Thread Rating:
  • 24 Vote(s) - 2.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica হিরো

Showing only the posts of gungchill: 49 of 111 posts. Show all posts
#41

তিনদিন পার হয়ে গেছে এই বাড়িতে এসেছে নাইম, কিন্তু এখন পর্যন্ত ওস্তাদজির সাথে দেখা হয়নি ওর । সকাল দুপুর রাতে খাবার দেয়া হচ্চে, কিছু নতুন পোশাক ও দেয়া হয়েছে । কিন্তু এই ঘর থেকে বেড়িয়ে অন্য কোথাও যেতে নিষেধ করে দেয়া হয়েছে । ওই কর্কশ কাজের মহিলার মাধ্যমে ওকে এসব নির্দেশ আর জিনিস পত্র পাঠানো হয় ।

 
নাইমের দম বন্ধ হয়ে আসে , ভালো ভালো খাবার ওর আর ভালো লাগে না , প্রায় ই খাবার ফেরত পাঠায় । যদিও নাইম স্বীকার করতে চায় না , তবুও ওর মন জানে , এখানে এতো এতো ভালো খাবারের সাথে যখন কর্কশ আর নির্দয় আচরণ পরিবেশন করা হয় , তখন ওর ডলির বাসায় মেঝেতে বসে খাওয়া সেই ডিম ভাজি আর খিচুরির কথা মনে পরে যায় । নরম বিছানায় একেকি রাত্রি যাপন করার সময় রাতের বেলা হঠাত ঘুম ভেঙ্গে গেলে ডলির ঘরের সেই মেঝেতে শীতল পাটি বিছিয়ে শান্তির ঘুমের কথা মনে পরে যায় ।
 
কিন্তু নাইম এসব চিন্তা ভাবনাকে আশকারা দেয় না । যতবার ওর ডলির কথা মনে পরে । ততবার নাইম সেই রাতের ডলির বলা কথা গুলো মনে মনে আওরায় । নিজেকে মনে করিয়ে দেয় , ডলি ওর সাথে কেমন আচরণ করেছিলো । আর এর মাধ্যমে নাইম নতুন উদ্দাম খুজে পায় ডলির উপর রাগ করার । নাইম বিশ্বাস করে ডলির উপর যত বেশি রাগ করবে ওর উন্নতি তত তারাতারি হবে ।
 
নাইম দুপুর বেলাটা ঘুমিয়ে পার করে । বিকেলের দিকে ঘুম থেকে উঠে বিছানাতেই শুয়ে শুয়ে ভাবতে থাকে, বিকেলের সময়টা কি করবে । এসব যখন ভাবছিলো তখনি দারোয়ান সাথে একজন কে নিয়ে ওর ঘরে আসে। এমনিতে দারোয়ান লোকটা খারাপ না । নাইম এর সাথে সেদিনের ঘটনার পর আরো কয়েকবার দেখা হয়েছে। নাইম কে দুবার চা খাইয়েছে, বিড়ি সেধেছিলো নাইম নেয় নি । সিগারেট হলে হয়তো একবার ট্রাই করতো । কারন নাইম সিনেমায় দেখেছে নায়করা সিগারেট খায় । বিড়ি খুব কম নায়ক খায়, দুই একটা সিনেমায় দেখছে নায়ক বিড়ি খায় ।
 
দারোয়ান নাইম কে শুয়ে থাকতে দেখে বলে, ওই জলদি ওঠ, এইটা তোর স্যার, তোরে পড়াইবো । পড়ার কথা শুনলেই নাইমের শরীরে জ্বর আসে । আগে যখন কলেজে পড়তো তখন ঠিক মত কলেজে যেতো না নাইম । ফাকি দিয়ে সিনেমা হলে যেতো । কোন রকম টেনেটুনে পাশ করতে পারলেই হতো ওর । কারন নাইমের বাবা লেখাপড়া নিয়ে তেমন কিছুই বলতো না । বরং চাইতো ছেলে পড়া বাদ দিয়ে মাঠে কাজ করুক । কিন্তু নাইমের মা চাইতো নাইম পড়ুক ।
 
কিন্তু মা মারা যাওয়ার পর আর পড়ার কথা বলার মত কেউ ছিলো না । কিন্তু মাঠে যাওয়ার ভয়ে নাইম পড়া চালিয়ে যায় নামকাওয়াস্তে । কিন্তু বাবা মারা যাওয়ার পর আর লেখাপড়ার ধারে কাছ দিয়ে যায় নি। তাই নিজের সামনে জলজ্যান্ত একটা টিচার দাড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় নাইম । নাইম ওর নতুন শিক্ষকের দিকে তাকিয়ে থাকে, ওর চোখে মুখে ভয় । কলেজে প্রচুর মার খেয়েছে শিক্ষকদের কাছে ।
নাইম যখন মুখ শুকনা করে শিক্ষকের দিকে তাকিয়ে আছে, দারোয়ান তখন নতুন শিক্ষক কে চেয়ারে বসাচ্ছে সমাদর করে । আহেন স্যার বহেন বহেন, এই আপনের ছাত্র । ভালা মতন পড়াইবেন, ত্যারিব্যারি করলে কইসসা পিটান দিবেন । কথা গুলো বলে দারোয়ান ঘর থেকে বেড়িয়ে গেলো ।
 
যদিও নাইম ভয়ে ঘেমে উঠেছে, কিন্তু নতুন শিক্ষক কে দেখে ভয়ের কারন তেমন একটা নেই । রোগা পটকা একটা ছেলে, চোখে মোটা চশমা । নাইম যদি ওকে একটা ধাক্কা দেয় তাহলে দশ হাত দূরে গিয়ে পরবে । কিন্তু নাইমের ভয় “শিক্ষক” শব্দটাকে, এই উপাধি কে ধারন করেছে সেটা বড় কথা নয় ।
 
তোমার নাম নাইম , প্রশ্ন নয় বরং আলাপ শুরু করার ভঙ্গিতে বলল নতুন স্যার । কিন্তু নাইম কোন উত্তর দিলো না । হালকা গলা শুকিয়ে গেছে ওর । নতুন শিক্ষক নাইম কে চুপ থাকতে দেখে আবার নিজেই বলল , আমার নাম তুহিন , আমি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র , সমাজ বিজ্ঞান আমার সাবজেক্ট ।
 
আমার কাজ হচ্ছে , তোমাকে এইচ এস সি পাশ করানো , তারপর কলেজে ভর্তি করা । আজ যেহেতু বিকেল হয়ে গেছে , আজ আর হবে না । কাল আমরা তোমাকে উন্মুক্ত তে ভর্তি করার প্রসেস শুরু করবো । আর হ্যা আর একটা দায়িত্ব আমাকে দেয়া হয়েছে , সেটা হচ্ছে তোমার ভাষা ঠিক করা । না তোমাকে একদম শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে না । তবে গ্রামের ভাষা বলা যাবে না । শহুরে লোকেরা যেভাবে কথা বলে সেটা শিখতে পারলেই হবে ।
 
এক টানা কথা গুলো বলে তুহিন চশমা ঠিক করে নিলো নিজের মদ্ধমা দিয়ে । তারপর নাইমের দিকে তাকালো , নাইম কি বলে সেটা শোনার জন্য । কিন্তু নাইম এখনো নিসচুপ ।
 
নাইম তুমি কি আমাকে ভয় পাচ্ছো? ভ্রু কুঁচকে নাইমের দিকে তাকালো তুহিন । নিজেও অবাক হয়ে গেছে ও । একটা মানুষ ওকে ভয় পাচ্ছে ব্যাপারটা একেবারে নতুন ওর কাছে । এ পর্যন্ত কেউ ওকে ভয় পায়নি । ব্যাপারটা খুব এমিউজিং লাগছে ওর কাছে ।  কিন্তু ভয় থাকলে ও নিজের কাজ করতে পারবে না । ওকে বেশ ভালো পরিমান টাকা অফার করা হয়েছে । আর টাকা ওর দরকার ।
 
নাইম তুমি আমাকে ভয় পেও না , আমি তোমার শিক্ষক হয়ে নয় , তোমাকে হেল্প করতে এসেছি । তুমি আমাকে তুহিন ভাই ডাকতে পারো । এখন বলো তো , তুহিন ভাই আপনি আগামিকাল কখন আসবেন , তুমি ঠিক তোমার মত করে বলবে । আমি যেভাবে বলেছি সেভাবে নয় ।
 
নাইম এর ভয় একটু দূর হয় , ছেলেটাকে আসলেই স্যার স্যার লাগছে না । গ্রামের বড় ভাইয়ের মতই লাগছে । আর ছেলেটার পোশাক দেখে ওর মতই গরিব মনে হচ্ছে । নাইম একটু সাহস পায় । বলে তুহিন ভাই আপনে কালাকা কহন আইবেন ?
 
তুহিন হাসে , বলে এই তো পেরেছো । তবে এখন থেকে আমি যেভাবে কথা বলি সেভাবে বলার চেষ্টা করবে , বুঝেছো ।
 
নাইমের ভয় আরো একটু কেটে যায় , ছেলেটা সত্যি ওর সাথে খুব সহজ ভাবে কথা বলছে । কলেজের স্যারেরা কোনদিন এভাবে কথা বলেনি । কথার আগে বেত চলতো ওদের ।
 
জি বুঝেছি , শব্দ দুটো বলতেই ওর ডলির কথা মনে পরে গেলো । ডলিও ওকে এভাবে কথা বলতে শিখাতে চেয়েছিলো । সাথে সাথে মনটা বিষিয়ে গেলো । এই বজ্জাত মহিলাকে যতই দূরে ঠেলতে চায় ততই বার বার কাছে চলে আসে ।
****

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 4 users Like gungchill's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(13-09-2025, 05:50 PM)ধূমকেতু Wrote:  দুর্দান্ত লেখা আপনার। হাত বেশ পাকা বলতে হয়।
এই ফোরামে বেশির ভাগ পাঠকই যৌনতা খোঁজে, যেহেতু আপনার গল্পে এখনো যৌনতা আসে নি তাই হয়তো একটু কম রেসপন্স পাচ্ছেন, কিন্তু তাই বলে আপনার লেখা খারাপ না।
গল্পটায় উপন্যাসের ভাব আছে, আর বাস্তববাদী একটা ভাব আছে, তাই যখন যৌনতা আসবে, ফাটাফাটি হবে তখন।
কিন্তু যৌনতাকে বেশি জোর করে আনার চেষ্টা করবেন না, যখন দরকার, আপনি ভালো মনে করবেন তখন আনবেন।
কারণ গল্পটাকে শুধু মাত্র যৌনতার গল্প মনে হলো না, বরং বাস্তবের সাথেও রিলেট করতে পারলাম।
হতাশ হবেন না, আপনার মতো লেখক এই ফোরামে খুব দরকার।
অন্যান্য ফোরামে বড় বড় অনেক মহারথী আছে, আমাদের বাংলা ফোরামটাতে মহারথীদের অভাব।
আশাকরি এই ফোরাম টাকে সামনে এগিয়ে নেবেন।
আরেক বার বলছি, লেখা অসাধারণ, গল্পটাও ভালো, সামনে আরো ভালো করবেন, এটাই আশা।
আরেকটা কথা, শেষ কয়েকটা আপডেটে নাইম কে বেশ ধূর্ত, কৃতঘ্ন আর মিথ্যেবাদী মনে হলো, কিন্তু ও আসলে সরল, সরল ভাবটাই বেশি ভালো লেগেছে ।
নতুন মনোভাব টা খারাপ লাগছে।
লেখক সাহেবের কাছে আবেদন, নাইমের সারল্য আর মনুষ্যত্ব বোধটা যেন লোপ না পায়।
কদর্য ফিল্ম ইন্ডাস্ট্রির পাকে ও যেন পদ্ম হয়ে ফোঁটে।

আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো (সত্যি কথাটা লিখলাম না , লিখেও কেটে দিলাম , কেমন যেন নিজেকে ছেলে মানুষ মনে হচ্ছিলো) । 

নাইমের চরিত্রের পরিবর্তন নিয়ে যা বলেছেন , আমি আসলে এই ধরনের কমেন্ট ই আশা করে থাকি , ধন্যবাদ এই বিষয়টা তুলে ধরার জন্য । আমার কাছে কি মনে হয় জানেন , আমরা অনেক সময় রাগের মাথায় ভুল মানুষের সাথে ধূর্ততা ,শঠতা করে থাকি ।তখন আমরা মনে করি যে খুব চালিয়াতি কাজ করে ফেলেছি । আসলে তখন আমরা যে একজন সত্যিকারের মূর্খের মত কাজ করেছি সেটা বুঝতে পারি না। সহজ সরল গ্রাম্য ছেলে নাইম , একি সাথে বোকা আর মূর্খ , বাবা মায়ের এক মাত্র সন্তান সিনেমা পাগল ছেলেটি আদরে আদরে মাথায় উঠেছে । আমাদের গ্রামের ভাষায় বলে "আদরে আদরে বইদর হইসে" । আপাতত সে নিজেকে বেশ চালাক চতুর মনে করছে আর ডলির প্রতি অভিমান থেকে ডলিকে একটা শিক্ষা দেয়ার জন্য , নিজের লক্ষের দিকে স্রুত পৌঁছানর শর্টকাট ধরেছে  । ব্যাপারটা এমন ভুল মানুষের উপর প্রতিশোধ নেয়ার জন্য , ভুল পথে পা বাড়ানো । যা নাইমের মত সরল কিন্তু মূর্খ এবং বাস্তব জ্ঞানশূন্য ছেলেটি না জেনে বুঝেই করে ফেলছে । আশা করি নাইম ভবিষ্যতে এটা অনুধাবন করতে পারবে ।

"জি বুঝেছি , শব্দ দুটো বলতেই ওর ডলির কথা মনে পরে গেলো । ডলিও ওকে এভাবে কথা বলতে শিখাতে চেয়েছিলো । সাথে সাথে মনটা বিষিয়ে গেলো । এই বজ্জাত মহিলাকে যতই দূরে ঠেলতে চায় ততই বার বার কাছে চলে আসে ।"

শেষের এই লাইন টা ডলির প্রতি নাইমের বর্তমানের অবস্থান কি কিছুটা প্রকাশ করছে না? নাইম রাগান্বিত , কিন্তু ডলিকে ভুলতে পারছে না ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#43

(15-09-2025, 08:10 AM)মাগিখোর Wrote:  
নায়িমের চরিত্র খুব সুন্দর ফুটেছে।

clp); clp);

অনেক ধন্যবাদ ভাই , এই ধরনের কমেন্ট পেলে কনফিডেন্স বাড়ে ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#44

(17-09-2025, 08:27 PM)Saj890 Wrote:  Waiting

আপাতত আমার প্রথম গল্পটা লিখছি , আজকে হয়তো ওই গল্পে আরেকটা আপডেট দেবো , তারপর এই গল্প লেখায় হাত দেবো ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#45

গত কয়েকদিন নাইমের কেটেছে তুহিনের সাথে ঘুরে ঘুরে । বই কিনেছে , উন্মুক্ত কলেজে ভর্তি হয়েছে । আরো কয়েক জায়গায় ঘুরতে নিয়েছে তুহিন ওকে । আর এই কারনেই তুহিনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে নাইমের । নাইম এখন আর তুহিন কে ভয় পায় না । বরং নানা রকম  প্রশ্নের পর প্রশ্ন করে তুহিনের লাইফ হেল করে তুলেছে ।

 
সারাদিন নাইম এখন তুহিনের জন্য অপেক্ষা করে । তুহিন যখন আসে তখন ওর সময় ভালো কাটে । বাকি সময় খুব একা একা কাটে । এর মাঝে একদিন ওস্তাদজি এসেছিলো , নাইম ওনার কাছে সিনেমা পাড়ায় যাওয়ার আব্দার করেছিলো , কিন্তু ওস্তাদজি সাফ জানিয়ে দিয়েছে । সিনেমা পাড়ায় ওর আর যাওয়া হবে না । আগে পড়াশুনা করতে হবে , নিজেকে তৈরি করতে হবে । তারপর একদম ধামাকা করে ওর এন্ট্রি করানো হবে।
 
নাইমের কাছে এসব শুনতে ভালো লাগলেও , সিনেমা পাড়ায় যাওয়ার জন্য মন ছটফট করে । সিনেমার পর্দায় দেখা নায়ক নাইকাদের নিজের চোখে দেখা , তাছাড়াও সিনেমা পাড়ায় সব সময় একটা উৎসব উৎসব ভাব লেগেই থাকে । বিশাল কর্মযজ্ঞ । চারিদিকে লোকজনের ছুটাছুটি । এসব খুব মিস করে নাইম ।
 
নাইম সারাদিন ওর ঘরে মন মরা হয়ে বসে থাকে , মাঝে মাঝে ভিসিয়ার ছেড়ে মুভি দেখে । যদিও এইসব মুভি ওর ভালো লাগে না । প্যানপ্যানানি মুভি সব , না আছে একশন না আছে ভালো গান । তবুও বসে বসে দেখে নাইম , এ ছাড়া আর করার ও কিছু নেই । দারোয়ানের সাথে আড্ডা দেয় মাঝে মাঝে , কিন্তু সেই আড্ডা বেশি লম্বা হয় না । দারোয়ানের সাথে কথা বলার  মত কোন বিষয় খুজে পায় না নাইম । দারোয়ানের না আছে সিনেমার প্রতি কোন আগ্রহ , না জানে কোন নায়ক নাইকার নাম ।
 
যত টুকু কথা হয় , পুরোটাই মেয়ে মানুষ নিয়ে । দারোয়ানের একমাত্র নেশা মেয়ে মানুষ । তবে নাইম একটা কথা স্বীকার করে , মেয়ে পুরুষের সম্পর্ক নিয়ে নাইমের কিছু ধারনা থাকলেও , এতো বিস্তারিত জানা ছিলো না, তবে আজকাল অনেক কিছুই জানা হয়েছে । আর এটা জেনে নাইম আশ্চর্য হয়েছে , যে ওই দাঁত উঁচু কর্কশ মহিলা দারোয়ানের সাত নাম্বার স্ত্রী । শুনে নাইম এতো আশ্চর্য হয়েছিলো যে মুখ ফুটে বলেই ফেলেছিলো , কাক্কু তুমি ওই বদসুরত বেডিরে বিয়া করসো!!!!
 
শুনে দারোয়ান হেসেছিলো খুব , তারপর বলেছিলো , দূর ব্যাটা চেহারা ছবি ভালা হইলেই কি ভালা বউ হয় নাকি , বিয়া করলে বুঝবি , চেহারা ছবি মজা দেয় না , মজা দেয় অন্য কিছু, আর আমাগো মতন ফকিন্নির ভাগ্যে কি হুর পরী আইবো নাকি। কথা গুলো বলার সময় দারোয়ানের মুখ ছিলো রহস্যময় হাসি  ।  নাইম দারোয়ানের কথা বুঝতে পারে না । অবশ্য বুঝতে চেষ্টাও করে না , ওর দরকার সুন্দর মুখ , দেখতে সুন্দর না হইলে কি আদর করতে মন চায়। আর ওই বদ সুরত মহিলার কথা তো চিন্তাই করতে পারে না । 

****

 
আরো কিছুদিন নাইমের এভাবেই কেটে যায় , তবে আজকাল পড়াশুনা করে বেশ কিছু সময় কেটে যায় । নাইম নিজের ভাগ্য মেনে নিয়েছে । ও বুঝতে পেরেছে ওস্তাদজি নামক বুড়া লোকটা খুব এক গুইয়ে । লেখাপড়া না করে উপায় নেই । তাই নাইম লেখাপড়া মন দিয়েই করে । কিন্তু অনেক দিনের মরিচা পরা ব্রেনে সহজে বইয়ের লেখা বসতে চায় না । নাইম দুলে দুলে বই মুখস্ত করে ।
 
একদিন নাইম বিকেল বেলা লনে হাটছিলো , বাড়ি সামনে খোলা যায়গা কে যে লন বলে সেটা নাইম তুহিনের কাছ থেকে শিখেছে। প্রায় মাস দুয়েক হয়েছে তুহিন ওকে পড়াচ্ছে , অনেক কিছু শিখেছে তুহিনের লাছ থেকে । এমন সময় দারোয়ানের বউ কর্কশ কাজের মহিলা এসে দাড়ায় সামনে । নাইম ভাবে এখনি মনে হয় কিছু বলবে , নিজের কাকের মত কণ্ঠ দিয়ে ।
 
কিন্তু নাইম কে অবাক করে দিয়ে বদ সুরত মহিলা তেমন কিছুই বলে না । তবে কপাল কুঁচকে রেখছে , তোরে ভেতরে ডাকে , আয় আমার লগে। নাইম ভাবে হয়তো ওস্তাদজি আজকে বাসায় ই আছে তাই ডাকছে । খুশি হয় নাইম , ভাবে এতদিনে হয়তো ওর ভাগ্য আরেকটু ভালো হলো ।
 
বাড়ির ভেতরে পা দিয়ে নাইমের চোখ কপালে উঠে যায় । কি বিশাল ঘর , কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো । আর মেঝে এতো চকচকে যে ওর নিজের ছবি দেখা যাচ্ছে । এতো সুন্দর মেঝেতে পা ফেলতে ভয় হয় নাইমের । ভাবে যদি ময়লা লেগে যায় ।
 
বিরাট হল ঘরের এদিক সেদিক তাকিয়ে নাইম সময় নষ্ট করছে দেখে বিরক্ত হয়ে কাজের মহিলা । নিচু কিন্তু কঠিন স্বরে ধমক দেয় , ওই ছ্যামড়া আহোস না । ধমক খেয়ে চটক ভাঙ্গে নাইমের । ওস্তাদজির এতো টাকা , ভেবে ভেবে এতক্ষণ হয়রান হচ্চছিলো ও । জানালার পর্দা , বসার সোফা এসব দেখে দেখে টাকার হিসাব করছিলো ।
 
নাইম দ্রুত কাজের মহিলার পেছন পেছন চলতে শুরু করে আবার । সিনেমায় দেখা বাড়ি গুলোর মত এই বাড়িতেও ঘরের ভেতর সিঁড়ি । নাইম আর কাজের মহিলা সেই প্যাঁচানো সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠে । একেবারে শেষ সিঁড়ি ভেঙ্গে উপরে উঠতেই নাইমের চোখ বড় বড় হয়ে যায় । কেউ যেন নাইম যে পেছন থেকে টেনে ধরেছে , এমন মনে হয় ।
নিচের হল ঘরের মত এখানেও একটা ছোট করে বসার আয়জন করা আছে , দুটো ছোটো সোফা আর সামনে একটি নিচু টেবিল । আর সেই দুই সোফার একটিতে বসে আছে একজন মহিলা । নাইম জীবনে ও এমন সুন্দর মহিলা দেখছে কিনা সন্দেহ । না বাস্তবে না সিনেমায় । 

*****

ছোট আপডেট দেখে মন খারাপ করবেন না , আগামি তিন চারদিন এই গল্পটাই আপডেট করবো । সবাই ভালোবাসা নেবেন ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 3 users Like gungchill's post
Like Reply
#46

পাঠক বন্ধুরা ,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি , গতকাল লেখা দেয়ার কথা ছিলো দিতে পারিনি । নাইম কলির মাঝে কি হবে সেটা আমি জানি কিন্তু কিছুতেই লিখতে পারছি না । আমি আর একটু বিরতি নিতে চাইছি এই গল্পটা থেকে বেশি নাতিন চার দিনের বিরতি । আশা করি আমার এই অপারগতা কে আপনারা ক্ষমা করবেন ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#47

নাইমের গলা শুকিয়ে আসে , পা আটকে যায় মাটির সাথে , এক নাগাড়ে তাকিয়ে থাকতে পারে না । কয়েক মুহূর্তের জন্য তাকায় , আবার চোখ নামিয়ে নেয় । বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ ঝলসে যাবে , এমন মনে হয় নাইমের কাছে ।

 
এই তোর নাম নাইম?
 
এই অপরুপ সুন্দরীর মুখে তুই করে সম্বোধন নাইমের কাছে ভালো লাগলো না । কণ্ঠতেও তেমন মমতা নেই , না কর্কশ নয় তবে আবেগহীন । এই জীবনে নাইম কে অনেকেই তুই করে ডেকেছে । কারো তুই সম্মধনে ছিলো তাচ্ছিল্য , কেউ আঘাত করার জন্য তুই ডেকেছে , কেউবা আদরে । কিন্তু এই দেবি প্রতিমার ডাকে না আছে তাচ্ছিল্য , না আছে আঘাত করার অভিপ্রায় , না আছে আদর মমতা ।
 
জি আমার নাম নাইম । নাইম তুহিনের কাছে শেখা ভদ্র ভাষা ব্যাবহার করে । এর সামনে আর যাই হোক গ্রাম্য ভাষা ব্যাবহার করার সাহস নাইমের হয় না ।
 
তুই এই বাড়িতে কি করিস? ঠাণ্ডা নির্লিপ্ত গলায় প্রশ্নটি করে , সুন্দরী মহিলা । নাইম বেশ দ্বিধায় পরে যায় , কি বলবে এর উত্তরে । প্রশ্নটি এমন ভাবে করা হয়েছে যে , নাইম এই মাত্র ভাবতে শুরু করেছে , আসলেই তো এই বাড়িতে ও কি করে ?
 
অনেক ভেবেও ভেবে পায় না নাইম , সহজ ভাবে বলতে গেলে এই বাড়িতে ও আশ্রয় নিয়েছে । কিন্তু এই কথাটি বলতে নাইমের বাধে খুব । নিজেকে আশ্রিত একজন হিসেবে দেখতে লজ্জা হয় । এই মহিলার করা প্রশ্নের আগে নাইম কখনো এমন ভাবে ভাবেনি । নাইম মাথা নিচু করে ফেলে । তবে নাইমের হয় কর্কশ কাজের মহিলা উত্তর দিয়ে দেয় ।
 
ম্যাডাম এরে আমাগো স্যার নিয়া আইসে , নিচের ঘরে থাকে , লেহাপড়া করে ।
 
সুন্দরী বেশ অবাক হয় , কাজের মহিলার দিকে তাকায় , বলে তোর স্যার তো আমারে বলেনাই এই কথা। তোর স্যারের দেশের বাড়ির ছেলে নাকি?
জানি না ম্যাডাম। কাজের মহিলা জবাব দিতে না পাড়ায় বেশ লজ্জিত হয় ।
 
এই তোর গ্রামের বাড়ি কোথায় ? এবার সুন্দরী ম্যাডাম নাইম কে প্রশ্ন করে । নাইম মিনমিন করে নিজের গ্রামের নাম বলে । সুন্দরী মহিলার শীতল কণ্ঠ আর কমান্ডিং উপস্থিতি নাইমের নায়কচিত অহংকার একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে ।
 
তুই তো হাসানের (ওস্তাদজির নাম) গ্রামের বাড়ির লোক ও না , হাসান কি বাড়িটা লঙ্গর বানাতে চাইছে নাকি , মানুষ বুড়া হলে যা হয় , আল্লা খোদার নাম মনে পরে , পাপ কমাতে চায়। কথা গুলো সুন্দরী নিজেকেই বলে, সুন্দরীকে দেখে মনে হচ্ছে কথা গুলো বলে খুব মজা পেয়েছে ।  তারপর নাইমের দিকে তাকায় ।
 
তুই জোয়ান ছেলে , মানুষের বাড়িতে আশ্রয় নিলি কেনো? ভ্রু কুঁচকে জিজ্ঞাস করে
 
ওস্তাদজি আমারে পড়ালেখা করতে বলসে , আমারে নায়ক বানাইবো । ওস্তাদজি কইসে , আমি নাকি অনেক বড় নায়ক হইতে পারুম। নাইম নিজের বেঁচে থাকা কনফিডেন্সের সব টুকু একত্রিত করে উত্তর দেয় ।  শেষের লাইন টা নিজে থেকে বানিয়ে বলে , আশা করে এই সুন্দরী মহিলার চোখে নিজের সম্মান কিছুটা যদি বাড়ানো যায় ।
 
এদিকে নাইমের কথা শুনে , সুন্দরী প্রথমে ঠোঁট চেপে হাসে , তারপর হা হা করে হেসে ওঠে । যেন নাইম খুব হাস্যকর কথা বলেছে । সুন্দরীর কণ্ঠ এবং আচরণ শীতল হলেও হাসিটা খুব সুন্দর , মুক্তোর দানার মত সাদা দাঁত গুলোও খুব সুন্দর , আর হাসির শব্দটায় একটা রিনিঝিনি ছন্দ আছে ।
 
তবে নাইমের কাছে এই হাসি ভালো লাগে না , এই সুন্দরীকে প্রথম দেখে নাইম যতটা মুগ্ধ হয়েছিলো , তার এক ফোঁটাও অবশিষ্ট নেই । ওর ইচ্ছে হচ্ছে , এখনি ঘুরে সিঁড়ি দিয়ে দৌরে নেমে যায় । এমন অপমানকর হাসির পর আর এখানে থাকার এক বিন্দু ইচ্ছাও নেই নাইমের । নাইমের কাছে মনে হচ্ছে এই মহিলা মানুষ  না এই মহিলা রাক্ষুসি ,ওর আত্মবিশ্বাস একটু একটু করে শুষে নিচ্ছে ।
 
হঠাত ই নাইমের ডলির মুখটা মনে পরে গেলো । যে কয়েক মাস ও ডলির সাথে ছিলো । ডলি অসংখ্যবার ওকে বলেছে যে , দেখিস তুই একদিন বড় নায়ক হবি , আবার মাঝে মাঝে হাসি মুখে  বলতো , নায়ক হয়ে আমারে ভুইলা যাবি নাতো? নাইম ভাবে দুজনের মাঝে কত বিস্তর পার্থক্য । একজন মমতার সাগর , নাইমের সপ্নের গাছ কে নিয়মিত পানি দিয়ে জিইয়ে রেখেছিলো , আর এই মহিলা , ধুধু মরুভুমি , নাইমের স্বপ্ন থেকে রস শুষে নিয়ে শুকিয়ে ফেলছে ।
 
হাসি শেষে সুন্দরী মহিলা নাইমের দিকে তাকায় , ঠোঁটে এখনো একটা তাচ্ছিল্যের হাসি লেগেই আছে । তোর ওস্তাদজির সেই মুরুদ আছে নাকি আজকাল? এখন তো ওকেই কেউ পোছে না , আবার তোকে বানাবে নায়ক হি হি হি । কথা গুলো বলে আরেক প্রস্থ হাসতে শুরু করে ।
তারপর হাসি থামিয়ে বলল , আচ্ছা যা এখন , ডাকলে আবার আসিস , তোর সাথে  গল্প করে মজা হবে । এখন যা , যাহ । শেষের যাহ টা বলার সময় হাত দিয়ে ইশারা করে , যেন নাইম মানুষ নয় ,একটা কুকুর ।
 
সিঁড়ি দিয়ে নামার সময় নাইমের চোখ দুটো টলমল করে । কোন রকমে শেখান থেকে বের হয়ে সামনের লনে এসে দাড়ায় । তারপর আকাশের দিকে তাকায় , হাত দুটো মুষ্টি বদ্ধ ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply
#48

(09-10-2025, 09:49 PM)Sumaya420 Wrote:  গল্পের আপডেট পাচ্ছি না কেন?  bananaSad

আমি খুবি দুঃখিত । আসলে আমার প্রথম গল্পটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না , তাই এটা লিখা  হয়ে উঠছে না । আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply
#49

Fokir_sadhUলেখকের আত্মার মাগফেরাত কামনা করছি

নিজের আত্মার মাগফেরাত চাওয়ার মত কেউ আছে সেটা বেঁচে থেকে দেখে যাওয়ার মত সৌভাগ্য কজনের হয় আমার জানা নেই , তবে আমি যে সেই অল্প সংখ্যক সৌভাগ্যবান দের একজন , এই ইনফরমেশন আমাকে আপ্লুত করল ।

কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply




Users browsing this thread: 1 Guest(s)