Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts
#21

(23-10-2020, 08:03 AM)ddey333 Wrote:  #অন্য_রূপকথা
আজ একটু লেক মার্কেটের দিকে গেছিলাম, কিছু কেনাকাটা করার জন্য। কাজ সেরে আগে পেটপুজো করব, নাকি একটু লেক মলের পিছন দিকে যে গাছের দোকানগুলো আছে, সেদিকে যাব ভাবছি, এইসময় হাত ধরে টানল কেউ একজন। তাকিয়ে দেখি, একটি ছোট্ট মেয়ে, রং জ্বলা ফ্রক পরা...কত হবে বয়স? এই সাত বা আট? হাতে কয়েকটা ধূপের প্যাকেট। যাঁরা এই অঞ্চলে যাতায়াত করেন, তাঁরা জানেন, এখানে একটু দাঁড়ালেই এই ধরনের বাচ্চারা ধূপ বিক্রি করতে আসে। যদিও ধূপের গুনমান তেমন ভালো না, তবু মানবতার খাতিরে এবং মায়াবশত কিনতেই হয়। আসলে, "ভিক্ষা করিস কেন...কাজ করে খেতে পারিস না?" যাতে কেউ বলতে না পারেন, সেজন্যই বোধহয় এইভাবে বাচ্চাদের হাতে ধূপ ধরিয়ে দেওয়া হয় বিক্রির জন্য । বেশিরভাগ সময়েই বাচ্চারা ঘ্যানঘ্যান করে এবং কয়েকটি বেশি ধূপ কিনতেই হয়, অনিচ্ছাসত্ত্বেও।
ঠিক সেইরকম মানসিক প্রস্তুতি নিয়েছিলাম আমি। তবে, সাধারণত আমি যাঁদের কাছ থেকেই কিছু কিনি না কেন, একটু কথা বলার চেষ্টা করি...এইভাবেই কত কিছু শিখতে পারি। কখনও অতুলনীয় জেদের কাহিনী, কখনও বা জীবনদর্শন,যা মুগ্ধ করে। তা, এই বাচ্চাটিকেও জিজ্ঞেস করলাম "এই, তোর নাম কি রে?"
বাচ্চাটা একটু চুপ করে বলল "আমার নাম রাজকুমারী!"
রাজকুমারী! ওর নাম!
বাকরুদ্ধ হয়ে গেছিলাম।
কলেজবেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করতাম, পথশিশুদের পড়াতাম। বিশেষ কিছু না, এই বাংলা আর অল্পস্বল্প অঙ্ক আর ইংরিজি। কিন্তু তাদের বেশিরভাগেরই নাম হতো 'আশু', 'ছোটকা', 'খোকা' বা 'বিজ্লী', বড়জোর 'গীতা'। 'রাজকুমারী' শুনে তাই অবাক এবং হয়ত হতভম্ব ও হয়ে গেছিলাম!
আমার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটিও বোধহয় সেটা বুঝতে পেরেছিল। তাই খুবই স্বাভাবিক গলায় বলে উঠল "আমাকে আগে 'কালী' বলে ডাকত! আমার ভালো লাগত না নামটা। তাই আমি নিজেই নিজের এই নাম দিয়েছি! আমি এই জায়গাটার রাজকুমারী! ভাল নাম না?" বলে একমুখ হেসে তিড়িংবিড়িং করে চলে গেল আমার সামনে দিয়ে। নতুন খরিদ্দারের খোঁজেই হয়ত...।
আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই গমনপথের দিকে।
আমরা অনেকেই নিজের শর্তে জীবন কাটানোর কথা বলি এবং ভাবি। অনেকে পারি, বেশিরভাগ ই পারি না। কিন্তু...কতজন ভাল না লাগা বিষয় গুলিকে পরিবর্তনের কথা ভাবি? আর এই চালচুলোহীন শিশু ভোলানাথ... কী প্রচন্ড পজিটিভ...কী ভীষন আত্মবিশ্বাস! নিজেই নিজের পছন্দমত নাম যে দিতে পারে...সে কি আরও অনেক, অনেক ভালোবাসার যোগ্য না?
আজ খুব পরিপূর্ণ মন নিয়ে বাড়ি ফিরেছি। চোখে কাজলের মতো লেপ্টে আছে লেকমার্কেট এলাকার রাজকুমারীর ঝকঝকে হাসি... হাতের ধূপের সুগন্ধ হৃদয়ে লেগে গেছে...
আমি একজন সুখী মানুষ আজ...

এটাও নিলাম !
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(23-10-2020, 07:18 PM)dada_of_india Wrote:  এটাও নিলাম !

 নাও দাদা নাও ,
নেওয়ার জন্যই তো দেওয়া !!!!!!     


Namaskar Namaskar
Like Reply
#23

মাতৃরূপেন
গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার থাকার পর আজ বেশ সোনা রোদ্দুর উঠেছে।
কিন্তু, আজ ও যে ঝিমলির মন খুব খারাপ! একবছর আগেও আজকের দিনটা ছিল অন্যরকম। শত ব্যস্ততার মধ্যেও এই দিনটাতে চেম্বার বন্ধ রাখত ঝিমলি...তন্ময় ও চেষ্টা করতেন সন্ধ্যে সন্ধ্যে ফেরার। বা, রাত হলে খাবার প্যাক করিয়ে নিয়ে আসার। উনি না আসা পর্যন্ত বরণের পরের সিঁদুর মাখা গাল -মুখ নিয়ে বসে থাকত ঝিমলি...একটু আবেশ ভরা চোখের অপেক্ষায়...।
ওইটুকুই তো পাওনা ছিল প্রতিবছর।
বিয়ের আগে থেকেই জানতেন, একজন ডাক্তার, একজন পুলিশ - পুজোপার্বনের দিনে সেভাবে একসাথে ছুটি পাওয়া যাবে না। কিন্তু তাতে বিয়ে, ভালোবাসা কোনোটাই আটকায় নি। যে যে বছর তন্ময়ের ডিউটি থাকত, সেই বছর গুলোতে ঝিমলি অনেকগুলো সেলফি তুলে পাঠাত ওঁকে। এইভাবেই ছ' ছটা বছর কেটেও গেছিল। ভালোবাসায়...আগলে রাখায়...।
কিন্তু সব হিসেব পালটে গেল এইবছর। মার্চ-এপ্রিল-মে ঠিকভাবে কাটার পরে জুন মাসে ভাইরাস ধরাশায়ী করে ফেলল তন্ময়কে। ঝিমলিকেও। তবে...তন্ময় আর ফিরলেন না। ঝিমলিকে এক অন্তহীন অপেক্ষার মধ্যে ফেলে পাড়ি দিলেন এক আজানা দেশে....
মন খারাপ করে বসে থাকলে চলবে না। তাই হাতের কাজ গুলো সারছিল ঝিমলি। এবছর পাড়ার পুজোও নমো নমো করেই হয়েছে। মাইকে মন্ত্র শুনে অঞ্জলি দিয়েছেন সবাই। আজও পুজোকমিটির পক্ষ থেকে নাকি মাত্র একজন বরণ করবেন, সিঁদূর খেলা, ভাসানের শোভাযাত্রা বন্ধ। সকাল থেকে এই ঘোষনা শুনে কান ঝালাপালা হয়ে গেছে ওর!
আজকাল আর কিছু খেতে ইচ্ছে করে না। আজ রান্নার দিদিও আসবেন না। তাই একার জন্য সিদ্ধভাত বসিয়ে ঘরে এসেছে ঝিমলি, হঠাৎ কলিংবেলের আওয়াজ। "এইসময় আবার কে এলো!" ভাবতে ভাবতে দরজা খুলল ও, আর খুলেই অবাক। সামনে দাঁড়িয়ে আছেন তারাপদ কাকু, এই পাড়ার প্রবীন মানুষ এবং পুজোর মূল উদ্যোক্তা। পিছনে আরও দুজন।
পুজোর চাঁদা দেওয়া হয় নি এবছর! মাথাতেই ছিল না...তাই হয়ত এসেছেন ওঁরা...ভাবতেই ভীষণ লজ্জা লাগছিল ঝিমলির।
"মা, তুমি কি আজ চেম্বারে যাবে?" জিজ্ঞেস করলেন তারাপদ কাকু।
অবাক হলো ঝিমলি। বলল "না কাকু, আমি আজ বাড়িতেই থাকব।" তারপর যোগ করল, "কিছু সমস্যা হয়েছে, কাকু?"
"না মা, সমস্যা কিছু না...আসলে আমরা ভাবছিলাম...আজ তো মা চলে যাবেন...তা তুমি যদি মা কে বরণ করতে আমাদের সবার পক্ষ থেকে.."
বরণ! ও!
অবিশ্বাস্য লাগছিল ওর। কাকু এটা কি বলছেন! একজন প্রবীন মানুষ হয়ে মজা করছেন ওর সাথে!
ওর জলভরা চোখের দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন উনি। তারপর বলে উঠলেন "এই ক'টা দিনের জন্য মা আসেন আমাদের কাছে...মেয়ে হয়ে। বরণের পরে তো তিনি শ্বশুরঘরে যান...তা মেয়ের কাছে মায়ের ভালোবাসা আর স্নেহটুকুই যে সব গো মা...তাই বিধবা মা আর সধবা মা...দুজনেই যে তাঁর কাছে সমান... তন্ময় আর তুমি যেভাবে মানুষের সেবা করেছ, ভালোবেসেছ...কর্তব্যে অবহেলা করোনি দুজনের কেউ...এমনকি ডিউটির জন্যই তন্ময়ও....তুমি খুব ভালো মা...মা দুর্গার মতোই মহিয়সী আর শক্তিশালী...তাই মেয়েকে বিদায় দেবার অধিকার তো তোমার ও আছে...।"
স্তব্ধ হয়ে শুনছিল ঝিমলি।
মা! বায়োলজিক্যাল মাদার তো হওয়া হলো না...কিন্তু স্বয়ং মা কে আদর করে, মিষ্টিমুখ করিয়ে..."আবার আসিস মা" বলতে পারবে ও? আর কন্যারূপী জগজ্জননী তাতে খুশি হবেন?
চোখ ফেটে জল আসছিল ঝিমলির।
সত্যি তো...ওর ও তো বাবা নেই, কিন্তু তা বলে কি মা ওর 'মা' নন? প্রতিবার ওই বাড়ি থেকে আসার সময় "সাবধানে থাকবি, খাবি ঠিকমতো... কী চেহারা হয়েছে...এই নে একটু লাউচিংড়ি.." বলে টিফিনবাক্স হাতে ধরিয়ে দেন না? তেমনি ও ও তো...পারবে ও?
"কাকু একটু দাঁড়ান, আমি এক্ষুণি আসছি, মাস্ক টা নিয়ে" হেসে বলে ঘরে চলে এলো ঝিমলি।
বাইরে তখন ঝকঝকে রোদ্দুর - ঠিক ওর হাসিটার মতোই...।।
[+] 3 users Like ddey333's post
Like Reply
#24

[Image: 122767858_10158627748911815_526797151341...e=5FC1AC7D]
Like Reply
#25

(29-10-2020, 03:39 PM)ddey333 Wrote:  মাতৃরূপেন
গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার থাকার পর আজ বেশ সোনা রোদ্দুর উঠেছে।
কিন্তু, আজ ও যে ঝিমলির মন খুব খারাপ! একবছর আগেও আজকের দিনটা ছিল অন্যরকম। শত ব্যস্ততার মধ্যেও এই দিনটাতে চেম্বার বন্ধ রাখত ঝিমলি...তন্ময় ও চেষ্টা করতেন সন্ধ্যে সন্ধ্যে ফেরার। বা, রাত হলে খাবার প্যাক করিয়ে নিয়ে আসার। উনি না আসা পর্যন্ত বরণের পরের সিঁদুর মাখা গাল -মুখ নিয়ে বসে থাকত ঝিমলি...একটু আবেশ ভরা চোখের অপেক্ষায়...।
ওইটুকুই তো পাওনা ছিল প্রতিবছর।
বিয়ের আগে থেকেই জানতেন, একজন ডাক্তার, একজন পুলিশ - পুজোপার্বনের দিনে সেভাবে একসাথে ছুটি পাওয়া যাবে না। কিন্তু তাতে বিয়ে, ভালোবাসা কোনোটাই আটকায় নি। যে যে বছর তন্ময়ের ডিউটি থাকত, সেই বছর গুলোতে ঝিমলি অনেকগুলো সেলফি তুলে পাঠাত ওঁকে। এইভাবেই ছ' ছটা বছর কেটেও গেছিল। ভালোবাসায়...আগলে রাখায়...।
কিন্তু সব হিসেব পালটে গেল এইবছর। মার্চ-এপ্রিল-মে ঠিকভাবে কাটার পরে জুন মাসে ভাইরাস ধরাশায়ী করে ফেলল তন্ময়কে। ঝিমলিকেও। তবে...তন্ময় আর ফিরলেন না। ঝিমলিকে এক অন্তহীন অপেক্ষার মধ্যে ফেলে পাড়ি দিলেন এক আজানা দেশে....
মন খারাপ করে বসে থাকলে চলবে না। তাই হাতের কাজ গুলো সারছিল ঝিমলি। এবছর পাড়ার পুজোও নমো নমো করেই হয়েছে। মাইকে মন্ত্র শুনে অঞ্জলি দিয়েছেন সবাই। আজও পুজোকমিটির পক্ষ থেকে নাকি মাত্র একজন বরণ করবেন, সিঁদূর খেলা, ভাসানের শোভাযাত্রা বন্ধ। সকাল থেকে এই ঘোষনা শুনে কান ঝালাপালা হয়ে গেছে ওর!
আজকাল আর কিছু খেতে ইচ্ছে করে না। আজ রান্নার দিদিও আসবেন না। তাই একার জন্য সিদ্ধভাত বসিয়ে ঘরে এসেছে ঝিমলি, হঠাৎ কলিংবেলের আওয়াজ। "এইসময় আবার কে এলো!" ভাবতে ভাবতে দরজা খুলল ও, আর খুলেই অবাক। সামনে দাঁড়িয়ে আছেন তারাপদ কাকু, এই পাড়ার প্রবীন মানুষ এবং পুজোর মূল উদ্যোক্তা। পিছনে আরও দুজন।
পুজোর চাঁদা দেওয়া হয় নি এবছর! মাথাতেই ছিল না...তাই হয়ত এসেছেন ওঁরা...ভাবতেই ভীষণ লজ্জা লাগছিল ঝিমলির।
"মা, তুমি কি আজ চেম্বারে যাবে?" জিজ্ঞেস করলেন তারাপদ কাকু।
অবাক হলো ঝিমলি। বলল "না কাকু, আমি আজ বাড়িতেই থাকব।" তারপর যোগ করল, "কিছু সমস্যা হয়েছে, কাকু?"
"না মা, সমস্যা কিছু না...আসলে আমরা ভাবছিলাম...আজ তো মা চলে যাবেন...তা তুমি যদি মা কে বরণ করতে আমাদের সবার পক্ষ থেকে.."
বরণ! ও!
অবিশ্বাস্য লাগছিল ওর। কাকু এটা কি বলছেন! একজন প্রবীন মানুষ হয়ে মজা করছেন ওর সাথে!
ওর জলভরা চোখের দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন উনি। তারপর বলে উঠলেন "এই ক'টা দিনের জন্য মা আসেন আমাদের কাছে...মেয়ে হয়ে। বরণের পরে তো তিনি শ্বশুরঘরে যান...তা মেয়ের কাছে মায়ের ভালোবাসা আর স্নেহটুকুই যে সব গো মা...তাই বিধবা মা আর সধবা মা...দুজনেই যে তাঁর কাছে সমান... তন্ময় আর তুমি যেভাবে মানুষের সেবা করেছ, ভালোবেসেছ...কর্তব্যে অবহেলা করোনি দুজনের কেউ...এমনকি ডিউটির জন্যই তন্ময়ও....তুমি খুব ভালো মা...মা দুর্গার মতোই মহিয়সী আর শক্তিশালী...তাই মেয়েকে বিদায় দেবার অধিকার তো তোমার ও আছে...।"
স্তব্ধ হয়ে শুনছিল ঝিমলি।
মা! বায়োলজিক্যাল মাদার তো হওয়া হলো না...কিন্তু স্বয়ং মা কে আদর করে, মিষ্টিমুখ করিয়ে..."আবার আসিস মা" বলতে পারবে ও? আর কন্যারূপী জগজ্জননী তাতে খুশি হবেন?
চোখ ফেটে জল আসছিল ঝিমলির।
সত্যি তো...ওর ও তো বাবা নেই, কিন্তু তা বলে কি মা ওর 'মা' নন? প্রতিবার ওই বাড়ি থেকে আসার সময় "সাবধানে থাকবি, খাবি ঠিকমতো... কী চেহারা হয়েছে...এই নে একটু লাউচিংড়ি.." বলে টিফিনবাক্স হাতে ধরিয়ে দেন না? তেমনি ও ও তো...পারবে ও?
"কাকু একটু দাঁড়ান, আমি এক্ষুণি আসছি, মাস্ক টা নিয়ে" হেসে বলে ঘরে চলে এলো ঝিমলি।
বাইরে তখন ঝকঝকে রোদ্দুর - ঠিক ওর হাসিটার মতোই...।।

মা মা ই হয় ! আর মেয়ে সেট মেয়েই ! বিধবা আর সধবা ! মা মা ই থেকে মেয়ে মেয়েই থেকে যায় ! খুব ভালো লাগলো !
[+] 2 users Like ddey333's post
Like Reply
#26

(30-10-2020, 08:42 PM)Mr Fantastic Wrote:  এরকম সুপাঠ্য আরও দাও  yr):

পেলেই দেব , আমার আর কি
রূপান্বিতাদি লিখলেই কপি পেস্ট মারবো


Namaskar Namaskar
Like Reply
#27

শ্রী...
এবার লক্ষীপুজো দুদিনেই করা যাবে বটে, তবে নিয়ম মেনে আজই পুজো করছেন শিখা। এবার অবশ্য অন্যান্যবারের তুলনায় একটু ছোট করেই হচ্ছে পুজো, আত্মীয় স্বজনেরা কেউই সেভাবে আসতে পারবেন না বলে। তবে এই দিনটাও তো বচ্ছরকারের দিন... মা কে আরাধনা না করলে হয়?
পুজোর ভোগ রান্না, গুছোনো সব শেষ, এদিকে কিছুটা খড়িমাটি ভেজানো আছে এখনও, তাই ফ্ল্যাটের দরজার সামনে একটু আলপনা দেবেন বলে দরজা টা খুললেন শিখা। দরজার দুই পাশে মঙ্গলঘট, তার কাছে মা লক্ষীর পদচিহ্ন আগেই এঁকেছিলেন, এখন একটু ধানের শীষ ও আঁকবেন।
দরজা খুলেই দেখেন পাশের ফ্ল্যাটের ও দরজা খোলা। আর সেখানে দুটো পুঁচকে প্রদীপ রাখছে মেয়েটা।
মেয়েটাকে দেখেই কেমন যেন গা টা শিরশির করে ওঠে শিখার, প্রতিবার। ওরা এখানে নতুন ভাড়া এসেছে, লকডাউন হবার আগে আগে। প্রথম কদিন ফ্ল্যাটবাড়ির চাপা স্বভাব অনুযায়ী দেখেন নি কে এসেছে, বাড়িতে ক'জন আছে, এইসব। কিন্তু তিনতলার বি ফ্ল্যাটের বৌদি বলার পরে জানতে পারেন কর্তা, গিন্নি আর এক মেয়ের সংসার। বছর কুড়ি -বাইশের মেয়েটাকে তিনবছর আগে কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়েছিল, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক অপারেশানের পর মেয়েটা এখন খানিকটা সুস্থ, তবু, মেয়েটাকে দেখলে কেমন লাগে একটা! বাচ্চা মেয়ে...শুনেছিলেন পড়াশুনায় তুখোড় মেয়ে...কিন্তু তাও নিজের অজান্তেই মেয়েটিকে... এড়িয়ে চলেন উনি। নইলে পাশের বাড়ি, লাগোয়া ফ্ল্যাট...হৃদ্যতা তৈরি হতো না?
মেয়েটি দরজার কাছে প্রদীপ রেখে দাঁড়িয়েই রইল। একটু অবাক হলেন শিখা। আজ কি দীপাবলি নাকি, যে এইভাবে প্রদীপ রাখতে হবে!
এদিকে আলপনা দেবেন বলে বাবু হয়ে বসেছেন উনি, একদম দরজার মুখোমুখি, তাই অস্বস্তি হলেও ওঠা যাবে না...
"কাকিমা, কী সুন্দর তোমার আঁকার হাত গো! কী সুন্দর করে মায়ের পা আঁকছ!" বলে মেয়েটি। বেশ রিনরিনে কন্ঠ তো মেয়ের!
একটু হাসলেন শিখা। তারপর বললেন "থ্যাংকইউ! "
"তোমাদের পুজো কখন হবে কাকিমা? তোমার সব কাজ হয়ে গেছে? আমি হেল্প করব? আমার কিন্তু কাচা জামাকাপড়... " বলে মেয়েটি।
আগে থেকে আলাপ নেই, তাও এইভাবে আপন করা স্বর...শুনতে খুব ভালো লাগছিল।
"হ্যাঁ মা, সব গুছোনোই আছে, এই পূর্ণিমা পড়বে,,তারপর ঠাকুরমশাই এলে পুজো হবে..." বলতে বলতেই আলপনা দেওয়া শেষ। খড়িমাটির বাটিটা নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে পা টা টনটন করে উঠল ওনার।
সেই যে অপারেশান হলো,বাদ গেল কিছু অঙ্গ, সেই থেকেই ওজন বাড়ছে সমানে। সকালে উঠে লেবু-মধুর জল, হাঁটা, ভাত না খাওয়া...কোনো কিছুই ওজন কমাতে পারেনি। ফলে পা ব্যথা হয় খুব। বসতে-উঠতে গেলে যেন প্রান বেড়িয়ে যায়!
ওনার বিকৃত মুখ দেখে এগিয়ে আসে মেয়েটা। হাতটা ধরে বলে ওঠে "লাগল কাকিমা?"
"তা লাগবে না? বাড়িতে বসে বসে ওজন টা বাড়িয়েছে দেখেছ? পুরো ফুটবল! তোমার যা বয়স, তারচেয়ে তোমার হাঁটুর বয়স বেশি!" পিছন থেকে বলে ওঠেন বীরেনবাবু, শিখার স্বামী।
আজকাল এভাবেই ঠেস দিয়ে কথা বলেন উনি। খিটখিটে বুড়ো কোথাকার! এক একবার ইয়ার্কির ছলে বললে মানা যায়, কিন্তু তা বলে এইভাবে, সবসময়! চোখে জল আসছিল শিখার। ধুত, ভাল্লাগে না!
"উঁহু, কাকু, নট ফেয়ার! কাকিমা সারাদিন ধরে অনেক কাজ করেছেন, এখন এই এত আলপনা দিয়ে উঠতে গিয়ে পায়ে লেগেছে, আর তুমি খোঁটা দিচ্ছ? জানো না, এইভাবে চেহারা নিয়ে কথা বলাকে বডি শেমিং বলে? আর সেটা খুউউউব বাজে জিনিস?... এই যে তোমার কেমন ঝাঁটার মতো গোঁফ, আমি যদি তোমাকে 'হেডঅফিসের বড়বাবু' বলে রাগাই সেটা তো গোঁফ শেমিং হবে, তোমার কি ভালো লাগবে সেটা?" হাসতে হাসতে বলে মেয়েটি।
শুনে কেমন অপ্রস্তুত হয়ে বোকা বোকা হাসেন বীরেন বাবু। "সে তো বটেই" বলতে বলতে।
"বেশ হয়েছে, যোগ্য জবাব পেয়ে চুপ করে গেছে লোকটা" মনে মনে ভাবেন শিখা। আর শোনেন মেয়েটি যোগ করল "এই ধরো, তুমি বা কাকিমা যদি আমার এই অ্যাসিডে পুড়ে যাওয়া স্কিন নিয়ে কিছু বলো, আমার ও তো খারাপ লাগবে, বলো? সেটাও শেমিং হবে। যে যেমন ই হোক, আসলে আমাদের গ্রেটফুল...ইয়ে কৃতজ্ঞ থাকা দরকার। এই ধরো, আমিও কৃতজ্ঞ, ভাগ্যিস বেঁচে আছি, তাই তো আজ তোমাদের বাড়িতে পুজো হয়ে যাবার পরে প্রসাদ খেতে পাব.." কলকল করে বলে মেয়েটি।
কৃতজ্ঞ থাকা...এই মেয়েটিও কৃতজ্ঞ জীবনের কাছে...আহা কী অপূর্ব জীবনবোধ!
একটু আগে ব্যথা লাগা পা টা কে ই একটু উঁচু করে দাঁড়ান শিখা। তারপর মেয়েটির কপালে একটা চুমু খান।
আহা, এমনি ঋজু যার চিন্তা, সেই তো স্বয়ং শ্রী...
[+] 3 users Like ddey333's post
Like Reply
#28

লালচাঁদ ও বিশু পাগলা।
     শিবানী দাশ।
   সন্ধের পর থেকে রাত যতই গড়াচ্ছে, মনের উচাটন ভাবটা ও পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিশুর। এত রাত হল, কোথায় গেল ছেলেটা!
   এদিকে বৃষ্টি থামার ও কোনো লক্ষণ নেই। কান ফাটানো কড় কড় আওয়াজের সঙ্গে কালো আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ শলাকার আঁকিবুকি।
   বেশ চলছিল কদিন। লালকে ঘরের পাহারায় রেখে সকাল থেকে এদিক ওদিক ঘুরে খাবার দাবারের জোগাড় হয়ে যাচ্ছিল বেশ।
   আজ তিন দিন ধরে ধুম জ্বর। মাথা তুলতে পারছে না বিশু। তবুও কষ্টেসৃষ্টে দিনে একবার জমানো চাল ডাল আলু --- পুরোনো কেরোসিন স্টোভটাতে ফুটিয়ে নিয়ে যা হোক করে চলে যাচ্ছিল দুজনের। কিন্তু কালকের থেকে ভাঁড়ে মা ভবানী। সকাল থেকে নিজের সঙ্গে ছেলেটার ও তাই হরিমটর।
   বিশু বুঝতে পারছিল, খাবারের সন্ধানে বেরিয়েছে নিশ্চয়ই। এই করোনার আবহে আজকাল অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন জায়গায় খাবারের দানসত্র খুলে বসে আছে।
   কিন্তু সেসব তো দিনে দিনেই শেষ হয়ে যাওয়ার কথা। এই দুর্যোগের রাতে এতক্ষন বাইরে তাহলে কী করছে লালচাঁদ!
   টেনশনে টেনশনে মাথার মধ্যে চিড়বিড় করে উঠল বিশুর। নাঃ। আর ভাবতে পারছে না। ছেঁড়া মাদুরের উপর ছেঁড়া কাঁথার বিছানার চারপাশ দিয়ে মশারি অনেক ভিতর পর্যন্ত ঢুকিয়ে নিয়ে শুয়ে পড়ল বিশু।
   আনমনা ভাবে ফাঁকা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে লালচাঁদ। রাস্তার ফুটে দু চার জায়গায় কাগজের প্লেটে সাজানো খাবারের প্রলোভন পার হয়ে এসেছে লাল। মাংস ভাতের গন্ধে পেটের মধ্যে চোঁ চোঁ করে উঠেছে খিদে। কাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত একটা দানাও পেটে পড়েনি।
   খাবারের দিকে কয়েক পা বাড়িয়ে ও ফিরে এসেছে লাল। বিশুর জীর্ণ শীর্ণ মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তাকে রেখে একা একা খেয়ে নেবে! ভেতর থেকে সায় পায়নি লাল।
   ভ্রাম্যমাণের মত এদিক ওদিক ঘুরতে ঘুরতে কয় বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল লালের। যখন সে নিজে এই এত্তটুকুন।
   লাফ দিয়ে পার হতে গিয়ে তার দুটো পা বিচ্ছিরি ভাবে আটকে গিয়েছিল দুই লাইনের ক্রশিংএর খাঁজে। চোখের সামনে দিয়ে শয়ে শয়ে মানুষ রেললাইন পার হয়ে এপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে। লাইনে পা আটকে সে যে কঁকিয়ে চলেছে, সেদিকে কারও নজর নেই।
   রোজ দিনের মত গান গেয়ে পয়সা রোজগারের পর রাত দশটার লোকাল থেকে নেমে রেললাইন পার হচ্ছিল বিশু।
   বগল থেকে একটা ক্র্যাচ নামিয়ে তার পা দুখানা টেনে বের করে কোলে তুলে নিয়ে বিশু তাকে নিয়ে এসেছিল স্টেশনে ওর নিজের ডেরায়।
   গরম চুন হলুদ, মলম লাগিয়ে, ব্যান্ডেজ বেঁধে, প্রায় মাসখানেক চিকিৎসার পর বিশু তাকে পুরোপুরি সুস্থ করে তুলেছিল।
   সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ঘেরা জায়গাটাতে ছিল বিশুর আস্তানা। তখন থেকে সে বিশুর সঙ্গে থাকে। সোনালী গায়ের রঙ দেখে আদর করে বিশু তার নাম রেখেছিল লালচাঁদ।
   সেই থেকে এতগুলো বছর তারা দুজনে এক সঙ্গে বাস করছে। যা রান্না করে বিশু দুজনে ভাগ করে খায়। রাতের বেলা মশারির নীচে অকাতরে ঘুমায় দুজনে। দিনের বেলা বিশু যখন ট্রেনে গান গেয়ে রোজগারের ধান্দায় বেরিয়ে যায়, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দেখভাল করে লালচাঁদ। আগলিয়ে রাখে তাদের ছোট্ট সংসারটাকে।
   এসব দেখে স্টেশনের অন্য বাসিন্দারা নাক সিঁটকায়। বলে ‘আপনি পায় না খেতে, শঙ্করাকে ডাকে’। তখন থেকেই বিশুর সঙ্গে তাদের দূরত্বের শুরু। দেখতে দেখতে একসময় ল্যাংড়া বিশুর নাম পাল্টে হয়ে যায় ‘বিশু পাগলা’।
   বিশু পাগলাও সবাইকে ছেড়ে লালচাঁদকে হৃদয়ের বন্ধু করে নেয়। বিশু বলে ---আমার ভাই ছেলে বন্ধু --- সব তুই লাল। যতদিন বেঁচে আছি, দুজন একসাথে বাঁচব। মরব যখন একসাথে। আমাকে ছেড়ে চলে যাস না কখনও।
   ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধানী চোখে এদিক ওদিক নজর করতে থাকে লাল। বেশ কিছুটা দূরে একটা জটলা দেখে এগিয়ে যায়। দূর থেকে দেখতে পায় মানুষের একটা লম্বা লাইন। কলেজ বাড়ির বারান্দায় কিছু মানুষ দানসত্র খুলেছে। রান্না করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা বুভুক্ষু মানুষ গুলোর হাতে।
   বারান্দার এক কোনে শুয়ে অপেক্ষা করতে থাকে লাল।
   লাইন শেষে তখনও কয়েকটা প্যাকেট বাকি রয়ে গেছে। একজনের চোখ পড়ে যায় লালের দিকে। পাশের সঙ্গীকে বলে ---কেমন শুয়ে আছে দেখেছ। আহারে, খুব খিদে পেয়ে গেছে মনে হয়।
   একটা প্যাকেট হাতে নিয়ে তার সামনে এগিয়ে আসে লোকটি। বলে ---রাস্তার এখানে ওখানে তোদের জন্য খাবারের কত ব্যবস্থা। কোথাও কিছু জোটাতে পারলিনা সারাদিনে! বলতে বলতে লালের মুখের সামনে বসে প্যাকেটটা খুলতে যাবে, ছোঁ মেরে লোকটার হাত থেকে প্যাকেটটা মুখ দিয়ে টেনে নেয় লাল। তারপর চোঁ চোঁ দৌড় শুরু করে। টিপটিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে স্টেশনে নিজের আস্তানায় এসে থামে।
   খাবারের প্যাকেট মুখ থেকে বিছানার পাশে নামিয়ে, বিশুর গায়ের চাদর টানাটানি শুরু করে দেয়।
   ঘুম ভেঙে বিছানায় উঠে বসে বিশু। লালকে দেখে আশ্বস্ত হয়। খাবারের প্যাকেটটা দেখতে পেয়ে ঘোর বিস্ময়ে খাবারের প্যাকেট আর লালকে দেখতে থাকে। বিশ্বাস করতে কষ্ট হয়, যে লাল তার জন্য খাবার নিয়ে এসেছে!
   নিজের আর লালের থালায় খিচুড়ি লাবড়া ডিমের ডালনা সাজাতে সাজাতে বিশুর দু চোখ বেয়ে দরদরিয়ে জলের ধারা নেমে আসেছে। অবাক হচ্ছিল লাল। এতদিন সে জেনে এসেছে, দুঃখ হলে কাঁদে সবাই। তাহলে এমন আনন্দের মুহূর্তে তার বন্ধু এমন আকুল হয়ে কেঁদে চলেছে কেন!
   স্বান্তনা দেওয়ার জন্য কাছে এগিয়ে এসে বিশুর কোলে মুখ গুঁজে দেয় লাল।
   বাইরে তখন আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। খাবারের গন্ধে ভুরভুর করছে চারপাশ। বৃষ্টির শব্দের সঙ্গে হাপুস হুপুস খাওয়ার শব্দ মিশে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।
   লালচাঁদের ভেতরটা আনন্দে ভরপুর হয়ে উঠেছে। এতদিনে সে বন্ধুর জন্য সত্যি করে কিছু করতে পেরেছে। তবে এই খুশির মুহুর্তে বন্ধুর এমন চোখের জলের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না সে। ভাবছিল, এইজন্যেই মনে হয় সবাই লোকটার নাম দিয়েছে ‘পাগলা বিশু’।
   খাওয়া শেষ করে বিশুর কোল ঘেঁষে লালচাঁদ আনন্দের চোটে চিৎকার করে উঠল 'ভৌ ভৌ'।
   দুই বন্ধুর জীবনের এমন অলৌকিক দৃশ্যের সাক্ষী ছিল না কেউ। শুধুমাত্র বিশ্বপিতা অন্তরালে থেকে তাঁর সৃষ্ট জীব কুলের এমন স্বর্গীয় মুহূর্তের নীরব সাক্ষী হয়ে সব দেখে যাচ্ছিলেন। তাঁর দুচোখে ও তখন গড়িয়ে নামছিল অঝোর বৃষ্টিধারা।
[+] 5 users Like ddey333's post
Like Reply
#29

কাঁদিয়ে ছাড়লে দাদা

bananaSad Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#30

গরিব জ্যোৎস্নার পৃথিবী
     শ্রীজাত
সকালের জলখাবার আর নানান টুকিটাকি ঘরের কাজ সেরে সবে বিছানায় একটু এলিয়েছি, এমন সময় দরজায় বেল। করোনার কারণে সারাক্ষণ দুর্বলতা আর ক্লান্তির এক বোধ আচ্ছন্ন করে রেখেছে। তাও কোনওরকমে নিজেকে টেনে নিয়ে চললাম দরজার দিকে। এ-সময়ে কেউ বড় একটা আসার কথা নয়, তাছাড়া আমাদেরও দরজা খুলে তাঁদের সঙ্গে কথা বলা ঠিক নয়, তাঁদেরই স্বাস্থ্যের কারণে। যেতে যেতে আরও একবার বেজে উঠল বেল। বেশ তাড়ায় আছেন, যিনিই এসে থাকুন না কেন।  
দেখি, পক্ককেশ এক প্রৌঢ় চারতলার সিঁড়ি ভেঙে উঠে দেয়ালে হাত রেখে হাঁপাচ্ছেন। অপর হাতে মলিন একটি পলিথিন ব্যাগ আঁকড়ে ধরা। দেখে চিনতে পারলাম না। আমার চোখে সেই ধন্দ দেখেই তিনি নিজের মাস্ক কিছুটা নামিয়ে ‘চিনতে পারছেন?’ ব’লে নিজের নাম বললেন। আমি প্রথমে কিছুটা সন্ত্রস্ত হয়েই ওঁকে মাস্ক পরে নিয়ে দূরে সরে যেতে বললাম এবং জানালাম যে, আমি কোন রোগে আক্রান্ত। উনি তাতে বিশেষ ভয় পেলেন বা গা করলেন বলে মনে হল না। বরং নিজের পেশার কথা জাহির করলেন, ওই হাঁপাতে হাঁপাতেই। 
হ্যাঁ, এবার আবছা চেনা লাগছে ঠিকই। খুব নিয়মিত না হলেও, কারও কারও সঙ্গে ওঁকে মঞ্চে বসতে দেখেছি, যেদিকটায় কখনওই বেশি আলো এসে পড়ে না, সেইদিকে। ভদ্রলোক পারকাশন আর্টিস্ট। বাজনা ওঁর পেশা, ওঁর শিল্প। আমি ওঁর পরিচিতির উত্তরে সামান্য ‘হুঁ’ বললাম বটে, কিন্তু বুঝে উঠতে পারলাম না, কেন হঠাৎ আমার বাড়ি এসে হাজির হয়েছেন। 
উত্তরটার জন্য অবশ্য প্রশ্ন বা অপেক্ষা, কোনওটাই করতে হলো না। কপালের ঘাম মুছে নিজেই বললেন, ‘অনেকের সঙ্গে বাজিয়েছি এত বছর। কী আর বলব আপনাকে। কিন্তু আজ সাত মাস হলো একটাও অনুষ্ঠান নেই, রেকর্ডিং নেই। হাতে টাকা নেই। এখন অবস্থা এমন হয়েছে, আপনারা সাহায্য না করলে খেতে পাবো না’। কথাটা শুনে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম দরজায়। ঠিক কেমন মনে হচ্ছে নিজের, সেটা বুঝে উঠতেও যেন সময় লেগে যাচ্ছে কিছুটা। সেই ফাঁকেই ভদ্রলোক বললেন, ‘অনেকে দিয়েছেন কিছু কিছু’। ব’লে, কয়েকজন গানবাজনার সতীর্থের নাম করলেন। তারপর বললেন, ‘তাই হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘুরছি। অনেক কষ্টে আপনার বাড়ি খুঁজে পাওয়া। একটু কিছু দেবেন?’ 
আমার মাথা আপনা থেকেই হেঁট হয়ে গেল। লজ্জায়, ব্যর্থতায়। একজন প্রবীণ, যিনি সারাটা জীবন বইয়ে দিয়েছেন গানবাজনার জন্য, আমরা বদলে তাঁকে এটুকু সচ্ছলতাও দিতে পারিনি, যাতে বিপদে তাঁকে অন্যের দ্বারস্থ না হতে হয়। এ-লজ্জা আমাদেরই, এ-ব্যর্থতাও আমাদের। বরং সফল উনি, যিনি নিজের মধ্যে সাহস জাগিয়ে তুলতে পেরেছেন, এভাবে মানুষের দরজায় পৌঁছনোর।  
ওঁকে বাইরেই দাঁড় করিয়ে ভিতরে গিয়ে দূর্বাকে বললাম, শুনে ওরও মন নিভে গেল এই অসুস্থতার মধ্যেই। আমরা আমাদের সাধ্যমতো যেটুকু পারলাম, ওঁর জন্য বার করে আনলাম দেরাজ থেকে। এ কোনও সাহায্য নয়। মানুষকে সাহায্য করবার স্পর্ধা আমাদের নেই, কোনওদিন হবেও না। এ কেবল নিজেদের থেকে অপরের সঙ্গে কিছুটা ভাগ করে নেওয়া। একটাই তো সংসার, ওঁর আর আমার। মঞ্চও তো একটাই। একদিকে টান পড়লে অন্যদিক থেকে আপনিই চলে যাবে। 
দরজায় গিয়ে দাঁড়ালাম ফের। অন্যান্য বছর এমন সময়ে অপরিচিত মানুষ এলেও রেওয়াজ তাঁকে জল আর মিষ্টি এগিয়ে দেওয়ার। বিজয়া চলছে। কিন্তু এ-বছর এতটাই দুঃসময় যে, দূর থেকে হেঁটে আসা ক্লান্ত মানুষটিকে সেটুকুও দিতে পারলাম না। আমাদের হাতের খাবার এখন অস্পৃশ্য। কিন্তু টাকা সেসবের অনেক উর্ধ্বে। তার স্পর্শদোষ হয় না, হতে নেই। 
আমি সংকুচিত হাতে টাকাটা এগিয়ে দিতেই ভদ্রলোক হাত পাতলেন নিচু হয়ে। ঘর্মাক্ত, কম্পমান হাতের পাতা, রেখায় রেখায় অনেক বছরের কাটাকুটি। এক সময়ে কত খঞ্জনি চমকে উঠেছে এই হাতের পাতায়, গানের লয় বাঁক থেকে বাঁকে ঘুরে গেছে এই হাতেরই খঞ্জিরায়। আজ সেই হাত আমার সামনে পাতা। ক’টা টাকার জন্য। ভাতের জন্য। জীবনের জন্য। এই দৃশ্যের সামনে এসে আমি প্রস্তরবৎ স্থাণু হয়ে গেলাম। এ কোন পৃথিবীতে এসে দাঁড়িয়েছি আমরা? মঞ্চের বাইরে এ কোন সাজঘরে দেখা হচ্ছে আমাদের? 
পেতে রাখা হাতের পাতাটার দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না। কেবল বললাম, ‘ওভাবে নেবেন না। সোজা হাতে নিন’। কী ভাবলেন কে জানে। আমি তখনও মেঝের দিকে তাকিয়ে ওঁর প্রতি হাত বাড়িয়ে আছি। তবু, নিচ্ছেন যখন, একবার সাহস করে তাকালাম ওঁর দিকে। হাত সোজা করেছেন ঠিকই, কিন্তু কাঁদছেন ভদ্রলোক। সন্তানের বয়সী একজনের কাছ থেকে টাকা নিতে গিয়ে চোখে জল এসে গেছে তাঁর। মর্যাদা বড় স্রোতস্বী। একটা নুড়ি পড়লেও ছিটকে এসে গায়ে লাগে জল। আর এ তো পাথরের কাহিনি। 
অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, পারলাম না। গলা ধরে আসছে আমারও। কেবল বলতে পারলাম, ‘সাবধানে যাবেন’। উনিও সিঁড়ির মুখে দাঁড়িয়ে আমায় নমস্কার জানিয়ে বললেন, ‘আপনি কিন্তু লেখা ছাড়বেন না’। দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। নিজেকে এত বেশি ছোট মনে হতে লাগল, এত বেশি অসফল, ভুলে যেতে চাইছিলাম ঘটনাটা। এতদিনকার লেখালেখির কী দাম, কী মূল্য এত বছরের গানবাজনার, যদি মানুষ খেতে না পায়? আমার দরজা থেকে বেরিয়ে মানুষটি তখন রোদ মাথায় হাঁটছেন, আরও কোনও দরজার দিকে। মলিন একখানা পলিথিন ব্যাগে আমাদের অর্জিত ব্যর্থতা জমা হচ্ছে একে একে। 
এই অতিমারী কয়েক মাসে আমাদের অনেক কিছু নিয়ে গেল। কিন্তু আমাদের অহং আর দম্ভ, সে কি মরবে না এর প্রকোপে? নিজের খ্যাতি, মান, অর্থ, সাফল্য, কীর্তি নিয়ে ব্যস্ত থাকা লোকজন কি বুঝবে না এরপরেও যে, একজন নিঃস্ব মানুষের সামনে দাঁড়ালে এই গৌরবের সিন্দুকই বড় দৈন্যের কুঠুরি হয়ে যায়? সে কি এরপরেও বুঝবে না যে, পরিস্থিতির এক ঝাপটার সামনে তার সমস্ত অর্জন কুটোর মতো উড়ে যেতে পারে? আর তাকেও একদিন সব ছেড়ে নেমে আসতে হতে পারে মাটিতেই, যেখান থেকে সে শুরু করেছিল? কে জানে। 
কাল কোজাগরী পূর্ণিমা। লক্ষ্মীপুজো। আমাদের অন্নের দেবী, আমাদের প্রাচুর্যের প্রতিমা। ঘরে ঘরে পূজিত হবেন তিনি, ধানের ছড়ায়, মঙ্গলঘটে। যাঁরা বিশ্বাসী, তাঁরা যেন নিজেরটুকুর বাইরে গিয়েও চাইতে পারেন, এই আমার চাওয়া। আর যাঁরা আমার মতো, যাঁরা বহমান এই মহাসময়কেই জীবনদেবতা মেনে চলেন, তাঁদের জন্য দেবীর বরাভয়ের মুদ্রায় আগামীকাল ফুটে উঠবে প্রবীণ এক হাতের পাতা। ঘর্মাক্ত, কম্পমান, রেখায় রেখায় কাটাকুটি। আর সামনে রাখা ঘটে পবিত্র জলের জায়গায় ভরা থাকবে এক প্রৌঢ়ের চোখের জল। অভাবের, উপোসের, দারিদ্রের। এই নিরন্নের দেশে এটুকুই আমার উপাচার, এমনই আমার কোজাগরী। কে জাগবে, সত্যিই জানি না। এই গরিব জ্যোৎস্নার পৃথিবীতে নিজেকে যেন জাগিয়ে রাখতে পারি।
[+] 6 users Like ddey333's post
Like Reply
#31

(31-10-2020, 07:13 PM)ddey333 Wrote:  কাঁদিয়ে ছাড়লে দাদা

bananaSad Namaskar

কিন্তু , শিবানী দাস কে এখনো বুঝতে পারলাম না

:)
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#32

'স্তন'
নারীদের স্তন দেখতে ভালো লাগে আপনার? আমারও লাগে। তারপরে একদিন দেখলাম এক তালপাতা ছাওয়া ঝুপড়ির লালমাটির দাওয়ায় বসে একজন মা তার বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াচ্ছে। তার উদোম বুক, গলা, কাঁধ। বাচ্চাটা চোঁক চোঁক করে শুকনো বুকের বোঁটাটা চুষেই যাচ্ছে। দুধই নেই তো খাবে কি? মা'ও বুঝছে সেটা। এক দৃষ্টিতে কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে আছে আর টস টস করে ঝরে পড়ছে চোখের জল, তারই শূণ্য বুকে। সেই জল ফোঁটায় ফোঁটায় গড়িয়ে গিয়ে ঢুকছে বাচ্চাটার মুখে। হাড় জিরজিরে বাচ্চাটা টেনেই যাচ্ছে চোঁক চোঁক চোঁক। আচ্ছা, ও কি ওর মায়ের ঐ চোখের জলটাকেই দুধ ভাবছে? কি জানি। ব্যাপারটা কেমন অদ্ভুত না? অভুক্ত মায়ের বুকের দুধ শুকিয়ে যায় কিন্তু চোখের জল শুকায় না।
আমি এখনো মেয়েদের স্তন দেখি, এখনও ভালো লাগে। শুধু নজরটা একটু পালটে গেছে। খালি মনে হয়, ওগুলো ভরা থাকুক। বয়েস অনুযায়ী যেমন দরকার তেমন পুষ্ট থাকুক। এই জগতের একটা বাচ্চারও যাতে মনে না হয়, দুধের স্বাদ চোখের জলের মতো নোনতা।

লিখেছেন - Joydeep Mukherjee
[+] 9 users Like ddey333's post
Like Reply
#33

(01-11-2020, 11:21 AM)dada_of_india Wrote:  'স্তন'
নারীদের স্তন দেখতে ভালো লাগে আপনার? আমারও লাগে। তারপরে একদিন দেখলাম এক তালপাতা ছাওয়া ঝুপড়ির লালমাটির দাওয়ায় বসে একজন মা তার বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াচ্ছে। তার উদোম বুক, গলা, কাঁধ। বাচ্চাটা চোঁক চোঁক করে শুকনো বুকের বোঁটাটা চুষেই যাচ্ছে। দুধই নেই তো খাবে কি? মা'ও বুঝছে সেটা। এক দৃষ্টিতে কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে আছে আর টস টস করে ঝরে পড়ছে চোখের জল, তারই শূণ্য বুকে। সেই জল ফোঁটায় ফোঁটায় গড়িয়ে গিয়ে ঢুকছে বাচ্চাটার মুখে। হাড় জিরজিরে বাচ্চাটা টেনেই যাচ্ছে চোঁক চোঁক চোঁক। আচ্ছা, ও কি ওর মায়ের ঐ চোখের জলটাকেই দুধ ভাবছে? কি জানি। ব্যাপারটা কেমন অদ্ভুত না? অভুক্ত মায়ের বুকের দুধ শুকিয়ে যায় কিন্তু চোখের জল শুকায় না।
আমি এখনো মেয়েদের স্তন দেখি, এখনও ভালো লাগে। শুধু নজরটা একটু পালটে গেছে। খালি মনে হয়, ওগুলো ভরা থাকুক। বয়েস অনুযায়ী যেমন দরকার তেমন পুষ্ট থাকুক। এই জগতের একটা বাচ্চারও যাতে মনে না হয়, দুধের স্বাদ চোখের জলের মতো নোনতা।

লিখেছেন - Joydeep Mukherjee

Namaskar Namaskar
Like Reply
#34

দেখ কাণ্ড
আমি একজন মধ্যবয়সী পুরুষ। ফেসবুকে আমার অনেক অনেক ফ্রেন্ড। তার মধ্যে অনেক মেয়ে ফ্রেন্ডও আছে। চ্যাট ট্যাট করে, নানারকম গল্পসল্প করে ভালই দিন কাটে। এরকম একজন হল প্রিয়া। বয়স ত্রিশ পয়ত্রিশ, বিবাহিতা। অসাধারণ সুন্দরী। কি সুন্দর করে কথা বলে ইনবক্সে! কথা বলতে বলতে খেয়ালই থাকে না। সময় কোনদিক দিয়ে চলে যায়। একদিন সে কল করে বলে, " আমার স্বামী ব্যবসার কাজে কোলকাতা গেছে, বাড়িতে কেউ নেই। তুমি এসো"।
--কিন্তু তোমার স্বামী যদি ফিরে আসে এর মধ্যে?
--আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবে। আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে এসেছো, ঘর পরিস্কার  করতে।  এমনিতেও পূজো সামনে।  
--আচ্ছা ঠিক আছে, আমি এখনি আসছি।
কি অদ্ভুত! আমি যাওয়ার ৫ মিনিটের মধ্যে ওর স্বামী এসে হাজির। কি আর করা যায় আমি সাথে সাথে  জানালার গ্লাস মুছতে শুরু করলাম। গ্রীল পরিস্কার করলাম। সবগুলো জানালা দরজা পরিস্কার করলাম। রান্নাঘরের কোনাকানি পরিস্কার করলাম। বাথরুম পরিস্কার করলাম।
ফ্যান মুছলাম, ফার্নিচার মুছলাম। ৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরো বাড়ি পরিস্কার ঝকঝকে করে দিলাম। সে আর তার স্বামী মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেলো। পরিস্কার করা শেষ হলে তার স্বামী জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?" সে আগ বাড়িয়ে উত্তর দিল, "জানু আমি তো আগেই অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। তারপর ওরা লোক পাঠিয়েছে"।
"ও আচ্ছা" বলে ওর স্বামী আমাকে ১০০ টাকা বখশিশ্ দিয়ে দিল। আমি বাড়ি চলে এলাম। কাজের লোক পাওয়া যে কঠিন আজকাল!
তাই তো বলি পোলাপান, ফেসবুকের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে পটে যাস না । দুনিয়াটা ভরে গেছে ধোকাবাজে।
[+] 3 users Like ddey333's post
Like Reply
#35

(01-11-2020, 08:06 PM)dada_of_india Wrote:  দেখ কাণ্ড
আমি একজন মধ্যবয়সী পুরুষ। ফেসবুকে আমার অনেক অনেক ফ্রেন্ড। তার মধ্যে অনেক মেয়ে ফ্রেন্ডও আছে। চ্যাট ট্যাট করে, নানারকম গল্পসল্প করে ভালই দিন কাটে। এরকম একজন হল প্রিয়া। বয়স ত্রিশ পয়ত্রিশ, বিবাহিতা। অসাধারণ সুন্দরী। কি সুন্দর করে কথা বলে ইনবক্সে! কথা বলতে বলতে খেয়ালই থাকে না। সময় কোনদিক দিয়ে চলে যায়। একদিন সে কল করে বলে, " আমার স্বামী ব্যবসার কাজে কোলকাতা গেছে, বাড়িতে কেউ নেই। তুমি এসো"।
--কিন্তু তোমার স্বামী যদি ফিরে আসে এর মধ্যে?
--আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবে। আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে এসেছো, ঘর পরিস্কার  করতে।  এমনিতেও পূজো সামনে।  
--আচ্ছা ঠিক আছে, আমি এখনি আসছি।
কি অদ্ভুত! আমি যাওয়ার ৫ মিনিটের মধ্যে ওর স্বামী এসে হাজির। কি আর করা যায় আমি সাথে সাথে  জানালার গ্লাস মুছতে শুরু করলাম। গ্রীল পরিস্কার করলাম। সবগুলো জানালা দরজা পরিস্কার করলাম। রান্নাঘরের কোনাকানি পরিস্কার করলাম। বাথরুম পরিস্কার করলাম।
ফ্যান মুছলাম, ফার্নিচার মুছলাম। ৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরো বাড়ি পরিস্কার ঝকঝকে করে দিলাম। সে আর তার স্বামী মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেলো। পরিস্কার করা শেষ হলে তার স্বামী জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?" সে আগ বাড়িয়ে উত্তর দিল, "জানু আমি তো আগেই অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। তারপর ওরা লোক পাঠিয়েছে"।
"ও আচ্ছা" বলে ওর স্বামী আমাকে ১০০ টাকা বখশিশ্ দিয়ে দিল। আমি বাড়ি চলে এলাম। কাজের লোক পাওয়া যে কঠিন আজকাল!
তাই তো বলি পোলাপান, ফেসবুকের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে পটে যাস না । দুনিয়াটা ভরে গেছে ধোকাবাজে।

বলতে খারাপ লাগছে , কিন্তু এরকম ব্যাপার গুলো শুধু তোমার সঙ্গেই হয় কেন

Big Grin
Like Reply
#36

(01-11-2020, 08:18 PM)ddey333 Wrote:  বলতে খারাপ লাগছে , কিন্তু এরকম ব্যাপার গুলো শুধু তোমার সঙ্গেই হয় কেন

Big Grin

আমার ধোন দাঁড়ায় বলে। ....
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#37

#কথোপকথন
-"আচ্ছা, তোর ঘরে এখন এসি চলছে?"
-" মানে! হঠাৎ এই প্রশ্ন! মাথাটা কি গেছে?!"
-"আহ্, বল যেটা জিজ্ঞেস করছি...!"
-" আগে তুই বল, মাথাটা গেছে কি?"
-"বড় বাজে বকিস তুই.."
-"আমি মোটেও বাজে বকি না জুঁই।"
-" এসি চলছে, হলো?"
-" অ্যাই, এসি বন্ধ করে জানলা টা খোলো..."
-"বাব্বা! তুই না তুমি! হঠাৎ..."
-"আহ্...মোমেন্ট টা করিস না বরবাদ!"
-"কিন্তু জানলা টা খুলব কেন খামোকা..."
-"কারণ এর পরে আর পাবি না এই মৌকা!"
-"মৌকা! বাবা! হলো কি তোর?"
-"বাজে বকেই তুই করবি রাত ভোর.."
-"দেখ ভাই, আগে আমাকে রিজন বল, তারপর.."
-"সামান্য জানলা খুলতে মেয়ের গায়ে আসছে জ্বর.."
-"জ্বর! ওরে বাবা! তারচেয়ে... খুলছি..."
-"খুললি? দেখতে পাচ্ছিস কি?"
-"কি? তুই কি বলিউড হিরোর মতো বাড়ির নীচে নাকি?"
-"আমি এত নেকু নই রে, নেকি!"
-" থ্যাঙ্ক গড! এবার তো বল কারণ.."
-"আজ চাঁদটা দেখেই আনমনা হচ্ছিল মন"
-"ওহো! ওয়াও! কী সুন্দর আজ চাঁদ.."
-"ওই চাঁদ ই যে পাতল আজ ফাঁদ"
-"ফাঁদ? কিসের? কি কেস?"
-"সিরিয়াস কেস! আজ বুঝলাম তুই না থাকলে জীবন হবে মেস!"
-"মানে! নীল! কি বলছিস তুই!"
-"খুব ইচ্ছে করছে আজ জ্যোৎস্না মেখে তোকে ছুঁই!"
-"কবে থেকে ভেবেছি এসব কথা, নীল..."
-"জুঁই...ডু ইউ লাভ মি? ক্যান ইউ ফিল?"
-"সেইইই কব্বে থেকে রে হাঁদা ছেলে..."
-"তাহলে চেপে রেখেছিলি কেন? কেন দিসনি বলে?"
-"তোর জন্যই করছিলাম ওয়েট.."
-"আমি ভাবতাম তুই আমাকে করছিস অ্যাভয়েড..."
-"শোন, মাস্ক আর স্যানিটাইজার..."
-"হ্যাঁ হ্যাঁ ইউজ করছি, এসব কথা ছাড়!"
-"আরে গাধা, এসব নিয়ে কাল চলে আয় কফিশপে..."
-"ওয়াও! আমাদের প্রথম ডেট! এতদিন পর দেখা হবে!"
-"আজ রাত্তিরে ঘুমোবার সময়ে মুখে থাকবে হাসি..."
-"জুঁই...আমি তোকে বড্ড ভালোবাসি..."
[+] 4 users Like ddey333's post
Like Reply
#38

সেদিন একজনকে বললাম শুভ একাদশী।
তিনি খুব রেগে গিয়ে বললেন হতেই পারেনা, শুভ একা দোষী হতেই পারেনা, নিশ্চয় ওর বৌয়ের ও কিছু দোষ আছে।
:D :D :D :D
[+] 2 users Like ddey333's post
Like Reply
#39

-- ও বুড়ো , তুই কাঁদিস কেন ?
ছেলে খোঁজ নেয় না ?
ভালোই করে , তুই-ই তো শিখিয়েছিলি একদিন , মনে নেই তোর ? যখনই কোথাও যেতিস , বইতে দিস নি ব্যাগ কখনও ছেলেকে । বাসে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে বসতে দেয় নি তোর ছেলে তোর সামনে  যখন সে কলেজে পড়ছিল , তখন তো গর্ব হতো তোর , ভাবতিস , শুধু তোর ছেলে সোনার টুকরো !
--- ও বুড়ি , তুই কাঁদছিস কেন ?
ছেলে বুঝি খেতে দেয় না ?
ভালোই তো করে , শিখিয়েছিলি তো তুই-ই একদিন , মনে পড়ে আজ ?  খাওয়ার পাতে বেছে বেছে ভালোটা দিতিস  , নিজে খারাপটা খেয়ে , কম খেয়ে , কখনও না খেয়ে মহান সাজতিস । অতিথি বাড়িতে আসলে ছেলের খাবারটা লুকিয়ে রাখতিস , পাছে অন্য কাউকে ভাগ দিতে হয় । বলতিস , এতো লেখাপড়া করে , ভালো না খেলে চলবে ? তখন তো গর্বে বুক ভরে উঠতো , ভাবতিস , শুধু তোর ছেলেই হীরের টুকরো !
ভালোবাসা , স্নেহ , মমতা দেখাতে গিয়ে পঙ্গু করেছিস তোরা একটা প্রজন্মকে । বাছাই করা ভালো খাবার খাইয়ে  স্বার্থপর করে তুলেছিস তোরা সহজ সরল শিশুদের ,  শিক্ষক-গুরুজনের সমালোচনা করে অসম্মান করতে শিখিয়েছিস তোরা , মানুষের কষ্টের কথা ওদের থেকে লুকিয়ে আবেগহীন , মমতাহীন বানিয়েছিস ওদেরকে তোরা , ছেলের জন্যে কত কষ্ট করেছিস সে সব গল্পের ছলে না বলে ওদেরকে বেইমান বানিয়েছিস তোরা ।
তবে কেন আজ আফশোস করিস ? কেন কষ্ট পাস ? কেন বৃদ্ধাশ্রম দেখে ভয় পাস ? সারাজীবন শ্রেষ্ঠ মা-বাবা হওয়ার প্রমাণ দেখিয়েছিস সবাইকে । একবারও ভাবিস নি , ঘষে-মেজে চক চক করতে গিয়ে আসল জিনিসটাই ক্ষয় করে ফেলেছিস ।
শ্রেষ্ঠ বাবা-মা নয় , সাধারণ হয়েই থাক তোরা ; এক টুকরো খাবার সবাই ভাগ করে খাওয়া , ব্যাগ নিজে বয়ে নিয়ে যাওয়া , সন্তানকে সাথে করে বাজার-হাটে নিয়ে যাওয়া , বড়দের শ্রদ্ধা করা , যার কাছ থেকে যতটুকু পেয়েছে , তার কাছে কৃতজ্ঞ থাকা , প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়া , সহজ সরল জীবন যাপন করা -- এটাই তো জীবন ।
নাই বা হলি বেস্ট বাবা -মা , সন্তান হোক বেস্ট , রোজগারে নয় , বেস্ট হোক ব্যবহারে , বেস্ট হোক ভদ্রতায় , সভ্যতায় , ভালোবাসায় , সততায় , পরম্পরায়  ।
সার্থক হোক মা-বাবার জীবন .....  ওরা যেন কখনও আপন সন্তানের কাছে বোঝা হয়ে না ওঠে .... সন্তান হয়ে উঠুক বাবা-মায়ের শেষ বয়সের অবলম্বন ।
[+] 5 users Like ddey333's post
Like Reply
#40

#অন্য_রূপকথা
সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা ছুঁয়ে গেছিল আটটার ঘর। আজ একটু দেরিই হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে। তাই, এপাং ওপাং ঝপাং কায়দায় হনহন করে পা চালিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ঠিক এক্সাইড বিল্ডিংটার সামনে দিয়ে।
কিন্তু, এই 'নিউ নর্ম্যাল' দিনে যতই আগের তুলনায় ভিড় কম হোক না কেন, সপ্তাহের প্রথম কাজের দিন, একেবারে ঠেলাঠেলি না হলেও, ভিড় ছিল যথেষ্ট। তার মধ্যেও যতটা সম্ভব দূরত্ববিধি বজায় রেখে এগোচ্ছি, পথ আটকে দাঁড়াল একটি ছোট্ট ছেলে। শনের মতো শক্ত, ঝাঁকরা চুল, একটা হলুদ গেঞ্জি পরা, বুকের কাছে ইয়াব্বড় একটা ফুটো! কাঁধে ক'টা বেলুন -হলুদ রঙের, তাতে খুশি খুশি মুখ চোখ আঁকা!
এই রে! বেলুন নিয়ে শাটল গাড়িতে উঠব কি করে! সেকথা ভাবতে ভাবতেই দেখি, বাচ্চাটা একটু কিন্তু কিন্তু করে বলে উঠল "আমাকে একটু মোমো খাওয়াবে?"
আমি সাধারণত ভিক্ষা দিই না, বেশিরভাগ সময়েই খেয়ে নিতে বলি। নিদেন বিস্কুটের প্যাকেট দিয়ে দিই। কিন্তু ছেলেটির বলার মধ্যে কিছু যেন একটা ছিল। তাই "চল" বলে গেলাম মোমোর স্টলের কাছে। মোমো পেয়ে তার কী হাসি! দুই হাতে কাগজের প্লেট আর সুপের বাটি সামলাবার কী প্রাণান্তকর প্রয়াস!
পয়সা মিটিয়ে পা চালাতে যাব, দেখি পাশে দাঁড়িয়ে আছে বাচ্চাটা তখনও।
আমি অবাক হয়ে তাকিয়ে ভাবলাম আরও সাঙ্গোপাঙ্গোর জন্য কিনে দিতে বলবে বোধহয়! তাই একটু গম্ভীর হয়ে বললাম, "আমার কাছে কিন্তু আর কেনার মতো টাকা নেই!"
ছেলেটা আমার দিকে তাকাল। তারপর, আমাকে আরও অবাক করে দিয়ে বলে "আমার থেকে একটা নেবে?"
না, নিজের কানকে বিশ্বাস করতে পারি নি!
আমাকে বাচ্চাটা খাবার নিতে বলল ওর থেকে? আমি একবার কনফার্ম হবার জন্যই জিজ্ঞেস করলাম "কি...কি বললি?"
ছেলেটা একটু হেসে বলল "তোমার কাছে টাকা নেই বললে...আমার থেকে নেবে মোমো?"
একটু তাকিয়ে রইলাম ওর দিকে।
আমার শিশু ভোলানাথ।
কী অবলীলায় আমার মিথ্যে মিথ্যে "টাকা নেই" কে সত্যি ভেবে আমার সাথে ওর পরম লোভনীয় খাদ্য ভাগ করে নিতে চেয়েছে...!
আর আমরা... তথাকথিত সুপ্রতিষ্ঠিত ভদ্রমানুষেরা...পারি? এমনি অকপট আর মন ছোঁয়া হতে?
কেন যে পারি না!
জল জল চোখে গাল টা ধরলাম বাচ্চাটার...রুক্ষ চুলে একটু হাত বুলিয়ে দিলাম....
নিজেকে বড্ড পবিত্র লাগছে আজ....
(সঙ্গের ছবিটি মোবাইলে তোলা, নিতান্ত আকস্মিক ভাবে...কখন যে আঙুল পড়ে গেছিল, কে জানে!
এখন আফশোষ হচ্ছে... যদি একটা ভালো ছবি তুলতে পারতাম... ছোট্ট বীজটার...যে হয়ত একদিন মহীরুহ হয়ে উঠবে..।)
[+] 3 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)