Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

(09-11-2021, 08:52 PM)Baban Wrote:  আপনি তো অনেকদিন আমার ওই নন- ইরোটিক থ্রেড কিছু কথা ছিল মনে -তে আসেন না.... আমিও কয়েকটি গপ্পো আর ছড়া লেখার চেষ্টা করেছি এর মধ্যে. পারলে সেগুলি পড়ে দেখতে পারেন. আশা করি ভালোলাগবে.. যেমন আগের গুলো লেগেছে ❤

মানসিক ভাবে খুবই বিভ্রান্ত আছি ভাই ! তাই আসতে চাইলেও আসতে পারিনা ! নিজগুনে ক্ষমা করে দিও ! আসবো নিশ্চয় একদিন যেদিন নিজেকে প্রমান করতে পারব !
[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(09-11-2021, 08:46 PM)dada_of_india Wrote:  ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম ! লেখা প্রায় ছেরে দিয়েছি ! তবুও মনের খেয়ালে কিছু কিছু লিখে ফেলি !

Love you Dada.
You only know it, what my words mean for you and me.
[+] 1 user Likes ddey333's post
Like Reply

হেমন্তের দিন, শেষ হয় সহজেই
সন্ধ্যা আসে,ইচ্ছেগুলো রয়ে যায় মনের কাছে ।
তুলসী তলা নতুন করে সাজে,শঙ্খ বাজে
মানুষের মন ,মানুষ বোঝে ?
ওরা খবরের কাগজে,গল্প খোঁজে ।
মুখোশ কিন্ত সুযোগ বোঝে ।


শর্ত রেখেছো শত,রূঢ় শব্দে, হৃদয় করেছো ক্ষত ।
ভালোবাসার দিনে, ভালোবাসোনি কখনো ।
রঙের দিনে, রঙিন করোনি কখনো ।
বৃষ্টির দিনে,চোখের জলে বন্যা হয়েছিল,দেখোনি ।

অনেক কিছু দেখোনি ,বোঝনি,
তবুও পৃথিবী নতুন করে সাজে
দীর্ঘ বছর জেগে থাকে তারা ।
[+] 1 user Likes ddey333's post
Like Reply

ছোটবেলায় ধাঁধা তৈরি ও ধাঁধা সলভ করার খেলা খেলতাম আমরা। 

অনেক সময় অনেক বড়রাও, দাদু,  ঠাকুমা,  দিদি, দাদা গোছের লোকেরাও এই খেলায় যোগ দিত। তো এরকমই এক অফ পিরিয়ডে কলেজের এক স্যার চক দিয়ে বোর্ডে একটা লম্বামতো লাইন টানলেন তারপর আমাদের বললেন কোনভাবে এই লাইনটিকে স্পর্শ না করে এই লাইনটিকে ছোট করতে হবে। আমরা অনেকেই চেষ্টা করলাম, লাইন না স্পর্শ করে, না মুছে, কিভাবে ছোট করা যায়! কিন্তু না কোনওভাবে বিষয়টা মাথায় এল না! শেষে আমরা পারছি না দেখে স্যার নিজে ওটা সলভ করে দিলেন। উনি একটা চক দিয়ে ওই লম্বা লাইনটার পাশে আর একটা ওর চেয়েও লম্বা লাইন টানলেন আর বললেন দেখো এবার আগের লাইনটা ছোট হয়ে গেছে।  আমরাও খেয়াল করে দেখলাম একদম ঠিক, আগের লাইনটার পাশে একটা বড় লাইন ড্র করে দেওয়াতে আগের লাইনটা ছোট লাগছে ওটার তুলনায়। সবাই ধন্য ধন্য করলাম স্যারের বুদ্ধির....... 
শৈশবের সেই ধাঁধার ক্লাসে যখন আমরা সবাই স্যারের উইটের প্রশংসায় ফেটে পড়ছি, তখন হঠাৎ আমাদেরই মাঝ থেকে একটি বেঁটে করে গেঁড়েপাকা ছেলে উঠে দাঁড়িয়েছিল, ভীষন শান্ত কিন্তু দৃঢ়গলায় স্যারকে জিজ্ঞেস করেছিল,
-স্যার এটাতে তো পাশে একটা বড় লাইন টানা হল মাত্র, কিন্তু আগের লাইনটা ছোট হল না তো!
স্যার একটু থমকে গিয়ে বলেছিলেন, 
-ইয়ে মানে, হ্যাঁ, মানে না, সে হয়নি বটে কিন্তু আগের লাইনটি ছোট তো লাগছে!
ছেলেটি আবার বলেছিল
-সে আমাদের চোখের ভুল স্যার। 
আসলে ভুলটা শুধু চোখের নয়! মনেরও, যেটা সেদিন ওই বন্ধুটির চোখে পড়েছিল, আমাদের আজও পড়ে না। সেদিন স্যার চলে যাওয়ার পর সবাই মিলে সেই ছেলেটির যুক্তির খিল্লি উড়িয়েছিলাম। কিন্তু যোগাযোগ থাকার জন্য জানি সেই ছেলেটি তার আইডিওলজি নিয়ে আজও ভীষণ সুখী, আমাদের চেয়ে আজও ভীষণ কমপ্লিট ও। অনেক বছর হল জব পাচ্ছে না এক বন্ধু, কষ্টেই থাকে, এই কষ্টটা দ্বিগুন লম্বা হয়ে যায় যখন দেখে আশেপাশের বন্ধুরা চাকরি করছে। ভীষণ মনকষ্ট নিয়ে একদিন ভোরবেলা একা পার্কে হাঁটছিল এই বন্ধুটি হঠাৎ কলেজের সেই ছেলেটার সঙ্গে দেখা। কি রে অরিঘ্ন হেব্বি চাপে আছিস মনে হচ্ছে, কী কেস? পুরনো বন্ধুকে দেখতে পেয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় আমাদের কলেজের সেই পুরনো গেঁড়েপাকা ছেলেটি! এখনো সেই তরতাজা ছটফটে ভাবটা রয়ে গিয়েছে তার। অরিঘ্ন পুরো ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে কথা বলে, বলে, সবাই চাকরি পাচ্ছে, আর আ..
অরিকে থামিয়ে দিয়ে ও বলল 
-তোর প্রবলেমটা কি? তোর চাকরি না পাওয়া! নাকি বন্ধুদের চাকরি পাওয়া! যা মনে হচ্ছে 
আজ যদি সব বন্ধুদের চাকরি চলে যায় তুই এতটা কষ্ট পাবি না আর? বলেই হা হা হা করে হেসে উঠল! আমরাও ভেবে দেখলাম অনেকটাই ঠিক! আমার বন্ধুরা যখন বেকার ছিল তখন অরিঘ্নর এতটা খারাপ লাগত না! অরি ওকে বলল,
- আচ্ছা তুইও তো বেসরকারি ফার্মে লিখিস টিখিস শুনলাম তা তুই এত রিল্যাক্স কি করে? 
আবার হাসতে হাসতে বলল, 
-নিজের পাশে লম্বা আর একটা লাইন দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করে দে, দেখবি তুইও পুরো কুল। 
আমার সেই ছোটবেলার কলেজের স্যারের করা ধাঁধার প্রশ্ন আর তার উত্তরের সঙ্গে আমাদের জীবনের কী মিল! আমরা প্রথমে কোন কিছু অর্জন করি নিজের চেষ্টায়, তারপর সেটা নিয়ে প্রথমে কিছুটা খুশিও হই, দেন কামস দ্য কম্পারিজন, তুলনা, ব্যস গল্প শেষ। যেই আমরা নিজের অবস্থার সাথে অন্যদের অবস্থার তুলনা শুরু করে বড় হতে চাই অমনি নিজেকে ছোট, অসম্পূর্ণ মনে হতে থাকে আমাদের।  আমাদের পাশের লম্বা লাইনটা আমরাই সব সময় টানি। হয়ত আমার বাড়িতে ২১ ইঞ্চির একটা টিভি আছে, বেশ বড়, দারুণ ছবি আমার এতেই বেশ ভালোভালো বিনোদন হচ্ছে কিন্তু যেই পাশের ফ্ল্যাটে রবীনদা ৩২ এর একটা এল ই ডি কিনে আনলেন অমনি  আমার টিভিটা আমার কাছে ছোট মনে হতে শুরু করল... 
পাশে একটা লম্বা লাইন টানলেই আগের লাইনটা ছোট হয় না, ছোট মনে হয় মাত্র! নিজের নিজের সফলতা ও বিফলতাগুলোকে কারও সঙ্গে তুলনা না করে নিজে উপভোগ করুন নিজে শোধরান, ব্যস দেখবেন ভালো আছেন, খুব ভালো আছেন।

[+] 1 user Likes ddey333's post
Like Reply

*বাবা সবসময় পিছিয়ে থাকে,*
*জানিনা কেন* [Image: 1f914.png]


১.  মা ১০ মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না।
২।  মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না।
৩.  মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা প্রয়োজনীয় যা চাই তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা ই সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে।  জানিনা কেন বাবা পিছিয়ে।
4.  ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চাই, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদি।  আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না?  ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
5.  আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে। কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করে না, তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছে।
6.  মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল।  তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করেন না।  তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
7.  বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকে।
8।  মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটির বেশি শাড়ি কিনবে না, অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি।  দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
9.  বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড।  তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি।  সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছে ।  ...!!!!
একজন বাবা হিসাবে সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি [Image: 2764.png][Image: 1f64f.png][Image: 1f64f.png][Image: 1f64f.png]

[+] 2 users Like ddey333's post
Like Reply

(12-11-2021, 09:07 PM)TumiJeAmar Wrote:  অণু গল্প – পরিবর্তন
স্বপন কুণ্ডু

তমাল আর তমালিকার বিয়ে হয়ে গেলো। খুব ধুমধাম করেই বিয়ে হল। অনেক আত্মীয় বন্ধু এসেছিলো।  তমালকে সুন্দর করে সাজা সাধারণ ছেলের মতোই লাগছিলো। আর তমালিকাকে বেগুনি রঙের বেনারসী শাড়িতে সুন্দর মোহময়ী লাগছিলো। সবাই ওদের দুজনকে বার বার তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ওদের ভালবাসা দেখে অবাক হচ্ছিলো।

বিয়ের কয়েক মাস পরে, তমালিকা একটি প্রস্তাব নিয়ে স্বামীর কাছে আসে। ও বলে যে ও কয়েকদিন  আগে একটি ম্যাগাজিনে পড়েছিলো, কীভাবে ওরা ওদের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে। তমাল আগ্রহ প্রকাশ করলে তমালিকা বলে, ওরা দুজনেই একটা করে তালিকা বানাবে যাতে অন্য জনের যেসব ব্যবহার পছন্দ হয় না সেসব লেখা থাকবে। দুজনেই এই তালিকা বানাবে। তারপরে দুজনে আলোচনা করবে কীভাবে তাদের ব্যবহার বদলাতে পারে যাতে অন্যের সেই ব্যবহার পছন্দ হয়। এই কাজ দুজনে সততার সাথে করলে দুজনের জীবন আরও সুখী হবে।”
তমাল রাজি হয়। দুজনে দুটো আলাদা ঘরে বসে। দুজনেই সারাদিন ধরে চিন্তা করে আর লেখে। পরদিন ব্রেকফাস্টের টেবিলে তমালিকা বলে, এবার সময় হয়েছে ওদের আলোচনা করার। তমাল নির্লিপ্ত ভাবে সায় দেয়। তমালিকা শুরু করে। ও একটা তিন পাতার লিস্ট বের করে। তাতে তমালের যত দোষ গুণ সব লেখা। এর সব কিছু তমাল নিজেও জানতো না। স্ত্রীর মনের কথা শুনতে শুনতে ওর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তমালিকা থেমে যায় আর জিজ্ঞাসা করে যে তমালের ছখে জল কেন। তমাল উত্তর দেয় যে ওর এই বিশ্লেষণ খুব ভালো লাগছে আর তমালিকা যেন পুরোটা পড়ে ।
তমালিকা আরও কিছুখন পরে নিজের লেখা পড়া শেষ করে আর তমালকে বলে ওর কাগজ টা পড়তে। তমাল নিঃশব্দে ওর কাগজটা তমালিকার দিকে এগিয়ে দেয় আর ওকেই পড়তে বলে।
তমালিকা পড়তে শুরু করে। ওতে লেখা ছিল,
তোমাকে বলার মত আমার কিছুই নেই। আমার কাছে তুমি একদম পারফেক্ট মানুষ। এই তুমিকেই আমি ভালো বেসেছি। আর আমি চাই এই তুমিই যেন সারাজীবন আমার সাথে থাকো। তোমার কোন পরিবর্তন  হলে সেই তুমি এই তুমি থাকবে না।  তাই আমি তোমার কিছুই বদলাতে চাই না।
তমালিকা দু মিনিট চুপ করে থাকে। তারপরে নিজের তিন পাতার লিস্ট কুচি কুচি করে ছিঁড়ে ফেলে আর তমালের বুকে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে।

সংগৃহীত ও অনুবাদ করা।

খুব সুন্দর !!
Like Reply

*সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে৷*     

                                                                                                                                                 
এক পত্রিকা দপ্তরে চিঠি এসেছে ৷ মোহনলাল বললেন, 'আমাকে চিঠিগুলো দাও, আমি ওই কোণের টেবিলে গিয়ে বসি ৷ মোহনলাল পড়ছেন আর চটপট উত্তর লিখছেন :
 
প্র: কম খরচে সংসার চালাবার উপায় কি ?
উ: ঠেলে ৷
 
প্র: আমি যখনই যা খাই ঢেউ ঢেউ করে ঢেঁকুর ৷ ভদ্র সমাজে লজ্জার ৷ ওষুধেও হচ্চে না কিছু ৷
উ: খাওয়ার পর এক পেপার ওয়েট গিলে ফেলবেন ৷ চিরশান্তি ৷
 
প্র: আমার মা, আমার পছন্দের মেয়েটিকে কিছুতেই বিয়ে করতে দিচ্ছে না ৷ আমার কি করা উচিত ?
উ: বিয়ে করে ঘরে ভরে দিন, মা যথাসময়ে কেটে পড়বেন ৷ অটোমেটিক ৷ শীত গ্রীষ্ম এক জায়গায় থাকতে পারে না ৷ অসম্ভব ৷
 
প্র: মানুষ এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে কেন ?
উ: বাঘ-ভাল্লুকের সংখ্যা কমে যাচ্ছে বলে ৷
 
প্র: হাড়ে দুব্বো গজানো কাকে বলে ?
উ: বিয়ে করাকে ৷
 
প্র: আচ্ছা প্রেমের সাথে কার তুলনা করব ? গোলাপ না পদ্মের ?
উ: প্যাঁকাটির ৷
 
প্র: আয়ু বাড়াতে গেলে কি করতে হবে ?
উ: হাঁপানি বাড়াতে হবে ৷
 
প্র:হিন্দিগান শুনলে আমার চুল খাড়া হয়ে ওঠে ৷
উ: কামিয়ে ফেলুন ৷
 
প্র:আমগাছ থেকে আম পাড়ার সহজ উপায় কি ?
উ: গাছটাকে কেটে মাটিতে শুইয়ে দিন ৷
 
প্র: লোকে টিভি দেখে কেন ?
উ: দেখে না তো! সামনে বসে থাকে!
 
প্র: ভালোবাসা কাকে বলে ?
উ: ভালো বাসা বলে দুটো ঘর, রান্নাঘর, বাথরুম, ডাইনিং স্পেশ, ঝুল বারান্দা ৷
 
প্র: সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা খুব ঢিস ঢিস করে, কি করা যায় ?
উ: বিকেলে উঠবেন ৷ আপনি সূর্য নন, নক্ষত্র ৷ নক্ষত্ররা সব রাতেই ওঠে ৷
 
প্র: জলের বদলে কি খাওয়া যায়? জলে ভীষন জার্মস ৷
উ: মেঘ ধরে খান ৷
 
প্র: আমার এমন অম্বলের রোগ যে চুমু খেলেও অম্বল হয়ে যাচ্ছে৷
উ: ঠোঁটে এন্টাসিড মাখিয়ে খান৷
 
প্র: বৃদ্ধবয়েসে মানুষের কি নিয়ে থাকা উচিত, ধর্ম ?
উ: না, শৈশব নিয়ে ৷
 
প্র: মারা যাওয়াটা কী খুব কষ্টের?
উ: বেঁচে থাকার চেয়ে আরামের ৷
 
প্র: মরার সময় মুখে গঙ্গাজল দেওয়া হয় কেন ?
উ: যাতে পরের বার আমাশা নিয়ে জন্মাতে পারে ৷
 
প্র: সহজ কথা সহজ ভাবে বলতে পারেন না কেন ?
উ: জিলিপি খাই বলে ৷
 
*"এর নাম সংসার" থেকে সংগৃহীত*
Like Reply

[Image: IMG-20211113-WA0005.jpg]
Like Reply

short story: ফরোয়ার্ড-পাসে গোল
বিতান সিকদার
Like Reply

[Image: dd.jpg]
Like Reply

অশান্তিটা পাকল রানামামা লাঞ্চ করে অফিসে নিজের টার্মিনালে ফেরার পর। মেলের ইনবক্স খোলা। সাতষট্টিটা নতুন মেল। ঢেকুরটা তুলতে গিয়ে গিলে ফেললেন। আসার কথা পঞ্চাশটা, চলে এল সাতষট্টিটা! কিছু ক্ষণ হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আরও দুটো ঢুকে এল। এ কী! রানামামা ভাগ্নে আবিরকে ফোন লাগালেন, “কী রে, এ তো এসেই চলেছে।”
“আসতে দাও।”
“ফাজলামি মারিস না।”
বহু দিন ধরেই রানামামার মেলবক্স ভর্তি হয়ে নোটিফিকেশন এসে চলেছে— হয় খালি করুন, না হয় পয়সা দিয়ে আরও জায়গা কিনুন। খালি করা অসম্ভব। রানামামার যাবতীয় তথ্য ও নথি মেলে ঠাসা। তার মধ্যে এলআইসি-র প্রিমিয়াম সার্টিফিকেটও যেমন আছে, তেমনই পনেরো বছর আগের আদিসপ্তগ্রাম ভ্রমণের ছবিও আছে। কম্পিউটারে ভাইরাস ধরতে পারে, হার্ড ডিস্ক বা পেনড্রাইভ বিগড়োতে পারে এবং সিডি হারাতে পারে ধরে নিয়ে রানামামা মেলেই ভরসা রাখেন।
এখন, ভর্তি হয়ে গেলে কী করণীয় জানতে চাওয়ায় আবির বলেছিল— “অন্য মেল আইডি ক্রিয়েট করে এগুলো সেখানে ফরোয়ার্ড করে দাও।”
ভাল বুদ্ধি! কিন্তু কাঁহাতক ধরে ধরে পাঁচ হাজার মেল ফরোয়ার্ড করা যায়। এক সঙ্গে অনেকগুলো কী করে পাঠানো যায় জানতে চাওয়ায় লায়েক ভাগ্নে ‘গেঁড়িগুগলি’ বলে একটা সফট্ওয়্যারের খোঁজ দেয়। তাতে বিনা খরচে রোজ পঞ্চাশটা করে মেল একবারে ফরোয়ার্ড করা যাবে। আর তার বেশি চাইলে পয়সা দিতে হবে।
পঞ্চাশটাই যথেষ্ট ভেবে ইনস্টল করা হল। একেবারে প্রথম থেকে পঞ্চাশটা সিলেক্ট করে নতুন মেলের ঠিকানা টাইপ করা হল। অতঃপর ‘গো’। দিব্যি গুটিগুটি চলে যাচ্ছে দেখে সন্তুষ্ট হয়ে লাঞ্চে যাওয়া হল, এবং ফিরে এসে সাতষট্টিটা নতুন মেল দেখে হতবাক হওয়া হল!
আপাতত বাহাত্তর নম্বর ঢুকছে।
একটু ইতস্তত করলেন রানামামা। নিজে নিজেই… যাই হোক, যেহেতু তারই পুরনো মেল থেকে নতুন মেলে এসে ঢুকছে, ফলে শাপে বর। শুধু ব্যাপারটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এই যা। এক বার ক্যানসেল করার অপশনও খুঁজলেন। পেলেন না।
যাকগে, দ্বিপ্রাহরিক কাজে মন দিলেন রানামামা— এবং সেই কাজ মাথায় উঠল বিকেল চারটে তেত্রিশে। অ্যাকাউন্টসের নরোত্তম দাস এসে রীতিমতো বাজখাঁই গলায় বললেন, “শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠিয়েছেন? তাও আমায়? হঠাৎ কৃষ্ণ আপনাকে এ মতি দিলেন কেন?”
নরোত্তম একে কড়াপাকের নাস্তিক, তায় ঠোঁটকাটা! রানামামা “হা মধুসূদন!” বলার সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারলেন। বহু প্রাচীন এক পুঁথি থেকে এই একশো আট নাম প্রায় আট বছর আগে ছবি তুলে মেলে সেভ করে রেখেছিলেন। গন্ডগোলটা ঠিক কোথায় পেকেছে, সেটা আন্দাজ করে তড়িৎ গতিতে পুরনো মেলটা খুলেই মামার চক্ষু চড়কগাছ হয়ে গেল।
মেল শুধু রানামামার সিলেক্ট করা নতুন অ্যাকাউন্টেই যাচ্ছে না— যত্র তত্র সর্বত্র ফরোয়ার্ড হয়ে চলেছে।
আশু বিপদ আঁচ করে আমতা আমতা করলেন, “না মানে ঠিক…”
“মানে-টানে আপনি বুঝুন। ওই কেষ্টই হোক আর বিষ্টুই হোক, আমার ঠিকানায় দয়া করে পাঠাবেন না। যত সব বস্তাপচা বিষয় নিয়ে— এই জন্যই দেশটার আর কিছু…”
Like Reply

রানামামার কান গরম হয়ে গেলেও চুপ করে রইলেন। বৈষ্ণবের রাগতে নেই। কিন্তু পরিস্থিতি রাগরাগিণীর ধারকাছ দিয়েও না গিয়ে সোজা বিরক্তিতে চলে গেল। তখন ঘড়িতে সাড়ে পাঁচটা। রানামামার সেজমাসি অর্থাৎ কিনা আবিরের সেজদিদু তাঁর মোবাইলে রঘুরাজপুরে তৈরি ‘একলাখি’ পটচিত্রের ছবি পেয়ে ফোন করে জিজ্ঞেস করছেন, “হ্যাঁ লা, ওই কী বলে বুটিক না কী যেন— ওই সব খুললি না কি?”
বিরক্তি পর্যবসিত হল ভয়ে যখন একতলার ফ্ল্যাটের অঘোর বড়াল ফোন করে জানতে চাইলেন, “আপনার রেডিফ মেইলের ইউজ়ার আইডি আর পাসওয়ার্ড আমায় পাঠাচ্ছেন কেন মশাই? টুকে রাখব?”
জরুরি তলবে সবাই পৌনে ছ’টাতেই বাগবাজার ঘাটে এসে জুটেছে। রানামামা হাঁ করে গঙ্গার দিকে তাকিয়ে বসে আছেন। আবির কাঁচুমাচু। পল্লব রানামামার ফোনটা নিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করল, “এ সফ্টওয়্যার পেলে কোথায়?”
রানামামার চটকা ভাঙল। আবিরের দিকে তাকিয়ে ফুঁসে উঠলেন, “এই যে, গুণধর! পেয়ারের ভাগ্নে আমার। দ্বাপরে চিমটি কেটেছিলাম। তখন আমায় শেষ করেও আশ মেটেনি। কলিতেও বাঁশ দিয়ে চলেছে।”
বংশী আবিরকে একটা মৃদু ধমক দিয়ে বলল, “কোত্থেকে যে এ সব আপদ… যাক গে, পুলু আগে ওটা ডিঅ্যাক্টিভেট কর।”
পল্লব কিছুক্ষণ নেড়েচেড়ে বলল, “পারছি না।”
“ও কী কথা!”
ফটিক বলল, “দাঁড়া দাঁড়া, হিসেব ছিল পঞ্চাশটা যাওয়ার— তাই তো?”
“হ্যাঁ।”
“বেশি গেলে?”
“পয়সা কাটবে?”
“সব্বোনাশ! তা হলে এই যে একশো সাতচল্লিশ নম্বর যাচ্ছে, এতে কাটছে না কিছু?”
“কী ভাবে?” রানামামার মাথায় বাজ পড়ল।
আবির ঢোঁক গিলে বলল, “তাই তো! আচ্ছা, তুমি কোনও ব্যাঙ্ক ডিটেলস কিছু…”
“কই না তো।”
“কখনও অনলাইন ট্রানজ়্যাকশন করেছ ফোনে? মানে কার্ড দিয়ে…”
“হ্যাঁ, তা তো… মানে হামেশাই…”
“সে সব এরা কোনও ভাবে রিড করে টাকা কেটে নিচ্ছে না তো?”
মামা শিউরে উঠলেন, “এটাই বাকি ছিল!” তার পর ফের গঙ্গার দিকে তাকিয়ে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, “গেল… প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সব চলে গেল!”
পল্লব আরও কষে মেল থামানোর উপায় খোঁজা শুরু করল এবং সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রায় লুকিয়ে থাকা ডিঅ্যাক্টিভেট বোতামটা খুঁজে পেয়ে, সেটা টিপে দিয়ে তার পর নিঃশ্বাস নিল। পৌনে আটটায় নিকুঞ্জর দোকান থেকে চা খেয়ে সবাই বাড়ি চলে গেল…
আর সোয়া আটটায় রানামামা দেখলেন— দুশো তেরো নম্বর মেল নতুন অ্যাকাউন্টে এসে ঢুকছে।
সাড়ে আটটায় ফোনে কনফারেন্স। রানামামা চেঁচাচ্ছেন, “অশৈলী ব্যাপার। থামেনি! পুলু, থামেনি।”
আবার যুদ্ধকালীন পরিস্থিতি। পল্লব বলল, “তুমি কম্পিউটারে বসে রিমোট ডেস্কটপ অন করো শিগগিরি। ওহ্, কী যে পাকিয়ে বসলে…”
ফটিক, আবির, বংশী যে যার বাড়িতে স্ট্যান্ডবাই মোডে মেশিন অন করে বসে। ডিনার মাথায়।
প্রায় সোয়া ঘণ্টা গরু খোঁজার পর সবেধন নীলমণি ‘রিমুভ’ বোতামটা পাওয়া গেল। পল্লব সেটা টিপে দিতেই স্ক্রিনে দেখা গেল – ‘গেঁড়িগুগলি রিমুভড’। ঘরে তখন শুধু টেবিল ঘড়ির টিকটিক। রুদ্ধশ্বাস পরিস্থিতি। রানামামা ভয়ে ভয়ে বললেন, “আবার কিছু হবে না তো?”
পল্লব বলল, “লক্ষ রাখছি।”
এক মিনিট, দু’মিনিট, পাঁচ মিনিট, পনেরো মিনিট— নাহ্, আর কোনও মেল কোথাও যাচ্ছে না।
নিশ্চিন্ত!
Like Reply

তবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল না। আপদ যেতে যেতেও ছোবল মেরে গেছে। ন’টা দশে রানামামার বসের ফোন। ওপারে বজ্রপাত, “ছি ছি, আপনি এতটা ভিন্ডিকটিভ? না হয়, মোহনবাগান হেরেইছে এ বার। তাই বলে সাত বছর আগের ম্যাচের কথা তুলে সেই সংক্রান্ত এই জঘন্য গালিগালাজ দেওয়া লেখাটা পাঠিয়ে এ বারের জয় উদযাপন করছেন? ড্যাম ইট বোস, ড্যাম ইট…”
“স্যর…আমি…”
“কী আমি? একটা কথা প্লিজ় জেনে রাখুন। অফিশিয়াল মেল চালাচালির একটা ডেকোরাম আছে। আপনি সেখানে…”
“শুনুন স্যর…দয়া করে…”
“আপনি শুনুন। যে নিম্নরুচির পরিচয় আপনি দিয়েছেন…”
বাকিটা রানামামা স্রেফ নীরবে শুনে গেলেন।
রাত সাড়ে এগারোটাতেও সব ঠিকঠাক আছে কি না জানার জন্য ভাগ্নেরা মিলে মামাকে ফোন লাগাল। ডেভলপমেন্ট শুনে সবাই চুপ।
আবিরের প্রতি সম্ভাষণে ফটিকের মুখে তখন শ-কার ব-কার চলে আসছিল। নেহাত রানামামা লাইনে ছিলেন বলে…
শেষমেশ বংশী বলল, “যাকগে, আপদ বিদেয় করা গেছে। কাল রোববার। তুমি পরশু অফিসে ঢুকেই আগে মিটিয়ে নিয়ো।”
ফটিক রাগটা গিলে ফেললেও পল্লব আবিরের ওপর চেঁচিয়ে চলেছে, “দেখেছিস আপদ, কী জুটিয়েছিলি? তোর কাছে রাস্তা জানতে চাইল। তুইও আগুপিছু না দেখে এই দিকে ঠেলে দিলি…” আর ‘এই দিক’ যে আসলে কোন দিক, সেটা জানার জন্য রাত একটা চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতে হল।
তুলকালাম কাণ্ড!
রানামামি অর্থাৎ কি না রানামামার স্ত্রী রঙ্কিণী কালী হয়ে গেছেন। খাঁড়া খুঁজছেন! পারলে মামারই বুকের ওপর উঠে দাঁড়ান।
মামি উঠেছিলেন জল খেতে। হঠাৎ দেখতে পান, টেবিলে রাখা রানামামার ফোনে আলো জ্বলে উঠছে। কী ব্যাপার দেখতে গিয়ে দেখেন হোয়াটস্অ্যাপ। প্রেরক কোনও এক নিরুপমা। লিখছেন— “অরিন্দম, আপনার মেল পেয়ে মনটা ভরে গেল। সেই গান, ‘হৃদয়ের এ কূল ও কূল’। সত্যি, এখনও মনে আছে আপনার? স্বরলিপিটা এখনও অত যত্নে রেখে দিয়েছেন?”
ব্যস! নিমেষে আগুন!
রাত দুটোর সময় রানামামা মামিকে বোঝাচ্ছেন, “আমি না…আমি কিছু করিনি…”
“আমি কাল সকালেই চলে যাব। ছি ছি, তোমার লজ্জা করে না? আমার শ্যাম-কুল ভাসিয়ে তুমি ও দিকে দু-কূল সামলাচ্ছ?”
“আরে শোনো শোনো। আগে পুরো ব্যাপারটা…”
“আমি আর কিচ্ছু শুনতে চাই না।”
Like Reply

সকাল থেকে মামির মুখ গোমড়া। মেল ট্রেনের মতো ফ্ল্যাট জুড়ে হাঁটাহাঁটি করছেন। পিছনে মামা। পরনে তোয়ালে। মুখে সাবান।
দাড়িটা এখনও কেটে উঠতে পারেননি। বলে চলেছেন, “লক্ষ্মীটি, একটু বোঝার চেষ্টা করো। সব ওই আবিরের জন্য…”
“খবরদার,” বাজ পড়ল, “ওর ওপর একদম দোষ চাপানোর চেষ্টা করবে না।”
সাড়ে নটার মধ্যে ভাগ্নেমণ্ডলী ফোন পেয়ে চলে এল। এসেই পল্লব কম্পিউটারে বসে গিয়েছে। বংশী বলছে, “আশ্চর্য! আবার শুরু?”
ফটিক পাদপূরণ করছে, “হ্যাঁ, তিনশো তিয়াত্তর নম্বর মেল যাচ্ছে।”
আবির মাথা চুলকে বলছে, “এ ভাবে হবে না। সাইবার সেলে জানাতে হবে। পরিস্থিতি খুবই বিচ্ছিরি জায়গায় চলে যাচ্ছে।”
মামা তখন বিলাপ করছেন, “সঞ্চয় গেল, চাকরি গেল, সংসার গেল। আমায় কেউ একটা ল্যাঙট দে… ওরে কেউ আমায়…”
মামি ব্যাগ গুছোচ্ছেন। মামা কাতর কণ্ঠে বলতে চেষ্টা করছেন, “আরে উত্তরপাড়া সঙ্গীত সম্মেলনে আলাপ। তুমিও তো ছিলে। এ স্বরলিপি ওই-ই তো পাঠিয়েছিল, আমি চেয়েছিলাম বলে। সেটা মেলে রয়ে গেছে। আবার কাল রাত্তিরে ওর কাছেই চলে গেছে। তা, এতে আমি কী করতে পারি বলো…”
“কোনও কৈফিয়ত...” মামির কথায় বাধা পড়ল।
বেল বাজছে। মামা খুলে দেখলেন একটি যুবক। বললেন, “আরে অতনু, এসো এসো।”
ছোকরার হাতে মিষ্টির প্যাকেট। ঢুকেই ঢিপ করে একটা প্রণাম। রানামামা অপ্রস্তুত, “আরে আরে…”
পাড়ার ছেলে। ক্লাস টুয়েলভে তাকে পলিটিক্যাল সায়েন্সটা মামা দেখিয়ে দিয়েছিলেন। সেই থেকে ছোকরা রানামামাকে ‘মাস্টারমশাই’ বলে ডাকে। বলল, “কাল রাতে গঙ্গায় গেছিলাম, মাস্টারমশাই।”
“কেন বাবা?”
“ফেলে দেব বলে।”
“কাকে… না মানে কী?”
“কবিতার ডায়রিগুলো…” মামা জানেন অতনু কবিতা লেখে। আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, “কেন?”
“কেউ তো আজ অবধি একটাও ছাপল না। আর কাল একটা লিটল ম্যাগাজ়িনের সম্পাদক যে ভাষায় রিফিউজ় করল, তাই আর লিখব না ভেবেছিলাম…”
ঘরে সবাই চুপ। অতনু বলে চলেছে, “এমন সময় আপনার একটা মেল ঢুকল ফোনে। তাতে দেখি ড্রাইভে একটা সিনেমা পাঠিয়েছেন। লাভিং ভিনসেন্ট।”
রান্নাঘরে কাপ-ডিশের খটখটানি বন্ধ হয়ে গেছে। অতনু বলে চলেছে, “ভ্যান গঘের জীবন নিয়ে সেই অসাধারণ অ্যানিমেটেড ছবি। কী মনে করে জানি না, গঙ্গার ঘাটে বসেই পুরো সিনেমাটা মোবাইলে দেখে ফেললাম। জানেন মাস্টারমশাই, এর পর আর কবিতার ডায়রিগুলো ফেলা হল না। আপনি বাঁচিয়ে দিলেন…”
ছেলেটার গলা কাঁপছে, “অত বড় এক জন শিল্পীর সারা জীবনে একটা মাত্র ছবি বিক্রি হয়েছিল। তাও তো সে এঁকে গিয়েছে…”
রানামামার চোখ ছলছলে। অতনু বলছে, “যে সময়টা, ঠিক যে সময়টা আমি হেরে যাচ্ছিলাম, পড়ে যাচ্ছিলাম— আপনি হাত ধরে হ্যাঁচকা টানে আমায় তুলে দাঁড় করিয়ে দিলেন।”
মামির মুখ ঢলঢলে। পুরো ফ্ল্যাট নিশ্চুপ। শুধু ভিতরের ঘর থেকে পল্লবের কি-বোর্ডে খটখট করার আওয়াজ আসছে।
অতনু ‘হা কৃষ্ণ’ গোছের মুখ করে রানামামার দিকে তাকিয়ে রয়েছে। বলছে, “কর্মেই আমাদের অধিকার, ফলে নয়— এ কথা আপনার মতো করে আর কে বোঝাতে পারত? হলামই না হয় অ্যাপার্টমেন্টের সিকিয়োরিটি। দেখবেন, আমার কবিতা এক দিন ছেপে বেরোবেই। মানুষ এক দিন…” অতনুর গলা ধরে আসছে, “আর আমার প্রথম কবিতার বই আমি আপনাকে…”
বাকি কথাটা শেষ করতে না দিয়েই রানামামা অতনুকে জড়িয়ে ধরলেন। দাড়িটা কোনও মতে কেটে উঠতে পারলেও তোয়ালেটা এখনও ছাড়তে পারেননি। এক হাতে সেটার গিঁট চেপে ধরে আর-এক হাতে অতনুকে ধরে রয়েছেন। কাঁপা গলায় বিড়বিড় করছেন, “চা খেয়ে যাবে, চা খেয়ে যাবে।”
রান্নাঘরের দরজায় মামি আঁচল দিয়ে চোখ মুছছেন।
ফটিক বলছে, “ব্র্যাভো!”
আবির বলছে, “সাবাশ!”
বাইরের রাস্তায় রোববার সকালের কোলাহল বাড়ছে। রোদ্দুর কমলা হয়ে উঠছে।
ভিতরের ঘর থেকে পল্লবের আওয়াজ শোনা যাচ্ছে, “পেয়েছি…পেয়ে গেছি…”

++++++++++++++++++
Like Reply

একটা ব্যক্তিগত কাজে গত সপ্তাহে ব্যান্ডেল স্টেশনে বসে ছিলাম দুপুরবেলা। ট্রেনের খবর হতেই হেলতে দুলতে গিয়ে ট্রেনে উঠলাম। দুপুরবেলার ডাউন ট্রেন। খুব স্বাভাবিক ভাবেই বেশ ফাঁকা। পুরো কম্পার্টমেন্ট জুড়ে আমি; আর দুজন মাঝবয়সী ভদ্রমহিলা এবং ভদ্রলোক। খুব সম্ভবত তারা একই ফ্যামিলির। চুপ করে জানলা দিয়ে বাইরে দেখছি। ট্রেন হুগলি ঢুকতে একটি স্বল্প বয়স্কা এবং স্বল্পবসনা তরুণী উঠলো ট্রেনে। কানে ইয়া গাবদা একটা মাথাজোড়া হেডফোন; চোখে মার গঙ্গা ঝিলিক ঝিলিক সানগ্লাস; পরনে টি'শার্ট-শর্টস আর টি'শার্টের বুকে লেখা- "Hi! I am dangerous."
মনে মনে ভাবলাম- খারাপ কিছু লেখা নেই।


এবার আমাদের মতো কিছু কিছু মানুষের যেমন মুরগির লেগ পিস; পাঁঠার লেগ পিস পছন্দ হয়! আমরা তা নিয়ে ফ্যাসানাইজেশন করি.. ঠিক তেমনি কিছু কিছু মানুষের মহিলাদের 'লেগ পিস' বড় পছন্দের। তারা তা দেখেই দিন গুজরান করে। কখনো বেশি ফ্যাসনাইজেশন করে ফেললে অল্প আধটু; ছোট খাটো রেপ-টেপ হয়! অবশ্য তাদের দোষ কি? মেয়েরা অভাবে লেগ পিস দেখাবেই বা কেন? এই যদি কেএফসি'র মালিকের কাছে গিয়ে কোনো মুরগি নিজের লেগ পিস দেখায়! সে কি আর বেঁচে ফিরবে? এই জন্যেই বলে মেয়েদের কমন সেন্স কম। বিশেষ করে আমাদের জেনারেশনের। তো পাশের কাকু মেয়েটির পা জেরক্স করতে ব্যস্ত! ঠিক সেই সময় চন্দননগর থেকে উঠলো এক কমলা-কালো লজেন্স বিক্রেতা দাদু। পরনে আধ ময়লা সাদা জামা; নিচে আধ ময়লা ধুতি। পায়ে একটা শতচ্ছিন্ন হাওয়াই চপ্পল। দাদু উঠতে গিয়েই গেটের সামনে রাখা কিছু ঝুড়ির সাথে ধাক্কা খেয়ে লজেন্সের প্যাকেট'টা হাত থেকে ছিটকে গিয়ে সব পড়ে একাকার অবস্থা। নিজেই কুড়োলেন সব; দিয়ে 'আই লজেন, আই লজেন' করতে করতে ওপার থেকে ঘুরে আমাদের দিক'টা এসে বসলেন।
দাদুর পায়ের দিকে চোখ পড়তে চমকে উঠলাম! সাদা হাওয়াই চপ্পল'টা রক্তে ভিজে পুরো লাল! দাদু নিজের পায়ের দিকে তাকিয়ে; চটি'টা খোলবার চেষ্টা করছেন। আমি আর থাকতে পারিনি। পকেটে রুমাল ছিল; ব্যাগ থেকে জলের বোতল'টা বের করে সোজা দাদুর পায়ের কাছে বসে গেছি; ট্রেনের তলাতেই! দাদু অপ্রস্তুতে। মুখে খালি বলছেন- "আমায় দাও। আমায় দাও। বাবা তুমি বসো। পায়ে হাত দিও না।" দেখলাম শীর্ণ পায়ের দুটো আঙুলের মাঝে চামড়া'টা 'হাঁ' হয়ে আছে। গলগল করে রক্ত বেরোচ্ছে.. বেরিয়েই যাচ্ছে!
ঠিক সেই সময় পিছন থেকে অবাক করা মেয়েলি কণ্ঠস্বর- "দাদা! তুমি রুমাল দিয়ে চেপে রাখো। আমার ব্যাগে ব্যান্ড এইড থাকে। বার করছি। একটু চেপে রাখো।" আমি একবার মেয়েটা'কে দেখলাম; একবার দাদু'কে। পাশের যে মাঝ বয়সী লোকটি এতক্ষন বুভুক্ষু আরশোলার মতো মুখ করে মেয়েটির পা প্রদক্ষিণ করছিল সূর্যের মতো; তিনিই প্রেগন্যান্ট তিমির মতো মুখটা করে বললেন- "বয়স হয়েছে। এখনো ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াও কেন। চোখের মাথাটা তো এক্কেবারে খেয়েছো।"
খিস্তি আমি দি না। তখনও তাই মুখ দিয়ে বেরোয় নি।

মেয়েটি ব্যাগ ওল-ঢাল করে তিনখানা ব্যান্ড এইড খুঁজে আমার পাশেই বসে পড়লো নোংরা ট্রেনের তলায়! সেই ভদ্রলোক এবার মজা পেয়েছেন! যতই হোক শর্টস পরা মেয়ে বসলে কি লোভনীয় দেখতে লাগে বলুন দিকি? এই লোভ যদি আপনার না থাকে; আপনি মাইরি পুরুষই নন! তো আমি দাদুর দুটো আঙ্গুল ধরেছি; মেয়েটি জল দিয়ে ধুচ্ছে। ধুয়ে ক্রস করে ব্যান্ড এইড লাগাচ্ছে। পরপর তিনটে। বেশ বুঝতে পারছি শরীরের জোর না থাকায় দাদু একটু একটু কাঁপছেন। আমার ব্যাগে কোনো খাবার ছিল না। এ'দিকে দাদু নামবেন বেলুড়। এই অবস্থায় নামবেন কি করে? মেয়েটি ব্যাগ থেকে একটা কেক বার করে দাদু'কে দিল। দাদুও খাবে না; মেয়েটিও ছাড়বে না। বেলুড় আসতে আমি দাদু'কে ধরে গেটের সামনে নিয়ে গেলাম। জিগ্গেস করলাম- "স্টেশন থেকে কদ্দুর যাবে জেঠু?" দাদুর একগাল হেসে উত্তর- "এই পাশেই। অন্যদিন হেঁটে যাই। আজ টোটো করে নেব। তোমরা না থাকলে না.. লজেন খাবে? একটা খাও?" মেয়েটি শুনেই পাশ থেকে- "দাদা। আপনি নামবেন না। আমার লিলুয়ায় বাড়ি। আমি দাদুকে বেলুড়ে নেমে টোটো করে দিয়ে পরের ট্রেন ধরে নেব।"
দাদু হাঁ হাঁ করে উঠল- "না না। শোনো; আমি এবার পারবো। তোমরা আর কষ্ট করো না।"
মেয়েটি শুনলে তো?

বেলুড় স্টেশন যখন ট্রেনটা ছাড়ছে..
পরিষ্কার গেটের সামনে দাঁড়িয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি- একটা জেনারেশন 'Z'; আর একটা প্রায় ভেঙে পড়া বিস্মৃত হতে চলা জেনারেশনের হাত ধরে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে; খুব আস্তে আস্তে।
যেন "আমি আছি তো! আমায় ভরসা করো একটু। তোমার কিচ্ছু হবে না" গোছের ঠেকনা দেওয়া ভালোবাসা; জড়িয়ে ধরা শ্রদ্ধা; নিশ্চিন্ত আশ্রয়।

আমরা আজকালকার জেনারেশন'কে বড্ড শেখাই জানেন তো? অহেতুক তাদের খরচের খাতায় ফেলে দি; অহেতুক।
তারা যে কিছুই পারে না তা নয়; তারা 'গুড ফর নাথিং' নয়..
তারা 'বেস্ট ফর এভরিথিং'। তারা সব পারেনা; কিন্তু যেটা পারে সেটা মন দিয়ে পারে। স্বার্থত্যাগ করে পারে।

আজও বাসে অসুস্থ বোধ করলে এই জেনারেশন'ই জায়গা ছেড়ে দেবে।
আজও এই জেনারেশনের তৈরি করা মিম দেখেই আপনি হো হো করে হাসবেন।
আজও ফেসবুকে আপনি মন খারাপের কথা লিখলে; এই জেনারেশনের কেউ এসেই জিজ্ঞেস করবে- "কি হয়েছে দি?"

সেক্স চ্যাট; দু-চার লাইন সাহিত্য লিখে ইনবক্সে মেয়েদের খোঁচানো; বডি শেমিং- এসবের বাইরেও কিন্তু একটা জেনারেশন তৈরি হয়ে আসছে...
সবসময়েই কি সবকিছু খুঁজে পেতে গেলে একজোড়া চোখ লাগে? একটা মনও লাগে; অল্প বিবেক লাগে।
তাই না?

" ধন্য তোমার স্বার্থপরতা, ব্যস্ত তুমি তোমাকে ঘিরেই;
নাম না জানা 'তুমি' গল্পে; পার্শ্বচরিত্র আমি অগোচরেই। "


[+] 3 users Like ddey333's post
Like Reply

প্রায় এক বছরের বেশি হয়ে গেছে , কি জানি কি মাথায় ভূত চেপেছিল একদিন এই থ্রেড খুলেছিলাম , আমার প্রথম ...

কে তখন জানতো যে একদিন কত বিশাল বিশাল মহারথী  আর নতুন যুগের লেখকেরা এসে এখানে আড্ডা মারবে আর তাদের লেখা পাঠাবে ... ধন্যবাদ দিয়ে  ছোট করবো না , ভালোবাসা রইলো সবার জন্য ..



Namaskar Namaskar Heart Heart :) :)
Like Reply

dada_of_india
61
Baban
52
Bichitravirya
50
Mr Fantastic
20
pinuram
11
cuck son
11
dimpuch
9
bourses
5
saibalmaitra
4
Bumba_1
4
Mr.Wafer
3
TumiJeAmar
3
mofizulazad1983
2
a-man
2
Chodon.Thakur
1
Trambak
1
Ankit Roy
1
Rajdip123
1
Jupiter10
1
nemai sarkar 1982
1
Buro_Modon
1
ambrox33
1
Kala23
1
sohom00
1

 
Namaskar Heart thanks
[+] 1 user Likes ddey333's post
Like Reply

#হিসেব_না_মেলা_অঙ্ক( নতুন গল্প)

#অর্পিতা_সরকার

মা শুনেছো আল্পনা কাকিমা তো মারা গেছে! আমি কলেজ থেকে ফেরার পথে শুনে এলাম। আমায় অনুপমদা বললো। ওরা বোধহয় কাল রাতে বুকে ব্যথা ওঠায় নার্সিংহোমে নিয়ে গিয়েছিল, স্ট্রোক নাকি কে জানে? মা অনুপমদা এখন কোথায় খাবে? 
হাতের কাজ সারতে সারতে রেবতী বললো, তুই হাত মুখ ধুয়ে খেতে বস টুয়া। আল্পনাকে এনেছে নাকি বাড়িতে?
অনুপমের ওপরে সব দায়িত্ব পড়বে। তোর থেকে বছর খানেকের তো বড়। কথাটা বলতে বলতেই রান্নাঘরের দিকে এগিয়ে গেলো রেবতী। সারাটা জীবন মানুষের মৃত্যু স্বচক্ষে দেখতে দেখতে ইদানিং আর অবাক হয় না। ওটির নার্স হওয়ার সুবাদে জন্ম আর মৃত্যুকে পাল্লা দিয়ে উপভোগ করার সুযোগ দিয়েছেন ভগবান। তাই জন্মের সময় যেমন সদ্যোজাতের চিল-চিৎকারের মধ্যে নতুন প্রাণের সঞ্চারে নরম হাসি ফোটে ঠোঁটে তেমনই অনেকক্ষণ লড়াই করার পরে যখন শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্যটা দেখে রেবতী তখন দীর্ঘশ্বাস ছাড়া ইদানিং আর কিছুই হয় না। হতো এককালে। যখন মাত্র চব্বিশ বছরে হসপিটালে ঢুকেছিলো নার্স হিসাবে তখন কারোর মৃত্যু দেখলেই কেঁদে ফেলতো ও। মনের মত চোখের ভিতরের শিরাগুলোও তখন ছিল বড্ড স্পর্শকাতর। 
টুয়া খেতে খেতেই বললো, জানো মা সুদীপকাকু পরশু রাতেও মদ খেয়ে এসে চেঁচাচ্ছিলো। আল্পনা কাকিমা তাড়াতাড়ি ওদের বাড়ির দরজা-জানালাগুলো বন্ধ করতে ব্যস্ত ছিল। যাতে বাইরে আওয়াজ না বেরোয়। কেন মা? আল্পনা কাকিমা কেন এত কষ্ট সহ্য করে ছিলো?
সুদীপকাকুর অসভ্যতামি লোককে লুকিয়ে কি লাভ হতো? রেবতী মেয়ের দিকে তাকিয়ে বলল, নিজের ঘরের আওয়াজ অনেকে বাড়ির বাইরে চর্চা করতে পছন্দ করে না রে। সবাই তো আর পা ছড়িয়ে নিজের দুর্দশার কথা লোককে বলে বেড়াতে পারে না! আল্পনাও চাইত না, পাড়ার লোক ওদের অভাবের সঙ্গে সঙ্গে অভাবের কারণটাও জানুক। টুয়া বলল, মা আল্পনা কাকিমার সেলাই করে রোজগার করা সব টাকায় সুদীপকাকু মদ খেতো জানো?
রেবতী কাজ সারতে সারতে বলল, জানি। আল্পনা মরেছে বেঁচে গেছে। কিছু কিছু জীবন বয়ে চলা বড্ড কষ্টকর। মুক্তি পেয়েছে। 
সন্ধের দিকে সৈকত অফিস থেকে বাড়ি ফিরতেই রেবতী বললো, সুদীপ মিস্ত্রির স্ত্রী মারা গেছে জানো তো?
সৈকত ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ শুনলাম অনুপমের মা মারা গেছে। ওদের বাড়ির সামনে জটলা রয়েছে। 
রেবতী বলল, তুমি খেয়ে রেস্ট নিয়ে নাও। যাবে তো শ্মশানে নাকি?
সৈকত একটু ইতস্তত করে বলল, আমি? আমি কেন যাবো? আমার শরীরটা আজ ভালো লাগছে না। তাই শ্মশানে যাবো না ভাবছি। অনুপমের বন্ধুরা, পাড়ার ছেলেরা সব এসেছে তো। 
রেবতী ফোনে কাউকে বলছিলো, নীলিমা আজ নাইট ডিউটিটা একটু ম্যানেজ করে নেবে গো? আজ আমার পাড়ায় একটা মিসহ্যাপ হয়েছে। তাই যেতে পারবো না ডিউটিতে। 
সৈকত নিজের মনেই হাসলো। মনে পড়ে গেলো আগেকার একটা কথা। যখন এই রেবতীই সৈকতকে বলেছিলো আল্পনাদের গলির রাস্তাটা না ধরে ও যেন প্রাইমারি কলেজের পাশের রাস্তাটা ধরে যায়। 
আজ প্রায় ছাব্বিশ বছর ধরে আল্পনাদের বাড়ির সামনের রাস্তাটা ধরে যায় না সৈকত। হাজার তাড়াহুড়ো থাকলেও নয়। 
আজ মোড়ের মাথায় আসতেই চায়ের দোকানের শিবু জানালো, দাদা তোমাদের পাড়ার সুদীপ মিস্ত্রির বউটা মারা গেছে তো দুপুরবেলা। নার্সিংহোমে না হসপিটালে জানি না। তবে শুনলাম সুদীপ মানে ওর মাতাল বরটা নাকি খুব কাঁদছিলো। সৈকত শুধু অস্ফুটে বলেছিল, ওর নাম আল্পনা, আল্পনা শীল। 
আজ প্রায় ছাব্বিশ বছর পরে আল্পনাদের বাড়ির গেটের সামনে একটুখানি দাঁড়িয়ে ছিলো সৈকত। ভিতরে ঢোকেনি অবশ্য। 
রেবতী বিয়ের চারমাসের মধ্যেই বলেছিল, সৈকত আমার একটা কথা তোমায় রাখতে হবে। আমি তোমার মায়ের দেখাশোনা করি। তোমার সবকিছু করে দিই, এর বিনিময়েই ধরো একটা কথা তোমায় রাখতে হবে। আরেঞ্জড ম্যারেজ হলেও সৈকত এই কয়েকমাসে বেশ বুঝেছিল রেবতী অত্যন্ত শান্ত ভদ্র মেয়ে। চাঁদ চাইবে না এটুকু বুঝেই নির্দ্বিধায় কথা দিয়েছিল, হ্যাঁ রাখবো। 
রেবতী সুন্দরী শিক্ষিতা, চাকুরীরতা মেয়ে। অত্যন্ত শিক্ষিত পরিবেশে বড় হয়েছে। কথা বলার ভঙ্গিমাটিও দৃষ্টি আকর্ষণ করে। রেবতী দৃঢ় অথচ অনুনয়ের ভঙ্গিমায় বলেছিল, তুমি সুদীপ মিস্ত্রীদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে অফিস যেও না আজ থেকে। প্রাইমারি কলেজের সামনে রাস্তা দিয়ে স্টেশন চলে যেও। হয়তো মিনিট দুয়েক ঘুরপথ হবে। সে হোক, ওখান দিয়েই যেও। 
সৈকত অবাক হয়ে বলেছিল, কারণটা জানতে পারি?
রেবতী অন্যমনস্ক গলায় বলেছিল, শুনেছি ওর স্ত্রী নাকি দুশ্চরিত্রা। আল্পনার নাকি স্বভাব খারাপ। আমি চাই না, তুমি ওদের বাড়ির সামনে দিয়ে যাও। সৈকত নিজেকে সামলে নিয়ে বলেছিল, আমার স্বভাব তো খারাপ নয় রেবতী, তাহলে?
রেবতী হেসে বলেছিল, তুমি কথা দিয়েছিলে রাখবে। যদি না রাখো তাহলে জোর করবো না। নিঃশব্দে ঘর ছেড়েছিল রেবতী। আর কখনও কিছু বলেনি, এদিকে সৈকতও রেবতীর কথা মত নিজের রাস্তা পাল্টে নিয়েছিল। 
আল্পনার ছেলে হয়েছে শুনেছিলো রেবতীর মুখেই। টুয়ার থেকে বছর খানেকের বড় হবে অনুপম। ছেলেটাকে মাঝে মাঝে রাস্তার মোড়ে দেখেওছে সুদীপের সঙ্গে। 
সুদীপের হাতের কাঠের কাজ দেখার মত। মোড়ের মাথায় চালু দোকান ছিল ফার্নিচারের। বিয়ের অর্ডার পেতো খুব। সুদীপ এমনিতে ছেলে খারাপ ছিল না, কিন্তু অল্প বয়েস থেকে মদের নেশায় পড়ে টাকা পয়সা পকেটে টিকতো না মোটেও। 
ছেলেটার মুখটা আল্পনা বসানো ছিল। ছেলেটা লেখাপড়া তেও খুব ভালো শুনেছে লোকমুখে। 
সৈকতের মা যতদিন বেঁচেছিলো ততদিন পর্যন্ত এ বাড়ির সমস্ত কিছু মায়ের নির্দেশ মতোই হতো। 
রেবতীকে হসপিটাল থেকে ফিরে শুধু স্নান করলেই চলতো না, গায়ে গঙ্গাজল ছেটাতে হতো। নাহলেই মা অশান্তির চূড়ান্ত করতো। 
নীচু জাত, ছোঁয়াছুঁয়ির বিচার ছিল মায়ের মারাত্মক। মা মারা যেতে সংসারের হাল ধরেছিল রেবতী। তখন টুয়ার বয়েস বছর ছয়েক। 
তখনই একদিন অফিস বেরোনোর আগে দেখেছিলো, টুয়া আর অনুপম ওদের উঠোনে ব্যাডমিন্টন খেলছে। আর রেবতী রান্নাঘর থেকে হাঁক পারছে, তোদের দুটোকে কি কান ধরে টেনে আনতে হবে ...নাকি এসে জলখাবার খাবি?
আল্পনার বাড়ির রাস্তায় যাওয়া নিষেধ ছিল সৈকতের অথচ আল্পনার ছেলেকে এবাড়িতে ডেকে ব্রেকফাস্ট খাওয়ায় রেবতী? অদ্ভুত তো। রেবতী অবশ্য সত্যিই বড্ড অদ্ভুত। ওর মুখ দেখে আজ অবধি মনের গভীরের তল খুঁজে পেলো না সৈকত। এক সঙ্গে ছাব্বিশ বছর একই ছাদের নিচে কাটিয়েও ঠিক চিনতে পারলো না রেবতীকে।

 অনুপম ছেলেটিকে সৈকতের বেশ ভালো লাগতো। বাবার মত রগচটা নয়। অত্যন্ত ভদ্র, মিশুকে ছেলে। পাড়ার কারোর কিছু প্রয়োজনে দাঁড়াতেও দেখেছে অনুপমকে। পড়াশোনাতেও খুব ভালো। বাবার ওই চিৎকার চেঁচামেচির মাঝেই এত ভালো রেজাল্ট করেছে দেখে সত্যিই অবাক হয়েছিলো সৈকত। রেবতী যদি কিছু ভাবে বলেই খুব ইচ্ছে থাকলেও অনুপমের হাতে কখনও একশো টাকা ধরিয়ে দিয়ে বলতে পারেনি, মিষ্টি খেও। আবার যদি রেবতী ভাবে আল্পনার ছেলের সঙ্গে অত গল্প করার দরকার নেই, বড্ড মানে লাগবে সৈকতের। তাই ওই কখনও মুখোমুখি হলে, পড়াশোনা কেমন চলছে... এর বাইরে কিছু বলা হয়ে ওঠেনি। চোখের সামনে অনুপমকে অভাব অনটন আর নোংরা পরিবেশের মধ্যেই বড় হতে দেখলো সৈকত। টুয়ার সঙ্গে সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব বলেই হয়তো টুয়া এখনও ওকে দরকারে অদরকারে ডাকে। কিন্তু দুজনেই আর ছোট নেই। টুয়ার কলেজের সেকেন্ড ইয়ার, অনুপমও থার্ড ইয়ারে পড়ে। এখনও কেন মাঝে মাঝেই অনুপমকে এ বাড়ি থেকে বেরোতে দেখে সৈকত কে জানে! রেবতীকে একদিন নিজের আশঙ্কার কথা বলেছিলো সৈকত, মেয়েটা তো বড় হচ্ছে? পাড়া প্রতিবেশী আবার কিছু যদি বলে?
রেবতী অজানার ভান করে বলেছিল ঠিক কি বিষয়ে বলতো? অনুপম আর টুয়ার মেশা নিয়ে? ওরা তো ছোট থেকে বন্ধু। আজ আবার নতুন করে লোকে কি দেখবে? না পাত্তা দেয়নি সৈকতের কথায়। সৈকত মনে মনে ভেবেছিল, তাহলে ঐ বাড়ির সামনে দিয়ে যেতে বারণ করে অপমান শুধু ওকেই করেছে রেবতী!
যদিও এই নিয়ে কথা বলা হয়নি কখনও সৈকতের। এরমধ্যে কারণ একটা অবশ্যই আছে। সেটা অবশ্য রেবতীর জানার কথা নয়। 

ইজি চেয়ারে বসে বাঁশিটাতে একবার হাত বোলালো সৈকত। বাজানো হয় না বহুদিন। রেবতী বিয়ের পর উৎসাহের সঙ্গেই বলেছিল, তুমি বাজাতে পারো? তাহলে বাজাও না কেন? বাজাও আমি শুনবো। না ইচ্ছে করেনি সৈকতের। বাঁশি বাজানোর অনুপ্রেরণা রেবতী কোনদিনই হতে পারেনি হয়তো। অথবা সৈকতেরই আর সুর তুলতে ইচ্ছে করেনি। কিছু জিনিস ছেড়ে দেওয়ার মধ্যে কষ্টর সঙ্গে সঙ্গে অন্য একটা তৃপ্তিও কাজ করে। মনে হয় থাকুক না। ঠিক যেমন মা মারা যাবার পরে বারো দিন হবিশ্যি করার সময়। আমিষ ছাড়া যার মুখে ভাত ওঠে না সেই সৈকতের একদিনের জন্যও মাছ-মাংস খেতে ইচ্ছে করেনি। বারবার মনে হচ্ছিল, মাকে শ্রদ্ধা জানিয়ে এটুকু ত্যাগস্বীকার করার মধ্যে অনেকটা তৃপ্তি লুকিয়ে থাকে। 
মনে হয় মানুষটা তো অনেক করেছে একদিন আমার জন্য, সে চলে যাবার পরে এটুকু নাহয় করলাম তার জন্য। বাঁশিটাও কি এমনই একটা ত্যাগ সৈকতের কাছে?

রেবতীর গলা শোনা যাচ্ছে। টুয়া, ছুটে গিয়ে একবার অনুপমকে ডেকে নিয়ে আয় তো। না খেয়েই বেরিয়ে গেল নাকি কে জানে? আর আল্পনাকে আনা হলো কিনা দেখে আয়। আমার কয়েকটা কাজ আছে, যেতে হবে আল্পনার বাড়ি। 
সৈকত অবাক হয়ে শুনছিলো রেবতীর বলা কথাগুলো। আচমকা রেবতীর এত আল্পনা প্রীতি হলো কেন? মারা গেছে বলে? বেঁচে থাকতে তো তাকে দুশ্চরিত্রা বলতে মুখে বাঁধেনি। কোনো প্রমাণ ছাড়াই তো বদনাম দিয়ে দিয়েছিল। আল্পনা তো কোনদিনই পাড়ায় চড়ে বেড়ানো মেয়েও ছিল না, গৃহবন্ধি রাখতেই পছন্দ করতো নিজেকে। 
তারপরেও তার নামে এমন একটা বদনাম দিয়েছিল রেবতী। 

টুয়া এসে খবর দিলো মা, আল্পনা কাকিমাকে নিয়ে এসেছে এই মাত্র। আর অনুপমদা আসছে এখুনি। 
সৈকত কানটা খাড়া করে রেখেছে। এই রেবতীকে ও চেনে না। অদ্ভুত রকমের আচরণ করছে রেবতী আজকে। অনুপম আসতেই সৈকত নিজের ঘরের লাইট নিভিয়ে দরজার পাশে এসে দাঁড়ালো। ওকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ও পাচ্ছে সবাইকে। 
রেবতী খুব অভ্যস্ত ঢঙে বলল, আগে খেতে বস। সারারাত খাওয়া হবে না। অনুপমের মুখটা থমথম করছে। ধরা গলায় বলল, কাকিমা মাকে বাঁচাতে পারলাম না। রেবতী অনুপমের সামনে খাবার ধরে দিয়ে বলল, তোর মা বাঁচতে চায়নি যে। দিনের পর দিন বারণ সত্ত্বেও মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়েছে হতভাগী। তাতেও কি চোখে ঘুম নেমেছিল নাকি? ধীরে ধীরে হার্টে এফেক্ট হলো। শোন, বাবার ওপরে এখন চেঁচাস না। পাঁচটা লোক আছে দেখবে। তাছাড়া তোর মা বাড়ির অশান্তির কথা সবসময় ঢেকে রাখতে চেয়েছিল। 
অনুপমের খাওয়া শেষ হবার আগেই রেবতী এদিকওদিক তাকিয়ে ওর হাতে টাকা গুঁজে দিয়ে বলল, ঘাট খরচ ভালো করে করবি। আমি তোর কাকুকে পাঠাচ্ছি। তোর পাশে থাকবে। অনুপম জল খেতে খেতে বলল, তুমি আর কত দেবে বলতো? আমার পড়ার খরচও তো তুমিই দিয়ে আসছো সেই কবে থেকে। রেবতী দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর টুয়া কি আলাদা আমার কাছে? আল্পনা না থাকলে টুয়াকে হয়তো বাঁচাতেই পারতাম না রে। তোর মায়ের কাছে আমার ঋণ কি কিছু কম?
সৈকত চমকে যাচ্ছে রেবতী কথা শুনে। ঋণ? আল্পনা না থাকলে টুয়া বাঁচতো না? অনুপমের পড়াশোনার খরচ রেবতী দেয়? ছাব্বিশ বছরের বিবাহিত জীবনে একই বাড়িতে থেকে এত কিছু জানে না ও! আশ্চর্য লাগছে। 
অনুপমকে টুয়া বলল, অনুপমদা আমি বিকাশদাকে বলে দিয়েছি রে তোর কাছা কিনে রাখতে। গঙ্গায় স্নান করে ওটা পরতে হয়। টুয়ার দিকে তাকিয়ে অনুপম বলল, তুইও কত বড় হয়ে গেলি। 
সৈকত নিজের ঘরে বসে আকাশ-পাতাল ভাবছিল। এ রহস্যের সমাধান করতে পারছে না কিছুতেই। রেবতী যদি আল্পনাকে ঘৃণাই না করবে তাহলে ঐ পথ দিয়ে ওর যাওয়া-আসা বন্ধ করেছিল কেন? 
প্রশ্নগুলো আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে। 
রেবতী ঘরে এসে বিছানায় একটা সাদা পায়জামা পাঞ্জাবি আর তোয়ালে রেখে বলল, রেডি হয়ে নাও। অনুপমের সঙ্গে শ্মশানে যাবে। 
সৈকতের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এমনিতেই মনটা ভালো নেই। তারপর রেবতীর এত গোপন তথ্য জেনে মেজাজটাই খিঁচিয়ে গেছে। 
একটু গলাটা চড়িয়েই বলল, তোমার কথা মত আমায় চলতে হবে নাকি? আল্পনাদের সঙ্গে যখন এতই ভাব রেখেছিলে তখন আমায় কেন বলেছিলে ও পথ যেন না মাড়াই? মানুষ যে কি করে এত হিপোক্রিট হতে পারে কে জানে! 
রেবতী হিমশীতল গলায় বলল, আজ থেকে ছাব্বিশ বছর আগে যদি এভাবে গলা তুলে কথা বলতে পারতে সৈকত তাহলে আজ মিসেস সৈকত মুখার্জী বোধহয় আল্পনা হতো তাই না। তুমি ওকে আল্পনা নয় বরং সুদীপ মিস্ত্রির স্ত্রী বলে ডাকো। আল্পনা ডাকার অধিকার তুমি সেদিন হারিয়ে ফেলেছিলে, যেদিন একটা মেয়ের স্বপ্নকে দু পায়ে থেঁতলে দিয়ে মায়ের কথায় ', মেয়ে দেখতে গিয়েছিলে। তুমি আল্পনা ডাকার অধিকার সেদিন হারিয়ে ফেলেছো যেদিন তোমার সামনে দিয়ে ওর বাবা ওর মতের বিরুদ্ধে মদ্যপ সুদীপের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছিল আর তুমি ঘরের মধ্যে লাইট নিভিয়ে বসে ছিলে। তাই চিৎকার করে কথা বলো না সৈকত। চিৎকারটা সেদিন করা উচিত ছিল। 
সৈকত বাকরুদ্ধ হয়ে গিয়ে বলেছিল, তুমি কি করে জানলে আমার আর আল্পনার কথা?
রেবতী নরম হেসে বলল, বিয়ের পর পর তুমি বেরিয়ে গেলেই আমি ছাদে উঠতাম জানো। যতদূর তোমায় দেখা যায় দেখবো বলে। সৈকত আনমনে কেমন হাঁটে দেখতে ইচ্ছে করতো তখন। তুমি আস্তে আস্তে দূরে চলে যেতে ছোট হয়ে যেতো তোমার অবয়ব, আমিও চলে যেতাম ডিউটিতে। একদিন দেখলাম, আমি যেমন তুমি বেরিয়ে যাওয়ার পরে হাত জোর করে দুগ্গা দুগ্গা বলি, আরেকজনও গেটের বাইরে দাঁড়িয়ে দুগ্গা দুগ্গা বলে। না, তুমি তাকে দেখতে পাও না। কিন্তু সে তোমার উদ্দেশ্যেই ঈশ্বরকে ডাকে। রোজই দেখছিলাম ব্যাপারটা। একদিন তুমিও বেরোলে আমিও প্রায় তোমার পিছু পিছুই গেলাম।
দেখলাম, শ্যামলা রোগা রোগা মিষ্টি মুখের মেয়েটা একটা নিতান্ত সাধারণ আটপৌরে শাড়ি পরে অগোছালো চুলেই সংসারের যাবতীয় কাজ অর্ধসমাপ্ত রেখে পড়িমরি করে বেরিয়ে এসেছে তোমায় পিছন থেকে এক পলক দেখবে বলে। মেয়েটা বাড়িতে ঢুকতেই তার স্বামী চিৎকার করে বলছে, দুশ্চরিত্রা, লজ্জা করে না তোর। রোজ এ সময় ছুটে কেন দরজায় গিয়ে দাঁড়াস আমি জানি না বুঝি? ওকেই যদি এত ভালোবাসিস তাহলে বিয়ে কেন করেছিলিস আমায়? দু চার ঘা পড়লোও হয়তো পিঠে। মেয়েটা তাড়াতাড়ি দরজা, জানালা বন্ধ করতে ব্যস্ত। সে যে অত্যাচারিত হয় স্বামীর হাতে, এ কথা যেন পাড়ার লোক টের না পায়। আরও দু এক দিন দেখার পরে তোমার মাকে জিজ্ঞেস করেছিলাম, ওই বাড়িটা কাদের? ওখানে যে বউটা থাকে তার নাম কী?
তোমার মা অত্যন্ত অশ্রদ্ধা আর বিরক্তি মিশিয়ে বলেছিলেন, ওর নাম আল্পনা। অল্পবয়েসে মাকে খেয়েছে। পাশের পাড়ায় বাড়ি ছিল। মরতে এখন এ পাড়ার চোখের সামনে বিয়ে করে এসেছে। বাচাল অসভ্য মেয়ে। চাঁদ ছোঁয়ার ইচ্ছে হয়েছিল, আমার ছেলের দিকে নজর দিয়েছিল। তারপর দিলাম ওর বাপটাকে বলে। সুদীপ মিস্ত্রির সঙ্গে বিয়ে হলো। 
জানো সৈকত খুব ইচ্ছে হয়েছিল মেয়েটার সঙ্গে একদিন পরিচয় করতে। মেয়েটা কি একাই ভালোবেসেছিল নাকি তুমিও....
একদিন গেলাম আল্পনার বাড়িতে। সে তো অবাক। আমায় কোথায় বসাবে ঠিক করতে পারছে না। পারলে মাথায় বসায় যেন। সম্ভ্রমের গলায় বলল, বৌদি আপনি যদি ভেবে থাকেন সৈকতদার দোষ তাহলে ভুল ভাবছেন। আমিই বোকার মত এমন অবাস্তব কল্পনা করেছিলাম। সৈকতদা খুব ভালোমানুষ। অবাক হয়েছিলাম জানো! এমন মেয়েও আছে? নিজের সব স্বপ্ন চুরমার হয়ে যাবার পরেও এমনভাবে তোমার সম্মান রক্ষা করতে ব্যস্ত? ভারী লক্ষ্মীশ্রী মুখ আল্পনার। 
আস্তে আস্তে সব জানলাম। তোমাদের প্রেম, তোমার বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, তারপর তোমার মায়ের অমত। ওর বাবাকে ধমকি...পাড়া ছাড়া করার, সব শুনলাম আমি। তোমাদের চৈত্রমাসের মেলা থেকে ও তোমায় একটা বাঁশি কিনে দিয়েছিল। তুমি ভাল বাঁশি বাজাও বলে। আল্পনাই ছিল তোমার একনিষ্ঠ শ্রোতা। কথা বলতে বলতে দু চোখ জলে ভরে গিয়েছিল আল্পনার। তবুও সে হতভাগী বলে কিনা, সৈকতদা নির্দোষ। মায়ের অমতে ও কি করে বিয়ে করবে বলো বৌদি? তাছাড়া তুমিই ওই বাড়ির যোগ্য বউ। আমি তোমায় রোজ দেখি। কী সুন্দরী তুমি, কত শিক্ষিতা, চাকরি করো, তুমি খুব ভালো। 
আমি অবাক হয়েছিলাম সৈকত। যে ওর ভালোবাসাকে কেড়ে নিলো, যে ওর স্থান দখল করে নিলো তার প্রতি ওর রাগ নেই। বরং ও আমায় ভালোবেসে দেখে। আল্পনারা শুধু ভালোবাসতে জানে জানো। নিজেকে নিঃস্ব করে দিয়ে ভালোবাসতে জানে। 
আমি বলেছিলাম, তুমি যে রোজ সৈকত অফিস যাওয়ার সময় বাইরে গিয়ে দাঁড়াও, তোমার বর তো মারে। কেন যাও? 
বোকার মত হেসে বলেছিল, হ্যাঁ ও বলে আমি নাকি দুশ্চরিত্রা। ধুর, সৈকতদা ছাড়া আমি কোনদিন কারোর দিকে তাকালামই না। 
সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যাকে সম্মান দিয়ে ঘরে আনোনি তাকে রোজ রোজ তোমার কারণে মার খেতে দেব না। তাই তোমায় ও পথ দিয়ে যেতে নিষেধ করেছিলাম। তুমি হয়তো ভাবছো আমি নিষ্ঠুর। অভাগীর একপলক দেখার সৌভাগ্যটুকুও কেড়ে নিলাম। কিন্তু কি বলতো সৈকত, এতে সুদীপ মিস্ত্রি ওকে মারত, আর পাড়ার লোকে খারাপ বলতো, লাভ কিছুই হতো না। 
কি করে যেন ওই অল্পশিক্ষিতা, অত্যন্ত সাধাসিধে মেয়েটা আমার বন্ধু হয়ে গেলো। অনুপম জন্মানোর আগে আমায় বলছিল, বৌদি আমার খুব ভয় করছে। যদি আমার সন্তান সুদীপের মতোই রগচটা মদ্যপ হয়? আমি বলেছিলাম, ধুর বোকা, মায়ের মত হবে। আমিই ওকে আমার হসপিটালের আউটডোরে দেখিয়ে দিয়েছিলাম। অনুপম জন্মের সময় আমিই ছিলাম ওটিতে। আল্পনা নয় আমিই অনুপমকে প্রথম ছুঁয়েছি। 
সৈকত দীর্ঘশ্বাস গোপন না করেই বলল, তুমি যে বললে আল্পনা ছাড়া টুয়াকে বাঁচাতে পারতে না, কেন? 
রেবতী ধরা গলায় বলল, মনে আছে টুয়া জন্মাবার পরেই জন্ডিস হয়েছিল। অথচ আমার ব্রেস্টমিল্ক ছিল না। তখন টানা দু মাস আমি ডিউটিতে যাবার সময় আল্পনার কাছে টুয়াকে দিয়ে যেতাম। ওই বুকের দুধ খাইয়ে টুয়াকে বড় করেছে। অনুপম যে বছর দুয়েক পর্যন্ত ব্রেস্টমিল্ক খেয়েছিল, তাই টুয়াকে খাওয়াতে ওর অসুবিধা হয়নি। 
দুদিন ফল, দুধ কিনে দিয়েছিলাম বলে বলেছিল, বৌদি বুকের দুধের দাম দিও না এভাবে, নিতে পারবো না। তোমার মা জানতেন আমি টুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সুদীপ মিস্ত্রি একটু ভয় পেতো আমায়। আমি বলেছিলাম, আর যদি কখনও আল্পনাকে মারতে দেখেছি তাহলে পুলিশে খবর দেব। তারপর থেকেই মারের মাত্রা কমেছিলো। 
টুয়া আর অনুপমকে ঘিরে আমাদের অনেক কথা হতো। আল্পনা বলেছিল, ওরা যেন দুই ভাইবোন। আমিই অনুপমের লেখাপড়ার ভার নিয়েছিলাম। 
দেরি হচ্ছে সৈকত, রেডি হয়ে নাও। একসঙ্গেই যাবো আল্পনাদের বাড়ি।
সৈকত রেবতীর হাত দুটো ধরে বলল, সময়ে সাহস জুগিয়ে উঠতে পারিনি গো। আমার জন্যই হয়তো আল্পনাকে আজীবন এত কষ্ট পেতে হলো। তাড়াহুড়ো করে ওর বাবা বিয়ে দিয়ে দিলো সুদীপের সঙ্গে। আল্পনা লেখাপড়ায় খারাপ ছিল না। উচ্চমাধ্যমিক পাশ করেছিল। তারপর ওর বাবাটাই আর পড়ালো না। 
রেবতী বলল, আল্পনার অনেক গুন ছিল জানো। সে ভালো রান্না করতে পারতো। সে ভালো সেলাই জানতো। সব থেকে বড় গুন ছিল, ও কখনও কারোর নিন্দে করতে জানতো না। যেন পৃথিবীর সবাই ভালো ছিলো ওর চোখে। সৈকত, আল্পনার মত মেয়েরা নিঃস্বার্থে ভালোবাসতে পারে। অনুপম হয়েছে মায়ের মতোই ধৈর্য্যশীল ছেলে। এত কম বয়েসের ছেলে যে এত দায়িত্ববান ভাবা যায় না। 
বেরোনোর আগে আলমারি খুলে একটা গোলাপি রঙের নতুন শাড়ি বের করলো রেবতী। 
সৈকত বলল, এটা কি?
রেবতী হেসে বলল, তোমার গোলাপি রং পছন্দ ছিল বলে বাবার কাছে গোলাপি রঙের একটা শাড়ি কেনার জন্য বায়না করেছিল ও। ওর বাবা রেগে গিয়ে পিঠে খুন্তি দিয়ে মেরেছিলো জানো। সে দাগ এখনও ছিল। হেসে বলেছিল, এটা বায়না করার দাগ। মেয়েটার যেন অদ্ভুত এক শক্তি ছিল। সব সহ্য করার শক্তি। নিজেকে ক্ষয় করে হাসি মুখে থাকার শক্তি। 
এটা আজ পরিয়ে দেব ওকে। 

আল্পনা ঘুমাচ্ছে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। প্রায় বছর ছাব্বিশ, সাতাশ পরে আবার ওকে দেখলো সৈকত। এত রোগা হয়ে গিয়েছিল? 
মেলা থেকে বাঁশিটা কিনে এনে বলেছিল, এই নাও সৈকতদা তুমি বাজাবে। কেউ যদি না শোনে আমি শুনবো। তুমি একদন সন্ধেবেলা তোমাদের ছাদে বাজাচ্ছিলে আমি শুনেছি। 
 সৈকতকে দেখলেই লজ্জা পেতো ও। সৈকত বলেছিল, ভালোবাসো আমায় আল্পনা?
আল্পনা চোখ নামিয়ে বলেছিল, শুধু তোমাকেই বাসি। তোমায় আমায় ভালোবাসতে হবে না, আমি একলাই বাসবো। সৈকত বলেছিল, বিয়ে করবে আমায়?
আল্পনা মুখ নীচু করে বলেছিল, করবো। সৈকত ওর দিকে তাকিয়ে দেখেছিল, ওর শ্যামলা রঙে একমুঠো আবীর রঙের মাখামাখি। 
সৈকত প্রথম চাকরি পেয়ে ওকে একটা হাতঘড়ি উপহার দিয়ে বলেছিল, সময়টা খেয়াল রেখো। বিকেল পাঁচটায় অফিস থেকে যখন ফিরবো তখন যেন রাস্তার মোড়ে তোমায় দেখি। আল্পনার বাড়িতে যত কাজই থাক, ও ঠিক সৈকতের জন্য অপেক্ষা করতো রাস্তার মোড়ে। ওই দূর থেকে একটু দেখা এটুকুই প্রাপ্তি ছিল। তখনও আল্পনারা এ পাড়ার বাসিন্দা ছিল না। 
রেবতী আল্পনার গায়ের ওপরে গোলাপি শাড়িটা দিয়ে ঢেকে দিয়ে ফিসফিস করে বলল, দেখো তোমার সৈকতদা এসেছে। সৈকত কাঁদছে আল্পনা তোমার জন্য। চিন্তা করো না, আজ থেকে আমি অনুপমের মা। ওর সব দায়িত্ব আমার। 
অনুপম, সৈকত আর পাড়ার দুজনের কাঁধে চেপে আল্পনা চললো স্বর্গের পথে। 
ফিরে আসছিল রেবতী, সুদীপ আস্তে করে বলল, এত মেরেছি তবুও কোনোদিন বলাতে পারিনি সৈকত মুখার্জী খুব খারাপ লোক। মার সহ্য করেছে তবুও বলেছে, সৈকত ভালো লোক। আমার ওপরে কর্তব্যের কখনও ত্রুটি করেনি। তবুও কোথায় যেন .....
সুদীপের কথাগুলো আর না শুনেই বাড়ি ফিরে এলো রেবতী। ছাদে দাঁড়িয়ে দেখছিল, সৈকতের কাঁধে চেপে আল্পনা চলেছে স্বর্গযাত্রায়। কিছু কিছু হিসাব এমন অমিলই রয়ে যায় জীবনে। যেমন আল্পনার একনিষ্ঠ ভালোবাসা, যেমন সৈকতের ভীরু স্বভাব, যেমন সুদীপের অকারণ আক্রোশ, যেমন রেবতীর প্রতি আল্পনার টান আর আল্পনার সঙ্গে রেবতীর লুকানো বন্ধুত্ব.... এমন কত হিসেব মেলে না কিছুতেই..মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেও কিছু হিসেব কোনোদিন মেলাতে পারলো না রেবতী।

কলমে- অর্পিতা সরকার
সমাপ্ত
[+] 4 users Like ddey333's post
Like Reply

দাদা আজ কাঁদিয়ে ছাড়লো সবাইকে।

bananaSad
[+] 1 user Likes ddey333's post
Like Reply

প্লেনে উঠেই গার্লফ্রেন্ড বলল, “তুমি নাকি আমার জন্য সব করতে পারবে ? আমি বললাম “অবশ্যই”।

গার্লফ্রেন্ড বলল, ” তাহলে এই প্লেনের মধ্যে হকারি করো দেখি।”
গার্লফ্রেন্ডের কথা শুনে বেলুনের মতন গর্বে যেমন বুক ফুলে উঠেছিলো, প্লেনে হকারির কথা শুনে ঠিক সেইভাবেই চুপসে গেলাম।

জীবনে কেউ শুনেছেন, প্লেনে হকারি করা যায়?
গার্লফ্রেন্ডকে বললাম ” ইয়ে মানে এর থেকে কঠিন কিছু থাকলে বলো( ভাব নিয়ে)। এটা তো খুব সহজ কাজ”।

গার্লফ্রেন্ড বলল ” আগে এটাই করে দেখাও।
যতো সুন্দর করে করবে ততোই বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এগিয়ে আসবে।
নাহলে কিন্তু অন্য কাউকে নিয়ে গিয়ে বাবার সাথে পরিচিত করিয়ে দিবো”।
সম্রাট শাহজাহান যদি প্রেমের জন্য তাজমহল বানাতে পারে। আমি প্রেমের জন্য হকারি করলে কি মহাভারত অসুদ্ধ হবে ?

এছাড়া গার্লফ্রেন্ড সরাসরি কলিজাতে হাত দিয়েছে। নিজের সম্মান বাঁচাতে সীট থেকে উঠে হকারি করতে যাবো….,
এমন সময় মনে হলো কলকাতার বাসে যারা হকারি করে তারা নানা রকম জিনিস বিক্রি করে।
কিন্তু এই প্লেনে আমি কি বিক্রি করবো। গার্লফ্রেন্ড কে বললাম ” ইয়ে মানে হকারি করতে তো জিনিসপাতি লাগে।
আমার কাছে তো কিছুই নেই”।
গার্লফ্রেন্ড আমার কথা শুনে ওর হাতের ব্যাগটা থেকে একটা ব্রাশের পাতা বের করে দিলো। গুণে দেখলাম সেখানে ১২ টা ব্রাশ।
ব্রাশ গুলো হাতে নিয়ে উঠে যেই দাঁড়াতে যাবো ঠিক তখনি গার্লফ্রেন্ড বলল …
” যদি ঠিকমতন হকারি না করতে পারো কি হবে বলেছি ,মনে আছে” তো?
আমি হকারদের মতন হাতে ব্রাশের পাতা পেঁচিয়ে বললাম “হ্যাঁ হ্যাঁ মনে আছে”।
কিছুটা সময় নিয়ে ভাবতে লাগলাম কিভাবে লোকাল বাসে হকাররা হকারি শুরু করে।

তারপর ব্রাশ গুলো হাতে নিয়ে হকারি শুরু করে দিলাম।
” ডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কি দাঁতের সমস্যা? ঠিকমতন দাঁত ব্রাশ করেন না বলে দাঁতে ময়লা জমে গেছে?

দাঁতের গোড়ায় পোকা হয়ে দিন দিন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে?
মুখের দুর্গন্ধে চারপাশের মানুষের সাথে ঠিকমতন কথা বলতে পারছেন না?
তাহলে এক্ষুনী সংগ্রহ করুন * স্থান লিভারের এই মূল্যবান ব্রাশ।
সকালবিকাল দুবার এই ব্রাশ করে দাঁত মাজলে আপনার দাঁত হবে চকচকে ফকফকে”।
তারপর ব্রাশের পাতা থেকে একটা ব্রাশ বের করে হাত উঁচু করে সবাইকে দেখিয়ে বললাম “দাম মাত্র দশ টাকা, দশ টাকা”।
প্লেনের মানুষজন আমার দিকে এলিয়েন দেখার মতন করে তাকিয়ে আছে।
গার্লফ্রেন্ডের মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে।

গার্লফ্রেন্ডের ভয়ে আবার বলা শুরু করলাম।
“আমার দাদা ছিলেন বিখ্যাত হকার কালু দালাল, তিনি সারাজীবন ট্রেনে হকারি করেছেন।
তারপর তার ছেলে লাল দালাল ছিল আমার বাবা।উনি সারাজীবন বাসে হকারি করছে।
আমি লাল শেখের ছেলে ধলা দালাল তাই প্লেনে হকারি করি।”
দেখি পিছন থেকে একটা বয়স্ক মহিলা আমাকে ডাকছে।

কাছে যাবার সাথে সাথে উনি আমাকে দশ টাকা দিয়ে হাতের ব্রাশ টা নিয়ে নিলো।
তারপর এক বয়স্ক সাদা লোক আমাকে ডাকলো।

উনার কাছে এগিয়ে যেতেই উনি বলল ” হ্যালো মিঃ ধলা দালাল ( ইংরেজরা বাংলা উচ্চারণ করলে যেমন হয়)।
আমি বললাম ” ইয়েস স্যার”। উনি বললেন ” টোমার আইডিয়া আমার খুব পছন্দ হইয়াছে।
টুমি একমাত্র হকার যে প্লেনে হকারি সূচনা করিয়াছ। যদি নোবেল কমিটি এইরকম মানব সেবায় নোবেল দিতো।
টাহলে আমি টোমার নামে ওদের কাচে সুপারিশ করতাম “। আমি খুশিতে বললাম ” থ্যাংকইউ স্যার”।
তারপর উনি বললেন ” আমাকে দুইটা * স্থান কোম্পানির ব্রাশ দাও”তো ?
সাথে সাথে ব্রাশের পাতা থেকে দুইটা ব্রাশ খুলে উনার হাতে দিয়ে দিলাম।
এরমধ্যে দেখি দুইজন এয়ার হোস্টেজ আমার দিকে দৌড়ে আসছে। ভয়ে কলিজা শুকিয়ে গেলো।

ভগবান! আজ নিশ্চিত ওরা আমাকে প্লেন থেকে নিচে ফেলে দেবে।
ঠিক তখনি হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট বাচ্চার মতন করে আমাকে বলল ” লক্ষী সোনা এমন করে না,
চলো চলো সীটে বসো। মানুষ খারাপ বলবে বাবু”। গার্লফ্রেন্ডের এতো সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম।
কিন্তু সেই অবাক আর বেশিক্ষণ থাকলো না যখন সে প্লেনের সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল …
” আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার স্বামী একজন মানসিক রোগী।
উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি”।
এবার দেখি প্লেনের সবাই আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। এয়ার হোস্টেজ গুলার মুখ ও দেখার মতন ছিল।

একজন এয়ার হোস্টেজ এগিয়ে এসে আমার হাতে একটা ললিপপ দিয়ে বলল, “এটা খাও, অনেক মিষ্টি।”
তারপর প্লেনে আমার আর কোনো সমস্যা হয়নি। গার্লফ্রেন্ড ও খুশি আমিও খুশি।
কিন্তু কোলকাতায় ফিরবার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে ভয় পেয়ে গেলাম।

পাশের একজন কে বললাম ভাই এতো ভিড় কিসের?
লোকটি বলল ভারতের প্রধানমন্ত্রী নাকি কোন দেশ থেকে কোলকাতায় সরাসরি আসছে, তাই এতো ভিড়।
আমি নিজের মতন একা একা হেঁটে যেইনা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। দেখি সবার হাতে আমার ছবি।
কেউ কেউ আমার ছবিতে মালা দিয়েছে। কেউ কেউ আমার ছবির নিচে লেখেছে দেশের গর্ব, জাতীর গর্ব মিঃ ধলা হকার।
চোরের মতন এয়ারপোর্ট থেকে পালিয়ে বাসায় এসে শুনি কোন হারামজাদা যেন আমার প্লেনে হকারির ভিডিও নেটে ছেড়ে দিয়েছে। তাই বাংলাদেশের হকাররা আমাকে স্বাগতম জানাতে এয়ারপোর্ট গিয়েছিল।
[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)