা এক পা করে অপরেশন থিয়েটারের দরজার দিকে নিয়ে যাচ্ছিল শিখা। তিন তিরিক্কে ন স্টেপ হাঁটা মাত্র। পরেশ বলল, “আজকেও আমার খুব নার্ভাস লাগছে। সেই প্রথম দিনের মতই...।”
 
সজনে ফুল
 
শহুরে ছেলে। বৌ মফসসলের। বিয়ের পর ছোটনাগপুরে বেড়াতে এসেছে। যায়গাটা এখনও গঞ্জ ধরণের। চারদিকে গাছগাছালি। সকালে ঘুম ভাঙতেই পাখিদের কিচির মিচির। বৌ শীত কাতুরে। লেপের মধ্যে গুটিসুটি।  ছেলেটা বেরিয়ে পড়ল।  এদিক সেদিক ঘুরে ফেরার সময় দেখল একটা গাছের নীচে সাদা ফুলে ঘাস ছেয়ে আছে। পায়ে ডিঙ্গি দিয়ে উঁচু ডালে ঝাঁকি দিতে আরও ফুল ঝরে পড়ল। দু হাত ভরে ফুল কুড়োল। রুমালেও কিছু বাঁধল। বাড়ি ফিরে মেয়েটার সামনে রাখতে মেয়েটা গালে হাত দিয়ে বলল – ওমা এতো সজনে ফুল। কোত্থেকে পেলে? কেটেকুটে আলু দিয়ে চচ্চড়ি রাঁধল। ছেলেটার মন খারাপ হল। এমন সুন্দর ফুলগুলো! ভাতের সাথে মেখে এক গ্রাস মুখে তুলে দেখল স্বাদটা মন্দ না। বৌ রাঁধে ভালো।
 
 চোরকাঁটা
 
শহরের প্রধান রাজপথ অবরোধ করে মিছিল বেরিয়েছে। মানুষের অনেক দাবী দাওয়া। না মানলে বিপত্তি। অ্যাম্বুলেন্স আটকে আছে। মৃত্যু নিঃশর্ত। মৃত্যুপথযাত্রীর কোনো দাবী থাকতে নেই। সে অ্যাম্বুলেন্সের জানলা দিয়ে দেখল পাশেই ময়দান।  হাওয়ায় পা ফেলে ঘাসের ওপর দিয়ে ছুটে সে হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করার আগে দেখল তার পরণের কাপড়ে চোরকাঁটা বিঁধে আছে।       
 
সিদ্ধার্থ মুখোপাধ্যায়
[+] 1 user Likes ddey333's post
Like Reply

বই কেনা
 
নির্মাল্য ব্যানার্জ্জী
 
উল্টোডাঙ্গার মোড়ে সোনি ওয়ার্ল্ডের সামনে ফুটপাথে সুনীলদার বইয়ের স্টল । সুনীলদা নেহাৎই সেলার নয় । বুক সেলার । বোধহয় মানুষটা বই ভালোও বাসে । দুপুরবেলা মাঝে মাঝে সুনীলদার বইয়ের দোকানে গিয়ে বসি । কিনি কম । নানান বই নাড়ি চাড়ি । নতুন বইয়ের মাদকতাময় গন্ধে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয় । সুনীলদা চা খাওয়ায়, মুড়ি মাখা নিয়ে আসে । মাঝে মাঝে আমিও ।
সেদিন দুপুরবেলা । সুনীলদা গেছে চা আনতে । একটা দামী গাড়ি থেকে নেমে এলেন সুবেশা ভদ্রমহিলা । দামী পারফিউমের গন্ধ ছড়িয়ে দোকানে এসে দাঁড়ালেন । আহা, একেই বোধহয় বলে - এতো আগমন নয়, আবির্ভাব !
টপাটপ তিন চারটে নামি দামী বই পছন্দ করে ফেললেন । আমি দাম দেখে ১০% কমিশন দিয়ে যোগ করলাম । এমন সময় সুনীলদা ফিরে এলো । ১০% দিলেই হতো । ওমা, সুনীলদা বলে - না না, এগুলোতে বেশি কমিশন পাই । এ দুটো পঁচিশ পার্সেন্ট কমিশন । এ দুটোয় ১৫ । 
ভদ্রমহিলা হেলা ভরে একটা দুহাজারের নোট বার করে দিলেন । 
সুনীলদা ফেরৎ টাকা দিল । না গুনেই ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে ফেললেন । তারপর বললেন - আচ্ছা, সাদার ওপর নীল চোখ আঁকা কভারের কোন বই আছে ? দশ কপি নেবো ।
সুনীলদা অনেকক্ষণ ভাবলেন । আমাকে বললেন, জানেন নাকি, এরকম কোন বই ?
না বলতে কেমন লাগছিল । বললাম, আর কোন কিছু জানেন না ? লেখক, পাবলিশার কোন কিছু ?
ভদ্রমহিলা বললেন, না, সে সব জানিনা । আসলে - 
আসলে কি ?
না, নতুন ফ্ল্যাটে কিছু নামকরা বই রাখবো । আর পর্দার রঙের সাথে মিলিয়ে কটা বই খুঁজছি । পারলে কাল পরশু আনিয়ে রাখবেন । 
কয়েক মুহূর্ত কোন সাড় ছিলনা । সুনীলদার ডাকে সম্বিৎ ফিরল - নিন, চা নিন, ঠান্ডা হয়ে গেল যে !
[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: