Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

।। এমন একটা সময় ছিল ।।

 
একান্নবর্তী সংসারেতে
মোটা রুটির দিস্তে ছিল,
ফাটা কাপে চা ছিল ,
কাঠের পিঁড়িতে বসা ছিল।
মাছের ছোট পিস্ ছিল,
সুতোয় কাটা ডিম ছিল,
মাসে দু দিন মাংস ছিল,
এঁটো হাতে আড্ডা ছিল।
মাটির তৈরি উনুন ছিল,
ঘুটে কয়লার আঁচ ছিল,
বাটা মসলার ঝাঁজ ছিল,
ধুলো ঝাড়তে কুলো ছিল,
কাঁসার থালা-বাটি গেলাস ছিল।
তালপাতার পাখা ছিল,
মাটির কলসির জল ছিল,
রকে বসে আড্ডা ছিল,
নিত্য ঝগড়াঝাঁটি ছিল,
কিন্তু সব শেষে সুখ ছিল,
তৃপ্তি ছিল, শান্তি ছিল,
আহা ! সে এক সময় ছিল।
 
সকালবেলা ঘুম ভাঙা চোখে
আকাশবাণীর টিউন ছিল,
চিত্রহার চিত্রমালায়
টিভিতে সন্ধ্যা সাজানো ছিল।
উত্তম, সুচিত্রা, সৌমিত্র ছিল,
হেমন্ত, সন্ধ্যা, মান্না দে ছিল।
সন্ধ্যেবেলায় লোডশেডিং ছিল,
লাল গামছায় চান ছিল,
মুখ মুছতে মায়ের আঁচল ছিল,
দুপুরবেলায় শীতলপাটিতে শুয়ে
ঠাম্মির মুখে গল্প ছিল,
হরেক হকারের হাক ছিল,
আহা ! সে এক সময় ছিল।
 
বিজয়াতে কোলাকুলি, 
নিমকি, ঘুগনি,নাড়ু ছিল,
নববর্ষের প্রণাম ছিল।
বিয়েতে কোমরে গামছা বেঁধে
পরিবেশনে আনন্দ ছিল।
বিকেল বেলায় বৃষ্টি হলে
ভিজে ভিজে খেলা ছিল,
আম, জাম, পেয়ারা গাছে
চড়তে বড় সুখ ছিল, 
পুকুরেতে কজন মিলে
হ্যাঁপাইঝোড়ার মজা ছিল।
ভাইফোঁটায় এক বাড়িতে
তুতো ভাইবোনেরা জড়ো ছিল।
চক, ডাস্টার, ব্ল্যাক বোর্ড ছিল,
বেঞ্চির উপর দাঁড়ানো ছিল,
স্যারের মারের দুঃখ ভোলাতে
ভালোবাসার প্রলেপ ছিল।
কাটা ঘুড়ির পেছন পেছন
        দৌড়ে চলার সঙ্গী ছিল।
আহা! সে এক সময় ছিল।
 
ছোটবেলার সেসব ছবি
       কবে কোথায় হারিয়ে গেল,
রোমন্থনে ভাবতে থাকি
        সে একটা সময় ছিল।

(COLLECTED)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী পূজাকে  হত্যা করলাম। নিজের হাতে বিষ মিশানো দুধ খাইয়েছি ওকে।
অবাক করা বিষয় কি জানেন? পূজা  জানতো আজ আমি ওকে খুন করবো। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও ও আমার হাত থেকে
দুধটা হাসি মুখে খেয়ে নিলো। দুধ খেয়ে বললো আমি তোমাকে ‌শেষ বারের মত জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমো খাবো? আমি কিছু বলতে পারিনি। কি বলবো? শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে
ধরেছিলাম। ও আমার চোখে একটা চুমো দিলো। তারপর আমার বুকে ঘুমিয়ে পরলো। আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসলাম।


এখন আমি লিখছি। কি লিখছি জানেন?
জীবনের কিছু কথা লিখছি। পূজাকে খুন করার কোন কারন আমার কাছে নাই। কারন পূজার মত স্ত্রী পাওয়া যে কোন পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে
তার সবটা দিয়ে তার স্বামীকে
ভালোবাসে, শ্বশুর শ্বাশুরির সম্মান করে , নিজের সংসারটা কে মন্দিরের ন্যায় পুজ্যনীয় মানে সে মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে কি পূজার কোন পরকিয়া ছিলো ?
ছিঃ এ কথা মুখে আনাও পাঁপ। কারন পূজা ছিলো যথেষ্ট ধার্মিক মেয়ে। ওর পুরো পৃথিবী জুড়ে ছিলাম শুধু আমি আর আমাদের সংসার।
তাহলে আমি পূজা কে মারলাম কেন? হুম শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে।
পূজা কে মেরেছি কারন আমার মা বলেছে। এখন আপনারা বলবেন মা বলেছে বলে আমি পূজা কে মেরে কেন ফেললাম? কারন মা পূজা কে ঘৃনা করতো আর আমি আমার মাকে খুব
ভালোবাসি। মা কখনোই পূজা কে
পছন্দ করতেন না। তার একমাত্র কারন হচ্ছে পূজা  অনাথ। ওর জন্ম পরিচয়ের ঠিক নাই। ছোট বেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। নিজের অভিজ্ঞতা আর কঠিন প্রচেষ্টায় পূজা অনার্স
কমপ্লিট করেছে।ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমাদের ভালোবাসাটা বাবা মা কখনোই মেনে নেয়নি। তবুও তাদের অমতে জোড় করে আমি পূজা কে বিয়ে করি। পূজাও তাদের অমতে বিয়ে করতে
চায়নি কিন্তু আমার জেদের কাছে হার মানতে হলো।
আমাদের বিয়ের পর পূজা  আমাদের বাড়ির সবার খুব খেয়াল রাখতো। বিশেষ করে বাবা মায়ের। কিন্তু তবুও
মা পান থেকে চুন খসলেই পূজা কে যা তা বলে গালি দিতো। মাঝে মাঝে পূজাকে  অবৈধ পাঁপও বলতো। পূজা  কখনোই তাদের মুখের উপর কোন কথা
বলতো না। চুপচাপ নিচের দিকে
তাকিয়ে থাকতো। ওর কষ্টটা আমি আমার ভালোবাসা দিয়ে ভুলাতে চেষ্টা করতাম। পূজাকে আমি কয়েকবার বলেছিলাম চলো আমরা আলাদা বাড়ি ভাড়া নিয়ে উঠি! কিন্তু ও বলতো বাবা মা যতই বকা দিক তারা কিন্তু বাবা মাই। জন্মের পর থেকে পূজা  কখনো বাবা
মায়ের স্নেহ ভালোবাসা পায়নি।
ভেবেছিলো বিয়ের পর সেটা পুরন হবে। কিন্তু কথায় আছে না তৃষ্নার্ত যেখানেই যায় সাগর শুকিয়ে যায়।

তখন যদি পূজা আমার কথামত আলাদা বাড়িতে যেতে রাজি হতো তাহলে ওর মৃত্যু হতো না।
কিছুদিন থেকে মা খুব অসুস্থ ছিলেন। পূজা মাকে খুব সেবা যত্ন করতো। সেদিন মা আমায় রুমে একা ডাকলেন। আমি যাওয়ার পর মা বললো
মাঃ= বাবা তোর কাছে কিছু চাইবো দিবি? আমার শেষ চাওয়া। শেষ ইচ্ছা। মায়ের কথায় খুব কষ্ট হচ্ছিলো। শত
হলেও নিজের মা তো?
আমিঃ হ্যা বলো মা।
মাঃ আগে আমাকে ছুয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি।
আমিঃ ঠিক আছে মা প্রতিজ্ঞা
করলাম। ( মাকে ওয়াদা করাটাই আমার জীবনের চড়ম কাল হয়ে দাড়ালো। )
মাঃ তুই ঐ পাঁপকে বিদায় কর। নয়তো মেরে ফেল। ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না।
 মাকে কিছু বলতে চাইছিলাম কিন্তু মাবলতে দিলো না। মা বললেন দেখ তুই আমাকে ছুয়ে প্রতিজ্ঞা করছিস। এখন
বল তোর মা বড় না বৌ।
আমি কোন কথা না বলে ঘর থেকে চলে আসছিলাম।
দেখলাম পূজা  জল হাতে দাড়িয়ে আছে। ওর চোখ থেকে জল পড়ছে। মানে ও সবটা শুনেছে।
আমি কোন কথা না বলে ঘরে চলে আসলাম। সেদিন রাতে পূজা  নিজে থেকেই আমায় অনেক আদর করলো।
ভালোবাসায় ভরিয়ে দিলো আমার মনটাকে। আমায় পরিপূর্ন করলো ওর রাঙানো ভালোবাসায়। শেষ রাতে আমায় বললো
পূজা : তোমার জায়গায় আমি থাকলে আমি আমার মায়ের কথা মানতাম।
আমি অবাক দৃষ্টিতে পূজার দিকে তাকিয়ে ছিলাম। আমার চোখ দুটো দিয়ে জল পড়ছিলো।
পূজা  আমার চোখের নিচে চুমো দিয়ে আমার চোখের জল গুলোকে মুছে দিলো। গত দুদিন পূজা  আমায় এত ভালোবাসা
দিয়েছে যা কল্পনার বাইরে। হয়তো এটাই ওর শেষ ভালোবাসা। আর আজ আমি পূজাকে মারলাম।
পূজা  এটাতো জানতো যে আমি ওকে মারবো কিন্তু ও কি এটা বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া বাঁচবো না। ও কি ভেবেছে আমি মায়ের কথা শুনবো আর আমার ভালোবাসার মান রাখবো না? হুমমম তা কি হয়? আমি মায়ের কথায় যেমন পূজাকে মেরে ফেললাম। তেমনি পূজার ভালোবাসার মান রাখতে পূজার সাথে এক হয়ে এক সাথে দুজন পরপারে পাড়ি জমাবো।
জানি উপরওয়ালা আমায় মাফ করবে না। পূজাকে খেতে দেয়া অর্ধেক পরিমান দুধ আমি নিজের জন্য রেখেছিলাম। সেটা এইমাত্র খেলাম।

  মাকে কিছু কথা বলার আছে-----
মা তুমি জানো, মায়ের স্থান কাউকে দেয়া যায় না। ঈশ্বরের পর মায়ের স্থান। কিন্তু মা , মা যদি বক্ষ্য হয়, স্ত্রী তবে হৃদয়। বক্ষ্য ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি হৃদয়
ছাড়াও বাঁচতে পারে না। দুজনই
জীবনের অবিছেদ্দ অংশ। আমি
তোমার কথা রাখলাম। সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম। মা তোমার শেষ ইচ্ছা তো আমি পূরন করলাম। এবার তুমি আমার শেষ ইচ্ছা পূরন করবে মা? মা আমাকে আর তুলিকে এক জায়গাই পাশাপাশি একই চিতা তে দাহ কোরো।
আর হ্যাঁ মা তিনজনের শ্রাদ্ধ কোরো। তিন জন কে সেটা ভাবছো তো? আমি,পূজা আর আমাদের অনাগত সন্তান।
হ্যাঁ মা পূজা  সেদিন তোমায়
বলেছিলো না মা আপনাদের নাতি নাতনি থাকলে কেমন হতো? সেদিন তুমি পূজাকে বলেছিলে তোর সন্তান তোর মতই পাঁপ হবে।
না মা আমাদের সন্তান পাঁপ না।
ও আমার নিজের সন্তান। আমার রক্ত ছিলো।

মা আমি জানি কাল তুমি খুব কাঁদবে। তোমার আর্তনাতে পুরো বাড়ি কেঁপে উঠবে। কিন্তু মা তোমার সন্তান মরেছে বলে তুমি এত কষ্ট পাবে, তাহলে আমার সন্তানের জন্য আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তা তুমি বুঝতে
পারছো?
জানো মা আজ পূজাকে মারার পর আমি বিছানার নিচ থেকে
একটা কাগজ পাই।  সেটা থেকেই আমি জানতে পারি আমি বাবা হতে চলেছি।
"না বাবা হতে চলেছিলাম।"
রিপোর্ট টা দুদিন পুরোনো। মানে
তুলি জানতো বেবির কথা বললে ওকে আমি মারতে পারবো না।

মা জানো
তুলি মরার সময় কি বলেছে?
মায়ের খেয়াল রেখো। পাগলিটা
জানতেও পারবে না যে , মায়ের
খেয়াল রাখার জন্য আমি থাকবো না।
মা জানো আজ শুধু তিনটা মানুষের মৃত্যু হলো না মৃত্যু হলো ভালোবাসার, বিশ্বাসের, ভরশার,
স্নেহের , মমতার, মায়ার বাঁধনের আর সম্পর্কের। মা তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো। আমার ঘুম পাচ্ছে। খুব ঘুম পাচ্ছে। যাই পূজার পেটে একটা চুমো দেবো। কারন এতক্ষনে ওর
ভিতরে থাকা আমাদের ছোট্ট
সোনার হয়তো হ্যার্টবিট বন্ধ হয়ে
গেছে। তারপর পূজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরবো। শান্তির ঘুম।

আর হ্যাঁ।। আমার আর পূজার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমরা নিজেদের ইচ্ছায়
দুনিয়া ছাড়লাম।
লেখা ~ Animesh Roy
[+] 1 user Likes ddey333's post
Like Reply

বড়ো মর্মান্তিক গল্পটা ....
Like Reply

আমরাই শেষ জেনারেশন, যাঁরা স্বর্গ দেখেছি। কোনোও জেনারেশনই আর তা দেখতে পাবে না। 

 
আমরাই সেই শেষ জেনারেশন,* যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি।  পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটস্যাপ চ্যাটিং, ই-মেইল পর্যন্তও করছি।  অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি। 
 
আমরা সেই জেনারেশন,* যারা টেলিগ্রাম এসেছে শুনলেই ঘরগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি.. আবার কোম্পানির চাকরি করতে গিয়ে ফি মাসে ম্যানেজারের টেলিগ্রাম পেয়ে ওটাকে বক্সেই নেতিয়ে পড়ে থাকতে দেখেছি। 
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি সুরুৎ শব্দে, পরে জেনেছি ওটা বদ-অভ্যাস । বিয়ে বা অন্য অনুষ্ঠানে বাড়ির ভিয়েন থেকে বিজলী গ্রিল ক্যাটারিং দেখেছি।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা ছোটবেলায় বন্ধুদের সাথে  লুকোচুরি, গাছের পাতা হাতে আইস-বাইশ, গাদী, গোল ইঁটের বাট্টুল সাজিয়ে টেনিস বল ছুঁড়ে- পিট্টু, বাঘবন্দি কুমীরডাঙ্গা, ডাঙ্গুলি, কবাড্ডি, মার্বেল খেলেছি, বিশ্বকর্মা-১৫ আগস্টের আগের দিন মাঞ্জা মেরে পরদিন আকাশের দিকে তাকিয়ে ভো-কা-ট্টা..হাত- ফেত্যি এড়িয়ে সুতোকেটে আকাশের  বুকে উড়ে যাচ্ছে  রং বেরঙের নানান নামের ঘুড়ি....সেলিব্রেশন অন রুফ-টপ।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা হ্যারিকেন আর বাল্বের হলুদ আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে পাখার ডাঁটির চাপকানি খেয়েছি আর চাদরে হাফ বডি ঢুকিয়ে উপুড় হয়ে লুকিয়ে পড়েছি  শুকতারার পাণ্ডব-গোয়েন্দা, স্বপন কুমারের 'কালনাগিনীর ছোবল' । 
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা ফ্যান, এসি, হিটার, ফ্রীজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই  কাটিয়েছি ছোটবেলা।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা রাইটার্স পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে 'বাবরের যুদ্ধবৃত্তান্ত' লিখেছি, হিরো পেনে লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাঙ দেখেছি আর নতুন বই-খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা বিনা টিফিনে কলেজে গেছি, জিভে 'কারেন্ট নুন' ঠেকিয়ে কারেন্ট উপভোগ করেছি।  ইকলেজে টিচারের হাতে মার খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড-রাউন্ড বেদম ফ্রি-ষ্টাইল ওয়ান-ওয়ে ফাইট সহ্য করেছি।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা বড়দের সন্মান  করেছি এবং করেও যাচ্ছি। আমরাই সেই শেষ জেনারেশন  যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি'র খবর,  আমিন সাহানির  বিনাকা গীতমালা , শ্রাবন্তীর বোরোলিনের সংসার, শনিবারের বারবেলার শেষ সাক্ষী। 
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা টেলিভিশনে প্রথম সোপ-অপেরা বুনিয়াদ, নুক্কর, প্রিয়া তেন্ডুলকারের 'রজনী', শেখর সুমনের প্রথম সিরিয়াল 'বাহ্ জানাব', রাতের দিকে ওম পুরীর ভারত ভাগের 'তমস্' সঙ্গে চিত্র-হার এরপর  রামায়ণ , মহাভারত ঘুরে রাত জেগে খেলা দেখার জন্য ছাদে উঠে এ্যন্টেনা এডজাস্ট করে স্যিগনাল ধরার চেষ্টা করেছি । বড়লোকদের ছিল মই মার্কা পাঁচলাঠির এন্টেনা, ডান্ডায় বাঁধা বুষ্টার। আমাদের ছিল তিন লাঠির, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি, তাতে কোনও প্রব্লেমই হোত না, ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল। গন্ডগোল পাকাতো ঐ লোডশেডিং। পয়েন্ট ধরে ধরে ভাড়ার জেনারেটর তখনও পাড়ায় আসেনি।
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করতাম। ইচ্ছে করে বৃষ্টি ভিজে ইকলেজ থেকে বাড়ি ঢুকেছি। আমরা সেই শেষ জেনারেশন যাঁরা রাস্তার হলুদ বাল্ব জ্বলার আগেই বাড়ি ঢুকেছি। 
 
আমরাই সেই শেষ জেনারেশন, যারা পূজোর সময় শুধু একটা নুতন জামার জন্য অপারগ বাবার  দিকে চেয়ে থেকেছি।
 
আমরা সেই শেষ প্রজন্ম, যারা রাস্তাঘাটে কলেজের স্যারকে দেখামাত্র রাস্তাতেই নির্দ্বিধায় প্রনাম করেছি।
 
আমরাই সেই শেষ জেনারেশন, এখনও বন্ধু খুঁজি। 
 
জীবনের চলার স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ, লষ্ট প্যারাডাইস।
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

# কথোপকথন

 
-"এত নিয়ম কেন? অ্যাঁ?"
-"পাগল হয়ে গেলি নাকি? কিসের নিয়ম?"
-"মোবাইলটাও নাকি ঘরে রেখে যেতে হবে? কেন র‍্যা?"
-"কী যে বকছিস পাগলের মতো!...এই শোন? মোবাইল হারিয়েছিস নাকি তুই? তাহলে এটা কোথা থেকে কথা বলছিস?"
-"আরে না রে উজবুক! দিনকাল কি পড়ল তাই ভাবছি! অতিথিদের কোনো সম্মান নেই!"
-"উজবুক আমি, না তুই? তখন থেকে বাজে বকছিস?"
-"ভাব একবার... মামার বাড়ির আবদার এক্কেবারে... "
-"দীপ! এনাফ! আমি অফলাইন হচ্ছি, কাল অফিস আছে!"
-"আর ম্যেনুর তো ওই ছিরি! বিরিয়ানি নেই। নলেন গুড়ের রসগোল্লা নেই!"
-"মাথাটা গেছে!"
-"আমাদের বিয়েতে কিন্তু আমরা এরকম করব না! বরং গেস্টদের বলব বেশি বেশি করে ছবি তুলতে। বলব, আমার বৌ ছবি তুলতে খুব ভালবাসে..."
-"এই দাঁড়া, দাঁড়া, আমাদের বিয়ে মানে?"
-"ব্রিয়ানি কিন্তু মাস্ট, হ্যাঁ? আর যাই বল, ফুচকা, কফি, আর চিকেন পকোড়া ছাড়া বিয়েবাড়ি হয় নাকি?"
-"কার বিয়ের মেনু?"
-"কেন? বুঝতে পারছিস না?"
-"না, পারছি না!"
-"তোর আর আমার, আবার কার! সাধে উজবুক বলি!"
-"মানেটা কি?"
-"দ্যাখ ভাই, ভিকি তোর ক্রাশ ছিল জানি, কিন্তু ও তো তোর মন ভেঙে দিল... তাই আমি ফেভিকল হয়ে জোড়া লাগাতে চাই!"
-"দীইইইপ!"
-"ভাব, কি কোইন্সিডেন্স... ভিকি নামেও দু অক্ষর, দীপ নামেও তাই!"
-"রেলগাড়ি ছোটাস না! ভাবতে দে।"
-"ভাবাভাবির কি আছে? আমার মতো পাবি কাউকে আর?"
-"আচ্ছা! ওভার কনফিডেন্স!"
-"শোন না, চারলাইন কবিতা লিখেছি...
বিরাটের আছে অনুষ্কা
দীপিকার রণবীর
তুলি আর দীপের প্রেমটাও
জমে হবে ক্ষীর!"
-" যা তা! " Heart Heart
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

[Image: Screenshot-68.png]

হুমায়ূন আহমেদের ইনটেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কিছু করলে তার স্ত্রী ও আমাদের চার ভাই-বোনদের অনুমতি নিতে হবে: নুহাশ আহমেদ
Like Reply

আমি নিশ্চিত অনেকই ‘দেবী’ মুক্তির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মানুষের আগ্রহের কারণ, এই সিনেমাটি নির্মাণের জন্য ক্যামেরার সামনে আর পেছনে খুব মেধাবী কিছু মানুষ কাজ করেছেন। কিন্তু এটাও অস্বীকার করার কোন উপায় নেই যে ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহের বড় এবং অন্যতম আরেকটা কারণ, এর চরিত্রগুলো, গল্প আর এর সাথে জড়ানো কিংবদন্তি মানুষটির নাম।
অনেকেই হয়তো জানেন ‘দেবী’ নির্মাণ হয়েছে আমার বাবা হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস থেকে আর এখানে ‘মিসির আলী’ চরিত্রটি আছে। ‘মিসির আলী’-হুমায়ূন আহমেদের সৃষ্টি করা এমন একটা
চরিত্র, যাকে আমরা সবাই ভালবাসি। কিন্তু যা অনেকেই জানেন না তা হল, এই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে আমার এবং আমার তিন বোনের (নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ) অনুমতি ছাড়াই।
হুমায়ূন আহমেদের সমস্ত সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারে। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া যে এই সিনেমাটি মুক্তি দেয়ার কাজ চলছিলো, সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ছিল। যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানালেন, তিনি সাথে সাথেই আমার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেয়ার জন্য আইনগত সব ব্যবস্থা নিলেন। তিনি এই সিনেমার মার্কেটিংসহ বাকি কাজ বন্ধ রাখলেন আমাদের চার ভাইবোনের চুক্তিপত্রে সাইন হওয়া পর্যন্ত।
নিয়ম অনুযায়ী আমাদের অনুমতি ছাড়া দেবী সিনেমার কোন কাজই শুরু হতে পারে না। তারপরও হয়েছে। কিন্তু যখন জয়া আহসান আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাদেরকে তার দিকের ব্যাখ্যা দিলেন, তখন আমাদের মনে হয়েছে -এটা তার দিক থেকে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আর তিনি যে এটা সংশোধন করতে চাচ্ছেন এটা একটা দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ। কিন্তু বেশিরভাগ নির্মাতারা (যারা আমার বাবার সৃষ্টি নিয়ে কাজ করেছেন/করতে যাচ্ছেন) এতটা দায়িত্বশীল আচরণের পরিচয় দেননি অথবা দিচ্ছেন না, তাই আমি কিছু জিনিস স্পষ্টভাবে ব্যাখ্যা করতে চাই- যেন এই জাতীয় ভুল বারবার না হয়।
অনেক নির্মাতাই আমাদেরকে জানিয়েছেন তারা আমার বাবার স্ত্রী-মেহের আফরোজ শাওনকে এককালীন কিছু টাকা দিয়ে অনুমতি নিয়েছেন এবং নাটক নির্মাণ করেছেন। শাওন আমার বাবার ‘ইনটেলেকচুয়াল প্রপার্টির’(গল্প, উপন্যাস, তার সৃষ্ট যেকোনো কিছু ) একমাত্র উত্তরাধিকার না। তাই আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া, শুধুমাত্র শাওনের অনুমতি নিয়ে, হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করা সম্পূর্ণ বেআইনি।
কিছু নির্মাতার অজুহাত হল, ‘আপনাদেরকে পাওয়া কঠিন’– আসলেই কি তাই? সিনেমা নির্মাণ করা একটা কঠিন কাজ হতে পারে, কিন্তু ঢাকা শহরে কোন মানুষের সাথে যোগাযোগের উপায় বের করা বেশ সহজ। আমার ফেইসবুক পেইজটা পর্যন্ত ভ্যারিফাইড, তাহলে আর কত সহজ উপায়ে আমার বা আমাদের সাথে যোগাযোগ করতে চান?
আরেকটা সাধারণ ভুল ধারণা হলো- আমাদের চাচা মুহাম্মদ জাফর ইকবাল এর অনুমতি নেয়া আর আমাদের চার ভাইবোনের অনুমতি নেয়া একই কথা। আমার মনে হয় এটা খুব স্পষ্ট করা দরকার- মুহাম্মদ জাফর ইকবাল আমাদের চাচা এবং আমাদের প্রিয়জন, কিন্তু তিনি আমাদের কোন মুখপাত্র অথবা অভিভাবক না এবং হুমায়ূন আহমেদের ‘ইনটেলেকচুয়াল প্রপার্টির রাইট’ নিয়ে আমাদের চার ভাইবোনের হয়ে তিনি কিছু বলার অধিকার রাখেন না।
আশা করি আমার এই লেখাটি কিছু সাধারণ ভুল ধারণা দূর করবে, আর যেই সব নির্মাতারা আমার বাবার সাহিত্য নিয়ে কাজ করতে চান, তারাও নির্মাণের আগে প্রয়োজনীয় আইনগত ধাপগুলো ভাল করে জেনে নিবেন। এটা হতে পারে মিসির আলী, হিমু অথবা আমার বাবার অন্য যেকোনো অনবদ্য সৃষ্টি – সেটা যাই হোক, এইসবই এখন অমূল্য সম্পদ আর তার উত্তরাধিকার (এবং তার সব ধরনের সৃষ্টির বিশাল ভক্ত) হিসেবে আমাদের দায়িত্ব খেয়াল রাখা এইসব যেন সঠিক আর মেধাবী নির্মাতার হাতে পড়ে।
আমার মনে হয়, মাঝে মাঝে ‘না’ বলতে পারাটাও এখন আমাদের জন্য খুব জরুরি। আমি নিশ্চিত হুমায়ূন আহমেদের ভক্তরা তার কাহিনী নিয়ে তৈরি হাতে গোনা কয়েকটা অসাধারণ কাজই পছন্দ করবে, একশোটা মাঝারি মানের কাজের চেয়ে। আর আসলেই কি প্রত্যেকটা সাহিত্যকর্মকে সিনেমা অথবা নাটক বানানোর প্রয়োজন আছে? আমার বাবাতো এমনিই আমাদের বুকের মধ্যে বেঁচে থাকবেন তার সৃষ্টির জন্য- তার কাহিনী নিয়ে নাটক বা সিনেমা নির্মাণ তো তার অবস্থান পরিবর্তন করছে না আমাদের কাছে।
জয়া আহসানের জন্য শুভ কামনা থাকল। আর আশা করছি অন্য নির্মাতারাও এটাকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখবেন, কিভাবে সবার জন্য সম্মানজনকভাবে আমার বাবার ইনটেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করা যায়। এটা কিন্তু কোন আর্জি না বা অনুরোধ না- ভালোভাবে ‘ইনটেলেকচুয়াল প্রপার্টি’ আইন পড়ে দেখলেই বিষয়টি বোঝা যাবে।
( সংগৃহীত)
Like Reply

টোটকা

 
নতুন পাড়ায় আসার পর থেকেই মনটা বড্ড খারাপ শ্রীরূপার। আগের বাড়িটা বেশ অন্ধকার অন্ধকার ছিল। দিনের বেলাতেও জানলা খুলে রাখতে হতো। একতলাতে ঘর হওয়ায় মশাও ছিল খুব। বিশেষ করে এই শীতকালে বড্ড কষ্ট হতো। সারাদিন বাড়ি স্যাঁতসেঁতে হয়ে থাকত...
সে তুলনায় এই বাড়িতে অনেক ভাল আছে ওরা। ওয়ান বি এইচ কে ফ্ল্যাট হলেও একটা সুন্দর ব্যালকনি আছে, সেখানে হুটোপুটি করে রোদ্দুর আসে। ক'টা গাছ ও লাগিয়েছে শ্রীরূপা ওই একচিলতে বারান্দাতে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা মোড়া নিয়ে ওখানে বসে খবরের কাগজ বা ম্যাগাজিন পড়তে ভাল লাগে।
কিন্তু, ওই কয়েক মুহূর্তই।
তারপর ই কেমন ফাঁকা লাগে সবকিছু! এই মেরেকেটে সাড়ে চারশো স্কোয়ারফিটের বাড়িটাকেই মনে হয় কত্ত বড়! আর কত বেশি সাজানো গোছানো! বড্ড বেশি সাজানো গোছানো!
বছর দুয়েক ধরেই ফ্ল্যাট খুঁজছিল অনীক। ওর মনে হচ্ছিল আগের বাড়িতে থেকেই যেন শ্রীরূপা আরও বেশি একা, শীতল আর সাদাটে হয়ে যাচ্ছে! কিন্তু তারমধ্যেই অতিমারি শুরু হলো আর কথা ওইখানেই চাপা পড়ে গেল। তবে অনীক হাল ছাড়েনি। এইবছর পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পরেই ফ্ল্যাট দেখা শুরু করেছিল। তবে পছন্দ হচ্ছিল না কিছু সেভাবে। শেষ পর্যন্ত ওর এক ছোটবেলার বন্ধু, যে কিনা কাছাকাছিই থাকে, সে সন্ধান দিয়েছিল এই ফ্ল্যাটটির। দেখেই পছন্দ হয়ে গেছিল ওদের দুজনেরই।
শ্রীরূপা ভেবেছিল এখানে ও ভাল থাকবে। কিন্তু এখানে এসে আরও একা মনে হচ্ছে নিজেকে। যেন কেউ খোঁজ নেবার নেই! সারাটাদিন একা একা! দুজনের সংসারে আর কতই বা কাজ থাকে! মাসখানেক ধরে ঘর সাজিয়েছে প্রাণভরে।মানে যতটা সম্ভব আর কি! মাসে মাসে লোন কাটে অনীকের... খুব বেশি তো খরচাও করা যায় না!
এমন ফ্ল্যাট - বেশিরভাগ মানুষই কিনে রেখে দিয়েছেন, বাড়ি তালাবন্ধ থাকে। ওরা ছাড়া মাত্র কয়েকটি পরিবার ই এখানে থাকে, যাদের মধ্যে খুব বেশি যাতায়াত নেই। তাই, এখানে এসে নিঃসঙ্গ লাগে খুব। অনীককে ওর সেই ছোটবেলার বন্ধুর কথা জিজ্ঞেস করেছিল ও। বলেছিল একদিন ফ্যামিলি নিয়ে নিমন্ত্রণ করতে। কিন্তু অনীক হেসে বলেছিল "আরে ও পাগলা খুব ব্যস্ত। একটা বিজ্ঞান ক্লাবের সাথে যুক্ত। সোম থেকে শনি অফিস, রবিবার রবিবার বিজ্ঞান নিয়ে সচেতনামূলক শো করে বেড়ায়..."।
চুপ করে গেছিল শ্রীরূপা।
আগের পাড়ার কাকিমা-জ্যেঠিমারা "বৌমা তোমার যে কবে একটা ছেলেপুলে হবে" বলে বলে কানের পোকা খেয়ে নিলেও... এখন তাঁদের কথা মনে পড়ে খুব। ওনারা তো ভালোই চাইতেন। এই যে নিজেরাই গরজ করে অমুক বাবা, তমুক বাবার কাছে নিয়ে যাওয়া, তাবিজ-কবজ... সব করেছেন। শ্রীরূপাও তো মেনেছে সব। ডাক্তার -বদ্যি... জ্যোতিষ... টোটকা... কি হলো?
অনীক দত্তক নেবার কথা বলেছে... ও শোনেনি। শুনতে ইচ্ছে করেনি।
মনে পড়লেই দীর্ঘশ্বাস আসে!
যখন 'সে' এসেছিল, মাত্র কয়েকমাস হল বিয়ে হয়েছে। ভেবেছিল "এখন নয়, ক'দিন পরে আসুক... খুব যত্ন করবে তখন"। কিন্তু সেই 'পরে'টা আর এলোই না! আর ধীরে ধীরে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেল শ্রীরূপাও।
স্যাঁতসেঁতে। অচেনা। প্রাণহীন।
আজকাল আবার খুব মরে যাবার ইচ্ছে হয়। সেই আগের মতো। একবার উল্টোপাল্টা ওষুধ খেয়েও ফেলেছিল পাড়ার একজনের একটা অপলকা কথায়। তারপর থেকেই তো অনীক মরিয়া হয়ে পাড়া ছাড়তে চেয়েছিল।
এবারও খুব ইচ্ছে করছে।
তবে ওষুধ না... অন্যকিছু যদি উপায় থাকত...
ফ্যান? পুকুর? আগুন?
না না... আগুন না...
কিন্তু কিছু একটা তো বটেই...
ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ। চমকে উঠল শ্রীরূপা। এই দুপ্পুরবেলা... কে আবার?
"মা, কিছু সাহায্য হবে?" গেট খুলতেই শুনল রূপা। দড়ি পাকানো চেহারার একজন মানুষ। গেরুয়া পোষাক পরা। বয়স বেশি না - চল্লিশ টল্লিশ হবে। মুখ ভর্তি দাড়ি। জটা। একনজরে যেন 'মছলীবাবা'র মতো লাগে।
"না" বলতে সাহস হল না শ্রীরূপার।
কোনোরকমে ফ্রিজের মাথায় রাখা টাকা থেকে দুটো দশটাকার নোট নিয়ে দিল ওনাকে।
"মা, একটা কথা বলি? সন্তান পেটে নয়, মনে ধারণ করতে হয়। মাদার টেরেসাও তো নিঃসন্তান ছিলেন। তাও কি উনি অনেকের মা নন? আর মা সারদা? উনিও কি 'মা' নন? ভেবে দেখো মা। ভেবে দেখো..."
কথা ক'টি বলেই চলে গেলেন উনি।
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রীরূপা।
কি বললেন উনি! কিভাবে জানলেন ওর মনের কথা? মনের ব্যথা?
উনি কে?
দৌড়ে বারান্দার কাছে চলে এলো ও। যদি আরেকটিবার দেখা যায় ওনাকে! তাহলে প্রণাম করবে। বলবে, "আপনি ঠিক বলেছেন... মনে ধারণ করতে হয়..."।
কিন্তু, কোত্থাও দেখতে পায়না ওনাকে।
পায়ে পায়ে ঘরে ঢোকে শ্রীরূপা।
অনীককে ফোন করতে হবে। একজন সায়কিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিল অনীক। ও যায় নি। অশান্তি করেছে। ঝগড়াঝাঁটি করেছে। আহত হয়েছে, আঘাত করেছে।
কিন্তু আজ হঠাৎ করেই মনে হচ্ছে ও পারবে... পারবেই... ভাল থাকতে...
মনে ধারণ করতে হবে...
মনে...
মনে এখন ঝকঝকে রোদ্দুর শ্রীরূপার।
ঘরে চলে এসেছিল ও... বারান্দায় থাকলে দেখতে পেত হাতের বড় ঝোলায় নকল জটা আর গোঁফদাড়ি ঢোকাতে ঢোকাতে ফোন করছেন কেউ, তাঁর বন্ধুকে - এটা বলার জন্য যে "ভাই, আজ একটু তাড়াতাড়ি বাড়ি আয়... বৌদির বোধহয় মনখারাপ! ওই ইস্যু নিয়েই হয়ত, যেটা তুই বলেছিলি। আমি একটা টোটকা দিয়ে এসেছি, এখন তোর সাপোর্ট লাগবে..."।।
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

সিঙ্গাড়া

 
ঠাণ্ডা লুচি বারংবার ফেরত পাঠানোয় রাজবাড়ির হালুইকর অনুমতি চেয়েছিলেন রাজসভায় মিষ্টান্ন পাঠাতে। রাজচিকিৎসকের পরামর্শে মধুমেহ রোগাক্রান্ত রাজা অগ্নিশর্মা হয়ে শূলে চড়ানোর হুকুম দিয়েছিলেন হালুইকরকে। অনেক অনুনয় বিনয় করে নিজের প্রাণ রক্ষা করেছেন হালুইকর। রাজা আদেশ দিয়েছেন - হালুইকরকে তিনরাত্রের মধ্যে দেশত্যাগ করতে। 
 
দ্বিতীয় রাত্রে হালুইকরের স্ত্রী ঠিক করেছে দেশত্যাগের আগে একবার দেখা করবে রাজার সাথে। সেইমতো তৃতীয়দিন সকাল বেলা রাজদরবারে এসে প্রণাম জানালো স্বয়ং রাজামশাইকে। রাজসভায় আসার কারণ জিজ্ঞেস করায়, রাজাকে জানায় - সে নাকি এমনভাবে লুচি তরকারি করতে পারে, যা রাজা আধঘন্টা বাদে খেলেও গরম পাবেন। এজাতীয় লুচি এবং তরকারি নাকি কিছুক্ষণ বাদে খাওয়াই দস্তুর। 
 
সন্দিহান রাজা কিঞ্চিৎ কৌতূহলী হয়ে হালুইকরের স্ত্রীকে পাঠালেন পাকশালে। জানিয়ে দিলেন যখন রাজসভা থেকে খবর যাবে তৎক্ষণাৎ পাকশাল থেকে খাবার পৌঁছনো চাই। হালুইকরের স্ত্রী মৃদু হেসে মহারাজকে জানিয়েছিলো - খাদ্যদ্রব্য রাজসভায় তৎক্ষণাৎই পৌঁছবে, কিন্তু অনুগ্রহ করে তিনি যেন কিছুক্ষণ অপেক্ষা করে খান - অন্যথায় মহামান্য রাজকীয় জিহ্বা পুড়ে যেতে পারে। বিস্মিত মহারাজের সামনে দিয়ে হাস্যমুখে হালুইকরের স্ত্রী চলে গেল পাকশালে। 
 
রাজ-পাচক আলুর তরকারি তৈরি করে পাকশালে দাঁড়িয়ে কাঁপছেন, হুকুম এলেই লুচি ভাজতে হবে। ময়দার তাল মাখা রয়েছে হাতের সামনে। হালুইকরের স্ত্রী পাচককে কটাক্ষ করে বসলো ময়দার তাল নিয়ে। লেচি কেটে লুচি বেলে, কাঁচা ময়দার ভেতর লুচির জন্য তৈরি সাধারণ তরকারি ভরে দিয়ে, সমভুজাকৃতি ত্রিভুজের গড়ন বানিয়ে আড়ষ্ঠ রাজ পাচকের সামনে নিজের আঁচল সামলে শুরু করলো চটুল গল্প।
 
রাজাজ্ঞা আসতেই তরকারির পুর ভর্তি দশটি ত্রিভুজাকৃতির লুচির ময়দা ফুটন্ত ঘি ভর্তি কড়ায় ফেলে দিয়ে, নিমেষের মধ্যে সোনালী রঙের ত্রিভুজগুলি তুলে নিয়ে স্বর্ণথালায় সাজিয়ে নিজেই চললো রাজসভায়। 
 
মহারাজ এরূপ অদ্ভুত দর্শন খাদ্যবস্তু দেখে স্তম্ভিত। হালুইকরের স্ত্রী অত্যন্ত বিনীতভাবে জানালো - খাদ্যদ্রব্যটির নাম সমভুজা। মহারাজ যেন সম্পূর্ণ বস্তুটি মুখে না ঢুকিয়ে একটি কামড় দিয়ে দেখেন - ঠাণ্ডা না গরম এবং অনুগ্রহ করে স্বাদটি জানান। 
 
মহারাজ স্বাদ জানাননি। তিনি তিনছড়া মুক্তো মালা খুলে হালুইকরের স্ত্রীয়ের হাতে দিয়েছিলেন। রাজবাড়ির হালুইকরের দণ্ডাজ্ঞা প্রত্যাহার করেছিলেন। প্রায় ছ'মাস পর হেসে উঠেছিলেন মহারাজ, শান্তি পেয়েছিলো তামাম প্রজাকুল। 
 
মহারাজা কৃষ্ণচন্দ্র। ১৭৬৬ সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার রাজ-হালুইকর, কলিঙ্গ তথা বর্তমান ওড়িষ্যা থেকে আগত গুণীনাথ হালুইকরের ষষ্ঠপুত্র গিরীধারী হালুইকরের স্ত্রী ধরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন সিঙ্গাড়া। 
 
শাক্ত সাধক, পরবর্তিকালে মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রামপ্রসাদ, স্বয়ং সন্ধ্যাহ্নিক সেরে প্রতিসন্ধ্যায় বসতেন একথালা সিঙ্গাড়া নিয়ে। 
 
দোলপূর্ণিমার সন্ধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার থেকে বাইশটি সুসজ্জিত হস্তী ভেট নিয়ে গিয়েছিলো উমিচাঁদের কাছে - বাইশটি স্বর্ণথালা ভর্তি বাইশশোটি সিঙ্গাড়া। 
 
ভারতীয় খাদ্য হিসেবে সিঙ্গাড়ার সাথে রবার্ট ক্লাইভের প্রথম সাক্ষাৎ হয়, এই মহারাজা কৃষ্ণচন্দ্রেরই সৌজন্যে।
 
সিঙ্গাড়ার জন্য ইতিহাস স্বীকৃতি দিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রকে। নাম ভুলে গেছে তাঁর প্রধান হালুইকরের স্ত্রী ধরিত্রী বেহারার। 
 
ইংরিজিতে বলে, কমন সেন্স মেকস্ আ ম্যান আনকমন। ধরিত্রীদেবী সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিলেন এই অসাধারণ খাদ্যদ্রব্যটির, যেটি সেই ১৭৬৬ সাল থেকে ছড়িয়ে পড়েছে বাংলা তথা সারা ভারতে। 
 
ঐতিহাসিকদের মতে, এর বহু আগে, নবম শতাব্দীতে পারস্যের অধিবাসীরা যব এবং ময়দার তালের সঙ্গে গাজর কড়াইশুঁটি রসুন ও মাংস মেখে সেঁকে খেতো, যাকে বর্তমান সিঙ্গাড়ার জনক হিসাবে ধরা হলেও, সুদূর পারস্য থেকে ভারতবর্ষে এসেও তাঁরা ময়দার তালে মাংসের কুঁচি ঢুকিয়ে সেঁকেই খেতেন। এরও বহুপরে তাঁরা ভারতবর্ষের উত্তরপূর্ব উপকূলে বিভিন্ন মশলা সহযোগে তৈরি আলুর তরকারি, ময়দার ভেতর ঢুকিয়ে ঘিয়ে ভাজার পদ্ধতিতে চমৎকৃত হ'ন। 
 
ডায়বেটিক পেশেন্টদের ঘন ঘন খিদে পায়। চিকিৎসাবিজ্ঞান উন্নত হয়েছে। ডাক্তাররা বলছেন, অনেকক্ষণ অন্তর একসাথে প্রচুর পরিমানে না খেয়ে, ক্যালোরি মেপে কিছুক্ষণ অন্তর অল্পসল্প খাবার খেতে। কিন্তু সেযুগে ডাক্তারবাবুদের হৃদয় ছিলো বিশাল। মধুমেহ রোগীরা তখন তেল ঘি মশলা, ভাজা খেলেও তাঁরা রাগ করতেন না। নিশ্চিতভাবেই আজকের যুগে ডাক্তার বাবুরা আঁতকে উঠবেন যদি দেখেন কোনো ডায়াবেটিক পেশেন্ট প্রতিঘন্টায় সিঙ্গাড়া ওড়াচ্ছেন, তবু, আঁটকানো যায়নি সিঙ্গাড়াকে। 
 
শহুরে অভিজাত পরিবারের বৈঠকখানায় মোটা গদির সোফায় বসা অতিথির থালাই হোক বা প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ চায়ের দোকানের সামনে নড়বড়ে বাঁশের বেঞ্চে রাখা তেলচিটে কালো ভাঙ্গা বেতের চুবড়ি - বিকেল সাড়ে চারটেই হোক বা সকাল পৌনে দশটা, মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রধান হালুইকরের স্ত্রীর উদ্ভাবনটি সর্বত্র সর্বদা সর্বগামী। 
 
যা রাজসভায় রাজ-সম্মুখে পরিবেশিত হয়, তার কৌলীন্য প্রশ্নাতীত হবে - এই তো স্বাভাবিক। 
 
ভাষাবিদদের মতে, সমভুজা--> সম্ভোজা--> সাম্ভোসা--> সামোসা।
মতান্তরে, সমভুজা--> সম্ভোজা--> সিভুসা--> সিঁঙুরা(নদীয়ার কথ্যভাষার প্রভাবে)--> সিঙ্গাড়া।

(Collected)
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(15-12-2021, 12:49 PM)Bichitravirya Wrote:  সিঙ্গাড়া বাঙালী আবিষ্কৃত খাবার!!! সত্যি???

❤❤❤

হুমম ..
Like Reply

*কলকাতার কচুরি বৃত্তান্ত*

 
সকাল সাড়ে আটটা। হলুদ রোদ মাখা শ্যামবাজার মোড় থেকে ট্রামগাড়ি বাঁক নিচ্ছে ছায়াঝরা বিধান সরনীর দিকে। কর্চরিকার দেখা পেতে হলে, এটাই সেরা সময়।
 
কর্চরিকা আদি নাম। আর এখন, কচুরি। যার গল্প শুরু করতে হলে, উত্তরের কলকাতায় পা রাখতেই হবে।
 
*হরিদাস মোদক*
 
শ্যামবাজার মোড়েই পাশাপাশি দুই হরিদাস মোদকের দোকান। তার মধ্যে যে দোকানটা একটু পুরনো দেখতে, সেখানে একবার ঢুকে পড়লেই, কেমন যেন চুপচাপ হয়ে যায় চারপাশ। কাঠের বেঞ্চ-টেবিল। রঙচটা দেয়ালে মহাপুরুষদের বাঁধান ছবি, রজনীগন্ধার সরু মালা ঝুলছে সেখানে। কলকাতার আকাশ যখন আরো একটু নীল ছিল, ধুতি পরা যুবকের দিকে যখন কেউ অবাক হয়ে ঘুরে তাকাতো না, যেন সেই হাওয়া বাতাস আজো থমকে আছে এখানে। আর, আধো আবছায়া থেকে ঝুড়ি হাতে একজন এগিয়ে আসছে আপনার দিকে। সবুজ কলাপাতায় ঘিয়েরঙা দুটি কচুরি থিতু হল তারপর। তার সঙ্গে হাতা ভরা ছোলার ডাল। নাহলে খোসা সমেত আলুর তরকারি। রসিক মাত্রেই জানেন, শ্রীরাধিকা যেমন বৃন্দাবনচন্দ্রের হ্লাদিনীশক্তি, কচুরির সঙ্গে ডাল বা তরকারির সম্পর্কও ঠিক তাই। আমরা যুগল বড় ভালবাসি।
 
সে যাই হোক, এই দোকানে কচুরি মিলবে শুধু সকালে। তারপর লুচি। পাশের দোকানে বিকেলবেলাতেও পাওয়া যায়।
 
অভিধান বলছে, ডালের পুর দেয়া ভাজা খাবারই হল কচুরি। সেভাবে দেখলে, ছোলার ডালের পুরীকেও কচুরি বলতে হবে।
 
*কিন্তু না। খাঁটি কচুরিতে কাঁচা বিউলির ডাল আর হিঙের পুর ছাড়া অন্য কিছু চলবে না*।
 
আবার ঐ একই পুর যখন পাঁচফোড়ন দিয়ে ভাজা হয়ে ময়দার লেচিতে ভরা হবে, তখন তার নাম *রাধাবল্লভী*। শীতের কথা আলাদা। তখন কড়াইশুঁটির পালা।
 
এসব কথার ফাঁকে, পাঁচমাথার মোড় ছেড়ে পানসি ভিড়েছে বাগবাজারে, *পটলার ঘাটে*। চলুন, নেমে পড়া যাক।
 
বাগবাজারে যখনই ঢুকেছি, রাস্তার দু’পাশে সাজানো থরে থরে কচুরি দেখে একটাই কথা মনে হয়েছে, এত কচুরি খায় কারা! উত্তর মেলেনা। শুধু ভোজবাজির মতো খালি হয়ে যায় ঝুড়ির পর ঝুড়ি। কিন্তু, এই ভিড়েও পটলার কচুরির হিসেবনিকেশ আলাদা। সে অটল হিমাদ্রীসম। দেখতে দেখতে তিরানব্বই বছর পার করে দিল এই ছোট্ট দোকান! কাচের শো কেসের ওপারে, বাবু হয়ে বসে আছেন দিব্যেন্দু সেন। এখনকার মালিক।
 
চোখে ঋত্বিক ঘটকের সেই কালো ফ্রেমের চশমা।
-‘কে শুরু করেছিলেন দোকান?’
-‘আমার ঠাকুরদা, শশীভূষণ সেন।‘
-‘তিনিই কি পটলা?’
-না। পটলা তাঁর ছেলে। আমার কাকা। ভালো নাম কার্তিক সেন।
টুকরোটাকরা কথার ফাঁকে হাত চলছে সেনবাবুর। কচুরী আর ছোট আলুর তরকারি, শালপাতার বাটিতে ছড়িয়ে পড়ছে হাতে হাতে। বিকেলে এখানে রাধাবল্লভী পাবেন। দুটি বল্লভী, দু’টুকরো আলুর দম।
 
পাকা খদ্দের ভুলেও কোনোদিন একটুকরো আলু বেশি চাইবেনা। চাওয়াটা ভব্যতা নয়। যা দেওয়া হয়েছে, একেবারে ঠিকঠাক। ঐ আলুরদম বাজার খুঁজেও পাওয়া যাবেনা।
 
এবার সুকিয়া স্ট্রিট। মোড় থেকে কয়েক পা এগোলেই, *গীতিকা*। সরু একফালি দোকানে, কাঠের পাটাতনে বসে একটানা কচুরি বেলে চলেছেন একজন। পাশেই ময়দার তাল ঠাসা চলছে। এখানে কচুরি পাওয়া যায় যেকোন সময়। হিঙের কচুরি। আলুর তরকারি আর চাটনি মাখিয়ে মুখে দিলে কী হবে, বলি কেমনে! এই দোকান শুরু করেছিলেন গনেশ দলুই। মুড়ি, বাতাসা, তেলেভাজা আর কচুরি। এখন দোকান শঙ্কর দলুইয়ের হাতে। কণ্ঠি পরা শ্যামল মানুষটি।
 
ঝকঝকে কথাবার্তা। ভুরু একটু কুঁচকেই বলেছিলাম, ’হিঙের দাম তো অনেক। দিচ্ছেন কীভাবে?’ মিডল স্ট্যাম্প ছিটকে গেল আমার। *‘না দিলে হিঙের কচুরি হবে কী করে!’*
 
হাসছেন শঙ্কর দলুই। গনেশ দলুইয়ের নাতির নাতি। শিক্ষা আমার পুরো হয়নি এখনো, বললাম, ‘কতদিনের দোকান? একশো বছর হবে?’ আবার সেই হাসি, ‘আমারই তো পঞ্চাশ পেরিয়ে গেল…’
 
পরের দিন সোজা কলেজ স্ট্রিট। *পুঁটিরামের* দোকানে। এখানে বলে রাখি, কচুরি আর রাধাবল্লভীর তফাৎটা আমায় জানিয়েছিলেন পুঁটিরামের ইন্দ্রজিৎ মোদক। কচুরির থালা হাতে খোঁজখবর শুরু করতেই বললেন, ‘আগে খেয়ে নিন। পরে রহস্যভেদ।’
 
দশটার পর এখানে রাধাবল্লভীর পালা। সঙ্গে কাঁচা সোনার ছোঁয়া লাগা ছোলার ডাল। হালকা একটু আদা ফোঁড়নের গন্ধ, মন ছুঁয়ে যাবে বারবার। খাওয়া শেষ আমার।
 
কাউন্টার ছেড়ে বেরিয়ে এলেন ইন্দ্রজিৎবাবু।
বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ভক্ত ছিলেন জিতেন্দ্রনাথ মোদক। পুঁটিরাম মোদক তাঁর পিসেমশাই। নিজের হাতে ভিত খুঁড়ে, জিতেন্দ্রনাথের জন্য এই দোকান চালু করেন কুলদানন্দ। ‘সেই যে চালালেন, আজো চলছে’, একগাল হাসলেন ইন্দ্রজিৎবাবু। হাতজোড় করে আবার বললেন, ‘গুরুদেবেরই দোকান। আমরা সব এমনিই আছি।‘
 
*কলকাতায় কচুরির খোঁজ সাঙ্গ করা, আর পিছনদিক করে এভারেস্টে ওঠা, দুটোই একরকম*।
 
তবু এই ঝাঁকি দর্শনে, একটু অন্যরকম স্বাদের কথা বলতে ইচ্ছে করছে এবার।
 
ধর্মতলায়, কর্পোরেশন আর চাঁদনির ক্রসিঙে থমকে দাঁড়িয়েছি বারবার।
 
পাশাপাশি দুটো অবাঙালি কচুরির দোকান। যেকোনো একটায় ঢুকে পড়লেই হল। তবে এখানে কচুরির থেকেও টানটা বেশি কাঁচা লঙ্কার আচারের দরুন। ঘন সবুজ এই আচারের মোহে পড়েছিল কলকাতার নব্বই দশকের কবিরা। তারা এর নাম দিয়েছিল, *শয়তানের কচুরি*।
 
এখানকার আমআদার চাটনিটিও মন্দ নয়। হিঙের কচুরি, চাটনি, আচার আর তরকারি। ফুরিয়ে এলেই, বাটি ভরে ঢেলে দিয়ে যাচ্ছে আবার। যাকে বলে ভরপেট খাওয়া।
 
কচুরির কথায় একটা বিষয় পরিষ্কার করে জানানোর দরকার। কলকাতার নামকরা বহু মিষ্টির দোকানেই কচুরি পাওয়া যায়। আমার- আপনার পাড়ার দোকানেও যায়। নামডাক সব ক্ষেত্রেই অল্পবিস্তর রয়েছে। কিন্তু এখানে আমরা খোঁজ করছি সেইসব দোকানের, যাদের তেলেভাজা বা মিষ্টির চাহিদা থাকলেও, লোকে তাদের চেনে কচুরি দুনিয়ার নক্ষত্র বলে।
 
এরকমই একটা দোকান হল *ভবানীপুরের শ্রীহরি*। এটাসেটা মিষ্টি আছে হরেকরকম। কিন্তু ভিড়টা হল কচুরি আর রাধাবল্লভীর। শ্রীহরি কখনো ফাঁকা দেখেছি, এরকমটা ঠিক মনে পড়েনা। এখানেও আসল চাহিদাটা বোধহয় ছোলার ডালের। ১৯১২ সালে এই দোকান শুরু করেছিলেন সন্তোষকুমার গুঁই।
 
কিছু বলা হল। আর বাকি থেকে গেল অনেকটাই। শ্যামবাজারের *দ্বারিক*, দেশপ্রিয় পার্কের কাছে *মহারানি*, বা খিদিরপুরের বহু পুরনো অবাঙালি কচুরির দোকান। কলকাতার আঁকাবাঁকা গলির আবছায়ায় লুকিয়ে থাকল কতজন। আর তাছাড়া, রুচিভেদ বলেও তো একটা ব্যাপার আছে।

Like Reply

(15-12-2021, 01:11 PM)ddey333 Wrote:  *কলকাতার কচুরি বৃত্তান্ত*

 
সকাল সাড়ে আটটা। হলুদ রোদ মাখা শ্যামবাজার মোড় থেকে ট্রামগাড়ি বাঁক নিচ্ছে ছায়াঝরা বিধান সরনীর দিকে। কর্চরিকার দেখা পেতে হলে, এটাই সেরা সময়।
 
কর্চরিকা আদি নাম। আর এখন, কচুরি। যার গল্প শুরু করতে হলে, উত্তরের কলকাতায় পা রাখতেই হবে।
 
*হরিদাস মোদক*
 
শ্যামবাজার মোড়েই পাশাপাশি দুই হরিদাস মোদকের দোকান। তার মধ্যে যে দোকানটা একটু পুরনো দেখতে, সেখানে একবার ঢুকে পড়লেই, কেমন যেন চুপচাপ হয়ে যায় চারপাশ। কাঠের বেঞ্চ-টেবিল। রঙচটা দেয়ালে মহাপুরুষদের বাঁধান ছবি, রজনীগন্ধার সরু মালা ঝুলছে সেখানে। কলকাতার আকাশ যখন আরো একটু নীল ছিল, ধুতি পরা যুবকের দিকে যখন কেউ অবাক হয়ে ঘুরে তাকাতো না, যেন সেই হাওয়া বাতাস আজো থমকে আছে এখানে। আর, আধো আবছায়া থেকে ঝুড়ি হাতে একজন এগিয়ে আসছে আপনার দিকে। সবুজ কলাপাতায় ঘিয়েরঙা দুটি কচুরি থিতু হল তারপর। তার সঙ্গে হাতা ভরা ছোলার ডাল। নাহলে খোসা সমেত আলুর তরকারি। রসিক মাত্রেই জানেন, শ্রীরাধিকা যেমন বৃন্দাবনচন্দ্রের হ্লাদিনীশক্তি, কচুরির সঙ্গে ডাল বা তরকারির সম্পর্কও ঠিক তাই। আমরা যুগল বড় ভালবাসি।
 
সে যাই হোক, এই দোকানে কচুরি মিলবে শুধু সকালে। তারপর লুচি। পাশের দোকানে বিকেলবেলাতেও পাওয়া যায়।
 
অভিধান বলছে, ডালের পুর দেয়া ভাজা খাবারই হল কচুরি। সেভাবে দেখলে, ছোলার ডালের পুরীকেও কচুরি বলতে হবে।
 
*কিন্তু না। খাঁটি কচুরিতে কাঁচা বিউলির ডাল আর হিঙের পুর ছাড়া অন্য কিছু চলবে না*।
 
আবার ঐ একই পুর যখন পাঁচফোড়ন দিয়ে ভাজা হয়ে ময়দার লেচিতে ভরা হবে, তখন তার নাম *রাধাবল্লভী*। শীতের কথা আলাদা। তখন কড়াইশুঁটির পালা।
 
এসব কথার ফাঁকে, পাঁচমাথার মোড় ছেড়ে পানসি ভিড়েছে বাগবাজারে, *পটলার ঘাটে*। চলুন, নেমে পড়া যাক।
 
বাগবাজারে যখনই ঢুকেছি, রাস্তার দু’পাশে সাজানো থরে থরে কচুরি দেখে একটাই কথা মনে হয়েছে, এত কচুরি খায় কারা! উত্তর মেলেনা। শুধু ভোজবাজির মতো খালি হয়ে যায় ঝুড়ির পর ঝুড়ি। কিন্তু, এই ভিড়েও পটলার কচুরির হিসেবনিকেশ আলাদা। সে অটল হিমাদ্রীসম। দেখতে দেখতে তিরানব্বই বছর পার করে দিল এই ছোট্ট দোকান! কাচের শো কেসের ওপারে, বাবু হয়ে বসে আছেন দিব্যেন্দু সেন। এখনকার মালিক।
 
চোখে ঋত্বিক ঘটকের সেই কালো ফ্রেমের চশমা।
-‘কে শুরু করেছিলেন দোকান?’
-‘আমার ঠাকুরদা, শশীভূষণ সেন।‘
-‘তিনিই কি পটলা?’
-না। পটলা তাঁর ছেলে। আমার কাকা। ভালো নাম কার্তিক সেন।
টুকরোটাকরা কথার ফাঁকে হাত চলছে সেনবাবুর। কচুরী আর ছোট আলুর তরকারি, শালপাতার বাটিতে ছড়িয়ে পড়ছে হাতে হাতে। বিকেলে এখানে রাধাবল্লভী পাবেন। দুটি বল্লভী, দু’টুকরো আলুর দম।
 
পাকা খদ্দের ভুলেও কোনোদিন একটুকরো আলু বেশি চাইবেনা। চাওয়াটা ভব্যতা নয়। যা দেওয়া হয়েছে, একেবারে ঠিকঠাক। ঐ আলুরদম বাজার খুঁজেও পাওয়া যাবেনা।
 
এবার সুকিয়া স্ট্রিট। মোড় থেকে কয়েক পা এগোলেই, *গীতিকা*। সরু একফালি দোকানে, কাঠের পাটাতনে বসে একটানা কচুরি বেলে চলেছেন একজন। পাশেই ময়দার তাল ঠাসা চলছে। এখানে কচুরি পাওয়া যায় যেকোন সময়। হিঙের কচুরি। আলুর তরকারি আর চাটনি মাখিয়ে মুখে দিলে কী হবে, বলি কেমনে! এই দোকান শুরু করেছিলেন গনেশ দলুই। মুড়ি, বাতাসা, তেলেভাজা আর কচুরি। এখন দোকান শঙ্কর দলুইয়ের হাতে। কণ্ঠি পরা শ্যামল মানুষটি।
 
ঝকঝকে কথাবার্তা। ভুরু একটু কুঁচকেই বলেছিলাম, ’হিঙের দাম তো অনেক। দিচ্ছেন কীভাবে?’ মিডল স্ট্যাম্প ছিটকে গেল আমার। *‘না দিলে হিঙের কচুরি হবে কী করে!’*
 
হাসছেন শঙ্কর দলুই। গনেশ দলুইয়ের নাতির নাতি। শিক্ষা আমার পুরো হয়নি এখনো, বললাম, ‘কতদিনের দোকান? একশো বছর হবে?’ আবার সেই হাসি, ‘আমারই তো পঞ্চাশ পেরিয়ে গেল…’
 
পরের দিন সোজা কলেজ স্ট্রিট। *পুঁটিরামের* দোকানে। এখানে বলে রাখি, কচুরি আর রাধাবল্লভীর তফাৎটা আমায় জানিয়েছিলেন পুঁটিরামের ইন্দ্রজিৎ মোদক। কচুরির থালা হাতে খোঁজখবর শুরু করতেই বললেন, ‘আগে খেয়ে নিন। পরে রহস্যভেদ।’
 
দশটার পর এখানে রাধাবল্লভীর পালা। সঙ্গে কাঁচা সোনার ছোঁয়া লাগা ছোলার ডাল। হালকা একটু আদা ফোঁড়নের গন্ধ, মন ছুঁয়ে যাবে বারবার। খাওয়া শেষ আমার।
 
কাউন্টার ছেড়ে বেরিয়ে এলেন ইন্দ্রজিৎবাবু।
বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ভক্ত ছিলেন জিতেন্দ্রনাথ মোদক। পুঁটিরাম মোদক তাঁর পিসেমশাই। নিজের হাতে ভিত খুঁড়ে, জিতেন্দ্রনাথের জন্য এই দোকান চালু করেন কুলদানন্দ। ‘সেই যে চালালেন, আজো চলছে’, একগাল হাসলেন ইন্দ্রজিৎবাবু। হাতজোড় করে আবার বললেন, ‘গুরুদেবেরই দোকান। আমরা সব এমনিই আছি।‘
 
*কলকাতায় কচুরির খোঁজ সাঙ্গ করা, আর পিছনদিক করে এভারেস্টে ওঠা, দুটোই একরকম*।
 
তবু এই ঝাঁকি দর্শনে, একটু অন্যরকম স্বাদের কথা বলতে ইচ্ছে করছে এবার।
 
ধর্মতলায়, কর্পোরেশন আর চাঁদনির ক্রসিঙে থমকে দাঁড়িয়েছি বারবার।
 
পাশাপাশি দুটো অবাঙালি কচুরির দোকান। যেকোনো একটায় ঢুকে পড়লেই হল। তবে এখানে কচুরির থেকেও টানটা বেশি কাঁচা লঙ্কার আচারের দরুন। ঘন সবুজ এই আচারের মোহে পড়েছিল কলকাতার নব্বই দশকের কবিরা। তারা এর নাম দিয়েছিল, *শয়তানের কচুরি*।
 
এখানকার আমআদার চাটনিটিও মন্দ নয়। হিঙের কচুরি, চাটনি, আচার আর তরকারি। ফুরিয়ে এলেই, বাটি ভরে ঢেলে দিয়ে যাচ্ছে আবার। যাকে বলে ভরপেট খাওয়া।
 
কচুরির কথায় একটা বিষয় পরিষ্কার করে জানানোর দরকার। কলকাতার নামকরা বহু মিষ্টির দোকানেই কচুরি পাওয়া যায়। আমার- আপনার পাড়ার দোকানেও যায়। নামডাক সব ক্ষেত্রেই অল্পবিস্তর রয়েছে। কিন্তু এখানে আমরা খোঁজ করছি সেইসব দোকানের, যাদের তেলেভাজা বা মিষ্টির চাহিদা থাকলেও, লোকে তাদের চেনে কচুরি দুনিয়ার নক্ষত্র বলে।
 
এরকমই একটা দোকান হল *ভবানীপুরের শ্রীহরি*। এটাসেটা মিষ্টি আছে হরেকরকম। কিন্তু ভিড়টা হল কচুরি আর রাধাবল্লভীর। শ্রীহরি কখনো ফাঁকা দেখেছি, এরকমটা ঠিক মনে পড়েনা। এখানেও আসল চাহিদাটা বোধহয় ছোলার ডালের। ১৯১২ সালে এই দোকান শুরু করেছিলেন সন্তোষকুমার গুঁই।
 
কিছু বলা হল। আর বাকি থেকে গেল অনেকটাই। শ্যামবাজারের *দ্বারিক*, দেশপ্রিয় পার্কের কাছে *মহারানি*, বা খিদিরপুরের বহু পুরনো অবাঙালি কচুরির দোকান। কলকাতার আঁকাবাঁকা গলির আবছায়ায় লুকিয়ে থাকল কতজন। আর তাছাড়া, রুচিভেদ বলেও তো একটা ব্যাপার আছে।


হুগলী জেলার মগরার বিখ্যাত দেশবন্ধুর হিঙের কচুরি ! প্রায় ১৫০ বছর বয়স দোকানটার ! সকাল ৮ টা বাজতেই লোকেদের লাইন লেগে যায় ! সকাল আটটা থেকে দুপুর বারোটা ! সঙ্গে কখনো চ্ছোলার ডাল, কখন আলু কপি, বা কুমড়ো বা পাঁচমিশালি তরকারি ! এখনও প্রতিদিন তার আট বস্তা ময়দা লাগে সাথে নিজের হাতে পেষা ৩০ কিলো ভাজা ছোলার ছাতু ! কি অপূর্ব তার টেস্ট যে খায়নি সে জানতেও পারবে না ! ! বংশ পরম্পরায় এই দোকান চলে যাচ্ছে ! অনেক কষ্ট করে আমি ওদের বানানো কচুরি শিখেছিলাম ! এখন আমিও মাঝে মধ্যে আমার পরিবার বা বিশেষ অথিতি সমাগমে বেশ ভালই নাম কামাই !   
[+] 1 user Likes ddey333's post
Like Reply

শখ !
সংগৃহীত  !

"ছোটো পেঁয়াজটা কাট তো ,আমি ভাতটা  বের আনি মিটসেলফ থেকে ।"- মালতি রান্নাঘর থেকে বাসনগুলো কলপাড়ে নিয়ে যেতে যেতে শুনলো বাড়ির বড়বৌ বলছে বাড়ির ছোটোবৌকে।
এতো বাড়িতে কাজ  করে মালতি কিন্তু জায়েদের মধ্যে এতো মিল আগে কোথাও দেখেনি।এবাড়িতে রান্নাঘর  আর কলপাড়ের মাঝে বিশাল হলঘর। সেই হলঘর অন্যদিন  ফাঁকা ফাঁকা থাকলেও রবিবার বেশ জমজমাট। বার ভুলে গেলেও এই ঘরটা দেখে যে কেউ সহজে বার টা বলে দিতে পারবে আজকের ।
বাসন নিয়ে যাওয়ার সময় মালতি দেখলো হলঘরে একেকজন একেক দিকে ছড়িয়ে বসে আছে।বাড়ির ছেলেরা, বাচ্চারা, শশুর শাশুড়ি সবাই। আর সবার সামনে প্লেট।
ইচ্ছে করলেও মালতি তাকালো না। কিন্তু গন্ধে টের পাচ্ছে গরম গরম ফুলকো লুচি আছে সবার পাতে।
পা চালিয়ে হলঘর টুকু হেটে গেল মালতি । ঐটুকু যেতে গিয়ে লুচির গন্ধে খিদে পেয়ে গেল ওর।আজ এমনি বেরোনোর আগে কিচ্ছুটি মুখে দেয় নি। কি করে খাবে ছেলেটাও যে না খেয়ে বেরিয়ে গেল আজ,এরকমই একটা বড়োলোক বাড়িতে গাড়ি চালায় মালতির ছেলে, রবিবারও যেতে হয়!
প্রায় কুড়ি মিনিট লাগলো মালতির বাসন গুলো ধুতে। নেহাত মানুষ গুলো ভালো আর টাকাটাও অনেকখানি দেয়, নাহলে সত্যি এই বাড়ির এতগুলো লোকের কাজের খাটনি কম না।
মাজা বাসন গুলো নিয়ে হলঘরে ঢুকতেই দেখলো ঘর অনেকটা ফাঁকা।বোঝা গেল রবিবারের সকালে এই জমায়েত শুধু সকালের খাবারের জন্য। আবার দুপুরে হয়তো এক হবে সবাই।সেটাও খাবারের জন্যই । ঘর ফাঁকা বলেই হয়তো পুরো ঘর জুড়ে এখনো  লুচির গন্ধ খেলে বেড়াচ্ছে। নাকটা একটু টেনে নিলো মালতি। কিছু কিছু জিনিস আছে যেগুলো  নিজের কাছে করলে নিজের লজ্জা লাগে না, বরং আত্মতৃপ্তি হয়!
রান্নাঘরে ঢুকতেই মালতি অবাক হয়ে গেল বাড়ির দুই বৌকে দেখে। ওরা রান্নাঘরে লুকিয়ে বাসনে মুখ ঢুকিয়ে কি যেন খাচ্ছে।ওদের লুকিয়ে খাওয়া দেখে মালতি নিজেই যেন একটু অপ্রস্তুতে পড়লো। কি এমন খাচ্ছে যে এভাবে লুকিয়ে খেতে হবে!  মনে মনে ভেবেই  মাজা বাসনের ঝুড়িটা নামিয়ে রেখে মালতি বললো "তোমরা খেয়ে নাও তারপর রান্নাঘর মুছবো, আমি বাইরে দাঁড়াচ্ছি!"
ছোট বউ চোখ নাচিয়ে বললো "কিরে খাবি  ?" মালতি খুব অবাক হয়ে বললো "কি এমন খাচ্ছ এতো খুশি দুজন?" মালতির কথা শুনে দুজনেই হেসে লুটিয়ে পড়ছে প্রায় ।বোঝা গেল ভীষণ পছন্দের কিছু খাচ্ছে।
বড়বৌ আসতে করে বললো "পান্তাভাত "
বলেই দলা করে তুলে নিয়ে মুখে দিল জলা ভাতগুলো ।
মালতি অবাক হয়ে বললো "পান্তাভাত?"
ছোটবৌ বললো "হমম রে পান্তা ভাত,পেঁয়াজ আলুসেদ্ধ আর শুকনো লঙ্কা দিয়ে খেয়ে দেখ ! আহা রে কতদিনের শখ !এবাড়িতে কেউ পছন্দ করেনা এসব।তুই আবার বাইরে কাউকে বলিস না!"
মালতি নিজের কান চোখ কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। এ আবার কেমন শখ!
বড়বৌ বললো "কাল রাতে বাড়ির ছেলেরা কেউ খায়নি, ব্যবসার জায়গায় কিসব খাওয়াদাওয়া ছিলো। তখনই ছোটো কে বললাম জল ঢেলে রাখতে। লুচি পরোটা খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে!"
মালতির মনে পড়লো ছেলের কথা "মা রোজ সকালে পান্তাভাত আর ভালো লাগে না, দুটো রুটি তো করতে পারো !"মালতি মুখ ঝামটা দিয়ে বললো "আটা কত করে কেজি জানিস?"সকালে কাজে যাওয়ার আগে খেতে বসেও খেলো না, এতো অরুচি এই পান্তাভাতে !"
তাই মালতিও না খেয়ে চলে এলো, ভাতগুলো দুপুরে আরও পান্তা হবে।
হায় ভগবান একটা ছবির দুটো পিঠে কত আলাদা আলাদা রঙ, কত আলাদা আলাদা শখ।
ভাগ্গিস এদের রোজ পান্তা খেতে হয় না।মনে মনে বললো মালতি। দেখলো একমনে খেয়ে যাচ্ছে দুই বউ। কি সস্তার শখ। বড়লোকদের চাপে পড়ে পান্তাভাতও আজ কত দামী!
[+] 2 users Like ddey333's post
Like Reply

(15-12-2021, 07:24 PM)dada_of_india Wrote:  হুগলী জেলার মগরার বিখ্যাত দেশবন্ধুর হিঙের কচুরি ! প্রায় ১৫০ বছর বয়স দোকানটার ! সকাল ৮ টা বাজতেই লোকেদের লাইন লেগে যায় ! সকাল আটটা থেকে দুপুর বারোটা ! সঙ্গে কখনো চ্ছোলার ডাল, কখন আলু কপি, বা কুমড়ো বা পাঁচমিশালি তরকারি ! এখনও প্রতিদিন তার আট বস্তা ময়দা লাগে সাথে নিজের হাতে পেষা ৩০ কিলো ভাজা ছোলার ছাতু ! কি অপূর্ব তার টেস্ট যে খায়নি সে জানতেও পারবে না ! ! বংশ পরম্পরায় এই দোকান চলে যাচ্ছে ! অনেক কষ্ট করে আমি ওদের বানানো কচুরি শিখেছিলাম ! এখন আমিও মাঝে মধ্যে আমার পরিবার বা বিশেষ অথিতি সমাগমে বেশ ভালই নাম কামাই !   
আমাকেতো এখনো খাওয়ালে না ... bananaSad
Like Reply

ক্লান্ত আমি ... পুরোনো লেখক বন্ধুরা আর আরো অনেকে  ছেড়ে চলে গেছে ... নিজের নিজের জীবনে ঢুকে গেছে ... আমিও তাই করছি আজ থেকে , চাকরির জীবনেও প্রচুর চাপ ...

এবার থেকে শুধু বাবান , বিচি ( my darling ) আর দাদার লেখা পড়তে এবং ছোটোখাটো কমেন্ট করতে আসবো হয়তো কখনো কখনো ...
বিদায় বন্ধুরা ...

Namaskar Heart
Like Reply

(19-12-2021, 03:06 PM)ddey333 Wrote:  ক্লান্ত আমি ... পুরোনো লেখক বন্ধুরা আর আরো অনেকে  ছেড়ে চলে গেছে ... নিজের নিজের জীবনে ঢুকে গেছে ... আমিও তাই করছি আজ থেকে , চাকরির জীবনেও প্রচুর চাপ ...

এবার থেকে শুধু বাবান , বিচি ( my darling ) আর দাদার লেখা পড়তে এবং ছোটোখাটো কমেন্ট করতে আসবো হয়তো কখনো কখনো ...
বিদায় বন্ধুরা ...

Namaskar Heart
তুমি হচ্ছ আমাদের আদরের বোকাচোদা.........
[+] 1 user Likes ddey333's post
Like Reply

তবে যেসব গল্পের যতটুকু সেভ করা আছে ওগুলো দিয়ে দেব , আমি পিনুরাম ,, রাজদীপ অথবা বোরসেস ... এদের মতো বোকাচোদা নোই যে হঠাৎ করে হাপিস হয়ে যাবো ...
Like Reply

[Image: IMG-20211220-WA0001.jpg]
Like Reply

(19-12-2021, 07:31 PM)dada_of_india Wrote:  তুমি হচ্ছ আমাদের আদরের বোকাচোদা.........

সব শেষ , আর ভালো  লাগছেনা
Like Reply

(21-12-2021, 09:36 PM)ddey333 Wrote:  
সব শেষ , আর ভালো  লাগছেনা

XXXXX
Like Reply




Users browsing this thread: