Thread Rating:
  • 24 Vote(s) - 2.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica হিরো

Showing only the posts of gungchill: 49 of 111 posts. Show all posts
#21

(26-08-2025, 08:17 PM)White Walker Wrote:  This story has the potential to become a masterpiece. Just keep going .
I extend my deepest gratitude to you. "Masterpiece"—I have seen this word used on this site a lot. but it depends on the taste of the person who named the story a masterpiece. I don't know if this is going to be a masterpiece or not. But I am very happy to know that my writing matches your test and you think it has the potential to become one. It's a big compensation for my work. 
                     
Thanks bro.

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(28-08-2025, 10:02 PM)White Walker Wrote:  Where is HERO? Update Update

কিছুটা লিখা হয়েছে , দুদিন   যাবত মন ভালো নেই । তাই একটু দেরি হচ্ছে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#23

(30-08-2025, 02:07 AM)kbirsazzad Wrote:  What a story!! Bravo!! New kind of write up.

thanks Vai .

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#24

বাড়ি ফিরে ভালো করে সাবন ডলে গোসল করে ডলি । শুটিং এর পর গিয়েছিলো ওস্তাদজির সাথে দেখা করতে । কিন্তু ওনার সাথে দেখা করতে অনেক সময় লাগবে , সেই সময়টা অপেক্ষা করতে ইচ্ছে হয়নি ডলির । শরীর কেমন লাগছিলো । মনে হচ্ছিলো সারা শরীরে নোংরা লেগে আছে , দ্রুত পরিস্কার করতে হবে । শরীর ডলতে ডলতে ডলির চোখ  থেকে দুফোটা পানি বেড়িয়ে আসে , কিন্তু সে পানি আর ডলির মুখে লেগে থাকা গোসলের পানির মাঝে কোন পার্থক্য নেই । ওরা মিলেমিশে একাকার হয়ে আছে ।

 
ঘরে ফিরে ডলি আজকের পাওয়া  ৬৩০০ টাকা ভাগ করে নেয় । অর্ধেক নিজের কাছে রেখে বাকিটা আগামিকাল ব্যাংকে জমা করে দেবে ভাবে । ঠিক এমন সময় নাইম ঘরে ঢোকে । বাড়িতে বসে থেকে ভালো লাগছিলো না , তাই বিকেলে একটা সিনেমা দেখতে গিয়েছিলো । খুব ভালো সিনেমা দারুন মারামারি আছে। আর কিছু দুষ্টু গান আছে । ভীষণ ভালো লেগেছে নাইমের । অনেক দিন পর সিনেমা দেখার সুযোগ হলো । 

দরজা খিল দেয়া ছিলো না , ভেজানো ছিলো , নাইম দরজা ঠেলে ভেতরে ঢুকেই স্থির হয়ে যায় । ডলি এতো তারাতারি ঘরে ফিরবে সেটা ও ভাবেনি । আর তারচেও বড় কথা , ডলি নিজের পরনের শাড়ি এখনো ঠিক মত পরেনি , ঘরে কেউ নেই বলে কোন রকম এক প্যাচে পরে আছে । সদ্য গোসল করে আসায় ডলি কে বেশ ফ্রেশ দেখাচ্ছে । চুল গুলো ভেজা গামছায় প্যাচিয়ে মাথায় খোপা করা , লাল ব্লাউজ আর পুরনো মলিন একটা হলুদ শাড়ি পরনে । অধভুত সুন্দর লাগছে ওকে । তবে নাইম কে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণ করছে এটা হচ্ছে ডলির এক পাশের উন্মুক্ত কোমর আর পেট । যেমন ফর্সা আর তেমন মসৃণ ত্বক। সেই সাথে একদিকের স্তন শাড়ীতে ঢাকা না পরায় লাল ব্লাউজের সাথে সেঁটে থেকে নিজের বিশালত্ব কোমলত্বের জানান দিচ্ছে  । সদ্য কিছু দুষ্টু গান দেখে আসা নাইম এমিতেই হালকা উত্তেজিত ছিলো , আর বাড়ি ফিরে এমন দৃশ্য যেন ওর উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে । একটা ঢোক গেলে নাইম , কিন্তু দ্রুত নিজেকে ঠিক করে নেয় । আজকাল প্রচণ্ড ভয় হয় ডলি কে , কথায় কথায় মারতে আসে ।
 
ডলিও নাইম কে দেখে একটু বিব্রত হয় । কেউ ঘরে ছিলো না বলেই এভাবে শাড়ি পেঁচিয়ে বসে ছিলো । শত হলেও নাইম ছেলে মানুষ , যত ভদ্র ই হোক না কেনো , এভাবে কোন মেয়ে মানুষ সামনে থাকলে মনে খারাপ চিন্তা আসবেই ।
 
কিরে তুই কই গেসিলি , স্বাভাবিক ভাবেই জিজ্ঞাস করে ডলি , নাইম কে ওর অবস্থা বুঝতে দিতে চায় না । ভাব করে এসব কোন ব্যাপার না । তারপর নাইমের উত্তর দেয়ার আগেই , পানির জগ দেখিয়ে বলে , যা তো কল থেকে ঠাণ্ডা পানি নিয়ে আয় । নাইম ও যেন এই সুজগের অপক্ষায় ই ছিলো , কোন বাক্য ব্যয় না করে দ্রুত জগ নিয়ে বেড়িয়ে যায় ।
 
পানি নিয়ে যখন ফেরে তখন ডলি শাড়ি ঠিক মত পরে ফেলেছে । এখন মাথার গামছা খুলে ঘন কালো চুল গুলো শেষ বারের মত শুকিয়ে নিচ্ছে । নাইম পানির জগ টেবিলে রেখে , ডলির পেছনে রাখা চেয়ারে গিয়ে বসে। দুজনের মাঝে কোন কথা হয় না । ডলি নিজের চুল মুছতে ব্যাস্তো আর নাইম মাথা নিচু করে বসে আছে। একটু আগে দেখা ডলির সাদা মসৃণ পেট কিছুতেই মন থেকে তুলতে পারছে না । ঘরময় একটা বেখাপ্পা ভারি বাতাস ঘোরাফেরা করছে ।
 
কিছুক্ষন পর ডলি ই  কথা বলতে শুরু করে , কথা শুরুর ঠিক আগে ডলি চুল থেকে গামছা খুলে ফেলেছে । কোমর পর্যন্ত লম্বা ঘন কালো ভেজা চুল থেকে শ্যাম্পুর গন্ধে ঘর ম ম করে উঠেছে । নাইম একবার সেই সুবাসে ভরপুর বাতাসে নিঃশ্বাস নিয়েই , দম বন্ধ করে ফেলে । সদ্য শ্যাম্পু করা চুলের সবাস ওকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে । মনে মনে ভাবছে কেন যে ওই সিনেমা দেখতে গিয়েছিলো । ডলির করা প্রশ্নের উত্তর দিতেই ভুলে যায় নাইম ।
 
এদিকে ডলি নিজের ভেজা চুল গুলো এক সাইডে এনে গামছা দিয়ে ঝাড়ছে , যার ফরে ছোট্ট ঘরের অনেকটা যায়গা জুড়ে অনু পরিমান পানির কনা দিয়ে ভরে উঠছে , যার কিছু নাইমের চোখে মুখে গিয়েও পরছে । যা নাইমের জন্য আরো বেশি অসুবিধা ডেকে আনছে ।
 
কই বললি না কই গেছিলি ? ডলি চুল ঝাড়তে ঝাড়তে  জিজ্ঞাস করে । নাইমের হাবভাবের দিকে তেমন নজর নেই ওর ।
 
নাইম উত্তর দেয়ার জন্য চোখ তোলে , চুল গুলো একপাশে সরিয়ে রাখার কারনে ডলির পিঠ ছিলো উন্মুক্ত , ব্লাউজের পেছনের কাট খুব বেশি ডিপ না হলেও পিঠের ফর্সা মসৃণ ত্বক অনেকটা উন্মুক্ত হয়ে আছে , ছোট ছোট পানির কনা সেখানে লেগে আছে , যা দৃশ্য টা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে । একবার ঢোক গেলে নাইম , তারপর নিজের সিনেমা দেখতে যাওয়ার কথা চেপে যায় । বলে , এই বাইরে ঘুরাঘুরি করসি আপা।
 
ভাদাইম্মার মতন না ঘুইরা , দুই একটা সিনেমা ও তো দেখতে পারোস , একটা হলে দেখলাম , পুরান দিনের একটা সিনেমা চলতেসে , ওই গুলা দেখবি , আজকালের সিনেমা দেখবি না । আর আমি টাকা দিয়া জাবনে , তুই ভিসিয়ার ভাড়া আইন্না পুরান দিনের সিনেমা দেখবি , অভিনয় সিখতে পারবি তাইলে ।
 
মনে মনে নাইম ভাবে পুরান দিনের সিনেমা দেখতে ওর একদম ভালো লাগে না , প্যানপ্যানানি দেখায় খালি , না আছে ফাইট না আছে কাটপিস , না আছে গরম মশলা গান ।
 
যা তো ভাই , চাউল গুলা ধুইয়া নিয়া আয় তো , আজকা দেরি হইয়া গেলো । ডলি শেষ বারের মতন নিজের চুলে গামছা দিয়ে দু তিনটি বারি দিয়ে বলল । নাইম ও যেন ঘর থেকে বের হতে পেরে হাঁপ ছেড়ে বাচলো । ভাতের পাতিলে চার মুঠ চাল নিয়ে ঘর থেকে বেড়িয়ে গেলো ।
 
নাইম বেড়িয়ে যেতেই , ডলি আয়নার সামনে দাড়িয়ে নিজের চুল আঁচড়াতে শুরু করলো । চুল আঁচরে আয়নায় বেশ কিছুক্ষন নিজেকে দেখলো , ধিরে ধিরে মন ভালো হতে শুরু করেছে , ৩৭ বছর বয়সেও ডলির চামড়া বেশ মসৃণ , চেহারাও খুব সুন্দর । ডলি নিজের চেহারা খুটিয়ে খুটিয়ে দেখে , দেখতে দেখতে হঠাত হাসি চলে আসে ডলির , হাসতেই ডলি লক্ষ্য করে ওর চেহারা আরো উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠছে । যত মন ভালো হচ্চে তত উজ্জলতা বাড়ছে ।
 
ডলি আজকে শুটিঙের সময় ঘটে যাওয়া ঘটনার জন্য যত মন খারাপ আর রাগ ছিলো তা অল্প অল্প করে ঝেড়ে ফেলে দিতে শুরু করে , হ্যা ওই লোকগুলো ওর শরীর নিজেদের জিভ  দিয়ে স্পর্শ করতে পেরেছে ঠিক , কিন্তু ডলি সিদ্ধান্ত নেয় , ও কিছুতেই ওদের বিষাক্ত লালা নিজের মনে পৌছুতে দেবে না । শরীর সাবান দিয়ে ধুলে পরিস্কার হয়ে যাবে । কিন্তু যদি একবার মনে পৌঁছে যায় তাহলে আর রক্ষা নেই ।
 
হঠাত কি মনে ডলি চোখে কাজল লাগায় , বেশ গারো করে , কাজল লাগানর সময় গুনগুন করে গান গায় ।
“ সখি কে পরাইলো আমার চক্ষে , কলঙ্কের কাজল” 

 কাজল লাগানো শেষ হলেও ডলির গুনগুন থামে না , স্টোভ জ্বালায় , তারপর পেঁয়াজ কাটতে বসে ।
 
নাইম ঘরে এলে , নাইম কে পাশে বসায় , আজকাল ডলিকে প্রায় প্রতিদিন রান্না করতে হয় , খারাপ লাগে না ডলির । সংসার তো কোনদিন করা হয়নি , মা যখন সাথে ছিলো , তখনো সংসার মনে হতো না , তবে নাইম ছেলেটা আসার পর থেকে ওর মনে হচ্ছে একটা ছোট পরিবার বলাই যায় ওদের দুজন কে ।
 
নাইম যা তো , আমার ব্যাগ  থেইকা টাকা নিয়া একটা মুরগী নিয়া আয় । ডলির হঠাত কি মনে হয় , ডিম ভাজা বাদ দিয়ে মুরগী রান্নার ইচ্ছা জাগে ।
 
মুরগির কথা শুনে নাইম ও খুশি হয়ে ওঠে , ওহ আজকা মুরগী , চটপট উঠে ডলির ব্যাগ  থেকে টাকা নিয়ে বেড়িয়ে যায় ।
 
ডলি এই ফাঁকে ভাত রান্না করে , মশলা রেডি করে রাখে মুরগী রান্নার জন্য । নাইম মুরগী নিয়ে এলে অনেক রাত পর্যন্ত দুজনে মিলে রান্না করে । সারাক্ষণ ডলির মুখে হাসি লেগেই থাকে । এই হাসি ই ডলির বর্ম আর ঢাল নিজের মন  কে সমস্ত কলুষতা থেকে রক্ষা করার ।
 
অনেক সখ করে মুরগী রান্নার পর ডলি নিজে খেতে বসে না , আগে নাইম কে খেতে দেয় আর নিজে সামনে বসে থাকে । নাইম অবাক হয়ে জিজ্ঞাস করে , আপা আপনি খাইবেন না ?
 
ডলি হাসে , বলে , আগে তোর খাওন দেখবো , শুনছি নিজে খাওনের চেয়ে অন্য মানুষের খাওন দেখতে মজা বেশি , তুই খা ।
 
নাইম অবাক হয় , ভ্রু কুঁচকে তাকায় ডলির দিকে । তারপর কাঁধ ঝাঁকিয়ে খাওয়া শুরু করে । চাল ধুয়ে ঘরে ফেরার পর থেকেই নাইম ডলির মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে , সারাক্ষণ গুনগুন করে গান গাইছিলো। নাইম পাত্তা দেয়নি , এখন দেখতে পাচ্ছে সময়ের সাথে সাথে সেই জিনিস পাগলামিতে পরিনত হচ্ছে ।
 
নাইম খাওয়ার ফাঁকে ফাঁকে চোখ তুলে ডলির দিকে তাকায় , যতবার তাকায় দেখে ডলি নিজের গালে হাত রেখে নাইমের খাওয়া দেখছে , দৃশ্যটা নাইমের কাছেও বেশ ভালো লাগতে শুরু করেছে । আর ডলির চেহারা দেখতে যে এতক্ষণ কেন অন্যরকম লাগছিলো সেটাও ধরতে পারে ।  এক পর্যায়ে নাইম সাহস করে বলেই ফেলে , আপা আজকা কিন্তু তোমারে ফাইন লাগতাসে , এই প্রথম নাইম ডলিকে তুমি করে বলে ।
 
ডলি উত্তরে হাসতে হাসতে বলে, যাহ সয়তান ছ্যামড়া , তারপর হাসতে শুরু করে ,  হাসি থামায় তারপর জিজ্ঞাস করে , তোর জেরিন ম্যাডামের থেইকাও কি সুন্দর ?
 
******

পাঁচদিন পর এতো ছোট পোস্ট দেয়া যে অন্যায় তা আমি বুঝতে পারছি । কিন্তু ভাই কি করার আছে মনের উপর কি জোড় খাটে ? 

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#25

(31-08-2025, 04:41 PM)পটল কুমার গানওয়ালা Wrote:  Spoiler কি না জানি না বাট কেনো জানি মনে হচ্ছে ডলি নাঈমের সত্যিকারের মা ।

মা কি সত্য মিথ্যা, আসল নকল  হতে পারে ? যার মাঝে মাতৃ স্নেহ আছে সেই মা । সাথে থাকার জন্য ধন্যবাদ । কমেন্টস পেলে ভালো লাগে , লেখার পর কমেন্টস না পেলে কেমনজানি এক ধরনের অবসাদ বোধ হয় । লেখার কষ্ট  শরীরে আর মনে এসে ভর করে । 

(31-08-2025, 04:50 PM)Saj890 Wrote:  Darun
ধন্যবাদ

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#26

(01-09-2025, 01:32 AM)Shorifa Alisha Wrote:  ডলি সাথে গোপন  প্রেমে সম্পর্কে জড়িয়ে যাক

ডলির সাথে যদি প্রেম হয় , সেটা গোপন হতে হবে কেনো? ওদের ত তেমন কেউ নেই যাদের কাছে গোপন করতে হবে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#27

(31-08-2025, 11:46 PM)Momcuc Wrote:  নাই  কিছু

??????

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#28

(01-09-2025, 02:38 PM)White Walker Wrote:  Short but nice update. Waiting for a big update. Get well soon brother.

next update already লেখা শুরু হয়ে গেছে , খুব শীঘ্রই আসবে। thanks , feeling better already .

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#29

(01-09-2025, 03:11 PM)পটল কুমার গানওয়ালা Wrote:  না সেটা না মনে হচ্ছে ১৭ বছর আগে ডলি যে ভুল করছিলো তারই ফল নাঈম।

পড়তে পড়তে সব খোলাসা হবে আপনার কাছে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#30

(02-09-2025, 08:45 AM)Shuhasini22 Wrote:  এবার বড় আপডেট চাই

আপনাদের উপস্থিতি ই বড় আপডেটের রসদ , রসদের যোগান থাকলে বড় আপডেট না আসার কোন কারন তো দেখি না ।  :)

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#31

ডলির সাথে আজ ওস্তাদজির কথা হয়েছে , নাইম কে নিয়ে উনি বেশ চিন্তিত । ছেলেটার কোন অগ্রগতি হচ্ছে না বলেই ওনার ধারনা । কলেজে ভর্তি করা সম্ভব নয় । ওস্তাদজি একবার চেন্তা করেছিলো উন্মুক্ত থেকে মাধ্যমিক দেয়ার কথা , কিন্তু নাইমের মাঝে লাখা পড়ার কোন আগ্রহ নেই । এই কারনে ডলিকে কিছু কথা শুনিয়ে দিয়েছে উনি । বলেছেন , ওই ছেলের যদি নিজের ইচ্ছা না থাকে , সিরিয়াসনেস না থাকে তাহলে উনি আর কি করতে পারবেন ।

 
ওস্তাদজির কাছে এমন কথা শুনে ডলির কলিজা কেঁপে উঠেছে । আজকাল নাইমের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ বলে মনে হয় । তাই যখন নাইমের ভবিষ্যৎ অন্ধকার দেখে তখন ডলির সবকিছু অন্ধকার হয়ে যায় । ডলি সিদ্ধান্ত নেয় , আজকে থেকে ও শক্ত হবে , প্রয়োজনে শাসন করবে । সিধান্ত তো নিয়ে নিয়েছে , কিন্তু সেই সাথে একটা ভয় ও যোগ হয়েছে , যদি শাসন মেনে না নেয় ? যদি ছেড়ে চলে যায় ?  
 
মাঝে মাঝে নিজেকে খুব বেহায়া মনে হয় ডলির । একটা অচেনা অজানা ছেলের জন্য কত আকুলতা , সারাক্ষণ ভয়ে থাকে , সারাক্ষণ ভাবে এমন করলে যদি রাগ করে , অমন করলে যদি চলে যায় । অথচ ওর নিজের ই ছিলো , কিন্তু কদর করেনি । একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে । তখন ওর চোখে ছিলো রঙ্গিন স্বপ্ন , ছোট ছোট হাত পায়ের লালচে চামড়ার , তোয়ালে প্যাঁচানো চোখ দুটো পিট পিট করে যখন তাকিয়েছিলো , তখন ওর মনে হয়েছিলো এ হচ্ছে ওর ক্যারিয়ারের বাধা , স্বপ্ন ভাঙার হাতুড়ি , দুধ খাইয়েছিলো সেদিন দুবার মাত্র , না কোন টান অনুভব করেনি , বরং মনে হয়েছে বোঝা । নষ্ট করে দিচ্ছে ওর শরীরের সৌন্দর্য । বুক থেকে দুধ নয় , টেনে নিচ্ছে ওর জীবনী শক্তি ।
 
গোলাম মহসিন ছিলো ওর সাথে , দেখা করতে এলে ডলি কপাল কুঁচকে বলেছিলো , মহসিন চাচা একে কোথাও দিয়ে দেয়ার বেবস্থা করেন । একটি নাম দেয়ার ও প্রয়োজন মনে করেনি । আজ বুক ফেটে যায় , কিন্তু ডলি কাঁদে না , কাঁদার অধিকার ওর নেই । সুধু লম্বা একটা নিঃশ্বাস ফেলে , পাশে বসা টেকো মাথার লোকটি আড় চোখে তাকায় ।
 
কোথায় আছে কেমন আছে বড় দেখতে ইচ্ছে করে আজকাল । কিন্তু দেখতে যাওয়ার সামর্থ্য ডলির নেই। সাত সমুদ্র পারি দিতে যে টাকা লাগে সেটা ডলি আজীবনে সংগ্রহ করতে পারবে কিনা সন্দেহ আছে । ডলি জানে খুজে পেটে সমস্যা হবে না । মহসিন চাচা একটা কাগজ এনে ওর কাছে দিয়েছিলো । কি মনে করে যেন ডলি সেই কাগজ ফেলেনি । যেদিন বুঝতে পারলো আর নাইকা হওয়ার চান্স নেই , যেদিন বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে এই টিনশেডে উঠে এসেছিলো , সেদিন এক ভুলে যাওয়া সুটকেসে সেই কাগজ পায় ডলি । যা আজো ওর আলমারির কোনে যত্ন করে রাখা আছে । কেন রেখছে ডলি জানে না । হয়তো ওর অবচেতন মন এখনো আশায় আছে একদিন ঠিক সেই সাত সমুদ্র পার হতে পারবে ।
 
ডলি ও ভাবে থাকুক না একটু আশা , আশা না থাকলে মানুষ ঠিক মানুষ থাকে না । এই অসম্ভব আশা গুলোই মানুষকে চালিত করে । তবে ডলির মনে নতুন এক আশা জেগেছে , নাইম কে ওর স্বপ্ন পুরনে সাহায্য করার। যে করেই হোক ডলি তা করবে ।
****
 
সারাদিন আজকা কি কি করলি ? নাইম বিছানায় আধ শোয়া অবস্থায় আছে , আজকাল ডলির সাথে বেশ ফ্রি হয়ে গেছে নাইম , আগের মতন লজ্জা পায় না , আর ডলির উপস্থিতিও আগের মতন ওকে বিব্রত করে না । যদিও এখনো নাইম রাতের বেলা নিচে বিছানা করে , যত কিছুই হোক একজন অনাত্মীয় জুবা পুরুষের সাথে এক বিছানায় ঘুমানো ডলি শ্রেয় মনে করে না । এক ঘরে থাকে তাই নিয়ে কত কথা হয় । কিছুদিন আগে বাড়ী ওয়ালা বলে গেলো , আফা আপনে অন্য জায়গায় ঘর দেহেন , বুঝেন ই তো , সমাজ নিয়া চলি আমরা । বারি ওয়ালা লোকটি ভালো , হুমকি ধামকির বদলে ভালো ভাবে বলেছে । ডলি যদিও এখনো বারি খোঁজা শুরু করেনি তবে কথা দিয়েছে , বাড়ী পেলে ছেড়ে দেবে ।
 
একটা সিনেমা দেখলাম আপা , সেই সিনেমা , হেব্বি ফাইট , নাইম সব গুলো দাঁত বের করে বলে । উত্তেজনার বশবর্তী হয়ে বলে ফেললো , নাইম চেয়েছিলো যে বলবে সুধু সিনেমা দেখছে । আর যদি ডলি নাম জিজ্ঞাস করে আগের কালের সামাজিক একটা সিনেমার নাম বলে দেবে । এখন যদি ডলি নাম জিজ্ঞাস করে তাহলে কি নাম বলবে ভাবতে শুরু করেছে । যে সিনেমা ও দেখছে সেটার নাম বলা যাবে না । কারন ওটায় ডলি ও আছে , একটা গানের সিনে । তবে আজকে নাইম একটা প্রতিজ্ঞা করেছে , এর পর থেকে সিনেমা হলে ডলি আছে এমন কোন সিনেমা আর ও দেখবে না । ডলির গানের সময় আশেপাশের লোকজন যখন খারাপ মন্তব্য করেছিলো , তখন নাইমের খুব খারাপ লেগেছে । ইচ্ছে হয়েছিলো লোকটার দাঁত ফেলে দেয় ঘুষি মেরে । অন্য লোকজন ডলিকে কু দৃষ্টিতে দেখলে নাইমের খুব খারাপ লাগে । অনুভূতটা ঠিক নাইম নিজেও বুঝে উঠতে পারেনি ।
 
ডলি অবশ্য নাইমের এই অবস্থা খেয়াল করলো না  । ওরে বাবা বলস কি  !! মজা করে মিথ্যা অবাক হওয়ার ভান করে ডলি  , তারপর জিজ্ঞাস করে ,  নাম কি?  কথা বলতে বলতেই ডলি নিজের * খুলছে ।
 
“কোপা মজনু” হাতরে হাতরে কোন নাম খুজে না পেয়ে নাইম সত্যি নামটাই বলে ফেলে ।
 
নামটা শুনেই ডলির শরীরে যেন আগুন ধরে যায় , এই পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ভায়োলেন্স যুক্ত সিনেমা হচ্ছে এই কোপা মজনু , সেই সাথে আছে অস্লিলতার সীমা লঙ্ঘন । যা আজকালের অন্য অশ্লীল সিনেমাকেও বহুদুর পেছনে ফেলে দিয়েছে । ডলি নাইম কে বার বার নিষেধ করেছে এমন সিনেমা দেখতে । বার বার বলেছে এমন সিনেমা দেখবি যেখান থেকে কিছু সেখার আছে । কিন্তু নাইম কিছুতেই কথা শোনে না । ডলির রাগের প্রথম কারন হচ্ছে , নাইমের আচরণ ওকে স্পষ্ট ইংগিত দিচ্ছে , যে আশায় ও যেমন তেমন করে টাকা জোগাড় করছে , এর ওর পেছনে ঘুরাঘুরি করছে , সেই আশায় নাইম পানি ঢেলে দেবে । নিজের জীবনের তো সব আশা শেষ । এখন নাইম কে নিয়ে দেখা স্বপ্ন ভঙ্গের এমন ইংগিত পেয়ে ভীষণ দুঃখ রাগে পরিনত হচ্ছে ।
 
আর সবচেয়ে বড় যে কারন ডলির রাগের সেটা হচ্ছে একটা গানে ডলি নিজেও আছে। ঠিক রাগ না লজ্জা বোঝা যাচ্ছে না , তবে লজ্জা হওয়ার সম্ভাবনাই বেশি , আর সেই লজ্জা ঢাকা দেয়ার জন্য রাগ কে আবরণ হিশেবে ব্যবহার করছে ডলির মন  । আর রাগ যখন লজ্জার আবরণ হিশেবে কাজ করে , তখন সেই রাগ হয় ভয়ংকর ।
 
সিনেমাটা তৈরি হয়েছিলো আজ থেকে প্রায় ৭ বছর আগে , কিন্তু মুক্তি পেতে চার বছর সময় লেগে যায় । বহু কাটছাট করে যা মুক্তি পায় তাও কম কিছু না ।  
 
হাতের * ছুরে মারে ডলি শায়িত নাইমের দিকে , চোখ দুটো বড় বড় হয়ে আছে , সেখানে জমা হয়েছে অল্প টলটলে পানি , যা এখনো বাধ ভাঙার জন্য যথেষ্ট নয় । বুক ওঠা নামা করছে দ্রুত , নাকের পাটা ফুলে ফুলে উঠছে ।
 
ডলির এই ভয়ংকর মূর্তি দেখে কুঁকড়ে যায় নাইম , আজ পর্যন্ত ডলির স্নহের রুপ দেখছে ও , সামান্য রাগ যে দেখেনি তাও নয় । কিন্তু আজকের ডলি অন্যরকম , জীবনে কাউ কে দেখে এমন ভয় পায়নি নাইম।
 
হারামি নেমকহারাম , তোর লইগা খাইট্টা মরতাসি , আর তুই ফুর্তি কইরা বেড়াস । ওঠ হারামজাদা ওঠ , এই বলে নাইম কে টেনে তোলে ডলি । হতভম্ভ নাইম কি করবে বুঝে পায় না । অন্যায় ও করেছে , তাই বলে ডলি ওকে এমন ভাবে বলবে , তা নাইম ভাবেনি ।
 
এদিকে নাইম কে টেনে নামাতে নামাতে ডলির রাগ আরো বাড়ছে । এ যেন রাগ নয় রক্ত পিচাশ , একটু রক্ত পেলে যেমন পিচাশ আরো শক্তিশালী হয়ে ওঠে , আরো রক্ত টেনে নিতে চায় । ঠিক তেমনি ডলির রাগ , নাইম কে গালাগালি করে আর ফুলে ফেপে উঠছে । আরো জঘন্য ভাবে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ।
 
মাইনসের ট্যাকায় , খাবি দাবি আর খোদার খাসী হবি না ? নিজের কিছু করনের মুরদ তো নাই ই , চেষ্টাও নাই। নিমকহারাম , তোর লইগা যে এতো কষ্ট করতাসি , সেই কষ্টের কি দাম দিলি তুই ,
 
ডলি নিজেও বুঝতে পারছে না কি বলছে ও । বুঝলে হয়তো খাওয়ার খোটা দিতো না । এদিকে নাইম যেন অবস হয়ে গেছে , এই প্রথম ওকে কেউ খাওয়ার খোটা দিচ্ছে । দিচ্ছে তো দিচ্ছে , কিন্তু এর উত্তরে নাইমের কাছে বলার মত কিছুই নেই । কারন যা বলছে তা সত্যি ই বলছে । নাইমের মনে হচ্ছে ডলি যদি ওকে কুকুরের মত মারতো তাতেও ও এতো কষ্ট পেতো না । কিন্তু খাওয়ার খোটা সহ্য করার মত নয় ।
 
না করবি লেখা পড়া , না শিখবি কিছু , এহ নায়ক হবি , নায়ক হওয়া কি এত্ত সহজ , তোর মতন এমন হাজার নাইম প্রতিদিন আসে আর যায় , কেউ খবর ও রাহে না । আইসে আমার নায়ক হইতে । এহন থাইকা যা বল্মু তা যদি করতে পারস তাইলে আমার লগে তোর যায়গা আছে , নাইলে তোর মতন খোদার খাসী খাওইয়া পরাইয়া পালনের সখ আমার নাই । যা বাইরে যা দেখ দুই ট্যাকা কামাই করতে পারস কিনা , ট্যাকা কামাই করা সহজ না ।  নাইমের বাহু ধরে বেশ কয়েকটি ঝাকি মেরে , চোখের সামনে আঙুল তুলে , রক্ত চক্ষু দেখিয়ে বলে ডলি ।
 
আমার ও তোমার খাওন খাওনের সখ নাই , আমি কামাই কইরা খামু । আর থাকতে না পেরে , মিন মিন করে সুধু এটুকু বলে নাইম  , বলার  সময় ফুঁপিয়ে ওঠে , চোখ দিয়ে টপ টপ কয়েক ফোঁটা পানি বেড়িয়ে আসে । এই দুনিয়ায় যে ওর আপন বলে আর কেউ নেই সেটা ভুলে গিয়েছিলো নাইম , আজ আবার নতুন করে বুঝতে পারলো । আজ মায়ের কথা আবার মনে পরলো নাইমের ।
 
আর সেই পানি দেখে ডলির রাগ কমার বদলে আরো বেড়ে যায় , উল্লাস করে ওঠে রাগ নামক সেই রাক্ষাস , পূর্ণ উদ্দমে ঝাপিয়ে পরে আহত নাইম কে শেষ আঘাত করার জন্য ।
 
 
মুরুদ নাই দুই ট্যাকার , ত্যাড়েক দেহায় একশো ট্যাকার , যা বাইর হ আমার ঘর থেইকা , দেখ তোর লইগা কে খাওন লয়া বইয়া রইসে । প্রথমে মুখে বলে ডলি , কিন্তু তাতে তৃপ্তি হয় না , আরো চাই আরো চাই করে হাহাকার করে ওঠে রাগ রাক্ষস । আর সেই দাবি পুরুন করার জন্যই হয়তো , ডলি নাইম কে হাত ধরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় । রাগে ফুঁসতে ফুঁসতে বিছানার উপর গিয়ে বসে । দূর থেকে ডলির এই ফুঁসতে থাকা শরীর আর রক্ত রাঙ্গা চোখ দেখলে মনে হবে সত্যি সত্যি কোন কিছু এসে ভর করেছে ওর উপর ।
*****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 4 users Like gungchill's post
Like Reply
#32

(02-09-2025, 05:56 PM)Saj890 Wrote:  Darun
ধন্যবাদ ভাই । 

মনে হচ্চে বেশিরভাগ পাঠকের কাছে আমার  লেখা মানসম্মত মনে হচ্চে না । Two star  রেটিং পয়েন্ট আমার প্রত্যাশার চেয়ে একটু কম ই।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#33

কেউ একজন আবার আমাকে তিন তারকা ফিরিয়ে দিয়েছেন , তাকে ধন্যবাদ । 

যাদের কাছে আমার লেখা পছন্দ   হচ্ছে না , তারা চাইলে অবশ্যই রেটিং কম দিতে পারেন । তবে তাদের কাছে আমার বিশেষ অনুরধ অবশ্যই আপনারা বলে  যাবেন কেন লেখাটা পছন্দ হচ্ছে না । এতে করে আমার উপকার ই হবে । আমি চেষ্টা করতে পারবো আরো ভালো করার । 

প্রশংসার চেয়ে ক্রিটিসিজম উপকারি বস্তু ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#34

(05-09-2025, 02:23 PM)White Walker Wrote:  You have good writing skill. They way you present the scenarios in a realistic way is really amazing. Don't think about the ratings. Keep writing. I check this thread everyday to see if there is any update.
Just one thing update a bit fast and give us big update.
Best of luck

Thanks bro, your words give me confidence to go ahead with this story.

I will be busy for next few days, then I will try my best to give a big update

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#35

(08-09-2025, 12:49 PM)পটল কুমার গানওয়ালা Wrote:   অনেকে ভালো গল্প লিখছেন দেখে হিংসায় এগুলা করে।

ধন্যবাদ ভাই , কনফিডেন্স রক বটমে গিয় ঠেকে এসব দেখলে । তবে একটা প্রশ্ন , পাঠক কেনো লেখক কে হিংসা করবে? ভেরি স্ট্রেঞ্জ ।  

(08-09-2025, 07:37 PM)Ari rox Wrote:  অনেক সুন্দর হচ্ছে

ধন্যবাদ ভাই ।


আগামি দশ তারিখে আপডেট আসবে । সবাই কে ধন্যবাদ

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#36

(09-09-2025, 11:12 AM)পটল কুমার গানওয়ালা Wrote:  সবাই কি কারো আগেই যাওয়া পছন্দ করে

থাক এসব  আমরা গল্প নিয়ে আলোচনা করবো । 

ধন্যবাদ আপনাকে , পাশে থাকার জন্য ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#37

রাতের শহরের  দুটো পিঠ , ঠিক কয়েনের মত । যে যেই পাশে থাকে সেই পাশের অংশ দেখতে পারে । এক পাশ শান্ত , নির্ঝঞ্ঝাট , এই পিঠ মানুষের মন কে শান্ত করে , কবিরা কবিতা লেখে , গায়করা শব্দে সুর যোগ করে , লেখকরা উপন্যাসের চরিত্র নিয়ে খেলা করে , প্রেমিক প্রেমিকা যুগল প্রেমময়য় উষ্ণতায় একে অপরের বাহু বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উতলা হয় ।

 
অন্যদিকটা ও শান্ত , তবে কালো অন্ধকারে ঘেরা , সেই পিঠে যারা থাকে তারা রাতের শহরের ভয়ানক একাকীত্ব কে অনুভব করতে পারে । জঙ্গলে একা থাকার চেয়েও রাতের শহরে একা থাকা বেশি ভয়ংকর । আর সেই ভয় শতগুণ বৃদ্ধি পায় যদি মাথা গোজার ঠাই না থাকে ।
 
নাইম আজকে রাতের শহরের সেই দ্বিতীয় পিঠ দেখতে পাচ্ছে । আজ প্রথম নয় , এর আগেও নাইম এই ভয়ংকর একাকীত্বরে মাঝে দিয়ে গিয়েছে । তবে সেই সৃতি নাইম প্রায় ভুলেই গিয়েছিলো । আজব প্রানি মানুষ বড় সহজে দুঃখের অতীত ভুলে যায় , সুখের দেখা পেলে ভাবে এই সুখই সব সময় থাকবে । তবে দুঃখ ও কম নাছোড় বান্দা নয় , বার বার এসে মনে করিয়ে দেয় , আমি আছি , আমি আছি , কোথাও যাইনি তোমায় ছেড়ে। প্রতিবার আরো শক্তিশালী হয়ে ফিরে আসে । যেন এতো দিন দুঃখকে ভুলে থাকার জন্য প্রতিশোধ নেয় । চোখ রাঙ্গিয়ে জিজ্ঞাস করে , আমাকে আর ভুলে যাবি? যাবি ভুলে? মানুষ প্রতিজ্ঞা করে , সে আর ভুলবে না । কিন্তু মানুষ জাত বড় বেইমান , সুখের দেখা মিললেই চির সঙ্গীকে ভুলতে একদম সময় নষ্ট করে না ।
 
ঠিক নাইমের মত , নাইম যখন শহরে এসে একাকি ঠাণ্ডা ফ্লোরে ঘুমের চেষ্টা করে কাটিয়েছে , তখন নাইমও প্রতিজ্ঞা করেছিলো , এই দিন গুলো কখনোই ভুলবে না । কিন্তু নাইম ভুলে গিয়েছিলো , এক অজানা নারীর স্নেহ যত্নে ভুলে গিয়েছিলো , ওর আপন বলতে এই দুনিয়ায় আর কেউ নেই । শত দুষ্টুমি আর অন্যায় সহ্য করেও পাতে ভাত তুলে দেয়ার ক্ষমতা নিয়ে জন্মানো পিতা আর সকল অত্যাচার মুখ বুজে সহ্য করে নেয়ার আশ্চর্য ক্ষমতার অধিকারিণী মাতা , আর এই দুনিয়ায় নেই । তাই কেউ যখন পাতে ভাত তুলে দেবে , রাতে আরাম করে শোয়ার যায়গা করে দেবে , তখন বুঝতে হবে বিনিময়ে সে কিছু চাইছে । আজকে নাইম এই অমূল্য শিক্ষা পেয়েগেছে ।
 
হাইওয়ের পাশ দিয়ে ধুলোমাখা পথে হাটতে হাটতে নাইম এই চিন্তাই করছিলো । অভিমান হয়েছে নাইমের , কিন্তু সেই অভিমান ডলির উপর নয় , নিজের উপর । কেন যে সেদিন ডলির কথা মত ওর সাথে থেকে গিয়েছিলো , এই কথা বার বার মনে করে নিজেকে দোষী সাব্যস্ত করছে ।
 
কেন পুরুষ মানুষের মত , নিজে খেঁটে , খাবার জোগাড় করলো না , কেন আর দশটা সহায় সম্বলহীন মানুষের মত রাস্তায় ঘুমানোর সাহস দেখালো না , এই প্রশ্ন নিজেকে বারবার করে , নিজেকেই লজ্জিত করার চেষ্টা করছে। নাইমের সংকল্প  লজ্জা যদি পেতেই হয় তাহলে নিজের কাছেই পাবে । বাইরের কাউকে কোনদিন লজ্জা দেয়ার সুযোগ আর দেবে না। আর কখনো কারো উপর ভরসা করবে না , নিজে যা পারে তাই করবে।
 
নাইম বুঝে গেছে ভরসাই মানুষের সবচেয়ে বড় শত্রু , এই ভরসাই যার উপর করা হয় তার জন্য অস্ত্রে রুপান্তরিত হয় , আর যে করে তার জন্য সবচেয়ে বড় দুর্বলতা ।
 
নাইম হাটার গতি বাড়ায় , শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে , পেছন থেকে সাঁ সাঁ করে ছুটে আসা  গাড়ি গুলোকে যেন হার মানাতে চায় । আর দূরে ফেলতে চায় ডলি নাকম দুঃস্বপ্নকে । নাইম চায় না ডলির কাছে আর ফিরে যেতে , কারন ও বুঝতে পেরেছে এই ডলি ওকে আরো দুর্বল করে ফেলবে ।
 
হাটার গতি আরো দ্রুত করে নাইম , প্রতিটা পদক্ষেপ আরো দৃঢ় আর দীপ্ত । কিন্তু নাইম জানে না ওর থেকে প্রায় আধা কিলোমিটার পেছনে আরো একজন হাটছে , তার মনেও তীব্র অনুশোচনা আর সেই সাথে দৃঢ় কিছু সংকল্প। তবে তার হাটার গতি এতো দ্রুত না , লক্ষ্য ও এতো স্থির নয় । হাটতে হাটতে এদিক ওদিক কিছু একটা খুঁজছে ।  দেখে মনে হচ্ছে যা খুঁজছে , তা খুজে পাওয়ার উপর নির্ভর করছে এলো বসনা সেই নারীর সবকিছু।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#38

(10-09-2025, 12:56 AM)Saj890 Wrote:  Darun
ধন্যবাদ 

(10-09-2025, 12:57 AM)Ari rox Wrote:  সুন্দর
ধন্যবাদ 

(10-09-2025, 05:24 AM)Momcuc Wrote:  Hocce na

অনেক ধন্যবাদ আপনাকে momcuc, কেমন হলে ভালো হয়, কিছু সাজেশন আপনার কাছ থেকে আশা করছি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#39

নাইম প্রিতিদিন একবার করে ঢু মারছে সিনেমা পাড়ায় । তবে ডলির কাছ থেকে নিজেকে লুকিয়ে চলছে । ওর উদ্দেশ্য ওস্তাদজির সাথে দেখা করা । কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না । খুব বেশি সময় ও দিতে পারছে না, খুব ক্লান্ত থাকে সারাদিন । রাত ভর, সিনেমা পাড়ার কাছেই একটা পাইকারি বাজারে মালামাল নামানো হয়, নাইম সেখানে কাজ করে । তাই সারাদিন ক্লান্তি ওকে ঘিরে রাখে ।

 
আজ প্রায় এক সপ্তা হতে চলল নাইম বেড়িয়ে এসেছে ডলির ঘর থেকে । ডলি যে ওকে খুঁজছে সেটা নাইম জানে । সিনেমা পাড়ায় বেশ কয়েকজন নাইম কে বলেছে ডলি ওকে খুঁজছে । কিন্তু নাইম দৃঢ় প্রতিজ্ঞ, ও আর কখনোই ডলির কাছে ফিরে যাবে না ।
এরি মাঝে দুই একজন ওকে কথাও দিয়েছে, ছোট খাটো কাজ পাইয়ে দেবে । বিনিময়ে ফিফটি পারসেন্ট পেমেন্ট দিয়ে দিতে হবে । নাইম তাতেও রাজি, যে করেই হোক একবার যদি এই জগতে ঢুকতে পারে, নাইমের বিশ্বাস ওকে কেউ আটকাতে পারবে না ।
 
তবে নাইম সুধু ওই ছোট খাটো সুযোগের অপেক্ষায় থাকতে চায় না । ওস্তাদজির সাথে দেখা করতে চায়, ও এই লোকটার মাঝে একজন সাধু পুরুষের গুনাবলি দেখতে পেয়েছে । ওর বিশ্বাস ওস্তাদজি ওকে যে করেই হোক সাহায্য করবে । আর এই সাহায্যের বদলে কিছু চাইবে ও না । কারন এই লোকের কোন কিছুর অভাব নেই । জীবনের কাছে আর কিবা চাওয়ার আছে এই বৃদ্ধ লোকের ।
 
প্রথম দিকে নাইম ডলির এই আচরণে খুব বিমর্ষ হয়ে পরেছিলো । কিছুতেই ভেবে পাচ্ছিলো না কেন ডলি ওর সাথে এমন করলো । তাও সুধু মাত্র একটা সিনেমা দেখার জন্য । কিন্তু সময় যত গড়িয়েছে নাইমের বিমর্ষতা রাগে রুপান্তরিত হয়েছে ।
 
নাইম নির্ঘুম রাতে , সব্জির বস্তা মাথায় টানতে টানতে ভেবেছে , হ্যা একটা গানে ডলি ছিলো , তাতে কি ? হাজার হাজার লোক দেখছে , আর নাইম দেখলেই সমস্যা । নটি ব্যাটির আবার লজ্জা ! যদি লজ্জা থাকতো তবে এই লাইনে গিয়েছে কেনো? ওই গানে শুটিং করার সময় লজ্জা হয় নাই । এসব ভাবতে ভাবতে নাইমের রাগ ধিরে ধিরে জেদে রুপান্তরিত হয়েছে ।
 
নাইম ডিসিশন নিয়েছে , যে করেই হোক ও নায়ক হবে । এর জন্য যত কিছুই করতে হোক ও করবে । প্রয়োজনে ডলির নামে মিথ্যা বলবে ওস্তাদজির কাছে । কিন্তু নায়ক ও হবেই , ডলিকে দেখিয়ে দেয়ার জন্য।
 
আজকে নাইমের ভাগ্য ভালো দেখা হয়ে গেছে, নাইম কে দেখেই চিনে ফেলেছে । হাত নেড়ে কাছে ডাকে নাইম কে । নাইম ও বুক ফুলিয়ে এতক্ষণ যে প্রডাকশন বয় ওকে আটকে রেখছিলো, তাকে দেখিয়ে দেখিয়ে ওস্তাদজির কাছে যায় ।
 
এই ছেলে তোমার এই অবস্থা কেনো? ডলির ও কোন পাত্তা নেই । ওস্তাদজি নাইম কে দেখে বেশ গম্ভির ভাবে বলে । নাইমের পরনে ময়লা পোশাক দেখে উনি বুঝে গেছেন কোন গড়বড় আছে । নাইম মাথা নিচু করে বলে , আপায় আমারে বাসা থেইকা বাইর কইরা দিসে ।
 
ওস্তাদজি আঁতকে ওঠেন, বলেন- বলো কি? তুমি থাকছো কোথায়? বের করে দিলো কেনো? ওনার চোখে মুখে সত্যিকারের উৎকণ্ঠা ।
 
নাইম এই কদিনে অন্য কিছু শিখুক আর না শিখুক । এটা শিখেছে যে কারো কাছ থেকে কোন কিছু নিতে হলে, নিজেকে অসহায় প্রমান করতে হবে । তাই নাইম নিজের মুখ আরো মলিন করে ফেলে, প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে, রাস্তায় থাকি, ওই বাজারে কামলা দেই ।
 
ওস্তাদজি প্রথমে নাইমের কথা বুঝতে পারে না, নাইম বলেছেও মিন মিন করে । তাই আবার জিজ্ঞাস করে । কি বললে?
 
নাইম এবার আরো করুন স্বরে নিজের দুঃখের কথা বলে । এবার ওস্তাদজি কিছুটা বুঝতে পারে । তারপর জিজ্ঞাস করে, তুমি ডলির সাথে কি করেছো? বের করে দিলো কেনো?
 
নাইম মনে মনে ভাবে, যে করেই হোক ওর স্বপ্ন ও পূরণ করবে । এর জন্য যা যা করার দরকার ও করবে । নাইম আরো করুন স্বরে বলে, কি জানি আমি কিছু বুঝিনাই, একদিন রাইত কইরা বাড়ি ফিরাই আমারে মারতে শুরু করলো, আমি এতো হাত পায়ে ধরলাম, কোন কিছুই শুনল না । আমি এতো কইরা বললাম, আমি কই জামু, কি খামু । এটুকু বলে নাইম দুই ফোঁটা চোখের পানি ফেলে । ওস্তাদজি চোখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে । কি করে বিশ্বাস করবে নাইমের কথা , এই সপ্তা খানেক আগেও ডলির সাথে দেখা হয়েছে । ও নাইম কে নিয়ে ভীষণ সিরিয়াস । কিন্তু আবার নাইমের কথাও অবিশ্বাস করতে পারছে না , ছেলেটা মাত্র গ্রাম থেকে শহরে এসেছে , বেশ সহজ সরল । ও কি মিথ্যা বলবে ? ওস্তাদজি মনে মনে ভাবে ।
 
নাইম ফাঁকে একবার ওস্তাদজির মুখ দেখে নেয় । ও বুঝতে পারে কিছুটা কাজ হয়েছে । তবে আরো কিছু বলতে হবে । নাইম জানে ওস্তাদজি ডলিকেও বেশ স্নেহ করে । কিন্তু নাইম প্রতিজ্ঞা করেছে , নিজে নায়ক হয়ে ডলিকে দেখিয়ে দেবে , এর জন্য হাজার মিথ্যা দরকার হলেও ও বলবে ।
 
নাইম এবার কেঁদেই ফেললো , কেঁদে কেঁদে বলল । মাইরা আমারে ফাটাইয়া ফালাইসে , মারে আর কয় , তোর মতন পোলারে কি আমি বসাইয়া বসইয়া খাওয়ামু নাকি , আমার ট্যাকার দাম নাই , ভাবসিলাম তুই কাম কাইজ পাবি , তোর ট্যাকায় বইয়া বইয়া খামু । ওই বুইড়া কইসে তোর কোন চান্স নাই ।
 
ওস্তাদজি আরো অবাক হয়ে যায় । ডলি ওনার সম্পর্কে এসব বলতে পারে বিশ্বাস হয় না । নাইম কে কাঁপা স্বরে জিজ্ঞাস করে , ডলি মদ তদ খায়নি তো সেদিন ?
 
নাইম নাক টানতে টানতে বলে , আমি ক্যাম্নে কমু ।
 
ওস্তাদজি কিছুক্ষন একদম চুপ হয়ে যায় । তারপর নীরবতা ভেঙ্গে বলেন , এই মেয়েটার যে কখন কি হয় ,কত ব্রাইট ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করেছে , এখন ভেবেছিলাম তোমাকে নিয়ে সিরিয়াস , কিন্তু আজকে যা বললে , আমি কিছু বুঝতে পারছি না । তুমি এক কাজ করো , আমার অফিসে গিয়ে বসো আমি দেখছি কি করা যায় ।
 
নাইম মনে মনে খুশি হয় , তবে উপরে তা প্রকাশ করে না । বেশ কাতর স্বরে ওস্তাদজিকে বলে , আপনে আপারে কিছু জিগাইয়েন না , আমারে কইসে , যদি আমি এইসব কথা কারো কাছে কই , তাইলে আমারে আর এই শহরে থাকতে দিবো না। এমন  ভাব করে যেন ও ডলির ভয়ে কাঁপছে । নাইম চেষ্টা করে যেন ওস্তাদজি ডলির সাথে যোগাযোগ না করে ।
 
আচ্ছা তুমি যাও , আমি দেখছি কি করা যায় । এই বলে ওস্তাদজি আর দাঁড়ালো না , নিজের কাজে চলে গেলো । ওনার এক লোক নাইম কে সাথে করে ওনার অফিসের দিকে গেলো ।
 
সন্ধার দিকে ওস্তাদজি অফিসে এলো । নাইমকে ডেকে নিজের কামড়ায় ঢুকল । নাইম কে বসতে বলে নিজেও বসলো । কিন্তু সহসাই কোন কথা বলল না । চেয়ারে দোল খেতে খেতে অনেকক্ষণ চুপ করে কি যেন ভাবল । নাইম ও পুরো সময়টা ওনার দিকে তাকিয়ে রইলো । ওর বুঝে আসছে না এর পর ওস্তাদজি কি করবে । নাইম মনে মনে প্রার্থনা করছে , যেন ওস্তাদজির মন নরম হয় । ওর জন্য কিছু একটা করে । কারন এই লোকটিই পারে নাইম কে সব সিঁড়ি ডিঙিয়ে সরাসরি সর্ব উচ্চ আসনে নিয়ে বসাতে ।
 
তাহলেই নাইম ডলি কে দেখিয়ে দিতে পারে , যে ও কি করতে পারে । ডলির বলা কথা গুলো আজো ওর কানে বাঝছে , ডলি বলেছিলো , ওর মত ছেলে আসে আর যায় । না নাইম ডলি কে দেখিয়ে দেবে । নাইম আসা যাওয়া করার জন্য আসেনি । এখানে থেকে যেতে এসেছে । সুধু থেকে যেতে নয় । এক নাম্বার হিরো হতে এসেছে ।
 
****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#40

অনেকক্ষণ পর ওস্তাদজি মুখ খুললেন । বললেন , এই ছেলে শোন , ডলির প্রতি আমার একটা সফট কর্নার আছে , তাই আমি তোমাকে হেল্প করতে রাজি হয়েছিলাম , তোমার মাঝেও আমি কিছু স্পার্ক দেখছি । কিন্তু ডলি হঠাত এমন কেনো করলো সেটা বুঝতে পারছি না । মেয়েটা সারাজীবন এমন হটকারি কাজ ই করে গেলো , যাই হোক , আমি তোমাকে হেল্প করবো , আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিকে তুমি ভালো কিছু দিতে পারবে , যা এই মৃতপ্রায় ইন্ডাস্ট্রির জন্য খুবি দরকার । কিন্তু আমার কিছু সর্ত আছে । এটুকু বলে ওস্তাদজি নাইমের দিকে তাকালো ।

 
নাইম ওস্তাদজির কথায় নিজের সম্পূর্ণ মনোযোগ দেয়নি , তাছাড়া এসব কথা ওর কাছে ইম্পরট্যান্ট ও নয় । ও সুধু শুনতে পেয়েছে “আমি তোমাকে হেল্প করবো” এই অংসটুকু । তাই নির্দ্বিধায় বলে দিলো , আমি রাজি , আপনি যা কইবেন , যেমনে কইবেন আমি করুম ।
 
ভেবে দেখো , পরে কিন্তু না করতে পারবে না । ওস্তাদজি কঠিন দৃষ্টিতে চাইলেন নাইমের দিকে ।
 
এসব ভেবে টেবে দেখার সময় নাইমের নেই । এই বুড়ো ওকে যা বলবে তাই করতে প্রস্তুত ও । যদি বলে পানিতে ঝাপ দাও নাইম তাই করবে । তাই নাইম মাথা নেড়ে বলল , হ আমি রাজি ।
 
ওস্তাদজির গাড়িতে করে , নাইমকে নিয়ে  ওনার বাড়িতে ঢোকে । নাইম সিনেমায় এমন বাড়ি দেখছে । দোতলা বাড়ি , বাড়ির সামনে বাগান , উর্দি পরা দারোয়ান , পা ঠুকে স্যালুট করছে ।  নাইমের কাছে মনে হলো এতদিনে আসল জায়গায় এসেছে ও । ডলির ওই টিনশেড ঘরে থেকে সুধু সুধু ওর সময় ই নষ্ট হতো ।
 
নাইমের যায়গা হলো সারভেন্ট কোয়ার্টারে , তাতে নাইমের কোন দুঃখ নেই । কারন এতো ভালো ঘরে এর আগে নাইম থাকেনি । রাতের খাবার যখন এলো তখন তো নাইমের চোখ চড়কগাছ । প্রায় চার ধরনের তরকারি , মুরগী মাছ এক সাথে কোনদিন খায়নি নাইম । মা মারা যাওয়ার পর এই প্রথম ভালো রান্না খেলো । ডলির বাসায় ত সুধু খিচুড়ি আর ডিম ভাজি খেয়ছে । আর এই বাড়ি ভাত কি সাদা আর চিকন চিকন । নাইম গোগ্রাসে খায় ।
 
ঘুমানোর সময় নাইমের মন আরো খুশি হয় , কি সুন্দর নরম বিছানা , এতদিন ডলির বাড়িতে মেঝেতে সুয়েছে ও। আর গত এক সপ্তা ধরে তো তাও নসিবে হয় নি । খুব ভালো ঘুম হয় নাইমের , একে তো নরম বিছানা তার উপর গত এক সপ্তার নির্ঘুম রাত কাটানো ।
 
একজন মহিলা সকালে নাস্তা না নিয়ে আসার আগ পর্যন্ত ঘুম ভাঙ্গে না নাইমের । মহিলা বেশ কর্কশ , দেখলেই বোঝা যায় কাজের মহিলা । উঁচু দাঁত , কালো , যেমন চেহারা তেমন ব্যাবহার । কিন্তু নাইম নাস্তা দেখে মহিলার আচরণ মনে রাখে না । নরম নরম পাউরুটি , অরেঞ্জ জেলি , মাখন , দুটো ডিমের পোচ । দেখেই নাইমের জিভে জল চলে আশে , এর আগে সুধু সিনেমাতে নাইম এসব নাস্তা দেখছে । বাস্তবে জীবনে চোখে দেখেনাই । গ্রামে থাকতে পান্তা ভাত , আর ভাগ্য ভালো হলে লাল আটার রুটি । আর ডলির সাথে দোকানের পরটা আর ডাল । নাইম সিনেমাতে দেখা নায়কদের মত করে পাউরুটিতে মাখন লাগায় । বেশ ভাব করে কামড় লাগায় । নোনতা নোনতা স্বাদ , নাইমের কাছে মজা লাগে না । কিন্তু নাইম খায় , কারন সিনেমার নায়ক রা খায় , যদি নায়ক হতে হয় ওদের মত হতে হবে । একে একে নাইম প্রায় চার স্লাইস পাউরুটি খেয়ে ফেলে মাখন লাগিয়ে, নিজের ইচ্ছার বিরুদ্ধে ।
 
নাস্তা শেষে নাইম বাথরুমে গিয়ে পরে বিপদে । হাই কমোড জীবনেও ব্যাবহার করেনি ও । তা ছাড়া বদনা ও খুজে পায় না । বেশ কসরত করে প্রকিতির ডাকে সাড়া দেয় নাইম । এর পর ওস্তাদজির খোঁজে যায় নাইম । মেইন বিল্ডিঙে ঢুকতে যাবে এমন সময় দারোয়ান তেড়ে আসে , এই ছোকরা ওই ছোকরা , কই যাস , খারা খারা।
 
দারোয়ানের এমন চেঁচামেচি দেখে দাড়িয়ে পরে নাইম । বলে ওস্তাদজির কাছে যামু ।
 
এহ , ওস্তাদজির কাছে যামু , তোর মামার বাড়ির আবদার নি ? যাইতে চাইবি আর যাইতে পারবি । স্যার বাইর হইয়া গেছে , যা তোর ঘরে যা । দারোয়ান ধমকে ওঠে ।
 
কিন্তু নাইম দমে যায় না , উঁচু স্বরে বলে , এহ তুমি জানো এই বাড়িতে আমারে কে নিয়া আইসে? ওস্তাদজি নিয়া আইসে । কথা গুলো বলার সময় নাইমের মাঝে এমন একটা ভাব দেখা যায় যে ওকে এই বাড়িতে ওস্তাদজি দাওয়াত করে নিয়ে এসেছে ।
এহ ফকিন্নির পুত কয় কি ? নিয়া আইসে তো ঘরে গিয়া বইবি নাকি ? যা নিজের ঘরে যা । দারোয়ান নাইমের কথায় মজা পেয়ে হাসতে হাসতে বলে ।
 
ওই গালি দাও ক্যান , গালি দিবা না কইলাম , নাইম চেঁচিয়ে ওঠে
 
একশো বার দিমু , কি করবি ক?
 
ওস্তাদজির কাছে বিচার দিমু , নাইম খুজে খুজে আর কোন হুমকি না পেয়ে , বিচার দেয়ার হুমকি দেয় ।
 
এতে দারোয়ান আরো জোরে হেসে ওঠে , যদিও বোঝা যাচ্ছে দারোয়ান বেশ খেপেছে নাইমের হুমকি পেয়ে।   বলে যা দে বিচার দে , দেহি আমার কি হয় । আমি হইলাম ম্যাডামের লোক , তর ওস্তাদজি আমার কিছুই করতে পারবে না ।
 
এবার নাইম বেশ ঘাবড়ে যায় , মনে মনে ভাবে দারোয়ান ব্যাটার কত সাহস । নাইম আর কিছু বলার সাহস পায় না । বেশ অপমানিত বোধ করে , কিন্তু সেই অপমান চেপে রাখে ।
 
ইতিমধ্যে সেই কাজের মহিলা বেড়িয়ে এসেছে , কর্কশ স্বরে দারোয়ান কে উদ্দেশ্য করে বলে , ওই ব্যাটা কি হইসে এতো চিল্লা পাল্লা ক্যান ? ম্যাডাম ঘুমাইসে , ডিস্টার্ব হইলে তোর পাছার চামড়া তুইলা ফেলবে।
 
নাইম এই নিয়ে দুইবার এই ম্যাডামের নাম শুনল , ওর বেশ কৌতূহল হচ্ছে এই ম্যাডাম কে নিয়ে । কে হতে পারে এই ম্যাডাম । দেখা যাচ্ছে সবাই ভয় পায় । দারোয়ান ব্যাটার মুখ শুকিয়ে গেছে এই ম্যাডামের নাম শুনে । আর একটু আগে এই দারোয়ান ই বলতেছিলো ও ম্যাডামের লোক , ওস্তাদজি ওর কিছুই করতে পারবে না । নিশ্চয়ই এই ম্যাডাম খুব পাওয়ারফুল । নাইম মনে মনে ভাবে । ওর খুব ইচ্ছা হয় ম্যাডামকে দেখার ।
 
এদিকে দারোয়ান কাচুমাচু হয়ে ওই কর্কশ কাজের মহিলার কাছে নালিশ করছে , যে নাইমের জন্যই ও চেচিয়েছে ।
 
ওই ছেড়া , যা নিজের ঘরে যা , এদিকে দেখলে একটা লাত্থি মারুম তোরে ।
 
নাইমের চোখ লাল হয়ে যায় রাগে , কত বড় সাহস এই কাজের মহিলার । কিন্তু নাইম রাগ চেপে যায় । অপমান গিলে নিয়ে , নিজের ঘরের দিকে যায় । মনে মনে ভাবে যে করেই হোক ম্যাডামকে দেখতে হবে । কে এই মহিলা যার এতো ক্ষমতা । মনে হয় ওস্তাদজির বউ হবে , মনে মনে ভাবে নাইম । কিন্তু একটা বুড়ি মহিলার এতো রাগ !!! অবাক হয় নাইম , সবাই কেমন ভয় পাচ্ছে ,  একটা বুড়ি কে ভয় পাওয়ার কি আছে , নাইম ভেবে পায় না ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)