Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

শিক্ষা ! 
দেবশ্রি বন্দ্যোপাধ্যায় 

ট্রেনটা বর্ধমান স্টেশনে দাঁড়াতেই মিলি বলে উঠল মা ডিম সেদ্ধ খাবে? ঐ দেখো বিক্রি করছে।মাধবী দেবীর সবে তন্দ্রাটা এসেছিল।  তিনি বললেন- না রে আমি খাবো না, তুই খেলে খা।মিলি হাত নেড়ে ডাকলো- ডিম, এই ডিম, এদিকে । একটা ডিম সেদ্ধ কিনে খেতে খেতে সামনের সিটের বয়স্ক মহিলাটির দিকে চোখ পড়ল তার। মহিলাটি একদৃষ্টে মিলিকেই দেখছিলেন। মিলি ওনার দিকে তাকিয়ে একটু হাসল। মহিলাটি বেশ আগ্রহ নিয়েই জিগ্গেস করলেন কোথায় যাচ্ছ? মিলি উত্তর দিল- কলকাতায়।ইশারায় মাধবীদেবীকে দেখিয়ে জিগ্গেস করলেন- তোমার মা? মিলি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। তিনি আবার জিগ্গেস করলেন- বাড়ি কোথায়? মিলি বলল- আসানসোলে। মহিলা বললেন- আমরা দুর্গাপুরে থাকি। মিলি এতক্ষণে বুঝল বয়স্ক মহিলার পাশে মিলির থেকে বয়সে কিছুটা ছোটো যে বিবাহিতা মেয়েটি বসে সে ওনার সঙ্গেই আছে। মিলি সেই মেয়েটির দিকে তাকাতেই একটা শুকনো হাসি উপহার দিল সে। ট্রেন আবার নিজের গতিতে ছুটতে শুরু করল।বয়স্ক মহিলাটি বেশ বকবকে। উনি নিজেই মিলিকে বলতে শুরু করলেন- এটা আমার ছেলের বউ। আমার একটাই ছেলে। ডি.এস.পি তে ইঞ্জিনিয়ার। এই একবছর হল বিয়ে দিয়েছি। আমার বউমার বাপের বাড়ি ধানবাদ। মিলি বুঝতেই পারল মহিলা নিজের গল্প শোনানোর মুডে আছেন। বাধ্য হয়েই কান থেকে ইয়ার ফোনটা খুলে জিন্সের পকেটে রাখল।মহিলা বলে চললেন- আমার বউমা এম.এ পাশ। চাকরি করার হুজুগ ছিল খুব। আমি একবারেই রাজি হয়নি। তোর বর এত টাকা রোজগার করে,তোর চাকরির কি প্রয়োজন? আর ব্যাগ দুলিয়ে চাকরি করতে গেলে ঘর কে সামলাবে বল দেখি? মিলি বিবাহিতা মেয়েটির দিকে একবার তাকাতেই তার মনের কষ্টটা তার মুখে ফুটে উঠতে দেখল। মহিলা এক নিঃশ্বাসে বলেই চললেন- আমি তো বলেই দিয়েছি, দুবছরের মধ্যেই নাতির মুখ দেখতে চাই। মেয়েমানুষের শিক্ষা , বাচ্চাকে মানুষ করার কাজেই লাগে। তাও তো আমার মত শাশুড়ি বলে বিয়ের একবছর পরেই চুড়িদার পরার পারমিশান দিয়েছি। এবার নিঃশ্বাস নেওয়ার জন্য একটু থেমে তিনি মিলিকে জিগ্গেস করলেন- তা তুমি কি করো মা? মিলি হেসে উত্তর দিল- আমি ডাক্তার। মহিলা- ডাক্তার,  বাহ খুব ভাল।  তা বিয়ে থা করো নি  কেন এখনও ? একে ডাক্তার, তার উপর দেখতে শুনতে এত সুন্দর।  তুমি তো ভাল ছেলে পাবে। মিলি হেসে বলল- কি করব মাসিমা,ছেলের মায়েদের আমায় পছন্দ হয় না। মহিলা বেশ অবাক হয়ে বললেন- সেকি , এত সুন্দর চেহারা, তাতে এত শিক্ষিত, ডাক্তার,  তাও পছন্দ হয় না? মিলি- নাহ ,হবে কি করে? আমি তো হসপিটালেই অনেকটা সময় কাটাই, সংসার সামলাতে যদি অসুবিধা হয়? মহিলা এবার থতমত খেয়ে গেলেন। এতক্ষণ মাধবীদেবী ঘুমানোর ভান করে সবই শুনছিলেন। হঠাৎ হাসতে হাসতে তিনি বললেন- উফ মিলি তুইও পারিস বটে। তারপর ঐ মহিলার দিকে তাকিয়ে বললেন- দিদি, মিলি আমার ছেলের বউ। আমার ছেলে আর ও দুজনেই দুর্গাপুর মিশন হসপিটালের ডাক্তার। তিন বছর হল ওদের বিয়ে হয়েছে। আজ আমরা কলকাতাতে মিলির বাবার বাড়িতেই যাচ্ছি।
মহিলা মুখটা হাঁ করে সব শুনছিলেন এতক্ষণ।  এবার তিনি বললেন- তা এয়ো স্ত্রী ,এদিকে হাতে শাঁখা,পলা ,মাথায় সিঁদুর কিছুই তো পরে নি। তার উপর এমন ছোট চুল,জিন্সের প্যান্ট। আপনি এগুলোর পারমিশান দিলেন দিদি? মাধবীদেবী হাসতে হাসতেই বললেন- দিদি ,আমার ছেলেও তো বিয়ের পর সাজ পোশাক পাল্টায়নি। তাহলে ওই বা কেন পাল্টাবে বলুন?
মহিলা বেশ ব্যাঙ্গের সুরেই বললেন- তা আপনি তো দেখছি শাঁখা,সিঁদুর সবই পরে আছেন। মাধবীদেবী ভদ্র ভাবেই বললেন- দিদি আমার শাশুড়ি পড়াশোনা জানতেন না,তাই অনেক কুসংস্কার নিয়ম ভেবে মেনে চলতেন তিনি। আমার পছন্দ না হলেও আমি কোনোদিন সেগুলোর বিরোধীতা করিনি, উনি কষ্ট পাবেন ভেবে। কিন্তু তাই বলে তো আমি নিয়মের নাম করে এই বোঝা আমার ছেলের বউয়ের উপর চাপিয়ে দিতে পারিনা।আপনি একটা কথা মন্দ বলেননি। মেয়েমানুষের শিক্ষা বাচ্চাকে মানুষ করার কাজেই লাগে। শুধু ডিগ্রি থাকলেই শিক্ষিত হওয়া যায় না। জীবনের বিভিন্ন ধাপে আমি যে শিক্ষা অর্জন করেছি তা থেকেই আমি আমার ছেলেকে মেয়েদের মানুষ হিসেবে ভাবতে শিখিয়েছি। তাদের সম্মান করতে শিখিয়েছি। মহিলার পাশে বসে থাকা তার ছেলের বউ মাধবীদেবীকে ঢিপ করে একটা প্রণাম করে বসল। বয়স্ক মহিলাটির মুখে যেন কেউ সেলোটেপ চিটিয়ে দিল। বাকিটা রাস্তা তিনি শুধুই গোমরা মুখে জানলার বাইরে তাকিয়েই কাটিয়ে দিলেন।
[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

অতি সুন্দর !!

Namaskar Namaskar
Like Reply

আলোর ঠিকানা

 
প্রতিবারই দশমী এলেই মনটা বড্ড খারাপ হয়ে যায় দীপ্তির। মনে হয়, এই তো মা এলেন, আবার চলেও যাচ্ছেন!
এবার তো মন আরও বেশি খারাপ ওর। প্রতিবারের থেকে এই দিনটা তো আরও অন্যরকমের। অন্যান্যবার পুরোনো পাড়ায় এইদিনে মজা হতো খুব। মা কে বরণ করার পরে সিঁদুরখেলা হত... ছবি তোলা... কত আড্ডা...
রনিও যেত ওর সাথে। ও যখন মা কে বরণ করার জন্য ওই উঁচু টুলের ওপর উঠত, তখন রনি ওর হাতের ডালাটা ধরে থাকত। তিন্নি তখন বাবার পাঞ্জাবিটা আঁকড়ে ধরে দেখত ওকে, বেশ ভয় পাওয়া চোখে!
তারপর তিনজনের সিঁদুরমাখা সেলফি তোলা হতো।
সেসব দিন কোথায় চলে গেছে!
আঠেরো সালের শেষ থেকেই বাঁধ ভেঙেছে, টের পাচ্ছিল দীপ্তি। উনিশ কাটল অশান্তিতে! কুড়ি বদলে দিল সবকিছু! একুশে তো ও একাই! এখন শুধু মেয়েটা মানুষের মতো মানুষ হোক, সেটাই চায় ও।
এইবছর অনেককিছু কেড়ে নিলেও কিছু পেয়েওছে ও। একটা নিজের মনের মতো বাড়ি খুঁজে পেয়েছে। এখানে মা মেয়ে ভালোই আছে ওরা। পাশের ফ্ল্যাটেই যে পরিবার, তাদের সাথে খুব মিশে গেছে ওরা। দাদা - বৌদি দুজনেই খুব ভাল। তিন্নির এখন অনলাইন কলেজ চলছে, তাই অসুবিধা হয় না খুব একটা।তবে কলেজ খুলে গেলেও, বৌদি বলেছেন তিন্নিকে কলেজ থেকে ফেরার পর থেকে নিজের কাছেই রাখবেন। ও 'কিন্তু কিন্তু' করায় বকাও খেয়েছে বৌদির কাছে। বেশ রাগ করেই বলেছেন উনি "এতদিন আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, ওঁকে নিয়ে সময় কেটে যেত। মাসকয়েক আগে মা চলে গেলেন, তোরা ভাড়া এলি। ভাগ্যিস এখন তিন্নি মা আছে, ওর কটরকটর শুনে ভালো আছি আমরা। ভগবান তো আর আমাদের দিলেন না কাউকে..."। এই কথা গুলো শুনলেই চুপ করে যায় দীপ্তি। এত আন্তরিকতার কি কোনো উত্তর দেওয়া সম্ভব?
পাড়ার ক্লাবে বরণের সময়ের ঘোষনা হচ্ছে। আর বলে দেওয়া হচ্ছে মাস্ক না পরলে মন্ডপে ঢুকতে দেওয়া হবে না। এবার কোত্থাও বের হয় নি দীপ্তি। একদিন সকালে গিয়ে আশেপাশের ক'টা ঠাকুর দেখে এসেছে মেয়েকে নিয়ে। আর রান্না করে, টিভিতে পুজো পরিক্রমা দেখে সময় কাটিয়েছে। কাল থেকে আবার অফিস! তাও এবার আর বরণ করা নেই। এখন অবসর ই অবসর।
স্নান সেরে, একটা পুরোনো পুজোসংখ্যা নিয়ে বসতে যাবে, হঠাৎ কলিংবেলের আওয়াজ। বেশ অবাক হয়েই দরজার কাছে গেল দীপ্তি। এইসময় আবার কে এলো!
দরজা খুলতেই দেখে বৌদি দাঁড়িয়ে আছেন।
"কি রে, তুই রেডি হোস নি? চল, ফাঁকায় ফাঁকায় বরণ করে আসি!"
অবাক হলো দীপ্তি।
কী যে বলছেন বৌদি! ও কিভাবে বরণ করতে যাবে! কেন যাবে!
ওর মুখ দেখেই হয়ত কিছু বুঝেছিলেন উনি। তাই বলে উঠলেন "তুই যাবি না? কেন?"
"কেন যাব বৌদি? আমি কি ম্যারেড এখন? ডিভোর্সি আমি। সিঁদুর ও তো পরি না আর! তবে কেন যাব?" প্রায় হাহাকারের মতোই শোনাল ওর গলা, যেন।
একটু হাসলেন বৌদি।
তারপর বললেন "তাতে? আমাদের ও তো অশৌচ চলছে... তাও আমি যাচ্ছি মায়ের কাছে। তুই তাহলে কেন যাবিনা?"
"আমি সত্যি জানিনা তুমি কেন যাচ্ছ... শুনেছিলাম যেতে নেই। আর আমি কেন যাচ্ছি না, তোমাকে তো বললামই। ডিভোর্সি মেয়ের কি আর এসবের অধিকার থাকে?"
"তোর মুণ্ডু! আচ্ছা, আমরা কি মানি? মা দুর্গা আমাদের মেয়ে, তাই তো? আমাদের প্রিয় গান কি? "এবার আমার উমা এলে আর উমাকে পাঠাব না.."। আমার উমা! আমরা ওঁর মা এখন! দুটো জল মিষ্টি খাইয়ে, পানপাতা দিয়ে আদর করে দিই না মাকে? বরণের সময় লক্ষী-সরস্বতী-কার্তিক-গণেশ আমাদের নাতি নাতনি হয়ে যান না? তাঁরা অন্যসময় আমাদের আরাধ্য হওয়া সত্ত্বেও? তাহলে এখানে কে বিবাহিতা, কে ডিভোর্সি বা বিধবা... সেই প্রশ্ন আসছে কোথা থেকে! একজন মা তার মেয়ে স্বামীর কাছে যাবার আগে কাছে যাচ্ছে... ব্যস এইটুকুই ভাব না! আমিও তো সেজন্যই যাচ্ছি মায়ের কাছে। জরা-ব্যধি-মৃত্যু - সব ই তো তাঁর দেওয়া। তাহলে অশৌচ চললেও আমি কি তাঁর কাছে যেতে পারব না? আমি কি ওঁর কেউ না?" একটানা বলে থামলেন বৌদি।
তখনও চোখটা চিকচিক করছে ওঁর।
চোখটা চিকচিক করছে দীপ্তির ও। এভাবে তো ভাবেনি ও! ভাবেনি যে, মা মা ই থাকেন! আর জগজ্জননীর কাছে তো যখন তখন ই মঙ্গলকামনা করা যায়। মণ্ডপে যিনি আছেন, আর ওই দেওয়ালে, ক্যালেন্ডারের মধ্যে যিনি আছেন -তাঁরা কি আলাদা?
আর, ওর মনে যিনি আছেন? তবে কেন যাবে না ও?
"তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুণি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, এখন তো খুব ভিড় হবে না... মেয়েটাকেও নিয়ে যাই?" বলে হাসতে হাসতে একটা নতুন লালপেড়ে শাড়ি বের করে আলমারি থেকে।
ক্যালেন্ডারের মধ্যে থেকে মা দুর্গা তখন হাসছেন...
আলোর ঠিকানা লেখা আছে সেই হাসিতে...
 
Like Reply

(18-10-2021, 10:41 AM)ddey333 Wrote:  আলোর ঠিকানা

 
প্রতিবারই দশমী এলেই মনটা বড্ড খারাপ হয়ে যায় দীপ্তির। মনে হয়, এই তো মা এলেন, আবার চলেও যাচ্ছেন!
এবার তো মন আরও বেশি খারাপ ওর। প্রতিবারের থেকে এই দিনটা তো আরও অন্যরকমের। অন্যান্যবার পুরোনো পাড়ায় এইদিনে মজা হতো খুব। মা কে বরণ করার পরে সিঁদুরখেলা হত... ছবি তোলা... কত আড্ডা...
রনিও যেত ওর সাথে। ও যখন মা কে বরণ করার জন্য ওই উঁচু টুলের ওপর উঠত, তখন রনি ওর হাতের ডালাটা ধরে থাকত। তিন্নি তখন বাবার পাঞ্জাবিটা আঁকড়ে ধরে দেখত ওকে, বেশ ভয় পাওয়া চোখে!
তারপর তিনজনের সিঁদুরমাখা সেলফি তোলা হতো।
সেসব দিন কোথায় চলে গেছে!
আঠেরো সালের শেষ থেকেই বাঁধ ভেঙেছে, টের পাচ্ছিল দীপ্তি। উনিশ কাটল অশান্তিতে! কুড়ি বদলে দিল সবকিছু! একুশে তো ও একাই! এখন শুধু মেয়েটা মানুষের মতো মানুষ হোক, সেটাই চায় ও।
এইবছর অনেককিছু কেড়ে নিলেও কিছু পেয়েওছে ও। একটা নিজের মনের মতো বাড়ি খুঁজে পেয়েছে। এখানে মা মেয়ে ভালোই আছে ওরা। পাশের ফ্ল্যাটেই যে পরিবার, তাদের সাথে খুব মিশে গেছে ওরা। দাদা - বৌদি দুজনেই খুব ভাল। তিন্নির এখন অনলাইন কলেজ চলছে, তাই অসুবিধা হয় না খুব একটা।তবে কলেজ খুলে গেলেও, বৌদি বলেছেন তিন্নিকে কলেজ থেকে ফেরার পর থেকে নিজের কাছেই রাখবেন। ও 'কিন্তু কিন্তু' করায় বকাও খেয়েছে বৌদির কাছে। বেশ রাগ করেই বলেছেন উনি "এতদিন আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, ওঁকে নিয়ে সময় কেটে যেত। মাসকয়েক আগে মা চলে গেলেন, তোরা ভাড়া এলি। ভাগ্যিস এখন তিন্নি মা আছে, ওর কটরকটর শুনে ভালো আছি আমরা। ভগবান তো আর আমাদের দিলেন না কাউকে..."। এই কথা গুলো শুনলেই চুপ করে যায় দীপ্তি। এত আন্তরিকতার কি কোনো উত্তর দেওয়া সম্ভব?
পাড়ার ক্লাবে বরণের সময়ের ঘোষনা হচ্ছে। আর বলে দেওয়া হচ্ছে মাস্ক না পরলে মন্ডপে ঢুকতে দেওয়া হবে না। এবার কোত্থাও বের হয় নি দীপ্তি। একদিন সকালে গিয়ে আশেপাশের ক'টা ঠাকুর দেখে এসেছে মেয়েকে নিয়ে। আর রান্না করে, টিভিতে পুজো পরিক্রমা দেখে সময় কাটিয়েছে। কাল থেকে আবার অফিস! তাও এবার আর বরণ করা নেই। এখন অবসর ই অবসর।
স্নান সেরে, একটা পুরোনো পুজোসংখ্যা নিয়ে বসতে যাবে, হঠাৎ কলিংবেলের আওয়াজ। বেশ অবাক হয়েই দরজার কাছে গেল দীপ্তি। এইসময় আবার কে এলো!
দরজা খুলতেই দেখে বৌদি দাঁড়িয়ে আছেন।
"কি রে, তুই রেডি হোস নি? চল, ফাঁকায় ফাঁকায় বরণ করে আসি!"
অবাক হলো দীপ্তি।
কী যে বলছেন বৌদি! ও কিভাবে বরণ করতে যাবে! কেন যাবে!
ওর মুখ দেখেই হয়ত কিছু বুঝেছিলেন উনি। তাই বলে উঠলেন "তুই যাবি না? কেন?"
"কেন যাব বৌদি? আমি কি ম্যারেড এখন? ডিভোর্সি আমি। সিঁদুর ও তো পরি না আর! তবে কেন যাব?" প্রায় হাহাকারের মতোই শোনাল ওর গলা, যেন।
একটু হাসলেন বৌদি।
তারপর বললেন "তাতে? আমাদের ও তো অশৌচ চলছে... তাও আমি যাচ্ছি মায়ের কাছে। তুই তাহলে কেন যাবিনা?"
"আমি সত্যি জানিনা তুমি কেন যাচ্ছ... শুনেছিলাম যেতে নেই। আর আমি কেন যাচ্ছি না, তোমাকে তো বললামই। ডিভোর্সি মেয়ের কি আর এসবের অধিকার থাকে?"
"তোর মুণ্ডু! আচ্ছা, আমরা কি মানি? মা দুর্গা আমাদের মেয়ে, তাই তো? আমাদের প্রিয় গান কি? "এবার আমার উমা এলে আর উমাকে পাঠাব না.."। আমার উমা! আমরা ওঁর মা এখন! দুটো জল মিষ্টি খাইয়ে, পানপাতা দিয়ে আদর করে দিই না মাকে? বরণের সময় লক্ষী-সরস্বতী-কার্তিক-গণেশ আমাদের নাতি নাতনি হয়ে যান না? তাঁরা অন্যসময় আমাদের আরাধ্য হওয়া সত্ত্বেও? তাহলে এখানে কে বিবাহিতা, কে ডিভোর্সি বা বিধবা... সেই প্রশ্ন আসছে কোথা থেকে! একজন মা তার মেয়ে স্বামীর কাছে যাবার আগে কাছে যাচ্ছে... ব্যস এইটুকুই ভাব না! আমিও তো সেজন্যই যাচ্ছি মায়ের কাছে। জরা-ব্যধি-মৃত্যু - সব ই তো তাঁর দেওয়া। তাহলে অশৌচ চললেও আমি কি তাঁর কাছে যেতে পারব না? আমি কি ওঁর কেউ না?" একটানা বলে থামলেন বৌদি।
তখনও চোখটা চিকচিক করছে ওঁর।
চোখটা চিকচিক করছে দীপ্তির ও। এভাবে তো ভাবেনি ও! ভাবেনি যে, মা মা ই থাকেন! আর জগজ্জননীর কাছে তো যখন তখন ই মঙ্গলকামনা করা যায়। মণ্ডপে যিনি আছেন, আর ওই দেওয়ালে, ক্যালেন্ডারের মধ্যে যিনি আছেন -তাঁরা কি আলাদা?
আর, ওর মনে যিনি আছেন? তবে কেন যাবে না ও?
"তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুণি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, এখন তো খুব ভিড় হবে না... মেয়েটাকেও নিয়ে যাই?" বলে হাসতে হাসতে একটা নতুন লালপেড়ে শাড়ি বের করে আলমারি থেকে।
ক্যালেন্ডারের মধ্যে থেকে মা দুর্গা তখন হাসছেন...
আলোর ঠিকানা লেখা আছে সেই হাসিতে...
 

খুব সুন্দর
Like Reply

#কনকাঞ্জলি 
#মৌমিতা_ঘোষ 

'ও কি ও কি, বড়দিকে কনকাঞ্জলির থালা দিচ্ছ কেন? বড়দি তো নেবে না কনকাঞ্জলি' - হাঁপাতে হাঁপাতে ছাদে এসে বলে সুতনুকা |

'কেন বড়দি নেবে না কেন? আর তুমি তো গেছিলে বিসর্জনের গাড়ি দেখতে, তুমিই বা আবার ওপরে এলে কেন মেজদি? ' - ভুরু কুঁচকে মেজো জায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় চাঁদনী, এ বাড়ির ছোট বৌ |

দু'মাস হল কৌশিকের বাড়িতে বৌ হয়ে এসেছে চাঁদনী | আর এইটুকু সময়েই সবাই নতুন বৌয়ের মুখকে সমঝে চলে | সবাই জানে মুখের ওপর স্পষ্ট কথা বলে দিতে নতুন বৌয়ের জুড়ি মেলা ভার| কৌশিকরা তিন ভাই | বড়দা শমীক বাবার ওষুধের দোকানে বসে | মেজো ভাই দ্বারিক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে | কৌশিক সবার ছোট, ও কলেজে পড়ায় | চাঁদনীও চাকরি করে | বিয়ের আগে থেকেই নতুন বৌয়ের চাকরি করা নিয়ে বেশ অশান্তি হয়েছিল বাড়িতে | কৌশিকের মা বাড়ির বৌয়ের চাকরি করা একদম পছন্দ করেন না | বড় বৌ তমসা তো এতদিন সংসার করছে, কই সে তো কখনো চাকরি করতে চায়নি ! মেজ ছেলে চাকরিসূত্রে সল্টলেকে ফ্ল্যাটে থাকে | এতদূরে এই উত্তরপাড়ার বাড়ি থেকে রোজ অতটা যাতায়াত করতে পারছিল না দ্বারিক, তাই বছর দুয়েক আগে বিয়ের পর আলাদা হয়ে গেছে ওরা স্বামী-স্ত্রী | চাঁদনীর অফিসও সেক্টর ফাইভ | মাঝে মাঝে অফিসে চাপ থাকলে ফিরতে বেশ রাত হয়ে যায় | কৌশিক তখন স্টেশনে গিয়ে বাইকে করে নিয়ে আসে ওকে | শাশুড়ি সেদিন ওর সাথে কোনো কথা বলেন না | তবে কয়েকদিনেই চাঁদনী অভ্যস্ত হয়ে গেছে এইসব কিছুর সঙ্গে | কৌশিক যে ওর পাশে আছে সেই প্রথম দিন থেকে !

এই দুর্গাপুজোর সময় সব আত্মীয় স্বজনরা এক হন ওদের এই উত্তরপাড়ার বাড়িতে | ওদের এই বাড়ির পুজো এবারে পঁচাত্তর বছরে পড়ল | কৌশিকরা তিন ভাই আবার যেন সেই ছোটবেলায় ফিরে যায় পুজোর দিনগুলোতে | তমসা, সুতনুকা আর চাঁদনী - এই তিন বৌ যেন তিন রকম | খুব যে মিল ওদের মধ্যে এমনটা নয়, তবে মুখোমুখি ঝগড়াও নেই | 

তমসার বিয়ে হয়েছে বছর সাতেক | নিঃসন্তান ওরা |এই নিয়ে শাশুড়ি উঠতে বসতে বড়ো বৌকে কথা শোনাতে ছাড়েন না | সুতনুকা সবে তিনমাসের প্রেগন্যান্ট | সেজন্য এবারে তার আদরের অন্ত নেই | শাশুড়ি যেন মেজ বৌমাকে চোখে হারাচ্ছেন | আর নিঃশব্দে সব দায়িত্ব পালন কিরে চলেছে তমসা | সুতনুকা এবার বিসর্জনে যাবে না | ওদের বিসর্জনে খুব আনন্দ হয়, সবাই মিলে হই হই - নাচানাচি করতে করতে একসাথে গঙ্গায় যায় | কিন্তু সুতনুকা এবারে যাবে না, ওকে নাকি এই অবস্থায় যেতে নেই | তাই বরণের পর বিসর্জনের গাড়ি সাজানো দেখতে গেছিল ও নিচে | কিন্তু ওর হঠাৎ ফিরে আসায় একটু হকচকিয়ে যায় সবাই | চাঁদনীর হাতে তখন কনকঞ্জলির থালা | ওদের শাশুড়ি এবার হাঁটুর ব্যথা নিয়ে উঁচু টুলে উঠে কনকঞ্জলি নিতে পারবেন না বলেছেন | তাই নিয়ম অনুযায়ী বড় বৌ হিসেবে তমসারই কনকঞ্জলি নেওয়ার কথা | সেই মতোই ব্যবস্থা করেছিল চাঁদনী | মেজদির হঠাৎ ওপরে আসার পিছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, বুঝতে পারে ও |

চাঁদনীর হাত ধরে সাইডে সরিয়ে আনে সুতনুকা| তারপর ফিসফিস করে বলে, 'তুমি কি কিছুই জানো না চাঁদনী? বড়দি কি করে কনকঞ্জলি নেবে? বড়দির বাচ্চা আছে নাকি? মা বললেন আমাকে কনকঞ্জলি নিতে |'

অবাক হয়ে যায় চাঁদনী ! আজকের দিনে কেউ এমন ধ্যান ধারণা নিয়ে বেঁচে থাকতে পারে? ওর শাশুড়ি নয় পুরোনো দিনের মানুষ, মেজদি তো ওনাকে বোঝানোর চেষ্টা করতে পারতো ! তা না করে মেজদিও এটা সমর্থন করলো? আজ এতদিন ধরে এই সংসারের এতো ঝক্কি সামলানোর পরেও শুধু গর্ভে সন্তান ধারণ করতে পারেনি বলে কোনো দায়িত্ব না নেওয়া মেজ বৌ বড় বৌয়ের চেয়ে বেশি যোগ্য? কিছুতেই মেনে নিতে পারেনি চাঁদনী | সোজা শাশুড়ির কাছে গিয়ে জানিয়েছিল ওর অসন্তোষ |
'এটা কি ধরণের কথা মা? বড়দি আজ এত কিছুর পর শুধু সন্তান ধারণ করতে পারেনি বলে শুভ কাজে থাকতে পারবে না? '

'যেটা বোঝো না, সেই নিয়ে কথা বোলো না ছোট বৌমা | বাড়ির মঙ্গল-অমঙ্গলের একটা ব্যাপার আছে | বড় বৌমাকে তো আমি পুজোর কাজে থাকতে না করিনি, তবে কনকাঞ্জলি ও নিতে পারবে না ' - গম্ভীর স্বরে জবাব দিয়েছিলেন চাঁদনীর শাশুড়ি মা | 

বাইরে থেকে সবাই তাড়া দিচ্ছিল ঠাকুর নামানোর জন্য | আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতে পারে | তমসাই ব্যবস্থা করে ফেলল কনকাঞ্জলির | দ্বারিকের হাত থেকে কনকাঞ্জলি নিল সুতনুকা | 'আসছে বছর আবার এসো মা' - বলে মাকে বিদায় জানাল ব্যানার্জী বাড়ি |

তমসা এবারে বিসর্জনে যায়নি | মাথা ধরেছে বলে শুয়েছিল ঘরে | ঠাকুর বেরোনোর পরেই বৃষ্টি এসেছিল জোরে | বাড়ি মোটামুটি ফাঁকা এখন | সবাই বিসর্জনে গেছে | শুধু ওর শ্বশুর-শাশুড়ি আছেন ঘরে, আর সুতনুকা যায়নি, ওকে যেতে নেই বলে | এখন বাচ্চা না হওয়ার জন্য কথা শুনতে শুনতে ব্যাপারটা গা-সওয়া হয়ে গেছে তমসার| প্রথম প্রথম কান্না পেত খুব, আজকাল চোখের জলও শুকিয়ে গেছে |

'উঃ মা গো ' - বাইরে থেকে হঠাৎ প্রচন্ড জোর চিৎকার ভেসে এল একটা | 

চোখটা লেগে গেছিল একটু তমসার | পুজোর কদিন খাটুনি তো কম যায় না ! চিৎকারটা সুতনুকার মনে হলো ! বাইরে বেরিয়ে দেখে ঠিক তাই | বৃষ্টির জলের ছাঁট এসেছিল বারান্দায় | সেখানেই পা হড়কে পরে গেছে সুতনুকা | দৌড়ে গিয়ে ওকে তোলে তমসা | ততক্ষনে ওর দু'পা বেয়ে নামতে শুরু করেছে রক্তের ধারা |

****************************

সুতনুকার গর্ভে বেড়ে ওঠা তিনমাসের ভ্রুণটিকে বাঁচানো যায়নি কোনোভাবেই | অতখানি রক্তপাতে প্রাণসংশয় হয়েছিল সুতনুকারও | ওর ও নেগেটিভ ব্লাড গ্রুপ | দশমীর দিন অত রাতে ওই রেয়ার গ্রুপের রক্ত পাওয়া অসম্ভব ছিল | শেষে এগিয়ে আসে তমসা | ওরও ও নেগেটিভ | তমসার দেওয়া রক্তেই আস্তে আস্তে স্থিতিশীল হয় সুতনুকা | কিন্তু তখনও ওর জ্ঞান আসেনি |

দশমীর দিনেই বাড়িতে এমন একটা আকস্মিক দুর্ঘটনায় ভীষণ ভাবে ভেঙে পড়েন সুতনুকার শ্বশুর শাশুড়ি | পরেরদিন ওর বড় ভাসুর জা, ওর স্বামী, ছোট দেওর, জা সকলে যখন ওর কেবিনে গিয়ে পৌঁছল, সুতনুকা তখন জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে, শূন্য দৃষ্টি | পাশে গিয়ে বসল তমসা, সুতনুকার বড় জা | কাঁধে হাত রাখলেন ওর | একটু যেন কেঁপে উঠল সুতনুকা, নড়ে উঠল ওর শুকনো ঠোঁটদুটো, হঠাৎ করে টলটল করে উঠল ওর দু'চোখের কোল | 

'মন খারাপ করিস না, দেখবি, খুব শিগগির তোর কোল ভরে উঠবে' - সুতনুকার মাথায় হাত বুলিয়ে বলে তার বড় জা|

'পাপ দিদি, বড় পাপ ভিড় কিরে আছে আমার চারদিকে | এত সহজে আমার মুক্তি নেই | কাল আমি পাপ করেছি তোমার সাথে | মা তোমার হাতেই কনকাঞ্জলি চেয়েছিলেন, আমি তোমায় নিতে দিইনি | তার শাস্তি পেলাম আমি | কেন আমায় বাঁচালে দিদি? আমি থাকলে এই পৃথিবীর পাপের বোঝা বাড়বে শুধু | তুমি আমায় যেতে দিলে না, কেন যেতে দিলে না, বলো? ' - তমসাকে জড়িয়ে ধরেছে সুতনুকা, কেঁদে চলেছে হাউহাউ করে |

'দূর পাগল, এভাবে কাঁদে কেউ? আমাদের জন্যে না হোক, আর ক'দিন পর যে আসবে তোর কোলে জুড়ে, তার জন্যে বাঁচতে হবে না? এসব অশুভ কথা একদম মনে আনবি না |'

তমসা বুকে জড়িয়ে ধরে আছে সুতনুকাকে, হাত বুলিয়ে দিচ্ছে ওর মাথায় | পরম নিশ্চিন্তে বড় জায়ের বুকে মাথা গুঁজে দিয়েছে সুতনুকা | আজ যে ওর নবজন্ম হলো! আর যার জন্যে সেই জন্ম, সে কি মায়ের চেয়ে কিছু কম নাকি !

***************************

মাঝে কেটে গেছে অনেকগুলো বছর |

'ও বড় মা, তাড়াতাড়ি এসো | দিদি বেরোবে তো এবার | দেরি হচ্ছে ওদের, মেজো জেঠি তোমায় ডাকছে তো !' - সিঁড়ি থেকে চেঁচাচ্ছে রূপ, চাঁদনী আর কৌশিকের ছেলে |

নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে তমসা | ও কিছুতেই আর বেরোবে না | বুকে করে বড় করলো যে পম্পিকে, সে আজ পরের ঘরে চলে যাচ্ছে, কোন মা এটা সহ্য করতে পারে !

'দরজা খোলো দিদি | মেয়ে জামাই যে তোমার জন্যে আটকে আছে | তুমি কনকাঞ্জলি না নিলে ওরা তো রওনা দিতে পারছে না ' - দরজায় ধাক্কা দেয় সুতনুকা, পম্পির জন্মদাত্রি মা |

'তুই নে মেজ, তুইই তো ওর মা !' - অনেক কষ্টে কান্না চেপে ভেতর থেকে বলে তমসা |

'তাই বললে কি হয় দিদি, আমি তো ওকে শুধু জন্মই দিয়েছি, বড় করলে তো তুমি | জন্ম দিলেই কি আর মা হওয়া যায়? আর মেয়েও তো তোমাকেই মা বলে মানে | মাকেই কনকাঞ্জলি নিতে হয় দিদি | মেয়ের কথা ভেবে একটিবার বাইরে এসো, লক্ষ্মীটি !'

বাইরে আসেন তমসা | কেঁদে কেঁদে চোখ দুটো জবাফুল হয়ে গেছে | 

'আচ্ছা এত কাঁদবে যদি, মেয়ের বিয়ে দিলে কেন বলো দেখি? ' - মজা করে প্রশ্ন করে সুতনুকা |

সিঁড়ি দিয়ে নামছে পম্পির দুই মা, একজন তার জন্মদাত্রি, আর একজন তার মাম্মাম | সেই হাসপাতাল থেকে এসে অবধি মাম্মামের কোলেই ওর বড় হয়ে ওঠা | তখন ওর বাবা -মা মেয়ের জন্যে আবার উত্তরপাড়ার বাড়িতেই চলে আসেন | পম্পি তো অনেক বড় বয়স অবধি মাম্মামকেই ওর মা বলে জানতো | ওর চান-খাওয়া-ঘুম-আবদার-বেড়ানো - সব কিছু মাম্মামের কাছে | আর মাম্মামও যেন পম্পিকে পেয়ে জগৎ ভুলে যেত | অনির্বানের সাথে সম্পর্কের কথাটাও প্রথম মাম্মামকেই বলেছিল ও | মাম্মাম একদিন বাড়িতে ডেকেছিল অনির্বানকে | তারপর নিজে ওদের বাড়ি গিয়ে বিয়ে ঠিক করেছিল | আর আজ এমন করে কাঁদছে !

তমসার তখন মনে পড়ছে সুতনুকার হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনটা | সেই দুর্ঘটনার ঠিক এক বছরের মাথায় মহালয়ার দিন এসেছিল পম্পি | ওকে তমসার কোলে দিয়ে সুতনুকা বলেছিল, 'তোমার মেয়েকে আগলে রেখো দিদি' |
তারপর এতগুলো দিন যেন চোখের পলকে কেটে গেল | সেই ছোট্ট ময়দার তালটা আজ শ্বশুরবাড়ি যাচ্ছে | অনির্বান ভালো ছেলে, ভালো রাখবে পম্পিকে, জানেন তমসা | তাও যে চোখ দুটো কেন এত ঝাপসা হয়ে যায় !
মেয়ের মুখোমুখি দাঁড়ালেন তার দুই মা | মেয়ের হাতে কনকাঞ্জলির থালা | ঠাকুরমশাইয়ের কথা মতো আঁচল পেতে দাঁড়ালেন তমসা |

'এবার পিছন দিকে মায়ের আঁচলে চালটা ছুড়ে দিয়ে বলো, "মা তোমার সব ঋণ শোধ করলাম", বলে আর পিছনে না তাকিয়ে সোজা বেরিয়ে যাও' - পম্পিকে বললেন ঠাকুরমশাই | 

কনকাঞ্জলির থালা হাতে দাঁড়িয়ে পম্পি | হঠাৎ ওর হাতে ধরা ব্যাগটা ফাঁক করে সবটুকু চাল ভেতরে ঢেলে ফেলল মেয়ে | 'একি করলে? ' - আঁতকে উঠলেন ঠাকুরমশাই | কাউকে তোয়াক্কা না করেই পিছন ফিরল মেয়ে | সামনে এসে দাঁড়াল দুই মায়ের |

'মায়ের ঋণ শোধ করা যায় নাকি মাম্মাম? তুমি আঁচল পেতে দাঁড়ালে কেন? ওই এক মুঠো চাল দিয়ে তোমার ঋণ শোধ করবো আমি? ওটা আমি রাস্তায় কোনো ভিখারীকে দিয়ে দেবো | সে নয় একদিন একটু পেট ভরে ভাত খাবে | আর আমি তো আমার দুই মায়ের হাতের ভাত খেতে বারবার আসবো তোমাদের কাছে | তোমরাই যে আমার শিকড় !'

মেয়েটা তাঁর সত্যিই বড় হয়ে গেছে | তবে আজ বড় নিশ্চিন্ত লাগছে তমসার, মেয়েটা তাঁর মানুষ হয়েছে |

©মৌমিতা ঘোষ
[+] 1 user Likes ddey333's post
Like Reply

দাদা তুমি তো কোনোদিন পুরুষ হতে পারোনি , ঝর্ণার জন্য এখনো কাঁদো... আমি নিজেই দেখেছি ...

কিন্তু আমার পাল্লায় পড়ে, মানে আমার এই থ্রেডে তোমাকে টেনে এনে ... মহাপুরুষ বানিয়ে দিয়েছি আমি ...

তোমার আবৃতি করা কবিতা গুলো আবার কবে শুনতে পাবো ??  

Namaskar Heart Namaskar Heart
[+] 1 user Likes ddey333's post
Like Reply

চিকিৎসা করবেন বলে স্বেচ্ছায় সশ্রম কারাদণ্ড চেয়ে নিয়েছিলেন বিধান রায় 

 
মুখ দেখে রোগীর চিকিৎসা করতেন ডাঃ বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে ১৯৩০ সালে ইংরেজ পুলিশের হাতে গ্রেফতার হন দিল্লি থেকে। তারপর তাঁকে আনা হয় কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। জেলে ওই সময় বন্দি ছিলেন বর্ধমানের এক গান্ধীবাদী শিক্ষক বিজয়কুমার ভট্টাচার্য। বিজয়বাবু লিখেছেন, তিনি বর্ধমান জেলে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ওজন কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। সর্ব ক্ষণ জ্বর থাকত। এই সময় তাঁকেও আনা হয় আলিপুর জেলে।
বিধান রায় জেলে এসেছিলেন প্রথম শ্রেণির বন্দি হিসেবে। কিন্তু তিনি স্বেচ্ছায় সশ্রম কারাদণ্ড চেয়ে নিয়েছিলেন জেল কর্তৃপক্ষের কাছে। সাধারণত এটা করা যায় না, কিন্তু সম্ভবত বিধান রায়ের ব্যক্তিত্বের সামনে ওঁরা না বলতে পারেননি। ফলে ডাঃ বিধান রায়ের ডিউটি পড়ল জেলের হাসপাতালে। কিছু দিনের মধ্যেই বোঝা গেল জেলে রোগীর মৃত্যুসংখ্যা কমে গেছে। নিউমোনিয়া, টাইফায়েড ইত্যাদি কিছু কঠিন অসুখের ওষুধ জেলে থাকত না, সে সব বিধান রায় তাঁর দাদা সুবোধ রায়ের মাধ্যমে বাইরে থেকে নিজের টাকায় আনাতে শুরু করলেন। প্রায়ই দেখা যেত ছ’ফুট ছাড়ানো লোকটা স্টেথো গলায় দিয়া জেলের হাসপালে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছেন, পেছন পেছন চলেছেন জেলের সরকারি ডাক্তার।
গান্ধীবাদী সেই শিক্ষক বিজয়কুমার ভট্টাচার্য লিখেছেন, “বিধানবাবু চেয়ারটা টেনে নিয়ে আমার বিছানার পাশে বসলেন। মিনিট কয়েক চেয়ে রইলেন আমার দিকে। তারপর অসুখ নিয়ে কয়েকটা প্রশ্ন করলেন। মুখের দিকে তাকালাম। একটু যেন চিন্তিত বলে মনে হল। কিন্তু মুহূর্তের মধ্যে মুখখানা আবার প্রফুল্ল হয়ে উঠল। হেসে বললেন, ‘কিছু না। সেরে যাবে।’ মনে হল এর মধ্যেই অসুখের সব কিছু বুঝে ফেলেছেন। বিজয়কুমার ভট্টাচার্যই এরপর জানিয়েছেন,  কোনও রোগীর চিকিৎসা শুরুর আগে বিধান রায় কিছু ক্ষণ সেই রোগীর মুখের দিকে তাকিয়ে থাকতেন। সেই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি রোগ নির্ণয় করতেন। 
ওই জেল হাসপাতালে তখন ১১০ জন রোগী। একদিন জেলের ডাক্তার বঙ্কিমবাবু (উপাধি লেখেননি বিজয়কুমার ভট্টাচার্য) কোনও কারণে আসতে দেরি করছেন। বিধান রায় একাই এক এক করে ১১০ জন রোগীকে দেখলেন। তার পর ছুটতে ছুটতে বঙ্কিমবাবু এসে হাজির। কাঁচুমাঁচু মুখে বন্দি বিধান রায়কে বলছেন, স্যার একটু দেরি হয়ে গেল। বিধান রায় হেসে বললেন, না না ঠিক আছে, রোগী আমি দেখে নিয়েছি, আপনি ওদের টিকিটগুলো আনুন, পথ্য আর ওষুধটা আমি বলে দিচ্ছি। বিজয়কুমার ভট্টাচার্য লিখেছেন, তিনি অবাক বিস্ময়ে দেখলেন, আধঘণ্টা আগে দেখা ১১০ জন রোগীর প্রত্যেকের জন্য ওষুধ, পথ্য প্রায় মুখস্থ এক এক করে বলে গেলেন ডাঃ বিধান রায়। এমনই অসামান্য স্মৃতিশক্তি ছিল তাঁর।
বিধান রায় জেলে থাকাকালীন পেয়ে গেলেন বন্দি কানাই গাঙ্গুলিকে। কানাইবাবু ইঞ্জিনিয়ারিং-এ ডক্টরেট করেছিলেন জার্মানি থেকে। খুব ভালো জার্মান ভাষা জানতেন তিনি। তিনি বরিশালের শঙ্কর মঠের স্বামী প্রজ্ঞানন্দের বিপ্লবী দলের সদস্য ছিলেন। পরে গ্রেফতার হন ব্রিটিশ পুলিশে হাতে। এই কানাই গাঙ্গুলির কাছে জেলের ভিতর বিধান রায় শুরু করলেন জার্মান ভাষা শেখা। এই নিয়ে কানাইবাবু লিখেছিলেন, ছ’মাস জেলে থাকাকালীন বিধান রায় একদিনও বাদ দেননি জার্মান শেখার ক্লাস। এবং যখন জেল ছেড়ে চলে গেলেন, তখন তাঁর এই বিষয়ে প্রাথমিক শিক্ষা শেষ হয়ে গেছে।
জেলে বিধান রায়ের খাবার আসত ওয়েলিংটনের বাড়ি থেকে। আলিপুর জেলে তখন সিনিয়র ডেপুটি জেলার ছিলেন রায় সাহেব অনিলেন্দু বন্দ্যোপাধ্যায়। সব রাজনৈতিক বন্দির দায়িত্বে ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী বাড়ি থেকে খাবার এলে আগে তা ‘টেস্ট’ করে দেখবেন ডেপুটি জেলার। তার পর তা বন্দিকে দেওয়া হবে। এক রাতে অনিলেন্দু বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে খবর পেলেন, বিধান রায়ের খাবার আসেনি। ছুটে গেলেন জেলে। গিয়ে দেখলেন, খাবার এসেছিল, কিন্তু তা এত সুস্বাদু ছিল যে টেস্ট করতে করতে সবটাই খেয়ে ফেলেছেন ডেপুটি জেলার। লজ্জার মাথা খেয়ে অনিলেন্দু বন্দ্যোপাধ্যায় বিধান রায়ের ঘরে গিয়ে সব জানালেন। বিধান রায় হেসে বললেন, আগে বললে তো আমি ওর জন্যেও খাবার পাঠাতে বলে দিতাম। অনিলেন্দু বন্দ্যোপাধ্যায় বিধান রায়কে বললেন, তিনি বিধান রায়ের বাড়িতে ফোন করে দিয়েছেন, নতুন করে খাবার পাঠানো হচ্ছে। সেই খাবার এল রাত ১১টায়। বিধান রায় খেলেন। তার পর বাড়ি গেলেন রায় সাহেব অনিলেন্দু বন্দ্যোপাধ্যায়।
-------

Like Reply

কেনেডির সঙ্গে বিধান রায়ের মিটিং চলছে। মিটিং শেষে বিধান রায় বললেন, মিস্টার প্রেসিডেন্ট আমার মনে হচ্ছে আপনার পিঠে মারাত্মক পেইন আছে।

কেনেডি অবাক বিস্ময়ে পাল্টা প্রশ্ন করলেন, How do you know that?
বিধান রায় বিনীতভাবে বললেন, আমি পেশায় ডাক্তার, নেশায় রাজনীতিবিদ।
কেনেডি তাঁর সেক্রেটারিকে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজ বিধান রায়কে দেখাতে বললেন।
তিনি দেখলেন এবং আমেরিকার চিকিৎসার মান দেখে অসন্তুষ্ট হলেন। বিধান রায় নতুন করে প্রেসক্রিপশন দিলেন। দৃঢ়চিত্তে বললেন, এগুলো নিয়ম করে খাবেন। না সারলে আমাকে জানাবেন। আমি আবার আসবো আমার নিজ খরচে।
মিটিং শেষে বিদায় নেয়ার আগে হ্যান্ডশেক করতে করতে বললেন, মিস্টার প্রেসিডেন্ট আমার ফী তো দিলেন না!
কেনেডি জানতে চাইলেন, কত দিতে হবে ফী?
বিধান রায় মওকা পেয়ে পশ্চিম বঙ্গের উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা চাইলেন। সাথে সাথে মঞ্জুর করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজী দেশাই খুব চটলেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে একটা দেশের প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইতে পারেন না।
নেহরু বললেন, ওকে ক্ষেপিও না। ও নিজে মঞ্জুরি এনেছে। টাকা দিয়ে দাও।
 
লেখা : উৎপল সেনগুপ্ত
Like Reply

(18-10-2021, 11:36 PM)ddey333 Wrote:  দাদা তুমি তো কোনোদিন পুরুষ হতে পারোনি , ঝর্ণার জন্য এখনো কাঁদো... আমি নিজেই দেখেছি ...

কিন্তু আমার পাল্লায় পড়ে, মানে আমার এই থ্রেডে তোমাকে টেনে এনে ... মহাপুরুষ বানিয়ে দিয়েছি আমি ...

তোমার আবৃতি করা কবিতা গুলো আবার কবে শুনতে পাবো ??  

Namaskar Heart Namaskar Heart

তোমার যেদিন ইচ্ছা করবে চলে এসো ! আমি শোনাবো !
[+] 1 user Likes ddey333's post
Like Reply

পুরোহিতের জীবন

অবশেষে অবসন্ন শরীর নিয়ে দুর্গা পুজো সেরে পুরোহিত বাড়ি ফিরল । সবার একটাই কথা পুজোয় পুরোহিতের প্রচুর ইনকাম।  সাথে ফল মিষ্টি শাড়ি । কিন্ত কে বোঝাবে কুড়ি লাখ টাকার বাজেটে কমিটি থেকে পুরোহিতের বরাদ্দ চারটে লাল পাড় সাদা শাড়ি । সেটাও যতটা জ্যালজ্যালে হয় । গামছার সাইজ রুমালকেও লজ্জা দেবে । এর মধ্যে আবার যেসব শাড়ি আসে তার মধ্যে কমিটির নির্দেশ কিছুগুলো রেখে দেবেন ।
  সব কমিটিতে দু একজন মাতব্বর থাকে । এসে নিয়ে পুরোহিতের খুঁত ধরার জন্য বসে থাকে । মাঝে মধ্যে জ্ঞান দেন তিনি দক্ষিণেশ্বর , পুরীর পুরোহিতের সঙ্গে তর্ক করে নাকি কাছা খোলার অবস্থা করেছিলেন। এরপর দক্ষিণা । অষ্টমীর দিন দক্ষিণা কমিটি নিয়ন্ত্রণ করবে । এইভাবে পাঁচ দিনের পুজো শেষ করে শর্ত অনুযায়ী টাকা আর রাজ্য সরকারের দেওয়া রেশনের নিম্নমানের চাল রুমালের থেকেও ছোট গামছা আর গোটা চারেক ভালো শাড়ি নিয়ে বাড়ি ফেরা ।
    ততক্ষণে গলার স্বর বসে গেছে । যখন সবাই পুজোয় বৌ ছেলে মেয়ে নিয়ে ফুর্তি করছে তখন পুরোহিত মন্দিরে উচ্চ কন্ঠে খালি পেটে মন্ত্রোচ্চারণ করছেন । যাঁরা ভাবেন অ বং করেই ইনকাম তাদের বলব ঐ তিন ঘন্টা করেই পাঁচদিন খালি পেটে অং বং করেই দেখান । করে দেখান দেড় ঘন্টার মহা হোম । খুব উচ্চ কন্ঠে নয় স্বাভাবিক গলাতেই চণ্ডীপাঠ করে দেখিয়ে দিন ।
   তাই এসব মেনে নিয়েও পুরোহিতের মা , বৌ মনোকষ্ট বুকে চেপে প্রত্যাশায় থাকে পুজোর পর বাড়ি ফেরার দিকে । ফিরতেই পাড়ার কথা ভালোই কামাই হল । কেউ বলবে নারকোল খাওয়ালি না , কেউ বলবে দুটো গামছা দিস বা শাড়ি দিস ।
    পুরোহিতের জীবনের এই শারীরিক ও মানসিক কষ্ট এদের চোখে পড়ে না । যখন কেউ রেলে মোটা বোনাস পায় বা অনান্য পেশায় প্রচুর টাকা আয় করে তখন বলে না ভালোই তো টাকা কামালি । কিছু দে । বা এরাই কখনও পুরোহিতকে বলে না এই নিন পুজোর সময় কিছু রাখুন ।
     এরা সবসময়ই উদাহরণ দেয় কালীঘাট, তিরুপতি বা জগন্নাথ মন্দিরের পুরোহিতের আয়ের সাথে তুলনা করে । কিন্ত অধিকাংশ পুরোহিতের জীবন কত কষ্টের সে তারাই জানে । পুরোহিত সবার মঙ্গল কামনা করে অথচ উপবাসে চিৎকারে লিভার ও হার্টের অকালেই বারোটা বাজায় । এমনও দেখেছি বাড়িতে মাসিক আয় দেড় লাখের উপর । নারায়ণ পুজোর দক্ষিণা একান্ন টাকা । বাড়াতে বললেই একটা পরিচিত শব্দ "পুরোহিত লোভী" । পুরোহিতকে এক টাকাতেও সন্তুষ্ট হওয়া উচিত । হ্যাঁ পুরোহিদের পেট , পিঠ , রোগ, পোশাক কোন কিছুই নেই । এইসব দেঁড়েল গুলো যখন কোন নার্সিংহোম অতিরিক্ত টাকা নেয় তখন কিছু বলতে পারে না । কলেজে ডোনেশান নিলেও চুপ । ওগুলো লোভ নয় ।
   হ্যাঁ এটাই সমাজ । আর এটাই বিচার । আর লজ্জা কখন হয় জানেন ? যখন কোন ', পদবীধারী এসব কথা গুলো বলেন । এখন আবার শুনতে হচ্ছে পুরোহিত ভাতা মারছিস তো ? কে বোঝাবে ওই এক হাজার টাকা পেতে গেলে একটা অতি মূর্খ নেতার পায়ে তেল দিতে হবে । তাই আমার মতো অধিকাংশ পুরোহিতের আজও সেটুকু জোটেনি । এসব শুনলে সত্যিই পুরোহিত হিসেবে নিজের লজ্জা লাগে । পুরোহিত,  আপনার অভিজ্ঞতা কি বলে ?
সংগৃহীত,,,
[+] 1 user Likes ddey333's post
Like Reply

(19-10-2021, 12:15 PM)dada_of_india Wrote:  তোমার যেদিন ইচ্ছা করবে চলে এসো ! আমি শোনাবো !

তুমি তো ', , কাল আমার বাড়ির লক্ষি পুজোটা করে দিয়ে যাবে ??? :) Namaskar


ভালো স্কচ খাওয়াবো তাহলে পরে ... Big Grin

[+] 1 user Likes ddey333's post
Like Reply

শিক্ষক

 
- কানের নীচে ঠাস করে একটা থাপ্পড় দেবো , শুয়ার .... কতবার বলেছি ? সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদের সূত্রের মধ্যে শুধু আসলটা বিয়োগের অন্তর , গুলিয়ে যেন না যায় ... কিরে বলিনি ?
- হ্যাঁ স্যার বলেছিলেন , কিন্তু ..
- কিন্তু , আবার কিসের কিন্তু ? 
- স্যার ওই বিকাশটা পিছন থেকে খোঁচা দিচ্ছিলো পিঠে , উপপাদ্যটা দেখানোর জন্য , তাই আসলটা বিয়োগ দিতে ভুলে গিয়েছি , আর হবে না স্যার ...
- তুই ওই কর , বেয়াদপ ছেলে , কান ধরে বেঞ্চের উপর দাঁড়া গিয়ে , ... এই বিকাশ , শুয়ার , এদিকে শোন , শোন তারা তারি ...আজ তোর একদিন কি আমার একদিন ...
বৈকুণ্ঠপুর কলেজের কর্ণ স্যারের অঙ্কের ক্লাসের এ এক রোজকার চিত্র । যে ছাত্রটি সদ্য সদ্য শাস্তিপ্রাপ্ত হয়ে , বেঞ্চের উপর দাঁড়িয়ে নিজের আসন অলংকৃত করবে , তার নাম পার্থ । এই কলেজের দশম শ্রেণীতে তারই ক্রমিক নং এক । শুধু এই বছর নয় , পঞ্চম শ্রেণী থেকে এই আসনটিতে আর কারো বসার সৌভাগ্য হয়নি । সারা কলেজ পার্থর প্রশংসায় একেবারে পঞ্চমুখ । শুধু অঙ্কের শিক্ষক কর্ণ চক্রবর্তী বাদে বাকি সকল শিক্ষকদের এক্কেবারে চোখের মণি এই পার্থ । এবার মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে তার একটা স্থান আসবে বলে ,সকলে তাকে নিয়ে আশায় বুক বেঁধেছে । 
কিন্তু কর্ণ স্যারের ওই এক কথা ...
- বুঝলি পার্থ , তুই অঙ্কে ভালো কিন্তু অর্জুনের মতো না ... ওর একটা আলাদা ব্যাপার ছিলো । তুইতো কিছু অঙ্ক , যেগুলো বুঝিস টুজিস না , ওগুলো মুখস্থ করিস ...
- স্যার আপনি এটা বলতে পারলেন ?আমি কোনোদিন অঙ্ক মুখস্থ করি না  , আপনি যত অঙ্ক বলেন আমি সব করে এনে দি , এত প্র্যাকটিস করি , তবু আপনি বলেন আমি অর্জুন দার মতো না ... আমিতো অর্জুন দা কে চিনিও না ... 
- সে তোর চিনে কাজ নেই ... আরো প্র্যাকটিস করতে হবে , বুঝলি ? একটা অঙ্ক তিনটে চারটে নিয়মে যদি না করতে পারলি তবে , কিসের অঙ্কে ভালো ? একটা নিয়মেতো সবাই পারে ...
- স্যার আপনি দেখবেন , আমি মাধ্যমিকে অঙ্কে একশোতে একশো পাবো ।
- হ্যাঁ , এই হলো আসল কথা , যদি পাস , তবে বুঝবো তুই অঙ্ক পারিস ।
সারাদিন পার্থ ভাবে , কিভাবে ? কোন নিয়মে ? অঙ্ক করলে কর্ণ স্যারকে খুশি করা যায় । বহু অঙ্ক বহু নিয়মে করে নিয়ে গিয়ে স্যারকে দেখায় পার্থ , কিন্তু প্রত্যেক বারই মুখ হাঁড়ি করে ব্যর্থ সৈনিকের মতো তাকে ফিরে আসতে হয় । একটি একটি করে দিন এগোলো , মাধ্যমিক সুষ্ট ভাবে সম্পন্ন হলো । মাঝে তিন মাসের লম্বা ছুটি কাটিয়ে , ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর দিন , ফল বেরোলো সকাল এগারোটায় । 
সারা কলেজে হৈ চৈ পরে গিয়েছে , পার্থ সারা রাজ্যে নবম স্থান অধিকার করেছে । খুশিতে আত্মহারা হয়ে গিয়ে , মাথায় বরফ ব্যাগ চাপিয়ে বসে আছেন  , কলেজের প্রধান শিক্ষক । সবাই পিঠ চাপড়িয়ে , প্রশংসা করছে , পার্থর । কিন্তু এতো ভালো ফল করেও মুখে হাসি নেই পার্থর , সাথে হাসি নেই আরেকজনের মুখেও , সে হলো কর্ণ চক্রবর্তী । দুজনের অখুশি হবার কারণ যদিও ভিন্ন । কর্ণ স্যার অখুশি কারণ , পার্থ দুই নম্বরের জন্য অঙ্কে একশো পায়নি । আর পার্থ অখুশি কারণ , সে কর্ণ স্যারকে খুশি করতে পারেনি ।
পার্থর বাবা , সুভাষ বাবুর চাকরি কলকাতায় , প্রতি সপ্তাহে শনিবার তিনি বাড়ি আসতেন আবার সোমবার ভোর ভোর কলকাতার উদ্দেশ্যে রওনা হতেন  । মাধ্যমিকে ছেলের এতো ভালো রেজাল্টের পর , আর এই গ্রামে পরে থাকতে চাইলেন না , ছেলে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে গেলেন , বরাবরের মতো  । ওখানে পার্থ ভর্তি হলো , এক মস্ত বড়ো কলেজে , অনেক বড়ো বড়ো শিক্ষককে কাছ থেকে দেখার সুযোগ  পেলো , পার্থ । কিন্তু সেই কর্ণ চক্রবর্তীকে খুঁজে পায়নি সে কারোর মধ্যেই । কেউ কান মূলে দিয়ে বলেনি ...
- শুয়ার , এই সোজা অঙ্কটা তুই ভুল করলি ? যা চল্লিশ বার কান ধরে উঠবস কর , এক্ষুনি ... 
তারপর আবার নিজেই টিফিন টাইমে অফিস ঘরে ডেকে , নতুন নতুন অঙ্কের পদ্ধতি দেখাতেন , কর্ণ স্যার । পরবর্তীতে পার্থ দেখতো , এই শহরের স্যারেরা কেমন যেন , ঘড়ির কাটা মেনে অঙ্ক করায় , একটা অঙ্ক মাঝপথেই ছেড়ে দিয়ে বলে ...
- আজকে সময় হয়ে গেছে , বাকিটা পরের দিন হবে । 
কিছুই ভালোলাগে না পার্থর এই কলকাতায় । সবাই এখানে ভীষণ ব্যস্ত , কারোর দু দন্ড সময় নেই , নতুন কিছু শেখার ... 
তারপর প্রায় ত্রিশ বত্রিশ বছর কেটে গেলো । সেই দিনের সেই পার্থ আজ মস্ত বড়ো বিজ্ঞানী হয়েছে । স্বাভাবিক ভাবেই বয়সের সাথে সাথে কর্ণ স্যার , গ্রামের কলেজ প্রায় সবকিছুই ভুলে গিয়েছে সে । স্ত্রী বৈশাখী , ছেলে তাতান , বৃদ্ধ বাবা , মা ,বন্ধু বান্ধব , গবেষনা এসব নিয়ে বেশ কাটছিলো তার দিন গুলো । একেবারে যেন ছকে বাঁধা সবটা ।

Like Reply

হটাৎই এক শীতের সকালে , খবরের কাগজ হাতে নিয়ে চায়ের কাপে প্রথম চুমুক দিতে যাবে এমন সময়, পাশের টেবিলে রাখা ফোনটা বেজে উঠলো ।  ফোনটা হাতে নিয়ে পার্থ দেখলো , অচেনা নম্বর ...

- হ্যালো 
- হ্যালো , সুপ্রভাত , আমি  বৈকুণ্ঠপুর ভারত সেবাশ্রম থেকে বলছি  ।
- বৈকুন্টপুর ? হ্যাঁ বলুন ...
- আমি কি পার্থ বসুর সাথে একটু কথা বলতে পারি ?
- বলছি , বলুন ...
- পার্থ বাবু , এতো সকালে আপনাকে বিরক্ত করার জন্যে ভীষণ দুঃখিত ।
- না না ঠিক আছে , বলুন ।
- আসলে , আপনার বিদ্যালয়ের শিক্ষক , কর্ণ চক্রবর্তী ...
- ক ..কর্ণ চক্রবর্তী ... ও হ্যাঁ কর্ণ স্যার ... 
- হ্যাঁ আসলে , খুবই দুঃখের সংবাদ , উনি কাল রাতে গত হয়েছেন । 
- ও মাই গড ... 
- আসলে , আমিই এই আশ্রমের প্রধান পুরোহিত এবং কর্ণ বাবুর শেষ বয়সের একমাত্র বন্ধুও বলতে পারেন  , কাল সন্ধ্যে বেলা থেকেই ওনার শরীরটা খারাপ হতে শুরু করে আবার , তারপর রাতের দিকে প্রায় আচ্ছন্ন অবস্থাতেই , উনি আমার হাত ধরে বলেন , ওনার মুখাগ্নি যেন শুধু আপনার হাতেই করা হয় ....আর ভোরের দিকেই ...
- কিন্তু , মানে ... ওনার ছেলে .. বা পরিবার ..
- সে অনেক কাহিনী আছে , ফোনে বলাতো সম্ভব নয় । আপনি যদি একটু তারাতারি আসতে পারেন , তাহলে খুবই ভালো হয় । 
- হ্যাঁ আমি আসছি , কিন্তু এখান থেকে পৌঁছতেতো তাও ঘন্টা পাঁচেক মতোন লেগে যাবে ।
- তাতে অসুবিধা নেই , আপনি যতো তাড়াতাড়ি পারেন চলে আসুন ।
ফোনটা কেটে দিতেই যেন একরাশ বিষণ্নতা ঘিরে ধরলো পার্থকে । সকালের ফুর ফুরে মেজাজটা যেন কোথায় হারিয়ে গেলো নিমেষেই , চায়ের কাপ টেবিলেই বসে থেকে আকাশের বুকে ধোঁয়া ছাড়তে ছাড়তে একসময় ঠান্ডা হয়ে গেলো । 
ট্রেনের জানালা দিয়ে দ্রুত গতিতে হারিয়ে যাওয়া গাছপালা বাড়িঘর গুলো , পেছনের ফেলে আসা কলকাতার ক্যানভাসে জায়গা করে নিচ্ছিলো , আর রেখে যাচ্ছিলো অসংখ্য প্রশ্ন পার্থর মনে । কর্ণ স্যারের বাড়ি বর্ধমান , তাহলে স্যার চাকরি থেকে অবসর নেবার পর বৈকুণ্ঠপুরের আশ্রমে কেন ? আশ্রম কতৃপক্ষ তার ফোন নম্বর কোথা থেকে পেলো ? আর সবচেয়ে বড়ো প্রশ্ন , স্যারের মুখাগ্নি করতে , তাকে কেন ডাকা হচ্ছে ? পার্থ যতদূর শুনেছিলো কর্ণ স্যার বিয়ে করেছেন , তাহলে কি স্যার নিঃসন্তান ? তবে তার স্ত্রী কোথায় ? হাজারো প্রশ্ন ভিড় করছিলো পার্থর মাথায় ,যার একটিরও উত্তর তার জানা নেই । 
বৈকুণ্ঠপুর পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেলো , তারপর সেখান থেকে একটা টোটো গাড়িকে গন্তব্যের ঠিকানা বলে , পেছেনের সিটে গা এলিয়ে দিলো পার্থ । রাস্তাঘাট , বাড়িঘর সব বদলে গিয়েছে , দেখতে দেখতে কলেজের বিল্ডিংটাও পেরিয়ে গেলো চোখের সামনে দিয়ে । সেই ছোট্ট কলেজটা আজ অনেক বড়ো হয়েছে , কলেজের পাশের পুকুরটা খোঁজার চেষ্টা করলো সে , কিন্তু সেটি পাওয়া গেলো না । হয়তো বুজিয়ে দেওয়া হয়েছে , তার উপর বাড়ি উঠেছে । সেই পুকুরের পাশের কুল গাছ থেকে কুল পারতে গিয়ে ঝুপ করে পুকুরে পরে গিয়েছিলো শৈবাল , তারপর তাকে তুলতে গিয়ে সবাই ভিজে স্নান । এইসব ভাবতে ভাবতে কখন যে আশ্রমের সামনে চলে এসেছে টেরই পায়নি সে । টোটো ভাড়া মিটিয়ে , আশ্রমের দিকে পা বাড়ালো পার্থ , আশ্রমের সামনে গুটি কতক লোক দাঁড়িয়ে , মুখগুলি সবই অচেনা । 
একটু এগিয়ে যেতেই , একজন মোটা মতোন লোক পার্থর দিকে এগিয়ে এসে বললো ...
- তুই আসবি আমি ঠিক জানতাম । স্যারের প্রিয় ছাত্র ছিলি তুই , স্যার শেষ বেলায় তোকে ডেকেছেন তুই আসবি না .. এ হতেই পারে না ..
- সরি .. আপনাকে ঠিক ...
- আরে ... বিশ্বরূপ রে ... তোদের বিশু ...মনে নেই , তাই না ?
- আরে বিশু মস্তান ... শিয়ালদহ স্টেশনে সেবার ...
তারপর ধীরে ধীরে সব জট পরিষ্কার হতে লাগলো পার্থর । বছর দশেক আগে একবার শিয়ালদহ স্টেশনে এই বিশুর সাথে দেখা হয়েছিলো , তখন তাড়াহুড়োতে ফোন নম্বরটা আদান প্রদানও হয়েছিলো , ব্যস্ত জীবনের চাকা ঘুরতে ঘুরতে ব্যাপারটা একেবারেই মাথা থেকে উড়ে গিয়েছিলো পার্থর । তারপর বিখ্যাত বিজ্ঞানী বন্ধুকে ফোন করে বিরক্ত করা উচিত হবে , কিনা , সেই ভেবে বিরত থেকেছে বিশ্বরূপ , তাই পরে আর তেমন যোগাযোগ হয়নি , ফোন নম্বর থেকে গিয়েছে কনট্যাক্টস লিস্টে ।

Like Reply

ধীরে এগিয়ে গেছে পার্থ সামনের ইটে বাঁধানো বড়ো উঠনের মাঝখানে শুইয়ে রাখা কর্ণ স্যারের মৃত দেহের দিকে । চোখের উপর দুটো ভিজে তুলসি পাতা , নাকে তুলো গোজা । সেই অমায়িক চেহারার অধিকারী সুপুরুষ ব্যক্তির এক কালচে শীর্ণ দেহ , পার্থর সামনে । কিছু প্রশ্নের সমাধান তখনও হয়নি , তবু পার্থ আসার কিছুক্ষনের মধ্যেই মৃতদেহ  নিয়ে শশ্বানের দিকে যাত্রা শুরু হলো । পথেই লোকে মুখে কিছু কিছু প্রশ্নের উত্তর পেলো পার্থ ।

পার্থ ঠিকই খবর পেয়েছিলো , কর্ণ স্যার বিয়ে করেছেন , এমন কি এও জানতে পারলো সে , স্যারের একটি মেয়েও ছিলো তার নাম সাঁঝবাতি । বছর চারেক আগে এক সম্ভ্রান্ত পরিবারে , সাঁঝবাতির বিয়ে দিয়েছিলেন কর্ণ বাবু । তার বছর খানেক পরে সাঁঝবাতি আরেকটি ফুটফুটে সাঁঝবাতির জন্ম দেয় , কিন্তু সেটি মেনে নিতে পারেনি তার শশুর বাড়ির লোক ,শুরু করে তার উপর অত্যাচার , শেষে আর অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সাঁঝবাতি । পড়ে থাকে তার ফুটফুটে মেয়েটি । কর্ণ বাবু নাতনিকে নিয়ে আসেন নিজের কাছে । তার মাস ছয়েক পর তার স্ত্রীও দেহ রাখেন ডেঙ্গু আক্রান্ত হয়ে । তারপর জীবনের সব মায়া ত্যাগ করে , নিজের বর্ধমানের সব ভিটে মাটি বিক্রি করে , এসে ওঠেন নিজের কলেজের পাশের এই বৈকুন্টপুর ভারত সেবাশ্রমে । চাকরি সূত্রে এই বৈকন্টপুরে তার পরিচিত লোকের অভাব নেই ...
কলেজে পড়ানোর সময় থেকেই এই আশ্রমের প্রধান পুরোহিতের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ত্ব , সেই সুবাদে নিজের সমস্ত শেষ বয়সের সম্বল আশ্রমকে দান করে দিয়ে , দাদু নাতনি এখানেই থাকা শুরু করেছিলেন । মাস তিনেক আগে থেকেই শরীর হঠাৎই ভাঙতে শুরু করে কর্ণ বাবুর । তারপর ধীরে ধীরে আজ এই পরিণতি । শশ্বানের মাটিতে দাঁড়িয়েই একটা কথা বেশ ভাবিয়ে তুলেছিলো পার্থকে । তবে কি স্যার এই নাতনির দায়িত্ব নিতেই তাকে ডেকে পাঠালেন ? 
আশ্রমে ফিরতে প্রায় সন্ধ্যে হয়ে গেলো , তারপর স্নান সেরে , আশ্রমের বারান্দায় বসলো পার্থ । পাশে এসে বসলো বিশ্বরূপ । একটা দুটো কথা হচ্ছিলো  তার সাথে , কথার মূল বিষয় বলতে পুরোনো স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখা । কিন্তু চোখটা এদিক ওদিক খুঁজেছিলো পার্থর , ওই বাচ্চা মেয়েটিকে । কিছুক্ষন পরে আশ্রমের ওই মূল পুরোহিত , হাতে একটা সাদা খাম নিয়ে এগিয়ে এলেন পার্থর দিকে ।  আঠা দিয়ে আটকানো খামটা পার্থর হাতে দিয়ে উনি বললেন ....
- কর্ণ বাবু আপনাকে এটা দিতে বলে গিয়েছেন । আমাদের কারোর এই চিঠি খোলার অনুমতি নেই । বলেছিলেন , আপনি যদি তার মুখাগ্নি করতে আসেন , তাহলে যেন এটা আপনার হাতে এটি তুলে দেওয়া হয় ।
খামের একপাশ খুলে চিঠিটা বার করলো পার্থ , সেই জেল পেনের কালির গন্ধ । ঠিক যেমনটা পার্থ পেতো তার কলেজের অঙ্ক খাতা গুলি থেকে , এ যেন কর্ণ স্যারের শরীরের গন্ধ । চিঠিটা পড়তে শুরু করলো পার্থ ...

প্রিয় অর্জুন ,
হ্যাঁ ভুল পড়িসনি , পার্থ নয় তুইই অর্জুন । পার্থর অপর নামইতো অর্জুন । অর্জুন নামের কোনো ছাত্র আমার ছিলো না , ছিলো একটি মাত্র পার্থ । যাকে অর্জুন বানানোর সংকল্প নিয়েছিলাম আমি তোর মাধ্যমে । সব অঙ্কের হিসেব জীবনে মেলে না জানিস ? আমারটাও মেলেনি । এতক্ষনে হয়তো সবটাই জেনেছিস । জেনেছিস আমার নাতনি ঝিলমিলের কথাও , হয়তো ভাবছিস ঝিলমিলের দায়িত্ত্ব নেবার জন্য তোকে ডেকে পাঠিয়েছি । নারে তা নয় , ও ওই আশ্রমেই বড়ো হবে , তার সমস্ত ব্যবস্থা আমি করে রেখে এসেছি । তবু চিন্তা হয় , আমি ছাড়া আর কেউই নেই ওই খুদে প্রাণটার । আমি চলে গেলে কে কিভাবে রাখবে ? মানুষ কে বদলে যেতে দেখেছি রাতারাতি । তাই ভরসা হয় না , তাছাড়া আশ্রমের গোসাইএরও বয়স হয়েছে । সেই বা কতদিন ? তোকে শুধু এইটুকু কাজ দিলাম মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে পারলে বৈকন্টপুর আসিস , মেয়েটাকে একটু দেখে যাস । নিজের ছেলে বলতে কেউই নেই আমার , শেষ বয়সে এসেও তাও ছেলের হাতে মুখাগ্নির লোভটা এই ', সন্তান কর্ণ চক্রবর্তী ত্যাগ করতে পারলো না । তাই তোকে ডেকে পাঠালাম । বৃদ্ধ মাস্টারের পাগলামি ভেবেই মেনে নিস , এক সময় তোদের কত পাগলামিতো আমি মুখ বুজে সয়েছি । খুব ইচ্ছে ছিলো জীবনে বিজ্ঞানী হবো, জানিস ? কোনোদিন কাউকে বলিনি , এই তোকে আজ বললাম । পারিনি হতে , কিন্তু চেয়েছিলাম নিজে হতে না পারলেও একখানি বিজ্ঞানী রেখে যাবো এই পৃথিবীতে । তারপর যেদিন বাজারে গিয়ে শুনলাম তুই বিজ্ঞানী হয়েছিস , বাজারের মধ্যে এই বুড়ো হাঁটুতে লাফিয়ে উঠে , হাঁটুতে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি এসেছিলাম সেদিন । গিন্নি কি বকা বকিই করেছিলেন । যাইহোক , বলতে গেলে সে অনেক কথা , ইচ্ছে ছিলো শেষ কালে একদিন তোকে পেলে , জমিয়ে গপ্পো দেবো , যাক সেসব হয়তো আর হবে না । ভালো থাকিস , ঝিলমিলটাকে একটু দেখিস ।

Like Reply

চিঠিটা যেন হঠাৎই শেষ হয়ে গেলো , পার্থ বুঝতেই পারেনি কখন যে তার চোখ বেয়ে জল অঝোরে বইতে শুরু করেছে । একটু স্তম্ভিত ফিরতেই , সে চেঁচিয়ে উঠলো...

- ঝিলমিল ...
 তার চিৎকারে পুরো আশ্রমের প্রতিধ্বনি হচ্ছিলো , প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে আবার চেঁচিয়ে উঠলো পার্থ ...
- ঝিলমিল ... 
তৃতীয় বার ডাকতে যাবে এমন সময় , পেছন থেকে কে একটা এসে প্যান্ট টানছে , দেখে সে পেছন ঘুরতেই , দেখলো একটি ছোট্ট ফুটফুটে মেয়ে , এক হাতে একটা পেনসিল আরেক হাতে একটা খাতা নিয়ে দাড়িয়ে আছে । 
পার্থ নীচু হয়ে কোলে তুলে নিলো ঝিলমিলকে , কপালে গালে চুমু খেলো । ঝিলমিল একটুও আটকালো না পার্থকে , শুধু চুমু খাবার পর , হাত দিয়ে গালটা মুছতে লাগলো । সেই দেখে হেসে উঠলো পার্থ , তার ছেলে তাতানও ঠিক এমনি করে , কেউ তার গালে চুমু খাবার পর , পৃথিবীর সব শিশুরাই কেমন একই ছাঁচে তৈরি । পার্থর মুখে হাসি দেখে খিলখিলিয়ে হেসে উঠলো ঝিলমিল । তারপর মহা আগ্রহে কোলে বসেই হাতের খাতাটা পার্থকে দেখাতে লাগলো । পার্থ দেখলো তাতে এক থেকে একশো অবধি দশ বার করে লেখা । শুধু শেষ বারের টাতে তিরাশি অবধি রয়েছে । পার্থ বুঝলো ঝিলমিলের সন্ধ্যের পড়াশুনায় বিরক্ত করেছে সে , এই অসময়ে তাকে ডাকাডাকি করে  । 
পরে পার্থ জানতে পারলো , কর্ণ বাবু বলে দিয়ে গেছেন , যাই হয়ে যাক , পড়াশুনায় যেন কোনো কামাই না হয় । এই ছোট্ট মেয়েটি এই অনুশাসনের মধ্যেই বড়ো হচ্ছে । আজ এই রকম একটা দিনেও , কেউ বলেনি তাকে , তবু সে অঙ্কের খাতা নিয়ে প্রতিদিনের কাজে বসে পড়েছে , সন্ধ্যে হতেই । হয়তো সে বুঝতেই পারেনি কি হারিয়ে  গেলো তার জীবনে । 
যদিও সেই বোঝার সুযোগটুকুও দেয়নি পার্থ । পরদিন সকালেই ঝিলমিলকে নিয়ে রওনা হয়েছে কলকাতার দিকে । এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে , বিজ্ঞানী হবে ঝিলমিল ......... কর্ন চক্রবর্ত্তীর নাতনী
ডক্টর ঝিলমিল চক্রবর্ত্তী এখন ইসরোর একজন বড়ো বিঞ্জানী ।।।।।।
 
# সত্য ঘটনা। ঝিলমিল নাম পরিবর্তিত ।।।

Like Reply

(19-10-2021, 12:30 PM)ddey333 Wrote:  তুমি তো ', , কাল আমার বাড়ির লক্ষি পুজোটা করে দিয়ে যাবে ??? :)  Namaskar


ভালো স্কচ খাওয়াবো তাহলে পরে ... Big Grin


সেই অর্থে পুজ করিনা কোনোদিন ! স্কচ খাওয়াতে হলে এমনিই খাইয়ে দাও !
Like Reply

(19-10-2021, 07:02 PM)dada_of_india Wrote:  সেই অর্থে পুজ করিনা কোনোদিন ! স্কচ খাওয়াতে হলে এমনিই খাইয়ে দাও !

সে আমি জানি , পুজো আর্চা করবে আর তুমি !!!

সারা জীবন এদিক ওদিক মাগি চুদে বেড়িয়েছো, এখন এই বুড়ো বয়েসে আর কি প্রায়শ্চিত্ত করবে ,

তবে একটা Glenfidich এর বোতল পেয়েছি , নিয়ে আসবো রবিবারে ... Heart Heart  
Like Reply

১৭৪ ই রাসবিহারী এভিনিউতে জর্জ বিশ্বাসের বাড়ি এখন  'দেবব্রত কাফে'...

*****************************************************
 
একটা ইলেকট্রিক বিল কিনা গেয়ে উঠল রবীন্দ্রসঙ্গীত, তা-ও জর্জ বিশ্বাসের গলায়!
এমনই এক গল্পের শুরু একটা বন্ধকী  বাড়ি আর তার প্রাগৈতিহাসিক ভাড়াটের ইলেকট্রিক বিলকে নিয়ে। বলি তাহলে।
বছর দশেক আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল একদা যাদবপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অর্ণব মিত্রের। ব্যাঙ্কে মর্টগেজ দেওয়া হয়েছিল বাড়ি। আর ছাড়ানো যায়নি। তাই ব্যাঙ্ক ওই বাড়ি বিক্রি করে দিচ্ছে। ঠিকানায় রাস্তার নাম রাসবিহারী এভিনিউ দেখে বেশ উৎসাহ পেলেন অর্ণববাবু। কারণ, তাঁর ঠাকুরদার তৈরি বাড়িটিও রাসবিহারী এভিনিউয়ের ওপরেই পড়ে। যেখানে তিনি নিজে থাকেন। তাই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে শেষ অবধি  বাড়িটি কিনেই ফেললেন তিনি। এরপর?
কেনার কিছুদিনের মধ্যেই হাতে এল একখানা ইলেকট্রিক বিল। সেখানে স্পষ্ট ও ততোধিক স্পষ্ট করে লেখা একজনের নাম-- দেবব্রত বিশ্বাস! অর্ণববাবুর কথায়, "আমি তো প্রথমে কিছু বুঝতেই পারিনি। খানিক্ষণপর ঘোর কাটল। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা। বুঝতে পারলাম এই বাড়িতেই মৃত্যুর আগে অবধি ভাড়া ছিলেন দেবব্রত বিশ্বাস!"
এরপর বাকিটা শুধু ইতিহাস।
উন্নততর কলকাতায় তখন রাসবিহারী এভিনিউয়ের ওপরে, ট্রাঙ্গুলার পার্কে একেবারে রাস্তার ওপরে একখানা তিনতলা বাড়ি পেলে কোদাল-গাঁইতির হাত ধরে প্রোমোটারের লোভ সামলানো ভয়ানক কঠিন ব্যাপার ছিল। কিন্তু সেই অসাধ্যই সাধন করলেন বাড়ির নতুন মালিক। বাড়ি ভেঙে অতিকায় ফ্ল্যাট বানানো তো দূরের কথা, এমনকি সেই বাড়িতে ভাড়া পর্যন্ত দিলেন না। নিজেও থাকলেন না। সেখানে তৈরি করলেন একটা ছোট্ট কাফে। নাম দিলেন--মাড। ১৭৪-ই রাসবিহারী অ্যাভিনিউতে, জর্জ বিশ্বাসের বাড়িতে লোকে আবার আনাগোনা শুরু করল, প্রায় তিনদশক পর।
আপনি যদি কোনওদিন ওই কাফেতে যান, দেখবেন, একতলার যে ঘর থেকে ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত ভেসে আসত একদা, সেই ঘরেই এখন তৈরি হচ্ছে কফি-স্যান্ডউইচ। আর আপনি সেখানে বসে কফিতে চুমুক দিতে-দিতে শুনছেন, 'দিন পরে যায় দিন, বসি পথপাশে।' চাইলে বইয়ের তাক থেকে একখানা বই পেড়ে নিয়ে পাতা ওল্টাতেও  পারেন। আবার ইচ্ছে হলে, লাল মেঝের সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে গিয়ে বসতে পারেন। সেখানেও তিষ্ঠোতে পারেন ক্ষণকালের জন্য। কানে আসতে পারে, কেউ একজন ওপরতলায় গান শেখাচ্ছেন তাঁর ছাত্র-ছাত্রীদের। কৌতূহল মেটাতে সিঁড়ি বেয়ে সেখানে উঠে যেতে পারেন। তারপর, জর্জ বিশ্বাসের বাড়িতে দাঁড়িয়ে ইতিহাসের এক পুনরাবৃত্তির সাক্ষী হতে পারেন। দেখতে পারেন, সেখানে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন এই প্রজন্মের এক শিল্পী, মনোজ মুরলী নায়ার। আর, চৌকিতে পা মুড়ে বসে রয়েছেন আগামী প্রজন্মের হবু শিল্পীরা। আর অলক্ষ্যে, অলৌকিকভাবে, জর্জ বিশ্বাস গেয়ে চলেছেন, "তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে...।"
সম্প্রতি ওপার বাংলায় সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের জন্মভিটে সংরক্ষণের দাবি উঠেছে। শোনা যাচ্ছে, ঋত্বিকের বাড়ি ভেঙে তৈরি হচ্ছে গ্যারেজ। এদিকে এপার বাংলাতেও চলছে প্রবলভাবে ভাঙাভাঙির কাজ। হয় ভগ্নদশা নয় প্রোমোট-দশা। এর মাঝে কোথাও "কেউ নেই কিছু নেই সূর্য নিভে গেছে"। এমতাবস্থায়, কি কাকতলীয়ভাবেই-না ব্রাত্যজনের বাড়ি পুনরুজ্জীবিত হয়ে উঠল, "গানের সুরে"।  এ যেন অতিপ্রাকৃত গাথা, এক রাবীন্দ্রিক পুনর্জন্ম।  না-কোনও সরকারি উদ্যোগ, না-কোনও বেসরকারি উদ্যোগ, কেউই যখন এগিয়ে এল না জর্জ বিশ্বাসের স্মৃতিকে বাঁচাতে, তখন অজান্তেই নীলামে ওঠা বাড়ির মালিক হয়ে পুনরায় তার প্রাণ প্রতিষ্ঠা করলেন যাদবপুরের এক প্রাক্তনী। জিজ্ঞেস করলাম, ওই বাড়ি ভেঙে প্রোমোটিংয়ের কথা ভাবেননি একবারও? প্রশ্নটা শুনে কী যেন একটা ভাবলেন বাড়ির বর্তমান মালিক অর্ণব মিত্র। তারপর বললেন, "আসলে কী জানেন, মারা যাওয়ার কিছুদিন আগে দেবব্রত বিশ্বাসকে যে সম্বর্ধনা দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্য়ায়, রবীন্দ্রসদনে, সেখানে আমি ছিলাম। ক্লাস সিক্সে বোধহয় পড়তাম তখন। একজন বাঙালি হিসেবে দেবব্রত বিশ্বাস আমার ও আমার পরিবারের ধমনী ও শিরায় বইছেন। তাঁর বাড়ি যখন কাকতালীয়ভাবে আমার হাতে এসেইছে, তখন সেই বাড়ি ভেঙে প্রোমোটারের হাতে দেওয়ার কথা  স্বপ্নেও ভাবতে পারিনি।"
উঠে আসার সময়ে শুধু একটাই কথা বলে এলাম, "দেখুন, আপনার কাফের নাম যা-ই হোক না কেন, আমি কিন্তু আমার স্টোরিতে এর নাম দেব, 'দেবব্রত কাফে'।"
 
সূত্র- এশিয়া নেট নিউজ বাংলা।
৮ই ফেব্রুয়ারি ২০২০ তে প্রকাশিত প্রতিবেদন।

[+] 1 user Likes ddey333's post
Like Reply

এক অল্পবয়সী সুন্দরী মোহময়ী যুবতী মোবাইলে কথা বলতে বলতে লিফ্ট এ প্রবেশ করলো। তার একটু আগেই আমিও লিফ্টের মধ্যে ঢুকে পড়েছিলাম।

আমার দিকে তার পটল চেরা চাউনির এক ঝলক সামান্য তীর্যক আঘাত দিয়ে সে তার বান্ধবীর সাথে কথাবার্তায় মগ্ন হয়ে পরল, "ছাড়, আমি এখন মোবাইল রাখছি। এখন আমি লিফ্টের মধ্যে আছি। লিফ্টে এক দূর্দান্ত, হ্যান্ডসাম, মেয়েদের ক্রাস্ হওয়ার মত একজনকে পেয়েছি। তাকে একটু বাজিয়ে দেখতে হবে। তোকে আপডেট্ পরে জানাবো।বাই... সি ইউ "। এই বলে সে মোবাইল রেখে দিল।
এর আগে আমি কিছু বলি, মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল......
"সরি আঙ্কল, আমার বান্ধবী কখন থেকে জোঁকের মত মোবাইলের সাথে চিপকে রয়েছে এবং আমার সাথে কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, তাই পেছন ছাড়ানোর জন্যে এই মিথ্যেটুকু বলতেই হোলো। কিছু মনে করবেন না।"
সত্যি কথা বলতে কি...
আজ পর্যন্ত এইরকম ইজ্জতের সাথে বেইজ্জত কখনও হতে হয়নি।
সেই জন্যেই লোকে বলে  চল্লিশের পরে শান্ত থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় সিড়ির ব্যবহার করে ফিট্ থাকুন, লিফ্ট ব্যবহার করবেন না।
সমগ্র চল্লিশোর্ধ বন্ধু দের জন্য

(Collected)
[+] 1 user Likes ddey333's post
Like Reply

*পৌনে তেরোর নামতা*

 
“এতক্ষণ ধরে বোকার মত বসে ছিলি কেন? ঢেউ গুনতে পারিস নি? প্রতি ঢেঊয়ে সাত পয়সা করে হলে এতক্ষণে তুই লাখপতি হয়ে যেতিস, জানিস?”
আমি বললুম, বোকার মত বসে থাকিনি তো। আমি তো ইলিশ মাছের নৌকো গুনছিলাম।
ছোটোকাকা ছেড়ে দেবার লোক নন। বলল, সেটা অবশ্য ঠিকই করছিলি। তা কী করে বুঝলি কোন্‌ জেলেডিঙ্গি ইলিশের আর কোন্‌টা চিংড়ির?
ওই যে, যে নৌকোর মেছোরা মাথায় গামছা পেঁচিয়েছিল সেগুলো ইলিশের, আমি জানি। জালে বাধা পেয়ে ইলিশেরা যখন উড়ুক্কু মাছের মত সাঁই সাঁই করে লাফিয়ে নৌকোয় ওঠে তখন ওদের ধারালো পেটির ঘায়ে মেছোদের মাথা কেটে যায় কিনা, তাই গামছা পেঁচিয়ে রাখে। আমি দেখেছি।
ছোটোকাকা বলল, তা যখন এতোই জানিস, তাহলে মুখটা সবসময় অমন সাড়ে পাঁচের মত করে রাখিস কেন? পৌনে তেরোর নামতা জানিস?
আমি ম্লান হয়ে বললাম, পৌনে তেরো কেন ছোটকা? তেরো কি উনিশ বলো, আমি ঠিক পারব।
ছোটোকাকা আমার কানে একটা প্যাঁচ দিয়ে বলল, না ঐ পৌনে তেরোর ঘরের নামতাই বলতে হবে। আমি অখন অতিকষ্টে পৌনে তেরো দুগুনে, ইয়ে মানে সাড়ে পঁচিশ, পৌনে তেরোত্তিনে (আবার ঢোঁক গিলে) সওয়া আটচল্লিশ এই করতে করতে যখন পৌনে তেরোদ্দশে একশ সাড়ে সাতাশে থেমেছি, ছোটকাকা কিছু না বলে আমার নড়া ধরে টানতে টানতে বাবার কাছে নিয়ে গিয়ে বলল, দাদা, বুকুন এখন সাত বছরেরটি হয়েছে। আপনি মত করুন ওকে কলকাতায় নিয়ে যাই। আমার বাসাবাড়িতে থাকবে, ইশকুলে পড়বে।
বাবা বলল, তুই আর হাসাস নি ফণী। তুই পড়িস ডাক্তারি। সময় কোথায় পাবি বুকুনকে দেখার? এমনিতেই বয়ে যাচ্ছে। ওখানে গিয়ে আরও –। তা ছাড়া, ও যা ভ্যাব্‌লা প্রকৃতির ছেলে, কলকাতায় গিয়ে রাস্তায় ট্রামের তলায় গিয়ে মরবে।
ছোটকা গলা খাটো করে কী যেন বলল। বাবা একসময় রাজি হয়ে গেল। মা আঁচলে চোখ মুছল।
কিষাণগঞ্জ থেকে কলকাতা, নৌকো তারপর স্টীমার তারপর ট্রেন। শিয়ালদায় নেমে ট্যাক্সি।
*****
বাগবাজারের ঘাটে নৌকো চুক্তি করছে একজন ফড়ে মতন লোক। সঙ্গে এক আড়তদার। বাঘের মত চেহারা।
- মনকরা কতোয় দিবি রে ?
নৌকো ভিড়তে না ভিড়তে দরদস্তুর শুরু হয়ে যায়, খুচরো ক্রেতারা ধারেই ঘেঁষতে পায় না।
জেলে বলছে, মনপিছু দেড়শোর কমে হবেনিকো।
ফড়ে আর আড়তদারে চোখাচুখি করে জেলেকে বলল, দেড় শো? তাহলে বল দি’নি একটা আড়াই সেরি ইলিশের দর পাইকিরিতে কতো পড়ছে?
আমি বাগবাজারের ঘাটে মাঝে মাঝেই গিয়ে চুপ্‌টি করে বসি। আমার মুখে নিশ্‌পিশ করতে লাগল উত্তরটা।
চট করে বলে দিলুম, নয় টাকা ছ আনা।
দুজনেই আমার দিকে প্রশ্নসুচক চোখে তাকালো।
আমি বিস্তারিত করে বললাম, শুভঙ্করী আর্যা আমার জানা আছে কিনা। মণ প্রতি যত টঙ্কা হইবেক দর/ আড়াই সেরেতে তত আনা করে ধর। তা দেড়শো আনা কে ষোলো দিয়ে ভাগ করলে ঐ নয় টাকা ছ আনাই দাঁড়ায় তো।
আড়তদার বললেন, বাপা, তোমার কথায় বার্তায় মনে হচ্ছে তুমি গ্রাম দেশের ছেলে। পড়াশুনা কিছু করো?
অপরিচিত লোকেদের আজ্ঞে করে বলতে হয়। অবশ্য ধুতি খাটো হলে আজ্ঞেমাজ্ঞে না করলেও চলে। ইনি খাটো ধুতি, পকেটওয়ালা হাফ শার্ট। তেল চুপ্‌চুপে মাথা, মাঝে সিঁথি, ঝোলা গোঁপ। আমার এদিককার ঘটি ভাষা তো বেশ রপ্ত-ই। তবু এই আড়তদার বাবু ধরে ফেলল আমি গাঁ-ঘরের ছেলে। 'নয় টাকা' বলে ফেলছি ন’টাকার বদলে, সে তো আর শোধরাবার উপায় নেই।
এত দুঃখ হচ্ছিল। তাই আরও কষে খাঁটি কলকাতার জবানে উত্তর দিলাম। বললাম, আজ্ঞে, আমি কলকেতায় লতুন এয়েচি। ইকলেজে যাই বৈকি। সামনের বারে বৃত্তি পরীক্ষে দোবো।
- কোন ইকলেজ?
- কাশী মিত্র প্রাইমারি।
- থাকো কোথায়?
- আজ্ঞে, ছকু খানসামার গলিতে। কাকা আছেন, কারমাইকেলে ডাক্তারি পড়েন। তাঁর কাছে আছি।
তা যাও বাপু, তোমাদের ইকলেজের হেডমাস্টার বর্ধন মশাইকে আমার নাম করে বোলো, তোমার পড়তে পয়সা লাগবে নাকো। খাতা বইপত্তরও মাগনা পাবে।
আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আজ্ঞে আপনার নামটা?
গুঁপো আড়তদার বাবুটি কিছু বলবার আগেই আর এক ফড়ে বলে উঠল, বলচ কী হে ছোকরা, এঁকে জানো নি? ইনি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, স্যার আশুতোষ মুকুজ্জে।
তা ভাইসও বুঝলুম না, চ্যান্সেলরও মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। তাও মুকুজ্জে শুনে পা ছুঁয়ে পেন্নাম করে ফেললুম। ইনি মাছের আড়তদার মানুষ নন তবে।
আমি ফ্রীতে পড়তে পাবো সেটা বোঝা গেল।
লাফাতে লাফাতে ছোটোকাকার বাসার দিকে রওনা দিতে আশুবাবু পেছন থেকে হেঁকে বললেন, তোমার নামটি তো জানা হল না ছোকরা !
আমি বলুম, আজ্ঞে, আমার নাম কেশব। কেশবচন্দ্র নাগ।
উনি বললেন, অঙ্কটা ছেড়ো না বাপু।

[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)