Thread Rating:
  • 24 Vote(s) - 2.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica হিরো

Showing only the posts of gungchill: 49 of 111 posts. Show all posts
#1

গ্রামের ছেলে নাইম , গ্রাম ছেড়ে শহরে আসে সিনেমার হিরো হওয়ার জন্য । সহজ সরল নাইম জানে না ওর জন্য এই রহস্যময় শহর নিজের আস্তিনে কত কি ম্যাজিক লুকিয়ে রেখছে । চলুন আমরাও যুক্ত হয় নাইমের এই হিরো হওয়ার সফরে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

সব চরিত্র কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে সাদৃশ্য পাওয়া গেলে তা একান্ত কাকতালীয় । 

১
 
কি হইতে চাস ? নায়ক !    
হু
হা হা হা হা হুনছস নি কালাম ওই নাকি নায়ক হইতে চায় । পাশে বসা লুঙ্গী পড়া মোটাসোটা লোকটিকে উদ্দেশ্য করে বলে করিম তারপর আবার সামনে দাঁড়ানো , সদ্য দাড়ি গোঁফ ওঠা লম্বা ফর্সা ছেলেটির দিকে তাকায় আর বলে
শুন নাইম , নায়ক হওয়া এতো সহজ না , তার উপর তুই এতিম পোলা আইসস গেরাম থাইকা , তরে কে নায়ক বানাইব ?
ক্যান তুমি বানাইবা , নাইম নামক ছেলেটি বলল ।
আমার কি হেই ক্ষমতা আছে  যে আমি তরে নায়ক বানামু , আমি হইলাম কামলা মানুষ , নায়ক নাইকাগো সামনে যাওয়ার ক্ষমতা ই আমার নাই আবার নায়ক বানামু ।
করিম এর কথা শুনে রাগে গা জ্বলে ওঠে নাইম এর । কত আশা করেই না এসেছিলো এই করিম এর কাছে । এসে জানতে পারছে শালা একটা জোচ্চোর । গ্রামে গিয়ে কত কিছু বলে , অমুক  পরিচালকের  খুব কাছের লোক, অমুক  নায়ক ওকে ভাই ডাকে । আসলে ওসব সব মিথ্যা সেটা জানতে পেরে চোখে সর্ষে ফুল দেখছে নাইম । কত সখ করে এসেছিলো । আসার সময় চাচার কাছে বাপের রেখে যাওয়া শেষ সম্বল ও পানির দামে বিক্রি করে দিয়ে এসেছে । মনে করেছে , শহরে গিয়ে সিনেমায় কাজ করে অনেক উন্নতি করবে । কিন্তু কিসের কি যার উপর ভরসা করে এসেছিলো সেই হলো নাম্বার ওয়ান বাটপার ।
 
ক্যান তুমি না কইতা পরিচালক  মুন্না মজিদ তোমারে ছোট ভাই ডাকে , নায়ক দিলাবার খান এর বাইত তোমার আহন যাওন  ।
 
ঐ সব ভুল্লাই যাও ভাতিজা , গেরামে গিয়া মান ইজ্জত এর লইগা এইসব কইতাম । ক্যান তোমার বাপে তোমারে কয় নাই ?
 
নাইম বুঝলো আর কোন আশা নেই এই বজ্জাত করিমের কাছ থেকে , বিপদে যে পড়েছে সেটা সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত। নাইমের বাবা প্রায় বলতো করিম একটা জোচ্চোর , কিন্তু নাইম বিশ্বাস করতো না । কিন্তু এই শহরে ওর এক মাত্র পরিচিত বেক্তি এই করিম তাই করিমকেই জিজ্ঞাস করলো । এহন আমি কি করমু করিম চাচা । আমি তো সব কিছু বেইচ্চা চইলা আসছি ।  
 
কি ?  
 
হ ভিটা বাড়ি সব চাচার কাছে বেইচ্চা দিসি ।
 
করিম এর চোখ দুটো চক চক করে উঠলো । একটা ঢোক গিলল করিম । তারপর বলল
 
সব বেইচ্চা কিন্না আইসস ? তোর বাপ কই
 
বাইচা নাই , মায় ও নাই , হের লইগা সব বেইচা কিন্না চইলা আসছি ।
 
 টেকা কি লগে লইয়া ঘুরতাসস নাকি । এমন ভাবে বলল করিম যেন নাইমের জন্য খুব চিন্তিত
 
হ ক্যান ? নাইম জিজ্ঞাস করলো
 
হায় আমার কপাল , হুনছস  নি কালাম এই পোলার কথা , এরা যে নিজেরে কি মনে করে ঢাকার শহরে বেগে টেকা লইয়া ঘুরতাসে । এই কথা বলে করিম উঠে দাঁড়িয়ে নাইম এর একটা হাত ধরে অনেকটা টানতে টানতে নিয়ে চলে নিজের সাথে ।
 
শোন , নায়ক বানাইতে পারুম না তবে লাইনে ঢুকাইয়া দিতে পারুম । হের পর নায়ক হইতে পারা না পারা তোর উপর । এহন চল আমার লগে । কিছু খাইসস ? চল আগে তোরে কিছু খাওয়াই লই ।
                                                                                       ****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#3

2

গত চারদিন যাবত একটা ঘোরের মাঝে আছে নাইম । একটা মানুষ কি করে আর একটা মানুষ এর সাথে এমন করতে পারে সেটাই ভাবে সিনেমা পাড়ার গেইটে বসে বসে । একেবারে সহায় সম্বলহীন এখন নাইম । জমি আর ভিটা বিক্রি করা সত্তর হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে করিম ।  

 
চা রুটি খাইয়ে  নাইম কে নিয়ে একটা হোটেলে  ওঠায় করিম । বলে যে এটা মেস বাড়ি । নাইম অবাক হয়ে করিম এর বউ ছেলে মেয়ের কথা জানতে চাইলে । করিম উদাস হয়ে বলে ।  
 
গেরামে আমারে যেমন দেহস আমি এইখানে তার উল্টা রে নাইম । এই ঢাকার শহর বড় নিষ্ঠুর কয়দিন থাক তুই ও জানতে পারবি ।
 
নাইম আর কোন কথা বাঁড়ায় নি । রাতে করিম দুই প্যাকেট বিরিয়ানি কিনে আলনে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে । পরদিন সকালে উঠে দেখে করিম আর ওর ব্যাগ হাওয়া । কিন্তু তখনো নাইম বুঝতে পারনি ওর সর্বনাশ এর কথা । বুঝতে পারলো যখন হোটেল এর ম্যানেজার ওকে প্রায় গলা ধাক্কা দিয়ে বের করে দিলো । তখন সব কিছু পানির মতো পরিষ্কার হলো নাইম এর কাছে । করিম ওর সর্বনাশ করেছে,   শহরের যে  নিষ্ঠুরতা সম্পর্কে করিম ওকে বলেছিলো , নিজেই সেই নিষ্ঠুরতার সাথে নাইম কে পরিচয় করিয়ে দিয়ে গেলো ।
 
করিম এর বাসার ঠিকানা না জানা থাকায়  নাইম প্রতদিন সিনেমা পাড়ার গেইটে বসে করিম এর অপেক্ষা করতে লাগলো । কিন্তু করিমের কোন হদিস নেই , একে তাকে করিমের কথা জিজ্ঞাস করে নাইম , বেশির ভাগ চিনি না বলে কাটিয়ে যায় , বাকি দু একজন যারা চেনে তারা কোন হদিস দিতে পারে না ।  
 
 
আজো সেই গেইট এর পাশে এসে দাঁড়িয়ে আছে নাইম ।  পেন্টের পকেটে থাকা ১২০ টাকায় গত তিনদিন কলা রুটি আর প্রতি রাতের জন্য ১০ টাকা খরচ করে কাওরান বাজার একটি আড়ত এ ঘুমানোর সুযোগ পেয়েছে।  আজ সেই টাকা ও শেষ । সকাল থেকে কিছু না খাওয়া । পেটের ভেতর ভুতের নাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যে । খিধে একদম সহ্য করতে পারে না নাইম । কোনদিন না খেয়ে থাকতে হয়নি ওকে । বাবা মা গরীব হলেও তিন বেলা ওর খাবার ঠিক ই জোগাড় করে দিয়েছে । কোন দিন খাবার এর চিন্তা করতে হয়নি নাইম কে ।
 
এই ক্ষুধার্ত অবস্থায় খুব মনে পড়তে লাগলো বাবা মায়ের কথা । চোখ দুটো ঝাপসা হয়ে এলো অনেক কষ্টেও কান্না থামাতে পারলো না নাইম। কেউ পাছে দেখে ফেলে এই ভয়ে হাঁটুর মাঝে মাথা গুজে মুখ লুকালো ।
 
কিছুক্ষন পর নাইম একটা নারী কণ্ঠ শুনতে পায় , এই ছেলে এইখানে বইসা কাঁদো ক্যান ? কয়দিন ধইরা দেখতাসি এইখানে বইসা থাকো ? কি হইসে ?
                                                                            ******

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 5 users Like gungchill's post
Like Reply
#4

৩

গত চারদিন যাবত নির্দয় রাজধানীর দয়ামায়াহীন আচরনে এইটুকু দরদ যেন নাইম কে আরও আবেগতারিত করে ফেললো । উত্তর দেয়ার শক্তি হারিয়ে ফেললো নাইম । কারন চোখের জল যেন থামতেই চাচ্ছে না ওর ।

 
কিরে ডলি কি হইসে, এই পোলা কে ? অন্য একটি নারী জিজ্ঞাস করে  । কোন ঝামেলা হইসে ?   
 
নারে গত তিন চাইর দিন ধইরা দেখি এইহানে বইসা থাকে ছেলেটা , আজকে দেখি কান্না করে । কি হইসে জিজ্ঞাস করি কিছু বলে না ।
 
চল এইখনে দারাইয়া থাকিস না এমনেই আমাগো ঝামেলার শেষ নাই । বারতি ঝামেলার কি দরকার । এই বলে দ্বিতীয় নারী চলে গেলো । কিন্তু ডলি গেলো না । একটু ইসতস্তত করে ওখানেই থেকে গেলো । আসে পাশে তাকিয়ে দেখল দু একজন লোক জমা হতে শুরু করেছে । ডলির খুব মায়া হচ্ছে ছেলেটির জন্য । যেদিন প্রথম দেখছিলো সেদিনি বার বার তাকিয়ে দেখছে ডলি । কচি একটি ছেলে এখনো দাড়ি গোঁফ ও ঠিক মতো ওঠেনি আর চেহারায় রাজ্যের মায়া। ছেলেটিকে দেখে ডলির একজনের কথা মনে পড়ে যায় । ১৭ বছর আগে যাকে বিসর্জন দিতে হয়েছিলো ।  
 
এই ছেলে কি হইল কিছু বল না ক্যান  , ডলির কিছুতেই ছেলেটিকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু চারিদিকে যেমন লোক জড় হচ্ছে তাতে সমস্যা হতে পারে । যদিও ডলি বড় নায়িকা না যে ওর নামে পত্রিকায় খবর ছেপে যাবে ।তার উপর ডলি * সহ * পড়া।  কিন্তু নানা রকম কথা হবে সিনেমা পারায় এতে কাজ পেতে সমস্যা হবে এমনিতেই ডলির  যা  বয়স এই বয়সে কাজের সংখ্যা ধীরে ধীরে কমতেই থাকে ।
 
এই তুমি উঠবা  না আমি গেলাম । এই বলে ডলি আর দাড়ায় না হন হন করে হাটা ধরে । অন্য দিনের মতো আর বাসে ওঠেনা ,  হাটতেই  থাকে । যদি ছেলেটি ওর পিছু পিছু আসে এই আশায় । ডলি বোঝে না কেন ছেলেটির জন্য ওর এতো মায়া হচ্ছে । হাটতে হাটতে বার বার পেছন ফিরে তাকাচ্ছে ডলি । কিছুক্ষন পর ডলি বুঝলো ছেলেটি হয়তো আসেনি ওর পিছু পিছু । মনটা খারাপ হয়ে গেলো ডলির ইচ্ছে হলো আবার ফিরে যায় । কার না কার ছলে এমন করে রাস্তায় বসে কাঁদছে ।
 
কিন্তু ডলি আর ফিরে গেলো না । পরবর্তী বাসস্টপ আসতেই বাসের জন্য অপেক্ষা করতে লাগলো । বাসের অবস্থা দখে দম বন্ধ হয়ে এলো ডলির । ভীষণ চাপ প্যাসেঞ্জারর সবাই গাদাগাদি করে উঠছে বাসে , কে মহিলা কে পুরুষ সেদিকে কারো খেয়াল নেই । এমন নয় যে ডলির শরীর পরপুরুষ এর জন্য অস্পৃশ্য, হরদম পরপুরুষ এর হাত পড়ছে ডলির শরীরে , কেউ কাজের অসিলায় দিচ্ছে আবার কেউ কাজ দেয়ার অসিলায় । কিন্তু সিনেমা পাড়া থেকে বেরোলেই ডলি অন্য রকম হয়ে যায় ওর মাঝে একজন বাড়ির বউ এসে ভর করে ।  এই বাসের ভিরে কোন লম্পট এসে সুযোগ নিয়ে ওর শরীর এর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেবে সেটা ভাবতেই ডলির শরীর টা কেমন জানি গুলিয়ে ওঠে ।  
 
চাইলে ডলি একটি সিএনজী  স্কুটার নিয়ে চলে যেতে পারে । কয় টাকা আর খরচ হবে ? কিন্তু ডলির মনে সায় দেয়না এতগুলি টাকা সুধু নিজের সাচ্ছন্দের জন্য খরচ করতে । একটা বড় নিশ্বাস নিয়ে ডলি  বাসের দরজার দিকে এগিয়ে যায় । কেউই খেয়াল করেনা যে ডলি মহিলা না পুরুষ এক বুন্দু ছাড় পায়না ডলি একজন মহিলা হিসেবে । কয়েকজন ঘেমো পুরুষ মানুষ এর ভেতর অনেকটা হারিয়ে যায় ডলি। কারো কনুই এসে গুঁতো দেয় ডলির নরম বুকে আবার কারো হাঁটু এসে সজোরে লাগে ডলির পাছায় । এতে করে একটুও খারাপ লাগেনা ডলির । কারন এই লোক গুলি ওকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই নিয়েছে একজন মহিলা হিসেবে নয় ।আর আঘাত হানা কনুই, হাত আর পা গুলো ওর শরীর একজন নারীর শরীর হিসেবে ছুঁয়ে যায়নি । বরং একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আঘাত করেছে। খারাপ লাগে তখন যখন কোন লম্পট নারী লোভী নিজের কুচ্ছিত বাসনা পুরন করার জন্য নিজের কুচ্ছিত শরীর দিয়ে ডলি কে স্পর্শ করে । খারপ মনটা একটু ভালো হয়ে যায় । যাক কোন লম্পট এর পাল্লায় পড়তে হয়নি ওকে আজ ।   
 
অনেক কষ্টে বাসে উঠে একটু হাপ ছেড়ে দাড়াতেই জানালা দিয়ে বাইরে চোখ পড়লো ডলির । সেই ছেলেটি , এদিক অদিক তাকিয়ে কি যেন খুঁজছে । অনেক লম্বা হওয়ার কারনে ওকে দেখতে ডলির তেমন সমস্যা হয়নি । ততোক্ষণে বাস ছেড়ে দিয়েছে । লোকজনের চাপে ডলি প্রায় বাসের মাঝা মাঝি চলে এসেছিলো । এখন এই ভীর ঠেলে দরজা পর্যন্ত যাওয়া ও একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু না । কিন্তু ডলি নিজের মাঝে একটা প্রচণ্ড তাগিদ বোধ করতে লাগলো । তাই ও ভুলে গেলো ওর আসে পাশে সব পুরুষ মানুষ আর ও একটা মহিলা । ঠেলে ঠুলে চলে এলো দারজার সামনে ।  
 
এই ছেলে কি খোঁজো  ?  ছেলেটার পিছনে দাঁড়িয়ে আচমকা জিজ্ঞাস করে ডলি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 7 users Like gungchill's post
Like Reply
#5

ধন্যবাদে শরিফা আলিশা , এবং saj890 আপনাদের কমেন্ট এর জন্য

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#6

৪


হঠাত করে পেছন থেকে ডাক শুনে একটু চমকে ওঠে নাইম । তার পর ঘুরে সেই * পড়া মুখটি দেখে স্বস্তির একটা ছাপ পড়ে নাইম এর চেহারায় । মহিলাটিকে চিনতে ওর কোন অসুবিধা হয় না , গলার স্বর  শুনেই চিনে ফেলে নাইম । দারুন সুন্দর কণ্ঠ মহিলার , একদম নাইয়কা  সোনালীর মতো কণ্ঠ । কিন্তু কি বলবে ভেবে পায় না । সিনেমা পাড়ার সামনে মহিলাটির ওর প্রতি আগ্রহ দেখে মনে করেছিলো মহিলাটি ওর জন্য কিছু করবে। তাই মহিলাটি চলে যেতেই কিছুক্ষন পর নাইম মহিলাটিকে খুজতে খুজতে এই বাসস্টান্ড এ চলে আসে । কিন্তু এতো ভিরে * আর * পড়া কাউকে খুজে পাওয়া আর সাগরে হারিয়ে  যাওয়া সুঁই খোঁজা যে সমান সেটা বুঝতে কোন অসুবিধা হয় না নাইম এর । তাই হতাশ হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল । কিন্তু মহিলাটি নিজেই ওকে খুজে বার করেছে দেখে প্রচণ্ড আনন্দিত বোধ করছে নাইম । কিন্তু কি বলবে ও এই মহিলাটিকে , একজন অপরিচিত মানুষ এর কাছে কি বা চাওয়া যায় ।  
 
নাইম এর কিছু বলতে হলো না , মহিলাটি নিজেই থেকেই বলল তোমার মনেহয় কিছু খাওয়া হয়নাই ?  
 
 
নাইম কোন উত্তর দিলো না সুধু হাসল , সেই দুর্বল হাঁসি ই ওর হয়ে উত্তর দিয়ে দিলো ।
 
চলো তোমারে কিছু খাওয়াই , তারপর শুনবো তুমি কাঁদো ক্যান ? এতো বড় ছেলে রাস্তায় বসে বসে কাঁদে । এই বলে ডলি হাসে
 
 
হাসিটা নাইমের পরিচিত লাগে , কিন্তু ঠিক কার হাসি নাইম বুঝতে পারে না।এই নিয়ে দ্বিতীয় কেউ নাইম কে এই ঢাকা শহরে খেতে নিয়ে যাচ্ছে । প্রথম জন ওর পূর্ব পরিচিত যে ওকে নিঃস্ব করে ফেলেছে । আর দ্বিতীয়জন একজন অপরিচিত মহিলা যার চেহারাও নাইম ঠিক মতো দেখেনাই । কিন্তু এখন আর নাইম এর খোয়ানোর কিছু নেই । তাই নাইম আর দ্বিধা করলো না মহিলার পেছন পেছন চলতে লাগলো । খাবারের কথা শুনেই ওর পেট ডাকতে শুরু করে দিয়েছে ।  
 
 
নিজের জন্য চা আর ছেলেটির জন্য  রুটি গোস্ত অর্ডার করলো ডলি । যদিও ডলির ইচ্ছা ছিলো তেহারি নেয়ার কারন ছেলেটাকে দেখে মনে হচ্ছে খাবার গন্ধ পেয়ে ওর খিধে আরও চাগিয়ে উঠেছে আর সহ্য করতে করতে পারছে না । কিন্তু ইচ্ছে করেই ডলি তেহারি অর্ডার করেনি সারাদিন কিছু খায়নি এখন বেশি তেলে খাবার খেলে গ্যাস হবে । ছেলেটির ক্ষুধার্ত মুখ দখে ডলির মনটা আরও নরম হয়ে গেলো । একটু কাছে ঘেঁসে বসলো ডলি । বিশ্রী ঘামের গন্ধ আসছে ছেলেটির শরীর থেকে  মনে হয় গোসলও করে না কয়দিন । নিজের আচরণে ডলি বেশ অবাক হচ্ছে , এই শহরে এরকম হাজার হাজার মানুষ আছে যারা দিনাদিন না খেয়ে ময়লায় মাখামাখি হয়ে থাকে । কিন্তু তাদের প্রতি ডলি সাধারন সহানুভূতি ছাড়া আর কিছুই ফিল করে না । তাহলে ইএ ছেলেটির জন্য কেনো হচ্ছে?
 
কি নাম তোমার ? ডলি ছেলেটিকে খাবার এর চিন্তা থেকে দূরে রাখার জন্য প্রশ্ন করলো
 
এদিকে রেস্টুরেন্ট এ ঢুকেই খাবারের গন্ধে বার বার মুখের ভেতরটা পানিতে ভরে আসতে লাগলো নাইম এর । যখন মহিলাটি তৈরি থাকা তেহারি অর্ডার না করে রুটি অর্ডার করলো মনে মনে একটু বিরক্ত হলো ও । কিন্তু একজন অচেনা মহিলা ওকে যেচে পড়ে খাওয়াচ্ছে তার উপর ও কিভাবে বলে আমি রুটি নয় তেহারি খাবো । তাই অনেকটা বিমর্ষ মনে রুটির জন্য অপেক্ষা করতে লাগলো নাইম । বার বার পেট মোচড় দিচ্ছে । হঠাত করে সেই * পরিহিত মহিলা ওর আরও কাছে ঘেঁসে এলো । একেবারে শরীর এর সাথে লেগে বসলো । আচমকা ওই মহিলার এমন আচরনে একটু কুঁকড়ে গেলো নাইম । * পরিহিত মহিলা একদম ওর শরীর এর সাথে ঘেঁসে  নাইম এর নাম জানতে চাইলো ।
 
বিব্রত নাইম যতটা সম্ভব দূরে সরে পরার চেষ্টা করলো কিন্তু ওর দিকে আর জায়গা ছিলো না । ওর ঠিক পড়েই ছিলো দেয়াল । হঠাত করে নাইম এর মনে হলো এই মহিলা আবার অন্য ধরনের ঠগবাজ নয় তো । না হলে অপরিচিত একটা ছেলের সাথে যেচে এসে খাতির করছে কেন । যেখানে ঢাকার শহরে নিজের আপন লোক ই ফিরে তাকায় না । এই মহিলা হয়তো ওই দলের যারা কাছে এসে শরীর এর লোভ দেখিয়ে সর্বস্ব কেড়ে নেবে । এদের কথা গ্রামে খুব শুনেছে নাইম । কিন্তু ওর কাছে আছেই বা কি আর এ নেবেই বা কি ? এই চিন্তা করে একটু শান্ত হলো ।
 
আমার নাম নাইম ।
 
আবেগ তাড়িত হয়ে ছেলেটির কাছে ঘেঁসে বসা যে ভুল ছিলো সেটা ডলি ছেলেটির প্রতিক্রিয়া দেখে বুঝতে পারে । চেনে না জানে না একটা মহিলা হঠাত করে এতো ঘনিষ্ঠ হতে চাচ্ছে  ব্যাপারটা একটু অন্যরকম ই বটে । তাই ডলি আবার দূরত্ব ঠিক করে বসলো । তারপর বলল
 
বাহ তোমার নামটা তো সুন্দর , সত্যি করে বলো তো তুমি গেইটে বইসা কান্না করতাসিলা কেন?
 
নাইম একটু চুপসে যায় । ও চিন্তা করে পায়না অপরিচিত একজন এর কাছে নিজের কথা বলা ঠিক হবে কিনা । কিন্তু পরক্ষনেই ভাবে কি হবে আর বললে । অন্তত এই মহিলা তো ওকে আদর করে খেতে দিয়েছে ।
 
আমি গেরাম থেইকা আসছি আমার এক গেরাম সম্পর্কের চাচা করিম এর কাছে । চাচা বলছিলো ওনার নাকি সিনেমা পাড়ায় অনেক নাম ডাক । আমি ওনার কাছে নায়ক হওয়ার লইগা আসছিলাম । এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলে নাইম এর মাঝে রুটি গোস্ত চলে আসলে নাইম এর আর কথার দিকে মনোযোগ থাকে না । ও গোগ্রাসে খাওয়া শুরু করে ।
 
না চাইতেও ডলির হাসি চলে এলো , যে সে হাসি নয় একেবারে শব্দ করে খিলখিল হাসি । আসে পাসে বসা বাকি লোকজন অবাক আর বিরক্তি পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে ডলির দিকে। আগা গোরা *ে ঢাকা এক মহিলা এমন করে হাসছে , দৃশ্যটা দৃষ্টি কটুই লাগার কথা । অনেক কষ্টে নিজের হাসি থামালো ডলি ।  নাইম এর খাওয়া দেখে ডলির খুব মায়া হয় সাথে সাথে এক ধরনের তৃপ্তি ও অনুভব করে  অভুক্ত ছেলেটিকে খাওয়াতে পেরে । নাইম এর খাওয়ায় আর ডিস্টার্ব না করে নিজের চায়ে চুমুক দেয় ডলি । খাওয়া দাওয়া শেষে ডলি নাইম কে জিজ্ঞাস করে
 
তোমার মনেহয় ঢাকা শহরে যাওয়ার কোন জায়গা নাই তুমি কি আমার সাথে জাইবা ? যদিও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে , অচেনা একটি ছেলে কে নিজের এক রুমের বাড়িতে নিয়ে গিয়ে ওঠানো মানুষ কি চোখে দেখবে সেটা ডলি ভালো করে ই জানে । কিন্তু এটুকু বাড়াবাড়ি করতে ডলির ইচ্ছে হচ্ছে খুব ।

আপনের কোন সমস্যা হইবনা আমারে নিয়ে গেলে ? আহত মনে প্রশ্ন করে নাইম , কারন মহিলার প্রস্তাবটি ওর কাছে এই মুহূর্তে সাগরে ভাসতে থাকা ওই মানুষটির মতো যে এই মাত্র একটি কাঠের তক্তা খুজে পেয়েছে । কিন্তু ও জানে ওকে বাড়ি নিয়ে গেলে এই মহিলাকে নানা প্রশ্নের সমুখিন হতে হবে আর নিজের সাহায্যকারী কে কোন সমস্যায় ফেলতে চায়না নাইম ।

 
আমার কি সমস্যা ! তুমি ভয় পাইবা নাকি সেইটা বলো । ডলি হেঁসে উত্তর দেয় , এই হাঁসি হয়ত ছেলেটিকে একটু নর্মাল হতে সাহায্য করবে।
 
আমি ক্যান ভয় পামু , আমার ভয় পাওয়ার কি আসে । যার কিছু থাকে ভয় সে পায় । নাইম মুখটা অন্য দিকে ঘুরিয়ে বলে , কারন মহিলার এমন সদয় আচরনে ওর  চোখে পানি চলে এসেছে ।
 
কথা তো ভালো সিখসো , তোমার যেমন কিছু নাই আমারো কিছু নাই , তাই আমারো কোন সমস্যা নাই তোমারে নিয়া গেলে । ওই একটা সি এন জী যায় । চলো উইঠা পরি , তোমার শরিলে যে গন্ধ উঠতে দিবে কিনা কে জানে?  
                                                                             *****


কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#7

৫

অনেক গুলো টাকা খরচ হয়ে গেলো ডলির যদিও । কিন্তু ডলির তেমন মন খারপ হলো না মনে হল ওর জমানো টাকা এতদিনে কোন কাজে এসেছে । টাকা গুলি খরচ করতেও ওর মন তৃপ্ত হয়েছে ।  
 
এইজে আমার ঘর ।  লম্বা লম্বি অনেকগুলা টিনশেড ঘর এর একটির তালা বদ্ধ দরজা দেখিয়ে বলল ডলি । তারপর তালা খুলে ঘোরের ভেতরের লাইট জালালো ও । কমদামি সব ফার্নিচার দিয়ে সাজানো ঘরটা কিন্তু বেশ ছিমছাম । ঘরের একপাশে একটা কাঠের খাট তার উপর ফুলতোলা চাদর । একটা বেতের সেলফ একটা আলনা । একটা খাবার রাখার সেলফ আর কিছু পাতিল ।
 
আপনার বাড়ির অন্য লোকজন কই ? প্রশ্ন করলো নাইম  
 
ঘরে ঢুকে মুখের * খুলে হাসতে হাসতে ডলি বলল  আর লোকজন কই পাবো ? আমি একলাই থাকি ।
 
মুখের * খুলে ফেলতেই নাইম চিনে ফেললো মহিলাকে । বাংলা সিনেমায় প্রচুর কাজকরা সাইড অভিনেত্রী । দশবারটা ছবিতে দ্বিতীয় নাইকার কাজ ও করেছে এক সময় । এখন ছোটখাটো এক দুই মিনিট এর  রোল করে যেসব রোল শেষ পর্যন্ত রেপ হয়  । এছারাও ভিলেন দের বান্ধবির রোল ও করে যারা ছোট ছোট কাপড় পড়ে ভিলেনদের আসে পাশে থাকে সব সময় ।  
 
ও আল্লা আপনে ডলি ম্যাডাম না ?
 
চিন্না ফেলসো তাহলে ?
 
ওমা চিনুম না ক্যান , আপনে কি একটা দুইটা ছবি করসেন কত ছবিতে আপনেরে দেখি । নাইম এর গলায় কাপন , উত্তেজনার কাপন , নায়ক বা নাইকা না হোক অন্তত সিনেমায় কাজ করে এমন একজন এর সাথে তো দেখা হয়েছে ওর ।  গত চার দিনের দুঃখ আর টাকা হারানোর শোক যেন বুহুদিন আগে শুকিয়ে জাওয়া ক্ষতর মতো মনে হচ্ছে নাইম এর কাছে এখন ।
 
হু অগুলারে কি অভিনয় বলে , ক্যারেক্টারের নাম ও থাকে না বেশিরভাগ সময় , আর সব তো অই দুই তিন মিনিট এর রোল ।  একটু লজ্জা পেয়ে বলে ডলি । অবশ্য লজ্জা পাওয়ার কারন আছে , আজকাল যে সব রোল ডলি পায় , সেগুলির বেশিরভাগ হয় রেপ হওয়ার সিন , নয়ত ছোট পোশাক পরা ভিনেলের প্রেমিকা হওয়ার রোল ।  যাদের কাজ হচ্ছে ছোট ছোট পোশাক পরে ভিলেনের কোলে বসে থাকা । আর ভিলেন কে মদ ঢেলে দেয়া ।
 
তুমি এইখানে বসো আমি গিয়া দেইখা আসি বাথ রুম খালি নাকি , তোমার এখন সাবান দিয়া ভালো মতন গোসল দিতে হইবো ।
 
ডলির কথায় নিজের কাপড়ের দিকে নজর যায় নাইমের , আসলেই ভুসভুস করে ঘামের গন্ধ বের হচ্ছে । এবার লজ্জা পাওয়ার পালা নাইমের , লজ্জায় ওর ফর্সা চেহারা লালচে হয়ে যায় ।
ডলি এই ব্যাপারটা লক্ষ করে , কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে ছেলেটি । বুকটা কেমন হু হু করে ওঠে ওর । ১৭ বছর আগের নিজের জীবনের  সেই কালো অধ্যায় মনে পরে যায় । ক্যারিয়ারের কথা চিন্তা করে সেদিন নিজের কলিজার টুকরা কে বিসর্জন দিতে হয়েছিলো। কি সুন্দর হয়েছিলো দেখতে টুকটুকে ফর্সা , আজ হয়ত এই ছেলেটির সমান ই হতো । একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেড়িয়ে যায় ডলি ।
                                                                                    ****
 
অনেক বেলা করে ঘুম ভাঙ্গে নাইমের , দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় সোয়া দশটা বাজে । আড়মোড়া ভেঙ্গে বিছানা থেকে নামে নাইম । ঘর খালি , ডলি  কে কোথাও দেখতে পেলো না ও । ধিরে ধিরে বিছানা থেকে নামলো নাইম । গত রাতে ঘড়টি ভালভাবে দেখা হয়নি উত্তেজনার কারনে । সিনেমায় কাজ করে এমন কারো সাথে পরিচয় হওয়া তার বাসায় আসা , এর চেয়ে উত্তেজনাকর বিষয় আর কি হতে পারে নাইমের মতো সিনেমা পাগল ছেলের জন্য ।
 
নাইম ঘরের চারদিকে একবার তাকালো । ছিমছাম গছানো ঘর , আসবাব একেবারে নেই বললেই চলে , একটি সিঙ্গেল খাট যা গত রাতে নাইম দখল করেছে । শত অনুরধ ও কাজে আসেনি ডলি কিছুতেই নাইম কে নিচে শুতে দেয়নি , বরং নিজেই কাথা বিছিয়ে নিচে শুয়েছে । একপাশে একটি আলমারি তাতে গোটা কয়েক সাড়ি পেটিকোট ,আর কিছু সালোয়ার কামিজ । একটি ট্রাংক একটি সেলফ যার নিচের দুই তাক দখল করে আছে হাড়ি পাতিল , আর উপরের তাক প্রসাধনি আর একটি ছোটো আয়না । সব মিলিয়ে এই হচ্ছে ঘরের আসবাব , নাইম এতো অনাড়ম্বর জীবন জাপন দেখে অবাক হলো । সিনেমায় কাজ করা মানুষদের জীবন সম্পর্কে অন্য রকম ধারনা ছিলো নাইম এর । কিন্তু এই ডলি কে দেখে ওর ধারনা এক রাতেই অনেকটা পাল্টে গেছে । নাইম আবার ঘরময় চোখ বুলালো , এবার ট্রাংক এর উপর রাখা দুটো প্লেট ওর নজর কারলো একটি প্লেট দিয়ে অন্যটি ঢাকা , ক্ষুধা জানান দিলো নাইম এর পেট । বিছানা থেকে উঠে উপরের প্লেট তুলতেই দেখা গেলো একটি  পলিথিনে কিছু ভাজি আর পত্রিকায় মোড়ানো কিছু একটা , নিশ্চয়ই পোরটা হবে । দ্রুত কল পার চলে গেলো নাইম চোখে মুখে পানি দিতে ।
 
এই পোলা তুমি ডলির কি হও । কল পারে বসা এক মহিলা জিজ্ঞাস করলো নাইম কে । কি উত্তর দেবে ভেবে পেলো না নাইম , কি বলবে ? বলার মতো কেউ তো না ও , আত্মীয় লাগি , কোনোরকমে বলল নাইম । তবে মহিলার মুখ টিপে হাসা দেখে নাইম বুঝতে পারল উত্তরটা মনপুত হয়নি ঐ মহিলার । মনটা খারাপ হয়ে গেলো নাইম এর , নাইম চায় না ওর জন্য ডলির কোন সমস্যা হোক । এই আপনহীন শহরে এই মহিলা ওকে আদর করে নিজের কাছে আস্রয় দিয়েছে । এখন ওর জন্য যদি মহিলার বদনাম হয় সেটা নাইম মেনে নিতে পারবে না ।
 
পত্রিকার কাগজে মুড়ে রাখা পরটা  দুটো আর পলিথিনে রাখা ভাজি কিছুই নাইম এর মুখে ভালো লাগলো না । একটা তেত স্বাদে ভরে গেছে মুখটা । এই আস্রয় ছেড়ে ওকে চলে যেতে হবে , সেটা বুঝতে পারার  পর থেকে মনটা কিছুতেই শান্ত হচ্ছে না । সিদ্ধান্ত নিলো ঘর থেকে বের হবে না । একটা সিনেমার ম্যাগাজিন নিয়ে পড়তে লাগলো শুয়ে শুয়ে ।
                                                                                     *****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#8

৬
 

সকাল বেলায় ছেলেটাকে ঘুম থেকে ডেকে তুলতে একদম ইচ্ছে হয়নি ডলির , কেমন শান্তিতে ঘুমাচ্ছিলো ছেলেটা । মুখটা একটু হাঁ করা ছিলো , খুব মায়া হয়েছিলো ডলির । তাই ট্রাঙ্কের উপর নাস্তা ঢেকে রেখে চলে এসেছে । বাসে উঠেই মনে হয়েছে কি ভুল করে ফেলেছে , পরটা  দুটো নিশ্চয়ই ঠাণ্ডা হয়ে যাবে । দকানের পরটা  গরম অবস্থায়ই যা একটু খাওয়া যায় , ঠাণ্ডা হয়ে গেলে একদম অখাদ্য । কিন্তু কিছু করার ছিলো না ডলির , সকাল নয়টার মাঝে থাকতে হবে ডলি কে সিনেমা পাড়ায় । একটা কাজ এসেছে লিয়াকত ভাই খবর দিয়েছে । বেশ বড় রোল , সিনেমার কমেডিয়ান এর বউয়ের  রোল । সব মিলিয়ে প্রায় ১৫-২০ মিনিট দেখানো হবে রোলটি । বেশ কিছু ডায়লগ ও আছে , নায়ক এর সাথেও কিছু সিন আছে । দেরি করে গেলে হয়ত অন্য কেউ পেয়ে যাবে রোলটা । এই মন্দার বাজারে এমন একটা রোল হাত ছাড়া হওয়া চাট্টি খানি কথা না ।
 
অফিসে ঢুকতেই মনটা বিমর্ষ হয়ে গেলো ডলির , ১০-১২ জন বসে আছে এই রোলের জন্য । এর মাঝে একজন আবার ডলির পরিচিত সেফালি । ডলি ওকে সেফালি বুবু বলে ডাকে । ডলি জানে এই কাজটা সেফালির অনেক দরকার , ওর ছেলে ভর্তি আছে হাসপাতালে  । টাকা খরচ হচ্ছে দেদারসে , শিল্পী সমতি থেকে যা পাওয়া গেছে তা প্রয়জনের তুলনায় খুবি সামান্য । দিন রাত খাটে সেফালি , কিন্তু সেই পরিমান কাজ তো থাকতে হবে ? কাজ কই ।
 
 কি গো সেফালি বু রতনের খবর কি ? সেফালির পাশে বসে জিজ্ঞাস করে ডলি ।
ঐ এক রকম আছে , টেকা নাই তো চিকিৎসা নাই , এতো টেকা পামু কই ? করুন স্বরে বলে সেফালি । তারপর আবার জিজ্ঞাস করে তুই ও এই কাজের জন্য আইসস ?
 
হ্যা বলতে একটু লজ্জা লাগে ডলির । তাই উত্তর একটু ঘুরিয়ে দেয় , তুমি ই পাইবা কাজ টা দেইখো । তারপর মুখ সেফালির কানের কাছে নিয়ে ফিস্ফিস করে বলে , তুমি নাকি “পালা শয়তান” ছবিতে কাম নিসো ।  
 
হু নিসি, বড় একটা নিঃশ্বাস ছেড়ে উত্তর দেয় সেফালি । ডলি আর কিছু বলে না , কি বলবে সুধু এতুকু জানে সেফালি যে কাজ নিয়েছে সেই কাজে একবার যে নামে সারাজিবন তাকে ঐ ধরনের কাজ ই করতে হয় । মনটা খুব খারাপ হয়ে যায় ডলির , ইচ্ছে হয় ইন্টার্ভিউ না দিয়ে বেড়িয়ে যায়। কিন্তু সেটা সম্ভব না , নাম খারাপ হবে কেউ আর ডাকবে না । কিছুক্ষন পর ডাক পরে ডলির । সেফালির হাতে আলতো একটা চাপ দিয়ে উঠে পরে ডলি ।   
 
আমাকে চিনতে পারসেন ? কাস্টিং ঘরে ঢুকতেই জিজ্ঞাস করে কাস্টিং ম্যানেজার । একটু থতমত খেয়ে যায় ডলি । আজকাল আর কেউ আপনি করে সম্বোধন করে না , তুমি করেই বলে সবাই । ডলি ভালো করে কাস্টিং ম্যানেজারের দিকে তাকালো , মাথায় টাক বেশ বড়সড় ভুরি আর পান খাওয়া ঠোট । একটা মাঝারি গোঁফ নাকের নিচে । ডলি ঠিক চিনতে পারলো না 
 
জিনা আপনারে ঠিক চিনতে পারলাম না । ডলি নিচু স্বরে জবাব দিলো ।
 
না চিনার ই কথা , সময় তো কম হয় নাই । ১৮-১৯ বছর হইবো , আপনার প্রথম ছবিতে আমি প্রডাকশন বয় আসিলাম ।
 
নিচের ঠোট কামড়ে ধরলো ডলি , লজ্জায় একেবারে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে ওর । লজ্জা হচ্ছে আজকে নিজের অবস্থানের জন্য । প্রথম ছবিতে ডলি ছিলো সেকেন্ড লিড , আর এই কাস্টিং ম্যানেজার ছিলো প্রডাকশন বয় । আজ ডলি এমন অবস্থানে পৌঁছেছে যে সেফালি না থাকলে হয়ত এই রোলের জন্য এই কাস্টিং ম্যানেজারের বিছানা পর্যন্ত যেতে রাজি হতো ও ।
 
মাঝে সুবির দার লগে কলকাতা গেসিলাম গা , ঐখানে কাজ করসি , উনি ই আমারে হাতে ধইরা আজকার যায়গায় নিয়া আসছে । প্রডাকশন বয় থাইকা কাস্টিং ম্যানেজার হইসি । এই বলে লোকটা একটু থামল , তারপর আবার বলতে শুরু করলো ।  আপনের হিস্টোরি আমি শুনছি। এই বলে জিভ দিয়ে চুক চুক করে একটা শব্দ করলো কাস্টিং ম্যানেজার তারপর বলল, বড় দুঃখের কাহিনী । আপনের এখন কই থাকনের কথা আর কই আসেন ।  
 
চোরা চোখে একবার কাস্টিং ম্যানেজারের দিকে তাকালো ডলি , লোকটার দৃষ্টি ওর শরীরের একটি বিশেষ অংশে দেখতে পেয়ে লজ্জা আরও দিগুন বেড়ে গেলো ওর , সাথে সাথে মাথা আবার নিচু করে ফেলল ।
 
আপনে যখন সিনেমায় আইলেন তখন পুরা সিনেমা পাড়ায় আপনের কথাই হইত। আপনের মতন ফিগার আর সুন্দরী ঐ সময় কেউ আসিলো না  । সবাই কইত আপনে অনেকদিন এক নাম্বার হিরোইন হিসাবে থাকবেন । সত্যি কথা কইলে আমি তো আপনের প্রেমে পইড়া গেসিলাম  হো হো হো  
 
লোকটার এমন ভুরি নাচিয়ে বিশ্রী করে হাঁসা ডলির শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে । এমন কেন হচ্ছে ডলি ঠিক বুঝতে পারছে না এর চেয়ে অনেক খারাপ কাস্টিং ফেস করেছে ডলি । অনেক কাস্টিং ম্যানেজার তো সরাসরি শরীরে হাত দেয় কাস্টিং এর সময় । সেই তুলনায় এই লোক তো ফেরেস্তা ।
 
খালি আমি ক্যান , এই সিনেমা পাড়ায় এমুন কোন জোয়ান পোলা আসিলো না যে আপনের প্রেমে পরে নাই । বুড়া গো কথা বাদ দিলাম , এই বলে আবার এক প্রস্ত ভুরি নাচানো হাঁসি হাসল লোকটা । তারপর আবার বলল , আলতাফের কাছে আপনের ছবি দেইখা আমি তখনি ঠিক কইরা ফেলসি আপনেরে আমি এই রোলে নিমু , এই ইন্টারভিউ খালি লোক দেখানো , বুঝতেই তো পারেন সব কিছুর একটা নিয়ম আছে । কত নিবেন ? তিরিশ হাজার চলবো , যদিও আমারে পঁচিশ এর বাজেট দিসিলো , কিন্তু কি করি কন পুরানা প্রেম বইলা কথা । এই বলে আবার সেই বিটকেলে হাঁসি ।
 
কাজটা আমি করবো না , এই বলে উঠে দাঁড়ালো ডলি । কাস্টিং ম্যানেজারের হাঁসি থেমে গেছে , লালচে গোল গোল চোখ জোড়া আর গোল হয়ে গেছে । ভীষণ অবাক হয়েছে লোকটা আর লোকটাকে মুখের উপর না করতে পেরে দারুন একটা ভালো লাগা অনুভব করছে ডলি নিজের মাঝে ।
 
ডলি জানে এই সিদ্ধান্ত ডলি কে ভোগাবে বেশ , কিন্তু ডলি কিছুতেই এই কাজ করবে না । এর প্রধান করন হচ্ছে লোকটা ডলি কে বিছানায় নিয়ে যাবে । বিছানায় যেতে ডলির সমস্যা নেই , এর আগে অনেকবার গিয়েছে , কিন্তু সমস্যা হচ্ছে এই লোক নিজের পুরনো ফ্যান্টাসি পুরন করবে ডলিকে নিয়ে , আর ওখানেই ডলির আপত্তি , নিজের পুরনো ক্ষতে ডলি কিছুতেই এই লোক কে লবন লাগাতে দেবে না ।  
 
কাস্টিং অফিসের বাইরে এসে আলতাফের সাথে একচোট হলো ডলির , আর কোনদিন ডলিকে ডাকবে না বলে শাসিয়ে দিলো আলতাফ । সব কিছুই ডলি মাথা নিচু করে শুনে গেলো । আলতাফের সাথে কোন ঝগড়ায় জড়াতে চায় না ডলি । এই এক লোক যে সিনেমা পাড়ায় অদ্বিতীয় , নিজের পাঁচ  পারসেন্ট ছাড়া বাড়তি কিছুই চায় না কখনো ।
 
ডলিদের মত থার্ড গ্রেড অভিনেত্রী না অনেক নতুন উদীয়মান কাম বয়সী মেয়েরাও আলতাফের সাথে বিছানায় যেতে রাজি । কিন্তু আলতাফ এসবে নেই । ৫% কমিশন দাও , কাজ নাও এই নীতিতে বিশ্বাসী সে । আলতাফের রাগ যখন একটু কমে আসলো তখন ডলি শেফালীর কথা তুলল । কিন্তু আলতাফ কিছুই করতে পারবে না বলে দিলো । বলল সেফালি যে লাইনে গেছে তারপর আর এমন রোলে ওর কাস্টিং হবে না ।
 
দিনের অর্ধেকটা সময় ডলি সিনেমা পাড়ায় ঘুরঘুর করলো । তারপর বাড়ির পথ ধরলো । আজকে কোন কাজ ছিলো না । তবে একটা গানের শুটিঙে নাইকার সখি হওয়ার কাজের ডাক পেয়েছিলো । কিন্তু ডলি যায়নি , মন ভালো ছিলো না । গেলে ৫০০ টাকা আর লাঞ্চ পাওয়া যেত ।
 
ঘরের দরজা খোলাই ছিলো , নাইম নামের ছেলেটা একটা ম্যাগাজিন খুলে দেখছে বিছানায় বসে । কি নায়ক সাহেব , কি করেন ? হাসিমুখে জিজ্ঞাস করে ডলি । ছেলেটাকে দেখে সারাদিনের মন খারাপ কিছুটা কমে । আসার সময় দুই প্যাকেট তেহারি কিনে এনেছে ডলি । গতকাল ছেলেটাকে তেহারি খাওয়াতে পারেনি বলে আজ মনে হলো নিয়ে যাই ।
 
খেতে খেতে ডলি ভাবে এই অপরিচিত ছেলেটার জন্য এতো মায়া হচ্ছে কেনো ওর । এমন মায়া হওয়া তো ভালো না । এমন মায়া শেষ পর্যন্ত দুঃখ ডেকে আনে ।
 
শুনো ছেলে কাল থাইকা আমার সাথে সিনেমা পাড়ায় যাইবা বুঝছো । নায়ক হইতে চাও যেহেতু ঘরে বইসা ম্যাগাজিন দেখলে হইবো না ।
 
মাথা কাত করে সায় দেয় নায়িম । ডলির দিকে সয়ারাসরি তাকাতে লজ্জা হচ্ছে । আজ ডলি ঘরে না থাকার সময় এমন এক কাণ্ড করেছে যে এখন লজ্জায় ডলির দিকে তাকাতে পারছে না । মন বলছে যে মহিলা এমন আদর করে ঘরে তুলল তার সাথে এমন বেয়াদবি করা ঠিক হয়নি । কিন্তু কাজটা আজ নতুন নয় , নাইম আগেও এ কাজ করেছে । তখন এমন গিল্টি ফিল হয়নি । তবে ডলিকে সামনা সামনি দেখে ,আর ওর প্রতি ডলির দরদ দেখে গিল্টি ফিল হচ্ছে । মনে মনে সিদ্ধান্ত নেয় নায়িম এমন কাজ আর করবে না , অতিতে যা করার করেছে।
 
 
                                                                                               *****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#9

৭ 



প্রায় সপ্তা খানেক হলো , নাইম সিনেমা পাড়া আসছে । কত পরিচিত মুখ দেখছে , উত্তেজনায় এক সপ্তা কোন দিক থেকে গিয়েছে নিজেও বলতে পারবে না । নায়ক দিলবার খানের শুটিং দেখছে , নাইকা জেরিনের নাচ দেখছে । তবে একটা জিনিস নাইমের মন খারাপ করে দিয়েছে , নায়ক দিলবার খানের চুল নেই, মাথায় টাক , পরচুলা পরে অভিনয় করে । দেখতেও ভালো না বেশ বয়স্ক লাগে  , অথচ সিনেমার পর্দায় কেমন সুদর্শন লাগে ।  
 
আজো বসে আছে নাইম ডলির সাথে । একটু পরে ডলির একটা কাজে যেতে হবে । তাই ডলি নাইম কে বুঝিয়ে দিচ্ছে যেন এদিক সেদিক বেশি ঘোরাঘুরি না করে । শোনো ছেলে , এদিক সেদিক বেশি জাইও না । সিনেমায় সবারে ভালো মানুষ দেখাইলেও বাস্তবে সবাই অমন না বুঝছো?
 
এতদিন হয়ে গেলো তবুও ডলি নাইম কে ছেলে অথবা নায়ক বলেই ডাকে , ডাকার দরকার হলে , “এই ছেলে” “নায়ক সাহেব” এইসব বলে সম্বোধন করে । ব্যাপারটা নাইমের ভালোই লাগে , এই রসকষ হীন ডাকেও যে স্নেহ টুইটূম্বুর সেটা আত্মীয় পরিজনহিন নাইমের বুঝতে অসুবিধা হয় না ।
 
ঘাড় নাড়িয়ে নাইম বলে দেয় সে বুঝতে পেরেছে । কিন্তু ডলি চোখের আড়াল হতেই এদিক ওদিক ঘুরাঘুরি শুরু করে দেয় । একে ওকে জিজ্ঞাস করে জেরিনের শুটিং কোথায় চলছে । জেরিন হচ্ছে ওর বর্তমানের সপ্নের নাইকা । নাইম সপ্ন দেখে একদিন জেরিনের সাথে অভিনয় করবে , দুজনে মিলে রোম্যান্টিক গান করবে । চুমুর সিন করবে , বাঁশর ঘরের  সিন করবে । ভাবতে ভাবতেই নাইমের কান লাল হয়ে ওঠে ।
 
হিট নাইকা জেরিনের কথা ভাবতে ভাবতে এদিক ওদিক আনমনে ঘুরতে ঘুরতে হঠাত করেই একজনের সাথে ধাক্কা লাগে ওর । হ্যাংলা পাতলা নাইম পরেই যাচ্ছিলো প্রায় । কোন রকমে নিজেকে সামলে নেয় ও , তারপর ই কথা গুলো এসে ওকে ধাক্কা দেয় । যা শারীরিক ধাক্কার চেও প্রবল , এই শূয়রের বাচ্চা দেখে চলতে পারিস না ।  
 
নায়িম গালি দেয়া লোকটার দিকে তাকিয়ে দেখে , লোকটাকে ও চিনতে পারে । মাঝে মাঝে সাইড ভিলেনের কাজ করে । তেমন বড় কেউ না , নায়কের হাতে মার খাওয়াই এদের কাজ । নাইমের খুব রাগ হয় , বলে … গালি দেন ক্যান?
 
এক থাপ্পরে দাত ফালায়া দিবো খানকির পুত ,  কথা বলেই সুধু খান্ত হয় না একটা থাপ্পর বসিয়েও দেয় , নাইমের ফর্সা গালে আঙ্গুলের ছাপ গুলো স্পট ফুটে ওঠে । এরি মাঝে আশেপাশের লোকজন জর হতে শুরু করে । একেক জন এসে সাইড ভিলেন নাসির কে জিজ্ঞাস করেত থাকে কি হইসে নাসির ভাই , এইটা কে?
 
লজ্জায় নায়িমের চোখে পানি চলে আসে , ইচ্ছে হয় দৌরে পালিয়ে যেতে । থাপ্পর টা ওর শরীরে যতটা না আঘাত করেছে তারচেয়ে বেশি অহংবোধে । নিজে একদিন এই সিনেমা পাড়ার সেরা নায়ক হবে । তখন নিশ্চয়ই এই কথাটা সবাই মনে রাখবে । সবাই চুপি চুপি বলবে ওই দেখো নায়ক নায়িম যায় , একদিন এক জুনিওর আর্টিস্টের কাছে থাপ্পর খেয়েছিলো । আর ঐ নাসির লোকটাও কি কম বলবে এই কথা , যার তার কাছে বলে বেড়াবে ।
 
লজ্জায় অপমানে নায়িমের চোখে পানি চলে আসে , অনেক কষ্টে কান্না থামায় নায়িম । কান্নার বেগে ঠোঁট দুটো ফুলে ফুলে ওঠে ।
 
কি জানি কই থাইকা যে এই আবাল ছাবাল আহে , আমারে ধাক্কা দিলো, আরবার তেজ ও দেখায় , নিজেরে নায়ক ভাবে । নায়িম ওর ব্যাপারে নাসির কে বলতে শুনল । আশপাশ থেকে কয়েক জন নাসিরের কথায় মৃদু শ্বায় দিলো , বাকিরা হেসে উঠলো । লজ্জায় আরও লাল হয়ে উঠলো নায়িম , ও বুঝতে পারছে ওর এখন উচিৎ এখান থেকে চলে যাওয়া , কিন্তু নড়তে পারছে না একদম । ঢাকা শহর এসে অনেক রং দেখছে নায়িম , কিন্তু কেউ কোনদিন ওর সাথে এমন আচরন করেনি , না খেয়ে থেকেছে , রাস্তায় ঘুমিয়েছে । কিন্তু বাপ মা তুলে গালি দেয়া ,
 
এমন সময় কেউ একজন বলে উঠলো । এই ভাই এই রাস্তা ছাড়েন , রাস্তা ছাড়েন । হয়ত বড় কেউ এসেছে । দ্রুত রাস্তা পরিস্কার হয়ে গেলো , নায়িম তখনো নিচের দিকে তাকিয়ে থাকায় কে এসেছে সেটা দেখতে পেলো না , দেখার ইচ্ছাও নাই । এই অপমানিত মুখ কাউকে দেখাতে চায় না ও ।
 
যে এসেছে তাকে সবাই সালাম দিতে লাগলো , ওস্তাদজি বলে সম্বোধন করছে সবাই । এমন কি নাসির ও লোকটাকে সালাম দিলো।
 
এই এখানে কি হয়েছে ? তোমরা জটলা করছো কেনো? একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলো নায়িম , যদিও পুরুষ তারপর ও কেমন জানি মেয়েলী ভাব আছে কণ্ঠে ।
 
আর বইলেন না ওস্তাদজি , আজে বাজে লোকে ভইরা গেছে পাড়া , দেখেন নায়ক একজন , আমারে ধাক্কা দিলো , আমি বললাম ধাক্কা দিলা ক্যান , আমারে লাল চোখ দেখায় ।
 
বল কি নাসির , এইটুকু ছেলে , ওস্তাদজি নামের লোকটা এখন নাইমের দিকেই তাকিয়ে আছে , নায়িম একবার চোখ তুলে দেখে নিয়েছে লোকটাকে , ঘিয়ে রঙের দামি পাঞ্জাবি পাজামা পরে আছেন , চোখে সোনালী ফ্রেমের চশমা । একটু বেঁটে আর কালো দেখতে , মাথায় চুল ও বেশ কম। বেশ বয়স লোকটার , যত টুকু দেখায় তারচেয়ে বয়স বেশি ই হবে ।
 
এই ছেলে তোমার নাম কি ? ওস্তাদজি জিজ্ঞাস করে , যদিও এই লোকটার কণ্ঠ বেশ নরম আর তাচ্ছিল্যের উপস্থিতি নেই । তারপর ও উত্তর দেয় না নাইম । লজ্জায় ওর মুখ দিয়ে শব্দ বের হয় না ।
 
দেখসেন নাকি ওস্তাদজি কেমন ফাজিল , আপনের প্রশ্নের উত্তর দেয় না । নাসির রাগত স্বরে বলে , তারপর নাইমের দিকে তাকিয়ে হুংকার ছেড়ে বলে , ওই কথা কস না ক্যান বান্দিরপুত , থাবড়া দিয়া কানাপট্টি গরম কইরা দিমু ।
 
আহা নাসির থামো তো , ওস্তাদজি বিরক্ত হয়ে বাধা দেয় , তারপর নাইমের দিকে এগিয়ে যায় । মাথায় হাত রাখে , লোকটার হাতের স্পর্শ নাইম কে অনেকটা শান্ত করে । কি নাম তোমার , এখানে কি করো ?
 
এবার নাইম ফুঁপিয়ে ওঠে , নায়কোচিত কাঠিন্য আর ধরে রাখতে পারে না । সেটা দেখে ওস্তাদজি বলেন । আহা কাদছো কেন ? তারপর জমা হওয়া লোকজন কে তাড়িয়ে দেন । নাসির যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলতে বলতে যায় ।
 
তুমি আসো আমার সাথে ,ওস্তাদজি নাইম কে সাথে নিয়ে নিজের গন্তব্যের দিকে হাটা দেয় ।
 
                                                                                     *****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply
#10

(11-08-2025, 04:43 PM)Abirkkz Wrote:  
yr): yr):

(11-08-2025, 06:25 PM)Saj890 Wrote:  Darun

(11-08-2025, 07:22 PM)chndnds Wrote:  Valo laglo

(12-08-2025, 02:27 AM)Momcuc Wrote:  Update din

(12-08-2025, 09:44 AM)incboy29 Wrote:  সুন্দর শুরু।।

সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য  Namaskar

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#11

৮ 



এদিকে ডলি নাইম কে খুজতে খুজতে হয়রান হয়ে উঠছে । যে জায়গায় বসিয়ে রেখে গিয়েছিলো সেখানে নেই । বেশ কিছুক্ষন ডলি সেখানেই বসে অপেক্ষা করে । তারপর খুজতে বের হয় । এদিক সেদিক এর ওর কাছে জিজ্ঞাস করে । কিন্তু নাইম কে তো আর কেউ চেনে না , তাই কেউ বলতেও পারে না । 
 
টাটকা রোদে এদিক সেদিক দৌড়া দৌড়ী করে ডলির ফর্সা মুখ লাল হয়ে গেছে । গায়ের পোশাক ঘামে ভিজে শরীরের সাথে সেঁটে বসেছে । মনে নানা রকম টেনশন কাজ করছে , ছেলেটা বোকাসোকা এটা ডলি জানে । আর এই কারনেই ভয় হচ্ছে । কোথায় গিয়ে উল্টো পাল্টা কিছু করে ফেলতে পারে । আর সিনেমা পারার মানুষদের মেজাজ সব সময় থাকে খিটখিটে , এরা একজনের উপরের ঝাল অন্য জনের উপর ওঠায় । দেখা গেলো পরিচালক , নায়ক নাইকাদের কিছু বলতে পারছে না , সেই ঝাল তুলবে এসিস্টেন্ট এর উপর , আর এসিস্টেন্ট সেই ঝাল তুলবে প্রডাকশন ম্যানেজারের উপর । আর প্রডাকশন ম্যানেজার প্রডাকশন বয় দের উপর । আর এই প্রডাকশন বয় রা সেই ঝাল তুলবে আশেপাশে ভিড় করা উৎসুক জনতার উপর ।
 
আর দুঃসংবাদ এই যে , নাইম জানে না ও একজন উৎসুক জনতা ছাড়া কিছুই না । নিজের মাঝে একটা নায়ক ভাব আছে ওর , ও ভাবে এই সিনেমা পারায় ও একদিন বড় মুখ হবে , আর সেটা ওকে দেখে এখানকার মানুষ আগেই বুঝে যাবে । ওর সুন্দর মুখশ্রী দেখে পরিচালক রা ওকে টেনে নিয়ে গিয়ে নায়ক বানিয়ে দেবে । বোকা ছেলেটা বোঝে না যে সুধু সুন্দর মুখ থাকলেই কাজ হয় না । এরকম কত সুন্দর চেহারা সিনেমা পারার আনাচে কানাচে পরে থেকে পচে গেছে তার কোন গুনতি নেই । 
 
অনেক জায়গায় খোঁজ করে ডলি ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পরে । ওর রাগ চরমে উঠে গেছে , পই পই করে বলে গিয়েছে , এখান থেকে না নড়তে । কিন্তু হিরো সে কথা মানবে কেনো , সিনেমা পারা কে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে , নিজের মনেই বিড়বিড় করতে থাকে ডলি ।
 
এমন সময় ডলির এক সহকর্মী এসে ডলির পাশে বসে , এই মেয়ের সাথে অনেক সিনেমায় নাইকার সখির পার্ট করেছে ডলি । তাই তুই তুকারি সম্পর্ক …
 
এই ডলি , তোর সাথে একটা পোলা  আসে না ? ওরে দেখলাম ওস্তাদজির সাথে আট নাম্বার সেটে যাইতে।
 
কি কস ? ওস্তাদ জি ওরে চিনলো কি কইরা? ডলি অবাক হয় ।
 
নাসির ভাইয়ের লগে কি জানি হাঙ্গামা হইসিলো , এর পর ওস্তাদ জি ওরে নিয়া গেছে ।
 
ডলির বুক ধড়াস করে ওঠে , নাসির লোক ভালো না । যাই রে … বলে ডলি উঠে দাড়ায় , তারপর আট নাম্বার সেটের দিকে হাটা দেয় ।
 
বেশ কষ্ট করে আট নাম্বার সেটে ঢুকতে হয় ডলিকে , ভেতর গানের সুটিং হবে । নাইকা জেরিন আর দিলবার খানের বৃষ্টি ভেজা গানের সুটিং । তাই সবাই কে ঢুকতে দেয়া হবে না । যদিও দারোয়ান ডলি কে চেনে তারপর ও ঢুকতে দিতে চায় না , শেষে পঞ্চাশ টাকা খরচ করে ঢুকতে হয়েছে ।
 
ভেতরে গিয়ে দেখে ওস্তাদ জি এক্সট্রা দের ড্রিল বুঝিয়ে দিচ্ছে । আর নাইম বাবু হয়ে একটা চেয়ারে বসে আছে। ডলি নাইমের পাশে এসে দাড়ায় । রাগে ওর গা জলে যাচ্ছে । কিন্তু নাইমের সেদিকে কোন খেয়াল নেই । ডলি নাইমের চোখ অনুসরন করে দেখতে পায় , ও কোথায় তাকিয়ে আছে … গানের বৃষ্টির সিন শুট হবে তাই অলরেডি এক্সট্রাদের শরীর ভেজা , সাদা শাড়ি আর সাদা ব্লাউজের ভেতরে কালো ব্রা , এই হচ্ছে এস্কট্রাদের কস্টিউম । আর নাইক মনোযোগ সহকারে এক্সট্রাদেরে সেই ভেজা শরীর পর্যবেক্ষণ করছে । আরো রাগ বেড়ে গেলো ডলির । কান চেপে ধরলো পেছন থেকে , এই পোলা তুমি এইখানে আর আমি সারা এলাকা তোমারে খুঁজি। বাড়ি জাইবা না নাকি এগুলা দেখবা সারাদিন ।
 
এরি মাঝে ওস্তাদজি চলে আসেন , ডলি কে দেখে বলেন ,  আরে ডলি তুমি এখানে , কেমন আছো?
ডলি সাথে সাথে ওস্তাদজি কে পা ছুয়ে সালাম করে , জি ওস্তাদজি ভালো আছি
ডলি এই ওস্তাদজির হাত ধরেই ফিল্মে এসেছিলো , তাই এখন আর ডলি খুব প্রয়োজন না পরলে ওস্তাদজির সামনে পড়তে চায় না । নিজের বর্তমান অবস্থার জন্য ডলির লজ্জা হয় । একটা কলেজের কালচারাল ফাংশনে ওস্তাদজি প্রধান অতিথি ছিলো , সেখানে ডলি একটা নাচ পরিবেশন করেছিলো । ডলির সৌন্দর্য আর নাচ দেখে ওস্তাদজি খুব ইম্প্রেসড হয়ে ডলি কে সিনেমা করার কথা বলে । ডলির মা রাজি হওয়ায় এই ওস্তাদজি ই ডলিকে প্রথম ছবিতে সুযোগ করে দেয় ।
 
ওস্তাদজি যেদিন ডলি কে প্রথম সাইন করাতে নিয়ে আসে তখন বলেছিলো , ডলি আকজে তুমি এই সিনেমার দ্বিতীয় প্রধান ফিমেল লিড করছো , মনে রেখো ঠিক মত কাজ করলে লিড ফিমেল হতে তোমার সময় লাগবে না , আমি তোমাকে রাস্তা করে দিলাম সেই রাস্তায় হাটার দায়িত্ব তোমার ।
 
কিন্তু ডলি সেই রাস্তায় হাটতে গিয়ে ভুল করে বসেছে , এখন আর ডলি সেই রাজপথে নেই , সিনেমা জগতের কানা গলি হাতরে মরছে ।
 
এই ছেলে কে? ওস্তাদজি নাইম কে দেখিয়ে বলে ।
 
জি আমার সাথে আসছে , ডলি পুরনো দিন থেকে বর্তমানে ফিরে এসে বলে ।
 
খুব সুন্দর ছেলে তো, সুনলাম ও নাকি নায়ক হতে চায় , চেহারা ছবি তো ভালো , কিন্তু বয়স কম । একদম বাচ্চা , এই বয়সে তো লিড রোল পাবে না , মিনিমাম আরো পাঁচ বছর ওয়েট করতে হবে ।
 
নাইম ওস্তাদজির মুখে ওর প্রসংসা শুনে খুব খুশি হয় , আবার লজ্জা ও পায় ।
 
এমন সময় সেটে হুলুস্থুল পরে যায় , নাইকা এসেছে , নাইম জেরিন কে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে , যেমন সিনেমাতে সুন্দর তেমন বাস্তবেও সুন্দর । এর আগেও একবার জেরিন কে দেখছে , কিন্তু এতো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি । আজকে জেরিন কে এতো কাছ থেকে দেখতে পেয়ে ওস্তাদজির উপরে নাইমের স্রদ্ধা বেড়ে গেলো । এই লোকটার কারনেই জেরিন কে ওর সপ্নের রানী কে এতো কাছ থেকে দেখতে পাচ্ছে । 
 
এই ছেলে তোমার কি হয় ? এক মাত্র ওস্তাদজি নাইকা আসার প্রভাব পরেনি , উনি ডলির সাথে কথা বলেই যাচ্ছে ।
ডলি কি উত্তর দিবে ভেবে পায় না , কিছুক্ষন ভেবে বলল দূর সম্পর্কের আত্মীয় , বলতে পারেন গ্রামের পরিচিত।
 
ওও , তা তোমার সাথেই  থাকে ? লেখা পড়া কতদুর , ওস্তাদজি আবার জিজ্ঞাস করে ।
 
জি ওসাতাদ জি আমার সাথে থাকে , লেখা পড়া বেশি দূর না । ডলি আন্দাজে উত্তর দেয় , নিশ্চয়ই এই সিনেমা পাগল ছেলে লেখা পড়ায় ভালো হবে না , ভাবে ডলি ।
 
হুম , সুন্দর চেহারা থাকলেই তো নায়ক হওয়া যায় না , লেখা পড়া লাগে , ওস্তাদজি একটু গম্ভির হয়ে বলে ।
 
ডলি নাইমের প্রতি ওস্তাদজির এমন সু নজর দেখে খুব খুশি হয় , মনে মনে ভাবে যেহেতু ওস্তাদজি নাইম কে পছন্দ করেছে ,উনি কিছু না কিছু একটা করবে এই ছেলের জন্য । ওস্তাদজি ফেরিস্তা তুল্য মানুষ , কোনদিন কারো ক্ষতি করেন নাই , আর এই সিনেমা জগতে সবচেয়ে প্রচলিত কু কর্ম , যেটা আছে সেটাও করেছেন বলে কোন প্রমান নেই । ডলি নিজেই একজন সাক্ষি , ওকে সেনেমা লাইনে আনা কাজ দেয়ার জন্য কোনদিন কু নজরেও তাকায় নি , শরীরে টাচ করা তো দুরের কথা ।
 
ওস্তাদজি……… জেরিন পেছন থেকে নাকি স্বরে লম্বা টন দিয়ে ডাকে ওস্তাদজি কে , উনি পেছনে ফিরে তাকালে , দু হাত মলতে মলতে বলে , তারাতারি করুন না, আমার আজকে কক্সবাজার যেতে হবে তোওওওও।
 
আচ্ছা তুমি এক কাজ করো ডলি , এই ছেলেকে নিয়ে আমার অফিসে আসো আগামিকাল , আজকে যাও
 
ডলি অস্তাদজি কে পায়ে ধরে আবার সালাম করে , নাইম কেও করতে বাধ্য করে । তারপর নাইম কে নিয়ে বেড়িয়ে আসে । যদিও নাইমের আরো কিছুক্ষন থাকার ইচ্ছে ছিলো ।  জেরিন এখন বৃষ্টিতে ভিজে নাচবে , শাড়ি ভিজে গিয়ে ওর নাভি দেখা যাবে , নাইম খেয়াল করেছে জেরিনের পরনেও ওই এক্সট্রাদের মতই একটা সাদা শাড়ি পরনে । নিশ্চয়ই ওটা ভিজে গেলো নাভি দেখা যেতো । এতো কাছ থেকে জেরিনের নাভি দেখার সুযোগ মিস করতে চাইছিলো না নাইম । কিন্তু ডলি ওর কোন কথা শুনল না । এক প্রকার টেনেই নিয়ে বেড়িয়ে গেলো  
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 4 users Like gungchill's post
Like Reply
#12

(19-08-2025, 08:45 PM)Alex Sean Wrote:  মনে হচ্ছে যেন ছাইচাপা পড়া নিভু অগ্নিকুন্ডে ঢুকে পড়েছি।স্লো বিল্ডাপ এ বেশ দারুন কিছু মূহুর্তের আর রোমাঞ্চকর সফরের সাক্ষী হতে চলেছি।চমৎকার লেখনী।তবে আরেকটু বড় আর তাড়াতাড়ি আপডেট দেওয়ার অনুরোধ করছি মহাশয়কে।

অনেক ধন্যবাদ আপনাকে এলেক্স , সফর টা একটু লম্বা হবে,   তাই একটু স্লো এগুচ্ছি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#13

(19-08-2025, 10:14 PM)w3rajib Wrote:  Great

thanks

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#14

৯

 
বাড়িতে ফেরার সময় ডলির মন বেশ উৎফুল্ল হয়ে রইলো । নাইম ছেলেটা ওস্তাদজির নজরে পরছে মানে ওর কিছু একটা হবেই । ওস্তাদজি কাউকে সাহায্য করেছে আর তার উন্নতি হয়নি এরকম ঘটনা এই দেশের সিনেমার ইতিহাসে নেই । এক মাত্র ডলি নিজে ছাড়া ।
 
নিজের কথা মনে হতেই ডলির বুক থেকে একটা দীর্ঘ শ্বাস বেড়িয়ে এলো । কি দিন গুলি না ছিলো । সিনেমা পাড়ায় আনাচে কানাচে  সুধু ওকে নিয়ে মানুষের আলাপ , কানাঘুষা , ফিসফিসানি। যেখানেই যেতো সবাই ওকে নিয়ে মেতে থাকতো ।
 
নিজের প্রথম সিনেমার কাজ শুরু করার মাত্র দের মাস পর ডলি নিজের দ্বিতীয় সিনেমা সাইন করে । ওখানেও সেকেন্ড ফিমেল লিড । কিন্তু তাতে কি , ডলির ডিমান্ড দিন দিন বাড়তে থাকে । সবাই ডলিকে দ্বিতীয় নাইকা হিশেবে চায় । একে একে প্রায় আট দশটা এরকম ছবি করে ফেলে মাত্র দু বছরের মধ্যে ।
 
কিন্তু ডলির ভালো লাগছিলো না আর দ্বিতীয় নাইকার অভিনয় করতে । ফিমেল লিড হওয়ার বাসনা জাগে , মাত্র উনিস বছর বয়স ওর তখন । ওস্তাদজি ওকে অনেক বুঝিয়েছে , বলেছিলো আর একটা বছর অপেক্ষা করো ডলি । কিন্তু ডলির তখন পাখা গজিয়েছে ।
 
আর তখনি একটা অনুস্থানে দেখা হয় , জহির আহমেদের সঙ্গে । বিশাল প্রযোজক , বেশিরভাগ সিনেমায় ওনার টাকা ইনভেস্ট হয় । ষাট ঊর্ধ্ব জহিরের বেশ কুখ্যাতি আছে সিনেমা জগতে । কিন্তু কেউ মুখের উপর কিছু বলে না । ডলি ও কিছুটা জানতো । আর জেনে শুনেই ডলি পা বাড়িয়ে ছিলো আগুনের দিকে , উঁই পোকার মত । ফলে যা হওয়ার তাই হয়েছিলো , প্রথমে পাখা হারিয়েছিলো ডলি । তারপর সেই আগুনে পুরে খাক হয়েছিলো সম্পূর্ণ শরীর ।
 
চার বছর  গ্যাপ দিয়ে যখন ডলি ফিরলো , তখন আর কেউ নিতে চায় না কাজে । এমন কি দ্বিতীয় নাইকা হিশেবেও ডলি তখন ফিট না । কিন্তু ডলির যাওয়ার আর কোন যায়গা ছিলো না । তাই কোন রকমে সিনেমা  পাড়াতেই পরে রয়েছে মাটি কামড়ে ।
 
ডলি নিজের অতিতের দুঃস্বপ্ন থেকে ফিরে আসে বাস্তবে । পাশে বসা নাইমের দিকে তাকায় । মন খারাপ করে বাইরের দিকে চেয়ে আছে ছেলেটা । বাতাসে চুল গুলো উরছে । কি সুন্দর নিষ্পাপ চেহারা , দেখলেই ডলির বুকটা সিক্ত হয়ে ওঠে মমতায় । আদর করতে ইচ্ছে হয় , এক দম ছেলে মানুষ । এই যে একন মুখ ভার করে আছে , ডলি জানে কেনো মুখ ভার করে আছে । আপনা আপনি ডলির মুখে একটা হাসি চলে আসে । জেরিনের শুটিং দেখতে পারেনি বলে যে বাবু মন খারাপ করে আছে সেটা ডলি জানে ।
 
আকারে ইঙ্গিতে ওকে বহুবার বলেছে জেরিনের সাথে দেখা করিয়ে দিতে , কিন্তু ডলির কি আজ সেই সাধ্য আছে। হ্যা চাইলে অবশ্য পারে , কিন্তু এর জন্য ডলিকে সেদিনের পুচকে নাইকার সামনে নত মস্তক হতে হবে। আজকাল জেরিন কে দেখে খুব হিংসা হয় ডলির । বছর তিনেক  হবে এসেছে । যখন প্রথম এসেছিলো,  না ছিলো চেহারার ছিরি না ছিলো শরীর । অথচ এখন দেখলে চেনা যায় না । অথচ ডলি যখন প্রথম এসেছিলো ওই ১৭ বছর বয়সেই আগুন ধরিয়ে দিয়েছিলো ।
 
আবার তাকায় ডলি নাইমের দিকে , তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় , নিয়ে যাবে একদিন জেরিনের সামনে ওকে । এর জন্য জেরিন কে কিছুদিন তেল মাখতে হবে ম্যাডাম ম্যাডাম বলে । কিন্তু ডলি এতে রাজি আছে , নাইমের তখন কার হাসি মুখ দেখতে কেমন হবে ভেবে মুচকি হাসে ।
 
*****
ডলি ম্যাডাম , এই ওস্তাদজির আসল নাম কি ? বাসায় ফিরে পেঁয়াজ কাটতে কাটতে জিজ্ঞাস করে নাইম । রাতের খাবার রান্না করছে ডলি আর ও । রাতে খিচুড়ি আর ডিম ভাজি হবে ।
 
এই ছেলে তুই আমারে ম্যাডাম ম্যাডাম করস ক্যান? ডলি একটু রাগ করেই বলে
 
তাইলে কি ডাক্মু? নাইম একটু অবাক হয়ে তাকায় । আসলে এই মমতাময়ই মহিলার সাথে নাইমের যে কি সম্পর্ক হতে পারে নাইম তা ভেবে পায় না । বয়সে নাইমের খালা দের মত হবে । কিন্তু খালা ডাকটা ঠিক যায় না ওনার সাথে । আবার খালা ডাকলে যদি রাগ করে , এই ভেবে নাইম ম্যাডাম বলেই ডাকে ।
 
ডলি কিছুক্ষন ভাবে , তারপর বলে তুই আমারে আপা ডাকবি বুঝছস , সিনেমা লাইনে সবাই সবার আপা আর ভাই । একদম বুড়া বুড়া নায়ক নাইকা গো ও আমরা আপা আর ভাই বইলা ডাকি ।
 
আচ্ছা আপা , বলে নাইম হাসে । ডলি সে হাসি দেখে নিজেও হাসে । তবে নাইমের মুখে আপা ডাক টা সুধু প্রফেসনাল সম্পর্কের লাগলো না । বেশ আপন মনে হলো ডলির কাছে এই আপা ডাক ।
 
ওস্তাদজির আসল নাম হচ্ছে হাসান চৌধুরী , তবে এই নামে ডাকার মতন লোক আর সিনেমা পাড়ায় নাই । সবাই ওনার জুনিওর ।
 
বলেন কি আপা , ওনার বয়স কত ? নাইম বেশ অবাক হয়
 
বয়স আর কত হইবো , ৬৫-৭০ , কিন্তু ওনার চেয়ে বয়সে বড় মানুষ ও ওনারে ওস্তাদজি ডাকে ।
 
ওরে বাবা এতো বয়স , দেখলে বুঝা যায় না কিন্তু ।
 
উহ অনেক নিয়ম কানুন মাইনা চলেন , তোর আর আমার মতন খিচুড়ি আর দিম ভাজি খায় না বুঝলি। ডলি হাসতে হাসতে বলে । সাথে নাইম ও হাসে । ওদের হাসি বাড়তে থাকে , অকারনেই শব্দ উচ্চ থেকে উচ্চতর হতে থাকে । ওরা দুজনেই জানে না কেন এই কথায় ওরা দুজনেই এমন পাগলের মত হাসছে ।
 
হাসির এক  পর্যায়ে ডলি থেমে যায় , ওর চোখ ফেটে পানি পড়তে চায় । কিন্তু রঙ্গিন পর্দার অভিনয়ে ব্যারথ শিল্পী , জীবনের অভিনয়ে উতরে যায় , চোখের পানি রুখে দিয়ে আবার হাসতে শুরু করে । কবে থেকে ডলি আত্মীয় পরিজন ছাড়া একা একা থাকছে তার হিশেবের খাতা ডলি বহু আগেই বন্ধ করে দিয়েছে । যতদিন মা বেঁচে ছিলো ওর সাথেই ছিলো । মা মারা যাওয়ার পর ভাই বোন রা ওকে নিজেদের আপন জন বলে স্বীকার করে না । আজ প্রায় আট নয় বছর হবে । ডলি নিজের দুই  ভাই আর ছোট বোন কে দেখে না । কোন উৎসবে পার্বণে ওরা ওকে ডাকে না । ডলিও কোনদিন যায় না ।
 
একবার গিয়েছিলো ছোট বোনের কাছে, খুব দেখতে ইচ্ছে হচ্ছিলো  । বোন প্রথমে ডেকে বসালেও । পরে বোনের স্বামী বোন কে ডেকে নিয়ে কি যেন বলল । তখন বোন এসে কান্নাকাটি করে ইনিয়ে বিনিয়ে বলল , তুই চলে যা , আর আসিস না । ভাই দের কাছে এমনিতেও যায় না । বিয়ের আগে তাও ছোট ভাই  মাঝে মাঝে খোঁজ নিতো , বিয়ের পর তাও নেয়ে না । ডলি মাঝে মাঝে ভাবে একি রক্ত মাংস থেকে তৈরি । একি সাথে হেসে খেলে বড় হওয়া আপনার মানুষ গুলোও কি করে একদিন দূরে ঠেলে দেয় । ছোট বেলায় কোনদিন মনে হয়নি এদের ছেড়ে থাকতে পারবে । অথচ আজ , কে কি করছে , কার জীবন কেমন চলছে কেউ খোঁজ ও রাখে না ।
 
কিন্তু আজকে এই রাস্তায় পাওয়া ছেলেটাকে বড্ড আপন মনে হচ্ছে । অনেক দিন পর মনে হচ্ছে ডলির কেউ আছে । বিধাতা হয়তো ওর সতেরো বছর আগের করা পাপ আজকে মাফ করে দিয়েছে । এমন মনে হচ্ছে ডলির ।
******
আজকে ডলি নাইম কে ওস্তাদজির অফিসে নিয়ে যাচ্ছে । ডলি বেশি দেরি করতে চায়নি । ব্যাস্ত মানুষ যদি ভুলে টুলে যায় । নাইম কে বার বার শিখিয়ে দিয়েছে কি ভাবে আচরন করতে হবে । কিন্তু তাতেও ডলির মন শান্ত হচ্ছে না । তাই বাসে বসে আবার বলল , এই বাইরে মাথা বাইর করোস ক্যান ,শোন আমার কথা মন দিয়া , প্রথমেই ওস্তাদজির পাও ধইরা সালাম করবি , কথা বলবি মাথা নিচু কইরা , বুঝছস? আর প্রশ্ন না করলে কথা বলবি না ।
 
আহ আপা বিরক্ত কইরো না তো , একশো বার এই কথা বলসো , আর কত বলবা , নাইম বিরক্ত হয়
 
একটা থাপ্পড় লাগামু তোরে , আর সুদ্ধ ভাষায় কথা বলবি , “হো” বলবি না , বলবি “জি”  ,  “ করমু” বলবি না , বলবি “ জি করবো” , “ পারমু” বলবি না , বলবি “জি পারবো” ।
 
জি আপা আমি এভাবেই বলবো , ডলি কে নকল করে বলে নাইম , তারপর মুখ ভেংচি কেটে বলে , এইবার তো চুম করবা।
 
ডলি নাইমের চুল  মুঠো করে ধরে একটা ঝাকি দেয় , আমার সাথে ফাইজলামি করবি না , ফাজিল । এইটা কত বড় সুযোগ তুই জানোস? এমন সুযোগ সবার আসে না
 
সেদিন খুচুরি রান্না করতে গিয়ে ডলি নিজের মমতার দুয়ার নাইমের জন্য কিছুটা খুলে দিয়েছিলো , তা আজ পর্যন্ত আসতে আসতে পুরোটা খুলে দিয়েছে । আর নাইম ও বেশ স্বাভাবিক হয়ে গেছে , এখন আর ও কাছে ডলি কে নিজের আশ্রয় দাত্রী নয় , বরং অনেক আপন মনে হয় । দুই স্বজন হারা মানুষ একে অপরের মাঝে নিজেদের আপনজন দের খুজে পেয়েছে যেন?
 
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#15

লাইক রেপু আর আপনার ভালোলাগার জন্য ধন্যবাদ

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#16

ওস্তাদজির অফিসে বেশ ভিড় ছিলো , যা সাধারনত সব সময় থাকে । কিন্তু ডলি আর নাইম কে আলাদা ভাবে ট্রিট করা হলো , অপেক্ষা করতে হলো না ওদের । লাইন উপেক্ষা করে সবার আগে ওদের সাথে দেখা করলো ওস্তাদজি ।

 
ওস্তাদজির পি এস যেন ওদের জন্যই অপেক্ষা করছিলো । ডলি নিজের নাম বলতেই ওদের কে ওস্তাদজির রুমে নিয়ে যাওয়া হলো । নাইম ওস্তাদজির বিশাল অফিস দেখে ভিমরি খেয়ে গেলো । অফিস নয় যেন একটা বিশাল ফুটবল মাঠ । গালিচায় পা রাখতেই পা যেন ডেবে যাচ্ছে নরম তুলোয় । প্রথমবার পা রেখে নাইম তো ভয় ই পেয়ে গিয়েছিলো ।
 
বিশাল অফিস ঘরের পূর্ব পাশে ওস্তাদজির বিশাল টেবিল । নাইম জীবনেও এতো বড় টেবিল দেখনি । ডলির ঘরে যে বিছানা আছে সেটার চেয়ও বড় ওস্তাদজির টেবিল ।          টেবিলের উপর খুব বেশি কিছু নেই । একটা ছোট পিতলের তৈরি মূর্তি , যা অধভুত ভাবে ডান্স করছে (নটরাজ) । টেবিলের পেছনেও এমন একটা মূর্তি আছে , তবে ওটা সাইজে অনেক বড় । একটা ল্যান্ড টেলিফন সেট  , একটা ডাইরি । এছার একটা কলম দানিতে অনেকগুলো কলম। বাকি টেবিল সম্পূর্ণ খালি ।
 
টবিলের পেছনে একটা বড়ো শো কেস । যার মাঝা মাঝি একটা বড় খুপরি তে প্রায় দুই ফুট লম্বা নটরাজ রাখা। বাকি খুপরি গুলোতে নানা ধরনের ট্রফি , আর ছবিতে ভরা । নাইম গুনে শেষ করতে পারে না ট্রফির সংখ্যা , মাত্র ১২ টি গুনার পর ডলি ওকে খোঁচা দেয় , আর ওস্তাদজির পায়ের দিকে ইঙ্গিত করে । ততক্ষণে ডলি নিজের সালাম সেরে ফেলেছে , কুশল বিনিময় ও প্রায় হয়ে গেছে ।
 
নাইম ডলির খোঁচা খেয়ে সম্বিৎ ফিরে পায় । দ্রুত নিচু হয়ে ওস্তাদজির পা ধরে সালাম করে । আরে আরে হয়েছে , এই বলে ওস্তাদজি নাইম কে ওর দু বাহুতে ধরে তুলে ফেলে । নিজের বাহুতে ওস্তাদজির হাতের গ্রিপ দেখে নাইম বেশ চমকে যায় । মনে মনে ভাবে বাবারে বুড়ার শইল্লে কি শক্তি !!
 
ওস্তাদজি নাইম আর ডলি কে বসতে বলে । নাইম আবারো ট্রফি গুন্তে শুরু করে । প্রায় ৩৬ টা গুনা শেষ হতেই ওস্তাদজি ওকে জিজ্ঞাস করে , তোমার বাড়ি কোথায় নাইম?
জি , আমার বাড়ি মধুপুর গ্রামে , নাইম ডলির শিখিয়ে দেখা ভাষায় উত্তর দেয় ।
 
বাবা মা কি করে ? ওস্তাদজি আবার জিজ্ঞাস করে । উত্তরে নাইম নির্লিপ্ত ভাবে বলে , নাই।
 
নাই মানে? ওস্তাদজি  অবাক হয়ে জিজ্ঞাস করে । মইরা গেসে , নাইম আবারো নির্লিপ্ত ভাবে বলে,  তবে এবার আর ডলির শেখানো ভাষায় থাকতে পারে না ।
নাইমের উত্তর শুনে কয়েক সেকেন্ডের জন্য ওস্তাদজি একটু চুপ হয়ে জান । ওনার চোখে মুখে হালকা বেদনার ছায়া দেখা দেয় । তারপর আবার স্বাভাবিক হয়ে আসে, জিজ্ঞাস করে , নাইম তুমি নায়ক হতে চাও?
 
হু বলে মাথা নাড়ায় নাইম । ওস্তাদজি মুচকি হাসে । তারপর জিজ্ঞাস করে কেনো নায়ক হতে চাও? এবার নাইম নড়েচড়ে বসে , নায়ক গো সবাই পছন্দ করে , আর কত শক্তিশালী ওরা , একলাই সব গুন্ডা মাইরা ফেলে । নাইম আরো কিছু বলতে চাইছিলো , কিন্তু বলে না । পাশে ডলি আছে আর ওস্তাদজি ও গুরুজন ব্যাক্তি । ওদের সামনে এসব বলা যাবে না । তবে নাইম মনে মনে ভাবে , নায়ক হলে কত সুন্দরী মেয়েদের সাথে প্রেম করা যায় , বৃষ্টিতে ভিজে ডান্স করা যায় , বাশর ঘরের সিন করা যায় , কিস করা যায় । আরো কত কি ।
 
নাইমের উত্তর  শুনে ওস্তাদজি আরো একবার মুচকি হাসি দেয় । ডলিও হাসে পাশে বসে । তারপর ওস্তাদজি আবারো জিজ্ঞাস করে , কোন নায়ক তোমার পছন্দ ?
নাইম বলে , আগে তো দিলবার খান পরছন্দ ছিলো , কিন্তু উনি তো বুড়া মানুষ , তাই অহন আর কেউ পছন্দের নাই । নাইম ঠোঁট দুটো তাচ্ছিলের সাথে বাঁকা করে উত্তর দেয় ।
 
ওর উত্তরের ধরন দেখে ওস্তাদজি নিজের অবস্থান আর বয়সের মর্যাদার খোলস ছেড়ে বেড়িয়ে আসেন । উচ্চস্বরে অট্টহাসি হেসে ওঠেন । বেশ কিছুক্ষন হেসে উনি ডলির দিকে তাকায় । বলে , ডলি এই ছেলে তো খুব সহজ সরল , যাক ভালই হলো , এমন সহজ সরল মানুষের দরকার আছে এই জগতে । এই দেখো না এইভাবে মন খুলে কবে হেসেছি আমার মনে পরে না,  হা হা হা ।
 
নাইমের এমন গ্রাম্য ভাষায় , কোন রাখ ঢাক না রেখে উত্তর দেয়া দেখে ডলি মনে মনে খুব ঘাবড়ে গিয়েছিলো । সেই সাথে রাগ ও হচ্ছিলো , মনে মনে বলছিলো , ফাজিলটারে শিখাইয়া নিয়া আসলাম কি , আর এখন বলতেসে কি , দাড়া , বাসায় নিয়া নেই তোর পিঠের ছাল তুইলা ফেলবো আমি , তখন তো বলছিলি , সব বুঝছো । কিন্তু ওস্তাদজির এমন মন  খোলা হাসি দেখে ডলির দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়েছে ।
 
তা নাইম তুমি লেখাপড়া কতদুর করেছো? ওস্তাদজির এই প্রস্নে নাইম একটু মিইয়ে যায় । এতক্ষণ যে চটাং চটাং উত্তর দিচ্ছিলো , সে এখন আমতা আমতা করতে লাগলো । তারপর খুব ধিরে ধিরে বলল , মেট্রিক পাশ , যা সম্পূর্ণ মিথ্যা কথা । পরিক্ষা দিয়েছিলো নাইম , কিন্তু পাশ করেনি ।
 
উহু , তাহলে তো হবে না , পড়ালেখা জানা থাকতে হবে । না হয় ওই দিলবার খানের মত হবে , হাসতে হাসতে বলল ওস্তাদজি । আরো দুই একটি প্রশ্ন করলো নাইমকে , তারপর বাইরে গিয়ে বসতে বলল , আর পিওন ডেকে নাইমের জন্য  কোক আর প্যাটিস এনে দেয়ার কথা বলল ।
 
নাইম বাইরে যেতেই , ওস্তাদজি ডলিকে বলল , দেখো ডলি আমার বয়স হয়েছে । আর কবছর ই বাঁচবো , আমি চাই বিদায়ের আগে এই  ইন্ড্রাস্ট্রি কে এমন একটা মুখ দিয়ে যাই যে আমি মারা যাওয়ার ৫০ বছর পরো যেন আমার নাম জীবিত থাকে ।
 
ডলি নড়েচড়ে বসে ,
 
কিন্তু আজকাল আর এমন কাউকে দেখি না । বাংলা সিনেমার যা অবস্থা অশ্লীলতা দিয়ে ভরে গেছে । ভালো অভিনেতা অভিনেত্রী যেমন নেই , তেমন ভালো গল্প ও নেই । তাই কেউ আর আসতে চায়না এই লাইনে । থিয়েটার , ফিয়েটার যারা করে , তাঁরা ওই টিভি নাটকে কাজ করে । এখানে টাকা বেশি তবুও আসতে চায় না পরিবেশের কারনে । দুই একজন যাও আসে , টাকার লোভে আসে । তাও টিভিতে ওদের যা পারফর্মেন্স , এখানে তার সিকি ভাগ ও দেখা যায় না । ওদের দোষ নেই , দোষ আমাদের ই । আমরা পরিবেশ ধরে রাখতে পারিনি ।
 
এক সময় কত শক্তিমান অভিনেতা অভিনেত্রী এই সিনেমা পাড়া দাপিয়ে বেড়িয়েছে । আজ তাঁরাও এখানে আসতে চায় না , মান সম্মানের ভয়ে । আমাদের এই ইন্ডাস্ট্রির এমন অবস্থা হয়েছে , যেই এর সাথে সম্পৃক্ত হবে তার দিকেই মানুষ ট্যাড়া চোখে তাকাবে ।
 
ভালো কাজ করার লোক যে নাই এমন  নয় । আছে , কিন্তু আম ছালা দুই হারানোর ভয়ে তাঁরা দূরে থাকে । পুরো ইন্ডাস্ট্রি ভরে গেছে কম পয়সায় ছবি বানিয়ে কিছু কামিয়ে নেয়ার ধান্দায় থাকা লোকে । আমাদের এখন দরকার এমন একজনের যে আমাদের দর্শকদের আবার ফিরিয়ে আনতে পারবে । সুশীল দর্শক যেমন টেনে আনবে তেমনি বর্তমান যারা দর্শক তাদের ধরে রাখবে । আর এটা করতে পারবে সত্যিকার একজন হিরো ।
 
সাউথ সিনেমার কথাই ধরো না , গোলাপকান্ত , এই একটা লোক ই যথেষ্ট একটা ইন্ডাস্ট্রি টেনে নেয়ার জন্য । কলেজ কলেজের ছাত্ররা যেমন এর ভক্ত , দিনমজুরা ও এর ভক্ত । এই নাইম ছেলেটার মাঝে আমি তেমন কিছু দেখতে পারছি । ওকে আমি প্রথম দেখি , নাসির নামে একটা ছেলে আছে না ভিলেনের পার্ট করে । ওর সাথে একটা কলহে জড়িয়ে পরেছিলো । তখন আমি ওর মাঝে সেই স্পার্ক দেখতে পেয়েছি ।
 
আমাদের ইন্ড্রাস্টির এখন এমনি একজন হিরো দরকার । যে বর্তমান জেনারেশন কে হলে টানতে পারবে । কিন্তু এখনি ওকে নামানো যাবে না । তোমার ব্যাপারে আমি যে ভুল করেছিলাম এর ক্ষেত্রে একি ভুল করতে চাই না। তুমি একে একটা কলেজে ভর্তি করিয়ে দাও । না পারলে আমাকে বলো আমি ব্যাবস্থা করে দেবো ।
 
খুশিতে ডলির দু চোখে পানি চলে আসে । অচেনা অজানা একটি ছেলের জন্য ডলি নিজের চোখে পানি দেখে একটু অবাক ই হয় । তারপর ওস্তাদজি কে আবার পা ধরে সালাম করে , বেড়িয়ে যায় ।
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 5 users Like gungchill's post
Like Reply
#17

আজকে আপডেট দিতে পারি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#18

অনেক চেষ্টা করেও ডলি নাইম কে কলেজে ভর্তি করাতে পারেনি । মাধ্যমিকের কোন কাগজ পত্র নেই । কম করে হলেও দশ পনেরো দিন এই নিয়ে দৌড়া দৌড়ী করেছে । তাবে নাইমের এই নিয়ে কোন তাড়া ছিলো না। সুধু বলতো , আজকে না অন্য দিন যাবো ।

 
শেষে একদিন রাতে খাওয়ার সময় নাইম স্বীকার করলো , খেতে খেতে মিন মিন করে নাইম বলল , আপা একটা কথা কই , রাগ কইরো না।
 
দুশ্চিন্তা গ্রস্ত ডলি বেশি মনোযোগ দেয়নি নাইমের কথায় , বলল বল কি বলবি ।
 
কিছুক্ষন চুপ রইলো নাইম , তারপর বলল , আপা আমি মেট্রিক ফেইল করসি। কথাটা বলে নাইম চুপ করে রইলো ।
ডলি এবারো নাইমের কথায় তেমন মনোযোগ দিলো না , তবে কিছুক্ষন পর নাইমের কথাটা ওর মাথায় এলো , তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠলো ডলি , কি বললি ? সারাদিন আমি কাম কাজ ফালাইয়া ওরে নিয়া ঘুরতাসি , আর সাহেব ও আমার লগে মুখ বন্ধ কইরা ঘুরতাসে!!! মুখে কোন রা নাই । আমারে আগে বলবি না ?
 
ডর লাগসে কইতে , নাইম কাচুমাচু করে বলে । এদিকে ডলির রাগ সপ্তম আসমানে , এওি কয়দিন কোন কাজ করেনি ও সিনেমা পাড়াতেই যায়নি । সারাদিন কঠিন রোদে এই কলেজ সেই কলেজ ঘুরে বেরিয়ছে ।
 
ওই সয়তান পোলা , এই বলে ডলি হাত তুলে তেড়ে যায় । কিন্তু মাঝ পথেই নিজেকে থামিয়ে দেয় ডলি । নাইমের দিকে তাকায় , ভয়ে কুঁকড়ে গেছে , দু হাত তুলে মুখ ঢাকার চেষ্টা করছে । ডলি হাত নামিয়ে নেয় , ভাবে কোন অধিকারে এই ছেলেকে মারতে গিয়েছিলো ও । খেতে থাকতে দিচ্ছে উপকার করছে , এই ব্যাপার গুলো তো ওকে হাত তোলার অধিকার দেয় না । হাত তুলতে হলে আরো গভির সম্পর্ক থাকার দরকার । ডলির কি সেই সম্পর্ক আছে এই ছেলের সাথে ?
 
নাইম বুঝে গেছে ডলি আর ওকে মারবে না , তাই শান্ত হয়ে আবার ভাত খেতে শুরু করেছে । কিন্তু ডলির খাওয়া বন্ধ হয়ে গেছে , ওর মাথায় সুধু একটা চিন্তা ঘুরছে , এ কি করছে ও , এই ছেলের সাথে নিজেকে এভাবে জড়াচ্ছে কেনো? জীবনে অনেকবার দুঃখ পেয়েছে । আরো একবার দুঃখ পাওয়ার কি সখ জেগেছে ওর মনের । নিজের মনকে আচ্ছা মতন গালি দেয় ডলি , পোড়া মুখির সখ মেটেনা ।
 
রাতে ডলির ঘুম হয় না , নিচে বিছানা করে শোয়া নাইমের ঘুমন্ত মুখের দিকে বার বার তাকায় । এক অসহ্য ছটফটানি মনে । ঘুমন্ত অবস্থায় নাইম কে আরো সুন্দর আরো পবিত্র লাগছে । ডলির মনে এক অদম্য আখাঙ্কা জাগে ইচ্ছে হয় নাইমের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে । কিন্তু জানে এটা কোনদিন সম্ভব না । এই বয়সি একটা ছেলের পক্ষে ব্যাপারটা সহজ ভাবে নেয়া কঠিন হবে । উল্টাপাল্টা ভেবে বসবে ।
 
ছটফট করেই সারা রাত্র কেটে যায় , খুব সকালে বিছানা থেকে উঠে , গোসল করে নেয় ডলি । তারপর কাপড় বদলে , বেড়িয়ে যায় । আজকে সিনেমা পাড়ায় যাবে । হাতে কেজ নেই তবুও যদি ওখানে গেলে কোন উপায় হয়।
 
একটু সকাল সকাল হওয়ায় বাসে তেমন ভিড় নেই , আর ঘণ্টা খানেক পর ভিড় শুরু হবে । ডলি সিট পেয়ে যায় , জানালার পাশে একটা সিটে বসে পরে । বাস ছাড়ার সাথে সাথে সকালের হালকা বাসাতে চোখে বন্ধ হয়ে আসে ডলির । সারারাত না ঘুমানোর ফল ।
 
সিনেমা পাড়ায় নেমে ডলি আলতাফের খোঁজ করতে শুরু করে । আলতাফ এখনো ক্ষেপে আছে । কিন্তু আলতাফ ছাড়া তেমন কোন উপায় নেই ডলির । কিছুক্ষন পর আলতাফের সাথে দেখাও হয়ে যায় ডলির। ডলি কে দেখেই মুখ ঘুরিয়ে নেয় আলতাফ ।
 
কথা কইবেন না ভালো কথা , একটা দুইটা কাজ তো দিতে পারেন , আলতাফের সামনে দাড়িয়ে ডলি হাসিমুখে বলে ।
 
তোমারে কাম দেওয়নের ক্ষমতা আমার নাই ডলি , তুমি হইলা বড় ইস্টার , কাস্টিং ম্যানেজারের মুখের উপর বইলা দাও কাম করুম না । আলতাফ মুখে অন্যদিকে ঘুরিয়ে রেখেই বলে ।
 
ডলি আবারো হাসে , বলে আপনে কইলে ওই কাস্টিং ম্যানেজারের পাও ধইরা মাফ চামু , কিন্তু কাম দেন ।
 
বও দেহি কি করন যায় । আলতাফ ঝাঁঝের সাথে বলে । অনেকক্ষণ বসে থাকে ডলি । এক পর্যায়ে আলতাফের কাছে এক লোক আসে , বলে আলতাফ ভাই , আমারে ডাইরেক্টার স্যার পাঠাইসে , মাথা নষ্ট ছবির সেটে একজন মহিলা লাগবো , অভিনয় জানে এমন , আর শরীর সাস্থ ভালো , ১০-১২ বছরের পোলার মায়ের রোল।
 
ডলি নড়েচড়ে বসে , ওর সাথে মিলে যাচ্ছে  ডিরেক্টরের চাহিদা । ডলি খুক খুক করে কেশে নিজের অবস্থান জানান দেয় ।
 
কতক্ষনের রোল ? আলতাফ জিজ্ঞাস করে ।
 
দুই তিন মিনিট , লোকটি বলে ,
 
আরে মিয়া ভাইঙ্গা কোও কি কিরতে হইবো ।
 
রে*প সিন , লোকটি বলে
 
দশ হাজার লাগবো , আলতাফ বলে ওঠে
 
ওরে বাবা , তুমি দেহি গানের শুটিঙের দাম চাও , আজকাইল কাটপিস গানের মাইয়ারাও এতো টেকা পায় না। আর সিন তো অস্লিল কিছু না , তুমি তো বিশা ভাই রে চেনো , উনি বেশি অশ্লীল কাম করেন না । খালি ব্লাউজ ছিঁড়বো , পেটিকোট আর ব্রা থাকবো । যাও পাঁচ দিমুনে , আইজকাল বাজেট তো তুমি জানো । তার উপর এই সিন আসিলো না , প্রযোজক জোর কইরা ঢুকাইসে । শালা টেকাও দিবো না আবার এই সিন ও লাগবো ছবিতে।
 
নয় দিলে দেও নাইলে ফোটো , আলতাফ পা চিবুতে চিবুতে বলে ।
আরে ভাই এমুন করো ক্যান । আর পাঁচশো বারাইয়া দিমু নে ।
 
ধ্যাত মিয়া , খেঁকিয়ে ওঠে আলতাফ , আমি কমাই হাজার আর আপনে বাড়ান পাঁচশো , মিয়া মাছের বাজার পাইসেন । দশ হাজারের এক টেকা কম নিমু না ,
 
শেষে অনেক দেন দরবার করে নয় হাজারেই স্যাটেল হয় । আলতাফ জানে দশ হাজার ই পেয়েছে ওই ব্যাটা , এক হাজার ওর পকেটে যাবে ।
 
আলতাফ ডলির দিকে ইশারা করে । ডলি উঠে লোকটার সাথে চলে যায় । যাওয়ার সময় আলতাফ বলে যাওনের সময় কমিশনের ট্যাকা দিয়া যাইও ।
 
****
ডলিকে একটা পুরনো দেখতে ধুসর রঙের শাড়ি পরানো হয়েছে সাদা ব্লাউজ আর সাদা পেটিকটের সাথে । মাথার চুল মাঝ সিঁথি করে পেছনে খোপা করা হয়েছে । ঠোঁটে হলকা লিপস্টিক , ভারি কোন মেকাপ নয় । একদম গৃহিণী লুক দেয়া হয়েছে । ডলি নিজেকে বার বার আয়নায় দেখে । মনে মনে ভাবে আজকে যদি ও সিনেমার জগতে না আসতো তাহলে কি হতো? এরকম বেশে কোন বাড়ির গৃহিণী কি হতে পারতো? কেমন গৃহিণী হতো ও , বাড়ির সব কাজ করে সবার খোঁজ রাখা কর্মঠ গৃহিণী  , আর রাতে স্বামীর ঘরে ফিরলে হাসি মুখে স্বামীকে স্বাদরে নিজের বুকে টেনে নিয়ে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়া টাইপ । নাকি সারাক্ষণ এর ওর সাথে ঝগড়া করা গৃহিণী , আর স্বামী রাতে ফিরলে সবার নামে নালিশ করে তার গরম মাথা আরো গরম করে দেয়া টাইপ?
 
ডলি আপন মনেই একটু হাসে , পেছনে ছেলেটি বসে আছে , যে বয়সের জন্য কাস্টিং করা হয়েছে তার চেয়ে বেয়স ঢের বেশি । ডলি লক্ষ করে ছেলেটি ওর সাদা ব্লাউজের ভেতর থেকে ফুটে ওঠা কালো ব্রার ব্যাক স্ট্রাপ দেখছে । ডলি বিরক্ত হয় , আজকাল ছেলে গুলোর যে কি হয়েছে গোঁফ ওঠার আগে মেয়দের শরীর সম্পর্কে ধারনা পেয়ে যায় । তারপর ডলির মনে নাইমের মুখটা ভেসে ওঠে । কি নিষ্পাপ একটা চেহারা , আর কত ভদ্র। হ্যা জেরিন ওর প্রিয় নাইকা , মনে মনে জেরিন কে পছন্দ করে , সেটা বলেও মুখ ফুটে । কিন্তু ডলি অন্য কোন মেয়েদের দিকে কু নজর দিতে দেখনি । ও নিজেও একটা মেয়ে কতদিন ধরে এক ঘরে আছে অথচ উল্টাপাল্টা কিছু দেখেনি নাইমের মাঝে । ডলি নিজের মাঝে এক ধরনের পরিতৃপ্তি আর গর্ব বোধের আভাসা পায় । ভাবটা এমন যে নাইম কে এসব শিখিয়ে ও নিজেই বড় করে তুলছে ।
 
এর কিছুক্ষন পর , ডাক পরে ডলির । সামনে বিশা কে দেখতে পায় । ডলিকে বেশ ভালো করেই চেনে বিশা , যখন ও নাইকা হিশেবে এসেছিলো , তখনো বিশার হাতে বেশ কয়েক বার রে*প হয়েছে । আর চরিত্র অভিনেত্রী হিশেবেও যখন এসেছে তখন ও বিশার হাতে অসংখ্য বার রে*প হয়েছে ।
 
কেমন আছো ডলি ? বিশা ডলিকে দেখেই জিজ্ঞাস করে । বিশা বড় স্টার হলেও বেশ হাম্বল । ডলিও উত্তরে দেয় হেসে , ভালো আছি ভাই ।
 
সিন শুরু হয় , প্রথমে ডলি আর ওর ছেলে একটা বিল্ডিঙের পাশে দাড়িয়ে থাকে , ডলির চোখে মুখে হতাশা আর উৎকণ্ঠা । এদিক ওদিক কি যেন খুজে ফিরছে ওর চোখ । পাশের ছেলেটির চোখে মুখে ক্ষুধার যন্ত্রণা , যদিও আনাড়ি ছেলে তা ফুটিয়ে তুলতে পারেনি । কিন্তু সেদিকে পরিচালকের দৃষ্টি নেই । এইসব ছোট খাটো ব্যাপার কেউ দেখে না , সবার চোখ থাকবে আসল দৃশ্যে ।
 
ডলি সামনে দিয়ে যে যাচ্ছে , তার কাছেই সাহায্য চাইছে , ওর স্বামীর অপারেশনের জন্য । কেউ দিচ্ছে না , সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে । এমন সময় বিশা আর ওর দলবল একটি হুড খোলা জিপে করে যেতে থাকে। এবং বিশার চোখ পরে ডলির উপর । শটে ডলির ভারি নিতম্ব আর ভারি বুকের দিকে ফোকাস করা থাকে ক্যামেরা ।
 
হার্ড ব্রেক হয় জিপ , ওই দেখসোস ওইটা কি? বিশা নিজের সাঙ্গোপাঙ্গো দের জিজ্ঞাস করে । জি ভাই রসগোল্লা , একজন বলে ওঠে ।
 
চেখে দেখতে হবে তো , এই বলে বিশা বিশ্রী করে নিজের জিভ দিয়ে ঠোঁট চ্যাটে এবং সেটার ক্লোজাপ শট নেয়া হয় । দলবল নিয়ে নেমে পরে বিশা , এগিয়ে যায় ডলির দিকে । ডলির সামনে গিয়েও আরো একবার জিভ দিয়ে ঠোঁট চাটে এবং আপাদমস্তক বেশ কয়েকবার চোখ বোলায় । বিশার সাঙ্গ পাঙ্গ রা পেছনে একে অপরের সাথে হাসাহাসি করতে থাকে ।
 
ইনোসেন্ট গৃহবধূ ডলি এসব কিছুই বোঝে না । ও বিশার কাছেও টাকা চায় । তখন বিশা খপ করে ডলির হাত ধরে নিজের নাকের সামনে নিয়ে এসে জোরে শুকে নেয় , তারপর বলে দেবো তো কত টাকা লাগবে , টাকা দেবো সাথে আদোর ও দেবো হা হা হা । ততক্ষণে ডলি বুঝে গেছে বিশা কি চায় ।
 
পরের শটে দেখায় , ডলি ছেলের হাত ধরে দউরাচ্ছে , আর পেছনে বিশা আর ওর দল । ক্যামেরা বেশ কয়েকটি এঙ্গেল থেকে  বার বার ডলির দুলতে থাকা বুকের দিকে ফোকাস করে , এর পর কাট হয় ।
 
পরের দৃশ্যে দেখা যায় দৌড়াতে দৌড়াতে ডলি একটি গুদাম ঘরে ঢুকে যায় ।  সেখানে বিশা ও দলবল দ্বারা বেষ্টিত হয়ে ডলি নিজের বুকের কাছে দু হাত নিয়ে বিশাল স্তন জোড়া ঢাকার বৃথা চেষ্টা করে , বিশার দলের এক লোক ডলির ছেলেকে ধরে রাখে ।
 
এখন সিনে সুধু বিশা আর ডলি , ডলির আঁচল বিশার হাতে , ডলির মুখে গলায় আর উন্মুক্ত বুকে পানি স্প্রে করে ঘাম দেখানো হয়েছে , সেই পানির কিছু ছটা বুকে লেগে সাদা ব্লাউজ ট্রান্সপারেট হয়ে গেছে , কালো ব্রা স্পষ্ট দেখা যাচ্ছে । ডলি দু হাত দিয়ে  নিজের বুক ঢেকে পেছনে এক পা করে পেছাচ্ছে । পেছনে যাওয়ার ফলে ধিরে ধিরে ডলির শরীর থেকে শাড়ি খুলে আসছে ।  আর বিশা চোখে মুখে বিশ্রী ভঙ্গী করে ডলির দিকে এগিয়ে যাচ্ছে । ক্যামেরা একবার কাট করে ডলির ছেলেকে দেখায় । সে প্রান পন চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর , আর ডাকছে , মা মা মা করে ।
 
আমাকে ছেড়ে দাও দয়া করে , আমাকে নষ্ট করো না টাইপ ডায়লগ দু একবার বলল ডলি । এই নষ্ট করো না ডায়লগ ডলি জীবনে বহুবার দিয়েছে । কিন্তু এর মানে আজো বুঝে উঠতে পারে না । একটা মানুষ রে*প হওয়ার পর  নষ্ট হয় কি করে , সেটা ডলির মাথায় ঢোকে না । একটা মানুষকে জোড় করে ধরে সেক্স করলেই সে নষ্ট হয়ে যাবে !!! এতো সহজ!!
 
নেক্সট সিনে বিশা ব্লাউজ আর পেটিকোট পরা  ডলি কে ধরার চেষ্টা করে , কিন্তু সুধু ডলির ব্লাউজ ওর হাতে আটকে যায় , আর ডলি পেছানোর চেষ্টা করতে গেলে ব্লাউজ ছিঁড়ে বিশার হাতে চলে আসে । আর ডলি তাল হারিয়ে একটা চটের বস্তার উপর পরে যেতে শুরু করে  । ক্যামেরা জুমকরে থাকে পতনশীল ডলির কালো ব্রা পরা বুকের দিকে । হাত দু পাশে ব্রিস্তিত , কোন কিছু ধরে নিজের পতন ঠেকানোর চেষ্টা করছে ।
 
ক্যামেরা বিশার সব সঙ্গিদের মুখের উপর দিয়ে একবার ঘুরে যায় , সবাই অট্টহাসি দিতে থাকে , শেষে ক্যামেরা জুম হয় ডলির ছেলের উপর , সে মা বলে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে ।
 
পরবর্তী টেক শুরু হয় , ডলি বস্তার উপর , হাত দিয়ে বুক ঢাকা , আর বিশা ডলির পায়ের কাছে দারানো , নিজের প্যান্টের চেইন খোলার অভিনয় করছে । এর পর ক্যামেরা জুম হতে শুরু করে , ডলির নগ্ন পেট , ব্রা ঢাকা বুক আর ঘর্মাক্ত করুন মুখ । বিশা দু হাতে ডলির দু হাত বুকের উপর থেকে সরিয়ে নেয় , আর ঠোঁট ডলির গলা বুক আর স্তন বিভাজিকার কাছে এনে চুমু খাওয়ার ভান করতে থাকে ।
 
এই পর্যায়ে ডিরেক্টর চেঁচিয়ে বলে ওঠে কাট । বিশা বেশ বিরক্ত হয়ে , ভালোই চলছিলো সিন , ডিরেক্টর বিশার কাছে এসে বলে , বিশা ভাই , এভাবে হবে না ঠোঁট আর স্কিনে কন্টাক্ট হতে হবে ।
 
কিন্তু বিশা এই ধরনের কাজ করতে নারাজ , অনেকক্ষণ বিশা আর পরিচালকের সাথে তর্ক বিতর্ক চলে । ডলি শুয়েই থাকে , অবাক হয়ে খেয়াল করে কেউ ওর ইচ্ছা জানতে চাইছে না । টাকা নিয়ে অভিনয় করতে এসেছো মানে যা ইচ্ছা তাই করানো হবে , এটাই ওর মত মেয়েদের ভাগ্য আজকাল সিনেমা পাড়ায় ।
 
শেষ পর্যন্ত বিশাকে রাজি করানো সম্ভব হয় না , বিশা নিজের মত করেই কোন ভাবে ঠোঁট আর ডলির শরীরের স্পর্শ ছাড়া কাজ শেষ করে । সিন টেক শেষে বিশা চলে যায় । এর পর আবার শুরু হয় , এবার একে একে বিশার সাঙ্গো পাঙ্গোদের পালা । বিশা সিনের যে ক্ষতি করেছে তা পরিচালক , প্রযোজকের নির্দেশে এদের দিয়ে উসুল করে নেয় । একেজন যেন প্রতিযোগিতায় নামে কে বেশি খুশি করতে পারে পরিচালক কে । জিভ দিয়ে চেটে ডলির গলা , গাল , বুকের উপর অংশ আর স্তন বিভাজিকা চ্যটচেটে করে ফেলে , কেউ কেউ পরিচালকের নির্দেশ কে টোপকে ডলির স্তনে ব্রা এর উপর দিয়েই হাত দেয় ।
 
এক পর্যায়ে এসে ডলি সুধু নিস্তেজ হয়ে পরে থাকে , ডায়লগ বলতে বা নিজেকে রক্ষা করার অভিনয় করতেও ঘৃণা হয় ওর । কিন্তু পরিচালক কাট বলে না , এসব সিনে শিল্প মানের কোন দরকার নেই , মানুষ হলে আসবেই সুধু ডলির আধ নগ্ন বুক আর ভিলেন দের চাটাচাটি দেখতে । একে একে দশ জন ডলির বুক চেটে টিপে কয়েকজন আবার হালকা কামর ও দিয়েছে। সিন কাট হয় ।
 
কিন্তু ডলি কে ওভাবেই থাকতে বলা হয় , তারপর ক্যামেরা সেট আপ করা হয় , ডলির ঠোঁটের এক কোনে লাল রং লাগিয়ে দেয়া হয় , আর ডলি কে বলা হয় নিথর হয়ে পরে থাকতে  , তারপর শেষ দৃশ্য শুট শুরু হয়  , ডলির ছেলে ছাড়া পেয়ে , দৌরে মায়ের কাছে যায় , কিন্তু একটা দশ বছরের ছেলে জানে কি করতে হবে , প্রথমে মা বেঁচে আছে না মরে গেছে সেটা চেক না করে , যা করে তা হলো মেঝেতে পরে থাকা শাড়ি দিয়ে মায়ের ব্রা ঢাকা বুক ঢেকে দেয় । তারপর নাআআআ বলে চিৎকার করে , মায়ের বুকের উপর লুটিয়ে পরে , বেশ কিছুক্ষন মায়ের বুকে কান্না করে , শেষে মাথা তোলে , চিৎকার করে , বলে সিকান্দার (বিশার কেরেক্টারের নাম) তোকে আমি ছারবো নাআআআআ। পরিচালকের মাথায় প্রশ্ন আসে না এই শিশু ভিলেনের নাম জানলো কি করে?  
 
ছেলেটিও ডলির নিথর দেহের সুযোগ নিতে ভুল করে না ,মৃত মায়ের  বুকের উপর  মাথা রেখে কান্নার অভিনয় করার সময় ডলি স্পষ্ট হাসির চিহ্ন দেখতে পায় ছেলেটির ঠোঁটে । বড় একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে ডলির ।
মনে মনে ভাবে , যে দর্শক রে*প সিন দেখে কাম উত্তেজনা বোধ করে , আবার সেই দর্শক ই একটা দশ বছরের অবুঝ বালকের কাছ থেকে আশা করে যে , সে মৃত মায়ের জন্য কান্না করার আগে শাড়ি দিয়ে মায়ের বুক ঢেকে দেবে । বরই আজব মানুষের মন ।
 
******

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 5 users Like gungchill's post
Like Reply
#19

যারা নব্বই এরশেষের  দিক থেকে ২০১০পর্যন্ত বাংলাদেশি সিনেমার খবর রাখেন  তাড়া এই   পোস্টে দেখেনো সিনেমার সিনের সাথে রিলেট করতে পারবেন । 

আর একদম শেষের সিনটা আমি ইউটুবে দেখা একটা ভিদিও থেকে নিয়েছি । সেখানে সত্যি সত্যি একটা বাচ্চা ছেলে নিজের মায়ের নিথর  দেহো দেখে প্রথমে শাড়ি দিয়ে বুক   ঢাকে তারপর কান্না করে ।যদিও ওই    সিনে মহিলার শরীরে ব্লাউজ পরা ছিলো । সিনট   যতবার দেখছি আমি অবাক হয়েছি ।মৃত মা কে দেখে একটা ১০-১২ বছরের ছেলের কিভাবে মনে হয় আগে শাড়ি দিয়ে ঢাকতে হবে । আমি ঠিক বুঝতে পারি না , কেউযদি বোঝেন আমাকে একটু বুঝিয়ে দিয়েন ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#20

(25-08-2025, 08:16 PM)White Walker Wrote:  Excellent. Keep going. Give us big update
Thanks bro , I think its big enough for a update around 2000 words . and updates are coming in short intervals. 


(26-08-2025, 12:56 PM)Momcuc Wrote:  Darun update
Thanks 


(26-08-2025, 04:15 PM)পটল কুমার গানওয়ালা Wrote:  সেরা ভাই এরকম আরও সিন নিয়ে আসেন সেই হচ্ছে গল্পটা

ধন্যবাদ ভাই , গল্পের যদি প্রয়োজন হয় তবে আরো আসবে এমন সিন । তবে নিরাশ হবেন না , এই গল্পে মাজে মাঝেই যৌন   দৃশ্যের আগমন ঘটবে । 


আপনারা বেশি বেশি করে নিজেদের মতামত   জানাবেন প্লিজ । বেশি কমেন্ট পেলে মন উৎফুল্ল থাকে , আর উৎফুল্ল মন গল্প লেখার জন্য বিশেষ ভাবে জরুরি উপকরন । ধন্যবাদ ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply




Users browsing this thread: 1 Guest(s)